বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

উৎসমূলক শ্রেণি

মোট প্রশ্ন৩৩৭এই পাতা৩৪প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

উৎসমূলক শ্রেণি

PrepBank · পাতা / · ৩০১৩৩৪ / ৩৩৭

৩০১.
কোনটি পর্তুগিজ শব্দ না?
  1. ক) পাদ্রি
  2. খ) বালতি
  3. গ) চশমা
  4. ঘ) আনারস
ব্যাখ্যা
পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ - আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি। চশমা ফারসি শব্দ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
৩০২.
উৎপত্তি অনুসারে “চোঙ্গা” শব্দটি কোন ধরনের শব্দ?
  1. ক) তদ্ভব শব্দ
  2. খ) তৎসম শব্দ
  3. গ) দেশি শব্দ
  4. ঘ) অর্ধ তৎসম শব্দ
ব্যাখ্যা
কিছু দেশি শব্দ হলো কুলা, গঞ্জ, টোপর, ডাগর, ঢেঁকি, ডাব, চোঙ্গা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম- দশম শ্রেণি।
৩০৩.
'তোশক' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ক) আরবি
  2. খ) পর্তুগিজ
  3. গ) তৎসম
  4. ঘ) ফারসি
ব্যাখ্যা

তোশক, তোষক (বিশেষ্য): বিছানায় পাতার জন্য তুলার গদিবিশেষ।
{(ফারসি) তোশক্‌}

ফারসি ভাষা থেকে বাংলায় আগত আরো কিছু শব্দ:
- তোশক
- আমদানি,
- রফতানি,
- হাঙ্গামা,
- জানোয়ার,
- নমুনা,
- কারখানা,
- চশমা,
- দফতর,
- নালিশ,
- বাদশা,
- বেগম,
- নামাজ,
- রোজা,
- দোকান ইত্যাদি
উৎস: বাংলা একাডেমি অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।

৩০৪.
'খোদা' শব্দটি কোন ভাষার শব্দ?
  1. ক) আরবি
  2. খ) ফারসি
  3. গ) উর্দু
  4. ঘ) বাংলা
ব্যাখ্যা
ফারসি শব্দঃ ‘হাজার’ ফারসি শব্দ। সূত্র-অভিগম্য অভিধান, বাংলা একাডেমী।
ধর্মসংক্রান্ত শব্দঃ খোদা, গুনাহ, দোযখ, নামায, ফেরেশতা, বেহেশত, রোযা ইত্যাদি।
প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ : কারখানা, চশমা, দোকান, দৌলত, নালিশ, বাদশাহ, বান্দা, বেগম, মেথর, রসদ ইত্যাদি। বিবিধ শব্দ : আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাস, রফতানি হাঙ্গামা ইত্যাদি।
সূত্র - বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
৩০৫.
কোনটি 'তদ্ভব' শব্দ?
  1. ক) সূর্য
  2. খ) চাঁদ
  3. গ) চন্দ্র
  4. ঘ) গগন
ব্যাখ্যা

যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ।
তদ্ভব একটি পারিভাষিক শব্দ। এর অর্থ, 'তৎ' (তার) থেকে 'ভব' (উৎপন্ন)।
যেমন - সংস্কৃত - হস্ত, প্রাকৃত - হথ, তদ্ভব - হাত। সংস্কৃত - চর্মকার, প্রাকৃত - চম্মআর, তদ্ভব - চামার ইত্যাদি।
একইভাবে সংস্কৃত 'চন্দ্র' শব্দ থেকে 'চাঁদ' শব্দটি উৎপন্ন হয়েছে।
এই তদ্ভব শব্দগুলােকে খাটি বাংলা শব্দও বলা হয়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৩০৬.
নিচের কোন শব্দটি তুর্কি ভাষা হতে আগত?
  1. গোরস্থান
  2. আমলা
  3. সওগাত
  4. খানসামা
ব্যাখ্যা

• 'সওগাত' শব্দটি তুর্কি ভাষা থেকে গৃহীত।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- উপহার, ভেট।

অন্যদিকে,
ফারসি শব্দ - খানসামা, গোরস্থান।
আরবি শব্দ - আমলা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩০৭.
নিচের কোনটি মিশ্র শব্দ?
  1. ক) ফটোকপি
  2. খ) হরতাল
  3. গ) আলকাতরা
  4. ঘ) খ্রিস্টাব্দ
ব্যাখ্যা

কোন কোন সময় দেশি ও বিদেশি শব্দের মিলনে শব্দদৈত্ব সৃষ্টি হয়ে থাকে তাকে মিশ্র শব্দ বলে।
যেমনঃ রাজা-বাদশা (তৎসম+ফারসি), হেড-মৌলভী (ইংরেজি+ফারসি), পকেট-মার (ইংরেজি+বাংলা), খ্রিস্টাব্দ (ইংরেজি+তৎসম) ইত্যাদি। 
এছাড়াও হরতাল গুজরাটি শব্দ, আলকাতরা পর্তুগীজ শব্দ, ফটোকপি ইংরেজি ভাষার শব্দ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

৩০৮.
নিচের কোনটি তৎসম বা সংস্কৃত শব্দ?
  1. খদ্দর
  2. আমদানি
  3. বিজ্ঞাপন
  4. গুদাম
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'বিজ্ঞাপন'- তৎসম বা সংস্কৃত শব্দ। 

• 'বিজ্ঞাপন': 
- প্রকৃতি- প্রত্যয়: বি + √ জ্ঞাপি + অন।

• 'বিজ্ঞাপন' শব্দের অর্থ: 
- বিজ্ঞপ্তি; নিবেদন; বিশেষভাবে জ্ঞাপন; ঘোষণা।
- জনসাধারণকে জানাবার জন্য ঘোষণা বা লেখন।
--------------------- 
অন্যদিকে,
- 'খদ্দর' দেশি শব্দ। 
- 'আমদানি' ফারসি শব্দ।
- 'গুদাম' পর্তুগিজ শব্দ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
৩০৯.
'খিস্তিখেউড়' কোন ভাষার শব্দ?
  1. ক) সংস্কৃত
  2. খ) বাংলা
  3. গ) ফারসি
  4. ঘ) আরবি
ব্যাখ্যা
'খিস্তিখেউড়' বাংলা ভাষার শব্দ।
রেফারেন্সঃ বাংলা একাডেমী অভিধান।
৩১০.
মৌলিক শব্দ নয় কোনটি?
  1. মাটি
  2. কলা
  3. ভাই
  4. গোলাপী
ব্যাখ্যা

মৌলিক শব্দ:
- যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে।
যেমন-
- গোলাপ, নাক, লাল, তিন, ভাই, কলা, মাটি

অন্যদিকে,
সাধিত শব্দ:
- যেসব শব্দ বিশ্লেষণ করা যায়, এক কথায় তাকেই বলা হয় সাধিত শব্দ।
- অন্যভাবে বলা যায়, মৌলিক শব্দ বা ধাতুর সাথে বিভিন্ন প্রকার প্রত্যয়, বিভক্তি, উপসর্গ যোগ করে যে শব্দ গঠিত হয়, তাকে বলা হয় সাধিত শব্দ ।

যেমন-
- দেশি, মাটির, বোনের, হাতগুলো, বউটি, গোলাপী, ভাইয়ে ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯ - সংস্করণ) এবং বাংলা ২য় পত্র, নবম-দশম শ্রেণি, বাংলা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩১১.
'কাহিনী' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
  1. ক) আরবী
  2. খ) সংস্কৃত
  3. গ) হিন্দি
  4. ঘ) উর্দু
ব্যাখ্যা
হিন্দি ভাষা থেকে বাংলা ভাষায় আগত শব্দ গুলো হচ্ছে - আচ্ছা, খেলনা, গদি, চাপাতি, জিলাপি, চানা (চানাচুর), চাটাই, কাহিনী, খানাপিনা, দাদা, নানা, ফুফা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
৩১২.
'আলপিন' শব্দটি বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে কোন বিদেশি শব্দ হতে এসেছে?
  1. ক) আরবি
  2. খ) জাপানি
  3. গ) পর্তুগিজ
  4. ঘ) ফারসি
ব্যাখ্যা

পর্তুগীজ' ভাষা থেকে আগত কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা শব্দ -
আচার, আনারস, আলপিন, আলমারী, ইস্পাত, গির্জা, গুদাম, চাবি, তামাক, পাউরুটি, পাদ্রি, পেয়ারা, পেরেক, বালতি, সাবান ইত্যাদি।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য বই।

৩১৩.
নিচের কোন শব্দটি তুর্কি শব্দ?
  1. ক) ফিতা
  2. খ) পেয়ারা
  3. গ) কোর্মা
  4. ঘ) শিশি
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'কোর্মা'- তুর্কি ভাষার শব্দ।
'কোর্মা' বলতে বোঝায়- তুর্কি পদ্ধতিতে দই সহযোগে অল্প মসলায় রাঁধা মাছ মাংস প্রভৃতি। 

• তুর্কি ভাষার শব্দ -
কাঁচি, খোকা, বাবুর্চি, উজবুক, কোর্মা, তুরুক, বেগম, বাবা, বিবি।

অন্যদিকে,
'ফিতা, পেয়ারা'- পর্তুগিজ শব্দ। 
'শিশি'- ফারসি শব্দ।
 
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

৩১৪.
আনারস’ এবং ‘চাবি’ শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে
  1. ক) পর্তুগিজ ভাষা হতে
  2. খ) আরবী ভাষা হতে
  3. গ) দেশী ভাষা হতে
  4. ঘ) ওলন্দাজ ভাষা হতে
ব্যাখ্যা
পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দঃ আনারস,আলপিন,আলমারি,গির্জা,গুদাম,চাবি,পাউরুটি,পাদ্রি,বালতি ইত্যাদি। (রেফারেন্সঃ ৯ম-১০ম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ)
৩১৫.
নিচের কোনটি রুঢ়ি শব্দ?
  1. ক) গায়ক
  2. খ) তিন
  3. গ) হস্তি
  4. ঘ) জলধি
ব্যাখ্যা

অর্থগত দিক থেকে শব্দ মুলত ৩ প্রকার।
যথাঃ
১. যৌগিক শব্দ - যে সকঅল শব্দের ব্যুৎপত্তি গত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম, সেগুলোকে যৌগিক শব্দ বলে।
- যেমনঃ গায়ক = গৈ + নক (অক) অর্থ - গান করে যে।
২. রূঢ়ি শব্দ - যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোন বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ়ি বলে।
- যেমনঃ হস্তী = হস্ত + ইন, অর্থ - হস্ত আচে যার; কিন্তু হস্তী বলতে একটি পশুকে বোঝায়।
৩. যোগরূঢ় শব্দ - সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পুর্ণ ভাবে সমস্যমান পদস্মূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে।
- জলধি = জল ধারণ করে এমন অর্থ পরিত্যাগ করে একমাত্র সমুদ্র অর্থেই ব্যবহৃত হয়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ (নবম - দশম শ্রেণী)

৩১৬.
“কুরসী” শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. ক) ইংরেজি
  2. খ) সাঁওতাল
  3. গ) পর্তুগিজ
  4. ঘ) আরবি
ব্যাখ্যা

কুরসি, কুরসী, কুরছি [কুরসি, কুরসি, কুরছি] (বিশেষ্য) বসার উচ্চ আসনবিশেষ; চেয়ার; কেদারা (বসাইল উপরে কুরছির -সৈয়দ হামজা; রাজ সদনে কুর্সী সোনার মিলত কবির এইখানে-সত্যেন্দ্রনাথ দত্ত)।
[(আরবি) কুর্‌সী]
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

৩১৭.
‘বাগান’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. খাঁটি বাংলা ভাষা
  2. ফারসি
  3. পর্তুগিজ
  4. ফরাসি
ব্যাখ্যা

[বাগান্‌] (বিশেষ্য) উদ্যান; যেখানে ফুল-ফলাদি উৎপন্ন হয়; উপবন।
বাগানবাড়ি, বাগানবাড়ী (বিশেষ্য) বাগানঘেরা বাড়ি; বাগান পরিশোভিত প্রমোদভবন।
{(ফারসি) বাগা (উদ্যানপাল)}
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

৩১৮.
'অধ্যাদেশ' শব্দটি কোন ধরনের শব্দ?
  1. তৎসম শব্দ
  2. তদ্ভব শব্দ
  3. দেশি শব্দ
  4. বিদেশি শব্দ
ব্যাখ্যা
উৎস বিবেচনায় বাংলা শব্দভান্ডারকে চার শ্রেণিতে বিভক্ত করা যায়; তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি। এর মধ্যে তৎসম ও তদ্ভব শ্রেণিকে নিজস্ব উৎসের এবং দেশি ও বিদেশি শ্রেণিকে আগন্তুক উৎসের শব্দ হিসেবে গণ্য করা হয়।

⇒ তৎসম শব্দ :
প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলােকে তৎসম শব্দ বলে। যথা: পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ। সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকেও তৎসম শব্দ বলা হয়। যথা: অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয় ইত্যাদি।


উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২১ সংস্করণ)।
৩১৯.
কোন শ্রেণির বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃতের অনুরূপ?
  1. ক) তৎসম
  2. খ) তদ্ভব
  3. গ) দেশি
  4. ঘ) বিদেশি
ব্যাখ্যা
• প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলােকে তৎসম শব্দ বলে।
যথা: পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ।

সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকেও তৎসম শব্দ বলা হয়।
যথা: অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয় ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৩২০.
কোনটি তৎসম শব্দ?
  1. চাঁদ
  2. জল
  3. টোপর
  4. ডিঙা
ব্যাখ্যা
• তৎসম শব্দ - জল

বাংলা ভাষার শব্দভাণ্ডার:
- উৎস বিবেচনায় বাংলা শব্দভাণ্ডারকে চার শ্রেণিতে বিভক্ত করা যায়। যথা:
১. তৎসম,
২. তদ্ভব,
৩. দেশি ও
৪. বিদেশি।
- এর মধ্যে তৎসম ও তদ্ভব শ্রেণিকে নিজস্ব উৎসের এবং দেশি ও বিদেশি শ্রেণিকে আগন্তুক উৎসের শব্দ হিসেবে গণ্য করা হয়।

তৎসম শব্দ:
- প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলোকে তৎসম শব্দ বলে।
যথা: পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ, চন্দ্র, সূর্য, জল, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি।
- সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকেও তৎসম শব্দ বলা হয়।
যথা: অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয় ইত্যাদি।

অন্যদিকে,
• তদ্ভব শব্দ - চাঁদ।
• দেশি শব্দ - টোপর, ডিঙা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯, ২০২২ সংস্করণ); ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩২১.
নিচের কোনটি পর্তুগিজ শব্দ?
  1. ক) পাউরুটি
  2. খ) দারোগা
  3. গ) ওলন্দাজ
  4. ঘ) কার্তুজ
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'পাউরুটি'- পর্তুগিজ শব্দ।
'পাউরুটি' বলতে বোঝায়- বিশেষ পদ্ধতিতে তৈরি রুটিবিশেষ। 

অন্য অপশনে,
'দারোগা'- ( ফারসি) অর্থ- থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর বা সাব-ইন্সপেক্টর।  
'ওলন্দাজ'- ফরাসি শব্দ। 
'কার্তুজ'- পর্তুগিজ শব্দ (বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে)।
তবে, মাধ্যমিক বাংলা ব্যাকরণ বই অনুসারে 'কার্তুজ' ফরাসি শব্দ দেয়া আছে।  

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী (২০১৯ সংস্করণ)। 

৩২২.
আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ Bureaucracy’র উদ্ভব হয়েছে কোন ভাষার শব্দ থেকে?
  1. ফরাসি এবং গ্রিক
  2. গ্রিক এবং ল্যাটিন
  3. রোমান এবং গ্রিক
  4. রোমান এবং রুশ
ব্যাখ্যা
আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ – Bureaucracy।
ফরাসি ‘ব্যুরো’ (Bureau) এবং গ্রিক ‘ক্রেটিন’ (Kratein) শব্দ থেকে Bureaucracy শব্দের উদ্ভব হয়েছে। ‘ব্যুরো’ শব্দের অর্থ ‘লেখার টেবিল’ (Desk) আর ‘ক্রেটিন’ শব্দের অর্থ ‘শাসন’।
সুতরাং, উৎপত্তিগত অর্থে আমলাতন্ত্রের অর্থ হচ্ছে – “Desk Government” বা “দপ্তর সরকার”। আক্ষরিক অর্থে ‘আমলাতন্ত্র’ বলতে আমলা বা প্রশাসনিক কর্মকর্তাদের শাসন বোঝায়।
উৎসঃ Live MCQ স্পেশাল PDF (সিভিল সার্ভিস এবং মুজিব বর্ষ)
৩২৩.
নিম্নের কোনটি ফারসি ভাষার শব্দ?
  1. ক) আদালত
  2. খ) তারিখ
  3. গ) লুঙ্গি
  4. ঘ) বালতি
ব্যাখ্যা
'লুঙ্গি' ফারসি ভাষা থেকে আগত শব্দ। 

লুঙ্গি (বিশেষ্য) 
- ফারসি শব্দ। 
অর্থ: দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ব্যবহার্য নিম্নাঙ্গের পোশাক, তহবন, থামি। 

আদালত, তারিখ = আরবি শব্দ। 
বালতি = পর্তুগিজ শব্দ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৩২৪.
তুর্কি ভাষা থেকে আগত বাংলা শব্দ -
  1. ক) লুঙ্গি
  2. খ) চাবি
  3. গ) বেগম
  4. ঘ) চোঙ্গা
ব্যাখ্যা
অপশনে প্রদত্ত শব্দগুলোর উৎস:
বেগম - তুর্কি
লুঙ্গি - ফারসি [লুঙ্গি শব্দটি মাধ্যমিক ব্যাকরণ বইতে বার্মিজ শব্দ হিসাবে দেওয়া আছে যা ভুল। তবে অপশনে বার্মিজ থাকলে এবং ফারসি না থাকলে বার্মিজ উত্তর হবে]
চোঙ্গা - হিন্দি
চাবি - পর্তুগিজ 
 
[উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান]
৩২৫.
'গামলা' কী শব্দ?
  1. ক) গ্রিক
  2. খ) মেক্সিকান
  3. গ) স্প্যানিশ
  4. ঘ) পর্তুগিজ
ব্যাখ্যা

পর্তুগিজ শব্দ :
- আচার, আনারস, আতা, আলকাতরা, আলপিন, আলমারি, ইস্তিরি , ইস্পাত, কামরা, কাকাতুয়া, কামিজ, কেদারা, কেরানি, গামলা, গুদাম, গির্জা, চাবি, জানালা, তামাক, তােয়ালে, পাদ্রি, পাউরুটি, পেঁপে, পেরেক, পেয়ারা, পিস্তল, ফিতে, বালতি, বাসন, বােতাম, সাবান, সায়া ইত্যাদি।
- বাংলা ভাষায় এক শ’ থেকে এক শ’ দশটির মতাে আছে পর্তুগিজ শব্দ।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩২৬.
উৎসগত দিক দিয়ে 'হাজার' শব্দটি কোন প্রকার?
  1. সংস্কৃত
  2. তদ্ভব
  3. দেশী
  4. বিদেশি
ব্যাখ্যা
হাজার (হাজার্‌) 
- ফারসি শব্দ 
- বিশেষ্য,          অর্থ- ১০০০ সংখ্যা 

- বিশেষণ          অর্থ - ১০০০ সংখ্যক 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৩২৭.
'চন্দ্র' শব্দের তদ্ভব রূপ-
  1. ক) চন্দ
  2. খ) চাঁদ
  3. গ) চান্দ
  4. ঘ) চন্দ্রিমা
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
চাঁদ = সংস্কৃত ‘চন্দ্র’ থেকে উদ্ভূত তদ্ভব শব্দ। 
 
মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ) অনুসারে, 
তৎসম শব্দ :
প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলােকে তৎসম শব্দ বলে।
যথা: পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ।
 
তদ্ভব শব্দ:
প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র, সেগুলােকে তদ্ভব শব্দ বলা হয়।
উদাহরণ: হাত, পা, কান, নাক, জিভ, দাঁত; হাতি, ঘােড়া, সাপ, পাখি, কুমির ইত্যাদি।
৩২৮.
‘মশকরা’ কোন ভাষা থেকে আগত বাংলা শব্দ?
  1. আরবি
  2. ফারসি
  3. তুর্কি
  4. পর্তুগীজ
ব্যাখ্যা

মশকরা (বিশেষ্য):
- অর্থ - পরিহাস, তামাশা।
- উৎস - আরবি ভাষা।
--------------------
আরো কয়েকটি আরবি শব্দ:-
- আদায়, আবির, আসামি, ইজ্জত, ইনসান, ওয়াকিবহাল, জলসা, আদমি, ওজর, জাফরান, তদারক ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৩২৯.
‘তুরুপ’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. ক) ফরাসি
  2. খ) ওলন্দাজ
  3. গ) ফারসি
  4. ঘ) পর্তুগিজ
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
শব্দ হলো অর্থবোধক ধ্বনিসমষ্টি, যা বাক্য গঠ‌নের মূল উপাদান। শব্দ একাধিক বর্ণ ও অক্ষর সমন্বয়ে গঠিত হয়ে থাকে।
গুজরাটি শব্দঃ খদ্দর, হরতাল ৷
ওলন্দাজ শব্দঃ ইস্কাপন, টেক্কা, তুরুপ, রুইতন, হরতন (তাসের নাম) ৷
চীনা শব্দঃ চা, চিনি, লুচি।
ফরাসি শব্দঃ কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৩৩০.
‘আসবাব’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে?
  1. ক) তুর্কি
  2. খ) বর্মি
  3. গ) ফারসি
  4. ঘ) আরবি
ব্যাখ্যা
• ‘আসবাব’ শব্দটি আরবি ভাষা থেকে বাংলা ভাষায় স্থান করে নিয়েছেন।

আসবাব (বিশেষ্য) 
অর্থ :
১ গৃহসজ্জার উপরকণ (আসবাবঠাসা হাঁশফাঁশ-করা গুমোট ঘরে-বুদ্ধদেব বসু)।
২ উপকরণ; সরঞ্জাম (আসবাব দেখিয়া দেলে হবে বেকায়ার-সৈয়দ হামজা)।

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ।
 
৩৩১.
নিচের কোনটি খাঁটি বাংলা শব্দ?
  1. ভবন
  2. গঞ্জ
  3. বেগম
  4. ডাব
ব্যাখ্যা
দেশি শব্দ হচ্ছে:
- চুলা,
- কুলা,
- টোপর,
- ডাগর,
- ঢেঁকি ইত্যাদি।

গঞ্জ - ফারসি ভাষার শব্দ 
ভবন - তৎসম ভাষার শব্দ 
বেগম - তুর্কি ভাষার শব্দ 

[উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, নবম-দশম শ্রেণি, সংস্করণ-২০১৯ ]
৩৩২.
“ফুঙ্গি” কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ক) চীনা
  2. খ) তুর্কি
  3. গ) বর্মী
  4. ঘ) মালয়
ব্যাখ্যা
ফুঙ্গি, লুঙ্গি ইত্যাদি মায়ানমার (বার্মিজ) ভাষা থেকে আগত শব্দ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম- দশম শ্রেণি।
৩৩৩.
নিচের কোনটি পর্তুগিজ শব্দ?
  1. চাঁদা
  2. বালতি
  3. ভবন
  4. হরতাল
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'বালতি'- পর্তুগিজ শব্দ। 

• বালতি (বিশেষ্য): 
- পর্তুগিজ ভাষার শব্দ। 
অর্থ: সহজে বহন করা যায় এমন হাতলওয়ালা জলপাত্রবিশেষ।
---------------
অন্যদিকে,
চাঁদা - বাংলা শব্দ। 
ভবন - তৎসম শব্দ।
হরতাল - গুজরাটি শব্দ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৩৩৪.
'উর্দু' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ক) আরবি
  2. খ) হিন্দি
  3. গ) তুর্কি
  4. ঘ) ফারসি
ব্যাখ্যা
উর্দু (বিশেষ্য) 
- তুর্কি ভাষা থেকে আগত শব্দ।
অর্থ: ভারত ও পাকিস্তানে ব্যবহৃত ফারসি ও আরবি ভাষার মিশ্রনজাত ইন্দো-ইউরোপীয় ভাষাবিশেষ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।