বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

শতকরা, সরল ও যৌগিক মুনাফা, লাভ-ক্ষতি

মোট প্রশ্ন৫,৭৫৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শতকরা, সরল ও যৌগিক মুনাফা, লাভ-ক্ষতি

PrepBank · পাতা ৫৭ / ৫৮ · ৫,৬০১৫,৭০০ / ৫,৭৫৮

৫,৬০১.
০.১/০.০১/০.০০১ এর ৩৫% = ?
  1. ৩৫০
  2. ৩৫০০
  3. ৩৫০০০
  4. ০.০০০৩৫
ব্যাখ্যা
০.১/০.০১/০.০০১ এর ৩৫%
= ০.১/(১/১০০)/(১/১০০০) এর ৩৫%
= ০.১ × ১০০ × ১০০০ এর ৩৫%
= ১০০০০ এর ৩৫%
= ৩৫০০
৫,৬০২.
শতকরা বার্ষিক ১৫ টাকা হার সুদে ৭০০০ টাকার ৮ মাসের সুদ কত টাকা?
  1. ক) ৭০০ টাকা
  2. খ) ৭৫০ টাকা
  3. গ) ৮০০ টাকা
  4. ঘ) ৮৫০ টাকা
ব্যাখ্যা

১০০ টাকার ১২ মাসের সুদ = ১৫ টাকা
৭০০০ টাকার ৮ মাসের সুদ = (১৫×৭০০০×৮)/(১০০×১২)
= ৭০০ টাকা

৫,৬০৩.
৮০০০ এর শতকরা ৩ ভাগ অপেক্ষা ৮০০০ এর শতকরা ৯ ভাগ কত বেশি?
  1. ৪২০
  2. ৪৪০
  3. ৪৮০
  4. ৪৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ৮০০০ এর শতকরা ৩ ভাগ অপেক্ষা ৮০০০ এর শতকরা ৯ ভাগ কত বেশি?

সমাধান:
৮০০০ এর ৩%
= ৮০০০ এর ৩/১০০
= ২৪০

৮০০০ এর ৯%
= ৮০০০ এর ৯/১০০
= ৭২০

বেশি = (৭২০ - ২৪০) = ৪৮০
৫,৬০৪.
কোন আসল 3 বছরে মুনাফা-আসলে 5500 টাকা হয়। মুনাফা আসলের 3/8 অংশ হলে মুনাফার হার কত?
  1. 10%
  2. 12.5%
  3. 15%
  4. 12%
ব্যাখ্যা
প্রশ্ন: কোন আসল 3 বছরে মুনাফা-আসলে 5500 টাকা হয়। মুনাফা আসলের 3/8 অংশ হলে মুনাফার হার কত?

সমাধান:
ধরি,
আসল = ৮ টাকা
মুনাফা = ৩ টাকা
মুনাফা-আসল = ১১ টাকা

মুনাফা-আসল ১১ টাকা হলে মুনাফা = ৩ টাকা
মুনাফা-আসল ১ টাকা হলে মুনাফা = ৩/১১ টাকা
∴ মুনাফা-আসল ৫৫০০ টাকা হলে মুনাফা = (৩ × ৫৫০০)/১১ টাকা
 = ১৫০০ টাকা

আসল = (৫৫০০ - ১৫০০) = ৪০০০ টাকা।

৪০০০ টাকার ৩ বছরের মুনাফা ১৫০০ টাকা 
১ টাকার ১ বছরের মুনাফা ১৫০০/(৪০০০ × ৩)টাকা 
১০০ টাকার ১ বছরের মুনাফা (১৫০০ × ১০০)/(৪০০০ × ৩)টাকা 
= ১২.৫%
৫,৬০৫.
একটি দ্রব্য ৮০ টাকায় বিক্রি করায় ২০ টাকা ক্ষতি হলো। কত টাকায় বিক্রি করলে ৩৫% লাভ হতো?
  1. ক) ১২০ টাকা
  2. খ) ১৩৫ টাকা
  3. গ) ১৭০ টাকা
  4. ঘ) ১১৫ টাকা
ব্যাখ্যা
দ্রব্যটির ক্রয় মূল্য = ৮০ + ২০ = ১০০ টাকা
দ্রব্যটির ক্রয় মূল্য  ১০০ টাকা হলে,
৩৫% লাভে বিক্রয় মূল্য = ১০০ + ৩৫ = ১৩৫ টাকা
৫,৬০৬.
৪% হার মুনাফা ৬৫০ টাকার ২ বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত টাকা?
  1. ক) নাই
  2. খ) ১ টাকা
  3. গ) ২ টাকা
  4. ঘ) ২.৫ টাকা
ব্যাখ্যা

মূলধন p = ৬৫০ টাকা,
সময় n = ২ বছর,
মুনাফার হার r = ৪%
∴ সরল মুনাফা = ৬৫০ × ২ × ৪/১০০
= ৫২ টাকা
চক্রবৃদ্ধি মুনাফা = ৬৫০(১ + ৪/১০০)2 - ৬৫০
= ৬৫০ × (১০৪ × ১০৪)/(১০০ × ১০০) - ৬৫০
= ৫৩.০৪ টাকা
∴ পার্থক্য = ৫৩.০৪ - ৫২
= ১.০৪ টাকা
= ১ টাকা (প্রায়)

৫,৬০৭.
একটি পণ্য ৫০০ টাকায় বিক্রি করায় ১০০ টাকা লাভ হলো। লাভের শতকরা হার কত?
  1. ৫%
  2. ১২%
  3. ১৫%
  4. ২৫%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পণ্য ৫০০ টাকায় বিক্রি করায় ১০০ টাকা লাভ হলো। লাভের শতকরা হার কত?

সমাধান:
বিক্রয়মূল্য = ৫০০ টাকা
লাভের পরিমাণ = ১০০ টাকা

∴ ক্রয়মূল্য = বিক্রয়মূল্য - লাভ
= ৫০০ - ১০০ টাকা
= ৪০০ টাকা

৪০০ টাকায় লাভ হয় ১০০ টাকা
∴ ১ টাকায় লাভ হয় = ১০০/৪০০ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (১০০ × ১০০)/৪০০ টাকা
= ২৫ টাকা 

∴ লাভ = ২৫%

৫,৬০৮.
একটি দ্রব্য ৬০০ টাকায় ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ২০% কম হলে কত টাকা লাভ হতো?
  1. ৪২০ টাকা
  2. ২৪০ টাকা
  3. ২২০ টাকা
  4. ৪৪০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি দ্রব্য ৬০০ টাকায় ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ২০% কম হলে কত টাকা লাভ হতো?

সমাধান:
২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১২০/১০০ টাকা
ক্রয়মূল্য ৬০০ টাকা হলে বিক্রয়মূল্য (১২০/১০০) × ৬০০
= ৭২০ টাকা

ক্রয়মূল্য ২০% কম হলে = {৬০০ - ৬০০ × (২০/১০০)}
= (৬০০ - ১২০) = ৪৮০ টাকা

∴ মোট লাভ = (৭২০ - ৪৮০) = ২৪০ টাকা

৫,৬০৯.
শতকরা বার্ষিক কত হার সুদে ১২০০ টাকার ৩ বছরের সুদ ২১৬ টাকা?
  1. ৪%
  2. ৫%
  3. ৬%
  4. ৭%
ব্যাখ্যা

এখানে, সুদ, I = ২১৬ টাকা
আসল, P = ১২০০ টাকা
সময়, n = ৩ বছর
এবং সুদের হার, r = ?
আমরা জানি, I = pnr
বা, ২১৬ = ১২০০ × ৩ × r
বা, r = ২১৬/(১২০০×৩)
বা, r = ৬/১০০
বা, r = (৬/১০০ × ১০০)%
বা, r = ৬%

৫,৬১০.
২৫% লাভে কোনো জিনিস ১৫ টাকায় বিক্রয় করলে বিক্রেতার কত টাকা লাভ হবে? 
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫% লাভে কোনো জিনিস ১৫ টাকায় বিক্রয় করলে বিক্রেতার কত টাকা লাভ হবে? 

সমাধান:
২৫% লাভে
বিক্রয়মূল্য = (১০০ + ২৫) টাকা 
= ১২৫ টাকা 

বিক্রয়মূল্য ১২৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা 
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১২৫ টাকা
বিক্রয়মূল্য ১৫ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ১৫)/১২৫ টাকা
= ১২ টাকা 

লাভ =(১৫ - ১২) টাকা = ৩টাকা
৫,৬১১.
কোনো পরীক্ষায় ৮০% শিক্ষার্থী গনিতে, ৭০% শিক্ষার্থী বাংলায় পাশ করে এবং ১০% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে। কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে?
  1. ৪০%
  2. ৫০%
  3. ৬০%
  4. ৯০%
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরীক্ষায় ৮০% শিক্ষার্থী গনিতে, ৭০% শিক্ষার্থী বাংলায় পাশ করে এবং ১০% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে। কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে?

সমাধান:
গনিতে পাশ করে = ৮০%
বাংলায় পাশ করে = ৭০%

∴ কমপক্ষে একটি বিষয়ে পাশ করে = মোট শিক্ষার্থী - উভয় বিষয়ে ফেল
= ১০০% - ১০%
= ৯০%

∴ উভয় বিষয়ে পাশ করে = (গনিতে পাশ + বাংলায় পাশ) - কমপক্ষে একটিতে পাশ
= ৮০% + ৭০% - ৯০%
= ১৫০% - ৯০%
= ৬০%
৫,৬১২.
২০০৮, ২০০৯ ও ২০১০ সালে যদি একজন শ্রমিক পূর্ববর্তী বছরের চেয়ে পরবর্তী বছরে ১০% বেশি বেতন পান, তাহলে ২০০৮ সালের চেয়ে ২০১০ সালে তিনি শতকরা কত টাকা বেশি পান?
  1. ক) ১০%
  2. খ) ১১%
  3. গ) ২০%
  4. ঘ) ২১%
ব্যাখ্যা
মনেকরি
২০০৮ সালে বেতন পায় ১০০ টাকা 
১০% বৃদ্ধিতে,
২০০৯ সালে মোট বেতন পায় = (১০০ + ১০০ এর ১০%)
                                             = (১০০ + ১০০ এর ১০/১০০)
                                             = ১১০ টাকা 

১০% বৃদ্ধিতে,
২০১০ সালে মোট বেতন পায় = (১১০ + ১১০ এর ১০%)
                                             = ১১০ +  ১১০ এর ১০/১০০
                                             = ১২১
২০০৮ সালের চেয়ে ২০১০ সালে বেশি পান = (১২১ - ১০০) টাকা = ২১ টাকা
৫,৬১৩.
একটি চেয়ার 180 টাকায় বিক্রি করার 20% লাভ হলো। চেয়ারটির ক্রয়মূল্য কত? 
  1. 150 টাকা
  2. 120 টাকা
  3. 160 টাকা
  4. 100 টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চেয়ার 180 টাকায় বিক্রি করার 20% লাভ হলো। চেয়ারটির ক্রয়মূল্য কত? 

সমাধান:
২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০ + ২০) টাকা বা ১২০ টাকা

বিক্রয়মূল্য  ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য (১০০/১২০) টাকা
বিক্রয়মূল্য ১৮০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ১৮০)/১২০ টাকা
= ১৫০ টাকা

৫,৬১৪.
৭৫ টাকায় ১৫টি বলপেন কিনে ৯০ টাকা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ২০%
  2. খ) ১৮%
  3. গ) ২১%
  4. ঘ) ১৬%
ব্যাখ্যা
প্রশ্ন: ৭৫ টাকায় ১৫টি বলপেন কিনে ৯০ টাকা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
আমরা জানি,
লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
লাভ = ৯০ - ৭৫ = ১৫ টাকা

৭৫ টাকায় লাভ হয় ১৫ টাকা
১ টাকায় লাভ হয় ১৫/৭৫ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (১৫ × ১০০)/৭৫
= ২০ টাকা

∴ লাভ ২০%
৫,৬১৫.
যদি একটি ঘড়ির দাম প্রথমে ৩০% হ্রাস পায় এবং তারপর ১০% বৃদ্ধি পায়, তবে মূল্যের নেট পরিবর্তন কত হবে?
  1. ২৩% হ্রাস
  2. ১৭% হ্রাস
  3. ২৩% বৃদ্ধি
  4. ১৭% বৃদ্ধি
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি ঘড়ির দাম প্রথমে ৩০% হ্রাস পায় এবং তারপর ১০% বৃদ্ধি পায়, তবে মূল্যের নেট পরিবর্তন কত হবে?

সমাধান:
ধরি,
মূল দাম ১০০ টাকা

৩০% হ্রাসে দাম = ১০০ - ১০০ এর ৩০%
= ১০০ - {১০০ × (৩০/১০০)}
= ৭০ টাকা

১০% বৃদ্ধিতে দাম = ৭০ + ৭০ এর ১০%
= ৭০ + {৭০ × (১০/১০০)}
= ৭৭ টাকা

নেট পরিবর্তন = ১০০ - ৭৭ টাকা
= ২৩ টাকা বা ২৩% হ্রাস 
৫,৬১৬.
x টাকার x% সরল মুনাফায় 4 বছরের মুনাফা x টাকা হলে x এর মান কত?
  1. 10
  2. 20
  3. 25
  4. 50
ব্যাখ্যা

প্রশ্ন: x টাকার x% সরল মুনাফায় 4 বছরের মুনাফা x টাকা হলে x এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
আসল, P = x টাকা
সরল মুনাফার হার, r = x%
সময়, n = 4 বছর
মুনাফা, I = x টাকা

আমরা জানি,
সরল মুনাফার ক্ষেত্রে,
মুনাফা, I = Pnr/100
বা, x = (x × x × 4)/100
বা, x = 4x2/100
বা, 100x = 4x2
বা, 4x2 - 100x = 0
বা, 4x(x - 25) = 0

হয় x = 0 (যা গ্রহণযোগ্য নয়),
অথবা x - 25 = 0 বা, x = 25

অতএব, x-এর মান = 25

৫,৬১৭.
বার্ষিক শতকরা ৬.৫০ টাকা হার সুদে ৯০০ টাকার ৪ বছরের সুদ - আসল কত হবে?
  1. ১১৪৩ টাকা 
  2. ১১৩৪ টাকা 
  3. ১১৪৪ টাকা 
  4. ১১৩৩ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ৬.৫০ টাকা হার সুদে ৯০০ টাকার ৪ বছরের সুদ - আসল কত হবে?

সমাধান:
১০০ টাকার ১ বছরের সুদ = ৬.৫০ টাকা 
১  টাকার ১ বছরের সুদ = ৬.৫০/১০০ টাকা 
৯০০ টাকার ৪ বছরের সুদ = (৬.৫০ × ৯০০  × ৪)/১০০ টাকা 
= ২৩৪ টাকা 

সুদ - আসল = (৯০০ + ২৩৪) টাকা 
= ১১৩৪ টাকা 
৫,৬১৮.
একজন মাছ বিক্রেতা প্রতি হালি ইলিশ মাছ ১৬০০ টাকায় কিনে প্রতিটি মাছ ৩৫০ টাকা করে বিক্রয় করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? 
  1. ১০.০% লাভ
  2. ১২.৫% ক্ষতি
  3. ২০.০% লাভ
  4. ২৫.০% ক্ষতি
ব্যাখ্যা
প্রশ্ন: একজন মাছ বিক্রেতা প্রতি হালি ইলিশ মাছ ১৬০০ টাকায় কিনে প্রতিটি মাছ ৩৫০ টাকা করে বিক্রয় করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? 

সমাধান: 
প্রতি হালি বা ৪ টি ইলিশের দাম = ১৬০০ টাকা 
∴ ১ টি ইলিশের দাম = ১৬০০/৪ টাকা 
= ৪০০ টাকা 

আবার, 
১টি ইলিশের বিক্রয়মূল্য = ৩৫০ টাকা 
এখানে, ক্রয়মূল্যের চেয়ে বিক্রয়মূল্য কম হওয়ায় ক্ষতি হয়েছে। 

∴ ক্ষতি = ক্রয়মূল্য – বিক্রয়মূল্য 
= ৪০০ টাকা – ৩৫০ টাকা 
= ৫০ টাকা 


৪০০ টাকায় ক্ষতি হয় = ৫০ টাকা 
∴ ১ টাকায় ক্ষতি হয় = ৫০/৪০০ টাকা 
∴ ১০০ টাকায় ক্ষতি হয় = (৫০ × ১০০)/৪০০ টাকা 
= ১২.৫ টাকা 

∴ নির্ণেয় ক্ষতি হয় = ১২.৫% ।
৫,৬১৯.
যদি বিক্রয়মূল্য দ্বিগুণ হয়, তবে লাভ তিনগুণ হয়। শতকরা লাভের হার নির্ণয় করুন।
  1. ক) ৬৬.৬৭%
  2. খ) ১০০%
  3. গ) ২০০%
  4. ঘ) ৩০০%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি বিক্রয়মূল্য দ্বিগুণ হয়, তবে লাভ তিনগুণ হয়। শতকরা লাভের হার নির্ণয় করুন।

সমাধান:
মনে করি,
১ম বিক্রয়মূল্য = ১০০ টাকা
তাহলে, ২য় বিক্রয়মূল্য = ২০০ টাকা

আবার ধরি, লাভ = ক টাকা

প্রশ্নমতে,
১০০ - ক = ২০০ - ৩ক
⇒ ২ক = ১০০
⇒  ক = ৫০

সুতরাং লাভ = ৫০ টাকা
তাহলে, ক্রয়মূল্য = ১০০ - ৫০ = ৫০ টাকা

শতকরা লাভ = (৫০/৫০) × ১০০ = ১০০%
৫,৬২০.
একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলে ক্ষতির শতকরা হার কত?
  1. ৪%
  2. ৫%
  3. ৬%
  4. ৭%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত?

সমাধান:
একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলে,
ক্রয়মূল্য = ৩৮০ + ২০ টাকা = ৪০০ টাকা 

৪০০ টাকায় ক্ষতি হয় = ২০ টাকা 
১০০ টাকায় ক্ষতি হয় = (২০ × ১০০)/৪০০ টাকা 
= ৫ টাকা 

∴ শতকরা ক্ষতির হার ৫%
৫,৬২১.
গতকাল শেয়ারের দাম ৩০% বেড়েছিল, কিন্তু আজ ২৫% কমেছে। শেয়ারের দাম মোট কত কমেছে বা বেড়েছে?
  1. ২.৫০ টাকা বেড়েছে
  2. ৬.২৫ টাকা কমেছে
  3. কোনো পরিবর্তন হয়নি
  4. ২.৫০ টাকা কমেছে
ব্যাখ্যা

প্রশ্ন: গতকাল শেয়ারের দাম ৩০% বেড়েছিল, কিন্তু আজ ২৫% কমেছে। শেয়ারের দাম মোট কত কমেছে বা বেড়েছে?

সমাধান: 
ধরি,
শেয়ারের প্রকৃত মূল্য = ১০০ টাকা
৩০% বৃদ্ধিতে শেয়ারের মূল্য হয় = ১০০ + ৩০ = ১৩০ টাকা

আবার,
২৫% হ্রাস পেয়ে শেয়ারের মূল্য হয় = ১৩০ - (১৩০ এর ২৫%) = ১৩০ - ৩২.৫০ = ৯৭.৫০  টাকা

সুতরাং, শেয়ারের মূল্য কমেছে = ১০০ - ৯৭.৫০ = ২.৫০ টাকা 

৫,৬২২.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি এবং প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
  1. ৮% হ্রাস
  2. ৮% বৃদ্ধি
  3. ১০৮% বৃদ্ধি
  4. ১০৮% হ্রাস
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি এবং প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? 
 
সমাধান: 
ধরি, 
দৈর্ঘ্য = ১০০ একক 
এবং প্রস্থ = ১০০ একক
∴ ক্ষেত্রফল = (১০০ × ১০০) বর্গ একক 
= ১০০০০ বর্গ একক 
 
আবার, 
২০% বৃদ্ধিতে দৈর্ঘ্য = ১২০ একক 
এবং ১০% হ্রাসে প্রস্থ = ৯০ একক 
∴ ক্ষেত্রফল = (১২০ × ৯০) বর্গ একক 
= ১০৮০০ বর্গ একক 
 
∴ ক্ষেত্রফল বৃদ্ধি = (১০৮০০ - ১০০০০) বর্গ একক 
= ৮০০ বর্গ একক 
 
∴ শতকরা ক্ষেত্রফল বৃদ্ধির হার = {(৮০০ × ১০০)/১০০০০}% 
= ৮% ।
৫,৬২৩.
কোনো একটি জিনিস নির্মাতা ২৫% লাভে ও খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ২০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?
  1. ৩৮০ টাকা
  2. ২৫০ টাকা
  3. ৩০০ টাকা
  4. ৪৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো একটি জিনিস নির্মাতা ২৫% লাভে ও খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ২০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?

সমাধান:
২৫% লাভে,
নির্মাতার বিক্রয়মূল্য = ২০০ + ২০০ এর ২৫%
= ২০০ + ২০০ এর ২৫/১০০
= ২০০ + ৫০ টাকা
= ২৫০ টাকা

আবার,
২০% লাভে,
খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য (২৫০ + ২৫০ এর ২০%)
= ২৫০ + ২৫০ এর ২০/১০০
= ২৫০ + ৫০
= ৩০০ টাকা
৫,৬২৪.
An umbrella marked at Tk 80 is sold for Tk 68. The following rate of discount is:
  1. ক) 15%
  2. খ) 17%
  3. গ) 18.5%
  4. ঘ) 20%
  5. ঙ) 24%
ব্যাখ্যা

Rate of discount
= ((12/80)×100)%
= 15%

৫,৬২৫.
কোনো আসল ৫ বছরে সুদে আসলে ৭৩৫ টাকা এবং ১২ বছরে সুদে আসলে ৭৮৪ টাকা হলে আসল কত?
  1. ৭০০ টাকা
  2. ৭১০ টাকা
  3. ৬৭৫ টাকা
  4. ৬০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো আসল ৫ বছরে সুদে আসলে ৭৩৫ টাকা এবং ১২ বছরে সুদে আসলে ৭৮৪ টাকা হলে আসল কত?

সমাধান:
১২ বছরের সুদ + আসল = ৭৮৪ টাকা
৫ বছরে সুদ + আসল = ৭৩৫ টাকা

৭ বছরের সুদ = ৭৮৪-৭৩৫ টাকা
= ৪৯ টাকা
∴ ১ বছরের সুদ = ৪৯/৭ টাকা
= ৭ টাকা
∴ ৫ বছরের সুদ = (৭ × ৫) টাকা
= ৩৫ টাকা

∴ আসল, P = ৭৩৫ - ৩৫ = ৭০০ টাকা
৫,৬২৬.
ক্রয়মূল্যের উপর ৫০% লাভ ধরার পর একটি পণ্যের বিক্রয়মূল্য নির্ধারণ করা হল ৬০ টাকায়। বিক্রয়মূল্য আরো কত টাকা বৃদ্ধি করলে ক্রয়মূল্যের উপর ৮০% লাভ থাকবে?
  1. ৮ টাকা
  2. ১০ টাকা
  3. ১২ টাকা
  4. ১৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক্রয়মূল্যের উপর ৫০% লাভ ধরার পর একটি পণ্যের বিক্রয়মূল্য নির্ধারণ করা হল ৬০ টাকায়। বিক্রয়মূল্য আরো কত টাকা বৃদ্ধি করলে ক্রয়মূল্যের উপর ৮০% লাভ থাকবে?

সমাধান:
৫০% লাভে,
বিক্রয়মূল্য ১৫০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১৫০ টাকা
বিক্রয়মূল্য ৬০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৬০)/১৫০ টাকা
= ৪০ টাকা

৮০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১৮০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১৮০/১০০ টাকা
ক্রয়মূল্য ৪০ টাকা হলে বিক্রয়মূল্য = (১৮০ × ৪০)/১০০ টাকা
= ৭২ টাকা

∴ বিক্রয়মূল্য বৃদ্ধি করতে হবে = (৭২ - ৬০) টাকা
= ১২ টাকা
৫,৬২৭.
৩০ এর ৩০% কত?
  1. ক) ৬
  2. খ) ১০
  3. গ) ১১
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ এর ৩০% কত?

সমাধান:
৩০ এর ৩০%
৩০ এর ৩০/১০০
= ৯

অপশন বিবেচনায় সঠিক উত্তর হবেঃ কোনটিই নয়
৫,৬২৮.
একটি খাসি x% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় 2x% লাভে বিক্রয় করলে তার থেকে 48x টাকা বেশি পাওয়া যায়। খাসিটির ক্রয়মূল্য কত?
  1. ক) 1000 টাকা
  2. খ) 1200 টাকা
  3. গ) 1600 টাকা
  4. ঘ) 1800 টাকা
ব্যাখ্যা

৫,৬২৯.
একটি দ্রব্যের বিক্রয়মূল্য ক্রয়মূল্যের চেয়ে ৬০% বেশি। বিক্রয়মূল্যের উপর কত ছাড় দিলে তার ২০% লাভ হবে?
  1. ২০%
  2. ২৫%
  3. ৩০%
  4. ৩২%
  5. কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্যের বিক্রয়মূল্য ক্রয়মূল্যের চেয়ে ৬০% বেশি। বিক্রয়মূল্যের উপর কত ছাড় দিলে তার ২০% লাভ হবে?

সমাধান:
দ্রব্যের ক্রয়মূল্য = ১০০ টাকা
দ্রব্যের বিক্রয়মূল্য = ১০০ + ১০০ এর ৬০%
= ১০০ + ১০০ এর ৬০/১০০
= ১০০ + ৬০ 
= ১৬০ 

১৬০ টাকায় ছাড় দিতে হবে ৪০ টাকা
১ টাকায় ছাড় দিতে হবে ৪০/১৬০ টাকা
১০০ টাকায় ছাড় দিতে হবে (৪০ × ১০০)/১৬০ টাকা
= ২৫%
৫,৬৩০.
টাকায় ৫টি দরে ক্রয় করে ৪ টি দরে বিক্রয় করলে কত শতাংশ লাভ হয়?
  1. ২৫%
  2. ২০%
  3. ২৪%
  4. ৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৫টি দরে ক্রয় করে ৪ টি দরে বিক্রয় করলে কত শতাংশ লাভ হয়?

সমাধান:
৫টির ক্রয়মূল্য ১ টাকা
∴ ১টির ক্রয়মূল্য ১/৫ টাকা

৪টির বিক্রয়মূল্য ১ টাকা
∴ ১টির বিক্রয়মূল্য ১/৪ টাকা

∴ লাভ = (১/৪ - ১/৫) টাকা
= (৫ - ৪)/২০ টাকা
= ১/২০ টাকা 

১/৫ টাকায় লাভ হয় = ১/২০ টাকা
∴ ১ টাকায় লাভ হয় = ৫/২০ টাকা 
∴ ১০০ টাকায় লাভ হয় = (৫ × ১০০)/২০ টাকা 
= ২৫ টাকা

∴ ২৫% লাভ হয়। 
৫,৬৩১.
কলার দাম ১৪(২/৭)% কমে যাওয়ায় ৪২০ টাকায় পূর্বাপেক্ষা ১০টি কলা বেশি পাওয়া যায়। প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে, ৩৩ (১/৩)% লাভ হতো?
  1. ক) ৯৬ টাকা
  2. খ) ৭৬ টাকা
  3. গ) ১৩৩ টাকা
  4. ঘ) ৮৬ টাকা
ব্যাখ্যা

৩৩(১/৩)% বা (১০০/৩)% লাভে,
প্রতি ডজন কলার ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১০০+(১০০/৩) = ৪০০/৩ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ৪০০/৩ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ৪০০/(১০০×৩) টাকা
ক্রয়মূল্য ৭২ টাকা হলে বিক্রয়মূল্য (৪০০×৭২)/(১০০×৩) টাকা
= ৯৬ টাকা
∴ প্রতি ডজন কলা ৯৬ টাকা বিক্রি করলে ৩৩(১/৩)% লাভ হতো।

৫,৬৩২.
একজন দোকানদার প্রতি কেজি আলু ২০ টাকা দরে ক্রয় করে প্রতি ৪ কেজি ১০০ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?
  1. ১৫%
  2. ২০%
  3. ২৫%
  4. ১০%
ব্যাখ্যা

প্রশ্ন: একজন দোকানদার প্রতি কেজি আলু ২০ টাকা দরে ক্রয় করে প্রতি ৪ কেজি ১০০ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?

সমাধান:
১ কেজি আলুর ক্রয়মূল্য = ২০ টাকা
∴ ৪ কেজি আলুর ক্রয়মূল্য = ৪ × ২০ = ৮০ টাকা

৪ কেজি আলুর বিক্রয়মূল্য = ১০০ টাকা
∴ লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
= ১০০ - ৮০ = ২০ টাকা

৮০ টাকায় লাভ হয় ২০ টাকা
∴ ১ টাকায় লাভ হয় = ২০/৮০ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (২০× ১০০)/৮০ টাকা
= ২৫ টাকা

সুতরাং, লাভ ২৫%।

৫,৬৩৩.
সুদের হার ৭% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায়, তার মূলধন কত টাকা? 
  1. ৫০০ টাকা
  2. ৫৫০ টাকা
  3. ৬০০ টাকা
  4. ৭০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সুদের হার ৭% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায়, তার মূলধন কত টাকা?

সমাধান: 
১০০ টাকায় ১ বছরে আয় কমে = ৭% - ৫% = ২%
∴ ১০০ টাকায় ৫ বছরে আয় কমে = (৫ × ২) টাকা = ১০ টাকা

এখন,
১০ টাকা আয় কমে যখন মূলধন = ১০০ টাকা
∴ ১ টাকা আয় কমে যখন মূলধন = ১০০/১০ টাকা
∴ ৭০ টাকা আয় কমে যখন মূলধন = (১০০ × ৭০)/১০ টাকা
= ৭০০ টাকা

∴ তার মূলধন = ৭০০ টাকা।
৫,৬৩৪.
একটি খেলনা পিস্তল ৫৬০ টাকায় বিক্রয় করাতে ক্রয়মূল্যের উপর ৩০% ক্ষতি হয়। খেলনা পিস্তলটির ক্রয়মূল্য কত?
  1. ৪৪০ টাকা
  2. ৫৮০ টাকা
  3. ৬৬০ টাকা
  4. ৮০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি খেলনা পিস্তল ৫৬০ টাকায় বিক্রয় করাতে ক্রয়মূল্যের উপর ৩০% ক্ষতি হয়। খেলনা পিস্তলটির ক্রয়মূল্য কত?

সমাধান:
৩০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ১০০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ - ৩০) = ৭০ টাকা
বিক্রয়মূল্য  ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৭০ টাকা
বিক্রয়মূল্য ৫৬০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৫৬০)/৭০ টাকা
= ৮০০ টাকা

৫,৬৩৫.
৫% চক্রবৃদ্ধি সুদে ১০০০ টাকার ২ বছরে সুদে-আসলে কত টাকা ? 
  1. ক) ১১১২.৫ টাকা
  2. খ) ১১২২.৫ টাকা
  3. গ) ১১২০.৫ টাকা
  4. ঘ) ১১০২.৫ টাকা
ব্যাখ্যা
 প্রশ্ন: ৫% চক্রবৃদ্ধি সুদে ১০০০ টাকার ২ বছরে সুদে-আসলে কত টাকা ? 

সমাধান: 
এখানে,
আসল P =১০০০ টাকা,
সময় n = ২ বছর,
সুদের হার r = ৫% = ৫/১০০

∴ চক্রবৃদ্ধি সুদাসল  = P(১ + r)n
                              = ১০০০× (১ + ৫/১০০)
                              = ১০০০ × {(১০০ + ৫)/১০০}
                              = ১০০০ × (১০৫ × ১০৫)/(১০০×১০০)
                              = ১১০২.৫ টাকা
৫,৬৩৬.
200 এর(1/2)% এর সাথে 100 যোগ করলে কত? 
  1. 200
  2. 150
  3. 201
  4. 101
ব্যাখ্যা

প্রশ্ন: 200 এর(1/2)% এর সাথে 100 যোগ করলে কত? 

সমাধান: 
শর্তমতে, 
200 এর(1/2)% + 100
200 × {1/(2 × 100)} + 100
= 200 × (1/200) + 100
= 1 + 100
= 101

৫,৬৩৭.
একটি ছাগল ৮% ক্ষতিতে বিক্রয় করা হল। ছাগলটি আরও ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হত। ছাগলটির ক্রয়মূল্য কত?
  1. ৫০০০
  2. ১৬০০০
  3. ৪৫০০
  4. ৬০০০
ব্যাখ্যা
ছাগলটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে, ৮% ক্ষতিতে বিক্রয়মূল্য (১০০ - ৮) টাকা = ৯২ টাকা
আবার, ৮% লাভে বিক্রয়মূল্য (১০০ + ৮) টাকা = ১০৮ টাকা
বেশি বিক্রয়মূল্য = (১০৮ - ৯২) টাকা = ১৬ টাকা
বেশি বিক্রয়মূল্য ১৬ টাকা হলে, ক্রয়মূল্য ১০০ টাকা
সুতরাং বেশি বিক্রয়মূল্য ৮০০ টাকা হলে, ক্রয়মূল্য ১০০ × ৮০০/১৬ টাকা বা ৫,০০০ টাকা
৫,৬৩৮.
425 টাকার 4 বছরের সুদ 85 টাকা হলে, সুদের হার শতকরা বার্ষিক কত টাকা হবে?
  1. ক) 5%
  2. খ) 9%
  3. গ) 4%
  4. ঘ) 7%
ব্যাখ্যা
প্রশ্ন: 425 টাকার 4 বছরের সুদ 85 টাকা হলে, সুদের হার শতকরা বার্ষিক কত টাকা হবে?

সমাধান: 
 425 টাকার 4 বছরের সুদ 85 টাকা
 1 টাকার 1 বছরের সুদ 85/(425 × 4) টাকা
100 টাকার 1 বছরের সুদ (85 × 100)/(425 × 4) টাকা
                                    = 5 টাকা
৫,৬৩৯.
৬% হারে ৪৫০ টাকার মুনাফার কত বছরে ১০৮ টাকা? 
  1. ক) ২ বছর
  2. খ) ৩ বছর
  3. গ) ৪ বছর
  4. ঘ) ৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৬% হারে ৪৫০ টাকার মুনাফার কত বছরে ১০৮ টাকা? 

সমাধান: 
আসল = ৪৫০ টাকা 
মুনাফা = ১০৮ টাকা 
মুনাফার হার = ৬% 

আমরা জানি,
সরল মুনাফার ক্ষেত্রে
সময় = (মুনাফা×১০০)/(আসল×সুদের হার)
       = (১০৮ × ১০০)/(৪৫০ × ৬)
       = ৪ বছর
৫,৬৪০.
কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের ৬৮% উত্তীর্ণ হল। যদি আরও ১৪ জন বেশি পাশ করত তাহলে পাশের হার ৭৫% হতো। কতজন পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে? 
  1. ৩০ জন
  2. ৫৫ জন
  3. ৬৪ জন
  4. ৮০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের ৬৮% উত্তীর্ণ হল। যদি আরও ১৪ জন বেশি পাশ করত তাহলে পাশের হার ৭৫% হতো। কতজন পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে? 

সমাধান: 
ধরি, পরিক্ষার্থীদের সংখ্যা  ক জন

উত্তীর্ণ হয়েছে = ক × ৬৮/১০০ 
= ১৭ক/২৫

প্রশ্নমতে,
(১৭ক/২৫) + ১৪ = ৭৫ক/১০০ = ৩ক/৪
⇒  ৭ক/১০০ = ১৪
∴ ক = ২০০ জন

পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে = ২০০ × ৬৮/১০০
= ১৩৬ জন

অনুত্তীর্ণ হয়েছে = ২০০ - ১৩৬ জন 
= ৬৪ জন
৫,৬৪১.
ক এর ৪০% যদি খ এর ৩০% এর সমান হয়, তবে ক : খ কত?
  1. ২ : ৩
  2. ৩ : ৪
  3. ৪ : ৩
  4. ৩ : ২
ব্যাখ্যা

প্রশ্ন: ক এর ৪০% যদি খ এর ৩০% এর সমান হয়, তবে ক : খ কত?

সমাধান: 
প্রশ্নমতে, 
ক এর ৪০% = খ এর ৩০%
⇒ ৪০ক/১০০ = ৩০খ/১০০
⇒ ৪০ক = ৩০খ
⇒ ক/খ = ৩০/৪০
⇒ ক/খ = ৩/৪
∴ ক : খ = ৩ : ৪ 

৫,৬৪২.
৪৮ : ৬০ এর শতকরায় প্রকাশ-
  1. ক) ৪৮%
  2. খ) ৬০%
  3. গ) ৮০%
  4. ঘ) ৭৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৮ : ৬০ এর শতকরায় প্রকাশ-

সমাধান:
৪৮ : ৬০ = ৪৮/৬০
= (৪৮ × ১০০/৬০)%
= ৮০%
৫,৬৪৩.
১৫টি পোশাকের মধ্যে শতকরা ৪০ ভাগ শার্ট তবে ১৫টির মধ্যে কতটি শার্ট নয়?
  1. ক) ১১টি
  2. খ) ১০টি
  3. গ) ৯টি
  4. ঘ) ৮টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫টি পোশাকের মধ্যে শতকরা ৪০ ভাগ শার্ট তবে ১৫টির মধ্যে কতটি শার্ট নয়?

সমাধান: 
১০০টি পোষাকের মধ্যে শার্ট ৪০টি
∴১৫টি পোষাকের মধ্যে শার্ট (৪০ × ১৫)/১০০টি
= ৬টি

∴ শার্ট নয় (১৫ - ৬)টি
= ৯টি
৫,৬৪৪.
বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় একজন লোক ১১০৫০ টাকা পায়। পূর্বে তার বেতন কত ছিল? 
  1. ৭৫০০ টাকা
  2. ৭৮০০ টাকা
  3. ৮৫০০ টাকা
  4. ৯৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় একজন লোক ১১০৫০ টাকা পায়। পূর্বে তার বেতন কত ছিল?

সমাধান: 
বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় বর্তমান বেতন = (১০০ + ৩০) টাকা
= ১৩০ টাকা

লোকটির বর্তমান বেতন ১৩০ টাকা হলে পূর্বের বেতন = ১০০ টাকা
∴ লোকটির বর্তমান বেতন ১ টাকা হলে পূর্বের বেতন = ১০০/১৩০ টাকা
∴ লোকটির বর্তমান বেতন ১১০৫০ টাকা হলে পূর্বের বেতন = (১০০ × ১১০৫০)/১৩০ টাকা
= ৮৫০০ টাকা

∴ পূর্বে লোকটির বেতন ছিল = ৮৫০০ টাকা ।
৫,৬৪৫.
টাকায় ৩টি লেবু কিনে ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ৫০%
  2. খ) ৩০%
  3. গ) ৩৩%
  4. ঘ) ৩১%
ব্যাখ্যা
১টি লেবুর ক্রয়মূল্য ১/৩ টাকা
১টি লেবুর বিক্রয়মূল্য ১/২ টাকা

∴ ১টি লেবু বিক্রয়ে লাভ = (১/২) - (১/৩) = ১/৬ টাকা

∴ লাভের হার = {(১/৬) × ১০০}/ (১/৩) = ৫০ টাকা।
৫,৬৪৬.
একটি ট্রেন একটি গাড়ির চেয়ে ৫০% বেশি গতিতে চলে। তারা একই সময়ে একটি স্থান থেকে যাত্রা শুরু করল। ৭৫ কিমি দূরের একটা স্থানে তারা একই সঙ্গে পৌছে গেল। তবে, আসার সময় ট্রেনটির একটি স্টেশনে ১২.৫ মিনিট সময় নষ্ট হয়। গড়িটির গতি কত?
  1. ক) ১০০ কিমি/ঘন্টা
  2. খ) ১১০ কিমি/ঘন্টা
  3. গ) ১২০ কিমি/ঘন্টা
  4. ঘ) ১৩০ কিমি/ঘন্টা
ব্যাখ্যা

মনে করি,
গাড়ির গতি ক মিটার
তাহলে, ট্রেনের গতি = ১.৫ক মিটার
এবং, ১২.৫ মিনিট = ৫/২৪ ঘন্টা

প্রশ্নমতে,
(৭৫/ক ) - (৭৫/১.৫ক) = ৫/২৪

সমধান করে পাই,
ক = ১২০ কিমি/ঘণ্টা।

৫,৬৪৭.
একটি গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা ৮০ ভাগ মূল্যে ৬৪ টাকায় বিক্রয় হলো। বইটির প্রকৃত মূল্য কত?
  1. ক) ৭২
  2. খ) ৯৬
  3. গ) ৮০
  4. ঘ) ৯০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা ৮০ ভাগ মূল্যে ৬৪ টাকায় বিক্রয় হলো। বইটির প্রকৃত মূল্য কত?

সমাধান:
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে প্রকৃতমূল্য ১০০ টাকা 
বিক্রয়মূল্য ১ টাকা হলে প্রকৃতমূল্য ১০০/৮০ টাকা 
বিক্রয়মূল্য ৬৪ টাকা হলে প্রকৃতমূল্য (১০০ × ৬৪)/৮০ টাকা 
= ৮০ টাকা 
৫,৬৪৮.
৭% বার্ষিক সরল সুদের হারে ১০০০ টাকার উপর ১৪০ টাকা সুদ পেতে কত বছর সময় লাগবে?
  1. ২ বছর
  2. ৪ বছর
  3. ৩ বছর
  4. ৬ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: ৭% বার্ষিক সরল সুদের হারে ১০০০ টাকার উপর ১৪০ টাকা সুদ পেতে কত বছর সময় লাগবে?

সমাধান:
আসল, P = ১০০০ টাকা
সুদের হার, r = ৭%
সুদ, I = ১৪০ টাকা

আমরা জানি,
I = (Pnr)/১০০
⇒ ১৪০ = (১০০০ × ৭ × n)/১০০
⇒ n = (১৪০ × ১০০)/(১০০০ × ৭)
∴  n = ২ বছর

∴ সময় = ২ বছর

৫,৬৪৯.
লিচুর দাম ২০% কমে যাওয়ায় ১০ টাকায় পূর্ব অপেক্ষা ২টি লিচু বেশি পাওয়া গেলে বর্তমানে একটি লিচুর দাম কত?
  1. ১.০ টাকা
  2. ২.০ টাকা
  3. ১.২ টাকা
  4. ২.২ টাকা
ব্যাখ্যা

লিচুর দাম ২০% কমে যাওয়ায়,
১০০ টাকায় কমে ২০ টাকা
১ টাকায় কমে ২০/১০০ টাকা
১০ টাকায় কমে (২০×১০)/১০০ টাকা
= ২ টাকা

শর্তমতে,
লিচুর দাম ২ টাকা কমে যাওয়ায় ২ টি লিচু বেশি পাওয়া যায়।
সুতরাং ২টি লিচুর দাম = ২ টাকা
তাহলে ১টি লিচুর দাম = ১ টাকা।

৫,৬৫০.
৬৬ লিটারের ১.২% কত?
  1. ক) ৬.১২ লিটার
  2. খ) ১.২২ লিটার
  3. গ) .৬৯২ লিটার
  4. ঘ) .৭৯২ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬৬ লিটার ১.২% কত?

সমাধান: 
৬৬ লিটার ১.২% = (৬৬ × ১.২)/১০০ লিটার
= ০.৭৯২ লিটার
৫,৬৫১.
একজন মোবাইল ফোন বিক্রয়কর্মী প্রতিটি মোবাইল ফোন বিক্রির জন্য ৫০০ টাকা এবং বিক্রয়মূল্যের উপর ৪% হারে কমিশন পায়। অন্য একজন বিক্রয়কর্মী প্রতিটি মোবাইল ফোন বিক্রির জন্য বিক্রয়মূল্যের উপর ৭% হারে কমিশন পায়। মোবাইল ফোনের বিক্রয়মূল্য কত হলে দুইজনের কমিশন সমান হবে?
  1. ১৫৫৫৫.৬৭ টাকা
  2. ১৬৬৬৬.৬৭ টাকা
  3. ২১৪৪৫.৬৭ টাকা
  4. ২৩৬৫৫.৬৭ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একজন মোবাইল ফোন বিক্রয়কর্মী প্রতিটি মোবাইল ফোন বিক্রির জন্য ৫০০ টাকা এবং বিক্রয়মূল্যের উপর ৪% হারে কমিশন পায়। অন্য একজন বিক্রয়কর্মী প্রতিটি মোবাইল ফোন বিক্রির জন্য বিক্রয়মূল্যের উপর ৭% হারে কমিশন পায়। মোবাইল ফোনের বিক্রয়মূল্য কত হলে দুইজনের কমিশন সমান হবে?

সমাধান:
ধরি,
মোবাইল ফোনের বিক্রয়মূল্য = ক টাকা

প্রশ্নমতে,
৫০০ + ক এর ৪% = ক এর ৭%
⇒ ৫০০ + (৪ক/১০০) = ৭ক/১০০
⇒ (৭ক/১০০) - (৪ক/১০০) = ৫০০
⇒ ৩ক/১০০ = ৫০০
⇒ ৩ক = ৫০০০০
⇒ ক = ১৬৬৬৬.৬৭ টাকা

৫,৬৫২.
কোনো শহরের বর্তমান জনসংখ্যা ৪৮ লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ২৫ জন হলে, ২ বছর পর ঐ শহরের জনসংখ্যা কত হবে?
  1. ৬০০০০০০ জন
  2. ৫০৪৩০০০ জন
  3. ৫২০০০০০ জন
  4. ৫২৩০০০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো শহরের বর্তমান জনসংখ্যা ৪৮ লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে ২৫ জন হলে, ২ বছর পর ঐ শহরের জনসংখ্যা কত হবে?

সমাধান:

জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি সূত্র প্রযোজ্য।
এখানে,
শহরটির বর্তমান জনসংখ্যা, P = ৪৮০০০০০
জনসংখ্যা বৃদ্ধির হার, r = ২৫/১০০০ = ১/৪০
সময়, n = ২ বছর
সুতরাং ২ বছর পর মোট জনসংখ্যা হবে,
C = ৪৮০০০০০(১ + ১/৪০)
= ৪৮০০০০০ × (৪১/৪০) × (৪১/৪০)
= ৩০০০ × ৪১× ৪১
= ৫০৪৩০০০ জন
৫,৬৫৩.
কোনো গ্রামের ৬০% লোক নিরক্ষর এবং অক্ষর জ্ঞানসম্পন্নদের ২৮% মহিলা। যদি অক্ষর জ্ঞানসম্পন্ন পুরুষের সংখ্যা ৪৩২০ জন হয়, তবে ঐ গ্রামের মোট লোকসংখ্যা কত?
  1. ৬০০০ জন
  2. ৯০০০ জন
  3. ১৫০০০ জন
  4. ১৮০০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো গ্রামের ৬০% লোক নিরক্ষর এবং অক্ষর জ্ঞানসম্পন্নদের ২৮% মহিলা। যদি অক্ষর জ্ঞানসম্পন্ন পুরুষের সংখ্যা ৪৩২০ জন হয়, তবে ঐ গ্রামের মোট লোকসংখ্যা কত?

সমাধান:
ধরি,
গ্রামের লোকসংখ্যা = ক জন 
অক্ষর জ্ঞান সম্পন্ন লোক = ক - (ক এর ৬০%)
= ক - (৬০ক/১০০)
= (১০০ক - ৬০ক)/১০০
= ৪০ক/১০০
= ২ক/৫ জন 

অক্ষর জ্ঞানসম্পন্নদের মধ্যে,
মহিলা = ২৮%
∴ পুরুষ = (১০০ - ২৮)% = ৭২%

প্রশ্নমতে,
(২ক/৫) এর ৭২% = ৪৩২০
⇒ (২ক/৫) × (৭২/১০০) = ৪৩২০
⇒ ক = (৪৩২০ × ১০০ × ৫)/(৭২ × ২)
⇒ ক = ১৫০০০

∴ গ্রামের লোকসংখ্যা = ১৫০০০ জন
৫,৬৫৪.
আসিফের বেতন ৭০ টাকা বাড়ালে তার বেতন আরিফের বেতনের ৫০% হবে। যদি আরিফের বেতন ২০০০ টাকা হয়, তবে আসিফের বর্তমান বেতন কত?
  1. ৯৩০ টাকা
  2. ৯৪০ টাকা
  3. ৯৫০ টাকা
  4. ৯২০ টাকা
ব্যাখ্যা
ধরি, আসিফের বেতন x টাকা
x + ৭০ = ২০০০ এর ৫০/১০০
x + ৭০ = ১০০০
⇒ x = ১০০০ - ৭০ = ৯৩০
∴ আসিফের বেতন ৯৩০ টাকা
৫,৬৫৫.
একটি ক্লাসে ৫০০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ৪০% ছাত্র, সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত হবে? 
  1. ২০০ জন
  2. ৩৫০ জন
  3. ৩২০ জন
  4. ৩০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসে ৫০০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ৪০% ছাত্র, সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
মোট ছাত্র-ছাত্রী = ৫০০ জন 

∴ ক্লাসে ছাত্র সংখ্যা = ৫০০ এর ৪০% 
= ৫০০ এর ৪০/১০০ 
= ২০০ জন

∴ ক্লাসে ছাত্রীর সংখ্যা = (৫০০ - ২০০) জন
= ৩০০ জন।
৫,৬৫৬.
একটি পাঠ্যবই প্রকৃত মূল্যের শতকরা ৯০ ভাগ মূল্যে ৭২ টাকায় বিক্রয় করা হল । বইটির প্রকৃত মূল্য কত?
  1. ক) ৭০ টাকা
  2. খ) ৭৫ টাকা
  3. গ) ৮০ টাকা
  4. ঘ) ৮২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পাঠ্যবই প্রকৃত মূল্যের শতকরা ৯০ ভাগ মূল্যে ৭২ টাকায় বিক্রয় করা হল । বইটির প্রকৃত মূল্য কত?

সমাধান:
বিক্রয়মূল্য ৯০ টাকা হলে প্রকৃতমূল্য ১০০ টাকা 
বিক্রয়মূল্য ১ টাকা হলে প্রকৃতমূল্য ১০০/৯০ টাকা 
বিক্রয়মূল্য ৭২ টাকা হলে প্রকৃতমূল্য (১০০ × ৭২)/৯০ টাকা 
= ৮০ টাকা
৫,৬৫৭.
৬% সরল সুদে ৩২০০ টাকার কত বছরের সুদ ৯৬০ টাকা হবে?
  1. ক) ৫ বছর
  2. খ) ৭ বছর
  3. গ) ১০ বছর
  4. ঘ) ১২ বছর
ব্যাখ্যা

এখানে,
মূলধন p = ৩২০০ টাকা,
সুদের হার r = ৬% = ৬/১০০
সুদ I = ৯৬০ টাকা
∴ সময় = n বছর = ?
∴ I = pnr
বা, ৯৬০ = ৩২০০ × n × ৬/১০০
বা, n = (৯৬০ × ১০০)/(৩২০০ × ৬)
= ৫ বছর

৫,৬৫৮.
m টাকার m% সরল সুদে ৪ বছরের সুদ m টাকা হলে, m =?
  1. 25
  2. 20
  3. 30
  4. 32
ব্যাখ্যা
প্রশ্ন: m টাকার m% সরল সুদে ৪ বছরের সুদ m টাকা হলে, m =?

সমাধান:
আমরা জানি,
I = Pnr
∴ m = m × 4 × (m/100)%
⇒ m = m2/25
⇒ 25m = m2
∴ m = 25
৫,৬৫৯.
৭৫ টাকায় ১৫ টি বলপেন কিনে ৯০ টাকায় বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ হবে?
  1. ক) ২৭%
  2. খ) ৩০%
  3. গ) ২০%
  4. ঘ) ২১%
ব্যাখ্যা

আমরা জানি, লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
লাভ = ৯০ - ৭৫ = ১৫ টাকা
৭৫ টাকায় লাভ হয় ১৫ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (১৫ × ১০০)/৭৫ = ২০ টাকা
∴ লাভ ২০%

৫,৬৬০.
কলার দাম ১৪% কমে যাওয়ার ৪০০ টাকায় পূর্বাপেক্ষা ১০ টি কলা বেশি পাওয়া যায়। প্রতি ডজন কলার বর্তমান দাম কত?
  1. ক) ৬৭.২ টাকা
  2. খ) ৭৭.২ টাকা
  3. গ) ৯৭.২ টাকা
  4. ঘ) ১০০ টাকা
ব্যাখ্যা

১০০ টাকায় কমে ১৪ টাকা
∴ ৪০০ টাকায় কমে (১৪ × ৪০০)/১০০ = ৫৬ টাকা
প্রশ্নমতে,
১০ টি কলার বর্তমান মূল্য ৫৬ টাকা
∴ ১২  টি কলার বর্তমান মূল্য (৫৬ × ১২)/১০ = ৬৭.২ টাকা

৫,৬৬১.
লবণের মূল্য ১০% কমে যাওয়ায় লবণের ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে লবণ বাবদ খরচ একই থাকবে?
  1. ক) ১৩(১/৭)%
  2. খ) ১১(১/৯)%
  3. গ) ১৫(১/৬)%
  4. ঘ) ১৩(১/৯)%
ব্যাখ্যা
প্রশ্ন : লবণের মূল্য ১০% কমে যাওয়ায় লবণের ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে লবণ বাবদ খরচ একই থাকবে?
সমাধান :
মনেকরি,
 লবণের মূল্য ১০০ টাকা
১০% কমে মূল্য = ১০০-১০ = ৯০ টাকা

বর্তমান মূল্য ৯০ টাকায় পূর্বমূল্য = ১০০ টাকা
∴ বর্তমান মূল্য ১ টাকায় পূর্বমূল্য = ১০০/৯০ টাকা
∴ বর্তমান মূল্য ১০০ টাকায় পূর্বমূল্য =  (১০০ × ১০০)/৯০
= ১১১(১/৯) টাকা

∴  লবণের ব্যবহার বাড়াতে হবে = ১১১(১/৯) - ১০০ টাকা = ১১(১/৯) টাকা
৫,৬৬২.
টাকায় ১০ টি ও টাকায় ১৫ টি দরে সমান সংখ্যক লিচু কিনে সবগুলো লিচু টাকায় ১২ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ?
  1. ক) ২৫% লাভ হবে
  2. খ) ২৫% ক্ষতি হবে
  3. গ) ৩০% লাভ হবে
  4. ঘ) লাভ বা ক্ষতি কিছুই হবে না
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ১০ টি ও টাকায় ১৫ টি দরে সমান সংখ্যক লিচু কিনে সবগুলো লিচু টাকায় ১২ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ?

সমাধান:
১০টি লিচুর ক্রয়মূল্য = ১ টাকা 
১টি লিচুর ক্রয়মূল্য = ১/১০ টাকা 

১৫টি লিচুর ক্রয়মূল্য = ১ টাকা 
১টি লিচুর ক্রয়মূল্য = ১/১৫ টাকা 

(১ + ১)টি বা ২টি লিচুর ক্রয়মূল্য = (১/১০) + (১/১৫) টাকা 
        ২টি লিচুর ক্রয়মূল্য =(৩ + ২)/৩০
        ২টি লিচুর ক্রয়মূল্য= ৫/৩০
        ২টি লিচুর ক্রয়মূল্য= ১/৬
        ১টি লিচুর ক্রয়মূল্য = ১/(২× ৬) = ১/১২


১২টি লিচুর বিক্রয়মূল্য = ১ টাকা 
১টি লিচুর বিক্রয়মূল্য = ১/১২ টাকা 

১টি লিচুর ক্রয়মূল্য = ১টি লিচুর বিক্রয়মূল্য
লাভ বা ক্ষতি কিছুই হবে না
৫,৬৬৩.
একটি বইয়ের মূল্য ১৪৪ টাকা। এ মূল্য প্রকৃত মূল্যের ৮০%। বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দিয়ে থাকেন?
  1. ক) ৩৬ টাকা
  2. খ) ৬ টাকা
  3. গ) ১৬ টাকা
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন :  একটি বইয়ের মূল্য ১৪৪ টাকা। এ মূল্য প্রকৃত মূল্যের ৮০%। বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দিয়ে থাকেন?
 
সমাধান :
 
প্রশ্নানুসারে, ৮০% = ১৪৪ টাকা
∴ ১% = ১৪৪/৮০ টাকা

সুতরাং বইয়ের প্রকৃত মূল্য অর্থাৎ, ১০০% = (১৪৪ × ১০০)/৮০ টাকা = ১৮০ টাকা।
অতএব সরকার প্রতি বইয়ে ভর্তুকি দেয় (১৮০ - ১৪৪) টাকা = ৩৬ টাকা।
৫,৬৬৪.
একটি পণ্যের নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয়ই ২০% লাভে বিক্রয় করে, ঐ পণ্যের নির্মাণ খরচ ৩০০ টাকা হলে খুচরা মূল্য কত?
  1. ৩৬০ টাকা
  2. ৪৩২ টাকা
  3. ৩৮০ টাকা
  4. ৪৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্যের নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয়ই ২০% লাভে বিক্রয় করে, ঐ পণ্যের নির্মাণ খরচ ৩০০ টাকা হলে খুচরা মূল্য কত?

সমাধান:
নির্মাতার ২০% লাভে,
নির্মাণ খরচ ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০ টাকা
∴  নির্মাণ খরচ ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০/১০০ টাকা
∴  নির্মাণ খরচ ৩০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২০/১০০) × ৩০০ টাকা
= ৩৬০ টাকা 

খুচরা বিক্রেতার ২০% লাভে,
ক্রয়মূল্য ৩৬০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২০/১০০) × ৩৬০ টাকা
= ৪৩২ টাকা
৫,৬৬৫.
একজন চা ব্যবসায়ী এক বাক্স চা পাতা কেজি প্রতি ৮০ টাকা হিসাবে ক্রয় করেন। সব চা পাতা কেজি প্রতি ৭৫ টাকা দরে বিক্রয় করায় ৫০০ টাকা ক্ষতি হয়। তিনি কত কেজি চা পাতা ক্রয় করেছিলেন? 
  1. ৭৫ কেজি
  2. ৮০ কেজি
  3. ১০০ কেজি
  4. ১২০ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: একজন চা ব্যবসায়ী এক বাক্স চা পাতা কেজি প্রতি ৮০ টাকা হিসাবে ক্রয় করেন। সব চা পাতা কেজি প্রতি ৭৫ টাকা দরে বিক্রয় করায় ৫০০ টাকা ক্ষতি হয়। তিনি কত কেজি চা পাতা ক্রয় করেছিলেন? 

সমাধান: 
কেজি প্রতি চা পাতার ক্রয়মূল্য = ৮০ টাকা
কেজি প্রতি চা পাতার বিক্রয়মূল্য = ৭৫ টাকা
______________________________________
∴ ১ কেজি চা পাতা বিক্রয় করলে ক্ষতি হয় = ৫ টাকা 

এখন, 
৫ টাকা ক্ষতি হয় = ১ কেজিতে 
∴ ১ টাকা ক্ষতি হয় = ১/৫ কেজিতে 
∴ ৫০০ টাকা ক্ষতি হয় = (১ × ৫০০)/৫ কেজিতে 
= ১০০ কেজিতে 

∴ চা পাতা ক্রয় করেছিলেন = ১০০ কেজি।
৫,৬৬৬.
একটি স্কুলের ক্যাবিনেট নির্বাচনে শাহিদ ও তামজিদ প্রতিদ্বন্দ্বিতা করে এবং শাহিদ নির্বাচনে প্রদত্ত ভোটের ৪০% ভোট পেল। তামজিদ শাহিদের চেয়ে ৫১২ ভোট বেশি পেয়ে জয়লাভ করলে ঐ নির্বাচনে কতজন ভোট দিয়েছিল?
  1. ২৫৩৭ জন
  2. ২৫৪৮ জন
  3. ২৫৫৬ জন
  4. ২৫৬০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলের ক্যাবিনেট নির্বাচনে শাহিদ ও তামজিদ প্রতিদ্বন্দ্বিতা করে এবং শাহিদ নির্বাচনে প্রদত্ত ভোটের ৪০% ভোট পেল। তামজিদ শাহিদের চেয়ে ৫১২ ভোট বেশি পেয়ে জয়লাভ করলে ঐ নির্বাচনে কতজন ভোট দিয়েছিল?

সমাধান:
শাহিদ ভোট পেয়েছে = ৪০%
তাহলে, তামজিদ ভোট পেয়েছে = (১০০ - ৪০) = ৬০%
শাহিদ এবং তামজিদের ভোটের ব্যবধান = (৬০ - ৪০) = ২০%

প্রশ্নমতে,
২০% = ৫১২
⇒ ১% = ৫১২/২০
∴ ১০০% = (৫১২ × ১০০)/২০
= ২৫৬০ জন

∴ নির্বাচনে মোট ভোট দিয়েছিল ২৫৬০ জন।
৫,৬৬৭.
সুজন ২৪০০০ টাকা ব্যাংকে জমা রাখলেন। ৫ বছর পর তিনি আসল টাকার ২/৫ অংশ সুদ পেলেন। বার্ষিক সরল সুদের হার কত?
  1. ৮%
  2. ১২.৫%
  3. ১০%
  4. ৮.৫%
ব্যাখ্যা
প্রশ্ন: সুজন ২৪০০০ টাকা ব্যাংকে জমা রাখলেন। ৫ বছর পর তিনি আসল টাকার ২/৫ অংশ সুদ পেলেন। বার্ষিক সরল সুদের হার কত?

সমাধান:
আসল টাকা, P = ২৪০০০ টাকা
সময়, n = ৫ বছর
সুদ = (২/৫) × ২৪০০০ = ৯৬০০ টাকা
সুদের হার, r = ?

আমরা জানি,
SI = (P × r × n)/১০০
⇒ ৯৬০০ = (২৪০০০ × r × ৫)/১০০
⇒ ৯৬০০ = (১২০০০০ × r)/১০০
⇒ ৯৬০০ × ১০০ = ১২০০০০ × r
⇒ ৯৬০০০০ = ১২০০০০ × r
⇒ r = ৯৬০০০০/১২০০০০
∴ r = ৮

∴ সুদের হার ৮%।
৫,৬৬৮.
একটি পুতুল ২৫% লাভে ৩৭৫ টাকায় বিক্রয় করা হলো। পুতুলটির ক্রয়মূল্য কত ছিল?
  1. ৩০০ টাকা
  2. ৩২৫ টাকা
  3. ৩৪০ টাকা
  4. ৩৯০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পুতুল ২৫% লাভে ৩৭৫ টাকায় বিক্রয় করা হলো। পুতুলটির ক্রয়মূল্য কত ছিল?

সমাধান:
২৫% লাভে 
বিক্রয়মূল্য = ১০০ + ২৫ = ১২৫ টাকা

 বিক্রয়মূল্য ১২৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
 বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১২৫ টাকা
 বিক্রয়মূল্য ৩৭৫ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৩৭৫)/১২৫ টাকা
= ৩০০ টাকা
৫,৬৬৯.
একটি বইয়ের বিক্রয়মূল্য এবং ক্রয়মূল্যের পার্থক্য ১৫০ টাকা। একজন যদি ১৫% হারে লাভ করতে চান তবে বইটির বিক্রয়মূল্য কত হবে?
  1. ১১৩৯ টাকা
  2. ১১৫০ টাকা
  3. ১১৬৬ টাকা
  4. ১১৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বইয়ের বিক্রয়মূল্য এবং ক্রয়মূল্যের পার্থক্য ১৫০ টাকা। একজন যদি ১৫% হারে লাভ করতে চান তবে বইটির বিক্রয়মূল্য কত হবে?

সমাধান:
মনে করি,
বইয়ের ক্রয়মূল্য = ১০০ টাকা
১৫% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১৫) টাকা
= ১১৫ টাকা

∴ লাভ = (১১৫ - ১০০) = ১৫ টাকা

এখন,
১৫ টাকা লাভ হলে বিক্রয়মূল্য = ১১৫ টাকা
১ টাকা লাভ হলে বিক্রয়মূল্য = ১১৫/১৫ টাকা
১৫০ টাকা লাভ হলে বিক্রয়মূল্য = (১১৫ × ১৫০)/১৫ টাকা
= ১১৫০ টাকা
৫,৬৭০.
একজন কমলা বিক্রেতা প্রতিশত কমলা ১২০০ টাকায় কিনে ১৮০০ টাকায় বিক্রি করলেন। তার শতকরা কত লাভ হলো ?
  1. ক) ৫০%
  2. খ) ৫৫%
  3. গ) ৬০%
  4. ঘ) ৪০%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন কমলা বিক্রেতা প্রতিশত কমলা ১২০০ টাকায় কিনে ১৮০০ টাকায় বিক্রি করলেন। তার শতকরা কত লাভ হলো ?

সমাধান:
লাভ = (১৮০০ - ১২০০) টাকা 
= ৬০০ টাকা 

১২০০ টাকায় লাভ ৬০০ টাকা 
১ টাকায় লাভ ৬০০/১২০০ টাকা 
১০০ টাকায় লাভ ৬০০ × ১০০/১২০০ টাকা 
= ৫০ টাকা 
৫,৬৭১.
একটি দ্রব্য ২৭০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হলো । দ্রব্যটির ক্রয়মূল্য-
  1. ক) ৩১০ টাকা
  2. খ) ২৬২ টাকা
  3. গ) ৩০০ টাকা
  4. ঘ) ২৯৮ টাকা
ব্যাখ্যা

10% ক্ষতিতে বিক্রয়মূল্য 100-10 = 90 টাকা
90 টাকায় বিক্রয় করা হলে, ক্রয়মূলয় ছিল 100 টাকা
1 টাকায় বিক্রয় করা হলে, ক্রয়মূলয় ছিল 100/90 টাকা
270 টাকায় বিক্রয় করা হলে, ক্রয়মূলয় ছিল (100 X 270)/90 টাকা = 300 টাকা

৫,৬৭২.
৮৪ টাকা কত টাকার ৮.৭৫%?
  1. ক) ৮৮০ টাক
  2. খ) ৯৪০ টাকা
  3. গ) ৯৬০ টাকা
  4. ঘ) ৯৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৮৪ টাকা কত টাকার ৮.৭৫%?

সমাধান: 
ধরি,
৮৪ টাকা x টাকার ৮.৭৫%
অর্থাৎ x এর ৮.৭৫% = ৮৪ টাকা
⇒ x × (৮.৭৫/১০০) = ৮৪ 
⇒ x = (৮৪ × ১০০)/৮.৭৫
∴ x = ৯৬০
৫,৬৭৩.
একজন বিক্রেতা ১৮ টি আম ৬০০ টাকায় বিক্রি করে যে লোকসান করল তা ৬ টি আমের ক্রয়মূল্যের সমান। একটি আমের ক্রয় মূল্য কত?
  1. ক) ৬০ টাকা
  2. খ) ৫৫ টাকা
  3. গ) ৫২ টাকা
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

প্রশ্নমতে,
১৮ টি আমের বিক্রয় মূল্য = ( ১৮ - ৬ ) = ১২ টি আমের ক্রয় মূল্য
১২ টি আমের ক্রয় মূল্য ৬০০ টাকা
১ টি আমের ক্রয় মূল্য ৬০০/১২ = ৫০ টাকা
অপশনে ৫০ টাকা দেওয়া নেই, তাই উত্তর হবে কোনোটি নয়।

৫,৬৭৪.
বার্ষিক ১০% হারে ১০০০ টাকা ২ বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
  1. ১২০ টাকা
  2. ১০ টাকা
  3. ২০ টাকা
  4. ১১০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ১০% হারে ১০০০ টাকা ২ বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?

সমাধান:
মূলধন, P = ১০০০ টাকা
সুদের হার, r = ১০% = ১০/১০০ = ১/১০
সময়, n = ২ বছর

আমরা জানি,
সরল মুনাফার ক্ষেত্রে,
SI = P × r × n
= ১০০০ × (১/১০) × ২
= ২০০ টাকা

আবার,
চক্রবৃদ্ধি মুনাফায়,
C = P(1 + r)n
= ১০০০ × (১ + ১/১০)
= ১০০০ × (১১/১০)
= ১০০০ × (১১/১০) × (১১/১০)
= ১২১০ টাকা

∴ চক্রবৃদ্ধি মুনাফা = C - P
= ১২১০ − ১০০০
= ২১০ টাকা

∴ পার্থক্য = ২১০ − ২০০ = ১০ টাকা
৫,৬৭৫.
'ক' ৬টি অঙ্কের সঠিক উত্তর করে ৭৫% নম্বর পেল। কয়টি অঙ্কের সঠিক উত্তর করলে সে ১০০% নম্বর পাবে?
  1. ১২টি
  2. ৮টি
  3. ১০টি
  4. ১৫টি
ব্যাখ্যা
প্রশ্ন: 'ক' ৬টি অঙ্কের সঠিক উত্তর করে ৭৫% নম্বর পেল। কয়টি অঙ্কের সঠিক উত্তর করলে সে ১০০% নম্বর পাবে?

সমাধান:
মোট নম্বরের ৭৫% = ৬ টি অঙ্ক
∴ মোট নম্বরের ১% = ৬/৭৫ টি অঙ্ক
∴ মোট নম্বরের ১০০% = (৬ × ১০০)/৭৫ = ৮ টি অঙ্ক

∴ ১০০% পেতে হলে সব প্রশ্ন ঠিক করতে হবে, অর্থাৎ ৮টি ঠিক করতে হবে।
৫,৬৭৬.
একটি বাক্সে ১৪টি আপেল এবং ২৩টি কমলালেবু আছে ।বাক্স থেকে কতগুলো কমলালেবু বের করতে হবে যাতে ফলগুলোর ৭০% আপেল হয়? 
  1. ১৭ 
  2. ১৬ 
  3. ১৯ 
  4. ২০ 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাক্সে ১৪টি আপেল এবং ২৩টি কমলালেবু আছে ।বাক্স থেকে কতগুলো কমলালেবু বের করতে হবে যাতে ফলগুলোর ৭০% আপেল হয়? 

সমাধান: 
আপেল = ১৪টি
কমলালেবু = ২৩টি

বাক্সে ফল = ১৪ + ২৩ = ৩৭ টি 

ধরি 
বাক্স থেকে কমলালেবু বের করতে হবে = ক টি 

এখন 
(৩৭ - ক) এর ৭০% = ১৪ 
বা, (৩৭ - ক) এর ৭০/১০০ = ১৪ 
বা, ৭(৩৭ - ক)/১০ = ১৪
বা, (৩৭ - ক)/১০ =  ২
বা, ৩৭ - ক = ২০ 
বা, ৩৭ - ২০ = ক 
∴ ক = ১৭ 

৫,৬৭৭.
ক্রয়মূল্য বিক্রয়মূল্যের চারগুণ হলে শতকরা ক্ষতির পরিমাণ কত?
  1. ৬৫%
  2. ৭০%
  3. ৬০%
  4. ৭৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ক্রয়মূল্য বিক্রয়মূল্যের চারগুণ হলে শতকরা ক্ষতির পরিমাণ কত?

সমাধান:
ধরি, বিক্রয়মূল্য = ক

তাহলে, ক্রয়মূল্য = ৪ক
∴ ক্ষতি = ৪ক - ক = ৩ক

∴ শতকরা ক্ষতি হবে = (৩ক/৪ক) × ১০০
= ৭৫%
৫,৬৭৮.
একটি শার্টে লিখিত মূল্যের উপর ২৫% কমিশন দিয়েও ২০% লাভ হয়। শার্টের ক্রয়মূল্য ২০০ টাকা হলে লিখিত মূল্য কত? 
  1. ২২০ টাকা
  2. ৩০০ টাকা
  3. ৩২০ টাকা
  4. ৪২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শার্টে লিখিত মূল্যের উপর ২৫% কমিশন দিয়েও ২০% লাভ হয়। শার্টের ক্রয়মূল্য ২০০ টাকা হলে লিখিত মূল্য কত?

সমাধান: 
২০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ২০) টাকা
= ১২০ টাকা
এখন,
বিক্রয়মূল্য ১০০ টাকা হলে ক্রয়মূল্য = ২০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ২০০/১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য = (২০০ × ১২০)/১০০ টাকা
= ২৪০ টাকা

আবার,
২৫% কমিশনে বিক্রয়মূল্য = (১০০ - ২৫) টাকা
= ৭৫ টাকা

বিক্রয়মূল্য ৭৫ টাকা হলে ক্রয়মূল্য = ২৪০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ২৪০/৭৫ টাকা
∴ বিক্রয়মূল্য ১০০ টাকা হলে ক্রয়মূল্য = (২৪০ × ১০০)/৭৫ টাকা
= ৩২০ টাকা

∴ শার্টের লিখিত মূল্য = ৩২০ টাকা।
৫,৬৭৯.
একটি ব্যাংকে ১০০০০ টাকা ২ বছরের জন্য বার্ষিক ১০% হারে বিনিয়োগ করা হলো। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য কত টাকা?
  1. ১২০ টাকা 
  2. ৮০ টাকা
  3. ২০০ টাকা
  4. ১০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ব্যাংকে ১০০০০ টাকা ২ বছরের জন্য বার্ষিক ১০% হারে বিনিয়োগ করা হলো। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য কত টাকা?

সমাধান: 
দেওয়া আছে, 

সূত্র: SI = (P × R × T) / ১০০

দেওয়া আছে:

আসল, P = ১০০০০ টাকা
মুনাফার হার, r = ১০%
সময়, n = ২ বছর

আমরা জানি,
সরল মুনাফা, SI = (P × r × n)/১০০
= (১০০০০ × ১০ × ২)/১০০
= ২০০০ টাকা

আবার,
চক্রবৃদ্ধি মুনাফা, CI = P(১ + r/১০০)n - P
= ১০০০০ × (১ + ১০/১০০) - ১০০০০
= ১০০০০ × (১.১) - ১০০০০ 
= (১০০০০ × ১.২১) - ১০০০০
= ১২১০০ - ১০০০০ 
= ২১০০ টাকা

∴ পার্থক্য = চক্রবৃদ্ধি মুনাফা - সরল মুনাফা = ২১০০ - ২০০০ = ১০০ টাকা

৫,৬৮০.
কামাল সাহেব একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি হাঁটে গিয়ে ২৫ কেজি পেঁয়াজ বিক্রয় করে দেখলেন যে, বিক্রয়মূল্য ২০ কেজি পেঁয়াজের ক্রয়মূল্যের সমান। কামাল সাহেবের শতকরা কত ক্ষতি হলো?
  1. ১৪% ক্ষতি
  2. ২২% ক্ষতি
  3. ১৬% ক্ষতি
  4. ২০% ক্ষতি
ব্যাখ্যা
প্রশ্ন: কামাল সাহেব একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি হাঁটে গিয়ে ২৫ কেজি পেঁয়াজ বিক্রয় করে দেখলেন যে, বিক্রয়মূল্য ২০ কেজি পেঁয়াজের ক্রয়মূল্যের সমান। কামাল সাহেবের শতকরা কত ক্ষতি হলো?

সমাধান:
ধরি,
২০ কেজি পেঁয়াজের ক্রয়মূল্য = ১০০ টাকা
১ কেজি পেঁয়াজের ক্রয়মূল্য = ১০০/২০ টাকা
= ৫ টাকা

আবার,
২৫ কেজি পেঁয়াজের বিক্রয়মূল্য = ১০০ টাকা
১ কেজি পেঁয়াজের বিক্রয়মূল্য = ১০০/২৫ টাকা
= ৪ টাকা

প্রতি কেজি পেঁয়াজে ক্ষতি = ৫ - ৪ = ১ টাকা

∴ শতকরা ক্ষতি = (১/৫) × ১০০% = ২০%

∴ কামাল সাহেবের ২০% ক্ষতি হয়েছে।
৫,৬৮১.
একটি হিমাগারকে নবায়ন করার সময় এর দৈর্ঘ্য ৩০% ও প্রস্থ ৫০% বাড়ানো হলো এবং উচ্চতা ২০% কমানো হলো। নবায়নকৃত হিমাগারের আয়তন পুরোনো হিমাগারের আয়তন থেকে শতকরা কত অংশ বেশি?
  1. ক) ৫৬%
  2. খ) ৫০%
  3. গ) ৪৫%
  4. ঘ) ৬৫%
  5. ঙ) ৪৪%
ব্যাখ্যা

ধরি, হিমাগারের দৈর্ঘ্য x একক, প্রস্থ y একক এবং উচ্চতা z একক।
হিমাগারের আয়তন xyz ঘন একক।
30% বৃদ্ধিতে দৈর্ঘ্য (x + x এর 30/100) একক
= (x + 3x/10) = 13x/10 একক
50% বৃদ্ধিতে প্রস্থ (y + y এর 50/100) একক
= 3y/2 একক
20% হ্রাসে উচ্চতা (z - z এর 20/100) একক
= (z - z/5) = 4z/5 একক
হিমাগারের নতুন আয়তন (13x/10 × 3y/2 × 4z/5) ঘন একক
= 39xyz/25 ঘন একক
বৃদ্ধিপ্রাপ্ত অংশ = (39xyz/25 - xyz) ঘন একক
= (39xyz - 25xyz)/25 = 14xyz/25 ঘন একক
নতুন হিমাগারের আয়তন পুরনো হিমাগারের আয়তনের
= [(14xyz × 100)/(25 × xyz)] %
= 56%

৫,৬৮২.
টিটুর আয় ও ব্যয়ের অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
  1. ৫%
  2. ১০%
  3. ২০%
  4. ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: টিটুর আয় ও ব্যয়ের অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ? 
 
সমাধান: 
ধরি, 
টিটুর আয় = ২০x টাকা 
টিটুর ব্যয় =১৫x টাকা
∴ টিটুর সঞ্চয় = (২০x - ১৫x) টাকা 
= ৫x টাকা 
 
∴ সঞ্চয় আয়ের শতকরা = {(৫x/২০x) × ১০০}% 
= ২৫% 
 
∴ তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা =  ২৫%।
৫,৬৮৩.
বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ৫০০০ টাকার ৩ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে?
  1. ক) ১৪৫ টাকা
  2. খ) ১৫০ টাকা
  3. গ) ১৫৫ টাকা
  4. ঘ) ১৬০ টাকা
ব্যাখ্যা

এখানে,
P = ৫০০০
r = ১০
n = ৩
সরল মুনাফা, I = Pnr/১০০
বা, I = (৫০০০×৩×১০)/১০০ = ১৫০০ টাকা
চক্রবৃদ্ধি মূলধন,
C = P (১+(r/১০০))n
= ৫০০০(১+(১০/১০০))
= ৫০০০(১+(১/১০০))
= ৫০০০(১+০.১)
= ৫০০০×(১.১)
= ৫০০০×১.৩৩১
= ৬৬৫৫ টাকা
∴ চক্রবৃদ্ধি মুনাফা = (৬৬৫৫-৫০০০) = ১৬৫৫ টাকা।
∴ চক্রবৃদ্ধি মুনাফা ও সরল-মুনাফার পার্থক্য = (১৬৫৫-১৫০০) = ১৫৫ টাকা।

৫,৬৮৪.
কোন আসল ৪ বছরে সুদে-আসলে ৪৮০ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ৫০০ টাকা হয়। শতকরা সুদের হার কত?
  1. ৫%
  2. ৬%
  3. ৭%
  4. ৮%
ব্যাখ্যা
প্রশ্ন: কোন আসল ৪ বছরে সুদে-আসলে ৪৮০ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ৫০০ টাকা হয়। শতকরা সুদের হার কত?

সমাধান:
৫ বছরের সুদ + আসল = ৫০০ টাকা
৪ বছরের সুদ + আসল = ৪৮০ টাকা
______________________________________
(-) করে, ১ বছরের সুদ  =    ২০ টাকা
∴ ৪ বছরের সুদ = ৮০ টাকা

সময়, n = ৪ বছর
∴ আসল, P = ৪৮০ - ৮০ = ৪০০ টাকা

আমরা জানি,
I = Pnr
বা, r = I/(Pr)
বা, r = (৮০ × ১০০)/(৪০০ × ৪)
∴ r = ৫%
৫,৬৮৫.
৫০০০ টাকার ৫ বছরের সুদ ১০০ টাকা হলে, ২০০০০ টাকার ৫ বছরের সুদ কত টাকা হবে?
  1. ক) ১৫০
  2. খ) ২৪০
  3. গ) ২৫০
  4. ঘ) ৪০০
ব্যাখ্যা

৫০০০ টাকার ৫ বছরের সুদ ১০০ টাকা
১ টাকার ৫ বছরের সুদ ১০০/৫০০০ টাকা
∴ ২০০০০ টাকার ৫ বছরের সুদ (১০০×২০০০০)/৫০০০ = ৪০০ টাকা

৫,৬৮৬.
চিনির মূল্য শতকরা 15 টাকা বেড়ে গেলে, চিনির ব্যবহার শতকরা কী পরিমাণ কমালে খরচের কোন পরিবর্তন হবে না?
  1. ক) 20%
  2. খ) 14%
  3. গ) 13.04%
  4. ঘ) 12.04%
ব্যাখ্যা

মনে করি চিনির আগের মূল্য = ১০০ টাকা
১৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = ১০০ + ১৫ = ১১৫ টাকা
১১৫ টাকাতে খরচ কমাতে হবে = ১৫ টাকা
১ '' '' '' '' '' '' '' = ১৫/১১৫ ''
১০০  '' '' '' '' '' '' '' = (১৫×১০০)/১১৫ = ১৩.০৪ টাকা

৫,৬৮৭.
৪৫০ এর ২২% = কত?
  1. ক) ৬৬
  2. খ) ৭৭
  3. গ) ৮৮
  4. ঘ) ৯৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৫০ এর ২২% = কত?

সমাধান:
৪৫০ এর ২২%
= ৪৫০ × ২২/১০০
= ৯৯
৫,৬৮৮.
একটি পণ্য ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ১৮০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। পণ্যটির ক্রয়মূল্য কত? 
  1. ক) ১০০০ টাকা
  2. খ) ১২০০ টাকা
  3. গ) ১৫০০ টাকা
  4. ঘ) ১৬০০ টাকা
ব্যাখ্যা
১০% ক্ষতিতে বিক্রয়মূল্যে = ১০০ - ১০ = ৯০ টাকা
৫% লাভে বিক্রয়মূল্যে = ১০০ + ৫ = ১০৫ টাকা
বিক্রয়মূল্যের পার্থক্য = ১০৫ - ৯০ = ১৫ টাকা

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হয় যখন ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হয় যখন ক্রয়মূল্য ১০০/১৫ টাকা
বিক্রয়মূল্য ১৮০ টাকা বেশি হয় যখন ক্রয়মূল্য (১০০/১৫) × ১৮০
                                                                  = ১২০০ টাকা
৫,৬৮৯.
দুধের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি দুধের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি দুধের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন?
  1. ১৬.৬৭% 
  2. ২৫%
  3. ৩৩.৩৩% 
  4. ২০%
ব্যাখ্যা

প্রশ্ন: দুধের দাম ২৫% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি দুধের ব্যবহার এমনভাবে কমালেন যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি দুধের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন?

সমাধান:
ধরি,
২৫% বৃদ্ধিতে দুধের বর্তমান মূল্য = (১০০ + ২৫) টাকা
= ১২৫ টাকা

এখন,
বর্তমান মূল্য ১২৫ টাকা হলে পূর্বমূল্য = ১০০ টাকা
∴ বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্বমূল্য = ১০০/১২৫ টাকা
∴ বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্বমূল্য = (১০০ × ১০০)/১২৫ টাকা
= ৮০ টাকা

∴ দুধের ব্যবহার কমাতে হবে = (১০০ - ৮০)% = ২০%

অর্থাৎ, তিনি পূর্বের ব্যবহারের তুলনায় ২০% কম দুধ ব্যবহার করবেন।

৫,৬৯০.
একটি চেয়ার ১৮০ টাকায় বিক্রয় করায় ক্রয়মূল্যের উপর ২০% লাভ হলো। চেয়ারটির ক্রয়মূল্য কত টাকা?
  1. ২০০ টাকা
  2. ১৬০ টাকা
  3. ১২০ টাকা
  4. ১৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চেয়ার ১৮০ টাকায় বিক্রয় করায় ক্রয়মূল্যের উপর ২০% লাভ হলো। চেয়ারটির ক্রয়মূল্য কত টাকা?

সমাধান:
২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০ + ২০) টাকা বা ১২০ টাকা

বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য (১০০/১২০) টাকা
বিক্রয়মূল্য ১৮০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ১৮০)/১২০ টাকা = ১৫০ টাকা
৫,৬৯১.
একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১৫% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১৫% কম হলে কত টাকা লাভ হতো? 
  1. ১৫০ টাকা
  2. ১৪০ টাকা
  3. ১৩০ টাকা
  4. ১৬০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১৫% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১৫% কম হলে কত টাকা লাভ হতো? 

সমাধান: 
১৫% লাভে, 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১৫ টাকা 
∴ ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১৫/১০০ টাকা 
∴ ক্রয়মূল্য ৫০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১১৫ × ৫০০)/১০০ টাকা 
= ৫৭৫ টাকা 

ক্রয়মূল্য ১৫% কম হলে = {৫০০ - (৫০০ × ১৫)/১০০} টাকা 
= ৪২৫ টাকা 

∴ মোট লাভ = (৫৭৫ - ৪২৫) টাকা 
= ১৫০ টাকা।

৫,৬৯২.
৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ১০০০ টাকা হলে, সুদের হার কত?
  1. ক) ১০%
  2. খ) ১৫%
  3. গ) ২০%
  4. ঘ) ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ১০০০ টাকা হলে, সুদের হার কত?

সমাধান: 
মনেকরি,
সুদের হার = r 
১০০ টাকার ১ বছরের সুদ = r টাকা 
৫০০ টাকার ৪ বছরের সুদ = (৫০০ × ৪ × r) টাকা 
= ২০০০r টাকা

আবার,
১০০ টাকার ১ বছরের সুদ = r টাকা 
৬০০ টাকার ৫ বছরের সুদ = (৬০০ × ৫ ×  r) টাকা
= ৩০০০ r টাকা

প্রশ্নমতে,
২০০০ r + ৩০০০ r = ১০০০
বা, ৫০০০r = ১০০০
বা, r = (১০০০ × ১০০)/৫০০০
∴ r = ২০%

∴ সুদের হার  ২০%
৫,৬৯৩.
২৫০ টাকা ৬ বছরে মুনাফা-আসলে ৫৫০ টাকা হলে, বার্ষিক সরল মুনাফার হার কত?
  1. ২০%
  2. ১৬.৫%
  3. ২৫%
  4. ১২.৫%
ব্যাখ্যা

প্রশ্ন: ২৫০ টাকা ৬ বছরে মুনাফা-আসলে ৫৫০ টাকা হলে, বার্ষিক সরল মুনাফার হার কত?

সমাধান:
দেওয়া আছে,
মূলধন, P = ২৫০ টাকা
সময়, n = ৬ বছর
মুনাফা-আসল, A = ৫৫০ টাকা
মুনাফা, I = মুনাফা-আসল - আসল = ৫৫০ - ২৫০ = ৩০০ টাকা 

আমরা জানি, 
সরল মুনাফা, I = (P × r × n)/১০০ 
⇒ ৩০০ = (২৫০ × r × ৬)/১০০
⇒ ৩০০ = ১৫r
⇒ r = ৩০০/১৫ 
∴ r = ২০ 

সুতরাং, বার্ষিক সরল মুনাফার হার ২০% হবে।

৫,৬৯৪.
৬% সরল সুদে ৮০০ টাকার কত বছরের সুদ ৪৮০ টাকা হবে?
  1. ৪ বছর
  2. ৫ বছর
  3. ৬ বছর
  4. ১০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৬% সরল সুদে ৮০০ টাকার কত বছরের সুদ ৪৮০ টাকা হবে?

সমাধান:
দেওয়া আছে,
মুনাফা, I = ৪৮০ টাকা
আসল, p = ৮০০ টাকা
সুদের হার, r = ৬/১০০
এবং সময়, n = ?

আমরা জানি,
মুনাফা, I = pnr
বা, n = I/pr
বা, n = ৪৮০/(৮০০×৬/১০০)
বা, n = ৪৮০/৪৮
বা, n = ১০
৫,৬৯৫.
বার্ষিক ১০% মুনাফায় ২০০ টাকার ১২ মাসের চক্রবৃদ্ধি মুনাফা কত? 
  1. ৬০ টাকা
  2. ৫০ টাকা
  3. ৩০ টাকা
  4. ২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ১০% মুনাফায় ২০০ টাকার ১২ মাসের চক্রবৃদ্ধি মুনাফা কত? 

সমাধান: 
দেওয়া আছে,
মূলধন, P = ২০০ টাকা
সময়, n = ১২ মাস = ১ বছর
সুদের হার, r = ১০%
= ১০/১০০
= ১/১০

আমরা জানি
চক্রবৃদ্ধি মুনাফায় সবৃদ্ধিমূল,
C = P(1 + r)n
= ২০০(১ + ১/১০)
= ২০০ × (১১/১০) 
= ২২০ টাকা 

∴ চক্রবৃদ্ধি মুনাফা = (২২০ - ২০০) টাকা 
= ২০ টাকা
৫,৬৯৬.
একটি ভোট কেন্দ্রে উপস্থিত ৬০% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা ৭৫০০ ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে কত জন ভোটার উপস্থিত ছিল?
  1. ক) ৪২০০০
  2. খ) কোনটিই নয়
  3. গ) ২৫০০০
  4. ঘ) ৩৭৫০০
ব্যাখ্যা
বিজয়ী প্রার্থী পায় ৬০% ভোট
পরাজিত প্রার্থী পায় ৪০% ভোট।
সুতরাং ভোটের পার্থক্য = (৬০ - ৪০)% = ২০%

এখানে ২০% = ৭৫০০
             ১% = ৭৫০০/২০
 ১০০% = (৭৫০০ × ১০০)/২০
             = ৩৭৫০০
৫,৬৯৭.
৪০০ টাকায় একটি টেবিল ক্রয় করে ৪২৪ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হয়?
  1. ৪%
  2. ৫%
  3. ৬% 
  4. ৭%
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০০ টাকায় একটি টেবিল ক্রয় করে ৪২৪ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হয়?

সমাধান:
দেওয়া আছে,
ক্রয়মূল্য ৪০০ টাকা এবং বিক্রয়মূল্য ৪২৪ টাকা
∴ লাভ = ৪২৪ - ৪২০ = ২৪ টাকা

এখন,
৪০০ টাকায় লাভ হয় = ২৪ টাকা
∴ ১ টাকায় লাভ হয় = ২৪/৪০০ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (২৪/৪০০) × ১০০ টাকা
= ৬%
৫,৬৯৮.
এক ব্যক্তি ২০% সরল সুদে ৮০০ টাকা এবং ১৫% সরল সুদে ৬০০ টাকা বিনিয়োগ করলে এক বছর পর তিনি কত সুদ পাবেন?
  1. ২০৫ টাকা
  2. ২৫০ টাকা
  3. ২২৫ টাকা
  4. ২৯০ টাকা
ব্যাখ্যা

 প্রশ্ন: এক ব্যক্তি ২০% সরল সুদে ৮০০ টাকা এবং ১৫% সরল সুদে ৬০০ টাকা বিনিয়োগ করলে এক বছর পর তিনি কত সুদ পাবেন?

সমাধান:
১ম ক্ষেত্রে
আসল P = ৮০০ টাকা
 মুনাফার হার r = ২০% = ২০/১০০ 
n = ১ বছর
মুনাফা I = ?

আমরা জানি 
I = Pnr
= ৮০০ × ১ × (২০/১০০)
= ১৬০ টাকা

২য় ক্ষেত্রে
আসল P1 = ৬০০ টাকা
 মুনাফার হার r1 = ১৫% = ১৫/১০০ 
n1 = ১ বছর
মুনাফা I1 = ?

আমরা জানি 
I1 = P1n1r1
= ৬০০ × ১ × (১৫/১০০)
= ৯০ টাকা

মোট মুনাফা = (১৬০ + ৯০) টাকা
= ২৫০ টাকা

৫,৬৯৯.
নিহাল তার আয়ের ৩০% ট্যাক্স দেয়, এবং অবশিষ্ট টাকা থেকে ৩০% সে লোন পরিশোধ করে। সে তার আয়ের শতকরা কত ভাগ লোন পরিশোধে ব্যায় করে?
  1. ৭০%
  2. ৩০%
  3. ২১%
  4. ৩৫%
ব্যাখ্যা
প্রশ্ন: নিহাল তার আয়ের ৩০% ট্যাক্স দেয়, এবং অবশিষ্ট টাকা থেকে ৩০% সে লোন পরিশোধ করে। সে তার আয়ের শতকরা কত ভাগ লোন পরিশোধে ব্যায় করে?

সমাধান: 
মনেকরি ,
নিহাল সাহেবের আয় ১০০ টাকা।
সে টেক্স দেয়= (১০০ এর ৩০%) টাকা
=৩০ টাকা
∴ অবিশিষ্ট থাকে= (১০০-৩০)
=৭০
লোন পরিশোধ করে = (৭০ এর ৩০%)
=২১ টাকা।

∴ ১০০ টাকার ২১ টাকা  = ২১%
সুতরাং নিহাল সাহেব, তার আয়ের ২১% লোন পরিশোধে ব্যায় করে।
৫,৭০০.
একটি সংখ্যা ২০% বৃদ্ধি পেয়ে ৬০০ হলো। মূল সংখ্যাটি কত?
  1. ৪৮০
  2. ৫০০
  3. ৫৪০
  4. ৫২০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ২০% বৃদ্ধি পেয়ে ৬০০ হলো। মূল সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, মূল সংখ্যা = ১০০
২০% বৃদ্ধিতে = ১০০ + ২০ = ১২০

∴ বৃদ্ধিতে ১২০ হলে মূল সংখ্যা ছিল ১০০
∴ বৃদ্ধিতে ১ হলে মূল সংখ্যা ছিল = ১০০/১২০
∴ বৃদ্ধিতে ৬০০ হলে মূল সংখ্যা ছিল = (১০০ × ৬০০)/১২০ = ৫০০

∴ মূল সংখ্যাটি ছিল ৫০০