বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Verb

মোট প্রশ্ন৫,৬০৫এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Verb

PrepBank · পাতা ৫৩ / ৫৬ · ৫,২০১৫,৩০০ / ৫,৬০৫

৫,২০১.
The teacher demanded that the students ______ the assignment.
  1. completing
  2. complete
  3. to complete
  4. completed
ব্যাখ্যা
Complete sentence: The teacher demanded that the students complete the assignment.
- Bangla meaning: শিক্ষক দাবি করলেন যে ছাত্ররা অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করুক।

Present Subjunctive
- চাওয়া বা ইচ্ছা প্রকাশ করতে sub-ordinate clause হিসেবে ব্যবহার করা হয়।
- এ verb এর Base form ব্যবহারের রীতিই হলো Present Subjunctive.

• Structure: Subject + verb (any tense) + that + subject + verb এর base form + extension.
- সাধারণত advise, necessary, ask, command, recommend, demand, urge, propose, suggest, insist, prefer, request, require, ইত্যাদি verb গুলো ব্যবহৃত হলে এই নিয়ম প্রযোজ্য হবে।
- এক্ষেত্রে that যুক্ত subordinate clause এ সর্বদাই verb এর Base form হবে এবং Negative এর ক্ষেত্রে base form এর পূর্বে শুধু not বসবে।
- be verb থাকলে শুধু 'be' বসবে।

More examples:
- He recommended that we watch the new movie this weekend.
- It's important that he be here on time.
৫,২০২.
He admonished them for stealing and told them it was a great sin to steal apples from his orchard. The underlined part is -
  1. Noun
  2. Adjective
  3. Verb
  4. Adverb
ব্যাখ্যা
• He admonished them for stealing and told them it was a great sin to steal apples from his orchard. The underlined part is - Verb.

• Admonish (verb transitive)

English Meaning: To warn someone not to do something, usually in a kind way, or to tell someone to do something.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) মৃদু ভর্ৎসনা/তিরস্কার করা; সতর্ক করে দেওয়া: The workers were repeatedly admonished for being late.

Other Forms: 
- Admonition [অ্যাড্‌মানিশ্‌ন্‌] [Uncountable noun] মৃদু তিরস্কার; ভর্ৎসনা; হুঁশিয়ারি; সতর্কীকরণ।
- Admonitory [অ্যাড্‌মনিট্‌রি America(n) অ্যাড্‌মনিটোরি] (adjective) মৃদু ভর্ৎসনাপূর্ণ; সদুপদেশপূর্ণ।

Example Sentence: 
1. He admonished them for stealing and told them it was a great sin to steal apples from his orchard.
2. They were admonished to take advantage of the opportunity.

Source: Live MCQ Lecture.
৫,২০৩.
If you heat ice, it ____.
  1. melts
  2. melted
  3. melt
  4. will melt
ব্যাখ্যা
• Correct Answer: ক) melts

If you heat ice, it melts.
- এই বাক্যটি একটি zero conditional sentence, যা সাধারণ সত্য বা বৈজ্ঞানিক নিয়ম প্রকাশ করে।
- Zero conditional গঠনে উভয় clause-এ present simple tense ব্যবহৃত হয়।
- "If you heat ice" - এটি present simple tense-এ লেখা এবং একটি condition.
- এর ফলাফল অংশেও present simple tense দরকার - তাই "melts" সঠিক।
- Ice গরম করলে গলে যায় - এটি একটি বৈজ্ঞানিক সত্য, তাই "melts" সঠিক tense এবং verb form.

• Other options:
খ) melted
- ভুল, এটি past tense - zero conditional-এ ব্যবহার হয় না।

গ) melt
- ভুল, subject “it” হলে verb-এ -s যোগ হয় না বলে grammatical ভুল হয়।

ঘ) will melt
- ভুল, এটি first conditional-এর অংশ হতে পারে, কিন্তু এখানে zero conditional চাওয়া হয়েছে।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৫,২০৪.
Fill in the blank with the right form of the verb: She looks forward to _____ new skills in the training program.
  1. learn
  2. learning
  3. learned
  4. have learned
ব্যাখ্যা

Complete sentence: She looks forward to learning new skills in the training program.

• Look forward to:
- English Meaning: await eagerly.
- Bangla Meaning: সানন্দে প্রতীক্ষা করা।

• Use of Look forward to:
- Look forward এরপর to + verb + ing বসে।

• Example Sentence:
1. I look forward to meeting you in person.
2. She looks forward to starting her new job next week.
3. We look forward to celebrating your birthday with you.

• এছাড়াও mind, cannot help, could not help, with a view to, look forward to ইত্যাদি শব্দের পর কোনো verb বসলে সেই verb এর সাথে ing যুক্ত করতে হয়।

৫,২০৫.
The fire spread through the building quickly but everybody ______ escape.
  1. mustn't
  2. was able to
  3. could have
  4. couldn't be
ব্যাখ্যা

• Complete sentence: The fire spread through the building quickly but everybody was able to escape.

- সামর্থ্য বুঝাতে can/could/ be able to ব্যবহৃত হয়।

• Could vs was able to...
- সাধারণভাবে (general ability) অতীতের সামর্থ্য বুঝাতে could ব্যবহৃত হয়।
- যেমন: Alif was an excellent tennis player. He could beat anybody. (he had the general ability to beat anybody).

- তবে যদি কোন নির্দিষ্ট পরিস্থিতিতে কী ঘটেছিল তা নিয়ে কথা বলা হয় তখন was/were able to... or managed to... (not could) ব্যবহৃত হয়।
- যেমন: Arif and Alif had a game of tennis yesterday. Alif played very well but in the end Arif was able to beat him.
- (he managed to beat him in this particular game).

- প্রদত্ত বাক্যের ক্ষেত্রে সঠিক হলো- was able to.
- কারণ এখানে একটি নির্দিষ্ট পরিস্থিতিতে সবাই সফলভাবে পালাতে সক্ষম হয়েছিল।

Note:
- The negative couldn't (could not) is possible in all situations.
- যেমন: Alif played well but he couldn't beat Jack.

অন্যদিকে,
ক) mustn't → "must not" কোনো কিছু করা নিষেধ/বাধ্যবাধকতা বুঝাতে ব্যবহৃত হয়।
- যেমন: mustn't smoke.

গ) could have → Past possibility (didn't actually happen) বুঝাতে could have + past participle ব্যবহৃত হয়।
- যেমন: You could have told me earlier. (But you didn't.)

ঘ) couldn't be → "couldn't be escape" ভুল ও অর্থহীন।
- "couldn't be" সাধারণত কোনো অবস্থা বা পরিস্থিতির জন্য ব্যবহার হয়।
- যেমন: He couldn't be serious.

Source: Intermediate English Grammar by Raymond Murphy.

৫,২০৬.
He let his car __________ idle for weeks without using it.
  1. to sit
  2. sit
  3. sitting
  4. sits
ব্যাখ্যা
• Infinitive হচ্ছে verb এর base form অথবা to + base form.
• Infintive দুই রকম হতে পারে-
১. To-যুক্ত infinitve এবং
২. To-বিহীন infinitive বা Bare Infinitive.

• Let-এর পরে Verb-এর Bare Infinitive (to-বিহীন infinitive form) বসে।
- তাই,fly verb-টি to-বিহীন infinitive form বসবে।

• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - sit.
Complete Sentence: He let his car sit idle for weeks without using it.

Bangla meaning: সে তার গাড়ি ব্যবহার না করে সপ্তাহ ধরে নিষ্ক্রিয় রেখে দিল।

• Let-এর পরে Verb-এর Bare Infinitive (to-বিহীন infinitive form) বসে। তাই এখানে সঠিক উত্তর হবে sit, তাই নিয়মানুযায়ী অন্য অপশন গুলো ভুল।
৫,২০৭.
Cycling is a good exercise. এখানে Cycling কী?
  1. ক) Gerund
  2. খ) Participle
  3. গ) Infinitive
  4. ঘ) Adjective
ব্যাখ্যা
Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun.
এই বাক্যে 'Cycling' শব্দটি Gerund হবে।
৫,২০৮.
I caught him stealing my books. Here 'stealing' is a –
  1. Past participle
  2. Present participle
  3. Gerund
  4. Linking verb
ব্যাখ্যা
এখানে stealing হচ্ছে present participle.

Verb এর যে form একই সাথে verb এবং adjective এর কাজ করে তাকে participle বলে। 
আর verb এর present form এর সাথে ing যুক্ত হয়ে একই সাথে verb এবং adjective এর কাজ করে present participle. 
catch/find/leave + object এর পরে present participle বসে। 

• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত: তিন প্রকার: 
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog. 

2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens.
- সাধারণত মূল Verb-এর সাথে ed যুক্ত হয়ে past participle গঠিত হয়, যেমন work-worked।
- কিন্তু অনেক ক্ষেত্রে ed যুক্ত না হয়েও past particple গঠিত হতে পারে।
- যেমন: go-gone.
- Past Participle Verb সহ adjective হিসেবেও ব্যবহৃত হতে পারে। 

3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed. 

Source: A passage to the English Language by Zakir Hussain.
৫,২০৯.
Rina bought a new laptop yesterday.
Here, ‘bought’ is an example of-
  1. Linking verb
  2. Transitive verb
  3. Intransitive verb
  4. Auxiliary verb
ব্যাখ্যা

• Correct Answer: খ) Transitive verb.

- Rina bought a new laptop yesterday.
- এই sentence এ bought এর object (a new laptop) থাকায় তা হলো transitive verb.

• Transitive verb:
- A transitive verb is a verb that denotes an action which passes over from the subject to an object.
- বাক্যের অর্থ সম্পন্ন করতে যে verb-এর object প্রয়োজন হয়, তাকে transitive verb বলে।
- Transitive verbs -এর সাধারণ Structure হচ্ছে: subject + verb + object.
- Object টি সর্বদাই Noun/pronoun হয়। তাই বাক্যে verb -এর পরে Noun/pronoun থাকলে verb টি Transitive verb হবে।

Other options:
ক) Linking verb:
- Linking verb দিয়ে কাজ বুঝায় না, বরং এর কাজ হচ্ছে Subject এবং Predicate (Subject সম্পর্কে যা কিছু বলা হয়) এর মধ্যে শুধু যোগসূত্র স্থাপন করা।
- The teacher looked surprised at the students
- যেমন: এখানে looked শব্দটি The teacher ও surprised -এর মধ্যে সংযোগ স্থাপন করেছে।

গ) Intransitive verb:
- যে verb-এর অর্থ পরিপূর্ণ করার জন্য object এর প্রয়োজন পড়ে না, অর্থ্যাৎ যে verb এর object থাকে না, তাকে Intransitive verb বলে। যেমন - The girl sings. Bird flies. The car stopped.

ঘ) Auxiliary verb:
- যে সব verb বাক্যের মূল verb (main verb) এর সাথে ব্যবহৃত হয়ে, Main verb এর Tense, Mood, Voice এর অর্থকে স্পষ্ট করে প্রকাশ করতে সহায়তা করে তাদেরকে Auxiliary Verb বলে। যেমন- am, is, are etc.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

৫,২১০.
Choose the correct sentence :
  1. ক) One of the most beautiful girls has come.
  2. খ) One of the most beautiful girl has come.
  3. গ) One of the most beautiful girls have come.
  4. ঘ) One of the beautiful girl are come.
ব্যাখ্যা
• কোনো বাক্যে one of the থাকলে বাক্যের গঠন হবে -
- One of the + Noun (plural) + Verb (singular) + Possessive (singular).
- One of the দ্বারা মূলত অনেকের মধ্যে একজনকে বোঝায়।
- তাই বাক্যটিতে one of the এরপর plural noun girls হবে এবং singular form হিসেবে verb হবে has.

সুতরাং সঠিক বাক্যটি - One of the most beautiful girls has come
৫,২১১.
None but the foreigners _____ to visit the sanctuary.
  1. ক) was allowed
  2. খ) allowed
  3. গ) were allowed
  4. ঘ) being allowed
ব্যাখ্যা
যদি দুটো Noun/Pronoun- but  দ্বারা যুক্ত হয়, তাহলে দেখতে হবে but এর আগের শব্দ নাবোধক (none, nothing etc.) না কি হ্যাঁবোধক (everyone, all etc.) । যদি না-বোধক হয়, তাহলে শেষের subject অনুসারে verb বসে।
যেমন – প্রদত্ত বাক্যে the foreigners অনুযায়ী Verb বসবে। 

আর যদি হ্যাঁবোধক হয়, তাহলে but এর আগের শব্দ অনুসারে verb বসে।
যেমন- All the birds but one were dead.
৫,২১২.
I wish it ____ snowing in Bangladesh.
  1. start
  2. started
  3. is starting
  4. starts
ব্যাখ্যা

• সঠিক উত্তর: started.

- Complete sentence: I wish it started snowing in Bangladesh.

Wish এর ব্যবহার:
- "I wish" বাক্যটি যখন ব্যবহার করা হয়, তখন এটি দুটি ধরনের ইচ্ছা বোঝায়:
- বাস্তবতার বিপরীত (Contrary to fact) ইচ্ছা;
- বর্তমান বা ভবিষ্যতের অনাকাঙ্ক্ষিত অবস্থা বা কল্পনা।
- I wish দিয়ে Sentence শুরু হলে পরের Clause-টিতে Verb-এর past form হয় অথবা could + verb এর base form হয়।

- এছাড়া, ইচ্ছা বা কল্পনা প্রকাশ করতে wish-এরপর to be verb হিসেবে were ব্যবহৃত হয়।

More examples:
- I wish I sang a sweet song.
- I wish I were back home.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

৫,২১৩.
Neither Sarah nor her parents ____ agreed to the plan.
  1. are
  2. has
  3. is
  4. have
ব্যাখ্যা
• Either --- or, Neither --- nor দ্বারা যুক্ত Subject যদি ভিন্ন Person এর হয় তবে Verb টি শেষ Subject অনুযায়ী নিবে।
- Subject ভিন্ন Person এর হওয়ার কারণে Verb টি শেষ Subject অনুযায়ী প্রদত্ত Sentence টিতে Plural Verb হিসেবে Are অথবা Have বসেবে। কিন্তু agreed শব্দটি Agree (Verb) এর Past Participle হওয়ায় এখানে are এর পরিবর্তে Have হবে। 

Correct Sentence: Neither Sarah nor her parents have agreed to the plan.

• আবার, Either --- or, Neither --- nor দ্বারা Singular Subject যুক্ত হলে Verb Singular হয়।
- Example: Either he or his brother is guilty.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৫,২১৪.
He never (to swim) in the river.
  1. ক) swimming
  2. খ) swim
  3. গ) swims
  4. ঘ) swam
ব্যাখ্যা
•  সঠিক উত্তর হবে - swims.
- Complete sentence: He never swims in the river.

• সুনির্দিষ্ট কোন সময় উল্লেখ না থাকলে বাক্যে - never, often, always, sometimes, everyday, daily, regularly etc. থাকলে verb টি present indefinite tense হয়।
- তাই verb এর present indefinite form হিসেবে swim হবে।
- কিন্তু Subject third person singular number (he, she, it, কোন ব্যক্তি, বস্তু, জায়গা বা প্রাণীর নাম) বোঝালে verb এর শেষে s বা es বসে।
- তাই swims সঠিক উত্তর।
৫,২১৫.
The FIFA World Cup was watched by ____ billions of people all over the world.
  1. exactly
  2. literally
  3. truly
  4. usually
ব্যাখ্যা
exactly (adverb)
- নির্ভুলভাবে; যথাযথভাবে।

literally (adverb)

- with exact equivalence.
- অক্ষরে অক্ষরে।

truly (adverb) 
- সত্য করে।

usually (adverb)
- according to the usual or ordinary course of things
- সচরাচর; সাধারণত।

• The FIFA World Cup was watched by literally billions of people all over the world.
- ফিফা বিশ্বকাপটি আক্ষরিক অর্থেই সারা বিশ্বের কোটি কোটি মানুষ দেখেছে।

- উক্ত বাক্যে - literally শব্দটি উপযুক্ত। সঠিক উত্তর হবে literally.

Source: A Passage to the English Language S.M. Zakir Hussain.
৫,২১৬.
Which of the following sentences is correct?
  1. Here exists many growth opportunities.
  2. Was there any cars in the street yesterday?
  3. There go the birds flying south for the winter.
  4. Here is the papers that you wanted.
ব্যাখ্যা
• There ও Here বাক্যের শুরুতে থাকলে Object singular হলে Verb singular হবে।
-  এবং Object plural হলে Verb plural হবে।

Structure: 
Here/there + singular verb + singular noun.
Here/there + plural verb + plural noun.

- তাই, সঠিক বাক্য : There go the birds flying south for the winter.
- কেননা, উক্ত বাক্যে the birds হচ্ছে plural তাই verb হবে plural.

• অন্য বাক্যগুলোর সঠিক রূপ হচ্ছে - 
ক) Here exist many growth opportunities.
খ) Were there any cars in the street yesterday?
ঘ) Here are the papers that you wanted.
৫,২১৭.
The man we met last night _____ through a trying time.
  1. ক) are passing
  2. খ) is passing
  3. গ) pass through
  4. ঘ) was passed
ব্যাখ্যা
এখানে শূন্যস্থানের verb এর Subject হচ্ছে the man যা singular. বাক্যটি active voice.
এ হিসেবে সঠিক উত্তর -খ।
৫,২১৮.
She smiled a bright smile when she saw her friend.
Here, the word "smiled" is a/ an -
  1. Cognate verb
  2. Causative Verb
  3. Transitive verb
  4. Intransitive verb
ব্যাখ্যা

• Cognate Verb:
- Verb এবং Object একই জাতের অর্থ প্রকাশ করে।
- এর object কে বলা হয় cognate object.
- অর্থাৎ, কোন Intransitive verb যখন বাক্যস্থিত ক্রিয়াপদ বা verb এর মূলশব্দ (root word) থেকে উৎপন্ন নতুন কোন word বা শব্দকে object হিসেবে গ্রহণ করে তখন সেই verb কে Cognate verb বলা হয়।

• Correct Answer: She smiled a bright smile when she saw her friend. Here, the word "smiled" is a/ an - Cognate Verb.

Example:
- She sang a song বাক্যের sang হলো cognate verb ও song হলো cognate object
- Jamal ran a race বাক্যের ran হলো cognate verb ও race হলো cognate object.

উল্লিখিত বাকি অপশনগুলো,
খ) Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
- Example: I had my car repaired.

গ) Transitive verb:
- বাক্যের অর্থ সম্পন্ন করতে যে verb এর object দরকার হয় তাকে transitive verb বলে।
- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়।
- তাই বাক্যে verb এর পরে Noun/Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।

ঘ) Intransitive verb:
- যে verb-এর অর্থ পরিপূর্ণ করার জন্য object এর প্রয়োজন পড়ে না, অর্থাৎ যে verb এর object থাকে না, তাকে Intransitive verb বলে।
- যেমন: The sun rises.

Source: Applied English Grammar and Composition, P.C. Das.

৫,২১৯.
He behaves as if he ________ a leader.
  1. is
  2. were
  3. was
  4. like
ব্যাখ্যা
⇒ As if, as though, wish ইত্যাদি থাকলে subject-এর পরে be verb-এর পরিবর্তে were বসে।

 অর্থাৎ যখন বাক্যে "as if," "as though," বা "wish" থাকে এবং কিছু কল্পনা বা অবাস্তব পরিস্থিতি বর্ণনা করা হয়, তখন subject-এর পরে be verb-এর পরিবর্তে "were" ব্যবহার করা হয়। এটি subjunctive mood হিসেবে পরিচিত, যা একটি কাল্পনিক বা অসম্ভব অবস্থা বোঝাতে ব্যবহৃত হয়।

প্রশ্নে উল্লিখিত বাক্যে "He behaves as if he ______ a leader," এখানে "were" সঠিক উত্তর হবে।

এটি ইংরেজি ভাষার একটি নিয়ম যেখানে "as if," "as though," বা "wish" এর পর "were" ব্যবহার করা হয়, এমনকি যখন বিষয়টি বর্তমান বা ভবিষ্যতে ঘটে সেই ক্ষেত্রেও "were" ব্যবহার করা হয়।

আরও কিছু বাক্য: 
→ He behaves as if he were a leader.
বাংলা অনুবাদ: সে এমনভাবে আচরণ করে যেন সে একজন নেতা।
→ I wish I were rich.
বাংলা অনুবাদ: আমি চাইতাম আমি ধনী হতাম।

Sources: Cambridge Dictionary & Grammarly.
৫,২২০.
The problem ________ one thing, lack of money.
  1. boils to
  2. boils into
  3. boils on to
  4. boils down to
ব্যাখ্যা
• Boil down to something: [phrasal verb]
English meaning: to be the main or most important result of something.
Bangla meaning: কোনো পরিস্থিতির প্রধান কারণ।

Example: What it all boils down to is a lack of communication.

Complete sentence: The problem boils down to one thing, lack of money.

উল্লিখিত অন্য অপশনগুলো এখানে অপ্রাসঙ্গিক।

Source: Cambridge Dictionary.
৫,২২১.
The man pretended as if he ________ many things.
  1. ক) doing
  2. খ) had done
  3. গ) does
  4. ঘ) did
ব্যাখ্যা
as if/as though-এর উভয় পাশে মূল Verb থাকা অবস্থায় তার পূর্বের অংশে Present Indefinite Tense থাকলে পরের অংশে Past Perfect Tense হয়।
৫,২২২.
I am tired I ______ (go) to bed now.
  1. going
  2. am going
  3. will go
  4. go
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - am going.
- Complete sentence: I am tired I am going to bed now.

• Now, at this moment, right now, gradually, step by step ইত্যাদি হচ্ছে  present continuous tense indicator বা নির্দেশক। 
- অর্থাৎ বাক্যে At this moment, now, right now নির্দেশক শব্দগুলো থাকলে বাক্যটি সাধারণত present continuous tense এ হয়।

• Present Continuous Tense:
- বর্তমানে কোন কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে present continuous tense হয়।
• Present Continuous tense এর structure: 
- Subject + am/is/are + sub + verb + ing + extension.
৫,২২৩.
Choose the correct form of the verb:
I need to have my clogged sink ______ soon.
  1. ক) fix
  2. খ) fixed
  3. গ) fixing
  4. ঘ) had fixed
ব্যাখ্যা
• Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। 
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.

• Causative verb হিসাবে 'Have' এর ব্যবহার:
- Subject + have/has/had+ ব্যক্তি বাচক object + verb এর base form.
- Subject + have/has/had+ বস্তু বাচক object + verb এর past participle form.

• প্রদত্ত বাক্যে have এর পর sink বস্তু বাচক তাই এরপর  verb এর past participle form বসবে।
- Complete Sentence: I need to have my clogged sink fixed soon.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
৫,২২৪.
Neither Rasel nor Shah Alam ____ to be blamed.
  1. ক) are
  2. খ) is
  3. গ) were
  4. ঘ) had
ব্যাখ্যা

Neither .... nor দ্বারা দুইটা Noun/Pronoun যুক্ত হলে শেষেরটি অনুযায়ী verb বসে।
এখানে যেহেতু শেষের অংশে Shah Alam – singular Noun আছে, তাই এখানে ‍is হবে।
আর বাক্যটি Passive ধারণা দিচ্ছে, তাই সঠিক উত্তর হবে is to be blamed.

৫,২২৫.
Fill in the blank: One dozen of eggs ____ eighteen rupees.
  1. ক) costs
  2. খ) cost
  3. গ) was costing
  4. ঘ) has cost
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে cost.

• কিছু noun যেগুলো আকারে singular হলেও অর্থের দিক থেকে plural.
Example:
People have to obey the rules.
Two dozen make twentyfour.
One dozen of eggs cost eighteen rupees.

Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
৫,২২৬.
Fill in the blank with the right form of the verb: "We look forward to _____ from you".
  1. hear
  2. hearing
  3. heard
  4. have heard
ব্যাখ্যা

 উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে - hearing.

Complete sentence: We look forward to hearing from you.

• Look forward to:
- English Meaning: await eagerly.
- Bangla Meaning: সানন্দে প্রতীক্ষা করা।

• Use of Look forward to:
- Look forward এরপর to + verb + ing বসে।

• Example Sentence:
1. I look forward to meeting you in person.
2. She looks forward to starting her new job next week.
3. We look forward to celebrating your birthday with you.

• এছাড়াও mind, cannot help, could not help, with a view to, look forward to ইত্যাদি শব্দের পর কোনো verb বসলে সেই verb এর সাথে ing যুক্ত করতে হয়।

৫,২২৭.
Where _____?
  1. you born
  2. you have been born
  3. were you born
  4. have you born
ব্যাখ্যা
Complete sentence: Where were you born?
Bangla: আপনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন?

• এটি একটি past simple tense (অতীত কাল) এর প্রশ্ন। জন্ম হওয়া একটি অতীতের ঘটনা, তাই এখানে "were you born" ব্যবহার করতে হবে। এটি সাধারণত passive voice-এ ব্যবহৃত হয়।
- জন্ম নেওয়া অর্থে 'bear' verb-টি সর্বদা passive voice এ থাকে।
- জন্ম হওয়া (to be born) — এটি নিজের দ্বারা ঘটে না, বরং কার্যটি ঘটে, অর্থাৎ এটি একটি passive structure.

Options,
ক) you born:
- "Where you born?" – এখানে auxiliary verb নেই, যা গ্রামার অনুযায়ী জরুরি।

খ) you have been born:
- "Where you have been born?" – structure ভুল। প্রশ্নবোধক বাক্যে have আগে আসা উচিত: "Where have you been born?"
- তবে এটি সাধারনত ব্যবহার করা হয় না।

ঘ) have you born:
"Born" নিজেই একটি passive verb, তাই এর আগে have ব্যবহার করা ভুল। “Have you born” grammatically incorrect.
৫,২২৮.
Sonam let her dog to run around in the park.
  1. run
  2. to run
  3. running
  4. runs
ব্যাখ্যা
•  Infinitive হচ্ছে verb এর base form অথবা to + base form.
• Infintive দুই রকম হতে পারে-
১. To-যুক্ত infinitve এবং
২. To-বিহীন infinitive বা Bare Infinitive.

• Let-এর পরে Verb-এর Bare Infinitive (to-বিহীন infinitive form) বসে।
- তাই,fly verb-টি to-বিহীন infinitive form বসবে।

• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - run.
Complete Sentence: Sonam let her dog run around in the park.

• Let-এর পরে Verb-এর Bare Infinitive (to-বিহীন infinitive form) বসে। তাই এখানে সঠিক উত্তর হবে run, তাই নিয়মানুযায়ী অন্য অপশন গুলো ভুল।
৫,২২৯.
You had better ____ here.
  1. ক) to stay
  2. খ) stay
  3. গ) staying
  4. ঘ) stayed
ব্যাখ্যা
• Had better এর পরে verb এর base form বসে।
• Subject + had better/would better/had rather + verb এর base form.
অতএব শূন্যস্থানে stay বসবে। 
সম্পূর্ণ বাক্য:  You had better stay here.
৫,২৩০.
She sang a song.
Here, the word sang is a/ an -
  1. Cognate Verb
  2. Causative Verb
  3. Factitive verb
  4. none
ব্যাখ্যা

Cognate Verb:
- Verb এবং Object একই জাতের অর্থ প্রকাশ করে।
- এর object কে বলা হয় cognate object.
- অর্থাৎ, কোন Intransitive verb যখন বাক্যস্থিত ক্রিয়াপদ বা verb এর মূলশব্দ (root word) থেকে উৎপন্ন নতুন কোন word বা শব্দকে object হিসেবে গ্রহণ করে তখন সেই verb কে Cognate verb বলা হয়।

Correct Answer: She sang a song. Here, the word sang is a/ an - Cognate Verb.

Example:
- Jamal ran a race বাক্যের ran হলো cognate verb ও race হলো cognate object.

উল্লিখিত বাকি অপশনগুলো,
Causative Verb: যে Verb গুলো দিয়ে নিজের জন্য কাজ না করে বরং অন্যের জন্য কাজ করানো বুঝায় বা অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়া বুঝায় সেগুলোই হলো Causative Verb.

Factitive verb: Transitive verb এর object থাকা সত্ত্বেও যদি object পরবর্তী noun অথবা adjective (complement) এর সাহায্য ছাড়া বাক্য পূর্ণ না হয়, তখন ঐ বাক্যে ব্যবহৃত verb কে factitive verb বলে।
- কিছু factitive verbs হলো: Elect, Select, Make, Appoint, Call, Name, ইত্যাদি।
Example: They elected him captain.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.

৫,২৩১.
She wrote a letter to her friend.
Here, the verb 'wrote' is -
  1. Causative
  2. Intransitive
  3. Auxiliary
  4. Transitive
ব্যাখ্যা

• Correct Answer: Transitive.

Transitive verb:
- যে verb এর object আছে তাকে transitive verb বলে৷
- Transitive verbs এর সাধারণ Structure হচ্ছে : subject + verb + object- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়।
- তাই বাক্যে verb এর পরে Noun অথবা Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।
- She wrote a letter to her friend.
- এই বাক্যে verb, wrote কে কি বা কাকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়।
- অর্থাৎ, এই বাক্যে object আছে বিধায় তা Transitive verb.

Other Options:
ক) Causative Verb:
- যে Verb গুলো দিয়ে নিজের জন্য কাজ না করে বরং অন্যের জন্য কাজ করানো বুঝায় বা অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়া বুঝায় সেগুলোই হলো Causative Verb.
- Example: Make, let, help, get, have, etc.

খ) Intransitive verb:
- যে verb-এর অর্থ পরিপূর্ণ করার জন্য object এর প্রয়োজন পড়ে না, অর্থ্যাৎ যে verb এর object থাকে না, তাকে Intransitive verb বলে। যেমন - The girl sings. Bird flies. The car stopped.

গ) Auxiliary verb:
- যে সব verb বাক্যের মূল verb (main verb) এর সাথে ব্যবহৃত হয়ে, Main verb এর Tense, Mood, Voice এর অর্থকে স্পষ্ট করে প্রকাশ করতে সহায়তা করে তাদেরকে Auxiliary Verb বলে। যেমন- am, is, are etc.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

৫,২৩২.
Choose the sentence that does not have a transitive verb.
  1. ক) Akhi sleeps early but rises late.
  2. খ) He has no idea how to run a business.
  3. গ) Sajib usually leaves the books on the table.
  4. ঘ) The doctor felt his pulse.
ব্যাখ্যা
• The correct answer is - Akhi runs slowly.
- যে verb এর object আছে তাকে transitive verb বলে৷
- Transitive verbs এর সাধারণ Structure  হচ্ছে : subject + verb + object
- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়।
-তাই বাক্যে verb এর পরে Noun অথবা Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -
• He has no idea how to run a business
• Sajib usually leaves the books on the table এবং
• The doctor felt his pulse.
- এই তিনটি বাক্যে object রয়েছে। 
- তাই এদের verb গুলো হচ্ছে transitive verb.
- অন্যদিকে, The Sentence 'Akhi sleeps early but rises late.' does not have a transitive verb.
- যেসকল verb এর object বা কর্ম থাকে না তাকে Intransitive verb বলে।
- সাধারণত Intransitive verb এর পর adverb অথবা preposition ব্যবহৃত হয়।
- এখানে ‘sleeps’ এবং ‘rises’ verb দুটির কোন object নেই, তাই এগুলো Intransitive verb.
৫,২৩৩.
The manager insisted on his __________ the meeting despite feeling unwell.
  1. to attending
  2. attend
  3. attended
  4. attending
ব্যাখ্যা

Insist on/ upon/ Insist on doing something:
- English Meaning: To keep doing something, even if it annoys other people, or people think it is not good for you.
- Bangla Meaning: কোনো কিছুতে জোর দেয়া বা পীড়াপীড়ি করা।

- Insist on/upon এর সাথে verb এর (ing) form বসে

Correct answer: The manager insisted on his attending the meeting despite feeling unwell.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৫,২৩৪.
Why did you end up........in forestry?
  1. having major
  2. majoring
  3. have majored
  4. to have majored
ব্যাখ্যা

সঠিক উত্তর: খ) majoring.
Complete sentence: Why did you end up majoring in forestry?

• ইংরেজিতে end up একটি খুবই কমন phrasal verb.
- এর অর্থ হয়—কোনো প্রক্রিয়া বা ঘটনার পরিণতিতে শেষ পর্যন্ত কোনো অবস্থায়/জায়গায়/কাজে পৌঁছে যাওয়া (সাধারণত অপ্রত্যাশিত বা পরিকল্পনা বহির্ভূত ফলাফল)।

• end up এর পরে যদি কোনো verb আসে, তাহলে সেটি gerund (-ing form) হিসেবে আসতে হবে।
- Infinitive (to + verb) আসে না।

end up + doing something:
অর্থ: শেষ পর্যন্ত কিছু করা/হওয়া (যা হয়তো পরিকল্পিত ছিল না)।

Example: 
- I ended up studying medicine. 
- They ended up moving to Dhaka.

অন্য অপশনগুলো কেন ভুল:

ক) having major:
- ভুল। “having major” বলে কোনো সঠিক গঠন নেই। “having majored” হতে পারত কিন্তু তাও এখানে ফিট করে না।

গ) have majored:
- ভুল। এটা present perfect tense, কিন্তু “end up” এর পরে infinitive বা finite verb এভাবে আসে না।

ঘ) to have majored:
- ভুল। “end up” এর পরে to + verb বা perfect infinitive সাধারণত ব্যবহার হয় না।

৫,২৩৫.
Q. 31 - 40 : Fill in the gap :
31. Arif is always admired for his great political _________.
  1. ক) appreciation
  2. খ) viability
  3. গ) distinction
  4. ঘ) acumen
ব্যাখ্যা
• Acumen
English Meaning: the ability to make good judgements and take quick decisions.
Bangla Meaning: তীক্ষ্ণ বিচারবুদ্ধি/ধীশক্তি; বুদ্ধিপ্রকর্ষ।

শূন্যস্থানে acumen ব্যবহার করলে বাক্যটি অর্থপূর্ণ হয়।
বাক্যের অর্থ: আরিফ সর্বদা তার সূক্ষ্ম বিচার শক্তির জন্য প্রশংসিত হয়।

Source: Accessible Dictionary.
৫,২৩৬.
Going home, I will take a rest. The underlined word is -
  1. Finite verb
  2. Non-finite verb
  3. Causative verb
  4. Linking verb
ব্যাখ্যা
♦ Going home, I will take a rest. The underlined word is - Finite verb.

• Finite
- সমাপিকা
- এর দ্বারা বাক্য সমাপন বা শেষ করা যাবে।
- বৈশিষ্ট্য: Tense ও Voice এর Structure অনুযায়ী হয়।

• Going home, I will take a rest.
- এখানে 'I will take a rest' এর দ্বারা সম্পন্ন হচ্ছে।
- 'will take' এখানে এটি tense এর গঠন অনুসারে হয়েছে।
- আবার অর্থ অনুযায়ীও এটি সম্পূর্ণ একটি বাক্য।
- 'আমি বিশ্রাম নেব'
- তাই এটি Finite verb.

Options,
• Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। 
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.

• যে সকল verb সাধারণত subject ও Subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb বলে।
- Subject এবং subjective complement এর মধ্যবর্তী verb কে linking verb বলে৷

• Non-finite
- অসমাপিকা
- এর দ্বারা বাক্য সমাপন বা শেষ করা যাবে না।
- বৈশিষ্ট্য: Tense ও Voice এর Structure অনুযায়ী হয় না।
৫,২৩৭.
That those soldiers were courageous ___ by all.
  1. ক) are acknowledged
  2. খ) has acknowledged
  3. গ) is acknowledged
  4. ঘ) have been acknowledged
ব্যাখ্যা
That those soldiers were courageous- পুরো Clause টাই এখানে Subject.
Clause – Subject হলে তা সব সময় Singular হয়।
ক ও ঘ ভুল Plural থাকার কারণে।
বাক্যটি Passive. খ ভুল Active Voice হওয়ার কারণে।
৫,২৩৮.
The organization petitions the help of your sponsoring their cause. Here 'sponsoring' is a/an -
  1. Gerund
  2. Participle
  3. Present continuous
  4. Main verb
ব্যাখ্যা
• The organization petitions the help of your sponsoring their cause. Here 'sponsoring' is a - Gerund.

• Possessive adjective (your, his, her, my, theirs etc.)-এর পর gerund এবং
- Object pronoun (me, us, him, her, them, it)-এর পর present participle ব্যবহৃত হয়৷
উপরের বাক্যে 'your' Possessive adjective-টির পরে 'sponsoring' বসাতে এটি একটি gerund.

• Gerund:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun.
- It is a word ending in "-ing" that is made from a verb and used like a noun:
- Gerunds don’t describe action—they act as nouns.
৫,২৩৯.
He wasn't there. He _____ about the meeting.
  1. had forgotten
  2. must forget
  3. must have forgotten
  4. forgets
ব্যাখ্যা
• Complete sentence: He wasn't there. He must have forgotten about the meeting.
- Bangla meaning: সে সেখানে ছিল না। সে নিশ্চয়ই মিটিংয়ের কথা ভুলে গিয়েছিল।

• Must have + V3 -এর ব্যবহার:
- অতীতে কোনো কাজ অবশ্যই ঘটে থাকবে এমন নিশ্চিত অনুমান বোঝাতে must have + Verb এর past participle form ব্যবহৃত হয়।
- সাধারণত must -এর past form নেই, তাই past tense হিসেবে must have + V3 ব্যবহার করা হয়।
- যেমন:
- He wasn't there. He must have forgotten about the meeting.
- প্রদত্ত বাক্যে অতীতের ঘটনা সম্পর্কে নিশ্চিত অনুমান প্রকাশ করছে, তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে- গ) must have forgotten.

• Other options:
ক) had forgotten (past perfect)
- অতীতকালে দুইটি কাজের মধ্যে যে কাজটি আগে সম্পন্ন হয়েছে তার past perfect tense হয়।
- যেমন: She had finished her homework before the party started.

খ) must forget
- must + base form ব্যবহৃত হয় present/future obligation বোঝাতে, তাই এটি সঠিক নয়।

ঘ) forgets (simple present)
- বর্তমানের কোনো অভ্যাস বোঝাতে ব্যবহৃত হয়।
- যেমন: He always forgets about meetings.
৫,২৪০.
I _________ not eaten anything spicy lately.
  1. do
  2. did
  3. had
  4. have
ব্যাখ্যা

Correct answer: have.
- Complete sentence: I have not eaten anything spicy lately.
- Sentence এ recently থাকায় sentence টির present perfect tense হবে।

• Present perfect tense -এ have/has + verb এর past participle হয়।
- Sentence এ Just, just now, already, yet, ever, lately, recently ইত্যাদি থাকলে sentence টি present perfect tense হয়।
- Present perfect tense -এ have/has + verb এর past participle হয়।
- Present perfect tense এর structure: Subject+ has/have + Verb এর past participle + object.
- Example sentence: He has gone out just now.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৫,২৪১.
It is I who ________ grateful for the opportunities that life presents to me.
  1. ক) am
  2. খ) is
  3. গ) are
  4. ঘ) has
ব্যাখ্যা
• Relative pronoun (who, whom, which, what, when, whose, how, that) থাকলে Antecedent (Relative pronoun এর পূর্বের Noun/pronoun) অনুযায়ী verb বসে।
যেমন:
- It is I who am to blame.
- It is you who are to leave.
- It is he who is to go.

- প্রশ্ন প্রদত্ত বাক্যে who এর পূর্বে Antecedent ‘I’ থাকায় শূন্যস্থানে am বসবে।
- Complete sentence: It is I who am grateful for the opportunities that life presents to me.
৫,২৪২.
I had him _____ my homework.
  1. did
  2. done
  3. do
  4. doing
ব্যাখ্যা

Causative Verb:
- যে verb দ্বারা অপর কারো কোনো কাজ করার কারণ ঘটানো বুঝায় তাকে বলে Causative Verb. 
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়। 

• প্রদত্ত sentence এর 'had' হচ্ছে Causative Verb. 
- তাই, এর পরের verb টির base form (bare infinitive) বসবে। 

Complete Sentence - I had him do my homework.

৫,২৪৩.
Rony seems excited today. Here the verb “seems” is a/an
  1. Auxiliary verb
  2. Modal verb
  3. Linking verb
  4. Infinitive
ব্যাখ্যা
• Linking verb মূলত Subject এবং Complement কে একত্র করে 
- Linking verb এর পর Complement হিসেবে Adjective অথবা Noun phrase বসতে পারে।
- কিছু Linking verb হলো - Become, Seem, Appear, Feel, Taste, Smell, Sound, Grow, Look etc. 
- অবশ্যই মনে রাখতে হবে - Linking/copulative verb হচ্ছে actionless.

• তাই “seems” এখানে একটি Linking verb.
৫,২৪৪.
This room seems quiet.
Here, "seems" is-
  1. Causative Verb
  2. Transitive Verb
  3. Linking verb
  4. ​Inchoative verb
ব্যাখ্যা

• This room seems quiet.
- Here, "seems" - গ) Linking verb

- এটি subject "room"এবং complement "quiet" -এর মাঝে সংযোগ স্থাপন করেছে।

​• Linking verb:
- যে সকল verb সাধারণত subject ও complement -এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb বলে।
- অর্থাৎ, Subject এবং subjective complement -এর মধ্যবর্তী verb কে linking verb বলে।
- Linking verb -এর পরে সাধারণত adjective বসে।
- যেমন: To be, become, seem, appear, look, read, taste, feel, smell, grow, run, turn, etc.

​• Structure: Subject + linking verb + Adjective/ Noun (Subjective complement অর্থাৎ যা Subject সম্পর্কেই কোনো তথ্য দেয়।)

​• অন্যদিকে,
Transitive Verb:
- যে verb এর object আছে তাকে transitive verb বলে৷
- Transitive verb এর সাধারণ Structure হচ্ছে : subject + verb + object.
- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়। তাই বাক্যে verb এর পরে Noun অথবা Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।
- আবার intransitive verb এর শেষে preposition + object যুক্ত করেও তাকে transitive verb এ পরিণত করা যায়।
- যেমন: He writes a poem. write হলো transitive verb, কারণ এর object হলো a poem.

​Inchoative verb:
- An inchoative verb expresses the beginning of a state or action. It often implies a change of state.
- অর্থাৎ, যে verb কোনো অবস্থার পরিবর্তনের সূচনা, বিকাশ, পরিণতি ব্যক্ত করে তাকে Inchoative verb বলে।
- যেমন: The leaves yellowed in autumn. (Became yellow)

​Causative Verb:
- Subject যখন নিযে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তখন এই অর্থে Causative Verb ব্যবহার করা হয়ে থাকে।
- যেমন: My mother feeds me. এখানে feeds হলো Causative verb.
- Have, Get, Help, Let, Make, ইত্যাদি প্রচলিত Causative Verb.
- Make, Have, Get, ইত্যাদি যোগে verb কে Causative Verb এ পরিণত করা যায়।

৫,২৪৫.
_______ the early morning bus due to heavy traffic, she decided to take a taxi to work instead.
  1. Miss
  2. After missed
  3. Having missed
  4. Missing
ব্যাখ্যা
Complete sentence: Having missed the early morning bus due to heavy traffic, she decided to take a taxi to work instead.
- Bangla Meaning: ভোরের বাসটি প্রচণ্ড যানজটের কারণে মিস করায়, সে অফিসে যাওয়ার জন্য বিকল্পভাবে ট্যাক্সি নেওয়ার সিদ্ধান্ত নিল।

• Having + past participle + [main clause] = Perfect Participle.
- The "having + past participle" construction is used to express a completed action that happened before another action or point in time.
- অর্থাৎ, এটি বোঝায় যে বাক্যে উল্লেখিত অন্য কোনো কাজের আগে একটি কাজ সম্পন্ন হয়েছে।

- উল্লিখিত বাক্যে বলা হয়েছে যে, ব্যক্তি প্রচণ্ড যানজটের কারণে ভোরে বাসটি মিস করার পর, সে অফিসে যাওয়ার জন্য ট্যাক্সি নেওয়ার সিদ্ধান্ত নিল।
- অর্থাৎ, এখানে একটি কাজ (বাস মিস) আগে সম্পন্ন হয়েছে, এরপর আরেকটি কাজ (অফিসে যাওয়ার জন্য ট্যাক্সি নিতে সিদ্ধান্ত নিল) ঘটছে।

Main Uses of Perfect Participle:
1. To show a completed action before another action:
- যেমন: Having finished her homework, she went to bed.

2. To express cause and effect relationships:
- যেমন: Having missed the bus, she had to take a taxi to work.

3. To avoid repeating the subject in complex sentences:
- যেমন: She got the promotion, having worked tirelessly for years.

4. In passive constructions:
- যেমন: Having been warned about the danger, they avoided that area.

Source: British Council, High School English Grammar and Composition by Wren And Martin.
৫,২৪৬.
Having finished her work, Maria went home early. Here the underlined part is -
  1. Present Participle
  2. Past Participle
  3. Perfect Participle
  4. Gerund
ব্যাখ্যা
Having finished her work, Maria went home early. Here the underlined part is - Perfect Participle.

• Participle:
- যে word, Verb থেকে গঠিত হয়ে Adjective (মাঝে মধ্যে Adverb) এর কাজ করে, তাকে Participle বলে।
- যে word একই সাথে Verb এবং Adjective (মাঝে মধ্যে Adverb) এর কাজ করে, তাকে Participle বলে।

• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত: তিন প্রকার: 
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed.

• Perfect Participle: গঠন হচ্ছে- Having+verb এর Past Participle.
- এটি ব্যবহৃত হয়- একটি কাজের আগে আরেকটি কাজ Perfect বা শেষ হওয়া বুঝাতে। যেমন-

• Having finished her work, Maria went home early.
- 'Having+verb এর Past Participle' থাকায় এটি Perfect Participle.
৫,২৪৭.
Which one is correct?
  1. They work every day so that they could earn enough money.
  2. He studied hard so that he can pass the exam.
  3. They worked overtime so that they may finish the project on time.
  4. He practices every day so that he may improve his skills.
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - He practices every day so that he may improve his skills.
- Bangla Meaning: তিনি প্রতিদিন অনুশীলন করেন যাতে তিনি তার দক্ষতা উন্নত করতে পারেন।

• So that যুক্ত complex sentence গুলোতে সাধারণত can, could, may, might ইত্যাদি বসে। 
- প্রথম cluse এ present থাকলে so that এর পরে may/can ইত্যাদি বসে,
- past tense - এ থাকলে, so that এর পরে can এর past form might/could বসে। 

• প্রশ্নে উল্লেখিত ঘ) বাক্যের ১ম clause টি present tense এ আছে, তাই পরের clause এ may/can হয়েছে।

• অন্য অপশনগুলোর মধ্যে - 
ক) নং বাক্যে প্রথম clause টি present tense এ আছে, তাই এরপরে may/can বসালে বাক্য সঠিক হবে।
- Correct sentence: They work every day so that they can earn enough money.

খ) নং বাক্যে প্রথম clause টি past tense এ আছে, তাই এরপরে might/could বসালে বাক্য সঠিক হবে।
- Correct sentence: He studied hard so that he could pass the exam.

গ) নং বাক্যে প্রথম clause টি past tense এ আছে, তাই এরপরে might/could বসালে বাক্য সঠিক হবে।
- Correct sentence: They worked overtime so that they could finish the project on time.
৫,২৪৮.
__________ others is a great deed.
  1. To help
  2. Help
  3. To helping
  4. To have helped
ব্যাখ্যা
সঠিক উত্তর ক) To help.

Complete sentence: To help others is a great deed.
Bangla Meaning: অন্যদের সাহায্য করা একটি মহৎ কাজ।

• এই বাক্যে "To help others is a great deed" - এখানে infinitive subject হিসেবে ব্যবহৃত হয়েছে।
- বাক্যের শুরুতে subject হিসেবে infinitive ব্যবহার করার সময় "To + verb" ফর্ম ব্যবহার করতে হয়।

অন্য অপশনগুলো বিশ্লেষণ:
খ) Help:
→ এখানে শুধু verb base form, subject হিসেবে ব্যবহার ভুল, subject position-এ "to" ছাড়া ব্যবহার হয় না।

গ) To helping:
→ Grammatically ভুল; “to” এর পর verb-এর base form বসে, gerund নয়।

ঘ) To have helped:
→ এটি perfect infinitive, কিন্তু এই context এ এখানে simple infinitive প্রয়োজন।

• Subject হিসেবে verb ব্যবহার করতে হলে সাধারণত "To + verb" (infinitive) অথবা "verb + ing" (gerund) ব্যবহার করতে হয়।

--------------------
• The infinitive of a verb has two forms: the to-infinitive and the infinitive without to.

অর্থাৎ, 
• Infinitive হলো একটি verb form যা সাধারণত কোন subject বা object হিসেবে ব্যবহৃত হয় এবং এটি মূল verb এর পূর্বে "to" যুক্ত থাকে।
- অর্থাৎ Infinitive হচ্ছে verb এর base form অথবা to + base form.

Infinitive দুই প্রকার হতে পারে:
• To-যুক্ত Infinitive: এটি সাধারণত "to" এর সাথে ব্যবহৃত হয়,
যেমন: → I want to go to the park.

• To-বিহীন Infinitive (Bare Infinitive): এই ধরণের infinitive এর সাথে "to" থাকে না। এটি সাধারণত Let, Make, Help, Feel ইত্যাদি verb এর পর ব্যবহৃত হয়,
যেমন:→ I helped them study.

Source: Cambridge Dictionary and A Passage to the English Language by SM Zakir Hussain.
৫,২৪৯.
Fill in the gap. The Judge investigated _________ the case.
  1. ক) about
  2. খ) into
  3. গ) through
  4. ঘ) No preposition needed.
ব্যাখ্যা
•  কিছু কিছু verb - যেমন - Reach, resemble, violate, discuss, resign, sign, investigate, recommend, order, command, enter, ইত্যাদি verb গুলো transitive বলে এদের পরে কোনো preposition বসে না।
- এদের পর সরাসরি object বসে।
- সে অনুযায়ী 'The Judge investigated the case - এই বাক্যে investigated এরপর কোনো preposition বসবে না।
৫,২৫০.
Would you mind ______ a cup of tea with me?
  1. to have
  2. having
  3. to drink
  4. drink
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - having.
- Complete sentence: Would you mind having a cup of tea with me?

• Would you mind যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:-
- Would you mind এরপর verb এর মূল form এর সাথে ing যোগ করতে হয়।
Structure: Would you mind + verb + ing + object.

Example:
Would you mind coming to my house?
Would you mind opening the door?
Would you mind Taking a cup of tea?
Would you mind giving me some money?

• তাছাড়া, 
কোনো বাক্যে mind,can not help, could not help, with a view to, look forward to, be used to, get used to, worth ইত্যাদি শব্দসমূহের পর কোনো verb বসলে সেই verb এর সাথে  ing যুক্ত হয়।
৫,২৫১.
Which sentence is the correct one?
  1. ক) A number of students was present in the class. 
  2. খ) The number of his mistakes are immeasurable. 
  3. গ) Every year a lot of children dies of cholera. 
  4. ঘ) Many a man dies by accident every day.
ব্যাখ্যা
• A number of = কিছু সংখ্যক, এর পর Noun ও Verb plural হয়।
• তবে The number of (সংখ্যা) এর পর Noun plural হয়, কিন্তু Verb Singular হয়।
• a lot of এর পর Noun ও Verb plural হয়।
• Many এর পর Noun ও Verb plural হয়। কিন্তু many a এর পর Noun ও Verb Singular হয়। 

Correct Sentences:
ক) A number of students were present in the class. 
খ) The number of his mistakes is immeasurable. 
গ) Every year a lot of children die of cholera. 
৫,২৫২.
It seems that the restaurant is always busy during lunchtime. Here 'seems' is a/an -
  1. ক) Stative verb
  2. খ) Factitive verb
  3. গ) Impersonal verb
  4. ঘ) Reflexive verb
ব্যাখ্যা
• Impersonal Verb বলতে বুঝায় যে Verb এর Subject কোনো ব্যক্তি/বস্তু/ ধারণা নয়, বরং Subject নেই বিধায় একটা 'It' কে অর্থবিহীন ভাবে Subject হিসেবে ব্যবহার করা হয়।
যেমন:
- It rains.
- It is snowing.
- It dews in winter.
• এই বাক্যগুলোতে it - subject হিসেবে ব্যবহৃত হলেও এগুলো কোন অর্থ প্রকাশ করে না।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
• Stative verb:
- এ verb এর কাজ দৃষ্টিগোচর হয় না, শুধু অনুভব করা যায় তাকে Stative verb বলে।
- যেমন: see, understand, realize etc. 
- I understand your problem. এখানে verb 'understand' কে শুধু অনুভবই করা যায়, দেখা যায় না। তাই এটি Stative verb.

• Factitive verb:
- যখন কোন transitive verb সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য একটি complement কে object হিসেবে গ্রহণ করে, তখন তাকে Factitive verb বলে। আর complement টি কে Factitive object বলে।
- সাধারণত call, elect, appoint, select, name, nominate ইত্যাদি verb গুলো Factitive verb হিসেবে ব্যবহৃত হয়।
- যেমন- We elected him MP.
- এখানে elected হলো factitive verb এবং MP হলো factitive object.

• Reflexive Verb
- একই ব্যক্তি Subject ও Object হলে Object হিসেবে Reflexive Pronoun ( যেমন – himself, myself, themselves etc. ) বসে।
- যে Verb এর Object – Reflexive Pronoun, সে verb কে Reflexive Verb বলে।
- যেমন - He killed himself.
৫,২৫৩.
But me no buts.
Here, the underlined word is a/ an -
  1. Verb, Verb
  2. Noun, Conjunction
  3. Verb, Noun
  4. Noun, Verb
ব্যাখ্যা
• Correct answer: Verb, Noun.

But me no buts.

- এই Sentence টি একটি Imperative Sentence.
- Sentence টি Verb দিয়ে শুরু হয়েছে।
- তাই Sentence এর শুরুতে যে But ব্যবহার করা হয়েছে যেটি Sentence এ Verb হিসেবে বসেছে।

- প্রদত্ত Sentence এর শেষে আরও একটি But রয়েছে।
- যেটি No এরপর বসেছে।
- যা একটি Determiner বা Adjective হিসেবে ব্যবহার করা হয়েছে।
- Determiner বা Adjective এর পর একটি মাত্র word থাকলে সেটি সর্বদা Noun হিসেবে ব্যবহার করা হয়।

Source: Cambridge Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
৫,২৫৪.
It is high time ________ sustainable practices in our daily lives to combat climate change.
  1. implement
  2. implemented
  3. to implement
  4. had implemented
ব্যাখ্যা
• It is time/It is high time এর ব্যবহার: 
- কোন কাজ করার সঠিক সময় ইতিমধ্যে পার হয়ে গেছে, বিলম্ব না করে এ মুহূর্তে কাজটি শুরু করা উচিত বুঝানোর জন্য It is time ব্যবহৃত হয়। 
- তবে বেশি জোর দেওয়া বুঝাতে It is time এর পরিবর্তে It is high time ব্যবহৃত হয়। 
- Structure: It is time + subject + past subjunctive + -----------
Example: It is high time we invested in renewable energy sources to mitigate the impact of climate change.

আবার, কোন কাজ করার সঠিক সময় হয়েছে বুঝাতে It is time + infinitive + --------- বসে। 
Example: It is high time to realize the consequences.

অর্থাৎ, 
- বাক্যে  It is time/It is high time থাকলে আর এর পর subject বসলে subject - এর পরের verb টি past form হবে।
- It is time ও It is high time এর পরে subject না এসে, কোন verb আসলে ঐ verb এর  to infinitive form হবে।  

তাই সঠিক উত্তরটি হবে - It is high time to implement sustainable practices in our daily lives to combat climate change.

Source: Advanced Learner's HSC Communicative English. 
৫,২৫৫.
A swimming snake bit him in the leg. Here 'swimming' is a -
  1. Participle
  2. Verbal none
  3. Gerund
  4. Infinite
ব্যাখ্যা
- verb এর present form+ing যদি একই সাথে যদি verb এবং adjective এর তাকে participle বলে।
- swimming snake এখানে একই সাথে verb ও adjective এর কাজ সম্পাদন করেছে।

- Verb এর সাথে ing যুক্ত হয়ে verb এবং noun এর কাজ কোন করলে তাকে gerund বলে।
Ex: Making a good result in the exam needs lots of hard work.

- To + verb এর present form কে infinitive বলে।
Ex: They want to play.

Adjective: Noun/Pronoun এর অবস্থা নির্দেশ করে তাকে adjective বলে।
Ex: He is good boy.
৫,২৫৬.
She spoke confidently as though she _____________ her speech many times.
  1. had rehearsed
  2. rehearsed
  3. rehearsing
  4. has rehearsed
ব্যাখ্যা
Complete Sentence: She spoke confidently as though she had rehearsed her speech many times.

• As if/as though এর পূর্বে past indefinite tense থাকলে এরপরে past perfect tense হয়।
- তাই শূন্যস্থানে সঠিক উত্তর: had rehearsed.

• কিন্তু as if/as though এর পূর্বে present indefinite থাকলে এরপরে past indefinite tense হয়।
যেমন: She behaves as if she knew everything.
৫,২৫৭.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) We shall reach the station before the train leaves the station
  2. খ) We will reached the station before the train leaves the station
  3. গ) We reach the station before the train leaves
  4. ঘ) We shall have reached the station before the train leaves the station
ব্যাখ্যা
Before দ্বারা দুইটি clause যুক্ত হলে এর প্রথম clause টি যদি Future perfect tense এ থাকে তবে এর পরের clause টি হবে present indefinite tense এ। 
structure: Future perfect tense + before + present indefinite tense. 
তাই নিয়মানুযায়ী শুদ্ধ বাক্য - We shall have reached the station before the train leaves the station.
৫,২৫৮.
The book left on the shelf is a bestseller. Here 'left' is a/an -
  1. Gerund
  2. Linking verb
  3. Participle
  4. Causative verb
ব্যাখ্যা
♦ The book left on the shelf is a bestseller. Here 'left' is a - Participle.

• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.

- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত: তিন প্রকার: 
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed. 

- সাধারণত মূল Verb-এর সাথে ed যুক্ত হয়ে past participle গঠিত হয়, যেমন work-worked।
- কিন্তু অনেক ক্ষেত্রে ed যুক্ত না হয়েও past participle গঠিত হতে পারে।
- যেমন: Leave- left.
- সুতরাং, এই বাক্যে left হচ্ছে past participle.
৫,২৫৯.
Would you mind ___________ to my house?
  1. come
  2. to come
  3. coming
  4. to coming
ব্যাখ্যা
• উল্লেখিত প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে coming.
- Complete sentence: Would you mind coming to my house?

• Would you mind যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:-
- Would you mind এরপর verb এর মূল form এর সাথে ing যোগ করতে হয়।
- Structure: Would you mind + verb + ing + object.
৫,২৬০.
The company had its website (redesign) by a digital marketing agency.
  1. redesign
  2. redesigns
  3. to redesign
  4. redesigned
ব্যাখ্যা
• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। 
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়।

• Causative verb হিসেবে ‘Have’ এর ব্যবহার -
• বস্তুর ক্ষেত্রে Subject + have/has + object +verb এর past participle এই structure টি ব্যবহৃত হয়।
- তবে, ব্যক্তির ক্ষেত্রে bare infinite verb বসে।

• যেহেতু, প্রশ্নে উল্লিখিত বাক্যে, Subject + had + বস্তুজাতীয় object এসেছে, তাই এরপর verb এর past participle form হবে।
- সঠিক verb form টি হবে - redesigned.
- Complete Sentence: The company had its website redesigned by a digital marketing agency.
৫,২৬১.
"The old man was tired of strolling." Here 'strolling' is a/an -
  1. Gerund
  2. Infinitive
  3. Verbal adjective
  4. Present participle
ব্যাখ্যা
• The old man was tired of strolling. 
- এই sentence এ preposition (of)- এর object হিসেবে 'strolling' ব্যবহৃত হয়েছে। 
- তাই, 'strolling' হচ্ছে gerund. 
- 'strolling' অর্থ - ধীরেসুস্থে ভ্রমণ; পায়চারি; ইতস্তত ভ্রমণ; পদচারণ।

• Gerund:
- এটি একটি non-finite verb.
- Verb এর সাথে ing যোগ হয়ে Gerund noun এর কাজ করে।

• Functions of Gerund:
1. Subject of the verb:
- Swimming is a good exercise.

2. Object of a transitive verb:
- Stop writing.

3. Object of a preposition:
- I am fond of catching fish.

4. By + Gerund:
- By eating a balanced diet, you can live well.

5. Without + Gerund:
- Without working hard, you cannot succeed.
৫,২৬২.
The written exam will be held next Monday.
The word “written” is a/an –
  1. Copulative verb
  2. Finite verb
  3. Infinitive
  4. Participle
ব্যাখ্যা

• Correct Answer: ঘ) Participle.

• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত: তিন প্রকার:
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog.
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens.
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed.

- The written exam will be held next Monday.
- এইখানে written শব্দটি past participle.

Options:
ক) Copulative verb
- যে verb দ্বারা কোন কাজ না বুঝিয়ে subject ও predicate এর মধ্যে যোগসূত্র স্থাপন করা বোঝায় তাকে linking verb বলে। এর অপর নাম Copulative verb.যেমন – He grew ill.

খ) Finite verb
- a verb form that is limited by person, number, and tense, and agrees with a subject in a sentence.

গ) Infinitive:
- Verb এর present form এর আগে to বসিয়ে Infinitive গঠন করা হয়।
- অর্থাৎ, Infinitive = to + verb.
- Infinitive দুই রকম হতে পারে,
1. To-যুক্ত infinitive এবং,
2. To-বিহীন infinitive বা Bare Infinitive.
- Infinitive form বিভিন্ন ভাবে ব্যবহৃত হতে পারে।যেমন: Subject of verb, Object of verb, Complement of verb, object of preposition, etc.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

৫,২৬৩.
"The patient felt nervous." Here 'felt' is a/an -
  1. transitive verb
  2. non-finite verb
  3. linking verb
  4. cognate verb
ব্যাখ্যা
• Linking verb:
যে সকল verb সাধারণত subject ও Subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb বলে।
- Linking verb-এর complement হিসেবে সাধারণত adjective বসে৷
- Subject এবং subjective complement এর মধ্যবর্তী verb কে linking verb বলে৷
- অবশ্যই মনে রাখতে হবে - Linking verb হচ্ছে actionless.

• Turn, be, become, look, seem, remain, appear, get, grow etc. সাধারণত Linking verb হিসেবে ব্যবহৃত হয়।
- কিন্তু এগুলো বাক্যে ব্যবহারে ভিন্নতার কারণে Action verb ও হতে পারে। যেমন:

• The doctor felt the pulse of the patient. (Action Verb)
- The patient felt nervous. (Linking Verb)

"The patient felt nervous."- এ "felt" linking verb হিসেবে ব্যবহৃত হয়েছে, যা subject "The patient" কে adjective "nervous" এর সাথে সংযুক্ত করে।
৫,২৬৪.
Complete the sentence with the correct verb:
Would that I ___ you again.
  1. saw
  2. see
  3. might see
  4. could see
ব্যাখ্যা
• Complete sentence: Would that I could see you again.
- Bangla meaning: যদি আবার আমি তোমাকে দেখতে পেতাম।

• Would that এর ব্যবহার:
- Sentence এর শুরুতে would that থাকলে বাক্যে subject -এর পরে could বসে এবং এরপরে প্রদত্ত verb এর base form বসে। 
- অবাস্তব ইচ্ছা বা সম্ভাবনা প্রকাশে Would that ব্যবহৃত হয়। 

• More examples:
- Would that I could travel to all the countries.
- Would that I could tell the truth.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
৫,২৬৫.
Which parts of speech is the word 'Disparage'?
  1. Adjective
  2. Verb
  3. Adverb
  4. Noun
ব্যাখ্যা
♦ Disparage [ডিস্‌প্যারিজ্‌] (verb transitive):

♦ English Meaning: To criticize someone or something in a way that shows a lack of respect.
Bangla Meaning: অবমূল্যায়ন করা; অবজ্ঞা করা; হীনতর কোনো কিছুর সঙ্গে তুলনাসহ অসম্মান করা।

♦ Synonyms: Depreciate (মূল্য কমা/হওয়া), Belittle (মর্যাদাহানি করা), Underestimate (ছোট করে দেখা), Devalue (অবমূল্যায়ন), Diminish (হ্রাস করা)।
 Antonyms: Praise (প্রশংসা/গুণকীর্তন/তারিফ/সুখ্যাতি করা), Overrate (অতি-মূল্যায়ন করা), Overestimate (অতিমূল্যায়ন করা), Esteem (সম্মান, মর্যাদা), Applause ( অভিনন্দন এবং হাততালি দেয়া)।

♦Other Forms: Disparagement (noun) disparaging (adjective) অপমানজনক; মর্যাদাহানিকর।

♦ Example Sentence:
1. That is not in any way to disparage his two competitors.
2. She disparaged her student's efforts.

♦Source: Live MCQ lecture.
৫,২৬৬.
This place looks like a mess! What type of verb is 'look' in this sentence?
  1. ক) Transitive Verb
  2. খ) Linking Verb
  3. গ) Factitive Verb
  4. ঘ) Impersonal Verb
ব্যাখ্যা
Linking verb:
যে সকল verb সাধারণত subject ও Subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb বলে।
Linking verb-এর complement হিসেবে সাধারণত adjective বসে৷  

Turn, be, become, look, seem, remain, appear, get, grow etc. সাধারণত Linking verb হিসেবে ব্যবহৃত হয়।
যেমন:
- He looked tired.
- The patient felt nervous.

---------------------
Transitive verbs:
Transitive verbs involve not only the subject, but also someone or something else, the object. অর্থাৎ Transitive verb এর কেবল subject নয় বরং এক বা একাধিক Object ‍ও থাকবে। 
যেমন: She has many friends,

Factitive verb: 

যখন কোন transitive verb সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য একটি compliment কে object হিসেবে গ্রহণ করে, তখন তাকে Factitive verb বলে। আর complement টি কে Factitive object বলে।
সাধারণত call, elect, appoint, select, name, nominate ইত্যাদি verb গুলো Factitive verb হিসেবে ব্যবহৃত হয়।
যেমন: We selected him captain.

Impersonal Verb: 
Impersonal Verb বলতে বুঝায় যে Verb এর Subject কোনো ব্যক্তি/বস্তু/ ধারণা নয়, বরং Subject নেই বিধায় একটা It অর্থবিহীনভাবে Subject হিসেবে ব্যবহার করা হয়।
যেমন: It dews in winter.
৫,২৬৭.
They elected him as the chairperson. Here 'elected' is an example of
  1. Linking verb
  2. Non-Finite verb
  3. Intransitive verb
  4. Transitive verb
ব্যাখ্যা
• They elected him as the chairperson. Here 'elected' is an example of - Transitive verb.

• Transitive verb: 
- যে verb এর object আছে তাকে transitive verb বলে৷
- Transitive verbs এর সাধারণ Structure  হচ্ছে : subject + verb + object
- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়।
- তাই বাক্যে verb এর পরে Noun অথবা Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।
- আবার intransitive verb এর শেষে preposition + object যুক্ত করেও তাকে transitive verb এ পরিণত করা যায়।

• Transitive Verb - A transitive verb is a verb that requires an object to receive the action.
- বাক্যে ব্যবহৃত verb এর কাছে কি  what) বা কাকে( whom) দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই সাধারণত object এবং ওই verb টি হবে Transitive Verb.
- এখানে verb এর কাছে কি ( what) বা কাকে( whom) দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়ার যায়।
৫,২৬৮.
Fill in the gap. Hardly ____ entered the office when he realized that he had forgotten his wallet.
  1. he had
  2. he was
  3. had he
  4. did he
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - had he.
- Complete sentence: Hardly had he entered the office when he realized that he had forgotten his wallet.

• সাধারণত Hardly এরপর had + subject বসে।
• Structure: Hardly had + sub + verb এর past participle form + When + past indefinite tense.

• কোনো বাক্যে hardly had থাকলে, hardly had যুক্ত অংশটি past perfect tense এ হয়  ও verb এর past participle form হয় এবং hardly had এর পরবর্তী clause টি শুরু করতে হয় when দিয়ে এবং বাকি অংশ টুকু past indefinite tense এ হয়।

• সহজে মনে রাখার সুবিধার্থে,
- কোনো কিছু হওয়া/ করা মাত্রই অন্য কিছু হয়েছিল/ করেছিল বোঝাতে অথবা হতে না...হতেই / করতে না ..... করতেই বোঝাতে বাক্যে সবসময় Hardly had.......when, scarcely had...when, No sooner had......than এভাবে আসে।
- আর When ও than এর পূর্বে Past perfect Tense এবং When ও than - এর পরে Past Indefinite Tense ব্যবহৃত হয়।
৫,২৬৯.
It's essential that she _____ (be) honest.
  1. be
  2. been
  3. being
  4. to be
ব্যাখ্যা

Complete sentence: It's essential that she be honest.
- Bangla meaning: এটি অপরিহার্য যে সে সৎ হোক।

Present Subjunctive:
- চাওয়া বা ইচ্ছা প্রকাশ করতে subordinate clause হিসেবে ব্যবহার করা হয়।
- এ verb এর Base form ব্যবহারের রীতিই হলো Present Subjunctive.

- Structure: Subject + verb (any tense) + that + subject + verb এর base form + extension.
- সাধারণত advise, necessary, ask, essential, command, recommend, demand, urge, propose, suggest, insist, prefer, request, require, ইত্যাদি verb গুলো ব্যবহৃত হলে এই নিয়ম প্রযোজ্য হবে।
- এক্ষেত্রে that যুক্ত subordinate clause এ সর্বদাই verb এর Base form হবে এবং Negative এর ক্ষেত্রে base form এর পূর্বে শুধু not বসবে।
- be verb থাকলে শুধু 'be' বসবে

৫,২৭০.
Complete the sentence
The teacher told us that we would have a field trip if ________________.
  1. ক) the weather permits
  2. খ) the weather would permit
  3. গ) the weather permitted
  4. ঘ) the weather had permitted
ব্যাখ্যা
• এখানে 'The teacher told us' দ্বারা Indirect speech বুঝাচ্ছে। 
- Indirect speech এর নিয়ম অনুযায়ী reporting verb যদি past tense এ হয়, তাহলে reporting speech-ও past tense এ হবে।
- এখানে 'told' হচ্ছে reporting verb. 
- তাই if এর পরবর্তী clause টি Past Indefinite tense হবে। 

Complete Sentence: The teacher told us that we would have a field trip if the weather permitted. 

Source: Advanced Learner's HSC English Grammar & Composition by Chowdhury & Hossain. 
৫,২৭১.
It is high time _______ plastic pollution.
  1. should stop
  2. to stop
  3. stopped
  4. stops
ব্যাখ্যা

• It is time/It is high time এরপর যদি subject না থাকে তবে to + verb হয়।
Example:
- It is high time to stop corruption.
- It is high time to stop plastic pollution.

• It is time/ It is high time এরপর যদি subject থাকে তাহলে verb টি past tense এ হয়।
- It is high time we left the place.
 - It is high time we stopped corruption.
- It is high time he changed his bad habits.

Source: Applied English Grammar and Composition, P.C. DAS.

৫,২৭২.
A taxi ran into the back of a bus. The underlined part means -
  1. caught up
  2. passed
  3. met
  4. collided
ব্যাখ্যা
• Run into something:
English meaning: to drive a vehicle into an object or a person in another vehicle by accident.
Bangla meaning: ধাক্কা খাওয়া।

Options,

ক) caught up:
- আঁকড়ে ধরা। 

খ) passed:
- পাশ কাটানো বা অতিক্রম করা। 

গ) met:
- দেখা করা। 
 
ঘ) collided:
- সংঘর্ষ হওয়া / ধাক্কা লাগা। 

Correct answer: collided.
৫,২৭৩.
Find the underlined word and identify the type of non-finite verb:
I started screaming at my parents for trying to send me to camp.
  1. Adjective
  2. Infinitive
  3. Participle
  4. Gerund
ব্যাখ্যা
Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun.
Gerund মূলত noun এবং বাক্যে একটি সাধারণ noun এর মত ব্যবহৃত হয়। কারণ Gerund সর্বদাই noun এর স্থানে ব্যবহৃত হয়।
যেমন-
- I like dancing.
- Reading books is my hobby.
- Working in the morning is good for health.
- Reading is an excellent habit. ইত্যাদি।

প্রশ্নের বাক্যে scream + ing "start" verb এর অবজেক্ট হিসাবে কাজ করছে। অর্থ্যাৎ এটি Noun.
তাই screaming একটি Gerund.
৫,২৭৪.
Identify the past participle form of 'bear'.
  1. Bore
  2. Bourne
  3. Borne
  4. Bear
ব্যাখ্যা
Born is the past participle of the verb bear only when it's used in the sense of birth.
It is also used as an adjective in the same sense.
Borne is the past participle of the verb bear in all senses except the one related to birth.
Source: Grammarly.com
৫,২৭৫.
He had better ________ a helmet while riding his bike for safety.
  1. wear
  2. would wear
  3. wore
  4. worn
ব্যাখ্যা

• Had better এর ক্ষেত্রে:
- Had better অর্থ তবুও/ বরং ভালো।
- Had better যুক্ত sentence past tense এর হলেও তা মূলত past tense নয়।
- Had better- unreal past ইহা present/ future tense এর অর্থ প্রকাশ করে
- Had better এর পর infinitive to বসে না।
- সর্বদা verb এর base form বসে।

Examples: 
- You had better study hard if you want to pass the exam.
- We had better leave now if we want to catch the train on time.
- She had better apologize for her behavior.

Complete Sentence - He had better wear a helmet while riding his bike for safety.

৫,২৭৬.
The lost promotion left him deflated. Here 'lost' is an example of -
  1. Noun
  2. Gerund
  3. Participle
  4. Adverb
ব্যাখ্যা

• The lost promotion left him deflated. Here 'lost' is an example of - Participle.

• Participle:
- যে word একই সাথে Verb এবং Adjective (মাঝে মধ্যে Adverb) এর কাজ করে, তাকে Participle বলে।

• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত তিন প্রকার: 
1. Present Participle.
Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle.
Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle.
Ex: Having eaten rice, he went to bed.

• উল্লিখিত বাক্যটিতে 'lost' শব্দটি একই সাথে verb এবং adjective এর কাজ করছে।
- lost তার পরে অবস্থিত noun promotion কে modify করছে এবং lost দ্বারা ইতিমধ্যেই promotion এর সুযোগ চলে গেছে এমন অর্থ প্রকাশ করছে এই অর্থে verb হয়েছে।
- আর যে word একই সাথে Verb এবং Adjective এর কাজ করে, তাকে Participle বলে।

৫,২৭৭.
Would that he ________ my feelings better.
  1. understand 
  2. understood 
  3. could understand 
  4. could be understand 
ব্যাখ্যা

Correct sentence: Would that he could understand my feelings better.

• Would that দিয়ে sentence শুরু হলে subject এরপর could বসে এবং verb এর present form বসে।
- Would that দিয়ে অবাস্তব ইচ্ছা বা সম্ভাবনা প্রকাশ করা হয়।

Example sentence
- Would that I could go to school.
- Would that I could travel to all the countries I've dreamed of visiting.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৫,২৭৮.
She gave her friend a little smile. The underlined part is -
  1. Transitive verb
  2. Intransitive verb
  3. Auxiliary verb
  4. Nonfinite verb
ব্যাখ্যা
She gave her friend a little smile. The underlined part is - Transitive verb.

• Transitive verb: 

- যে verb এর object আছে তাকে transitive verb বলে৷
- Transitive verbs এর সাধারণ Structure  হচ্ছে : subject + verb + object
- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়।
- তাই বাক্যে verb এর পরে Noun অথবা Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।
- আবার intransitive verb এর শেষে preposition + object যুক্ত করেও তাকে transitive verb এ পরিণত করা যায়।

• Intransitive Verb - An intransitive verb does not require an object.
বাক্যে ব্যবহৃত verb - এর কাছে কি (what? বা কাকে( whom) দ্বারা প্রশ্ন করলে যদি কোন উত্তর না পাওয়া যায়, তাই সাধারণত Intransitive Verb.

• She gave her friend a little smile. 
- এই বাক্যের verb, 'gave' কে 'কি দিয়েছে' প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ' a little smile'.
- Here, gave is the transitive verb, her friend is the indirect object, and a little smile is the direct object. 
- সুতরাং gave হচ্ছে Transitive verb.
৫,২৭৯.
Many a _______ bravely in battle.
  1. soldier fights
  2. soldiers fight
  3. soldier fight
  4. soldiers fights
ব্যাখ্যা

◉ Complete Sentence - Many a soldier fights bravely in battle.

Many a (determiner):
English Meaning - Many times.
Bangla Meaning - অনেকেই/ অনেক সংখ্যক।

Structure: Many a + singular countable noun + singular verb.
Examples:
- Many a man dies by accident every day.
- Many a flower has bloomed in this garden.

মনে রাখতে হবে, 
- "Many a"-এর পর সবসময় singular countable noun ব্যবহার করা হয়।
- "Many a"-এর সাথে ব্যবহৃত noun singular হওয়ায়, এর সাথে singular verb ব্যবহার করতে হয়।
- "Many a"-এর মাধ্যমে singular noun এবং verb ব্যবহার করা হলেও, এটি plurality বা "অনেক"-এর ধারণা প্রকাশ করে।

Source: English Wizard Grammar by Saleh Ahmed.

৫,২৮০.
Which modal is used to express possibility?
  1. ক) can
  2. খ) must
  3. গ) may
  4. ঘ) should
ব্যাখ্যা
Modal Auxiliary দ্বারা বিভিন্ন mood কে প্রকাশ করা হয়। 

কোনো কাজে সম্ভাবনা বোঝাতে may ব্যবহৃত হয়।
যেমন- I may go- আমি যেতে পারি (আবার নাও পারি)।
৫,২৮১.
I will _________ at eight o'clock, can you come later?
  1. ক) work
  2. খ) be work
  3. গ) working
  4. ঘ) be working
ব্যাখ্যা

We use will, when:
* when we express beliefs about the future. 
Example: I think Brazil will win the World Cup.

* to mean want to or be willing to:
Example: I hope you will come to my party.

* to talk about offers and promises
Example: Mary will help with the cooking.

On the other hand, , 
**We use, will be with an -ing form for something happening before and after a specific time in the future.
example: They'll be waiting for you when you arrive.

- Similarly in this sentence , the right answer is: be working 
The full sentence is: I will be working at eight o'clock, can you come later? 

অর্থাৎ যেহেতু এই বাক্যে ভবিষ্যতে কোন নির্দিষ্ট সময়ের আগে বা পরে কোনকিছু ঘটার কথা বলছে, সুতরাং এই ধরনের বাক্যে be working  বসে থাকে। 

Source: British council learning English. 

৫,২৮২.
If we ______ enough money, we would have bought the property.
  1. ক) had
  2. খ) have had
  3. গ) have been had
  4. ঘ) were
  5. ঙ) none of these
ব্যাখ্যা
This the example of past unreal condition.
Since the main clause has ‘would have + past participle’ so, the subordinate clause must have ‘had+ past participle’.
So the correct answer is ‘had had’.
৫,২৮৩.
I can't help _________ about it.
  1. think
  2. thinking
  3. thought
  4. was thinking
ব্যাখ্যা
• Cannot but / cannot help (না করে না পারা) :

• cannot help এর পর verb + ing হয়।
We cannot help obeying our parents. 

Complete sentence: We cannot help going there.

• cannot but এর পর verb এর base form বসে 
যেমন- We cannot but obey our parents. 
৫,২৮৪.
Archimedes _______ 'Eureka!' in a moment of clarity.
  1. is shouting
  2. shouted
  3. have shouted
  4. was shouted
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - shouted.
- Complete sentence: Archimedes shouted 'Eureka!' in a moment of clarity.

• অতীতের সাধারণ ঘটনা বুঝাতে এখানে past indefinite tense ব্যবহৃত হবে।
- তাই শূন্যস্থানে invented বসবে।

• More Examples:
- Einstein unravelled the mysteries of space and time.
- Cleopatra ruled with both beauty and power.
- Da Vinci painted the whispers of the soul.
৫,২৮৫.
Identify the incorrect sentence regarding causative verb usage:
  1. He helped me to do the work.
  2. He did not let me see what he was reading.
  3. He made me to laugh.
  4. Let's get our car washed nicely.
  5. We had our roof repaired.
ব্যাখ্যা
• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। 
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়।

• Causative Verb হিসাবে 'Make' এর  নিয়মানুযায়ী - He made me to laugh.  বাক্যটি ভুল।
• Causative verb হিসাবে 'Make' এর ব্যবহার - 
- Make এরপর কোনো ব্যক্তি বা বস্তু থাকলে verb এর base form বসে।
- Correct sentence: He made me laugh.

• অন্য অপশনগুলোর মধ্যে - 
• Causative Verb হিসাবে 'Help' এর ব্যবহার- 
- Help এর পর ব্যক্তি বা বস্তু থাকলে verb এর base form বসে অথবা to + verb বসে।
- যেমন-
- He helped me do the work.
- He helped me to do the work.

• Causative verb হিসেবে Let এর ব্যবহার - 
- Subject + let + ব্যক্তিবাচক/ বস্তুবাচক/ বিষয় object + V1
- যেমন - He did not let me see what he was reading.

• Causative verb হিসাবে get এর structure - 
- Subject + get + বস্তুবাচক object +verb এর past participle এই structure টি ব্যবহৃত হয়।
- Subject + get + ব্যক্তিবাচক object + infinitive (to + v1)  এই structure টি ব্যবহৃত হয়।
- যেমন - Let's get our car washed nicely.

• Causative verb হিসেবে ‘Have’ এর ব্যবহার -
- Subject + have/has + object +verb এর past participle এই structure টি ব্যবহৃত হয়।
- বস্তুর ক্ষেত্রে - Akhi got her work done by Pakhi.
- তবে, ব্যক্তির ক্ষেত্রে bare infinite verb বসে।
- যেমন - The teacher has the students complete the project on time.
৫,২৮৬.
I met her as she ______ out of the classroom.
  1. had walked
  2. walks
  3. walked
  4. was walking
ব্যাখ্যা

Correct answer: I met her as she was walking out of the classroom.

As (conjunction) [during the time that]:
- We can use 'as' to introduce two events happening at the same time.
- After 'as', we can use a simple or continuous form of the verb.
- The continuous form emphasises an action that interrupts or occurs during the progress of another action.
- অর্থাৎ, অতীতে কোনো একটি কাজ চলার সময় অন্য একটি কাজ ঘটলে যে কাজটি চলছিল সে কাজটি past continuous tense এ হয়।
- অপরটিতে Past indefinite tense হয়।

সুতরাং, নিয়মানুযায়ী শূন্যস্থানে 'was walking' বসবে।

৫,২৮৭.
Fill in the blank :- English - the language of modern technology.
  1. was
  2. were
  3. is
  4. will be
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - is.
- Complete sentence: English is the language of modern technology.

• প্রশ্নে উল্লিখিত বাক্যটি present tense এ আছে, তাই এর verb টিও present form এ হবে।
- বাক্যের subject 'English' singular হিসেবে বসেছে তাই, verb টিও singular হবে।
৫,২৮৮.
You can’t just let her go like that. Here 'go' is -
  1. Infinitive
  2. Participle
  3. Copulative Verb
  4. Gerund
ব্যাখ্যা
• You can’t just let her go like that.
- Here 'go' is - Infinitive.

- Infinitive হচ্ছে verb এর base form অথবা to + base form.

• Infintive দুই রকম হতে পারে-
১. To-যুক্ত infinitve এবং
২. To-বিহীন infinitive বা Bare Infinitive.

• সাধারণত এর অর্থ হয়ে থাকে “করতে/ খেতে/ যেতে/ বলতে” এ রকম। অর্থাৎ- বাংলা ক্রিয়ার শেষে 'তে' যোগ হয়।
• আবার to + verb, noun হিসেবে ব্যবহার হলে ক্রিয়ার শেষে আ-কার যোগ করা হয়। যেমন- to swim = সাতার কাটা ইত্যাদি।

• Let-এর পরে Verb-এর Bare Infinitive (to-বিহীন infinitive form) বসে।
- তাই, go verb-টি to-বিহীন infinitive form.
- সুতরাং, সঠিক উত্তর infinitive.

- Bare Infinitive এর উদাহরণ:
- I can’t let her go, she’s a part of me.
- I won’t let you down.
- He saw her leave the house early.
- I’ll have you know I’m not giving up.
- The teacher made us study for the exam.
৫,২৮৯.
She refused to _____ my advice.
  1. following
  2. followed
  3. follow
  4. follows
ব্যাখ্যা

কিছু Verb আছে যেগুলোর পর যদি আরেকটি Verb ব্যবহার করতে হয়, তাহলে Infinitive (to+verb) ব্যবহার করতে হবে,
- Verb এর সাথে Verb+ing ব্যবহার করা যাবে না।

Verb গুলো হচ্ছে:
- agree,
- want,
- arrange,
- decide,
- demand,
- require,
- forget,
- propose,
- manage,
- refuse,
- ask, etc.

Correct Answer: She refused to follow my advice.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৫,২৯০.
I look forward to _____ you tomorrow.
  1. see
  2. saw
  3. seeing
  4. sees
ব্যাখ্যা
• সাধারণত to এর পর Verb এর base form হলেও কিছু কিছু শব্দগুচ্ছ সমূহের পর verb+ing হয়।

শব্দগুচ্ছ সমূহ হলো:
- With a view to,
- With an eye to,
- Accustomed to,
- Adhere to,
- Adverse to,
- Addicted to,
- Committed to,
- Confess to,
- Devoted to,
- Look forward to,
- Conducive to,
- Addicted to,
- Be used to,
- Get used to

• Correct Sentence: I look forward to seeing you tomorrow.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৫,২৯১.
Humayra sleeps like a baby.
Here, the underlined word is-
  1. Causative verb
  2. Transitive verb
  3. Cognate verb
  4. Intransitive verb
ব্যাখ্যা
• Humayra sleeps like a baby.
- Here, the underlined word is- ঘ) Intransitive verb

- এখানে sleeps শব্দটি কোন Direct Object গ্রহণ করেনি। তাই এটি Intransitive verb.

• Intransitive verb:
- বাক্যের অর্থ সম্পন্ন করতে যে verb এর কোন Object প্রয়োজন হয় না, তাকে Intransitive verb বলে।
- বাক্যে verb এর পরে কোন Word না থাকলে অথবা Verb এর পরে adverb থাকলে verb টি Intransitive verb.
- কিছু intransitive verb হলো: sing, fly, come, go, dance, swim, laugh, live, open, die, stop, close, rise ইত্যাদি। 

• অন্যদিকে,
• Causative Verb:
- Subject যখন নিযে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তখন এই অর্থে Causative Verb ব্যবহার করা হয়ে থাকে।
- Have, Get, Help, Let, Make ইত্যাদি প্রচলিত Causative Verb.
- Make, Have, Get ইত্যাদি যোগে verb কে Causative Verb এ পরিণত করা যায়।

• Cognate Verb:
- বাক্যের verb এবং object যখন একই Intransitive verb থেকে উৎপন্ন হয় তখন সেই verb কে cognate verb বলা হয় এবং এর object কে বলা হয় cognate object.
- যেমন: Rashed ran a race বাক্যের ran হলো cognate verb ও race হলো cognate object.

• Transitive Verb:
- যে verb এর object আছে তাকে transitive verb বলে৷
- Transitive verb এর সাধারণ Structure হচ্ছে : subject + verb + object
- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়। তাই বাক্যে verb এর পরে Noun অথবা Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।
- আবার intransitive verb এর শেষে preposition + object যুক্ত করেও তাকে transitive verb এ পরিণত করা যায়।
- যেমন: He writes a letter. write হলো transitive verb, কারণ এর object হলো a letter.
৫,২৯২.
What you (do) now? The correct form of the verb is-
  1. do you do
  2. doing
  3. have done
  4. are you doing
ব্যাখ্যা
→ At this moment, now ইত্যাদি হচ্ছে  present continuous tense indicator বা নির্দেশক। 
→ অর্থাৎ বাক্যে At this moment, now নির্দেশক শব্দগুলো থাকলে বাক্যটি সাধারণত present continuous tense এ হয় ।

Present Continuous Tense টির WH question যুক্ত Interrogative Sentence এর গঠন : 
wh question + am/is/are + sub + verb + ing + extension + question mark (?).

Correct Expression: What are you doing now?

Example Sentence:
1. Where are you going at this moment?
2. I am writing this response to you now.

Source: A Passage To The English Language: S. M. Zakir Hussain.
৫,২৯৩.
I'll send you the documents as soon as I ___________ scanning them.
  1. finish
  2. finished
  3. to finish
  4. finishing
ব্যাখ্যা
• as soon as (conjunction)
• Future Indefinite Tense + as soon as + Present Indefinite Tense
- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - finish.

Example Sentence:
1. I'll send you the documents as soon as I finish scanning them.
2. As soon as the sun sets, we'll start the bonfire.
3. I'll let you know as soon as I hear back from the client.
৫,২৯৪.
Which one is an example of a stative verb?
  1. ক) Rain
  2. খ) Eat
  3. গ) Make
  4. ঘ) Understand
ব্যাখ্যা

যে verb এর কাজ দৃষ্টিগোচর হয় না, শুধু অনুভব করা যায় তাকে Stative verb বলে।
যেমন: see, understand, realize etc.
 
I understand your problem. এখানে verb 'understand' কে শুধু অনুভবই করা যায়, দেখা যায় না। তাই এটি Stative verb.

৫,২৯৫.
The word, 'Shorten' is-
  1. ক) an adverb
  2. খ) an adjective
  3. গ) a noun
  4. ঘ) a verb
ব্যাখ্যা
- Shorten is a verb. 
- English Meaning of Shorten: make or become shorter.
- Bangla Meaning of Shorten:ছোট/সংক্ষিপ্ত হওয়া বা করা; খাটো করা; খর্ব করা
- Example Sentence: He shortened his stride.

- Shortly শব্দটি হল adverb,
- Shortly এর adjective বা noun হলো short এবং shorten হলো verb

Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary
৫,২৯৬.
Swimming in the afternoon refreshes the body.
Here 'Swimming' is a/an
  1. Present participle
  2. Gerund
  3. Adjective
  4. Pronoun
ব্যাখ্যা
Swimming in the afternoon refreshes the body.
- Here 'Swimming' is a gerund.

• Gerund: 
- Verb এর সাথে ing যোগ হয়ে noun এর কাজ করে অর্থাৎ, verb ও noun এর কাজ করে, তাকে Gerund বলে।
- Gerund: Verb + ing = noun = Verb + noun.
- It is a word ending in '-ing' that is made from a verb and used like a noun.
- Gerunds don't describe an action, they act as nouns.

• একটি বাক্যের বিভিন্ন স্থানে gerund বসতে পারে।
- প্রশ্ন প্রদত্ত বাক্যে,
- Subject হিসেবে এটি বসেছে।
- Verb + ing – Noun হিসেবে ব্যবহৃত হলে এটা Gerund হয়।
- তাই, প্রদত্ত বাক্যে 'Swimming' একটি gerund.
৫,২৯৭.
The word 'Quibble' can be used as-
  1. only noun
  2. only verb
  3. noun & verb
  4. noun & adjective
ব্যাখ্যা
• Quibble (noun, verb):
English Meaning: A complaint or criticism about something that is not very important.
Bangla Meaning: যুক্তির প্রধান দিক এড়িয়ে যাওয়ার জন্য ব্যবহৃত কথার মারপ্যাঁচ, দ্ব্যর্থবোধক শব্দ ব্যবহারের মাধ্যমে আসল কথা এড়ানো।

Synonyms:
- Protest (প্রতিবাদ, আপত্তি),
- Dodge (হঠাৎ পাশ কাটানোর ক্রিয়া),
- Avoidance (পরিহার),
- Niggle (তুচ্ছ বিষয়ে বিতর্কে লিপ্ত হওয়া,
- Circumvent (পাশ কাটিয়ে যাওয়া, বোকা বানানো)।

Antonyms:
- Approval (অনুমোদন, সমর্থন),
- Commend (প্রশংসা করা),
- Support (সমর্থন),
- Directness (প্রত্যক্ষতা),
- Honesty (সততা)।

Other Forms:
- Quibbler (noun)
- Quibbling (adjective)

Example Sentence:
1. There’s no point quibbling over a couple of dollars.
2. Let's not quibble over pennies.

Source: Live MCQ lecture.
৫,২৯৮.
Teacher said, 'The earth ____ round the sun.'
  1. moves
  2. moved
  3. has moved
  4. will be moving
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - moves
- Complete sentence: Teacher said, 'The earth moves round the sun'.

• 'General truth', 'universal truth' সবসময় present indefinite tense দ্বারা প্রকাশ করা হয়।
- Present indefinite tense এর structure হলো Subject + verb এর base form + object.
- subject টি third person singular number হলে verb এর সাথে 's' বা 'es' যুক্ত হয়)
- সুতরাং verb-টি হবে 'moves'.
৫,২৯৯.
If you had tried, you ___________ won.
  1. will have
  2. had been
  3. must have
  4. would have
ব্যাখ্যা

• Complete Sentence: If you had tried, you would have won.
- Bangla Meaning: যদি তুমি চেষ্টা করতে, তাহলে তুমি জিততে।

- প্রশ্নটি Third Conditional -এর উপর ভিত্তি করে করা হয়েছে। 
- একটি Conditional sentence-এর দু'টি clause: subordinate clause -টি শর্ত বোঝায় এবং principal clause-টি ফলাফল বোঝায়। 

• Third conditional -এর নিয়মানুযায়ী:
- If clause (শর্তযুক্ত অংশে)-এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause -এ would/could/might + have + V3 + extension হয়। 

• Structure: If + Past Perfect (had +V3) + Subject + would/could/might + have + verb-এর past participle. 

• Note: If না থাকলে Condition part টি Had দ্বারা শুরু হতে পারে। 

• More Examples: 
- If he had not helped me, I would have failed the test. 
- If I had studied harder, I would have passed the exam.

৫,৩০০.
Which of the following sentences contain a verbal noun?
  1. ক) To read newspapers is a good habit.
  2. খ) Reading newspapers is a good habit.
  3. গ) The reading of newspapers is a good habit.
  4. ঘ) None
ব্যাখ্যা
• কোন বাক্যের Verb + ing - এর পুর্বে the এবং পরে of থাকলে তাকে Verbal Noun বলে।
- The + verb+ ing + of = verbal noun.
- Verbal Noun দ্বারা Noun এর কাজ সম্পন্ন হয়।

• নিয়মানুযায়ী The reading of newspapers is a good habit বাক্যটিতে verbal noun রয়েছে। 
- reading এর পূর্বে the ও পরে of বসেছে।
- তাই একটি Verbal Noun.