ব্যাখ্যা
সমাধান:
৫% ক্ষতিতে,
শতকরা বিক্রয়মূল্য = ১০০ - ৫ = ৯৫ টাকা
বিক্রয়মূল্য ৯৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৯৫ টাকা
বিক্রয়মূল্য ১৯০ টাকা হলে = (১০০ × ১৯০)/৯৫ টাকা
= ২০০ টাকা
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৫৪ / ৫৮ · ৫,৩০১–৫,৪০০ / ৫,৭৫৮
প্রশ্ন: ১/২ এর শতকরা কত ৩/৫ হবে?
সমাধান:
১/২ এর ক% = ৩/৫
বা, ১/২ এর ক/১০০ = ৩/৫
বা, ক/২০০ = ৩/৫
বা, ক = (২০০ × ৩)/৫
∴ ক = ১২০
প্রশ্ন: একটি সংখ্যার ৩০% হলো ১২০ এর ১৫% থেকে ২১ বেশি। তবে সংখ্যাটি কত?
সমাধান:
দেওয়া আছে,
একটি সংখ্যার ৩০% হলো ১২০-এর ১৫% থেকে ২১ বেশি।
ধরি, সংখ্যাটি = ক
তাহলে:
ক এর ৩০% = (১২০ এর ১৫%) + ২১
⇒ ক × (৩০/১০০) = {(১৫/১০০) × ১২০} + ২১
⇒ ৩ক/১০ = ১৮ + ২১
⇒ ৩ক/১০ = ৩৯
⇒ ক = (৩৯ × ১০)/৩
⇒ ক = ১৩ × ১০
∴ ক = ১৩০
সুতরাং, সংখ্যাটি হলো ১৩০।
ধরি, অফিসারের বেতন ক টাকা
প্রশ্নমতে, ক × ৯০/১০০ × ৮৫/১০০ × ৯০/১০০ = ১৩৭৭
ক = (১৩৭৭ × ১০০× ১০০ × ১০০)/( ৯০ × ৮৫ × ৯০) = ২০০০ টাকা
প্রশ্ন: রহিম তার ভবিষ্যৎ সঞ্চয়ের কথা ভেবে একটি ব্যাংকে ৫,০০০ টাকা জমা রাখল এবং তার জমাকৃত টাকার উপর বার্ষিক ১০% হারে চক্রবৃদ্ধি মুনাফা পাবে। ২ বছর শেষে তার জমাকৃত টাকার ওপর মুনাফা বাবদ কত টাকা লাভ পাবে?
সমাধান:
এখানে,
মূলধন, P = ৫০০০ টাকা
বার্ষিক সুদের হার, r = ১০%
সময়, n = ২ বছর
চক্রবৃদ্ধি মূলধন, C = P(1 + r/১০০)n
= ৫০০০ × (১ + ১০/১০০)২
= ৫০০০ × (১১০/১০০)২
= ৫০০০ × (১১০/১০০) × (১১০/১০০)
= ৬০৫০ টাকা
∴ চক্রবৃদ্ধি মুনাফা = চক্রবৃদ্ধি মূলধন - মূলধন
= ৬০৫০ - ৫০০০
= ১০৫০ টাকা
আমরা জানি,
I = Pnr
বা, ১৪০ = ৪০০ × ৫ × r
বা, r = ১৪০/(৪০০ × ৫) = ০.০৭ = ৭%
জামানের ভোট = ৩৫%,
নোমানের ভোট = ৫৫%,
অনুপস্থিত ভোট = {১০০ - (৩৫ + ৫৫)}% = ১০%
জামানের ভোট এবং অনুপস্থিত ভোটের ব্যবধান = (৩৫ - ১০)% = ২৫%
এখন, ২৫% = ১২০০ জন
∴ ১০০% = (১২০০ × ১০০)/২৫
= ৪৮০০ জন
প্রশ্ন: একটি নির্দিষ্ট হারে ১২০০০ টাকা ৩ বছরে সরল মুনাফাসহ ১৫৬০০ টাকা হয়। তাহলে মুনাফার হার কত?
সমাধান:
দেওয়া আছে,
মূলধন, P = ১২০০০ টাকা
মোট টাকা (মুনাফাসহ) = ১৫৬০০ টাকা
সময়, n = ৩ বছর
সরল মুনাফা = মোট টাকা - মূলধন
= ১৫৬০০ − ১২০০০
= ৩৬০০ টাকা
আমরা জানি,
সরল মুনাফা = (মূলধন × মুনাফার হার × সময়)/১০০
বা, ৩৬০০ = (১২০০০ × মুনাফার হার × ৩) / ১০০
বা, মুনাফার হার = (৩৬০০ × ১০০)/(১২০০০ × ৩)
= ৩৬০/৩৬
= ১০
সুতরাং, মুনাফার হার ১০%
প্রশ্ন: একজন দোকানদার প্রতি হালি ডিম ২০ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৫০ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?
সমাধান:
১ হালি ডিমের ক্রয়মূল্য ২০ টাকা
∴ ২ হালি ডিমের ক্রয়মূল্য = (২০ × ২) টাকা
= ৪০ টাকা
∴ লাভ = (৫০ - ৪০) টাকা
= ১০ টাকা।
৪০ টাকায় লাভ হয় ১০ টাকা
১ টাকায় লাভ হয় (১০/৪০) টাকা
১০০ টাকায় লাভ হয় {(১০ × ১০০)/৪০} টাকা
= ২৫ টাকা।
মোট পরীক্ষার্থীর (৭৫-৬৮)% বা ৭% = ১৪ জন
মোট পরীক্ষার্থীর ১% = ২ জন
সুতরাং মোট পরীক্ষার্থীর ১০০% = ২০০ জন।
প্রশ্ন: ক এর বেতন ১০% কমানোর পর হ্রাসকৃত বেতন ১০% বাড়ানো হলে ক এর কতটুকু ক্ষতি হলো?
সমাধান:
ধরি, ক এর মূল বেতন = ১০০ টাকা
১০% কমানোর পর বেতন = ১০০ - (১০০ এর ১০%)
= ১০০ - (১০০ এর ১০/১০০)
= ১০০ - ১০
= ৯০ টাকা
আবার, ১০% বৃদ্ধিতে বর্তমান বেতন = ৯০ + (৯০ এর ১০%)
= ৯০ + (৯০ এর ১০/১০০)
= ৯০ + ৯
= ৯৯ টাকা
∴ মোট ক্ষতি = (১০০ - ৯৯) টাকা = ১ টাকা
∴ শতকরা ক্ষতি = (১/১০০) × ১০০% = ১%
১০০ টাকার ১ বছরের সুদ ৫ টাকা
∴ ১০০ টাকার ৪ বছরের সুদ (৫ X ৪) টাকা =২০ টাকা
তাহলে সুদাসল = (১০০ +২০ টাকা) = ১২০ টাকা
সুদাসল ১২০ টাকা হলে আসল ১০০ টাকা
∴ সুদাসল ৮৪০ টাকা হলে আসল (১০০/১২০) X ৮৪০ টাকা
= ৭০০ টাকা।
ধরি, ক্রয়মূল্য = ক
প্রশ্নমতে,
ক + ক এর ২০% = ২১০
বা, ক + ০.২ক = ২১০
বা, ১.২ক = ২১০
বা, ক = ২১০/১.২ = ১৭৫ টাকা।
প্রশ্ন: ১০% বার্ষিক সুদের হারে ৬ মাসে ১৫০০০ টাকার সুদ কত হবে?
সমাধান:
এখানে,
মূলধন, P = ১৫০০০
সুদের হার, r = ১০%
সময়, n = ৬ মাস = ৬/১২ বছর
= ১/২ বছর
আমরা জানি,
সুদ(SI) = Prn/১০০
= {১৫০০০ × ১০ × (১/২)}/১০০
= ১৫০০/২
= ৭৫০ টাকা
১০০ টাকার ১ বছরের সুদ ৫ টাকা
∴ ১০০ টাকার ৫ বছরের সুদ = ৫ × ৫ = ২৫ টাকা
∴ ১০০ টাকা ৫ বছরে সুদে আসলে হবে, (১০০ + ২৫) = ১২৫ টাকা।
প্রশ্নমতে, সুদাসল ১২৫ টাকা হলে আসল ১০০ টাকা
∴ সুদাসল ৫২৫ টাকা হলে আসল (১০০×৫২৫)/১২৫ = ৪২০ টাকা।
ধরি, টাকার পরিমাণ = x
প্রশ্নমতে,
x × (7/9) = 700 × (9/10)
x = (700×9×9)/(10×7)
x = 810
প্রশ্ন: ২০০০ টাকা ৪ বছরে সুদ-আসলে ২৪০০ টাকা হলে, ১০০০ টাকার ৫ বছরের সুদ কত হবে?
সমাধান:
আমরা জানি, সুদ = সুদাসল − আসল = (২৪০০ − ২০০০) টাকা
= ৪০০ টাকা
এখানে,
২০০০ টাকার ৪ বছরের সুদ = ৪০০ টাকা
∴ ১ টাকার ১ বছরের সুদ = ৪০০/(২০০০ × ৪) টাকা
∴ ১০০০ টাকার ৫ বছরের সুদ = (৪০০ × ১০০০ × ৫)/(২০০০ × ৪) টাকা
= ২০০০০০০/৮০০০ টাকা
= ২৫০ টাকা
ধরি,
আসল 8 টাকা
∴ মুনাফা 3 টাকা
∴ মুনাফা-আসল = 11 টাকা
মুনাফা-আসল 11 টাকায় আসল = 8 টাকা
∴ মুনাফা-আসল 6600 টাকায় আসল = 8 × 6600/11
= 4800 টাকা
∴ মুনাফা = 6600 - 4800
= 1800
∴ মুনাফার হার = (1800 × 100)/(4800 × 5)
= 7.5
প্রশ্ন: ৪০ টাকায় ১০ টি কলা বিক্রয় করায় ২০% ক্ষতি হলে, ২৫ টি কলার ক্রয়মূল্য কত?
সমাধান:
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ২০) = ৮০ টাকা
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৮০ টাকা
বিক্রয়মূল্য ৪০ টাকা হলে ক্রয়মূল্য (১০০/৮০) × ৪০ টাকা
= ৫০ টাকা
এখন,
১০ টি কলার ক্রয়মূল্য ৫০ টাকা
১ টি কলার ক্রয়মূল্য (৫০/১০) টাকা
∴ ২৫ টি কলার ক্রয়মূল্য (৫০/১০) × ২৫ টাকা
= ১২৫ টাকা
১০০ টাকার ১ বছরের সরল সুদ = ১০ টাকা
∴ ২০০০ টাকার ২ বছরের সরল সুদ = (১০ × ২ × ২০০০)/১০০
= ৪০০ টাকা
আবার,
চক্রবৃদ্ধি সুদাসল = ২০০০ × (১ + ১০/১০০)২
= ২০০০ × ১১০/১০০ × ১১০/১০০
= ২৪২০
∴ চক্রবৃদ্ধি সুদ = ২৪২০ - ২০০০
= ৪২০ টাকা
∴ সুদ (দ্বয়) এর পার্থক্য = ৪২০ - ৪০০
= ২০ টাকা
প্রশ্ন: জুয়েল ১৫ টাকায় ৩ টি ডিম কিনে ২৪ টাকায় ৪ টি ডিম বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
সমাধান:
৩ টি ডিমের ক্রয়মূল্য = ১৫ টাকা
১ টি ডিমের ক্রয়মূল্য = ১৫/৩ = ৫ টাকা
আবার, ৪ টি ডিমের বিক্রয়মূল্য = ২৪ টাকা
১ টি ডিমের বিক্রয়মূল্য = ২৪/৪ = ৬ টাকা
∴ লাভ = ৬ - ৫ = ১ টাকা
৫ টাকায় লাভ হয় = ১ টাকা
∴ ১ টাকায় লাভ হয় ১/৫ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয়= (১/৫) × ১০০ টাকা
= ২০ টাকা বা ২০%
সুদ-আসল = সুদ + আসল = ১০০০×৬×(৬.৫/১০০) +১০০০ = ১৩৯০ টাকা।
মনে করি মোট ভোট পড়ছে x। বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন ৭০%।
প্রশ্নমতে, ০.৭x - ০.৩x = ১৫০০
⇒ X = ৩৭৫০
বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন ০.৭ × ৩৭৫০ = ২৬২৫
চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সবৃদ্ধি মূল c = p(1 + r)n
প্রশ্ন: জনতা ব্যাংকে রাহাত নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখলেন। জমাকৃত টাকা সরল মুনাফায় ৫ বছরে আসলের ৭/৪ অংশ হয়। মুনাফার হার কত?
সমাধান:
আসল = P হলে,
অর্থাৎ, রাহাত জনতা ব্যাংকে P পরিমাণ টাকা জমা রাখলেন।
মুনাফা, I = মুনাফা সহ আসল - আসল
⇒ I = আসলের ৭/৪ অংশ - আসল
⇒ I = P × (৭/৪) - P
⇒ I = (৭P/৪) - P
⇒ I = (৭P - ৪P)/৪
⇒ I = ৩P/৪
আমরা জানি,
মুনাফা, I = Pnr/১০০
⇒ ৩P/৪ = (P × ৫ × r)/১০০
⇒ ৩/৪ = (৫ × r)/১০০
⇒ ৩/৪ = r/২০
⇒ r = ৬০/৪
∴ r = ১৫%
অর্থাৎ মুনাফার হার = ১৫%
ধরি, আসল ১০০ টাকা
তাহলে সুদাসল হবে ২০০ টাকা
অতএব সুদ হবে (২০০ - ১০০) = ১০০ টাকা
আমরা জানি, হার = (সুদ × ১০০)/আসল × সময়
= (১০০× ১০০)/(১০০ × ১০) = ১০
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০-২০ = ৮০ টাকা।
১০% লাভে বিক্রয়মূল্য = ১০০+১০ = ১১০ টাকা।
বিক্রয় মূল্যের ব্যবধান = ১১০-৮০ = ৩০ টাকা।
বিক্রয়মূল্য ৩০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ৬০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০×৬০)/৩০ টাকা
= ২০০ টাকা।
১০০ টাকায় ১ বছরের সুদ ৫ টাকা
∴ ১০০ টাকায় ২০ বছরের সুদ ১০х২০ = ২০০ টাকা
সুদে আসলে = ২০০+১০০ = ৩০০ টাকা
সুদাসল ৩০০ টাকা হলে আসল ১০০ টাকা
∴ সুদাসল ১ টাকা হলে আসল ১০০/৩০০ টাকা
∴ সুদাসল ২০০০০ টাকা হলে আসল (১০০/৩০০)х২০০০০ = ৬৬৬৬ টাকা
দেওয়া আছে,
সুদ, I = ৩০০
বয়স, n = ১০
সুদের হার, r = ৩/১০০
আসল, p = ?
আমরা জানি, I = pnr
বা, p = I/nr
= ৩০০/(১০×৩/১০০)
= ৩০০×১০০/(৩×১০)
= ১০০০ টাকা।
জনসংখ্যা = x
2010 - 1980 = 30 বছর
প্রতি 10 বছরে দ্বিগুণ হয়। অর্থাৎ,
১ম 10 বছরে হয় 2x
২য় 10 বছরে হয় 4x
৩য় 10 বছরে হয় 8x
জনসংখ্যা বৃদ্ধি পায় = 8x – x = 7x
সুতরাং জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার = (7x × 100)/x = 700.
বিজয়ী প্রার্থী পায় ৫৫% ভোট আর পরাজিত প্রার্থী পায় ৪৫% ভোট।
সুতরাং ভোটের পার্থক্য = (৫৫ - ৪৫)% = ১০%
এখানে ১০% = ১০০
তাহলে ১০০% = ১০০০।
প্রশ্ন: একটি দ্রব্য 'ক%' ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়ার যায় '৩ক%' লাভে বিক্রয় করলে তার চেয়ে '১৮ক' টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
সমাধান:
মনে করি,
ক = ১০
সুতরাং ১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ১০) = ৯০ টাকা
এবং (৩ × ১০) = ৩০% লাভে বিক্রয় মুল্য = (১০০ + ৩০)= ১৩০ টাকা
∴ বিক্রয়মূল্যের পার্থক্য = (১৩০ - ৯০) = ৪০
∴ বিক্রয়মূল্যের পার্থক্য ৪০ টাকা হলে ক্রয় মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্যের পার্থক্য ১ টাকা হলে ক্রয় মূল্য = ১০০/৪০ টাকা
∴ বিক্রয়মূল্যের পার্থক্য (১৮ × ১০) টাকা হলে ক্রয় মূল্য = (১০০ × ১৮০)/৪০
= ৪৫০ টাকা
সুতরাং, দ্রব্যটির ক্রয়মূল্য = ৪৫০ টাকা।
প্রশ্ন: কোনো টাকার ১ম ও ২য় বছরান্তে চক্রবৃদ্ধি মূল যথাক্রমে, ৪৪০০ টাকা এবং ৪৮৪০ টাকা হলে প্রারম্ভিক মূলধন কত টাকা ছিল?
সমাধান:
ধরি,
মূলধন P এবং বার্ষিক সুদের হার r
এখন,
প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূল, P(১ + r) = ৪৪০০........... (১)
দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূল, P(১ + r)২ = ৪৮৪০ ........... (২)
(২) ÷ (১) করে পাই,
⇒ P(১ + r)২/P(১ + r) = ৪৮৪০/৪৪০০
⇒ ১ + r = ১.১
⇒ r = ১.১ - ১
∴ r = ০.১
এখন, r এর মান (১) নং সমীকরণে বসিয়ে পাই,
P(১ + ০.১) = ৪৪০০
⇒ P × ১.১ = ৪৪০০
⇒ P = ৪৪০০/১.১
∴ P = ৪০০০
সুতরাং, প্রারম্ভিক মূলধন = ৪০০০ টাকা।
প্রশ্ন: যদি x এর 10%, y এর 25% সমান হয় এবং y = 16 হয় তবে x = ?
সমাধান:
দেওয়া আছে,
y = 16
প্রশ্নমতে,
x এর 10% = y এর 25%
বা, 10x/100 = 25y/100
বা, x/10 = y/4
বা, x/10 = 16/4
বা, x/10 = 4
বা, x = 4 × 10
∴ x = 40
প্রশ্ন: ৫০ টাকায় ৫টি কলা কিনে ৫০ টাকায় ৪টি কলা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
সমাধান:
৫ টি কলার ক্রয়মূল্য ৫০ টাকা
∴ ১ টি কলার ক্রয়মূল্য ৫০/৫ টাকা
= ১০ টাকা
৪টি কলার বিক্রয়মূল্য ৫০ টাকা
∴ ১টি কলার বিক্রয়মূল্য ৫০/৪ টাকা
= ২৫/২ টাকা
∴ লাভ = (২৫/২ – ১০) টাকা
= (২৫ - ২০)/২ টাকা
= ৫/২ টাকা
১০ টাকায় লাভ হয় ৫/২ টাকা
∴ ১ টাকায় লাভ হয় ৫/(১০ × ২) টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (৫ × ১০০)/(১০ × ২) টাকা
= ২৫ টাকা
∴ নির্ণেয় লাভ ২৫%
ছাত্রী সংখ্যা = ৪৫০ - ২৩৪
= ২১৬
∴ ছাত্রীর হার = (২১৬×১০০)/৪৫০
= ৪৮%