বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

পরিমিতি

মোট প্রশ্ন২,১১০এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পরিমিতি

PrepBank · পাতা ১৬ / ২১ · ১,৫০১১,৬০০ / ২,১১০

১,৫০১.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সে.মি. এবং প্রস্থ 8 সে.মি. হলে উহার সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ক) 100 বর্গ সে.মি.
  2. খ) 121 বর্গ সে.মি.
  3. গ) 144 বর্গ সে.মি.
  4. ঘ) 169 বর্গ সে.মি.
ব্যাখ্যা

আমরা জানি, আয়তক্ষেত্রের পরিসীমা = 2(দৈর্ঘ্য + প্রস্থ) = 2(12 + 8) সে.মি.
= 40 সে.মি.
শর্তমতে, 4a = 40 (যেহেতু আয়তক্ষেত্রের পরিসীমা = বর্গক্ষেত্রের পরিসীমা)
বা, a = 10
বা, a2 = 100 বর্গ সে.মি.

১,৫০২.
একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 12√3 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. 10√3 বর্গমিটার 
  2. 12√3 বর্গমিটার 
  3. 15√3 বর্গমিটার 
  4. 18√3 বর্গমিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 12√3 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
সমবাহু  ত্রিভুজ এর এক বাহুর দৈর্ঘ্য = a 

প্রশ্নমতে
3a = 12√3
⇒ a = 4√3

সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) × (4√3)2
= (√3/4) × 16 × 3
= 12√3 বর্গমিটার।
১,৫০৩.
সিলিন্ডারের উচ্চতা এবং ব্যাসার্ধ যথাক্রমে 14 cm এবং 5 cm। সিলিন্ডারের আয়তন কত?
  1. 900 cm3
  2. 2200 cm3
  3. 1200 cm3
  4. 1100 cm3
ব্যাখ্যা
প্রশ্ন: সিলিন্ডারের উচ্চতা এবং ব্যাসার্ধ যথাক্রমে 14 cm এবং 5 cm। সিলিন্ডারের আয়তন কত?

সমাধান:
সিলিন্ডারের উচ্চতা (h) = 14 cm
সিলিন্ডারের ব্যাসার্ধ (r) = 5 cm 
সিলিন্ডারের আয়তন = πr2
= (22/7) × (5)2 × 14
= 1100 cm3
১,৫০৪.
30 মিটার দীর্ঘ এবং 20 মিটার প্রস্থ একটি বাগানের বাইরের চারদিকে 3 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?
  1. 336 বর্গমিটার
  2. 320 বর্গমিটার
  3. 350 বর্গমিটার
  4. 365 বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: 30 মিটার দীর্ঘ এবং 20 মিটার প্রস্থ একটি বাগানের বাইরের চারদিকে 3 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?

সমাধান:
রাস্তাবাদে বাগানের দৈর্ঘ্য = 30 মিটার
রাস্তাবাদে বাগানের প্রস্থ = 20 মিটার
সুতরাং, রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল = (30 × 20) বর্গমিটার = 600 বর্গমিটার

রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = (30 + 3 + 3) মিটার = 36 মিটার
রাস্তাসহ বাগানের প্রস্থ = (20 + 3 + 3) মিটার = 26 মিটার
∴ রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = (36 × 26) বর্গমিটার
= 936 বর্গমিটার

∴ রাস্তাটির ক্ষেত্রফল = (রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল - রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল)
= (936 - 600) বর্গমিটার
= 336 বর্গমিটার।

১,৫০৫.
একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্টের ক্ষেত্রফল 216 বর্গমিটার, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? 
  1. 4√3
  2. 4√2
  3. 6√3
  4. 6√2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্টের ক্ষেত্রফল 216 বর্গমিটার, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
আমরা জানি, 
ঘনকের সম্পূর্ণ পৃষ্টের ক্ষেত্রফল = 6a

প্রশ্নমতে, 
6a2 = 216 
বা, a2 = 216/6 
বা, a2 = 36 
বা, a = √36 
∴ a = 6 
ঘনকের কর্ণের দৈর্ঘ্য = a√3 
= 6√3 মিটার। 

∴ ঘনকের কর্ণের দৈর্ঘ্য = 6√3 মিটার।
১,৫০৬.
একটি ত্রিভুজাকৃতি কক্ষের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 15 মি. 20 মি. 25 মি. হলে এর ক্ষেত্রফলের অর্ধেক কত
  1. ক) 150 বর্গমিটার
  2. খ) 75 বর্গমিটার
  3. গ) 300 বর্গমিটার
  4. ঘ) 85 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি কক্ষের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 15 মি. 20 মি. 25 মি. হলে এর ক্ষেত্রফলের অর্ধেক কত?

সমাধান:
ধরি,
বাহুগুলোর দৈর্ঘ্য a = 15 মি. B = 20 মি. C = 25 মি.
পরিসীমা, 2s = (15 + 20 + 25) মি.
বা, s = 60/2 মি. = 30 মি.

আমরা জানি, 
ক্ষেত্রফল = √{s(s - a) (s - b) (s - c)}
= √{30 (30 - 15) (30 - 20) (30 - 25)} বর্গমিটার
= √(30 x 15 x 10 x 5) বর্গমিটার
= √22500 বর্গমিটার
= 150 বর্গমিটার

∴ ক্ষেত্রফলের অর্ধেক = 150/2 বর্গমিটার
= 75 বর্গমিটার
১,৫০৭.
একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য তার প্রস্থের তিনগুণ, যদি মেঝেটি পাকা করতে প্রতি বর্গমিটার 2 টাকা হিসেবে 144 টাকা খরচ হয়, তবে মেঝের দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) 6 মিটার
  2. খ) √6 মিটার
  3. গ) 6√6 মিটার
  4. ঘ) 2√6 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন : একটি আয়তাকার মেঝের দৈর্ঘ্য তার প্রস্থের তিনগুণ, যদি মেঝেটি পাকা করতে প্রতি বর্গমিটার 2 টাকা হিসেবে 144 টাকা খরচ হয়, তবে মেঝের দৈর্ঘ্য কত মিটার ?
সমাধান : 
মেঝের প্রস্থ x মিটার হলে দৈর্ঘ্য 3x মিটার।
তাহলে মেঝের ক্ষেত্রফল 3x² বর্গমিটার
আবার, প্রতি বর্গমিটার 2 টাকা হিসেবে 144 টাকা খরচ হলে মেঝের ক্ষেত্রফল = 144/2 বর্গমটার = 72 বর্গমিটার।
এখন,
3x² = 72
⇒ x² = 24
∴ x = 2√6

∴ মেঝের দৈর্ঘ্য 3x = 3 × 2√6 = 6√6 মিটার।
১,৫০৮.
একটি বাক্সের ধার যথাক্রমে ২, ৩ ও ৪ মিটার। প্রতি বর্গমিটারে ২০ টাকা দরে রং করলে বাক্সটির বহিরাংশ রং করতে কত খরচ হবে?
  1. ক) ১০৪০ টাকা
  2. খ) ৪৮০ টাকা
  3. গ) ১৮০ টাকা
  4. ঘ) ৫২০ টাকা
ব্যাখ্যা
বাক্সটির সমগ্র বহিরাংশের ক্ষেত্রফল = ২(২ × ৩ + ৩ × ৪ + ৪ × ২) বর্গ মিটার
= ৫২ বর্গ মিটার
রং করার মোট খরচ = ৫২×২০ টাকা
= ১০৪০ টাকা
১,৫০৯.
একটি বর্গাকার ঘরের দৈর্ঘ্য ১২ মি. । ১০ সে.মি. দৈর্ঘ্যের কয়টি বর্গাকার টাইলস দিয়ে সম্পূর্ণ ঘর বাধানো যাবে?
  1. ১৪৪০ টি
  2. ১৬০০০ টি
  3. ১৪৪০০ টি
  4. ১৯৫৬০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গাকার ঘরের দৈর্ঘ্য ১২ মি. । ১০ সে.মি. দৈর্ঘ্যের কয়টি বর্গাকার টাইলস দিয়ে সম্পূর্ণ ঘর বাধানো যাবে?

সমাধান:
বর্গাকার মাঠের ক্ষেত্রফল = ১২ বর্গ মি.
= ১৪৪ বর্গ মি.

টাইলসের ক্ষেত্রফল = ০.১ বর্গ মি.
= ০.০১ বর্গ মি.

মোট টাইলস লাগবে = ১৪৪/০.০১ টি
= ১৪৪০০ টি
১,৫১০.
একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8√3 মিটার হলে, তার ক্ষেত্রফল কত?
  1. 84√3 বর্গমিটার
  2. 32√3 বর্গমিটার
  3. 48√3 বর্গমিটার
  4. 50√3 বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8√3 মিটার হলে, তার ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, a = 8√3 মিটার

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) × (বাহুর দৈর্ঘ্য)2
= (√3/4) × a2 বর্গমিটার
= (√3/4) × (8√3)2 বর্গমিটার
= (√3/4) × 64 × 3 বর্গমিটার
= 48√3 বর্গমিটার

১,৫১১.
চিত্রে, AC = 25 সে.মি., AB = 15 সে.মি. হলে, BD =? 
  1. 10 সে.মি.
  2. 12 সে.মি.
  3. 14 সে.মি.
  4. 18 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: চিত্রে, AC = 25 সে.মি., AB = 15 সে.মি. হলে, BD =? 


সমাধান: 
BC2 = AC2 - AB2 
= 252 - 152 
= 625 - 225 
= 400 

BC = √400 = 20 সেমি 

ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল = (1/2) AB × BC = (1/2) AC × BD 
⇒ BD = (15 × 20)/25
= 12 সে.মি.
১,৫১২.
একটি আয়তক্ষেত্রের প্রস্থ তার দৈর্ঘ্যের তিন-চতুর্থাংশ। যদি কর্ণ 10 মি. হয়, তবে ক্ষেত্রফল কত বর্গ মি.?
  1. ক) 64 বর্গ মি.
  2. খ) 48 বর্গ মি.
  3. গ) 84 বর্গ মি.
  4. ঘ) 24 বর্গ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের প্রস্থ তার দৈর্ঘ্যের তিন-চতুর্থাংশ। যদি কর্ণ 10 মি. হয়, তবে ক্ষেত্রফল কত বর্গ মি.?

সমাধান:
ধরি,
দৈর্ঘ্য = 4x মি.
প্ৰস্থ = 3x মি.

প্রশ্নমতে,
(4x)2 + (3x)2 = 102
⇒ 16x² + 9x² = 100
⇒ 25x2 = 100
⇒ x2 = 4
∴ x = 2

দৈর্ঘ্য = 4 × 2 = 8 মি.
প্ৰস্থ = 3 × 2 = 6 মি.

∴ ক্ষেত্রফল = 8 × 6 = 48 বর্গ মি.
১,৫১৩.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্যে ও প্রস্থের অনুপাত ৫ : ৩ এবং ঘরটির পরিসীমা ৮০ মিটার হলে তার ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ২৬৫ বর্গমিটার
  2. ২৮৫ বর্গমিটার
  3. ৩২৫ বর্গমিটার
  4. ৩৭৫ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্যে ও প্রস্থের অনুপাত ৫ : ৩ এবং ঘরটির পরিসীমা ৮০ মিটার হলে তার ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
ধরি,
ঘরটির দৈর্ঘ্য ৫ক মিটার
এবং ঘরটির প্রস্থ ৩ক মিটার

∴ পরিসীমা = ২(৫ক + ৩ক) = ১৬ক

শর্তমতে,
১৬ক = ৮০
∴ ক = ৫

∴ ঘরটির ক্ষেত্রফল = (৫ক × ৩ক) বর্গমিটার
= {(৫ × ৫) × (৩ × ৫)} বর্গমিটার
= ৩৭৫ বর্গমিটার
১,৫১৪.
একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থের দেড়গুণ। এর ক্ষেত্রফল 294 বর্গমিটার হলে, পরিসীমা কত?
  1. ক) 40 মি.
  2. খ) 50 মি.
  3. গ) 60 মি.
  4. ঘ) 70 মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থের দেড়গুণ। এর ক্ষেত্রফল 294 বর্গমিটার হলে, পরিসীমা কত?

সমাধান:
ধরি,
আয়তাকার ঘরের প্রস্থ x মিটার এবং
দৈর্ঘ্য = ৩x/২ মিটার

প্রশ্নমতে,
x × (৩x/২) = ২৯৪
৩x/২ = ২৯৪
x =(২৯৪ × ২)/৩
x= ১৯৬
x = ১৪

আয়তাকার ঘরের প্রস্থ ১৪ মিটার
দৈর্ঘ্য = (৩ × ১৪)/২ মিটার
         = ২১ মিটার
আয়তাকার ঘরের পরিসীমা = ২(২১ + ১৪) মিটার 
= ২ × ৩৫ মিটার 
= ৭০ মিটার 
১,৫১৫.
একটি ঘনকের ধারের দৈর্ঘ্য ৮ সে.মি. হলে, তার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত?
  1. ৬৪ বর্গসে.মি.
  2. ৯৬ বর্গসে.মি.
  3. ৩৮৪ বর্গসে.মি.
  4. ১২৮ বর্গসে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের ধারের দৈর্ঘ্য ৮ সে.মি. হলে, তার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত?

সমাধান:
ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের = ৬ × বাহু
= ৬ × ৮
= ৬ × ৬৪
= ৩৮৪ বর্গসে.মি.
১,৫১৬.
3 cm ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত?
  1. 36π cm3
  2. 37π cm3
  3. 26π cm3
  4. 28π cm3
ব্যাখ্যা

প্রশ্ন: 3 cm ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত?

সমাধান:
ধরি,
গোলকের ব্যাসার্ধ = r

আমরা জানি,
গোলকের আয়তন = (4/3)πr3 ঘন একক
= (4/3) × π × (3)3 cm3
= 36π cm3

১,৫১৭.
4 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি কাঁচের গোলককে গলিয়ে 1 মিটার ব্যাসার্ধের কতগুলো গোলক বানানো যাবে?
  1. 32টি
  2. 64টি
  3. 16টি
  4. 12টি
ব্যাখ্যা

প্রশ্ন: 4 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি কাঁচের গোলককে গলিয়ে 1 মিটার ব্যাসার্ধের কতগুলো গোলক বানানো যাবে?

সমাধান: 
দেওয়া আছে, 
বড় গোলকের ব্যাসার্ধ, R = 4 m
ছোট গোলকের ব্যাসার্ধ, r = 1 m

গোলক বানানো যাবে = বড় গোলকের আয়তন/ ছোট গোলকের আয়তন
= {(4/3)πR3}/{(4/3)πr3}
= R3/r3
= 43/13
= 64

∴ 64টি গোলক বানানো যাবে।

১,৫১৮.
একটি বাগানের দৈর্ঘ্য ২৫ মিটার, প্রস্থ ১৮ মিটার। বাগানের বাইরে চারদিকে ৩ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত? 
  1. ১২০ বর্গমিটার
  2. ৯৪ বর্গমিটার
  3. ২৯৪ বর্গমিটার
  4. ৯৮ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাগানের দৈর্ঘ্য ২৫ মিটার, প্রস্থ ১৮ মিটার। বাগানের বাইরে চারদিকে ৩ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
বাগানের দৈর্ঘ্য = ২৫ মিটার
বাগানের প্রস্থ = ১৮ মিটার
∴ বাগানের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গমিটার
= ২৫ × ১৮ = ৪৫০ বর্গমিটার

যেহেতু বাগানের বাইরে চারদিকে ৩ মিটার চওড়া একটি রাস্তা আছে
রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = ২৫ + (৩ + ৩) = ৩১ মিটার
রাস্তাসহ বাগানের প্রস্থ = ১৮ + (৩ + ৩) = ২৪ মিটার

∴ রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = ৩১ × ২৪ = ৭৪৪ বর্গমিটার

∴ রাস্তার ক্ষেত্রফল = ৭৪৪ - ৪৫০ = ২৯৪ বর্গমিটার

১,৫১৯.
একটি দেওয়ালের দৈর্ঘ্য ২ মি, উচ্চতা ৩ মি, পুরুত্ব ৩০ সে. মি.। একটি ইটের দৈর্ঘ্য ১০ সে. মি. প্রস্থ ৫ সে. মি. উচ্চতা ৩ সে. মি.। দেওয়ালটি ইট দিয়ে তৈরী করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা নির্ণয় করুন।
  1. ১০০০০ টি
  2. ১২০০০ টি
  3. ১৫০০০ টি
  4. ২০০০০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দেওয়ালের দৈর্ঘ্য ২ মি, উচ্চতা ৩ মি, পুরুত্ব ৩০ সে. মি.। একটি ইটের দৈর্ঘ্য ১০ সে. মি. প্রস্থ ৫ সে. মি. উচ্চতা ৩ সে. মি.। দেওয়ালটি ইট দিয়ে তৈরী করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা নির্ণয় করুন।

সমাধান:
দেওয়া আছে,
দেওয়ালের দৈর্ঘ্য = ২ মি.
= ২০০ সে.মি.
উচ্চতা = ৩ মি.
= ৩০০ সে.মি.
পুরুত্ব = ৩০ সে. মি.

এখানে,
দেওয়ালের আয়তন = (২০০ × ৩০০ × ৩০) সে. মি.
আবার,
ইটের আয়তন = (১০ × ৫ × ৩) সে. মি.

আমরা জানি,
ইটের সংখ্যা = দেওয়ালের আয়তন/ইটের আয়তন
= (২০০ × ৩০০ × ৩০)/(১০ × ৫ × ৩) 
= ১২০০০ টি
১,৫২০.
একটি ঘনক আকৃতিবস্তুর কর্ণের দৈর্ঘ্য 8√3 সে.মি. হলে, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত?
  1. ক) 390 বর্গ সে. মি.
  2. খ) 379 বর্গ সে. মি.
  3. গ) 384 বর্গ সে. মি.
  4. ঘ) 560 বর্গ সে. মি.
ব্যাখ্যা
ঘনকের ধার a হলে,
ঘনকের কর্ণের দৈর্ঘ্য = √3a
ঘনক আকৃতির পৃষ্ঠতলের ক্ষেত্রফল= 6a2

প্রশ্নানুসারে,
√3a = 8√3
a = 8

ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল= 6a2
                                          = 6 × 82
                                          = 384 বর্গ সে. মি.
                           
১,৫২১.
একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 13 মি. এবং প্রস্থ 5 মি. হলে আয়তক্ষেত্রের পরিসীমা কত মিটার ? 
  1. 50 মিটার
  2. 25 মিটার
  3. 34 মিটার
  4. 44 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন:  একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 13 মি. এবং প্রস্থ 5 মি. হলে আয়তক্ষেত্রের  পরিসীমা কত মিটার ? 

সমাধান: 
ধরি, আয়তক্ষেত্র ABCD এর কর্ণের দৈর্ঘ্য 13 মি. এবং প্রস্থ 5 মি.
∴ দৈর্ঘ্য, BC = √(132 - 52) মি.
=√144 মি.
= 12 মি 

আয়তক্ষেত্রের পরিসীমা = 2(12 + 5) 
= 34 মিটার
১,৫২২.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা ১৬০ মিটার হলে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ক) ৬৪০০ বর্গমিটার
  2. খ) ৩৬০০ বর্গমিটার
  3. গ) ১৬০০ বর্গমিটার
  4. ঘ) ৮০০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা ১৬০ মিটার হলে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
একটি বর্গক্ষেত্রের পরিসীমা ১৬০ মিটার 
∴ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = ১৬০/৪ = ৪০ মিটার

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = বাহু
= ৪০
= ১৬০০ বর্গমিটার
১,৫২৩.
একটি ঘনকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল ১৫০ বর্গ সে.মি. হলে, ঘনকটির আয়তন কত?
  1. ১৫০ ঘন সে.মি.
  2. ১০০ ঘন সে.মি.
  3. ১২৫ ঘন সে.মি.
  4. ১৭৫ ঘন সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঘনকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল ১৫০ বর্গ সে.মি. হলে, ঘনকটির আয়তন কত?

সমাধান:
দেওয়া আছে,
ঘনকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল, S = ১৫০ বর্গ সে.মি.

আমরা জানি,
ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল, S = ৬a২ 
⇒ ৬a = ১৫০
⇒ a = ১৫০/৬
⇒ a = ২৫
⇒ a = ৫ 
∴ a = ৫ সে.মি.

আবার,
আমরা জানি,
ঘনকের আয়তন, V = a
= ৫
= ১২৫

সুতরাং ঘনকটির আয়তন ১২৫ ঘন সে.মি.।

১,৫২৪.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 60 সে.মি. ও পরিসীমা 2 মি. হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
  1. ক) 1600 বর্গ সে.মি.
  2. খ) 1800 বর্গ সে.মি.
  3. গ) 2000 বর্গ সে.মি.
  4. ঘ) 2400 বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 60 সে.মি. ও পরিসীমা 2 মি. হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত?

সমাধান:

ধরি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = 60 সে.মি.
 আয়তক্ষেত্রের প্রস্থ = ‍X সে.মি.
পরিসীমা = 2 মি. = 200 সে.মি.
আমরা জানি, আয়তক্ষেত্রের পরিসীমা = 2(60 + X) সে.মি.
প্রশ্নমতে,
  2(60 + X) = 200
বা, 120+ 2X = 200
বা, 2X  = 80
∴ X = 40

আয়তক্ষেত্রের প্রস্থ = ‍40 সে.মি.
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (60 × 40) বর্গ সে.মি
= 2400 বর্গ সে.মি.

১,৫২৫.
১৫ মিটার  দৈর্ঘ্য এবং ১২ মিটার  প্রস্থবিশিষ্ট একটি কাপের্ট দ্বারা একটি মেঝের ৭৫% মোড়ানো যায় । মেঝেটির ক্ষেত্রফল কত বর্গ মিটার?
  1. ১৬০ বর্গমিটার
  2. ৩২০ বর্গমিটার
  3. ১৮০ বর্গমিটার
  4. ২৪০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ মিটার  দৈর্ঘ্য এবং ১২ মিটার  প্রস্থবিশিষ্ট একটি কাপের্ট দ্বারা একটি মেঝের ৭৫% মোড়ানো যায় । মেঝেটির ক্ষেত্রফল কত বর্গ মিটার?

সমাধান:
কার্পেটের ক্ষেত্রফল = (১৫ × ১২) = ১৮০ বর্গ মিটার 

এখন ,
মেঝের ৭৫%   = ১৮০ বর্গমিটার 
মেঝের ১%      = ১৮০/৭৫ বর্গমিটার 
মেঝের ১০০% = (১৮০ × ১০০)/৭৫ বর্গমিটার 
= ২৪০ বর্গমিটার 

∴ মেঝেটির ক্ষেত্রফল ২৪০ বর্গমিটার।
১,৫২৬.
কোনো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথক্রমে 13 সে.মি. ও 16 সে.মি. এবং এদের অন্তর্ভুক্ত কোণ 30°। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. 52 বর্গসে.মি.
  2. 60 বর্গসে.মি.
  3. 88 বর্গসে.মি.
  4. 104 বর্গসে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথক্রমে 13 সে.মি. ও 16 সে.মি. এবং এদের অন্তর্ভুক্ত কোণ 30°। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
দেওয়া আছে,
বাহু a = 13 সে.মি.
বাহু b = 16 সে.মি
এবং θ = 30°

আমরা জানি,
ত্রিভুজের দুটি বাহু a ও b হলে, এবং তাদের অন্তর্ভুক্ত কোণ θ হলে, ক্ষেত্রফল = (1/2) absinθ

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল =  (1/2) × 13 × 16 × sin30°
=  (1/2) × 13 × 16 × (1/2)
= 52 বর্গসে.মি.
১,৫২৭.
একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এবং পরিসীমা ৪৮ মিটার হলে এর দৈর্ঘ্য কত মিটার?
  1. ১২ মিটার
  2. ১৪ মিটার
  3. ১৬ মিটার
  4. ১৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এবং পরিসীমা ৪৮ মিটার হলে এর দৈর্ঘ্য কত মিটার?

সমাধান: 
ধরি,
আয়তাকার ঘরের বিস্তার = ক মিটার
∴ দৈর্ঘ্য = ২ক মিটার

প্রশ্নমতে,
২(২ক + ক) = ৪৮
⇒ ৬ক = ৪৮
⇒ ক = ৪৮/৬
∴ ক = ৮ 

∴ দৈর্ঘ্য = ২ × ৮ = ১৬ মিটার
১,৫২৮.
3 মিটার, 4 মিটার ও 5 মিটার বাহু বিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হলে নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) 8 মিটার
  2. খ) 7 মিটার
  3. গ) 6 মিটার
  4. ঘ) 9 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: 3 মিটার, 4 মিটার ও 5 মিটার বাহু বিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হলে নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান: 
 নতুন ঘনকের আয়তন = ঘনক তিনটির আয়তনের সমষ্টি
= 33 + 43 + 53
= 27 + 64 + 125
= 216 ঘন মিটার

নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য = 3√216
= (63)1/3
= 6 মিটার
১,৫২৯.
একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ ২ সে মি এবং উচ্চতা ৬ সে মি হলে, উহার তলগুলির মোট ক্ষেত্রফল কত?
  1. ১৬π বর্গ সেমি
  2. ৩২π বর্গ সেমি
  3. ৩৬π বর্গ সেমি
  4. ৪৮π বর্গ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ ২ সে মি এবং উচ্চতা ৬ সে মি হলে, উহার তলগুলির মোট ক্ষেত্রফল কত?

সমাধান: 
দেওয়া আছে
সিলিন্ডারের ব্যাসার্ধ, r = ২ সে.মি.
উচ্চতা, h = ৬ সে.মি. 
 
আমরা জানি,
সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল = 2πr(r + h)
= ২π × ২(২ + ৬)
= ২π × ১৬
= ৩২π বর্গ সে.মি.
১,৫৩০.
আয়তাকার একটি ঘরের দৈর্ঘ্য এর বিস্তারের দ্বিগুণ। ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে প্রতি বর্গমিটারে ৪ টাকা হারে মোট ৭২০০ টাকা খরচ হলে ঘরটির পরিসীমা কত মি.?
  1. ১৬০ মিটার
  2. ১৮০ মিটার
  3. ২০০ মিটার
  4. ২৬০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: আয়তাকার একটি ঘরের দৈর্ঘ্য এর বিস্তারের দ্বিগুণ। ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে প্রতি বর্গমিটারে ৪ টাকা হারে মোট ৭২০০ টাকা খরচ হলে ঘরটির পরিসীমা কত মি.?

সমাধান:
ধরি,
ঘরের প্রস্থ = ক মিটার
দৈর্ঘ্য = ২ক মিটার

∴ ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ = ২ক × ক = ২ক

∴ মোট খরচ = ক্ষেত্রফল × প্রতি বর্গমিটারের খরচ
⇒ ২ক × ৪ = ৭২০০
⇒ ৮ক = ৭২০০
⇒ ক২ = ৭২০০/৮ = ৯০০
⇒ ক = √৯০০
∴ ক = ৩০
প্রস্থ = x = ৩০ মি.
দৈর্ঘ্য = ২ক = ৬০ মি.

∴ পরিসীমা = ২ × (দৈর্ঘ্য + প্রস্থ) = ২ × (৬০ + ৩০)
= ২ × ৯০ = ১৮০ মিটার
১,৫৩১.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৪ : ১ । উহার পরিসীমা ৫০ মিটার হলে আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ২০ মিটার
  2. ২৫ মিটার
  3. ৩০ মিটার
  4. ১৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৪ : ১ । উহার পরিসীমা ৫০ মিটার হলে আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
ধরি,
আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য = ৪ক
আয়তাকার ক্ষেত্রের প্রস্থ = ক

আমরা জানি,
আয়তাকার ক্ষেত্রের পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ) মিটার
= ২ (৪ক + ক) মিটার
= ২ × ৫ক মিটার
= ১০ক মিটার

প্রশ্নমতে,
১০ক = ৫০
∴ ক = ৫ মিটার
আয়তাকার ক্ষেত্রের প্রস্থ = ক = ৫ মিটার
আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য = ৪ক = ৪ × ৫ = ২০ মিটার
১,৫৩২.
একটি ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল ৭২৬ বর্গমিটার হলে এর আয়তন কত ঘনমিটার?
  1. ক) ১৩০০
  2. খ) ১৩৩১
  3. গ) ১৪৫২
  4. ঘ) ১৫৪২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল ৭২৬ বর্গমিটার হলে এর আয়তন কত ঘনমিটার?

সমাধান:
সমাধান:
মনে করি,
ঘনকটির এক ধার = a
ঘনকটির সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল = ৬a
প্রশ্নানুসারে,
৬a2 = ৭২৬
বা, a2 = ৭২৬/৬
বা,  a2  = ১২১
a = ১১

ঘনকের  আয়তন  = ১১ = ১৩৩১ ঘনমিটার
১,৫৩৩.
একটি সাবানের দৈর্ঘ্য ৪ সে.মি. প্রস্থ ৩ সে.মি. এবং উচ্চতা ২.৫ সে.মি. হলে ৫৫ সে.মি. দৈর্ঘ্য, ৪৮ সে.মি. প্রস্থ এবং ৩০ সে.মি. উচ্চতা বিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে?
  1. ৫২৮০ টি
  2. ২৪৬০ টি
  3. ২৬৪০ টি
  4. ২৬২০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সাবানের দৈর্ঘ্য ৪ সে.মি. প্রস্থ ৩ সে.মি. এবং উচ্চতা ২.৫ সে.মি. হলে ৫৫ সে.মি. দৈর্ঘ্য, ৪৮ সে.মি. প্রস্থ এবং ৩০ সে.মি. উচ্চতা বিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে?

সমাধান:
একটি সাবানের আয়তন = (৪ × ৩ × ২.৫) ঘন সে.মি.
= ৩০ ঘন সে.মি.

একটি বাক্সের আয়তন = (৫৫ × ৪৮ × ৩০) ঘন সে.মি.
= ৭৯২০০ ঘন সে.মি.

∴ একটি বাক্সে সর্বমোট সাবান ধরবে = বাক্সের আয়তন/সাবানের আয়তন
= ৭৯২০০/৩০ টি
= ২৬৪০ টি
১,৫৩৪.
একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 6 সে. মি. এবং উচ্চতা 14 সে মি হলে,সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল?
  1. 334π বর্গ সে.মি.
  2. 288π বর্গ সে.মি.
  3. 158π বর্গ সে.মি.
  4. 240π বর্গ সে.মি.
  5. 334 বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ 6 সে. মি. এবং উচ্চতা 14 সে মি হলে,সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল?

সমাধান: 
দেওয়া আছে
সিলিন্ডারের ব্যাসার্ধ, r = 6 সে.মি.
উচ্চতা, h = 14 সে.মি. 
 
আমরা জানি,
সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল = 2πr(r + h)
= 2π × 6(6 + 14)
= 2π × 120
= 240π বর্গ সে.মি.

১,৫৩৫.
১৫ সে. মি. বাহুবিশিষ্ট বর্গাকার ভূমির উপর অবস্থিত একটি পিরামিডের উচ্চতা ২৫ সে. মি. । ইহার আয়তন কত?
  1. ১৮৮০ ঘন সে. মি.
  2. ১৮৭৫ ঘন সে. মি.
  3. ১৭৭৫ ঘন সে. মি.
  4. ১৭৭০ ঘন সে. মি.
ব্যাখ্যা

প্রশ্ন: ১৫ সে. মি. বাহুবিশিষ্ট বর্গাকার ভূমির উপর অবস্থিত একটি পিরামিডের উচ্চতা ২৫ সে. মি. । ইহার আয়তন কত?

সমাধান:
আমরা জানি,
পিরামিডের আয়তন = (১/৩) × (ভূমির ক্ষেত্রফল) × উচ্চতা 
= (১/৩) × ১৫ ×২৫ ঘন সে. মি.
= (১/৩) × ২২৫ × ২৫ ঘন সে. মি.
= ১৮৭৫ ঘন সে. মি.

১,৫৩৬.
একটি রম্বসের কর্ণদ্বয় যথাকমে ৪ সে.মি. এবং ৬ সে.মি., এর ক্ষেত্রফল কত? 
  1. ১২ বর্গসে.মি.
  2. ৬ বর্গসে.মি.
  3. ১০ বর্গসে.মি.
  4. ৫ বর্গসে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয় যথাকমে ৪ সে.মি. এবং ৬ সে.মি., এর ক্ষেত্রফল কত? 

সমাধান:
রম্বসের ক্ষেত্রফল = ১/২ × কর্ণদ্বয়ের গুণফল
= ১/২ × ৪ × ৬
= ১/২ ×২৪
= ১২ বর্গসে.মি.
১,৫৩৭.
একটি বিন্দুকে কেন্দ্র করে কয়টি বৃত্ত অংকন করা যাবে?
  1. ১টি
  2. ২টি
  3. অসংখ্য
  4. ১টিও না
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিন্দুকে কেন্দ্র করে কয়টি বৃত্ত অংকন করা যাবে?

সমাধান
:
সমাধান: 
- একটি বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত অংকন করা যাবে ।

বৃত্ত সম্পর্কিত উপপাদ্য ও অনুসিদ্ধান্ত:
- বৃত্তের ভিতরে অবস্থিত কোনো বিন্দু থেকে বৃত্তের স্পর্শক আঁকা যায় না।
- বিন্দুটি যদি বৃত্তের ওপর থাকে তাহলে উক্ত বিন্দুতে বৃত্তের একটিমাত্র স্পর্শক অঙ্কন করা যায়।
- স্পর্শকটি বর্ণিত বিন্দুতে অঙ্কিত ব্যাসার্ধের উপর লম্ব হয়।
- বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত হলে তা থেকে বৃত্তে দুইটি স্পর্শক আঁকা যাবে।
- বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে ঐ বৃত্তে দুইটি ও কেবল দুইটি স্পর্শক আঁকা যায়।
- একটি ত্রিভুজে তিনটি বহির্বৃত্ত আঁকা যায়।
১,৫৩৮.
একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য 3.2 গজ। মাঠের চারদিকে বেড়ার দৈর্ঘ্য 11.2 গজ। মাঠটির ক্ষেত্রফল কত বর্গগজ?
  1. ক) 4.68 বর্গগজ
  2. খ) 9.28 বর্গগজ
  3. গ) 11.68 বর্গগজ
  4. ঘ) 7.68 বর্গগজ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য 3.2 গজ। মাঠের চারদিকে বেড়ার দৈর্ঘ্য 11.2 গজ। মাঠটির ক্ষেত্রফল কত বর্গগজ?

সমাধান:
আমরা জানি,
মাঠের পরিসীমা = মাঠের চারদিকে বেড়ার দৈর্ঘ্য = 11.2 গজ
ধরি,
মাঠের প্রস্থ = x গজ

প্রশ্নমতে,
2(3.2 + x) = 11.2
বা, 6.4 + 2x = 11.2
বা, 2x = 11.2 - 6.4
বা, 2x = 4.8
∴ x = 2.4

∴ মাঠটির ক্ষেত্রফল = (3.2 × 2.4)
= 7.68 বর্গগজ
১,৫৩৯.
একটি আয়তক্ষেত্রের পরিসীমা, ১৬ সেমি বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমার অর্ধেক। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য তার প্রস্থের ৫/৩ গুণ হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? 
  1. ৬০ সেমি
  2. ১২০ সেমি
  3. ১২০ বর্গসেমি
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের পরিসীমা, ১৬ সেমি বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমার অর্ধেক। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য তার প্রস্থের ৫/৩ গুণ হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? 

সমাধান
:
মনেকরি, 
আয়তক্ষেত্রটির  প্রস্থ = ৩x সেমি
∴ আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = ৩x × ৫/৩ সেমি
= ৫x সেমি

দেয়া আছে, 
আয়তক্ষেত্রের পরিসীমা ১৬ সেমি বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমার অর্ধেক 

সুতরাং ,
আয়তক্ষেত্রের পরিসীমা = ১/২ × বর্গক্ষেত্রের পরিসীমা 
বা, ২(৫x + ৩x )= (১/২) × ৪ × ১৬ 
বা, ১৬x = ৩২ 
বা, x = ২ 

∴ আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = ৫x সেমি 
= ৫ × ২ সেমি 
= ১০ সেমি 

আয়তক্ষেত্রটির প্রস্থ = ৩x সেমি
= ৩ × ২ সেমি
= ৬ সেমি

আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ১০ × ৬ বর্গসেমি
= ৬০ বর্গসেমি
১,৫৪০.
একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত 7 : 4 : 2। যদি আয়তাকার ঘনবস্তুর আয়তন 448 ঘন সে.মি. হয়, তাহলে আয়তাকার ঘনবস্তুর উচ্চতা কত হবে?
  1. 4 সে.মি.
  2. 6 সে.মি.
  3. 8 সে.মি.
  4. 10 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত 7 : 4 : 2। যদি আয়তাকার ঘনবস্তুর আয়তন 448 ঘন সে.মি. হয়, তাহলে আয়তাকার ঘনবস্তুর উচ্চতা কত হবে?

সমাধান:
ধরি,
আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য = 7a সে.মি.
প্রস্থ = 4a সে.মি.
এবংউচ্চতা = 2a সে.মি.

প্রশ্নমতে,
7a × 4a × 2a =448
⇒ 56a3 = 448
⇒ a3 = 8
∴ a = 2

∴ আয়তাকার ঘনবস্তুর উচ্চতা = 2 × 2 = 4 সে.মি.
১,৫৪১.
একটি বেলনের উচ্চতা 2h একক ও ব্যাস r একক হলে, উক্ত বেলনের আয়তন কত?
  1. ক) 4πr2h ঘন একক
  2. খ) 2πr2h ঘন একক
  3. গ) πr2h/4 ঘন একক
  4. ঘ) πr2h/2 ঘন একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বেলনের উচ্চতা 2h একক ও ব্যাস r একক হলে, উক্ত বেলনের আয়তন কত?

সমাধান: 
একটি বেলনের উচ্চতা 2h একক ও
ব্যাস r একক
ব্যাসার্ধ r/2 একক 

বেলনের আয়তন = π(r/2)2 × 2h ঘন একক
= 2πr2h/4 ঘন একক
= πr2h/2
১,৫৪২.
৯০ মিটার পরিসীমা বিশিষ্ট ত্রিভুজের বাহুগুলোর অনুপাত ৫:৬:৭ হলে ক্ষুদ্রতম বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ক) ১২২৫
  2. খ) ৯০০
  3. গ) ৬২৫
  4. ঘ) ৩২৪
ব্যাখ্যা
মনে করি,
ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ৫x, ৬x ও ৭x
∴ পরিসীমা = ৫x+৬x+৭x = ৯০
বা, ১৮x = ৯০
বা, x = ৫
∴ x = ৫
∴ ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য = ৫×৫ = ২৫ মিটার
∴ বর্গের ক্ষেত্রফল = (২৫) = ৬২৫ বর্গমিটার
১,৫৪৩.
৮ মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের অভ্যন্তরে অঙ্কিত বৃত্তের ব্যাসার্ধ কত?
  1. ক) ২ মিটার
  2. খ) ৪ মিটার
  3. গ) ৮ মিটার
  4. ঘ) ৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৮ মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের অভ্যন্তরে অঙ্কিত বৃত্তের ব্যাসার্ধ কত?

সমাধান: 


বর্গের অভ্যন্তরে অঙ্কিত বৃত্তের ব্যাস বর্গের বাহুর সমান।
অর্থাৎ,
বৃত্তের ব্যাস = ৮ মিটার

∴ বৃত্তের ব্যাসার্ধ = ৮/২ মিটার = ৪ মিটার
১,৫৪৪.
একটি ঘনকের আয়তন ২৭ ঘনমিটার হলে এর সমগ্রতলের ক্ষেত্রফল কত?
  1. ক) ৯ বর্গমিটার
  2. খ) ১৮ বর্গমিটার
  3. গ) ২৭ বর্গমিটার
  4. ঘ) ৫৪ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের আয়তন ২৭ ঘনমিটার হলে এর সমগ্রতলের ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
ঘনকটির এক বাহুর দৈর্ঘ্য a মিটার

তাহলে,
a3 = ২৭
বা, a = ৩

ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ৬a বর্গমিটার
= ৬ × ৩ বর্গমিটার
= ৬ × ৯ বর্গমিটার
= ৫৪ বর্গমিটার
১,৫৪৫.
১৮ ইঞ্চি উচু একটি বাক্সের দৈর্ঘ্য ৩ ফুট এবং প্রস্থ ২ ফুট। বাক্সটির আয়তন কত?
  1. ৯ ঘনফুট
  2. ১২ ঘনফুট
  3. ১৮ ঘনফুট
  4. ৮১ ঘনফুট
ব্যাখ্যা

প্রশ্ন: ১৮ ইঞ্চি উচু একটি বাক্সের দৈর্ঘ্য ৩ ফুট এবং প্রস্থ ২ ফুট। বাক্সটির আয়তন কত?

সমাধান:
দেওয়া আছে, 
দৈর্ঘ্য ৩ ফুট, প্রস্থ ২ ফুট
এবং উচ্চতা, ১৮ ইঞ্চি = ১৮/১২ ফুট = ১.৫ ফুট

∴ বাক্সের আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা
= (৩ × ২ × ১.৫) ঘনফুট
= ৯ ঘনফুট

১,৫৪৬.
বেলনের ভূমির ব্যাসার্ধ 12 সে. মি. হলে, বেলনের আয়তন বক্রতলের ক্ষেত্রফলের কত গুণ?
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) 6
ব্যাখ্যা
প্রশ্ন: বেলনের ভূমির ব্যাসার্ধ 12 সে. মি. হলে, বেলনের আয়তন বক্রতলের ক্ষেত্রফলের কত গুণ?

সমাধান:
ব্যাসার্ধ r = 12 সে. মি.,
উচ্চতা h হলে,
আয়তন/বক্রতলের ক্ষেত্রফল = (πr2h)/(2πrh)
= r/2
= 12/2
= 6
∴ বেলনের আয়তন বক্রতলের ক্ষেত্রফলের 6 গুণ।
১,৫৪৭.
বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে?
  1. ক) ৪
  2. খ) ১৬
  3. গ) ১২
  4. ঘ) ৯
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের ব্যাস, d একক হলে,
বৃত্তের ব্যাসার্ধ r = d/2 একক 

বৃত্তের ক্ষেত্রফল = πr2 বর্গএকক
= π(d/2)2 বর্গএকক
= (πd2)/4 বর্গএকক

বৃত্তের ব্যাস ৩গুণ হলে,
ব্যাস হবে 3d একক 
ব্যাসার্ধ হবে (3d)/2 একক 

বৃত্তের ক্ষেত্রফল = π{(3d)/2}2 বর্গএকক 
= (9πd2)/4 বর্গএকক 

এখন,
{(9πd2)/4} ÷ {(πd2)/4}
= 9 

∴বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল ৯ গুণ বৃদ্ধি পাবে
১,৫৪৮.
একজন ব্যক্তি একটি আয়তাকার জমিতে আড়াআড়িভাবে হাঁটলে 10√2 মিটার দূরত্ব অতিক্রম করে। জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। জমির ক্ষেত্রফল কত?
  1. 60 বর্গমিটার
  2. 120 বর্গমিটার
  3. 80 বর্গমিটার
  4. 90 বর্গমিটার
  5. 50 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যক্তি একটি আয়তাকার জমিতে আড়াআড়িভাবে হাঁটলে 10√2 মিটার দূরত্ব অতিক্রম করে। জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। জমির ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
প্রস্থ = x
তাহলে, দৈর্ঘ্য = 2x

প্রশ্নমতে,
কর্ণ = √(দৈর্ঘ্য2 + প্রস্থ2)
⟹ 10√2 = √{(2x)2 + x2}
⇒ 10√2 = √(4x2 + x2)
⇒ 10√2 = √(5x2)
⇒ 10√2 = x√5
⇒ x = 10√2/√5
⇒ x = 10√2√5/5
⇒ x = 10√10/5
⇒ x = 2√10

∴জমির ক্ষেত্রফল = 2x × x = 2x2 = 2 × (2√10)2 = 80 বর্গমিটার
১,৫৪৯.
একটি বর্গাকার বাগানের বাহুর দৈর্ঘ্য ৮০ মিটার। চারদিকে ২ মিটার চওড়া পথ থাকলে পথের ক্ষেত্রফল কত?
  1. ৬৬০ বর্গ মি.
  2. ৬৫০ বর্গ মি.
  3. ৬৭২ বর্গ মি.
  4. ৬৫৬ বর্গ মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গাকার বাগানের বাহুর দৈর্ঘ্য ৮০ মিটার। চারদিকে ২ মিটার চওড়া পথ থাকলে পথের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে, 
বাগানের বাহু = ৮০ মিটার
চারদিকে ২ মিটার চওড়া পথ আছে।

এখন, 
পথসহ বর্গের বাহু = ৮০ + ২ + ২ = ৮৪ মিটার
পথসহ পুরো এলাকার ক্ষেত্রফল = ৮৪ × ৮৪ = ৭০৫৬ বর্গমিটার
এবং শুধু বাগানের ক্ষেত্রফল = ৮০ × ৮০ = ৬৪০০ বর্গমিটার

∴ পথের ক্ষেত্রফল = পুরো এলাকা - বাগানের এলাকা
= ৭০৫৬ - ৬৪০০
= ৬৫৬ বর্গ মি.

সুতরাং, পথের ক্ষেত্রফল ৬৫৬ বর্গ মি.।

১,৫৫০.
একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ ৩ সে মি এবং উচ্চতা ৮ সে মি হলে,সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল?
  1. ৫৫ বর্গ সে.মি.
  2. ৬৬π বর্গ সে.মি.
  3. ৭৭π বর্গ সে.মি.
  4. ৬৬৬ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ ৩ সে মি এবং উচ্চতা ৮ সে মি হলে,সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল?

সমাধান: 
দেওয়া আছে
সিলিন্ডারের ব্যাসার্ধ, r = ৩ সে.মি.
উচ্চতা, h = ৮ সে.মি. 
 
আমরা জানি,
সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল = 2πr(r + h)
= ২π × ৩(৩ + ৮)
= ২π × ৩৩
= ৬৬π বর্গ সে.মি.
১,৫৫১.
একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তের ক্ষেত্রফলের সমান। বর্গের পরিসীমা ২৪ সে.মি. এবং আয়তের প্রস্থ ৪ সে.মি. হলে, আয়তের পরিসীমা হবে-
  1. ক) ১৬ সে.মি.
  2. খ) ২০ সে.মি.
  3. গ) ২৪ সে.মি.
  4. ঘ) ২৬ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তের ক্ষেত্রফলের সমান। বর্গের পরিসীমা ২৪ সে.মি. এবং আয়তের প্রস্থ ৪ সে.মি. হলে, আয়তের পরিসীমা হবে-

সমাধান: 
দেওয়া আছে, 
বর্গের পরিসীমা = ২৪ সে.মি. 
∴ বর্গের একবাহুর দৈর্ঘ্য = ২৪/৪ সে.মি. 
= ৬ সে.মি. 

∴ বর্গের ক্ষেত্রফল = (এক বাহু) বর্গ সে.মি. 
= (৬) বর্গ সে.মি. 
= ৩৬ বর্গ সে.মি. 

প্রশ্নমতে, 
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। 
∴ দৈর্ঘ্য × প্রস্থ = ৩৬ 
বা, দৈর্ঘ্য × ৪ = ৩৬ 
বা, দৈর্ঘ্য = ৩৬/৪ 
∴ দৈর্ঘ্য = ৯ সে.মি. 

আয়তক্ষেত্রের পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ) সে.মি. 
= ২ (৯ + ৪) সে.মি. 
= (২ × ১৩) সে.মি. 
= ২৬ সে.মি. 

∴ আয়তক্ষেত্রের পরিসীমা = ২৬ সে.মি.
১,৫৫২.
একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের মান ৩√২ মিটার হলে , এর ক্ষেত্রফল কত? 
  1. ৩.৫ বর্গমিটার
  2. ৪.৫ বর্গমিটার
  3. ৫.৫ বর্গমিটার
  4. ৬.৫ বর্গমিটার
ব্যাখ্যা
 প্রশ্ন: একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের মান ৩√২ মিটার হলে , এর ক্ষেত্রফল কত? 

সমাধান: 
ধরি, সমান বাহু ক ।
+ ক =  (৩√২)২
⇒ ২ ক = ১৮
⇒ ক  = ৯ 
∴ ক = ৩

∴ ক্ষেত্রফল = ১/২ × ৩ × ৩ 
= ৪.৫ বর্গমিটার
১,৫৫৩.
৩.৫ মি. ব্যাসার্ধ বিশিষ্ট একটি চাকা ২৬৪০ মিটার যেতে কতবার ঘুরবে?
  1. ৯০ বার
  2. ১২০ বার
  3. ১৬০ বার
  4. ৮০ বার
ব্যাখ্যা
প্রশ্ন: ৩.৫ মি. ব্যাসার্ধ বিশিষ্ট একটি চাকা ২৬৪০ মিটার যেতে কতবার ঘুরবে?

সমাধান:
চাকার পরিধি, 2πr = 2 × (22/7) × 3.5
= 22 m.

মোট ঘুরবে = 2640/22 = 120 বার
১,৫৫৪.
একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল ৯৬ বর্গমিটার। এর দৈর্ঘ্য ৪ মিটার কমালে এবং প্রস্থ ৪ মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আয়তাকার কক্ষের দৈর্ঘ্য কত হবে?
  1. ৮ মি
  2. ১২ মি
  3. ১৬ মি
  4. ৬ মি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল ৯৬ বর্গমিটার। এর দৈর্ঘ্য ৪ মিটার কমালে এবং প্রস্থ ৪ মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আয়তাকার কক্ষের দৈর্ঘ্য কত হবে?

সমাধান :

মনে করি,
আয়তাকার কক্ষটির দৈর্ঘ্য = x মি
প্রস্থ = ৯৬/x মি

প্রশ্নমতে,
( x - ৪ )( ৯৬/x + ৪ ) = ৯৬
বা, ৯৬ + ৪x - ৩৮৪/x - ১৬ = ৯৬
বা, ৪x - ৩৮৪/x - ১৬ = ০
বা, (৪x - ৩৮৪ - ১৬x)/ x= ০
বা, x - ৪x - ৯৬ =০
বা, x - ১২x + ৮x - ৯৬ = ০
বা, ( x - ১২ ) ( x + ৮) = ০

হয়,
x - ১২ = ০
বা, x = ১২

অথবা,
x + ১২ = ০
বা, x = - ১২ ; যা গ্রহণযোগ্য নয় ।

ফলে, আয়তাকার কক্ষটির দৈর্ঘ্য =১২ মি

উত্তর : ১২ মি
১,৫৫৫.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ‍্য ও পরিসীমার অনুপাত কত? 
  1. ক) 1 : √2
  2. খ) 2 : √2
  3. গ) 1 : 2
  4. ঘ) 1 : 2√2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ‍্য ও পরিসীমার অনুপাত কত? 

সমাধান:
ধরি,
বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য a একক 
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য a√2 একক 
বর্গক্ষেত্রের পরিসীমা 4a  একক 

⇒ কর্ণ/পরিসীমা
= a√2/4a 
= √2/(2 × 2)
=1/2√2 

∴ একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ‍্য ও পরিসীমার অনুপাত = 1 : 2√2
১,৫৫৬.
সমবাহু ত্রিভুজের পরিসীমা ১২ মিটার হলে এর ক্ষেত্রফল কত হবে?
  1. ক) ৪ বর্গমিটার
  2. খ) ৩√৩ বর্গমিটার
  3. গ) ৪√৩ বর্গমিটার
  4. ঘ) ৩ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের পরিসীমা ১২ মিটার হলে এর ক্ষেত্রফল কত হবে?

সমাধান:

দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজের পরিসীমা ১২ মিটার
সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য = ১২/৩ মিটার = ৪ মিটার

সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল (√৩ ÷ ৪) × ৪  বর্গমিটার
= (√৩ ÷ ৪) × ১৬ বর্গমিটার
=৪√৩ বর্গমিটার
১,৫৫৭.
একটি বিষমবাহু ত্রিভুজের তিন বাহুর দৈ‍‍র্ঘ্য যথাক্রমে 6 সে.মি., 8 সে.মি. এবং 10 সে.মি.হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত ব‍‍র্গ সে.মি.?
  1. 24 
  2. 18
  3. 32
  4. 48
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বিষমবাহু ত্রিভুজের তিন বাহুর দৈ‍‍র্ঘ্য যথাক্রমে 6 সে.মি., 8 সে.মি. এবং 10 সে.মি.হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত ব‍‍র্গ সে.মি.?

সমাধান:
আমরা জানি,
কোন ত্রিভুজের তিনটি বাহু a, b, c সে.মি. হলে,
এর অর্ধপরিসীমা s = (a + b + c)/2 সে.মি.
= (6 + 8 + 10)/2 সে.মি.
= 24/2 সে.মি.
= 12 সে.মি.

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = √s(s - a)(s - b)(s - c) 
= √{12(12 - 6)(12 - 8)(12 - 10)}
= √(12 × 6 × 4 × 2)
= √576 বর্গ সে.মি.
= 24 বর্গ সে.মি.

১,৫৫৮.
একটি ঘনকের কয়টি সমকোণ থাকে?
  1. ক) ৪ টি
  2. খ) ৮ টি
  3. গ) ১৬ টি
  4. ঘ) ২৪ টি
ব্যাখ্যা

ঘনকে ৬ টি তল থালে।প্রতিটি তলে ৪ টি সমকোণ থাকে
∴মোট সমকোণ = ৬×৪ = ২৪ টি

১,৫৫৯.
একটি মাঠের প্রস্থ আরও ১০ মিটার বেশি হলে একটি ১০০০০ বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার মাঠ হতো। মাঠটির প্রস্থ কত? 
  1. ৯০ মিটার
  2. ৮০ মিটার
  3. ৬০ মিটার
  4. ১০০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি মাঠের প্রস্থ আরও ১০ মিটার বেশি হলে একটি ১০০০০ বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার মাঠ হতো। মাঠটির প্রস্থ কত? 

সমাধান: 
ধরি, 
মাঠটির প্রস্থ = x মিটার (যেখানে, দৈর্ঘ্য = প্রস্থ) 
∴ ১০ মিটার বেশিতে বর্গাকার মাঠের প্রস্থ = (x + ১০) মিটার 

প্রশ্নমতে, 
(x + ১০) = ১০০০০ 
বা, (x + ১০) = (১০০)২ 
বা, x + ১০ = ১০০ 
বা, x = ১০০ - ১০ 
∴ x = ৯০ 

∴ মাঠটির প্রস্থ = ৯০ মিটার।

১,৫৬০.
দুইটি গোলকের আয়তনের অনুপাত ২৭ : ৬৪। তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?
  1. ৩ : ১৬
  2. ৪ : ৩
  3. ৯ : ১৬
  4. ৫ : ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি গোলকের আয়তনের অনুপাত ২৭ : ৬৪। তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?

সমাধান: 
ধরি,
১ম গোলকের ব্যাসার্ধ r
২য় গোলকের ব্যাসার্ধ r2 

আমরা জানি 
গোলকের আয়তনের = (4/3)πr3

প্রশ্নমতে,
(4/3)πr13/(4/3)πr23 = 27/64
বা, r1/r2 = 3/4
বা, r12/r22 = 9/16
 4πr12/4πr22 = 9/16

ক্ষেত্রফলের অনুপাত = ৯ : ১৬
১,৫৬১.
একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ৭০ মিটার এবং প্রস্থ ৬০ মিটার। মাঠের বাইরের দিকে ৫ মিটার চওড়া একটি রাস্তা আছে। যদি প্রতি বর্গমিটার রাস্তা তৈরি করতে ১৪ টাকা খরচ হয়, তাহলে রাস্তাটি তৈরি করতে মোট কত টাকা লাগবে?
  1. ১৯৬০০ টাকা
  2. ২২৫০০ টাকা
  3. ২৫০০০ টাকা
  4. ৩২০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ৭০ মিটার এবং প্রস্থ ৬০ মিটার। মাঠের বাইরের দিকে ৫ মিটার চওড়া একটি রাস্তা আছে। যদি প্রতি বর্গমিটার রাস্তা তৈরি করতে ১৪ টাকা খরচ হয়, তাহলে রাস্তাটি তৈরি করতে মোট কত টাকা লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
মাঠের দৈর্ঘ্য = ৭০ মিটার
মাঠের প্রস্থ = ৬০ মিটার
∴ মাঠের ক্ষেত্রফল = ৭০ × ৬০ = ৪২০০ বর্গমিটার

আবার,
রাস্তার প্রস্থ = ৫ মিটার
যেহেতু রাস্তাটি মাঠের বাইরের দিকে তৈরি করা হয়েছে,
∴ রাস্তাসহ দৈর্ঘ্য = ৭০ + ৫ + ৫ = ৮০ মিটার
∴ রাস্তাসহ প্রস্থ = ৬০ + ৫ + ৫ = ৭০ মিটার

∴ রাস্তাসহ মাঠের ক্ষেত্রফল = ৮০ × ৭০ = ৫৬০০ বর্গমিটার
∴ রাস্তার ক্ষেত্রফল = রাস্তাসহ মাঠের ক্ষেত্রফল - মাঠের ক্ষেত্রফল
= ৫৬০০ - ৪২০০ = ১৪০০ বর্গমিটার

এখন,
প্রতি বর্গমিটার রাস্তার ব্যয় ১৪ টাকা
∴ ১৪০০ বর্গমিটার রাস্তার মোট ব্যয় = ১৪০০ × ১৪ টাকা
= ১৯৬০০ টাকা

∴ রাস্তাটি তৈরি করতে মোট ১৯৬০০ টাকা লাগবে।

১,৫৬২.
একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 20m, 21 m এবং 29 m হলে এর ক্ষেত্রফল কত?
  1. 200m2
  2. 210m2
  3. 290m2
  4. 300m2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 20m, 21 m এবং 29 m হলে এর ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
a = 20 মিটার
b = 21 মিটার
c = 29 মিটার

অর্ধ পরিসীমা s = (a + b + c)/2 মিটার
= (20 + 21 + 29)/2 মিটার
= 70/2 মিটার
= 35 মিটার

∴ ক্ষেত্রফল = √{35(35 - 20)(35 - 21)(35 - 29)} বর্গমিটার
= √(35 × 15 × 14 × 6) বর্গমিটার
= √44100 বর্গমিটার
= 210 বর্গমিটার
১,৫৬৩.
একটি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ২১৬ বর্গ মিটার হলে, ঘনকের আয়তন কত?
  1. ৫১২ ঘন মিটার
  2. ২১৬ ঘন মিটার
  3. ১৫৬ ঘন মিটার
  4. ১১২ ঘন মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ২১৬ বর্গ মিটার হলে, ঘনকের আয়তন কত?

সমাধান:
ধরি,
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য = a
∴ 6a2 = 216
বা, a2 = 36
∴ a = 6

আয়তন = a3
= 63
= 216 ঘন মি.
১,৫৬৪.
একটি কোণকের ভূমির ব্যাসার্ধ 5 সে.মি. এবং উচ্চতা 12 সে.মি. হলে, এর হেলানো উচ্চতা কত?
  1. 9 সে.মি.
  2. 12 সে.মি.
  3. 13 সে.মি.
  4. 16 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণকের ভূমির ব্যাসার্ধ 5 সে.মি. এবং উচ্চতা 12 সে.মি. হলে, এর হেলানো উচ্চতা কত?

সমাধান:
দেওয়া আছে,
কোণকের ভূমির ব্যাসার্ধ, r = 5 সে.মি.
উচ্চতা, h = 12 সে.মি.

ধরি,
হেলানো উচ্চতা = l

আমরা জানি,
l2 = r2 + h2
বা, l2 = (5)2 + (12)2
বা, l = √169
∴ l = 13 

∴ হেলানো উচ্চতা = 13 সে.মি.
১,৫৬৫.
১০ ইঞ্চি দীর্ঘ এবং ৮ ইঞ্চি প্রস্থ বিশিষ্ট আর্ট পেপারের ১ ইঞ্চি বর্ডার রেখে একটি ছবি আঁকা হলে ছবিটি কত বর্গ ইঞ্চি ক্ষেত্রফল বিশিষ্ট?
  1. ক) ৩২
  2. খ) ৪৮
  3. গ) ৮০
  4. ঘ) ১৮
ব্যাখ্যা
ছবির দৈর্ঘ্য = ১০ - (১+১) = ৮ ইঞ্চি
প্রস্থ = ৮ - (১+১) = ৬ ইঞ্চি
ক্ষেত্রফল = ৬×৮ = ৪৮ বর্গ ইঞ্চি
১,৫৬৬.

ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল কত?
  1. 340 বর্গ সে.মি.
  2. 338 বর্গ সে.মি.
  3. 344 বর্গ সে.মি.
  4. 348 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন:

ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল কত?

সমাধান: 
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 402 = 1600
বৃত্তের ক্ষেত্রফল = π × r2 
= 3.14 × 202 [r = 40/2 = 20 cm]
= 1256

∴ ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল = 1600 - 1256
= 344 বর্গ সে.মি.
১,৫৬৭.
একটি বৃত্তের ব্যাস 4 সে.মি. এবং একটি বৃত্তচাপ কেন্দ্রে 60° কোণ উৎপন্ন করলে, বৃত্তকলার ক্ষেত্রফল কত?
  1. ক) π/3
  2. খ) 4π/3
  3. গ) 2π/3
  4. ঘ) 3π/4
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস 4 সে.মি. এবং একটি বৃত্তচাপ কেন্দ্রে 60° কোণ উৎপন্ন করলে, বৃত্তকলার ক্ষেত্রফল কত?

সমাধান: 
দেওয়া আছে,
বৃত্তের ব্যাস 4 সে.মি.

মনে করি,
বৃত্তের ব্যাসার্ধ, r = 4/2 সে.মি. = 2 সে.মি.
বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ, θ = 60°

আমরা জানি,
বৃত্তকলার ক্ষেত্রফল = (πr2θ)/360°
= (π × 22 × 60°)/360°
= 2π/3

∴ বৃত্তকলার ক্ষেত্রফল = 2π/3
১,৫৬৮.
একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং আয়তন যথাক্রমে ২৫ সে.মি, ২০ সে.মি ও ৫০০০ ঘন সে.মি.। আয়তাকার ঘনবস্তুর উচ্চতা কত?
  1. ক) ১২ সে.মি
  2. খ) ১০ সে.মি
  3. গ) ১৪ সে.মি
  4. ঘ) ১৬ সে.মি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং আয়তন যথাক্রমে ২৫ সে.মি, ২০ সে.মি ও ৫০০০ ঘন সে.মি.। আয়তাকার ঘনবস্তুর উচ্চতা কত?

সমাধান: 
আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য = ২৫ সে.মি
আয়তাকার ঘনবস্তুর প্রস্থ =  ২০ সে.মি, 
আয়তাকার ঘনবস্তুর আয়তন = ৫০০০ ঘন সে.মি. 

আয়তাকার ঘনবস্তুর উচ্চতা = আয়তন/(প্রস্থ × দৈর্ঘ্য)
                                          = ৫০০০/(২৫ × ২০)
                                           = ১০ সে.মি
১,৫৬৯.
প্রতি বর্গমিটার ১২ টাকা দরে একটি রুমের মেঝে তৈরী করতে মোট খরচ ৬০০ টাকা। রুমটির দৈর্ঘ্য ১০ মিটার হলে প্রস্থ কত মিটার?
  1. ৪ মিটার
  2. ৫ মিটার
  3. ৭ মিটার
  4. ৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: প্রতি বর্গমিটার ১২ টাকা দরে একটি রুমের মেঝে তৈরী করতে মোট খরচ ৬০০ টাকা। রুমটির দৈর্ঘ্য ১০ মিটার হলে প্রস্থ কত মিটার? 

সমাধান: 
দেওয়া আছে,
প্রতি বর্গমিটারে খরচ = ১২ টাকা
মোট খরচ = ৬০০ টাকা

আমরা জানি, 
মেঝের ক্ষেত্রফল = মোট খরচ ÷ প্রতি বর্গমিটারে খরচ 
= (৬০০/১২) বর্গমিটার 
= ৫০ বর্গমিটার 

আবার, 
দৈর্ঘ্য × প্রস্থ = ক্ষেত্রফল
⇒ ১০ × প্রস্থ = ৫০
⇒ প্রস্থ = ৫০/১০
∴ প্রস্থ = ৫

রুমটির প্রস্থ ৫ মিটার
১,৫৭০.
একটি নিয়মিত বহুভুজের প্রতিটি বহিঃস্থ কোণ 24° হলে, এর বাহুর সংখ্যা কত?
  1. 10
  2. 21
  3. 19
  4. 15
ব্যাখ্যা

প্রশ্ন: একটি নিয়মিত বহুভুজের প্রতিটি বহিঃস্থ কোণ 24° হলে, এর বাহুর সংখ্যা কত?

সমাধান:
মনে করি,
বাহুর সংখ্যা = n

দেওয়া আছে,
প্রতিটি বহিঃস্থ কোণ 24°

আমরা জানি,
বহুভুজের বহিঃস্থ কোণের সমষ্টি = 360°

এখন,
প্রতিটি বহিঃস্থ কোণ = 360°/n
⇒ 24° = 360°/n
⇒ n = 360°/24°
⇒ n = 15

১,৫৭১.
কোনো ঘনকের আয়তন 343 ঘন সে.মি. হলে ঘনকটির প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য কত?
  1. 6√2 সে.মি.
  2. 7√2 সে.মি.
  3. 9 সে.মি.
  4. 11 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো ঘনকের আয়তন 343 ঘন সে.মি. হলে ঘনকটির প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে, ঘনকের আয়তন = 343 ঘন সে.মি.
প্রশ্নমতে,
a3 = 343
⇒ a3 = 73 
∴ a = 7 সে.মি.

∴ ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য = a√2 = 7√2 সে.মি.

১,৫৭২.
একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য 200 মিটার এবং প্রস্থ 120 মিটার। মাঠটির মাঝ দিয়ে 5 মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত?
  1. 1480 বর্গমিটার
  2. 1498 বর্গমিটার
  3. 1545 বর্গমিটার
  4. 1575 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য 200 মিটার এবং প্রস্থ 120 মিটার। মাঠটির মাঝ দিয়ে 5 মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
বাগানের দৈর্ঘ্য = 200 মিটার
এবং প্রস্থ = 120 মিটার

দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল = (200 × 5) = 1000 বর্গমিটার
প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল = (120 - 5) × 5 = 575 বর্গমিটার

∴ রাস্তার ক্ষেত্রফল = (1000 + 575) বর্গমিটার
= 1575 বর্গমিটার
১,৫৭৩.
একটি জমির দৈর্ঘ্য ১০৮০ ইঞ্চি এবং প্রস্থ ৯৬০ ইঞ্চি, ঐ জমির পরিমাণ কত?
  1. ক) ৫ কাঠা
  2. খ) ৭ কাঠা
  3. গ) ২০ কাঠা
  4. ঘ) ১০ কাঠা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জমির দৈর্ঘ্য ১০৮০ ইঞ্চি এবং প্রস্থ ৯৬০ ইঞ্চি, ঐ জমির পরিমাণ কত?

সমাধান: 
জমির ক্ষেত্রফল = (১০৮০ × ৯৬০) বর্গইঞ্চি 
= ১০৩৬৮০০ বর্গইঞ্চি
= ১০৩৬৮০০/১০৩৬৮০.০৬৬ কাঠা  [ ১ কাঠা = ১০৩৬৮০.০৬৬৩৫৫২৪ বর্গইঞ্চি]
= ৯.৯৯৯৯ কাঠা 
≅ ১০ কাঠা 

বিকল্প পদ্ধতি:
জমিটির দৈর্ঘ্য = ১০৮০ ইঞ্চি = (১০৮০ ÷ ১২) ফুট = ৯০ ফুট  

জমিটির প্রস্থ = ৯৬০ ইঞ্চি = (৯৬০ ÷ ১২) ফুট = ৮০ ফুট  

∴ জমিটির ক্ষেত্রফল = ৯০ ফুট × ৮০ ফুট
= ৭২০০ বর্গ ফুট
= ৭২০০/(৩ × ৩) বর্গ গজ
= ৮০০ বর্গ গজ

আমরা জানি,
৮০ বর্গ গজ = ১ কাঠা 

∴ ৮০০ বর্গ গজ  = (৮০০ ÷ ৮০) কাঠা
= ১০ কাঠা।
১,৫৭৪.
একটি ঘরের দৈর্ঘ্য ১৪ মিটার এবং প্রস্থ ১০ মিটার। ঘরের চারপাশে ৩ মিটার চওড়া একটি বারান্দা আছে। বারান্দা সহ ঘরের ক্ষেত্রফল নির্ণয় করুন।
  1. ১৮০ বর্গমিটার
  2. ২২১ বর্গমিটার
  3. ৩২০ বর্গমিটার
  4. ৯০ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঘরের দৈর্ঘ্য ১৪ মিটার এবং প্রস্থ ১০ মিটার। ঘরের চারপাশে ৩ মিটার চওড়া একটি বারান্দা আছে। বারান্দা সহ ঘরের ক্ষেত্রফল নির্ণয় করুন।

সমাধান: 
দেওয়া আছে, 
ঘরের দৈর্ঘ্য ১৪ মিটার এবং প্রস্থ ১০ মিটার
ঘরের ক্ষেত্রফল = (১৪ × ১০) = ১৪০ বর্গমিটার

এখন, 
বারান্দা সহ ঘরের দৈর্ঘ্য {১৪ + (২ × ৩)} মিটার
= ২০ মিটার
বারান্দা সহ ঘরের প্রস্থ {১০ + (২ × ৩)} মিটার 
= ১৬ মিটার

∴ বারান্দা সহ ঘরের ক্ষেত্রফল = (২০ × ১৬ ) বর্গমিটার
= ৩২০ বর্গমিটার

১,৫৭৫.
একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ৩ সেন্টিমিটার, ২ সেন্টিমিটার ও ৫ সেন্টিমিটার হলে, উহার সমগ্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত?
  1. ৪২ বর্গ সেন্টিমিটার
  2. ৪৮ বর্গ সেন্টিমিটার
  3. ৫৬ বর্গ সেন্টিমিটার
  4. ৬২ বর্গ সেন্টিমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ৩ সেন্টিমিটার, ২ সেন্টিমিটার ও ৫ সেন্টিমিটার হলে, উহার সমগ্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত? 

সমাধান:
দেওয়া আছে, 
আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, a = ৩ সেন্টিমিটার 
আয়তাকার ঘনবস্তুর প্রস্থ, b = ২ সেন্টিমিটার 
আয়তাকার ঘনবস্তুর উচ্চতা, c = ৫ সেন্টিমিটার 

আমরা জানি, 
আয়তাকার ঘনবস্তুর সমগ্রপৃষ্ঠের ক্ষেত্রফল = ২(ab + bc + ca) বর্গ একক 
= ২(ab + bc + ca) বর্গ সেন্টিমিটার 
= ২{(৩ × 2) + (২ × ৫) + (৫ × ৩)} বর্গ সেন্টিমিটার 
= ২(৬ + ১০ + ১৫) বর্গ সেন্টিমিটার 
= (২ × ৩১) বর্গ সেন্টিমিটার 
= ৬২ বর্গ সেন্টিমিটার।
১,৫৭৬.
একটি বর্গাকার বাগানের দৈর্ঘ্য ২৫ মিটার এবং বাগানের বাহিরের চারদিকে ২ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত?
  1. ২১৪ বর্গ মিটার
  2. ২১৬ বর্গ মিটার
  3. ২২৬ বর্গ মিটার
  4. ১৮৬ বর্গ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গাকার বাগানের দৈর্ঘ্য ২৫ মিটার এবং বাগানের বাহিরের চারদিকে ২ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত?

সমাধান: 
রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল = (২৫) = ৬২৫ বর্গ মিটার

রাস্তা সহ দৈর্ঘ্য = (২৫ + ২ + ২) = ২৯ মিটার
রাস্তা সহ ক্ষেত্রফল = (২৯) = ৮৪১ বর্গ মিটার।

রাস্তার ক্ষেত্রফল = ৮৪১ - ৬২৫ = ২১৬ বর্গ মিটার।
১,৫৭৭.
একটি রম্বসের ক্ষেত্রফল 250 বর্গ সে.মি. এবং কর্ণদ্বয়ের অনুপাত 4 : 5 হলে, রম্বসের কর্ণদ্বয়ের সমষ্টি কত?
  1. 35 সে.মি.
  2. 62 সে.মি.
  3. 55 সে.মি.
  4. 45 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রম্বসের ক্ষেত্রফল 250 বর্গ সে.মি. এবং কর্ণদ্বয়ের অনুপাত 4 : 5 হলে, রম্বসের কর্ণদ্বয়ের সমষ্টি কত?

সমাধান:
ধরি, কর্ণদ্বয় = 4a এবং 5a

আমরা জানি, 
রম্বসের ক্ষেত্রফল = (1/2) × (প্রথম কর্ণ) × (দ্বিতীয় কর্ণ)
 (1/2) × 4a × 5a = 250
⇒ 10a2 = 250
⇒ a2 = 250/10
⇒ a2 = 25 = 52
∴ a = 5

∴ কর্ণদ্বয়ের দৈর্ঘ্য = 4 × 5 = 20 এবং 5 × 5 = 25
∴ রম্বসের কর্ণদ্বয়ের সমষ্টি = 20 + 25 = 45 সে.মি.

সুতরাং, রম্বসের কর্ণদ্বয়ের সমষ্টি = 45 সে.মি.

১,৫৭৮.
একটি ঘনকের আয়তন ৫১২ ঘনমিটার হলে, ঘনকটির এক পৃষ্ঠের ক্ষেত্রফল কত?
  1. ক) ৩২ বর্গমিটার
  2. খ) ৬৪ বর্গমিটার
  3. গ) ১২৮ বর্গমিটার
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

আমরা জানি, ঘনকের আয়তন = বাহু³
বা, ৫১২ = বাহু³
বা, বাহু = ৮ মিটার
সুতরাং একপৃষ্ঠের ক্ষেত্রফল =বাহু² = ৮² = ৬৪ বর্গমিটার।

১,৫৭৯.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 16 বর্গ সেমি হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ক) 16 বর্গ সেমি
  2. খ) 64 বর্গ সেমি
  3. গ) 32 বর্গ সেমি
  4. ঘ) 48 বর্গ সেমি
ব্যাখ্যা
প্রশ্নঃ একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 16 বর্গ সেমি হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধানঃ 
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = √16 = 4 সেমি
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = 4√2 সেমি

বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য  = কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য
∴ কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (4√2)2   বর্গ সেমি =  32 বর্গ সেমি
 
১,৫৮০.
একটি ঘনবস্তুর দৈর্ঘ্য ৮ মিটার, প্রস্থ ৬ মিটার, উচ্চতা ৩ মিটার হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত?
  1. ৯০ বর্গমিটার
  2. ১২০ বর্গমিটার
  3. ১৫০ বর্গমিটার
  4. ১৮০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনবস্তুর দৈর্ঘ্য ৮ মিটার, প্রস্থ ৬ মিটার, উচ্চতা ৩ মিটার হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
ঘনবস্তুর দৈর্ঘ্য ৮ মিটার
ঘনবস্তুর প্রস্থ ৬ মিটার
ঘনবস্তুর উচ্চতা ৩ মিটার

ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল = ২× (৮ × ৬ + ৬ × ৩ + ৩ × ৮) বর্গমিটার
= ২ × ( ৪৮ + ১৮ + ২৪) বর্গমিটার
= ২ × ৯০ বর্গমিটার
= ১৮০ বর্গমিটার
১,৫৮১.
এক কুইন্টাল = কত কিলোগ্রাম?
  1. ১০
  2. ১০০
  3. ১০০০
ব্যাখ্যা
প্রশ্ন: এক কুইন্টাল = কত কিলোগ্রাম?

সমাধান: 
১  কুইন্টাল = ১০০ কিলোগ্রাম
১ মেট্রিক টন = ১০০০ কিলোগ্রাম 
১০ কুইন্টাল = ১ মেট্রিক টন
১,৫৮২.
একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের 1.5 গুণ। দৈর্ঘ্য 36 মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?
  1. 60 মিটার
  2. 80 মিটার
  3. 120 মিটার
  4. 140 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের 1.5 গুণ। দৈর্ঘ্য 36 মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?

সমাধান:
আয়তকার ক্ষেত্রের বিস্তার = x মিটার 
আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য= 1.5x মিটার 
প্রশ্নমতে
1.5x = 36
x = 36/1.5
x = 24
 
আয়তকার ক্ষেত্রের পরিসীমা = 2(1.5x + x ) = 5x 
= 5 × 24 মিটার
= 120 মিটার
১,৫৮৩.
একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 200 বর্গ সে.মি. এবং আয়তন 300 ঘন সে.মি.। বেলনের ব্যাসার্ধ কত? 
  1. 3 সে.মি.
  2. 4 সে.মি.
  3. 6 সে.মি.
  4. 5 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 200 বর্গ সে.মি. এবং আয়তন 300 ঘন সে.মি.। বেলনের ভূমির ব্যাসার্ধ কত? 

সমাধান: 
মনে করি, 
বেলনের ব্যাসার্ধ r ও উচ্চতা h
∴ বক্রতলের ক্ষেত্রফল = 2πrh = 200 ......... (1) 
এবং আয়তন = πr2h = 300 ............ (2) 

(2) নং ÷ (1) নং করে পাই, 
πr2h/2πrh = 300/200 
বা, r/2 = 300/200 
বা, 200r = 600 
বা, r = 600/200
∴ r = 3 

∴ বেলনের ব্যাসার্ধ = 3 সে.মি.।
১,৫৮৪.
একটি ত্রিভুজাকার প্রিজমের ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 6, 8 ও 10 সে.মি. এবং উচ্চতা 8 সে.মি.। ইহার আয়তন কত?
  1. 24 ঘন সে.মি.
  2. 96 ঘন সে.মি.
  3. 180 ঘন সে.মি.
  4. 192 ঘন সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকার প্রিজমের ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 6, 8 ও 10 সে.মি. এবং উচ্চতা 8 সে.মি.। ইহার আয়তন কত?

সমাধান:
প্রিজমের ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 6, 8 ও 10 সে.মি.
যেহেতু 62 + 82 = 102,
ইহার ভূমি একটি সমকোণী ত্রিভুজ যার ক্ষেত্রফল = (1/2) × 6 × 8 = 24 বর্গ সে.মি.

সুতরাং, প্রিজমটির আয়তন = 24 × 8 = 192 ঘন সে.মি.
১,৫৮৫.
একটি পাম্প প্রতি মিনিটে ৫০ লিটার পানি তুলতে পারে। যদি পাম্পটি একটি সুইমিং পুল পূর্ণ করতে ১০ ঘন্টা সময় নেয়, তবে পুলটির আয়তন কত ঘনমিটার?
  1. ২৫ ঘনমিটার
  2. ৩০ ঘনমিটার
  3. ৩৫ ঘনমিটার
  4. ৪৫ ঘনমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পাম্প প্রতি মিনিটে ৫০ লিটার পানি তুলতে পারে। যদি পাম্পটি একটি সুইমিং পুল পূর্ণ করতে ১০ ঘন্টা সময় নেয়, তবে পুলটির আয়তন কত ঘনমিটার?

সমাধান:
​আমরা জানি,
১ ঘন্টা = ৬০ মিনিট
সুতরাং, ১০ ঘন্টা = (১০ × ৬০) মিনিট = ৬০০ মিনিট।

পাম্পটি ১ মিনিটে পানি তোলে = ৫০ লিটার
অতএব, ৬০০ মিনিটে পাম্পটি পানি তোলে = (৬০০ × ৫০) লিটার = ৩০০০০ লিটার।

এখন, আমরা জানি, ১০০০ লিটার = ১ ঘনমিটার।
সুতরাং, ৩০০০০ লিটার = (৩০০০০/১০০০) ঘনমিটার = ৩০ ঘনমিটার।

অতএব, সুইমিং পুলটির আয়তন হলো ৩০ ঘনমিটার।

১,৫৮৬.
একটি বৃত্তের ক্ষেত্রফল ৩৬π বর্গমিটার। বৃত্তটির ব্যাস কত? 
  1. ৬ মিটার
  2. ১১ মিটার
  3. ১২ মিটার
  4. ১৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল ৩৬π বর্গমিটার। বৃত্তটির ব্যাস কত? 

সমাধান:
আমরা জানি , বৃত্তের ক্ষেত্রফল = π ব্যাসার্ধ
= ৩৬π
= ৬π

ব্যাসার্ধ = ৬ মিটার
ব্যাস = ৬ × ২ মিটার
= ১২ মিটার
১,৫৮৭.
একটি আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ এবং উক্ত জমির পরিসীমা জমির দৈর্ঘ্যর দুইগুণ অপেক্ষায় 10 মিটার বেশি হলে, জমিটির দৈর্ঘ্য কত?
  1. 18 মিটার
  2. 15 মিটার
  3. 12 মিটার
  4. 10 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ এবং উক্ত জমির পরিসীমা জমির দৈর্ঘ্যর দুইগুণ অপেক্ষায় 10 মিটার বেশি হলে, জমিটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
প্রস্থ = x মিটার
দৈর্ঘ্য = 3x মিটার

প্রশ্নমতে,
2(3x + x) = (2 × 3x) + 10
⇒ 2 × 4x = 6x + 10
⇒ 8x - 6x = 10
⇒ 2x = 10
∴ x = 5

∴ জমিটির প্রস্থ = 5 মিটার
∴ জমিটির দৈর্ঘ্য = (3 × 5) = 15 মিটার
১,৫৮৮.
৩০ মিটার দৈর্ঘ্য ও ২০ মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের চারদিকে ২ মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? 
  1. ২০৪ বর্গমিটার
  2. ২১৬ বর্গমিটার
  3. ২২৪ বর্গমিটার
  4. ২৪০ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ৩০ মিটার দৈর্ঘ্য ও ২০ মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের চারদিকে ২ মিটার চওড়া রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
রাস্তাবাদে বাগানের দৈর্ঘ্য = ৩০ মিটার 
রাস্তাবাদে বাগানের প্রস্থ = ২০ মিটার 
∴ রাস্তাবাদে বাগানের ক্ষেত্রফল = (৩০ × ২০) বর্গমিটার 
= ৬০০ বর্গমিটার 

আবার, 
রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = {৩০ মিটার + (২ + ২) মিটার} = ৩৪ মিটার 
রাস্তাসহ বাগানের প্রস্থ = {২০ মিটার + (২ + ২) মিটার} = ২৪ মিটার 
∴ রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = (৩৪ × ২৪) বর্গমিটার 
= ৮১৬ বর্গমিটার 

∴ রাস্তার ক্ষেত্রফল = (৮১৬ – ৬০০) বর্গমিটার 
= ২১৬ বর্গমিটার। 

১,৫৮৯.
একটি সাবানের আকার ৫ সে. মি. × ৪ সে. মি.× ১.৫সে. মি. হলে ৫৫ সে. মি. দৈর্ঘ্য, ৪৮ সে. মি. প্রস্থ এবং ৩০ সে. মি. উচ্চতাবিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে?
  1. ২৬৪০ টি
  2. ১৩২০ টি
  3. ৩৬০০ টি
  4. ৫২৪০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সাবানের আকার ৫ সে. মি. × ৪ সে. মি.× ১.৫সে. মি. হলে ৫৫ সে. মি. দৈর্ঘ্য, ৪৮ সে. মি. প্রস্থ এবং ৩০ সে. মি. উচ্চতাবিশিষ্ট একটি বাক্সের মধ্যে কতটি সাবান রাখা যাবে?

সমাধান: 
দেওয়া আছে, 
সাবানের আয়তন = (৫ × ৪ × ১.৫) ঘন সে.মি. 
= ৩০ ঘন সে.মি. 

আবার, 
বাক্সের আয়তন = (৫৫ × ৪৮ × ৩০) ঘন সে.মি. 
= ৭৯২০০ ঘন সে.মি. 

∴ সাবান রাখা যাবে = ৭৯২০০/৩০ টি 
= ২৬৪০ টি।
১,৫৯০.
একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য ৮ সে.মি., মাঠের ভিতরের চারদিকে ২ সে.মি. চওড়া ড্রেনের ক্ষেত্রফল কত?
  1. ৪৮ বর্গ সে.মি.
  2. ৬৪ বর্গ সে.মি.
  3. ৭২ বর্গ সে.মি.
  4. ৯৬ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য ৮ সে.মি., মাঠের ভিতরের চারদিকে ২ সে.মি. চওড়া ড্রেনের ক্ষেত্রফল কত?

সমাধান:
ড্রেন সহ মাঠের দৈর্ঘ্য = ৮ সে.মি.
ড্রেন সহ মাঠের ক্ষেত্রফল = ৮ বর্গ সে.মি. = ৬৪ বর্গ সে.মি.

ড্রেন বাদে এক পাশের দৈর্ঘ্য = ৮ - (২ × ২) সে.মি. = ৪ সে.মি.
ড্রেন বাদে মাঠের ক্ষেত্রফল = ৪ বর্গ সে.মি. = ১৬ বর্গ সে.মি.

∴ ড্রেনের ক্ষেত্রফল = ৬৪ - ১৬ বর্গ সে.মি. = ৪৮ বর্গ সে.মি.
১,৫৯১.
একটি বৃত্তের ব্যাস r হলে ক্ষেত্রফল কত?
  1. πr2
  2. (πr2)/2
  3. (πr2)/4
  4. 2πr2
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস r হলে ক্ষেত্রফল কত?

সমাধান: 
দেওয়া আছে,
ব্যাস d = r
ব্যাসার্ধ্য r = r/2

ক্ষেত্রফল = π(r/2)2 = (πr2)/4

∴ক্ষেত্রফল = (πr2)/4

১,৫৯২.
একটি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 216 বর্গ সে.মি. হলে, ঘনকটির আয়তন কত?
  1. ক) 64 ঘন সে.মি.
  2. খ) 126 ঘন সে.মি
  3. গ) 216 ঘন সে.মি.
  4. ঘ) 316 ঘন সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 216 বর্গ সে.মি. হলে, ঘনকটির আয়তন কত?

সমাধান:
ধরি,
ঘনকের এক ধারের দৈর্ঘ্য = a সে.মি.
ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল = 6 (a2 + a2 + a2) = 6a2 বর্গ একক

প্রশ্নমতে,
6a2 = 216
বা, a2 = 216/6
বা, a2 = 36
∴ a = 6 সে.মি.

∴ ঘনকটির আয়তন = a
= 63
= 216 ঘন সে.মি.
১,৫৯৩.
একটি ফুটবলের ব্যাস a হলে এর আয়তন কত?
  1. (1/2)πa2
  2. (1/6)πa3
  3. (4/3)πa3
  4. 4πa2
ব্যাখ্যা

ব্যাসার্ধ = a/2
∴ আয়তন = (4/3)π(a/2)3
= 4π/3 × a3/8
= (1/6)πa3

১,৫৯৪.
একটি কোণকের ভূমির ব্যাস ২৮ সেমি এবং তীর্যক উচ্চতা ১০ সেমি হলে কোণকটির বক্রতলের ক্ষেত্রফল কত?
  1. ক) ২১৬ বর্গসেমি
  2. খ) ২২০ বর্গসেমি
  3. গ) ৪৪০ বর্গসেমি
  4. ঘ) ৪৪৮ বর্গসেমি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণকের ভূমির ব্যাস ২৮ সেমি এবং তীর্যক উচ্চতা ১০ সেমি হলে কোণকটির বক্রতলের ক্ষেত্রফল কত?

সমাধান:
কোণকের ভূমির ব্যাস = 28 cm
কোণকের ভূমির ব্যাসার্ধ r = 28/2 = 14 cm
কোণকের তীর্যক উচ্চতা l = 10 cm 

কোণকের বক্রতলের ক্ষেত্রফল = πrl
= (22/7) × 14 × 10
= 440 বর্গসেমি
১,৫৯৫.
৭ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত?
  1. ৪৩১২ ঘন সে.মি.
  2. ৬১৬ ঘন সে.মি.
  3. ১২৬৬.৬৭ ঘন সে.মি.
  4. ১৪৩৭.৩৩ ঘন সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ৭ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত? 

সমাধান: 
দেওয়া আছে,
গোলকের ব্যাসার্ধ = ৭ সে.মি.

গোলকের আয়তন = (৪/৩) π ৭ ঘন সে.মি.
= (৪/৩) × (২২/৭) × ৭ × ৭ × ৭ ঘন সে.মি. 
 = ৪৩১২/৩ ঘন সে.মি. 
= ১৪৩৭.৩৩ ঘন সে.মি.
১,৫৯৬.
একটি বৃত্তের ব্যাসার্ধ ৪ গজ ১ ফুট ৫ ইঞ্চি। বৃত্তটির পরিধি কত?
  1. ১০১২ ইঞ্চি
  2. ৫০৬ ইঞ্চি
  3. ১২৫০ ইঞ্চি
  4. ৯৮০ ইঞ্চি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ ৪ গজ ১ ফুট ৫ ইঞ্চি। বৃত্তটির পরিধি কত?

সমাধান:
আমরা জানি,
১ গজ = ৩৬ ইঞ্চি
১ ফুট = ১২ ইঞ্চি

∴ বৃত্তের ব্যাসার্ধ, r = [(৪ × ৩৬) + ১২ + ৫] ইঞ্চি
= ১৪৪ + ১৭ = ১৬১ ইঞ্চি

আমরা জানি,
বৃত্তের পরিধি = ২πr = ২ × (২২/৭) × ১৬১
= ১০১২ ইঞ্চি
১,৫৯৭.
3 মি. বাহু বিশিষ্ট একটি ঘনক আকৃতির বক্সে 10 সেমি বাহু বিশিষ্ট কতটি ঘনক রাখা যাবে?
  1. 37000
  2. 24000
  3. 27000
  4. 25000
ব্যাখ্যা
প্রশ্ন: 3 মি. বাহু বিশিষ্ট একটি ঘনক আকৃতির বক্সে 10 সেমি বাহু বিশিষ্ট কতটি ঘনক রাখা যাবে?

সমাধানঃ
ঘনক সংখ্যা = বড় ঘনকের আয়তন / ছোট ঘনকের আয়তন
= (300 × 300 × 300) / (10 × 10 × 10)
= 27000
১,৫৯৮.
প্রতি বর্গমিটার ৮.৫ টাকা দরে একটি রুমের মেঝে তৈরী করতে মোট খরচ ৫১০ টাকা। রুমটির প্রস্থ ৭.৫ মিটার হলে দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) ৭ মিটার
  2. খ) ৭.৫ মিটার
  3. গ) ৮ মিটার
  4. ঘ) ৮.৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: প্রতি বর্গমিটার ৮.৫ টাকা দরে একটি রুমের মেঝে তৈরী করতে মোট খরচ ৫১০ টাকা। রুমটির প্রস্থ ৭.৫ মিটার হলে দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
আমরা জানি,
মেঝের ক্ষেত্রফল = (মোট খরচ ÷ প্রতি বর্গমিটারে খরচ)
= (৫১০/৮.৫) বর্গমিটার
= ৬০ বর্গমিটার

আবার,
দৈর্ঘ্য × প্রস্থ = ক্ষেত্রফল
বা, দৈর্ঘ্য × ৭.৫ = ৬০
বা, দৈর্ঘ্য = ৬০/৭.৫
∴ দৈর্ঘ্য = ৮ মিটার
১,৫৯৯.
কোনো বৃত্তের কেন্দ্রস্থ কোণ 120 ডিগ্রী হলে, ঐ বৃত্তের পরিধিস্থ কোণ রেডিয়ানে কত হবে?
  1. ক) π/2
  2. খ) 3π
  3. গ) π
  4. ঘ) π/3
ব্যাখ্যা

বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ বা পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
∴ পরিধিস্থ কোণ = 120°/2 = 60°
1° = π/180
∴60° = π/3

১,৬০০.
একটি ঘনক আকৃতিবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2904 বর্গ সে.মি. হলে, এর কর্ণের দৈর্ঘ্য কত?
  1. 44√3 সে.মি.
  2. 22 সে.মি.
  3. 18√3 সে.মি.
  4. 22√3 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনক আকৃতিবস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2904 বর্গ সে.মি. হলে, এর কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
ঘনকের ধার a হলে,
ঘনক আকৃতির পৃষ্ঠতলের ক্ষেত্রফল= 6a2

প্রশ্নানুসারে,
6a2 = 2904
⇒ a2 = 2904/6
⇒ a2= 484
⇒ a = 22

∴ ঘনকের কর্ণের দৈর্ঘ্য = √3a
= 22√3 সে.মি.