ব্যাখ্যা
source: cambridgeacademyofenglish
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৪৫ / ৫৬ · ৪,৪০১–৪,৫০০ / ৫,৬০৫
ব্যাখ্যা:
বাক্যের অর্থ : আমার পুরনো ব্রিফকেসটা ভেঙে যাচ্ছে, একটা নতুন কিনতে হবে।
Fall apart একটি phrasal verb।
Meaning: Disintegrate
Source: Oxford languages
Correct answer: handle.
Complete sentence: I had my assistant __________ all the paperwork.
- উল্লিখিত বাক্যে Causative Verb "had" এর পর ব্যক্তিবাচক object আছে তাই verb এর bare infinitive form "handle" হবে।
• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
• Causative verb হিসেবে 'Have' এর ব্যবহার-
- দুটি প্রধান Structure আছে:
- Have + Object + Past Participle.
- এবং Have + Object + Base Verb.
1. বস্তুর ক্ষেত্রে: Causative Verb "have/had" এর পর বস্তুবাচক object আসলে তারপর verb এর past participle form বসে।
যেমন- She had the house painted.
2. তবে, ব্যক্তির ক্ষেত্রে: Causative Verb "have/had" এর পর ব্যাক্তিবাচক object আসলে তারপর verb এর bare infinite verb বসে। যেমন - The teacher has the students complete the project on time.
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
Correct answer: Gerund.
- Running an online business is harder than it looks.
- প্রদত্ত Sentence টিতে 'Run' (Verb) এর সাথে "ing" যুক্ত হয়ে তা noun (subject) এর মতো কাজ করেছে অর্থাৎ verb ও noun এর কাজ করেছে তাই এটি gerund.
• Gerund:
- Gerund হল এমন একটি শব্দ যা verb + ing যুক্ত হয়ে Noun এর মতো কাজ করে।
- অর্থাৎ, এটি দেখতে verb-এর মতো হলেও বাক্যে Noun হিসেবে ব্যবহৃত হয়।
- সহজে Gerund = Verb + ing = noun = Verb + noun -এর কাজ করে।
- Gerunds don't describe action—they act as nouns.
• Gerund এর ব্যবহার:
- Subject হিসেবে ব্যবহৃত হলে।
- Object হিসেবে ব্যবহৃত হলে।
- Preposition এর object হিসেবে বসে।
- Verb এর Complement হিসেবে বসে।
অন্যদিকে,
• Participle:
- A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle).
- Participles may function as adjectives, describing or modifying nouns/pronouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।
- Ex: The crying baby finally fell asleep.
• Infinitive:
- Infinitive হচ্ছে verb এর base form অথবা to + base form.
- Infinitive দুই রকম হতে পারে। যেমন:
- To -যুক্ত infinitive এবং
- To -বিহীন infinitive বা Bare Infinitive.
- Ex: I decided to stay home.
• Verbal Noun:
- কোন বাক্যের Verb + ing - এর পূর্বে the এবং পরে of থাকলে তাকে Verbal Noun বলে।
- The + verb+ ing + of = verbal noun.
- Ex: The building of the bridge took years.
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
Betrayed by his friends, he started living alone
-এখানে বাক্যের সইতে Betrayed past participle হিসেবে ব্যবহৃত হয়েছে।
- Perfect participles are formed by combining any past participle including had with the word having.
- Example: having asked, having broken, having grown, having placed, having told, having worn.
Source: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain
Correct answer: Phrasal verb.
Phrasal verb
- Phrasal verb হলো একটি মূল verb + preposition/adverb এর সমষ্টি।
- যেমন: give up (ছেড়ে দেয়া)/ turn off (বন্ধ করা)।
- Example: She gave up smoking. এখানে "gave up” একটি phrasal verb.
অন্যদিকে,
খ) Causative verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- যেমন: He always has me do his work.
গ) Linking verb: যেসব verb এর অর্থ প্রকাশের জন্য complement এর প্রয়োজন হয় তাদের Linking verb বলে।
- যেমন: He looks sad.
ঘ) Action verb:
- Action verb মানে এমন verb যা কোনো কাজ বা movement বোঝায়, যেমন: run, jump, eat, write ইত্যাদি।
- Example: He runs fast. → এখানে runs হলো action verb কারণ এটি একটি কাজ বোঝাচ্ছে।
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
• Complete sentence: Scarcely had we started our journey when it began to rain.
• No sooner had ..... than, Scarcely had ....... when, hardly had ..... before থাকলে than, when, when এর পূর্বে verb এর past participle এবং পরে verb এর past form হয়।
- অর্থাৎ, Scarcely had দ্বারা বাক্য শুরু হলে পরের clause টি when দ্বারা শুরু করতে হয় এবং প্রথম clause টি past perfect + verb এর past participle এবং দ্বিতীয় clause টিতে verb এর past form হয়।
- Scarcely had থাকলে পরের clause এ when বসে।
- নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে- when it began.
As well as, in addition to, including, with, along with, together with দ্বারা একাধিক noun/pronoun যুক্ত থাকলে প্রথম noun/pronoun অনুযায়ী verb হয়।
এখানে প্রথম noun - 'The father' singular form এ থাকায় verb টিও singular form এ হবে।
এবং এখানে শূন্যস্থানের পরে left থাকায় বাক্যটি perfect tense এ হবে।
তাই শূন্যস্থানে has বসবে।
Correct answer: rewrite.
Complete sentence: The teacher made the students rewrite the messy essay.
- এখানে Causative verb "made" এরপরে আরেকটি verb ব্যবহৃত হয়, তখন দ্বিতীয় verb-টি অবশ্যই base form বা মূল রূপে (infinitive without 'to') বসবে।
• Causative Verb
- যে Verb এর Subject নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়, তাকে Causative Verb বলে।
- Have, Get, Help, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb -এ পরিণত করা যায়।
• Causative verb হিসেবে ‘Make’ এর ব্যবহার:
- Make -এর পর ব্যক্তি বা বস্তু যাই থাকুক না কেন, এরপরে verb -এর base form বসবে।
- এর পরিবর্তে Infinitive, -ing বা s যুক্ত verb ব্যবহার করা ভুল।
- কাউকে কোনো কিছু করতে বাধ্য করা অথবা have, get -এর চেয়ে বেশি জোর প্রদান করতে Make ব্যবহার করা হয়।
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
• Correct Answer: খ) Maintaining.
- Maintaining a healthy lifestyle requires regular exercise and a balanced diet.
- সুস্থ জীবনযাপন বজায় রাখার জন্য নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্যাভ্যাস প্রয়োজন।
• Gerund:
- Gerund হল এমন একটি শব্দ যা verb + ing যুক্ত হয়ে Noun এর মতো কাজ করে।
- অর্থাৎ, এটি দেখতে verb-এর মতো হলেও বাক্যে Noun হিসেবে ব্যবহৃত হয়।
• Gerund এর ব্যবহার:
- Subject হিসেবে ব্যবহৃত হলে।
- Object হিসেবে ব্যবহৃত হলে।
- Preposition-এর object হিসেবে বসে।
- Verb এর Complement হিসেবে বসে।
• প্রদত্ত Sentence টিতে 'Maintain' (Verb) এর সাথে ing যুক্ত হয়ে Noun (Subject হিসেবে) এর মতো কাজ করেছে তাই এটি এখানে Gerund.
- সহজ ভাষায়, Gerund = Verb + ing = Noun = Verb + Noun.
Other Options:
ক) Maintained - past participle; এখানে ব্যাকরণগতভাবে subject হিসেবে অপ্রাসঙ্গিক।
গ) Maintain - base verb; subject হিসেবে ব্যবহার করা যায় না।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
ব্যাখ্যা:
বাক্যের অর্থ: ক্রমেই বাড়তে থাকা দাম সবাইকে প্রভাবিত করল।
present participle গঠিত হয় Verb এর সাথে ing যুক্ত হয়ে। এখানে increasing একটি present participle এবং এটি price-কে মডিফাই করছে।
• She sleeps on the sofa every afternoon. Here, the verb 'sleeps' is an example of - Intransitive verb.
- Intransitive verb হলো অকর্ম ক্রিয়া বা verb যার শেষে object থাকে না।
- প্রদত্ত বাক্য sleeps এরপর preposition (on) আছে এবং এর কোনো object নেই। তাই এটি Intransitive sentence.
- সাধারণত verb এরপর কোন word না থাকলে অথবা verb এরপর adverb থাকলে অথবা verb এরপর শুধু preposition থাকলে verb টি অবশ্যই intransitive verb হবে।
• Intransitive verb:
- যে verb এর কর্ম নেই তাকে বলে Intransitive verb.
- Intransitive verbs cannot have a direct object after them.
- এই verb কে 'কি' বা 'কাকে' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না।
- Direct object থাকে না বলে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না।
- সাধারণত verb এর পরে কোনো word না থাকলে অথবা verb-এর পরে adverb/ preposition থাকলে সেটি Intransitive verb হবে।
• উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) Transitive verb:
- যে verb এর object আছে তাকে transitive verb বলে।
- Transitive verbs এর সাধারণ Structure হচ্ছে: subject + verb + object.
- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়।
খ) Causative verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- যেমন: I had my car washed.
ঘ) Non-finite verb: যে সকল verb tenseএবং subject এর number ও person অনুযায়ী পরিবর্তিত হয় না তাদের non-finite verb বলে।
- যেমন: He is going to play cricket.
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
• Complete sentence: I wish I could know the answer.
• Wish -এর ব্যবহার:
- I wish দিয়ে Sentence শুরু হলে পরের Clause-টিতে Verb-এর past form হয় অথবা could + verb এর base form হয়।
- ইচ্ছা বা কল্পনা প্রকাশ করতে wish -এরপর to be verb হিসেবে were ব্যবহৃত হয়।
More examples:
- I wish I could solve the problem.
- I wish I spoke Italian.
- I wish I were back home in Sylhet.
- I wish I met you ten years earlier.
Correct answer: Contend.
• Contention (noun)
- English Meaning: the disagreement that results from opposing arguments.
- Bangla Meaning: তর্ক; যুক্তিপ্রদর্শন; কলহ।
• Contend (verb)
- English meaning: to strive or vie in contest or rivalry or against difficulties: struggle.
- Bangla meaning: চেষ্টা করা; প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা করা।
Other Forms:
গ) Contentious (adjective)
- বিবাদমূলক; কলহপ্রিয়; ঝগড়াটে; বিতর্ক সৃষ্টি করতে পারে এমন।
ঘ) Constant (adjective)
- স্থির; অপরিবর্তনীয়; বারবার ঘটছে এমন।
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
• Verbs with to-infinitives
- We use the to-infinitive after certain verbs (verbs followed by to-infinitive), particularly verbs of thinking and feeling.
- অর্থাৎ, নির্দিষ্ট কয়েকটি verb যেগুলো কোন thinking বা feeling অর্থ দেয় এর পর infinitive বসে।
- বহুল ব্যবহৃত এরকম কয়েকটি Verb হচ্ছে -
• Verbs of thinking and feeling:
- choose, decide, expect, forget, hate, hope, intend, learn, like, love, mean, plan, prefer, remember, want, would like/love.
• verbs of saying:
- agree, promise, refuse, threaten
• others
- arrange, attempt, fail, help, manage, tend, try
• সুতরাং, পুরো বাক্যটি হবে, If you prefer not to go camping there are youth hostels nearby.
Source: English Grammar in use by Raymond Murphy, British Council and Cambridge Dictionary.
Complete sentence: You need not come tomorrow if you have any work.
- Need and dare যদি auxiliary verb হিসেবে কোন negative বা interrogative বাক্যে ব্যবহৃত হয় তবে এরা modal auxiliary হিসেবে ব্যবহৃত হয়।
- এদের পরে To বসে না বা পূর্বে do/does/did not বসে না ।
- এদের সাথে s/es যুক্ত হয় না
- এদের past form হয় না
- এদের negative হচ্ছে Need not এবং Dare not.
Example :
He need not wait for us .
He dare not go there.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
• The correct past participle form of 'freeze' is - Frozen.
• Freeze (Noun, verb)
- English Meaning: An act or instance of freezing; to become congealed into ice by cold.
- Bangla Meaning: শীতল করা; শক্ত করা; হিমায়িত করা; deep-freeze (noun) হিমায়ন যন্ত্র।
• Example Sentence: It's freezing tonight.
- Bangla Meaning: আজ রাতে প্রচণ্ড ঠান্ডা।
• Freeze এর Past form হলো - Froze.
- এবং Past participle form হলো - Frozen.
Source: Accessible Dictionary by Bangla Academy, Cambridge Dictionary, Merriam-Webster Dictionary.
সঠিক উত্তর হলো: গ) had escaped.
Complete sentence: The criminal had escaped before the police arrived.
- যখন একটি কাজ অতীতে অন্য কাজের আগে সম্পন্ন হয়েছে, তখন আমরা ব্যবহার করি Past Perfect Tense.
- বাক্যটিতে before এর পূর্বে past perfect tense ও পরে past indefinite হওয়াতে সঠিক হয়েছে।
• Before যুক্ত বাক্যের গঠন:
- Past perfect + before + Past indefinite.
- 'Before' conjunction যুক্ত sentence এ before এর পুর্বে past perfect tense হয় এবং before এর পরে past indefinite হবে।
অন্য অপশনগুলো ভুল:
ক) escaped: Simple Past Tense - শুধু একটি অতীতের ঘটনা বোঝায়, দুটি ঘটনার আগে-পরের সম্পর্ক বোঝায় না।
খ) escapes: Simple Present Tense - বর্তমান কালের জন্য, কিন্তু "arrived" অতীত কাল নির্দেশ করছে।
ঘ) was escaping: Past Continuous Tense - চলমান কাজ বোঝায়, কিন্তু এখানে সম্পূর্ণ হওয়া কাজ বোঝাচ্ছে।
◉ Complete Sentence - All of the pies are gone.
Main rule হলো - 'of' এর পরে যে noun থাকে, সেই noun singular নাকি plural তার উপর depend করে verb টা কি হবে।
- 'Of' এর আগে যে word থাকে (lot/most/some/half) সেটা না দেখে 'Of' এর পরের noun টা দেখতে হবে।
- Noun টা singular হলে verb হবে singular (is/has/was).
- Noun টা plural হলে verb হবে plural (are/have/were).
Singular noun এর ক্ষেত্রে:
- A lot of the cake is delicious. (কেকের বেশিরভাগ অংশ সুস্বাদু।)
- Most of the book has been read. (বইয়ের বেশিরভাগ পড়া হয়ে গেছে।)
- Half of the milk was spoiled. (দুধের অর্ধেক নষ্ট হয়ে গেছে।)
Plural noun এর ক্ষেত্রে:
- A lot of the students have passed. (অনেক ছাত্র পাস করেছে।)
- Most of the mangoes are ripe. (বেশিরভাগ আম পাকা।)
- Some of my friends are coming. (আমার কিছু বন্ধু আসছে।)
Source: English Two, HSC Programme, Bangladesh Open University.
• Complete sentence: Do you mind watching the children in the garden for an hour while I finish cooking lunch and clean up the kitchen?
• Will/ would/ do you mind:
- Used to politely ask someone’s permission; used to angrily ask or tell someone to do something.
- অর্থাৎ, বিনীত অনুরোধ প্রকাশে বা কারো উপর তার করা বা বলা কাজের জন্য বিরক্ত প্রকাশে ব্যবহৃত হয়।
- এগুলোর পরে verb এর মূল form এর সাথে ing যোগ করতে হয়।
• Structure: Would you mind + verb + ing + object + question mark(?)
• More examples:
- He says, would some one mind coming to the door?
- Would you mind not talking during the meeting?
- Would you mind helping me with this task?
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Longman Dictionary.
3. A Passage to the English Language by S M Zakir Hussain.
• ing যুক্ত word Verb + Adjective এর মতো কাজ করলে participle হবে।
• ing যুক্ত word এর অর্থ যদি চলমান কিছু বুঝায় তাহলে তা participle হবে।
• I saw a walking boy. (verb + adj)
• আর noun কে adjective modified করে ।
• বাক্যটির অর্থ আমি একটি বালক হাটতে দেখেছি। যা অর্থ চলমান বুঝাচ্ছে তাই এটি participle হবে।
- It is breaking news। চলমান বুঝাচ্ছে তাই participle.
- A rolling stone gathers no moss . অর্থঃ ঘূর্ণায়মান পাথরে শেওলা জন্মে না। পাথরটি ঘুরছে, মানে চলমান তাই participle হবে.
• Complete sentence: She started cooking after she had returned from the market.
- প্রশ্ন প্রদত্ত বাক্যে, After এর পূর্বে যেহেতু past Indefinite রয়েছে তাই পরের অংশ Past Perfect tense হবে।
• After এর পূর্বে যদি বাক্য Past indefinite tense হয় তবে after এর পরে past perfect tense হবে৷
- আর After এর আগের অংশ Present Indefinite বা Future Indefinite হলে পরের অংশ Present Perfect tense হয়।
• Structure:
- Past Indefinite + after + Past Perfect.
- After + Past Perfect + Past Indefinite.
- Present Indefinite বা Future Indefinite + after + Present Perfect tense.
• Examples:
- The train left after he had reached the station.
- I come after he has come.
- I will come after you will come.
Correct answer: খ) The flower smells sweet.
Linking Verb / Copulative Verb:
Linking verb হলো সেই verb যা subject এবং তার subjective complement-এর মধ্যে যোগসূত্র স্থাপন করে। এটি কোনো কাজ (action) প্রকাশ করে না, বরং subject-এর অবস্থা, গুণ, পরিচয় বা বৈশিষ্ট্য প্রকাশ করে।
সহজ কথায়, Linking Verb বা Copulative Verb হল এমন ক্রিয়া (Verb) যা বাক্যের কর্তা (Subject)-এর সাথে কর্তার গুণ, অবস্থা বা পরিচয় (Subjective Complement)-এর মধ্যে সংযোগ তৈরি করে। এটি কোন কাজ (Action) প্রকাশ করে না, বরং শুধু সম্পর্ক বা অবস্থা দেখায়।
Linking verb-এর বৈশিষ্ট্য:
- Subject এবং subjective complement-এর মধ্যে সম্পর্ক স্থাপন করে।
- সাধারণত complement হিসেবে adjective বা noun বসে।
- Linking verb actionless — অর্থাৎ কোনো কাজ করে না, শুধু subject-এর অবস্থা বা পরিচয় বোঝায়।
- Adverb linking verb-এর আগে বসতে পারে, তবে তা verb-কে modify করে, subject-কে নয়।
সাধারণ Linking verb:
- be, become, look, seem, smell, remain, appear, get, grow ইত্যাদি।
Options:
ক) The dog smells danger. - এখানে smells action verb হিসেবে ব্যবহৃত হয়েছে। Subject (The dog)-এর কার্যকলাপ (গন্ধ পাওয়া/অনুভব করা) প্রকাশ করছে। Linking verb নয়।
খ) The flower smells sweet. - এখানে smells linking verb হিসেবে কাজ করছে। Subject (The flower)-কে তার quality (sweet)-এর সাথে যুক্ত করছে।
গ) They smell something burning. - এখানে smell action verb হিসেবে ব্যবহৃত হয়েছে। Subject (They)-এর কার্যকলাপ (গন্ধ পাওয়া) প্রকাশ করছে। Linking verb নয়।
ঘ) She smells the flower carefully. - এখানে smells action verb হিসেবে ব্যবহৃত হয়েছে।
Subject (She)-এর কার্যকলাপ (ফুল শোঁকা) প্রকাশ করছে। Linking verb নয়।
মূলকথা: Linking verb হল এমন ক্রিয়া যা subject-কে তার complement (adjective, noun বা pronoun) এর সাথে যুক্ত করে এবং কোন কর্ম (action) প্রকাশ করে না, বরং subject-এর অবস্থা বা বৈশিষ্ট্য বর্ণনা করে।
"Smell" ক্রিয়াটি (verb) দু’ভাবে ব্যবহৃত হতে পারে:
- Action verb হিসেবে – যখন এর অর্থ হয় "গন্ধ নেওয়া" (to perceive a smell actively)।
- Linking verb হিসেবে – যখন এর অর্থ হয় "গন্ধ আছে / মধুর গন্ধযুক্ত" (to have a smell / to be sweet-smelling) এবং পরে adjective বসে।
অর্থাৎ, বাক্য Linking verb কোনো কাজ (action) প্রকাশ করে না, বরং subject-এর অবস্থা, গুণ বা অনুভূতি প্রকাশ করে। তাই সঠিক উত্তর হলো: খ) The flower smells sweet. এখানে smells linking verb, কারণ এটি subject (The flower)-কে তার গুণ (sweet)-এর সাথে যুক্ত করছে, কোনো action নয়।
- অন্য বাক্যগুলোতে smell action verb হিসেবে ব্যবহৃত হয়েছে (গন্ধ পাওয়া বা শোঁকার কাজ বোঝাতে)।
Correct answer: will have.
Complete sentence: By the time next year, I will have finished my degree.
• অর্থাৎ, By the time দ্বারা যদি দুইটি clause যুক্ত থাকে তখন By the time-এর পরের clause টি present indefinite হয় এবং অন্য clause টি future indefinite/perfect/perfect continuous tense হয়।
- প্রশ্নে উল্লিখিত বাক্যে By the time এর পরের অংশটুকু যেহেতু present indefinite tense-এ আছে, তাই নিয়মানুযায়ী অন্য অংশে future indefinite/perfect/perfect continuous tense হবে।
- সুতরাং নিয়মানুযায়ী, শূন্যস্থানে "will have'হবে।
Other options:
ক) will
- Modal Auxiliary এর পরে Verb এর base form বসে। বাক্যে এখানে past participle form রয়েছে। তাই এখানে will এর ব্যবহার সঠিক নয়।
গ) will be
- will be এর পর verb এর সাথে "ing" যুক্ত হয়। বাক্যে এখানে past participle form রয়েছে। তাই এখানে will be এর ব্যবহার সঠিক নয়।
ঘ) will had
- Modal Auxiliary verb will এর সাথে কখনো past tense ব্যবহৃত হয় না। তাই এটি সঠিক নয়।
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
• Cognate Verb:
- Verb এবং Object একই জাতের অর্থ প্রকাশ করে।
- এর object কে বলা হয় cognate object.
- অর্থাৎ, কোন Intransitive verb যখন বাক্যস্থিত ক্রিয়াপদ বা verb এর মূলশব্দ (root word) থেকে উৎপন্ন নতুন কোন word বা শব্দকে object হিসেবে গ্রহণ করে তখন সেই verb কে Cognate verb বলা হয়।
• Correct Answer: She smiled a bright smile. Here, the word "smiled" is a/ an - Cognate Verb.
- আর, smile হলো এখানে Cognate Object.
• Example:
- She sang a song বাক্যের sang হলো cognate verb ও song হলো cognate object.
- Jamal ran a race বাক্যের ran হলো cognate verb ও race হলো cognate object.
• উল্লিখিত বাকি অপশনগুলো,
• Causative Verb: যে Verb গুলো দিয়ে নিজের জন্য কাজ না করে বরং অন্যের জন্য কাজ করানো বুঝায় বা অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়া বুঝায় সেগুলোই হলো Causative Verb.
- Have, Get, Help, Let, Make, ইত্যাদি প্রচলিত Causative Verb.
• Factitive verb: Transitive verb এর object থাকা সত্ত্বেও যদি object পরবর্তী noun অথবা adjective (complement) এর সাহায্য ছাড়া বাক্য পূর্ণ না হয়, তখন ঐ বাক্যে ব্যবহৃত verb কে factitive verb বলে।
- কিছু factitive verbs হলো: Elect, Select, Make, Appoint, Call, Name, ইত্যাদি।
- Example: They elected him captain.
Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.
Verbals: Gerunds, Infinitives, and Participles
- The three verbals— gerunds, infinitives, and participles—are formed from verbs, but are never used alone as action words in sentences.
- Instead, verbals function as nouns, adjectives, or adverbs. These Verbals are important in phrases.
Source: Cliffsnotes.com