বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Verb

মোট প্রশ্ন৫,৬০৫এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Verb

PrepBank · পাতা ৪০ / ৫৬ · ৩,৯০১৪,০০০ / ৫,৬০৫

৩,৯০১.
I wanted the poster ________
  1. hand
  2. to be hanged
  3. to be hunged
  4. to be hung
ব্যাখ্যা
• Hang (ঝুলানো) - hung (past) - hung(pp)
• Hang (ঝুলানো) - hung (past) - hung(pp)

• Hang ঝুলানো অর্থে ব্যবহৃত হলে এর past and past participle form হয় - hung
• তাই পোস্টারটি ঝুলানো অর্থে সঠিক উত্তর হবে-  I wanted the poster to be hung
- Bangla Meaning: আমি পােস্টারটি ঝুলাতে চেয়েছিলাম। 
- I wanted the poster to be hung বাক্যটি passive হওয়াতে to + be + Past participle এর নিয়মানুযায়ী to be hung হয়েছে।

• Hang' verb টি ফাঁসিতে ঝুলানো অর্থ প্রকাশ করলে এর Past ও Past participle form হবে ' hanged'.
- তাই ফাঁসি দেয়া অর্থে - The criminal was hanged for murder.
৩,৯০২.
Reading history makes one wise.
Here, 'Reading' is-
  1. Main verb
  2. Gerund
  3. Participle
  4. None of these
ব্যাখ্যা
• Reading history makes one wise.
- Here, 'Reading' is- Gerund.

- It is a verb form (-ing) acting as a noun (subject of the sentence).

• Gerund:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি noun -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও noun -এর কাজ করে, তখন তাকে Gerund বলে।
- সহজে → Gerund = Verb + ing = noun = Verb + noun -এর কাজ করে।
- Gerunds don’t describe action—they act as nouns.

• বাক্যে Gerund বিভিন্ন রূপে ব্যবহৃত হয়। যথা:
- Subject/Object রূপে।
- Preposition এর Object রূপে।
- Nominative Absolute রূপে।
- Compound Noun এর অংশ হিসেবে।

• More Examples:
- Swimming keeps me healthy.
- Painting calms my mind.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৩,৯০৩.
The eagle is a screeching bird.
Here 'screeching' is an example of -
  1. Participle
  2. Conjunction
  3. Gerund
  4. Intransitive
ব্যাখ্যা
• The eagle is a screeching bird.
- Here 'screeching' is an example of - Participle.

- প্রদত্ত বাক্যে 'screeching' শব্দটি Article a এবং noun bird এর মাঝে বসে bird কে modify করছে।
- আবার, screeching (তীব্রশব্দে চিৎকার) verb থেকে উৎপন্ন হয়ে Adjective এর কাজ করছে; ফলে এটি Participle.

• Article এবং noun এর মাঝে verb+ing বসে noun কে modify করলে present participle হয়।
- অর্থাৎ, verb +ing– adjective হিসাবে ব্যবহৃত হলে participle হয়।
- Present participle কে verbal adjective-ও বলা হয়।

• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.

• Participle মূলত: তিন প্রকার: 
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog. 

2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens. 

3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed. 
- সাধারণত মূল Verb-এর সাথে ed যুক্ত হয়ে past participle গঠিত হয়।
- যেমন work-worked।
৩,৯০৪.
She ____ to a new apartment recently.
  1. has been moved
  2. has moved
  3. moved
  4. were moved
ব্যাখ্যা
• Complete sentence: She has moved to a new apartment recently.
- Bangla meaning: সে সম্প্রতি একটি নতুন অ্যাপার্টমেন্টে উঠেছে।

• Present Perfect Tense:
- কোনো বাক্যে already, just, just now, yet, recently, lately, never, ever, still ইত্যাদি শব্দ থাকলে বাক্যটি সাধারণত present perfect tense -এ হয়।
- অর্থাৎ, এগুলো হচ্ছে- present perfect tense indicator বা নির্দেশক।
- Structure: Subject + has/have + past participle + ext.

- প্রদত্ত বাক্যে 'recently' থাকায় এটি present perfect tense.
- সুতরাং, present perfect tense -এর গঠন অনুযায়ী শূন্যস্থানে সঠিক verb form হবে- খ) has moved

Source:
1. A passage to the English Language by S M Zakir Hussain.
2. Cambridge Dictionary.
৩,৯০৫.
They spoke in code, lest their true intentions __________________.
  1. should reveal
  2. should be revealed
  3. reveal
  4. can reveal
ব্যাখ্যা
Complete Sentence: They spoke in code, lest their true intentions should be revealed.
→ 'lest' এর পরের অংশ passive voice- এ আছে, তাই "their true intentions should reveal" হবে না।

Lest এর ব্যবহার:
→ Lest একটি conjunction & এর অর্থ হল 'পাছে/যাতে না'। 
→ মূলত এটি negative অর্থে বাক্যে ব্যবহৃত হয়ে থাকে।

Structure: Independent clause + lest যুক্ত Dependent clause.
অর্থাৎ, subject + verb + other words + lest + subject + (should/might) + base form of verb + other words.

Example:
1. Jamil studied diligently lest he should fail the exam.
2. Sarah packed her bags early lest she should miss the train to the conference.
3. Jerin ran fast lest she should miss the class.
 
Source: Advanced Learner’s Grammar & Composition by Chowdhury & Hossain.
৩,৯০৬.
Which of the following sentences contains a modal verb?
  1. They worked hard to meet the deadline.
  2. She hopes to travel next summer.
  3. You should apologize for your mistake.
  4. He enjoys playing the piano in his free time.
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে - You should apologize for your mistake. - এই Sentence এ Modal verb রয়েছে।
- এখানে should হচ্ছে Modal verb.
- অন্য অপশনগুলোতে worked, hopes, enjoy বাক্যেতে Principal verb হিসেবে ব্যবহার করা হয়েছে।

Modal auxiliary verb:
- এটি বিভিন্ন অর্থ দেয়।
- সাধারণত potential ও uncertain কোনো কিছু নির্দেশ করতে ব্যবহার করা হয়।
- modal 'Auxiliary verb' হলেও do, does কিংবা did কখনো modal verb হিসেবে ব্যবহার করা হয় না।
- Modal verb এরপর সাধারণত verb এর Present form ব্যবহার করা হয়ে থাকে।
-  Modal verb এরপর to ব্যবহার হয় না।
- Modal Auxiliary verb: Can, Could, Will, Would, May, Might, Shall, Should, and Must.

Semi-modal verb:
- Need
- Dare
- Need ও Dare মূল verb হিসেবে ব্যবহার হয় আবার modal হিসেবেও ব্যবহার হয় বলে এদেরকে Semi-modal Verb বলা হয়ে থাকে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৩,৯০৭.
Which of the following is not a type of non-finite verb?
  1. Infinitive
  2. Gerund
  3. Present tense
  4. Participle
ব্যাখ্যা
• Non-finite verb:
- A non-finite verb is a verb form that does not show tense.
- Most non-finite verbs found in English are — infinitives, participles, and gerunds.

আলোচ্য বাক্যে,
- Running out of time, I couldn't finish my project before the deadline. ‘Running’ verb টি কোনো tense নির্দেশ করে না।
- এটা Present Participle এবং non-finite verb.
৩,৯০৮.
Did you have any difficulty ________ a visa?
  1. ক) in getting
  2. খ) to have got
  3. গ) having
  4. ঘ) get
ব্যাখ্যা
সঠিক sequence হচ্ছে
Difficultly in + verb+ing + something
যেমন:
- People with asthma have difficulty in breathing.

Source: Cambridge Dictionary
৩,৯০৯.
What is the past form of 'been.
  1. ক) am
  2. খ) be
  3. গ) was
  4. ঘ) are
ব্যাখ্যা
• 'Been' শব্দটি verb word 'Be' এর past participle form.
- এর past form হচ্ছে - was/were.
- Be - was - been.
- Been এর present participle form হচ্ছে being.

Source: Bangla Academy Dictionary.
৩,৯১০.
Fill the blank with right verb: If I were you, I _________ do this.
  1. will
  2. would
  3. shall
  4. can
ব্যাখ্যা
• If যুক্ত Clause এ Subject এর পর were থাকলে পরবর্তী Clause এ Subject এর পর might/ could/ would বসে।
- যেমন: 
- If I were a king, I could help the poor.

• তাই এখানে If I were you, I would do this হবে সঠিক উত্তর।

Source: Advanced Learner's Grammar & Composition by Chowdhury & Hossain.
৩,৯১১.
I will not let you go. In this sentence, 'go' is a/an-
  1. Gerund
  2. Infinitive
  3. Verbal noun
  4. Participle
ব্যাখ্যা

• I will not let you go. Here 'go' is - Infinitive.

• Infinitive হচ্ছে verb এর base form অথবা to + base form.
• Infintive দুই রকম হতে পারে-
১. To-যুক্ত infinitve এবং
২. To-বিহীন infinitive বা Bare Infinitive.

• সাধারণত এর অর্থ হয়ে থাকে “করতে/ খেতে/ যেতে/ বলতে” এ রকম। অর্থাৎ- বাংলা ক্রিয়ার শেষে 'তে' যোগ হয়।
• আবার to + verb, noun হিসেবে ব্যবহার হলে ক্রিয়ার শেষে আ-কার যোগ করা হয়। যেমন- to swim = সাতার কাটা ইত্যাদি।

• Let-এর পরে Verb-এর Bare Infinitive (to-বিহীন infinitive form) বসে।
- তাই, go verb-টি to-বিহীন infinitive form.
- সুতরাং, সঠিক উত্তর infinitive.

৩,৯১২.
Choose the right form of verb:
It is high time you ______ on the matter.
  1. could act
  2. have acted
  3. acted
  4. act
ব্যাখ্যা

• Complete Sentence: It is high time you acted on the matter.
- Bangla Meaning: এই বিষয়ে তোমার পদক্ষেপ নেওয়ার এখনই উপযুক্ত সময়।

• It is time/It is high time -যুক্ত বাক্যকে complete করার নিয়ম:
- It is time/It is high time থাকলে এবং এর পরে subject বসলে subject -এরপরের verb টি past form হয়।
- তাই, নিয়মানুযায়ী প্রদত্ত বাক্যটির verb হবে- acted.

• আবার, It is time ও It is high time এর পরে subject না এসে, সরাসরি কোন verb আসলে ঐ verb এর Infinitive form বসবে। 
- যেমন: It is high time to change your attitude.

Source: A Passage To The English Language: S. M. Zakir Hussain.

৩,৯১৩.
I don’t mind __________ with the groceries if you need a hand carrying them.
  1. for helping
  2. help
  3. helping
  4. to help
  5. None of the above
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - helping.
- সম্পূর্ন বাক্য - I don’t mind helping with the groceries if you need a hand carrying them.

•  Mind, worth, can not help, with a view to, get used to, would you mind এবং যেকোনো preposition এর পর verb থাকলে উক্ত verb এর present form + ing যুক্ত হয়ে থাকে।

• অর্থাৎ,
- Mind যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:-
- mind এর পরে verb এর মূল form এর সাথে 'ing' যোগ করতে হয়।
- Structure: Subject + mind + verb+ ing + object?
৩,৯১৪.
Choose the Right form of Verb-
'No sooner had the bell (ring) than the teacher (enter) the classroom.'
  1. rung, had entered
  2. ring, entered
  3. rung, entered
  4. been rung, had entered
ব্যাখ্যা
⇒ No sooner had ............. than, Scarcely had .......... when, Hardly had .......... when—প্রথম অংশ Past perfect tense অনুযায়ী হয়, অর্থাৎ verb-এর Past participle form হবে।
- দ্বিতীয় অংশ Past indefinite tense অনুযায়ী হয়, অর্থাৎ verb-এর Past form হয়।

No sooner... than structure এর ক্ষেত্রে Past Perfect + Simple Past Structure.
অর্থাৎ Structure টি দাঁড়ায়- No sooner had + Past Perfect + than + Simple Past.

'No sooner had the bell (ring) than the teacher (enter) the classroom.'
'No sooner had' এর পরে ring এর Past Participle (rung) বসবে, than এর পরে Simple Past (entered) বসবে।
Ans.: No sooner had the bell rung than the teacher entered the classroom.
বাংলা অর্থ: "ঘণ্টা বাজার সাথে সাথেই শিক্ষক ক্লাসে প্রবেশ করলেন"

Ring এর বিভিন্ন রূপ:
Present: Ring
Past: Rang
Past Participle: Rung

→ Scarcely had he (arrive) at the bus stand when the bus (leave).
Ans.: Scarcely had he arrived at the bus stand when the bus left.
বাংলা অনুবাদ: "সে বাস স্ট্যান্ডে পৌঁছানোর সাথে সাথেই বাসটি চলে গেল।"
৩,৯১৫.
Choose the correct sentence:
  1. They had better start early to catch the bus.
  2. They had better started early to catch the bus.
  3. They had better to start early to catch the bus.
  4. They had better starting early to catch the bus.
ব্যাখ্যা

- Correct Sentence: They had better start early to catch the bus.
- Translation: বাস ধরার জন্য তাদের তাড়াতাড়ি শুরু করা উচিত।

• Had better এর পরে verb এর base form বসে।
- এখানে had হলো unreal past বা অবাস্তব অতীত।
- এ ধরণের বাক্য সবসময় present বা future অর্থ প্রদান করে।
- Had better যুক্ত sentence past tense এর হলেও তা past tense নয়।
- এ জাতীয় বাক্যগুলি মূলত একটি উপদেশ বা suggestion প্রকাশ করে।
- Had better এর পর infinitive to বসে না।

• Structure: Subject + had better/would better/had rather + verb এর base form.
- যেমন:
- I had better meet him now.
- You had better stay today.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

৩,৯১৬.
They ______ ready by 10:00 am, but they're still not here.
  1. were supposed to be
  2. are suppose to be
  3. have supposed to be
  4. were suppose to be
ব্যাখ্যা
• Complete Sentence: They were supposed to be ready by 10:00 am, but they're still not here.
- Bangla Meaning: ওদের ১০টা নাগাদ প্রস্তুত থাকার কথা ছিল, কিন্তু এখনও আসেনি।

• এই বাক্যে সময়ের নির্দেশনা (“by 10:00 am”) দিয়ে বোঝানো হচ্ছে যে, তাদের ঠিক ১০ টার মধ্যে প্রস্তুত হয়ে যাওয়ার কথা ছিল। অর্থাৎ, এটা অতীতের একটা প্রত্যাশা বা পরিকল্পনা যেটা হয়তো পূরণ হয়নি।
- এখানে আমরা “supposed to” এর past form ব্যবহার করব, কারণ এটি অতীতে হওয়া বা হওয়ার কথা ছিল এমন কিছু বোঝায়।

- “were” হল “be” verb এর অতীতকাল।
- “supposed to” একটি fixed phrase যা বোঝায় “আশা করা/ধরা হয়েছিল” বা “কোনো কাজ হওয়ার কথা ছিল”।
- বাক্যে “are suppose to be” বা “have supposed to be” এবং “were suppose to be” ভুল কারণ “supposed” শব্দটি past participle.
৩,৯১৭.
He ___ smoking last year.
  1. gave up
  2. gave in
  3. gave off
  4. gave away
ব্যাখ্যা
Correct Answer: ক) gave up.

- He gave up smoking last year.
- Gave up = to quit or stop doing something (especially a habit).
- "He gave up smoking" means he stopped smoking.
- "Gave up" মানে হলো ছেড়ে দেওয়া বা পরিত্যাগ করা।
- "সে গত বছর ধূমপান বন্ধ করেছে।"

• Other Options:
খ) gave in - মানে আত্মসমর্পণ করা বা চাপের কাছে নতি স্বীকার করা।
(e.g., He gave in to the pressure.)

গ) gave off - মানে নিঃসরণ করা (e.g., The flower gave off a sweet smell.)

ঘ) gave away - মানে দান করে দেওয়া / ফাঁস করে দেওয়া।
(e.g., He gave away his old clothes.)

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৩,৯১৮.
Which of the following sentences contains a phrasal verb?
  1. He runs every morning.
  2. She dropped out of college.
  3. They read books.
  4. I am happy.
ব্যাখ্যা
♦ Phrasal Verb:
- বাক্যে Verb + preposition/adverb থাকলে সেটা Phrasal Verb হয়।
- যেমন - look down upon, give up, look after.
- তাই এখানে Phrasal Verb (verb + preposition) হচ্ছে phrasal verb.

• উল্লেখিত অপশন গুলোর মধ্যে - She dropped out of college. - contains a phrasal verb.
- এই বাক্যে 'dropped out' (verb + preposition)
- তাই এটি Phrasal Verb.
৩,৯১৯.
Good study habits are conducive ____ academic success.
  1. to achieving
  2. achieving
  3. to achieve
  4. on achieving
ব্যাখ্যা

• To এর পরে সাধারণত verb এর base form বসে। 
- কিন্তু বাক্যে conducive to থাকলে এর পর কোন verb আসলে উক্ত verb এর সাথে ing যুক্ত হয়।

• যেহেতু প্রদত্ত প্রশ্নে conducive আছে এবং এরপর verb আছে, তাই এর সাথে to + verb+ ing যুক্ত হবে।
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - Good study habits are conducive to achieving academic success. 

- এছাড়াও, বাক্যে devoted to, with a view to, conducive to, addicted to, be used to, get used to, mind, cannot help, could not help, look forward to, worth ইত্যাদি থাকলে এদের পরেও verb+ing হয়।

• More Examples: 
- He came here with a view to meeting my father.
- I am looking forward to hearing from you.
- He was used to doing the work.
- He was devoted to helping the poor.

৩,৯২০.
Two miles ____ too much to run in one day.
  1. ক) is
  2. খ) are
  3. গ) have
  4. ঘ) were
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে- is.
- Two miles is too much to run in one day.

• সাধারণত নিয়মানুযায়ী:
- Twenty-five dollars/ Fifty minutes/ Ten thousand dollars / Twenty miles ইত্যাদি যদি সময়, দূরত্ব, অর্থ কে বুঝায় তাহলে সেটি সবসময় singular হয়।
Example:
- Twenty-five dollars is too much to pay for that shirt.
- Two miles is too much to run in one day.
- Fifty minutes isn't enough time to finish this test.

Source: CLIFFS TOEFL.
৩,৯২১.
Having cooked dinner, she set the table for the family. Here 'Having cooked' is a/an -
  1. Present participle
  2. Present continuous
  3. Past participle
  4. Perfect participle
ব্যাখ্যা
• Participle:
- যে word, Verb থেকে গঠিত হয়ে Adjective (মাঝে মধ্যে Adverb) এর কাজ করে, তাকে Participle বলে।
- যে word একই সাথে Verb এবং Adjective (মাঝে মধ্যে Adverb) এর কাজ করে, তাকে Participle বলে।

• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত: তিন প্রকার: 
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed.

• Perfect Participle: গঠন হচ্ছে- Having+verb এর Past Participle.
- এটি ব্যবহৃত হয়- একটি কাজের আগে আরেকটি কাজ Perfect বা শেষ হওয়া বুঝাতে।

• যেমন-
- Having cooked dinner, she set the table for the family. Having visited Rome before, I became the unofficial tour guide.
- 'Having+verb এর Past Participle' থাকায় এটি Perfect Participle.
৩,৯২২.
Which sentence is in transitive form?
  1. She slept a sound sleep
  2. Rice grows in Bangladesh
  3. The building broke down
  4. All of the above
ব্যাখ্যা
• The required answer is - She slept a sound sleep.

• Transitive verb:
- যে verb এর object আছে তাকে transitive verb বলে৷
- Transitive verbs এর সাধারণ Structure হচ্ছে : subject + verb + object.
- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়।
- তাই বাক্যে verb এর পরে Noun অথবা Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।
- আবার intransitive verb এর শেষে preposition + object যুক্ত করেও তাকে transitive verb এ পরিণত করা যায়।

• কিছু Transitive verb এ object এর পাশাপাশি Complement থাকে।
Complement গুলো object কে Describe করে।
→ এই ধরনের Complement কে Objective Complement বলে।
৩,৯২৩.
The teacher made the students ________ after class.
  1. staying
  2. to stay
  3. to be stayed
  4. stay
ব্যাখ্যা
• Complete sentence: The teacher made the students stay after class.

• Causative Verb
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
- Have, Get, Help, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb -এ পরিণত করা যায়।

• Causative verb হিসেবে ‘Make’ এর ব্যবহার:
- Make -এর পর ব্যক্তি বা বস্তু যাই থাকুক না কেন, এরপরে verb -এর base form বসবে।
- এর পরিবর্তে Infinitive, -ing বা s যুক্ত verb ব্যবহার করা ভুল।
- কাউকে কোনো কিছু করতে বাধ্য করা অথবা have, get -এর চেয়ে বেশি জোর প্রদান করতে Make ব্যবহার করা হয়।

• More examples:
- I made him apologize for his behavior.
- (“made” causes the action - he was forced to apologize).

- We had the house cleaned before the guests arrived.
- (“had” implies someone else cleaned it).

- Don’t let her go out alone at night.
- (“let” = allow).
৩,৯২৪.
Fill in the blank: A friend of mine phoned ______ me to a party.
  1. invited
  2. for invite
  3. to invite
  4. for inviting
ব্যাখ্যা

• Complete sentence: A friend of mine phoned to invite me to a party.
​- After phoned, the purpose is expressed with an infinitive (to + verb) → to invite.

• ​Explanation:
- ​কিছু Verb আছে যেগুলোর পর যদি আরেকটি Verb ব্যবহার করতে হয়, তাহলে Infinitive (to+verb) ব্যবহার করতে হবে,
- Verb এর সাথে Verb+ing (Gerund), base form, past form ইত্যাদি ব্যবহার করা যাবে না।

​• তেমন কতগুলো Verb হচ্ছে:
- agree,
- want,
- arrange,
- decide,
​- fail,
​- try,
​- phone.
​- hope,
- demand,
- require,
- forget,
- propose,
- manage,
- refuse,
- ask, etc.

৩,৯২৫.
I don't see how that information ______ this case.
  1. bear out
  2. bear on
  3. bears on
  4. bears up
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - bears on.
- Complete sentence: I don't see how that information bears on this case.
Bangla Meaning: আমি বুঝতে পারছি না কিভাবে এই তথ্যগুলো কেসের সাথে সম্পর্কযুক্ত।

• Bear on 
English Meaning: to be connected or related to something.
Bangla Meaning: সম্পর্কযুক্ত হওয়া (কোনো কিছুর সঙ্গে); প্রাসঙ্গিক (কোনো কিছুর) হওয়া।

Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
৩,৯২৬.
He _________ his attackers with a stick.
  1. laid off
  2. laid about
  3. laid out
  4. laid up
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - laid about.
- Complete Sentence: He laid about his attackers with a stick.

• Lay about: [Phrasal verb]
English Meaning: Meaning: to attack somebody violently.
Bangla Meaning: কাউকে মারাত্মক ভাবে আক্রমণ করা/মারা এ ধরনের অর্থ প্রকাশ করে।

• অন্যদিকে, 
• Lay-off (noun) এ ধরনের কর্মবিরতি।
• Lay-out (noun) নকশা; পরিকল্পনা; বিন্যাস; (মুদ্রণ) মুদ্রাক্ষর ইত্যাদি ছাপানোর ধরন; ছাপার বিন্যাস।
• lay something up (ক) জমানো; সঞ্চয় করা।

Source: Oxford Learner's Dictionary and Accessible Dictionary by Bangla Dictionary.
৩,৯২৭.
You had better ___________ your homework before bedtime.
  1. finished
  2. have finished
  3. been finished
  4. finish
ব্যাখ্যা
• Had better (modal verb): 
- Had better এর পরে verb এর base form বসে। 
- Had better is a strong expression.

Example Sentence:
1. We had better double-check the instructions to avoid any mistakes.
2. You had better call ahead to make a reservation at the restaurant.

Complete Sentence: You had better finish your homework before bedtime.
৩,৯২৮.
Education is enlightening. Here 'enlightening' is:
  1. finite verb
  2. infinitive
  3. gerund
  4. participle
ব্যাখ্যা
• Education is ‘enlightening, here ‘enlightening is - A participle.

• প্রদত্ত বাক্যে ‘enlightening’ শব্দটি noun ‘Education’ কে modify করছে, অর্থাৎ adjective এর কাজ করছে।
- Verb + ing যখন adjective এর কাজ করে তখন তাকে participle বলে।

• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত: তিন প্রকার: 
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed.
৩,৯২৯.
He arrived early in the morning.
Here ‘arrived’ is-
  1. Transitive verb
  2. Intransitive verb
  3. Linking verb
  4. Group verb
ব্যাখ্যা
He arrived early in the morning.
Here ‘arrived’ is- একটি Intransitive verb কারন এখানে কোনো object নেই।


The phrase "early in the morning" just tells when he arrived — it's an adverbial phrase, not an object.

• Intransitive verb- যেসকল verb এর object বা কর্ম থাকে না তাকে Intransitive verb বলে।
- What বা  whom দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর না পাওয়া যায় তবে তা হচ্ছে Intransitive verb
- When বা where দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তবে তা হচ্ছে Intransitive verb।
- সাধারনত Intransitive verb এর পর adverb অথবা preposition ব্যবহৃত হয়।
৩,৯৩০.
They talked about going to the mountains.
Here, the word "going" is a/ an -
  1. Participle
  2. Gerund
  3. Infinitive
  4. None of these
ব্যাখ্যা

Gerund:
- Gerund হলো এমন একটি শব্দ যা verb + ing যুক্ত হয়ে Noun এর মতো কাজ করে।

Gerund এর ব্যবহার:
- Subject হিসেবে বসে।
- Object হিসেবে বসে।
- Preposition এর Object হিসেবে বসে।
- Verb এর Complement হিসেবে বসে।

• প্রদত্ত Sentence টিতে 'Go' (Verb) এর সাথে ing যুক্ত হয়ে Preposition (about) এর Object হিসেবে বসে।
- যখন Preposition এর Object হিসেবে বসে Noun এর মতো কাজ করে তখন তাকে Gerund বলে।
- সহজ ভাষায়, Gerund = Verb + ing = Noun = Verb + Noun.

• Correct Answer: They talked about going to the mountains. Here, the word "going" is a/ an - Gerund.

• উল্লিখিত বাকি অপশনগুলো,
Participle:
- A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle).
- Participle may function as Adjectives, describing or modifying Nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

- Example sentence: 
- We saw a burning house. ("burning" describes "house").

Infinitive:
- Verb এর present form এর আগে to বসিয়ে Infinitive গঠন করা হয়।
- অর্থাৎ, Infinitive = to + verb.

- Example sentence:
- The mayor promised to rebuild the damaged areas.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain. 

৩,৯৩১.
They couldn’t help _____ when they saw the funny scene.
  1. laugh
  2. laughing
  3. to laughing
  4. to laugh
ব্যাখ্যা
Correct answer is - খ) laughing.
- The complete sentence: They couldn’t help laughing when they saw the funny scene.
- Bangla meaning: দৃশ্যটি এতটাই মজার ছিল যে তারা না হেসে থাকতে পারেনি।

• বাক্যে mind, cannot help, could not help, with a view to, be used to, get used to, worth ইত্যাদির পর কোনো Verb আসলে উক্ত Verb এর সাথে ing যুক্ত হয়।
যেমন:
- He came to Dhaka with a view to visiting a new place.
- Would you mind closing the door?
- I don't mind taking a cup of tea.
- He cannot help laughing out loud.

Source: Applied English Grammar and Composition, P.C. DAS.
৩,৯৩২.
To read books is enjoyable.
The underlined part "To read" is -
  1. Verbal noun
  2. Infinitive
  3. Gerund
  4. Participle
ব্যাখ্যা

• Correct Answer: খ) Infinitive.

- To read books is enjoyable.
- To read টি Infinitive.
- কারণ, এটি Verb -এর to + base form.
- Infinitive হলো Verb -এর base form অথবা to + base form যা Noun, Adjective বা Adverb এর মতো কাজ করতে পারে।
- এই বাক্যে "To read" - Noun এর মতো কাজ করেছে এবং বাক্যের Subject হিসেবে ব্যবহৃত হয়েছে।

• Infinitive:
- Verb এর present form এর আগে to বসিয়ে Infinitive গঠন করা হয়।
- অর্থাৎ, Infinitive = to + verb.

• Infinitive দুই রকম হতে পারে-
1. To -যুক্ত infinitive এবং
2. To -বিহীন infinitive বা Bare Infinitive.

• Infinitive form বিভিন্ন ভাবে ব্যবহৃত হতে পারে।
- যেমন: Subject of verb, Object of verb, Complement of verb, object of preposition, etc.

Other options:
ক) Verbal noun
- কোন বাক্যের Verb + ing - এর পুর্বে the এবং পরে of থাকলে তাকে Verbal Noun বলে।- The + verb+ing + of = verbal noun.- Verbal Noun দ্বারা Noun এর কাজ সম্পন্ন হয়।

গ) Gerund:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি noun -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও noun -এর কাজ করে, তখন তাকে Gerund বলে।
- অর্থাৎ, Gerund হলো verb-এর -ing ফর্ম, যা বাক্যে noun হিসেবে কাজ করে।
- সহজে → Gerund = Verb + ing = noun = Verb + noun -এর কাজ করে।
- Gerunds don’t describe action—they act as nouns.

ঘ) Participle
- A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত: তিন প্রকার:
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog.
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens.
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

৩,৯৩৩.
The boy was rescued in an almost collapsing state. Here "collapsing" is -
  1. participle
  2. gerund
  3. Infinitive
  4. Bare infinitive
ব্যাখ্যা
Verb এর যে রূপ একই সাথে Verb এবং Adjective এর কাজ সম্পন্ন করে তাকে Participle বলে।
Collapsing শব্দটি এখানে state (noun) কে modify করছে তাই এটি Adjective এর কাজ সম্পন্ন করে।

• তাই এখানে collapsing একটি participle.

Collapse অর্থ: পতিত হওয়া; ভেঙে পড়া; দৈহিক শক্তি, মনোবল ইত্যাদি হারানো।
৩,৯৩৪.
Which one is correct?
  1. You, he and I am present.
  2. He, you and I am present
  3. I, you and he are present.
  4. You, he and I are present.
ব্যাখ্যা
• কোনো sentence এ একাধিক pronoun বসলে  '231' নিয়মে অর্থাৎ প্রথমে 'second person', তারপর 'third person' এবং শেষে 'first person' বসে।
- সেই সাথে auxiliary verb এর plural form হবে।
যেমন: You, Lima & I are present.

সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - You, he and I are present 

• কিন্তু মনে রাখতে হবে,
দোষ স্বীকার করলে অথবা অপরাধ স্বীকার করলে '123' নিয়মে বসবে। 
অর্থাৎ first person'+ second person+ third person + auxiliary verb এর plural for
যেমন: I, you and he are guilty.
৩,৯৩৫.
He has come here with a view to (negotiate) with me ________
  1. ক) negotiate
  2. খ) negotiates
  3. গ) negotiated
  4. ঘ) negotiating
ব্যাখ্যা
 বাক্যে mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, get used to, worth ইত্যাদির পর কোনাে Verb আসলে উক্ত Verb - এর সাথে ing যুক্ত হয়। 
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর - negotiating.
- সম্পূর্ণ বাক্য - He has come here with a view to negotiating with me
৩,৯৩৬.
Identify the sentence where 'learning' is used as a gerund.
  1. ক) I'm interested in learning new languages.
  2. খ) She is engaged in a continuous learning journey.
  3. গ) The online platform offers various learning resources for students.
  4. ঘ) We observed the students' learning progress throughout the year.
ব্যাখ্যা
Gerund: 
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- A Gerund is a double part of speech - a Noun and Verb combined. 

• Gerund ব্যবহৃত হয়: 
- Subject অথবা object হিসেবে; 
- Preposition এর object হিসেবে; 
- Verb এর complement হিসেবে; 
- Compound noun হিসেবে ব্যবহৃত হয়।

ক) I'm interested in learning new languages.- এই বাক্যে 'learning' শব্দটি Preposition এর object হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই এটি একটি Gerund

Participle
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।
- (verb +ing)– adjective হিসাবে ব্যবহৃত হলে participle হয়।

খ) She is engaged in a continuous learning journey. 
গ) The online platform offers various learning resources for students. 
ঘ) We observed the students' learning progress throughout the year. 

- উপরের তিনটি বাক্যে 'learning' শব্দটি noun এর পূর্বে বসে noun কে modify করছে অর্থাৎ adjective হিসেবে কাজ করছে। তাই এই তিনটি বাক্যে 'learning' হচ্ছে Participle. 

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain. 
৩,৯৩৭.
By next December, she _____ (live) in this city for ten years.
  1. will live
  2. will have lived
  3. has lived
  4. lives
ব্যাখ্যা

সঠিক বাক্য: By next December, she will have lived in this city for ten years.
এখানে “by next December” থেকে বোঝা যাচ্ছে ভবিষ্যতের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি সম্পন্ন হয়ে যাবে।
- এমন ক্ষেত্রে Future Perfect Tense ব্যবহার হয়।
- Future Perfect Tense গঠন: will have + past participle.

• বাক্যে By this time, By (time, month, year), Next (time, month, year) ইত্যাদি দ্বারা ভবিষ্যৎ কালের কোন কিছু ঘটবে বোঝালে verb -এর future perfect tense হয়।
- Future perfect tense -এর সঠিক structure হলো- Sub + shall have/will have + verb এর past participle form + ext.

Source: Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.

৩,৯৩৮.
I have left the room but he (enter) the room :
  1. enters
  2. entered
  3. has entered
  4. is entering
ব্যাখ্যা
এটি compound sentence.
এখানে conjunction এর আগের অংশে যেহেতু present perfect tense ব্যবহৃত হয়েছে, তাই পরের অংশেও present perfect tense ব্যবহার করতে হবে।
- তাই enter এর পরিবর্তে has entered বসাতে হবে।

Complete Sentence - I have left the room but he has entered the room.
৩,৯৩৯.
No sooner had she ___ her speech than the lights ___ out.
  1. finished, go
  2. finish, went
  3. finished, will go
  4. finished, went
ব্যাখ্যা
• No sooner had, Hardly had, Scarcely had এবং As soon as সবগুলোই 'করতে না করতেই/ হতে না হতেই' অর্থে ব্যবহার করা হয়।
• নিয়মনুযায়ী, 
- No sooner had থাকলে পরের অংশে than (not then) ব্যবহার করা হয়।
Hardly had থাকলে পরের অংশে when (not than) ব্যবহার করা হয়;
Scarcely had থাকলে পরের অংশে when (not than) ব্যবহার করা হয়;
As soon as থাকলে পরের অংশে শুধু কমা (,) ব্যবহার করা হয়। 
- No sooner had এরপর 1st clause এর subject বসে।
- Verb এর past participle + than বসে।
- 2nd clause এর subject বসে।
- Verb এর past form করতে হবে।

 Complete Sentence: No sooner had she finished her speech than the lights went out.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৩,৯৪০.
Swimming is my favorite summer activity. Here 'Swimming' is a/an -
  1. Participle
  2. Gerund
  3. Adjective
  4. Adverb
ব্যাখ্যা
• Swimming is my favorite summer activity. Here 'Swimming' is a - Gerund.

• Gerund:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun.
- It is a word ending in "-ing" that is made from a verb and used like a noun:
- Gerunds don’t describe action—they act as nouns.
- তবে এগুলো বাক্যে কখনো একাকী ভাবে Action word রুপে ব্যবহৃত হয় না।

• কোন বাক্যে Gerund ব্যবহৃত হয়: 
1. As subject: Rising early is a good habit. 
2. As object: I like playing Badminton.
3. As the object of preposition: He is fond of cooking beef. 
4. As a complement of the verb: Working is earning.

• প্রশ্ন প্রদত্ত বাক্যে 'Swimming' শব্দটি subject হিসেবে ব্যবহৃত হয়েছে; তাই এটি Gerund. 
৩,৯৪১.
If your sister ______, she would come.
  1. ক) invited
  2. খ) inviting
  3. গ) invites
  4. ঘ) were invited
ব্যাখ্যা
2nd Conditionals: If + past indefinite tense, Subject + would/could/might + verb এর present form.
অর্থাৎ 2nd conditional এর নিয়ম অনুসারে শূন্যস্থানে invited বসবে। কিন্তু বাক্যটি passive হওয়ায় were invited হবে।
৩,৯৪২.
What kind of verb animates a sentence physically or mentally?
  1. ক) A linking verb
  2. খ) A subjunctive verb
  3. গ) An action verb
  4. ঘ) An auxiliary verb
ব্যাখ্যা
যে Verb দ্বারা কোন কিছু ঘটে, বাক্যে গতি সঞ্চার হয় তাই action Verb.
Source: Cliffsnotes
৩,৯৪৩.
Recently, technology specifically intended to replace ___________ in the form of companion robots.
  1. ক) human contact have became available
  2. খ) human contact has become available
  3. গ) human contact has became available
  4. ঘ) human contact have become available
ব্যাখ্যা
• Just, just now, already, yet, ever, lately, recently ইত্যাদি থাকলে present perfect tense হয়।
- Present perfect tense -এ have/has+ past participle হয়।
- তাই, সঠিক উত্তর হবে -  human contact has become available
- যেমন:
Recently, technology specifically intended to replace human contact has become available in the form of companion robots.
Have you seen any good films recently?
Until very recently he worked as a teacher and he still shudders at the memories.
Recently, I've been feeling a bit depressed.
৩,৯৪৪.
His teacher died suddenly in an accident. Here 'died' is an example of -
  1. Transitive verb
  2. Intransitive verb
  3. Perfect Participle
  4. Copulative verb
ব্যাখ্যা
• His teacher died suddenly in an accident. Here 'died' is an example of -an intransitive verb.

• Intransitive verb
- যেসকল verb এর object বা কর্ম থাকে না তাকে Intransitive verb বলে।
- সাধারণত Intransitive verb এর পর adverb অথবা preposition ব্যবহৃত হয়।
- বাক্যে ব্যবহৃত verb - এর কাছে কি (what? বা কাকে( whom) দ্বারা প্রশ্ন করলে যদি কোন উত্তর না পাওয়া যায়, তাই সাধারণত Intransative Verb ৷
- উল্লেখ্য Intransitive Verb এর ক্ষেত্রে কখন( when) বা কোথায়( where) দ্বারা প্রশ্ন করতে হয় 
- Intransitive verb এর সাধারণ Structure  হচ্ছে: subject + verb.

• প্রশ্নে প্রদত্ত - His teacher died suddenly in an accident - এই বাক্যটিতে died Intransitive verb এর উদাহরণ।
- বাক্যে verb (died) এরপর adverb (suddenly) আছে এবং এর object নেই তাই এটি intransitive verb.
- It is expressing something that simply happened to the subject without transferring the action to anything else.
৩,৯৪৫.
The manager looked into the matter. Here the underlined phrasal verb means -
  1. a) investigate
  2. b) take care
  3. c) take decision
  4. d) highlight
ব্যাখ্যা
“Look into” means ‘to examine something’ or ‘To investigate’
Source: Oxford Dictionary
৩,৯৪৬.
The verb form of 'deceit' is :
  1. deceitful
  2. deceitfully
  3. decisive
  4. deceive
ব্যাখ্যা
⇒ Decite শব্দটি হচ্ছে Noun যার অর্থ - an act of keeping the truth hidden, especially to get an advantage/  কপট; কপটতা; প্রতারণা; প্রবঞ্চনা।
⇒ এর verb form হচ্ছে - deceive -  যা নয়, তাই বলে বিশ্বাস জন্মানো; প্রতারিত করা; ধোঁকা দেওয়া; ঠকানো; বিভ্রান্ত করা।

⇒ প্রশ্নে  উল্লেখিত বাকি অপশন গুলোর মধ্যে - 
deceitfully - (adverb) সকপটে; প্রতারণামূলকভাবে।
deceitful - adjective)  কপটী; কাপটিক; ছলনাপর।
decisive -  (adjective) সিদ্ধান্তগ্রহণ ক্ষমতার পরিচয়সূচক; সুস্পষ্ট; চূড়ান্ত।
৩,৯৪৭.
Identify the correct sentence.
  1. The librarian will not let you to talk loudly in the library
  2. The librarian will not let you talk loudly in the library
  3. The librarian will not let you talking loudly in the library
  4. The librarian will not let you to talking loudly in the library
ব্যাখ্যা
•  Infinitive হচ্ছে verb এর base form অথবা to + base form.
• Infinitive দুই রকম হতে পারে-
1.To-যুক্ত infinitve এবং
2. To-বিহীন infinitive বা Bare Infinitive.

• যেমন -
1. We agreed to meet at the cinema.
2. Faria let her cat roam outside.

• Let-এর পরে Verb-এর Bare Infinitive (to-বিহীন infinitive form) বসে।
- তাই, talk verb-টি to-বিহীন infinitive form বসবে।
- নিয়মানুযায়ী সঠিক উত্তর - The librarian will not let you talk loudly in the library.
৩,৯৪৮.
Which is the correct use of gerund?
  1. ক) I saw the girl dancing.
  2. খ) The girl came here dancing.
  3. গ) I am dancing on the floor.
  4. ঘ) Dancing is a good exercise.
ব্যাখ্যা
• Gerund:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun.
- It is a word ending in "-ing" that is made from a verb and used like a noun:
- Gerunds don’t describe action—they act as nouns.
- সুতরাং নিয়মানুযায়ী, • Dancing is a good exercise. হচ্ছে gerund এর উদাহরন।

• অন্যদিকে, 
ক) ও খ) অপশনের বাক্যগুলো হচ্ছে participle.
গ) অপশনে dancing হচ্ছে বাক্যের মূল verb.
৩,৯৪৯.
They won't let us leave until we finish our work.
Here, 'leave' is -
  1. Infinitive
  2. Gerund
  3. Participle
  4. Verbal noun
ব্যাখ্যা
• They won't let us leave until we finish our work.
- Here 'leave' is - Infinitive.

• Infinitive হচ্ছে verb এর base form অথবা to + base form.

• Infintive দুই রকম হতে পারে-
১. To-যুক্ত infinitve এবং
২. To-বিহীন infinitive বা Bare Infinitive.

• সাধারণত এর অর্থ হয়ে থাকে “করতে/ খেতে/ যেতে/ বলতে” এ রকম। অর্থাৎ- বাংলা ক্রিয়ার শেষে 'তে' যোগ হয়।
• আবার to + verb, noun হিসেবে ব্যবহার হলে ক্রিয়ার শেষে আ-কার যোগ করা হয়। যেমন- to swim = সাতার কাটা ইত্যাদি।

• Let-এর পরে Verb-এর Bare Infinitive (to-বিহীন infinitive form) বসে।
- তাই, go verb-টি to-বিহীন infinitive form.
- সুতরাং, সঠিক উত্তর infinitive.
৩,৯৫০.
Fill in the gap. It is time ____________ preparing for the exam.
  1. ক) start
  2. খ) to start
  3. গ) started
  4. ঘ) to starting
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে to start.
- Complete sentence: It is time to start preparing for the exam.

• It is time/It is high time এরপর যদি subject না থাকে তবে to + verb হয়।
Example: It is high time to stop corruption.

আবার,
• It is time/ It is high time এরপর যদি subject থাকে তাহলে verb টি past tense এ হয়।
Example:
It is high time we stopped corruption.
৩,৯৫১.
Ten minus four ___ six.
  1. ক) is
  2. খ) have
  3. গ) are
  4. ঘ) had
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে is.

• Arithmetical operations এর পর singular verb বসে।
Example:
Ten plus two is four.
Ten divided five is two.
Ten minutes four is six.

Source: Applied English Grammar and composition, P.C DAS.
৩,৯৫২.
Neither my father nor my brothers ________ going to the market.
  1. is
  2. has
  3. was
  4. were
ব্যাখ্যা

• Either --- or, Neither --- nor দ্বারা Singular Subject যুক্ত হলে Verb Singular হয়।
- Example: Either he or his brother is guilty.

• Either --- or, Neither --- nor দ্বারা যুক্ত Subject যদি ভিন্ন Person এর হয় তবে Verb টি শেষ Subject অনুযায়ী নিবে।
- Example: Neither he nor his friends are present in the class.

• Structure:
- [Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb.
- Example: Neither the salesmen nor the marketing manager is in favor of the system.

- [Either/neither] + noun + [or/nor] + plural noun + plural verb.
- Example: Neither John nor his friends are going to the beach today.

• Subject ভিন্ন Person এর হওয়ার কারণে Verb টি শেষ Subject (my brothers) অনুযায়ী প্রদত্ত Sentence টিতে Plural Verb হিসেবে were বসেবে। 

• Correct Sentence: Neither my father nor my brothers were going to the market.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৩,৯৫৩.
Which prefix can be added to the word 'fool' to make it a verb?
  1. Un
  2. Re
  3. Pre
  4. Be
ব্যাখ্যা

Correct answer: be.

fool(noun)
- English meaning: a person lacking in judgment or prudence. 
- Bangla meaning:বোকা; মুঢ়; মূর্খ।

Befool (verb)
- English meaning: to make a fool of someone.
- Bangla meaning: বোকা বানানো।


Source:
1. Merriam-Webster dictionary.
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.

৩,৯৫৪.
They let us go.
In this sentence, 'go' is a/an-
  1. Verbal noun
  2. Infinitive
  3. Gerund
  4. Modal verb
ব্যাখ্যা

• They let us go.
- In this sentence, 'go' is an- Infinitive.

• Infinitive হচ্ছে verb এর base form অথবা to + base form.
• Infinitive দুই রকম হতে পারে-
১. To-যুক্ত infinitve এবং
২. To-বিহীন infinitive বা Bare Infinitive.

• সাধারণত এর অর্থ হয়ে থাকে “করতে/ খেতে/ যেতে/ বলতে” এ রকম। অর্থাৎ- বাংলা ক্রিয়ার শেষে 'তে' যোগ হয়।
• আবার to + verb, noun হিসেবে ব্যবহার হলে ক্রিয়ার শেষে আ-কার যোগ করা হয়। যেমন- to swim = সাতার কাটা ইত্যাদি।

• Let-এর পরে Verb-এর Bare Infinitive (to-বিহীন infinitive form) বসে।
- তাই, go verb-টি to-বিহীন infinitive form.

- সুতরাং, সঠিক উত্তর হলো- infinitive.

৩,৯৫৫.
Neither Fahima nor her friends _______ at the party last night.
  1. is
  2. are
  3. was
  4. were
ব্যাখ্যা
• Neither .... nor দ্বারা দুইটা Noun/Pronoun যুক্ত হলে শেষেরটা অনুযায়ী verb বসে।
- যেহেতু শেষের অংশে  her friends – plural noun আছে, তাই এখানে ‍are/were হবে।
- last night থাকায় এখানে were হবে। 
- Complete sentence: Neither Fahima nor her friends were at the party last night.
..............................................................................
• [Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb.
- Neither the salesmen nor the marketing manager is in favor of the system.

• [Either/neither] + noun + [or/nor] + plural noun + plural verb.
- Neither John nor his friends are going to the beach today.

• Either and neither are singular if they are not used with or and nor.
- If either of you takes a vacation now, we will not be able to finish the work.
৩,৯৫৬.
Which of the following sentences correctly uses a phrasal verb?
  1. He showed up at the party without an invitation.
  2. The meeting was called on due to the CEO’s absence.
  3. He looks after his father in both looks and personality.
  4. They put off the lights before leaving the room.
ব্যাখ্যা
• উল্লিখিত বাক্যগুলোর মধ্যে - He showed up at the party without an invitation -বাক্যটিতে phrasal verb এর সঠিক প্রয়োগ ঘটেছে।
- বাক্যের অর্থ - তিনি কোনো আমন্ত্রণ ছাড়াই পার্টিতে হাজির হয়েছিলেন।

• Show up (phrasal verb)
English Meaning: To arrive for a gathering or event.
Bangla Meaning: উপস্থিত হত্তয়া।

• অন্য অপশনগুলোর মধ্যে - 
খ) বাক্যে called on এর স্থলে called off ( to draw away/cancel/বাতিল করা) বসালে বাক্যটি শুদ্ধ হবে।
- সঠিক বাক্যটি হবে - The meeting was called off due to the CEO’s absence.

গ) বাক্যে looks after (যত্ন নেওয়া; খেয়াল রাখা; দেখাশোনা করা) এর স্থলে takes after ( মিল থাকা; অনুরূপ হওয়া) হলে বাক্যটি সঠিক হবে।
- সঠিক বাক্যটি হবে - He ltakes after his father in both looks and personality.

ঘ) বাক্যে Put off (বাতিল বা মুলতুবী করা / দেরী করানো) এর স্থলে - Put out (নিভানো, নিভিয়ে ফেলা) বসালে বাক্যটি সঠিক হবে।
- সঠিক বাক্যটি হবে - They put out the lights before leaving the room.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩,৯৫৭.
He became a doctor after years of study. Here 'became' is a/an-
  1. Causative verb
  2. Linking verb
  3. Intransitive verb
  4. None of the above
ব্যাখ্যা
• He became a doctor after years of study.
- Here 'became' is a/an- Linking verb.

• Linking verb:
- Linking verb -এর শাব্দিক অর্থ হলো “সংযোগ স্থাপনকারী ক্রিয়া”।
- Linking verb বলতে সাধারণত ঐ verb গুলোকে বোঝায় যেগুলো কোন কাজ সম্পন্ন করে না বরং subject -এর সাথে বাক্যের বাকি অংশের যোগাযোগ (Link) স্থাপন করে।
- অর্থাৎ, subject এবং complement -এর মধ্যবর্তী verb ই হলো Linking verb.
- যেমন: He became a doctor after years of study.
- প্রশ্নে became শব্দটি কোন কাজকে বর্ণনা করে নি। বরং He এবং became এর মধ্যে সংযোগ স্থাপন করেছে।
- এখানে became শব্দটি কোন কাজকে বর্ণনা করেনি বরং subject 'He' এবং complement 'doctor' -এর মধ্যে সংযোগ স্থাপন করেছে 'became' verb টি, তাই এটি হলো Linking verb.

• কিছু Linking verb হলো- Be verb, have verb, become, fall, feel, get, grow, hear, keep, look, lie, make, remain, seem, smell, sound, taste, turn,ইত্যাদি।

• অন্যদিকে,
• Transitive verb: যে verb এর object থাকে তাকে Transitive verb বলে।
- যেমন: I eat rice.

• Intransitive verb: যে verb এর object থাকে না তাকে Intransitive verb বলে।
- যেমন: He sleeps.

• Causative verb:
- যে verb গুলোর সাহায্যে Subject নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় সেই verb গুলোকে causative verb বলে।
- যেমন: He made me do the work.
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
৩,৯৫৮.
Choose the correct answer.
  1. ক) He spoke as though he were mad.
  2. খ) He spoke as if he were mad.
  3. গ) He spoke as though he had been mad.
  4. ঘ) He speaks as if he had been mad.
ব্যাখ্যা
• As if / as though এর পূর্বে present indefinite tense থাকলে As if / as though এর পরে past indefinite হয়।
এবং be verb থাকলে সবসময় were হয়।
• As if / as though এর পূর্বে Past indefinite tense থাকলে As if / as though এর পরে past perfect হয়।
- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - He spoke as though he had been mad.
৩,৯৫৯.
This soup tastes delicious. Here, the verb "tastes" is a/an-
  1. Linking verb
  2. Action verb
  3. Phrasal verb
  4. Modal Auxiliary Verb
ব্যাখ্যা

Correct answer: Linking verb.
- This soup tastes delicious.
- এখানে 'tastes' শব্দটি  Subject 'soup' ও Complement 'delicious'-এর মধ্যে সংযোগ স্থাপন করেছে। তাই এটি Linking Verb.

Linking verb:
- যেসব verb এর অর্থ প্রকাশের জন্য complement এর প্রয়োজন হয় তাদের Linking verb বলে।
- A linking verb connects the subject of a sentence to a subject complement -either a noun or an adjective that describes or identifies the subject.
- অর্থাৎ, Subject এবং complement এর মধ্যবর্তী verb কে Linking verb বলে।
- Linking verb দিয়ে কাজ বুঝায় না, বরং এর কাজ হচ্ছে Subject এবং Predicate মধ্যে শুধু যোগসূত্র স্থাপন করা।
- কিছু Common linking verb হলো: be, seem, feel, become, look, appear, taste, smell, sound, etc.

অন্যদিকে,
খ) Action verb:
- Action verb মানে এমন verb যা কোনো কাজ বা movement বোঝায়, যেমন: run, jump, eat, write ইত্যাদি।
- উদাহরণ: The cat chased the mouse → এখানে "chased" হলো Action verb কারণ এটি একটি কাজ বোঝাচ্ছে।

গ) Phrasal verb
- Phrasal verb হলো একটি মূল verb+ preposition/adverb এর সমষ্টি।
- I ran into an old friend. এখানে "ran into” একটি phrasal verb.

ঘ) Modal auxiliary verb:
- এটি হলো এমন কিছু বিশেষ ক্রিয়া যা প্রধান ক্রিয়ার আগে বসে বাক্যের অর্থকে প্রভাবিত করে।
- এটি বিভিন্ন অর্থ প্রদান করে।
- সাধারণত Potential ও Uncertain কোনো কিছু নির্দেশ করতে ব্যবহার করা হয়।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৩,৯৬০.
The movers wrapped _________ any damage during transport.
  1. each furniture to prevent
  2. each piece of furnitures to prevent
  3. each piece of furniture to prevent
  4. each pieces of furnitures to prevent
ব্যাখ্যা
Correct answer: The movers wrapped each piece of furniture to prevent any damage during transport.
- Bangla meaning: পরিবহণের সময় ক্ষতি এড়াতে শ্রমিকরা প্রতিটি আসবাবপত্র মুড়ে ফেলেছিল।

• Each অর্থ প্রতিটা আলাদা আলাদা করে এবং এটা countable noun এর সাথে ব্যবহৃত হয়।
- each, every থাকলে এর পরে সব সময় singular countable noun হয়।
- কিন্তু উল্লিখিত বাক্যে furniture হচ্ছে uncountable noun, তাই শুধু furniture না হয়ে piece of furniture হবে।
- তাই, এটিকে singular বানাতে হবে। 
- তাই each এরপর piece of furniture ব্যবহার করে বাক্যটি সঠিক করা হয়েছে।

• "to prevent" এখানে Infinitive of Purpose অর্থে ব্যবহার হয়েছে।
- "to prevent any damage during transport" এর অর্থ: পরিবহনের সময় কোনো ধরনের ক্ষতি হওয়া থেকে বিরত রাখার জন্য।

- বাক্যে “The movers wrapped each piece of furniture to prevent any damage during transport” দ্বারা বোঝানো হয়েছে, পরিবহনের সময় যাতে আসবাবপত্রে কোনো ধরনের ক্ষতি না হয়, সেই উদ্দেশ্যে তারা প্রতিটি আসবাবপত্র মোড়াই করেছিল।
৩,৯৬১.
It is obvious smoking is responsible for the death of many people. Here, ‘smoking’ is a -
  1. ক) participle
  2. খ) bare infinitive
  3. গ) gerund
  4. ঘ) infinitive
ব্যাখ্যা

obvious শব্দটি দিয়ে একটি Clause (খণ্ডবাক্য) শেষ হয়েছে এবং Smoking দিয়ে নতুন Clause শুরু হয়েছে এবং এ Clause এর মধ্যে Smoking- Subject হিসেবে ব্যবহৃত হয়েছে।
আর Subject হওয়ার কারণে এটি Noun.
আর Verb+ing – Noun হিসেবে ব্যবহৃত হলে, তাকে Gerund বলে।

৩,৯৬২.
Which one is the example of split infinitive?
  1. ক) The teacher advised the student to always speak the truth.
  2. খ) He pretended to have been studying.
  3. গ) He was seen to go.
  4. ঘ) He appears to waiting for a long time.
ব্যাখ্যা

- The teacher advised the student to always speak the truth. বাক্যটিতে split infinitive ব্যবহৃত হয়েছে।
- infinitive এর to verb এর মধ্যে কোন adverb এবং adverb phrase ব্যবহৃত হলে তাকে split infinitive বলে।
- split infinitive ব্যবহারে ভাষার মাধুর্য নষ্ট হয় তাই split infinitive ব্যবহার না করাই ভাল।

Source: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain

৩,৯৬৩.
Pick out the correct sentence.
  1. ক) We have not had a holiday since the beginning of the year
  2. খ) We did not had a holiday since the beginning of the year
  3. গ) We have not have a holiday since the beginning of the year
  4. ঘ) We do not having a holiday since the beginning of the year
ব্যাখ্যা
• Point of time উল্লেখ থাকায় বুঝা যায় বাক্যটা Present Perfect Continuous Tense হবে।
- কিন্তু have, be, see, watch, understand ইত্যাদি মূল Verb হলে Present Perfect Continuous Tense এর পরিবর্তে Present Perfect Tense ব্যবহৃত হয়। 
- Sub + have/has + past participle form + ….......... + for/since + time.
- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - We have not had a holiday since the beginning of the year.
৩,৯৬৪.
Ratna unnecessarily ______ a quarrel with Rekha and left the party.
  1. ক) has picked up
  2. খ) picked on
  3. গ) picking up
  4. ঘ) picked
ব্যাখ্যা

Pick a quarrel with somebody মানে কারো সাথে ঝগড়া করা, যা এই বাক্যের মাঝে সঙ্গতিপূর্ণ।
তাই প্রশ্নে উল্লেখিত অপশনে picked up বা picked on থাকায় সেগুলো উত্তর হিসেবে গণ্য হবে না।
বাক্যের অর্থঃ রত্না রেখার সাথে অপ্রয়োজনীয় বিবাদ করল ও পার্টি ত্যাগ করে চলে গেলো।

৩,৯৬৫.
On Saturdays, I usually go fishing or ______ something else interesting.
  1. doing
  2. do
  3. shall do
  4. have done
ব্যাখ্যা

• Complete sentence: On Saturdays, I usually go fishing or do something else interesting.
- Bangla: শনিবারে, আমি সাধারণত মাছ ধরতে যাই অথবা কৌতূহলোদ্দীপক অন্য কিছু করি।

• Parrallelism -এর নিয়মানুসারে,
- এখানে coordinating conjunction 'or' এর আগে 'go fishing' ব্যবহৃত হয়েছে তাই এর পরেও base form + gerund 'do something' হবে।
- সুতরাং, শূন্যস্থানে সঠিক verb হবে- do.

• Parallelism:
- Parrallelism হলো যখন কোনো বাক্যে ধারাবাহিক কিছু তথ্য দেওয়া থাকে, তখন প্রত্যেক তথ্য গঠন করার জন্য একই গঠনরূপ ব্যবহার করতে হয়।

• Parrallelism দুই ধরনের হতে পারে:
1. Parallel structure in series: Subject সম্পর্কে কোনো কিছু প্রকাশ করতে হলে noun, adjective, verb, adverb এদের ব্যবহার series আকারে হবে।
- যেমন: He is young, enthusiastic, and talented.

2. Parallel structure by coordinating and correlatives conjunctions: অর্থাৎ, এইসব conjunction গুলোর উভয়পাশে সমজাতীয় parts of speech বসে।
- যেমন: He is famous not only in Bangladesh but also in many other countries.

৩,৯৬৬.
Fill in the blank with the right form of the verb:
He left the house, having _____ his keys on the kitchen counter.
  1. forgot
  2. forgotten
  3. forget
  4. forgetting
ব্যাখ্যা

• 'to be' এবং 'having 'এর পর মূল verb এর Past participle হয়। 
- forget (ভুলে যাওয়া) এর past participle হচ্ছে forgotten. 
- Active voice এ 'having' ব্যবহৃত হয় যখন কর্তা নিজে কাজ করে।
- আর passive voice এ ব্যবহৃত হয় যখন ক্রিয়া দ্বারা কর্তার অবস্থা নির্দেশিত হয়। 

Example: 
- The thief ran away having taken the ornaments. 
- The principal desired the notice to be hung. 

Complete Sentence - He left the house, having forgotten his keys on the kitchen counter.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.

৩,৯৬৭.
The new government took ________ last year.
  1. over
  2. after 
  3. upon 
  4. out
ব্যাখ্যা

Correct answer: The new government took over last year.
- Bangla meaning: নতুন সরকার গত বছর ক্ষমতা গ্রহণ করেছিল।

Take (something) over:
- English meaning: To begin to have control of or responsibility for something, especially in place of somebody else.
- Bangla meaning: দায়িত্ব গ্রহণ করা।

Example sentence:
-
After the CEO retired, his deputy took over the company.
- The new principal took over the school last month.

 Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৩,৯৬৮.
My grandmother enjoys baking pies with fresh fruit from her garden.
Here the underlined word is -
  1. Gerund
  2. Participle
  3. Linking verb
  4. Model verb
ব্যাখ্যা
• My grandmother enjoys baking pies with fresh fruit from her garden.
- Here the underlined word is - Gerund.

• Gerund:
- Verb+ing যদি একই সাথে Verb ও Noun এর কাজ করে, তখন তাকে Gerund বলা হয়।
- Noun হলে সাধারণত বাংলা অর্থে আ-কার যোগ হয়।
- যেমন- Swimming = সাঁতার কাটা, Walking = হাঁটা ইত্যাদি।
- Gerunds don’t describe action, they act as nouns.
 
Functions of the Gerund: 
- কোন বাক্যে Gerund ব্যবহৃত হয়: 
1. As subject: Rising early is a good habit. 
2. As object: I like playing Badminton.
3. As an object of a preposition: The old woman is tired of walking.
4. As a complement of a verb: Working is earning.

• Gerund (verb + ing) verb-এর object রূপে ব্যবহৃত হতে পারে৷
- The gerund "baking" is the direct object of the verb "enjoys."
- Gerunds are verbs that function as nouns. In this case, "baking" acts as the object of the verb "enjoys" and represents the activity that she enjoys doing.
৩,৯৬৯.
He began ______ around shouting.
  1. ক) to run
  2. খ) to running
  3. গ) running
  4. ঘ) A and C
ব্যাখ্যা
.কিছু verb আছে, যেগুলোর পরে, Gerund or Infinitive যে কোনটি বসানো যেতে পারে। যেমন: 
begin, start, cease, continue, intend, like, love, hate, prefer

Example:
- He began to run around shouting.
- He began running around shouting.
৩,৯৭০.
In which of the following sentences is a transitive verb used intransitively?
  1. She closed the window quietly.
  2. She dances gracefully.
  3. They built a new house last year.
  4. He opened the door slowly.
ব্যাখ্যা
The correct answer is - She dances gracefully. (খ)
- Intransitive verb হলো অকর্ম ক্রিয়া বা verb যার শেষে object থাকে না।
- প্রদত্ত বাক্য Dance এরপর adverb (gracefully) আছে এবং এর কোনো object নেই। তাই এটি Intransitive sentence.
- সাধারণত verb এরপর কোন word না থাকলে অথবা verb এরপর adverb থাকলে অথবা verb এরপর শুধু preposition থাকলে verb টি অবশ্যই Intransitive verb হবে।

Other options
ক) She closed the window quietly. (object আছে, তাই Transitive verb)
খ) They built a new house last year. (object আছে, তাই Transitive verb)
গ) He opened the door slowly. (object আছে, তাই Transitive verb)

Transitive verb:
- Transitive verb হলো সকর্মক ক্রিয়া বা verb যার শেষে object থাকে।
- Example: He eats rice. 
- এখানে, 'He' হলো subject, 'eats' হলো verb আর 'rice' হলো object.
- যদি rice না থাকতো তাহলে 'He eats' দ্বারা সে কি খায় তা বুঝা যায় না। আর তার সাথে যদি 'rice' যুক্ত হয় তাহলে বুঝা যাচ্ছে সে ভাত খাচ্ছে।
- eats এরপর rice ব্যবহার করে সম্পূর্ণ অর্থ প্রকাশ করা হয়েছে।
- তাই Eats এখানে Transitive verb.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৩,৯৭১.
He was doing homework while his father _______ back from the office.
  1. comes
  2. has come
  3. had come
  4. came 
  5. did came
ব্যাখ্যা

Correct answer: He was doing homework while his father came back from the office.

• অতীতকালের দুটি clause যদি As/While/When দ্বারা যুক্ত হয় তাহলে তাদের একটিতে past continuous এবং অপরটিতে past indefinite tense হয়। এক্ষেত্রে একটি কাজ চলাকালে অন্য একটি সংঘটিত হয়।
-  Structure: past continuous + when/As/While + past indefinite.
 - More example: He was washing his car when I arrived.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

৩,৯৭২.
(Questions: 13-16) Fill in the blanks:
Only a _____ students _____ completed their homework.
  1. few, has
  2. few, have
  3. few, is
  4. few, was
  5. None above
ব্যাখ্যা

◉ Complete sentence - Only a few students have completed their homework.
- Sentence এ Pronoun হিসেবে 'few' থাকলে এরপর সবসময় plural verb হয়। 

• কিছু কিছু pronoun (যেমন: few, many, several, both, all, some) এদের পরে সবসময় plural verb ব্যবহৃত হয়। যেমন—
- Few are (not is) interested in this topic.
- Many have (not has) tried and failed.
- Several were (not was) missing from class.
- Both like (not likes) chocolate.
- All want (not wants) peace.

তবে, কিছু কিছু Indefinite Pronouns (everybody, nobody, somebody) এর পরে singular verb হয়। যেমন—
- Everybody is (not are) going to the party.
- Nobody wants (not want) to fail.
- Somebody has (not have) taken my book. 

Source: English TWO, HSC Programme, Bangladesh Open University.

৩,৯৭৩.
This evidence___ with what one already knows.
  1. ক) ties in
  2. খ) sets in
  3. গ) gives in
  4. ঘ) goes down
ব্যাখ্যা
সঠিক উত্তরটি হচ্ছে- ties in. 
Tie in (verb):
English Meaning: as in to connect. 
Bengali Meaning: বাঁধা। 
- তাই এখানে 'ties in' appropriately বসবে। 

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
৩,৯৭৪.
Let us focus on rebuilding the homes damaged by the recent floods.
Here 'focus' is a/an -
  1. Participle
  2. Verbal noun
  3. Gerund
  4. Infinitive
ব্যাখ্যা
• Let us focus on rebuilding the homes damaged by the recent floods.
- Here 'focus' is an - Infinitive.

• Infinitive:
Infinitive দুই রকম হতে পারে-
১. To-যুক্ত infinitive এবং
২. To-বিহীন infinitive.

- Let-এর পরে Verb-এর to-বিহীন infinitive form বসে। তাই, 'focus' verb-টি to-বিহীন infinitive form.
- To-বিহীন infinitive form-কে bare infinitive বলা হয়।
- আর to-যুক্ত infinitive-এর উদাহরণ হল - I want to leave. 

- Infinitive form বিভিন্ন ভাবে ব্যবহৃত হতে পারে।
যেমন: Subject, Object এবং Complement.
৩,৯৭৫.
He found his keys lying on the table. Here 'lying' is a/an ______.
  1. gerund
  2. participle
  3. adverb
  4. main verb
ব্যাখ্যা

He found his keys lying on the table. Here 'lying' is - participle.
- এখানে “lying” হলো Present Participle.
- এটি “his keys” কে describe করছে, অর্থাৎ কী অবস্থায় আছে তা বোঝাচ্ছে।
- Participle হলো verb-এর এমন রূপ যা adjective-এর মতো কাজ করে।

• Present participle:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি adjective এর কাজ করে অর্থাৎ Verb ও adjective এর কাজ করে, তাহলে তাকে present participle বলে।
- সংক্ষেপে: present participle = Verb + ing = adjective = Verb + adjective.

• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

Participle মূলত: তিন প্রকার: 
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed. 

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৩,৯৭৬.
He is strong ____ to carry the load.
  1. ক) enough
  2. খ) too
  3. গ) very
  4. ঘ) much
ব্যাখ্যা

- এখানে strong enough হবে সঠিক উত্তর।
- নিয়ম অনুসারে Adjectives/adverb এবং too/enough এর সাথে infinitive ব্যবহার করা হয়।
- too এবং to একসাথে ব্যবহৃত হয় না।
- strong এরপরে very এবং much ব্যবহার হয় না।

Source: Applied English Grammar and Composition by P. C. Das

৩,৯৭৭.
Fill in the gap: 
He is used to _______ (get up) early in the morning.
  1. get up
  2. getting up
  3. got up
  4. gets up
ব্যাখ্যা

সঠিক উত্তর: খ) getting up.
Complete sentence: He is used to getting up early in the morning.

- “be used to” এর পরে noun বা gerund (-ing form of verb) আসে।
- এখানে “getting up” হলো gerund, যা habit বা অভ্যাস বোঝায়।

• শুধু Used to এর পর Verb এর base form বসে।
যেমন:
- I used to eat meat, but now I’m a vegetarian.
- He used to go to our school

• তবে be (am, is, are, was, were) + used to থাকলে এর পর Verb+ing ব্যবহৃত হয়।
যেমন:
- I'm used to living in Paris.
- She’s used to working hard.

৩,৯৭৮.
Maria should go on a diet. In this sentence which one is the modal auxiliary verb?
  1. ক) diet
  2. খ) on
  3. গ) go
  4. ঘ) should
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নে 'should' হচ্ছে modal auxiliary verb.

• Modal auxiliary verb:
- এটি বিভিন্ন অর্থ বহন করে।
- সাধারণত potential ও uncertain কোনোকিছুতে নির্দেশ করতে ব্যবহৃত হয়।
- Model 'auxiliary verb' হলেও do, does কিংবা did কোনো model verb নয়।
- এর পর সাধারণত verb এর present form ব্যবহৃত হয়।
- Modal auxiliary verb এর পর to ব্যবহৃত হয় না।

Example:
Maria should go on a diet.
He can do the work.
- বাক্যে should ও can হচ্ছে modal auxiliary verb.
- modal verb 'should' ও 'can' এর পর verb এর present form 'do' বসেছে।

Source: Cliffs TOEFL.
৩,৯৭৯.
We are annoyed at people talking loudly in the library.
Here, the underlined word is a/ an -
  1. Gerund
  2. Participle
  3. Infinitive
  4. Conjunction
ব্যাখ্যা

Gerund:
- Gerund হল এমন একটি শব্দ যা verb + ing যুক্ত হয়ে Noun এর মতো কাজ করে।

Gerund এর ব্যবহার:
- Subject হিসেবে বসে।
- Object হিসেবে বসে।
- Preposition এর Object হিসেবে বসে।
- Verb এর Complement হিসেবে বসে।

Preposition + possessive/objective of noun or pronoun এর পরে Gerund বসে
- যেমন: We are annoyed at people talking loudly in the library. (লাইব্রেরিতে জোরে কথা বলায় আমরা মানুষদের নিয়ে বিরক্ত।)

- সহজ ভাষায়, Gerund = Verb + ing = Noun = Verb + Noun.

Correct Answer: We are annoyed at people talking loudly in the library. Here, the underlined word is a/ an - Gerund.

উল্লিখিত বাকি অপশনগুলো,
Participle:
- A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle).
- Participle may function as Adjectives, describing or modifying Nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

- Example sentence: 
- We saw a burning house. ("burning" describes "house").

Infinitive:
- Verb এর present form এর আগে to বসিয়ে Infinitive গঠন করা হয়।
- অর্থাৎ, Infinitive = to + verb.

- Example sentence:
- The mayor promised to rebuild the damaged areas.

Conjunction:
- যে Part of speech দুই বা ততোধিক Word, Phrase বা Clause এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে।
- A conjunction is a part of speech that connects two or more words, phrases, clauses, or sentences.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain. 

৩,৯৮০.
Choose the correct answer (Question 1 - 2):

Which one of the following is correct?
  1. ক) Every English sentence must have a verb
  2. খ) Every English sentence should have a verb
  3. গ) Every English sentence has a verb
  4. ঘ) Every sentence has a verb
ব্যাখ্যা
• প্রতিটি English Sentence এ 'verb' থাকা জরুরী। 
- Verb হলো কোন sentence এর সবচেয়ে গুরুত্বপূর্ণ element বা উপাদান। 
- Sentence structures:
1. Subject + verb + object; 
2. Subject + verb + adverb; 
3. Subject + verb + adjective + noun etc. 

অপশনসমূহ বিশ্লেষণ করে দেখা যায়, 
ক) Every English sentence must have a verb - প্রতিটি ইংরেজি বাক্যে একটি ক্রিয়া থাকতে হবে (বাধ্যতামূলক)।
খ) Every English sentence should have a verb - প্রতিটি ইংরেজি বাক্যে একটি ক্রিয়া থাকা উচিত। 
গ) Every English sentence has a verb - প্রতিটি ইংরেজি বাক্যে একটি ক্রিয়া আছে। 
ঘ) Every sentence has a verb - প্রতিটি বাক্যের একটি ক্রিয়া আছে। 

• তাই বলা যায়, অপশন ক) Every English sentence must have a verb - সঠিক উত্তর। 
৩,৯৮১.
Fill in the blank: 
They avoided ____ responsibility for the mistake.
  1. to take
  2. take
  3. be taken
  4. taking
ব্যাখ্যা

Complete sentence: They avoided taking responsibility for the mistake.

• "Avoid" verb এর পরে সবসময় gerund (verb + ing) ব্যবহার হয়।
- তাই taking হবে।

Example:
- I avoid driving at night.
- We avoided making unnecessary comments.

• কিছু কিছু Verb আছে যেগুলোর পরে verb+ing (gerund) বসে।
- যেমন: admit, appreciate, avoid, consider, delay, deny, enjoy, finish, mind, miss, postpone, practice, risk, resume, resist, etc.

অন্য অপশনগুলো ভুল:

ক) to take → avoid-এর পরে to-infinitive আসে না। এটি ভুল।

খ) take → bare infinitive (to ছাড়া) avoid-এর পরে আসে না। এটি ভুল।

গ) be taken → passive form, কিন্তু এখানে subject (They) নিজেরাই responsibility নেওয়ার কথা এড়িয়েছে, passive-এর ব্যবহার এখানে ভুল।

Source:
- A passage to the English language by S. M. Zakir Hussain.
- Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain.
- English Wizard by Saleh Ahmed.

৩,৯৮২.
It is eight years since we ____ last.
  1. ক) have met
  2. খ) met
  3. গ) had met
  4. ঘ) had been met
ব্যাখ্যা
Since দিয়ে সময় নির্দেশ করলে -
Since এর আগের অংশ Present Indefinite Tense হলে পরের অংশ Past Indefinite Tense হয়। সে অনুসারে শূন্যস্থানে met বসবে।

আর Since এর আগের অংশ Past Indefinite Tense হলে পরের অংশ Past Perfect Tense হয়।
৩,৯৮৩.
Verb of 'Master' is -
  1. ক) Mister
  2. খ) Mistress
  3. গ) Mastery
  4. ঘ) Master
ব্যাখ্যা

Master - acquire complete knowledge or skill in (a subject, technique, or art); gain control of.
বাংলা অর্থ - কর্তৃত্ব করা, দক্ষতা অর্জন করা ইত্যাদি।
এখানে 'Mister' শব্দটির অর্থ 'জনাব'; 'Master' শব্দটির অর্থ 'মালিক'; 'Mastery' শব্দটির অর্থ 'প্রভুত্ব'।

Source: Oxford Dictionary ও বাংলা একাডেমি (E2B) অভিধান।

৩,৯৮৪.
We ate lunch as soon as ________.
  1. the guests has arrived
  2. the guests arrived
  3. the guests arrives
  4. the guests arrive
ব্যাখ্যা

• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - the guests arrived.
Complete Sentence: We ate lunch as soon as the guests arrived.

• As soon as এর পূর্বে past indefinite tense থাকলে এরপরেও past indefinite tense হয়।
- As soon as যুক্ত sentence টি এরপর শুধু comma বসে, than/when ইত্যাদি বসে না।
- যেমন - I opened the door as soon as I heard the bell.

• অন্যদিকে,  
• Future Indefinite Tense + As soon as + Present Indefinite Tense
- Example sentence: I shall ring you up as soon as I arrive.

Other options,

ক) the guests has arrived:
- “has arrived” → Present Perfect
- Past Simple এর পরিবর্তে ব্যবহার করা হয়েছে → ভুল।

গ) the guests arrives :
- “arrives” → Present Simple
- অতীতের ঘটনা বোঝায় না → ভুল।

ঘ) the guests arrive:
- “arrive” → Present Simple
- অতীতের ঘটনা বোঝায় না → ভুল।

৩,৯৮৫.
I do not like children's playing here.
Here, 'playing' is a/an ______.
  1. Infinitive
  2. Gerund
  3. Participle
  4. Verbal noun
ব্যাখ্যা

• In the sentence: "I do not like children's playing here."
- Here, 'playing' is a gerund.

- সাধারণত noun/pronoun এর possessive এর পরে gerund ব্যবহৃত হয়।
- প্রদত্ত বাক্যে possessive form "children's" এর পরে playing (verb+ing) আসায় এটি হলো gerund.
- এখানে সম্পূর্ণ phrase টি "children's playing here" verb 'like' এর object হিসেবে বসে noun এর কাজ করছে।
- সুতরাং, প্রদত্ত বাক্যে 'playing' হলো gerund.
- এটি কোনো noun/pronoun কে modify করছে না, তাই এটি participle হবে না।

• Structure: (possessive + gerund) = "playing" acts as a noun (gerund).
-------------
• Gerund:

- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি noun -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও noun -এর কাজ করে, তখন তাকে Gerund বলে।
- সহজে → Gerund = Verb + ing = noun = Verb + noun -এর কাজ করে।
- Gerunds don’t describe action—they act as nouns.

• Functions of the Gerund:
1. Subject of a verb: Rising early is a good habit.
2. Object of a verb: I like reading poetry.
3. Object of a preposition: I am tired of waiting.
4. Complement of a verb: Seeing is believing.
5. As absolutely (part of a compound noun): This is my writing-table.

অন্যদিকে,
• Present participle:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি adjective -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও adjective -এর কাজ করে, তাহলে তাকে present participle বলে।
- সহজ ভাষায় → present participle হলো Verb + ing = adjective = Verb + adjective কাজ করে।
- যেমন: I do not like boys playing here.
- এখানে 'playing' noun 'boys' -কে modify করছে।

• Infinitive:
- Infinitive হচ্ছে verb এর base form অথবা to + base form.
- যেমন: To sing songs is joyful.

• Verbal Noun:
- কোন বাক্যের Verb + ing - এর পূর্বে the এবং পরে of থাকলে তাকে Verbal Noun বলে।
- The + verb+ing + of = verbal noun.
- যেমন: The writing of a good letter is difficult.

Source: 
1. High School English Grammar and Composition by Wren And Martin.
2. A Text Book of Higher English Grammar by P. K. De Sarkar.

৩,৯৮৬.
Identify the type of the verb "barked" in the sentence:
"The dog barked loudly."
  1. Transitive verb
  2. Intransitive verb
  3. Linking verb
  4. Causative verb 
ব্যাখ্যা
• Answer:  খ) Intransitive verb.

- "The dog barked loudly."

- "Barked" is an intransitive verb because it does not require an object to complete its meaning.
- The action does not act upon anything.
- "Barked" হলো একটি intransitive verb কারণ এর পরে কোনো object নেই।

• Other options:
ক) Transitive verb 
- Transitive verb এমন ক্রিয়া যেটি object ছাড়া অসম্পূর্ণ হয়।
- এই বাক্যে object নেই - তাই এটি transitive নয়।

গ) Linking verb
- A linking verb connects the subject of a sentence to a subject complement — either a noun or an adjective that describes or identifies the subject.
- অর্থাৎ, Subject এবং complement এর মধ্যবর্তী verb কে Linking verb বলে।
- Linking verb দিয়ে কাজ বুঝায় না, বরং এর কাজ হচ্ছে Subject এবং Predicate (Subject সম্পর্কে যা কিছু বলা হয়) এর মধ্যে শুধু যোগসূত্র স্থাপন করা।
- কিছু Common linking verb হলো: be, seem, feel, become, look, appear, taste, smell, sound, etc.

ঘ) Causative verb 
- Causative verb বোঝায় যে subject অন্য কাউকে কিছু করিয়েছে।
- এখানে কুকুর নিজে ঘেউ ঘেউ করেছে - কাউকে দিয়ে করায়নি। তাই এটা causative verb নয়।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৩,৯৮৭.
The broken fence was repaired and stabilized using new posts and wire. Here 'broken' is a -
  1. Perfect participle
  2. Past participle
  3. Gerund
  4. Verbal noun
ব্যাখ্যা
• The broken fence was repaired and stabilized using new posts and wire. Here 'broken' is a - Past participle.
• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত: তিন প্রকার: 
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed. 

- সাধারণত মূল Verb-এর সাথে ed যুক্ত হয়ে past participle গঠিত হয়, যেমন work-worked।
- কিন্তু অনেক ক্ষেত্রে ed যুক্ত না হয়েও past particple গঠিত হতে পারে।
- যেমন: go-gone.
- Past Participle Verb সহ adjective হিসেবেও ব্যবহৃত হতে পারে।
- সুতরাং, এই বাক্যে broken হচ্ছে past participle.
৩,৯৮৮.
The situation was horrifying. Here 'horrifying' is a/an -
  1. ক) Gerund
  2. খ) Participle
  3. গ) Verb
  4. ঘ) None of these
ব্যাখ্যা
Participle:
 • Horrifying = ভয় জাগানিয়া।
• এটি situation বা পরিস্থিতির adjective হিসেবে ব্যবহৃত হয়েছে।
• Verb+ing - Adjective কাজ করলে তাকে Participle বলে।

 Participle মূলত: তিন প্রকার:
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog.
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens.
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed.
৩,৯৮৯.
The manager demands that everyone _____ on time.
  1. arrives
  2. arrive
  3. have arrived
  4. arrived
ব্যাখ্যা

Correct answer: arrive.
Complete sentence: The manager demands that everyone arrive on time.
- প্রদত্ত বাক্যটি Present Subjunctive Mood-এর একটি উদাহরণ। Present Subjunctive Mood-এর নিয়মানুসারে that যুক্ত Subordinate Clause এ Verb সর্বদাই এর Base form হয়ে থাকে।

• Present Subjunctive:
- চাওয়া বা ইচ্ছা প্রকাশ করতে sub-ordinate clause -এ verb এর Base form ব্যবহারের রীতিই হলো Present Subjunctive.
- সাধারণত Advise, necessary, ask, command, recommend, demand, urge, propose, suggest, insist, prefer, request, require, ইত্যাদি verb গুলো ব্যবহৃত হলে এই নিয়ম প্রযোজ্য হবে।
- এক্ষেত্রে that যুক্ত subordinate clause এ সর্বদাই verb এর Base form হবে এবং Negative এর ক্ষেত্রে base form এর পূর্বে শুধু not বসবে।
- be verb থাকলে শুধু 'be' বসবে।

- Structure: Subject + verb (any tense) + that + subject + verb এর base form + extension.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৩,৯৯০.
In the sentence 'A barking dog seldom bites' the word 'barking' does the function of-
  1. Noun and verb
  2. Noun and adjective
  3. Verb and adjective
  4. Verb and conjunction
ব্যাখ্যা
• A barking dog seldom bites. Here, ‘barking’ does the function of a Verb and adjective.
- Here the word ‘barking’ is a - Participle.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।
-এখানে,  root word 'bark' (verb -গর্জন করা; গর্জে ওঠা) এর সাথে ing যুক্ত হয়েছে এবং তার পরবর্তী noun word dog কে modify করছে।

• Article এবং noun এর মাঝে verb+ing বসে noun কে modify করলে present participle হয়।
- অর্থাৎ, verb +ing– adjective হিসাবে ব্যবহৃত হলে participle হয়।
- Verbal adjective গুলো verb যোগে বা verb থেকে উৎপন্ন হয়ে Adjective এর কাজ করে।

৩,৯৯১.
I will not let you fail. Here 'fail' is -
  1. Verbal noun
  2. Gerund
  3. Participle
  4. Infinitive
ব্যাখ্যা
• I will not let you fail. Here 'fail' is - Infinitive.

• Infinitive হচ্ছে verb এর base form অথবা to + base form.

• Infintive দুই রকম হতে পারে-
১. To-যুক্ত infinitve এবং
২. To-বিহীন infinitive বা Bare Infinitive.

• সাধারণত এর অর্থ হয়ে থাকে “করতে/ খেতে/ যেতে/ বলতে” এ রকম। অর্থাৎ- বাংলা ক্রিয়ার শেষে 'তে' যোগ হয়।
• আবার to + verb, noun হিসেবে ব্যবহার হলে ক্রিয়ার শেষে আ-কার যোগ করা হয়। যেমন- to swim = সাতার কাটা ইত্যাদি।

• Let-এর পরে Verb-এর Bare Infinitive (to-বিহীন infinitive form) বসে।
- তাই, fail verb-টি to-বিহীন infinitive form.
- সুতরাং, সঠিক উত্তর infinitive.
৩,৯৯২.
The only error in the sentence: 
One of the resolutions made by the committee was accepted by the authorities with one of the additional consideration discussed during the session.
  1. resolutions
  2. committee
  3. authorities
  4. consideration
ব্যাখ্যা
• The only error in the sentence is - consideration.
- Correct sentence: One of the resolutions made by the committee was accepted by the authorities with one of the additional considerations discussed during the session.

• কোনো বাক্যে one of the থাকলে বাক্যের গঠন হবে -
- One of the + Noun (plural) + Verb (singular) + Possessive (singular).
- One of the দ্বারা মূলত অনেকের মধ্যে একজনকে বোঝায়।
- তাই consideration এর স্থলে considerations হয়েছে।

Example:
- One of the birds was shot dead on the spot.

• অন্যদিকে,
- যদি One of the এরপর যদি relative pronoun আসে, তবে verb হবে এর আগের antecedent অনুযায়ী।
- যেমন - Jake is one of the athletes who have consistently broken records in track. 
- প্রদত্ত বাক্যে who এর antecedent হচ্ছে athletes.
- এটি যেহেতু plural তাই সে অনুসারে verb ও plural হয়েছে।
৩,৯৯৩.
The doctor recommended that she ________ for a few weeks.
  1. travelled
  2. not travelled
  3. travelling
  4. not travel
ব্যাখ্যা
Complete sentence: The doctor recommended that she not travel for a few weeks.
- Bangla meaning: ডাক্তার সুপারিশ করেছেন যে সে কয়েক সপ্তাহের জন্য ভ্রমণ না করে।

Present Subjunctive
- চাওয়া বা ইচ্ছা প্রকাশ করতে sub-ordinate clause হিসেবে ব্যবহার করা হয়।
- এ verb এর Base form ব্যবহারের রীতিই হলো Present Subjunctive.

- সাধারণত advise, necessary, ask, command, recommend, demand, urge, propose, suggest, insist, prefer, request, require, ইত্যাদি verb গুলো ব্যবহৃত হলে এই নিয়ম প্রযোজ্য হবে।
- এক্ষেত্রে that যুক্ত subordinate clause এ সর্বদাই verb এর Base form হবে এবং Negative এর ক্ষেত্রে base form এর পূর্বে শুধু not বসবে।
- be verb থাকলে শুধু 'be' বসবে।

Structure: Subject + verb (any tense) + that + subject + verb এর base form + extension.

More examples:
- He recommended that we watch the new movie this weekend.
- It is important that every student be present in class.
- They requested that the guests leave before midnight.
৩,৯৯৪.
It is you who ______ to lead the project from start to finish.
  1. has
  2. are
  3. am
  4. is
ব্যাখ্যা
• Complete sentence: It is you who are to lead the project from start to finish.
• Relative pronoun (who, whom, which, what, when, whose, how, that) থাকলে Antecedent (Relative pronoun এর পূর্বের Noun/pronoun) অনুযায়ী verb বসে।

যেমন:
- It is I who am to blame.
- It is you who are to leave.
- It is he who is to go.

• Antecedent ‘you’ থাকায় শূন্যস্থানে are বসবে।
• "Who" এর পরে ব্যবহৃত verb অবশ্যই subject "you" এর সাথে মিলতে হবে। তাই are বসবে।
৩,৯৯৫.
Those cars ________ an accident.
  1. ক) had just have
  2. খ) just has
  3. গ) had just
  4. ঘ) have just had
ব্যাখ্যা
কোনো sentence এ just, yet, already, lately, recently just now, by this time ইত্যাদি থাকলে present perfect tense হয়।
৩,৯৯৬.
Which of the following sentences is correct?
  1. The speaker made the audience to listen to him.
  2. The speaker made the audience listen to him.
  3. The speaker made the audiences to listen to him.
  4. The speaker made the audience listening to him. 
ব্যাখ্যা

সঠিক উত্তর হলো: খ) The speaker made the audience listen to him.
- ইংরেজিতে make verb-টি causative verb হিসেবে ব্যবহৃত হয়, এবং এর পরে bare infinitive (to ছাড়া infinitive) ব্যবহার করতে হয়।

• Causative Verb
- বাক্যের Subject যে Verb গুলোর সাহায্যে নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় সেই Verb গুলোকে বলা হয় causative verb.
- Have, Get, Help, Let, Make ইত্যাদি হলো বহুল প্রচলিত causative verb.
- এগুলোর সাহায্যে অনেক verb- কে causative verb -এ পরিণত করা যায়।

• Causative Verb হিসাবে 'Make' -এর ব্যবহার:
- Make এরপরে কোনো ব্যক্তি বা বস্তু (Action doer) থাকলে এরপরে verb -এর base form বসে।
- কাউকে কোনো কিছু করতে বাধ্য করা অর্থে Causative Verb হিসাবে Make ব্যবহার করা হয়।

• Structure: Subject + make (any tense) + action doer + verb -এর base form + ext.

• More examples:
- She made me wait for an hour.
- My friend made me try the new restaurant.

৩,৯৯৭.
Which functions both as a transitive and an intransitive verb?
  1. sleep
  2. arrive
  3. break
  4. die
ব্যাখ্যা

সঠিক উত্তর হলো— গ) break.

• "Break" verb টি উভয়ভাবে ব্যবহার হতে পারে - transitive এবং intransitive হিসেবে।

• Transitive verb → এর পরে object থাকে।
- Example: He broke the window. → এখানে window object.

• Intransitive verb → এর পরে object থাকে না।
Example: The vase broke. → কোনো object নেই।

• Transitive verb:
- যে verb এর object আছে তাকে transitive verb বলে।
- Transitive verbs এর সাধারণ Structure  হচ্ছে : subject + verb + object
- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়।
- তাই বাক্যে verb এর পরে Noun অথবা Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।
- আবার intransitive verb এর শেষে preposition + object যুক্ত করেও তাকে transitive verb এ পরিণত করা যায়।

• কিছু Transitive verb এ object এর পাশাপাশি Complement থাকে।
Complement গুলো object কে Describe করে।
→ এই ধরনের Complement কে  Objective Complement বলে।

• Intransitive verb:
- যেসকল verb এর object বা কর্ম থাকে না তাকে Intransitive verb বলে।
- সাধারণত Intransitive verb এর পর adverb অথবা preposition ব্যবহৃত হয়।
- বাক্যে ব্যবহৃত Intransitive verb-কে কি (what?) বা কাকে (whom?) দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না।
- উল্লেখ্য Intransitive Verb এর ক্ষেত্রে কখন(when) বা কোথায় (where) দ্বারা প্রশ্ন করতে হয়।
- Intransitive verb যুক্ত sentence-এর সাধারণ Structure হচ্ছে: Subject + verb.

- Examples:
• They run every morning.
• The cat jumped onto the table.
• The leaves fall in winter.

অন্যান্য অপশন:

ক) Sleep: এটি সাধারণত intransitive verb. তবে খুবই বিরল ক্ষেত্রে (যেমন "The tent sleeps 4 people") transitive হয়। Transitive verb হিসেবে এর সাধারণ অর্থ ঘুমানো না হয়ে শয্যার ব্যবস্থা করা অর্থে ব্যবহৃত হয়।
কিন্তু সাধারণত এটি intransitive হিসেবে গণ্য করা হয়।
Example: The baby sleeps.

খ) Arrive: এটিও শুধুমাত্র intransitive verb.
Example: We arrived at the station.

ঘ) Die: এটিও শুধুমাত্র intransitive verb.
Example: The man died.

Source: 
- Cambridge Dictionary.
- A Passage to the English Language, S.M. Zakir Hussain.
- Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain.

৩,৯৯৮.
The road trip was barely long enough to regale my family. The word 'regale' is-
  1. Adjective
  2. Noun
  3. Verb
  4. Adverb
ব্যাখ্যা
Regale (Verb Transitive)

English Meaning: to entertain someone with stories or jokes or something that delights. 
Bangla Meaning: সুখ বা আনন্দ দান করা।

Other Forms:
 
Regalement (Noun)

Synonyms:

Entertain (বিনোদিত করা),
Amuse (আনন্দ দেয়া),
Satisfy (পরিতৃপ্ত করা),
Disport (মজা করা)। 

Antonyms:
Bore (একঘেয়ে, বিরক্তিকর),
Annoy (রাগানো),
Disturb (বিক্ষুব্ধ করা),
Pain (ব্যাথা দেয়া),
Distress (বেদনা)। 

Example Sentence: 

1. Grandpa regaled us with tales of his small-town childhood.
2. An inn that nightly regales its guests with five-course meals prepared by a master chef. 

Source: Live MCQ Lecture
৩,৯৯৯.
A running horse crossed the field.
- Here 'running' is an example of -
  1. Gerund
  2. Participle
  3. Finite verb
  4. Main verb
ব্যাখ্যা

A running horse crossed the field.
- Here 'running' is an example of a participle.

• এটি horse কে describe করছে → adjective-এর মতো কাজ করছে।
- Verb থেকে এসেছে কিন্তু noun বা finite verb নয়।
- এরকম verb-form যেটি verb বা adjective হিসেবে কাজ করে তাকে বলা হয় participle.
- Verb + ing যখন adjective এর কাজ করে তখন তাকে participle বলে।

• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত: তিন প্রকার:
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog.
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens.
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed.

৪,০০০.
Which of the following sentences contains a phrasal verb?
  1. The teacher pointed out several mistakes in my essay.
  2. She baked a delicious cake for the birthday party.
  3. They moved to a new city for a fresh start.
  4. We had dinner at a fancy restaurant last night.
ব্যাখ্যা
Phrasal Verb
- একটি Sentence এ Verb + Preposition/ Adverb থাকে তাহলে সেটা Phrasal Verb হয়।
- Example: Look down upon, Give up, Look after ইত্যাদি।

উল্লিখিত অপশনগুলোর মধ্যে 
- The teacher pointed out several mistakes in my essay. - Contains a Phrasal Verb.
- Pointed out (verb + adverb).
- Point out যার অর্থ "দৃষ্টি আকর্ষণ করা" বা "নির্দেশ করা"।
- তাই এটি Phrasal verb.

অন্যদিকে,
- She baked a delicious cake for the birthday party. - Transitive verb.
- They moved to a new city for a fresh start. - Intransitive verb.
- We had dinner at a fancy restaurant last night. - Transitive verb.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.