ব্যাখ্যা
▪ IFC (International Finance Corporation) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
▪ এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে।
▪ IFC ১৯৫৬ সালের ২০ জুলাই প্রতিষ্ঠিত হয়।
▪ এর সদস্য সংখ্যা ১৮৫টি।
▪ IFC এর সদরদপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
▪ প্রতিষ্ঠাকালীন সদস্য - ৪৫টি।
▪ বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মাখতার ডিউপ/Makhtar Diop (সেনেগাল)। ১ মার্চ, ২০২১ সালে তিনি দায়িত্ব গ্রহন করেন।
▪ বাংলাদেশ ১৮ জুন, ১৯৭৬ সালে IFC - এর সদস্যপদ লাভ করে।
অন্যদিকে,
▪ ICSID আন্তর্জাতিক বিনিয়োগের বিরোধ নিষ্পত্তি এবং সালিশী সুবিধা প্রদান করার মাধ্যমে বিনিয়োগকারী ও বিনিয়োগগ্রহীতাদের মধ্যে সুসম্পর্ক তৈরীর জন্য বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা হিসাবে কাজ করে।
▪ MIGA উন্নয়নশীল দেশের আন্তর্জাতিক লেনদেন, বিনিয়োগ ও বানিজ্যের ক্ষেত্রে বিনিয়োগকারী ও ঋণদাতাদেরকে সংস্থাটি রাজনৈতিক ঝুঁকির নিশ্চয়তা (political risk insurance) ও ঋণ বর্ধণ (credit enhancement) এর নিশ্চয়তা প্রদান করে থাকে।
▪ IDA তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে। যার কারণে IDA কে Soft Loan Window বলা হয়।
তথ্যসূত্র: IFC ওয়েবসাইট।