বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

শতকরা, সরল ও যৌগিক মুনাফা, লাভ-ক্ষতি

মোট প্রশ্ন৫,৭৫৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শতকরা, সরল ও যৌগিক মুনাফা, লাভ-ক্ষতি

PrepBank · পাতা ৪৩ / ৫৮ · ৪,২০১৪,৩০০ / ৫,৭৫৮

৪,২০১.
বার্ষিক ৪% সরল সুদে একটি নির্দিষ্ট পরিমাণ টাকার ৬ বছরের সুদ ঐ টাকার অর্ধেক। টাকার পরিমাণ কত?
  1. ১২০০ টাকা
  2. ১৫০০ টাকা
  3. ২৪০০ টাকা
  4. নির্ণয় করা সম্ভব নয়
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৪% সরল সুদে একটি নির্দিষ্ট পরিমাণ টাকার ৬ বছরের সুদ ঐ টাকার অর্ধেক। টাকার পরিমাণ কত?

সমাধান:
ধরি,
আসল = ক টাকা
সরল সুদ = ক/২ টাকা

প্রশ্নমতে,
(ক × ৮ × ৬)/১০০ = ক/২
⇒ ১২ক/২৫ = ক/২
এই সমীকরণ থেকে ক এর মান নির্ণয় করা যাবেনা।
সরল সুদের পরিমাণ না জানা থাকায় উল্লিখিত প্রশ্ন থেকে টাকার পরিমাণ নির্ণয় করা যাবেনা।
৪,২০২.
একটি পণ্য ১৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি বিক্রয়মূল্য ১৫০০ টাকা বেশি হতো, তাহলে ১০% লাভ হতো। পণ্যটির ক্রয়মূল্য কত?
  1. ৩০০০ টাকা
  2. ৪০০০ টাকা
  3. ৬০০০ টাকা
  4. ৮০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্য ১৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি বিক্রয়মূল্য ১৫০০ টাকা বেশি হতো, তাহলে ১০% লাভ হতো। পণ্যটির ক্রয়মূল্য কত?

সমাধান:
১৫% ক্ষতিতে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ - ১৫) = ৮৫ টাকা

আবার, ১০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ + ১০) = ১১০ টাকা

∴ বিক্রয় মূল্যেদ্বয়ের পার্থক্য = (১১০ - ৮৫) = ২৫ টাকা

এখন,
বিক্রয়মূল্য ২৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/২৫ টাকা
বিক্রয়মূল্য ১৫০০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ১৫০০)/২৫ টাকা
= ৬০০০ টাকা
৪,২০৩.
৪, ৮, ৯ রাশিগুলোর ৪র্থ সমানুপাতী কত?
  1. ১০
  2. ১৪
  3. ১৬
  4. ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৪, ৮, ৯ রাশিগুলোর ৪র্থ সমানুপাতী কত?

সমাধান:
এখানে,
১ম রাশি = ৪
২য় রাশি = ৮
৩য় রাশি = ৯

আমরা জানি,
১ম রাশি × ৪র্থ রাশি = ২য় রাশি × ৩য় রাশি
⇒ ৪র্থ রাশি = (২য় রাশি × ৩য় রাশি)/১ম রাশি
⇒ ৪র্থ রাশি = (৮ × ৯)/৪
⇒ ৪র্থ রাশি = ৭২/৪
∴ ৪র্থ রাশি = ১৮

∴ নির্ণেয় ৪র্থ সমানুপাতী = ১৮
৪,২০৪.
৫% হার সুদে ১৫০০ টাকার ৫ বছরের যত সুদ হয়, বার্ষিক ৬% হার সুদে কত টাকায় ১০ বছরে তত সুদ হবে?
  1. ৫২৫ টাকা
  2. ৬০০ টাকা
  3. ৬২৫ টাকা
  4. ৬৫০ টাকা
ব্যাখ্যা

৫% হারে ১৫০০ টাকার ৫ বছরের সুদ = (৫×১৫০০×৫)/১০০ = ৩৭৫ টাকা

ধরি, আসল a টাকা
∴ ৬% হার সুদে ১০ বছরের সুদ = (৬×a×১০)/১০০ = ৩a/৫
∴ ৩a/৫ = ৩৭৫
বা, ৩a = ৩৭৫×৫
∴ a = ৬২৫ টাকা

৪,২০৫.
রহিম সাহেব ২০০০ টাকা ব্যাংকে রাখলেন। ৫ বছর পর তিনি ১০০০ টাকা মুনাফা পেলেন। মুনাফার হার কত?
  1. ৮%
  2. ১০%
  3. ১৪%
  4. ১৬%
ব্যাখ্যা
প্রশ্ন: রহিম সাহেব ২০০০ টাকা ব্যাংকে রাখলেন। ৫ বছর পর তিনি ১০০০ টাকা মুনাফা পেলেন। মুনাফার হার কত?

সমাধান:
সময়, n = ৫ বছর
আসল, P = ২০০০ টাকা
মুনাফা, I = ১০০০ টাকা
হার, r = ?

আমরা জানি,
মুনাফা, I = Pnr
হার, r = I/(Pn)
= ১০০০/(২০০০ × ৫)
= ১০০০/১০০০০
= ০.১ × ১০০%
= ১০%
৪,২০৬.
একটি ঘড়ির বিক্রয়মূল্য এবং ক্রয়মূল্যের পার্থক্য ২৮০ টাকা। একজন যদি ২০% হারে লাভ করতে চান তবে ঘড়িটির বিক্রয়মূল্য কত হবে?
  1. ১৬৬২ টাকা
  2. ১৬৭৬ টাকা
  3. ১৬৮০ টাকা
  4. ১৬৯৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ির বিক্রয়মূল্য এবং ক্রয়মূল্যের পার্থক্য ২৮০ টাকা। একজন যদি ২০% হারে লাভ করতে চান তবে ঘড়িটির বিক্রয়মূল্য কত হবে?

সমাধান:
মনে করি,
ঘড়িটির ক্রয়মূল্য = ১০০ টাকা
২০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ২০)
= ১২০ টাকা

∴ লাভ = (১২০ - ১০০) = ২০ টাকা

২০ টাকা লাভ হলে বিক্রয়মূল্য = ১২০ টাকা
১ টাকা লাভ হলে বিক্রয়মূল্য = ১২০/২০ টাকা
২৮০ টাকা লাভ হলে বিক্রয়মূল্য = (১২০ × ২৮০)/২০
= ১৬৮০ টাকা
৪,২০৭.
১৮ টাকায় ৯টি করে কলা কিনে ১০০ টাকায় কয়টি কলা বিক্রয় করলে ২৫% লাভ হবে?
  1. ৪০ টি
  2. ৫০ টি
  3. ৪৫ টি
  4. ৩৫ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮ টাকায় ৯টি করে কলা কিনে ১০০ টাকায় কয়টি কলা বিক্রয় করলে ২৫% লাভ হবে?

সমাধান:
২৫% লাভে,
৯টি কলার বিক্রয়মূল্য = ১৮ × (১২৫/১০০) টাকা = ৪৫/২ টাকা

৪৫/২ টাকায় বিক্রয় করতে হবে = ৯ টি কলা
∴ ১ টাকায় বিক্রয় করতে হবে = ১৮/৪৫ টি কলা
∴ ১০০ টাকায় বিক্রয় করতে হবে = (১৮/৪৫) × ১০০ টি কলা
= ৪০ টি কলা
∴ ১০০ টাকায় বিক্রয় করতে হলে ৪০ টি কলা বিক্রি করতে হবে।
৪,২০৮.
একটি দ্রব্য ৩৮০ টাকা বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত? 
  1. ক) ৪%
  2. খ) ৬%
  3. গ) ৫%
  4. ঘ) ৭%
ব্যাখ্যা
ক্রয়মূল্য = (৩৮০ + ২০) টাকা = ৪০০ টাকা 

৪০০ টাকায় ক্ষতি হয় ২০ টাকা 
১ টাকায় ক্ষতি হয় ২০/৪০০ টাকা 
১ টাকায় ক্ষতি হয় (২০ × ১০০)/৪০০ টাকা 
                           = ৫ টাকা
৪,২০৯.
একজন দোকানদার ২৫% লাভে একটি জিনিস ৭৫ টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয়মূল্য কত? 
  1. ৬০ টাকা
  2. ৫০ টাকা
  3. ৪৫ টাকা
  4. ৭৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার ২৫% লাভে একটি জিনিস ৭৫ টাকায় বিক্রি করেন। জিনিসটির ক্রয়মূল্য কত? 

সমাধান: 
২৫% লাভে, 
বিক্রয়মূল্য ১২৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১২৫ টাকা 
∴ বিক্রয়মূল্য ৭৫ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৭৫)/১২৫ টাকা 
= ৬০ টাকা 

∴ জিনিসটির ক্রয়মূল্য = ৬০ টাকা।
৪,২১০.
কোন সংখ্যার ৮৬% থেকে ৪৩ বিয়োগ করলে ৮৬ পাওয়া যাবে?
  1. ১০০
  2. ১৩০
  3. ১৪৫
  4. ১৫০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৮৬% থেকে ৪৩ বিয়োগ করলে ৮৬ পাওয়া যাবে?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি = ক

তাহলে,
ক এর ৮৬% - ৪৩ = ৮৬
⇒ (৮৬ × ক)/১০০ = ৮৬ + ৪৩
⇒ (৮৬ × ক)/১০০ = ১২৯
⇒ ক = (১২৯ × ১০০)/৮৬
∴ ক = ১৫০
৪,২১১.
শতকরা বার্ষিক কত হার সুদে ১০ বছরের সুদ, আসলের ১/১০ অংশ হবে?
  1. ক) ১.৫%
  2. খ) ১%
  3. গ) ১০%
  4. ঘ) ১৫%
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক কত হার সুদে ১০ বছরের সুদ , আসলের ১/১০ অংশ হবে?

সমাধান;
ধরি, r% সুদ, আসল x টাকা

প্রশ্নমতে,
x/১০ = x × ১০ × r/১০০
⇒ ১/১০ = r/১০
∴r = ১

অতএব, ১% সুদ লাগবে।
৪,২১২.
দুইটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে ৫০% ও ২৫% কম। প্রথম সংখ্যাটির তুলনায় দ্বিতীয় সংখ্যাটি শতকরা কত বড়?
  1. ৭৫%
  2. ৪৫%
  3. ৬০%
  4. ৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে ৫০% ও ২৫% কম। প্রথম সংখ্যাটির তুলনায় দ্বিতীয় সংখ্যাটি শতকরা কত বড়?

সমাধান:
ধরি,
তৃতীয় সংখ্যাটি ১০০ হলে-
৫০% কমে প্রথম সংখ্যা = (১০০ - ৫০) = ৫০
২৫% কমে দ্বিতীয় সংখ্যা = (১০০ - ২৫) = ৭৫

∴ সংখ্যাদ্বয়ের পার্থক্য = ৭৫ - ৫০ = ২৫

∴ দ্বিতীয়টি প্রথমটির তুলনায় বড় = (২৫ × ১০০)/৫০ = ৫০

∴ দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার তুলনায় ৫০% বড়।
৪,২১৩.
কোনো জিনিসের ক্রয়মূল্য বিক্রয়মূল্যের ৪/৫ ভাগ হলে, শতকরা লাভের হার কত?
  1. ক) ২০%
  2. খ) ২৫%
  3. গ) ৪০%
  4. ঘ) ৫০%
ব্যাখ্যা

বিক্রয়মূল্য ৫ টাকা হলে ক্রয়মূল্য ৪/৫ × ৫ = ৪ টাকা
৪ টাকায় লাভ হয় ১ টাকা
∴ ১০০ টাকায় লাভ ১০০/৪ = ২৫ টাকা 

৪,২১৪.
৭৫ টাকায় ১৫ টি পেন্সিল কিনে ৯০ টাকায় বিক্রয় করলে শতকরা লাভ কত?
  1. ১০%
  2. ১৫%
  3. ২০%
  4. ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ৭৫ টাকায় ১৫ টি পেন্সিল কিনে ৯০ টাকায় বিক্রয় করলে শতকরা লাভ কত?

সমাধান:
লাভ = ৯০ - ৭৫ = ১৫ টাকা

৭৫ টাকায় লাভ হয় = ১৫ টাকা
∴ ১ টাকায় লাভ হয় = ১৫/৭৫ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (১৫ × ১০০)/৭৫ টাকা
= ২০ টাকা

∴ লাভ ২০%
৪,২১৫.
একটি ক্লাসে ৫০০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ৪০% ছাত্র, সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত হবে? 
  1. ২০০ জন
  2. ২৫০ জন
  3. ৩০০ জন
  4. ৩২০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসে ৫০০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ৪০% ছাত্র, সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
মোট ছাত্র-ছাত্রী = ৫০০ জন 
∴ ক্লাসে ছাত্র সংখ্যা = ৫০০ এর ৪০% 
= ৫০০ এর ৪০/১০০ 
= ২০০ জন

∴ ক্লাসে ছাত্রীর সংখ্যা = (৫০০ - ২০০) জন
= ৩০০ জন।
৪,২১৬.
r% হার সুদে a টাকার ৫ বছরের সুদ r টাকা হলে a = ?
  1. ক) ১৫
  2. খ) ২০
  3. গ) ২৫
  4. ঘ) ৩০
ব্যাখ্যা

r% হার সুদে,
a টাকার ৫ বছরের সুদ = (a×r×৫)/১০০
= ar/২০ টাকা
∴ ar/20 = r
বা, a = ২০

৪,২১৭.
ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
  1. লাভ ২৫%
  2. লাভ ১০%
  3. ক্ষতি ২৫%
  4. ক্ষতি ৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?

সমাধান: 
ধরি,
বিক্রয়মূল্য x টাকা সুতরাং, ক্রয়মূল্য 2x টাকা
ক্ষতি = (2x - x) = x টাকা

এখন, 
2x টাকায় ক্ষতি হয় x টাকা
∴ 1 টাকায় ক্ষতি হয় x/2x টাকা
∴ 100 টাকায় ক্ষতি হয় (x × 100)/2x টাকা
= 50 টাকা
৪,২১৮.
শতকরা ৫ টাকা হার সুদে ৫ টাকার সুদ ৫ টাকা হবে কত বছরে ?
  1. ক) ১০ বছর
  2. খ) ২০ বছর
  3. গ) ৩০ বছর
  4. ঘ) ৪০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা ৫ টাকা হার সুদে ৫ টাকার সুদ ৫ টাকা হবে কত বছরে ?

সমাধান: 
সুদ, I = ৫ টাকা
সুদের হার, r = ৫/১০০
= ১/২০
আসল, P = ৫ টাকা

I = Pnr
⇒ ৫ = ৫ × n × ১/২০
∴ n = ২০ বছর 
৪,২১৯.
একজন ছাত্র ১০০ নম্বর করে ৮ বিষয়ের উপর ৫৫% নম্বর অর্জন করলো। সে বাংলায় তার মোট নম্বরের ১৫% নম্বর পেল। সে বাংলায়  কত নম্বর পেয়েছিলো?
  1. ক) ৬৪
  2. খ) ৬৬
  3. গ) ৬৮
  4. ঘ) ৭২
ব্যাখ্যা
একজন ছাত্র ১০০ নম্বর করে ৮ বিষয়ের উপর ৫৫% নম্বর অর্জন করলো। সে বাংলায় তার মোট নম্বরের ১৫% নম্বর পেল। সে বাংলায়  কত নম্বর পেয়েছিলো?

সমাধান: 
মোট নম্বর পেল = ৮ × ১০০ = ৮০০ 
সে মোট নম্বর পেল = ৮০০ এর ৫৫%
                              = ৮০০ এর ৫৫/১০০
                               = ৪৪০ 
বাংলায় পেল = ৪৪০ এর ১৫%
= ৪৪০ এর ১৫/১০০
= ৬৬ 
৪,২২০.
রাসেল কিছু মূলধন ব্যাংকে সরল সুদে বিনিয়োগ করে, যা ২ বছরে সুদাসলে ২৪০ টাকা হয়। সে আরও ৩ বছর অপেক্ষা করে এবং সুদাসলে ৩০০ টাকা পায়। শুরুতে সে কি পরিমাণ বিনিয়োগ করেছিল? 
  1. ২০০ টাকা 
  2. ২১০ টাকা 
  3. ২২০ টাকা 
  4. ২৪০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: রাসেল কিছু মূলধন ব্যাংকে সরল সুদে বিনিয়োগ করে, যা ২ বছরে সুদাসলে ২৪০ টাকা হয়। সে আরও ৩ বছর অপেক্ষা করে এবং সুদাসলে ৩০০ টাকা পায়। শুরুতে সে কি পরিমাণ বিনিয়োগ করেছিল? 

সমাধান:
৩ বছরে সুদ = ৩০০ - ২৪০ টাকা
= ৬০ টাকা 
১ বছরে সুদ ৬০/৩ টাকা
= ২০ টাকা
২ বছরে সুদ (২০ × ২) টাকা
= ৪০ টাকা 

∴ আসল (২৪০ - ৪০) টাকা 
= ২০০ টাকা
৪,২২১.
তাহসানের আয় মাসুদ অপেক্ষা ২৫% বেশি। মাসুদের আয় তাহসানের আয় অপেক্ষা শতকরা কত কম?
  1. ক) ১২%
  2. খ) ২০%
  3. গ) ২৫%
  4. ঘ) ২৭.৩%
ব্যাখ্যা
প্রশ্ন: তাহসানের আয় মাসুদ অপেক্ষা ২৫% বেশি। মাসুদের আয় তাহসানের আয় অপেক্ষা শতকরা কত কম?
 
সমাধান:
ধরি,
মাসুদের আয় = ১০০ টাকা
তাহসানের আয় = ১০০ + ২৫ = ১২৫ টাকা

তাহসানের আয় ১২৫ টাকা হবে মাসুদের আয় ১০০ টাকা
তাহসানের  আয় ১ টাকা হবে মাসুদের আয় ১০০/১২৫ টাকা
তাহসানের  আয় ১০০ টাকা হবে মাসুদের আয় = (১০০ × ১০০)/১২৫ টাকা = ৮০ টাকা।

সুতরাং, মাসুদের আয় কম = (১০০ - ৮০)% = ২০%
৪,২২২.
শতকরা বলতে বুঝায়?
  1. ক) একটি ভগ্নাংশ
  2. খ) একটি সম্পূর্ণ সংখ্যা
  3. গ) একটি ভগ্নাংশ যার হর ১০০
  4. ঘ) একটি ভগ্নাংশ যার হর ১ এবং লব ১০০
ব্যাখ্যা
শতকরা বলতে বুঝায় এমন একটি ভগ্নাংশ যার হর ১০০
৪,২২৩.
এক ডজন আম ৬০ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
  1. ২৬ টাকা
  2. ২২ টাকা
  3. ৩৪ টাকা
  4. ২৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ডজন আম ৬০ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে? 

সমাধান: 
১ ডজন = ৩ হালি 

৩ হালি আমের দাম = ৬০ টাকা 
১ হালি আমের দাম = ৬০/৩ = ২০ টাকা 

১০% লাভে 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০ + ১০) টাকা বা ১১০ টাকা 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য= ১১০/১০০ টাকা
ক্রয়মূল্য ২০ টাকা হলে বিক্রয়মূল্য= (১১০ × ২০)/১০০ টাকা
= ২২ টাকা
৪,২২৪.
১২% সরল সুদে কত টাকা ৮ বছরে সুদে-আসলে ৪৯০০ টাকা হবে?
  1. ২৫০০ টাকা 
  2. ২০০০ টাকা 
  3. ২৮০০ টাকা 
  4. ৩০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১২% সরল সুদে কত টাকা ৮ বছরে সুদে-আসলে ৪৯০০ টাকা হবে?

সমাধান:
১০০ টাকার ১ বছরের সুদ  = ১২ টাকা
১০০ টাকার ৮ বছরের সুদ  = ১২ × ৮ টাকা
= ৯৬ টাকা
∴ সুদ-আসল = (১০০ + ৯৬) টাকা
= ১৯৬ টাকা

এখন,
সুদ-আসল ১৯৬ টাকা হলে আসল = ১০০ টাকা
∴ সুদ-আসল ১ টাকা হলে আসল = ১০০/১৯৬ টাকা
∴ সুদ-আসল ৪৯০০ টাকা হলে আসল = (১০০ × ৪৯০০)/১৯৬ টাকা
= ২৫০০ টাকা

∴ আসল = ২৫০০ টাকা।
৪,২২৫.
সংসদ সদস্য নির্বাচনে একটি আসনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। ঐ নির্বাচনে ৯০% ভোটার ভোট প্রদান করেন। প্রদত্ত ভোটের ৬০% ভোট পেয়ে বিজয়ী প্রার্থী ২৭০০০ ভোটের ব্যবধানে জয়লাভ করলে, ভোটার তালিকার ভোটার সংখ্যা কত?
  1. ১৩৫০০০ জন
  2. ১৪০০০০ জন
  3. ১৪৫০০০ জন
  4. ১৫০০০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: সংসদ সদস্য নির্বাচনে একটি আসনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। ঐ নির্বাচনে ৯০% ভোটার ভোট প্রদান করেন। প্রদত্ত ভোটের ৬০% ভোট পেয়ে বিজয়ী প্রার্থী ২৭০০০ ভোটের ব্যবধানে জয়লাভ করলে, ভোটার তালিকার ভোটার সংখ্যা কত?

সমাধান:
প্রদত্ত ভোটের ৬০% বিজয়ী প্রার্থী পেলে পরাজিত প্রার্থী পায় = ৪০%
ভোটের ব্যবধান = ৬০ - ৪০ = ২০%

তাহলে,
প্রদত্ত ভোটের ২০% = ২৭০০০
প্রদত্ত ভোটের ১০০% = (২৭০০০/২০) × ১০০
= ১৩৫০০০ 

আবার,
মোট ভোটারের ৯০% = ১৩৫০০০
∴ মোট ভোটারের ১০০% = (১৩৫০০০/৯০) × ১০০
= ১৫০০০০ 
ভোটার তালিকার ভোটার সংখ্যা = ১৫০০০০ জন।
৪,২২৬.
একজন বিক্রেতা ১৮টি মোবাইল ফোন বিক্রি করেন। তিনি প্রতি মোবাইলে ৫% কমিশন পান। যদি মোট কমিশন হয় ৯০০০ টাকা, তবে প্রতিটি মোবাইলের বিক্রয়মূল্য কত?
  1. ১০০০০ টাকা
  2. ১২২০০ টাকা
  3. ৯০০০ টাকা
  4. ১১৮০০ টাকা
  5. ১০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বিক্রেতা ১৮টি মোবাইল ফোন বিক্রি করেন। তিনি প্রতি মোবাইলে ৫% কমিশন পান। যদি মোট কমিশন হয় ৯০০০ টাকা, তবে প্রতিটি মোবাইলের বিক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি,
১টি মোবাইলের মূল্য = ক টাকা

১টি মোবাইলের কমিশন = (৫/১০০) × ক = ক/২০
প্রদত্ত মোট কমিশন = ৯০০০ টাকা

অতএব, ১৮টি মোবাইলে কমিশন, ১৮ × (ক/২০) = ৯০০০
⇒ ১৮ক/২০ = ৯০০০
⇒ ক = (৯০০০ × ২০)/১৮
∴ ক = ১০০০০ টাকা

অতএব, প্রতিটি মোবাইলের বিক্রয়মূল্য ১০০০০ টাকা।
৪,২২৭.
একটি নির্দিষ্ট হার সরল মুনাফায় ৯৫০০ টাকা ৪ বছরে মুনাফা-আসলে ১২৫৪০ টাকা হলে, মুনাফার হার কত?
  1. ১২.৫%
  2. ৮%
  3. ৬.৫%
  4. ৭%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি নির্দিষ্ট হার সরল মুনাফায় ৯৫০০ টাকা ৪ বছরে মুনাফা-আসলে ১২৫৪০ টাকা হলে, মুনাফার হার কত?

সমাধান: 
দেওয়া আছে, 
মূলধন, P = ৯৫০০ টাকা
মুনাফা-আসল, A = ১২৫৪০ টাকা
সময়, n = ৪ বছর

সরল মুনাফার পরিমাণ = মুনাফা-আসল - আসল
= ১২৫৪০ - ৯৫০০
= ৩০৪০ টাকা

আমরা জানি, 
সরল মুনাফার, SI = (Prn)/১০০ 
⇒ ৩০৪০ = (৯৫০০ × r × ৪)/১০০
⇒ ৩০৪০ × ১০০ = ৯৫০০ × r × ৪
⇒ ৩০৪০০০ = ৩৮০০০ × r
⇒ r = ৩০৪০০০/৩৮০০০
∴ r = ৮

অতএব, মুনাফার হার ৮% প্রতি বছর

৪,২২৮.
কোন পরীক্ষায় ৫২% পরীক্ষার্থী ইংরেজিতে এবং ৪২% পরীক্ষার্থী গণিতে ফেল করল। যদি উভয় বিষয়ে ১৭% ফেল করে থাকে, তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে?
  1. ক) ২৫ জন
  2. খ) ২৬ জন
  3. গ) ২৩ জন
  4. ঘ) ২৪ জন
ব্যাখ্যা

শুধু ইংরেজিতে ফেল করে = (৫২ - ১৭)% = ৩৫%
শুধু গণিতে ফেল করে = (৪২ - ১৭)% = ২৫%
তাহলে উভয় বিষয়ে পাশ করে = ১০০% - (৩৫ + ২৫ + ১৭)% = ২৩%

৪,২২৯.
বার্ষিক ১০% হার সুদে কত টাকা বিনিয়োগ করলে ৫ বছরে তা থেকে ৩৫০ টাকা সুদ পাওয়া যাবে?
  1. ৭০০ টাকা
  2. ৫৭০ টাকা
  3. ৭২০ টাকা
  4. ৬৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ১০% হার সুদে কত টাকা বিনিয়োগ করলে ৫ বছরে তা থেকে ৩৫০ টাকা সুদ পাওয়া যাবে?

সমাধান:
আমরা জানি,
সুদ = (আসল × সুদের হার × সময়)/১০০

∴ আসল = (সুদ × ১০০)/(হার × সময়)
= (৩৫০ × ১০০)/(১০ × ৫)
= ৭০০ টাকা

∴ বার্ষিক ১০% হার সুদে ৭০০ টাকা বিনিয়োগ করলে ৫ বছরে তা থেকে ৩৫০ টাকা সুদ পাওয়া যাবে।
৪,২৩০.
শতকরা বার্ষিক ৪ টাকা হার সরল মুনাফায় কত টাকা ১৫ বছরে সবৃদ্ধিমূল ১০৪০ টাকা হবে?
  1. ৭২০
  2. ৭৫০
  3. ৭৮০
  4. ৬৫০
ব্যাখ্যা
সবৃদ্ধিমূল, I + P = 1040
বা, Pnr + P = 1040
বা, P(nr +1) = 1040
∴ P = 1040/(15×0.04 + 1) = 650 টাকা
৪,২৩১.
টাকায় ৩ টি আম ক্রয় করে, টাকায় ২ টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ৫৬.২৫%
  2. খ) ৫০%
  3. গ) ৩৫%
  4. ঘ) ৫৬.৩৫%
ব্যাখ্যা
১ টাকায় ক্রয় করে = ৩ টি আম
১০০  ''     ''    ''   = ৩×১০০ = ৩০০টি আম
২টি আমের বিক্রয়মূল্য = ১ টাকা
৩০০টি   ″         ″      = {(‌১×৩০০)÷২} = ১৫০ টাকা
∴ লাভ = (১৫০ - ১০০)% = ৫০%
৪,২৩২.
একজন বিক্রেতা একটি পণ্য বিক্রয় করলো এতে তার ১২.৫% ক্ষতি হল। ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের অনুপাত কত? 
  1. ক) ২ : ৭
  2. খ) ৯ : ৮
  3. গ) ৮ : ৭
  4. ঘ) ৮ : ৯
ব্যাখ্যা
১২.৫% ক্ষতিতে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ - ১২.৫) টাকা 
                                                      = ৮৭.৫ টাকা 


ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের অনুপাত = ১০০ : ৮৭.৫ 
                                                        = ১০০ × ২ : ৮৭.৫× ২
                                                         = ২০০ : ১৭৫ 
                                                         = (২০০/২৫) : (১৭৫/২৫)
                                                         = ৮ : ৭
৪,২৩৩.
৬০ কেজি বালু ও লবণের মিশ্রণের অনুপাত ৭:৩। ঐ মিশ্রণে আর কত কেজি লবণ মিশালে অনুপাত ৩:৭ হবে?
  1. ক) ৭০
  2. খ) ৮০
  3. গ) ৯০
  4. ঘ) ৯৮
ব্যাখ্যা

৬০ কেজি মিশ্রণে বালুর পরিমান ৬০ × ৭/(৭+৩) = ৪২০/১০ = ৪২ কেজি
এবং লবণের পরিমান (৬০-৪২) = ১৮ কেজি।
মনে করি x কেজি লবণ মিশালে অনুপাত ৩:৭ হবে। তাহলে-
৪২ : (১৮+x) = ৩:৭
বা, ৪২/(১৮+x) = ৩/৭
বা, ৫৪ + ৩x = ২৯৪
∴ x = ৮০ কেজি

৪,২৩৪.
একটি ফুলের দোকান থেকে ১৭০টি গোলাপ ক্রয় করা হলো। ৩ দিন পর ১৭টি ফুল নষ্ট হয়ে যায়। অবশিষ্ট ফুলের শতকরা হার নির্ণয় করুন।
  1. ৮০%
  2. ৯০%
  3. ৭৪%
  4. ৬৯%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ফুলের দোকান থেকে ১৭০টি গোলাপ ক্রয় করা হলো। ৩ দিন পর ১৭টি ফুল নষ্ট হয়ে যায়। অবশিষ্ট ফুলের শতকরা হার নির্ণয় করুন।

সমাধান:
মোট ফুল ক্রয় করা হলো ১৭০টি
এর মধ্যে নষ্ট হলো ১৭টি
∴ ভালো ফুল রইলো = (১৭০ - ১৭) = ১৫৩টি

১৭০টি ফুলের মধ্যে ভালো ফুলের সংখ্যা ১৫৩টি
১টি ফুলের মধ্যে ভালো ফুলের সংখ্যা (১৫৩/১৭০)টি
∴ ১০০টি ফুলের মধ্যে ভালো ফুলের সংখ্যা (১৫৩/১৭০) × ১০০ টি
= ৯০টি

∴ শতকরা ৯০% ফুল ভালো আছে।

৪,২৩৫.
৪০০ টাকার ৮ মাসের সুদ এবং ৮০০ টাকার ৪ মাসের সুদ একত্রে ২৪ টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত?
  1. ৪.৫%
  2. ৫%
  3. ৫.৫%
  4. ৬%
ব্যাখ্যা

(৪০০ × ৮) + (৮০০ × ৪)
= ৬৪০০ টাকার ১ মাসের সুদ = ২৪ টাকা
∴ ১০০ টাকার ১২ মাসের সুদ = (২৪ × ১২ × ১০০)/৬৪০০
= ৪.৫%

৪,২৩৬.
একটি দ্রব্য ৭৫ টাকায় বিক্রয় করায় ২৫ টাকা ক্ষতি হয়, ক্ষতির শতকরা হার কত?
  1. ২০%
  2. ২৫%
  3. ২৮%
  4. ৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৭৫ টাকায় বিক্রয় করায় ২৫ টাকা ক্ষতি হয়, ক্ষতির শতকরা হার কত?

সমাধান:
একটি দ্রব্য ৭৫ টাকায় বিক্রয় করায় ২৫ টাকা ক্ষতি হয়
দ্রব্যটির ক্রয়মূল্য = ৭৫ + ২৫ টাকা
= ১০০ টাকা

∴ ক্ষতির শতকরা হার = (২৫/১০০) × ১০০%
= ২৫%
৪,২৩৭.
একটি শ্রেণির  A  শাখায় ৩০ জন শিক্ষার্থীর মধ্যে ২৪ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। B শাখায় ৩৫ জন শিক্ষার্থীর মধ্যে ২৮ জন উত্তীর্ণ হয়। কোন শাখায় বেশি শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে?
  1. ক) A শাখায়
  2. খ) B শাখায়
  3. গ) উভয় শাখায় সমান
  4. ঘ) ক, খ, গ কোনটিই সঠিক নয়।
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণির  A  শাখায় ৩০ জন শিক্ষার্থীর মধ্যে ২৪ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। B শাখায় ৩৫ জন শিক্ষার্থীর মধ্যে ২৮ জন উত্তীর্ণ হয়। কোন শাখায় বেশি শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে?

সমাধান:
A শাখায় শতকরা উত্তীর্ণ হয় = (২৪/৩০) × ১০০%
= ৮০% 

B শাখায় শতকরা উত্তীর্ণ হয় = (২৮/৩৫) × ১০০%
= ৮০%

∴ A ও B উভয় শাখাতেই সমান শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
৪,২৩৮.
৫ টি গরুর মূল্য ১৫ টি ছাগলের মূল্যের সমান। একটি গরুর মূল্য ৬০০০ টাকা হলে, একটি ছাগলের মূল্য কত?
  1. ১২০০ টাকা
  2. ২০০০ টাকা
  3. ১৫০০ টাকা
  4. ১৮০০ টাকা
ব্যাখ্যা
৫ টি গরুর মূল্য ১৫ টি ছাগলের মূল্যের সমান। একটি গরুর মূল্য ৬০০০ টাকা হলে
৫ টি গরুর মূল্য ৫ × ৬০০০ = ৩০০০০ টাকা
অর্থাৎ, ১৫ টি ছাগলের মূল্য ৩০০০০ টাকা
সুতরাং, ১ টি ছাগলের মূল্য = ৩০০০০/১৫ = ২০০০ টাকা।
৪,২৩৯.
২২ টাকায় ১২টি আমলকি কিনে প্রতিটি ২ টাকা দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
  1. ৯.০৯%
  2. ১০%
  3. ১১.১১%
  4. ২৫%
ব্যাখ্যা

এখানে ১২ টি আমলকির ক্রয়মূল্য = ২২ টাকা।
তাহলে ১২ টি আমলকির বিক্রয়মূল্য = (১২ × ২) টাকা।
= ২৪ টাকা।
আমরা জানি,
লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
= ২৪ - ২২
= ২ টাকা
শতকরা লাভ = লাভ/ক্রয়মূল্য × ১০০
= ২/২২ × ১০০%
= ৯.০৯%

৪,২৪০.
০.৪ কে শতকরায় প্রকাশ করলে কত হবে?
  1. ক) ৮০%
  2. খ) ৬০%
  3. গ) ২০%
  4. ঘ) ৪০%
ব্যাখ্যা
প্রশ্ন: ০.৪ কে শতকরায় প্রকাশ করলে কত হবে?

সমাধান: 
০.৪ = ৪/১০
       = {(৪ × ১০০)/১০} × (১/১০০)
        = ৪০%
৪,২৪১.
একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৯০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
  1. ৩০০ টাকা
  2. ৬০০ টাকা
  3. ৪০০ টাকা
  4. ৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৯০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?

সমাধান: 
মনেকরি,
ঘড়ির ক্রয়মূল্য = ১০০ টাকা।

১০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা।
 ৫% লাভে,
বিক্রয়মূল্য = (১০০ + ৫) টাকা = ১০৫ টাকা।

 বিক্রয়মূল্য বেশি = (১০৫ - ৯০) = ১৫ টাকা।

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/১৫ টাকা
বিক্রয়মূল্য ৯০ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০ × ৯০)/১৫ টাকা
= ৬০০ টাকা।
৪,২৪২.
এক ব্যক্তি বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদে ১২১০০ টাকা ব্যাংকে জমা রাখলেন। ২য় বছর শেষে ঐ ব্যক্তি সুদসহ কত টাকা পাবেন?
  1. ১১
  2. ১১
  3. ১২
  4. ১২
ব্যাখ্যা
২য় বছর শেষে ঐ ব্যক্তি সুদসহ পাবেন
= ১২১০০(১ + ১০/১০০)
= ১২১০০ × ১১/১০ × ১১/১০
= ১২১ × ১১ × ১১
=১১
৪,২৪৩.
৫০০০ টাকা সরল মুনাফায় ৮ বছরে মুনাফা-আসলে তিনগুণ হলে মুনাফার হার শতকরা কত?
  1. ২০%
  2. ২৫%
  3. ৩০%
  4. ৩৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০০০ টাকা সরল মুনাফায় ৮ বছরে মুনাফা-আসলে তিনগুণ হলে মুনাফার হার শতকরা কত?

সমাধান:
ধরি,
আসল P = ৫০০০ টাকা
মুনাফা-আসল A  = ৫০০০ × ৩ = ১৫০০০ টাকা
মুনাফা, I = ১৫০০০ - ৫০০০ = ১০০০০ টাকা

আমরা জানি,
I = Pnr
মুনাফার হার, r = I/Pn
= (১০০০০ × ১০০)/(৫০০০ × ৮)%
= ২৫%
৪,২৪৪.
50 টাকায় 10 টি লেবু বিক্রয় করার 50% ক্ষতি হয়। 50 টাকায় 6 টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 
  1. লাভ 11.11%
  2. ক্ষতি 16.67%
  3. লাভ 15%
  4. ক্ষতি 20%
ব্যাখ্যা

প্রশ্ন: 50 টাকায় 10 টি লেবু বিক্রয় করার 50% ক্ষতি হয়। 50 টাকায় 6 টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 

সমাধান: 
দেওয়া আছে,
বিক্রয় মূল্য = 50 টাকা 
এবং ক্ষতি 50%
∴ ক্রয়মূল্য = (50 + 50) = 100 টাকা 

10 টি লেবুর ক্রয়মূল্য = 100 টাকা 
∴ 1 টি লেবুর ক্রয়মূল্য = 100/10 = 10 টাকা

আবার, 
6 টি লেবুর বিক্রয়মূল্য = 50 টাকা
∴ 1 টি লেবুর বিক্রয়মূল্য = 50/6 = 25/3 টাকা

∴ ক্ষতি = 10 - (25/3) = (30 - 25)/3 = 5/3 টাকা

∴ 10 টাকায় ক্ষতি হয় = 5/3 টাকা 
∴ 1 টাকায় ক্ষতি হয় = 5/30 টাকা 
∴ 100 টাকায় ক্ষতি হয় = (5 × 100)/30 = 50/3 = 16.67 টাকা 

সুতরাং, ক্ষতির পরিমাণ 16.67%

৪,২৪৫.
একটি জিনিস ৬০ পয়সার বিক্রয় করায় ২০% লাভ হয়। এর ক্রয়মূল্য কত?
  1. ক) ৭২ পয়সা
  2. খ) ৮০ পয়সা
  3. গ) ৪০ পয়সা
  4. ঘ) ৫০ পয়সা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জিনিস ৬০ পয়সার বিক্রয় করায় ২০% লাভ হয়। এর ক্রয়মূল্য কত?

সমাধান:
২০% লাভে
ক্রয়মূল্য ১০০ পয়সা হলে বিক্রয়মূল্য = (১০০ + ২০) পয়সা বা ১২০ পয়সা 

বিক্রয়মূল্য ১২০ পয়সা হলে ক্রয়মূল্য ১০০ পয়সা 
বিক্রয়মূল্য ১ পয়সা হলে ক্রয়মূল্য ১০০/১২০ পয়সা 
বিক্রয়মূল্য ৬০ পয়সা হলে ক্রয়মূল্য (১০০ × ৬০)/১২০ পয়সা 
= ৫০পয়সা
৪,২৪৬.
৩টি বইয়ের ক্রয়মূল্য ২টি বই এর বিক্রয়মূল্যের সমান হলে শতকরা  লাভের পরিমান কত?
  1. ৩৩.৩৩%
  2. ৫০%
  3. ৪২.৫%
  4. ৩৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ৩টি বইয়ের ক্রয়মূল্য ২টি বই এর বিক্রয়মূল্যের সমান হলে শতকরা  লাভের পরিমান কত?

সমাধান: 
ধরি,
তিনটি বইয়ের ক্রয়মূল্য = ১০০ টাকা
তাহলে,
২ টি বই এর বিক্রয়মূল্য = ১০০ টাকা 
∴ ৩ টি বই এর বিক্রয়মূল্য = (১০০ × ৩)/২ টাকা 
= ১৫০ টাকা 

১০০ টাকায় লাভ = (১৫০ - ১০০) = ৫০ টাকা 
∴ শতকরা লাভ ৫০%
৪,২৪৭.
টিটু ৪০০০০ টাকায় একটি যন্ত্র ক্রয় করে মেরামতের জন্য ২৫০০ টাকা এবং পরিবহনের জন্য ৫০০ টাকা ব্যয় করেন। টিটু যন্ত্রটি ২৫% লাভে বিক্রি করেন। যন্ত্রটির বিক্রয়মূল্য কত? 
  1. ৫১৭৫০ টাকা 
  2. ৫৪৭৫০ টাকা 
  3. ৫৩৭৫০ টাকা 
  4. ৫৫৭৫০ টাকা 
ব্যাখ্যা

প্রশ্ন: টিটু ৪০০০০ টাকায় একটি যন্ত্র ক্রয় করে মেরামতের জন্য ২৫০০ টাকা এবং পরিবহনের জন্য ৫০০ টাকা ব্যয় করেন। টিটু যন্ত্রটি ২৫% লাভে বিক্রি করেন। যন্ত্রটির বিক্রয়মূল্য কত? 

সমাধান: 
মেশিন বাবদ সর্বমোট খরচ হয় = (৪০০০০ + ২৫০০ + ৫০০) টাকা
= ৪৩০০০ টাকা

২৫% লাভে,
১০০ টাকা মূল্যের যন্ত্রের বিক্রয়মূল্য হবে = ১২৫ টাকা
∴ ১ টাকা মূল্যের যন্ত্রের বিক্রয়মূল্য হবে = ১২৫/১০০ টাকা
∴ ৪৩০০০ টাকা মূল্যের যন্ত্রের বিক্রয়মূল্য হবে = (১২৫ × ৪৩০০০)/১০০ টাকা
= ৫৩৭৫০ টাকা

∴ যন্ত্রটির বিক্রয়মূল্য = ৫৩৭৫০ টাকা।

৪,২৪৮.
একটি পণ্য ৪৮৩ টাকায় বিক্রি করায় ১৫% লাভ হয়। এতে কত টাকা লাভ হয়?
  1. ক) ৮৪ টাকা
  2. খ) ৪২ টাকা
  3. গ) ২১ টাকা
  4. ঘ) ৬৩ টাকা
ব্যাখ্যা

১৫% লাভে,
বিক্রয় মূল্য ১১৫ টাকা হলে ক্রয় মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয় মূল্য ৪৮৩ টাকা হলে ক্রয় মূল্য = (৪৮৩ × ১০০)/১১৫
= ৪২০ টাকা
∴ লাভ = ৪৮৩ - ৪২০
= ৬৩ টাকা।

৪,২৪৯.
কোন আসল 3 বছরে মুনাফা-আসলে 5500 টাকা হয়। মুনাফা আসলের 3/8 অংশ হলে মুনাফার হার কত?
  1. 10%
  2. 12.5%
  3. 15%
  4. 12%
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো আসল 3 বছরে মুনাফা-আসলে 5500 টাকা হয়। মুনাফা আসলের 3/8 অংশ হলে মুনাফার হার কত?

সমাধান:
ধরি,
আসল = 8 টাকা
মুনাফা = 3 টাকা
মুনাফা-আসল = 11 টাকা

মুনাফা-আসল 11 টাকা হলে মুনাফা = 3 টাকা
মুনাফা-আসল 1 টাকা হলে মুনাফা = 3/11 টাকা
মুনাফা-আসল 5500 টাকা হলে মুনাফা = (3 × 5500)/11 টাকা
= 1500 টাকা

∴ আসল = (5500 - 1500) = 4000 টাকা

4000 টাকার 3 বছরের মুনাফা = 1500 টাকা
1 টাকার 1 বছরের মুনাফা = 1500/(4000 × 3)টাকা
100 টাকার 1 বছরের মুনাফা = (1500 × 100)/(4000 × 3)টাকা
= 12.5%

৪,২৫০.
৩২০ এর ৭০% + ২৪০ এর ৪৫% = কত? 
  1. ক) ৩৩০
  2. খ) ৩৩২
  3. গ) ৩৩৬
  4. ঘ) ৩৩৮
ব্যাখ্যা
৩২০ এর ৭০% + ২৪০ এর ৪৫% 
= ৩২০ এর ৭০/১০০ + ২৪০ এর ৪৫/১০০ 
= ২২৪ + ১০৮
= ৩৩২
৪,২৫১.
বার্ষিক ৬% মুনাফায় ২০০০০ টাকার দুই বছরের মুনাফা, বার্ষিক ৫% মুনাফার কত টাকার ৩ বছরের মুনাফার সমান?
  1. ক) ১৬০০০ টাকা
  2. খ) ২৪০০০ টাকা
  3. গ) ৩২০০০ টাকা
  4. ঘ) ১৮০০০ টাকা
৪,২৫২.
এক ব্যক্তি তার আয়ের 6/9 অংশ ব্যয় করেন। তার সঞ্চয় আয়ের শতকরা হার-
  1. ক) 15.50 টাকা
  2. খ) 20 টাকা
  3. গ) 30 টাকা
  4. ঘ) 33.33 টাকা
ব্যাখ্যা
এক ব্যক্তি তার আয়ের 6/9 অংশ ব্যয় করলে সঞ্চয় হবে (1 - 6/9) = 3/9 = 1/3 অংশ।
∴সঞ্চয় আয়ের (1/3×100) = 33.33%
৪,২৫৩.
একটি সংখ্যার ২০% নিলে ১২০ পাওয়া যায়, সংখ্যাটি কত?
  1. ৫৮০
  2. ৬২০
  3. ৬০০
  4. ৬৪০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার ২০% নিলে ১২০ পাওয়া যায়, সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

∴ ক এর ২০% = ১২০
বা, ক × ২০/১০০ = ১২০
বা, ২০ক = ১২০ × ১০০
বা, ক = (১২০ × ১০০)/২০
∴ ক = ৬০০

∴ সংখ্যাটি = ৬০০।
৪,২৫৪.
একটি পণ্যের ধার্যমূল্যের উপর ২০% ছাড় দিয়ে ৪২০ টাকায় বিক্রয় করা হল। দ্রব্যটির ধার্যমূল্য কত?
  1. ৫২৫ টাকা
  2. ৫০০ টাকা
  3. ৪৮০ টাকা
  4. ৬০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্যের ধার্যমূল্যের উপর ২০% ছাড় দিয়ে ৪২০ টাকায় বিক্রয় করা হল। দ্রব্যটির ধার্যমূল্য কত?

সমাধান:
 ২০% ছাড়ে, 
বিক্রয় মূল্য = (১০০ - ২০) টাকা
= ৮০ টাকা

বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ধার্যমূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ধার্যমূল্য = ১০০/৮০ টাকা
বিক্রয়মূল্য ৪২০ টাকা হলে ধার্যমূল্য = (১০০ × ৪২০)/৮০ টাকা
= ৫২৫ টাকা
৪,২৫৫.
২০ এর কত শতাংশ ৫০ হবে? 
  1. ২২০%
  2. ১৫০%
  3. ২৫০%
  4. ১৬০%
ব্যাখ্যা

প্রশ্ন: ২০ এর কত শতাংশ ৫০ হবে?

সমাধান:
ধরি, ২০ এর ক শতাংশ = ৫০

বা, ২০ × ক / ১০০ = ৫০
বা, ক = (৫০ × ১০০) / ২০
বা, ক = ৫০০০ / ২০
বা, ক = ২৫০

∴ ২০ এর ২৫০% হলো ৫০

৪,২৫৬.
রাসেল সাহেব ৩,৭৩,৮৯৯ টাকা ব্যাংকে রাখলেন। ৭.৫ বছর পর তিনি আসল টাকার ১.২৫ অংশ সুদ পেলেন। ব্যাংকের সুদের হার কত?
  1. ক) ১২.৫%
  2. খ) ১৬.৬৭%
  3. গ) ৮.৩৩%
  4. ঘ) ১১.১১%
ব্যাখ্যা

সুদের পরিমাণ = (৩,৭৩,৮৯৯ × ১.২৫) = ৪৬৭৩৭৩.৭৫ টাকা
৩,৭৩,৮৯৯ টাকার ৭.৫ বছরের সুদ ৪৬৭৩৭৩.৭৫ টাকা
∴ ১০০ 〃 ১ 〃 〃 (৪৬৭৩৭৩.৭৫ × ১০০) / (৩৭৩৮৯৯ × ৭.৫)〃
= ১৬.৬৭ টাকা

৪,২৫৭.
কোন মূলধন ৫% সরল সুদে ২০ বছরে সুদে আসলে ৫০০০০ টাকা হয়। মূলধন কত?
  1. ২০০০০ টাকা 
  2. ২২০০০ টাকা 
  3. ২৫০০০ টাকা 
  4. ৩০০০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: কোন মূলধন ৫% সরল সুদে ২০ বছরে সুদে আসলে ৫০০০০ টাকা হয়। মূলধন কত?

সমাধান: 
১০০ টাকায় ১ বছরের সুদ = ৫ টাকা
১০০ টাকায় ২০ বছরের সুদ = ১০০ টাকা
তাহলে সুদ-আসল = ২০০ টাকা

সুদ আসল ২০০ টাকা হলে আসল  ১০০ টাকা
সুদ আসল ১ টাকা হলে আসল  ১০০/২০০ টাকা
সুদ আসল ৫০০০০ টাকা হলে আসল  (১০০ × ৫০০০০)/২০০ টাকা
= ২৫০০০ টাকা
৪,২৫৮.
3 টি রাশির যোগফল 216। তাদের অনুপাত 2 : 4 : 6 হলে, প্রথম রাশি তৃতীয় রাশির শতকরা কত?
  1. 33.33%
  2. 30.33%
  3. 32.50%
  4. 35.00%
ব্যাখ্যা
প্রশ্ন: 3 টি রাশির যোগফল 216। তাদের অনুপাত 2 : 4 : 6 হলে, প্রথম রাশি তৃতীয় রাশির শতকরা কত?

সমাধান:

ধরি, অনুপাতের সাধারণ রাশি = x
তাহলে,
১ম রাশি = 2x
২য় রাশি = 4x
৩য় রাশি = 6x
∴ প্রথম রাশি তৃতীয় রাশির = (2x/6x) × 100% = 100/3 = 33.33
৪,২৫৯.
কোন সংখ্যার ৭৫% এর সাথে ৭৫ যোগ করলে যোগফল ঐ সংখ্যার সমান হয়। সংখ্যাটি কত?
  1. ২২৫
  2. ২৭৫
  3. ৩০০
  4. ৩২৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৭৫% এর সাথে ৭৫ যোগ করলে যোগফল ঐ সংখ্যার সমান হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(ক এর ৭৫%) + ৭৫ = ক
⇒ (৭৫ক/১০০) + ৭৫ = ক
⇒ (৭৫ক + ৭৫০০)/১০০ = ক
⇒ ৭৫ক + ৭৫০০ = ১০০ক
⇒ ১০০ক - ৭৫ক = ৭৫০০
⇒ ২৫ক = ৭৫০০
⇒ ক = ৭৫০০/২৫
⇒ ক = ৩০০ 

অর্থাৎ সংখ্যাটি = ৩০০
৪,২৬০.
৫ টাকায় ২টি করে কমলা কিনে ৩৫ টাকায় কয়টি বিক্রয় করলে ৪০% লাভ হয়?
  1. ক) ৭টি
  2. খ) ৮টি
  3. গ) ৯টি
  4. ঘ) ১০টি
ব্যাখ্যা

১টি কমলার ক্রয় মূল্য = ৫/২ টাকা
৪০% লাভে ১টি কমলার বিক্রয় মূল্য = ১৪০/১০০ × ৫/২ = ৭/২ টাকা
৭/২ টাকায় বিক্রয় হয় = ১টি কমলা
∴ ১ “ “ “ = ২/৭” “
∴ ৩৫ “ “ “ = ২×৩৫ / ৭ = ১০টি

৪,২৬১.
একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলে শতকরা ক্ষতি কত?
  1. ক) ৪%
  2. খ) ৫%
  3. গ) ৬%
  4. ঘ) ৮%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলে শতকরা ক্ষতি কত?

সমাধান:
ক্রয়মূল্য = ৩৮০ + ২০ = ৪০০ টাকা

৪০০ টাকায় ক্ষতি হয় ২০ টাকা
 ১ টাকায় ক্ষতি হয় ২০/৪০০টাকা
 ১০০ টাকায় ক্ষতি হয় (২০ × ১০০)/৪০০
                               = ৫ টাকা
৪,২৬২.
একটি শহরে জনসংখ্যা প্রতি বছর ৫% করে বৃদ্ধি পায়, যদি বর্তমান জনসংখ্যা ১৫৪৩৫ জন হয় তাহলে ২ বছর পরে জনসংখ্যা কত হবে?
  1. ক) ১৭০১৭ জন
  2. খ) ১৮০৯৮ জন
  3. গ) ১৯২৩৪ জন
  4. ঘ) ২০৯৮৩৪ জন
ব্যাখ্যা

চক্রবৃদ্ধি মুনাফার সূত্র জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে প্রযোজ্য
∴ C = P(1 + (r/100))n
C = ১৫৪৩৫ (১ + ৫/১০০)
C = ১৭০১৭ জন (প্রায়)
∴ ২ বছর পরে জনসংখ্যা ১৭০১৭ জন হবে।

৪,২৬৩.
কোন বস্তুর ক্রয়মূল্য যদি বিক্রয়মূল্যের ৬৭% হয়। তাহলে শতকরা লাভ কত?
  1. ৩৩%
  2. ৫৯.৮৮%
  3. ৬৭%
  4. ৪৯.২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বস্তুর ক্রয়মূল্য যদি বিক্রয়মূল্যের ৬৭% হয়। তাহলে শতকরা লাভ কত?

সমাধান:
ধরি,
বিক্রয়মূল্য ক টাকা
∴ ক্রয়মূল্য ক এর ৬৭% = (ক × ৬৭)/১০০ = ০.৬৭ক টাকা

∴ লাভ = ক - ০.৬৭ টাকা = ০.৩৩ক টাকা

০.৬৭ক টাকায় লাভ হয় ০.৩৩ক টাকা
∴ ১ টাকায় লাভ হয় ০.৩৩ক/০.৬৭ক টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (০.৩৩ক × ১০০)/০.৬৭ক টাকা
= ৪৯.২৫ টাকা
৪,২৬৪.
৫০০০ টাকার ৩ বছরের সরল সুদ ৭৫০ টাকা হলে, বার্ষিক শতকরা সুদের হার কত?
  1. ৫%
  2. ৪.৫%
  3. ৬%
  4. ৭.৫%
ব্যাখ্যা

প্রশ্ন: ৫০০০ টাকার ৩ বছরের সরল সুদ ৭৫০ টাকা হলে, বার্ষিক শতকরা সুদের হার কত?

সমাধান:
দেওয়া আছে,
আসল = ৫০০০ টাকা
সময় = ৩ বছর
মুনাফা = ৭৫০ টাকা

আমরা জানি,
মুনাফার হার = (মুনাফা × ১০০)/(আসল × সময়)
= (৭৫০ × ১০০)/(৩ × ৫০০০)
= ৫

∴ বার্ষিক সুদের হার ৫%

৪,২৬৫.
১২টি দ্রব্য ৬ টাকায় ক্রয় করে ২০টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ২০% লাভ হবে?
  1. ১৮ টাকা
  2. ১৫ টাকা
  3. ২২ টাকা
  4. ১২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১২টি দ্রব্য ৬ টাকায় ক্রয় করে ২০টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ২০% লাভ হবে?

সমাধান:
১২ টি দ্রব্যের ক্রয়মূল্য = ৬ টাকা
∴ ১ টি দ্রব্যের ক্রয়মূল্য = ৬/১২ = ১/২ টাকা
∴ ২০ টি দ্রব্যের ক্রয়মূল্য = ২০/২ = ১০ টাকা

∴  বিক্রয়মূল্য = ক্রয়মূল্য + ২০% লাভ = ১০ + (১০ × ২০%)
= ১০ + (২০০/১০০) = ১০ + ২ = ১২ টাকা।
৪,২৬৬.
১২টি ডিম ১৫০ টাকায় বিক্রয় করলে লাভ হয় ২৫%, তাহলে ১০০ টাকায় ক্রয়কৃত ডিমের পরিমাণ কতটি?
  1. ১১টি
  2. ১২টি
  3. ১৫টি
  4. ১০টি
ব্যাখ্যা

প্রশ্নঃ ১২টি ডিম ১৫০ টাকায় বিক্রয় করলে লাভ হয় ২৫%, তাহলে ১০০ টাকায় ক্রয়কৃত ডিমের পরিমাণ কত?

সমাধানঃ 
দেওয়া আছে, 
ডিম বিক্রয় = ১২টি
বিক্রয়মূল্য= ১৫০ টাকা
লাভ = ২৫%

১২টি ডিমের ক্রয়মূল্য:
বিক্রয়মূল্য = ক্রয়মূল্য × (১ + ২৫/১০০)
⇒ ১৫০ = ক্রয়মূল্য × ১.২৫
⇒ ক্রয়মূল্য = ১৫০/১.২৫
∴ ক্রয়মূল্য= ১২০ টাকা

অতএব,
১ টি ডিমের ক্রয়মূল্য = ১২০/১২
= ১০ টাকা

তাহলে,
১০০ টাকায় ক্রয়কৃত ডিমের পরিমাণ = ১০০/১০
= ১০ টি

∴১০০ টাকায় ক্রয়কৃত ডিমের পরিমাণ ১০ টি।

৪,২৬৭.
রহিমা বেগম এক ব্যক্তির নিকট হতে কিছু পরিমাণ টাকা ধার করে ৬% সরল সুদে ৫ বছর পর সুদে আসলে ৩৯০০০ টাকা পরিশোধ করেন। রহিমা বেগম ঐ ব্যক্তির নিকট হতে কত টাকা ধার করে ছিলেন?
  1. ৩০০০০ টাকা
  2. ২৬৫০০ টাকা
  3. ৩২১২৫ টাকা
  4. ৩৩০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রহিমা বেগম এক ব্যক্তির নিকট হতে কিছু পরিমাণ টাকা ধার করে ৬% সরল সুদে ৫ বছর পর সুদে আসলে ৩৯০০০ টাকা পরিশোধ করেন। রহিমা বেগম ঐ ব্যক্তির নিকট হতে কত টাকা ধার করে ছিলেন?

সমাধান:
ধরি,
রহিমা বেগম ধার করেন P টাকা
∴ ৫ বছর পর সুদ, I = ৩৯০০০ - P টাকা
সুদের হার, r = ৬% = ৬/১০০
সময়, n = ৫ বছর

প্রশ্নমতে,
৩৯০০০ - P = P × ৫ × (৬/১০০)
বা, ৩৯০০০ - P = ৩P/১০
বা, ৩৯০০০০ - ১০P = ৩P
বা, ১৩P = ৩৯০০০০
∴ P = ৩০০০০

∴ রহিমা বেগম ধার করেন ৩০০০০ টাকা
৪,২৬৮.
১২৫ এর ১২৫% = কত?
  1. ১৫৬.২৫%
  2. ১০০%
  3. ১২৫%
  4. ৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: ১২৫ এর ১২৫% = কত?

সমাধান:
১২৫ এর ১২৫%
১২৫ এর ১২৫/১০০
= (১২৫ × ১২৫)/১০০
= ১৫৬২৫/১০০
= ১৫৬.২৫
৪,২৬৯.
মুনাফা-আসল একত্রে ১০৯২ টাকা। মুনাফা আসলের ১/৩ হলে, মুনাফা কত টাকা? 
  1.  ২৯৬ টাকা 
  2. ২৫২ টাকা 
  3.  ২৩৪ টাকা 
  4. ২৭৩ টাকা 
ব্যাখ্যা

প্রশ্ন: মুনাফা-আসল একত্রে ১০৯২ টাকা। মুনাফা আসলের ১/৩ হলে, মুনাফা কত টাকা? 

সমাধান: 
ধরি,
মুনাফা = ক টাকা
আসল = ৩ক টাকা
∴ মুনাফা-আসল = (ক + ৩ক) টাকা
= ৪ক টাকা

প্রশ্নমতে,
৪ক = ১০৯২
বা, ক = ১০৯২/৪
= ২৭৩ টাকা

∴ মুনাফা = ২৭৩ টাকা।

৪,২৭০.
একটি জামার দাম ছিল ১৫০০ টাকা। ঈদ উপলক্ষে প্রথমে জামার দাম ২৫% কমানো হয়। পরে আবার চাহিদা বেড়ে যাওয়ায় সেই কমা দামের উপর ২০% দাম বাড়ানো হয়। বর্তমানে জামার দাম কত টাকা?
  1. ১৩৫০ টাকা
  2. ১৪২৫ টাকা
  3. ১২৫৫ টাকা
  4. ১৫৭৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জামার দাম ছিল ১৫০০ টাকা। ঈদ উপলক্ষে প্রথমে জামার দাম ২৫% কমানো হয়। পরে আবার চাহিদা বেড়ে যাওয়ায় সেই কমা দামের উপর ২০% দাম বাড়ানো হয়। বর্তমানে জামার দাম কত টাকা?

সমাধান:
২৫% কমে,
১০০ টাকায় দাম কমে = ২৫ টাকা
১ টাকায় দাম কমে = ২৫/১০০ টাকা
১৫০০ টাকায় দাম কমে = (২৫ × ১৫০০)/১০০ টাকা
= ৩৭৫ টাকা

তাহলে, ২৫% কমানোর পরে জামার মূল্য = (১৫০০ - ৩৭৫) টাকা
= ১১২৫ টাকা 

২০% বৃদ্ধিতে,
১০০ টাকায় বৃদ্ধি পায় = ২০ টাকা
১ টাকায় বৃদ্ধি পায় = ২০/১০০ টাকা
১১২৫ টাকায় বৃদ্ধি পায় = (২০ × ১১২৫)/১০০ টাকা
= ২২৫ টাকা

∴ বর্তমানে জামার দাম = (১১২৫ + ২২৫) টাকা
= ১৩৫০ টাকা
৪,২৭১.
বার্ষিক ৫% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৩ বছরে তা ৮০৫ টাকা হবে? 
  1. ক) ৬৫০ টাকা  
  2. খ) ৬৭৫ টাকা  
  3. গ) ৭০০ টাকা  
  4. ঘ) ৭১৫ টাকা  
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৫% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৩ বছরে তা ৮০৫ টাকা হবে? 

সমাধান: 
ধরি,
আসল ১০০ টাকা 
১ বছরে সুদ ৫ টাকা 
∴ ৩ বছরে সুদ = (৩ × ৫) টাকা = ১৫ টাকা 

∴ সুদাসল = (১০০ + ১৫) = ১১৫ টাকা 

সুদাসল ১১৫ টাকা হলে আসল ১০০ টাকা
∴ সুদাসল ১ টাকা হলে আসল (১০০/১১৫) টাকা 
∴ সুদাসল ৮০৫ টাকা হলে আসল (১০০ × ৮০৫)/১১৫ টাকা = ৭০০ টাকা  
৪,২৭২.
একটি বই ৬৭৫ টাকায় বিক্রয় করলে ক্রয় মূল্যের ২/৯ অংশ ক্ষতি হয়। বইটি ৮১০ টাকায় বিক্রয় করলে তার শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে?
  1. ক) ৬.৫%
  2. খ) ৬.৭৫%
  3. গ) ৬.৬৫%
  4. ঘ) ৬.৬৯%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই ৬৭৫ টাকায় বিক্রয় করলে ক্রয় মূল্যের ২/৯ অংশ ক্ষতি হয়। বইটি ৮১০ টাকায় বিক্রয় করলে তার শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে?

সমাধান:
ধরি,
ক্রয়মূল্য ক টাকা 

প্রশ্নমতে 
ক - ২ক/৯ = ৬৭৫ 
বা, (৯ক - ২ক)/৯ = ৬৭৫ 
বা, ৭ক/৯ = ৬৭৫ 
বা, ক = (৬৭৫ × ৯)/৭ 
∴ ক = ৮৬৭.৮৬ টাকা 

বইটি ৮১০ টাকায় বিক্রয় করলে ক্ষতি = (৮৬৭.৮৬ - ৮১০) টাকা = ৫৭.৮৬ টাকা
∴ বইটি ৮১০ টাকায় বিক্রয় করলে শতকরা ক্ষতি = {(৫৭.৮৬ × ১০০)/৮৬৭.৮৬}%
= ৬.৬৭%

এখানে ৬.৬৫% কাছাকাছি উত্তর হিসেবে গ্রহণ করা হলো 
৪,২৭৩.
একটি ক্লাসে ৯০০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ৪০% ছাত্র, সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত হবে? 
  1. ৪৫০ জন
  2. ৪৮০ জন
  3. ৫৪০ জন
  4. ৫২০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্লাসে ৯০০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ৪০% ছাত্র, সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
মোট ছাত্র-ছাত্রী = ৯০০ জন 

∴ ক্লাসে ছাত্র সংখ্যা = ৯০০ এর ৪০% 
= ৯০০ এর ৪০/১০০ 
= ৩৬০ জন

∴ ক্লাসে ছাত্রীর সংখ্যা = (৯০০ - ৩৬০) জন
= ৫৪০ জন।

৪,২৭৪.
সুমন ৬০ টাকায় একটি পণ্য বিক্রি করায় কিছু টাকা ক্ষতি হয়। যদি সে পণাটি ১৪৭ টাকায় বিক্রি করত তাহলে তার পূর্বের ক্ষতির দ্বিগুণ লাভ হত। পণ্যটির ক্রয়মূল্য কত টাকা?
  1. ৮৮ টাকা
  2. ৮৯ টাকা
  3. ৯১ টাকা
  4. ৯৩ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সুমন ৬০ টাকায় একটি পণ্য বিক্রি করায় কিছু টাকা ক্ষতি হয়। যদি সে পণাটি ১৪৭ টাকায় বিক্রি করত তাহলে তার পূর্বের ক্ষতির দ্বিগুণ লাভ হত। পণ্যটির ক্রয়মূল্য কত টাকা?

সমাধান:
ধরি, পণ্যটির ক্রয়মূল্য = ক টাকা
তাহলে, ৬০ টাকা বিক্রয়ে ক্ষতি হয় = ক - ৬০ টাকা
এবং, ১৪৭ টাকা বিক্রয়ে লাভ হয় = ১৪৭ - ক টাকা

প্রশ্নমতে,
২(ক - ৬০) = ১৪৭ - ক
বা, ২ক - ১২০ = ১৪৭ - ক
বা, ২ক + ক = ১৪৭ + ১২০
বা, ৩ক = ২৬৭
বা, ক = ২৬৭/৩
বা, ক = ৮৯

∴  পণ্যটির ক্রয়মূল্য = ৮৯ টাকা
৪,২৭৫.
সানি একটি কাজ ২০ দিনে করতে পারে। সুমি সানির চেয়ে ২৫% বেশি দক্ষ। সুমির কাজটি শেষ করতে কতদিন লাগবে?
  1. ক) ১৫
  2. খ) ১৮
  3. গ) ১৬
  4. ঘ) ২৫
ব্যাখ্যা

সানি ২০ দিনে ১ অংশ করতে পারে।
২৫% বেশি দক্ষ হবার কারণে সুমি ২০ দিনে করতে পারে ১.২৫ অংশ
তাহলে সুমি,
১.২৫ অংশ করে ২০ দিনে
১ অংশ করবে = ২০/১.২৫ = ১৬ দিনে।

৪,২৭৬.
একটি বইয়ের মূল্য ১০০ টাকা। বিক্রয়ের সুবিধার্থে বইটির মূল্যের ১০% হ্রাস করা হলো। তিন মাস পর বইটির নতুন মূল্যের উপর আরো ৫% ছাড় দিয়ে বইটি বিক্রয় করা হলো। বইটি কত টাকায় বিক্রি হলো?
  1. ৮৫.৫
  2. ৮০.৫
  3. ৭৬.৫
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বইয়ের মূল্য ১০০ টাকা। বিক্রয়ের সুবিধার্থে বইটির মূল্যের ১০% হ্রাস করা হলো। তিন মাস পর বইটির নতুন মূল্যের উপর আরো ৫% ছাড় দিয়ে বইটি বিক্রয় করা হলো। বইটি কত টাকায় বিক্রি হলো?

সমাধান:
বইয়ের মূল্য ১০০ টাকা
১০% হ্রাসে
বইটির মূল্য  = ১০০ - ১০০ এর ১০%
= ১০০ - ১০০ এর ১০/১০০
= ১০০ - ১০
= ৯০ টাকা

বইটির নতুন মূল্যের উপর ৫% ছাড়ে
বিক্রয় মূল্য = ৯০ - ৯০ এর ৫%
= ৯০ - ৯০ এর ৫/১০০
= ৯০ - ৪.৫ 
= ৮৫.৫
৪,২৭৭.
বার্ষিক ৬% সুদে ৮০০ টাকার  ১০ বছরের যে সুদ হয়, বার্ষিক ৮% সুদে কত টাকার ৫ বছরের সুদ তত হবে?
  1. ১০০০ টাকা
  2. ১২০০ টাকা
  3. ১৫০০ টাকা
  4. ১৮০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৬% সুদে ৮০০ টাকার  ১০ বছরের যে সুদ হয়, বার্ষিক ৮% সুদে কত টাকার ৫ বছরের সুদ তত হবে?

সমাধান:
বার্ষিক ৬% সুদে ৮০০ টাকার  ১০ বছরের  সুদ = ৮০০ × ১০ × ৬/১০০
= ৪৮০ টাকা

ধরি, বার্ষিক ৮% সুদে ক  টাকার ৫ বছরের সুদ তত হবে।

৪৮০ = ক × ৫ × ৮/১০০
⇒ ক = ১২০০ টাকা
৪,২৭৮.
কোনো সংখ্যার ২৫% এর সাথে ৬০ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটি কত?
  1. ৬০
  2. ৮০
  3. ৯০
  4. ১১০
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো সংখ্যার ২৫% এর সাথে ৬০ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ২৫% + ৬০ = ক
⇒ {ক × (২৫/১০০)} + ৬০ = ক
⇒ {ক × (১/৪)} + ৬০ = x
⇒ (ক/৪) + ৬০ = ক
⇒ (ক + ২৪০)/৪ = ক
⇒ ক + ২৪০ = ৪ক
⇒ ৩ক = ২৪০
∴ ক = ৮০

∴ সংখ্যাটি ৮০।

৪,২৭৯.
৪৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮৮ জন পাস করলে শতকরা কতজন পাস করল?
  1. ৭০%
  2. ৬০%
  3. ৫০%
  4. ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮৮ পাস করলে শতকরা কতজন পাস করল?

সমাধান:
৪৮০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করে ২৮৮ জন
∴ ১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করে (২৮৮/৪৮০) জন
∴ ১০০ পরীক্ষার্থীর মধ্যে পাস করে  (২৮৮ × ১০০)/৪৮০ জন = ৬০ জন 

∴ শতকরা পাস করলো ৬০%
৪,২৮০.
কোন পরীক্ষায় ৩৭০ জনের মধ্যে ৭০% গণিতে, ৬০% ইংরেজিতে এবং ৪০% উভয় বিষয়ে পাস করেছে। এক বিষয় বা উভয় বিষয়ে পাস করেছে কত জন?
  1. ৩২১ জন
  2. ৩২৭ জন
  3. ৩৩৩ জন
  4. ৩৪১ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় ৩৭০ জনের মধ্যে ৭০% গণিতে, ৬০% ইংরেজিতে এবং ৪০% উভয় বিষয়ে পাস করেছে। এক বিষয় বা উভয় বিষয়ে পাস করেছে কত জন?

সমাধান:
শুধু গণিতে পাস করেছে = ৭০ - ৪০ = ৩০%
শুধু ইংরেজিতে পাস করেছে = ৬০ - ৪০ = ২০%
এক বিষয় বা উভয় বিষয়ে পাস করেছে = ৩০ + ২০ + ৪০ = ৯০%

১০০ জনের মধ্যে এক বিষয় বা উভয় বিষয়ে পাস করেছে = ৯০ জন
∴ ১ জনের মধ্যে এক বিষয় বা উভয় বিষয়ে পাস করেছে = ৯০/১০০ জন
∴ ২৪০ জনের মধ্যে পাস করেছে = (৯০ × ৩৭০)/১০০ জন
= ৩৩৩ জন
৪,২৮১.
বার্ষিক ১০% মুনাফায় ২৮০০ টাকার ১২ মাসের চক্রবৃদ্ধি মুনাফা কত? 
  1. ক) ৩০৮০ টাকা 
  2. খ) ২৮০ টাকা 
  3. গ) ২৯৮০ টাকা 
  4. ঘ) ৫৬০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ১০% মুনাফায় ২৮০০ টাকার ১২ মাসের চক্রবৃদ্ধি মুনাফা কত? 

সমাধান : 
দেওয়া আছে,
মূলধন, P = ২৮০০ টাকা
সময়, n = ১২ মাস = ১ বছর
সুদের হার, r = ১০% = ১০/১০০ = ১/১০

আমরা জানি
চক্রবৃদ্ধি মুনাফায় সবৃদ্ধিমূল,
C = P(1 + r)n
= ২৮০০(১ + ১/১০)
= ২৮০০ × (১১/১০) 
= ৩০৮০ টাকা 

চক্রবৃদ্ধি মুনাফা = (৩০৮০ - ২৮০০) টাকা 
= ২৮০ টাকা 
৪,২৮২.
জামিল সাহেব ১০% মুনাফায় ব্যাংকে ৩,০০০ টাকা জমা রাখেন। প্রথম বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন -
  1. ৩১০০ টাকা
  2. ৩২০০ টাকা
  3. ৩২৫০ টাকা
  4. ৩৩০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: জামিল সাহেব ১০% মুনাফায় ব্যাংকে ৩,০০০ টাকা জমা রাখেন। প্রথম বছরান্তে তার চক্রবৃদ্ধি মূলধন -

সমাধান:
মুনাফার r = ১০%
আসল P = ৩০০০ টাকা 
সময় n = ১ বছর 

আমরা জানি,
সুদাসল, C = P(1 + r)n
= ৩০০০ (১ + ১০/১০০)
= ৩০০০ × ১.১
= ৩৩০০ টাকা।
৪,২৮৩.
এক ব্যক্তি বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদে ৫০০০ টাকা ব্যাংকে জমা রাখলেন। ২য় বছর শেষে ঐ ব্যক্তি সুদসহ কত টাকা পাবেন?
  1. ৫২৫০ টাকা
  2. ৫০৫০ টাকা
  3. ৭২২০ টাকা
  4. ৬০৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদে ৫০০০ টাকা ব্যাংকে জমা রাখলেন। ২য় বছর শেষে ঐ ব্যক্তি সুদসহ কত টাকা পাবেন?

সমাধান:
আসল, P = ৫০০০ টাকা
চক্রবৃদ্ধি মুনাফার হার, r = ১০% = ১০/১০০ = ১/১০
সময়, n = ২ বছর

আমরা জানি,
চক্রবৃদ্ধি মুনাফা, A = P(1 + r​)n

∴ ২য় বছর শেষ ঐ ব্যক্তি সুদসহ পাবেন = ৫০০০ × (১ + ১/১০)
= ৫০০০ × (১১/১০)২
=  ৫০০০ × (১২১/১০০)
= ৫০ × ১২১
= ৬০৫০ টাকা

∴ ২য় বছর শেষে ঐ ব্যক্তি সুদসহ পাবেন = ৬০৫০ টাকা
৪,২৮৪.
বিক্রয়মূল্য ক্রয়মূল্যের অর্ধেক হলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ২৫%
  2. খ) ৫০%
  3. গ) ১৫০%
  4. ঘ) কোনটিই না
ব্যাখ্যা

অর্থাৎ, ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ৫০ টাকা
ক্রয়মূল্যের চেয়ে বিক্রয়মূল্য কম হলে ক্ষতি হয়, লাভ না।

৪,২৮৫.
একটি বাড়ির পূর্ব ভাড়া ও বর্তমান ভাড়ার অনুপাত ৫ : ৭ হলে, বাড়ির ভাড়া শতকরা কত শতাংশ বেড়েছে?
  1. ২০%
  2. ৩৫%
  3. ৩০%
  4. ৪০%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাড়ির পূর্ব ভাড়া ও বর্তমান ভাড়ার অনুপাত ৫ : ৭ হলে, বাড়ির ভাড়া শতকরা কত শতাংশ বেড়েছে?

সমাধান:
প্রশ্নমতে,
বাড়ির পূর্ব ভাড়া ৫ টাকা হলে বর্তমান ভাড়া ৭ টাকা।
তাহলে, ভাড়া বেড়েছে = ৭ - ৫ = ২ টাকা

এখন,
ভাড়া ৫ টাকায় বেড়েছে = ২ টাকা
ভাড়া ১ টাকায় বেড়েছে = ২/৫ টাকা
ভাড়া ১০০ টাকায় বেড়েছে = (২ × ১০০)/৫ টাকা
= ৪০ টাকা বা ৪০%

৪,২৮৬.
খাইরুল ৩০০০০ টাকা দুটি অংশে ভাগ করে ব্যাংকে ৮% হারে ৫ বছরের জন্য এবং পোস্ট অফিসে ১০% হারে এমনভাবে রাখলেন যে, মেয়াদ শেষে সুদে আসলে সমান টাকা পাবেন। তিনি যদি ব্যাংকে ১৬০০০ টাকা রাখেন, তবে পোস্ট অফিসে কয় বছরের জন্য টাকা রেখেছিলেন?
ব্যাখ্যা
প্রশ্ন: খাইরুল ৩০০০০ টাকা দুটি অংশে ভাগ করে ব্যাংকে ৮% হারে ৫ বছরের জন্য এবং পোস্ট অফিসে ১০% হারে এমনভাবে রাখলেন যে, মেয়াদ শেষে সুদে আসলে সমান টাকা পাবেন। তিনি যদি ব্যাংকে ১৬০০০ টাকা রাখেন, তবে পোস্ট অফিসে কয় বছরের জন্য টাকা রেখেছিলেন?

সমাধান: 
সমাধান:
ব্যাংক থেকে সুদ পান = ১৬০০০ × ৫ × ৮/১০০
= ৬৪০০ টাকা
সুদে-আসলে পান = ১৬০০০ + ৬৪০০ টাকা
= ২২৪০০ টাকা

ধরি, পোস্ট অফিসে n বছরের জন্য (৩০০০০ - ১৬০০০) বা ১৪০০০ টাকা রেখেছিলেন।
প্রশ্নমতে,
১৪০০০ + (১৪০০০× n × ১০/১০০) = ২২৪০০
⇒ ১৪০০০ × n × ১/১০ = ২২৪০০ - ১৪০০০ = ৮৪০০
⇒ ১৪০০ × n = ৮৪০০
∴ n = ৬


অতএব, পোস্ট অফিসে ৬ বছরের জন্য টাকা রেখেছিলেন
৪,২৮৭.
৮টি প্যান্টের বিক্রয়মূল্য ১০টি প্যান্টের ক্রয়মূল্যের সমান হলে শতকরা লাভ কত?
  1. ক) ১৫%
  2. খ) ২০%
  3. গ) ২৫%
  4. ঘ) ৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৮টি প্যান্টের বিক্রয়মূল্য ১০টি প্যান্টের ক্রয়মূল্যের সমান হলে শতকরা লাভ কত? 

সমাধান:
১০ টি প্যান্টের ক্রয়মূল্য= x টাকা 
১ টি প্যান্টের ক্রয়মূল্য=x/১০ টাকা 


৮ টি প্যান্টের বিক্রয়মূল্য= x টাকা
1 টি প্যান্টের বিক্রয়মূল্য=x/৮ টাকা

 লাভ = (x/৮) - (x/১০)
         = (৫x - ৪x)/ ৪০
          = x/৪০

শতকরা লাভ =  [{(x/৪০)/(x/১০)} × ১০০]%
                    ={(x/৪০) × (১০/x) × ১০০}%
                   =  ২৫%
৪,২৮৮.
একটি পণ্যের মূল্য পর পর দুবার যথাক্রমে ১০% এবং ২০% বৃদ্ধি পেয়ে ৬৬ টাকা হলো। পণ্যটির প্রকৃত মূল্য কত ছিল?
  1. ক) ৪২
  2. খ) ৪৮
  3. গ) ৫০
  4. ঘ) ৫৬
ব্যাখ্যা
প্রশ্ন- একটি পণ্যের মূল্য পর পর দুবার যথাক্রমে ১০% এবং ২০% বৃদ্ধি পেয়ে ৬৬ টাকা হলো। পণ্যটির প্রকৃত মূল্য কত ছিল?

সমাধান- 
মনে করি,
প্রকৃত মূল্য = ক

প্রশ্নমতে,
ক এর ১১০% এর ১২০% = ৬৬
⇒ ক × (১১০/১০০) × (১২০/১০০) = ৬৬
⇒ ক = (৬৬ × ১০০ × ১০০) / (১১০ × ১২০)
⇒ ক = ৫০
৪,২৮৯.
দুইটি ছাগল একই মূল্যে বিক্রয় করলে একটিতে লাভ হয় ১০ টাকা , অন্যটিতে ক্ষতি হয় ১২ টাকা। শতকরা মোট কত লাভ বা ক্ষতি হলো?
  1. ক) ১% লাভ
  2. খ) ২% লাভ
  3. গ) ২% ক্ষতি
  4. ঘ) ১% ক্ষতি
ব্যাখ্যা
ধরি, প্রতিটি ছাগলের বিক্রয়মূল্য = ১০০ টাকা করে।
∴ ২ টি ছাগলের বিক্রয়মূল্য = (১০০ × ২) টাকা = ২০০ টাকা
আবার, ১ টি ছাগলের ক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা
এবং অপর ছাগলের ক্রয়মূল্য = (১০০ + ১২) টাকা = ১১২ টাকা
∴ ২ টি ছাগলের ক্রয়মূল্য = (৯০ + ১১২) টাকা = ২০২ টাকা
∴ ক্ষতি = (২০২ - ২০০) টাকা = ২ টাকা
∴ শতকরা ক্ষতি = ( ২ / ২০০ ) × ১০০% = ১%
৪,২৯০.
যদি একটি সংখ্যার ২০% হয় ৩০, তাহলে ঐ সংখ্যার ৪৮% কত হবে?
  1. ৬০
  2. ৭২
  3. ৮৪
  4. ৯০
ব্যাখ্যা

প্রশ্ন: যদি একটি সংখ্যার ২০% হয় ৩০, তাহলে ঐ সংখ্যার ৪৮% কত হবে?

সমাধান:
ধরি, সংখ্যাটি = x

প্রশ্নমতে,
x এর ২০% = ৩০
⇒ x × (২০/১০০) = ৩০
⇒ x × (১/৫) = ৩০
∴ x = ১৫০

আবার,
x এর ৪৮%
= ১৫০ × (৪৮/১০০)
= (১৫০ × ৪৮)/১০০
= ৭২০০/১০০
= ৭২

৪,২৯১.
১০ টাকায় ১২টি করে কমলা ক্রয় করে ১০ টাকায় ৮টি করে কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ৩৫% লাভ
  2. ৫০% লাভ
  3. ৫% ক্ষতি
  4. ১০% ক্ষতি
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ টাকায় ১২টি করে কমলা ক্রয় করে ১০ টাকায় ৮টি করে কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
১২টি কমলার ক্রয়মূল্য ১ টাকা 
১টি কমলার ক্রয়মূল্য ১/১২ টাকা 

৮টি কমলার বিক্রয়মূল্য ১ টাকা
১টি কমলার বিক্রয়মূল্য ১/৮ টাকা  

লাভ = (১/৮) - (১/১২)
= (৩ - ২)/২৪
= ১/২৪

১/১২ টাকায় লাভ হয় = ১/২৪ টাকা
 ১ টাকায় লাভ হয় = (১/২৪)/(১/১২) টাকা
 ১০০ টাকায় লাভ হয় = (১২× ১০০)/২৪ টাকা
= ৫০ টাকায়
৪,২৯২.
শতকরা বার্ষিক 7% হারে সরল সুদে 650 টাকায় কত বছরে 273 টাকা সুদ পাওয়া যাবে?
  1. 2 বছর
  2. 3 বছর
  3. 4 বছর
  4. 6 বছর
ব্যাখ্যা

প্রশ্ন: শতকরা বার্ষিক 7% হারে সরল সুদে 650 টাকায় কত বছরে 273 টাকা সুদ পাওয়া যাবে?

সমাধান:
দেওয়া আছে,
আসল, p = 650 টাকা
সুদ, I = 273 টাকা
সুদের হার, r = 7%
সময়, n = ?

আমরা জানি,
সরল সুদ, I = pnr/100
⇒ n = (I × 100)/pr
⇒ n = (273 × 100)/(650 × 7)
⇒ n = 6

৪,২৯৩.
এক ব্যক্তি বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদে ৬০০ টাকা ব্যাংকে জমা রাখলেন। দুই বছর শেষে ঐ ব্যক্তি সুদসহ কত টাকা পাবেন?
  1. ৬৯২ টাকা
  2. ৭২০ টাকা
  3. ৭২৬ টাকা
  4. ৮২৪ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি বার্ষিক ১০% চক্রবৃদ্ধি সুদে ৬০০ টাকা ব্যাংকে জমা রাখলেন। দুই বছর শেষে ঐ ব্যক্তি সুদসহ কত টাকা পাবেন?

সমাধান: 
দেওয়া আছে,
আসল, P = ৬০০ টাকা
সুদের হার, r = ১০%
সময়, n = ২ বছর
চক্রবৃদ্ধি মূলধন, C =?

আমরা জানি,
চক্রবৃদ্ধি মূলধন, C = P (১ + r)n
= ৬০০ (১ + ১০%)
= ৬০০ (১ + ১০/১০০)
= ৬০০ (১ + ১/১০)
= ৬০০ {(১০ + ১)/১০}
= ৬০০ (১১/১০)
= ৬০০ × (১১/১০) × (১১/১০)
= ৬ × ১১ × ১১
= ৭২৬ টাকা

∴ সুদসহ পাবেন = ৭২৬ টাকা।

৪,২৯৪.
একটি কলম নির্মাতা ২০% লাভে এবং খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রি করে। যদি কলমের নির্মাণ ব্যয় ১০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?
  1. ক) ১৬৪ টকা
  2. খ) ১৪০টকা
  3. গ) ১৪৮টকা
  4. ঘ) ১৪৪ টকা
ব্যাখ্যা
কলম নির্মাতার কাছ থেকে ২০% লাভে ক্রয় করায় খুচরা বিক্রেতার ক্রয়মূল্য ১২০ টাকা।
∴খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য =১২০ + (১২০ X ২০)/১০০ = ১৪৪ টাকা
৪,২৯৫.
একটি চেয়ার ৩৮০ টাকায় বিক্রয় করায় ৫% ক্ষতি হলো, চেয়ারটির ক্রয়মূল্য কত? 
  1. ২০০ টাকা
  2. ৪০০ টাকা
  3. ৩০০ টাকা
  4. ৪৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চেয়ার ৩৮০ টাকায় বিক্রয় করায় ৫% ক্ষতি হলো, চেয়ারটির ক্রয়মূল্য কত? 

সমাধান: 
৫% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ৫) টাকা 
= ৯৫ টাকা 

এখন, 
বিক্রয়মূল্য ৯৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৯৫ টাকা
∴ বিক্রয়মূল্য ৩৮০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৩৮০)/৯৫ টাকা 
= ৪০০ টাকা 

∴ চেয়ারটির ক্রয়মূল্য = ৪০০ টাকা।
৪,২৯৬.
একজন কর্মকর্তা তার মূল বেতনের ২০% মহার্ঘ ভাতা পান। যদি তার মূল বেতন ৬৩০০ টাকা হয় তবে তার মোট বেতন কত?  
  1. ক) ১২৬০ টাকা
  2. খ) ৪৮০০ টাকা
  3. গ) ৭২০০ টাকা
  4. ঘ) ৭৫৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন কর্মকর্তা তার মূল বেতনের ২০% মহার্ঘ ভাতা পান। যদি তার মূল বেতন ৬৩০০ টাকা হয় তবে তার মোট বেতন কত?

সমাধান
১০০ টাকায় মহার্ঘ বেতন পান = ২০ টাকা 
∴ ১ টাকায় মহার্ঘ বেতন পান = ২০/১০০ টাকা 
∴ ৬৩০০ টাকায় মহার্ঘ বেতন পান = (২০ ×৬৩০০)/১০০ টাকা  
= ১২৬০ টাকা 

∴ তার মোট বেতন = (৬৩০০ + ১২৬০) টাকা 
= ৭৫৬০ টাকা 
৪,২৯৭.
বাংলাদেশের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ২.০% হলে দেশের জনসংখ্যা দ্বিগুণ হতে কত বছর লাগবে?
  1. ৩০ বছর
  2. ৩৩ বছর
  3. ৩৫ বছর
  4. ৪০ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: বাংলাদেশের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার ২.০% হলে দেশের জনসংখ্যা দ্বিগুণ হতে কত বছর লাগবে?

সমাধান:
ধরি 
বর্তমান জনসংখ্যা = P
জনসংখ্যা 2P হতে n বছর সময় লাগবে।
জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার r = ২.০% 
= ২/১০০
= ১/৫০

আমরা জানি
C = P(1 + r)n
2P = P( 1 + 1/50)n
2 = (51/50)n
log2 = n log(51/50)
log2 = nlog1.02
n = log2 ÷ log1.02
n = 35.00278

৪,২৯৮.
এক ব্যক্তি তার আয়ের ৫% আয়কর দেন। তিনি ১২০০ টাকা আয়কর দিলে তার মোট আয় কত?
  1. ২২,০০০ টাকা
  2. ১৮,০০০ টাকা
  3. ১২,০০০ টাকা
  4. ২৪,০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি তার আয়ের ৫% আয়কর দেন। তিনি ১২০০ টাকা আয়কর দিলে তার মোট আয় কত?

সমাধান: 
আয়কর ৫ টাকা হলে মোট আয় ১০০ টাকা 
আয়কর ১ টাকা হলে মোট আয় ১০০/৫ টাকা
আয়কর ১২০০ টাকা হলে মোট আয় (১০০ × ১২০০)/৫ টাকা  
= ২৪,০০০ টাকা

৪,২৯৯.
১/৫ এর ১/(২০%) = কত?
  1. ১০
  2. ১০০
  3. ০.১০
ব্যাখ্যা
১/৫ এর ১/(২০%)
= ১/৫ এর ১/(২০/১০০)
= ১/৫ এর ১০০/২০
= ১০০/১০০
= ১
৪,৩০০.
কোনো আসল ৪ বছরে মুনাফা আসলে ৫৪০০ টাকা হয়। মুনাফা আসলের ২/৭ অংশ হলে, আসল কত?
  1. ক) ৪০০০ টাকা
  2. খ) ৪২০০ টাকা
  3. গ) ৪৪০০ টাকা
  4. ঘ) ৪৬০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো আসল ৪ বছরে মুনাফা আসলে ৫৪০০ টাকা হয়। মুনাফা আসলের ২/৭ অংশ হলে, আসল কত? 

ধরি,
আসল = ৭ টাকা
মুনাফা = ২ টাকা
মুনাফা-আসল = ৯ টাকা

মুনাফা-আসল ৯ টাকা হলে মুনাফা = ২ টাকা
মুনাফা-আসল ১ টাকা হলে মুনাফা = ২/৯ টাকা
∴ মুনাফা-আসল ৫৪০০ টাকা হলে মুনাফা = (২ × ৫৪০০)/৯ টাকা
 = ১২০০ টাকা

আসল = (৫৪০০ - ১২০০) = ৪২০০ টাকা।