ব্যাখ্যা
যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম:
- যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে সরকার প্রথমবারের মতো জিটুজি (সরকার টু সরকার) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি কার্যক্রম শুরু করেছে।
- শনিবার (২৫ অক্টোবর) খাদ্য মন্ত্রণালয়ের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
- বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে, যার প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম নিয়ে 'এমভি নর্স স্ট্রাইড' নামক জাহাজটি ২৫ অক্টোবর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।
- বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ) এর মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী এই গম আমদানি কার্যক্রম চলমান।
- বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আমদানি করা গমের নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে।
- পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উৎস: বিজনেস স্টান্ডার্ড।