বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ

মোট প্রশ্ন৫,১০১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ

PrepBank · পাতা ৪২ / ৫১ · ৪,১০১৪,২০০ / ৫,১০১

৪,১০১.
সম্প্রতি, গাজায় যুদ্ধবিরতি নিশ্চিতকরণে ‘গাজা ঘোষণাপত্র’ কোথায় স্বাক্ষরিত হয়? (ডিসেম্বর-২০২৫)
  1. শারম আল-শেখ
  2. দোহা
  3. জেদ্দা
  4. কায়রো
ব্যাখ্যা

⇒ গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আঞ্চলিক নেতারা একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন।
-  মিশরের শারম আল-শেখ শহরে এ ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়।
- গাজায় স্থায়ী যুদ্ধবিরতির যৌথ ঘোষণায় সই করেছে যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্ক।।

⇒ ঘোষণা পত্রে বলা হয়- আমরা চাই সহনশীলতা ও মর্যাদা এবং সবার জন্য সমান সুযোগ, যেন এই অঞ্চলটিতে জাতি, ধর্ম নির্বিশেষে সবাই শান্তি, নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য তাদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে।

উল্লেখ্য,

• গাজা উপত্যকায় যুদ্ধ:

⇒ গাজায় ২০০৮, ২০১২, ২০১৪ ও ২০২১ সালে চারটি দীর্ঘস্থায়ী সামরিক হামলা করেছে ইসরাইল।
- হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত ও কয়েক হাজার বাড়ি, স্কুল ও অফিস ভবন ধ্বংস হয়েছে।

উৎস: আল জাজিরা এবং প্রথম আলো।

৪,১০২.
দুর্নীতির ধারণা সূচক- ২০২৪ অনুযায়ী শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? [মার্চ, ২০২৫]
  1. আফগানিস্তান
  2. সোমালিয়া
  3. নাইজেরিয়া
  4. দক্ষিণ সুদান
ব্যাখ্যা
দুর্নীতির ধারণা সূচক- ২০২৪:
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কর্তৃক ১৮০টি দেশের এই প্রতিবেদন ১১ ফেব্রুয়ারি ২০২৫ সালে প্রকাশিত হয়।

প্রতিবেদন অনুযায়ী-
- শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ: দক্ষিণ সুদান।
- সর্বনিম্ন দুর্নীতিগ্রস্ত দেশ: ডেনমার্ক।
- বাংলাদেশের অবস্থান: উর্ধ্ব ১৫১তম, নিম্ন- ১৪তম, স্কোর- ২৩

সার্কভুক্ত অন্যান্য দেশের অবস্থান (উর্ধ্বে)
ভারত- ৯৬, শ্রীলংকা- ১২১, পাকিস্তান- ১৩৫, নেপাল- ১০৭, আফগানিস্তান- ১৬৫ ও ভুটান- ১৮।

তথ্যসূত্র: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট। [LINK]
৪,১০৩.
প্রথম আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে কোন দেশ চ্যাম্পিয়ন হয়?
  1. ভারত
  2. ইংল্যান্ড
  3. নিউজিল্যান্ড
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
- আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রবর্তিত প্রথম আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড।
- গত ১৮-২৩ জুন ২০২১ ইংল্যান্ডের সাউদাম্পটনে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ড ভারতে আট উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
- আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে হলো আইসিসি প্রবর্তিত টেস্ট ক্রিকেটের বৈশ্বিক প্রতিযোগিতা। এতে বাংলাদেশসহ নয়টি দেশ দুইবছর শিডিউলে ছয়টি করে সিরিজ খেলে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হয়।
(তথ্যসূত্র: আইসিসি ওয়েবসাইট)
৪,১০৪.
What is the rank of Bangladesh in Global Gender Gap Index 2025?
  1. 14th
  2. 17th
  3. 21st
  4. 24th
  5. 29th
ব্যাখ্যা
Global Gender Gap Report-2025:
- প্রকাশক: World Economic Forum.
- প্রকাশের সময়কাল: জুন, ২০২৫।
- ইনডেক্স অনুযায়ী, শীর্ষ অবস্থানে আছে আইসল্যান্ড।
- প্রতিবেদন অনুসারে, বিশ্বে বাংলাদেশের অবস্থান ২৪তম।
- মূলত চারটি মাপকাঠির ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়। এগুলো হলো: অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ, শিক্ষাগত অর্জন, স্বাস্থ্য ও আয়ু, রাজনৈতিক ক্ষমতায়ন।

⇒ Global Gender Gap Report-2025 অনুযায়ী শীর্ষ দেশ:
১. আইসল্যান্ড,
২. ফিনল্যান্ড,
৩. নরওয়ে,
৪. যুক্তরাজ্য,
৫. নিউজিল্যান্ড।

অন্যদিকে,
- সর্বনিম্ন অবস্থানে আছে পাকিস্তান (১৪৮তম)।

উৎস: Global Gender Gap Report 2025.
৪,১০৫.
বিশ্বের কয়টি দেশের আইন প্রণেতারা IPAC গঠন করেন?
  1. ক) ১১
  2. খ) ১৫
  3. গ) ৮
  4. ঘ) ৫
ব্যাখ্যা
৫ জুন ২০২০ বিশ্বের আট দেশের আইন প্রণেতারা গঠন করেন Inter-Parliamentary Alliance on China (IPAC) নামে একটি জোট। বৈশ্বিক বাণিজ্য, নিরাপত্তা ও মানবাধিকার ইস্যুতে চীনের উদীয়মান প্রভাব কমাতে এটি গঠন করা হয়। জোটের সদস্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, জার্মানি, অস্ট্রেলিয়া, নরওয়ে ও সুইডেন। এই জোটের নেতৃত্বে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ২০১৯ সালের ডিসেম্বরে সারাবিশ্বে কীভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ল, সেটিও খতিয়ে দেখবে IPAC।
৪,১০৬.
How did Israel view the Global Sumud Flotilla?
  1. As a humanitarian initiative
  2. As a UN recognised mission
  3. As an international Peace effort 
  4. As security threat 
ব্যাখ্যা

Global Sumud Flotilla (গ্লোবাল সুমুদ ফ্লোটিলিয়া):
- অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছে দিতে গঠিত হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় নাগরিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা।
- ‘সুমুদ’ শব্দের অর্থ হলো অবিচলতা ও সহনশীলতা, যা ফিলিস্তিনি জনগণের প্রতীক।
- ২০২৫ সালের মাঝামাঝি সময়ে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা ও সুমুদ নুসান্তারার যৌথ উদ্যোগে এই নৌবহর গড়ে ওঠে।

⇒ ২০০৭ সাল থেকে ইসরায়েল গাজাকে স্থল, আকাশ ও সমুদ্রপথে অবরোধ করে রেখেছে।
- ফলে গাজার সাধারণ মানুষ মানবিক সংকটে পড়েছেন।
- খাদ্য, ওষুধ, বিশুদ্ধ পানি ও পুনর্গঠনের সামগ্রী প্রায়ই আটকে দেওয়া হয়।
- গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মূলত বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক সমাজ, মানবাধিকারকর্মী, চিকিৎসক, সাংবাদিক ও রাজনৈতিক কর্মীদের সমন্বয়ে গঠিত হয়। তারা সমুদ্রপথে জাহাজে করে সরাসরি গাজায় সাহায্য পাঠানোর চেষ্টা করেন।

⇒ ফ্লোটিলায় ৪০টিরও বেশি জাহাজে ৪৪টিরও বেশি দেশের প্রায় ৫০০ অংশগ্রহণকারী যোগ দেন।
- ইতালীয় কার্গোতে ছিল ৪৫ টন ত্রাণসামগ্রী। 
- তাদের মধ্যে আছেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডলা ম্যান্ডেলা, ইতালির সংসদ সদস্য, মানবাধিকারকর্মী, সাংবাদিক, চিকিৎসক ও আইনজীবীরা।
- স্পেনের বার্সেলোনা থেকে সেপ্টেম্বরের শুরুতে ফ্লোটিলার যাত্রা শুরু হয়।
- পরবর্তীতে তিউনিশিয়া, ইতালির সিসিলি দ্বীপ ও গ্রিসের সাইরাস দ্বীপ থেকে নৌযান যুক্ত হয়। পথে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এর সঙ্গে সংহতি জানায়।

উল্লেখ্য,
- ইসরায়েল গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে একটি হুমকি হিসেবে দেখেছে এবং ফ্লোটিলার নৌযানগুলোকে আটকে দিয়ে গাজা উপকূলে তাদের প্রবেশে বাধা দিয়েছে। 
- ইসরায়েলি নৌবাহিনী তাদের জাহাজ দিয়ে ফ্লোটিলার জাহাজগুলোকে আটকে দেয় এবং ইসরায়েলি বন্দরে স্থানান্তরের ব্যবস্থা করে। 

উৎস: i) Global Sumud Flotilla.
ii) Al Jazeera.

৪,১০৭.
২০২৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন কে?
  1. ক) এলেনা রিবাকিনাকে
  2. খ) নাওমি ওসাকা
  3. গ) আরিনা সাবালেঙ্কা
  4. ঘ) অ্যাশলেই বার্টি।
ব্যাখ্যা
অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককের মুকুট জিতলেন আরিনা সাবালেঙ্কা।
- বর্তমান উইম্বলডন চ্যাম্পিয়ন এলেনা রিবাকিনাকে ৪-৬, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে শিরোপা জিতে নেন সাবালেঙ্কা।
- বেলারুশিয়ান তারকার এটিই প্রথম গ্র্যান্ডস্লাম শিরোপা।

উৎস: পত্রিকা রিপোর্ট।
৪,১০৮.
G2G এর উদ্যোগে বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সাথে নিম্নের কোন দেশটি জড়িত নয়?
  1. ক) ভারত
  2. খ) জাপান
  3. গ) দক্ষিণ কোরিয়া
  4. ঘ) চীন
ব্যাখ্যা
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বাংলাদেশ সরকারের সাথে বিদেশি কোন সরকারের মধ্যেকার
চুক্তি সম্পাদনের মাধ্যমে নতুন ধারার অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ গ্রহণ করে।
এই উদ্যোগের আওতায় এযাবৎ চীন, জাপান ও ভারতের বিনিয়ােগকারীদের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে।
উৎস : https://www.beza.gov.bd/
৪,১০৯.
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত রোহিঙ্গা ইস্যুতে অন্তর্বর্তী নির্দেশনা জারি করে কবে?
  1. ক) ২০ ডিসেম্বর ২০১৯
  2. খ) ১০ জানুয়ারী ২০২০
  3. গ) ১৮ জানুয়ারী ২০২০
  4. ঘ) ২৩ জানুয়ারী ২০২০
ব্যাখ্যা
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়া ২০১৯ সালের ১১ নভেম্বর আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত বা (আইসিজে)'তে মামলা দায়ের করে। আদালত ২৩ জানুয়ারী ২০২০ মিয়ানমারের প্রতি চার দফা অন্তর্বর্তী আদেশ জারি করে। এতে গণহত্যা বন্ধ, গণহত্যার ষড়যন্ত্র বা উস্কানি বন্ধ, গণহত্যার আলামত সংরক্ষণ এবং চার মাসের মধ্যে আদেশ পালনের অগ্রগতি সম্পর্কে জানানোর কথা বলা হয়। (সূত্রঃ দৈনিক প্রথম আলো)
৪,১১০.
Environmental Performance Index-2020 রিপোর্টে শীর্ষদেশ কোনটি?
  1. কানাডা
  2. ডেনমার্ক
  3. সুইজারল্যান্ড
  4. নরওয়ে
ব্যাখ্যা
- যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয় প্রকাশিত Environmental Performance Index-2020 রিপোর্টে মোট ১৮০টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়।
রিপোর্টে শীর্ষ দেশসমূহ:
- প্রথম : ডেনমার্ক
- দ্বিতীয় : লুক্সেমবার্গ
- তৃতীয় : সুইজারল্যান্ড।
- বাংলাদেশের অবস্থান : ১৬২তম।
- সর্বনিম্ন দেশ (১৮০তম): লাইবেরিয়া।
(তথ্যসূত্র: Environmental Performance Index-2020)
৪,১১১.
২০২৪ সালে ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
  1. প্যারিস, ফ্রান্স
  2. লন্ডন, যুক্তরাজ্য
  3. বার্লিন, জার্মানি
  4. এথেন্স, গ্রিস
ব্যাখ্যা
অলিম্পিক গেমস:
- অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।
- যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন।
- অলিম্পিক গেমস প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয়।
- গ্রীষ্ম এবং শীতকালীন দুটো প্রকরণ, প্রতিটি দুই বছর পরপর হয়ে থাকে।
- প্রথম আধুনিক অলিম্পিকের আসর বসে ১৮৯৬ সালে।
- ২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অলিম্পিকের ৩১তম আসর।
- ব্রাজিলের রিও দি জেনেরিও শহরে ৫-২১ আগস্ট, ২০১৬ তারিখে অনুষ্ঠিত হয় ৷

উল্লেখ্য,
- ২০২৪ সালে ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজক শহর ফ্রান্সের রাজধানী প্যারিস।
- আর এর পরের আয়োজন বসবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে।

উৎস: Britannica.
৪,১১২.
গ্রীষ্মকালীন অলিম্পিক ২০২৪ এর পদক তালিকায় শীর্ষ দেশ কোনটি? (আগস্ট, ২০২৪)
  1. যুক্তরাষ্ট্র
  2. জাপান
  3. চীন
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
গ্রীষ্মকালীন অলিম্পিক ২০২৪:
- আয়োজক -প্যারিস, ফ্রান্স।
- শুরু হবে -২৬ জুলাই-১১ আগস্ট, ২০২৪।
- নীতিবাক্য - Games wide open।
- ইভেন্ট - ৩২৯ টি।

প্যারিস অলিম্পিক গেমসের পদক তালিকায় শীর্ষ দেশসমূহ:
- প্রথম : যুক্তরাষ্ট্র (৪০টি স্বর্ণ, মোট-১২৬টি)
- দ্বিতীয় : চীন (৪০টি স্বর্ণ, মোট-৯১টি)
- তৃতীয় : জাপান (২০টি স্বর্ণ, মোট-৪৫টি)

তথ্যসূত্র - অলিম্পিক গেমস ওয়েবসাইট।
৪,১১৩.
২০২৩ এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
  1. জাপান
  2. পাকিস্তান
  3. ভারত
  4. চীন
ব্যাখ্যা
২০২৩ এশিয়ান গেমস:
- নির্ধারিত তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৩ - ৮ অক্টোবর ২০২৩।
- আয়োজক দেশ: চীন।
- স্থান: হ্যাংজু অলিম্পিক স্পোর্টস এক্সপো সেন্টার।
- ক্রীড়া সংখ্যা: ৪০।

অন্যদিকে -
- সর্বশেষ আসর ২০১৮ এশিয়ান গেমস, জাকার্তা ও সুমাত্রা, ইন্দোনেশিয়াতে অনুষ্ঠিত হয়।

উৎস: Olympics.com.
৪,১১৪.
র‌্যামন ম্যাগসেসে পুরস্কার কোন অঞ্চলের “নোবেল” হিসেবে পরিচিত?
  1. ইউরোপ
  2. এশিয়া
  3. আফ্রিকা
  4. আমেরিকা
ব্যাখ্যা

র‌্যামন ম্যাগসেসে পুরস্কার: 
​- এশিয়ার নোবেল নামে খ্যাত র‍্যামন ম্যাগসেসে পুরস্কার।
​- ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট র‍্যামন ম্যাগসাইসাইয়ের নামে এ পুরস্কার দেওয়া হয়। 
​- র‍্যামন ম্যাগসাইসাই ১৯৫৭ সালের ১৭ মার্চ মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মারা যান। 
​- ১৯৫৮ সাল থেকে পুরস্কার দেওয়া শুরু হয়। 
​- ২০০৮ সাল পর্যন্ত প্রতিবছর এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হতো মোট ছয় শ্রেণিতে। 
​- সেগুলো হলো সরকারি সেবা, জনসেবা, সামাজিক নেতৃত্ব, সাংবাদিকতা, সাহিত্য এবং সৃজনশীল যোগাযোগকলা, শান্তি ও আন্তর্জাতিক সমন্বয় এবং নতুন নেতৃত্ব। 
​- ২০০০ সাল থেকে নতুন নেতৃত্ব শ্রেণিতে পুরস্কার দেওয়া শুরু হয়। 
​- ২০০৯ সাল থেকে শুধু এই ‘নতুন নেতৃত্ব’ ছাড়া আর কোনো সুনির্দিষ্ট শ্রেণির মধ্যে আবদ্ধ নেই পুরস্কারটি।

​উৎস: Ramon Magsaysay ওয়েবসাইট, প্রথম আলো।

৪,১১৫.
বান্দুং সম্মেলন কোন সংস্থাটির প্রতিষ্ঠার সাথে জড়িত?
  1. ক) আসিয়ান
  2. খ) ওআইসি
  3. গ) ন্যাম
  4. ঘ) কমনওয়েলথ
ব্যাখ্যা
- ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল ইন্দোনেশিয়ার বান্দুংয়ে এশিয়া ও আফ্রিকার ২৯টি দেশের অংশগ্রহণে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে স্নায়ুযুদ্ধকালীন সময়ে তৃতীয় বিশ্বের দেশগুলোর ভূমিকা, শান্তি বজায় রাখা, অর্থনৈতিক উন্নয়ন ও উপনিবেশবাদ থেকে ‍মুক্তির বিষয়ে আলোচনা হয়।
- বান্দুং সম্মেলনের নেতৃবৃন্দ জোট নিরপেক্ষ অবস্থা অবলম্বনের নীতি গ্রহণ করে। এর অংশ হিসেবে ভারতের জওহরলাল নেহেরু, ইন্দোনেশিয়া ড. আহমেদ সুকর্ণ, মিশরের গামাল আবদেল নাসের প্রমুখ নেতৃত্ববৃন্দের উদ্যোগে জোট নিরপেক্ষ আন্দোলন গঠনের বিষয়ে আলোচনা হয়।
- ১৯৬১ সালের ১-৬ সেপ্টেম্বর ২৪টি দেশের অংশগ্রহণে সাবেক যুগোশ্লাভিয়ার (বর্তমান সার্বিয়া) রাজধানী বেলগ্রেড শহরে প্রথম NAM (The Non-Aligned Movement) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালে আজারবাইজানের রাজধানী বাকুতে।
- বর্তমানে ন্যামের সদস্য সংখ্যা ১২০টি। ন্যামের কোন স্থায়ী অফিশিয়াল সচিবালয় নেই।
(তথ্যসূত্রঃ মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং ন্যাম ওয়েবসাইট)
৪,১১৬.
২০২৪ সালে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি?
  1. লুক্সেমবার্গ
  2. সিঙ্গাপুর
  3. প্যারিস
  4. লস অ্যাঞ্জেলেস
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর:

1. সিঙ্গাপুর,
2. প্যারিস, ফ্রান্স,
3. জুরিখ, সুইজারল্যান্ড,
4. হংকং,
5. অসলো, নরওয়ে,
6. জেনেভা, সুইজারল্যান্ড,
7. সিউল, দক্ষিণ কোরিয়া,
8. কোপেনহেগেন, ডেনমার্ক,
9. তেল আবিব, ইসরায়েল,
10 সিডনি, অস্ট্রেলিয়া।

অন্যদিকে -
- কম খরচের শহরের তালিকায় শীর্ষে সিরিয়ার দামেস্ক।
- এরপর যথাক্রমে ইরানের তেহরান (১৭২তম) ও লিবিয়ার ত্রিপোলি (১৭১তম)।

উৎস: World Popullation Review. [link]
৪,১১৭.
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC) এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) অস্ট্রেলিয়া
  2. খ) ইংল্যান্ড
  3. গ) সংযুক্ত আরব আমিরাত
  4. ঘ) ভারত
ব্যাখ্যা
- আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (The International Cricket Council-ICC) ১৯০৯ সালের ১৫ জুন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার উদ্যোগে গঠিত হয়।
- ICC এর বর্তমান মোট সদস্য ১০৬টি। এর মধ্যে পূর্ণাঙ্গ সদস্য ১২টি এবং সহযোগী সদস্য ৯৪টি।
- ICC এর সদরদপ্তর অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে
- বর্তমান চেয়ারম্যান নিউজিল্যান্ডের গ্রেগ বারক্লে।

(তথ্যসূত্র: ICC ওয়েবসাইট)
৪,১১৮.
বিশ্বের কততম দেশ হিসেবে ভারত সফলভাবে চাঁদে অভিযান পরিচালনা করেছে?
  1. ৪র্থ দেশ
  2. ৫ম দেশ
  3. ৭ম দেশ
  4. ৮ম দেশ
ব্যাখ্যা
ভারতের চন্দ্রাভিযান:
- ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম - ইসরো।
- এই মিশনের প্রকল্প পরিচালক ছিলেন - পি ভিরামুথুভেল।
- ৪র্থ দেশ হিসেবে ভারত  চাঁদে সফলভাবে অভিযান পরিচালনা করেছে।
- চন্দ্রযান-৩  যাত্রা শুরু করে - ১৪ জুলাই, ২০২৩।
- চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩ অবতরণ করে - ২৩ আগস্ট, ২০২৩।
- বিক্রম'  হলো চন্দ্রযান-৩-এর ল্যান্ডারের নাম।
- ল্যান্ডারটি উচ্চতায় ২ মিটারের মতো, ওজন ১ হাজার ৭০০ কেজির বেশি। 
 ‘প্রজ্ঞান হলো চন্দ্রযান-৩-এর রোভারের নাম।
- ছোট রোভারের ওজন ২৬ কেজি
- চন্দ্রযান-৩-এর  অভিযান পরিচালনায় মোট ব্যয় হয়েছে- ৬১৫ কোটি রুপি।
- চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয় - অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে।
 
উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৪,১১৯.
শ্রীলংকার বর্তমান [অক্টোবর, ২০২৪] প্রেসিডেন্ট -
  1. রনিল বিক্রমাসিংহে
  2. মাইধ্রিপালা সিরিসেনা
  3. অনূঢ়া কুমার দিশানায়েকে
  4. মাহিন্দ্র রাজা পাকসে
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

শ্রীলংকা:
- শ্রীলংকা দক্ষিণ এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র।
- এটি ভারত মহাসাগরে, বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমে ও আরব সাগরের দক্ষিণ-পূর্বে অবস্থিত।
- রাজধানী: শ্রী জয়বর্ধনপুর কোট্টে।
- বৃহত্তম নগরী: কলম্বো।
- মুদ্রা: শ্রীলঙ্কান রুপি।

⇒ শ্রীলংকার বর্তমান প্রধানমন্ত্রী হরিণী অমরাসুরিয়া।
- শ্রীলংকার প্রধানমন্ত্রী হিসাবে হরিণী অমরাসুরিয়াকে নিয়োগ দিয়েছেন দেশটির বামপন্থি প্রেসিডেন্ট অনূঢ়া কুমার দিশানায়েকে।
- তিনি শ্রীলংকার ১৬তম প্রধানমন্ত্রী।
- সেপ্টেম্বর, ২০২৪-এ তিনি প্রধানমন্ত্রী হয়েছেন।
- দেশটির ১৫তম প্রধানমন্ত্রী দীনেশ গুণবর্ধনের স্থলাভিষিক্ত হয়েছেন অমরাসুরিয়া।

⇒ শ্রীলংকার বর্তমান প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে।
- মার্ক্সবাদী নেতা অনূঢ়া কুমারা দিশানায়েকে ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের নেতা।
- সেপ্টেম্বর, ২০২৪-এ তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

উৎস: Britannica.
৪,১২০.
পুরুষ ক্যাটাগরিতে ব্যালন ডি’অর, ২০২৫ পেয়েছেন কে?
  1. উসমান দেম্বেলে
  2. লিওনেল মেসি
  3. লামিনে ইয়ামাল
  4. ভিনিসিয়ুস জুনিয়র
ব্যাখ্যা

ব্যালন ডি’অর ২০২৫:
- ২২ সেপ্টেম্বর, ২০২৫ প্যারিসের ঐতিহাসিক থিয়াত্র দ্যু শাতলেতে অনুষ্ঠিত হয়েছে ব্যালন ডি'অরের ৬৯তম আসর।

এক নজরে ব্যালন ডি’অর, ২০২৫:
- ব্যালন ডি’অর (পুরুষ): উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স);
- ব্যালন ডি’অর (নারী): আইতানা বোনমাতি (বার্সেলোনা, স্পেন);
- ইয়াসিন ট্রফি (পুরুষ): জিয়ানলুইজি দোন্নারুম্মা (ম্যানচেস্টার সিটি, ইতালি);
- ইয়াসিন ট্রফি (নারী): হান্না হাম্পটন (চেলসি, ইংল্যান্ড);
- ইয়োহান ক্রুইফ ট্রফি (পুরুষ): লুইস এনরিকে (পিএসজি);
- ইয়োহান ক্রুইফ ট্রফি (নারী): সারিনা ভিগমান (ইংল্যান্ড);
- কোপা ট্রফি (পুরুষ): লামিনে ইয়ামাল (বার্সেলোনা);
- কোপা ট্রফি (নারী): ভিকি লোপেজ (বার্সেলোনা, স্পেন);
- বর্ষসেরা ক্লাব (পুরুষ): পিএসজি;
- বর্ষসেরা ক্লাব (নারী): আর্সেনাল;
- জার্ড মুলার ট্রফি (পুরুষ): ভিক্টর ইয়োরকেরেস (আর্সেনাল, সুইডেন);
- জার্ড মুলার ট্রফি (নারী): এয়া পাজোর (বার্সেলোনা, পোল্যান্ড);
- সক্রেটিস অ্যাওয়ার্ড: জানা ফাউন্ডেশশন।

উৎস: নিউজ প্রতিবেদন।

৪,১২১.
‘রেইডার’ শব্দটি কোন খেলার সাথে সম্পৃক্ত?
  1. ক) কাবাডি
  2. খ) রাগবি
  3. গ) ক্রিকেট
  4. ঘ) পোলো
ব্যাখ্যা
কাবাডি খেলায় দম নিয়ে যে বিপক্ষ খেলোয়ার কোর্টে হানা দেয় তাকে রেইডার বলে।

• কাবাডি:
- পাক ভারত উপমহাদেশে কাবাডি খেলা অতি প্রাচীন।
- বাংলাদেশের গ্রাম-গঞ্জে হাডুডু নামে এই খেলা অত্যন্ত জনপ্রিয়।
- আঞ্চলিক খেলা হওয়ার কারণে এই খেলার তেমন কোনো বিধিবদ্ধ নিয়মকানুন ছিল না।
- খেলাধুলার উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশে বিভিন্ন ফেডারেশন গঠিত হয়।
- তারই প্রেক্ষিতে ১৯৭৩ সালে বাংলাদেশ কাবাডি ফেডারেশন গঠিত হয়।

উৎস: শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া।
৪,১২২.
বর্তমানে গম উৎপাদনে শীর্ষ দেশ- [ আগস্ট, ২০২৫]
  1. রাশিয়া
  2. যুক্তরাষ্ট্র
  3. চীন
  4. ইউক্রেন
ব্যাখ্যা
গম উৎপাদন:
• বর্তমানে গম উৎপাদনে শীর্ষ দেশ- চীন।
- গম উৎপাদনে ২য় শীর্ষ দেশ ভারত।
- গম উৎপাদনে  ৩য় শীর্ষ দেশ রাশিয়া।
- গম উৎপাদনে ৪র্থ শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র।

উৎস:  World Population Review. [Link]
৪,১২৩.
২০২৩ ন্যাটো শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ব্রাসেলস, বেলজিয়াম
  2. ভিলনিয়াস, লিথুয়ানিয়া
  3. মাদ্রিদ, স্পেন
  4. লন্ডন, যুক্তরাজ্য
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

২০২৩ ন্যাটো শীর্ষ সম্মেলন:

- যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয় লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে।
- ১১-১২ জুলাই, ২০২৩ অনুষ্ঠিত হয় এই সম্মেলন।

উল্লেখ্য,
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ফিনল্যান্ড ও সুইডেনের এই জোটে অন্তর্ভুক্তি ঘিরে এই সম্মেলন আলাদা গুরুত্ব পায়।
- সম্মেলনে ইউক্রেনকে নিরাপত্তা সহায়তা দেওয়ার বিষয়টি প্রাধান্য পায়।
- ন্যাটো জোটের সদস্য হতে কিয়েভের নেওয়া পদক্ষেপের  অজুহাতে ২০২২ সালে শুরুর দিকে ইউক্রেনে হামলা শুরু করেছিল রাশিয়া।
- রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ হলে ন্যাটোর সদস্য হতে পারবে ইউক্রেন।
- এ ছাড়া কিয়েভকে নিষিদ্ধ ক্লাস্টার বোমা তথা গুচ্ছবোমা সরবরাহে ওয়াশিংটনের সিদ্ধান্তে ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যে বিভক্তিও দেখা গেছে।

উৎস: ১১ জুলাই, ২০২৩, প্রথম আলো।
৪,১২৪.
The King's Foundation Award 2025- পুরস্কৃত হয়েছেন কে?
  1. এমিলি হার্স্ট
  2. আকোজে রেসিডেন্সি
  3. ড. মুহাম্মদ ইউনূস
  4. বর্ণিত সবাই
ব্যাখ্যা
The Kings Foundation Award 2025: 
১. King Charles III Harmony Award 2025- অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
- অবদান: বিশ্বব্যাপী শান্তি, সামাজিক স্থিতিশীলতা এবং পরিবেশ-প্রকৃতি ও মানুষের মধ্যে সমতা প্রতিষ্ঠায় আজীবন অবদান।

২. Emerging Talent – Emily Hurst.
- অবদান: ঐতিহ্যবাহী হ্যাট তৈরির শিল্পে নতুনত্ব ও দক্ষতা প্রদর্শন।

৩. International Impact - The Akoje Residency
- অবদান: আফ্রিকান, ক্যারিবিয়ান ও SWANA অঞ্চলের শিল্পীদের জন্য আন্তঃসাংস্কৃতিক বিনিময় ও অবকাঠামোগত সহায়তা।

৪. Young Entrepreneur – Barnaby Horn. 
- অবদান: King’s Foundation প্রোগ্রাম থেকে শিক্ষা নিয়ে সফল ব্যবসা গড়ে তোলা।
- বিশেষত্ব: Barnaby Horn একজন তরুণ মিলিনার, যিনি ঐতিহ্যবাহী হ্যাট ডিজাইনে নতুন মাত্রা এনেছেন।

৫. Teaching Award – Claudia Peñaranda Fuentes
- অবদান: টেকসই উন্নয়ন বিষয়ে শিক্ষাদান ও নেতৃত্ব।

৬. Innovation in Practice – Yasmeen Lari. 
- অবদান: স্থাপত্য, সামাজিক ন্যায়বিচার ও পরিবেশবান্ধব নির্মাণে অগ্রণী ভূমিকা।
- বিশেষত্ব: পাকিস্তানের প্রথম নারী স্থপতি হিসেবে তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

৭. Advocate of the Year – Patrick Holden
- অবদান: টেকসই খাদ্য ও কৃষি ব্যবস্থার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা।

৮. Community Partnership of the Year – Auchinleck Primary School
- অবদান: King’s Foundation-এর Harmony শিক্ষা প্রোগ্রাম সফলভাবে বাস্তবায়ন।
- বিশেষত্ব: স্কটল্যান্ডের একটি স্কুল, যেখানে অধিকাংশ শিক্ষার্থী সুবিধাবঞ্চিত।

উৎস: The Kings Foundation Award ওয়েবসাইট।
৪,১২৫.
‘G-20 সম্মেলন ২০২৫’ কোথায় অনুষ্ঠিত হবে?
  1. রোম, ইতালি
  2. বালি, ইন্দোনেশিয়া
  3. বেইজিং, চীন
  4. জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
২০তম G-20 সম্মেলন:
- ২০২৫ সালের ২২-২৩ নভেম্বরে ২০তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায় জোহানেসবার্গ-এ।

⇒ G-20 বা Group of 20 আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল গ্রুপ অব টুয়েন্টি বা জি-২০।
- এটি বৈশ্বিক স্থাপত্য গঠন ও শক্তিশালীকরণ আর সব প্রধান আন্তর্জাতিক অর্থনীতি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
- ফোরামটি বৈশ্বিক অর্থনীতির পাশাপাশি, জলবায়ু পরিবর্তনের ক্ষতি প্রশমন এবং স্থিতিশীল উন্নয়নের মতো বিভিন্ন বৈশ্বিক বিষয়ে আলোচনার প্ল্যাটফর্ম।
- বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮৫ শতাংশই এই জোটের দখলে।
- আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশের সঙ্গে জড়িত জি-২০ দেশগুলো।

⇒ জি-২০’র সদস্য: ২১টি।
- দেশ ১৯টি এবং জোট ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক।
- স্পেন স্থায়ী অতিথি হিসেবে আমন্ত্রিত হয়।

উৎস: i) Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
ii) BBC.
৪,১২৬.
কোন মহাকাশ গবেষণা সংস্থা আদিত্য-এল১ মিশন চালু করে?
  1. UKSA
  2. ISRO
  3. ROSCOSMOS
  4. NASA
ব্যাখ্যা
আদিত্য-এল ১:
- ভারতের প্রথম সূর্য পর্যবেক্ষণ মিশন ‘আদিত্য-এল ১’।
- ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO) আদিত্য-এল১ মিশন চালু করেন।
- ২ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে শ্রীহরিকোটা থেকে আদিত্য-এল ১ উৎক্ষিপ্ত হয়।
- সূর্যের বায়ুমণ্ডল সম্পর্কিত তথ্য সংগ্রহ করবে আদিত্য।

উল্লেখ্য,
- ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) ভারতের রাষ্ট্রীয় মহাকাশ গবেষণা সংস্থা, যার কার্যালয় বেঙ্গালুরু শহরের অবস্থিত।

অন্যদিকে -
- যুক্তরাজ্যের মহাকাশ গবেষণা সংস্থার নাম UKSA।
- রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার নাম ROSCOSMOS।
- যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার নাম NASA।

উৎস: ২ সেপ্টেম্বর ২০২৩, বিবিসি বাংলা।
৪,১২৭.
মনুষ্যবিহীন যুদ্ধবিমান 'বায়রাক্তার কিজিলেলমা' কোন দেশের তৈরি? 
  1. ইরান
  2. তুরস্ক
  3. রাশিয়া
  4. চীন
ব্যাখ্যা

• বায়রাক্তার কিজিলেলমা: 
- তুরস্কের প্রথম মানববিহীন যুদ্ধবিমান বায়রাক্তার কিজিলেলমা। 
- জেটচালিত 'বায়রাক্তার কিজিলেলমা' মানববিহীন যুদ্ধ বিমান বিশ্বে প্রথমবারের মতো সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে ক্লোজ ফরমেশন ফ্লাইট পরিচালনা করেছে।
- এটি তুরস্কের Baykar Technologies কোম্পানি তৈরি করছে।
- এটি জেট চালিত, স্টেলথ ডিজাইনের এবং স্বয়ংক্রিয়ভাবে উড়তে, অবতরণ করতে এবং লক্ষ্য আক্রমণ করতে সক্ষম।
 - বিমানটিতে আধুনিক রাডার, সেন্সর এবং স্বয়ংক্রিয় লক্ষ্য নির্ধারণের ব্যবস্থা রয়েছে।
- উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর পরিচালনা প্রযুক্তি ব্যবহার করে এই ফ্লাইট সম্পন্ন হয়।
- উত্তর-পশ্চিম তুরস্কের চোরলুতে অবস্থিত আকিনজি ফ্লাইট ট্রেনিং অ্যান্ড টেস্ট সেন্টারে এই ঐতিহাসিক ফ্লাইটের পরীক্ষা চালানো হয়।

উৎস: বাংলাদেশ প্রতিদিন।

৪,১২৮.
International Committee on Taxonomy of Viruses করোনাভাইরাসের এ নতুন প্রজাতিকে যে নামে নথিভুক্ত করে -
  1. ক) SARS-CoV-2
  2. খ) SARS-CoV-7
  3. গ) MERS-CoV-7
  4. ঘ) SARS-MERS-CoV-2
ব্যাখ্যা
International Committee on Taxonomy of Viruses করোনাভাইরাসের এ নতুন প্রজাতিকে SARS-CoV-2 নামে নথিভুক্ত করে। [উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, মার্চ- ২০২০]
৪,১২৯.
আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ, ২০২৫ এর যৌথ আয়োজক-
  1. ভারত ও শ্রীলঙ্কা
  2. পাকিস্তান ও শ্রীলঙ্কা
  3. ভারত ও পাকিস্তান
  4. ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া
ব্যাখ্যা

নারী ওয়ানডে বিশ্বকাপ-২০২৫: 
- আসর: ১৩ তম।
- সময়: ৩০ সেপ্টেম্বর - ২ নভেম্বর, ২০২৫।

- আয়োজনকারী দেশ: ভারত ও শ্রীলঙ্কা।
- অংশগ্রহণকারী দল: ৮টি (ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান)।

উল্লেখ্য,
- ১৯৭৩ সালে ইংল্যান্ডের মাটিতে প্রথম শুরু হয় নারী ওয়ানডে বিশ্বকাপ।
- ২০২২ সালে নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল সর্বশেষ আসর। 
- টুর্নামেন্টে সর্বোচ্চ সাতবার শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া।
- ২০২২ সালে প্রথমবারের মত বিশ্বকাপে অভিষেক হয় বাংলাদেশের। 

তথ্যসূত্র- বাসস।

৪,১৩০.
‘জাপাদ-২০২৫’ নামক সামরিক মহড়া চালিয়েছে - 
  1. রাশিয়া ও চীন
  2. জাপান ও ভারত
  3. চীন ও পাকিস্তান
  4. রাশিয়া ও বেলারুশ
ব্যাখ্যা

• জাপাদ-২০২৫:
- জাপাদ-২০২৫ হলো রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া।
- এই মহড়া ১২ সেপ্টেম্বর, ২০২৫ শুরু হয় এবং ১৭ সেপ্টেম্বর, ২০২৫ শেষ হয়।
- এই মহড়ায় প্রায় ১ লাখ সেনা অংশগ্রহণ করে, যার মধ্যে ভারী অস্ত্র, বোমারু বিমান, যুদ্ধজাহাজ এবং প্যারাট্রুপারদের সমন্বয়ে ব্যাপক সামরিক কৌশল প্রদর্শন করা হয়।
- যুক্তরাষ্ট্রসহ ২৩টি দেশের প্রতিনিধিরা মহড়া দেখতে বেলারুশে উপস্থিত ছিলেন।
- মহড়ার মূল উদ্দেশ্য ছিল সীমান্তবর্তী অঞ্চলে সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করার জন্য প্রস্তুতি প্রদর্শন।

তথ্যসূত্র- প্রথম আলো পত্রিকা প্রতিবেদন।

৪,১৩১.
ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য এলাকা ‘মেকান ৬৬’ কোন দেশে অবস্থিত?
  1. তুরস্ক
  2. সিরিয়া
  3. ইতালি
  4. গ্রীস
ব্যাখ্যা
মেকান ৬৬:
- ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্য এলাকা 'মেকান ৬৬'।
- এটি তুরস্কে অবস্থিত।

উল্লেখ্য,
- তুরস্কের প্রত্নতাত্ত্বিকেরা ৮ হাজার ৬০০ বছরের পুরোনো একটি রুটির খোঁজ পাওয়ার দাবি করেছেন।
- তাঁরা বলছেন, এখন পর্যন্ত জানামতে পৃথিবীর সবচেয়ে পুরোনো রুটি এটিই।
- তুরস্কের কনিয়া প্রদেশের চাতালহুইকের প্রত্নতাত্ত্বিক এলাকার ‘মেকান ৬৬’ নামের অংশটিতে এ রুটি পাওয়া যায়। 
- তুরস্কের নেকমেতিন এরবাকান ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিসার্চ অ্যান্ড অ্যাপ্লিকেশন সেন্টারের (বিআইটিএম) তথ্য অনুযায়ী, ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্য এলাকা হিসেবে ‘মেকান ৬৬’–এ একটি চুলার কাঠামো পাওয়া গেছে।
- পাশেই ছিল ইটের তৈরি ঘর।
- ওই চুলার চারপাশে প্রত্নতাত্ত্বিকেরা গম, বার্লি, মটরবীজ এবং হাতের তালুর মতো গোলাকার স্পঞ্জের মতো নরম কিছু জিনিসের অবশিষ্টাংশ খুঁজে পেয়েছেন।

উৎস: ১০ মার্চ ২০২৪, প্রথম আলো।
৪,১৩২.
সম্প্রতি, বিশ্বের সবচেয়ে বড় ধারণক্ষমতার স্টেডিয়ামের নির্মাণ শুরু হয়েছে কোন দেশে?
  1. উত্তর কোরিয়া
  2. চীন
  3. যুক্তরাষ্ট্র 
  4. ভিয়েতনাম
ব্যাখ্যা

বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামের নির্মাণ:
- বিশ্ব ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে ভিয়েতনাম।
- ভিয়েতনামে  নির্মাণ শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ধারণক্ষমতার স্টেডিয়াম 'ত্রং ডং স্টেডিয়াম'-এর। 
- বিশাল এই স্টেডিয়ামে একসঙ্গে বসে খেলা উপভোগ করতে পারবেন ১ লাখ ৩৫ হাজার দর্শক।
- স্টেডিয়ামটি নির্মাণ শেষ হলে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম হিসেবে পরিচিত রানগ্রাডো ফাস্ট অব মে স্টেডিয়ামকেকে ছাড়িয়ে যাবে।
- উত্তর কোরিয়ার এই স্টেডিয়ামের ধারণক্ষমতা প্রায় ১ লাখ ৩০ হাজার,
- ফলে নতুন স্টেডিয়ামটি প্রায় ৫ হাজার আসন বেশি নিয়ে শীর্ষস্থান দখল করবে।
- স্টেডিয়ামটির নির্মাণকাজ ইতিমধ্যে শুরু হয়েছে। লক্ষ্য ২০২৮ সালে উদ্বোধন।
- ঐ বছরকেই সম্ভাব্য আনুষ্ঠানিক উদ্বোধনের সময় ধরা হয়েছে। সময়মতো কাজ শেষ হলে ২০২৮ সালেই বিশ্ব দেখবে নতুন এই ক্রীড়া স্থাপনা।

উৎস: পত্রিকার নিউজ। [লিঙ্ক]

৪,১৩৩.
নিচের কোন সংস্থাটি ২০২০ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেছে?
  1. ক) ICAN
  2. খ) UNHCR
  3. গ) FAO
  4. ঘ) WFP
ব্যাখ্যা
২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে WFP (World Food Programme) বা বিশ্ব খাদ্য কর্মসূচি।
বিশ্বব্যাপী ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে অবদানের জন্যে WFP কে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।
গত বছর সংস্থাটি বিশ্বের ৮৮টি দেশে প্রায় ১০ কোটি মানুষকে খাদ্য সহায়তা প্রদান করেছে।
WFP ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়। এটির সদরদপ্তর ইতালির রোম শহরে অবস্থিত।
(সূত্রঃ WFP ওয়েবসাইট)
৪,১৩৪.
সম্প্রতি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের কোন বিশেষ সামরিক বাহিনী? 
  1. রেঞ্জারস
  2. ডেল্টা ফোর্স
  3. নেভি সিলস
  4. গ্রিন বারেটস
ব্যাখ্যা

'ডেল্টা ফোর্স':
- মার্কিন সশস্ত্র বাহিনীর বিশেষ মিশন ইউনিট।
- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নেওয়ার অভিযানে নিজেদের বিশেষায়িত বাহিনী 'ডেল্টা ফোর্স' ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র।
- ডেল্টা ফোর্স প্রতিষ্ঠা হয় ১৯৭৭সালে।
-  এটি যুক্তরাষ্ট্রের জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ডের (জেএসওসি) সরাসরি অধীনে কাজ করে।
- নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ফোর্ট ব্র্যাগভিত্তিক ডেল্টা ফোর্সের মোট ৮টি অপারেশনাল 'সেবরে স্কোয়াড্রন' বা হামলা চালানোর উপযোগী স্বয়ংসম্পূর্ণ ইউনিট রয়েছে।

উৎস: বিবিসি নিউজ।[Link]

৪,১৩৫.
ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের তথ্য অনুসারে, বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যার দেশ কোনটি? [অক্টোবর, ২০২৪]
  1. টুভালু
  2. টোকেলাউ
  3. ভ্যাটিকান সিটি
  4. নাউরু
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
----------------------- 
[স্বাধীন অলাভজনক সংস্থা ‘ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ’ নিজেদের ওয়েবসাইটে বিশ্বের জনসংখ্যার তথ্য প্রচার-প্রকাশ করে। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের ২০২৪ সালের তথ্য অনুসারে, ভ্যাটিকান সিটির জনসংখ্যা সবচেয়ে কম। এই সংখ্যা ৪৯৬।]

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের ২০২৪ সালের তথ্য অনুসারে, বিশ্বের সবচেয়ে কম জনসংখ্যার ১০ দেশ-অঞ্চলের তালিকা দেওয়া হলো—

১. ভ্যাটিকান সিটি:
- ভ্যাটিকান সিটির জনসংখ্যা সবচেয়ে কম। এই সংখ্যা ৪৯৬।

২. নিউ:
- দক্ষিণ প্রশান্ত মহাসাগরের স্বশাসিত দ্বীপরাষ্ট্র নিউ। জনসংখ্যা ১ হাজার ৮১৯ জন।

৩. টোকেলাউ:
- দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় নির্ভরশীল অঞ্চল টোকেলাউ। জনসংখ্যা ২ হাজার ৫০৬ জন।

৪. ফকল্যান্ড দ্বীপপুঞ্জ:
- ফকল্যান্ড দ্বীপপুঞ্জের জনসংখ্যা ৩ হাজার ৪৭০ জন।
 
৫. মন্টসের্রাট:
- ক্যারিবীয় এলাকায় অবস্থিত মন্টসের্রাটের জনসংখ্যা ৪ হাজার ৩৮৯ জন।

৬. সেন্ট পিয়ের ও মিকেলন:
- সেন্ট পিয়ের ও মিকেলনের জনসংখ্যা ৫ হাজার ৬২৮ জন।

৭. টুভালু:
- টুভালুর জনসংখ্যা ৯ হাজার ৬৪৬ জন।

৮. সেন্ট বার্থেলেমি:
সেন্ট বার্থেলেমির জনসংখ্যা ১১ হাজার ২৫৮ জন।

৯. ওয়ালিস ও ফুটুনা: 
- ওয়ালিস ও ফুটুনার জনসংখ্যা ১১ হাজার ২৭৭ জন।

১০. নাউরু:
- নাউরুর জনসংখ্যা ১১ হাজার ৯৪৭ জন।

উৎস:
- প্রথম আলো পত্রিকা রিপোর্ট, ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ।
৪,১৩৬.
কোন বিষয়ে অবদানের জন্যে ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়?
  1. ক) ক্ষুধার বিরুদ্ধে লড়াই
  2. খ) শরনার্থী সংকট মোকাবেলা
  3. গ) ইথিওপিয়া-ইরিত্রিয়া সীমান্ত বিরোধ নিরসন
  4. ঘ) বৃক্ষরোপণ অভিযানের প্রসার
ব্যাখ্যা
- ২০২০ সালে ক্ষুধামুক্ত বিশ্ব গড়ার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ‘বিশ্ব খাদ্য কর্মসূচি’ (WFP-World Food Programme) কে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়।
- সংস্থাটি ২০১৯ সালে বিশ্বের ৮৮টি দেশে প্রায় ১০০ মিলিয়ন মানুষকে খাদ্য সহায়তা প্রদান করে।
- WFP বিশ্বের বৃহত্তম খাদ্য নিরাপত্তা ও ক্ষুধার বিরুদ্ধে লড়াইরত সংস্থা।
(তথ্যসূত্র: নোবেল প্রাইজ ওয়েবসাইট)
৪,১৩৭.
বিশ্বে জ্বালানির কত শতাংশ জীবাশ্ম জ্বালানি থেকে আসে?
  1. ৬০ শতাংশ
  2. ৭০ শতাংশ
  3. ৮০ শতাংশ
  4. ৯০ শতাংশ
ব্যাখ্যা
জীবাশ্ম জ্বালানি:
- বিশ্বে জ্বালানির প্রায় ৮০ শতাংশই আসে জীবাশ্ম জ্বালানি থেকে।

উল্লেখ্য,
- জলবায়ু সংকটের জন্য জীবাশ্ম জ্বালানি মূলত দায়ী।
- তাই জাতিসংঘ প্রধান জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে একমত হতে আগেই দেশগুলোকে আহ্বান জানিয়েছিলেন।
- সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জাতিসংঘের কপ-২৮ জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন।

 উৎস: ১৩ ডিসেম্বর, ২০২৩, বাংলাদেশ সংবাদ সংস্থা।
৪,১৩৮.
সম্প্রতি এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে -
  1. ক) নেপাল
  2. খ) ভুটান
  3. গ) ভারত
  4. ঘ) বাংলাদেশ
ব্যাখ্যা
খাদ্য ও কৃষি সংস্থা:
- খাদ্য ও কৃষি সংস্থা জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, যা ক্ষুধা দূরীকরণে আন্তর্জাতিক উদ্যোগে নেতৃত্ব দিয়ে আসছে।
- বাংলাদেশ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৪২তম কনফারেন্সে এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে ১ জুলাই ২০২২ থেকে ৩০ জুন ২০২৪ মেয়াদে কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছিল।
- ৪৩তম এফএও কনফারেন্সে ১৯৪টি সদস্যরাষ্ট্রের প্রতিনিধির অংশগ্রহণে ৬ জুলাই, ২০২৩-এ এফএও কাউন্সিলের সদস্যপদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
- বাংলাদেশ কাউন্সিলের নীতি ও নির্বাহী পর্যায়ে এফএওর কার্যক্রম, বাজেট বাস্তবায়ন, ফলাফলভিত্তিক কাঠামোর আওতায় কার্যক্রম পর্যবেক্ষণ এবং পরিচালনা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন ও পরিবীক্ষণসহ এর প্রশাসনিক দিকগুলো তদারকিতে অন্যান্য সদস্যরাষ্ট্রের সঙ্গে নেতৃত্ব দেবে।
- এফএও কাউন্সিলের সদস্যপদে পুনরায় নির্বাচিত হওয়ার ক্ষেত্রে রোমের বাংলাদেশ দূতাবাস সক্রিয় ভূমিকা পালন করেছে।
- ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে ৪৩তম কনফারেন্স ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়।
- কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক আট সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

উৎস: ৮ জুলাই, ২০২৩, প্রথম আলো।

৪,১৩৯.
২০২৬ সালে নারী টি-২০ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
  1. দক্ষিণ আফ্রিকা
  2. নিউজিল্যান্ড
  3. ইংল্যান্ড
  4. ওয়েস্ট ইন্ডিজ
ব্যাখ্যা
• ২০২৬ নারী টি২০ বিশ্বকাপের আয়োজক ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।
-  এই টুর্ণামেন্টে হবে  ১২ দলের ।
-  ছয়টি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হবে।
- ভেন্যুগুলো হলো ওল্ড ট্র্যাফোর্ড, হেডিংলি, এজবাস্টন, হ্যাম্পশায়ার বোল, দ্য ওভাল ও ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড
-  নারী টি২০ বিশ্বকাপের ফাইনাল ইংল্যান্ডের ঐতিহাসক লর্ডসে অনুষ্ঠিত হবে।

উৎস: বাসস
৪,১৪০.
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ইটালিয়ান ভাষায় কে অনুবাদ করেন?
  1. ক) আন্না কোক্কিয়ারেল্লা
  2. খ) জয়ি ট্রিবিয়ানি
  3. গ) রেজিনা ফেলাঞ্জি
  4. ঘ) আর্ট ভেন্ডালে
ব্যাখ্যা
১৯ ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ১৩টি ভাষায় অনূদিত হয়। সর্বশেষ ইতালি ভাষায় অনূদিত হয়। অনুবাদ করেন আন্না কোক্কিয়ারেল্লা।
৪,১৪১.
দিল্লির সর্বকনিষ্ঠ (২০২৪) মুখ্যমন্ত্রী কে?
  1. আতিশি মারলেনা
  2. সুষমা স্বরাজ
  3. অরবিন্দ কেজরিওয়াল
  4. শীলা দীক্ষিত
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী আতিশি মারলেনা। 
- দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোয় অরবিন্দ কেজরিওয়ালের স্থলাভিষিক্ত হয়েছেন আম আদমি পার্টির নেত্রী আতিশি মারলেনা। 
- তিনি দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী। তার বর্তমান বয়স ৪৩ বছর। 
- ২০১৩ সালের জানুয়ারিতে আম আদমি পার্টিতে (এএপি) যোগদানের মাধ্যমে আতিশির রাজনৈতিক জীবন শুরু হয়।  
- ২০২২-২৩ সময়কালে, তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। 

সূত্র- বিবিসি রিপোর্ট।
৪,১৪২.
ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেকে বাংলাদেশের কোন ক্রিকেটার পাঁচ উইকেট পেয়েছেন?
  1. ক) তাসকিন আহমেদ
  2. খ) মো: রফিক
  3. গ) রুবেল হোসেন
  4. ঘ) তাইজুল ইসলাম
ব্যাখ্যা
ভারত ও বাংলাদেশ ম্যাচ:
- বাংলাদেশি ফাস্ট বোলার তাসকিন আহমেদের ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় ১৭ জুন, ২০১৪ তারিখে।
- ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেই তিনি প্রথম বাংলাদেশি হিসাবে ৫ উইকেট লাভ করেন।

উৎস: ক্রিকইনফো।
৪,১৪৩.
ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কোনটি?
  1. পদ্মবিভূষণ
  2. পদ্মভূষণ
  3. ভারতরত্ন
  4. পদ্মশ্রী
ব্যাখ্যা
ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা:
- ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্ন।
- এরপর রয়েছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী।
- বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়।

উল্লেখ্য,
- ২০২৪ সালে ভারত সরকার ১৩২ জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম সম্মাননার জন্য মনোনীত করেছে।
- তাঁদের মধ্যে পাঁচজন পদ্মবিভূষণ, ১৭ জন পদ্মভূষণ আর ১১০ জন পদ্মশ্রী সম্মাননা পাচ্ছেন।
- ভারতের প্রজাতন্ত্র দিবস সামনে রেখে প্রতি বছর পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
- সাধারণত মার্চ বা এপ্রিলে রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠান করে পুরস্কারগুলো তুলে দেওয়া হয়।

 উৎস: ২৬ জানুয়ারি ২০২৪, প্রথম আলো।
৪,১৪৪.
ডেভিড সা–লাই কোন উপন্যাসের জন্য ২০২৫ সালের বুকার পুরস্কার লাভ করেছেন?
  1. All That Man Is
  2. Turbulence
  3. The Innocent
  4. Flesh 
ব্যাখ্যা

⇒ হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সা–লাই তাঁর উপন্যাস ‘ফ্লেশ’–এর জন্য  বুকার পুরস্কার-২০২৫ জিতেছেন।
-  উপন্যাসে একজন নির্যাতিত হাঙ্গেরিপ্রবাসীর জীবনের গল্প বলা হয়েছে; যিনি অর্থ উপার্জন করেন এবং তা হারিয়েও ফেলেন।

- ‘আন্তর্জাতিক বুকার পুরস্কার’–এ পৃথক ক্যাটাগরিতে ভারতীয় লেখক ও কর্মী বানু মুস্তাককে পুরস্কৃত করা হয়।
- তাঁর উপন্যাস ‘হার্ট ল্যাম্প’–এ দক্ষিণ ভারতের মুসলিম সম্প্রদায়ের নারীদের দৈনন্দিন জীবনের ১২টি গল্প তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য,
• বুকার পুরস্কার (Booker Prize) - একটি সাহিত্য পুরস্কার।
- এটি যুক্তরাজ্য থেকে প্রদান করা হয়।
- বুকার পুরস্কারের প্রচলন হয় ১৯৬৯ সালে। 

উৎস: বুকার পুরস্কার ওয়েবসাইট এবং 

৪,১৪৫.
‘কোয়ালিশন অব দ্য উইলিং’ প্রধানত কোন যুদ্ধের প্রেক্ষাপটে গঠিত হয়েছে?
  1. ইরাক যুদ্ধ
  2. সিরিয়া গৃহযুদ্ধ
  3. ভিয়েতনাম যুদ্ধ
  4. রুশ-ইউক্রেন যুদ্ধ 
ব্যাখ্যা

কোয়ালিশন অব দ্য উইলিং (Coalition of the willing):
- ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ হলো রুশ-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ফ্রান্সের নেতৃত্বে গঠিত একটি জোট।
- এটি ইউক্রেনকে শক্তিশালী সমর্থন, শান্তি চুক্তি রক্ষা এবং নিরাপত্তা গ্যারান্টি প্রদানের জন্য কাজ করে।
-  ২ মার্চ, ২০২৫ তারিখে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ‘Coalition of the Willing’ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
- এর লক্ষ্য যুদ্ধবিরতি বা শান্তিচুক্তির পর ইউক্রেনে শান্তি বজায় রাখা এবং রাশিয়ার ভবিষ্যৎ আক্রমণ প্রতিরোধ করা।
- সদস্য: ৩৫টি দেশ (ইউরোপীয় দেশগুলো ছাড়াও কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, তুরস্ক ইত্যাদি)।

⇒ ২০২৬ সালের জানুয়ারিতে কোয়ালিশন অব দ্য উইলিং-এর একটি গুরুত্বপূর্ণ সম্মেলন ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়েছে।  
- NATO মহাসচিব মার্ক রুটে, ইউরোপীয় ইউনিয়নের (EU) শীর্ষ কর্মকর্তারা, এবং জোটভুক্ত ৩৫টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
- উদ্দেশ্য: ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তি ও নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা।

উৎস: i) The Guardian.
ii) NATO ওয়েবসাইট।

৪,১৪৬.
সম্প্রতি কোন দেশ BRICS-এর যোগদানের আমন্ত্রন প্রত্যাখান করেছেন?
  1. সৌদি আরব
  2. ইরান
  3. সংযুক্ত আরব আমিরাত
  4. আর্জেন্টিনা
ব্যাখ্যা
ব্রিকস:
- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- এর কোনো সদরদপ্তর নেই।
- ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৩ সালে দক্ষিন আফ্রিকার জোহানেসবার্গে।
- উক্ত সম্মেলনে তিন মহাদেশের ছয়টি দেশকে এই জোটে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
- দেশগুলো হলো: সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইথিওপিয়া ও আর্জেন্টিনা। 

উল্লেখ্য,
- তন্মধ্যে BRICS-এর যোগদানের আমন্ত্রন প্রত্যাখান করেছে আর্জেন্টিনা।
- বাকি পাঁচটি সদস্যদেশ ২০২৪ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগ দেয়। 

উৎস: i) ৩১ ডিসেম্বর ২০২৩, প্রথম আলো।
         ii) Investopedia.
৪,১৪৭.
মিস ইউনিভার্স-২০২১ নির্বাচিত হয়েছেন -
  1. ক) আরমা দত্ত
  2. খ) ইমা রাদুকানু
  3. গ) হারনাজ সান্ধু
  4. ঘ) নোয়া কিরেল
ব্যাখ্যা
- গত ১২ ডিসেম্বর ২০২১ ইসরাইলের এলিয়াট শহরে অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭০তম আসর। এতে মিস ইউনিভার্স নির্বাচিত হন ভারতের হারনাজ সান্ধু
- তৃতীয় ভারতীয় মেয়ে হিসেবে হারনাজ সান্ধু মিস ইউনিভার্স নির্বাচিত হন। এর আগে সুস্মিতা সেন (১৯৯৪ সালে) এবং লারা দত্ত (২০০০ সালে) মিস ইউনিভার্স নির্বাচিত হয়েছিলেন।
(তথ্যসূত্র: মিস ইউনিভার্স ওয়েবসাইট এবং টাইমস অব ইন্ডিয়া)
৪,১৪৮.
২০২৮ সালে গ্রীস্মকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হবে?  
  1. বেইজিং
  2. টোকিও
  3. লস অ্যাঞ্জেলেস 
  4. বার্লিন
ব্যাখ্যা

২০২৮ সালে গ্রীস্মকালীন অলিম্পিক: 
- বাংলাদেশ প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস।
- প্রতিযোগী ছিল: ১ জন।
- সাইদুর রহমান ডন অ্যাথলেটিকস।
- ২০২৪ সালে সর্বশেষ প্যারিসে অলিম্পিক গেমসের ৩০তম আসর বসে।
- ২০২৪ সালের পূর্বে বাংলাদেশ অলিম্পিকের ১১টি আসরে অংশ নিয়েছে।
- পরবর্তী ২০২৮ লস অ্যাঞ্জেলেসে অলিম্পিকের ৩১ তম আসর বসবে।

উৎস: অলিম্পিক ওয়েবসাইট।

৪,১৪৯.
বর্তমানে ক্রিমিয়া কোন দেশের অন্তর্ভুক্ত?
  1. ক) ইউক্রেন
  2. খ) রাশিয়া
  3. গ) পোল্যান্ড
  4. ঘ) বেলারুশ
ব্যাখ্যা
• ১৬ মার্চ, ২০১৪ সালে ইউক্রেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কৃষ্ণ সাগরের উত্তর উপকূলের ছোট দ্বীপ ক্রিমিয়ায় অনুষ্ঠিত এক গণভোটে ক্রিমিয়ার জনগণ রাশিয়ার সাথে একীভূত হওয়ার পক্ষে রায় দেন।
- ১৭ মার্চ, ২০১৪ সালে ক্রিমিয়ার পার্লামেন্ট নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে।
- ১৮ মার্চ, ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া।
- ২১ মার্চ, ২০১৪ সালে সকল আইনি প্রক্রিয়া শেষে ইতিহাসের সবচেয়ে স্বল্পায়ু রাষ্ট্র ক্রিমিয়া রাশিয়ার অন্তর্ভুক্ত হয়

• ২৩ জুন, ১৯১৭ সালে ইউক্রেন গণপ্রজাতন্ত্রের ঘোষণা দেয়।
- ১৯১৮ সালে ইউক্রেনে বলশেভিক সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয়।
- ১৯২২ সালে সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা চার সদস্যের অন্যতম প্রজাতন্ত্র হিসেবে ইউক্রেন আত্মপ্রকাশ করে।
- ২৪ আগস্ট, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে ইউক্রেন স্বাধীনতা লাভ করে।

তথ্যসূত্র:- হিস্টোরি ডটকম এবং বিবিসি ওয়ার্ল্ড।
৪,১৫০.
সম্প্রতি (অক্টোবর, ২০২৩) কোন দেশ ‘সাদা ফসফরাস’ যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে?
  1. ইসরায়েল
  2. ফিলিস্তিনি
  3. জর্ডান
  4. সিরিয়া
ব্যাখ্যা
 ‘সাদা ফসফরাস’ যুদ্ধাস্ত্র:
- ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান হামলায় সাদা ফসফরাস ব্যবহার করছে ইসরায়েল।
- লেবাননে হামলায়ও তারা সাদা ফসফরাস ব্যবহার করেছে।
- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
- সাদা ফসফরাসের ব্যবহার বেসামরিক নাগরিকদের গুরুতর ও দীর্ঘমেয়াদি স্বাস্থ্যগত ঝুঁকিতে ফেলছে।
- সাদা ফসফরাস অত্যন্ত দাহ্য রাসায়নিক।
- সাদা ফসফরাস মানুষকে মারাত্মকভাবে দগ্ধ করতে পারে।
- ঘরবাড়িতে আগুন ধরে যেতে পারে।
- জনবহুল এলাকায় সাদা ফসফরাসের ব্যবহার বেআইনি।

উল্লেখ্য,
- আন্তর্জাতিক আইনে সাদা ফসফরাসের ব্যবহার, বেসামরিক মানুষের ওপর বোমা হামলা ও যৌথ শাস্তি প্রদান নিষিদ্ধ।

উৎস: ১৩ অক্টোবর ২০২৩, প্রথম আলো। [link]
৪,১৫১.
Which country will host the G20 summit in 2024?
  1. Italy
  2. Brazil
  3. China
  4. Japan
ব্যাখ্যা
• জি-২০:
- জি-২০ হলো বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশসমূহের একটি ফোরাম।
- এটি ১৯৯৯ সালে গঠিত হয়।
- এটির কোন স্থায়ী সচিবালয় নেই।
- জি-২০ বর্তমান সদস্য - ২১ টি।
- G-20'র ২১তম সদস্যপদ লাভ করে - আফ্রিকান ইউনিয়ন।
- ২০২৪ সালে ব্রাজিলে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে

উৎস: ডেইলি স্টার (সেপ্টেম্বর ৯, ২০২৩)।
৪,১৫২.
Who was the 'Man of the Final' of the ICC Champions Trophy-2025?
  1. Kane Williamson
  2. Virat Kohli
  3. Matt Henry
  4. Rachin Ravindra
  5. Rohit Sharma
ব্যাখ্যা
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি- ২০২৫:
- এটি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর।
- টুর্নামেন্ট শুরু হয়: ১৯ ফেব্রুয়ারি, ২০২৫।
- ফাইনাল ম্যাচ: ০৯ মার্চ, ২০২৫।
- অংশগ্রহণকারী দল: ৮টি। যথা:
• বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান।
- চ্যাম্পিয়ন দল: ভারত।
- রানার্স আপ: নিউজিল্যান্ড।
- ম্যান অব দ্যা ফাইনাল: রোহিত শর্মা।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: রাচিন রবীন্দ্র।
- সবচেয়ে বেশি রান: রাচিন রবীন্দ্র।
- সবচেয়ে বেশি উইকেট: ম্যাট হেনরি।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট।
৪,১৫৩.
জাপানের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
  1. ফুমিও কিশিদা
  2. সানায়ে তাকাইচি
  3. সায়রা তাকি
  4. শিনজো আবে
ব্যাখ্যা

জাপানের প্রধানমন্ত্রী: 
- জাপানের বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
- তাকে ২০২৫ সালের ৪ অক্টোবর নতুন নেতা হিসেবে মনোনীত করে, জাপানের শাসক দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)।
- তিনি ১৫ অক্টোবর, ২০২৫ থেকে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী হিসেবে নিশ্চিত হয়েছেন। 
- সানায়ে তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন।
- যুক্তরাজ্যের ‘আয়রন লেডি’ খ্যাত প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার সানায়ে তাকাইচির রাজনৈতিক জীবনের আদর্শ।

উৎস: প্রথম আলো। 

৪,১৫৪.
শান্তিতে ২০২৩ সালে কে নোবেল পুরস্কার লাভ করেন?
  1. ক্লদিয়া গোল্ডিন
  2. নার্গেস মোহাম্মদী
  3. জন ফসে
  4. ক্যাটালিন কারিকো
ব্যাখ্যা
নোবেল শান্তি পুরস্কার ২০২৩:
- 'নোবেল শান্তি পুরষ্কার ২০২৩' পেয়েছেন নার্গেস মোহাম্মদী।
- নোবেল কমিটি জানিয়েছে, ইরানে নারীদের উপর যে নিপীড়ন চালানো হচ্ছে তার বিরুদ্ধে লড়াই করার জন্য নার্গেস মোহাম্মদীকে শান্তি পুরষ্কার দেয়া হয়েছে।
- ২০১১ সাল থেকে তাকে বেশ কয়েক-দফা কারাদণ্ড দেয়া হয়।
- সবমিলিয়ে ইরানের শাসক গোষ্ঠী তাকে ১৩ বার গ্রেফতার করেছে।
- এরমধ্যে তাকে পাঁচবার দোষী সাব্যস্ত করে সর্বমোট ৩১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে বলে জানান নরওয়েজিয়ান নোবেল কমিটির প্রধান বেরিট রেইস-এন্ডারসেন।

২০২৩ সালের নোবেল বিজয়ী:
- সাহিত্য: জন ফসে।
- শান্তি: নার্গিস মোহাম্মদী।
- চিকিৎসাবিজ্ঞান: ক্যাটালিন কারিকো এবং ড্রু উইসম্যান।
- পদার্থবিজ্ঞান: পিয়েরে অ্যাগোস্টনি, ফিরেন্স ক্রাসজ এবং অ্যান লরিয়েল।
- রসায়ন: মুঙ্গি জি বাউইন্ডি, লুইস ই ব্রাস এবং আলেক্সি ই.ইকিমভ।
- অর্থনীতি: ক্লদিয়া গোল্ডিন।

উৎস: i) Noble Prize ওয়েবসাইট।
         ii) ৬ অক্টোবর, ২০২৩, বিবিসি বাংলা।
৪,১৫৫.
নিচের কোন প্রতিষ্ঠানটি শান্তিতে নােবেল পুরস্কারপ্রাপ্ত?
  1. ক) আসিয়ান
  2. খ) ইউরােপীয় ইউনিয়ন
  3. গ) ন্যাটো
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
- উপরোক্ত প্রতিষ্ঠনগুলোর মধ্যে শুধু ইউরােপীয় ইউনিয়ন নােবেল পুরস্কার লাভ করে। 
- ইউরোপে শান্তি ও মানবাধিকারে ছয় দশকব্যাপী অবদানের জন্য ২০১২ সালে ইউরোপীয় ইউনিয়ন শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। 

উৎস: nobelprize.org
৪,১৫৬.
টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৬ কোথায় অনুষ্ঠিত হবে? [অক্টোবর, ২০২৫]
  1. বাংলাদেশ ও ভারত
  2. ভারত ও পাকিস্তান
  3. ভারত ও শ্রীলঙ্কা
  4. পাকিস্তান ও শ্রীলঙ্কা
ব্যাখ্যা

টি–টোয়েন্টি বিশ্বকাপ- ২০২৬:
- ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চের মধ্যে অনুষ্ঠিত হতে পারে টি–টোয়েন্টি বিশ্বকাপ।
- ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ।
- টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ২০টি দল।
- এরই মধ্যে ১৫টি দল নিশ্চিত।
- বাকি ৫টি দল আসবে বাছাইপর্ব থেকে- আফ্রিকা থেকে ২টি এবং এশিয়া ও পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগর থেকে ৩টি। 
- ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল।
- প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল সুপার এইট পর্বে যাবে।
- সেখানে আবারও আটটি দলকে চারটি করে দুটি গ্রুপে ভাগ করা হবে।
- সুপার এইটে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে উঠবে।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট।

৪,১৫৭.
প্রথম কোন দেশ করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে?
  1. ক) রাশিয়া
  2. খ) চীন
  3. গ) জার্মানী
  4. ঘ) কোরিয়া
ব্যাখ্যা
- বিশ্বের প্রথম দেশ হিসাবে ফাইজারের তৈরি কোভিড-১৯ টিকার অনুমোদন দেয় যুক্তরাজ্য।
- কিন্তু বিশ্বের প্রথম দেশ হিসাবে এবং কোনরকম তথ্য প্রকাশ না করেই অগাস্ট মাসে স্থানীয়ভাবে ব্যবহারের জন্য টিকার লাইসেন্স দেয় রাশিয়া।
- প্রশ্নের অপশন অনুযায়ী উত্তর করতে হবে।

উৎস: বিবিসি বাংলা নিউজ পত্রিকা রিপোর্ট।
৪,১৫৮.
‘অপারেশন ইউনিকর্ন’ কোন বিষয়টির সাথে সম্পর্কিত?
  1. ক) রাজা তৃতীয় চার্লসের সিংহাসন গ্রহনের আনুষ্ঠানিক নথি
  2. খ) রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসন গ্রহনের আনুষ্ঠানিক নথি
  3. গ) রাজা তৃতীয় চার্লসের অন্ত্যোষ্টিক্রিয়ার আনুষ্ঠানিক নথি
  4. ঘ) রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যোষ্টিক্রিয়ার আনুষ্ঠানিক নথি
ব্যাখ্যা
• দ্বিতীয় এলিজাবেথের কোড নাম ছিল লন্ডন ব্রিজ। তাঁর মৃত্যুর পর ১০ দিন যা যা হবে তা লিপিবদ্ধ থাকবে ‘অপারেশন লন্ডন ব্রিজ’ নামক নথিতে যার জন্য ১৯৬০ সালে প্রাথমিক খসড়া তৈরি করা হয়।
• তবে লন্ডনের পরিবর্তে স্কটল্যান্ডে রানির মৃত্যু হওয়ায় ‘অপারেশন ইউনিকর্ন’ নামে কার্যক্রম পরিচালিত হয়। স্কটল্যান্ডের জাতীয় পশু ‘ইউনিকর্ন’।
• রানির প্রয়ানের দিনটিকে 'D Day' বলা হয়। 

উল্লেখ্য, 
• চার্লস মারা গেলে তাঁর অন্ত্যোষ্টিক্রিয়ার আনুষ্ঠানিক নাম হবে - ‘অপারেশন মেনাই ব্রিজ’।  

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, অক্টোবর ২০২২।      
৪,১৫৯.
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে? 
  1. আজটেকা স্টেডিয়ামে 
  2. মেটলাইফ স্টেডিয়াম
  3. সোফাই স্টেডিয়াম
  4. ওয়েম্বলি স্টেডিয়াম
ব্যাখ্যা

• ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- আয়োজক দেশ: ৩টি (মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো)।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।
- আগামী বিশ্বকাপ আয়োজন করে ইতিহাস গড়বে মেক্সিকো।
- একমাত্র দেশ হিসাবে তৃতীয়বার ফুটবল বিশ্বকাপের আসর বসবে মেক্সিকোতে। 
- সময়কাল: ১১ জুন, ২০২৬ - ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- গ্রুপ: ১২টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।  
- ১৬টির মধ্যে ১১ টি আমেরিকার। বাকি ৫ টি শহর মেক্সিকো ও কানাডার। 
 
- ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল বলের নাম ট্রায়োন্ডা।
- ২০২৬ বিশ্বকাপ ফুটবলের তিনটি মাসকট উন্মোচন করেছে ফিফা।
- তিনটি মাসকট হলো ‘ক্লাচ’ নামের টাক ঈগল, ‘মেপল’ নামের মুজ আর মেক্সিকোর জঙ্গল থেকে আসা ‘জায়ু’ নামের জাগুয়ার।
- ‘মেপল, জায়ু ও ক্লাচ এগুলো  আনন্দ, উদ্যম আর একতার প্রতীক।

উল্লেখ্য,
- ২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু মেক্সিকো সিটিতে, ফাইনাল ম্যাচ অনুষষ্ঠিত হবে যুক্তরাষ্টের নিউজার্সিতে। 
- ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকোর আজটেকা স্টেডিয়ামে (অফিশিয়াল নাম Mexico City Stadium)।
- ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে  নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে (অফিশিয়াল নাম New York New Jersey Stadium)
- ১৯৮৬ বিশ্বকাপে এ স্টেডিয়ামেই ‘হ্যান্ড অফ গড’ গোল করেছিলেন দিয়েগো ম্যারাডোনা। 

তথ্যসূত্র: FIFA ওয়েবসাইট। (Link)  (Link2) 

৪,১৬০.
কোন ক্ষেত্রটি আলফ্রেড নোবেল ঘোষিত মূল নোবেল পুরস্কারের অন্তর্ভুক্ত নয়?
  1. সাহিত্য 
  2. চিকিৎসা 
  3. অর্থনীতি 
  4. রসায়ন
ব্যাখ্যা

আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী মূল নোবেল পুরস্কারের অন্তর্ভুক্ত ক্ষেত্রগুলো হলো পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, সাহিত্য এবং শান্তি। অর্থনীতিতে পুরস্কারটি ১৯৬৯ সালে প্রবর্তিত হয় যা আলফ্রেড নোবেল ঘোষিত পুরস্কার নয়।

নোবেল পুরস্কার:
- সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল-এর নামে ও তার রেখে যাওয়া অর্থে ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেয়া শুরু হয়।
- প্রতি বছর চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে দেয়া হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার।
- ১৮৯৫ সালে এক উইলে ‘মানবজাতির সর্বোচ্চ সেবায় অবদান রাখা’ ব্যক্তিদের জন্য এই পুরস্কার নিবেদিত করেছেন তিনি।

• Nobel Prize in Economic Sciences:
- ১৯৬৮ সাল থেকে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক (Sveriges Riksbank) অর্থনীতিতে অবদানের কথা স্মরণ করে এই পুরস্কার দেওয়া শুরু করে।
- এই পুরস্কারটিও রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সে নির্ধারণ করে।
- ১৯৬৯ সালে প্রথমবার এই পুরস্কার Ragnar Frisch এবং Jan Tinbergen-কে প্রদান করা হয়।

⇒ আলফ্রেড নোবেল সুইডিশ শিল্পপতি।
- তার জন্ম ১৮৩৩ সালের ২১ অক্টোবর সুইডেনের স্টকহোমে।
- বাবা ইমানুয়েল নোবেল ছিলেন প্রকৌশলী।
- যুদ্ধাস্ত্র তৈরির পাশাপাশি নতুন নতুন বিস্ফোরক উদ্ভাবন করতেন তিনি। তার বাবার কারখানায় কাজ শিখে আলফ্রেড নোবেল। তিনি প্রথমে স্টকহোমে এবং পরে জার্মানিতে রাসায়নিক গবেষণাগার স্থাপন করেন।
- ১৮৬৬ সালে জার্মানির গবেষণাগারে আবিষ্কার করেন ডিনামাইট।
- ডিনামাইট উদ্ভাবনের মধ্য দিয়ে কয়েক বছরে তাঁর ব্যবসা ছড়িয়ে পড়ে ইউরোপ এবং ইউরোপের বাইরে।
- ব্যবসা বিস্তারের পাশাপাশি চলতে থাকে নতুন নতুন উদ্ভাবন।
- অল্প দিনের মধ্যে প্রচুর অর্থের মালিক হয়ে যান আলফ্রেড।
- তাঁর ইচ্ছা অনুযায়ী বিশ্বমানবতার কল্যাণে কাজ করে যাঁরা পদার্থ, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখেন, তাঁদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়।

উল্লেখ্য, নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থা ৪ টি। যথা:
ক। নোবেল কমিটি অব দি নরওয়েজিয়ান পার্লামেন্ট (নরওয়ে): শান্তি,
খ। সুইডিশ একাডেমি (সুইডেন): সাহিত্য, 
গ। রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স (সুইডেন): পদার্থ, রসায়ন ও অর্থনীতি,
ঘ। ক্যারোনিস্কা ইনস্টিটিউট (সুইডেন): চিকিৎসা শাস্ত্র।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।

৪,১৬১.
According to the 'Travel and Tourism Development Index-2024', what is the rank of Bangladesh?
  1. 102
  2. 107
  3. 109
  4. 111
  5. None
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইনডেক্স (TTDI):

- এটি একটি বৈশ্বিক সূচক যা বিশ্বের বিভিন্ন দেশের পর্যটন খাতের বিকাশ, টেকসইতা, অন্তর্ভুক্তি, এবং প্রতিযোগিতা মূল্যায়ন করে।
- এই সূচকটি বিশ্ব অর্থনৈতিক ফোরাম (World Economic Forum) থেকে ২০০৭ সাল থেকে প্রকাশিত হচ্ছে।
- পূর্বে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কম্পিটিটিভনেস ইনডেক্স (TTCI) নামে পরিচিত ছিল।
- TTDI-এর প্রধান লক্ষ্য হলো বিভিন্ন দেশের পর্যটন খাতের সার্বিক উন্নয়নের ওপর জোর দেওয়া।
- এটি শুধু পর্যটকদের আকর্ষণের দিকেই মনোযোগ দেয় না, বরং স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান, এবং স্থানীয় জনগণের উপর পর্যটন খাতের ইতিবাচক ও টেকসই প্রভাব কীভাবে তৈরি করা যায়, তা নিশ্চিত করার জন্যও কাজ করে।
- সর্বশেষ, 'Travel and Tourism Development Index-2024' এর রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের অবস্থান এই সূচকে ১০৯ তম।

তথ্যসূত্র- World Economic Forum ওয়েবসাইট।
৪,১৬২.
Bangladesh and Australia have signed which of the following agreements?
  1. ক) TICFA
  2. খ) TIFA
  3. গ) BIATT
  4. ঘ) BAFTA
ব্যাখ্যা
Bangladesh and Australia have signed a Trade and Investment Framework Arrangement (Tifa) agreement, the first of its kind between the two countries in 15 September, 2021.
Source: Business Standard
৪,১৬৩.
মহাকাশযানের কবরস্থান নামে পরিচিত কোন স্থানটি?
  1. ক) বারমুডা ট্রায়াঙ্গল
  2. খ) পয়েন্ট নিমো
  3. গ) ব্ল্যাকেনি পয়েন্ট
  4. ঘ) ইন্ডিয়ান ট্রায়াঙ্গল
ব্যাখ্যা
প্রশান্ত মহাসাগরের একটি নির্দিষ্ট জায়গা “পয়েন্ট নিমো” যা পুরোনো মহাকাশযানের ভাগাড় বা মহাকাশযানের কবরস্থান হিসেবে পরিচিত। 
২০৩১ সালের শুরুর দিকে “পয়েন্ট নিমো”তে ভেঙে পড়তে পারে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)।
এর আগে ২০০১ সালে রুশ মহাকাশ স্টেশন ‘মির’ এখানে ভেঙে পড়ে।

সূত্রঃ Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২
৪,১৬৪.
ভারতের প্রথম Chief of the Defence Staff (CDS) হিসাবে দায়িত্ব গ্রহণ করেন -
  1. ক) জেনারেল বিপিন রাওয়াত
  2. খ) মনোজ মুকুন্দ নারাভান
  3. গ) রামনাথ কোবিন্দ
  4. ঘ) নরেন্দ্র মোদি
ব্যাখ্যা
ভারতের নতুন সেনাপ্রধানের নাম লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাভান। তিনি জেনারেল বিপিন রাওয়াতের স্থলাভিষিক্ত হয়েছেন। ১ জানুয়ারি ২০২০ ভারতের প্রথম Chief of the Defence Staff (CDS) হিসাবে দায়িত্ব গ্রহণ করেন - জেনারেল বিপিন রাওয়াত।
৪,১৬৫.
Who secured gold medal in the recurve men’s individual category at the 2025 Asia Cup Leg 2?
  1. Abdur Rahman Alif
  2. Kulsum Akhter Moni
  3. Mohammad Ruman Sana
  4. Sagar Islam
  5. None
ব্যাখ্যা
এশিয়ান কাপ আর্চারি-২০২৫:
- সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান কাপ আর্চারিতে সোনা জিতেছেন বাংলাদেশের আর্চার আব্দুর রহমান আলিফ।

⇒ ২০ জুন, ২০২৫ রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন।
- ১৯ বছর বয়সী আলিফের এটি প্রথম আন্তর্জাতিক ব্যক্তিগত সোনা।
- রিকার্ভ পুরুষদের বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১৭৯ নম্বরে আছেন আলিফ।
- দ্বিতীয় কোনো বাংলাদেশি আর্চার হিসেবে তিনি এশিয়ান পর্যায়ে সোনা জেতার কীর্তি গড়লেন।
- এর আগে ২০১৯ সালে রোমান সানা এশিয়া কাপ আর্চারির লেগ-৩-এ সোনা জিতেছিলেন।

উৎস: The Daily Star.
৪,১৬৬.
মুজিববর্ষ পালন করবে কতটি দেশ?
  1. ক) ১৯৫
  2. খ) ১৯৪
  3. গ) ১৯৩
  4. ঘ) ১৯০
ব্যাখ্যা
বাংলাদেশের সাথে যৌথভাবে মুজিববর্ষ উদযাপনে সম্মত হয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা UNESCO । ২৫ নভেম্বর, ২০১৯ সালে প্যারিসে UNESCO’র সদর দপ্তরে ৪০তম সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। যার মাধ্যমে মুজিববর্ষ বিশ্ব স্বীকৃতি লাভ করে। এর ফলে UNESCO’র ১৯৩টি সদস্য দেশে দিবসটি পালিত হবে। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
৪,১৬৭.
১৪তম ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে-
  1. ক) ভারতে
  2. খ) রাশিয়ায়
  3. গ) চীনে
  4. ঘ) ব্রাজিলে
ব্যাখ্যা
- ১৩তম ব্রিকস সম্মেলন ভারতের নয়াদিল্লিতে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় ৯ সেপ্টেম্বর, ২০২১ সালে।
- পরবর্তী ১৪তম ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে চীনে ২০২২ সালে।
৪,১৬৮.
Who is the first muslim woman to win the Nobel peace prize?
  1. Benazir Bhutto
  2. Begum Rokeya
  3. Shirin Ebadi
  4. Monika Ali
ব্যাখ্যা
 শিরিন এবাদি:
- শিরিন এবাদি প্রথম মুসলিম নারী, যিনি শান্তিতে নোবেল পুরস্কার জয় করেছেন।
- তিনি ইরানের একজন আইনজীবী ও মানবাধিকার কর্মী।
- গণতন্ত্র, মানবাধিকার, নারী ও শিশু অধিকার এবং শরণার্থীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছিলেন তিনি।
- এই স্বীকৃতিস্বরূপ তাঁকে নোবেল প্রাইজ দেওয়া হয় ২০০৩ সালে।
- তিনি প্রথম ইরানের নাগরিক যিনি নোবেল পুরস্কার লাভ করেন।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
৪,১৬৯.
‘International Association of Police Academies’ (INTERPA) এর ১১তম সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
  1. ক) লন্ডন, যুক্তরাজ্য
  2. খ) ঢাকা, বাংলাদেশ
  3. গ) আঙ্কারা, তুরস্ক
  4. ঘ) ভিয়েনা, অস্ট্রিয়া
ব্যাখ্যা
• ১২-১৪ সেপ্টেম্বর ‘International Association of Police Academies’ (INTERPA) এর ১১তম সম্মেলন অনুষ্ঠিত হয় – ঢাকা, বাংলাদেশ
• এই সম্মেলনে বাংলাদেশ ও কাতার INTERPA এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়।
• প্রতিপাদ্য ছিল – Digitalization of Policing.
• INTERPA বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ প্রশিক্ষণ একাডেমি নিয়ে গঠিত।
• এর সদস্য সংখ্যা – ৫৯টি দেশের ৭৬টি পুলিশ প্রশিক্ষণ একাডেমি।
• সদরদপ্তর – আঙ্কারা, তুরস্ক।  

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, অক্টোবর ২০২২।    
৪,১৭০.
এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (AIIB) বর্তমান সদস্য দেশ -
  1. ক) ৮০টি
  2. খ) ৮৬টি
  3. গ) ৯২টি
  4. ঘ) ৯৯টি
ব্যাখ্যা
এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (AIIB) বর্তমান সদস্য দেশ - ৮৬টি।
৩০ মার্চ ২০২১, AIIB'র ৮৬তম সদস্যপদ লাভ করে - আর্জেন্টিনা।
AIIB এর সদর দপ্তর- বেইজিং, চীন।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার মে-জুন, ২০২১।
৪,১৭১.
Who is the ICC men's cricketer of the year 2023?
  1. Pat Cummins
  2. Virat. Kohli
  3. Shaheen Shah Afridi
  4. Babar Azam
ব্যাখ্যা
আইসিসি বর্ষসেরা ক্রিকেটার-২০২৩:
- ২০২৩ সালের আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।

উল্লেখ্য,
- ওয়ানডেতে বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন ভারতের বিরাট কোহলি।
- টেস্টে বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন অস্ট্রেলিয়ার উসমান খাজা।
- মেয়েদের ক্রিকেটে টানা দ্বিতীয়বার বর্ষসেরা হয়েছেন ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্ট।

উৎস: ICC ওয়েবসাইট।
৪,১৭২.
বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক শহর নির্মিত হবে - (জুলাই, ২০২৫)
  1. আবুধাবিতে
  2. প্যারিসে
  3. ভিয়েনায়
  4. নিউ ইয়র্কে
ব্যাখ্যা
প্রথম এআই ভিত্তিক শহর:
- রাজধানী আবুধাবিতে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক শহর নির্মাণ করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত।
- নির্মিতব্য এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে 'আইয়ন সেন্টিয়া'।
- আবু ধাবির বোল্ড টেকনোলজিস এবং ইতালির এআই নির্মাতা মাই আয়ন ইনকর্পোরেশনের যৌথ উদ্যোগে এই প্রকল্পটি নির্মাণ করা হবে।
২০২৭ সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছে দেশটি।
- প্রস্তাবিত এই এআই শহরে থাকবে স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা, এআই-চালিত পাওয়ার নেটওয়ার্ক, এবং রোবোটিক সার্ভিস।
- এছাড়াও ব্যক্তিগত স্বাস্থ্যসেবা থেকে শুরু করে এআই-অ্যাসিস্টেড শিক্ষা ব্যবস্থা থাকবে এই প্রজেক্টে।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।
৪,১৭৩.
ক্রিকেট বিশ্বকাপ- ২০২৩ কোন দেশে অনুষ্ঠিত হবে?
  1. ক) অস্ট্রেলিয়া
  2. খ) ভারত
  3. গ) নিউজিল্যান্ড
  4. ঘ) দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
ICC Men's Cricket World Cup
- ২০২৩ সালে ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে
- ২০২৭ সালে যৌথভাবে অনুষ্ঠিত হবে  দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ও নামিবিয়া।
- ২০৩১ সালে যৌথভাবে অনুষ্ঠিত হবে  ভারত ও বাংলাদেশ।

উৎস: International Cricket Council (ICC)।
৪,১৭৪.
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কত তারিখে শপথ ও দায়িত্ব গ্রহণ করেন?
  1. ১০ জানুয়ারি, ২০২৫
  2. ১৪ জানুয়ারি, ২০২৫
  3. ২০ জানুয়ারি, ২০২৫
  4. ২৮ জানুয়ারি, ২০২৫
ব্যাখ্যা
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন:
- যুক্তরাষ্ট্রের বর্তমান ক্ষমতাসীন দল: রিপাবলিকান পার্টি।
- নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট: ডোনাল্ড ট্রাম্প।
- তিনি দেশটির ৪৭ তম প্রেসিডেন্ট।
- ভাইস প্রেসিডেন্ট: জেডি ভ্যান্স।
- তিনি ৫০ তম ভাইস প্রেসিডেন্ট।
- নির্বাচনের তারিখ: ৫ নভেম্বর, ২০২৪।
- আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা: ৬ জানুয়ারি, ২০২৫।
- প্রেসিডেন্টের শপথ ও দায়িত্ব গ্রহণ: ২০ জানুয়ারি, ২০২৫।

তথ্যসূত্র - যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।
৪,১৭৫.
ফিলিস্তানি বংশোদ্ভূত কোন বিজ্ঞানী ২০২৫ সালের নোবেল পুরস্কারে ভূষিত হন? 
  1. ওমর এম ইয়াগি
  2. আহমেদ জেওয়াইল
  3. আজিজ সানকার
  4. ইলিয়াস জেমস কোরি
ব্যাখ্যা

• ফিলিস্তিনি বংশোদ্ভূত নোবেল জয়ী:
- এ বছর রসায়নে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী।
-‘মেটাল অরগানিক ফ্রেমওয়ার্ক’ উদ্ভাবনের কারণে তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে।
 - এবারের তিনজনের মধ্যে রয়েছেন- ওমর এম ইয়াগি। 
- তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

- বর্তমানে মার্কিন নাগরিক হলেও ওমর এম ইয়াগির জন্ম হয়েছিল এক ফিলিস্তিনি শরণার্থী বাবা-মায়ের ঘরে।
 - নিজ দেশ ফিলিস্তিন থেকে বাস্তুচ্যুত হওয়া ওমরের বাবা-মা চলে যান জর্ডানের আম্মানে। ১৯৬৫ সালে সেখানেই জন্ম হয় তার।

- মাত্র ১৫ বছর বয়সে বাবার অনুপ্রেরণায় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ওমর।
 - ওই সময় খুব বেশি ইংরেজি না জানলেও যুক্তরাষ্ট্রের একটি কলেজে ভর্তি হন তিনি।
 - এরপর সেখানেই গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন।
 - পরবর্তীতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে পিএইচডি করেন ওমর।
 - তিনি তার জ্ঞানের মাধ্যমে বৈশ্বিক সমস্যা সমাধানে মনোনিবেশ করেন।

তথ্যসূত্র: বাংলাদেশ প্রতিদিন। (Link)

৪,১৭৬.
সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁন আফ্রিকার কোন দেশে গণহত্যার দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন?
  1. ক) নামিবিয়া
  2. খ) আলজেরিয়া
  3. গ) উগান্ডা
  4. ঘ) রুয়ান্ডা
ব্যাখ্যা
- ১৯৯৪ সালে রুয়ান্ডায় সংঘঠিত গণহত্যায় ফ্রান্সের দায় স্বীকার করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
- পরবর্তীতে ২৮ মে ঔপনিবেশিক যুগে নামিবিয়ায় চালানো হত্যাকাণ্ডকে ‘গণহত্যা’ স্বীকার করে ক্ষমা চান জার্মানির পররাষ্ট্রমন্ত্রী।
৪,১৭৭.
শুরুতে কয়টি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো?
  1. ৪টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৭টি
ব্যাখ্যা
নোবেল পুরস্কার:
- সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থ থেকে নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- আলফ্রেড নোবেল সুইডিশ শিল্পপতি এবং ডিনামাইটের উদ্ভাবক ছিলেন।
- আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
- অক্টোবরের প্রথম সোমবার থেকে ছয় দিনব্যাপী সারা বিশ্বের পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা শুরু হয়।
- শুরুতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো।
- ১৯৬৯ সাল থেকে সুইডিশ কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতি বিষয়ে নোবেল পুরস্কার চালু করে।
- বর্তমানে মোট ৬টি শাখায় নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
• চিকিৎসা।
• পদার্থবিদ্যা।
• রসায়ন।
• সাহিত্য।
• শান্তি।
• অর্থনীতি।

তথ্যসূত্র - নোবেল পুরস্কার ওয়েবসাইট।
৪,১৭৮.
কী আবিষ্কারের জন্য ২০২৫ সালের চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে?
  1. মাইক্রো RNA
  2. পেরিফেরাল ইমিউন টলারেন্স
  3. হাইপোক্সিয়া-ইনডুসিবল ফ্যাক্টর
  4. অটিজমের জেনেটিক ম্যাপিং
ব্যাখ্যা

২০২৫ সালের চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ী:
- ২০২৫ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ম্যারি ই. ব্রুনকো, ফ্রেড রামসডেল ও শিমন সাকাগুচি।
- অবদান: পেরিফেরাল ইমিউন টলারেন্স অর্থাৎ শরীরের রোগ প্রতিরোধক কোষ জীবাণুকে আক্রমণ করতে গিয়ে যেন নিজের টিস্যু বা অঙ্গকে আক্রমণ না করে, সেই প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে গবেষণার জন্য তাদের এ পুরস্কার দেয়া হয়েছে।
- শিমন সাকাগুচির গবেষণা প্রথমবারের মতো রেগুলেটরি টি-সেলের ভূমিকা ব্যাখ্যা করে, যা শরীরের ইমিউন প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণে রাখে। পরবর্তীকালে মেরি ই ব্রাঙ্কো ও ফ্রেড রামসডেল এ সেলের সঙ্গে সংশ্লিষ্ট ফক্সপিথ্রি জিন চিহ্নিত করেন, যা ইমিউন সিস্টেমের ভারসাম্য রক্ষায় মুখ্য ভূমিকা রাখে।

উল্লেখ্য,
- সাহিত্য: হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহরকাই।
- শান্তি: ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো।
- পদার্থবিজ্ঞান: জন ক্লার্ক, মিশেল দেভরেট ও জন এম মার্টিনিস।
- রসায়ন: সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন ও ওমর এম. ইয়াগি।
-  অর্থনীতি: ইওয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।

৪,১৭৯.
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি- ২০২৫ এ ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছিলেন কে?
  1. বিরাট কোহলি
  2. রোহিত শর্মা
  3. হার্দিক পান্ডিয়া
  4. রিশাভ প্যান্ট
ব্যাখ্যা
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি- ২০২৫:
- এটি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর।
- টুর্নামেন্ট শুরু হয়: ১৯ ফেব্রুয়ারি, ২০২৫।
- ফাইনাল ম্যাচ: ০৯ মার্চ, ২০২৫।
- অংশগ্রহণকারী দল: ৮টি। যথা:
• বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান।
- চ্যাম্পিয়ন দল: ভারত।
- রানার্স আপ: নিউজিল্যান্ড।
- ম্যান অব দ্যা ফাইনাল: রোহিত শর্মা।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: রাচিন রবীন্দ্র।
- সবচেয়ে বেশি রান: রাচিন রবীন্দ্র।
- সবচেয়ে বেশি উইকেট: ম্যাট হেনরি।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট।
৪,১৮০.
সম্প্রতি, গ্রিনল্যান্ড দখলে নেওয়ার বিরোধিতা করায় যুক্তরাষ্ট্র কয়টি দেশের উপর শুল্ক আরোপ করে? [জানুয়ারি, ২০২৬]
  1. ৮টি
  2. ১০টি
  3. ৭টি
  4. ৬টি
ব্যাখ্যা

- গ্রিনল্যান্ড দখলে নেওয়ার বিরোধিতা করায় যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের ৮টি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
-  ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে নতুন এ শুল্ক কার্যকর হবে।
- সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন ট্রাম্প।
- তিনি বলেন, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব ধরনের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে।
- আর আগামী ১ জুন থেকে এই হার বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে।

উৎস: বিবিসি নিউজ।

৪,১৮১.
দ্বীপ রাষ্ট্র বার্বাডোস প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে কবে?
  1. ক) ২৮ নভেম্বর ২০২২
  2. খ) ২৯ নভেম্বর ২০২২
  3. গ) ৩০ নভেম্বর ২০২২
  4. ঘ) ১ ডিসেম্বর ২০২২
ব্যাখ্যা
৩০ নভেম্বর ২০২২ দ্বীপ রাষ্ট্র বার্বাডোস প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।
- যার মধ্য দিয়ে অবসান ঘটল ৪০০ বছরের রাজতন্ত্রের।
- বার্বাডোজের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট হন ম্যাসন।
- এর আগে ব্রিটিশ রাজা/রাণী বার্বাডোসের রাষ্ট্রপ্রধান হিসাবে স্বীকৃত ছিলো।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার ও যুগান্তর পত্রিকার রিপোর্ট।
৪,১৮২.
বর্তমানে গম উৎপাদনে শীর্ষ দেশ?[ আগস্ট, ২০২৫]
  1. রাশিয়া
  2. ভারত
  3. চীন
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
• বর্তমানে গম উৎপাদনে শীর্ষ দেশ- চীন।
- গম উৎপাদনে ২য় শীর্ষ দেশ ভারত।
- গম উৎপাদনে  ৩য় শীর্ষ দেশ রাশিয়া।
- গম উৎপাদনে ৪র্থ শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র।

উৎস:  World Population Review. [লিঙ্ক]
৪,১৮৩.
বর্তমান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টি-টুয়েন্টি ফরম্যাটে অধিনায়ক কে?
  1. ক) মমিনুল হক
  2. খ) তামিম ইকবাল
  3. গ) মাহমুদুল্লাহ রিয়াদ
  4. ঘ) সাকিব আল হাসান
ব্যাখ্যা
- বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের তিন ফরম্যাটে তিনজন অধিনায়ক রয়েছে।
- টি-টুয়েন্টি ক্রিকেটে অধিনায়ক - মাহমুদুল্লাহ রিয়াদ।
- টেস্ট ক্রিকেটে অধিনায়ক - মমিনুল হক।
- ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক - তামিম ইকবাল।

তথ্যসূত্র- বিসিবি ওয়েবসাইট।
৪,১৮৪.
ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট-২০২৩ অনুযায়ী, বিশ্বের সবচেয়ে সুখী দেশ (মার্চ, ২০২৩) -
  1. নরওয়ে
  2. সুইডেন
  3. ফিনল্যান্ড
  4. ডেনমার্ক
ব্যাখ্যা
ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট-২০২৩:
- এ প্রতিবেদনটি জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক প্রতি বছর প্রকাশ করে থাকে।
- বিশ্বের ১৫০টিরও বেশি দেশে সমীক্ষা চালিয়ে তথ্য সংগ্রহ করে এ প্রতিবেদন তৈরি করা হয়।
- অংশগ্রহণকারী মানুষদের আগের ৩ বছর (এবারের প্রতিবেদনের ক্ষেত্রে ২০২০-২০২২) তাদের জীবন কেমন কেটেছে, তা মূল্যায়ন করতে বলা হয়।
- এ প্রতিবেদনে সবচেয়ে সুখী দেশ নির্ধারণের জন্য ৬টি সূচক যাচাই করা হয়।
- এই সূচকগুলো হলো: মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি), সামাজিক সহায়তা, সুস্থ জীবনযাপনের প্রত্যাশা, জীবনযাপনের ক্ষেত্রে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা, বদান্যতা, দুর্নীতি নিয়ে মনোভাব ও ডিসটোপিয়া।
- বিশ্বের সবচেয়ে সুখী তালিকায় টানা ৬ বছর শীর্ষে রয়েছে ফিনল্যান্ড।
- ফিনল্যান্ডের প্রতিবেশী দেশ ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন ও নরওয়ে; প্রত্যেকেই এ তালিকার শীর্ষ ১০ এ রয়েছে।

উল্লেখ্য,
- এ তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩৭ দেশের মধ্যে ১১৮।
- তালিকায় সবচেয়ে নিচে আছে আফগানিস্তান (১৩৭)।

উৎস: ২০ মার্চ, ২০২৩, দ্য ডেইলি স্টার বাংলা।
৪,১৮৫.
কাতার বিশ্বকাপ-২০২২ এ সেরা উদীয়মান খেলোয়াড় কে?
  1. ক) কানাডিঙ্গা
  2. খ) অ্যান্টনি
  3. গ) এনজো ফার্নান্দেজ
  4. ঘ) ফোডেন
ব্যাখ্যা
- বিশ্বকাপে প্রথমবার খেলতে এসেছিলেন এনজো ফার্নান্দেজ। আর্জেন্টিনার হয়ে স্বাক্ষী রইলেন ৩৬ বছর পর শিরোপা জয়ের। খেলেছেনও দুর্দান্ত। তিনি জিতলেন বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার।
- আর্জেন্টিনার হয়ে মাঝ মাঠে খেলেন তিনি। বিশ্বকাপে সাত ম্যাচ খেলে করেছেন এক গোল।

তথ্যসূত্র: দেশ রুপান্তর। 
৪,১৮৬.
আধুনিক অলিম্পিকের প্রচলন হয় কোথায়?
  1. গ্রিস
  2. ইংল্যান্ড
  3. আমেরিকা
  4. রাশিয়া
ব্যাখ্যা
আধুনিক অলিম্পিক গেমস: 
- অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।
- যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন।
- দুই শতাধিক দেশের অংশগ্রহণে মুখরিত এই অলিম্পিক গেমস।
- এটি বিশ্বের সবচেয়ে বড় এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়ে থাকে।
- অলিম্পিক গেমস প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয়।
- গ্রীষ্ম এবং শীতকালীন দুটো প্রকরণ, প্রতিটি দুই বছর পরপর হয়ে থাকে।
- প্রথম আধুনিক অলিম্পিকের আসর বসে ১৮৯৬ সালে।
- সে অলিম্পিকে অংশগ্রহণ করেন ১৪টি দেশের ২৪১ জন ক্রীড়াবিদ।
- তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করেন অ্যাথলেটিকস, জিমন্যাস্টিকস, ভারোত্তোলন আর রেসলিংয়ের বিভিন্ন ইভেন্টে।
- বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের প্রথম এ আসরের ভেন্যু ছিল গ্রিসের রাজধানী অ্যাথেন্সের প্যানাথেনিক স্টেডিয়াম।

উল্লেখ্য,
- ১৮৯৪ সালে গঠিত হয় ইন্টারন্যাশনাল অলিম্পিক কাউন্সিল।
- সে সংস্থার নেতৃত্বে ১৮৯৬ সালে বসে আধুনিক অলিম্পিকের প্রথম আসর।
- আর প্রথম আসরটিই বসে গ্রিসের অ্যাথেন্সে।

উৎস: ২০ আগস্ট, ২০১৬, কালের কন্ঠ।
৪,১৮৭.
'বৈশ্বিক উদ্ভাবনী সূচক - ২০২২' অনুসারে বাংলাদেশের অবস্থান -
  1. ক) ১০২তম
  2. খ) ৮৫তম
  3. গ) ৯৫তম
  4. ঘ) ১০৫তম
ব্যাখ্যা
বৈশ্বিক উদ্ভাবনী সূচক – ২০২২  
• ‘World Intellectual Property Organization’ (WIPO) ১৩২ টি দেশকে অন্তর্ভূক্ত করে ২৯ সেপ্টেম্বর ২০২২ সালে ‘Global Innovation Index - 2022’ প্রকাশ করে। সূচক অনুসারে - 
• শীর্ষ দেশ – সুইজারল্যান্ড।
• সর্বনিম্ন দেশ – গিনি। 
• সার্কভূক্ত দেশের অবস্থান,
- বাংলাদেশ (১০২তম)
- ভারত (৪০তম)। 
- শ্রীলংকা (৮৫)। 

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২।
৪,১৮৮.
মুজিববর্ষের ক্ষণ গণনা শুরু হয় –
  1. ক) ১০ জানুয়ারি, ২০২০ তারিখ থেকে
  2. খ) ১৯ মার্চ, ২০২০ তারিখ থেকে
  3. গ) ১৬ ডিসেম্বর, ২০১৯ তারিখ থেকে
  4. ঘ) ২৬ মার্চ, ২০২০ তারিখ থেকে
ব্যাখ্যা

মুজিববর্ষ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
নিম্নে মুজিববর্ষ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোকপাত করা হল -
সময়কালঃ ১৭ মার্চ, ২০২০ থেকে ১৬ ডিসেম্বর, ২০২১ সাল পর্যন্ত।
- প্রথমে ১৭ মার্চ, ২০২০ থেকে ২৬শে মার্চ, ২০২১ সাল পর্যন্ত সময়কে ‍মুজিববর্ষ হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে, বৈশ্বিক করোনা মহামারির প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার সম্প্রতি ‍‘মুজিববর্ষ’ এর সময়সীমা পুনঃনির্ধারণ করে।
- মুজিববর্ষ ঘোষণা করা হয় – ১২ জানুয়ারি, ২০১৯ তারিখে।
- মুজিববর্ষ পালনের উদ্দেশ্যে একটি ‘‘জাতীয় কমিটি’’ গঠিত হয় যার সভাপতি হচ্ছেন – মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। আবার, ‘জন্মশতবার্ষিকী উদ্‌যাপন বাস্তবায়ন কমিটি’র সভাপতি হচ্ছেন – জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম।
- মুজিববর্ষের ক্ষণগণনা শুরু হয় – ১০ জানুয়ারি, ২০২০ তারিখ থেকে।
- ১৭ মার্চ, ২০২০ তারিখে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানটির নাম – মুক্তির মহানায়ক। এই উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠ করা কবিতাটির নাম – “বাবা”। কবিতাটির রচয়িতা – বঙ্গবন্ধুর কনিষ্ঠা কন্যা শেখ রেহানা। এতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভাষণ প্রদান করেন।

৪,১৮৯.
২০২৫ সালের পুলিৎজার পুরস্কারজয়ী উপন্যাস 'James'-এর রচয়িতা কে?
  1. পারসিভাল এভারেট
  2. গেইল জোন্স
  3. রিটা বুলউইঙ্কেল
  4. স্টেসি লেভাইন
ব্যাখ্যা
পুলিৎজার পুরস্কার:
- যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে অন্যতম গুরুত্বপূর্ণ পুলিৎজার পুরস্কার সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে খ্যাত।
- ১৯১৭ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।
- সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত, নাটকে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার ঘোষণা করা হয়।
- কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতিবছর পুরস্কার ঘোষণা করে।

⇒ ২০২৫ সালে পুলিৎজার পুরস্কার লাভ করে রয়টার্স, দ্য নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট।
- ৬ মে, ২০২৫ তারিখে এ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ্য,
- ব্রেকিং নিউজের জন্য সম্মানজনক পুলিৎজার পুরস্কার পেয়েছে ওয়াশিংটন পোস্ট।
- নিউইয়র্ক টাইমস এবার চারটি শাখায় পুলিৎজার জিতেছে।
- সাহিত্য বিভাগে পারসিভাল এভারেটের উপন্যাস 'জেমস' শ্রেষ্ঠ কথাসাহিত্যের পুরস্কার পেয়েছে। বইটি মার্ক টোয়েনের ক্লাসিক 'হাকলবেরি ফিন' এর আধুনিক ভাবনায় রূপান্তর।
- এএফপির ফিলিস্তিনি আলোকচিত্রীরা ব্রেকিং নিউজ ফটোগ্রাফি বিভাগে পুলিৎজার পুরস্কারের চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন। 

উৎস: The Pulitzer Prizes ওয়েবসাইট। [link]
৪,১৯০.
ICC Champions Trophy 2025 এ মোট কয়টি দেশ অংশগ্রহণ করে?
  1. ৮টি
  2. ১০টি
  3. ১২টি
  4. ১৬টি
ব্যাখ্যা
• আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি- ২০২৫:
- এটি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর।
- আয়োজক: পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত।
- টুর্নামেন্ট শুরু হয়: ১৯ ফেব্রুয়ারি, ২০২৫।
- ফাইনাল ম্যাচ: ০৯ মার্চ, ২০২৫।
- অংশগ্রহণকারী দল: ৮টি। যথা:
• বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান।
- চ্যাম্পিয়ন দল: ভারত।
- রানার্স আপ: নিউজিল্যান্ড।
- ম্যান অব দ্যা ফাইনাল: রোহিত শর্মা।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: রাচিন রবীন্দ্র।
- সবচেয়ে বেশি রান: রাচিন রবীন্দ্র।
- সবচেয়ে বেশি উইকেট: ম্যাট হেনরি।

উৎস: আইসিসি ওয়েবসাইট।
৪,১৯১.
What is the name of the recent (2023) military exercise between the United States and South Korea?
  1. ক) Freedom Force 23
  2. খ) Freedom Associate 23
  3. গ) Freedom Shield 23
  4. ঘ) Freedom 23
ব্যাখ্যা
ফ্রিডম শিল্ড ২৩:

- সম্প্রতি (২০২৩) অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও দক্ষিন কোরিয়ার সামরিক মহড়া ফ্রিডম শিল্ড ২৩ নামে পরিচিত।
- ইউএস আর্মি গ্যারিসন হামফ্রেস, রিপাবলিক অফ কোরিয়া - কম্বাইন্ড ফোর্সেস কমান্ড মহড়া ফ্রিডম শিল্ড শুরু করেছে।
- 'ফ্রিডম' শব্দটি ROK-US এর অপরিবর্তনীয় মূল্য হিসাবে স্বাধীনতা রক্ষায় দৃঢ় ইচ্ছাকে নির্দেশ করে।
- মহড়াটি ১১ দিনের মেয়াদে পরিচালিত হবে।
- অংশগ্রহণকারী ইউনিটগুলিতে ROK মিলিটারি, ইউনাইটেড স্টেটস ফোর্সেস কোরিয়া (USFK), জাতিসংঘ কমান্ড (UNC), এবং CFC-এর অধীনে অধীনস্থ কম্পোনেন্ট কমান্ডের কর্মী,বেসামরিক কর্মী এবং জাতিসংঘের প্রেরক রাষ্ট্রগুলির প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবে।
- FS23 ছাড়াও, বেশ কিছু সম্মিলিত ফিল্ড ট্রেনিং মহড়া (FTX), যাকে সম্মিলিতভাবে ওয়ারিয়র শিল্ড FTX বলা হয়, কোরিয়ান উপদ্বীপের চারপাশে অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র - যুক্তরাষ্ট্রের অফিসিয়াল ওয়েবসাইট।
৪,১৯২.
ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে ____ ।
  1. ক) আর্জেন্টিনা
  2. খ) ব্রাজিল
  3. গ) ইতালি
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা
ব্রাজিলঃ বিশ্ব চ্যাম্পিয়ন ৫ বার (সবচেয়ে বেশি)।
Source: প্রথম আলো
৪,১৯৩.
বিশ্ব ক্যান্সার দিবস কত তারিখ?
  1. ক) ৪ ফেব্রুয়ারি
  2. খ) ৭ ফেব্রুয়ারি
  3. গ) ৮ ফেব্রুয়ারি
  4. ঘ) ১২ ফেব্রুয়ারি
ব্যাখ্যা
৪ ফেব্রুয়ারি - বিশ্ব ক্যান্সার দিবস। 
এ বছর এর প্রতিপাদ্য ছিল - আসুন ক্যান্সার সেবায় বৈষম্য দূর করি।

এছাড়াও ৪ ফেব্রুয়ারি  আন্তর্জাতিক মানব ভ্রাতৃত্ব দিবস পালিত হয়। (২০২০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ দিবসটি ঘোষণা করে।)

সূত্রঃ Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২
৪,১৯৪.
১৯৯২ সালের Wimbledon টেনিস প্রতিযোগিতায় men's singles-এ কে চ্যাম্পিয়ন হন?
  1. Boris Becker
  2. Mechael Stich
  3. Andre Agassi
  4. Stefan Edberg
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

১৯৯২ সালের Wimbledon টেনিস প্রতিযোগিতায় men's singles-এ চ্যাম্পিয়ন হন Andre Agassi। 


টেনিস:
- টেনিস বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা।
- অনেক জায়গায় এটি লন টেনিস নামে পরিচিত।
- টেনিস খেলার জন্য প্রয়োজন হয় তারযুক্ত একটি দন্ড যা 'রেকেট' নামে পরিচিত, একটি বল এবং জাল।

উল্লেখ্য,
- গ্র্যান্ড স্ল্যাম একই বছরে চারটি বৃহৎ টেনিস চ্যাম্পিয়নশিপ- অস্ট্রেলিয়া, ফ্রান্স, ব্রিটেন (উইম্বলডন) এবং মার্কিন যুক্তরাষ্ট্র- জেতাকে বোঝায়।
- গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (ITF) দ্বারা পরিচালিত হয়।
- প্রতিটি টুর্নামেন্ট দুই সপ্তাহ সময়সীমার পরে খেলা হয়।

⇒ গ্র্যান্ড স্ল্যামের মধ্যে রয়েছে:
• অস্ট্রেলিয়ান ওপেন (জানুয়ারির মাঝামাঝি),
• ফ্রেঞ্চ ওপেন (মে মাসের শেষ থেকে জুনের শুরুতে),
• উইম্বলডন (জুনের শেষ থেকে জুলাইয়ের শুরুতে),
• ইউএস ওপেন (আগস্ট-সেপ্টেম্বর)।

⇒ Wimbledon 2024:
• পুরুষ একক:
- চ্যাম্পিয়ন: কার্লোস আলকারাস।
- রানার আপ: নোভাক জোকোভিচ।

• নারী একক:
- চ্যাম্পিয়ন: বার্বোরা ক্রেচিকোভা।
- রানার আপ: জ্যাসমিন পাওলিনি।

উৎস: International Tennis Federation ওয়েবসাইট।
৪,১৯৫.
'আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ - ২০২৫' চ্যাম্পিয়ন হয় কে? [জুলাই, ২০২৫]
  1. অস্ট্রেলিয়া
  2. ইংল্যান্ড
  3. দক্ষিণ আফ্রিকা
  4. ভারত
ব্যাখ্যা
• আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ-২০২৫:
- এটি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর।
- ফাইনাল ম্যাচ শুরু হয়: ১১ জুন, ২০২৫।
- ফাইনাল ম্যাচ শেষ: ১৪ জুন, ২০২৫।
- ফাইনাল ভেন্যু: লর্ডস, লন্ডন।
- ফাইনাল অংশগ্রহণকারী দল:
• অস্ট্রেলিয়া
• দক্ষিণ আফ্রিকা
- চ্যাম্পিয়ন দল: দক্ষিণ আফ্রিকা।
- রানার্স আপ: অস্ট্রেলিয়া।
- ম্যান অব দ্যা ফাইনাল: এডেন মার্করাম।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: জো রুট। 

উৎস: আইসিসি ওয়েবসাইট।
৪,১৯৬.
‘বিশ্ব সুখ প্রতিবেদন ২০২৩’ অনুযায়ী সবচেয়ে অসুখী দেশ -
  1. ক) সিয়েরা লিওন 
  2. খ) আফগানিস্তান
  3. গ) লেবানন
  4. ঘ) জিম্বাবুয়ে
ব্যাখ্যা
- বিশ্ব সুখ প্রতিবেদন ২০২৩’
- প্রকাশিত হয় ২০ মার্চ, ২০২৩।
- প্রকাশক - United Nations Sustainable Development Solutions Network.
- সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড; পরপর ছয়বার দেশটি সুখী দেশের তালিকায় সবার ওপরে রয়েছে।
- সুখী দেশের তালিকায় তারপরের অবস্থান ক্রমান্বয়ে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন ও নরওয়ে।
- সবচেয়ে অসুখী দেশ যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান।

অন্যদিকে -
- অসুখী দেশের তালিকায় আফগানিস্তানের পরের অবস্থান ক্রমান্বয়ে লেবানন, সিয়েরা লিওন, জিম্বায়ুয়ে।
- উল্লেখ্য, ১৩৭ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৮তম।

 উৎস: World Happiness Report 2023, Global Citizen এর অফিসিয়াল ওয়েবসাইট।
৪,১৯৭.
HMPV- এর পূর্ণরূপ কী?
  1. Human Malaria Pneumovirus
  2. Human Metapneumovirus
  3. Human Mycoplasma Pneumonia Virus
  4. Human Meningococcal Pneumonia Virus
ব্যাখ্যা
‘এইচএমপিভি’ ভাইরাস:
- এইচএমপিভি (Human Metapneumovirus) ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে চীন এবং জাপানে।
- এই ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এবং করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
- বিশেষজ্ঞদের শঙ্কা, ২০২৫ সালে করোনার মতো নতুন কোনো মহামারি উদ্ভব হতে পারে।
- ডিজিজ এক্স নামক মহামারি নিয়ে বিশেষজ্ঞরা আগাম সতর্কতা জারি করেছেন।
- চীনে এই ভাইরাসের প্রাদুর্ভাব বাড়লেও, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা সরকার এখন পর্যন্ত কোনো সতর্কতা জারি করেনি।
- ভাইরাসের সাধারণ উপসর্গ হলো জ্বর, নাক বন্ধ, কাশি বা শ্বাসকষ্ট, তবে তীব্র সংক্রমণে ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া বা কানে ইনফেকশন হতে পারে।
- প্রতিরোধ ও প্রতিকার হিসেবে সাবান এবং পানি দিয়ে হাত ধোয়া, অপরিষ্কার হাতে নাক-মুখ স্পর্শ না করা এবং আক্রান্ত ব্যক্তিদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা পরামর্শ দেওয়া হয়েছে।
- দুই দশক আগে প্রথমবারের মতো এই ভাইরাসের উপস্থিতি শনাক্ত হলেও, এখনও এর কোনো টিকা আবিষ্কৃত হয়নি।

তথ্যসূত্র: বিবিসি বাংলা নিউজ [লিঙ্ক]
৪,১৯৮.
বিশ্বের কোন দেশ প্রথম ‘বিটকয়েন সিটি' নির্মাণের পরিকল্পনা করে?
  1. ক) জাপান
  2. খ) এল সালভাদর
  3. গ) ভারত
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
এল সালভাদরে প্রথম বিটকয়েন সিটি:
ল্যাটিন আমেরিকার দেশ এল সালভাদর বিশ্বের প্রথম বিটকয়েন সিটি নির্মাণের পরিকল্পনা করে। বিটকয়েন সিটি'র প্রাথমিক তহবিল আসবে বিটকয়েন বন্ডের মাধ্যমে। ২১ নভেম্বর, ২০২১ প্রেসিডেন্ট নাইব বুকেলে এ ঘোষণা দেন।


সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
৪,১৯৯.
বর্তমানে বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশ কোনটি? [মার্চ, ২০২৫]
  1. ভারত
  2. ইউক্রেন
  3. সিরিয়া
  4. রাশিয়া
ব্যাখ্যা
অস্ত্র আমদানিকারক দেশ:
- স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইন্সটিটিউট (SIPRI)-এর প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক দেশ ইউক্রেন।
- ২০২০ থেকে ২০২৪-এর মধ্যে ইউক্রেন সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করেছে।
- ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত সারা বিশ্বজুড়ে যে অস্ত্র রপ্তানি হয়েছে, তার নয় শতাংশ হয়েছে ইউক্রেনে।
- ৩৫টি দেশ ২০২০ থেকে ২০২৪-এর মধ্যে ইউক্রেনকে অস্ত্র দিয়েছে, তার মধ্যে ৪৫ শতাংশ অস্ত্র গেছে শুধুমাত্র যুক্তরাষ্ট্র থেকে।

⇒ বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ:
• ১ম: ইউক্রেন।
• ২য়: ভারত।
• ৩য়: কাতার।
• ৪র্থ: সৌদি আরব।
• ৫ম: পাকিস্তান।

অন্যদিকে -
- বৈশ্বিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। ২০২০ থেকে ২০২৪-এর মধ্যে তারা ১০৭টি দেশকে অস্ত্র দিয়েছে। মোট অস্ত্র রপ্তানির ৪৩ শতাংশ অ্যামেরিকা থেকে হয়। 

উৎস: i) Stockholm International Peace Research Institute ওয়েবসাইট।
ii) DW.
৪,২০০.
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বাজারে 'স্বর্ণমুদ্রা' চালু করে কোন দেশ?
  1. ক) উগান্ডা
  2. খ) জিম্বাবুয়ে
  3. গ) সোমালিয়া
  4. ঘ) কেনিয়া
ব্যাখ্যা
• জিম্বাবুয়ে:
- ২৫ জুলাই ২০২২ থেকে মুদ্রাস্ফীতির দেশ জিম্বাবুয়েতে চালু হয়েছে স্বর্ণমুদ্রা।
- জুন মাসে জিম্বাবুয়েতে মুদ্রাস্ফীতি দ্বিগুণের বেশি বেড়ে ১৯১ শতাংশে দাঁড়িয়েছিল।
- ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে স্বর্ণমুদ্রা চালুর এই ঘোষণা দেয় দেশটি। 
- জিম্বাবুয়ে ও জাম্বিয়া সীমান্তে অবস্থিত ভিক্টোরিয়া ফলসের প্রতি ইঙ্গিত করে নতুন এ মুদ্রার নামকরণ করা হয়েছে ‘মোসি-ওয়া-তুনিয়া গোল্ড কয়েন’।
 
তথ্যসূত্র:-  লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২।