বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বিশ্বব্যাংক ও IMF

মোট প্রশ্ন৮৮৮এই পাতা৮৬প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিশ্বব্যাংক ও IMF

PrepBank · পাতা / · ৮০১৮৮৬ / ৮৮৮

৮০১.
নিচের কোন দেশটি আসিয়ান দেশভুক্ত নয়?
  1. ক) লাওস
  2. খ) হংকং
  3. গ) ভিয়েতনাম
  4. ঘ) কম্বোডিয়া
ব্যাখ্যা
ASEAN:

- হংকং দেশটি আসিয়ান দেশভুক্ত নয়।
- ASEAN (Association of Southeast Asian Nations) দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- আসিয়ান ১৯৬৭ সালের ৮ আগস্ট স্নায়ুযুদ্ধের সময় 'ব্যাংকক ডিক্লারেশনের' মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। 
- এর সদরদপ্তর অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- বাংলাদেশ আসিয়ান রিজিওনাল ফোরামের সদস্য।
- প্রথম আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় বালি, ইন্দোনেশিয়া ( ২৩-২৪ ফেব্রুয়ারি, ১৯৭৬ সালে)। 

তথ্যসূত্র - আসিয়ান অফিসিয়াল ওয়েবসাইট।
৮০২.
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) স্ট্রাসবার্গ
  2. খ) লুক্সেমবার্গ
  3. গ) ব্রাসেলস
  4. ঘ) ফ্রাঙ্কফুর্ট
ব্যাখ্যা
- ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংকের সদরদপ্তর জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থিত।
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) হল ইউরো মুদ্রার ব্যাংক, যা ইউরোজোনের আর্থিক নীতি পরিচালনা করে। 
- ১৯৯৮ সালে ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়।
 
- ইউরোপীয় পার্লামেন্টের সদরদপ্তর স্ট্রাসবার্গ, ব্রাসেলস ও লুক্সেমবার্গে অবস্থিত।
- ইইউর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। বর্তমানে এর সদস্য দেশ ২৭টি।

উৎসঃ ইসিবি ওয়েবসাইট, ইইউর ওয়েবসাইট।
৮০৩.
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর প্রধান কার্যালয় কোন শহরে অবস্থিত?
  1. ক) বেইজিং, চীন
  2. খ) ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
  3. গ) জেনেভা, সুইজারল্যান্ড
  4. ঘ) বার্লিন, জার্মানী
ব্যাখ্যা
World Economic Forum (WEF)

- ‘World Economic Forum’ বা বিশ্ব অর্থনৈতিক ফোরাম হচ্ছে বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রাইভেট ও পাবলিক সেক্টরের সমন্বয় সাধনের জন্য গঠিত আন্তর্জাতিক ফোরাম। ২০১৫ সালে আনুষ্ঠানিকভাবে এটি আন্তর্জাতিক সংস্থার মর্যাদা লাভ করে। এর পূর্বনাম - European Management Forum। ১৯৮৭ সালে ‘European Management Forum’ এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘World Economic Forum’.

- আন্তর্জাতিক এই অর্থনৈতিক সংস্থাটি তার ‘Annual Meeting in Davos-Klosters’ - এর জন্য বিশেষভাবে পরিচিত। প্রতিবছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের ডাভোসে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বিশ্বের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা ও ব্যবসায়িক নেতারা আলোচনা করেন ও বৈশ্বিক সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পন্থা সুপারিশ করেন। বিশ্বের বিভিন্ন দেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক স্থাপনেও এই ফোরাম অগ্রণী ভূমিকা পালন করে থাকে। ১৯৭৪ সাল থেকে রাজনৈতিক নেতাদেরকে বৈঠকে আমন্ত্রন জানানো হয়।

এক নজরে WEF: 
প্রতিষ্ঠাকাল - মার্চ, ১৯৭১ সাল
প্রতিষ্ঠার স্থান - জেনেভা, সুইজারল্যান্ড
সদস্য সংখ্যা - বিশ্বের বিভিন্ন দেশের ১০০০ এর বেশি লিডিং কোম্পানি
সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড
প্রতিষ্ঠাতা - Klaus Schwab, জার্মানি।

সূত্র: World Economic Forum এর ওয়েবসাইট
৮০৪.
'Economic Cooperation Organization' এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) আম্মান
  2. খ) তেহরান
  3. গ) রিয়াদ
  4. ঘ) জেদ্দা
ব্যাখ্যা
ECO - এর পূর্ণরূপ - ‘Economic Cooperation Organization’। 
এটি ইরান, পাকিস্তান এবং তুরস্ককে নিয়ে ১৯৬৪ সালে ‘Regional Cooperation for Development’ (RCD) নামে প্রথমে প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে ১৯৮৫ সালে "ECO" নামকরণ করা হয়। 
 
প্রতিষ্ঠাকাল: ২৮ নভেম্বর, ১৯৮৫ সাল
সদস্য সংখ্যা: ১০টি দেশ
(আফগানিস্তান, আজারবাইজান, ইরান, তুরস্ক, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান)
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৩টি দেশ (ইরান, পাকিস্তান ও তুরস্ক)
সদরদপ্তর: তেহরান, ইরান

(তথ্যসূত্র: ECO ওয়েবসাইট)
৮০৫.
ইউরোপীয় ইউনিয়ন গঠনের প্রথম পদক্ষেপ কোনটি?
  1. ক) European Economic Community
  2. খ) European Development Forum
  3. গ) European Coal and Steel Community
  4. ঘ) The Council of Europe
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস 
১৯৫০ সালের ৯ মে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত এক সম্মেলনে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী রবার্ট শ্যুম্যান (Robert Schuman) - European Coal and Steel Community গঠনের প্রস্তাব করেন। এটি ইউরোপীয় ইউনিয়ন গঠনের প্রথম পদক্ষেপ। ইতিহাসে এটি “The Schuman Declaration” নামে পরিচিত এবং ৯মে “Europe Day” হিসাবে পালন করা হয়।

The Schuman Declaration - অনুযায়ী ১৯৫১ সালে ১৮ এপ্রিল ৬টি ইউরোপীয়ান দেশ (পঃ জার্মানি, বেলজিয়াম, ফ্রান্স, ইতালি, লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডস্‌) মিলে এক চুক্তি স্বাক্ষর করেন। চুক্তিটি - ২৩ জুলাই, ১৯৫২ সালে কার্যকর হয় এবং European Coal and Steel Community গঠিত হয়।

পরবর্তীতে, এই ছয়টি দেশ মিলে সাধারন বাজার (Common Market) গড়ে তোলার উদ্দেশ্যে ১৯৫৭ সালের ২৫ মার্চ ইতালির রাজধানী রোমে এক চুক্তি স্বাক্ষর করে যার মাধ্যমে গঠিত হয় “ইউরোপিয়ান ইকোনোমিক কমিউনিটি (European Economic Community - EEC)”। 
ইউরোপীয় ইউনিয়ন গঠনের ইতিহাসে এটি “The Treaty of Rome” নামে পরিচিত, এবং এটি ১ জানুয়ারি ১৯৫৮ সাল থেকে কার্যকর হয়।
EEC - এর সদস্য ছিলো ৬টি। ১৯৭৩ সালের ১ জানুয়ারি যুক্তরাজ্য, ডেনমার্ক ও আয়ারল্যান্ড EEC তে যোগদান করে।

১৯৯০ এর দশকে সমাজতন্ত্রের পতনের ফলে পূর্ব-ইউরোপের দেশগুলো সহ সমগ্র ইউরোপে একক বাজার (Four freedom - movement of goods, service, people and money) তৈরীর জন্য ১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডের ম্যাসট্রিচট শহরে এক চুক্তি স্বাক্ষর করে যার মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন (EU) গঠিত হয়। এটি “Maastricht Treaty” বা “The Treaty of European Union” নামে পরিচিত।  এটি কার্যকর হয়, ১ নভেম্বর, ১৯৯৩।
 
উৎসঃ ইউরোপীয় ইউনিয়ন ওয়েবসাইট।
৮০৬.
ব্রেটন উডস সম্মেলনে মোট কতটি দেশ অংশগ্রহণ করেছিল?
  1. ২৯টি
  2. ৩১টি
  3. ৩৯টি
  4. ৪৪টি
ব্যাখ্যা
Bretton Woods Conference:
- ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ব্রেটন উডস সম্মেলন অনুষ্ঠিত হয়।
- বিশ্বের ৪৪টি দেশের নেতারা এই সম্মেলনে অংশ নেন।
- এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের হ্যারি ডেক্সটার হোয়াইট এবং ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস।
- তাদের দুই জনকে World Bank ও IMF- এর Founding Fathers বলা হয় ৷
- সেই সম্মেলনে দুটি প্রতিষ্ঠান সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়: আইএমএফ এবং পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক বা বিশ্বব্যাংক।
- ব্রেটন উডস সম্মেলনে জন্ম হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংকসহ আরও কয়েকটি আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান যেগুলো সম্মিলিতভাবে ব্রেটন উডস ইনস্টিটিউশনস নামে পরিচিত। 

⇒ ১৯১৮ থেকে ১৯৩৯ সাল অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের সময়কে ওয়ার পিরিয়ড বলে অভিহিত করা হয়ে থাকে।
- যে সময়ে বিশ্ব অর্থনীতির হালচাল ছিল অস্থিতিশীল।
- উল্লম্ফন মুদ্রাস্ফীতি, বৈশ্বিক বাণিজ্যে সীমাবদ্ধতা, বিদেশি শেয়ারবাজারে ফটকাবাজি, কেন্দ্রীয় ব্যাংকগুলোর বৈদেশিক রিজার্ভে উত্থান-পতন, স্বর্ণের সংকট, মুদ্রামান কমে যাওয়া- বৈশ্বিক অর্থনীতি ইত্যাদি সমস্যায় জর্জরিত ছিল।
- এ সমস্যা সমাধানে একটি বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করা হয়।
- আইএমএফ-এর প্রতিষ্ঠাতারা স্বর্ণ বিনিময়কে আদর্শ মাপকাঠি হিসেবে গ্রহণ করেন যা গোল্ড এক্সচেঞ্জ স্ট্যান্ডার্ড নামে পরিচিত (gold exchange standard)।

উৎস: i) World Bank Group.
ii) U.S. Department of State (.gov).
৮০৭.
World Development Report কোন সংস্থার বার্ষিক প্রকাশনা?
  1. UNESCO
  2.  UNDP
  3. World Bank
  4. IMF
ব্যাখ্যা

• World Development Report:
-  বিশ্বব্যাংকের World Development Report ১৯৭৮ সাল থেকে প্রতি বছর প্রকাশিত হয়ে আসছে।
- যা আজকের বিশ্বের অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত পরিস্থিতি বোঝার জন্য এক অমূল্য দিকনির্দেশনা।
- প্রতিটি প্রতিবেদনে উন্নয়নের একটি নির্দিষ্ট ও গুরুত্বপূর্ণ দিক নিয়ে গভীর বিশ্লেষণ ও নীতিগত সুপারিশ দেওয়া হয়– যেমন কৃষি, রাষ্ট্রের ভূমিকা, রূপান্তরিত অর্থনীতি, শ্রম, অবকাঠামো, স্বাস্থ্য, পরিবেশ এবং দারিদ্র্য।

তথ্যসূত্র: ইউনেস্কো ও বিশ্বব্যাংকের  অফিশিয়াল ওয়েবসাইট।

৮০৮.
আন্তর্জাতিক অর্থ তহবিলের সদর দপ্তর কোথায়?
  1. নিউইয়র্ক
  2. টোকিও
  3. রোম
  4. ওয়াশিংটন
ব্যাখ্যা
- জাতিসংঘের বিশেষায়িত প্রতিষ্ঠান আইএমএফ (IMF- International Monetary Fund)
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর।
- এর কার্যক্রম শুরু হয় ১৯৪৭ সালে।
- এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে
- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ১২তম ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিলিনা জর্জিয়েভা।
- আইএমএফের প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক ছিলেন ক্রিস্টিন লাগার্দ।
- আইএমএফের প্রধান অর্থনীতিবিদ গীতা গোপিনাথ।

উৎসঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ওয়েবসাইট।
৮০৯.
Where is the headquarters of ESCAP situated?
  1. ক) Bangkok
  2. খ) Singapore
  3. গ) Delhi
  4. ঘ) Dhaka
ব্যাখ্যা
ESCAP:

- জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আন্তঃদেশীয় বাণিজ্য ব্যবস্থা ত্বরান্বিত করতে স্বাক্ষরিত হয়।
- কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ কাঠামো চুক্তি।
- এশিয়া প্যাসিফিক আঞ্চলিক অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ESCAP) সহায়তায় ২০১৬ সালের ১৯ মে এই চুক্তি গ্রহণ করা হয়।
- এর সদর দপ্তর ব্যাংকক।
- ESCAP-ভুক্ত ৫৩টি সদস্য দেশ এ চুক্তিতে অংশ নিতে পারবে।
- ২৯ আগস্ট, ২০১৭ বাংলাদেশ এই চুক্তি স্বাক্ষর করে।
- ১৩ অক্টোবর, ২০২০ বাংলাদেশ চতুর্থ দেশ হিসেবে চুক্তিটি অনুসমর্থন করে।
- ২০ ফেব্রুয়ারি, ২০২১ চুক্তিটি কার্যকর হয়। 

তথ্যসূত্র - ESCAP অফিসিয়াল ওয়েবসাইট।
৮১০.
IMF কোন শর্তে সদস্য দেশগুলোকে ঋণ প্রদান করে থাকে?
  1. সামরিক ব্যয়ের শর্ত
  2. রাজনৈতিক স্থিতিশীলতার শর্ত
  3. কর ও ট্যাক্সের পরিবর্তনের শর্ত
  4. অর্থনৈতিক সংস্কারের শর্ত
ব্যাখ্যা
IMF:
- IMF-এর পূর্ণরূপ: The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- গঠনের সিদ্ধান্ত: ৪ জুলাই, ১৯৪৪ সাল।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা/চুক্তি কার্যকর: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল।
- কার্যক্রম শুরু: মার্চ, ১৯৪৭।
- প্রতিষ্ঠার স্থান: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: Bretton Woods Conference।
- বর্তমান সদস্য: ১৯১টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- এর রিজার্ভ মুদ্রা: ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।।

⇒ IMF-এর কাজ:
- IMF এর প্রধান উদ্দেশ্য হলো সদস্য দেশগুলোর অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা।
- যখন কোনো দেশ অর্থনৈতিক সংকটে পড়ে, তখন IMF সেই দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে ঋণ প্রদান করে।
- IMF সদস্য দেশগুলোর অর্থনীতি বিশ্লেষণ করে তাদের উন্নয়নের জন্য পরামর্শ দেয়।
- IMF বিশ্ব অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য, এবং অন্যান্য আর্থিক বিষয়ে গবেষণা করে। তারা এসব তথ্য দেশগুলোকে প্রদান করে, যাতে দেশগুলি তাদের অর্থনৈতিক নীতিমালা সঠিকভাবে তৈরি করতে পারে।
- IMF সদস্য দেশগুলোর মধ্যে মুদ্রা বিনিময়ের সম্পর্ক সঠিকভাবে পরিচালনা করতে সহায়তা করে। তারা মুদ্রার মানের স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে, যাতে আন্তর্জাতিক বাণিজ্য আরও সহজ হয়।
- IMF সদস্য দেশগুলোকে সংকটকালীন সময়ে অর্থনৈতিক সহায়তা দিতে স্পেশাল ড্রয়িং রাইটস (SDR) প্রদান করে, যা আন্তর্জাতিক লেনদেনে ব্যবহৃত হতে পারে।
- প্রশিক্ষণ ও ক্ষমতা বৃদ্ধি: IMF সদস্য দেশগুলোর সরকার ও কেন্দ্রীয় ব্যাংককে অর্থনৈতিক নীতিমালা এবং অর্থনৈতিক পরিচালনা বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে।

উৎস: IMF ওয়েবসাইট।
৮১১.
আসিয়ান জোটের মোট সদস্য কতটি?
  1. ক) ০৮টি
  2. খ) ১০টি
  3. গ) ১২টি
  4. ঘ) ১৪টি
ব্যাখ্যা
- ASEAN (Associaion of South East Asian Nations) দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর একটি আঞ্চলিক জোট।
- এর সদরদপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অবস্থিত।
- এটি ১৯৬৭ সালের ৮ আগস্ট গঠিত হয়।
বর্তমান সদস্য সংখ্যা ১০টি। এগুলো হলো:
- ইন্দোনেশিয়া
- মালয়েশিয়া
- ফিলিপাইন
- থাইল্যান্ড
- সিঙ্গাপুর
- কম্বোডিয়া
- লাওস
- ভিয়েতনাম
- ব্রুনেই ও
- মিয়ানমার।
(তথ্যসূত্র: আসিয়ান ওয়েবসাইট)
৮১২.
এশিয়ান অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB) এর সর্বশেষ পূর্ণাঙ্গ সদস্য রাষ্ট্র কোনটি?
  1. ক) গিনি
  2. খ) পেরু
  3. গ) ইরাক
  4. ঘ) উরুগুয়ে
ব্যাখ্যা
AIIB এর পূর্ণরূপ Asian Infrastructure Investment Bank বা এশিয়ান অবকাঠামো বিনিয়োগ ব্যাংক।
- একে বিশ্বব্যাংক ও এডিবির বিকল্প হিসেবে ধরা হয়।
- এটি গঠনে চুক্তি স্বাক্ষর হয় ২৪ অক্টোবর, ২০১৪ সালে এবং আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ১৬ জানুয়ারি ২০১৬ সালে।
- এর সদরদপ্তর অবস্থিত চীনের বেইজিংয়ে।
- চীনের নেতা শি জিনপিং ২০১৩  সালে বালিতে APEC সম্মেলনে প্রথম এশিয়ান অবকাঠামো ব্যাংকের প্রস্তাব করেছিলেন।

এক নজরে AIIB:
- পূর্ণাঙ্গ সদস্য: ৯২টি
- সর্বশেষ সদস্য রাষ্ট্র: ইরাক (৪ আগস্ট ২০২২)
- প্রস্তাবিত সদস্য দেশ: ১৩টি
- প্রতিষ্ঠাকালীন সদস্য:  ৫৭টি

উৎস: AIIB ওয়েবসাইট
৮১৩.
NATO কোন ধরণের জোট?
  1. ক) অর্থনৈতিক জোট
  2. খ) শান্তি জোট
  3. গ) সামরিক জোট
  4. ঘ) সামাজিক জোট
ব্যাখ্যা

– (NATO) একটি সামরিক জোট
– উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা North Atlantic Treaty Organization (NATO) দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে পশ্চিম উইরোপে সোভিয়েত প্রভাবকে কমানো, পশ্বিম  ইউরোপের নিরাপত্তা নিশ্বিত করা ও সেখানে গণতন্ত্রিক সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুক্তেরাষ্ট্রের উদ্যোগে ন্যাটো  গঠিত হয়।  
– ন্যাটো প্রতিষ্ঠা লাভ করে–  ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
– ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল – ১২ টি।

এর মূল সদস্য হলো:
বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
–  ন্যাটোর বর্তমান সদস্য– ৩০ টি

 তথ্যসূত্র: UN website, encyclopedia Britannica
৮১৪.
D-8 জোটের সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) আবুজা
  2. খ) কায়রো
  3. গ) ইস্তাম্বুল
  4. ঘ) জাকার্তা
ব্যাখ্যা
- D-8 (Developing Eight) হলো মুসলিম বিশ্বের উন্নয়নশীল ৮টি দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- এটি ১৯৯৭ সালের ১৫ জুন গঠিত হয়।
- এর সদরদপ্তর তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত।
- বাংলাদেশ ২০২১ সালে D-8 (Developing Eight) জোটের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে।
- ২০২১ সালের ৮ এপ্রিল ঢাকায় দশম D-8 সম্মেলন অনুষ্ঠিত হয়।
(তথ্যসূত্রঃ ডি-৮ ওয়েবসাইট)
৮১৫.
'MIGA' এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ওয়াশিংটন ডিসি
  2. নিউইয়র্ক
  3. ওয়েস্টমিনস্টার
  4. জেনেভা
ব্যাখ্যা
বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গসংস্থা পাঁচটি।
এগুলো হলো- IBRD, IDA, IFC, ICSID।
সবগুলোর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
উৎসঃ বিশ্ব ব্যাংকের ওয়েবসাইট।
৮১৬.
নিচের কোন স্থানটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এর প্রতিষ্ঠার সাথে জড়িত?
  1. ক) লন্ডন, যুক্তরাজ্য
  2. খ) জেনেভা, সুইজারল্যান্ড
  3. গ) ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র
  4. ঘ) নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)
▪ এর পূর্ণ্রুপ - The International Monetary Fund
▪ প্রতিষ্ঠাকাল:- গঠনের সিদ্ধান্ত - ৪ জুলাই, ১৯৪৪ সাল। আনুষ্ঠানিক প্রতিষ্ঠা/চুক্তি কার্যকর - ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল।
▪ কার্যক্রম শুরু:- মার্চ, ১৯৪৭।
▪ প্রতিষ্ঠার স্থান:- নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র। 
▪ প্রতিষ্ঠাকালীন সম্মেলন:- Bretton Woods Conference.
▪ সদস্য সংখ্যা:- ১৯০টি দেশ (সর্বশেষ - অ্যান্ডোরা; ১৬ অক্টোবর, ২০২০)। 
▪ প্রতিষ্ঠাকালীন সদস্য:- ৪৪টি দেশ। 
▪ সদরদপ্তর:- ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র। 

তথ্যসূত্র: IMF ওয়েবসাইট।
৮১৭.
SDR (Special Drawing Rights) মুদ্রা কয়টি?
  1. ৩টি
  2.  ৪টি
  3. ৫টি 
  4. ৬টি
ব্যাখ্যা

SDR :
-  SDR এর পূর্ণরূপ হলো Special Drawing Rights
- SDR একটি আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ (International Reserve Asset)।
- SDR নিজে কোনো মুদ্রা নয়, তবে এর মান নির্ধারিত হয় পাঁচটি মুদ্রার  ভিত্তিতে
- মার্কিন ডলার, ইউরো, চীনা রেনমিনবি, জাপানি ইয়েন এবং ব্রিটিশ পাউন্ড স্টার্লিং।
- IMF ১৯৬৯ সালে SDR কে একটি পরিপূরক আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ হিসেবে চালু করে।


তথ্যসূত্র: IMF অফিশিয়াল ওয়েবসাইট।

৮১৮.
ব্রিকস কোন ধরণের জোট?
  1. ক) গোয়েন্দা
  2. খ) অর্থনৈতিক
  3. গ) পরিবেশবাদী
  4. ঘ) মানবাধিকার
ব্যাখ্যা
BRICS: 
- ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
- এটি একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- দক্ষিণ আফ্রিকা ২০১১ সালে যোগদান করলে BRIC থেকে নামকরণ করা হয় BRICS।
- এর কোনো সদর দপ্তর নেই; তবে যে দেশে সম্মেলন হবে, সেই দেশ থেকে অস্থায়ীভাবে কাজ পরিচালনা করা হয়।
- BRICS এর উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক হলো NDB (New Development Bank)।
- ব্যাংকটির সদর দপ্তর অবস্থিত চীনের সাংহাই শহরে।

উৎস: ব্রিকসের ওয়েবসাইট।
৮১৯.
বিশ্বব্যাংকের সর্বশেষ সদস্য দেশ কোনটি? (জুলাই, ২০২৪)
  1. বার্বাডোস
  2. নাউরু
  3. কিউবা
  4. পালাউ
ব্যাখ্যা
বিশ্বব্যাংক:
- প্রতিষ্ঠা লাভ করে: ১৯৪৪ সালে।
- কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য: ১৮৯টি দেশ। (জুলাই, ২০২৪)
- সর্বশেষ সদস্য দেশ: নাউরু; ১২ এপ্রিল, ২০১৬ সাল। (জুলাই, ২০২৪)
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ।
- বিশ্বব্যাংক এর উদ্দেশ্য মধ্য আয়ের দেশ গুলোকে ঋণ প্রদান ও উপদেষ্টা হিসেবে কাজ করে।

তথ্যসূত্র - World Bank ওয়েবসাইট।
৮২০.
‘বিশ্ব উন্নয়ন প্রতিবেদন’ (World Development Report) প্রকাশ করে নিচের কোন সংস্থা?
  1. আন্তর্জাতিক মুদ্রা তহবিল
  2. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
  3. বিশ্ব বাণিজ্য সংস্থা
  4. বিশ্ব ব্যাংক
ব্যাখ্যা
World Bank:
- বিশ্বব্যাংক গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় ১৯৪৪ সালের ৪ জুলাই, যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনে। সেখানে অংশগ্রহণকারী ২৯টি দেশ ‘ব্রেটন উডস চুক্তি’তে স্বাক্ষর করে।
- আনুষ্ঠানিকভাবে সংস্থাটি প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৫ সালে এবং কার্যক্রম শুরু করে ১৯৪৬ সালের জুন মাসে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- বর্তমানে বিশ্বব্যাংকের সদস্য সংখ্যা ১৮৯টি দেশ।

উল্লেখ্য,
- বিশ্বব্যাংক প্রতি বছর একটি বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে, এর নাম ‘World Development Report’ বা ‘বিশ্ব উন্নয়ন প্রতিবেদন’।
- ১৯৭৮ সাল থেকে শুরু করে এই প্রতিবেদন নিয়মিত প্রকাশিত হয়ে আসছে।

সূত্র: World Bank ওয়েবসাইট।
৮২১.
উন্নয়নশীল দেশগুলোর বেসরকারি খাতের জন্য অর্থায়ন, পরামর্শ এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করে কোন প্রতিষ্ঠান?
  1. IMF
  2. IFC
  3. ICSID
  4. MIGA
ব্যাখ্যা
International Finance Corporation (IFC):
- IFC হলো বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দফতর ওয়াশিংটন, ডি.সি., যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- IFC মূলত উন্নয়নশীল দেশগুলোর বেসরকারি খাতের জন্য অর্থায়ন, পরামর্শ এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করে।

মূল লক্ষ্য:
- উন্নয়নশীল দেশগুলোর বেসরকারি খাতে বিনিয়োগ।
- অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা।
- কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচন।

কাজের ক্ষেত্র:
- বেসরকারি প্রতিষ্ঠানকে অর্থায়ন।
- টেকসই উন্নয়নে সহায়তা।
- ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (SME) উন্নয়নে ভূমিকা।

উৎস: IFC Website
৮২২.
MIGA - এর বর্তমান সদস্য সংখ্যা কত?
  1. ক) ১৫৭ টি
  2. খ) ১৬৭ টি
  3. গ) ১৮২ টি
  4. ঘ) ১৮৫ টি
ব্যাখ্যা
▪ MIGA এর পূর্ণরূপ — ‘‘Multilateral Investment Guarantee Agency’।
▪ উন্নয়নশীল দেশের আন্তর্জাতিক লেনদেন, বিনিয়োগ ও বানিজ্যের ক্ষেত্রে বিনিয়োগকারী ও ঋণদাতাদেরকে সংস্থাটি রাজনৈতিক ঝুঁকির নিশ্চয়তা (political risk insurance) ও ঋণ বর্ধণ (credit enhancement)  এর নিশ্চয়তা প্রদান করে থাকে।
▪ ১৯৪৮ সালে MIGA — এর ধারনা তৈরি হলেও প্রকৃতপক্ষে সেপ্টেম্বর, ১৯৮৫ সালে এটি বাস্তবতার মুখ দেখে। এই সময় বিশ্বব্যাংকের Board of Governors এই সংস্থাটি গঠনের উদ্দেশ্যে MIGA convention তৈরি করে।
▪ এই কনভেনশনের মাধ্যমে ১৯৮৮ সালে MIGA প্রতিষ্ঠা লাভ করে এবং এটি বিশ্বব্যাংক গ্রুপের নবীনতম সদস্য হয়।
▪ MIGA - এর সদস্য সংখ্যা - ১৮২টি (উন্নয়নশীল দেশ - ১৫৭টি ও শিল্পোন্নত দেশ - ২৫টি)।
▪ সদরদপ্তর - ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র। 

তথ্যসূত্র:- বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট।
৮২৩.
নিম্নের কোন সংস্থা "International Court of Arbitration (ICA)" প্রতিষ্ঠা করে?
  1. ক) International Criminal Court
  2. খ) International Chamber of Commerce
  3. গ) International Court of Justice
  4. ঘ) International Tribunal for the Law of the Sea
ব্যাখ্যা
ICC - এর পূর্নরূপ ‘International Chamber of Commerce’.
ICC বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায়িক সংগঠন। বিশ্বের প্রায় ১০০টি দেশের প্রায় ৪৫ মিলিয়নের বেশি কোম্পানির প্রতিনিধিত্ব করে তারা। 
 
সংগঠনটির উদ্দেশ্য - সমন্বিত প্রবৃদ্ধি ও উন্নতি ত্বরান্বিত করার জন্য আন্তর্জাতিক বানিজ্য ও বিনিয়োগের পরিবেশ উন্নত করা।
⤇ প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক বানিজ্য, বিনিয়োগ, ফিন্যান্স বা ব্যবসায়িক সম্পর্ক পরিচালনার জন্য নির্দিষ্ট কোন নীতি ছিলো না। এই দুর্বলতা কাটিয়ে উঠার লক্ষে এই সংগঠনের যাত্রা। সংগঠনটি প্রাইভেট খাতকে শক্তিশালী করার জন্য ও আন্তর্জাতিক ব্যবসায়ের জন্য একটি সুনির্দিষ্ট মান (Standard) প্রতিষ্ঠা করে। সংগঠনের উদ্যোক্তারা নিজেদের “The merchants of peace” - নামে পরিচয় দিত।
                                     
এক নজরে ICC
প্রতিষ্ঠাকাল: ১৯১৯ সাল
প্রতিষ্ঠার স্থান: আটলান্টিক সিটি, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র
সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স 

➣ আইসিসি - সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য -
⤇ আইসিসি ১৯২৩ সালে  ‘International Court of Arbitration’ প্রতিষ্ঠা করে।
⤇ ১৯৪৪ সালে অনুষ্ঠিত ‘ব্রেটন উডস্‌ সম্মেলন’-এ আইসিসির প্রতিনিধিরা আন্তর্জাতিক বানিজ্য সংস্থা প্রতিষ্ঠার জন্য নিয়ম - নীতি প্রস্তাব করে।
⤇ ১৯৫১ সালে আইসিসি ‘World Chambers Federation’ গঠন করে।
⤇ ১৯৭৭ সালে প্রথম ব্যবসায়িক সংগঠন হিসাবে দুর্নীতি বিরোধী রুলস্‌ প্রতিষ্ঠা করে।
⤇ আইসিসি ২০১৬ সালে জাতিসংঘের পর্যবেক্ষক সংগঠনের মর্যাদা লাভ করে।
⤇ ICC - এর সর্বোচ্চ নীতি নির্ধারনী অঙ্গ - World Council.
⤇ বর্তমান প্রধান (চেয়ারম্যান) - Ajay BANGA এবং মহাসচিব - John W.H. DENTON AO (মে, ২০১৮ - বর্তমান)
⤇ আইসিসি- এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহনকারী অঙ্গ - ‘World Council’।
 
উৎস: আইসিসি ওয়েবসাইট 
৮২৪.
IMF এর সর্বশেষ সদস্য কোনটি?
  1. ক) নাউরু
  2. খ) দক্ষিণ সুদান
  3. গ) অ্যান্ডোরা
  4. ঘ) মোনাকো
ব্যাখ্যা
- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) বর্তমান সদস্য সংখ্যা ১৯০টি।
- ২০২০ সালের ১৬ অক্টোবর অ্যান্ডোরা সংস্থাটির ১৯০তম সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF এর সদস্যপদ লাভ করেছিলো।
(তথ্যসূত্র: IMF ওয়েবসাইট)
৮২৫.
বিশ্ব ব্যাংক কোন সম্মেলনের মাধ্যমে গঠিত হয়?
  1. ওয়েলিংটন সম্মেলন
  2. ব্রেটনউডস সম্মেলন
  3. জেনেভা সম্মেলন
  4. কাসাব্লাংকা সম্মেলন
ব্যাখ্যা
বিশ্ব ব্যাংক:
- বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হলো World Bank.
- এটি ১৯৪৪ সালে অনুষ্ঠিত ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- এটি ১৯৪৬ সাল থেকে তার কার্যক্রম শুরু করে।
- এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত।
- এর বর্তমান সদস্য ১৮৯টি দেশ। (অক্টোবর, ২০২৪)
- বাংলাদেশ ১৯৭২ সালে এর সদস্য পদ লাভ করে।
- World Bank এর বর্তমান প্রেসিডেন্ট অজয় বঙ্গা। (অক্টোবর, ২০২৪)
- বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে থাকে World Bank.
- World Bank Group পাঁচটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। এগুলো হলো:
• IBRD.
• IDA.
• IFC.
• ICSID.
• MIGA.

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৮২৬.
বিশ্বব্যাংক ও আইএমএফ গঠনের উদ্দেশ্যে ১৯৪৪ সালে কোন সম্মেলন অনুষ্ঠিত হয়?
  1. কায়রো সম্মেলন
  2. ব্রেটন উডস সম্মেলন
  3. সান ফ্রান্সিস্কো সম্মেলন
  4. প্যারিস শান্তি সম্মেলন
ব্যাখ্যা
ব্রেটন উডস সম্মেলন: 
- বিশ্বব্যাংক ও আইএমএফ গঠনের উদ্দেশ্যে ১৯৪৪ সালের ১ থেকে ২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে ৪৪টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বৈশ্বিক অর্থনীতি পুনর্গঠনের লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়।
- সম্মেলনের ফলে International Bank for Reconstruction and Development (IBRD) ও The International Monetary Fund (IMF) প্রতিষ্ঠিত হয়।
- এজন্য এ দুটি প্রতিষ্ঠানকে ‘ব্রেটন উডস ইনস্টিটিউশন’ বলা হয়ে থাকে।

এছাড়াও, 
- ১৯৭৩ সালের ২৭ জানুয়ারি প্যারিসে স্বাক্ষরিত প্যারিস শান্তি চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের মধ্যে যুদ্ধের অবসান ঘটে।  

সূত্র: বিশ্বব্যাংকের ওয়েবসাইট।
৮২৭.
IMF এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কে? (মার্চ, ২০২৬)
  1. হোরাস্টে দেহ গুয়ার্দিয়া
  2. ক্রিস্টালিনা জর্জিয়েভা
  3. রোড্রিগো রাতো
  4. ক্রিস্টিন লাগার্দ
ব্যাখ্যা

IMF:
- IMF এর পূর্ণরূপ The International Monetary Fund.
- এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৪ সাল।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৪৪টি।
- বর্তমান সদস্য: ১৯১টি।
- সর্বশেষ সদস্য: লিচেনস্টাইন।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৯৭২ সালে।

তথ্যসূত্র - IMF অফিসিয়াল ওয়েবসাইট।

৮২৮.
আন্তর্জাতিক অর্থায়নের ভিত্তি স্থাপনে ব্রেটন উডস্ (Bretton Woods) সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 
  1. নেদারল্যান্ডস
  2. নিউ ইয়র্ক
  3. নিউ হ্যাম্পশায়ার
  4. নিউ জার্সি
ব্যাখ্যা

● আন্তর্জাতিক অর্থায়নের ভিত্তি স্থাপনে ঐতিহাসিক ব্রেটন উডস সম্মেলন ১৯৪৪ সালের ১ থেকে ২২ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত হয়েছিল। 

ব্রেটন উডস সম্মেলন (Bretton Woods Conference):
- ব্রেটন উডস সম্মেলন আনুষ্ঠানিকভাবে United Nations Monetary and Financial Conference নামে পরিচিত।
- ১৯৪৪ সালের ১ - ২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রেটন উডস নামক স্থানে মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত হয়েছিল।
- সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রায় বিধ্বস্ত বিশ্ব অর্থনীতিকে সচল করা। 
- এই সম্মেলনে ৪৪টি দেশের ৭৩০ জন প্রতিনিধি অংশ নেন।
- এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব দ্য স্টেটের বিশেষ সহকারী হ্যারি ডেক্সটার হোয়াইট এবং ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস।
- ১৯৪৪-এর এ সম্মেলনের সূত্র ছিল ১৯৪১ সালের আটলান্টিক কনফারেন্সে।

⇒ ১৯৪৪-এর জুনে আটলান্টিক শহরে একটি প্রাথমিক সম্মেলন হয় এবং ১ জুলাই বসে চূড়ান্ত ব্রেটন উডস কনফারেন্স।
- এ সম্মেলনে দুটি প্রতিষ্ঠান জন্ম নেয়- IMF এবং IBRD।
- IBRD শিগগিরই বিশ্বব্যাংকে পরিণত হয়।
- IMF এবং IBRD যাত্রা শুরু করে ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর।
- শুরুতে আইএমএফের প্রধান কাজ নির্ধারণ করা হয়েছিল আমেরিকান ডলার ও স্বর্ণের ভিত্তিতে মুদ্রা বিনিময় হারে ভারসাম্য বজায় রাখা। অন্যদিকে আইবিআরডির দায়িত্ব ছিল যুদ্ধবিধ্বস্ত দেশগুলো পুনর্নির্মাণ এবং স্বল্পোন্নত দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করা। 

উল্লেখ্য,
- ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কংগ্রেস বিশ্বব্যাংক ও IMF গঠনের Articles of Agreement অনুমোদন করে।
- যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ২৯টি দেশ ব্রেটন উডস চুক্তিতে স্বাক্ষর করে।
- মোট ২৯টি দেশের অনুমোদন নিয়ে আনুষ্ঠানিকভাবে ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর বিশ্বব্যাংক ও IMF প্রতিষ্ঠিত হয়।

উৎস: i) World Bank Group ওয়েবসাইট।
ii) U.S. Department of State (.gov) ওয়েবসাইট। 

৮২৯.
ব্রেটন উডস সম্মেলনের ফলে কোন দুটি প্রতিষ্ঠান গঠিত হয়?
  1. WTO ও UNDP
  2. IMF ও World Bank
  3. ADB ও AIIB
  4. OECD ও ILO
ব্যাখ্যা

• ব্রেটনের উডস সম্মেলন:
⇒ ১৯৪৪ সালের জুলাই মাসে - দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার এক বছর আগে - নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত জাতিসংঘের মুদ্রা ও আর্থিক সম্মেলনে ৪৪টি দেশের প্রতিনিধিরা মিলিত হন । 
- এই সম্মেলনের লক্ষ্য ছিল যুদ্ধোত্তর আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা এবং পুনর্গঠনের কাঠামো তৈরি করা।
- সম্মেলনে বুদ্ধিজীবী নেতারা ছিলেন জন মেনার্ড কেইনস (যুক্তরাজ্যে ট্রেজারি উপদেষ্টা) এবং হ্যারি ডেক্সটার হোয়াইট (মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রেজারি সহকারী সচিব)।
⇒ যদিও সম্মেলনের ফলে দুটি প্রতিষ্ঠান গঠিত হয়েছিল, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এবং পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক (World Bank)।

- হ্যারি ডেক্সটার হোয়াইটের নেতৃত্বে IMF কমিশনের উপর বেশিরভাগ সময় এবং প্রচেষ্টা ব্যয় করা হয়েছিল। 
- অন্যদিকে, বিশ্বব্যাংক কমিশনের কাজ কেবল সম্মেলনের শেষ কয়েক দিনেই হয়েছিল।

 ⇒  এর চুক্তির ধারাগুলি - মূলত জন মেনার্ড কেইনস দ্বারা খসড়া করা হয়েছিল - যুদ্ধে বিধ্বস্ত দেশগুলির অর্থনীতি পুনর্গঠন এবং উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি করা অন্তর্ভুক্ত ছিল।

উৎস: বিশ্বব্যাংক ওয়েব সাইট।

৮৩০.
নিচের কোন দেশটি অর্থনৈতিক জোট BIMSTEC এর অন্তর্ভুক্ত নয়?
  1. ক) শ্রীলংকা
  2. খ) নেপাল
  3. গ) চীন
  4. ঘ) মিয়ানমার
ব্যাখ্যা
BIMSTEC (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation)
- বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক জোট।
- এটি ১৯৯৭ সালের ৬ জুন প্রতিষ্ঠিত হয়।
- ১৩ সেপ্টেম্বর, ২০১৪ তারিখে ঢাকায় বিমস্টেকের স্থায়ী সচিবালয় স্থাপিত হয়।
- তবে, বিমসটেক এনার্জি সেন্টার ভারতের ব্যাঙ্গালুরুতে অবস্থিত। বিমসটেক আবহাওয়া ও জলবায়ু সেন্টার ভারতের উত্তর প্রদেশের নোয়দাতে অবস্থিত।

মোট সাতটি দেশ বিমসটেকের সদস্য । এগুলো হল:
- বাংলাদেশ
- ভারত
- শ্রীলঙ্কা
- থাইল্যান্ড
- মিয়ানমার
- নেপাল ও
- ভুটান।

* চীন BIMSTEC এর সদস্য নয়। 

তথ্যসূত্র: BIMSTEC ওয়েবসাইট।
৮৩১.
কত সালে বাংলাদেশ ADB এর সদস্যপদ লাভ করে?
  1. ক) ১৯৭৩ সালে
  2. খ) ১৯৭৪ সালে
  3. গ) ১৯৭৫ সালে
  4. ঘ) ১৯৭৬ সালে
ব্যাখ্যা
এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চরম দারিদ্র দূরীকরণ ও আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার স্বপ্ন নিয়ে এশীয় উন্নয়ন ব্যাংক (Asian Development Bank) প্রতিষ্ঠিত হয়। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নকে আরো দ্রুত, বেগবান ও সহজ করাই ব্যাংকটির মূল উদ্দেশ্য। ৬০ এর দশকে প্রতিষ্ঠাকালীন সময়ে ব্যাংকটির মূল উদ্দেশ্য ছিলো - খাদ্য উৎপাদন ও পল্লী উন্নয়নে সহোযোগীতা করা।

এক নজরে ADB 
• প্রতিষ্ঠাকাল - ১৯ ডিসেম্বর, ১৯৬৬ সাল
• প্রতিষ্ঠার স্থান - ম্যানিলা, ফিলিপাইন
• সদস্য সংখ্যা - ৬৮টি দেশ (এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের - ৪৯টি দেশ আর বাকি ১৯টি দেশ বিশ্বের অন্যান্য অঞ্চল থেকে)
• প্রতিষ্ঠাকালীন সদস্য - ৩১টি দেশ
• সদরদপ্তর - মান্দালুইয়ং সিটি, ম্যানিলা, ফিলিপাইন
• ১৯৭৩ সালে বাংলাদেশ এডিবি'র সদস্য পদ লাভ করে।
• ১৯৬৬ সালে এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি প্রতিষ্ঠিত হবার পর থেকেই জাপান ব্যাংকটির শীর্ষস্থানে আসীন হয়। এডিবির প্রেসিডেন্ট সবসময় জাপান থেকে নির্বাচিত হয়। সভাপতি ৫ বছর সময়কালের জন্য নিযুক্ত হন।

সূত্র: ADB এর ওয়েবসাইট
৮৩২.
BENELUX কোন অঞ্চলের অর্থনৈতিক জোট?
  1. ক) উত্তর ইউরোপ
  2. খ) পশ্চিম ইউরোপ
  3. গ) মধ্য ইউরোপ
  4. ঘ) পূর্ব ইউরোপ
ব্যাখ্যা
- BENELUX হলো পশ্চিম ইউরোপের ৩টি দেশ বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গের সমন্বয়ে গঠিত একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট।
- এর পূর্ণনাম - ‘Benelux Economic Union’।
- ১৯৪৪ সালে ‘BENELUX’ একটি ‘কাস্টমস ইউনিয়ন’ হিসেবে আত্নপ্রকাশ করে যা ১৯৪৮ সালের ১ জানুয়ারি বাস্তবায়ন করা হয়।
- ১৭ জুন, ২০০৮ সালে একটি নতুন ‘BENELUX’ চুক্তি স্বাক্ষর করা হয় এবং এটি ১ জানুয়ারি, ২০১২ সালে কার্যকর করা হয়।


প্রতিষ্ঠা:
চুক্তি স্বাক্ষর - ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সাল
(The Treaty of the Benelux Economic Union)
চুক্তি কার্যকর -  ১৯৬০ সাল

সদস্য সংখ্যা ৩টি দেশ
(বেলজিয়াম, নেদারল্যান্ড ও লুক্সেমবার্গ)
সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম

- বেনেলাক্স গঠণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বেলজিয়ামের সাবেক শীর্ষস্থানীয় রাষ্ট্রনায়ক Paul-Henri Spaak।
- বেনেলাক্স বিশ্বের প্রথম ফ্রি শ্রম বাজার।
- মূলধন এবং সেবা - ও বিনাশুল্কে স্থানান্তরিত হয় এবং ১৯৭০ সালে বেনেলাক্স এর দেশগুলোর মধ্যে সীমান্ত কড়াকড়ি উঠিয়ে দেয়া হয়।
- বেনেলাক্স এর বর্তমান মহাসচিব Alain de Muyser (লুক্সেমবার্গ)। তিনি ২০২০ সালে দায়িত্ব গ্রহণ করেন এবং বর্তমানে ও রয়েছেন।

(তথ্যসূত্র: BENELUX ওয়েবসাইট)
৮৩৩.
কোন সংস্থা বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয় করে থাকে?
  1. ক) JICA
  2. খ) European Union
  3. গ) World Bank
  4. ঘ) Asian Development Bank
ব্যাখ্যা
বাংলাদেশ উন্নয়ন ফোরাম হলো বাংলাদেশের উন্নয়ন সহযোগী বা দাতাদের একটি ফোরাম। এটি ১৯৭৪ সালে গঠিত হয়। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয় করে থাকে বিশ্বব্যাংক।
শুরুতে এটির নাম ছিলো বাংলাদেশ এইড গ্রুপ। ১৯৯৭ সালে এর নাম হয় 'প্যারিস কনসোর্টিয়াম গ্রুপ' এবং ২০০২ সালে এর নামকরণ করা হয় বাংলাদেশ উন্নয়ন ফোরাম। প্রথমদিকে এর বৈঠক প্যারিসে অনুষ্ঠিত হলেও ২০০৩ সাল থেকে এর বৈঠক নিয়মিতভাবে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।
(সূত্রঃ ইআরডি ওয়েবসাইট)
৮৩৪.
IFAD এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) মন্ট্রিলে
  2. খ) জেনেভায়
  3. গ) রোমে
  4. ঘ) অটোয়ায়
ব্যাখ্যা

- IFAD এর পূর্ণরূপ International Fund for Agricultural Development.
- এটি জাতিসংঘের সমুদ্র বিষয়ক বিশেষায়িত একটি সংস্থা।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৭ সালে।
- এর সদরদপ্তর ইতালির রোমে অবস্থিত।
- সংস্থাটির বর্তমান সদস্য ১৭৭টি।
উৎসঃ IFAD এর ওয়েবসাইট।

৮৩৫.
সিডিপি কয় বছর অন্তর স্বল্পোন্নত দেশগুলোর তালিকার পুনঃমূল্যায়ন করে থাকে?
  1. ক) ৩ বছর
  2. খ) ১ বছর
  3. গ) ২ বছর
  4. ঘ) ১.৫ বছর
ব্যাখ্যা
Committee for Development Policy (CDP):
CDP প্রতিষ্ঠিত হয় ১৯৬৫ সালে। 
এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ECOSOC) একটি সহযোগী স্বাধীন ফোরাম।
 CDP স্বল্পোন্নত দেশগুলোর অনুকূলে উন্নয়ন সহযোগিতা সম্পর্কিত নীতি পরামর্শ দিয়ে থাকে। 
CDP'র সদস্য সংখ্যা ২৪। এই কমিটি স্বল্পোন্নত দেশের তালিকায় নতুন অন্তর্ভুক্তি এবং তালিকা থেকে উত্তরণ হওয়ার যোগ্যতাসম্পন্ন দেশ চিহ্নিত করে।
 এ জন্য তিন বছর পরপর LDC-ভুক্ত দেশগুলোর ত্রিবার্ষিক মূল্যায়ন করা হয়। 
কোনো দেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার জন্য CDP প্রথমে ECOSOC-এ সুপারিশ পাঠায়। 
এরপর ECOSOC তা জাতিসংঘের সাধারণ অধিবেশনে (UNGA) অনুমোদনের জন্য পাঠায়। CDP'র চূড়ান্ত সুপারিশের তিন বছর পর জাতিসংঘের সাধারণ অধিবেশনে চূড়ান্ত স্বীকৃতি দেওয়া হয়।

Every three years the CDP reviews the least developed country (LDC) category and recommends to ECOSOC and the UN General Assembly which countries should be included into or graduated from the list. The review is based on quantitative criteria developed by the CDP as well as country-specific additional information.

LDC-তে অন্তর্ভুক্তি ও উত্তরণ:
স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্তি বা উত্তরণের সূচকগুলো হচ্ছে-
মাথাপিছু মোট জাতীয় আয় (GNI) 
মানব সম্পদ সূচক (HAI): পুষ্টি, স্বাস্থ্য, স্কুলে ভর্তি ও শিক্ষার হারের সমন্বয়ে তৈরি
আর্থিক ভঙ্গুরতা সূচক (EVI): প্রাকৃতিক দুর্যোগ, বাণিজ্য ও অর্থনৈতিক আঘাত, জনসংখ্যার পরিমাণ এবং বিশ্ববাজার থেকে একটি দেশের দূরত্বের ওপর ভিত্তি করে তৈরি। 
একটি দেশ যেকোনো দুটি সূচক অর্জন করতে পারলে LDC থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে। তবে, ইচ্ছে করলে যেকোনো দেশ শুধু মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে LDC থেকে বেরিয়ে আসার আবেদন করতে পারে। সেক্ষেত্রে, ঐ দেশটির মাথাপিছু জাতীয় আয় মূল্যায়নের নির্ধারিত বছরে প্রয়োজনীয় আয়ের দ্বিগুণ অর্থাৎ ২,৪৪৪ মার্কিন ডলার বা তার চেয়ে বেশি হতে হবে।
 
উৎস: জাতিসংঘের ওয়েবসাইট। 
৮৩৬.
কোন সম্মেলনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF গঠন করা হয়?
  1. ইয়াল্টা সম্মেলন
  2. রিও সম্মেলন
  3. প্যারিস সম্মেলন
  4. ব্রেটন উডস সম্মেলন
ব্যাখ্যা

 • International Monetary Fund (IMF):
- ১৯৪৪ সালে ব্রেটন উডস সম্মেলনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ গঠন করা হয়।
- কার্যক্রম শুরু করে ১৯৪৭ সালের ১লা মার্চে।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯১টি।
- IMF এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- IMF এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF এর সদস্যপদ লাভ করে।

উৎস: IMF ওয়েবসাইট।

৮৩৭.
G20 রাষ্ট্র বা সরকার প্রধান পর্যায়ের ১৭ তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) রোম, ইতালি
  2. খ) নয়া দিল্লী, ভারত
  3. গ) শারম আল শেখ, সংযুক্ত আরব আমিরাত
  4. ঘ) বালি, ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
• ১৫-১৬ নভেম্বর ২০২২ সালে ইন্দোনেশিয়ার বালিতে G20 রাষ্ট্র বা সরকার প্রধান পর্যায়ের ১৭ তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
• ৯-১০ সেপ্টেম্বর ২০২৩ সালে ভারতের নয়া দিল্লীতে G20 রাষ্ট্র বা সরকার প্রধান পর্যায়ের ১৮ তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
• এই সম্মেলনে বাংলাদেশকে অতিথি হিসেবে আমন্ত্রন জানানো হবে।    

জেনে রাখা ভালো   
• Group - 20 কে সংক্ষেপে G-20 বলা হয়। সব মহাদেশের উন্নত ও উন্নয়নশীল ২০টি দেশের অর্থনৈতিক সহযোগীতা ও বৈশ্বিক অর্থনীতি সম্পর্কিত আলোচনার জন্য জি-২০ হচ্ছে সর্বোচ্চ ফোরাম।     
• প্রতিষ্ঠাকাল:- ২৬ সেপ্টেম্বর, ১৯৯৯ সাল।
• প্রতিষ্ঠার স্থান:- বার্লিন, জার্মানি।
• সদস্য সংখ্যা:- ২০টি (১৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন)।

তথ্যসূত্র:- G20 ওয়েবসাইট।     
৮৩৮.
বৈদেশিক বিনিয়োগে মধ্যস্থতা এবং গ্যারান্টি প্রদানের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করে কোনটি?
  1. MIGA
  2. IFC
  3. IDA
  4. IBRD
ব্যাখ্যা
MIGA:
- MIGA (Multilateral Investment Guarantee Agency) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৮৮ সালের ১২ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ MIGA এর প্রতিষ্ঠাতা সদস্য।
- এটির বর্তমান সদস্য সংখ্যা ১৮২টি। (জুন, ২০২৫)
- MIGA বৈদেশিক বিনিয়োগে মধ্যস্থতা এবং গ্যারান্টি প্রদানের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করে থাকে।

তথ্যসূত্র - বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট।
৮৩৯.
রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (OPCW) কত সালে প্রতিষ্ঠা লাভ করে?
  1. ক) ১৯৯৬ সালে
  2. খ) ১৯৯৭ সালে
  3. গ) ১৯৮৮ সালে
  4. ঘ) ১৯৯৯ সালে
ব্যাখ্যা
-- রাসায়নিক অস্ত্র কনভেনশন (CWC)-এর প্রয়োগের মাধ্যমে ইতিহাস তৈরি হয়েছিল গণবিধ্বংসী অস্ত্রের একটি সম্পূর্ণ শ্রেণী নির্মূল করার জন্য বিশ্বের প্রথম বহুপাক্ষিক নিরস্ত্রীকরণ চুক্তি (OPCW)
-- রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (OPCW)

-- প্রতিষ্ঠাকাল-২৯ এপ্রিল, ১৯৯৭ সালে।
-- সদস দপ্তর- হেগ, নেদার‌ল্যান্ডস।
-- সদস্য সংখ্যা- ১৯৩ টি।

তথ্যসূত্র:ফিসিয়াল ওয়েবসাইট (OPCW)
৮৪০.
ICSID এর সর্বশেষ অনুমোদনকারী দেশ কোনটি?
  1. ক) এঙ্গোলা
  2. খ) জাম্বিয়া
  3. গ) জর্জিয়া
  4. ঘ) কিরগিজস্তান
ব্যাখ্যা
পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র (ICSID)
 ▪ (ICSID) এর পূর্ণরূপ ‘International Center for Settlement of Investment Disputes’।
 ▪ ICSID আন্তর্জাতিক বিনিয়োগের বিরোধ নিষ্পত্তি এবং সালিশী সুবিধা প্রদান করার মাধ্যমে বিনিয়োগকারী ও বিনিয়োগগ্রহীতাদের মধ্যে সুসম্পর্ক তৈরীর জন্য বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা হিসাবে কাজ করে।
▪ প্রতিষ্ঠাকাল - ১৪ অক্টোবর, ১৯৬৬ সাল। 
 ▪ সদস্য সংখ্যা - স্বাক্ষরকারী দেশ - ১৬৫টি এবং অনুমোদনকারী দেশ - ১৫৭টি [সর্বশেষ স্বাক্ষরকারী দেশ এঙ্গোলা, সর্বশেষ অনুমোদনকারী দেশ - কিরগিজস্তান (২১ এপ্রিল ২০২২)]।

তথ্যসূত্র:- বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট।
৮৪১.
ব্রেটন উডস কনফারেন্সের প্রধান উদ্যোক্তা ছিলেন -
  1. এডুয়ার্ডো সুয়ারেজ
  2. হেনরি মরগেনথাউ
  3. রজার ড্যানিলো
  4. হ্যারি ডেক্সটার হোয়াইট
ব্যাখ্যা
ব্রেটন উডস কনফারেন্স:
- এটি United Nations Monetary and Financial Conference নামে পরিচিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ১৯৪৪ সালে জার্মানি ও জাপানের প্রত্যাশিত পরাজয়ের পর যুদ্ধোত্তর সময়ে যুদ্ধবিদ্ধস্ত দেশ সমূহের পুনর্গঠন ও আর্থিক সহায়তা এবং আন্তর্জাতিক বানিজ্যের রূপরেখা নির্ধারণের জন্য যুক্তরাষ্ট্রে বিশ্বের ৪৪টি দেশের নেতারা এক সম্মেলনে অংশ নেন।
- এই সম্মেলনকে ব্রেটন উডস কনফারেন্স (Bretton Woods Conference) বলা হয়।
- এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তা হ্যারি ডেক্সটার হোয়াইট (Harry Dexter White) এবং ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস (John Maynard Keynes)।
- ব্রেটন উডস সম্মেলনেই বিশ্বব্যাংক (IBRD) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) গঠিত হয়।
- আন্তর্জাতিক বাণিজ্যের বাধা দূরীকরণ, নীতি নির্ধারণ ও নিয়ন্ত্রণের জন্য একটি সংগঠন গড়ে তোলার সুপারিশ করা হয়।

তথ্যসূত্র - World Bank Group ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ওয়েবসাইট।
৮৪২.
নিচের কোন মুদ্রা Special Drawing Rights এর অন্তর্ভুক্ত নয়?
  1. ইউয়ান
  2. ইয়েন
  3. পাউন্ড
  4. রুপি
ব্যাখ্যা
- রুপি Special Drawing Rights এর অন্তর্ভুক্ত নয়। 

IMF:

- এর পূর্ণরূপ:  International Monetary Fund.
- ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে ১৯৪৭ সালে।
- IMF এর সদরদপ্তর: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সি.তে অবস্থিত।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯১টি। [মে - ২০২৫]    
- ২০২০ সালের ১৬ অক্টোবর অ্যান্ডোরা সংস্থাটির সর্বশেষ সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF এর সদস্যপদ লাভ করে।

• Special Drawing Rights (SDR):
- SDR একটি সংগৃহীত ও পরিপূরক বৈদেশিক বিনিময় মুদ্রা ব্যবস্থা যা IMF কর্তৃক প্রবর্তিত ও নিয়ন্ত্রিত।
- IMF ১৯৬৯ সালে Special Drawing Rights (SDR) সিস্টেম প্রবর্তন করে।

IMF স্বীকৃত পাঁচটি আন্তর্জাতিক মুদ্রার গড় বিনিময় হারের মাধ্যমে এটির মান নির্ধারিত হয়। 
→ মার্কিন ডলার,
ইউয়ান,
ইয়েন,
→ ইউরো,
পাউন্ড

সূত্র: IMF ওয়েবসাইট।
৮৪৩.
জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ ‘লন্ডন ঘোষণায়’ মোট কতটি দেশের সরকার প্রধান অংশগ্রহণ করেন?
  1. ক) ৯ টি
  2. খ) ১০ টি
  3. গ) ১২ টি
  4. ঘ) ১৪ টি
ব্যাখ্যা
The Declaration of St. James' Palace
- ১২ জুন, ১৯৪১ সালে লন্ডনের সেইন্ট জেমস্‌ প্রাসাদে গ্রেট ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং তৎকালীন ইউরোপের নয়টি দেশের (বেলজিয়াম, চেকোস্লাভিয়া, গ্রীস, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস্‌, নরওয়ে, পোল্যান্ড, যুগোস্লোভিয়া ও ফ্রান্স) নির্বাসিত সরকারপ্রধানরা (মোট ১৪টি দেশ) বিশ্ব শান্তি ও ঐক্য প্রতিষ্ঠার জন্য এক সম্মেলনে অংশগ্রহন করে।
- উক্ত সম্মেলনে এক সম্মিলিত ঘোষনা আসে যা “The Declaration of St. James' Palace” বা “An Inter-Allied Declaration” নামে পরিচিত।
- এটি London Declaration নামেও পরিচিত।
- এটি জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ।
- ঘোষনাটি ছিলো - ''To work together, with other free peoples, both in war and in peace''।

সূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।
৮৪৪.
MIGA এর পূর্ণরূপ কোনটি? 
  1. Multilateral Industrial Growth Association
  2. Monetary Investment Guarantee Alliance
  3. Multilateral Investment Guarantee Agency 
  4. Mutual International Growth Agreement
ব্যাখ্যা

• MIGA এর পূর্ণরূপ — ‘‘Multilateral Investment Guarantee Agency’।
• উন্নয়নশীল দেশের আন্তর্জাতিক লেনদেন, বিনিয়োগ ও বানিজ্যের ক্ষেত্রে বিনিয়োগকারী ও ঋণদাতাদেরকে সংস্থাটি রাজনৈতিক ঝুঁকির নিশ্চয়তা (political risk insurance) ও ঋণ বর্ধণ (credit enhancement)  এর নিশ্চয়তা প্রদান করে থাকে।
• ১৯৪৮ সালে MIGA - এর ধারনা তৈরি হলেও প্রকৃতপক্ষে সেপ্টেম্বর, ১৯৮৫ সালে এটি বাস্তবতার মুখ দেখে। এই সময় বিশ্বব্যাংকের Board of Governors এই সংস্থাটি গঠনের উদ্দেশ্যে MIGA convention তৈরি করে।
• এই কনভেনশনের মাধ্যমে ১৯৮৮ সালে MIGA প্রতিষ্ঠা লাভ করে এবং এটি বিশ্বব্যাংক গ্রুপের নবীনতম সদস্য হয়।
• MIGA - এর মূল সদস্য সংখ্যা - ২৯।
• MIGA - এর বর্তমান সদস্য সংখ্যা- ১৮২টি। (নভেম্বর-২০২৫)
• সদরদপ্তর - ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র। 

• MIGA-এর লক্ষ্য সহজ: অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমর্থন করার জন্য, দারিদ্র্য হ্রাস করার জন্য এবং মানুষের জীবন উন্নত করার জন্য উন্নয়নশীল দেশগুলিতে সরাসরি বিদেশী বিনিয়োগকে উৎসাহিত করা।


উৎস: World Bank ওয়েবসাইট।

৮৪৫.
আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়?
  1. ১৯৪৪ সালে
  2. ১৯৪৫ সালে
  3. ১৯৪৮ সালে
  4. ১৯৪৯ সালে
ব্যাখ্যা
IMF:
- IMF-এর পূর্ণরূপ: The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- গঠনের সিদ্ধান্ত: ৪ জুলাই, ১৯৪৪ সাল।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা/চুক্তি কার্যকর: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল।
- কার্যক্রম শুরু: মার্চ, ১৯৪৭।
- প্রতিষ্ঠার স্থান: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: Bretton Woods Conference।
- বর্তমান সদস্য: ১৯০টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- এর রিজার্ভ মুদ্রা: ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।

উল্লেখ্য,
- ১৯৩০ সালের মহামন্দার পরে ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর ২৯টি রাষ্ট্র আন্তর্জাতিক লেন-দেন ব্যবস্থাকে স্থিতিশীল এবং নিয়ন্ত্রণযোগ্য রাখার লক্ষ্য নিয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করে।
- এর ভিত্তিতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল আনুষ্ঠানিকভাবে স্থাপিত হয়।

⇒ IMF-এর কাজ:
- IMF-এর প্রাথমিক উদ্দেশ্য ছিল স্থির হারের বিনিময়ব্যবস্থাটি পরিচালনা করা।
- এটি অবশেষে সরকারকে ঋণদানের মাধ্যমে অস্থায়ী বাণিজ্য ভারসাম্যহীনতা সংশোধন করতে সহায়তা করে।
- আইএমএফ বহু উন্নয়নশীল দেশকে আর্থিক চ্যালেঞ্জ কাটিয়ে ও স্থিতিশীল আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা বজায় রাখতে সহায়তা করে।

⇒ বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF-এর সদস্যপদ লাভ করে।

উৎস: IMF ওয়েবসাইট।
৮৪৬.
বিশ্বব্যাংক প্রতি বছর কোন প্রতিবেদন প্রকাশ করে?
  1. Human Development Report
  2. Global Competitiveness Report
  3. World Development Report
  4. Trade and Development Report
ব্যাখ্যা

বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক গঠনের সিদ্ধান্ত হয় ১৯৪৪ সালের ৪ জুলাই।
- যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ২৯টি দেশ ব্রেটন উডস চুক্তিতে স্বাক্ষর করে।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- সর্বশেষ সদস্য দেশ নাউরু; ১২ এপ্রিল, ২০১৬ সাল।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ।

⇒ বিশ্বব্যাংক World Development Report (বিশ্ব উন্নয়ন প্রতিবেদন) প্রকাশ করে।
- বিশ্বব্যাংক প্রতি বছর মাথাপিছু আয়ের ভিত্তিতে বিশ্বের প্রতিটি দেশের একটি তুলনামূলক প্রতিবেদনসহ বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে। 
- এটি ১৯৭৮ সাল থেকে বার্ষিক প্রকাশিত হয়।

অন্যদিকে, 
- Global Competitiveness Report প্রকাশ করে World Economic Forum (WEF)।
- Human Development Report প্রকাশ করে UNDP.
- Trade and Development Report প্রকাশ করে UNCTAD.

উৎস: World Bank ওয়েবসাইট।

৮৪৭.
ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে 'ইউরো' কয়েন ও ব্যাংক নোট' প্রথম চালু হয় -
  1. ১৯৯১ সালে
  2. ১৯৯৯ সালে
  3. ২০০১ সালে
  4. ২০০২ সালে
ব্যাখ্যা
European Union: 
- European Union (EU) প্রতিষ্ঠিত হয় ১ জানুয়ারি, ১৯৫৮ সালে।
- এর সদর দপ্তর - বেলজিয়ামের ব্রাসেলস।
- ইউরোপিয় ইউনিয়নের একক মুদ্রা - ইউরো।
- ইউরো মুদ্রার জনক - রবার্ট মুন্ডেল।
-  ইউরোপীয় ইউনিয়নের ইউরোপীয় মুদ্রা প্রচলন চুক্তি হয় - ১৯৯১ সালে।

- ইউরোপীয় ইউনিয়নের ইউরোপীয় মুদ্রা ইউরো প্রচলন শুরু  হয় -১ জানুয়ারি, ১৯৯৯ সালে।
- ইউরোপীয় ইউনিয়নের ভুক্ত ১২ টি দেশ নিয়ে ইউরো কয়েন এবং ব্যাংক নোট চালু হয় - ১ জানুয়ারী ২০০২ সালে।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ - ২৭ টি।

উৎস: EU-এর ওয়েবসাইট।[লিংক]
৮৪৮.
 বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে?
  1. IFC
  2. ICSID
  3. MIGA
  4. IDA
ব্যাখ্যা

IFC:
 - IFC (International Finance Corporation) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে।
- IFC ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদস্য সংখ্যা ১৮৫টি।
- IFC এর সদরদপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।

অন্যদিকে,
- বিনিয়োগ বিরোধ নিষ্পত্তিতে কাজ করে ICSID।
- MIGA বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদান করে থাকে।
- IDA উন্নয়নশীল দেশগুলোকে সহজ শর্তে ঋণ প্রদান করে।

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।

৮৪৯.
D-8 এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) আবুজা
  2. খ) বৈরুত
  3. গ) করাচি
  4. ঘ) ইস্তানবুল
ব্যাখ্যা
ডি-৮ (Developing-8) হলো মুসলিম বিশ্বের উন্নয়নশীল ৮টি দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট। এটি ১৯৯৭ সালের ১৫ জুন প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর তুরস্কের ইস্তানবুলে অবস্থিত। এর সদস্য দেশগুলো হলোঃ তুরস্ক, ইরান, মিসর, নাইজেরিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। বর্তমান মহাসচিব মালয়েশিয়ার দাতো’ কু জাফর কু সারী।
(সূত্রঃ ডি-৮ ওয়েবসাইট)
৮৫০.
নিচের কোন দেশটি EFTA চুক্তির অন্তর্ভুক্ত নয়?
  1. ক) নরওয়ে
  2. খ) আইসল্যান্ড
  3. গ) সুইডেন
  4. ঘ) সুইজারল্যান্ড
ব্যাখ্যা
বর্তমানে EFTA (European Free Trade Association) এর অন্তর্ভুক্ত দেশের সংখ্যা চারটি। এগুলো হলো:
সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন।
তবে, ১৯৬০ সালে শুরুতে এতে সাতটি দেশ অন্তর্ভুক্ত ছিলো। এটির প্রধান কার্যালয় জেনেভায় অবস্থিত।
বৈশ্বিক সেবা ও পণ্য বাণিজ্যে EFTA অঞ্চলের অবস্থান যথাক্রমে পঞ্চম ও নবম।
(সূত্রঃ EFTA ওয়েবসাইট)
৮৫১.
World Trade Organization প্রতিষ্ঠিত হয় -
  1. ১ জানুয়ারি, ১৯৫১
  2. ১ জানুয়ারি, ১৯৯১
  3. ১ জানুয়ারি, ১৯৫৫
  4. ১ জানুয়ারি, ১৯৯৫
ব্যাখ্যা
WTO (World Trade Organization):
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).
- বাংলাদেশ WTO এর সদস্য হয় ১লা জানুয়ারি, ১৯৯৫ সালে।
- General Agreement on Tariffs and Trade (GATT) প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে এবং কার্যকর হয় ১৯৪৮ সালে।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা (Ngozi Okonjo-Iweala)।

উৎস: World Trade Organization ওয়েবসাইট।
৮৫২.
Bretton Woods Conference-এর উদ্যোক্তা কে ছিলেন?
  1.  হ্যারি ডেক্সটার হোয়াইট
  2. ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট 
  3. জন মেনার্ড কেইনস
  4. ক ও গ
ব্যাখ্যা

Bretton Woods Conference:
- ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ব্রেটন উডস সম্মেলন অনুষ্ঠিত হয়।
- বিশ্বের ৪৪টি দেশের নেতারা এই সম্মেলনে অংশ নেন।
- এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের হ্যারি ডেক্সটার হোয়াইট এবং ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস।
- তাদের দুই জনকে World Bank ও IMF- এর Founding Fathers বলা হয় ৷
- সেই সম্মেলনে দুটি প্রতিষ্ঠান সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়: আইএমএফ এবং পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক বা বিশ্বব্যাংক।

⇒ ১৯১৮ থেকে ১৯৩৯ সাল অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের সময়কে ওয়ার পিরিয়ড বলে অভিহিত করা হয়ে থাকে।
- যে সময়ে বিশ্ব অর্থনীতির হালচাল ছিল অস্থিতিশীল।
- উল্লম্ফন মুদ্রাস্ফীতি, বৈশ্বিক বাণিজ্যে সীমাবদ্ধতা, বিদেশি শেয়ারবাজারে ফটকাবাজি, কেন্দ্রীয় ব্যাংকগুলোর বৈদেশিক রিজার্ভে উত্থান-পতন, স্বর্ণের সংকট, মুদ্রামান কমে যাওয়া- বৈশ্বিক অর্থনীতি ইত্যাদি সমস্যায় জর্জরিত ছিল।
- এ সমস্যা সমাধানে একটি বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করা হয়।
- আইএমএফ-এর প্রতিষ্ঠাতারা স্বর্ণ বিনিময়কে আদর্শ মাপকাঠি হিসেবে গ্রহণ করেন যা গোল্ড এক্সচেঞ্জ স্ট্যান্ডার্ড নামে পরিচিত (gold exchange standard)।

উৎস: i) World Bank Group.
ii) U.S. Department of State (.gov). 

৮৫৩.
নিচের কোনটিকে 'Soft Loan Window' বলা হয়?
  1. MIGA
  2. IBRD
  3. IDA
  4. IMF
ব্যাখ্যা
IDA:
- IDA এর পূর্ণরূপ International Development Association.
- তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যার কারণে IDA কে 'Soft Loan Window' বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি। (আগস্ট, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে IDA এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - IDA অফিসিয়াল ওয়েবসাইট।
৮৫৪.
International Finance Corporation এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কে? (মে, ২০২৫)
  1. হেলা চেইখরুহু
  2. এলেনা বুরগানস্কাইয়া
  3. মাখতার ডিওপ
  4. ফিলিপ লে হুয়েরু
ব্যাখ্যা
IFC:
- IFC বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- IFC এর পূর্ণরূপ International Finance Corporation.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৫৬ সালে।
- বর্তমান সদস্য: ১৮৬টি। (মে, ২০২৫)
- প্রধান কার্যালয়: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মাখতার ডিওপ। (মে, ২০২৫)
- এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে।

তথ্যসূত্র - IFC অফিসিয়াল ওয়েবসাইট।
৮৫৫.
'UNCTAD' প্রতিষ্ঠিত হয়-
  1. ক) ১৯৬৪ সালে
  2. খ) ১৯৫৬ সালে
  3. গ) ১৯৭৫ সালে
  4. ঘ) ১৯৪৮ সালে
ব্যাখ্যা

• UNCTAD হচ্ছে জাতিসংঘের উন্নয়নশীল বিশ্বে বাণিজ্য সম্প্রসারণ সংস্থা।
• এর পূর্ণরূপ- United Nations Conference on Trade and Development.
• এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে।
• এর বর্তমান সদস্য দেশ ১৯৫টি।
উৎসঃ UNCTAD এর ওয়েবসাইট।

৮৫৬.
কোন সংস্থা বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে?
  1. IMF
  2. WTO
  3. UNDP
  4. World Bank
ব্যাখ্যা
নিম্ন মধ্যম আয়ের দেশ:
- বিশ্বব্যাংক মধ্যম আয়ের দেশগুলোকে দুটি শ্রেণিতে ভাগ করেছে।
- একটি হচ্ছে নিম্ন মধ্যম আয়ের দেশ, অন্যটি উচ্চ মধ্যম আয়ের দেশ।
- প্রতিবছর ১ জুলাই বিশ্বব্যাংক আনুষ্ঠানিকভাবে মাথাপিছু মোট জাতীয় আয় অনুসারে দেশগুলোকে চারটি আয় গ্রুপে ভাগ করে।
- যাদের মাথাপিছু জাতীয় আয় ১ হাজার ৪৫ ডলার বা তার নিচে, তাদের বলা হয় নিম্ন আয়ের দেশ।
- বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এ তালিকাতেই ছিল।

উল্লেখ্য,
- ১ জুলাই, ২০১৫ তারিখে বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসাবে ঘোষণা করেছে। 

উৎস: ২ জুলাই, ২০১৫, প্রথম আলো।
৮৫৭.
যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে ঋণ প্রদান করে -
  1. IMF
  2. MIGA
  3. IDA
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
IDA:
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- IDA তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- এই কারণে IDA 'Soft Loan Window' নামে পরিচিত।
- IDA এর পূর্ণরূপ International Development Association.
- প্রতিষ্ঠিত হয়: ২৪ সেপ্টেম্বর, ১৯৬০ সালে।
- বর্তমান সদস্য: ১৭৫টি। (ফেব্রুয়ারি, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে IDA এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - IDA অফিসিয়াল ওয়েবসাইট।
৮৫৮.
ব্রেটন উডস সম্মেলনে কতটি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন?
  1. ২২টি
  2. ২৯টি
  3. ২৮টি
  4. ৪৪টি
ব্যাখ্যা

ব্রেটন উডস সম্মেলন (Bretton Woods Conference):
- ব্রেটন উডস সম্মেলন আনুষ্ঠানিকভাবে United Nations Monetary and Financial Conference নামে পরিচিত।
- ১৯৪৪ সালের ১ - ২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রেটন উডস নামক স্থানে অনুষ্ঠিত জাতিসংঘ মুদ্রা ও আর্থিক সম্মেলনই ‘ব্রেটন উডস সম্মেলন’। 
- সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রায় বিধ্বস্ত বিশ্ব অর্থনীতিকে সচল করা। 
- এই সম্মেলনে ৪৪টি দেশের ৭৩০ জন প্রতিনিধি অংশ নেন।
- এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব দ্য স্টেটের বিশেষ সহকারী হ্যারি ডেক্সটার হোয়াইট এবং ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস।
- ১৯৪৪-এর এ সম্মেলনের সূত্র ছিল ১৯৪১ সালের আটলান্টিক কনফারেন্সে।
- ১৯৪৪-এর জুনে আটলান্টিক শহরে একটি প্রাথমিক সম্মেলন হয় এবং ১ জুলাই বসে চূড়ান্ত ব্রেটন উডস কনফারেন্স।
- এ সম্মেলনে দুটি প্রতিষ্ঠান জন্ম নেয়- IMF এবং IBRD।
- এই সম্মেলন দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বিশ্ব অর্থনীতিতে স্থির বিনিময় হার প্রতিষ্ঠা এবং ডলারের সাথে অন্যান্য মুদ্রার মান সংযুক্ত করার লক্ষ্যে কাজ করে। 

উৎস: i) World Bank Group ওয়েবসাইট।
ii) U.S. Department of State (.gov) ওয়েবসাইট।

৮৫৯.
বিশ্ব ব্যাংক নিচের কোন রিপোর্টটি আর প্রকাশ করবে না?
  1. World development report
  2. Doing Business Report
  3. Global Gender Gap Report
  4. Human Development Index
ব্যাখ্যা
- বিশ্ব ব্যাংক যে রিপোর্টটি আর প্রকাশ করবে না - Doing Business Report.
- বহুল আলোচিত ডুয়িং বিজনেস রিপোর্ট বা ব্যবসা করার সূচকবিষয়ক প্রতিবেদন আর দেবে না বিশ্বব্যাংক গ্রুপ।
- বেশ কিছু অনিয়মের অস্তিত্ব টের পাওয়ায় ওয়াশিংটনের সদর দপ্তর থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
উৎস : প্রথম আলো
৮৬০.
কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়?
  1. লিসবন চুক্তি
  2. প্যারিস চুক্তি
  3. জেনেভা চুক্তি
  4. মাসট্রিচট চুক্তি
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- সদস্য: ২৭টি দেশ।
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া।
- সর্বশেষ ত্যাগকারী: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।
- এটি ১৯৯৩ সালের ১ নভেম্বরে মাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- তখন থেকে এটি বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।

উৎস: EU ওয়েবসাইট।
৮৬১.
SAPTA চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
  1. ক) কলম্বো
  2. খ) ঢাকা
  3. গ) দিল্লী
  4. ঘ) কাঠমন্ডু
ব্যাখ্যা
SAPTA - এর পূর্ণরূপ ‘SAARC Preferential Trading Arrangement’. 
সার্কভুক্ত তৎকালীন ৭টি দেশ এই বাণিজ্যিক চুক্তি করে। 
১৯৯১ সালে এই চুক্তি স্বাক্ষরের ব্যাপারে সদস্য দেশগুলো একমত হয়।

এক নজরে SAPTA
চুক্তি স্বাক্ষর - ১১ এপ্রিল, ১৯৯৩ সাল
চুক্তি স্বাক্ষরের স্থান - ঢাকা, বাংলাদেশ
চুক্তি কার্যকর - ৭ ডিসেম্বর, ১৯৯৫ সাল
সদস্য সংখ্যা - ৭টি
 
⤇ সার্কভূক্ত দেশগুলোর বাণিজ্য ঘাটতি, উৎপাদিত পণ্য রপ্তানির ক্ষেত্রে বৈষম্য নিরসন ও শুল্ক সুবিধা নিশ্চিতের জন্য সাপটা চুক্তি স্বাক্ষরিত হয়।

সূত্র: সার্ক ওয়েবসাইট
৮৬২.
বর্তমানে IDA এর সদস্য দেশ কতটি? [জানুয়ারি, ২০২৫]
  1. ১৭৫টি
  2. ১৮৫টি
  3. ১৯৩টি
  4. ১৯৫টি
ব্যাখ্যা
International Development Association বা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (IDA): 
- আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (IDA) বিশ্বব্যাংকের একটি অংশ, যা নিম্ন-আয়ের দেশগুলোকে সহায়তা প্রদান করে।
- এটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। 
- এটি বিশ্বব্যাংকের মূল ঋণ প্রদানের শাখা আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (IBRD) এর সম্পূরক।
- বর্তমানে IDA-তে ১৭৫টি সদস্য দেশ রয়েছে।
- IDA স্বল্প সুদের ঋণ এবং অনুদান প্রদান করে, যা নিম্ন-আয়ের দেশগুলোর ভবিষ্যৎ বিনিয়োগ, জীবনমান উন্নয়ন এবং নিরাপদ ও সমৃদ্ধ সম্প্রদায় গড়তে সাহায্য করে।
- ৭৮টি নিম্ন-আয়ের দেশকে IDA সহায়তা প্রদান করে, যা এসব দেশের জন্য সামাজিক সেবাখাতে প্রধান অর্থায়নের উৎস।

উৎস: IDA ওয়েবসাইট।
৮৬৩.
Why was the World Bank established?
  1. To promote the International Trade
  2. To improve the adverse Balance of Payment situation of the nonmember countries
  3. To reconstruct the economies damaged during the Second World War
  4. None of the above
ব্যাখ্যা
বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক বলতে IBRD (International Bank for Reconstruction and Development) কে বুঝানো হয়।
- প্রতিষ্ঠিত হ ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রেসিডেন্ট অজয় বঙ্গ।
- প্রেসিডেন্ট নির্বাচিত হয় যুক্তরাষ্ট্র থেকে।
- প্রধান অঙ্গসংস্থা ৫টি।

উল্লেখ্য,
- ১৯৪৪ সালে ব্রেটন উডস সম্মেলনে IMF ও World Bank এই দুটি সংস্থা প্রতিষ্ঠিত।
- ত্রিশের দশকে যুক্তরাষ্ট্র ও ইউরোপে সংঘটিত Great Depression এর পরবর্তী সময়ে ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ঘটনার প্রেক্ষিতে অন্যান্য দেশের মুদ্রার সাথে ডলারের বিনিময় হার নির্ধারণ, পুঁজি বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করার প্রয়োজন অনুভব করে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।
- তাই যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ ১৯৪৪ সালের ১ জুলাই একটি বৈশ্বিক সম্মেলন আয়োজন করে যা ব্রেটন উডস সম্মেলন নামে পরিচিত।
- এই সম্মেলন আয়োজনে মূখ্য ভূমিকা পালন করেন যুক্তরাষ্ট্রের অর্থ সচিব Henry Morgenthau Jr ও যুক্তরাজ্যের অর্থনীতিবিদ John Maynard Keynes।
- ব্রেটন উডস সম্মেলনে অংশগ্রহণকারী ৪৪টি দেশ দুটি বৈশ্বিক আর্থিক সংস্থা ও একটি বাণিজ্যিক বৈশ্বিক নিয়ম প্রতিষ্ঠার জন্য Articles of Agreement স্বাক্ষর করে।
- আর্থিক সংস্থা দুটি পরবর্তীতে বিশ্বব্যাংক ও IMF নামে পরিচিত হয়।
- ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কংগ্রেস বিশ্বব্যাংক ও IMF গঠনের Articles of Agreement অনুমোদন করে।
- মোট ২৯ টি দেশের অনুমোদন নিয়ে আনুষ্ঠানিকভাবে ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর বিশ্বব্যাংক ও IMF প্রতিষ্ঠিত হয়।

উৎস: World Bank ওয়েবসাইট।
৮৬৪.
'এশীয় উন্নয়ন ব্যাংক' (ADB) এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ কয়টি?
  1. ক) ১৯টি
  2. খ) ৪৯টি
  3. গ) ৬৮টি
  4. ঘ) ৬৫টি
ব্যাখ্যা
এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চরম দারিদ্র দূরীকরণ ও আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার স্বপ্ন নিয়ে এশীয় উন্নয়ন ব্যাংক (Asian Development Bank) প্রতিষ্ঠিত হয়। 

▪ প্রতিষ্ঠাকাল:- ১৯ ডিসেম্বর, ১৯৬৬ সাল।
▪ প্রতিষ্ঠার স্থান:- ম্যানিলা, ফিলিপাইন।
▪ সদস্য সংখ্যা:- ৬৮টি দেশ (এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের - ৪৯টি দেশ আর বাকি ১৯টি দেশ বিশ্বের অন্যান্য অঞ্চল থেকে)।
▪ সদরদপ্তর:- মান্দালুইয়ং সিটি, ম্যানিলা, ফিলিপাইন।   

তথ্যসূত্র: এশীয় উন্নয়ন ব্যাংক এর ওয়েবসাইট। 
৮৬৫.
নিচের কোন রাউন্ডের মাধ্যমে WTO প্রতিষ্ঠিত হয়?
  1. ক) Tokyo Round
  2. খ) Kennedy Round
  3. গ) Uruguay Round
  4. ঘ) Geneva Round
ব্যাখ্যা
▪ ১৯৪৭ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত GATT চুক্তির দুর্বলতা ও সমস্যা সমাধানের জন্য মোট ৭টি রাউন্ড সম্পন্ন হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল-
★ Kennedy Round (1964 - 67),
★ Tokyo Round (1973 - 79)

এগুলোর মধ্যে সবচেয়ে গুরত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রাউন্ড হচ্ছে- 
Uruguay Round (১৯৮৬ - ১৯৯৪):- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে উরুগুয়ে রাউন্ডের সমাপ্তির সময়ে GATT চুক্তি সংশোধনের মাধ্যমে নতুন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন গঠনের সিদ্ধান্ত হয় এবং যার ফলে ১৯৯৫ সালে জন্ম হয় World Trade Organization (WTO)।

এক নজরে WTO

▪ প্রতিষ্ঠাকাল - ১ জানুয়ারি, ১৯৯৫ সাল
▪ সদস্য সংখ্যা - ১৬৬টি দেশ।
▪ সর্বশেষ সদস্য - আফগানিস্তান (২৯ জুলাই, ২০১৬ সাল); পর্যবেক্ষক — ২৫টি।
▪ সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।

তথ্যসূত্র:- WTO ওয়েবসাইট।
৮৬৬.
বিশ্বব্যাংক গ্রুপের প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক কে?
  1. ক) গীতা গোপীনাথ
  2. খ) ক্রিস্টালিনা জর্জিয়েভা
  3. গ) অংশুলা কান্ত
  4. ঘ) ক্রিস্টিন লাগার্দ
ব্যাখ্যা

- বিশ্বব্যাংক গ্রুপের বর্তমান ও প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক এবং মূখ্য অর্থনৈতিক কর্মকর্তা ভারতের অংশুলা কান্ত। ১২ জুলাই ২০১৯ তিনি এ পদে নিয়োগ পান।
- গীতা গোপীনাথ আইএমএফের প্রথম নারী ও বর্তমান প্রধান অর্থনীতিবিদ।
- ক্রিস্টালিনা জর্জিয়েভা আইএমএফের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক।

(সূত্রঃ বিশ্বব্যাংক এবং আইএমএফ ওয়েবসাইট)

৮৬৭.
World Bank Group কয়টি সংস্থার সমন্বয়ে গঠিত?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
ব্যাখ্যা

World Bank: 
- প্রতিষ্ঠা: ২৭ ডিসেম্বর ১৯৪৫ (ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে)। 
- সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
- প্রধান উদ্দেশ্য: দারিদ্র্য হ্রাস এবং টেকসই উন্নয়নের জন্য আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান। 
- সদস্য সংখ্যা: ১৮৯টি সদস্য রাষ্ট্র। 

​• World Bank Group পাঁচটি সংস্থার সমন্বয়ে গঠিত:
- IBRD (International Bank for Reconstruction and Development): মধ্যম-আয়ের দেশে ঋণ প্রদান।
- IDA: নিম্ন-আয়ের দেশে স্বল্প সুদে ঋণ এবং অনুদান।
- IFC: বেসরকারি খাতে বিনিয়োগ।
- MIGA: বিনিয়োগের ঝুঁকি বীমা।
- ICSID: বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি।
- এর মধ্যে শুধুমাত্র IFC বেসরকারি খাতে সরাসরি বিনিয়োগ এবং ব্যবসা উন্নয়নের জন্য কাজ করে।

গুরুত্বপূর্ণ প্রতিবেদন:
- World Development Report: বৈশ্বিক উন্নয়ন বিষয়ে বার্ষিক বিশ্লেষণ।
- Doing Business Index: ব্যবসায়িক পরিবেশের সহজতা পরিমাপ।

উৎস: World Bank ওয়েবসাইট। 

৮৬৮.
বাংলাদেশে কার্যক্রম চালানো 'উরি ব্যাংক' কোন দেশ ভিত্তিক বাণিজ্যিক ব্যাংক?
  1. জাপান
  2. চীন
  3. দক্ষিণ কোরিয়া
  4. মালয়শিয়া
ব্যাখ্যা
উরি ব্যাংক (Woori Bank) দক্ষিণ কোরিয়ার একটি বাণিজ্যিক ব্যাংক। 

বাংলাদেশে বর্তমানে বিদেশি তফসিলি ব্যাংকের সংখ্যা ৯টি। এগুলো হলো:
- স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড
- হাবিব ব্যাংক লিমিটেড
- স্টেট ব্যাংক অব ইন্ডিয়া
- কমার্শিয়াল ব্যাংক অব সিলন
- ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান
- সিটি ব্যাংক এনএ
- উরি ব্যাংক
- হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন (এইচএসবিসি) লিমিটেড এবং
- ব্যাংক আল-ফালাহ লিমিটেড।
এদের মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড সবচেয়ে পুরনো এবং বৃহৎ বিদেশি ব্যাংক।
(সূত্রঃ বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট)
৮৬৯.
বিশ্বব্যাংকের কোন সংস্থা উন্নয়নশীল দেশের বেসরকারি খাতের উন্নয়নে বিনিয়োগ করে?
  1. MIGA
  2. IFC 
  3. IDA
  4. IBRD
ব্যাখ্যা

International Finance Corporation (IFC): 
- প্রতিষ্ঠাকাল: ২০ জুলাই, ১৯৫৬ সাল।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪৫ টি।
- সদস্য: ১৮৬ টি দেশ।
- সর্বশেষ সদস্য: ব্রুনাই।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডি সি।
- কাজ: উন্নয়নশীল দেশের বেসরকারি খাতের উন্নয়নকে সহায়তা করা, অর্থনৈতিক প্রবৃদ্ধি উৎসাহিত করা, কর্মসংস্থান সৃষ্টি করা, মানুষের জীবনমান উন্নত করা।

তথ্যসূত্র: IFC এর অফিশিয়াল ওয়েবসাইট।

৮৭০.
ঐতিহ্যগতভাবে যুক্তরাষ্ট্র থেকে নিম্নের কোন সংস্থার প্রধান নির্বাচিত হন?
  1. ক) আইএমএফ
  2. খ) জাতিসংঘ
  3. গ) বিশ্ব বাণিজ্য সংস্থা
  4. ঘ) বিশ্বব্যাংক
ব্যাখ্যা
- ১৯৪৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস নামক স্থানে জাতিসংঘ মুদ্রা ও অর্থবিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়।
- আর সেই সম্মেলনে দুটি প্রতিষ্ঠান সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয় : 
আইএমএফের পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক বা বিশ্বব্যাংক। 
 
- এই সম্মেলনে আরো অনেক দেশের প্রতিনিধিত্ব থাকলেও দর-কষাকষিতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সুস্পষ্ট প্রাধান্য পরিলক্ষিত হয়। 
- ঐতিহ্যগতভাবে আইএমএফের প্রধান নির্বাচিত হন ইউরোপীয় দেশগুলো থেকে আর বিশ্বব্যাংকের প্রধান নির্বাচিত হন যুক্তরাষ্ট্র থেকে
 
উৎস : আন্তর্জাতিক ব্যবসা, এমবিএ প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৮৭১.
বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  1. নিউ ইয়র্ক
  2. জেনেভা
  3. প্যারিস
  4. ওয়াশিংটন, ডি.সি.
ব্যাখ্যা
- বিশ্ব ব্যাংকের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডি.সি.-তে অবস্থিত।

বিশ্ব ব্যাংক:
- ১৯৪৪ সালে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয়।
- বিশ্বব্যাংক ১৯৪৬ সালে তার কার্যক্রম শুরু করে এবং বর্তমানে এটি ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত।
- এটি একটি আন্তর্জাতিক আর্থিক সহায়তা সংস্থা,
- এটি উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে।
- এর মূল লক্ষ্য হলো বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন।
- সংস্থাটির সদর দপ্তর ওয়াশিংটন, ডি.সি., যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- ১৯৪৭ সালের ৯ মে, বিশ্বব্যাংক প্রথমবারের মতো ফ্রান্সকে ২৫০ মিলিয়ন ইউএস ডলার ঋণ প্রদানের চুক্তিতে সই করে।

উল্লেখ্য,
বিশ্বব্যাংক পাঁচটি সংস্থার সমন্বয়ে গঠিত, এগুলো হলো:
- IBRD (International Bank for Reconstruction and Development),
- IDA (International Development Association),
- IFC (International Finance Corporation),
- ICSID (International Centre for Settlement of Investment Disputes), এবং
- MIGA (Multilateral Investment Guarantee Agency)।

সূত্র: বিশ্ব ব্যাংক ওয়েবসাইট।
৮৭২.
সম্প্রতি বিশ্বব্যাংকের দেশ অঞ্চলের শ্রেণীকরণে উচ্চ মধ্যম আয় থেকে নিম্ন মধ্যম আয় অবনতি ঘটে কোন দেশের?
  1. গায়ানা
  2. জর্ডান
  3. ইন্দোনেশিয়া
  4. এল সালভাদর
ব্যাখ্যা
বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক গ্রুপ বিশ্বের অর্থনীতিকে চারটি ভাগে ভাগ করে – নিম্ন, নিম্ন-মধ্য, উচ্চ-মধ্য এবং উচ্চ।
- বিশ্বব্যাংক তার শ্রেণিবিন্যাস তথ্যের সাম্প্রতিক সংশোধনে জর্ডানকে উচ্চ মধ্যম আয় থেকে নিম্ন-মধ্যম আয়ের দেশের অবস্থানে রাখা হয়েছে।
- প্রতিবেদনে জাতিসংঘের জনসংখ্যা বিভাগ দ্বারা জর্ডানের জনসংখ্যা অনুমানের উপর 8.6 শতাংশ উর্ধ্বমুখী সংশোধনকে নিম্নগামী শ্রেণিবিন্যাসের প্রধান কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও,
- গায়ানা এবং আমেরিকান সামোয়া উভয়ই এ বছর উচ্চ-মধ্যম থেকে উচ্চ আয়ের  দেশের মর্যাদা পেয়েছে।

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৮৭৩.
তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে -
  1. IDA
  2. IMF
  3. IFC
  4. IBRD
ব্যাখ্যা

IDA:
- IDA এর পূর্ণরূপ International Development Association.
- তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যার কারণে IDA কে 'Soft Loan Window' বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি। (ডিসেম্বর, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে IDA এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - IDA অফিসিয়াল ওয়েবসাইট।

৮৭৪.
বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের স্বপ্নদ্রষ্টা ছিলেন -
  1. জন মেনার্ড কেইন্‌স
  2. হ্যারি ডেক্সটার হোয়াইট
  3. পল স্যামুয়েলসন
  4. ক ও খ
ব্যাখ্যা

বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের স্বপ্নদ্রষ্টা ছিলেন জন মেনার্ড কেইন্‌স ও হ্যারি ডেক্সটার হোয়াইট।

বিশ্বব্যাংক:

- বিশ্বব্যাংক বলতে IBRD (International Bank for Reconstruction and Development) কে বুঝানো হয়।
- প্রতিষ্ঠিত হয়: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে: জুন, ১৯৪৬ সালে।
- ১৯৪৬ সালে যখন এটি কার্যক্রম শুরু করে, তখন এর সদস্য ছিল ৩৮টি। 
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- বিশ্বব্যাংকের সর্বশেষ সদস্য দেশ নাউরু।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গ (বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা মনোনীত এবং মার্কিন নাগরিক হয়ে থাকে)।
- প্রধান অঙ্গসংস্থা: ৫টি।

⇒ ১৯১৮-৩৯ সালে প্রথম বিশ্বযুদ্ধের পরে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের সময়ে উল্লম্ফন মুদ্রাস্ফীতি, বৈশ্বিক বাণিজ্যে সীমাবদ্ধতা, বিদেশি শেয়ারবাজারে ফটকাবাজি, কেন্দ্রীয় ব্যাংকগুলোর বৈদেশিক রিজার্ভে উত্থান-পতন, স্বর্ণের সংকট, মুদ্রামান কমে যাওয়া- বৈশ্বিক অর্থনীতি ইত্যাদি সমস্যায় জর্জরিত ছিল।
- এ সমস্যা সমাধানে একটি বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করা হয়।
- বিশ্ব অর্থনীতির উল্লিখিত এই টানাপড়েনের লাগাম ধরতে ১৯৪৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস নামক স্থানে জাতিসংঘ মুদ্রা ও অর্থবিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের হ্যারি ডেক্সটার হোয়াইট এবং ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস।
- ব্রেটন উডস সম্মেলনে অংশগ্রহণকারী ৪৪টি দেশ দুটি বৈশ্বিক আর্থিক সংস্থা ও একটি বাণিজ্যিক বৈশ্বিক নিয়ম প্রতিষ্ঠার জন্য Articles of Agreement স্বাক্ষর করে।
- ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কংগ্রেস বিশ্বব্যাংক ও IMF গঠনের Articles of Agreement অনুমোদন করে।

উৎস: World Bank ওয়েবসাইট।

৮৭৫.
নিচের কোনটি বিশ্বব্যাংক গ্রুপের অংশ নয়?
  1. IDA
  2. WTO
  3. ICSID
  4. IBRD
ব্যাখ্যা
- WTO ব্রেটনউডস ইনস্টিটিউশন হলেও বিশ্বব্যাংক গ্রুপের অংশ নয়।
- বিশ্বব্যাংক গ্রুপ ৫টি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।
এগুলো হলোঃ
- IBRD
- IDA
- IFC
- ICSID
- MIGA।
- এর মধ্যে IBRD এবং IDA কে সাধারণত বিশ্বব্যাংক হিসেবে অভিহিত করা হয়।
- বিশ্বব্যাংক ১৯৪৪ সালের ১-২২ জুলাই অনুষ্ঠিত ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- এটির সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি তে অবস্থিত।
- বিশ্বব্যাংক গ্রুপের বর্তমান প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস।
(তথ্যসূত্রঃ বিশ্বব্যাংক ওয়েবসাইট)
৮৭৬.
বিশ্ব ব্যাংক প্রথম ঋণ প্রদান করে কত সালে?
  1. ১৯৪৬ সালে
  2. ১৯৪৭ সালে
  3. ১৯৪৮ সালে
  4. ১৯৪৯ সালে
ব্যাখ্যা
বিশ্বব্যাংক:
- ১৯৪৭ সালের ৯ই মে বিশ্বব্যাংক প্রথম ফ্রান্সকে ২৫০ মিলিয়ন ইউএস ডলার ঋণ প্রদানের চুক্তিতে সই করে।
- ফ্রান্স ৫০০ মিলিয়ন ইউএস ডলার ঋণের জন্য আবেদন করেছিল কিন্তু বিশ্বব্যাংক অর্ধেক মঞ্জুর করে।
- বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সহায়তা সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে।
- বিশ্বব্যাংকের অনুষ্ঠানিক লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন।
- বিশ্বব্যাংক ১৯৪৬ সালে তার কার্যক্রম শুরু করে।
- সারা বিশ্বের ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা।
- সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন, ডি.সি.-তে।

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৮৭৭.
 বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  1. ওয়াশিংটন, ডি.সি, যুক্তরাষ্ট্র
  2. প্যারিস, ফ্রান্স
  3. লন্ডন, যুক্তরাজ্য
  4. জেনেভা, সুইজারল্যান্ড
ব্যাখ্যা

বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক বলতে IBRD (International Bank for Reconstruction and Development) কে বুঝানো হয়।
- বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সহায়তা সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে।
- বিশ্বব্যাংকের অনুষ্ঠানিক লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন।
- প্রতিষ্ঠিত হয় ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।

উৎস: World Bank ওয়েবসাইট।

৮৭৮.
G-20 এর সদস্যের মধ্যে কতটি সংগঠন রয়েছে?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
ব্যাখ্যা
G-20:

- G-20 ১৯৯৯ সালে এশিয়ান আর্থিক সংকটের পরে অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক সমস্যা নিয়ে আলোচনার জন্য একটি ফোরাম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ২০০৭ সালের বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক সংকটের পরিপ্রেক্ষিতে G-20-কে রাষ্ট্রপ্রধান/সরকার প্রধানদের স্তরে উন্নীত করা হয়। 
- ২০০৯ সালে "আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার জন্য প্রধান ফোরাম" মনোনীত করা হয়।
- G-20 শীর্ষ সম্মেলন প্রতি বছর একটি ঘূর্ণায়মান প্রেসিডেন্সির নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
- G-20 ১৯টি দেশ নিয়ে গঠিত (আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুর্কি,যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র।
- দুটি সংগঠন ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন G-20 এর সদস্য।
- G-20 এর নতুন সদস্য আফ্রিকান ইউনিয়ন।
- G-20 সদস্যরা বিশ্বব্যাপী জিডিপির প্রায় ৮৫%, বিশ্ব বাণিজ্যের ৭৫% এবং বিশ্বের জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ প্রতিনিধিত্ব করে।

তথ্যসূত্র - G20 অফিসিয়াল ওয়েবসাইট ও ডেইলি স্টার, সেপ্টেম্বর ৯, ২০২৩।
৮৭৯.
World Bank এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  1. নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
  2. জেনেভা, সুইজারল্যান্ড
  3. ওয়াশিংটন, ডি.সি., যুক্তরাষ্ট্র
  4. লন্ডন, যুক্তরাজ্য
ব্যাখ্যা
বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক বলতে মূলত আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (IBRD - International Bank for Reconstruction and Development)-কে বোঝানো হয়।
- এটি ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- বর্তমানে বিশ্বব্যাংকের ১৮৯টি সদস্য দেশ রয়েছে।
- সংস্থাটির সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, তিনি ১৪তম প্রেসিডেন্ট।
- বিশ্বব্যাংকের অধীনে পাঁচটি প্রধান অঙ্গসংস্থা রয়েছে।

প্রতিষ্ঠানগুলো হলো: 
1. International Bank for Reconstruction and Development (IBRD).
2. International Finance Corporation (IFC).
3. Multilateral Investment Gaurantee Agency (MIGA).
4 International Center for settlement of Investment Disputes (ICSID).
5.International Development Association (IDA).

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৮৮০.
বিশ্বব্যাংক গ্রুপ কয়টি প্রতিষ্ঠান নিয়ে গঠিত?
  1. ২টি
  2. ৩টি
  3. ৫টি
  4. ৮টি
ব্যাখ্যা
বিশ্বব্যাংক গ্রুপ (World Bank Group):
- বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি প্রতিষ্ঠান নিয়ে গঠিত।
- জ্ঞান, অর্থায়ন ও দক্ষতার মাধ্যমে দারিদ্র্য হ্রাস ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে একসাথে কাজ করে ।
- একসাথে এই পাঁচটি প্রতিষ্ঠান বিশ্বব্যাংক গ্রুপ গঠন করে, যার লক্ষ্য হলো একটি দারিদ্র্যমুক্ত, টেকসই, ও সমৃদ্ধ বিশ্ব গঠন।
- IBRD হচ্ছে International Bank for Reconstruction and Development বা পুনর্গঠন ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক ব্যাংক।
- IDA হচ্ছে International Development Association বা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা।
- নিম্ন-আয়ের দেশগুলোকে ভবিষ্যতের জন্য বিনিয়োগ, জীবনের মানোন্নয়ন এবং নিরাপদ, সমৃদ্ধ সমাজ গঠনে অনুদান ও স্বল্প সুদের ঋণ প্রদান করে।
- IFC হচ্ছে International Finance Corporation বা আন্তর্জাতিক আর্থিক কর্পোরেশন।
- MIGA হচ্ছে Multilateral Investment Guarantee Agency বা বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা।
- ICSID হচ্ছে International Centre for Settlement of Investment Disputes বা বিনিয়োগ বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র।

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৮৮১.
১৪তম জি-২০ সম্মেলনের আয়োজক ছিল-
  1. ক) জাপান
  2. খ) ইতালি
  3. গ) সৌদি আরব
  4. ঘ) ভারত
ব্যাখ্যা

- ২০২০ সালের ২১ ও ২২ নভেম্বর ভার্চুয়াল পদ্ধতিতে ১৫তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আয়োজক ছিলো সৌদি আরব।
প্রথম আরব দেশ হিসেবে সৌদি আরব জি-২০ সম্মেলনের আয়োজন করে।
- ২০২১ সালের ১৬তম সম্মেলন ইতালিতে
- ২০২২ সালের ১৭তম সম্মেলন ইন্দোনেশিয়ায় এবং
- ২০২৩ সালের ১৮তম জি-২০ সম্মেলন ভারতে অনুষ্ঠিত হবে।

(সূত্র: জি-২০ ওয়েবসাইট)

৮৮২.
International Monetary Fund (IMF) -এর সর্বশেষ সদস্য দেশ কোনটি?[জানুয়ারি, ২০২৬]
  1. নাউরু
  2. লিচেনস্টাইন
  3. পালাও 
  4. তুরস্ক 
ব্যাখ্যা

• IMF:
- IMF- এর পূর্ণরূপ- The International Monetary Fund.
- IMF ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং
- এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪৪টি দেশ এবং
- বর্তমানে এর মোট ১৯১টি সদস্য দেশ আছে (জানুয়ারি, ২০২৬ পর্যন্ত)।
- এর সর্বশেষ সদস্য হলো লিচেনস্টাইন।
- IMF-এর প্রধান কাজ হলো বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা, আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করা, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা প্রদান এবং সদস্য দেশগুলোকে আর্থিক সংকট মোকাবিলায় সহায়তা করা।
- এটি ঋণ প্রদান, অর্থনৈতিক নীতি পর্যালোচনা এবং আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করার মাধ্যমে এই লক্ষ্যগুলো অর্জন করে।

উৎস: IMF অফিসিয়াল ওয়েবসাইট। 

৮৮৩.
IMF -এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কে?[ জানুয়ারি, ২০২৬] 
  1. ডেভিড মালপাস
  2. ক্রিস্টালিনা জর্জিভা
  3. ইয়ং কিম
  4. ক্রিস্টিন ল্যাগার্ডজিম
ব্যাখ্যা

• IMF:
- IMF - এর পূর্ণরূপ- The International Monetary Fund.
- IMF ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং
- এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪৪টি দেশ এবং
- বর্তমানে এর মোট ১৯১টি সদস্য দেশ আছে (জানুয়ারি, ২০২৬ পর্যন্ত)।
- এর সর্বশেষ সদস্য হলো লিচেনস্টাইন।
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF-এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক হলেন ক্রিস্টালিনা জর্জিভা
- জর্জিভা ২০১৯ সালের ১ অক্টোবর থেকে দায়িত্ব পালন করছেন এবং এই পদে উনি প্রথম নারী হিসেবে নির্বাচিত হয়েছেন।
- তার দ্বিতীয় মেয়াদ শুরু হয় ২০২৪ সালের অক্টোবর মাসে।

উল্লেখ্য,
- বাংলাদেশ IMF-এর সদস্যপদ লাভ করে ১৯৭২ সালে।
- IMF-এর প্রধান কাজ হলো বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা, আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করা, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা প্রদান এবং সদস্য দেশগুলোকে আর্থিক সংকট মোকাবিলায় সহায়তা করা।
- এটি ঋণ প্রদান, অর্থনৈতিক নীতি পর্যালোচনা এবং আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করার মাধ্যমে এই লক্ষ্যগুলো অর্জন করে।

উৎস: IMF অফিসিয়াল ওয়েবসাইট।

৮৮৪.
বিশ্বব্যাংক গ্রুপের কোন প্রতিষ্ঠান বৈদেশিক বিনিয়োগে মধ্যস্থতা এবং গ্যারান্টি প্রদানের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করে থাকে?
  1. MIGA
  2. ICSID
  3. IDA
  4. IBRD
ব্যাখ্যা
MIGA:
- MIGA (Multilateral Investment Guarantee Agency) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৮৮ সালের ১২ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ MIGA এর প্রতিষ্ঠাতা সদস্য।
- এটির বর্তমান সদস্য সংখ্যা ১৮২টি। (জুন, ২০২৫)
- MIGA বৈদেশিক বিনিয়োগে মধ্যস্থতা এবং গ্যারান্টি প্রদানের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করে থাকে।

তথ্যসূত্র - বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট।
৮৮৫.
United Nations Conference on Trade and Development প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৬৪
  2. খ) ১৯৪৯
  3. গ) ১৯৬৫
  4. ঘ) ১৯৬৮
ব্যাখ্যা
• UNCTAD - এর পূর্ণরূপ - United Nations Conference on Trade and Development. 
• জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলন সংস্থা হচ্ছে UNCTAD এবং এটি জাতিসংঘের একটি আন্তঃরাষ্ট্রীয় স্থায়ী অঙ্গ। জাতিসংঘের দপ্তরের অধীনে থেকে এটি বানিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন বিষয়ে কাজ করে থাকে।
• এটি প্রতিষ্ঠিত হয় ৩০ ডিসেম্বর ১৯৬৪ সালে।
• এর বর্তমান সদস্য দেশ ১৯৫টি।
• সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।    

তথ্যসূত্র:- UNCTAD এর ওয়েবসাইট। 
৮৮৬.
সিরডাপ এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) নয়াদিল্লি
  2. খ) করাচি
  3. গ) কলম্বো
  4. ঘ) ঢাকা
ব্যাখ্যা
CIRDAP (Center on Integrated Rural Development for Asia and the Pacific) ১৯৭৯ সালের বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লী জনগণের দারিদ্র্য বিমোচন ও ভাগ্যোন্নয়নের লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত হয়। এটির সদর দপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত। সিরডাপ কার্যালয় চামেলি হাউস নামে পরিচিত। এর সদস্য সংখ্যা ১৫।
উৎসঃ সিরডাপ ওয়েবসাইট।