বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

শতকরা, সরল ও যৌগিক মুনাফা, লাভ-ক্ষতি

মোট প্রশ্ন৫,৭৫৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শতকরা, সরল ও যৌগিক মুনাফা, লাভ-ক্ষতি

PrepBank · পাতা ৪৯ / ৫৮ · ৪,৮০১৪,৯০০ / ৫,৭৫৮

৪,৮০১.
সুদের হার শতকরা ৫ টাকা হলে, কত বছরে সুদ সুদ-আসলের ১/৫ হবে?
  1. ক) ৫ বছর
  2. খ) (১১/২) বছর
  3. গ) ৬ বছর
  4. ঘ) (১৩/২) বছর
ব্যাখ্যা
প্রশ্ন: সুদের হার শতকরা ৫ টাকা হলে, কত বছরে সুদ সুদ-আসলের ১/৫ হবে?

সমাধান:
ধরি,
আসল P = ১০০ টাকা
সুদ I = ক টাকা

এখন
ক = (১/৫)(১০০ + ক)
৫ক = ১০০ + ক
৪ক = ১০০
ক = ২৫

মুনাফার হার r = ৫%
= ৫/১০০
= ১/২০

আমরা জানি
I = Pnr 
Pnr = I 
n = I/Pr
n = ২৫/১০০ × (১/২০)
n = ৫ 
৪,৮০২.
একটি বই ১৮০ টাকায় বিক্রি করায় ১০% ক্ষতি হলো। বইটির ক্রয় মূল্য কত?
  1. ১৬২ টাকা
  2. ১৯৮ টাকা
  3. ১৫০ টাকা
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই ১৮০ টাকায় বিক্রি করায় ১০% ক্ষতি হলো। বইটির ক্রয় মূল্য কত?
 
সমাধান: 
১০% ক্ষতিতে
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০ - ১০) টাকা 
= ৯০ টাকা 
 
বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা 
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৯০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১৮০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ১৮০)/৯০ টাকা
= ২০০ টাকা 
৪,৮০৩.
একটি মোটর সাইকেল ১২% ক্ষতিতে বিক্রি করা হল। যদি বিক্রয় মূল্য ১২০০ টাকা বেশি হতো, তাহলে ৮% লাভ হত। মোটর সাইকেলের ক্রয় মূল্য -
  1. ক) ৬০০০ টাকা
  2. খ) ৫০০০ টাকা
  3. গ) ৪০০০ টাকা
  4. ঘ) ৮০০০ টাকা
ব্যাখ্যা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে ১২% ক্ষতিতে বিক্রয় মূল্য (১০০ - ১২) = ৮৮ টাকা;

এবং, ৮% লাভে বিক্রয়মূল্য (১০০ + ৮) = ১০৮ টাকা।

বিক্রয় মূল্যেদ্বয়ের পার্থক্য (১০৮ - ৮৮) = ২০ টাকা।

বিক্রয় মূল্য ২০ টাকা বেশি হলে ক্রয় মূল্য ১০০ টাকা
∴ বিক্রয় মূল্য ১২০০ টাকা বেশি হলে ক্রয় মূল্য (১০০✕১২০০)/২০
= ৬০০০ টাকা।

৪,৮০৪.
রফিক সাহেবের মাসিক আয় ১২৪৫০ টাকা এবং ব্যয় ৭৪৭০ টাকা। রফিক সাহেবের মাসিক ব্যয়, মাসিক আয়ের শতকরা কত ভাগ?
  1. ৫৫%
  2. ৬০%
  3. ৬৫%
  4. ৭০%
ব্যাখ্যা
প্রশ্ন: রফিক সাহেবের মাসিক আয় ১২৪৫০ টাকা এবং ব্যয় ৭৪৭০ টাকা। রফিক সাহেবের মাসিক ব্যয়, মাসিক আয়ের শতকরা কত ভাগ?

সমাধান:
দেওয়া আছে,
মাসিক আয় = ১২৪৫০ টাকা
মাসিক ব্যয় = ৭৪৭০ টাকা

∴ মাসিক ব্যয় মাসিক আয়ের শতকরা = (৭৪৭০/১২৪৫০) × ১০০ 
= ৬০%
৪,৮০৫.
একটি ঘড়ি ৪০০ টাকায় ক্রয় করে ৪৮০ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্যের উপর শতকরা কত লাভ হবে?
  1. ২৫%
  2. ২০%
  3. ৩০%
  4. ১৫%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঘড়ি ৪০০ টাকায় ক্রয় করে ৪৮০ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্যের উপর শতকরা কত লাভ হবে?

সমাধান:
ক্রয়মূল্য = ৪০০ টাকা
বিক্রয়মূল্য = ৪৮০ টাকা

লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
= ৪৮০ − ৪০০
= ৮০ টাকা

∴ শতকরা লাভ = (লাভ ÷ ক্রয়মূল্য) × ১০০
= (৮০ ÷ ৪০০) × ১০০
= ০.২ × ১০০
= ২০%

∴ শতকরা ২০% লাভ হবে।

৪,৮০৬.
টাকায় ৩টি লজেন্স কিনে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ৪৮%
  2. ৫০%
  3. ৫৫%
  4. ৬০%
ব্যাখ্যা
প্রশ্ন : টাকায় ৩টি লজেন্স কিনে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 
 
সমাধান :
১টি লজেন্স  ক্রয়মূল্য ১/৩ টাকা
এবং বিক্রয়মূল্য ১/২ টাকা

∴ ১টি লজেন্স বিক্রয়ে লাভ = (১/২) - (১/৩) = ১/৬ টাকা

∴ লাভের হার = {(১/৬) × ১০০} / (১/৩) = ৫০ টাকা।
৪,৮০৭.
চিনির মূল্য ৫% বেড়ে যাওয়ায় ১০৫০ টাকায় পূর্বে যত কেজি চিনি কেনা যেত, এখন তার চেয়ে ৩ কেজি চিনি কম কেনা যায়। চিনির বর্তমান দর কেজি প্রতি কত? 
  1. ১৫.৬০ টাকা
  2. ২০.০০ টাকা
  3. ১৮.২০ টাকা
  4. ১৭.৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: চিনির মূল্য ৫% বেড়ে যাওয়ায় ১০৫০ টাকায় পূর্বে যত কেজি চিনি কেনা যেত, এখন তার চেয়ে ৩ কেজি চিনি কম কেনা যায়। চিনির বর্তমান দর কেজি প্রতি কত? 

সমাধান: 
৫% বৃদ্ধিতে চিনির বর্তমান মূল্য = (১০০ + ৫) টাকা 
= ১০৫ টাকা 

এখন, 
পূর্ব মূল্য ১০০ টাকা হলে চিনির বর্তমান মূল্য = ১০৫ টাকা 
∴ পূর্ব মূল্য ১ টাকা হলে চিনির বর্তমান মূল্য = ১০৫/১০০ টাকা 
∴ পূর্ব মূল্য ১০৫০ টাকা হলে চিনির বর্তমান মূল্য = (১০৫ × ১০৫০)/১০০ টাকা 
= ১১০২.৫ টাকা 

∴ ৩ কেজি চিনির বর্তমান মূল্য = (১১০২.৫ - ১০৫০.০) টাকা 
= ৫২.৫ টাকা 
∴ ১ কেজি চিনির বর্তমান মূল্য = ৫২.৫/৩ টাকা 
= ১৭.৫ টাকা 

∴ চিনির বর্তমান দর কেজি প্রতি = ১৭.৫ টাকা ।
৪,৮০৮.
কোনো আসল ৪ বছরে মুনাফা-আসলে ৭২০০ টাকা হয় এবং মুনাফা, আসলের ১/৫ অংশ হলে, আসল কত? 
  1. ৫৬০০ টাকা
  2. ৪৮০০ টাকা
  3. ৬২০০ টাকা
  4. ৬০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো আসল ৪ বছরে মুনাফা-আসলে ৭২০০ টাকা হয় এবং মুনাফা, আসলের ১/৫ অংশ হলে, আসল কত?  

সমাধান:
দেওয়া আছে,
৪ বছর পর মুনাফা + আসল = ৭২০০ টাকা
মুনাফা = আসলের ১/৫ অংশ

ধরি, আসল = ৫ক টাকা
তাহলে মুনাফা = (১/৫) × ৫ক = ক টাকা

এখন,
মুনাফা + আসল = ৭২০০
⇒ ক + ৫ক = ৭২০০
⇒ ৬ক = ৭২০০
⇒ ক  = ৭২০০/৬
∴ ক = ১২০০

সুতরাং, আসল = ৫ × ১২০০ = ৬০০০ টাকা

৪,৮০৯.
একটি ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখলে জমাকৃত টাকা সরল মুনাফায় ৪ বছরে ৩/২ অংশ হয়। ব্যাংকের মুনাফার হার কত?
  1. ১০%
  2. ১২.৫%
  3. ১৫%
  4. ১৬.৩৩%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখলে জমাকৃত টাকা সরল মুনাফায় ৪ বছরে ৩/২ অংশ হয়। ব্যাংকের মুনাফার হার কত?

সমাধান:
ধরি, মূলধন = P
মুনাফা = I

আমরা জানি,
মুনাফা-আসল = I + P
⇒ মূলধনের ৩/২ অংশ = I + P
⇒ P × (৩/২) = I + P
⇒ I = (৩P/২) - P
⇒ I = (৩P - ২P)/২
⇒ I = P/২

∴ মুনাফা, I = Pnr/১০০
⇒ P/২ = (P × ৪ × r)/১০০
⇒ r = (১০০ × P)/(P × ৪ × ২)
⇒ r = ১০০/৮ = ১২.৫

অর্থাৎ মুনাফার হার = ১২.৫%

৪,৮১০.
শতকরা বার্ষিক কত হার সুদে ৭০০ টাকার ৫ বছরের সুদ ১০৫ টাকা হবে?
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক কত হার সুদে ৭০০ টাকার ৫ বছরের সুদ ১০৫ টাকা হবে?

সমাধান:
এখানে, 
আসল, P = ৭০০ টাকা
সময়, n = ৫ বছর
মুনাফা, I = ১০৫ টাকা

আমরা জানি,
I = Pnr
বা, ১০৫ = ৭০০ × ৫ × r
বা, r = (১০৫ × ১০০)/(৭০০×৫)
∴ r = ৩%
৪,৮১১.
লাভ বা ক্ষতি সর্বদা কিসের উপর হিসাব করা হয়?
  1. ক) ক্রয়মূল্য
  2. খ) বিক্রয়মূল্য
  3. গ) ক্রয়মূল্য বা বিক্রয়মূল্য
  4. ঘ) ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্য
৪,৮১২.
একজন কমলা বিক্রেতা প্রতিশত কমলা ১২০০ টাকায় কিনে। প্রতিটি কমলা কত টাকায় বিক্রয় করলে তার শতকরা ৫০% লাভ হবে?
  1. ক) ১২ টাকা
  2. খ) ১৮ টাকা
  3. গ) ২০ টাকা
  4. ঘ) ২৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন কমলা বিক্রেতা প্রতিশত কমলা ১২০০ টাকায় কিনে। প্রতিটি কমলা কত টাকায় বিক্রয় করলে তার শতকরা ৫০% লাভ হবে?

সমাধান:
৫০% লাভে,
বিক্রয়মূল্য = ১২০০ + ১২০০ এর ৫০%
= ১২০০ + ১২০০ × ৫০/১০০
= ১২০০ + ৬০০
= ১৮০০ টাকা


১০০ টি কমলা বিক্রয় করতে হবে ১৮০০ টাকা
∴ ১ টি কমলা বিক্রয় করতে হবে ১৮০০/১০০ টাকা
= ১৮ টাকা
৪,৮১৩.
একটি ছাগল ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরও ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য কত?
  1. ৪০০০ টাকা
  2. ৪৫০০ টাকা
  3. ৫০০০ টাকা
  4. ৫৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছাগল ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরও ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি,
ছাগলটির ক্রয়মূল্য ১০০ টাকা

৮% ক্ষতিতে ক্রয়মূল্য = ১০০- ৮ টাকা = ৯২ টাকা
৮% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ৮ টাকা = ১০৮ টাকা
বিক্রয়মূল্য বেশী = (১০৮ - ৯২) টাকা = ১৬ টাকা

বিক্রয়মূল্য ১৬ টাকা বেশী হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশী হলে ক্রয়মূল্য ১০০/১৬ টাকা
বিক্রয়মূল্য ৮০০ টাকা বেশী হলে ক্রয়মূল্য (১০০০ × ৮০০)/১৬ টাকা
= ৫০০০ টাকা

অতএব, ছাগলটির ক্রয়মূল্য ৫০০০ টাকা।
৪,৮১৪.
৬% সরল সুদে ৮০০ টাকার কত বছরের সুদ ৫২৮ টাকা হবে? 
  1. ক) ৯ বছর
  2. খ) ১০ বছর
  3. গ) ১১ বছর
  4. ঘ) ১২ বছর
ব্যাখ্যা
দেওয়া আছে,
মুনাফা, I = ৫২৮ টাকা
আসল, p = ৮০০ টাকা
সুদের হার, r= ৬% = ৬/১০০
 সময়, n = ?

আমরা জানি,
মুনাফা, I = pnr
বা, n = I/pr
বা, n = ৫২৮/(৮০০×৬/১০০)
বা, n = ৫২৮/৪৮
বা, n = ১১ 
৪,৮১৫.
৮০০ টাকায় ৫ বছরের সুদ এবং ৪০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৬০০ টাকা হলে, সুদের হার কত?
  1. ১০%
  2. ৫%
  3. ৮%
  4. ১৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ৮০০ টাকায় ৫ বছরের সুদ এবং ৪০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৬০০ টাকা হলে, সুদের হার কত?

সমাধান:
৮০০ টাকার ৫ বছরের সুদ = (৮০০ × ৫) বা ৪০০০ টাকার ১ বছরের সুদ
৪০০ টাকার ৫ বছরের সুদ = (৪০০ × ৫) বা ২০০০ টাকার ১ বছরের সুদ

এখন,
৬০০০ টাকার ১ বছরের সুদ = ৬০০ টাকা
১ টাকার ১ বছরের সুদ = ৬০০/৬০০০ টাকা।
∴ ১০০ টাকার ১ বছরের সুদ = (৬০০ ×  ১০০)/৬০০০ টাকা।
= ১০ টাকা বা ১০%
৪,৮১৬.
বার্ষিক ৪.৫% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৬ বছরে তা ১০১৬ টাকা হবে?
  1. ক) ৭৫০ টাকা
  2. খ) ৭৮০ টাকা
  3. গ) ৮০০ টাকা
  4. ঘ) ৮৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৪.৫% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৬ বছরে তা ১০১৬ টাকা হবে?

সমাধান:  
১০০ টাকার ১ বছরের সুদ ৪.৫ টাকা
∴ ১০০ টাকার ৪ বছরের সুদ (৪.৫ × ৬) টাকা = ২৭ টাকা
তাহলে সুদাসল = (১০০ + ২৭ টাকা) = ১২৭ টাকা

সুদাসল ১২৭ টাকা হলে আসল ১০০ টাকা
সুদাসল ১ টাকা হলে আসল ১০০/১২৭ টাকা
∴ সুদাসল ১০১৬ টাকা হলে আসল (১০০ × ১০১৬)/১২৭ টাকা
= ৮০০ টাকা।
৪,৮১৭.
একটি চেয়ার ১৮০ টাকায় বিক্রয় করায় ক্রয়মূল্যের উপর ২০% লাভ হলো। চেয়ারটির ক্রয়মূল্য কত টাকা?
  1. ১২০
  2. ১৫০
  3. ২০০
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চেয়ার ১৮০ টাকায় বিক্রয় করায় ক্রয়মূল্যের উপর ২০% লাভ হলো। চেয়ারটির ক্রয়মূল্য কত টাকা?

সমাধান:
২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০ + ২০) টাকা বা ১২০ টাকা

বিক্রয়মূল্য  ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য (১০০/১২০) টাকা
বিক্রয়মূল্য ১৮০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ১৮০)/১২০ টাকা
= ১৫০ টাকা
৪,৮১৮.
কোনো একটি জিনিস নির্মাতা ২০% লাভে ও খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ১০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?
  1. ক) ১৪০ টাকা
  2. খ) ১৪৪ টাকা
  3. গ) ১২৪ টাকা
  4. ঘ) ১২০ টাকা
ব্যাখ্যা

২০% লাভে,
নির্মাতার বিক্রয় মূল্য (১০০+২০) = ১২০ টাকা।

আবার, ২০% লাভে,
খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য (১২০ + ১২০ এর ২০%) = (১২০+২৪) = ১৪৪ টাকা।

৪,৮১৯.
একটি কলম ৩৬ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় ৭২ টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। কলমটির ক্রয়মূল্য কত?
  1. ৪২ টাকা
  2. ৫৪ টাকা
  3. ৩৬ টাকা
  4. ৪৮ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কলম ৩৬ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় ৭২ টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। কলমটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি,
কলমের ক্রয়মূল্য = ক টাকা

৩৬ টাকায় বিক্রয়ে,
বিক্রয়মূল্য = ৩৬ টাকা
ক্ষতি = ক - ৩৬ টাকা

৭২ টাকায় বিক্রয়ে,
বিক্রয়মূল্য = ৭২ টাকা
লাভ = ৭২ - ক টাকা

প্রশ্নমতে,
৭২ - ক = ২(ক - ৩৬)
⇒ ৭২ - ক = ২ক - ৭২
⇒ ৭২ + ৭২ = ২ক + ক
⇒ ১৪৪ = ৩ক
⇒ ক = ৪৮

অতএব, কলমের ক্রয়মূল্য = ৪৮ টাকা।

৪,৮২০.
আসাদ ৩০০ টাকা কেজি দরে খেজুর বিক্রি করে। আসাদের ত্রুটিপূর্ণ পাল্লা ৯০০ গ্রামকে ১ কেজি দেখায়। রমজান মাসে ১০% মূল্যহ্রাসে খেজুর বিক্রি করে আসাদ কোন লাভ বা লােকসান না করলে, খেজুরের ক্রয়মূল্য কত টাকা?
  1. ক) ২৮৮
  2. খ) ২৭৬
  3. গ) ২৬৭
  4. ঘ) ২৪৩
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
দেওয়া আছে, বিক্রয়মূল্য = ৩০০ টাকা
১০% কমে বিক্রয় করলে বিক্রয়মূল্য হলো ৩০০-৩০০×১০% = ২৭০ টাকা৷
অর্থাৎ, ১০০০ গ্রামের বিক্রয়মূল্য ২৭০ টাকা।
অতএব, ৯০০ গ্রামের বিক্রয়মূল্য (২৭০×৯০০)/১০০০ = ২৪৩ টাকা৷
যেহেতু ১০% মূল্য হ্রাসে খেজুর
বিক্রি করে আসাদের লাভ বা লোকশান হয় নাই,
সেহেতু ক্রয়মূল্য=বিক্রয়মূল্য।
অতএব, খেজুরের ক্রয়মূল্য = ২৪৩ টাকা
৪,৮২১.
৬% হারে ৪০০ টাকার মুনাফা কত বছরে ১২০ টাকা হবে?
  1. ক) ৫ বছর
  2. খ) ৪ বছর
  3. গ) ৩ বছর
  4. ঘ) ২ বছর
ব্যাখ্যা

আমরা জানি, সরল মুনাফার ক্ষেত্রে
সময় = (মুনাফা×১০০)/(আসল×সুদের হার)
       = (১২০×১০০)/(৪০০×৬)
       = ৫ বছর

৪,৮২২.
একজন বিক্রেতা ৬৫ টাকায় একটি কলম বিক্রয় করে। এতে তার ক্রয়মূল্যের উপর ৩০% লাভ হয়। যদি সে ক্রয়মূল্যের উপর ১০% মুনাফা অর্জন করতে চায় তাহলে বিক্রয়মূল্য কত টাকা হবে?
  1. ক) ৪৫
  2. খ) ৫০
  3. গ) ৫৫
  4. ঘ) ৭০
  5. ঙ) কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বিক্রেতা ৬৫ টাকায় একটি কলম বিক্রয় করে। এতে তার ক্রয়মূল্যের উপর ৩০% লাভ হয়। যদি সে ক্রয়মূল্যের উপর ১০% মুনাফা অর্জন করতে চায় তাহলে বিক্রয়মূল্য কত টাকা হবে?

সমাধান:
৩০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ৩০) = ১৩০ টাকা
বিক্রয়মূল্য ১৩০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ৬৫ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৬৫)/১৩০ টাকা
= ৫০ টাকা
ক্রয়মূল্যের উপর ১০% মুনাফা অর্থাৎ ৫০ টাকার ১০% = ৫ টাকা
অর্থাৎ ক্রয়মূল্য ৫০ টাকা হলে বিক্রয়মূল্য হবে (৫০ + ৫) = ৫৫ টাকা
৪,৮২৩.
দুইজন পরীক্ষার্থী ক ও খ এর মধ্যে ক, খ এর থেকে ১০ নাম্বার বেশি পায়। ক যদি তাদের দুইজনের মোট নম্বরের ৬০% নম্বর পায়, তাহলে ক ও খ এর মোট প্রাপ্ত নম্বর কত?
  1. ৪০
  2. ৪৫
  3. ৫০
  4. ৫৫
ব্যাখ্যা

প্রশ্ন: দুইজন পরীক্ষার্থী ক ও খ এর মধ্যে ক, খ এর থেকে ১০ নাম্বার বেশি পায়। ক যদি তাদের দুইজনের মোট নম্বরের ৬০% নম্বর পায়, তাহলে ক ও খ এর মোট প্রাপ্ত নম্বর কত?

সমাধান:
দেওয়া আছে,
ক, খ এর থেকে ১০ নাম্বার বেশি পায়। অর্থাৎ ক = খ + ১০
এবং
ক এর প্রাপ্ত নম্বর তাদের প্রাপ্ত মোট নম্বরের ৬০%

প্রশ্নমতে,
ক এর প্রাপ্ত নম্বর = (ক + খ) এর ৬০%
বা, (খ + ১০) = (খ + ১০ + খ) × (৬০/১০০)
বা, খ + ১০ = (২খ + ১০) × (৩/৫)
বা, ৫ × (খ + ১০) = ৩ × (২খ + ১০)
বা, ৫খ + ৫০ = ৬খ + ৩০
বা, ৬খ - ৫খ = ৫০ - ৩০
বা, খ = ২০

এখন, খ এর প্রাপ্ত নম্বর = ২০
ক এর প্রাপ্ত নম্বর = ( খ + ১০ ) = ২০ + ১০ = ৩০
ক ও খ এর মোট প্রাপ্ত নম্বর = ৩০ + ২০ = ৫০

৪,৮২৪.
রাজ একটি বই হাসানের কাছে ১০% ক্ষতিতে বিক্রি করল। রাজ যদি বইটি ২০% কম দামে কিনত এবং ৪৪ টাকা বেশি দামে বিক্রি করত তবে তার ৪০% লাভ হত। রাজ বইটি কত দামে কিনেছে?
  1. ১১২ টাকা
  2. ২০০ টাকা
  3. ২২২ টাকা
  4. ৩২০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: রাজ একটি বই হাসানের কাছে ১০% ক্ষতিতে বিক্রি করল। রাজ যদি বইটি ২০% কম দামে কিনত এবং ৪৪ টাকা বেশি দামে বিক্রি করত তবে তার ৪০% লাভ হত। রাজ বইটি কত দামে কিনেছে?

সমাধান:
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ১০) = ৯০ টাকা 

২০% কমে বইটির ক্রয়মূল্য (১০০ - ২০) = ৮০ টাকা
 
৪০% লাভে বিক্রয়মূল্য (১০০ + ৪০) = ১৪০ টাকা 

 ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১৪০ টাকা 
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য (১৪০/১০০) টাকা
∴ ক্রয়মূল্য ৮০ টাকা হলে বিক্রয়মূল্য (১৪০ × ৮০)/১০০ টাকা
= ১১২ টাকা

∴ বিক্রয়মূল্য = (১১২ - ৯০) = ২২ টাকা 

২২ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ ১ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয়মূল্য (১০০/২২) টাকা
∴ ২২ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয়মূল্য (১০০ × ৪৪)/২২ টাকা
= ২০০ টাকা

৪,৮২৫.
If A's wage with respect to B's wage is 20% more, then how much percent is B's wage less with respect to A’s wage?
  1. ক) 16(2/3)%
  2. খ) 17%
  3. গ) 18%
  4. ঘ) 16(1/2)%
  5. ঙ) None of these
ব্যাখ্যা

B's wage is less than A's by = [20/(100+20)×100]% i.e, 50/3% = 16(2/3)%

৪,৮২৬.
কোনো পরীক্ষায় ৭৫% পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। যদি আরও ৩০ জন বেশি পাশ করত তবে ৮৫% উত্তীর্ণ হত। মোট পরীক্ষার্থী সংখ্যা কত?
  1. ক) ৩০০ জন
  2. খ) ২৬০ জন
  3. গ) ২৩০ জন
  4. ঘ) ২০০ জন
ব্যাখ্যা

মোট পরীক্ষার্থীর (৮৫ - ৭৫)% বা ১০% = ৩০ জন
মোট পরীক্ষার্থীর ১% = ৩ জন
সুতরাং মোট পরীক্ষার্থীর ১০০% = ৩০০ জন।

৪,৮২৭.
আপনার মােবাইল ফোনের মাসিক বিল এসেছে ৫২০ টাকা। যদি ১ বছর পর ১০% বৃদ্ধি পায় এবং আরাে ৬ মাস পর ১০% বৃদ্ধি পায়, তাহলে ১৮ মাস পর আপনার বিল কত হবে?
  1. ক) ৫৭২.০টাকা
  2. খ) ৫৮৬.৫ টাকা
  3. গ) ৬২৯.২ টাকা
  4. ঘ) ৫৯৪.৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: আপনার মােবাইল ফোনের মাসিক বিল এসেছে ৫২০ টাকা। যদি ১ বছর পর ১০% বৃদ্ধি পায় এবং আরাে ৬ মাস পর ১০% বৃদ্ধি পায়, তাহলে ১৮ মাস পর আপনার বিল কত হবে?

সমাধান: 
দেওয়া আছে,
মাসিক বিল ৫২০ টাকা
১ বছর পর ১০% বৃদ্ধিতে বিল = ৫২০ + ৫২০ এর ১০/১০০
= (৫২০ + ৫২)টাকা
= ৫৭২ টাকা
আরো ৬ মাস পর, ১০% বৃদ্ধিতে বিল = ৫৭২ + ৫৭২ এর ১০/১০০ 
= (৫৭২ + ৫৭.২)টাকা
= ৬২৯.২ টাকা
৪,৮২৮.
কমিশনের হার ৩.৫ টাকা হলে, ৩০০০ টাকা মূল্যের জিনিস বিক্রয় করলে কত কমিশন পাওয়া যাবে? 
  1. ক) ১০৫.৫০ টাকা 
  2. খ) ১১৫ টাকা
  3. গ) ১০৫ টাকা 
  4. ঘ) ১২৫ টাকা 
ব্যাখ্যা
১০০ টাকায় কমিশন ৩.৫ টাকা 
১ টাকায় কমিশন ৩.৫/১০০
৩০০০ টাকায় কমিশন (৩.৫ × ৩০০০)/১০০ টাকা  
                                           = ১০৫ টাকা 
৪,৮২৯.
একটি ছাতা ৩৭৮ টাকায় করলে যত ক্ষতি হয়, ৪৫০ টাকার বিক্রয় করলে তার তিনগুণ লাভ হয়। ছাতাটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৩৬৯ টাকা
  2. খ) ৩৯৬ টাকা
  3. গ) ৬৯৩ টাকা
  4. ঘ) ৬৩৯ টাকা
ব্যাখ্যা

ধরি, ছাতাটির ক্রয়মূল্য ক টাকা
∴ ১ম ক্ষেত্রে, ক্ষতি = (ক - ৩৭৮) টাকা
২য় ক্ষেত্রে, লাভ = (৪৫০ - ক) টাকা
প্রশ্নমতে, ৩(ক - ৩৭৮) = ৪৫০ - ক
বা, ৩ক - ১১৩৪ = ৪৫০ - ক
বা, ৩ক + ক = ১১৩৪ + ৪৫০
বা, ক = ১৫৮৪/৪ = ৩৯৬

শর্টকাট = ৩৭৮ + (৪৫০ - ৩৭৮)/৪ = ৩৯৬

৪,৮৩০.
বার্ষিক 6% মুনাফায় কত বছরের 10000 টাকার মুনাফা 6000 টাকা হবে?
  1. ক) 10 বছর
  2. খ) 6 বছর
  3. গ) 4 বছর
  4. ঘ) 5 বছর
ব্যাখ্যা
আমরা জানি, I= prn
n = I/pr
যেখানে মুনাফা, I = 6000 টাকা, ও মূলধন p, = 10000 টাকা,
মুনাফার হার r = 6%, সময় n = ?
∴ সময় = মুনাফা/(আসল×মুনাফার হার)
=6000/{10000 × (6/100)} বছর
= (6000 × 100)/(10000 × 6)
= 10 বছর
∴ সময় লাগবে 10 বছর
৪,৮৩১.
একজন বিনিয়োগকারী ২৫০০ টাকার কিছু অংশ ৫% ও বাকি অংশ ৬% লাভে বিনিয়োগ করেছেন। তিনি বছর শেষে ৮০ টাকা আয় করে থাকলে ৫% লাভে বিনিয়োগের পরিমাণ কত?
  1. ক) ৬০০০ টাকা
  2. খ) ৯০০০ টাকা
  3. গ) ৮০০০ টাকা
  4. ঘ) ৭০০০ টাকা
ব্যাখ্যা

ধরি, ৫% লাভে বিনিয়োগ করেছিলেন  ক টাকা
⇒ ক×৫%×১ + ( ২৫০০ - ক)×৬%×১ = ৮০। 
⇒ ৫ক/১০০ + ( ২৫০০ -  ক)৬/১০০ = ৮০
⇒ ৫ক + ১৫০০০ - ৬ক = ৮০০০ 
⇒ ১৫০০০ - ক = ৮০০০
⇒ ক = ১৫০০০ - ৮০০০
⇒ ক = ৭০০০

৪,৮৩২.
টাকায় ১২ টি লেবু বিক্রি করায় ৪% ক্ষতি হয়। ৪৪% লাভ করতে হলে টাকায় কতটি লেবু বিক্রি করতে হলে?
  1. ক) ৮
  2. খ) ৯
  3. গ) ১০
  4. ঘ) ১১
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

৪% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৯৬ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৯৬ টাকা

আবার, ৪৪% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকায় বিক্রয়মূল্য = ১৪৪ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকায় বিক্রয়মূল্য = ১৪৪/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ১০০/৯৬ টাকায় বিক্রয়মূল্য = (১০০×১৪৪)/(১০০×৯৬) টাকা
= ৩/২ টাকা
= ১.৫ টাকা

অর্থাৎ,
১.৫ টাকায় বিক্রয় করতে হবে ১২ টি লেবু
 ∴ ১ টাকায় বিক্রয় করতে হবে = ১২/১.৫ = ৮ টি লেবু

৪,৮৩৩.
Find the simple interest on 5200 tk for 2 years at 6% at annum?
  1. ক) 520
  2. খ) 324
  3. গ) 500
  4. ঘ) 624
ব্যাখ্যা

আমরা জানি,
I = Pnr
বা, I = 5200 × 2 × 6% = 5200 × 2 × 6/100 = 624 Tk

৪,৮৩৪.
একজন ঘড়ির দোকানি একটি ঘড়ি ৬২৫ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হলো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
  1. ৬৪৯.৪৪ টাকা
  2. ৯৪৬.৪৪ টাকা
  3. ৬৯৪.৪৪ টাকা
  4. ৬৯৬.৪৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ঘড়ির দোকানি একটি ঘড়ি ৬২৫ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হলো। ঘড়িটির ক্রয়মূল্য কত?

সমাধান:
১০% ক্ষতিতে
বিক্রয়মূল্য = ১০০ - ১০ =৯০ টাকা

বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৯০ টাকা
বিক্রয়মূল্য ৬২৫ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৬২৫)/৯০
= ৬২৫০/৯ টাকা
= ৬৯৪.৪৪ টাকা
৪,৮৩৫.
টাকায় ৬টি লেবু কিনে টাকায় ৫টি বিক্রয় করলে শতকরা কত লাভ হয়?
  1. ১৫%
  2. ২০%
  3. ২৫%
  4. ৩০%
ব্যাখ্যা

১টি লেবুর ক্রয়মূল্য ১/৬ টাকা এবং ১ টি লেবুর বিক্রয়মূল্য = ১/৫ টাকা।
লাভ = (১/৫ - ১/৬) টাকা = (৬-৫)/৩০ টাকা = ১/৩০ টাকা।
তাহলে ১/৬ টাকায় লাভ হয় ১/৩০ টাকা
সুতরাং ১০০ টাকায় লাভ হয় (৬ × ১০০)/৩০ টাকা
= ২০%

৪,৮৩৬.
একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। ক্রয়মূল্য ১৫% কম হলে কত লাভ হতো?
  1. ক) ১০৫
  2. খ) ১১০
  3. গ) ১২০
  4. ঘ) ১২৫
ব্যাখ্যা

১০% লাভে দ্রব্যটির বিক্রয়মূল্য = (৫০০ × ১১০)/১০০ = ৫৫০ টাকা
১৫% কমে দ্রব্যটির ক্রয়মূল্য = (৫০০× ৮৫)/১০০ = ৪২৫ টাকা
∴ নির্ণেয় লাভ = (৫৫০ - ৪২৫) টাকা।
= ১২৫ টাকা।

৪,৮৩৭.
বার্ষিক শতকরা ৮ টাকা মুনাফায় ৬২৫০০ টাকার ৩ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত?
  1. ক) ১৩২৩২ টাকা 
  2. খ) ১৪২৩২ টাকা 
  3. গ) ১৫২৩২ টাকা 
  4. ঘ) ১৬২৩২ টাকা 
ব্যাখ্যা
দেওয়া আছে, 
প্রারম্ভিক মূলধন, P = ৬২৫০০ টাকা
বার্ষিক মুনাফার হার, r = ৮% = ৮/১০০
সময়, n = ৩ বছর

আমরা জানি, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে,
সবৃদ্ধিমূল বা চক্রবৃধি মূলধন, C = P(১ + r)n
                                               = ৬২৫০০(১ + ৮/১০০)
                                               = ৭৮৭৩২ টাকা
চক্রবৃদ্ধি মুনাফা = C - P
                         = ৭৮৭৩২ টাকা - ৬২৫০০ টাকা
                         = ১৬২৩২ টাকা 
৪,৮৩৮.
একটি সংগঠনের সভাপতি নির্বাচনে রাহিম এবং সেলিনা বেগম প্রতিদ্বন্দ্বিতা করে। রাহিম মোট ভোটের ৪০% ভোট পায়। সেলিনা বেগম রাহিমের চেয়ে ১৫০ ভোট বেশি পেয়ে জয়ী হয়। ঐ নির্বাচনে মোট কতজন ভোট দিয়েছিল?
  1. ৭৫০ জন
  2. ৬৫০ জন
  3. ৮৩০ জন
  4. ৫৮০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংগঠনের সভাপতি নির্বাচনে রাহিম এবং সেলিনা বেগম প্রতিদ্বন্দ্বিতা করে। রাহিম মোট ভোটের ৪০% ভোট পায়। সেলিনা বেগম রাহিমের চেয়ে ১৫০ ভোট বেশি পেয়ে জয়ী হয়। ঐ নির্বাচনে মোট কতজন ভোট দিয়েছিল?

সমাধান:
রাহিম ভোট পেয়েছে = ৪০%
তাহলে,
সেলিনা বেগম ভোট পেয়েছে = ১০০ - ৪০ = ৬০%
রাহিম ও সেলিনা বেগমের ভোটের ব্যবধান = ৬০ - ৪০ = ২০%

প্রশ্নমতে,
২০% = ১৫০
⇒ ১% = ১৫০/২০
∴ ১০০% = (১৫০ × ১০০)/২০
= ৭৫০ জন

অতএব, নির্বাচনে মোট ভোট দিয়েছিল ৭৫০ জন।
 
৪,৮৩৯.
শতকরা ৪ টাকা হার সুদে ১২৫ টাকা তিন বছরে সুদে-আসলে কত হয়?
  1. ১১৮ টাকা
  2. ১২০ টাকা
  3. ১৩৬ টাকা
  4. ১৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা ৪ টাকা হার সুদে ১২৫ টাকা তিন বছরে সুদে-আসলে কত হয়?

সমাধান:
সুদের হার, r = ৪/১০০
= ১/২৫
আসল, P = ১২৫ টাকা

আমরা জানি,
I = Pnr
⇒ I = ১২৫ × ৩ × (১/২৫)
⇒ I = ১৫

∴ সুদে-আসলে হয় = (১২৫ + ১৫) টাকা
= ১৪০ টাকা
৪,৮৪০.
১২০০ টাকা ঋণ নিয়ে রাকিব ৪৩২ টাকা সুদ দেয়। যদি সুদের হার এবং সময় একই হয় তাহলে সুদের হার কত?
  1. ক) ১৬%
  2. খ) ৬%
  3. গ) ১২%
  4. ঘ) ০.৬%
ব্যাখ্যা
প্রশ্ন: ১২০০ টাকা ঋণ নিয়ে রাকিব ৪৩২ টাকা সুদ দেয়। যদি সুদের হার এবং সময় একই হয় তাহলে সুদের হার কত?

সমাধান:

দেওয়া আছে,
আসল, P = 1200 
সুদ, I = 432

ধরি,
সুদের হার = r%
∴ সময় = r 

আমরা জানি,
I = Pr × r%
বা, 432 = 1200 × r × (r/100) 
বা, r2 = (432 × 100)/1200
বা,  r2 = 36
বা, r = 6

∴ সুদের হার ৬%
৪,৮৪১.
একই হার মুনাফায় কোনো মূলধনের এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ৬৫০ টাকা ও দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ৬৭৬ টাকা হলে, মুনাফা হার কত?
  1. ৪%
  2. ৫%
  3. ৬%
  4. ৭%
ব্যাখ্যা
প্রশ্ন: একই হার মুনাফায় কোনো মূলধনের এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ৬৫০ টাকা ও দুই বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ৬৭৬ টাকা হলে, মুনাফা হার কত?

সমাধান:
মনেকরি,
মুনাফার হার r

প্রশ্নমতে,
P(1 + r/১০০) = ৬৫০ .........(1)
P(1 + r/১০০) = ৬৭৬..........(2)

(2) ÷ (1) ⇒
(1 + r/১০০) = ৬৭৬/৬৫০
⇒ r/১০০ = (৬৭৬/৬৫০) - ১
⇒ r/১০০ = ২৬/৬৫০
⇒ r/১০০ = ২/৫০
⇒ r = ২০০/৫0
∴ r = ৪

∴ মুনাফা হার ৪%
৪,৮৪২.
কোন একটি শহরের জনসংখ্যা ৩ লক্ষ। সেই শহর প্রতি হাজারে ৩০ জন করে জনসংখ্যা বৃদ্ধি পেলে ৩ বছর পর ঐ শহরের জনসংখ্যা কত হবে?
  1. ৩৬৯২৮৭
  2. ৩৪৯৫১২
  3. ৩১৬৮৯২
  4. ৩২৭৮১৮
ব্যাখ্যা
প্রশ্ন: কোন একটি শহরের জনসংখ্যা ৩ লক্ষ। সেই শহর প্রতি হাজারে ৩০ জন করে জনসংখ্যা বৃদ্ধি পেলে ৩ বছর পর ঐ শহরের জনসংখ্যা কত হবে?

সমাধান:
বর্তমান জনসংখ্যা = ৩০০০০০ জন
১০০০ জনে বৃদ্ধি পায় = ৩০ জন 
১ জনে বৃদ্ধি পায় = ৩০/১০০০ জন 
৩০০০০০ জনে বৃদ্ধি পায় = (৩০ × ৩০০০০০)/১০০০ জন 
= ৯০০০ জন 

১ বছর পর জন সংখ্যা = ৩০০০০০ + ৯০০০ জন = ৩০৯০০০ জন 

১০০০ জনে বৃদ্ধি পায় = ৩০ জন 
১ জনে বৃদ্ধি পায় = ৩০/১০০০ জন 
৩০৯০০০ জনে বৃদ্ধি পায় = (৩০ × ৩০৯০০০)/১০০০ জন 
= ৯২৭০ জন 

২ বছর পর জন সংখ্যা = ৩০৯০০০ + ৯২৭০ জন = ৩১৮২৭০ জন 

১০০০ জনে বৃদ্ধি পায় = ৩০ জন 
১ জনে বৃদ্ধি পায় = ৩০/১০০০ জন 
৩১৮২৭০ জনে বৃদ্ধি পায় = (৩০ × ৩১৮২৭০)/১০০০ জন 
= ৯৫৪৮ জন

২ বছর পর জন সংখ্যা = ৩১৮২৭০ + ৯৫৪৮ জন = ৩২৭৮১৮ জন
৪,৮৪৩.
এক ডজন আম ৬০ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
  1. ২২ টাকা
  2. ২৫ টাকা
  3. ১৫ টাকা
  4. ১২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ডজন আম ৬০ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে? 

সমাধান: 
১ ডজন = ৩ হালি 

৩ হালি আমের দাম = ৬০ টাকা 
১ হালি আমের দাম = ৬০/৩ = ২০ টাকা 

১০% লাভে 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০ + ১০) টাকা বা ১১০ টাকা 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য= ১১০/১০০ টাকা
ক্রয়মূল্য ২০ টাকা হলে বিক্রয়মূল্য= (১১০ × ২০)/১০০ টাকা
= ২২ টাকা
৪,৮৪৪.
একটি কলম ২৪০ টাকা বিক্রয় করায় ১০ টাকা ক্ষতি হয়। ক্ষতির শতকরা হার কত?
  1. ৫%
  2. ৪%
  3. ৬%
  4. ১০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কলম ২৪০ টাকা বিক্রয় করায় ১০ টাকা ক্ষতি হয়। ক্ষতির শতকরা হার কত?

সমাধান: 
ক্রয়মূল্য = ২৪০ + ১০ = ২৫০ টাকা

২৫০ টাকায় ক্ষতি হয় = ১০ টাকা
∴ ১ টাকায় ক্ষতি হয় = ১০/২৫০ টাকা
∴ ১০০ টাকায় ক্ষতি হয় = (১০/২৫০) × ১০০ টাকা
= ৪ টাকা বা ৪%
৪,৮৪৫.
১৫% ছাড়ে ১২০ টাকা মূল্যের বই কত টাকায় বিক্রয় হবে?
  1. ৯৫
  2. ১০০
  3. ১০২
  4. ১০৫
ব্যাখ্যা

প্রশ্ন: ১৫% ছাড়ে ১২০ টাকা মূল্যের বই কত টাকায় বিক্রয় হবে?

সমাধান:
১৫% ছাড়ে
বইটির বিক্রয়মূল্য = ১২০ - ১২০ এর ১৫%
= ১২০ - ১২০ এর ১৫/১০০
= ১২০ - ১৮
= ১০২ টাকা

৪,৮৪৬.
যদি বিক্রয়মূল্যের 1/3 ভাগ ক্ষতি হয়, শতকরা ক্ষতি কত? 
  1. 20%
  2. 21%
  3. 22%
  4. 25%
ব্যাখ্যা
ধরি, 
বিক্রয়মূল্য =x  টাকা 
ক্ষতি = x /3 

ক্রয়মূল্য = x  + x/3 
              = (3x + x)/3
              = 4x/3

শতকরা ক্ষতি = [{(x/3)/(4x/3)} ×100]%
                     =[x/3 × 3/4x ×100]% 
                     = 25%
৪,৮৪৭.
একটি ১২ ফুট দীর্ঘ এবং ৯ ফুট প্রস্থ বিশিষ্ট কার্পেট একটি ঘরের ৬০% ঢেকে আছে। ঘরটির ক্ষেত্রফল কত বর্গফুট?
  1. ৩০০
  2. ১৮০
  3. ১০৮
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ১২ ফুট দীর্ঘ এবং ৯ ফুট প্রস্থ বিশিষ্ট কার্পেট একটি ঘরের ৬০% ঢেকে আছে। ঘরটির ক্ষেত্রফল কত বর্গফুট?

সমাধান:
দেওয়া আছে,
কার্পেটের দৈর্ঘ্য ১২ ফুট এবং প্রস্থ ৯ ফুট
কার্পেটের ক্ষেত্রফল = ১২ × ৯ বর্গফুট = ১০৮ বর্গফুট

৬০% মেঝের ক্ষেত্রফল ১০৮ বর্গফুট
১০০% মেঝের ক্ষেত্রফল (১০৮ × ১০০)/৬০ বর্গফুট
= ১০৮০০/৬০ বর্গফুট
= ১৮০ বর্গফুট
৪,৮৪৮.
a এর ২% যদি ০.০৩ এর সমান তবে a = ?
  1. ক) ২/৩
  2. খ) ৩/২
  3. গ) ১৫
  4. ঘ) ১৫০
ব্যাখ্যা

a এর ২% = ০.০২a = ০.০৩
বা, ২a = ৩
∴ a = ৩/২

৪,৮৪৯.
৮টি দ্রব্য ৫ টাকায় ক্রয় করে ১৬টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে? 
  1. ক) ১২ টাকা
  2. খ) ৯ টাকা
  3. গ) ১০ টাকা
  4. ঘ) ১১ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৮টি দ্রব্য ৫ টাকায় ক্রয় করে ১৬টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?

সমাধান:
৮ টি দ্রব্যের ক্রয়মূল্য = ৫ টাকা
∴ ১ টি দ্রব্যের ক্রয়মূল্য = ৫/৮ টাকা 
∴ ১৬ টি দ্রব্যের ক্রয়মূল্য = (৫ × ১৬)/৮ টাকা
= ১০ টাকা 
১০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা
= ১১০ টাকা
এখন, 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য হবে = ১১০ টাকা 
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য হবে = ১১০/১০০ টাকা 
∴ ক্রয়মূল্য ১০ টাকা হলে বিক্রয়মূল্য হবে = (১১০ × ১০)/১০০ টাকা 
= ১১ টাকা 

∴ ১১ টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে। 
৪,৮৫০.
প্রতি বছর কোনো গ্রামের জনসংখ্যার ৫% জন্মগ্রহণ করে এবং ২% অন্যত্র চলে যায়। এক বছরে গ্রামে ২৪০ জন লোক বৃদ্ধি পেলে ঐ গ্রামের মোট জনসংখ্যা কত?
  1. ১০০০০ জন
  2. ৬০০০ জন
  3. ৭৪০০ জন
  4. ৮০০০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: প্রতি বছর কোনো গ্রামের জনসংখ্যার ৫% জন্মগ্রহণ করে এবং ২% অন্যত্র চলে যায়। এক বছরে গ্রামে ২৪০ জন লোক বৃদ্ধি পেলে ঐ গ্রামের মোট জনসংখ্যা কত?

সমাধান:
জনসংখ্যা বৃদ্ধির হার = ৫% − ২% = ৩%

৩ জন লোক বৃদ্ধি পেলে গ্রামের মোট জনসংখ্যা = ১০০ জন
∴ ১ জন লোক বৃদ্ধি পেলে গ্রামের মোট জনসংখ্যা = ১০০/৩ জন
∴ ২৪০ জন লোক বৃদ্ধি পেলে গ্রামের মোট জনসংখ্যা = (১০০/৩) × ২৪০ জন
= (১০০ × ২৪০)/৩ জন
= ২৪০০০/৩ জন= ৮,০০০ জন

∴ গ্রামের মোট জনসংখ্যা = ৮,০০০ জন

৪,৮৫১.
রুম্মানের কাছে কিছু মার্বেল ছিল, সে তার ভাইকে ৩৫% মার্বেল দেওয়ার পর তার ভাই ১০৫ টি মার্বেল পেল। রুম্মানের নিকট কতটি মার্বেল ছিল?
  1. ২০০ টি
  2. ৩২০ টি
  3. ৩০০ টি
  4. ৪০০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: রুম্মানের কাছে কিছু মার্বেল ছিল, সে তার ভাইকে ৩৫% মার্বেল দেওয়ার পর তার ভাই ১০৫ টি মার্বেল পেল। রুম্মানের নিকট কতটি মার্বেল ছিল?

সমাধান:
মনেকরি ,
রুম্মানের নিকট মার্বেল আছে = ক সংখ্যাক

প্রশ্নমতে,
ক এর ৩৫% = ১০৫ টি
বা, ক এর (৩৫/১০০) = ১০৫ টি
বা, ক = (১০৫ × ১০০)/৩৫ টি
∴ ক = ৩০০ টি

∴ রুম্মানের নিকট মার্বেল আছে = ৩০০ টি
৪,৮৫২.
৯% হার সুদের ১০০ টাকার ৩ বছরের সুদ অপেক্ষা ৬% সুদে ঐ টাকার ৩ বছরের সুদ কত বেশি হবে?
  1. ক) ৬ টাকা
  2. খ) ৯ টাকা
  3. গ) ৩ টাকা
  4. ঘ) ১২ টাকা
ব্যাখ্যা
৯% হার সুদে ১০০ টাকার ৩ বছরের সুদ (৯×৩) = ২৭ টাকা
৬% হার সুদে ১০০ টাকার ৩ বছরের সুদ (৬×৩) = ১৮ টাকা
সুদ বেশি হবে = ২৭ - ১৮ = ৯ টাকা।
৪,৮৫৩.
একজন বিক্রয়কর্মীর মূল বেতন ৫০০ টাকা। সে তার মোট বিক্রয়ের ওপর ১০% কমিশন পায়। যদি সে মোট ১৫০০ টাকা আয় করতে চায় তাহলে তার সর্বমোট বিক্রির পরিমাণ কত হতে হবে?
  1. ৮০০০ টাকা
  2. ১০০০০ টাকা
  3. ১২০০০ টাকা
  4. ৬০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বিক্রয়কর্মীর মূল বেতন ৫০০ টাকা। সে তার মোট বিক্রয়ের ওপর ১০% কমিশন পায়। যদি সে মোট ১৫০০ টাকা আয় করতে চায় তাহলে তার সর্বমোট বিক্রির পরিমাণ কত হতে হবে?

সমাধান:
বিক্রয়কর্মীর মূল বেতন = ৫০০ টাকা
বিক্রয়ের ওপর কমিশন পেতে হবে = (১৫০০ - ৫০০) = ১০০০ টাকা

১০ টাকা কমিশন পেতে বিক্রয় করতে হবে = ১০০ টাকা
১ টাকা কমিশন পেতে বিক্রয় করতে হবে = ১০০/১০ টাকা
১০০০ টাকা কমিশন পেতে বিক্রয় করতে হবে = (১০০ × ১০০০)/১০ টাকা
= ১০০০০ টাকা
৪,৮৫৪.
একটি টেবিল ৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি টেবিলটি আরও ১০৮০ টাকা বেশি মূল্যে বিক্রয় করা হতো তবে ১০% লাভ হতো। টেবিলটির ক্রয়মূল্য কত?
  1. ৬৫০০ টাকা
  2. ৭২০০ টাকা 
  3. ৭৫০০ টাকা 
  4. ৮০০০ টাকা 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি টেবিল ৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি টেবিলটি আরও ১০৮০ টাকা বেশি মূল্যে বিক্রয় করা হতো তবে ১০% লাভ হতো। টেবিলটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি,
টেবিলটির ক্রয়মূল্য = ১০০ টাকা।
৫% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ৫) টাকা = ৯৫ টাকা
১০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা = ১১০ টাকা

∴ বিক্রয়মূল্য বেশি = (১১০ - ৯৫) টাকা = ১৫ টাকা

এখন,
বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/১৫ টাকা
∴ বিক্রয়মূল্য ১০৮০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ১০৮০)/১৫ টাকা
= ৭২০০ টাকা

৪,৮৫৫.
একটি কলম ২০% ক্ষতিতে বিক্রি করা হলো। বিক্রয় মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। কলমটির মূল্য কত?
  1. ক) ২০০ টাকা
  2. খ) ১৮০ টাকা
  3. গ) ১৬০ টাকা
  4. ঘ) ১৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কলম ২০% ক্ষতিতে বিক্রি করা হলো। বিক্রয় মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। কলমটির মূল্য কত?

সমাধান:
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য ৮০ টাকা।
৫% লাভে বিক্রয়মূল্য ১০৫ টাকা।
∴ বিক্রয়মূল্যের পার্থক্য = (১০৫ - ৮০) = ২৫টাকা।  

বিক্রয়মূল্য ২৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০/২৫) টাকা 
∴ বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০ × ৪৫)/২৫ টাকা = ১৮০ টাকা 

∴ কলমটির মূল্য ১৮০ টাকা
৪,৮৫৬.
একজন দোকানদার একটি ট্রানজিস্টর ৮৪০ টাকায় ২০% লাভে এবং অন্যটি ৯৬০ টাকায় ৪% ক্ষতিতে বিক্রয় করেন। তার মোট লাভ বা ক্ষতির শতকরা হার কত?
    ব্যাখ্যা

    প্রশ্ন: একজন দোকানদার একটি ট্রানজিস্টর ৮৪০ টাকায় ২০% লাভে এবং অন্যটি ৯৬০ টাকায় ৪% ক্ষতিতে বিক্রয় করেন। তার মোট লাভ বা ক্ষতির শতকরা হার কত?

    সমাধান:
    প্রথম ট্রানজিস্টরের ক্ষেত্রে,
    ২০% লাভে,
    বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
    ∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১২০ টাকা
    ∴ বিক্রয়মূল্য ৮৪০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৮৪০)/১২০ টাকা
    = ৭০০ টাকা

    দ্বিতীয় ট্রানজিস্টরের ক্ষেত্রে,
    ৪% ক্ষতিতে,
    বিক্রয়মূল্য ৯৬ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
    ∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৯৬ টাকা
    ∴ বিক্রয়মূল্য ৯৬০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৯৬০)/৯৬  টাকা
    = ১০০০ টাকা

    মোট ক্রয়মূল্য = ৭০০ + ১০০০ = ১৭০০ টাকা
    মোট বিক্রয়মূল্য = ৮৪০ + ৯৬০ = ১৮০০ টাকা

    ∴ মোট লাভ = ১৮০০ - ১৭০০ = ১০০ টাকা

    ∴ লাভের শতকরা হার = (লাভ/ক্রয়মূল্য) × ১০০
    = (১০০/১৭০০) × ১০০
    = ১০০/১৭
    =
    অতএব, তার মোট লাভের শতকরা হার =

    ৪,৮৫৭.
    এক ব্যক্তি একটি দ্রব্য ১৬০০ টাকায় ক্রয় করে ৪০% লাভে বিক্রয় করল। ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ২০% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয় মূল্য কত ছিল?
    1. ১৭৯২ টাকা
    2. ১৯৯২ টাকা
    3. ১৮৯০ টাকা
    4. ১৬৯৬ টাকা
    ব্যাখ্যা
    প্রশ্ন: এক ব্যক্তি একটি দ্রব্য ১৬০০ টাকায় ক্রয় করে ৪০% লাভে বিক্রয় করল। ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ২০% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয় মূল্য কত ছিল?

    সমাধান: 
    ৪০% লাভে বিক্রয়মূল্য= (১০০ + ৪০) টাকা = ১৪০ টাকা

    ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১৪০ টাকা
    ∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১৪০/১০০ টাকা
    ∴ ক্রয়মূল্য ১৬০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১৪০ × ১৬০০)/১০০ টাকা
    = ২২৪০ টাকা 

    আবার, ২০% ক্ষতিতে বিক্রয়মূল্য= (১০০ - ২০) টাকা = ৮০ টাকা 

    ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ৮০ টাকা
    ∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ৮০/১০০ টাকা
    ∴ ক্রয়মূল্য ২২৪০ টাকা হলে বিক্রয়মূল্য= (৮০ × ২২৪০)/১০০ টাকা
    = ১৭৯২ টাকা 

    ∴ শেষ বিক্রয় মূল্য = ১৭৯২ টাকা ।
    ৪,৮৫৮.
    ৩৬০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অন্যটি ২০% লোকসানে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে?
    1. ক) লাভ-লোকসান কিছুই হয়নি
    2. খ) ৯০০ টাকা
    3. গ) ৩০০ টাকা
    4. ঘ) ৬০০ টাকা
    ব্যাখ্যা

    ২০% লাভে,
    ১২০ টাকায় বিক্রি করলে ক্রয়মূল্য ১০০ টাকা
    ∴ ৩৬০০ টাকা বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য (৩৬০০ × ১০০)/১২০ = ৩০০০টাকা

    ২০% ক্ষতিতে,
    ৮০ টাকায় বিক্রি করলে ক্রয়মূল্য ১০০ টাকা
    ∴ ৩৬০০ টাকায় বিক্রি করলে ক্রয়মূল্য (৩৬০০ × ১০০)/৮০ = ৪৫০০ টাকা

    মোট ক্রয়মূল্য ৩০০০ + ৪৫০০ = ৭৫০০টাকা
    বিক্রয়মূল্য ৩৬০০ + ৩৬০০ = ৭২০০টাকা
    ∴ লোকসান = ৩০০ টাকা

    ৪,৮৫৯.
    ১৫ এর কত শতাংশ ১ এর ১৫ শতাংশের সমান? 
    1. ১%
    2. ২%
    3. ৩%
    4. ১.২৫%
    ব্যাখ্যা
    প্রশ্ন: ১৫ এর কত শতাংশ ১ এর ১৫ শতাংশের সমান? 

    সমাধান: 
    মনে করি, 
    ১৫ এর ক% = ১ এর ১৫% 
    বা, ১৫ × (ক/১০০) = ১ × (১৫/১০০) 
    বা, ১৫ × ক × ১০০ = ১০০ × ১৫ 
    বা, ক = (১০০ × ১৫)/(১৫ × ১০০) 
    বা, ক = ১৫০০/১৫০০ 
    ∴ ক = ১
    ৪,৮৬০.
    ক এর ২% এর মান ০.৬ হলে ক এর মান কত?
    1. ৩০
    2. ৩০০
    3. ০.৩
    ব্যাখ্যা

    শর্তমতে,
    ক × ২/১০০ = ০.৬
    বা, ২ক = ৬০
    বা, ক = ৬০/২
    বা, ক = ৩০

    ৪,৮৬১.
    একটি ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখলে জমাকৃত টাকা সরল মুনাফায় ৩ বছরে ৪/৩ অংশ হয়। ব্যাংকের মুনাফার হার কত?
    1. ১৪%
    2. ১৩.১৩%
    3. ১৬%
    4. ১১.১১%
    5. ৯.৯%
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখলে জমাকৃত টাকা সরল মুনাফায় ৩ বছরে ৪/৩ অংশ হয়। ব্যাংকের মুনাফার হার কত?

    সমাধান:
    ধরি,
    মূলধন = P  
    মুনাফা = I

    আমরা জানি,
    মুনাফা-আসল = I + P 
    ⇒ মূলধনের ৪/৩ অংশ = I + P 
    ⇒ P × (৪/৩) = I + P
    ⇒ I = (৪P/৩)  - P
    ⇒ I = (৪P - ৩P)/৩
    ⇒ I = P/৩ 

    ∴ মুনাফা, I = Pnr/১০০
    ⇒ P/৩ = (P × ৩ × r)/১০০
    ⇒ r = (১০০ × P)/(P × ৩ × ৩)
    ⇒ r = ১০০/৯ = ১১.১১

    অর্থাৎ মুনাফার হার = ১১.১১ %

    ৪,৮৬২.
    কোন সংখ্যার ৪০% এর সাথে ৪৫ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটির চারগুণ কত?
    1. ক) ৭৫
    2. খ) ১৫০
    3. গ) ২২৫
    4. ঘ) ৩০০
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোন সংখ্যার ৪০% এর সাথে ৪৫ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটির চারগুণ কত?

    সমাধান:
    ধরি, সংখ্যাটি ক

    ক এর ৪০% + ৪৫ = ক
    ⇒ ০.৪ক + ৪৫ = ক
    ⇒ ক - ০.৪ক = ৪৫
    ⇒ ০.৬ক = ৪৫
    ⇒ ক = ৪৫/০.৬
    ∴ ক = ৭৫

    সংখ্যাটি ৭৫
    সংখ্যাটির চারগুণ = (৭৫ × ৪)
    = ৩০০
    ৪,৮৬৩.
    চালের মূল্য ২০% কমে যাওয়ায় ৪০ টাকায় ১ কেজি চাল বেশি পাওয়া যায়। পূর্বে ১ কেজি চালের মূল্য কত ছিলো?
    1. ১০ টাকা 
    2. ১৫ টাকা 
    3. ২০ টাকা 
    4. ৫০ টাকা
    ব্যাখ্যা

    প্রশ্ন: চালের মূল্য ২০% কমে যাওয়ায় ৪০ টাকায় ১ কেজি চাল বেশি পাওয়া যায়। পূর্বে ১ কেজি চালের মূল্য কত ছিলো?

    সমাধান:
    মনে করি,
    চালের পূর্বমূল্য = ১০০ টাকা
    ২০% হ্রাস পেলে,
    চালের বর্তমান মূল্য = ১০০ - ১০০ এর ২০%
    = (১০০ - ২০) টাকা
    = ৮০ টাকা 

    এখন,
    বর্তমান মূল্য ৮০ টাকা হলে পূর্বমূল্য = ১০০ টাকা 
    ∴ বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্বমূল্য = ১০০/৮০ টাকা 
    ∴ বর্তমান মূল্য ৪০ টাকা হলে পূর্বমূল্য = (১০০ × ৪০)/৮০ টাকা = ৫০ টাকা 

    ∴ ১ কেজি চালের পূর্বমূল্য = (৫০ - ৪০) টাকা = ১০ টাকা 

    ৪,৮৬৪.
    ১৫ টাকা ২৫ টাকার শতকরা কত?
    1. ক) ৫৫%
    2. খ) ৫৭%
    3. গ) ৬০%
    4. ঘ) ৬৫%
    ব্যাখ্যা
    প্রশ্ন: ১৫ টাকা ২৫ টাকার শতকরা কত?

    সমাধান: 
    ১৫ টাকা ২৫ টাকার শতকরা = (১৫/২৫) × ১০০% = ৬০% 
    ৪,৮৬৫.
    রবিন ২০% ছাড়ে ১৫০০ টাকায় একটি ব্যাগ ক্রয় করে। ছাড়ের পূর্বে ব্যাগটির মূল্য কত ছিল?
    1. ১৭৮৫ টাকা
    2. ১৮৭৫ টাকা
    3. ১৮২৫ টাকা
    4. ১৬৭৫ টাকা
    ব্যাখ্যা
    প্রশ্ন: রবিন ২০% ছাড়ে ১৫০০ টাকায় একটি ব্যাগ ক্রয় করে। ছাড়ের পূর্বে ব্যাগটির মূল্য কত ছিল?

    সমাধান:
    ২০% ছাড়ে,
    বর্তমান মূল্য ১০০ - ২০ = ৮০ টাকা

    বর্তমান মূল্য ৮০ টাকা হলে পূর্ব মূল্য = ১০০ টাকা
    ∴ বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্ব মূল্য = ১০০/৮০ টাকা
    ∴ বর্তমান মূল্য ১৫০০ টাকা হলে পূর্ব মূল্য = (১০০ × ১৫০০)/৮০ টাকা
    = ১৮৭৫ টাকা
    ৪,৮৬৬.
    প্রতি বছর কোনো শহরের লোকসংখ্যার ৭% জন্মগ্রহণ করে এবং ৩% মারা যায়। এক বছরে শহরে ৪০০ জন লোক বৃদ্ধি পেলে ঐ শহরের মোট লোকসংখ্যা কত?
    1. ৫০০০ জন
    2. ১০০০০ জন
    3. ৭০০০ জন
    4. ১৪০০০ জন
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রতি বছর কোনো শহরের লোকসংখ্যার ৭% জন্মগ্রহণ করে এবং ৩% মারা যায়। এক বছরে শহরে ৪০০ জন লোক বৃদ্ধি পেলে ঐ শহরের মোট লোকসংখ্যা কত?

    সমাধান: 
    লোকসংখ্যা বৃদ্ধির হার = (৭ - ৩)%
    = ৪%

    ৪ জন লোক বৃদ্ধি পেলে শহরের লোকসংখ্যা = ১০০ জন
    ∴ ১ জন লোক বৃদ্ধি পেলে শহরের লোকসংখ্যা = ১০০/৪ জন
    ∴ ৪০০ জন লোক বৃদ্ধি পেলে শহরের লোকসংখ্যা = (১০০ × ৪০০)/৪ জন
    = ১০০০০ জন।
    ৪,৮৬৭.
    ৮% সরল মুনাফায় ৬,০০০ টাকা বিনিয়োগে ৫ বছরে যে মুনাফা হয়, সেই মুনাফা ১০,০০০ টাকায় ৩ বছরে পেতে হলে সরল মুনাফার হার কত হবে?
    1. ১২.৫%
    2. ৭%
    3. ৮%
    4. ৯.৫%
    ব্যাখ্যা

    প্রশ্ন: ৮% সরল মুনাফায় ৬,০০০ টাকা বিনিয়োগে ৫ বছরে যে মুনাফা হয়, সেই মুনাফা ১০,০০০ টাকায় ৩ বছরে পেতে হলে সরল মুনাফার হার কত হবে?
    সমাধান: 

    দেওয়া আছে, 
    মূলধন, P = ৬০০০ টাকা
    মুনাফার হার, r = ৮%
    সময়, n = ৫ বছর

    আমরা জানি, 
    সরল মুনাফা = (মূলধন × মুনাফার হার × সময়)/১০০
    = (৬০০০ × ৮ × ৫)/১০০
    = (২৪০০০০)/১০০
    = ২৪০০ টাকা

    আবার, 
    মূলধন, P = ১০০০০ টাকা
    সময়, n = ৩ বছর
    মুনাফা, I = ২৪০০ টাকা
    মুনাফার হার, r = ?

    আমরা জানি, 
    সরল মুনাফা = (মূলধন × মুনাফার হার × সময়)/১০০
    ২৪০০ = (১০০০০ × r × ৩)/১০০
    ⇒ ২৪০০ = ৩০০ × r
    ⇒ r = ২৪০০/৩০০
    ∴ r = ৮%

    সুতরাং সরল মুনাফার হার ৮%

    ৪,৮৬৮.
    কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের ৬৮% উত্তীর্ণ হল। যদি আরও ১৪ জন বেশি পাশ করত তাহলে পাশের হার ৭৫% হতো। কতজন পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে? 
    1. ১৩৬ জন
    2. ৮০ জন
    3. ৭৫ জন
    4. ৬৪ জন
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের ৬৮% উত্তীর্ণ হল। যদি আরও ১৪ জন বেশি পাশ করত তাহলে পাশের হার ৭৫% হতো। কতজন পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে? 

    সমাধান: 
    ধরি, পরিক্ষার্থীদের সংখ্যা  ক জন

    উত্তীর্ণ হয়েছে = ক × ৬৮/১০০ 
    = ১৭ক/২৫

    প্রশ্নমতে,
    (১৭ক/২৫) + ১৪ = ৭৫ক/১০০ = ৩ক/৪
    ⇒  ৭ক/১০০ = ১৪
    ∴ ক = ২০০ জন

    পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে = ২০০ × ৬৮/১০০
    = ১৩৬ জন

    অনুত্তীর্ণ হয়েছে = ২০০ - ১৩৬ জন 
    = ৬৪ জন
    ৪,৮৬৯.
    ৮০ টি প্রশ্ন সম্বলিত একটি নৈর্ব্যক্তিক পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর বরাদ্দ আছে। কিন্তু একটি সঠিক উত্তরের জন্য যা পাওয়া যায় প্রতিটি ভুল উত্তরের জন্য তার ২৫% নম্বর কাটা হয় । যদি একজন পরীক্ষার্থী সবগুলো প্রশ্নের উত্তর দেয় এবং ৬০ নম্বর পায় , তাহলে সে কতটি প্রশ্নের উত্তর ভুল করেছে?
    1. ১২
    2. ১৬
    3. ১৮
    4. ২৪
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৮০ টি প্রশ্ন সম্বলিত একটি নৈর্ব্যক্তিক পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর বরাদ্দ আছে। কিন্তু একটি সঠিক উত্তরের জন্য যা পাওয়া যায় প্রতিটি ভুল উত্তরের জন্য তার ২৫% নম্বর কাটা হয় । যদি একজন পরীক্ষার্থী সবগুলো প্রশ্নের উত্তর দেয় এবং ৬০ নম্বর পায় , তাহলে সে কতটি প্রশ্নের উত্তর ভুল করেছে?

    সমাধান:
    ধরি, 
    ভুলের সংখ্যা = ক টি
    সঠিক উত্তর = ৮০ - ক টি

    প্রশ্নমতে,
    (৮০ - ক) × ১ - ক × ০.২৫ = ৬০
    ⇒ ৮০ - ক - (ক/৪) = ৬০
    ⇒ (৩২০ - ৪ক - ক)/৪ = ৬০
    ⇒ ৩২০ - ৫ক = ২৪০
    ⇒ ৫ক = ৮০
    ∴ ক = ১৬ 
    ৪,৮৭০.
    চালের দাম ২০% বৃদ্ধি পেলে খরচ ঠিক রাখতে একজন গৃহিণীকে চালের ব্যবহার শতকরা কত কমাতে হবে?
    1. ১৩.৬৭%
    2. ১৫.৩৩%
    3. ১৬.৬৭%
    4. ২১.৩৩%
    ব্যাখ্যা
    প্রশ্ন: চালের দাম ২০% বৃদ্ধি পেলে খরচ ঠিক রাখতে একজন গৃহিণীকে চালের ব্যবহার শতকরা কত কমাতে হবে?

    সমাধান:
    ধরি,
    চালের মূল্য = ১০০ টাকা
    ২০% বৃদ্ধিতে, চালের বর্তমান মূল্য = ১০০ + ২০ = ১২০ টাকা

    ১২০ টাকায় ব্যবহার কমাতে হবে = ২০ টাকা
    ∴ ১ টাকায় ব্যবহার কমাতে হবে = ২০/১২০ টাকা
    ∴ ১০০ টাকায় ব্যবহার কমাতে হবে = (২০ × ১০০)/১২০ টাকা
    = ১৬.৬৭ টাকা বা ১৬.৬৭%
    ৪,৮৭১.
    ৯০ কোন সংখ্যাটির ৭৫%?
    1. ক) ১০০
    2. খ) ১১০
    3. গ) ১২০
    4. ঘ) ১৮০
    ব্যাখ্যা
    মনেকরি 
    সংখ্যাটি ক 

    প্রশ্নমতে,
    ক এর ৭৫% = ৯০
    ৭৫ক/১০০ = ৯০
    ৭৫ক = ৯০ × ১০০
    ক = (৯০ × ১০০)/৭৫
    ক = ১২০
    ৪,৮৭২.
    ৮০ এর ৭৫% এর ২৫% = কত? 
    1. ১৫
    2. ১২ 
    3. ১০ 
    4. ২০ 
    ব্যাখ্যা

    প্রশ্ন: ৮০ এর ৭৫% এর ২৫% = কত? 

    সমাধান:
    ৮০ এর ৭৫% এর ২৫%
    = ৮০ × (৭৫/১০০) × (২৫/১০০)
    = ৮০ × (৩/৪) × (১/৪)
    = ১৫ 

    ৪,৮৭৩.
    রাব্বির বেতন প্রথমে ১০% বেড়ে পরে ১০% কমে গেলো। মোটের ওপর তার বেতন শতকরা কত পরিবর্তন হলো?
    1. ১% হ্রাস
    2. ২% হ্রাস
    3. ১% বৃদ্ধি
    4. ২% বৃদ্ধি
    ব্যাখ্যা
    প্রশ্ন: রাব্বির বেতন প্রথমে ১০% বেড়ে পরে ১০% কমে গেলো। মোটের ওপর তার বেতন শতকরা কত পরিবর্তন হলো?

    সমাধান:
    ১০% বৃদ্ধিতে,
    বর্তমান বেতন = (১০০ + ১০) = ১১০ টাকা
    ১০% হ্রাসে,
    বর্তমান বেতন = (১০০ - ১০) = ৯০ টাকা

    পূর্বের বেতন ১০০ টাকা হলে বর্তমান বেতন = ১১০ টাকা
    পূর্বের বেতন ১ টাকা হলে বর্তমান বেতন = ১১০/১০০ টাকা
    পূর্বের বেতন ৯০ টাকা হলে বর্তমান বেতন = (৯০ × ১১০)/১০০ টাকা
    = ৯৯ টাকা

    সুতরাং, বেতন কমলো = (১০০ - ৯৯) = ১%
    ৪,৮৭৪.
    টাকায় ৩টি করে আম ক্রয় করে ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
    1. ৫০%
    2. ৩৩%
    3. ৩০%
    4. ৩১%
    ব্যাখ্যা
    প্রশ্ন: টাকায় ৩টি করে আম ক্রয় করে ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

    সমাধান:
    ৩টি আমের ক্রয়মূল্য = ১ টাকা
    ১টি আমের ক্রয়মূল্য = ১/৩ টাকা

    ২টি আমের বিক্রয়মূল্য = ১ টাকা
    ১টি আমের বিক্রয়মূল্য = ১/২ টাকা

    ∴ লাভ = (১/২) - (১/৩)
    = (৩ - ২)/৬
    = ১/৬ টাকা

    ১/৩ টাকায় লাভ হয় = ১/৬ টাকা
    ১ টাকায় লাভ হয় = (১ × ৩)/৬ টাকা
    ১০০ টাকায় লাভ হয় = (১ × ৩ × ১০০)/৬ টাকা
    = ৫০ টাকা বা ৫০%
    ৪,৮৭৫.
    আকাশ প্রতি কেজি ৪৫ টাকা দরে ৫০ কেজি চাল কিনে ৪৮ টাকা কেজি দরে বিক্রয় করলে মোট কত লাভ বা ক্ষতি হবে?
    1. ১২৫ টাকা
    2. ১৫০ টাকা
    3. ২৫০ টাকা
    4. ২০০ টাকা
    ব্যাখ্যা

    প্রশ্ন: আকাশ প্রতি কেজি ৪৫ টাকা দরে ৫০ কেজি চাল কিনে ৪৮ টাকা কেজি দরে বিক্রয় করলে মোট কত লাভ বা ক্ষতি হবে?

    সমাধান:
    ১ কেজি চালের ক্রয়মূল্য ৪৫ টাকা
    ৫০ কেজি চালের ক্রয়মূল্য (৪৫ × ৫০) = ২২৫০ টাকা

    আবার,
    ১ কেজি চালের বিক্রয়মূল্য ৪৮ টাকা
    ৫০ কেজি চালের বিক্রয়মূল্য (৪৮ × ৫০) = ২৪০০ টাকা

    ∴ লাভ = (২৪০০ - ২২৫০) = ১৫০ টাকা

    ৪,৮৭৬.
    বার্ষিক শতকরা ১০% হার সুদে কত টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন ২৪২০ টাকা হবে? 
    1. ক) ২০০০ টাকা 
    2. খ) ২৫০০ টাকা 
    3. গ) ২০৫০ টাকা 
    4. ঘ) ২৫৬০ টাকা 
    ব্যাখ্যা
    এখানে,
    আসল p = ? টাকা,
    সময় n = ২ বছর,
    সুদের হার r = ১০% = ১০/১০০ = ১/১০
     চক্রবৃদ্ধি মূলধন = ২৪২০ টাকা 
    ∴ চক্রবৃদ্ধি মূলধন  = P(১ + r)n
                       ২৪২০ = P× (১ + ১/১০)
                        ২৪২০ = P × {(১০ + ১)/১০} 
                        ২৪২০ = P × (১১ × ১১)/(১০ × ১০)
                              P = (২৪২০× ১০  × ১০)/(১১ × ১১)
                                 = ২০০০ টাকা
    ৪,৮৭৭.
    ৬০০ টাকা বার্ষিক ৮% সুদে কত বছরে সুদে-আসলে ৭৯২ টাকা হবে?
    1. ৪ বছর
    2. ৫ বছর
    3. ৩.৫ বছর
    4. ৬ বছর
    ব্যাখ্যা

    প্রশ্ন: ৬০০ টাকা বার্ষিক ৮% সুদে কত বছরে সুদে-আসলে ৭৯২ টাকা হবে?

    সমাধান:
    সুদ = সুদাসল - আসল
    = (৭৯২ - ৬০০)
    = ১৯২ টাকা

    এখানে,
    আসল, P = ৬০০ টাকা
    সুদ, I = ১৯২ টাকা
    সুদের হার, r = ৮%
    সময়, n = ?

    আমরা জানি,
    I = Pnr/১০০
    ⇒ n = ( I × ১০০)/(P × r)
    ⇒ n = (১৯২ × ১০০)/(৬০০ × ৮) 
    ⇒ n = ১৯২০০/৪৮০০ 
    ∴ n = ৪ বছর

    ∴ ৪ বছরে সুদে-আসলে ৭৯২ টাকা হবে।

    ৪,৮৭৮.
    ৫০,০০০ টাকার যৌগিক মুনাফায় ১০% হারে ৩ বছর পর মুনাফা কত টাকা হবে?
    1. ৭৬৩২ টাকা
    2. ১১,৫৫০ টাকা
    3. ১৩,৫৮০ টাকা
    4. ১৬,৫৫০ টাকা
    ব্যাখ্যা

    প্রশ্ন: ৫০,০০০ টাকার যৌগিক মুনাফায় ১০% হারে ৩ বছর পর মুনাফা কত টাকা হবে?

    সমাধান:
    দেওয়া আছে,
    আসল (P) = ৫০,০০০ টাকা
    সুদের হার (r) = ১০%
    সময় (n) = ৩ বছর

    আমরা জানি,
    চক্রবৃদ্ধি মূল, A = P{1 + (r/100)}n
    = ৫০,০০০ × {1 + (১০/১০০)} টাকা
    = ৫০,০০০ × (১১০/১০০) টাকা
    = ৫০,০০০ × ১.১ × ১.১ × ১.১ টাকা
    = ৬৬,৫৫০ টাকা

    ∴ মুনাফা = চক্রবৃদ্ধি মূলধন - আসল
    = ৬৬,৫৫০ - ৫০,০০০
    = ১৬,৫৫০ টাকা

    অতএব, ৩ বছর পর মুনাফা ১৬,৫৫০ টাকা হবে।

    ৪,৮৭৯.
    ব্যাসার্ধ ২০% হ্রাস পাওয়াতে একটি বৃত্তের ক্ষেত্রফল কতটুকু হ্রাস পেল?
    1. ২১%
    2. ২২%
    3. ১৯%
    4. ৩৬%
    ব্যাখ্যা
    প্রশ্ন: ব্যাসার্ধ ২০% হ্রাস পাওয়াতে একটি বৃত্তের ক্ষেত্রফল কতটুকু হ্রাস পেল?

    সমাধান: 
    ধরি, ব্যাসার্ধ = ১০
    তাহলে, ক্ষেত্রফল = π(১০) = ১০০π

    ব্যাসার্ধ ২০% কমালে
    নতুন ব্যাসার্ধ = ১০ - ১০ এর ২০%
    = ১০ - ২
    = ৮

    তাহলে, ক্ষেত্রফল = π(৮)= ৬৪π

    ক্ষেত্রফল কমবে =১০০π - ৬৪π = ৩৬π
    ক্ষেত্রফল  শতকরা কমবে = {(৩৬π/১০০π) × ১০০}%
    = ৩৬%
    ৪,৮৮০.
    একটি পণ্যের নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয়ই ২০% লাভে বিক্রয় করে, ঐ পণ্যের নির্মাণ খরচ ৩০০ টাকা হলে খুচরা মূল্য কত?
    1. ৩৬০ টাকা
    2. ৪৩২ টাকা
    3. ৪৯০ টাকা
    4. ৫৩৬ টাকা
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি পণ্যের নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয়ই ২০% লাভে বিক্রয় করে, ঐ পণ্যের নির্মাণ খরচ ৩০০ টাকা হলে খুচরা মূল্য কত?

    সমাধান:
    নির্মাতার ২০% লাভে,
    নির্মাণ খরচ ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০ টাকা
    ∴  নির্মাণ খরচ ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০/১০০ টাকা
    ∴  নির্মাণ খরচ ৩০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২০/১০০) × ৩০০ টাকা
    = ৩৬০ টাকা 

    খুচরা বিক্রেতার ২০% লাভে,
    ক্রয়মূল্য ৩৬০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২০/১০০) × ৩৬০ টাকা
    = ৪৩২ টাকা
    ৪,৮৮১.
    টাকায় ৫ টি জিনিস ক্রয় করে ৪ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
    1. ১০%
    2. ১৫%
    3. ২০%
    4. ২৫%
    ব্যাখ্যা
    প্রশ্ন: টাকায় ৫ টি জিনিস ক্রয় করে ৪ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

    সমাধান:
    ৫ টি জিনিসের ক্রয়মূল্য = ১ টাকা 
    ১ টি জিনিসের ক্রয়মূল্য = ১/৫ টাকা 

    ৪ টি জিনিসের বিক্রয়মূল্য = ১ টাকা 
    ১ টি জিনিসের বিক্রয়মূল্য = ১/৪ টাকা 

    লাভ = (১/৪) - (১/৫) = (৫ - ৪)/২০ = ১/২০ টাকা 

    ১/৫ টাকায় লাভ হয় = ১/২০ টাকা 
    ∴ ১ টাকায় লাভ হয় = ৫/২০ টাকা 
    ∴ ১০০ টাকায় লাভ হয় = (৫ × ১০০)/২০ = ২৫ টাকা 

    অর্থাৎ লাভের পরিমাণ = ২৫%
    ৪,৮৮২.
    একটি কুরিয়ার সার্ভিস প্রথম ১০ কেজি পণ্য পরিবহনের জন্য প্রতি কেজিতে ৫ টাকা এবং ১০ কেজির উপরে প্রতি কেজিতে ৩ টাকা ফি নেয়।২৭ কেজি পণ্য পরিবহনের ফি কত হবে?
    1. ক) ৬৮ টকা
    2. খ) ৮০ টাকা
    3. গ) ৮৪ টাকা
    4. ঘ) ৮৮ টাকা
    5. ঙ) কোনটিই নয়
    ব্যাখ্যা
    মোট পরিবহন খরচ =(10×5 +17×3)=101 টাকা
    ৪,৮৮৩.
    ৫% হার মুনাফায় ৪,০০০ টাকায় ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? 
    1. ৩,৬০০ টাকা
    2. ৪,৪১০ টাকা
    3. ৩,৮২০ টাকা 
    4. ৪,৫৬০ টাকা
    ব্যাখ্যা

    প্রশ্ন: ৫% হার মুনাফায় ৪,০০০ টাকায় ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? 

    সমাধান: 
    এখানে,
    মূলধন, P = ৪০০০ টাকা
    মুনাফায় হার, r = ৫% = ৫/১০০ = ১/২০ 
    সময়, n = ২ বছর

    ∴ চক্রবৃদ্ধি মূলধন, C = P(১ + r)n
    = ৪০০০ × (১ + ১/২০)
    = ৪০০০ × (২১/২০)
    = ৪০০০ × ২১/২০ × ২১/২০ 
    = ৪,৪১০ টাকা। 

    ৪,৮৮৪.
    বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 4 বছর পর সরল ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য কত?
    1. ক) 34.20 টাকা
    2. খ) 98.20 টাকা
    3. গ) 10 টাকা
    4. ঘ) 64.10 টাকা
    ব্যাখ্যা
    প্রশ্ন:  বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 4 বছর পর সরল ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য কত?
    সমাধান:
    দেওয়া আছে,
    মূলধন, P = 1000 টাকা
    সময়, n = 4 বছর
    সুদের হার, r = 10/100
    আমরা জানি
    সরল মুনাফা,
    I = Pnr
    = 1000 × 4 × 10/100 = 400 এবং
    চক্রবৃদ্ধি মুনাফায় সবৃদ্ধিমূল,
    C = P(1+r)n
    = 1000(1 + 10/100)4
    = 1000 × (110/100)4
    = 1464.1
    চক্রবৃদ্ধি মুনাফা = 1464.1 - 1000
    = 464.1
     
    চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য = (464.1 - 400) টাকা
    =64.10 টাকা।
    ৪,৮৮৫.
    একটি বৃত্তের ক্ষেত্রফল ২১% বৃদ্ধি পেলে তার ব্যসার্ধ শতকরা কত বৃদ্ধি পায়?
    1. ক) ২১%
    2. খ) ১০%
    3. গ) ১১%
    4. ঘ) ২২%
    ব্যাখ্যা

    মনে করি,
    বৃত্তের ব্যসার্ধ = ১০০ একক
    ∴ বৃত্তের ক্ষেত্রফল = π × (১০০)2
    = ১০০০০π বর্গ একক
    ২১% বৃদ্ধিতে ক্ষেত্রফল 
    = ১০০০০π × ১২১/১০০
    = ১২১০০π
    = π(১১০)2
    ∴ পরবর্তিত ব্যাসার্ধ = ১১০ একক
    ∴ ব্যাসার্ধের শতকরা বৃদ্ধি
    = ১১০ - ১০০
    = ১০%

    ৪,৮৮৬.
    একটি সংখ্যাকে প্রথমে ৩০% হ্রাস করা হলো, তারপর হ্রাসকৃত সংখ্যাকে ৩০% বাড়ানো হলো। নতুন প্রাপ্ত সংখ্যাকে কত শতাংশ বাড়ালে তা শুরুতে নেয়া সংখ্যাটির সমান হবে?
    1. ১১.৬৭%
    2. ৭.৮৯%
    3. ৯.৮৯%
    4. ৮.৬৭%
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি সংখ্যাকে প্রথমে ৩০% হ্রাস করা হলো, তারপর হ্রাসকৃত সংখ্যাকে ৩০% বাড়ানো হলো। নতুন প্রাপ্ত সংখ্যাকে কত শতাংশ বাড়ালে তা শুরুতে নেয়া সংখ্যাটির সমান হবে?

    সমাধান:
    ধরি, সংখ্যাটি ১০০
    ৩০% হ্রাসের পর সংখ্যাটি = ১০০ - ১০০ এর ৩০%
    = ১০০ - (১০০ × ৩০/১০০)
    = ৭০ টাকা

    ৩০% বাড়ালে নতুন সংখ্যা = ৭০ + (৭০ এর ৩০%)
    = ৭০ + ২১
    = ৯১ টাকা

    অর্থাৎ ১০০ তথা শুরুর সংখ্যাটি পেতে হলে = {(১০০ - ৯১)/৯১} × ১০০ %
    = (৯/৯১) × ১০০ %
    = ৯.৮৯%
    ৪,৮৮৭.
    ১০% হারে ৫০০০ টাকার ২ বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
    1. ৫৪.১ টাকা
    2. ৩২ টাকা
    3. ৫০ টাকা
    4. ৬২ টাকা
    ব্যাখ্যা

    প্রশ্ন: ১০% হারে ৫০০০ টাকার ২ বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?

    সমাধান:
    দেওয়া আছে,
    আসল, P = ৫০০০ টাকা
    মুনাফার হার, r = ১০%
    সময়, n = ২ বছর

    আমরা জানি,
    সরল মুনাফা = Prn/১০০
    = (৫০০০ × ১০ × ২)/১০০
    = ১০০০ টাকা

    আবার,
    চক্রবৃদ্ধি মুনাফা = P(১ + r/১০০)n - P
    = ৫০০০(১ + ১০/১০০) - ৫০০০
    = ৫০০০(১১০/১০০) - ৫০০০
    = ৫০০০ × (১১/১০) × (১১/১০) - ৫০০০
    = ৫০০০ × (১২১/১০০) - ৫০০০
    = ৬০৫০ - ৫০০০
    = ১০৫০ টাকা

    পার্থক্য = ১০৫০ - ১০০০ = ৫০ টাকা

    ∴ সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ৫০ টাকা।

    ৪,৮৮৮.
    একজন ফল ব্যবসায়ীর ১০% ফল পচে যায় এবং আরও ১০% ফল পরিবহনের সময় নষ্ট হয়ে যায়। বাকি ফল শতকরা কত টাকা লাভে বিক্রয় করলে মোটের উপর তার ২০% লাভ হবে?
    1. ২০%
    2. ৩০%
    3. ৪০%
    4. ৫০%
    ব্যাখ্যা
    প্রশ্ন: একজন ফল ব্যবসায়ীর ১০% ফল পচে যায় এবং আরও ১০% ফল পরিবহনের সময় নষ্ট হয়ে যায়। বাকি ফল শতকরা কত টাকা লাভে বিক্রয় করলে মোটের উপর তার ২০% লাভ হবে?

    সমাধান:
    ধরি,
    ফল ক্রয় করে ১০০ টাকার

    মোট ফল নষ্ট হয় = ১০ + ১০ = ২০%
    বাকি থাকে = ১০০ - ২০ = ৮০%

    ২০% লাভে,
    বিক্রয়মূল্য = ১০০ + ২০ = ১২০ টাকা

    ৮০ টাকায় লাভ করতে হবে = ১২০ - ৮০ = ৪০ টাকা
    ∴ ১ টাকায় লাভ করতে হবে = ৪০/৮০ টাকা
    ∴ ১০০ টাকায় লাভ করতে হবে = (৪০ × ১০০)/৮০ টাকা
    = ৫০ টাকা
    ৪,৮৮৯.
    এক ব্যক্তি বার্ষিক ৩% সরল সুদে ৬ বছরের জন্য কিছু টাকা ধার করেন। যদি ধার শোধ করার সময়  তিনি সুদ বাবদ ১৪৪ টাকা দেন, তবে তিনি মোট কত টাকা শোধ করেছিলেন?
    1. ক) ১০৪৪ টাকা
    2. খ) ৮০০ টাকা
    3. গ) ৯৪৪ টাকা
    4. ঘ) ৮৪৪ টাকা
    ব্যাখ্যা
    প্রশ্ন: এক ব্যক্তি বার্ষিক ৩% সরল সুদে ৬ বছরের জন্য কিছু টাকা ধার করেন। যদি ধার শোধ করার সময়  তিনি সুদ বাবদ ১৪৪ টাকা দেন, তবে তিনি মোট কত টাকা শোধ করেছিলেন?

    সমাধান:
    ১০০ টাকায় ১ বছরে সুদ ৩ টাকা
    ১০০ টাকায় ৬ বছরে সুদ (৩ × ৬) টাকা
    = ১৮ টাকা

    সুদ ১৮ টাকা হলে আসল ১০০ টাকা
    সুদ ১৪৪ টাকা হলে আসল (১০০ × ১৪৪)/১৮ টাকা
    = ৮০০ টাকা

    তিনি মোট শোধ করেছিলেন = (৮০০ + ১৪৪) টাকা
    = ৯৪৪ টাকা
    ৪,৮৯০.
    ৪৮০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অপরটি ২০% লোকসানে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে?
    1. ২০০ টাকা
    2. ৩০০ টাকা
    3. ৪০০ টাকা
    4. ৫০০ টাকা
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৪৮০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অপরটি ২০% লোকসানে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে?

    সমাধান:
    ২০% লাভে,
    ১২০ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্য ১০০ টাকা
    ১ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্য ১০০/১২০ টাকা
    ∴ ৪৮০০ টাকা বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য (৪৮০০ × ১০০)/১২০
    = ৪০০০টাকা

    ২০% ক্ষতিতে,
    ৮০ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্য ১০০ টাকা
    ১ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্য ১০০/৮০ টাকা
    ∴ ৪৮০০ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্য (৪৮০০ × ১০০)/৮০ = ৬০০০ টাকা

    মোট ক্রয়মূল্য = ৪০০০ + ৬০০০ = ১০০০০টাকা
    বিক্রয়মূল্য = ৪৮০০ + ৪৮০০ = ৯৬০০টাকা

    ∴ লোকসান = (১০০০০ - ৯৬০০) টাকা
    = ৪০০ টাকা
    ৪,৮৯১.
    আপনার মােবাইল ফোনের মাসিক বিল এসেছে ৪২০ টাকা। যদি ১ বছর পর ১০% বৃদ্ধি পায় এবং আরাে ৬ মাস পর ২০% বৃদ্ধি পায়, তাহলে ১৮ মাস পর আপনার বিল কত হবে?
    1. ৪৬০.২০ টাকা
    2. ৫৫৪.৪০ টাকা
    3. ৬২০.৬০ টাকা
    4. ৭৩০.৮০ টাকা
    ব্যাখ্যা

    দেওয়া আছে, মাসিক বিল ৪২০ টাকা
    ১ বছর পর ১০% বৃদ্ধিতে বিল = ৪২০ + ৪২০ এর ১০/১০০ = ৪৬২ টাকা
    আরো ৬ মাস পর, ২০% বৃদ্ধিতে বিল = ৪৬২ + ৪৬২ এর ২০/১০০ = ৫৫৪.৪ টাকা 

    ৪,৮৯২.
    ২৫ টাকার ১২% কত =?
    1. ৩ টাকা
    2. ৫ টাকা
    3. ৪ টাকা
    4. ৬ টাকা
    ব্যাখ্যা
    প্রশ্ন: ২৫ টাকার ১২% কত =?

    সমাধান: 
    ২৫ টাকার ১২% 
    = ২৫ এর (১২/১০০)
    = (২৫ × ১২)/১০০ টাকা
    = ৩ টাকা
    ৪,৮৯৩.
    একটি ব্যাগ ও একটি বইয়ের মূল্য একত্রে ৫০০ টাকা। ব্যাগের মূল্য ৫% ও বইয়ের মূল্য ১০% বৃদ্ধি পেলে বর্ধিত মূল্য ৫৪৫ টাকা হয়। ব্যাগের মূল্য কত?
    1. ৪০০ টাকা
    2. ২০০ টাকা
    3. ১০০ টাকা
    4. ১৫০ টাকা
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি ব্যাগ ও একটি বইয়ের মূল্য একত্রে ৫০০ টাকা। ব্যাগের মূল্য ৫% ও বইয়ের মূল্য ১০% বৃদ্ধি পেলে বর্ধিত মূল্য ৫৪৫ টাকা হয়। ব্যাগের মূল্য কত?

    সমাধান:
    একটি ব্যাগ ও একটি বইয়ের মূল্য একত্রে ৫০০ টাকা।
    ব্যাগের মূল্য ৫% ও বইয়ের মূল্য ১০% বৃদ্ধি পেলে,

    ∴ মোট মূল্য বৃদ্ধি = (৫৪৫ - ৫০০) = ৪৫ টাকা ।

    ধরি,
    ব্যাগের মূল্য = ক টাকা।
    বইয়ের মূল্য = (৫০০ - ক) টাকা ।

    প্রশ্নমতে,
    (ক এর ৫%) + {(৫০০ - ক) এর ১০%} = ৪৫
    বা, (৫ক/১০০) + ১০(৫০০ - ক)/১০০ = ৪৫
    বা, ৫ক + ১০(৫০০ - ক) = ৪৫০০
    বা, ৫ক + ৫০০০ - ১০ক = ৪৫০০
    বা, - ৫ক = - ৫০০
    ∴ ক = ১০০

    ∴ ব্যাগের মূল্য ১০০ টাকা
    ৪,৮৯৪.
    ৭০ এর ৭০% কত হবে?
    1. ক) ৭০
    2. খ) ৪৯
    3. গ) ৪.৯
    4. ঘ) ৭
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৭০ এর ৭০% কত হবে? 

    সমাধান:
    ৭০ এর ৭০%
    = ৭০ এর (৭০/১০০) 
    = ৭০ × (৭/১০)
    = ৪৯  
    ৪,৮৯৫.
    একটি চেয়ার ৩৮০ টাকায় বিক্রয় করায় ৫% ক্ষতি হলো, চেয়ারটির ক্রয়মূল্য কত? 
    1. ২০০ টাকা
    2. ২৮০ টাকা
    3. ৩৫০ টাকা
    4. ৪০০ টাকা
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি চেয়ার ৩৮০ টাকায় বিক্রয় করায় ৫% ক্ষতি হলো, চেয়ারটির ক্রয়মূল্য কত? 

    সমাধান: 
    ৫% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ৫) টাকা 
    = ৯৫ টাকা 

    এখন, 
    বিক্রয়মূল্য ৯৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা 
    ∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৯৫ টাকা
    ∴ বিক্রয়মূল্য ৩৮০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৩৮০)/৯৫ টাকা 
    = ৪০০ টাকা 

    ∴ চেয়ারটির ক্রয়মূল্য = ৪০০ টাকা।

    ৪,৮৯৬.
    নিচের কোনটি ০.৪৫ এর সমান?
    1. ০.০৪৫%
    2. ০.৪৫%
    3. ৪.৫%
    4. ৪৫%
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোনটি ০.৪৫ এর সমান?

    সমাধান:
    এখানে
    .৪৫ = ৪৫/১০০
    = ৪৫%
    ৪,৮৯৭.
    কোন একটি দ্রব্যের ক্রয়মূল্য বাজারদরের ৮০% এতে কত শতাংশ লাভ বা ক্ষতি?
    1. ২০% লাভ
    2. ২৫% লাভ
    3. ২৫% ক্ষতি
    4. ২০% ক্ষতি
    ব্যাখ্যা
    ধরি, বাজার দর = ১০০ টাকা
    ∴ ক্রয়মূল্য = ১০০ × ৮০%
    = ৮০টাকা
    ∴ লাভ = ১০০ টাকা - ৮০ টাকা
    = ২০ টাকা
    ∴ লাভের হার = (২০ × ১০০)/৮০
    = ২৫ টাকা
    ৪,৮৯৮.
    শতকরা বার্ষিক ৫ টাকা হার সরল মুনাফায় কত টাকা ১৩ বছরে সবৃদ্ধিমূল ৯৮৫ টাকা হবে?
    1. ৫৮০.৮৫ টাকা
    2. ৬৯৫.৯৭ টাকা
    3. ৫৯৬.৯৭ টাকা
    4. ৫৯৭.৯৬ টাকা
    ব্যাখ্যা

    প্রশ্ন: শতকরা বার্ষিক ৫ টাকা হার সরল মুনাফায় কত টাকা ১৩ বছরে সবৃদ্ধিমূল ৯৮৫ টাকা হবে?

    সমাধান:
    দেওয়া আছে,
    মুনাফার হার, r = ৫% = ৫/১০০ = ১/২০
    সময়, n = ১৩ বছর
    সবৃদ্ধিমূল, A = ৯৮৫ টাকা
    মনে করি,
    আসল = p টাকা

    আমরা জানি,
    সবৃদ্ধিমূল, A = p + I
    = p + pnr
    = p(১ + nr)
    = p(১ + ১৩ × ১/২০)
    = p(১ + ১৩/২০)
    = p × ৩৩/২০
    = ৩৩p/২০

    শর্তমতে,
    ৩৩p/২০ = ৯৮৫
    বা, p = (৯৮৫ × ২০)/৩৩
    ∴ p = ৫৯৬.৯৭

    ∴ আসল ৫৯৬.৯৭ টাকা

    ৪,৮৯৯.
    একটি পণ্যের বিক্রয়মূল্য দ্বিগুণ হলে বিক্রেতার মুনাফা বেড়ে তিনগুণ হয়। মূল্য বৃদ্ধি না করে পণ্যটি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
    1. ৫০%
    2. ৬০%
    3. ৮০%
    4. ১০০%
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি পণ্যের বিক্রয়মূল্য দ্বিগুণ হলে বিক্রেতার মুনাফা বেড়ে তিনগুণ হয়। মূল্য বৃদ্ধি না করে পণ্যটি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

    সমাধান:
    ধরি,
    ক্রয়মূল্য ১০০ টাকা 
    বিক্রয়মূল্য = (১০০ + ক) টাকা

    লাভ = (১০০ + ক - ১০০)
    = ক টাকা
    বিক্রয়মূল্য দ্বিগুণ= ২(১০০ + ক) 

    প্রশ্নমতে
    ৩ক = ২(১০০ + ক) - ১০০
    বা, ৩ক = ২০০ + ২ক - ১০০
    বা, ৩ক - ২ক = ১০০
    ∴ ক = ১০০
    ৪,৯০০.
    একটি বিশেষ ছাড়ে ৩টি বইয়ের মূল্য দ্বারা ৫টি বই ক্রয় করা যায়। ছাড়কৃত মূল্যে ৫টি বই ক্রয় করলে যত টাকা কম লাগে তা ৫টি বইয়ের প্রকৃতমূল্যের কত শতাংশ কম লাগবে?  
    1. ক) ২০%
    2. খ) ৪০%
    3. গ) ৪৫%
    4. ঘ) ৫০%
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি বিশেষ ছাড়ে ৩টি বইয়ের মূল্য দ্বারা ৫টি বই ক্রয় করা যায়। ছাড়কৃত মূল্যে ৫টি বই ক্রয় করলে যত টাকা কম লাগে তা ৫টি বইয়ের প্রকৃতমূল্যের কত শতাংশ কম লাগবে?  

    সমাধান:
    ১টি বইয়ের প্রকৃতমূল্য = ১০০ টাকা 
    ৫টি বইয়ের প্রকৃতমূল্য = (১০০ × ৫) টাকা  = ৫০০ টাকা 

    ৫টি বইয়ের বিক্রয়মূল্য = ৩০০ টাকা 

    কম লাগলো = (৫০০ - ৩০০) টাকা = ২০০ টাকা 

    শতকরা কম লাগবে = {(২০০ × ১০০)/৫০০}%
    = ৪০%