বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

শতকরা, সরল ও যৌগিক মুনাফা, লাভ-ক্ষতি

মোট প্রশ্ন৫,৭৫৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শতকরা, সরল ও যৌগিক মুনাফা, লাভ-ক্ষতি

PrepBank · পাতা ১৪ / ৫৮ · ১,৩০১১,৪০০ / ৫,৭৫৮

১,৩০১.
২৪ নিচের কোন সংখ্যার ১৬% এর সমান? 
  1. ক) ১৫০
  2. খ) ১৯০
  3. গ) ১৬০
  4. ঘ) ২২০
ব্যাখ্যা
প্রশ্ন: ২৪ নিচের কোন সংখ্যার ১৬% এর সমান? 

সমাধান:
ধরি,
x এর ১৬% = ২৪
বা, x = (২৪ × ১০০)/১৬
∴ x = ১৫০
১,৩০২.
কোন দেশের স্থুল জন্মহার ২৫ এবং স্থুল মৃত্যুহার ১০ হলে জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার কত?
  1. ক) ১.৫%
  2. খ) ০.১৫%
  3. গ) ০.৭৫%
  4. ঘ) ৭.৫%
ব্যাখ্যা
প্রশ্ন: কোন দেশের স্থুল জন্মহার ২৫ এবং স্থুল মৃত্যুহার ১০ হলে জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার কত?

সমাধান: 
স্থুল জন্মহার ২৫ 
স্থুল মৃত্যুহার ১০

জনসংখ্যা বৃদ্ধি = ২৫ - ১০ = ১৫ জন 
 জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার= {(১৫/১০০০) × ১০০}% = ১.৫%
১,৩০৩.
নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে ২০% ক্ষতি হলো। এটি ৬০ টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে ১০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ক) ২০০ টাকা
  2. খ) ৩০০ টাকা
  3. গ) ১৬০ টাকা
  4. ঘ) ২২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রয় করাতে ২০% ক্ষতি হলো। এটি ৬০ টাকা বেশি মূল্যে বিক্রয় করতে পারলে ১০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান: 
ধরি,
দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ২০ = ৮০ টাকা।
১০% লাভে বিক্রয়মূল্য = ১০০+১০ = ১১০ টাকা।
বিক্রয় মূল্যের ব্যবধান = ১১০-৮০ = ৩০ টাকা।

বিক্রয়মূল্য ৩০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ৬০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০×৬০)/৩০ টাকা
= ২০০ টাকা।
 
১,৩০৪.
৫০ টাকায় ৬ টি দরে আম ক্রয় করে ৫০ টাকায় ৫ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 
  1. ১০%
  2. ১৫%
  3. ২০%
  4. ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ টাকায় ৬ টি দরে আম ক্রয় করে ৫০ টাকায় ৫ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 

সমাধান: 
ধরি,
আম ক্রয় করেছিল = (৫ × ৬) টি
= ৩০ টি

৬ টি আমের ক্রয়মূল্য = ৫০ টাকা
∴ ১ টি আমের ক্রয়মূল্য = ৫০/৬ টাকা
∴ ৩০ টি আমের ক্রয়মূল্য = (৫০ × ৩০)/৬ টাকা
= ২৫০ টাকা

আবার,
৫ টি আমের বিক্রয়মূল্য = ৫০ টাকা
∴ ১ টি আমের বিক্রয়মূল্য = ৫০/৫ টাকা
∴ ৩০ টি আমের বিক্রয়মূল্য = (৫০ × ৩০)/৫ টাকা
= ৩০০ টাকা
∴ লাভ = (৩০০ - ২৫০) টাকা
= ৫০ টাকা

এখন,
২৫০ টাকায় লাভ হয় = ৫০ টাকা
∴ ১ টাকায় লাভ হয় = ৫০/২৫০ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (৫০ × ১০০)/২৫০ টাকা
= ২০%

∴ শতকরা লাভ = ২০%।
১,৩০৫.
একজন কলা বিক্রেতা ১ হালি কলা ২০ টাকায় ক্রয় করে ১৮ টাকায় বিক্রয় করলেন। এতে তাঁর শতকরা কত ক্ষতি হবে?
  1. ক) ১০%
  2. খ) ১২%
  3. গ) ১৩%
  4. ঘ) ১৫%
ব্যাখ্যা

ক্ষতি= (২০-১৮) টাকা = ২ টাকা
ক্ষতির হার = (২×১০০)/২০ = ১০%

১,৩০৬.
আহসানের বেতন ৮% বৃদ্ধি পাওয়ায় তার বেতন ৪৮০০ টাকা বৃদ্ধি পেল । আহসানের আগে বেতন কত ছিল?
  1. ৬০০০০ টাকা
  2. ৪৮০০০ টাকা
  3. ৫২০০০ টাকা
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: আহসানের বেতন ৮% বৃদ্ধি পাওয়ায় তার বেতন ৪৮০০ টাকা বৃদ্ধি পেল । আহসানের আগে বেতন কত ছিল?

সমাধান:
৮ টাকা বেতন বৃদ্ধি হয় ১০০ টাকায়
১ টাকা বেতন বৃদ্ধি হয়  = ১০০/৮ টাকায়
৪৮০০ টাকা বেতন বৃদ্ধি হয় = {(১০০ × ৪৮০০)/৮} টাকায়
= ৬০০০০ টাকায়

∴ আহসানের আগে বেতন ছিল ৬০০০০ টাকা 
১,৩০৭.
ক্রয়মূল্য : বিক্রয়মূল্য = ৫ : ৬ হলে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 
  1. লাভ ২০.০%
  2. ক্ষতি ২০.০%
  3. ক্ষতি ১৬.৬%
  4. লাভ ১৬.৬%
ব্যাখ্যা
প্রশ্ন: ক্রয়মূল্য : বিক্রয়মূল্য = ৫ : ৬ হলে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 

সমাধান: 
ধরি, 
ক্রয়মূল্য = ৫ক টাকা এবং 
বিক্রয়মূল্য = ৬ক টাকা
∴ লাভ = (৬ক - ৫ক) টাকা
= ক টাকা

∴ শতকরা লাভ = (ক/৫ক) × ১০০% 
= ২০% ।
১,৩০৮.
ক্রয়মূল্য শতকরা কত হারে বাড়িয়ে মূল্য ধার্য করলে ক্রেতাকে x% কমিশন দিয়েও y% লাভ থাকবে?
  1. ক) {100(x + y)/(100 - x)}%
  2. খ) {100(x - y)/(100 + x)}%
  3. গ) {100(x + y)/(x - 100)}%
  4. ঘ) {100(x + y)/(100 + x)}%
ব্যাখ্যা

-------------------------------------------------------
বিকল্প পদ্ধতিঃ
শতকরা হারে ক্রয়মূল্য বৃদ্ধি
= 100(কমিশন + লাভ)/কমিশনে বিক্রয়মূল্য
= 100(x + y)/(100 - x)
১,৩০৯.
বার্ষিক ৫% হারে ৮৫০ টাকার ৬ বছরের সরল মুনাফা কত?
  1. ক) ২৫৫ টাকা 
  2. খ) ২৩৫ টাকা 
  3. গ) ১৫০ টাকা 
  4. ঘ) ১২৫ টাকা 
ব্যাখ্যা
এখানে, 
আসল P  = ৮৫০ টাকা 
সরল মুনাফা I = ?
সময় n = ৬ বছর 
মুনাফার হার r = ৫% 
                      = ৫/১০০ 
                      = ১/২০ 

আমরা জানি,
I = Pnr
  = ৮৫০ × (১/২০) × ৬
  = ২৫৫ টাকা
১,৩১০.
আব্দুল্লাহ প্রতি ডজন কলা ২১ টাকা দরে ১৫ ডজন এবং ১৪ টাকা দরে ২০ ডজন ক্রয় করে। প্রতি ডজন কলা কি দামে বিক্রয় করলে গড়ে তার ডজন প্রতি ৫ টাকা লাভ হবে?
  1. ক) ২২ টাকা দরে
  2. খ) ২০ টাকা দরে
  3. গ) ১৮ টাকা দরে
  4. ঘ) ১৫ টাকা দরে
ব্যাখ্যা
মোট (১৫ + ২০) = ৩৫ ডজন কলার ক্রয়মূল্য = ২১×১৫ + ১৪×২০ = ৫৯৫ টাকা।
অর্থাৎ, ১ ডজন কলার ক্রয়মূল্য = ৫৯৫/৩৫ = ১৭ টাকা।
∴ ৫ টাকা লাভে বিক্রয়মূল্য = ১৭ + ৫ = ২২ টাকা
১,৩১১.
একটি বিদ্যালয়ের অর্ধ-বার্ষিক পরীক্ষায় ৯০ জন ছাত্রের মধ্যে ৬০ জন ছাত্র ফেল করলে পাশের হার কত?
  1. ৩০%
  2. ৬০%
  3. (৮০/৩)%
  4. (১০০/৩)%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বিদ্যালয়ের অর্ধ-বার্ষিক পরীক্ষায় ৯০ জন ছাত্রের মধ্যে ৬০ জন ছাত্র ফেল করলে পাশের হার কত?

সমাধান:
দেওয়া আছে,
মোট ছাত্র = ৯০ জন
ফেল করে = ৬০ জন
∴ পাশ করে = ৯০ - ৬০ = ৩০ জন 

এখন,
৯০ জন ছাত্রের মধ্যে পাশ করে = ৩০ জন
∴ ১ জন ছাত্রের মধ্যে পাশ করে = (৩০/৯০) জন
∴ ১০০ জন ছাত্রের মধ্যে পাশ করে = (৩০ × ১০০)/৯০ = (১০০/৩)%
 
 ∴ পাশের হার = (১০০/৩)%

১,৩১২.
৩৬ টাকা ডজন দরে কলা ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হল। এক কুড়ি কলার বিক্রয়মূল্য কত হবে?
  1. ক) ৬০ টাকা
  2. খ) ৬২ টাকা
  3. গ) ৭২ টাকা
  4. ঘ) ৭৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৬ টাকা ডজন দরে কলা ক্রয় করে ২০% লাভে বিক্রয় করা হল। এক কুড়ি কলার বিক্রয়মূল্য কত হবে?

সমাধান: 
১২ টি কলার ক্রয়মূল্য = ৩৬ টাকা
∴ ১টি কলার ক্রয়মূল্য = ৩৬/১২ = ৩ টাকা

২০% লাভে
ক্রয়মূল্য ১০০ হলে বিক্রয়মূল্য ১২০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ৩ টাকা হলে বিক্রয়মূল্য = (১২০ × ৩)/১০০ টাকা = ৩.৬ টাকা

আবার,
১টির বিক্রয়মূল্য = ৩.৬ টাকা
∴ ২০টির বিক্রয়মূল্য = (৩.৬ × ২০) টাকা = ৭২ টাকা
১,৩১৩.
20% ডিসকাউন্টের পরে একটি বইয়ের খরচ 400 টাকা দাড়ায়। তবে বইটির প্রকৃত মূল্য কত?
  1. 500 টাকা
  2. 480 টাকা
  3. 320 টাকা
  4. 333 টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: 20% ডিসকাউন্টের পরে একটি বইয়ের খরচ 400 টাকা দাড়ায়। তবে বইটির প্রকৃত মূল্য কত?

সমাধান:
20% ডিসকাউন্টে,
ক্রয়মূল্য দাড়ায় = (100 - 20) টাকা
= 80 টাকা

বইয়ের ক্রয়মূল্য 80 টাকা হলে প্রকৃত মূল্য = 100 টাকা
বইয়ের ক্রয়মূল্য 1 টাকা হলে প্রকৃত মূল্য = 100/80 টাকা
বইয়ের ক্রয়মূল্য 400 টাকা হলে প্রকৃত মূল্য = (100 × 400)/80 টাকা
= 500 টাকা

১,৩১৪.
আসল-মুনাফা একত্রে ৪২০০ টাকা। মুনাফা, আসলের ১/৫ হলে, আসল কত টাকা?
  1. ২৫০০ টাকা
  2. ২৮০০ টাকা
  3. ৩২০০ টাকা
  4. ৩৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: আসল-মুনাফা একত্রে ৪২০০ টাকা। মুনাফা, আসলের ১/৫ হলে, আসল কত টাকা?

সমাধান:
ধরি,
আসল = ৫ টাকা
মুনাফা = ৫ এর (১/৫) = ১ টাকা
∴ মুনাফা-আসল = (৫ + ১) = ৬ টাকা

এখন,
মুনাফা-আসল ৬ টাকা হলে আসল = ৫ টাকা
মুনাফা-আসল ১ টাকা হলে আসল = ৫/৬ টাকা
মুনাফা-আসল ৪২০০ টাকা হলে আসল = (৫ × ৪২০০)/৬ টাকা
= ৩৫০০ টাকা
১,৩১৫.
একটি পরীক্ষায় প্রশ্নের সংখ্যা ৫০টি। প্রতিটি সঠিক উত্তরের মান ২ নম্বর এবং প্রতি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা হয়। যদি এক শিক্ষার্থী ৭৬% নম্বর পেতে চায় তাহলে সে সর্বোচ্চ কতটি ভুল উত্তর দিতে পারবে? 
  1. ৫ টি
  2. ৮ টি
  3. ১০ টি
  4. ১২ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পরীক্ষায় প্রশ্নের সংখ্যা ৫০টি। প্রতিটি সঠিক উত্তরের মান ২ নম্বর এবং প্রতি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা হয়। যদি এক শিক্ষার্থী ৭৬% নম্বর পেতে চায় তাহলে সে সর্বোচ্চ কতটি ভুল উত্তর দিতে পারবে? 

সমাধান:
দেওয়া আছে,
প্রতিটি সঠিক উত্তরের মান = ২ 
প্রতিটি ভুল উত্তরে কাটা যাবে = ১ 
তাহলে ৫০ টি প্রশ্নের পূর্ণমান হবে = ৫০ × ২ = ১০০
∴ ৭৬% নম্বর পেতে হলে তাকে ৭৬ নম্বর পেতে হবে। 

ধরি, ভুল উত্তরের সংখ্যা = ক 
সঠিক উত্তরের সংখ্যা = ৫০ - ক

প্রশ্নমতে, 
২(৫০ - ক) - ক = ৭৬ 
বা, ১০০ - ২ক - ক = ৭৬
বা, ১০০ - ৩ক = ৭৬
বা, ৩ক = ১০০ - ৭৬
বা, ৩ক = ২৪
বা, ক = ২৪/৩ = ৮

সুতরাং ৭৬% নম্বর পেতে চাইলে সে সর্বোচ্চ ৮ টি ভুল উত্তর দিতে পারবে। 
১,৩১৬.
একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৬০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
  1. ৩৬০ টাকা
  2. ৪০০ টাকা
  3. ৪৫০ টাকা
  4. ৫০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৬০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?

সমাধান:
মনে করি,
ঘড়িটির ক্রয়মূল্য = ১০০ টাকা।

১০% ক্ষতিতে, বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা।
এবং ৫% লাভে, বিক্রয়মূল্য = (১০০ + ৫) টাকা = ১০৫ টাকা।

সুতরাং বিক্রয়মূল্য বেশি হয় = (১০৫ - ৯০) = ১৫ টাকা।

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/১৫ টাকা
∴ বিক্রয়মূল্য ৬০ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০ × ৬০)/১৫ টাকা
= ৪০০ টাকা।

∴ ঘড়িটির ক্রয়মূল্য ৪০০ টাকা।

১,৩১৭.
কোন সংখ্যার শতকরা ৬৫ ভাগ ঐ সংখ্যার চার পঞ্চমাংশ অপেক্ষা ২১ কম। সংখ্যাটি কত?
  1. ১৩০
  2. ১২০
  3. ১৪০
  4. ১৬০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার শতকরা ৬৫ ভাগ ঐ সংখ্যার চার পঞ্চমাংশ অপেক্ষা ২১ কম। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি ক 

প্রশ্নমতে,
(৪ক/৫) - ক এর ৬৫% = ২১
বা, ৪ক/৫ - ৬৫ক/১০০ = ২১
বা, (৮০ক - ৬৫ক)/১০০ = ২১
বা, ১৫ক/১০০ = ২১
বা, ১৫ক = ২১০০
বা, ক = ২১০০/১৫
∴ ক = ১৪০

∴ সংখ্যাটি ১৪০
১,৩১৮.
বার্ষিক শতকরা ৬ টাকা হার সুদে কত সময়ে ৪৫০ টাকা সুদে আসলে ৫৫৮ টাকা হবে?
  1. ক) ৪ বছর
  2. খ) ৪.৫ বছর
  3. গ) ৫ বছর
  4. ঘ) ৬ বছর
ব্যাখ্যা

আমরা জানি,
সুদাসল C, মুলধন P, সুদের হার r, এবং সময় n হলে

C = P (১ + nr/১০০)
⇒ ৫৫৮ = ৪৫০ (১ + n × ৬ ∕ ১০০)
⇒ ৫৫৮ = ৪৫০ (১০০ + ৬n ∕ ১০০)
⇒ ৫৫৮০০ ∕ ৪৫০ = ১০০ + ৬n
⇒ ৬n = ১২৪ - ১০০
⇒ n = ২৪ ∕ ৬

∴ n = ৪ বছর

১,৩১৯.
একজন দোকানদার একটি পণ্য 20% লাভে বিক্রি করে। যদি সে পণ্যটি 10% কম মূল্যে ক্রয় করত এবং 21 টাকা কম মূল্যে বিক্রি করত, তবে তার 30% লাভ হত। পণ্যটির আসল ক্রয়মূল্য কত?
  1. 820 টাকা
  2. 800 টাকা
  3. 760 টাকা
  4. 680 টাকা
  5. 700 টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একজন দোকানদার একটি পণ্য 20% লাভে বিক্রি করে। যদি সে পণ্যটি 10% কম মূল্যে ক্রয় করত এবং 21 টাকা কম মূল্যে বিক্রি করত, তবে তার 30% লাভ হত। পণ্যটির আসল ক্রয়মূল্য কত?

সমাধান: 
ধরি,
 পণ্যটির আসল ক্রয়মূল্য হলো x টাকা।

এখন, 
দোকানদার পণ্যটি 20% লাভে বিক্রি করে।
∴ আসল বিক্রয়মূল্য = ক্রয়মূল্য + 20% লাভ
= x + x এর 20% = x + x(20/100) = 6x/5
∴ আসল বিক্রয়মূল্য = 6x/5

আবার, 
যদি সে পণ্যটি ১০% কম মূল্যে ক্রয় করত, তাহলে
নতুন ক্রয়মূল্য = আসল ক্রয়মূল্য - 10% কম
= x - x এর 20% = x - x(10/100) = 9x/10
∴ নতুন ক্রয়মূল্য = 9x/10

যদি সে পণ্যটি 21 টাকা কম মূল্যে বিক্রি করত তাহলে,
∴ নতুন বিক্রয়মূল্য = আসল বিক্রয়মূল্য - 21 টাকা
= (6x/5) - 21 টাকা 

এবং, 
নতুন ক্রয়মূল্য এবং নতুন বিক্রয়মূল্যে তার 30% লাভ হত। লাভ সবসময় ক্রয়মূল্যের উপর হিসাব করা হয়।
∴ নতুন লাভ = নতুন ক্রয়মূল্যের 30%
 = (9x/10) × (30/100) = 27x/100

আমরা জানি,
নতুন লাভ = নতুন বিক্রয়মূল্য - নতুন ক্রয়মূল্য
27x/100 = {(6x/5) - 21} - (9x/10)
⇒ 27x/100 = (12x - 210 - 9x)/10
⇒ 27x/100 = (3x - 210)/10
⇒ 27x = 10(3x - 210)
⇒ 27x = 30x - 2100
⇒ 3x = 2100
∴ x = 700

∴ পণ্যটির আসল ক্রয়মূল্য হলো 700 টাকা।

১,৩২০.
১০ এর ৪০% কোন সংখ্যার ২০ % এর সমান?
  1. ২০
  2. ২৫
  3. ৩০
  4. ৪০
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ এর ৪০% কোন সংখ্যার ২০ % এর সমান?

সমাধান:
১০ এর ৪০% = ক এর ২০%
১০এর ৪০/১০০ = ক এর ২০/১০০
৪০০ = ২০ক
ক = ৪০০/২০
ক = ২০
১,৩২১.
একজন পেঁয়াজ বিক্রেতা ১০ কেজি পেঁয়াজ ১২০০ টাকায় কিনে ১৮০০ টাকায় বিক্রি করলেন। তার শতকরা কত লাভ হলো?
  1. ৬০%
  2. ৪০%
  3. ৫৫%
  4. ৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন পেঁয়াজ বিক্রেতা ১০ কেজি পেঁয়াজ ১২০০ টাকায় কিনে ১৮০০ টাকায় বিক্রি করলেন। তার শতকরা কত লাভ হলো?

সমাধান:
লাভ = (১৮০০ - ১২০০) টাকা 
= ৬০০ টাকা 

১২০০ টাকায় লাভ ৬০০ টাকা 
∴ ১ টাকায় লাভ ৬০০/১২০০ টাকা 
∴ ১০০ টাকায় লাভ (৬০০ × ১০০)/১২০০ টাকা 
= ৫০ টাকা 
১,৩২২.
ফলের দোকান থেকে ১৮০ টি ফজলি আম কিনে আনা হলো। দুই দিন পর ৯ টি আম পচে গেল। শতকরা কতটি আম ভালো আছে? 
  1. ৬০ টি
  2. ৭৫ টি
  3. ৮৫ টি
  4. ৯৫ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ফলের দোকান থেকে ১৮০ টি ফজলি আম কিনে আনা হলো। দুই দিন পর ৯ টি আম পচে গেল। শতকরা কতটি আম ভালো আছে?

সমাধান: 
মোট আম কেনা হলো = ১৮০ টি
এর মধ্যে পচে গেল = ৯ টি
∴ ভালো আম রইলো = (১৮০ - ৯) টি
= ১৭১ টি ভালো

১৮০ টি ফজলি আমের মধ্যে ভালো আছে = ১৭১ টি
∴ ১ টি ফজলি আমের মধ্যে ভালো আছে = ১৭১/১৮০ টি
∴ ১০০ টি ফজলি আমের মধ্যে ভালো আছে = (১৭১ × ১০০)/১৮০ টি
= ৯৫ টি

∴ শতকরা আম ভালো আছে = ৯৫ টি।
১,৩২৩.
টাকায় ৬টি করে আম ক্রয় করে টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ২০%
  2. ২৫%
  3. ৫০%
  4. ৬০%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৬টি করে আম ক্রয় করে টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান: 
৬টি আমের ক্রয়মূল্য ১ টাকা
১টি আমের ক্রয়মূল্য ১/৬ টাকা

আবার,
৪টি আমের বিক্রয়মূল্য ১ টাকা
১টি আমের বিক্রয়মূল্য ১/৪ টাকা

∴ লাভ = (১/৪) - (১/৬)
= (৩ - ২)/১২
= ১/১২ টাকা

এখন
১/৬ টাকায় লাভ হয় ১/১২ টাকা
১ টাকায় লাভ হয় (১ × ৬)/১২ টাকা
১০০ টাকায় লাভ হয় (১×৬×১০০)/১২ টাকা
= ৫০ টাকা

∴ নির্ণেয় লাভ ৫০%
১,৩২৪.
মহিম বার্ষিক পরীক্ষায় ৭৮% নম্বর পেয়েছে। পরীক্ষায় মোট ৮০০ নম্বর হলে, সে কত নম্বর পেয়েছে?
  1. ক) ৫২৪ নম্বর
  2. খ) ৬২৪ নম্বর
  3. গ) ৬২৮ নম্বর
  4. ঘ) ৫৪৮ নম্বর
ব্যাখ্যা

১০০ নম্বরের মধ্যে পেয়েছে ৭৮ নম্বর।
∴ ১ নম্বরের মধ্যে পেয়েছে ৭৮/১০০ নম্বর।
∴ ৮০০ নম্বরের মধ্যে পেয়েছে (৭৮ × ৮০০)/১০০ = ৬২৪ নম্বর।

১,৩২৫.
একটি ছাগল ১১৪০ টাকায় বিক্রয় করায় ৬০ টাকা ক্ষতি হলো। শতকরা ক্ষতির হার কত?
  1. ৩৫%
  2. ২৪%
  3. ৫%
  4. ১৫%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ছাগল ১১৪০ টাকায় বিক্রয় করায় ৬০ টাকা ক্ষতি হলো। শতকরা ক্ষতির হার কত?

সমাধান:

ছাগলটি ১১৪০ টাকায় বিক্রয় করায় ক্ষতি হয় ৬০ টাকা।

আমরা জানি,
ক্রয়মূল্য = বিক্রয়মূল্য + ক্ষতি
= (১১৪০ + ৬০) টাকা
= ১২০০ টাকা।

এখন,
 ১২০০ টাকায় ক্ষতি হয় ৬০ টাকা
১ টাকায় ক্ষতি হয় = ৬০/১২০০ টাকা
১০০ টাকায় ক্ষতি হয় = (৬০ × ১০০)/১২০০ টাকা
= ৫ টাকা।

সুতরাং, নির্ণেয় ক্ষতির হার ৫%।

১,৩২৬.
একটি বিদ্যালয়ে বালক বালিকার সংখ্যা 150 জন। যদি বালকের সংখ্যা x হয় এবং বালিকার সংখ্যা মোট শিক্ষার্থীর x% হয়। তাহলে বালকের সংখ্যা কত? 
  1. ক) 40 জন
  2. খ) 50 জন
  3. গ) 60 জন
  4. ঘ) 70 জন
ব্যাখ্যা
দেয়া আছে, 
বালকের সংখ্যা x 
বালিকার সংখ্যা 150 এর x % 

প্রশ্নমতে, 
x + 150 এর x % = 150 
x + 150 এর x/100 = 150 
x + 3x/2 = 150
(2x + 3x)/2 = 150 
5x/2 = 150 
5x = 150 × 2
x = (150 × 2)/5
x = 60
১,৩২৭.
ক একটি পণ্য ৪০০ টাকা দিয়ে ক্রয় করে ২০% লাভে খ এর কাছে বিক্রয় করে। তারপর খ তার ক্রয়মূল্যের উপর ১০% লাভে গ এর কাছে বিক্রয় করে। গ, খ কে কত টাকা দিবে? 
  1. ৫৩৬ টাকা
  2. ৪৭৬ টাকা
  3. ৫২৮ টাকা
  4. ৪৭২ টাকা
ব্যাখ্যা
ক এর বিক্রয়মূল্য = খ এর ক্রয়মূল্য 

ক এর ২০% লাভে,
পণ্যটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা 
পণ্যটির ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১২০/১০০ টাকা 
পণ্যটির ক্রয়মূল্য ৪০০ টাকা হলে বিক্রয়মূল্য (১২০ ×৪০০)/১০০ টাকা 
                                                                   = ৪৮০ টাকা 

খ এর ক্রয়মূল্য = ৪৮০ টাকা 

আবার,
খ এর বিক্রয়মূল্য = গ এর ক্রয়মূল্য 

খ এর ১০% লাভ, 
পণ্যটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১১০ টাকা 
পণ্যটির ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১১০/১০০ টাকা 
পণ্যটির ক্রয়মূল্য ৪৮০  টাকা হলে বিক্রয়মূল্য (১১০× ৪৮০)/১০০ টাকা 
                                                                   = ৫২৮ টাকা 


গ এর ক্রয়মূল্য = ৫২৮ টাকা
১,৩২৮.
একজন ব্যবসায়ী তার ৮০% সবজি ২০% লাভে বিক্রি করে এবং বাকি ২০% সবজি ২০% ক্ষতিতে বিক্রি করলে মোটের উপর তার কত টাকা লাভ বা ক্ষতি হবে?
  1. ১২% লাভ
  2. ১৪% লাভ
  3. ১৬% ক্ষতি
  4. ১৫% ক্ষতি
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যবসায়ী তার ৮০% সবজি ২০% লাভে বিক্রি করে এবং বাকি ২০% সবজি ২০% ক্ষতিতে বিক্রি করলে মোটের উপর তার কত টাকা লাভ বা ক্ষতি হবে?

সমাধান: 
ধরি,
মোট সবজি = ১০০
প্রতিটির ক্রয়মূল্য = ১০০
গড় বিক্রয়মূল্য = ক

২০% লাভে বিক্রয়মূল্য = ১২০ টাকা
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ৮০ টাকা

∴ (৮০ × ১২০) + (২০ × ৮০) = (১০০ × ক)
বা, ১০০ক = ১১২০০
∴ ক = ১১২ টাকা

গড়ে লাভ = ১১২ - ১০০ = ১২ টাকা

∴ শতকরা লাভ = (১২/১০০)১০০%
= ১২%
১,৩২৯.
একটি চেয়ার ৯০০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হলো, চেয়ারটির ক্রয়মূল্য কত? 
  1. ১২৫০ টাকা
  2. ১০০০ টাকা
  3. ১১৬০ টাকা
  4. ১৩০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চেয়ার ৯০০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হলো, চেয়ারটির ক্রয়মূল্য কত? 

সমাধান: 
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা 
= ৯০ টাকা 

এখন, 
বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৯০ টাকা
∴ বিক্রয়মূল্য ৯০০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৯০০)/৯০ টাকা 
= ১০০০ টাকা 

∴ চেয়ারটির ক্রয়মূল্য = ১০০০ টাকা।

১,৩৩০.
রহিম এবং করিম একটি ব্যবসা শুরু করলো। রহিম ৮ মাসের ৩৫০০ টাকা এবং করিম ১০ মাসের জন্য ৪২০০ টাকা বিনোয়োগ করেছে। তাদের মোট মুনাফা ৩১৫০ টাকা হলে রহিম কত টাকা মুনাফা পাবে? 
  1. ক) ১৮৯০ টাকা
  2. খ) ১৪৬০ টাকা
  3. গ) ১২৬০ টাকা
  4. ঘ) ১০৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রহিম এবং করিম একটি ব্যবসা শুরু করলো। রহিম ৮ মাসের ৩৫০০ টাকা এবং করিম ১০ মাসের জন্য ৪২০০ টাকা বিনোয়োগ করেছে। তাদের মোট মুনাফা ৩১৫০ টাকা হলে রহিম কত টাকা মুনাফা পাবে? 

সমাধান: 
রহিম এবং করিমের শেয়ারের অনুপাত = (৩৫০০× ৮) : (৪২০০ × ১০)
= ২৮০০০ : ৪২০০০
= ২৮ : ৪২
= ২ : ৩ 

রহিম পাবে= (৩১৫০ এর ২/৫) টাকা 
= ১২৬০ টাকা
১,৩৩১.
একটি ঘড়ি ৮৪০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলো। এক জোড়া ঘড়ির ক্রয়মূল্য কত?
  1. ১২০০ টাকা
  2. ৩২০০ টাকা
  3. ২১০০ টাকা
  4. ২২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ি ৮৪০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলো। এক জোড়া ঘড়ির ক্রয়মূল্য কত?

সমাধান:
২০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা 
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৮০ টাকা 
∴ বিক্রয়মূল্য ৮৪০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৮৪০)/৮০ টাকা 
= ১০৫০ টাকা 

এক জোড়া ঘড়ির ক্রয়মূল্য = (১০৫০ × ২) টাকা
= ২১০০ টাকা
১,৩৩২.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি এবং প্রস্থ ২০% হ্রাস করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে?
  1. ৪% বৃদ্ধি
  2. ৪% হ্রাস
  3. ৬% বৃদ্ধি
  4. ৬% হ্রাস
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি এবং প্রস্থ ২০% হ্রাস করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে?

সমাধান: 
ধরি,
দৈর্ঘ্য = ক
প্রস্থ = খ 
∴ ক্ষেত্রফল = কখ

২০% বৃদ্ধিতে নতুন দৈঘ্য = ক + (ক এর ২০%)
= ক + ক/৫
= ৬ক/৫

২০% হ্রাসে নতুন প্রস্থ = খ - (খ এর ২০%)
= খ - খ/৫
= ৪খ/৫

নতুন ক্ষেত্রফল = (৬ক/৫) × (৪খ/৫)
= ২৪কখ/২৫

∴ ক্ষেত্রফলের হ্রাস = কখ - ২৪কখ/২৫
= কখ/২৫

শতকরা হ্রাস = {(কখ/২৫)/কখ} × ১০০%
= ৪%
১,৩৩৩.
বার্ষিক ৪.৫% সুদে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে?
  1. ক) ৪৫৮
  2. খ) ৬৫০
  3. গ) ৭০০
  4. ঘ) ৭২৫
ব্যাখ্যা

১০০ টাকার ১ বছরের সুদ ৪.৫ টাকা
∴ ১০০ টাকার ৪ বছরের সুদ = (৪.৫ × ৪) টাকা = ১৮ টাকা
তাহলে সুদাসল = (১০০ + ১৮ টাকা) = ১১৮ টাকা
সুদাসল ১১৮ টাকা হলে আসল ১০০ টাকা
∴ সুদাসল ৮২৬ টাকা হলে আসল = (১০০/১১৮) × ৮২৬ টাকা
                                             = ৭০০ টাকা।

১,৩৩৪.
একটি দ্রব্য ৩৬০ টাকা বিক্রয় করায় ৪০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত? 
  1. ৫%
  2. ১০%
  3. ১২%
  4. ১৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৩৬০ টাকা বিক্রয় করায় ৪০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত? 

সমাধান:
ক্রয়মূল্য = (৩৬০ + ৪০) টাকা = ৪০০ টাকা 

৪০০ টাকায় ক্ষতি হয় ৪০ টাকা 
১ টাকায় ক্ষতি হয় ৪০/৪০০ টাকা 
১০০ টাকায় ক্ষতি হয় (৪০ × ১০০)/৪০০ টাকা 
= ১০ টাকা
১,৩৩৫.
একটি পণ্য ৪০০০ টাকায় বিক্রি করায় কিছু ক্ষতি হলো। ঐ পণ্যটি ৫০০০ টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়েছিলো তার (২০০/৩)% লাভ হতো। পণ্যটির ক্রয়মূল্য কতটাকা?
  1. ক) ৪০০০
  2. খ) ৪৫০০
  3. গ) ৪৬০০
  4. ঘ) ৪২০০
ব্যাখ্যা
ধরি, ৪০০০ টাকায় বিক্রি করলে x টাকা ক্ষতি হয়।
∴ ক্রয়মূল্য = (৪০০০+x) টাকা
৫০০০ টাকায় বিক্রয় করায় লাভ হয় = (x এর ২০০/৩×১০০)টাকা = ২x/৩ টাকা
ক্রয়মূল্য = ৫০০০ - ২x/৩
প্রশ্নমতে, ৪০০০+x = ৫০০০ - 2x/৩
⇒ x + ২x/৩ = ৫০০০ - ৪০০০
⇒ (৩x+২x)/৩ = ১০০০
⇒ ৫x = ৩০০০
∴ x = ৬০০
∴ ক্রয়মূল্য = ৪০০০ + ৬০০ = ৪৬০০ টাকা
১,৩৩৬.
সৌরভ ৬০০০ টাকার পণ্য ক্রয়করে ১/২ অংশ পণ্য ১০% লাভে বিক্রয় করলো। সর্বমোট শতকরা ২৫% লাভ করতে হলে বাকি পণ্যগুলো তাকে কত টাকায় বিক্রয় করতে হবে?
  1. ৩৩০০ টাকা
  2. ৩৫০০ টাকা
  3. ৪০০০ টাকা
  4. ৪২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সৌরভ ৬০০০ টাকার পণ্য ক্রয়করে ১/২ অংশ পণ্য ১০% লাভে বিক্রয় করলো। সর্বমোট শতকরা ২৫% লাভ করতে হলে বাকি পণ্যগুলো তাকে কত টাকায় বিক্রয় করতে হবে?

সমাধান:
২৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২৫ টাকা 
∴ক্রয়মূল্য ৬০০০ টাকা হলে বিক্রয়মূল্য = (৬০০০ × ১২৫)/১০০
= ৭৫০০ টাকা 

১/২ অংশ পণ্য অর্থাৎ,
৩০০০ টাকার পণ্যের ১০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১১০ টাকা
∴ক্রয়মূল্য ৩০০ টাকা হলে বিক্রয়মূল্য = (৩০০০ × ১১০)/১০০
= ৩৩০০ টাকা 

∴ বাকি ৩০০০ টাকার পণ্য বিক্রয় করতে হবে = (৭৫০০ - ৩৩০০) টাকা 
= ৪২০০ টাকা 
১,৩৩৭.
নৌকার বেগ এবং স্রোতের বেগ যথাক্রমে ঘন্টায় ১০ কি. মি. এবং ৫ কি. মি.। নৌকাটি নির্দিষ্ট স্থান থেকে ৩০ কি. মি. গিয়ে আবার ফিরে আসতে মোট কত সময় লাগবে?
  1. ক) ৬ ঘন্টা
  2. খ) ৮ ঘন্টা
  3. গ) ১০ ঘন্টা
  4. ঘ) ৫ ঘন্টা
ব্যাখ্যা

স্রোতের অনুকূলে, নৌকার বেগ = ১০ + ৫ = ১৫ কি. মি./ঘন্টা
∴ ৩০ কি. মি. পথ যেতে সময় লাগবে = ৩০/১৫ = ২ ঘন্টা
স্রোতের প্রতিকূলে, নৌকার বেগ = ১০ - ৫ = ৫ কি. মি./ঘন্টা
∴ ৩০ কি. মি. পথ ফিরে আসতে সময় লাগবে = ৩০/৫ = ৬ ঘন্টা
∴ মোট সময় লাগবে = ২ + ৬ = ৮ ঘন্টা।

১,৩৩৮.
৫ টাকায় ২টি করে কলা কিনে ৩০ টাকায় কয়টি কলা বিক্রয় করলে ২০% লাভ হবে?
  1. ১৫টি
  2. ১০টি
  3. ১১টি
  4. ১২টি
ব্যাখ্যা

২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০/১০০ টাকা
ক্রয়মূল্য ৫ টাকা হলে বিক্রয়মূল্য = (১২০ × ৫)/১০০ টাকা
= ৬ টাকা
সুতরাং ৬ টাকায় বিক্রয় করতে হবে = ২ টি কলা
সুতরাং ১ টাকায় বিক্রয় করতে হবে = ২/৬ টি কলা
সুতরাং ৩০ টাকায় বিক্রয় করতে হবে = ২×৩০/৬ টি কলা
= ১০ টি কলা।

১,৩৩৯.
পানির উপর ৩০% কর বাড়ানাে হলে একটি পরিবার এর ব্যবহার ৩০% কমিয়ে দিল। ওই পরিবারের জন্য পানির খরচ শতকরা কত কমলাে বা বাড়লো?
  1. ক) ৯% বাড়ল
  2. খ) ৭.৭৫% কমলাে
  3. গ) ৯% কমলাে
  4. ঘ) ৮.২৫% বাড়ল
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
30-30+ {30×( – 30)}/100 = -900/100= -9% কমে গেলো।
১,৩৪০.
A man invested Tk. 17,000 at an annual interest rate of 12% per annum. After 7 months, he withdrew the entire amount and had to pay an early withdrawal charge of Tk. 375. Calculate the net profit he earned from the investment.
  1. Tk. 1,190
  2. Tk. 995
  3. Tk. 815
  4. Tk. 1,565
ব্যাখ্যা

Question: A man invested Tk. 17,000 at an annual interest rate of 12% per annum. After 7 months, he withdrew the entire amount and had to pay an early withdrawal charge of Tk. 375. Calculate the net profit he earned from the investment.

Solution:
Given,
Principle (P) = 17000 Tk.
Number of Year (n) = (7/12) [7 months out of 12 months]
Rate (r) = 12% per annum.
Charge = 375 Tk.

 

Net Profit = Interest - Charge 
= 1190 - 375
= 815 Tk.

∴ Net profit Tk. 815

১,৩৪১.
১৬ টাকায় ৪টি করে পেয়ারা কিনে ৩০০ টাকায় কয়টি পেয়ারা বিক্রয় করলে ২৫% লাভ হবে?
  1. ৬০ টি
  2. ৭৫ টি
  3. ৮০ টি
  4. ৯০ টি
ব্যাখ্যা

প্রশ্ন: ১৬ টাকায় ৪টি করে পেয়ারা কিনে ৩০০ টাকায় কয়টি পেয়ারা বিক্রয় করলে ২৫% লাভ হবে?

সমাধান:
২৫% লাভে,
৪টি পেয়ারার বিক্রয়মূল্য = ১৬ × (১২৫/১০০) টাকা = ২০ টাকা

২০ টাকায় বিক্রয় করতে হবে = ৪ টি পেয়ারা
∴ ১ টাকায় বিক্রয় করতে হবে = ৪/২০ টি পেয়ারা
∴ ৩০০ টাকায় বিক্রয় করতে হবে = (৪/২০) × ৩০০ টি পেয়ারা
= (৪ × ৩০০)/২০ টি
= ১২০০/২০ টি
= ৬০ টি পেয়ারা

∴ ৩০০ টাকায় বিক্রয় করতে হলে ৬০ টি পেয়ারা বিক্রি করতে হবে।

১,৩৪২.
একটি মোবাইল ১২% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি বিক্রয়মূল্য ৬০০ টাকা বেশি হতো, তাহলে ৮% লাভ হতো। মোবাইলটির ক্রয়মূল্য কত?
  1. ২০০০ টাকা
  2. ৩০০০ টাকা
  3. ৪০০০ টাকা
  4. ৫০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মোবাইল ১২% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি বিক্রয়মূল্য ৬০০ টাকা বেশি হতো, তাহলে ৮% লাভ হতো। মোবাইলটির ক্রয়মূল্য কত?

সমাধান:
১২% ক্ষতিতে, ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ - ১২) = ৮৮ টাকা

৮% লাভে, ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ + ৮) = ১০৮ টাকা

∴ বিক্রয়মূল্যদ্বয়ের পার্থক্য = (১০৮ - ৮৮) = ২০ টাকা।

বিক্রয় মূল্য ২০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয় মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/২০ টাকা
∴ বিক্রয় মূল্য ৬০০ টাকা বেশি হলে ক্রয় মূল্য = (১০০ × ৬০০)/২০ টাকা 
= ৩০০০ টাকা
১,৩৪৩.
6% হারে নয় মাসে 10,000 টাকার উপর মুনাফা-মূলধন কত হবে?
  1. ক) 10,500 টাকা
  2. খ) 10,450 টাকা
  3. গ) 10,650 টাকা
  4. ঘ) 10,600 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: 6% হারে নয় মাসে 10,000 টাকার উপর মুনাফা-মূলধন কত হবে?

সমাধান: 
আমরা জানি,
I = pnr
I = 10000 × (9/12) × 6/100
  = 450 টাকা
মুনাফা-মূলধন = 10,000 + 450 = 10450 টাকা
১,৩৪৪.
১২.৫% সরল সুদে কোনো মূলধন কত বছরে সুদে-আসলে তিনগুণ হবে?
  1. ১০ বছর
  2. ১৬ বছর
  3. ২০ বছর
  4. ২৫ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: ১২.৫% সরল সুদে কোনো মূলধন কত বছরে সুদে-আসলে তিনগুণ হবে?

সমাধান:
ধরি, মূলধন = P টাকা
সুদের হার, r = ১২.৫%
সময় = n বছর

সুদে-আসলে ৩ গুণ হলে, সুদ-আসল = ৩P
∴ সুদ, I = ৩P - P = ২P টাকা

আমরা জানি,
I = (P × n × r)/১০০
⇒ ২P = (P × n × ১২.৫)/১০০
⇒ ২ = (n × ১২.৫)/১০০
⇒ ২ × ১০০ = ১২.৫n
⇒ ২০০ = ১২.৫n
⇒ n = ২০০/১২.৫
∴ n = ১৬ বছর

সুতরাং, ১৬ বছরে মূলধন সুদে-আসলে তিনগুণ হবে।

১,৩৪৫.
একটি দ্রব্য ৬০০ টাকায় ক্রয় করে ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। দ্রব্যটির বিক্রয়মূল্য কত?
  1. ৫২০ টাকা
  2. ৫২৫ টাকা
  3. ৫৩৪ টাকা
  4. ৫৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৬০০ টাকায় ক্রয় করে ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। দ্রব্যটির বিক্রয়মূল্য কত?

সমাধান:
১০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা
= ৯০ টাকা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ৯০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ৯০/১০০ টাকা
ক্রয়মূল্য ৮০০ টাকা হলে বিক্রয়মূল্য = (৯০ × ৬০০)/১০০ টাকা
= ৫৪০ টাকা
১,৩৪৬.
শতকরা বার্ষিক (২৫/২)% টাকা হার সুদে কত টাকার ৪ বছরের সুদ ১৭০ টাকা হবে?
  1. ২৮০ টাকা
  2. ৩০০ টাকা
  3. ৩২০ টাকা
  4. ৩৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক (২৫/২)% টাকা হার সুদে কত টাকার ৪ বছরের সুদ ১৭০ টাকা হবে?

সমাধান:
দেওয়া আছে,
সুদের হার, r = (২৫/২)% = ২৫/(২ × ১০০) = ২৫/২০০ = ১/৮ 
সময়, n = ৪ বছর
সুদ, I = ১৭০ টাকা 

ধরি,
আসল = P টাকা 
 
আমরা জানি,
I = Pnr 
⇒ P = I/(nr)
= ১৭০/{৪ × (১/৮)}
= (১৭০ × ৮)/৪
= ৩৪০ 

∴ আসল ৩৪০ টাকা
১,৩৪৭.
এক ডজন কলম ১৪৪ টাকা ক্রয় করে ১ টি কলম ১৫ টাক বিক্রি করলে শতকরা কত লাভ হয়? 
  1. ২০%
  2. ২৫%
  3. ২১%
  4. ১৪%
ব্যাখ্যা
প্রশ্ন: এক ডজন কলম ১৪৪ টাকা ক্রয় করে ১ টি কলম ১৫ টাক বিক্রি করলে শতকরা কত লাভ হয়? 

সমাধান: 
১ ডজন = ১২ টি
১২ টি কলমের দাম = ১৪৪ টাকা 
১ টি কলমের দাম = ১৪৪/১২ টাকা
= ১২ টাকা 

১ টি কলম বিক্রি করে = ১৫ টাকা 

∴ লাভ = (১৫ - ১২) টাকা 
= ৩ টাকা 

∴ শতকরা লাভ = (৩ × ১০০)/১২ টাকা
= ২৫%
১,৩৪৮.
একটি দ্রব্য ২০% লাভে বিক্রয় করলে তা ২০% ক্ষতিতে বিক্রয় মূল্য অপেক্ষা ৫০ টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ১২৫ টাকা
  2. ১৩৬ টাকা
  3. ১৪২ টাকা
  4. ১৫৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ২০% লাভে বিক্রয় করলে তা ২০% ক্ষতিতে বিক্রয় মূল্য অপেক্ষা ৫০ টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান:
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ২০) = ৮০ টাকা
২০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ২০) = ১২০ টাকা

∴ বিক্রয় মূল্যের ব্যবধান = (১২০ - ৮০) = ৪০ টাকা

বিক্রয়মূল্য ৪০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/৪০ টাকা
বিক্রয়মূল্য ৫০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ৫০)/৪০ টাকা
= ১২৫ টাকা
১,৩৪৯.
এক ব্যক্তি ৮০০ টাকায় একটি জিনিস ক্রয় করে ৬ মাস পরে ৮৮০ টাকায় বিক্রয় করলো। তার বাৎসরিক শতকরা কত লাভ হল?
  1. ১৫%
  2. ২৫%
  3. ২০%
  4. ৪০%
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি ৮০০ টাকায় একটি জিনিস ক্রয় করে ৬ মাস পরে ৮৮০ টাকায় বিক্রয় করলো। তার বাৎসরিক শতকরা কত লাভ হল? 

সমাধান: 
লাভ = (৮৮০ - ৮০০) টাকা 
= ৮০ টাকা 

৮০০ টাকায় ৬ মাসে লাভ হয় = ৮০ টাকা 
∴ ১ টাকায় ১ মাসে লাভ হয় = ৮০/(৮০০ × ৬) টাকা 
∴ ১০০ টাকায় ১২ মাসে লাভ হয় = (৮০ × ১০০ × ১২)/(৮০০ × ৬) টাকা 
= ২০ টাকা 

∴ বাৎসরিক শতকরা লাভ = ২০ টাকা।
১,৩৫০.
একজন বিক্রেতা ১৭টি কলম ৭২০ টাকায় বিক্রি করে যে লোকসান করল তা ৫টি কলমের ক্রয়মূল্যের সমান। একটি কলমের ক্রয়মূল্য কত?
  1. ক) ৫২
  2. খ) ৫৪
  3. গ) ৬০
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
১৭টি  কলমের বিক্রয়মূল্য = (১৭- ৫) বা ১২ টি কলমের ক্রয়মূল্য 

 ১২ টি কলমের ক্রয়মূল্য  ৭২০ টাকা 
 ১ টি          ''      ''             ৭২০/১২ টাকা 
                                       = ৬০ টাকা
১,৩৫১.
কোনো আসল ৩ বছরে সুদে-আসলে ৯৪৪ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ১০৪০ টাকা হয়। শতকরা সুদের হার কত?
  1. ক) ৪%
  2. খ) ৫%
  3. গ) ৮%
  4. ঘ) ৬%
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো আসল ৩ বছরে সুদে-আসলে ৯৪৪ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ১০৪০ টাকা হয়। শতকরা সুদের হার কত?

সমাধান: 
আসল + ৫ বছরের সুদ =১০৪০ টাকা
আসল + ৩ বছরের সুদ= ৯৪৪ টাকা

∴ ২ বছরের সুদ =(১০৪০ - ৯৪৪) = ৯৬ টাকা
   ১ বছরের সুদ = ৯৬/২ টাকা 
  ৫ বছরের সুদ = (৯৬ × ৫)/২ টাকা 
                        = ২৪০ টাকা

আসল = (১০৪০ - ২৪০) = ৮০০ টাকা

৮০০ টাকার ৫ বছরের সুদ ২৪০ টাকা
১ টাকার ১ বছরের সুদ ২৪০/(৮০০ × ৫) টাকা
১০০ টাকার ১ বছরের সুদ = (২৪০ × ১০০)/(৮০০ × ৫)
                                       = ৬%
১,৩৫২.
একজন বিক্রেতা একটি শার্টের গায়ে লিখিত মূল্য ১৮০ টাকার উপর ১৫% ছাড় দেয়। শার্টের বিক্রয়মূল্য কত?
  1. ১৫৫ টাকা
  2. ১৫৭ টাকা
  3. ১৫৩ টাকা
  4. ১৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বিক্রেতা একটি শার্টের গায়ে লিখিত মূল্য ১৮০ টাকার উপর ১৫% ছাড় দেয়। শার্টের বিক্রয়মূল্য কত?

সমাধান: 
১৮০ টাকার ১৫% = ১৮০ × (১৫/১০০) 
= ২৭ টাকা 

বিক্রয়মূল্য = (১৮০ - ২৭) = ১৫৩ টাকা
১,৩৫৩.
শতকরা বার্ষিক ৬.৫% হার সুদে ৫০০০ টাকার ৩ বছরের মুনাফা কত?
  1. ৯৭৫ টাকা
  2. ৭৮৫ টাকা
  3. ৮১৫ টাকা
  4. ১০২৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ৬.৫% হার সুদে ৫০০০ টাকার ৩ বছরের মুনাফা কত?

সমাধান:
এখানে,
P = 5000
r = 6.5% = 6.5/100
n = 3

মুনাফা, I = Pnr
= 5000 × (6.5/100) × 3
= 975 টাকা।
১,৩৫৪.
একটি ১০,০০০ টাকার বিলের ওপর এককালীন ৪০% কমতি এবং পরপর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা?
  1. ১৪৪
  2. ২৫৬
  3. ৪০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ১০,০০০ টাকার বিলের ওপর এককালীন ৪০% কমতি এবং পরপর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা?

সমাধান: 
১০,০০০ টাকার বিলের উপর এককালীন ৪০% কমতি = ১০০০০ × ৪০/১০০
= ৪০০০ টাকা 

৩৬% কমতি = ১০০০০ × ৩৬/১০০ 
=  ৩৬০০ টাকা 

বাকি থাকে = ১০০০০ - ৩৬০০ টাকা 
= ৬৪০০ টাকা 
এর ৪% কমতি =  ৬৪০০ × ৪/১০০
=  ২৫৬ টাকা 

মোট কমতি = ৩৬০০ + ২৫৬ টাকা 
= ৩৮৫৬ টাকা 

∴ পার্থক্য = ৪০০০ - ৩৮৫৬ টাকা 
= ১৪৪ টাকা
১,৩৫৫.
রকিব সাহেবের মাসিক বেতন ২৪০০০ টাকা। তাঁর বার্ষিক মোট আয়ের প্রথম আড়াই লক্ষ টাকার আয়কর ০ টাকা এবং পরবর্তী টাকার উপর আয়করের হার ১০ টাকা হলে, রকিব সাহেব ২০২৪ সালে কত টাকা আয়কর দিবেন?
  1. ০ টাকা
  2. ১৭৫০ টাকা
  3. ৩৮০০ টাকা
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: রকিব সাহেবের মাসিক বেতন ২৪০০০ টাকা। তাঁর বার্ষিক মোট আয়ের প্রথম আড়াই লক্ষ টাকার আয়কর ০ টাকা এবং পরবর্তী টাকার উপর আয়করের হার ১০ টাকা হলে, রকিব সাহেব ২০২৪ সালে কত টাকা আয়কর দিবেন?

সমাধান:
রকিব সাহেবের ১ মাসের বেতন = ২৪০০০ টাকা
রকিব সাহেবের ১ বছরের (২০২৪ সালের) আয় = ২৪০০০ × ১২ = ২৮৮০০০ টাকা

রকিব সাহেবের করযোগ্য আয় = ২৮৮০০০ - ২৫০০০০ = ৩৮০০০ টাকা

∴ রকিব সাহেব ২০২৪ সালে আয়কর দিবেন = ৩৮০০০ × (১০/১০০) টাকা
= ৩৮০০ টাকা
১,৩৫৬.
শতকরা বার্ষিক ৪ টাকা হার সরল মুনাফায় কত টাকা ১৫ বছরে সবৃদ্ধিমূল ১০৪০ টাকা হবে?
  1. ৫০০ টাকা
  2. ৫৫০ টাকা
  3. ৬০০ টাকা
  4. ৬৫০ টাকা
ব্যাখ্যা

দেওয়া আছে,
সবৃদ্ধিমূল, C = ১০৪০
সুদের হার, r = ৪/১০০
বয়স, n = ১৫
এবং আসল, p = ?

আমরা জানি,
C = P(1+rn)
বা, ১০৪০ = P {১ + (৪/১০০) × ১৫}
বা, ১০৪০ = P (১ + ৬০/১০০)
বা, ১০৪০ = P (১৬০/১০০)
বা, P = (১০৪০×১০০)/১৬০
বা, P = ৬৫০ টাকা।

১,৩৫৭.
১২ এর কত শতাংশ ১৮ হবে?
  1. ১১০
  2. ১৫০
  3. ১২৫
  4. ১৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ১২ এর কত শতাংশ ১৮ হবে?

সমাধান:
ধরি
১২ এর ক শতাংশ ১৮ হবে

১২ এর ক% = ১৮
বা, ১২ক/১০০ = ১৮
বা, ক = (১৮ × ১০০)/১২ 
 ∴ ক  = ১৫০
১,৩৫৮.
এক ব্যক্তি বার্ষিক ২০% চক্রবৃদ্ধি সুদে ৫০০ টাকা ব্যাংকে জমা রাখলেন। ২য় বছর শেষে ঐ ব্যক্তি সুদসহ কত টাকা পাবেন?
  1. ৭৮০ টাকা
  2. ৭৬০ টাকা
  3. ৭৪০ টাকা
  4. ৭২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি বার্ষিক ২০% চক্রবৃদ্ধি সুদে ৫০০ টাকা ব্যাংকে জমা রাখলেন। ২য় বছর শেষে ঐ ব্যক্তি সুদসহ কত টাকা পাবেন?

সমাধান:
চক্রবৃদ্ধির সুদাসল = P(1 + r)n
P = আসল
r = চক্রবৃদ্ধি মুনাফার হার
n = বছর

∴ ২য় বছর শেষ ঐ ব্যক্তি সুদসহ পাবেন = ৫০০ × (১ + ২০/১০০)২
= ৫০০ × (১ + ১/৫)
= ৫০০ × (৬/৫)
=  ৫০০ × ৩৬/২৫
= ৭২০ টাকা।
১,৩৫৯.
ক্রয়মূল্য বিক্রয়মূল্যের ৪/৫ হলে শতকরা লাভ কত?
  1. ক) ৩০%
  2. খ) ৪৫%
  3. গ) ২০%
  4. ঘ) ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ক্রয়মূল্য বিক্রয়মূল্যের ৪/৫ হলে শতকরা লাভ কত?

সমাধান:
ক্রয়মূল্য বিক্রয়মূল্যের ৪/৫ অংশ

সুতরাং বিক্রয়মূল্য = ৫ টাকা এবং ক্রয়মূল্য = ৪ টাকা।

সুতরাং শতকরা লাভ = {(৫ - ৪)/৪ × ১০০}%
= ২৫%
১,৩৬০.
একজন কর্মকর্তা তার মূল বেতনের ২০% মহার্ঘ ভাতা পান। যদি তার মূল বেতন ৮৮০০ টাকা হয় তবে তার মোট বেতন কত?
  1. ১০২৪০ টাকা
  2. ১০৪২৪ টাকা
  3. ১০৫৬০ টাকা
  4. ১০৬১০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন কর্মকর্তা তার মূল বেতনের ২০% মহার্ঘ ভাতা পান। যদি তার মূল বেতন ৮৮০০ টাকা হয় তবে তার মোট বেতন কত?

সমাধান:
১০০ টাকায় মহার্ঘ বেতন পান = ২০ টাকা
১ টাকায় মহার্ঘ বেতন পান = ২০/১০০ টাকা
৮৮০০ টাকায় মহার্ঘ বেতন পান = (২০ × ৮৮০০)/১০০ টাকা
= ১৭৬০ টাকা

∴ তার মোট বেতন = (৮৮০০ + ১৭৬০) টাকা
= ১০৫৬০ টাকা
১,৩৬১.
টাকায় ৫টি দরে আমলকি ক্রয় করে ৪ টি দরে বিক্রয় করলে কত শতাংশ লাভ হয়?
  1. ২৫ টাকা
  2. ৩৫ টাকা
  3. ২০ টাকা
  4. ৩০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৫টি দরে আমলকি ক্রয় করে ৪ টি দরে বিক্রয় করলে কত শতাংশ লাভ হয়?

সমাধান:
৫টির ক্রয়মূল্য ১ টাকা
∴ ১টির ক্রয়মূল্য ১/৫ টাকা

৪টির বিক্রয়মূল্য ১ টাকা
∴ ১টির বিক্রয়মূল্য ১/৪ টাকা

∴ লাভ = (১/৪) - (১/৫) টাকা
= (৫ - ৪)/২০ টাকা
= ১/২০ টাকা 

১/৫ টাকায় লাভ হয় = ১/২০ টাকা
∴ ১ টাকায় লাভ হয় = ৫/২০ টাকা 
∴ ১০০ টাকায় লাভ হয় = (৫ × ১০০)/২০ টাকা 
= ২৫ টাকা

∴ ২৫% লাভ হয়।
১,৩৬২.
বার্ষিক শতকরা কত হার মুনাফায় ৬৫০ টাকার ৬ বছরের মুনাফা ২৭৩ টাকা হবে? 
  1. ক) ৬%
  2. খ) ৭%
  3. গ) ৫%
  4. ঘ) ৮%
ব্যাখ্যা
মুনাফা I =২৭৩ টাকা
আসলP =৬৫০ টাকা
মুনাফার হার r = ?
সময়  n = ৬ বছর
 
আমরা জানি,
I = Prn
r = I/Pn
r = (২৭৩ ×১০০) /(৬৫০× ৬)
r = ৭%
১,৩৬৩.
৫% চক্রবৃদ্ধি সুদে ১৫,০০০ টাকার ২ বছর পর কত টাকা সুদ পাওয়া যাবে?
  1. ক) ১৫০০
  2. খ) ১৫৩০
  3. গ) ১৫৩৭.৫
  4. ঘ) ১৫৩০.৫
ব্যাখ্যা
P = ১৫০০, r = ৫% = ৫/১০০ = ১/২০, n = ২
∴ C = P(১+r)n = ১৫০০(১ + ১/২০)
= ১৫০০ × ২১/২০ × ২১/২০
= ১৬৫৩৭.৫
সুদ = ১৬৫৩৭.৫ - ১৫০০০
= ১৫৩৭.৫ টাকা
১,৩৬৪.
৮% মুনাফায় ৫০০০ টাকা এবং ১২% মুনাফায় ৭০০০ টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে?
  1. ১০.৩৩%
  2. ১২.২৪%
  3. ৯.১২%
  4. ১৪.৯%
ব্যাখ্যা
প্রশ্ন: ৮% মুনাফায় ৫০০০ টাকা এবং ১২% মুনাফায় ৭০০০ টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে?

সমাধান :
৮% হারে,
৫০০০ টাকার মুনাফা = (৫০০০ × ৮)/১০০ = ৪০০ টাকা

আবার ১২% হারে,
৭০০০ টাকার মুনাফা = (৭০০০ × ১২) / ১০০ = ৮৪০ টাকা

∴ মোট মুনাফা = (৪০০ + ৮৪০) = ১২৪০ টাকা

সুতরাং, মোট মূলধনের উপর শতকরা গড় মুনাফা= (১২৪০ × ১০০) ∕ (৫০০০ + ৭০০০)
= (১২৪০০০/১২০০০)%
= ১০.৩৩%
১,৩৬৫.
কত টাকার ৩/৮ অংশ ৪৫ টাকার ৩/৫ অংশের সমান?
  1. ৬৪ টাকা
  2. ৬৮ টাকা
  3. ৭২ টাকা
  4. ৭৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কত টাকার ৩/৮ অংশ ৪৫ টাকার ৩/৫ অংশের সমান?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ৩/৮ = ৪৫ এর ৩/৫
বা, ৩ক/৮ = (৪৫ × ৩)/৫
বা, ৩ক/৮ = ২৭
বা, ৩ক = ২১৬
বা, ক = ২১৬/৩
∴ ক = ৭২

∴ ৭২ টাকার ৩/৮ অংশ ৪৫ টাকার ৩/৫ অংশের সমান।
১,৩৬৬.
একটি দ্রব্য ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। দ্রব্যটির বিক্রয়মূল্য ৮০ টাকা বেশি হলে ১০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ২৮০ টাকা
  2. ৩০০ টাকা
  3. ৩৫০ টাকা
  4. ৪০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। দ্রব্যটির বিক্রয়মূল্য ৮০ টাকা বেশি হলে ১০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত? 

সমাধান: 
দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে, 
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা 
১০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা = ১১০ টাকা 
∴ বিক্রয়মূল্যের পার্থক্য = (১১০ - ৯০) টাকা 
= ২০ টাকা 

এখন, 
বিক্রয়মূল্যের পার্থক্য ২০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা 
∴ বিক্রয়মূল্যের পার্থক্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/২০ টাকা 
∴ বিক্রয়মূল্যের পার্থক্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৮০)/২০ টাকা 
= ৪০০ টাকা 
 
∴  দ্রব্যটির ক্রয়মূল্য = ৪০০ টাকা।
১,৩৬৭.
৫ এর কত শতাংশ ৭ হবে? 
  1. ক) ৪০
  2. খ) ১২৫
  3. গ) ৯০
  4. ঘ) ১৪০
ব্যাখ্যা
ধরি,
৫ এর ক% = ৭
৫ এর ক/১০০ = ৭
ক/২০ = ৭
ক = ১৪০
১,৩৬৮.
চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনিভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো?
  1. ক) ২২%
  2. খ) ২৫%
  3. গ) ২০%
  4. ঘ) ৩০%
ব্যাখ্যা
২৫% বৃদ্ধিতে দাম = (১০০ + ২৫) = ১২৫টাকা।

১২৫ টাকায় চিনি খাওয়া কমে = ১২৫ - ১০০ = ২৫ টাকা
 ১ টাকায় চিনি খাওয়া কমে = ২৫/১২৫ টাকা
১০০ ’’ ’’ ’’ ’’ = (২৫ × ১০০)/১২৫ = ২০ টাকা

অর্থাৎ, শতকরা ২০% কমিয়েছিল
১,৩৬৯.
৮৪ টাকায় একটি কলম বিক্রয় করলে ৪০% লাভ হয়। কলমটি ১০৫ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ৬০%
  2. ৬৫%
  3. ৭০%
  4. ৭৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ৮৪ টাকায় একটি কলম বিক্রয় করলে ৪০% লাভ হয়। কলমটি ১০৫ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
৪০% লাভে,
বিক্রয়মূল্য = (১০০ + ৪০) = ১৪০ টাকা

বিক্রয়মূল্য ১৪০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১৪০ টাকা
বিক্রয়মূল্য ৮৪ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৮৪)/১৪০ = ৬০ টাকা

∴ লাভ = (১০৫ - ৬০) = ৪৫ টাকা

৬০ টাকায় লাভ হয় = ৪৫ টাকা
১ টাকায় লাভ হয় = ৪৫/৬০ টাকা
১০০ টাকায় লাভ হয় = (৪৫ × ১০০)/৬০ = ৭৫%
১,৩৭০.
এক ডজন ডিম ১২০ টাকায় ক্রয় করে হালি প্রতি ৫০ টাকায় বিক্রয় করলে, শতকরা কত লাভ হবে?
  1. ক) ২০%
  2. খ) ২২%
  3. গ) ২৫%
  4. ঘ) ২৭%
ব্যাখ্যা

এখানে,
১টি ডিমের ক্রয় মূল্য = ১২০/১২ = ১০ টাকা
১টি ডিমের বিক্রয়মূল্য = ৫০/৪ = ২৫/২
∴ লাভ = (২৫/২) - ১০
= ৫/২ টাকা
লাভের হার = (৫ × ১০০)/(১০ × ২)
= ২৫%

১,৩৭১.
চালের দাম শতকরা ২৫ টাকা বৃদ্ধি পেলে চাউলের ব্যবহার কত কমালে চাল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
  1. ক) ২০%
  2. খ) ২১%
  3. গ) ৩০%
  4. ঘ) ৩১%
ব্যাখ্যা
প্রশ্ন: চালের দাম শতকরা ২৫ টাকা বৃদ্ধি পেলে চাউলের ব্যবহার কত কমালে চাল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?

সমাধান: 
২৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = ১২৫ টাকা

১২৫ টাকায় ব্যবহার কমাতে হবে = ২৫ টাকা
১ টাকায় ব্যবহার কমাতে হবে = ২৫/১২৫ টাকা
∴ ১০০ টাকায় ব্যবহার কমাতে হবে = (২৫ × ১০০)/১২৫ টাকা
= ২০ টাকা

∴ চাউলের ব্যবহার ২০% কমালে চাল বাবদ খরচ বৃদ্ধি পাবে না। 
১,৩৭২.
৫০০ টাকায় ২ বছরের সুদ এবং ৪০০ টাকার ৩ বছরের সুদ একত্রে ২২০ টাকা হলে, সুদের হার কত?
  1. ৮%
  2. ১০%
  3. ১২%
  4. ১৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০০ টাকায় ২ বছরের সুদ এবং ৪০০ টাকার ৩ বছরের সুদ একত্রে ২২০ টাকা হলে, সুদের হার কত?

সমাধান:
৫০০ টাকার ২ বছরের সুদ = ৫০০ × ২ = ১০০০ টাকার ১ বছরের সুদ
৪০০ টাকার ৩ বছরের সুদ = ৪০০ × ৩ = ১২০০ টাকার ১ বছরের সুদ

এখন,
২২০০ (১০০০ + ১২০০) টাকার ১ বছরের সুদ = ২২০ টাকা
১ টাকার ১ বছরের সুদ = ২২০/২২০০ টাকা
∴ ১০০ টাকার ১ বছরের সুদ = (২২০ × ১০০)/২২০০ টাকা
= ১০ টাকা বা ১০%
১,৩৭৩.
একই হার মুনাফায় কোনো আসল ৪ বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হলে, কত বছরে তা মুনাফা-আসলে চারগুণ হবে ?
  1. ক) ১২ বছর
  2. খ) ৮ বছর
  3. গ) ১৬ বছর
  4. ঘ) ১০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: একই হার মুনাফায় কোনো আসল ৪ বছরে মুনাফা-আসলে দ্বিগুণ হলে, কত বছরে তা মুনাফা-আসলে চারগুণ হবে ?

সমাধান: 
মনে করি,
আসল = ১০০টাকা
১০০ টাকা ৪ বছরে সুদে আসলে দ্বিগুণ অর্থাৎ ২০০ টাকা
৪ বছরে সুদ = (২০০ - ১০০)টাকা = ১০০ টাকা 

সুদে -আসলে = ১০০ × ৪ = ৪০০ টাকা
সুদ = (৪০০ - ১০০)টাকা = ৩০০ টাকা 

১০০ টাকা সুদ হয় ৪ বছরে 
১ টাকা সুদ হয় ৪/১০০ বছরে 
৩০০ টাকা সুদ হয় ৪ × ৩০০/১০০ বছরে 
= ১২ বছরে
১,৩৭৪.
একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। ক্রয়মূল্য ১০% কম হলে কত লাভ হতো?
  1. ক) ১০৫
  2. খ) ১১০
  3. গ) ১০০
  4. ঘ) ১২০
ব্যাখ্যা

১০% লাভে দ্রব্যটির বিক্রয়মূল্য = (৫০০ × ১১০)/১০০ = ৫৫০ টাকা
১০% কমে দ্রব্যটির ক্রয়মূল্য = (৫০০× ৯০)/১০০ = ৪৫০ টাকা
∴ নির্ণেয় লাভ = (৫৫০ - ৪৫০) টাকা।
= ১০০ টাকা।

১,৩৭৫.
চালের মূল্য ৫৫ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৬০ টাকা হলে, মূল্য কত শতাংশ বৃদ্ধি পেল?
  1. ১০.৫০%
  2. ১০%
  3. ৯.১০%
  4. ৮.৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: চালের মূল্য ৫৫ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৬০ টাকা হলে, মূল্য কত শতাংশ বৃদ্ধি পেল?

সমাধান:
চালের মূল্য বৃদ্ধি পায় = ৬০ - ৫৫ = ৫ টাকা

চালের মূল্য ৫৫ টাকায় বৃদ্ধি পায় = ৫ টাকা
∴ চালের মূল্য ১ টাকায় বৃদ্ধি পায় = ৫/৫৫ টাকা
∴ চালের মূল্য ১০০ টাকায় বৃদ্ধি পায় = (৫ × ১০০)/৫৫ টাকা
= ৯.১০ টাকা
১,৩৭৬.
বার্ষিক শতকরা কত হার সরল সুদে ৫০০০ টাকা ৮ বছরে সুদে-আসলে ১০০০০ টাকা হবে?
  1. ৮.৫%
  2. ১০%
  3. ১২.৫%
  4. ১৫%
ব্যাখ্যা

প্রশ্ন: বার্ষিক শতকরা কত হার সরল সুদে ৫০০০ টাকা ৮ বছরে সুদে-আসলে ১০০০০ টাকা হবে?

সমাধান:
এখানে,
আসল, P = ৫০০০ টাকা
সুদ-আসল, A = ১০০০০ টাকা
∴ সুদ, I = (১০০০০ - ৫০০০) = ৫০০০ টাকা
সময়, n = ৮ বছর

আমরা জানি,
I = (P × n × r)/১০০
⇒ r = (I × ১০০)/(P × n)
⇒ r = (৫০০০ × ১০০)/(৫০০০ × ৮)
⇒ r = ১০০/৮
∴ r = ১২.৫

∴ সুদের হার = ১২.৫%

১,৩৭৭.
একটি বই ১৯০ টাকায় ক্রয় করে ১৭৫ টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হয়?
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি বই ১৯০ টাকায় ক্রয় করে ১৭৫ টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হয়?

    সমাধান:
    ১,৩৭৮.
    ১১/২৫ কে শতকরায় প্রকাশ করুন।
    1. ৫৫%
    2. ৪৪%
    3. ৮৭%
    4. ৮৫%
    ব্যাখ্যা
    প্রশ্ন: ১১/২৫ কে শতকরায় প্রকাশ করুন।

    সমাধান:
    ১১/২৫
    = (১১ × ১০০)/২৫ %
    = ৪৪%
    ১,৩৭৯.
    বার্ষিক শতকরা কত হার সুদে ৩২০ টাকা ৪ বছরে সুদে-আসলে ৩৮৪ টাকা হবে?
    1. ৪%
    2. ৫%
    3. ৬%
    4. ৭%
    ব্যাখ্যা
    প্রশ্ন: বার্ষিক শতকরা কত হার সুদে ৩২০ টাকা ৪ বছরে সুদে-আসলে ৩৮৪ টাকা হবে?

    সমাধান:
    সুদ = (৩৮৪ - ৩২০) টাকা
    = ৬৪ টাকা

    ৩২০ টাকার ৪ বছরের সুদ = ৬৪ টাকা
    ১ টাকার ১ বছরের সুদ = ৬৪/(৩২০ × ৪) টাকা
    ∴ ১০০ টাকার ১ বছরের সুদ (৬৪ × ১০০)/(৩২০ × ৪) টাকা
    = ৫ টাকা বা ৫%
    ১,৩৮০.
    একটি স্কুলের ৭০% ছাত্র ফুটবল, ৭৫% ছাত্র হকি এবং ৮০% ছাত্র ক্রিকেট খেলতে পছন্দ করে। ঐ স্কুলের শতকরা কত জন ছাত্র তিনটি খেলাই খেলতে পছন্দ করে?
    1. ক) ২৫%
    2. খ) ৩০%
    3. গ) ৩৫%
    4. ঘ) কোনোটিই নয়
    ব্যাখ্যা

    ফুটবল খেলতে পছন্দ করে না এমন ছাত্র সংখ্যা = (১০০ - ৭০) = ৩০ জন।
    হকি খেলতে পছন্দ করে না এমন ছাত্র সংখ্যা = (১০০ - ৭৫) = ২৫ জন।
    ক্রিকেট খেলতে পছন্দ করে না এমন ছাত্র সংখ্যা = (১০০ - ৮০) = ২০ জন।
    খেলা তিনটিই খেলতে পছন্দ করে না এমন ছাত্র সংখ্যা = (৩০ + ২৫ + ২০) = ৭৫ জন।
    ∴ খেলা তিনটি খেলতে পছন্দ করে এমন ছাত্র সংখ্যা = (১০০ - ৭৫) = ২৫ জন।

    ১,৩৮১.
    বর্তমানে 5 কেজি চালের দাম আগের 4 কেজি চালের দামের সমান হলে, চালের দাম শতকরা কত কমেছে?
    1. ২১%
    2. ২৫%
    3. ২০%
    4. ১৬.৬৫%
    ব্যাখ্যা
    পূর্বে ৪ কেজি চালের দাম ১০০ টাকা হলে, 
    ১ কেজির দাম ছিলো ১০০/৪ = ২৫ টাকা

    বর্তমানে ৫ কেজি চালের দাম ১০০ টাকা হলে,
     ১ কেজির দাম = ১০০/৫ = ২০ টাকা
    চালের দাম কমে = ২৫ - ২০ = ৫ টাকা
    ২৫ টাকায় কমে ৫ টাকা
    ∴ ১০০ টাকায় কমে (১০০×৫) / ২৫ = ২০%
    ১,৩৮২.
    একটি ১০,০০০ টাকার বিলের উপর এককালীন ৫০% কমতি এবং পরপর ৩০% এবং ৪% কমতির পার্থক্য কত টাকা?
    1. ক) ১২৪০ টাকা
    2. খ) ১৫৪০ টাকা
    3. গ) ১২৬০ টাকা
    4. ঘ) ১৭২০ টাকা
    ব্যাখ্যা
    ১০,০০০ টাকার ৫০% কমতি = ১০০০০ এর ৫০/১০০ = ৫০০০ টাকা
    ১০,০০০ টাকার ৩০% কমতি = ১০০০০ এর ৩০/১০০ = ৩০০০ টাকা
    ∴ অবশিষ্ট থাকে = ১০০০০ - ৩০০০ = ৭০০০ টাকা
    ৭০০০ টাকার ৪% কমতি = ৭০০০ এর ৪/১০০ = ২৮০ টাকা
    ∴ কমতির পার্থক্য = ৫০০০ - (৩০০০ + ২৮০) = ১৭২০ টাকা
    ১,৩৮৩.
    আবুর মাসিক আয় বাবুর মাসিক আয় থেকে ৪০% বেশি এবং রনির মসিক আয়ের ৭/৮ অংশ। বাবুর মাসিক আয় ৫০০০ টাকা হলে তাদের তিনজনের মােট মাসিক আয় কত?
    1. ক) ১৮০০০ টাকা
    2. খ) ১৯০০০ টাকা
    3. গ) ১৯৫০০ টাকা
    4. ঘ) ২০০০০ টাকা
    5. ঙ) কোনটিই নয়
    ব্যাখ্যা
    প্রশ্নমতে, আবুর মাসিক আয় = 140x
    বাবুর মাসিক আয় = 100x
    বদির মাসিক আয় = 140X×(8/7) = 160X
    বাবুর আয় 5000 টাকা হলে, X = 50
    তাহলে তাদের সম্মিলিত মাসিক আয়, 140×50+100×50+160×50=20000 টাকা
    ১,৩৮৪.
    কোনো একটি জিনিস নির্মাতা ২০% লাভে ও খুচরা বিক্রেতা ১০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ৪০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?
    1. ক) ৪৮০ টাকা
    2. খ) ৪৯৮ টাকা
    3. গ) ৫২৮ টাকা
    4. ঘ) ৬২০ টাকা
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোনো একটি জিনিস নির্মাতা ২০% লাভে ও খুচরা বিক্রেতা ১০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসের নির্মাণ খরচ ৪০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?


     সমাধান: 
    ২০% লাভে,
    নির্মাতার বিক্রয়মূল্য = ৪০০ + ৪০০ এর ২০%
    = ৪০০ + ৮০ টাকা 
    = ৪৮০ টাকা

    আবার,
    ১০% লাভে,
    খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য (৪৮০ + ৪৮০ এর ১০%)
    = ৪৮০ + ৪৮০ এর ১০/১০০
    = (৪৮০ + ৪৮)
    = ৫২৮ টাকা।
    ১,৩৮৫.
    কোন সংখ্যার 40% এর মান 9/15?
    1. ক) 5/2
    2. খ) 4/3
    3. গ) 3/2
    4. ঘ) 6/5
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোন সংখ্যার 40% এর মান 9/15?

    সমাধান: 

    ধরি, X এর 40% = 9/15
    X এর 40/100 = 9/15
    X এর 2/5 = 9/15
    X = 45/30
    = 3/2
    ১,৩৮৬.
    একটি স্কুলের ক্যাবিনেট নির্বাচনে শুভ ও আলিফ  প্রতিদ্বন্দ্বিতা করে এবং শুভ নির্বাচনে প্রদত্ত ভোটের ৪৫% ভোট পেল। আলিফ শুভর চেয়ে ৭২০ ভোট বেশি পেয়ে জয়লাভ করলে ঐ নির্বাচনে কতজন ভোট দিয়েছিল?
    1. ৭২০০ জন
    2. ৭৩০০ জন
    3. ৭৪০০ জন
    4. ৭২৬০ জন
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি স্কুলের ক্যাবিনেট নির্বাচনে শুভ ও আলিফ  প্রতিদ্বন্দ্বিতা করে এবং শাহিদ নির্বাচনে প্রদত্ত ভোটের ৪৫% ভোট পেল। তামজিদ শাহিদের চেয়ে ৭২০ ভোট বেশি পেয়ে জয়লাভ করলে ঐ নির্বাচনে কতজন ভোট দিয়েছিল?

    সমাধান:
    শুভ ভোট পেয়েছে = ৪৫%
    তাহলে, আলিফ ভোট পেয়েছে = (১০০ - ৪৫) = ৫৫%
    শুভ এবং আলিফের ভোটের ব্যবধান = (৫৫ - ৪৫) = ১০%

    প্রশ্নমতে,
    ১০% = ৭২০
    ⇒ ১% = ৭২০/১০
    ∴ ১০০% = (৭২০ × ১০০)/১০
    = ৭২০০ জন

    ∴ নির্বাচনে মোট ভোট দিয়েছিল ৭২০০ জন।
    ১,৩৮৭.
    দুধ ও পানির মিশ্রণে পানির পরিমাণ মোট ওজনের ৭৫% । যদি ৬০ গ্রামের মিশ্রণে ১৫ গ্রাম পানি মেশানো হতো তাহলে পানির পরিমাণ শতকরা কত ভাগ হবে? 
    1. ক) ৬৫%
    2. খ) ৭৫%
    3. গ) ৭০%
    4. ঘ) ৮০%
    ব্যাখ্যা
    ৬০ গ্রামের মিশ্রণে পানির পরিমাণ = ৬০ গ্রামের ৭৫% 
                                                         = ৬০ গ্রামের ৭৫/১০০
                                                        = ৪৫ গ্রাম 

    নতুন মিশ্রণ = (৬০ + ১৫) গ্রাম 
                       = ৭৫ গ্রাম 

    নতুন মিশ্রণে পানির পরিমাণ = (৪৫ + ১৫) গ্রাম 
                                                = ৬০ গ্রাম 

    নতুন মিশ্রণে পানির শতকরা পরিমান হবে = {(৬০/৭৫) × ১০০}% 
                                                                     = ৮০% 
    ১,৩৮৮.
    টাকায় ৩টি করে কলম ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হয়?
    1. ক) ১৫%
    2. খ) ২৫%
    3. গ) ৩০%
    4. ঘ) ৫০%
    ব্যাখ্যা
    প্রশ্ন: টাকায় ৩টি করে কলম ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হয়?

    সমাধান :
    ১টি কলমের ক্রয়মূল্য ১/৩ টাকা
    ১টি কলমের বিক্রয়মূল্য ১/২ টাকা

    ∴  লাভ = (১/২) - (১/৩)
    = (৩ - ২)/৬ টাকা 
    = ১/৬ টাকা

    ∴  শতকরা লাভ = [(১/৬)/(১/৩)} × ১০০]%
    = [(১/৬) × (৩/১) × ১০০]%
    = ৫০%
    ১,৩৮৯.
    বার্ষিক শতকরা কত হার সুদে ৪২৫ টাকা ৩ বছরে সুদে-আসলে ৪৭৬ টাকা হবে? 
    1. ৩%
    2. ৪%
    3. ৬%
    4. ৮%
    ব্যাখ্যা
    প্রশ্ন: বার্ষিক শতকরা কত হার সুদে ৪২৫ টাকা ৩ বছরে সুদে-আসলে ৪৭৬ টাকা হবে?

    সমাধান: 
    এখানে,
    সুদ, I = ৪৭৬ - ৪২৫ = ৫১ টাকা
    আসল, P = ৪২৫ টাকা
    সময়, n = ৩ বছর
    সুদের হার, r =?

    আমরা জানি,
    I = Pnr
    বা, ৫১ = ৪২৫ × ৩ × (r/১০০)
    বা, r = (৫১ × ১০০)/(৪২৫ × ৩)
    বা, r = ৪

    ∴ সুদের হার = ৪% ।
    ১,৩৯০.
    টাকায় ৬ টি লেবু ক্রয় করে টাকায় ৫টি লেবু বিক্রয় করলে শতকরা লাভের হার কত?
    1. ২৫%
    2. ১৫%
    3. ২০%
    4. ১০%
    ব্যাখ্যা
    পদ্ধতি-১ঃ
    ১ টি লেবুর ক্রয় মূল্য = ১/৬ টাকা।
    ১ টি লেবুর বিক্রয় মূল্য = ১/৫ টাকা।
    ∴ লাভ হয় = ১/৫ - ১/৬ = ১/৩০
    এখন,
    ১/৬ টাকায় লাভ হয় ১/৩০ টাকা।
    ১ টাকায় লাভ হয় ৬/৩০ টাকা।
    ১০০ টাকায় লাভ হয় (৬×১০০)/৩০ টাকা।
    = ২০ টাকা।

    পদ্ধতি-০২ঃ
    ৬ টি লেবুর ক্রয় মূল্য ১০০ টাকা হলে-
    ৫ টি লেবুর বিক্রয় মূল্য = ১০০ টাকা।
    ১ টি লেবুর বিক্রয় মূল্য = ১০০/৫ টাকা।
    ৬ টি লেবুর বিক্রয় মূল্য = (১০০×৬)/৫
    = ১২০ টাকা।
    সুতরাং ১০০ টাকায় লাভ হয় = ১২০ - ১০০ টাকা = ২০ টাকা।

    পদ্ধতি-০৩:
    ১ টাকায় ক্রয় করে = ৬ টি লেবু
    ১০০  ''     ''    ''   = ৬×১০০ = ৬০০ টি লেবু
    ৫ টি লেবুর বিক্রয়মূল্য = ১ টাকা
    ৬০০টি   ″         ″      = {(‌১ × ৬০০)÷৫} = ১২০ টাকা
    ∴ লাভ = (১২০ - ১০০)% = ২০%

    শর্টকাট মেথডঃ
    লাভের হার = (১০০/৫) (৬-৫)% = ২০% ।
    ১,৩৯১.
    ৬০০০ টাকার জিনিস ৬৩০০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়?
    1. ২% লাভ
    2. ৩% লাভ
    3. ৪% লাভ
    4. ৫% লাভ
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৬০০০ টাকার জিনিস ৬৩০০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়?

    সমাধান:
    দ্রব্যটির বিক্রয়মূল্য = (৬৩০০ - ৬০০০) = ৩০০ টাকা

    ৬০০০ টাকায় লাভ হয় = ৩০০ টাকা
    ১ টাকায় লাভ হয় = ৩০০/৬০০০ টাকা
    ১০০ টাকায় লাভ হয় = (৩০০ × ১০০)/৬০০০ টাকা
    = ৫%
    ১,৩৯২.
    কোনো পরীক্ষায় ১২০ জন ছাত্রের মধ্যে ৮৪ জন ফেল করলে পাস ও ফেলের শতকরা হারের পার্থক্য কত?
    1. ২০
    2. ৩০
    3. ৪০
    4. ৫০
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোনো পরীক্ষায় ১২০ জন ছাত্রের মধ্যে ৮৪ জন ফেল করলে পাস ও ফেলের শতকরা হারের পার্থক্য কত?

    সমাধান:
    ১২০ জন ছাত্রের মধ্যে ফেল করে ৮৪ জন 
    ∴ ১ জন ছাত্রের মধ্যে ফেল করে ৮৪/১২০ জন 
    ∴ ১০০ জন ছাত্রের মধ্যে ফেল করে (৮৪ × ১০০)/১২০ জন 
    = ৭০ জন 

    শতকরা ফেল করে = ৭০ জন
    শতকরা পাস করে = (১০০ - ৭০) জন = ৩০ জন 

    পাস ও ফেলের শতকরা হারের পার্থক্য = ৭০ - ৩০ = ৪০ জন 
    ১,৩৯৩.
    সুদের হার ৮% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭৫ টাকা কমে যায়, তার মূলধন কত টাকা?
    1. ক) ৫০০ টাকা
    2. খ) ৬০০ টাকা
    3. গ) ৬৫০ টাকা
    4. ঘ) ৭০০ টাকা
    ব্যাখ্যা
    প্রশ্ন: সুদের হার ৮% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭৫ টাকা কমে যায়, তার মূলধন কত টাকা?

    সমাধান:
    ১০০ টাকায় ১ বছরে আয় কমে = (৮% - ৫%)
    = ৩%
    ∴ ১০০ টাকায় ৫ বছরে আয় কমে = (৫ × ৩) টাকা
    = ১৫ টাকা

    এখন,
    ১৫ টাকা আয় কমে যখন মূলধন = ১০০ টাকা
    ∴ ১ টাকা আয় কমে যখন মূলধন = ১০০/১৫ টাকা
    ∴ ৭৫ টাকা আয় কমে যখন মূলধন = (১০০ × ৭৫)/১৫ টাকা
    = ৫০০ টাকা
    ১,৩৯৪.
    100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় ৪টি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত হবে?
    1. 16%
    2. 20%
    3. 25%
    4. 28%
    ব্যাখ্যা
    প্রশ্ন: 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় ৪টি ডিম বিক্রয় করলে শতকরা লাভ কত হবে?

    সমাধান:
    10 টি ডিমের ক্রয়মূল্য 100 টাকা
    1টি ডিমের ক্রয়মূল্য 100/10 টাকা
    = 10 টাকা

    8 টি ডিমের বিক্রয়মূল্য 100 টাকা
    1টি ডিমের বিক্রয়মূল্য 100/8 টাকা
    = 25/2 টাকা

    লাভ = (25/2) - 10
    = (25 - 20)/2
    = 5/2 টাকা

    শতকরা লাভ = [{(5/2)/10} × 100]%
    = (5/20) × 100%
    = 25%
    ১,৩৯৫.
    বার্ষিক শতকরা ১৫% হার সুদে ৮০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? 
    1. ক) ২২৬০ টাকা
    2. খ) ২৫৮০ টাকা
    3. গ) ৩২৮০ টাকা
    4. ঘ) ২৮৫০ টাকা
    ব্যাখ্যা
    এখানে,
    আসল p = ৮০০০ টাকা,
    সময় n = ২ বছর,
    সুদের হার r = ১৫% = ১৫/১০০

    ∴ চক্রবৃদ্ধি সুদাসল  = P(১ + r)n
                                  = ৮০০০× (১ + ১৫/১০০)
                                  = ৮০০০ × {(১০০ + ১৫)/১০০}
                                  = ৮০০০ × (১১৫×১১৫)/(১০০×১০০)
                                  = ১০৫৮০

    ∴ সুদ = (১০৫৮০ - ৮০০০) টাকা 
             = ২৫৮০ টাকা
    ১,৩৯৬.
    করিম বইয়ের দোকান থেকে একটি ইংরেজি বই ৯০ টাকায় ক্রয় করল। কিন্তু বইটির কভারে মূল্য দেওয়া ছিল ১৫০ টাকা। সে শতকরা কত টাকা কমিশন পেল?
    1. ২০%
    2. ২৫%
    3. ৩০%
    4. ৪০%
    ব্যাখ্যা

    প্রশ্ন: করিম বইয়ের দোকান থেকে একটি ইংরেজি বই ৯০ টাকায় ক্রয় করল। কিন্তু বইটির কভারে মূল্য দেওয়া ছিল ১৫০ টাকা। সে শতকরা কত টাকা কমিশন পেল?

    সমাধান:
    কমিশন = (১৫০ - ৯০) টাকা  
    = ৬০ টাকা

    ১৫০ টাকায় কমিশন পেল = ৬০ টাকা  
    ১ টাকায় কমিশন পেল = ৬০/১৫০ টাকা  
    ১০০ টাকায় কমিশন পেল = (৬০ × ১০০)/১৫০ টাকা  
    = ৪০ টাকা

    সুতরাং, ৪০% কমিশন পেল।

    ১,৩৯৭.
    পেঁয়াজের মূল্য ৪০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৫ টাকা হলে, মূল্য কত শতাংশ বৃদ্ধি পেল?
    1. ১০.৫০%
    2. ১২.৫০%
    3. ১৩%
    4. ১৫%
    ব্যাখ্যা
    প্রশ্ন: পেঁয়াজের মূল্য ৪০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪৫ টাকা হলে, মূল্য কত শতাংশ বৃদ্ধি পেল?

    সমাধান:
    পেঁয়াজের মূল্য বৃদ্ধি পায় = ৪৫ - ৪০ = ৫ টাকা
    পেঁয়াজের মূল্য ৪০ টাকায় বৃদ্ধি পায় = ৫ টাকা
    ∴ পেঁয়াজের মূল্য ১ টাকায় বৃদ্ধি পায় = ৫/৪০ টাকা
    ∴ পেঁয়াজের মূল্য ১০০ টাকায় বৃদ্ধি পায় = (৫ × ১০০)/৪০ টাকা
    = ১২.৫০ টাকা

    ∴ মূল্য বৃদ্ধির হার = ১২.৫০%
    ১,৩৯৮.
    শামীমের আয় ও ব্যয়ের অনুপাত ২০ :১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
    1. ক) ২০%
    2. খ) ১৫%
    3. গ) ২৫%
    4. ঘ) ৩০%
    ব্যাখ্যা

    সঞ্চয় = ২০ - ১৫
    = ৫
    আয় ২০ টাকা হলে সঞ্চয় ৫ টাকা।
    আয় ১ টাকা হলে সঞ্চয় ৫/২০ টাকা।
    ∴ আয় ১০০ টাকা হলে সঞ্চয় = (৫ X ১০০) / ২০ টাকা।
    = ২৫ টাকা।

    ১,৩৯৯.
    কোনো আসল ৪ বছরে সুদে-আসলে ৬৮০ টাকা এবং ৬ বছরে সুদে-আসলে ৭২০ টাকা হয়। শতকরা সরল সুদের হার কত?
    1. ৩.৬৭%
    2. ৫.৬৭%
    3. ৩.৩৩%
    4. ৫.৩৩%
    ব্যাখ্যা

    প্রশ্ন: কোনো আসল ৪ বছরে সুদে-আসলে ৬৮০ টাকা এবং ৬ বছরে সুদে-আসলে ৭২০ টাকা হয়। শতকরা সরল সুদের হার কত?

    সমাধান:
    ৬ বছরের সুদ + আসল = ৭২০ টাকা  
    ৪ বছরে সুদ + আসল = ৬৮০ টাকা  

    ∴ ২ বছরের সুদ = ৪০ টাকা  
    ∴ ১ বছরের সুদ = ৪০/২ টাকা  

    ∴ ৪ বছরের সুদ = (৪০ × ৪)/২ টাকা  
    = ৮০ টাকা  

    সময়, n = ৪ বছর  
    আসল, P = ৬৮০ - ৮০ = ৬০০ টাকা  

    আমরা জানি,  
    I = Pnr
    বা, r = I/Pn  
    বা, r = (৮০ × ১০০)/(৬০০ × ৪)  
    ∴ r = ৩.৩৩%

    ১,৪০০.
    করিম ১০ টাকায় ৫টি বল ক্রয় করে ৫ টাকায় ১০টি বল বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে?
    1. ৫০%
    2. ৫৫%
    3. ৬৫%
    4. ৭৫%
    ব্যাখ্যা
    প্রশ্ন: করিম ১০ টাকায় ৫টি বল ক্রয় করে ৫ টাকায় ১০টি বল বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে?

    সমাধান:
    ৫টি বলের ক্রয়মূল্য = ১০ টাকা
    ১টি বলের ক্রয়মূল্য = ১০/৫ = ২ টাকা
    আবার,
    ১০টি বলের বিক্রয়মূল্য = ৫ টাকা
    ১টি বলের বিক্রয়মূল্য = ৫/১০ = ০.৫ টাকা
    ∴ ক্ষতি = ২ - ০.৫
    = ১.৫ টাকা

    ২ টাকায় ক্ষতি হয় = ১.৫ টাকা
    ∴ ১ টাকায় ক্ষতি হয় = ১.৫/২ টাকা
    ∴ ১০০ টাকায় ক্ষতি হয় = (১.৫ × ১০০)/২ টাকা
    = ৭৫ টাকা
    ∴ ক্ষতির হার ৭৫%