ব্যাখ্যা
• স্বরসন্ধির নিয়ম:
স্বরবর্ণ পরে থাকলে এ-ধ্বনির জায়গায় অয়্, ঐ-ধ্বনির জায়গায় আয়, ও-ধ্বনির জায়গায় অব্ এবং ঔ-ধ্বনির জায়গায় আব্ হয়। পরবর্তী স্বরধ্বনি বানানে সন্ধিজাত য়, ব্ কিংবা র্-এর সঙ্গে যুক্ত হয়।
যেমন:
শে + অন = শয়ন,
নে+ অন = নয়ন,
নৈ + অক = নায়ক,
গৈ + অক = গায়ক,
ভো + অন = ভবন,
পো + অন = পবন,
পৌ + অক = পাবক,
ভৌ + উক = ভাবুক,
নৌ + ইক = নাবিক,
দ্রৌ + অক = দ্রাবক ইত্যাদি।
অন্যদিকে,
ব্যঞ্জন + স্বর = ব্যঞ্জন সন্ধির নিয়ম সাধিত শব্দ-
• প্রাক্ + উক্ত = প্রাগুক্ত,
• ষট্ + ঋতু = ষড়ঋতু,
• মৃৎ + অঙ্গ = মৃদঙ্গ ইত্যাদি।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।