বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Verb

মোট প্রশ্ন৫,৬০৫এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Verb

PrepBank · পাতা ৪৩ / ৫৬ · ৪,২০১৪,৩০০ / ৫,৬০৫

৪,২০১.
We discussed going on a trip next month. - Here 'going' is
  1. Gerund
  2. Participle
  3. Linking verb
  4. Finite verb
ব্যাখ্যা
We discussed going on a trip next month. - Here 'going' is a- Gerund.
- সাধারণত verb এর object হিসেবে gerund বসে। 
- এখানে ‘going’ শব্দটি ‘discussed’ ক্রিয়ার object হিসেবে ব্যবহৃত হয়েছে।
 - Gerund হলো একটি verb-এর -ing ফর্ম, যা noun হিসেবে কাজ করে।
- এখানে ‘going’ একটি noun-এর কাজ করছে, কারণ এটি discussed ক্রিয়ার object।

• Gerund:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- It is a word ending in "-ing" that is made from a verb and used like a noun:
- Gerunds don’t describe action—they act as nouns.
৪,২০২.
He had better ______ (listen) to the teacher carefully.
  1. listens
  2. listening
  3. listen
  4. to listen
ব্যাখ্যা

• Complete sentence: He had better listen to the teacher carefully.

• Had better:
- Had better অর্থ তবুও/ বরং ভালো।
- Had better যুক্ত sentence past tense এর হলেও তা মূলত past tense নয়।
- Had better- unreal past ইহা present/ future tense এর অর্থ প্রকাশ করে।
- Had better এর পর infinitive to বসে না।
- সর্বদা verb এর base form বসে।

• Example sentences:
- You had better study hard if you want to pass the exam.
- They had better check the tickets before leaving.

Source: A Passage to the English Language. S.M. Zakir Hossain

৪,২০৩.
Although synthetic gemstones are similar in quality to natural stones, people_____ natural gas.
  1. ক) do seem prefer
  2. খ) seem prefer
  3. গ) are seeming preferring
  4. ঘ) seem to prefer
ব্যাখ্যা

Seem এর পরে infinitive হয় , সেহেতু এখানে seem to prefer সঠিক উত্তর|
- Although synthetic gemstones are similar in quality to natural stones, people seem to prefer natural gas.
- do seem prefer এবং seem prefer অপশন দুটিতে to নেই |

Source: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain

৪,২০৪.
Choose the correct sentence using a modal auxiliary verb:
  1. May God blessed you.
  2. May God blessing you.
  3. May God blesses you.
  4. May God bless you.
ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) May God bless you.

• Modal Auxiliary Verb Rule: May, can, shall, will ইত্যাদি Modal Auxiliary Verb-এর পর Verb এর Present Form (Base Verb) ব্যবহৃত হয়।
এখানে "May" একটি Modal Auxiliary Verb, তাই এর পর "bless" (Base Verb) সঠিক।
অর্থাৎ Modal Auxiliary Verbs (may, can, shall, must, etc.)-এর পর কখনই Verb-এর সাথে -s, -ed বা -ing যুক্ত হয় না। Base Verb সর্বদা অপরিবর্তিত থাকে।
সঠিক গঠন: Modal (May) + Base Verb (bless) + Object (you).

- Correct Sentence: May God bless you. (ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন।)

অন্যান্য অপশনগুলোর ভুল:
ক) May God blessed you.- "Blessed" Past Tense, যা Modal-এর পর ব্যবহার করা যায় না।
খ) May God blessing you. - "Blessing" (Verb+ing) Modal-এর পর ব্যবহারের নিয়ম নয়।
গ) "May God blesses you. - "Blesses" (3rd Person Singular) Modal-এর পর ব্যবহার করা যায় না।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
৪,২০৫.
The child became curious about the world around him.
Here 'became' is a/an-
  1. Linking verb
  2. Intransitive verb
  3. Causative verb
  4. None of the above
ব্যাখ্যা
• The child became curious about the world around him.
- Here 'became' is a/an- Linking verb.

• Linking verb:
- Linking verb -এর শাব্দিক অর্থ হলো “সংযোগ স্থাপনকারী ক্রিয়া”।
- Linking verb বলতে সাধারণত ঐ verb গুলোকে বোঝায় যেগুলো কোন কাজ সম্পন্ন করে না বরং subject -এর সাথে বাক্যের বাকি অংশের যোগাযোগ (Link) স্থাপন করে।
- অর্থাৎ, subject এবং complement -এর মধ্যবর্তী verb ই হলো Linking verb.
- যেমন: The child became curious about the world around him.
- প্রশ্নে became শব্দটি কোন কাজকে বর্ণনা করে নি। বরং The child এবং became এর মধ্যে সংযোগ স্থাপন করেছে।
- এখানে became শব্দটি কোন কাজকে বর্ণনা করেনি বরং subject 'The child' এবং complement 'curious' -এর মধ্যে সংযোগ স্থাপন করেছে 'became' verb টি, তাই এটি হলো Linking verb.

• কিছু Linking verb হলো- Be verb, have verb, become, fall, feel, get, grow, hear, keep, look, lie, make, remain, seem, smell, sound, taste, turn,ইত্যাদি।

More sentences with linking verb:
- The flowers smell fresh this morning.
- He seems tired after working all day.
- The milk turned sour overnight.
- She feels happy about the news.
- The room looks clean now.

• অন্যদিকে,
• Transitive verb: যে verb এর object থাকে তাকে Transitive verb বলে।
- যেমন: I eat rice.

• Intransitive verb: যে verb এর object থাকে না তাকে Intransitive verb বলে।
- যেমন: He sleeps.

• Causative verb:
- যে verb গুলোর সাহায্যে Subject নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় সেই verb গুলোকে causative verb বলে।
- যেমন: He made me do the work.
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
৪,২০৬.
I need a vacation to restore my energy. Here 'to restore' is an example of -
  1. Transitive verb
  2. Non-finite verb
  3. Finite verb
  4. Cognate verb
ব্যাখ্যা
•  I need a vacation to restore my energy. Here 'to restore' is an example of - Non-finite verb.

• Non-finite verb: 
- A non-finite verb is a verb form that does not show tense.
- Most non-finite verbs found in English are infinitives, participles, and gerunds.
- Non-finite Verb কখনো Tense এর গঠন অনুসরণ করে না এবং tense show করে না।
- যে verb দ্বারা sentence এর বক্তব্য শেষ হয়না ও কোন Subject এর person ও number দ্বারা যার রূপ নির্ণয় করা যায় না তাকে Non finite verb বলে। 
- প্রশ্নে উল্লেখিত বাক্যে to restore হচ্ছে infinitives এবং এই verb দ্বারা কোনো tense নির্দেশ করছে না। 
- তাই এটি non-finite verb.
৪,২০৭.
Rima drank a glass of water.
Here, the underlined verb is -
  1. Transitive
  2. Intransitive
  3. Linking verb
  4. Auxiliary verb
ব্যাখ্যা

• Correct Answer: ক) Transitive.

Transitive verb:
- যে verb এর object আছে তাকে transitive verb বলে৷
- Transitive verbs এর সাধারণ Structure হচ্ছে : subject + verb + object- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়।
- তাই বাক্যে verb এর পরে Noun অথবা Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।
- Rima drank a glass of water.
- এই বাক্যে verb, drank এর object আছে,
- সুতরাং, drank একটি transitive verb.

Other Options:
খ) Intransitive verb:
- যে verb-এর অর্থ পরিপূর্ণ করার জন্য object এর প্রয়োজন পড়ে না, অর্থ্যাৎ যে verb এর object থাকে না, তাকে Intransitive verb বলে। যেমন - The girl sings. Bird flies. The car stopped.

গ) Linking verb:
- Linking verb দিয়ে কাজ বুঝায় না, বরং এর কাজ হচ্ছে Subject এবং Predicate (Subject সম্পর্কে যা কিছু বলা হয়) এর মধ্যে শুধু যোগসূত্র স্থাপন করা।

ঘ) Auxiliary verb:
- যে সব verb বাক্যের মূল verb (main verb) এর সাথে ব্যবহৃত হয়ে, Main verb এর Tense, Mood, Voice এর অর্থকে স্পষ্ট করে প্রকাশ করতে সহায়তা করে তাদেরকে Auxiliary Verb বলে। যেমন- am, is, are etc.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

৪,২০৮.
The word 'Water' can be used as -
  1. ক) Noun
  2. খ) Verb
  3. গ) Adjective
  4. ঘ) Both a and b
ব্যাখ্যা
Water
- (noun) - পানি; জল।
- (verb transitive), (verb intransitive) - জলসেচন করা; পানি (ছিটিয়ে) দেওয়া।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৪,২০৯.
She agreed __ (help) me with my project.
  1. help
  2. helped
  3. helping
  4. to help
ব্যাখ্যা
• কিছু Verb আছে যেগুলোর পর যদি আরেকটি Verb ব্যবহার করতে হয়, তাহলে infinitive (to+verb) ব্যবহার করতে হবে,
- Verb এর সাথে Verb+ing ব্যবহার করা যাবে না।

• Verb গুলো হচ্ছে:
- advise
- agree
- want
- arrange
- resemble
- decide
- demand
- require
- forget
- propose
- manage
- suggest
- refuse
- ask etc.

Example: They arranged (travel) together.
Correct Answer: They arranged to travel together.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৪,২১০.
Which of the following sentences contains a transitive verb?
  1. Monkeys eat bananas.
  2. Fish swim.
  3. Why are you weeping?
  4. The old man is coughing.
ব্যাখ্যা
যে Verb এর Object থাকে তাকে Transitive Verb বলে।

• অপশনগুলোর মধ্যে Transitive verb যুক্ত sentence টি হলো Monkeys eat bananas.
এখানে transitive verb হচ্ছে eat এবং object হচ্ছে bananas.

অন্যদিকে,
বাকি sentence গুলোয় কোনো object নেই, তাই এগেুলো  transitive verb যুক্ত sentence নয়।

Source: Advanced Learner's Grammar & Composition by Chowdhury & Hossain
৪,২১১.
Choose the correct sentence.
  1. She smiled as though she had heard a secret.
  2. She smiled as though she heard a secret.
  3. She smiled as though she had hear a secret.
  4. She smiled as though she has heard a secret.
ব্যাখ্যা
• As if / as though এর পূর্বে present indefinite tense থাকলে as if / as though এর পরে past indefinite এবং be verb থাকলে সবসময় were হয়।
Example:
He speaks as if he were mad.

• As if / as though এর পূর্বে Past indefinite tense থাকলে as if / as though এর পরে past perfect হয়।
Example:
He told the matter as if he had known it.

Complete sentence: She smiled as though she had heard a secret.

উল্লিখিত বাক্যে as though এর পূর্বে Past indefinite tense আছে তাই as though এর পরে past perfect বসবে।
৪,২১২.
Identify the correct sentence.
  1. He waited until she had been finishing speaking.
  2. He waited until she had finished speaking.
  3. He waited until she finishes speaking.
  4. He waited until she have been finished speaking.
ব্যাখ্যা
 • When, as, till, until ইত্যাদি যখন সময় অর্থে ব্যবহৃত হয় তখন এগুলোর পুর্বে past form থাকলে পরের অংশে past indefinite এবং past perfect tense দুইটির ব্যবহারই শুদ্ধ।
• যেমন:
- We waited until she had finished speaking.
- এখানে until এর আগের অংশে past indefinite tense এবং পরের অংশে past perfect tense ব্যবহৃত হয়েছে

• আবার,
- We played until it got dark.
- এখানে, until এর আগে এবং পরে উভয় ক্ষেত্রেই past indefinite tense ব্যবহৃত হয়েছে।

• অন্যদিকে,
- Till/unlill যুক্ত বাক্যের প্রথম clause টি future indefinite হলে , till/until এর পরের clause টি present indefinite হয়।
- Will you wait until I am ready?
৪,২১৩.
He is good at swimming.
Here, the underlined word is a/ an -
  1. Participle
  2. Gerund
  3. Infinitive
  4. Conjunction
ব্যাখ্যা

Gerund:
- Gerund হলো এমন একটি শব্দ যা verb + ing যুক্ত হয়ে Noun এর মতো কাজ করে।

Gerund এর ব্যবহার:
- Subject হিসেবে বসে।
- Object হিসেবে বসে।
- Preposition এর Object হিসেবে বসে।
- Verb এর Complement হিসেবে বসে।

• প্রদত্ত Sentence টিতে 'swim' (Verb) এর সাথে ing যুক্ত হয়ে Preposition (at) এর Object হিসেবে বসেছে।
- যখন Preposition এর Object হিসেবে বসে Noun এর মতো কাজ করে তখন তাকে Gerund বলে।
- সহজ ভাষায়, Gerund = Verb + ing = Noun = Verb + Noun.

Correct Answer: He is good at swimming. Here, the underlined word is a/ an - Gerund.

• উল্লিখিত বাকি অপশনগুলো,
Participle:
- A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle).
- Participle may function as Adjectives, describing or modifying Nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

- Example sentence: 
- We saw a burning house. ("burning" describes "house").

Infinitive:
- Verb এর present form এর আগে to বসিয়ে Infinitive গঠন করা হয়।
- অর্থাৎ, Infinitive = to + verb.

- Example sentence:
- The mayor promised to rebuild the damaged areas.

Conjunction:
- যে Part of speech দুই বা ততোধিক Word, Phrase বা Clause এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে।
- A conjunction is a part of speech that connects two or more words, phrases, clauses, or sentences.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain. 

৪,২১৪.
The tree has been blown away by the storm.
Here the underlined part is a/an -
  1. Cognate verb
  2. Causative verb
  3. Group verb
  4. Preposition
ব্যাখ্যা
• The tree has been blown away by the storm.
- Here the underlined part is a - Group verb.

• Phrasal Verb/Group verb (গুচ্ছ ক্রিয়া):
- বাক্যে Verb + preposition/adverb থাকলে সেটা Phrasal Verb/ Group verb হয়।
- যেমন - look down upon, give up, look after.
- তাই এখানে blown away (verb + preposition) হচ্ছে phrasal verb/ group verb.
- যেহেতু অপশনে group verb আছে, তাই এটিই উত্তর।
৪,২১৫.
He fought a fierce fight.
Here, the verb is a ______ verb.
  1. Copulative
  2. Cognate
  3. Factitive
  4. Causative
ব্যাখ্যা
• He fought a fierce fight.
- Here, the verb is a Cognate verb.

• Cognate Verb
- বাক্যের verb বা ক্রিয়াপদ এবং কর্ম (object) যখন একই Intransitive verb থেকে উৎপন্ন হয় তখন সেই verb কে cognate verb বলা হয় এবং এর object কে বলা হয় cognate object.
- অর্থাৎ, কোন Intransitive verb যখন বাক্যস্থিত ক্রিয়াপদ বা verb এর মূলশব্দ (root word) থেকে উৎপন্ন নতুন কোন word বা শব্দকে object হিসেবে গ্রহণ করে তখন সেই verb কে cognate verb বলা হয়।
- আর object টি কে বলা হয় Cognate object.
- যেমন: He fought a fierce fight.
- এখানে fought হলো Cognate Verb এবং fight হলো Cognate object.

• More examples:
- She danced a graceful dance.
- He died a peaceful death.

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
৪,২১৬.
He could have ___ the examination
  1. pass
  2. passing
  3. passed
  4. been passed
ব্যাখ্যা
• অতীতের কোন কাজ করার ক্ষমতা বা সুযোগ থাকা শর্তেও তা ব্যবহার করা হয়নি এমন বুঝাতে Could ব্যবহার করা হয়।
- Structure: Subject + could have + Verb এর Past Participle + বাকী অংশ।

Correct Answer: He could have passed the examination. 

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৪,২১৭.
Let's _____ our car washed this weekend.
  1. get
  2. to get
  3. getting
  4. have got
ব্যাখ্যা
• Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। 
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.

• Causative verb হিসাবে get এর structure - 
- Subject + get + object +verb এর past participle এই structure টি ব্যবহৃত হয়।
- সুতরাং, সঠিক উত্তর - get.
- Complete Sentenece: Let's get our car washed this weekend.
৪,২১৮.
The crowd cheered them on winning the match. Here 'winning' is an example of -
  1. Gerund
  2. Participle
  3. Main verb
  4. Adverb
ব্যাখ্যা
• Participle/ Present participle.
- Possessive adjective (your, his, her, my, theirs etc.)-এর পর gerund এবং
- Object pronoun (me, us, him, her, them, it)-এর পর present participle ব্যবহৃত হয়৷
উপরের বাক্যে 'them' Object pronoun them -এর পরে 'winning' বসাতে এটি একটি participle.

• A participle is a form of a verb that is used in a sentence to modify a noun or noun phrase and thus plays a role similar to that of an adjective or adverb.
- সাধারণত verb জাতীয় শব্দ থেকে উদ্ভূত হয়ে participle গঠিত হয় এবং এরা বাক্যে adjective + verb হিসেবে ব্যবহৃত হয়ে noun এর বর্ণনা দেয় বা modify করে।
- They are often used to describe an ongoing action or the characteristic of a noun.

• প্রশ্ন প্রদত্ত বাক্যে - winning একই সাথে Verb ও Adjective এর কাজ করছে।
- এটি তার পরে অবস্থিত noun the match কে modify করছে।
- তাই এটি Participle.

• Participle মূলত: তিন প্রকার: 
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed.
৪,২১৯.
We had better ____ for the exam in advance.
  1. prepared
  2. prepare
  3. to prepare
  4. preparing
ব্যাখ্যা
• Had better এর ক্ষেত্রে:
- Had better অর্থ তবুও/ বরং ভালো।
- Had better যুক্ত sentence past tense এর হলেও তা মূলত past tense নয়।
- Had better- unreal past ইহা present/ future tense এর অর্থ প্রকাশ করে
- Had better এর পর infinitive to বসে না।
- সর্বদা verb এর base form বসে।

Examples: 
- You had better study hard if you want to pass the exam.
- She had better apologize for her behavior.

Complete sentence: We had better prepare for the exam in advance.
৪,২২০.
The actor delivered his lines flawlessly as if he _____ them for weeks.
  1. rehearses
  2. rehearsed
  3. had rehearsed
  4. rehearse
ব্যাখ্যা
• As if / as though এর পূর্বে present indefinite tense থাকলে as if / as though এর পরে past indefinite এবং be verb থাকলে সবসময় were হয়।
Example:
He behaves as though he owned the house.

• As if / as though এর পূর্বে Past indefinite tense থাকলে as if / as though এর পরে past perfect হয়।
Example:
The actor delivered his lines flawlessly as if he had rehearsed them for weeks.
৪,২২১.
Hold on tight and don't let go!
In this sentence, 'go' is a/an-
  1. infinitive
  2. Verbal noun
  3. gerund
  4. Modal verb
ব্যাখ্যা

• Hold on tight and don't let go!
- In this sentence, 'go' is an Infinitive.

• Let-এর পরে Verb-এর Bare Infinitive (to-বিহীন infinitive form) বসে।
- তাই, go verb-টি হলো to-বিহীন infinitive form.

• Infinitive হচ্ছে verb এর base form অথবা to + base form.
• Infinitive দুই রকম হতে পারে-
১. To-যুক্ত Infinitive এবং
২. To-বিহীন infinitive বা Bare Infinitive.

• সাধারণত এর অর্থ হয়ে থাকে “করতে/ খেতে/ যেতে/ বলতে” এ রকম। অর্থাৎ- বাংলা ক্রিয়ার শেষে 'তে' যোগ হয়।
• আবার to + verb, noun হিসেবে ব্যবহার হলে ক্রিয়ার শেষে আ-কার যোগ করা হয়। যেমন- to swim = সাতার কাটা ইত্যাদি।

- সুতরাং, সঠিক উত্তর হবে- infinitive.

৪,২২২.
They found hiking in the mountains exhilarating. Here 'hiking' is used as -
  1. Gerund
  2. Participle
  3. Adjective
  4. Principal verb
ব্যাখ্যা
• They found hiking in the mountains exhilarating.
- Here 'hiking' is used as - Gerund.
-  প্রশ্ন প্রদত্ত বাক্যে found verb এর object হিসেবে hiking হচ্ছে gerund.

• Gerund:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun.
- It is a word ending in "-ing" that is made from a verb and used like a noun:
- Gerunds don’t describe action—they act as nouns.

• Functions of the Gerund: 
1. As subject: Rising early is a good habit. 
2. As object: I like playing Badminton.
3. As an object of a preposition: The old woman is tired of walking.
4. As a complement of a verb: Working is earning.
৪,২২৩.
I waited for my friend until he _________.
  1. ক) come
  2. খ) have come
  3. গ) has come
  4. ঘ) had come
ব্যাখ্যা
• When, as, till, until ইত্যাদি যখন সময় অর্থে ব্যবহৃত হয় তখন এগুলোর পুর্বে past form থাকলে পরের অংশে past indefinite এবং past perfect tense দুইটির ব্যবহারই শুদ্ধ।
• যেমন:
- We waited until she had finished speaking.
- এখানে until এর আগের অংশে past indefinite tense এবং পরের অংশে past perfect tense ব্যবহৃত হয়েছে।

• আবার,
- We played until it got dark.
- এখানে, until এর আগে এবং পরে উভয় ক্ষেত্রেই past indefinite tense ব্যবহৃত হয়েছে

• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে had come.
৪,২২৪.
You had better _____ the work on time.
  1. done
  2. did
  3. do
  4. had done
ব্যাখ্যা

• Had better এর পরে verb এর base form বসে।
Structure: Subject + had better/would better/had rather + verb এর base form.

Example - You had better read the book.

সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - You had better do the work on time. 

৪,২২৫.
The word Beautify is a/an -
  1. ক) Verb
  2. খ) Adverb
  3. গ) Adjective
  4. ঘ) Noun
ব্যাখ্যা
Beautify অর্থ কোনো কিছুকে সুন্দর করে তোলা এবং এটি একটি Verb.
শব্দটির Adjective হল Beautiful.
Adverb - Beautifully.
Noun - Beauty.
৪,২২৬.
Fill in the blank with appropriate infinitive. The boss _________ see you in his office; He's waiting for you now.
  1. ক) want to
  2. খ) wanted
  3. গ) wants to
  4. ঘ) wanting to
ব্যাখ্যা

Verbs with to-infinitives
- We use the to-infinitive after certain verbs (verbs followed by to-infinitive), particularly verbs of thinking and feeling. 
-  অর্থাৎ,  নির্দিষ্ট কয়েকটি verb যেগুলো কোন thinking বা feeling অর্থ দেয় এর পর infinitive বসে। 
- বহুল ব্যবহৃত এরকম কয়েকটি Verb হচ্ছে: 

Choose, Decide, Expect, Want, Plan, Prefer ইত্যাদি।  

সুতরাং , পুরো বাক্যটি হবে,  The boss wants to see you in his office; He's waiting for you now. 

Source: English Grammar in use by Raymond Murphy 

৪,২২৭.
Rumi went to the shopping mall with a view to buying some new dresses. Here 'went' is a/an -
  1. Transitive Verb
  2. Intransitive Verb
  3. Linking verb
  4. Factitive verb
ব্যাখ্যা
♦ Rumi went to the shopping mall with a view to buying some new dresses. Here 'went' is a - Intransitive Verb.
- কারণ এর কাছে কী (what) বা কাকে( whom) দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না। 

Intransitive verb
- যেসকল verb এর object বা কর্ম থাকে না তাকে Intransitive verb বলে।
- সাধারণত Intransitive verb এর পর adverb অথবা preposition ব্যবহৃত হয়।
- বাক্যে ব্যবহৃত verb - এর কাছে কি (what? বা কাকে( whom) দ্বারা প্রশ্ন করলে যদি কোন উত্তর না পাওয়া যায়, তাই সাধারণত Intransitive Verb.
- উল্লেখ্য Intransitive Verb এর ক্ষেত্রে কখন( when) বা কোথায়( where) দ্বারা প্রশ্ন করতে হয় 
- Intransitive verb এর সাধারণ Structure  হচ্ছে: subject + verb
- যেমন - The window opened automatically

• Intransitive Verb - An intransitive verb does not require an object.
বাক্যে ব্যবহৃত verb - এর কাছে কি (what) বা কাকে( whom) দ্বারা প্রশ্ন করলে যদি কোন উত্তর না পাওয়া যায়, তাই সাধারণত Intransitive Verb.

• উল্লেখ্য Intransitive Verb এর ক্ষেত্রে কখন( when) বা কোথায়( where) দ্বারা প্রশ্ন করতে হয় ৷
- এখন যদি প্রশ্ন করা হয় ‘সে কোথায় গিয়েছিল ?’ তাহলে উত্তর পাবো shopping mall গিয়েছিল।
- আমরা এ বাক্যের ক্ষেত্রে কাকে ( whom) বা কি( what) দ্বারা প্রশ্ন করতে পারছিনা ৷
- অতএব, এখানে went verb টি intransitive হিসেবে ব্যবহৃত হয়েছে ৷
৪,২২৮.
I promise I ____ smoke again.
  1. won't
  2. don't
  3. couldn't
  4. didn't
ব্যাখ্যা
Complete Sentence: I promise I won't smoke again.
 
• বাক্যটিতে 'promise' এর পরে ভবিষ্যৎ সময় বোঝাতে "will not" বা সংক্ষিপ্ত রূপে "won't" ব্যবহার করা হয়।
 
সুতরাং, শূন্যস্থানটি পূরণ করার জন্য "won't" হল অর্থগতভাবে সঠিক শব্দ।

More Example:
1. I promise I won't be late for our meeting.
2. We promise we won't forget to water the plants while you're away.
৪,২২৯.
The learning of a foreign language takes time.
Here, 'learning' is-
  1. Infinitive
  2. Verbal noun
  3. Participle
  4. None of these
ব্যাখ্যা

• The learning of a foreign language takes time.
- Here, 'learning' is- Verbal noun.

• Verbal Noun:
- যখন Verb + ing (gerund) - এর পূর্বে the এবং পরে of বসে তখন তাকে Verbal Noun বলে।
- The + (verb+ing) + of = verbal noun.
- Verbal Noun মূলত verb থেকে তৈরি হলেও এর দ্বারা Noun এর কাজ সম্পন্ন হয়।

- সুতরাং, নিয়মানুযায়ী প্রদত্ত বাক্যের 'learning' হলো- Verbal noun.
- কারণ, learning এর পূর্বে the ও পরে of বসেছে।

More example:
- The writing of a good letter is not easy.
- The solving of this problem is not difficult.

Source: High School English Grammar and Composition by Wren And Martin.

৪,২৩০.
Identify the correct sentence.
  1. ক) The criminal was hung for murder.
  2. খ) The criminal was hang for murder.
  3. গ) The criminal was hanged for murder.
  4. ঘ) The criminal was hunged for murder.
ব্যাখ্যা
• Hang (ঝুলানো) - hung (past) - hung(pp)
• Hang (ফাসিতে ঝুলানো) - hung (past) - hanged (pp)
• প্রদত্ত sentence - এ murder word টি থাকায়  hanged হবে।

• তাই ফাঁসি দেয়া অর্থে সঠিক উত্তর হবে- The criminal was hanged for murder.
৪,২৩১.
'At least one of the students _________ full marks everytime' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ হবে-
  1. get
  2. gets
  3. are getting
  4. have got
ব্যাখ্যা
• কোনো বাক্যে one of the থাকলে বাক্যের গঠন হবে -
- One of the + Noun (plural) + Verb (singular) + Possessive (singular).

•  One of the দ্বারা মূলত অনেকের মধ্যে একজনকে বোঝায়।
- তাই বাক্যটিতে one of the এরপর plural noun students হবে এবং singular form হিসেবে verb হবে gets.
- সম্পূর্ণ বাক্যটি - At least one of the students gets full marks every time.
৪,২৩২.
Scarcely had I closed my eyes _______ the alarm rang.
  1. when
  2. than
  3. then
  4. before
ব্যাখ্যা
• Scarcely had ....... when:
• Negative word + Auxiliary verb + subject + main verb + Extension.
• আবার Scarcely had দ্বারা বাক্য শুরু হলে পরের clause টি when দ্বারা শুরু করতে হয় এবং প্রথম clause টি past perfect + verb এর past participle এবং দ্বিতীয় clause টি past indefinite হয়।

• মনে রাখা জরুরি,
→ no sooner...than, scarcely..when, hardly...when এভাবে আসে। 

Complete sentence: Scarcely had I closed my eyes when the alarm rang.

Example:
→ No sooner had the thief seen the police than he ran away.
→ Hardly had I reached the station when the train came.
→ Scarcely had we reached the station, when the train left.
৪,২৩৩.
He talks as though he ______ (Know) everything.
  1. knows
  2. had known
  3. to know
  4. knew
ব্যাখ্যা
As if/ As though যুক্ত sentence এর ব্যবহার:
- As if/ As though এর পূর্বে Present Indefinite Tense থাকলে as if/ as though এর পরে Past Indefinite Tense হয় এবং Be verb থাকলে সব সময় were হয়।

Correct answer: He talks as though he knew everything.

- আবার, As if/ As though এর পূর্বে Past Indefinite Tense থাকলে as if/ as though এর পরে Past Perfect Tense হয়।
- Example: She smiled as if she had won the lottery.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৪,২৩৪.
Children love watching cartoon films.
Here, "watching" is-
  1. Gerund
  2. Present Participle
  3. Infinitive
  4. Finite verb
ব্যাখ্যা

• Children love watching cartoon films.
- Here, "watching" is- Gerund.

- এখানে, 'watching' শব্দটি 'love' - Verb -এর Object হওয়ার কারণে এটি Noun হিসেবে কাজ করছে।
- আর Verb+ing মিলে Noun হিসেবে ব্যবহৃত হলে এটা Gerund হয়।

• Gerund:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি noun -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও noun -এর কাজ করে, তখন তাকে Gerund বলে।
- সহজে → Gerund = Verb + ing = noun = Verb + noun -এর কাজ করে।
- Gerunds don’t describe action—they act as nouns.

• Functions of the Gerund:
1. Subject of a verb: Rising early is a good habit.
2. Object of a verb: I like reading poetry.
3. Object of a preposition: I am tired of waiting.
4. Complement of a verb: Seeing is believing.
5. As absolutely (part of a compound noun): This is my drawing-room.

• অন্যদিকে,
- Present Participle (verb+ing) হলো verbal adjective যা noun/pronoun কে modify করে অর্থাৎ, adjective-এর কাজ করে।

- Infinitive হলো Verb এর base form এবং to + base form.

- Finite verb হলো যা tense এবং subject verb agreement দেখায় (here, love is the finite verb).

Source: High School English Grammar and Composition by Wren And Martin.

৪,২৩৫.
No sooner had she opened the letter ____ she burst into tears.
  1. then
  2. when
  3. than
  4. and
ব্যাখ্যা

Complete sentence: No sooner had she opened the letter than she burst into tears.

• "No sooner ... than" হলো একটি fixed correlative conjunction যা ইংরেজিতে দুটি ঘটনা খুব দ্রুত একের পর এক ঘটার কথা বোঝাতে ব্যবহৃত হয়।
- No sooner had.....than যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- No sooner had + subject + 1st clause (verb এর past participle) + than + subject + 2nd clause (verb এর past form).

• No sooner had, Hardly had, Scarcely had সবগুলোই "করতে না করতেই/ হতে না হতেই" এ রকম অর্থে ব্যবহৃত হয়

• নিয়মানুযায়ী,
- No sooner had থাকলে পরের অংশে than (then নয়) ব্যবহৃত হয়।
- Hardly had থাকলে পরের অংশে when ব্যবহৃত হয়।
- Scarcely had থাকলে পরের অংশে when (than নয়) ব্যবহৃত হয়।

More Example:
No sooner had we arrived at the airport than it began to snow.
No sooner had she opened the letter than she burst into tears.

৪,২৩৬.
Choose the right form of verb: 'I _______ (see) her recently.'
  1. see
  2. saw
  3. had seen
  4. have seen
ব্যাখ্যা
• Answer: ঘ) have seen.

• Just, just now, already, yet, ever, lately, recently ইত্যাদি থাকলে present perfect tense হয়।
- Present perfect tense -এ have/has+ past participle হয়।

• Present perfect tense এর  structure:
- Subject+ has/have +Verb এর past participle + object.

সঠিক বাক্য:
- "I have seen her recently."
অর্থ: আমি সম্প্রতি তাকে দেখেছি।
৪,২৩৭.
Choose the correct sentence.
  1. They had better apologize for the misunderstanding.
  2. They had better apologized for the misunderstanding.
  3. They had better apologizing for the misunderstanding.
  4. They has better apologizing for the misunderstanding.
ব্যাখ্যা
• Correct sentence: They had better apologize for the misunderstanding.

• Had better (Modal Auxiliary Verb)
- Had better is a strong expression. We use it if we think there will be negative results if someone does not do what is desired or suggested.
- 'Had better' সহ যে কোনো Modal Auxiliary Verb- এর পরে Verb এর base form বসে।

Example Sentence:
- We had better stay indoors today.

• Had better এর ক্ষেত্রে:
- Had better অর্থ তবুও/বরং ভালো।
- Had better যুক্ত sentence past tense এর হলেও তা মূলত past tense নয়।
- Had better- unreal past ইহা present/ future tense এর অর্থ প্রকাশ করে।
- Had better এর পর infinitive to বসে না।
- সর্বদা verb এর base form বসে।
৪,২৩৮.
To see is to believe. The underlined word is-
  1. ক) Object
  2. খ) Subject
  3. গ) Complement
  4. ঘ) adverb
ব্যাখ্যা

Complement হলো পরিপূরক। তা বুঝার সহজ টেকনিক হলো শব্দদ্বয়কে পাশাপাশি বসিয়ে দেখবে যদি একটি আরেকটির পরিপূরক হতে পারে তাহলে সেটি Complement।
যেমন:
He is a doctor. এর মধ্যে He = doctor হতে পারে। তাই doctor - Complement।
বিঃ দ্রঃ Linking verb এর পরে সর্বদা Complement বসে। Complement হিসেবে বসে ২টি জিনিস:
১. adjective / adjective phrase
২. Noun / noun phrase
Object: Verb এর কাজ যার উপর পতিত হয় তাকে Object বলে।
Subject: Verb এর কাজ যে করে তাকে Subject বলে।
সুতরাং to believe যেহেতু Linking verb এর পরে বসেছে তাই এটি Complement।

সূত্র: A passage to the English Language- S.M. Jakir Hussain

৪,২৩৯.
She attempted ______ the difficult puzzle but couldn't figure it out.
  1. to solve
  2. solve
  3. solving
  4. solvent
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to solve
• Complete Sentence: She attempted to solve the difficult puzzle but couldn't figure it out.

• কিছু verb আছে যেগুলোর পরে যদি verb ব্যবহার করতে হয় তাহলে Infinitive (to + verb এর base form.) ব্যবহার করতে হবে।
- এদের পরে অন্য কোন verb না আসলে এই verb গুলো একা একা বসতে পারে।

• Verb গুলো হচ্ছে -
- agree, appear, arrange, ask, attempt, claim, consent, decide, demand, desire, deserve, expect, fail, forget, hesitate, hope, intend, learn, manage, mean, need, offer, plan, prepare, pretend, promise, refuse, seem, strive, tend, threaten, wait, want, wish, etc.

• কিছু উদাহরণ:
- He advised me to give up smoking.
- Have you arranged to meet him?
- I demand to see the manager.
- She failed to get into art college.
- He failed to persuade her to change her mind.
- She desires to travel to exotic destinations.
- He proposed to take her out for a romantic dinner.
- It seems to be a good idea to start exercising regularly.
- She forgot to buy groceries on her way home.
- We hope to see you at the party tonight.
৪,২৪০.
The school’s annual function ______ smoothly last Sunday.
  1. came over
  2. came out
  3. came off
  4. came round
ব্যাখ্যা
Come off:
- English Meaning:
1. To take place; to happen.
2. To be able to be removed.
- Bangla Meaning: জয়ী হত্তয়া; সার্থক হত্তয়া; খসা; স্খলিত হত্তয়া।

Example Sentence: Despite the rain, the match came off as planned.
- Bangla Meaning: বৃষ্টির পরেও, ম্যাচটি পরিকল্পনামতোই অনুষ্ঠিত হয়।

Complete Sentence: The school’s annual function came off smoothly last Sunday.
- Bangla meaning: স্কুলের বাৎসরিক অনুষ্ঠানটি গত রবিবার সুন্দরভাবে সম্পন্ন হয়েছিল।

Other options,
- Come over - জয়ী হত্তয়া;
- Come out - প্রচারিত হত্তয়া, প্রকাশিত হত্তয়া;
- Come round - আরোগ্যলাভ করা, রোগ সারা, সুস্থ হত্তয়া।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
৪,২৪১.
In which sentence is "run" used as a transitive verb?
  1. ক) She runs slowly.
  2. খ) He runs fast.
  3. গ) He has no idea how to run a business.
  4. ঘ) Can you run as fast as them?
ব্যাখ্যা
• The correct answer is: He has no idea how to run a business.
- যে verb এর object আছে তাকে transitive verb বলে৷
- Transitive verbs এর সাধারণ Structure  হচ্ছে : subject + verb + object
- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়। তাই বাক্যে verb এর পরে Noun অথবা Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে। 
- এখানে run এর object হিসেবে a business রয়েছে তাই এটি Transitive verb.
৪,২৪২.
I advised him ____ the earlier flight.
  1. took
  2. taking
  3. to take
  4. take
  5. None of these
ব্যাখ্যা
• কিছু Verb আছে যেগুলোর পর যদি আরেকটি Verb ব্যবহার করতে হয়, তাহলে Infinitive (to+verb) ব্যবহার করতে হবে,
- Verb এর সাথে Verb+ing ব্যবহার করা যাবে না।

Verb গুলো হচ্ছে:
- advise,
- agree,
- want,
- arrange,
- resemble,
- decide,
- demand,
- require,
- forget,
- propose,
- manage,
- suggest,
- refuse,
- ask, etc.

Correct Answer: I advised him to take the earlier flight.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৪,২৪৩.
Choose the correct sentence.
  1. ক) I have looked for a good doctor before I met you.
  2. খ) I had looked for a good doctor before I met you.
  3. গ) I looked for a good doctor before I had met you.
  4. ঘ) I am looking for a good doctor before meeting you.
ব্যাখ্যা
• অতীতে একটি কাজের পূর্বে আরেকটি কাজ হলে পূর্বের কাজের Past Perfect Tense হয়।
- Before conjunction যুক্ত sentence এ before এর পুর্বে past perfect tense হয় এবং before এর পরে past indifinite হবে।
- যেমন -
- I had looked for a good doctor before I met you.
- The patient had died before the doctor came.
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর - I had looked for a good doctor before I met you.
৪,২৪৪.
I could not do it until ten minutes _____ over.
  1. ক) is
  2. খ) are
  3. গ) had been
  4. ঘ) have been
ব্যাখ্যা
- দুইটি অতীত কালের কাজ বুঝালে এবং একটির আগে when, until, once, now that, as soon as ইত্যাদি conjunction থাকলে তার পরের verb টি past perfect tense হয়। 
- এখানে until থাকায় তার পরের verb টি had been হবে। 

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
৪,২৪৫.
Fill in the Blank: While I ___ (read), my mother called me.
  1. read
  2. was reading
  3. had read
  4. have read
ব্যাখ্যা
Correct Answer: was reading.

While যুক্ত বাক্য গঠনের নিয়মাবলি:
⇒ দুটি কাজের মধ্যে একটি চলমান (Past Continuous), অন্যটি হঠাৎ ঘটে (Past Indefinite)
Structure: While + Subject + was/were + verb+ing, Subject + verb (past form)
Example:
- While I was cooking, Nasima arrived.
- While he was walking, he fell down.

⇒ যদি While-এর পর Subject না থাকে, শুধু Verb থাকে:
Structure: While + verb+ing, Subject + verb (past form)
Example:
- While crossing the road, he was hit by a car.
- While walking, I found a wallet.

- নিয়ম অনুযায়ী সম্পূর্ণ সঠিক বাক্য: While I was reading, my mother called me.
- বাংলা অর্থ: "আমি পড়ছিলাম, তখন আমার মা ফোন করলেন।"

অন্যান্য অপশনের ব্যাখ্যা:
ক) read - While-এর পর Past Simple ব্যবহার করা যায় না।
গ) had read - Past Perfect অতীতের আগের ঘটনা বোঝায়।
ঘ) have read - Present Perfect বর্তমানের সাথে সম্পৃক্ত।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৪,২৪৬.
The old lady cannot help ________ a cup of tea.
  1. to drink
  2. take
  3. to taking
  4. having
ব্যাখ্যা
• Cannot help / Cannot but অর্থ হচ্ছে - না করে না পারা।
- Can't but এরপর verb এর base form বসে।
- Can't help এরপর verb + ing হয়।

- যেহেতু প্রদত্ত প্রশ্নে Cannot help রয়েছে, তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - having.
- Complete sentence: The old lady cannot help having a cup of tea.
৪,২৪৭.
Tell the truth.
Here, the verb is-
  1. Causative
  2. Intransitive
  3. Transitive
  4. Simple
ব্যাখ্যা
• Tell the truth. (সত্য বলো।)
- Here, the verb is- গ) Transitive
- এখানে 'Tell' verb -এর  object হচ্ছে 'the truth' noun টি, তাই এটি Transitive verb.

• Transitive verb
- যে সব verb -এর কার্য সম্পাদনের জন্য subject ছাড়াও অন্য কিছু বা অন্য কারো প্রয়োজন হয়, তাদেরকে Transitive verb বলা হয়।
- অর্থাৎ, Transitive verb হতে হলে Object থাকা আবশ্যক। 

• More examples:
- She drinks coffee.
- The boy writes a letter.
- Move the car.
৪,২৪৮.
It is many years since he ______ up smoking.
  1. give
  2. gave
  3. was given
  4. has given
ব্যাখ্যা
⇒ সাধারণত since দ্বারা দুটি clause যুক্ত থাকলে এবং since-এর আগের অংশ Present indefinite/Present perfect tense হলে পরের অংশ Past indefinite tense হয়। 
অর্থাৎ  Present Indefinite/Present Perfect + Since + Past Indefinite.

-Since দিয়ে দুটি clause যুক্ত থাকার ক্ষেত্রে:
১. Since-এর আগের clause-এ দুটি tense হতে পারে: Present indefinite (is/am/are) বা Present perfect (have/has + v3)
২. Since-এর পরের clause-এ হবে: Past indefinite (v2)

It is many years since he (give) up smoking.
It is many years + since + he gave up smoking.
[Present Indefinite + Since + Past Indefinite.]

Ans.: It is many years since he gave up smoking.
বাংলা অনুবাদ: "তার ধূমপান ছাড়ার অনেক বছর হয়ে গেছে।"

কিছু উদাহরণ:
১. It is long since we visited our village.
বাংলা: অনেক দিন হয়ে গেছে আমরা আমাদের গ্রামে গিয়েছিলাম।
২. Many days have passed since he left the country.
বাংলা: অনেক দিন কেটে গেছে সে দেশ ছেড়ে চলে যাওয়ার পর।
৩. It has been ages since I ate ice cream.
বাংলা: অনেক যুগ হয়ে গেছে আমি আইসক্রিম খাইনি।
৪,২৪৯.
We had better ________ the directions before we leave for the trip.
  1. double-checked
  2. double-checking
  3. doubled-checked
  4. double-check
ব্যাখ্যা
Complete Sentence: We had better double-check the directions before we leave for the trip.

• Had better (Modal Auxiliary Verb)

→ Had better is a strong expression. We use it if we think there will be negative results if someone does not do what is desired or suggested.
→ 'Had better' সহ যে কোনো Modal Auxiliary Verb- এর পরে Verb এর base form বসে।

Example Sentence:
1. You had better finish your homework before you go out to play.
2. She had better call her parents to let them know she'll be late.

Source: Cambridge Dictionary.
৪,২৫০.
He died yesterday. Here ‘died’ is a -
  1. ক) transitive verb
  2. খ) stative verb
  3. গ) finite verb
  4. ঘ) non-finite verb
ব্যাখ্যা
• A finite verb is a verb that has a subject and shows tense.
- Finite verbs are not gerunds, infinitives or participles, which are classified as non-finite verb.
- Tense এর গঠন অনুসারে যে verb বসে, সেটিই Finite Verb. Non-finite Verb কখনো Tense এর গঠন অনুসরণ করে না। 
- আর  অন্যগুলো Tense অনুযায়ী হতেও পারে নাও হতে পারে।  
- Transitive Verb হচ্ছে যার Object থাকে। যেমন- He killed the bird.
- Stative Verb বলতে বুঝায় যা কোনো অবস্থা নির্দেশ করে।
-যেমন - see, watch, hear, understand ইত্যাদি।
৪,২৫১.
Which of the following words can be used as a modal verb?
  1. Might
  2. Dare
  3. Must
  4. All of the above
ব্যাখ্যা
• কয়েকটি Modal verb:
- Can,
- Could,
- Will,
- Would,
- Might,
- Must,
- Should.

• Semi-modal verb:
- Need,
- Dare.
- Need ও Dare মূল verb হিসেবে ব্যবহৃত হয় আবার modal হিসেবেও ব্যবহৃত হয় বলে এদেরকে Semi-modal verb বলে।

তাই,
সঠিক উত্তর - All of the above.
৪,২৫২.
This is my sleeping room.
The underlined word is a-
  1. ক) present continuous
  2. খ) gerund
  3. গ) present participle
  4. ঘ) adjective
ব্যাখ্যা

Compound noun (Ving + Noun) এর part হিসেবে Gerund ও Participle উভয়ই ব্যবহৃত হতে পারে৷
এক্ষেত্রে V + ing দ্বারা যদি পরবর্তী noun এর কাজ (function) বুঝানো হয় তাহলে সেটি present participle; অন্যথায় তা gerund হয়।

walking stick, sleeping room (হাটার লাঠি, ঘুমানোর রুম) এসব ক্ষেত্রে v + ing কাজ করে compound noun হিসেবে৷
এখানে কম্পাউন্ড নাউন হিসেবে কাজ করার কারণ রুম ঘুমায় না, লাঠি হাটে না৷
সুতরাং, উপরের বাক্যে v+ing অংশটি compound noun হওয়ার কারনে এটি Gerund হবে।

৪,২৫৩.
Bread and butter _______ wholesome food.
  1. ক) is
  2. খ) are
  3. গ) was
  4. ঘ) were
ব্যাখ্যা
When two nouns (bread and butter) joined by 'and' talk about a single collective idea, we use the singular verb. Let us explore the given options: 
The verb 'is' is the third-person singular present verb.
 The verb 'are' is the second person singular present and first, second, third person plural present verb. 
The verb 'was' is the first and third-person singular past verb. 
The verb 'were' is the second person singular past, plural past, and past subjunctive verb.
Hence, the correct answer is option 1.
৪,২৫৪.
My dreams came true. Here the word ’came’ is-
  1. Transitive
  2. Causative
  3. Factitive
  4. Copulative
ব্যাখ্যা

• যে সকল Intransitive verb এর পরে adjective বসে আলাদা অর্থ প্রকাশ করে তাদেরকে Copulative verb বলে।
• এগুলোকে linking verb ও ধরা হয়।
• যেমন- come অর্থ আসা কিন্তু come true অর্থ সত্যি হওয়া।
- My dreams came true.

৪,২৫৫.
Which of the following types of Verb itself can complete a sentence?
  1. ক) Non-finite verb
  2. খ) Auxiliary verb
  3. গ) Intransitive verb
  4. ঘ) Transitive verb
ব্যাখ্যা

- কেবল intransitive verb সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারে৷
- Auxiliary verb এর পরে Principal Verb বসাতে হয়।
- Transitive verb এর পরে Object বসাতে হয়।
- আর Non-finite মানে হচ্ছে অসমাপিকা – এটা দিয়ে বাক্য Complete হয় না। 

৪,২৫৬.
Which sentence contains a phrasal verb?
  1. She ran into her old friend at the mall.
  2. He writes poems in his free time.
  3. To tell a lie is a sin.
  4. We visited the museum on Saturday.
ব্যাখ্যা
• Phrasal Verb
- একটি Sentence এ Verb + Preposition/ Adverb থাকে তাহলে সেটা Phrasal Verb হয়।
Example: Look down upon, Give up, Look after ইত্যাদি।

• উল্লিখিত অপশনগুলোর মধ্যে 
- She ran into her old friend at the mall. - Contains a Phrasal Verb.
- ran into (verb + preposition).
- ran into যার অর্থ "হঠাৎ দেখা হওয়া" বা "আকস্মিক কারো সাথে সাক্ষাৎ হওয়া"।
- তাই এটি Phrasal verb.

অন্যদিকে,
- He writes poems in his free time. - Transitive verb.
- To tell a lie is a sin. - Infinitive.
- We visited the museum on Saturday. - Transitive verb.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.
৪,২৫৭.
She smiled at him as if she __________ him for all his mistakes.
  1. forgave
  2. were forgiven
  3. had forgiven
  4. forgive
ব্যাখ্যা
• As if / as though এর পূর্বে present indefinite tense থাকলে as if / as though এর পরে past indefinite এবং be verb থাকলে সবসময় were হয়।
Example:
He behaves as though he owned the house.
He speaks as if he were mad.

• As if / as though এর পূর্বে Past indefinite tense থাকলে as if / as though এর পরে past perfect হয়।
Example:
She smiled at me as if she had known me for years.

Complete sentence: She smiled at him as if she had forgiven him for all his mistakes.
৪,২৫৮.
They have their car __________ by a mechanic.
  1. to wash
  2. washing
  3. washed
  4. wash
ব্যাখ্যা

Complete sentence: They have their car washed by a mechanic.
- এ বাক্যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তাই এটি  causative verb যুক্ত sentence.
- Causative verb এর নিয়মানুসারে have এর পর বস্তুবাচক Object থাকায় এখানে Verb এর past participle form হয়েছে। 

Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.

Causative verb হিসাবে Have এর structure -
1. Subject + have/had+ object (person) + base form of verb+ object.
যেমন: He had Rahman do the work. 
2. Subject + have/had + object (item/thing) + Past participle form of verb+ object.
যেমন: I had my car repaired by him.

Other options,
ক) to wash:
- have এর পরে বস্তুবাচক Object থাকায় causative verb এর নিয়মানুসারে এটি সঠিক নয়। 

খ) washing:
- gerund (ing-form), এখানে causative sense বোঝায় না।

ঘ) wash:
- have এর পরে বস্তুবাচক Object থাকায় causative verb এর নিয়মানুসারে এটি সঠিক নয়। তবে "have" এর পরে ব্যক্তিবাচক Object থাকালে causative verb এর নিয়মানুসারে তখন এই অপশনটি সঠিক হতো।

Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain.

৪,২৫৯.
"Jogging in the morning boosts your energy." Here 'Jogging' is-
  1. Modal verb
  2. Gerund
  3. Present Participle
  4. Infinitive
ব্যাখ্যা
• "Jogging in the morning boosts your energy."
• Gerund, 'Jogging' - sentence এর Subject হিসেবে ব্যবহৃত হয়েছে এবং noun এর কাজ করেছে।
- Verb+ ing এভাবে gerund গঠিত হয়।
- কাজ: Gerund সব সময় বাক্যে Noun এবং একই সাথে verb এর কাজ করে।

ব্যবহার: Gerund বাক্যের subject, verb এর complement, preposition এর পরে (complement হিসাবে) এবং compound noun গঠনে ব্যবহৃত হয়।
- এছাড়া কিছু কিছু verb এর পরে gerund-এর ব্যবহার বাধ্যতামূলক ।

Examples:
(a) subject হিসাবে: Walking is a good exercise.
(b) verb এর complement হিসাবে : Her hobby is painting.
(c) preposition এর পরে: She is fond of singing.
(d) compound noun-এর মধ্যে: a walking stick.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৪,২৬০.
It took her a long time to get used _____ in a new city with a different culture.
  1. living
  2. to living
  3. lived
  4. live
ব্যাখ্যা
• সাধারণত to এর পর Verb এর base form হলেও কিছু কিছু শব্দগুচ্ছ সমূহের পর verb+ing হয়।

শব্দগুচ্ছ সমূহ হলো:
- With a view to,
- With an eye to,
- Accustomed to,
- Adhere to,
- Adverse to,
- Addicted to,
- Committed to,
- Confess to,
- Devoted to,
- Look forward to,
- Conducive to,
- Addicted to,
- Be used to,
- Get used to.

Complete sentence: It took her a long time to get used to living in a new city with a different culture.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৪,২৬১.
We (not have) much workload since yesterday.
  1. did not have
  2. are not having
  3. have not had
  4. had not had
ব্যাখ্যা

• Complete sentence: We have not had much workload since yesterday.
- Bangla meaning: গতকাল থেকে আমাদের খুব বেশি কাজের চাপ নেই।

• Point of time 'since yesterday' উল্লেখ থাকায় বুঝা যায় যে, sentence টি Present Perfect Continuous Tense হবে।
- কিন্তু have, be, see, watch, understand ইত্যাদি মূল Verb হলে, এদের Present Perfect Continuous Tense হয় না, এর পরিবর্তে Present Perfect Tense ব্যবহৃত হয়। 
- Structure: Sub + have/has + past participle form + ….......... + for/since + time.

• More Examples:
- We have not had a holiday since the beginning of the year.
- He has not had much free time since the beginning of the month.

৪,২৬২.
We could eat later if you would rather ___ that.
  1. done
  2. doing
  3. do
  4. having done
ব্যাখ্যা

• Complete sentence: We could eat later if you would rather do that.
- Bangla meaning: তুমি যদি তা করতেই বেশি পছন্দ করো, তাহলে আমরা পরে খেতে পারি।

• Would rather:
- কোনো কিছু করা বরং ভালো অর্থে would rather + verb -এর base form ব্যবহৃত হয়।
- would rather দিয়ে preference বোঝায়।
- এবং বর্তমানের ক্ষেত্রে would rather এর পরে verb -এর base form বসে।

• তবে, অতীতের কথা বোঝালে would rather + have + verb -এর past participle ব্যবহৃত হয়।
- যেমন: They would rather have finished the work earlier.

• More Examples:
- I would rather die than retreat.
- Would you rather watch a movie or read a book?

Source:
1. Longman Dictionary.
2. A Passage to the English Language by S M Zakir Hussain.

৪,২৬৩.
Complete the sentence with suitable alternative: The son asked his mother if he ____
  1. can go out
  2. may go out
  3. might go out
  4. did go out
ব্যাখ্যা
• The most suitable alternative to complete the sentence is: গ) might go out
- Complete sentence: The son asked his mother if he might go out.

• এখানে, "might" ব্যবহার করা হয়েছে কারণ এটি অনুমতি বা সম্ভাবনার কথা প্রকাশ করে।
- "The son asked his mother if he might go out" বলতে, ছেলে মায়ের কাছে অনুমতি চাইছে বা জানতে চাচ্ছে যে তার বাইরে যাওয়া সম্ভব কিনা।
৪,২৬৪.
She was praised for helping the poor. Here, the underlined part is -
  1. Gerund
  2. Participle
  3. Finite verb
  4. Main verb
ব্যাখ্যা
She was praised for helping the poor. Here, the underlined part is - Gerund.
- এখানে helping শব্দটি হচ্ছে — Gerund.
- Gerund (verb + ing) preposition-এর object রূপে ব্যবহৃত হতে পারে৷
- উপরের বাক্যটিতে helping একটি gerund কারণ এটি বাক্যে 'for' preposition-টির object হিসেবে বসেছে।

• Gerund:
- Verb+ing যদি Noun হয় এর কাজ করে, তখন তাকে Gerund বলা হয়।
- Verb+ing যদি একই সাথে Verb ও Noun এর কাজ করে, তখন তাকে Gerund বলা হয়।
- Noun হলে সাধারণত বাংলা অর্থে আ-কার যোগ হয়।
- যেমন- Swimming = সাঁতার কাটা, Walking = হাঁটা ইতাদি।
৪,২৬৫.
I would rather that you _______
  1. ক) not to go
  2. খ) do not go
  3. গ) did not go
  4. ঘ) not go
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -  did not go.
- সাধারণত Would rather এর পরে Verb এর Present form হয়।
- যেমন - e: I would rather die than let you go.

• কিন্তু subject + would rather এবং এরপরে যদি আরেকটি subject আসে, তাহলে verb এর past indefinite অথবা past perfect tense হয়। 
- যেমন -
• I would rather you + the simple past - is a sentence structure you can use to express your preference about what somebody does in a specific present or future event.
Example: I would rather you didn’t go to the party this weekend; you have exams next week.

• I would rather you + the past perfect - is a sentence structure that allows you to express your preference over a situation that occurred in the past.
Example: I would rather you hadn’t called him and told him I was late.

- যেহেতু, প্রশ্ন প্রদত্ত বাক্যে, I’d rather you  এরপর দ্বিতীয় subject হিসাবে you এসেছে। তাই verb এর simple past form হবে।
Complete sentence: I’d rather you did not go.
৪,২৬৬.
Which one of the following contains a cognate verb?
  1. She got tired
  2. He ran a race
  3. I see a bird
  4. His dream will come true
ব্যাখ্যা

Cognate Verb: 
- যেসব Intransitive verb সমজাতীয় noun কে object হিসেবে গ্রহণ করে transitive verb রূপে ব্যবহৃত হয় সেসব verb কে cognate verb বলে।
- বাক্যে ran-verb টির একটি object (race) আছে যার অর্থ run এর মতো। 
- এমন verb যার object ঠিক তারই একটি রূপ তাকে cognate verb বলে।

Example: I slept a sound sleep.
তেমনি ভাবে, He laughed a bitter laugh বাক্যে laughed হল cognitive verb এবং bitter laugh হল cognitive object. 

Source: A passage to the English Language by Zakir Hussain.

৪,২৬৭.
The house smells like fresh cookies. Here 'smells' is -
  1. Gerund
  2. Causative verb
  3. Transitive verb
  4. Linking verb
ব্যাখ্যা
• The house smells like fresh cookies. Here 'smells' is - Linking verb.

• Linking verb/ Copulative verb: 

- যে সকল verb সাধারণত subject ও Subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb/ Copulative verb বলে।
- Linking verb-এর complement হিসেবে সাধারণত adjective বসে৷
- Subject এবং subjective complement এর মধ্যবর্তী verb কে linking/Copulative verb বলে৷
- অবশ্যই মনে রাখতে হবে - Linking/copulative verb হচ্ছে actionless.
- adverbs can be used before linking verbs if they describe the linking verb and not the subject. 

• Linking verbs are verbs that don’t show an action but rather describe the subject. While verbs like walk or jump represent an action, linking verbs like be or seem add more details to the subject, such as “he seems nice” or “she is an architect.” 

• Linking verbs do not show an action—or more accurately, the only action they show is merely existing. Linking verbs simply explain the state of the subject, such as what it is or how it looks.
৪,২৬৮.
I am proud of your achieving such high scores. Here 'achieving' is a/an -
  1. Gerund
  2. Verbal adjective
  3. Participle
  4. Linking verb
ব্যাখ্যা
• I am proud of your achieving such high scores. Here 'achieving' is a/an - Gerund.

• Gerund:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun.
- It is a word ending in "-ing" that is made from a verb and used like a noun:
- Gerunds don’t describe action—they act as nouns.

• Possessive adjective এর পর gerund বসে৷
- preposition এবং gerund (verb + ing) এর মাঝে Possessive Adjective বসে।
- structure: preposition + Possessive Adjective + gerund (verb + ing).
- যেমন- প্রশ্ন প্রদত্ত বাক্যে your হলো possessive adjective; তাই এরপর gerund হিসাবে achieving বসেছে।
৪,২৬৯.
I dreamt a wonderful dream.
Here, the word "dreamt" is a/ an -
  1. Causative verb
  2. Factitive verb
  3. Cognate verb
  4. Linking verb
ব্যাখ্যা

Cognate Verb:
- Verb এবং Object একই জাতের অর্থ প্রকাশ করে।
- এর object কে বলা হয় cognate object.
- অর্থাৎ, কোন Intransitive verb যখন বাক্যস্থিত ক্রিয়াপদ বা verb এর মূলশব্দ (root word) থেকে উৎপন্ন নতুন কোন word বা শব্দকে object হিসেবে গ্রহণ করে তখন সেই verb কে Cognate verb বলা হয়।

Correct Answer: I dreamt a wonderful dream. Here, the word "dreamt" is a/ an - Cognate Verb.

Example sentences:
- She sang a song বাক্যের sang হলো cognate verb ও song হলো cognate object
- Jamal ran a race বাক্যের ran হলো cognate verb ও race হলো cognate object.

উল্লিখিত বাকি অপশনগুলো,
Causative Verb:
- যে Verb গুলো দিয়ে নিজের জন্য কাজ না করে বরং অন্যের জন্য কাজ করানো বুঝায় বা অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়া বুঝায় সেগুলোই হলো Causative Verb.

Factitive Verb:
- Transitive verb এর object থাকা সত্ত্বেও যদি object পরবর্তী noun অথবা adjective (complement) এর সাহায্য ছাড়া বাক্য পূর্ণ না হয়, তখন ঐ বাক্যে ব্যবহৃত verb কে factitive verb বলে।
- কিছু factitive verbs হলো: Elect, Select, Make, Appoint, Call, Name, ইত্যাদি।
- Example: They elected him captain.

• Linking verb:
- যে সকল verb সাধারণত subject ও Subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb বলে।
- Linking verb এর complement হিসেবে সাধারণত adjective বসে৷
- Subject এবং subjective complement এর মধ্যবর্তী verb কে linking verb বলে৷
- অবশ্যই মনে রাখতে হবে - Linking verb হচ্ছে actionless.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.

৪,২৭০.
16. He went away having ____ the task.
  1. ক) completing
  2. খ) completed
  3. গ) complete
  4. ঘ) to complete
ব্যাখ্যা
to be এবং having-এর পর মূল verb-এর past participle বসে।
Source: Advanced Learner’s English Grammar and Composition
৪,২৭১.
"Admire the blooming flowers in the garden." The word “blooming” is-
  1. participle
  2. gerund
  3. verbal noun
  4. infinitive
ব্যাখ্যা
• Participle:
- Verb এর সাথে 'ing' যােগ হয়ে যদি adjective এর কাজ করে অর্থাৎ Verb ও adjective এর কাজ করে, তাহলে তাকে Participle বলে।

Structure: Participle = Verb + ing = Adjective 
 - Participle দ্বারা চলমান কিছু বােঝায়।

Admire the blooming flowers in the garden.
এই বাক্যে blooming শব্দটি noun ‘flowers’ কে modify করেছে বা তার অবস্থা বর্ণনা করছে। তাই এটি একই সাথে Verb ও adjective এর কাজ করেছে।

Example Sentence:
1. A rolling stone gathers no moss.
2. I saw a walking boy.
3. Watch the setting sun over the horizon.
4. Examine the glowing embers in the fireplace.
5. Observe the running child across the playground.

→ এখানে, rolling, walking, setting, glowing, running হচ্ছে Participle যেগুলো যথাক্রমে stone, boy, sun, embers ও child কে modify করেছে।

Source: A Passage To The English Language: S. M. Zakir Hussain.
৪,২৭২.
Which of the following is not a verb?
  1. ক) Straighten
  2. খ) Soften
  3. গ) Worsen
  4. ঘ) Bounden
ব্যাখ্যা
According to The Oxford ‘bounden’ is an adjective.
৪,২৭৩.
He went mad. Here 'went' is -
  1. Transitive Verb
  2. Intransitive Verb
  3. Linking verb
  4. Both B + C
ব্যাখ্যা
♦ Object বা কর্ম থাকা বা না থাকার উপর ভিত্তি করে Verb ২ প্রকার। যথা-

1. Transitive 2. Intransitive

1. Transitive

- সকর্মক
- Object বা কর্ম ছাড়া বাক্যের অর্থ সম্পূর্ণ হবে না ।
- Verb কে কাকে বা কী দ্বারা প্রশ্ন করা যাবে।
- I eat rice. I help him.

2. Intransitive
- অকর্মক
- Object বা কর্ম থাকা অসম্ভব ।
- Verb কে কাকে বা কী দ্বারা প্রশ্ন করা যাবে না ।
- He died last night. He went to school. 

• He went mad. 
- Transitive এর ক্ষেত্রে Object সহ বাক্য complete হবে আর Intransitive এ Object বা কর্ম থাকা অসম্ভব ।
- তবে কী দিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, কী এর উত্তরে যেন subject এর কোন বৈশিষ্ট্য বা গুণ প্রকাশ না পায়। 
- একটি ভিন্ন জিনিস হতে হবে।
- এই বাক্যটিতে went অর্থ 'যাওয়া' বোঝায় না, এর দ্বারা 'পরিণত' হওয়া বোঝাচ্ছে।
- এখানে 'কী হয়ে গেল' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'পাগল হয়ে গেল' কিন্তু এক্ষেত্রে এটি গ্রহণযোগ্য হবে না, কারণ এখানে 'mad' হলো 'he' এর একটি adjective.
- এটি object নয়। যেহেতু object হিসেবে পাওয়া যাচ্ছে না তাই এটাকে Transitive verb বলা যাবে না, এটি একটি Intransitive verb.
- কী এর উত্তরে যখন subject সম্পর্কে আরও একটি তথ্য পাওয়া যায় তখন সেটি Intransitive verb হবে।

• যে সকল verb সাধারণত subject ও Subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb বলে।
- Subject এবং subjective complement এর মধ্যবর্তী verb কে linking verb বলে৷
- verb গুলো তার original অর্থ প্রকাশ না করে 'হওয়া, পরিণত হওয়া, রুপান্তরিত হওয়া এসব বোঝায় তখন এটি linking verb হয়ে থাকে।
- 'He' subject এর complement 'mad' এর original অর্থ প্রকাশ না করে 'পরিণত হওয়া' বোঝাচ্ছে। তাই এটি linking verb.

• সেই অনুসারে 'went' হলো Intransitive Verb ও Linking verb দুটোই।
৪,২৭৪.
Choose the correct sentence.
  1. ক) At least one of the students get full marks every time.
  2. খ) At least one of the students gets full marks every time.
  3. গ) At least one of the students are getting full marks every time.
  4. ঘ) At least one of the students have got full marks every time.
ব্যাখ্যা
• কোনো বাক্যে one of the থাকলে বাক্যের গঠন হবে -
- One of the + Noun (plural) + Verb (singular) + Possessive (singular).
- One of the দ্বারা মূলত অনেকের মধ্যে একজনকে বোঝায়।
- তাই বাক্যটিতে one of the এরপর plural noun students হবে এবং singular form হিসেবে verb হবে gets.
- সম্পূর্ণ বাক্যটি - At least one of the students gets full marks every time.
৪,২৭৫.
He _____ the pains caused by his own relatives for several years.
  1. ক) is bearing
  2. খ) has been borne
  3. গ) has bearing
  4. ঘ) has been bearing
ব্যাখ্যা
for several years (Period of Time) উল্লেখ থাকায় এটি Present Perfect Continuous Tense হবে।
৪,২৭৬.
She agreed to ______ her friend with the project.
  1. help
  2. helping 
  3. helped
  4. be help
ব্যাখ্যা

কিছু Verb আছে যেগুলোর পর যদি আরেকটি Verb ব্যবহার করতে হয়, তাহলে infinitive (to+verb) ব্যবহার করতে হবে,
- Verb এর সাথে Verb+ing ব্যবহার করা যাবে না।

Verb গুলো হচ্ছে:
- agree,
- want,
- arrange,
- decide,
- demand,
- require,
- forget,
- propose,
- manage,
- refuse,
- ask, etc.

Correct Answer: She agreed to help her friend with the project.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৪,২৭৭.
verb + ing can be used as -
  1. ক) noun
  2. খ) adjective
  3. গ) verb
  4. ঘ) all of above
ব্যাখ্যা

verb + ing – noun, adjective, verb সব কয়টিই হতে পারে। যেমনঃ-
I am walking = walking = verb
I saw a walking man = walking = adjective
Walking is a good habit = walking = noun.

৪,২৭৮.
Pick out the correct sentence.
  1. ক) In the last two weeks I did not has much time.
  2. খ) In the last two weeks I am not having much time.
  3. গ) In the last two weeks I have not had much time.
  4. ঘ) In the last two weeks I have not much time.
ব্যাখ্যা
• Point of time উল্লেখ থাকায় বুঝা যায় বাক্যটা Present Perfect Continuous Tense হবে।
- কিন্তু have, be, see, watch, understand ইত্যাদি মূল Verb হলে Present Perfect Continuous Tense এর পরিবর্তে Present Perfect Tense ব্যবহৃত হয়। 
- Sub + have/has + past participle form + ….......... + for/since + time.
- যেমন - We have not had a holiday since the beginning of the year।
- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - In the last two weeks I have not had much time.
৪,২৭৯.
Choose the correct word: The man is trying hard to _____ weight.
  1. ক) loose
  2. খ) lose
  3. গ) loss
  4. ঘ) lost
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - lose. 
- কারণ infinitive এরপরে verb এর base form বসে। 
- Complete sentence: The man is trying hard to lose weight.
৪,২৮০.
They worked hard enough (finish) the project on time.
  1. finishing
  2. to finishing
  3. to finish
  4. finish
ব্যাখ্যা
• Enough (যথেষ্ট) শব্দটি adjective ও adverb হিসেবে ব্যবহৃত হয়। 

• Adverb/adjective এর পর 'enough' বসলে to-infinitive (to + verb এর base form) ব্যবহৃত হয়। 
- Structure - adverb/adjective + enough + (to+verb+....) 
- Example - He didn't run fast enough to win the race. 

• আবার,
- adjective/adverb/verb + enough + for + pronoun (me/him/her, etc) + (to+verb) এরূপেও ব্যবহৃত হয়। 
- Example - What he says is not clear enough for me to hear him clearly. 

• প্রদত্ত sentence এ 'hard' (adjective) এর পর 'enough' শব্দটি এসেছে, তাই to-infinitive (to + verb এর base form) ব্যবহৃত হবে। 
- Complete Sentence - They worked hard enough to finish the project on time.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৪,২৮১.
I saw them running in the park this morning. Here 'running' is an example of -
  1. Gerund
  2. Verbal adjective
  3. Past participle
  4. Linking verb
ব্যাখ্যা
• I saw them running in the park this morning. Here 'running' is an example of - Verbal adjective.
- Verbal adjective হচ্ছে participle এর অপর নাম।

• Possessive adjective (your, his, her, my, theirs etc.)-এর পর gerund এবং
- Object pronoun (me, us, him, her, them, it)-এর পর present participle ব্যবহৃত হয়৷
- উপরের বাক্যে 'them' Object pronoun them -এর পরে 'রুন্নিং' বসাতে এটি একটি participle.

• প্রশ্ন প্রদত্ত বাক্যে -running একই সাথে Verb ও Adjective এর কাজ করছে এবং used to describe the ongoing action being done by them.

• A participle is a form of a verb that is used in a sentence to modify a noun or noun phrase, and thus plays a role similar to that of an adjective or adverb.
- সাধারণত verb জাতীয় শব্দ থেকে উদ্ভূত হয়ে participle গঠিত হয় এবং এরা বাক্যে adjective + verb হিসেবে ব্যবহৃত হয়ে noun এর বর্ণনা দেয় বা modify করে।
- They are often used to describe an ongoing action or the characteristic of a noun.

• Participle মূলত: তিন প্রকার: 
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed.
৪,২৮২.
Despite the difficult questions, he seemed ___________ them with confidence.
  1. of answering
  2. of answer
  3. to answering
  4. to answer
  5. None of the above
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to answer.
- Complete sentence: Despite the difficult questions, he seemed to answer them with confidence.

• কিছু কিছু verb আছে যেগুলোর পর যদি আরেকটি verb ব্যবহার করতে হয় তাহলে, Infinitive (to + verb এর base form) ব্যবহার করতে হয়।
- verb + ing ব্যবহার করা যাবে না।
- We use the to-infinitive after certain verbs (verbs followed by to-infinitive), particularly verbs of thinking and feeling.
-  অর্থাৎ,  নির্দিষ্ট কয়েকটি verb যেগুলো কোন thinking বা feeling অর্থ দেয় এর পর infinitive বসে।
- এমন একটি verb হচ্ছে - seem.

• এমন আরো কিছু Verb হচ্ছে - advise, agree, arrange, resemble, demand, propose, suggest, refuse, ask, seem, choose, decide, expect, forget, hate, hope, intend, learn, like, love, mean, plan, prefer, remember, want, would like/love ইত্যাদি।
৪,২৮৩.
The past participle form of the word ’Read’ is-
  1. Reading
  2. Readed
  3. Read
  4. Rode
ব্যাখ্যা
• Read:
- বাংলা অর্থ: পড়া; পাঠ করা।
- 'Read' এর past form এবং Past participle form হচ্ছে - Read.

• কতগুলো verb আছে যাদের past form এবং past participle এর কোনো রূপ পরিবর্তিত হয় না।
অর্থাৎ, past form এবং past participle একই।
যেমন,
Cast, Cost, Cut, Let, Read, Spread, Beset ইত্যাদি।

Source:
- Merriam Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
৪,২৮৪.
I hope the teacher _______ us sit together on the bus.
  1. let
  2. lets
  3. make
  4. allow
ব্যাখ্যা
• I hope the teacher lets us sit together on the bus.
- এখানে, 'lets' হচ্ছে Causative Verb.

Causative Verb:
→ যে Verb এর subject নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়, সে Verb কে Causative Verb বলে।

নিচে উল্লিখিত Verb গুলো Causative Verb হিসেবে ব্যবহৃত হয়।
- fell,
- feed,
- teach,
- inform,
- remind,
- raise,
- lay,
- show,
- make,
- have,
- help,
- let,
- get, etc.

Example Sentence:
1. The boss had us working late again this week.
2. She made her boyfriend buy her a different ring.

→ এখানে, 'had' এবং 'made' হচ্ছে Causative Verb.

Source: A passage to the English Language by S.M. Zakir Hussain.
৪,২৮৫.
The street is wet; it _______.
  1. ক) must have rained.
  2. খ) must have rain.
  3. গ) must have been rained.
  4. ঘ) must have raining.
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে must have rained.

• কোনো কাজ ঘটেছে (present perfect tense এর ভাব) এরূপ অনুমান বুঝালে may/ might have + verb in past participle.
Example:
The street is wet; it must have rained.
There are many people there; something must have happened.
He seems to be happy; he must have passed.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৪,২৮৬.
She went away________
  1. ক) Dance
  2. খ) dancing
  3. গ) by dance
  4. ঘ) with dancing
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -dancing.
- Complete sentence: She went away dancing.

• Intransitive verb-এর পর present participle ব্যবহৃত হয়।
- এখানে went হলো intransitive verb;
- আর তাই present participle হিসেবে dancing বসবে।
৪,২৮৭.
The laughing children played in the park.
Here 'laughing' is a/ an -
  1. Gerund
  2. Conjunction
  3. Participle
  4. Infinitive
ব্যাখ্যা

• Correct Answer: গ) Participle.

• Participle:
- A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle).
- Participle may function as Adjectives, describing or modifying Nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত তিন প্রকার:
1. Present Participle. Ex: The story is thrilling.
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens.
3. Perfect Participle. Ex: Having gained the truth, keep the truth

- The laughing children played in the park.
• প্রদত্ত Sentence টিতে, The laughing children দ্বারা হাসছে এমন  শিশু কে বুঝানো হয়েছে। সুতরাং এটি verb এর কাজ করেছে।
- আবার, শিশুটি কেমন অবস্থায় আছে (হাসছে এমন অবস্থায়) তা বুঝাচ্ছে বলে laughing হলো এখানে Adjective.
- সুতরাং laughing শব্দটি একই সাথে verb ও Adjective এর কাজ করল।
- তাই laughing শব্দটি এখানে Participle বা Present participle হিসেবে ব্যবহার হয়েছে।

• Other options:
• Gerund
- Gerund হল এমন একটি শব্দ যা verb + ing যুক্ত হয়ে Noun এর মতো কাজ করে।

- Gerund এর ব্যবহার:
- Subject হিসেবে বসে।
- Object হিসেবে বসে।
- Preposition এর Object হিসেবে বসে।
- Verb এর Complement হিসেবে বসে।

- Example sentence:
- Swimming is a good exercise.
- Reading helps you gain knowledge.

• Conjunction
- যে Part of speech দুই বা ততোধিক Word, Phrase বা Clause এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে।
- A conjunction is a part of speech that connects two or more words, phrases, clauses, or sentences.

• Infinitive
- Verb এর present form এর আগে to বসিয়ে Infinitive গঠন করা হয়।
- অর্থাৎ, Infinitive = to + verb.

- Example sentence:
- The mayor promised to rebuild the damaged areas.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

৪,২৮৮.
Mother Laughs. The word 'laughs' is a/an-
  1. Intransitive verb
  2. Auxiliary verb
  3. Transitive verb
  4. Causative verb
ব্যাখ্যা

• Mother Laughs. The word 'laughs' is an-Intransitive verb.

- Intransitive verb হলো সেই verb যা কোনো object নেয় না।
- এখানে 'Laughs' এর পরে কোনো direct object নেই।
- এখানে 'Laughs' verb টির কোনো object প্রয়োজন হয়নি। অর্থাৎ এটি কেবল subject -এর কাজ বোঝাচ্ছে।
- 'Laughs' কোনো বস্তু বা ব্যক্তিকে প্রভাবিত করছে না।
- তাই এটি হলো intransitive verb.

• Intransitive verb:
- যেসকল verb এর object বা কর্ম থাকে না তাকে Intransitive verb বলে।
- সাধারণত Intransitive verb এর পর adverb অথবা preposition ব্যবহৃত হয়।
- বাক্যে ব্যবহৃত Intransitive verb-কে কি (what?) বা কাকে (whom?) দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না।
- উল্লেখ্য Intransitive Verb এর ক্ষেত্রে কখন(when) বা কোথায় (where) দ্বারা প্রশ্ন করতে হয়।
- Intransitive verb যুক্ত sentence-এর সাধারণ Structure হচ্ছে: Subject + verb.

অন্যদিকে,
• Auxiliary verb:
- যে সব verb বাক্যের মূল verb (main verb) এর সাথে ব্যবহৃত হয়ে, Main verb এর Tense, Mood, Voice এর অর্থকে স্পষ্ট করে প্রকাশ করতে সহায়তা করে তাদেরকে Auxiliary Verb বলে।

• Auxiliary verb প্রধানত ২ প্রকার:
1) Primary Auxiliaries: 
- Be verb: am, is, are, was, were, being, been, will be
- Have verb: has, have, had, having, will have
- Do verb: does, do, did, will do

2) Modal Auxiliaries
- Can, Could, Shall, Should, Will, Would, Had better, May, Might, Must, Ought to, Used to, Dare.

• Transitive verb:
- যে verb এর object আছে তাকে transitive verb বলে৷
- Transitive verbs এর সাধারণ Structure হচ্ছে: subject + verb + object.
- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়।
- তাই বাক্যে verb এর পরে Noun অথবা Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।
- আবার intransitive verb এর শেষে preposition + object যুক্ত করেও তাকে transitive verb এ পরিণত করা যায়।
- যেমন: He writes a letter. write হলো transitive verb, কারণ এর object হলো a letter.

• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়।
- যেমন:
- I shall get the work done by him. (আমি তার দ্বারা কাজটি করিয়ে নেব।)

Source: 
1. High School English Grammar and Composition by Wren And Martin.
2. A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৪,২৮৯.
What does the phrasal verb "look up" mean?
  1. To become better
  2. To rise in position
  3. To admire or respect
  4. To visit someone
ব্যাখ্যা
• Look up (phrasal verb)
English meaning: To become better.
Bangla Meaning: উন্নতিলাভ করা।

Example sentences: 
- I hope things will start to look up in the new year.
- Our financial situation is looking up at last.

• এছাড়াও, 
• Look up (something) (phrasal verb)
English meaning: Search for and find a piece of information in a book or database.
Bangla Meaning: খোঁজ করা। 
Example: The translation process amounted to little more than looking up words in bilingual dictionaries.

• look someone up
English Meaning: To visit someone you have not seen for a long time when you are visiting the place where they live.
Bangla Meaning: সাক্ষাৎ করা।
Example: Look me up next time you're in Los Angeles.

Source: Live MCQ Lecture and Canbridge Dictionary.
৪,২৯০.
The weather seems perfect for a picnic today.
Here 'seems' is -
  1. Participle
  2. Intransitive Verb
  3. Copulative verb
  4. None of the above
ব্যাখ্যা
• The weather seems perfect for a picnic today.
- Here 'seems' is a - copulative verb.
- Here, 'seems' links "the weather" to "perfect for a picnic today."

• Linking verb/Copulative verb: 
- যে সকল verb সাধারণত subject ও subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb/Copulative verb বলে।
- Linking verb- এর complement হিসেবে সাধারণত adjective বসে৷
- Subject এবং subjective complement এর মধ্যবর্তী verb কে linking/Copulative verb বলে৷

- অবশ্যই মনে রাখতে হবে - Linking/copulative verb হচ্ছে actionless.
- Adverbs can be used before linking verbs if they describe the linking verb and not the subject. 

• Turn, be, become, smell, look, seem, remain, appear, get, grow etc. সাধারণত Linking verb হিসেবে ব্যবহৃত হয়।
- কিন্তু এগুলো বাক্যে ব্যবহারে ভিন্নতার কারণে Action verb ও হতে পারে।
৪,২৯১.
You _________ while I'm talking!
  1. dare not interrupting the conversation
  2. dare to not interrupt the conversation
  3. dare not to interrupting the conversation
  4. dare not interrupt the conversation
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - dare not interrupt the conversation
- Complete sentenec: You dare not interrupt the conversation while I'm talking!
- Bangla Meaning: আমি কথা বলার সময় আপনি কথোপকথনে বাধা দেওয়ার সাহস করবেন না!

• Dare মূল verb হিসেবে ব্যবহৃত হয় আবার modal হিসেবেও ব্যবহৃত হয় তাই এর সাধারণ নাম semi-modal.
- তবে বাক্যে প্রয়োগের ক্ষেত্রে এটি main verb অথবা modal verb হিসেবে পরিচিত।

• You dare not interrupt the conversation while I'm talking!
- এখানে বাক্যে dare মূল verb হিসেবে ব্যবহৃত হয়নি; modal verb হিসেবে ব্যবহৃত হয়েছে।
- Interupt এখানে মূল verb.
- আর modal auxiliary এরপর verb এর base form বসে।

Negative sentence এ ‘dare’ modal auxiliary হিসেবে ব্যবহৃত হলে dare এর পরে not বসে এবং এর পরে to বসাতে হয়না।
- অর্থাৎ, dare not এর সাথে infinitive to এর ব্যবহার উহ্য থাকে।
- এক্ষেত্রে dare এর সাথে কখনো s/es যুক্ত হয় না।

Example:
- I dare not go there. - Modal verb.
- Dare you go there? - Modal verb.
- He dares to go there. (Principal Verb)
৪,২৯২.
He gradually became kinder and more compassionate. Here the 'Copulative verb' is -
  1. ক) gradually
  2. খ) became
  3. গ) kinder
  4. ঘ) compassionate
ব্যাখ্যা
• Linking verb/ Copulative verb: 
- যে সকল verb সাধারণত subject ও Subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb/ Copulative verb বলে।
- Linking verb-এর complement হিসেবে সাধারণত adjective বসে৷
- Subject এবং subjective complement এর মধ্যবর্তী verb কে linking/Copulative verb বলে৷
- অবশ্যই মনে রাখতে হবে - Linking/copulative verb হচ্ছে actionless.
- adverbs can be used before linking verbs if they describe the linking verb and not the subject. 
 
• Turn, be, become, look, seem, remain, appear, get, grow etc. সাধারণত Linking verb হিসেবে ব্যবহৃত হয়।
- কিন্তু এগুলো বাক্যে ব্যবহারে ভিন্নতার কারণে Action verb ও হতে পারে। যেমন: 
 
• The doctor felt the pulse of the patient. (Action Verb) 
- The patient felt nervous.  (Linking Verb)
                
• He looked at the picture. (Action Verb)
- He looked tired. (Linking Verb)
 
• They grew vegetables. (Action Verb)
- They grew angry. (Linking verb)
 
• He appeared there suddenly. (Action Verb)
- He appeared pale. (Linking Verb)
 
• He went to Dhaka. (Action Verb)
- He went mad. (Linking Verb)
৪,২৯৩.
Which sentence contains a past participle acting as an adjective?
  1. He is running in the park.
  2. She has gone to the store.
  3. The cooked meal was delicious.
  4. The children are playing outside.
ব্যাখ্যা
→ The correct answer is: গ) The cooked meal was delicious.
- In this sentence, "cooked" is a past participle that is acting as an adjective, describing the noun "meal."

•  সাধারণত মূল Verb-এর সাথে ed যুক্ত হয়ে past participle গঠিত হয়, যেমন: work-worked।
- কিন্তু অনেক ক্ষেত্রে ed যুক্ত না হয়েও past particple গঠিত হতে পারে।
- যেমন: Burn - Burnt
- Past Participle Verb সহ adjective হিসেবেও ব্যবহৃত হতে পারে।
- সুতরাং, প্রশ্নে উল্লিখিত অপশন গ) (The cooked meal was delicious.) বাক্যে 'cooked' হচ্ছে past participle acting as an adjective.

• Participle:
- যে word একই সাথে Verb এবং Adjective (মাঝে মধ্যে Adverb) এর কাজ করে, তাকে Participle বলে।
• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle).
- Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত: তিন প্রকার:
i. present Participle: verb + ing যুক্ত verb যা Adjective এর কাজ করে.
ii. past Participle: verb এর past participle form বা V3 যা Adjective এর কাজ করে.
iii. perfect Participle: Having + V3 যা Adjective এর কাজ করে.

Sources: Oxford English Grammar & Cambridge Grammar of English.
৪,২৯৪.
She didn't get her phone ______ in time.
  1. repair
  2. to repair
  3. repaired
  4. repairing
ব্যাখ্যা
• Causative verb এর নিয়মানুসারে সঠিক উত্তর - repaired.
- Complete sentence: She didn't get her phone repaired in time.
- এখানে, get এরপর বস্তুবাচক object her phone এসেছে তাই এরপর verb এর past participle বসবে।

• Causative Verb:

- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়।

• Causative verb হিসাবে get এর structure -
- Subject + get (any tense) + বস্তুবাচক object +verb এর past participle এই structure টি ব্যবহৃত হয়।
- Subject + get (any tense) + ব্যক্তিবাচক object +infinitive (to + v1) এই structure টি ব্যবহৃত হয়।
৪,২৯৫.
She completed the assignment ahead of schedule. Here 'completed' is a-
  1. Non-finite verb
  2. Linking verb
  3. Transitive verb
  4. Intransitive verb
ব্যাখ্যা
• Transitive verb
- যে verb এর object আছে তাকে transitive verb বলে৷
- Transitive verbs এর সাধারণ Structure  হচ্ছে : subject + verb + object
- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়।
- তাই বাক্যে verb এর পরে Noun অথবা Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।
- আবার intransitive verb এর শেষে preposition + object যুক্ত করেও তাকে transitive verb এ পরিণত করা যায়।
- Transitive verbs involve not only the subject, but also someone or something else, the object.
- অর্থাৎ Transitive verb এর কেবল subject নয় বরং এক বা একাধিক Object ‍ও থাকবে। 

• যেমন: এখানে verb হচ্ছে completed এবং এর object হিসেবে the assignment রয়েছে।
- তাই এটি Transitive verb হবে।
৪,২৯৬.
But for your help I ___ 
  1. ক) would have failed.
  2. খ) would fail.
  3. গ) will fail.
  4. ঘ) will have failed.
ব্যাখ্যা
But for একটি phrase যার অর্থ ছাড়া বা ব্যতীত এবং ইহা past indicator তাই এর পরে past tense বসে।
You use but for to introduce the only factor that causes a particular thing not to happen or not to be completely true.

But for your help I would have failed.
তোমার সাহায্য না থাকলে আমি ফেল করতাম।
৪,২৯৭.
The stolen jewels were never recovered. Here the underlined part is
  1. Gerund
  2. Participle
  3. Model verb
  4. Linking verb
ব্যাখ্যা
• The stolen jewels were never recovered. Here the underlined part is a - participle.
- বাক্যে ‘stolen’ শব্দটি একই সাথে verb এবং adjective এর কাজ করেছে, সুতরাং এটি Participle.
- "stolen" শব্দটি এখানে past participle হিসেবে ব্যবহৃত হয়েছে, যা noun "jewels" কে বর্ণনা করছে।
- আর যে word একই সাথে Verb এবং Adjective এর কাজ করে, তাকে Participle বলে।
- Verb এর যে রূপ কিছুটা verb এবং কিছুটা adjective এর কাজ করে তাকে participle বলে।

• Participle:
- যে word একই সাথে Verb এবং Adjective (মাঝে মধ্যে Adverb) এর কাজ করে, তাকে Participle বলে।
• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.

• Participle মূলত তিন প্রকার: 
1. Present Participle.
Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle.
Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle.
Ex: Having eaten rice, he went to bed.
৪,২৯৮.
____________ from various countries ______________ the international conference to exchange ideas and perspectives on global issues.
  1. Many a students, have attended
  2. A good many a students, have attended
  3. A large number of students, has attended
  4. The Number of student, has attended
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - A good many a students, have attended.
Complete sentence: A good many students from various countries have attended the international conference to exchange ideas and perspectives on global issues.

• Adjective-এর নিয়ম অনুযায়ী,
- Many/ a great many/ a good many এর সাথে Noun/pronoun ও verb- plural হয়।
- Many a/an এর পর noun/pronoun ও verb- singular হয়।

• A number of/ A large number of/ A small number of/ a great number of যুক্ত বাক্যের গঠন হচ্ছে -
• Structure: A number of/ A large number of/ A small number of/ a great number of + plural Noun + plural verb.
 
• অন্যদিকে,
The Number of + Plural Noun + Singular Verb.
• A little number of/ The little number of + singular noun + singular verb.
৪,২৯৯.
It is high time we ____________ the old house; it's falling apart.
  1. renovated
  2. had renovated
  3. to renovate
  4. renovate
ব্যাখ্যা
• It is time/It is high time এর পর subject থাকলে verb টি past indefinite tense এ হয়।
 - It is high time we changed our attitude.
 
- যদি এদের পরে subject না থাকে তবে to + verb হয়।
• It is high time to change our attitude.
 
• নিয়মানুযায়ী তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - renovated.
- Complete Sentence: It is high time we renovated the old house; it's falling apart.
 
• তবে It was high time হলেও পরের অংশ Past Indefinite Tense- ই হয়।
 
৪,৩০০.
There were _____ reactions after the Budget was passed.
  1. ক) mixed
  2. খ) mix
  3. গ) to mix
  4. ঘ) a mix
ব্যাখ্যা
মিশ্রিত = mixed