• জি-২০:
- জি-২০ বিশ্বের ধনী দেশগুলোর সংগঠনের নাম।
- প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে।
- বর্তমান সদস্য: ২১টি; ১৯টি স্বাধীন রাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন, ও আফ্রিকান ইউনিয়ন। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]
- এসব দেশ বিশ্বব্যাপী মোট জিডিপি'র প্রায় ৮৫ শতাংশ ও বিশ্বের মোট জনসংখ্যার প্রায় দুই তৃতীয়াংশের প্রতিনিধিত্ব করে।
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক।
- স্পেন স্থায়ী অতিথি হিসেবে আমন্ত্রিত হয়।
• জি-২০ শীর্ষ সম্মেলন:
- প্রথম G-20 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে।
- ২০২৫ সালের ২০তম জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা।
- ২০২৬ সালের ২১তম জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে: ট্রাম্প ন্যাশনাল ডোরাল গলফ রিসোর্ট, মায়ামি, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র।
- ২০২৭ সালের ২২তম জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে: যুক্তরাজ্য।
তথ্যসূত্র: বাসস, জি-২০ ও সংশ্লিস্ট ওয়েবসাইট। (Link) (Link2)