বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

দৈনন্দিন জীবনে কম্পিউটার

মোট প্রশ্ন৭১৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

দৈনন্দিন জীবনে কম্পিউটার

PrepBank · পাতা / · ১০১২০০ / ৭১৯

১০১.
Global Village ধারণার জনক কে?
  1. এডওয়ার্ড স্নোডেন
  2. টিম বার্নার্স-লি
  3. মার্শাল ম্যাকলুহান
  4. স্যাম অল্টম্যান
ব্যাখ্যা
Global Village ধারণার জনক হচ্ছেন মার্শাল ম্যাকলুহান।

• Global village:
- মার্শাল ম্যাকলুহান (Marshall McLuhan) ইংরেজি সাহিত্যে কানাডীয় অধ্যাপক ও দার্শনিক ছিলেন। তাকে 'বিশ্বগ্রাম ধারণার জনক বা প্রবর্তক হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে।
- তাকে কানাডীয় অধ্যাপক ও দার্শনিক হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে।
- তার বিখ্যাত বই "The Gutenberg Galaxy: The Making of Typographic Man" (প্রকাশিত ১৯৬২) এই বইতেই প্রথম 'Global Village' শব্দটি ব্যবহৃত হয়।
- পরবর্তীতে ১৯৬৪ সালে 'Understanding media' গ্রন্থে বিশ্বগ্রাম সম্পর্কে আরো বিস্তারিত বর্ণনা করেন।
- তাঁর মতে, ইলেকট্রনিক প্রযুক্তি মানুষকে এমনভাবে সংযুক্ত করছে, যেন পুরো পৃথিবী একটি গ্রামে পরিণত হয়েছে। এই পরিবর্তন সমাজের চিন্তাভাবনা, আচরণ, ও সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করছে।
- এখানে ইলেকট্রনিক প্রযুক্তি বলতে ইন্টারনেটসহ অন্যান্য ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যমকে বুঝানো হয়েছে।

• বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ:
- হার্ডওয়্যার,
- সফটওয়‍্যার,
- ইন্টারনেট কানেক্টিভিটি,
- ডেটা,
- মানুষের জ্ঞান বা সক্ষমতা।

উৎস: এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০২.
____ is the process of dividing the disk into tracks and sectors.
  1. ক) Tracking
  2. খ) Formatting
  3. গ) Crashing
  4. ঘ) Allotting
ব্যাখ্যা
Disk formatting is the configuring process of a data storage media such as a hard disk drive, floppy disk or flash drive for initial usage.
১০৩.
ন্যানো টেকনোলজি কী?
  1. পরমাণবিক বা আণবিক স্কেলে অত্যন্ত বড় ডিভাইস তৈরি করার বিজ্ঞান
  2. পারমাণবিক বা আণবিক স্কেলে অতিক্ষুদ্র ডিভাইস তৈরি করার বিজ্ঞান
  3. কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি
  4. মহাকাশ প্রযুক্তি
ব্যাখ্যা
• ন্যানো টেকনোলজি:
- ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুক্তি হলো পারমাণবিক বা আণবিক স্কেলে অতিক্ষুদ্র ডিভাইস (যেমন- রোবোট) তৈরি করার জন্য ধাতব ও বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান।
- ন্যানো টেকনোলজিকে সংক্ষেপে ন্যানোটেক বলা হয়ে থাকে।
- আমেরিকান পদার্থবিদ লাওরিয়েট রিচার্ড ফাইনম্যান (laureate Richard Feynman) ১৯৫৯ সালের ২৯ ডিসেম্বর তার "There's Plenty of Room at the Bottom" আলোচনায় ন্যানো টেকনোলজি সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন।
- যেখানে তিনি পরমাণুর প্রত্যক্ষ ম্যানিপুলেশনের মাধ্যমে সংশ্লেষণের সম্ভাবনা বর্ণনা করেছিলেন।
- তাই রিচার্ড ফাইনম্যান (Richard Feynman) কে ন্যানো প্রযুক্তির জনক বলা হয়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
১০৪.
VIRUS এর পূর্ণরূপ কি?
  1. ক) Versatile Information Resources Under Sieze
  2. খ) Video Information Resources Under Sieze
  3. গ) Vital Information Resource Under Siege
  4. ঘ) Vital Information Resources Under Sieze
ব্যাখ্যা
VIRUS এর পূর্ণরূপ Vital Information Resources Under Sieze. অর্থাৎ গুরুত্বপূর্ণ উৎসগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। গবেষক ফ্রেডরিক কোহেন ভাইরাস নামকরণ করেন। উৎস: মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
১০৫.
এমাজন এলেক্সা হলো -
  1. ভারচুয়াল রিয়েলিটি প্রযুক্তি
  2. অগমেন্টেড রিয়েলিটি প্রযুক্তি
  3. ভারচুয়াল এসিটেন্ট এআই প্রযুক্তি
  4. ই-কমার্স পেমেন্ট প্রযুক্তি
ব্যাখ্যা
Amazon Alexa, also known simply as Alexa, is a virtual assistant AI technology developed by Amazon.
Source: amazon.com
১০৬.
মাইক্রো প্রসেসরের — অংশটি ডাটা প্রসেসিংয়ে ব্যবহূত হয়?
  1. ক) ALU
  2. খ) Control Unit
  3. গ) Resister Array
  4. ঘ) Accumulator
ব্যাখ্যা
ALU(অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট) কম্পিউটারের গণনা শাখা বলা যেতে পারে। অঙ্ক ও যুক্তি সংক্রান্ত যাবতীয় কাজকর্ম করে এ এল ইউ।
১০৭.
‘NexusPay’ মোবাইল ব্যাংকিং কোন ব্যাংক দ্বারা পরিচালিত হয়?
  1. ক) ডাচ-বাংলা ব্যাংক
  2. খ) এবি ব্যাংক
  3. গ) ব্র্যাক ব্যাংক
  4. ঘ) সোনালী ব্যাংক
ব্যাখ্যা
NexusPay from Dutch-Bangla Bank is the first fully cardless solution in Bangladesh. NexusPay works with all bank cards including Nexus, Visa, MasterCard, Dutch-Bangla Bank Agent Banking and Rocket Mobile Banking. (Reference- DBBL)
১০৮.
ন্যানোটেকনোলজি কীসের সাথে সম্পর্কিত?
  1. রাসায়নিক সার উৎপাদন
  2. ভারী যন্ত্রপাতি নির্মাণ
  3. পারমাণবিক বা আণবিক স্তরে কাজের সাথে
  4. সাধারণ সফটওয়্যার প্রোগ্রামিং
ব্যাখ্যা
সঠিক উত্তর - গ) পারমাণবিক বা আণবিক স্তরে কাজের সাথে।

• ন্যানোটেকনোলজি:
- গ্রিক শব্দ "Nanos" অথবা ল্যাটিন শব্দ "nanus' থেকে ন্যানো (Nano) শব্দটি উৎপত্তি হয়েছে যার আভিধানিক অর্থ Dwarf (বামন বা জাদুকরী ক্ষমতাসম্পন্ন ক্ষুদ্রাকৃতির মানব বা পশু)।
- রিচার্ড ফাইনম্যানকে ন্যানোপ্রযুক্তির জনক বলা হয়।
- ন্যানোপ্রযুক্তি হচ্ছে পারমাণবিক বা আণবিকমাত্রার কার্যক্রমের প্রকৌশল শাস্ত্র যা কোন ডিভাইস বা সিস্টেমের কাজ এবং এর আরও অধিক উন্নয়নের সাথে সম্পৃক্ত।
- অর্থাৎ, ন্যানোপ্রযুক্তি হলো পারমাণবিক বা আণবিক স্কেলে অতিক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব ও বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১০৯.
কোন প্রক্রিয়ায় মানবদেহের ইনসুলিন জিনকে ব্যাকটেরিয়া কোষে প্রবিষ্ট করে বাণিজ্যিক ইনসুলিন উৎপাদন করা হয়?
  1. বায়োমেট্রিক পদ্ধতি
  2. ক্রায়োসার্জারি
  3. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
  4. ন্যানো টেকনোলজি
ব্যাখ্যা

• মানবদেহের ইনসুলিন জিনকে ব্যাকটেরিয়ার কোষে প্রবিষ্ট করে বাণিজ্যিকভাবে ইনসুলিন উৎপাদনের প্রক্রিয়াটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়ায় প্রথমে মানুষের ইনসুলিন জিন আলাদা করা হয় এবং একটি উপযুক্ত ভেক্টরের সঙ্গে সংযুক্ত করা হয়। এরপর এই ভেক্টরটি ব্যাকটেরিয়ার কোষে প্রবিষ্ট করা হয়। ব্যাকটেরিয়ার কোষ নিজেই মানুষের ইনসুলিনের জিন অনুযায়ী প্রোটিন তৈরি করতে শুরু করে। পরে এই ইনসুলিন প্রোটিন সংগ্রহ, বিশুদ্ধকরণ এবং বাণিজ্যিকভাবে ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সাহায্যে মানুষের শরীরের প্রয়োজন অনুযায়ী বিশুদ্ধ এবং নিরাপদ ইনসুলিন দ্রুত উৎপাদন করা সম্ভব হয়, যা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

- উত্তর: গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং। 

• জেনেটিক ইঞ্জিনিয়ারিং:
- কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী DNA পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে।
- জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ গবেষণার মাধ্যমে যখন একটি জিন পরিবর্তন করে সেখানে অন্য জিন লাগানো হয়, তখন তাদেরকে একত্রে রিকম্বিনেন্ট ডিএনএ বা RDNA প্রযুক্তি বলে।
- এ প্রযুক্তি কাজে লাগিয়ে DNA সূত্রের কাঙ্ক্ষিত খণ্ড বা অংশ ক্ষুদ্র এককোষী আবাদি জীব তথা ব্যাকটেরিয়া থেকে মানবদেহে, উদ্ভিদকোষ থেকে প্রাণীদেহে এবং প্রাণীকোষ থেকে উদ্ভিদদেহে স্থানান্তর করা সম্ভব হয়েছে।
- ১৯৭২ সালে Paul Berg বানরের ভাইরাস SV40 ও lambda virus-এর ডিএনএ-এর সংযোগ ঘটিয়ে বিশ্বের প্রথম রিকম্বিনেন্ট ডিএনএ অণু তৈরি করেন।
- ১৯৭৩ সালে Ecoli ব্যাকটেরিয়ার প্লাসমিডের মধ্যে এন্টিবায়োটিক রেজিস্টেন্ট জিন প্রবেশ করানোর মাধ্যমে Herbert Boyer এবং Stanley Cohen সর্বপ্রথম ট্রান্সজেনিক জীব তৈরী করেন।
- RDNA সমৃদ্ধ জীবকোষকে বলা হয় Genetically Modified Organism (GMO)।
- উন্নত বিশ্বের অনেক দেশেই অসংখ্য বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ঔষধ কোম্পানি রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি সফলভাবে প্রয়োগ করে বাণিজ্যিক সুবিধাদি গ্রহণ করছে।
- উদাহরণস্বরূপ মানবদেহের ইনসুলিন তৈরির জিনকে ব্যাকটেরিয়া কোষে প্রবিষ্ট করে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা হচ্ছে।
- তাছাড়া রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষিজাত ফসল এবং উদ্ভিদের নতুন নতুন জাত উদ্ভাবন করা হচ্ছে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

১১০.
IPTV ব্যবহারের জন্য সাধারণত কী প্রয়োজন হয়?
  1. অ্যান্টেনা সংযোগ
  2. অপটিক্যাল ফাইবার সংযোগ
  3. ভিএইচএফ সংযোগ
  4. ইন্টারনেট সংযোগ
ব্যাখ্যা
IPTV ব্যবহারের জন্য সাধারণত ইন্টারনেট সংযোগ প্রয়োজন হয়।

• IPTV

- ইন্টারনেট প্রটোকল টেলিভিশন বা আইপিটিভি (Internet Protocol television-IPTV) হলো ইন্টারনেট প্রটোকল (IP) ব্যবহার করে বিশ্বব্যাপি প্রচারিত বিভিন্ন টিভি চ্যানেল।
- আইপিটিভির সার্ভিসগুলো সাধারণত অর্থের বিনিময়ে গ্রহণ করতে হয়।
- আইপিটিভি এমন এক সিস্টেম, যা দিয়ে ইন্টারনেটে টেলিভিশন সার্ভিস পাওয়া যায়।
- আইপিটিভির সাহায্যে ওয়াইফাই বা ব্রডব্যান্ড কানেকশনের মাধ্যমে টিভি প্রোগ্রাম সম্প্রচার করার সুবিধা দেয়া হচ্ছে।
- আইপিটিভির সাহায্যে লাইভ টিভি দেখার পাশাপাশি রেকর্ড করে রাখা অন্য প্রোগ্রামও দেখা যাবে, টাইম শিফট করা প্রোগ্রাম দেখা যাবে, যে কোনো প্রোগ্রাম আবার প্রথম থেকে চালু করে দেখা যাবে, ফরোয়ার্ড বা রিওয়াইনড করেও প্রোগ্রাম দেখা যাবে এবং ভিডিও অন ডিমান্ড পদ্ধতিতে ক্যাটালগ থেকে বেছে পছন্দসই ভিডিও দেখা যাবে।
- কিছু আইপিটিভি সার্ভিসের মধ্যে রয়েছে-Radient IPTV, Desh IPTV, Peotv, YouTube, Yahoo! বা Yahoo!7, ABC iView ইত্যাদি।
- এই প্রযুক্তির টিভি ওয়েব টিভি নামেও পরিচিতি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান। 
১১১.
বাংলাদেশের আই.এস.পি (ISP) গুলোর মধ্যে নিচের কোনটি সরকারি মালিকানাধীন?
  1. ক) বি.সি.টি.এল
  2. খ) বি.টি.টি.বি
  3. গ) বি.টি.আর.সি
  4. ঘ) স্পারসো
ব্যাখ্যা
দেশে বর্তমানে ৫০-এর অধিক আই.এস.পি রয়েছে।
- আই.এস.পি গুলির মধ্যে কেবলমাত্র বি.টি.টি.বি (Bangladesh Telegraph and Telephone Board - BTTB)-ই সরকারি মালিকানাধীন।
- দেশের অধিকাংশ আই.এস.পি মূলত ঢাকাকেন্দ্রিক।
- তবে বর্তমানে ঢাকার বাইরে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনা, রাজশাহী এবং বগুড়া শহরেও অনলাইন ইন্টারনেট সুবিধা চালু রয়েছে। অনলাইন ইন্টারনেট সুবিধা প্রতিষ্ঠার পর থেকে দেশে শিক্ষা, গবেষণা, ব্যবসা ও বিনোদনের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। 

সোর্স: বাংলাপিডিয়া
১১২.
ক্যালকুলাস আবিষ্কার করেন-
  1. ক) নেপিয়ার
  2. খ) নিউটন
  3. গ) প্যাস্কেল
  4. ঘ) লিবনিজ
ব্যাখ্যা
ক্যালকুলাস আবিষ্কার করেন বিজ্ঞানী নিউটন। প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন লিবনিজ। স্কটল্যান্ড এর গণিতবিদ জন নেপিয়ার লগারিদম উদ্ভাবন করেন।
১১৩.
Which of the following is not a feature of electronic banking?
  1. Electronic Funds Transfer
  2. Mobile Payments
  3. Automatic Teller Machines
  4. Only writing and depositing checks
ব্যাখ্যা

সঠিক উত্তর - ঘ) Only writing and depositing checks।

ইলেকট্রনিক ব্যাংকিং (Electronic Banking)
ইলেকট্রনিক ব্যাংকিং হলো কম্পিউটার, মোবাইল বা অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে ব্যাংকিং লেনদেন করা, যেখানে মানব সহায়তা প্রয়োজন হয় না।

ইলেকট্রনিক ব্যাংকিং এর বৈশিষ্ট্য
- Electronic Funds Transfer (EFT) - ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে অর্থ স্থানান্তর
- Mobile Payments - রিটেল ক্রয়ের জন্য মোবাইল মাধ্যমে অর্থ প্রদান
- ATMs (Automatic Teller Machines) - স্বয়ংক্রিয় নগদ উত্তোলন
- Automatic Paycheck Deposits - বেতন সরাসরি অ্যাকাউন্টে জমা
- Automated Bill Payment - বিলের স্বয়ংক্রিয় পেমেন্ট

 ইলেকট্রনিক ব্যাংকিং এর  সুবিধাসমূহ
- অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পারে
- অর্থ স্থানান্তর করতে পারে
- Certificates of Deposit (CDs) কিনতে পারে
- ব্রোকারেজ অ্যাকাউন্ট সংযুক্ত থাকলে স্টক, বন্ড ও অন্যান্য সিকিউরিটি কিনতে বা বিক্রি করতে পারে।
- কাগজি নোট ও কয়েন বহনের প্রয়োজন কমে গেছে।
- প্রতিটি লেনদেনের জন্য মানব সহায়তার প্রয়োজন নেই।

উৎস: ব্রিটানিকা।

১১৪.
নিচের কোনটির মাধ্যমে বড় বড় Drawing, Mapping, Drafting ইত্যাদির কাজ করা হয়?
  1. ক) ডিজিটাইজার
  2. খ) প্লটার
  3. গ) ইমেজ স্ক্যানার
  4. ঘ) ওসিআর
ব্যাখ্যা

ডিজিটাইজার (Digitizer) : এটিকে ড্রয়িং বাের্ডও বলা হয়, এর মাধ্যমে বড় বড় Drawing, Mapping, Drafting ইত্যাদির কাজ করা হয়। এখানে একটি আয়তাকার চ্যাপ্টা ব্লক (Block) থাকে যাকে বলে ডিজিটাইজার বাের্ড (Board ), ডিজিটাইজিং টেবিল (Digitizing table) বা গ্রাফিক টেবিল (Graphic table) এর আকার ৯"x ১২" থেকে ৪৮ x ৭২" পর্যন্ত হতে পারে। বাের্ডের ভিতরে উপযুক্ত বৈদ্যুতিক ব্যবস্থা থাকে। একটি স্টাইলাসের (Stylus কলমের মতাে) সাহায্যে বাের্ডে যা কিছু লেখা বা আঁকা যায় তাই মনিটরের পর্দায় ভেসে ওঠে। সেই সঙ্গে বিভিন্ন সময়ে স্টাইলাসের অবস্থানের x ও y স্থানাঙ্ক (Co- ordinates) কম্পিউটার মেমােরিতে চলে যায়। কাগজে কোনাে গ্রাফ বা ছবি এঁকে তা ডিজিটাইজার বাের্ডে রেখে সেই গ্রাফ বা ছবির উপর স্টাইলাস বুলিয়ে তাকে VDU এর পদায় দেখানাে যায় এবং তার স্থানাঙ্ক কম্পিউটারে ইনপুট করা যায়। এভাবে ডিজিটাইজারের সাহায্যে বিভিন্ন গ্রাফ, ম্যাপ, বাড়ি ইত্যাদি প্ল্যান সহজেই কম্পিউটারে ইনপুট করা যায়।
(রেফারেন্সঃ নবম দশম শ্রেণীর কম্পিউটার (ভোকেশনাল))

১১৫.
ইন্টারনেটের সাথে কেনাবেচাকে বলা হয়-
  1. ক) E-ticketing
  2. খ) E-mailing
  3. গ) E-registration
  4. ঘ) E-commerce
ব্যাখ্যা
ই-কমার্স: 
- ই- কমার্স হল ইলেকট্রনিক কমার্স যা এমন একটি মাধ্যম যেখানে কোনো ইলেকট্রনিক সিস্টেম (ইন্টারনেট বা অন্য কোনো কম্পিউটার নেটওয়ার্ক) এর মাধ্যমে পণ্য বা সেবা ক্রয়/বিক্রয় হয়ে থাকে।
- অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে পণ্য ক্রয়-বিক্রয়কে ই-কমার্স বলে। 
- সেবা ও পণ্য লেনদেনের ভিত্তিতে ই-কমার্সকে সাধারণত চারটি ক্যাটাগরিতে বিভক্ত করা যায়। যথা:
১. ব্যবসা থেকে ব্যবসা (Business to Business B2B),
২. ব্যবসা থেকে ভোক্তা (Business to Consumer B2C),
৩. ভোক্তা থেকে ব্যবসা (Consumer to Business C2B) এবং 
৪. ভোক্তা থেকে ভোক্তা (Consumer to Consumer C2C)। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
১১৬.
PDF এর পূর্ণরূপ কোনটি?
  1. Portable Document File
  2. Port-independent Document File
  3. Portfolio Document File
  4. Portable Document Format
ব্যাখ্যা
• PDF:
- PDF এর পূর্ণরূপ Portable Document Format
- একটি পিডিএফ-ভিউয়ার প্রোগ্রামের সাহায্যে যেকোনো অপারেটিং সিস্টেমে পিডিএফ দেখা যায়।
- পিডিএফ হল Camelot Project এর ফলাফল,  Adobe Inc. দ্বারা শুরু করা একটি উদ্যোগ।
- cofounder: John Warnock
- 15 জুন, 1993 সালে ক্যামেলট প্রোডাকশন টিম আনুষ্ঠানিকভাবে পিডিএফ এবং এর সংশ্লিষ্ট স্যুট অফ প্রোগ্রাম প্রকাশ করে, যা সম্মিলিতভাবে অ্যাডোব অ্যাক্রোব্যাট নামে পরিচিত।

উৎস: ব্রিটানিকা
১১৭.
নিম্নের কোনটি বায়োইনফরমেটিক্স প্রযুক্তি দ্বারা সাধারণত সম্পাদিত হয় না?
  1. ওষুধের লক্ষ্য নির্ধারণ
  2. সার্কিট বোর্ড নকশা
  3. ডিএনএ সিকোয়েন্সিং
  4. জিনোম ব্যাখ্যা
ব্যাখ্যা
• বায়োইনফরমেটিক্স হলো জীববিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সমন্বয়ে গঠিত একটি শাখা, যা জীববৈজ্ঞানিক তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও ব্যাখ্যার জন্য ব্যবহৃত হয়। সাধারণত এই প্রযুক্তি ডিএনএ সিকোয়েন্সিং, জিনোম ব্যাখ্যা এবং ওষুধের লক্ষ্য নির্ধারণের মতো জৈব-তথ্যভিত্তিক কাজের জন্য ব্যবহৃত হয়। এসব প্রক্রিয়ায় কম্পিউটার অ্যালগরিদম, ডেটাবেস এবং জৈব উপাত্ত বিশ্লেষণের সফটওয়্যার ব্যবহৃত হয়।
- তবে "সার্কিট বোর্ড নকশা" একটি ইলেকট্রনিক প্রকৌশল-ভিত্তিক কাজ, যা বায়োইনফরমেটিক্স প্রযুক্তির অন্তর্গত নয়। তাই এটি বায়োইনফরমেটিক্স প্রযুক্তি দ্বারা সাধারণত সম্পাদিত হয় না।


• বায়োইনফরমেটিক্স:
- বায়োইনফরমেটিক্স হলো এমন একটি শাখা যেখানে জীববিজ্ঞানের তথ্য বিশ্লেষণের জন্য কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে সমাধান করা।

• বায়োইনফরমেটিক্স-এর ব্যবহার:
- DNA সিকোয়েন্স বিশ্লেষণ,
-প্রোটিন গঠন ও কার্যাবলি বিশ্লেষণ,
-নতুন ওষুধ উদ্ভাবন,
-জিনোম প্রজেক্টে গবেষণা,
-রোগ নির্ণয় ও চিকিৎসা পরিকল্পনা,
-প্রাণী ও উদ্ভিদের উন্নত প্রজাতি তৈরিতে।

• বায়োমেট্রিক্স:
- বায়োমেট্রিক্স এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে ব্যক্তির শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে তার পরিচয় নিশ্চিত করা হয়।
-এটি মানুষের দেহের বিশেষ বৈশিষ্ট্য যেমন আঙুলের ছাপ, চোখের আইরিস, মুখাবয়ব অথবা কণ্ঠস্বর ব্যবহার করে পরিচয় যাচাই করে।

দেহের গঠন ও আচরনগত বৈশিষ্ট্য এর উপর ভিত্তি করে বায়োমেট্রিক্স দুই প্রকার। যেমন:
১। শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি:
- আঙুলের ছাপ,
- হাতের রেখা শনাক্তকরণ,
- মুখমন্ডলের অবয়ব,
- চোখের আইরিস শনাক্তকরণ,
- ডিএনএ শনাক্তকরণ।

২। আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি:
- কন্ঠস্বর যাচাইকরণ,
- স্বাক্ষর শনাক্তকরণ,
- কীবোর্ডে টাইপিং গতি যাচাইকরণ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১১৮.
বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে অফিসের কাজ স্বয়ংক্রিয়ভাবে পরিচালনাকে কী বলা হয়?
  1. অফিস ডিজাইন
  2. অফিস নেটওয়ার্কিং
  3. অফিস অটোমেশন
  4. অফিস ম্যানেজমেন্ট
ব্যাখ্যা

• বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে অফিসের কাজ স্বয়ংক্রিয়ভাবে পরিচালনাকে অফিস অটোমেশন বলা হয়।

• অফিস অটোমেশন (Office Automation):
- অফিসের সার্বিক কার্যক্রম সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনাই অফিস অটোমেশন।
- অফিস অটোমেশনের ফলে কাজের গতি বৃদ্ধি পায় এবং সময় ও শ্রম সাশ্রয় হয়।
- আধুনিক অফিসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক ব্যবহারের ফলে অফিস অটোমেশন জনপ্রিয় হয়েছে।

• অফিস অটোমেশনের ব্যবহার ক্ষেত্র:
- সরকারি ও বেসরকারি অফিস।
- বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান।
- বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান।
- হাসপাতাল, গবেষণাগার ও শিল্পকারখানা।

• ডিজিটাল ও ক্লাউডভিত্তিক অফিস ব্যবস্থা:
- ইন্টারনেট ও ক্লাউড প্রযুক্তির মাধ্যমে অফিস কার্যক্রম পরিচালিত হয়।
- Google Drive, Office 365, Google Docs ইত্যাদি ব্যবহার করে ফাইল সংরক্ষণ ও শেয়ার করা যায়।
- বিশ্বের যেকোনো স্থান থেকে অফিসের কাজ সম্পাদন সম্ভব।

• অফিস অটোমেশনের সীমাবদ্ধতা:
- সরাসরি পারস্পরিক যোগাযোগ ও সামাজিক মেলামেশা কমে যেতে পারে।
- তথ্যপ্রযুক্তি ব্যবহারে ডাটা নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে।

• অন্যান্য অপশনসমূহ:
- অফিস নেটওয়ার্কিং: এটি নেটওয়ার্ক সংযোগ ব্যবস্থা।
- অফিস ডিজাইন: অফিসের কাঠামো ও বিন্যাস সম্পর্কিত বিষয়।
- অফিস ম্যানেজমেন্ট: অফিস পরিচালনার প্রশাসনিক প্রক্রিয়া।

উৎস: একাদশ-দ্বাদশ শ্রেণি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।

১১৯.
কোনটি ই-কমার্সের ওয়েবসাইট নয়?
  1. www.daraz.com
  2. www.amazon.com
  3. www.chakri.com
  4. www.alibaba.com
ব্যাখ্যা
ব্যবসা-বাণিজ্য: 
- আধুনিক ডেটা প্রসেসিং এবং কম্পিউটার নেটওয়ার্ক বিশেষত ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য বা সেবা বিপণন, বিক্রয়, সরবরাহ, ব্যবসা সংক্রান্ত লেনদেন ইত্যাদি কাজকে সম্মিলিতভাবে ইলেকট্রনিক কমার্স বা ই-কমার্স বলে। 
- ই-কমার্স ওয়েব সাইটে পণ্যের গুণগত মান, বর্ণনা, ছবি ও মূল্য সম্পর্কিত তথ্য উল্লেখ থাকে। 
- ই-কমার্সের পরিচিত কতকগুলো ওয়েব সাইট হলো - www.bikroy.com, www.daraz.com, www.alibaba.com, www.amazon.com ইত্যাদি। 
- বিশ্বমানের ব্যবস্থায় উৎপাদিত পণ্য হবে আন্তর্জাতিক মানের। ফলে সম্প্রসারিত হবে বৈশ্বিক ব্যবসা- বাণিজ্যের। 
- এক্ষেত্রে লেনদেনে ব্যবহৃত হয় ইএফটি (EFT: Electronic fund transfer) যেটি এক ধরনের ইলেকট্রনিক লেনদেন যা সংঘটিত হয় কম্পিউটার ও নেটওয়ার্কের সাহায্যে। 
- একই ব্যাংকের বিভিন্ন শাখার অ্যাকাউন্টের মধ্যে অথবা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন অ্যাকাউন্টের মধ্যে, কিংবা বৈদেশিক ব্যাংকের মধ্যেও এ ধরনের লেনদেন করা যায়। 
- এছাড়া ইন্টারনেটের মাধ্যমে প্রায় প্রতিটি ব্যাংকের আর্থিক লেনদেন সম্পন্ন করা যায়। 
- অনলাইন ব্যাংকিং নামে পরিচিত এই পদ্ধতিটিকে বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্যতম পরিসেবা হিসেবে গণ্য করা যায়। 
- এ ধরনের পদ্ধতিতে লেনদেনকে ইন্টারনেট ব্যাংকিংও বলা হয়। 
- এই ব্যাংকিং ব্যবস্থাপনায় গ্রাহকগণকে লেনদেন সম্পন্নের জন্য সশরীরে কোনো ব্যাংক শাখায় যাওয়ার প্রয়োজন হয় না; বাড়িতে বা কর্মস্থলে কিংবা ভ্রমণরত অবস্থাতেও এই কার্যক্রম সম্পন্ন করা যায়। 
- এজন্য শুধু কম্পিউটার বা স্মার্ট ফোন, ইন্টারনেট সংযোগ এবং সংশ্লিষ্ট ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ড প্রয়োজন হয়। 

অন্যদিকে, 
- www.chakri.com হচ্ছে জব শেয়ারিং ওয়েবসাইট। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।
১২০.
বায়োমেট্রিক প্রযুক্তিতে নিচের কোনটি মানুষের আচরণগত বৈশিষ্ট্যের উদাহরণ?
  1. মুখমণ্ডল
  2. আইরিস
  3. স্বাক্ষর
  4. আঙুলের ছাপ
ব্যাখ্যা

• বায়োমেট্রিক প্রযুক্তিতে স্বাক্ষর মানুষের আচরণগত বৈশিষ্ট্যের একটি উদাহরণ, যা ব্যক্তির পরিচয় শনাক্ত করতে ব্যবহৃত হয়।

• বায়োমেট্রিক্স (Biometrics):
- বায়োমেট্রিক্স হলো এমন একটি প্রযুক্তি যেখানে মানুষের শারীরবৃত্তীয় ও আচরণগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে ব্যক্তিকে শনাক্ত বা যাচাই করা হয়।
- প্রতিটি মানুষের বৈশিষ্ট্য ভিন্ন হওয়ায় এই পদ্ধতি নিরাপত্তা ব্যবস্থায় অত্যন্ত কার্যকর।
- কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে এই বৈশিষ্ট্যগুলো সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণ করা হয়।

• বায়োমেট্রিক বৈশিষ্ট্যের প্রকারভেদ:
- শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য → মানুষের শরীরের গঠনগত বৈশিষ্ট্য।
- আচরণগত বৈশিষ্ট্য → মানুষের আচরণ বা কাজের ধরণভিত্তিক বৈশিষ্ট্য।

• শারীরবৃত্তীয় বায়োমেট্রিক উদাহরণ:
- আঙুলের ছাপ (Fingerprint)।
- আইরিস শনাক্তকরণ (Iris Recognition)।
- মুখমণ্ডল শনাক্তকরণ (Face Recognition)।
- হাতের তালুর গঠন (Palm Recognition)।

• আচরণগত বায়োমেট্রিক উদাহরণ:
- স্বাক্ষর শনাক্তকরণ (Signature Recognition)।
- কণ্ঠস্বর শনাক্তকরণ (Voice Recognition)।
- টাইপিং ধরণ বিশ্লেষণ (Keystroke Dynamics)।

• অন্যান্য অপশন:
- আঙুলের ছাপ → মানুষের শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের একটি উদাহরণ।
- আইরিস → চোখের গঠনের উপর ভিত্তি করে শারীরবৃত্তীয় বায়োমেট্রিক বৈশিষ্ট্য।
- মুখমণ্ডল → মুখের গঠন বিশ্লেষণের মাধ্যমে শনাক্তকরণ পদ্ধতি।

উৎস:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়,
- Encyclopaedia Britannica,
- Computer & ICT CLOUD, Live Publications.

১২১.
স্মার্ট হোম প্রযুক্তিতে ব্যবহৃত "হোম অটোমেশন সিস্টেম" কী?
  1. বাড়ির বিভিন্ন ডিভাইস স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণের ব্যবস্থা
  2. বাড়ির জন্য নতুন আসবাবপত্র তৈরির প্রক্রিয়া
  3. শুধু বাড়ির লাইটিং সিস্টেম নিয়ন্ত্রণের প্রযুক্তি
  4. শুধু ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য ব্যবহৃত একটি প্রযুক্তি
ব্যাখ্যা
• স্মার্ট হোম প্রযুক্তি:
- স্মার্ট হোম হলো এমন একটি বাসস্থান, যেখানে রিমোট কন্ট্রোলিং বা প্রোগ্রামিং ডিভাইসের সাহায্যে বাড়ির হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, লাইটিং সিস্টেম, সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়।
- স্মার্ট হোমের পদ্ধতিকে হোম অটোমেশন সিস্টেম (Home Automation System) বলা হয়।
- একটি স্মার্ট হোমে ব্যবহৃত বিভিন্ন ডিভাইস যেমন- টেলিভিশন, এসি, লাইটিং, ফ্যান, সিকিউরিটি ক্যামেরা ইত্যাদি পরিচালনার জন্য আধুনিক প্রযুক্তির মোবাইল বা রিমোট কন্ট্রোলিং ডিভাইস ব্যবহার করে সেগুলোকে কোনো কেন্দ্রীয় অবস্থানে থেকে নিয়ন্ত্রণ করা যায়।
- বর্তমানে বিভিন্ন শিল্পোন্নত দেশ যেমন-চীন, সিঙ্গাপুর, কোরিয়া ইত্যাদি দেশে গ্লোবাল রেসিডেন্স বা বৈশ্বিক বাসস্থান তৈরি করা হচ্ছে।
- বাসস্থানের নিরাপত্তার জন্য ব্যবহার করা হচ্ছে আইপি ক্যামেরা।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান
১২২.
"Boston Dynamics" কী?
  1. গুগলের পূর্বনাম
  2. রোবট নির্মাতাকারী প্রতিষ্ঠান
  3. একটি ভবনের নাম
  4. প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
ব্যাখ্যা
• Boston Dynamics:
- এটি একটি প্রখ্যাত রোবটিক্স কোম্পানি যা যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে অবস্থিত।
- এই প্রতিষ্ঠানটি 1992 সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রথমে এটি MIT -র একটি গবেষণা ল্যাবরেটরি হিসেবে কাজ করতো।
- Boston Dynamics বিশেষ করে অগ্রগামী রোবট প্রযুক্তির জন্য পরিচিত, যা স্বয়ংক্রিয়তা, ম্যানিপুলেশন, এবং চলাচলের ক্ষেত্রে অসাধারণ সক্ষমতা প্রদর্শন করে।

রোবটগুলোর বৈশিষ্ট্য
Boston Dynamics-এর কিছু উল্লেখযোগ্য রোবটের মধ্যে রয়েছে:
• Spot:
- Spot একটি চতুর্ভুজ রোবট, যা বিভিন্ন ভূ-প্রকৃতিতে চলাচল করতে সক্ষম।
- এটি ছবি তোলা, ভিডিও করা, এবং সেন্সর ব্যবহার করে পরিবেশের তথ্য সংগ্রহ করতে পারে।
- Spot বিভিন্ন শিল্প এবং নির্মাণ ক্ষেত্রে ব্যবহৃত হয়।

• Atlas:
- Atlas হলো একটি মানব আকৃতির রোবট, যা চলাফেরা, লাফানো এবং অন্যান্য জটিল শারীরিক কার্যকলাপ করতে পারে।
- এটি গবেষণা এবং উন্নয়নের জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করে এবং এর চলাচল ক্ষমতা অত্যন্ত উন্নত।

• Stretch:
- Stretch একটি লজিস্টিকস রোবট যা প্যালেট এবং পণ্য স্থানান্তরের জন্য ডিজাইন করা হয়েছে।
- এটি বিশেষ করে গুদামে কাজ করার জন্য ব্যবহার করা হয় এবং স্বায়ত্তশাসিতভাবে পণ্য ম্যানিপুলেট করতে পারে।

• উদ্ভাবনী প্রকল্প:
- Boston Dynamics-এর রোবটগুলো তাদের দুর্দান্ত গতিশীলতা এবং ফ্লেক্সিবিলিটির জন্য বিশ্বজুড়ে প্রশংসা অর্জন করেছে।
- তারা রোবটের সাহায্যে বিপদের সম্মুখীন পরিস্থিতি মোকাবিলা এবং মানুষের কাজকে সহজ করার জন্য বিভিন্ন প্রকল্পে কাজ করছে।
- Boston Dynamics-এর উদ্ভাবনগুলি ভবিষ্যতের রোবট প্রযুক্তির দিগন্ত উন্মোচন করতে সাহায্য করবে, যেখানে রোবটগুলি মানুষের সাথে সহযোগিতায় কাজ করবে।

• সামগ্রিক প্রভাব:
- Boston Dynamics এর উদ্ভাবনী প্রযুক্তি শুধুমাত্র রোবটিক্সের ক্ষেত্রে নয়, বরং শিল্প, স্বাস্থ্যসেবা এবং অটোমেশন সেক্টরেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
- প্রতিষ্ঠানটি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করে এবং তাদের প্রযুক্তি উন্নতির জন্য গবেষণা ও উন্নয়ন অব্যাহত রেখেছে।

• উল্লেখযোগ্য কয়েকটি রোবট নির্মাতাকারী প্রতিষ্ঠান হলো -
- FANUC (ফানুক),
- Yaskawa (ইয়াসকাওয়া),
- iRobot (আইরোবট),
- Boston Dynamics (বোস্টন ডাইনামিকস) ইত্যাদি।

• মানব-সদৃশ রোবট বা হিউমেনওয়েড (Humanoid) প্রস্তুতকারী প্রতিষ্ঠান হলো–
- জাপানের মুরাতা কোম্পানির 'মুরাতা বয় (Murata),
- সনি কর্পোরেশনের কিউরিও (QRIO) এবং আইব,
- হোন্ডা কোম্পানির আসিমো (ASIMO),
- স্যামসাংয়ের রোবোরে (Roboray),
- হংকং ভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবটিক্সের সোফিয়া।

উৎস:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমানত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।
২) MIT/boston-dynamics [লিংক]
১২৩.
কোনটি EMTS-এর মৌলিক বৈশিষ্ট্য?
  1. কাগজের নোট তৈরি করা
  2. ডিজিটাল মাধ্যমে অর্থ স্থানান্তর
  3. বীমা সেবা দেওয়া
  4. ঋণ প্রদান
ব্যাখ্যা

• EMTS-এর অর্থ হলো Electronic Money Transfer System বা ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। এর মূল বৈশিষ্ট্য হলো অর্থ স্থানান্তর প্রক্রিয়াকে ডিজিটাল মাধ্যমে সরল ও দ্রুত করা। অর্থাৎ, এটি সরাসরি কাগজের নোট ব্যবহার না করে ব্যাংক বা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থ পাঠানো ও গ্রহণ করতে সাহায্য করে। EMTS-এর মাধ্যমে ব্যবহারকারীরা অনলাইনে নিরাপদভাবে টাকা পাঠাতে, গ্রহণ করতে এবং লেনদেনের হিসাব রাখতে পারেন। এটি বীমা সেবা দেওয়া বা ঋণ প্রদান করার জন্য নয়, বরং শুধু ডিজিটাল আর্থিক লেনদেনের জন্য ব্যবহৃত হয়। তাই প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে EMTS-এর মৌলিক বৈশিষ্ট্য হলো “ডিজিটাল মাধ্যমে অর্থ স্থানান্তর”।

ইএমটিএস: 
- EMTS এর পূর্ণরূপ Electronic Money Transfer Service.
- ইএমটিএস বাংলাদেশ ডাক বিভাগের অন্তর্ভুক্ত একটি সেবা।
- ২৬ মার্চ ২০১০ তারিখে দেশব্যাপী ইলেকট্রনিক মানি ট্রন্সফার সার্ভিস (ইএমটিএস) এর উদ্বোধন করা হয়। 
- বর্তমানে এ সার্ভিসের মাধ্যমে খুবই স্বল্প কমিশনের (০.৫০%) বিনিময়ে লেনদেন করা যায়।
- ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিস (ইএমটিএস) National Digital Innovation Award ২০১১ তে অংশগ্রহণ করে বাংলাদেশ ডাক বিভাগের ইএমটিএস e-Finance ক্যাটাগরীতে Champion হয়।
- দেশের অভ্যন্তরে কম খরচে ও দ্রুত সময়ে টাকা পাঠানোর একটি মাধ্যম হলো ইএমটিএস।

উৎস:
১. ডাক অধিদপ্তর।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২৪.
IoT (Internet of Things) ডিভাইসের ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে সাধারণত কোন প্রোটোকল ব্যবহৃত হয়ে থাকে? 
  1. DNS ও DHCP
  2. IP ও TCP 
  3. HTTP ও HTTPS
  4. FTP ও SMTP
ব্যাখ্যা

• IoT (Internet of Things) ডিভাইসের ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে সাধারণত খ) IP ও TCP প্রোটোকল ব্যবহৃত হয়। IP (Internet Protocol) নেটওয়ার্কে প্রতিটি ডিভাইসকে একটি স্বতন্ত্র ঠিকানা প্রদান করে এবং ডেটা প্যাকেটকে সঠিক গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে। অন্যদিকে TCP (Transmission Control Protocol) ডেটা আদান-প্রদানকে নির্ভরযোগ্য ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করে, যাতে ডেটা হারিয়ে না যায় বা ভুলভাবে না পৌঁছায়। IoT ডিভাইস যেমন স্মার্ট সেন্সর, স্মার্ট হোম ডিভাইস বা স্বাস্থ্য পর্যবেক্ষণ যন্ত্র- এসবের মধ্যে তথ্য আদান-প্রদানের জন্য IP ও TCP গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নেটওয়ার্কের মাধ্যমে নিরাপদ ও নির্ভরযোগ্য ডেটা যোগাযোগ নিশ্চিত করতে এই দুই প্রোটোকল ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

ইন্টারনেট অফ থিংস (IoT):
ইন্টারনেট অফ থিংস (IoT) হলো এমন একটি নেটওয়ার্ক যা যন্ত্রপাতি ও ডিভাইসকে ইন্টারনেট এবং একে অপরের সাথে সংযুক্ত হতে সক্ষম করে, ইন্টারনেট প্রোটোকল (IP) এবং ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল (TCP) ব্যবহার করে। এই প্রোটোকলগুলো ইথারনেট, ওয়াই-ফাই, ব্লুটুথ এবং ৫জি-র মতো সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা বিনিময় সহজ করে, শারীরিক ও ডিজিটাল জগতের মধ্যে সেতুবন্ধন তৈরি করে।

IoT ডিভাইসের ধরণ:
১. ডিজিটাল-প্রথম (Digital-first): যেমন স্মার্টফোন, যেগুলিতে বিল্ট-ইন কানেক্টিভিটি থাকে এবং যন্ত্র থেকে যন্ত্রে (M2M) যোগাযোগ করে।
২. শারীরিক-প্রথম (Physical-first): প্রচলিত বস্তু যেমন যানবাহন বা মেডিক্যাল ডিভাইস, যেগুলিতে মাইক্রোচিপ বা সেন্সর যুক্ত করে তাদের কার্যকারিতা এবং ট্র্যাকিং সক্ষমতা বাড়ানো হয়।

IoT-এর ব্যবহার:
- ব্যক্তিগত স্বাস্থ্য মনিটরিং
- স্মার্ট ট্রাফিক নেটওয়ার্ক
- সংযুক্ত স্টোরেজ ট্যাংক
- COVID-19 মহামারীর সময় সংযুক্ত থার্মোমিটার জ্বর মনিটর করে ভাইরাসের বিস্তার ট্র্যাক করেছে।
- কৃষি, পরিবহন, এবং স্বাস্থ্যসেবায় সম্পদ ব্যবহার ও কার্যকারিতা বাড়ানো।

ইতিহাস:
- ব্রিটিশ প্রযুক্তিবিদ কেভিন অ্যাশটন ১৯৯৯ সালে "Internet of Things" শব্দটি প্রবর্তন করেন।

সুরক্ষা ও গোপনীয়তা চ্যালেঞ্জ:
- সংযুক্তি বৃদ্ধি ডেটা লঙ্ঘন এবং অবৈধ প্রবেশের সম্ভাবনা বাড়ায়।
- নিরাপত্তার অভাবে ব্যক্তিগত স্বাস্থ্য ও আর্থিক তথ্যসহ ডেটা হারানো, চুরি হওয়া বা অপব্যবহার হতে পারে।

উৎস: ব্রিটানিকা। 

১২৫.
Secondary Memory- এর বৈশিষ্ট্য নয় কোনটি?
  1. সিপিইউ এর সাথে সরাসরি যুক্ত থাকে না
  2. তথ্য স্থায়ী ভাবে সংরক্ষণ করা যায় না
  3. ধারণক্ষমতা অত্যাধিক
  4. সহজে পরিবহন করা যায়
ব্যাখ্যা
• গৌণ/ সহায়ক মেমরি (Secondary Memory):
- প্রধান মেমরি ব্যতিত সকল ধরনের মেমরিকে সহায়ক মেমরি বলে। যেমন: Hard Disk, Pen Drive ইত্যাদি।

• Secondary Memory বা সহায়ক মেমরি- এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলো:
১) কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের (CPU) সঙ্গে সরাসরি সংযোগ থাকে না।
২) যেকোনো তথ্য বা প্রোগ্রাম স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়।
৩) ধারণক্ষমতা অত্যধিক।

৪) সহজে পরিবহন করা যায়।
৫) পুরাতন তথ্য মুছা যায় এবং নতুন তথ্য সংরক্ষণ করা যায়।
৬) কম্পিউটার বন্ধ করলে বা বিদ্যুৎ প্রবাহ বন্ধ হলে সংরক্ষিত তথ্যসমূহ সাধারণত মুছে যায় না।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১২৬.
বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী 'CIH' ভাইরাস কত সালে কম্পিউটারে আক্রমণ করে?
  1. ক) ২৬ এপ্রিল, ১৯৯৭
  2. খ) ২৬ মে, ১৯৯৮
  3. গ) ২৬ এপ্রিল, ১৯৯৯
  4. ঘ) ২৬ জুন, ১৯৯৬
ব্যাখ্যা
২৬ এপ্রিল, ১৯৯৯ সালে বাংলাদেশসহ সারা বিশ্বের লক্ষ লক্ষ কম্পিউটার 'CIH' বা চেরনোবিল নামক ভাইরাসের আক্রমণে বিপর্যয়ের সম্মুখীন হয়। উৎস: মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
১২৭.
SWIFT কি?
  1. একটি পরিশোধ পদ্ধতি
  2. একটি সমিতি
  3. ফরমায়েশ বুকিং পদ্ধতি
  4. একটি ব্যাংকিং পদ্ধতি
ব্যাখ্যা
Society for Worldwide Interbank Financial Telecommunication (SWIFT) হচ্ছে অর্থ লেনদেনের আন্তর্জাতিক মাধ্যম। বিশ্বের কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংকগুলো সুইফটের সদস্য। এক দেশ থেকে আরেক দেশে সুইফটের মাধ্যমে অর্থ স্থানান্তরিত হয়ে থাকে। 
১২৮.
শিল্প-কারখানায় অটোমেশনের অসুবিধা কী?
  1. ক) দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি
  2. খ) উৎপাদন ব্যয় বৃদ্ধি
  3. গ) শক্তির অপচয়
  4. ঘ) বেকারত্ব সমস্যা সৃষ্টি
ব্যাখ্যা

কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্রের সাহায্যে পণ্য উৎপাদনের সুবিধাগুলো হচ্ছেঃ
- কম শ্রমিকের প্রয়োজন হয়;
- উৎপাদনের মান উন্নততর হয়,
- দুর্ঘটনার সম্ভাবনা কম, শক্তির অপচয় হয় না,
- কাঁচামালের অপচয় কম হয়,
- তৈরী পণ্যের মান নির্খুঁত হয়।
এক কথায় বলা যায় সামগ্রিকভাবে উৎপাদনের খরচ কমে, পণ্যের চাহিদা বাড়ে এবং মুনাফা বেশী হয়।
অন্যদিকে, অসুবিধাগুলো হলোঃ
- শ্রমিকের প্রয়োজনীয়তা হ্রাস পাওয়ায় বেকারত্ব বৃদ্ধি পাবে।
- প্রোগ্রামিং -এ ভুল থাকলে পুরো উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হতে পারে।
- প্রযুক্তিগত অগ্রসরতা (Technological Advencement) সম্পর্কিত প্রতিযোগীতার সম্মুখীন হওয়া।

সূত্রঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রা্‌ম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২৯.
অত্যন্ত ঠান্ডা তাপমাত্রা ব্যবহার করে শরীরের অস্বাভাবিক টিস্যু ধ্বংস করার প্রক্রিয়া কোনটি?
  1. বায়োইনফরমেট্রিক্স
  2. বায়োসার্জারি
  3. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
  4. ক্রায়োসার্জারি
ব্যাখ্যা
• ক্রায়োসার্জারি:
- ক্রায়োসার্জারি হচ্ছে অত্যন্ত ঠান্ডা তাপমাত্রা ব্যবহার প্রক্রিয়া যার সাহায্যে শরীরের অস্বাভাবিক টিস্যু ধ্বংস করা হয়।
- ক্রায়োসার্জারিকে ক্রায়োথেরাপিও বলা হয়।
- গ্রিক শব্দ 'ক্রায়ো' (বরফের মতো ঠান্ডা) এবং 'সার্জারি' (হাতের কাজ) শব্দ দু'টি হতে ক্রায়োসার্জারি শব্দটি এসেছে।
- ক্রায়োসার্জারি অশ্বরোগ, ছানি, হাড়, যকৃত, প্রোস্টেট ক্যান্সার, লিভার ক্যান্সার, চর্মরোগ, ইত্যাদি চিকিৎসায় ব্যবহৃত হয়।
- প্রায় বিগত ৪০ বছর ধরে প্রস্টেট ক্যান্সারের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহার করা হচ্ছে
- জেমস আরনট কর্তৃক মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লবণ পানিকে জমাকৃত করে ব্যবহার করার পদ্ধতি বর্ণিত হওয়ার মাধ্যমে ১৮৪৫ সালে ইংল্যান্ডে প্রথম ক্রায়োসার্জারির ব্যবহার শুরু হয়।
- ১৯২০ সালের দিকে ক্রায়োসার্জারিতে তরল অক্সিজেনের ব্যবহার শুরু হয়।
- ১৯৫০ সালে ড. রে এলিংটন সর্বপ্রথম ক্রায়োসার্জারিতে তরল নাইট্রোজেন প্রয়োগ করেন।
- ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান নাইট্রোজেন, তরল অবস্থায় প্রয়োগ করা হয়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩০.
অ্যাপল মেকিনটোশ কম্পিউটার বাজারে আসে কত সালে?
  1. ক) ১৯৮১
  2. খ) ১৯৮২
  3. গ) ১৯৮৩
  4. ঘ) ১৯৮৪
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
১৩১.
চেরনোবিল ভাইরাস কী নামে পরিচিত?
  1. ক) Sasser
  2. খ) CIH
  3. গ) SQL
  4. ঘ) QUEL
ব্যাখ্যা
• চেরনোবিল ভাইরাস CIH নামে পরিচিত।
- CIH (Chernobyl) হল একটি ভাইরাস যা 1999 সালে তাইওয়ানে প্রথম শনাক্ত হয়, যা Windows 95 এবং Windows 98 EXE ফাইলগুলিকে সংক্রমিত করে।

• কম্পিউটার ভাইরাস: কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে এক্সিকিউট বা নির্বাহ হয়, তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এগুলোর ক্ষতি করে।
- ভাইরাস কম্পিউটার এর ডাটা ফাইল নষ্ট করে ফেলে বা কম্পিউটার বুট হতে বাঁধা দেয় অথবা হার্ডডিস্ক নষ্ট করে ফেলতে পারে।

উৎস: Computerhope website.
১৩২.
কোন তাত্ত্বিক ধারণার ওপর ভার্চুয়াল রিয়েলিটি নির্ভর করে?
  1. সিমুলেশন তত্ত্ব
  2. শিক্ষণ তত্ত্ব
  3. অভিবাসন তত্ত্ব
  4. কানেকটিভিটি তত্ত্ব
ব্যাখ্যা

• ভার্চুয়াল রিয়েলিটি (VR) মূলত সিমুলেশন তত্ত্ব-এর ওপর নির্ভর করে। সিমুলেশন তত্ত্ব অনুযায়ী, বাস্তব বা কল্পিত পরিবেশকে কম্পিউটার প্রোগ্রাম বা প্রযুক্তির মাধ্যমে অনুকরণ করা যায়, যাতে ব্যবহারকারী সেই পরিবেশের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে এবং বাস্তবতার অভিজ্ঞতা লাভ করতে পারে। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারকারীকে একটি কৃত্রিম কিন্তু বাস্তবসম্মত অভিজ্ঞতার মধ্যে নিয়ে যায়, যেখানে দৃষ্টি, শ্রবণ এবং স্পর্শের মাধ্যমে পরিবেশকে অনুভব করা যায়। এটি শিক্ষার, প্রশিক্ষণ বা বিনোদনের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর, কারণ ব্যবহারকারী বাস্তব পরিবেশের ঝুঁকি বা সীমাবদ্ধতা ছাড়াই বিভিন্ন পরিস্থিতি অনুশীলন করতে পারে।
- সুতরাং, VR-এর মূল ভিত্তি হল পরিবেশের সিমুলেশন এবং বাস্তব অভিজ্ঞতার অনুকরণ।


• ভার্চুয়াল রিয়েলিটি:
- হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো বস্তু, ঘটনা বা পরিবেশের বাস্তবভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্রভিত্তিক রূপায়ণকে ভার্চুয়াল রিয়েলিটি বলা হয়।
- প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্যোগকারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে।
- ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত।
- কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশকে এমনভাবে উপস্থাপন করা হয়, যা ব্যবহারকারীর কাছে সত্য ও বাস্তব মনে হয়।
- ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রি-মাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও করা সম্ভব হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৩৩.
ড্রাগ ডিজাইন ও ড্রাগ আবিষ্কার কোন শাখার মাধ্যমে সহজতর হয়েছে?
  1. বায়োইনফরমেটিক্স
  2. টেলিকমিউনিকেশন
  3. ন্যানোটেকনোলোজি
  4. বায়োমেট্রিক্স
ব্যাখ্যা
বায়োইনফরমেটিক্স শাখার মাধ্যমে ড্রাগ ডিজাইন ও ড্রাগ আবিষ্কার সহজতর হয়েছে।

• বায়োইনফরমেটিক্স:
বায়োইনফরমেটিক্স হলো এমন একটি শাখা যেখানে জীববিজ্ঞানের তথ্য বিশ্লেষদের জন্য কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে সমাধান করা।

• বায়োইনফরমেটিক্স এর প্রয়োগ/ব্যবহার
- প্যার্টান রিকোগনিশন,
- ডেটা মাইনিং,
- মেশিন ল্যাংগুয়েজ অ্যালগরিদম,
- ভিজ্যুয়ালাইজেশন ইত্যাদি ক্ষেত্রে বায়োইনফরমেটিক্স ব্যবহৃত হচ্ছে।

• বিভিন্ন গবেষণার ক্ষেত্রে বায়োইনফরমেটিক্স ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে।
উল্লেখযোগ্য গবেষণাগুলির মধ্যে রয়েছে -
- সিকুয়েন্স এলাইনমেন্ট,
- ডিএনএ ম্যাপিং,
- ডিএনএ এনালাইসিস,
- জিন ফাইন্ডিং,
- জিনোম সমাগম,
- ড্রাগ নকশা,
- ড্রাগ আবিষ্কার,
- প্রোটিনের গঠন,
- প্রোটিনের ভবিষ্যত গঠন,
- জিন সূত্রের ভবিষ্যত,
- প্রোটিন-প্রোটিনের মিথষ্ক্রিয়া,
- জিনোম এর ব্যাপ্তি এবং বিবর্তনের মডেলিং ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি প্রকৌশলী মুজিবুর রহমান।
১৩৪.
অফিস অটোমেশন কাজের জন্য ব্যবহৃত সফটওয়্যারের নাম কী?
  1. অ্যাক্রোবেট রিডার
  2. ম্যাটল্যাব
  3. অ্যাডোবি ফটোশপ
  4. ভিজ্যুয়াল স্টুডিও
ব্যাখ্যা

• অফিস অটোমেশন মূলত প্রশাসনিক এবং দৈনন্দিন অফিস কাজ সহজ ও দ্রুত করার জন্য ব্যবহৃত সফটওয়্যার। এর মধ্যে যেমন ডকুমেন্ট তৈরি, হিসাবরক্ষণ, ইমেইল পরিচালনা, স্লাইড তৈরি এবং ডাটাবেস পরিচালনা অন্তর্ভুক্ত। প্রশ্নে দেওয়া অপশনগুলোর মধ্যে, অ্যাক্রোবেট রিডার মূলত পিডিএফ ফাইল পড়া এবং তৈরি করার জন্য ব্যবহৃত হয়, ম্যাটল্যাব প্রধানত বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গণনা ও বিশ্লেষণের জন্য, এবং অ্যাডোবি ফটোশপ ছবি সম্পাদনার জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে, ভিজ্যুয়াল স্টুডিও একটি প্রোগ্রামিং এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের পরিবেশ, যা অফিস অটোমেশনের জন্য সরাসরি ব্যবহৃত হয় না।
- সুতরাং, অফিস অটোমেশন কাজের জন্য সাধারণত অ্যাক্রোবেট রিডার ব্যবহার করা যেতে পারে।

• অফিস অটোমেশন:
- অফিস পরিচালনার ক্ষেত্রে তথ্য প্রযুক্তির একটি প্রায়োগিক টুল হলো অফিস অটোমেশন সিস্টেম।
- অফিস অটোমেশন হলো এমন এক ধরনের প্রযুক্তিনির্ভর কার্যক্রম, যার মাধ্যমে কম্পিউটার, নেটওয়ার্কিংসহ তথ্য প্রযুক্তির আরও অন্যান্য ডিভাইস ও সিস্টেম দ্বারা অফিসের সকল পেপার ওয়ার্ক ও যোগাযোগের কাজ পরিচালনা করা যায়।
- এছাড়াও অফিস পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত তথ্য ও প্রযুক্তিনির্ভর ডিভাইস ব্যবহৃত হয়, সেগুলোর মধ্যে রয়েছে কম্পিউটার, মোবাইল ফোন, ফ্যাক্স, স্ক্যানার, প্রিন্টার, প্রজেক্টর, সিসিটিভি, আইপি, পিএবিএক্স, কর্মীদের হাজিরার জন্য বায়োমেট্রিক্স ডিভাইস ইত্যাদি।
- বর্তমানে তথ্য প্রযুক্তির ব্যাপক উৎকর্ষতার কারণে ঘরে বসেও অফিসের সকল কর্মকাণ্ড নিয়ন্ত্রণ এবং অফিস পরিচালনার সব ধরনের নির্দেশ ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে প্রদান করা সম্ভব।
- চব্বিশ ঘণ্টা চালু থাকে এ ধরনের অফিসকে ভার্চুয়াল অফিস এবং প্রদত্ত সার্ভিসকে 24/7 সার্ভিস বলা হয়ে থাকে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

১৩৫.
_____is the science that attempts to produce machines that display the same type of intelligence that humans do.
  1. ক) Nano science
  2. খ) Nanotechnology
  3. গ) Simulation
  4. ঘ) Artificial intelligence
ব্যাখ্যা
Artificial intelligence (AI), sometimes called machine intelligence, is intelligence demonstrated by machines, in contrast to the natural intelligence displayed by humans and other animals.
Source: oxfordreference.com
১৩৬.
নিচের কোন পরীক্ষাটি কৃত্রিম বুদ্ধিমত্তা ধারণার ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?
  1. ডিএনএ পরীক্ষা
  2. রোবোটিক পরীক্ষা
  3. নিউরাল পরীক্ষা
  4. টুরিং পরীক্ষা
ব্যাখ্যা

• টুরিং পরীক্ষা (Turing Test) হলো ১৯৫০ সালে অ্যালান টুরিং প্রস্তাবিত একটি পরীক্ষা, যার মাধ্যমে যাচাই করা হয় কোনো মেশিন মানুষের মতো বুদ্ধিমত্তা প্রদর্শন করতে পারে কি না।

• টুরিং পরীক্ষা (Turing Test):
- ১৯৫০ সালে ব্রিটিশ গণিতবিদ অ্যালান টুরিং এই পরীক্ষার ধারণা উপস্থাপন করেন।
- এই পরীক্ষার উদ্দেশ্য হলো কোনো যন্ত্র মানুষের মতো চিন্তাভাবনা বা বুদ্ধিমত্তার আচরণ প্রদর্শন করতে পারে কিনা তা যাচাই করা।
- পরীক্ষায় সাধারণত একজন মানুষ, একটি মেশিন এবং একজন পরীক্ষক থাকে।
- পরীক্ষক কথোপকথনের মাধ্যমে বোঝার চেষ্টা করেন কোনটি মানুষ এবং কোনটি মেশিন।
- যদি পরীক্ষক নিশ্চিতভাবে পার্থক্য করতে না পারেন, তবে মেশিনটিকে মানুষের মতো বুদ্ধিমত্তা প্রদর্শনকারী হিসেবে ধরা হয়।
- কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণার প্রাথমিক ধারণা বিকাশে এই পরীক্ষাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

• কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence):
- Artificial শব্দের অর্থ কৃত্রিম এবং Intelligence শব্দের অর্থ বুদ্ধিমত্তা।
- মানুষের মতো চিন্তা, শেখা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা মেশিনে অনুকরণ করার প্রযুক্তিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়।
- আধুনিক কম্পিউটার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ গবেষণা ক্ষেত্র হলো কৃত্রিম বুদ্ধিমত্তা।

• কৃত্রিম বুদ্ধিমত্তার জনক:
- অনেক ক্ষেত্রে অ্যালান টুরিংকে কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণার অগ্রদূত বা জনক হিসেবে উল্লেখ করা হয়। (Britannica)
- আবার Artificial Intelligence শব্দটির প্রবর্তক এবং এই ক্ষেত্রের প্রতিষ্ঠাতা হিসেবে সাধারণভাবে জন ম্যাকার্থিকে (John McCarthy) কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয়। (European Institute of Management and Technology)

• অন্যান্য অপশন:
- ডিএনএ পরীক্ষা → জীববিজ্ঞানে জিনগত তথ্য বিশ্লেষণের জন্য ব্যবহৃত পরীক্ষা।
- রোবোটিক পরীক্ষা → রোবটের কার্যক্ষমতা যাচাইয়ের পরীক্ষামূলক পদ্ধতি।
- নিউরাল পরীক্ষা → স্নায়ুতন্ত্র বা নিউরাল নেটওয়ার্ক সম্পর্কিত পরীক্ষাকে বোঝায়।

উৎস:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়,
- Encyclopaedia Britannica,
- European Institute of Management and Technology,
- Computer & ICT CLOUD, Live Publications.

১৩৭.
ক্রায়োসার্জারি মূলত কোন ধরনের চিকিৎসা পদ্ধতি?
  1. অত্যাধিক তাপ প্রয়োগ করে অপারেশন
  2. অত্যন্ত ঠান্ডা ব্যবহার করে অস্বাভাবিক টিস্যু ধ্বংস করা
  3. লেজার রশ্মি দিয়ে রক্তপাতহীন অপারেশন
  4. শুধু ঔষধের মাধ্যমে ক্যান্সার নিরাময়
ব্যাখ্যা

সঠিক উত্তর - খ) অত্যন্ত ঠান্ডা ব্যবহার করে অস্বাভাবিক টিস্যু ধ্বংস করা 

• ক্রায়োসার্জারি:
- ক্রায়োসার্জারি শব্দটির উৎপত্তি গ্রিক শব্দ 'ক্রায়ো' (Cryo) থেকে, যার অর্থ হলো 'বরফের মতো ঠান্ডা'। এটি বিশেষ করে ত্বকের ক্যান্সার বা আঁচিল দূর করতে খুবই কার্যকর।
- ক্রায়োসার্জারি হলো একটি চিকিৎসা পদ্ধতি, যেখানে অত্যন্ত ঠান্ডা (সাধারণত তরল নাইট্রোজেন) ব্যবহার করে শরীরের অস্বাভাবিক বা ক্যান্সারগ্রস্ত কোষ বা টিস্যু ধ্বংস করা হয়

• এই পদ্ধতিতে নির্দিষ্ট রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, সেগুলো নিন্মে দেওয়া হলো:
- তরল নাইট্রোজেন,
- তরল কার্বন ডাই-অক্সাইড,
- নাইট্রাস অক্সাইড,
- আর্গন,
- ইথাইল ক্লোরাইড,
- ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন, ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

১৩৮.
RFID-এর সম্পূর্ণ রূপ কী?
  1. Rapid Frequency Integration Device
  2. Radio Forwarding Identification
  3. Radio Frequency Identification
  4. Remote Frequency Interference Device
ব্যাখ্যা

• RFID-এর সম্পূর্ণ রূপ হলো Radio Frequency Identification। এটি একটি প্রযুক্তি যা রেডিও তরঙ্গ ব্যবহার করে বস্তুর তথ্য সনাক্ত ও ট্র্যাক করতে সক্ষম। RFID সিস্টেম সাধারণত দুটি প্রধান উপাদান নিয়ে গঠিত: ট্যাগ এবং রিডার। ট্যাগে একটি মাইক্রোচিপ এবং অ্যান্টেনা থাকে, যা ট্যাগের তথ্য সংরক্ষণ করে। রিডার ট্যাগ থেকে তথ্য গ্রহণ করে এবং তা প্রসেস করতে সক্ষম। এই প্রযুক্তি লজিস্টিক্স, পণ্য ট্র্যাকিং, লাইব্রেরি ব্যবস্থাপনা, এবং পশু সনাক্তকরণের মতো ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। RFID-এর মাধ্যমে তথ্য দ্রুত ও নির্ভুলভাবে সনাক্ত করা যায়, যা সময় ও শ্রম বাঁচাতে সাহায্য করে। সুতরাং সঠিক উত্তর হলো গ) Radio Frequency Identification.

RFID-এর পরিচিতি ও ব্যবহার:
- RFID-এর পূর্ণরূপ হচ্ছে Radio Frequency Identification।
- এটি হলো ক্রেডিট কার্ডের মতো পাতলা এবং ছোট একটি ইলেকট্রনিক ডিভাইস, যা কোনো বস্তু, ব্যক্তি বা প্রাণীকে শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয়।
- এতে খুব ছোট একটি চিপ, একটি কয়েল ও অ্যান্টেনা থাকে।
- প্রাণীদেহের RFID ট্যাগগুলো সাধারণ RFID ট্যাগ থেকে একটু ভিন্ন হয়; এগুলো ক্যাপসুল আকৃতির হয়।
- সাধারণত পোষা প্রাণী যেমন গরু, ছাগল ইত্যাদির পরিচয় নির্দিষ্ট করার জন্য RFID ট্যাগ তাদের দেহে সিরিঞ্জের মাধ্যমে ঢুকিয়ে দেয়া হয়।

RFID-এর ব্যবহার:
- কোনো প্রাণী ট্র্যাক (track) করা বা প্রাণীটির অবস্থান নির্ণয় করা।
- স্ক্রু আকৃতির ট্যাগকে গাছে কিংবা কাঠের জিনিসে লাগানো, যা পরে আইডেন্টিফিকেশনের সুবিধা দেয়।
- ক্রেডিট কার্ড শেপের ট্যাগ ব্যবহার করে অফিস-বাসায় মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা।
- দোকানে পণ্যের মধ্যে RFID ট্যাগ লাগিয়ে চুরি প্রতিরোধ করা (ট্যাগ দোকানের বাইরে গেলে অ্যালার্ম বেজে উঠবে)।
- শিপিং কন্টেইনার, ভারী যন্ত্রপাতি ইত্যাদি পরিবহণের সময় RFID ট্যাগ ব্যবহার করে পরিচয় নির্দিষ্ট করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

১৩৯.
GPU প্রধানত কোন কাজের জন্য ব্যবহৃত হয়?
  1. ডেটাবেজ সংরক্ষণ
  2. গ্রাফিক্স প্রক্রিয়াকরণ
  3. নেটওয়ার্ক নিয়ন্ত্রণ
  4. বিদ্যুৎ সরবরাহ
ব্যাখ্যা

Graphics Processing Unit: 
- কম্পিউটারের GPU প্রধানত গ্রাফিক্স প্রক্রিয়াকরণের কাজটি করে থাকে
- GPU এর পূর্ণরূপ হচ্ছে Graphics Processing Unit. 
- GPU গ্রাফিক্স সম্পর্কিত কাজ যেমন- গ্রাফিক্স, ইফেক্ট এবং ভিডিও পরিচালনা করতে সাহায্য করে। 
- বর্তমানে বেশিরভাগ কম্পিউটারে ভিডিও কার্ড ব্যবহার করা হয়না, এর পরিবর্তে কম্পিউটারের মাদারবোর্ডে একটি GPU তৈরি করা হয়েছে। 
- GPU একটি বিশেষ প্রসেসর যা মূলত গ্রাফিক্স এর কাজকে ত্বরান্বিত করার জন্য ডিজাইন করা হয়েছে। 
- এটি একই সাথে অনেকগুলি ডেটা প্রক্রিয়া করতে পারে, এবং ডেটাগুলিকে মেশিন লার্নিং, ভিডিও এডিটিং এবং গেমিং অ্যাপ্লিকেশনগুলির জন্য উপযোগী করে তোলে৷ 
- GPU গুলি কম্পিউটারের CPU এর সাথে একত্রিত থাকতে পারে অথবা আলাদা হার্ডওয়্যার ইউনিট হিসাবেও থাকতে পারে। 
- গেমিংয়ে GPU অনেক অপারেশন বা কাজ করে থাকে যে কারণে CPU এর চেয়ে বেশি তাপ উৎপন্ন করে। 
- ভার্চুয়াল রিয়েলিটি গেমিংয়ের উত্থানের সাথে সাথে 4K স্ক্রিন এবং উচ্চ রিফ্রেশ রেটগুলির মতো উন্নত ডিসপ্লে প্রযুক্তির সাথে গ্রাফিক্স প্রক্রিয়াকরণের চাহিদা দ্রুত বাড়ছে। GPU গুলি 2D এবং 3D উভয় ক্ষেত্রেই গ্রাফিক্স রেন্ডার করতে সক্ষম। 

উৎস: মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট [লিঙ্ক] এবং School of Science and Technology, Open University.

১৪০.
ক্রায়োসার্জারিতে মূল কার্যকারী উপাদান কোনটি?
  1. হাইড্রোজেন পার-অক্সাইড
  2. তরল নাইট্রোজেন
  3. মিথেন
  4. ইথানল
ব্যাখ্যা

• ক্রায়োসার্জারিতে মূল কার্যকারী উপাদান হলো তরল নাইট্রোজেন। এটি অত্যন্ত কম তাপমাত্রায় থাকে, প্রায় −১৯৬°C, যা জীবিত টিস্যুতে দ্রুত জমাট বাঁধার মাধ্যমে কোষ ধ্বংস করতে সক্ষম। চিকিৎসা ক্ষেত্রে এর ব্যবহার প্রধানত ছোট ক্ষত, তিল বা অস্বাভাবিক কোষ অপসারণের জন্য করা হয়। তরল নাইট্রোজেনের প্রয়োগে আক্রান্ত স্থানের পানি বরফে রূপান্তরিত হয়ে কোষ ফেটে যায়, ফলে টিস্যু নষ্ট হয় এবং দাগ কমে। অন্যান্য পদার্থ যেমন হাইড্রোজেন পার-অক্সাইড, মিথেন বা ইথানল ক্রায়োসার্জারির জন্য প্রাথমিক কার্যকরী পদার্থ নয়। তাই তরল নাইট্রোজেনই ক্রায়োসার্জারির মূল উপাদান।

• ক্রায়োসার্জারি:
- যে পদ্ধটিতে অত্যন্ত ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ করে ত্বকের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয় তাকে ক্রায়োসার্জারি বলে।
- ক্রায়োসার্জারিকে ক্রায়োথেরাপিও বলা হয়।
- জেমস আরনট কর্তৃক মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লবণ পানিকে জমাকৃত করে ব্যবহার করার পদ্ধতি বর্ণিত হওয়ার মাধ্যমে ১৮৪৫ সালে ইংল্যান্ডে প্রথম ক্রায়োসার্জারির ব্যবহার শুরু হয়।
- গ্রিক শব্দ 'ক্রায়ো' (বরফের মতো ঠান্ডা) এবং 'সার্জারি' (হাতের কাজ) শব্দ দু'টি হতে ক্রায়োসার্জারি শব্দটি এসেছে।
- ক্রায়োসার্জারি বিভিন্ন রোগ যেমন ক্যান্সার, ছানি, হাড়ের সমস্যাসমূহ, যকৃতের সমস্যা এবং প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়।

• ব্যবহৃত উপাদানসমূহ:
- তরল নাইট্রোজেন, তরল কার্বন ডাই-অক্সাইড, তরল নাইট্রাস অক্সাইড, তরল আর্গন, ইথাইল ক্লোরাইড, ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

১৪১.
ভোল্টেজের উঠানামা রোধ করার জন্য কী ব্যবহার করা উচিত?
  1. ক) আ্যামিটার
  2. খ) গ্যালভানোমিটার
  3. গ) স্ট্যাবিলাইজার
  4. ঘ) অ্যাডাপটার
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
১৪২.
নিচের কোনটি ই-কমার্স ওয়েবসাইট নয়?
  1. www.alibaba.com
  2. www.amazon.com
  3. www.wikipedia.org
  4. www.daraz.com
ব্যাখ্যা
www.wikipedia.org ই-কমার্স ওয়েবসাইট নয়। 
এটি একটি অনলাইন বিশ্বকোষ যেখানে তথ্য পাওয়া যায়।

ই-কমার্স (E-Commerce):
- ইলেকট্রনিক কমার্সকেই সাধারণ অর্থে ই-কমার্স (e-commerce or eCommerce) বলা হয়।
- ইন্টারনেট বা অন্য কোনে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে কোনো পণ্য বা সেবা ক্রয়-বিক্রয়, সরবরাহ, ব্যবসায় সংক্রান্ত লেনদেন ইত্যাদি কাজকে সম্মিলিতভাবে ই-কমার্স বলে।
- পণ্য বা সেবার উপাদান, মার্কেটিং, ডেলিভারি, সার্ভিসিং, মূল্য লেনদেন ইত্যাদি কাজকে সম্মিলিত ভাবে ই-কমার্স বলে।

জনপ্রিয় ই-কমার্স সাইট গুলো হলো-
- www.alibaba.com,
- www.amazon.com,
- www.daraz.com,
- www.bikroy.com,
- www.ebay.com.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।
১৪৩.
ই-মেইল এড্রেসের ডোমেন অংশ কী নির্দেশ করে?
  1. ব্যবহারকারীর লোকেশন
  2. ব্যবহারকারীর নাম
  3. ই-মেইল পরিষেবা সরবরাহকারী প্রতিষ্ঠান
  4. মেসেজের বিষয়বস্তু
ব্যাখ্যা
ই-মেইলে ডোমেন অংশটি ব্যবহারকারীর মেইল সার্ভার বা পরিষেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের নাম নির্দেশ করে।

• E-mail
- E-mail এর পূর্ণরূপ Electronic Mail.
- E-mail হল  ইন্টারনেট ভিত্তিক একটি সংবাদ আদান-প্রদান ব্যবস্থা।
- এ ব্যবস্থায় একজন ইন্টারনেট ব্যবহারকারীর চিঠি (মেইল), ডকুমেন্ট বা অন্য যে কোন প্রকার তথ্য পৃথিবীর যে কোন স্থানে অবস্থিত অপর এক বা একাধিক ইন্টারনেট ব্যবহারকারীকে তড়িৎ গতিতে পাঠানো যায়।

• ই-মেইল এ্যাড্রেস-
- মেইল পাঠানোর জন্য প্রাপকের নাম বা পরিচিতিমূলক অন্য কোন শব্দ সম্বলিত ঠিকানাকে ই-মেইল এ্যাড্রেস বলা হয়।
- এরূপ কতগুলো ই-মেইল এ্যাড্রেস হলোঃ
xyz@yahoo.com,
abc@gmail.com ইত্যাদি।
-ই-মেইল এ্যাড্রেসের প্রত্যেকটি অক্ষর ইংরেজি ছোট হাতের হয়।

ই-মেইল এ্যাড্রেস তিনটি অংশে বিভক্ত:
প্রথম অংশ প্রাপকের নিজ নাম বা প্রতিষ্ঠান বা তার সংক্ষিপ্ত রূপ,
দ্বিতীয় অংশ ডোমেইন বা ইন্টারনেট সার্ভিস প্রদানকারী সার্ভার কম্পিউটারের নাম নির্দেশ করে।
প্রথম অংশ এবং দ্বিতীয় অংশের মধ্যে @ (এ্যটদিরেট) এবং দ্বিতীয় ও তৃতীয় অংশের মধ্যে ডট (.) চিহ্ন ব্যবহৃত হয়। 
উদাহরণ: rahim123@gmail.com
rahim123 → এটি ব্যবহারকারীর নাম (Username)
gmail.com → এটি ডোমেন অংশ (Domain part)

উৎস:  মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪৪.
কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশিষ্ট্য নয় কোনটি?
  1. সমস্যা সমাধানের ক্ষমতা আছে
  2. সিদ্ধান্ত গ্রহেণর ক্ষমতা নেই
  3. জটিল অবস্থা অনুধাবন ও পরিচালনার ক্ষমতা আছে
  4. ভাষা বুঝার ক্ষমতা আছে
ব্যাখ্যা
• কৃত্রিম বুদ্ধিমত্তা:
- কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে।
- AI এর প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়।
- কম্পিউটার কীভাবে মানুষের মতো চিন্তা করবে, কিভাবে অসম্পূর্ণ তথ্য দিয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্তে পৌঁছবে, কিভাবে সমস্যা সমাধান করবে, কিভাবে পরিকল্পনা প্রণয়ন করবে ইত্যাদি বিষয়গুলোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার উপর আরো গবেষণা করা হচ্ছে।

- কৃত্রিম বুদ্ধিমত্তায় যেসব স্বতন্ত্র্য বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তা নিম্নরূপ:
১। কোন বিষয় সম্পর্কে ধারণা গ্রহণ।
২। সমস্যার কারণ নির্ণয়পূর্বক সমাধানের পথ নির্দেশ।
৩। সিদ্ধান্ত গ্রহেণর ক্ষমতা।
৪। সমস্যা সমাধানের ক্ষমতা।
৫। নতুন নতুন জ্ঞান অর্জন ।
৬। ভাষা বুঝার ক্ষমতা।
৭। অর্জিত জ্ঞান কাজে লাগাবার মত সক্ষমতা।
৮। মানুষের মত অভিজ্ঞতা কাজে লাগানো।
৯। পরস্পর সম্পর্কিত বিভিন্ন বিষয় অনুধাবন এবং সাড়া দেয়ার ক্ষমতা।
১০। ভুল, অপ্রাসঙ্গিক এবং অসম্পূর্ণ তথ্য-উপাত্ত পরিচালনা।
১১। জটিল অবস্থা অনুধাবন ও পরিচালনার ক্ষমতা।
১২। নতুন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা; ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪৫.
কম্পিউটারের সংগঠনিক অংশ নয় কোনটি?
  1. ক) ইনপুট ইউনিট
  2. খ) মেমরি ইউনিট
  3. গ) প্রসেসিং ইউনিট
  4. ঘ) রিপেয়ারিং ইউনিট
ব্যাখ্যা

কম্পিউটার সংগঠনের প্রধান অংশগুলো হচ্ছে-
১. ইনপুট ইউনিট - যেখান দিয়ে তথ্য, উপাত্ত বা ডাটা প্রদান করা হয়।
২. আউটপুট ইউনিট - যেটা ফলাফল প্রদর্শন করে।
৩. গাণিতিক ও যুক্তি নির্ণয় কেন্দ্র - যেখানে গাণিতিক ও যুক্তি নির্দেশাবলী সম্পাদিত হয়।
৪. স্মৃতি কেন্দ্র - যেখানে তথ্য বা ডাটা সংরক্ষিত থাকে।

১৪৬.
ভাইরাস ছড়ানোর বৈশিষ্ট্যপূর্ণ পদ্ধতি কোনটি?
  1. ক্লাউড
  2. ফায়ারওয়াল
  3. ওয়ার্ম
  4. রাউটার
ব্যাখ্যা
ওয়ার্ম হচ্ছে ভাইরাস ছড়ানোর বৈশিষ্ট্যপূর্ণ পদ্ধতি।

সাইবার অপরাধ (Different cyber crimes):
কোন অপরাধমূলক কাজ যেখানে কম্পিউটারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় কিংবা অপরাধের জন্য কম্পিউটারকে টার্গেট করা হয় অথবা কম্পিউটারের দ্বারা অপরাধ করার পরবর্তীতে তার সাপেক্ষে অন্য কোনো অপরাধ করা হয়, এ সকল অপরাধই সাইবার ক্রাইমের অন্তর্ভুক্ত।

নিচে অতি সংক্ষিপ্তভাবে অপরাধসমূহের তালিকা দেওয়া হলো:
- কম্পিউটার সিস্টেম অথবা নেটওয়ার্কে অযাচিত প্রবেশ করা
- বিশাল ই-মেইল পাঠানোর মাধ্যমে সিস্টেম ক্র্যাশ করা
- ই-মেইল বম্বিং
- ইলেকট্রনিক ফর্মে থাকা তথ্য চুরি করা
- Data didling (কম্পিউটার প্রসেসিং এর পূর্বে কোন ডেটাকে কম্পিউটার থেকে সরিয়ে ফেলা এবং প্রসেসিং সম্পন্ন হবার পর পুনরায় সে ডেটাকে কম্পিউটারে স্থাপন করা।)
- Salami Attack (অবৈধ আর্থিক বিনিময় কিংবা আর্থিক ক্ষতি সাধন।)
- Denial of Service Attack (বেশি পরিমাণে রিকোয়েস্ট পাঠায়ে সিস্টেম ক্র্যাশ করা)
- ট্রোজান এ্যাটাক (পরোক্ষভাবে কারো সিস্টেমে প্রবেশ করে সিস্টেমের কন্ট্রোল গ্রহণ করা)
- লজিক বম্ব (ইভেন্ট নির্ভর প্রোগ্রামের মাধ্যমে সিস্টেমে এ্যাটাক করা)
- ভাইরাস/ওয়ার্ম আক্রমণ
- ইন্টারনেটের ব্যবহার্য সময় বা ইউনিট চুরি।
- ওয়েব সাইট হ্যাক করে তথ্য পরিবর্তন করা।

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২ এসএসসি ও দাখিল ( ভোকেশনাল)
১৪৭.
কত ডিগ্রী তাপমাত্রায় ক্রায়োসার্জারি সেলগুলোকে ধ্বংস করার কাজ করে?
  1. -৪১°
  2. -৩২°
  3. -৬৭°
  4. - ২১°
ব্যাখ্যা
• ক্রায়োসার্জারি:
- ক্রায়োসার্জারি হচ্ছে অত্যন্ত ঠান্ডা তাপমাত্রা ব্যবহার প্রক্রিয়া যার সাহায্যে শরীরের অস্বাভাবিক টিস্যু ধ্বংস করা হয়।
- ক্রায়োসার্জারিকে ক্রায়োথেরাপিও বলা হয়।
- গ্রিক শব্দ 'ক্রায়ো' (বরফের মতো ঠান্ডা) এবং 'সার্জারি' (হাতের কাজ) শব্দ দু'টি হতে ক্রায়োসার্জারি শব্দটি এসেছে।
- ক্রায়োসার্জারি অশ্বরোগ, ছানি, হাড়, যকৃত, প্রোস্টেট ক্যান্সার, লিভার ক্যান্সার, চর্মরোগ, ইত্যাদি চিকিৎসায় ব্যবহৃত হয়। 
- প্রায় বিগত ৪০ বছর ধরে প্রস্টেট ক্যান্সারের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহার করা হচ্ছে
- জেমস আরনট কর্তৃক মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লবণ পানিকে জমাকৃত করে ব্যবহার করার পদ্ধতি বর্ণিত হওয়ার মাধ্যমে ১৮৪৫ সালে ইংল্যান্ডে প্রথম ক্রায়োসার্জারির ব্যবহার শুরু হয়।
- ১৯২০ সালের দিকে ক্রায়োসার্জারিতে তরল অক্সিজেনের ব্যবহার শুরু হয়।
- ১৯৫০ সালে ড. রে এলিংটন সর্বপ্রথম ক্রায়োসার্জারিতে তরল নাইট্রোজেন প্রয়োগ করেন।
- ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান নাইট্রোজেন, তরল অবস্থায় প্রয়োগ করা হয়।
- মাইনাস ৪১ ডিগ্রী তাপমাত্রায় ক্রায়োসার্জারি সেলগুলোকে ধ্বংস করার কাজ করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪৮.
গুগলের তৈরিকৃত কৃত্রিম বুদ্ধিমত্তা কোনটি?
  1. Gemini
  2. Alexa
  3. Siri
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
• গুগলের তৈরিকৃত কৃত্রিম বুদ্ধিমত্তা হলো Gemini.গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে Gemini নামক একটি উন্নত মডেল তৈরি করেছে, যা বিভিন্ন কাজ যেমন ভাষা প্রক্রিয়াকরণ, তথ্য বিশ্লেষণ এবং সমস্যা সমাধানে দক্ষ। অন্যদিকে, Alexa হলো আমাজনের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ভয়েস সহকারী, এবং Siri হলো অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী। সুতরাং, গুগলের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা Gemini ছাড়া অন্য কোনো অপশন সঠিক নয়। তাই প্রশ্নের সঠিক উত্তর হলো (ক) Gemini.

• কৃত্রিম বুদ্ধিমত্তা:
- কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে।
- কৃত্রিম বুদ্ধিমত্তার প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়।

• কৃত্রিম বুদ্ধিমত্তায় যেসব স্বতন্ত্র্য বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তা নিম্নরূপ:
১। কোন বিষয় সম্পর্কে ধারণা গ্রহণ।
২। সমস্যার কারণ নির্ণয়পূর্বক সমাধানের পথ নির্দেশ।
৩। সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা।
৪। সমস্যা সমাধানের ক্ষমতা।

৫।নতুন নতুন জ্ঞান অর্জন।
৬। ভাষা বুঝার ক্ষমতা।
৭। অর্জিত জ্ঞান কাজে লাগাবার মত সক্ষমতা।
৮। মানুষের মত অভিজ্ঞতা কাজে লাগানো।

৯। পরস্পর সম্পর্কিত বিভিন্ন বিষয় অনুধাবন এবং সাড়া দেয়ার ক্ষমতা।
১। ভুল, অপ্রাসঙ্গিক এবং অসম্পূর্ণ তথ্য-উপাত্ত পরিচালনা।
১১। জটিল অবস্থা অনুধাবন ও পরিচালনার ক্ষমতা।
১২। নতুন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা; ইত্যাদি।

- গুগলের তৈরিকৃত কৃত্রিম বুদ্ধিমত্তার নাম জেমিনি।
- জেমিনি নামের এই এআই একই সঙ্গে ছবি, ভিডিও, অডিও ও টেক্সটের মতো বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া বুঝতে পারে এবং সে অনুযায়ী উত্তর দিতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪৯.
ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে কী বলা হয়? 
  1. ই-বিজনেস
  2. ই-গভর্নেন্স
  3. ই-কমার্স
  4. আউটসোর্সিং
ব্যাখ্যা
আউটসোর্সিং: 
- ইন্টারনেটের মাধ্যমে এক দেশে বসেই অন্য দেশের কোনো কাজ করা যায়। 
- আউটসোর্সিং হচ্ছে কোন প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে তৃতীয় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেওয়া। 
- অর্থাৎ, ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীব্যাপি এ ধরনের কাজ করে অর্থ অর্জন করার প্রক্রিয়াই হল আউটসোর্সিং। 
- ওয়েবসাইট উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, মাসিক বেতন-ভাতার বিল প্রস্তুতকরণ, ওয়েবসাইটে তথ্য যোগ করা, সফ্টওয়্যার তৈরি, বিভিন্ন কাজের জন্য ডিজাইন তৈরি, লোগো ডিজাইন, আর্টিকেল লেখা, অনুবাদ, ডাটা এন্ট্রি ইত্যাদি কাজ আউটসোর্সিং এর মাধ্যমে করা যায়। 
- আউটসোর্সিংয়ের মাধ্যমে এখন অনেকেই ঘরে বসে তার মেধা দক্ষতাকে কাজে লাগিয়ে নিজে অর্থ উপার্জন করছে এবং অন্যদের জন্য কর্মক্ষেত্র তৈরি হচ্ছে। 
- যারা ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিংয়ের কাজ করে তাদেরকে বলা হয় ফ্রি-ল্যান্সার। 
- বাংলাদেশ প্রতি বছর আউটসোর্সিং হতে কয়েক মিলিয়ন ডলার আয় করে। 
- বিশ্বব্যাপি আউটসোর্সিং প্রতিষ্ঠানগুলোর মধ্যে payoneer.com, freelancer.com, upwork.com, peopleperhour.com ইত্যাদি খুবই জনপ্রিয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান) এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫০.
খেলাধুলায় “VAR” প্রযুক্তির ব্যবহার কোন খাতে ঘটে?
  1. স্কোর গণনা
  2. ভিডিও রিপ্লে বিশ্লেষণ
  3. জার্সি ডিজাইন
  4. স্টেডিয়াম নিরাপত্তা
ব্যাখ্যা
• VAR বা Video Assistant Referee হলো একটি প্রযুক্তিনির্ভর সহকারী রেফারি পদ্ধতি, যা ফুটবলসহ কিছু নির্দিষ্ট খেলায় ব্যবহৃত হয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো যাচাই ও নিশ্চিত করার জন্য।

• VAR প্রযুক্তির মূল ব্যবহার:
-  গোল হয়েছে কি না তা যাচাই করা। 
-  পেনাল্টি সিদ্ধান্ত বিশ্লেষণ। 
-  সরাসরি লাল কার্ড প্রদানের সিদ্ধান্ত যাচাই। 
-  ভুল খেলোয়াড়কে কার্ড দেওয়ার সংশোধন।
এটি ভিডিও রিপ্লে বিশ্লেষণ করে মাঠে রেফারিকে সহায়তা করে সঠিক সিদ্ধান্ত নিতে।

তথ্যসূত্র:
-  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT), ৯ম ও ১০ম শ্রেণী। 
-  FIFA Official Website – VAR Explained.
-  UEFA VAR Protocol.
১৫১.
IP (Internet Protocol) হচ্ছে -
  1. ক) একটি বিশেষায়িত সংখ্যাত্বক ঠিকানা
  2. খ) সার্ভারের সাথে সংযোগ ডিভাইস
  3. গ) ডোমেইন নেম
  4. ঘ) ক্লায়েন্ট সার্ভারের একটি এ্যাপ্লিকেশন
ব্যাখ্যা
ইন্টারনেট প্রোটোকল (IP-Internet Protocol) হলো একটি সংখ্যাত্বক ঠিকানা বা লেবেল যা কোনো কম্পিউটার নেটওয়ার্কের সাথে সংযুক্ত প্রতিটি ডিভাইসে নির্দিষ্ট করা থাকে এবং অনলাইন যোগাযোগের জন্য ব্যবহার করা হয়।
একটি ইন্টারনেট প্রোটোকল ঠিকানা দুটি প্রধান প্রধান কার্য সম্পাদন করে।
যথা- হোস্ট বা নেটওয়ার্ক ইন্টারফেস সনাক্তকরণ এবং অবস্থান ঠিকানা।
১৫২.
জিন ফাইন্ডিং গবেষণায় কী ব্যবহৃত হয়?
  1. বায়োইনফরমেটিক্স
  2. বায়োমেট্রিক্স
  3. ন্যানোটেকনোলজি
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
• বায়োইনফরমেটিক্স:
 - বায়োইনফরমেটিক্স জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, গণিত ও পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি বিষয়।
 - মূলত এই বিষয়টির জন্ম হয়েছে জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ, সংরক্ষণ এবং সঠিকভাবে প্রক্রিয়া করে সেগুলো ব্যাখ্যা করার জন্য। 
 - অর্থাৎ জীববিজ্ঞানে তথ্য প্রযুক্তির প্রয়োগ হলো বায়োইনফরমেটিক্স।
 - জীববিজ্ঞানের সমস্যাগুলো যখন কম্পিউটার প্রযুক্তি কৌশল ব্যবহার করে সমাধান করা হয়, তখন সেটাকে বলা হয় বায়োইনফরমেটিক্স।
- জিন ফাইন্ডিং গবেষণায় বায়োইনফরমেটিক্স ব্যবহৃত হয়।

 উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
১৫৩.
Notebook LM-এ ‘LM’ বলতে কি বোঝানো হয়েছে?
  1. Language Model
  2. Logic Manager
  3. Linear Mapping
  4. Learning Module
ব্যাখ্যা

• Notebook-এ "LM" বলতে সাধারণত Language Model বোঝায়। 

Artificial intelligence (AI):
- কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) হলো কম্পিউটারের এমন দক্ষতা, যা সাধারণত মানুষের বুদ্ধির সঙ্গে সম্পর্কিত কাজ করতে ব্যবহৃত হয়।
- AI যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে পারে, অর্থ আবিষ্কার করতে পারে, সাধারণীকরণ করতে পারে এবং অতীত অভিজ্ঞতা থেকে শিখতে পারে।
- ১৯৪০-এর দশকে ব্রিটিশ গণিতবিদ অ্যালান টিউরিং প্রথম AI-এর তাত্ত্বিক কাজ করেন; ১৯৫০-এর দশকে প্রথম AI প্রোগ্রাম তৈরি হয়।
- আজকের দিনে AI চিত্র শ্রেণিবিন্যাস করতে (যেমন: PReLU-net), গেমে পারদর্শিতা দেখাতে (যেমন: AlphaZero), কথা বলতে (যেমন: ChatGPT) এবং টেক্সট থেকে ছবি তৈরি করতে (যেমন: DALL-E) সক্ষম।
- চিকিৎসা নির্ণয়, সার্চ ইঞ্জিন, কণ্ঠস্বর বা হাতের লেখার স্বীকৃতি, এবং চ্যাটবটের মতো ক্ষেত্রে AI মানুষের দক্ষতার সমতুল্য হয়ে উঠেছে।
- এখনো কোনো AI প্রোগ্রাম মানুষের মতো সর্বাঙ্গীন নমনীয়তা বা দৈনন্দিন জ্ঞানের বিস্তৃত ক্ষেত্র অর্জন করতে পারেনি; একে বলা হয় কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (AGI)।
 
Source: Britannica.

১৫৪.
আণবিক পর্যায়ে পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার বিদ্যাকে কী বলা হয়?
  1. বায়োইনফরমেট্রিক্স
  2. ন্যানো টেকনোলজি
  3. বায়োমেট্রিক্স
  4. রোবটিক্স
ব্যাখ্যা
• ন্যানো টেকনোলজি:
- ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুক্তি হলো পারমাণবিক বা আণবিক স্কেলে অতিক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব ও বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান।
- ন্যানো টেকনোলজিকে সংক্ষেপে ন্যানোটেক বলা হয়ে থাকে।
- আমেরিকান পদার্থবিদ রিচার্ড ফাইনম্যান (Richard Feynman) ১৯৫৯ সালের ২৯ ডিসেম্বর তার "There's Plenty of Room at the Bottom" আলোচনায় ন্যানো টেকনোলজি সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন। 

• বায়োইনফরমেটিক্স:
 - বায়োইনফরমেটিক্স জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, গণিত ও পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি বিষয়।
 - মূলত এই বিষয়টির জন্ম হয়েছে জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ, সংরক্ষণ এবং সঠিকভাবে প্রক্রিয়া করে সেগুলো ব্যাখ্যা করার জন্য। 

• বায়োমেট্রিক্স:
- বায়োমেট্রিক্স হলো এমন একটি পদ্ধতি যেখানে কোন ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা সনাক্ত করা যায়।

• রোবটিক্স:
- কম্পিউটার নিয়ন্ত্রিত যে মেশিন মানুষের মতো কাজ করে তাকে বলা হয় রোবট।
- প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা, গঠন ও কাজ নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে রোবটিক্স বলা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
১৫৫.
বিদ্যুতের চাহিদা মেটানোর অক্ষমতার কারণে কোনটি ঘটে?
  1. Brown out
  2. Black Out
  3. Transient
  4. Noise
ব্যাখ্যা
• ব্রাউন আউট (Brown out ): 
- অতিরিক্ত বিদ্যুতের চাহিদা মেটানোর অক্ষমতার কারণে সরবরাহ লাইনে ভোল্টেজের পরিমাণ কমে যায়, এই ঘটনাকে ব্রাউন আউট বলা হয়
- কম্পিউটারের ক্ষতি রোধে এসময় কম্পিউটার বন্ধ রাখা উচিৎ।
- ব্রাউন আউট পরিকল্পিত বা অপরিকল্পিত দুই কারণেই হতে পারে। 

• ঝড়, তুফান, বজ্রপাত ইত্যাদি কারণে হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়াকে ব্লাক আউট(Black Out) বলে। 
• বিদ্যুত সরবরাহ লাইন থেকে সৃষ্ট ভোল্টেজ বা বিদ্যুতের বড় ধরনের স্পাইককে ট্রানসিয়েন্ট(Transient) বলে। 
• পাওয়ার সাপ্লাই, কুলিং ফ্যান, স্পীকারের উচ্চমাত্রার শব্দ বা প্রিন্টারের শব্দকে নয়েজ(Noise) বলে। 

 উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫৬.
ন্যানোসেকেন্ড বলতে কোন সময়কে বুঝায়?
  1. এক সেকেন্ডের একশত কোটি ভাগের একভাগ
  2. এক মিনিটের একশত কোটি ভাগের একভাগ
  3. এক সেকেন্ডের দশ কোটি ভাগের একভাগ
  4. এক মিনিটের দশ কোটি ভাগের একভাগ
ব্যাখ্যা
কম্পিউটার: 
- Computer শব্দটির আভিধানিক অর্থ গণনাযন্ত্র বা হিসাবকারী যন্ত্র। 
- পূর্বে কম্পিউটার দিয়ে শুধুমাত্র হিসাব-নিকাশের কাজই করা হতো। 
- কিন্তু বর্তমানে অত্যাধুনিক কম্পিউটার দিয়ে অত্যন্ত দ্রুতগতিতে জটিল হিসাব-নিকাশের কাজ নির্ভুলভাবে করা ছাড়াও বহু রকমের কাজ করা যায়। 
- কম্পিউটার সেকেন্ডের মধ্যে কোটি কোটি হিসাব-নিকাশ করতে পারে। 
- কম্পিউটারে কাজ করার গতি হিসাব করা হয় সাধারণত ন্যানোসেকেন্ডে। 
- ন্যানোসেকেন্ড হচ্ছে এক সেকেন্ডের একশত কোটি ভাগের একভাগ সময় মাত্র। 
- ইলেকট্রন প্রবাহের মাধ্যমে কম্পিউটারের যাবতীয় কাজকর্ম পরিচালিত হয়। 
- মূলত কম্পিউটার একটি অত্যাধুনিক ইলেকট্রনিকস যন্ত্র, যা নিজস্ব স্মৃতিভাণ্ডারে সুনির্দিষ্ট এক বা একাধিক কাজের নিদের্শাবলি সংরক্ষণ করে রাখে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫৭.
একটি যোগ করতে যদি কম্পিউটারের ৫০ ন্যানো সেকেন্ড সময় লাগে তবে সেকেন্ডে এটি কতটি যোগ করতে পারবে?
  1. ক) ২ কোটি
  2. খ) ২ লাখ
  3. গ) ২ মিলিয়ন
  4. ঘ) ২০ কোটি
ব্যাখ্যা
১ সেকেন্ড = ১০ ন্যানো সেকেন্ড।
অতএব, সেকেন্ডে যোগ করতে পারবে = ১০/৫০ = ২০০০০০০০ বা ২ কোটি।
১৫৮.
IoT-এ অ্যাকচুয়েটর ব্যবহারের উদ্দেশ্য:
  1. ডেটা সংরক্ষণ করা
  2. ডেটা বিশ্লেষণ করা
  3. সেন্সর ডেটা সংগ্রহ করা
  4. ডেটা অনুযায়ী কাজ করা 
ব্যাখ্যা

• IoT-এ অ্যাকচুয়েটরের প্রধান উদ্দেশ্য হলো “ডেটা অনুযায়ী কাজ করা” (ঘ)। অ্যাকচুয়েটর হলো একটি ডিভাইস যা সেন্সর দ্বারা সংগ্রহকৃত তথ্য অনুযায়ী শারীরিক বা যান্ত্রিক ক্রিয়াকলাপ সম্পন্ন করে। উদাহরণস্বরূপ, একটি স্মার্ট হোমে তাপমাত্রা সেন্সর যদি ঘরের তাপমাত্রা বেশি নির্দেশ করে, তাহলে অ্যাকচুয়েটর স্বয়ংক্রিয়ভাবে এয়ার কন্ডিশনার চালু করতে পারে। এখানে অ্যাকচুয়েটর ডেটা সংরক্ষণ বা বিশ্লেষণ করে না, বরং সেন্সরের তথ্য অনুযায়ী সরাসরি কাজ সম্পন্ন করে, যা IoT সিস্টেমকে “সক্রিয়” এবং “স্বয়ংক্রিয়” করে তোলে। তাই এর মূল উদ্দেশ্য হলো সেন্সর ডেটা অনুযায়ী কার্যকরী প্রতিক্রিয়া প্রদান।
 
• ইন্টারনেট অফ থিংস (IoT):
- ইন্টারনেট অফ থিংস (IoT) হলো এমন একটি নেটওয়ার্ক যা যন্ত্রপাতি ও ডিভাইসকে ইন্টারনেট এবং একে অপরের সাথে সংযুক্ত হতে সক্ষম করে, ইন্টারনেট প্রোটোকল (IP) এবং ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল (TCP) ব্যবহার করে।
- এই প্রোটোকলগুলো ইথারনেট, ওয়াই-ফাই, ব্লুটুথ এবং ৫জি-র মতো সেলুলার নেটওয়ার্কের মাধ্যমে ডেটা বিনিময় সহজ করে, শারীরিক ও ডিজিটাল জগতের মধ্যে সেতুবন্ধন তৈরি করে।

• IoT ডিভাইসের ধরণ:
১. ডিজিটাল-প্রথম (Digital-first): যেমন স্মার্টফোন, যেগুলিতে বিল্ট-ইন কানেক্টিভিটি থাকে এবং যন্ত্র থেকে যন্ত্রে (M2M) যোগাযোগ করে।
২. শারীরিক-প্রথম (Physical-first): প্রচলিত বস্তু যেমন যানবাহন বা মেডিক্যাল ডিভাইস, যেগুলিতে মাইক্রোচিপ বা সেন্সর যুক্ত করে তাদের কার্যকারিতা এবং ট্র্যাকিং সক্ষমতা বাড়ানো হয়।

• IoT-এর ব্যবহার:
- ব্যক্তিগত স্বাস্থ্য মনিটরিং
- স্মার্ট ট্রাফিক নেটওয়ার্ক
- সংযুক্ত স্টোরেজ ট্যাংক
- COVID-19 মহামারীর সময় সংযুক্ত থার্মোমিটার জ্বর মনিটর করে ভাইরাসের বিস্তার ট্র্যাক করেছে।
- কৃষি, পরিবহন, এবং স্বাস্থ্যসেবায় সম্পদ ব্যবহার ও কার্যকারিতা বাড়ানো।

• ইতিহাস:
- ব্রিটিশ প্রযুক্তিবিদ কেভিন অ্যাশটন ১৯৯৯ সালে "Internet of Things" শব্দটি প্রবর্তন করেন।

• সুরক্ষা ও গোপনীয়তা চ্যালেঞ্জ:
- সংযুক্তি বৃদ্ধি ডেটা লঙ্ঘন এবং অবৈধ প্রবেশের সম্ভাবনা বাড়ায়।
- নিরাপত্তার অভাবে ব্যক্তিগত স্বাস্থ্য ও আর্থিক তথ্যসহ ডেটা হারানো, চুরি হওয়া বা অপব্যবহার হতে পারে।

উৎস: ব্রিটানিকা। 

১৫৯.
নিচের কোনটি একটি এন্টিভাইরাস সফটওয়্যার?
  1. ক) Photoshop
  2. খ) Flash
  3. গ) Norton
  4. ঘ) উপরের সবগুলোই
ব্যাখ্যা
McAfee, AGV, Norton Antivirus, AVIRA, Kaspersky Antivirus, Symantec, ESET NOD32, PANDA, AVAST, Cobra Antivirus, PC Tools Antivirus ইত্যাদি কম্পিউটার অ্যান্টিভাইরাস। উৎস: মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
১৬০.
নিচের কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার নয়?
  1. ক) Symantec
  2. খ) McAfee
  3. গ) Adobe
  4. ঘ) AGV
ব্যাখ্যা
McAfee, AGV, Norton Antivirus, AVIRA, Kaspersky Antivirus, Symantec, ESET NOD32, PANDA, AVAST, Cobra Antivirus, PC Tools Antivirus ইত্যাদি কম্পিউটার অ্যান্টিভাইরাস। উৎস: মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
১৬১.
Amazon Kindle Oasis কি?
  1. ক) একধরণের ট্যাবলেট পিসি
  2. খ) মোবাইল ফোন
  3. গ) ই-বুক রিডার
  4. ঘ) অনলাইন প্রিন্টার
ব্যাখ্যা
Amazon Kindle is a series of e-readers designed and marketed by Amazon.
একটা পার্সোনাল নোটঃ
Live MCQ টিমের সদস্যদের পছন্দের এবং সম্ভবত আমাদের কেনা সেরা ডিভাইস Amazon Kindle Paperwhite। আসল বইয়ের জন্য ভালবাসা থাকবেই।
তবে, একটা ইলেক্ট্রনিক ডিভাইস বাস্তব বইয়ের কতোটা কাছাকাছি যেতে পারে এটা হাতে নিয়ে না দেখলে বুঝা সম্ভব না। আর হাজারটা সুবিধাতো আছেই। আপনাদের সুবিধামতো সময়ে সম্ভব হলে একটা কিনবেন। আশা করি আপনার বই পড়াকে আরও সহজ এবং স্বাচ্ছন্দ্যময় করে তুলবে এটা।
প্রফেশনাল স্কোপের বাইরে কিছুটা বলাতে আশা করি কিছু মনে করবেন না। ধন্যবাদ।
১৬২.
কম্পিউটারে একটি ASCII ক্যারেক্টারের জন্য কতটুকু মেমোরি প্রয়োজন?
  1. ক) ১ কিলোবাইট
  2. খ) ১ বাইট
  3. গ) ১ বিট
  4. ঘ) ৪ বাইট
ব্যাখ্যা

অ্যাস্কি বা ASCII এর পূর্ণরূপ হল American Standard Code for Information Interchange। কম্পিউটার ও বিভিন্ন ধরনের টেলিযোগাযোগের যন্ত্র সহ অন্যান যেসব যন্ত্রে বর্ণভিত্তিক (Text Based) ইন্টারফেস দরকার হয় তাতে ব্যবহারের জন্য ইংরেজি ভাষার উপর ভিত্তি করে তৈরি করা একধরনের character encoding এই অ্যাস্কি। ইংরেজি ছাড়াও অন্যান ভাষার সুবিধা দিতে পারে যেসব আধুনিক character encoding তাদেরও অনেকে ঐতিহাসিক দিক থেকে অ্যাস্কির সাথে কোনভাবে সম্পর্কিত। সর্বশেষ প্রকাশিত সংষ্করণ অনুযায়ী অ্যাস্কি কোডের ধারণক্ষমতা ১২৮ টি বর্ণ, তার মধ্যে ৯৫টি ছাপারযোগ্য বর্ণ এবং ৩৩টি নিয়ন্ত্রণ সংকেত (control characters) হিসেবে ব্যবহৃত হয়।

১৬৩.
কোনটি তথ্যপ্রযুক্তি সম্পর্কিত শব্দ নয়?
  1. Branching
  2. AMOLED
  3. SAMR
  4. Blue Chip
ব্যাখ্যা
• ‘Blue Chip’ কথাটি শেয়ার বাজারে ব্যবহৃত হয়। 
- বাজারে এমন অনেক কোম্পানি আছে যাদের আর্থিক অবস্থা ভালো, সুসংহত, ব্যবস্থাপনা ও পরিচালনার মান ভালো। আর এসব কোম্পানিকেই শেয়ারবাজারে ব্লু চিপ কোম্পানি বলে, আর তাদের শেয়ার ব্লু চিপ শেয়ার।

অন্যদিকে, 
- Branching: প্রোগ্রামিং এবং লজিক্যাল নির্ণয়ে ব্যবহৃত একটি পদ্ধতি। 
- AMOLED: Active Matrix Organic Light Emitting Diode, একটি প্রযুক্তি যা ডিসপ্লে নির্মাণে ব্যবহৃত হয়। 
- SAMR: Situation Awareness, Analysis and Measurement of Risk, একটি সম্পূর্ণ প্রযুক্তি রাইট-ম্যানেজমেন্ট মডেল।
১৬৪.
ডিএনএ ম্যাপিং, ড্রাগ ডিজাইন ইত্যাদি কোন ক্ষেত্রের অন্তর্ভুক্ত?
  1. জেনেটিক অ্যালগরিদম
  2. বায়োইনফরমেটিক্স
  3. ক্রায়োসার্জারি
  4. ন্যানোটেকনোলজি
ব্যাখ্যা
ডিএনএ ম্যাপিং, ড্রাগ ডিজাইন ইত্যাদি বায়োইনফরমেটিক্স এর অন্তর্ভুক্ত।

• বায়োইনফরমেটিক্স:
বায়োইনফরমেটিক্স হলো এমন একটি শাখা যেখানে জীববিজ্ঞানের তথ্য বিশ্লেষদের জন্য কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে সমাধান করা।

• বায়োইনফরমেটিক্স এর প্রয়োগ/ব্যবহার
- প্যার্টান রিকোগনিশন,
- ডেটা মাইনিং,
- মেশিন ল্যাংগুয়েজ অ্যালগরিদম,
- ভিজ্যুয়ালাইজেশন ইত্যাদি ক্ষেত্রে বায়োইনফরমেটিক্স ব্যবহৃত হচ্ছে।

• বিভিন্ন গবেষণার ক্ষেত্রে বায়োইনফরমেটিক্স ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে।
উল্লেখযোগ্য গবেষণাগুলির মধ্যে রয়েছে
- সিকুয়েন্স এলাইনমেন্ট,
- ডিএনএ ম্যাপিং,
- ডিএনএ এনালাইসিস,
- জিন ফাইন্ডিং,
- জিনোম সমাগম,
- ড্রাগ নকশা,
- ড্রাগ আবিষ্কার,
- প্রোটিনের গঠন,
- প্রোটিনের ভবিষ্যত গঠন,
- জিন সূত্রের ভবিষ্যত,
- প্রোটিন-প্রোটিনের মিথষ্ক্রিয়া,
- জিনোম এর ব্যাপ্তি এবং বিবর্তনের মডেলিং ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি প্রকৌশলী মুজিবুর রহমান।
১৬৫.
কোনটি কনজিউমার টু কনজিউমার ই-কমার্সের উদাহরণ?
  1. amazon.com
  2. monster.com
  3. ebay.com
  4. rokomary.com
ব্যাখ্যা
এ জাতীয় ব্যবসায়ে কোনো ব্যবহারকারি থেকে অন্য কোনো ব্যবহারকারীর মধ্যে লেনদেন সম্পাদিত হয়।
অর্থাৎ অন্য কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের যোগাযোগ ছাড়াই ভোক্তা থেকে
ভোক্তার লেনদেনকে ভোক্তা থেকে ভোক্তা বা কনজিউমার টু কনজিউমার (C2C) বলা হয়। এ জাতীয় ব্যবসায়ে কোনো
বিজনেস মিডলম্যান থাকে না।
উদাহরণ : ebay.com
সূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
১৬৬.
ভার্চুয়াল রিয়েলিটিতে কী ধরনের ইমেজ তৈরি হয়?
  1. একমাত্রিক
  2. দ্বি-মাত্রিক
  3. ত্রিমাত্রিক
  4. সবগুলোই
ব্যাখ্যা
- ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো বস্তু, ঘটনা বা পরিবেশের বাস্তবভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্রভিত্তিক রূপায়ণ।
- অর্থাৎ প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্যোগকারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে।
- ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত।
- ভার্চুয়াল রিয়েলিটিতে কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে কৃত্তিম পরিবেশকে এমনভাবে উপস্থাপন করা হয়, যা ব্যবহারকারীর কাছে সত্য ও বাস্তব মনে হয়।
- ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রিমাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও সম্ভবপর হয়।
- ভার্চুয়াল জগতে প্রবেশের সময় একজন ব্যবহারকারীকে মাথাইয় হেড মাউন্টেড ডিসপ্লে (HDM), হাতে একটি ডাটা গ্লোভ (Data Glove) বা একটি পূর্ণাঙ্গ বডি স্যুইট (Body Suit) পড়তে হয় এবং ভার্চুয়াল রিয়েলিটি তাকে কোনো রকম শারীরিক ঝুঁকি বা বিপদ ছাড়াই বাস্তব অভিজ্ঞতা প্রদান করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৬৭.
চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটার-এর কাজ কোনটি?
  1. তথ্য সংরক্ষণ
  2. রোগী পর্যবেক্ষণ
  3. ইমেজ বিশ্লেষণ
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটার: 
- বর্তমানে প্রায় সকল দেশে রোগ নির্ণয়ের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কম্পিউটার প্রযুক্তি যথাযথ প্রয়োগ দ্বারা সূক্ষ্মভাবে রোগ নির্ণয় করা সম্ভব হচ্ছে। 
- EHR (Electronic Health Record) এর মাধ্যমে ডেটাবেজে রোগীর সকল তথ্য সংরক্ষিত থাকে এবং রোগী তার EHR ব্যবহার করে যে কোন স্থান হতে তার রোগ সম্পর্কিত তথ্য, রিপোর্ট, চিকিৎসা ব্যবস্থাপত্র ইত্যাদি যেকোন স্থানে বসে পেতে পারেন। 
- সিটিস্ক্যান এর অর্থ (Computed Tomography Scan), চিকিৎসা বিজ্ঞানে এটি প্রতিবিম্ব তৈরির একটি প্রক্রিয়া। আলোর প্রতিসরণের সাথে জ্যামিতিক হিসেবের মাধ্যমে দ্বিমাত্রিক ছবিগুলোকে ত্রিমাত্রিক করা হয়, এতে কোনো বস্তুর অবস্থান নিঁখুতভাবে নির্ণয় করা যায়। 
- রোগীর অস্বাভাবিক লক্ষণগুলো পরীক্ষা এবং পর্যবেক্ষণ করার জন্য কম্পিউটার (যেমন: ইসিজি, ইকোকার্ডিওগ্রাম) ব্যবহার করা হয়  ইত্যাদি।

অর্থাৎ, চিকিৎসাক্ষেত্রে তথ্য সংরক্ষণ, ইমেজ বিশ্লেষণ এবং রোগী পর্যবেক্ষণ প্রভৃতি সকল ক্ষেত্রেই কম্পিউটার ব্যবহৃত হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্ত, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
১৬৮.
কোন রোগের চিকিৎসায় ক্রায়োসার্জারি পদ্ধতি প্রযোজ্য?
  1. উচ্চ রক্তচাপ
  2. প্রোস্টেট ক্যান্সার
  3. ডায়াবেটিকস
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা

• প্রোস্টেট ক্যান্সার রোগের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহৃত হয়।
- ক্রায়োসার্জারি হলো একটি চিকিৎসা পদ্ধতি যেখানে অতিরিক্ত ঠাণ্ডা ব্যবহার করে অসুস্থ টিস্যু বা কোষ ধ্বংস করা হয়। এটি প্রধানত ক্যান্সার ও কিছু ক্ষত সৃষ্টি রোগে ব্যবহৃত হয়। বিশেষ করে প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে ক্রায়োসার্জারি ব্যবহার করে ক্যান্সারগ্রস্ত টিস্যু সংলগ্ন কোষ নষ্ট করা হয়, যা রোগের উন্নতি ঘটাতে সাহায্য করে। তবে উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের মতো সিস্টেমিক রোগের চিকিৎসায় এই পদ্ধতি ব্যবহার করা হয় না। তাই প্রদত্ত বিকল্পের মধ্যে শুধুমাত্র প্রোস্টেট ক্যান্সার (খ) এর চিকিৎসায় ক্রায়োসার্জারি প্রযোজ্য। এটি একটি লক্ষ্যভিত্তিক, ক্ষুদ্র আক্রমণাত্মক চিকিৎসা পদ্ধতি।
 
• ক্রায়োসার্জারি:
- ক্রায়োসার্জারি হচ্ছে অত্যন্ত ঠান্ডা তাপমাত্রা ব্যবহার প্রক্রিয়া যার সাহায্যে শরীরের অস্বাভাবিক টিস্যু ধ্বংস করা হয়। ক্রায়োসার্জারিকে ক্রায়োথেরাপিও বলা হয়।
- ক্রায়োসার্জারি অশ্বরোগ, ছানি, হাড়, যকৃত, প্রোস্টেট ক্যান্সার, চর্ম রোগ ইত্যাদি চিকিৎসায় ব্যবহৃত হয়।
- ক্রায়োসার্জারিকে একটি কার্যকর ও নিরাপদ চিকিৎসা বিবেচনা করা হয়।
- প্রায় বিগত ৪০ বছর ধরে প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহার করা হচ্ছে।
- সার্জারির কারণে ব্যাথা, রক্তক্ষরণ ও অন্যান্য যে অসুবিধা হয়, তা ক্রায়োসার্জারিতে হয় না।
- ক্রায়োসার্জারি পদ্ধতিতে চিকিৎসা খরচ অনেক কম হয় ও হাসপাতালেও অনেক কম সময় থাকা লাগে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৬৯.
খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভেতর প্রলেপ করার প্রযুক্তি কোনটি?
  1. বায়োমেট্রিক পদ্ধতি
  2. ন্যানো টেকনোলজি
  3. VR টেকনোলজি
  4. সবগুলোই
ব্যাখ্যা
• ন্যানোপ্রযুক্তি হলো অণবিকমাত্রার একটি কার্যক্ষম সিস্টেমের প্রকৌশল শাস্ত্র যা বর্তমান কাজ এবং এর আরও উন্নয়নের সাথে সম্পৃক্ত। খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভেতর প্রলেপ করার প্রযুক্তি হলো ন্যানো টেকনোলজি।

• ন্যানো প্রযুক্তির ব্যবহার:

- রাসায়নিক শিল্প: সানস্ক্রিনে ব্যবহৃত টিটানিয়াম ডাই-অক্সাইড তৈরির কাজে, বিভিন্ন জিনিসের প্রলেপ তৈরির কাজে, পানি বিশুদ্ধকরণের কাজে এবং পরিস্রাবণ পদ্ধতিতেও এই টেকনোলজি ব্যবহৃত হয়।

- খাদ্যশিল্প: খাদ্যজাত দ্রব্য প্যাকেজিং এর সিলভার তৈরির কাজে, খাদ্যে স্বাদ তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ন্যানোম্যাটেরিয়াল তৈরিতে।

- চিকিৎসা ক্ষেত্রে: ঔষধ তৈরির আণবিক গঠনে যাতে রোগাক্রান্ত সেলে সরাসরি ঔষধ প্রয়োগ করা যায়।

- ইলেকট্রনিক্স শিল্পে: ইলেকট্রনিক্স যন্ত্রপাতিতে বিদ্যুৎ খরচ, ওজন এবং আকৃতি কমিয়ে কার্যক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে।

- জ্বালানী তৈরিতে: হাইড্রোজেন আয়ন এর জন্য ফুয়েল সেল তৈরিতে।

- নবায়নযোগ্য শক্তি শিল্পে: প্রচলিত সৌর কোষের চাইতে আরও অধিক সাশ্রয়ী মূল্যের ন্যানোটেক সৌর কোষ তৈরিতে এবং বিভিন্ন প্রকার ব্যাটারী তৈরিতে।

- খেলাধুলা ও ক্রিয়া সরঞ্জাম তৈরিতে: খেলাধূলার সামগ্রী যেমন টেনিস বলের স্থায়ীত্ব বৃদ্ধির জন্য, বাতাসে গলফ বলের পজিশন ঠিক রাখার জন্য।

- কম্পিউটার হার্ডওয়্যার তৈরিতে: ভিডিও গেমস কনসোল এবং পার্সোনাল কম্পিউটারের মেমরি, গতি, দক্ষতা ইত্যাদি বৃদ্ধির জন্য বিভিন্ন হার্ডওয়্যার তৈরিতে।

- রেফ্রিজারেটর: ন্যানো টেকনোলজি ব্যবহারের ফলে রেফ্রিজারেটরে সংরক্ষিত খাদ্যদ্রব্য দীর্ঘ দিন ধরে টাটকা রাখা যায়। 

- ভারি শিল্পে: বিমান, শোধনাগার ও মোটর গাড়ি প্রস্তুত করতে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১৭০.
উদ্যানতাত্তিক ফসল চাষের নতুন প্রযুক্তি -
  1. ক) হাইড্রোপনিক
  2. খ) এরোপনিক্স
  3. গ) বাইপনিক্স
  4. ঘ) মনো হাইড্রোপনিক
ব্যাখ্যা


[ সূত্র - বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ওয়েব সাইট ]
১৭১.
নিচের কোনটি ই-কমার্স সাইট?
  1. www.daraz.com
  2. www.bikroy.com
  3. www.ebay.com
  4. সবগুলো
ব্যাখ্যা
অপশনের সবগুলো ই-কমার্স এর সাইট।

• ই-কমার্স (E-Commerce):

- ইলেকট্রনিক কমার্সকেই সাধারণ অর্থে ই-কমার্স (e-commerce or eCommerce) বলা হয়।
- ইন্টারনেট বা অন্য কোনে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে কোনো পণ্য বা সেবা ক্রয়-বিক্রয়, সরবরাহ, ব্যবসায় সংক্রান্ত লেনদেন ইত্যাদি কাজকে সম্মিলিতভাবে ই-কমার্স বলে।
- পণ্য বা সেবার উপাদান, মার্কেটিং, ডেলিভারি, সার্ভিসিং, মূল্য লেনদেন ইত্যাদি কাজকে সম্মিলিত ভাবে ই-কমার্স বলে।

• জনপ্রিয় ই-কমার্স সাইট গুলো হলো-
- www.alibaba.com,
- www.amazon.com,
- www.daraz.com,
- www.bikroy.com,
- www.ebay.com.

• ই-কমার্স এর ধরণঃ
পণ্য বিক্রয়ক্ষেত্র ও লেনদেনের প্রকৃতি অনুযায়ী ই-কমার্সকে প্রধানত চার ভাগে ভাগ করা যায়। -
১। Business to Consumer (B2C),
-  Apple to you.
২। Business to Business (B2B),
- BATA to Super Shop.
৩। Consumer to Business (C2B),
- Farmer to Swapno.
8। Consumer to Consumer (C2C),
- Farmer to you.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১৭২.
Notepad ফাইল সমূহের ফাইল ফরম্যাট কোনটি?
  1. .txt
  2. .bmp
  3. .ppt
  4. .xls
ব্যাখ্যা
- .txt নোটপ্যাড-এর ফাইল ফরম্যাট।
- .bmp ফরম্যাট হল একটি আনকমপ্রেসড রাস্টার ফাইল যা উইন্ডোজে উচ্চ-মানের ছবি প্রদর্শন করতে এবং মুদ্রণযোগ্য ফটো সংরক্ষণ করার জন্য ডিজাইন করা হয়েছে।
- .ppt হলো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট-এর ডিফল্ট ফাইল ফরম্যাট।
- গুরুত্বপূর্ণ কিছু ফাইল ফরম্যাট


উৎস: মাইক্রোসফট।
১৭৩.
বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করছে?
  1. ক) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
  2. খ) ন্যানোটেকনোলজি
  3. গ) বায়োইনফরমেটিক্স
  4. ঘ) বায়োমেট্রিক্স
ব্যাখ্যা
বায়োইনফরমেটিক্স:
 - বায়োইনফরমেটিক্স জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, গণিত ও পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি বিষয়।
 - মূলত এই বিষয়টির জন্ম হয়েছে জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ, সংরক্ষণ এবং সঠিকভাবে প্রক্রিয়া করে সেগুলো ব্যাখ্যা করার জন্য। 
 - অর্থাৎ জীববিজ্ঞানে তথ্য প্রযুক্তির প্রয়োগ হলো বায়োইনফরমেটিক্স।
 - জীববিজ্ঞানের সমস্যাগুলো যখন কম্পিউটার প্রযুক্তি কৌশল ব্যবহার করে সমাধান করা হয়, তখন সেটাকে বলা হয় বায়োইনফরমেটিক্স।
- জিন ফাইন্ডিং গবেষণায় বায়োইনফরমেটিক্স ব্যবহৃত হয়।

 উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
১৭৪.
বর্তমানে কোন প্রযুক্তিতে হেড মাউন্টেড ডিসপ্লে (HMD) ব্যবহৃত হয়?
  1. ক) স্মার্ট হোম টেকনলজি
  2. খ) ভার্চুয়াল রিয়েলিটি
  3. গ) টেলিকনফারেন্স
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিতে ভার্চুয়াল জগতে প্রবেশের সময় ব্যবহারকারীকে হেড মাউন্টেড ডিসপ্লে (HMD) ব্যবহার করতে হয়। বর্তমানে, চিকিৎসাক্ষেত্রে , খেলাধূলা ও বিনোদন ক্ষেত্রে, ট্রাফিক ব্যবস্থাপনা, ফ্লাইট সিমুলেশন ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। সূত্রঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর (উন্মুক্ত বিশ্বঃ) কম্পিউটার ও আইসিটি বোর্ড বই।
১৭৫.
ক্রায়োসার্জারিতে সাধারণত কোন পদার্থ ব্যবহৃত হয় না?
  1. তরল কার্বন ডাই-অক্সাইড
  2. তরল নাইট্রোজেন
  3. ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন
  4. তরল ক্লোরিন
ব্যাখ্যা
ক্রায়োসার্জারিতে সাধারণত তরল ক্লোরিন ব্যবহৃত হয় না।

• ক্রায়োসার্জারি-
ক্রায়োসার্জারি হলো একটি চিকিৎসা পদ্ধতি, যেখানে অত্যন্ত ঠান্ডা (সাধারণত তরল নাইট্রোজেন) ব্যবহার করে শরীরের অস্বাভাবিক বা ক্যান্সারগ্রস্ত কোষ বা টিস্যু ধ্বংস করা হয়।

• এই পদ্ধতিতে নির্দিষ্ট রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, সেগুলো নিন্মে দেওয়া হলো:
- তরল নাইট্রোজেন,
- তরল কার্বন ডাই-অক্সাইড,
- নাইট্রাস অক্সাইড,
- আর্গন,
- ইথাইল ক্লোরাইড,
- ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন, ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১৭৬.
Pierre Omidyar নিম্নের কোন ইকমার্স সাইট এর প্রতিষ্ঠাতা?
  1. ক) OLX
  2. খ) Daraz
  3. গ) eBay
  4. ঘ) Flipkart
ব্যাখ্যা
- eBay হলো অনলাইনে নিলাম ও কেনাকাটার ওয়েবসাইট।
- eBay এর প্রতিষ্ঠাতা  Pierre Omidyar 
- eBay প্রতিষ্ঠিত হয় ১৯৯৫ সালে। 

উৎস: eBay ওয়েবসাইট 
১৭৭.
'Robotics' শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?
  1. ক) robo
  2. খ) robot
  3. গ) robota
  4. ঘ) robote
ব্যাখ্যা
রোবট  হল কম্পিউটার প্রোগ্রাম নিয়ন্ত্রিত এমন একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা, যা  মানুষ যেভাবে কাজ করতে বলে ঠিক সেভাবেই কাজ করে এবং এর কাজ দেখে মনে হয় যেন এর বুদ্ধিমত্তা রয়েছে।

প্রযুক্তির যে শাখা  রোবটের ডিজাইন, নির্মাণ এবং এর প্রয়োগ বিধি নিয়ে আলোচনা করে তাকেই রোবটিক্স বলে। অন্যভাবে বলা যায়, রোবটিক্স হল বিজ্ঞানের সেই শাখা, যেখানে  রোবট তৈরি এবং এর ডিজাইন সহ আমরা কিভাবে রোবটকে আমাদের কাজে ব্যবহার করতে পারি তাই  নিয়ে আলোচনা এবং গবেষণা করা হয়।

রোবটিক্স (Robotics) শব্দটির উৎপত্তি হয়েছে স্লাভিক শব্দ 'robota' থেকে যার অর্থ হলো শ্রমিক, দাস বা কর্মী। চেক(Czech) লেখক ক্যারেল ক্যাপেক ১৯২১ সালে Rossumovi Univerzalni Roboti নামে একটি সাইন্স ফিকশন গল্প লিখেন যাতে তিনি শ্রমিক বা কর্মী অর্থে সর্বপ্রথম 'robota' শব্দের পরিচয় করেন।
১৭৮.
EMTS এর পূর্ণরূপ কী?
  1. Electronic Money Transfer Service
  2. Emergency Money Transfer Service
  3. Electronic Money Transaction System
  4. Emergency Money Transfer System
ব্যাখ্যা
• ইএমটিএস: 
- EMTS এর পূর্ণরূপ Electronic Money Transfer Service.
- ইএমটিএস বাংলাদেশ ডাক বিভাগের অন্তর্ভুক্ত একটি সেবা।
- ২৬ মার্চ ২০১০ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী ইলেকট্রনিক মানি ট্রন্সফার সার্ভিস (ইএমটিএস) এর উদ্বোধন করেন
- বর্তমানে এ সার্ভিসের মাধ্যমে খুবই স্বল্প কমিশনের (০.৫০%) বিনিময়ে লেনদেন করা যায়।
-বাংলাদেশ ডাক বিভাগে ২৮১১ টি পোস্ট অফিসে এ সার্ভিস চালু রয়েছে।
- ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিস (ইএমটিএস) National Digital Innovation Award ২০১১ তে অংশগ্রহণ করে বাংলাদেশ ডাক বিভাগের ইএমটিএস e-Finance ক্যাটাগরীতে Champion হয়।
- দেশের অভ্যন্তরে কম খরচে ও দ্রুত সময়ে টাকা পাঠানোর একটি মাধ্যম হলো ইএমটিএস।
- এই ই-সেবটির মাধ্যমে ১ মিনিটে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠানো যায়।
- এক হাজার টাকা পাঠানোর খরচ ১০ টাকা। পরবর্তী ৫০ হাজার টাকা পর্যন্ত প্রতি হাজারে খরচ ৫ টাকা।

উৎস:
১. ডাক অধিদপ্তর।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৭৯.
প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে কোন ব্যাংক?
  1. ক) ডাচ বাংলা ব্যাংক
  2. খ) এবি ব্যাংক
  3. গ) ব্র‍্যাক ব্যাংক
  4. ঘ) মার্কেন্টাইল ব্যাংক
ব্যাখ্যা
বাংলাদেশে প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। ২০১১ সালের ৩১ মার্চ রকেট চালুর মাধ্যমে ডাচ বাংলা ব্যাংক প্রথম মোবাইল ব্যাংকিং সেবা প্রচলন করে। প্রথম এজেন্ট ব্যাকিং সেবা চালু করে ব্যাংক এশিয়া।
১৮০.
নিচের কোনটি বাংলা টাইপিং ও কম্পোজ করার সফটওয়্যার?
  1. Ananda
  2. Bijoy
  3. Rakhi
  4. Akhi
ব্যাখ্যা
- বিজয় হচ্ছে বাংলা লেখার সফটওয়্যার।
- ১৯৮৮ সালের ১৬ ডিসেম্বর কম্পিউটারে বাংলা লেখালেখির জন্য প্রথমবারের মতো বিজয় ব্যবহার করা হয়। কারিগরি দিক থেকে বিজয় ছিল একটি ইন্টারফেস।
- লেখালেখির অন্য সফটওয়্যারকে ব্যবহার করে বাংলা লেখার কাজটি করে দেয় এ প্রোগ্রাম।
- বিজয় বাংলা লেখার সফটওয়্যার ব্যবহারে মাইক্রোসফ্ট অফিস ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, ইন্টারনেট ব্রাউজার এবং আরও অনেকগুলি সহ বিভিন্ন ধরণের অ্যাপ্লিকেশনে ব্যবহার করা যায়।
- Mustafa Jabbar এর তৈরি ২০০৯ সালে রিলিজ হওয়া Bijoy Bayanno একটি unicode ভিত্তিক বাংলা লেখার সফটওয়্যার।

উৎস: প্রথম আলো [লিঙ্ক]।
১৮১.
কম্পিউটার রক্ষণাবেক্ষণ করার জন্য কি করতে হবে?
  1. ক) এন্টিভাইরাস ব্যবহার করতে হবে
  2. খ) অপারেটিং সিস্টেম হালনাগাদ করতে হবে
  3. গ) রেজিস্ট্রি ক্লিন আপ সফ্টওয়্যার ব্যবহার করতে হবে
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
- উপরের সবগুলো অপশন সঠিক উত্তর।

১। কেউ যদি তার কম্পিউটারে মাইক্রোসফট কোম্পানি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকে তবে তা
সব সময় হালনাগাদ করতে হবে। ইন্টারনেট যুক্ত থাকলে সাধারণত এর আপডেটগুলো স্বয়ংক্রিয়ভাবে হয়ে থাকে।
অন্যান্য অপারেটিং সিস্টেম একই ধরনের সুবিধা দিয়ে থাকে।

২। কম্পিউটারকে সচল ও গতিশীল রাখার জন্য মাঝে মাঝে রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করতে হবে।
যদি কেউ রেজিস্ট্রি ক্লিন আপ ব্যবহার না করে তবে কম্পিউটার যন্ত্রটি ঠিকভাবে কাজ করবে না এবং অনেক সময়
বিরক্তির কারণ হতে পারে।

৩। কম্পিউটার ব্যবহার করার সময় অনেক টেম্পোরারি ফাইল তৈরি হয়। অনেক দিন এ ফাইলগুলো না মুছে দিলে
হার্ডডিস্কের অনেক জায়গা দখল করে থাকে এবং এই অস্থায়ী ফাইলগুলো কাজের গতি কমিয়ে দেয়। সেজন্য
আমাদের উচিত, সফ্টওয়্যারের সাহায্য নিয়ে এই অস্থায়ী ফাইলগুলো ডিলিট করা বা মুছে দেয়া। এতে হার্ডডিস্কের
বেশ খানিকটা জায়গা খালি হবে আবার কম্পিউটার এর কাজের গতিও অনেক বেড়ে যাবে।

৪। ইন্টারনেট ব্যবহার এখন অনেক সহজলভ্য এবং এটি অনেক উপকারে আসে। ইন্টারনেট ব্যবহার করলে ইন্টারনেট
ব্রাউজারের ক্যাশ মেমরিতে অনেক টেম্পোরারি ফাইল ও কুকিজ জমতে থাকে। এতেও কম্পিউটারের কাজের গতি
হ্রাস পায়। প্রতিদিন সম্ভব না হলে কিছুদিন পরপর ক্যাশ মেমোরি পরিস্কার করতে হয়। এ কাজটি করতে
সফ্টওয়্যার সাহায্য করতে পারে।

৫। এন্টিভাইরাস, এন্টিপাইওয়্যার ছাড়া আইসিটি ডিভাইস ব্যবহার করা মারাত্মক ঝুঁকিপূর্ণ। এটি একটি গুরুত্বপূর্ণ
রক্ষণাবেক্ষণ পদ্ধতি যার মাধ্যমে কম্পিউটার ব্যবহারকারীগণ তাদের যন্ত্রে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করতে
পারে। এদের মধ্যে অনেক এন্টিভাইরাস, এন্টি পাইওয়্যার ইন্টারনেট হতে বিনামূল্যে ডাউনলোড করা যায়।

উৎস: কম্পিউটার রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সফ্টওয়্যারের গুরুত্ব, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
১৮২.
Robotics শব্দটির উৎপত্তি হয়েছে কোন ভাষার শব্দ থেকে?
  1. গ্রিক
  2. স্লাভিক
  3. ইংরেজি
  4. ফারসি
ব্যাখ্যা
রোবটিক্স (Robotics)
- কম্পিউটার নিয়ন্ত্রিত যে যন্ত্র বা মেশিন মানুষের মত কিছু কাজ করতে পারে তাকে রোবট বলা হয়।
- প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা বা ডিজাইন, গঠন, পরিচালন প্রক্রিয়া, কাজ ও প্রয়োগক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে রোবটিক্স বলা হয়।
- এছাড়াও এই শাখায় রোবট নিয়ন্ত্রণে কম্পিউটার সিস্টেম, রোবটের সেনসরি ফিডব্যাক এবং ইনফরমেশন প্রসেসিং সম্পর্কে আলোচনা করা হয়।
- ‘রোবটিক্স' (Robotics) শব্দটির উৎপত্তি হয়েছে স্লাভিক শব্দ ‘robota' (রোবটা) থেকে যার ইংরেজি হলো robot (রোবট) এবং আভিধানিক অর্থ হল শ্রমিক, দাস বা কর্মী।
- চেক (Czech) লেখক ক্যারেল ক্যাপেক (Karel Capek) ১৯২১ সালে Rossumovi Univerzální Roboti (ইংরেজিতে Rossum's Universal Robots) নামে একটি সাইন্স ফিকশন গল্প লিখেন যাতে তিনি শ্রমিক বা কর্মী অর্থে সর্বপ্রথম ‘robota' শব্দের পরিচয় করেন।
- ১৯৫০ সালে আমেরিকান প্রকৌশলী, গণিতবিদ ও উদ্যোক্তা যোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গার (Joseph Frederick Engelberger) এবং ঐ একই দেশের উদ্যোক্তা ও উদ্ভাবক জর্জ চার্লস ডেভল ( George Charles Devol) মিলে সর্বপ্রথম ইউনিমেট (Unimate) নামে শিল্পে ব্যবহার উপযোগী রোবট উদ্ভাবন করেন।
- পরবর্তীতে এঙ্গেলবার্গার ইউনিমেশন (Unimation) নামে বিশ্বের প্রথম রোবট কোম্পানী প্রতিষ্ঠা করেন এবং এই প্রযুক্তি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
- এই জন্য যোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গারকে রোবটিক্সের জনক বলা হয়।
- তবে জর্জ চার্লস ডেভলকেও রোবটিক্সের জনক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
১৮৩.
কোনটি সবার শেষে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) লিঙ্কডইন
  2. খ) ফেসবুক
  3. গ) ইন্সট্রাগ্রাম
  4. ঘ) টুইটার
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
লিঙ্কডইন সবার আগে প্রতিষ্ঠিত সামাজিক নেটওয়ার্কিং সাইট। এটি ২০০২ সালে রেইড হফম্যান প্রতিষ্ঠা করেন। এটি মূলত কর্পোরেট বা পেশাজীবীদের যোগাযোগের একটি মাধ্যম। পিন্টারেস্ট, টুইটার, ফেইসবুক ও ইন্সটাগ্রাম প্রতিষ্ঠিত হয় যথাক্রমে ২০১০, ২০০৬, ২০০৪ এবং ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। (সূত্র: লিঙ্কডইন, পিন্টারেস্ট, টুইটার, ফেইসবুক ও ইন্সটাগ্রাম ওয়েবসাইট)
১৮৪.
নিচের কোন ওয়েবসাইটটি ফ্রিল্যান্সিং এর সাইট নয়?
  1. ebay.com
  2. payoneer.com
  3. upwork.com
  4. odesk.com
ব্যাখ্যা
- ফ্রিল্যান্সার (Freelancer) হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি কোন প্রতিষ্ঠানের সাথে দীর্ঘস্থায়ী চুক্তি ছাড়া কাজ করেন।
- একজন ফ্রিল্যান্সারের যেরকম রয়েছে কাজের ধরণ নির্ধারণের স্বাধীনতা, তেমনি রয়েছে যখন ইচ্ছা তখন কাজ করার স্বাধীনতা।
- ইন্টারনেটের কল্যাণে ফ্রিল্যান্সিং (Freelancing) এখন একটি নির্দিষ্ট স্থানের সাথেও সম্পর্কযুক্ত নয়।
- কারো কাছে যদি ইন্টারনেট সংযোগসহ একটি কম্পিউটার থাকে তাহলে সে যেকোন জায়গাতে বসেই ফ্রিল্যান্স ও আউটসোর্সিং এর কাজগুলো করতে পারেন।
- ওয়েবসাইট তৈরি, থ্রিডি এনিমেশন, গ্রাফিক্স ডিজাইন বা ছবি সম্পাদনা, ডেটা এন্ট্রি, লেখালেখি করা, কোন পণ্যের বাজার খুঁজে দেওয়া, সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা, ডেটা বিশ্লেষণ করা ইত্যাদিসহ আরো অসংখ্য কাজ এই পদ্ধতিতে করা সম্ভব।
- বিশ্বব্যাপী আউটসোর্সিং প্রতিষ্ঠানগুলোর মধ্যে payoneer.com, odesk.com, freelancer.com, upwork.com, peopleperhour.com ইত্যাদি খুবই জনপ্রিয়।

• ebay.com একটি কেনা-বেচার সাইট।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
১৮৫.
অনলাইনে গবেষণাপত্র প্রকাশ করা হলে তাকে কি বলে?
  1. ই-পেপার
  2. পেটেন্ট
  3. ই-কন্টেন্ট
  4. ই-জার্নাল
ব্যাখ্যা
• ই-জার্নাল:
- ই-জার্নাল হলো গবেষণা নথি বা প্রবন্ধের একটি ডিজিটাল সংস্করণ, যা ইন্টারনেটে প্রকাশ করা হয়।
- এর সুবিধাগুলো হলো, এটি যেকোনো সময় যে কোনো স্থান থেকে অ্যাক্সেস করা যায়, ডাউনলোড বা ই-মেইল করা যায় এবং এর কোনো নির্দিষ্ট অংশ বা পুরো জার্নালটি ইন্টারনেটে সার্চ করে বের করা যায় কিংবা পাঠ করা যায়।

• পেটেন্ট:
- পেটেন্ট হচ্ছে একচেটিয়া অধিকার, কোনো কিছু উদ্ভাবনের জন্য এটা অনুমোদন করা হয়।
- উদ্ভাবনটি হতে পারে একটি পণ্য বা একটি প্রক্রিয়া, যা কোনো কিছু সম্পাদনের নতুন পদ্ধতি প্রদান করে বা কোনো সমস্যার নতুন কারিগরি সমাধান প্রস্তাব করে।
- একটি পেটেন্ট তার মালিককে তার উদ্ভাবনের সুরক্ষা প্রদান করে।
- সীমিত সময়ের জন্য এই সুরক্ষা সাধারণত ২০ বছর পর্যন্ত বলবৎ থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
১৮৬.
LASER এর পূর্ণরূপ কোনটি?
  1. ক) Light Amplified by Steam Emission of Radiation.
  2. খ) Light Amplification by Stimulated Emission of Radiation.
  3. গ) Light Amplify by Steam Emission of Radiation.
  4. ঘ) Light Amplified by Streaming Eradication of Radiation.
ব্যাখ্যা
LASER এর পূর্ণরূপ হচ্ছে  Light Amplification by Stimulated Emission of Radiation

- লেজার এমন একটি ডিভাইস যা একটি অপটিক্যাল পরিবর্ধন প্রক্রিয়ার মাধ্যমে সুসঙ্গত আলোর কিরণ নির্গত করে।
- গ্যাস লেজার, ফাইবার লেজার, সলিড-স্টেট লেজার, ডাই লেজার, ডায়োড লেজার এবং এক্সাইমার লেজার সহ অনেক ধরণের লেজার রয়েছে।
- থিওডোর মাইম্যান ১৯৬০ সালে হিউজ রিসার্চ ল্যাবে প্রথম কার্যকরী লেজার আবিষ্কার করেন।

লেজার রশ্মির ব্যবহার- 
1. নিখুঁত জরিপ কাজে লেজার রশ্মি ব্যবহার করা হয়। 
2. লেজার রশ্মির সাহায্যে পৃথিবী এবং চাদের দূরত্ব সঠিকভাবে নির্ণয় সম্ভব হয়েছে।
3. অতি সূক্ষ্ম ঝালাইয়ের কাজে এবং কঠিন বস্তুতে সুক্ষ্ম ছিদ্র করার কাজে লেজার রশ্মি ব্যবহার করা হয়।
4. টেলিভিশনে লেজার রশ্মি ব্যবহৃত হয়।
5. বর্ণালী মাপন যন্ত্রে লেজার রশ্মি ব্যবহৃত হয়।
6. শল্য চিকিত্সকরা চক্ষু ও চিকিৎসার কাজে লেজার রশ্মি ব্যবহার করেন ।
7. জীবকোষ ও ক্রোমােজমের ওপর কোন সূক্ষ্ম গবেষণামূলক কাজে লেজার রশ্মি ব্যবহৃত হয়।
8. রকেট এবং কৃত্রিম উপগ্রহ নিয়ন্ত্রণে লেজার রশ্মি ব্যবহৃত হয়।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
১৮৭.
ক্রায়োসার্জারিতে সেলগুলোকে ধ্বংস করার কাজে ডাইমিথাইল ইথার ও প্রোপেন কত তাপমাত্রায় ব্যবহৃত হয়?
  1. - 18° C
  2. 24° C
  3. - 41° C
  4. - 68° C
ব্যাখ্যা
• ক্রায়োসার্জারি:
- ক্রায়োসার্জারি হচ্ছে অত্যন্ত ঠান্ডা তাপমাত্রা ব্যবহার প্রক্রিয়া যার সাহায্যে শরীরের অস্বাভাবিক টিস্যু ধ্বংস করা হয়।
- ক্রায়োসার্জারিকে ক্রায়োথেরাপিও বলা হয়।
- গ্রিক শব্দ 'ক্রায়ো' (বরফের মতো ঠান্ডা) এবং 'সার্জারি' (হাতের কাজ) শব্দ দু'টি হতে ক্রায়োসার্জারি শব্দটি এসেছে।
- ক্রায়োসার্জারি অশ্বরোগ, ছানি, হাড়, যকৃত, প্রোস্টেট ক্যান্সার, লিভার ক্যান্সার, চর্মরোগ, ইত্যাদি চিকিৎসায় ব্যবহৃত হয়। 
- প্রায় বিগত ৪০ বছর ধরে প্রস্টেট ক্যান্সারের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহার করা হচ্ছে
- জেমস আরনট কর্তৃক মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লবণ পানিকে জমাকৃত করে ব্যবহার করার পদ্ধতি বর্ণিত হওয়ার মাধ্যমে ১৮৪৫ সালে ইংল্যান্ডে প্রথম ক্রায়োসার্জারির ব্যবহার শুরু হয়।
- ১৯২০ সালের দিকে ক্রায়োসার্জারিতে তরল অক্সিজেনের ব্যবহার শুরু হয়।
- ১৯৫০ সালে ড. রে এলিংটন সর্বপ্রথম ক্রায়োসার্জারিতে তরল নাইট্রোজেন প্রয়োগ করেন।
- ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান নাইট্রোজেন, তরল অবস্থায় প্রয়োগ করা হয়।

• ক্রায়োসার্জারি সেলগুলোকে ধ্বংস করার কাজে ডাইমিথাইল ইথার ও প্রোপেন (-৪১° C) তাপমাত্রায় ব্যবহৃত হয়।
- তরল নাইট্রোজেন (-১৯৬° C) তাপমাত্রায় ব্যবহৃত হয়।
- নাইট্রান অক্সাইড (-৮৯° C) তাপমাত্রায় ব্যবহৃত হয়।
- তরল অক্সিজেন (-১৮২.৯° C) তাপমাত্রায় ব্যবহৃত হয়।
- সলিড কার্বন-ডাই-অক্সাইড (-৭৯° C) তাপমাত্রায় ব্যবহৃত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৮৮.
Cyber Monday কোন বিষয়ের সাথে সম্পৃক্ত?
  1. ক) অনলাইন কেনাকাটা
  2. খ) সাইবার ক্রাইম
  3. গ) সাইবার পেনাল্টি
  4. ঘ) অনলাইন শিক্ষা
ব্যাখ্যা
Cyber Monday - the Monday following the US holiday of Thanksgiving, promoted by online retailers as a day for exceptional bargains. [Source: Oxford]
১৮৯.
কোন কার্ডের বিপরীতে ব্যাংক থেকে ঋণ পাওয়া যায়?
  1. ক) ডেবিট কার্ড
  2. খ) স্মার্ট কার্ড
  3. গ) ক্রেডিট কার্ড
  4. ঘ) এটিএম কার্ড
ব্যাখ্যা
ইলেকট্রনিক ব্যাংকিং এর মধ্যে ক্রেডিট কার্ডের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। এটি ব্যাংক কর্তৃক সরবরাহকৃত এক ধরণের প্লাস্টিক কার্ড। ক্রেডিট কার্ডের গ্রাহক তার লেনদেন পরিশোধের জন্য এটি ব্যবহার করে থাকে। সাধারণত ব্যাংক কোন মূল্যবান গ্রাহককে কোন নির্দিষ্ট কিছু জমার বিপরীতে(যেমন সঞ্চয়পত্র , এফটিআর) একটি নির্দিষ্ট পরিমান অর্থের লিমিট এ কার্ড সরবরাহ করে থাকে। কার্ডে গ্রাহকের ছবি, নমুনা স্বাক্ষর ইত্যাদি সংযোজিত থাকে। সাধারণত ক্রেডিট কার্ডের মাধ্যমে বিল পরিশোধের ক্ষেত্রে দোকানী/ব্যবসায়ী কার্ড সম্পর্কে পরিপূর্ণ নিশ্চিত হবার পর কার্ডধারীর নাম, কার্ড প্রতিষ্ঠানের নাম, কার্ড নম্বর এবং অন্যান্য তথ্য সম্বলিত বিল তৈরি করে কার্ডধারীর কাছ থেকে স্বাক্ষর করিয়ে নেয় এবং পরে দোকানী বিলের কপি তার ব্যাংকে জমা দিয়ে টাকা সংগ্রহ করে নেয়। এই প্রক্রিয়ায় লেনদেন সহজতর ও জনপ্রিয় হলেও বর্তমানে এই কার্ডের নকল বের হওয়ায় অনেকেই বিব্রত বোধ করছে।
১৯০.
মোবাইল সিম কেনার সময় গ্রাহককে ভেরিফাই করতে সহযোগিতা করে কোন প্রযুক্তি?
  1. ক) ন্যানোটেকনোলজি
  2. খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
  3. গ) বায়োমেট্রিক্স
  4. ঘ) ক্রায়োসার্জারি
ব্যাখ্যা

গ্রিক শব্দ 'metron' অর্থ পরিমাপ এবং 'bio' অর্থ জীবন, এ দু’টি শব্দ থেকে Biometrics শব্দের উৎপত্তি।
বায়োমেট্রিক্স হলো এমন একটি পদ্ধতি যেখানে কোন ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা সনাক্ত করা যায়। কম্পিউটার বিজ্ঞানে বায়োমেট্রিক পদ্ধতিকে ব্যক্তি সনাক্তকরণ এবং কোন সিস্টেমে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের কৌশল হিসেবে ব্যবহার করা হয়। দেহের গঠন এবং আচরণগহত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বায়োমেট্রিক পদ্ধতি বিভিন্ন প্রকার হতে পারে। যথাঃ
ক. দেহের গঠন ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের বায়োমেট্রিক পদ্ধতি
১. ফিংগার প্রিন্ট (Fingerprint)
২. হ্যান্ড জিওমিট্রি (Hand geometry)
৩. আইরিস এবং রেটিনা স্ক্যান (Iris and retina scan)
৪. ফেইস রিকোগনিশন (Face recognition)
৫. ডিএনএ টেস্ট (DNA Test)

খ. আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক পদ্ধতি
১. ভয়েস রিকগনিশন (Voice recognition)
২. সিগনেচার ভেরিফিকেশন (Signature verification)
৩. টাইপিং কীস্ট্রোক (Keystroke verification)
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (উন্মুক্ত)

১৯১.
নিচের কোনটি volatile memory?
  1. ক) RAM
  2. খ) BIOS
  3. গ) PROM
  4. ঘ) ROM
ব্যাখ্যা
- মাদারবোর্ডের সাথে সরাসরি সংযুক্ত যে মেমোরিতে পঠন এবং লিখন দুটি কাজই সম্পন্ন করা যায় সে মেমোরিকে RAM বলা হয়।
- এটি একটি অস্থায়ী (volatile) মেমোরি।
- কম্পিউটারের যতক্ষণ বিদ্যুৎপ্রবাহ চালিত থাকে ততক্ষণ RAM এ তথ্যসমূহ সংরক্ষিত থাকে।
- বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়ার সাথে সাথে RAM তার সমস্ত তথ্য মুছে ফেলে।
- এজন্য RAM কে কম্পিউটারের অস্থায়ী (volatile) মেমোরিও বলা হয়।
১৯২.
The foundation of IoT is based on which protocols?
  1. DNS and DHCP
  2. IP and TCP 
  3. SMTP and FTP
  4. HTML and CSS
ব্যাখ্যা

The foundation of IoT is based on IP and TCP protocols.

IoT (Internet of Things):
- IoT (Internet of Things) এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে নানা ধরণের বস্তু (যন্ত্র, সেন্সর, ডিভাইস) ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত থাকে এবং তথ্য আদান-প্রদান করে তাকে ইন্টানেট অব থিংস বা আইওটি (Internet of Things-IOT) বলে।
- আমাদের চারপাশে প্রতিদিনকার জীবনে আমরা যেসব যন্ত্রপাতির ব্যবহার যেমন গাড়ির গ্যারেজের দরজা, গাড়ি, কন্ট্রোল, ফ্যান, টিভি, দরজার ইলেট্রিক লক ইত্যাদি বিভিন্ন প্রয়োজনে যন্ত্র বা জিনিসপত্রকে অটোমেটিক করার জন্য এসবের সাথে কম্পিউটার সিস্টেম সংযুক্ত থাকে।
এই প্রযুক্তিতে আমাদের ঘরের বিভিন্ন ইলেক্ট্রনিক যন্ত্রপাতি যেমন: টিভি, ফ্রিজ, লাইট প্রভৃতি ইন্টারনেট-এর সাথে সংযুক্ত করে এগুলোকে দুর থেকে নিয়ন্ত্রণ করা যায়।
- IoT-এর ভিত্তি হলো IP (Internet Protocol) এবং TCP (Transmission Control Protocol)।
- ডিভাইসগুলো তারযুক্ত ও তারবিহীন নেটওয়ার্ক (Ethernet, Wi-Fi, Bluetooth, 5G, LTE, RFID, NFC) ব্যবহার করে যোগাযোগ করে।
- সাধারণত IoT ডিভাইসগুলো গেটওয়ে বা এজ ডিভাইসের সাথে যুক্ত হয়, সেখান থেকে ডেটা ক্লাউডে সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ করা হয়।
- IoT-এর মাধ্যমে ভৌত জগত (ডিভাইস/বস্তু) এবং ডিজিটাল জগত একে অপরের সাথে যুক্ত হয়।

IoT ডিভাইসের ধরন
1. Digital-first devices - শুরু থেকেই কানেক্টিভিটি যুক্ত থাকে (যেমন: স্মার্টফোন, মিডিয়া প্লেয়ার, মোবাইল পেমেন্ট টার্মিনাল, কৃষি যন্ত্র, জেট ইঞ্জিন)। এগুলো M2M (machine-to-machine) communication ব্যবহার করে।
2. Physical-first devices - তৈরি হওয়ার পর সেন্সর বা মাইক্রোচিপ যুক্ত করা হয় (যেমন: গাড়ি, হাসপাতালের মেডিকেল ডিভাইস, চাবির রিং)।

IoT-এর ব্যবহার
- ডেটা ও কন্টেন্ট শেয়ার করা (সোশ্যাল মিডিয়া/অনলাইন প্ল্যাটফর্মে)।
- দূর থেকে মনিটর ও কন্ট্রোল করা।
- মোবাইল ডিভাইস ও গেমিং ডিভাইসের মাধ্যমে ইন্টারঅ্যাকশন করা।
- উদাহরণ: মহামারির সময় স্মার্ট থার্মোমিটার ব্যবহার করে COVID-19-এর সংক্রমণ ট্র্যাক করা।

উৎস: ১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান।
২। ব্রিটানিকা। 

১৯৩.
নিরাপত্তা আরও বৃদ্ধির লক্ষ্যে যখন ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস রিকগনিশন উভয়ই ব্যবহার করা হয়, তখন তাকে কী বলে?
  1. ইউনিমোডাল সিস্টেম
  2. মাল্টিমোডাল সিস্টেম
  3. সিঙ্গেল সাইন-অন
  4. অটোমেটেড সিস্টেম
ব্যাখ্যা

সঠিক উত্তর - খ) মাল্টিমোডাল সিস্টেম 

• ​বায়োমেট্রিক্স (Biometrics): 
​বায়োমেট্রিক্স হলো মানুষের অনন্য শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্য ব্যবহার করে স্বয়ংক্রিয় স্বীকৃতি প্রযুক্তির মাধ্যমে ব্যক্তির পরিচয় যাচাই করার পদ্ধতি।

বায়োমেট্রিক সিস্টেমের ধরণ-
• Unimodal system: 
​- একটি ইউনিমোডাল বায়োমেট্রিক সিস্টেম একটি একক বায়োমেট্রিক মার্কার থেকে বায়োমেট্রিক ডেটা ক্যাপচার এবং বিশ্লেষণ করে। 
- ​উদাহরণস্বরূপ, একটি রেটিনা স্ক্যান। 
- এই সিস্টেমগুলি কোনো ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে বা কোনো অজ্ঞাত ব্যক্তিকে সনাক্ত করতে ব্যবহৃত হতে পারে।

• Multimodal system: 
​- একাধিক বৈশিষ্ট্য ব্যবহার করে নিরাপত্তা আরও বাড়ানো হয় (যেমন ফিঙ্গারপ্রিন্ট + ফেস রিকগনিশন)।
​​
​উৎস: ব্রিটানিকা।

১৯৪.
বর্তমান সময়ে কিসের ব্যবহারের উপর পারদর্শীতা চাকুরি নিয়োগের একটি প্রাথমিক যোগ্যতা হিসেবে বিবেচনা করা হয়?
  1. আউটসোর্সিং
  2. সোশ্যাল মিডিয়া
  3. আইসিটি
  4. টরেন্ট ডাউনলোডিং
ব্যাখ্যা

কর্মসংস্থানের উপর আইসিটির প্রভাব নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং কর্মক্ষেত্রে স্বয়ংক্রিয়তা আনয়নে সরাসরি সম্পর্কযুক্ত। এ বিষয়ে সন্দেহ নেই যে, তথ্য ও যােগাযােগ প্রযুক্তির ব্যবহার নতুন নতুন কর্মক্ষেত্র তৈরিতে অগ্রণি ভূমিকা পালন করছে। অর্থাৎ আইসিটির ধারণা কর্মসংস্থানের ক্ষেত্রে প্রচুর সুযোেগ সৃষ্টি করে দিয়েছে।
বর্তমান সময়ে আইসিটি ব্যবহারের উপর পারদর্শীতা চাকুরি নিয়োগের একটি প্রাথমিক যোগ্যতা হিসেবে বিবেচনা করা হয়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

১৯৫.
Which of the following is not a physiological biometrics?
  1. Hand geometry
  2. Iris recognition
  3. Facial recognition
  4. Voice verification
ব্যাখ্যা
Voice verification is an example of behavioral biometrics.

• বায়োমেট্রিক্স:
- বায়োমেট্রিক্স এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে ব্যক্তির শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে তার পরিচয় নিশ্চিত করা হয়।
- এটি মানুষের দেহের বিশেষ বৈশিষ্ট্য যেমন আঙুলের ছাপ, চোখের আইরিস, মুখাবয়ব অথবা কণ্ঠস্বর ব্যবহার করে পরিচয় যাচাই করে।

• দেহের গঠন ও আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বায়োমেট্রিক্স দুই প্রকার। যেমন:
১। শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি:
- আঙুলের ছাপ,
- হাতের রেখা শনাক্তকরণ,
- মুখমন্ডলের অবয়ব,
- চোখের আইরিস শনাক্তকরণ।

২। আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি:
- কণ্ঠস্বর যাচাইকরণ,
- স্বাক্ষর শনাক্তকরণ,
- কী-বোর্ডে টাইপিং গতি যাচাইকরণ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মোঃ মাহবুবুর রহমান।
১৯৬.
বাংলাদেশে কত সালে প্রথম জিআইএস প্রযুক্তি চালু হয়?
  1. ক) ১৯৯১
  2. খ) ১৯৯৫
  3. গ) ১৯৯৭
  4. ঘ) ২০০১
ব্যাখ্যা
- বাংলাদেশে ১৯৯১ সালে প্রথম জিআইএস এর ব্যবহার চালু হয়।

• GIS:
- এর পূর্ণরূপ হচ্ছে Geographic information systems.
- সাধারণ অর্থে জিআইএস বলতে স্থানিক ও অস্থানিক উপাত্ত সংগ্রহ করে কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে সমন্বয় করে তা মানচিত্রে উপস্থাপন করাকে বুঝায়।
- অর্থাৎ জিআইএস হলো কম্পিউটারের মাধ্যমে কোনো তথ্য ধারণ করে ভূ‚-পৃষ্ঠের কোনো অবস্থানের চিত্র বর্ণনা করা।
- সুতরাং বলা যায় যে, কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফর্টওয়্যারের মাধ্যমে ভৌগোলিক তথ্য সংগ্রহ, সংরক্ষণ, পরিবর্তন, বিশ্লেষণ ও প্রদর্শন করাই জিআইএস।

• ১৯৬৪ সালে কানাডায় সর্বপ্রথম জিআইএস এর ব্যবহার শুরু হয়।
- ১৯৮০ সালের পর থেকে জিআইএস এর ব্যাপক প্রসার ঘটে।
- ১৯৮০ এবং ১৯৯০ সালের মধ্যে জিআইএস উন্নত প্রযুক্তির পূর্ণাঙ্গরূপ লাভ করে।
- বাংলাদেশে ১৯৯১ সালে প্রথম জিআইএস এর ব্যবহার চালু হয়।
- ২০০০ সালের পর থেকে আমাদের দেশে জিআইএস প্রযুক্তি প্রসার লাভ করতে থাকে এবং বর্তমানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জিআইএসের ওপর শিক্ষাদান করা হচ্ছে। অর্থাৎ জিআইএসকে বহুমুখী কাজে ব্যবহার করা হচ্ছে।

উৎস: ভূগোল প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯৭.
ডিজিটাল মুদ্রার উদাহরণ কোনটি?
  1. ক) ডলার
  2. খ) বিটকয়েন
  3. গ) ক্রেডিট কার্ড
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
- বিটকয়েন একধরনের ক্রিপ্টো-কারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা। ইন্টারনেটের মাধ্যমেই এই মুদ্রার লেনদেন হয়ে থাকে।
- ২০০৮ সালের শেষের দিকে জাপানের একজন নাগরিক সাতোশি নাকামোতো নামের কেউ বা একদল সফটওয়্যার বিজ্ঞানী এই ‘ক্রিপ্টোকারেন্সির’ উদ্ভাবন করেন। যদিও এই ব্যক্তির আসল নাম বা পরিচয় এখনো জানা যায়নি।

উৎস: বিবিসি ওয়েবসাইট
১৯৮.
একসাথে অনেক পরীক্ষার্থীর ফলাফল প্রস্তুতে সবচেয়ে কার্যকরী মাধ্যম কোনট?
  1. MS Power Point
  2. MS Excel
  3. MS Word
  4. MS DOS
ব্যাখ্যা
পরীক্ষার ফলাফলের ডেটা পরিচালনার জন্য MS Excel হল সবচেয়ে উপযুক্ত অ্যাপ্লিকেশন। কারণ এখানে নিম্নোক্ত সুবিধা পাওয়া যায় :

- Data Organization,

- Calculations,

- Data Validation,

- Sorting and Filtering,

- Data Export and Import.

 পাওয়ারপয়েন্ট হল একটি প্রেজেন্টেশন সফ্টওয়্যার, যা প্রাথমিকভাবে স্লাইডশো তৈরির জন্য ব্যবহৃত হয়, অন্যদিকে ওয়ার্ড হল একটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম যা নথি তৈরি এবং ফর্ম্যাট করার জন্য ডিজাইন করা হয়েছে। এই অ্যাপ্লিকেশনগুলিতে  ডেটা ম্যানিপুলেশন এবং বিশ্লেষণ ক্ষমতার অভাব রয়েছে।

MS-DOS, অন্যদিকে, একটি অপারেটিং সিস্টেম এবং ডেটা পরিচালনার জন্য একটি অ্যাপ্লিকেশন নয়।

উৎস: ব্রিটানিকা।
১৯৯.
Microsoft acess দ্বারা কতজন ব্যবহারকারী এক সাথে update করা যায়?
  1. ক) ৩
  2. খ) ১৫০
  3. গ) ২০০০০
  4. ঘ) ১০
  5. ঙ) ২৫৫
২০০.
ক্রায়োসার্জারিতে কোনটি সাধারণত ব্যবহৃত হয়?
  1. তরল নাইট্রোজেন 
  2. তরল ক্লোরাইড 
  3. তরল হাইড্রোজেন
  4. তরল অক্সিজেন
ব্যাখ্যা

সঠিক উত্তর - ক) তরল নাইট্রোজেন 

• ক্রায়োসার্জারি-
ক্রায়োসার্জারি হলো একটি চিকিৎসা পদ্ধতি, যেখানে অত্যন্ত ঠান্ডা (সাধারণত তরল নাইট্রোজেন) ব্যবহার করে শরীরের অস্বাভাবিক বা ক্যান্সারগ্রস্ত কোষ বা টিস্যু ধ্বংস করা হয়।

• এই পদ্ধতিতে নির্দিষ্ট রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, সেগুলো নিন্মে দেওয়া হলো:
- তরল নাইট্রোজেন,
- তরল কার্বন ডাই-অক্সাইড,
- নাইট্রাস অক্সাইড,
- আর্গন,
- ইথাইল ক্লোরাইড,
- ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন, ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।