ব্যাখ্যা
whose (যেটার, যার) এখানে বেশি মানানসই।
where এখানে সঠিক মনে হলেও, এখানে একটা সমস্যা হচ্ছে জানালাগুলো যেহেতু ওই রুমেরই তাই windows এর আগে নির্দিষ্ট হিসেবে the বসা উচিত ছিল, কিন্তু সেটা দেয়া নাই।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৪ / ৯ · ৩০১–৪০০ / ৮২৮
whose (যেটার, যার) এখানে বেশি মানানসই।
where এখানে সঠিক মনে হলেও, এখানে একটা সমস্যা হচ্ছে জানালাগুলো যেহেতু ওই রুমেরই তাই windows এর আগে নির্দিষ্ট হিসেবে the বসা উচিত ছিল, কিন্তু সেটা দেয়া নাই।
Correct answer: খ) He usually gets up early in the morning.
Bangla meaning: তিনি সাধারনত সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেন ।
- এটি present indefinite tense এর উদাহরণ। সাধারণত always, regularly, generally, usually, daily, everyday, normally, occasionally যুক্ত sentence present Indefinite tense হয়।
- যেহেতু present indefinite tense এবং Subject 3rd person singular number তাই মূল Verb এর সাথে S যুক্ত করতে হবে।
Other options:
ক) He usually get up early in the morning. (মূল verb এর সাথে যুক্ত করা হয়নি তাই ভুল)
গ) He usually got up early in the morning. (মূল verb past form এ রয়েছে তাই সঠিক নয়)
ঘ) He usually gots up early in the morning.(মূল verb past form এ রয়েছে অধিকন্তু past
form এর সাথে আবার s যুক্ত করা হয়েছে যাহার উভয়টি ভুল)
Source: Advanced Learners by Chowdhury and Hossain
সবগুলোর সঠিক বাক্য হবে:
The man has just arrived. (just থাকায় Present Perfect Tense হবে)
Parvin was forsaken by her husband last month. (last month- অতীতের সময় উল্লেখ থাকায় এটি Past Indefinite Tense হবে।)
He has recently married a widow of 40. (recently থাকলে Present Perfect Tense হয়, এবং এখানে যথাযথভাবেই তা আছে)
Robin died in 2017. (in 2017 - অতীতের সময় উল্লেখ থাকায় এটি Past Indefinite Tense হবে।)
At the time (phrase):
English Meaning - At a particular moment or period in the past when something happened, especially when the situation is very different now.
- সাধারণত অতীতের ঘটে যাওয়া কোনো ঘটনা প্রকাশে ব্যবহৃত হয়।
- তাই, এটি সবসময় Past tense- এ হয়।
Example Sentences:
- It seemed like a good idea at the time.
- Our son was just six years old at the time.
- At the time, I didn't realize how dangerous it was.
Correct Sentence - I was about ten or eleven at the time.
Source:
1. Cambridge Dictionary.
2. Longman Dictionary.
Correct answer: has seen.
Complete sentence: The market has seen some turbulence lately.
- প্রদত্ত বাক্যে Tense indicator হিসেবে 'lately' আছে তাই Present Perfect Tense হবে।
• Present perfect sentence:
- কোন কাজ পূর্বে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান এরূপ বুঝালে Present Perfect Tense হয়।
- Tense indicator হিসেবে sentence-এ just, just now, already, yet, never, ever, lately, recently, ইত্যাদি adverb থাকে।
- Structure: Subject + has/have + V3 + extension.
- প্রদত্ত বাক্যে Tense indicator হিসেবে 'lately' আছে তাই Present Perfect Tense হবে।
- সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হলো- has seen.
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
Correct answer: haven't.
Complete sentence: I still haven't received your email.
• Already, just, yet, recently, lately, ever, just now, still, etc ইত্যাদি হচ্ছে Present perfect tense indicator বা নির্দেশক।
- অর্থাৎ বাক্যে already, just, yet, recently, lately, ever, just now, still নির্দেশক শব্দগুলো থাকলে বাক্যটি সাধারণত Present Perfect tense এ হয়।
- Present perfect tense এর structure:
- Subject+ has/have +Verb এর Past participle + object.
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
• No sooner had she finished speaking than the audience applauded.
- এই বাক্যের আন্ডারলাইনকৃত অংশে কোনো সংশোধনীর প্রইয়োজন নেই।
- বাক্যটি সঠিক।
• No sooner had যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- No sooner had + subject + 1st clause (verb এর past participle) + than + subject + 2nd clause (verb এর past form).
- No sooner had যুক্ত বাক্যের প্রথম অংশে past perfect এবং verb এর past participle হয় এবং দ্বিতীয় অংশে past indefinite হয়।
- মনে রাখতে হবে, No sooner had .... than এভাবে আসে অর্থাৎ No sooner had এর সাথে than হয়।
- Complete Sentence: No sooner had she finished speaking than the audience appeared.
- Bangla Meaning: তার কথা শেষ না হতেই দর্শকরা করতালি দিয়ে উঠলেন।
Correct answer: will start.
- Complete sentence: When he arrives, we will start the meeting.
• যখন কোনো বাক্যে "as soon as," "when," "after," "before" ইত্যাদি ব্যবহৃত হয় এবং বাক্যটি ভবিষ্যৎ সময় বোঝায়, তখন Principle clause এ future tense হলেও,
- Subordinate clause-এ present simple tense ব্যবহার করা হয়,
- বাক্যটিতে প্রথম অংশে "when" যুক্ত Subordinate clause-এ present simple tense ব্যবহার করা হয়েছে। তাই Principle clause এ future tense হয়েছে।
Other options:
ক) started
- বাক্যটিতে প্রথম অংশে "when" যুক্ত Subordinate clause-এ present simple tense ব্যবহার করা হয়েছে। তাই Principle clause এ future tense হবে। তাই past tense এর ব্যবহার সঠিক নয়।
গ) have started
- বাক্যটিতে প্রথম অংশে "when" যুক্ত Subordinate clause-এ present simple tense ব্যবহার করা হয়েছে। তাই Principle clause এ future tense হবে। তাই Present Perfect tense এর ব্যবহার সঠিক নয়।
ঘ) had started
- বাক্যটিতে প্রথম অংশে "when" যুক্ত Subordinate clause-এ present simple tense ব্যবহার করা হয়েছে। তাই Principle clause এ future tense হবে। তাই Past Perfect tense এর ব্যবহার সঠিক নয়।
Source: Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
• The required answer is - Present Indefinite Tense.
• Present Indefinite Tense:
- কোন কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরসত্য বোঝালে Present Indefinite Tense হয়।
- Always, Daily, Regularly, Normally, Generally, Every day, Usually, Occasionally, Rarely, Frequently, Naturally, constantly, Sometimes, often, nowadays, seldom, never ইত্যাদি হচ্ছে present indefinite tense নির্দেশক।
• Structure:
- Affirmative Sentence: Subject + মূল Verb এর Present Form + Object + Extension.
- Negative Sentence: Subject + do/ does + not + মূল Verb এর present form + extension.
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
• While দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে:
• দুটি বর্তমান ঘটনা যদি while / when দ্বারা যুক্ত হয় তাহলে while / when যুক্ত অংশটি present continuous হয়। যেমন:
Complete sentence: I don't make a noise while your father is sleeping.
• While এর পূর্বে অংশ টি past indefinite এ হলে, এরপরের অংশে past continuous tense হয়।
Example: I bought a magazine while I was waiting for the train.
Correct answer: will have.
Complete sentence: By next Friday, I will have completed this project.
- প্রশ্নে উল্লিখিত বাক্যে প্রথম অংশে যেহেতু By next Friday আছে, তাই নিয়মানুযায়ী পরের অংশে Future perfect tense হবে।
- তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - will have.
• বাক্যটি Future perfect tense এ আছে।
- Future perfect tense is used to indicate the completion of an action by a certain time in the future.
- ভবিষ্যৎ কালে কোন নির্দিষ্ট সময়ের মধ্যে কোন কাজ হয়ে যাবে বোঝালে বা দুটি কাজের মধ্যে একটি আগে হবে বোঝালে Future perfect tense হয়।
• কোন বাক্যে By this time, By (time, month, year), Next (time, month, year) ইত্যাদি দ্বারা ভবিষ্যৎ কালের কোন কিছু ঘটবে বোঝালে verb -এর Future perfect tense হয়।
- Future perfect tense -এর সঠিক structure হলো- Sub + shall have/will have + verb এর past participle form + ext.
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
Reported speech -এ Auxiliary verb 'will' থাকাতে that না বসে if/whether বসাতে হবে।
Structure: Subject + ask/inquire of + object (যদি থাকে) + if/whether + reported speech এর subject + verb + বাকী অংশ৷
অর্থাৎ, সূত্রানুযায়ী সঠিক উত্তর- Premul asked his sister if she would go to school.
→ Correct Answer: The principal has praised the teachers who were diligent.
- যদি principal clause-এ present perfect tense ব্যবহৃত হয়, তাহলে subordinate clause যে কোনো tense-এ থাকতে পারে।
- Who বাক্যে যে noun বা pronoun কে represent করে, তার singular বা plural অনুযায়ী verb ব্যবহৃত হয়।
উল্লিখিত বাক্যে "who" subordinate clause এর Subject এটি the teachers (Noun) কে represent করছে যা plural.
→ তাই, the teachers = plural অনুযায়ী who- এর পরে verb = were বসেছে।
- Past tense এ plural এর ক্ষেত্রে "were" সঠিক helping verb.
অন্যান্য অপশনগুলির মধ্যে:
ক) "who is" ভুল কারণ: "is" singular, কিন্তু "teachers" plural.
খ) "who was" ভুল কারণ: "was" singular এর জন্য, কিন্তু "teachers" plural.
ঘ) "who being" ভুল কারণ: বাক্যটি ব্যাকরণগতভাবে ভুল।
Example Sentence:
1. A scholarship is available for students who have demonstrated exceptional academic achievement.
2. There's a special bonus for athletes who have broken records this season.
3. An award ceremony will be held to honor individuals who have contributed significantly to the community.
বাক্যগুলোর সঠিক গঠন হবে:
ক) It has been snowing since morning. (since morning- point of time থাকায় Present Perfect Continuous হওয়া উচিৎ।)
খ) I hope for success. (Stative Verb – hope এর Present Continuous Tense এর পরিবর্তে Present Indefinite Tense ব্যবহৃত হয়।)
গ) I saw him long ago. (long ago থাকলে Past Indefinite Tense হয়।)
ঘ) He was a teacher but now he works as a day-labourer. (এটা সঠিক বাক্য। এখানে now থাকলেও এটা চলমান কিছু নির্দিষ্ট করে বুঝাচ্ছে না। তাই এটা Continuous Tense এ ব্যবহার হওয়া আবশ্যক নয়। বরং আগের Clause এর সাথে Contrast (তুলনামূলক পার্থক্য) বুঝানোর জন্য Indefinite Tense এ ব্যবহারই সঠিক হয়েছে।
সঠিক উত্তর হলো ঘ) has been teaching.
Complete sentence: Dr. Aminul has been teaching at the university since 1998 and has presented multiple papers at conferences.
Since + point in time হলে আমরা continuous বা perfect tense ব্যবহার করি।
- উল্লিখিত বাক্যে 'since 1998' ব্যবহার হয়েছে যা নির্দিষ্ট সময় থেকে বর্তমান পর্যন্ত চলমান কাজ বোঝায়। এক্ষেত্রে Present Perfect Continuous Tense ব্যবহার হয়।
• ‘for/since’ এর পরে যখন point of time/period of time (for two hours, since morning etc.) উল্লেখ থাকে,তখন Present Perfect Continuous tense হয়।
- আবার, অতীতে কোন কাজ শুরু হয়ে বর্তমানে ও চলছে বুঝালে বাক্যটি Present Perfect Continuous Tense হয়।
- structure: Subject + have been / has been + verb(ing) + time.
• Since এর ব্যবহার:
- Point of time এর পূর্বে since বসে।
- Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় না বরং কোনো মুহূর্ত বা সময়কে নির্দেশ করে।
- যেমন- গত সোমবার, গত সপ্তাহ/মাস/বছর, দুইটা, সাড়ে তিনটা ইত্যাদি।
Example:
- It has been raining since morning.
- He has been studying since morning.
অন্য অপশনগুলো:
ক) teaches - Simple Present, কিন্তু 'since 1998' এর সাথে যায় না।
খ) has taught - Present Perfect, সম্পন্ন কাজ বোঝায় কিন্তু continuous action বোঝায় না।
গ) taught - Simple Past অতীতকাল বোঝায়, এখনও চলমান কাজ নয়।
Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
Underline করা শব্দ তথা had এখানে main verb হিসেবে ব্যবহৃত হয়েছে।
had মানে এখানে eat. এই বাক্যে verb এর 3নাম্বার রূপ হিসেবে had ব্যবহৃত হয়েছে। যা মূলত present perfect tense এ ব্যবহৃত হয়েছে।
উৎসঃ Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain & A passage to the English Language- S.M. Jakir Hussain
বাক্যটা চিরন্তন সত্য্ : যখন সূর্য উঠে, তখন তারকারা অদৃশ্য হয়ে যায়।
এরকম বাক্যে: If থাকলেও উভয় Clauseই– Present Indefinite Tense হয়।
এ ধরনের Structure কে বলা হয় Zero Conditional.
disappear এটা Intransitive Verb. এটা কখনো Passive হয় না।
Correct answer: had finished.
Complete sentence: I had finished the report before she arrived.
• দুইটি clause যদি before দ্বারা যুক্ত থাকে তাহলে before এর পূর্বের clause টিতে verb এর past perfect এবং পরের clause টিতে past indefinite tense হয়।
- যেমন: We had reached the school before the bell rang.
- যেহেতু প্রশ্নে উল্লিখিত বাক্যটিতে before এর পরের অংশে past indefinite এ আছে, তাই আগের অংশ Past perfect tense হবে।
- আবার,যদি before দ্বারা যুক্ত প্রথম clauseটি future perfect tense এ হয়, তবে পরের clause টিতে present indefinite tense হবে।
- যেমন: We shall have reached the school before the bell rings.
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
Complete sentence: The leaders of the two countries have recently reached an agreement to avoid future conflicts.
কোনো বাক্যে already, just, just now, yet, recently, lately, never, ever, still ইত্যাদি থাকলে বাক্যটি সাধারণত present perfect tense -এ হয়।
- সুতরাং, present perfect tense -এর গঠন অনুযায়ী শূন্যস্থানে সঠিক verb form হবে- ঘ) have recently reached.
- Example:
1. I have seen him recently.
2. He has gone out just now.
Other Options:
ক) has recently reach→বাক্যের subject plural হলে Verb ও plural হয়। তাই এটি সঠিক নয়।
খ) recently reach→ বাক্যে recently থাকলে বাক্যটি সাধারণত present perfect tense -এ হয়।তাই এটি সঠিক নয়।
গ) have reached recently→ sequence সংক্রান্ত ভুলের কারনে বাক্যটি সঠিক নয়।
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
সঠিক উত্তর: খ) was being followed.
Complete sentence: I heard footsteps behind me. I felt I was being followed.
• প্রশ্নোল্লিখিত বাক্যে কর্তার উল্লেখ না থাকায় বাক্যটি Passive হবে এবং যেহেতু বাক্যটি অতীতে কোনো চলমান ঘটনার বর্ণনা দিচ্ছে তাই এটির Passive form Continuous হবে।
এটি Past Continuous Passive Voice এর Structure অনুসরণ করে: was + being + V3 (followed)
- Context অনুযায়ী এটা Passive Form + Continuous Tense.
Other options,
ক) was following
- অর্থ: আমি কাউকে অনুসরণ করছিলাম — বাক্যের অর্থের সাথে মিলছে না।
গ) followed
- শুধু past form, এখানে continuous idea নেই এবং passive structureও নেই।
ঘ) have been followed by somebody
- এখানে present perfect tense, কিন্তু বাক্যের প্রথম অংশ past tense (heard, felt) — তাই tense মিলছে না।
Complete Sentence: Tonmoy has been ill for two days. He is still in the hospital.
Translation: তন্ময় দুই দিন ধরে অসুস্থ। তিনি এখনও হাসপাতালে আছেন।
- Tonmoy has been ill for two days. He is still in the hospital.
- এখানে, দ্বিতীয় বাক্যে still শব্দটি আছে অর্থাৎ এখনো কাজ(এক্ষেত্রে অসুস্থতা) চলমান,
- তাই প্রথম বাক্যে present perfect tense হবে।
- tonmoy, third person singular number তাই has been হবে।
• While দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে:
• দুটি বর্তমান ঘটনা যদি while / when দ্বারা যুক্ত হয় তাহলে while / when যুক্ত অংশটি present continuous হয়। যেমন:
Complete sentence: She talks on the phone while her brother is playing games.
• While এর পূর্বে অংশ টি past indefinite এ হলে, এরপরের অংশে past continuous tense হয়।
Example: I bought a magazine while I was waiting for the train.
Complex Sentence: Though the old man is weak, he can walk fast.
Compound Sentence: The old man is weak, but he can walk fast.
- প্রদত্ত Complex sentence টিতে এই দুটি স্বাধীন clause-কে "but" দিয়ে যুক্ত হয়েছে। যেহেতু মূল বাক্যের "Though" শব্দটি বৈপরীত্য বোঝাতে ব্যবহৃত হয়েছে। তাই Compound Sentence-এ একই বৈপরীত্য বোঝানোর জন্য coordinating conjunction "but" ব্যবহার করতে হয়।
• Though/ although যুক্ত Complex Sentence কে Compound Sentence এ রূপান্তরের নিয়ম:
- Though/ although উঠে যায়।
- ১ম Clause টি বসে।
- মাঝে But বসে।
- ২য় Clause টি বসে।
খ) The old man is weak and he can walk fast.
- ভুল কারণ, Though/ although যুক্ত Complex Sentence কে Compound Sentence এ রূপান্তরের ক্ষেত্রে দুটি clause-কে "but" দিয়ে যুক্ত হয়।
গ) The old man is weak, or he can walk fast.
- ভুল কারণ, Though/ although যুক্ত Complex Sentence কে Compound Sentence এ রূপান্তরের ক্ষেত্রে দুটি clause-কে "but" দিয়ে যুক্ত হয়।
ঘ) The old man is weak, so he can walk fast.
- ভুল কারণ, Though/ although যুক্ত Complex Sentence কে Compound Sentence এ রূপান্তরের ক্ষেত্রে দুটি clause-কে "but" দিয়ে যুক্ত হয়।
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
সঠিক উত্তর: খ) were being followed.
Complete sentence: There was somebody walking behind us. I thought we were being followed.
বাক্যের অর্থ: আমাদের পিছনে কেউ হাঁটছিল। আমি ভেবেছিলাম আমাদের অনুসরণ করা হচ্ছে।
• প্রশ্নোল্লিখিত বাক্যে কর্তার উল্লেখ না থাকায় বাক্যটি Passive হবে এবং যেহেতু বাক্যটি অতীতে কোনো চলমান ঘটনার বর্ণনা দিচ্ছে তাই এটির Passive form Continuous হবে।
এটি Past Continuous Passive Voice এর Structure অনুসরণ করে: were + being + V3 (followed)
- Context অনুযায়ী এটা Passive Form + Continuous Tense.
অন্য অপশনগুলো:
ক) were following - active form; অর্থ হয় আমরা কাউকে follow করছিলাম — যা বাক্যের অর্থের বিপরীত।
গ) were followed - Simple Past Passive (চলমান action বোঝায় না), অর্থ হয় আমাদের follow করা হয়েছিল (একবারের ঘটনা) — কিন্তু এখানে চলমান অবস্থা (walking behind) বোঝানো হচ্ছে।
ঘ) have been followed - present perfect passive; এটি present-এর সাথে সম্পর্কিত, কিন্তু বাক্যটি (I thought) past tense-এ আছে, তাই tense মিলছে না।