বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

দৈনন্দিন জীবনে কম্পিউটার

মোট প্রশ্ন৭১৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

দৈনন্দিন জীবনে কম্পিউটার

PrepBank · পাতা / · ৬০১৭০০ / ৭১৯

৬০১.
IPTV এর পূর্ণরূপ কী?
  1. Internet Protocol Television
  2. Internet Provider Television
  3. Internal Protocol Telecast
  4. International Programming TV
ব্যাখ্যা
IPTV এর পূর্ণরূপ হচ্ছে Internet Protocol Television।

IPTV
- ইন্টারনেট প্রটোকল টেলিভিশন বা আইপিটিভি (Internet Protocol television-IPTV) হলো ইন্টারনেট প্রটোকল (IP) ব্যবহার করে বিশ্বব্যাপি প্রচারিত বিভিন্ন টিভি চ্যানেল।
- আইপিটিভির সার্ভিসগুলো সাধারণত অর্থের বিনিময়ে গ্রহণ করতে হয়।
- আইপিটিভি এমন এক সিস্টেম, যা দিয়ে ইন্টারনেটে টেলিভিশন সার্ভিস পাওয়া যায়।
- আইপিটিভির সাহায্যে ওয়াইফাই বা ব্রডব্যান্ড কানেকশনের মাধ্যমে টিভি প্রোগ্রাম সম্প্রচার করার সুবিধা দেয়া হচ্ছে।
- আইপিটিভির সাহায্যে লাইভ টিভি দেখার পাশাপাশি রেকর্ড করে রাখা অন্য প্রোগ্রামও দেখা যাবে, টাইম শিফট করা প্রোগ্রাম দেখা যাবে, যে কোনো প্রোগ্রাম আবার প্রথম থেকে চালু করে দেখা যাবে, ফরোয়ার্ড বা রিওয়াইনড করেও প্রোগ্রাম দেখা যাবে এবং ভিডিও অন ডিমান্ড পদ্ধতিতে ক্যাটালগ থেকে বেছে পছন্দসই ভিডিও দেখা যাবে।
- কিছু আইপিটিভি সার্ভিসের মধ্যে রয়েছে-Radient IPTV, Desh IPTV, Peotv, YouTube, Yahoo! বা Yahoo!7, ABC iView ইত্যাদি।
- এই প্রযুক্তির টিভি ওয়েব টিভি নামেও পরিচিতি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।
৬০২.
গুগলের কোন বিভাগ জেমিনি উন্নয়ন করেছে?
  1. DeepMind
  2. Google Ads
  3. Google Maps
  4. Waymo
ব্যাখ্যা
⚪অপশন আলোচনা:

Google Ads: Google Ads একটি বিজ্ঞাপন প্ল্যাটফর্ম, যেখানে ব্যবসা ও প্রতিষ্ঠানগুলি তাদের বিজ্ঞাপন প্রদর্শন করতে পারে। এটি AI বা মেশিন লার্নিং মডেল ডেভেলপমেন্টের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। সুতরাং, এটি Gemini ডেভেলপ করার জন্য কোনো ভূমিকা পালন করেনি।

DeepMind: DeepMind হলো Google-এর একটি উন্নত গবেষণা প্রতিষ্ঠান, যা মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও মেশিন লার্নিং নিয়ে কাজ করে। DeepMind AI প্রযুক্তির মধ্যে অনেক সেরা মডেল ডেভেলপ করেছে, যার মধ্যে অন্যতম হলো Gemini। এটি অত্যন্ত শক্তিশালী এবং উন্নত AI মডেল তৈরি করার জন্য পরিচিত।

Google Maps: Google Maps একটি ডিজিটাল ম্যাপিং ও নেভিগেশন সেবা। এটি রাস্তা, অবস্থান, এবং ভ্রমণের জন্য ব্যবহৃত হয়। যদিও Google Maps-এ AI ব্যবহৃত হয়, কিন্তু এটি Gemini বা কোনো মেশিন লার্নিং মডেল তৈরি করে না।

Waymo: Waymo হলো একটি স্বচালিত গাড়ি (autonomous vehicles) প্রযুক্তি ডেভেলপ করার প্রতিষ্ঠান। যদিও Waymo প্রযুক্তি অনেক উন্নত, তবে এটি Gemini বা অন্য কোনো AI মডেল তৈরি করার জন্য পরিচিত নয়।

- DeepMind হলো সেই বিভাগ, যা Gemini মডেলটি তৈরি করেছে, এবং এটি Google-এর কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং গবেষণার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান।

⚪ কৃত্রিম বুদ্ধিমত্তা:
- কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে।
- কৃত্রিম বুদ্ধিমত্তার প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়।

⚪ কৃত্রিম বুদ্ধিমত্তায় যেসব স্বতন্ত্র্য বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তা নিম্নরূপ:
১। কোন বিষয় সম্পর্কে ধারণা গ্রহণ।
২। সমস্যার কারণ নির্ণয়পূর্বক সমাধানের পথ নির্দেশ।
৩। সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা।
৪। সমস্যা সমাধানের ক্ষমতা।

৫।নতুন নতুন জ্ঞান অর্জন।
৬। ভাষা বুঝার ক্ষমতা।
৭। অর্জিত জ্ঞান কাজে লাগাবার মত সক্ষমতা।
৮। মানুষের মত অভিজ্ঞতা কাজে লাগানো।

৯। পরস্পর সম্পর্কিত বিভিন্ন বিষয় অনুধাবন এবং সাড়া দেয়ার ক্ষমতা।
১। ভুল, অপ্রাসঙ্গিক এবং অসম্পূর্ণ তথ্য-উপাত্ত পরিচালনা।
১১। জটিল অবস্থা অনুধাবন ও পরিচালনার ক্ষমতা।
১২। নতুন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা; ইত্যাদি।

- গুগলের তৈরিকৃত কৃত্রিম বুদ্ধিমত্তার নাম জেমিনি।
- জেমিনি নামের এই এআই একই সঙ্গে ছবি, ভিডিও, অডিও ও টেক্সটের মতো বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া বুঝতে পারে এবং সে অনুযায়ী উত্তর দিতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬০৩.
ভার্চুয়াল রিয়েলিটি সিস্টেমে ব্যবহারকারীর নড়াচড়া শনাক্ত করার জন্য কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
  1. মোশন ট্র্যাকিং সেন্সর
  2. স্ট্যাটিক প্রজেকশন সিস্টেম
  3. অ্যানালগ ক্যামেরা
  4. ডিজিটাল প্রিন্টিং ডিভাইস
ব্যাখ্যা

• মোশন ট্র্যাকিং সেন্সর ব্যবহারকারীর নড়াচড়া শনাক্ত করে ভার্চুয়াল পরিবেশকে বাস্তবসম্মতভাবে আপডেট করে।

• ভার্চুয়াল রিয়েলিটি (Virtual Reality – VR):
- VR হলো কম্পিউটার-সৃষ্ট ত্রিমাত্রিক কৃত্রিম পরিবেশ।
- ব্যবহারকারী সেই পরিবেশে নিমজ্জিত অভিজ্ঞতা লাভ করে।
- VR দৃশ্য, শব্দ এবং কখনও স্পর্শ অনুভূতিও অনুকরণ করে।

• VR সিস্টেমের উপাদান:
- Head-Mounted Display (HMD) ব্যবহার করা হয়।
- Motion tracking sensor ব্যবহারকারীর মাথা ও শরীরের নড়াচড়া শনাক্ত করে।
- কম্পিউটার ব্যবহারকারীর গতির সঙ্গে সামঞ্জস্য রেখে 3D পরিবেশ আপডেট করে।
- Interactive software ব্যবহারকারীর সাথে পরিবেশের মিথস্ক্রিয়া নিশ্চিত করে।

• ব্যবহারক্ষেত্র:
- গেমিং,
- সামরিক প্রশিক্ষণ,
- চিকিৎসা প্রশিক্ষণ,
- শিক্ষা ও সিমুলেশন।

• অন্যান্য অপশন:
- স্ট্যাটিক প্রজেকশন সিস্টেম → স্থির প্রদর্শন করে, নড়াচড়া শনাক্ত করে না।
- অ্যানালগ ক্যামেরা → সাধারণ ভিডিও ধারণে ব্যবহৃত হয়।
- ডিজিটাল প্রিন্টিং ডিভাইস → মুদ্রণের জন্য ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, গোবিন্দ চন্দ্র রায় এবং সামসুজ্জামান এবং ব্রিটানিকা [লিঙ্ক]।

৬০৪.
যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স সাইট-
  1. Alibaba
  2. Amazon
  3. Rokomari
  4. Flipkart
ব্যাখ্যা
• ই-কমার্স:
- ডিজিটাল পদ্ধতিতে প্রতিষ্ঠান ও ব্যক্তিদের নিজেদের সাথে বা একে অপরের সাথে বাণিজ্যিক লেনদেনই হলো ই-কমার্স।
- ই-কমার্সের পূর্ণ অর্থ হলো ইলেকট্রনিক কমার্স।
- Amazon যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স সাইট।

• সেবা ও পণ্য লেনদেনের ভিত্তিতে ই-কমার্সকে সাধারণত নিমোক্ত ক্যাটাগরিতে বিভক্ত করা যায়। যথা:
১. ব্যবসা থেকে ব্যবসা (Business to Business: B2B),
২. ব্যবসা থেকে ভোক্তা (Business to Consumer: B2C),
৩. ভোক্তা থেকে ব্যবসা (Consumer to Business: C2B),
৪. ভোক্তা থেকে ভোক্তা (Consumer to Consumer: C2C) ও
৫. এম-কমার্স (M-commerce).

• ই-কমার্স এর বৈশিষ্ট্যসমূহ:
- ই-কমার্সের মাধ্যমে ব্যবসায়িক ফলাফল যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানই ভোগ করতে পারে।
- ই-কমার্স পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্র সর্বজনীন।
- ই-কমার্সের মাধ্যমে ব্যবসায় শুরু করার জন্য কোনো আইনগত জটিলতা নেই।
- আন্তর্জাতিক মানসম্পন্ন, সঠিক মূল্য এবং সময়ের সাথে মানানসই।
- মূলত ই কমার্স ইন্টারনেটের মাধ্যমে তার কার্যক্রম পরিচালনা করে।
- ই-কমার্স বিভিন্ন ধরনের ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনাতেও জটিলতা অনেকাংশে কমায়। যেমন দ্রব্য ও সেবা বিজ্ঞ ভাড়া ও সরবরাহসংক্রান্ত ব্যবসায় ই-কমার্স বিশেষ সুবিধা ও সুযোগ সৃষ্টি করছে।
- ই-কমার্সের মাধ্যমে সারা বিশ্বে ব্যবসায় পরিচালনা করা সম্ভব।

• অন্যান্য অপশন আলোচনা:
- Flipkart - ভারতের ই-কমার্স সাইট।
- Rokomari - বাংলাদেশের ই-কমার্স সাইট।
- Alibaba চীনভিত্তিক ই-কমার্স সাইট।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৬০৫.
নিচের কোনটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এর অন্তর্গত নয়?
  1. স্পিচ রিকগনিশন
  2. নিউরাল নেটওয়ার্ক
  3. ফাজি লজিক
  4. ওয়েব ব্রাউজার
ব্যাখ্যা
ওয়েব ব্রাউজার কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এর অন্তর্গত নয়।

• কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence)
- কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) হলো এমন একটি কম্পিউটার বিজ্ঞান শাখা যেখানে কম্পিউটারকে মানুষের মত চিন্তা ও সিদ্ধান্ত নিতে সক্ষম করা হয়।
- AI সিস্টেম বা এজেন্ট তার পরিবেশ বুঝে সর্বোচ্চ সাফল্যের জন্য কার্যক্রম পরিচালনা করে।
- AI-এর জনক বৃটিশ বিজ্ঞানী অ্যালান ম্যাথিসন টুরিং।
- ১৯৫০ সালে তিনি টুরিং টেস্ট আবিষ্কার করেন, যা মেশিনের বুদ্ধিমত্তা পরিমাপের একটি পদ্ধতি।
- ১৯৫৫ সালে জন ম্যাককার্থি “Artificial Intelligence” শব্দটি প্রবর্তন করেন।
- AI প্রয়োগের জন্য LISP প্রোগ্রামিং ভাষা তৈরি করেন।

• AI-এর গবেষণার মূল বিষয়সমূহ:
- মানুষের মতো চিন্তা করা।
- অসম্পূর্ণ তথ্য থেকে সিদ্ধান্ত নেওয়া।
- সমস্যা সমাধান।
- পরিকল্পনা করা।
- খেলাধুলায় সফলতা অর্জন।

• AI-এর বিশেষ প্রয়োগ:
- রোবটিক্স (রোবট উপলব্ধি),
- প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ,
- এক্সপার্ট সিস্টেম,
- নিউরাল নেটওয়ার্ক,
- ভার্চুয়াল রিয়েলিটি,
- ফাজি লজিক।

• প্রোগ্রামিং ভাষা:
LISP, CLISP, PROLOG, C/C++, Java ইত্যাদি।

• AI-এর প্রধান শাখাসমূহ:
- সূত্রের প্রতিপাদন ও সমস্যা সমাধান,
- জ্ঞানের উপস্থাপন,
- পরিকল্পনা,
- যন্ত্রের শিক্ষা, 
- স্পিচ ও প্যাটার্ন সনাক্তকরণ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি প্রকৌশলী মুজিবুর রহমান।
৬০৬.
ভার্চুয়াল রিয়েলিটি অনুভব করতে কোন ডিভাইসটি প্রয়োজন?
  1. Headset
  2. Keyboard
  3. Monitor
  4. Printer
ব্যাখ্যা

• ভার্চুয়াল রিয়েলিটি (VR) অনুভব করার জন্য প্রধান ডিভাইস হল হেডসেট। হেডসেট একটি বিশেষ ধরনের চশমার মতো ডিভাইস, যা ব্যবহারকারীর চোখের সামনে একটি সম্পূর্ণ 3D ভিজ্যুয়াল পরিবেশ তৈরি করে। এটি মাথার গতি ও অবস্থান শনাক্ত করতে সেন্সর ব্যবহার করে, যার মাধ্যমে ব্যবহারকারী VR জগতে ঘুরতে এবং বিভিন্ন দিক দেখতেও পারে। কীবোর্ড বা মনিটর শুধুমাত্র ইনপুট বা আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে, কিন্তু সরাসরি ভার্চুয়াল রিয়েলিটি অনুভব করাতে সক্ষম নয়। প্রিন্টার সম্পূর্ণ ভিন্ন কাজের জন্য ব্যবহৃত হয়। তাই VR অভিজ্ঞতার জন্য হেডসেট অপরিহার্য।

• ভার্চুয়াল রিয়েলিটি (VR):
- ভার্চুয়াল রিয়েলিটি (VR) হলো কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের ওপর ভিত্তি করে নির্মিত একটি কল্পনাপ্রসূত পরিবেশ, যা ব্যবহারকারীর কাছে বাস্তব মনে হয়।
- প্রযুক্তির ব্যবহার:
- ত্রিমাত্রিক (3D) ইমেজ তৈরি করে।
- ব্যবহারকারী যেন সেই পরিবেশে আছেন এমন অনুভূতি দেয়।

• ব্যবহৃত সফটওয়্যার:
- Vizard,
- VRToolKit,
- 3D Studio Max,
- Maya.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।

৬০৭.
ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশে সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং চালু করে-
  1. ক) ২০১১ সালে
  2. খ) ২০১২ সালে
  3. গ) ২০১৪ সালে
  4. ঘ) ২০০৮ সালে
ব্যাখ্যা
যে পদ্ধতিতে একজন গ্রাহক মোবাইল বা ট্যাব ব্যবহার করে আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারেন তাকে মোবাইল ব্যাংকিং বলে। খুব সহজে এবং দ্রুত টাকা এক স্থান থেকে আরেক স্থানে পাঠানোর মাধ্যম এখন মোবাইল ব্যাংকিং। ২০১১ সালে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশে মোবাইল ব্যাংকিং চালু করে। মোবাইল ব্যাংকিং সেবা দেওয়ার ক্ষেত্রে ডাচ-বাংলা ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান রকেট।
৬০৮.
কোন ওয়েবসাইটটি ফ্রিল্যান্সিং এর সাইট নয়?
  1. peopleperhour.com
  2. odesk.com
  3. payoneer.com
  4. Olx.com
ব্যাখ্যা
• Olx.com ওয়েবসাইটটি ফ্রিল্যান্সিং এর সাইট নয়।

• ফ্রিল্যান্সার:

- ফ্রিল্যান্সার (Freelancer) হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি কোন প্রতিষ্ঠানের সাথে দীর্ঘস্থায়ী চুক্তি ছাড়া কাজ করেন।
- একজন ফ্রিল্যান্সারের যেরকম রয়েছে কাজের ধরণ নির্ধারণের স্বাধীনতা, তেমনি রয়েছে যখন ইচ্ছা তখন কাজ করার স্বাধীনতা।
- ইন্টারনেটের কল্যাণে ফ্রিল্যান্সিং এখন একটি নির্দিষ্ট স্থানের সাথেও সম্পর্কযুক্ত নয়।
- কারো কাছে যদি ইন্টারনেট সংযোগসহ একটি কম্পিউটার থাকে তাহলে সে যেকোন জায়গাতে বসেই ফ্রিল্যান্স ও আউটসোর্সিং এর কাজগুলো করতে পারেন।
- ওয়েবসাইট তৈরি, থ্রিডি এনিমেশন, গ্রাফিক্স ডিজাইন বা ছবি সম্পাদনা, ডেটা এন্ট্রি, লেখালেখি করা, কোন পণ্যের বাজার খুঁজে দেওয়া, সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা, ডেটা বিশ্লেষণ করা ইত্যাদিসহ আরো অসংখ্য কাজ এই পদ্ধতিতে করা সম্ভব।
- বিশ্বব্যাপী আউটসোর্সিং প্রতিষ্ঠানগুলোর মধ্যে payoneer.com, odesk.com, freelancer.com, upwork.com, peopleperhour.com ইত্যাদি খুবই জনপ্রিয়।

• অন্যান্য অপশন আলোচনা:
-Olx.com এই ওয়েবসাইটগুলোও ই-কমার্স সাইট।
- এই ওয়েবসাইটগুলোর সাহায্যে অনলাইনে কেনাবেচা করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৬০৯.
বিশ্বগ্রাম শব্দটি দ্বারা নিম্নের কোনটি বোঝানো হয়েছে?
  1. ক) ছোট গ্রাম
  2. খ) বড় গ্রাম
  3. গ) তথ্য প্রযুক্তি
  4. ঘ) মাইক্রোসফট ওয়ার্ড
ব্যাখ্যা
বিশ্বগ্রাম গ্রাম:
- বিশ্বগ্রাম গ্রাম শব্দটির সাথে Global শব্দটি ব্যবহৃত হয়ে Global Village নামক একটি নতুন ধরণা প্রচলিত হয়েছে যার অর্থ হলো বৈশ্বিক গ্রাম বা বিশ্বায়ন।
- বিভিন্ন ধরনের মিডিয়া বিশেষ করে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর ব্যাপক ব্যবহার ও প্রভাবে আজ বিশ্বের যে কোনো দেশের মানুষ অন্য দেশের মানুষের সাথে খুব সহজেই যোগাযোগ করতে পারছে।
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে এক দেশে বসে অন্য দেশে তথ্য বিনিময় করা যায়। এটাই মূলত বিশ্বগ্রামের ধারণা।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬১০.
ক্রায়োসার্জারিতে অস্বাভাবিক বা ক্যান্সারগ্রস্ত কোষ ধ্বংস করতে সাধারণত কত ডিগ্রি সেলসিয়াস বা তার নিচের তাপমাত্রায় শরীরের টিস্যু ঠান্ডা করা হয়?
  1. ০° সেলসিয়াস
  2. -২০° সেলসিয়াস
  3. -৬০° সেলসিয়াস
  4. -১০° সেলসিয়াস
ব্যাখ্যা

সঠিক উত্তর - গ) -৬০° সেলসিয়াস

ক্রায়োসার্জারি:
ক্রায়োসার্জারি হলো একটি চিকিৎসা পদ্ধতি, যা স্থানীয়ভাবে ফ্রিজিং (নির্দিষ্ট অংশের জমাটীকরণ) ব্যবহার করে অসুস্থ টিস্যু (tissue) অপসারণ বা ধ্বংস করতে ব্যবহৃত হয়।

প্রক্রিয়া:
- শরীরের টিস্যু দ্রুত -৬০° সেলসিয়াস বা তার নিচের তাপমাত্রায় ঠান্ডা করলে বরফের ক্রিস্টাল তৈরি হয়, যা কোষের গঠন ধ্বংস করে এবং কোষকে নষ্ট করে।
- ঠান্ডা করার প্রক্রিয়ায় ইমিউন সিস্টেমের প্রতিক্রিয়াও উদ্দীপিত হয়। এতে কোষের অভ্যন্তরীণ প্রোটিন নিঃসৃত হয়, যা প্রাকৃতিক অ্যান্টিবডি আকর্ষণ করে এবং অসুস্থ কোষ ধ্বংস করে।

ইতিহাস:
- টিস্যু ফ্রিজ করার বিভিন্ন প্রচেষ্টা ১৮৫০-এর দশক থেকে শুরু হলেও, প্রথম কার্যকর ক্রায়োসার্জিকাল সিস্টেম যা অভ্যন্তরীণ টিস্যুর জন্য ব্যবহারযোগ্য, তা ১৯৬১ সালে ইরভিং কুপার (Irving Cooper) তৈরি করেন।
- তিনি দ্রবীভূত নাইট্রোজেন (liquid nitrogen) ব্যবহার করে মস্তিষ্কের টিউমার ধ্বংস করেন।

এই পদ্ধতিতে নির্দিষ্ট রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, সেগুলো নিন্মে দেওয়া হলো:
- তরল নাইট্রোজেন,
- তরল কার্বন ডাই-অক্সাইড,
- নাইট্রাস অক্সাইড,
- আর্গন,
- ইথাইল ক্লোরাইড,
- ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন, ইত্যাদি।

ব্যবহারের ক্ষেত্রসমূহ:
- ত্বকের লেশান অপসারণ,
- গাইনোকলজিক ও ইউরোলজিক টিউমার নিয়ন্ত্রণ,
- লেন্স এক্সট্র্যাকশন,
- হেমোরয়েড (Hemorrhoids) অপসারণ,
- হৃদয়ের কন্ডাকশন ডিজঅর্ডার চিকিৎসা,
- ছোট ক্যান্সার সংক্রান্ত ত্বকের লেশান ধ্বংস,
- ছত্রাক, প্রি-ক্যান্সারাস ত্বক লেশান এবং ছোট ক্যান্সারাস লেশান চিকিৎসা,
- ক্যাটারাক্ট অপসারণ এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেম লেশান অপসারণ। 

উৎস: ১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২।ব্রিটানিকা। 

৬১১.
ইন্টারনেটের মাধ্যমে পণ্য ক্রয়-বিক্রয়কে কী বলে?
  1. ই-বিজনেস
  2. ই-মার্কেটিং
  3. ই-কমার্স
  4. আউটসোর্সিং
ব্যাখ্যা
• ই-কমার্স: 
- ই- কমার্স হল ইলেকট্রনিক কমার্স যা এমন একটি মাধ্যম যেখানে কোনো ইলেকট্রনিক সিস্টেম (ইন্টারনেট বা অন্য কোনো কম্পিউটার নেটওয়ার্ক) এর মাধ্যমে পণ্য বা সেবা ক্রয়/বিক্রয় হয়ে থাকে।
- অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে পণ্য ক্রয়-বিক্রয়কে ই-কমার্স বলে। 
- সেবা ও পণ্য লেনদেনের ভিত্তিতে ই-কমার্সকে সাধারণত চারটি ক্যাটাগরিতে বিভক্ত করা যায়।
যথা-
১। ব্যবসা থেকে ব্যবসা (Business to Business B2B)
২। ব্যবসা থেকে ভোক্তা (Business to Consumer B2C)
৩। ভোক্তা থেকে ব্যবসা (Consumer to Business C2B)
৪। ভোক্তা থেকে ভোক্তা (Consumer to Consumer C2C)

ই-কমার্সের সুবিধাসমূহ: 
১. ব্যবসার মান বিশেষভাবে উন্নয়ন করা যায়।
২. ই কমার্সের সাহায্যে যেকোনো প্রতিষ্ঠানের ব্যবসায়কে জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে করানো যায়।
৩. তথ্যের বিনিময় ও ব্যবসায়িক কার্যক্রম দ্রুত সম্পন্ন করা যায়।
৪. ব্যবসায়িক কার্যক্রমের খরচ ব্যাপকভাবে কমায়।
৫. ক্রেতা বিক্রেতার মধ্যে সহজে সুসম্পর্ক তৈরি করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)। 
৬১২.
"বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১" প্রেরণের ফলে সুফল পাওয়া যায় -
  1. ক) শিক্ষা ক্ষেত্রে
  2. খ) চিকিৎসা ক্ষেত্রে
  3. গ) কৃষি ক্ষেত্রে
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা


সূত্র - নবম-দশম শ্রেণি, ICT, বোর্ড বই
৬১৩.
ভার্চুয়াল রিয়েলিটি কত সালে আবিষ্কৃত হয়?
  1. ক) ১৯৬০
  2. খ) ১৯৬২
  3. গ) ১৯৬৬
  4. ঘ) ১৯৬১
ব্যাখ্যা
Virtual reality, এমন এক কম্পিউটার প্রোগ্রাম বা কম্পিউটার সিস্টেম যেটার ব্যবহার, এক ধরণের কৃত্রিম পরিবেশ (simulated environment) তৈরি করার জন্য করা হয়।
সোজা ভাবে বললে, virtual reality বা VR এর মাধ্যমে, আপনাকে একটি সম্পূর্ণ 3D ও 5D world এ নিয়ে যাওয়া হয়।

১৯৬২ সালে মর্টন এল হেলগির তৈরি সেন্সোরামা স্টিমুলেটর নামক যন্ত্রের মাধ্যমে প্রথম ভার্চুয়াল রিয়েলিটির আত্মপ্রকাশ ঘটে।

উৎস: BBA (মৌলিক কম্পিউটার শিক্ষা), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬১৪.
নিচের কোনটি অডিও ফরমেট?
  1. ক) .mov
  2. খ) .pdf
  3. গ) .wav
  4. ঘ) .avi
ব্যাখ্যা
বিভিন্ন ফাইলের ফরমেট:
Audio:
- .mp3
- .acc
- .flac
- .wav

Video:
- .mov
- .mp4
- .wmv
- .avi
- .flv

Image:

- .jpeg
- .gif
- .png
- .pdf

উৎস: adovefileformat.
৬১৫.
ই-লার্নিং এর ক্ষেত্রে কোনটি যথাযথ?
  1. ক) যেকোন স্থানে বসে ক্লাস করা যায়
  2. খ) সস্তায় উদ্যোক্তা হওয়া যায়
  3. গ) ক্লাসে উপস্থিতি বেশি থাকলে স্থান সংকুলান হয় না
  4. ঘ) সবগুলোই সত্যি
ব্যাখ্যা
ই-লার্নিং এর ক্ষেত্রে, ভালো ইন্টারনেট কানেকশন ও কম্পিঊটার বা স্মার্টফোন থাকলে যেকোন স্থানে বসেই বিশ্বের যে কোন বিশ্ববিদ্যালয় বা স্কুল-কলেজের ক্লাস করা যায়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী)--প্রকৌশলী মুজিবুর রহমান।
৬১৬.
কোনটি ই-লার্নিং কার্যক্রমের উদাহরণ নয়?
  1. জাগো অনলাইন স্কুল
  2. শিক্ষক ডট কম
  3. মুক্তপাঠ
  4. শিক্ষক পাঠ
ব্যাখ্যা
• 'শিক্ষক পাঠ' ই-লার্নিং কার্যক্রমের উদাহরণ নয়।

• ই-লার্নিং:

- প্রচলিত শ্রেণিকক্ষ শিক্ষার বাইরে ইন্টারনেটের মাধ্যমে সরাসরি ক্লাস করা বা বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জনের পদ্ধতিকে ই-লার্নিং বলা হয়।
- এই পদ্ধতিতে ঘরে বসে সুবিধাজনক সময়ে পছন্দের বিষয়গুলোতে দক্ষতা অর্জন করা যায়।
- ধারাবাঁধা ক্লাসের পরিবর্তে, শিক্ষার্থীরা তাদের সময়সূচি অনুযায়ী শেখার কাজ চালিয়ে যেতে পারেন।
- বর্তমানে বাংলাদেশেও বেশ কয়েকটি ই-লার্নিং প্ল্যাটফর্ম চালু রয়েছে।
- তথ্য প্রযুক্তিবিদরা বাংলা ভাষায় কোর্স প্রদান করার জন্য বিভিন্ন ওয়েবসাইট ও পোর্টাল তৈরি করেছেন, যেখানে সারা বিশ্বের যেকোনো ব্যক্তি এই কোর্সগুলো গ্রহণ করতে পারেন।

• এ ধরনের প্ল্যাটফর্মগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে:
- মুক্তপাঠ,
- শিক্ষক ডট কম এবং
- জাগো অনলাইন স্কুল উল্লেখযোগ্য।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬১৭.
কোনটি যোগাযোগক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার নয়?
  1. র‍্যাপিড পাস কার্ড
  2. অনলাইন টিকেট ক্রয়
  3. জাহাজ, উড়োজাহাজ এর অবস্থান নির্ণয়
  4. সবগুলোই যোগাযোগক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার
ব্যাখ্যা
বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার: 
যোগাযোগ ক্ষেত্রে:
- অনলাইন টিকেট ক্রয়,
- দ্রুতগতির কম্পিউটারাইজড ট্রেন,
- র‍্যাপিড পাস কার্ড,
- স্মার্ট বাস, ট্রাক,
- জাহাজ, উড়োজাহাজ এর অবস্থান নির্ণয়।

স্বাস্থ্য ক্ষেত্রে: 
- রোগ নির্ণয়,
- ঔষুধ গবেষণা,
- টেলিমেডিসিন সেবা।

সামরিক ক্ষেত্রে: 
- ক্ষেপণাস্ত্র নিক্ষেপ,
- ড্রোন হামলা।

শিক্ষাক্ষেত্রে: 
- অনলাইনে ক্লাস,
- অনলাইন এডুকেশন সাইট,
- অনলাইন ফলাফল,
- অনলাইন ভর্তি।

খেলাধূলা: 
- লাইভ স্কোর,
- পুনরায় রিপ্লে দেখা,
- রেকর্ড স্টোর করে রাখা।

উৎস: কম্পিউটার শিক্ষা, একাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৬১৮.
Affiliate Marketing কোন বিষয়ের সাথে সম্পৃক্ত?
  1. ক) প্রযুক্তিপণ্য
  2. খ) ই-কমার্স
  3. গ) সফটওয়্যার এফিলিয়েশন বিজনেস
  4. ঘ) মার্কেটিং ম্যানেজমেন্ট সিস্টেম
ব্যাখ্যা
Affiliate Marketing--a marketing arrangement by which an online retailer pays commission to an external website for traffic or sales generated from its referrals.
Source: Oxford
৬১৯.
"Nanotechnology" - এর জনক কে?
  1. Alec Jeffreys
  2. laureate Richard
  3. Paul Berg
  4. John McCarthy
ব্যাখ্যা
• ন্যানো টেকনোলজি:
- ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুক্তি হলো পারমাণবিক বা আণবিক স্কেলে অতিক্ষুদ্র ডিভাইস (যেমন- রোবোট) তৈরি করার জন্য ধাতব ও বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান। 
- ন্যানো টেকনোলজিকে সংক্ষেপে ন্যানোটেক বলা হয়ে থাকে। 
- আমেরিকান পদার্থবিদ লাওরিয়েট রিচার্ড ফাইনম্যান (laureate Richard Feynman) ১৯৫৯ সালের ২৯ ডিসেম্বর তার "There's Plenty of Room at the Bottom" আলোচনায় ন্যানো টেকনোলজি সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন। 
- যেখানে তিনি পরমাণুর প্রত্যক্ষ ম্যানিপুলেশনের মাধ্যমে সংশ্লেষণের সম্ভাবনা বর্ণনা করেছিলেন।
- তাই রিচার্ড ফাইনম্যান (Richard Feynman) কে ন্যানো প্রযুক্তির জনক বলা হয়।

অন্যদিকে, 
- Alec Jeffreys কে ডিএনএ ফিঙ্গার প্রিন্টের জনক বলা হয়। 
- Paul Berg জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক। 
- John McCarthy কৃত্রিম বুদ্ধিমত্তার জনক। 

উৎস:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (মাহবুবুর রহমান)।
৬২০.
PS/2 মাউস পোর্টে কতটি পিন থাকে?
  1. ক) ৬টি
  2. খ) ৫টি
  3. গ) ৭টি
  4. ঘ) ৯টি
৬২১.
ডিসপ্লে ডিভাইস প্রযুক্তি AMOLED এর পূর্ণরূপ কি?
  1. Actual-Matrix Organic Light Emitting Diodes
  2. Active-Matrix Organic Light Emitting Diodes
  3. Active-Matrix Optical Light Emitting Diodes
  4. Actual-Matrix Optical Light Emitting Diodes
ব্যাখ্যা
Active-Matrix Organic Light Emitting Diodes (অ্যাক্টিভ-ম্যাট্রিক্স অরগ্যানিক লাইট-ইমিটিং ডায়োড) বা AMOLED ডিসপ্লে, এলইডি ডিসপ্লে এর একটি উন্নত সংস্করণ যাতে টিএফটি এর মতো অ্যাক্টিভ-ম্যাট্রিক্স ফাংশনালিটি রয়েছে।

এই ধরনের ডিসপ্লে এর কালার রিপ্রোডিউসিং চমৎকার। এর কন্ট্রাস্ট লেভেল এবং কৌণিক-দর্শনও ভালো। এটি বিদ্যুৎ সাশ্রয়ী এবং এর তৈরি প্রক্রিয়াও সহজ। 

উৎস: Samsung
৬২২.
নিচের কোনটি টেলিকনফারেন্সিংয়ের ধরণের অন্তর্ভুক্ত?
  1. পাবলিক কনফারেন্স
  2. ক্লোজড কনফারেন্স
  3. রিড-অনলি কনফারেন্স
  4. সবগুলোই সঠিক
ব্যাখ্যা
• টেলিকনফারেন্সিং:
- টেলিকনফারেন্সিংয়ের মাধ্যমে বিভিন্ন সভা, সেমিনার, বা দলগত যোগাযোগ করা সম্ভব। 
- বিশ্বের যেকোনো স্থান থেকে যে কেউ টেলিফোনের মাধ্যমে টেলিকনফারেন্সিংয়ে অংশ নিতে পারে।
- এই প্রক্রিয়ায় অংশগ্রহণকারীরা কী-বোর্ডের মাধ্যমে কেন্দ্রীয় কম্পিউটারে তাদের বক্তব্য বা প্রতিক্রিয়া পাঠিয়ে থাকেন।
- টেলিকনফারেন্সিংয়ের বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে, যেমন পাবলিক কনফারেন্স, ক্লোজড কনফারেন্স, রিড-অনলি কনফারেন্স ইত্যাদি।
- পাবলিক কনফারেন্স সবার জন্য উন্মুক্ত, যেখানে যে কেউ অংশগ্রহণ করতে পারে।
- ক্লোজড কনফারেন্স সবার জন্য উন্মুক্ত নয় এবং পাসওয়ার্ড সুরক্ষিত। শুধুমাত্র নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে এই ধরনের কনফারেন্সে অংশ নেওয়া যায়।
- টেলিকনফারেন্সিং সফটওয়্যারের মাধ্যমে এই প্রক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করা হয়।
- ভিডিও ও অডিও ব্যবহার করে পরিচালিত সভাকে ভিডিও কনফারেন্সিং বলা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৬২৩.
কোন রোগের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহৃত হয় না?
  1. পাইলস
  2. যকৃত
  3. গ্যাস্ট্রিক
  4. প্রোস্টেট ক্যান্সার
ব্যাখ্যা
• গ্যাস্ট্রিক চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহৃত হয় না।

• ক্রায়োসার্জারি:
- ক্রায়োসার্জারি এমন একটি চিকিৎসা পদ্ধতি, যেখানে অত্যন্ত ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ করে ত্বকের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয়।
- এ পদ্ধতিকে ক্রায়োথেরাপি নামেও অভিহিত করা হয়।
- ১৮৪৫ সালে ইংল্যান্ডের জেমস আরনট প্রথম মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে লবণ পানিকে জমিয়ে ত্বকের চিকিৎসায় ক্রায়োসার্জারি পদ্ধতির ব্যবহার শুরু করেন।
- শব্দটি এসেছে গ্রিক "ক্রায়ো" (যার অর্থ বরফের মতো ঠান্ডা) এবং "সার্জারি" (অস্ত্রোপচার) থেকে।
- প্রায় ৪০ বছর ধরে প্রস্টেট ক্যান্সারের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহৃত হচ্ছে।
- ১৯২০ সালে তরল অক্সিজেন এবং ১৯৫০ সালে ড. রে এলিংটন ক্রায়োসার্জারিতে প্রথমবারের মতো তরল নাইট্রোজেন প্রয়োগ করেন।
- ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান হলো তরল নাইট্রোজেন, যা টিস্যু ধ্বংস করার জন্য ব্যবহার করা হয়।

• অন্যান্য অপশন আলোচনা:
ক্রায়োসার্জারি বিভিন্ন রোগের জন্য ব্যবহৃত হয়, যেমন: পাইলস, যকৃত, প্রোস্টেট ক্যান্সার ইত্যাদি।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৬২৪.
নিচের কোনটি ক্রায়োজনিক এজেন্ট নয়?
  1. তরল আর্গন
  2. নাইট্রাস অক্সাইড
  3. তরল হাইড্রোজেন অক্সাইড
  4. ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন
ব্যাখ্যা
• ক্রায়োসার্জারি:
- ক্রায়োসার্জারি একটি চিকিৎসা পদ্ধতি, যেখানে অত্যন্ত নিম্ন তাপমাত্রা প্রয়োগ করে শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষ ধ্বংস করা হয়। এই পদ্ধতিতে নির্দিষ্ট রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, যেগুলোকে ক্রায়োজনিক এজেন্ট বলা হয়।

• কিছু গুরুত্বপূর্ণ ক্রায়োজনিক এজেন্ট:
- তরল নাইট্রোজেন,
- তরল আর্গন,
- নাইট্রাস অক্সাইড,
- ইথাইল ক্লোরাইড,
- ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন,
- তরল কার্বন ডাই-অক্সাইড,
- ডাই-মিথাইল ইথাইল প্রোপ্রেন ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৬২৫.
প্রোগ্রামের ভুলত্রুটি খুঁজে বের করে তা দূর করাকে বলে -
  1. ক) Syntax Error
  2. খ) Debugging
  3. গ) Bug
  4. ঘ) Phishing
ব্যাখ্যা
- প্রোগ্রামের ভুলত্রুটি খুঁজে বের করে তা দূর করাকে বলা হয় Debugging.

• Debugging:
- এর আক্ষরিক অর্থ- পোকা বাছা। 
- Mark-1 কম্পিউটারটির ভিতরে একটি মথপোকা ঢোকায় কম্পিউটারটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এ থেকেই ডিবাগিং কথাটির উৎপত্তি।

এছাড়াও,
• Bug: 
- প্রোগ্রামের ভুলকে বাগ (Bug) বলা হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৬২৬.
আণবিক স্কেলে অতি ক্ষুদ্র ডিভাইস তৈরির প্রযুক্তিকে কী বলে?
  1. ক্রায়োসার্জারি
  2. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
  3. ডিএনএ ম্যাপিং
  4. ন্যানোটেকনোলজি
ব্যাখ্যা
• ন্যানোটেকনোলজি:
- গ্রিক শব্দ "Nanos" অথবা ল্যাটিন শব্দ "nanus' থেকে ন্যানো (Nano) শব্দটি উৎপত্তি হয়েছে যার আভিধানিক অর্থ Dwarf (বামন বা জাদুকরী ক্ষমতাসম্পন্ন ক্ষুদ্রাকৃতির মানব বা পশু)।
- তবে ন্যানোপ্রযুক্তি হচ্ছে পারমাণবিক বা আণবিকমাত্রার কার্যক্রমের প্রকৌশল শাস্ত্র যা কোন ডিভাইস বা সিস্টেমের কাজ এবং এর আরও অধিক উন্নয়নের সাথে সম্পৃক্ত।
- Merriam Webster অনলাইন ডিকশনারী অনুসারে ন্যানোটেকনোলজি হলো- “The science of manipulating materials on an atomic or molecular scale especially to build microscopic devices (as robots).”
- অর্থাৎ, ন্যানোপ্রযুক্তি হলো পারমাণবিক বা আণবিক স্কেলে অতিক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব ও বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৬২৭.
বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের প্রধান কারণ কোনটি?
  1. এনালগ সিগন্যাল বৃদ্ধি
  2. ইন্টারনেটের অনুপস্থিতি
  3. বিপুল পরিমাণ ডেটা সৃষ্টি ও ক্ষমতাশালী কম্পিউটারের প্রাপ্যতা
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

- সঠিক উত্তর: গ) বিপুল পরিমাণ ডেটা সৃষ্টি ও ক্ষমতাশালী কম্পিউটারের প্রাপ্যতা।

• আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI):
- চিন্তাশক্তি, বুদ্ধি কিংবা বিশ্লেষণ ক্ষমতা মানুষের সহজাত, একটি যন্ত্রকে মানুষের মতো বুদ্ধিমত্তা দিয়ে, সেটিকে চিন্তা করানো কিংবা বিশ্লেষণ করানোর ক্ষমতা দেওয়ার ধারণাটিকে সাধারণভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়।
- কিছুদিন আগেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল দূর ভবিষ্যতের একটি কাল্পনিক বিষয়।
- পৃথিবীর মানুষ ডিজিটাল বিশ্বে এমনভাবে সম্পৃক্ত হয়েছে যে, হঠাৎ করে অচিন্তনীয় পরিমাণ ডেটা সৃষ্টি হয়েছে এবং সেই ডেটাকে প্রক্রিয়া করার মতো ক্ষমতাশালী কম্পিউটার আমাদের হাতে চলে এসেছে
- এই ডেটা বা তথ্যকে প্রক্রিয়া করার জন্য অনেক সময় সাধারণ কম্পিউটার প্রোগ্রাম যথেষ্ট নয়, এমন অ্যালগরিদম বা পদ্ধতি প্রয়োজন যার মাধ্যমে কম্পিউটার চিন্তা করে কোনো সমাধান বের করতে পারে এবং পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে ঠিক যেমনটা মানুষ বা অন্যান্য বুদ্ধিমান প্রাণী করে থাকে।
- এ ধরণের পদ্ধতি এবং অ্যালগরিদম নিয়েই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করে থাকে।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আওতায় বেশ কিছু ক্ষেত্র রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেঃ মেশিন লার্নিং, রোবটিক্স, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP), স্পিচ প্রসেসিং ইত্যাদি।

তথ্যসূত্র:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ ও আলিম শ্রেণি।

৬২৮.
ডিজিটাল মুদ্রা (crypto currency) তে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
  1. ক) Blockchain
  2. খ) RHLF
  3. গ) Text file
  4. ঘ) Ripple
ব্যাখ্যা
- ব্লকচেইন হলো ডেটা সংরক্ষণ করার একটি নিরাপদ ও উন্মুক্ত পদ্ধতি।
- যে পদ্ধতি অনুযায়ী ডেটাগুলো বিভিন্ন ব্লকে একটির পর একটি চেইন আকারে সংরক্ষণ করা হয় এবং এতে ডেটার মালিকানা সংরক্ষিত থাকে। 
- এই পদ্ধতিতে ডেটা সংরক্ষণ করলে কোনো একটি ব্লকের ডেটা পরিবর্তন করতে চাইলে সেই চেইনে থাকা প্রতিটি ব্লকে পরিবর্তন আনতে হবে, যা অসম্ভব।
- তাই এই পদ্ধতিতে ডেটা সংরক্ষণ করাটা বেশ নিরাপদ।
- ডিজিটাল মুদ্রা (crypto currency) তে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহৃত হয়। 
 
- ব্লকচেইনকে আধুনিক কালের এক অভিনব উদ্ভাবন বলা হচ্ছে।
- ‘সাতোশী নাকামতো’ ছদ্মনামের এক বা একাধিক ব্যক্তি বা গোষ্ঠী এ প্রযুক্তির উদ্ভাবক। 
- ২০০৯ সালে প্রথমবারের মতো বিটকয়েন সফটওয়্যার প্রকাশিত হওয়ার পর থেকে ব্লকচেইন প্রযুক্তির অনেক বিবর্তন ঘটে চলেছে।
- তথ্যকে ডিজিটালরূপে বণ্টন করা (অনুলিপি নয়) এই ব্লকচেইন প্রযুক্তি এক নতুন ধরনের ইন্টারনেট সৃষ্টি করেছে। 
- কেবল ডিজিটাল মুদ্রা বিটকয়েনের জন্য ব্লকচেইনের উদ্ভাবন করা হলেও এখন প্রযুক্তির নানা ক্ষেত্রে এর সম্ভাব্যতা যাচাই চলছে।
৬২৯.
নিম্নের কোনটি বায়োইনফরমেটিক্স-এর ব্যবহার?
  1. উন্নত প্রজাতি তৈরি
  2. অতিক্ষুদ্র ডিভাইস তৈরি
  3. ব্যাংকিং সেবা উন্নয়ন করা
  4. ওয়েবসাইট ডিজাইন করা
ব্যাখ্যা
উন্নত প্রজাতি তৈরি করা বায়োইনফরমেটিক্স-এর একটি ব্যবহার।

• বায়োইনফরমেটিক্স:
বায়োইনফরমেটিক্স হলো এমন একটি শাখা যেখানে জীববিজ্ঞানের তথ্য বিশ্লেষদের জন্য কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে সমাধান করা।

• বায়োইনফরমেটিক্স-এর ব্যবহার:
- DNA সিকোয়েন্স বিশ্লেষণ,
- প্রোটিন গঠন ও কার্যাবলি বিশ্লেষণ,
- নতুন ওষুধ উদ্ভাবন,
- জিনোম প্রজেক্টে গবেষণা,
- রোগ নির্ণয় ও চিকিৎসা পরিকল্পনা,
- প্রাণী ও উদ্ভিদের উন্নত প্রজাতি তৈরিতে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি প্রকৌশলী মুজিবুর রহমান।
৬৩০.
QR code এর পূর্ণরূপ কোনটি?
  1. ক) Quick Response Code
  2. খ) Quick Record Code
  3. গ) Quality Response Code
  4. ঘ) Quality Record Code
ব্যাখ্যা
QR Code:
QR Code এর পূর্ণরূপ Quick Response Code.
QR কোডকে  বারকোড এর  একটি সম্প্রসারণ হিসাবে ভাবা যায় যেখানে কালো বিন্দুগুলির উল্লম্ব এবং অনুভূমিক অবস্থান উভয়কে একটি অপটিক্যাল স্ক্যানার দ্বারা পড়া যায়৷
বারকোড যেখানে অনুভূমিকভাবে তথ্য ধারণ করে, QR কোড অনুভূমিকভাবে ও  উল্লম্বভাবে তথ্য ধারণ করতে পারে। ফলে QR কোড বারকোডের তুলনায়  শত  গুণ বেশি তথ্য ধারণ করতে পারে।
QR Code এর মধ্যে সঞ্চিত তথ্য প্রেরণ করতে অপটিক্যাল স্ক্যানার ব্যবহৃত হয়। 
QR কোডে তথ্য কেবল পড়া যায়। 
এর তথ্য ধারণ ক্ষমতা: ৭,০৮৯টি ক্যারেক্টার 

বারকোড:
বারকোড হল এক ধরনের মেশিন-পাঠযোগ্য টেক্সট, যার প্রতিটি সংখ্যা শূন্য থেকে নয় পর্যন্ত  কালো ও সাদা লাইনের প্যাটার্ন নির্দেশ করে।
উদাহরণস্বরূপ, এক সংখ্যাটি একটি মোটা সাদা স্ট্রাইপ, একটি মোটা  কালো স্ট্রাইপ, একটি পাতলা সাদা স্ট্রাইপ এবং একটি পাতলা কালো স্ট্রাইপ দ্বারা প্রতিনিধিত্ব করে।
একটি লেজার সিরিজ লাইন স্ক্যান করার সময় কালো রেখাগুলি যখন বেশি আলো শোষণ করে, তখন বুঝতে পারে কোন সংখ্যাটি প্রতিনিধিত্ব করছে।
বারকোড এর মধ্যে সঞ্চিত তথ্য প্রেরণ করতে লেজার স্ক্যানার ব্যবহৃত হয়। 
বার কোডে তথ্য কেবল পড়া যায়। 
এর তথ্য ধারণ ক্ষমতা: ২০টি ক্যারেক্টার 

RFID:
RFID এর পূর্ণরূপ Radio-Frequency Identification.
বারকোড যদি  এক অর্থে এক-মাত্রিক ডেটা হয় এবং QR কোড যদি দ্বি-মাত্রিক হয়, তাহলে RFID ট্যাগগুলিকে ত্রিমাত্রিক কোড হিসাবে ভাবা যেতে পারে। 
রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (RFID) একটি বেতার সিস্টেমকে বোঝায় যা দুটি উপাদান নিয়ে গঠিত: ট্যাগ এবং রিডার।
RFID ট্যাগগুলি তাদের মধ্যে সঞ্চিত তথ্য প্রেরণ করতে রেডিও তরঙ্গ ব্যবহার করে।
RFID এ তথ্য পড়া ও লেখা যায় (ট্যাগ এর মাঝে তথ্য পরিবর্তন করা যায়)।
এর তথ্য ধারণ ক্ষমতা: হাজার হাজার ক্যারেক্টার

উৎস: ব্রিটানিকা।
৬৩১.
একটি ব্যাংকের একাধিক শাখায় অবস্থিত কর্মকর্তারা যদি একই তথ্য, একই সময়ে হালনাগাদ করতে চান, তাহলে কোনটি ব্যবহার করবেন?
  1. ক) এমবেডেড কম্পিউটার সিস্টেম
  2. খ) ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম
  3. গ) ওপেন সোর্স অপারেটিং সিস্টেম
  4. ঘ) নেটওয়ার্ক ম্যানেজমেন্ট পোগ্রাম
ব্যাখ্যা
ডাটাবেজের মুল উদ্দেশ্য হলো, দ্রুত গতিতে ডাটার খোঁজ করা, সবচেয়ে নিরাপদ উপায়ে ডাটা সংরক্ষণ করা ইত্যাদি। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সেই সমস্ত ক্ষেত্রে অপরিহার্য যেখানে একই সময় একাধিক ব্যবহারকারী একই ডাটা ব্যবহার করে থাকেন।
যেমন, একটি ব্যাংকের একাধিক শাখায় অবস্থিত কর্মকর্তারা যদি একই তথ্য, একই সময়ে হালনাগাদ করতে চান, তখন বিভিন্ন সমস্যার তৈরী হতে পারে।
ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এই সমস্যাগুলোকে খুবই দক্ষতার সাথে সামাল দেয়।
৬৩২.
ATM বলতে বোঝায়?
  1. ক) Automatic Telephone Machine
  2. খ) Automated Teller Machine
  3. গ) Approved Tariff Manual
  4. ঘ) Approved Training Manual
ব্যাখ্যা
ATM এর পূর্ণরূপ হচ্ছে Automated Teller Machine
Automated Teller Machine (ATM): 
- এটি একটি আধুনিক তহবিল স্থানান্তর যন্ত্র। 
- এর মাধ্যমে ব্যাংকে অর্থ জমা,উত্তোলন ও স্থানান্তর করা যায়।
- ব্যাংক তার গ্রাহককে সুবিধার্থে প্লাস্টিক কার্ড সরবরাহ করে। 
Various common banking transactions that are often carried out at an ATM include:
- Withdrawing cash
- Depositing money
- Transferring funds
- Balance inquiries
- Access to transaction history

Source: bankrate.com
৬৩৩.
CAPTCHA ব্যবহারের উদ্দেশ্য কী?
  1. ভাইরাস স্ক্যান করা
  2. মানুষ ও রোবটের মধ্যে পার্থক্য করা
  3. কম্পিউটার ফায়ারওয়্যাল একটিভ করা
  4. ডেটা এনক্রিপ্ট করা
ব্যাখ্যা

◉ CAPTCHA এমনভাবে ডিজাইন করা হয় যাতে মানুষ সহজে বুঝতে পারে, কিন্তু রোবট বা অ্যালগরিদম না বুঝতে পারে।

CAPTCHA:
- CAPTCHA এর পূর্ণরূপ Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart.
- CAPTCHA হচ্ছে ইন্টারনেটে মানব ব্যবহারকারী এবং স্বয়ংক্রিয় বটগুলির মধ্যে পার্থক্য করতে ব্যবহৃত একটি নিরাপত্তা ব্যবস্থা।
- এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে বটগুলিকে ক্ষতিকারক বা বিঘ্নিত হতে পারে এমন কাজগুলি করা থেকে বিরত রাখতে, যেমন জাল অ্যাকাউন্ট তৈরি করা, স্প্যামিং ফর্ম বা সাইবার আক্রমণ শুরু করা।
- ক্যাপচা-এর প্রাথমিক উদ্দেশ্য হল অনলাইন সিস্টেমের নিরাপত্তা এবং অখণ্ডতা নিশ্চিত করা যেনো বটগুলিকে অপব্যবহার করা থেকে বিরত রাখা যায়।

ক্যাপচাগুলি কিছু সাধারণ ব্যবহারের ক্ষেত্রে অন্তর্ভুক্ত:
যেমন -
- User Registration and Login,
- Form Submissions,
- Preventing DDoS Attacks,
- Online Polls and Surveys,
- Web Scraping Prevention.

উৎস: ব্রিটানিকা।

৬৩৪.
মানুষের শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য বিশ্লেষণের প্রযুক্তিকে কী বলা হয়?
  1. বায়োইনফরমেটিক্স
  2. বায়োমেট্রিক্স
  3. কৃত্রিম বুদ্ধিমত্তা
  4. ভার্চুয়াল রিয়েলিটি
ব্যাখ্যা

• মানুষের শারীরবৃত্তীয় ও আচরণগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে ব্যক্তিকে শনাক্ত করার প্রযুক্তিকে বায়োমেট্রিক্স বলা হয়।

• বায়োমেট্রিক্স (Biometrics):
- বায়োমেট্রিক্স হলো এমন একটি প্রযুক্তি যেখানে মানুষের শারীরবৃত্তীয় ও আচরণগত বৈশিষ্ট্য ব্যবহার করে ব্যক্তিকে শনাক্ত বা যাচাই করা হয়।
- মানুষের শরীরের অনন্য বৈশিষ্ট্য বিশ্লেষণ করে পরিচয় নিশ্চিত করা এই প্রযুক্তির মূল উদ্দেশ্য।
- নিরাপত্তা ব্যবস্থা, প্রবেশ নিয়ন্ত্রণ এবং পরিচয় যাচাইয়ে বায়োমেট্রিক্স ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

• বায়োমেট্রিক্সের বৈশিষ্ট্য:
- প্রতিটি মানুষের শারীরিক বৈশিষ্ট্য আলাদা হওয়ায় এটি নির্ভরযোগ্য শনাক্তকরণ পদ্ধতি।
- স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে ব্যক্তির পরিচয় নিশ্চিত করা যায়।
- নিরাপত্তা ব্যবস্থায় এটি অত্যন্ত কার্যকর।

• বায়োমেট্রিক্সের উদাহরণ:
- আঙুলের ছাপ শনাক্তকরণ (Fingerprint Recognition)।
- চোখের আইরিস শনাক্তকরণ (Iris Recognition)।
- মুখমণ্ডল শনাক্তকরণ (Face Recognition)।
- কণ্ঠস্বর শনাক্তকরণ (Voice Recognition)।

• অন্যান্য অপশন:
- বায়োইনফরমেটিক্স → জীববিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সমন্বয়ে জৈবিক ডেটা বিশ্লেষণের পদ্ধতি।
- কৃত্রিম বুদ্ধিমত্তা → মানুষের বুদ্ধিমত্তাকে মেশিনে অনুকরণ করার প্রযুক্তি।
- ভার্চুয়াল রিয়েলিটি → কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে তৈরি কৃত্রিম ত্রিমাত্রিক পরিবেশ।

উৎস:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়,
- Encyclopaedia Britannica,
- Computer & ICT CLOUD, Live Publications.

৬৩৫.
Who is known as the inventor of Virtual Reality?
  1. Alan Turing
  2. Joseph Engelberger
  3. Tim Berners-Lee
  4. Jaron Lanier
ব্যাখ্যা

• ভার্চুয়াল রিয়েলিটির উদ্ভাবক হলেন জ্যারন ল্যানিয়ার (Jaron Lanier), যিনি কম্পিউটারভিত্তিক কৃত্রিম পরিবেশকে বাস্তবের মতো করে অনুভব করার ধারণা প্রতিষ্ঠা করেন।

• ভার্চুয়াল রিয়েলিটি (Virtual Reality):
- ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরি একটি কম্পিউটার সিস্টেম।
- এর মাধ্যমে কোনো বস্তু, ঘটনা বা পরিবেশের বাস্তবভিত্তিক বা ত্রিমাত্রিক (3D) চিত্রভিত্তিক রূপায়ণ করা হয়।
- এটি প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু ব্যবহারকারীর কাছে বাস্তবের চেতনা সৃষ্টি করে।
 
• ভার্চুয়াল রিয়েলিটির ভিত্তি:
- ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত।
- কৃত্রিম পরিবেশকে এমনভাবে উপস্থাপন করা হয়, যাতে তা সত্য ও বাস্তব মনে হয়।
 
• ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত উপকরণ ও অভিজ্ঞতা:
- ভার্চুয়াল জগতে প্রবেশের সময় ব্যবহারকারী মাথায় Head Mounted Display (HMD) পরিধান করে।
- হাতে Data Glove বা কখনো Body Suit ব্যবহার করা হয়।
- এতে কোনো শারীরিক ঝুঁকি ছাড়াই বাস্তব অভিজ্ঞতা পাওয়া যায়।
 
• অন্যান্য অপশন:
- Alan Turing → কম্পিউটার সায়েন্সের জনক (Turing Machine, AI-এর ভিত্তি)।
- Joseph Engelberger → রোবোটিক্সের জনক হিসেবে পরিচিত।
- Tim Berners-Lee → World Wide Web-এর উদ্ভাবক।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬৩৬.
বারবার একই ধরনের কাজ করে গেলেও কম্পিউটার ক্লান্ত হয় না৷ কম্পিউটারের এই গুণকে কী বলে?
  1. ক) বিশ্বাসযোগ্যতা
  2. খ) সূক্ষ্মতা
  3. গ) ক্লান্তিহীনতা
  4. ঘ) বহুমূখীতা
ব্যাখ্যা
কম্পিউটার একটি গুণ ক্লান্তিহীনতা। কারণ এটি বারবার একই ধরনের কাজ অক্লান্ত ও নিখুঁতভাবে একই গতিতে করে যেতে পারে৷ পুনরাবৃত্তিমূলক কাজ নির্ভুলভাবে সম্পন্ন করতে কম্পিউটারের উৎসাহ, মনযোগ ও সহিষ্ণুতার একটুও ঘাটতি হয় না।
উৎসঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৬৩৭.
বাংলাদেশে প্রথম রেডিক্যাশ চালু করে কোন ব্যাংক?
  1. ক) বাংলাদেশ ব্যাংক
  2. খ) অগ্রণী ব্যাংক
  3. গ) সোনালী ব্যাংক
  4. ঘ) জনতা ব্যাংক
ব্যাখ্যা
নগদ অর্থের বিপরীতে ব্যাংক হতে সরবরাহকৃত এক ধরনের প্লাস্টিক কার্ডকে রেডিক্যাশ বলে। বাংলাদেশে জনতা ব্যাংক লিমিটেড সর্ব প্রথম রেডিক্যাশ কার্ড ব্যবস্থা চালু করে।
৬৩৮.
অ্যালান টুরিং কীসের জনক?
  1. ক) কৃত্রিম বুদ্ধিমত্তার জনক
  2. খ) WWW এর জনক
  3. গ) লিঙ্কড-ইনের জনক
  4. ঘ) রোবটিক্সের জনক
ব্যাখ্যা
রোবটিক্সের জনক - ফেড্রিক এঙ্গেলবার্গার
বিশ্বগ্রাম এর প্রবক্তা - মার্শাল ম্যাকলুহান
ফেসবুক এর প্রতিষ্ঠাতা - মার্ক জুকারবার্গ
WWW এর জনক - টিম বার্নারস লি
কৃত্রিম বুদ্ধিমত্তার জনক - অ্যালান টুরিং

[উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ ও দ্বাদশ শ্রেণি , পৃষ্ঠা নং - ৩৮]
৬৩৯.
ন্যানোটেকনোলজির জনক হিসেবে পরিচিত-
  1. John McCarthy
  2. Paul Berg
  3. Richard Feynman
  4. Marie Curie
ব্যাখ্যা
• ন্যানো টেকনোলজি:
- ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুক্তি হলো পারমাণবিক বা আণবিক স্কেলে অতিক্ষুদ্র ডিভাইস (যেমন- রোবোট) তৈরি করার জন্য ধাতব ও বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান।
- ন্যানো টেকনোলজিকে সংক্ষেপে ন্যানোটেক বলা হয়ে থাকে।
- আমেরিকান পদার্থবিদ লাওরিয়েট রিচার্ড ফাইনম্যান (laureate Richard Feynman) ১৯৫৯ সালের ২৯ ডিসেম্বর তার "There's Plenty of Room at the Bottom" আলোচনায় ন্যানো টেকনোলজি সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন।
- যেখানে তিনি পরমাণুর প্রত্যক্ষ ম্যানিপুলেশনের মাধ্যমে সংশ্লেষণের সম্ভাবনা বর্ণনা করেছিলেন।
- তাই রিচার্ড ফাইনম্যান (Richard Feynman) কে ন্যানো প্রযুক্তির জনক বলা হয়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
৬৪০.
নিম্নের কোনটি জনপ্রিয় জব শেয়ারিং ওয়েবসাইট?
  1. ক) Upwork
  2. খ) Freelancer
  3. গ) Belancer
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবস্থার উন্নতির ফলে উন্নয়নশীল দেশগুলোর বিরাট অংশ ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই দেশে এবং দেশের বাইরে চাকরির বাজারে আবেদন করে বেকারত্ব দূর করতে পারছে।

- আবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কোনো প্রতিষ্ঠানের কাজ খন্ডকালীন বা চুক্তিভিত্তিক পদ্ধতিতে যে কেউ স্বাধীনভাবে নিজের দক্ষতা অনুযায়ী কাজ করতে পারেন। এই ধরনের চুক্তিভিত্তিক কাজকে ফ্রিল্যান্সিং (স্ব-উদ্যোগের কাজ) বলা হয়।

- বিশ্বব্যাপী কয়েকটি জনপ্রিয় মার্কেটপ্লেস বা জব শেয়ারিং ওয়েবসাইট যেমন: Upwork, Freelancer, Belancer, Fiverr ইত্যাদিতে নানা ধরনের বৈচিত্র্যময় কাজ করা যায়।

- কাজের স্বাচ্ছন্দ্যের পাশাপাশি কাজের স্থান ও সময়ের কোনো ধরাবাঁধা নিয়ম না থাকায় এ পেশার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৬৪১.
মানুষের চিন্তা-ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি?
  1. বায়োমেট্রিক্স
  2. কৃত্রিম বুদ্ধিমত্তা
  3. ভার্চুয়াল রিয়েলিটি
  4. বায়োইনফরমেটিক্স
ব্যাখ্যা
• কৃত্রিম বুদ্ধিমত্তা:
- কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) বলে।
- AI এর প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়।

• বায়োমেট্রিক্স:
- বায়োমেট্রিক্স হলো এমন একটি পদ্ধতি যেখানে কোনো ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা সনাক্ত করা যায়।
- কম্পিউটার বিজ্ঞানে বায়োমেট্রিক্স পদ্ধতিকে ব্যক্তি সনাক্তকরণ এবং কোন সিস্টেমে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের কৌশল হিসেবে ব্যবহার করা হয়।

• বায়োইনফরমেটিক্স:
- বায়োইনফরমেটিক্স জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, গণিত ও পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি বিষয়।
- জীববিজ্ঞানের সমস্যাগুলো যখন কম্পিউটার প্রযুক্তি কৌশল ব্যবহার করে সমাধান করা হয়, তখন তাকে বায়োইনফরমেটিক্স বলা হয়।

• ভার্চুয়াল রিয়েলিটি:
- ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো বস্তু, ঘটনা বা পরিবেশের বাস্তবভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্রভিত্তিক রূপায়ণ।
- অর্থাৎ বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্যোগকারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৬৪২.
SVGA এর পূর্ণরূপ হলো-
  1. ক) Screen Video Graphic Array
  2. খ) Super Video Graphic Array
  3. গ) Scan Video Graphic Array
  4. ঘ) Syber Video Graphic Array
ব্যাখ্যা
SVGA এর পূর্ণরূপ হলো Super Video Graphic Array। VGA এর চেয়ে বৃহত্তর রেজোলিউশন সরবরাহ করার জন্য ডিজাইন করা গ্রাফিক্স স্ট্যান্ডার্ডগুলির একটি সেট। এটি ৮০০ x ৬০০ রেজোলিউশন বা ৪৮০,০০০ পিক্সেল সমর্থন করে।
[সূত্রঃ উইবোপিডিয়া]
৬৪৩.
নিচের কোনটি আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি নয়?
  1. কণ্ঠস্বর যাচাইকরণ
  2. আঙুলের ছাপ
  3. স্বাক্ষর শনাক্তকরণ
  4. কী-বোর্ডে টাইপিং গতি যাচাইকরণ
ব্যাখ্যা
আঙুলের ছাপ আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি নয়।
এটি শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি।

• বায়োমেট্রিক্স:
- বায়োমেট্রিক্স এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে বাক্তির শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে তার পরিচয় নিশ্চিত করা হয়।
- এটি মানুষের দেহের বিশেষ বৈশিষ্ট্য যেমন আঙুলের ছাপ, চোখের আইরিস, মুখাবয়ব অথবা কণ্ঠস্বর ব্যবহার করে পরিচয় যাচাই করে।

• দেহের গঠন ও আচরনগত বৈশিষ্ট্য এর উপর ভিত্তি করে বায়োমেট্রিক্স দুই প্রকার। যেমন:
১। শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি:
- আঙুলের ছাপ,
- হাতের রেখা শনাক্তকরণ,
- মুখমন্ডলের অবয়ব,
- চোখের আইরিস শনাক্তকরণ।

২। আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি:
- কণ্ঠস্বর যাচাইকরণ,
- স্বাক্ষর শনাক্তকরণ,
- কী-বোর্ডে টাইপিং গতি যাচাইকরণ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো: মাহবুবুর রহমান।
৬৪৪.
RFID কী কাজে ব্যবহৃত হয়?
  1. পণ্য বা ব্যক্তিকে শনাক্ত করার জন্য
  2. তথ্য সুরক্ষার পাসওয়ার্ড তৈরি করার জন্য
  3. ফাইল কম্প্রেস করার জন্য
  4. ভাইরাস স্ক্যান করার জন্য
ব্যাখ্যা
পণ্য বা ব্যক্তিকে শনাক্ত করার জন্য RFID ব্যবহৃত হয়।

• RFID
- RFID-এর পূর্ণরূপ হচ্ছে Radio Frequency Identification.
- এটি হলো ক্রেডিট কার্ডের মতো পাতলা এবং ছোট একটা ইলেকট্রনিক ডিভাইস, যা কোনো বস্তু, ব্যক্তি বা প্রাণীকে শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয়ে থাকে।
- এতে খুব ছোট একটি চিপ, একটি কয়েল ও অ্যান্টেনা থাকে।
- প্রাণীদেহের RFID ট্যাগগুলো সাধারণ RFID ট্যাগ থেকে একটু ভিন্ন হয়ে থাকে।
- এগুলো ক্যাপসুল আকৃতির হয়। সাধারণত পোষা প্রাণী যেমন, গরু-ছাগল ইত্যাদির পরিচয় নির্দিষ্ট করার জন্য RFID ট্যাগ তাদের দেহে সিরিঞ্জের মাধ্যমে ঢুকিয়ে দেয়া হয়।

• এর কিছু ব্যবহার নিম্নরূপ:
- কোনো প্রাণীট্র্যাক (track) করা বা প্রাণীটির অবস্থান নির্ণয় করা।
- সুক্ষ আকৃতির ট্যাগকে গাছে কিংবা কাঠের জিনিসে লাগানো, যা পরে আইডেন্টিফিকেশনের সুবিধা দেয়।
- ক্রেডিট কার্ড শেপের ট্যাগ ব্যবহার করে অফিস-বাসায় মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা।
- দোকানে পণ্যের মধ্যে RFID ট্যাগ লাগিয়ে চুরি প্রতিরোধ করা (ট্যাগ দোকানের বাইরে গেলেই অ্যালার্ম বেজে উঠবে)।
- শিপিং কন্টেইনার, ভারী যন্ত্রপাতি ইত্যাদি পরিবহণের সময় RFID ট্যাগ ব্যবহার করে পরিচয় নির্দিষ্ট করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।
৬৪৫.
রোবট সোফিয়ার নির্মাতা প্রতিষ্ঠানের নাম কী?
  1. ক) আইবিএম রোবোটিক্স ইউনিট
  2. খ) স্যামসাং রোবোটিক্স
  3. গ) হ্যানসন রোবোটিক্স
  4. ঘ) ফুজিৎসু রোবোটিক্স
ব্যাখ্যা
হ্যানসন রোবোটিক্স ১৪ ফেব্রুয়ারি, ২০১৬ সালে সোফিয়া নামের রোবট চালু করে।
৬৪৬.
অক্টাল সংখ্যাপদ্ধতিতে 177-এর পরবর্তী সংখ্যা কোনটি?
  1. ক) 100
  2. খ) 170
  3. গ) 200
  4. ঘ) 270
ব্যাখ্যা
অক্টাল সংখ্যাপদ্ধতিতে ০-৭ অঙ্ক ব্যবহার করা হয় তাই ৭ এর পরের সংখ্যা হবে ১০ এভাবে ১৭৭ এর পরের সংখ্যা হবে ২০০।
৬৪৭.
কোনটি জনপ্রিয় VR হেডসেট নয়?
  1. Oculus Quest
  2. Kindle Fire
  3. HTC Vive
  4. PlayStation VR
ব্যাখ্যা
• সঠিক উত্তর: খ) Kindle Fire, এটি  VR হেডসেট নয়। Kindle Fire মূলত একটি ট্যাবলেট, যা আমাজন তৈরি করেছে ই-বুক পড়া, ভিডিও দেখা, ব্রাউজিংসহ সাধারণ মাল্টিমিডিয়া ব্যবহারের জন্য। এটি ভার্চুয়াল রিয়েলিটি (VR) সাপোর্ট করে না এবং VR অভিজ্ঞতার জন্য ডিজাইন করা হয়নি।
- অন্যদিকে, Oculus Quest, HTC Vive, এবং PlayStation VR - এই তিনটি ডিভাইসই জনপ্রিয় VR হেডসেট। এগুলোর মাধ্যমে ব্যবহারকারীরা ভার্চুয়াল জগতে গেম খেলা, ৩৬০ ডিগ্রি ভিডিও দেখা, ও ইন্টারেক্টিভ অভিজ্ঞতা নিতে পারেন। তাই Kindle Fire কে VR হেডসেট হিসেবে ধরা যায় না।


• ভার্চুয়াল রিয়েলিটি:
- হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো বস্তু, ঘটনা বা পরিবেশের বাস্তবভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্রভিত্তিক রূপায়ণকে ভার্চুয়াল রিয়েলিটি বলা হয়।
- প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্যোগকারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে।
- ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত।
- কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশকে এমনভাবে উপস্থাপন করা হয়, যা ব্যবহারকারীর কাছে সত্য ও বাস্তব মনে হয়।
- ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রি-মাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও করা সম্ভব হয়।

উৎস:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৬৪৮.
ই-মেইল ব্যবহারের ক্ষেত্রে কোনটি মেনে চলা উচিত?
  1. ক) সহজ পাসওয়ার্ড ব্যবহার না করা
  2. খ) ব্যবহার শেষে একাউন্ট লগ-আউট করা
  3. গ) নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করা
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
- উল্লেখিত সবগুলো ই-মেইল ব্যবহারের ক্ষেত্রে  মেনে চলা উচিত। 

- ইন্টারনেট ব্যবহারকারীরা ইন্টারনেটের বিনামূল্যে প্রাপ্ত সেবাসমূহ বেশি ব্যবহার করে।
- যেমন- ইয়াহু, হটমেইল বা জিমেইলের মতো সাধারণ এবং বিনামূল্যের ই-মেইল সেবা ব্যবহার করে থাকেন।
- এই সাইটগুলো হতে একাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
- হ্যাক হলে আমাদের অনেক প্রয়োজনীয় ইনফরমেশন হারিয়ে যেতে পারে।

নিচের সাধারণ সতর্কতাগুলো মেনে চলা উচিত-

সহজ পাসওয়ার্ড ব্যবহার না করা : একাউন্ট হ্যাক হওয়ার অন্যতম কারণ হলো সহজ পাসওয়ার্ড। ব্যবহারকারীরই পাসওয়ার্ড হিসেবে নিজের নাম, কী বোর্ডের সহজ বিন্যাস (যেমন- abcdef বা  ১২৩৪৫৬৭৮) অথবা নিজের মোবাইল নম্বর ব্যবহার করে। ফলে সহজেই একাউন্ট হ্যাক হয়ে যেতে পারে। কারণ
ই-মেইলের ক্ষেত্রে ই-মেইল একাউন্ট-ই ব্যবহারকারীর নাম, যা প্রায় সবাই জানে। এজন্য পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে
অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্ন (যেমন-!,@,# ইত্যাদি) ব্যবহার করা উচিত।

নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করা : কিছুদিন পর পর নির্ধারিত পাসওয়ার্ড পরিবর্তন করে নতুন পাসওয়ার্ড ব্যবহার
করা উচিত।
দ্বিমূখী ভেরিফিকেশন : যেসব ক্ষেত্রে দ্বিমুখী ভেরিফিকেশন ব্যবস্থা রয়েছে সেগুলো ব্যবহার করা। যেমন- মোবাইল
ফোনের মাধ্যমে জিমেইল একাউন্টটির নিরাপত্তা আরও শক্তিশালী করা যায়। এ জন্য জিমেইলের টু-ওয়ে
ভেরিফিকেশন অপশনটি ব্যবহার করতে হবে।
সাইবার ক্যাফে বা পাবলিক কম্পিউটারের ব্যবহার: সাইবার ক্যাফে বা অনেকেই ব্যবহার করে এমন কোনো
কম্পিউটার থেকে ই-মেইলসহ অন্যান্য সাইট ব্যবহার করলে, ব্যবহার শেষে অবশ্যই একাউন্ট থেকে লগ-আউট
করে বের হওয়া উচিত। প্রয়োজন হলে কম্পিউটারটি রিস্টার্ট করে দেয়া যেতে পারে।

সোর্স: বাংলাদেশ উন্মক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম।
৬৪৯.
গুগলের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার নাম কী?
  1. অ্যালেক্সা
  2. সিরি
  3. জেমিনি
  4. কোরটানা
ব্যাখ্যা

• গুগল কোম্পানি কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অনেক উদ্ভাবন করেছে, তবে তাদের সর্বশেষ ও সবচেয়ে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার নাম হলো জেমিনি (Gemini)। এটি মূলত ব্যবহারকারীদের জটিল তথ্য বিশ্লেষণ, প্রশ্নোত্তর, লেখালিখি এবং বিভিন্ন কাজের জন্য ডিজাইন করা হয়েছে। জেমিনি অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অ্যালেক্সা, সিরি বা কোরটানার মতো সাধারণ ব্যক্তিগত সহকারী (digital assistant) নয়; এটি আরও উন্নত এবং শিক্ষণীয় মডেল হিসেবে কাজ করে। ব্যবহারকারীরা জেমিনির মাধ্যমে সহজে তথ্য সংগ্রহ করতে পারেন, সমস্যা সমাধান করতে পারেন এবং দৈনন্দিন কাজগুলিকে আরও দক্ষভাবে সম্পন্ন করতে পারেন। তাই গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক উত্তর হলো জেমিনি (গ)।

• অপশন আলোচনা:
ক) অ্যালেক্সা - এটি অ্যামাজনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট।
খ) সিরি - এটি অ্যাপলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট।
গ) জেমিনি -এটি গুগলের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তার নাম।
ঘ) কোরটানা - এটি মাইক্রোসফটের ভয়েস অ্যাসিস্ট্যান্ট।


• কৃত্রিম বুদ্ধিমত্তা:

- কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে।
- কৃত্রিম বুদ্ধিমত্তার প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়।

• কৃত্রিম বুদ্ধিমত্তায় যেসব স্বতন্ত্র্য বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তা নিম্নরূপ:
১। কোন বিষয় সম্পর্কে ধারণা গ্রহণ।
২। সমস্যার কারণ নির্ণয়পূর্বক সমাধানের পথ নির্দেশ।
৩। সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা।
৪। সমস্যা সমাধানের ক্ষমতা।
৫।নতুন নতুন জ্ঞান অর্জন।
৬। ভাষা বুঝার ক্ষমতা।
৭। অর্জিত জ্ঞান কাজে লাগাবার মত সক্ষমতা।
৮। মানুষের মত অভিজ্ঞতা কাজে লাগানো।
৯। পরস্পর সম্পর্কিত বিভিন্ন বিষয় অনুধাবন এবং সাড়া দেয়ার ক্ষমতা।
১। ভুল, অপ্রাসঙ্গিক এবং অসম্পূর্ণ তথ্য-উপাত্ত পরিচালনা।
১১। জটিল অবস্থা অনুধাবন ও পরিচালনার ক্ষমতা।
১২। নতুন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা; ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬৫০.
ব্লকচেইন কী?
  1. একটি বিকেন্দ্রীভূত ও বিতরণকৃত ডিজিটাল লেজার
  2. এক ধরনের ক্রিপ্টোকারেন্সি
  3. একটি পিয়ার-টু-পিয়ার মেসেজিং অ্যাপ
  4. একটি ক্লাউড স্টোরেজ সেবা
ব্যাখ্যা

• ব্লকচেইন হলো একটি বিকেন্দ্রীভূত ও বিতরণকৃত ডিজিটাল লেজার, যেখানে তথ্য ব্লকের আকারে সংরক্ষিত হয় এবং প্রতিটি ব্লক ক্রিপ্টোগ্রাফি দ্বারা সুরক্ষিত থাকে। এই প্রযুক্তিতে কোনো একক কর্তৃপক্ষ বা কেন্দ্রীয় সার্ভার নেই; বরং এটি নেটওয়ার্কের বিভিন্ন কম্পিউটারে সমানভাবে বিতরণ করা হয়। ফলে তথ্য পরিবর্তন বা জালিয়াতি করা অত্যন্ত কঠিন। ব্লকচেইন মূলত আর্থিক লেনদেন যেমন ক্রিপ্টোকারেন্সি পরিচালনায় ব্যবহৃত হলেও এর ব্যবহার এখন ভোটিং সিস্টেম, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, স্বাস্থ্যসেবা, ও চুক্তি যাচাই প্রভৃতি ক্ষেত্রে বিস্তৃত হয়েছে। এটি স্বচ্ছতা, নিরাপত্তা এবং বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার একটি অত্যাধুনিক প্রযুক্তি।
 
• ব্লকচেইন:
- ব্লকচেইন হলো একটি ডেটাবেজ প্রযুক্তি যা একটি লেজার বা রেকর্ডের উপর ভিত্তি করে কাজ করে এবং এই লেজারটি সম্পূর্ণ কম্পিউটার নেটওয়ার্কে বিতরণ করা থাকে। 
- এই রেকর্ডগুলোকে ব্লক বলা হয়। 
- ব্লকচেইন প্রযুক্তি সর্বপ্রথম তৈরি করেন সাতোশি নাকামোতো নামে পরিচিত এক গোপন পরিচয়ের প্রোগ্রামার বা প্রোগ্রামারদের একটি দল। 
- ২০০৯ সালে তারা এই প্রযুক্তিটি বিটকয়েন নামক ক্রিপ্টোকারেন্সির কাঠামোর অংশ হিসেবে উদ্ভাবন করেন।
- লেনদেনগুলো ব্লক নামে পরিচিত গ্রুপে একত্রিত হয়। 
- ব্লকগুলো একটি ক্রমানুসারী সিকোয়েন্সে সাজানো থাকে, যাকে ব্লকচেইন বলা হয়। 
- ব্লকগুলো চেইনে যুক্ত করা হয় একটি গাণিতিক পদ্ধতির মাধ্যমে, যা একক ব্যবহারকারীর জন্য ব্লকচেইন পরিবর্তন করা অত্যন্ত কঠিন করে তোলে।

• বিটকয়েন (Bitcoin):
- বিটকয়েন হলো প্রথম, সবচেয়ে বেশি লেনদেন হওয়া এবং সবচেয়ে পরিচিত ক্রিপ্টোকারেন্সি।
- বিটকয়েনের মালিকরা বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে এটি অন্য ক্রিপ্টোকারেন্সিতে, অথবা বাস্তব মুদ্রায় যেমন মার্কিন ডলার বা ইউরোতে বিনিময় করতে পারেন।
- এছাড়া বিভিন্ন বিক্রেতার কাছ থেকে পণ্য ও সেবা কেনাও সম্ভব।

উৎস: ব্রিটানিকা।

৬৫১.
আধুনিক এমবেডেড সিস্টেম তৈরি করতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়?
  1. ফাইবার অপটিক
  2. মাইক্রোকন্ট্রোলার 
  3. কোয়ান্টাম চিপ
  4. ন্যানোপ্রসেসর
ব্যাখ্যা

• আধুনিক এমবেডেড সিস্টেম তৈরি করতে প্রধানত মাইক্রোকন্ট্রোলার প্রযুক্তি ব্যবহার করা হয়। মাইক্রোকন্ট্রোলার হলো একটি ছোট কম্পিউটার যা প্রসেসর, মেমোরি এবং ইনপুট-আউটপুট পোর্ট একত্রে ধারণ করে। এটি স্মার্ট ডিভাইস, রোবট, অটোমেশন সিস্টেম এবং IoT ডিভাইসে সহজে প্রয়োগ করা যায়। অন্যদিকে ফাইবার অপটিক মূলত ডেটা ট্রান্সমিশনের জন্য ব্যবহৃত হয়, কোয়ান্টাম চিপ উচ্চতর গবেষণা বা সুপারকম্পিউটিং ক্ষেত্রে ব্যবহৃত হয়, এবং ন্যানোপ্রসেসর এখনও পরীক্ষামূলক পর্যায়ে। তাই সাধারণভাবে, এমবেডেড সিস্টেমে কার্যকর এবং সাশ্রয়ী প্রযুক্তি হিসেবে মাইক্রোকন্ট্রোলারকে প্রাধান্য দেওয়া হয়।

- সঠিক উত্তর: খ) মাইক্রোকন্ট্রোলার।

• এমবেডেড কম্পিউটার (Embedded Computer):
- এমবেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসেবে ব্যবহৃত হয়। 
​- সাধারণত এতে একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং কিছু সুনির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম থাকে। 
- ​আধুনিক এমবেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রোলার ব্যবহৃত হয়। 

​ব্যবহারের ক্ষেত্রসমূহ:
- এয়ার কন্ডিশন (এসি),
- ঘড়ি,
- থার্মোস্ট্যাট,
- ভিডিও গেমস,
- ভ্যাকুয়াম ক্লিনার,
- ATM,
​- গাড়ি,
- সেলফোন ও স্মার্টফোন,
- প্রিন্টার,
- মাইক্রোওয়েভ,
- ওয়াশিং মেশিন,
- সিকিউরিটি ক্যামেরা।

​উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬৫২.
IBM 360 এ যুগান্তকারী পরিবর্তন কোনটি? 
  1. ভ্যাকিউম টিউব
  2. ট্রানজিস্টর
  3. ইন্টিগ্রেটেড সার্কিট
  4. মাইক্রোপ্রসেসর
ব্যাখ্যা

• IBM 360 হলো তৃতীয় প্রজন্মের (১৯৬৪ - ১৯৭১) কম্পিউটারের ক্লাসিক উদাহরণ। এটি ইন্টিগ্রেটেড সার্কিট (IC) প্রযুক্তি ব্যবহার করে।
 
• অন্যান্য বৈশিষ্ট্য সমূহ:

- ব্যবসায়িক ও বৈজ্ঞানিক হিসাব উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যেত।
- অনেকগুলো ট্রানজিস্টর এক চিপে সংযুক্ত থাকে।
- আকার আরও ছোট, গতি দ্রুত এবং নির্ভরযোগ্যতা বেশি।
- মাল্টি প্রোগ্রামিং সমর্থন।
- কম বিদ্যুৎ খরচ এবং তাপ উৎপাদন কম।

এছাড়াও,
- ভ্যাকিউম টিউব: ১ম প্রজন্ম (১৯৪০ - ১৯৫৬) কম্পিউটারে ব্যবহার করা হত। উদাহরণ: ENIAC, UNIVAC.
- ট্রানজিস্টর: ২য় প্রজম্ন (১৯৫৬ - ১৯৬৩) কম্পিউটারে ব্যবহার করা হত। উদাহরণ: IBM 7090.
- মাইক্রোপ্রসেসর: ৪র্থ প্রজন্ম (১৯৭১ - বর্তমান) কম্পিউটারে ব্যবহার করা হয়। উদাহরণ: Intel 4004, Apple.

তথ্যসূত্র:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি।
- IBM এর অফিশিয়াল ওয়েবসাইট। [লিংক]

৬৫৩.
বর্তমানে ফুটবল খেলায় কোন ধরনের কম্পিউটার প্রযুক্তির ব্যবহার করা হয়?
  1. ক) DRS
  2. খ) Hot Spot
  3. গ) VAR
  4. ঘ) NHL
ব্যাখ্যা
VAR
- VAR এর পূর্ণরূপ Video Assistant Referee.
- বর্তমানে ফুটবল খেলায় VAR প্রযুক্তির ব্যবহার করা হয়।
৬৫৪.
নিচের কোন পদ্ধতিটি আচরণগত বায়োমেট্রিক শ্রেণির অন্তর্ভুক্ত?
  1. কণ্ঠস্বর যাচাইকরণ
  2. হাতের রেখা শনাক্তকরণ
  3. আইরিশ শনাক্তকরণ
  4. মুখমন্ডলের অবয়ব শনাক্তকরণ
ব্যাখ্যা

- সঠিক উত্তর: ক) কণ্ঠস্বর যাচাইকরণ।

• বায়োমেট্রিক্স:

- গ্রীক শব্দ metron অর্থ পরিমাপ এবং "bio" অর্থ জীবন, এ দু'টি শব্দ থেকে Biometrics শব্দের উৎপত্তি।
- বায়োমেট্রিক্স হলো এমন একটি পদ্ধতি যেখানে কোন ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা সনাক্ত করা যায়।
- কম্পিউটার বিজ্ঞানে বায়োমেট্রিক পদ্ধতিকে ব্যক্তি সনাক্তকরণ এবং কোন সিস্টেমে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের কৌশল হিসেবে ব্যবহার করা হয়।

- দেহের গঠন এবং আচরণগহত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বায়োমেট্রিক পদ্ধতি বিভিন্ন প্রকার হতে পারে। যথা:
১. শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি:
- আঙ্গুলের ছাপ শনাক্তকরণ,
- হাতের রেখা শনাক্তকরণ,
- আইরিশ শনাক্তকরণ,
- মুখমন্ডলের অবয়ব শনাক্তকরণ,
- ডিএনএ পর্যবেক্ষণ।

২. আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি:
- কিবোর্ড টাইপিং গতি যাচাইকরণ,
- হাতে করা স্বাক্ষর যাচাইকরণ,
- কণ্ঠস্বর যাচাইকরণ

তথ্যসূত্র:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

৬৫৫.
ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করে কি তৈরি করা হয়?
  1. ২D ছবি
  2. GIF ছবি
  3. ৩D ছবি
  4. ১D ছবি
ব্যাখ্যা
ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করে ত্রিমাত্রিক (3D) ইমেজ তৈরি করা যায়।

• ভার্চুয়াল রিয়েলিটি (VR):

- ভার্চুয়াল রিয়েলিটি (VR) হলো কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের ওপর ভিত্তি করে নির্মিত একটি কল্পনাপ্রসূত পরিবেশ, যা ব্যবহারকারীর কাছে বাস্তব মনে হয়।

• প্রযুক্তির ব্যবহার:
- ত্রিমাত্রিক (3D) ইমেজ তৈরি করে।
- ব্যবহারকারী যেন সেই পরিবেশে আছেন এমন অনুভূতি দেয়।

• ব্যবহৃত সফটওয়্যার:
- Vizard,
- VRToolKit,
- 3D Studio Max,
- Maya.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।
৬৫৬.
চিঠির পিনকোড, ইলেকট্রিক বিল ইত্যাদি পড়ার জন্য কোনটি ব্যবহার করা হয়?
  1. ক) OCR
  2. খ) OMR
  3. গ) MICR
  4. ঘ) OICR
ব্যাখ্যা
OCR হল Optical Character Recognition.
চিঠির পিনকোড, ইলেকট্রিক বিল ইত্যাদি পড়ার জন্য OCR ব্যবহার করা হয়। এটি শুধু দাগই বোঝেনা বিভিন্ন রঙের পার্থক্যও বোঝে।
৬৫৭.
সরবরাহ লাইনে বিদ্যুতের ভোল্টেজ কমে যাওয়াকে বলে-
  1. ব্রাউন আউট
  2. ব্লাক আউট
  3. ট্রানসিয়েন্ট
  4. নয়েজ
ব্যাখ্যা
• বিদ্যুতের অনিয়মিত সরবরাহ একটি সাধারণ ব্যাপার। বিদ্যুৎ পাওয়ার লাইনে সাধারণত চার ধরনের সমস্যা দেখা দেয়। যথা-
১. ব্রাউন আউট (Brown Out)
২. ব্লাক আউট (Black Out)
৩. ট্রানসিয়েন্ট (Transient) ও
৪. নয়েজ (Noise)

ব্রাউন আউট (Brown Out):
পরিকল্পিত বা অপরিকল্পিত কোনো কারণে সরবরাহ লাইনে বিদ্যুতের ভোল্টেজ কমে যাওয়াকে ব্রাউন আউট বলা হয়। সাধারণত অতিরিক্ত বিদ্যুৎ চাহিদা মেটানোর অক্ষমতার কারণে এ ঘটনা ঘটে। এক্ষেত্রে কম্পিউটার বন্ধ রাখা উচিত।

ব্লাক আউট (Black Out):
হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়াকে ব্লাক আউট বলে। সাধারণত প্রচণ্ড ঝড়, তুফান, বজ্রপাত প্রভৃতি কারণে ব্লাক আউট হতে পারে। ব্লাক আউটের কারণে কম্পিউটারের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই ঝড়, তুফান ও বজ্রপাতের সময় কম্পিউটার বন্ধ রাখা উচিত।

ট্রানসিয়েন্ট (Transient):
বিদ্যুৎ সরবরাহ লাইন সৃষ্ট ভোল্টেজ বা কারেন্টের অপেক্ষাকৃত বড় ধরনের স্পাইককে ট্রানসিয়েন্ট বলা হয়। অনেক ট্রানসিয়েন্ট পাওয়ার সাপ্লাই দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে নিঃশ্বেষ হয় কিন্তু অনেক ট্রানসিয়েন্ট এ বাধা অতিক্রম করে কম্পিউটারের ভেতরের অনেক বর্তনীসহ বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট করে দিতে পারে।

নয়েজ (Noise):
সাধারণত প্রিন্টারের শব্দ, স্পিকারের উচ্চমাত্রার শব্দ, পাওয়ার সাপ্লাই, কুলিং ফ্যান ইত্যাদি থেকে নয়েজ সৃষ্টি হয়ে থাকে। প্রিন্টার, ডিস্ক ড্রাইভ, স্পিকার ইত্যাদির নয়েজকে শাব্দিক নয়েজ এবং পাওয়ার সাপ্লাই, কুলিং ফ্যান ইত্যাদির নয়েজকে সিস্টেম নয়েজ বলা হয়। এ ধরনের নয়েজ কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যারের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

 উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৫৮.
কম্পিউটার সিস্টেম এ Scanner একটি কোন ধরনের যন্ত্র?
  1. ক) Input device
  2. খ) Output device
  3. গ) Input-Output device
  4. ঘ) Memory device
ব্যাখ্যা
যে সব যন্ত্রাংশের মাধ্যমে এক জন ব্যবহারকারী কম্পিউটারে তথ্য ঢোকাতে পারেন ও কম্পিউটারকে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারেন, সেগুলিকে বলে ইনপুট ডিভাইস। যেমন, কি বোর্ড, মাউস, অপটিকাল ক্যারেকটার রিডার (ও সি আর), ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেকটার রিডার (এম আই সি আর), স্কানার ইত্যাদি।
৬৫৯.
What is the main purpose of CAPTCHA?
  1. To make internet safer for users
  2. To speed up internet connections
  3. To encrypt user data
  4. To distinguish human users from bots
ব্যাখ্যা

সঠিক উত্তর - ঘ) To distinguish human users from bots.

CAPTCHA:
- পূর্ণরূপ: Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart
- এটি একটি নিরাপত্তা ব্যবস্থা, যা ইন্টারনেটে মানব ব্যবহারকারী ও স্বয়ংক্রিয় বটের মধ্যে পার্থক্য নির্ধারণে ব্যবহার করা হয়।
- CAPTCHA এমনভাবে ডিজাইন করা হয় যাতে বটকে ক্ষতিকারক বা অপ্রয়োজনীয় কাজ যেমন জাল অ্যাকাউন্ট তৈরি করা, স্প্যামিং, বা সাইবার আক্রমণ করতে না পারে।
- এই সিস্টেমটি মানুষের পক্ষে সহজ কিন্তু স্বয়ংক্রিয় স্ক্রিপ্ট বা বটের জন্য কঠিন কাজ প্রদান করে। উদাহরণস্বরূপ:
  - বিকৃত লেখা বা অক্ষর চিহ্নিত করা,
  - নির্দিষ্ট ছবি নির্বাচন করা,
  - ধাঁধা বা সাধারণ গণিত সমাধান করা। 
- সফলভাবে CAPTCHA সম্পন্ন করে ব্যবহারকারী প্রমাণ করে যে তিনি একজন মানব, স্বয়ংক্রিয় প্রোগ্রাম নয়।
- CAPTCHA-এর মূল উদ্দেশ্য হলো অনলাইন সিস্টেমের নিরাপত্তা ও অখণ্ডতা রক্ষা করা, যাতে বটগুলো অপব্যবহার করতে না পারে।
- CAPTCHA প্রযুক্তি ভিজ্যুয়াল রিকগনিশন (visual recognition) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) গবেষণাকে উৎসাহিত করেছে, যার ব্যবহার রয়েছে অপটিক্যাল স্ক্যানিং, রিমোট সেন্সিং, এবং রোবোটিক্সে।

• ক্যাপচাগুলির জন্য কিছু সাধারণ ব্যবহারের ক্ষেত্রে অন্তর্ভুক্ত:
- User Registration and Login,
- Form Submissions,
- Preventing DDoS Attacks,
- Online Polls and Surveys,
- Web Scraping Prevention.

উৎস: ব্রিটানিকা। 

৬৬০.
প্রথম ব্লগার স্বীকৃতি দেওয়া হয় কাকে?
  1. ক) জাস্টিন হল
  2. খ) জর্ন বার্জার
  3. গ) পিটার মারহোলজ
  4. ঘ) মাইকেল অল্ডরিচ
ব্যাখ্যা
মূলত ব্লগ (Blog) একটি ইংরেজি শব্দ। যার আভিধানিক অর্থ হলো ভার্চুয়াল ডায়েরি অথবা ইন্টারনেটে ব্যক্তিগত দিনলিপি।

ইংরেজি ”Blog” শব্দটি আবার ”Weblog” এর সংক্ষিপ্ত রূপ। ১৯৯৭ সালে জর্ন বার্জার নামে একজন মার্কিন নাগরিক সর্বপ্রথম ”Weblog” শব্দটি উদ্ভাবন করেন।

পরবর্তীতে, ১৯৯৯ এর এপ্রিল বা মার্চের দিকে ‘পিটার মারহোলজ’ তার নিজস্ব ব্লগ পিটার্ম ডট কমে কৌতুক করে ‘weblog’ শব্দটিকে ভাগ করে 'We' - ‘blog’ বলে সম্বোধন করেন। তারপর থেকে ‘blog’ শব্দটির ব্যবহার প্রসার ঘটতে থাকে।

যারা ব্লগে লেখে তারাই ব্লগার।
জাস্টিন হল কে প্রথম ব্লগারের স্বীকৃতি দেওয়া হয়। তিনি ১৯৯৪ সালে link.net নামে সর্বপ্রথম ব্যক্তিগত ওয়েবসাইট চালু করেন।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ - দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান।
৬৬১.
কম্পিউটার ব্যবহার করে ডায়াবেটিস নির্ণয়ে নিচের কোনটি ব্যবহৃত হয়?
  1. ম্যাগনেটিকসেন্সর
  2. ইলেক্ট্রোসেন্সর
  3. বায়োসেন্সর
  4. টেকসেন্সর
ব্যাখ্যা
- কম্পিউটার ব্যবহার করে ডায়াবেটিস নির্ণয়ে ব্যবহৃত হয় বায়োসেন্সর।
- বায়োসেন্সর হলো এক ধরনের Analytical device বা বিশ্লেষণধর্মী যন্ত্র।
- এই যন্ত্রে রয়েছে একটি জৈবিক উপাদান।
- আর এর সাথে রয়েছে একটি পিজিকোডিটেক্টর।
- IUPAC বায়োসেন্সরকে সংজ্ঞায়িত করেছে integrated receptor–transducer হিসেবে, যা biological recognition element ব্যবহার করে নির্দিষ্ট পরিমাণগত বা অর্ধ-পরিমাণগত বিশ্লেষণমূলক তথ্য সরবরাহ করতে সক্ষম।

উৎস: 
১. ব্রিটানিকা।
২. প্রথম আলো।
৬৬২.
Which company created Threads?
  1. Twitter
  2. Meta 
  3. Google
  4. Microsoft
ব্যাখ্যা

সঠিক উত্তর - খ) Meta।

Threads
- থ্রেডস হলো মেটার (Meta) তৈরি একটি টেক্সট-ভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম
- এটি ইনস্টাগ্রামের ব্যবহারকারীভিত্তি কাজে লাগিয়ে দ্রুত জনপ্রিয়তা অর্জন করে। 
- ইনস্টাগ্রামের তথ্য ব্যবহার করে থ্রেডস ব্যবহারকারীদের জন্য অনুসরণের মতো অ্যাকাউন্ট সাজেস্ট করে, ফলে ব্যবহারকারীরা সহজে নতুন নেটওয়ার্ক তৈরি করতে পারে। 
- থ্রেডসের বৈশিষ্ট্য (২০২৩ সংস্করণ) প্রতিটি পোস্টের ৫০০ ক্যারেক্টার লিমিট। 
- টেক্সটের পাশাপাশি ছবি ও ভিডিও শেয়ার করার সুবিধা। 
- ইনস্টাগ্রামের সাথে একীভূত সাইন-আপ সিস্টেমে নতুন অ্যাকাউন্ট তৈরি না করেও ব্যবহার শুরু করা যায়। ইনস্টাগ্রাম থেকে ফলোয়ার ও ভেরিফিকেশন স্ট্যাটাস সরাসরি নিয়ে আসা যায়। 
- থ্রেডস ও ইনস্টাগ্রামের মধ্যে কনটেন্ট সহজে শেয়ার করা যায়। 
- প্রথম দিকে বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতা ব্যবহারকারীদের কাছে খুব আকর্ষণীয় হয়ে ওঠে। 

উৎস: ব্রিটানিকা।

৬৬৩.
ডেস্কটপ হলো -
  1. সুপার কম্পিউটার
  2. মাইক্রো কম্পিউটার
  3. মিনি কম্পিউটার
  4. মেইনফ্রেম কম্পিউটার
ব্যাখ্যা
• মাইক্রো কম্পিউটার: 
- মাইক্রো এর সাধারণ অর্থ ক্ষুদ্র। 
- ক্ষুদ্রাকৃতির মাইক্রোপ্রসেসর চিপ দিয়ে যে কম্পিউটার গঠিত হয় তাকে মাইক্রো কম্পিউটার বলে। 
- মাইক্রো কম্পিউটারকে পার্সোনাল কম্পিউটার বা সংক্ষেপে PC বলা হয়। 
- মানুষের ব্যবহারিক সুবিধার প্রতি লক্ষ রেখে বিভিন্ন রকমের মাইক্রো কম্পিউটার বাজারে এসেছে।
যেমন -
১. পামটপ কম্পিউটার, 
২. ল্যাপটপ কম্পিউটার, 
৩. নোটবুক কম্পিউটার, 
৪. ডেস্কটপ কম্পিউটার। 
- Tablet PC, Phablet, Smartphone ইত্যাদি ও মাইক্রোকম্পিউটারের অন্তর্ভুক্ত। 
-  ১৯৮১ সালে IBM কোম্পানি ব্যবসায়িক উদ্দেশ্যে প্রথম মাইক্রোকম্পিউটার তৈরি করে। 
- অতিমাত্রায় তাপমাত্রা ওঠানামা করলে মাইক্রোকম্পিউটারের কিছু সিস্টেম নষ্ট হয়ে যায়। তাই কম্পিউটার সূর্যালোক, উত্তপ্ত বা খুব বেশি ঠান্ডা স্থানে রাখা বিপদজনক। 
- সক্রিয় একটি মাইক্রোকম্পিউটারের জন্য আদর্শ রুম টেম্পারেচার ৬০ থেকে ৯০ ডিগ্রী ফারেনহাইট, এবং বন্ধ থাকা অবস্থায় ৫০ থেকে ১১০ ডিগ্রী ফারেনহাইট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৬৪.
মানুষের অনন্য শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্য ব্যবহার করে পরিচয় যাচাই করার পদ্ধতিকে কী বলে?
  1. বায়োমেট্রিক্স
  2. বায়োইনফরমেটিক্স
  3. ক্রায়োসার্জারি
  4. ভার্চুয়াল রিয়েলিটি
ব্যাখ্যা

সঠিক উত্তর - ক) বায়োমেট্রিক্স 

• ​বায়োমেট্রিক্স (Biometrics): 
​- বায়োমেট্রিক্স হলো মানুষের অনন্য শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্য ব্যবহার করে স্বয়ংক্রিয় স্বীকৃতি প্রযুক্তির মাধ্যমে ব্যক্তির পরিচয় যাচাই করার পদ্ধতি

• বায়োমেট্রিক সিস্টেমের ধরণ-
• Unimodal system: 
​- একটি ইউনিমোডাল বায়োমেট্রিক সিস্টেম একটি একক বায়োমেট্রিক মার্কার থেকে বায়োমেট্রিক ডেটা ক্যাপচার এবং বিশ্লেষণ করে। 
- ​উদাহরণস্বরূপ, একটি রেটিনা স্ক্যান। 
- এই সিস্টেমগুলি কোনো ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে বা কোনো অজ্ঞাত ব্যক্তিকে সনাক্ত করতে ব্যবহৃত হতে পারে।

• Multimodal system: 
​- একাধিক বৈশিষ্ট্য ব্যবহার করে নিরাপত্তা আরও বাড়ানো হয় (যেমন ফিঙ্গারপ্রিন্ট + ফেস রিকগনিশন)।
​​
​উৎস: ব্রিটানিকা।

৬৬৫.
চিকিৎসা ক্ষেত্রে যে সফটওয়্যার ব্যবহার করা হয় তার নাম-
  1. ক) SPSS
  2. খ) Database
  3. গ) Mycin
  4. ঘ) Auto Cad
ব্যাখ্যা
- বর্তমানে চিকিৎসা বিজ্ঞানে কম্পিউটার ব্যাপক ব্যবহৃত হচ্ছে। 
- বিভিন্ন রোগের লক্ষণ এবং রোগ ভেদে রক্ত, মল, মূত্র ইত্যাদি উপাদানের সম্বন্ধে তথ্য কম্পিউটারে সঞ্চিত থাকে।
- যখন একজন রোগীর লক্ষণ, রক্ত, মল, মূত্র ইত্যাদি পরীক্ষার ফলাফল কম্পিউটারে দেয়া হয় তখন কম্পিউটার সঞ্চিত তথ্যের সাথে ইনপুট করা তথ্যের তুলনা করে সঠিক রোগ নির্ণয় করে।
- এমনকি বর্তমানে রোগ নির্ণয় করে সঠিক ঔষধও নির্বাচন করে দিতে পারে কম্পিউটার।
- এই রোগ নির্ণয় এবং প্রেসক্রিপশন করার জন্য মাইসিন (Mycin) নামক একটি সফটওয়্যার আছে।
- এই সফটওয়্যারের সাহায্যে কম্পিউটার এসব কাজ করে থাকে।
- রোগ নির্ণয়ের মূল বিষয়, রক্ত, মল, মূত্র ইত্যাদির বিশ্লেষণও কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে।


উৎস : কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৬৬৬.
নিম্নলিখিত কোনটি ই-বুক ব্যবহারের জন্য বিখ্যাত?
  1. PowerPoint
  2. Excel
  3. Photoshop
  4. Kindle
ব্যাখ্যা

• অপশন গুলোর মধ্যে ই-বুক ব্যবহারের জন্য সবচেয়ে বিখ্যাত হলো ঘ) Kindle। Kindle মূলত অ্যামাজনের তৈরি একটি ই-রিডার ও সফটওয়্যার প্ল্যাটফর্ম, যা বিশেষভাবে ডিজিটাল বই পড়ার জন্য তৈরি। এতে ই-ইঙ্ক প্রযুক্তি ব্যবহৃত হওয়ায় চোখে চাপ কম পড়ে এবং দীর্ঘ সময় পড়া আরামদায়ক হয়। Kindle-এ হাজার হাজার ইবুক সংরক্ষণ করা যায় এবং ইন্টারনেটের মাধ্যমে সহজেই বই ডাউনলোড করা সম্ভব। অন্যদিকে PowerPoint প্রেজেন্টেশনের জন্য, Excel ডেটা বিশ্লেষণের জন্য এবং Photoshop ছবি সম্পাদনার জন্য ব্যবহৃত হয়। তাই ই-বুক পড়ার ক্ষেত্রে Kindle সবচেয়ে উপযোগী ও জনপ্রিয়।

• ই-বুক (Ebook):
- ই-বুক এর পূর্ণাঙ্গ অর্থ হলো 'ইলেকট্রনিক বুক'।
- প্রিন্টকৃত বইয়ের ইলেকট্রনিক বা ডিজিটাল ভার্সনকে ই-বুক বলা হয়।
- যা কম্পিউটার, মোবাইল বা বিশেষভাবে ডিজাইনকৃত কোনো বহনযোগ্য ডিভাইসে পাঠ করা যায়।
- এটি ইন্টারনেট থেকে ডাউনলোড করা যায়, যা বিভিন্ন ধরনের ই-রিডার দিয়ে পড়া যায়।
- প্রচলিত রিডারের মধ্যে অ্যামাজন ডটকমের কিন্ডল (kindle) সবচেয়ে জনপ্রিয়।
- ই-বুকের জনক হলেন মাইকেল এস হার্ট (Michael S Hart)।
- তাঁকে ই-বুকের আবিষ্কারক বা জনক বলা হয়, কেননা তিনি ইন্টারনেটের মাধ্যমে বিনামূল্যে ই-বুক বিতরণের প্রথম প্রজেক্ট গুটেনবার্গ- এর উদ্যোক্তা ছিলেন।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মোঃ মাহবুবুর রহমান।

৬৬৭.
যে সাইবার আক্রমণ সংঘটিত হলে গ্রাহকের বৈধ অনুরোধ সমূহ কোন একটি Web Server সম্পূর্ণ করতে ব্যর্থ হয়, সেটি কী নামে পরিচিত?
  1. ক) Denial of Service
  2. খ) Man-in-the-Middle
  3. গ) Phishing
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
• Denial of Service attack (DoS attack):
- Denial of Service হলো এক ধরনের সাইবার অ্যাটাক যেখানে হ্যাকার ডিভাইসের স্বাভাবিক কার্যকারিতা বাধাগ্রস্ত করে একটি কম্পিউটার বা ডিভাইসকে তার ব্যবহারকারীদের কাছ থেকে দূরে রাখে।
- কোন কম্পিউটার সিস্টেম বা ইন্টারনেট ওয়েবসাইটে এই আক্রমণ চালানোর মাধ্যমে ঐ সিস্টমের যথাযথ কার্যক্রম ধীর গতির বা পুরোপুরি বন্ধ করে দেয়া হয়।

উৎস: ব্রিটানিকা।
৬৬৮.
Google AI Studio-তে কোন এআই মডেল ফ্যামিলিটি ব্যবহৃত হয়?
  1. Siri
  2. Watson
  3. Gemini
  4. কোনটিই নয় 
ব্যাখ্যা

• Google AI Studio-তে ব্যবহৃত এআই মডেল ফ্যামিলি হলো Gemini. গুগল ২০২৩ সালে Gemini উন্মোচন করে, যা তাদের সর্বাধুনিক জেনারেটিভ এআই মডেল সিরিজ। Gemini মূলত কথোপকথন, টেক্সট প্রক্রিয়াকরণ, সার্চ উন্নত করা, কোডিং সহায়তা এবং মাল্টিমোডাল কাজ (টেক্সট, ছবি, অডিও ইত্যাদি) সম্পাদনের জন্য তৈরি করা হয়েছে। Google AI Studio হলো একটি প্ল্যাটফর্ম যেখানে ডেভেলপাররা সহজে Gemini মডেল ব্যবহার করে নিজেদের অ্যাপ বা প্রজেক্টে এআই ক্ষমতা যোগ করতে পারেন। Siri হলো অ্যাপলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট, Watson হলো IBM-এর এআই সিস্টেম এবং BERT মূলত ভাষা বোঝার জন্য ব্যবহৃত হতো, তবে বর্তমানে Gemini-ই Google AI Studio-এর মূল মডেল।

• কৃত্রিম বুদ্ধিমত্তা:
- কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে।
- কৃত্রিম বুদ্ধিমত্তার প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়।

• কৃত্রিম বুদ্ধিমত্তায় যেসব স্বতন্ত্র্য বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তা নিম্নরূপ:
১। কোন বিষয় সম্পর্কে ধারণা গ্রহণ।
২। সমস্যার কারণ নির্ণয়পূর্বক সমাধানের পথ নির্দেশ।
৩। সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা।
৪। সমস্যা সমাধানের ক্ষমতা।
৫।নতুন নতুন জ্ঞান অর্জন।
৬। ভাষা বুঝার ক্ষমতা।
৭। অর্জিত জ্ঞান কাজে লাগাবার মত সক্ষমতা।
৮। মানুষের মত অভিজ্ঞতা কাজে লাগানো।
৯। পরস্পর সম্পর্কিত বিভিন্ন বিষয় অনুধাবন এবং সাড়া দেয়ার ক্ষমতা।
১। ভুল, অপ্রাসঙ্গিক এবং অসম্পূর্ণ তথ্য-উপাত্ত পরিচালনা।
১১। জটিল অবস্থা অনুধাবন ও পরিচালনার ক্ষমতা।
১২। নতুন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা; ইত্যাদি।

উৎস:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
- IBM [link]

৬৬৯.
Naphier’s Bones কত সালে আবিষ্কৃত হয়?
  1. ক) ১৯৪১
  2. খ) ১৬১৪
  3. গ) ১৬৪১
  4. ঘ) ১৯১৪
ব্যাখ্যা
স্কটল্যান্ডের গনিতবিদ জন নেপিয়ার ১৬১৪ সালে লগারিদম এর উদ্ভাবন করেন ৷
এই আবিষ্কার গুন, ভাগ, বর্গ, বর্গমূল, ঘনমূল নিরুপনের কাজ অনেক সহজ করে দেয়৷
লগারিদমভিত্তিক হিসাবকার্যের জন্য যে সংখ্যাচিহ্নিত দন্ডগুলো ব্যাবহার করেছিলেন সেগুলো নেপিয়ার অস্থি বা দন্ড নামে পরিচিত ৷

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (HSC, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৬৭০.
ডেটাবেসে তথ্য সংরক্ষণ সহজ হয়েছে কিসের ব্যবহারের মাধ্যমে?
  1. ক) মডেম
  2. খ) কম্পিউটার
  3. গ) ইন্টারনেট
  4. ঘ) হাব
ব্যাখ্যা
কম্পিউটারেরর মাধ্যমে ডেটাবেসে তথ্য সংরক্ষণ করা হয়।
৬৭১.
কোনটি একটি জনপ্রিয় ই-কমার্স পেমেন্ট গেটওয়ে?
  1. Microsoft Word
  2. Google Maps
  3. PayPal
  4. Dropbox
ব্যাখ্যা

• জনপ্রিয় ই-কমার্স পেমেন্ট গেটওয়ে হলো PayPal. এটি বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত একটি অনলাইন পেমেন্ট সিস্টেম, যা ক্রেতা ও বিক্রেতার মধ্যে নিরাপদ লেনদেন নিশ্চিত করে। ই-কমার্স সাইটে PayPal যুক্ত থাকলে ক্রেতারা সহজে তাদের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে অর্থ প্রদান করতে পারেন।
- Microsoft Word হলো একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, Google Maps মূলত মানচিত্র ও অবস্থান নির্ণয়ের সেবা দেয় এবং Dropbox হলো একটি ক্লাউড স্টোরেজ প্ল্যাটফর্ম। এগুলো পেমেন্ট গেটওয়ে নয়। তাই ই-কমার্সের ক্ষেত্রে PayPal-ই একটি কার্যকর ও জনপ্রিয় সমাধান।

• ই-কমার্স (E-Commerce):
- ইলেকট্রনিক কমার্সকেই সাধারণ অর্থে ই-কমার্স (e-commerce or eCommerce) বলা হয়।
- ইন্টারনেট বা অন্য কোনে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে কোনো পণ্য বা সেবা ক্রয়-বিক্রয়, সরবরাহ, ব্যবসায় সংক্রান্ত লেনদেন ইত্যাদি কাজকে সম্মিলিতভাবে ই-কমার্স বলে।
- পণ্য বা সেবার উপাদান, মার্কেটিং, ডেলিভারি, সার্ভিসিং, মূল্য লেনদেন ইত্যাদি কাজকে সম্মিলিত ভাবে ই-কমার্স বলে।

• জনপ্রিয় ই-কমার্স সাইট গুলো হলো-
- www.alibaba.com,
- www.amazon.com,
- www.daraz.com,
- www.bikroy.com,
- www.ebay.com.

• ই-কমার্স এর ধরণ: 
পণ্য বিক্রয়ক্ষেত্র ও লেনদেনের প্রকৃতি অনুযায়ী ই-কমার্সকে প্রধানত চার ভাগে ভাগ করা যায়। -
১। Business to Consumer (B2C),
২। Business to Business (B2B),
৩। Consumer to Business (C2B),
8। Consumer to Consumer (C2C),

উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩। ব্রিটানিকা।

৬৭২.
ক্রায়োসার্জারির প্রধান উদ্দেশ্য কী?
  1. অস্বাভাবিক টিস্যু ঠান্ডা করে ধ্বংস করা
  2.  টিস্যু গরম করে পুড়ানো 
  3.  ক্যান্সার কোষে রেডিয়েশন প্রয়োগ করা 
  4. টিস্যু সরানোর জন্য রাসায়নিক ব্যবহার করা
ব্যাখ্যা

• ক্রায়োসার্জারির প্রধান উদ্দেশ্য হলো অস্বাভাবিক বা ক্ষতিকর টিস্যুকে খুব নিম্ন তাপমাত্রায় জমিয়ে ধ্বংস করা। এটি একটি বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি, যেখানে লিকুইড নাইট্রোজেন বা অন্য কোনো ঠান্ডা পদার্থ ব্যবহার করে ত্বক বা অন্যান্য অঙ্গের ক্ষতিগ্রস্ত কোষের কার্যক্রম বন্ধ করা হয়। এই প্রক্রিয়ায় টিস্যু গরম করা, রেডিয়েশন ব্যবহার করা বা রাসায়নিক প্রয়োগের পরিবর্তে, কেবল তাপমাত্রা হ্রাসের মাধ্যমে কোষ ধ্বংস করা হয়। ক্রায়োসার্জারি সাধারণত ছোট স্কিন লেজন, পলিপ, ব্রণজনিত টিস্যু বা কিছু ধরনের ক্যান্সার কোষের চিকিৎসায় ব্যবহার করা হয়। এটি তুলনামূলকভাবে নিরাপদ, কম ব্যথাযুক্ত এবং পুনরুদ্ধারে দ্রুত। তাই সঠিক উত্তর হলো ক) অস্বাভাবিক টিস্যু ঠান্ডা করে ধ্বংস করা।

• ক্রায়োসার্জারি-
ক্রায়োসার্জারি হলো একটি চিকিৎসা পদ্ধতি, যেখানে অত্যন্ত ঠান্ডা (সাধারণত তরল নাইট্রোজেন) ব্যবহার করে শরীরের অস্বাভাবিক বা ক্যান্সারগ্রস্ত কোষ বা টিস্যু ধ্বংস করা হয়।

• এই পদ্ধতিতে নির্দিষ্ট রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, সেগুলো নিন্মে দেওয়া হলো:
- তরল নাইট্রোজেন,
- তরল কার্বন ডাই-অক্সাইড,
- নাইট্রাস অক্সাইড,
- আর্গন,
- ইথাইল ক্লোরাইড,
- ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন, ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৬৭৩.
কম্পিউটার বন্ধ করতে হয়-
  1. ক) শাটডাউন কমান্ডের মাধ্যমে
  2. খ) সিপিইউ এর সুইচ বন্ধ করে
  3. গ) পাওয়ার সাপ্লাইয়ের সুইচ বন্ধ করে
  4. ঘ) উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৬৭৪.
ChatGPT কোন প্রযুক্তিগত কাঠামোর উপর নির্মিত?
  1. Recurrent Neural Network
  2. Generative Pre-trained Transformer
  3. Quantum Neural Network
  4. Random Forest Model
ব্যাখ্যা

• ChatGPT মডেলটি হলো OpenAI নির্মিত GPT আর্কিটেকচারের (Generative Pre-trained Transformer) ওপর ভিত্তি করে তৈরি একটি বৃহৎ ভাষা মডেল (LLM)।

ChatGPT:
- ChatGPT হলো একটি সফটওয়্যার যা স্বাভাবিক ভাষায় প্রশ্নের উত্তর দেয়।
- এটি OpenAI নামে আমেরিকান প্রতিষ্ঠান ৩০ নভেম্বর ২০২২ সালে চালু করে।
- ChatGPT হচ্ছে GPT (Generative Pre-trained Transformer) আর্কিটেকচারে তৈরি একটি নিউরাল নেটওয়ার্ক।
- এর কাজ হলো মানুষের মতো স্বাভাবিক লেখা তৈরি করা, যেমন চ্যাটবট, কন্টেন্ট তৈরি, ভাষা অনুবাদে।
- ChatGPT শব্দের সম্ভাবনা হিসাব করে টেক্সট তৈরি করে, পূর্ববর্তী শব্দগুলোর ওপর নির্ভর করে।
- ChatGPT-র কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন ভুল বা বিভ্রান্তিকর তথ্য তৈরি করা ("হ্যালুসিনেশন")।

GPT আর্কিটেকচার:
- GPT-এর পূর্ণরূপ হলো Generative Pre-trained Transformer। এটি এক ধরণের বৃহৎ নিউরাল নেটওয়ার্ক যা বিপুল পরিমাণ টেক্সচুয়াল ডেটার উপর প্রশিক্ষণ লাভ করে এবং মানুষের মতো বোধগম্য ভাষা তৈরি করতে সক্ষম।
- এই কাঠামোটি গুগল কর্তৃক উদ্ভাবিত ট্রান্সফরমার (Transformer) নামক বিশেষ নিউরাল নেটওয়ার্ক আর্কিটেকচারের ওপর ভিত্তি করে নির্মিত, যা ডেটার মধ্যে জটিল সম্পর্ক বুঝতে সাহায্য করে।
- ChatGPT-এর নামটিও এই মডেলের নাম থেকেই এসেছে (Chat + GPT)।

অন্যান্য অপশন:
- Recurrent Neural Network: এটি ভাষা প্রক্রিয়াকরণের (NLP) একটি পুরোনো কাঠামো। GPT মডেলে এর পরিবর্তে উন্নত ট্রান্সফরমার আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে।
- Quantum Neural Network: এটি একটি তাত্ত্বিক এবং পরীক্ষামূলক কম্পিউটিং ধারণা। বর্তমানের ChatGPT এই কাঠামোর ওপর নির্মিত নয়।
- Random Forest Model: এটি ক্লাসিফিকেশন (Classification) ও রিগ্রেশনের (Regression) জন্য ব্যবহৃত একটি ঐতিহ্যবাহী মেশিন লার্নিং অ্যালগরিদম, যা বৃহৎ ভাষা মডেলিং-এর জন্য ব্যবহৃত হয় না।

উৎস: ব্রিটানিকা, IBM website (link)

৬৭৫.
মডেম একটি-
  1. ক) রিলে মেশিন
  2. খ) কনভারসন টুল
  3. গ) অপটিক্যাল ফাইবার
  4. ঘ) পাওয়ার কানেকশন টুল
ব্যাখ্যা
মডেম (মড্যুলেটর-ডিম্যুলেটর) হল একটি যন্ত্র যা একটি প্রেরিত এনালগ সংকেতকে ডিজিটাল তথ্যে রূপান্তর করে এবং ডিজিটাল তথ্যকে পাঠানোর সময় এনকোড করে এনালগ সংকেত হিসেবে প্রেরণ করে।
৬৭৬.
মারশেল ম্যাকলুহান সর্বপ্রথম "বিশ্বগ্রাম" ধারণাটি কোন বইতে উল্লেখ করেন?
  1. Understanding Media
  2. The Medium is the Message
  3. The Gutenberg Galaxy
  4. War and Peace in the Global Village
ব্যাখ্যা
• বিশ্বগ্রাম: 
- কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিখ্যাত দার্শনিক মারশেল ম্যাকলুহান (Marshall McLuhan) সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ বা বৈশ্বিক গ্রাম কথাটি ব্যবহার করেন।
- মারশেল ম্যাকলুহান ১৯১১ সালের ২১ জুলাই জন্মগ্রহণ করেন এবং ১৯৮০ সালের ৩১ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।
- তিনি সর্বপ্রথম ১৯৬২ সালে তাঁর রচিত 'The Gutenberg Galaxy: The Making of Typographic' গ্রন্থে বিশ্বগ্রামের ধারণা দেন।
- পরবর্তীতে ১৯৬৪ সালে 'Understanding Media' গ্রন্থে বিশ্বগ্রাম সম্পর্কে আরো বিস্তারিত বর্ণনা করেন।
- তাঁর মতে, “ ইলেকট্রনিক প্রযুক্তির 66 মাধ্যমে সারা বিশ্বকে একটি গ্রামে পরিণত করাই হল বিশ্বগ্রাম। যার মাধ্যমে খুব সহজেই পৃথিবীর যে কোন প্রান্তের মানুষের সাথে মুহূর্তের মধ্যে যোগাযোগ করা সম্ভব।"
- এখানে ইলেকট্রনিক প্রযুক্তি বলতে ইন্টারনেটকে বুঝানো হয়েছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৭৭.
নিচের কোন পদ্ধতিতে অনলাইনে পণ্যের মূল্য পরিশোধ করা যায়-
  1. ক) ডেবিট কার্ড দ্বারা
  2. খ) ভিসা কার্ড দিয়ে
  3. গ) ক্রেডিট কার্ডের মাধ্যমে
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
ডেবিট ও ক্রেডিট কার্ড ছাড়াও ইন্টারনেট ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও ই-কর্মাসের পেমেন্ট করা যায়।
৬৭৮.
কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত ব্যবহৃত হয় কোনটি ?
  1. ক) PYTHON
  2. খ) HTML
  3. গ) COBOL
  4. ঘ) PROLOG
ব্যাখ্যা

PYTHON একটি বস্তু-সংশ্লিষ্ট উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা। ১৯৯১ সালে গিডো ভান রসম এটি প্রথম প্রকাশ করেন।

HTML: Html একটি মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল এর মার্ক আপ ট্যাগ সমূহ ব্যবহার করে ওয়েবপেজ এর বেসিক কাঠামো তৈরি করা হয়।
প্রকৃত অর্থে এটি কোনো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয় বরং একটি মার্কআপ ল্যাংগুয়েজ যা একসারি মার্কআপ ট্যাগ এর সমন্বয় গঠিত।

COBOL: এটি একটি তৃতীয় প্রজন্মের প্রোগ্রামিং ভাষা এবং আজও প্রচলিত প্রাচীনতম প্রোগ্রামিং ভাষাগুলির একটি।
- এটির ইংরেজি নামটি Common Business-Oriented Language-এর সংক্ষিপ্ত রূপ ।

PROLOG: প্রোলোগ হ'ল লজিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গণ্য ভাষাতত্ত্বের সাথে যুক্ত. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রয়োগ করার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়।
যেমন: PROLOG, LISP, CLISP, Java, C/C++ ইত্যাদি।

উচ্চ: মাধ্যমিক কম্পিউটার এবং তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি ( প্রকৌশলী মুজিবুর রহমান)

 

৬৭৯.
বাংলাদেশের একজন মুমূর্ষু রোগী লন্ডনে না গিয়ে লন্ডনের বিশেষজ্ঞ ডাক্তার কর্তৃক সেবা নিলে, উক্ত পদ্ধতিকে বলে-
  1. ক) টেলিকনফারেন্সিং
  2. খ) ভিডিওকনফারেন্সিং
  3. গ) টেলিমেডিসিন
  4. ঘ) সবগুলোই
ব্যাখ্যা

তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দূরবর্তী স্থান থেকে কিংবা রোগী কে চাক্ষুষ না দেখেও চিকিৎসা সেবা প্রদানের পদ্ধতিকে টেলিমেডিসিন বলে।
এ পদ্ধতিতে চিকিৎসকরা স্বাস্থ্য সেবা সম্পর্কিত পরামর্শ প্রদানের পাশাপাশি বিভিন্ন ধরনের সার্জারিতেও অংশ নিয়ে থাকে।
ইন্টারনেটের ব্যাপক প্রসারের ফলে দূরবর্তী স্থানেও টেলিমেডিসিন সেবার মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা প্রদান করা সম্ভব হচ্ছে।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

৬৮০.
প্রযুক্তির যে শাখায় রোবটের ধারণা, নকশা, উৎপাদন, কার্যক্রম কিংবা ব্যবহার বাস্তবায়নে সংশ্লিষ্ট তাকে কী বলে?
  1. ক) রোবটিক্স
  2. খ) বায়োমেট্রিক্স
  3. গ) বায়োইনফরমেটিক্স
  4. ঘ) ভার্চুয়াল রিয়েলিটি
ব্যাখ্যা
রোবটিক্স:
- কম্পিউটার নিয়ন্ত্রিত যে মেশিন মানুষের মতো কাজ করে তাকে বলা হয় রোবট।
- প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা, গঠন ও কাজ নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে রোবটিক্স বলা হয়।
- এই প্রযুক্তির মাধ্যমে রোবটের দর্শন ক্ষমতা, স্পর্শ ক্ষমতা, হাত ও পায়ের যথাযথ পরিচালন, চলাচলের ক্ষমতা, শারীরিক মুভমেন্ট ইত্যাদি উদ্ভব হয়েছে। 
- জাপানের মুরাতা কোম্পানির 'মুরাতা বয়', হোন্ডা কোম্পানির 'আসিমো', সনি কর্পোরেশনের 'আইবো' ইত্যাদি রোবট প্রায় মানুষের মতই বিশেষ কোনো কাজ করতে পারে। 

বায়োমেট্রিক্স: 
- বায়োমেট্রিক্স হলো বায়োলজিক্যাল ডেটা মাপা ও বিশ্লেষণ করার মাধ্যমে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার বিজ্ঞান ও প্রযুক্তি। 

বায়োইনফরমেটিক্স: 
- জীববিজ্ঞানের সমস্যাগুলো যখন কম্পিউটার প্রযুক্তি কৌশল ব্যবহার করে সমাধান করা হয়, তখন সেটাকে বলা হয় বায়োইনফরমেটিক্স।

ভার্চুয়াল রিয়েলিটি:
- ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ, যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে এটিকে বাস্তব পরিবেশ মনে হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৬৮১.
পারমাণবিক বা আণবিক স্কেলে অতিক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব ও বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞানকে কী বলে?
  1. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
  2. বায়োমেট্রিক্স
  3. ন্যানোটেকনোলজি
  4. সবগুলোই
ব্যাখ্যা
• ন্যানোটেকনোলজি:
- গ্রিক শব্দ "Nanos" অথবা ল্যাটিন শব্দ 'nanus' থেকে ন্যানো (Nano) শব্দটি উৎপত্তি হয়েছে যার আভিধানিক অর্থ Dwarf (বামন বা জাদুকরী ক্ষমতাসম্পন্ন ক্ষুদ্রাকৃতির মানব বা পশু)।
- তবে ন্যানোপ্রযুক্তি হচ্ছে পারমাণবিক বা আণবিকমাত্রার কার্যক্রমের প্রকৌশল শাস্ত্র যা কোন ডিভাইস বা সিস্টেমের কাজ এবং এর আরও অধিক উন্নয়নের সাথে সম্পৃক্ত।
- Merriam Webster অনলাইন ডিকশনারী অনুসারে ন্যানোটেকনোলজি হলো পারমাণবিক বা আণবিক স্কেলে অতিক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব ও বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান।
- ন্যানোটেকনোলজির ক্ষেত্রে দুটি প্রক্রিয়া আছে। যথা-
ক. ক্ষুদ্র থেকে বৃহৎ (Bottom Up):
- এ পদ্ধতিতে ক্ষুদ্র ক্ষুদ্র আকারের ছোট জিনিস দিয়ে বড় কোনো জিনিস তৈরি করা হয়।
- ন্যানো প্রযুক্তির সাহায্যে ন্যানোমিটার স্কেলে ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর উপাদান দিয়ে কাঙ্ক্ষিত কোনো বস্তু তৈরি করা যায়।

খ. বৃহৎ থেকে ক্ষুদ্র (Top down):
- টপ ডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে কেটে ছোট করে, তাকে নির্দিষ্ট আকার দেয়া হয়।
- এক্ষেত্রে সাধারণত Etching প্রক্রিয়াটি সম্পর্কিত। আমাদের বর্তমান ইলেকট্রনিক্স হলো টপ ডাউন প্রযুক্তি।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৬৮২.
কোনটি ই-কমার্স ওয়েবসাইট হিসেবে বিবেচিত নয়?
  1. Shopify
  2. Etsy
  3. Alibaba
  4. Coursera
ব্যাখ্যা
• ই-কমার্সের ওয়েবসাইট নয় - Coursera.
- Coursera একটি অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম, যা বিভিন্ন কোর্স, সার্টিফিকেট প্রোগ্রাম, এবং ডিগ্রি প্রোগ্রামের অ্যাক্সেস প্রদান করে। এটি বিভিন্ন বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে উচ্চমানের শিক্ষাগত কন্টেন্ট সরবরাহ করে।

• ব্যবসা-বাণিজ্য: 
- আধুনিক ডেটা প্রসেসিং এবং কম্পিউটার নেটওয়ার্ক বিশেষত ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য বা সেবা বিপণন, বিক্রয়, সরবরাহ, ব্যবসা সংক্রান্ত লেনদেন ইত্যাদি কাজকে সম্মিলিতভাবে ইলেকট্রনিক কমার্স বা ই-কমার্স বলে। 
- ই-কমার্স ওয়েব সাইটে পণ্যের গুণগত মান, বর্ণনা, ছবি ও মূল্য সম্পর্কিত তথ্য উল্লেখ থাকে। 
- ই-কমার্সের পরিচিত কতকগুলো ওয়েব সাইট হলো- www.bikroy.com, www.daraz.com, www.alibaba.com, www.amazon.com ইত্যাদি। 
- এছাড়াও, Shopify, Etsy, Alibaba ই-কমার্স ওয়েবসাইট হিসেবে বিবেচিত।
- বিশ্বমানের ব্যবস্থায় উৎপাদিত পণ্য হবে আন্তর্জাতিক মানের। ফলে সম্প্রসারিত হবে বৈশ্বিক ব্যবসা- বাণিজ্যের। 
- এক্ষেত্রে লেনদেনে ব্যবহৃত হয় ইএফটি (EFT: Electronic fund transfer) যেটি এক ধরনের ইলেকট্রনিক লেনদেন যা সংঘটিত হয় কম্পিউটার ও নেটওয়ার্কের সাহায্যে। 

- একই ব্যাংকের বিভিন্ন শাখার অ্যাকাউন্টের মধ্যে অথবা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন অ্যাকাউন্টের মধ্যে, কিংবা বৈদেশিক ব্যাংকের মধ্যেও এ ধরনের লেনদেন করা যায়। 
- এছাড়া ইন্টারনেটের মাধ্যমে প্রায় প্রতিটি ব্যাংকের আর্থিক লেনদেন সম্পন্ন করা যায়। 
- অনলাইন ব্যাংকিং নামে পরিচিত এই পদ্ধতিটিকে বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্যতম পরিসেবা হিসেবে গণ্য করা যায়। 
- এ ধরনের পদ্ধতিতে লেনদেনকে ইন্টারনেট ব্যাংকিংও বলা হয়। 
- এই ব্যাংকিং ব্যবস্থাপনায় গ্রাহকগণকে লেনদেন সম্পন্নের জন্য সশরীরে কোনো ব্যাংক শাখায় যাওয়ার প্রয়োজন হয় না; বাড়িতে বা কর্মস্থলে কিংবা ভ্রমণরত অবস্থাতেও এই কার্যক্রম সম্পন্ন করা যায়। 
- এজন্য শুধু কম্পিউটার বা স্মার্ট ফোন, ইন্টারনেট সংযোগ এবং সংশ্লিষ্ট ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ড প্রয়োজন হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।
৬৮৩.
উৎপাদনের আগে কম্পিউটারে যে টুল ব্যবহার করে পণ্যের ড্রাফটিং, ডিজাইন, সিমুলেশন প্রভৃতি তৈরি করা হয়, তাকে কী বলে?
  1. CAD
  2. GPS
  3. CAM
  4. RFID
ব্যাখ্যা
• CAD: উৎপাদনের আগে কম্পিউটারে যে টুল ব্যবহার করে পণ্যের ড্রাফটিং, ডিজাইন, সিমুলেশন প্রভৃতি তৈরি করা হয়, তাকে CAD (Computer Aided Design) বলে।
• GPS (Global Positioning System): জিপিএস হলো একটি স্যাটেলাইট নির্ভর একমুখী যোগাযোগ ব্যবস্থা, যার মাধ্যমে ভূপৃষ্ঠের যে কোনো স্থানের অবস্থান নিখুঁতভাবে নির্ণয় করা যায়।
• CAM: কম্পিউটারের যে টুলসমূহের সাহায্যে পণ্য প্রস্তুতের যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করা হয়, তাকে কম্পিউটার এইডেড ম্যানুফ্যাকচারিং বা CAM বলে।
• RFID: RFID এর পূর্ণরূপ হচ্ছে Radio Frequency Identification. এটি হলো ক্রেডিট কার্ডের মতো পাতলা এবং ছোট একটা ইলেকট্রনিক ডিভাইস, যা কোনো বস্তু, ব্যক্তি বা প্রাণীকে শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয়ে থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৬৮৪.
কোনটি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম?
  1. ক) Mac OS
  2. খ) WINDOWS 98
  3. গ) MS-DOS
  4. ঘ) ক ও খ উভয়ই
ব্যাখ্যা
গ্রাফিক্সের বা চিত্রের মাধ্যমে কমান্ড প্রয়োগ করে কম্পিউটার পরিচালনা করা গেলে তাকে চিত্রভিত্তিক ইউজার ইন্টারফেস অপারেটিং সিস্টেম বলে। চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে বিভিন্ন কাজের জন্য নির্দেশের গ্রাফিক্যাল উপস্থাপন (Icon) এবং পুলডাউন মেনু থাকে। মাউস বা কি-বোর্ড ব্যবহার করে কমান্ড প্রয়োগ করা যায়। এতে টেক্সট ভিত্তিক অপারেটিং সিস্টেমের মতো কমান্ড মুখস্ত করতে হয় না। মনিটরে প্রদর্শিত নির্দিষ্ট আইকনে ক্লিক করে কমেন্ট করা যায়। যার ফলে ব্যবহারকারী কি-বোর্ড ব্যবহার না করে শুধু মাউস ব্যবহার করেও কম্পিউটার পরিচালনা করতে পারে। উদাহরণ- উইন্ডোজ (৯৫/৯৮/এক্সপি/মিস্টার/৭), Mac OS, WINDOWS 98 ইত্যাদি। উৎস: মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
৬৮৫.
বাংলাদেশ ডাক বিভাগের অন্তর্ভুক্ত সেবা কোনটি?
  1. ই-পুর্জি
  2. ইএমটিএস
  3. কুইক-উইন
  4. ই-পর্চা
ব্যাখ্যা
• ইএমটিএস:
- EMTS এর পূর্ণরূপ Electronic Money Transfer Service.
- ইএমটিএস বাংলাদেশ ডাক বিভাগের অন্তর্ভুক্ত একটি সেবা।
- ২৬ মার্চ ২০১০ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী ইলেকট্রনিক মানি ট্রন্সফার সার্ভিস (ইএমটিএস) এর উদ্বোধন করেন
- বর্তমানে এ সার্ভিসের মাধ্যমে খুবই স্বল্প কমিশনের (০.৫০%) বিনিময়ে লেনদেন করা যায়।
- বাংলাদেশ ডাক বিভাগে ২৮১১ টি পোস্ট অফিসে এ সার্ভিস চালু রয়েছে।
- ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিস (ইএমটিএস) National Digital Innovation Award ২০১১ তে অংশগ্রহণ করে বাংলাদেশ ডাক বিভাগের ইএমটিএস e-Finance ক্যাটাগরীতে Champion হয়।
- বাংলাদেশ ডাক বিভাগের ইএমটিএস সেবাটি ভারতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার mBillionth Award ২০১২ অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়।
- দেশের অভ্যন্তরে কম খরচে ও দ্রুত সময়ে টাকা পাঠানোর একটি মাধ্যম হলো ইএমটিএস।
- এই ই-সেবটির মাধ্যমে ১ মিনিটে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠানো যায়।
- এক হাজার টাকা পাঠানোর খরচ ১০ টাকা। পরবর্তী ৫০ হাজার টাকা পর্যন্ত প্রতি হাজারে খরচ ৫ টাকা।

উৎস:
১. ডাক অধিদপ্তর।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৮৬.
কোনটি ব্যবহার করে শিক্ষকেরা ঘরে থেকেই লাইভ-ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করাতে পারছেন?
  1. ক) WebEx
  2. খ) Skype
  3. গ) Zoom
  4. ঘ) সবগুলোই
ব্যাখ্যা
- বিশ্বগ্রামের ধারণায় শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, কারণ সত্যিকার শিক্ষাই একজন মানুষকে সমাজ এবং পরিবেশ সচেতন, মুক্তচিন্তায় বিশ্বাসী, উদার বিশ্বনাগরিক হতে সাহায্য করে।
- শিক্ষার্থীদের মেধা-মননের সাথে তাল মিলিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যথোপযুক্ত ব্যবহার নিশ্চিত করে এগিয়ে যাচ্ছে শিখন পদ্ধতি।
- বর্তমানে ই-বুকের কারণে স্বল্পমূল্যে বা বিনামূল্যে সবাই পাঠ্যবই পেতে পারে যা আগে খুবই দুর্লভ একটি বিষয় ছিল। আমাদের দেশেও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রকাশিত সকল পাঠ্যপুস্তক তাদের ওয়েবসাইট থেকে ই-বুক আকারে ডাউনলোড করা যায়। 
- ২০২০ সালে সারা পৃথিবীব্যাপী কোভিড-১৯ সংক্রমণের সময় পৃথিবীর বেশিরভাগ স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষাক্রম বন্ধ না রেখে অনলাইন শিক্ষায় ছাত্র-ছাত্রীদের শিক্ষাদান করেছেন। 
- শিক্ষকেরা নিজ ঘরে থেকেই অনলাইনে বিভিন্ন অ্যাপ যেমন: Google meet, WebEx, Webinar, Facebook messenger, imo, Skype, Whatsapp, Zoom ইত্যাদি ব্যবহার করে লাইভ-ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করেছেন। 
- অনেক সময় বিষয়ভিত্তিক ভিডিও টিউটোরিয়াল তৈরির পর অনলাইনে শেয়ার, ওয়েবসাইটের মাধ্যমে ব্লগিং করে, বিভিন্ন সামাজিক মিডিয়ার সাহায্য নিয়ে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছেন।
- ইন্টারনেট ও ওয়েব ব্যবহার করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার পদ্ধতিকে ই-লার্নিং বলে। 
- ই-লার্নিং এমন একটি প্রযুক্তিগত শিখন পদ্ধতি যেখানে অনলাইনে শিক্ষক ও শিক্ষার্থী যেকোনো অবস্থান থেকে পারস্পারিক মিথষ্ক্রিয়ায় (Interactive) পাঠদান কার্যক্রম সম্পন্ন করতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।
৬৮৭.
বারকোড রিডার ব্যবহৃত হয়-
  1. নৈর্ব্যক্তিক পরীক্ষার উত্তরপত্র যাচাই করতে
  2. পণ্যের পরিচিতি শনাক্ত করতে
  3. বিভিন্ন গ্রাফ তৈরি করতে
  4. ইলেকট্রিক বিল পড়ার জন্য
ব্যাখ্যা
বার কোড বলতে লম্বা আকারের সরু, মোটা এবং তার সাথে নম্বর সংযুক্ত পর্যায়ক্রমে কতকগুলো বার বা রেখার সমষ্টিকে বোঝায়। সাধারণত বিভিন্ন পণ্য বা পোডাক্টের প্যাকেটের ওপর বার কোডের সাহায্যে পণ্যের নাম, পণ্যের ধরন, কোম্পানির বা নির্মাণকারীর নাম, পরিমাণ, মূল্য ইত্যাদি তথ্য লেখা থাকে। বার কোড সাধারণত যেকোনো ধরনের পণ্য, বই, পোস্টাল প্যাকেট ইত্যাদির পরিচিতি শনাক্তকরণে ব্যবহৃত হয়। এ ধরনের বার কোডসমূহ পড়ার জন্য একটি বিশেষায়িত যন্ত্র ব্যবহৃত হয়, যা বার কোড রিডার নামে পরিচিত।

সূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৮৮.
নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়?
  1. ক) লিনাক্স
  2. খ) ইউনিক্স
  3. গ) মাইক্রোসফট উইন্ডোজ
  4. ঘ) ওরাকল
ব্যাখ্যা
ওরাকল অপারেটিং সিস্টেম নয়। লিনাক্স, ইউনিক্স, মাইক্রোসফট উইন্ডোজ, জেনিক্স, সিম্বিয়ান, এন্ড্রয়েড, ওএস/২, মেক ওএস, মাইক্রোসফট ডস, পিসি ডস ইত্যাদি অপারেটিং সিস্টেম। উৎস: মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
৬৮৯.
কম্পিউটার ক্রাশ বা অকার্যকর হয়ে পড়ছে কোনটি করা হয়?
  1. ক) রিবুটিং
  2. খ) রিসেট
  3. গ) ফরম্যাটিং
  4. ঘ) ডিফ্র্যাগমেন্টেশন
ব্যাখ্যা
কোন কারণে কম্পিউটার অকার্যকর বা ক্রাশ হয়ে পড়লে সেক্ষেত্রে কম্পিউটারকে রিবুটিং করতে হয়। রিবুট মানে হলো অপারেটিং সিস্টেমকে রিলোড করা। বুট লোডারকে সক্রিয় করা হলো রিবুটিং। এতে হার্ডডিস্কে সেইভ করা কোন ফাইল মুছে যায় না। রিস্টার্ট এবং রিবুটিং এর মধ্যে সাদৃশ্য থাকলেও, রিস্টার্ট সাধারণত পাওয়ার ফেইলর কিংবা কোন সফটওয়্যার চালু করতে ব্যবহৃত হয়। ফাইল পুনর্বিন্যস্ত করতে ডিফ্র্যাগমেন্টেশন ব্যবহৃত হয়। সকল সেটিংস বা ডাটা মুছে ফেলার জন্যে রিসেটিং বা ফরম্যাটিং ব্যবহৃত হয়।
৬৯০.
এমএস ওয়ার্ড এ কোনো কিছু কপি করতে হলে কী-বোর্ডে কমান্ড বাটন হচ্ছে-
  1. ক) Shift + Copy
  2. খ) Shift + Alter + C
  3. গ) Alt + G
  4. ঘ) Ctrl + C
ব্যাখ্যা
• এমএস ওয়ার্ড এ,
- কোনো কিছু কপি করতে হলে - Ctrl + C.
- পেস্ট করতে হলে - Ctrl + Ctrl + C.
- কোনো ফাইল কর্তনে - Ctrl + Z.
- Undo করতে - Ctrl + Y.
 
উৎস: Microsoft website.
৬৯১.
ভিআর জগতে “HMD” বলতে বোঝায়:
  1. Head-Mounted Display
  2. High Motion Device
  3. Human-Machine Design
  4. Head-Motion Detector
ব্যাখ্যা

• ভিআর (ভার্চুয়াল রিয়েলিটি) জগতে “HMD” বলতে বোঝায় Head-Mounted Display। এটি একটি এমন ডিভাইস যা সরাসরি ব্যবহারকারীর মাথায় ব্যবহার করা হয় এবং ব্যবহারকারীর চোখের সামনে একটি স্ক্রিনের মাধ্যমে ভার্চুয়াল পরিবেশ প্রদর্শন করে। HMD ব্যবহার করে ব্যবহারকারী 3D গ্রাফিক্স, ভিডিও, গেম বা ভার্চুয়াল সিমুলেশন দেখতে পারে এবং অভিজ্ঞতা করতে পারে যেন তারা বাস্তব জগতে উপস্থিত। এই ডিভাইসটি সাধারণত লেন্স, সেন্সর, এবং ডিসপ্লে ইউনিট নিয়ে তৈরি হয়, যা চোখের সামঞ্জস্য এবং মুভমেন্ট ট্র্যাকিং করে। HMD-এর মাধ্যমে ব্যবহারকারী ভার্চুয়াল জগতে ঘুরতে, দেখার দিক পরিবর্তন করতে এবং ইন্টারঅ্যাকশন করতে সক্ষম হয়। তাই সঠিক উত্তর হলো ক) Head-Mounted Display.

• ভার্চুয়াল রিয়েলিটি:

- হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো বস্তু, ঘটনা বা পরিবেশের বাস্তবভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্রভিত্তিক রূপায়ণকে ভার্চুয়াল রিয়েলিটি বলা হয়।
- প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্যোগকারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে।
- ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত।
- কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশকে এমনভাবে উপস্থাপন করা হয়, যা ব্যবহারকারীর কাছে সত্য ও বাস্তব মনে হয়।
- ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রি-মাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও করা সম্ভব হয়।

উৎস: 
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) sciencedirect [লিংক]

৬৯২.
QR কোডে ব্যবহৃত হয় কোনটি? 
  1. তড়িৎ চৌম্বকত্ব
  2. কোয়ান্টাম কম্পিউটিং
  3. অপটিক্যাল রিডিং
  4. রেডিও ফ্রিকুয়েন্সি
ব্যাখ্যা

- QR কোডে ব্যবহৃত হয়- অপটিক্যাল রিডিং।

QR কোড:

- QR কোড হলো এক ধরনের বারকোড, যা ছোট কালো ও সাদা বর্গক্ষেত্র দিয়ে তৈরি।
- এই বর্গক্ষেত্রগুলিতে তথ্য সংরক্ষিত থাকে, যা সহজে কম্পিউটার বা স্মার্টফোন স্ক্যানার দিয়ে পড়া যায়।
- কালো-সাদা স্কোয়ারগুলোতে সংখ্যা, ইংরেজি অক্ষর বা এমনকি জাপানি কানজি ও অন্যান্য অ-ল্যাটিন অক্ষরও রাখা যেতে পারে।

• QR কোডের ব্যবহার:
- মূলত QR কোড তৈরি করা হয়েছিল অটোমোবাইল যন্ত্রাংশ ট্র্যাক করার জন্য।
- এখন এটি বিজ্ঞাপন, টিকিট, পণ্য ট্র্যাকিং এবং আরও নানা কাজে ব্যবহার করা হয়।
- QR কোডে ব্যবহৃত হয়- অপটিক্যাল রিডিং।
• QR কোড স্ক্যান ও বৈশিষ্ট্য:
- QR কোড স্ক্যান করতে ব্যবহারকারীদের ফোন বা লেজার স্ক্যানার প্রয়োজন হয়।
- বিশেষ সফটওয়্যার তথ্যটি ডিকোড করে দেখায়।
- সবচেয়ে বড় QR কোড (Version 40) 177 177 পিক্সেলের হয় এবং সবচেয়ে ছোট (Version 1) 21 × 21 পিক্সেলের হয়।
- Version 40 QR কোডে প্রায় 7,089টি সংখ্যা বা 4,296টি আলফানিউমেরিক অক্ষর সংরক্ষণ করা যায়।

উৎস: ব্রিটানিকা।

৬৯৩.
'Planter Fascitis' চিকিৎসায় কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়? 
  1. ক) Cryotherapy
  2. খ) Cryosurgery
  3. গ) Cryoablation
  4. ঘ) কোনটিই নয় 
ব্যাখ্যা

Planter Fascitis, Fibroma চিকিৎসায় Cryosurgery প্রযুক্তি ব্যবহার করা হয়।

- গ্রিক শব্দ Cryo অর্থ বরফের মত ঠান্ডা আর Surgery অর্থ হাতের কাজ। এ শব্দ দুটো থেকে ক্রায়োসার্জারি শব্দটি এসেছে।
- খুব শীতলীকরণ তরল পদার্থ প্রয়োগের মাধ্যমে শরীরের অসুস্থ বা অস্বাভাবিক টিস্যুকে ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে ক্রায়োসার্জারি বলে।

ক্রায়োসার্জারির ব্যবহার-
১. ওয়ার্ট,মোল,স্ক্রিন ট্যাগ, সোলার কেরাটোস,মর্টনস নিউরোমা ছোটখাট চর্ম ক্যান্সারের জন্য ক্রায়োসার্জারি চিকিৎসা দেওয়া হয়।
২. কিছু অভ্যন্তরীণ শারীরিক ব্যাধি যমন – লিভার ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, লাং ক্যান্সার, ওরাল ক্যান্সার, সার্ভিক্যাল ব্যাধিসমূহের ৩. চিকিৎসায় ক্রায়োসার্জারি পদ্ধতি ব্যবহার করা হয়।
৪. মানবদেহের কোষকলার কোমল অবস্থা যেমন – প্ল্যান্টার ফ্যাসিলিটিস এবং ফিবরোমাকে ক্রায়োসার্জারির মাধ্যমে চিকিৎসা করা যায়।
এর পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে।
৫. প্রচলিত শল্যচিকিৎসার মত এত কাটাছেঁড়া করার প্রয়োজন হয় না।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 

৬৯৪.
নিচের কোন ওয়েবসাইটটি আউটসোর্সিং প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত?
  1. facebook.com
  2. upwork.com
  3. youtube.com
  4. wikipedia.org
ব্যাখ্যা

• বিশ্বব্যাপী আউটসোর্সিং প্রতিষ্ঠানগুলোর মধ্যে payeoneer.com, freelancer.com, upwork.com, peopleperhour.com ইত্যাদি খুবই জনপ্রিয়।

• আউটসোর্সিং:

- ইন্টারনেটের মাধ্যমে এক দেশে বসেই অন্য দেশের কোনো কাজ করা যায়।
- আউটসোর্সিং হচ্ছে কোনো প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেওয়া।
- অর্থাৎ, ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর এ প্রান্তের কাজ করে অর্থ অর্জন করার প্রক্রিয়াই হলো আউটসোর্সিং।
- ওয়েবসাইট উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, মাসিক বেতন-ভাতার বিল প্রস্তুতকরণ, ওয়েবসাইটে তথ্য যোগ করা, সফটওয়্যার তৈরি, বিভিন্ন কাজের জন্য ডিজাইন তৈরি, লোগো ডিজাইন, আর্টিক্যাল লেখা, অনুবাদ, ডাটা এন্ট্রি ইত্যাদি কাজ আউটসোর্সিং-এর মাধ্যমে করা যায়।
আউটসোর্সিং-এর মাধ্যমে এখন অনেকেই ঘরে বসে তার মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করতে পারছে এবং অন্যদের জন্য কর্মক্ষেত্র তৈরি হচ্ছে।
- যারা ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিং-এর কাজ করে তাদেরকে ফ্রিল্যান্সার বলা হয়।
- বাংলাদেশ প্রতি বছর আউটসোর্সিং থেকে কয়েক মিলিয়ন ডলার আয় করে।
- বিশ্বব্যাপী আউটসোর্সিং প্রতিষ্ঠানগুলোর মধ্যে payeoneer.com, freelancer.com, upwork.com, peopleperhour.com ইত্যাদি খুবই জনপ্রিয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রফেসর মুজিবুর রহমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৬৯৫.
CISC প্রসেসর কোন ধরনের ইন্সট্রাকশন মোড ব্যবহার করে?
  1. ক) সরল
  2. খ) জটিল
  3. গ) ক+খ
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
CISC-Complex instruction set computer
একটি জটিল নির্দেশনা সেট কম্পিউটার ( সিআইএসসি / এসস্ক /) হল এমন একটি কম্পিউটার যা একক নির্দেশনাগুলি নিম্ন স্তরের অপারেশন চালাতে পারে বা বহু-পদক্ষেপের অপারেশন করতে সক্ষম।
৬৯৬.
নিচের কোনটি AI-এর বিশেষ প্রয়োগ নয়?
  1. রোবটিক্স
  2. রাউটার কনফিগারেশন
  3. নিউরাল নেটওয়ার্ক
  4. ফাজি লজিক
ব্যাখ্যা
সঠিক উত্তর - খ) রাউটার কনফিগারেশন।

• কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence)
- কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) হলো এমন একটি কম্পিউটার বিজ্ঞান শাখা যেখানে কম্পিউটারকে মানুষের মত চিন্তা ও সিদ্ধান্ত নিতে সক্ষম করা হয়।
- AI সিস্টেম বা এজেন্ট তার পরিবেশ বুঝে সর্বোচ্চ সাফল্যের জন্য কার্যক্রম পরিচালনা করে।
- AI-এর জনক বৃটিশ বিজ্ঞানী অ্যালান ম্যাথিসন টুরিং।
- ১৯৫০ সালে তিনি টুরিং টেস্ট আবিষ্কার করেন, যা মেশিনের বুদ্ধিমত্তা পরিমাপের একটি পদ্ধতি।
- ১৯৫৫ সালে জন ম্যাককার্থি “Artificial Intelligence” শব্দটি প্রবর্তন করেন।
- AI প্রয়োগের জন্য LISP প্রোগ্রামিং ভাষা তৈরি করেন।

• AI-এর গবেষণার মূল বিষয়সমূহ:
- মানুষের মতো চিন্তা করা।
- অসম্পূর্ণ তথ্য থেকে সিদ্ধান্ত নেওয়া।
- সমস্যা সমাধান।
- পরিকল্পনা করা।
- খেলাধুলায় সফলতা অর্জন।

• AI-এর বিশেষ প্রয়োগ:
- রোবটিক্স (রোবট উপলব্ধি),
- প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ,
- এক্সপার্ট সিস্টেম,
- নিউরাল নেটওয়ার্ক,
- ভার্চুয়াল রিয়েলিটি,
- ফাজি লজিক।

• প্রোগ্রামিং ভাষা:
LISP, CLISP, PROLOG, C/C++, Java ইত্যাদি।

• AI-এর প্রধান শাখাসমূহ:
- সূত্রের প্রতিপাদন ও সমস্যা সমাধান,
- জ্ঞানের উপস্থাপন,
- পরিকল্পনা,
- যন্ত্রের শিক্ষা,
- স্পিচ ও প্যাটার্ন সনাক্তকরণ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি প্রকৌশলী মুজিবুর রহমান।
৬৯৭.
কিউআর কোড স্ক্যান করার জন্য প্রধানত কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
  1. NFC
  2. Camera
  3. Bluetooth
  4. ক + খ 
ব্যাখ্যা

• কিউআর কোড স্ক্যান করার জন্য প্রধানত ক্যামেরা (Camera) প্রযুক্তি ব্যবহার করা হয়। কিউআর কোড হলো একটি দুই-মাত্রিক বারকোড যা বিভিন্ন তথ্য যেমন লিঙ্ক, টেক্সট বা যোগাযোগের তথ্য সংরক্ষণ করতে পারে। স্ক্যান করার সময়, স্মার্টফোন বা ডিভাইসের ক্যামেরা কিউআর কোডের প্যাটার্নটি ক্যাপচার করে এবং সফটওয়্যার সেই প্যাটার্নকে ডিজিটাল তথ্য হিসেবে ডিকোড করে। Wi-Fi, Bluetooth বা NFC কিউআর কোডের তথ্য প্রাপ্তিতে সরাসরি কাজ করে না; তারা মূলত ডেটা ট্রান্সফার বা সংযোগের জন্য ব্যবহৃত হয়। তাই, কিউআর কোড শনাক্তকরণ এবং ডিকোড করার মূল প্রযুক্তি হলো ক্যামেরা।

[- NFC (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) হলো একটি শর্ট-রেঞ্জ ওয়্যারলেস প্রযুক্তি, যা খুব কাছের দূরত্বে (সাধারণত কয়েক সেন্টিমিটার) ডিভাইসের মধ্যে তথ্য বিনিময় করতে ব্যবহৃত হয়। এটি মূলত কন্ট্যাক্টলেস পেমেন্ট বা ফোনের মধ্যে ফাইল শেয়ার করার জন্য উপযোগী।

কিন্তু NFC কোনো ভিজ্যুয়াল প্যাটার্ন পড়তে পারে না। কিউআর কোড হলো দুই-মাত্রিক গ্রাফিক্যাল কোড, যা কালো-সাদা স্কোয়ার দিয়ে তৈরি। এটি পড়ার জন্য ডিভাইসকে ক্যামেরা দিয়ে কোডটি “দেখতে” এবং সফটওয়্যারের মাধ্যমে ডিকোড করতে হয়। NFC শুধু রেডিও সিগন্যালের মাধ্যমে ডেটা ট্রান্সফার করে, ছবি বা প্যাটার্ন ডিকোড করতে পারে না।

সুতরাং, কিউআর কোড স্ক্যান করার জন্য মূল প্রযুক্তি হলো ক্যামেরা, NFC নয়।]

QR কোড:
- QR কোড হলো এক ধরনের বারকোড, যা ছোট কালো ও সাদা বর্গক্ষেত্র দিয়ে তৈরি।
- এই বর্গক্ষেত্রগুলিতে তথ্য সংরক্ষিত থাকে, যা সহজে কম্পিউটার বা স্মার্টফোন স্ক্যানার দিয়ে পড়া যায়।
- কালো-সাদা স্কোয়ারগুলোতে সংখ্যা, ইংরেজি অক্ষর বা এমনকি জাপানি কানজি ও অন্যান্য অ-ল্যাটিন অক্ষরও রাখা যেতে পারে।

• QR কোডের ব্যবহার:
- মূলত QR কোড তৈরি করা হয়েছিল অটোমোবাইল যন্ত্রাংশ ট্র্যাক করার জন্য।
- এখন এটি বিজ্ঞাপন, টিকিট, পণ্য ট্র্যাকিং এবং আরও নানা কাজে ব্যবহার করা হয়।
- QR কোডে ব্যবহৃত হয়- অপটিক্যাল রিডিং।
• QR কোড স্ক্যান ও বৈশিষ্ট্য:
- QR কোড স্ক্যান করতে ব্যবহারকারীদের ফোন বা লেজার স্ক্যানার প্রয়োজন হয়।
- বিশেষ সফটওয়্যার তথ্যটি ডিকোড করে দেখায়।
- সবচেয়ে বড় QR কোড (Version 40) 177 177 পিক্সেলের হয় এবং সবচেয়ে ছোট (Version 1) 21 × 21 পিক্সেলের হয়।
- Version 40 QR কোডে প্রায় 7,089টি সংখ্যা বা 4,296টি আলফানিউমেরিক অক্ষর সংরক্ষণ করা যায়।

উৎস: ব্রিটানিকা।

৬৯৮.
SWIFT সাধারণত কোন কাজের জন্য ব্যবহৃত হয়?
  1. আন্তর্জাতিক মানি ট্রান্সফার
  2. মোবাইল ব্যাংক
  3. স্টক ট্রেডিং
  4. অনলাইনে কেনাকাটা
ব্যাখ্যা

• SWIFT প্রধানত আন্তর্জাতিক মানি ট্রান্সফারের জন্য ব্যবহৃত হয়। এটি একটি নিরাপদ এবং বিশ্বব্যাপী যোগাযোগ নেটওয়ার্ক, যা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলিকে দ্রুত ও নির্ভুলভাবে অর্থ আদান-প্রদানের তথ্য বিনিময় করতে সাহায্য করে। 

SWIFT Code: 
- SWIFT (Societyfor Worldwide Interbank Finnancial Telecommunication) হলো বেলজিয়ামভিত্তিক আন্তঃব্যাংক আর্থিক লেনদেনের নেটওয়ার্ক। 
- সুইফট-এর মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেনের পরিচিতি শনাক্ত করা হয়।
- SWIFT (Society for Worldwide Interbank Financial Telecommunication) এর প্রধান কাজ হলো একটি বিশ্বব্যাপী মেসেজিং নেটওয়ার্ক প্রদান করা, যা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিরাপদভাবে টাকা স্থানান্তরের নির্দেশসহ বিভিন্ন তথ্য আদান-প্রদান করতে সাহায্য করে এবং আন্তর্জাতিক পেমেন্ট সহজতর করে। 
- এই শনাক্তকরণ মূলতঃ সংকেতলিপি তথা কোডের মাধ্যমে করা হয়ে থাকে। 
- এক্ষেত্রে লেনদেনের তারবার্তা (ওয়্যার) এই সুইফট কোডের মাধ্যমে আদান-প্রদান করা হয়। 
- বিশ্বের দু'শতাধিক দেশে ১১ হাজার ব্যাংক সুইফট ব্যবহার করে। 
- আর্থিক লেনদেনে কোড পরিচালনাকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইফট সম্মিলিতভাবে পরিচালনা করছে বিশ্বের অন্তত ৩ হাজার আর্থিক প্রতিষ্ঠান। 
- বাংলাদেশের প্রায় সব ব্যাংক আন্তর্জাতিক লেনদেনে সুইফট-এর সেবা নেয়।

উৎস: ১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২। ব্রিটানিকা।

৬৯৯.
ই-বুক হচ্ছে-
  1. ইলেকট্রনিক স্টোর
  2. ইন্টারনেট বুক
  3. ইলেকট্রনিক বুক
  4. ইন্টারনেট স্টোর
ব্যাখ্যা
• ই-বুক:
- ই-বুক বা ইলেকট্রনিক বুক বা ই-বই হলো মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপ।
- প্রচলিত বইয়ের মতই ই-বুক টেক্সট ও ছবির সমন্বয়ে তৈরি হয় যা আসলে মূল বইয়ের ডিজিটাল সংস্করণ।
- ই-বুক কম্পিউটার, স্মার্টফোন বা বিশেষ ধরনের রিডার (ই-বুক রিডার) ব্যবহার করে পড়া যায়। প্রচলিত রিডারের মধ্যে অ্যামাজন ডটকমের (amazon.com) কিন্ডল (kindle) সবচেয়ে জনপ্রিয়।
- মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি ই-বুকগুলো মূলত মুদ্রিত বইয়ের মতই হয়ে থাকে। সচরাচর এগুলো পিডিএফ (পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট) ফরম্যাটে প্রকাশিত হয়ে থাকে।
- যে ই-বুকগুলো কেবল অনলাইনে তথা ইন্টারনেটে পড়া যায়, এগুলো সচরাচর এইচটিএমএল-এ প্রকাশিত হয়। এগুলোকে বই-এর ওয়েবসাইট বলা যায়।
 
উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।
৭০০.
'ফানুক' কী?
  1. প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
  2. গুগলের পূর্বনাম
  3. একটি ভবনের নাম
  4. রোবট নির্মাতাকারী প্রতিষ্ঠান
ব্যাখ্যা
• উল্লেখযোগ্য কয়েকটি রোবট নির্মাতাকারী প্রতিষ্ঠান হলো -
- FANUC (ফানুক),
- Yaskawa (ইয়াসকাওয়া),
- iRobot (আইরোবট),
- Boston Dynamics (বোস্টন ডাইনামিকস) ইত্যাদি।

• মানব-সদৃশ রোবট বা হিউমেনওয়েড (Humanoid) প্রস্তুতকারী প্রতিষ্ঠান হলো–
- জাপানের মুরাতা কোম্পানির 'মুরাতা বয় (Murata),
- সনি কর্পোরেশনের কিউরিও (QRIO) এবং আইব,
- হোন্ডা কোম্পানির আসিমো (ASIMO),
- স্যামসাংয়ের রোবোরে (Roboray),
- হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবটিক্সের সোফিয়া।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমানত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।