বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ

মোট প্রশ্ন৫,১০১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ

PrepBank · পাতা ৩৭ / ৫১ · ৩,৬০১৩,৭০০ / ৫,১০১

৩,৬০১.
সম্প্রতি ইসরায়েলে অস্ত্র রপ্তানি স্থগিত করার ঘোষণা দিয়েছে কোন দেশ?
  1. ভেনিজুয়েলা
  2. যুক্তরাষ্ট্র
  3. কানাডা
  4. ইতালি
ব্যাখ্যা
এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।

ইসরায়েলে অস্ত্র রপ্তানি স্থগিত:
- ইসরায়েলে অস্ত্র রপ্তানি স্থগিত করার ঘোষণা দিয়েছে কানাডা।
- অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর পর থেকে কানাডাই শুধু ইসরায়েলকে যোগাযোগ সরঞ্জামের মতো ‘প্রাণঘাতী নয়’ এমন অস্ত্রের চালান রপ্তানি করেছে।
- ২০২২ সালে কানাডা থেকে ২ কোটি ১০ লাখ কানাডীয় ডলার মূল্যমানের অস্ত্র পেয়েছে ইসরায়েল।
- ২০২১ সালে সংখ্যাটি ছিল ২ কোটি ৬০ লাখ কানাডীয় ডলার।
- ইসরায়েলের নিজেকে রক্ষা করার অধিকারের প্রতি সমর্থন জানালেও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সাম্প্রতিক সময়ে গাজায় বেসামরিক মানুষের মৃত্যু বেড়ে যাওয়ার বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন।

উৎস:- বাংলা ট্রিবিউন & কালের কন্ঠ পত্রিকা রিপোর্ট। 
৩,৬০২.
সর্বাধুনিক প্রযুক্তির কমব্যাট ড্রোন আকিনচি-এর নির্মাতা দেশ নিচের কোনটি?
  1. ক) রাশিয়া
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) চীন
  4. ঘ) তুরস্ক
ব্যাখ্যা
সর্বাধুনিক প্রযুক্তির কমব্যাট ড্রোন আকিনচি-এর নির্মাতা দেশ - তুরস্ক।
উৎস: দৈনিক পত্রিকা।
৩,৬০৩.
ভাষার জগতে বাংলার অবস্থান কততম?
  1. ক) অষ্টম স্থানে
  2. খ) চতুর্থ স্থানে
  3. গ) একাদশ স্থানে
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

বর্তমানে প্রায় ত্রিশ কোটি মানুষের মুখের ভাষা বাংলা। ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বাংলার অবস্থান চতুর্থ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী (২০২০)
১) প্রশ্নটা ২০১৪ সালের চাকরির পরীক্ষার প্রশ্ন। এবং এখানে সরাসরি অপশনে চতুর্থ আছে। ২০২০ সালের নতুন বোর্ড বইতেও চতুর্থ আছে। প্রশ্নটা এটা ধরেই করা কিনা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। উত্তর করার সময় প্রশ্নের ধরণটাও বিবেচ্য বিষয়।
২) যদি আপডেটেড তথ্য ধরে আমরা সমাধান করতে চাই তাহলে প্রশ্ন বাতিল রাখতে হবে। এবং বলে দিতে হবে যে আপডেটেড তথ্য এই রকম এবং যখন পরীক্ষা হয় তখন উত্তর চতুর্থ ছিল।
কারণ অপশনে অষ্টমও আছে। দেখা যাবে এখন কোনটিই নয় এটা উত্তর ধরে করলে কিছুদিন পরে সেটা ভুল হয়ে যাবে। সাধারণত এই ধরণের পরিবর্তনশীল তথ্যের প্রশ্ন আমরা বাতিল হিসেবে রেখে দেই এবং ব্যাখ্যাতে তথ্য দিয়ে দেই।
তবে, এই ধরণের প্রশ্নে যেখানে "চতুর্থ" অপশনে থাকবে, সেখানে উত্তর চতুর্থ হবে নাকি হবে না এটা সরাসরি বলা সম্ভব না। যেহেতু, নতুন বোর্ড বইতেও চতুর্থ বলছে তাই যিনি সমধান করেছেন তিনি এটা ধরেই উত্তর রেখেছেন।
আমরা ব্যাখ্যাতে আপডেটেড ২টা সমীক্ষার তথ্য দিয়ে রেখেছি। বাকীটা ইউজারদের বিবেচনার ব্যাপার।

সাম্প্রতিক তথ্য মতে,
ভাষা নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ''Ethnologue'' এর তথ্য মতে, Top 10 most spoken languages 2020 এর তালিকা - (মিলিয়ন)
১) English - 1268M
২) Mandarin Chinese - 1120M
৩) Hindi - 637M
৪) Spanish - 538M
৫) French - 277 M
৬) Standard Arabic - 274M
৭) Bengali - 265M

এছাড়াও, কানাডা ভিত্তিক ওয়েবসাইট, Visual Capitalist এর সমীক্ষা অনুসারে সর্বাধিক কথিত ভাষার তালিকা -
১. ইংরেজি - ১১৩ কোটি ২৩ লাখ (প্রায়)
২. মান্দারিন (চাইনিজ) - ১১১ কোটি ৬৫ লাখ (প্রায়)
৩. হিন্দি - ৬১ কোটি ৫৪ লাখ (প্রায়)
বাংলার অবস্থান ৭ম এবং বাংলায় কথা বলা মানুষের সংখ্যা - ২৬ কোটি ৫০ লাখ (প্রায়)।

৩,৬০৪.
২০২৮ সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
  1. প্যারিস
  2. লস অ্যাঞ্জেলেস
  3. বেইজিং
  4. টোকিও
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

অলিম্পিক গেমস:
- অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।
- অলিম্পিক গেমস প্রতি চার বছর পরপর ৬ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হয়।
- খ্রিষ্টপূর্ব অষ্টম শতাব্দীতে প্রাচীন গ্রিস শুরু হওয়া প্রাচীন অলিম্পিক গেমস থেকেই মূলত আধুনিক অলিম্পিক গেমসের জন্ম।
- আধুনিক অলিম্পিক গেমস শুরু হয় গ্রিসের এথেন্সে।এটি ১৮৯৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর জনক ফ্রান্সের নাগরিক ব্যরন দ্য কুবার্তো।
- ১৯১৪ সালে কুবার্তো দ্বারা উপস্থাপিত অলিম্পিক পতাকাটি হল প্রোটোটাইপ: এটির সাদা জমিনের কেন্দ্রে পাঁচটি আন্তঃসংলগ্ন রিং রয়েছে নীল, হলুদ, কালো, সবুজ এবং লাল।
- এই রিংগুলি অলিম্পিকে একসাথে যোগদানকারী 'বিশ্বের পাঁচটি অংশ' প্রতিনিধিত্ব করে।

উল্লেখ্য,
- ২০২৮ সালে অলিম্পিক গেমসে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে।

উৎস: অলিম্পিক ওয়েবসাইট (লিংক)
৩,৬০৫.
এফএও-এর বার্ষিক পরিসংখ্যান পুস্তিকা-২০২৩ অনুযায়ী, বিশ্বে খাদ্য আমদানিতে বাংলাদেশের অবস্থান কত?
  1. প্রথম
  2. দ্বিতীয়
  3. তৃতীয়
  4. চতুর্থ
ব্যাখ্যা
বিশ্ব খাদ্য ও কৃষিবিষয়ক বার্ষিক পরিসংখ্যান পুস্তিকা-২০২৩:
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বিশ্ব খাদ্য ও কৃষিবিষয়ক বার্ষিক পরিসংখ্যান পুস্তিকা-২০২৩ প্রকাশ করে।
প্রতিবেদন অনুযায়ী - 
- বিশ্বের খাদ্য আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান - তৃতীয়।
- চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান - তৃতীয়।
- বিশ্বে খাদ্য আমদানিতে শীর্ষ দেশ - চীন।
- খাদ্য আমদানিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে - ফিলিপাইন।
- খাদ্য রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে - যুক্তরাষ্ট্র।
- বিশ্বে গড়ে প্রত্যেক ব্যক্তি প্রতিদিন খাদ্য গ্রহণ করে - ২ হাজার ৯৭৮ ক্যালরি।
- বাংলাদেশের মাথাপিছু ক্যালরি গ্রহণের পরিমাণ - ২ হাজার ৬১৪ ক্যালরি।

তথ্যসূত্র: FAO ওয়েবসাইট।
৩,৬০৬.
জাতিসংঘ প্রকাশিত ২০২০ সালের ই-গভর্মেন্ট সূচকে শীর্ষদেশ কোনটি?
  1. নিউজিল্যান্ড
  2. ডেনমার্ক
  3. ফিনল্যান্ড
  4. নরওয়ে
ব্যাখ্যা
- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ (DESA) জাতিসংঘভুক্ত দেশগুলো নিয়ে প্রতি দুবছর অন্তর ই-গভর্মেন্ট সূচক প্রকাশ করে থাকে।
২০২০ সালে প্রকাশিত সূচকে:
- শীর্ষদেশ : ডেনমার্ক
- সর্বনিম্ন দেশ : দক্ষিণ সুদান
- বাংলাদেশের অবস্থান : ১১৯তম।
(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৩,৬০৭.
'At Night All Blood is Black' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) ড্যামন গ্যালগাট
  2. খ) মিশেল হাচিসন
  3. গ) ডেভিড ডিওপ
  4. ঘ) মারিকে লুকাস
ব্যাখ্যা
ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার ২০২১  পেয়েছেন:
- ডেভিড ডিওপ ( ফ্রান্স)
- তিনি " At Night All Blood is Black" উপন্যাসের জন্য এই পুরস্কার পান।
বুকার পুরস্কার ২০২১ পেয়েছেন: 
- ড্যামন গ্যালগাট ( দক্ষিণ আফ্রিকা)দ্য প্রমিস উপন্যাসের জন্য। 
- তিনি দ্য প্রমিস উপন্যাসের জন্য এই পুরস্কার পান। 
উৎস : পত্রিকা রিপোর্ট।
৩,৬০৮.
সম্প্রতি আরব লিগের কততম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? (জুন, ২০২৫)
  1. ৩১ তম
  2. ৩২ তম
  3. ৩৩ তম
  4. ৩৪ তম
ব্যাখ্যা
আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র। (জুন, ২০২৫)
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- আরব লীগের বর্তমান মহাসচিব আহমেদ আবুল ঘেইত। (জুন, ২০২৫)

আরব লীগের শীর্ষ সম্মেলন- ২০২৫:
- ১৭ মে, ২০২৫ ইরাকের বাগদাদে অনুষ্ঠিত হয়েছে আরব লীগের শীর্ষ সম্মেলন, ২০২৫।
- ৩৪ তম এই সম্মেলনে ২২টি আরব রাষ্ট্রের শীর্ষ নেতা ও প্রতিনিধিরা বাগদাদের রিপাবলিকান প্যালেসে মিলিত হয়েছেন।
- এবারের সম্মেলনের প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন এবং যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ভবিষ্যৎ।
- সম্মেলনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্নির্মাণে অর্থায়নের আহ্বান জানিয়েছেন আরব নেতারা।

তথ্যসূত্র - আরব লীগ ওয়েবসাইট।
৩,৬০৯.
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের অধিকারী কে?
  1. শচীন টেন্ডুলকার
  2. গিল ক্রিস্ট
  3. বিরাট কোহলি
  4. কুমার সাঙ্গাকারা
ব্যাখ্যা
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের অধিকারী:
- একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের অধিকারী শচীন টেন্ডুলকার।

সর্বাধিক রানের অধিকারী -
১। শচীন টেন্ডুলকার,
২। কুমার সাঙ্গাকারা,
৩। বিরাট কোহলি,
৪। রিকি টমাস পন্টিং,
৫। সনাৎ জয়াসুরিয়া।

উৎস: ESPN Cricinfo.
৩,৬১০.
আলজেরিয়ার বর্তমান (২০২৪) প্রেসিডেন্ট কে?
  1. আব্দুল মাদজিদ তোবুন
  2. নাদির লারবাউই
  3. আয়মেন বেনাবদে
  4. আহমেদ আত্তাফ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

প্রেসিডেন্ট আব্দুল মাদজিদ তোবুনকে আলজেরিয়ার জাতীয় নির্বাচনে বিজয়ী ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ৷ 

আলজেরিয়া:
- আলজেরিয়া আয়তনে আফ্রিকার বৃহত্তম দেশ এবং বিশ্বের দশম বৃহত্তম দেশ।
- আয়তন: ২,৩৮১,৭৪১ বর্গ কিমি।
- রাজধানী: আলজিয়ার্স।
- ভাষা: আরবি (অফিসিয়াল), তামাজিট (জাতীয়), ফরাসি।
- ধর্ম: ইসলাম (সরকারি; প্রধানত সুন্নি)।
- মুদ্রা: আলজেরিয়ান দিনার।
- প্রেসিডেন্ট: আব্দুল মাদজিদ তোবুন।
- প্রধানমন্ত্রী: নাদির লারবাউই। 

তথ্যসূত্র - Worldatlas.com & Britannica.com
৩,৬১১.
'তিয়ানগং' কী?
  1. রকেট
  2. মহাকাশ স্টেশন
  3. যুদ্ধ বিমান
  4. সামরিক ঘাঁটি
ব্যাখ্যা

তিয়ানগং:
- তিয়ানগং হলো চীনের নিজস্ব নির্মিত মানববাহী মহাকাশ স্টেশন, যা বর্তমানে নিম্ন পৃথিবী কক্ষপথে সক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে।
- সাম্প্রতিক সময়ে (২০২৫) চীন Shenzhou-২১ নামের মানববাহী মিশন পাঠিয়েছে, যেখানে নভোচারীরা প্রায় ৬ মাস স্টেশনে বৈজ্ঞানিক গবেষণা চালাবে।
- এই মিশনে জীববিজ্ঞান গবেষণার জন্য জীবিত স্তন্যপায়ী প্রাণী (ইঁদুর) প্রথমবারের মতো স্টেশনে পাঠানো হয়েছে।
- চীন ভবিষ্যতে স্টেশনের আকার দ্বিগুণ করার পরিকল্পনা করছে এবং ২০৩০ সালের মধ্যে মানুষকে চাঁদে পাঠানোর লক্ষ্য বাস্তবায়নে তিয়ানগংকে মূল প্রস্তুতিমূলক ভিত্তি হিসেবে ব্যবহার করছে।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট।

৩,৬১২.
বিশ্বের প্রথম উড়ন্ত জাদুঘর উদ্বোধন করা হয় -
  1. ক) সংযুক্ত আরব আমিরাত
  2. খ) সৌদি আরব
  3. গ) কাতার
  4. ঘ) বাহরাইন
ব্যাখ্যা
৪ নভেম্বর ২০২১ বিশ্বের প্রথম উড়ন্ত জাদুঘর উদ্বোধন করা হয় - সৌদি আরবে।
বিমানে উড়ে উড়ে দেখতে হয় বলে জাদুঘরের এমন নামকরণ করা হয়েছে।
উৎস: পত্রিকা রিপোর্ট 
৩,৬১৩.
জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন দেশে অবস্থিত?
  1. ক) ইউক্রেন
  2. খ) বেলারুশ
  3. গ) রাশিয়া
  4. ঘ) পোল্যান্ড
ব্যাখ্যা
- ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ইউক্রেনের জাপোরিঝিয়া শহরে অবস্থিত। 
- গত মার্চ থেকে ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার দখলে রয়েছে।
- ইউক্রেনীয় প্রযুক্তিবিদরা এখন রাশিয়ার নির্দেশে এটি পরিচালনা করছে।
 
তথ্যসূত্র: যুগান্তর।
৩,৬১৪.
বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্পেস টেলিস্কোপ কোনটি?
  1. জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ
  2. স্পেসএক্স টেলিস্কোপ
  3. হাবল টেলিস্কোপ
  4. এক্সটোন টেলিস্কোপ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ:

- বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্পেস টেলিস্কোপ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ।
- এটি মার্কিন মহাকাশ সংস্থা NASA, কানাডীয় মহাকাশ সংস্থা ও ইউরোপীয় মহাকাশ সংস্থার যৌথ প্রচেষ্টায় নির্মিত একটি মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র।
- এটিকে হাবল স্পেস টেলিস্কোপ-এর উত্তরসূরী হিসেবে নির্মাণ করা হয়েছে।
- এটিকে সংক্ষেপে ওয়েব (Webb) নামে ডাকা হয়।।
- স্থাপন করা হয়েছে মহাকাশে, সূর্যের কক্ষপথে।
- ওয়েবের মূল লক্ষ্য হলো ছায়াপথের জন্ম ও বিবর্তন এবং নক্ষত্র ও গ্রহসমূহের সৃষ্টি সংক্রান্ত গবেষণা।

উল্লেখ্য,
- সবচেয়ে পুরনো ব্ল্যাকহোলের সন্ধান পেয়েছে জেমস ওয়েব টেলিস্কোপ।
- সূর্যের চেয়ে ষোলো লক্ষগুণ ভারী এই ব্ল্যাকহোলের বয়স প্রায় মহাবিশ্বের বয়সের কাছাকাছি, যেখানে মহাবিশ্বের বয়স ১৩৮০ কোটি বছর।
- এই ব্ল্যাকহোলটি নক্ষত্র-অর্থাৎ তারাদের জন্মের বিষয়ে আরো নিখুঁত তথ্য দেবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
- এই গবেষণায় বিজ্ঞানীরা জেমস ওয়েব টেলিস্কোপের দুটি ইনফ্রারেড ক্যামেরা ব্যবহার করেছেন।
- মিড-ইনফ্রারেড যন্ত্র (MIRI) এবং নিয়ার ইনফ্রারেড ক্যামেরা। 

উৎস: i) NASA Science (.gov)
         ii) ১৯ ডিসেম্বর ২০২৩, কালের কন্ঠ।
৩,৬১৫.
সম্প্রতি 'বুকার পুরস্কার ২০২৩' লাভ করেন -
  1. হিলারি মান্টেল
  2. সালমান রুশদি
  3. পল লিঞ্চ
  4. শেহান করুণাতিলকা
ব্যাখ্যা
২০২৩ বুকার পুরস্কার বিজয়ী:
- ১৯৬৯ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়। 
- বুকারজয়ের শর্ত হলো, উপন্যাসটি ইংরেজিতে লেখা হতে হবে এবং যুক্তরাজ্যে বা আয়ারল্যান্ডে প্রকাশিত হতে হবে।
- উপন্যাস ‘প্রফেট সং’ এর জন্য ২০২৩ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন আয়ারল্যান্ডের লেখক পল লিঞ্চ।
- তিনি ‘প্রফেট সং’ লিখে প্রথমবারের মতো এ মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন।
- ‘প্রফেট সং’ পল লিঞ্চের পঞ্চম বই এবং চার বছর ধরে লিখেছেন এটি।

অন্যদিকে -
- ২০২২ সালে ‘দ্য সেভেন মুনস অব মালি আলমেইদা’ উপন্যাসের জন্য পুরস্কারটি পান শ্রীলঙ্কার সাহিত্যিক শেহান করুণাতিলকা।

উৎস: ২৭ নভেম্বর ২০২৩, প্রথম আলো।
৩,৬১৬.
বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজার কোনটি?
  1. ক) ভারত
  2. খ) জার্মানি
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) চীন
ব্যাখ্যা
- সদ্যসমাপ্ত ২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশের মোট পণ্য রপ্তানির পরিমাণ ৩,৮৭৫.৮৩ কোটি মার্কিন ডলার।
দেশ অনুসারে শীর্ষ রপ্তানি গন্তব্যসমূহ:
- প্রথম : যুক্তরাষ্ট্র (৬৯৭.৪ কোটি মা. ড.)
- দ্বিতীয় : জার্মানি (৫৯৫.৩৫ কোটি মা. ড.)
- তৃতীয় : যুক্তরাজ্য (৩৭৫.১২ কোটি মা. ড.)
- চতুর্থ : স্পেন (২৩৪.৩৯ কোটি মা. ড.)
- পঞ্চম : ফ্রান্স (১৯৬.২১ কোটি মা. ড.)
- ষষ্ঠ : পোল্যান্ড (১৫০.৩৬ কোটি মা. ড.)
- সপ্তম : ইতালি (১৩০.৮৬ কোটি মা. ড.)
- অষ্টম : ভারত (১২৭.৯৬ কোটি মা. ড.)
- নবম : নেদারল্যান্ডস (১২৭.৪৪ কোটি মা. ড.)
- দশম : জাপান (১১৮.৩৬ কোটি মা. ড.)
- এগারোতম : কানাডা (১১৬.৪ কোটি মা. ড.)।
(তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট)
৩,৬১৭.
ফিফা কত সালে কিংবদন্তি ফুটবলার পেলেকে 'প্লেয়ার অব দ্য সেঞ্চুরি’ ঘোষণা করে?
  1. ২০০৩ সালে
  2. ২০০২ সালে
  3. ২০০১ সালে
  4. ২০০০ সালে
ব্যাখ্যা
পেলে:
- এডসন আরান্তেস দো নাসিমেন্তো, সারা বিশ্বে যিনি পেলে নামে বিখ্যাত।
- মৃত্যুবরণ করেন- ২৯ ডিসেম্বর, ২০২২ সালে।
- ‘কালো মানিক’ খ্যাত হ্যাটট্রিক বিশ্বকাপজয়ী এই কিংবদন্তির মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর।

• ফুটবল ক্যারিয়ার:
- ১৯৫৮ সালে যখন ব্রাজিল বিশ্বকাপ জয় করে, তখন পেলের বয়স ছিল কেবল ১৭ বছর।
- ১৯৬২ এবং ১৯৭০ সালেও বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন তিনি।’
- তার ২১ বছরের ফুটবল ক্যারিয়ারে ১৩৬৩ ম্যাচ খেলেন।
- মোট গোল করেন- ১২৮১ টি।
- এর মধ্যে ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচে ৭৭টি আন্তর্জাতিক গোল করেন।
- মূলত তিন তিনবার বিশ্বকাপ জয় করার জন্য পেলে বিখ্যাত হয়েছেন।
- ২০০০ সালে ফিফা তাকে শতাব্দীর সেরা খেলোয়াড় ঘোষণা করে।

সূত্র: BBC News এবং প্রথম আলো পত্রিকা রিপোর্ট।[লিঙ্ক]
৩,৬১৮.
সম্প্রতি 'গাজা শান্তি সম্মেলন' অনুষ্ঠিত হয়েছে - (নভেম্বর, ২০২৫)
  1. যুক্তরাষ্ট্রে
  2. মিশরে
  3. কাতারে
  4. সৌদি আরবে
ব্যাখ্যা

গাজা শান্তি সম্মেলন:
- 'গাজা শান্তি সম্মেলন' অনুষ্ঠিত হয়েছে মিশরে।
- শান্তি সম্মেলনটি অনুষ্ঠিত হয় মিসরের উপকূলীয় শহর শারম আল-শেখে।
- ১৩ অক্টোবর, ২০২৫ তারিখে মিশরে বিশ্বের বিভিন্ন দেশের নেতার উপস্থিতিতে হামাস-ইসরাইল শান্তি পরিকল্পনা চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- এই নথিতে ট্রাম্প ছাড়াও মিসরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিসহ অন্যান্য বিশ্বনেতারা স্বাক্ষর করেছেন।
- সম্মেলনে প্রায় ৩৫ জন বিশ্বনেতা অংশ নেন।
- গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরাইল-হামাস যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে এ চুক্তি সই হয়।

উল্লেখ্য,
- এর আগে ১০ অক্টোবর, ২০২৫ তারিখে ইসরায়েল ও হামাস ট্রাম্পের ২০ দফা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে।
- এরই মধ্যে হামাস ২০ জন জীবিত জিম্মি ও কয়েকজন জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। ইসরায়েলও প্রায় দু হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে।

তথ্যসূত্র - আল জাজিরা।

৩,৬১৯.
সম্প্রতি, পাকিস্তান ও সৌদি আরব কোন ধরনের চুক্তি স্বাক্ষর করে? [অক্টোবর, ২০২৫]
  1. সাংস্কৃতিক বিনিময় চুক্তি
  2. অর্থনৈতিক সহযোগিতা চুক্তি
  3. কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি
  4. বাণিজ্য সম্প্রসারণ চুক্তি
ব্যাখ্যা

কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি:
- গত ১৭ সেপ্টেম্বর ২০২৫ পাকিস্তান ও সৌদি আরব একটি 'যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি'-তে স্বাক্ষর করেছে।
- সৌদি আরবের রাজধানী রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই চুক্তিতে স্বাক্ষর করেন।
- এই চুক্তি অনুযায়ী, 'কোনো একটি দেশের বিরুদ্ধে আগ্রাসনকে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে গণ্য করা হবে'।
- সৌদি আরব ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তির পর আরব ন্যাটো বা মুসলিম ন্যাটোর ধারণা নিয়ে আলোচনা শুরু হয়েছে। 

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন।

৩,৬২০.
নিচের কোন তথ্যটি ভুল?
  1. ক) ২০২০ সাল থেকে প্রতিবছর UNESCO বঙ্গবন্ধুর নামে একটি পুরস্কার দিবে।
  2. খ) ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৭ মার্চ, ২০২০-কে বঙ্গবন্ধু শেখ মুজিব দিবস ঘোষণা করেছে।
  3. গ) মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ডক্টরেট ডিগ্রি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়।
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
২০২০ সালের ১৭ মার্চকে 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান' দিবস হিসেবে পালন করার কথা জানিয়েছেন কানাডার রাজধানী অটোয়ার মেয়র জিম ওয়াটসন। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
৩,৬২১.
বিশ্বের প্রথম এআই ক্লিনিক চালু করছে -
  1. যুক্তরাষ্ট্র
  2. কানাডা
  3. চীন
  4. সৌদি আরব
ব্যাখ্যা
প্রথম এআই ক্লিনিক:
- চিকিৎসাক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে সৌদি আরব।
- সৌদি আরব বিশ্বের প্রথম এআই ক্লিনিক চালু করছে, যেখানে প্রাথমিক চিকিৎসা দেবেন এআই চিকিৎসক 'ডক্টর হুয়া'।
- সিনি এআই নামে একটি চীনভিত্তিক চিকিৎসা প্রযুক্তি সংস্থা আলমুসা হেলথ গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে এই ক্লিনিক চালু করেছে।
- সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আল-আহসা প্রদেশে পরীক্ষামূলকভাবে কাজ শুরু করেছে এআই ক্লিনিক।
- এআই ক্লিনিকের লক্ষ্য রোগীদের রোগনির্ণয় ও চিকিৎসার জন্য প্রথম যোগাযোগের জন্য মানব চিকিৎসকদের বদলে এআই চিকিৎসক ব্যবহার করা।
- পাইলট প্রোগ্রামের ডায়াগনস্টিক ডেটা ১৮ মাসের মধ্যে অনুমোদনের জন্য সৌদি কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।

তথ্যসূত্র - পত্রিকা রিপোর্ট।
৩,৬২২.
মিশরে 'Conference of the Parties (cop)' এর কততম সম্মেলন অনুষ্ঠিত হয়?
  1. ক) ২৬ তম
  2. খ) ২৭ তম
  3. গ) ২৮ তম
  4. ঘ) ২৯ তম
ব্যাখ্যা
COP - Conferences of the Parties.
- জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের রূপরেখা।
- COP সম্মেলনে অংশগ্রহন করেন UNFCC এর দেশগুলো।
- প্রথম COP সম্মেলন হয় ২৮ মার্চ - ৭ এপ্রিল, ১৯৯৫ সালে জার্মানির বার্লিনে।
- সর্বশেষ COP-27 অনুষ্ঠিত হয় নভেম্বর, ২০২২ সালে মিশরের শারম আল শেখ এ।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট, Live MCQ লেকচার।
৩,৬২৩.
বর্তমানে বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী কে?
  1. ক) সানা মারিন
  2. খ) সেবাস্তিয়ান কুর্জ
  3. গ) দিমিত্রি কান
  4. ঘ) সঠিক উত্তর অপশনে নেই
ব্যাখ্যা
বর্তমানে বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধান - সেবাস্তিয়ান কুর্জ (অস্ট্রিয়ার চ্যান্সেলর) এবং সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ফিনল্যান্ডের সানা মারিন।
৩,৬২৪.
সম্প্রতি, ‘জাপাদ-২০২৫’ নামক সামরিক মহড়া চালিয়েছে কোন দুটি দেশ? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. জাপান ও রাশিয়া
  2. রাশিয়া ও বেলারুশ
  3. রাশিয়া ও পোল্যান্ড
  4. চীন ও পাকিস্তান
ব্যাখ্যা

জাপাদ-২০২৫:
- জাপাদ-২০২৫ হলো রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া।
- এই মহড়া ১২ সেপ্টেম্বর, ২০২৫ শুরু হয় এবং ১৭ সেপ্টেম্বর, ২০২৫ শেষ হয়।
- এই মহড়ায় প্রায় ১ লাখ সেনা অংশগ্রহণ করে, যার মধ্যে ভারী অস্ত্র, বোমারু বিমান, যুদ্ধজাহাজ এবং প্যারাট্রুপারদের সমন্বয়ে ব্যাপক সামরিক কৌশল প্রদর্শন করা হয়।
- যুক্তরাষ্ট্রসহ ২৩টি দেশের প্রতিনিধিরা মহড়া দেখতে বেলারুশে উপস্থিত ছিলেন।
- মহড়ার মূল উদ্দেশ্য ছিল সীমান্তবর্তী অঞ্চলে সম্ভাব্য আগ্রাসন প্রতিহত করার জন্য প্রস্তুতি প্রদর্শন।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

৩,৬২৫.
WHO মতে, বিশ্বে বর্তমানে (২০২৪) মানুষের গড় আয়ু কত?
  1. ৭০ বছর ২ মাস
  2. ৭১ বছর ৪ মাস
  3. ৭১ বছর ৯ মাস
  4. ৭২ বছর
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

মানুষের গড় আয়ু

- বৈশ্বিক স্বাস্থ্য পরিসংখ্যানগত বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে ডব্লিউএইচও।
- সেখানে বলা হয়েছে, ১৮ মাস হ্রাস পাওয়ার কারণে বিশ্বে বর্তমানে মানুষের গড় আয়ু ৭১ বছর ৪ মাস।
- ডব্লিউএইচওর তথ্য অনুসারে, বর্তমানে (২০২৪ সালে) বিশ্বজুড়ে শারীরিকভাবে সুস্থ-সক্ষম থাকার গড় বয়স নেমেছে ৬১ বছর ৯ মাসে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO:
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৪৮ সালের ৭ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
- সংস্থাটির বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি।
- এ সংস্থার সাংগঠনিক কাঠামো: বিশ্ব স্বাস্থ্য সম্মেলন, কার্যকরী বোর্ড, সম্পাদকীয় বোর্ড নিয়ে গঠিত।
- রোগমুক্ত বিশ্ব গঠন ও সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করাই এ সংস্থার মূল লক্ষ্য এই লক্ষ্য বাস্তবায়নে রোগ প্রতিরোধে সাহায্য করা, সংক্রামক ব্যাধি নির্মূল, স্বাস্থ্যনীতি প্রণয়ন, স্বাস্থ্য শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা পরিচালনা করে থাকে।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক হলেন টেড্রোস আধানম গেব্রেইসাস।
- তিনি ইথিওপিয়ার নাগরিক।

তথ্যসূত্র - বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৬২৬.
২০২৪ সালে APEC সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. লিমা, পেরু
  2. দোহা, কাতার
  3. ক্যানবেরা, অস্ট্রেলিয়া
  4. সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

APEC:

- APEC-এর পূর্ণরূপ Asia-Pacific Economic Cooperation.
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- এটি গঠিত হয় ১৯৮৯ সালে।
- সদর দপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
- প্রতিষ্ঠাতা দেশ: ১২টি।
- বর্তমান সদস্য দেশ: ২১টি।

⇒ প্রতিষ্ঠিত হয়: অস্ট্রেলিয়ার ক্যানবেরায়।
- এর প্রতিষ্ঠাতা দেশ: অস্ট্রেলিয়া।
- অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হক APEC -এর উদ্যোক্তা ছিলেন।

উল্লেখ্য,
- ২০২৪ সালে ৩১তম APEC শীর্ষ সম্মেলন ১০-১৬ নভেম্বর পেরুতে অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও,
- ২০২৫ সালে ৩২তম APEC শীর্ষ সম্মেলন দক্ষিণ কোরিয়ার হ্যাংজুতে অনুষ্ঠিত হবে।

উৎস: APEC ওয়েবসাইট।
৩,৬২৭.
২০২৩ সালের উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় কে শিরোপা লাভ করে?
  1. মাইকেল চ্যাং
  2. জিন ফিলিপস
  3. মাইকেল স্টিচ
  4. কার্লোস আলকারাজ
ব্যাখ্যা
উইম্বলডন চ্যাম্পিয়নশিপ ২০২৩:
- উইম্বলডন চ্যাম্পিয়নশিপ বিশ্বের সবচেয়ে প্রাচীন টেনিস প্রতিযোগিতা।
- ১৮৭৭ সাল থেকে এটি যুক্তরাজ্যের লন্ডনের উইম্বলডনের এলাকায় নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে।
- মহিলাদের একক ৭ বছর পর ১৮৮৪ সালে অনুষ্ঠিত হয়।
- একই বছর পুরুষদের দ্বৈত খেলা অক্সফোর্ড থেকে স্থানান্তর করা হয়।
- ১৯১৩ সালে মিশ্র দ্বৈত এবং প্রমিলা দ্বৈতের প্রচলন ঘটানো হয়।

উল্লেখ্য, 
- ২০২৩ উইম্বলডন আসরের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ।
- ফাইনালে সেন্টার কোর্টে ৩-২ সেটে জেতেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আলকারাজ।
- রোমাঞ্চকর লড়াইয়ে আসরের পরিষ্কার ফেভারিট জোকোভিচকে তিনি হারান ১-৬, ৭-৬ (৮-৬), ৬-১, ৩-৬ ও ৬-৪ গেমে।
- ২০ বছর বয়সী আলকারাজের এটি দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।

উৎস: International Tennis Federation ওয়েবসাইট।
৩,৬২৮.
বৈধ পথে লিবিয়া যেতে কত তারিখে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে?
  1. ২৪ অক্টোবর ২০২৩
  2. ২৫ অক্টোবর ২০২৩
  3. ২৬ অক্টোবর ২০২৩
  4. ২৭ অক্টোবর ২০২৩
ব্যাখ্যা
বৈধ পথে লিবিয়া যেতে সমঝোতা স্মারক:
- লিবিয়ায় বৈধ পথে কর্মী পাঠাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে বাংলাদেশ একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
- এর মাধ্যমে লিবিয়ায় বৈধভাবে বাংলাদেশিদের জন্য নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
- লিবিয়ার রাজধানী ত্রিপলিতে ২৬ অক্টোবর ২০২৩ বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এবং লিবিয়ার শ্রম ও পুনর্বাসনমন্ত্রী আলী আবেদ রেজা এ স্মারক স্বাক্ষর করেন।
- সমঝোতা স্মারক লিবিয়ায় নিয়োগ পাওয়া বাংলাদেশি নাগরিকদের অধিকার সুরক্ষা করবে এবং প্রবাসীদের রেমিট্যান্স পাঠানো ও নিরাপত্তা নিশ্চিত করবে।
- এ ছাড়া সমঝোতা স্মারকটি লিবিয়ায় অবৈধ অভিবাসন প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।
- এটি বাংলাদেশ ও লিবিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করবে এবং দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ বন্ধনকে আরও শক্তিশালী করবে বলে আশা করা যাচ্ছে।

উৎস: ২৬ অক্টোবর ২০২৩, প্রথম আলো।
৩,৬২৯.
বৈশ্বিক স্বর্ণ মজুদে শীর্ষ দেশ -
  1. ক) সৌদি আরব
  2. খ) জার্মানি
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
• বৈশ্বিক স্বর্ণ মজুদ:
- বৈশ্বিক অর্থনীতির বর্তমান সংকটময় পরিস্থিতিতে ভবিষ্যৎ মুদ্রাবাজারের গতি নির্ধারক মানা হচ্ছে স্বর্ণকে।
- এই সংকট মোকাবেলার জন্য রিজার্ভে ক্রমশই স্বর্ণের মজুদ বাড়িয়ে চলছে বিশ্বের অনেক দেশের কেন্দ্রিয় ব্যাংক গুলো।
- ট্রেডিং ইকোনমিক্সে সেই সব দেশগুলো থেকে স্বর্ণ মজুদকারীদের শীর্ষে থাকা দেশগুলো নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।
যা নিম্নরূপ:
• দেশের নাম ও মজুদের পরিমাণ (টন):
- যুক্তরাষ্ট্র ৮,১৩৩
- জার্মানি ৩,৩৫৫
- ইতালি ২,৪৫২
- ফ্রান্স ২,৪৩৭
- রাশিয়া ২,২৯৯

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, ফেব্রুয়ারি, ২০২৩
৩,৬৩০.
Which two countries have an agreement to deal with illegal immigration?
  1. ক) USA & Canada
  2. খ) EU & Canada
  3. গ) EU & Tunisia
  4. ঘ) EU & France
ব্যাখ্যা
অভিবাসন মোকাবিলায় চুক্তি:
- ১৭ জুলাই, ২০২৩ তারিখে অভিবাসনসংক্রান্ত একটি চুক্তি করেছে তিউনিসিয়া ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
- উভয় পক্ষ অভিবাসন বিষয়ে কৌশলগত ও ব্যাপক অংশীদারত্বের জন্য একটি সমঝোতা স্মারক সই করেছে।
- সমঝোতা স্মারকের উদ্দেশ্য অবৈধ অভিবাসন মোকাবিলা করা। পাশাপাশি তিউনিসিয়া ও ইইউর মধ্যে অর্থনৈতিকক সম্পর্ক বাড়ানো।
- ইউরোপমুখী শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের একটি বড় রুট তিউনিসিয়া।
- সাম্প্রতিক সময়ে তিউনিসিয়া দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টাকারী শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

উৎস: ১৭ জুলাই, ২০২৩, প্রথম আলো।
৩,৬৩১.
অলিম্পিক পতাকার কতটি রং থাকে?
  1. ক) ৫টি
  2. খ) ২টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৭টি
ব্যাখ্যা
অলিম্পিক:

- অলিম্পিক গেমসের প্রতীকে ৫টি রং ব্যবহার করা হয়।
- রঙগুলো হল - নীল, কালো, লাল, হলুদ এবং সবুজ।
- প্রতীকটির নকশা করেছিলেন, আধুনিক অলিম্পিকের অন্যতম উদ্যোক্তা পিয়েরে দে কোবানি।
- তিনি ১৯১২ সালে একটি সাদা ব্যাকগ্রাউন্ডের উপর এই পাঁচটা রঙের রিং এঁকেছিলেন। ওই পাঁচটা রিং দিয়ে তিনি পাঁচটি মহাদেশ বোঝাতে চেয়েছিলেন।
- আর নীল, কালো, লাল, হলুদ এবং সবুজ এবং সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে তাঁর ব্যাখ্যাটা দুর্দান্ত ছিল।
- তাঁর বক্তব্য অনুযায়ী, গোটা পৃথিবীতে এমন কোনও দেশ নেই, যাদের জাতীয় পতাকায় এই ছটি রঙের কোনও একটি রঙ অন্তত নেই।

তথ্যসূত্র - অলিম্পিক অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৬৩২.
গ্র্যান্ড স্ল্যাম কথাটি কোন খেলার ক্ষেত্রে ব্যবহৃত হয়?
  1. টেবিল টেনিস
  2. ক্রিকেট
  3. ফুটবল
  4. লন টেনিস
ব্যাখ্যা

- 'গ্র্যান্ড স্ল্যাম' শব্দটি লন টেনিস খেলার সাথে সম্পর্কিত।
-  গ্র্যান্ড স্ল্যাম একই বর্ষপঞ্জীর চারটি বৃহৎ টেনিস চ্যাম্পিয়নশিপ জেতাকে বোঝায়।
- গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (ITF) দ্বারা পরিচালিত হয়।
- প্রতিটি টুর্নামেন্ট দুই সপ্তাহ সময়সীমার পরে খেলা হয়।

 • গ্র্যান্ড স্ল্যামের মধ্যে রয়েছে:

- অস্ট্রেলিয়ান ওপেন (জানুয়ারির মাঝামাঝি)
- ফ্রেঞ্চ ওপেন (মে মাসের শেষ থেকে জুনের শুরুতে)
- উইম্বলডন (জুনের শেষ থেকে জুলাইয়ের শুরুতে)
- ইউএস ওপেন (আগস্ট-সেপ্টেম্বর)

• লন টেনিস:
- টেনিস বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা।
- অনেক জায়গায় এটি লন টেনিস নামে পরিচিত।
- টেনিস খেলার জন্য প্রয়োজন হয় তারযুক্ত একটি দন্ড যা 'রেকেট' নামে পরিচিত, একটি বল এবং জাল।

উৎস: International Tennis Federation ওয়েবসাইট।

৩,৬৩৩.
১৬তম এশিয়া কাপ ক্রিকেটে কোন দেশ চ্যাম্পিয়ন হয়?
  1. ভারত
  2. বাংলাদেশ
  3. পাকিস্তান
  4. শ্রীলঙ্কা
ব্যাখ্যা
এশিয়া কাপ ক্রিকেট ২০২৩:
- এশিয়া কাপের ১৬তম আসর।
- আয়োজক দেশ: পাকিস্তান ও শ্রীলঙ্কা।
- ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয় পাকিস্তানে এবং ৯টি অনুষ্ঠিত হয় শ্রীলঙ্কায়।
- অনুষ্ঠিত হয়: ৩০ আগস্ট, ২০২৩ - ১৭ সেপ্টেম্বর, ২০২৩।
- এশিয়া কাপে দুটি গ্রুপ।
- ভারত, পাকিস্তান এবং নেপাল এক গ্রুপে এবং অন্য গ্রুপে আফগানিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। 
- চ্যাম্পিয়ন: ভারত।
- রানার্সআপ: শ্রীলঙ্কা।
- তৃতীয় স্থান: বাংলাদেশ।
- ফাইনাল অনুষ্ঠিত হয়: শ্রীলঙ্কায়।
- ভারতের অষ্টম এশিয়া কাপের শিরোপা জয় এটি।
- টুর্নামেন্টে সেরা খেলোয়াড়: কুলদীপ যাদব।
- ফাইনালের সেরা খেলোয়াড়: মোহাম্মদ সিরাজ।
- টুর্নামেন্টে সর্বাধিক রান সংগ্রহকারী: শুবমন গিল।
- চ্যাম্পিয়ন দলের অধিনায়ক: রোহিত শর্মা (ভারত)।

উৎস: ICC Cricket ওয়েবসাইট।
৩,৬৩৪.
'টাওয়ার ২২' কোন দেশের সামরিক ঘাটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. চীন
  4. রাশিয়া
ব্যাখ্যা
টাওয়ার ২২:
- টাওয়ার ২২ মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটি।
- সিরিয়া সীমান্তের কাছে জর্ডানের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় 'টাওয়ার ২২' নামের মার্কিন এই সামরিক ঘাঁটি অবস্থিত।

উল্লেখ্য,
- সম্প্রতি মার্কিন সামরিক ঘাঁটি 'টাওয়ার ২২' এ ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত ও অন্তত ৩৪ জন আহত হয়েছে।
- ইসলামিক স্টেট গ্রুপ বা আইএসের পুনরুত্থান ঠেকাতে মার্কিন নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে ও ইরাক সরকারের আমন্ত্রণে দেশটিতে আড়াই হাজার মার্কিন সৈন্য অবস্থান করছে।
- সেই সঙ্গে জর্ডানে প্রায় তিন হাজার এবং কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসকে সমর্থন দিতে সিরিয়ায় প্রায় ৯০০ মার্কিন সেনা অবস্থান করছে।
- মধ্যপ্রাচ্যে আরও কয়েকটি ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের।
- যার মধ্যে উপসাগরে তিনটি প্রধান বিমান ঘাঁটি এবং বাহরাইনে একটি বন্দর রয়েছে, যা ইউএস নেভাল ফোর্সেস সেন্ট্রাল কমান্ড এবং মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর হিসেবে কাজ করে।

উৎস: ৩০ জানুয়ারি, ২০২৪, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
৩,৬৩৫.
সম্প্রতি (জুলাই, ২০২৩) কোন দেশ ক্লাস্টার বোমা ব্যবহার করছে?
  1. রাশিয়া
  2. ইউক্রেন
  3. সিরিয়া
  4. আফগানিস্তান
ব্যাখ্যা
ক্লাস্টার বোমা:
- ক্লাস্টার বা গুচ্ছ বোমা হলো একটি বড় বোমার মধ্যে অসংখ্য ছোট ছোট বোমা (বহুলেট)।
- এই বমা বৃহৎ এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে নির্বিচারে হত্যাযজ্ঞ চালাতে পারে।
- সম্প্রতি যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে ক্লাস্টার বা গুচ্ছবোমা ব্যবহার করছে ইউক্রেন।
- ইউক্রেনীয় সেনারা মার্কিন ক্লাস্টার বোমা রশিয়ার প্রতিরক্ষামূলক অবস্থান এবং অপারেশনে 'কার্যকরভাবে ব্যবহার করছে।
- ইউক্রেনকে ক্লাস্টার বোমা সরবরাহ করছে যুক্তরাষ্ট্র।
- যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা রাশিয়ার আক্রমণের পর থেকে কিয়েভকে সামরিক সহায়তা করেছে।

উৎস: ২২ জুলাই, ২০২৩, যুগান্তর।
৩,৬৩৬.
কোন রাজনীতিবিদ সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছেন?
  1. ক) হেনরি কিসিঞ্জার
  2. খ) প্যাত্রিস লুমুম্বা
  3. গ) সালভাদর আলেন্দে
  4. ঘ) উইনস্টন চার্চিল
ব্যাখ্যা
- The Second World War হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল রচিত গ্রন্থ।
- এই গ্রন্থের জন্যে তিনি ১৯৫৩ সালে নোবেল সাহিত্য পুরস্কার লাভ করেন।

(সূত্রঃ লাইভ এমসিকিউ এবং ব্রিটানিকা)
৩,৬৩৭.
৩১ ডিসেম্বর ২০২১ কোন মার্কিন গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশে সংঘটিত একাত্তরের গণহত্যা কে স্বীকৃতি প্রদান করে?
  1. ক) জেনোসাইড ওয়াচ
  2. খ) লেমকিন ইনস্টিটিউট
  3. গ) সাইড ওয়াচ
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
৩১ ডিসেম্বর ২০২১ মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ‘লেমকিন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশন (লেমকিন ইনস্টিটিউট)’ বাংলাদেশে সংঘটিত একাত্তরের গণহত্যা কে স্বীকৃতি প্রদান করে।

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
৩,৬৩৮.
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) কর্তৃক সফলভাবে উৎক্ষেপণ করা মনুষ্যবাহী নভোযানের নাম কী?
  1. গগনযান
  2. চন্দ্রযান-৩
  3. আদিত্য-এল১
  4. চন্দ্রযান-১
ব্যাখ্যা
গগনযান:
⇒ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) সফলভাবে ‘গগনযান’ নামে একটি মনুষ্যবাহী নভোযান উৎক্ষেপণ করে

উল্লেখ্য,
⇒ ‘মনুষ্যবাহী’ মহাকাশযানের পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ:
⇒ চন্দ্রযান-৩-এর সাফল্যের পর আরও এক ইতিহাস তৈরি করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)।
⇒ ‘মনুষ্যবাহী’ মহাকাশযানের পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ করেছে ভারত।
⇒ আপদকালীন পরিস্থিতিতে মহাকাশচারীরা প্যারাসুটের মাধ্যমে নেমে আসতে পারবেন কি না, তা খতিয়ে দেখার জন্য যে পরীক্ষা করেছিল ইসরো।
⇒ ‘গগনযান’ থেকে বঙ্গোপসাগরে নেমে এসেছে প্যারাসুট।
⇒ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা উৎক্ষেপণ কেন্দ্র থেকে গগনযানের যাত্রা শুরু হয়।
⇒ মহাকাশের ৪০০ কিলোমিটার কক্ষপথে মানুষকে পাঠানোর যে পরিকল্পনা, তার অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে গগনযান পাঠানোর কথা জানায় ইসরো।

তথ্যসূত্র -Live MCQ সালতামামি ২০২৩, ২১ অক্টোবর ২০২৩, সমকাল।
৩,৬৩৯.
বৈশ্বিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? (অক্টোবর, ২০২৪)
  1. সৌদি আরব
  2. কাতার
  3. ভারত
  4. ইউক্রেন
ব্যাখ্যা
বৈশ্বিক অস্ত্র আমদানি রপ্তানি ২০২৪:

• আমদানি:
- অস্ত্র আমদানির শীর্ষে রয়েছে ভারত (৯.৮ শতাংশ)।
- ২য় অবস্থানে আছে সৌদি আরব (৮.৪ শতাংশ)।
- ৩য় অবস্থানে আছে কাতার (৭.৬ শতাংশ)।
- ৪র্থ অবস্থানে আছে ইউক্রেন (৪.৯ শতাংশ)।
- ৫ম অবস্থানে আছে পাকিস্তান (৫.৩ শতাংশ)।

• রপ্তানি:
- অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র (৪১.৭ শতাংশ)।
- ২য় অবস্থানে রয়েছে ফ্রান্স (১০.৯ শতাংশ)।
- ৩য় অবস্থানে রয়েছে রাশিয়া (১০.৫ শতাংশ)।
- ৪র্থ অবস্থানে রয়েছে চীন (৫.৫ শতাংশ)।
- ৫ম অবস্থানে রয়েছে জার্মানি (৫.৬ শতাংশ)।

তথ্যসূত্র - Statista.com
৩,৬৪০.
বিশ্বের প্রথম এআই শিশুর নাম কী?
  1. আইটানা
  2. টং টং
  3. আমেকা
  4. সোফিয়া
ব্যাখ্যা
বিশ্বের প্রথম এআই শিশু
- কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে শিশুদের মতো আচরণ করতে সক্ষম এআই শিশু তৈরি করেছেন চীনের বেইজিং ইনস্টিটিউট অব জেনারেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (বিআইজিএআই) বিজ্ঞানীরা।
- শিশুটির নাম টং টং।
- বিজ্ঞানীদের দাবি, এটিই বিশ্বের প্রথম এআই শিশু।
- এআই শিশুটির মাধ্যমে প্রযুক্তি বিশ্বে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
- বিজ্ঞানীরা জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সফটওয়্যারের মাধ্যমে তৈরি করা হয়েছে টং টং নামের শিশুটি।
- ফলে শিশুটির অবয়ব শুধু পর্দাতেই দেখা যাবে। তাই চাইলেও শিশুটিকে স্পর্শ করা যাবে না।
- ভার্চ্যুয়াল জগতের শিশুটির যে বুদ্ধিমত্তা রয়েছে, তা সাধারণত তিন থেকে চার বছর বয়সী বাচ্চাদের মধ্যে থাকে।

সূত্র- প্রথম আলো।  
৩,৬৪১.
বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচক অনুসারে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) আয়ারল্যান্ড
  2. খ) নেদারল্যান্ড
  3. গ) স্কটল্যান্ড
  4. ঘ) ফিনল্যান্ড
ব্যাখ্যা
বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচক:

The Economist Intelligence Unit (EIU) কর্তৃক প্রকাশিত Global Food Security Index 2021 প্রকাশিত হয় ফেব্রুয়ারি ২০২২। এতে ১১৩টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়। 

সূচক অনুযায়ী—
- শীর্ষ দেশ : আয়ারল্যান্ড
- সর্বনিম্ন দেশ : বুরুন্ডি 

• সার্কভুক্ত দেশের অবস্থান:
৭১. ভারত, ৭৫. পাকিস্তান, ৭৭. শ্রীলংকা, ৭৯. নেপাল ও ৮৪. বাংলাদেশ।


সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
৩,৬৪২.
'ব্যালন ডি’অর ২০২৪' - এ বর্ষসেরা নারী ফুটবলার নির্বাচিত হয়েছেন কে?
  1. অ্যালেক্স মরগান
  2. সিডনি লেরো
  3. সেলিনা ওয়াগনার
  4. আইতানা বোনমাতি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ব্যালন ডি'অর:
- ফুটবলারদের জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার হলো ব্যালন ডি'অর।
- ফুটবল বিষয়ক সাময়িকী 'ফ্রান্স ফুটবল' এই সম্মাননা দিয়ে থাকে।
- ১৯৫৬ সালে এর যাত্রা শুরু হয়েছিল।
- ২০২৪ সালে ৬৮তম ব্যালন ডি'অর অনুষ্ঠিত হয়।

ব্যালন ডি’অর ২০২৪:
- বর্ষসেরা পুরুষ ফুটবলার: রদ্রি।
- বর্ষসেরা নারী ফুটবলার: আইতানা বোনমাতি।
- বর্ষসেরা তরুণ ফুটবলার: লামিন ইয়ামাল।
- বর্ষসেরা স্ট্রাইকার: কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেইন।
- বর্ষসেরা পুরুষ গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ।
- বর্ষসেরা পুরুষ কোচ: কার্লো আনচেলত্তি।
- বর্ষসেরা নারী কোচ: এমা হায়েস।
- বর্ষসেরা নারী ক্লাব: বার্সেলোনা।
- বর্ষসেরা পুরুষ ক্লাব: রিয়াল মাদ্রিদ।
- সক্রেটিস অ্যাওয়ার্ড: হেনিফার এরমোসো।

তথ্যসূত্র - ফিফা ওয়েবসাইট।
৩,৬৪৩.
চাঁদের কক্ষপথে যাত্রা করা দক্ষিণ কোরিয়ার অরবিটারের নাম কী?
  1. ক) ফ্যাবল
  2. খ) দানাস
  3. গ) এক্সভেট
  4. ঘ) দানুরি
ব্যাখ্যা
• যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্পেস ফোর্স স্টেশন থেকে ফ্যালকন-৯ রকেটের মাধ্যমে চাঁদের কক্ষপথে যাত্রা শুরু করে দক্ষিণ কোরিয়ায় অরবিটার Danuri.  

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, সেপ্টেম্বর ২০২২।
৩,৬৪৪.
নিচের কোন প্রতিষ্ঠান 'একুশে পদক-২০২৩' অর্জন করে?
  1. ক) বিশ্ব সাহিত্য কেন্দ্র
  2. খ) বাংলাদেশ শিক্ষা বোর্ড
  3. গ) ঢাকা বিশ্ববিদ্যালয়
  4. ঘ) বাংলাদেশ জাতীয় জাদুঘর
ব্যাখ্যা
• একুশে পদক-২০২৩:
- একুশে পদক-২০২৩ পাচ্ছেন ১৯ ব্যক্তি, ২ প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠান হিসেবে পায়- বাংলাদেশ জাতীয় জাদুঘর ও  বিদ্যানন্দ ফাউন্ডেশন।
- 'একুশে পদক' বাংলাদেশের দ্বিতীয় সম্মানজনক বেসামরিক পুরস্কার।
- ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৭৬ সালে এই পদকের প্রচলন করা হয়।
- বাংলাদেশ সরকারের ‘সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়' এই পুরস্কার ঘোষণা করে।
- ১২ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় 'একুশে পদক-২০২৩' এর জন্য ১৯ জন বিশিষ্ট ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠানকে একুশে পদক দেওয়া হয়েছে। 

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
৩,৬৪৫.
বর্তমানে বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ কোনটি? [জানুয়ারি, ২০২৬]
  1. যুক্তরাষ্ট্র
  2. সৌদি আরব
  3. ভেনেজুয়েলা 
  4. রাশিয়া
ব্যাখ্যা

- বর্তমানে বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ যুক্তরাষ্ট্র।
- ইআরএর সর্বশেষ হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র প্রতিদিন গড়ে প্রায় ২ কোটি ১২ লাখ ব্যারেল তেল উত্তোলন করে।
- এটা বিশ্বে প্রতিদিন মোট উত্তোলিত তেলের প্রায় ২২ শতাংশ। শুধু শীর্ষ তেল উত্তোলনকারী দেশ নয়;
- বরং যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের ভোক্তা দেশের তালিকাতেও ১ নম্বরে।
- যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেলের প্রয়োজন পড়ে, যা বিশ্বজুড়ে প্রতিদিনের তেলের চাহিদার প্রায় ২০ শতাংশ।

উৎস:- প্রথম আলো।লিঙ্ক

৩,৬৪৬.
কমনওয়েলথের বর্তমান প্রধান কে?
  1. ক) যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি
  2. খ) যুক্তরাজ্যের রাজা
  3. গ) জাতিসংঘের মহাসচিব
  4. ঘ) ভারতের প্রধানমন্ত্রী
ব্যাখ্যা
• কমনওয়েলথের বর্তমান প্রধান যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস। 

Commonwealth:
- ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
- লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়।
- এর সচিবালয় অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য।
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬ টি।
- সর্বশেষ সদস্য দেশ গ্যাবন ও টোগো।
- কমনওয়েলথের বর্তমান - প্রধান রাজা তৃতীয় চার্লস।
- কমনওয়েলথের বর্তমান মহাসচিব - Rt Hon Patricia, স্কটল্যান্ড।

উৎস: কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৬৪৭.
মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান কত? [মার্চ , ২০২৬] 
  1. ৪র্থ
  2. ৩য়
  3. ৬ষ্ঠ
  4. ৫ম
ব্যাখ্যা

* বিশ্ব ভাষাচিত্র
- প্রকাশকাল: ২১ ফেব্রুয়ারি ২০২৬। 
- প্রকাশক: Ethnologue। 
- সংস্করণ: ২৯তম। 
- বিশ্বের মোট ভাষা: ৭,১৭০টি। 

• মাতৃভাষা অনুসারে শীর্ষ ৫ ভাষাঃ 

১. মান্দারিন,
২. স্প্যানিশ, 
৩. ইংরেজি, 
৪. হিন্দি, 
৫. বাংলা। 

• ব্যবহারের দিক থেকে শীর্ষ ১০ ভাষাঃ 
১. ইংরেজি, 
২. মান্দারিন,
৩. হিন্দি,
৪. স্প্যানিশ,
৫. আরবি,
৬. ফরাসি,
৭. বাংলা,
৮. পর্তুগিজ,
৯. রুশ,
১০. ইন্দোনেশীয়। 

উৎস: Ethnologue ওয়েবসাইট। [লিঙ্ক]

৩,৬৪৮.
বঙ্গোপসাগরে সৃষ্ট ‘ইয়াস’ ঘূর্ণিঝড়ের নামকরণ করে কোন দেশ?
  1. ক) মালদ্বীপ
  2. খ) মিয়ানমার
  3. গ) ওমান
  4. ঘ) শ্রীলঙ্কা
ব্যাখ্যা
বঙ্গোপসাগরে সৃষ্ট সর্বশেষ (মে ২০২১)ঘূর্ণিঝড়ের নাম ইয়াস।
- ঘূর্ণিঝড় ‘ইয়াস’ নামকরণ করেছে ওমান।

বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক কমিটি ঝড়ের নামকরণ করে থাকে। যেমন-
ভারত মহাসাগরের ঝড়গুলোর নামকরণ করে এই সংস্থার আটটি দেশ। দেশগুলো হচ্ছে— বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ওমান।
উৎসঃ এনডিটিভি, ডিএনএ নিউজ ও দ্য ইকোনোমিক টাইমস।
৩,৬৪৯.
১৩তম নারী বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক দেশ কোনটি?
  1. ভারত
  2. ইংল্যান্ড
  3. নিউজিল্যান্ড
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
১৩তম নারী বিশ্বকাপ ক্রিকেট:
- ২০২৫ সালের ১৩তম নারী ক্রিকেট বিশ্বকাপের আয়োজক দেশ হলো ভারত।
- এই টুর্নামেন্টটি ২৯ সেপ্টেম্বর থেকে ২৬ অক্টোবর ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
- ভারত এর আগে ১৯৭৮, ১৯৯৭ এবং ২০১৩ সালে নারী বিশ্বকাপ আয়োজন করেছিল; এটি তাদের চতুর্থবারের মতো আয়োজন।
- এই টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করবে এবং ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
- ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে মহারাজা যদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, মুল্লানপুরে।

উল্লেখ্য,
ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক সম্পর্কের কারণে, আইসিসি সিদ্ধান্ত নিয়েছে যে, ২০২৫ সালের নারী বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট।
৩,৬৫০.
পরিবেশ ও বনভূমি সংরক্ষণের জন্য ‘Tropical Forests Forever Fund ’ চালু করেছে কোন দেশ? 
  1. ব্রাজিল
  2. ইন্দোনেশিয়া
  3. ভুটান 
  4. পেরু
ব্যাখ্যা

• Tropical Forests Forever Fund (TFFF): 
- পরিবেশ সংরক্ষণে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি রূপান্তরের লক্ষ্যে ব্রাজিল Tropical Forests Forever Fund (TFFF) নামক একটি তহবিল চালু করেছে। 
- এই তহবিল উষ্ণমণ্ডলীয় বন সংরক্ষণের COP30 সম্মেলনের সময় পরিকল্পনা করা হয়। 
- উষ্ণমণ্ডলীয় বনসম্পন্ন ৭০টিরও বেশি উন্নয়নশীল দেশ এই তহবিল থেকে আর্থিক সহায়তা প্রাপ্তির যোগ্যতা অর্জন করবে। 

- ব্রাজিল COP28 সম্মেলন (২০২৩, দুবাই) থেকে TFFF গঠনের উদ্যোগ গ্রহণ করেছে।
 - ওই সম্মেলনে দেশটির রাষ্ট্রপতি লুলা দা সিলভা প্রথমবার প্রকাশ্যে এই প্রকল্পের বিষয়ে বক্তৃতা প্রদান করেন।
- এপর্যন্ত আরও পাঁচটি উষ্ণমণ্ডলীয় বনসম্পন্ন দেশ এই উদ্যোগে অংশ গ্রহণ করেছে, যেগুলি হলো – কলম্বিয়া, ঘানা, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া।
- তাছাড়া, তহবিল ব্যবস্থাপনার কাঠামো গঠন ও বাস্তবায়নে সহায়তা প্রদান করছে জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, নরওয়ে এবং যুক্তরাজ্য এই পাঁচটি সম্ভাব্য বিনিয়োগকারী দেশ।

- ৫.৫ বিলিয়ন ডলারের বেশি অর্থ সংগ্রহ হয়েছে, ৫৩টি দেশ এতে যুক্ত হয়েছে, এবং মোট তহবিলের ২০ শতাংশেরও বেশি সরাসরি আদিবাসী জনগোষ্ঠী ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য বরাদ্দ।

তথ্যসূত্র:
 i) COP30 Brasil Amazônia ওয়েবসাইট।  
ii) কালের কণ্ঠ। 
iii) Tropical Forests Forever Fund ওয়েবসাইট।

৩,৬৫১.
বর্তমানে বাংলাদেশের পুঁজিবাজারে বিলিয়ন ডলারের কোম্পানির সংখ্যা কতটি?
  1. ক) ১০টি
  2. খ) ৭টি
  3. গ) ১১টি
  4. ঘ) ৯টি
ব্যাখ্যা
দেশের পুঁজিবাজারে বর্তমানে বিলিয়ন ডলারের কোম্পানির সংখ্যা - ৯টি।
বাজার মূলধন অনুযায়ী কোম্পানিগুলো হলো -
- গ্রামীণফোন লিমিটেড,
- রবি আজিয়াটা,
- ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ,
- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (BATSC) লিমিটেড,
- স্কয়ার ফার্মাসিউটিক্যালস,
- পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (UPGDCL),
- রেনেটা লিমিটেড,
- ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (ICB) এবং
- বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।
৩,৬৫২.
নিকেই কোভিড–১৯ রিকোভারি সূচক অনুযায়ী, করোনাভাইরাস সামলে ওঠার ক্ষেত্রে বিশ্বে শীর্ষ দেশ -
  1. ক) সংযুক্ত আরব আমিরাত
  2. খ) কাতার
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) কম্বোডিয়া
ব্যাখ্যা
গত ৭ মে ২০২২ সালে জাপানভিত্তিক প্রতিষ্ঠান নিকেই এশিয়া প্রকাশ করে ‘নিকেই কোভিড–১৯ রিকোভারি সূচক’।
সূচক অনুযায়ী 
- করোনাভাইরাস সামলে ওঠার ক্ষেত্রে বিশ্বে শীর্ষ দেশ - কাতার।
- এরপরে সংযুক্ত আরব আমিরাত, কম্বোডিয়া ও রুয়ান্ডা। তারপরেই বাংলাদেশের অবস্থান
- করোনাভাইরাস সামলে ওঠার ক্ষেত্রে বিশ্বে সর্বনিম্ন দেশ - পাপুয়া নিউগিনি।
- করোনাভাইরাস সামলে ওঠার ক্ষেত্রে সার্কভুক্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান - প্রথম।
 
উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট। 
৩,৬৫৩.
সম্প্রতি, জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে? (নভেম্বর-২০২৫)
  1. ৭৯তম
  2. ৮১তম
  3. ৮০তম
  4. ৭৮তম
ব্যাখ্যা

- জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন ২০২৫
- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের কার্যক্রম।
- ২৩ সেপ্টেম্বর ২০২৫ শুরু হয় সাধারণ অধিবেশনের মূল পর্ব ‘হাই-লেভেল জেনারেল ডিবেট’। চলে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।
- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে  জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে বিশ্বের ১৪০ জনের বেশি রাষ্ট্রনেতা অংশ নেয়।


জাতিসংঘ:

- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।(সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান – ১৪ জুলাই, ২০১১),( নভেম্বর, ২০২৫)
- সদরদপ্তর: নিউইয়র্ক যুক্তরাষ্ট্র।
- জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভেলি (নরওয়ে)।
- জাতিসংঘের বর্তমান ও নবম মহাসচিব - আন্তোনিও গুতেরেস (পর্তুগাল) জানুয়ারি, ২০১৭ - বর্তমান।( নভেম্বর, ২০২৫)।
- বাংলাদেশ ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে জাতিসংঘের সাধারন পরিষদের ২৯-তম অধিবেশনে ১৩৬-তম সদস্য হিসাবে জাতিসংঘে যোগদান করে।

• জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি:
- সাধারণ পরিষদ
- নিরাপত্তা পরিষদ
- অর্থনৈতিক ও সামাজিক কমিশন
- আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
- অছি পরিষদ ও
- জাতিসংঘ সচিবালয়।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।

৩,৬৫৪.
হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬ অনুযায়ী, বাংলাদেশের অবস্থান কততম?
  1. ৯৫তম
  2. ৯৬তম
  3. ৯৭তম
  4. ৯৮তম
ব্যাখ্যা

হেনলি পাসপোর্ট ইনডেক্স - ২০২৬:
-  আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনারসের সর্বশেষ ২০২৬ সালের জানুয়ারি সংস্করণের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের অবস্থান এখন ৯৫তম৷
- এর আগে ২০২৫ সালের অক্টোবর সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।
- বর্তমানে একজন বাংলাদেশি নাগরিক অগ্রিম ভিসা ছাড়াই বিশ্বের ৩৭টি দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারেন ।
- এই তালিকার মধ্যে রয়েছে সরাসরি ভিসামুক্ত প্রবেশ , অন-অ্যারাইভাল ভিসা এবং ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন।

তথ্যসূত্র - Global Passport Ranking ২০২৬।

৩,৬৫৫.
এশিয়া কাপ ২০২৫ ক্রিকেট চ্যাম্পিয়ন হয় কোন দল?
  1. ভারত
  2. পাকিস্তান
  3. শ্রীলঙ্কা
  4. আফগানিস্তান
ব্যাখ্যা

এশিয়া কাপ ক্রিকেট ২০২৫:
- এটি এশিয়া কাপের ১৭তম আসর।
- আয়োজক দেশ: সংযুক্ত আরব আমিরাত।
- অনুষ্ঠিত হয়: ৯ – ২৮ সেপ্টেম্বর, ২০২৫।
- অংশগ্রহণকারী দল: ৮টি।
- চ্যাম্পিয়ন: ভারত ।
- রানার আপ: পাকিস্তান।
- টুর্নামেন্টের সেরা খেলোয়াড়: অভিষেক শর্মা
- সর্বাধিক রান সংগ্রহকারী: অভিষেক শর্মা। 
- সর্বাধিক উইকেটধারী: কুলদীপ যাদব। 

উৎস: ICC Cricket ওয়েবসাইট।

৩,৬৫৬.
কোন দেশ চাঁদে মানুষ পাঠানোর মিশন 'আর্টেমিস' বাস্তবায়ন করছে?
  1. ক) চীন
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) রাশিয়া
  4. ঘ) ইসরায়েল
ব্যাখ্যা
- যুক্তরাষ্ট্রের নাসা পুনরায় চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে। নাসার এ মিশনের নাম আর্টেমিস।
- এ মিশনের প্রথম ধাপ ‘আর্টেমিস ১’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
- চাঁদের উদ্দেশে পাড়ি দিল নাসার যাত্রীবিহীন মহাকাশযান ‘ওরিয়ন’।
- এর পূর্বে ১৬ জুলাই ১৯৬৯ সালে অ্যাপোলো-১১ চন্দ্রযানের মাধ্যমে মহাশূন্যচারী নীল আমস্ট্রং চন্দ্রপৃষ্ঠে প্রথম পা রাখেন।

উৎস: নাসার ওয়েবসাইট
৩,৬৫৭.
AFC Women's Asian Cup-2026 কোথায় অনুষ্ঠিত হবে?
  1. মিয়ানমার
  2. অস্ট্রেলিয়া
  3. ভারত
  4. ভুটান
ব্যাখ্যা
AFC Women's Asian Cup-2026:
- AFC Women's Asian Cup-2026 অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে।

⇒ আয়োজক দেশ: অস্ট্রেলিয়া।
- আয়োজক শহর: ৩টি (সিডনি, পার্থ এবং গোল্ড কোস্ট)।
- অনুষ্ঠিত সময়: ১-২১ মার্চ, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ১২টি।

উল্লেখ্য,
- নারী এশিয়া কাপ ফুটবল-২০২৬-এর বাছাইপর্ব ২০২৫ সালে মায়ানমারে অনুষ্ঠিত হয়েছে।

উৎস: AFC ওয়েবসাইট।
৩,৬৫৮.
কিংবদন্তি ফুটবলার ও ব্রাজিলের মহাতারকা পেলে কবে মারা যান?
  1. ক) ২ জানুয়ারি, ২০২৩ সালে
  2. খ) ২৭ ডিসেম্বর, ২০২২ সালে
  3. গ) ২৯ ডিসেম্বর, ২০২২ সালে
  4. ঘ) ৩ জানুয়ারি, ২০২৩ সালে
ব্যাখ্যা
পেলে:
• কিংবদন্তি ফুটবলার ও ব্রাজিলের মহাতারকা পেলে:
- এডসন আরান্তেস দো নাসিমেন্তো, সারা বিশ্বে যিনি পেলে নামে বিখ্যাত।
- মৃত্যুবরণ করেন- ২৯ ডিসেম্বর, ২০২২ সালে।
- সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে মারা যান।
- ‘কালো মানিক’ খ্যাত হ্যাটট্রিক বিশ্বকাপজয়ী এই কিংবদন্তির মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর।

• ফুটবল ক্যারিয়ার:
- ১৯৫৮ সালে যখন ব্রাজিল বিশ্বকাপ জয় করে, তখন পেলের বয়স ছিল কেবল ১৭ বছর।
- এরপর ১৯৬২ এবং ১৯৭০ সালেও বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন তিনি।’
- তার ২১ বছরের ফুটবল ক্যারিয়ারে ১৩৬৩ ম্যাচ খেলেন।
- মোট গোল করেন- ১২৮১ টা।
- এর মধ্যে ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচে ৭৭টি আন্তর্জাতিক গোল করেন।
- মূলত তিন তিনবার বিশ্বকাপ জয় করার জন্য পেলে বিখ্যাত হয়েছেন।
- ২০০০ সালে ফিফা তাকে শতাব্দীর সেরা খেলোয়াড় ঘোষণা করে।

তথ্যসূত্র : the Daily Star News, BBC News
৩,৬৫৯.
কবে চাঁদের দক্ষিণ মেরুতে ভারতের 'চন্দ্রযান-৩' সফলভাবে অবতরণ করে?
  1. ১৩ আগস্ট, ২০২৩
  2. ১৭ আগস্ট, ২০২৩
  3. ২৩ আগস্ট, ২০২৩
  4. ২৩ সেপ্টেম্বর, ২০২৩
ব্যাখ্যা
• চন্দ্রযান-৩: 
→ ভারত বিশ্বের ৪র্থ দেশ হিসেবে চাঁদে সফলভাবে অভিযান পরিচালনা করেছে। 
→ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ - ভারত।
→ চন্দ্রযান-৩ চাঁদে যাত্রা শুরু করে ১৪ জুলাই, ২০২৩।
→ চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩ অবতরণ করে - ২৩ আগস্ট, ২০২৩।  
→ ভারতের মহাকাশগবেষণা সংস্থার নাম - ইসরো। 
→ চন্দ্রযান-৩-এর ল্যান্ডারের - ‘বিক্রম’।
→ চন্দ্রযান-৩-এর রোভারের নাম ‘প্রজ্ঞান’।
→ ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে ‘চন্দ্ৰযান-৩' উৎক্ষেপণ করা হয়।

তথ্যসূত্র: বিবিসি নিউজ (২৩ আগস্ট, ২০২৩)।
৩,৬৬০.
জাতিসংঘের 'International Year of Peace and Trust' সাল কোনটি?
  1. ২০২৪ সাল
  2. ২০২৫ সাল
  3. ২০২৬ সাল
  4. ২০২৭ সাল
ব্যাখ্যা
International Years:
• ২০২৪ সাল:
- International Year of Camelids.

• ২০২৫ সাল:
- International Year of Peace and Trust.
- International Year of Glaciers' Preservation.
- International Year of Cooperatives.

• ২০২৬ সাল:
- International Year of Rangelands and Pastoralists.
- International Year of Volunteers for Sustainable Development.
- International Year of the Woman Farmer.

• ২০২৭সাল:
- International Year of Sustainable and Resilient Tourism.

উৎস: UN ওয়েবসাইট।
৩,৬৬১.
অলিম্পিক ২০২০ এর স্বাগতিক দেশ কোনটি?
  1. ব্রাজিল
  2. চীন
  3. জাপান
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
অলিম্পিক ২০২০ এর স্বাগতিক দেশ জাপান।

অলিম্পিক গেমস:
- অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।
- যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন।
- দুই শতাধিক দেশের অংশগ্রহণে মুখরিত এই অলিম্পিক গেমস বিশ্বের সবচেয়ে বড় এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়ে থাকে।
- অলিম্পিক গেমস প্রতি চার বছর পরপর ৬ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হয়।
- গ্রীষ্ম এবং শীতকালীন দুটো প্রকরণ, প্রতিটি দুই বছর পরপর হয়ে থাকে।
- আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) অলিম্পিক গেমস সংক্রান্ত সব কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে।

⇒ খ্রিষ্টপূর্ব অষ্টম শতাব্দীতে প্রাচীন গ্রিস শুরু হওয়া প্রাচীন অলিম্পিক গেমস থেকেই মূলত আধুনিক অলিম্পিক গেমসের জন্ম।
- আধুনিক অলিম্পিক গেমস শুরু হয় গ্রিসের এথেন্সে।
- এটি ১৮৯৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর জনক ফ্রান্সের নাগরিক ব্যরন দ্য কুবার্তো।
- ১৯১৪ সালে কুবার্তো দ্বারা উপস্থাপিত অলিম্পিক পতাকাটি হল প্রোটোটাইপ: এটির সাদা জমিনের কেন্দ্রে পাঁচটি আন্তঃসংলগ্ন রিং রয়েছে - নীল, হলুদ, কালো, সবুজ এবং লাল।
- এই রিংগুলি অলিম্পিকে একসাথে যোগদানকারী 'বিশ্বের পাঁচটি অংশ' প্রতিনিধিত্ব করে।

উল্লেখ্য,
- ২০২৪ সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় ফ্রান্সের রাজধানী প্যারিসে।
- ২০২৮ সালে অলিম্পিক গেমসে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে।

উৎস: i) Olympics.
ii) Britannica.
৩,৬৬২.
২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক কে?
  1. কানাডা
  2. যুক্তরাষ্ট্র
  3. সবগুলো
  4. মেক্সিকো
ব্যাখ্যা
FIFA:
- FIFA (The Fédération Internationale de Football Association) আন্তর্জাতিক ফুটবল সংস্থা।
- এটি আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ২১ মে, ১৯০৪।
- প্রতিষ্ঠার স্থান: প্যারিস, ফ্রান্স।
- সদরদপ্তর: জুরিখ, সুইজারল্যান্ড।
- বর্তমান প্রেসিডেন্ট: জিয়ান্নি ইনফান্তিনো।
- ফিফার বর্তমান সদস্য ২১১টি।

⇒ ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- আয়োজক দেশ: ৩টি (মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো)।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ - ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

উৎস: FIFA ওয়েবসাইট।
৩,৬৬৩.
আঙ্কটাডের ১৫তম মন্ত্রীপর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) কেনিয়া
  2. খ) বার্বাডোস
  3. গ) মেক্সিকো
  4. ঘ) কাজাখস্তান
ব্যাখ্যা
UNCTAD এর সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম হলো মন্ত্রীপর্যায়ের সম্মেলন। প্রতি চারবছর পরপর এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
পরবর্তী ১৫তম আঙ্কটাড মন্ত্রীপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২১ সালের ৩-৮ অক্টোবর বার্বাডোসের ব্রিজটাউনে।
সর্বশেষ ১৪তম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৭-২২ জুলাই কেনিয়ার নাইরোবি শহরে।
(সূত্রঃ আঙ্কটাড ওয়েবসাইট)
৩,৬৬৪.
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ)-এর তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর -
  1. রোম
  2. জুরিখ
  3. প্যারিস
  4. কুয়েত সিটি
ব্যাখ্যা
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর:
- বিশ্বের মোট ১৭৩টি শহরে জীবনযাপনের ব্যয়ের ওপর ভিত্তি করে জরিপ চালিয়েছে ইআইইউ।
- এতে শহরগুলোর ২০০টি পণ্য ও সেবার মূল্য বিবেচনায় নেওয়া হয়েছে। 
- ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ)-এর তথ্য অনুযায়ী, এবার সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে রয়েছে জুরিখ ও সিঙ্গাপুর। 
- ১১ বছরের মধ্যে ৯ বার এ তালিকায় সিঙ্গাপুরের নাম শীর্ষে রয়েছে।
- এ দুটি শহরে বসবাস করতে সবচেয়ে বেশি ব্যয় করতে হয়।

উল্লেখ্য,
- তালিকায় জুরিখ ও সিঙ্গাপুরের পর যৌথভাবে রয়েছে সুইজারল্যান্ডের জেনেভা ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক।
- এরপরই হংকংয়ের অবস্থান।
- তালিকায় ৬ নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের শহর লস অ্যাঞ্জেলেস।
- এরপর ফ্রান্সের রাজধানী প্যারিস।
- ৮ নম্বরে দুটি শহর: ইসরায়েলের তেল আবিব ও ডেনমার্কের কোপেনহেগেন।
- দশম অবস্থানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের শহর সান ফ্রান্সিসকো।

অন্যদিকে -
- কম খরচের শহরের তালিকায় শীর্ষে সিরিয়ার দামেস্ক।
- এরপর যথাক্রমে ইরানের তেহরান (১৭২তম) ও লিবিয়ার ত্রিপোলি (১৭১তম)।

উৎস: i) Statistica. [link]
         ii) ১ ডিসেম্বর ২০২৩, প্রথম আলো।
৩,৬৬৫.
বার্ডি ও বগি শব্দ দুটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত?
  1. ক) ফুটবল
  2. খ) রাগবি
  3. গ) গলফ
  4. ঘ) লন টেনিস
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
বার্ডি ও বগি শব্দ দুটি গলফ খেলার সাথে সম্পর্কযুক্ত।
৩,৬৬৬.
১৩ তম আইসিসি ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে-
  1. ক) ইংল্যান্ডে
  2. খ) ভারতে
  3. গ) নিউজিল্যান্ডে
  4. ঘ) অস্ট্রেলিয়ায়
ব্যাখ্যা
২০১৯ সালের আইসিসি ১২তম ক্রিকেট বিশ্বকাপ ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়।
- এতে প্রথম বারের মত চ্যাম্পিয়ন হবার কৃতিত্ব অর্জন করে ইংল্যান্ড। রানার্স-আপ হয় নিউজিল্যান্ড।
- ২০২১ সালের অক্টোবর-নভেম্বরে সপ্তম আইসিসি টি-২০ ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে।
- ২০২২ সালে অষ্টম টি-২০ ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়।
- ২০২৩ সালে ১৩-তম আইসিসি ক্রিকেট বিশ্বকাপও ভারতে অনুষ্ঠিত হবে।
উৎসঃ আইসিসি এর ওয়েবসাইট।
৩,৬৬৭.
Our Journey Together গ্রন্থের লেখক কে?
  1. ক) জো বাইডেন
  2. খ) বারাক ওবামা
  3. গ) ডোনাল্ড ট্রাম্প
  4. ঘ) কমলা হ্যারিস
ব্যাখ্যা
ডোনাল্ড ট্রাম্প-এর লেখা গ্রন্থ - Our Journey Together. এটি ৭ ডিসেম্বর ২০২১ প্রকাশিত হয়।

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
৩,৬৬৮.
এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস পুরস্কার- ২০২৪ পেয়েছে কোন সংস্থা?
  1. অধিকার
  2. আইন ও সালিশ কেন্দ্র
  3. মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন
  4. বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 

⇒ এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস পুরস্কার-২০২৪

- ২০২৪ সালের এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস পুরস্কার জিতেছে বাংলাদেশি মানবাধিকার সংস্থা অধিকার (Odhikar)।
-
এই পুরস্কার প্রদান করেছে তাইওয়ান ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি (TFD)
- ২৭ নভেম্বর ২০২৪ এই পুরস্কার ঘোষণা করা হয়।
- পুরস্কার প্রদান করা হবে ১০ ডিসেম্বর ২০২৪, আন্তর্জাতিক মানবাধিকার দিবসে।
- অধিকার তিন দশকের বেশি সময় ধরে নাগরিক ও রাজনৈতিক অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রদান করা হয়েছে।
- তাইওয়ান ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি (TFD), এ প্রতিবছর মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেয়।
- গণতন্ত্র এবং মানবাধিকারের প্রচার ও সুরক্ষা নিশ্চিত করতে এই পুরস্কার প্রদান করা হয়।
- এই পুরস্কারের সঙ্গে একটি ট্রফি এবং $১,০০,০০০ অর্থ পুরস্কার দেওয়া হবে।

⇒ উল্লেখ্য, 
- অধিকার ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত একটি বাংলাদেশের মানবাধিকার সংগঠন।
- অধিকারের নেতৃত্বে আছেন মানবাধিকারকর্মী আদিলুর রহমান খান।
- এটি মূলত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলি নথিভুক্ত ও প্রতিবেদন প্রকাশ করে।
- মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার রক্ষার জন্য আন্তর্জাতিক পর্যায়েও কাজ করে।
- অন্যন কাজ- মানবাধিকার গবেষণা, অ্যাডভোকেসি, সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ এবং মানবাধিকার রক্ষাকারীদের প্রশিক্ষণ।

⇒ অধিকার (Odhikar) এর কিছু উল্লেখযোগ্য উদ্যোগ:

- রোম স্ট্যাটিউট স্বাক্ষরে বাংলাদেশকে উদ্বুদ্ধ করা।
- রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘন তদন্তে ভূমিকা।
- প্রতিবছর মানবাধিকার প্রতিবেদন প্রকাশ (১৯৯৬ সাল থেকে)।

এছাড়াও,
⇒ মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (MHRC) প্রতিষ্ঠা ২০০১ সালে।
কাজের ক্ষেত্র: মানবাধিকার প্রচার ও সচেতনতা বৃদ্ধি।

⇒ আইন ও সালিশ কেন্দ্র (ASK) প্রতিষ্ঠা ১৯৮৬ সালে।
কাজের ক্ষেত্র: নারী অধিকার, শিশু অধিকার এবং শ্রমিক অধিকার রক্ষা।

⇒ বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা (BHRC) প্রতিষ্ঠা ১৯৮৭ সালে।
কাজের ক্ষেত্র: মানবাধিকার রক্ষা এবং আইনি সহায়তা প্রদান।

⇒ বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (BLAST) প্রতিষ্ঠা ১৯৯৩ সালে।
কাজের ক্ষেত্র: আইনি সহায়তা প্রদান এবং বিচার ব্যবস্থার সংস্কারে কাজ।

⇒ জাতীয় মানবাধিকার কমিশন (NHRC) প্রতিষ্ঠা ২০০৯ সালে
কাজের ক্ষেত্র: মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ এবং পরামর্শমূলক ভূমিকা পালন।

তথ্যসূত্র: সংশ্লিষ্ট ওয়েবসাইট ও এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস ওয়েবসাইট । [লিঙ্ক]
৩,৬৬৯.
বৈশ্বিক শান্তি সূচক অনুসারে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ -
  1. ক) নরওয়ে
  2. খ) ফিনল্যান্ড
  3. গ) আইসল্যান্ড
  4. ঘ) ডেনমার্ক
ব্যাখ্যা
বৈশ্বিক শান্তি সূচক:
১৫ জুন ২০২২ অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক সংস্থা Institute for Economics and Peace (IEP) বিশ্বের ১৬৩ দেশ ও অঞ্চল অন্তর্ভুক্ত করে এ সূচক প্রকাশ করে।
সূচক অনুসারে -
• বিশ্বে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ - আইসল্যান্ড।
• শান্তি সূচকে সর্বনিম্ন দেশ: আফগানিস্তান।
• সার্কভুক্ত দেশের অবস্থান:
১৯. ভুটান;
৭৩. নেপাল;
৯০. শ্রীলংকা;
৯৬. বাংলাদেশ;
১৩৫. ভারত;
১৪৭. পাকিস্তান ও
১৬৩. আফগানিস্তান।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
৩,৬৭০.
COP-31 জলবায়ু সম্মেলনের সভাপতিত্ব করবে কোন দেশ? 
  1. অষ্ট্রেলিয়া 
  2. তুরস্ক
  3. মালদ্বীপ 
  4. ইন্দোনেশিয়া 
ব্যাখ্যা

• জলবায়ু সম্মেলন কপ-৩১:
- ২০২৬ সালে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ আয়োজন করতে যাচ্ছে তুরস্ক।
- তুরস্কের পর্যটননগরী অ্যান্টালিয়া কপ-৩১-এর আয়োজক শহর হবে এবং তুরস্কই আনুষ্ঠানিকভাবে কপ-৩১-এর সভাপতির দায়িত্ব পালন করবে।
- অস্ট্রেলিয়া চাইছিল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর সঙ্গে অ্যাডিলেডে সম্মেলন আয়োজন করতে। 
- অস্ট্রেলিয়া যৌথভাবে এ সম্মেলন আয়োজনের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তুরস্ক এ দায়িত্ব পেয়েছে।
- তবে এ সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর সরকারের সঙ্গে দর–কষাকষির নেতৃত্ব দেবে অস্ট্রেলিয়া।
- কিন্তু কোনো পক্ষই আপস না করলে সম্মেলনটি জার্মানির বন শহরে অনুষ্ঠিত হতো।
- সমঝোতা অনুযায়ী প্রাক-কপ একটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে হবে।
 - মূল সম্মেলন হবে তুরস্কের আন্তালিয়া শহরে। সভাপতি থাকবেন ক্রিস বোয়েন (অষ্ট্রেলিয়া)। 
- ব্রাজিলে আয়োজিত কপ৩০-এ সমঝোতার মধ্য দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- ২০২২ সালে দুই দেশই সম্মেলনটি আয়োজনের আবেদন করেছিল।

উল্লেখ্য,
- COP এর পূর্ণরূপ Conference of the parties. 
- ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- এর উদ্দেশ্য জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলা। 
- ১৯৯৫ সাল থেকে 'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)' নামে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে।  
- ২০২৫ সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩০ এর আয়োজন করেছে ব্রাজিল।

তথ্যসূত্র: UN-Habitat অফিসিয়াল ওয়েবসাইট, বনিক বার্তা ও UNFCCC. (Link)

৩,৬৭১.
সাময়িকী ফোর্বস অনুযায়ী, বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা কোনটি? (জানুয়ারি-২০২৬)
  1. কুয়েতি দিনার
  2. মার্কিন ডলার
  3. সৌদি রিয়াল
  4. ওমান রিয়াল
ব্যাখ্যা

কুয়েতি দিনার (KWD)

- কুয়েত সৌদি আরব এবং ইরাকের মাঝামাঝি অবস্থিত, এবং বিশ্বের শীর্ষস্থানীয় তেল রপ্তানিকারক দেশ হিসেবে এর সম্পদের বেশিরভাগই অর্জিত হয়।
- পরিমাপ অনুসারে, কুয়েতি দিনার) বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা,
-  ১ দিনার ৩.২৬ মার্কিন ডলারের বিনিময়ে ক্রয় করে।
- অন্য কথায়, ১ মার্কিন ডলারের মূল্য ০.৩১ কুয়েতি দিনার।

শক্তিশালী মুদ্রা:
- মুদ্রাশক্তি বলতে একটি মুদ্রার ক্রয়ক্ষমতাকে বোঝানো হয়।
- জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বের ১৯৫টি দেশে বর্তমানে ১৮০টি মুদ্রা ব্যবহৃত হচ্ছে।
- মার্কিন সাময়িকী ফোর্বস সম্প্রতি বিশ্বের প্রভাবশালী ১০টি মুদ্রার একটি তালিকা করেছে। 
- তালিকায় বর্তমানে বিশ্বে সবচেয়ে শক্তিশালী মুদ্রা কুয়েতি দিনার।
- এক কুয়েতি দিনারে ৩ দশমিক ২৬ মার্কিন ডলার পাওয়া যায়।
​- বাংলাদেশি টাকায় প্রায় ৩৯৭ টাকা। 
​- এক মার্কিন ডলারের মূল্য শূন্য দশমিক ৩১ কুয়েতি দিনার। 
- দ্বিতীয় অবস্থানে বাহরাইনি দিনার এবং তৃতীয় অবস্থানে রয়েছে ওমানের রিয়াল।

উৎস- Forbes magazine. [Link]

৩,৬৭২.
এশিয়া কাপ- ২০২৫ অনুষ্ঠিত হবে কোথায়?  [আগস্ট, ২০২৫]
  1. ভারত
  2. পাকিস্তান
  3. বাংলাদেশ
  4. সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
এশিয়া কাপ- ২০২৫:
- আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত এশিয়া কাপ- ২০২৫ অনুষ্ঠিত হবে।
- টি-টোয়েন্টি ফরম্যাটে প্রতিযোগিতার সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।
- এবারের আসরে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান মোট আটটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
- আটটি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে।
- 'এ' গ্রুপে আছে ভারত, পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত ও ওমান এবং 'বি' গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
- প্রত্যেক দল গ্রুপ পর্বে ৩টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]
৩,৬৭৩.
সম্প্রতি, ক্ষেপণাস্ত্র যুদ্ধ-ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘আর্মি রকেট ফোর্স’ গঠনের ঘোষণা দিয়েছে কোন দেশ? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ইরান
  2. রাশিয়া
  3. ভারত
  4. পাকিস্তান
ব্যাখ্যা

আর্মি রকেট ফোর্স:
- সম্প্রতি, পাকিস্তান ‘আর্মি রকেট ফোর্স’ নামে সামরিক বাহিনীর নতুন ইউনিট গঠনের ঘোষণা দিয়েছে। 
- দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। 
- বিভিন্ন ধরণের রকেট, হাইপারসনিক ও ব্যালিস্টিক মিসাইলের তত্ত্বাবধানের দায়িত্বে থাকবে এই রকেট ফোর্স।
- শত্রুপক্ষের যেকোনো আগ্রাসন ঠেকানোর পাশাপাশি পাল্টা আঘাত হানতে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গঠন করা হবে এই উইং।
- ধারণা করা হচ্ছে,  চিরবৈরী ভারতের সাথে পাল্লা দিতে নতুন এ সংযোজন পাকিস্তানি সামরিক বাহিনীতে।
- চীনের পিপলস লিবারেশন আর্মির রকেট ফোর্সের আদলে তৈরি করা হবে এ সামরিক বাহিনীর এ ইউনিট।

তথ্যসূত্র- নিউজ প্রতিবেদন। [Link]

৩,৬৭৪.
ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের নাম কী?
  1. চন্দ্রযান-৩
  2. চন্দ্রযান-২
  3. বিক্রম
  4. অশোক
ব্যাখ্যা
চন্দ্রযান-৩:

- চাঁদে অভিযানে গিয়ে ২০২৩ সালে ইতিহাস গড়েছে ভারত।
- ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের নাম চন্দ্রযান-৩।
- ওই সময় চাঁদের রহস্যময় দক্ষিণ মেরুতে অবতরণ করে ভারতীয় চন্দ্রযান-৩।
- এর আগে আর কোনো দেশের নভোযান চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেনি।
- চন্দ্রযান–৩–এর দুটি অংশ। ল্যান্ডার ‘বিক্রম’ ও রোভার ‘প্রজ্ঞান’।
- চাঁদের দক্ষিণ মেরুতে প্রায় ১০ দিন অবস্থান করে বিক্রম ও প্রজ্ঞান।
- চন্দ্রপৃষ্ঠে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করে ও ছবি তুলে পৃথিবীতে পাঠায়।
- এসব তথ্য ও ছবি গবেষণার কাজে ব্যবহার করবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২৩ সেপ্টেম্বর ২০২৩।
৩,৬৭৫.
ব্র্যাক প্রতিষ্ঠিত হয় কোন সালে?
  1. ক) ১৯৬৫ সালে
  2. খ) ১৯৭২ সালে
  3. গ) ১৯৭৩ সালে
  4. ঘ) ১৯৮১ সালে
ব্যাখ্যা
স্যার ফজলে হাসান আবেদ ‘অ্যাকশন বাংলাদেশ’ ও ‘হেল্প বাংলাদেশ’ নামে দুটি সংগঠন থেকে ফেব্রুয়ারি, ১৯৭২ সালে ব্র্যাক প্রতিষ্ঠা করেন। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
৩,৬৭৬.
‘রোমান সানা’ একজন?
  1. ক) দাবারু
  2. খ) গলফার
  3. গ) আর্চার
  4. ঘ) বক্সার
ব্যাখ্যা
রোমান সানা বাংলাদেশের একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আর্চার। তিনি বিশ্ব আর্চারি চ্যাম্পিয়ন শিপে ব্রোঞ্জ পদক লাভ করেন। এছাড়া কাঠমুণ্ডু এস এ গেমসে এককভাবে তিনটি স্বর্ণপদক লাভ করেন। সিদ্দিকুর রহমানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টোকিও অলিম্পিক গেমসে সরাসরি অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেন। ২০১৯ সালের বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি'র বর্ষসেরা ক্রীড়াব্যক্তিত্বের পুরস্কার লাভ করেন। (সূত্রঃ দৈনিক প্রথম আলো)
৩,৬৭৭.
নোবেল বিজয়ী প্রথম মুসলিম নাগরিক কে?
  1. ইয়াসির আরাফাত
  2. আব্দুস সালাম
  3. আনোয়ার সাদাত
  4. শিরিন এবাদি
ব্যাখ্যা
নোবেল বিজয়ী মুসলিম: 
আনোয়ার সাদাত ( মিশর ) - শান্তি ( ১৯৭৮ ),
আব্দুস সালাম ( পাকিস্তান )  - পদার্থ ( ১৯৭৯ ),
ইয়াসির আরাফাত ( ফিলিস্তিন ) - শান্তি ( ১৯৯৪ ),
শিরিন এবাদি ( ইরান ) - শান্তি ( ২০০৩ ),
ড. মুহাম্মদ ইউনূস ( বাংলাদেশ ) - শান্তি ( ২০০৬ ),
মালাল ইউসূফজাই ( পাকিস্তান ) - শান্তি ( ২০১৪ ),
নার্গেস মোহাম্মদী ( ইরান ) - শান্তি ( ২০২৩)।

উল্লেখ্য,
- ক্যাম্প ডেভিড চুক্তি মিশরের প্রেসিডেন্ট আনোয়ার আল সাদাত ও ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাচিম বেগিন এর সাথে ১৯৭৮ সালের ১৭ সেপ্টেম্বর ক্যাম্প ডেভিডে প্রায় বারো দিনের গোপন আলোচনার মাধ্যমে স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি স্বাক্ষরিত হয় হোয়াইট হাউসে এবং এতে মধ্যস্ততা করেন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
- প্রথম চুক্তিটি প্যালেস্টাইন সংক্রান্ত হলেও এতে ফিলিস্তিনের প্রতিনিধিত্ব না থাকায় জাতিসংঘ এর সমালোচনা করে।
- ক্যাম্প ডেভিড চুক্তি মূলত এক জোড়া শান্তি চুক্তি।
- এই চুক্তি স্বাক্ষরের ফলে আনোয়ার সাদাত ১৯৭৮ সালে শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করেন।

উৎস: নোবেল পুরস্কারের ওয়েবসাইট।
৩,৬৭৮.
সম্প্রতি [জুলাই, ২০২৪] অনুষ্ঠিত যুক্তরাজ্যের নির্বাচনে কোন দল জয় লাভ করে?
  1. স্কটিশ ন্যাশনাল পার্টি
  2. লিবারেল ডেমোক্রেট
  3. কনজারভেটিভ পার্টি
  4. লেবার পার্টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

যুক্তরাজ্য:
- সরকার ব্যবস্থা: সাংবিধানিক রাজতন্ত্র।
- সংবিধান: অলিখিত।
- সরকার প্রধান: প্রধানমন্ত্রী।
- বর্তমান প্রধানমন্ত্রী: কিয়ের স্টারমার (লেবার পার্টি)।
- বর্তমান রাষ্ট্রপ্রধান: রাজা তৃতীয় চার্লস।

উল্লেখ্য,
⇒ ব্রিটেনে সংসদের নিম্নকক্ষ হাউস অফ কমন্সে মোট আসন সংখ্যা ৬৫০টি।
- সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে ৩২৬টি আসনে বিজয়ী হতে হয়।
- লেবার পার্টি ৪১২টি আসনে জয় পেয়েছে।
- আর কনজারভেটিভ পার্টির ঘরে গেছে ১২১ টি আসন।
- লিবারেল ডেমোক্র্যাটরা ৭১টি আসন পেয়ে তৃতীয় স্থানে রয়েছে।
- ব্রিটেনে সংসদে উপপ্রধানমন্ত্রী হয়েছেন কিয়ের স্টারমার।
- ব্রিটেনে সংসদে অর্থমন্ত্রী হয়েছেন র‍্যাচেল রিভস্।

উৎস: Britannica.
৩,৬৭৯.
OIC এর পরবর্তী সম্মেলন (২০২৬) কোথায় অনুষ্ঠিত হবে?
  1. আজারবাইজান
  2. মিশর
  3. কাতার
  4. তুরস্ক
ব্যাখ্যা
OIC:
- OIC এর পরবর্তী সম্মেলন  ২০২৬ আজারবাইজানে অনুষ্ঠিত হবে।
- OIC এর পূর্ণরূপ: The Organization of Islamic Cooperation.
- মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
-  গঠন: ২৫ সেপ্টেম্বর ১৯৬৯, মরক্কোর রাবাত সম্মেলনের মাধ্যমে।
- ইসরাইল কর্তৃত্ব আল আকসা মসজিদ অগ্নিসংযোগের প্রেক্ষাপটের OIC গঠিত হয়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল: ২৪ টি।
- বর্তমান সদস্য: ৫৭ টি (ফেব্রুয়ারি ২০২৫)।
- সদর দপ্তর : জেদ্দা সৌদি আরব।
- অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফারসি।
- প্রথম সম্মেলন: রাবাত, মরক্কো (১৯৬৯ সাল)।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালে।

উল্লেখ্য,
- ও.আই.সি ১৫ তম সম্মেলন, ৪-৫ মে, ২০২৪ সালে গাম্বিয়ার বানজুলে অনুষ্ঠিত হয়।

উৎস: OIC ওয়েবসাইট।
৩,৬৮০.
পুলিৎজার পুরস্কার কোন দেশভিত্তিক পুরস্কার?
  1. ফ্রান্স
  2. কানাডা
  3. যুক্তরাষ্ট্র
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা

পুলিৎজার পুরস্কার (Pulitzer Prize):
​- পুলিৎজার পুরস্কার হলো যুক্তরাষ্ট্রভিত্তিক একটি মর্যাদাপূর্ণ পুরস্কার যা সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীত রচনায় অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে প্রতি বছর প্রদান করা হয়।
​- এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কারগুলোর একটি হিসেবে বিবেচিত।
​- প্রতিষ্ঠাতা: জোসেফ পুলিৎজার, একজন প্রখ্যাত হাঙ্গেরিয়ান-মার্কিন সংবাদপত্র প্রকাশক।
​- প্রতিষ্ঠাকাল: ১৯১৭ সাল।
​- উদ্দেশ্য: উচ্চমানের সাংবাদিকতা ও সাহিত্যকে উৎসাহ দেওয়া।
​- প্রশাসন: Columbia University’s Graduate School of Journalism, নিউইয়র্ক।
​- প্রথম দিকে ২১টি বিভাগের মধ্যে পুরস্কার দেওয়া হতো।

​• পুরস্কারগুলো মূলত তিনটি শ্রেণিতে দেওয়া হয়:
​১. সাংবাদিকতা (Journalism):- অনুসন্ধানী প্রতিবেদন (Investigative Reporting),- ব্রেকিং নিউজ,- মতামত কলাম,- ফটোগ্রাফি,- সম্পাদকীয় লেখালেখি ইত্যাদি,
​২. সাহিত্য (Letters):- উপন্যাস (Fiction)- জীবনী ও আত্মজীবনী- ইতিহাস- কবিতা- নাটক- সাধারণ নন-ফিকশন,
​৩. সঙ্গীত (Music):- সমসাময়িক আমেরিকান সঙ্গীত রচনার জন্য একটি বিভাগে দেওয়া হয়।

​উৎস: Pulitzer Prize ওয়েবসাইট।

৩,৬৮১.
অর্থনীতিতে ২০২৩ সালে নোবেল পুরস্কার পেয়েছেন কে?
  1. জন ফসে
  2. পিয়েরে অ্যাগোস্টিনি
  3. ক্যাটালিন কারিকো
  4. ক্লডিয়া গোল্ডিন
ব্যাখ্যা
অর্থনীতিতে নোবেল ২০২৩:

- অর্থনীতিতে ২০২৩ সালে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক 'ক্লডিয়া গোল্ডিন'।
- শ্রম বাজারে নারীর ভূমিকা সম্পর্কে নতুন ধারণা এনে দেওয়ার স্বীকৃতি হিসেবে এ বছরের অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য তাকে মনোনীত করে নোবেল কমিটি।
- ক্লডিয়া গোল্ডিন ১৯৪৬ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্মগ্রহন করেন।
- কর্নেল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, যেখানে তিনি ১৯৬৭ সালে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন।
-  শিকাগো বিশ্ববিদ্যালয়ে তিনি ১৯৭২ সালে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
- প্রথম নারী হিসেবে ১৯৯০ সালে তিনি হার্ভার্ডে অর্থনীতিতে একটি স্থায়ী অধ্যাপকের পদ লাভ করেন।

তথ্যসূত্র - Britannica.com
৩,৬৮২.
সপ্তম টি-20 বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
  1. ক) ভারত
  2. খ) অস্ট্রেলিয়া
  3. গ) সাউথ আফ্রিকা
  4. ঘ) নিউজিল্যান্ড
ব্যাখ্যা
১৪ নভেম্বর ২০২১ সপ্তম টি-20 বিশ্বকাপ ফাইনালে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।
ফাইনাল অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
৩,৬৮৩.
নোবেল পুরস্কার সর্বশেষ সংযোজিত শাখা কোনটি?
  1. সাহিত্য
  2. শান্তি
  3. অর্থনীতি
  4. চিকিৎসা
ব্যাখ্যা
নোবেল পুরস্কার
- সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামানুসারে এই পুরস্কার দেয়া হয়।
- তিনি ডিনামাইটের উদ্ভাবক।
- ১৯০১ সাল থেকে নোবেল দেয়া শুরু হয়।
- শুরুতে ৫ টি শাখা ছিল । এগুলো হল- ১.পদার্থ, ২.রসায়ন, ৩.চিকিৎসা , ৪.শান্তি এবং ৫.শান্তি।
-নোবেল পুরস্কার সর্বশেষ সংযোজিত শাখা অর্থনীতি। ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়া হচ্ছে।
- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে প্রথম এশিয়ান হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি সাহিত্যে নোবেল পান।
-বর্তমানে ৬ টি শাখায় নোবেল পুরস্কার দেয়া হচ্ছে।

সূত্র- নোবেল পুরস্কার ওয়েবসাইট।
৩,৬৮৪.
ইতিহাসের প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচে মুখোমুখি হয়েছিল কোন দুই দেশ?
  1. ইংল্যান্ড ও বাংলাদেশ
  2. ভারত ও পাকিস্তান
  3. অস্ট্রেলিয়া ও ভারত
  4. অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড
ব্যাখ্যা
টেস্ট ক্রিকেট:
- টেস্ট ক্রিকেট শুরু হয় - ১৮৭৭ সালে।
- প্রথম টেস্ট ম্যাচ হয় -  মেলবর্ন, অস্ট্রেলিয়া।
- খেলা হয় - অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে।
- প্রথম টেস্ট ম্যাচে জয়ী হয় - অস্ট্রেলিয়া।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশ:

- ক্রিকেটে বাংলাদেশ ২০০০ সালের ২৬ জুন টেস্ট মর্যাদা লাভ করে।
- বাংলাদেশ টেস্ট ম্যাচে প্রথম জয় পায় ২০০৫ সালে।
- প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান।
- টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল।
- বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে ১০ নভেম্বর ২০০০ সালে।
- প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করে বাংলাদেশ।
- বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ জয় পায় কোন দলের বিপক্ষে জিম্বাবুয়ে।
- টেস্টে বাংলাদেশের পক্ষে প্রথম ব্যক্তিগত হাজার রান সংগ্রাহক হাবিবুল বাশার।

উৎস: আইসিসি ওয়েবসাইট।
৩,৬৮৫.
নিচের কোন সংস্থাটি শান্তিতে তিনবার নোবেল পুরস্কার অর্জন করে? [নভেম্বর - ২০২৪]
  1. ICAN
  2. UNICEF
  3. UNHCR
  4. Red Cross
ব্যাখ্যা
• রেডক্রস:
- সুইজারল্যান্ডের নাগরিক হেনরি ডুনান্ট ১৮৬৩ সালে ‘রেডক্রস’ প্রতিষ্ঠা করেন।
- এটি মুসলিম বিশ্বে ‘রেডক্রিসেন্ট’ নামে পরিচিত।
- এটির সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- হেনরি ডুনান্টের জন্ম তারিখ ৮ মে ‘বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস’ হিসেবে পালন করা হয়।
- আন্তর্জাতিক রেডক্রস কমিটি মোট তিনবার (১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ সালে) শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

অন্যদিকে: 
- ICAN শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে ২০১৭ সালে।
- UNICEF শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে ১৯৬৫ সালে।
- UNHCR ১৯৫৪ ও ১৯৮১ সালে  দুইবার  শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। 

সূত্র: রেডক্রস ও রেডক্রিসেন্ট ওয়েবসাইট, নোবেল পুরস্কার ওয়েবসাইট।
৩,৬৮৬.
২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল কয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে?
  1. ৩টি
  2. ১২টি
  3. ১৬টি
  4. ২৪টি
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- আয়োজক দেশ: ৩টি (মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো)।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ - ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

উৎস: FIFA ওয়েবসাইট।
৩,৬৮৭.
ঘুমধুম ও তুমব্রু সীমান্ত অবস্থিত -
  1. ক) রুমা, বান্দরবান
  2. খ) রোয়াংছড়ি, বান্দরবান
  3. গ) নাইক্ষ্যংছড়ি, বান্দরবান
  4. ঘ) আলীকদম, বান্দরবান
ব্যাখ্যা
• ঘুমধুম ও তুমব্রু সীমান্ত অবস্থিত - বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে।    
• সম্প্রতি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্ট সংলগ্ন নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকার জনবসতিতে দুটি মর্টার শেল এসে পড়েছে। মিয়ানমার থেকে নিক্ষেপ করা ওই মর্টার শেল অবিস্ফোরিত অবস্থায় ঘুমধুমের তুমব্রু উত্তর মসজিদের কাছে পড়ে।  

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, অক্টোবর ২০২২।
৩,৬৮৮.
উৎপাদিত পণ্য বিক্রয় হিসাব অনুসারে ১৯৯০ সালে সর্ববৃহৎ বিক্রেতা -
  1. আইবিএম
  2. জেনারেল মটরস
  3. রয়াল ডাচ/শেল
  4. ইক্সন (Ecxon)
ব্যাখ্যা
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়।

উৎপাদিত পণ্য বিক্রয় হিসাব অনুসারে ১৯৯০ সালে সর্ববৃহৎ বিক্রেতা আইবিএম।

আইবিএম (IBM):
- IBM একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি।
- IBM এর পুরো নাম International Business Machines Corporation.
- ১৯১১ সালে এটি প্রতিষ্ঠিত হয়।
- IBM কে Big Blue (বিগ ব্লু) বলা হয়।
- IBM এর সদর দপ্তর আরমংক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- IBM এর তৈরিকৃত প্রথম কম্পিউটার- IBM 5150.

উৎস: IBM website.
৩,৬৮৯.
Who won the Nobel Prize in Literature in 2022?
  1. ক) Align aspect
  2. খ) Annie Arno
  3. গ) Morten Meldal
  4. ঘ) Douglas W. Diamond
ব্যাখ্যা
• নোবেল পুরস্কার – ২০২২:
- ঐতিহ্যগতভাবে প্রতিবছরের অক্টোবরের প্রথম সোমবার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়।
এ বছর ১২ জন ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠান এই পুরস্কার লাভ করেন।
• নোবেল বিজয়ীদের (Nobel Laureates) নামের তালিকা দেওয়া হল -

চিকিৎসা শাস্ত্র-১ জন
১. সোয়ান্তে প্যাবো -সুইডেন
• অবদান- বিলুপ্ত হোমিনদের জিনোম এবং মানবজাতির বিবর্তন বিষয়ে গবেষণার জন্য।

পদার্থ বিজ্ঞান (৩ জন)
১. অ্যালাইন অ্যাসপেক্ট -ফ্রান্স
২. জন এফ. ক্লসার - যুক্তরাষ্ট্র
৩. অ্যান্টন জেইলিঙ্গার অস্ট্রিয়া
• অবদান- Entangled ফোটনের নিরীক্ষা, বেল অসমতার অসামঞ্জস্যতার প্রমাণ ও কোয়ান্টাম তথ্য বিজ্ঞানে অগ্রণী ভূমিকার জন্য।

রসায়ন শাস্ত্র (৩ জন)
১. ক্যারোলিন আর বার্তোজ্জি - যুক্তরাষ্ট্র
২. মর্টেন মেল্ডাল-ডেনমার্ক
৩. কে. ব্যারি শার্পলেস - যুক্তরাষ্ট্র 
• অবদান- ক্লিক রসায়ন ও বায়ো-অর্থোগোনাল রসায়নে উন্নয়নে অনন্য অবদান রাখার জন্য।

সাহিত্য (১ জন) 
১. অ্যানি অ্যারনো - ফ্রান্স

• অবদান- ‘সাহস এবং তীব্র নির্লিপ্ততার' সমাবেশ ঘটিয়ে এবং এর সাহায্যে ব্যক্তিগত স্মৃতির শিকড় থেকে জীবনবোধের বিচ্ছিন্নতা, সংযম এবং অন্যান্য বিষয় উন্মোচন করার জন্য।  

শান্তি-(১ জন ব্যাক্তি ও ২ টি সংস্থা)
১. অ্যালেস বিয়ালিয়াৎস্কি - রাশিয়ান বংশোদ্ভূত বেলারুশিয়ান
২. Memorial (রাশিয়ান মানবাধিকার সংস্থা; প্রতিষ্ঠা – ১৯৮৭ সাল)
৩. Center for Civil Liberties. (ইউক্রেনিয়ান মানবাধিকার সংস্থা; প্রতিষ্ঠা – ২০০৭)
• অবদান- নিজ নিজ দেশে (বেলারুশ, রাশিয়া, ইউক্রেন) মানবাধিকার, গণতন্ত্র ও শান্তিপূর্ণ সহাবস্থানে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখার জন্য।

অর্থনীতিতে (৩ জন)
১. বেন এস. বার্নানকে (যুক্তরাষ্ট্র)
২. ডগলাস ডব্লিউ. ডায়মন্ড (যুক্তরাষ্ট্র)
৩. ফিলিপ এইচ. ডিবভিগ (যুক্তরাষ্ট্র)
• অবদান- ব্যাংক ও আর্থিক খাতের সংকট নিয়ে গবেষণা করার জন্য। 

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসােইট (নোবেল)।
৩,৬৯০.
'BNT116' কোন রোগের ভ্যাকসিন?
  1. জলাতঙ্ক
  2. ফুসফুস ক্যান্সার
  3. মাম্প্‌স
  4. এমপক্স
ব্যাখ্যা
বিশ্বে প্রথম ফুসফুস ক্যান্সারের টিকার নাম:
- রোগীদের মধ্যে বিশ্বের প্রথম ফুসফুস ক্যানসারে এমআরএনএ টিকার পরীক্ষা শুরু করেছেন চিকিৎসকরা।
- বিএনটি১১৬ নামের এই টিকা বানিয়েছে বায়োএনটেক।
- নন-স্মল সেল লাং ক্যানসারের (এনএসসিএলসি) চিকিৎসার জন্য এই টিকা বানানো হয়েছে। ফুসফুসের এই ধরনের ক্যানসারেই সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়।
- বিএনটি ১১৬-এর ক্লিনিক্যাল ট্রায়ালের প্রথম ধাপের ক্লিনিকাল ট্রায়াল ৭টি দেশের ৩৪টি গবেষণা কেন্দ্রে চালানো হবে।

সূত্র- বিবিসি রিপোর্ট।  
৩,৬৯১.
প্রথম বাংলাদেশি নারী হিসেবে হিমালয়ের লবুচে পর্বতশৃঙ্খ জয় করেন -
  1. ক) নিশাত মজুমদার
  2. খ) জয়নাব বিনতে হোসেন
  3. গ) ওয়াসফিয়া নাজরীন
  4. ঘ) শাফিনা শেহনাজ
ব্যাখ্যা
প্রথম বাংলাদেশি নারী হিসেবে খুম্বু হিমালয়ের এভারেস্ট বেসক্যাম্পের কাছাকাছি ৬ হাজার ১১৯ মিটার বা ২০,০৭০ ফুট উচ্চতার ‘লেবুচে’ পর্বতশৃঙ্খ জয় করে লাল-সবুজ পতাকা উড়িয়েছেন বাংলাদেশের পর্বতারোহী জয়নাব বিনতে হোসেন শান্তু।
১ নভেম্বর সোমবার, সকাল ৯টা বেজে ৫০ মিনিটে এই কৃতিত্ব অর্জন করেন জয়নাব।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স-মাস্টার্স সম্পন্ন করে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন জয়নাব।
উৎস : যমুনা টিভি রিপোর্ট।
৩,৬৯২.
ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয়?
  1. ১৯২৯
  2. ১৯৩০
  3. ১৯৩১
  4. ১৯৩২
ব্যাখ্যা
ফিফার উদ্যোগে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে।

FIFA:
- FIFA (The Fédération Internationale de Football Association) আন্তর্জাতিক ফুটবল সংস্থা।
- এটি আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ২১ মে, ১৯০৪।
- প্রতিষ্ঠার স্থান: প্যারিস, ফ্রান্স।
- সদরদপ্তর: জুরিখ, সুইজারল্যান্ড।
- বর্তমান প্রেসিডেন্ট: জিয়ান্নি ইনফান্তিনো।
- ফিফার বর্তমান সদস্য ২১১টি।

⇒ বাংলাদেশ ১৯৭৬ সালে ফিফা'র সদস্যপদ লাভ করে।

উল্লেখ্য,
- প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে, উরুগুয়ে।
- সর্বশেষ ২০২২ সালে ফিফা বিশ্বকাপের ২২তম আসর অনুষ্ঠিত হয়।
- ২২তম আসরের চ্যাম্পিয়ন দেশ আর্জেন্টিনা।

⇒ ২০২৬ সালে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর অনুষ্ঠিত হবে।
- মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এই তিনটি দেশ একসাথে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর আয়োজন করবে।

উৎস: FIFA ওয়েবসাইট।
৩,৬৯৩.
দ্বিতীয় বারের মত ইসরায়েল ইরানে সামরিক অভিযানের জন্য কী নাম ঘোষণা করেছে?
  1. অপারেশন রাইজিং লায়ন
  2. অপারেশন লায়ন’স রোয়ার
  3. অপারেশন আয়রন শিল্ড
  4. অপারেশন ডেজার্ট স্টর্ম
ব্যাখ্যা

- ইসরায়েল সম্প্রতি ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে, যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন লায়ন’স রোয়ার’।
- প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই এই নাম চূড়ান্ত করেছেন। 
- সরকারের মতে, নাম পরিবর্তনের মাধ্যমে রাজনৈতিক ও কৌশলগত বার্তা দেওয়া হয়েছে।
- বিশ্লেষকদের ধারণা, ‘লায়ন’স রোয়ার’ বা সিংহের গর্জন নামটি শক্তি, প্রতিরোধ ক্ষমতা এবং আক্রমণাত্মক অবস্থান নির্দেশ করে। 
- হামলার সম্ভাব্য কারণ হিসেবে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচীর কথা উল্লেখ করেছে।

উল্লেখ্য,
২০২৫ সালের জুনে ইরানের বিরুদ্ধে চালানো আগের অভিযানের নাম ছিল ‘রাইজিং লায়ন’।

উৎস: প্রথম আলো।

৩,৬৯৪.
'বিশ্ব পারমাণবিক সপ্তাহ' কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
  2. প্যারিস, ফ্রান্স
  3. মস্কো, রাশিয়া
  4. টোকিও, জাপান
ব্যাখ্যা

• বিশ্ব পারমাণবিক সপ্তাহ:
- রাশিয়ার পরমাণু শক্তি ব্যবহারের ৮০ বছর পূর্তিতে রাশিয়ার  মস্কোতে গত ২৫ সেপ্টেম্বর শুরু হয়েছে 'ওয়ার্ল্ড অ্যাটমিক উইক' বা বিশ্ব পারমাণবিক সপ্তাহ।
- বৈশ্বিক জ্বালানিসংকট ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ভবিষ্যতে শক্তির নিরাপদ ব্যবহারের উপায় নিয়ে আলোচনা করতে বিশ্বের বিভিন্ন দেশের পরমাণু গবেষকরা একত্র হয়েছেন। 
- ২০ হাজারের বেশি অংশগ্রহণকারী দিনের বিভিন্ন অধিবেশনে যোগ দিয়েছেন। 
- ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন। 

তথ্যসূত্র: প্রথম আলো।

৩,৬৯৫.
সম্প্রতি, গ্রিনল্যান্ড দখলে নেওয়ার বিরোধিতা করায় যুক্তরাষ্ট্র কয়টি দেশের উপর শুল্ক আরোপ করে? (ফেব্রুয়ারি, ২০২৬)
  1. ৭টি
  2. ৮টি
  3. ৯টি
  4. ১০টি
ব্যাখ্যা

- গ্রিনল্যান্ড দখলে নেওয়ার বিরোধিতা করায় যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের ৮টি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷
- ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে নতুন এ শুল্ক কার্যকর হবে।
- সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন ট্রাম্প।
- তিনি বলেন, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব ধরনের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে।
- আর আগামী ১ জুন থেকে এই হার বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে।

তথ্যসূত্র - বিবিসি নিউজ।

৩,৬৯৬.
গত ২ ডিসেম্বর জাতিসংঘে গৃহিত ‘শান্তির সংস্কৃতি’ রেজ্যুলেশন এর প্রস্তাবকারী-
  1. ক) আলজেরিয়া
  2. খ) নিউজ্যিল্যান্ড
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) ভিয়েতনাম
ব্যাখ্যা
গত ২ ডিসেম্বর ২০২০ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশ উত্থাপিত ‘শান্তির সংস্কৃতি’ রেজ্যুলেশন সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।
১৯৯৯ সালের ১৩ সেপ্টেম্বর বাংলাদেশ প্রথম এই প্রস্তাবটি উত্থাপন করে। তারপর থেকে প্রতিবছরই বাংলাদেশ এটি উত্থাপন ও ‘শান্তির সংস্কৃতি’ বিষয়ে উচ্চ পর্যায়ের একটি ফোরামের আয়োজন করে আসছে।
(সূত্র: দৈনিক ইত্তেফাক রিপোর্ট)
৩,৬৯৭.
২০২৭ সালে ন্যাটো শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. আলবেনিয়া
  2. তুরস্ক
  3. যুক্তরাষ্ট্র
  4. নেদারল্যান্ডস
ব্যাখ্যা

⇒ ন্যাটো মহাসচিব মার্ক রুট  (১৯ আগস্ট ২০২৫) ঘোষণা অনুযায়ী-
- ২০২৭ সালে ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে- তিরান, আলবেনিয়া।
- ২০২৬ সালের ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে-  =তুরস্কের আঙ্কারার ।

• ন্যাটো শীর্ষ সম্মেলন- ২০২৫:
- স্থান: হেগ, নেদারল্যান্ডস। 
- সময়: দুই দিনব্যাপী (২৪ ও ২৫ জুন) শীর্ষ সম্মেলন।
- মূল আলোচ্য বিষয়: ন্যাটোর প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং প্রতিরক্ষা ব্যয় সংক্রান্ত।

উল্লেখ্য,
• ন্যাটো (NATO):
- NATO-এর পূর্ণরূপ: North Atlantic Treaty Organization.
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- প্রতিষ্ঠাকাল: ৪ এপ্রিল, ১৯৪৯ সাল।
- প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর: লন্ডন।
- বর্তমান সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২ টি। (সেপ্টেম্বর, ২০২৫)
- সর্বশেষ সদস্যদেশ: সুইডেন।
- ন্যাটোভুক্ত মুসলিম দেশ: তুরস্ক ও আলবেনিয়া।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট। (সেপ্টেম্বর, ২০২৫)

উৎস: NATO ওয়েবসাইট ও টেলিগ্রাফ  লিংক ।

৩,৬৯৮.
WMO-এর প্রথম নারী মহাসচিব কে?
  1. উরসুলা ভন ডার লিয়েন
  2. ওকোনজো আইওয়েলা
  3. সেলেস্তে সাওলো
  4. রাফায়েল মারিয়ানো গ্রসি
ব্যাখ্যা
WMO:
- WMO-এর পূর্ণরূপ: World Meteorological Organization বা বিশ্ব আবহাওয়া সংস্থা।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- প্রতিষ্ঠা লাভ করে: ২৩ মার্চ, ১৯৫০।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৭ মার্চ, ১৯৫১।
- এর বর্তমান সদস্য: ১৯৩টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাসচিব: সেলেস্তে সাওলো (আর্জেন্টিনা)।
- বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ুর নিয়ন্ত্রণকারী উপাদান নিয়ে কাজ করে।

⇒ বিশ্ব আবহাওয়া সংস্থার প্রথম নারী মহাসচিব সেলেস্তে সাওলো।
- সাওলো ২০১৪ সাল থেকে আর্জেন্টিনার জাতীয় আবহাওয়া পরিষেবার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
- তিনি ১ জুন, ২০২৩ থেকে বিশ্ব আবহাওয়া সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

⇒ ১৮৭৩ সালে International Meteorological Organization (IMO) গঠিত হয়।
- এই সংস্থার উত্তরসূরী হিসাবে WMO গঠিত হয়।

⇒ WMO-এর কাজ:
- আবহাওয়ার পূর্বাভাস প্রদানের জন্য পর্যবেক্ষণ।
- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা সম্পর্কিত কার্যক্রম।
- নিরাপদ পানি সরবরাহ সংক্রান্ত কার্যক্রম।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭৩ সালের ২৪ আগস্ট WMO এর সদস্যপদ লাভ করে।

অন্যদিকে,
- উরসুলা ভন ডার লিয়েন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট।

উৎস: WMO ওয়েবসাইট।
৩,৬৯৯.
এপেক ২০২৩ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. টোকিও, জাপান
  2. সানফ্রান্সিকো, যুক্তরাষ্ট্র
  3. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  4. জেনেভা, সুইজারল্যান্ড
ব্যাখ্যা
APEC:
- APEC এর পূর্ণরূপ: Asia-Pacific Economic Cooperation.
- এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক জোট।
-  প্রতিষ্ঠিত হয়: ৬ নভেম্বর, ১৯৮৯ সালে অস্ট্রেলিয়ার ক্যানবেরায়।
- সদর দপ্তর: সিঙ্গাপুর।
- সদস্য সংখ্যা: ২১টি।

উল্লেখ্য,
- ২০২৩ সালে ৩০তম APEC শীর্ষ সম্মেলন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে ১১ নভেম্বর, ২০২৩ - ১৭ নভেম্বর, ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়।

উৎস: APEC ওয়েবসাইট।
৩,৭০০.
অর্থনৈতিক স্বাধীনতা সূচক ২০২৪ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম?
  1. ১১৬ তম
  2. ১১৭ তম
  3. ১১৮ তম
  4. ১১৯ তম
ব্যাখ্যা
অর্থনৈতিক স্বাধীনতা সূচক ২০২৪:

- যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশন অর্থনৈতিক স্বাধীনতা সূচক-২০২৩ প্রকাশ করেছে।
- শীর্ষদেশ - সিঙ্গাপুর। (৮৩.৫)
- সর্বনিম্ন দেশ - উত্তর কোরিয়া। (২.৯)
- ২০২৪ সালের সূচকে ৫৪.৪ পয়েন্ট স্কোর পেয়ে ১৭৬টি দেশের মধ্যে ১১৬তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

তথ্যসূত্র - The Heritage Foundation ওয়েবসাইট।