বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অংশীদারী হিসাব, অনুপাত ও সমানুপাত

মোট প্রশ্ন২,১৯৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অংশীদারী হিসাব, অনুপাত ও সমানুপাত

PrepBank · পাতা / ২২ · ৫০১৬০০ / ২,১৯৪

৫০১.
১ম, ২য় এবং ৪র্থ সমানুপাতিক যথাক্রমে ৩, ৯, ১২ হলে ৩য় সমানুপাতটি কত?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৬
ব্যাখ্যা
১মঃ২য় = ৩য়ঃ ৪র্থ
বা, ১ম/২য় = ৩য়/৪র্থ
বা, ৩/৯ = ৩য়/১২
∴ ৩য় সমানুপাতটি = ৪।
৫০২.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৫ : ২। ৩ বছর পর তাদের বয়সের অনুপাত ৭ : ৩ হবে। তাদের বর্তমান বয়স কত?
  1. ৬০, ২৪
  2. ৩৫, ১০
  3. ৬৪, ২০
  4. ৪৫, ১৫
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৫ : ২। ৩ বছর পর তাদের বয়সের অনুপাত ৭ : ৩ হবে। তাদের বর্তমান বয়স কত?

সমাধান:
দেয়া আছে,
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৫ : ২

ধরি,
পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে = ৫ক ও ২ক
৩ বছর পর তাদের বয়সের অনুপাত ৭ : ৩

প্রশ্নমতে,
(৫ক + ৩) : (২ক + ৩) = ৭ : ৩
বা, (৫ক + ৩)/(২ক + ৩) = ৭/৩
বা, ৩(৫ক + ৩) = ৭(২ক + ৩)
বা, ১৫ক + ৯ = ১৪ক + ২১
বা, ১৫ক − ১৪ক = ২১ − ৯
∴ ক = ১২

∴ পিতার বর্তমান বয়স = ৫ × ১২ = ৬০ বছর
∴ পুত্রের বর্তমান বয়স = ২ × ১২ = ২৪ বছর

৫০৩.
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১ : ৪। পুত্রের বয়স ১৬ হলে পিতার বয়স কত?
  1. ক) ২৪ বছর 
  2. খ) ২৭ বছর 
  3. গ) ৪৪ বছর 
  4. ঘ) ৪৫ বছর 
ব্যাখ্যা
দেয়া আছে,
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১ : ৪

পিতার বয়স = ১১ক বছর 
পুত্রের বয়স = ৪ক বছর 

প্রশ্নমতে,
৪ক = ১৬
ক = ৪ 

পিতার বয়স = ১১ক =১১ × ৪ = ৪৪ বছর
৫০৪.
400 গ্রাম চিনির একটি মিশ্রণে 25% চিনি রয়েছে। ঐ দ্রবণে চিনির পরিমাণ 40% করতে অতিরিক্ত কতটুকু চিনি যোগ করতে হবে?
  1. 60.55 গ্রাম
  2. 80 গ্রাম
  3. 100 গ্রাম
  4. 120 গ্রাম
ব্যাখ্যা

প্রশ্ন: 400 গ্রাম চিনির একটি মিশ্রণে 25% চিনি রয়েছে। ঐ দ্রবণে চিনির পরিমাণ 40% করতে অতিরিক্ত কতটুকু চিনি যোগ করতে হবে?

সমাধান:
দ্রবণে চিনি আছে = 400 এর 25%
= 400 × (25/100)
= 100 গ্রাম
এবং, ঐ দ্রবণে অন্য পদার্থ আছে = 400 - 100 = 300 গ্রাম (যা অপরিবর্তিত থাকবে)।

ধরি, অতিরিক্ত x গ্রাম চিনি যোগ করতে হবে।
∴ নতুন মিশ্রণের মোট পরিমাণ = (400 + x) গ্রাম
∴ নতুন চিনির পরিমাণ = (100 + x) গ্রাম

প্রশ্নানুযায়ী, নতুন মিশ্রণে চিনির পরিমাণ 40% হবে।
প্রশ্নমতে,
(100 + x)/(400 + x) = 40%
⇒ (100 + x)/(400 + x) = 40/100
⇒ (100 + x)/(400 + x) = 2/5
⇒ 5(100 + x) = 2(400 + x)
⇒ 500 + 5x = 800 + 2x
⇒ 5x - 2x = 800 - 500
⇒ 3x = 300
∴ x = 100 

∴ আরো 100 গ্রাম লবণ যোগ করতে হবে।

৫০৫.
৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রনে কী পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩ : ৭ হবে?
  1. ক) ৩০ লিটার
  2. খ) ৩২ লিটার
  3. গ) ৪০ লিটার
  4. ঘ) ৪৯ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন- ৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রনে কী পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩ : ৭ হবে?

সমাধান-
এসিডের পরিমাণ = ৩০ × (৭/১০) = ২১ লিটার
পানির পরিমাণ = ৩০ × (৩/১০) = ৯ লিটার

মনে করি,
ক লিটার পানি মিশাতে হবে।

প্রশ্নমতে,
২১ / (৯ + ক) = ৩/৭
⇒ ২৭ + ৩ক = ১৪৭
⇒ ৩ক = ১২০
⇒ ক = ৪০
৫০৬.
একটি সংখ্যার ০.৬ হলো অপর সংখ্যার ০.০৯ গুণ। সংখ্যাদ্বয়ের অনুপাত কত? 
  1. ক) ৩ : ৫
  2. খ) ৩ : ২০
  3. গ) ২ : ৩
  4. ঘ) ৭ : ৯
ব্যাখ্যা
মনেকরি 
একটি সংখ্যা ক 
অপর সংখ্যাটি খ 

প্রশ্নমতে
ক এর ০.৬ = ০.০৯খ 
বা, ০.৬ক = ০.০৯খ 
বা, ক/খ = ০.০৯/০.৬
বা, ক/খ = (১০ × ৯)/(১০০ × ৬)
বা, ক/খ = ৩/২০
    ক : খ = ৩ : ২০
৫০৭.
যদি ক : খ = ৩ : ৪ এবং ক : গ = ৫ : ৬ হয়, তবে গ : খ = কত?
  1. ক) ১৫ : ১৬
  2. খ) ২০ : ১৮
  3. গ) ১৮ : ২০
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ক : খ = ৩ : ৪ এবং ক : গ = ৫ : ৬ হয়, তবে গ : খ = কত? 

সমাধান:
ক : খ = ৩ : ৪ = ১৫ : ২০ [৫ দ্বারা গুণ করে]
ক : গ = ৫ : ৬ = ১৫ : ১৮ [৩ দ্বারা গুণ করে]

গ : খ =১৮ : ২০
৫০৮.
লিজা ও শিখার বয়সের অনুপাত ২ : ৩। তাদের দুজনের বয়সের সমষ্টি ৩০ বছর হলে, কার বয়স কত?
  1. ১০ বছর এবং ২০ বছর
  2. ১২ বছর এবং ১৮ বছর
  3. ৮ বছর এবং ২২ বছর
  4. ১৬ বছর এবং ১৪ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: লিজা ও শিখার বয়সের অনুপাত ২ : ৩। তাদের দুজনের বয়সের সমষ্টি ৩০ বছর হলে, কার বয়স কত?

সমাধান:
লিজা ও শিখার বয়সের অনুপাত = ২ : ৩
ধরি, তাদের বয়স যথাক্রমে ২ক বছর ও ৩ক বছর।

প্রশ্নমতে,
২ক + ৩ক = ৩০
বা, ৫ক = ৩০
∴ ক = ৬

তাহলে, লিজার বয়স = (২ × ৬) বছর = ১২ বছর
এবং, শিখার বয়স = (৩ × ৬) বছর = ১৮ বছর

উত্তর: ১২ বছর এবং ১৮ বছর।

৫০৯.
একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম । এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১ । এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে?
  1. ৩ গ্রাম
  2. ৬ গ্রাম
  3. ৪ গ্রাম
  4. ৮ গ্রাম
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম । এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১ । এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে?

সমাধান:
গহনার ওজন = ১৬ গ্রাম
অনুপাতের যোগফল = ৩ + ১ = ৪
∴ সোনার পরিমাণ = (১৬ × ৩)/৪ = ১২ গ্রাম
∴ তামার পরিমাণ = (১৬ × ১)/৪ = ৪ গ্রাম

ধরি,
ক পরিমাণ সোনা মিশাতে হবে

প্রশ্নমতে,
ক + ১২ : ৪ = ৪ : ১
(ক + ১২)/৪ = ৪/১
ক + ১২ = ১৬
ক = ১৬ - ১২
ক = ৪

∴ অতিরিক্ত সোনা মেশাতে হবে ৪ গ্রাম

৫১০.
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৩ : ১। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত ২ : ১ হলে। ১৫ বছর পর তাদের বয়সের অনুপাত কত?
  1. ৪ : ১
  2. ৫ : ২
  3. ৭ : ৩
  4. ৯ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৩ : ১। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত ২ : ১ হলে। ১৫ বছর পর তাদের বয়সের অনুপাত কত?

সমাধান:
ধরি,
পিতার বয়স ৩ক বছর
পুত্রের বয়স ক বছর

শর্তমতে,
৩ক + ১০ : ক + ১০ = ২ : ১
⇒ (৩ক + ১০)/(ক + ১০) = ২/১
⇒ ৩ক + ১০= ২ক + ২০
∴ ক = ১০

∴ পিতার বয়স = (৩ × ১০) = ৩০ বছর
∴ পুত্রের বয়স = ১০ বছর

১৫ বছর পর তাদের বয়সের অনুপাত  = (৩০ + ১৫) : (১০ + ১৫)
= ৪৫ : ২৫
= ৯ : ৫
৫১১.
A, B ও C এর মধ্যে ১২৪ টাকা (১/২) : (১/৩) : (১/৫) অনুপাতে ভাগ করলে, A কত টাকা পাবে?
  1. ৬৫ টাকা
  2. ৫০ টাকা
  3. ৬০ টাকা
  4. ৫৫ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: A, B ও C এর মধ্যে ১২৪ টাকা (১/২) : (১/৩) : (১/৫) অনুপাতে ভাগ করলে, A কত টাকা পাবে?

সমাধান: 
দেওয়া আছে,
A : B : C = ১/২ : ১/৩ : ১/৫
= (৩০/২) : (৩০/৩) : (৩০/৫)  ; [২, ৩, ৫ এর ল.সা.গু = ৩০] 
= ১৫ : ১০ : ৬ 
∴ A : B : C = ১৫ : ১০ : ৬ 

অনুপাতের সমষ্টি = ১৫ + ১০ + ৬ = ৩১ অংশ
এবং মোট = ১২৪ টাকা

∴ A পাবে = (১২৪ এর ১৫/৩১) টাকা 
= ৬০ টাকা 

অতএব, A পাবে ৬০ টাকা। 

৫১২.
a : b = 4 : 7, b : c = 5 : 6 হলে a : b : c = কত হবে?
  1. 4 : 7 : 5
  2. 4 : 7 : 6
  3. 20 : 35 : 42
  4. 20 : 24 : 25
ব্যাখ্যা
প্রশ্ন: a : b = 4 : 7, b : c = 5 : 6 হলে a : b : c = কত হবে?

সমাধান:
a : b = 4 : 7 = 4 × 5 : 7 × 5 = 20 : 35
b : c = 5 : 6 = 5 × 7 : 6 × 7 = 35 : 42

a : b : c = 20 : 35 : 42
৫১৩.
৫, ৭ এবং ১০ এর চতুর্থ সমানুপাতী কত?
  1. ক) ১২
  2. খ) ১০
  3. গ) ১৪
  4. ঘ) ২০
ব্যাখ্যা

এখানে প্রথম রাশি = ৫
দ্বিতীয় রাশি = ৭
তৃতীয় রাশি = ১০
আমরা জানি,
১ম রাশি × ৪র্থ রাশি = ২য় রাশি × ৩য় রাশি
৪র্থ রাশি = (৭ × ১০) / ৫ = ১৪
∴ নির্ণেয় ৪র্থ সমানুপাতি = ১৪

৫১৪.
একটি সংখ্যা অপর একটি সংখ্যার ৩৫০% হলে, সংখ্যা দুটির অনুপাত কত?
  1. ক) ৯ঃ২
  2. খ) ২ঃ৯
  3. গ) ৭ঃ২
  4. ঘ) ২ঃ৭
ব্যাখ্যা

ধরি, একটি সংখ্যা = x
∴ অপর সংখ্যাটি = x এর ৩৫০% = ৩৫০x/১০০ = ৭x/২
সংখ্যা দুটির অনুপাত = x/(৭x/২) = ২/৭ = ২ঃ৭

৫১৫.
৪ : ৭ এবং ২ : ১১ এর মিশ্র অনুপাত কত?
  1. ৬ : ৭৭
  2. ৭ : ১৮
  3. ৮ : ৭৭
  4. ১১ : ১৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ : ৭ এবং ২ : ১১ এর মিশ্র অনুপাত কত?

সমাধান:
মিশ্র অনুপাত:
একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে।

সুতরাং,
৪ : ৭ এবং ২ : ১১ এর মিশ্র অনুপাত = (৪ × ২) : (৭ × ১১)
= ৮ : ৭৭
৫১৬.
ক্রিকেট খেলায় তামিম, সাকিব ও মুশফিক সর্বমোট ৩০০ রান করল। তামিম ও সাকিবের রানের অনুপাত ৫ : ৩, সাকিব ও মুশফিকের রানের অনুপাত ৩ : ২ হলে কে কত রান করেছে?
  1. ১৫০, ৯০, ৬০
  2. ১৫০, ৮০, ৬০
  3. ১৪০, ৬০, ৬০
  4. ১২০, ৯০, ৭০
ব্যাখ্যা
প্রশ্ন: ক্রিকেট খেলায় তামিম, সাকিব ও মুশফিক সর্বমোট ৩০০ রান করল। তামিম ও সাকিবের রানের অনুপাত ৫ : ৩, সাকিব ও মুশফিকের রানের অনুপাত ৩ : ২ হলে কে কত রান করেছে?

সমাধান: 
দেওয়া আছে,
তামিম : সাকিব = ৫ : ৩
সাকিব : মুশফিক = ৩ : ২
∴ তামিম : সাকিব : মুশফিক =৫ : ৩ : ২
∴ অনুপাতের যোগফল, ৫ + ৩ + ২ = ১০ 

তামিমের রান = ৩০০ এর ৫/১০ = ১৫০
সাকিবের রান = ৩০০ এর ৩/১০ = ৯০ 
মুশফিকের রান = ৩০০ এর ২/১০ = ৬০
৫১৭.
৩ বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে ২৫ বছর ও ৩ বছর ছিল। ৫ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?
  1. ক) ৩ঃ১
  2. খ) ৪ঃ১
  3. গ) ৩ঃ২
  4. ঘ) ৪ঃ৩
ব্যাখ্যা

প্রশ্নমতে, ৩ বছর পূর্বে মা ও মেয়ের বয়স যথাক্রমে ২৭/৫ বছর ও ৩ বছর ছিল।
তাহলে, বর্তমানে মায়ের বয়স = (২৫+৩) বছর = ২৮ বছর এবং মেয়ের বয়স = (৩+৩) বছর = ৬ বছর।
সুতরাং, ৫ বছর পর মা ও মেয়ের বয়স হবে যথাক্রমে = (২৮+৫) বছর = ৩৩ বছর এবং (৬+৫) বছর = ১১ বছর
সুতরাং মা ও মেয়ের বয়সের অনুপাত হবে = ৩৩ঃ১১
= ৩ঃ১

৫১৮.
২.৭, ৩.৫, ৫.৪ এর চতুর্থ সমানুপাতি কত?
  1. ৭.৬
  2. ৯.৬
ব্যাখ্যা
প্রশ্ন: ২.৭, ৩.৫, ৫.৪ এর চতুর্থ সমানুপাতি কত?

সমাধান: 
যদি, ক : খ  : : গ  : ঘ 
তাহলে, ক × ঘ = খ × গ  

ক = ২.৭ 
খ = ৩.৫
গ = ৫.৪
ঘ = ?

ক : খ : : গ  : ঘ 
⇒ ২.৭ : ৩.৫ : : ৫.৪ : ?
⇒ ২.৭ × ? = ৩.৫ × ৫.৪
⇒ ? = ৭
৫১৯.
একটি সোনার গহনার ওজন ২৫ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ২। কী পরিমাণ সোনা মিশালে অনুপাত ৫ : ১ হবে? 
  1. ২১ গ্রাম
  2. ৩৫ গ্রাম
  3. ৪২ গ্রাম
  4. ৫০ গ্রাম
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সোনার গহনার ওজন ২৫ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ২। কী পরিমাণ সোনা মিশালে অনুপাত ৫ : ১ হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
সোনা ও তামার অনুপাত ৩ : ২ 
∴ অনুপাত দুটির যোগফল = (৩ + ২) = ৫ 
∴ অনুপাতে সোনার পরিমাণ = ২৫ × (৩/৫) গ্রাম = ১৫ গ্রাম 
∴ অনুপাতে তামার পরিমাণ = ২৫ × (২/৫) গ্রাম = ১০ গ্রাম 

ধরি, 
সোনা মিশাতে হবে = ক গ্রাম 

শর্তমতে, 
(১৫ + ক)/১০ = ৫/১
বা, ১৫ + ক = ৫০
বা, ক = ৫০ - ১৫
∴ ক = ৩৫

∴ সোনা মিশাতে হবে = ৩৫ গ্রাম।

৫২০.
একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১। গহনাটিতে কি পরিমাণ সোনা আছে?
  1. ক) ১৬ গ্রাম
  2. খ) ১২ গ্রাম
  3. গ) ৮ গ্রাম
  4. ঘ) ৪ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১। গহনাটিতে কি পরিমাণ সোনা আছে?

সমাধান: 
 ধরি,
সোনা আছে ৩x গ্রাম এবং তামা আছে x গ্রাম।

প্রশ্নমতে,
৩x + x = ১৬
বা, ৪x = ১৬
∴ x= ৪

অর্থাৎ, তামা আছে ৪ গ্রাম

সোনা আছে (৩ × ৪)গ্রাম = ১২ গ্রাম।
৫২১.
হৃদয়, কামাল ও জামাল তিন ভাই। তাদের পিতা 6300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। এতে হৃদয় কামালের 3/5 অংশ এবং কামাল জামালের দ্বিগুণ টাকা পায়। হৃদয় কত টাকা পেল? 
  1. ক) 1500 টাকা
  2. খ) 3000 টাকা
  3. গ) 2200 টাকা
  4. ঘ) 1800 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: হৃদয়, কামাল ও জামাল তিন ভাই। তাদের পিতা 6300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। এতে হৃদয় কামালের 3/5 অংশ এবং কামাল জামালের দ্বিগুণ টাকা পায়। হৃদয় কত টাকা পেল? 

সমাধান: 
ধরি 
জামাল পায় = x টাকা 
কামাল পায় = 2x টাকা 
হৃদয় পায় = 2x এর 3/5 = 6x/5 টাকা

প্রশ্নমতে, 
x + 2x + (6x/5) = 6300
(5x + 10x + 6x)/5 = 6300
21x/5 = 6300
21x = 6300 × 5
x = (6300 × 5)/21 
x = 1500

হৃদয় পায় = (6 × 1500)/5 টাকা = 1800 টাকা
৫২২.
দুটি সংখ্যার অনুপাত ৯ : ৫। যদি বড় সংখ্যার সাথে ৯ যোগ এবং ছোট সংখ্যা থেকে ৫ বিয়োগ করা হয় তাহলে বড় সংখ্যাটি ছোট সংখ্যার ৩ গুণ হয়। বড় সংখ্যাটি কত?
  1. ৩৬
  2. ৪০
  3. ৪৮
  4. ৭২
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৯ : ৫। যদি বড় সংখ্যার সাথে ৯ যোগ এবং ছোট সংখ্যা থেকে ৫ বিয়োগ করা হয় তাহলে বড় সংখ্যাটি ছোট সংখ্যার ৩ গুণ হয়। বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
বড় সংখাটি ৯ক
ছোট সংখ্যাটি ৫ক

প্রশ্নমতে,
৯ক + ৯ = ৩(৫ক - ৫)
বা, ৯ক + ৯ = ১৫ক - ১৫
বা, ৬ক = ২৪
∴ ক = ৪

∴ বড় সংখ্যাটি ৯ × ৪ = ৩৬
৫২৩.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৯২ বছর হয়। ৬ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৫ : ৩। ৮ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?
  1. ৮:৭
  2. ১৩:৮
  3. ১৪:৯
  4. ১৬ : ১১
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৯২ বছর হয়। ৬ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৫ : ৩। ৮ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?

সমাধান:
বর্তমানে,
পিতার বয়স = x বছর  
পুত্রের বয়স = y বছর  

দেওয়া আছে,  
x + y = ৯২ বছর.........(i)

৬ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৫ : ৩  
তাহলে,  
(x - ৬)/(y - ৬) = ৫/৩  
বা, ৩(x - ৬) = ৫(y - ৬)  
বা, ৩x - ১৮ = ৫y - ৩০  
বা, ৩x = ৫y - ১২  
∴ x = (৫y - ১২)/৩.........(ii)

(ii) সমীকরণটি (i)-এ বসাই:  
(৫y - ১২)/৩ + y = ৯২  
বা, ৫y - ১২ + ৩y = ২৭৬  
বা, ৮y = ২৮৮  
∴ y = ৩৬

y এর মান (i) নং এ বসাই,  
∴ x = ৯২ - ৩৬ = ৫৬

৮ বছর পর,  
পিতার বয়স = ৫৬ + ৮ = ৬৪  
পুত্রের বয়স = ৩৬ + ৮ = ৪৪  

∴ ৮ বছর পর তাদের বয়সের অনুপাত = ৬৪ : ৪৪ = ১৬ : ১১

৫২৪.
কঃখ = ৪ঃ৭ এবং খঃগ = ১০ঃ৭ হলে গঃখঃক এর মান কত?
  1. ক) ৪৯ঃ৭০ঃ৪০
  2. খ) ৮৯ঃ৭০ঃ৪০
  3. গ) ৪০ঃ৭০ঃ৪৯
  4. ঘ) ৪০ঃ৪৯ঃ৭০
ব্যাখ্যা

কঃখ = ৪ঃ৭ = (৪ × ১০) ঃ (৭ × ১০) = ৪০ঃ৭০
খঃগ = ১০ঃ৭ = (১০ × ৭) ঃ (৭ × ৭) = ৭০ঃ৪৯
∴গঃখঃক = ৪৯ঃ৭০ঃ৪০ 

৫২৫.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৫ : ৩। ১০ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ২ : ১ ছিল। ১৫ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?
  1. ১৪ : ৯
  2. ১৫ : ১১
  3. ১৩ : ১২
  4. ১৩ : ৯
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৫ : ৩। ১০ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ২ : ১ ছিল। ১৫ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?

সমাধান:
ধরি,
পিতার বয়স ৫ক বছর
পুত্রের বয়স ৩ক বছর

শর্তমতে,
৫ক - ১০ : ৩ক - ১০ = ২ : ১
বা, ৫ক - ১০ = ৬ক - ২০
বা, ক = ১০

∴ পিতার বয়স ৫ × ১০ বছর = ৫০ বছর
∴ পুত্রের বয়স ৩ × ১০ বছর = ৩০ বছর

১৫ বছর পর তাদের বয়সের অনুপাত = ৫০ + ১৫ : ৩০ + ১৫ = ৬৫ : ৪৫
= ১৩ : ৯
৫২৬.
A, B এবং C এর মধ্যে 53 টাকা এমনভাবে ভাগ করে দেয়া হলো যাতে A, B এর থেকে 7 টাকা বেশি পায় এবং B, C এর থেকে 8 টাকা বেশি পায়। A, B এবং C এর টাকার অনুপাত কত? 
  1. 16 : 25 : 10
  2. 8 : 12 : 25
  3. 16 : 12 : 25
  4. 25 : 18 : 10
ব্যাখ্যা
মনেকরি
C পায় = x  টাকা 
B পায় = (x + 8) টাকা 
A পায় = (x + 8 + 7) টাকা 
          = (x + 15) টাকা
প্রশ্নমতে,
x +(x + 8) + (x + 15) = 53 
x + x + 8 + x + 15 = 53 
3x + 23 = 53 
3x = 53 - 23 
3x = 30
x = 10

C পায় = 10  টাকা 
B পায় = (10 + 8) = 18টাকা 
A পায় =  (10 + 15) = 25 টাকা 


A, B এবং C এর টাকার অনুপাত = 25 : 18 : 10
৫২৭.
৪ : ৭ এবং ৫ : ৮ এর মিশ্র অনুপাত কোনটি?
  1. ক) ৬ : ১৭
  2. খ) ৫ : ১৬
  3. গ) ৫ : ১৪
  4. ঘ) ৫ : ১২
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ : ৭ এবং ৫ : ৮ এর মিশ্র অনুপাত কোনটি?

সমাধান: 
মিশ্র অনুপাত: একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে।
 
৪ : ৭ এবং ৫ : ৮  সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত হলো (৪ × ৫): (৭ × ৮) = ২০ : ৫৬ = ৫ : ১৪
৫২৮.
যদি ক : খ = ৪ : ৭ , খ : গ = ৫ : ৭ হয়, তবে ক : খ : গ = কত? 
  1. ২০ : ৩৫ : ৪৯
  2. ১২ : ৩৫ : ৪৯ 
  3. ২০ : ৩৫ : ৪০
  4. ২০ : ৩৩ : ৪৯
ব্যাখ্যা

প্রশ্ন: যদি ক : খ = ৪ : ৭ , খ : গ = ৫ : ৭ হয়, তবে ক : খ : গ = কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
ক : খ = ৪ : ৭ 
= (৪ × ৫) : (৭ × ৫) 
= ২০ : ৩৫ 

আবার, 
খ : গ = ৫ : ৭ 
= (৫ × ৭ ) : (৭ × ৭) 
= ৩৫ : ৪৯ 

∴ ক : খ : গ = ২০ : ৩৫ : ৪৯ ।

৫২৯.
শামীমের আয় ও ব্যয়ের অনুপাত ২০ :১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
  1. ক) ২০%
  2. খ) ১৫%
  3. গ) ২৫%
  4. ঘ) ৩০%
ব্যাখ্যা

সঞ্চয় = ২০ - ১৫
= ৫
আয় ২০ টাকা হলে সঞ্চয় ৫ টাকা।
আয় ১ টাকা হলে সঞ্চয় ৫/২০ টাকা।
∴ আয় ১০০ টাকা হলে সঞ্চয় = (৫ X ১০০) / ২০ টাকা।
= ২৫ টাকা।

৫৩০.
৩ বছর আগে একজন শিক্ষক ও একজন ছাত্রের বয়সের অনুপাত ছিল ৪ : ১ এবং তাদের বয়সের গুণফল ছিল ১৯৬। ৮ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?
  1. ক) ১২ : ৫
  2. খ) ৫ : ১২
  3. গ) ১৩ : ৬
  4. ঘ) ১৩ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ বছর আগে একজন শিক্ষক ও একজন ছাত্রের বয়সের অনুপাত ছিল ৪ : ১ এবং তাদের বয়সের গুণফল ছিল ১৯৬। ৮ বছর পর তাদের বয়সের অনুপাত কত?

সমাধান: 
ধরি,
৩ বছর আগে শিক্ষকের বয়স ছিল ৪ক বছর
৩ বছর আগে ছাত্রের বয়স ছিল ক বছর

প্রশ্নমতে,
৪ক × ক = ১৯৬
বা, ক = ১৯৬/৪
বা, ক = ৪৯
বা, ক = ৪৯
∴ ক = ৭

বর্তমানে শিক্ষকের বয়স = (৪ × ৭ + ৩) = ৩১ বছর
 বর্তমানে ছাত্রের বয়স = (৭ + ৩) = ১০ বছর

∴ ৮ বছর পর শিক্ষক ও ছাত্রের বয়সের অনুপাত হবে
(৩১ + ৮) : (১০ + ৮)
= ৩৯ : ১৮
= ১৩ : ৬
৫৩১.
ক ও খ এর মূলধন সমান, কিন্তু গ এর মূলধন তাদের থেকে ২০% বেশি। মোট ৩৬০ টাকা লাভ হলে, গ কত টাকা লাভ পাবে?
  1. ১২৫ টাকা
  2. ১৩৫ টাকা
  3. ১৬৮ টাকা
  4. ১৭২ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ক ও খ এর মূলধন সমান, কিন্তু গ এর মূলধন তাদের থেকে ২০% বেশি। মোট ৩৬০ টাকা লাভ হলে, গ কত টাকা লাভ পাবে?

সমাধান:
দেওয়া আছে,
মোট লাভ = ৩৬০ টাকা

ধরি,
(ক ও খ) প্রত্যেকের মূলধন  = x টাকা
∴ গ এর মূলধন = x + x এর ২০% = x + (২০/১০০)x
= ৬x/৫ টাকা

∴ মোট মূলধন = x + x + (৬x/৫) = ১৬x/৫ টাকা

 ∴ গ এর লাভ = (৬x/৫)/(১৬x/৫) × ৩৬০
= (৬x/৫) × (৫/১৬x)  × ৩৬০ 
= (৩/৮) × ৩৬০ 
= ১৩৫ টাকা

∴ গ এর লাভ = ১৩৫ টাকা

৫৩২.
দুইটি বইয়ের মূল্যের অনুপাত ৫ : ৭। দ্বিতীয়টির মূল্য ৯১ টাকা হলে, প্রথম বইটির মূল্য কত?
  1. ৪৫ টাকা
  2. ৬২ টাকা
  3. ৬৫ টাকা
  4. ৫৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি বইয়ের মূল্যের অনুপাত ৫ : ৭। দ্বিতীয়টির মূল্য ৯১ টাকা হলে, প্রথম বইটির মূল্য কত?

সমাধান: 
দেওয়া আছে,
দ্বিতীয় বইয়ের মূল্য = ৯১ টাকা।

মনেকরি,
প্রথম বইয়ের মূল্য = দ্বিতীয় বইয়ের মূল্যের ৫/৭ গুণ।
∴ প্রথম বইয়ের মূল্য = (৯১ এর ৫/৭) টাকা
= ৬৫ টাকা।

∴ প্রথম বইয়ের মূল্য = ৬৫ টাকা।
৫৩৩.
কামাল সাহেবের মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৫ : ৩ এবং তাঁর মাসিক সঞ্চয় ১০,০০০ টাকা হলে তিনি কত টাকা ব্যয় করেন?
  1. ১০০০০ টাকা
  2. ১২০০০ টাকা
  3. ১৫০০০ টাকা
  4. ২৫০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কামাল সাহেবের মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৫ : ৩ এবং তাঁর মাসিক সঞ্চয় ১০,০০০ টাকা হলে তিনি কত টাকা ব্যয় করেন?

সমাধান:
মনে করি,
আয় ও ব্যয় যথাক্রমে ৫ক এবং ৩ক

শর্তমতে,
৫ক - ৩ক = ১০০০০
⇒ ২ক = ১০০০০
∴ ক = ৫০০০

∴ ব্যয় = ৩ × ৫০০০ = ১৫০০০ টাকা।
৫৩৪.
তিনজন ছাত্রের মধ্যে ১০৫০ টাকা তাদের শ্রেণির অনুপাতে ভাগ করে দিয়ে দেয়া হলো। তারা যদি যথাক্রমে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী হয়, তবে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী কত টাকা পাবে?
  1. ৩০০০ টাকা
  2. ২০০০ টাকা
  3. ৩০০ টাকা
  4. ৪০০ টাকা 
ব্যাখ্যা

প্রশ্ন: তিনজন ছাত্রের মধ্যে ১০৫০ টাকা তাদের শ্রেণির অনুপাতে ভাগ করে দিয়ে দেয়া হলো। তারা যদি যথাক্রমে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী হয়, তবে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী কত টাকা পাবে? 

সমাধান: 
তিনজন ছাত্রের মধ্যে ১০৫০ টাকা তাদের শ্রেণির অনুপাতে ভাগ করে দিয়ে দেয়া হলো।

তিনজনের শ্রেণির অনুপাত = ৬ : ৭ : ৮ 

∴ অনুপাতের রাশির যোগফল = ৬ + ৭ + ৮ = ২১ 

∴ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী পাবে = ১০৫০ এর ৬/২১ = ৩০০ টাকা 

৫৩৫.
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬৩ বছর এবং অনুপাত ৭ : ২। ৬ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?
  1. ১৩ : ৭
  2. ১১ : ৭
  3. ১৩ : ৫
  4. ১১ : ৪
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬৩ বছর এবং অনুপাত ৭ : ২। ৬ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?

সমাধান: 
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬৩ বছর
তাদের বয়সের অনুপাত = ৭ : ২
 
∴ পিতার বর্তমান বয়স = { ৬৩ × ৭/(৭ + ২)} বছর  
= ৪৯ বছর 

আবার, 
পুত্রের বর্তমান বয়স = (৬৩ - ৪৯) বছর 
= ১৪ বছর 

৬ বছর পরে পিতার বয়স হবে = (৪৯ + ৬) বছর = ৫৫ বছর 
৬ বছর পরে পুত্রের বয়স হবে = (১৪ + ৬) বছর = ২০ বছর 

∴ তাদের বয়সের অনুপাত = ৫৫ : ২০
= ১১ : ৪
৫৩৬.
ক, খ ও গ যথাক্রমে ২৭০০, ৮১০০ ও ৭২০০ টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করলো। ১ বছর পর খ ৩৬০০ টাকা মুনাফা পেলে তাদের মোট মুনাফা কত? 
  1. ৬০০০ টাকা
  2. ৭৫০০ টাকা
  3. ৯৫০০ টাকা
  4. ৮০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ক, খ ও গ যথাক্রমে ২৭০০, ৮১০০ ও ৭২০০ টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করলো। ১ বছর পর খ ৩৬০০ টাকা মুনাফা পেলে তাদের মোট মুনাফা কত? 

সমাধান: 
ক, খ এবং গ বিনিয়োগের অনুপাত = ২৭০০ : ৮১০০ : ৭২০০ 
= ২৭ : ৮১ : ৭২ 
= ৩ : ৯ : ৮ 
∴ অনুপাতের রাশিগুলোর যোগফল = ৩ + ৯ + ৮ 
= ২০ 

মনে করি, 
মোট মুনাফা = p টাকা 

প্রশ্নমতে, 
৯p/২০ = ৩৬০০ 
বা, ৯p= ৩৬০০ × ২০
বা, p = (৩৬০০ × ২০)/৯
∴ p = ৮০০০ টাকা

∴ মোট মুনাফা = ৮০০০ টাকা।

৫৩৭.
a, b, c ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক?
  1. ক) a2 = bc
  2. খ) b2 = ac
  3. গ) ab = bc
  4. ঘ) a = b =c
ব্যাখ্যা
প্রশ্ন: a, b, c ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক?

সমাধান: 
a, b ও c ক্রমিক সমানুপাতিক হলে,
a : b = b : c 
⇒ a/b = b/c 
∴ b2 = ac
৫৩৮.
বাবু ও জামালের মাসিক বেতনের অনুপাত ৭ঃ৫ এবং দুজেনর মাসিক বেতন একত্রে ২৪,০০০ টাকা। এক বছর পরে বাবুর বেতন ৫০০ টাকা এবং জামালের বেতন ৩৫০ টাকা বৃদ্ধি পেল এক বছর তাদের মাসিক বেতনের অনুপাত কত হবে?
  1. ক) ২৯০ঃ২০৭
  2. খ) ১৪৫ঃ১০৩
  3. গ) ৫০০ঃ৩৫০
  4. ঘ) ৭ঃ৫
ব্যাখ্যা

ধরি, বাবু ও জামালের মাসিক বেতন যথাক্রমে 7x ও 5x
প্রশ্নমতে,
7x + 5x = 24000
বা, 12x = 24000
বা, x = 2000
সুতরাং একবছর পর বাবুর বেতনঃজামালের বেতন = (7x + 500) : (5x + 350) = (7 × 2000 + 500) : (5 × 2000 + 350) = 14500 : 10350 = 290:207.

৫৩৯.
একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল, প্রত্যেকে তত ২০ টাকা করে চাঁদা দেওয়াতে মোট ৮০০০ টাকা হলো। ঐ সমিতির সদস্য সংখ্যা কত?
  1. ১০ জন
  2. ২০ জন
  3. ৩০ জন
  4. ৪০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল, প্রত্যেকে তত ২০ টাকা করে চাঁদা দেওয়াতে মোট ৮০০০ টাকা হলো। ঐ সমিতির সদস্য সংখ্যা কত?

সমাধান:
ধরি,
সমিতিতে সদস্য সংখ্যা = ক জন

প্রত্যেকে চাঁদা দেয় = (২০ × ক) টাকা
∴ ক জনে মোট চাঁদা দেয় = (২০ × ক × ক) টাকা
= ২০ক টাকা

প্রশ্নমতে,
২০ক = ৮০০০
⇒ ক = ৮০০০ ÷ ২০
⇒ ক = ৪০০
⇒ ক = √৪০০
∴ ক = ২০

∴ সমিতির সদস্য সংখ্যা = ২০ জন

৫৪০.
একটি রাশি অপর রাশির ৫০% হলে, রাশি দুইটির অনুপাত কত?
  1. ক) ১ : ৩
  2. খ) ১ : ২
  3. গ) ৩ : ২
  4. ঘ) ৫ : ২
ব্যাখ্যা
৫০% = ৫০/১০০
একটি রাশি ৫০ হলে, অপর রাশি ১০০
রাশি দুইটির অনুপাত = ৫০ঃ১০০ = ১ঃ২
৫৪১.
সোনা পানির চেয়ে ১৯ গুন ভারী এবং তামা পানির চেয়ে ৯ গুণ ভারী। সোনা ও তামা কি অনুপাতে মিশ্রিত করলে উক্ত মিশ্রণ পানির চেয়ে ১৫ গুণ ভারী হবে।
  1. ক) ৩ঃ২
  2. খ) ২ঃ৩
  3. গ) ৪ঃ৩
  4. ঘ) ৫ঃ৩
ব্যাখ্যা

মনে করি, সোনাঃতামা = 1:x
তাই, 1gm সোনা x gm তামার সাথে মিশালে (1 + x) gm মিশ্রণ পাওয়া যাবে।
1gm সোনা + xgm তামা = (1 + x)gm মিশ্রণ
19w + 9w × x = (1 + x) × 15w
বা, 9x + 19 = 15+15x
∴ x = 2/3
নির্ণেয় সোনাঃতামা = ৩ঃ২

৫৪২.
দু'টি সংখ্যার অনুপাত ২ঃ১ আবার তাদের সমষ্টি ও অন্তরফলের অনুপাত -
  1. ক) ১ঃ২
  2. খ) ২ঃ১
  3. গ) ১ঃ৩
  4. ঘ) ৩ঃ১
ব্যাখ্যা

ধরি,
সংখ্যা দু'টি ২a, a
∴ (২a + a)/(২a - a)
= ৩a/a
= ৩/১
= ৩ঃ১

৫৪৩.
একটি মিশ্রণে ৪২ লিটার রস আছে। আম ও কমলার অনুপাত ৪ : ৩। কমলার রস ৯ লিটার কমিয়ে দিলে নতুন অনুপাত কত হবে?
  1. ৪ : ২
  2. ৭ : ৩
  3. ৩ : ১
  4. ৮ : ৩
ব্যাখ্যা

প্রশ্ন: একটি মিশ্রণে ৪২ লিটার রস আছে। আম ও কমলার অনুপাত ৪ : ৩। কমলার রস ৯ লিটার কমিয়ে দিলে নতুন অনুপাত কত হবে?

সমাধান:
দেওয়া আছে, মোট মিশ্রণ ৪২ লিটার।
আম ও কমলার রসের অনুপাত = ৪ : ৩
অনুপাতের যোগফল = (৪ + ৩) = ৭

সুতরাং, আমের রসের পরিমাণ = (৪২ এর ৪/৭ অংশ)
= (৪২ × ৪)/৭
= ৬ × ৪
= ২৪ লিটার

এবং, কমলার রসের পরিমাণ = (৪২ এর ৩/৭ অংশ)
= (৪২ × ৩)/৭
= ৬ × ৩
= ১৮ লিটার

এখন, কমলার রস ৯ লিটার কমিয়ে দিলে,
নতুন পরিমাণ হবে = (১৮ - ৯) = ৯ লিটার।

আমের রসের পরিমাণ অপরিবর্তিত থাকবে, অর্থাৎ ২৪ লিটার।

সুতরাং, নতুন অনুপাত হবে,
= ২৪ : ৯
= ৮ : ৩

অতএব, নতুন অনুপাত হবে ৮ : ৩

৫৪৪.
৮ / ? = ? / ৫১২
  1. ক) ৩৪
  2. খ) ৪৯
  3. গ) ৬৪
  4. ঘ) ৭২
ব্যাখ্যা

আমরা জানি, ক্রমিক সমানুপাতে ১ম রাশি ✕ ৩য় রাশি = (২য় রাশি),
যেখানে, ১ম রাশি = ৮, ৩য় রাশি = ৫১২

(২য় রাশি) = ৮ × ৫১২
২য় রাশি = ৬৪

৫৪৫.
এক ব্যক্তি তাঁর মোট সম্পত্তির ৩/৫ অংশ ব্যয় করার পর অবশিষ্টের ৫/১১ অংশ ব্যয় করে দেখলেন যে তাঁর নিকট ১২০০ টাকা রয়েছে। তাঁর মোট সম্পত্তির মূল্য কত?
  1. ক) ৫০০০ টাকা
  2. খ) ৫৫০০ টাকা
  3. গ) ৬৫০০ টাকা
  4. ঘ) ৭৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি তাঁর মোট সম্পত্তির ৩/৫ অংশ ব্যয় করার পর অবশিষ্টের ৫/১১ অংশ ব্যয় করে দেখলেন যে তাঁর নিকট ১২০০ টাকা রয়েছে। তাঁর মোট সম্পত্তির মূল্য কত? 

সমাধান:
মোট সম্পত্তির ৩/৫ অংশ ব্যয় করার পর বাকি অংশ (১ - ৩/৫) = ২/৫  
∴ ২/৫ এর ৫/১১ অংশ = ২/১১ অংশ

প্রশ্নমতে,
(২/৫ - ২/১১) অংশ = ১২০০
⇒ (২২ - ১০)/৫৫ অংশ = ১২০
⇒ (১২/৫৫) অংশ = ১২০০
∴ ১ অংশ বা সম্পূর্ণ অংশ = (১২০০ × ৫৫)/১২ টাকা 
= ৫৫০০ টাকা 

∴ তাঁর মোট সম্পত্তির মূল্য = ৫৫০০ টাকা
৫৪৬.
P এর আয় Q এর আয় থেকে ২৫% বেশি আবার Q এর আয় R এর আয় থেকে ২০% বেশি। তবে P, Q এবং R এর আয়ের অনুপাত কত?
  1. ১৩ঃ১২ঃ১০
  2. ১৫ঃ১২ঃ১০
  3. ১৫ঃ১১ঃ১০
  4. ১৫ঃ১১ঃ৯
ব্যাখ্যা

ধরি,
R এর আয় = a টাকা
∴ Q এর আয় = ১২০a/১০০ টাকা
এবং p এর আয় = (১২০a×১২৫)/(১০০×১০০)

∴ আয়ের অনুপাত = {(১২০a×১২৫)/(১০০×১০০)} : (১২০a/১০০) : a
= (১২০×১২৫) : (১২০×১০০) : (১০০×১০০)
= ১৫০ঃ১২০ঃ১০০
=১৫ঃ১২ঃ১০

৫৪৭.
৫ : ৯ এবং ৩ : ৮ এর মিশ্র অনুপাত কোনটি?
  1. ৩ : ২২
  2. ৫ : ২৪
  3. ৭ : ২৫
  4. ৪ : ২১
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ : ৯ এবং ৩ : ৮ এর মিশ্র অনুপাত কোনটি? 

সমাধান: 
মিশ্র অনুপাত: একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে।

∴ ৫ : ৯ এবং ৩ : ৮ সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত = (৫ × ৩) : (৯ × ৮)
= ১৫ : ৭২
= ৫ : ২৪
৫৪৮.
ক, খ ও গ একজাতীয় রাশি এবং ক : খ = ২ : ৩, খ : গ = ৪ : ৫ হলে ক : গ = ?
  1. ২ : ১৫
  2. ২ : ৫
  3. ৮ : ১৫
  4. ৪ : ৫
ব্যাখ্যা

দেওয়া আছে,
ক : খ = ২ : ৩
= ৮ : ১২ (৪ দ্বারা গুণ করে)
এবং খ : গ = ৪ : ৫
= ১২ : ১৫
= (৩ দ্বারা গুণ করে)
সুতরাং ক : খ : গ = ৮ : ১২ : ১৫
এবং ক : গ = ৮ : ১৫।

৫৪৯.
একজন লোক সপ্তাহে ১২৫০ টাকা আয় করেন এবং ১০০০ টাকা ব্যয় করেন। তার সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাত কত?
  1. ৩ : ৫
  2. ৪ : ৫
  3. ১ : ৫
  4. ২ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোক সপ্তাহে ১২৫০ টাকা আয় করেন এবং ১০০০ টাকা ব্যয় করেন। তাঁর সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাত হবে-

সমাধান:
আয় করেন = ১২৫০ টাকা 
ব্যয় করেন = ১০০০ টাকা 
সঞ্চয় করেন = ১২৫০ - ১০০০ টাকা
= ২৫০ টাকা

∴  তাঁর সঞ্চয়ের সঙ্গে আয়ের অনুপাত = ২৫০ : ১২৫০
= ১ : ৫
৫৫০.
একটি অংশীদারি কারবারের বণ্টনযোগ্য মুনাফা ৯০০০০ টাকা। ১/২ : ১/৩ : ১/৬ অনুপাতে দ্বিতীয় অংশীদারের মুনাফা কত হবে?
  1. ৫০০০০ টাকা
  2. ৩০৫০০ টাকা
  3. ৩০০০০ টাকা
  4. ৪০০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অংশীদারি কারবারের বণ্টনযোগ্য মুনাফা ৯০০০০ টাকা। ১/২ : ১/৩ : ১/৬ অনুপাতে দ্বিতীয় অংশীদারের মুনাফা কত হবে?

সমাধান:
প্রদত্ত অনুপাত ১/২ : ১/৩ : ১/৬
= ৩ : ২ : ১

অনুপাতের যোগফল = (৩ + ২ + ১) = ৬

∴ দ্বিতীয় অংশীদারের মুনাফা = ৯০০০০ × (২/৬) টাকা
= ৩০০০০ টাকা
৫৫১.
৯৬ লিটার মিশ্রণে এসিড এবং পানির অনুপাত ৭ : ৫। ঐ মিশ্রণে পানির পরিমাণ কত?
  1. ৪০ লিটার
  2. ৫৬ লিটার
  3. ৫০ লিটার
  4. ৪৪ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৯৬ লিটার মিশ্রণে এসিড এবং পানির অনুপাত ৭ : ৫। ঐ মিশ্রণে পানির পরিমাণ কত?

সমাধান:
ধরি,
এসিড এবং পানির অনুপাত যথাক্রমে = ৭ক এবং ৫ক
       
প্রশ্নমতে,
৭ক + ৫ক = ৯৬
⇒ ১২ক = ৯৬
⇒ ক = ৯৬/১২
∴ ক = ৮

সুতরাং, পানির পরিমাণ = (৫ × ৮) = ৪০
৫৫২.
দুইটি রাশির অনুপাত ৬ঃ১১, উত্তর রাশি ৯৯ হলে পূর্ব রাশি কত?
  1. ক) ৫৪
  2. খ) ৪২
  3. গ) ৪৮
  4. ঘ) ৬০
ব্যাখ্যা

এখানে পূর্ব রাশিঃউত্তর রাশি = ৬ঃ১১
বা, পূর্ব রাশি/উত্তর রাশি = ৬/১১
বা, পূর্ব রাশি/৯৯ = ৬/১১
সুতরাং পূর্ব রাশি = ৫৪

৫৫৩.
একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১। এতে কি পরিমাণ সোনা মেশালে ৪ : ১ হবে?
  1. ৮ গ্রাম
  2. ৬ গ্রাম
  3. ৩ গ্রাম
  4. ৪ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনার ও তামার অনুপাত ৩ : ১। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে?

সমাধান: 
গহনার ওজন = ১৬ গ্রাম
অনুপাতের যোগফল = ৩ + ১ = ৪
∴ সোনার পরিমাণ = (১৬ × ৩)/৪ = ১২ গ্রাম
∴ তামার পরিমাণ = (১৬ × ১)/৪ = ৪ গ্রাম

ধরি,
ক পরিমাণ সোনা মিশাতে হবে

প্রশ্নমতে,
ক + ১২ : ৪ = ৪ : ১
(ক + ১২)/৪ = ৪/১
ক + ১২ = ১৬
ক = ১৬ - ১২
ক = ৪

∴ অতিরিক্ত সোনা মেশাতে হবে ৪ গ্রাম
৫৫৪.
A, B, C একত্রে ব্যবসা করে ২৭০০ টাকা লাভ করে। যদি A, B, C এর মূলধনের অনুপাত ৩ : ৫ : ৭ হয়, তাহলে A এর লভ্যাংশ কত?
  1. ৫৪০ টাকা 
  2. ৫৫০ টাকা 
  3. ৬৫০ টাকা 
  4. ৭০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: A, B, C একত্রে ব্যবসা করে ২৭০০ টাকা লাভ করে। যদি A, B, C এর মূলধনের অনুপাত ৩ : ৫ : ৭ হয়, তাহলে A এর লভ্যাংশ কত?

সমাধান:
A, B, C একত্রে ব্যবসা করে ২৭০০ টাকা লাভ করে

A, B, C এর মূলধনের অনুপাত ৩ : ৫ : ৭
মোট অনুপাতের যোগফল = ১৫

∴ A এর লভ্যাংশ = ২৭০০ এর ৩/১৫
= ১৮০ × ৩
= ৫৪০ টাকা 

∴ A এর লভ্যাংশ ৫৪০ টাকা।

৫৫৫.
৫, ১০ ও ৮ এর চতুর্থ সমানুপাতিক কত?
  1. ১২
  2. ১৬
  3. ২০
  4. ১৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৫, ১০ ও ৮ এর চতুর্থ সমানুপাতিক কত?

সমাধান:
আমরা জানি,
সমানুপাতিকের ক্ষেত্রে,
১ম সংখ্যা × ৪র্থ সংখ্যা = ২য় সংখ্যা × ৩য় সংখ্যা
বা, ৫ × ৪র্থ সংখ্যা = ১০ × ৮
বা, ৪র্থ সংখ্যা = (১০ × ৮)/৫
∴ ৪র্থ সংখ্যা = ১৬

∴ ৫, ১০ ও ৮ এর চতুর্থ সমানুপাতিক সংখ্যা হবে ১৬।
৫৫৬.
ক্রিকেট খেলায় সাকিব, মুশফিক ও তামিম ২০৯ রান করেন। সাকিব ও মুশফিকের এবং মুশফিক ও তামিমের রানের অনুপাত ৩ঃ২ হলে, মুশফিক কত রান করেছে?
  1. ক) ৩২
  2. খ) ৬৪
  3. গ) ৬৬
  4. ঘ) ৯৯
ব্যাখ্যা

সাকিবঃমুশফিক = ৩ঃ২ = (৩×৩):(২×৩) =৯ঃ৬
মুশফিকঃ তামিম = ৩ঃ২ =(৩×২):(২×২) =৬ঃ৪
সাকিবঃমুশফিকঃতামিম = ৯ঃ৬ঃ৪
ধরি, সাকিব, মুশফিক ও তামিমের রান যথাক্রমে ৯ক, ৬ক ও ৪ক।
প্রশ্নমতে, ৯ক+৬ক+৪ক = ২০৯
বা, ১৯ক = ২০৯
∴ ক = ২০৯/১৯ = ১১
সুতরাং, মুশফিকের রান = ৬ক = ৬×১১ = ৬৬

৫৫৭.
মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি ৬০ বছর। ৫ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৭ঃ৩ । ১০ বছর পর তাদের বয়সের অনুপাত কত?
  1. ক) ৫ঃ৩
  2. খ) ২ঃ৫
  3. গ) ৩ঃ৭
  4. ঘ) ১১ঃ৩
ব্যাখ্যা
মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি ৬০ বছর।
৫ বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি (৬০ - ২*৫) বা ৫০ বছর

৫ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৩ঃ৭। 
অনুপাতের যোগফল ১০
মায়ের বয়স = ৫০ এর ৭/১০ = ৩৫ বছর
মেয়ের বয়স = ৫০- ৩৫ = ১৫ বছর

১০ বছর পর মায়ের বয়স = ৩৫ + ১৫ = ৫০ বছর
এবং মেয়ের বয়স = (১৫ + ১৫) বছর = ৩০ বছর

১০ বছর পর তাদের বয়সের অনুপাত = ৫০ঃ৩০ = ৫ঃ৩
৫৫৮.
ক, খ ও গ ২৮০ টাকা নিয়ে কারবার শুরু করল। ক ও খ -এর মূলধন সমান কিন্তু গ -এর মূলধন ২০ টাকা কম। মোট ৫৬ টাকা লাভ হলে, গ কত টাকা লাভ পাবে?
  1. ১৪ টাকা
  2. ১৬ টাকা
  3. ২০ টাকা
  4. ২৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ ও গ ২৮০ টাকা নিয়ে কারবার শুরু করল। ক ও খ এর মূলধন সমান কিন্তু গ এর মূলধন ২০ টাকা কম। মোট ৫৬ টাকা লাভ হলে, গ কত টাকা লাভ পাবে?

সমাধান:
ধরি,
ক ও খ এর প্রত্যেকের মূলধন x টাকা।
∴ গ এর মূলধন = (x - ২০) টাকা

প্রশ্নমতে,
x + x + x - ২০ = ২৮০
বা, ৩x - ২০ = ২৮০
বা, ৩x = ৩০০
বা, x = ৩০০/৩
∴ x = ১০০

∴ ক ও খ এর মূলধন ১০০ টাকা
∴ গ এর মূলধন = (১০০ - ২০) টাকা
= ৮০ টাকা

ক : খ : গ = ১০০ : ১০০ : ৮০
= ১০ : ১০ : ৪
= ৫ : ৫ : ৪

অনুপাতের রাশিগুলোর সমষ্টি = ৫ + ৫ + ৪
= ১৪

∴ গ পাবে = ৫৬ এর ৪/১৪ টাকা
= ১৬ টাকা
৫৫৯.
ক এর ৬০% সমান খ এর ৩/৪ ভাগ হয়, তবে খ : ক  সমান কত? 
  1. ক) ৩ : ২
  2. খ) ৫ : ৪
  3. গ) ৪ : ৫
  4. ঘ) ৬ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: ক এর ৬০% সমান খ এর ৩/৪ ভাগ হয়, তবে খ : ক  সমান কত? 

সমাধান: 
ক এর ৬০% = খ এর ৩/৪
৬০ক/১০০ = ৩খ/৪
৩ক/৫ = ৩খ/৪
ক/৫ = খ/৪
ক/খ = ৫/৪
ক : খ = ৫ : ৪
খ : ক = ৪ : ৫
৫৬০.
৫ : ১৮, ৭ : ২ এবং ৩ : ৬ এর মিশ্র অনুপাত কত?
  1. ক) ৭২ : ১০৫
  2. খ) ৭২ : ৩৫
  3. গ) ৩৫ : ৭২
  4. ঘ) ১০৫ : ৭২
ব্যাখ্যা
দেওয়া আছে, 
৫ : ১৮, ৭ : ২ এবং ৩ : ৬


মিশ্র অনুপাত = (5 × 7 × 3) : (18 × 2 × 6)
                      = 105 : 216
                      = 35 : 72
৫৬১.
একটি সোনার গহনার ওজন ২০ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ঃ১। এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ঃ১ হবে?
  1. ৩ গ্রাম
  2. ৪ গ্রাম
  3. ৫ গ্রাম
  4. ৬ গ্রাম
ব্যাখ্যা

এখানে তামা ও সোনার অনুপাত = ৩ঃ১
সুতরাং মোট মিশ্রণের অনুপাত = ৩ + ১ = ৪
মিশ্রণে সোনার অনুপাত = ৩/৪ × ২০ গ্রাম
= ১৫ গ্রাম।
এবং মিশ্রণে তামার অনুপাত = ১/৪ × ২০ গ্রাম
= ৫ গ্রাম।
নতুন মিশ্রণে সোনা মিশাতে হবে, (১৫ + ক)/৫ = ৪/১
বা, ১৫ + ক = ২০
বা, ক = ২০ - ১৫
বা, ক = ৫ গ্রাম।

৫৬২.
রুবেল ও সালমানের আয়ের অনুপাত ৫ : ৭ এবং সালমান ও জুয়েলের আয়ের অনুপাত ৪ : ৫। রুবেলের আয় ১৮০০ টাকা হলে জুয়েলের আয় কত?
  1. ৩০০০ টাকা
  2. ৩১৫০ টাকা
  3. ৩২৫০ টাকা
  4. ৩২০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: রুবেল ও সালমানের আয়ের অনুপাত ৫ : ৭ এবং সালমান ও জুয়েলের আয়ের অনুপাত ৪ : ৫। রুবেলের আয় ১৮০০ টাকা হলে জুয়েলের
আয় কত?

সমাধান: 
দেওয়া আছে, 
রুবেল : সালমান = ৫ : ৭
সালমান : জুয়েল = ৪ : ৫

∴ রুবেল : সালমান : জুয়েল = (৫ × ৪) : (৭ × ৪) : (৫ × ৭) 
⇒ রুবেল : সালমান : জুয়েল = ২০ : ২৮ : ৩৫

আবার, 
দেওয়া আছে, 
রুবেলের আয় = ১৮০০ টাকা
এবং রুবেলের অংশ = ২০

∴ জুয়েলের আয় = {(১৮০০/২০) × ৩৫} টাকা 
= ৩৫ × ৯০
= ৩১৫০ টাকা

 সুতরাং, জুয়েলের আয় = ৩১৫০ টাকা

৫৬৩.
ক, খ ও গ ২৮০ টাকা নিয়ে একটি কারবার শুরু করল। ক ও খ -এর মূলধন সমান কিন্তু গ -এর মূলধন ২০ টাকা কম। মোট ৫৬ টাকা লাভ হলে, গ কত টাকা লাভ পাবে?  
  1. ২৪ টাকা
  2. ১৪ টাকা
  3. ২০ টাকা
  4. ১৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ ও গ ২৮০ টাকা নিয়ে একটি কারবার শুরু করল। ক ও খ -এর মূলধন সমান কিন্তু গ -এর মূলধন ২০ টাকা কম। মোট ৫৬ টাকা লাভ হলে, গ কত টাকা লাভ পাবে?  

সমাধান: 
ধরি, 
ক ও খ এর মূলধন = x টাকা 
∴ গ এর মূলধন = (x - ২০) টাকা 

প্রশ্নমতে, 
x + x + (x - ২০) = ২৮০ 
বা, x + x + x - ২০ = ২৮০ 
বা, ৩x = ২৮০ + ২০ 
বা, ৩x = ৩০০ 
বা, x = ৩০০/৩ 
∴ x = ১০০ 

ক, খ ও গ এর মূলধনের অনুপাত = x : x : (x - ২০) 
= ১০০ : ১০০ : (১০০ - ২০) 
= ১০০ : ১০০ : ৮০ 
= ৫ : ৫ : ৪ 
∴ অনুপাতটির রাশিগুলোর সমষ্টি = (৫ + ৫ + ৪) 
= ১৪ 

∴ গ লাভ পাবে = {৫৬ × (৪/১৪)} টাকা 
= ১৬ টাকা ।
৫৬৪.
৪ : ৩ এবং ৬ : ৫ এর মিশ্র অনুপাত কোনটি?
  1. ৮ : ৫
  2. ২ : ১
  3. ৩ : ৫
  4. ৫ : ৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ : ৩ এবং ৬ : ৫ এর মিশ্র অনুপাত কোনটি?

সমাধান:
মিশ্র অনুপাত:
একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে।

সুতরাং,
৪ : ৩ এবং ৬ : ৫ সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত হলো,
(৪ × ৬) : (৩ × ৫)
= ২৪ : ১৫
= ৮ : ৫
৫৬৫.
যদি x : y = 4 : 7 এবং y : z = 6 : 7 হয়, তবে x : y : z = ?
  1. 20 : 39 : 49
  2. 22 : 49 : 56
  3. 24 : 42 : 49
  4. 24 : 45 : 55
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x : y = 4 : 7 এবং y : z = 6 : 7 হয়, তবে x : y : z = ?

সমাধান:
x : y= 4 : 7 = 4 × 6 : 7 × 6 = 24 : 42
y : z= 6 : 7 = 6 × 7 : 7 × 7 = 42 : 49

x : y : z = 24 : 42 : 49
৫৬৬.
৩০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মেশালে এসিড ও পানির অনুপাত ৩ : ৭ হবে?
  1. ৪০ লিটার
  2. ৩৫ লিটার
  3. ৩০ লিটার
  4. ২৫ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রনে কী পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ৩ : ৭ হবে?

সমাধান:
এসিডের পরিমাণ = ৩০ × (৭/১০) = ২১ লিটার
পানির পরিমাণ = ৩০ × (৩/১০) = ৯ লিটার

মনে করি,
ক লিটার পানি মিশাতে হবে।

প্রশ্নমতে,
২১/(৯ + ক) = ৩/৭
⇒ ২৭ + ৩ক = ১৪৭
⇒ ৩ক = ১২০
⇒ ক = ৪০
৫৬৭.
৫ : ৩ এবং ৭ : ৫ এর মিশ্র অনুপাত কোনটি?
  1. ২৫ : ২১
  2. ২১ : ৫
  3. ৪ : ১
  4. ৭ : ৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ : ৩ এবং ৭ : ৫ এর মিশ্র অনুপাত কোনটি?

সমাধান:
মিশ্র অনুপাত:
একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে।

সুতরাং,
৫ : ৩ এবং ৭ : ৫ সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত হলো,
(৫ × ৭) : (৩ × ৫)
= ৩৫ : ১৫
= ৭ : ৩
৫৬৮.
একটি জিনিস ১২০ টাকায় ক্রয় করে ১৪৪ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্য ও লাভের অনুপাত কত হবে?
  1. ক) ৭ : ২
  2. খ) ৫ : ১
  3. গ) ৬ : ১
  4. ঘ) ১৫ : ৩
ব্যাখ্যা
এখানে ক্রয়মূল্য ১২০ টাকা এবং লাভ (১৪৪ - ১২০) = ২৪ টাকা
সুতরাং, ক্রয়মূল্য : লাভ = ১২০ : ২৪ = ৫ : ১
৫৬৯.
৫৬ কে ৮ঃ৭ অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা হবে?
  1. ক) ৪৯
  2. খ) ৫৬
  3. গ) ৬৪
  4. ঘ) ৭০
ব্যাখ্যা

ধরি,
নতুন সংখ্যা = a
∴ ৫৬ঃa = ৮ঃ৭
বা, ৫৬/a = ৮/৭
বা, ৮a = ৭ × ৫৬
∴ a = ৪৯

৫৭০.
১২০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৩ : ২। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ২ : ৩ হবে?
  1. ৫০ লিটার
  2. ৬০ লিটার
  3. ৭০ লিটার
  4. ৮০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১২০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৩ : ২। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ২ : ৩ হবে?

সমাধান:
এসিড : পানি = ৩ : ২
মিশ্রণে এসিডের পরিমাণ = {১২০ × (৩/৫)} = ৭২ লিটার
মিশ্রণে পানির পরিমাণ = {১২০ × (২/৫)} = ৪৮ লিটার

ধরি,
ক লিটার পানি মিশ্রিত করলে এসিড এবং পানির অনুপাত হবে = ২ : ৩

প্রশ্নমতে,
৭২ : (৪৮ + ক) = ২ : ৩
⇒ ৭২/(৪৮ + ক) = ২/৩
⇒ ২১৬ = ৯৬ + ২ক
⇒ ২ক = ২১৬ - ৯৬
⇒ ২ক = ১২০
∴ ক = ৬০ লিটার
৫৭১.
রাহিম ও করিম আয়ের অনুপাত ৫ : ৪ এবং করিম : জাহিদ আয়ের অনুপাত ৬ : ৭। রাহিমের আয় ১৫০০ টাকা হলে, জাহিদের আয় কত?
  1. ১৬০০ টাকা
  2. ১৪০০ টাকা
  3. ১৩২০ টাকা 
  4. ১৫০০ টাকা 
ব্যাখ্যা

প্রশ্ন: রাহিম ও করিম আয়ের অনুপাত ৫ : ৪ এবং করিম : জাহিদ আয়ের অনুপাত ৬ : ৭। রাহিমের আয় ১৫০০ টাকা হলে, জাহিদের আয় কত?

সমাধান:
দেওয়া আছে, 
রাহিম : করিম = ৫ : ৪
করিম : জাহিদ = ৬ : ৭
রাহিমের আয় = ১৫০০ টাকা

∴ রাহিম : করিম = ৫ : ৪ = (৫ × ৬) : (৪ × ৬) = ৩০ : ২৪ = ১৫ : ১২
∴ করিম : জাহিদ = ৬ : ৭ = (৬ × ৪) : (৭ × ৪) = ২৪ : ২৮ = ১২ : ১৪

∴ রাহিম : করিম : জাহিদ = ১৫ : ১২ : ১৪

∴ জাহিদের আয় = (১৪/১৫) × ১৫০০ = ১৪০০ টাকা

সুতরাং, জাহিদের আয় ১৪০০ টাকা। 

৫৭২.
৩৯০ টাকা ৩ জনকে (১/২) : (১/৩) : (১/৪) অনুপাতে ভাগ করে দিলেন। প্রথম জন ও তৃতীয় জনের টাকার পার্থক্য কত?
  1. ৮০ টাকা
  2. ৯০ টাকা
  3. ১২০ টাকা
  4. ৭০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৯০ টাকা ৩ জনকে (১/২) : (১/৩) : (১/৪) অনুপাতে ভাগ করে দিলেন। প্রথম জন ও তৃতীয় জনের টাকার পার্থক্য কত?

সমাধান:
দেওয়া আছে,
= (১/২) : (১/৩) : (১/৪)
= {(১ × ১২)/২} : {(১ × ১২)/৩} : {(১ × ১২)/৪}   ;[ ২, ৩, ৪ এর ল, সা গু = ১২ ]
= ৬ : ৪ : ৩

অনুপাতের সমষ্টি = ৬ + ৪ + ৩ = ১৩

এখন,
প্রথম জন পাবে = (৩৯০ এর ৬/১৩) = (৩০ × ৬) = ১৮০ টাকা
তৃতীয় জন পাবে = (৩৯০ এর ৩/১৩) = (৩০  ৩) = ৯০ টাকা

∴ প্রথম জন এবং তৃতীয় জনের টাকার পার্থক্য = ১৮০ - ৯০ = ৯০ টাকা
৫৭৩.
৩, ৬, ৭ এর চতুর্থ সমানুপাতী কত? 
  1. ১২
  2. ১৪
  3. ১৮
  4. ২১
ব্যাখ্যা
প্রশ্ন: ৩, ৬, ৭ এর চতুর্থ সমানুপাতী কত? 

সমাধান: 
১ম রাশি/ ২য় রাশি = ৩য় রাশি/ ৪র্থ রাশি 
⇒ ৩/৬ = ৭/৪র্থ রাশি 
⇒ ৪র্থ রাশি = (৭ × ৬)/৩
= ১৪ 

অতএব, চতুর্থ সমানুপাতী ১৪। 
৫৭৪.
পিতার বয়স ৪৫ বছর। পিতা-পুত্রের বয়সের অনুপাত ৫ঃ২ হলে পুত্রের বয়স কত?
  1. ক) ১৮
  2. খ) ২১
  3. গ) ১৭
  4. ঘ) ২৫
ব্যাখ্যা
পিতার বয়স/পুত্রের বয়স = ৫/২
বা, ৪৫/পুত্রের বয়স = ৫/২
বা, পুত্রের বয়স = (৪৫ × ২)/৫ = ১৮
৫৭৫.
রানা, রনি এবং রিনির কাছে থাকা মার্বেলের অনুপাত ১৯ঃ৫ঃ৭; যেখানে রানার নিকট রনি অপেক্ষা ৫৬ টি মার্বেল বেশি আছে। রিনির মার্বেল সংখ্যা কত?
  1. ক) ২০টি
  2. খ) ২৮টি
  3. গ) ৫৬টি
  4. ঘ) ৭৬টি
ব্যাখ্যা

মনেকরি, রানা, রনি এবং রিনির মার্বেল সংখ্যা যথাক্রমে ১৯a, ৫a, ৭a
∴ ১৯a - ৫a = ৫৬
বা, ১৪a = ৫৬
∴ a = ৪
∴ রিনির মার্বেল সংখ্যা = ৭ × ৪ = ২৮টি

৫৭৬.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭ : ২ এবং তাদের বর্তমান বয়সের সমষ্টি ৪৫ বছর হলে, ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?
  1. ৫ : ৭
  2. ১১ : ৫
  3. ৯ : ৪
  4. ৯ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭ : ২ এবং তাদের বর্তমান বয়সের সমষ্টি ৪৫ বছর হলে, ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
পিতা ও পুত্রের বয়সের অনুপাত = ৭ : ২
∴ অনুপাতের যোগফল = ৯

∴ পিতার বর্তমান বয়স = (৪৫ এর ৭/৯) বছর
= ৩৫ বছর
∴ পিতার বর্তমান বয়স = (৪৫ এর ২/৯) বছর
= ১০ বছর

∴ ১০ বছর পরে পিতার বয়স = (৩৫ + ১০) বছর
= ৪৫ বছর
∴ ১০ বছর পরে পুত্রের বয়স = (১০ + ১০) বছর
= ২০ বছর

∴ ১০ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত = ৪৫ : ২০
= ৯ : ৪
৫৭৭.
ক, খ, গ এর বেতনের অনুপাত ৭ : ৫ : ৩। খ, গ অপেক্ষা ১১১ টাকা বেশি পেলে, ক এর বেতন কত?
  1. ৮৮৮ টাকা
  2. ৫৫৫ টাকা
  3. ৭৭৭ টাকা
  4. কোনটিই সঠিক নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ, গ এর বেতনের অনুপাত ৭ : ৫ : ৩। খ, গ অপেক্ষা ১১১ টাকা বেশি পেলে, ক এর বেতন কত?
 
সমাধান:
ধরি,
ক এর বেতন ৭x টাকা,
খ এর বেতন ৫x টাকা
গ এর বেতন ৩x টাকা।
 
প্রশ্নমতে,
৫x - ৩x = ১১১
বা, ২x = ১১১/২
∴ x = ১১১
 
∴ ক এর বেতন = ৭ × ১১১/২
= ৭৭৭/২ টাকা
=৩৮৮.৫ টাকা
৫৭৮.
দুটি সংখ্যার অনুপাত 3 : 4 এবং এদের লসাগু 180 হলে, সংখ্যা দুটি কত?
  1. ক) 34, 69
  2. খ) 45, 60
  3. গ) 50, 70
  4. ঘ) 13, 52
ব্যাখ্যা
সংখ্যা দুটি 3y ও 4y হলে, এদের লসাগু 12y
অতএব, 12y = 180
বা, y = 15
সংখ্যা দুইটি 45 ও 60 
৫৭৯.
৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৫। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৫ : ৭ হবে?
  1. ক) ৩০ লিটার 
  2. খ) ৩২ লিটার 
  3. গ) ২৪ লিটার 
  4. ঘ) ২৬ লিটার 
ব্যাখ্যা
কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৭ : ৫
অনুপাতের যোগফল = ৭ + ৫ = ১২

কেরোসিনের পরিমাণ=৬০ এর ৭/১২
                                =৩৫ লিটার 
পেট্রলের পরিমাণ =৬০ এর ৫/১২
                           = ২৫ লিটার 

ধরি,
ক লিটার পেট্রোল মিশাতে হবে।

প্রশ্নমতে,
৩৫ : (২৫ + ক) = ৫ : ৭
বা, ৩৫/(২৫ + ক) = ৫/৭
বা, ১২৫ + ৫ক = ২৪৫
বা, ৫ক = ২৪৫ - ১২৫
   ৫ক = ১২০ লিটার 
ক  = ২৪
৫৮০.
৪ : ৭ এবং ৫ : ৮ এর মিশ্র অনুপাত কত?
  1. ৪ : ৭
  2. ৫ : ১৪
  3. ৮ : ১১
  4. ৬ : ৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ : ৭ এবং ৫ : ৮ এর মিশ্র অনুপাত কত?

সমাধান:
মিশ্র অনুপাত:
একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে।

সুতরাং,
৪ : ৭ এবং ৫ : ৮ এর মিশ্র অনুপাত হলো,
(৪ × ৫) : (৭ × ৮)
= ২০ : ৫৬
= ৫ : ১৪

∴ মিশ্র অনুপাত ৫ : ১৪
৫৮১.
৬০ লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত ২:১। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি ১:২ হবে?
  1. ক) ৪০
  2. খ) ৬০
  3. গ) ৫০
  4. ঘ) ৭০
ব্যাখ্যা

৬০ লিটার মিশ্রণে আমের রস আছে (৬০×২) / (২+১) = ৪০ লিটার।
সুতরাং কমলার রস আছে (৬০-৪০) = ২০ লিটার।
মিশ্রণটিতে আম ও কমলার রসের অনুপাত ১:২ হতে হলে কমলার রস থাকতে হবে (৪০×২) = ৮০ লিটার।
সুতরাং কমলার রস মিশাতে হবে (৮০-২০) = ৬০ লিটার

৫৮২.
রহিমের বয়সের দ্বিগুণ করিমের বয়সের তিনগুণের সমান। ৮ বছর পূর্বে, রহিমের এবং করিমের বয়সের মধ্যে পার্থক্য ছিল ১৬ বছর। রহিমের বর্তমান বয়স কত?
  1. ক) ৩২ বছর 
  2. খ) ৪৮ বছর 
  3. গ) ৩৬ বছর 
  4. ঘ) ৪২ বছর 
ব্যাখ্যা
রহিমের বয়সের দ্বিগুণ = করিমের বয়সের তিনগুণ
২(রহিমের বয়স)= ৩(করিমের বয়স)
⇒ রহিমের বয়স : করিমের বয়স = ৩ : ২

ধরি 
রহিমের বর্তমান বয়স =৩a 
করিমের বর্তমান বয়স = ২a 

প্রশ্নমতে 
৩a - ৮ - (২a - ৮) = ১৬
⇒ ৩a - ২a = ১৬
⇒ a = ১৬

∴ রহিমের বর্তমান বয়স = ১৬ × ৩ বছর
                                    = ৪৮ বছর
৫৮৩.
একজন লোক সপ্তাহে ৪৫০০ টাকা আয় করেন এবং ১৫০০ টাকা সঞ্চয় করেন। তার আয়ের সাথে ব্যয়ের অনুপাত কত?
  1. ক) ৩ : ২
  2. খ) ৩ : ১
  3. গ) ৩ : ৫
  4. ঘ) ৫ : ২
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোক সপ্তাহে ৪৫০০ টাকা আয় করেন এবং ১৫০০ টাকা সঞ্চয় করেন। তার আয়ের সাথে ব্যয়ের অনুপাত কত?

সমাধান:
 একজন লোক সপ্তাহে ৪৫০০ টাকা আয় করেন 
১৫০০ টাকা সঞ্চয় করেন
ব্যয় করেন = (৪৫০০ - ১৫০০) টাকা
= ৩০০০ টাকা

∴ আয়ের সাথে ব্যয়ের অনুপাত = ৪৫০০ : ৩০০০
= ৩ : ২
৫৮৪.
দুটি সংখ্যার যোগফল ১২। যদি সংখ্যাগুলোর অনুপাত ২ : ১ হয়, সংখ্যাগুলোর গুণফল কত?
  1. ১০
  2. ২৪
  3. ৩২
  4. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার যোগফল ১২। যদি সংখ্যাগুলোর অনুপাত ২ : ১ হয়, সংখ্যাগুলোর গুণফল কত?

সমাধান :
অনুপাতের যোঘফল = (২ + ১)
= ৩

∴ ১ম সংখ্যাটি = ১২ এর ২/৩
= ৮

∴ ২য় সংখ্যাটি = ১২ এর ১/৩
= ৪

∴ সংখ্যাগুলোর গুণফল = (৮ × ৪)
= ৩২
৫৮৫.
একজন লোক সপ্তাহে 450 টাকা আয় করেন এবং 300 টাকা ব্যয় করেন। তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত কত?
  1. 3 : 2
  2. 3 : 1
  3. 2 : 1
  4. 5 : 2
ব্যাখ্যা

প্রশ্ন: একজন লোক সপ্তাহে 450 টাকা আয় করেন এবং 300 টাকা ব্যয় করেন। তার আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত কত?

সমাধান:
 একজন লোক সপ্তাহে 450 টাকা আয় করেন 
300 টাকা ব্যয় করেন

সঞ্চয় করেন = (450 - 300) টাকা
= 150 টাকা

∴ আয়ের সাথে সঞ্চয়ের অনুপাত = 450 : 150
= 3 : 1

৫৮৬.
সুজন একা একটি কাজ ৪ ঘন্টায় ও বিজন ঐ কাজটি একা ৫ ঘন্টায় করতে পারে। দুজনে মিলে এক সাথে শুরু করে ২ ঘন্টা কাজ করার পর সুজন চলে গেলে, বিজনের কাজটি শেষ করতে কত সময় লাগবে?
  1. ক) ১ ঘণ্টা
  2. খ) ৪৫ মিনিট
  3. গ) ৩০ মিনিট
  4. ঘ) ২০ মিনিট
  5. ঙ) কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: সুজন একা একটি কাজ ৪ ঘন্টায় ও বিজন ঐ কাজটি একা ৫ ঘন্টায় করতে পারে। দুজনে মিলে এক সাথে শুরু করে ২ ঘন্টা কাজ করার পর সুজন চলে গেলে, বিজনের কাজটি শেষ করতে কত সময় লাগবে?

সমাধান:
সুজন ১ দিনে কাজ করে ১/৪ অংশ
বিজন ১ দিনে কাজ করে ১/৫ অংশ

সুজন ও বিজন একসাথে কাজ করে = (১/৪ + ১/৫) অংশ = ৯/২০ অংশ
তারা একত্রে ১ ঘণ্টায় করে ৯/২০ অংশ
তারা একত্রে ২ ঘণ্টায় করে (৯ × ২)/২০ অংশ = ৯/১০ অংশ

কাজ বাকি থাকে = (১ - ৯/১০) অংশ = ১/১০ অংশ

বিজন ১/৫ অংশ কাজ করে ১ ঘণ্টায়
বিজন ১ অংশ কাজ করে (১ × ৫) ঘণ্টায়
বিজন ১/১০ অংশ কাজ করে ৫/১০ ঘণ্টায়
= ১/২ ঘণ্টায় = ৩০ মিনিট
৫৮৭.
৩৯ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৯ : ৪। ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মেশালে এসিড ও পানির অনুপাত ৩ : ৭ হবে?
  1. ৪৪ লিটার
  2. ৪৫ লিটার
  3. ৪৯ লিটার
  4. ৫১ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৯ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৯ : ৪। ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মেশালে এসিড ও পানির অনুপাত ৩ : ৭ হবে?

সমাধান:
এসিড : পানি = ৯ : ৪
∴ অনুপাত রাশির যোগফল = ৯ + ৪ = ১৩

এসিডের পরিমাণ = ৩৯ × (৯/১৩)= ২৭ লিটার
পানির পরিমাণ = ৩৯ × (৪/১৩) = ১২ লিটার

মনে করি,
ক লিটার পানি মিশাতে হবে।

প্রশ্নমতে,
২৭/(১২ + ক) = ৩/৭
⇒ ৩৬ + ৩ক = ১৮৯
⇒ ৩ক = ১৫৩
⇒ ক = ৫১
৫৮৮.
৫০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৩ : ২। ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ২ : ৩ হবে? 
  1. ২৫ লিটার
  2. ২০ লিটার
  3. ৩০ লিটার
  4. ৪৫ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ৫০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৩ : ২। ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ২ : ৩ হবে? 

সমাধান: 
এসিড : পানি = ৩ : ২ 
∴ মিশ্রণে এসিডের পরিমাণ = {৫০ × (৩/৫)} = ৩০ লিটার
∴ মিশ্রণে পানির পরিমাণ = {৫০ × (২/৫)} = ২০ লিটার

ধরি, 
x লিটার পানি মিশ্রিত করলে এসিড এবং পানির অনুপাত হবে = ২ : ৩ 

প্রশ্নমতে, 
৩০ : (২০ + x) = ২ : ৩
বা, ৩০/(২০ + x) = ২/৩ 
বা, ৯০ = ৪০ + ২x 
বা, ২x = ৯০ - ৪০ 
বা, ২x = ৫০ 
বা, x = ৫০/২ 
∴ x = ২৫ 

∴ ২৫ লিটার পানি মিশ্রিত করতে হবে।

৫৮৯.
একটি সংখ্যা অপর একটি সংখ্যার ৪৫০%। সংখ্যা দুইটির অনুপাত কত?
  1. ক) ৫ : ৯
  2. খ) ৪৫০ : ১
  3. গ) ৪৫ : ১
  4. ঘ) ২ : ৯
ব্যাখ্যা
মনকরি 
একটি সংখ্যা x 
অপর সংখ্যা x এর ৪৫০%
                  = x এর ৪৫০/১০০ 
                   = ৯x/২


সংখ্যা দুইটির অনুপাত = x : ৯x/২
                                  = ১ : ৯/২
                                  = ২ : ৯
৫৯০.
দুইটি বৃত্তাকার মাঠের ক্ষেত্রফলের অনুপাত 16 : 49। যদি দ্বিতীয় বৃত্তটির ব্যাসার্ধ 14 মিটার হয়, তবে প্রথম বৃত্তটির ব্যাসার্ধ কত? 
  1. ক) 6 মিটার
  2. খ) 8 মিটার
  3. গ) 10 মিটার
  4. ঘ) 12 মিটার
ব্যাখ্যা
মনেকরি , 
১ম বৃত্তের ব্যাসার্ধ =r1
২য় বৃত্তের ব্যাসার্ধ =r2

১ম বৃত্তের ক্ষেত্রফল = πr12
২য় বৃত্তের ক্ষেত্রফল = πr22 

প্রশ্নমতে, 
πr12 : πr22  = 16 : 49 
πr12/ πr22  = 16/49
r12/r22 = 16/49
(r1/r2)2 = (4/7)
r1/r2 = 4/7
r1/14 = 4/7
r1 = (4/7) × 14
r1 = 8
৫৯১.
৭০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৫ : ২। ঐ মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ২ : ১ হবে?
  1. ক) ১০ লিটার
  2. খ) ৫ লিটার
  3. গ) ৮ লিটার
  4. ঘ) ১২ লিটার
ব্যাখ্যা
দেওয়া আছে,
এসিড : পানি = ৫ : ২
অনুপাতের রাশিদ্বরের যোগফল = ৫ + ২ = ৭
এসিডের পরিমাণ = ( ৭০ × ৫/৭ ) = ৫০লিটার
পানির পরিমাণ = ( ৭০ × ২/৭ ) = ২০ লিটার

ধরি,
ক পরিমাণ পানি মিশ্রিত করতে হবে।
৫০ : (২০ + ক) = ২ : ১
৫০/(২০ + ক) = ২ /১
২(২০ + ক) = ৫০
৪০ + ২ক  = ৫০ 
২ক = ৫০ - ৪০ 
২ক = ১০ 
ক = ১০/২ 
ক = ৫
৫৯২.
যদি একটি সংখ্যার ২৫% দ্বিতীয় সংখ্যা হতে বিয়োগ করলে প্রাপ্ত ফলাফল দ্বিতীয় সংখ্যাটির পাঁচ-ষষ্ঠাংশের সমান হয়, তবে সংখ্যাদ্বয়ের অনুপাত কত?
  1. ১ : ৩
  2. ২ : ৩
  3. ৩ : ২
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি সংখ্যার ২৫% দ্বিতীয় সংখ্যা হতে বিয়োগ করলে প্রাপ্ত ফলাফল দ্বিতীয় সংখ্যাটির পাঁচ-ষষ্ঠাংশের সমান হয়, তবে সংখ্যাদ্বয়ের অনুপাত কত?

সমাধান:
মনেকরি
১ম সংখ্যা = ক
২য় সংখ্যা = খ 

প্রশ্নমতে
খ - ক এর ২৫% = ৫খ/৬
বা, খ - ৫খ/৬ = ক এর ২৫%
বা, (৬খ - ৫খ)/৬ = ক এর ২৫/১০০
বা, খ/৬ = ক/৪
বা, ৪/৬ = ক/খ
বা, ক/খ = ৪/৬
বা, ক/খ = ২/৩
ক : খ = ২ : ৩
৫৯৩.
৩০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মেশালে এসিড ও পানির অনুপাত ৩ : ৭ হবে?
  1. ৪০ লিটার
  2. ৩৫ লিটার
  3. ৩০ লিটার
  4. ২৫ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মেশালে এসিড ও পানির অনুপাত ৩ : ৭ হবে?

সমাধান:
এসিড : পানি = ৭ : ৩
∴ অনুপাত রাশির যোগফল = ৭ + ৩ = ১০

এসিডের পরিমাণ = ৩০ × (৭/১০) = ২১ লিটার
পানির পরিমাণ = ৩০ × (৩/১০) = ৯ লিটার

মনে করি,
ক লিটার পানি মিশাতে হবে।

প্রশ্নমতে,
২১/(৯ + ক) = ৩/৭
⇒ ২৭ + ৩ক = ১৪৭
⇒ ৩ক = ১২০
⇒ ক = ৪০
৫৯৪.
২.৭, ৩.৫, ৫.৪ এর চতুর্থ সমানুপাতি কত?
  1. ক) ৭.৬
  2. খ) ৭
  3. গ) ৯
  4. ঘ) ৯.৬
ব্যাখ্যা
প্রশ্ন : ২.৭, ৩.৫, ৫.৪ এর চতুর্থ সমানুপাতি কত?
সমাধান : 

যদি, ক : খ  :: গ  : ঘ 
তাহলে, ক × ঘ = খ × গ  

ক = 2.7, 
খ = 3.5, 
গ = 5.4
ঘ = ?

ক : খ  :: গ  : ঘ 
⇒ 2.7 : 3.5 :: 5.4 : ঘ
⇒ 2.7 × ঘ = 3.5 × 5.4 
⇒ ঘ = 7.0 
৫৯৫.
৯টি আম ও ৫টি আপেলের ক্রয়মূল্য যদি ৭টি আম ও ৮টি আপেলের ক্রয়মূল্যের সমান হয়, তাহলে ১টি আম ও ১টি আপেলের ক্রয়মূল্যের অনুপাত কত?
  1. ৩ : ২
  2. ২ : ৩
  3. ৫ : ৮
  4. ৯ : ৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৯টি আম ও ৫টি আপেলের ক্রয়মূল্য যদি ৭টি আম ও ৮টি আপেলের ক্রয়মূল্যের সমান হয়, তাহলে ১টি আম ও ১টি আপেলের ক্রয়মূল্যের অনুপাত কত?

সমাধান:
ধরি,
১টি আমের দাম ক টাকা 
১টি আপেলের দাম খ টাকা 

শর্তমতে,
৯ক + ৫খ = ৭ক + ৮খ
⇒ ৯ক - ৭ক = ৮খ - ৫খ 
⇒ ২ক = ৩খ 
⇒ ক/খ = ৩/২
∴ ক : খ = ৩ : ২ 
৫৯৬.
৮০ লিটার পানি ও চিনির মিশ্রণের অনুপাত ৭ : ৩ । ঐ মিশ্রণে আর কত লিটার চিনি মিশালে অনুপাত ২ : ৭ হবে?
  1. ৭৮ লিটার
  2. ৬৮ লিটার
  3. ১৭২ লিটার
  4. ১২৪ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৮০ লিটার পানি ও চিনির মিশ্রণের অনুপাত ৭ : ৩ । ঐ মিশ্রণে আর কত লিটার চিনি মিশালে অনুপাত ২ : ৭ হবে?

সমাধান:
মিশ্রণে পানি ও চিনির অনুপাত = ৭ : ৩ 
অনুপাত দ্বয়ের সমষ্টি = ৭ + ৩ = ১০

মিশ্রণে পানির পরিমাণ = ৮০ এর ৭/১০ = ৫৬ লিটার 
মিশ্রণে পানির পরিমাণ = ৮০ এর ৩/১০ = ২৪ লিটার

ধরি 
চিনি মিশাতে হবে = ক লিটার 

প্রশ্নমতে 
৫৬/(২৪ + ক) = ২/৭
৪৮ + ২ক = ৩৯২
২ক = ৩৯২ - ৪৮
২ক = ৩৪৪
ক = ১৭২ লিটার
৫৯৭.
৬৩ লিটার পরিমান মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ : ২, ঐ মিশ্রণে এসিড ও পানির পরিমাণ কত?
  1. ক) ৪৯ লি. ১৪ লি
  2. খ) ৩৯ লি. ২৪ লি
  3. গ) ২৪ লি. ৩৯ লি
  4. ঘ) ২৯ লি. ৩৪ লি
ব্যাখ্যা
দেওয়া আছে,
এসিড : পানি = ৭ : ২
অনুপাতের রাশিদ্বয়ের যোগফল = ৭ + ২ = ৯

এসিডের পরিমাণ = (৬৩ × ৭/৯ ) = ৪৯ লিটার
পানির পরিমাণ = ( ৬৩ × ২/৯ ) = ১৪ লিটার
৫৯৮.
পনির ও তপনের আয়ের অনুপাত ৪ : ৩। তপন ও রবিনের আয়ের অনুপাত ৫ : ৪। রবিনের আয় ৭২ টাকা হলে, তপনের আয় কত?
  1. ১২০ টাকা
  2. ১০২ টাকা
  3. ৯৬ টাকা
  4. ৯০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: পনির ও তপনের আয়ের অনুপাত ৪ : ৩। তপন ও রবিনের আয়ের অনুপাত ৫ : ৪। রবিনের আয় ৭২ টাকা হলে, তপনের আয় কত?

সমাধান:
পনির: তপন = ৪ : ৩ = ২০ : ১৫
তপন: রবিন = ৫ : ৪ = ১৫: ১২
পনির: তপন: রবিন = ২০ : ১৫ : ১২

পনিরের আয় = ২০ক
তপনের আয় = ১৫ক
রবিনের আয় = ১২ ক

প্রশ্নমতে,
১২ক = ৭২
⇒ ক = ৭২/১২
∴ ক = ৬

তপনের আয় = ১৫ × ৬ = ৯০ টাকা
৫৯৯.
দুটি সংখ্যার অনুপাত ৩ : ২ যদি সংখ্যাগুলোর গুণফল ৯৬ হয়। তাহলে সংখ্যা দুটির যোগফল কত? 
  1. ক) ১২
  2. খ) ১৪
  3. গ) ১৮
  4. ঘ) ২০
ব্যাখ্যা
ধরি,
সংখ্যা দুইটি ৩ক এবং ২ক

প্রশ্নমতে,
৩ক × ২ক = ৯৬
বা, ৬ক = ৯৬
বা, ক = ৯৬/৬
 ক = ১৬
∴ ক = ৪
এখন,
একটি সংখ্যা = ৩ক = ৩ × ৪ = ১২
অপর সংখ্যা = ২ক = ২ × ৪ = ৮

∴ সংখ্যা দুইটির যোগফল = ১২ + ৮
                                     = ২০
৬০০.
একটি নির্দিষ্ট পরিমাণ টাকা A, B, C এবং D এর মধ্যে ৩ :  ৪ : ৯ : ১০ অনুপাতে ভাগ করে দেয়া হয়। যদি C এর টাকা B থেকে ২১২৫ টাকা বেশি হয়। তাহলে A এবং B এর মোট টাকার পরিমাণ কত?
  1. ক) ২৬৪৫ টাকা 
  2. খ) ২৭৫৫ টাকা 
  3. গ) ২৮২৫ টাকা 
  4. ঘ) ২৯৭৫ টাকা 
ব্যাখ্যা
দেয়া আছে,
A, B, C এবং D এর অনুপাত = ৩ :  ৪ : ৯ : ১০ 

ধরি , 
A, B, C এবং D এর টাকার পরিমাণ যথাক্রমে ৩ক, ৪ক, ৯ক ও ১০ক 

প্রশ্নমতে, 
৯ক - ৪ক = ২১২৫
৫ক = ২১২৫
ক = ২১২৫/৫ 
ক = ৪২৫ 

A এবং B  এর মোট টাকার পরিমাণ = ৩ক + ৪ক 
                                                     = ৭ক 
                                                      = ৭ × ৪২৫
                                                      = ২৯৭৫ টাকা