বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পরিমিতি

মোট প্রশ্ন২,১১০এই পাতা৮৮প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পরিমিতি

PrepBank · পাতা ২১ / ২১ · ২,০০১২,০৮৮ / ২,১১০

২,০০১.
একটি আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য ১৫ ফুট এবং প্রস্থ ১২ ফুট। মেঝেটি ঢাকতে ৬ ফুট দীর্ঘ এবং ৩ ফুট প্রস্থ বিশিষ্ট কয়টি কার্পেট প্রয়োজন?
  1. ১৬টি
  2. ১২টি
  3. ১০টি
  4. ২২টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার ঘরের মেঝের দৈর্ঘ্য ১৫ ফুট এবং প্রস্থ ১২ ফুট। মেঝেটি ঢাকতে ৬ ফুট দীর্ঘ এবং ৩ ফুট প্রস্থ বিশিষ্ট কয়টি কার্পেট প্রয়োজন?

সমাধান:
দেওয়া আছে,
কার্পেটের দৈর্ঘ্য ৬ ফুট এবং প্রস্থ ৩ ফুট
∴ কার্পেটের ক্ষেত্রফল = (৬ × ৩) বর্গফুট
= ১৮ বর্গফুট

ঘরের দৈর্ঘ্য ১৫ ফুট এবং প্রস্থ ১২ ফুট
∴ ঘরের ক্ষেত্রফল = (১৫ × ১২) বর্গফুট
= ১৮০ বর্গফুট

∴ প্রয়োজনীয় কার্পেট সংখ্যা = ১৮০/১৮ টি 
= ১০টি

২,০০২.
ব্যাস 14 সে.মি. হলে, গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল কত?
  1. 169π বর্গ সে.মি.
  2. 193π বর্গ সে.মি.
  3. 179π বর্গ সে.মি.
  4. 196π বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: ব্যাস 14 সে.মি. হলে, গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল কত?

সমাধান:
গোলকের ব্যাস 14 সে.মি.
গোলকের ব্যাসার্ধ r = 7 সে.মি.

আমরা জানি,
গোলকের পৃষ্ঠের  ক্ষেত্রফল = 4πr2 বর্গ একক
= 4π × 72 বর্গ সে.মি.
= 196π বর্গ সে.মি.

২,০০৩.
3 cm ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত?
  1. 28π cm3
  2. 32π cm3
  3. 24π cm3
  4. 36π cm3
ব্যাখ্যা
প্রশ্ন: 3 cm ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত?

সমাধান:
ধরি,
গোলকের ব্যাসার্ধ = r

আমরা জানি,
গোলকের আয়তন = (4/3)πr3 ঘন একক
= (4/3) × π × (3)3 cm3
= 36π cm3
২,০০৪.
একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সে. মি. এবং আয়তন 150 ঘন সে. মি. । বেলনের ভূমির ব্যাসার্ধ কত? 
  1. ক) 2 সে. মি.
  2. খ) 3 সে. মি.
  3. গ) 4 সে. মি.
  4. ঘ) 5 সে. মি.
ব্যাখ্যা
মনেকরি,
বেলনটির উচ্চতা h এবং ভূমির ব্যাসার্ধ r 

প্রশ্নমতে,
2πrh = 100 ...........  (1)
πr2h = 150 ............ (2)

(2)নং কে  (1) নং দ্বারা ভাগ করে পাই,
πr2h/2πrh = 150/100
r/2 =3/2 
r= 3
২,০০৫.
3 সে.মি., 4 সে.মি. ও 5 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি গোলক গলিয়ে একটি গোলক তৈরি করা হলে নতুন গোলকের ব্যাসার্ধ কত?
  1. ক) 6 সে.মি.
  2. খ) 7 সে.মি.
  3. গ) 8 সে.মি.
  4. ঘ) 9 সে.মি.
ব্যাখ্যা

3 সে.মি., 4 সে.মি. ও 5 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট গোলক তিনটির আয়তন যথাক্রমে, (4/3 π 33), (4/3 π 43) ও (4/3 π 53)।
সুতরাং নতুন গোলকটির আয়তন = (4/3 π 3^3) + (4/3 π 4^3) + (4/3 π 5^3)
= 4/3 π (33 + 43 + 53)
= 4/3 π × 216
= 4/3 π × 63
সুতরাং নতুন গোলকটির ব্যাসার্ধ = 6 সে.মি.

২,০০৬.
দুটি ঘনকের বাহুর দৈর্ঘ্যের অনুপাত ৩ : ২ হলে, আয়তনের অনুপাত কত?
  1. ২১ : ৮
  2. ৯ : ৪
  3. ২৭ : ১৬
  4. ২৭ : ৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ঘনকের বাহুর দৈর্ঘ্যের অনুপাত ৩ : ২ হলে, আয়তনের অনুপাত কত?

সমাধান:
ধরি,
ঘনক দুটির বাহুর দৈঘ্যের অনুপাত যথাক্রমে 3a, 2a
∴ ঘনক দুটির আয়তনের অনুপাত = (3a)3 : (2a)3
= 27a3 : 8a3
= 27 : 8
২,০০৭.
একটি গোলকের আয়তন 288π ঘনমিঃ হলে এর পৃষ্ঠের ক্ষেত্রফল কত?
  1. ক) 288π বর্গমিঃ
  2. খ) 144π বর্গমিঃ
  3. গ) 288 বর্গমিঃ
  4. ঘ) 144 বর্গমিঃ
ব্যাখ্যা

মনেকরি,
গোলকের ব্যাসার্ধ = r
∴ আয়তন = 4/3 π r3 = 288π
বা,  r3 = (288π × 3)/4π = 216
∴ r = 3√216 = 6
∴ পৃষ্ঠের ক্ষেত্রফল = 4πr2
= 4π × 62
= 144π বর্গমিঃ

২,০০৮.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। বিস্তার ১৬ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?
  1. ক) ৪৮ মিটার
  2. খ) ৬৪ মিটার
  3. গ) ৯৬ মিটার
  4. ঘ) ১২৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। বিস্তার ১৬ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত? 

সমাধান:
দেওয়া আছে, 
বিস্তার =১৬ মিটার  
∴ দৈর্ঘ্য = ১৬ × ৩ = ৪৮ মিটার।

∴ পরিসীমা = ২(৪৮+১৬) মিটার
= ২ × ৬৪ মিটার 
= ১২৮ মিটার
২,০০৯.
সামান্তরিকের ভূমি ৬ মিটার এবং উচ্চতা ৫ মিটার হলে সামান্তরিকটির ক্ষেত্রফল কত?
  1. ক) ১৫ বর্গমিটার
  2. খ) ৩০ বর্গমিটার
  3. গ) ৬০ বর্গমিটার
  4. ঘ) ৩২ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সামান্তরিকের ভূমি ৬ মিটার এবং উচ্চতা ৫ মিটার হলে সামান্তরিকটির ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= ৬ × ৫ বর্গমিটার
= ৩০ বর্গমিটার
২,০১০.
একটি বেলনাকার (Cylindrical) লোহার দন্ডের উচ্চতা এর ব্যাসার্ধের সমান। এটিকে গলিয়ে বেলনের ব্যাসার্ধের অর্ধেক ব্যাসার্ধ বিশিষ্ট কয়টি গোলাকার বল তৈরি করা যাবে?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৬
ব্যাখ্যা
ধরি, বেলনের উচ্চতা = ব্যাসার্ধ = r
∴ বেলনের আয়তন = πr × r = πr
বলের ব্যাসার্ধ = r/২
বলের আয়তন = ৪/৩ πr
= ৪/৩ π(r/২)
= ৪/৩ π (r/৮)
= πr/৬
∴ বলের সংখ্যা = πr / (πr/৬)
= πr × (৬/πr)
= ৬
২,০১১.
একটি কোণকের উচ্চতা ২৪ সে.মি. এবং আয়তন ১২৩২ ঘন সে.মি. হলে কোণকের বক্রতলের ব্যাসার্ধ কত?
  1. ৫ সে.মি.
  2. ৬ সে.মি.
  3. ৭ সে.মি.
  4. ৯ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কোণকের উচ্চতা ২৪ সে.মি. এবং আয়তন ১২৩২ ঘন সে.মি. হলে কোণকের বক্রতলের ব্যাসার্ধ কত?

সমাধান:
দেওয়া আছে,
​কোণকের উচ্চতা, h = ২৪ সে.মি. 
​আয়তন = ১২৩২ ঘন সে.মি. 
​বক্রতলের ব্যাসার্ধ, r = ?

​আমরা জানি,
​কোণকের আয়তন = (১/৩)πrh

​প্রশ্নমতে,
​(১/৩)πrh = ১২৩২
​⇒ (১/৩) × (২২/৭) × r × ২৪ = ১২৩২
​⇒ (১৭৬​ × r)/৭ = ১২৩২
⇒ ​r = (১২৩২ × ৭)/১৭৬
​⇒ ​r = ৪৯ 
⇒ ​r = ৭

∴ ​বক্রতলের ব্যাসার্ধ, r = ৭ সে.মি.

২,০১২.
দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত 3 : 5 হলে, তাদের আয়তনের অনুপাত কত? 
  1. ক) 9 : 15
  2. খ) 6 : 27
  3. গ) 27 : 125
  4. ঘ) 9 : 25
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত 3 : 5 হলে, তাদের আয়তনের অনুপাত কত? 

সমাধান: 
মনে করি,
গোলকদ্বয়ের ব্যাসার্ধ যথাক্রমে 3r, 5r

তাদের আয়তনের অনুপাত = {(4/3) π (3r)3} : {(4/3) π (5r)3}
 = 27 : 125
২,০১৩.
একটি সামান্তরিকের ক্ষেত্রফল ৩৬ বর্গমিটার এবং সামান্তরিকের উচ্চতা ৪ মিটার হলে, সামান্তরিকের ভূমি কত সে.মি?
  1. ৬৫০ সে.মি.
  2. ৪০০ সে.মি.
  3. ৫০০ সে.মি.
  4. ৯০০ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামান্তরিকের ক্ষেত্রফল ৩৬ বর্গমিটার এবং সামান্তরিকের উচ্চতা ৪ মিটার হলে, সামান্তরিকের ভূমি কত সে.মি?

সমাধান:
সামান্তরিকের ক্ষেত্রফল = ৩৬ বর্গমিটার
সামান্তরিকের উচ্চতা = ৪ মিটার
সামান্তরিকের ভূমি = ৩৬/৪ = ৯ মিটার
= (৯ × ১০০) সে.মি.
= ৯০০ সে.মি.
২,০১৪.
আয়তাকার ঘনবস্তুর তল কয়টি?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৬
  4. ঘ) ৯
ব্যাখ্যা

একটি আয়তাকার ঘনবস্তুর ৬ টি তল থাকে।
যেমনঃ ইট, বই।

 

২,০১৫.
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ২০ মিটার এবং প্রস্থ ১৫ মিটার। এর ভিতরের চতুর্দিকে ১ মিটার চওড়া রাস্তা রয়েছে। রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ৬৬ বর্গমিটার
  2. ১৩৬ বর্গমিটার
  3. ৯০ বর্গমিটার
  4. ১৫৬ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ২০ মিটার এবং প্রস্থ ১৫ মিটার। এর ভিতরের চতুর্দিকে ১ মিটার চওড়া রাস্তা রয়েছে। রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গমিটার?

​সমাধান:
​রাস্তাসহ বাগানের মোট ক্ষেত্রফল = (২০ × ১৫) = ৩০০ বর্গমিটার

রাস্তার প্রস্থ ১ মিটার হওয়ায়, ভিতরের দৈর্ঘ্য ও প্রস্থ উভয় দিক থেকে (১ + ১) = ২ মিটার করে কমবে।

∴ রাস্তা বাদে বাগানের  ভিতরের দৈর্ঘ্য = ২০ - ২ = ১৮ মিটার
​রাস্তা বাদে বাগানের  ভিতরের প্রস্থ = ১৫ - ২ = ১৩ মিটার

​ রাস্তাবাদে ভিতরের অংশের ক্ষেত্রফল = (১৮ × ১৩) বর্গমিটার
​= ২৩৪ বর্গমিটার

​রাস্তাটির ক্ষেত্রফল = (রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল - রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল)
= (৩০০ - ২৩৪) বর্গমিটার
= ৬৬ বর্গমিটার

সুতরাং, রাস্তাটির ক্ষেত্রফল ৬৬ বর্গমিটার।

২,০১৬.
একটি গাড়ির চাকার পরিধি ১.২৫ মিটার। ২ কিলোমিটার ৫০০ মিটার পথ চলতে চাকার মোট ঘূর্ণনের সংখ্যা কত?
  1. ১৫০০
  2. ৩০০
  3. ৯০০
  4. ২০০০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি গাড়ির চাকার পরিধি ১.২৫ মিটার। ২ কিলোমিটার ৫০০ মিটার পথ চলতে চাকার মোট ঘূর্ণনের সংখ্যা কত?

সমাধান:
এখানে,
চাকার পরিধি = ১.২৫ মিটার
দূরত্ব = ২ কিমি ৫০০ মিটার
= ২০০০ + ৫০০= ২৫০০ মিটার

১.২৫ মিটার যেতে গাড়ির চাকা ঘুরবে = ১ বার
∴ ১ মিটার যেতে গাড়ির চাকা ঘুরবে = (১/১.২৫) বার
∴ ২৫০০ মিটার যেতে চাকা ঘুরবে = (২৫০০ ÷ ১.২৫) বার
= (২৫০০ × ১০০)/১২৫
= ২০০০ বার

২,০১৭.
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৮ মিটার এবং প্রস্থ ৪ মিটার, এর চারপাশে বেড়া দিতে প্রতি মিটারে ৪০ টাকা খরচ হলে মোট কত টাকা লাগবে?
  1. ক) ১২৮০ টাকা
  2. খ) ৯৬০ টাকা
  3. গ) ৪৮০ টাকা
  4. ঘ) ৬৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৮ মিটার এবং প্রস্থ ৪ মিটার, এর চারপাশে বেড়া দিতে প্রতি মিটারে ৪০ টাকা খরচ হলে মোট কত টাকা লাগবে?

সমাধান:

দেওয়া আছে,
আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৮ মিটার
আয়তাকার বাগানের প্রস্থ ৪ মিটার
আয়তাকার বাগানের পরিসীমা = ২ × (৮ + ৪) মিটার
= ২ × ১২ মিটার
= ২৪ মিটার

১ মিটারে খরচ হয় ৪০ টাকা
২৪ মিটারে খরচ হয় (২৪ × ৪০) টাকা = ৯৬০ টাকা
২,০১৮.
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য তার প্রস্থের ৪/৩ গুণ এবং এর চারপাশে বাঁশের বেড়া দিতে প্রতি মিটারে ৩৫ টাকা করে মোট ২৪৫০ টাকা খরচ হয়। বাগানের ক্ষেত্রফল কত?
  1. ২৬০ বর্গ মি.
  2. ৪৫০ বর্গ মি.
  3. ৩৬০ বর্গ মি.
  4. ৩০০ বর্গ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য তার প্রস্থের ৪/৩ গুণ এবং এর চারপাশে বাঁশের বেড়া দিতে প্রতি মিটারে ৩৫ টাকা করে মোট ২৪৫০ টাকা খরচ হয়। বাগানের ক্ষেত্রফল কত?

সমাধান:

বাগানের পরিসীমা = ২৪৫০/৩৫ = ৭০ মিটার।
ধরি, 
প্রস্থ = ক
∴ দৈর্ঘ্য = ৪ক/৩
পরিসীমা = ২(ক + ৪ক/৩)
=১৪ক/৩ মিটার

∴ ১৪ক/৩ = ৭০
ক = ১৫ মিটার
∴ দৈর্ঘ্য = (৪ × ১৫)/৩
= ২০ মিটার

∴ ক্ষেত্রফল = (১৫ × ২০) = ৩০০ বর্গ মি.
২,০১৯.
একটি ঘনকের প্রান্ত 25% বৃদ্ধি করলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. 55.25%
  2. 56.25%
  3. 54.25%
  4. 58.25%
ব্যাখ্যা
ধরি, 
ঘনকের এক প্রান্ত =a 
ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল  = 6a2

25% বৃদ্ধিতে,
ঘনকের এক প্রান্ত = a + a এর 25% 
                            = a + a এর 25/100
                            = 125a/100
                            = 5a/4

ঘনকের পৃষ্ঠতলের নতুন ক্ষেত্রফল = 6(5a/4)2
                                                     = 75a2/8

ক্ষেত্রফল বৃদ্ধি= 75a2/8 -  6a2
                      = 27a2/8

শতকরা বৃদ্ধি পাবে={(27a2/8) × (1/6a2) ×100}%
                           = 56.25%
২,০২০.
একটি সামন্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১২ সে.মি. এবং ১৪ সে.মি. হলে, সামন্তরিকের পরিসীমা কত?
  1. ৩৫ সে.মি.
  2. ৪০ সে.মি.
  3. ৫২ সে.মি.
  4. ৭২ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামন্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১২ সে.মি. এবং ১৪ সে.মি. হলে, সামন্তরিকের পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি,
সামান্তরিকের পরিসীমা = ২ × সন্নিহিত বাহুদ্বয়ের সমষ্টি
= ২ × ( ১২+ ১৪)
= ৫২ সে.মি.
২,০২১.
একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ৮০ মিটার এবং প্রস্থ ৬০ মিটার। মাঠের বাইরের দিকে ৫ মিটার চওড়া একটি রাস্তা আছে। যদি প্রতি বর্গমিটার রাস্তা তৈরি করতে ১৫০ টাকা খরচ হয়, তাহলে রাস্তাটি তৈরি করতে মোট কত টাকা লাগবে?
  1. ২২৫০০০ টাকা
  2. ১৫০০০০ টাকা
  3. ২০০০০০ টাকা
  4. ৩২০০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ৮০ মিটার এবং প্রস্থ ৬০ মিটার। মাঠের বাইরের দিকে ৫ মিটার চওড়া একটি রাস্তা আছে। যদি প্রতি বর্গমিটার রাস্তা তৈরি করতে ১৫০ টাকা খরচ হয়, তাহলে রাস্তাটি তৈরি করতে মোট কত টাকা লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
মাঠের দৈর্ঘ্য = ৮০ মিটার
মাঠের প্রস্থ = ৬০ মিটার
∴ মাঠের ক্ষেত্রফল = ৮০ × ৬০ = ৪৮০০ বর্গমিটার

আবার,
রাস্তার প্রস্থ = ৫ মিটার
যেহেতু রাস্তাটি মাঠের বাইরের দিকে তৈরি করা হয়েছে,
∴ রাস্তাসহ দৈর্ঘ্য = ৮০ + ৫ + ৫ = ৯০ মিটার
∴ রাস্তাসহ প্রস্থ = ৬০ + ৫ + ৫ = ৭০ মিটার

∴ রাস্তাসহ মাঠের ক্ষেত্রফল = ৯০ × ৭০ = ৬৩০০ বর্গমিটার

∴ রাস্তার ক্ষেত্রফল = (রাস্তাসহ মাঠের ক্ষেত্রফল) - (মাঠের ক্ষেত্রফল)
= ৬৩০০ - ৪৮০০ = ১৫০০ বর্গমিটার

এখন, প্রতি বর্গমিটার রাস্তার ব্যয় = ১৫০ টাকা
∴ ১৫০০ বর্গমিটার রাস্তার মোট ব্যয় = ১৫০০ × ১৫০ টাকা
= ২২৫০০০ টাকা
∴ রাস্তাটি তৈরি করতে মোট ২২৫০০০ টাকা লাগবে।

২,০২২.
একটি ত্রিভুজের ক্ষেত্রফল ৫০ বর্গ সে.মি. এবং একটি বাহু ২০ সে.মি.। যদি বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ ৩০° হয়, তবে অপর বাহুটি কত?
  1. ১৫ সে.মি.
  2. ১২ সে.মি.
  3. ২৫ সে.মি.
  4. ১০ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজের ক্ষেত্রফল ৫০ বর্গ সে.মি. এবং একটি বাহু ২০ সে.মি.। যদি বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ ৩০° হয়, তবে অপর বাহুটি কত?

সমাধান:
দেওয়া আছে,
ত্রিভুজের ক্ষেত্রফল = ৫০ বর্গ সে.মি.
একটি বাহু, a = ২০ সে.মি.
অন্তর্ভুক্ত কোণ, θ = ৩০°

আমরা জানি, 
ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × a × b × sin θ  ; [দুই বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ থাকলে] 
⇒ ৫০ = (১/২) × ২০ × b × sin৩০°
⇒ ৫০ = ১০ × b × sin৩০°
⇒ ৫০ = ১০ × b × (১/২)  ; [sin৩০° = ১/২] 
⇒ ৫০ = ৫ × b
⇒ b = ৫০/৫
∴ b = ১০ সে.মি.

সুতরাং, অপর বাহুটি ১০ সে.মি.

২,০২৩.
একটি চৌবাচ্চার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা ০.২ মিটার। ঐ চৌবাচ্চাটির আয়তন কত? 
  1. ০.০৮ ঘনমিটার
  2. ০.০০৮ ঘনমিটার
  3. ০.০০০৮ ঘনমিটার
  4. ০.০০০০৮ ঘনমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা ০.২ মিটার। ঐ চৌবাচ্চাটির আয়তন কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
চৌবাচ্চার দৈর্ঘ্য = ০.২ মিটার, 
চৌবাচ্চার প্রস্থ = ০.২ মিটার এবং 
চৌবাচ্চার উচ্চতা = ০.২ মিটার 
∴ চৌবাচ্চার আয়তন = (দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা) ঘন একক 
= (০.২ × ০.২ × ০.২) ঘনমিটার 
= ০.০০৮ ঘনমিটার। 
২,০২৪.
একটি ঘনকের আয়তন ২১৬ ঘনমি হলে তার একটি তলের ক্ষেত্রফল কত?
  1. ক) ৭২ বর্গ মি
  2. খ) ৩৬ বর্গ মি
  3. গ) ১৮ বর্গ মি
  4. ঘ) ৬ বর্গ মি
ব্যাখ্যা
প্রশ্ন- একটি ঘনকের আয়তন ২১৬ ঘনমি হলে তার একটি তলের ক্ষেত্রফল কত?

সমাধান-
ঘনকের বাহুর দৈর্ঘ্য = a 
আয়তন a3 = ২১৬
⇒ a = ৬

একটি তলের ক্ষেত্রফল = a2 = ৩৬ বর্গ মি
২,০২৫.
একটি বেলনের ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত ৩ : ৭ এবং আয়তন ১৫৮৪ ঘনসে.মি.। বেলনের ব্যাসার্ধ কত?
  1. ১৪ সে.মি.
  2. ১০ সে.মি.
  3. ৬ সে.মি.
  4. ৮ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বেলনের ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত ৩ : ৭ এবং আয়তন ১৫৮৪ ঘনসে.মি.। বেলনের ব্যাসার্ধ কত?

সমাধান:
ধরি,
ব্যাসার্ধ = ৩a এবং উচ্চতা = ৭a
বেলনের ব্যাসার্ধ R এবং উচ্চতা h হলে, বেলনের আয়তন = πR2h
∴ (২২/৭) × ৩a × ৩a × ৭a = ১৫৮৪
⇒ a =(১৫৮৪)/(২২ × ৯)
⇒ a = ৮
∴ a = ২

∴ বেলনের ব্যাসার্ধ = ৩a = ৩ × ২ = ৬ সে.মি.
২,০২৬.
একটি রম্বসের কর্ণ যথাক্রমে ৫ সেন্টিমিটার ও ৪.৫ সেন্টিমিটার রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার?
  1. ২.২৫
  2. ২২.৫০
  3. ১২.৫০
  4. ১১.২৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণ যথাক্রমে ৫ সেন্টিমিটার ও ৪.৫ সেন্টিমিটার রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার?

সমাধান:
রম্বসের একটি কর্ণ ৫ সেন্টিমিটার 
অপর কর্ণটি = ৪.৫ সেন্টিমিটার

রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ৫ × ৪.৫
= ১১.২৫ বর্সেরন্টিমিটার 
২,০২৭.
একটি মাদুরের দৈর্ঘ্য 6 ফুট ও প্রস্থ 4 ফুট হলে ঐ মাদুর দ্বারা একটি রুমের মেঝের 40% জায়গা ঢাকা যায়। মেঝের ক্ষেত্রফল কত?
  1. ক) 60 বর্গ ফুট
  2. খ) 50 বর্গ ফুট
  3. গ) 40 বর্গ ফুট
  4. ঘ) 30 বর্গ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মাদুরের দৈর্ঘ্য 6 ফুট ও প্রস্থ 4 ফুট হলে ঐ মাদুর দ্বারা একটি রুমের মেঝের 40% জায়গা ঢাকা যায়। মেঝের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে, 
মাদুরের দৈর্ঘ্য = 6 ফুট
মাদুরের প্রস্থ = 4 ফুট
মাদুরের ক্ষেত্রফল = (6 × 4) বর্গ ফুট
= 24 বর্গ ফুট

প্রশ্নমতে,
40% মেঝের ক্ষেত্রফল = 24 বর্গ ফুট 
1% মেঝের ক্ষেত্রফল = 24/40 বর্গ ফুট
100% মেঝের ক্ষেত্রফল = (24 × 100)/40 বর্গ ফুট 
= 60 বর্গ ফুট

∴ রুমের মেঝের ক্ষেত্রফল = 60 বর্গ ফুট।
২,০২৮.
4 একক ধারবিশিষ্ট একটি ঘনকের দুইটি কর্ণের সমষ্টি কত একক ?
  1. ক) √3
  2. খ) 4√3
  3. গ) 8√3
  4. ঘ) 16√3
ব্যাখ্যা
প্রশ্ন: 4 একক ধারবিশিষ্ট একটি ঘনকের দুইটি কর্ণের সমষ্টি কত একক ?

সমাধান: 
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য a = 4
ঘনকের কর্ণের দৈর্ঘ্য = √3a
=  4√3

ঘনকের দুইটি কর্ণের সমষ্টি =  4√3 + 4√3 = 8√3 একক
২,০২৯.
একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল ১৭৬৪ বর্গ মি. এবং এর চারদিকে বেড়া দেয়া আছে। প্রতি মিটার বেড়া ‍দিতে ১০ টাকা খরচ হলে সম্পূর্ণ মাঠটি বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে?
  1. ১২৮০ টাকা
  2. ১৮৪০ টাকা
  3. ১৬৮০ টাকা
  4. ১৭৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল ১৭৬৪ বর্গ মি. এবং এর চারদিকে বেড়া দেয়া আছে। প্রতি মিটার বেড়া ‍দিতে ১০ টাকা খরচ হলে সম্পূর্ণ মাঠটি বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে?

সমাধান:
দেওয়া আছে,
বর্গাকার মাঠের ক্ষেত্রফল = ১৭৬৪ বর্গ .মি.
বর্গাকার মাঠের একবাহুর দৈর্ঘ্য = √১৭৬৪ মি.
= ৪২ মি.

∴ বর্গাকার মাঠের পরিসীমা = (৪২ × ৪) মি.
= ১৬৮ মি.

∴ ১ মিটার বেড়া ‍দিতে খরচ হয় = ১০ টাকা
∴ ১৬৮ মিটার বেড়া ‍দিতে খরচ হয় = (১৬৮ × ১০) = ১৬৮০ টাকা
২,০৩০.
বেলনের ভূমির ব্যাস ১ মিটার, উচ্চতা ৭ মিটার হলে, বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত?
  1. ক) ২০π বর্গ মিটার
  2. খ) ২২π বর্গ মিটার
  3. গ) ২২.০২৫ বর্গ মিটার
  4. ঘ) ২২ বর্গ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: বেলনের ভূমির ব্যাস ১ মিটার, উচ্চতা ৭ মিটার হলে, বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত?

সমাধান: 

দেওয়া আছে,
বেলনের ভূমির ব্যাস ১ মিটার
∴ ভূমির ব্যাসার্ধ r = ০.৫ মিটার
বেলনের উচ্চতা h = ৭ মিটার 

আমরা জানি,
বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল = ২πrh 
= ২ × (২২/৭) × (০.৫) × ৭ বর্গ মিটার
= ২২ বর্গমিটার
 
২,০৩১.
একটি বাক্সের ধার যথাক্রমে ৩মিঃ, ৪মিঃ, ৫মিঃ। প্রতি বর্গমিটার ১১ টাকা হিসাবে বাক্সটির বহিরাংশ রং করতে মোট কত খরচ পড়বে?
  1. ক) ৯৩৪ টাকা
  2. খ) ১০৩৪ টাকা
  3. গ) ১১৩৪ টাকা
  4. ঘ) ১২৩৪ টাকা
ব্যাখ্যা

বাক্সের সমগ্রতলের ক্ষেত্রফল = ২(৩×৪ + ৪×৫ + ৩×৫)
= ৯৪ বর্গ মি.
∴ রং করতে খরচ = ৯৪ × ১১
= ১০৩৪ টাকা

২,০৩২.
একটি সিলিন্ডার ও একটি সমবৃত্তভূমিক কোণকের ব্যাসার্ধ এবং আয়তন সমান। সিলিন্ডারের উচ্চতা ও সমবৃত্তভূমিক কোণকের উচ্চতার অনুপাত কত? 
  1. 1 : 3
  2. 2 : 5
  3. 1 : 2
  4. 2 : 3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সিলিন্ডার ও একটি সমবৃত্তভূমিক কোণকের ব্যাসার্ধ এবং আয়তন সমান। সিলিন্ডারের উচ্চতা ও সমবৃত্তভূমিক কোণকের উচ্চতার অনুপাত কত? 
 
সমাধান: 
ধরি, 
সিলিন্ডার ও সমবৃত্তভূমিক কোণকের ব্যাসার্ধ = r 
সিলিন্ডারের উচ্চতা = h1
সমবৃত্তভূমিক কোণকের উচ্চতা = h2

আমরা জানি,
সিলিন্ডারের আয়তন = πr2h1
সমবৃত্তভূমিক কোণকের আয়তন = (1/3)πr2h2

প্রশ্নমতে, 
πr2h1 = (1/3)πr2h2
বা, h1 = h2/3
বা, h1/h2 = 1/3
বা, h1 : h2 = 1 : 3
২,০৩৩.
একটি অর্ধগোলকের ব্যাসার্ধ r হলে আয়তন = ?
  1. ক) 2/3πr3
  2. খ) 4/3πr3
  3. গ) 1/3πr2h
  4. ঘ) 2πr2
ব্যাখ্যা

অর্ধগোলকের আয়তন = 2/3πr3
যেখানে r ব্যাসার্ধ

২,০৩৪.
একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে গোলকের আয়তন কত গুণ বৃদ্ধি পাবে?
  1. 1 গুণ
  2. 2 গুণ
  3. 4 গুণ
  4. 8 গুণ
ব্যাখ্যা

আমরা জানি,
গোলকের ব্যাসার্ধ r হলে আয়তন = 4/3 πr3
= 4/3 π(2r)3
= 4/3 π 8 r3
= 8 × 4/3 πr3
= 8 × গোলকের আয়তন।

২,০৩৫.
পাড়বাদে একটি পুকুরের দৈর্ঘ্য ৬৫ মি. এবং প্রস্থ ৪৫ মি.। পুকুরের পাড়ের বিস্তার ৫ মি. হলে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত নির্ণয় করুন?
  1. ৮২৫ বর্গ মি.
  2. ১৪০০ বর্গ মি.
  3. ১২০০ বর্গ মি.
  4. ১৫২৪ বর্গ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: পাড়বাদে একটি পুকুরের দৈর্ঘ্য ৬৫ মি. এবং প্রস্থ ৪৫ মি.। পুকুরের পাড়ের বিস্তার ৫ মি. হলে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত নির্ণয় করুন?

সমাধান:
পাড়বাদে পুকুরের ক্ষেত্রফল = (৬৫ × ৪৫) = ২৯২৫ বর্গ মি.

পাড়সহ পুকুরের দৈর্ঘ্য = {৬৫ + (৫ × ২)} = ৭৫ মি.
পাড়সহ পুকুরের প্রস্থ = {৪৫ + (৫ × ২)} = ৫৫ মি.

∴ পাড়সহ পুকুরের ক্ষেত্রফল = (৭৫ × ৫৫ ) = ৪১২৫ বর্গ মি.

∴ পাড়ের ক্ষেত্রফল = ৪১২৫ - ২৯২৫ = ১২০০ বর্গ মি.
২,০৩৬.
একটি সাবানের দৈর্ঘ্য ৫ সে.মি. প্রস্থ ৪ সে.মি. এবং উচ্চতা ২ সে.মি. হলে ৬০ সে.মি. দৈর্ঘ্য, ৫০ সে.মি. প্রস্থ এবং ৪০ সে.মি. উচ্চতা বিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে?
  1. ৩০০০ টি
  2. ৪০০০ টি
  3. ২৫০০ টি
  4. ৩৫০০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সাবানের দৈর্ঘ্য ৫ সে.মি. প্রস্থ ৪ সে.মি. এবং উচ্চতা ২ সে.মি. হলে ৬০ সে.মি. দৈর্ঘ্য, ৫০ সে.মি. প্রস্থ এবং ৪০ সে.মি. উচ্চতা বিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে?

সমাধান:
একটি সাবানের আয়তন = (৫ × ৪ × ২) ঘন সে.মি.
= ৪০ ঘন সে.মি.

একটি বাক্সের আয়তন = (৬০ × ৫০ × ৪০) ঘন সে.মি.
= ১২০০০০ ঘন সে.মি.

∴ একটি বাক্সে সর্বমোট সাবান ধরবে = বাক্সের আয়তন/সাবানের আয়তন
= ১২০০০০/৪০ টি
= ৩০০০ টি
২,০৩৭.
একটি সমবৃত্তভুমিক কোণকের উচ্চতা 8 সে. মি. এবং ভুমির ব্যসার্ধ 6 সে. মি. হলে এর হেলানো উচ্চতা কত?
  1. 9 সে.মি
  2. 10 সে.মি
  3. 11 সে.মি
  4. 12 সে.মি
ব্যাখ্যা

চিত্রে, উচ্চতা OA = 8cm, ব্যাসার্ধ = OB = 6
∴ হেলানো উচ্চতা AB = √OA2 + OB2 = √82 + 62 = 10

২,০৩৮.
4 সেমি বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত?
  1. 8π বর্গসেমি
  2. 6π বর্গসেমি
  3. 4π বর্গসেমি
  4. 2√2 π বর্গসেমি
ব্যাখ্যা
প্রশ্ন: 4 সেমি বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত?

সমাধান:

বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 সেমি
বর্গের কর্ণের দৈর্ঘ্য = √2 × বাহু
= 4√2 সেমি

প্রশ্নমতে,
বৃত্তের ব্যাস = বর্গের কর্ণের দৈর্ঘ্য 
বৃত্তের ব্যাস = 4√2

বৃত্তের ব্যাসার্ধ, r = 4√2/2 = 2√2 সে.মি.

আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = πr2
= π(2√2)2
= 8π বর্গসেমি
২,০৩৯.
একটি সমবৃত্তভূমিক বেলনের উচ্চতা 10 সে.মি. এবং ভূমির ব্যাসার্ধ 7 সে.মি. হলে, এর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত?
  1. 758 বর্গমিটার
  2. 748 বর্গমিটার
  3. 738 বর্গমিটার
  4. 728 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবৃত্তভূমিক বেলনের উচ্চতা 10 সে.মি. এবং ভূমির ব্যাসার্ধ 7 সে.মি. হলে, এর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত? 

সমাধান:
মনে করি,
সমবৃত্তভূমিক বেলনের উচ্চতা h = 10 সে.মি. এবং ভূমির ব্যাসার্ধ 7 সে.মি.

সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 2πr(r +  h)
= 2 × (22/7) × 7 (7 + 10) বর্গমিটার
= 44 × 17 বর্গমিটার
= 748 বর্গমিটার
২,০৪০.
এক নটিকেল মাইল সমান কত ফুট?
  1. ক) ৭০৮০
  2. খ) ৪০৮০
  3. গ) ৬০৮০
  4. ঘ) ৫০৮০
ব্যাখ্যা
১ নটিকেল মাইল = ৬০৭৬.১২ ফুট বা প্রায় ৬০৮০ফুট।
২,০৪১.
একটি ঘনকের দৈর্ঘ্য p হলে, নিচের কোনটি সত্য?
  1. আয়তন = p2
  2. সমগ্রতলের ক্ষেত্রফল = 6p2
  3. ঘনকের কর্ণ = √6p
  4. উপরের সবকয়টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঘনকের দৈর্ঘ্য p হলে, নিচের কোনটি সত্য?

সমাধান:
একটি ঘনকের দৈর্ঘ্য p হলে,
ঘনকের কর্ণ = √3p
সমগ্রতলের ক্ষেত্রফল = 6p2
ঘনকের আয়তন = p3

২,০৪২.
3 মিটার, 4 মিটার ও 5 মিটার বাহু বিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হলে নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত?
  1. 3 মিটার
  2. 4 মিটার
  3. 12 মিটার
  4. 6 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: 3 মিটার, 4 মিটার ও 5 মিটার বাহু বিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হলে নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান: 
 নতুন ঘনকের আয়তন = ঘনক তিনটির আয়তনের সমষ্টি
= 33 + 43 + 53
= 27 + 64 + 125
= 216 ঘন মিটার

নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য = 3√216
= (63)1/3
= 6 মিটার
২,০৪৩.
একটি কোণকের ব্যাসার্ধ r, উচ্চতা h এবং হেলানো দৈর্ঘ্য l হলে কোণকের আয়তন-
  1. πr2h
  2. (4/3)πr2h
  3. 1/3πr2h
  4. πr(l + r)
ব্যাখ্যা

কোনকের আয়তন = 1/3πr2h

২,০৪৪.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ। এর ক্ষেত্রফল 384 বর্গমিটার হলে, কর্ণ কত? 
  1. ৮√১৩ মিটার
  2. ৪৮ মিটার
  3. ৯√৭ মিটার
  4. ২৪ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ। এর ক্ষেত্রফল 384 বর্গমিটার হলে, কর্ণ কত? 

সমাধান:
দেওয়া আছে,
দৈর্ঘ্য = প্রস্থের ৩/২ গুণ
ক্ষেত্রফল = ৩৮৪ বর্গমিটার

ধরি, প্রস্থ = ক মিটার
∴ দৈর্ঘ্য = (৩/২) × ক  মিটার

আমরা জানি, 
ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
⇒ (৩/২)ক × ক = ৩৮৪
⇒ (৩/২)ক = ৩৮৪
⇒ ক  = ৩৮৪ × (২/৩)
⇒ ক = ২৫৬
⇒ ক = √২৫৬
∴ ক = ১৬ মিটার
অতএব, প্রস্থ = ১৬ মিটার
∴ দৈর্ঘ্য = (৩/২) × ক = (৩/২) × ১৬ = ২৪ মিটার

আমরা জানি, 
কর্ণ = √(দৈর্ঘ্য + প্রস্থ) = √(২৪ + ১৬)
= √(৫৭৬ + ২৫৬)
= √৮৩২
= ৮√১৩ মিটার

সুতরাং, আয়তাকার ঘরটির কর্ণ ৮√১৩ মিটার।

২,০৪৫.
একটি দেওয়ালের দৈর্ঘ্য ১৫ মি, উচ্চতা ৪ মি, পুরুত্ব ২০ সে. মি। একটি ইটের দৈর্ঘ্য ১০ সে. মি., প্রস্থ ৫ সে. মি., উচ্চতা ৫ সে. মি। দেওয়ালটি ইট দিয়ে তৈরি করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা কত?
  1. ৪৮০০০ টি
  2. ২৮০০০ টি
  3. ৩৮০০০ টি
  4. ৫০০০০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দেওয়ালের দৈর্ঘ্য ১৫ মি, উচ্চতা ৪ মি, পুরুত্ব ২০ সে. মি। একটি ইটের দৈর্ঘ্য ১০ সে. মি., প্রস্থ ৫ সে. মি., উচ্চতা ৫ সে. মি। দেওয়ালটি ইট দিয়ে তৈরি করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে,
দেওয়ালের দৈর্ঘ্য = ১৫ মি. = ১৫০০ সে.মি.
উচ্চতা = ৪ মি. = ৪০০ সে.মি.
পুরুত্ব = ২০ সে. মি.

এখানে,
দেওয়ালের আয়তন = (১৫০০ × ৪০০ × ২০) = ১২০০০০০০ ঘন সে. মি.
আবার, ইটের আয়তন = (১০ × ৫ × ৫) সে.মি. = ২৫০ ঘন সে. মি.

∴ ইটের সংখ্যা = দেওয়ালের আয়তন / ইটের আয়তন
= ১২০০০০০০/২৫০
= ৪৮০০০

∴ দেওয়ালটি তৈরি করতে প্রয়োজন হবে ৪৮,০০০ টি ইট।
২,০৪৬.
বর্গক্ষেত্রের পরিসীমা ২০ মিটার হলে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ক) ৫ মিটার
  2. খ) ৪ মিটার
  3. গ) ৫√২ মিটার 
  4. ঘ) ২৫√২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: বর্গক্ষেত্রের পরিসীমা ২০ মিটার হলে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:

দেওয়া আছে,
বর্গক্ষেত্রের পরিসীমা ২০ মিটার
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ২০/৪ মিটার = ৫ মিটার

বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = ৫√২ মিটার 
২,০৪৭.
What is the maximum number of half - pint bottles of cream that can be filled with a 4-gallon can of cream? (2pt. = 1qt. and 4qt. = 1gal.)
  1. ক) 16
  2. খ) 24
  3. গ) 30
  4. ঘ) 47
  5. ঙ) 64
ব্যাখ্যা

4 gal = (4×4)qt = 16 qt = (16×12)pt = 32 pt
∴ Number of botteles = 32/(1/2) = 64

২,০৪৮.
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ২ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 
  1. √৩ বর্গমিটার
  2. ৪√৩ বর্গমিটার
  3. ১৬√৩ বর্গমিটার
  4. ২৪√৩ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ২ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে, 
ক্ষেত্রফল = (√৩/৪) × a

∴ ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × a
= (√৩/৪) × (২)
= (√৩/৪) × ৪
= √৩

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = √৩ বর্গমিটার।

২,০৪৯.
একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার এবং গভীরতা ৪০ সে.মি । চৌবাচ্চাটির ধারণক্ষমতা কত লিটার? 
  1. ২৪ লিটার
  2. ২৪০ লিটার
  3. ২৪০০ লিটার
  4. ২৪০০০ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৩ মিটার, প্রস্থ ২ মিটার এবং গভীরতা ৪০ সে.মি । চৌবাচ্চাটির ধারণক্ষমতা কত লিটার? 

সমাধান: 
দেওয়া আছে, 
চৌবাচ্চার দৈর্ঘ্য = ৩ মিটার = (৩ × ১০০) সে.মি = ৩০০ সে.মি 
চৌবাচ্চার প্রস্থ = ২ মিটার = (২ × ১০০) সে.মি = ২০০ সে.মি 
চৌবাচ্চার গভীরতা = ৪০ সে.মি 

∴ চৌবাচ্চার আয়তন = (৩০০ × ২০০ × ৪০) ঘন সে.মি 
= ২৪০০০০০ ঘন সে.মি 

১০০০ ঘন সে.মি = ১ লিটার 
∴ চৌবাচ্চাটির ধারণক্ষমতা = ২৪০০০০০/১০০০ লিটার 
= ২৪০০ লিটার ।

২,০৫০.
১৬ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি কাঁচের গোলককে গলিয়ে ২ মিটার ব্যাসার্ধের কতগুলো গোলক বানানো যাবে?
  1. 64 টি
  2. 512 টি
  3. 1024 টি
  4. 44 টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১৬ মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি কাঁচের গোলককে গলিয়ে ২ মিটার ব্যাসার্ধের কতগুলো গোলক বানানো যাবে?

সমাধান: 
দেওয়া আছে, 
বড় গোলকের ব্যাসার্ধ, R = 16 m
ছোট গোলকের ব্যাসার্ধ, r = 2 m

গোলক বানানো যাবে = বড় গোলকের আয়তন/ ছোট গোলকের আয়তন
= {(4/3)πR3}/{(4/3)πr3}
= R3/r3
= 163/23
= 512

∴ 512 টি গোলক বানানো যাবে।
২,০৫১.
If the number of sides of a regular polygon is 12. What is the, what is the measure of each exterior angle?
  1. ক) 18°
  2. খ) 20°
  3. গ) 30°
  4. ঘ) 180°
ব্যাখ্যা

আমরা জানি,
বহিঃস্থ কোণের ক্ষেত্রে বাহু সংখ্যা = 360°/বহিঃস্থ কোণ
বা, 12 = 360/বহিঃস্থ কোণ
∴ বহিঃস্থ কোণ = 360/12 = 30°

২,০৫২.
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন যেকোন একটি বাহুকে স্থির রেখে ঐ বাহুর চতুর্দিকে ত্রিভুজকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে কি বলে?
  1. ক) বেলন
  2. খ) কোণক
  3. গ) ঘনবস্তু
  4. ঘ) আয়াত
ব্যাখ্যা
কোণকের সংজ্ঞার মধ্যেই আছে যে, সমকোনী ত্রিভুজের সমকোণ সংলগ্ন যেকোন একটি বাহুকে স্থির রেখে ঐ বাহুর চতুর্দিকে ত্রিভুজকে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে কোণক বলে।
২,০৫৩.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্যে প্রস্থের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৩৩৮ বর্গমিটার হলে পরিসীমা কত?
  1. ৬৮ মিটার
  2. ৭২ মিটার
  3. ৭৮ মিটার
  4. ৮০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্যে প্রস্থের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ৩৩৮ বর্গমিটার হলে পরিসীমা কত?

সমাধান:
ঘরের প্রস্থ = ক মি. এবং ঘরের দৈর্ঘ্য = ২ক মি.
∴ ক্ষেত্রফল = (ক × ২ক) = ২ক বর্গমিটার।

প্রশ্নমতে,
২ক = ৩৩৮
⇒ ক = ১৬৯
∴ ক = ১৩

ঘরের প্রস্থ  = ক মি.
∴ ঘরের দৈর্ঘ্য = ২ক = ২ × ১৩ = ২৬ মি.

∴ ঘরটির পরিসীমা = ২(২৬ + ১৩) মিটার
= ৭৮ মিটার
২,০৫৪.
একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থের ৪ গুণ। প্রতি বর্গমিটারে ৬ টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ৬০০ টাকা ব্যয় হয়। ঘরটির পরিসীমা কত?
  1. ৪০ মিটার
  2. ৫০ মিটার
  3. ৬০ মিটার
  4. ৬৪ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থের ৪ গুণ। প্রতি বর্গমিটারে ৬ টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ৬০০ টাকা ব্যয় হয়। ঘরটির পরিসীমা কত?

সমাধান:
মনেকরি,
ঘরের প্রস্থ = ক মিটার
∴ দৈর্ঘ্য = ৪ক মিটার
∴ ঘরের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
= (৪ক × ক)
= ৪ক বর্গমিটার

প্রতি বর্গমিটারে খরচ = ৬ টাকা
সুতরাং, মোট খরচ = ৪ক × ৬ = ২৪ক টাকা

প্রশ্নমতে,
২৪ক = ৬০০
⇒ ক = ৬০০/২৪
⇒ ক = ২৫
⇒ ক = √২৫
⇒ ক = ৫

সুতরাং, প্রস্থ = ৫ মিটার
এবং দৈর্ঘ্য = ৪ × ৫ = ২০ মিটার

এখন, ঘরের পরিসীমা = ২ × (দৈর্ঘ্য + প্রস্থ)
= ২ × (২০ + ৫)
= ২ × ২৫
= ৫০ মিটার
∴ ঘরটির পরিসীমা ৫০ মিটার।

২,০৫৫.
একই উচ্চতা ও ব্যাসার্ধ বিশিষ্ট বেলনাকার লোহার দন্ডকে (Cylindrical rod) গলিয়ে দন্ডটির ব্যাসার্ধের অর্ধেক ব্যাসার্ধের গোলক আকৃতির বলতৈরি করা হলো তবে কয়টি বল তৈরি করা যাবে?
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
ব্যাখ্যা

ধরি, রডের ব্যাসার্ধ = r
∴ উচ্চতা = r
∴ আয়তন = πr2.r = πr3
এখন, বলের ব্যাসার্ধ = r/2
∴ আয়তন = 4/3π(r/2)3
= 4/3.π.r3/8
= πr3/6
∴ বলের সংখ্যা = πr3/(πr3/6)
= 6

২,০৫৬.
একটি আয়তাকার ট্যাংকের দৈর্ঘ্য ১০ মিটার, প্রস্থ ৫ মিটার, এবং গভীরতা ৪ মিটার হলে, তার ধারণক্ষমতা কত?
  1. ১০০ ঘনমিটার
  2. ২০০ ঘনমিটার
  3. ১৫০ ঘনমিটার
  4. ৫০ ঘনমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ট্যাংকের দৈর্ঘ্য ১০ মিটার, প্রস্থ ৫ মিটার, এবং গভীরতা ৪ মিটার হলে, তার ধারণক্ষমতা কত?

সমাধান:
আয়তাকার ট্যাংকের ধারণক্ষমতা বলতে তার আয়তনকে বুঝানো হয়েছে।

আয়তাকার ট্যাংকের আয়তন = ১০ × ৫ × ৪ ঘনমিটার 
= ২০০ ঘনমিটার 
২,০৫৭.
১০০ লিংক বিশিষ্ট একটি চেইনের দৈর্ঘ্য কত?
  1. ক) ৬৬ ফুট
  2. খ) ৬৬ গজ
  3. গ) ৩৩ ফুট
  4. ঘ) ৩৩ গজ
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ লিংক বিশিষ্ট একটি চেইনের দৈর্ঘ্য কত?

সমাধান: 
আমরা জানি,
১ লিংক = ০.৬৬ ফুট
∴ ১০০ লিংক = (০.৬৬ × ১০০) ফুট = ৬৬ ফুট
২,০৫৮.
দু'টি গোলকের ক্ষেত্রফলের অনুপাত ৪ঃ৯ হলে আয়তনের অনুপাত কত?
  1. ক) ২ঃ৩
  2. খ) ৮ঃ২৭
  3. গ) ১৬ঃ৮১
  4. ঘ) ৮ঃ১৮
ব্যাখ্যা

ধরি, গোলকদ্বয়ের ব্যাসার্ধ যথাক্রমে ক, খ
∴ ক্ষেত্রফলের অনুপাত ৪Πক/৪Πখ = ৪/৯
বা, ক/খ = ৪/৯
বা, ক/খ = ২/৩
বা, ক/খ = ৮/২৭
বা, (৪/৩ Πক)/(৪/৩ Πখ) = ৮/২৭
∴ আয়তনের অনুপাত = ৮ঃ২৭

২,০৫৯.
একটি বৃত্তের ব্যাসার্ধ 18 সে.মি এবং বৃত্তচাপের দৈর্ঘ্য 10π। বৃত্তচাপটি কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে?
  1. ক) 90°
  2. খ) 95°
  3. গ) 98°
  4. ঘ) 100°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ 18 সে.মি এবং বৃত্তচাপের দৈর্ঘ্য 10π। বৃত্তচাপটি কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে?

সমাধান:
মনে করি,
বৃত্তের ব্যাসার্ধ , r = 18 সে.মি.
বৃত্তচাপের দৈর্ঘ্য, S = 10π সে.মি.
কেন্দ্রে উৎপন্ন কোণ = θ

আমরা জানি,
S = πrθ/180°
বা, πrθ = 180° . ‍S
বা, θ = (180° . 10π)/ πr
বা, θ = (180° . 10π)/( π.18)
∴ θ = 100°

∴ বৃত্তচাপটি কেন্দ্রে উৎপন্ন কোণ 100°।
২,০৬০.
একটি কোণকের ভূমির ব্যাস 10 সে.মি. এবং উচ্চতা 12 সে.মি. হলে, কোণকটির তীর্যক উচ্চতার দৈর্ঘ্য কত?
  1. 6 সে.মি.
  2. 15 সে.মি.
  3. 13 সে.মি.
  4. 15.62 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কোণকের ভূমির ব্যাস 10 সে.মি. এবং উচ্চতা 12 সে.মি. হলে, কোণকটির তীর্যক উচ্চতার দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
ব্যাসার্ধ, r = 10/2= 5 সে.মি.
উচ্চতা, h = 12 সে.মি.

আমরা জানি,
কোণকের তীর্যক উচ্চতা, L = √(h2 + r2) সে.মি.
= √(122 + 52) সে.মি.
= √(144 + 25) সে.মি.
= √169 সে.মি.
= 13 সে.মি.

২,০৬১.
একটি বর্গাকার মাঠের বাইরে চারদিকে ৫ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল ১০০০ বর্গমিটার হলে, মাঠের ক্ষেত্রফল নির্ণয় কর।
  1. ১২০০ বর্গ মিটার
  2. ১৬০০ বর্গ মিটার
  3. ২০২৫ বর্গ মিটার
  4. ২৫০০ বর্গ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গাকার মাঠের বাইরে চারদিকে ৫ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল ১০০০ বর্গমিটার হলে, মাঠের ক্ষেত্রফল নির্ণয় কর।

সমাধান:
ধরি
বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য = x মিটার

∴ বর্গাকার মাঠের ক্ষেত্রফল = (একবাহু) বর্গ একক
= (x) বর্গ মিটার

∴ রাস্তা সহ বর্গাকার মাঠ এক বাহুর দৈর্ঘ্য = (x + ৫ + ৫) মিটার
= (x + ১০) মিটার

রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল = (x + ১০) বর্গ একক

প্রশ্নমতে,
(x + ১০) - (x) = ১০০০
⇒ x + ২০x + ১০০ -  x = ১০০০
⇒ ২০x + ১০০  = ১০০০
⇒ ২০x  = ৯০০
⇒  x  = ৯০০/২০ 
∴ x  = ৪৫

∴ বর্গাকার মাঠের ক্ষেত্রফল = (৪৫) বর্গ একক
= ২০২৫ বর্গ মিটার
২,০৬২.
28 ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের যে কোনো এক দিকের বাহুর দৈর্ঘ্য কত হবে?
  1. 2√112 ফুট
  2. 2√137 ফুট
  3. 3√154 ফুট
  4. 2√154 ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: 28 ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের যে কোনো এক দিকের বাহুর দৈর্ঘ্য কত হবে? 

সমাধান: 
বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ = 28/2 ফুট = 14 ফুট

বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = πr2
= π × 14 × 14
= (22/7) × (14 × 14)
= 616 বর্গফুট 
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 616 বর্গফুট 

∴ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = √616 = 2√154 ফুট
২,০৬৩.
একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য ১২ সে.মি. ও ১০ সে.মি. হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে?
  1. ৪০
  2. ৬০
  3. ৯০
  4. ১২০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য ১২ সে.মি. ও ১০ সে.মি. হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে?

সমাধান: 
রম্বসটির ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ১২ × ১০
= ৬০ বর্গ সেন্টিমিটার

২,০৬৪.
একটি সিলিন্ডারের ব্যাসার্ধ 14 সে.মি. ও উচ্চতা 28 সে.মি. হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত?
  1. 1276π বর্গ সে.মি.
  2. 1166π বর্গ সে.মি.
  3. 1176π বর্গ সে.মি.
  4. 1076π বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সিলিন্ডারের ব্যাসার্ধ 14 সে.মি. ও উচ্চতা 28 সে.মি. হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত?

সমাধান:
সিলিন্ডারের ব্যাসার্ধ, r = 14 সে.মি.
উচ্চতা, h = 28 সে.মি. 

আমরা জানি,
সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল = 2πr (r + h)
= 2π × 14(14 + 28)
= 1176π বর্গ সে.মি.
২,০৬৫.
একটি দেওয়ালের দৈর্ঘ্য ২ মি. উচ্চতা ৩ মি. পুরুত্ব ৩০ সে. মি.। একটি ইটের দৈর্ঘ্য ১০ সে. মি. প্রস্থ ৪ সে. মি. উচ্চতা ৩ সে. মি.। দেওয়ালটি ইট দিয়ে তৈরী করতে কতটি ইট লাগবে?
  1. ১০০০০ টি
  2. ১২০০০ টি
  3. ১৫০০০ টি
  4. ১৯০০০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দেওয়ালের দৈর্ঘ্য ২ মি. উচ্চতা ৩ মি. পুরুত্ব ৩০ সে. মি.। একটি ইটের দৈর্ঘ্য ১০ সে. মি. প্রস্থ ৪ সে. মি. উচ্চতা ৩ সে. মি.। দেওয়ালটি ইট দিয়ে তৈরী করতে কতটি ইট লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
দেওয়ালের দৈর্ঘ্য = ২ মি. = ২০০ সে.মি.
উচ্চতা = ৩ মি. = ৩০০ সে.মি.
পুরুত্ব = ৩০ সে. মি.

এখন,
দেওয়ালের আয়তন = (২০০ × ৩০০ × ৩০) = ১৮০০০০০ সে. মি.
আবার, ইটের আয়তন = (১০ × ৪ × ৩) = ১২০ সে. মি.

আমরা জানি,
ইটের সংখ্যা = দেওয়ালের আয়তন/ইটের আয়তন
= ১৮০০০০০/১২০
= ১৫০০০ টি
২,০৬৬.
একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 5√3 মিটার হলে এর আয়তন কত ঘনমিটার? 
  1. ক) 25 ঘনমি.
  2. খ) 36 ঘনমি.
  3. গ) 216 ঘনমি.
  4. ঘ) 125 ঘনমি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 5√3 মিটার হলে এর আয়তন কত ঘনমিটার? 

সমাধান: 
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য a হলে,
কর্ণের দৈর্ঘ্য, √3a = 5√3
∴ a = 5 মি.
∴ ঘনকের আয়তন = a3
= 53
= 125 ঘনমি.
২,০৬৭.
একটি সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব 2 মিটার হলে, এর ক্ষেত্রফল কত?
  1. ক) 12√3 বর্গ মিটার
  2. খ) 6√3 বর্গ মিটার
  3. গ) 3√3 বর্গ মিটার
  4. ঘ) √3 বর্গ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব 2 মিটার হলে, এর ক্ষেত্রফল কত?

সমাধান:

মনে করি,
ABCDEF একটি সুষম ষড়ভুজ। এর কেন্দ্র O থেকে শীর্ষবিন্দুগুলো যোগ করা হলো। ফলে 6টি সমান ক্ষেত্রটিবিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন হয়।
∴ ∠COD = 360°/6 = 60°

মনে করি,
কেন্দ্র O থেকে শীর্ষবিন্দুগুলোর দূরত্ব a মিটার।

∴ ত্রিভুজ ক্ষেত্র COD এর ক্ষেত্রফল = (1/2).a.a sin 60°
= (1/2) a2.(√3/2)
= (√3/4)a2
= (√3/4) × 22
= √3 বর্গমি.
∴ সুষম ষড়ভুজক্ষেত্রের ক্ষেত্রফল = 6 × √3
= 6√3 বর্গ মিটার
২,০৬৮.
একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সে.মি. এবং আয়তন 150 ঘন সে.মি.। বেলনের ব্যাসার্ধ কত? 
  1. 5 সে.মি.
  2. 4 সে.মি.
  3. 6 সে.মি.
  4. 3 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সে.মি. এবং আয়তন 150 ঘন সে.মি.। বেলনের ভূমির ব্যাসার্ধ কত? 

সমাধান: 
মনে করি, 
বেলনের ব্যাসার্ধ r ও উচ্চতা h 
∴ বক্রতলের ক্ষেত্রফল = 2πrh = 100 ......... (1) 
এবং আয়তন = πr2h = 150 ............ (2) 

(2) নং ÷ (1) নং করে পাই, 
πr2h/2πrh = 150/100 
বা, r/2 = 150/100 
বা, 100r = 300 
বা, r = 300/100 
∴ r = 3 

∴ বেলনের ব্যাসার্ধ = 3 সে.মি.।
২,০৬৯.
কোনো বৃত্তের ক্ষেত্রফল 36π বর্গ একক হলে, ঐ বৃত্তের পরিসীমা কত?
  1. 6π একক
  2. 8π একক
  3. 12π একক
  4. 5√2π একক
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের ক্ষেত্রফল 36π বর্গ একক হলে, ঐ বৃত্তের পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = πr2

প্রশ্নমতে,
πr2 = 36π
⇒ r2 = 36
⇒ r = √36
⇒ r = 6

∴ বৃত্তের পরিসীমা = 2πr
= 2π(6)
= 12π একক
২,০৭০.
বেলনের ভূমির ব্যাস 4 মিটার, উচ্চতা 21 মিটার হলে, বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত?
  1. 88 বর্গমিটার
  2. 528 বর্গমিটার
  3. 924 বর্গমিটার
  4. 264 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: বেলনের ভূমির ব্যাস 4 মিটার, উচ্চতা 21 মিটার হলে, বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত?

সমাধান: 
দেওয়া আছে,
বেলনের ভূমির ব্যাস 4 মিটার
∴ ভূমির ব্যাসার্ধ r = 2 মিটার
বেলনের উচ্চতা h = 21 মিটার 

আমরা জানি,
বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল = 2πrh 
= 2 × (22/7) × 2 × 21 বর্গ মিটার
= 264 বর্গমিটার
২,০৭১.
একটি বৃত্তের ব্যাস 4 সে.মি. এবং একটি বৃত্তচাপ কেন্দ্রে 60° কোণ উৎপন্ন করলে, বৃত্তকলার ক্ষেত্রফল কত?
  1. π/3 বর্গ সে.মি.
  2. (4π)/3 বর্গ সে.মি.
  3. (2π)/3 বর্গ সে.মি.
  4. (3π)/4 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস 4 সে.মি. এবং একটি বৃত্তচাপ কেন্দ্রে 60° কোণ উৎপন্ন করলে, বৃত্তকলার ক্ষেত্রফল কত?

সমাধান: 
দেওয়া আছে,
বৃত্তের ব্যাস 4 সে.মি.
∴ বৃত্তের ব্যাসার্ধ, r = 2 সে.মি.
বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ, θ = 60°

আমরা জানি,
বৃত্তকলার ক্ষেত্রফল = (πr2θ)/360°
= (π × 22 × 60°)/360°
= (2π)/3

∴ বৃত্তকলার ক্ষেত্রফল = (2π)/3 বর্গ সে.মি.
২,০৭২.
একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 72 বর্গমিটার। ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত?
  1. 6 মিটার
  2. 12 মিটার
  3. 4√5 মিটার
  4. 2√3 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 72 বর্গমিটার। ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান: 
দেওয়া আছে, 
ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 72 বর্গমিটার

আমরা জানি, 
ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল =  6a2, [যেখানে a হলো ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য।]

প্রশনমতে, 
6a2 = 72
⇒ a2 = 72/6
⇒ a2 = 12
⇒ a = √12 = 2√3 
∴ a = 2√3 মিটার

আবার,
আমরা জানি,
ঘনকের কর্ণের দৈর্ঘ্য = a√3
= (2√3) × √3  ; [a = 2√3]
= 2√(3 × 3)
= 6

সুতরাং, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য 6 মিটার।

২,০৭৩.
একটি রম্বসের ক্ষেত্রফল ২১ বর্গ সে.মি. হলে, রম্বসের কর্ণদ্বয়ের গুণফল কত? 
  1. ২১ বর্গ সে.মি. 
  2. ৩৪ বর্গ সে.মি. 
  3. ৪২ বর্গ সে.মি. 
  4. ৬০ বর্গ সে.মি. 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের ক্ষেত্রফল ২১ বর্গ সে.মি. হলে, রম্বসের কর্ণদ্বয়ের গুণফল কত? 

সমাধান: 
আমরা জানি, 
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল 

∴ কর্ণদ্বয়ের গুণফল = ২ × রম্বসের ক্ষেত্রফল
= (২ × ২১) বর্গ সে.মি. 
= ৪২ বর্গ সে.মি.
২,০৭৪.
একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে গোলকের আয়তন কত গুণ বৃদ্ধি পাবে?
  1. ক) 1 গুণ
  2. খ) 2 গুণ
  3. গ) 4 গুণ
  4. ঘ) 8 গুণ
ব্যাখ্যা

আমরা জানি, গোলকের ব্যাসার্ধ r হলে আয়তন = 4/3 πr3
= 4/3 π(2r)3
= 4/3 π 8 r3
= 8 × 4/3 πr3
= 8 × গোলকের আয়তন।

২,০৭৫.
৪ কি.মি./ঘণ্টা গতিতে একজন ব্যক্তি একটি বর্গাকার মাঠের কর্ণ ৩ মিনিটে অতিক্রম করে। মাঠের ক্ষেত্রফল কত? 
  1. ক) ১৬০০০ বর্গমিটার 
  2. খ) ১৮০০০ বর্গমিটার 
  3. গ) ২০০০০ বর্গমিটার 
  4. ঘ) ২২০০০ বর্গমিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ কি.মি./ঘণ্টা গতিতে একজন ব্যক্তি একটি বর্গাকার মাঠের কর্ণ ৩ মিনিটে অতিক্রম করে। মাঠের ক্ষেত্রফল কত? 

সমাধান:
৬০ মিনিটে অতিক্রম করে ৪০০০ মিটার 
১ মিনিটে অতিক্রম করে ৪০০০/৬০ মিটার 
৩ মিনিটে অতিক্রম করে (৪০০০ × ৩)/৬০ মিটার 
= ২০০ মিটার 

বর্গাকার মাঠের কর্ণ  = ২০০ মিটার 
বর্গাকার মাঠের একবাহুর দৈর্ঘ্য = a মিটার 

প্রশ্নমতে 
√২a = ২০০
a = ২০০/√২

বর্গাকার মাঠের ক্ষেত্রফল = (২০০/√২)২
= ৪০০০০/২
=২০০০০ বর্গমিটার 
২,০৭৬.
একটি বর্গাকার মাঠের বাহিরে চারপাশে রাস্তার প্রস্থ 2.5 মিটার এবং রাস্তার ক্ষেত্রফল 225 বর্গ মিটার হয়। প্রতিমিটার 80 টাকা হারে মাঠের চারপাশে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে?
  1. 6150 টাকা
  2. 6400 টাকা
  3. 6760 টাকা
  4. 7200 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গাকার মাঠের বাহিরে চারপাশে রাস্তার প্রস্থ 2.5 মিটার এবং রাস্তার ক্ষেত্রফল 225 বর্গ মিটার হয়। প্রতিমিটার 80 টাকা হারে মাঠের চারপাশে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে?

সমাধান:
ধরি,
মাঠের প্রতিটি বাহু = x মিটার
∴ রাস্তাসহ প্রতিটি বাহু = (x + 2.5 + 2.5) = (x + 5) মিটার

প্রশ্নমতে,
(x + 5)2 - x2 = 225
⇒ x2 + 10x + 25 - x2 = 225
⇒ 10x + 25 = 225
⇒ 10x = 225 - 25
⇒ 10x = 200
⇒ x = 200/10
∴ x = 20

∴ বর্গাকার মাঠের প্রতিটি বাহু = 20 মিটার
পরিধি = 4 × 20= 80 মিটার
∴ বেড়া দিতে মোট খরচ = 80 × 80 = 6400 টাকা।
২,০৭৭.
ABCD রম্বসের ∠A = 60° হলে, ∠D = কত?
  1. ক) 60°
  2. খ) 90°
  3. গ) 180°
  4. ঘ) 120°
ব্যাখ্যা
প্রশ্ন: ABCD রম্বসের ∠A = 60° হলে, ∠D = কত?

সমাধান:

আমরা জানি,
রম্বসের সন্নিহিত কোণের সমষ্টি = 180°

∴ ∠A + ∠D = 180°
বা, 60° + ∠D = 180°
∴ ∠D = 120°
২,০৭৮.
যে কোন ঘনবস্তু কত মাত্রার হয়ে থাকে?
  1. ক) একমাত্রিক
  2. খ) দ্বিমাত্রিক
  3. গ) ত্রিমাত্রিক
  4. ঘ) শূন্য মাত্রিক
ব্যাখ্যা
যে কোন ঘনবস্তু তিন মাত্রার হয়ে থাকে। 
২,০৭৯.
একটি বৃত্তের ব্যাস 72 সে.মি. এবং বৃত্তচাপটি কেন্দ্রে উৎপন্ন কোণ 100° হলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত?
  1. 10π সে.মি.
  2. 15π সে.মি.
  3. 18π সে.মি.
  4. 20π সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস 72 সে.মি. এবং বৃত্তচাপটি কেন্দ্রে উৎপন্ন কোণ 100° হলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি,
বৃত্তের ব্যাস = 72 সে.মি.
∴ বৃত্তের ব্যাসার্ধ , r = 72/2 = 36 সে.মি.

বৃত্তচাপের দৈর্ঘ্য = S
কেন্দ্রে উৎপন্ন কোণ, θ = 100°

আমরা জানি,
S = (πrθ)/180°
বা, S = (π × 36 × 100°)/180°
∴ S = 20π

∴ বৃত্তচাপের দৈর্ঘ্য = 20π সে.মি.
২,০৮০.
একটি চাকার পরিধি ১০ মিটার। ২৫ কিলোমিটার পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে?
  1. ১৫০০ বার
  2. ১৬০০ বার
  3. ২৫০০ বার
  4. ২০০০ বার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চাকার পরিধি ১০ মিটার। ২৫ কিলোমিটার পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে?

সমাধান:
আমরা জানি,
২৫ কিলোমিটার = ২৫০০০ মিটার

১০ মিটার গেলে ঘুরে = ১ বার
∴ ১ মিটার গেলে ঘুরে = ১/১০ বার
∴ ২৫০০০ মিটার গেলে ঘুরে = (১ × ২৫০০০)/১০ বার
= ২৫০০ বার
২,০৮১.
একটি বর্গক্ষেত্রের একবাহু অপর একটি বর্গক্ষেত্রের একবাহুর চারগুণ হলে, বর্গক্ষেত্র দুটির কর্ণের দৈর্ঘ্যের অনুপাত কত?
  1. 1 : 8
  2. 1 : 2
  3. 1 : 16
  4. 1 : 4
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের একবাহু অপর একটি বর্গক্ষেত্রের একবাহুর চারগুণ হলে, বর্গক্ষেত্র দুটির কর্ণের দৈর্ঘ্যের অনুপাত কত?

সমাধান:
ধরি,
ছোট বর্গক্ষেত্রের একবাহু = a একক
ছোট বর্গক্ষেত্রের কর্ণ = a√2 একক

বড় বর্গক্ষেত্রের একবাহু = 4a একক [একটি বর্গক্ষেত্রের একবাহু অপর একটি বর্গক্ষেত্রের একবাহুর চারগুণ]
বড় বর্গক্ষেত্রের কর্ণ  = 4a√2 একক

বর্গক্ষেত্র দুটির কর্ণের দৈর্ঘ্যের অনুপাত = (a√2) : (4a√2) = 1 : 4
২,০৮২.
একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৪ সে.মি.। ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. 128
  2. 130
  3. 132
  4. 140
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৪ সে.মি.। ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

সমাধান:
ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a = 8 ফুট
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য  = √2 × 8 ফুট
= 8√2 

অপর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = 8√2 ফুট
অপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (8√2)2 
= 64 × 2 বর্গফুট 
= 128 বর্গফুট
২,০৮৩.
4 একক ধারবিশিষ্ট একটি ঘনকের দুইটি কর্ণের সমষ্টি কত একক?
  1. 12 একক
  2. 4√3 একক
  3. 6√3 একক
  4. 8√3 একক
ব্যাখ্যা
প্রশ্ন: 4 একক ধারবিশিষ্ট একটি ঘনকের দুইটি কর্ণের সমষ্টি কত একক?

সমাধান: 
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য a = 4
ঘনকের কর্ণের দৈর্ঘ্য = √3a
=  4√3

ঘনকের দুইটি কর্ণের সমষ্টি =  4√3 + 4√3 = 8√3 একক
২,০৮৪.
যদি একটি রম্বসের ক্ষেত্রফল 56 বর্গ সে.মি. এবং রম্বসের একটি কর্ণ 14 সে.মি. হয়, তবে রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত সে.মি.?
  1. 8 সে.মি. 
  2. 6 সে.মি. 
  3. 12 সে.মি. 
  4. 14 সে.মি. 
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি রম্বসের ক্ষেত্রফল 56 বর্গ সে.মি. এবং রম্বসের একটি কর্ণ 14 সে.মি. হয়, তবে রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত সে.মি.?

সমাধান:
দেওয়া আছে,
রম্বসের ক্ষেত্রফল 56 বর্গ সে.মি. 
রম্বসের একটি কর্ণ 14 সে.মি. 

ধরি,
রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য d 

আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = 1/2 × কর্ণদ্বয়ের গুণফল
বা,  56= (1/2) × 14 × d
বা,  d = (56 × 2)/14
বা, d = 8
২,০৮৫.
যদি কাঁচ পানি অপেক্ষা ৩.৫ গুণ বেশি ভারী হয় তবে ৫০ ঘন সেন্টিমিটার কাঁচের ওজন কত?
  1. ১০০ গ্রাম
  2. ১৭৫ গ্রাম
  3. ৫০০ গ্রাম
  4. ২০০ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কাঁচ পানি অপেক্ষা ৩.৫ গুণ বেশি ভারী হয় তবে ৫০ ঘন সেন্টিমিটার কাঁচের ওজন কত?

সমাধান:
১ ঘন সেন্টিমিটার পানির ওজন ১ গ্রাম
৫০ ঘন সেন্টিমিটার পানির ওজন ৫০ গ্রাম
∴ ৫০ ঘন সেন্টিমিটার কাঁচের ওজন = ৫০×৩.৫ = ১৭৫ গ্রাম
২,০৮৬.
তিনটি ঘনকের ধার যথাক্রমে 3 সে.মি., 4 সে.মি. ও 5 সে.মি.। ঘনক তিনটিকে গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হল। নতুন ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? 
  1. 36 বর্গ একক
  2. 64 বর্গ একক
  3. 216 বর্গ একক
  4. 144 বর্গ একক
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ঘনকের ধার যথাক্রমে 3 সে.মি., 4 সে.মি. ও 5 সে.মি.। ঘনক তিনটিকে গলিয়ে একটি নতুন ঘনক তৈরি করা হল। নতুন ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? 

সমাধান: 
আমরা জানি,
ঘনকের ধার a হলে,
তার আয়তন = a3
এখানে,
প্রথম ঘনকের আয়তন = 33 ঘন সে.মি. = 27 ঘন সে.মি.
দ্বিতীয় ঘনকের আয়তন = 43 ঘন সে.মি. = 64 ঘন সে.মি.
এবং তৃতীয় ঘনকের আয়তন = 53 ঘন সে.মি. = 125 ঘন সে.মি.

∴ নতুন ঘনকের আয়তন = a3
বা, a3 = (27 + 64 + 125) ঘন সে.মি.
বা, a3 = 216 ঘন সে.মি.
বা, a3 = 63
∴ নতুন ঘনকের ধার = a = 6 সে.মি. 

আমরা জানি,
নতুন ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল = 6a2 বর্গ একক 
= 6 × (6)2 বর্গ একক 
= 6 × 36 বর্গ একক 
= 216 বর্গ একক ।
২,০৮৭.
চিত্রে ABCD বর্গের বাহুর দৈর্ঘ্য 2 cm হলে। বৃত্ত দ্বারা বর্গের অনধিকৃত এলাকার ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. ক) π - 4 বর্গ সে.মি.
  2. খ) 4 - π বর্গ সে.মি.
  3. গ) π2 - 4 বর্গ সে.মি.
  4. ঘ) 4 - π2 বর্গ সে.মি.
ব্যাখ্যা

বৃত্তের ব্যাস = বর্গের বাহুর দৈর্ঘ্য = 2 cm
∴ বৃত্তের ব্যাসার্ধ = 1
∴ ক্ষেত্রফল = π.12 = π
বর্গের ক্ষেত্রফল = 22 = 4
∴ অনধিকৃত এলাকার ক্ষেত্রফল = 4 - π বর্গ সে.মি.

২,০৮৮.
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য ৫ মিটার, ভূমির দৈর্ঘ্য ৮ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ক) ১২ বর্গমিটার
  2. খ) ২৪ বর্গমিটার
  3. গ) ৬ বর্গমিটার
  4. ঘ) ৭২ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য ৫ মিটার, ভূমির দৈর্ঘ্য ৮ মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:

আমরা জানি,
মদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য a মিটার ভূমির দৈর্ঘ্য b মিটার হলে
ত্রিভুজটির ক্ষেত্রফল=