ব্যাখ্যা
সমাধান:
সমবৃত্তক বেলনের উচ্চতা h = 12 সে.মি.
ভূমির ব্যাস 14 সে.মি.
ভূমির ব্যাসার্ধ r = 14/2 = 7 সে.মি.
সমবৃত্তক বেলনের আয়তন = πr2h
= (22/7) × 72 × 12
= (22/7) × 49 × 12
= 1848 ঘন সে.মি.
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৯ / ২১ · ৮০১–৯০০ / ২,১১০
প্রশ্ন: একটি ঘরের দৈর্ঘ্য ১২ মিটার প্রস্থ ৮ মিটার এবং উচ্চতা ৩.৫ মিটার হলে ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল কত হবে?
সমাধান:
দেওয়া আছে,
দৈর্ঘ্য ১২ মিটার, প্রস্থ ৮ মিটার এবং উচ্চতা ৩.৫ মিটার
∴ পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ)
= ২(১২ + ৮) মিটার
= ২ × ২০ মিটার
= ৪০ মিটার
আমরা জানি,
চার দেওয়ালের ক্ষেত্রফল = পরিসীমা × উচ্চতা
= (৪০ × ৩.৫) বর্গমিটার
= ১৪০ বর্গমিটার
মনে করি, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, a = ২৫ সে.মি., প্রস্থ, b = ২০ সে.মি. এবং উচ্চতা, c = ১৫ সে.মি.।
আমরা জানি, আয়তাকার ঘনবস্তুটির সমগ্রতলের ক্ষেত্রফল = 2(ab+bc+ca)
= ২(২৫×২০+২০×১৫+১৫×২৫) বর্গ সে.মি.
= ২৩৫০ বর্গ সে.মি.
উৎসঃ গণিত, নবম-দশম শ্রেণি।
প্রশ্ন: কোন কোণকের উচ্চতা 15 সে.মি এবং ভূমির ব্যাসার্ধ 8 সে.মি হলে কোণকটির তির্যক উচ্চতা কত?
সমাধান:
দেওয়া আছে,
কোণকের উচ্চতা, h = 15 সে.মি
এবং
কোণকের ব্যাসার্ধ, r = 8 সে.মি
আমরা জানি,
কোণকের তির্যক উচ্চতা, l = √(h2 + r2) একক
= √(152 + 82) সে.মি
= √(225 + 64) সে.মি
= √(289) সে.মি
= 17 সে.মি
∴ কোণকের তির্যক উচ্চতা = 17 সে.মি।
প্রশ্ন: যদি একটি গোলকের ব্যাসার্ধ 3r হয়, তবে তার আয়তন কত?
সমাধান:
দেওয়া আছে,
গোলকের ব্যাসার্ধ = 3r
আমরা জানি,
গোলকের আয়তন = (4/3) × πr3
= (4/3) × π(3r)3
= (4/3) × π × 27 × r3
= 36πr3
ধরি, x মি. গেলে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা ১০০ বার বেশি ঘুরবে।
x মি. যেতে সামনের চাকা ঘোরে x/৩ বার এবং পিছনের চাকা ঘোরে x/৪ বার।
প্রশ্নমতে, x/৩ - x/৪ = ১০০
⇒ (৪x - ৩x)/১২ = ১০০
⇒ x = ১২০০
∴ নির্ণেয় দূরত্ব = ১২০০ মিটার।
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমার অনুপাত ১ : ৪ হলে, কর্ণের দৈর্ঘ্য কত মিটার?
সমাধান:
দেওয়া আছে,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমার অনুপাত = ১ : ৪
ধরি বাহু = a মিটার
তাহলে, ক্ষেত্রফল = a২ বর্গমিটার
পরিসীমা = ৪a মিটার
∴ অনুপাত,
a২/৪a = ১/৪
⇒ a/৪ = ১/৪
⇒ a = ৪ × (১/৪)
∴ a = ১ মিটার
আমরা জানি,
বর্গক্ষেত্রের কর্ণ = a√২ একক
= (১ × √২) মিটার
= √২ মিটার
সুতরাং, বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য √২ মিটার।
প্রশ্ন: ৩.৫ সে.মি ব্যাসার্ধ এবং ৮ সে.মি উচ্চতা বিশিষ্ট একটি সিলিন্ডারের আয়তন কত?
সমাধান:
দেওয়া আছে,
সিলিন্ডারের ব্যাসার্ধ, r = ৩.৫ সে.মি
এবং
সিলিন্ডারের উচ্চতা, h = ৮ সে.মি
আমরা জানি,
সিলিন্ডারের আয়তন = πr2h ঘন একক
= (২২/৭) × (৩.৫)২ × ৮ ঘন সে.মি
= (২২/৭) × ৩.৫ × ৩.৫ × ৮ ঘন সে.মি
= ২২ × ০.৫ × ৩.৫ × ৮ ঘন সে.মি
= ৩০৮ ঘন সে.মি
∴ সিলিন্ডারের আয়তন = ৩০৮ ঘন সে.মি।
গোলকের ব্যাস = ১৮ সেঃমিঃ
∴ ব্যাসার্ধ = ৯ সেঃমিঃ
∴ আয়তন = ৪/৩π(৯)৩
= (৪/৩) × π × ৯ × ৯ × ৯
= ৯৭২π ঘনসেঃমিঃ
প্রশ্ন: কোন বেলনের উচ্চতা h এবং ব্যাসার্ধ r হলে, বেলনটির বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত?
সমাধান:
বেলন বা সিলিন্ডার:
- কোনো আয়তক্ষেত্রের যে কোনো বাহুকে অক্ষ ধরে আয়তক্ষেত্রটিকে ঐ বাহুর চতুর্দিকে ঘোরালে যে ঘনবস্তুর সৃষ্টি হয়, তাকে সমবৃত্তভূমিক বেলন বা সিলিন্ডার বলা হয়।
- সমবৃত্তভূমিক বেলনের দুই প্রান্তকে বৃত্তাকার তল, বক্রতলকে বক্রপৃষ্ঠ এবং সমগ্রতলকে পৃষ্ঠতল বলা হয়।
- বেলনের উচ্চতা h এবং ব্যাসার্ধ r হলে-
• ভূমির ক্ষেত্রফল = πr2
• আয়তন (Volume) = πr2h
• বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল = 2πrh
• সমগ্র তলের ক্ষেত্রফল = 2πr(r + h) ।
কর্ণের দৈর্ঘ্য = √{৩2 + ২2 + (৩/২)2}
= √(৯ + ৪ + ৯/৪)
= √৬১/৪
= √১৫.২৫
= ৩.৯১ মিঃ
প্রশ্ন: একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ১.৫ গুণ। প্রতি বর্গমিটার ১০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ৩,৮৪০ টাকা ব্যয় হলে, ঘরটির দৈর্ঘ্য কত মিটার?
সমাধান:
মোট ব্যয় = ৩,৮৪০ টাকা
প্রতি বর্গমিটার কার্পেটিং খরচ = ১০ টাকা
সুতরাং, ঘরটির ক্ষেত্রফল = মোট ব্যয় ÷ প্রতি বর্গমিটার খরচ
= ৩,৮৪০ ÷ ১০
= ৩৮৪ বর্গমিটার
ধরি, ঘরটির প্রস্থ = ক মিটার
সুতরাং, ঘরটির দৈর্ঘ্য = ১.৫ক মিটার
আমরা জানি,
আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
প্রশ্নমতে,
১.৫ক × ক = ৩৮৪
⇒ ১.৫ক২ = ৩৮৪
⇒ ক২ = ৩৮৪/১.৫
⇒ ক২ = ২৫৬
⇒ ক = √২৫৬
∴ ক = ১৬
সুতরাং, প্রস্থ = ১৬ মিটার
এবং দৈর্ঘ্য = ১.৫ × ১৬ = ২৪ মিটার
∴ ঘরটির দৈর্ঘ্য ২৪ মিটার।
ধরি,
মাটি থেকে ক ফুট উচুতে খুটিটি ভেঙে যায়।
আমরা জানি, sin৩০° = লম্ব/অতিভূজ
বা, ১/২ = ক/(৩০-ক)
বা, (৩০-ক) = ২ক
বা,৩ক = ৩০
∴ক = ১০
অর্থাৎ, মাটি থেকে ১০ ফুট উচুতে খুটিটি ভেঙে যায়।
প্রশ্ন: একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ ৪ সে মি এবং উচ্চতা ৯ সে মি হলে,সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল?
সমাধান:
দেওয়া আছে,
সিলিন্ডারের ব্যাসার্ধ, r = ৪ সে.মি.
উচ্চতা, h = ৯ সে.মি.
আমরা জানি,
সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল = 2πr(r + h)
= ২π × ৪(৪ + ৯)
= ২π × ৫২
= ১০৪π বর্গ সে.মি.
প্রশ্ন: একটি কোণকের ভূমির ব্যাস 14 সে.মি. এবং তীর্যক উচ্চতা 10 সে.মি. হলে কোণকটির বক্রতলের ক্ষেত্রফল কত?
সমাধান:
কোণকের ভূমির ব্যাস = 14 cm
কোণকের ভূমির ব্যাসার্ধ r = 14/2 = 7 cm
কোণকের তীর্যক উচ্চতা l = 10 cm
কোণকের বক্রতলের ক্ষেত্রফল = πrl
= (22/7) × 7 × 10
= 220 বর্গসেমি
ধরি,
প্রস্থ = ২x মিটার
∴ দৈর্ঘ্য = (২x) × (৩/২) মিটার
শর্তমতে,
(২x) × (৩/২) × 2x = ৯৬
বা, x২ = ১৬
বা, x = ৪
∴ x = ৪
∴ প্রস্থ = ৮ মিটার
এবং দৈর্ঘ্য = ১২ মিটার
∴ পরিসীমা = ২(১২ + ৮) = ৪০ মিটার
প্রশ্ন: সমবৃত্তভূমিক সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ 2 সে.মি. এবং উচ্চতা 6 সে.মি. হলে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কত বর্গ সে.মি?
সমাধান:
দেওয়া আছে,
সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ, r = 2 সে.মি এবং
সিলিন্ডারের ভূমির উচ্চতা, h = 6 সে.মি
আমরা জানি,
সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল = 2πrh
= 2 π × 2 × 6
= 24π
∴ সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল = 24π বর্গ সে.মি।
আমরা জানি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x একক হলে কর্ণ x√2.
∴ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x = 4 বর্গ একক
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x2 = 42 = 16
প্রশ্ন: একটি বৈদ্যুতিক পাখা প্রতি মিনিটে ২৪০ বার ঘুরে। এক সেকেন্ডে পাখাটি কত ডিগ্রি ঘুরে?
সমাধান:
আমরা জানি,
১ মিনিট = ৬০ সেকেন্ড
সুতরাং, ৬০ সেকেন্ডে পাখাটি ঘুরে ২৪০ বার
∴ ১ সেকেন্ডে পাখাটি ঘুরে = ২৪০/৬০ = ৪ বার
আবার,
পাখাটি ১ বার ঘুরলে ৩৬০° কোণ অতিক্রম করে।
∴ ৪ বার ঘুরলে পাখাটি অতিক্রম করে = (৪ × ৩৬০)°
= ১৪৪০°
∴ এক সেকেন্ডে পাখাটি ১৪৪০° ঘুরে।
প্রশ্ন: যদি একটি শঙ্কুর ব্যাসার্ধ ৩ সেমি এবং উচ্চতা ১৪ সেমি হয়, তবে তার আয়তন কত হবে?
সমাধান:
শঙ্কু মানে হচ্ছে সমবৃত্তভূমিক কোণক।
ধরা যাক,
ব্যাসার্ধ, r = ৩ সে.মি.
উচ্চতা, h = ১৪ সে.মি.
এখন,
আয়তন = (১/৩) × π × r2 × h
= (১/৩) × (২২/৭) × ৩2 × ১৪
= ১৩২ ঘন সে.মি. (প্রায়)
প্রশ্ন: একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৩৩৮ বর্গমিটার হলে পরিসীমা কত?
সমাধান:
ধরি,
আয়তাকার ঘরের বিস্তার = ক মিটার
তাহলে, আয়তাকার ঘরের দৈর্ঘ্য = ২ক মিটার
আয়তাকার ঘরের পরিসীমা = ২(২ক + ক) মিটার
এবং আয়তাকার ঘরের ক্ষেত্রফল = ২ক × ক = ২ক২ বর্গমিটার
শর্তমতে,
২ক২ = ৩৩৮
⇒ ক২ = ১৬৯
⇒ ক = ১৩
∴ আয়তাকার ঘরের পরিসীমা = ২{(১৩ × ২) + ১৩} মিটার
=২ × ৩৯ মিটার
= ৭৮ মিটার
প্রশ্ন: একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ১০√৩ মি. হলে ঘনকের আয়তন কত?
সমাধান:
দেওয়া আছে,
ঘনকের কর্ণের দৈর্ঘ্য = ১০√৩ মি.
তাহলে, এক বাহুর দৈর্ঘ্য হবে = ১০ মি.
আমরা জানি,
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য ক একক হলে এর আয়তন = ক৩ ঘন মি.।
তাহলে, এক বাহুর দৈর্ঘ্য ১০ মি. হলে এর আয়তন হবে = ১০৩ ঘন মি. = ১০০০ ঘন মি.।
চতুর্ভূজের যেকোন তিনবাহুর সমষ্টি চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তম।
যদি পরিসীমা 28 হয় তবে চতুর্থ বাহু = 28 - (4 + 5 + 6)
= 13m < 4 + 5 + 6
∴ পরিসীমা 28m হতে পারে।
প্রশ্ন: একটি লোহার তারের দৈর্ঘ্য 628 সে.মি.। ঐ তারটিকে একটি গোলাকার চাকায় রূপান্তরিত করা হলে চাকার ব্যাস কত হবে?
সমাধান:
ধরি,
চাকার ব্যাস = 2r
এখানে, চাকার পরিধি = লোহার তারের দৈর্ঘ্য
⇒ 2πr = 628
⇒ 2r = 628/π
⇒ 2r = 628/3.14
⇒ 2r = (628 × 100)/314
∴ 2r = 200 সে.মি. (প্রায়)
প্রশ্ন: একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 726 বর্গইঞ্চি হলে ঘনকটির বাহুর দৈর্ঘ্য কত?
সমাধান:
ধরি,
ঘনকের বাহুর দৈর্ঘ্য = a
সমগ্রতলের ক্ষেত্রফল = 6a2
প্রশ্নমতে,
6a2 = 726
⇒ a2 = 726/6
⇒ a2 = 121
⇒ a = 11 [বর্গমূল করে]
প্রশ্ন: একটি ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৯ মিটার ও ৬ মিটার। উচ্চতা ৫ মিটার হলে চার দেয়ালের ক্ষেত্রফল কত?
সমাধান:
ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল = ২(দৈর্ঘ্য + প্রস্থ) × উচ্চতা
= ২ × (৯ + ৬) × ৫ বর্গ মিটার
= ২ × ১৫ × ৫ বর্গ মিটার
= ১৫০ বর্গ মিটার
∴ ঘরের চার দেয়ালের ক্ষেত্রফল = ১৫০ বর্গ মিটার।
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1400 বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য 5 মিটার কম হত তাহলে এটি একটি বর্গক্ষেত্র হত। আয়তক্ষেত্রটির প্রস্থ কত?
সমাধান:
মনে করি,
আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য x মিটার।
আয়তক্ষেত্রটির প্রস্থ y মিটার।
আমরা জানি,
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = xy বর্গমিটার।
প্রশ্নানুসারে,
xy = 1400..........(1)
এবং y = (x - 5).................(2)
(1) নং সমীকরণে y = x – 5 বসিয়ে পাই,
x(x – 5) = 1400
বা, x2 - 5x = 1400
বা, x2 - 5x - 1400 = 0
বা, x2 – 40x + 35x – 1400 = 0
বা, x (x - 40) + 35(x - 40) = 0
বা, (x - 40) (x + 35) = 0
হয়,
x - 40 = 0 অথবা, x + 35 = 0
বা, x = 40 অথবা, x = - 35
কিন্তু দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না। তাই, x = - 35 গ্রহণযোগ্য নয়।
∴ x = 40
এখন, সমীকরণ (2) এ x এর মান বসিয়ে পাই,
y = (40– 5) মিটার = 35 মিটার।
∴ আয়তক্ষেত্রটির প্রস্থ 35 মিটার।
বৃত্তকলার ক্ষেত্রফল = 1/2 r2θ
প্রশ্ন: একটি সিলিন্ডারের ব্যাসার্ধ 6 সে.মি. এবং উচ্চতা 14 সে.মি. হলে, এর আয়তন কত?
সমাধান:
দেওয়া আছে:
ব্যাসার্ধ, r = 6 সে.মি.
উচ্চতা, h = 14 সে.মি.
আমরা জানি,
সিলিন্ডারের আয়তন, V = πr2h
= (22/7) × 62 × 14
= 22 × 36 × 2
= 1584 ঘন সে.মি.
∴ সিলিন্ডারের আয়তন 1584 ঘন সে.মি.
প্রশ্ন: একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ৬০ মিটার এবং প্রস্থ ৪০ মিটার। মাঠের বাইরের দিকে ৩ মিটার চওড়া একটি রাস্তা আছে। যদি প্রতি বর্গমিটার রাস্তা তৈরি করতে ৭৫ টাকা খরচ হয়, তাহলে রাস্তাটি তৈরি করতে মোট কত টাকা লাগবে?
সমাধান:
মাঠের দৈর্ঘ্য = ৬০ মিটার
মাঠের প্রস্থ = ৪০ মিটার
∴ মাঠের ক্ষেত্রফল = ৬০ × ৪০ = ২৪০০ বর্গমিটার
রাস্তার প্রস্থ = ৩ মিটার
∴ রাস্তাসহ দৈর্ঘ্য = ৬০ + ৩ + ৩ = ৬৬ মিটার
∴ রাস্তাসহ প্রস্থ = ৪০ + ৩ + ৩ = ৪৬ মিটার
∴ রাস্তাসহ মাঠের ক্ষেত্রফল = ৬৬ × ৪৬ = ৩০৩৬ বর্গমিটার
∴ রাস্তার ক্ষেত্রফল = ৩০৩৬ - ২৪০০ = ৬৩৬ বর্গমিটার
প্রতি বর্গমিটার রাস্তার ব্যয় = ৭৫ টাকা
∴ ৬৩৬ বর্গমিটার রাস্তার ব্যয় = ৬৩৬ × ৭৫ = ৪৭৭০০ টাকা
∴ রাস্তা তৈরি করতে মোট ব্যয় = ৪৭৭০০ টাকা
ব্যাস = ৪ সে. মি.,
৫০% বৃদ্ধিতে ব্যাস = (১৫০/১০০) × ৪ সে. মি. = ৬ সে. মি.
এক্ষেত্রে, ব্যাসার্ধ = ৩ সে. মি.
আয়তন = ৪/৩ × π × ৩৩
= ৩৬π
প্রশ্ন: একটি গোলকের ব্যাসার্ধ যদি অর্ধেক করা হয় তাহলে পুরাতন ও নতুন গোলকের আয়তনের অনুপাত কত হবে?
সমাধান:
ধরি, পুরাতন গোলকের ব্যাসার্ধ ২R
তাহলে, নতুন গোলকের ব্যাসার্ধ R
∴ পুরাতন গোলকের আয়তন : নতুন গোলকের আয়তন = (৪/৩) × π × (২R)৩ : (৪/৩) × π × R৩
= ৮R৩ : R৩
= ৮ : ১
ধরি,
বর্গের বাহুর দৈর্ঘ্য = a
∴ ক্ষেত্রফল = a2
∴ বর্গের কর্ণের দৈর্ঘ্য = a√2
বর্গের কর্ণের গুনফল = a√2 × a√2 = 2a2
প্রশ্নমতে, 2a2 = 50
∴ ক্ষেত্রফল, a2 = 25
ধরি,
ভূমি ২a,
উচ্চতা = a
∴ ক্ষেত্রফল ২a × a
= ৭২
বা, a2 = ৩৬
∴ a = ৬
∴ ভূমির দৈর্ঘ্য = ২ × a
= ২ × ৬
= ১২ মিঃ