বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

শতকরা, সরল ও যৌগিক মুনাফা, লাভ-ক্ষতি

মোট প্রশ্ন৫,৭৫৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শতকরা, সরল ও যৌগিক মুনাফা, লাভ-ক্ষতি

PrepBank · পাতা ৫৫ / ৫৮ · ৫,৪০১৫,৫০০ / ৫,৭৫৮

৫,৪০১.
একটি সংখ্যার ৩০% যদি ১৩৫ হয়, তবে সংখ্যাটির ১৩০% কত হবে?
  1. ৫৫০
  2. ৫৮৫
  3. ৬৪০
  4. ৬৭৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার ৩০% যদি ১৩৫ হয়, তবে সংখ্যাটির ১৩০% কত হবে?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ৩০% = ১৩৫
⇒ ক × (৩০/১০০) = ১৩৫
⇒ ক = (১৩৫ × ১০০)/৩০
∴ ক = ৪৫০

∴ ৪৫০ এর ১৩০% = (৪৫০ × ১৩০)/১০০)
= ৫৮৫
৫,৪০২.
কোন সংখ্যার ৮০% থেকে ৮০ বিয়োগ করলে ফলাফল হবে ৮০ । তবে সংখ্যাটি কত? 
  1. ২০০ 
  2. ১৫০ 
  3. ১০০ 
  4. ৩০০ 
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যার ৮০% থেকে ৮০ বিয়োগ করলে ফলাফল হবে ৮০ । তবে সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = x

প্রশ্নমতে, 
(x এর ৮০%) - ৮০ = ৮০ 
বা, x × (৮০/১০০) = ৮০ + ৮০ 
বা, ৮০x/১০০ = ১৬০
বা, ৮০x = ১৬০ × ১০০ 
বা, x = (১৬০ × ১০০)/৮০
∴ x = ২০০

∴ সংখ্যাটি = ২০০  ।

৫,৪০৩.
বার্ষিক শতকরা মুনাফার হার ১২ টাকা হলে, ১৮০০ টাকার ৩ বছরের মুনাফা কত হবে?
  1. ৫২০ টাকা
  2. ৫৫০ টাকা
  3. ৬২২ টাকা
  4. ৬৪৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা মুনাফার হার ১২ টাকা হলে, ১৮০০ টাকার ৩ বছরের মুনাফা কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
আসল (P) = ১৮০০ টাকা,
সময় (n) = ৩ বছর,
মুনাফার হার (r) = ১২%
 
আমরা জানি,
I = Prn
= ১৮০০ × ৩ × (১২/১০০)
= ৬৪৮

∴ মুনাফা (I) = ৬৪৮ টাকা।
৫,৪০৪.
প্রতি হালি ৮২ টাকা ধরে ৫ ডজন কমলা কিনে প্রতি হালি কমলা ৫০ টাক ধরে বিক্রি করলে কত ক্ষতি হবে?
  1. ৪৫০ টাকা
  2. ৪৮০ টাকা
  3. ৪০০ টাকা
  4. ৪২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: প্রতি হালি ৮২ টাকা ধরে ৫ ডজন কমলা কিনে প্রতি হালি কমলা ৫০ টাক ধরে বিক্রি করলে কত ক্ষতি হবে?

সমাধান: 
৫ ডজন কমলা = ৫ × ১২ =  ৬০ টি কমলা 

৪  টি কমলার ক্রয়মূল্য = ৮২ টাকা 
১ টি কমলার ক্রয়মূল্য = ৮২/৪ টাকা
৬০ টি কমলার ক্রয়মূল্য = (৮২ × ৬০)/৪ টাকা
= ১২৩০ টাকা

আবার,
৪ টি কমলার বিক্রয়মূল্য = ৫০ টাকা 
১ টি কমলার বিক্রয়মূল্য = ৫০/৪ টাকা 
৬০ টি কমলার বিক্রয়মূল্য = (৬০ × ৫০)/৪ টাকা
= ৭৫০ টাকা

∴ ক্ষতি = ( ১২৩০ - ৭৫০) টাকা
= ৪৮০ টাকা
৫,৪০৫.
একজন ফল বিক্রেতা ৩৪% ফল বিক্রয় করল এবং তার নিকট ৩৩০ টি আপেল আছে। সে মোট কতগুলো আপেল কিনেছিল?
  1. ৫০০
  2. ৬০০
  3. ৯০০
  4. ৬৬০
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ফল বিক্রেতা ৩৪% ফল বিক্রয় করল এবং তার নিকট ৩৩০ টি আপেল আছে। সে মোট কতগুলো আপেল কিনেছিল?

সমাধান:
মনে করি,
তার মোট ফলের পরিমাণ = ১০০%
অবশিষ্ট আছে  = ১০০% - ৩৪%
= ৬৬%
প্রশ্নমতে,
৬৬% = ৩৩০
১% = ৩৩০/৬৬
১০০% = ৩৩০×১০০/৬৬
= ৫০০
∴ সে মোট ফল কিনেছিল ৫০০ টি।
৫,৪০৬.
৬% হারে ৫২০০ টাকার ২ বছরের সুদের পরিমাণ নির্ণয় করুন।
  1. ৪২৪
  2. ৫২৪
  3. ৬২৪
  4. ৭২৪
ব্যাখ্যা
সুদ = P × T × R
= (৫২০০ × ২ × ৬)/১০০
= ৬২৪
৫,৪০৭.
একটি জিনিস ২৫ টাকায় বিক্রি করায় ২৫% লাভ হল, জিনিসটির ক্রয়মূল্য কত?
  1. ক) ১৫ টাকা
  2. খ) ২০ টাকা
  3. গ) ১৭.৫০ টাকা
  4. ঘ) ১৮ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি জিনিস ২৫ টাকায় বিক্রি করায় ২৫% লাভ হল, জিনিসটির ক্রয়মূল্য কত?

সমাধান:
২৫% লাভে, বিক্রয়মূল্য = ১০০ + ২৫ টাকা = ১২৫ টাকা 

বিক্রয়মূল্য ১২৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা 
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১২৫ টাকা 
বিক্রয়মূল্য ২৫ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ২৫)/১২৫ টাকা 
= ২০ টাকা 

৫,৪০৮.
আলম নামের এক অসাধু ব্যবসায়ী বলে যে, সে ৪% ক্ষতিতে চা পাতা বিক্রয় করে। কিন্তু সে বিক্রির সময় ১ কেজির স্থলে ৮৪০ গ্রাম দেয়। তার শতকরা লাভ বা ক্ষতি কত?
  1. ৮.২৯% লাভ
  2. ১৪.২৯% ক্ষতি
  3. ৮.২৯% ক্ষতি
  4. ১৪.২৯% লাভ
ব্যাখ্যা
প্রশ্ন: আলম নামের এক অসাধু ব্যবসায়ী বলে যে, সে ৪% ক্ষতিতে চা পাতা বিক্রয় করে। কিন্তু সে বিক্রির সময় ১ কেজির স্থলে ৮৪০ গ্রাম দেয়। তার শতকরা লাভ বা ক্ষতি কত?

সমাধান:
ধরি,
চা পাতার পরিমাণ = ১ কেজি
চা পাতার দাম = ১০০ টাকা

৪% ক্ষতিতে, বিক্রয়মূল্য = ৯৬ টাকা
৮৪০ গ্রাম চা পাতার ক্রয়মূল্য = (৮৪০/১০০০) × ১০০ = ৮৪ টাকা

লাভ = ৯৬ - ৮৪ = ১২ টাকা
শতকরা লাভ = (১২/৮৪) × ১০০
= ১৪.২৯ টাকা বা ১৪.২৯%
৫,৪০৯.
একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?
  1. ৪%
  2. ৫%
  3. ৬%
  4. ৯%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?

সমাধান: 
ক্রয়মূল্য = ৩৮০ + ২০ = ৪০০ টাকা

৪০০ টাকায় ক্ষতি হয় ২০ টাকা
১ টাকায় ক্ষতি হয় ২০/৪০০ টাকা
১০০ টাকায় ক্ষতি হয় (২০ × ১০০)/৪০০ টাকা
= ৫ টাকা

∴ ক্ষতির শতকরা হার = ৫%
৫,৪১০.
একটি বইয়ের মূল্য ২৪ টাকা। এই মূল্য বই তৈরীর ব্যয়ের ৮০%। বাকি মূল্য সরকার ভর্তূকি দিয়ে থাকে। সরকার প্রতি বইয়ে কত টাকা ভতূর্কি দেয়?
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বইয়ের মূল্য ২৪ টাকা। এই মূল্য বই তৈরীর ব্যয়ের ৮০%। বাকি মূল্য সরকার ভর্তূকি দিয়ে থাকে। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেয়?

সমাধান:
৮০% বইয়ের মূল্য = ২৪ টাকা
১% বইয়ের মূল্য = ২৪/৮০ টাকা
১০০% বইয়ের মূল্য = ২৪ × ১০০/৮০ টাকা
= ৩০ টাকা

সরকার প্রতি বইয়ে ভর্তুকি দেয় = (৩০ - ২৪) টাকা
= ৬ টাকা
৫,৪১১.
সেজান একটি ব্যাংকে কিছু টাকা বিনিয়োগ করল। ৬ বছর পর মুনাফা সেই টাকার ৩০% হলে, কত বছর পর মুনাফা শুরুতে বিনিয়োগ করা টাকার সমান হবে?
  1. ২০ বছর
  2. ১৮ বছর
  3. ১৬ বছর
  4. ১৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: সেজান একটি ব্যাংকে কিছু টাকা বিনিয়োগ করল। ৬ বছর পর মুনাফা সেই টাকার ৩০% হলে, কত বছর পর মুনাফা শুরুতে বিনিয়োগ করা টাকার সমান হবে?

সমাধান: 
ধরি,
আসল = ক টাকা
৬ বছর পর মুনাফা = ক এর ৩০%
= ৩ক/১০

৩ক/১০ টাকা মুনাফা হয় ৬ বছরে
∴ ১ টাকা মুনাফা হয় = (৬ × ১০)/(৩ক) বছরে
∴ ক টাকা মুনাফা হয় = (৬ × ১০ × ক)/৩ক = ২০ বছরে
৫,৪১২.
৫০ টাকায় ৬ টি দরে আম ক্রয় করে ৫০ টাকায় ৫ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 
  1. ২০%
  2. ১০%
  3. ৩০%
  4. ১৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ টাকায় ৬ টি দরে আম ক্রয় করে ৫০ টাকায় ৫ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 

সমাধান: 
ধরি, 
আম ক্রয় করেছিল = (৫ × ৬) টি 
= ৩০ টি 

৬ টি আমের ক্রয়মূল্য = ৫০ টাকা 
∴ ১ টি আমের ক্রয়মূল্য = ৫০/৬ টাকা 
∴ ৩০ টি আমের ক্রয়মূল্য = (৫০ × ৩০)/৬ টাকা 
= ২৫০ টাকা 

আবার, 
৫ টি আমের বিক্রয়মূল্য = ৫০ টাকা 
∴ ১ টি আমের বিক্রয়মূল্য = ৫০/৫ টাকা 
∴ ৩০ টি আমের বিক্রয়মূল্য = (৫০ × ৩০)/৫ টাকা 
= ৩০০ টাকা 
∴ লাভ = (৩০০ - ২৫০) টাকা 
= ৫০ টাকা 

এখন, 
২৫০ টাকায় লাভ হয় = ৫০ টাকা 
∴ ১ টাকায় লাভ হয় = ৫০/২৫০ টাকা 
∴ ১০০ টাকায় লাভ হয় = (৫০ × ১০০)/২৫০ টাকা 
= ২০% 

∴ শতকরা লাভ = ২০%।
৫,৪১৩.
কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৮৫% ইংরেজিতে এবং ৭৫% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাশ করল ৬৫%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
  1. ক) ৮%
  2. খ) ৫%
  3. গ) ১২%
  4. ঘ) ১০%
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৮৫% ইংরেজিতে এবং ৭৫% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাশ করল ৬৫%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?

সমাধান:
শুধু ইংরেজিতে পাস করেছে (৮৫ - ৬৫)% = ২০%
শুধু বাংলাতে পাস করেছে (৭৫ - ৬৫)% = ১০%
যেকোনো একটি বিষয় এবং উভয় বিষয়ে পাশ করেছে = (৬৫ + ২০ + ১০)% = ৯৫%
উভয় বিষয় ফেল = (১০০ - ৯৫)% = ৫%
৫,৪১৪.
একটি ঘড়ি ৮৩২ টাকা বিক্রয় করলে যত লাভ হয় ৪৪৮ টাকা বিক্রয় করলে তত ক্ষতি হয়। ৪০% লাভ করতে ঘড়িটি কত টাকা বিক্রয় করতে হবে? 
  1. ক) ৭৯৬ টাকা
  2. খ) ৯৮৬ টাকা
  3. গ) ৬৯৬ টাকা
  4. ঘ) ৮৯৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ি ৮৩২ টাকা বিক্রয় করলে যত লাভ হয় ৪৪৮ টাকা বিক্রয় করলে তত ক্ষতি হয়। ৪০% লাভ করতে ঘড়িটি কত টাকা বিক্রয় করতে হবে? 

সমাধান:
ধরি,
৪৪৮ টাকায় বিক্রয় করলে x টাকা ক্ষতি হয়
তাহলে ক্রয়মূল্য = ৪৪৮ + x টাকা

আবার,
৮৩২ টাকায় বিক্রয় করলে লাভ হয় = x টাকা
তাহলে ক্রয়মূল্য = ৮৩২ - x টাকা

শর্তমতে,
৪৪৮ + x = ৮৩২ - x
বা, x + x = ৮৩২ - ৪৪৮
বা, ২x = ৩৮৪
∴  x = ১৯২

ক্রয়মূল্য = (৪৪৮ + ১৯২) টাকা  = ৬৪০ টাকা

৪০% লাভে,
বিক্রয়মূল্য = (৬৪০ × ১৪০)/১০০ 
= ৮৯৬ টাকা
৫,৪১৫.
একটি বইয়ের পূর্বমূল্য ও বর্তমান মূল্যের অনুপাত ৪ : ৫ হলে শতকরা মূল্য কত বৃদ্ধি পাবে?
  1. ২০%
  2. ২৫%
  3. ৩০%
  4. ৩৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বইয়ের পূর্বমূল্য ও বর্তমান মূল্যের অনুপাত ৪ : ৫ হলে শতকরা মূল্য কত বৃদ্ধি পাবে?

সমাধান: 
ধরি,
বইয়ের পূর্বমূল্য = ৪ক টাকা
বইয়ের বর্তমান মূল্য = ৫ক টাকা
বইয়ের মূল্য বৃদ্ধি = ৫ক - ৪ক = ক টাকা

 অতএব, শতকরা মূল্য বৃদ্ধি = (ক/৪ক) × ১০০%
= ২৫%
৫,৪১৬.
২৪০০ টাকা ৪% সরল সুদে ২ বছর ৬ মাসে সুদে-আসলে মোট কত টাকা হবে?
  1. ক) ২৬৪০ টাকা
  2. খ) ২২৪০ টাকা
  3. গ) ২৪৬০ টাকা
  4. ঘ) ২৩৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ২৪০০ টাকা ৪% সরল সুদে ২ বছর ৬ মাসে সুদে-আসলে মোট কত টাকা হবে? 

সমাধান: 
আসল P  = ২৪০০ টাকা 
মুনাফার হার r  = ৪% = ৪/১০০
সময় n = ২ বছর ৬ মাস = ২ বছর + (৬/১২) বছর 
= ২ + (১/২) বছর 
= ৫/২ বছর 

সরল মুনাফা, I = Pnr 
= ২৪০০ × (৫/২) × (৪/১০০)
= ২৪০

মোট = (২৪০০ + ২৪০) টাকা = ২৬৪০ টাকা
৫,৪১৭.
যদি চিনির মূল্য ২৫% হ্রাস পায় তবে চিনির ব্যবহার শতকরা কত বাড়ালে চিনি বাবদ ব্যয় সমান থাকবে?
  1. ৩০.৩৩%
  2. ৩৩.৩৩%
  3. ২৫.২৫%
  4. ৩৫.৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি চিনির মূল্য ২৫% হ্রাস পায় তবে চিনির ব্যবহার শতকরা কত বাড়ালে চিনি বাবদ ব্যয় সমান থাকবে?

সমাধান:
২৫% হ্রাসে, চালের বর্তমান মূল্য = (১০০ - ২৫) = ৭৫ টাকা

৭৫ টাকায় ব্যবহার বাড়াতে হবে = ২৫ টাকা
১ টাকায় ব্যবহার বাড়াতে হবে = ২৫/৭৫ টাকা
∴ ১০০ টাকায় ব্যবহার বাড়াতে হবে (২৫ × ১০০)/৭৫ টাকা
= ১০০/৩ = ৩৩.৩৩ টাকা
৫,৪১৮.
৪টির বেশি বই কিনলে প্রতিটি বইতে ৫% মূল্য ছাড় দেওয়া হয়। ১৫০ টাকার ১টি বই, ১২০ টাকার ১টি বই, ১১০ টাকার ১টি বই, ১০০ টাকার ১টি বই ও ৮০ টাকার ১টি বই কিনলে মোট কত টাকার মূল্য ছাড় পাওয়া যাবে?
  1. ২৮
  2. ৫৬
  3. ২০
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ৪টির বেশি বই কিনলে প্রতিটি বইতে ৫% মূল্য ছাড় দেওয়া হয়। ১৫০ টাকার ১টি বই, ১২০ টাকার ১টি বই, ১১০ টাকার ১টি বই, ১০০ টাকার ১টি বই ও ৮০ টাকার ১টি বই কিনলে মোট কত টাকার মূল্য ছাড় পাওয়া যাবে?

সমাধান:
বই গুলোর মোট দাম = (১৫০ + ১২০ + ১১০ + ১০০ + ৮০) টাকা
= ৫৬০ টাকা

মূল্য ছাড় পাওয়া যাবে = ৫৬০ এর ৫%
= (৫৬০ এর ৫/১০০) টাকা
= ২৮ টাকা
৫,৪১৯.
৪টি আপেল ২০ টাকায় কিনে ৩০ টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ হয়?
  1. ৩৫%
  2. ৫০%
  3. ২০%
  4. ৫৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ৪টি আপেল ২০ টাকায় কিনে ৩০ টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ হয়?

সমাধান:
৪টি আপেলের ক্রয়মূল্য = ২০ টাকা
৪টি আপেলের বিক্রয়মূল্য = ৩০ টাকা
লাভ = ৩০ - ২০ = ১০ টাকা

২০ টাকায় লাভ ১০ টাকা
১ টাকায় লাভ ১০/২০ টাকা
১০০ টাকায় লাভ (১০ × ১০০)/২০ টাকা
= ৫০ টাকা
৫,৪২০.
বার্ষিক শতকরা ১০ টাকা চক্রবৃদ্ধি মুনাফায় ১২০০০ টাকার ২ বছরে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে?
  1. ১৮৬০ টাকা
  2. ২৮৩০ টাকা
  3. ৩৪৫০ টাকা
  4. ২৫২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ১০ টাকা চক্রবৃদ্ধি মুনাফায় ১২০০০ টাকার ২ বছরে চক্রবৃদ্ধি মুনাফা কত হবে?

সমাধান: 
দেওয়া আছে, 
 P = ১২০০০
r = ১০%
n = ২ বছর 

আমরা জানি, 
C =  P(১ + r/১০০)n
=  ১২০০০ (১ + ১০/১০০)
= ১২০০০(১ + ০.১)
= ১২০০০ × (১.১)
= ১২০০০ × ১.২১
= ১৪৫২০

∴সবৃদ্ধিমূল = ১৪৫২০ টাকা

চক্রবৃদ্ধি মুনাফা = C - P
= (১৪৫২০ -  ১২০০০) টাকা
=  ২৫২০ টাকা
৫,৪২১.
চালের মূল্য ১৫% কমে যাওয়ায় ৫০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। ১ কেজি চালের বর্তমান মূল্য কত? 
  1. ৬.০০ টাকা
  2. ৭.৫০ টাকা
  3. ১৫.০০ টাকা
  4. ২০.৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: চালের মূল্য ১৫% কমে যাওয়ায় ৫০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। ১ কেজি চালের বর্তমান মূল্য কত? 

সমাধান:
১০০ টাকায় চালের মূল্য কমে = ১৫ টাকা
১ টাকায় চালের মূল্য কমে = ১৫/১০০ টাকা
৫০০০  টাকায় চালের মূল্য কমে = (১৫ × ৫০০০)/১০০ টাকা
= ৭৫০ টাকা

৭৫০ টাকায় ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়।
∴ ১ কুইন্টাল চালের দাম = ৭৫০ টাকা।

অতএব ১ কেজি চালের দাম = ৭৫০/১০০ টাকা 
= ৭.৫ টাকা
৫,৪২২.
একটি কোম্পানির উৎপাদন খরচ মন্দার কারণে ৩০% হ্রাস পায়। ২ বছর পর উৎপাদন খরচ ৫০% বৃদ্ধি পায়। মন্দার পূর্বে উৎপাদন খরচ ২০০ টাকা হলে বর্তমানে উৎপাদন খরচ কত?
  1. ১৯০ টাকা
  2. ২১০ টাকা
  3. ১২০ টাকা
  4. ২৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোম্পানির উৎপাদন খরচ মন্দার কারণে ৩০% হ্রাস পায়। ২ বছর পর উৎপাদন খরচ ৫০% বৃদ্ধি পায়। মন্দার পূর্বে উৎপাদন খরচ ২০০ টাকা হলে বর্তমানে উৎপাদন খরচ কত?

সমাধান:
৩০% হ্রাসে,
১০০ টাকায় উৎপাদন খরচ কমে = ৩০ টাকা
২০০ টাকায় উৎপাদন খরচ কমে = (৩০ × ২০০)/১০০ = ৬০ টাকা
তাহলে, মন্দার পূর্বে উৎপাদন খরচ ২০০ টাকা হলে মন্দার সময় খরচ = ২০০ - ৬০ = ১৪০  টাকা

৫০% বৃদ্ধিতে,
পূর্বের খরচ ১০০ টাকা হলে বর্তমানে খরচ = ১০০ + ৫০ = ১৫০ টাকা
পূর্বের খরচ ১ টাকা হলে বর্তমানে খরচ = ১৫০/১০০ টাকা
পূর্বের খরচ ১৪০ টাকা হলে বর্তমানে খরচ = (১৫০ × ১৪০)/১০০ টাকা
= ২১০ টাকা
৫,৪২৩.
একজন ব্যাক্তির মাসিক বেতন ১৫% বৃদ্ধি পেয়ে ৫১৭৫ টাকা হলে তার পূর্বের বেতন কত ছিলো?
  1. ৪৫০০ টাকা
  2. ৪৭৫০ টাকা
  3. ৫০০০ টাকা
  4. ৪৯৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যাক্তির মাসিক বেতন ১৫% বৃদ্ধি পেয়ে ৫১৭৫ টাকা হলে তার পূর্বের বেতন কত ছিলো?

সমাধান:
ধরি,
পূর্বের বেতন = ১০০ টাকা 
১৫% বৃদ্ধিতে বর্তমান বেতন = ১০০ + (১০০ এর ১৫%) = ১০০ + ১৫ = ১১৫ টাকা 

বর্তমান বেতন ১১৫ টাকা হলে পূর্বের বেতন = ১০০ টাকা
∴ বর্তমান বেতন ১ টাকা হলে পূর্বের বেতন = (১০০/১১৫) টাকা 
∴ বর্তমান বেতন ৫১৭৫ টাকা হলে পূর্বের বেতন = (১০০ × ৫১৭৫)/১১৫ টাকা = ৪৫০০ টাকা 
৫,৪২৪.
একজন বিক্রেতা ৬০০ টাকায় ১২০টি কলম কিনেছে। ২০% লাভ করতে হলে ৬০০ টাকায় কতগুলো কলম বিক্রি করতে হবে?
  1. ৮০টি
  2. ১০০টি
  3. ৭৫টি
  4. ৯০টি
ব্যাখ্যা

প্রশ্ন: একজন বিক্রেতা ৬০০ টাকায় ১২০টি কলম কিনেছে। ২০% লাভ করতে হলে ৬০০ টাকায় কতগুলো কলম বিক্রি করতে হবে?

সমাধান:
১২০টি কলমের ক্রয়মূল্য = ৬০০ টাকা
প্রতি কলমের ক্রয়মূল্য = ৬০০/১২০ টাকা
= ৫ টাকা

∴ ২০% লাভে প্রতি কলমের বিক্রয়মূল্য = ৫ × (১২০/১০০)
= (৫ × ১.২) টাকা
= ৬ টাকা

∴ ৬০০ টাকায় বিক্রি করতে হবে কলমের সংখ্যা = ৬০০/৬ = ১০০টি কলম

সুতরাং, ২০% লাভ করতে হলে ৬০০ টাকায় ১০০টি কলম বিক্রি করতে হবে। 

৫,৪২৫.
এক ব্যক্তি ২০% সরল সুদে ৭০০ টাকা এবং ১০% সরল সুদে ৫০০ টাকা বিনিয়োগ করলে এক বছর পর তিনি কত সুদ পাবেন?
  1. ক) ১৫০ টাকা
  2. খ) ১৯০ টাকা
  3. গ) ২২৫ টাকা
  4. ঘ) ২৯০ টাকা
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা

৭০০ টাকার ১ বছরের সুদ = (২০ X ৭০০) / ১০০ = ১৪০ টাকা।
৫০০ টাকার ১ বছরের সুদ = (১০ X ৫০০) / ১০০ = ৫০ টাকা।
সুতরাং ১ বছরের মোট সুদ = ১৪০+৫০ = ১৯০ টাকা।

৫,৪২৬.
একটি ব্যাংক বছরে ৫% চক্রবৃদ্ধি হারে সুদ প্রদান করে, যা প্রতি ৬ মাস অন্তর হিসাব করা হয়। একজন গ্রাহক ১লা জানুয়ারি এবং ১লা জুলাই তারিখে প্রতিবার ১৬০০ টাকা করে জমা করেন। বছরের শেষে তিনি সুদ হিসেবে মোট কত টাকা পাবেন?
  1. ১২১ টাকা
  2. ৩২০ টাকা
  3. ১৮১ টাকা
  4. ২২১ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ব্যাংক বছরে ৫% চক্রবৃদ্ধি হারে সুদ প্রদান করে, যা প্রতি ৬ মাস অন্তর হিসাব করা হয়। একজন গ্রাহক ১লা জানুয়ারি এবং ১লা জুলাই তারিখে প্রতিবার ১৬০০ টাকা করে জমা করেন। বছরের শেষে তিনি সুদ হিসেবে মোট কত টাকা পাবেন?

সমাধান:
১ম ১৬০০ টাকার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধন = ১৬০০ × {১ + ৫/(২ × ১০০)}  
= ১৬০০ × (৪১/৪০)  × (৪১/৪০) 
= ১৬৮১

২য় ১৬০০ টাকার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধন = ১৬০০ × {১ + ৫/(২ × ১০০)}  
=  ১৬০০ × (৪১/৪০) 
= ১৬৪০

∴ মোট চক্রবৃদ্ধি মূলধন = ১৬৮১ + ১৬৪০ 
= ৩৩২১ 

∴ মোট মুনাফা = ৩৩২১ - (১৬০০ + ১৬০০)
= ৩৩২১ - ৩২০০
= ১২১ 

অতএব, বছর শেষে সুদ বাবদ তিনি ১২১ টাকা পাবে। 

৫,৪২৭.
কোন সংখ্যার ৫% হয় ২৫?
  1. ১৫০
  2. ২৫০
  3. ৫০০
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৫% হয় ২৫?

সমাধান:
মনেকরি
সংখ্যাটি = ক

প্রশ্নমতে
ক এর ৫% = ২৫
বা, ক এর ৫/১০০ = ২৫
বা, ৫ক/১০০ = ২৫
বা, ৫ক = (২৫ × ১০০)
বা, ক = (২৫ × ১০০)/৫
∴ক = ৫০০ 
৫,৪২৮.
আসল-মুনাফা একত্রে 1250 টাকা, মুনাফা আসলের 1/4 হলে, আসল কত টাকা?
  1. 1000
  2. 1050
  3. 900
  4. 960
ব্যাখ্যা

 প্রশ্ন: আসল-মুনাফা একত্রে 1250 টাকা, মুনাফা আসলের 1/4 হলে, আসল কত টাকা?

ধরি,
আসল = 4 টাকা
মুনাফা = 4 এর 1/4 = 1 টাকা
মুনাফা-আসল = 4 + 1 = 5 টাকা

এখন,  
মুনাফা-আসল 5 টাকা হলে আসল = 4 টাকা
মুনাফা-আসল 1 টাকা হলে আসল = 4/5 টাকা
মুনাফা-আসল 1250 টাকা হলে আসল = (4 × 1250)/5
= 1000 টাকা

৫,৪২৯.
৫ এর কত শতাংশ ৭.৫ হবে?
  1. ক) ১৪২
  2. খ) ১৪০
  3. গ) ১৫০
  4. ঘ) ১৬০
ব্যাখ্যা
প্রশ্ন : ৫ এর কত শতাংশ ৭.৫ হবে?
সমাধান :
ধরি,
৫ এর ক% = ৭.৫
বা, ৫ এর ক/১০০ = ৭.৫
বা, ক/২০ = ৭.৫
বা, ক = ১৫০
৫,৪৩০.
৩০০ এর কত শতাংশ ৪৫?
  1. ৪৫%
  2. ২৫%
  3. ২০%
  4. ১৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০০ এর কত শতাংশ ৪৫?

সমাধান:
ধরি,
৩০০ এর "ক" শতাংশ = ৪৫

প্রশ্নমতে,
৩০০ এর ক% = ৪৫
⇒ ৩০০ এর ক/১০০ = ৪৫
⇒ ক = (৪৫ × ১০০)/৩০০
∴ ক = ১৫
৫,৪৩১.
কোন পরীক্ষায় ৭০% ইংরেজি এবং ৫০% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাশ করল ৩০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
  1. ৫%
  2. ১০%
  3. ১৫%
  4. ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় ৭০% ইংরেজি এবং ৫০% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাশ করল ৩০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?

সমাধান:
ইংরেজিতে পাশ = n(E) = ৭০%
বাংলায় পাশ = n(B) = ৬০%
উভয় বিষয়ে পাশ = n(E ∩ B) = ৩০%

যে কোনো এক বিষয় বা উভয় বিষয়ে পাশ = n(E ∪ B)

আমরা জানি,
 n(E ∪ B) = n(E) + n(B) - n(E ∩ B) 
= ৭০% + ৫০% - ৩০%
= ১২০% - ৩০%
= ৯০%

∴ উভয় বিষয়ে ফেল করল = ১০০% - ৯০%
= ১০%
৫,৪৩২.
বার্ষিক সুদের হার ৬% থেকে হ্রাস পেয়ে ৪% হওয়ায় সুদ ৯০০ টাকা কমে গেল। মূলধন কত?
  1. ক) ৪০,০০০ টাকা
  2. খ) ৫০,০০০ টাকা
  3. গ) ৪৫,০০০ টাকা
  4. ঘ) ৫৫,০০০ টাকা
ব্যাখ্যা

হ্রাসকৃত সুদ = ৬% - ৪% = ২%
সুদ ২ টাকা হ্রাস পায় আসল = ১০০ টাকা
∴ সুদ ৯০০ টাকা হ্রাস পায় আসল = (১০০ × ৯০০)/২
= ৪৫,০০০ টাকা

৫,৪৩৩.
শতকরা বার্ষিক কত হার সরল সুদে ৭৫০ টাকার ২ বছরের সুদ ২১০ টাকা?
  1. ১২%
  2. ৮%
  3. ১৪%
  4. ১০%
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক কত হার সরল সুদে ৭৫০ টাকার ২ বছরের সুদ ২১০ টাকা?


সমাধান:
দেওয়া আছে,
আসল, P = ৭৫০ টাকা
মুনাফা, I = ২১০ টাকা
সময়, n = ২
মুনাফার হার, r = ?

আমরা জানি,
মুনাফার হার, r = (I × ১০০)/Pn
= (২১০ × ১০০)/(৭৫০ × ২)
= ২১০০০/১৫০০
= ২১০/১৫
= ১৪

∴ বার্ষিক মুনাফার হার ১৪%
৫,৪৩৪.
একটি ছাগল ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য ৬০ টাকা বেশি হলে ৫% লাভ হয়। ছাগলটির ক্রয় মূল্য কত?
  1. ক) ২৫০ টাকা
  2. খ) ৩০০ টাকা
  3. গ) ৩৫০ টাকা
  4. ঘ) ৪০০ টাকা
ব্যাখ্যা

মনে করি, ছাগলটির ক্রয়মূল্য = ১০০ টাকা।
১০% ক্ষতিতে, বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা।
এবং ৫% লাভে, বিক্রয়মূল্য = (১০০ + ৫) টাকা = ১০৫ টাকা।
সুতরাং বিক্রয়মূল্য বেশি = (১০৫ - ৯০) = ১৫ টাকা।

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/১৫ টাকা
∴ বিক্রয়মূল্য ৬০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০×৬০ / ১৫ টাকা
                                                      = ৪০০ টাকা।

৫,৪৩৫.
একটি বই ১২০ টাকা বিক্রয় করায় ৫ টাকা ক্ষতি হয়। ক্ষতির শতকরা হার কত?
  1. ৩%
  2. ৪%
  3. ৫%
  4. ৬%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই ১২০ টাকা বিক্রয় করায় ৫ টাকা ক্ষতি হয়। ক্ষতির শতকরা হার কত?

সমাধান: 
ক্রয়মূল্য = ১২০ + ৫ = ১২৫ টাকা

১২৫ টাকায় ক্ষতি হয় = ৫ টাকা
∴ ১ টাকায় ক্ষতি হয় = ৫/১২৫ টাকা
∴ ১০০ টাকায় ক্ষতি হয় = (৫/১২৫) × ১০০ টাকা
= ৪ টাকা বা ৪%
৫,৪৩৬.
একজন চাকরিজীবীর বেতন ১৫% বৃদ্ধি পেয়ে ৫৭৫০ টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল?
  1. ক) ৫৫৫০
  2. খ) ৪৭৫০
  3. গ) ৫০০০
  4. ঘ) ৫২৫০
ব্যাখ্যা
১৫% বৃদ্ধিতে,
বর্তমান বেতন = (১০০+১৫)টাকা
                      = ১১৫ টাকা

বর্তমান বেতন ১১৫ টাকা হলে পূর্বের বেতন ১০০ টাকা
বর্তমান বেতন ১ টাকা হলে পূর্বের বেতন = ১০০/১১৫ টাকা
বর্তমান বেতন ৫৭৫০ হলে পূর্বের বেতন =(১০০× ৫৭৫০)/১১৫ টাকা
                                                             = ৫০০০ টাকা
৫,৪৩৭.
একজন ব্যবসায়ী একটি পণ্য তার বিক্রয়মূল্যের উপর ২০% ছাড় দিয়ে ক্রয়মূল্যের উপর ৫০% লাভ করলো। যদি ঐ পণ্যের ক্রয়মূল্য ২০০ টাকা হয়ে থাকে তবে ঐ পণ্যের বিক্রয়মূল্য কত লেখা ছিল?
  1. ৩৬০ টাকা
  2. ৩৫০ টাকা
  3. ৩৭৫ টাকা
  4. ৩৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যবসায়ী একটি পণ্য তার বিক্রয়মূল্যের উপর ২০% ছাড় দিয়ে ক্রয়মূল্যের উপর ৫০% লাভ করলো। যদি ঐ পণ্যের ক্রয়মূল্য ২০০ টাকা হয়ে থাকে তবে ঐ পণ্যের বিক্রয়মূল্য কত লেখা ছিল?

সমাধান:
৫০% লাভে, শতকরা বিক্রয়মূল্য = ১০০ + ৫০ = ১৫০ টাকা
প্রশ্নমতে,
১০০% = ২০০ টাকা
⇒ ১% = ২০০/১০০ টাকা
⇒ ১৫০% = (২০০ × ১৫০)/১০০ = ৩০০ টাকা
∴ বিক্রয়মূল্য = ৩০০ টাকা

আবার ২০% ছাড়ে, শতকরা বিক্রয়মূল্য = ১০০ - ২০ = ৮০%
আবার প্রশ্নমতে,
৮০% = ৩০০ টাকা
⇒ ১% = ৩০০/৮০
⇒ ১০০% = (৩০০ × ১০০)/৮০ = ৩৭৫ টাকা
অতএব, পণ্যটির বিক্রয়মূল্য লেখা ছিল ৩৭৫ টাকা।
৫,৪৩৮.
৫০০ টাকা ৪ বছরে মুনাফা-আসলে ১০০০ টাকা হলে, মুনাফার হার কত?
  1. ক) ২০%
  2. খ) ২৪%
  3. গ) ২৫%
  4. ঘ) ৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০০ টাকা ৪ বছরে মুনাফা-আসলে ১০০০ টাকা হলে, মুনাফার হার কত?

সমাধান: 
আসল, P = 500 টাকা 
মুনাফা, I = 1000 - 500 টাকা 
= 500 টাকা 

আমরা জানি,
I = Pnr 
বা, 500 = 500 × 4 × r
বা, 500 = 2000 × r
বা, r = 500/2000
বা, r = 1/4
বা, r = 100/4 %
∴ r = 25%
৫,৪৩৯.
১০% চক্রবৃদ্ধি হার মুনাফায় ৭০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত?
  1. ১৩৮৫ টাকা
  2. ১৪৭০ টাকা
  3. ১৫২০ টাকা
  4. ১৫৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১০% চক্রবৃদ্ধি হার মুনাফায় ৭০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত?

সমাধান:
দেওয়া আছে,
মুনাফার হার r = ১০% = ১০/১০০ = ১/১০ টাকা
আসল P = ৭০০০ টাকা
সময় n = ২ বছর

আমরা জানি,
চক্রবৃদ্ধি মূলধন C = P(১ + r)n
= ৭০০০(১ + ১/১০)
= ৭০০০(১১/১০)
= (৭০০০ × ১১ × ১১)/(১০ × ১০)
= ৮৪৭০ টাকা

চক্রবৃদ্ধি মুনাফা = C - P
= (৮৪৭০ - ৭০০০) টাকা
= ১৪৭০ টাকা
৫,৪৪০.
একটি জিনিস ২৫% ক্ষতিতে বিক্রি করা হলো। বিক্রয়মূল্য ৭৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। জিনিসটির ক্রয়মূল্য কত?
  1. ৩২৫.৭৫ টাকা
  2. ২৫০ টাকা
  3. ৩৮০ টাকা
  4. ২৬৫.৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জিনিস ২৫% ক্ষতিতে বিক্রি করা হলো। বিক্রয়মূল্য ৭৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। জিনিসটির ক্রয়মূল্য কত?

সমাধান:
মনে করি,
ক্রয়মূল্য = ১০০ টাকা।
২৫% ক্ষতিতে, বিক্রয়মূল্য = (১০০ - ২৫) = ৭৫ টাকা।
এবং ৫% লাভে, বিক্রয়মূল্য = (১০০ + ৫) = ১০৫ টাকা।

∴ বিক্রয়মূল্য বেশি = (১০৫ - ৭৫)= ৩০ টাকা।

বিক্রয়মূল্য ৩০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/৩০ টাকা
∴ বিক্রয়মূল্য ৭৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ৭৫)/৩০ = ২৫০ টাকা।

∴ জিনিসটির ক্রয়মূল্য ২৫০ টাকা।
৫,৪৪১.
৫০০ টাকা ৩ বছরে সুদ-আসলে ৬৫০ টাকা হলে ৩০০ টাকার ৪ বছরের সুদ কত?
  1. ১১০ টাকা
  2. ৮০ টাকা
  3. ১২০ টাকা
  4. ৯০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০০ টাকা ৩ বছরে সুদ-আসলে ৬৫০ টাকা হলে ৩০০ টাকার ৪ বছরের সুদ কত?

সমাধান:
সুদ = সুদাসল - আসল = ৬৫০ - ৫০০ = ১৫০ টাকা

এখানে,
৫০০ টাকার ৩ বছরের সুদ = ১৫০ টাকা
∴ ১ টাকার ১ বছরের সুদ = ১৫০/(৫০০ × ৩) টাকা
∴ ৩০০ টাকার ৪ বছরের সুদ = (১৫০ × ৩০০ × ৪)/(৫০০ × ৩) টাকা
= ১২০ টাকা
৫,৪৪২.
১৫% লাভে একটি পণ্যের বিক্রয়মূল্য ৬৯০ টাকা হলে, ১৫% ক্ষতিতে বিক্রয়মূল্য কত হবে?
  1. ৪৪৫ টাকা
  2. ৮৭০ টাকা
  3. ৫০০ টাকা
  4. ৫১০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫% লাভে একটি পণ্যের বিক্রয়মূল্য ৬৯০ টাকা হলে, ১৫% ক্ষতিতে বিক্রয়মূল্য কত হবে?

সমাধান:
১৫% লাভে, বিক্রয় মূল্য (১০০ + ১৫) টাকা
= ১১৫ টাকা

বিক্রয় মূল্য ১১৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয় মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১১৫ টাকা
∴ বিক্রয় মূল্য ৬৯০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৬৯০)/১১৫ টাকা
= ৬০০ টাকা

আবার,
১৫% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ১৫) টাকা
= ৮৫ টাকা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ৮৫ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ৮৫/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ৬০০ টাকা হলে বিক্রয়মূল্য = (৮৫ × ৬০০)/১০০ টাকা
= ৫১০ টাকা

∴ ১৫% ক্ষতিতে পণ্যটির বিক্রয় মূল্য = ৫১০ টাকা।
৫,৪৪৩.
5 টাকায় 6টি দরে জিনিস ক্রয় করে 5 টাকায় 4টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ক) 50% লাভ
  2. খ) 25% লাভ
  3. গ) 50% ক্ষতি
  4. ঘ) 25% ক্ষতি
ব্যাখ্যা
প্রশ্ন: 5 টাকায় 6টি দরে জিনিস ক্রয় করে 5 টাকায় 4টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান: 
6টি জিনিসের ক্রয়মূল্য 5 টাকা
1টি জিনিসের ক্রয়মূল্য 5/6 টাকা

4টি জিনিসের বিক্রয় মূল্য 5 টাকা
1টি জিনিসের বিক্রয় মূল্য 5/4 টাকা

লাভ = (5/4) - (5/6) টাকা
       = (30 - 20)/24 টাকা
       = 10/24 টাকা
       = 5/12

5/6 টাকায় লাভ হয় 5/12 টাকা
1 টাকায় লাভ হয় (6 × 5)/(12 × 5) টাকা
100 টাকায় লাভ হয় (6 × 5 × 100)/(12 × 5)  টাকা
                              = 50 টাকা
৫,৪৪৪.
4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্বি সুদের পার্থক্য 1 টাকা হবে?
  1. ক) 600
  2. খ) 650
  3. গ) 625
  4. ঘ) 620
ব্যাখ্যা

I1 = Pnr
= P X 2 X (4/100)
= 2p/25
I2 = P[(1 + r)n - 1]
= p[(1+1/25)2-1]
= 51p/625
∴ 51p/625 - 2p/25 = 1
∴ p = 625

৫,৪৪৫.
কোনো পরীক্ষায় ৭০% বাংলায় পাস এবং ২০% গণিতে ফেল করল। ১০% উভয় বিষয়ে ফেল করে। উভয় বিষয়ে ১২০ জন পাস করলে পরীক্ষার্থীর সংখ্যা কত?
  1. ক) ২০০ জন
  2. খ) ৩৭০ জন
  3. গ) ২৫০ জন
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

উভয় বিষয়ে ফেল ১০%
বাংলায় ফেল (১০০ - ৭০)% = ৩০%
গণিতে ফেল ২০%
শুধু বাংলায় ফেল (৩০ - ১০)% = ২০%
শুধু গণিতে ফেল (২০ -১০)% = ১০%
মোট ফেল = ৪০%
∴ উভয় বিষয়ে পাশ = ৬০%
প্রশ্নমতে,
৬০% = ১২০
∴ ১০০% = (১২০ × ১০০)/৬০
= ২০০ জন
∴ মোট পরীক্ষার্থী সংখ্যা ২০০ জন। 

৫,৪৪৬.
ডালের মূল্য ১২% কমে যাওয়ায় ৭০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল ডাল বেশি পাওয়া যায়। এক কুইন্টাল ডালের বর্তমান মূল্য কত?
  1. ৯৪০ টাকা
  2. ৬৪০ টাকা
  3. ৭৪০ টাকা
  4. ৮৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ডালের মূল্য ১২% কমে যাওয়ায় ৭০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল ডাল বেশি পাওয়া যায়। এক কুইন্টাল ডালের বর্তমান মূল্য কত?

সমাধান:
১২% মূল্য কমে যাওয়ায় বর্তমান মূল্য = ১০০ - ১২ = ৮৮ টাকা

এখন,
পূর্বমূল্য ১০০ টাকা হলে বর্তমান মূল্য = ৮৮ টাকা
∴ পূর্বমূল্য ১ টাকা হলে বর্তমান মূল্য = ৮৮/১০০ টাকা
∴ পূর্বমূল্য ৭০০০ টাকা হলে বর্তমান মূল্য = (৮৮ × ৭০০০)/১০০ টাকা
= ৬১৬০ টাকা

∴ ১ কুইন্টাল ডালের বর্তমান মূল্য = ৭০০০ - ৬১৬০ = ৮৪০ টাকা
৫,৪৪৭.
কোনো আসল ৩ বছরের সরল মুনাফাসহ ৩৯০ টাকা এবং ৫ বছরের সরল মুনাফাসহ ৪৫০ টাকা হলে আসল কত?
  1. ২৮০ টাকা
  2. ৩৬০ টাকা
  3. ২৫০ টাকা
  4. ৩০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো আসল ৩ বছরের সরল মুনাফাসহ ৩৯০ টাকা এবং ৫ বছরের সরল মুনাফাসহ ৪৫০ টাকা হলে আসল কত?

সমাধান: 
আসল + ৫ বছরের মুনাফা = ৪৫০ টাকা
আসল + ৩ বছরের মুনাফা= ৩৯০ টাকা
২ বছরের মুনাফা =(৪৫০ - ৩৯০) = ৬০ টাকা
∴ ১ বছরের মুনাফা = ৬০/২ টাকা 
∴ ৫ বছরের মুনাফা = (৬০ × ৫)/২ = ১৫০ টাকা 

∴ আসল = (৪৫০ - ১৫০) = ৩০০ টাকা

৫,৪৪৮.
একজন লোক প্রতি ডজন ১২.৫০ টাকা দরে ২ ডজন কলা কিনলো। ১৮টি কলা ১২ টাকা ডজন হারে বিক্রয় করার পর লোকটি বাকি কলা প্রতি ডজন ৮ টাকা হারে বিক্রয় করলো। শতকরা ক্ষতির হার কত? 
  1. ক) ১০%
  2. খ) ১২%
  3. গ) ১৫%
  4. ঘ) ১৬%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোক প্রতি ডজন ১২.৫০ টাকা দরে ২ ডজন কলা কিনলো। ১৮টি কলা ১২ টাকা ডজন হারে বিক্রয় করার পর লোকটি বাকি কলা প্রতি ডজন ৮ টাকা হারে বিক্রয় করলো । শতকরা ক্ষতির হার কত? 

সমাধানঃ
মোট ক্রয়মূল্য  = ১২.৫ × ২ = ২৫ টাকা 
১৮ টি কলার বিক্রয়মূল্য = (১৮ × ১২)/১২ = ১৮ টাকা 

৬ টি কলার বিক্রয়মূল্য = (৬ × ৮)/১২ = ৪

মোট বিক্রয়মূল্য = ১৮ + ৪ = ২২ টাকা 
ক্ষতি = (২৫ - ২২) টাকা
= ৩ টাকা

শতকরা ক্ষতি = {(৩/২৫) × ১০০}% = ১২%
৫,৪৪৯.
৬৪ কিলোগ্রাম বালি ও পাথরের মিশ্রণে বালির পরিমাণ ২৫%। মিশ্রণে বালির পরিমাণ কত কিলোগ্রাম?
  1. ক) ২৫ কিলোগ্রাম
  2. খ) ১৬ কিলোগ্রাম
  3. গ) ১৮ কিলোগ্রাম
  4. ঘ) ২১ কিলোগ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: ৬৪ কিলোগ্রাম বালি ও পাথরের মিশ্রণে বালির পরিমাণ ২৫%। মিশ্রণে বালির পরিমাণ কত কিলোগ্রাম?

সমাধান: 
বালির পরিমাণ ২৫% 

১০০ কিলোগ্রামে বালি থাকে ২৫ কিলোগ্রাম 
∴ ৬৪ কিলোগ্রামে বালি থাকে (২৫ × ৬৪)/১০০ কিলোগ্রাম 
= ১৬ কিলোগ্রাম 
৫,৪৫০.
একটি ক্লাসের ৩৫% ছাত্র বাংলায় এবং ৩০% ছাত্র অংকে এবং ১০% ছাত্র উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে। ঐ ক্লাসের শতকরা কতজন উভয় বিষয়ে কৃতকার্য হয়েছে?
  1. ক) ৩৫%
  2. খ) ৪০%
  3. গ) ৪২%
  4. ঘ) ৪৫%
ব্যাখ্যা
বাংলায় অকৃতকার্য হয়েছে ৩৫% ছাত্র
উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে ১০% ছাত্র
শুধু বাংলায় অকৃতকার্য হয়েছে (৩৫ - ১০)% ছাত্র
                                              = ২৫%
শুধু অংকে অকৃতকার্য হয়েছে (৩০ - ১০)% ছাত্র
                                              = ২০% ছাত্র 
বাংলা ,অংক এবং উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে = (২৫ + ২০ + ১০)% ছাত্র
                                                                            = ৫৫% ছাত্র 

    
∴ উভয় বিষয়ে কৃতকার্য হয়েছে = (১০০ - ৫৫)%
                                             = ৪৫%
৫,৪৫১.
একটি ছাগল ৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরও ১০৯২ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য কত?
  1. ৭৫০০ টাকা
  2. ৭৮০০ টাকা
  3. ৮০০০ টাকা
  4. ৮৪০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ছাগল ৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরও ১০৯২ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য কত?

সমাধান:
মনেকরি,
ছাগলটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে,
৫% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ৫) = ৯৫ টাকা।

আবার, ৮% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ৮) টাকা বা ১০৮ টাকা।

∴ বিক্রয়মূল্য বেশি হয় = (১০৮ - ৯৫) টাকা
= ১৩ টাকা।

বিক্রয়মূল্য ১৩ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/১৩ টাকা
∴ বিক্রয়মূল্য ১০৯২ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০৯২ × ১০০)/১৩ টাকা
= ৮৪০০ টাকা।

∴ ছাগলের ক্রয়মূল্য = ৮৪০০ টাকা।

৫,৪৫২.
একটি ছাগল ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো । ছাগলটি আরও ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো । ছাগলটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৬০০০ টাকা 
  2. খ) ৫০০০ টাকা 
  3. গ) ৪০০০ টাকা 
  4. ঘ) ৪৫০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছাগল ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো । ছাগলটি আরও ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো । ছাগলটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি, ছাগলটির ক্রয়মূল্য ১০০ টাকা 
৮% ক্ষতিতে ক্রয়মূল্য = ১০০ - ৮ টাকা
= ৯২ টাকা

৮% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ৮ টাকা
= ১০৮ টাকা 

বিক্রয়মূল্য বেশী = (১০৮ - ৯২) টাকা
= ১৬ টাকা

বিক্রয়মূল্য ১৬ টাকা বেশী হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশী হলে ক্রয়মূল্য ১০০/১৬ টাকা
∴ বিক্রয়মূল্য ৮০০ টাকা বেশী হলে ক্রয়মূল্য ১০০× ৮০০/১৬ টাকা
= ৫০০০ টাকা 

অতএব, ছাগলটির ক্রয়মূল্য ৫০০০ টাকা।
৫,৪৫৩.
শতকরা বার্ষিক টাকা মুনাফায় ৫০০০ টাকার কত বছরের সরল মুনাফা ২৫৫০ টাকা হবে?
  1. ৭ বছর
  2. ৫ বছর
  3. ৮ বছর
  4. ৬ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: শতকরা বার্ষিক টাকা মুনাফায় ৫০০০ টাকার কত বছরের সরল মুনাফা ২৫৫০ টাকা হবে?

সমাধান: 
আসল, P = ৫০০০ টাকা 
মুনাফার হার (r) = ১৭/২% 
= (১৭/২) × (১/১০০)
= ১৭/২০০

মুনাফা, I = ২৫৫০ টাকা

আমরা জানি, 
সরল মুনাফার, I = Prn
২৫৫০ = ৫০০০ × (১৭/২০০) × n
⇒ ২৫৫০ = ২৫ × ১৭ × n
⇒ n = ২৫৫০/(২৫ × ১৭)
∴ n = ৬ বছর 

সুতরাং, মুনাফা ২৫৫০ টাকা হতে ৬ বছর সময় লাগবে।

৫,৪৫৪.
৪২ কোন সংখ্যার ১২০%?
  1. ৩২
  2. ৩৪
  3. ৩৫
  4. ৩৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৪২ কোন সংখ্যার ১২০%?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে,
ক এর ১২০% = ৪২
⇒ ১২০ক/১০০ = ৪২
⇒ ক = (৪২ × ১০০)/১২০
∴ ক = ৩৫
৫,৪৫৫.
একটি গাভি ৪৫,০০০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হল। কত টাকায় বিক্রয় করলে, ৫% লাভ হত?
  1. ৫০,০০০ টাকা
  2. ৫২,০০০ টাকা
  3. ৫২,৫০০ টাকা
  4. ৪৮,০০০ টাকা
ব্যাখ্যা
১০% ক্ষতিতে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে, বিক্রয়মূল্য (১০০ - ১০) টাকা = ৯০ টাকা
বিক্রয়মূল্য ৯০ টাকা হলে, ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে, ক্রয়মূল্য ১০০/৯০ টাকা
বিক্রয়মূল্য ৪৫,০০০ টাকা হলে, ক্রয়মূল্য ১০০ × ৪৫,০০০/৯০ টাকা = ৫০,০০০ টাকা
৫% লাভে, 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে, বিক্রয়মূল্য (১০০ + ৫) টাকা = ১০৫ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে, বিক্রয়মূল্য ১০৫ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে, বিক্রয়মূল্য ১০৫/১০০ টাকা
ক্রয়মূল্য ৫০,০০০ টাকা হলে, বিক্রয়মূল্য ১০৫ × ৫০,০০০/১০০ টাকা = ৫০০ × ১০৫ টাকা = ৫২,৫০০ টাকা

৫,৪৫৬.
১৬.৫ এর ১.৩% কত?
  1. ক) ২.১৪৫
  2. খ) ২১.৪৫
  3. গ) ০.০২১৪৫
  4. ঘ) ০.২১৪৫
ব্যাখ্যা
১৬.৫ এর ১.৩% = ০.২১৪৫।
৫,৪৫৭.
শতকরা বার্ষিক কত হার সুদে কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা ৩ বছরে ৫৬০ টাকা ও ৫ বছরে ৬০০ টাকায় পরিণত হয়?
  1. ক) ৫%
  2. খ) ৪%
  3. গ) ৪(১/২)%
  4. ঘ) ৬%
ব্যাখ্যা

আসল + ৫বছরের সুদ = ৬০০ টাকা
আসল + ৩বছরের সুদ= ৫৬০ টাকা
∴ ২ বছরের সুদ = ৪০ টাকা
৩ বছরের সুদ = (৪০×৩)/২ = ৬০টাকা
আসল = (৫৬০ - ৬০) = ৫০০টাকা
৫০০ টাকার ৩ বছরের সুদ ৬০ টাকা
১০০ টাকার ১ বছরের সুদ = (৬০×১০০)/(৫০০×৩)
= ৪%

৫,৪৫৮.
১২টি খাতা ও ৩০টি কলমের মূল্য ২৪৮১ টাকা। ৪টি খাতা ও ১০টি কলমের মূল্য কত? 
  1. ক) ৭২৮ টাকা
  2. খ) ২৮৭ টাকা
  3. গ) ৮২৭ টাকা
  4. ঘ) ৭৮২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১২টি খাতা ও ৩০টি কলমের মূল্য ২৪৮১ টাকা। ৪টি খাতা ও ১০টি কলমের মূল্য কত? 

সমাধান: 
১টি খাতার মূল্য = ক টাকা 
১টি কলমের মূল্য = খ টাকা 

প্রশ্নমতে 
১২ক + ৩০খ = ২৪৮১
৩(৪ক + ১০খ)= ২৪৮১
৪ক + ১০খ = ২৪৮১/৩
৪ক + ১০খ = ৮২৭
৫,৪৫৯.
কোনো আসল যদি ১০ বছরে সুদে-আসলে তিনগুণ হয়ে যায়, তাহলে সরল সুদের হার শতকরা কত হবে?
  1. ১০%
  2. ১৫%
  3. ২০%
  4. ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো আসল যদি ১০ বছরে সুদে-আসলে তিনগুণ হয়ে যায়, তাহলে সরল সুদের হার শতকরা কত হবে? 

সমাধান: 
ধরি, 
আসল = x টাকা 
∴ সুদে-আসলে ৩ গুণ = ৩x টাকা 
∴ সুদ = (৩x - x) টাকা 
= ২x টাকা 

x টাকার ১০ বৎসরের সুদ = ২x টাকা 
∴ ১ টাকার ১ বৎসরের সুদ = ২x/(x × ১০) টাকা 
∴ ১০০ টাকার ১ বৎসরের সুদ = (২x × ১০০)/(x × ১০) টাকা 
= ২০ টাকা 

∴ শতকরা সরল সুদের হার = ২০ টাকা ।
৫,৪৬০.
একটি পণ্যের বিক্রয়মূল্য দ্বিগুণ হলে বিক্রেতার মুনাফা বেড়ে তিনগুণ হয়। মূল্য বৃদ্ধি না করে পণ্যটি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ৫০%
  2. খ) ১০০%
  3. গ) ২০০%
  4. ঘ) ১৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্যের বিক্রয়মূল্য দ্বিগুণ হলে বিক্রেতার মুনাফা বেড়ে তিনগুণ হয়। মূল্য বৃদ্ধি না করে পণ্যটি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
ধরি,
ক্রয়মূল্য ১০০ টাকা 
বিক্রয়মূল্য = ১০০ + ক টাকা

লাভ হয় = (১০০ + ক - ১০০) = ক টাকা
বিক্রয়মূল্য দ্বিগুণ= ২(১০০ + ক) 

প্রশ্নমতে
৩ক = ২(১০০ + ক) - ১০০
বা, ৩ক = ২০০ + ২ক - ১০০
বা, ৩ক - ২ক = ১০০
ক = ১০০
৫,৪৬১.
একটি কলম ১১ টাকায় বিক্রয় করলে ১০% লাভ হয়। কলমটির ক্রয়মূল্য কত?
  1. ৮ টাকা
  2. ৯ টাকা
  3. ১০ টাকা
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কলম ১১ টাকায় বিক্রয় করলে ১০% লাভ হয়। কলমটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি,
১০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১০) = ১১০ টাকা

এখন,
বিক্রয়মূল্য ১১০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১১০ টাকা
বিক্রয়মূল্য ১১ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ১১)/১১০ টাকা
= ১০ টাকা

৫,৪৬২.
একটি সাইকেল ৫০০০ টাকায় ক্রয় করে ৫৯০০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ৯%
  2. খ) ১২%
  3. গ) ১৮%
  4. ঘ) ১৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সাইকেল ৫০০০ টাকায় ক্রয় করে ৫৯০০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান: 
লাভ = ৫৯০০ - ৫০০০ টাকা = ৯০০ টাকা 

৫০০০ টাকায় লাভ হয় ৯০০ টাকা 
∴ ১০০ টাকায় লাভ হয় (৯০০ × ১০০)/৫০০০ টাকা 
= ১৮ টাকা 

∴ শতকরা ১৮ টাকা লাভ হবে। 
৫,৪৬৩.
একটি দ্রব্য ৬% লাভে বিক্রয় করা হলো। যদি ক্রয়মূল্য ৪% কম এবং বিক্রয়মূল্য ৪টাকা বেশি হতো, তাহলে (২৫/২)% লাভ হতো। কত মূল্যে দ্রব্যটি ক্রয় করা হয়েছিল?
  1. ক) ১৫০ টাকা
  2. খ) ২০০ টাকা
  3. গ) ৩০০ টাকা
  4. ঘ) ৪০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৬% লাভে বিক্রয় করা হলো। যদি ক্রয়মূল্য ৪% কম এবং বিক্রয়মূল্য ৪টাকা বেশি হতো, তাহলে (২৫/২)% লাভ হতো। কত মূল্যে দ্রব্যটি ক্রয় করা হয়েছিল?

সমাধান:
মনে করি,
দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা
৬% লাভে বিক্রয়মূল্য (১০০ + ৬) টাকা = ১০৬ টাকা

৪% কমে ক্রয়মূল্য (১০০ - ৪) টাকা = ৯৬ টাকা
(২৫/২)% লাভে বিক্রয়মূল্য {(১০০ + (২৫/২)} = ২২৫/২ টাকা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ২২৫/২ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ২২৫/(২ × ১০০) টাকা
ক্রয়মূল্য ৯৬ টাকা হলে বিক্রয়মূল্য (২২৫ × ৯৬)/(২ × ১০০) টাকা
= ১০৮ টাকা

∴ বেশি বিক্রয়মূল্য (১০৮ - ১০৬) টাকা = ২ টাকা

বিক্রয়মূল্য ২ টাকা বেশি হলে দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে দ্রব্যটির ক্রয়মূল্য ১০০/২ টাকা
∴ বিক্রয়মূল্য ৪ টাকা বেশি হলে দ্রব্যটির ক্রয়মূল্য (১০০ × ৪)/২ টাকা
= ২০০ টাকা
৫,৪৬৪.
এক ব্যক্তির বেতন প্রথমে ২০% বেড়ে পরে ১০% কমে গেল। মোটের ওপর বেতন শতকরা কত পরিবর্তন হলো?
  1. ১% হ্রাস
  2. ৮% বৃদ্ধি
  3. ১০% হ্রাস
  4. ১২% বৃদ্ধি
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তির বেতন প্রথমে ২০% বেড়ে পরে ১০% কমে গেল। মোটের ওপর বেতন শতকরা কত পরিবর্তন হলো?

সমাধান:
ধরি, বেতন = ১০০ টাকা
২০% বৃদ্ধিতে, বর্তমান বেতন = ১২০ টাকা
১০% কমে, বর্তমান বেতন = ১২০ - {১২০ × (১০/১০০)} টাকা
= ১২০ - ১২
= ১০৮ টাকা

∴ বেতন বাড়লো = (১০৮ - ১০০) = ৮ টাকা বা ৮%
৫,৪৬৫.
একটি দ্রব্য ৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হয়, ক্ষতির শতকরা হার কত?
  1. ক) ২০%
  2. খ) ২৫%
  3. গ) ৩০%
  4. ঘ) ৪০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হয়, ক্ষতির শতকরা হার কত?

সমাধান:
একটি দ্রব্য ৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হয়
দ্রব্যটির ক্রয়মূল্য = ৮০ + ২০ টাকা
= ১০০ টাকা

∴ ক্ষতির শতকরা হার = (২০/১০০) × ১০০%
= ২০%
৫,৪৬৬.
নাবিল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি ২৫০ টাকা হিসাবে ৩ কেজি সন্দেশ ক্রয় করল। ভ্যাটের হার ১২ টাকা হলে, সন্দেশ ক্রয় বাবদ সে দোকানিকে কত টাকা দেবে? 
  1. ৭২০ টাকা
  2. ৭৮০ টাকা
  3. ৮৪০ টাকা
  4. ৯৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: নাবিল মিষ্টির দোকান থেকে প্রতি কেজি ২৫০ টাকা হিসাবে ৩ কেজি সন্দেশ ক্রয় করল। ভ্যাটের হার ১২ টাকা হলে, সন্দেশ ক্রয় বাবদ সে দোকানিকে কত টাকা দেবে? 

সমাধান: 
১ কেজি সন্দেশের দাম = ২৫০ টাকা 
∴ ৩ কেজি সন্দেশের দাম = (২৫০ × ৩) টাকা 
= ৭৫০ টাকা 

১০০ টাকায় ভ্যাট দেয় = ১২ টাকা 
∴ ১ টাকায় ভ্যাট দেয় = ১২/১০০ টাকা 
∴ ৭৫০ টাকায় ভ্যাট দেয় = (১২ × ৭৫০)/১০০ টাকা 
= ৯০ টাকা 

∴ নাবিল সন্দেশ ক্রয় বাবদ দোকানিকে দেবে = (৭৫০ + ৯০) টাকা
= ৮৪০ টাকা।
৫,৪৬৭.
৯০ কোন সংখ্যার ৭৫% ?
  1. ১০০
  2. ১৪০
  3. ১৬০
  4. ১২০
ব্যাখ্যা
প্রশ্ন: ৯০ কোন সংখ্যার ৭৫%?

সমাধান: 
ক এর ৭৫% = ৯০
⇒ ক এর ৭৫/১০০ = ৯০
⇒ ক এর ৩/৪ = ৯০
⇒ ৩ক/৪ = ৯০
⇒ ৩ক = ৯০ × ৪
⇒ ক = (৯০ × ৪)/৩
∴ ক = ১২০ 
৫,৪৬৮.
বার্ষিক শতকরা ৪ টাকা হার সুদে ৮৫০ টাকার ৫ বছরের সুদাসল কত?
  1. ১০০০ টাকা
  2. ১০২০ টাকা
  3. ১০৬০ টাকা
  4. ১০৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ৪ টাকা হার সুদে ৮৫০ টাকার ৫ বছরের সুদাসল কত?

সমাধান:
আমরা জানি,
সুদ = (আসল × সুদের হার × সময়)/১০০
= (৮৫০ × ৪ × ৫)/১০০
= ১৭০ টাকা

∴ সুদাসল = সুদ + আসল
= ১৭০ + ৮৫০
= ১০২০ টাকা
৫,৪৬৯.
একটি স্কুলে মোট ৫০০ জন শিক্ষার্থীর মধ্যে ২০% ছাত্রী। কোনো এক বুধবারে ৪০ জন ছাত্র অনুপস্থিত ছিল। ঐদিন শতকরা কত জন ছাত্র উপস্থিত ছিল? 
  1. ৬০%
  2. ৭৫%
  3. ৮০%
  4. ৯০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলে মোট ৫০০ জন শিক্ষার্থীর মধ্যে ২০% ছাত্রী। কোনো এক বুধবারে ৪০ জন ছাত্র অনুপস্থিত ছিল। ঐদিন শতকরা কত জন ছাত্র উপস্থিত ছিল?

সমাধান: 
শিক্ষার্থীদের মধ্যে ২০% ছাত্রী হলে ছাত্র = (১০০ - ২০)%
= ৮০%
∴ স্কুলে মোট ছাত্র সংখ্যা = {৫০০ × (৮০/১০০)} জন
= ৪০০ জন
∴ ঐদিন উপস্থিত ছাত্র সংখ্যা = (৪০০ - ৪০) জন
= ৩৬০ জন 

এখন, 
৪০০ জন ছাত্রের মধ্যে উপস্থিত ছিল = ৩৬০ জন
∴ ১ জন ছাত্রের মধ্যে উপস্থিত ছিল = ৩৬০/৪০০ জন
∴ ১০০ জন ছাত্রের মধ্যে উপস্থিত ছিল = (৩৬০ × ১০০)/৪০০ জন
= ৯০ জন

∴ ঐদিন শতকরা ছাত্র উপস্থিত ছিল = ৯০% ।
৫,৪৭০.
একটি বিদ্যালয়ে ১৩৬ জন নতুন শিক্ষার্থী ভর্তি হওয়ায়, শিক্ষার্থীর সংখ্যা ১৭% বেড়ে গেল। পূর্বে শিক্ষার্থীর সংখ্যা কত ছিল?
  1. ৬০০ জন
  2. ৭০০ জন
  3. ৮০০ জন
  4. ৯০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিদ্যালয়ে ১৩৬ জন নতুন শিক্ষার্থী ভর্তি হওয়ায়, শিক্ষার্থীর সংখ্যা ১৭% বেড়ে গেলে শিক্ষার্থীর সংখ্যা কত ছিল?

সমাধান:
প্রশ্নমতে,
১৭% = ১৩৬ জন
∴ ১% = ১৩৬/১৭ জন
∴ ১০০% = (১৩৬/১৭) × ১০০
= ৮ × ১০০
= ৮০০ জন

∴ শিক্ষার্থীর সংখ্যা ছিল ৮০০ জন।
৫,৪৭১.
আপনার মােবাইল ফোনের মাসিক বিল এসেছে ৮৪০ টাকা। যদি ১ বছর পর ১০% বৃদ্ধি পায় এবং আরাে ৬ মাস পর ২০% বৃদ্ধি পায়, তাহলে ১৮ মাস পর আপনার বিল কত হবে?
  1. ৯২০.৪০ টাকা
  2. ১১০৮.৮০ টাকা
  3. ১২৪১.২০ টাকা
  4. ১৪৬১.৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: আপনার মােবাইল ফোনের মাসিক বিল এসেছে ৮৪০ টাকা। যদি ১ বছর পর ১০% বৃদ্ধি পায় এবং আরাে ৬ মাস পর ২০% বৃদ্ধি পায়, তাহলে ১৮ মাস পর আপনার বিল কত হবে?

সমাধান: 
দেওয়া আছে,
মাসিক বিল ৮৪০ টাকা
১ বছর পর ১০% বৃদ্ধিতে বিল = ৮৪০ + ৮৪০ এর (১০/১০০) = ৯২৪ টাকা
আরো ৬ মাস পর, ২০% বৃদ্ধিতে বিল = ৯২৪ + ৯২৪ এর (২০/১০০) = ১১০৮.৮০ টাকা 
৫,৪৭২.
শতকরা বার্ষিক কত হার মুনাফায় ৬০০ টাকার ৪ বছরের মুনাফা ৩০০ টাকা হবে?
  1. ক) ৬.২৫%
  2. খ) ১২.৫%
  3. গ) ২৫%
  4. ঘ) ৩.১২৫%
ব্যাখ্যা
I = Pnr
r  = I/Pn = ৩০০/(৬০০ * ৪) = ১/৮ = ১০০% / ৮ = ১২.৫%
৫,৪৭৩.
কোন সংখ্যার ৩০% এর সাথে ৫৬ যোগ করলে ফলাফল ঐ সংখ্যাটি হবে। সংখ্যাটি কত?
  1. ৫৬
  2. ৮০
  3. ৯০
  4. ৭০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৩০% এর সাথে ৫৬ যোগ করলে ফলাফল ঐ সংখ্যাটি হবে। সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
⇒ ক এর ৩০% + ৫৬ = ক
⇒ (৩ক/১০) + ৫৬ = ক
⇒ ক - (৩ক/১০) = ৫৬
⇒ (১০ক - ৩ক)/১০ = ৫৬
⇒ ৭ক = ৫৬০
⇒ ক = ৫৬০/৭
∴ ক = ৮০
৫,৪৭৪.
একটি জিনিস ১২০০ টাকায় ক্রয় ১৫% লাভে বিক্রয় করা হয়। ক্রয়মূল্য যদি ১৫% কম হতো তাহলে লাভের পরিমাণ কত হতো?
  1. ৩৬০ টাকা
  2. ৪০০ টাকা
  3. ৩২০ টাকা
  4. ৪২০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি জিনিস ১২০০ টাকায় ক্রয় ১৫% লাভে বিক্রয় করা হয়। ক্রয়মূল্য যদি ১৫% কম হতো তাহলে লাভের পরিমাণ কত হতো?

সমাধান:
দেওয়া আছে, 
ক্রয়মূল্য = ১২০০ টাকা
লাভ = ১৫%

∴ বিক্রয়মূল্য = ১২০০ × (১১৫/১০০) 
= ১২ × ১১৫
= ১৩৮০ টাকা

আবার, 
নতুন ক্রয়মূল্য = ১২০০ এর ৮৫%   ; [১৫% কম]
= ১২০০ × (৮৫/১০০)
= ১২ × ৮৫
= ১০২০ টাকা

∴ নতুন লাভের পরিমাণ = বিক্রয়মূল্য - নতুন ক্রয়মূল্য
= ১৩৮০ - ১০২০
= ৩৬০ টাকা

অতএব, ক্রয়মূল্য ১৫% কম হলে লাভের পরিমাণ হবে ৩৬০ টাকা।

৫,৪৭৫.
কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত টাকা?
  1. 1.20
  2. 2.50
  3. 3.00
  4. 4.00
ব্যাখ্যা
প্রশ্ন: কলার দাম 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত টাকা?

সমাধান:
20% কমে,
100 টাকায় কমে 20 টাকা
1 টাকায় কমে 20/100 টাকা
12 টাকায় কমে (20 × 12)/100 টাকা
= 2.4 টাকা

শর্তমতে,
কলার দাম 2.4 টাকা কমে যাওয়ায় 2 টি কলা বেশি পাওয়া যায়।

সুতরাং 2টি কলার দাম = 2.4 টাকা
তাহলে 1টি কলার দাম = 2.4/2 টাকা।
= 1.2 টাকা
৫,৪৭৬.
৫ টি গরুর মূল্য ১৫ টি ছাগলের মূল্যের সমান। একটি গরুর মূল্য ৬০০০ টাকা হলে, একটি ছাগলের মূল্য কত?
  1. ক) ১৫০০ টাকা
  2. খ) ২০০০ টাকা
  3. গ) ১৮০০ টাকা
  4. ঘ) ২২০০ টাকা
ব্যাখ্যা

৫ টি গরুর মূল্য ১৫ টি ছাগলের মূল্যের সমান। একটি গরুর মূল্য ৬০০০ টাকা হলে
৫ টি গরুর মূল্য ৫ × ৬০০০ = ৩০০০০ টাকা
অর্থাৎ, ১৫ টি ছাগলের মূল্য ৩০০০০ টাকা
সুতরাং, ১ টি ছাগলের মূল্য = ৩০০০০/১৫ = ২০০০ টাকা।

৫,৪৭৭.
কোণ সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে ফলাফল হবে ঐ সংখ্যাটি। সংখ্যাটি কত?
  1. ক) ৭০
  2. খ) ৫০
  3. গ) ৯০
  4. ঘ) ৩০
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি = x
প্রশ্নমতে,
x এর 40% + 42 = x
বা, 0.4x + 42 = x
বা, 42 = x - 0.4x
বা, 0.6x = 42
বা, x = 42/0.6 = 70

৫,৪৭৮.
প্রতি মিটার কাপড় ১২০ টাকা দরে ক্রয় করে ১৪৫ টাকা দরে বিক্রয় করলে দোকানদারের ১৫০০ টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করে ছিলেন?
  1. ৫০ মিটার
  2. ৬০ মিটার
  3. ৭০ মিটার
  4. ৪০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: প্রতি মিটার কাপড় ১২০ টাকা দরে ক্রয় করে ১৪৫ টাকা দরে বিক্রয় করলে দোকানদারের ১৫০০ টাকা লাভ হয়। দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করে ছিলেন?


সমাধান:
১ মিটার কাপড়ের বিক্রয়মূল্য = ১৪৫ টাকা
১ মিটার কাপড়ের ক্রয়মূল্য = ১২০ টাকা

∴ ১ মিটার কাপড়ে লাভ হয় = (১৪৫ - ১২০) = ২৫ টাকা

২৫ টাকা লাভ হয় = ১ মিটারে
১ টাকা লাভ হয় = ১/২৫ মিটারে
১৫০০ টাকা লাভ হয় = (১ × ১৫০০)/২৫ মিটারে
= ৬০ মিটারে

সুতরাং, ৬০ মিটার কাপড় ক্রয় করেছিলেন।
৫,৪৭৯.
যদি পেঁয়াজের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে পেঁয়াজের ব্যবহার শতকরা কত কমালে পেঁয়াজ বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
  1. ১৫%
  2. ১৮%
  3. ২০%
  4. ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি পেঁয়াজের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে পেঁয়াজের ব্যবহার শতকরা কত কমালে পেঁয়াজ বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?

 সমাধান: 
২৫% বৃদ্ধিতে, 
পেঁয়াজের বর্তমান মূল্য ১২৫টাকা

বর্তমান মূল্য ১২৫ টাকা হলে পূর্বমূল্য ১০০ টাকা 
বর্তমান মূল্য ১টাকা হলে পূর্বমূল্য ১০০/১২৫ টাকা 
বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্বমূল্য (১০০ × ১০০)/১২৫ টাকা 
= ৮০ টাকা

পেঁয়াজের ব্যবহার কমাতে হবে =(১০০ - ৮০)%
= ২০%
৫,৪৮০.
কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল ঐ সংখ্যাটির সমান হবে?
  1. ৫৬
  2. ৭০
  3. ৮৪
  4. ৯০
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে যোগফল ঐ সংখ্যাটির সমান হবে?

সমাধান:
ধরি, সংখ্যাটি হলো ক

প্রশ্নমতে, 
​ক এর ৪০% + ৪২ = ক
বা, ক × (৪০/১০০) + ৪২ = ক
বা, ২ক/৫ + ৪২ = ক
বা, (২ক + ২১০)/৫ = ক 
বা, ২ক + ২১০ = ৫ক
বা, ৩ক = ২১০
বা, ক = ৭০

সুতরাং, সংখ্যাটি হলো ৭০।

৫,৪৮১.
একটি চেয়ার ৫৭২ টাকায় বিক্রয় করায় ৩০% লাভ হলো। চেয়ারটির ক্রয়মূল্য কত?
  1. ৪০০ টাকা
  2. ৪১০ টাকা
  3. ৪৪০ টাকা
  4. ৪৮০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চেয়ার ৫৭২ টাকায় বিক্রয় করায় ৩০% লাভ হলো। চেয়ারটির ক্রয়মূল্য কত?

সমাধান:
৩০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১০০ + ৩০ = ১৩০ টাকা

বিক্রয়মূল্য ১৩০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১৩০ টাকা
∴ বিক্রয়মূল্য ৫৭২ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৫৭২)/১৩০ টাকা
= ৪৪০ টাকা

∴ চেয়ারটির ক্রয়মূল্য = ৪৪০ টাকা

৫,৪৮২.
১০% হার মুনাফায় ২০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? 
  1. ২৪০০ টাকা
  2. ২৪২০ টাকা
  3. ২২০০ টাকা 
  4. ২৮২০ টাকা 
ব্যাখ্যা

প্রশ্ন: ১০% হার মুনাফায় ২০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? 

সমাধান:
দেওয়া আছে, 
আসল, P = ২,০০০ টাকা
মুনাফা হার, r = ১০%
সময়, n = ২ বছর

আমরা জানি, 
চক্রবৃদ্ধি মূলধন, A = P × (১ + r/১০০)n
= ২০০০ × (১ + ১০/১০০)
= ২০০০ × (১ + ১/১০)
= ২০০০ × (১১/১০)
= ২০০০ × (১১/১০) × (১১/১০)
= ২০ × ১২১ 
= ২৪২০ টাকা

সুতরাং, ২ বছর পর চক্রবৃদ্ধি মূলধন ২৪২০ টাকা।

৫,৪৮৩.
ক এর ২০% যদি খ এর ১০% এর সমান হয়, তবে ক এর ১০% খ এর কত শতাংশ হবে?
  1. ক) ২০%
  2. খ) ১০%
  3. গ) ৫%
  4. ঘ) ২.২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ক এর ২০% যদি খ এর ১০% এর সমান হয়, তবে ক এর ১০% খ এর কত শতাংশ হবে?

সমাধান:
ক × ২০% = খ × ১০%
⇒ ক × (১/৫) = খ × (১/১০)
⇒ ক = খ × (১/২)
⇒ ক × ১০% = খ × (১/২) × ১০%
= খ × ৫%

ক এর ১০% খ এর ৫% এর সমান হবে।
৫,৪৮৪.
৩০০০ এর শতকরা ৫ ভাগ অপেক্ষা ৩০০০ এর শতকরা ১০ ভাগ কত বেশি?
  1. ১০০
  2. ১২০
  3. ১৫০
  4. ১৮০
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০০০ এর শতকরা ৫ ভাগ অপেক্ষা ৩০০০ এর শতকরা ১০ ভাগ কত বেশি? 

সমাধান: 
৩০০০ এর ৫% = ৩০০০ এর ৫/১০০ 
= ১৫০ 

আবার, 
৩০০০ এর ১০% = ৩০০০ এর ১০/১০০ 
= ৩০০ 

∴ বেশি = (৩০০ - ১৫০) 
= ১৫০ । 
৫,৪৮৫.
চালের মূল্য ২০% কমে যাওয়ায় ৮,০০০ টাকায় পূর্বাপেক্ষা ২ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। ৫ কেজি চালের বর্তমান মূল্য কত?
  1. ক) ৩০ টাকা
  2. খ) ৩৫ টাকা
  3. গ) ৪৫ টাকা
  4. ঘ) ৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: চালের মূল্য ২০% কমে যাওয়ায় ৮,০০০ টাকায় পূর্বাপেক্ষা ২ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। ৫ কেজি চালের বর্তমান মূল্য কত?

সমাধান:
১০০ টাকায় কমে = ২০ টাকা
∴ ১ টাকায় কমে = ২০/১০০ টাকা
∴ ৮,০০০ টাকায় কমে = (২০ × ৮,০০০)/১০০ টাকা
= ১৬০০ টাকা

আমরা জানি
১ কুইন্টাল = ১০০ কেজি
∴ ২  কুইন্টাল = ২০০ কেজি

২০০ কেজি চালের দাম ১৬০০ টাকা
∴ ১ কেজি চালের দাম ১৬০০/২০০ টাকা
∴ ৫ কেজি চালের দাম (১৬০০ × ৫)/২০০ টাকা
= ৪০ টাকা
৫,৪৮৬.
একটি দ্রব্য বিক্রি করে বিক্রেতার ১০% ক্ষতি হলো। বিক্রয় মূল্য ১৩৫ টাকা বেশি হলে বিক্রেতার ২০% লাভ হতো । দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা?
  1. ৪২০
  2. ৪৫০
  3. ৪৬০
  4. ৪৮০
ব্যাখ্যা
প্রশ্ন : একটি দ্রব্য বিক্রি করে বিক্রেতার ১০% ক্ষতি হলো। বিক্রয় মূল্য ১৩৫ টাকা বেশি হলে বিক্রেতার ২০% লাভ হতো । দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা?

সমাধান : 
মনে করি,
বইটির ক্রয়মূল্য = ১০০ টাকা।

১০% ক্ষতিতে, বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা।
এবং ২০% লাভে, বিক্রয়মূল্য = (১০০ + ২০) টাকা = ১২০ টাকা।

সুতরাং বিক্রয়মূল্য বেশি = (১২০ - ৯০) = ৩০ টাকা।

বিক্রয়মূল্য ৩০ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/৩০ টাকা
বিক্রয়মূল্য ১৩৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০×১৩৫/৩০ টাকা
 = ৪৫০ টাকা।
৫,৪৮৭.
একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত?
  1. ক) ৪%
  2. খ) ৫%
  3. গ) ৭%
  4. ঘ) ৮%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত?

সমাধান:
একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলে,
ক্রয়মূল্য = ৩৮০ + ২০ টাকা = ৪০০ টাকা 

৪০০ টাকায় ক্ষতি হয় = ২০ টাকা 
১০০ টাকায় ক্ষতি হয় = (২০ × ১০০)/৪০০ টাকা 
= ৫ টাকা 

∴ শতকরা ক্ষতির হার ৫%
৫,৪৮৮.
একটি মোটর সাইকেল ১২% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি বিক্রয়মূল্য ১২০০ টাকা বেশি হতো, তাহলে ৮% লাভ হতো। মোটর সাইকেলের ক্রয়মূল্য - 
  1. ৬০০০ টাকা
  2. ৫০০০ টাকা
  3. ৪০০০ টাকা
  4. ৮০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মোটর সাইকেল ১২% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি বিক্রয়মূল্য ১২০০ টাকা বেশি হতো, তাহলে ৮% লাভ হতো। মোটর সাইকেলের ক্রয়মূল্য - 

সমাধান:
১২% ক্ষতিতে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য = (১০০ - ১২) = ৮৮ টাকা

৮% লাভে,
বিক্রয়মূল্য = (১০০ + ৮) = ১০৮ টাকা।

∴ বিক্রয়মূল্যেদ্বয়ের পার্থক্য = (১০৮ - ৮৮) = ২০ টাকা।

বিক্রয় মূল্য ২০ টাকা বেশি হলে ক্রয় মূল্য ১০০ টাকা
বিক্রয় মূল্য ১ টাকা বেশি হলে ক্রয় মূল্য ১০০/২০ টাকা
∴ বিক্রয় মূল্য ১২০০ টাকা বেশি হলে ক্রয় মূল্য (১০০ × ১২০০)/২০
= ৬০০০ টাকা।
৫,৪৮৯.
ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত কত হলে লাভের পরিমাণ ২০% হবে?
  1. ৫ : ৭
  2. ৪ : ৫
  3. ৫ : ৬
  4. ৩ : ৪
ব্যাখ্যা
প্রশ্ন: ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত কত হলে লাভের পরিমাণ ২০% হবে?

সমাধান:
২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ হলে বিক্রয়মূল্য ১২০

অতএব ২০ লাভে ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত = ১০০ : ১২০
= ৫ : ৬ (২০ দ্বারা ভাগ করে)
৫,৪৯০.
কোনো একটি জিনিস নির্মাতা ২০% লাভে ও খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ১০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?
  1. ক) ১৪০ টাকা
  2. খ) ১৪২ টাকা
  3. গ) ১৪৪ টাকা
  4. ঘ) ১৪৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো একটি জিনিস নির্মাতা ২০% লাভে ও খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ১০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?

সমাধান:
২০% লাভে,
নির্মাতার লাভ = ১০০ × ২০% = ২০ টাকা

এখন খুচরা বিক্রেয়তার ক্রয়মুল্য = ১০০ + ২০ = ১২০ টাকা

আবার,
খুচরা বিক্রয়তার লাভ ২০% = ১২০ × ২০% = ২৪ টাকা
∴ জিনিসটির খুচরা মুল্য = ১০০ + ২০ + ২৪ = ১৪৪ টাকা
৫,৪৯১.
একই হার মুনাফায় কোনো আসল ৫ বছরে মুনাফা আসলের দ্বিগুণ হলে, কত বছরে তা মুনাফা-আসলে তিনগুণ হবে?
  1. ৫ বছর
  2. ১০ বছর
  3. ১৫ বছর
  4. ২০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন:  একই হার মুনাফায় কোনো আসল ৫ বছরে মুনাফা আসলের দ্বিগুণ হলে, কত বছরে তা মুনাফা-আসলে তিনগুণ হবে?

সমাধান:
১ম ক্ষেত্র, 
ধরি,
আসল = ১০০ টাকা
∴ মুনাফা = আসল × ২ = ২০০ টাকা
এবং সময় = ৫ বছর

∴ মুনাফার হার = (১০০ × ২০০)/(১০০ × ৫) = ৪০%

২য় ক্ষেত্র,
আসল = ১০০ টাকা
আসল-মুনাফা = ৩০০ টাকা
∴ মুনাফা = (৩০০ - ১০০) = ২০০ টাকা
এবং হার = ৪০%
সুতরাং, সময় = (২০০ × ১০০)/(১০০ × ৪০) = ৫ বছর
৫,৪৯২.
যদি ডালের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে ডালের ব্যবহার কী পরিমাণ কমালে খরচের পরিমাণ একই থাকবে?
  1. ২৫%
  2. ২০%
  3. ৭৫%
  4. ১৫%
ব্যাখ্যা

প্রশ্ন: যদি ডালের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে ডালের ব্যবহার কী পরিমাণ কমালে খরচের পরিমাণ একই থাকবে?

সমাধান:
খরচ = মূল্য × ব্যবহার
খরচ একই রাখতে চাইলে মূল্য বাড়লে ব্যবহারের পরিমাণ কমাতে হয়।

মূল্য বৃদ্ধি = ২৫%
নতুন মূল্য = ১০০% + ২৫% = ১২৫%

ব্যবহার কমানোর হার = বৃদ্ধি / নতুন মূল্য × ১০০%
= ২৫ / ১২৫ × ১০০%
= ১/৫ × ১০০%
= ২০% 

∴ ডালের দাম ২৫% বাড়লে খরচ সমান রাখতে ব্যবহার ২০% কমাতে হবে। 

৫,৪৯৩.
শতকরা বার্ষিক কত হার সুদে কোন মূলধন ৮ বছরে সুদে-আসলে দ্বিগুন হবে?
  1. ক) ১২%
  2. খ) ১২.৫%
  3. গ) ১৫%
  4. ঘ) ১৮%
ব্যাখ্যা

ধরি,
মূলধন p = a টাকা
∴ সুদে-আসলে = ২a টাকা
∴ সুদ, I = ২a - a = a টাকা
সময় n = ৮ বছর
সুদের হার r% = ?
আমরা জানি, I = pnr
বা, a = a × ৮ × r%
বা, r = ১/৮ × ১০০
       = ১২.৫%

৫,৪৯৪.
কোন মূলধন মুনাফা মুলে 6 বছরে 1260 টাকা হয়। মুনাফা মূলধনের 6/15 অংশ হলে, মুনাফার হার কত?
  1. ক) (10/3)%
  2. খ) (20/3)%
  3. গ) (20/7)%
  4. ঘ) (15/4)%
ব্যাখ্যা
এখানে, I = 6P/15 [ মুনাফা মূলধনের 6/15 অংশ ]
I = Pnr
r = I/Pn = (6P/15)/(P × 6) × 100% = (20/3)%
৫,৪৯৫.
৪ টাকায় ৫টি কিনে ৫ টাকায় ৪টি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ৪৫%
  2. ৪৮.৫০%
  3. ৫২.৭৫%
  4. ৫৬.২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ টাকায় ৫টি কিনে ৫ টাকায় ৪টি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
৫ টি কলার ক্রয়মূল্য ৪ টাকা
∴ ১ টি কলার ক্রয়মূল্য ৪/৫ টাকা

আবার,
৪ টি কলার বিক্রয়মূল্য ৫ টাকা
∴ ১ টি কলার বিক্রয়মূল্য ৫/৪ টাকা

∴ লাভ = (৫/৪) - (৪/৫) টাকা
= {(২৫ - ১৬)/২০} টাকা
= ৯/২০ টাকা

৪/৫ টাকায় লাভ হয় ৯/২০ টাকা
∴ ১ টাকায় লাভ হয় (৯ × ৫)/(২০ × ৪) টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (৯ × ৫ × ১০০)/(২০ × ৪) টাকা
= ২২৫/৪ টাকা 
= ৫৬.২৫ টাকা
৫,৪৯৬.
এক ব্যক্তি তার আয়ের ৩/৪ অংশ ব্যয় করেন। তার সঞ্চয় আয়ের শতকরা হার-
  1. ক) ১৫ টাকা
  2. খ) ২০ টাকা
  3. গ) ২৫ টাকা
  4. ঘ) ৩০ টাকা
ব্যাখ্যা
এক ব্যক্তি তার আয়ের ৩/৪ অংশ ব্যয় করলে সঞ্চয় হবে (১ - ৩/৪) = ১/৪ অংশ।
∴সঞ্চয় আয়ের (১/৪×১০০) = ২৫%
৫,৪৯৭.
একটি খাসি ১,৫০০ টাকায় ক্রয় করে ১,৮০০ টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত?
  1. ক) ১৬%
  2. খ) ১৮%
  3. গ) ২০%
  4. ঘ) ২৫%
ব্যাখ্যা
ক্রয়মূল্য = ১৫০০ টাকা 
বিক্রয়মূল্য = ১৮০০ টাকা 

লাভ = (১৮০০ - ১৫০০) টাকা = ৩০০ টাকা 

১৫০০ টাকায় লাভ হয় ৩০০ টাকা 
১ টাকায় লাভ হয় ৩০০/১৫০০ টাকা 
১০০ টাকায় লাভ হয় (৩০০ × ১০০)/১৫০০ টাকা 
                               = ২০ টাকা
৫,৪৯৮.
যদি ১০ জন লোক বা ২০ জন বালক ২০ দিনে ২৬০ টি ম্যাট তৈরি করতে পারে, তাহলে ৮ জন লোক এবং ৪ জন বালক ২০ দিনে কতটি ম্যাট তৈরি করতে পারবে?
  1. ক) ২৪০
  2. খ) ২৬০
  3. গ) ২৮০
  4. ঘ) ৪২০
  5. ঙ) ৫২০
ব্যাখ্যা

Let the required number of mats be x.
10 men ≡ 20 boys → 1 man ≡ 2 boys → 8 men ≡ 16 boys
⇒ (8 men + 4 boys) ≡ (16+4) boys = 20 boys
∴ 8 men and 4 boys can make as many as mats as 20 boys i.e., 260 mats

৫,৪৯৯.
একজন দোকানদার ১০ টাকা দিয়ে ১১টি কলম কিনলো। ১০টি কলম ১১ টাকায় বিক্রয় করলো। এতে শতকরা কত লাভ হলো?
  1. ২১%
  2. ১১%
  3. ১৫%
  4. ২০%
ব্যাখ্যা
১১টি কলমের ক্রয়মূল্য ১০ টাকা 
১ টি  কলমের ক্রয়মূল্য ১০/১১ টাকা 

১০টি কলমের বিক্রয়মূল্য ১১ টাকা 
১টি কলমের বিক্রয়মূল্য ১১/১০ টাকা 

লাভ = (১১/১০) - (১০/১১) টাকা 
        = (১২১ - ১০০)/১১০ টাকা 
        = ২১/১১০ টাকা 

১০/১১ টাকায় লাভ হয় ২১/১১০ টাকা 
 ১ টাকায় লাভ হয় (২১/১১০) × (১১/১০) টাকা 
১০০ টাকায় লাভ হয় (২১ × ১১ × ১০০)/(১১০ × ১০) টাকা 
                               = ২১ টাকা
৫,৫০০.
প্রতীকগুলো তাদের প্রচলিত অর্থ বহন করলে, নিচের কোনটি সত্য?
  1. A = P(1 + nr)
  2. P = Inr
  3. I = P - A
  4. C = P(1 + 2n)r
ব্যাখ্যা
প্রশ্ন: প্রতীকগুলো তাদের প্রচলিত অর্থ বহন করলে, নিচের কোনটি সত্য?

সমাধান: 
এখানে,
C = চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল
n = সময়
r = শতকরা মুনাফার হার
I = মুনাফা বা সুদ
P = সরল মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফায় আসল বা মূলধন বা আমানত বা ব্যাংকে গচ্ছিত সম্পদ বা অর্থ।
A = সরল মুনাফার ক্ষেত্রে, মুনাফা-আসল

আমরা জানি,
মুনাফা-আসল, A = P(1 + nr)

এছাড়াও, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল, C = P(1 + r)n
মুনাফা, I = A - P
মুনাফা, I = Pnr