বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অংশীদারী হিসাব, অনুপাত ও সমানুপাত

মোট প্রশ্ন২,১৯৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অংশীদারী হিসাব, অনুপাত ও সমানুপাত

PrepBank · পাতা ২১ / ২২ · ২,০০১২,১০০ / ২,১৯৪

২,০০১.
একটি সংখ্যা অপর একটি সংখ্যার ৩৫০% হলে, সংখ্যা দুইটির অনুপাত কত?
  1. ৫ : ২
  2. ৬ : ১
  3. ৭ : ২
  4. ৮ : ৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা অপর একটি সংখ্যার ৩৫০% হলে, সংখ্যা দুইটির অনুপাত কত?

সমাধান:
ধরি,
একটি সংখ্যা = ক
অপর সংখ্যাটি = ক এর (৩৫০/১০০)
= ৭ক/২

প্রশ্নমতে,
(৭ক/২) : ক = ৭ক : ২ক = ৭ : ২

∴ সংখ্যা দুইটির অনুপাত = ৭ : ২
২,০০২.
৯০ লিটার দুধের মিশ্রণে আগে থেকেই ১০ লিটার পানি মিশানো আছে, দুধ ও পানির অনুপাত ৫ : ২ করতে চাইলে আরও কত লিটার পানি মিশানো যাবে?
  1. ৩২ লিটার
  2. ২৫ লিটার
  3. ২২ লিটার
  4. ২০ লিটার
ব্যাখ্যা

প্রশ্নঃ ৯০ লিটার দুধের মিশ্রণে আগে থেকেই ১০ লিটার পানি মিশানো আছে, দুধ ও পানির অনুপাত ৫ : ২ করতে চাইলে আরও কত লিটার পানি মিশানো যাবে?

সমাধানঃ
মোট মিশ্রণ = ৯০ লিটার
মিশ্রণে পানি = ১০ লিটার
নতুন দুধ : পানি অনুপাত = ৫ : ২

মোট মিশ্রণে দুধ আছে = ৯০ - ১০
= ৮০ লিটার

নতুন অনুপাত,
৮০/নতুন পানি = ৫/২
⇒ ১৬০ = ৫ × নতুন পানি
⇒ নতুন পানি = ১৬০ / ৫
= ৩২ লিটার

∴ আরও পানি মিশানোর পরিমাণ (৩২ - ১০) লিটার
= ২২ লিটার

২,০০৩.
৪ : ২৫ এর দ্বিগুণানুপাত কত?
  1. ৮ : ৫০
  2. ২ : ১২
  3. ১৬ : ৬২৫
  4. ৮ : ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ : ২৫ এর দ্বিগুণানুপাত কত?

সমাধান:
দ্বিগুণানুপাত: কোন অনুপাতের পূর্ব ও উত্তর ও রাশির বর্গের অনুপাতকে তার দ্বিগুণানুপাত বলা হয়।

∴ ৪ : ২৫ এর দ্বিগুণানুপাত = ৪ : ২৫ = ১৬ : ৬২৫।
২,০০৪.
এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৫ : ২ হয় এবং মাসিক সঞ্চয় যদি ১৫০০০ টাকা হয়, তাহলে তিনি মাসে কত টাকা আয় করেন?
  1. ৩০০০০ টাকা
  2. ২৫০০০ টাকা
  3. ২২৫০০ টাকা
  4. ২০০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৫ : ২ হয় এবং মাসিক সঞ্চয় যদি ১৫০০০ টাকা হয়, তাহলে তিনি মাসে কত টাকা আয় করেন?

সমাধান:
দেওয়া আছে,
মাসিক আয় ও ব্যয়ের অনুপাত যথাক্রমে ৫ : ২

ধরি,
মাসিক আয় = ৫ক টাকা
মাসিক ব্যয় = ২ক টাকা

প্রশ্নমতে,
৫ক - ২ক = ১৫০০০
⇒ ৩ক = ১৫০০০
⇒ ক = ১৫০০০/৩
∴ ক = ৫০০০

∴ মাসিক আয় = (৫ × ৫০০০) টাকা
= ২৫০০০ টাকা
২,০০৫.
১০, ৪০ এবং ৫০ এর চতুর্থ সমানুপাতিক কত?
  1. ১০০
  2. ২০০
  3. ৩০০
  4. ৪০০
ব্যাখ্যা
প্রশ্ন: ১০, ৪০ এবং ৫০ এর চতুর্থ সমানুপাতিক কত?

সমাধান:
ধরি,
চতুর্থ সমানুপাতিক ক

১০/৪০ = ৫০/ক
⇒ ১০ক = ২০০০
∴ ক = ২০০
২,০০৬.
3A = 2B; 3B = 5C এবং 4C = 5D হলে, A:B:C:D = কত?
  1. ক) 50 : 75 : 36 : 45
  2. খ) 36 : 75 : 50 : 40
  3. গ) 50 : 75 : 45 : 36
  4. ঘ) 18 : 12 : 20 : 25
ব্যাখ্যা

প্রশ্ন: 3A = 2B ; 3B = 5C এবং 4C = 5D হলে, A : B : C : D = কত?

সমাধান:
3A = 2B
A/B = 2/3
A : B = 2 : 3

3B = 5C
B/C = 5/3
B : C = 5 : 3

4C = 5D
C/D =5/4
C : D = 5 : 4 

A : B = 2 : 3 = 10 : 15
B : C = 5 : 3 = 15 : 9
A : B : C = 10 : 15 : 9

B : C = 5 : 3 = 25 : 15
C : D = 5 : 4 = 15 : 12
B : C : D = 25 : 15 : 12

A : B : C = 10 : 15 : 9 = 50 : 75 : 45
B : C : D = 25 : 15 : 12 = 75 : 45 : 36
 A : B : C : D = 50 : 75 : 45 : 36

২,০০৭.
দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের ৪ গুণ। সংখ্যাদ্বয়ের অনুপাত কত? 
  1. ৬ : ৩
  2. ৫ : ৩
  3. ৫ : ২
  4. ৪ : ৩
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের ৪ গুণ। সংখ্যাদ্বয়ের অনুপাত কত?

সমাধান:
ধরি,সংখ্যা দুইটি ক এবং খ
যোগফল = ক + খ 
বিয়োগফল = ক - খ 

প্রশ্নমতে,
 ক + খ = ৪ (ক - খ)
বা, ক + খ = ৪ক - ৪খ 
বা, ৩ক = ৫খ 
বা, ক/খ = ৫/৩
= ৫ : ৩

∴ সংখ্যাদ্বয়ের অনুপাত ৫ : ৩

২,০০৮.
৬০ গ্যালন অকটেন মিশ্রিত পেট্রোলে পেট্রোল ও অকটেনের অনুপাত ৩ : ১। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৫ : ২ হবে?
  1. ৩ গ্যালন
  2. ৫ গ্যালন
  3. ২ গ্যালন
  4. ৪ গ্যালন
ব্যাখ্যা

প্রশ্ন: ৬০ গ্যালন অকটেন মিশ্রিত পেট্রোলে পেট্রোল ও অকটেনের অনুপাত ৩ : ১। এতে আর কত অকটেন মিশালে পেট্রোল ও অকটেনের অনুপাত ৫ : ২ হবে?

সমাধান:
পেট্রোল ∶ অকটেন = ৩ ∶ ১
অনুপাতের যোগফল = ৩ + ১ = ৪

∴ পেট্রোলের পরিমাণ = ৬০ এর ৩/৪ = ৪৫ গ্যালন
∴ অকটেনের পরিমাণ = ৬০ এর ১/৪ = ১৫ গ্যালন

মনেকরি
অকটেন মেশাতে হবে ক গ্যালন 

প্রশ্নমতে, 
৪৫ : (১৫ + ক) = ৫ : ২ 
⇒ ৪৫/ (১৫ + ক) = ৫/২ 
⇒ ৭৫ + ৫ক = ৯০ 
⇒ ৫ক = ৯০ - ৭৫
⇒ ৫ক = ১৫ 
∴ ক = ৩ 

সুতরাং, ৩ গ্যালন অকটেন আরও মিশালে অনুপাত ৫ : ২ হবে।

২,০০৯.
ক্রিকেট খেলায় বাপ্পি, বাশার ও বাবু সর্বমোট ২৮০ রান করলো। বাপ্পি ও বাশারের রানের অনুপাত ২ : ৩ এবং বাশার ও বাবুর রানের অনুপাত ৩ : ২ হলে, বাশার ও বাবুর রানের পার্থক্য কত?
  1. ৪০
  2. ৮০
  3. ১২০
ব্যাখ্যা
প্রশ্ন: ক্রিকেট খেলায় বাপ্পি, বাশার ও বাবু সর্বমোট ২৮০ রান করলো। বাপ্পি ও বাশারের রানের অনুপাত ২ : ৩ এবং বাশার ও বাবুর রানের অনুপাত ৩ : ২ হলে, বাশার ও বাবুর রানের পার্থক্য কত?

সমাধান:
তাদের রানের অনুপাতের যোগফল = (২ + ৩ + ২) = ৭
∴ বাপ্পির রান = ২৮০ × (২/৭) = ৮০
∴ বাশারের রান = ২৮০ × (৩/৭) = ১২০
∴ বাবুর রান = ২৮০ × (২/৭) = ৮০

অতএব, বাশার ও বাবুর রানের পার্থক্য = ১২০ - ৮০ = ৪০
২,০১০.
 ১২০ গ্রাম জুসের মিশ্রণে আম ও কমলার রসের অনুপাত ৩ : ২। এতে কী পরিমাণ কমলার রস মিশালে অনুপাত ৪ : ৫ হবে? 
  1. ৪২ গ্রাম 
  2. ২৪ গ্রাম
  3. ৩৫ গ্রাম
  4. ৭২ গ্রাম
ব্যাখ্যা

প্রশ্ন: ১২০ গ্রাম জুসের মিশ্রণে আম ও কমলার রসের অনুপাত ৩ : ২। এতে কী পরিমাণ কমলার রস মিশালে অনুপাত ৪ : ৫ হবে?

সমাধান: 
দেওয়া আছে,
আম ও কমলার রসের অনুপাত = ৩ : ২
অনুপাতের রাশিগুলোর যোগফল = (৩ + ২) = ৫

১২০ গ্রাম জুসে আমের রস আছে = ১২০ × (৩/৫) গ্রাম 
= ৭২ গ্রাম 
আবার, 
১২০ গ্রাম জুসে কমলার রস আছে = ১২০ × (২/৫) গ্রাম 
= ৪৮ গ্রাম

ধরি, 
 ক গ্রাম কমলার রস মিশাতে হবে 

প্রশ্নমতে, 
৭২ : (৪৮ + ক) = ৪ : ৫ 
বা, ৭২/(৪৮ + ক) = ৪/৫
বা, ৭২ × ৫ = ৪(৪৮ + ক) 
বা, ৩৬০ = ১৯২ + ৪ক 
বা, ৪ক = ১৬৮ 
বা, ক = ১৬৮/৪ 
∴ ক = ৪২

∴ ৪২ গ্রাম কমলার রস মিশালে অনুপাত ৪ : ৫ হবে।

২,০১১.
একটি রশির দৈর্ঘ্য ১২০ মিটার। রশিটিকে ১ : ২ : ৩ : ৪ অনুপাতে কাটা হলো। সবচেয়ে বড় এবং ছোট অংশের পার্থক্য কত?
  1. ৩৬ মিটার
  2. ৪৮ মিটার
  3. ১৮ মিটার
  4. ১৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রশির দৈর্ঘ্য ১২০ মিটার। রশিটিকে ১ : ২ : ৩ : ৪ অনুপাতে কাটা হলো। সবচেয়ে বড় এবং ছোট অংশের পার্থক্য কত?

সমাধান:
দেওয়া আছে,
রশির দৈর্ঘ্য ১২০ মিটার
অনুপাতে সমষ্টি = ১ + ২ + ৩ + ৪ = ১০

এখন,
ছোট অংশের পরিমাণ = (১/১০) এর ১২০ = ১২ মিটার
বড় অংশের পরিমাণ = (৪/১০) এর ১২০ = ৪৮ মিটার

∴ পার্থক্য = ৪৮ - ১২ = ৩৬ মিটার
২,০১২.
দুইটি কলমের মূল্যের অনুপাত ৩ : ৪। দ্বিতীয় কলমটির মূল্য ১২৮ টাকা হলে, প্রথম কলমটির মূল্য কত?
  1. ৯২ টাকা
  2. ৯৬ টাকা
  3. ১০০ টাকা
  4. ১০৮ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি কলমের মূল্যের অনুপাত ৩:৪। দ্বিতীয় কলমটির মূল্য ১২৮ টাকা হলে, প্রথম কলমটির মূল্য কত?

সমাধান:
দেওয়া আছে,
দ্বিতীয় কলমের মূল্য = ১২৮ টাকা।

এখন,
প্রথম কলমের মূল্য = দ্বিতীয় কলমের মূল্যের ৩/৪ গুণ।

∴ প্রথম কলমের মূল্য = (১২৮ এর ৩/৪) টাকা
= ৯৬ টাকা।

∴ প্রথম কলমের মূল্য = ৯৬ টাকা।

২,০১৩.
একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ১৫ ও ৬০ হলে, এর মধ্য সমানুপাতি কত?
  1. ৭৫
  2. ৫২
  3. ৬৫
  4. ৩০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ১৫ ও ৬০ হলে, এর মধ্য সমানুপাতি কত?

সমাধান:
দেওয়া আছে,
১ম রাশি = ১৫
৩য় রাশি = ৬০

আমরা জানি,
(মধ্য রাশি) =  ১ম রাশি × ৩য় রাশি
⇒ (মধ্য রাশি) = ১৫ × ৬০
⇒ মধ্য রাশি = √৯০০
∴ মধ্য রাশি = ৩০

২,০১৪.
এক ব্যক্তি প্রতি কেজি 50 টাকা এবং প্রতি কেজি 60 দরে দুই জাতের ডাল কিনলেন। নির্দিষ্ট অনুপাতে ডালগুলো মিশিয়ে এরপর তিনি মিশ্রণটি প্রতি কেজি 70 টাকা দরে বিক্রয় করেন। এতে তার 20%  লাভ হলে মিশ্রণের অনুপাত কত ছিল?
  1. ক) 1 : 5
  2. খ) 1 : 4
  3. গ) 1 : 6
  4. ঘ) 1 : 9
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি প্রতি কেজি 50 টাকা এবং প্রতি কেজি 60 দরে দুই জাতের ডাল কিনলেন। নির্দিষ্ট অনুপাতে ডালগুলো মিশিয়ে এরপর তিনি মিশ্রণটি প্রতি কেজি 70 টাকা দরে বিক্রয় করেন। এতে তার 20%  লাভ হলে মিশ্রণের অনুপাত কত ছিল?

Solution: 
50 টাকা দরে ডাল ক্রয় করা হয় = x কেজি 
60 টাকা দরে ডাল ক্রয় করা হয় = y কেজি 
মোট ক্রয়মূল্য = 50x + 60y

প্রশ্নমতে
(50x + 60y) এর 120% = 70(x + y)
⇒ (6/5) × 10(5x+ 6y) = 70x + 70y
⇒ 12(5x+ 6y) = 70x + 70y
⇒ 60x + 72y = 70x +70y
⇒ 72y - 70y = 70x - 60x
⇒ 2y = 10x
⇒ y = 5x
⇒ x/y = 1/5
x : y = 1 : 5
২,০১৫.
একটি শ্রেণিতে ছাত্র ও ছাত্রীর অনুপাত ৯ : ১৩ । যদি শ্রেণিতে ছাত্র অপেক্ষা ২৪ জন ছাত্রী বেশি থাকে, তাহলে শ্রেণিতে মোট ছত্র-ছাত্রীর সংখ্যা কত জন? 
  1. ১২০ জন
  2. ১০৬ জন
  3. ১৩২ জন
  4. ১২৮ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণিতে ছাত্র ও ছাত্রীর অনুপাত ৯ : ১৩ । যদি শ্রেণিতে ছাত্র অপেক্ষা ২৪ জন ছাত্রী বেশি থাকে, তাহলে শ্রেণিতে মোট ছত্র-ছাত্রীর সংখ্যা কত জন? 

সমাধান:
ধরি,
ছাত্র সংখ্যা= ৯x
এবং ছাত্রী সংখ্যা= ১৩x

প্রশ্নমতে, 
৯x + ২৪ = ১৩x
বা, ১৩x - ৯x = ২৪ 
বা, ৪x = ২৪ 
বা, x = ২৪/৪ 
∴ x = ৬

∴ শ্রেণিতে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা = (৯ × ৬ + ১৩ × ৬) জন
= ১৩২ জন ।
২,০১৬.
একজন দুধ বিক্রেতা দুধের সাথে কিছু পরিমাণ পানি মিশিয়ে বিক্রয় করায় ২০% লাভ করে। মিশ্রণে পানি ও দুধের অনুপাত কত?
  1. ১ : ৭
  2. ১ : ৫
  3. ৩ : ৮
  4. ৯ : ১১
ব্যাখ্যা

প্রশ্ন: একজন দুধ বিক্রেতা দুধের সাথে কিছু পরিমাণ পানি মিশিয়ে বিক্রয় করায় ২০% লাভ করে। মিশ্রণে পানি ও দুধের অনুপাত কত?

সমাধান:
মনে করি,
১ লিটার দুধের ক্রয়মূল্য ১০০ টাকা

২০% লাভে,
দুধ ও পানির মিশ্রণের বিক্রয়মূল্য (১০০+ ২০) = ১২০ টাকা

১০০ টাকায় যদি ১ লিটার দুধ ক্রয় করা যায়
তাহলে, ১২০ টাকায় বিক্রয় করা যাবে = ১২০/১০০ = ৬/৫ লিটার
অর্থাৎ, দুধ বিক্রেতা ১০০ টাকা দিয়ে ১ লিটার দুধ কিনে দুধের সাথে পানি মিশিয়ে ১২০ টাকা দিয়ে অর্থাৎ ২০% লাভে ৬/৫ লিটার বিক্রয় করে।

∴ মিশ্রণে পানির পরিমাণ = {(৬/৫) - ১} লিটার
= (৬ - ৫)/৫ লিটার
= ১/৫ লিটার

∴ পানি ও দুধের অনুপাত = (১/৫) : ১
= ১ : ৫ [ ৫ দ্বারা গুণ করে]

২,০১৭.
বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৭ঃ৩। চার বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ১৩ঃ৫। বর্তমান পুত্রের বয়স কত?
  1. ক) ২৪ বছর
  2. খ) ১৬ বছর
  3. গ) ১২ বছর
  4. ঘ) ৮ বছর
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

ধরি, পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে ৭ক ও ৩ক বছর। 

প্রশ্নমতে, (৭ক - ৪) : (৩ক - ৪) = ১৩ : ৫
(৭ক - ৪)/(৩ক - ৪) = ১৩/৫

এর সমাধান করে পাই, ক = ৮
∴ পুত্রের বর্তমান বয়স = ২৪ বছর

২,০১৮.
ক : খ = ২ : ৩, খ : গ = ৪ : ৫। যদি ক = ৮০০ হয় তবে, গ = ?
  1. ক) ৮০০
  2. খ) ১২০০
  3. গ) ১৫০০
  4. ঘ) ১৮০০
ব্যাখ্যা

ক : খ = ২ : ৩
বা, ক/খ = ২/৩
বা, ২খ = ৩ক
বা, খ = ৩ক/২
আবার, খ : গ = ৪ : ৫
বা, খ/গ = ৪/৫
বা, ৪গ = ৫খ
বা, গ = ৫খ/৪
= ৫/৪ × ৩ক/২
= ৫/৪ × ৩/২ × ৮০০
= ১৫০০ 

২,০১৯.
একটি রাশি অপর রাশির ৬৪% হলে রাশি দুটির অনুপাত কত?
  1. ২৫ : ১৬
  2. ৯ : ১৬
  3. ১৬ : ৯
  4. ১৬ : ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রাশি অপর রাশির ৬৪% হলে রাশি দুটির অনুপাত কত?

সমাধান:
একটি রাশি ৬৪% হলে, অপর রাশিটি ১০০%
∴ একটি রাশি : অপর রাশি = ৬৪ : ১০০
= ১৬ : ২৫
২,০২০.
দুইটি সংখ্যার অনুপাত ৩ : ১১। উভয়ের সাথে ৫ যোগ করলে অনুপাতটি ১ : ৩ হয়। সংখ্যা দুইটি কী কী?
  1. ৬ ও ২২
  2. ৯ ও ৩৩
  3. ১৫ ও ৫৫
  4. ১৮ ও ৬৬
ব্যাখ্যা

সংখ্যা দুইটি ৩ক ও ১১ক হলে,
(৩ক + ৫)/(১১ক + ৫) = ১/৩ বা, ক = ৫
সুতরাং, সংখ্যা দুইটি  (৩ × ৫) ও (১১ × ৫)
বা, ১৫ ও ৫৫

২,০২১.
একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকের অনুপাত ২৮ : ১।যদি ৪০ জন ছাত্র ও ৬ জন শিক্ষক অন্তর্ভুক্ত করা হয়,তাহলে শিক্ষার্থী ও শিক্ষকের অনুপাত হবে ২০ : ১। শিক্ষার্থীর সংখ্যা কত হবে?
  1. ৩১০ জন
  2. ২৭০ জন
  3. ২৮০ জন
  4. ৩০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকের অনুপাত ২৮ : ১।যদি ৪০ জন ছাত্র ও ৬ জন শিক্ষক অন্তর্ভুক্ত করা হয়,তাহলে শিক্ষার্থী ও শিক্ষকের অনুপাত হবে ২০ : ১। শিক্ষার্থীর সংখ্যা কত হবে?

সমাধান:
ধরি,
শিক্ষার্থীর সংখ্যা = ২৮ক
এবং, শিক্ষকের সংখ্যা = ক

প্রশ্নমতে,
(২৮ক + ৪০)/(ক + ৬) = ২০/১
⇒ ২৮ক + ৪০ = ২০ক + ১২০
⇒ ২৮ক - ২০ক = ১২০ - ৪০
⇒ ৮ক = ৮০
∴ ক = ১০

∴ শিক্ষার্থীর সংখ্যা = ২৮ × ১০ = ২৮০ জন
২,০২২.
৩৫ কেজি দুধের সাথে কত কেজি পানি মিশ্রিত করলে দুধ ও পানির অনুপাত ৫ : ২ হবে?
  1. ১৫ কেজি
  2. ১৪ কেজি
  3. ২১ কেজি
  4. ৭ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৫ কেজি দুধের সাথে কত কেজি পানি মিশ্রিত করলে দুধ ও পানির অনুপাত ৫ : ২ হবে?

সমাধান: 
ধরি,
মিশ্রনে দুধ ও পানির পরমান যথাক্রমে ৫ক ও ২ক

প্রশ্নমতে,
৫ক = ৩৫
∴ ক = ৭ কেজি।

∴ পানির পরিমান = (২ × ৭) কেজি
= ১৪ কেজি
২,০২৩.
একটি সংখ্যা অপর একটি সংখ্যার ২৫০%। সংখ্যা দুটির অনুপাত কত?
  1. ৩ : ১
  2. ৫ : ২
  3. ১০ : ৩
  4. ৭ : ৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা অপর একটি সংখ্যার ২৫০%। সংখ্যা দুটির অনুপাত কত?

সমাধান:
ধরি,
অপর সংখ্যাটি = ক
তাহলে, একটি সংখ্যা = ক এর (২৫০/১০০)
= ৫ক/২

∴ সংখ্যা দুটির অনুপাত = (৫ক/২) : ক
= (৫/২) : ১
= ৫ : ২
২,০২৪.
মাতা ও কন্যার বয়সের অনুপাত ১৭ : ৬। কন্যার বর্তমান বয়স ১২ বছর হলে ৪ বছর পর মাতার বয়স কত হবে?
  1. ৩৪ বছর
  2. ৩৮ বছর
  3. ৪০ বছর
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: মাতা ও কন্যার বয়সের অনুপাত ১৭ : ৬। কন্যার বর্তমান বয়স ১২ বছর হলে ৪ বছর পর মাতার বয়স কত হবে?

সমাধান:
ধরি, মাতার বর্তমান বয়স ক বছর

শর্তমতে,
ক/১৭ = ১২/৬
⇒ ক/১৭ = ২
⇒ ক = ২ × ১৭
⇒ ক = ৩৪

∴ মাতার বর্তমান বয়স ৩৪ বছর।
এবং ৪ বছর পর মাতার বয়স = ৩৪ + ৪ = ৩৮ বছর 

২,০২৫.
পানি ও চিনির একটি মিশ্রণে পানি ও চিনির অনুপাত ছিল ৫ : ১। পরে এতে ২ কেজি চিনি যোগ করা হলে পানি ও চিনির অনুপাত পরিবর্তিত হয়ে ৩ : ১ হয়। মূল মিশ্রণে চিনির পরিমাণ কত কেজি ছিল? 
  1. ৩ কেজি
  2. ২ কেজি
  3. ৪ কেজি
  4. ৫ কেজি
ব্যাখ্যা

প্রশ্ন: পানি ও চিনির একটি মিশ্রণে পানি ও চিনির অনুপাত ছিল ৫ : ১। পরে এতে ২ কেজি চিনি যোগ করা হলে পানি ও চিনির অনুপাত পরিবর্তিত হয়ে ৩ : ১ হয়। মূল মিশ্রণে চিনির পরিমাণ কত কেজি ছিল?

সমাধান: 
ধরি, 
মূল মিশ্রণে পানির পরিমাণ = ৫x কেজি 
এবং মূল মিশ্রণে চিনির পরিমাণ = x কেজি। 

শর্তমতে, 
৫x/(x + ২) = ৩/১ 
বা, ৫x = ৩x + ৬ 
বা, ৫x - ৩x = ৬
বা, ২x = ৬
বা, x = ৬/২ 
∴ x = ৩

∴ মূল মিশ্রণে চিনির পরিমাণ = ৩ কেজি
= ৩ কেজি

২,০২৬.
মনির ও তপনের আয়ের অনুপাত ৪ : ৩। তপন ও রবিনের আয়ের অনুপাত ৫ : ৪। মনিরের আয় ১২০ টাকা হলে, রবিনের আয় কত?
  1. ক) ৮০ টাকা
  2. খ) ৭২ টাকা
  3. গ) ৭৫ টাকা
  4. ঘ) ৭৮ টাকা
ব্যাখ্যা

মনির ও তপনের আয়ের অনুপাত = ৪ঃ৩ = ২০ঃ১৫
তপন ও রবিনের আয়ের অনুপাত = ৫ঃ৪ = ১৫ঃ১২
∴ মনিরের আয়ঃতপনের আয়ঃরবিনের আয় = ২০ঃ১৫ঃ১২
∴ মনিরের আয়ঃরবিনের আয় = ২০ঃ১২
বা, রবিনের আয় = (১২/২০) × মনিরের আয়
= (১২/২০) × ১২০
= ৭২ টাকা
∴ রবিনের আয় = ৭২ টাকা।

২,০২৭.
একটি জারে দুধ ও পানির অনুপাত ৫ : ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত?
  1. ক) ২ লিটার
  2. খ) ৪ লিটার
  3. গ) ৬ লিটার
  4. ঘ) ১০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জারে দুধ ও পানির অনুপাত ৫ : ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত?

সমাধান:
জারে দুধ ও পানির অনুপাত ৫ : ১
জারে দুধের পরিমাণ = ৫ক লিটার 
জারে পানির পরিমাণ = ক লিটার 

প্রশ্নমতে 
৫ক - ক = ৮
৪ক = ৮
ক = ২ 

পানির পরিমাণ = ২ লিটার
২,০২৮.
একটি ক্লাসে ছাত্র ও ছাত্রীর অনুপাত ৭ : ৫। যদি ৮ জন ছাত্র এবং ৪ জন ছাত্রী নতুন ভর্তি হয়, তাহলে অনুপাত হয়ে যায় ৩ : ২। প্রথমে ছাত্র সংখ্যা কত ছিল?
  1. ৩২ জন
  2. ৫০ জন
  3. ৪২ জন
  4. ২৮ জন
  5. ২৪ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্লাসে ছাত্র ও ছাত্রীর অনুপাত ৭ : ৫। যদি ৮ জন ছাত্র এবং ৪ জন ছাত্রী নতুন ভর্তি হয়, তাহলে অনুপাত হয়ে যায় ৩ : ২। প্রথমে ছাত্র সংখ্যা কত ছিল?

সমাধান:
দেওয়া আছে, 
ছাত্র ও ছাত্রীর অনুপাত ৭ : ৫

ধরি, 
ছাত্র ও ছাত্রীর সংখ্যা যথাক্রমে = ৭ক ও ৫ক

এখন,
৮ জন ছাত্র নতুন ভর্তি হলে ছাত্র সংখ্যা হবে= (৭ক + ৮)
৪ জন ছাত্রী নতুন ভর্তি হলে ছাত্রী সংখ্যা হবে= (৫ক + ৪)

প্রশ্নমতে,
(৭ক + ৮) : (৫ক + ৪) = ৩ : ২ 
⇒ (৭ক + ৮)/(৫ক + ৪) = ৩/২
⇒ ২(৭ক + ৮) = ৩(৫ক + ৪)
⇒ ১৪ক + ১৬ = ১৫ক + ১২
⇒ ১৫ক - ১৪ক = ১৬ - ১২
∴ ক = ৪

সুতরাং, প্রথমে ছাত্র সংখ্যা ছিল = ৭ক = (৭ × ৪) = ২৮ জন

২,০২৯.
সীমা ও রিমার বেতনের অনুপাত ১১ : ৭। সীমা, রিমা অপেক্ষা ২০০ টাকা বেশি বেতন পেলে রিমার বেতন কত?
  1. ৫৫০ টাকা
  2. ৪০০ টাকা
  3. ৩৮০ টাকা
  4. ৩৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সীমা ও রিমার বেতনের অনুপাত ১১ : ৭। সীমা, রিমা অপেক্ষা ২০০ টাকা বেশি বেতন পেলে রিমার বেতন কত?

সমাধান:
ধরি,
সীমার বেতন ১১ক টাকা
রিমার বেতন ৭ক টাকা

প্রশ্নমতে,
১১ক - ৭ক = ২০০
⇒ ৪ক = ২০০
∴ ক = ৫০

∴ রিমার বেতন = (৭ × ৫০) = ৩৫০ টাকা
২,০৩০.
একটি পাত্রে ৪৮ লিটার দুধ ও পানির মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৭ : ৫। পাত্রে কত লিটার পানি মিশ্রিত করলে দুধ ও পানির অনুপাত ২ : ৫ হবে?
  1. ৪০ লিটার
  2. ৫০ লিটার
  3. ৩৬ লিটার
  4. ৩৮ লিটার
  5. ৪২ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পাত্রে ৪৮ লিটার দুধ ও পানির মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৭ : ৫। পাত্রে কত লিটার পানি মিশ্রিত করলে দুধ ও পানির অনুপাত ২ : ৫ হবে?

সমাধান:
মিশ্রণের পরিমাণ = ৪৮ লিটার 
মোট অংশ = ৭ + ৫ = ১২ অংশ

∴ দুধের পরিমাণ = ৪৮ এর (৭/১২) = ২৮ লিটার
এবং
পানির পরিমাণ = ৪৮ এর (৫/১২) = ২০ লিটার

মনে করি,
পানি যোগ করতে হবে = ক লিটার 

প্রশ্নমতে,
২৮/(২০ + ক) = ২/৫
⇒ ২(২০ + ক) = ১৪০
⇒ ৪০ + ২ক = ১৪০
⇒ ২ক = ১৪০ - ৪০
⇒ ২ক = ১০০
⇒ ক = ১০০/২
∴ ক = ৫০

সুতরাং ৫০ লিটার পানি মিশ্রিত করলে দুধ ও পানির অনুপাত ২ : ৫ হবে।

২,০৩১.
A এর আয়, B এর আয়ের তুলনায় ১০% বেশি। B এর আয় C এর আয়ের থেকে ২০% কম। তাহলে A, B এবং C এর আয়ের অনুপাত কত? 
  1. ক) ১৭ : ২০ : ১৮
  2. খ) ২৩ : ১৮ : ২৫
  3. গ) ২৪ : ২১ : ১৭
  4. ঘ) ২২ : ২০ : ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: A এর আয়, B এর আয়ের তুলনায় ১০% বেশি। B এর আয় C এর আয়ের থেকে ২০% কম।  তাহলে A, B এবং C এর আয়ের অনুপাত কত? 

সমাধান: 
 C এর আয় = ১০০ টাকা 
B এর আয় = ১০০ - ১০০ এর ২০%
= (১০০ - ২০) টাকা 
= ৮০ টাকা 

A এর আয় =  ৮০ + ৮০ এর ১০%
= ৮০ + ৮
= ৮৮ টাকা 

A, B এবং C এর আয়ের অনুপাত = ৮৮ : ৮০ : ১০০ 
= ২২ : ২০ : ২৫
২,০৩২.
দু'টি সংখ্যার অনুপাত ৩ঃ৫ এবং তাদের গ.সা.গু. ৬ হলে, সংখ্যা দু'টির সমষ্টির বর্গমূল একটি -
  1. ক) স্বাভাবিক সংখ্যা
  2. খ) পূর্ণ সংখ্যা
  3. গ) মূলদ সংখ্যা
  4. ঘ) অমূলদ সংখ্যা
ব্যাখ্যা

সংখ্যা দু'টি যথাক্রমে = ৩×৬ এবং ৫×৬
অর্থ্যাৎ, ১৮ এবং ৩০।

∴ সমষ্টি = ১৮ + ৩০ = ৪৮
∴ সমষ্টির বর্গমূল = √৪৮
= ৪√৩ ; যা অমূলদ সংখ্যা

২,০৩৩.
এক গ্লাস মধুর শরবতে মধু ও পানির অনুপাত ৪ : ৬ হলে পানির শতকরা পরিমাণ কত?
  1. ৪০%
  2. ৫০%
  3. ৬০%
  4. ৭০%
ব্যাখ্যা
প্রশ্ন: এক গ্লাস মধুর শরবতে মধু ও পানির অনুপাত ৪ : ৬ হলে পানির শতকরা পরিমাণ কত?

সমাধান:
শরবতে মধু ও পানির অনুপাত ৪ : ৬
অনুপাতের রাশিগুলোর যোগফল = ৪ + ৬ = ১০

শরবতে পানির শতকরা পরিমাণ = {(৬/১০) × ১০০}% = ৬০%
 
২,০৩৪.
৬০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৩ : ২। ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ২ : ৩ হবে?
  1. ৩০ লিটার
  2. ৩৬ লিটার
  3. ২৮ লিটার
  4. ৪২ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ৬০ লিটার পরিমাণ মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৩ : ২। ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মিশ্রিত করলে এসিড ও পানির অনুপাত ২ : ৩ হবে?

সমাধান: 
এসিড : পানি = ৩ : ২
∴ মিশ্রণে এসিডের পরিমাণ = [৬০ × (৩/৫)] = ৩৬ লিটার
∴ মিশ্রণে পানির পরিমাণ = [৬০ × (২/৫)] = ২৪ লিটার

ধরি,
ক লিটার পানি মিশ্রিত করলে এসিড এবং পানির অনুপাত হবে = ২ : ৩

প্রশ্নমতে,
⇒ ৩৬ : (২৪ + ক) = ২ : ৩
⇒ ৩৬/(২৪ + ক) = ২/৩
⇒ ১০৮ = ৪৮ + ২ক
⇒ ২ক = ১০৮ - ৪৮ 
⇒ ২ক = ৬০
⇒ ক = ৬০/২
∴ ক = ৩০ 

∴ ৩০ লিটার পানি মিশ্রিত করতে হবে।

২,০৩৫.
৬০ লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৭ : ৩।ঐ মিশ্রণে পেট্রোলের পরিমাণ কত?
  1. ক) ১৮ লিটার
  2. খ) ৪২ লিটার
  3. গ) ২০ লিটার
  4. ঘ) ২৭ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ লিটার মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৭ : ৩।ঐ মিশ্রণে পেট্রোলের পরিমাণ কত?

সমাধান: 
কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৭ : ৩
অনুপাতের যোগফল = ৭ + ৩ = ১০

∴ পেট্রোলের পরিমাণ = (৬০ এর ৩/১০) লিটার 
= ১৮ লিটার 
২,০৩৬.
পানি ও চিনির একটি ৫০ লিটারের মিশ্রণে চিনির পরিমাণ ৩ শতাংশ। মিশ্রণটি থেকে কতটুকু পানি বাষ্পীভূত করলে চিনির পরিমাণ ৫ শতাংশতে বৃদ্ধি পাবে?
  1. ১২ লিটার
  2. ১৬ লিটার
  3. ২০ লিটার
  4. ৩০ লিটার
ব্যাখ্যা

প্রশ্ন: পানি ও চিনির একটি ৫০ লিটারের মিশ্রণে চিনির পরিমাণ ৩ শতাংশ। মিশ্রণটি থেকে কতটুকু পানি বাষ্পীভূত করলে চিনির পরিমাণ ৫ শতাংশতে বৃদ্ধি পাবে?

সমাধান:
৫০ লিটার মিশ্রণে চিনির পরিমাণ = ৫০ এর ৩%
= (৫০ × ৩)/১০০ = ১.৫ কেজি (বা লিটার)

পানি বাষ্পীভূত হলেও চিনির পরিমাণের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ নতুন মিশ্রণেও চিনির পরিমাণ ১.৫ কেজিই থাকবে।

শর্তমতে, নতুন মিশ্রণে এই ১.৫ লিটার চিনির পরিমাণই হবে মোট মিশ্রণের ৫%।

মনে করি, নতুন মিশ্রণের মোট পরিমাণ = ক লিটার।

প্রশ্নমতে,
ক এর ৫% = ১.৫
⇒ ক × (৫/১০০) = ১.৫
⇒ ৫ক/১০০ = ১.৫
⇒ ৫ক = ১৫০
⇒ ক = ১৫০/৫
⇒ ক = ৩০

নতুন মিশ্রণের পরিমাণ ৩০ লিটার হলে,
বাষ্পীভূত পানির পরিমাণ = (৫০ - ৩০) লিটার
= ২০ লিটার

২,০৩৭.
অনুপাত কী?
  1. ২টি ভগ্নাংশ
  2. ৩টি ভগ্নাংশ
  3. ১টি ভগ্নাংশ
  4. একাধিক ভগ্নাংশ
ব্যাখ্যা
প্রশ্ন: অনুপাত কী?

সমাধান:
অনুপাত: একই এককে সমজাতীয় দুইটি রাশির পরিমাণের একটি অপরটির কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়।
এই ভগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত বলে।
২,০৩৮.
৪ঃ৯ এর দ্বিগুণানুপাত কত?
  1. ক) ৮ঃ১৮
  2. খ) ২ঃ৩
  3. গ) ১৬ঃ৮১
  4. ঘ) ৪ঃ৯
ব্যাখ্যা
কোন সরল অনুপাতকে বর্গ করলে যে অনুপাত পাওয়া যায় তাই দ্বিগুণানুপাত।
৪২ঃ৯২ = ১৬ঃ৮১
২,০৩৯.
একটি সোনার গহনার ওজন ৩৫ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ২। কী পরিমাণ সোনা মিশালে অনুপাত ৫ : ১ হবে? 
  1. ২৮ গ্রাম
  2. ৩৫ গ্রাম
  3. ৪০ গ্রাম 
  4. ৪৯ গ্রাম
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সোনার গহনার ওজন ৩৫ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ২। কী পরিমাণ সোনা মিশালে অনুপাত ৫ : ১ হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
সোনা ও তামার অনুপাত ৩ : ২ 
∴ অনুপাত দুটির যোগফল = (৩ + ২) = ৫ 
∴ অনুপাতে সোনার পরিমাণ = ৩৫ × (৩/৫) গ্রাম = ২১ গ্রাম 
∴ অনুপাতে তামার পরিমাণ = ৩৫ × (২/৫) গ্রাম = ১৪ গ্রাম 

ধরি, 
সোনা মিশাতে হবে = x গ্রাম 

শর্তমতে, 
(২১ + x)/১৪ = ৫/১ 
বা, ২১ + x = ৭০ 
বা, x = ৭০ - ২১ 
∴ x = ৪৯

∴ সোনা মিশাতে হবে = ৪৯ গ্রাম। 

২,০৪০.
দুইটি সংখ্যার যোগফল ৩৬০। সংখ্যা দুইটির অনুপাত ৪ : ৫ হলে, সংখ্যা দুইটির পার্থক্য কত?
  1. ৩০
  2. ৪০
  3. ৫০
  4. ২০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার যোগফল ৩৬০। সংখ্যা দুইটির অনুপাত ৪ : ৫ হলে, সংখ্যা দুইটির পার্থক্য কত?

সমাধান:
অনুপাতটির পূর্ব ও উত্তর রাশির যোগফল = ৪ + ৫ = ৯
প্রথম সংখ্যাটি = ৩৬০ এর (৪/৯) অংশ
= ১৬০

দ্বিতীয় সংখ্যাটি = ৩৬০ এর (৫/৯) অংশ
= ২০০

∴ সংখ্যা দুইটির পার্থক্য = ২০০ - ১৬০ = ৪০
২,০৪১.
একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৩ ও ২৭ হলে মধ্য সমানুপাতী কত?
  1. ২৭
  2. ২১
  3. ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৩ ও ২৭ হলে মধ্য সমানুপাতী কত?

সমাধান:
আমরা জানি,
ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে,

(২য় রাশি) = ১ম রাশি × ৩য় রাশি 
বা, ২য় রাশি = √(৩ × ২৭)
বা, ২য় রাশি = √৮১
∴ ২য় রাশি = ৯
 
২য় রাশি = মধ্য সমানুপাতী = ৯
২,০৪২.
১ ঘণ্টা ২০ মিনিট ৮ ঘণ্টার কত অংশ?
  1. ক) ১/৪ অংশ
  2. খ) ১/৫ অংশ
  3. গ) ১/৬ অংশ
  4. ঘ) ১/৭ অংশ
ব্যাখ্যা
প্রশ্ন: ১ ঘণ্টা ২০ মিনিট ৮ ঘণ্টার কত অংশ?

সমাধান:
১ ঘণ্টা ২০ মিনিট = ৬০ + ২০ মিনিট
= ৮০ মিনিট 

৮ ঘণ্টা = (৮ × ৬০) মিনিট
= ৪৮০ মিনিট

∴ ১ ঘণ্টা ২০ মিনিট ৮ ঘণ্টার = ৮০/৪৮০ অংশ
= ১/৬ অংশ
২,০৪৩.
একটি ধাতু মিশ্রণে রুপা ও দস্তার অনুপাত ৭ : ২। মিশ্রণের ওজন ৩৬ গ্রাম হলে, কত গ্রাম রুপা মেশালে রুপা ও দস্তার অনুপাত ৪ : ১ হবে?
  1. ৪ গ্রাম
  2. ১০ গ্রাম
  3. ৬ গ্রাম
  4. ১২ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ধাতু মিশ্রণে রুপা ও দস্তার অনুপাত ৭ : ২। মিশ্রণের ওজন ৩৬ গ্রাম হলে, কত গ্রাম রুপা মেশালে রুপা ও দস্তার অনুপাত ৪ : ১ হবে?

সমাধান:
রুপা ও দস্তার অনুপাত = ৭ : ২
অনুপাতের সমষ্টি = ৭ + ২ = ৯

∴ রুপার পরিমাণ = ৩৬ এর ৭/৯ = ২৮ গ্রাম
∴ দস্তার পরিমাণ = ৩৬ এর ২/৯ = ৮ গ্রাম

এখন বলা হয়েছে, কিছু রুপা যোগ করলে নতুন অনুপাত হবে ৪ : ১

ধরি, x গ্রাম রুপা যোগ করার পর নতুন অনুপাত,
⇒ (২৮ + x) : ৮ = ৪ : ১
⇒ (২৮ + x)/৮ = ৪/১
⇒ ২৮ + x = ৩২
⇒ x = ৩২ - ২৮
∴ x = ৪ গ্রাম

অতএব, ৪ গ্রাম রুপা মেশাতে হবে।
২,০৪৪.
বুলবুল ও বাশারের আয়ের অনুপাত ৫ : ৪। বুলবুলের আয় ৮৫ টাকা হলে বাশারের আয় কত? 
  1. ৫১ টাকা
  2. ৬৪ টাকা
  3. ৬৮ টাকা
  4. ৭৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বুলবুল ও বাশারের আয়ের অনুপাত ৫ : ৪। বুলবুলের আয় ৮৫ টাকা হলে বাশারের আয় কত? 

সমাধান: 
ধরি, 
বাশারের আয় = x টাকা 

শর্তমতে, 
৫ : ৪ = ৮৫ : x 
বা, ৫/৪ = ৮৫/x 
বা, x = (৮৫ × ৪)/৫ 
∴ x = ৬৮ 

∴ বাশারের আয় = ৬৮ টাকা।
২,০৪৫.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৩ : ১। তিন বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৭ : ২। ৬ বছর পর তাদের বয়সের অনুপাত কত?
  1. ১৭ : ৭
  2. ৮ : ৩
  3. ১৮ : ৭
  4. ১০ : ৭
ব্যাখ্যা
মনে করি, পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে ৩ক ও ক বছর। 
৩ বছর আগে তাদের বয়স যথাক্রমে (৩ক - ৩) বছর এবং (ক - ৩) বছর। 
(৩ক - ৩)/(ক - ৩) = ৭/২
বা, ৭ক - ২১ = ৬ক - ৬
বা, ক = ১৫
৬ বছর পর তাদের বয়সের অনুপাত = (৩ × ১৫ + ৬) : (১৫ + ৬) = ৫১ : ২১ = ১৭ : ৭
২,০৪৬.
২১৬০ টাকা রূমি, জেসমিন ও কাকলির মধ্যে ১ : ২ : ৩ অনুপাতে ভাগ করে দিলে কাকলি কত টাকা পাবে?
  1. ৩৬০ টাকা
  2. ৭২০ টাকা
  3. ৯২০ টাকা
  4. ১০৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ২১৬০ টাকা রূমি, জেসমিন ও কাকলির মধ্যে ১ : ২ : ৩ অনুপাতে ভাগ করে দিলে কাকলি কত টাকা পাবে?

সমাধান: 
অনুপাত তিনটির যোগফল = ১ + ২ + ৩ = ৬
রুমি পাবে = ২১৬০ টাকা এর ১/৬ অংশ = ৩৬০ টাকা
জেসমিন পাবে = ২১৬০ টাকা এর ২/৬ অংশ = ৭২০ টাকা
কাকলি পাবে = ২১৬০ টাকা এর ৩/৬ অংশ = ১০৮০ টাকা। 
২,০৪৭.
একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৪৫ ও ২০ হলে, মধ্য সমানুপাতী কত হবে?
  1. ৩২.৫০
  2. ৩০.০০
  3. ৩৭.৫০
  4. ৩২.০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৪৫ ও ২০ হলে, মধ্য সমানুপাতী কত হবে?

সমাধান:
তিনটি রাশির ১ম ও ২য় রাশির অনুপাত এবং ২য় ও ৩য় রাশির অনুপাত পরস্পর সমান হলে, সমানুপাতটিকে ক্রমিক সমানুপাত বলে। 
রাশি তিনটিকে ক্রমিক সমানুপাতী বলে।

ক্রমিক সমানুপাতে,
(মধ্য রাশি)২ = ১ম রাশি × ৩য় রাশি
বা, (মধ্য রাশি)২ = ৪৫ × ২০
বা, (মধ্য রাশি)২ = ৯০০
বা, মধ্য রাশি = √৯০০
∴ মধ্য রাশি = ৩০
২,০৪৮.
৭০ টাকা কেজি দরের চায়ের সাথে ৫০ টাকা কেজি দরের চা কত অনুপাতে মেশালে মিশ্রিত চায়ের প্রতি কেজির দাম ৬০ টাকা হবে?
  1. ১ : ২
  2. ১ : ১
  3. ৫ : ৩
  4. ৭ : ২
ব্যাখ্যা

প্রশ্ন: ৭০ টাকা কেজি দরের চায়ের সাথে ৫০ টাকা কেজি দরের চা কত অনুপাতে মেশালে মিশ্রিত চায়ের প্রতি কেজির দাম ৬০ টাকা হবে?

সমাধান:
ধরি,
৭০ টাকা কেজি দরের চা = x কেজি
৫০ টাকা কেজি দরের চা = y কেজি

প্রশ্নমতে,
 ৭০x + ৫০y = ৬০(x + y)
⇒ ৬০x + ৬০y = ৭০y + ৫০x
⇒ ৬০x - ৫০x = ৭০y - ৬০y
⇒ ১০x = ১০y
⇒ x/y = ১০/১০
⇒ x : y = ১ : ১

২,০৪৯.
ফারিদ ও সজীবের আয়ের অনুপাত ৭ : ৬। সজীব ও ইকবালের আয়ের অনুপাত ৫ : ৩। ফরিদের আয় ৪২০ টাকা হলে, ইকবালের আয় কত?
  1. ক) ২১৬ টাকা
  2. খ) ৩৬০ টাকা
  3. গ) ১৮০ টাকা
  4. ঘ) ৩৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ: ফারিদ ও সজীবের আয়ের অনুপাত ৭ : ৬। সজীব ও ইকবালের আয়ের অনুপাত ৫ : ৩। ফরিদের আয় ৪২০ টাকা হলে, ইকবালের আয় কত?

সমাধান:
ফরিদ : সজীব = ৭ : ৬ = ৩৫ : ৩০ [ ৫ দ্বারা গুণ করে ]
সজীব : ইকবাল = ৫ : ৩ = ৩০ : ১৮ [ ৬ দ্বারা গুণ করে ]
∴ ফরিদ : সজীব : ইকবাল = ৩৫ : ৩০ : ১৮

ফরিদের আয় ৩৫ টাকা হলে ইকবালের আয় ১৮ টাকা
∴ ফরিদের আয় ৪২০ টাকা হলে ইকবালের আয় (১৮ ✕ ৪২০) /৩৫ টাকা
= ২১৬ টাকা
২,০৫০.
একটি ব্যবসায়ে A, B এবং C তিনজন অংশীদার। তারা সবাই মিলে মোট ১৪০০০ টাকা বিনিয়োগ করলো। বছর শেষে A ৩৩৭.৫০ টাকা, B ১১২৫ টাকা এবং C ৬৩৭.৫ টাকা মুনাফা পেলো। B এবং A এর বিনিয়োগের পার্থক্য কত?
  1. ৫০৩৬ টাকা
  2. ৫২৫০ টাকা
  3. ৪৮৯০ টাকা
  4. ৪০৫৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ব্যবসায়ে A, B এবং C তিনজন অংশীদার। তারা সবাই মিলে মোট ১৪০০০ টাকা বিনিয়োগ করলো। বছর শেষে A ৩৩৭.৫০ টাকা, B ১১২৫ টাকা এবং C ৬৩৭.৫ টাকা মুনাফা পেলো। B এবং A এর বিনিয়োগের পার্থক্য কত?

সমাধান:
A, B এবং C এর বিনিয়োগের অনুপাত = A, B এবং C এর লাভের অনুপাত
= ৩৩৭.৫০ : ১১২৫ : ৬৩৭.৫
= ৯ : ৩০ : ১৭
 
∴ যোগফল = (৯ + ৩০ + ১৭) = ৫৬

এখন,
A এর বিনিয়োগ = {১৪০০০ × (৯/৫৬)} = ২২৫০ টাকা
B এর বিনিয়োগ = {১৪০০০ × (৩০/৫৬)} = ৭৫০০ টাকা

∴ A এবং B এর বিনিয়োগের পার্থক্য = (৭৫০০ - ২২৫০) টাকা
= ৫২৫০ টাকা
২,০৫১.
A এবং B এর আয়ের অনুপাত ৫ : ৩। A, B এবং C এর ব্যয়ের অনুপাত ৮ : ৫ : ২। যদি C ২০০০ টাকা ব্যয় করে এবং B ৭০০ টাকা সঞ্চয় করে তাহলে B আয়  কত? 
  1. ক) ৫৪০০ টাকা 
  2. খ) ৪৫০০ টাকা 
  3. গ) ৭৫০০ টাকা 
  4. ঘ) ৫৭০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: A এবং B এর আয়ের অনুপাত ৫ : ৩। A, B এবং C এর ব্যয়ের অনুপাত ৮ : ৫ : ২। যদি C ২০০০ টাকা ব্যয় করে এবং B ৭০০ টাকা সঞ্চয় করে তাহলে B আয়  কত? 

সমাধান: 
A এবং B এর আয় যথাক্রমে ৫ক এবং ৩ক 
A, B এবং C এর ব্যয় যথাক্রমে ৮খ, ৫খ, ২খ

এখন 
২খ = ২০০০
খ = ১০০০ টাকা 

আবার 
৩ক - ৫খ = ৭০০
৩ক - ৫ × ১০০০ = ৭০০
৩ক = ৭০০ + ৫০০০
৩ক = ৫৭০০ টাকা 
২,০৫২.
৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ :৭ হবে?
  1. ক) ৮০
  2. খ) ৯০
  3. গ) ৯৮
  4. ঘ) ৭০
ব্যাখ্যা

৬০ লিটার মিশ্রণে কেরোসিনের পরিমান ৬০ × ৭/(৭+৩) = ৪২০/১০ = ৪২ লিটার
এবং পেট্রোলের পরিমান (৬০-৪২) = ১৮ লিটার।
মনে করি,
x লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩:৭ হবে।
তাহলে-
৪২ : (১৮+x) = ৩:৭
বা, ৪২/(১৮+x) = ৩/৭
বা, ৫৪ + ৩x = ২৯৪
∴ x = ৮০ লিটার

২,০৫৩.
৭৫০০ টাকা ১ : ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত হবে? 
  1. ৫০০ টাকা
  2. ২০০০ টাকা
  3. ২৫০০ টাকা
  4. ৩০০০ টাকা
ব্যাখ্যা
অনুপাতের রাশিগুলোর যোগফল = ১+২+৩+৪+৫ = ১৫
অনুপাতের বৃহত্তম অংশ = ৭৫০০ এর ৫/১৫
= ২৫০০ টাকা

এবং অনুপাতের ক্ষুদ্রতম অংশ = ৭৫০০ এর ১/১৫
= ৫০০ টাকা।

সুতরাং, অনুপাতের বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য = (২৫০০ - ৫০০) টাকা  
                                                                                  = ২০০০ টাকা 
২,০৫৪.
যখন দুটি সংখ্যার সাথে ১ যোগ করা হয় তখন তাদের অনুপাত ৩ : ৪ হয়, যখন সংখ্যা দুটি থেকে ৫ বিয়োগ করা হয় তখন অনুপাত ৭ : ১০ হয়। সংখ্যা দুটির সমষ্টি কত?
  1. ক) 48
  2. খ) 51
  3. গ) 61
  4. ঘ) 75
ব্যাখ্যা
প্রশ্ন- যখন দুটি সংখ্যার সাথে ১ যোগ করা হয় তখন তাদের অনুপাত ৩ : ৪ হয়, যখন সংখ্যা দুটি থেকে ৫ বিয়োগ করা হয় তখন অনুপাত ৭ : ১০ হয়। সংখ্যা দুটির সমষ্টি কত?

সমাধান-
মনে করি, 
সংখ্যা দুটি = x এবং y

প্রশ্নমতে,
(x + 1) / (y + 1) = 3/4
⇒ 4x + 4 = 3y + 3
⇒ 4x - 3y = - 1............................(i)

এবং (x - 5) /(y - 5) = 7/10
⇒ 10x - 50 = 7y - 35
⇒ 10x - 7y = 15..........................(ii)

(i) × 5 - (ii) × 2 
20x - 15y - 20x + 14y = - 5 - 30
⇒ - y = - 35
⇒ y = 35

∴ 4x - 3  × 35 = -1
⇒ 4x - 105 = -1
⇒ 4x = 104
⇒ x = 26

সমষ্টি = 26 + 35 = 61
২,০৫৫.
দুইজন ব্যক্তির উচ্চতার অনুপাত ৩:৪ । যদি তাদের ছায়ার দৈর্ঘ্য উচ্চতার সমানুপাতিক হয় তবে ১ম ব্যক্তির ছায়ার দৈর্ঘ্য ৩ মিটার হলে, ২য় ব্যক্তির ছায়ার দৈর্ঘ্য কত মিটার হবে?
  1. ক) ২ মিটার
  2. খ) ৩/২ মিটার
  3. গ) ৪/৩ মিটার
  4. ঘ) ৪ মিটার
ব্যাখ্যা

প্রশ্নমতে,
১ম ব্যক্তির উচ্চতাঃ২য় ব্যক্তির উচ্চতা = ১ম ব্যক্তির ছায়াঃ২য় ব্যক্তির ছায়া
বা, ৩:৪ = ৩ঃ২য় ব্যক্তির ছায়া
বা, ৩/৪ = ৩/২য় ব্যক্তির ছায়া
বা, ২য় ব্যক্তির ছায়া × ৩ = ৩×৪ মিটার
∴২য় ব্যক্তির ছায়া = ৪ মিটার

২,০৫৬.
তিনটি সংখ্যার অনুপাত ৩ : ৪ : ৫ এবং তাদের বর্গের যোগফল ৮০০ হলে সংখ্যাগুলোর যোগফল কত হবে?
  1. ক) ৩৬
  2. খ) ৩২
  3. গ) ৪২
  4. ঘ) ৪৮
ব্যাখ্যা
ধরি,
সংখ্যা তিনটি = ৩x, ৪x এবং ৫x
প্রশ্নমতে,
(৩x) + (৪x) + (৫x)= ৮০০
৯x + ১৬x + ২৫x = ৮০০
৫০x= ৮০০
x  = ১৬
x = ৪
x = ৪ 

সংখ্যাতিনটির যোগফল = ৩x + ৪x + ৫x = ১২x = ১২ × ৪ = ৪৮ 
২,০৫৭.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ২। সংখ্যা দুইটির উভয় পদ থেকে ২ বিয়োগ করলে সংখ্যা দুইটির অনুপাত হয় ১১ : ৪। সংখ্যা দুইটি কত?
  1. ৩০ এবং ১২
  2. ৩৫ এবং ১৪
  3. ২৪ এবং ১৬
  4. ৩২ এবং ১০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ২। সংখ্যা দুইটির উভয় পদ থেকে ২ বিয়োগ করলে সংখ্যা দুইটির অনুপাত হয় ১১ : ৪। সংখ্যা দুইটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি যথাক্রমে ৫ক এবং ২ক

প্রশ্নমতে,
(৫ক - ২)/(২ক - ২) = ১১/৪
⇒ ২২ক - ২২ = ২০ক - ৮
⇒ ২২ক - ২০ক = ২২ - ৮
⇒ ২ক = ১৪
∴ ক = ৭

সুতরাং, সংখ্যা দুইটি যথাক্রমে = ৫ × ৭ = ৩৫ এবং (২ × ৭) = ১৪।
২,০৫৮.
তামা, দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ঐ গহনায় তামা ও দস্তার অনুপাত ১ : ২ এবং দস্তা ও রূপার অনুপাত ৩ : ৫। ৫৭ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে?
  1. ক) ১২ গ্রাম
  2. খ) ১৮ গ্রাম
  3. গ) ৩০ গ্রাম
  4. ঘ) ৩২ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: তামা, দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ঐ গহনায় তামা ও দস্তার অনুপাত ১ : ২ এবং দস্তা ও রূপার অনুপাত ৩ : ৫। ৫৭ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে?

সমাধান:
তামা : দস্তা = ১ : ২ = ৩ : ৬
দস্তা : রূপা = ৩ : ৫ =৬ : ১০
তামা : দস্তা : রূপা = ৩ : ৬ : ১০ 

অনুপাতের রাশির যোগফল = ৩ + ৬ + ১০ = ১৯ 

গহনায় রূপা আছে = ৫৭ এর (১০/১৯) গ্রাম = ৩০ গ্রাম
২,০৫৯.
৬০ লিটারে ময়দা ও ছানার অনুপাত ৪ : ১। ঐ মিশ্রণে আর কত লিটার ছানা মেশালে অনুপাত ১ : ৪ হবে?
  1. ১০০ লিটার
  2. ১২০ লিটার
  3. ১৪০ লিটার
  4. ১৮০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ লিটারে ময়দা ও ছানার অনুপাত ৪ : ১। ঐ মিশ্রণে আর কত লিটার ছানা মেশালে অনুপাত ১ : ৪ হবে?

সমাধান:
৬০ লিটারে ময়দা ও ছানার অনুপাত ৪ : ১
৬০ লিটারে ময়দা = ৬০ × (৪/৫) = ৪৮ লিটার
৬০ লিটারে ছানা = ৬০ × (১/৫) = ১২ লিটার

ধরি, ঐ মিশ্রণে ক লিটার ছানা মেশাতে হবে
তাহলে,
৪৮/(ক + ১২) = ১/৪
⇒ ১৯২ = ক + ১২
⇒ ক = ১৮০
অতএব, ১৮০ লিটার ছানা মেশালে অনুপাত ১ : ৪ হবে।
২,০৬০.
কোনো ব্যক্তি তার সম্পত্তির ১/৮ অংশ স্ত্রীকে, ১/২ অংশ পুত্রকে, ও ১/৪ অংশ মেয়েকে দান করলেন। তাঁর অবশিষ্ট সম্পত্তির মূল্য ৪০,০০০ টাকা। মোট সম্পত্তির মূল্য কত?
  1. ৪০০,০০০ টাকা
  2. ২০০,০০০ টাকা
  3. ৩২০,০০০ টাকা
  4. ২৮০,০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ব্যক্তি তার সম্পত্তির ১/৮ অংশ স্ত্রীকে, ১/২ অংশ পুত্রকে, ও ১/৪ অংশ মেয়েকে দান করলেন। তাঁর অবশিষ্ট সম্পত্তির মূল্য ৪০,০০০ টাকা। মোট সম্পত্তির মূল্য কত?

সমাধান:
মোট দান করলেন = (১/৮) + (১/২) + (১/৪) অংশ
= (১ + ৪ + ২)/৮ অংশ
= ৭/৮ অংশ

অবশিষ্ট রইলো = ১ - (৭/৮)অংশ
= (৮ - ৭)/৮ অংশ
= ১/৮ অংশ

১/৮ অংশ সম্পত্তির মূল্য = ৪০,০০০ টাকা
∴১ বা সম্পূর্ণ অংশ সম্পত্তির মূল্য = (৪০,০০০ × ৮) টাকা = ৩২০,০০০ টাকা
২,০৬১.
৪০ কেজি মিশ্রণে বালি ও সিমেন্ট এর পরিমাণের অনুপাত ৪: ১। মিশ্রণটিতে বালির পরিমাণ কত?
  1. ৩২ কেজি
  2. ৩০ কেজি
  3. ২৫ কেজি
  4. ২৪ কেজি
ব্যাখ্যা

প্রশ্ন: ৪০ কেজি মিশ্রণে বালি ও সিমেন্ট এর পরিমাণের অনুপাত ৪: ১। মিশ্রণটিতে বালির পরিমাণ কত?

সমাধান:
অনুপাতটির পূর্ব ও উত্তর রাশির যোগপফল = ৪ + ১ = ৫
∴ বালির পরিমাণ = ৪০ কেজির (৪/৫) অংশ
= ৩২ কেজি

২,০৬২.
ক এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৫ : ৪। তার মাসিক সঞ্চয় তার আয়ের কত শতাংশ?
  1. ২০%
  2. ২৫%
  3. ৩৬%
  4. ৩২%
ব্যাখ্যা
প্রশ্ন: ক এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ৫ : ৪। তার মাসিক সঞ্চয় তার আয়ের কত শতাংশ?

সমাধান:
মনে করি, 
ক এর আয় = ৫ টাকা 
ক এর ব্যয় = ৪ টাকা 
∴ সঞ্চয় = (৫ - ৪) = ১ টাকা 

এখন,
৫ টাকায় সঞ্চয় = ১ টাকা 
∴ ১ টাকায় আয় = ১/৫ টাকা 
∴ ১০০ টাকায় আয় = (১০০/৫) টাকা
= ২০ টাকা 

সুতরাং, ক এর মাসিক সঞ্চয় তার আয়ের ২০ শতাংশ।
২,০৬৩.
এক ব্যক্তি তার সম্পত্তির ১/৬ অংশ ছেলেকে, ১/৩​ অংশ মেয়েকে, ও ১/৪ অংশ ভাইকে দিলেন। তার অবশিষ্ট সম্পত্তির মূল্য ৩০,০০০ টাকা হলে মোট সম্পত্তির মূল্য কত?
  1. ৪৫০০০০ টাকা
  2. ৯০০০০ টাকা
  3. ২২০০০০ টাকা
  4. ১২০০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: করিম সাহেব তার সম্পত্তির ১/৬ অংশ ছেলেকে, ১/৩​ অংশ মেয়েকে, ও ১/৪ অংশ ভাইকে দিলেন। তার অবশিষ্ট সম্পত্তির মূল্য ৩০,০০০ টাকা হলে মোট সম্পত্তির মূল্য কত?

সমাধান:
সমাধান:
মোট দান করলেন = (১/৬) + (১/৩) + (১/৪) অংশ
= (২ + ৪ + ৩)/১২ অংশ
= ৯/১২
= ৩/৪অংশ

∴ অবশিষ্ট রইলো = ১ - (৩/৪) অংশ
= (৪ - ৩)/৪ অংশ
= ১/৪ অংশ

১/৪ অংশ সম্পত্তির মূল্য = ৩০,০০০ টাকা
∴ ১ বা সম্পূর্ণ অংশ সম্পত্তির মূল্য = (৩০,০০০ × ৪) টাকা = ১২০,০০০ টাকা
২,০৬৪.
৪৯০০ টাকা ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তর এবং ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত টাকা হবে? 
  1. ১৭৫০ টাকা 
  2. ১২৫০ টাকা
  3. ১০৫০ টাকা 
  4. ১৫৫০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ৪৯০০ টাকা ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তর এবং ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত টাকা হবে?

সমাধান: 
প্রদত্ত অনুপাত = ২ : ৩ : ৪ : ৫ 
অনুপাতগুলোর যোগফল = ২ + ৩ + ৪ + ৫ 
= ১৪ 

∴ ক্ষুদ্রতম সংখ্যা = ৪৯০০ এর (২/১৪)
= ৭০০ 
আবার, 
বৃহত্তম সংখ্যা = ৪৯০০ এর (৫/১৪)
= ১৭৫০

∴ বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য = (১৭৫০ - ৭০০) টাকা 
= ১০৫০ টাকা । 

২,০৬৫.
দুুটি সংখ্যার যোগফল ৮। যদি সংখ্যাগুলো ৩ : ১ অনুপাত থাকে তবে সংখ্যাগুলোর গুণফল কত?
  1. ক) ১৮
  2. খ) ১৪
  3. গ) ১৫
  4. ঘ) ১২
ব্যাখ্যা
প্রশ্ন: দুুটি সংখ্যার যোগফল ৮। যদি সংখ্যাগুলো ৩ : ১ অনুপাত থাকে তবে সংখ্যাগুলোর গুণফল কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি ৩ক এবং ক।

প্রশ্নমতে,
৩ক + ক = ৮
বা, ৪ক = ৮
বা, ক = ৮/৪
∴ ক = ২
এখন, 
৩ক = ৩ × ২ = ৬

∴ সংখ্যা দুইটির গুণফল = ৩ক × ক
= ৬ × ২
= ১২
২,০৬৬.
দুইটি রাশির অনুপাত ৭ : ১৩। উত্তররাশি ১৩০ হলে পূর্বরাশি কত?
  1. ৬৫
  2. ৭০
  3. ৭৮
  4. ৬০
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি রাশির অনুপাত ৭ : ১৩। উত্তররাশি ১৩০ হলে পূর্বরাশি কত?

সমাধান:
ধরি,
পূর্বরাশি = ক

প্রশ্নমতে,
ক : ১৩০ = ৭ : ১৩
বা, ক/১৩০ = ৭/১৩
বা, ১৩ক = ৭ × ১৩০
বা, ক = (৭ × ১৩০)/১৩
∴ ক = ৭০

২,০৬৭.
কোন সম্পত্তির ৩/৮ অংশের মালিক তার নিজ অংশের ২/৩ অংশ ৫০৪০ টাকায় বিক্রয় করলে ঐ দরে সমস্ত সম্পত্তির ২/৩ অংশের দাম কত?
  1. ৫,০৪,০৮৪ টাকা
  2. ১৩,৪৪০ টাকা
  3. ২০,১৬০ টাকা
  4. ১,৩৪৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সম্পত্তির ৩/৮ অংশের মালিক তার নিজ অংশের ২/৩ অংশ ৫০৪০ টাকায় বিক্রয় করলে ঐ দরে সমস্ত সম্পত্তির ২/৩ অংশের দাম কত?

সমাধান:  
ধরি, সমস্ত অংশ ক টাকা 

ক × (৩/৮) × (২/৩) = ৫০৪০ 
⇒ ক = ৫০৪০ × ৪ 
= ২০১৬০ টাকা 

২/৩ অংশের দাম = ২০১৬০ × ২/৩ 
= ১৩৪৪০ টাকা 
২,০৬৮.
a, b, c ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক?
  1. ab = bc
  2. a2 = bc
  3. b2 = ca
  4. c2 = ab
ব্যাখ্যা
প্রশ্ন: a, b, c ক্রমিক সমানুপাতিক হলে নিচের কোনটি সঠিক?

সমাধান:
a, b, c ক্রমিক সমানুপাতি হলে,
a : b = b : c
⇒ a/b = b/c
∴ b2 = ac
২,০৬৯.
অনুপাত কী?
  1. ক) ২টি ভগ্নাংশ
  2. খ) ৩টি ভগ্নাংশ
  3. গ) ১টি ভগ্নাংশ
  4. ঘ) একাধিক ভগ্নাংশ
ব্যাখ্যা

দুইটি সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কতগুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়। এই ভগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত বলে।

২,০৭০.
একটি পাত্রে পানি ও এসিডের অনুপাত ৪ঃ১। এসিডের পরিমান যদি পানি অপেক্ষা ১৫ গ্রাম বেশি হয়, তবে পানির পরিমাণ কত গ্রাম?
  1. ২ গ্রাম
  2. ৩ গ্রাম
  3. ৪ গ্রাম
  4. ৫ গ্রাম
ব্যাখ্যা
অনুপাতের পার্থক্য = ৪ - ১ = ৩
এসিডের পরিমান ৩ গ্রাম বেশি হলে, পানির পরিমান ১ গ্রাম
এসিডের পরিমান ১৫ গ্রাম বেশি হলে, পানির পরিমান ১৫/৩ গ্রাম বা ৫ গ্রাম
২,০৭১.
একটি গহনার ওজন ৩২ গ্রাম। এতে সোনা ও তামার পরিমাণ ৩ : ১ । এতে কী পরিমাণ সোনা মিশালে অনুপাত  ৪ : ১ হবে? 
  1. ৪ গ্রাম
  2. ৬ গ্রাম
  3. ৮ গ্রাম
  4. ১০ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গহনার ওজন ৩২ গ্রাম। এতে সোনা ও তামার পরিমাণ ৩ : ১ । এতে কী পরিমাণ সোনা মিশালে অনুপাত  ৪ : ১ হবে? 

সমাধান: 
গহনায় সোনা আছে = ৩২ × (৩/৪) গ্রাম 
= ২৪ গ্রাম 
আবার, 
গহনায় তামা আছে = ৩২ × (১/৪) গ্রাম 
= ৮ গ্রাম 

ধরি, 
গহনায় ক গ্রাম সোনা মেশাতে হবে।

প্রশ্নমতে, 
(২৪ + ক)/৮ = ৪/১
বা, ২৪ + ক = ৩২
বা, ক = ৩২ - ২৪
∴ ক = ৮ 

∴ গহনায় ৮ গ্রাম সোনা মেশাতে হবে।
২,০৭২.
একটি ‍মিশ্রণে দুধ এবং পানির অনুপাত ৫ : ১। ঐ মিশ্রণে ৫ লিটার পানি মেশানোর পরে অনুপাত হয় ৫ : ২। মিশ্রণে দুধের পরিমাণ কত?
  1. ক) ২০ লিটার
  2. খ) ২২ লিটার
  3. গ) ১৫ লিটার
  4. ঘ) ২৫ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ‍মিশ্রণে দুধ এবং পানির অনুপাত ৫ : ১। ঐ মিশ্রণে ৫ লিটার পানি মেশানোর পরে অনুপাত হয় ৫ : ২। মিশ্রণে দুধের পরিমাণ কত?

সমাধান
মনে করি,
দুধের পরিমাণ = ৫ক
পানির পরিমাণ = ক

প্রশ্নমতে,
৫ক : ক + ৫ = ৫ : ২
বা, ৫ক/(ক + ৫) = ৫/২
বা, ১০ক = ৫ক + ২৫
বা, ১০ক - ৫ক = ২৫
বা, ৫ক = ২৫
∴ ক = ৫

∴ দুধের পরিমাণ = ৫ক = ৫ × ৫ = ২৫ লিটার
২,০৭৩.
রিয়া ও মিমির বর্তমান বয়সের অনুপাত ৫ : ৩। ৪ বছর পর তাদের বয়সের অনুপাত হবে ১১ : ৭। রিয়া ও মিমির বর্তমান বয়সের পার্থক্য কত?
  1. ১২ বছর
  2. ১৬ বছর
  3. ২০ বছর
  4. ২৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: রিয়া ও মিমির বর্তমান বয়সের অনুপাত ৫ : ৩। ৪ বছর পর তাদের বয়সের অনুপাত হবে ১১ : ৭। রিয়া ও মিমির বর্তমান বয়সের পার্থক্য কত?

সমাধান:
ধরি,
রিয়ার বর্তমান বয়স = ”৫ক” বছর
এবং, মিমির বর্তমান বয়স = ”৩ক” বছর

প্রশ্নমতে,
(৫ক + ৪)/(৩ক + ৪) = ১১/৭
⇒ ৭(৫ক + ৪) = ১১(৩ক + ৪)
⇒ ৩৫ক + ২৮ = ৩৩ক + ৪৪
⇒ ৩৫ক - ৩৩ক = ৪৪ - ২৮
⇒ ২ক = ১৬
∴ ক = ৮

∴ রিয়ার বর্তমান বয়স = ৫ × ৮ = ৪০ বছর
এবং, মিমির বর্তমান বয়স = ৩ × ৮ = ২৪ বছর

∴ তাদের বর্তমান বয়সের পার্থক্য = (৪০ - ২৪) বছর
= ১৬ বছর
২,০৭৪.
১২০ গ্রাম জুসের মিশ্রণে আম ও কমলার রসের অনুপাত ৩ : ২। এতে কী পরিমাণ কমলার রস মিশালে অনুপাত ৪ : ৫ হবে?
  1. ২০ গ্রাম
  2. ৮০ গ্রাম
  3. ৪২ গ্রাম
  4. ৩৫ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: ১২০ গ্রাম জুসের মিশ্রণে আম ও কমলার রসের অনুপাত ৩ : ২। এতে কী পরিমাণ কমলার রস মিশালে অনুপাত ৪ : ৫ হবে?

সমাধান:
আম ও কমলার রসের অনুপাত ৩ : ২
অনুপাতের রাশিগুলোর যোগফল ৩ + ২ = ৫

১২০ গ্রাম জুসে আমের রস আছে ১২০ × (৩/৫) গ্রাম 
= ৭২ গ্রাম

১২০ গ্রাম জুসে কমলার রস আছে ১২০ × (২/৫) গ্রাম 
= ৪৮ গ্রাম

ধরি ক গ্রাম কমলার রস মিশাতে হবে।
প্রশ্নমতে,
৭২ : (৪৮ + ক) = ৪ : ৫
বা, ৭২/(৪৮ + ক) = ৪/৫
বা, ৭২ × ৫ = ৪(৪৮ + ক)
বা, ৩৬০ = ১৯২ + ৪ক
বা, ৪ক = ১৬৮
∴ ক = ৪২

∴ ৪২ গ্রাম কমলার রস মিশালে অনুপাত ৪ : ৫ হবে।
২,০৭৫.
একজন ব্যবসায়ী প্রতি কেজি ৮০ টাকা দরের চিনির সঙ্গে প্রতি কেজি ১০০ টাকা দরের চিনি ১ : ৩ অনুপাতে মিশ্রিত করেন। প্রতি কেজি মিশ্রিত চিনির দাম কত হবে?
  1. ১০৫ টাকা
  2. ৮৫ টাকা
  3. ৯৩ টাকা
  4. ৯৫ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ব্যবসায়ী প্রতি কেজি ৮০ টাকা দরের চিনির সঙ্গে প্রতি কেজি ১০০ টাকা দরের চিনি ১ : ৩ অনুপাতে মিশ্রিত করেন। প্রতি কেজি মিশ্রিত চিনির দাম কত হবে?

সমাধান:
মনে করি,
৮০ টাকা দামের চিনি = ১ কেজি

আবার,
১০০ টাকা দামের = ৩ কেজি
১০০ টাকা দামের ৩ কেজি চিনির দাম = ১০০ × ৩ = ৩০০ টাকা

∴ (১ + ৩) বা ৪ কেজি চিনির দাম = ৮০ + ৩০০ = ৩৮০ টাকা
∴ ১ কেজি মিশ্রিত চিনির দাম হবে = ৩৮০ ÷ ৪ = ৯৫ টাকা

∴ মিশ্রিত চিনির প্রতি কেজি দর হবে ৯৫ টাকা।

২,০৭৬.
A এবং B একটি ব্যবসায় ৫ : ৬ অনুপাতে মূলধন বিনিয়োগ করে এবং ৮ মাসের শেষে A ব্যবসা থেকে প্রত্যাহার করে নেয়। যদি তারা ৫ : ৯ অনুপাতে লাভ ভাগ করে নেয়, তাহলে ব্যবসায় B-এর মূলধন কত মাস ছিল?
  1. ১২ মাস
  2. ১৪ মাস
  3. ১৫ মাস
  4. ১৬ মাস
ব্যাখ্যা
প্রশ্ন: A এবং B একটি ব্যবসায় ৫ : ৬ অনুপাতে মূলধন বিনিয়োগ করে এবং ৮ মাসের শেষে A ব্যবসা থেকে প্রত্যাহার করে নেয়। যদি তারা ৫ : ৯ অনুপাতে লাভ ভাগ করে নেয়, তাহলে ব্যবসায় B-এর মূলধন কত মাস ছিল?

সমাধান:
ধরি,
A এর মূলধন ৫ক টাকা 
B এর মূলধন ৬ক টাকা 
B এর মূলধন খ মাস ছিল।

(A-এর মূলধন × সময়) : (B-এর মূলধন × সময়) = লাভের অনুপাত
বা, (৫ক × ৮) : (৬ক × খ) = ৫ : ৯
বা, খ = (৫ × ৮ × ৯) / (৫ × ৬)
∴  খ = ১২

অতএব, B-এর মূলধন ১২ মাস ধরে ব্যবসায় ছিল।
২,০৭৭.
২৪ কে ৭ : ৬ অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা হবে- 
  1. ক) ২৪
  2. খ) ২৬
  3. গ) ২৮
  4. ঘ) ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: ২৪ কে ৭ : ৬ অনুপাতে বৃদ্ধি করলে নতুন সংখ্যা হবে- 

সমাধান: 
নতুন সংখ্যা = ক 

প্রশ্নমতে,
ক : ২৪ = ৭ : ৬
ক/২৪ = ৭/৬
৬ক = ২৪ × ৭
ক = (২৪ × ৭)/৬
ক = ২৮
২,০৭৮.
দুই হাজার ছয়শত টাকা তিন জনের মধ্যে এমনভাবে ভাগ করা হলো যে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির চেয়ে দ্বিগুণ টাকা পেল এবং দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তির ১/১০ গুণ টাকা পেল। তৃতীয় ব্যক্তি কত টাকা পেল?
  1. ক) ১৮০০
  2. খ) ১৬২৫
  3. গ) ২০০০
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
ধরি, 
২য় ব্যক্তি পায় = x টাকা 
১ম ব্যক্তি পায় = 2x টাকা
৩য় ব্যক্তি পায় = 10x টাকা
এখন, 
   x + 2x + 10x =2600 
  ⇒13x = 2600 
  ⇒ x = 2600/13 
    ∴ x = 200 
৩য় ব্যক্তি পায় = 10 × 200
                      = 2000 টাকা
২,০৭৯.
৩০ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মেশালে এসিড ও পানির অনুপাত ৩ : ৭ হবে?
  1. ক) ৪০ লিটার
  2. খ) ৩৫ লিটার
  3. গ) ৩০ লিটার
  4. ঘ) ২৫ লিটার
ব্যাখ্যা
দেওয়া আছে,
এসিড : পানি = ৭ : ৩
অনুপাতের রাশিদ্বয়ের যোগফল = ৭ + ৩ = ১০
এসিডের পরিমাণ = ( ৩০ × ৭/১০ )
                           = ২১ লিটার
পানির পরিমাণ = ( ৩০ × ৩/১০ )
                        = ৯ লিটার
নতুন মিশ্রণে এসিডের পরিমাণ ঠিক থাকবে আর পানির পরিমাণ বৃদ্ধি পাবে।

ধরি,
ক পরিমাণ পানি মিশ্রিত করতে হবে।
∴ ২১ : ক + ৯  = ৩ : ৭
⇒ ২১ /ক + ৯  = ৩ / ৭
⇒ ৩(ক + ৯) = (২১ × ৭
⇒ ক + ৯ = (২১ × ৭)/৩
⇒ ক + ৯  = ৪৯
⇒ ক = ৪৯ - ৯ 
∴ ক = ৪০
 
∴ পানি মিশ্রিত করতে হবে  = ৪০ লিটার।
২,০৮০.
দুটি সংখ্যার অনুপাত 4 : 3 এবং গ. সা. গু.4 হলে বৃহত্তর সংখ্যাটি কত?
  1. ক) 6
  2. খ) 12
  3. গ) 8
  4. ঘ) 16
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত 4 : 3 এবং গ. সা. গু.4 হলে বৃহত্তর সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি
সংখ্যা দুইটি 4x এবং 3x
4x এবং 3x এর গ.সা.গু = x

প্রশ্নমতে
x = 4

∴ বৃহত্তম সংখ্যা = 4 × 4 = 16
২,০৮১.
একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনার ও তামার অনুপাত ৩ : ১। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে?
  1. ক) ৬ গ্রাম
  2. খ) ৪ গ্রাম
  3. গ) ১২ গ্রাম
  4. ঘ) ৩ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনার ও তামার অনুপাত ৩ : ১। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে?

সমাধান: 
গহনার ওজন = ১৬ গ্রাম
অনুপাতের যোগফল = ৩ + ১ = ৪
∴ সোনার পরিমাণ = (১৬ × ৩)/৪ = ১২ গ্রাম
∴ তামার পরিমাণ = (১৬ × ১)/৪ = ৪ গ্রাম

ধরি,
ক পরিমাণ সোনা মিশাতে হবে

প্রশ্নমতে,
ক + ১২ : ৪ = ৪ : ১
(ক + ১২)/৪ = ৪/১
ক + ১২ = ১৬
ক = ১৬ - ১২
ক = ৪

∴ অতিরিক্ত সোনা মেশাতে হবে ৪ গ্রাম
২,০৮২.
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১২ঃ২। পুত্রের বয়স ৬ বছর হলে, পিতার বয়স কত?
  1. ৩৬ বছর
  2. ৩৮ বছর
  3. ৪২ বছর
  4. ৪৬ বছর
ব্যাখ্যা
পিতাঃপুত্র = ১২:২
বা, পিতাঃ৬ = ১২:২
বা, পিতা/৬ = ১২/২
বা, পিতা×২ = ৭২
বা, পিতার বয়স = ৭২/২ = ৩৬ বছর।
২,০৮৩.
একটি বর্গাকৃতি মেঝেতে ৮ সে.মি দৈর্ঘ্য ও ৬ সে.মি প্রস্থবিশিষ্ট কমপক্ষে কতগুলি টাইলস বসানো যাবে?
  1. ক) ১২ টি
  2. খ) ২৪ টি
  3. গ) ৩২ টি
  4. ঘ) ৪৮ টি
ব্যাখ্যা
৬ ও ৮ এর ল.সা.গু ২৪।
সুতরাং, বর্গাকৃতি মেঝের এক বাহুর দৈর্ঘ্য ২৪ সেমি।
বর্গাকৃতি মেঝের ক্ষেত্রফল (২৪ × ২৪) বর্গ সেমি বা ৫৭৬ বর্গ সেমি

প্রত্যেক টাইলসের ক্ষেত্রফল ৬ × ৮ বর্গ সে.মি বা ৪৮ বর্গ সে.মি

∴ নির্ণেয় টাইলসের সংখ্যা = (৫৭৬/৪৮) টি = ১২ টি
২,০৮৪.
একটি ব্যবসায়িক লাভে ক, খ ও গ এর লাভের অনুপাত ৩ : ৪ : ৫। মোট লাভ ২৪০০০ টাকা। ক তার লাভের ৫০% দাতব্য প্রতিষ্ঠানে দান করে। দান করার পর ক এর বাকি টাকা এবং গ এর লাভের অনুপাত কত?
  1. ৩ : ১১
  2. ৩ : ১০
  3. ৫ : ১২
  4. ৫ : ১৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ব্যবসায়িক লাভে ক, খ ও গ এর লাভের অনুপাত ৩ : ৪ : ৫। মোট লাভ ২৪০০০ টাকা। ক তার লাভের ৫০% দাতব্য প্রতিষ্ঠানে দান করে। দান করার পর ক এর বাকি টাকা এবং গ এর লাভের অনুপাত কত?

সমাধান:
অনুপাত গুলোর যোগফল = (৩ + ৪ + ৫) = ১২
ক এর লাভ = ২৪০০০ এর (৩/১২) টাকা
= ৬০০০ টাকা

গ এর লাভ = ২৪০০০ এর (৫/১২) টাকা
= ১০০০০ টাকা

৫০% চেরেটিতে দান করার পর বাকি থাকে = ৬০০০ এর ৫০%
= ৩০০০ টাকা

ক : গ = ৩০০০ : ১০০০০
= ৩ : ১০
২,০৮৫.
৯,৮০০ টাকা ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তর এবং ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত টাকা হবে?
  1. ক) ২,১০০
  2. খ) ২,২০০
  3. গ) ২,৫০০
  4. ঘ) ৩,৫০০
ব্যাখ্যা
প্রশ্ন : ৯,৮০০ টাকা ২ : ৩ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তর এবং ক্ষুদ্রতর অংশের পার্থক্য কত টাকা হবে?
সমাধান : 
প্রদত্ত অনুপাত = ২ : ৩ : ৪ : ৫
অনুপাতগুলোর যোগফল = ২ + ৩ + ৪ + ৫ = ১৪

ক্ষুদ্রতম সংখ্যা = ৯,৮০০ এর ২/১৪ = ১,৪০০
বৃহত্তম সংখ্যা = ৯,৮০০ এর ৫/১৪ = ৩,৫০০

∴ বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য = ৩,৫০০ - ১,৪০০ = ২১০০ টাকা
২,০৮৬.
৬০ মিটার একটি বাঁশকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে বাঁশের করাগুলির আকার হবে-
  1.  ৮ মিটার, ২২ মিটার, ৩০ মিটার
  2.  ১০ মিটার, ২০ মিটার, ৩০ মিটার
  3.  ৯ মিটার, ২১ মিটার, ৩০ মিটার
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: ৬০ মিটার একটি বাঁশকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে বাঁশের করাগুলির আকার হবে-

সমাধান:
দেওয়া আছে,
বাঁশের মোট দৈর্ঘ্য = ৬০ মিটার
অনুপাত = ৩ : ৭ : ১০
অনুপাতের রাশিগুলোর সমষ্টি = ৩ + ৭ + ১০ = ২০ 

∴ প্রথম খণ্ডের পরিমাণ = ৬০ এর ৩/২০ = ৯ মিটার 
∴ দ্বিতীয় খণ্ডের পরিমাণ = ৬০ এর ৭/২০ = ২১ মিটার 
∴ তৃতীয় খণ্ডের পরিমাণ = ৬০ এর ১০/২০ = ৩০ মিটার 

সুতরাং, বাঁশের খণ্ডগুলির আকার হবে: ৯ মিটার, ২১ মিটার, ৩০ মিটার।

২,০৮৭.
৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩ । ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে?
  1. ক) ৮০ লিটার
  2. খ) ৬৫ লিটার
  3. গ) ৭০ লিটার
  4. ঘ) ৬০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩ । ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত ৩ : ৭ হবে?

সমাধান:
মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত = ৭ : ৩ 
অনুপাত দ্বয়ের সমষ্টি = ৭ + ৩ = ১০

মিশ্রণে কেরোসিনের পরিমাণ = ৬০ এর ৭/১০ = ৪২ লিটার 
মিশ্রণে পেট্রোলের পরিমাণ = ৬০ এর ৩/১০ = ১৮ লিটার

ধরি, 
পেট্রোল মিশাতে হবে = ক লিটার 

প্রশ্নমতে, 
৪২/(১৮ + ক) = ৩/৭
বা, ৫৪ + ৩ক = ২৯৪
বা, ৩ক = ২৯৪ - ৫৪ 
বা, ৩ক = ২৪০
∴ ক = ৮০ লিটার
২,০৮৮.
যদি x : y = 2 : 3 এবং y : z = 5 : 7 হয়, তবে x : y : z = ?
  1. 6 : 9 : 14
  2. 2 : 5 : 7
  3. 10 : 15 : 21
  4. 3 : 5 : 7
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x : y = 2 : 3 এবং y : z = 5 : 7 হয়, তবে x : y : z = ?

সমাধান: 
দেওয়া আছে, 
x : y = 2 : 3 এবং y : z = 5 : 7

এখন, 
x : y = 2 : 3 = (2 × 5) : (3 × 5) = 10 : 15

এবং, 
 y : z = 5 : 7 = (5 × 3) : (7 × 3) = 15 : 21

∴ x : y : z = 10 : 15 : 21

২,০৮৯.
একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১ । এতে কী পরিমাণ সোনা মিশালে অনুপাত ৪ : ১ হবে?
  1. ৪.৫ গ্রাম
  2. ৬ গ্রাম
  3. ৫ গ্রাম
  4. ৪ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১। গহনায় কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে?

সমাধান: 
গহনার ওজন = ১৬ গ্রাম
অনুপাতের যোগফল = ৩ + ১ = ৪
∴ সোনার পরিমাণ = (১৬ × ৩)/৪ = ১২ গ্রাম
∴ তামার পরিমাণ = (১৬×১)/৪ = ৪ গ্রাম

ধরি,
ক পরিমাণ সোনা মিশাতে হবে

প্রশ্নমতে,
ক + ১২ : ৪ = ৪ : ১
(ক + ১২)/৪ = ৪/১
ক + ১২ = ১৬
ক = ১৬ - ১২
ক = ৪
∴ অতিরিক্ত সোনা মেশাতে হবে ৪ গ্রাম
২,০৯০.
একটি ক্রমিক সমানুপাতী এর ১ম ও ৩য় রাশি ৩ এবং ১২ হলে, মধ্য রাশিটি কত?
  1. ক) ৩
  2. খ) ৬
  3. গ) ৯
  4. ঘ) ২৪
ব্যাখ্যা

আমরা জানি,
a,b,c সমানুপাত হলে অবশ্যই পর পর দুটি রাশির অনুপাত সমান হবে। অর্থাৎ, a/b = b/c হবে ।
বা, b2 = ac [যেহেতু, এখানে a হলো ১ম রাশি b মধ্য রাশি এবং c হলো তৃতীয় রাশি]
∴মধ্য রাশি = √(৩ × ১২) = √৩৬ = ৬ [ ১ম রাশি, a = ৩; ৩য় রাশি, c = ১২]

২,০৯১.
দুটি সংখ্যার অনুপাত ৭ঃ১১ । যদি প্রতিটি সংখ্যার সাথে ৭ যোগ করা হয়, তাহলে অনুপাতটি হয় ২ঃ৩ । ছোট সংখ্যাটি কত?
  1. ক) ৩৯
  2. খ) ৪৯
  3. গ) ৬৬
  4. ঘ) ৭৭
  5. ঙ) ৯৪
ব্যাখ্যা

Let the numbers be 7x and 11x respectively.
Then, (7x+7)/(11x+7) = 23
⇒ 21x+21 = 22x+14
⇒ x = 7
∴ Smaller number = 7×7 = 49

২,০৯২.
কোনো  চতুর্ভুজের চার কোণের অনুপাত 1 : 2 : 3 : 4 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য কত?
  1. 108°
  2. 100°
  3. 120°
  4. 110°
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো  চতুর্ভুজের চার কোণের অনুপাত 1 : 2 : 3 : 4 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের পার্থক্য কত?

সমাধান: 
দেওয়া আছে,
চতুর্ভুজের চার কোণের অনুপাত 1 : 2 : 3 : 4
অনুপাতের সমষ্টি = 1 + 2 + 3 + 4 = 10

আমরা জানি,
চতুর্ভুজের চার কোণের সমষ্টি =360°
∴ক্ষুদ্রতম কোণ = (360° এর 1/10)
= 36°
এবং, বৃহত্তম কোণ = (360° এর 4/10)
= 144°

∴ পার্থক্য = 144° - 36°
= 108°
২,০৯৩.
দুটি বর্গের ক্ষেত্রফলের অনুপাত ৮১ : ১২১। তাদের পরিসীমার অনুপাত কত?
  1. ৭ : ১২
  2. ৯ : ১১
  3. ১২ : ১৭
  4. ১০ : ২১
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি বর্গের ক্ষেত্রফলের অনুপাত ৮১ : ১২১। তাদের পরিসীমার অনুপাত কত?

সমাধান:
দেওয়া আছে,
দুটি বর্গের ক্ষেত্রফলের অনুপাত ৮১ : ১২১

∴ পরিসীমার অনুপাত = √৮১ : √১২১
= ৯ : ১১
২,০৯৪.
A : B = 1/2 : 1/3 এবং B : C = 1/4 : 1/5 হলে A + C : B + C = কত?
  1. ক) 18 : 23
  2. খ) 23 : 16
  3. গ) 23 : 19
  4. ঘ) 23 : 18
ব্যাখ্যা
প্রশ্ন: A : B = 1/2 : 1/3 এবং B : C = 1/4 : 1/5 হলে A + C : B + C = কত?

সমাধান:
দেওয়া আছে,
A : B = 1/2 : 1/3
⇒ A : B = 3 : 2

B : C = 1/4 : 1/5
⇒ B : C = 5 : 4

এখন,
A : B = 3 : 2 = (3 × 5) : (2 × 5) = 15 : 10
B : C = 5 : 4 = (5 × 2) : (4 × 2) = 10 : 8

∴ ‍A : B : C = 15 : 10 : 8
A + C : B + C = (15 + 8) : (10 + 8)
∴ A + C : B + C  = 23 : 18
২,০৯৫.
পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ১০ গুণ ছিল। ৯ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত?
  1. ক) ৫ : ৩ 
  2. খ) ৭ : ২ 
  3. গ) ৫ : ২ 
  4. ঘ) ৩ : ১ 
ব্যাখ্যা
প্রশ্ন: পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ১০ গুণ ছিল। ৯ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত?

সমাধান:
বর্তমানে পুত্রের বয়স = ক বছর 
বর্তমানে পিতার বয়স ৪ক বছর

প্রশ্নমতে,
১০(ক - ৬) = ৪ক - ৬
বা, ১০ক - ৬০ = ৪ক - ৬
বা, ৬ক = ৫৪
∴ ক = ৯

পুত্রের বর্তমান বয়স ৯ বছর
পিতার বর্তমান বয়স (৯ × ৪) = ৩৬ বছর

৯ বছর পর  পিতার বয়স = ৩৬ + ৯ বছর 
= ৪৫ বছর 

৯ বছর পর পুত্রের বয়স = ৯ + ৯ 
= ১৮ বছর 

∴ ৯ বছর পর  পিতা ও পুত্রের বয়সের অনুপাত = ৪৫ : ১৮ 
= ৫ : ২
২,০৯৬.
রহিম, করিম ও মবিনের বয়সের সমষ্টি ১৭১ বছর। তাদের বয়সের অনুপাত ৫ : ৬ : ৮ হলে, মবিন ও রহিমের বয়সের পার্থক্য কত বছর? 
  1. ৯ বছর 
  2. ১৫ বছর 
  3. ১৯ বছর 
  4. ২৭ বছর 
ব্যাখ্যা
প্রশ্ন: রহিম, করিম ও মবিনের বয়সের সমষ্টি ১৭১ বছর। তাদের বয়সের অনুপাত ৫ : ৬ : ৮ হলে, মবিন ও রহিমের বয়সের পার্থক্য কত বছর? 

সমাধান:
অনুপাতের যোগফল = ৫ + ৬ + ৮
= ১৯ 

∴ মবিনের বয়স = ১৭১ × (৮/১৯) বছর 
= ৭২ বছর

∴ রহিমের বয়স = ১৭১ × (৫/১৯) বছর 
= ৪৫ বছর 

∴ মবিন ও রহিমের বয়সের পার্থক্য = ৭২ - ৪৫ বছর
= ২৭ বছর
২,০৯৭.
3 : 5 অনুপাত বিশিষ্ট দুটি সংখ্যার সমষ্টি 56 হলে, সংখ্যা দুটির অন্তর কত?
  1. 15
  2. 8
  3. 41
  4. 14
ব্যাখ্যা

প্রশ্ন: 3 : 5 অনুপাত বিশিষ্ট দুটি সংখ্যার সমষ্টি 56 হলে, সংখ্যা দুটির অন্তর কত?

সমাধান:
ধরি,
১টি সংখ্যা 3x
অপর সংখ্যা 5x 

প্রশ্নমতে,
3x + 5x = 56
বা, 8x = 56
∴ x = 7

১টি সংখ্যা = 3 × 7 = 21
অপর সংখ্যা = 5 × 7 = 35

∴ সংখ্যা দুটির অন্তর = 35 - 21 = 14

২,০৯৮.
৩, ৯, ও ৪ এর চতুর্থ সমানুপাতিক কত?
  1. ১২
  2. ১৪
  3. ১৬
ব্যাখ্যা

প্রশ্ন: ৩, ৯, ও ৪ এর চতুর্থ সমানুপাতিক কত?

সমাধান:
মনে করি,
৪র্থ সমানুপাতিক = ক
৩ : ৯ = ৪ : ক
⇒ ৩/৯ = ৪/ক
⇒ ক = ৯×৪/৩
⇒ ক = ১২

২,০৯৯.
২, ৪ ও ৬ এর চতুর্থ সমানুপাতিক কত?
  1. ক) ৮
  2. খ) ৬
  3. গ) ১২
  4. ঘ) ২৪
ব্যাখ্যা
ক, খ, গ ও ঘ চারটি ক্রমিক সমানুপাতিক হলে ক/খ = গ/ঘ।
মনে করি, চতুর্থ সমানুপাতিক = ρ
∴ ২/৪ = ৬/ρ
∴ ρ = ১২
২,১০০.
জুয়েলের মাসিক আয় সেজানের মাসিক আয়ের চেয়ে ৩০০০ টাকা বেশি। সেজান ও জুয়েলের মাসিক সঞ্চয় যথাক্রমে ৮০০০ টাকা ও ১৭০০০ টাকা। সেজান ও জুয়েলের মাসিক ব্যয়ের অনুপাত ৪ : ৩ হলে, সেজানের মাসিক আয় কত?
  1. ২৭০০০ টাকা
  2. ৩২০০০ টাকা
  3. ৩৫০০০ টাকা
  4. ৩৭০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: জুয়েলের মাসিক আয় সেজানের মাসিক আয়ের চেয়ে ৩০০০ টাকা বেশি। সেজান ও জুয়েলের মাসিক সঞ্চয় যথাক্রমে ৮০০০ টাকা ও ১৭০০০ টাকা। সেজান ও জুয়েলের মাসিক ব্যয়ের অনুপাত ৪ : ৩ হলে, সেজানের মাসিক আয় কত?

সমাধান:
ধরি,
সেজানের মাসিক আয় ক টাকা
∴ জুয়েলের মাসিক আয় ক + ৩০০০ টাকা

সেজানের মাসিক ব্যয় = ক - ৮০০০ টাকা
জুয়েলের মাসিক ব্যয় = ক + ৩০০০ - ১৭০০০ = ক - ১৪০০০ টাকা

প্রশ্নমতে,
(ক - ৮০০০)/(ক - ১৪০০০) = ৪/৩
বা, ৩ক - ২৪০০০ = ৪ক - ৫৬০০০
বা, ক = ৩২০০০ 

∴ সেজানের মাসিক আয় ৩২০০০ টাকা