বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বিশ্বব্যাংক ও IMF

মোট প্রশ্ন৮৮৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিশ্বব্যাংক ও IMF

PrepBank · পাতা / · ৫০১৬০০ / ৮৮৮

৫০১.
এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৬৬ সালে
  2. খ) ১৯৬৫ সালে
  3. গ) ১৯৬৪ সালে
  4. ঘ) ১৯৬৯ সালে
ব্যাখ্যা
- এশীয় উন্নয়ন ব্যাংক (ADB- Asian Development Bank) প্রতিষ্ঠিত হয় ২২ আগস্ট, ১৯৬৬ সালে।
- আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে ১৯ ডিসেম্বর, ১৯৬৬ সালে।
- এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর অবস্থিত ফিলিপাইনের ম্যানিলায়।
- এর বর্তমান সদস্য ৬৮টি।
- সাধারণত এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন জাপান থেকে।
- এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া (জাপান,১৭ জানুয়ারি, ২০২০ – ৫ বছর মেয়াদে)।

তথ্যসূত্র:- এশীয় উন্নয়ন ব্যাংকের ওয়েবসাইট।
৫০২.
‘World Development Report’ (WDR) প্রকাশ করে কোন সংস্থা?
  1. IBRD
  2. ICSID
  3. UNDP
  4. UNFPA
ব্যাখ্যা
• IBRD:
- IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
- IBRD এর পূর্ণরূপ হলো International Bank for Reconstruction and Development.
- ১৯৪৪ সালের ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে IBRD এর আত্মপ্রকাশ ঘটে। তবে আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালের জুন মাসে এর কার্যক্রম শুরু হয়।
- এর বর্তমান সদস্য সংখ্যা ১৮৯টি।
- সদর দপ্তর - ওয়াশিংটন ডিসিতে।
- IBRD ১৯৭৮ সাল থেকে প্রতিবছর ‘World Development Report’ (WDR) প্রকাশ করে থাকে।

সূত্র: বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৫০৩.
ডেভিড রবার্ট ম্যালপাস বিশ্বব্যাংকের কততম প্রেসিডেন্ট?
  1. ১২তম
  2. ১৩তম
  3. ১৪তম
  4. ১৫তম
ব্যাখ্যা

- বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট ডেভিড রবার্ট ম্যালপাস যুক্তরাষ্ট্রের নাগরিক।
- তিনি বিশ্বব্যাংকের ১৩তম প্রেসিডেন্ট।
- সাধারণত যুক্তরাষ্ট্র থেকেই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- বিশ্বব্যাংক গোষ্ঠীর প্রথম প্রেসিডেন্ট ছিলেন ইগুনে মেয়ার।
উৎসঃ বিশ্বব্যাংকের ওয়েবসাইট।

৫০৪.
'অজয় বাঙ্গা' বিশ্বব্যাংকের কততম প্রেসিডেন্ট? (মে, ২০২৫)
  1. ১২ তম
  2. ১৩ তম
  3. ১৪ তম
  4. ১৫ তম
ব্যাখ্যা
বিশ্ব ব্যাংক:
- ঐতিহ্যগতভাবে যুক্তরাষ্ট্র থেকে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হয়।
- বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের মেয়াদ: ৫ বছর।
- প্রথম প্রেসিডেন্ট: ইউজিন মেয়ার।
- বর্তমানে প্রেসিডেন্ট: অজয় বাঙ্গা। (মে, ২০২৫)
- তিনি বিশ্বব্যাংকের ১৪ তম প্রেসিডেন্ট।
- ২০২৩ সালের ২ জুন তিনি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।

তথ্যসূত্র - বিশ্ব ব্যাংক ওয়েবসাইট।
৫০৫.
উন্নয়নশীল দেশসমূহের প্রাইভেট সেক্টরকে বিকশিত করার জন্য কাজ করে বিশ্বব্যাংক গ্রুপের কোন সংস্থা?
  1. ICSID
  2. MIGA
  3. IDA
  4. IFC
ব্যাখ্যা
আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থা (IFC):
IFC - এর পূর্ণরূপ - International Finance Corporation।
- এটি বিশ্বব্যাংক গ্রুপের অন্তর্ভূক্ত একটি আর্থিক প্রতিষ্ঠান এবং এটি উন্নয়নশীল দেশসমূহের প্রাইভেট সেক্টরকে বিকশিত করার জন্য কাজ করে
- এটি কাজ শুরু করে "Encouraging the growth of productive private enterprise" - এই মূলমন্ত্রকে সামনে রেখে।

- IFC - তার গ্রাহক ও অংশীদারদের আর্থিক, পরিচালন ও অন্যান্য চ্যালেঞ্জসমূহ মোকাবেলার জন্য নিজের আর্থিক উৎস, ট্যাকনিক্যাল দক্ষতা, বৈশ্বিক অভিজ্ঞতা ও উদ্ভাবনমূলক চিন্তাভাবনা ইত্যাদি প্রয়োগ করে থাকে।
- ২০৩০ সালের মধ্যে চরম দারিদ্র্য দূরীকরণ ও যৌথ উন্নয়ন (shared prosperity) - এর লক্ষ্য নিয়ে এটি বর্তমানে কাজ করছে।
- একটি দেশের সার্বিক উন্নতির জন্য প্রাইভেট সেক্টরের উন্নতি আবশ্যক। এই সেক্টরের উন্নতির কথা উপলব্ধি থেকেই এই প্রতিষ্ঠানের জন্ম।
- বর্তমানে এটি ১০০ এর বেশি দেশে নতুন নতুন চাকুরি সৃষ্টি, জীবন মানের উন্নয়ন ও উন্নত ভবিষ্যৎ - তৈরীর জন্য বিশ্বব্যাংকের সহযোগী হিসাবে কাজ করে যাচ্ছে।

এক নজরে IFC:
- প্রতিষ্ঠাকাল -- ২০ জুলাই, ১৯৫৬ সাল
- প্রতিষ্ঠাকালীন চুক্তি -- IFC Articles of Agreement
(২৭ জুন, ২০১২ সালে এটি সংশোধিত হয় এবং বর্তমানে সংশোধিত চুক্তিটি কার্যকর রয়েছে)
- সদরদপ্তর -- ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র

উৎস: IFC ওয়েবসাইট।
৫০৬.
বিশ্বব্যাংক কবে থেকে দারিদ্র্য নিরসনের উপর গুরুত্ব দিতে শুরু করে?
  1. ক) পঞ্চাশের দশক
  2. খ) ষাটের দশক
  3. গ) সত্তরের দশক
  4. ঘ) নব্বইয়ের দশক
ব্যাখ্যা
১৯৪৪ সালে অনুষ্ঠিত ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়। এর প্রারম্ভিক উদ্দেশ্য ছিলো যুদ্ধবিধ্বস্ত ইউরোপ পুনর্গঠন। এই পুনর্গঠন কার্যক্রম পরবর্তীতে এশিয়া ও লাতিন আমেরিকাতেও বিস্তৃত হয়।
১৯৭০ এর দশকে বিশ্বব্যাংক দারিদ্র্য নিরসনের উপর গুরুত্ব দিতে শুরু করে। ফলে তখন থেকে বিশ্বব্যাংক অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প অপেক্ষা মানুষের জীবনমানের উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পে গুরুত্ব দিতে ‍শুরু করে।
বিশ্বব্যাংক ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক দারিদ্র্য হার ৩ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যস্থির করেছে।
(সূত্র: বিশ্বব্যাংক ওয়েবসাইট)
৫০৭.
২০১৯ সালে IDA থেকে ঋণ প্রাপ্তিতে শীর্ষদেশ কোনটি?
  1. ক) বাংলাদেশ
  2. খ) নাইজেরিয়া
  3. গ) ইথিওপিয়া
  4. ঘ) পাকিস্তান
ব্যাখ্যা
২০১৯ সালে IDA থেকে ঋণ প্রাপ্তিতে শীর্ষদেশ ইথিওপিয়া। দেশটি মোট ২৬১ কোটি মার্কিন ডলার ঋণ পায়।
ঋণ প্রাপ্তিতে দ্বিতীয় অবস্থানে ছিলো বাংলাদেশ। বাংলাদেশ ২০১৯ সালে IDA থেকে মোট ২২৩.৭ কোটি মার্কিন ডলার ঋণ লাভ করে। বহুপাক্ষিক উৎস হিসেবে বাংলাদেশ সবচেয়ে বেশি অর্থসহায়তা পেয়ে আসছে IDA থেকে।
(সূত্রঃ বিশ্বব্যাংক বার্ষিক প্রতিবেদন-২০১৯)
৫০৮.
কতটি দেশের সমন্বয়ে BRICS গঠিত?
  1. ক) ৪টি
  2. খ) ৫টি
  3. গ) ৬টি
  4. ঘ) ৮টি
ব্যাখ্যা
BRICS হলো ৫টি দেশের সমন্বয়ে গঠিত একটি অনানুষ্ঠানিক ফোরাম। দেশসমূহ হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। দেশগুলোর আদ্যাক্ষর দ্বারা BRICS শব্দটি গঠিত। ২০০১ সালে BRICS সম্পর্কে অর্থনীতিবিদ জিম ও’নিল প্রথম ধারনা দেন। ২০০৬ সালে ব্রিকস গঠনের প্রচেষ্টা শুরু হয় এবং ২০০৯ সালে রাশিয়ার ইকেতারিনবার্গে প্রথম BRICS Summit অনুষ্ঠিত হয়। প্রথমে এ্রর নাম ছিলো BRIC. ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা যোগ দিলে এর নাম হয় BRICS. সর্বশেষ ২০১৯ সালে ব্রাসিলিয়ায় BRICS Summit অনুষ্ঠিত হয়।
(সূত্র: BRICS Information Portal)
৫০৯.
 IMF এর পূর্ণ রূপ কী?
  1. International Money Fund
  2. International Monetary Fund
  3. International Management Forum
  4. International Monetary Federation
ব্যাখ্যা

IMF:
- IMF এর পূর্ণরূপ International Monetary Fund.
- প্রতিষ্ঠাকাল: ১৯৩০-এর দশকের মহামন্দার পরবর্তী সময়ে, ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত ব্রিটনউডস কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- সদস্য দেশ: ১৯১টি ( আগস্ট, ২০২৫)।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডি সি, যুক্তরাষ্ট্র।
- এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল নামে পরিচিত।
- আইএমএফ বিশ্বব্যাপী মুদ্রানীতি সহযোগিতা জোরদার করা, আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা, আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করা, উচ্চমাত্রার কর্মসংস্থান ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি উন্নীত করা এবং সারা বিশ্বে দারিদ্র্য হ্রাস করার জন্য কাজ করছে।

তথ্যসূত্র: IMF ওয়েবসাইট।

৫১০.
WTO এর সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কোনটি?
  1. ক) মন্ত্রিপর্যায়ের সম্মেলন
  2. খ) সাধারণ পরিষদ
  3. গ) সরকারপ্রধান সম্মেলন
  4. ঘ) লিডারস সামিট
ব্যাখ্যা
- WTO (World Trade Organization) এর সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম হলো মন্ত্রিপর্যায়ের সম্মেলন।
- সাধারণত প্রতি দুই বছর পরপর WTO মন্ত্রিপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়।
- WTO এর পরবর্তী ১২তম মন্ত্রিপর্যায়ের সম্মেলন ২০২১ সালের ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর জেনেভায় অনুষ্ঠিত হবে।
- সম্মেলনটি ২০২০ সালের ৮-১১ জুন মাসে কাজাখস্তানের রাজধানী নুর-সুলতান শহরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু করোনা মহামারির কারণে এর ভেন্যু ও সময় পরিবর্তন করা হয়।
- সর্বশেষ ১১তম মন্ত্রিপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ১০-১৩ সেপ্টেম্বর আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স শহরে।
(তথ্যসূত্রঃ WTO ওয়েবসাইট)
৫১১.
নিচের কোন সংস্থাটি Soft Loan Window নামে পরিচিত?
  1. IFC
  2. IDB
  3. IMF
  4. IDA
ব্যাখ্যা

IDA:
- IDA (International Development Association) প্রতিষ্ঠিত হয় ২৪ সেপ্টেম্বর, ১৯৬০ সালে।
- এটি সহজ শর্তে ঋণ প্রদান করে, তাই এটি 'International Soft Loan Window' নামে পরিচিত।
- IDA-এর মূল উদ্দেশ্য দারিদ্র্য নিয়ন্ত্রণ এবং বিকাশে সাহায্য করা।
- এটি উন্নত দেশগুলির জন্য অনুকূল শর্তে ঋণ প্রদান করে, যাতে তারা অর্থনৈতিক ও সামাজিক উন্নতি অর্জন করতে সক্ষম হতে পারে।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৭৪টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র।
- IDA জরুরি সহায়তা প্রদানের জন্য ২০০৭ সালে Crisis Response Window চালু করে।

উৎস: আইডিএ ওয়েবসাইট ও বিশ্বব্যাংক।

৫১২.
বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের মেয়াদ -
  1. ৩ বছর
  2. ৪ বছর
  3. ৫ বছর
  4. ৬ বছর
ব্যাখ্যা
বিশ্ব ব্যাংক:
- বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হলো বিশ্ব ব্যাংক।
- এটি ১৯৪৪ সালে অনুষ্ঠিত ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- কার্যক্রম শুরু করে: ১৯৪৬ সাল।
- সদর দপ্তর: ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র।
- বর্তমান সদস্য: ১৮৯টি। (জুন, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে এর সদস্য পদ লাভ করে।
- বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গা। (জুন, ২০২৫)
- বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের মেয়াদ: ৫ বছর।
- বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে থাকে বিশ্ব ব্যাংক।
- বিশ্ব ব্যাংক গ্রুপ ৫টি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৫১৩.
নিচের কোনটি ডি - ৮ ভুক্ত সদস্য রাষ্ট্র নয়?
  1. ক) মালয়েশিয়া
  2. খ) মালদ্বীপ
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) ইরান
ব্যাখ্যা
ডি - ৮ এর পূর্ণনাম - The D-8 Organization for Economic Cooperation যা Developing - 8 নামেও পরিচিত। 
সদস্য দেশ সমূহের অর্থনৈতিক প্রবৃদ্ধি, টেকসই উন্নয়ন ও নাগরিকদের সার্বিক উন্নতি ত্বরান্বিত করার জন্য নিজেদের মধ্যে অর্থনৈতিক সহযোগীতা বৃদ্ধির লক্ষে D-8 প্রতিষ্ঠিত। 
এশিয়া, ইউরোপ ও আফ্রিকার উন্নয়নশীল ৮টি মুসলিম দেশের সমন্বয়ে ডি-৮ গঠিত হয়।
                                       

প্রতিষ্ঠাকাল: ১৫ জুন, ১৯৯৭ সাল
প্রতিষ্ঠার স্থান: ইস্তাম্বুল, তুরস্ক
সদস্য সংখ্যা: ৮টি দেশ
(বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক)
প্রতিষ্ঠাকালীন চুক্তি: Istanbul Declaration
সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক
 
(তথ্যসূত্র: ডি-৮ ওয়েবসাইট)
৫১৪.
In which year BRICS was formed?
  1. 2006
  2. 2007
  3. 2008
  4. 2009
ব্যাখ্যা

ব্রিকস শীর্ষ সম্মেলন ২০২৩:

- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- এর কোনো সদরদপ্তর নেই।
- ব্রিকস জোটের সর্বশেষ সদস্য দক্ষিণ আফ্রিকা।
- ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৩ সালে দক্ষিন আফ্রিকাতে।
- ব্রিকসের জোহানেসবার্গ শীর্ষ সম্মেলন থেকে তিন মহাদেশের ছয়টি দেশকে বিকাশমান অর্থনীতির
এই জোটে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
- দেশগুলো হলো সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইথিওপিয়া ও আর্জেন্টিনা।
- নতুন ছয়টি সদস্যদেশ ২০২৪ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগ দেবে বলে ঠিক
হয়েছে।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই জোট মনে করেছে, তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এই মুহুর্তে ওই ছয় দেশের যোগ্যতা রয়েছে।

----------------------------------

অর্থনীতিবিদ জিম ও‘নিল ২০০১ সালে বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির চার দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীনের নামের আদ্যক্ষর নিয়ে ‘ব্রিক’ শব্দটি প্রথম ব্যবহার করেন।
=============
৬ মে ২০০৮ সালে, ইয়েকাতেরিনবা্র্গে রাশিয়ার উদ্যোগে ব্রিক পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আয়োজন করে। বৈঠকের পর, একটি যৌথ ঘোষণা-পত্র তৈরী করা হয়, যা সাময়িক বৈশ্বিক উন্নয়ন ইস্যুতে প্রতিফলিত  হয়। এখানে ঘোষণা-পত্র তৈরীর মাধ্যমেই ব্রিক ত্বরান্বিত হয়।
===============
২০০৯ সালে আনুষ্ঠানিক ভাবে সম্মেলনের মাধ্যমে ব্রিকস  বিশ্ববাসীর কাছে তুলে ধরা হয় এবং ব্রিকসের কার্যাবলি, উদ্দেশ্য বিশ্ববাসীর কাছে তুলে ধরা হয়়
========
২০১০ সালে দক্ষিণ আফ্রিকা এই জোটে যোগদানের মাধ্যমে জোটের নাম ব্রিক থেকে ব্রিকস হয়।
===========
ব্রিকস অফিসিয়াল ওয়েবসাইট এবং বিভিন্ন পত্রিকার আলোকে ২০০৯ উত্তর অধিক গ্রহনযোগ্য হিসেবে নেওয়া হয়েছে।
==============
অপশনে ২০০৬, ২০০৮ এবং ২০০৯ থাকলে  নিজ বিবেচনায় উত্তর করবেন।
পরিশেষে বলা যায় যে,
- BRIC-এর ধারণা: ২০০১ (জিম ও'নিল)
- BRIC গঠনের প্রাথমিক প্রস্তাব: ২০০৬ সালের ২০ সেপ্টেম্বর
- প্রস্তাবক: রাশিয়া (ভ্লাদিমির পুতিন)
- BRIC - আনুষ্ঠানিক প্রতিষ্ঠা: 2009
- প্রথম সম্মেলন: 2009
- BRICS নামকরণ: 2010

৫১৫.
বিশ্বব্যাংক-এর দাপ্তরিক নাম কী?
  1. International Bank for Reconstruction and Development
  2. International Bank for Development Association
  3. International Bank for Finance Corporation
  4. International Bank for Finance and Development
ব্যাখ্যা
বিশ্বব্যাংক:
- বিশ্বের দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থার নাম বিশ্বব্যাংক।
- বিশ্বব্যাংক-এর দাপ্তরিক নাম: IBRD (International Bank for Reconstruction and Development)।
- প্রতিষ্ঠিত হয়: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে: জুন, ১৯৪৬ সালে।
- কার্যক্রম শুরুর সময়ে সদস্য সংস্খ্যা ছিল ৩৮টি।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গ (বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা মনোনীত এবং মার্কিন নাগরিক হয়ে থাকে)।
- প্রধান অঙ্গসংস্থা: ৫টি।

উৎস: World Bank ওয়েবসাইট। [link]
৫১৬.
Which organization is not part of World Bank Group?
  1. International Monetary Fund
  2. Multilateral Investment Guarantee Agency
  3. International Bank for Reconstruction and Development
  4. International Centre for Settlement of Investment Disputes
  5. International Finance Corporation
ব্যাখ্যা
⇒ International Monetary Fund (IMF) বিশ্ব ব্যাংক গ্রুপের সদস্য নয়।

বিশ্ব ব্যাংক:
- বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হলো World Bank.
- এটি ১৯৪৪ সালে অনুষ্ঠিত ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- এটি ১৯৪৬ সাল থেকে তার কার্যক্রম শুরু করে।
- এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত।
- এর বর্তমান সদস্য ১৮৯টি দেশ। (ডিসেম্বর, ২০২৪)
- বাংলাদেশ ১৯৭২ সালে এর সদস্য পদ লাভ করে।
- World Bank এর বর্তমান প্রেসিডেন্ট অজয় বঙ্গা। (ডিসেম্বর, ২০২৪)
- বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে থাকে World Bank.
- World Bank Group পাঁচটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। এগুলো হলো:
• IBRD.
• IDA.
• IFC.
• ICSID.
• MIGA.

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৫১৭.
মুদ্রার বিনিময় হার রক্ষা ও মুদ্রার অবমূল্যায়ন রোধ করে -
  1. IMF
  2. MIGA
  3. IDA
  4. ICSID
ব্যাখ্যা
IMF:
- IMF এর পূর্ণরূপ The International Monetary Fund.
- ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯০টি। (সেপ্টেম্বর, ২০২৪)
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। (সেপ্টেম্বর, ২০২৪)
- বাংলাদেশ ১৯৭২ সালে IMF এর সদস্যপদ লাভ করে।
- IMF এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- মুদ্রার বিনিময় হার রক্ষা ও মুদ্রার অবমূল্যায়ন রোধ করা।

উল্লেখ্য,
- MIGA বৈদেশিক বিনিয়োগে মধ্যস্থতা এবং গ্যারান্টি প্রদানের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করে থাকে।
- IDA তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- ICSID সদস্য দেশগুলোর মধ্যে পুঁজি বিনিয়োগ জনিত বিরোধ নিষ্পত্তি করে থাকে।

তথ্যসূত্র- IMF অফিসিয়াল ওয়েবসাইট।
৫১৮.
IMF- এর সর্বশেষ সদস্যরাষ্ট্র কোনটি?
  1. লিচেনস্টাইন
  2. পূর্ব তিমুর
  3. দক্ষিণ সুদান
  4. আফগানিস্তান
ব্যাখ্যা

• IMF:
- IMF- এর পূর্ণরূপ- The International Monetary Fund.
- IMF ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং
- এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪৪টি দেশ এবং
- বর্তমানে এর মোট ১৯১টি সদস্য দেশ আছে (মার্চ, ২০২৬ পর্যন্ত)।
- এর সর্বশেষ সদস্য হলো লিচেনস্টাইন।
- ১৯১ তম সদস্য দেশ – লিচেনস্টাইন (Liechtenstein)। (যোগদান তারিখ- ২১ অক্টোবর, ২০২৪)

- IMF-এর প্রধান কাজ হলো বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা, আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করা, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা প্রদান এবং সদস্য দেশগুলোকে আর্থিক সংকট মোকাবিলায় সহায়তা করা।
- এটি ঋণ প্রদান, অর্থনৈতিক নীতি পর্যালোচনা এবং আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করার মাধ্যমে এই লক্ষ্যগুলো অর্জন করে।

উৎস: IMF অফিসিয়াল ওয়েবসাইট। 

৫১৯.
How many member countries does the Multilateral Investment Guarantee Agency currently have? (July, 2025)
  1. 180
  2. 181
  3. 182
  4. 183
ব্যাখ্যা
MIGA:
- MIGA (Multilateral Investment Guarantee Agency) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৮৮ সালের ১২ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ MIGA এর প্রতিষ্ঠাতা সদস্য।
- এটির বর্তমান সদস্য সংখ্যা ১৮২টি। (জুলাই, ২০২৫)
- MIGA বৈদেশিক বিনিয়োগে মধ্যস্থতা এবং গ্যারান্টি প্রদানের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করে থাকে।

তথ্যসূত্র - বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট।
৫২০.
স্বল্পোন্নত থেকে উন্নশীল দেশে উত্তরণের জন্য নূন্যতম মাথাপিছু আয় কত ডলার হতে হয়?
  1. ক) ১২০০
  2. খ) ১২৩০
  3. গ) ১২৫০
  4. ঘ) ১৮০০
ব্যাখ্যা
জাতিসংঘ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য মাথাপিছু জাতীয় আয় মার্কিন ডলার ১,২৩০ বা এর ঊর্ধ্বে (অথবা, শুধুমাত্র মাথাপিছু জাতীয় আয় মার্কিন ডলার ২,৪৬০ বা এর ঊর্ধ্বে); মানব সম্পদ সূচক (HAI) ৬৬ বা এর ঊর্ধ্বে; এবং অর্থনৈতিক সূচক ৩২ বা এর কম নির্ধারণ করেছে। উত্তরণের নিমিত্ত তিনটি সূচকের যে কোন দু’টি অর্জন করলেই চলে। কিন্তু আনন্দের সংবাদ এই যে, ২০১৮-এর ত্রিবার্ষিক পর্যালোচনায় বাংলাদেশ তিনটি সূচকেই নির্ধারিত মানদন্ড অতিক্রম করেছে। জাতিসংঘের নিয়মানুসারে পরবর্তী দুটি ত্রিবার্ষিক পর্যালোচনায় (২০২১, ২০২৪) বাংলাদেশের অগ্রগতি সন্তোষজনক হলে বাংলাদেশ ২০২৪ সালে স্বল্পোন্নত দেশের গন্ডি থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের অন্তর্ভুক্ত হবে। উৎসঃ জাতীয় পত্র-পত্রিকা।
৫২১.
আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বিশ্বের প্রধান প্রতিষ্ঠান কোনটি?
  1. IFC
  2. IBRD
  3. MIGA
  4. IDA
  5. ICSID
ব্যাখ্যা
বিশ্বব্যাংক গ্রুপ (World Bank Group):
- বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি প্রতিষ্ঠান নিয়ে গঠিত।
- জ্ঞান, অর্থায়ন ও দক্ষতার মাধ্যমে দারিদ্র্য হ্রাস ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে একসাথে কাজ করে ।
- একসাথে এই পাঁচটি প্রতিষ্ঠান বিশ্বব্যাংক গ্রুপ গঠন করে, যার লক্ষ্য হলো একটি দারিদ্র্যমুক্ত, টেকসই, ও সমৃদ্ধ বিশ্ব গঠন।

IBRD:
- পূর্ণরূপ হচ্ছে International Bank for Reconstruction and Development বা পুনর্গঠন ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক ব্যাংক।
- মধ্য-আয়ের এবং ঋণযোগ্য নিম্ন-আয়ের দেশগুলোকে অর্থনৈতিক নীতি পরামর্শ এবং আর্থিক পণ্য সরবরাহ করে, যাতে তারা দারিদ্র্য হ্রাস ও আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হয়।

IDA:
- পূর্ণরূপ হচ্ছে International Development Association বা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা।
- নিম্ন-আয়ের দেশগুলোকে ভবিষ্যতের জন্য বিনিয়োগ, জীবনের মানোন্নয়ন এবং নিরাপদ, সমৃদ্ধ সমাজ গঠনে অনুদান ও স্বল্প সুদের ঋণ প্রদান করে।

IFC:
- পূর্ণরূপ হচ্ছে International Finance Corporation বা আন্তর্জাতিক আর্থিক কর্পোরেশন।
- উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি খাতের বিকাশকে উৎসাহিত করে অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নত করে।

MIGA:
- পূর্ণরূপ হচ্ছে Multilateral Investment Guarantee Agency বা বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা।
- উন্নয়নশীল সদস্য দেশগুলোতে বিভিন্ন খাতের প্রকল্পের জন্য রাজনৈতিক ঝুঁকি বিমা (গ্যারান্টি) সরবরাহ করে।

ICSID:
- পূর্ণরূপ হচ্ছে International Centre for Settlement of Investment Disputes বা বিনিয়োগ বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র।
- আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বিশ্বের প্রধান প্রতিষ্ঠান।

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৫২২.
‘World Development Report’ প্রকাশ করে -
  1. আইএমএফ
  2. বিশ্বব্যাংক
  3. জাতিসংঘ
  4. ইউএনডিপি
ব্যাখ্যা

• IBRD:
- IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
- IBRD এর পূর্ণরূপ হলো International Bank for Reconstruction and Development.
- ১৯৪৪ সালের ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে IBRD এর আত্মপ্রকাশ ঘটে। তবে আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালের জুন মাসে এর কার্যক্রম শুরু হয়।
- এর বর্তমান সদস্য সংখ্যা ১৮৯টি।
- সদর দপ্তর - ওয়াশিংটন ডিসিতে।
- IBRD ১৯৭৮ সাল থেকে প্রতিবছর ‘World Development Report’ (WDR) প্রকাশ করে থাকে। 

বিশ্বব্যাংক ৫ টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত
প্রতিষ্ঠানগুলো হলো: 
1. International Bank for Reconstruction and Development (IBRD)
2. International Finance Corporation (IFC)
3. Multilateral Investment Gaurantee Agency (MIGA)
4 International Center for settlement of Investment Disputes (ICSID)
5.International Development Association (IDA)

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।

৫২৩.
বিশ্ব ব্যাংক গ্রুপের কোন প্রতিষ্ঠানটি উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে?
  1. IFC
  2. MIGA
  3. IBRD
  4. ICSID
ব্যাখ্যা
IFC:
- IFC বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- IFC এর পূর্ণরূপ International Finance Corporation.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৫৬ সালে।
- বর্তমান সদস্য: ১৮৬টি। (জুন, ২০২৫)
- প্রধান কার্যালয়: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মাখতার ডিওপ। (জুন, ২০২৫)
- এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে।

তথ্যসূত্র - IFC অফিসিয়াল ওয়েবসাইট।
৫২৪.
নিচের কোন দেশটি BRICS-এর নতুন সদস্য দেশ?
  1. ইরান
  2. যুক্তরাষ্ট্র
  3. সিঙ্গাপুর
  4. তুরস্ক
ব্যাখ্যা
 BRICS:
- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- এর কোনো সদরদপ্তর নেই।
- ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৩ সালে দক্ষিন আফ্রিকাতে।

উল্লেখ্য,
- ব্রিকসের জোহানেসবার্গ শীর্ষ সম্মেলন থেকে তিন মহাদেশের ছয়টি দেশকে বিকাশমান অর্থনীতির এই জোটে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
- দেশগুলো হলো সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইথিওপিয়া ও আর্জেন্টিনা। 
- নতুন ছয়টি সদস্যদেশ ২০২৪ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগ দেবে। 

উৎস: i) BRICS ওয়েবসাইট।
         ii) ২৫ আগস্ট ২০২৩, প্রথম আলো।
৫২৫.
জাতিসংঘের কোন বিশেষায়িত সংস্থাটি বিশ্ব ঐতিহ্য (World Heritage) সংরক্ষণে কাজ করে থাকে?
  1. UNICEF
  2. UNWTO
  3. UNDP
  4. UNESCO
ব্যাখ্যা
UNESCO:
- ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে- UNESCO.
- UNESCO হচ্ছে জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা।
- UNESCO এর পূর্ণরুপ-United Nations Educational Scientific and Cultural Organization.
- এর প্রধান কাজ হলো বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ করা।
- প্রতিষ্ঠাকাল: ১৬ নভেম্বর, ১৯৪৫ সালে চুক্তি স্বাক্ষর করে।
- সদস্য দেশ - ১৯৪টি।
- প্রতিষ্ঠার স্থান: লন্ডন, যুক্তরাজ্য।
- সদর দপ্তর: প্যারিস, ফ্রান্স।
- UNESCO- এর বর্তমান বিশ্ব ঐতিহ্যের সংখ্যা– ১১৫৪ টি।

সূত্র: UNESCO ওয়েবসাইট।
৫২৬.
কোন সংস্থাটি 'Global Financial Stability Report & World Economic Outlook' রিপোর্ট প্রকাশ করে?
  1. UNCTAD
  2. WTO
  3. IMF
  4. WEF
ব্যাখ্যা
• আন্তর্জাতিক মুদ্রা তহবিল:
- প্রতিষ্ঠা গঠনের সিদ্ধান্ত - ৪ জুলাই, ১৯৪৪ সালে।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা/চুক্তি কার্যকর - ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু - মার্চ, ১৯৪৭।
- প্রতিষ্ঠার স্থান - নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন  - Bretton Woods Conference।
- সদস্য সংখ্যা - ১৯০টি দেশ।
- সদর দপ্তর - ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
• IMF পর্যবেক্ষণ থেকে বিভিন্ন রিপোর্ট প্রকাশ করে থাকে। যেমন
- World Economic Outlook,
- Global Financial Stability Report,
- Fiscal Monitor ইত্যাদি।

উৎস: IMF ওয়েবসাইট।
৫২৭.
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) কোনটির মাধ্যমে গঠিত হয়?
  1. ওয়াশিংটন চুক্তি
  2. প্যারিস চুক্তি
  3. ব্রেটন উডস সম্মেলন
  4. জেনেভা সম্মেলন
ব্যাখ্যা
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনে।

IMF:
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) হলো একটি বৈশ্বিক আর্থিক সংস্থা,
- এর মূল লক্ষ্য আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference-এ সংস্থাটির গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
- ১৯৪৭ সালের মার্চ মাসে IMF কার্যক্রম শুরু করে।
- সংস্থাটির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- বর্তমানে IMF-এর সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৯১টি। [জুলাই - ২০২৫] 
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF-এর সদস্যপদ লাভ করে।

সূত্র: IMF ওয়েবসাইট।
৫২৮.
বিশ্বব্যাংক (World Bank) এর ১৪ তম প্রেসিডেন্ট-
  1. ইগুনে মেয়ার
  2. জিম ইয়ং কিম
  3. অজয় বাঙ্গা
  4. ডেভিড ম্যালপাস
ব্যাখ্যা
বিশ্বব্যাংক (World Bank):

- বিশ্বব্যাংক গঠনের সিদ্ধান্ত হয় ১৯৪৪ সালের ৪ জুলাই।
- যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ২৯টি দেশ ব্রেটন উডস চুক্তিতে স্বাক্ষর করে।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু: জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য: ১৮৯টি দেশ।
- সর্বশেষ সদস্য দেশ নাউরু: ১২ এপ্রিল, ২০১৬ সাল।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বিশ্বব্যাংকের বর্তমান ও ১৪তম প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।
- অজয় বাঙ্গা ২ জুন, ২০২৩-এ তার পাঁচ বছরের মেয়াদ শুরু করেন।

- বিশ্বব্যাংক এর উদ্দেশ্য মধ্য আয়ের দেশ গুলোকে ঋণ প্রদান ও উপদেষ্টা হিসেবে কাজ করে।
- বিশ্বব্যাংক বলতে IBRD (International Bank for Reconstruction and Development) কে বুঝানো হয়।
- বিশ্বব্যাংকের সর্বোচ্চ ঋণ গ্রহীতা দেশ ভারত।
- ১৯৬০ সালে বিশ্বব্যাংক থেকে সদস্যপদ প্রত্যাহার করে কিউবা।
- বিশ্বব্যাংকের প্রথম ঋণ গ্রহীতা দেশ ফ্রান্স।

অন্যদিকে -
- বিশ্বব্যাংকের ১৩তম প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস।
- বিশ্বব্যাংকের ১২তম প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।
- বিশ্বব্যাংকের ১১তম প্রেসিডেন্ট রবার্ট জোলিক।
- বিশ্বব্যাংকের ১ম প্রেসিডেন্ট - ইগুনে মেয়ার।

উৎস: World Bank ওয়েবসাইট।
৫২৯.
NAFTA এর অন্তর্ভুক্ত নয় কোন দেশটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. চীন
  3. মেক্সিকো
  4. কানাডা
ব্যাখ্যা
NAFTA:

- NAFTA এর পূর্ণরূপ The North American Free Trade Agreement.
- এটি হলো উত্তর আমেরিকা অঞ্চলের তিনটি দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- দেশগুলো হলো: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
- ১৯৯২ সালের ১৭ ডিসেম্বর NAFTA চুক্তি স্বাক্ষরিত হয়েছিলো।
- চুক্তিটি কার্যকর হয় ১৯৯৪ সালের ১ জানুয়ারি থেকে।
- ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর NAFTA চুক্তির স্থলে USMCA (The United States-Mexico-Canada Agreement) চুক্তি স্বাক্ষরিত হয়। যার কারণে NAFTA চুক্তি বর্তমানে অস্তিত্বশীল নয়।

তথ্যসূত্র - মার্কিন সরকারি ওয়েবসাইট।
৫৩০.
নিচের কোন দুইটি প্রতিষ্ঠানকে ব্রেটন উডস ইনস্টিটিউট বলা হয়?
  1. IMF ও IBRD
  2. ADB ও IBRD
  3. IDA ও IBRD
  4. IDA ও IFC
ব্যাখ্যা

বিশ্বব্যাংক:
- IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
- IBRD এর পূর্ণরূপ হলো: International Bank for Reconstruction and Development.
- Bretton Woods Institutions এর অন্তর্ভূক্ত প্রতিষ্ঠান দুইটি তা হল: IMF ও IBRD.
- IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
- বিশ্বব্যাংকের IBRD সহ ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।
- ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে IBRD এর আত্মপ্রকাশ ঘটে।

উৎস: World Bank ওয়েবসাইট।

৫৩১.
AIIB এর বর্তমান প্রেসিডেন্ট কে?
  1. জিন লিকুয়ান
  2. ইয়ান লুন
  3. বান কি মুন
  4. সিন জিন পিন
ব্যাখ্যা
AIIB:

- AIIB এর পূর্ণরূপ The Asian Infrastructure Investment Bank.
- এর বর্তমান প্রেসিডেন্ট চীনের জিন লিকুয়ান।
- তিনি ২৮ জুলাই, ২০২০-এ তিনি পাঁচ বছরের দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হন।
- AIIB চীনের উদ্যোগে ২০১৬ সালের জানুয়ারি থেকে কর্মকাণ্ড শুরু করে।
- AIIB এর সদরদপ্তর বেইজিং এ অবস্থিত।
- AIIB কে ‘চীনের বিশ্বব্যাংক' হিসেবে অভিহিত করা হয়।
- এর বর্তমান অনুমোদিত সদস্য সংখ্যা ১০৬টি।

তথ্যসূত্র -  AIIB অফিসিয়াল ওয়েবসাইট।
৫৩২.
নিচের কোনটি বিশ্বব্যাংকের 'Soft Loan Window' নামে পরিচিত?
  1. MIGA
  2. IDA
  3. IMF
  4. IFC
ব্যাখ্যা

IDA:
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, IDA তাদের সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে। এজন্যে IDA এ Soft Loan Window নামে পরিচিত
- IDA ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি। (সেপ্টেম্বর, ২০২৫)
- সর্বশেষ সদস্য সুরিনাম (অক্টোবর ২০২৪ জয়েন করে)।
- সদস্য দেশগুলোর যথাক্রমে বেসরকারি খাতের উন্নয়নে এবং বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদান করে থাকে।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে।

উৎস: World Bank ওয়েবসাইট।

৫৩৩.
Where was the BRICS summit held in 2023?
  1. India
  2. China
  3. Brazil
  4. South Africa
ব্যাখ্যা
ব্রিকসের নতুন সদস্য:

- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয়।
ব্রিকস।
- এর কোনো সদরদপ্তর নেই।
- ব্রিকস জোটের সর্বশেষ সদস্য দক্ষিণ আফ্রিকা।
- ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৩ সালে দক্ষিন আফ্রিকাতে।
- ব্রিকসের জোহানেসবার্গ শীর্ষ সম্মেলন থেকে তিন মহাদেশের ছয়টি দেশকে বিকাশমান অর্থনীতির এই জোটে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
- দেশগুলো হলো সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইথিওপিয়া ও আর্জেন্টিনা।
- নতুন ছয়টি সদস্যদেশ ২০২৪ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগ দেবে বলে ঠিক হয়েছে।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই জোট মনে করেছে, তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এই মুহুর্তে ওই ছয় দেশের যোগ্যতা রয়েছে।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২৫ আগস্ট ২০২৩।
৫৩৪.
’International Development Association (IDA)’ কোন ধরনের দেশের জন্য কাজ করে?
  1. নিম্ন-আয়ের দেশ
  2. উন্নত দেশ
  3. উচ্চ-আয়ের দেশ
  4. শুধুমাত্র মধ্যম-আয়ের দেশ
ব্যাখ্যা

- IDA নিম্ন-আয়ের দেশের জন্য স্বল্প সুদে ঋণ ও অনুদান প্রদানের উপর ফোকাস করে।
​​
​World Bank Group: 

- ​World Bank Group পাঁচটি সংস্থার সমন্বয়ে গঠিত:
- IBRD: মধ্যম-আয়ের দেশের জন্য বাণিজ্যিক হারে ঋণ প্রদান।
- IDA: নিম্ন-আয়ের দেশের জন্য স্বল্প সুদে ঋণ এবং অনুদান।
- IFC (International Finance Corporation): বেসরকারি খাতে বিনিয়োগ।
- MIGA (Multilateral Investment Guarantee Agency): বিনিয়োগের ঝুঁকি বীমা।
- ICSID (International Centre for Settlement of Investment Disputes): বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি।

উৎস: World Bank ওয়েবসাইট।

৫৩৫.
'ECO' জোটের সদরদপ্তর অবস্থিত-
  1. ক) ইস্তাম্বুল
  2. খ) করাচি
  3. গ) তেহরান
  4. ঘ) লাহোর
ব্যাখ্যা

- ECO এর পূর্ণরূপ Economic Co-operation Organization.
- এটি গঠিত হয় ১৯৮৫ সালে তেহরানে।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশ গুলো হলো ইরান, পাকিস্তান, তুরস্ক, আফগানিস্তান, কিরগিজিস্তান, তুর্কমেনিস্তান, কাজাখস্তান, আজারবাইজান, তাজিকিস্তান ও উজবেকিস্তান।
- এর সদরদপ্তর অবস্থিত তেহরান, ইরান।
উৎসঃ ইকোর ওয়েবসাইট।

৫৩৬.
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর বর্তমান মহাপরিচালক কোন দেশের নাগরিক?
  1. ক) মালয়েশিয়া
  2. খ) দক্ষিন আফ্রিকা
  3. গ) সুদান
  4. ঘ) ইথিওপিয়া
ব্যাখ্যা

- বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক ট্রেডস আধানম গেব্রেইসাস।
- তিনি ইথিওপিয়ার নাগরিক।
- ২০১৭ সালের ১ জুলাই ৫ বছরের জন্যে জেনারেল ডিরেক্টরের দায়িত্ব গ্রহণ করেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৪৮ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠার দিনটিকে প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়।
- এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি। তবে মার্কিন ‍যুক্তরাষ্ট্র ২০২১ সালের ৬ জুলাই আনুষ্ঠানিকভাবে WHO ত্যাগ করে, তাই কার্যত সদস্য - ১৯৩টি।
- ১০ জুলাই ১৯৪৮ জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে। 

সূত্র: WHO এর ওয়েবসাইট

৫৩৭.
Bretton Woods Conference-এর আয়োজন করা হয়েছিল কোথায়?  
  1. নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
  2. নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র
  3. ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
  4. পেনসিলভানিয়া, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
ব্রেটন উডস কনফারেন্স:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে, ১৯৪৪ সালে জার্মানি ও জাপানের পরাজয়ের প্রেক্ষাপটে যুদ্ধোত্তর বিশ্ব ব্যবস্থার রূপরেখা নির্ধারণ ও যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর পুনর্গঠন এবং আর্থিক সহায়তা নিশ্চিত করার উদ্দেশ্যে বিশ্বের ৪৪টি দেশের প্রতিনিধি যুক্তরাষ্ট্রে এক গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নেন। এই ঐতিহাসিক সম্মেলনটি “ব্রেটন উডস কনফারেন্স” (Bretton Woods Conference) নামে পরিচিত।

- সম্মেলনটি অনুষ্ঠিত হয় ১৯৪৪ সালের ১ থেকে ২২ জুলাই পর্যন্ত, যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রেটন উডস শহরে।
- এই সম্মেলনের দুই প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা Harry Dexter White এবং প্রখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ John Maynard Keynes।  

এছাড়াও, 
- এই সম্মেলনের ফলাফলস্বরূপ গঠিত হয় দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান—বিশ্বব্যাংক (World Bank) এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)।
- পরবর্তীতে এই ব্যবস্থারই অংশ হিসেবে গঠিত হয় GATT (General Agreement on Tariffs and Trade), এটা পরবর্তীতে রূপান্তরিত হয় বর্তমানের বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-তে।  

সূত্র: World Bank Group ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ওয়েবসাইট।
৫৩৮.
 SDR সুবিধা প্রবর্তনের জন্য কত সালে IMF-এর গঠনতন্ত্র সংশোধন করা হয়েছিল?
  1. ১৯৬৯ সালে
  2. ১৯৭১ সালে
  3. ১৯৭০ সালে
  4. ১৯৭২ সালে
ব্যাখ্যা
IMF ও SDR:
- The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর।
- কার্যক্রম শুরু করে ১৯৪৭ সালের ১লা মার্চে।
- SDR এর পূর্ণরূপ হল Special Drawing Rights.
- IMF একটি আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ ইস্যু করে যা বিশেষ SDRs নামে পরিচিত।
- এটি সদস্য দেশগুলির অফিসিয়াল রিজার্ভের পরিপূরক হতে পারে।
- IMF সদস্যরা স্বেচ্ছায় নিজেদের মধ্যে মুদ্রার জন্য SDR বিনিময় করতে পারে।
- IMF ১৯৬৯ সালে SDR গঠনতন্ত্র সংশোধন করেছিল। 

উৎস: IMF ওয়েবসাইট।
৫৩৯.
'BENELUX' জোটের সদস্য দেশ কয়টি?
  1. ক) ২টি
  2. খ) ৩টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৫টি
ব্যাখ্যা

- BENELUX হলো একটি আঞ্চলিক অর্থনৈতিক জোট।
- এর পূর্ণরূপ হলো- Belgium, Netherland and Luxembourg Economic Co-operation।
- এই জোটের সদস্য দেশ ৩টি।
- সদস্য দেশগুলো হলো বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গ।
- বুলগেরিয়া এই জোটের কোনো সদস্য দেশ নয়।
- সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে।
- এর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
উৎসঃ বেনেলাক্স ওয়েবসাইট।

৫৪০.
IDB এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) রিয়াদ
  2. খ) দুবাই
  3. গ) জেদ্দা
  4. ঘ) দোহা
ব্যাখ্যা
Islamic Development Bank (IDB) এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।

- ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর অর্থমন্ত্রীদের প্রথম সম্মেলনে IDB গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
- ১৯৭৪ সালের ১২ আগস্ট IDB জেদ্দায় ওআইসি অর্থমন্ত্রীদের দ্বিতীয় সম্মেলনে IDB এর আর্টিকেল অব অ্যাগ্রিমেন্টস গৃহীত হয়।
- ১৯৭৫ সালের জুলাই মাসে IDB এর বোর্ড অব গভর্নরস এর প্রথম সভা অনুষ্ঠিত হয়।
- ১৯৭৫ সালের ২০ অক্টোবর (১৫ শাওয়াল ১৩৯৩ হিজরি) IDB আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।

- বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি। বাংলাদেশ ১৯৭৪ সালের ১২ আগস্ট IDB তে যোগ দেয়।
- IDB এর সদস্যপদ লাভের পূর্বশর্ত হলো ওআইসি এর সদস্য হওয়া। IDB এর কার্যক্রম হিজরি সন অনুসারে চলে।
- IDB এর বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ সুলায়মান আল জাসের। IDB এর প্রেসিডেন্ট অঘোষিতভাবে সৌদি আরব থেকে নির্বাচিত হয়ে থাকে।

(তথ্যসূত্র: IDB ওয়েবসাইট)
৫৪১.
কোন সংস্থা Bangladesh Development Forum এর সমন্বয় করে থাকে?
  1. এশীয় উন্নয়ন ব্যাংক
  2. আন্তর্জাতিক মুদ্রা তহবিল
  3. বিশ্বব্যাংক
  4. অর্থনেতিক সম্পর্ক বিভাগ
ব্যাখ্যা
Bangladesh Development Forum (BDF) বা বাংলাদেশ উন্নয়ন ফোরাম এর সমন্বয় করে থাকে বিশ্বব্যাংক। BDF হলো বাংলাদেশের উন্নয়ন সহযোগী বা দাতাদের একটি ফোরাম যা ১৯৭৪ সালে গঠিত হয়।
শুরুতে এটির নাম ছিলো বাংলাদেশ এইড গ্রুপ। ১৯৯৭ সালে এর নামকরণ হয় 'প্যারিস কনসোর্টিয়াম গ্রুপ' এবং ২০০২ সালে এর নামকরণ করা হয় বাংলাদেশ উন্নয়ন ফোরাম।
প্রথমদিকে এর বৈঠক প্যারিসে অনুষ্ঠিত হলেও ২০০৩ সাল থেকে এর বৈঠক নিয়মিতভাবে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। ২০২০ সালের ২৯-৩০ জানুয়ারি ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ উন্নয়ন ফোরাম (বিডিএফ) এর সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
(সূত্রঃ ইআরডি ওয়েবসাইট)
৫৪২.
Articles of Agreement অনুযায়ী, কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়েছে?
  1. EU
  2. WTO
  3. World Bank
  4. ক ও গ
ব্যাখ্যা
বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক বলতে IBRD (International Bank for Reconstruction and Development) কে বুঝানো হয়।
- প্রতিষ্ঠিত হয়: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে: জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গ (বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা মনোনীত এবং মার্কিন নাগরিক হয়ে থাকে)।
- প্রধান অঙ্গসংস্থা: ৫টি।

উল্লেখ্য,
⇒ ১৯১৮ থেকে ১৯৩৯ সালে প্রথম বিশ্বযুদ্ধের পরে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের সময়ে উল্লম্ফন মুদ্রাস্ফীতি, বৈশ্বিক বাণিজ্যে সীমাবদ্ধতা, বিদেশি শেয়ারবাজারে ফটকাবাজি, কেন্দ্রীয় ব্যাংকগুলোর বৈদেশিক রিজার্ভে উত্থান-পতন, স্বর্ণের সংকট, মুদ্রামান কমে যাওয়া- বৈশ্বিক অর্থনীতি ইত্যাদি সমস্যায় জর্জরিত ছিল।
- এ সমস্যা সমাধানে একটি বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করা হয়।
- আইএমএফ-এর প্রতিষ্ঠাতারা স্বর্ণ বিনিময়কে আদর্শ মাপকাঠি হিসেবে গ্রহণ করেন যা গোল্ড এক্সচেঞ্জ স্ট্যান্ডার্ড নামে পরিচিত (gold exchange standard)।
- বিশ্ব অর্থনীতির উল্লিখিত এই টানাপড়েনের লাগাম ধরতে ১৯৪৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস নামক স্থানে জাতিসংঘ মুদ্রা ও অর্থবিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলন আয়োজনে মূখ্য ভূমিকা পালন করেন যুক্তরাষ্ট্রের অর্থ সচিব Henry Morgenthau Jr ও যুক্তরাজ্যের অর্থনীতিবিদ John Maynard Keynes।
- ব্রেটন উডস সম্মেলনে অংশগ্রহণকারী ৪৪টি দেশ দুটি বৈশ্বিক আর্থিক সংস্থা ও একটি বাণিজ্যিক বৈশ্বিক নিয়ম প্রতিষ্ঠার জন্য Articles of Agreement স্বাক্ষর করে।
- আর্টিকেলস্ অব এগ্রিমেন্ট অনুযায়ী, বিশ্বব্যাংকের সিদ্ধান্ত গ্রহণের প্রধান নিয়ামক হলো বৈদেশিক বিনিয়োগ ও আন্তর্জাতিক বাণিজ্যকে সহজতর করা এবং পুঁজির বিনিয়োগ নিশ্চিত করা।
- ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কংগ্রেস বিশ্বব্যাংক ও IMF গঠনের Articles of Agreement অনুমোদন করে।

⇒ সেই সম্মেলনে দুটি প্রতিষ্ঠান সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়: আইএমএফ এবং পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক বা বিশ্বব্যাংক।
- আর্থিক সংস্থা দুটি পরবর্তীতে বিশ্বব্যাংক ও IMF নামে পরিচিত হয়।
- মোট ২৯ টি দেশের অনুমোদন নিয়ে আনুষ্ঠানিকভাবে ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর বিশ্বব্যাংক ও IMF প্রতিষ্ঠিত হয়।

উৎস: World Bank ওয়েবসাইট।
৫৪৩.
বিশ্বব্যাংকের কোন প্রতিষ্ঠান বেসরকারি খাতে উন্নয়ন এবং বিনিয়োগ বাড়ানোর জন্য কাজ করে?
  1. IDA
  2. IBRD
  3. IFC
  4. MIGA
ব্যাখ্যা
বিশ্ব ব্যাংক:
- বিশ্ব ব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যা উন্নয়নশীল দেশগুলিকে ঋণ ও অনুদান প্রদান করে।
- এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- বর্তমানে ১৮৯টি সদস্য রাষ্ট্র রয়েছে।
- বিশ্ব ব্যাংক গ্রুপের বর্তমান (১৪তম) প্রেসিডেন্ট অজয় বাঙ্গা।

বিশ্ব ব্যাংক গ্রুপ পাঁচটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত -
১. আইবিআরডি (IBRD):
- আইবিআরডি মধ্যম আয়ের দেশ ও উন্নয়নশীল দেশগুলিকে ঋণ প্রদান করে। এই ঋণগুলো সাধারণত বড় প্রকল্প যেমন অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে দেওয়া হয়।
২. আইডিএ (IDA):
- আইডিএ পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশগুলোকে অতি সস্তা ঋণ এবং অনুদান প্রদান করে। এটি মূলত নিম্ন আয়ের দেশগুলোর জন্য কাজ করে, যাতে তারা তাদের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারে।
- এটিকে সফট লোন উইন্ডো বলা হয়।
৩. আইএফসি(IFC):
- আইএফসি বেসরকারি খাতের উন্নয়ন এবং বিনিয়োগ বাড়ানোর জন্য কাজ করে। এটি বেসরকারি খাতে বিনিয়োগ করে এবং ছোট ও মাঝারি উদ্যোগের জন্য ঋণ প্রদান করে।
৪. আইসিএসআইডি (ICSID):
- আইসিএসআইডি বিনিয়োগকারীদের এবং সরকারের মধ্যে বিরোধ সমাধানের জন্য একটি নিরপেক্ষ প্ল্যাটফর্ম প্রদান করে। এটি আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তি এবং সমস্যাগুলোর সমাধান করে।
৫. মিগা (MIGA):
- মিগা বৈদেশিক বিনিয়োগকারীদের জন্য রিস্ক গ্যারান্টি প্রদান করে, যাতে তারা উন্নয়নশীল দেশে বিনিয়োগ করতে সাহসী হন। এটি বিনিয়োগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৫৪৪.
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের রিজার্ভ মুদ্রা কয়টি?
  1. ৩ টি
  2. ৪ টি
  3. ৫ টি
  4. ৬ টি
ব্যাখ্যা
The International Monetary Fund (IMF):
- The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর।
- কার্যক্রম শুরু করে ১৯৪৭ সালের ১লা মার্চে।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯০টি।
- IMF এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- IMF এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- ২০২০ সালের ১৬ অক্টোবর অ্যান্ডোরা সংস্থাটির ১৯০তম সদস্যপদ লাভ করে। 
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF এর সদস্যপদ লাভ করে।
-  IMF এর রিজার্ভ মুদ্রা ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।
- এর দাপ্তরিক ভাষা ৩টি (ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ)।

উৎস: IMF ওয়েবসাইট।
৫৪৫.
বিশ্বব্যাংক গ্রুপের কোন সংস্থা বেসরকারি খাতে বিনিয়োগকে উৎসাহিত করে?
  1. ICSID
  2. IBRD
  3. IDA
  4. IFC
ব্যাখ্যা

বিশ্বব্যাংক গ্রুপ:
- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত। প্রতিষ্ঠানগুলো হলো:
1. International Bank for Reconstruction and Development (IBRD).
2. International Finance Corporation (IFC).
3. Multilateral Investment Guarantee Agency (MIGA).
4. International Center for Settlement of Investment Disputes (ICSID).
5. International Development Association (IDA).

• IFC (International Finance Corporation):
- প্রতিষ্ঠিত হয়: ২০ জুলাই, ১৯৫৬।
- বর্তমান সদস্য: ১৮৬টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র।
- প্রধান লক্ষ্য: বেসরকারি খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য হ্রাস, টেকসই উন্নয়ন প্রকল্পে অর্থায়ন।
- মূল সেবা: ঋণ (Loans), ইক্যুইটি বিনিয়োগ (Equity Investments), ঝুঁকি ব্যবস্থাপনা (Risk Management), টেকনিক্যাল সহায়তা (Advisory Services)।

উৎস: World Bank ওয়েবসাইট।

৫৪৬.
ICSID এর বর্তমান সদস্য সংখ্যা কত? (সেপ্টেম্বর, ২০২৪)
  1. ১৫৮টি
  2. ১৫৯টি
  3. ১৬০টি
  4. ১৬১টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ICSID:

- ICSID (International Centre for Settlement of Investment Disputes) হলো বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি সদস্য দেশগুলোর মধ্যে পুঁজি বিনিয়োগ জনিত বিরোধ নিষ্পত্তি করে থাকে।
- ICSID ১৯৬৬ সালের ১৪ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- ICSID এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি তে অবস্থিত।
- এর সদস্য সংখ্যা ১৫৮টি দেশ। (সেপ্টেম্বর, ২০২৪)
- বাংলাদেশ ICSID এর সদস্য পদ লাভ করে ১৯৮০ সালে।

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৫৪৭.
'ব্রেটন উডস সম্মেলন' আয়োজনে মূখ্য ভূমিকা পালন করেন কে?
  1. John Maynard Keynes
  2. Henry Morgenthau Jr
  3. Eugene Meyer
  4. 'A' & 'B' Both
ব্যাখ্যা
‘ব্রেটন উডস সম্মেলন’:
- ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসে অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে ৪৪টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলো।
- ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে The International Bank for Reconstruction and Development (IBRD) এবং The International Monetary Fund (IMF) জন্ম লাভ করে।
- তাই এ দুটি প্রতিষ্ঠানকে ‘ব্রেটন উডস ইনস্টিটিউশন’ বলা হয়।
- এই সম্মেলন আয়োজনে মূখ্য ভূমিকা পালন করেন যুক্তরাষ্ট্রের অর্থ সচিব Henry Morgenthau Jr ও যুক্তরাজ্যের অর্থনীতিবিদ John Maynard Keynes. 
- বিশ্বব্যাংকের প্রথম প্রেসিডেন্ট - Eugene Meyer. 

উল্লেখ্য,
- Great Depression (১৯৩০ দশক) এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা এবং সংঘর্ষের পর, অর্থনীতির পুনর্গঠন এবং স্থিতিশীলতার জন্য জরুরি পদক্ষেপ নিতে হয়।
- যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনসহ অন্যান্য দেশগুলোর মধ্যে একটি আন্তর্জাতিক অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে ব্রেটন উডস চুক্তি (Bretton Woods Agreement, ১৯৪৪) হয়।
- যা বৈশ্বিক মুদ্রার বিনিময় হার এবং পুঁজি বাজারের স্থিতিশীলতা নির্ধারণে সহায়ক ছিল।
- চুক্তি অনুসারে, ডলার বিশ্বব্যাপী প্রধান রিজার্ভ মুদ্রা হিসেবে বিবেচিত হয়, যার সাথে অন্যান্য মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখার ব্যবস্থা করা হয়।
- আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা এবং পুঁজি বাজারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন বিভিন্ন অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণ করে।
-এই উদ্যোগগুলির উদ্দেশ্য ছিল বৈশ্বিক অর্থনীতির পুনরুদ্ধার এবং স্থিতিশীলতা অর্জন, যা পরবর্তী দশকগুলিতে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্কের ভিত্তি স্থাপন করে।

তথ্যসূত্র: যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ওয়েবসাইট, History.com ও IMF ওয়েবসাইট।
৫৪৮.
নিচের কোন দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় কিন্তু ভিসামুক্ত অবাধ চলাচল খ্যাত "শেনজেন চুক্তির' অন্তর্ভুক্ত?
  1. ক) Switzerland
  2. খ) Bulgaria
  3. গ) Croatia
  4. ঘ) Greece
ব্যাখ্যা
শেনজেন চুক্তি
- অবাধ চলাচলের (ভিসামুক্ত ইউরোপ) জন্য ১৪ জুন, ১৯৮৫ সালে লুক্সেমবার্গের শেনজেন শহরে চুক্তিটি স্বাক্ষরিত হয়  (“The Schengen Agreement”)।
- ১৯৯৫ সালের ১৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- বর্তমানে ২৬টি দেশ শেনজেন এলাকাভুক্ত।  এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের ২২টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন বহির্ভূত ৪টি দেশ।
- Norway, Iceland, Switzerland and Lichtenstein ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় কিন্তু ভিসামুক্ত অবাধ চলাচল খ্যাত "শেনজেন চুক্তির' অন্তর্ভুক্ত।
- প্রথমে এই চুক্তি স্বাক্ষর করেছিল ৫টি দেশ (France, Germany, Belgium, Luxemburg, and the Netherlands).
- শেনজেন চুক্তির আওতায় ইউরোপীয় ইউনিয়নের ৫টি দেশ অন্তর্ভুক্ত নয়। দেশগুলো হলো- বুলগেরিয়া, সাইপ্রাস, ক্রোয়েশিয়া, আয়ারল্যান্ড ও রোমানিয়া। 

উৎস- EU ওয়েবসাইট।
৫৪৯.
D-8 এর সদস্য দেশ -
  1. ইরাক
  2. আফগানিস্তান
  3. লিবিয়া
  4. নাইজেরিয়া
ব্যাখ্যা
Developing Eight:
- Developing Eight (D-8) হলো মুসলিম বিশ্বের উন্নয়নশীল আটটি দেশের অর্থনৈতিক জোট।
- এটি ১৯৯৭ সালের ১৫ জুন প্রতিষ্ঠিত হয়।
- D-8 এর সদর দপ্তর তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত।

D-8 এর সদস্য দেশগুলো হলো:
- তুরস্ক,
- বাংলাদেশ, 
- পাকিস্তান,
- মিশর,
- নাইজেরিয়া,
- মালয়েশিয়া,
- ইন্দোনেশিয়া,
- ইরান।

উৎস: D-8 ওয়েবসাইট।
৫৫০.
বিমসটেক'র সদস্য রাষ্ট্র নয় কোনটি?
  1. ক) মিয়ানমার
  2. খ) থাইল্যান্ড
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) পাকিস্তান
ব্যাখ্যা
বিমসটেক (BIMSTEC-Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক জোট।
এটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। এর স্থায়ী সদরদপ্তর অবস্থিত ঢাকায়। এর বর্তমান সদস্য সংখ্যা ৭টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভূটান। এর মধ্যে প্রথম চারটি দেশ প্রতিষ্ঠাকালীন সদস্য।
উৎসঃ বিমসটেক ওয়েবসাইট।
৫৫১.
ব্রিকস সদস্য রাষ্ট্রগুলোর বাইরের প্রথম কোন রাষ্ট্র New Development Bank (NDB) এর সদস্যপদ লাভ করে?
  1. সংযুক্ত আরব আমিরাত
  2. উরুগুয়ে
  3. বাংলাদেশ
  4. চিলি
ব্যাখ্যা
- New Development Bank (NDB) এর বর্তমান পূর্ণাঙ্গ সদস্য দেশ - ৭টি;
- বাংলাদেশ ৬ষ্ঠতম দেশ হিসেবে New Development Bank (NDB) এর সদস্যপদ লাভ করে - ১৬ সেপ্টেম্বর, ২০২১।
- ব্রিকসের সদস্য রাষ্ট্রগুলোর বাইরের প্রথম কোন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে ব্যাংকটিতে যোগ দেযার সুযোগ দেওয়া হয়। 
- সর্বশেষ ও ৭ম সদস্য - সংযুক্ত আরব আমিরাত (৪ অক্টোবর ২০২১);
- অন্যদিকে উরুগুয়ে প্রস্তাবিত সদস্য দেশ। পূর্ণাঙ্গ সদস্য পদ এখনো লাভ করেনি।
উৎস: ndb.int
৫৫২.
বিশ্বব্যাংক কী ধরনের প্রকল্পে সহায়তা করে?
  1. মুক্তবাণিজ্য সম্প্রসারণ
  2. পরিবেশ সংরক্ষণ
  3. এইডস
  4. বর্ণিত সবগুলো
ব্যাখ্যা
বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক গঠনের সিদ্ধান্ত হয় ১৯৪৪ সালের ৪ জুলাই।
- যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ২৯টি দেশ ব্রেটন উডস চুক্তিতে স্বাক্ষর করে।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- সর্বশেষ সদস্য দেশ নাউরু; ১২ এপ্রিল, ২০১৬ সাল।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ।
- বিশ্বব্যাংক বলতে IBRD (International Bank for Reconstruction and Development) কে বুঝানো হয়।

⇒ বিশ্বব্যাংকের কাজ:
- বিশ্বব্যাংকের উদ্দেশ্য হলো ধনী ও দরিদ্র রাষ্ট্রসমূহের মধ্যকার অর্থনৈতিক বৈষম্য কমিয়ে আনা।
- বিশ্বব্যাংকের চেষ্টা থাকে ধনী রাষ্ট্রের সম্পদকে দরিদ্র রাষ্ট্রের প্রবৃদ্ধিতে রূপান্তর করা।
- দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো, টেকসই দারিদ্র্য বিমোচন।
* দারিদ্র্যের সবচেয়ে বড় কারণ, যুদ্ধ। তাই সদ্য যুদ্ধ থেকে মুক্তি লাভ করা দেশসমূহকে পুনর্গঠনে সাহায্য করে বিশ্বব্যাংক।
* মধ্যম আয়ের দেশসমূহকে দারিদ্রমুক্ত থাকার পথ দেখানো।
* জলবায়ু পরিবর্তন প্রতিরোধে রাষ্ট্রসমূহকে সাহায্য করা।
* এইডস থেকে মুক্তি।
* মুক্তবাণিজ্য সম্প্রসারণ।
* স্বল্প সুদে ঋণ প্রদান করা; সুদ মুক্ত ধার দেওয়া; অনুদান প্রদান; শিক্ষা, অবকাঠামো ইত্যাদির উন্নয়ন; রাষ্ট্রের অর্থনৈতিক, কৃষি ইত্যাদি খাতের আধুনিকায়ন; প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনা ইত্যাদি কাজও করে থাকে বিশ্বব্যাংক।

উৎস: World Bank ওয়েবসাইট।
৫৫৩.
IMF-এর Special Drawing Rights (SDR)-এর মূল্য কয়টি প্রধান মুদ্রার উপর নির্ভর করে? 
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
ব্যাখ্যা

Special Drawing Rights (SDR):
- SDR হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) দ্বারা তৈরি একটি বিশেষ ধরনের মুদ্রা।
- এটা কোনো দেশের স্থানীয় মুদ্রা নয় বরং একটি আন্তর্জাতিক "মুদ্রা ইউনিট" যা বিভিন্ন দেশ তাদের আর্থিক প্রয়োজন মেটাতে ব্যবহার করতে পারে।
- অর্থাৎ, SDR হল IMF-এর তৈরি একটি আন্তর্জাতিক মুদ্রা যা সদস্য দেশের সাহায্য বা সংকট কাটাতে ব্যবহৃত হয়।
- এর মাধ্যমে একটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে যায়।
- নিয়মিত এসডিআরের মূল্যমান হালনাগাদ করা হয়।
- IMF ১৯৬৯ সালে SDR গঠনতন্ত্র সংশোধন করেছিল।

⇒ IMF-এর Special Drawing Rights (SDR)-এর মূল্য ৫টি প্রধান মুদ্রার উপর নির্ভর করে। 
- এগুলো হলো: মার্কিন ডলার (USD), ইউরো (EUR), চীনা রেনমিনবি (CNY), জাপানি ইয়েন (JPY) এবং ব্রিটিশ পাউন্ড (GBP)।
- এটা সরাসরি কোনো দেশের মুদ্রার মতো ব্যবহার হয় না, কিন্তু আন্তর্জাতিক লেনদেন বা দেশগুলোর মধ্যে অর্থ সাহায্য দেওয়ার জন্য কাজ করে।

উৎস: IMF ওয়েবসাইট।

৫৫৪.
বিশ্বব্যাংক মাথাপিছু জাতীয় আয় পরিমাপ করে যে পদ্ধতিতে -
  1. এভারেজ মেথড
  2. সাসটেইন মেথড
  3. ইনকাম মেথড
  4. এটলাস মেথড
ব্যাখ্যা
মাথাপিছু জাতীয় আয় পরিমাপ:
- বিশ্বব্যাংক যে পদ্ধতিতে মাথাপিছু জাতীয় আয় (Gross National Income, GNI) পরিমাপ করে, তাকে বলা হয় এটলাস মেথড।
- একটি দেশের স্থানীয় মুদ্রার মোট জাতীয় আয়কে (জিএনআই) মার্কিন ডলারে রূপান্তর করা হয়।
- এটি একটি বিশেষ পদ্ধতি যা বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থা তুলনা করার জন্য ব্যবহৃত হয়।
- এটলাস মেথডে, দেশগুলোর মাথাপিছু জাতীয় আয় পরিমাপ করতে মুদ্রা বিনিময় হার এবং মৌলিক মূল্য ব্যবহার করা হয়, যাতে আন্তর্জাতিক তুলনা করা সহজ হয়।

⇒ মধ্যম আয়ের দেশ শ্রেণীকরণটি মূলত বিশ্বব্যাংকের।
- বিশ্বব্যাংক সাহায্য দেওয়ার সুবিধার জন্য এই শ্রেণীকরণটি করেছে।

উৎস: i) বিশ্বব্যাংক ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
৫৫৫.
WTO-এর বর্তমান সদস্য -
  1. ১৬৩টি
  2. ১৬৪টি
  3. ১৬৫টি
  4. ১৬৬টি
ব্যাখ্যা
WTO (World Trade Organization):
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা। 
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).
- বাংলাদেশ WTO এর সদস্য হয় ১লা জানুয়ারি, ১৯৯৫ সালে। 

উৎস: World Trade Organization ওয়েবসাইট।
৫৫৬.
ECO কী ধরনের সংস্থা?
  1. অর্থনৈতিক
  2. মানবাধিকার
  3. সামরিক
  4. পরিবেশ
ব্যাখ্যা
ECO:

- ECO -এর পূর্ণরূপ The Economic Cooperation Organization.
- ECO একটি অর্থনৈতিক সহযোগী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালে।
- এর সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশ : আফগানিস্তান, আজারবাইজান, ইরান, তুরস্ক, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।
- Economic Cooperation Organization -এর সদর দপ্তর ইরানের তেহেরানে অবস্থিত।

তথ্যসূত্র - ECO -এর ওয়েবসাইট।
৫৫৭.
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বর্তমান সদস্য কয়টি?
  1. ক) ৫১
  2. খ) ৫৭
  3. গ) ৬৮
  4. ঘ) ৭৭
ব্যাখ্যা

ADB- এর পূর্ণরূপ: Asian Development Bank.
- এটি প্রতিষ্ঠিত হয় ২২ আগস্ট, ১৯৬৬ সালে এবং আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে ১৯ ডিসেম্বর, ১৯৬৬ সালে।
- এর সদর দপ্তর অবস্থিত ম্যানিলা, ফিলিপাইন।
- বর্তমান সদস্য ৬৮টি (প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৩১টি) সদস্য দেশগুলোর মধ্যে - এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের দেশ ৪৯টি এবং এশিয়ার বাইরের দেশ ১৯টি।
সাধারণত এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন জাপান থেকে। এশীয় উন্নয়ন ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট - মাসাতসুগু আসাকাওয়া।

উৎসঃ এডিবি ওয়েবসাইট

৫৫৮.
'বিমসটেক' কী ধরনের সংগঠন?
  1. ক) সামাজিক
  2. খ) রাজনৈতিক
  3. গ) বাণিজ্যিক
  4. ঘ) অর্থনৈতিক
ব্যাখ্যা
বিমসটেক (BIMSTEC- Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক জোট।
BIMSTEC এর বর্তমান মহাসচিব ভুটানের তেনজিন লেকফেল। তিনি ৬ নভেম্বর, ২০২০ সালে যোগদান করেন।
এটি ১৯৯৭ সালের ৬ জুন ব্যাংকক ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়। এর স্থায়ী সদরদপ্তর অবস্থিত ঢাকায়।
এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি এবং বর্তমান সদস্য সংখ্যা ৭টি। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড (প্রথম ৪টি প্রতিষ্ঠাকালীন সদস্য), মিয়ানমার, নেপাল ও ভুটান।
সর্বশেষ সদস্য দেশ নেপাল ও ভুটান ২০০৩ সালে যুক্ত হয়। এই সংস্থাটির সহযোগিতার ক্ষেত্র ১৪টি।
উৎসঃ বিমসটেক ওয়েবসাইট।
৫৫৯.
APEC এর উদ্যোক্তা ছিলেন-
  1. ক) ফিদেল কাস্ত্রো
  2. খ) বব হক
  3. গ) হুগু চাভেজ
  4. ঘ) গাদ্দাফি
ব্যাখ্যা
APEC এর পূর্ণরূপ- Asia Pacific Economic Co-operation। এর উদ্যোক্তা ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হক।
এটি একটি আন্তর্জাতিক অর্থনৈতিক জোট। এটি প্রতিষ্ঠিত হয় ৬ নভেম্বর ১৯৮৯ সালে। এর সদরদপ্তর সিঙ্গাপুরের সিঙ্গাপুর সিটিতে অবস্থিত। এর সদস্য দেশ- ২১টি।
APEC এর ওয়েবসাইট।
৫৬০.
ASEAN জোটের বর্তমান সভাপতি দেশ -
  1. মালয়েশিয়া
  2. সিঙ্গাপুর
  3. লাওস
  4. ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- মিয়ানমার হলো দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ যে আসিয়ানের সদস্য।
- ASEAN জোটের বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।
- আসিয়ান আঞ্চলিক ফোরাম (ASEAN Regional Forum- ARF) এর সদস্য সংখ্যা ২৭টি।
- বাংলাদেশ ARF এর সদস্য।

উৎস: ASEAN ওয়েবসাইট।
৫৬১.
বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকের জননী বলা হয় -
  1. ক) ফেডারেল রিজার্ভ সিস্টেম
  2. খ) ব্যাংক অব ভেনিস
  3. গ) ব্যাংক অব সুইডেন
  4. ঘ) ব্যাংক অব ইংল্যান্ড
ব্যাখ্যা
• ব্যাংক ব্যবস্থা:
- বিশ্বের প্রথম কেন্দ্রীয়ব্যাংক 'স্ভেরিজেস রিকস ব্যাংক' হলেও প্রথম সুসংগঠিত কেন্দ্রীয় ব্যাংক হিসেবে ১৬৯৪ সালের ২৭ জুলাই স্থাপিত হয়  ‘ব্যাংক অব ইংল্যান্ড’।
- ‘ব্যাংক অব ইংল্যান্ড’কে কেন্দ্রীয় ব্যাংকের জননী নামেও অভিহিত করা হয়।
- ব্যাংকিং কার্যক্রমের ধারণা প্রাচীন আমলেও বিদ্যমান ছিল।
- ব্যাংক ব্যবস্থার জননী বলা হয় - মুদ্রাকে।
- তবে বিশ্বের প্রথম সংগঠিত ব্যাংক ধরা হয় ১১৫৭ সালে প্রতিষ্ঠিত ব্যাংক অব ভেনিসকে।
- ১৪০১ সালে প্রতিষ্ঠিত ব্যাংক অব বার্সিলোনা ছিল প্রথম আধুনিক ব্যাংক।
- ১৬৫৬ সালে প্রতিষ্ঠিত ব্যাংক অব সুইডেন ছিল সনদপ্রাপ্ত প্রথম বাণিজ্যিক ব্যাংক।
 
উৎস: সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েবসাইট এবং ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেনি।
৫৬২.
নিচের কোনটি 'বিশ্বব্যাংক' গ্রুপের সদস্য?
  1. IMF
  2. NDB
  3. WTO
  4. IBRD
ব্যাখ্যা

​বিশ্বব্যাংক গ্রুপ:
- আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালে এর কার্যক্রম শুরু হয়।
- IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।
প্রতিষ্ঠানগুলো হলো:
- International Development Association (IDA).
- International Bank for Reconstruction and Development (IBRD).
- International Finance Corporation (IFC).
- Multilateral Investment Guarantee Agency (MIGA).
- International Center for Settlement of Investment Disputes (ICSID).

উৎস: বিশ্বব্যাংকের ওয়েবসাইট।

৫৬৩.
ব্রেটন উডস সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? 
  1. মে, ১৯৪৬ 
  2. আগস্ট, ১৯৪৩
  3. জুলাই, ১৯৪৪ 
  4. জুন, ১৯৪৫
ব্যাখ্যা

ব্রেটন উডস সম্মেলন:
- ১৯৪৪ সালের ১ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ৪৪টি দেশের প্রতিনিধিদের সমন্বয়ে  যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 
- এর উদ্দেশ্য ছিল জার্মানি ও জাপানের সম্ভাব্য পরাজয়ের পরবর্তী বিশ্বে আর্থিক ব্যবস্থা গড়ে তোলা।
- ১৯৪৪ সালে ব্রিটনউডস কনফারেন্সের মাধ্যমে IMF ও বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়।

তথ্যসূত্র: Britannica ও IMF অফিশিয়াল ওয়েবসাইট।

৫৬৪.
নিচের কোন দেশটি Group of Seven (G-7) এর সদস্য নয়?
  1. ক) কানাডা
  2. খ) ইতালি
  3. গ) সুইডেন
  4. ঘ) জাপান
ব্যাখ্যা
- G-7 বা Group of Seven হলো বিশ্বের শিল্পোন্নত সাতটি দেশের সরকার/রাষ্ট্র প্রধানদের অর্থনৈতিক ফোরাম।
দেশগুলো হলো:
- যুক্তরাষ্ট্র
- যুক্তরাজ্য
- ফ্রান্স
- জার্মানি
- ইতালি
- কানাডা
- জাপান
- ২০১৪ সালের পূর্বে রাশিয়া এর সদস্য ছিলো। তখন এর নাম ছিলো G-8।
- এটি ১৯৭৫ সালে গঠিত হয়।

তথ্যসূত্র:- ইউকে জি-৭ ওয়েবসাইট।
৫৬৫.
বিশ্বব্যাংক কত সালে কার্যক্রম শুরু করে? 
  1. ১৯৪৬ সালে 
  2. ১৯৪৫ সালে 
  3. ১৯৪৮ সালে 
  4. ১৯৪৯ সালে 
ব্যাখ্যা

- বিশ্বব্যাংক ১৯৪৬ সালে কার্যক্রম শুরু করে।

বিশ্বব্যাংক :

- বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সহায়তা সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে।
- বিশ্বব্যাংকের অনুষ্ঠানিক লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন।
- বিশ্বব্যাংক ১৯৪৬ সালে তার কার্যক্রম শুরু করে।
- সারা বিশ্বের ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা।
- সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন, ডি.সি. তে।

এছাড়াও,
- বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি সংস্থার সমন্বয়ে গঠিত।
- IBRD, IDA, IFC, ICSID, MIGA.

উৎস:  বিশ্বব্যাংক ওয়েবসাইট।

৫৬৬.
বিশ্বব্যাংক গ্রুপ -এর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান কয়টি?
  1. ২টি
  2. ৩টি
  3. ৫টি
  4. ৬টি
ব্যাখ্যা

বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক প্রতিষ্ঠা লাভ করে ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- এর কার্যক্রম শুরু হয় জুন, ১৯৪৬ সালে।
​- বিশ্বব্যাংক- এর দাপ্তরিক নাম: IBRD (International Bank for Reconstruction and Development)।
- বর্তমান সদস্য দেশ ১৮৯টি।
- “বিশ্বব্যাংক গ্রুপ” বা  WBG-এর অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান ৫ টি যথা- IBRD, IDA, IFC, MIGA ও  ICSID।
- বিশ্বব্যাংক দুটি প্রধান প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত (IBRD) ও (IDA)। [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।

৫৬৭.
বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO এর প্রধানের পদবি কী?
  1. ক) প্রশাসক
  2. খ) পরিচালক
  3. গ) মহাপরিচালক
  4. ঘ) ব্যবস্থাপক
ব্যাখ্যা
বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO
▪ WTO (World Trade Organisation) ১ জানুয়ারি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
▪ পূর্বসূরী সংস্থা - General Agreement on Tariffs and Trade (GATT)।
▪ সদস্য সংখ্যা - ১৬৬টি দেশ।
▪ সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
▪ Ngozi Okonjo-Iweala বিশ্ব বাণিজ্য সংস্থার সপ্তম মহাপরিচালক। তিনি ১ মার্চ ২০২১ সালে দায়িত্ব গ্রহন করেন। তিনি প্রথম মহিলা এবং প্রথম আফ্রিকান হিসেবে মহাপরিচালকের দায়িত্ব পালন করে। তার মেয়াদ ৩১ আগস্ট ২০২৫-এ শেষ হবে।
▪ WTO - এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী অঙ্গ ‘Ministerial Conference’ এবং এটি ২ বছর পর পর অনুষ্ঠিত হয়।
▪ WTO এর ১২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (MC12) ১২ থেকে ১৭ জুন ২০২২ সালে জেনেভায় WTO এর সদরদপ্তরে অনুষ্ঠিত হয়। 
▪ এছাড়া বানিজ্য বিরোধ নিষ্পত্তি ও বানিজ্য নীতি পর্যবেক্ষণকারী অঙ্গ হচ্ছে ‘General Council Meeting’। 

তথ্যসূত্র: WTO ওয়েবসাইট।
৫৬৮.
Bretton Woods সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়?
  1. যুক্তরাজ্যে
  2. ফ্রান্সে
  3. রাশিয়া
  4. যুক্তরাষ্ট্রে
ব্যাখ্যা
Bretton Woods Conference:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ১৯৪৪ সালে জার্মানি ও জাপানের প্রত্যাশিত পরাজয়ের পর যুদ্ধোত্তর সময়ে যুদ্ধবিদ্ধত দেশ সমূহের পুনর্গঠন ও আর্থিক সহায়তা এবং আন্তর্জাতিক  বানিজ্যের রূপরেখা নির্ধারণের জন্য যুক্তরাষ্ট্রে বিশ্বের ৪৪টি দেশের নেতারা এক সম্মেলনে অংশ নেন।
- এই সম্মেলনকে ব্রেটন উডস কনফারেন্স (Bretton Woods Conference) বলা হয়।
- সম্মেলনটি অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে।
- সময়: ১৯৪৪ সালের ১-২২ জুলাই।
- এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তা Harry Dexter White এবং ব্রিটিশ অর্থনীতিবিদ John Maynard Keynes |
- তাদের দুই জনকে বিশ্বব্যাংক ও IMF এর Founding Fathers বলা হয়।

উৎস: World Bank Group.
৫৬৯.
ICSID এর কাজ কোনটি?
  1. বেসরকারি খাতের উন্নয়ন সাধন
  2. বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদান
  3. পুঁজি বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি
  4. স্বল্পোন্নত দেশগুলোকে ঋণ দান
ব্যাখ্যা
ICSID:
- এটি বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- ICSID এর পূর্ণরূপ International Centre for Settlement of Investment Disputes.
- এটি সদস্য দেশগুলোর মধ্যে পুঁজি বিনিয়োগ জনিত বিরোধ নিষ্পত্তি করে থাকে।
- প্রতিষ্ঠিত হয়: ১৪ অক্টোবর, ১৯৬৬ সালে।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান সদস্য: ১৫৮টি দেশ। (জুন, ২০২৫)
- বাংলাদেশ ICSID এর সদস্য পদ লাভ করে ১৯৮০ সালে।

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৫৭০.
বর্তমানে পৃথিবীর সবচেয়ে শক্ত মুদ্রা কোনটি?
  1. ক) Euro
  2. খ) Yen
  3. গ) Dollar
  4. ঘ) Pound
ব্যাখ্যা

- The U.S. Dollar Is the Strongest World Currency
The relative strength of the U.S. economy supports the value of the dollar. It's the reason the dollar is the most powerful currency.
In the foreign exchange market, the dollar rules. Around 90% of forex trading involves the U.S. dollar.
Almost 40% of the world's debt is issued in dollars. As a result, foreign banks need a lot of dollars to conduct business.
The 1944 Bretton Woods agreement kickstarted the dollar into its current position.

৫৭১.
IBRD এর বর্তমান (২০২৪) সদস্য দেশ কয়টি?
  1. ১৮৭টি
  2. ১৮৮টি
  3. ১৮৯টি
  4. ১৯০টি
ব্যাখ্যা
IBRD:
- IBRD এর পূর্ণরূপ International Bank for Reconstruction and Development.
- এটি হল একটি বিশ্বব্যাপী উন্নয়ন সমবায় যা ১৮৯টি সদস্য দেশের মালিকানাধীন। (জুলাই, ২০২৪)
- বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হিসাবে, এটি মধ্য-আয়ের এবং ঋণযোগ্য নিম্ন-আয়ের দেশগুলিকে ঋণ, গ্যারান্টি, ঝুঁকি ব্যবস্থাপনা পণ্য এবং উপদেষ্টা পরিষেবা প্রদান করে।
- আঞ্চলিক এবং বিশ্বব্যাপী প্রতিক্রিয়া সমন্বয় করে বিশ্বব্যাংক গ্রুপের লক্ষ্যকে সমর্থন করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপকে পুনর্গঠনে সহায়তা করার জন্য ১৯৪৪ সালে তৈরি, IBRD বিশ্বব্যাংক গঠনের জন্য সবচেয়ে দরিদ্র দেশগুলির জন্য আমাদের তহবিল IDA-এর সাথে যোগ দেয়।
- সংস্থাটি উন্নয়নশীল দেশগুলির সরকারী ও বেসরকারী খাতের সাথে দারিদ্র্য হ্রাস এবং ভাগ করা সমৃদ্ধি গড়ে তোলার জন্য ঘনিষ্ঠভাবে কাজ করে।

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৫৭২.
কোন সংস্থাকে Soft Loan Window বলা হয়?
  1. IBRD
  2. IFC
  3. IDA
  4. MIGA
ব্যাখ্যা
- সহজ শর্তে ঋণ প্রদান করায় IDA-কে Soft Loan Window বলা হয়।

IDA:
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, IDA তাদের সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে, এজন্যে এটি Soft Loan Window নামে পরিচিত।
- IDA ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে।

বিশ্বব্যাংক গ্রুপ:
- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।

প্রতিষ্ঠানগুলো হলো:
→ International Bank for Reconstruction and Development (IBRD).
→ International Center for Settlement of Investment Disputes (ICSID).
→ Multilateral Investment Guarantee Agency (MIGA).
→ International Development Association (IDA).
→ International Finance Corporation (IFC).

সূত্র: World Bank ওয়েবসাইট।
৫৭৩.
'International Development Association' এর সদস্য দেশ কতটি? (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. ১৭২টি
  2. ১৭৩টি
  3. ১৭৪টি
  4. ১৭৫টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

IDA:
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, IDA তাদের সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে। এজন্যে IDA এ  Soft Loan Window নামে পরিচিত।
- IDA ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি।
- সর্বশেষ সদস্য সুরিনাম (অক্টোবর ২০২৪ জয়েন করে)।
- সদস্য দেশগুলোর যথাক্রমে বেসরকারি খাতের উন্নয়নে এবং বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদান করে থাকে।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে।

উৎস: World Bank ওয়েবসাইট।
৫৭৪.
IMF-এর বিশেষ Drawing Rights (SDR) কী?
  1. একটি আন্তর্জাতিক মুদ্রা
  2. একটি ঋণ সুবিধা
  3. একটি কর ব্যবস্থা
  4. একটি শেয়ার বাজার ইন্ডেক্স
ব্যাখ্যা
SDR:
- SDR-এর পূর্ণরূপ: Special Drawing Rights.
- SDR হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) দ্বারা তৈরি একটি বিশেষ ধরনের মুদ্রা।
- এটা কোনো দেশের স্থানীয় মুদ্রা নয় বরং একটি আন্তর্জাতিক "মুদ্রা ইউনিট" যা বিভিন্ন দেশ তাদের আর্থিক প্রয়োজন মেটাতে ব্যবহার করতে পারে।
- এটা এমনভাবে তৈরি হয়েছে যেন বিশ্বের দেশগুলো একে ব্যবহার করে তাদের অর্থনৈতিক সমস্যা সমাধান করতে পারে।
- উদাহরণ হিসেবে, যদি কোনো দেশের মুদ্রার দাম কমে যায় বা তারা আর্থিক সংকটে পড়ে, তখন তারা SDR ব্যবহার করে IMF থেকে সাহায্য নিতে পারে।

⇒ SDR এর মূল্য কয়েকটি প্রধান মুদ্রা: মার্কিন ডলার (USD), ইউরো (EUR), চীনা রেনমিনবি (CNY), জাপানি ইয়েন (JPY) এবং ব্রিটিশ পাউন্ড (GBP) ওপর নির্ভর করে।
- এটা সরাসরি কোনো দেশের মুদ্রার মতো ব্যবহার হয় না, কিন্তু আন্তর্জাতিক লেনদেন বা দেশগুলোর মধ্যে অর্থ সাহায্য দেওয়ার জন্য কাজ করে।
= অর্থাৎ, SDR হল IMF এর তৈরি একটি আন্তর্জাতিক মুদ্রা যা দেশের জন্য সাহায্য বা সংকট কাটাতে ব্যবহৃত হয়।
- এর মাধ্যমে একটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে যায়।
- নিয়মিত এসডিআরের মূল্যমান হালনাগাদ করা হয়।
- SDR-এর মান প্রতিদিন লন্ডনের সময় দুপুরের দিকে পর্যবেক্ষণ করা স্পট এক্সচেঞ্জ হারের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়।
- IMF ১৯৬৯ সালে SDR গঠনতন্ত্র সংশোধন করেছিল।

উল্লেখ্য,
- ১৯৭১ সালের ১৫ আগষ্ট যখন মার্কিন ডলারের সাথে স্বর্ণের সম্পর্ক সাময়িকভাবে স্থগিত করা হয় তখন ব্রেটন উডস চুক্তি ভেঙ্গে পড়ে।
- যার ফলে ১৯৭৩ সালে SDR-কে পুনরায় সজ্ঞায়িত করা হয় এবং সংযুক্ত করা হয় একের অধিক মূদ্রার ঝুড়ির সাথে।
- মূলত তিনটি উৎস থেকে আইএমএফ তহবিল বা অর্থ সংগ্রহ করে।
- সদস্য চাঁদা, ঋণ গ্রহণ ও দ্বিপক্ষীয় ঋণচুক্তি।

উৎস: IMF ওয়েবসাইট।
৫৭৫.
আইএমএফের সাথে বাংলাদশের চলমান ঋণ কর্মসূচীর পরিমান কত? [ডিসেম্বর ২০২৪]
  1. ৩৭০ কোটি মার্কিন ডলার
  2. ৪৭০ কোটি মার্কিন ডলার
  3. ৫৭০ কোটি মার্কিন ডলার
  4. ৭৭০ কোটি মার্কিন ডলার
ব্যাখ্যা
⇒ আইএমএফ ও বাংলাদেশ ঋণ কর্মসূচি: 
- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চার দশমিক সাত বিলিয়ন ডলার(৪৭০ কোটি মার্কিন ডলার) ঋণ কর্মসূচির চতুর্থ কিস্তি পেতে ১২টি শর্তের সবগুলোই পূরণের পথে থাকলেও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে আছে বাংলাদেশ।
- আইএমএফের শর্তাবলী পর্যালোচনা করতে আইএমএফ মিশনের প্রধান ক্রিস পাপাদাকিসের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ২০২৪ সালের ৩ থেকে ১৭ ডিসেম্বর বাংলাদেশ সফর করবে।
- আইএমএফের শর্তগুলোর মধ্যে আছে নিট আন্তর্জাতিক রিজার্ভ, বাজেট ঘাটতি, আন্তর্জাতিক লেনদেনর ভারসাম্য, রিজার্ভ মানি, কর রাজস্ব, অগ্রাধিকার সামাজিক ব্যয় এবং সরকারের মূলধন বিনিয়োগ।
- আইএমএফের লক্ষ্যমাত্রা অনুযায়ী জুন পর্যন্ত সরকারের কর আদায়ের কথা ছিল তিন লাখ ৯৪ হাজার ৫৩০ কোটি টাকা।
- ৩০ জুনের মধ্যে নিট আন্তর্জাতিক রিজার্ভের প্রাথমিক লক্ষ্যমাত্রা ছিল ২০ দশমিক ১১ বিলিয়ন ডলার।
- তবে মে মাসের শেষের দিকে আইএমএফ তা কমিয়ে ১৪ দশমিক ৭৯ বিলিয়ন ডলারে নামিয়ে আনে।
- ৩০ জুন পর্যন্ত বাংলাদেশের নিট আন্তর্জাতিক রিজার্ভ ছিল ১৬ দশমিক ৭০ বিলিয়ন ডলার।

⇒ এক নজরে IMF:
- The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর।
- কার্যক্রম শুরু করে ১৯৪৭ সালের ১লা মার্চে।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯১টি।
- IMF এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। [ডিসেম্বর ২০২৪]
- IMF এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।। 
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF এর সদস্যপদ লাভ করে।
-  IMF এর রিজার্ভ মুদ্রা ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।
- এর দাপ্তরিক ভাষা ৩টি (ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ)।

তথ্যসূত্র: IMF ওয়েবসাইট ও প্রথম আলো নিউজ।
৫৭৬.
বিশ্বব্যাংক -এর কোন অঙ্গ সংগঠনটি সহজ শর্তে ঋণ প্রদান করে?
  1. IFC
  2. IDA
  3. MIGA
  4. ICSID
ব্যাখ্যা

বিশ্বব্যাংক গ্রুপ:
- IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
- IBRD এর পূর্ণরূপ হলো: International Bank for Reconstruction and Development.
- ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে IBRD এর আত্মপ্রকাশ ঘটে।
- তবে আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালের জুন মাসে এর কার্যক্রম শুরু হয়।
- Bretton Woods Institutions এর অন্তর্ভূক্ত প্রতিষ্ঠান দুটি।
- IMF ও World Bank ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে এ দুটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লাভ করে।
- তাই IMF ও IBRD এই দুটি প্রতিষ্ঠানকে ব্রেটন উডস জমজ বলা হয়।
- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।

- প্রতিষ্ঠানগুলো হলো:
1. International Bank for Reconstruction and Development (IBRD).
2. International Finance Corporation (IFC).
3. Multilateral Investment Guarantee Agency (MIGA).
4 International Center for Settlement of Investment Disputes (ICSID).
5.International Development Association (IDA).

⇒ IDA:
- IDA-এর পূর্ণরূপ: International Development Association.
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, IDA তাদের সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে।
- এজন্যে এটি Soft Loan Window নামে পরিচিত।
- IDA ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির বর্তমান সদস্য সংখ্যা ১৭৪টি।
- সর্বশেষ সদস্য বুলগেরিয়া।
- IDA সদস্য দেশগুলোর যথাক্রমে বেসরকারি খাতের উন্নয়নে এবং বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদান করে থাকে।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ IDA থেকে সবচেয়ে বেশি সাহায্য পায়।
- বাংলাদেশ IDA-১০৯তম এবং World Bank-এর ১১৮তম সদস্য।

উৎস: World Bank ওয়েবসাইট।

৫৭৭.
কোন সম্মেলনের মাধ্যমে IMF প্রতিষ্ঠিত হয়?
  1. ন্যাম সম্মেলন
  2. ব্রেটন উডস সম্মেলন
  3. ভিয়েনা সম্মেলন
  4. স্টকহোম সম্মেলন
ব্যাখ্যা
IMF:
- ১৯৪৪ সালে অনুষ্ঠিত ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে IMF প্রতিষ্ঠিত হয়।

- IMF এর পূর্ণরূপ The International Monetary Fund.
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এর সদরদপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF এর সদস্যপদ লাভ করে।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯০টি।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা।
- IMF এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।

অন্যদিকে: 
- ভিয়েনা কনভেনশন হলো ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক চুক্তি।
- স্টকহোম সম্মেলনে জাতিসংঘ পরিবেশ বিষয়ক কর্মসূচী বা United Nations Environment Programme (UNEP) গঠিত হয়। 

সূত্র- IMF ওয়েবসাইট। 
৫৭৮.
ব্রেটন উডস ইনস্টিটিউট নিম্নের কোন সংস্থাকে বোঝায়?
  1. বিশ্বব্যাংক
  2. ইউএনডিপি
  3. আন্তর্জাতিক মুদ্রা তহবিল
  4. ক ও গ
ব্যাখ্যা
ব্রেটন উডস ইনস্টিটিউট:
- ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ব্রেটন উডস সম্মেলন অনুষ্ঠিত হয়।
- বিশ্বের ৪৪টি দেশের নেতারা এই সম্মেলনে অংশ নেন।
- এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের হ্যারি ডেক্সটার হোয়াইট এবং ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস।
- সেই সম্মেলনে দুইটি প্রতিষ্ঠান সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়: আইএমএফ এবং বিশ্বব্যাংক।
- ব্রেটন উডস সম্মেলনে জন্ম হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংকসহ আরও কয়েকটি আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান যেগুলো সম্মিলিতভাবে ব্রেটন উডস ইনস্টিটিউট নামে পরিচিত।

উৎস: i) World Bank Group.
ii) U.S. Department of State (.gov).
৫৭৯.
APTA চুক্তিভুক্ত দেশ কয়টি?
  1. ক) চারটি
  2. খ) সাতটি
  3. গ) নয়টি
  4. ঘ) আটটি
ব্যাখ্যা
- APTA (Asia-Pacific Trade Agreement) হলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৭টি দেশের একটি অগ্রাধিকারমূলক আঞ্চলিক বাণিজ্য চুক্তি।
- এটি ১৯৭৫ সালে ব্যাকংক এগ্রিমেন্ট নামে স্বাক্ষরিত হয়। ২০০৫ সালে এটি সংশোধন করে এর নামকরণ করা হয় Asia Pacific Trade Agreement.
APTA ভুক্ত দেশগুলো হলো:
- বাংলাদেশ
- ভারত
- চীন
- শ্রীলংকা
- লাওস
- দক্ষিণ কোরিয়া
- মঙ্গোলিয়া (সর্বশেষ সদস্য)।
(তথ্যসূত্রঃ এসকাপ ওয়েবসাইট)
৫৮০.
বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের মেয়াদ কত বছর?
  1. ২ বছর
  2. ৩ বছর
  3. ৪ বছর
  4. ৫ বছর
ব্যাখ্যা

বিশ্ব ব্যাংক:
- ঐতিহ্যগতভাবে যুক্তরাষ্ট্র থেকে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হয়।
- বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের মেয়াদ: ৫ বছর।
- প্রথম প্রেসিডেন্ট: ইউজিন মেয়ার।
- বর্তমানে প্রেসিডেন্ট: অজয় বাঙ্গা। (জুলাই, ২০২৫)
- তিনি বিশ্বব্যাংকের ১৪ তম প্রেসিডেন্ট।
- ২০২৩ সালের ২ জুন তিনি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।

তথ্যসূত্র - বিশ্ব ব্যাংক ওয়েবসাইট।

৫৮১.
বর্তমানে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ (Chief Economist) কে?
  1. এনগোজি ওকোনজো-ইওয়ালা
  2. ইন্ডারমিত গিল 
  3. গীতা গোপীনাথ
  4. ডেভিড মালপাস
ব্যাখ্যা

ইন্ডারমিত গিল (Indermit Gill):
-  ইন্ডারমিত গিল বর্তমানে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও ডেভেলপমেন্ট ইকোনমিকস-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
- তিনি প্রবৃদ্ধি, দারিদ্র্য, প্রতিষ্ঠান, সংঘাত এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে সরকারগুলোর সঙ্গে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন।
- ২০২২ সালের ১ সেপ্টেম্বর এ পদে যোগদানের আগে তিনি Vice President for Equitable Growth, Finance, and Institutions হিসেবে দায়িত্বে ছিলেন।
- তার অন্যতম অবদান হলো “মধ্যম আয়ের ফাঁদ” (middle-income trap) ধারণাটি প্রবর্তন, যা অর্থনৈতিক গবেষণায় ব্যাপক স্বীকৃতি পেয়েছে।
- তিনি ঋণ সংকট, সবুজ প্রবৃদ্ধি, প্রাকৃতিক সম্পদের ব্যবহার, শ্রমবাজার, দারিদ্র্য ও বৈষম্য নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা প্রকাশ করেছেন।

তথ্যসূত্র: বিশ্বব্যাংকের ওয়েবসাইট।

৫৮২.
GCC জোটের সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) মানামা
  2. খ) দোহা
  3. গ) রিয়াদ
  4. ঘ) জেদ্দা
ব্যাখ্যা
- GCC (Gulf Cooperation Counscil) হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের ৬টি দেশের সমন্বয়ে গঠিত একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- এটি ১৯৮১ সালে গঠিত হয়।
- এর সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।
- বর্তমান মহাসচিব ড. নায়েফ আল হাজরাফ।
- এর সদস্য সংখ্যা ৬টি।
এগুলো হলো:
- সৌদি আরব
- সংযুক্ত আরব আমিরাত
- কাতার
- কুয়েত
- বাহরাইন এবং
- ওমান।
(তথ্যসূত্র: জিসিসি ওয়েবসাইট)
৫৮৩.
বিশ্বব্যাংক প্রথম কোন দেশকে ঋণ প্রদান করে?
  1. ইতালি
  2. ভারত 
  3. ফ্রান্স 
  4. জাপান
ব্যাখ্যা

• বিশ্বব্যাংক:
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রিটনউডসে প্রতিষ্ঠিত হয়।
- কার্যক্রম শুরু: জুন, ১৯৪৬ সাল।
- সদস্য দেশ: ১৮৯টি । [নভেম্বর, ২০২৫]
- সর্বশেষ সংযুক্ত সদস্য: নাউরু । [নভেম্বর, ২০২৫] 
- সদর দপ্তর: ওয়াশিংটন ডি সি, যুক্তরাষ্ট্র।
-  বিশ্বব্যাংক থেকে প্রথম ঋণ দেওয়া হয়েছিল ফ্রান্সকে, এবং পরবর্তীতে অন্যান্য ইউরোপীয় দেশকেও ঋণ প্রদান করা হয়।

তথ্যসূত্র: বিশ্বব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট।

৫৮৪.
IFC কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৫৬ সালে
  2. ১৯৬০ সালে
  3. ১৯৬৩ সালে
  4. ১৯৬৬ সালে
ব্যাখ্যা
- IFC (International Finance Corporation) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান যা ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদস্য সংখ্যা ১৮৫টি।
- IFC এর সদরদপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে।
(তথ্যসূত্রঃ IFC ওয়েবসাইট)
৫৮৫.
‘Piecing together the poverty puzzle’ প্রতিবেদন কোন সংস্থা প্রকাশ করে?
  1. World Bank
  2. IMF
  3. WTO
  4. IDB
ব্যাখ্যা
বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক গঠনের সিদ্ধান্ত হয় ১৯৪৪ সালের ৪ জুলাই।
- যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ২৯টি দেশ ব্রেটন উডস চুক্তিতে স্বাক্ষর করে।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য,
- ‘Piecing together the poverty puzzle’ নামক প্রতিবেদনটি World Bank প্রকাশ করে।

উৎস: World Bank ওয়েবসাইট।
৫৮৬.
Special Drawing Rights (SDR) কোন সংস্থা দ্বারা প্রবর্তিত?
  1. UN
  2. IMF
  3. WTO
  4. World Bank
ব্যাখ্যা

Special Drawing Rights (SDR):
- The International Monetary Fund (IMF) ১৯৬৯ সালে Special Drawing Rights (SDR) সিস্টেম প্রবর্তন করে।
- SDR হলো একটি আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ, যা IMF তার সদস্য দেশগুলোর সরকারি রিজার্ভ সম্পদকে সম্পূরক হিসেবে প্রবর্তন করেছে।
- SDR কোনো মুদ্রা নয়। এটি IMF সদস্য দেশগুলোর স্বাধীনভাবে ব্যবহারযোগ্য মুদ্রার উপর একটি সম্ভাব্য দাবিকে প্রকাশ করে।
​- এর মাধ্যমে একটি দেশ সহজে তরল সম্পদ (Liquidity) পেতে পারে।
- SDR কে IMF এর ভার্চুয়াল মুদ্রাও বলা হয়।
- এটির মান IMF স্বীকৃত পাঁচটি আন্তর্জাতিক মুদ্রার গড় বিনিময় হারের মাধ্যমে নির্ধারিত হয়।

​মুদ্রা গুলো নিম্নরুপ:
- মার্কিন ডলার (মার্কিন মুদ্রা)।
- ইউরো (Euro),
- ইউয়ান/রেনমিনবি(Yuan) (চাইনিজ মুদ্রা)।
- ইয়েন (Yen) (জাপানিজ মুদ্রা )। 
- পাউন্ড (Pound) ( ব্রিটিশ মুদ্রা)।

উৎস: IMF ওয়েবসাইট।

৫৮৭.
নিচের কোনটি 'Economic Cooperation Organization (ECO)' এর সদস্য দেশ নয়?
  1. ক) ইরান
  2. খ) পাকিস্তান
  3. গ) তুর্কিয়ে
  4. ঘ) বাংলাদেশ
ব্যাখ্যা
• ECO - এর পূর্ণরূপ – 'Economic Cooperation Organization'। 
- এটি ইরান, পাকিস্তান এবং তুরস্ককে নিয়ে ১৯৬৪ সালে 'Regional Cooperation for Development' ( RCD) নামে প্রথমে প্রতিষ্ঠিত হয়, যা ঘ পরবর্তীতে ১৯৮৫ সালে "ECO" নামকরণ করা হয়।
- প্রতিষ্ঠাকাল: ২৮ নভেম্বর, ১৯৮৫ সাল।
- সদস্য সংখ্যা: ১০টি দেশ
- আফগানিস্তান, আজারবাইজান, ইরান, তুরস্ক, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৩টি দেশ (ইরান, পাকিস্তান ও তুরস্ক) 
- সদরদপ্তর: তেহরান, ইরান

তথ্যসূত্র: ECO ওয়েবসাইট
৫৮৮.
বিশ্বব্যাংকের কোন সংস্থা উন্নয়নশীল দেশে স্বল্প সুদে ও সুদমুক্ত ঋণ প্রদান করে?
  1. IBRD
  2. IFC
  3. IDA 
  4. MIGA
ব্যাখ্যা

The International Development Association (IDA): 
- প্রতিষ্ঠাকাল:  ১৯৬০ সাল।
- সদস্য: ১৭৫ টি দেশ।
- সর্বশেষ সদস্য: সুরিনাম ( আগস্ট, ২০২৫)
- সদর দপ্তর: ওয়াশিংটন ডি সি।
-  IDA নিম্ন-আয়ের দেশগুলোকে সহজ শর্তে, স্বল্প সুদে বা সুদমুক্ত ঋণ প্রদান করে। \
- IDA-এর ঋণের সুদের হার শূন্য বা খুবই কম থাকে এবং ঋণ শোধের মেয়াদ ৩০ থেকে ৪০ বছর পর্যন্ত বাড়ানো হয়।

তথ্যসূত্র: বিশ্বব্যাংকের  অফিশিয়াল ওয়েবসাইট।

৫৮৯.
বিশ্বব্যাংকের সভাপতি সাধারণত কোন দেশের নাগরিক হয়ে থাকেন?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. জার্মানি
  4. যে কোন দেশের
ব্যাখ্যা

বিশ্বব্যাংক:
- উন্নয়নশীল দেশগুলোর আর্থ-সামাজিক উন্নতি বিধানের লক্ষ্যে বিশ্বব্যাংক সংস্থাটি ঋণ প্রদান করে থাকে।
- ১৯৪৪ সালে ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে সৃষ্টি হওয়া চারটি সংস্থার একটি হলো বিশ্বব্যাংক।
- ওয়াশিংটন ডিসিতে সংস্থাটির প্রধান কার্যালয় অবস্থিত। 

⇒ বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা মনোনীত এবং মার্কিন নাগরিক হয়ে থাকে।
- বিশ্বব্যাংকের প্রথম প্রেসিডেন্টের নাম ইউগেন মেয়ার।
- বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্টের নাম অজয় বঙ্গ।

উৎস: World Bank ওয়েবসাইট।

৫৯০.
উন্নয়নশীল দেশ সমূহের জন্য 'Generalised System of Preferences' (GSP) সুবিধা নির্ধারন করে-
  1. ক) UNCTAD
  2. খ) WTO
  3. গ) World Bank
  4. ঘ) IMF
ব্যাখ্যা
UNCTAD উন্নয়নশীল দেশ সমূহের জন্য Generalised System of Preferences (GSP) সুবিধা নির্ধারন করে থাকে।
 ▪ বর্তমান প্রধান (মহাসচিব) — রেবেকা গ্রিন্সপান (কোস্টারিকা)। ১৩ সেপ্টেম্বর ২০২১ সালে ৪ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেন। তিনি প্রথম নারী এবং মধ্য আমেরিকান যিনি UNCTAD-এর সেক্রেটারি—জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। 

উল্লেখ্য,
• UNCTAD - এর পূর্ণরূপ - United Nations Conference on Trade and Development. 
• জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলন সংস্থা হচ্ছে UNCTAD এবং এটি জাতিসংঘের একটি আন্তঃরাষ্ট্রীয় স্থায়ী অঙ্গ। জাতিসংঘের দপ্তরের অধীনে থেকে এটি বানিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন বিষয়ে কাজ করে থাকে।
• এটি প্রতিষ্ঠিত হয় ৩০ ডিসেম্বর ১৯৬৪ সালে।
• এর বর্তমান সদস্য দেশ ১৯৫টি।
• সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।    

তথ্যসূত্র:- UNCTAD এর ওয়েবসাইট।
৫৯১.
বিশ্বব্যাংকে বর্তমানে সবচেয়ে বেশি ভোটিং পাওয়ার কোন দেশের?
  1. ক) চীন
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) জাপান
  4. ঘ) জার্মানি
ব্যাখ্যা
বিশ্বব্যাংকে সবচেয়ে বেশি ভোটিং পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের। IBRD তে যুক্তরাষ্ট্রের শেয়ার ১৬.৫৫ শতাংশ এবং ভোটিং পাওয়ার ১৫.৭৬ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ ভোটিং পাওয়ার জাপানের ৭.৬৬ শতাংশ। তৃতীয় চীনের ৪.৭২ শতাংশ। জার্মানির ভোটিং পাওয়ার ৪.১৯ শতাংশ। বাংলাদেশের ভোটিং পাওয়ার ০.২৯ শতাংশ।
(সূত্র: বিশ্বব্যাংক ওয়েবসাইট)
৫৯২.
IBRD এর বর্তমান সদস্য সংখ্যা কত? (সেপ্টেম্বর, ২০২৫)
  1. ১৮৬টি
  2. ১৮৮টি
  3. ১৮৯টি
  4. ১৯০টি
ব্যাখ্যা

IBRD:
- IBRD এর পূর্ণরূপ International Bank for Reconstruction and Development.
- বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হিসাবে, এটি মধ্য-আয়ের এবং ঋণযোগ্য নিম্ন-আয়ের দেশগুলিকে ঋণ, গ্যারান্টি, ঝুঁকি ব্যবস্থাপনা পণ্য এবং উপদেষ্টা পরিষেবা প্রদান করে।
- বর্তমান সদস্য: ১৮৯টি। (সেপ্টেম্বর, ২০২৫)
- আঞ্চলিক এবং বিশ্বব্যাপী প্রতিক্রিয়া সমন্বয় করে বিশ্বব্যাংক গ্রুপের লক্ষ্যকে সমর্থন করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপকে পুনর্গঠনে সহায়তা করার জন্য ১৯৪৪ সালে তৈরি, IBRD বিশ্বব্যাংক গঠনের জন্য সবচেয়ে দরিদ্র দেশগুলির জন্য আমাদের তহবিল IDA-এর সাথে যোগ দেয়।
- সংস্থাটি উন্নয়নশীল দেশগুলির সরকারী ও বেসরকারী খাতের সাথে দারিদ্র্য হ্রাস এবং ভাগ করা সমৃদ্ধি গড়ে তোলার জন্য ঘনিষ্ঠভাবে কাজ করে।

সূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।

৫৯৩.
নিচের কোন সংস্থাটি ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে গঠিত হয়?
  1. IMF
  2. NATO
  3. UNO
  4. UNEP
ব্যাখ্যা
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF):
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) একটি বৈশ্বিক সংস্থা যা অর্থনৈতিক স্থিতিশীলতা ও মুদ্রানীতির সহযোগিতা নিশ্চিত করার মাধ্যমে ১৯১টি সদস্য দেশের টেকসই প্রবৃদ্ধি ও সমৃদ্ধি অর্জনে সহায়তা করে।
- প্রতিষ্ঠিত: ১৯৪৪ সালে, ১৯৩০-এর মহামন্দার পর অর্থনৈতিক সহযোগিতার কাঠামো গঠনের লক্ষ্যে।
- প্রাথমিক সদস্য সংখ্যা: ৪৪টি দেশ।
- বর্তমান সদস্য: ১৯১টি দেশ।
- ঋণ সক্ষমতা: প্রায় ১ ট্রিলিয়ন ডলার।
- অর্থায়নের উৎস: সদস্য দেশগুলোর মূলধনী সাবস্ক্রিপশন (কোটা)।
- বিশ্বব্যাংক ও IMF ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে গঠিত হয়। 

উৎস: IMF ওয়েবসাইট।
৫৯৪.
LDC stands for-
  1. ক) Least developed country
  2. খ) Last Diabetic council
  3. গ) Lower Division court
  4. ঘ) Least Diagnosed concern
ব্যাখ্যা

- LDC (Least Developed Countries) হলো জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ১৯৭১ সালে তৈরিকৃত বিশ্বের সবচেয়ে অনুন্নত দেশসমূহের একটি তালিকা।
- বাংলাদেশ ১৯৭৫ সালে LDC তালিকায় অন্তর্ভুক্ত হয়।
- বর্তমানে LDC তালিকায় ৪৪টি দেশ রয়েছে। এ পর্যন্ত মোট ৮টি দেশ LDC তালিকা থেকে উত্তরণ করতে সমর্থ হয়েছে।
- বাংলাদেশ ২০১৮ সালে প্রথমবারের মতো LDC তালিকা থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে। অর্জিত লক্ষ্যসমূহ ২০২১ সাল পর্যন্ত অক্ষুন্ন থাকায় ২০২৬ সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে LDC তালিকা থেকে বের হয়ে যাবে।

সোর্সঃ জাতিসংঘ ওয়েবসাইট।

৫৯৫.
সম্প্রতি কোন দেশ NATO তে ৩১ তম সদস্য হিসেবে যোগ দিয়েছে?
  1. কানাডা
  2. সাইপ্রাস
  3. ফিনল্যান্ড
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
ন্যাটো: 
- নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) প্রধানত একটি সামরিক জোট।
- এই সংস্থা ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হয়। 
- ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। 
- বর্তমানে ন্যাটোর সদস্য ৩১ টি। 

- নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনে এর সর্বশেষ বা ৩১তম সদস্য দেশ ফিনল্যান্ড। 
- ৩১ তম সদস্য রাষ্ট্র হিসেবে ৪ এপ্রিল, ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে ন্যাটোতে যোগ দেয় ফিনল্যান্ড। 
- বেলজিয়ামের ব্রাসেলসে ন্যাটো সদর দপ্তরে ফিনল্যান্ডের পতাকা উত্তোলন করা হয়েছে। 
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স এবং আরও ৮টি ইউরোপীয় দেশসহ ১২ প্রতিষ্ঠাতা সদস্য একে অপরকে রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে রক্ষার অঙ্গীকার নিয়ে উত্তর আটলান্টিক চুক্তিতে স্বাক্ষর করেছিল। 

উৎস: ন্যাটোর ওয়েবসাইট।
৫৯৬.
এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকে বাংলাদেশের অংশীদারিত্ব কত শতাংশ?
  1. ক) ০.৭%
  2. খ) ০.৩%
  3. গ) ০.৯%
  4. ঘ) ০.৫%
ব্যাখ্যা
- The Asian Infrastructure Investment Bank (AIIB) কে ‘চীনের বিশ্বব্যাংক’ হিসেবে অভিহিত করা হয়।
- চীনের উদ্যোগে ২০১৪ সালের ২৪ অক্টোবর AIIB প্রতিষ্ঠিত হয় যা ২০১৬ সালের ১৬ জানুয়ারি থেকে কর্মকাণ্ড শুরু করে।
- ১০ হাজার কোটি ডলারের অনুমোদিত মূলধন নিয়ে চীনের উদ্যোগে ও নেতৃত্বে এআইআইবি গঠিত হয়।
- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে অবকাঠামো উন্নয়ন এবং সংযোগ স্থাপনে ঋণ ও অর্থ সহায়তা দেওয়াই এ সংস্থা গঠনের উদ্দেশ্য।
- চীনের পাশাপাশি ভারত, রাশিয়া, জার্মানি, দক্ষিণ কোরিয়াও এটির অন্যতম শেয়ারহোল্ডার।
- এআইআইবির ৩০টি সদস্য দেশের মধ্যেই রয়েছে মোট মূলধনের ৯৩ দশমিক ৯৯ শতাংশ। সবচেয়ে বেশি চীনের ২৯ দশমিক ৮ শতাংশ মূলধন। এ ছাড়া ভারতের ৮ দশমিক ৪, পাকিস্তানের ১ দশমিক ২, বাংলাদেশের শূন্য দশমিক ৭ শতাংশ।
- ব্যাংকে বাংলাদেশের মোট শেয়ারের পরিমাণ ৬ হাজার ৬০৫টি (প্রতিটি এক লাখ মার্কিন ডলার মূল্যমান) এবং চাঁদার পরিমাণ ৬৬০ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার যার ২০ শতাংশ পেইড-ইন হিসাবে বাংলাদেশের প্রদেয় চাঁদার পরিমাণ ১৩২ দশমিক ১০ মিলিয়ন মার্কিন ডলার (এক হাজার ৫৬ কোটি ৮০ লাখ টাকা)। যা ১০ কিস্তিতে পরিশোধযোগ্য। প্রতি কিস্তিতে বাংলাদেশকে প্রায় ১০৫ কোটি ৬৮ লাখ টাকা পরিশোধ করতে হবে। 
- ২২ মার্চ, ২০১৬ সালে বাংলাদেশ এই প্রতিষ্ঠানের সদস্যপদ লাভ করে।

উৎসঃ AIIB ওয়েবসাইট, প্রথম আলো।
৫৯৭.
'International Finance Corporation' প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ১৯৫৬ সালে
  2. ১৯৬০ সালে
  3. ১৯৬৬ সালে
  4. ১৯৮৮ সালে
ব্যাখ্যা
বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান IFC.
- IFC (International Finance Corporation) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে।
- IFC ১৯৫৬ সালের ২০ জুলাই প্রতিষ্ঠিত হয়।
- এর সদস্য সংখ্যা ১৮৬টি (সর্বশেষ সদস্য দেশ - ব্রুনাই দারুস সালাম, ২৪ নভেম্বর ২০২১)।
- IFC এর সদরদপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- প্রতিষ্ঠাকালীন সদস্য - ৪৫টি।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (Managing Director) মাখতার ডিউপ (Makhtar Diop) (সেনেগাল)।
- ১ মার্চ, ২০২১ সালে তিনি দায়িত্ব গ্রহন করেন।
- বাংলাদেশ ১৮ জুন, ১৯৭৬ সালে IFC - এর সদস্যপদ লাভ করে।    

এছাড়াও, বিশ্বব্যাংক গ্রুপের অনন্য প্রতিষ্ঠানসমূহ নাম ও প্রতিষ্ঠার তারিখ:
- International Bank for Reconstruction and Development (IBRD)→ ২৭ ডিসেম্বর ১৯৪৫ আর্টিকেল অব এগ্রিমেন্টস কার্যকর্ন
- International Development Association (IDA) → ২৪ সেপ্টেম্বর ১৯৬০ সালে।
- International Center for Settlement of Investment Disputes (ICSID)→ ১৪ অক্টোবর ১৯৬৬ সালে।
- Multilateral Investment Guarantee Agency (MIGA) → ১২ এপ্রিল ১৯৮৮ সালে।

তথ্যসূত্র:- বিশ্বব্যাংক ও IFC ওয়েবসাইট।
৫৯৮.
Developing Eight-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ঢাকা
  2. কায়রো
  3. ইস্তাম্বুল
  4. কুয়ালালামপুর
ব্যাখ্যা
D-8:
- D-8 (Developing Eight) হলো মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- গঠিত হয় ১৫ জুন, ১৯৯৭ সালে।
- সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- D-8 এর সদস্য দেশগুলো হলো: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া।
- D-8 সংস্থার বর্তমান মহাসচিব ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।
- D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দুই বছর পর পর।

উৎস: Developing Eight ওয়েবসাইট।
৫৯৯.
D-8 এর সদর দপ্তর -
  1. জাকার্তা, ইন্দোনেশিয়া
  2. তেহরান, ইরান
  3. কায়রো, মিশর
  4. ইস্তাম্বুল, তুরস্ক
ব্যাখ্যা
D-8:
- D-8 (Developing Eight) হলো মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- গঠিত হয় ১৫ জুন, ১৯৯৭ সালে।
- সদর দপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- D-8 এর সদস্য দেশগুলো হলো: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া।
- D-8 সংস্থার বর্তমান মহাসচিব ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।
- D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দুই বছর পর পর।

উৎস: Developing Eight ওয়েবসাইট।
৬০০.
নিম্নের কোন দুইটি প্রতিষ্ঠানকে ব্রেটন উডস ইনস্টিটিউট বলা হয়?
  1. IDA ও IBRD
  2. IMF ও IBRD
  3. ADB ও IDA
  4. IMF ও  IFC
ব্যাখ্যা

• IMF ও IBRD কে ব্রেটন উডস ইনস্টিটিউট বলা হয়।

 • ব্রেটন উডস সিস্টারস:
- IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
- IBRD এর পূর্ণরূপ হলো: International Bank for Reconstruction and Development.
- ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে IBRD এর আত্মপ্রকাশ ঘটে।
- Bretton Woods Institutions এর অন্তর্ভূক্ত প্রতিষ্ঠান দুইটি তা হল: IMF ও IBRD.
- IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
- বিশ্বব্যাংকের IBRD সহ ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।

উৎস: World Bank ওয়েবসাইট।