বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ

মোট প্রশ্ন৫,১০১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ

PrepBank · পাতা ৪৭ / ৫১ · ৪,৬০১৪,৭০০ / ৫,১০১

৪,৬০১.
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ১৫তম শিরোপা জিতেছে কোন দল?
  1. ম্যানচেস্টার সিটি
  2. বার্সেলোনা
  3. রিয়াল মাদ্রিদ
  4. আর্সেনাল
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ মাদ্রিদের ১৫তম শিরোপা জয়
- উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ১৫ তম আসরে শিরোপা জিতেছে ইউরোপের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ।
- ৩ জুন, ২০২৪ তারিখে আসরের ফাইনাল ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ড ক্লাবেকে বিপক্ষে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতে রিয়াল মাদ্রিদ।
- লস ব্লাঙ্কোদের ১৫তম শিরোপা জয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র।
- তার স্বীকৃতি হিসেবে চ্যাম্পিয়নস লিগের মৌসুম সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভিনি।

সূত্র- বিবিসি পত্রিকা রিপোর্ট। 
৪,৬০২.
'টেলেস্টার' কিসের নাম?
  1. ক) ফুটবল
  2. খ) ভলিবল
  3. গ) টেনিসবল
  4. ঘ) বাস্কেটবল
ব্যাখ্যা
১৯৭০ সালের নবম বিশ্বকাপ ফুটবল আসর বসেছিল মেক্সিকোতে। সেই আসরে ফুটবলের নাম ছিল ‘টেলেস্টার’। সূত্রঃ দৈনিক সমকাল।
৪,৬০৩.
চন্দ্রযান ‘রশিদ' মহাকাশে পাঠিয়েছে -
  1. ক) কুয়েত
  2. খ) সৌদি আরব
  3. গ) সংযুক্ত আরব আমিরাত
  4. ঘ) লেবানন
ব্যাখ্যা
- আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) মহাকাশে চন্দ্রযান পাঠিয়েছে ১১ ডিসেম্বর, ২০২২।
- যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্যাপ ক্যানাভেরালের মহাকাশ কেন্দ্র থেকে চন্দ্রযান ‘রশিদ' উৎক্ষেপণ করা হয়।
- মার্কিন মহাকাশযান প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে চন্দ্রযানটি উৎক্ষেপণ করা হয়।
- এ যানটি জাপানের তৈরি মুন ল্যান্ডার হাকুতু-আর মিশনের-১-এর দিকে যাচ্ছে।
- জাপানের মুন ল্যান্ডারটির মাধ্যমে আরব আমিরাতের চন্দ্রযানটি চাঁদের পৃষ্ঠে অবতরণ করবে।

এছাড়াও 
- চাঁদের কক্ষপথে ২৬ দিনের মিশন শেষে নিরাপদে পৃথিবীতে ফিরল নাসার অত্যাধুনিক নভোযান ওরিয়ন।
- নভোযানটিকে দেশে ফেরায় যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জানুয়ারি, ২০২৩
৪,৬০৪.
১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ কোনটি? [জুলাই, ২০২৫]
  1. চীন
  2. রাশিয়া
  3. ব্রাজিল
  4. দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলন, ২০২৫:
- ১৭তম ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ হলো ব্রাজিল।
- এই সম্মেলনটি ৬ থেকে ৭ জুলাই, ২০২৫ তারিখে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়। 
- সম্মেলনের মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের শুল্কনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, বৈশ্বিক স্বাস্থ্যনীতি ও জলবায়ু পরিবর্তন। 
- এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা আমদানি শুল্ক আরোপ এবং সম্প্রতি ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার কড়া সমালোচনা করা হয়।

উল্লেখ্য,
- ১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলনে ১১টি বৃহত্তম উদীয়মান অর্থনীতির নেতারা “Strengthening Global South Cooperation for More Inclusive and Sustainable Governance” শীর্ষক যৌথ ঘোষণা স্বাক্ষর করেন।
- তারা মাল্টিল্যাটারালিজম, আন্তর্জাতিক আইন রক্ষা এবং ন্যায়সঙ্গত বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ হন।
- সম্মেলনে খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তির উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে ২০০টির বেশি নতুন সহযোগিতামূলক উদ্যোগ গ্রহণ করা হয়।
- এছাড়া, বন সংরক্ষণে দীর্ঘমেয়াদী তহবিল গঠনের উদ্যোগ গ্রহণ করা হয় এবং বিশ্ব শান্তি ও ন্যায়সঙ্গত উন্নয়নের লক্ষ্যে বহুপাক্ষিক সহযোগিতার গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়।

তথ্যসূত্র: BRICS ওয়েবসাইট। [Link]
৪,৬০৫.
কোন বইয়ের জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার ২০২৫ প্রদান করা হয়?
  1. অরবিটাল
  2. হার্ট ল্যাম্প
  3. কাইরোস
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
আন্তর্জাতিক বুকার পুরস্কার ২০২৫:
- বানু মুশতাক এবং দীপা ভাস্তি ২০২৫ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন হার্ট ল্যাম্পের জন্য, যা এই পুরস্কার জিতে নেওয়া প্রথম ছোটগল্প সংকলন।
- কন্নড় ভাষা থেকে দীপা ভাস্তির অনুবাদ করা বানু মুশতাকের "হার্ট ল্যাম্প" বইটি ২০২৫ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কারের বিজয়ী, যা অনূদিত কথাসাহিত্যের জন্য বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পুরস্কার।
- আন্তর্জাতিক বুকার পুরস্কার অনুবাদের গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ, ৫০,০০০ পাউন্ড পুরস্কারের অর্থ লেখক এবং অনুবাদকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। - হার্ট ল্যাম্প গ্রামীণ ভারতের মুসলিম নারীদের জীবনযাত্রার উপর আলোকপাত করে, পুরুষতান্ত্রিক সম্প্রদায়ের মধ্যে তাদের অভিজ্ঞতা তুলে ধরে। 
- আইনজীবী এবং কর্মী বানু মুশতাক, ১৯৯০ এবং ২০২০ এর দশকে তার সাহায্য চেয়েছিলেন এমন নারীদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। 

উল্লেখ্য,
- ২০২৪ সালের বুকার বিজয়ী সামান্থা হার্ভে তার বিজ্ঞান-কল্পকাহিনী উপন্যাস অরবিটালের জন্য। 
- জেনি এরপেনবেকের লেখা কাইরোস, মাইকেল হফম্যান কর্তৃক অনূদিত , ২০২৪ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কারের বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে।

উৎস: বুকার প্রাইজ ওয়েবসাইট।
৪,৬০৬.
৪৬তম ASEAN শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?
  1. জাকার্তা
  2. ব্যাংকক
  3. নমপেন
  4. কুয়ালালামপুর
ব্যাখ্যা
• ৪৬তম ASEAN শীর্ষ সম্মেলন:
- মে, ২০২৫ সালে ৪৬তম ASEAN শীর্ষ সম্মেলন মালয়েশিয়ায়র কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে।
- এবারের সম্মেলনে ‘আসিয়ান কমিউনিটি ভিশন ২০৪৫’ এর আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে।
- এবারের আসরের মূল ফোকাস মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা ও দক্ষিণ চীন সাগর ইস্যুতে আলোচনা।

ASEAN:
- ASEAN-এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ (ব্যাংকক ঘোষণার মাধ্যমে)।
- প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- বর্তমান সদস্য দেশ: ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।

উৎস: ASEAN ওয়েবসাইট।
৪,৬০৭.
বর্তমানে বিশ্বে অনুমোদিত ডেঙ্গু রোগের টিকার সংখ্যা -
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
ব্যাখ্যা
ডেঙ্গু:
- ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা।
- Aedes Aegypti (এডিস এজিপটাই) প্রজাতির মশার কামড়ে ডেঙ্গু ছড়ায়।
- এছাড়াও এডিস এলবোপিকটাস মশার কামড়েও ডেঙ্গু রোগ ছড়াতে পারে।
- ভাইরাস সংক্রমণের তিন থেকে পনেরো দিনের মধ্যে সচরাচর ডেঙ্গু জ্বরের উপসর্গগুলো দেখা দেয়।
- ডেঙ্গু জ্বরের উপসর্গ: জ্বর, মাথাব্যথা, বমি, পেশিতে ও গাঁটে ব্যাথা এবং চর্মে ফুসকুড়ি।
- দুই থেকে সাত দিনের মাঝে সাধারণত ডেঙ্গু রোগী আরোগ্য লাভ করে।
- কিছু কিছু ক্ষেত্রে রোগটি মারাত্মক রক্তক্ষরী রূপ নিতে পারে যাকে ডেঙ্গু রক্তক্ষরী জ্বর বলা হয়।
- এর ফলে রক্তপাত হয়, রক্ত অনুচক্রিকার মাত্রা কমে যায় এবং রক্ত প্লাজমার নিঃসরণ ঘটে।
- ডেঙ্গু শক সিনড্রোমে রক্তচাপ বিপজ্জনকভাবে কমে যায়।
- ভাইরোলজিস্টরা জানিয়েছেন, বিশ্বে বর্তমানে ডেঙ্গুর দুটি ভ্যাকসিন রয়েছে, যেগুলো ইতোমধ্যে ২০টির মতো দেশে অনুমোদন পেয়েছে।
- এই টিকাগুলোর ডেঙ্গু প্রতিরোধ ক্ষমতা ৮০ শতাংশের বেশি।
- এসব টিকা প্রয়োগে ৯০ শতাংশ ব্যক্তি ডেঙ্গু আক্রান্ত হলেও হাসপাতাল পর্যন্ত যাওয়ার প্রয়োজন হয়নি।
- টিকা দুইটি হলো ডেঙ্গভ্যাক্সিয়া ও কিউডেঙ্গা।

উৎস: ২৬ জুলাই, ২০২৩, যুগান্তর।
৪,৬০৮.
২০২৫ সালে এশিয়া কাপ ক্রিকেটের ১৭তম আসরে কোন দল চ্যাম্পিয়ন হয়েছে?
  1. ভারত 
  2. পাকিস্তান 
  3. শ্রীলঙ্কা
  4. আফগানিস্তান
ব্যাখ্যা

এশিয়া কাপ ক্রিকেট-২০২৫:
- এটি এশিয়া কাপ ক্রিকেটের ১৭তম আসর।
- আয়োজক দেশ: সংযুক্ত আরব আমিরাত।
- অনুষ্ঠিত হয়: ৯ – ২৮ সেপ্টেম্বর, ২০২৫।
- অংশগ্রহণকারী দল: ৮টি।
- চ্যাম্পিয়ন: ভারত ।
- রানার আপ: পাকিস্তান।
- টুর্নামেন্টের সেরা খেলোয়াড়: অভিষেক শর্মা।
- সর্বাধিক রান সংগ্রহকারী: অভিষেক শর্মা। 
- সর্বাধিক উইকেটধারী: কুলদীপ যাদব।

উৎস: ICC Cricket ওয়েবসাইট।

৪,৬০৯.
সম্প্রতি ডি-৮ এর কততম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. ১১ তম
  2. ১২ তম
  3. ১৩ তম
  4. ১৪ তম
ব্যাখ্যা
২০২৪ সালের ডি-৮ শীর্ষ সম্মেলন:
- সম্প্রতি ১৯ ডিসেম্বর, ২০২৪ সালে ডি-৮ এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
- এটি ছিল ডি-৮ এর ১১ তম শীর্ষ সম্মেলন।
- মিশরের রাজধানী কায়রোতে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
- মিসর আয়োজিত অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশনের এই শীর্ষ সম্মেলনে মোট ৮টি উন্নয়নশীল দেশ অংশগ্রহন করে।
- অংশগ্রহনকারী দেশ: বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্ক।

ডি-৮:
- ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার জন্য একটি সংগঠন হল ডি-৮।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ জুন, ১৯৯৭ সালে।
- সদর দপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- বর্তমান মহাসচিব: ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।
- ৮টি দেশটি নিয়ে সংগঠনটি গঠিত। যথা -
• বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক।
- ডি-৮ অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশনের উদ্দেশ্য হল,
• বিশ্ব অর্থনীতিতে সদস্য রাষ্ট্রগুলোর অবস্থান উন্নত করা।
• বাণিজ্য সম্পর্কের বৈচিত্র্য আনা এবং নতুন সুযোগ সৃষ্টি করা।
• আন্তর্জাতিক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ বৃদ্ধি করা।
• জীবনযাত্রার মান উন্নত করা।

তথ্যসূত্র - D-৪ অফিসিয়াল ওয়েবসাইট ও ঢাকা পোস্ট।
৪,৬১০.
Interpol-এর বর্তমান মহাসচিব কে? [ডিসেম্বর, ২০২৪]
  1. আহমেদ নাসের আল-রাইসি
  2. জার্গেন স্টক
  3. অস্কার ড্রেসলার
  4. ভালডেসি উরকুইজা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

Interpol:

- Interpol-এর পূর্ণরূপ: International Criminal Police Organization.
- প্রতিষ্ঠিত হয়: ৭ সেপ্টেম্বর, ১৯২৩।
- প্রতিষ্ঠার স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া।
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।
- ইন্টারপোলের ভাষা: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি।
- সদস্য সংখ্যা: ১৯৬টি (সর্বশেষ সদস্য: পালাউ)।
- বর্তমান সভাপতি: আহমেদ নাসের আল-রাইসি (২০২১-২০২৫)।
- বর্তমান মহাসচিব: ভালডেসি উরকুইজা (ব্রাজিল)।

⇒ ইন্টারপোলের প্রধান উদ্দেশ্য হল আন্তর্জাতিক অপরাধ, যেমন মানবপাচার, মাদক চোরাচালান, সন্ত্রাসবাদ, যুদ্ধাপরাধ, আর্থিক অপরাধ, সাইবার অপরাধ, এবং অন্যান্য অপরাধের বিরুদ্ধে লড়াই করা।
= বিভিন্ন দেশের পুলিশের মধ্যে তথ্য ও সুরক্ষা সম্পর্কিত সহযোগিতা নিশ্চিত করা।
- ইন্টারপোল সদস্য রাষ্ট্রগুলোর পুলিশদের জন্য তথ্য আদান-প্রদান এবং আন্তর্জাতিক অপরাধ তদন্তে সহায়তা প্রদান করে।
- ইন্টারপোল আন্তর্জাতিকভাবে পলাতক অপরাধীদের ধরার জন্য "লাল নোটিশ" জারি করে, যা বিভিন্ন দেশকে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য সতর্ক করে।

উল্লেখ্য,
- ইন্টারপোলের ৯২তম সাধারণ অধিবেশন নভেম্ভর, ২০২৪-এ যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হয়েছে।
- সেখানে ভালডেসি উরকুইজা মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

উৎস: Interpol ওয়েবসাইট।
৪,৬১১.
ন্যাটোর সামরিক মহড়া ‘কোল্ড রেসপন্স ২০২২’ কোন দেশে অনুষ্ঠিত হয়?
  1. ক) সুইডেন
  2. খ) ফিনল্যান্ড
  3. গ) নরওয়ে
  4. ঘ) ডেনমার্ক
ব্যাখ্যা
১৪ মার্চ ২০২২ নরওয়েতে শুরু হয় ন্যাটোর সামরিক মহড়া। ইউরোপ ও উত্তর আমেরিকার ২৮টি দেশের ৩০ হাজার সেনা ‘কোল্ড রেসপন্স ২০২২’ নামের এ মহড়ায় অংশ নিয়েছে।

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
৪,৬১২.
বিগত ছয় দশকের মধ্যে প্রথমবারের মতো জনসংখ্যা কমেছে কোন দেশে?
  1. ক) জাপানে
  2. খ) চীনে
  3. গ) রাশিয়াতে
  4. ঘ) ভারতে
ব্যাখ্যা
• জনসংখ্যা কমেছে চীনে:
- ’বিগত ছয় দশকের মধ্যে প্রথমবারে মতো জনসংখ্যা কমেছে চীনে
- ২০২২ সালে দেশটির জনসংখ্যা অন্তত ৮ লাখ ৫০ হাজার কমেছে।
- চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস এ তথ্য জানিয়েছে।
- ১৯৬১ সালে চীনে কয়েক বছরব্যাপী মহাদুর্ভিক্ষের শেষ বছরে চীনে শেষবারের মতো জনসংখ্যা কমেছিল।
- এরপর ৬১ বছর পেরিয়ে ২০২২ সালে এসে দেশটির জনসংখ্যা প্রায় ৮ লাখ ৫০ হাজার কমলো।
- জনসংখ্যা কমে যাওয়ার হার ঠেকাতে চীনের সিচুয়ান প্রদেশে নাগরিকেরা এখন থেকে ইচ্ছা মতো সন্তান নিতে পারবেন।

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ।
৪,৬১৩.
KNOMAD-এর প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে প্রবাসী আয় প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান কত? (অক্টোবর, ২০২৪)
  1. ৫ম
  2. ৬ষ্ঠ
  3. ৭ম
  4. ৮ম
ব্যাখ্যা
প্রবাসী আয়:
- প্রকাশিত হয়: জুন, ২০২৪।
- প্রকাশক: বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত বহুপক্ষীয় ট্রাস্ট ফান্ড 'গ্লোবাল নলেজ পার্টনারশিপ অন মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্ট (KNOMAD)'।
- প্রতিবেদনের শিরোনাম: Migration and Development Brief 40.

⇒ প্রতিবেদন অনুযায়ী: প্রবাসী আয় প্রাপ্তিতে শীর্ষে থাকা দেশগুলো হলো:
১. ভারত,
২. মেক্সিকো,
৩. চীন,
৪. ফিলিপাইন,
৫. ফ্রান্স,
৬. পাকিস্তান,
৭. বাংলাদেশ,
৮. জার্মানি,
৯. গুয়াতেমালা,
১০. নাইজেরিয়া।

তথ্যসূত্র - KNOMAD ওয়েবসাইট।
৪,৬১৪.
২০২৫ সালে G-7 সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?
  1. যুক্তরাষ্ট্র
  2. কানাডা
  3. জার্মানি
  4. ইতালি
ব্যাখ্যা

- ২০২৫ সালে G-7 সম্মেলন কানাডা অনুষ্ঠিত হয়েছে।

• ২০২৫ সালের G-7 সামিট:

- সময়: ১৫ থেকে ১৭ জুন, ২০২৫।
- স্থান: কানাডার আলবার্টা প্রদেশের কানানাস্কিস।
- সভাপতি দেশ: কানাডা।
- এটি G7-এর ৫১তম শীর্ষ সম্মেলন।

G-7:
- ১৯৭৩ সালে G7 গঠনের উদ্যোগ নেয়া হয়।
- ১৯৭৫ সালে বিশ্বের শীর্ষস্থানীয় শিল্প দেশগুলির সরকার প্রধান এবং মন্ত্রীদের একত্রিত করে একটি অনানুষ্ঠানিক ফোরাম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এর কোন সদরদপ্তর নেই।
- G7 সদস্য হল ৭টি দেশ,
- কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য।

- ২০২৬ সালে G-7 সম্মেলন অনুষ্ঠিত হবে ফ্রান্সে।

উৎস: G-7  ওয়েবসাইট।

৪,৬১৫.
'অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০২৩' অনুসারে দক্ষিণ এশিয়ার শীর্ষদেশ কোনটি?
  1. ভারত
  2. নেপাল
  3. ভুটান
  4. বাংলাদেশ
ব্যাখ্যা
অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০২৩:

 অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০২৩ রিপোর্ট অনুসারে বিশ্বের দেশ সমূহ::
- শীর্ষদেশ : সিঙ্গাপুর
- সর্বনিম্ন (১৭৬তম) : উত্তর কোরিয়া।

যুক্তরাজ্যভিত্তিক হেরিটেজ ফাউন্ডেশন প্রকাশিত অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০২৩ রিপোর্ট অনুসারে দক্ষিণ এশিয়ার দেশ সমূহ:
- প্রথম : ভুটান (বিশ্বে ৯০তম)।
- দ্বিতীয় : বাংলাদেশ (বিশ্বে ১২৩তম)।
- তৃতীয় : ভারত (বিশ্বে ১৩১তম)।
- চতুর্থ : শ্রীলংকা (বিশ্বে ১৩৬তম)।
- পঞ্চম : নেপাল (বিশ্বে ১৪২তম)।
- ষষ্ঠ : পাকিস্তান (বিশ্বে ১৫২তম)।
- সপ্তম : মালদ্বীপ (বিশ্বে ১৬০তম)।

উৎস: হেরিটেজ ফাউন্ডেশন ওয়েবসাইট।
৪,৬১৬.
এনার্জি ট্রানজিশন ইনডেক্স-২০২৪ অনুসারে, কোন দেশ শীর্ষে রয়েছে?
  1. ফিনল্যান্ড
  2. ডেনমার্ক
  3. সুইডেন
  4. নরওয়ে
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

এনার্জি ট্রানজিশন ইনডেক্স-২০২৪:

- এনার্জি ট্রানজিশন ইনডেক্স হলো ১২০টি দেশকে তাদের শক্তি ব্যবস্থার কার্যকারিতা, সেইসাথে একটি নিরাপদ, টেকসই, সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য শক্তি ভবিষ্যতে রূপান্তরের জন্য তাদের প্রস্তুতির উপর ভিত্তি করে।
- প্রকাশিত হয়: জুলাই, ২০২৪।

⇒ এনার্জি ট্রানজিশন ইনডেক্স-২০২৪ অনুসারে শীর্ষ দেশ:
1. সুইডেন,
2. ডেনমার্ক,
3. ফিনল্যান্ড
4. সুইজারল্যান্ড,
5. ফ্রান্স,
6. নরওয়ে,
7. আইসল্যান্ড,
8. অস্ট্রিয়া,
9. এস্তোনিয়া, 
10. নেদারল্যান্ডস।

উৎস: World Economic Forum ওয়েবসাইট। [link]
৪,৬১৭.
'শারম আল শেখ' শহরে নিম্নের কোন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে?
  1. ক) COP-27
  2. খ) COP-28
  3. গ) COP-29
  4. ঘ) COP-26
ব্যাখ্যা
- ১ থেকে ১২ নভেম্বর ২০২১ সালে ২৬তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৬ অনুষ্ঠিত হয় স্কটল্যান্ডের গ্লাসগোতে।
- ৭ থেকে ১৮ নভেম্বর ২০২২ সালে ২৭তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৭ অনুষ্ঠিত হবে শারম আল শেখ, মিশর
- ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৩ সালে ২৮তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৮ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

উৎস: UNFCCC ওয়েবসাইট ও পত্রিকা রিপোর্ট।
৪,৬১৮.
সম্প্রতি, জার্মানির কততম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. ১২তম
  2. ১৯তম
  3. ২১তম
  4. ২৩তম
ব্যাখ্যা
জার্মানির সাধারণ নির্বাচন:
- জার্মানির ২১তম সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে ২৩ ফেব্রুয়ারি, ২০২৫।
- প্রায় সাড়ে ৮ কোটি মানুষের দেশ জার্মানিতে ভোটার প্রায় ৫ কোটি ৯২ লাখ।
- এবারের নির্বাচনে জার্মান পার্লামেন্টের ৬৩০টি আসনের জন্য ৪ হাজার ৫০৬ প্রার্থী ছিল।
- নির্বাচন শেষ হওয়ার পরপরই প্রাথমিক নির্বাচন সমীক্ষায় দেখা গেছে, নির্বাচনে ফ্রিডরিখ মের্ৎসের দল ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন জয়ী হয়েছে।
- নির্বাচনে রক্ষণশীল ক্রিশ্চিয়ান গণতান্ত্রিক ইউনিয়ন দল ২৯ শতাংশ (সিডিইউ ও সিএসইউ), কট্টরবাদী জার্মানির জন্য বিকল্প দল (এএফডি) ১৯ দশমিক ৫ শতাংশে এগিয়ে রয়েছে।

উল্লেখ্য,
- এবার নির্বাচনের আগের জরিপগুলোয় দেখা যায়, সবচেয়ে এগিয়ে রয়েছে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন।
- এরপর কট্টরবাদী জার্মানির জন্য বিকল্প দল। এরপর রয়েছে ক্ষমতাসীন জোট সরকারের বড় দল সামাজিক গণতান্ত্রিক দল।
- চতুর্থ অবস্থানে রয়েছে পরিবেশবাদী সবুজ দল।

তথ্যসূত্র- নিউজ প্রতিবেদন। [Link]
৪,৬১৯.
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে কতটি দেশ অংশগ্রহণ করবে?
  1. ৪৬ টি
  2. ৪২ টি
  3. ৪৮ টি
  4. ৫০ টি
ব্যাখ্যা

ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবলের ২৩ তম আসর অনুষ্ঠিত হবে।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ থেকে ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
- আয়োজক দেশ: ৩টি।
• মার্কিন যুক্তরাষ্ট্র,
• কানাডা এবং
• মেক্সিকো।

উল্লেখ্য,
- ফিফা- ২০২৬ বিশ্বকাপের বলের নাম ট্রায়োন্ডা।
- ট্রায়োন্ডা নামটি এসেছে দুটি শব্দ থেকে- ট্রাই ও ওন্ডা।
-  ট্রাই মানে তিন আর ওন্ডা মানে ঢেউ।
- বলে লাল, সবুজ ও নীল- এই তিন রঙের ঢেউ দিয়ে আয়োজক দেশগুলোকে বোঝানো হয়েছে।

উৎস: ফিফা ওয়েবসাইট।

৪,৬২০.
সম্প্রতি, কোন দেশে বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো চালু হয়েছে? [ডিসেম্বর, ২০২৪]
  1. জাপান
  2. জার্মানি
  3. সৌদি আরব
  4. দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো:

- ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদে চালু হয়েছে বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো।
- এটি মোট ৮৫টি মেট্রো স্টেশন নিয়ে গঠিত।
- এর মোট দৈর্ঘ্য ১৭৬ কিলোমিটার (১০৯ মাইল)।
- এর মাধ্যমে রিয়াদের মূল প্রাণকেন্দ্র, ব্যবসায়িক কেন্দ্রগুলো এবং দর্শনীয় স্থানগুলোতে যাতায়াত করা যাবে।
- রিয়াদ মেট্রোর ছয়টি রুটের মধ্যে ১ ডিসেম্বর প্রথম ধাপে তিনটি রুট খুলে দেওয়া হয়েছে।
- আগামী জানুয়ারিতে চতুর্থটি এবং পরবর্তীতে আরও দুটি রুট খুলে দেওয়া হবে।
- পুরোপুরি চালু হলে রিয়াদ মেট্রো নেটওয়ার্ক প্রতিদিন ৩.৬ মিলিয়ন যাত্রী পরিবহন করতে পারবে।

তথ্যসূত্র: The Business Standard প্রতিবেদন। [Link]
৪,৬২১.
হংকং এর বর্তমান প্রধান নির্বাহী কে?
  1. ক) চুং সি
  2. খ) ইয়াসিয়াং
  3. গ) জন লি
  4. ঘ) জন কেরী
ব্যাখ্যা
• হংকং এর বর্তমান প্রধান নির্বাহী জন লি। 

- চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যারি লামের স্থলাভিষিক্ত হয়েছেন সেখানকার সাবেক নিরাপত্তা প্রধান জন লি।
- অঞ্চলটির সাবেক প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছিলেন ক্যারি লাম।

সূত্র: দৈনিক ইনকিলাব। 
৪,৬২২.
স্কাইট্র্যাক্সের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সেরা বিমানবন্দর কোনটি?
  1. চাঙ্গি
  2. নারিতা
  3. ইনচন
  4. জুরিখ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

২০২৩ সালে বিশ্বের সেরা বিমানবন্দর:
Skytrax এর বিচারে ২০২৩ সালের জন্য বিশ্বের শীর্ষ ১০ বিমানবন্দর
১. সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর,
২. হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর,
৩. টোকিও আন্তর্জাতিক বিমানবন্দর (হানেদা),
৪. ইঞ্চিওন আন্তর্জাতিক বিমানবন্দর,
৫. প্যারিস চার্লস ডি গল বিমানবন্দর,
৬. ইস্তাম্বুল বিমানবন্দর,
৭. মিউনিখ বিমানবন্দর,
৮. জুরিখ বিমানবন্দর,
৯. নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর,
১০. মাদ্রিদ-বরাজাস বিমানবন্দর।

সূত্র : সিএনএন।

৪,৬২৩.
মালালা ইউসুফজাই ও কৈলাশ সত্যার্থী নোবেল পুরস্কার পেয়েছেন কোন ক্ষেত্রে?
  1. ক) সাহিত্যে
  2. খ) শান্তিতে
  3. গ) চিকিৎসায়
  4. ঘ) অর্থনীতিতে
ব্যাখ্যা
• মালালা ইউসুফজাই ও কৈলাশ সত্যার্থী নোবেল পুরস্কার পেয়েছেন শান্তিতে। 

• ২০১৪ সালের জন্য নোবেল শান্তি পুরষ্কারে ভূষিত হলেন কৈলাস সত্য‌ার্থী।
- একই সঙ্গে পাকিস্তানি নারীশিক্ষাকর্মী মালালা ইউসুফজাই - ও নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন।
- কৈলাস সত্য‌ার্থী ভারতের পঞ্চম নোবেল প্রাইজ বিজয়ী।
- মাদার টেরিজার পর দ্বিতীয় ভারতীয় হিসাবে তিনি নোবেল শান্তি পুরষ্কার পেলেন।

সূত্র: ডয়চে ভেলে।
৪,৬২৪.
২০২৩ সালের 'নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন' কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. সৌদি আরব
  2. যুক্তরাষ্ট্র
  3. যুক্তরাজ্য
  4. ইরান
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

◉ ২০২৩ নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন:
- ২০২৩ সালের 'নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন' সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে।
- ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদর দপ্তরের সমন্বয়ে সৌদি আরব ৬-৮ নভেম্বর এই সম্মেলনের আয়োজন করেছে।
- সম্মেলনে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা হয়।
- এ উপলক্ষে ‘জেদ্দা ডকুমেন্ট অব উইমেন ইন ইসলাম’ শীর্ষক একটি প্রকাশনা প্রকাশিত হয়।
- ২০২৩ সালের মার্চ মাসে মৌরিতানিয়ায় অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৪৯তম অধিবেশনে ইসলামে নারীদের ওপর একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বান জানানো হয়।
- ওআইসি জেনারেল সেক্রেটারিয়েটের সাথে সমন্বয় করে সৌদি আরব এটি আয়োজন করার প্রস্তাবকে স্বাগত জানায়।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছেন।

উৎস: বাংলাদেশ সংবাদ সংস্থা।
৪,৬২৫.
ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস কত তারিখে ইসরায়েলে হামলা চালায়?
  1. ৩ অক্টোবর, ২০২৩
  2. ৭ অক্টোবর, ২০২৩
  3. ১৭ অক্টোবর, ২০২৩
  4. ২০ অক্টোবর, ২০২৩
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ৭ অক্টোবর, ২০২৩ তারিখে ইসরায়েলে হামলা চালায়।

হামাস কর্তৃক ইসরায়েল অভিযান:

- ৭ অক্টোবর, ২০২৩ ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়।
- সাতই অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালা
- গাজা উপত্যকা থেকে হামাস কর্তৃক ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের নাম 'অপারেশন আল-আকসা ফ্লাড'।
- ইসরায়েলে হামাস হামলা চালানোর পরপরই গাজা উপত্যকা লক্ষ্য করে বিমান হামলা চালাতে শুরু করে তেল আবিব।
- আনুষ্ঠানিক স্থল অভিযান বা যুদ্ধের দ্বিতীয় পর্যায়ের ঘোষণা আসে ২৮শে অক্টোবর, অর্থাৎ হামলা শুরুর ২১ দিন পর।
- মানবিক সহায়তার জন্য গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে ২৭শে অক্টোবর একটি প্রস্তাব পাস হয়।
- এ সময় প্রস্তাবের পক্ষে ১২০টি দেশ এবং বিপক্ষে ১৪টি দেশ ভোট দেয়।
- এছাড়া ভোটদানে বিরত ছিল ৪৫টি সদস্য দেশ।

উল্লেখ্য,
- আল আকসা মসজিদ জেরুজালেমে অবস্থিত।
- হামাস সদস্য ইজেত আল-রাশক জানান, আল-আকসা মসজিদে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবে তারা লড়ছেন।

উৎস: i) ৮ অক্টোবর, ২০২৩, বিবিসি বাংলা।
         ii) ৭ নভেম্বর, ২০২৩, বিবিসি বাংলা।
৪,৬২৬.
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত ২০২০ সালের দুর্নীতি ধারণা সূচক রিপোর্টে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
  1. নাইজার
  2. আফগানিস্তান
  3. সোমালিয়া
  4. মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র
ব্যাখ্যা
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত Corruption Perceptions Index-2020 অনুসারে বিশ্বের সর্বাধিক দুর্নীতিগ্রস্ত দেশসমূহ:
- ১৭৯তম : সোমালিয়া ও দ. সুদান
- ১৭৮তম : সিরিয়া
- ১৭৬তম : ইয়েমেন ও ভেনেজুয়েলা।
সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশসমূহ:
- প্রথম : ডেনমার্ক ও নিউজল্যান্ড
- তৃতীয় : ফিনল্যান্ড, সিঙ্গাপুর, সুইডেন এবং সুইজারল্যান্ড।
- বাংলাদেশের অবস্থান : ১৪৬তম (উর্ধ্বক্রম) এবং ১২তম (নিম্নক্রম)।
- বাংলাদেশের স্কোর : ২৬।
(তথ্যসূত্র: দুর্নীতি ধারণা সূচক-২০২০)
৪,৬২৭.
হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ হবেন কে? [নভেম্বর,২০২৪]
  1. মেলানিয়া ট্রাম্প
  2. সুসি উইলস
  3. জিল উইলস
  4. ন্যান্সি ডেভিস রিগ্যান
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ:
- হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে সুসি উইলসের নাম ঘোষণা করলেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- ৬৭ বছর বয়সী সুসি হবেন হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ।
- হোয়াইট হাউসের চিফ অব স্টাফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বাররক্ষক (গেটকিপার) হিসেবে কাজ করেন।
- তার সাধারণত অনেক প্রভাব থাকে। তিনি হোয়াইট হাউসের কর্মীদের পরিচালনা করেন।
- প্রেসিডেন্টের বিভিন্ন কাজের সময়সূচি নির্ধারণ করেন।
- সরকারের অন্যান্য বিভাগ ও আইনপ্রণেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন।

উল্লেখ্য, 
 - ৫ নভেম্বর ২০২৪ সালে ৩১২টি ইলেকটোরাল ভোট পেয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয় ডোনাল্ড ট্রাম্প।
- রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
- ২০২৪ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রানিংমেট হলো জেডি ভ্যান্স। 
- তিনি ২০২৫ সালের ২০ জানুয়ারি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।
- এর আগে ২০২৫ সালের ৬ জানুয়ারি কংগ্রেস চেম্বারে সভায় ইলেকটোরাল কলেজ ভোটের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হবে।

এছড়াও, 
- তিনি একজন ধনাঢ্য ব্যবসায়ী, বিনিয়োগকারী, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, লেখক হিসেবে আলোচিত।
- তিনি দ্য ট্রাম্প অর্গানাইজেশ্যানের পরিচালক এবং ট্রাম্প এন্টারটেইনম্যান্ট রিসোর্টের প্রতিষ্ঠাতা।
- তার আত্মজীবনীমূলক বইয়ের নাম - Trump: The Art of the Deal।

তথ্যসূত্র: The White House (.gov) ওয়েবসাইট ও প্রথম আলো।
৪,৬২৮.
Which country has launched the 'Commercial Arms Transfer (CAT)'?
  1. ক) USA
  2. খ) India
  3. গ) Russia
  4. ঘ) China
ব্যাখ্যা
Commercial Arms Transfer (CAT):
- বাণিজ্যিক অস্ত্র স্থানান্তর (CAT) নীতি চালু করেছে যুক্তরাষ্ট্র।
- মার্কিন যুক্তরাষ্ট্র দুটি মূল অস্ত্র হস্তান্তর প্রোগ্রাম ব্যবহার করে: একটি হচ্ছে সরাসরি বাণিজ্যিক বিক্রয়, যেখানে একটি মার্কিন কর্পোরেশন এবং একটি বিদেশী ক্রেতা বিক্রয়ের জন্য আলোচনা করে এবং আরেকটি হচ্ছে বিদেশী সামরিক বিক্রয়, যেখানে মার্কিন সরকার এবং একটি বিদেশী সরকার একটি ক্রয় চুক্তি নিয়ে আলোচনা করে।

উৎস: US. Government Accountability office.
৪,৬২৯.
বিশ্বে প্রথম এক ডোজের ডেঙ্গুর টিকা অনুমোদন দিয়েছে কোন দেশ?
  1. ফ্রান্স
  2. ব্রাজিল
  3. দক্ষিণ আফ্রিকা
  4. সুইজারল্যান্ড
ব্যাখ্যা

এক ডোজের ডেঙ্গুর টিকা:
- বিশ্বে প্রথম এক ডোজের ডেঙ্গুর টিকা অনুমোদন দিয়েছে ব্রাজিল।
- ২৬ নভেম্বর, ২০২৫  ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ এই টিকার অনুমোদন দিয়ে একে ‘ঐতিহাসিক অর্জন’ অভিহিত করেছেন।
- ব্রাজিলের স্বাস্থ্য খাত নিয়ন্ত্রণকারী সংস্থা এনভিসা ১২ থেকে ৫৯ বছর বয়সী ব্যক্তিদের শরীরে বুটানটান–ডিভি নামের টিকাটি ব্যবহারের অনুমোদন দিয়েছে।
- এই টিকা তৈরি করেছে ব্রাজিলের সাও পাওলোতে অবস্থিত প্রতিষ্ঠান বুটানটান ইনস্টিটিউট।
- এই টিকা উৎপাদনের জন্য চীনের কোম্পানি উসিবায়োলোজিক্স–এর সঙ্গে একটি চুক্তি করেছে ব্রাজিল।

উল্লেখ্য,
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে শুধু টিএকে–০০৩ নামে ডেঙ্গুর একটি টিকা আছে।
- এই টিকার দুই ডোজ নিতে হয় তিন মাসের ব্যবধানে।

উৎস: প্রথম আলো। 

৪,৬৩০.
'বোর্ড অব পিস' কী?
  1. নোবেল শান্তি পুরস্কার মনোনয়ন সংক্রান্ত বোর্ড
  2. জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীদের পরিচালনা সংক্রান্ত বোর্ড
  3. জাতিসংঘের সংঘাত-পরবর্তী দেশগুলোর শান্তি-প্রক্রিয়া তদারকি সংস্থা
  4. গাজা পুনর্গঠনে গঠিত বোর্ড
ব্যাখ্যা

'বোর্ড অব পিস':
- গাজা পুনর্গঠনে গঠিত বোর্ড।
- গাজার জন্য 'বোর্ড অব পিস' এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নাম ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন।
- সময়: ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে। 
- গাজায় যুদ্ধ অবসানে মার্কিন সমর্থিত পরিকল্পনার দ্বিতীয় ধাপ হিসেবে একটি 'বোর্ড অব পিস' গঠন করা হয়েছে বলে ঘোষণা করেছেন।
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ১০ অক্টোবর মার্কিন সমর্থিত এই শান্তি পরিকল্পনা কার্যকর হয়।
- এর মাধ্যমে হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি এবং ইসরায়েল ও হামাসের মধ্যে লড়াইয়ের অবসান ঘটে।

উৎস: বিবিসি নিউজ।

৪,৬৩১.
২০২৩ সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে সর্বনিম্ন দেশ-
  1. বেলারুশ
  2. চীন
  3. মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
  4. এস্তোনিয়া
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বিশ্ব ক্ষুধা সূচক:
- 'গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (বিশ্ব ক্ষুধা সূচক) ২০২৩' ১২ অক্টোবর, ২০২৩ তারিখে প্রকাশিত হয়।
- প্রতি বছর আয়ারল্যান্ডভিত্তিক সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড ও জার্মানভিত্তিক ভেল্ট হ্যুঙ্গার হিলফে যৌথভাবে এই সূচক প্রকাশ করে।
- একটি দেশে অপুষ্টির মাত্রা, পাঁচ বছরের কম বয়সী শিশুদের উচ্চতা অনুযায়ী কম ওজন, পাঁচ বছরের কম বয়সী শিশুদের বয়স অনুযায়ী কম উচ্চতা এবং শিশুমৃত্যুর হার হিসাব করে ক্ষুধার মাত্রা নির্ধারণ করা হয়।

• সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে বেলারুশ, বসনিয়া-হার্জেগোভিনা, চিলি, চীন, ক্রোয়েশিয়া, এস্তোনিয়া।
• সূচকে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে দক্ষিণ সুদান, বুরুন্ডি, সোমালিয়া, মাদাগাস্কার ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র।

উৎস: 
গ্লোবাল হাঙ্গার ইনডেক্স রিপোর্ট এবং প্রথম আলোম পত্রিকা রিপোর্ট।
৪,৬৩২.
জাতিসংঘ ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট- ২০২৪ অনুযায়ী বাংলদেশের অবস্থান কততম? (জুলাই, ২০২৫)
  1. ১২৮ তম
  2. ১৩১ তম
  3. ১৩৪ তম
  4. ১৩৯ তম
ব্যাখ্যা
জাতিসংঘ ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট- ২০২৪:
- ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করে জাতিসংঘ।
- জাতিসংঘের উদ্যোগে সুখী দেশের তালিকা করার ক্ষেত্রে মানুষের সুখের নিজস্ব মূল্যায়ন, সেই সঙ্গে অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির ওপর ভিত্তি করে শূন্য থেকে ১০ সূচকে নম্বর পরিমাপ করা হয়। পাশাপাশি প্রতিটি দেশের মানুষের ব্যক্তিগত সুস্থতার অনুভূতি, ব্যক্তিগত স্বাধীনতা, উদারতা, জিডিপি ও দুর্নীতির মাত্রা বিবেচনায় নেয়া হয়।
- বাংলাদেশের অবস্থান ১৩৪ তম।

⇒ সবচেয়ে সুখী দেশ সমূহ:
• ১ম অবস্থানে আছে - ফিনল্যান্ড।
• ২য় অবস্থানে আছে - ডেনমার্ক।
• ৩য় অবস্থানে আছে - আইসল্যান্ড।
• ৪র্থ অবস্থানে আছে - সুইডেন।
• ৫ম অবস্থানে আছে - নেদারল্যান্ডস।
• ৬ষ্ঠ অবস্থানে আছে - কোস্টারিকা।
• ৭ম অবস্থানে আছে - নরওয়ে।
• ৮ম অবস্থানে আছে - ইসরায়েল।
• ৯ম অবস্থানে আছে - লুক্সেমবার্গ।
• ১০ম অবস্থানে আছে - মেক্সিকো।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
৪,৬৩৩.
সম্প্রতি (৯ জুন, ২০২৪) কোন দেশ গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার উপর জাতিসংঘে ভোট আয়োজনের অনুরোধ করে?
  1. যুক্তরাষ্ট্র
  2. তুরষ্ক
  3. ফ্রান্স
  4. চীন
ব্যাখ্যা
সম্প্রতি যুক্তরাষ্ট্র গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার উপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোট আয়োজনের অনুরোধ করে।

জো বাইডেনের গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা
প্রেসিডেন্ট জো বাইডেনের গাজা যুদ্ধবিরতি পরিকল্পনায় এর আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সমর্থন চেয়েছিল যুক্তরাষ্ট্র। এবার খসড়া ওই পরিকল্পনার ওপর নিরাপত্তা পরিষদে ভোট আয়োজনের অনুরোধ করেছে দেশটি।
৯ জুন, ২০২৪; রোববার মার্কিন প্রতিনিধিদলের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয় বলে জানায় এএফপি।
গত ৩১ মে বাইডেন প্রশাসন নতুন একটি গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা ঘোষণা করে। বাইডেন নিজে এ পরিকল্পনার রূপরেখা প্রণয়ন করেছেন।

তিন স্তরের এ পরিকল্পনায় ,
১.গাজায় চলমান রক্তক্ষয়ী যুদ্ধের পরিসমাপ্তি,
২.সেখানে পুরোদমে ত্রাণ সরবরাহ শুরু,
৩.হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তি,
৪.এ উপত্যকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও
৫.হামাসমুক্ত ফিলিস্তিন ভূখণ্ড পুনর্গঠনের কথা বলা হয়েছে।

সূত্র-প্রথম আলো, ১০ জুন ২০২৪।
৪,৬৩৪.
কোন সংস্থা থেকে পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পদক 'Champion of the Earth' প্রদান করা হয়?
  1. ক) IPCC
  2. খ) UNFCCC
  3. গ) UNEP
  4. ঘ) UNESCO
ব্যাখ্যা
জাতিসংঘ পরিবেশ কর্মসূচী (UNEP):
UNEP - এর পূর্ণরূপ United Nations Environment Programme বা জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ।
- প্রতিষ্ঠার পর থেকেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী নির্মাণের উদ্দেশ্যে পরিবেশগত এজেন্ডা নির্ধারণ ও বাস্তবায়নে UNEP নেতৃত্ব দিয়ে যাচ্ছে।
- প্রতিষ্ঠা -- ৫ জুন, ১৯৭২ সাল
- সদরদপ্তর -- নাইরোবি, কেনিয়া
- পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পদক - Champion of the Earth প্রদান করা হয় এই সংস্থা থেকে।

উৎসঃ জাতিসংঘ ও UNEP ওয়েবসাইট।
৪,৬৩৫.
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি- ২০২৫ এর রানার্স আপ দল কোনটি?
  1. ইংল্যান্ড
  2. অস্ট্রেলিয়া
  3. দক্ষিণ আফ্রিকা
  4. নিউজিল্যান্ড
ব্যাখ্যা
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি- ২০২৫:
- এটি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর।
- টুর্নামেন্ট শুরু হয়: ১৯ ফেব্রুয়ারি, ২০২৫।
- ফাইনাল ম্যাচ: ০৯ মার্চ, ২০২৫।
- অংশগ্রহণকারী দল: ৮টি। যথা:
• বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান।
- চ্যাম্পিয়ন দল: ভারত।
- রানার্স আপ: নিউজিল্যান্ড।
- ম্যান অব দ্যা ফাইনাল: রোহিত শর্মা।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: রাচিন রবীন্দ্র।
- সবচেয়ে বেশি রান: রাচিন রবীন্দ্র।
- সবচেয়ে বেশি উইকেট: ম্যাট হেনরি।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট।
৪,৬৩৬.
বাংলাদেশ কোন সালে আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়?
  1. ক) ১৯৯৫
  2. খ) ১৯৯৬
  3. গ) ১৯৯৭
  4. ঘ) ১৯৯৮
ব্যাখ্যা

১২ এপ্রিল, ১৯৯৭-
কার্লসবার্গ আইসিসি ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়।
পুরো টুর্নামেন্টে অপরাজিত ছিল আকরাম খানের নেতৃত্বাধীন লাল-সবুজের প্রতিনিধিরা।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‍টুর্নামেন্টটি ছিল ১৯৯৯ ক্রিকেট বিশ্বকাপের বাছাইপর্ব।
এতে কেনিয়া এবং প্রথমবারের মত বাংলাদেশ ও স্কটল্যান্ড বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।
উৎসঃ বিভিন্ন পত্র-পত্রিকা।

৪,৬৩৭.
’পিপলস মুজাহিদিন অর্গানাইজেশন’ কোন দেশের বামপন্থী সশস্ত্র গোষ্ঠী ছিল?
  1. ইরাক
  2. ইরান 
  3. সিরিয়া
  4. তুরস্ক
ব্যাখ্যা

পিপলস মুজাহিদিন অর্গানাইজেশন:
 
• ইরানে একসময় শক্তিশালী বামপন্থী সশস্ত্র গোষ্ঠী ছিল পিপলস মুজাহিদিন অর্গানাইজেশন।

• ১৯৭০–এর দশকে গোষ্ঠীটি শাহ সরকারের স্থাপনা ও মার্কিন লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালায়।
• গোষ্ঠীটি বিপ্লবী সরকার উৎখাতের পক্ষে ছিল।
• গোষ্ঠীটির ফারসি নাম মুজাহিদিন-এ খালক অর্গানাইজেশন।
• ১৯৭৯ সালে শাহকে উৎখাতের সময় অন্যান্য গোষ্ঠীর সঙ্গে কাজ করেছিল, পরে মতবিরোধ হয়।
• ১৯৮০–৮৮ সালের ইরান-ইরাক যুদ্ধে ইরাকের পক্ষ নেওয়ায় ইরানে তাদের শত্রু বাড়ে।
• তাদের সাবেক নেতা মাসুদ রাজাভি বহু বছর নির্বাসনে; জনসমক্ষে দেখা যায় না।
• তাদের বর্তমান নেত্রী মরিয়ম রাজাভি।
• ইরানের ভেতরে তাদের কার্যক্রমের স্পষ্ট চিহ্ন এখন খুব কম।
• তবে তারা জাতীয় প্রতিরোধ পরিষদ (NCRI)-এর মূল শক্তি।
• NCRI-এর পশ্চিমা দেশে সক্রিয় উপস্থিতি রয়েছে।

উৎস: প্রথম আলো।

৪,৬৩৮.
অর্থনীতিতে ২০২৩ সালে নোবেল পুরস্কার পেয়েছেন কে?
  1. ক্যাটালিন কারিকো
  2. ক্লডিয়া গোল্ডিন
  3. ড্রু ওয়েইসম্যান
  4. অ্যান হুইলেয়ার
ব্যাখ্যা
অর্থনীতিতে নোবেল ২০২৩:

- অর্থনীতিতে ২০২৩ সালে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক 'ক্লডিয়া গোল্ডিন'।
- শ্রম বাজারে নারীর ভূমিকা সম্পর্কে নতুন ধারণা এনে দেওয়ার স্বীকৃতি হিসেবে এ বছরের অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য তাকে মনোনীত করে নোবেল কমিটি।
- ক্লডিয়া গোল্ডিন ১৯৪৬ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্মগ্রহন করেন।
- কর্নেল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, যেখানে তিনি ১৯৬৭ সালে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন।
-  শিকাগো বিশ্ববিদ্যালয়ে তিনি ১৯৭২ সালে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
- প্রথম নারী হিসেবে ১৯৯০ সালে তিনি হার্ভার্ডে অর্থনীতিতে একটি স্থায়ী অধ্যাপকের পদ লাভ করেন।

তথ্যসূত্র - Britannica.com
৪,৬৩৯.
'অপারেশন আল-আকসা ফ্লাড' কোন গোষ্ঠীর নেতৃত্বে শুরু হয়?
  1. হিজবুল্লাহ
  2. আমান
  3. হামাস
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
অপারেশন আল-আকসা ফ্লাড:
- গাজা উপত্যকা থেকে নতুন অভিযানের ঘোষণা দিয়েছে হামাস কর্তৃক ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের নাম 'অপারেশন আল-আকসা ফ্লাড'।
- বস্তুত বন্যার জলের মতই সশস্ত্র হামাস বাহিনী ঢুকে পড়েছে ইসরায়েলের মূল ভূখণ্ডে।
- এর আগে ২০২১ সালে ইসরায়েল ও হামাসের মধ্যে ১১ দিন ধরে সংঘাত চলেছিল।

উল্লেখ্য,
- আল আকসা মসজিদ জেরুজালেমে অবস্থিত।
- এটি মুসলমানদের দ্বিতীয় কিবলা নামে পরিচিত।
- হামাস সদস্য ইজেত আল-রাশক জানান, আল-আকসা মসজিদে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবে তারা লড়ছেন।
- ইহুদিদের উৎসব পর্বের শেষ দিনে এই আঘাত হেনেছে হামাস।
- ইসরায়েলের বন্দর শহর তেল আবিবের উত্তরে পর্যন্ত রকেট হামলা করা হয়েছে।
- সেই সাথে হামাসের সশস্ত্র বাহিনী ঢুকে পড়েছে ইসরায়েলের দক্ষিণে।

হামাস কর্তৃক ইসরায়েল অভিযান:
- ৭ অক্টোবর, ২০২৩ ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়।
- সাতই অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালা
- গাজা উপত্যকা থেকে হামাস কর্তৃক ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের নাম 'অপারেশন আল-আকসা ফ্লাড'।

উৎস: ৮ অক্টোবর, ২০২৩, বিবিসি বাংলা।
৪,৬৪০.
সম্প্রতি, পাকিস্তান, আফগানিস্তান, চীনের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় কোথায়? [মে, ২০২৫]
  1. বেইজিং, চীন
  2. কাবুল, আফগানিস্তান
  3. ইসলামাবাদ, পাকিস্তান
  4. তাসখন্দ, উজবেকিস্তান
ব্যাখ্যা
ত্রিপক্ষীয় বৈঠক:
- আফগানিস্তানের রাজধানী কাবুলে গত ৯-১০ মে, ২০২৫ ত্রিপক্ষীয় বৈঠক করেছেন পাকিস্তান, চীন ও আফগানিস্তানের প্রতিনিধিরা।
- আফগানিস্তানের অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এ বৈঠকের আয়োজন করেন।
- অনুষ্ঠিত এই ত্রিপক্ষীয় বৈঠকে আঞ্চলিক অর্থনীতি ও নিরাপত্তা-সংক্রান্ত বিষয়গুলোর ওপর জোর দেওয়া হয়েছে।
- এতে আঞ্চলিক পুনর্বিন্যাস এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) প্রকল্পটি আফগানিস্তানে সম্প্রসারণের বিষয়ে একমত হয়েছে তিন দেশ।

উল্লেখ্য,
- ২০১৭ সালে পাকিস্তান, চীন ও আফগানিস্তানের মধ্যে একটি ত্রিপক্ষীয় সংলাপের কাঠামো গঠন করা হয়েছিল।
- এর লক্ষ্য ছিল অর্থনীতির সমন্বয়, সন্ত্রাসবিরোধী পদক্ষেপে পারস্পরিক সহযোগিতা এবং রাজনৈতিক আস্থা বৃদ্ধি করা।

তথ্যসূত্র: নিউজ রিপোর্ট। [link]
৪,৬৪১.
সম্প্রতি 'Will for Peace 2026' নামের যৌথ নৌ মহড়া কোন দেশে অনুষ্ঠিত হয়?
  1. চীন
  2. রাশিয়া
  3. ইরান
  4. দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা

Will for Peace 2026:
- ২০২৬ সালের জানুয়ারি ১০ তারিখে দক্ষিণ আফ্রিকার কেপটাউনের সাইমনস টাউনে 'Will for Peace 2026' নামের যৌথ নৌ মহড়া শুরু হয়।
- এতে অংশগ্রহণ করেছে BRICS সদস্য দেশগুলো: চীন, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকা।
- এই মহড়ার মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক নৌপথ ও সামুদ্রিক অর্থনৈতিক কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করা এবং অংশগ্রহণকারী দেশের নৌসেনাদের মধ্যে সামরিক সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধি করা।

তথ্যসূত্র: চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

৪,৬৪২.
২০২৬ সালে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী পরিচালিত অভিযানের নাম কী?
  1. অপারেশান ডেজার্ট স্টর্ম
  2. অপারেশান রেড স্টর্ম
  3. অপারেশান এপিক ফিউরি 
  4. অপারেশান ব্লু থান্ডার
ব্যাখ্যা

- ইরানের ওপর যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা হামলা করে ২৮ ফেব্রুয়ারি ২০২৬।
- যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই অভিযানের নাম দিয়েছে ‘এপিক ফিউরি’ (EPIC FURY)।
- ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র লঞ্চারকে লক্ষ্য করে হামলা হয়েছে।
- মূলত পারমানবিক ইস্যু এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার করার লক্ষে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এর সাথে ইরানের দীর্ঘ দিনের বিরোধ রয়েছে।
- যুক্তরাষ্ট্র সব সময় অভিযোগ করে আসছিলো যে, ইরানে তাদের পারমাণবিক কর্মসূচী চালিয়ে নিচ্ছে।
- অপর দিকে ইরান যুক্তরাষ্ট্রে অভিযোগ বরাবরের মত প্রত্যাখ্যান করে আসছে।

- প্রথম হামলাটি ছিল জুন মাসে। তখন ওয়াশিংটন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ধারাবাহিক আক্রমণ চালায়।

উৎস: বিবিসি।

৪,৬৪৩.
'গ্রোক-৩' এর প্রবর্তক কে?
  1. মার্ক জুকারবার্গ
  2. স্যাম অল্টম্যান
  3. এলন মাস্ক
  4. হুয়ান জেনসেন
ব্যাখ্যা
• Grok-3:
- Grok-3 হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-ভিত্তিক চ্যাটবট, যা Elon Musk-এর প্রতিষ্ঠিত xAI কোম্পানির তৈরি।
- এটি Grok AI সিরিজের সর্বশেষ সংস্করণ, যা আগের সংস্করণগুলোর তুলনায় আরও বেশি উন্নত এবং দ্রুত।
- Grok-3 মূলত X (আগের Twitter) প্ল্যাটফর্মের সঙ্গে সংযুক্ত এবং এটি ChatGPT বা Google Gemini-এর মতো AI অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে।
- এলন মাস্ক xAI প্রতিষ্ঠা করেন ২০২৩ সালে, AI গবেষণা এবং প্রতিযোগিতামূলক AI প্রযুক্তি উন্নয়নের উদ্দেশ্যে।

উৎস: গ্রোক ওয়েবসাইট।
৪,৬৪৪.
১৫তম জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) প্যারিস, ফ্রান্স
  2. খ) নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  3. গ) লন্ডন, যুক্তরাজ্য
  4. ঘ) মন্ট্রিল, কানাডা
ব্যাখ্যা
• জাতিসংঘ জীববৈচিত্র্য সম্মেলনে (COP-15):
- কানাডার দ্বিতীয় জনবহুল শহর মন্ট্রিলে গত ৭ থেকে ১৯ ডিসেম্বর, ২০২২ ১৫তম বিশ্ব জীববৈচিত্র্য শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- আলোচনায় তিনটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল—জীববৈচিত্র্য ফ্রেমওয়ার্ক কতটা উচ্চাভিলাষী হওয়া উচিত, কীভাবে অর্থায়ন করা হবে এবং কীভাবে অগ্রগতি মূল্যায়ন ও স্বচ্ছ প্রতিবেদন নিশ্চিত করা যায়।
- সম্মেলনের ২৩টি লক্ষ্যমাত্রার অন্যতম হচ্ছে, ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশ ভূমি ও জলভাগ সংরক্ষণ।
- এই সম্মেলন ‘কপ ১৫’ নামেই পরিচিত, যা প্রকৃতপক্ষে জাতিসংঘের জীববৈচিত্র্য বিষয়ক পঞ্চদশ শীর্ষ সম্মেলন।
===================

- জীববৈচিত্র্য বিষয়ক ও জলবায়ু পরিবর্তন বিষয়ক দুটি আন্তর্জাতিক সম্মেলনকেই সংক্ষিপ্তভাবে ‘কপ’ বলা হয়।
- জলবায়ু সম্মেলন বিষয়ক ‘কপ’ হচ্ছে ‘কনফারেন্স অব দ্য পার্টিজ টু দ্য ইউএন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ’-এর সংক্ষিপ্ত রূপ।
- আর জীববৈচিত্র্য সম্মেলন বিষয়ক ‘কপ’-এর পূর্ণরূপ হচ্ছে, ‘কনফারেন্স অব দ্য পার্টিজ টু দ্য ইউএন কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভারসিটি’।
======================
- ১৯৯৪ সালে জীববৈচিত্র্য বিষয়ক কপ-এর প্রথম সম্মেলন (কপ১) নাসাইয়ে (বাহামাসের রাজধানী) অনুষ্ঠিত হয়েছিল।
- ২০০০ সালের পর থেকে এটি দুই বছর পর পর অনুষ্ঠিত হওয়ার নিয়ম করা হয়েছে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ-এর প্রথম সম্মেলন হয়েছিল ১৯৯৫ সালে বার্লিনে (জার্মানি)।
- এটি প্রতিবছর অনুষ্ঠিত হয়, এমনকি একই বছরে দুবারও (২০০১, ২০১৯) অনুষ্ঠিত হয়েছে।

তথ্যসূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার জানুয়ারি, ২০২৩ এবং প্রথম আলো।
৪,৬৪৫.
IAEA-এর কোন মহাপরিচালক শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন?
  1. রাফায়েল মারিয়ানো গ্রসি
  2. মোহাম্মদ এল বারাদি
  3. ইউকিয়ো আমানো
  4. হ্যান্স ব্লিক্স
ব্যাখ্যা
IAEA:
- IAEA-এর পূর্ণরূপ: International Atomic Energy Agency.
- আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ২৯ জুলাই, ১৯৫৭।
- বর্তমান সদস্য: ১৭৮টি।
- সর্বশেষ সদস্য: গিনি।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- বর্তমান মহাপরিচালক: রাফায়েল মারিয়ানো গ্রসি (আর্জেন্টিনা)।

⇒ IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায় লাভ করে।
- IAEA-এর সাবেক মহাপরিচালক মোহাম্মদ এল বারাদি এবং IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- মোহাম্মদ এল বারাদি মিশরের নাগরিক। 
- তিনি ১৯৯৭ - ২০০৯ সাল পর্যন্ত IAEA এর চতুর্থ মহাসচিবের দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য,
- স্টারলিং কোল IAEA-এর প্রথম মহাপরিচালক।
- হ্যান্স ব্লিক্স IAEA-এর তৃতীয় মহাপরিচালক।
- ইউকিয়ো আমানো IAEA-এর পঞ্চম মহাপরিচালক।
- রাফায়েল মারিয়ানো গ্রসি বর্তমান এবং ৬ষ্ঠ মহাপরিচালক।

এছাড়াও,
- বাংলাদেশ ১৯৭২ সালে IAEA এর সদস্যপদ লাভ করে।

উৎস: IAEA ওয়েবসাইট।
৪,৬৪৬.
Who is the youngest Prime Minister of Ireland?
  1. Leo Varadkar
  2. Brian Coyne
  3. Enda Kenny
  4. Simon Harris
ব্যাখ্যা
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী:
- আয়ারল্যান্ডের ক্ষমতাসীন দল ফাইন গায়েল।
- ফাইন গায়েলের নেতা হিসেবে আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন সিমন হ্যারিস।
- তিনি আয়ারল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী লিও ভারাদকারের স্থলাভিষিক্ত হয়েছেন।

উল্লেখ্য,
- আয়ারল্যান্ডে প্রধানমন্ত্রীকে ‘টিশক’ নামে ডাকা হয়।
- ২০১৭ সালে ভারাদকার যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন, তখন তাঁর বয়স ৩৮ বছর ছিল।
- আর হ্যারিসের বয়স এখন ৩৭ বছর।
- আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগের ঘোষণা দেন লিও ভারাদকার।
- এরপরই দলীয় নেতৃত্ব লাভের লড়াইয়ে নামেন হ্যারিস।

উৎস: ৯ এপ্রিল ২০২৪, Al Jazeera।
৪,৬৪৭.
পঞ্চম দেশ হিসেবে সফলভাবে চাঁদে অবতরণ করে -
  1. জার্মানি
  2. জাপান
  3. ফ্রান্স
  4. সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
জাপানের নভোযান ‘মুন স্নাইপার’:
- জাপানের মহাকাশ সংস্থা এ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা)।
- জাপানি চন্দ্রযান ‘দ্য স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেশন মুন’ (স্লিম) ২০ জানুয়ারি, ২০২৪ তারিখে চাঁদে অবতরণ করে।
- এর মাধ্যমে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারতের পরে পঞ্চম দেশ হিসেবে সফলভাবে চাঁদে সফট ল্যান্ডিং করল জাপান। 
- প্রথম মানবযান চাঁদে অবতরণের ৫০ বছর পর জাপনের স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (এসএলআইএম) চাঁদের মাটি স্পর্শ করেছে।

উৎস: ২০ জানুয়ারী ২০২৪, প্রথম আলো।
৪,৬৪৮.
কাবাডি খেলায় একটি দল কতজন খেলোয়াড় নিয়ে গঠিত হয়?
  1. ৮ জন
  2. ১০ জন
  3. ১২ জন
  4. ১৪ জন
ব্যাখ্যা
• কাবাডি: 
- ১৯৭২ সালে হাডুডু খেলাকে কাবাডি নামকরণ করা হয় এবং এ খেলাকে জাতীয় খেলার মর্যাদা দেওয়া হয়।
- কাবাডি ১২.৫০ মিটার দৈর্ঘ্য ও ১০ মিটার প্রস্থের আয়তাকার মাঠে প্রতি দলে ১২ জন করে খেলোয়াড় নিয়ে অনুষ্ঠিত দুটি দলের খেলা।
- এ খেলায় এক পক্ষের খেলোয়াড় দম ধরে প্রতিপক্ষের কোর্টে হানা দিয়ে দম থাকা অবস্থায় স্পর্শ কিংবা ধস্তাধস্তির পর নিজ কোর্টে ফিরে আসতে পারলে পয়েন্ট অর্জন করে।
- প্রতি দলে ১২ জন করে খেলোয়াড় থাকলেও ৭ জন খেলোয়াড় কোর্টে খেলে এবং বাকি ৫ জন অতিরিক্ত খেলোয়াড় হিসেবে কোর্টের বাইরে থাকে।
- ১৯৭৩ সালে বাংলাদেশ অ্যামেচার কাবাডি ফেডারেশন গঠিত হয়।
- ফেডারেশন এ খেলার বিভিন্ন নিয়মকানুন তৈরি করে।
- ১৯৭৪ সালে বাংলাদেশ সফররত ভারতীয় কাবাডি দলের সঙ্গে প্রথম কাবাডি টেস্ট খেলে। 

সূত্র: বাংলাপিডিয়া।
৪,৬৪৯.
বাংলাদেশ কবে আইসিসি ট্রফি জয় লাভ করে?
  1. ২০০০ সালে
  2. ১৯৯৭ সালে
  3. ১৯৯৯ সালে
  4. ২০০২ সালে
ব্যাখ্যা
• আইসিসি ট্রফি:
- ১৯৯৭ সালের এই দিনেই কুয়ালালামপুরের কিলাত ক্লাব মাঠে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশের আইসিসি ট্রফি জয়।
- যে জয় উৎসবের রঙে রঙিন করে হয়েছিল পুরো বাংলাদেশ।
- বাংলাদেশ সর্বপ্রথম ১৯৭৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করে।
- ওই টুর্নামেন্টে বাংলাদেশ দু'টি ম্যাচ জয়লাভ করে এবং দু'টি ম্যাচ হেরে যায়।
- বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে পাকিস্তানের বিপক্ষে ১৯৮৬ সালের ৩১ মার্চ এশিয়া কাপে।
- বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস পায় ১৯৯৭ সালে।
- বাংলাদেশের এখন অব্দি অন্যতম অর্জন হলো ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়
- এটি বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
- কারণ, এই জয়ের মাধ্যমেই বাংলাদেশ পেয়েছিল প্রথমবারের মতো ক্রিকেটের সর্বোচ্চ আসর বিশ্বকাপ (১৯৯৯ সালে) খেলার সুযোগ।

উৎস: প্রথম আলো
৪,৬৫০.
বৈশ্বিক ক্ষুধা সূচক ২০২৪ অনুযায়ী, ক্ষুধার মাত্রা সবচেয়ে কম কোন দেশে?
  1. আয়ারল্যান্ড
  2. নরওয়ে
  3. বেলারুশ
  4. ভুটান
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
---------------------- 
• বৈশ্বিক ক্ষুধা সূচক ২০২৪:

আয়ারল্যান্ডভিত্তিক সংস্থা Concern Worldwide ও জার্মানভিত্তিক Welthungerhilfe ১০ অক্টোবর, ২০২৪ Global Hunger Index 2024 শীর্ষক শিরোনামে (১২৭টি দেশের মধ্যে) “বৈশ্বিক ক্ষুধা সূচক” প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদন অনুযায়ী - 
• ক্ষুধার মাত্রা সবচেয়ে কম-  বেলারুশ।
• ক্ষুধার মাত্রা সবচেয়ে বেশি - সোমালিয়া।
• বাংলাদেশের অবস্থান- ৮৪তম।

 সূচক অনুসারে, বাংলাদেশ বর্তমানে ‘মাঝারি মাত্রার’ ক্ষুধা মোকাবিলা করছে।

উৎস: Global Hunger Index 2024.
৪,৬৫১.
২০২৫ সালে প্রকাশিত SIPRI এর প্রতিবেদন অনুসারে, সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি? [জুন, ২০২৫]
  1. চীন
  2. রাশিয়া
  3. ইউক্রেন
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
বৈশ্বিক সামরিক ব্যয়- ২০২৪:
প্রতিবেদনের শিরোনাম: Trends in World Military Expenditure, 2024.
প্রকাশকাল: এপ্রিল ২০২৫।
প্রকাশক: Stockholm International Peace Research Institute (SIPRI).

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে সামরিক ব্যয়ে শীর্ষ ৫ দেশ-
যুক্তরাষ্ট্র- ৯৯৭ বিলিয়ন মার্কিন ডলার;
• চীন- ৩১৪ (বিলিয়ন মা. ড.);
• রাশিয়া- ১৪৯ (বিলিয়ন মা. ড.);
• জার্মানি- ৮৮.৫ (বিলিয়ন মা. ড.);
• ভারত- ৮৬.১ (বিলিয়ন মা. ড.)।

উৎস: SIPRI Website. [link]
৪,৬৫২.
১৬ বছরের কম বয়সি শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া-ব্যবহারের নিষেধাজ্ঞা কার্যকর করেছে কোন দেশ?
  1. জাপান
  2. অস্ট্রেলিয়া
  3. ডেনমার্ক
  4. সুইজারল্যান্ড
ব্যাখ্যা

• ১৬ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া-ব্যবহারের নিষেধাজ্ঞা:
- অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা-সংক্রান্ত আইন বুধবার রাত থেকে কার্যকর হয়েছে।

- ফলে ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, স্ন্যাপচ্যাট, টিকটক ও ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে ১৬ বছরের কম বয়সীদের লাখো অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। বিশ্বের প্রথম কোনো দেশ হিসেবে অস্ট্রেলিয়া এ সিদ্ধান্ত নিয়েছে। আরও কিছু দেশ একই ধরনের পরিকল্পনা করছে।

- শিশু-কিশোরদের অনলাইন আসক্তি, সহিংসতা, পর্নোগ্রাফি ও অন্যান্য ক্ষতিকর আধেয় (কনটেন্ট) থেকে রক্ষা করতে সরকার এই কঠোর পদক্ষেপ নিয়েছে।
- আইন ভাঙলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের বিরুদ্ধে সর্বোচ্চ ৪ কোটি ৪৯ লাখ অস্ট্রেলিয়ান ডলার জরিমানার বিধান করা হয়েছে।
- তবে শিশু-কিশোরদের বিরুদ্ধে কোনো শাস্তির ব্যবস্থা নেই

উৎস: প্রথম আলো।

৪,৬৫৩.
বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী কে (২০২৩)?
  1. ক) লিজ ট্রাস
  2. খ) বরিস জনসন
  3. গ) ঋষি সুনাক
  4. ঘ) পেনি মরডন্ট
ব্যাখ্যা
ঋষি সুনাক:

- যুক্তরাজ্যের ৫৭তম প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন ঋষি সুনাক।
- তিনি কনজারভেটিভ পার্টির নেতা।
- গত ২৫ অক্টোবর, ২০২২ বাকিংহাম প্যালেসে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আমন্ত্রণ জানান রাজা তৃতীয় চার্লস।
- বাকিংহাম প্যালেসে রাজার সাথে বৈঠকের পর প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হন ঋষি সুনাক।
- ২০০ বছরের ইতিহাসে ব্রিটেনের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন ভারতীয় বংশোদ্ভূত ৪২ বছর বয়সী এই রাজনীতিক। 


তথ্যসূত্র: প্রথম আলো।
৪,৬৫৪.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পুর্নগঠনের পক্ষে থাকা রাষ্ট্রসমূহের জোট কোনটি?
  1. ক) G4
  2. খ) D4
  3. গ) F4
  4. ঘ) E4
ব্যাখ্যা
জি-৪ (G4)
- জি-৪ হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের  পুর্নগঠনের পক্ষে থাকা দেশগুলোর জোট।
- জাপান, ভারত, জার্মানি ও ব্রাজিল এই জোটের সদস্য।
- ২০২২ সালের ২২ সেপ্টেম্বর সদস্য রাষ্ট্রসমূহের মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

সূত্র: জাপানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের ওয়েবসাইট
৪,৬৫৫.
'THAAD' ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কোন দেশের তৈরি?
  1. যুক্তরাষ্ট্র
  2. রাশিয়া
  3. ইরান
  4. ইসরায়েল
ব্যাখ্যা
থাড (THAAD):
- ‘থাড’ এর পূর্ণরুপ: টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স’।
- এটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
- THAAD ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি।
- এর নির্মাতা লকহিড মার্টিন কোম্পনি।
- এটি প্রাথমিক ভাবে ২০১২ সালের এপ্রিলে মোতায়েন করা হয়।

⇒ এটি শত্রু দেশের ছোড়া ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করবে।
- এই ব্যবস্থাটি ট্রাকে করে এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করা যায়।
- স্বল্প, মাঝারী এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করতে সক্ষম থাডের থেকে ছোড়া প্রজেক্টাইল।
- এই প্রজেক্টাইল ক্ষেপণাস্ত্রটির গতিপথ অনুসরন করে এবং এটিকে ভূপাতিত না করা পর্যন্ত পিছু ছাড়ে না।

উল্লেখ্য,
- ইসরায়েলকে সহায়তায় মধ্যপ্রাচ্যে সমরাস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
- এবার এ অঞ্চলে ‘টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স’ বা ‘থাড’ নামে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠানো হবে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।
- এ ছাড়া সেখানে অতিরিক্ত ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও মোতায়েন করা হবে।

উৎস: CRS Reports (.gov) ওয়েবসাইট।
৪,৬৫৬.
নিচের কোন তথ্যটি ভুল?
  1. ক) মঙ্গল গ্রহের উদ্দেশ্যে মার্কিন মহাকাশ সংস্থা (নাসা) উৎক্ষেপণ করে ‘Perseverance’ নামক মহাকাশযান
  2. খ) সংযুক্ত আরব আমিরাত মঙ্গল গ্রহের উদ্দেশ্যে উৎক্ষেপণ করে ‘আল আমাল’ নামের মহাকাশযান
  3. গ) মঙ্গল গ্রহের উদ্দেশ্যে চীন উৎক্ষেপণ করে ‘Tianwen-1’ নামের মহাকাশযান
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
তিন দেশের মঙ্গলাভিযানঃ
- গত ২০ জুলাই ২০২০ প্রথম আরব দেশ হিসেবে মঙ্গলাভিযান শুরু করে সংযুক্ত আরব আমিরাত। মঙ্গল গ্রহের উদ্দেশ্যে দেশটি উৎক্ষেপণ করে ‘আল আমাল’ নামের মহাকাশযান।
- মঙ্গল গ্রহের উদ্দেশ্যে ২৩ জুলাই ২০২০ চীন উৎক্ষেপণ করে ‘Tianwen-1’ নামের মহাকাশযান।
- মঙ্গল গ্রহের উদ্দেশ্যে ৩০ জুলাই ২০২০ মার্কিন মহাকাশ সংস্থা (নাসা) উৎক্ষেপণ করে ‘Perseverance’ নামক মহাকাশযান
৪,৬৫৭.
সম্প্রতি, কোন দেশে বাংলাদেশের ছয় শান্তিরক্ষী নিহত হয়েছেন?
  1. রাশিয়া 
  2. সুদান
  3. সিয়েরালিওন
  4. ইউক্রেন
ব্যাখ্যা

- সম্প্রতি, সুদানে বাংলাদেশের ছয় শান্তিরক্ষী নিহত হয়েছেন।
- ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে সুদানের কোরদোফানের কাদুগলি এলাকায় জাতিসংঘের ভবনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন।
- আহত হয়েছেন আটজন।
- সুদানের সরকারের এক বিবৃতিতে, এ হামলার জন্য সরকারবিরোধী আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে দায়ী করা হয়েছে।
- কাদুগলি শহরটি প্রায় দেড় বছর ধরে আরএসএফ অবরুদ্ধ করে রেখেছে।
- ২০২৩ সালের এপ্রিল থেকে আধা সামরিক আরএসএফ দেশটির সেনাবাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে।

উৎস: বিবিসি বাংলা।

৪,৬৫৮.
বঙ্গবন্ধু জোট নিরপেক্ষ আন্দোলনের কোন সম্মেলনে প্রথম অংশগ্রহণ করেন?
  1. কায়রো সম্মেলন
  2. আলজিয়ার্স সম্মেলন
  3. হাভানা সম্মেলন
  4. বান্দুং সম্মেলন
ব্যাখ্যা
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালের ৫-৯ সেপ্টেম্বর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) চতুর্থ সম্মেলনে প্রথম অংশগ্রহণ করে। এই সম্মেলনেই বাংলাদেশ ন্যামের সদস্যপদ লাভ করে।
- ন্যামের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৬১ সালের ১-৬ সেপ্টেম্বর বর্তমান সার্বিয়ার রাজধানী বেলগ্রেড শহরে।
- সর্বশেষ ন্যাম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ২৫-২৬ অক্টোবর আজারবাইজানের রাজধানী বাকু শহরে।
(তথ্যসূত্র: ন্যাম আজারবাইজার ওয়েবসাইট)
৪,৬৫৯.
NAM-এর প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
  1. কায়রো
  2. দিল্লি
  3. বেলগ্রেড
  4. জাকার্তা
ব্যাখ্যা
• নন-অ্যালাইন্ড মুভমেন্ট (NAM): 
- প্রতিষ্ঠা: ১–৬ সেপ্টেম্বর, ১৯৬১ সালে।
- স্থান: বেলগ্রেড, যুগোস্লাভিয়া।
- ১৯৫৫ সালের বান্দুং সম্মেলনের পরিপ্রেক্ষিতে,
- যেখানে এশিয়া ও আফ্রিকার নবস্বাধীন দেশগুলো উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিল।
- মোট সদস্য রাষ্ট্র: ১২১টি। [মে, ২০২৫]
- বর্তমান চেয়ারম্যানশিপ: উগান্ডা (২০২৪–২০২৭)।

•  মূল নীতি ও উদ্দেশ্য:

- আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা,
- উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ ও বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম,
- জাতীয় সার্বভৌমত্ব ও আত্মনির্ধারণের অধিকার রক্ষা,

উল্লেখ্য, 
- স্থায়ী সচিবালয় নেই।
- শীর্ষ সম্মেলন প্রতি তিন বছর অন্তর অনুষ্ঠিত হয়
- ১৯তম শীর্ষ সম্মেলন, জানুয়ারি ২০২৪, কাম্পালা, উগান্ডা

•  সাম্প্রতিক কার্যক্রম:
- ২০২৪ সালের কাম্পালা সম্মেলনে NAM ইসরায়েলের গাজা আগ্রাসনকে "অবৈধ" ঘোষণা করে এবং ফিলিস্তিনিদের উপর হামলার নিন্দা জানায়।
- ২০২১ সালে NAM Parliamentary Network (NAM PN) প্রতিষ্ঠিত হয়, যা সদস্য রাষ্ট্রগুলোর সংসদীয় প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত।

উৎস:  NAM ওয়েবসাইট।
৪,৬৬০.
বর্তমানে বিশ্বে গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? [আগস্ট, ২০২৫]
  1. জাপান
  2. মোনাকো
  3. সুইজারল্যান্ড
  4. দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
গড় আয়ুতে শীর্ষ দেশ:
- বিশ্বের অন্যতম ক্ষুদ্র দেশ মোনাকো।
- জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে গড় আয়ুতে সবচেয়ে এগিয়ে থাকা দেশ মোনাকো।
- দেশটির মানুষদের গড় আয়ু সাড়ে ৮৬ বছর।
- সেখানে পুরুষদের গড় আয়ু ৮৪ দশমিক ১৭ বছর ও নারীদের গড় আয়ু ৮৮ দশমিক ৬ বছর।
- মোনাকোর বাসিন্দাদের দীর্ঘ আয়ুর পেছনে খাদ্যাভ্যাস বড় ভূমিকা রাখে। 
- দ্বিতীয়ত, দেশটির সরকার প্রদত্ত উন্নত স্বাস্থ্যসেবার ব্যবস্থা।

উল্লেখ্য,
- বিশ্বে ২য় সর্বোচ্চ গড় আয়ুর দেশ সান মারিনো। ইউরোপের ছোট্ট এই দেশের মানুষের গড় আয়ু ৮৫ দশমিক ৪ বছর।
- পুরুষদের গড় আয়ু ৮৪ দশমিক ১৭ বছর ও নারীদের গড় আয়ু ৮৮ দশমিক ৬ বছর।
- ২০২৪ সালে হংকংয়ের বাসিন্দাদের গড় আয়ু ছিল বিশ্বে তৃতীয় সর্বোচ্চ। হংকংয়ে নারীদের গড় আয়ু ৮৮ দশমিক ৩ বছর ও পুরুষদের ৮৩ বছর।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]
৪,৬৬১.
”Global Governance Initiative” নামক নতুন বৈশ্বিক ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করে কে?
  1. জো বাইডেন
  2. এমানুয়েল ম্যাক্রোঁ
  3. ভ্লাদিমির পুতিন
  4. শি জিনপিং
ব্যাখ্যা

• বৈশ্বিক উদ্যোগ গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ (GGI):

- চীনের রাষ্ট্রপতি শি জিনপিং গত ১ সেপ্টেম্বর, ২০২৫ তিয়ানজিনে অনুষ্ঠিত শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) প্লাসের বৈঠকে তার চতুর্থ প্রধান বৈশ্বিক উদ্যোগ 'গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ' (GGI)  উন্মোচন করেন।

- এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল উন্নয়নশীল দেশগুলোর বৈশ্বিক শাসন ব্যবস্থায় প্রতিনিধিত্ব ও কণ্ঠস্বর বাড়ানো।
- তবে এটি শি জিনপিংয়ের সম্প্রতি চালু করা অন্যান্য তিনটি বৈশ্বিক উদ্যোগের মতো মোটামুটি বিস্তৃত এবং অস্পষ্ট রয়ে গেছে।
- এটি পাশাপাশি বেইজিংকে আরও ন্যায়সংগত ও সমতামূলক বৈশ্বিক শাসন ব্যবস্থার চ্যাম্পিয়ন হিসেবে উপস্থাপনের প্রচেষ্টা-এর অংশ।

- যেহেতু চীন মুক্ত বাণিজ্যের রক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে।
- বিশেষত, মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের “প্রতিরক্ষামূলক” শুল্কের বিরুদ্ধে- সেক্ষেত্রে চীনের রাষ্ট্রমাধ্যমগুলি পরিচিত বেইজিংয়ের পরিচিত রীতিনীতি যেমন “Multilateralism” এবং “win-win cooperation” ব্যবহার করে GGI-এর কথা তুলে ধরার মাধ্যমে এই পার্থক্যকে জোরদার করার চেষ্টা করেছে।

উৎস: বিবিসি।

৪,৬৬২.
ইলন মাস্কের ঘোষিত নতুন রাজনৈতিক দলের নাম কী? [জুলাই, ২০২৫]
  1. মাস্ক পার্টি
  2. ইউএস পার্টি
  3. আমেরিকা পার্টি
  4. ইউনিভার্সাল পার্টি
ব্যাখ্যা
আমেরিকা পার্টি:
- 'আমেরিকা পার্টি’ নামে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন টেসলা ও স্পেসএক্সের মালিক ইলন মাস্ক।
- ৪ জুলাই যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম এক্স-এ নতুন দলের ঘোষণা দেন।
- তিনি জানান, এই নতুন দলটি যুক্তরাষ্ট্রের প্রচলিত রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের দুই-দলীয় ব্যবস্থার বিকল্প হয়ে উঠবে।
- তবে দলটি যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
- মাস্কের নতুন পার্টি গঠনের ঘোষণার এ উদ্যোগকে ‘হাস্যকর’ অ্যাখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

তথ্যসূত্র- নিউজ রিপোর্ট।
৪,৬৬৩.
সর্বশেষ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) কোন অর্থবছরকে ভিত্তি করে জিডিপি, প্রবৃদ্ধি, বিনিয়োগ, মাথাপিছু আয় গণনা শুরু করে?
  1. ক) ১৯৭২ - ৭৩
  2. খ) ২০১৪ - ১৫
  3. গ) ২০১৫ - ১৬
  4. ঘ) ২০১৭ - ১৮
ব্যাখ্যা
- দেশ স্বাধীন হওয়ার পর থেকে ১৯৭২-৭৩ অর্থবছরকে ভিত্তিবছর ধরে জিডিপি প্রকাশ শুরু করে।
- তখন ১১ টি খাতের উপর ভিত্তি করে জিডিপি প্রকাশ করা হতো।
- এরপর কয়েকবার ভিত্তি বছর পাল্টানো হয় এবং জিডিপি খাত ১১ থেকে ১৫ টি তে উন্নীত করা হয়।
- সর্বশেষ ২০২১ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) ২০১৫-১৬ অর্থবছরকে ভিত্তি করে জিডিপি, প্রবৃদ্ধি, বিনিয়োগ, মাথাপিছু আয় গণনা শুরু করে।
- নতুন ভিত্তি বছরে জিডিপি খাত ২৪টি তে উন্নীত করা হয়।
- নতুন খাতসমূহ: মোবাইল ব্যাংকিং; এজেন্ট ব্যাংকিং; গরু ও হাঁস-মুরগি; নার্সারি; লটকন, ড্রাগন, স্ট্রবেরি, ক্যাপসিকাম, মাশরুম; আবাসন; কেব্‌ল টেলিভিশন; ইন্টারনেট; হেলিকপ্টার।

উৎস: বিবিএস, পত্রিকা রিপোর্ট
৪,৬৬৪.
বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক প্রকাশ করে কোন সংস্থা?
  1. UNESCO
  2. Freedom House
  3. Reporters Without Borders (RSF)
  4. Amnesty International
ব্যাখ্যা

World Press Freedom Index 2025:
- এই সূচকটি প্রকাশ করে ফ্রান্সভিত্তিক অলাভজনক সংস্থা Reporters Without Borders (RSF)।
- এটি প্রথম প্রকাশ পায় ২০০২ সালে।
- World Press Freedom Index 2025 বা বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক-২০২৫ প্রকাশিত হয় ২ মে, ২০২৫।
- মূল উদ্দেশ্য: দেশভিত্তিক গণমাধ্যমের স্বাধীনতার অবস্থা মূল্যায়ন।
- মোট দেশ: ১৮০টি
- শীর্ষ দেশ: নরওয়ে।
- এই তালিকায় সর্বনিম্ন অবস্থানে আছে ইরিত্রিয়া।
- আর বাংলাদেশের অবস্থান: ১৪৯তম।

• শীর্ষ ৫ দেশ:
- নরওয়ে।
- এস্তোনিয়া।
- নেদারল্যান্ডস।
- সুইডেন।
- ফিনল্যান্ড।

উৎস: Reporters Without Borders (RSF) ওয়েবসাইট।

৪,৬৬৫.
জি- ৭ ভুক্ত কোন দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত জানিয়েছে? [জুলাই, ২০২৫]
  1. ফ্রান্স
  2. জার্মানি
  3. ইতালি
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি:
- জি-৭ হলো বিশ্বের সাতটি বৃহৎ শিল্পোন্নত দেশের একটি জোট।
- এর সদস্য দেশগুলো হলো—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি, কানাডা ও জাপান।
- এর মধ্যে ফ্রান্স আগামী সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে।
- জোট জি-সেভেনের প্রথম কোনো দেশ এই স্বীকৃতি দিতে যাচ্ছে ফিলিস্তিনকে।
- যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করা হবে।

উল্লেখ্য,
- বর্তমানে, জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪০টিরও বেশি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।
- স্পেন ও আয়ারল্যান্ডসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশও তাদের মধ্যে রয়েছে।

তথ্যসূত্র- বিবিসি। [link]
৪,৬৬৬.
বর্তমানে বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? [এপ্রিল, ২০২৫]
  1. সিরিয়া
  2. সোমালিয়া
  3. ইয়েমেন
  4. দক্ষিণ সুদান
ব্যাখ্যা
দুর্নীতির ধারণা সূচক-২০২৪:
- জার্মান ভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা Transparency International (TI) প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে।
- সর্বশেষ ফেব্রুয়ারি, ২০২৫-এ জার্মানির বার্লিন থেকে দুর্নীতির ধারণাসূচক (সিপিআই) প্রতিবেদন-২০২৪ প্রকাশ করেছে টিআই।
- ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ১৪তম।

⇒ বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ:
১. দক্ষিণ সুদান,
২. সোমালিয়া,
৩. ভেনিজুয়েলা,

⇒ বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ:
১. ডেনমার্ক,
২. ফিনল্যান্ড,
৩. সিঙ্গাপুর,

উৎস: Transparency International ওয়েবসাইট।
৪,৬৬৭.
ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা কোনটি?
  1. ক) পঞ্চগড়
  2. খ) ঠাকুরগাঁও
  3. গ) লালমনিরহাট
  4. ঘ) নীলফামারী
ব্যাখ্যা
গত ২১জুলাই ২০২২ ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা হিসেবে পঞ্চগড় ও মাগুরা জেলার নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২।
৪,৬৬৮.
নোবেল বিজয়ী প্রথম মুসলীম মহিলা কে?
  1. ক) শিরিন এবাদী
  2. খ) জান্নাতুল ফেরদৌস
  3. গ) সিফাতই রাব্বানী
  4. ঘ) ড. বেনজির আহমদ
ব্যাখ্যা

- শিরিন এবাদী প্রথম মুসলিম নারী, যিনি শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- তিনি ইরানের মানবাধিকারকর্মী।
- গণতন্ত্র, মানবাধিকার, নারী ও শিশু অধিকার এবং শরণার্থীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছিলেন তিনি। এর স্বীকৃতিস্বরূপ তাঁকে নোবেল প্রাইজ দেওয়া হয় ২০০৩ সালে।

উৎসঃ ব্রিটানিকা।

 
৪,৬৬৯.
ঢাকার ‘রিকশা ও রিকশাচিত্র’ ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে -
  1. ২০২০ সালে
  2. ২০২১ সালে
  3. ২০২২ সালে
  4. ২০২৩ সালে
ব্যাখ্যা
ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য:
- ঐতিহ্যকে সংরক্ষণ আর সৃষ্টিশীলতাকে লালন করার প্রত্যয়ে ইউনেস্কো ঘোষিত সংস্কৃতি বিষয়ক বিভিন্ন কনভেনশনের আলোকে বিএনসিইউ’র সংস্কৃতি বিষয়ক কর্মকান্ড পরিচালিত হয়। 
- বর্তমানে দেশে ৫টি ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে।
- এগুলো হলো: বাউলগান (২০০৮), জামদানি বুননশিল্প (২০১৩), মঙ্গল শোভাযাত্রা (২০১৬) ও শীতলপাটি বুননশিল্পের (২০১৭) ও ঢাকা শহরের ‘রিকশা ও রিকশাচিত্র’ (২০২৩)। 

উল্লেখ্য,
- ২০২৩ সালে ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের আন্তসরকার কমিটির ১৮তম অধিবেশনে বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে ঢাকা শহরের ‘রিকশা ও রিকশাচিত্র’।
- এর মধ্য দিয়ে বাংলাদেশের পর পঞ্চম বিমূর্ত ঐতিহ্য হিসেবে ইউনেসকোর ‘ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ তালিকায় স্থান পেল রিকশা ও রিকশাচিত্র।

উৎস: i) বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন।
         ii) ৬ ডিসেম্বর ২০২৩, প্রথম আলো।
৪,৬৭০.
The number of countries that have obtained the candidate status of the European Union is -
  1. ক) 7
  2. খ) 3
  3. গ) 5
  4. ঘ) 8
ব্যাখ্যা
ইউক্রেন ও মলদোভা সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের প্রার্থীর মর্যাদা(EU Candidate Status) লাভ করে।

ইইউ সদস্য পদ পাওয়ার প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ হচ্ছে প্রার্থী মর্যাদা পাওয়া। 

ইউরোপীয় ইউনিয়নের প্রার্থীর মর্যাদা লাভ করা রাষ্ট্রের সংখ্যা ৭টি। যথা:
- আলবেনিয়া 
- মলদোভা 
- উত্তর মেসিডোনিয়া 
- মন্টিনেগ্রো 
- সার্বিয়া
- তুরষ্ক
- ইউক্রেন

উৎসঃ ইউরোপীয় ইউনিয়নের ওয়েবসাইট।
৪,৬৭১.
চীনের বাহিরে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় কোন দেশে?
  1. ক) ফিলিপাইন
  2. খ) জাপান
  3. গ) থাইল্যান্ড
  4. ঘ) দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
৩১ ডিসেম্বর ২০১৯ চীন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে করোনা ভাইরাস বিষয়ে সতর্ক করে। ১১ জানুয়ারী উহানে প্রথম করোনা রোগী মারা যায়। ১৩ জানুয়ারী চীনের বাহিরে থাইল্যান্ডে সর্বপ্রথম করোনা আক্রান্ত রোগী চিহ্নিত হয়। এই রোগী উহান থেকে থাইল্যান্ডে এসেছিল। ১৬ জানুয়ারী জাপানে করোনা রোগী শনাক্ত। ২ ফেব্রুয়ারী চীনের বাহিরে ফিলিপাইনে প্রথম করোনা রোগী মারা যায়। এই রোগীও উহান থেকে ফিলিপাইন গিয়েছিলো। বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ। (সূত্রঃ আল জাজিরা)
৪,৬৭২.
৩০তম APEC শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
  2. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  3. দুবাই, সংযুক্ত আরব আমিরাত
  4. নয়াদিল্লী, ভারত
ব্যাখ্যা
APEC:
- APEC এর পূর্ণরূপ: Asia-Pacific Economic Cooperation.
- এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক জোট।
-  প্রতিষ্ঠিত হয়: ৬ নভেম্বর, ১৯৮৯ সালে অস্ট্রেলিয়ার ক্যানবেরায়।
- সদর দপ্তর: সিঙ্গাপুর।
- সদস্য সংখ্যা: ২১টি।

উল্লেখ্য,
- ২০২৩ সালে ৩০তম APEC শীর্ষ সম্মেলন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে ১১ নভেম্বর, ২০২৩ - ১৭ নভেম্বর, ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়।

উৎস: APEC ওয়েবসাইট।
৪,৬৭৩.
'বেগম রোকেয়া পদক- ২০২৫' মোট কতজন নারীকে প্রদান করা হয়েছে?
  1. ৩ জন
  2. ৪ জন
  3. ৫ জন
  4. ৬ জন 
ব্যাখ্যা

বেগম রোকেয়া পদক ২০২৫:
- নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চার বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক ২০২৫ দেওয়া হয়েছে।
পদক প্রাপ্তরা হলেন-
- নারীশিক্ষা শ্রেণিতে (গবেষণা) - রুভানা রাকিব, 
- নারী অধিকার শ্রেণিতে (শ্রম অধিকার) - কল্পনা আক্তার, 
- মানবাধিকার শ্রেণিতে - নাবিলা ইদ্রিস, 
- নারী জাগরণ শ্রেণিতে (ক্রীড়া) - ঋতুপর্ণা চাকমা।

তথ্যসূত্র: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

৪,৬৭৪.
চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণাকারী প্রতিষ্ঠান কোনটি?
  1. ক) সুইডিস একাডেমি
  2. খ) নরওয়েজিয়ান নোবেল কমিটি
  3. গ) ক্যারেলিনস্কা ইনস্টিটিউট
  4. ঘ) রয়েল সুইডিস একাডেমি অব সায়েন্সস
ব্যাখ্যা
নোবেল পুরস্কার:
- বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার হিসেবে বিবেচিত নোবেল পুরস্কার.
- এটি নরওয়ে ও সুইডেন থেকে দেওয়া হয়।
- এর মধ্যে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করে নরওয়েজিয়ান নোবেল কমিটি।
- এটি নরওয়ে পার্লামেন্ট কর্তৃক গঠিত পাঁচ সদস্যের একটি কমিটি।
- সুইডেনের সুইডিশ একাডেমি প্রদান করে সাহিত্যে নোবেল।
- চিকিৎসায় নোবেল প্রদান করে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট।
- পদার্থ, রসায়ন ও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স এ পক্ষ থেকে।

উৎস: নোবেল প্রাইজ কমিটি ওয়েবসাইট। 
৪,৬৭৫.
বিশ্বের প্রথম হাইড্রোজেন পার্ক কোথায় অবস্থিত?
  1. চীন
  2. জাপান
  3. তুরস্ক
  4. কানাডা
ব্যাখ্যা
•হাইড্রোজেন পার্ক:
- জাপানে যাত্রা শুরু হলো বিশ্বের প্রথম হাইড্রোজেন পার্কের।
- পার্কটির নাম হচ্ছে - তাকাসাগো হাইড্রোজেন পার্ক।
-মিত্সুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের (এমএইচআই) তাকাসাগো হাইড্রোজেন পার্কটি পুরোদমে অপারেশন শুরু করেছে।
- পার্কটি এমএইচআইর পশ্চিম-মধ্য জাপানের হিয়গো প্রিফেকচারের তাকাসাগো মেশিনারি ওয়ার্কসে অবস্থিত।
- সম্প্রতি এখানে ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে হাইড্রোজেন উৎপাদন শুরু হয়েছে।

উৎস: বণিক বার্তা ও  প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৪,৬৭৬.
২০২৮ সালে গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায়?
  1. প্যারিস
  2. রিও ডি জেনিরো
  3. বেইজিং
  4. লস অ্যাঞ্জেলেস
ব্যাখ্যা

অলিম্পিক গেমস:
- অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।
- বিশ্বের সবচেয়ে বড় ও সম্মানজনক প্রতিযোগিতা।
- দুই শতাধিক দেশ অংশগ্রহণ করে থাকে।
- প্রতি চার বছর পর পর অনুষ্ঠিত হয়ে থাকে।
- ২০২৪ সালে ৩৩তম অলিম্পিক গেমস ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়।
- যুক্তরাষ্ট্র ও চীন যৌথভাবে সর্বাধিক স্বর্ণপদক লাভ করে (৪০টি করে) ।
- ১৪ জুলাই - ৩০ জুলাই, ২০২৮ সালে, ২০২৮ গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে-  লস অ্যাঞ্জেলেস।

উৎস: Olympics Website.

৪,৬৭৭.
মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১-২০২২ অনুসারে, বাংলাদেশের অবস্থান কততম?
  1. ক) ১৩১তম
  2. খ) ১২৯তম
  3. গ) ১৩৯তম
  4. ঘ) ১৪১তম
ব্যাখ্যা
• মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১-২০২২ অনুসারে, শীর্ষ দেশ - সুইজারল্যান্ড।      
• এই প্রতিবেদন অনুসারে বাংলাদেশের অবস্থান - ১২৯তম। বাংলাদেশের সূচক – ০.৬৬১। 
• সার্কভূক্ত দেশসমূহের মধ্যে বাংলাদেশ - চতুর্থ। 
উল্লেখ্য, 
• ৮ সেপ্টেম্বর, ২০২২ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) ১৯৫টি দেশ ও অঞ্চলকে অন্তর্ভুক্ত করে মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১-২২ (৩১তম) প্রকাশ করে। 

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, অক্টোবর ২০২২। 
৪,৬৭৮.
২০২৬ সালে বিশ্বকাপ ফুটবল কোন মহাদেশে অনুষ্ঠিত হবে?
  1. এশিয়া
  2. আফ্রিকা
  3. ওশেনিয়া
  4. উত্তর আমেরিকা
ব্যাখ্যা

২০২৬ ফুটবল বিশ্বকাপ:
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।
- আয়োজক মহাদেশ: উত্তর আমেরিকা।
- আয়োজক দেশ: ৩টি (মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো)।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ - ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- গ্রুপ: ১২টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ। তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
- অফিশিয়াল বলের নাম: ট্রায়োন্ডা।
- মাসকট: ৩টি (‘ক্লাচ’ নামের টাক ঈগল, ‘মেপল’ নামের মুজ, মেক্সিকোর জঙ্গল থেকে আসা ‘জায়ু’ নামের জাগুয়ার)।

উৎস: FIFA ওয়েবসাইট।

৪,৬৭৯.
সর্বশেষ ২০২৩ সালে ব্রিকসের কততম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়?
  1. ১৩তম
  2. ১৪তম
  3. ১৫তম
  4. ১৬তম
ব্যাখ্যা
ব্রিকস শীর্ষ সম্মেলন ২০২৩:

- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- এর কোনো সদরদপ্তর নেই।
- ব্রিকস জোটের সর্বশেষ সদস্য দক্ষিণ আফ্রিকা।
- ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৩ সালে দক্ষিন আফ্রিকাতে।
- ব্রিকসের জোহানেসবার্গ শীর্ষ সম্মেলন থেকে তিন মহাদেশের ছয়টি দেশকে বিকাশমান অর্থনীতির
এই জোটে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
- দেশগুলো হলো সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইথিওপিয়া ও আর্জেন্টিনা।
- নতুন ছয়টি সদস্যদেশ ২০২৪ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগ দেবে বলে ঠিক
হয়েছে।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই জোট মনে করেছে, তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এই মুহুর্তে ওই ছয় দেশের যোগ্যতা রয়েছে।

তথ্যসূত্র - ২৫ আগস্ট ২০২৩, প্রথম আলো।
৪,৬৮০.
ইউরোপীয় দেশ হিসেবে সবচেয়ে বেশি স্বর্ণের মজুদ আছে কোন দেশে?
  1. ক) জার্মানি
  2. খ) ইতালি
  3. গ) রাশিয়া
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা
- বৈশ্বিক স্বর্ণ মজুদে শীর্ষ দেশ হলো যুক্তরাষ্ট্র।
- বৈশ্বিক স্বর্ণ মজুদে দ্বিতীয় দেশ হলো  জার্মানিতে।
- ইউরোপীয় দেশ হিসেবে সবচেয়ে বেশি স্বর্ণের মজুদ আছে জার্মানিতে। 
- আন্তর্জাতিক বাজারে সোনার দাম নির্ধারিত হয় আউন্স এককে।
- ১ আউন্স = ৩১.১০৩ গ্রাম।

উৎস: সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকি এবং যুগান্তর।
৪,৬৮১.
UNHCR এর রিপোর্ট অনুযায়ী বৈশ্বিক বাস্তুচ্যুতিতে শীর্ষ দেশ -
  1. ইউক্রেন
  2. লিবিয়া
  3. সিরিয়া
  4. আফগানিস্তান
ব্যাখ্যা
জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশন (UNHCR): 
- UNHCR এর পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees.
- সংস্থাটি জাতিসংঘ উন্নয়ন গ্রুপের সদস্য। 
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বাস্তুচ্যুত মানুষদের বাসস্থান ফিরিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়।
- বর্তমানে সংস্থাটি সারা বিশ্বব্যাপী শরনার্থীদের সাহায্যার্থে নিরলস কাজ করে যাচ্ছে।
- প্রতিষ্ঠাকাল: ১৪ ডিসেম্বর, ১৯৫০। 
- কার্যক্রম: বিশ্বের ১৩৫টি দেশে।
- সদরদপ্তর: জেনেভা, সুইজাল্যান্ড।

UNHCR এর রিপোর্ট অনুযায়ী বৈশ্বিক বাস্তুচ্যুতিতে -
- শীর্ষ দেশ সিরিয়া।
- ২য় শীর্ষ দেশ ইউক্রেন।
- ৩য় শীর্ষ দেশ আফগানিস্তান।

উৎস: UNHCR ওয়েবসাইট। [link]
৪,৬৮২.
'মানসম্মত শিক্ষা' এসডিজির কত নং অভীষ্ট?
  1. ক) ৩নং
  2. খ) ২নং
  3. গ) ৪নং
  4. ঘ) ৫নং
ব্যাখ্যা
• সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নির্ধারণ করা হয়।
- এসডিজির লক্ষ্যমাত্রাসমূহ ২০১৬-২০৩০ সময়ের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যস্থির করা হয়।

• এসডিজির ১৭টি লক্ষ্য হলো:
অভীষ্ট-১. দারিদ্র্য নির্মূল
অভীষ্ট-২. ক্ষুধামুক্তি
অভীষ্ট-৩. সুস্বাস্থ্য
অভীষ্ট-৪. মানসম্মত শিক্ষা
অভীষ্ট-৫. লিঙ্গ সমতা
অভীষ্ট-৬. বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
অভীষ্ট-৭. সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
অভীষ্ট-৮. উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
অভীষ্ট-৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
অভীষ্ট-১০. বৈষম্য হ্রাস
অভীষ্ট-১১. টেকসই শহর ও জনগণ
অভীষ্ট-১২. পরিমিত ভোগ ও উৎপাদন
অভীষ্ট-১৩. জলবায়ু বিষয়ে পদক্ষেপ
অভীষ্ট-১৪. সামুদ্রিক বাস্তুসংস্থান
অভীষ্ট-১৫. স্থলভাগের জীবন
অভীষ্ট-১৬. শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান 
অভীষ্ট-১৭. অভিষ্টের জন্যে অংশীদারিত্ব

সূত্র: SDG ওয়েবসাইট
৪,৬৮৩.
ফুয়ের্তে তিউনা সামরিক ঘাঁটি কোন দেশে অবস্থিত?
  1. যুক্তরাষ্ট্র
  2. কিউবা
  3. মিয়ানমার
  4. ভেনিজুয়েলা
ব্যাখ্যা

ফুয়ের্তে তিউনা সামরিক ঘাঁটি:
- ফুয়ের্তে তিউনা সামরিক ঘাঁটি ভেনিজুয়েলায় অবস্থিত।
- এটি ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে অবস্থিত।

উল্লেখ্য, 
- সম্প্রতি (৩ জানুয়ারি, ২০২৬) ভেনেজুয়েলায় ‘বড় পরিসরে’ হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার পর রাজধানী কারাকাসের দুটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বিকট বিস্ফোরণের পর ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। স্থাপনা দুটির একটি হলো শহরের কেন্দ্রস্থলে অবস্থিত লা কারলোটা সামরিক বিমানঘাঁটি। অন্য সামরিক ঘাঁটি হলো ফুয়ের্তে তিউনা সামরিক ঘাঁটি। এটিতেই প্রেসিডেন্ট নিকোলা মাদুরো দীর্ঘদিন ধরে থাকেন বলে মনে করা হচ্ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় স্থল অভিযানের ব্যাপারে বারবার হুমকি দিয়ে আসছিলেন।

⇒ ভেনিজুয়েলা:
- ভেনিজুয়েলা (venezuela) দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর উপকূলে ক্যারিবীয় সাগরের তীরে অবস্থিত ফেডারেল প্রজাতন্ত্র শাসিত একটি রাষ্ট্র।
- উত্তর প্রান্তে রয়েছে আন্দিস পর্বতমালার সুউচ্চ পর্বতাঞ্চল। 
- ভেনিজুয়েলা মোট ২১টি রাজ্য নিয়ে গঠিত। 
- সরকারি ভাষা: স্প্যানিশ। 
- মুদ্রা: ভেনেজুয়েলান বলিভার।
- রাজধানী: কারাকাস।
- বর্তমান রাষ্ট্রপতি: নিকোলাস মাদুরো।

উৎস: i) Britannica.
ii) BBC.

৪,৬৮৪.
এখন পর্যন্ত সবচেয়ে নিকটতম সূর্য অভিযান সম্পন্নকারী নাসার মহাকাশযান কোনটি? [জানুয়ারি, ২০২৫]
  1. পার্কার সোলার প্রোব
  2. লিগনোস্যাট প্রোব
  3. সোলার শাটল
  4. সোলার অরিজিন
ব্যাখ্যা
পার্কার সোলার প্রোব:
- এখন পর্যন্ত সবচেয়ে নিকটতম সূর্য অভিযান সম্পন্নকারী নাসার মহাকাশযান পার্কার সোলার প্রোব।

⇒ এটি সূর্যের বাইরে আবহমণ্ডলে প্রবেশের পর কয়েক দিন যোগাযোগহীন থাকার পর ২৮ ডিসেম্বর, ২০২৪ একটি সংকেত পাঠায়।
- এটি পৃথিবী থেকে সূর্য পর্যন্ত ৯৩ মিলিয়ন মাইল (১২০ মিলিয়ন কিলোমিটার) দূরে, কিন্তু মহাকাশযানটি সূর্য থেকে মাত্র ৩৮ লাখ মাইল (৬১ লাখ কিলোমিটার) দূরে অবস্থান করেছিল।
- এই বিপজ্জনক পথ অতিক্রম করার সময়, পার্কার সোলার প্রোবকে প্রায় ৯৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং তীব্র সৌর বিকিরণের মধ্যে পড়তে হয়েছে।
- নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন, পার্কার সোলার প্রোব এমন একটি শক্তিশালী মহাকাশযান, যা সূর্যের কাছাকাছি গিয়ে আরও নতুন তথ্য সংগ্রহ করতে সক্ষম।
- এর মাধ্যমে আমরা সূর্য সম্পর্কে আরও জানতে পারব, যা আমাদের পৃথিবীতে জীবন যাপনের জন্য গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য,
- পার্কার সোলার প্রোব ২০১৮ সালে সূর্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল এবং এটি ২১ বার সূর্যকে প্রদক্ষিণ করেছে।
- এখন, সূর্যের খুব কাছাকাছি যাওয়ার পর এই মহাকাশযানটি সূর্যের কার্যপ্রণালি সম্পর্কে নতুন নতুন তথ্য সংগ্রহ করতে সক্ষম হবে, যার মধ্যে রয়েছে সূর্যের করোনার উষ্ণতার রহস্য উদ্ঘাটন করা।
- এই মিশনের লক্ষ্য ছিল সূর্যের কার্যকলাপ এবং সৌর বায়ুর গঠন এবং প্রভাব সম্পর্কে আরও বেশি জানাশোনা পাওয়া।

উৎস: i) NASA ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
৪,৬৮৫.
ভারতের চতুর্থ বেসামরিক সম্মাননা কোনটি?
  1. ভারতরত্ন
  2. পদ্মশ্রী
  3. পদ্মভূষণ
  4. পদ্মবিভূষণ
ব্যাখ্যা
ভারতের বেসামরিক সম্মাননা
- ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হচ্ছে ভারতরত্ন। 
- ২য় পদ্মবিভূষণ, ৩য় পদ্মভূষণ ও চতুর্থ পদ্মশ্রী। 
- নানা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রদান করা হয়ে থাকে পুরস্কারগুলো।
- ভারতের প্রজাতন্ত্র দিবস সামনে রেখে প্রতি বছর পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
- ২০২৪ সালে ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’-তে ভূষিত হয়েছেন বাংলাদেশের বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
-২০২১ সালে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অগ্রণী ব্যক্তিত্ব অধ্যাপক সন্‌জীদা খাতুন এবং লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাজ্জাদ আলী জহির বীর প্রতীককে পদ্মশ্রী পদকে ভূষিত করেছিল ভারত সরকার।
- তার আগে অধ্যাপক আনিসুজ্জামান ও কূটনীতিবিদ সৈয়দ মোয়াজ্জেম আলী ‘পদ্মভূষণ’ সম্মাননা পেয়েছিলেন।
- আর ‘পদ্মশ্রী’ সম্মাননা পেয়েছিলেন প্রত্নতত্ত্ববিদ এনামুল হক ও সমাজকর্মী ঝর্ণাধারা চৌধুরী।
 
উৎস: প্রথম আলো।
৪,৬৮৬.
আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. ক) রাজশাহী
  2. খ) মুন্সিগঞ্জ
  3. গ) রংপুর
  4. ঘ) দিনাজপুর
ব্যাখ্যা
- বাংলাদেশে ২০১৯-২০২০ অর্থবছরে মোট ১০৯.১৭ লক্ষ মেট্রিক টন আলু উৎপাদিত হয়।
আলু উৎপাদনে শীর্ষ জেলাসমূহ:
- প্রথম : রংপুর (১৩.১৭ লক্ষ মে.টন)
- দ্বিতীয় : বগুড়া (১২.১৯ লক্ষ মে. টন)
- তৃতীয় : দিনাজপুর (১০.৭৯ লক্ষ মে. টন)
- চতুর্থ : মুন্সিগঞ্জ (৯.৯৫ লক্ষ মে. টন)
- পঞ্চম : জয়পুরহাট (৯.১৯ লক্ষ মে. টন)।
(তথ্যসূত্র: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর)
৪,৬৮৭.
'Emissions Gap Report-2022' অনুসারে মোট গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে শীর্ষ -
  1. ক) চীন
  2. খ) ভারত
  3. গ) জাপান
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
• Emissions Gap Report-2022:
- UNEP এর Emissions Gap Report-2022 অনুসারে মোট গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে শীর্ষ দেশসমূহ:
- প্রথম : চীন,
- দ্বিতীয় : যুক্তরাষ্ট্র,
- তৃতীয় : ভারত, 
- চতুর্থ : ইউরোপিয়ান ইউনিয়ন, 
- পঞ্চম : ইন্দোনেশিয়া।

এছাড়াও,
- UNEP এর Emissions Gap Report-2022 অনুসারে মাথাপিছু গ্রিনহাউজ গ্যাস নিঃসরণে শীর্ষ দেশসমূহ:
- প্রথম : যুক্তরাষ্ট্র,
- দ্বিতীয় : রাশিয়া, 
- তৃতীয় : চীন, 
- চতুর্থ : ব্রাজিল, 
- পঞ্চম : ইন্দোনেশিয়া।

উৎস: UNEP এর Emissions Gap Report-2022।[লিঙ্ক]
৪,৬৮৮.
সর্বশেষ কমনওয়েলথ সম্মেলন (২৬তম) কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) এডিনবার্গ, স্কটল্যান্ড
  2. খ) লন্ডন, যুক্তরাজ্য
  3. গ) কিগালি, রুয়ান্ডা
  4. ঘ) কলম্বো, শ্রীলঙ্কা
ব্যাখ্যা
Commonwealth:
- ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
- লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়।
- সদরদপ্তর - মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য।
- বর্তমান সদস্য সংখ্যা - ৫৬টি।
- সর্বশেষ সদস্য দেশ গ্যাবন ও টোগো।

- কমনওয়েলথ -এর ২৬তম সম্মেলন - ২০ - ২৫ জুন রুয়ান্ডার রাজধানী কিগালিতে অনুষ্ঠিত হয়।
- এটি ২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
- ২৭তম সম্মেলন ২০২৪ সালে অনুষ্ঠিত হবে। তবে ভ্যানু এখনো নির্ধারিত হয় নি।

উৎস: কমনওয়েলথ ওয়েবসাইট।
৪,৬৮৯.
শেনজেনভুক্ত ২৭তম দেশ কোনটি?
  1. ক) ক্রোয়েশিয়া
  2. খ) এস্তোনিয়া
  3. গ) সার্বিয়া
  4. ঘ) রোমানিয়া
ব্যাখ্যা
• ২৭তম দেশ হিসেবে শেনজেনভুক্ত দেশের তালিকায় যুক্ত হয় - ক্রোয়েশিয়া

তথ্যসূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার জানুয়ারি, ২০২৩
৪,৬৯০.
‘ড্রোন প্রাচীর’ চুক্তিভুক্ত দেশ কয়টি?
  1. ৩ টি
  2. ৪ টি
  3. ৬ টি
  4. ১১ টি
ব্যাখ্যা
‘ড্রোন প্রাচীর’ চুক্তিভুক্ত দেশ
- রাশিয়ার সীমান্তবর্তী মোট ছয়টি ন্যাটো দেশ রাশিয়ার বিভিন্ন ‘উসকানি’ থেকে দেশগুলোকে রক্ষা করতে ‘ড্রোন প্রাচীর’ তৈরি করবে।
- ‘ড্রোন প্রাচীর’ চুক্তির ছয়টি দেশ হচ্ছে-
• নরওয়ে,
• ফিনল্যান্ড,
• পোল্যান্ড,
• এস্তোনিয়া,
• লাটভিয়া,
• লিথুয়ানিয়া।
- ড্রোন প্রাচীর তৈরির পরিকল্পনাটি বিশ্বে এই প্রথম এবং সম্পূর্ণ নতুন ধারণা।

সূত্র- বিবিসি পত্রিকা রিপোর্ট। 
৪,৬৯১.
২০২৪ সালে 'অ্যাবেল পুরস্কার' লাভ করেছেন -
  1. আভি উইগডারসন
  2. লুইস এ ক্যাফারেলি
  3. মাইকেল তালাগ্র্যান্ড
  4. ডেনিস সুলিভান
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

অ্যাবেল পুরস্কার ২০২৪:
- অ্যাবেল পুরষ্কারকে বলা হয় গণিতের নোবেল।
- নরওয়ের গণিতবিদ নিলস হেনরিক অ্যাবেলের নামানুসারে নরওয়ে সরকার প্রতিবছর অ্যাবেল পুরস্কার দিয়ে থাকে।
- আন্তর্জাতিকভাবে স্বীকৃত পাঁচজন গণিতবিদের সমন্বয়ে গড়া একটি কমিটি বিজয়ী নির্বাচন করে থাকে। 
- ২০০৩ সাল থেকে এই পুরষ্কার প্রদান করা হচ্ছে।

উল্লেখ্য,
- ২০২৪ সালে অ্যাবেল পুরষ্কার' লাভ করেন  ফরাসি গণিতবিদ মাইকেল তালাগ্র্যান্ড।
- নরওয়েজিয়ান একাডেমি অব সায়েন্স অ্যান্ড লেটারস সম্মানজনক এ পুরস্কারের জন্য ৭২ বছর বয়সী মাইকেল তালাগ্র্যান্ডের নাম ঘোষণা করেছে।
- তাঁর কাজ সম্ভাব্যতা তত্ত্বের বিভিন্ন ক্ষেত্রকে নতুন আকার দিয়েছে।
- এই পুরস্কারের অর্থমূল্য ৭ লাখ ডলার।

অন্যদিকে -
- ২০২৩ সালে অ্যাবেল পুরষ্কার' অর্জন করেন গণিতবিদ লুইস এ ক্যাফারেলি।
- ২০২২ সালে অ্যাবেল পুরষ্কার' অর্জন করেন গণিতবিদ ডেনিস সুলিভান।
- ২০২১ সালে অ্যাবেল পুরষ্কার' অর্জন করেন গণিতবিদ লাসজলো লোভাস ও আভি উইগডারসন। 

উৎস: The Abel Prize ওয়েবসাইট।
৪,৬৯২.
সাফ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর?
  1. ২ বছর
  2. ৩ বছর
  3. ৪ বছর
  4. ৫ বছর
ব্যাখ্যা
সাফ গেমস:

- সাফ চ্যাম্পিয়নশিপ: সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপ অথবা দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপ নামে পরিচিত।
- এটি একটি প্রাথমিক ফুটবল প্রতিযোগিতা, যেখানে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের (সাফ) সদস্যপ্রাপ্ত পুরুষদের জাতীয় ফুটবল দলগুলো প্রতিযোগিতা করে।
- সর্বপ্রথম এ প্রতিযোগিতাটি ১৯৮৪ সালে নেপালের কাঠমাণ্ডুতে অনুষ্ঠিত হয়।
- এটি প্রতি ২ বছর পর পর অনুষ্ঠিত হয়।
- ১৯৮৫ দক্ষিণ এশীয় গেমস, অফিসিয়ালভাবে ২য় দক্ষিণ এশীয় গেমস ২০শে ডিসেম্বর থেকে ২৬শে ডিসেম্বর পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র - OCA » Dhaka 1985, Olympic Council of Asia.
৪,৬৯৩.
১২তম দেশ হিসেবে বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি- "দ্য রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ" (RCEP) কার্যকর হয় কোন দেশে?
  1. ক) ইন্দোনেশিয়া
  2. খ) মালয়েশিয়া
  3. গ) জাপান
  4. ঘ) থাইল্যান্ড
ব্যাখ্যা
১৮ মার্চ ২০২২ ১২তম দেশ হিসেবে বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি- "দ্য রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ" (RCEP) মালয়েশিয়ায় কার্যকর হয়।
সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২২
৪,৬৯৪.
কোন মুসলিম নারী সর্বপ্রথম নোবেল শান্তি পুরস্কার পান?
  1. ক) শিরিন এবাদি
  2. খ) বেনজীর ভুট্টো
  3. গ) মনিকা আলী
  4. ঘ) বেগম রোকেয়া
ব্যাখ্যা
নোবেল পুরস্কার:
- শিরিন এবাদি প্রথম মুসলিম নারী, যিনি শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- তিনি ইরানের একজন আইনজীবী ও মানবাধিকার কর্মী।
- গণতন্ত্র, মানবাধিকার, নারী ও শিশু অধিকার এবং শরণার্থীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছিলেন তিনি।
- এই স্বীকৃতিস্বরূপ তাঁকে নোবেল প্রাইজ দেওয়া হয় ২০০৩ সালে।
- তিনি প্রথম ইরানের নাগরিক যিনি নোবেল পুরস্কার লাভ করেন।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
৪,৬৯৫.
সম্প্রতি ঘূর্ণিঝড় ‘ওটিস‘ কোথায় আঘাত হানে?
  1. মেক্সিকো
  2. লিবিয়া
  3. বাংলাদেশ
  4. নেপাল
ব্যাখ্যা
ঘূর্ণিঝড় ‘ওটিস‘:
- মেক্সিকোয় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর একটি ওটিস।
- ২৭ অক্টোবর, ২০২৩ তারিখে মেক্সিকোর দক্ষিণাঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড় ওটিস আঘাত হানে।
- ঝড়টির গতিবেগ ছিল ঘণ্টায় ১৬৫ মাইল। এতে ঘরবাড়ি ও হোটেলের ছাদ ভেঙে পড়েছে, রাস্তাঘাট প্লাবিত হয়েছে, পানিতে বেশ কিছু গাড়ি ডুবে গেছে।

উৎস: ২৭ অক্টোবর, ২০২৩, প্রথম আলো।
৪,৬৯৬.
ফিফা র‌্যাংকিংয়ে বর্তমানে বাংলাদেশ নারী দলের অবস্থান কত তম ?
  1. ১১৭ তম
  2. ১৩৪ তম
  3. ১৪০ তম
  4. ১৮৩ তম
ব্যাখ্যা
FIFA (Fédération Internationale de Football Association) হলো ফুটবলের বৈশ্বিক সংস্থা।
- এটি ১৯০৪ সালের ২১ মে ইউরোপের সাতটি দেশের উদ্যোগে গঠিত হয়।
- ফিফার বর্তমান সদস্য ২১১টি।
- বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।
- সেক্রেটারি জেনারেল ফাতমা সাম্বা দিয়াউফ।
- বাংলাদেশ ১৯৭৬ সালে ফিফা সদস্যপদ লাভ করে।
- ফিফা র‌্যাংকিংয়ে বর্তমানে শীর্ষদেশ বেলজিয়াম।
- বাংলাদেশের অবস্থান ১৮৩ তম (পুরুষ), ১৪০ তম (মহিলা) 
- ফিফার উদ্যোগে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে।

উৎসঃ ফিফা ওয়েবসাইট  link
৪,৬৯৭.
নিচের কোনটি জিসিসিভুক্ত দেশ নয়?
  1. বাহরাইন
  2. ওমান
  3. ইয়েমেন
  4. কুয়েত
ব্যাখ্যা
জিসিসিভুক্ত দেশ:
- জিসিসিভুক্ত দেশগুলো হচ্ছে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।
- পর্যটন শিল্পের বিকাশে অভিন্ন ভিসা ব্যবস্থা চালু করেছে আরবের ৬ দেশ।
- একটি ভিসা দিয়েই জিসিসিভুক্ত সদস্য দেশে ভ্রমণ করা সম্ভব হবে।

উল্লেখ্য,
- ২০২৩ সালের নভেম্বরে ওমানে অনুষ্ঠিত এক বৈঠকে এই ভিসা সুবিধা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।
- জিসিসিভুক্ত দেশগুলোর পাশাপাশি ভারতের সঙ্গেও উপসাগরীয় দেশগুলোর পর্যটন সম্পর্ক উন্নত হবে।

 উৎস: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, কালবেলা।
৪,৬৯৮.
সম্প্রতি, কোন দেশে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান নিহত হন? (জানুয়ারি, ২০২৬)
  1. কানাডা
  2. লেবানান
  3. তুরস্ক
  4.  লিবিয়া
ব্যাখ্যা

- সম্প্রতি, তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান নিহত হন।

বিমান দুর্ঘটনায় নিহত সেনাপ্রধান:

- লিবিয়ার সেনাপ্রধান মুহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ নিহত হন।
- সময়: ২৩ ডিসেম্বর, ২০২৫ তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন।
- এসেনবোগা বিমানবন্দর থেকে ত্রিপোলির উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই তার বহনকারী প্রাইভেট জেটটি বিধ্বস্ত হয়।
- এই দুর্ঘটনায় সেনাপ্রধানসহ আরও চারজন উচ্চপদস্থ লিবীয় সামরিক কর্মকর্তা ও তিনজন ক্রু সদস্য নিহত হয়েছেন।

উল্লেখ্য,
- লিবিয়ার পশ্চিমাঞ্চলের শীর্ষ সামরিক কমান্ডার হিসেবে পরিচিত আল-হাদ্দাদ ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফিবিরোধী বিদ্রোহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
- তিনি ২০২০ সালের আগস্ট থেকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

উৎস: আলজাজিরা নিউজ।

৪,৬৯৯.
২২ তম ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ সালের কত তারিখে অনুষ্ঠিত হবে?
  1. ২১ আগস্ট - ১৮ সেপ্টেম্বর
  2. ২১ সেপ্টেম্বর - ১৮ অক্টোবর
  3. ২১ অক্টোবর - ১৮ নভেম্বর
  4. ২১ নভেম্বর - ১৮ ডিসেম্বর
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ ২০২২:
- আয়োজক দেশ: কাতার (২২তম আসর)।
- সময়কাল: ২১ নভেম্বর - ১৮ ডিসেম্বর।
- অংশগ্রহণকারী দেশ: ৩২টি।
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (৩য় বার)।
- রানার্স আপ: ফ্রান্স।
- গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা)।
- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি)।
- গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।
- সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)।
- টুর্নামেন্ট সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিলের হয়ে সার্বিয়ায় বিপক্ষে)।
- ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম নারী রেফারি দায়িত্ব পালন করেন এ বিশ্বকাপে।

উৎস: FIFA ওয়েবসাইট।
৪,৭০০.
বর্তমানে এলডিসিভুক্ত দেশ কয়টি? [জুলাই, ২০২৪]
  1. ৪৪টি
  2. ৪৫টি
  3. ৪৬টি
  4. ৪৭টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

স্বল্পোন্নত দেশ ((LDCs):

- ১৯৭১ সালে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা করা হয়।
- স্বল্পোন্নত দেশের তালিকা প্রতি তিন বছর পর পর পর্যালোচনা করা হয়।
- বর্তমানে স্বল্পোন্নত দেশ (এলডিসি) হিসেবে জাতিসংঘ কর্তৃক মনোনীত ৪৫টি দেশ রয়েছে।

উল্লেখ্য,
- ২০২৬ সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে LDC তালিকা থেকে বের হয়ে যাবে।

⇒ LDC:
- LDC-এর পূর্ণরূপ: Least Developed Countries বা স্বল্পোন্নত দেশ।
- স্বল্পোন্নত দেশ হলো উন্নয়নশীল দেশগুলির একটি তালিকা যা জাতিসংঘের মতে, আর্থ-সামাজিক বিকাশের সর্বনিম্ন সূচক প্রদর্শন করে।
- অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে জাতিসংঘ দুই শ্রেণিতে বিশ্বের সব দেশকে ভাগ করে থাকে।
- এগুলো হলো: উন্নয়নশীল ও উন্নত।
- উন্নয়নশীল দেশের মধ্যে আবার যেসব দেশ তুলনামূলক দুর্বল, তাদের নিয়ে স্বল্পোন্নত দেশের তালিকা হয়।
- মূলত এসব দেশ যাতে নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করতে পারে, সে জন্য উন্নত দেশের পক্ষ থেকে উন্নয়নশীল দেশকে কিছু বাজার সুবিধা দেওয়া হয়।
- এর মধ্যে অন্যতম শুল্কমুক্ত পণ্য রপ্তানির সুবিধা।
- এলডিসি সম্মেলনের সূত্রপাত হয় ১৯৮১ সালে।
- প্রতি ১০ বছর অন্তর এই সম্মেলন হয়।

উৎস: unctad ওয়েবসাইট।