ব্যাখ্যা
সমাধান:
ধরি,
দুধের পরিমাণ = ৬ক
এবং পানির পরিমাণ = ২ক
∴ প্রশ্নমতে,
৬কি - ২ক = ৮
⇒ ৪ক = ৮
⇒ ক = ৮/৪
∴ ক = ২
অতএব, পানির পরিমাণ = ২ × ২ = ৪ লিটার
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ১২ / ২২ · ১,১০১–১,২০০ / ২,১৯৪
ধরি, ক এর বেতন ৭x টাকা এবং খ এর বেতন ৫x টাকা।
প্রশ্নমতে, ৭x - ৫x = ৪০০
সুতরাং, x = ২০০ টাকা।
∴ খ এর বেতন ৫ × ২০০ = ১০০০ টাকা।
এখানে ক্রয়মূল্য ১২০ টাকা এবং লাভ (১৪৪ - ১২০) = ২৪ টাকা
সুতরাং, ক্রয়মূল্য : লাভ = ১২০ : ২৪ = ৫ : ১
প্রশ্ন: ৮০ লিটার দুধ ও পানির মিশ্রণে দুধ ও পানির অনুপাত ৩ : ১। ঐ মিশ্রণে কী পরিমাণ পানি মেশালে দুধ ও পানির অনুপাত ২ : ৩ হবে?
সমাধান:
দুধ : পানি = ৩ : ১
∴ অনুপাত রাশির যোগফল = ৩ + ১ = ৪
দুধের পরিমাণ = ৮০ × (৩/৪) = ৬০ লিটার
পানির পরিমাণ = ৮০ × (১/৪) = ২০ লিটার
মনে করি, ক লিটার পানি মেশাতে হবে।
∴ নতুন পানির পরিমাণ = (২০ + ক) লিটার
প্রশ্নমতে,
৬০/(২০ + ক) = ২/৩
⇒ ২ × (২০ + ক) = ৬০ × ৩
⇒ ৪০ + ২ক = ১৮০
⇒ ২ক = ১৮০ - ৪০
⇒ ২ক = ১৪০
⇒ ক = ১৪০ / ২
⇒ ক = ৭০
∴ ৭০ লিটার পানি মিশাতে হবে।
প্রশ্ন: একটি খাতা এবং একটি ডায়েরির দামের অনুপাত ৭ : ৫। ডায়েরি খাতার চাইতে ৪০ টাকা কম হলে, খাতার দাম কত?
সমাধান:
দেওয়া আছে,
খাতা : ডায়েরি = ৭ : ৫
ধরি, খাতার দাম = ৭ক টাকা
এবং ডায়েরির দাম = ৫ক টাকা
প্রশ্নানুসারে, ডায়েরি খাতার চাইতে ৪০ টাকা কম।
অর্থাৎ, খাতার দাম = ডায়েরির দাম + ৪০
⇒ ৭ক = ৫ক + ৪০
⇒ ৭ক - ৫ক = ৪০
⇒ ২ক = ৪০
⇒ ক = ৪০/২ = ২০
∴ ক = ২০
সুতরাং, খাতার দাম = ৭ক = ৭ × ২০ = ১৪০ টাকা
প্রশ্ন: ৫ : ৭, ৪ : ৯ এবং ৩ : ২ এর মিশ্র অনুপাত নির্ণয় করুন।
সমাধান:
মিশ্র অনুপাত: একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে।
যেমন, ২ : ৩ এবং ৫ : ৭ সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত হলো (২ × ৫) : (৩ × ৭) = ১০ : ২১।
এখন,
অনুপাত তিনটির পূর্ব রাশিগুলোর গুণফল = ৫ × ৪ × ৩ = ৬০
এবং উত্তর রাশিগুলোর গুণফল = ৭ × ৯ × ২ = ১২৬
∴ নির্ণেয় মিশ্র অনুপাত = ৬০ : ১২৬ = ১০ : ২১ ; [৬ দ্বারা ভাগ করে]
অনুপাতটি = ১/২০ : ১/১৫ : ১/১২
= ৩ : ৪ : ৫
অনুপাতের সমষ্টি = ১২
∴ ৩য় জনের আমের সংখ্যা = ৩০০ × (৫/১২)
= ১২৫ টি
প্রশ্ন: ৫ : ১৮, ৭ : ২ এবং ৩ : ৬ অনুপাতগুলোর মিশ্র অনুপাত কত?
সমাধান:
দেওয়া আছে,
৫ : ১৮, ৭ : ২ এবং ৩ : ৬ এর অনুপাত
∴ মিশ্র অনুপাত হবে = (৫ × ৭ × ৩) : (১৮ × ২ × ৬)
= ১০৫ : ২১৬
= ৩৫: ৭২ ।
অনুপাত দ্বয়ের যোগফল = ৫ + ৩ = ৮
∴ ১ম জন পাবে = ৮০০ এর (৫/৮) = ৫০০ টাকা
A:B = ৩ঃ৪ = ১৫ঃ২০
B:C = ৫ঃ৬ = ২০ঃ২৪
C:D = ২ঃ৩ = ২৪ঃ৩৬
∴ A:B:C:D = ১৫ঃ২০ঃ২৪ঃ৩৬
∴ A:D = ১৫ঃ৩৬ = ৫ঃ১২
প্রশ্ন: একটি স্কুলের একটি শ্রেণিকক্ষে ছেলে ও মেয়ের অনুপাত ২ : ৪। যদি শ্রেণিকক্ষে ২ জন শিক্ষক এবং ১৮ জন পর্যবেক্ষকসহ মোট ১৪৩ জন লোক থাকে, তবে শ্রেণিকক্ষে মেয়ের সংখ্যা কতজন?
সমাধান:
ছেলে-মেয়ের অনুপাতের যোগফল = ২ + ৪ = ৬
শ্রেণিকক্ষে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা = ১৪৩ - (২ + ১৮) = ১২৩ জন
∴ শ্রেণিকক্ষে মেয়ের সংখ্যা
= ১২৩ × (৪/৬)
= ১২৩ × (২/৩)
= ৪১ × ২
= ৮২ জন
∴ শ্রেণিকক্ষে মেয়ের সংখ্যা ৮২ জন।
প্রশ্ন: একটি পেন্সিল এবং একটি কলমের ক্রয়মূল্যের অনুপাত ৩ : ৭। তাদের বিক্রয় মূল্যের অনুপাত ১ : ৪। যদি পণ্য দুটি বিক্রয় করে লোকসানের পরিমাণ সমান হয়, তবে কলমের ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যে অনুপাত কত?
সমাধান:
ধরি,
পেন্সিলের ক্রয়মূল্য = ৩ক
এবং কলমের ক্রয়মূল্য = ৭ক।
আবার,
পেন্সিলের বিক্রয়মূল্য = খ
এবং কলমের বিক্রয়মূল্য = ৪খ
যেহেতু, পণ্য দুটি বিক্রয় করে লোকসানের পরিমাণ সমান।
∴ ৩ক - খ = ৭ক - ৪খ
⇒ ৪ক = ৩খ
⇒ ক/খ = ৩/৪
∴ ক = ৩খ/৪
∴ কলমের ক্রয়মূল্য ও বিক্র্যমূল্যের অনুপাত = ৭ক : ৪খ
= ৭ × (৩/৪)খ : ৪খ
= (২১/৪)খ : ৪খ
= ২১/৪ : ৪
= ২১ : ১৬
অতএব, কলমের ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্যের অনুপাত ২১ : ১৬
কেরােসিনের পরিমাণ = ৬০ × ৭/১০ = ৪২ লিটার
পেট্রোলের পরিমাণ = ৬০ × ৩/১০ = ১৮ লিটার
ধরি 'x' লিটার পেট্রোল মিশাতে হবে
∴ ৪২: (১৮ + x) = ৩ : ৭
বা, ৪২/ (১৮+ x) = ৩/৭
বা, ৫৪ + ৩x = ২৯৪
সুতরাং, x = ৮০ লিটার
প্রশ্ন: একটি মিশ্রণে 'P' এবং 'Q' নামক দুটি তরল 4 : 1 অনুপাতে আছে। যদি মিশ্রণ থেকে 10 লিটার বের করে নেওয়া হয় এবং তার পরিবর্তে 10 লিটার 'Q' যোগ করা হয়, তাহলে অনুপাত হয় 2 : 3। প্রাথমিকভাবে 'P' এর পরিমাণ কত ছিল?
সমাধান:
ধরি, মিশ্রণের প্রাথমিক পরিমাণ = 5x লিটার
P এর পরিমাণ = 4x লিটার
Q এর পরিমাণ = x লিটার
∴ 10 লিটার মিশ্রণ তুলে নেওয়ার পর,
P এর পরিমাণ = 4x - (4/5) × 10 = 4x - 8 লিটার
Q এর পরিমাণ = x - (1/5) × 10 = x - 2 লিটার
আবার,
Q তে 10 লিটার যোগ করার পর,
Q এর পরিমাণ = x - 2 + 10 = x + 8 লিটার
∴ প্রদত্ত অনুপাত,
⇒ (4x - 8)/(x + 8) = 2/3
⇒ 12x - 24 = 2x + 16
⇒ 10x = 16 + 24
⇒ x = 40/10
⇒ x = 4
∴ P এর পরিমাণ = 4 × 4 = 16 লিটার
প্রশ্ন: ৮১ : ২৫৬ এর দ্বিভাজিত অনুপাত কোনটি?
সমাধান:
দ্বিভাজিত অনুপাত: কোনো অনুপাতের পূর্ব ও উত্তর রাশির বর্গমূলের অনুপাতকে তার দ্বিভাজিত অনুপাত বলা হয়।
∴ ৮১ : ২৫৬ এর দ্বিভাজিত অনুপাত = √৮১ : √২৫৬
= ৯ : ১৬
∴ ৮১ : ২৫৬ এর দ্বিভাজিত অনুপাত = ৯ : ১৬
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৫ হলে তাদের বর্গের সমষ্টি ও অন্তরের অনুপাত কত?
সমাধান:
দেওয়া আছে,
দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৫
এখন, যদি অনুপাত a : b হয়, তাহলে বর্গের সমষ্টি : অন্তর = (a২ + b২) : (a২ - b২)
(৭২ + ৫২) : (৭২ - ৫২) ; [এখানে a = ৭, b = ৫]
⇒ (৪৯ + ২৫) : (৪৯ - ২৫)
⇒ ৭৪ : ২৪
∴ ৩৭ : ১২ ; [২ দ্বারা ভাগ করে]
সুতরাং, যদি সংখ্যা দুইটির অনুপাত ৭ : ৫ হয়, তবে তাদের বর্গের সমষ্টি ও অন্তরের অনুপাত হবে ৩৭ : ১২।
মনে করি, আরিফ, রায়হান ও তমাল যথাক্রমে ৫ক, ৪ক এবং ৭ক টি চকলেট পায়।
প্রশ্নমতে, ৭ক = ৩৫
বা, ক = ৫
সুতরাং, আরিফ পাবে = ৫ × ৫ = ২৫ টি চকলেট
অনুপাতগুলোর যোগফল = ২ + ৪ + ৫ = ১১
ক্ষুদ্রতম সংখ্যাঃ ১৫৪ এর ২/১১ = ২৮
বৃহত্তম সংখ্যাঃ ১৫৪ এর ৫/১১ = ৭০
∴ বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য = ৭০ - ২৮ = ৪২
মনে করি, আরিফ, রায়হান ও তমাল যথাক্রমে ৫ক, ৪ক এবং ৭ক টি চকলেট পায়।
প্রশ্নমতে, ৭ক = ৪২
বা, ক = ৬
সুতরাং, আরিফ পাবে = ৫ × ৬ = ৩০ টি চকলেট
প্রশ্ন: ৪ : ৭, ৫ : ৯, ৩ : ৮ অনুপাত গুলোর মিশ্র অনুপাত কত?
সমাধান:
দেওয়া আছে,
অনুপাতগুলো = ৪ : ৭, ৫ : ৯ এবং ৩ : ৮
অনুপাত তিনটির পূর্ব রাশিগুলোর গুণফল = (৪ × ৫ × ৩) = ৬০
অনুপাত তিনটির উত্তর রাশিগুলোর গুণফল = (৭ × ৯ × ৮) = ৫০৪
∴ নির্ণেয় মিশ্র অনুপাত = ৬০ : ৫০৪
= ৫ : ৪২
প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের কোণগুলোর অনুপাত ৩ : ৪ : ৫ : ৬। দ্বিতীয় বৃহত্তম কোণের মান কত?
সমাধানঃ
ধরি, ট্রাপিজিয়ামের কোণগুলো:
৩ক, ৪ক, ৫ক, ৬ক
ট্রাপিজিয়ামের কোণগুলোর যোগফল = ৩৬০°
তাহলে সমীকরণ,
৩ক + ৪ক + ৫ক + ৬ক = ৩৬০
⇒ ১৮ক = ৩৬০
∴ ক = ৩৬০/১৮ = ২০°
দ্বিতীয় বৃহত্তম কোণের মান = ৫ × ২০° = ১০০°
∴ দ্বিতীয় বৃহত্তম কোণের মান = ১০০°
২ঃ৫ এর দ্বিগুনানুপাত = ৪ঃ২৫
অনুপাতটির উত্তর পদ = ২৫
ধরি, বৃত্তের ব্যাসার্ধ r
সুতরাং, পরিধিঃ ব্যাসার্ধ = 2πr : r = 2π : 1
আমরা জানি,
মিশ্র অনুপাত = পূর্ব রাশিগুলোর গুণফল/উত্তর রাশিগুলোর গুণফল।
= (৫×৪×৩)/(৭×৯×২)
= ১০/২১
= ১০ঃ২১