ব্যাখ্যা
- বাংলাদেশের স্কোর ০.৬৩২।
অন্যদিকে, সূচকে
- শীর্ষদেশ নরওয়ে
- সর্বনিম্ন দেশ নাইজার।
(সূত্র: মানব উন্নয়ন সূচক-২০২০)
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৯ / ৫১ · ৮০১–৯০০ / ৫,১০১
SCO শীর্ষ সম্মেলন- ২০২৫
- চীনের তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার ২৫তম শীর্ষ সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
- ৩১ আগস্ট - সেপ্টেম্বর ১, ২০২৫ পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
- বিশ্বের ২০টি দেশের নেতারা সম্মেলনে যোগ দিয়েছেন।
- নেতাদের মধ্যে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
- সম্মেলনে একটি যৌথ ঘোষণা গ্রহণ করেছেন সদস্য রাষ্ট্রগুলোর নেতারা।
- এতে সংস্থার উন্নয়ন, সামরিক সহযোগিতা, জাতিসংঘ সংস্কার, মাদকবিরোধী পদক্ষেপ এবং ক্রীড়া ক্ষেত্রে বৈষম্যহীন - অংশগ্রহণসহ নানা ইস্যু অন্তর্ভুক্ত করা হয়েছে।
উৎস: প্রথম আলো [লিংক]
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির হার হবে- ৩.৩%।
আইএমএফের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী,
- বর্তমান ও আগামী বছর বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি বাড়বে, মূল্যস্ফীতি কমবে ।
- এর মধ্যে চলতি ২০২৬ সালে বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৩ শতাংশ,
- ২০২৭ সালে কমে ৩ দশমিক ২ শতাংশে নামবে।
- ২০২৬ সালে বৈশ্বিক মূল্যস্ফীতি কমে ৩ দশমিক ৮ শতাংশে নেমে আসতে পারে, যা ২০২৭ সালে আরও কমে ৩ দশমিক ৪ শতাংশে নামবে। গত ২০২৫ সালে বৈশ্বিক গড় মূল্যস্ফীতি ছিল ৪ দশমিক ১ শতাংশ। তবে বিভিন্ন বড় অর্থনীতির তুলনায় যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রায় ফিরতে কিছুটা বেশি সময় লাগতে পারে।
- যুক্তরাষ্ট্রের ট্যারিফ (শুল্ক) বৃদ্ধির ঝুঁকি ও ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
উৎস: আইএমফ [লিংক] প্রথম আলো ।
- সম্প্রতি, ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ‘বোর্ড অব পিস’ বা ‘শান্তি পর্ষদ আনুষ্ঠানিকভাবে গঠন করা হয় সুইজারল্যান্ড।
- ফিলিস্তিনের গাজার অন্তর্বর্তী প্রশাসন তদারকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গঠিত ‘বোর্ড অব পিস’ বা ‘শান্তি পর্ষদে’ যোগ দেবে না ইতালি।
- সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দেশটির সংবিধান ও বোর্ড অব পিসের সনদের মধ্যে যে মত পার্থক্য রয়েছে, তা আইনগত দৃষ্টিকোণ থেকে কাটিয়ে যাওয়া সম্ভব নয়।
উল্লেখ্য,
’ গত জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে ৫৬তম বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বৈঠকের ফাঁকে এ পর্ষদ আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়।
- ট্রাম্প ছাড়াও এখন পর্যন্ত আরও ১৯ দেশের নেতারা শান্তি পর্ষদের সনদে সই করেছেন।
উৎস: প্রথম আলো।
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি:
- সম্প্রতি (৮ নভেম্বর, ২০২৫) তুরস্ক বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
⇒ গাজায় জাতি হত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।
- পরোয়ানা জারির তালিকায় থাকা সন্দেহভাজন ৩৭ জনের মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্ৎজ, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির ও সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির।
- তুরস্ক অভিযোগ করেছে যে ইসরায়েল ২০২৩ সালের অক্টোবর মাস থেকে গাজায় ধারাবাহিকভাবে জাতি হত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ চালিয়ে যাচ্ছে।
- তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রায় এক বছর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নেতানিয়াহু ও তাঁর সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
- এ ছাড়া ইসরায়েল জাতি হত্যা চালাচ্ছে অভিযোগ তুলে গত বছর দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা করে। তুরস্ক সেখানেও দক্ষিণ আফ্রিকার সঙ্গে যুক্ত হয়েছে।
উল্লেখ্য,
- ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে ইসরায়েল অন্তত ৬৮ হাজার ৮৭৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। যুদ্ধে আরও ১ লাখ ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।
উৎস: প্রথম আলো।
• দীর্ঘ ও গভীর সমুদ্রতলীয় টানেল:
- বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও গভীর সমুদ্রতলীয় টানেল তৈরি করতে যাচ্ছে নরওয়ে।
- দেশটির পশ্চিম উপকূলের বড় শহরগুলোর মধ্যে যাতায়াত সহজ করতে এবং ফেরিনির্ভরতা কমাতে এটি নির্মাণ করা হচ্ছে।
- প্রকল্পটির নাম দেওয়া হয়েছে 'রগফাস্ট'।
- ২৭ কিলোমিটার দীর্ঘ এই টানেলটি সমুদ্রপৃষ্ঠের সর্বোচ্চ ৩৯২ মিটার (১ হাজার ২৮৬ ফুট) গভীর দিয়ে যাবে।
- এই প্রকল্পে খরচ হচ্ছে প্রায় ২ হাজার ৫০০ কোটি নরওয়েজিয়ান ক্রোনার (প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন ডলার)।
- ২০৩৩ সাল নাগাদ টানেলটি চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
উৎস: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
টেনিস:
- টেনিস বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা।
- অনেক জায়গায় এটি লন টেনিস নামে পরিচিত।
- টেনিস খেলার জন্য প্রয়োজন হয় তারযুক্ত একটি দন্ড যা 'রেকেট' নামে পরিচিত, একটি বল এবং জাল।
উল্লেখ্য,
- গ্র্যান্ড স্ল্যাম একই বছরে চারটি বৃহৎ টেনিস চ্যাম্পিয়নশিপ- অস্ট্রেলিয়া, ফ্রান্স, ব্রিটেন (উইম্বলডন) এবং মার্কিন যুক্তরাষ্ট্র- জেতাকে বোঝায়।
- গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (ITF) দ্বারা পরিচালিত হয়।
- প্রতিটি টুর্নামেন্ট দুই সপ্তাহ সময়সীমার পরে খেলা হয়।
⇒ গ্র্যান্ড স্ল্যামের মধ্যে রয়েছে:
• অস্ট্রেলিয়ান ওপেন (জানুয়ারির মাঝামাঝি),
• ফ্রেঞ্চ ওপেন (মে মাসের শেষ থেকে জুনের শুরুতে),
• উইম্বলডন (জুনের শেষ থেকে জুলাইয়ের শুরুতে),
• ইউএস ওপেন (আগস্ট-সেপ্টেম্বর)।
⇒ উইম্বলডন চ্যাম্পিয়নশিপ (Wimbledon) ২০২৫:
• পুরুষ একক:
- চ্যাম্পিয়ন: ইয়ানিক সিনার (ইতালি)।
- রানার আপ: কার্লোস আলকারাস।
• নারী একক:
- চ্যাম্পিয়ন: ইগা সিয়াতেক।
- রানার আপ: অ্যামান্ডা অ্যানিসিমোভা।
উৎস: International Tennis Federation ওয়েবসাইট।
• বৈশ্বিক জ্ঞান সূচক (Global Knowledge Index - GKI) ২০২৪-এ শীর্ষ স্থানে রয়েছে সুইডেন।
- এই সূচকটি মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম জ্ঞান ফাউন্ডেশন (MBRF) এবং ইউএনডিপি (UNDP) দ্বারা প্রকাশিত,
- যা ১৪১টি দেশের জ্ঞান-ভিত্তিক অবস্থান মূল্যায়ন করে।
- বর্তমানে বৈশ্বিক জ্ঞান সূচকে শীর্ষ দেশ সুইডেন।(৬৮.২৮)
- বৈশ্বিক জ্ঞান সূচকে দ্বিতীয় শীর্ষ দেশ ফিনল্যান্ড।(৬৭.৯৯)
- বৈশ্বিক জ্ঞান সূচকে তৃতীয় শীর্ষ দেশ সুইজারল্যান্ড।(৬৭.৯১)।
- আরব বিশ্বে ইউএই শীর্ষে (বিশ্বে ২৬তম)।
• বাংলাদেশের অবস্থান ১১৩ তম।
উৎস: Global Knowledge Index[লিঙ্ক]
ইসরাইল-ফিলিস্তিন সংঘাতঃ
- টানা ১১ দিন রক্তক্ষয়ী সংঘাতের পর ২০ মে ২০২১ ইসরাইল যুদ্ধবিরতি ঘােষণা করে।
- ২১ মে ২০২১ ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।
- মিশরের মধ্যস্থতায় কিছু শর্তসাপেক্ষে ইসরায়েল ও হামাস উভয়পক্ষ এই অস্ত্রবিরতি মেনে নেয়।
উৎসঃ বিবিসি নিউজ এবং লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার মে-জুন, ২০২১।
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০১৯:
‘কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০১৯’ প্রকাশিত হয় মে, ২০২০।
এই পরিসংখ্যান অনুযায়ী দেশের কয়েকটি ফসল উৎপাদনে শীর্ষ জেলা -
ধান - ময়মনসিংহ
গম - ঠাকুরগাঁও
চা - মৌলভীবাজার
পাট - ফরিদপুর
আলু - বগুড়া
আম - রাজশাহী
তুলা - ঝিনাইদহ
আনারস - টাঙ্গাইল
পেঁয়াজ - পাবনা
তামাক - কুষ্টিয়া
• বিশ্বকাপের মাসকট:
- ২০২৬ ফুটবল বিশ্বকাপের রঙিন মাসকট প্রকাশ করেছে ফিফা।
- আগামী বছরের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ৪৮ দলের বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর।
- টুর্নামেন্টের আয়োজক তিন দেশের সংস্কৃতিকে প্রতীকীভাবে উপস্থাপন করতে ফিফা তিনটি মাসকট উন্মোচন করেছে।
- কানাডার প্রতিনিধিত্ব করছে ম্যাপল।
- মেক্সিকোর প্রতিনিধিত্ব করছে জায়ু, যা জঙ্গলের শক্তিশালী প্রাণী জাগুয়ারকে প্রতীক করেছে।
- যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্ব করছে ক্লাচ, যার প্রতীক ঈগল।
তথ্যসূত্র: ইত্তেফাক।
১৩ তম নারী বিশ্বকাপ ক্রিকেট:
- সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে বসতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসর।
- ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে সুযোগ পাবে ৮টি দল।
- বাংলাদেশ,পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা।
উল্লেখ্য,
- ভারতের ৫ ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপের ম্যাচগুলো।
- তবে ভারতের মাটিতে খেলতে আসবে না পাকিস্তান।
- তাই তাদের ম্যাচগুলো আয়োজন করা হবে নিরপেক্ষ কোনো ভেন্যুতে।
- ২৬ অক্টোবর মুল্লানপুরের মহারাজ যুজভিন্দ্র আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে এই বিশ্বকাপের ফাইনাল।
উৎস: Cricfrenzy.com.
• অপারেশন অ্যাবসলিউট রিজলভ:
- ৩ জানুয়ারি, ২০২৬ তারিখে 'অপারেশন অ্যাবসলিউট রিজলভ' ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে লক্ষ্য করে পরিচালিত হয়েছিল।
⇒ কারাকাসে চালানো এক বিশেষ অভিযানে মার্কিন ডেল্টা ফোর্স মাদুরোর বাসভবনে ঢুকে তাকে সস্ত্রীক আটক করে।
- 'অপারেশন অ্যাবসলিউট রিজলভ' নামের এই মিশনের নীল নকশা তৈরি হয়েছিল অন্তত চার মাস আগে।
- গোয়েন্দা সংস্থা সিআইএ ভেনিজুয়েলার ভেতরে একটি গোপন দল মোতায়েন করেছিল। তাদের একমাত্র কাজ ছিল মাদুরোর প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখা।
- অভিযান শুরু হতেই ২০টি ভিন্ন মার্কিন ঘাঁটি থেকে ১৫০টিরও বেশি যুদ্ধবিমান ও হেলিকপ্টার আকাশে ওড়ে। রাডার ফাঁকি দিতে হেলিকপ্টারগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ১০০ ফুট ওপর দিয়ে উড়ে কারাকাসে পৌঁছায়। মার্কিন সাইবার কমান্ডের মাধ্যমে কারাকাসের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও যোগাযোগ মাধ্যম সম্পূর্ণ বিকল করে দেয়া হয়।
- বর্তমানে মাদুরো ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি রয়েছেন বলে জানানো হয়েছে।
উৎস: The New York Times.
Doha 2030 Asian Games:
- আয়োজন: ২১তম এশিয়ান গেমস (XXI Asian Games)।
- অফিসিয়াল নাম: Doha 2030।
- আয়োজক সংস্থা: Olympic Council of Asia (OCA)।
- হোস্ট সিটি: দোহা।
- হোস্ট দেশ: কাতার।
- আয়োজনের সময়: ৪-১৯ নভেম্বর ২০৩০।
- অংশগ্রহণকারী: ৪৫টি National Olympic Committees (NOCs)।
- প্রধান ভেন্যু (পরিকল্পিত): খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম।
উৎস: অলিম্পিক কাউন্সিল অব এশিয়া ওয়েবসাইট।
তালেবান সরকার:
- বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া।
- ৪ জুলাই, ২০২৫ তারিখে রাশিয়া তালেবান সরকারকে স্বীকৃতি প্রদান করেছে।
- এর মধ্য দিয়ে রাশিয়া তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ হয়ে উঠেছে।
- ২০২৪ সালের জুলাই মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তালেবানকে ‘সন্ত্রাসবিরোধী লড়াইয়ের মিত্র’ বলে আখ্যা দেন।
- এপ্রিল মাসে রাশিয়ার সর্বোচ্চ আদালত তালেবানের ওপর থেকে ‘সন্ত্রাসী’ আখ্যা তুলে নেন।
⇒ আফগানিস্তানের সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের ভেতর দিয়ে জন্ম হয়েছিল তালেবান বাহিনীর। ১৯৯৬ সালে তালেবান গোষ্ঠী কাবুলের দখল নেয়।
- ১১ই সেপ্টেম্বর, ২০০১-এর সন্ত্রাসী হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান আক্রমণ করে এবং ২০০১-এর শেষে তালেবানদের উৎখাত করে। এক বিধ্বংসী সামরিক অভিযানে ২০০১ সালে তালেবানকে ক্ষমতাচ্যুত করার পর গত ২০ বছর ধরে আফগানিস্তানের সামরিক নিয়ন্ত্রণ ধরে রেখেছিল যুক্তরাষ্ট্র ও তার ন্যাটো মিত্ররা।
- ২০২০ সালের ফেব্রুয়ারীতে যুক্তরাষ্ট্র এবং তালেবানের মধ্যে শান্তি চুক্তি হয়। ২০২১ সালে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর তালেবানরা কাবুল পুনরায় দখল করে।
- ২০ বছর পর ২০২১ সালে তালেবানরা আবারও আফগানিস্তানে ক্ষমতায় আসে।
- ১৯৭৯ থেকে ১৯৮৯ সালের সোভিয়েত আগ্রাসন থেকে চার দশকের যুদ্ধের পর আন্তর্জাতিক স্বীকৃতি ও বিনোয়েগের জন্য আগ্রহী দেশটির তালেবান সরকার।
উৎস: i) Britannica.
ii) BBC.
- অভিবাসীদের গন্তব্যে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র।
- অভিবাসী পাঠানোয় শীর্ষ দেশ ভারত।
- অভিবাসী পাঠানোয় বাংলাদেশের অবস্থান ষষ্ঠ।
হিউম্যানয়েড রোবট গেমস:
- চীনের বেইজিং-এ প্রথমবারের মতো বিশ্বমানবাকৃতি রোবট গেমস অনুষ্ঠিত হয়েছে।
- তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা (১৫-১৭ আগস্ট, ২০২৫) তে ১৬টি দেশের ২৮০টি দল অংশগ্রহণ করেছে।
- এর মধ্যে ১৯২টি দল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেছে এবং ৮৮টি দল চীনের ইউনিট্রি এবং ফোরিয়ার ইন্টেলিজেন্সের মতো বেসরকারি প্রতিষ্ঠান থেকে এসেছে।
- রোবটগুলো ট্র্যাক অ্যান্ড ফিল্ড এবং টেবিল টেনিসের মতো খেলাধুলায় প্রতিযোগিতা করেছে।
- এছাড়া ওষুধ বাছাই, জিনিসপত্র বহন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো রোবট-নির্দিষ্ট চ্যালেঞ্জগুলোও মোকাবিলা করেছে।
উল্লেখ্য,
- চীন রোবটিক্স এবং হিউম্যানয়েড রোবটে ব্যাপকভাবে বিনিয়োগ করছে।
- এর দুটি প্রধান কারণ হলো: ক্রমবর্ধমান বয়স্ক জনসংখ্যা এবং যুক্তরাষ্ট্রের সাথে উন্নত প্রযুক্তির প্রতিযোগিতা।
- এছাড়া, চীন সাম্প্রতিক মাসগুলোতে তাদের অগ্রগতি প্রদর্শনের জন্য বেশ কয়েকটি বড় রোবটিক্স ইভেন্টের আয়োজন করেছে।
- এর মধ্যে রয়েছে বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবট ম্যারাথন, একটি রোবট সম্মেলন।
তথ্যসূত্র - পত্রিকা প্রতিবেদন।
কপ সম্মেলন (Cop Conference):
- COP-এর পূর্ণরূপ: Conference of the Parties.
- জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ১৫৪টি দেশ ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
- এখানে আলোচনা করা হয় কিভাবে ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার উপায় অর্জন করা উচিত এবং কী অগ্রগতি হয়েছে তা পর্যবেক্ষণ করা।
⇒ ৩০তম জলবায়ু সম্মেলন (কপ-30):
- কপ- ৩০ জলবায়ু সম্মেলন ১০ - ২১ নভেম্বর, ২০২৫ তারিখে ব্রাজিলের আমাজনের রেইনফরেস্ট এলাকায় বেলেমে অনুষ্ঠিত হচ্ছে।
- কপ-৩০ সম্মেলনের মূল আলোচ্য বিষয় ‘নিউ কালেক্টিভ কোয়ান্টিফাইড গোল (এনসিকিউজি)’—যার আওতায় বার্ষিক কমপক্ষে ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়ন সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হবে।
- এই সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশসহ বিশ্বের ১৫০টি দেশ।
- এবারের সম্মেলনে গুরুত্ব পাচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও অর্থায়ন সংক্রান্ত বিষয়ে উন্নত দেশগুলোর দায়িত্বশীল পদক্ষেপ নিশ্চিত করা।
উৎস: i) UNFCCC ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
- গ্রিনল্যান্ড দখলে নেওয়ার বিরোধিতা করায় যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের ৮টি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- নতুন শুল্ক কার্যকর হবে: ১ ফেব্রুয়ারি, ২০২৬ সালে।
- সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন ট্রাম্প।
- তিনি বলেন, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব ধরনের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে।
- আর আগামী ১ জুন থেকে এই হার বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে।
তথ্যসূত্র - বিবিসি বাংলা রিপোর্ট।
বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ- ২০২৫:
- ২০২৫ সালের বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ জাপানের টোকিও তে অনুষ্ঠিত হচ্ছে।
- ১৩ থেকে ২১ সেপ্টেম্বর, ২০২৫ এই আয়োজন চলবে।
- এবারের আসরে অংশ নিচ্ছেন ২০০টির মতো দেশের দুই হাজারের বেশি অ্যাথলেট।
- প্রতিযোগিতা হবে ৪৯টি ইভেন্টে।
- দুই বছর অন্তর অনুষ্ঠিত হয় বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ।
- ২০২৩ সালে সর্বশেষ আসর বসেছিল হাঙ্গেরির বুদাপেস্টে।
তথ্যসূত্র: পত্রিকা প্রতিবেদন।
নোবেল পুরস্কার:
- বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার হিসেবে বিবেচিত নোবেল পুরস্কার।
- এটি নরওয়ে ও সুইডেন থেকে দেওয়া হয়।
- সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
- শুরুতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো।
- পরে এর সাথে যুক্ত হয় অর্থনীতি।
- চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি।
- মোট ৬টি শাখায় নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
উৎস: Nobel Peace Prize ওয়েবসাইট।
আর্মেনিয়া-আজারবাইজান শান্তিচুক্তি:
- দক্ষিণ ককেশাস অঞ্চলের রাষ্ট্র আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ৮ আগস্ট, ২০২৫ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হোয়াইট হাউসে ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে।
- অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশনিয়ান।
- এর মধ্য দিয়ে কয়েক দশকের সংঘাতের অবসান এবং দীর্ঘস্থায়ী মিত্রতা তৈরি হবে বলে প্রত্যাশা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
- শান্তিচুক্তির পাশাপাশি উভয় দেশের সাথে করিডোর ও বাণিজ্য ইস্যুতে পৃথক চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্রের।
উল্লেখ্য,
- বিতর্কিত নাগোর্নো-কারাবাখ অঞ্চলে নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান কয়েক দশক ধরে বিবাদে লিপ্ত।
- অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ডের ভেতরে অবস্থিত হলেও ১৯৯৪ সালের এক যুদ্ধের পর থেকে আর্মেনিয়ার সমর্থনে জাতিগত আর্মেনীয় বাহিনী ওই অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আসছে।
- আর্মেনিয়া নাগোর্নো কারাবাখের দখল নেয়ার পর কয়েক দফায় রক্তক্ষয়ী সংঘাত হয় দুই দেশের মধ্যে।
- ২০২৩ সালে পুনরায় অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয় আজারবাইজান।
উৎস: Reuters.
১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলন, ২০২৫:
- ১৭তম ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ হলো ব্রাজিল।
- এই সম্মেলনটি ৬ থেকে ৭ জুলাই, ২০২৫ তারিখে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়।
- সম্মেলনের মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের শুল্কনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, বৈশ্বিক স্বাস্থ্যনীতি ও জলবায়ু পরিবর্তন।
- এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা আমদানি শুল্ক আরোপ এবং সম্প্রতি ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার কড়া সমালোচনা করা হয়।
BRICS:
- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- প্রথমে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয়।
- দক্ষিণ আফ্রিকা ২০১১ সালে যোগদান করলে BRIC থেকে নামকরণ করা হয় BRICS।
- এর কোনো সদরদপ্তর নেই।
- BRICS-এর পূর্ণ সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে:- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত (UAE), ইরান, সৌদি আরব, মিশর, ইথিওপিয়া ও ইন্দোনেশিয়া। [সেপ্টেম্বর, ২০২৫]
তথ্যসূত্র: BRICS ওয়েবসাইট।
ICC:
- ICC-এর পূর্ণরূপ: The International Cricket Council (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল)।
- গঠিত হয়: ১৯০৯ সালের ১৫ জুন (ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার উদ্যোগে)।
- সদরদপ্তর: দুবাই, সংযুক্ত আরব আমিরাত।
- বর্তমান মোট সদস্য: ১১০টি।
- দাপ্তরিক ভাষা: ইংরেজি।
- বর্তমান চেয়ারম্যান: জয় শাহ (ভারত)।
- নীতিবাক্য: ভালোর জন্য ক্রিকেট।
উৎস: ICC ওয়েবসাইট।