ব্যাখ্যা
• নতুন ভিত্তি বছর (২০১৫-২০১৬) অনুযায়ী GDP'র সাময়িক হিসাবে ২০২০-২০২১ অর্থবছরের,
- মাথাপিছু GDP ২,৪২৬ মার্কিন ডলার;
- মাথাপিছু আয় ২,৫৫৪ মার্কিন ডলার;
- GDP'র প্রবৃদ্ধির হার ৫.৪৩%।
সূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৩৫ / ৫১ · ৩,৪০১–৩,৫০০ / ৫,১০১
• নতুন ভিত্তি বছর (২০১৫-২০১৬) অনুযায়ী GDP'র সাময়িক হিসাবে ২০২০-২০২১ অর্থবছরের,
- মাথাপিছু GDP ২,৪২৬ মার্কিন ডলার;
- মাথাপিছু আয় ২,৫৫৪ মার্কিন ডলার;
- GDP'র প্রবৃদ্ধির হার ৫.৪৩%।
সূত্রঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
ফিফা বিশ্বকাপ, ২০২৬:
আসর- ২৩তম;
আয়োজক দেশ- কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র;
অংশগ্রহণকারী দল- ৪৮টি দেশ [প্রথম বারের মতো];
উদ্বোধনী ম্যাচ- ১১ জুন, ২০২৬।
ফাইনাল হবে- ১৯ জুলাই, ২০২৬ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের নিউ জার্সি স্টেডিয়ামে।
বিশেষ তথ্য:
FIFA এর পূর্ণরূপ: Federation of International Football Association.
প্রতিষ্ঠা: ২১ মে, ১৯০৪ সাল।
বাংলাদেশ সদস্য হয়: ১৯৭৬সাল।
প্রথম বিশ্বকাপ আয়োজন: ১৯৩০ সাল [আয়োজক: উরুগুয়ে]।
তথ্যসূত্র: ফিফা ওয়েবসাইট।
ট্রাম্প-পুতিন বৈঠক:
-যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কারেজ শহরের এলমেনডর্ফ-রিচার্ডসন যুগ্ম বিমানঘাঁটিতে ইউক্রেন যুদ্ধ অবসান নিয়ে বৈঠকে বসবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- প্রায় চার বছর পর দুই দেশের ক্ষমতাসীন প্রেসিডেন্টের মধ্যে বৈঠক হয়েছে।
- 'ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার' এই বৈঠকে যোগ দেওয়ার দাওয়াত পাননি খোদ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
- প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন যেখানে বসেছেন, সেখানে তাদের পেছনে একটি নীল রঙের ব্যানারে লেখা ‘পারসুইং পিস’।
তথ্যসূত্র: ডেইলি স্টার বাংলা ও কালের কণ্ঠ। Link
ব্যালন ডি'অর:
- ফুটবলারদের জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার হলো ব্যালন ডি'অর।
- ফুটবল বিষয়ক সাময়িকী 'ফ্রান্স ফুটবল' এই সম্মাননা দিয়ে থাকে।
- ১৯৫৬ সালে এর যাত্রা শুরু হয়েছিল।
- ফিফা ব্যালন ডি'অর পুরস্কারটি ২০১০ সাল থেকে প্রবর্তিত হয়েছে।
- ২০২৫ সালে ৬৯তম ব্যালন ডি'অর অনুষ্ঠিত হয়।
⇒ Ballon d'Or 2025:
- বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স)।
- বর্ষসেরা নারী খেলোয়াড়: আইতানা বোনমাতি (বার্সেলোনা, স্পেন)।
- বর্ষসেরা পুরুষ কোচ: লুইস এনরিকে (পিএসজি)।
- বর্ষসেরা নারী কোচ: সারিনা ভিগমান (ইংল্যান্ড)।
- বর্ষসেরা পুরুষ গোলকিপার (ইয়াসিন ট্রফি): জিয়ানলুইজি দোন্নারুম্মা (ম্যানচেস্টার সিটি, ইতালি)।
- বর্ষসেরা নারী গোলকিপার (ইয়াসিন ট্রফি): হান্না হাম্পটন (চেলসি, ইংল্যান্ড)।
- কোপা ট্রফি (পুরুষ): লামিনে ইয়ামাল (বার্সেলোনা)
- কোপা ট্রফি (নারী): ভিকি লোপেজ (বার্সেলোনা, স্পেন)
- সক্রেটিস অ্যাওয়ার্ড: জানা ফাউন্ডেশন।
- বর্ষসেরা পুরুষ ক্লাব: পিএসজি।
- বর্ষসেরা নারী ক্লাব: আর্সেনাল।
উৎস: i) Goal.com.
ii) FIFA.
নজরুল পুরস্কার-২০২৫:
- ২০২৫সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী ছিল।
- এ বছর পুরস্কার পেয়েছেন নজরুল গবেষক অধ্যাপক আনোয়ারুল হক এবং নজরুল সংগীতশিল্পী শবনম মুশতারী।
- বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে এ পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য,
- বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
- মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।
- ২০২২ সালে বাংলা একাডেমি নজরুল পুরস্কার চালু করে।
- পুরস্কার হিসেবে দেওয়া হয় ২ লাখ টাকার চেক, সম্মাননাপত্র, সম্মাননা-স্মারক এবং পুষ্পস্তবক।
উৎস: বাংলা একাডেমী ওয়েবসাইট।
• বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন- ২০২৫:
- প্রতিবেদনের শিরোনাম: The pursuit of reproductive agency in a changing world.
- প্রকাশকাল: জুন ২০২৫।
- প্রকাশক: জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA).
⇒ প্রতিবেদন অনুযায়ী-
- বিশ্বে জনসংখ্যা ৮২৩.২০ কোটি।
- নারী প্রতি প্রজনন: ২.২ জন।
- গড় আয়ু: পুরুষ- ৭১ বছর, নারী- ৭৬ বছর।
⇒ প্রতিবেদনে শীর্ষ ১০ জনবহুল দেশের তালিকায় 'ভারত' রয়েছে প্রথমে, যার জনসংখ্যা ১৪৬.৩৯ কোটি।
- এই তালিকার অষ্টম অবস্থানে রয়েছে বাংলাদেশ।
- প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের জনসংখ্যা ১৭.৫৭ কোটি, প্রজনন হার ২.১ এবং গড় আয়ু পুরুষ ৭৪ বছর, নারী ৭৭ বছর।
তথ্যসূত্র: বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন- ২০২৫।
• ২৩তম কমনওয়েলথ গেমস ২০২৬
- তারিখ: ২৩ জুলাই থেকে ২ আগস্ট ২০২৬।
- অবস্থান: গ্লাসগো, স্কটল্যান্ড
• কমনওয়েলথ গেমস:
- কমনওয়েলথ গেমস একটি আন্তর্জাতিক প্রতিযোগিতাবিশেষ।
- এটি কমনওয়েলথভুক্ত দেশসমূহের অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের প্রতিযোগিতাবিশেষ।
- প্রতি চার বছর পরপর এ গেমস অনুষ্ঠিত হয়।
- কমনওয়েলথ গেমস ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত কমনওয়েলথ গেমস ফেডারেশন দ্বারা পরিচালিত হয়।
- সর্বপ্রথম ১৯৩০ সালে এই গেমস প্রবর্তিত হয়।
- শুরুর দিকে এটি ব্রিটিশ এম্পায়ার গেমস নামে পরিচিত ছিল।
- ১৯৫৪ সালে ব্রিটিশ এম্পায়ার ও কমনওয়েলথ গেমস নামধারণ করে।
- পুনরায় ১৯৭০ সালে ব্রিটিশ কমনওয়েলথ গেমস নাম পরিবর্তন করে অবশেষে ১৯৭৮ সালে এর স্থায়ী নাম হিসেবে কমনওয়েলথ গেমস ধারণ করে।
- কমনওয়েলথ গেমস ফেডারেশন (সিজিএফ) কমনওয়েলথ ক্রীড়া পরিচালনা করে থাকে।
উৎস: Britannica এবং CPA অফিসিয়াল ওয়েবসাইট।
১৯৮৩ সালে দক্ষিণ এশীয় ক্রীড়া সংস্থা গঠন করা হয়।
সংস্থার নির্বাহী পরিচালনা পরিষদ কর্তৃক সর্বপ্রথম এ প্রতিযোগিতাটি ১৯৮৪ সালে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়।
২০০৪ সাল পর্যন্ত এ প্রতিযোগিতার পূর্বেকার নাম ছিল দক্ষিণ এশীয় ফেডারেশন গেমস বা সাফ গেমস।
এ সংস্থার বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে আটটি।
সর্বশেষ সদস্য দেশ আফগানিস্তান।
উৎসঃ বিভিন্ন পত্র-পত্রিকার খবর।
স্টারলিংক ইন্টারনেট:
- দক্ষিণ এশিয়ায় ভুটানে প্রথম স্টারলিংকের কার্যক্রম শুরু হয়েছে।
- স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেয়।
- স্টারলিংকের প্রতিষ্ঠাতা বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক।
- এটি ইলন মাস্কের স্পেস এক্সের অধীন।
- স্টারলিংক প্রকল্পের কাজ শুরু হয় ২০১৫ সালে এবং
- ২০১৯ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
- বর্তমানে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, মঙ্গোলিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে এই সেবা চালু রয়েছে।
সূত্র- পত্রিকা প্রতিবেদন।
ইউনেস্কো থেকে বের হওয়ার ঘোষণা:
- জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো থেকে ফের সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
- ২০২৬ সালের ৩১ ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
- ফিলিস্তিনকে সদস্যপদ প্রদান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির সঙ্গে সংঘাতকে এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
২০২৫ সালের নোবেল বিজয়ী:
⇒ পদার্থবিজ্ঞান:
- ২০২৫ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন তিন বিজ্ঞানী। তারা হলেন-জন ক্লার্ক, মিশেল এইচ. ডেভোরেট এবং জন এম. মার্টিনিস।
- অবদান: বৈদ্যুতিক বর্তনীর মধ্যে স্থূল কোয়ান্টাম যান্ত্রিক টানেলিং এবং শক্তির কোয়ান্টাইজেশন আবিষ্কারের জন্য তাদেরকে এই সম্মাননা দেওয়া হচ্ছে। কোয়ান্টাম মেকানিক্সের অদ্ভুত এবং সাধারণত ক্ষুদ্রাতীত কণার আচরণগুলো কীভাবে আমাদের পরিচিত বড় আকারের মানব-সৃষ্ট বস্তু বা অভিজ্ঞতার ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে সেটি এ বছরের পদার্থে নোবেল পুরস্কারের বিষয় ছিল।
উল্লেখ্য, উক্ত প্রশ্নটি জব সল্যুশনের পূর্বের প্রশ্ন, তবে ২০২৫ সালে কোয়ান্টাম মেকানিক্স সম্পর্কিত বিষয়ের উপর নোবেল পুরস্কার জেতায় সর্বোত্তম উত্তর হিসেবে - কোয়ান্টাম তত্ত্ব - নেয়া হয়েছে।
• নোবেল পুরস্কার:
- নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল।
- ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়।
- অর্থনীতিতে নোবেল প্রবর্তন করা হয় ১৯৬৮ সালে।
- শুরুতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো।
- ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু করা হয়।
- সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক এর ৩০০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলফ্রেড নোবেলের স্মরণে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়।
• বর্তমানে মোট ছয়টি শাখায় নোবেল পুরস্কার প্রদান করা হয় যথা-
- চিকিৎসা।
- পদার্থবিদ্যা।
- রসায়ন।
- সাহিত্য।
- শান্তি।
- অর্থনীতি।
উৎস: Nobel Prize ওয়েবসাইট।
- ‘প্রেয়া ভিহিয়ার ও তা মুয়েন থম মন্দির’ নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে দ্বন্দ্ব বিদ্যমান।
• প্রেয়া ভিহিয়ার মন্দির ও তা মুয়েন থম মন্দির:
- এগুলো প্রাচীন হিন্দু মন্দির , যা ১১ম এবং ১২ম শতাব্দীতে খমের সাম্রাজ্যের সময় নির্মিত।
- এটি কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তের ডাঙ্গরেক পর্বতমালায় অবস্থিত।
- উভয়ই ছিল শিব মন্দির। পরে বৌদ্ধ মঠ হিসেবে পরিণত হয়।
- ২০০৮ সালে প্রেয়া ভিহিয়ার মন্দিরকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, যা পরবর্তী দ্বন্দ্বের একটি কারণ হয়ে দাঁড়ায়।
- ১৯৬২ এবং ২০১৩ সালে আন্তর্জাতিক আদালত এই স্থাপত্যটির ওপর কম্বোডিয়ার অধিকার রয়েছে বলে রায় দেয়।
- কিন্তু তা মানতে নারাজ থাইল্যান্ড।
- তাদের অভিযোগ, ১১ শতকে নির্মিত প্রেয়াহ বিহার মন্দির কম্বোডিয়ার ভূখণ্ডে পড়েছে, যা ঠিক হয়নি।
- এই বিরোধও এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি।
অন্যদিকে,
- তা মুয়েন থম মন্দির এটি প্রেয়া ভিহিয়ার মন্দিরের মতোই সীমান্ত দ্বন্দ্বের একটি প্রধান কেন্দ্রবিন্দু।
- ১৯০৪-১৯০৭ সালের ফ্রাঙ্কো-সিয়ামিজ চুক্তিতে সীমান্ত নির্ধারণ করা হয়, যাতে "Annex I Map" অনুসারে মন্দিরটি কম্বোডিয়ান অংশে পড়ে।
- কিন্তু থাইল্যান্ড দাবি করে যে সীমান্ত প্রাকৃতিক ওয়াটারশেড লাইন অনুসরণ করা উচিত, যা মন্দিরকে থাই অংশে নিয়ে যায়।
- থাইল্যান্ডের অধীনে থাকলেও কম্বোডিয়া এর দখল চেয়েছে অনেকবার।
উল্লেখ্য,
- বিরোধকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা ২৪ জুলাই, ২০২৫ তারিখে সামরিক সংঘর্ষে রূপ নেয়।
- ট্রাম্পের হস্তক্ষেপের পাশাপাশি চীনা কূটনীতিক ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় ২৯ জুলাই থাইল্যান্ড ও কম্বোডিয়া প্রাথমিকভাবে অস্ত্রবিরতিতে সম্মত হয়।
- থাইল্যান্ড ও কম্বোডিয়া ২৬ অক্টোবর, ২০২৫ (রোববার) শান্তিচুক্তির একটি যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করে।
- পরবর্তীতে ১০ নভেম্বর, ২০২৫ সালে সীমান্তের কাছে স্থলমাইন বিস্ফোরণে নিজেদের দুই সেনা আহত হওয়ার ঘটনায় কম্বোডিয়ার সঙ্গে শান্তিচুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে থাইল্যান্ড।
তথ্যসূত্র:
i) Britannica
ii) The Guardian (Link)
iii) UNESCO World Heritage Centre (Link)
iv) Samakal (Link)
হিউম্যানয়েড রোবট গেমস:
- সম্প্রতি চীনের বেইজিং-এ প্রথমবারের মতো বিশ্বমানবাকৃতি রোবট গেমস অনুষ্ঠিত হয়েছে।
- তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা (১৫–১৭ আগস্ট, ২০২৫) তে ১৬টি দেশের ২৮০টি দল অংশগ্রহণ করেছে।
- এর মধ্যে ১৯২টি দল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করেছে এবং ৮৮টি দল চীনের ইউনিট্রি এবং ফোরিয়ার ইন্টেলিজেন্সের মতো বেসরকারি প্রতিষ্ঠান থেকে এসেছে।
- রোবটগুলো ট্র্যাক অ্যান্ড ফিল্ড এবং টেবিল টেনিসের মতো খেলাধুলায় প্রতিযোগিতা করেছে।
- এছাড়া ওষুধ বাছাই, জিনিসপত্র বহন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো রোবট-নির্দিষ্ট চ্যালেঞ্জগুলোও মোকাবিলা করেছে।
উল্লেখ্য,
- চীন রোবটিক্স এবং হিউম্যানয়েড রোবটে ব্যাপকভাবে বিনিয়োগ করছে।
- এর দুটি প্রধান কারণ হলো: ক্রমবর্ধমান বয়স্ক জনসংখ্যা এবং যুক্তরাষ্ট্রের সাথে উন্নত প্রযুক্তির প্রতিযোগিতা।
- এছাড়া, চীন সাম্প্রতিক মাসগুলোতে তাদের অগ্রগতি প্রদর্শনের জন্য বেশ কয়েকটি বড় রোবটিক্স ইভেন্টের আয়োজন করেছে।
- এর মধ্যে রয়েছে বিশ্বের প্রথম হিউম্যানয়েড রোবট ম্যারাথন, একটি রোবট সম্মেলন।
তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]
⇒ গাজা যুদ্ধের ওপর লেখার জন্য ২০২৫ সালের পুলিৎজার জয়ী ফিলিস্তিনি ব্যক্তি মোসাব আবু তোহা।
পুলিৎজার পুরস্কার ২০২৫:
- ২০২৫ সালের পুলিৎজার পুরস্কার লাভ ফিলিস্তিনি লেখক, কবি ও সাহিত্যিক মোসাব আবু তোহা।
- আবু তোহা তাঁর বিভিন্ন প্রবন্ধে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চালানো শারীরিক ও মানসিক ধ্বংসযজ্ঞের চিত্র তুলে ধরেছেন।
- তাঁর প্রবন্ধগুলো গভীর অনুসন্ধানী প্রতিবেদন হলেও ব্যক্তিগত স্মৃতিকথার মিশেলে সেগুলো উপস্থাপন করেছেন তিনি, যা ফিলিস্তিনি জনগণের যুদ্ধকালীন অভিজ্ঞতা জীবন্ত করে তুলেছে।
- আবু তোহা ছাড়াও যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী মাদক ফেন্টানিলের সহজলভ্যতা নিয়ে নির্ভীক অনুসন্ধানী প্রতিবেদন করায় বার্তা সংস্থা রয়টার্স এ বছর (২০২৫ সাল) পুলিৎজার পুরস্কার পেয়েছে।
- ব্রেকিং নিউজের জন্য পুলিৎজার পুরস্কার পেয়েছে ওয়াশিংটন পোস্ট।
- নিউইয়র্ক টাইমস এবার চারটি শাখায় পুলিৎজার জিতেছে।
তথ্যসূত্র - The Pulitzer Prizes ওয়েবসাইট ও প্রথম আলো।
• পাকিস্তানের হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট উৎক্ষেপণ:
- ১৯ অক্টোবর, ২০২৫ সালে চীনের উৎক্ষেপণ কেন্দ্র থেকে পাকিস্তান তাদের প্রথম হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট (এইচএস-১) উৎক্ষেপণ করেছে।
- দেশটির মহাকাশ সংস্থা একে 'একটি যুগান্তকারী সাফল্য' বলে বর্ণনা করেছে।
- জার্নাল অব কম্পিউটেশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড নিউরোসায়েন্সে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, 'হাইপারস্পেকট্রাল ইমেজিং হল এক ধরণের উন্নত ক্যামেরা বা প্রযুক্তি, যা পৃথিবী ও মহাকাশ বিজ্ঞানের জন্য উপগ্রহে ব্যবহৃত হয়।
- এটি আলোর ক্ষুদ্র পার্থক্য শনাক্ত করতে পারে, যা মানুষের চোখ, এমনকি সাধারণ উপগ্রহও দেখতে পায় না।
উৎস: সমকাল পত্রিকা রিপোর্ট।
নোবেল পুরস্কার:
- সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থ থেকে নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- আলফ্রেড নোবেল সুইডিশ শিল্পপতি এবং ডিনামাইটের উদ্ভাবক ছিলেন।
- আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
- অক্টোবরের প্রথম সোমবার থেকে ছয় দিনব্যাপী সারা বিশ্বের পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা শুরু হয়।
- শুরুতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো।
- ১৯৬৮ সালের অর্থনীতি বিষয়ে নোবেল পুরস্কার প্রবর্তন করা হয়।
- ১৯৬৯ সাল থেকে সুইডিশ কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতি বিষয়ে নোবেল পুরস্কার চালু করে।
- বর্তমানে মোট ৬টি শাখায় নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- চিকিৎসা।
- পদার্থবিদ্যা।
- রসায়ন।
- সাহিত্য।
- শান্তি।
- অর্থনীতি।
উৎস: Nobel Peace Prize Committee.
যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম বৃহৎ অপরিশোধিত তেল সরবরাহকারী।
- দেশটি প্রতিদিনি ২১ দশমিক ৯১ মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করে।
- যা গোটা বিশ্বের মোট উত্তোলনের ২২ শতাংশ।
- যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেলের মজুত ঠিক কত তা নিয়ে অনেক ভিন্নতা আছে।
- এক হিসাবে দেশটির মোট তেলের মজুত ৬৮ দশমিক ৮ বিলিয়ন ব্যারেল। আরেক হিসাবে তাদের মজুত ৭৪ বিলিয়ন ব্যারেল।
সৌদি আরব
- বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী এবং ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে দ্বিতীয় সৌদি।
- দেশটি প্রতিদিন ১১ দশমিক ১৩ মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করে। যা গোটা বিশ্বের মোট উত্তোলনের ১১ শতাংশ।
উল্লেখ্য,
- অপরিশোধিত জ্বালানি তেল মজুতে শীর্ষ দেশ- ভেনেজুয়েলা।
উৎস: প্রথম আলো এবং যুগান্তর।
শাদান স্বর্ণখনি:
- শাদান স্বর্ণখনি ইরানের পূর্বাঞ্চলীয় দক্ষিণ খোরাসান প্রদেশে অবস্থিত।
- সম্প্রতি, শাদান স্বর্ণখনিতে নতুন মজুদের সন্ধান মিলেছে।
- নতুন মজুদে প্রায় ৭ দশমিক ৯৫ মিলিয়ন টন অক্সাইড স্বর্ণ আকরিক এবং ৫৩ দশমিক ১ মিলিয়ন টন সালফাইড স্বর্ণ আকরিক রয়েছে।
- নতুন মজুতকে ফার্স নিউজ এজেন্সি দেশের গুরুত্বপূর্ণ খনিগুলোর একটি হিসেবে উল্লেখ করেছে।
উল্লেখ্য,
- ইরানে মোট ১৫টি স্বর্ণখনি রয়েছে।
- এর মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চলের জারশোরান খনিটি সবচেয়ে বড়।
তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]
ইউএস ওপেন (US OPEN) ২০২৫:
• পুরুষ একক:
- চ্যাম্পিয়ন: কার্লোস আলকারাজ ।
- রানার আপ: ইয়ানিক সিনার (ইতালি)।
• নারী একক:
- চ্যাম্পিয়ন: আরিনা সাবালেঙ্কা (বেলারুশ)।
- রানার আপ: আমান্ডা আনিসিমোভা।
উল্লেখ্য গ্র্যান্ড স্ল্যামের মধ্যে রয়েছে:
• অস্ট্রেলিয়ান ওপেন (জানুয়ারির মাঝামাঝি),
• ফ্রেঞ্চ ওপেন (মে মাসের শেষ থেকে জুনের শুরুতে),
• উইম্বলডন (জুনের শেষ থেকে জুলাইয়ের শুরুতে),
• ইউএস ওপেন (আগস্ট-সেপ্টেম্বর)।
উৎস: International Tennis Federation ওয়েবসাইট।
- ‘অপারেশন গজব-লিল হক’ পাকিস্তান এর সামরিক অভিযান।
- আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্কট্যাংক সংস্থা ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওসিন্ট)- এর ইউরোপ শাখা এক বার্তায় চাঞ্চল্যকর দাবি করেছে।
- বলা হয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী পরিচালিত ‘অপারশন গজব-লিল হক’ অভিযানে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন।
- ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ সালে এই অপারেশন পরিচালিত হয় আফগানিস্তানের বিরুদ্ধে।
- উল্টো আফগানিস্তান দাবি করেছে যে, তাদের হামলায় পাকিস্তানের অন্তত ৫৫ জন সেনা নিহত হয়েছে।
উৎস: পত্রিকার নিউজ।[লিঙ্ক]
• Saudi Arabian Oil Company/Saudi Aramco:
- সৌদি আরামকো বিশ্বের বৃহত্তম তেল উৎপাদক কোম্পানি।
- প্রধান কার্যালয়: ধাহরান, সৌদি আরব।
- বাজার মূলধন: প্রায় ১.৭ ট্রিলিয়ন ডলার।
- ২০২৪ সাল পর্যন্ত যেকোনো শিল্পের মধ্যে সর্বাধিক মুনাফাকারী কোম্পানি হিসেবে পরিচিত।
- ১৯৩৩ সালে সৌদি আরব তেল খননের অনুমতি দেয়ার পর এটি শুরু হয়, তখন Chevron কোম্পানি এতে কাজ করছিল।
- ১৯৮০ সালে সৌদি সরকার পুরো কোম্পানিটির মালিকানা নেয়।
২০১৯ সালে কোম্পানিটির আইপিও একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে বিবেচিত হয়, যেখানে ২৯.৪ বিলিয়ন ডলার সংগ্রহ করা হয়, যা ইতিহাসের সর্ববৃহৎ প্রাথমিক গণপ্রস্তাব (IPO)।
তথ্যসূত্র:
i) ব্রিটানিকা। (Link1)
ii) সৌদি আরামকো কোম্পানি। (Link2)
iii) এনার্জি, তেল ও গ্যাস ম্যাগাজিন। (Link3)