বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Tense

মোট প্রশ্ন৮২৮এই পাতা১৯প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Tense

PrepBank · পাতা / · ৮০১৮১৯ / ৮২৮

৮০১.
What is the past indefinite tense of 'Begin'?
  1. Began
  2. Beginned
  3. Begun
  4. Beginning
ব্যাখ্যা

• Correct Answer: ক) Began.

• Present - Past - Past Participle
arise - arose - arisen,
bear - bore - borne,
begin - began - begun,
bet - bet - bet,
bind - bound - bound,

bleed - bled - bled,
blow - blew - blown,
breed - bred - bred,
broadcast - broadcast - broadcast,
burst - burst - burst,

Other Options:
খ) Beginned: English এ "Begin" এর past tense "beginned" নয়, তাই এটি ভুল।
গ) Begun: "Begun" হলো past participle, direct past tense নয়, তাই এটি ভুল।
ঘ) Beginning: "Beginning" হলো present participle বা noun form, past tense নয়, তাই এটি ভুল।

৮০২.
Identify the correct sentence.
  1. ক) The path was paved, so we were able to walk through the path.
  2. খ) The path had been paved, so we were able to walk through the path.
  3. গ) The path being paved, so we were able to walk through the path.
  4. ঘ) The path has been paved, so we were able to walk through the path.
ব্যাখ্যা
• অতীতকালে সংঘটিত দুটো কাজের ক্ষেত্রে পূর্বে সংঘটিত কাজটি Past Perfect Tense এবং পরের কাজটি Past Indefinite Tense হয়।
- নিয়মানুযায়ী পূর্বের কাজটি past perfect tense এবং পরের কাজটি past indefinite tense হবে।
- সঠিক বাক্যটি হবে - The path had been paved, so we were able to walk through the path.
৮০৩.
Lack of exercise and high fat diets have _____ to be factors in heart attacks.
  1. ক) long been known
  2. খ) been long known
  3. গ) known been long
  4. ঘ) long known been
ব্যাখ্যা
For single adverb sentence “have verb + adverb + verb in the past participle form.
এখানে passive sense প্রকাশ করায় long been known হবে।

According to the context the correct sentence is: Lack of exercise and high-fat diets have long been known to be factored in a heart attack.
৮০৪.
Choose the correct sentence.
  1. ক) The earth moves round the sun.
  2. খ) The earth moved round the sun.
  3. গ) The earth has moved round the sun.
  4. ঘ) The earth will be moving round the sun.
ব্যাখ্যা
• 'General truth অথবা universal truth' সবসময় present indefinite tense দ্বারা প্রকাশ করা হয়।
- Present indefinite tense এর structure হলো -
- Subject + verb এর base form এ subject টি third person singular number হলে verb এর সাথে 's' বা 'es' যুক্ত হয়) + object.
- সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর - The earth moves round the sun.
৮০৫.
Choose the correct tense-
  1. ক) Javed was so exhausted that he lain down for a sleep.
  2. খ) Javed was so exhausted that he had laid down for a sleep.
  3. গ) Javed was so exhausted that he was lying down for a sleep.
  4. ঘ) Javed was so exhausted that he will lay down for a sleep.
ব্যাখ্যা
- ক তে lain ব্যাবহৃত হলেও তার পূর্বে have বসে নি।
- খ তে laid down ব্যাবহৃত হয়েছে যার অর্থ ডিম পারা যার সাথে ঘুমানোর কোনো সম্পর্ক নেই।
- ঘ তে টেন্স এর ভুল ব্যাবহার হয়েছে।
- গ অপশনের উত্তরই সঠিক কারণ এতে গ্রামারের যথাযথ ব্যাবহার হয়েছে।
৮০৬.
I won’t go until ________
  1. ক) he won't come out.
  2. খ) he agrees.
  3. গ) he will agree.
  4. ঘ) he hasn't come out.
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - he agrees.
- Complete sentence: I won’t go until he agrees.

Till/unlill যুক্ত বাক্যের প্রথম clause টি future indefinite হলে , till/until এর পরের clause টি present indefinite হয়।
- Will you wait until I am ready?

অন্যদিকে,
• When, as, till, until ইত্যাদি যখন সময় অর্থে ব্যবহৃত হয় তখন এগুলোর পুর্বে past form থাকলে পরের অংশে past indefinite এবং past perfect tense দুইটির ব্যবহারই শুদ্ধ।
• যেমন:
- We waited until she had finished speaking.
- এখানে until এর আগের অংশে past indefinite tense এবং পরের অংশে past perfect tense ব্যবহৃত হয়েছে।

• আবার,
- We played until it got dark.
- এখানে, until এর আগে এবং পরে উভয় ক্ষেত্রেই past indefinite tense ব্যবহৃত হয়েছে।
৮০৭.
Ice_____on water.
  1. ক) Flot
  2. খ) Flotting
  3. গ) Floats
  4. ঘ) Flotten
ব্যাখ্যা
Universal truth (চিরন্তন সত্য), habitual fact (অভ্যাসগত কর্ম) বুঝালে present indefinite tense হয়।
অতএব floats হচ্ছে সঠিক উত্তর। 

• Example:
Ice floats on water because the density of ice is less than the density of water.
বরফ পানির উপর ভাসে কারণ বরফের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম। 
৮০৮.
The children (play) in the garden every afternoon.
  1. play
  2. have played
  3. plays
  4. are playing
ব্যাখ্যা
The children play in the garden every afternoon.

কোনো নির্দিষ্ট সময় উল্লেখ থাকে না, এমন বাক্যে যদি Adverb of frequency (how often) থাকে। যেমন:
- Everyday, always, ever, regularly, every time, frequently, often, usually, sometimes, occasionally, seldom, rarely, never, regularly, normally, traditionally, again, once, twice, thrice, ever, weekly ইত্যাদি উল্লেখ থাকলে সব সময় Present Indefinite Tense হয়।

• যেহেতু প্রশ্নে উল্লিখিত বাক্যে Every afternoon রয়েছে এবং নির্দিষ্ট কোনো সময় উল্লেখ নেই, তাই Present Indefinite Tense হিসেবে সঠিক verb form টি হবে play.
- এখানে subject "The children" হলো plural, তাই verb টি- plural হবে।

• Note: Plural verb -এর সাথে s/es যোগ হয় না।
- তাই, সঠিক উত্তর হবে play.

• Complete Sentence: The children play in the garden every afternoon.
- Bangla meaning: বাচ্চারা প্রতিদিন বিকেলে বাগানে খেলে।

Example Sentence: Many flowers bloom every day.
- Bangla meaning: প্রতিদিন অনেক ফুল ফোটে।

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
৮০৯.
I have been living in Dhaka _____ 2000.
  1. ক) since
  2. খ) form
  3. গ) after
  4. ঘ) till
ব্যাখ্যা
• Present Perfect Continuous Tense এর ক্ষেত্রে ব্যাপক সময় (Period of time) এর পূর্বে for এবং নির্দিষ্ট সময় (Point of time) এর পূর্বে since বসে। 
- এখানে একটি নির্দিষ্ট সময় ২০০০ সাল বলা হয়েছে, তাই এখানে 'since' ব্যবহৃত হবে। 

• Complete Sentence টি হবে- I have been living in Dhaka since 2000. 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
৮১০.
Identify the correct sentence.
  1. Having being come to a decision, they informed everyone about the change.
  2. Having come to a decision, they informed everyone about the change.
  3. Having coming to a decision, they informed everyone about the change.
  4. Having being came to a decision, they informed everyone about the change.
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - Having come to a decision, they informed everyone about the change.

• একটি কাজ শেষ করে অন্য একটি কাজ শুরু করা হলে যে কাজটি আগে শেষ হবে সেটি present participle হবে।
- অথবা perfect participle (having + verb এর participle form) হয়।

- সুতরাং perfect participle এর নিয়ম অনুযায়ী উল্লিখিত বাক্যে having come বসবে।
- বা present participle এর নিয়ম অনুযায়ী Coming বসবে।
- যেহেতু প্রশ্নে Having আছে,তাই come বসেছে।

Examples: 
- Having read/ Reading all the instructions, she was ready to start the project.
- Having put/Putting away the dishes, he relaxed for the evening.
৮১১.
He .......... ill since Friday.
  1. ক) was been
  2. খ) has been
  3. গ) has been being
  4. ঘ) was
ব্যাখ্যা

এখানে since Friday – point of time থাকার কারণে Present Perfect Continuous Tense হওয়ার কথা।
কিন্তু মূল Verb – be verb হলে Present Perfect Continuous এর পরিবর্তে Present Perfect Tense হয়।

৮১২.
The lady guest proceeded as though I (not speak).
  1. ক) The lady guest proceeded as though I had not spoken.
  2. খ) The lady guest proceeded as though I did not speak.
  3. গ) The lady guest proceeded as though I have not spoken.
  4. ঘ) The lady guest proceeded as though I would not speak.
ব্যাখ্যা
As though যুক্ত বাক্যের ১ম অংশ past indefinite tense এর হলে, এরপরের অংশ past perfect tense এ হয়। 
যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্য, The lady guest proceeded as though I (not speak) এ as though এর প্রথম অংশটি past indefinite tense এ আছে তাই এরপরে অংশটি past perfect tense হবে।
 
সুতরাং, সঠিক উত্তর - The lady guest proceeded as though I had not spoken.
৮১৩.
Identify the right tense: My father________ before I came?
  1. Would be leaving
  2. had been leaving
  3. had left
  4. will leave
ব্যাখ্যা
• অতীতকালের দুটি ঘটনার মধ্যে যেটি আগে ঘটে সেটি Past perfect tense হয় এবং পরেরটি past indefinite tense হয়।
- Before এর আগের বাক্য এবং after এর পরের বাক্য past perfect হয়।
- Before এর আগের বাক্যে past perfect tense হলে, পরের বাক্যে past  indefinite হবে।
- যেমন - The actor had left the auditorium before the audience stood up.

• তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর - had left.
• সম্পূর্ণ বাক্যটি হবে - My father had left before I came.

• আবার, Future perfect + before + present indefinite হয়।
- অথবা - Present indefinite + before + present indefinite হয়।
- যেমন
1. He will have completed the task before you come.
2. He completes the task before you come.
৮১৪.
I fell asleep while I ____________ TV.
  1. am watching
  2. was watching
  3. have been
  4. had been
ব্যাখ্যা

- Correct answer: was watching.
- Complete sentence: I fell asleep while I was watching TV.


• অতীতের দুটি সমসাময়িক ঘটনা while / when / as দ্বারা যুক্ত হলে while /when/ as যুক্ত অংশটি past continuous tense হয়, অপর অংশের হয় ভবিষ্যৎ কাল past indefinite. 
- তবে কখনো কখনো when যুক্ত অংশ past indefinite হলে অপর অংশ past continuous হয়।
- While দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে -
- While এর পূর্বে অংশ টি past indefinite এ হলে, এরপরের অংশে past continuous tense হয়।
- while যুক্ত অংশটি Past continuous tense হলে অপরটি Past indefinite tense হয়।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৮১৫.
'It has been raining heavily.' -which tense?
  1. simple past
  2. simple present
  3. present perfect continuous
  4. past perfect continuous
ব্যাখ্যা
Correct answer: present perfect continuous.

• যখন কোন verb-এর কাজ অতীত কালের কোন এক সময় হতে শুরু হয়ে বর্তমানেও বা এখনও চলছে বুঝালে verb-এর present perfect continuous tense হয় । 
Example:
- I have been reading the book for two hours.(আমি দুই ঘন্টা যাবৎ বইটি পড়িতেছি।)

• The structure of the present perfect continuous tense is:
Subject + has/have + been + present participle (verb + -ing).

Example: It + has + been + raining (verb + -ing) heavily.
৮১৬.
Identify the correct sentence.
  1. They will have discussed the plan after they reviewed all the documents.
  2. They will discuss the plan after they reviews all the documents.
  3. They will discuss the plan after they have reviewed all the documents.
  4. They will discuss the plan after they had reviewed all the documents.
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - They will discuss the plan after they have reviewed all the documents.
• প্রশ্ন প্রদত্ত বাক্যে, After এর পূর্বে যেহেতু Future Indefinite রয়েছে তাই পরের অংশ Present Perfect tense হয়েছে।

• After এর আগের অংশ Present Indefinite বা Future Indefinite হলে পরের অংশ Present Perfect tense হয়।
- Structure: Present Indefinite বা Future Indefinite + after + Present Perfect tense.

•  আর  After এর পূর্বে যদি বাক্য Past indefinite tense হয় তবে after এর পরে past perfect tense হবে৷
- Structure: Past Indefinite + after + Past Perfect. Or, After + Past Perfect + Past Indefinite.
- Example: They discussed the plan after they had reviewed all the documents.
৮১৭.
1971 was the year_____
  1. ক) when Bangladesh is born
  2. খ) when Bangladesh came to being
  3. গ) when Bangladesh came into being
  4. ঘ) when Bangladesh comes to being
ব্যাখ্যা
- দুটি clause 'when' দ্বারা যুক্ত হলে, when এর পূর্ববর্তী clause এর tense অনুযায়ী পরবর্তী clause এর 'verb' বসে। 
- এখানে when এর পূর্ববর্তী clause, past indefinite tense এ আছে বিধায় পরবর্তী clause-ও  past indefinite tense হবে। 
- তাই সঠিক উত্তরটি হচ্ছে: 1971 was the year when Bangladesh came into being. 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
৮১৮.
When you called me, I was …… the hospital to visit my brother.
  1. ক) in
  2. খ) at
  3. গ) to
  4. ঘ) Both a and b
ব্যাখ্যা

 ''He is in hospital right now'' = He is being treated as an admitted patient.
''He is at the hospital right now'' = he is a visitor, outpatient or staff.

৮১৯.
As soon as he _____ home, we will discuss the issue.
  1. have returned
  2. came back
  3. returns
  4. will return
ব্যাখ্যা
Complete Sentence: As soon as he returns home, we will discuss the issue.
Bangla Meaning: যখন তিনি বাসায় ফিরবে, তখন আমরা বিষয়টি নিয়ে আলোচনা করব।

- যখন কোনো বাক্যে "as soon as," "when," "after," "before" ইত্যাদি ব্যবহৃত হয় এবং বাক্যটি ভবিষ্যৎ সময় বোঝায়,
- Principle clause এ  future tense হলেও,
- Subordinate clause-এ present simple tense ব্যবহার করা হয়,

- বাক্যটিতে তাই Principle clause এ future tense হয়েছে কিন্তু প্রথম অংশে "as soon as" যুক্ত Subordinate clause-এ present simple tense ব্যবহার করা হয়েছে।

Source: Advanced Learner’s by Chowdhury and Hossain.