ব্যাখ্যা
সমাধান:
ধরি,
তিনটি কোণের পরিমাপ ৫ক, ৬ক এবং ৭ক
শর্তমতে,
৫ক + ৬ক + ৭ক = ১৮০°
⇒ ১৮ক = ১৮০°
∴ ক = ১০
অতএব, বৃহত্তম কোণের পরিমাপ = ৭ × ১০ = ৭০°
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ২০ / ২১ · ১,৯০১–২,০০০ / ২,১১০
প্রশ্ন: একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 54 বর্গমিটার। ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত?
সমাধান:
দেওয়া আছে,
ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল = 54 বর্গমিটার।
ধরি, ঘনকের এক বাহুর দৈর্ঘ্য = a মিটার।
আমরা জানি, ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল = 6a2
প্রশ্নমতে,
6a2 = 54
⇒ a2 = 54 / 6
⇒ a2 = 9
⇒ a = 3 মিটার
আবার আমরা জানি,
ঘনকের কর্ণের দৈর্ঘ্য = a√3
যেহেতু a = 3 মিটার,
∴ ঘনকের কর্ণের দৈর্ঘ্য = 3√3 মিটার
প্রশ্ন: 3 সে.মি. ধার বিশিষ্ট একটি ঘনকের দুইটি কর্ণের সমষ্টি কত?
সমাধান:
দেওয়া আছে,
ঘনকের ধার, a = 3 সে.মি.
আমরা জানি,
ঘনকের কর্ণ,
= a√3
= 3√3 সে.মি.
∴ দুইটি কর্ণের সমষ্টি = (3√3 + 3√3) সে.মি. = 6√3 সে.মি.
প্রশ্ন: একটি কোণকের ব্যাস 10 সেমি এবং আয়তন 100π ঘন সেমি হলে, উহার হেলানো তলের দৈর্ঘ্য কত?
সমাধান:
দেওয়া আছে,
কোণকের ব্যাস = 10 সেমি
∴ ব্যাসার্ধ, r = 10/2 = 5 সেমি
আয়তন = 100π ঘন সেমি
আমরা জানি, কোণকের আয়তন = (1/3)πr2h
প্রশ্নমতে,
(1/3)π(5)2h = 100π
⇒ (1/3) × 25h = 100
⇒ 25h = 300
⇒ h = 300/25
∴ h = 12 সেমি
এখন, হেলানো তলের দৈর্ঘ্য (l) = √( r2 + h2)
= √(52 + 122)
= √(25 + 144)
= √169
= 13 সেমি
∴ নির্ণেয় হেলানো তলের দৈর্ঘ্য = 13 সেমি।
প্রশ্ন: সমবৃত্তভূমিক সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ 3 সে.মি. এবং উচ্চতা 9 সে.মি. হলে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কত বর্গ সে.মি?
সমাধান:
দেওয়া আছে,
সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ, r = 3 সে.মি এবং
সিলিন্ডারের ভূমির উচ্চতা, h = 9 সে.মি
আমরা জানি,
সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল = 2πrh
= 2 π × 3 × 9
= 54π
∴ সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল = 54π বর্গ সে.মি।
প্রশ্ন: 16 মিটার দৈর্ঘ্য ও 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের পরিসীমা বরাবর বাইরের চারদিকে 2 মিটার চওড়া রাস্তা থাকলে, শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল কত?
সমাধান:
দেওয়া আছে,
আয়তাকার মাঠের দৈর্ঘ্য = 16 মিটার
আয়তাকার মাঠের প্রস্থ = 8 মিটার
∴ আয়তাকার মাঠের ক্ষেত্রফল = (16 × 8) বর্গমিটার
= 128 বর্গমিটার
আবার,
রাস্তাসহ মাঠের দৈর্ঘ্য = {16 + (2 × 2)} = 20 মিটার
রাস্তাসহ মাঠের প্রস্থ = {8 + (2 × 2)} = 12 মিটার
∴ রাস্তাসহ মাঠের ক্ষেত্রফল = (20 × 12) বর্গমিটার
= 240 বর্গমিটার
∴ রাস্তার ক্ষেত্রফল = (240 - 128) বর্গমিটার
= 112 বর্গমিটার ।
প্রশ্ন: একটি ত্রিভুজাকার প্রিজমের ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 3, 4 ও 5 সে.মি. এবং উচ্চতা 8 সে.মি.। ইহার আয়তন কত?
সমাধান: প্রিজমের ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 3, 4 ও 5 সে.মি.
যেহেতু 32 + 42 = 52, ইহার ভূমি একটি সমকোণী ত্রিভুজ যার ক্ষেত্রফল = (1/2) × 4 × 3 = 6 বর্গ সে.মি.
সুতরাং, প্রিজমটির আয়তন = 6 × 8 = 48 ঘন সে.মি.
দেওয়া আছে, সোনার বারের দৈর্ঘ্য ৮.৮ সেমি; প্রস্থ ৬.৪ সেমি এবং উচ্চতা ২.৫ সেমি
এর আয়তন = (৮.৮ × ৬.৪ × ২.৫) ঘন সেমি
= ১৪০.৮ ঘন সেমি
১ ঘন সেমি পানির ওজন ১ গ্রাম
১৪০.৮ '' '' '' = ১৪০.৮ × ১ = ১৪০.৮ গ্রাম
∴ সোনার বারের ওজন = পানির ওজন × ১৯.৩
= ১৪০.৮ × ১৯.৩ = ২৭১৭.৪৪ গ্রাম
বর্গের পরিসীমা = 32 cm
∴ একবাহুর দৈর্ঘ্য = 32/4 = 8 cm
;∴ কর্ণ AC = 8√2 cm
∴ ΔABC এর পরিসীমা = 8 + 8 + 8√2
= 16 + 8√2
= 8(2 + √2)
প্রশ্ন: একটি আয়তাকার কক্ষের দৈর্ঘ্য ৭ মি., প্রস্থ ৫ মি. এবং উচ্চতা ২৫০ সে. মি.। কক্ষটির আয়তন কত?
সমাধান:
দেওয়া আছে,
দৈর্ঘ্য = ৭ মি.
প্রস্থ = ৫ মি.
উচ্চতা = ২৫০ সে.মি. = ২.৫ মি ; [১ মি = ১০০ সে.মি.]
আমরা জানি,
আয়তক্ষেত্রাকার কক্ষের আয়তন = (দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা) ঘন একক।
= ৭ × ৫ × ২.৫
= ৩৫ × ২.৫
= ৮৭.৫ ঘন মিটার।
সুতরাং, কক্ষটির আয়তন ৮৭.৫ ঘন মিটার।
প্রশ্ন: একটি ঘনকের আয়তন ২৭০০০ ঘন সে.মি. হলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত?
সমাধান:
দেওয়া আছে,
ঘনকের আয়তন = ২৭০০০ ঘন সে.মি.
আমরা জানি,
ঘনকের কর্ণের দৈর্ঘ্য হবে = ক√৩ সে.মি
মনে করি,
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য = ক একক হলে এর
ঘনকের আয়তন = ক৩ ঘন একক
প্রশ্নমতে,
ক৩ = ২৭০০০
বা, (ক)৩ = (৩০)৩
∴ ক = ৩০
সুতরাং, ঘনকটির এক বাহুর দৈর্ঘ্য = ৩০ সে.মি.
∴ ঘনকের কর্ণের দৈর্ঘ্য হবে = ৩০√৩ সে.মি.।
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 160 বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য 6 মিটার কমানো হয়, তাহলে ক্ষেত্রটি বর্গাকার হয়। আয়তক্ষেত্রটির প্রস্থ কত মিটার?
সমাধান:
দেওয়া আছে,
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = 160 বর্গমিটার
দৈর্ঘ্য কমালে ক্ষেত্র বর্গাকার হয়ে যায়।
ধরি, দৈর্ঘ্য = x মিটার এবং প্রস্থ = y মিটার
∴ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, xy = 160 ....... (1)
আবার,
দৈর্ঘ্য 6 মিটার কমালে বর্গাকার হয়। অর্থাৎ, x - 6 = y
(1) নং হতে পাই,
⇒ x(x - 6) = 160
⇒ x2 - 6x - 160 =0
⇒ x2 - 16x + 10x - 160 = 0
⇒ x(x - 16) + 10(x - 16) = 0
⇒ (x - 16)(x + 10) = 0
হয়, (x - 16) = 0
∴ x = 16
অথবা, (x + 10) = 0
∴ x = - 10 [যা গ্রহণযোগ্য নয়]
সুতরাং, দৈর্ঘ্য = 16 মিটার
এবং প্রস্থ, y = 160/16 = 10 মিটার
সুতরাং, আয়তক্ষেত্রের প্রস্থ 10 মিটার।
প্রশ্ন: একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ৫০ মিটার এবং প্রস্থ ৩০ মিটার। এর ভেতরের চারদিকে ৩ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত?
সমাধান:
দেওয়া আছে,
মাঠের দৈর্ঘ্য = ৫০ মিটার
মাঠের প্রস্থ = ৩০ মিটার
∴ মাঠের মোট ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
= ৫০ × ৩০ = ১৫০০ বর্গমিটার
রাস্তা ভেতরের চারদিকে ৩ মিটার চওড়া হওয়ায়,
রাস্তা বাদে মাঠের দৈর্ঘ্য = ৫০ - (৩ × ২) মিটার
= ৫০ - ৬ = ৪৪ মিটার
রাস্তা বাদে মাঠের প্রস্থ = ৩০ - (৩ × ২) মিটার
= ৩০ - ৬ = ২৪ মিটার
∴ রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল = ৪৪ × ২৪ = ১০৫৬ বর্গমিটার
∴ রাস্তার ক্ষেত্রফল = মোট মাঠের ক্ষেত্রফল − রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল
= ১৫০০ − ১০৫৬
= ৪৪৪ বর্গমিটার
∴ রাস্তার ক্ষেত্রফল = ৪৪৪ বর্গমিটার
প্রশ্ন: একটি সিলিন্ডার এবং একটি সমবৃত্তভূমিক কোণকের ব্যাসার্ধ সমান এবং তাদের আয়তন সমান। যদি কোণকের উচ্চতা 9 মিটার হয়, তবে সিলিন্ডারের উচ্চতা কত?
সমাধান:
ধরি,
সিলিন্ডার ও সমবৃত্তভূমিক কোণকের ব্যাসার্ধ = r মিটার
সিলিন্ডারের উচ্চতা = h1 মিটার
সমবৃত্তভূমিক কোণকের উচ্চতা = h2 মিটার = 9 মিটার
আমরা জানি,
সিলিন্ডারের আয়তন = πr2h1 ঘনমিটার
সমবৃত্তভূমিক কোণকের আয়তন = (1/3)πr2h2 ঘনমিটার
প্রশ্নমতে,
πr2h1 = (1/3)πr2h2
বা, h1 = 9/3
∴ h1 = 3
∴ সিলিন্ডারের উচ্চতা = 3 মিটার।
প্রশ্ন: একটি ঘনকের আয়তন 512x3 ঘন একক। ঘনকটির ধারের দৈর্ঘ্য কত?
সমাধান:
দেওয়া আছে,
একটি ঘনকের আয়তন 512x3 ঘন একক
আমরা জানি,
ঘনকের আয়তন = a3 ; [ঘনকের ধারের দৈর্ঘ্য = a একক]
প্রশ্নমতে,
a3 = 512x3
⇒ a3 = (8x)3
∴ a = 8x
সুতরাং, ঘনকটির ধারের দৈর্ঘ্য 8x একক।
বাগানের ক্ষেত্রফল = ৬০ × ৪০
= ২৪০০ বর্গমিঃ
রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = (৬০ + ২ × ৫)(৪০ + ২ × ৫)
= ৭০ × ৫০
= ৩৫০০
∴ রাস্তার ক্ষেত্রফল = (৩৫০০ - ২৪০০)বর্গমিঃ
= ১১০০ বর্গমিঃ
প্রশ্ন: একটি বর্গাকার ছাদের দৈর্ঘ্য ২০ মিটার। ছাদটি ঢাকতে ৫ মিটার বাহু বিশিষ্ট কতগুলো বর্গাকার টাইলস প্রয়োজন?
সমাধান:
দেওয়া আছে,
বর্গাকার ছাদের দৈর্ঘ্য = ২০ মিটার
∴ ছাদের ক্ষেত্রফল = (২০ × ২০) বর্গমিটার = ৪০০ বর্গমিটার
আবার,
টাইলসের বাহুর দৈর্ঘ্য = ৫ মিটার
∴ প্রতিটি টাইলসের ক্ষেত্রফল = (৫ × ৫) বর্গমিটার = ২৫ বর্গমিটার
সুতরাং, প্রয়োজনীয় টাইলসের সংখ্যা = ৪০০/২৫ টি
= ১৬ টি
∴ ১৬ টি টাইলস প্রয়োজন।
একটি তলের ক্ষেত্রফল = ২২ = ৪ বর্গমিটার।
∴ ঘনকের ছয়টি তল থাকে এবং এদের সবগুলোর ক্ষেত্রফল একত্রে হবে = ৬✕৪ = ২৪ বর্গ মিটার।
ব্যাস = 2 মিটার
∴ ব্যাসার্ধ = 1 মিঃ
∴ ক্ষেত্রফল = 4π(r2)
= 4π বর্গমিঃ
ঘনকের কর্ণের দৈর্ঘ্য = 6√3 মিঃ
∴ ঘনকের বাহুর দৈর্ঘ্য = 6 মিঃ
∴ সমগ্রতলের ক্ষেত্রফল = 6(6)2
= 216
প্রশ্ন: একটি 12 সেমি ব্যাস এবং 9 সেমি উচ্চতা বিশিষ্ট বেলন থেকে গলিত ধাতু দিয়ে 9টি অভিন্ন গোলক তৈরি করা হলে প্রতিটি গোলকের ব্যাস কত?
সমাধান:
মনে করি,
প্রতিটি গোলকের ব্যাসার্ধ = r সেমি।
দেয়া আছে,
বেলনের ব্যাস = 12 সেমি।
∴ বেলনের ব্যাসার্ধ, R = 12/2 = 6 সেমি।
বেলনের উচ্চতা, h = 9 সেমি।
আমরা জানি,
গোলকের আয়তন = (4/3)πr3
বেলনের আয়তন = πR2h
প্রশ্নমতে,
9টি গোলকের মোট আয়তন = 1টি বেলনের আয়তন।
⇒ 9 × (4/3) × π × r3 = π × R2 × h
⇒ 12 × π × r3 = π × 62 × 9
⇒ 12πr3 = π × 36 × 9
⇒ 12πr3 = 324 π
⇒ 12r3 = 324
⇒ r3 = 324/12
⇒ r3 = 27
⇒ r = 3 সেমি
∴ প্রতিটি গোলকের ব্যাসার্ধ = 3 সেমি।
∴ প্রতিটি গোলকের ব্যাস = 2 × ব্যাসার্ধ = 2 × 3 = 6 সেমি।
আমরা জানি,
১০০০ মি.লি. = ১ লিটার।
৩৫০ মি.লি. = ৩৫০/১০০০ লিটার।
এখন,
১ টি বোতলে জুসের পরিমাণ = ৩৫০/১০০০ লিটার।
∴ ২৪ টি বোতলে জুসের পরিমাণ = ২৪ X (৩৫০/১০০০) লিটার।
= ৪২/৫ লিটার।
= ৮.৪ লিটার।
প্রশ্ন: একটি সামান্তরিকের ভূমি 12 মিটার এবং ক্ষেত্রফল 168 বর্গমিটার হলে, এর উচ্চতা কত?
সমাধান:
দেওয়া আছে,
সামান্তরিকের ভূমি = 12 মিটার
এবং ক্ষেত্রফল = 168 বর্গমিটার
আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = (ভূমি × উচ্চতা)
⇒ 168 = 12 × উচ্চতা
⇒ উচ্চতা = 168/12
∴ উচ্চতা = 14
∴ সামান্তরিকটির উচ্চতা 14 মিটার
প্রশ্ন: একটি কোণকের ব্যাসার্ধ 5 সে.মি. এবং উচ্চতা 12 সে.মি. হলে কোণকের আয়তন কত?
সমাধান:
দেওয়া আছে,
ব্যাসার্ধ, r = 5 সে.মি.
কোণকের উচ্চতা, h = 12 সে.মি.
আমরা জানি,
কোণকের আয়তন = (1/3)πr2h
(1/3)π × 52 × 12
= (1/3)π × 25 × 12
= π × 25 × 4
= 100π cm3
সুতরাং, কোণকের আয়তন 100π cm3
এক লিটার পানির ওজন = ১০০০ গ্রাম বা ১ কেজি।
∴ তিন লিটার পানির ওজন = ৩ কেজি।
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৮ মিটার এবং প্রস্থ ৪ মিটার, এর চারপাশে বেড়া দিতে প্রতি মিটারে ৩৬.৫ টাকা খরচ হলে বাগানটি বেড়া দিতে মোট কত টাকা লাগবে?
সমাধান:
দেওয়া আছে,
আয়তাকার বাগানের দৈর্ঘ্য = ৮ মিটার
আয়তাকার বাগানের প্রস্থ = ৪ মিটার
∴ আয়তাকার বাগানের পরিসীমা = ২ × (৮ + ৪) মিটার
= ২ × ১২ মিটার
= ২৪ মিটার
এখন,
১ মিটারে খরচ হয় = ৩৬.৫ টাকা
∴ ২৪ মিটারে খরচ হয় = (২৪ × ৩৬.৫) টাকা
= ৮৭৬ টাকা।
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের পরিসীমা ৪৮ মিটার হলে, এর ক্ষেত্রফল কত?
সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের পরিসীমা ৪৮ মিটার
সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য = ৪৮/৩ = ১৬ মিটার
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × (বাহু)২বর্গমিটার
= (√৩/৪) × ১৬২বর্গমিটার
= (√৩/৪) × ২৫৬ বর্গমিটার
= ৬৪√৩ বর্গমিটার
ধরি,
ব্যাসার্ধ = r,
উচ্চতা = h
∴ বক্রতলের ক্ষেত্রফল = 2πrh = 100π
আয়তন = πr2h = 150π
∴ πr2h/2πrh = 150π/100π
r/2 = 3/2
∴ r = 3
এখন,
2πrh = 100π
বা, h = 100π/2πr
= 50/3
= 16(2/3)
বর্গের ক্ষেত্রফল = ৯৮ বর্গমিঃ
∴ বর্গের বাহুর দৈর্ঘ্য = √৯৮
= ৭√২
∴ বর্গের কর্ণের দৈর্ঘ্য = ৭√২ × √২
= ১৪ মিঃ
= বৃত্তের ব্যাস
প্রশ্ন: একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৮ মিটার হয়, তবে কর্ণের দৈর্ঘ্য কত?
সমাধান:
দেওয়া আছে,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ৮ মিটার
∴ বিস্তার বা প্রস্থ = ৮/২ = ৪ মিটার
আমরা জানি,
আয়তক্ষেত্রের কর্ণ = √{৪2+ (৮)2}
= √(১৬ + ৬৪)
= √(৮০)
= ৪√৫ মিটার
প্রশ্ন: ২০ সে. মি. ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত?
সমাধান:
বৃত্তের ব্যাসার্ধ r = ২০ সে. মি.
আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = πr২
= (২২/৭) × (২০)২
= (২২/৭) × ৪০০
= ১২৫৭.১৪৩ বর্গ সে. মি.
তাহলে, অর্ধবৃত্তের ক্ষেত্রফল = ১২৫৭.১৪৩/২ = ৬২৮.৫৭ বর্গ সে. মি.
প্রশ্ন: একটি বৃত্তের পরিধি ও ব্যাসের পার্থক্য 21416 সে.মি হলে বৃত্তের ব্যাস কত?
সমাধান:
মনে করি, বৃত্তের ব্যাসার্ধ = r
বৃত্তের ব্যাস = 2r
বৃত্তের পরিধি = 2πr
প্রশ্নমতে,
2πr - 2r = 21416
বা, 2r (π - 1) = 21416
বা, 2r = 21416/(π - 1)
বা, 2r = 21416/(3.1416 - 1)
বা, 2r = 21416/2.1416
∴ 2r = 10000
বৃত্তের ব্যাস = 10000 সে.মি
প্রশ্ন: একটি বর্গাকার মাঠের বাইরে চারদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল 500 বর্গমিটার হলে মাঠের ক্ষেত্রফল কত?
সমাধান:
ধরি
বর্গাকার মাঠের এক বাহুর দৈর্ঘ্য = x মিটার
∴ বর্গাকার মাঠের ক্ষেত্রফল = (একবাহু)২ বর্গ একক
= (x)২ বর্গ মিটার
∴ রাস্তা সহ বর্গাকার মাঠ এক বাহুর দৈর্ঘ্য = (x + ৫ + ৫) মিটার
= (x + ১০) মিটার
রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল = (x + ১০)২ বর্গ একক
প্রশ্নমতে,
(x + ১০)২ - (x)২ = ৫০০
⇒ x২ + ২০x + ১০০ - x২ = ৫০০
⇒ ২০x + ১০০ = ৫০০
⇒ ২০x = ৪০০
⇒ x = ৪০০/২০
∴ x = ২০
∴ বর্গাকার মাঠের ক্ষেত্রফল = (২০)২ বর্গ মিটার
= ৪০০ বর্গ মিটার
চিত্র থেকে পিথাগোরাসের সূত্র অনুসারে বৃত্তের ব্যাসার্ধ -
OB = √(12²+5²)
= √(144+25)
= √169
= 13
প্রশ্ন: কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য 10√2 মি.মি. হলে, ঘনকটির আয়তন কত?
সমাধান:
মনে করি,
ঘনকের এক ধার = a
আমরা জানি,
ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য = a√2
প্রশ্নমতে,
a√2 = 10√2
∴ a = 10
আমরা জানি,
ঘনকের আয়তন = a3
= (10)3
= 1000 ঘন মি.মি.।
প্রশ্ন: একটি বৃত্তাকার মাঠের ব্যাস 10 মিটার। মাঠটির বাইরে চারদিকে 3 মিটার চওড়া রাস্তা রয়েছে। রাস্তাসহ মাঠটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
সমাধান:
দেওয়া আছে,
বৃত্তাকার মাঠের ব্যাস = 10 মিটার
অতএব, মাঠটির ব্যাসার্ধ = 10/2 = 5 মিটার
রাস্তাসহ মাঠের ব্যাসার্ধ = মাঠের ব্যাসার্ধ + রাস্তার প্রস্থ
= (5 + 3) মিটার
= 8 মিটার
আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = π × r2
∴ রাস্তাসহ মাঠটির ক্ষেত্রফল = πr2
= π × (8)2 বর্গমিটার
= 64π বর্গমিটার
সুতরাং, রাস্তাসহ মাঠটির ক্ষেত্রফল 64π বর্গমিটার।