ব্যাখ্যা
সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৩৯ / ৫১ · ৩,৮০১–৩,৯০০ / ৫,১০১
বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প:
- তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর নিম্ন অববাহিকায় বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে চীন।
- এই প্রকল্পে পাঁচটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মোট ব্যয় প্রায় ১৬৮ বিলিয়ন ডলার।
- এই বিদ্যুৎ কেন্দ্রের বছরে প্রায় ৩০০ বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করার সম্ভাবনা রয়েছে বলে অনুমান করা হয়েছে—যা বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী চীনের থ্রি গর্জেস ড্যামের উৎপাদনেরও প্রায় তিন গুণ।
উল্লেখ্য,
- বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় বাঁধও চীনে অবস্থিত।
- মধ্য চীনের থ্রি গর্জেস বাঁধের উৎপাদন ক্ষমতা ৮৮ দশমিক দুই বিলিয়ন কিলোওয়াট-ঘণ্টা।
তথ্যসূত্র- ডেইলি স্টার। [Link]
নারী ওয়ানডে বিশ্বকাপ-২০২৫:
- সময়: ৩০ সেপ্টেম্বর — ২ নভেম্বর, ২০২৫।
- আয়োজনকারী দেশ: ভারত ও শ্রীলঙ্কা।
- অংশগ্রহণকারী দল: ৮টি (ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান)।
উৎস: ICC ওয়েবসাইট।
দ্বিরাষ্ট্রীয় সমাধানে জাতিসংঘ সম্মেলন:
- ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে জাতিসংঘের সম্মেলন অনুষ্ঠিত হয়।
- ২৮ থেকে ৩০ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিত এই সম্মেলন ফ্রান্স ও সৌদি আরব এর যৌথ সভাপতিত্বে হয়েছিল।
- এতে প্রায় ১৬০টি রাষ্ট্র অংশ নেন, যাদের মধ্যে ১২৫টি দেশ স্পষ্টভাবে দুই-রাষ্ট্র সমাধান সমর্থন করে ঘোষণা দেয়।
- এতে আরও দাবি করা হয় গাজা যুদ্ধের অবসান, গাজা থেকে ইসরায়েলের প্রত্যাহার, ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে অস্থায়ী প্রশাসন গঠন, হামাসকে ক্ষমতা থেকে বহিষ্কার করা ও নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের উদ্যোগ নেওয়ার।
- ১৯৪৭ সালে জাতিসংঘে ফিলিস্তিন বিভক্ত করার প্রস্তাব তোলা হয়।
- পরে ১৯৪৮ সালে ইহুদিদের জন্য ইসরায়েল এবং আরবদের জন্য ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়।
- জাতিসংঘের ১৯৩ সদস্যদেশের মধ্যে ১৪২টিই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
• সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলোচিত আলাস্কা বৈঠক স্থানীয় সময় ১৫ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়।
• ট্রাম্প-পুতিন বৈঠক- ২০২৫:
- যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজ শহরের একটি সামরিক ঘাঁটি ‘জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসন’ তে শুক্রবার প্রায় তিন ঘণ্টা দীর্ঘ এ বৈঠক শেষে পুতিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
- ইউক্রেন- রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে কোনো ধরনের চুক্তি এবং যুদ্ধবিরতি ছাড়াই তাদের বৈঠকটি শেষ হয়েছে।
তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]
World Happiness Report 2025:
- প্রকাশকাল: ২০ মার্চ, ২০২৫।
- প্রকাশক: United Nations Sustainable Development Solutions Network (SDSN).
- বিশ্বের সুখী দেশের তালিকা তৈরি করা হয় ৬টি সূচকের উপর ভিত্তি করে: মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি), সামাজিক সহায়তা, আয়ু, স্বাধীনতা, বদান্যতা, দুর্নীতি নিয়ে মনোভাব।
- ২০২৫ সালের সুখী দেশের প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ১৩৪তম।
⇒ বিশ্বের সবচেয়ে সুখী দেশ -
১। ফিনল্যান্ড,
২। ডেনমার্ক,
৩। আইসল্যান্ড,
৪। সুইডেন,
৫। নেদারল্যান্ডস।
অন্যদিকে -
⇒ বিশ্বের সুখী দেশের তালিকায় সর্বনিম্নে রয়েছে আফগানিস্তান।
- তালিকা অনুযায়ী সর্বনিম্নে পর্যায়ক্রমে রয়েছে আফগানিস্তান, সিয়েরা লিওন, লেবানন।
উৎস: World Happiness Report 2025.
বোমোজেনেসিস:
- বোম সাইক্লোন বা বোমোজেনেসিস হলো শীতকালের অত্যন্ত শক্তিশালী একটি ঝড়।
- যা খুব অল্প সময়ের মধ্যে ভয়ঙ্কর রূপ ধারণ করে। একটি সাধারণ ঝড় তখনই 'বোম সাইক্লোন'-এ রূপ নেয়, যখন এর কেন্দ্রের বায়ুর চাপ মাত্র ২৪ ঘণ্টার মধ্যে অন্তত ২৪ মিলিবার কমে যায়।
- সাধারণত আক্টিক অঞ্চল থেকে আসা প্রচণ্ড ঠান্ডা বাতাস যখন সমুদ্রের ওপরের অপেক্ষাকৃত গরম বাতাসের সংস্পর্শে আসে, তখনই এমনটি ঘটে।
উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রে শক্তিশালী ‘বোম সাইক্লোন’ আঘাত হানতে পারে—এমন আশঙ্কার কথা জানিয়েছেন দেশটির আবহাওয়াবিদরা।
- তাদের সতর্কবার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে শীতকালীন এই ঝড়টি আঘাত হানতে পারে, যা ক্যারোলিনা অঞ্চল থেকে শুরু করে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।
- ঝড়টির প্রভাবে হারিকেনের মতো প্রবল বাতাস, ভারী তুষারপাত এবং অস্বাভাবিক মাত্রার শীত অনুভূত হতে পারে।
উৎস: ঢাকা পোস্ট ও এনডিটিভি ।
উচ্চ তাপমাত্রার ঝুঁকিতে বাংলাদেশ:
- বর্তমানে উচ্চ তাপমাত্রার ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।
- বিশ্বব্যাংকের 'অ্যান আনসাস্টেইনেবল লাইফ: দ্য ইমপ্যাক্ট অব হিট অন হেলথ অ্যান্ড দ্য ইকোনমি অব বাংলাদেশ' প্রতিবেদনে এই তথ্য পাওয়া যায়।
- ১৯৮০ সাল থেকে বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ১.১ ডিগ্রি সেলসিয়াস এবং 'অনুভূত তাপমাত্রা' (ফিলস লাইক টেম্পারেচার) ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।
- ক্রমবর্ধমান তাপজনিত অসুস্থতায় শুধু ২০২৪ সালেই প্রায় ২৫ কোটি কর্মদিবস নষ্ট হয়েছে।
- এতে অর্থনৈতিক ক্ষতি হয়েছে ১ দশমিক ৩৩ বিলিয়ন থেকে ১ দশমিক ৭৮ বিলিয়ন ডলার, যা জিডিপির প্রায় ০.৩ থেকে ০.৪ শতাংশ।
তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকা প্রতিবেদন।
তাইওয়ানে অস্ত্র বিক্রির অনুমোদন:
- চীনের ক্রমবর্ধমান সামরিক হুমকির মুখে এক চুক্তির অধীন তাইওয়ানে ১ হাজার ১১০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।
- তাইওয়ানের ইতিহাসে এটিই মার্কিন অস্ত্র বিক্রির সবচেয়ে বড় চুক্তি।
- প্রস্তাবিত অস্ত্র বিক্রি চুক্তির আওতায় আট ধরনের অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহ করবে যুক্তরাষ্ট্র।
- এর মধ্যে উল্লেখযোগ্য হলো অত্যাধুনিক রকেট উৎক্ষেপণব্যবস্থা ‘হিমার্স’, হাউইটজার কামান, জ্যাভলিন ট্যাংক–বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন।
- এছাড়া, যুক্তরাষ্ট্রের পরামর্শে তাইওয়ান তার সশস্ত্র বাহিনীকে গেরিলা যুদ্ধের সক্ষমতাসম্পন্ন করে গড়ে তোলার চেষ্টা করছে।
তথ্যসূত্র- প্রথম আলো। [link]
• বিরল খনিজ মজুতে বিশ্বে শীর্ষ দেশ:
⇒ মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য বলছে, চীন বিশ্বের সবচেয়ে বড় বিরল খনিজ মজুতের অধিকারী।
- দেশটিতে ৪ কোটি ৪০ লাখ মেট্রিক টন বিরল খনিজ মজুত আছে।
- এরপরের অবস্থানে ক্রমানুসারে আছে ব্রাজিল, ভারত ও অস্ট্রেলিয়া।
- এই খনিজের মজুতের দিক থেকে বিশ্বে রাশিয়ায় অবস্থান পঞ্চম।
উল্লেখ্য,
⇒ ১৭টি মৌলের একটি গ্রুপ হলো বিরল খনিজ।
- ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রির (আইইউপিএসি) নামকরণ অনুযায়ী, পর্যায় সারণির ল্যান্থানাইড সিরিজের ১৫টি মৌলের (ল্যান্থানাম, সিরিয়াম, প্রাসিয়োডিমিয়াম, নিওডিমিয়াম, প্রমিথিয়াম, স্যামারিয়াম, ইউরোপিয়াম, গ্যাডোলিনিয়াম, টারবিয়াম, ডিসপ্রোসিয়াম, হোলমিয়াম, আরবিয়াম, থুলিয়াম, ইটারবিয়াম ও লুটেশিয়াম) সঙ্গে স্ক্যান্ডিয়াম ও ইট্রিয়ামকে একত্রে বিরল খনিজ বলছে যুক্তরাষ্ট্রের জিওসায়েন্স ইনস্টিটিউট।
তথ্যসূত্র: প্রথম আলো।
হুমাইন চ্যাট:
- এটি একটি আরবি ভাষাভিত্তিক কথোপকথনমূলক এআই অ্যাপ, যা সৌদি আরবের HUMAIN কোম্পানি তৈরি করেছে।
- এই অ্যাপটি ২০২৫ সালের ২৫ আগস্ট প্রকাশিত হয়।
- সৌদি আরবের ১২০ জন এআই-বিশেষজ্ঞ, যাঁদের অর্ধেক নারী এই চ্যাটবট তৈরিতে কাজ করেছেন।
- হুমাইন চ্যাট অ্যালাম মডেলের ওপর নির্মিত, যা বিশ্বের বৃহত্তম আরবি ডেটাসেটে প্রশিক্ষিত।
- এই ডেটাসেটে ইসলামি সংস্কৃতি, মধ্যপ্রাচ্যের ঐতিহ্য ও স্থানীয় মূল্যবোধের গভীর ছাপ রয়েছে।
- এটি আরবি ও ইংরেজি-দুই ভাষায় কথোপকথন চালাতে পারে।
- প্রাথমিকভাবে এটি শুধু সৌদি আরবে পাওয়া যাবে; তবে শিগগিরই এটি মধ্যপ্রাচ্য ও বিশ্বের অন্যান্য দেশে চালু করা হবে।
তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকা প্রতিবেদন।
- আয়তনে এশিয়ার এবং দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম রাষ্ট্র মালদ্বীপ। দেশটির আয়তন প্রায় ৩০০ বর্গ কিলোমিটার। .
- জনসংখ্যায় এশিয়ার এবং দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম রাষ্ট্র মালদ্বীপ।
- আয়তন অনুসারে এশিয়ার দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ সিঙ্গাপুর।
উৎসঃ ওয়ার্ল্ড এটলাস এবং ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ 2021
নোবেল পুরস্কার ঘোষণাকারী প্রতিষ্ঠান:
- নোবেল পুরস্কার ঘোষণাকারী প্রতিষ্ঠান ৪টি।
• প্রতিষ্ঠানসমূহ-
- ক্যারোলিন্সকা ইনস্টিটিউট থেকে প্রদান করা হয়- চিকিৎসা বিজ্ঞান বিষয়ক।
- রয়েল সুইডিস একাডেমী অব সায়েন্সেস থেকে প্রদান করা হয়- পদার্থবিজ্ঞান, রসায়ন, অর্থনীতি বিষয়।
- সুইডিস একাডেমি থেকে প্রদান করা হয়- সাহিত্য বিষয়ক।
- নরওয়েজিয়ান নোবেল কমিটি থেকে প্রদান করা হয়- শান্তিতে।
উৎস: ব্রিটানিকা।
ব্যালন ডি’অর ২০২৫:
- ২২ সেপ্টেম্বর, ২০২৫ প্যারিসের ঐতিহাসিক থিয়াত্র দ্যু শাতলেতে অনুষ্ঠিত হয়েছে ব্যালন ডি'অরের ৬৯তম আসর।
এক নজরে ব্যালন ডি’অর, ২০২৫:
ব্যালন ডি’অর (পুরুষ): উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স);
ব্যালন ডি’অর (নারী): আইতানা বোনমাতি (বার্সেলোনা, স্পেন);
ইয়াসিন ট্রফি (পুরুষ): জিয়ানলুইজি দোন্নারুম্মা (ম্যানচেস্টার সিটি, ইতালি);
ইয়াসিন ট্রফি (নারী): হান্না হাম্পটন (চেলসি, ইংল্যান্ড);
ইয়োহান ক্রুইফ ট্রফি (পুরুষ): লুইস এনরিকে (পিএসজি);
ইয়োহান ক্রুইফ ট্রফি (নারী): সারিনা ভিগমান (ইংল্যান্ড);
কোপা ট্রফি (পুরুষ): লামিনে ইয়ামাল (বার্সেলোনা);
কোপা ট্রফি (নারী): ভিকি লোপেজ (বার্সেলোনা, স্পেন);
বর্ষসেরা ক্লাব (পুরুষ): পিএসজি;
বর্ষসেরা ক্লাব (নারী): আর্সেনাল;
জার্ড মুলার ট্রফি (পুরুষ): ভিক্টর ইয়োরকেরেস (আর্সেনাল, সুইডেন);
জার্ড মুলার ট্রফি (নারী): এয়া পাজোর (বার্সেলোনা, পোল্যান্ড);
সক্রেটিস অ্যাওয়ার্ড: জানা ফাউন্ডেশশন।
তথ্যসূত্র- নিউজ প্রতিবেদন।
ফিফা র্যাংকিং-২০২৫:
১. স্পেন,
২. আর্জেন্টিনা,
৩. ফ্রান্স,
৪. ইংল্যান্ড,
৫. পর্তুগাল,
৬. নেদারল্যান্ডস,
৭. ব্রাজিল,
৮. বেলজিয়াম,
৯. ইতালি,
১০. জার্মানি।
উল্লেখ্য,
- বাংলাদেশের অবস্থান ১৮৩তম।
উৎস: FIFA ওয়েবসাইট।
⇒ সম্প্রতি অপারেশন অ্যাবসোলিউট রিজলভ পরিচালনা করে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স।
অপারেশন অ্যাবসোলিউট রিজলভ:
- কয়েক মাস ধরে উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ভেনিজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক করার একটি পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেন।
- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স আটক করেছে।
- অভিযানটি পরিচালিত হয়: ৩ জানুয়ারি, ২০২৬ সাল।
- এই অভিযানের নাম ছিল 'অপারেশন অ্যাবসোলিউট রিজলভ'।
- মাদুরো সরকার যুক্তরাষ্ট্রে মাদক ও গ্যাং সদস্য পাঠাচ্ছে বলে ট্রাম্প প্রশাসন বহুদিন ধরে অভিযোগ করে আসছে ।
তথ্যসূত্র - বিবিসি বাংলা পত্রিকার রিপোর্ট।
- ২০১৮ সালের ২১তম ফিফা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় রাশিয়ায়। এতে ফ্রান্স চ্যাম্পিয়ন হয়।
- ২০২২ সালে অনুষ্ঠিত হওয়া ২২তম ফিফা বিশ্বকাপ ফুটবল আসর কাতারে অনুষ্ঠিত হবে।
সূত্রঃ ফিফা ওয়েবসাইট।
• চিলির ৩৮তম প্রেসিডেন্ট:
- দক্ষিণ আমেরিকার দেশ চিলির ৩৮তম প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে কট্টর ডানপন্থী প্রার্থী হোসে অ্যান্তোনিও কাস্ত জয়ী হয়েছেন।
- তিনি বর্তমানে ক্ষমতায় থাকা মধ্য বামপন্থী সরকারকে পরাজিত করেছেন।
- ১২ নভেম্বর ২০২৫ প্রায় সব ভোট গণনা শেষ হওয়ার পর দেখা যায়, কাস্ত ৫৮ শতাংশের মতো ভোট পেয়ে জয়ী হয়েছেন।
- তিনি সাবেক শ্রমমন্ত্রী জ্যানেট জারাকে পরাজিত করেছেন।
- জারা কমিউনিস্ট পার্টির রাজনীতিক এবং ক্ষমতাসীন মধ্য বাম জোটের প্রার্থী ছিলেন।
- ভোট গ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই জারা ও তাঁর জোট ‘ইউনিটি ফর চিলি’ পরাজয় স্বীকার করে নিয়েছে।
উৎস: প্রথম আলো।
World Urbanization Prospects, 2025:
- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক দপ্তরের ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রস্পেক্টস- ২০২৫’ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্ব দ্রুত শহরমুখী হচ্ছে।
- বর্তমানে বিশ্বের মোট ৮.২ বিলিয়ন মানুষের ৪৫ শতাংশই শহরে বসবাস করে।
- অন্যদিকে, শহরতলি বা ছোট শহর (Town)- যেখানে কমপক্ষে ৫,০০০ জনসংখ্যা এবং প্রতি বর্গকিলোমিটারে অন্তত ৩০০ জনের ঘনত্ব রয়েছে- সে ধরনের এলাকায় বসবাসকারী মানুষের অনুপাত ১৯৫০ সালের ৪০ শতাংশ থেকে ধীরে ধীরে কমে ২০২৫ সালে ৩৬ শতাংশে নেমে এসেছে।
- বর্তমানে বিশ্বের মাত্র ১৯ শতাংশ মানুষ গ্রামে বসবাস করে, যা ১৯৫০ সালের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে।
উল্লেখ্য,
- ভবিষ্যৎ পূর্বাভাস অনুযায়ী, এখন থেকে ২০৫০ সালের মধ্যে বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির প্রায় দুই-তৃতীয়াংশ ঘটবে শহরাঞ্চলে এবং বাকি অধিকাংশ বৃদ্ধি হবে ছোট শহরগুলোতে।
তথ্যসূত্র- World Urbanization Prospects 2025. [link]
ফাথ-৩৬০:
- ‘ফাথ-৩৬০’ হলো ইরানের তৈরি একটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা।
উল্লেখ্য,
- এটি মূলত ইরানের সরকারি প্রতিরক্ষা প্রতিষ্ঠান Aerospace Industries Organization (AIO) দ্বারা নির্মিত হয়েছে।
- এই মিসাইল ব্যবস্থাটি উপগ্রহ বা স্যাটেলাইটের মাধ্যমে নিয়ন্ত্রিত হওয়ায় এটি টার্গেট নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম।
- ফাথ-৩৬০ সর্বোচ্চ ১২০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং এটি ১৫০ কেজি ওজনের ওয়ারহেড (বিস্ফোরক অংশ) বহন করতে পারে।
- এটি দ্রুত মোতায়েনযোগ্য, মোবাইল-লঞ্চ সিস্টেম দ্বারা উৎক্ষেপণযোগ্য হওয়ায় যুদ্ধক্ষেত্রে কৌশলগতভাবে কার্যকর। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মূলত স্বল্প পাল্লার কিন্তু নির্ভুল আঘাতের জন্য তৈরি, যা নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে ব্যবহৃত হয়।
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে এই অস্ত্রের সম্ভাব্য ব্যবহার আন্তর্জাতিক নিরাপত্তা অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে। ইরান এই প্রযুক্তির মাধ্যমে রাশিয়াকে সরাসরি সামরিক সহায়তা দিচ্ছে বলে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি।
সূত্র: রয়টার্স ও প্রথম আলো।
• Rapid Support Forces (RSF):
- উত্তর আফ্রিকার দেশ সুদানের দারফুর অঞ্চলে মিলিশিয়াক গোষ্ঠী The Rapid Support Forces (RSF)।
- এটি মূলত ২০১৩ সালে গঠিত হয়।
- ২০২৩ সালের ১৫ এপ্রিল সেনাবাহিনী ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে ক্ষমতা ও নিয়ন্ত্রণ নিয়ে গৃহযুদ্ধ শুরু হয়।
- সুদানের সেনাবাহিনীর নেতৃত্বে রয়েছেন সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান, আরএসএফের নেতৃত্বে রয়েছেন তার সাবেক ডেপুটি মোহাম্মদ হামদান দাগলো।
- এই যুদ্ধের ফলে ১ কোটি ৩০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকট সংকটের জন্ম দিয়েছে।
সম্প্রতি,
- সুদানে সামরিক সরকারের প্রতিদ্বন্দ্বী আরেকটি সরকার গঠনের ঘোষণা দিয়েছে দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)।
উৎস: বাসস পত্রিকা রিপোর্ট।
- কৃষি বর্ষগ্রন্থ-২০১৯ অনুযায়ী বর্তমানে,
• রেশম উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা রাজশাহী।
• মাছ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ময়মনসিংহ।
• গম উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
• পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা পাবনা।
• পাট উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ফরিদপুর।
• ধান উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ময়মনসিংহ।
• চা উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা মৌলভীবাজার
• কাঁঠাল উৎপাদনে বাংলাদেশের জেলা নরসিংদী।
• আলু উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা বগুড়া।
• রাবার উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা কক্সবাজার।
- ইউক্রেন পূর্ব ইউরোপের একটি দেশ।
- ২০২২ সালের ২১ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দুটি এলাকা দোনেৎস্ক এবং লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়।
- রাশিয়া ২৪ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে।
সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
জেনে রাখা ভালোঃ
- বাংলাদেশের মৎস উৎপাদনে শীর্ষ তিন জেলা - ময়মনসিংহ, যশোর ও কুমিল্লা।
- ইলিশ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান - প্রথম।
- অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান - তৃতীয়।
- মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান - চতুর্থ। বদ্ধ জলাশয়ে মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান - পঞ্চম। বাংলাদেশ বর্তমানে মৎস ও মৎসজাত পণ্য রপ্তানি করে ৫৮টি দেশে।
- Electronic Fiscal Device (EFD) - মূলত একপ্রকার Electronic Cash Register - এর উন্নত সংস্করণ। এই যন্ত্রের সাহায্যে ব্যবসা প্রতিষ্ঠানের প্রকৃত লেনদেন বা বিক্রির তথ্য জানা যায়। এতে কর বা ভ্যাট ফাঁকি দেওয়া যায় না। পরীক্ষামূলকভাবে ঢাকা ও চট্টগ্রামের বেশ কিছু হোটেল, রেস্তোরা, ডিপার্টমেন্টাল স্টোরসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে EFD - মেশিন বসানো হয়েছে।
- “Type 054A/P” - চীনের তৈরী আধুনিক যুদ্ধজাহাজ। “ডিএসল্ট রাফায়েল (Dassault Rafale)” - ফ্রান্সের তৈরী যুদ্ধবিমান।
- শিপিং বিষয়ক লন্ডনভিত্তিক সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় সংবাদ মাধ্যম - “Lloyd’s List” - এর বিশ্বের ১০০ বন্দর নিয়ে করা এক জরিপে ব্যস্ততম সমুদ্র বন্দর - চীনের সাংহাই; সবচেয়ে কম ব্যস্ততম বন্দর - তাইওয়ানের তাইপে। চট্টগ্রাম বন্দর - ৫৮তম ব্যস্ত সমুদ্রবন্দর।
- বগুড়ার গাবতলী উপজেলা নেপালতলী ও সোনারায় ইউনিয়ন ভেঙ্গে নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে, যার নাম সুখানপুকুর। দেশের বর্তমানে মোট ইউনিয়ন সংখ্যা - ৪৫৩৭টি।
- চাল উৎপাদনে শীর্ষ দেশ চীন। বাংলাদেশের অবস্থান চতুর্থ।
- কৃষিপণ্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান ২১তম। শীর্ষ দেশ চীন।
- নারী-পুরুষ সমতায় দক্ষিণ এশিয়ায় শীর্ষ দেশ বাংলাদেশ।
- জাহাজভাঙ্গা শিল্পে শীর্ষ দেশ বাংলাদেশ, ২য় ভারত।
- অভিবাসনে বাংলাদেশের অবস্থান ৬ষ্ঠ (৭৮ লাখ)। সবচেয়ে বেশি অভিবাসী ভারতের, প্রায় পৌনে ২ কোটি।
- মৎস্যসম্পদ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে ৮ম। চীন সবার শীর্ষে।
৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস:
- যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে স্থানীয় সময় অনুযায়ী ২রা মার্চ অস্কারের জমকালো আসরে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস ঘোষণা করা হয়।
- ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘আনোরা’।
- সিনেমার নির্মাতা হচ্ছেন শন বেকার।
- সিনেমাটি সেরা ছবি, অভিনেত্রী, পরিচালক, সম্পাদনা ও সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার লাভ করে।
- ব্রুকলিনের এক তরুণী অ্যানির জীবনকে কেন্দ্র করে এগিয়েছে 'আনোরা' সিনেমার গল্প।
- এ সিনেমার জন্য সেরা নির্মাতার পুরস্কার জিতেছেন শন বেকার, মাইকি ম্যাডিসন হয়েছেন সেরা অভিনেত্রী।
উল্লেখ্য,
- ২০২৪ সালের ২১ মে কান উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটির। প্রদর্শনীর পর ১০ মিনিট ধরে দর্শকের স্ট্যান্ডিং ওভেশন পায়।
তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [link]
ফিফা নারী ফুটসাল বিশ্বকাপ- ২০২৫:
- প্রথমবারের মতো মাঠে গড়ানো ফিফা ফুটসাল নারী বিশ্বকাপে শিরোপা জিতেছে ব্রাজিল।
- ৭ ডিসেম্বর, ২০২৫ ফিলিপাইনের ম্যানিলায় ফিলস্পোর্টস অ্যারেনায় ফাইনালে পর্তুগাল নারী দলকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে ব্রাজিলের নারী দল।
- আসরে সর্বোচ্চ ৭ গোল করে গোল্ডেন বুট জিতেছেন সেলেসাওদের এমিলি মারকন্ডেস।
- সেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন পর্তুগালের আনা ক্যাথারিনা।
- ১৬ দেশের এই আসরে সেমিফাইনালে হারের পর তৃতীয় হয়েছে স্পেন এবং চতুর্থ আর্জেন্টিনা।
তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]
Global Gender Gap Report-2025:
- প্রকাশক: World Economic Forum.
- প্রকাশের সময়কাল: জুন, ২০২৫।
- ইনডেক্স অনুযায়ী, শীর্ষ অবস্থানে আছে আইসল্যান্ড।
- প্রতিবেদন অনুসারে, বিশ্বে বাংলাদেশের অবস্থান ২৪তম।
- মূলত চারটি মাপকাঠির ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়। এগুলো হলো: অর্থনৈতিক অংশগ্রহণ ও সুযোগ, শিক্ষাগত অর্জন, স্বাস্থ্য ও আয়ু, রাজনৈতিক ক্ষমতায়ন।
⇒ Global Gender Gap Report-2025 অনুযায়ী শীর্ষ দেশ:
১. আইসল্যান্ড,
২. ফিনল্যান্ড,
৩. নরওয়ে,
৪. যুক্তরাজ্য,
৫. নিউজিল্যান্ড।
অন্যদিকে,
- সর্বনিম্ন অবস্থানে আছে পাকিস্তান (১৪৮তম)।
উৎস: Global Gender Gap Report 2025.
নারী ওয়ানডে বিশ্বকাপ-২০২৫:
- সময়: ৩০ সেপ্টেম্বর — ২ নভেম্বর, ২০২৫।
- আয়োজনকারী দেশ: ভারত ও শ্রীলঙ্কা।
- অংশগ্রহণকারী দল: ৮টি (ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান)।
উৎস: ICC ওয়েবসাইট।
- বর্তমানে মাথাপিছু আয়ের দিক থেকে বিশ্বের শীর্ষ ধনী দেশ লিচেনস্টাইন।
লিচেনস্টাইন:
- মাত্র ৬২ বর্গমাইল (১৬০ বর্গকিলোমিটার) আয়তনের দেশটি বিশ্বের ষষ্ঠ ক্ষুদ্রতম দেশ।
- কিন্তু ধনী দেশের তালিকার শীর্ষে অবস্থান করছে।
- দেশটির মাথাপিছু আয় ২ লাখ ১ হাজার ১১২ ডলার।
- দেশটির মুদ্রাবাজারে সুইস ফ্রাঁ চলে।
- ছোট দেশ হলেও ক্রেডিট রেটিং এএএ।
- এ ছাড়া দেশটির বেকারত্বের হার খুবই কম।
- উৎকর্ষতার পেছনে রয়েছ গবেষণা ও উন্নয়নে ধারাবাহিকভাবে বিপুল বিনিয়োগ।
উৎস: বিবিসি বাংলা নিউজ।
‘অপারেশন রাইজিং লায়ন':
- ইসরায়েল কর্তৃক ইরানে চালানো সামরিক অভিযানটির নাম 'অপারেশন রাইজিং লায়ন'।
- 'রাইজিং লায়ন' নামটি বাইবেলের একটি অনুচ্ছেদে সিংহের প্রতীকী পরাক্রমকে তুলে ধরে, ইসরায়েলের যুদ্ধ প্রস্তুতি এবং আত্মবিশ্বাসের প্রতীক।
- ১৩ জুন ২০২৫-এর ভোরে ইসরায়েলি বিমান বাহিনী ও গোয়েন্দা সংস্থা মোসাদ যৌথভাবে 'অপারেশন রাইজিং লায়ন' পরিচালনা করে।
- ইসরায়েল প্রথমে 'ড্রোন' দ্বারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা, এরপর প্রধান পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা করে।
উল্লেখ্য:
- এই হামলার জবাবে ইরান পাল্টা হামলা চালায়।
- এই হামলার নাম দেয়া হয় 'অপারেশন টু প্রমিজ থ্রি’।
- ইরান পাল্টা জবাবে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে।
তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।
• ব্যালন ডি’অর-২০২৫:
- প্যারিস সেন্ট জার্মেইন (PSG) ও ফ্রান্সের ফরোয়ার্ড ওসমান ডেম্বেলে জিতেছেন ২০২৫ সালের পুরুষদের ব্যালন ডি’অর।
- ২৮ বছর বয়সী এই তারকা লামিনে ইয়ামাল ও ক্লাব সতীর্থ ভিটিনহাকে পিছনে ফেলে এ সম্মান অর্জন করেন।
- ডেম্বেলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সিজনের সেরা খেলোয়াড় নির্বাচিত হন, যেখানে প্যারিস প্রথমবারের মতো শিরোপা জেতে।
- পাশাপাশি তিনি ঘরোয়া দ্বৈত শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং ২০২৪/২৫ মৌসুম শেষ করেন ৩৭ গোল ও ১৫ অ্যাসিস্টের অসাধারণ পারফরম্যান্স নিয়ে।
- রেমন্ড কোপা, মিশেল প্লাতিনি, জ্যাঁ পিয়েরে পাঁপিন, জিনেদিন জিদান ও করিম বেনজেমার পর ষষ্ঠ ফরাসি হিসেবে ব্যালন ডি’অর জিতলেন দেম্বেলে।
- শুধু দেম্বেলে নন, পিএসজি কোচ এনরিকেও তো জিতেছেন ইয়োহান ক্রুইফ ট্রফি (বর্ষসেরা কোচের পুরস্কার)।
• এক নজরে ব্যালন ডি’অর ২০২৫:
- ব্যালন ডি’অর (পুরুষ): উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স)
- ব্যালন ডি’অর (নারী): আইতানা বোনমাতি (বার্সেলোনা, স্পেন)
- ইয়াসিন ট্রফি (পুরুষ): জিয়ানলুইজি দোন্নারুম্মা (ম্যানচেস্টার সিটি, ইতালি)
- ইয়াসিন ট্রফি (নারী): হান্না হাম্পটন (চেলসি, ইংল্যান্ড)
তথ্যসূত্র: UEFA ওয়েবসাইট ও প্রথম আলো।
গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স- ২০২৫:
- ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রতি বছর বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করে।
- তালিকায় পাঁচটি প্রধান মানদণ্ডে বিশ্বের ১৭৩টি শহরের মূল্যায়ন করা হয়।
- মানদণ্ডগুলো হলো–স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো।
- গত ১৬ জুন, ২০২৫ ইআইইউ ২০২৫ সালের তালিকা প্রকাশ করে।
শীর্ষ দেশ:
• কোপেনহেগেন, ডেনমার্ক।
• ভিয়েনা, অস্ট্রিয়া।
• জুরিখ, সুইজারল্যান্ড।
• মেলবোর্ন, অস্ট্রেলিয়া।
• জেনেভা, সুইজারল্যান্ড।
⇒ বাংলাদেশের অবস্থান ১৭১ তম।
তথ্যসূত্র - বিবিসি পত্রিকা রিপোর্ট।
• অপারেশন মিডনাইট হ্যামার:
- সময়: ২২ জুন, ২০২৫
- উদ্দেশ্য: ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় একযোগে হামলা চালানো।
- অপারেশনের নাম: ‘অপারেশন মিডনাইট হ্যামার’
- এই অভিযানের সময়কাল প্রায় ২৫ মিনিট।
- যুক্তরাষ্ট্রের ১২৫টি যুদ্ধবিমান অংশগ্রহণ করে।
- যুক্তরাষ্ট্রের মিসৌরি থেকে প্রায় ৩৭ ঘণ্টা উড়ে সাতটি বি-২ বোমারু বিমান অপারেশনে অংশ নেয়।
- এই বিমানগুলো ইরানের ফরদো এবং নাতাঞ্জ পারমাণবিক স্থাপনে ১৪টি বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করে।
- একই সময়ে ইরানের ইস্পাহানে অবস্থিত আরেকটি পারমাণবিক স্থাপনায় সাবমেরিন থেকে প্রায় ২৪টি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
তথ্যসূত্র: যুগান্তর ( ২২ জুন, ২০২৫)
‘অপারেশন মিডনাইট হ্যামার’ অভিযানে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য বি-২ স্টিলথ বোমারু বিমান ব্যবহার করে।
অপারেশন মিডনাইট হ্যামার (Operation Midnight Hammer):
- ২২ জুন, ২০২৫ তারিখে ইরানের পারমাণবিক স্থাপনায় ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্র।
- ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে পরিচালিত বিশেষ অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র।
- মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, শনিবার (রবিবার তেহরানের সময় ০২:৪০-০৩:০৫) ২২:৪০ GMT থেকে ২৩:০৫ GMT এর মধ্যে তাদের উপর হামলা চালানো হয়েছিল।
- অর্থাৎ ইরানের স্থানীয় সময় রবিবার ২২ জুন, ২০২৫ রাত ০২:৪০ থেকে ০৩:০৫ সময়ে এই হামলা চালানো হয়েছিল।
⇒ প্রায় ২৫ মিনিট দীর্ঘ এই অভিযানে যুক্তরাষ্ট্রের ১২৫টি যুদ্ধবিমান অংশ নিয়েছে।
- যুক্তরাষ্ট্রের মিসৌরি থেকে উড্ডয়নের প্রায় ৩৭ ঘণ্টা উড়ে অপারেশন মিডনাইট হ্যামারে অংশ নেয় সাতটি স্টেলথ বি-২ বোমারু বিমান (B-2 Spirit)।
- এই বিমানগুলো ইরানের ৩টি পরমাণু স্থাপনা ফর্দো, ইস্ফাহান এবং নাতাঞ্জ লক্ষ্য করে ১৪টি বাংকার বাস্টার বোমা ছোড়ে।
- প্রতিটি বি-২ বোমারু বিমান দুটি করে বাংকার বিধ্বংসী বোমা বহনে সক্ষম। প্রতিটি বোমার ওজন ৩০ হাজার পাউন্ড।
- এ ছাড়া এই অভিযানে অংশ নেয় জ্বালানি ভরার ট্যাংকার ও নজরদারি বিমান।
উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের হুমকি নির্মূল করাই ছিল এই মিশনের লক্ষ্য।
উৎস: i) CSIS.
ii) CNN পত্রিকা।