বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ

মোট প্রশ্ন৫,১০১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ

PrepBank · পাতা ৩৪ / ৫১ · ৩,৩০১৩,৪০০ / ৫,১০১

৩,৩০১.
২০২৪ সালে কোপা আমেরিকার কততম আসর অনুষ্ঠিত হয়?
  1. ২৩তম
  2. ৪৬তম
  3. ৪৮তম
  4. ৫২তম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

কোপা আমেরিকা ২০২৪:

- আয়োজক দেশ: যুক্তরাষ্ট্র।
- এটি কোপা আমেরিকার ৪৮তম আসর।
- মোট দল: ১৬টি।
- অনুষ্ঠিত সময়: ২১ জুন - ১৫ জুলাই, ২০২৪।
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (১৬তম শিরোপা)
- রানার-আপ: কলম্বিয়া।
- তৃতীয় স্থান: উরুগুয়ে।
- মোট ম্যাচ ৩২।
- গোল্ডেন বুট (সর্বোচ্চ গোলদাতা): লাওতারো মার্টিনেজ (আর্জেন্টিনা, ৫টি গোল)।
- টুর্নামেন্ট সেরা খেলোয়াড়: হামেস রোদ্রিগেস (কলম্বিয়া)।
- সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।
- ফেয়ার প্লে পুরস্কার: কলম্বিয়া।

উৎস: Copa América ওয়েবসাইট।
৩,৩০২.
২০২৫ সালের 'বুকার পুরস্কার' লাভ করেন -
  1. বানু মুশতাক
  2. সালমান রুশদি
  3. ডেভিড সালাই
  4. হিলারি ম্যান্টেল
ব্যাখ্যা

বুকার পুরস্কার:
- বুকার পুরস্কার (Booker Prize) একটি সাহিত্য পুরস্কার।
- এটি যুক্তরাজ্য থেকে প্রদান করা হয়।
- পুরস্কারটির পূর্বনাম ছিল: Booker–McConnell Prize ও Man Booker Prize।
- শুরুতে পুরস্কারটি শুধু ব্রিটিশ লেখকদের প্রদান করা হত।
- পরবর্তীতে তা কমনওয়েলথ দেশ সমূহের ইংরেজি ভাষার লেখক এবং ২০১৪ সাল থেকে বিশ্বব্যাপী ইংরেজি ভাষার লেখকদের প্রদান করা হয়ে আসছে।
- ১৯৬৯ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়।
- বুকারজয়ের শর্ত হলো, উপন্যাসটি ইংরেজিতে লেখা হতে হবে এবং যুক্তরাজ্যে বা আয়ারল্যান্ডে প্রকাশিত হতে হবে।

⇒ ২০২৫ সালের 'বুকার পুরস্কার' লাভ করেন হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সালাই।
- ইংরেজি ভাষায় রচিত 'ফ্ল্যাশ (Flesh)' উপন্যাসের জন্য খেতাবটি জয় করেন ডেভিড সালাই। যেখানে নির্যাতিত হাঙ্গেরিয়ান এক অভিবাসীর গল্প তুলে ধরেন তিনি। বিদেশে ভাগ্য গড়েও শেষ পর্যন্ত সবকিছু হারানোর হৃদয়বিদারক কাহিনীর কারণে ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করে বইটি। - 'ফ্লেশ (Flesh)' সালাইয়ের ষষ্ঠ উপন্যাস।

অন্যদিকে,
- ২০২৫ সালের 'আন্তর্জাতিক বুকার পুরস্কার' জিতেছেন ভারতীয় লেখক, আইনজীবী ও অধিকারকর্মী বানু মুশতাক। ছোটগল্পের সংকলন ‘হার্ট ল্যাম্প/ Heart Lamp’–এর জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

উৎস: The Booker Prizes ওয়েবসাইট।

৩,৩০৩.
শ্রীলংকার নবম ও বর্তমান প্রেসিডেন্ট -
  1. ক) দিনেশ গুনাবর্ধনে
  2. খ) অনুর কুমার দেশানায়েক
  3. গ) সাজিথ প্রেমাদাসা
  4. ঘ) রনিল বিক্রমাসিংহে
ব্যাখ্যা
• ২০ জুলাই ২০২২ শ্রীলংকার নবম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন রনিল বিক্রমাসিংহে।
   ২১ জুলাই তিনি শপথ গ্রহন করেন।

• ২২ জুলাই ২০২২ শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন দিনেশ গুনাবর্ধনে।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২
৩,৩০৪.
পোপ লিও চতুর্দশ কোন দেশের নাগরিক?
  1. ইতালি 
  2. ফ্রান্স
  3. জার্মানি
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

⇒ বিশ্বের ১৪০ কোটি ক্যাথলিকের নতুন ধর্মগুরু নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট।
- তিনি পোপ লিও চতুর্দশ  হিসেবে পরিচিত হবেন।
- এই প্রথম একজন আমেরিকান পোপ নির্বাচিত হলেন।
- এর আগে, ভোটদান প্রক্রিয়া শেষে সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া ওড়ে।
- সাদা ধোঁয়ার মানে হলো নতুন পোপ নির্বাচিত হয়েছেন এবং কার্ডিনালরা পোপ ফ্রান্সিসের উত্তরসূরি বেছে নিয়েছেন।
- সিস্টিন চ্যাপেলের ব্যালকনিতে একটি পোপের ট্যাপেস্ট্রি ঝুলানো হয়েছে।
- কার্ডিনালরা ব্যালকনির বাম এবং ডান দিকে জড়ো হয়ে সেন্ট পিটার্স স্কয়ারে জনতার সামনে ছিলেন।
- সিস্টিন চ্যাপেলের ব্যালকনিতে তিনি উপস্থিত হওয়ার আগে তার নাম ঘোষণা করা হয়।

উৎস: বিবিসি।

৩,৩০৫.
দক্ষিণ এশিয়ার কোন দেশে মার্কিন শুল্কহার সবচেয়ে কম? [আগস্ট, ২০২৫]
  1. ভারত
  2. ভুটান
  3. পাকিস্তান
  4. মালদ্বীপ
ব্যাখ্যা
মার্কিন শুল্কহার:
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম মার্কিন শুল্কহার এখন পাকিস্তানের।
- দেশটির শুল্কহার ২৯ শতাংশ থেকে কমিয়ে ১৯ শতাংশ করা হয়েছে।
-  এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে ১ আগস্ট থেকে।
- অপরদিকে, প্রতিবেশী চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারতের ক্ষেত্রে এ হার ২৫ শতাংশ, যা পাকিস্তানের চেয়ে ৬ শতাংশ বেশি।

উল্লেখ্য,
- কম শুল্কহার পাকিস্তানের তৈরি পোশাক রপ্তানি খাতকে বড় ধরনের সুবিধা দেবে।
- বর্তমানে যুক্তরাষ্ট্রে পাকিস্তানের মোট রপ্তানির প্রায় ৬০ শতাংশই আসে এই খাত থেকে।
- এ খাতে পাকিস্তানের প্রধান প্রতিযোগী ভারত, বাংলাদেশ ও ভিয়েতনাম তুলনামূলক বেশি শুল্কের মুখে পড়েছে।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [Link]
৩,৩০৬.
২০২৪ সালে অর্থনীতিতে কে নোবেল পুরস্কার লাভ করেন?
  1. ডেভিড বেকার
  2. জন জে. হপফিল্ড
  3. ড্যারন অ্যাসেমোগলু
  4. ভিক্টর অ্যামব্রোস
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

২০২৪ সালের নোবেল বিজয়ী:

• সাহিত্য: হান কাং।
- অবদান: নিজের সাহিত্যকর্মে ‘ইতিহাসের ট্রমা ও মানবজীবনের ভঙ্গুরতা’কে তীব্র কবিতাময় গদ্যের মাধ্যমে উন্মোচিত করার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

• শান্তি: জাপানি সংস্থা নিহন হিদানকিও।
- অবদান: হিবাকুশা নামেও পরিচিত জাপানি সংস্থা হিদানকিওকে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পারমাণবিক অস্ত্র যে আর কখনো ব্যবহার করা উচিত নয়, তা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

• চিকিৎসাবিজ্ঞান: ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
- অবদান: ‘মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকার জন্য’ তাদের এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

• পদার্থবিজ্ঞান: জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
- অবদান: ‘কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাথে মেশিন লার্নিং সক্ষম করে তোলোর বুনিয়াদি আবিষ্কার ও উদ্ভাবনের জন্য’ তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

• রসায়ন: ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
- অবদান: মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকারকে কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য’ এবং ব্রিটিশ বিজ্ঞানী ডেমিস হ্যাসাবিস ও জন এম. জাম্পারকে ‘প্রোটিন গঠন পূর্বাভাসের জন্য’ যৌথভাবে এ পুরস্কার দেওয়া হয়েছে।

• অর্থনীতি: ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।
- অবদান: গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানগুলো কিভাবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখে তা নিয়ে কার্যকরী গবেষণা করার জন্য।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
৩,৩০৭.
How many people won the Nobel Prize in 2023?
  1. 10
  2. 11
  3. 12
  4. 13
ব্যাখ্যা
২০২৩ সালের নোবেল বিজয়ী:
- সাহিত্য: জন ফসে।
- শান্তি: নার্গিস মোহাম্মদী।
- চিকিৎসাবিজ্ঞান: ক্যাটালিন কারিকো এবং ড্রু উইসম্যান।
- পদার্থবিজ্ঞান: পিয়েরে অ্যাগোস্টনি, ফিরেন্স ক্রাসজ এবং অ্যান লরিয়েল।
- রসায়ন: মুঙ্গি জি বাউইন্ডি, লুইস ই ব্রাস এবং আলেক্সি ই.ইকিমভ।
- অর্থনীতি: ক্লদিয়া গোল্ডিন।

সুতরাং, মোট ১১ জন ব্যক্তি ২০২৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন।

উৎস: Noble Prize ওয়েবসাইট।
৩,৩০৮.
According to the Human Development Report 2023-24, the top country in carbon-dioxide emission per capita is -
  1. United Arab Emirates
  2. China
  3. Qatar
  4. Kuwait
ব্যাখ্যা
মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৩-২৪:
- মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৩-২৪ অনুসারে, মাথাপিছু কার্বন-ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ -
১। কাতার,
২। বাহরাইন, মন্টিনিগ্রো,
৩। ব্রুনাই, 
৪। সংযুক্ত আরব আমিরাত,
৫। কুয়েত, 
৬। ত্রিনিদাদ ও টোবাগো, ওমান,
৭। সৌদি আরব, 
৮। যুক্তরাষ্ট্র
৯। অস্ট্রেলিয়া,
১০। কানাডা।

উৎস: UNEP ওয়েবসাইট।
৩,৩০৯.
Traffic Index by City 2023 অনুযায়ী যানজটে শীর্ষ শহর কোনটি?
  1. ক) ঢাকা
  2. খ) করাচি
  3. গ) মুম্বাই
  4. ঘ) লাগোস
ব্যাখ্যা
World Traffic Index: 
- প্রকাশকাল: ৫ এপ্রিল ২০২৩ইং।
- প্রকাশক: বহুজাতিক গবেষণা প্রতিষ্ঠান নামবিও।
- অন্তর্ভুক্ত শহর: ২৩৯ টি।
- শিরোনাম: Traffic Index by City 2023.
- যানজটে শীর্ষ শহর: লাগোস (নাইজেরিয়া)।
- কম যানযটের শহর: বেস্ট (নেদারল্যান্ডস)।

অন্যান্য তথ্য:
- ঢাকা শহরের অবস্থান: ৫ম। 
- দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান: তৃতীয়।

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার(মে, ২০২৩)।
৩,৩১০.
এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB) এর সর্বশেষ পূর্ণাঙ্গ সদস্য দেশ কোনটি?
  1. ক) শ্রীলঙ্কা
  2. খ) ইকুয়েডর
  3. গ) মালদ্বীপ
  4. ঘ) আলজেরিয়া
ব্যাখ্যা
এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB) এর পূর্ণাঙ্গ সদস্য দেশ হিসেবে কুক আইল্যান্ডকে ১ জুন ২০২০ এবং বেনিনকে ২৭ মে ২০২০ তারিখে গ্রহণ করে। তার আগে আলজেরিয়াকে ২৭ ডিসেম্বর ২০২০ তারিখে পূর্ণাঙ্গ দেশ হিসেবে গ্রহণ করা হয়।
যেহেতু অপশনে কুক আইল্যান্ড এবং বেনিন নেই। তাই, আলজেরিয়া উত্তর হিসেবে ঠিক আছে। সুত্রঃ AIIB Website.
৩,৩১১.
বিশ্বে সবচেয়ে বেশি 'ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট' রয়েছে কোন দেশে? (জানুয়ারি-২০২৬)
  1. ইতালি
  2. চীন
  3. জার্মানী
  4. ফ্রান্স
ব্যাখ্যা

• বিশ্ব ঐতিহ্যবাহী স্থান: 
- হেরিটেজ সাইট বা ঐতিহ্যবাহী স্থান বলতে মূলত বোঝানো হয় বিশেষ ধরনের (মরুভূমি,দালান, পাহাড়,বন, স্মৃতিস্তম্ভ,হ্রদ,প্রাসাদ )। 
- ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় লিপিবদ্ধ করা রয়েছে এসব স্থান।
- ইউনেস্কোর একটি প্রকল্প আছে, যার নাম ‘আন্তর্জাতিক বিশ্ব ঐতিহ্য প্রকল্প’।
- এই প্রকল্পের আওতায় ২১টি রাষ্ট্র নিয়ে গঠিত বিশ্ব ঐতিহ্য কমিটি তালিকা প্রণয়নের কাজ করেন।
- এই প্রকল্পের কাজ হলো বিশ্বের নানা স্থানে ছড়িয়ে থাকা অনন্যসাধারণ সাংস্কৃতিক ও প্রাকৃতিক গুরুত্ববিশিষ্ট স্থানসমূহ চিহ্নিত করা।
- একই সঙ্গে তা একটি বৈশ্বিক তালিকায় নাম লিপিবদ্ধ করা। তালিকাভুক্ত স্থানসমূহকে পরবর্তী সময়ে শ্রেণীভুক্ত করা হয়।
- বিশ্বের বিভিন্ন দেশেই কমবেশি আছে ‘ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’।
- ইতালিতে বিশ্বের সর্বাধিক ‘ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’ আছে।
 
• ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে বেশি World Heritage Sites থাকা দেশসমূহ: 
১) ইতালি - ৬০ টি
২) চীন  -  ৫৯ টি
৩) জার্মানি  -  ৫৪ টি
৪) ফ্রান্স  -  ৫৩ টি
৫) স্পেন  -  ৫০ টি

উৎস: ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ওয়েবসাইট ও পত্রিকা।

৩,৩১২.
ইরাকের বর্তমান প্রেসিডেন্ট -
  1. ক) ইব্রাহিম রাইসী
  2. খ) বারহাম সালিহ
  3. গ) মোহাম্মদ শিয়া আল সুদানি
  4. ঘ) আব্দুল লতিফ রশিদ
ব্যাখ্যা
• কুর্দি রাজনীতিক আব্দুল লতিফ রশিদকে দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করেছে ইরাকের সংসদ
• নির্বাচিত হয়েই তিনি মোহাম্মদ শিয়া আল সুদানিকে প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত করেছেন।
• এর মাধ্যমে দীর্ঘ এক বছর ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান হলো৷ গত বছরের অক্টোবরে হওয়া জাতীয় নির্বাচনের পর সরকার গঠন নিয়ে অচলাবস্থার সৃষ্টি হয়৷ চলতি বছর ইরাকের পার্লামেন্টে আরো তিনবার প্রেসিডেন্ট নির্বাচনের উদ্যোগ নেয়া হলেও সেগুলো ব্যর্থ হয়।
• রশিদ পার্লামেন্টের সবচেয়ে বড় জোট কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্কের মনোনীত প্রধানমন্ত্রী প্রার্থী সুদানিকে সরকার গঠনের আমন্ত্রণ জানান৷ কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক ইরানের মিত্র দলগুলোর একটি জোট।

উল্লেখ্য,
ইরাকের প্রেসিডেন্ট মূলত একটি আনুষ্ঠানিক পদ। ঐতিহ্যগতভাবে একজন কুর্দি এ পদ পেয়ে থাকেন। রাষ্ট্র ক্ষমতায় সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে মধ্য প্রাচ্যের এই দেশটিতে প্রেসিডেন্ট করা হয় একজন কুর্দিকে, প্রধানমন্ত্রী হন একজন শিয়া এবং পার্লামেন্টের স্পিকার হয়ে থাকেন একজন সুন্নি।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২ এবং ডয়েচে ভেলে। 
৩,৩১৩.
বৈশ্বিক গণতন্ত্র সূচক-২০২২ অনুসারে শীর্ষদেশ কোনটি?
  1. ক) নরওয়ে
  2. খ) ডেনমার্ক
  3. গ) আইসল্যান্ড
  4. ঘ) নিউজিল্যান্ড
ব্যাখ্যা
ইকোনমিস্ট ইন্টেলিজেন্ট ইউনিট প্রকাশিত বিশ্ব গণতন্ত্র সূচক-২০২২ রিপোর্ট অনুসারে
- শীর্ষদেশ : নরওয়ে
- দ্বিতীয় : নিউজিল্যান্ড
- সর্বনিম্ন দেশ (১৬৭তম) : আফগানিস্তান।
- বাংলাদেশের অবস্থান : ৭৩তম।

(তথ্যসূত্র: বিশ্ব গণতন্ত্র সূচক-২০২২)
৩,৩১৪.
বৈশ্বিক সুদহার নির্ধারণের নতুন মানদণ্ড কোনটি?
  1. COFR
  2. IOFR
  3. SOFR
  4. AOFR
ব্যাখ্যা
সোফার:
- বৈশ্বিক সুদহার নির্ধারণের নতুন মানদণ্ড SOFR আনুষ্ঠানিকভাবে চালু হয় ২০২৩ সালের ১ জুলাই থেকে।
- বৈশ্বিক সুদহার নির্ধারণের অন্যতম মাপকাঠি লন্ডন ইন্টার ব্যাংক অফারড রেট (লাইবর)।
- বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে ১ জুলাই ২০২৩ থেকে সিকিউরড ওভারনাইট ফিন্যান্সিং রেট (সোফর) নামে নতুন ব্যবস্থা চালু হয়েছে।
- লাইবরের ওপর নির্ভর করে ব্রিটিশ মুদ্রা পাউন্ড স্টার্লিং, সুইস ফ্রাঁ, ইউরোপের একক মুদ্রা ইউরো, জাপানি ইয়েন ও মার্কিন ডলারে নেওয়া ঋণের সুদহার নির্ধারণ হতো।
- নতুন সুদহারের মাপকাঠি সোফরের মাধ্যমে শুধু মার্কিন ডলারে ঋণ নেওয়ার ক্ষেত্রেই সুদহার নির্ধারিত হয়।
- বিশ্বের বিভিন্ন দেশ লাইবরের সঙ্গে বাড়তি মার্জিন যোগ করে সুদ নির্ধারণ করত।
- লাইবর পরিবর্তনশীল হওয়ায় মার্জিনে কোনো পরিবর্তন হতো না। সোফরও অবশ্য একই পদ্ধতিতে চলবে।

সূত্র - দৈনিক কালের কন্ঠ।
৩,৩১৫.
'বিশ্ব তুলা দিবস' পালিত হয় কত তারিখে?
  1. ক) ২ ফেব্রুয়ারি
  2. খ) ৭ অক্টোবর
  3. গ) ১০ ফেব্রুয়ারি
  4. ঘ) ১০ অক্টোবর
ব্যাখ্যা
জাতিসংঘ ঘোষিত নতুন দুই দিবস:
২ ফেব্রুয়ারি - বিশ্ব জলাভূমি দিবস এবং ৭ অক্টোবর - বিশ্ব তুলা দিবস পালনের লক্ষ্যে ৩০ আগস্ট ২০২১ রেজুলেশন গ্রহণ করে জাতিসংঘ সাধারণ পরিষদ।
৩,৩১৬.
এনার্জি ট্রানজিশন ইনডেক্স-২০২৩ অনুসারে বিশ্বের শীর্ষ দেশ -
  1. সুইডেন
  2. ফিনল্যান্ড
  3. ডেনমার্ক
  4. আইসল্যান্ড
ব্যাখ্যা
এনার্জি ট্রানজিশন ইনডেক্স-২০২৩:
- এনার্জি ট্রানজিশন ইনডেক্স হলো ১২০টি দেশকে তাদের শক্তি ব্যবস্থার কার্যকারিতা, সেইসাথে একটি নিরাপদ, টেকসই, সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য শক্তি ভবিষ্যতে রূপান্তরের জন্য তাদের প্রস্তুতির উপর ভিত্তি করে।

এনার্জি ট্রানজিশন ইনডেক্স-২০২৩ অনুসারে শীর্ষ দেশ:
1. সুইডেন,
2. ডেনমার্ক,
3. নরওয়ে,
4. ফিনল্যান্ড,
5. সুইজারল্যান্ড। 

উৎস: World Economic Forum ওয়েবসাইট। [link]
৩,৩১৭.
৬ষ্ঠ ভারত মহাসাগরীয় সম্মেলন-২০২৩, কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল?
  1. ইন্দোনেশিয়ায়
  2. ভারতে
  3. দক্ষিন আফ্রিকায়
  4. বাংলাদেশে
ব্যাখ্যা
ভারত মহাসাগরীয় সম্মেলন:
- বাংলাদেশের রাজধানী ঢাকায় ১২-১৩ মে, ২০২৩ ৬ষ্ঠ ভারত মহাসাগরীয় সম্মেলন (ইন্ডিয়ান ওশান কনফারেন্স- আইওসি) অনুষ্ঠিত হয়। 
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলন উদ্বোধন করেন। 
- সম্মেলনে মরিশাসের প্রেসিডেন্ট, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট এবং প্রায় ২৫টি দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের প্রতিনিধিসহ আরও দেড় শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। 

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৩,৩১৮.
বাংলাদেশে রেমিটেন্স প্রবাহের দিক থেকে তৃতীয় শীর্ষ দেশ কোনটি?
  1. ক) সংযুক্ত আরব আমিরাত
  2. খ) মালয়েশিয়া
  3. গ) সৌদি আরব
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
বাংলাদেশে রেমিটেন্স প্রবাহের দিক থেকে শীর্ষ ৫ দেশ:
- ১. সৌদি আরব,
- ২. যুক্তরাষ্ট্র,
- ৩. সংযুক্ত আরব আমিরাত,
- ৪. যুক্তরাজ্য ও
- ৫. মালয়েশিয়া। 

উৎস : পত্রিকা রিপোর্ট 
৩,৩১৯.
Which Country won the World Cup Football in 2010?
  1. ক) Italy
  2. খ) Brazil
  3. গ) Argentina
  4. ঘ) Spain
  5. ঙ) Germany
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ:

- ২০১০ সালে ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় স্পেন।
- ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে রানার্সআপ হয়েছে - নেদারল্যান্ডস।
- ফাইনালে স্পেন ১-০ গোলে নেদারল্যান্ডসকে হারায়।
- প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে।
- উরুগুয়ে প্রথম বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়।

তথ্যসূত্র - ফিফা অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৩২০.
শাখারভ পুরস্কার কত সালে প্রবর্তিত হয়?
  1. ১৯৮০ সালে
  2. ১৯৮৫ সালে
  3. ১৯৮৮ সালে
  4. ১৯৯৮ সালে
ব্যাখ্যা

শাখারভ পুরস্কার:
- প্রদানকারী কর্তৃপক্ষ - ইউরোপীয় পার্লামেন্ট। 
- চিন্তার স্বাধীনতার জন্য শাখারভ পুরস্কার হল ইউরোপীয় সংসদ কর্তৃক প্রদত্ত একটি সম্মানসূচক পুরস্কার যারা মানবাধিকার এবং চিন্তার স্বাধীনতা রক্ষার জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন। 
- শাখারভ পুরস্কার ১৯৮৮ সালে প্রবর্তিত হয়।
- রাশিয়ান বিজ্ঞানী এবং ভিন্নমতাবলম্বী আন্দ্রেই শাখারভের নামে নামকরণ করা হয়েছিল। 
- এই পুরস্কারে একটি ডিপ্লোমা এবং €৫০,০০০ আর্থিক পুরস্কার রয়েছে। 
- ডঃ আন্দ্রেই ডি শাখারভ ( ১৯২১ - ১৯৮৯ ) ছিলেন একজন বিজ্ঞানী, মানবতাবাদী এবং চিন্তাবিদ, যার ধারণা তার সময়ের চেয়ে কয়েক দশক এগিয়ে ছিল।
- "সোভিয়েত হাইড্রোজেন বোমার জনক" হিসেবে পরিচিত শাখারভ বিশ্বজুড়ে পারমাণবিক নিরস্ত্রীকরণ, আন্তর্জাতিক সহযোগিতা এবং মানবাধিকার রক্ষার সংগ্রামে গভীর ভূমিকা পালন করেছিলেন।

উৎস: ইউরোপীয় পার্লামেন্ট ওয়েবসাইট ও আন্দ্রেই শাখারভ ফাউন্ডেশন।

৩,৩২১.
ফিফার ইতিহাসে প্রথম শান্তি পুরস্কার (FIFA Peace Prize) পান কে?
  1. আন্তোনিও গুতেরেস
  2. ফ্লোরেন্তিনো পেরেজ
  3. ডোনাল্ড ট্রাম্প
  4. জিয়ানি ইনফান্তিনো
ব্যাখ্যা

ফিফার শান্তি পুরস্কার:
- বৈশ্বিক ফুটবল সংস্থা ফিফার প্রথম শান্তি পুরস্কারে ভূষিত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- ৫ ডিসেম্বর,২০২৫ এ ফিফা বিশ্বকাপ ২০২৬ এর ড্র-র আগে তিনি এই পুরস্কার গ্রহণ করেন।
- ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো চলতি বছর (২০২৫) থেকে এই পুরস্কার চালু করেছেন।
- পুরষ্কারটি এমন ব্যক্তিকে দেওয়া হচ্ছে যিনি শান্তির জন্য অসাধারণ ও অনন্য পদক্ষেপ নিয়েছেন এবং সারা বিশ্বের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। 

উৎস: ফিফা ওয়েবসাইট ও ইত্তেফাক পত্রিকার রিপোর্ট।

৩,৩২২.
সিরিয়ায় অন্তর্বর্তী সরকারের অধীন প্রথম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে - [অক্টোবর, ২০২৫]
  1. ৫ অক্টোবর, ২০২৫
  2. ১৫ অক্টোবর, ২০২৫
  3. ২০ অক্টোবর, ২০২৫
  4. ২৫ অক্টোবর, ২০২৫
ব্যাখ্যা

সিরিয়ার পার্লামেন্ট নির্বাচন:
- সিরিয়ায় আগামী ৫ অক্টোবর, ২০২৫ দেশটির নতুন প্রশাসনের অধীনে প্রথম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
- নির্বাচনে সব নির্বাচনী এলাকায় একযোগে ভোট অনুষ্ঠিত হবে।
- এবার ২১০টি আসনে ভোট হবে।
- বাকি এক-তৃতীয়াংশ আসনে প্রেসিডেন্ট আল-শারা সরাসরি পার্লামেন্ট সদস্য নিয়োগ দেবেন।

উল্লেখ্য,
- প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধের পর, ২০২৪ সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করা হয়।
- এরপর গঠন করা হয় অন্তর্বর্তী সরকার।
- বাশারের উৎখাতে নেতৃত্ব দেয় হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) একটি সশস্ত্র গোষ্ঠী।
- এর নেতা আহমেদ আল-শারাই অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

৩,৩২৩.
আইসিসি T20 বিশ্বকাপ ক্রিকেট ২০২৪-এ 'প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট' কে হন?
  1. জসপ্রীত বুমরাহ
  2. আর্শদীপ সিং
  3. ভিরাট কোহলি
  4. রোহিত শার্মা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

আইসিসি T20 বিশ্বকাপ ক্রিকেট ২০২৪
:
- আয়োজক দেশ: আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ।
- এটি T20 ক্রিকেট বিশ্বকাপের ৯ম আসর।
- অংশগ্রহণকারী দেশ: ২০টি।
- মোট ম্যাচ: ৫৫টি।
- অনুষ্ঠিত হয়: ২-২৯ জুন।
- চ্যাম্পিয়ন: ভারত।
- রানার্স আপ: দক্ষিণ আফ্রিকা।
- প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট: জসপ্রীত বুমরাহ।
- প্লেয়ার অব দ্যা ফাইনাল: ভিরাট কোহলি।
- সর্বাধিক রান: রহমানউল্লাহ গুরবাজ।
- সর্বাধিক উইকেট: ফজলহক ফারুকি ও আর্শদীপ সিং।

উল্লেখ্য,
- মোট ৯টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
- ২০টি দেশকে ভাগ করা হয়েছে ৪টি গ্রুপে, প্রতিটি গ্রুপে ৫টি করে দল রয়েছে।

উৎস: ICC Cricket ওয়েবসাইট।
৩,৩২৪.
২০২৩ সালে নারী এককে 'অস্ট্রেলিয়ান ওপেন' চ্যাম্পিয়ন হন -
  1. আরিনা সাবালেঙ্কা
  2. কার্লোস পিয়ারো
  3. কোকো গফ
  4. কার্লোস ডিয়ারা
ব্যাখ্যা
• অস্ট্রেলিয়ান ওপেন:
- পুরুষ একক : নোভাক জকোভিচ (সার্বিয়া)।
- নারী একক : আরিনা সাবালেঙ্কা (বেলারুশিয়ান)।

• ইউএস ওপেন:
- পুরুষ একক : নোভাক জকোভিচ (সার্বিয়া)।
- নারী একক : কোকো গফ (যুক্তরাষ্ট্র)।

উৎস:  ইএসপিএন ওয়েবসাইট।
৩,৩২৫.
'ট্রায়োন্ডা'- কী?
  1. ২০২৬ পুরুষ টি-২০ বিশ্বকাপ ক্রিকেটের অফিশিয়াল বলের নাম
  2. ২০২৬ বিশ্বকাপ ফুটবলের অফিশিয়াল বলের নাম
  3. ২০২৬ এশিয়ান গেমসের মুন লোগোর নাম
  4. কোনটি নয়
ব্যাখ্যা

ট্রায়োন্ডা:
- ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল বলের নাম ট্রায়োন্ডা।
- ট্রায়োন্ডা নামটি এসেছে দুটি শব্দ থেকে-ট্রাই ও ওন্ডা। ট্রাই মানে তিন আর ওন্ডা মানে ঢেউ।
- বলে লাল, সবুজ ও নীল-এই তিন রঙের ঢেউ দিয়ে আয়োজক দেশগুলোকে বোঝানো হয়েছে। বলের নকশায় তিন দেশের জাতীয় প্রতীকও আছে। যুক্তরাষ্ট্রের তারকা, কানাডার ম্যাপল পাতা এবং মেক্সিকোর ইগল।
- বলটি বানিয়েছে অ্যাডিডাস।
- বলটিতে সোনালি রঙের ছোঁয়াও আছে। এর মাধ্যমে বিশ্বকাপ ট্রফির প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে এবং মনে করিয়ে দেওয়া হয়েছে, এই বল ফুটবলের সর্ববৃহৎ মঞ্চের জন্য।
- এই বলের (ভেতরে) একপাশে থাকা ৫০০ হার্জ সেন্সর ভিএআর ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ব্যক্তিদের রিয়েল–টাইম তথ্য দেব। এর ফলে দ্রুততম সময়ের মধ্যে অফসাইড ধরা যাবে। এ ছাড়া হ্যান্ডবল বা ফাউলের মতো বিতর্কিত পরিস্থিতি সহজেই চিহ্নিত করা যাবে।

উৎস: i) FIFA ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

৩,৩২৬.
সম্প্রতি,ফেসবুকের মূল কোম্পানি মেটার নতুন প্রেসিডেন্ট নিয়োগ পেয়েছেন কে? [জানুয়ারি, ২০২৬]
  1. শেরিল স্যান্ডবার্গ 
  2. মার্ক জাকারবার্গ
  3. ডিনা পাওয়েল ম্যাককরমিক
  4. সুসান ওজকোনি
ব্যাখ্যা

মেটা প্লাটফর্ম:
- ফেসবুকের মূল কোম্পানি মেটার নতুন প্রেসিডেন্ট ও ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ডিনা পাওয়েল ম্যাককরমিক।
- তিনি এর আগে ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা হিসেবে এবং মেটার পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করেছেন।
- মেটা জানিয়েছে, তিনি প্রতিষ্ঠানটির সামগ্রিক কৌশল ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বড় বিনিয়োগ তদারকি করবেন।

উল্লেখ্য,
- ফেইসবুকের প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জুকারবার্গ।

উৎস: PBS news. [link]

৩,৩২৭.
নিচের কোনটি দ্বিতীয় সর্বোচ্চ পারমাণবিক অস্ত্রধারী দেশ?
  1. ক) রাশিয়া
  2. খ) উত্তর কোরিয়া
  3. গ) ফ্রান্স
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- ২০২২ সালে সুইডেন ভিত্তিক Stockholm International Peace Research Institute (SIPRI) বিশ্বের পরমাণু শক্তিধর দেশ ও পরমাণু অস্ত্রের সংখ্যা উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করে।
- প্রতিবেদন অনুসারে -
- মোট অস্ত্রের সংখ্যা - ১২,৭০৫।
পরমাণু অস্ত্রধারী দেশ ও অস্ত্রের সংখ্যা:
- রাশিয়া (৫,৯৭৭)
- যুক্তরাষ্ট্র (৫,৪২৮)
- চীন (৩৫০)
- ফ্রান্স (২৯০)
- যুক্তরাজ্য (২২৫)
- পাকিস্তান (১৬৫)
- ভারত (১৬০)
- ইসরায়েল (৯০)
- উত্তর কোরিয়া (২০)

উৎস: sipri.org
৩,৩২৮.
২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন -
  1. জিওফ্রে ই. হিন্টন
  2. ভিক্টর অ্যামব্রোস
  3. গ্যারি রাভকান
  4. হান কাং
ব্যাখ্যা
নোবেল পুরস্কার ২০২৪:

• সাহিত্য:
- ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন হান কাং।
- অবদান: নিজের সাহিত্যকর্মে ‘ইতিহাসের ট্রমা ও মানবজীবনের ভঙ্গুরতা’কে তীব্র কবিতাময় গদ্যের মাধ্যমে উন্মোচিত করার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

• শান্তি:
- ২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে জাপানি সংস্থা নিহন হিদানকিও।
- অবদান: হিবাকুশা নামেও পরিচিত জাপানি সংস্থা হিদানকিওকে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পারমাণবিক অস্ত্র যে আর কখনো ব্যবহার করা উচিত নয়, তা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

• চিকিৎসাবিজ্ঞান:
- ২০২৪ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
- অবদান: ‘মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকার জন্য’ তাদের এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

• পদার্থবিজ্ঞান:
- ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
- অবদান: ‘কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাথে মেশিন লার্নিং সক্ষম করে তোলোর বুনিয়াদি আবিষ্কার ও উদ্ভাবনের জন্য’ তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

• রসায়ন:
- ২০২৪ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
- অবদান: মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকারকে কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য’ এবং ব্রিটিশ বিজ্ঞানী ডেমিস হ্যাসাবিস ও জন এম. জাম্পারকে ‘প্রোটিন গঠন পূর্বাভাসের জন্য’ যৌথভাবে এ পুরস্কার দেওয়া হয়েছে।

• অর্থনীতি:
- ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।
- অবদান: গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানগুলো কিভাবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখে তা নিয়ে কার্যকরী গবেষণা করার জন্য।

তথ্যসূত্র - Nobel Prize ওয়েবসাইট।
৩,৩২৯.
রাশিয়ার পূর্ব উপকূলে সম্প্রতি কত মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে? [আগস্ট, ২০২৫]
  1. ৭.৪
  2. ৮.৩
  3. ৮.৮
  4. ৯.০
ব্যাখ্যা
ভূমিকম্প:
- ৩০ জুলাই, ২০২৫ রাশিয়ার পূর্ব উপকূলে, বিশেষ করে কামচাটকা উপদ্বীপ সংলগ্ন রুশ উপকূলে মেগাথ্রাস্ট ভূমিকম্প আঘাত হানে।
- যার মাত্রা  প্রথমে ৮.০ রিপোর্ট করা হলেও পরবর্তীতে তা ৮.৭ থেকে ৮.৮ এ উন্নীত হয়।

- এটির কেন্দ্রস্থল ছিল রাশিয়ার পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে ১৩৬ কিলোমিটার পূর্বে, প্রশান্ত মহাসাগরের তলদেশে।
- স্থানীয় ভূমিকম্পের ইতিহাসে ১৯৫২ সালের পর এই প্রথম ।
- এই ভূমিকম্পকে বর্তমানে বিশ্বব্যাপী বিংশ শতাব্দীর ষষ্ঠ সর্বোচ্চ শক্তির ভূমিকম্প হিসেবে স্থান দেয়া হয়েছে।
- স্থানীয়ভাবে বেশ কিছু নির্মাণে ক্ষতি হয়, তবে রাশিয়া কর্তৃপক্ষের প্রতিবেদনে জানা যায়—কয়েকজন আহতের ব্যাপার আছে কিন্তু প্রাণহানি হয়নি।
- এর ফলে সুনামির সতর্কতা জারি করা হয় এবং জাপান থেকে হাওয়াই ও ইকুয়েডর পর্যন্ত উপকূলীয় অঞ্চল থেকে লাখ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়।

উল্লেখ্য,
- ভূমিকম্পের পরপর উক্ত অঞ্চলের কিছু আগ্নেয়গিরি একযোগে সক্রিয় হয়।
- ইউরোপ ও এশিয়ার সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি ক্লাইচেভস্কয়, এবং 'ক্র্যাশেনিনিকভ' আগ্নেয়গিরিতে প্রায় ৫০০ বছর পর অগ্ন্যুৎপাত ঘটে, যার ফলে ছাই প্রায় ৬ কিমি উচ্চতায় ছড়িয়ে পড়ে।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [Link]
৩,৩৩০.
আফ্রিকা মহাদেশে এখন পর্যন্ত কতটি গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়েছে? (ডিসেম্বর, ২০২৪)
  1. একটি ও নয়
  2. একটি
  3. দুইটি
  4. তিনটি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

অলিম্পিক গেমস:

- অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।
- যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন।
- অলিম্পিক গেমস প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয়।
- গ্রীষ্ম এবং শীতকালীন দুটো প্রকরণ, প্রতিটি দুই বছর পরপর হয়ে থাকে।
- প্রথম আধুনিক অলিম্পিকের আসর বসে ১৮৯৬ সালে।

উল্লেখ্য,
- আফ্রিকা মহাদেশে এখন পর্যন্ত একটিও গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়নি। 

এছাড়াও,
- ২০২৪ সালে ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজক শহর ফ্রান্সের রাজধানী প্যারিস।
- আর এর পরের আয়োজন বসবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে।

উৎস: Britannica.
৩,৩৩১.
UNDP সম্প্রতি যে বাংলা ফন্ট চালু করেছে -
  1. ক) ইউএন বাংলা
  2. খ) জয় বাংলা
  3. গ) স্বাধিনতা
  4. ঘ) বঙ্গবন্ধু
ব্যাখ্যা
UNDP সম্প্রতি যে বাংলা ফন্ট চালু করেছে তার নাম ‘ইউএন বাংলা’। [উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল- ২০২০]
৩,৩৩২.
মাদার তেরেসা নিচের কোন পুরস্কারটি লাভ করেন?
  1. পদ্মশ্রী পুরস্কার
  2. ভারতরত্ন পুরস্কার
  3. নোবেল শান্তি পুরস্কার
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
মাদার তেরেসা:
- মাদার তেরেসার আসল নাম Agnes Gonxha Bojaxhiu.
- মাদার তেরেসা ছিলেন একজন আলবেনীয়-বংশোদ্ভুত ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী এবং ধর্মপ্রচারক। 
- জন্মস্থান অটোমান সাম্রাজ্যের আলবেনিয়া রাজ্যের স্কপিয়ে।
- উত্তর মেসিডোনিয়ায় ১৯১০ সালের ২৬ আগস্ট জন্মগ্রহণ করেন।
- তিনি ১৯২৮ সালে কলকাতায় আসেন।
- তিনি কলকাতায় অর্ডার স্কুলে ১৭ বছর শিক্ষকতা করেছেন।
- তিনি ৫ সেপ্টেম্বর, ১৯৯৭ সালে মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য,
- মাদার তেরেসা প্রথম পুরস্কার পান ১৯৬২ সালে পদ্মশ্রী পুরস্কার,
- ১৯৭১ সালে পোপ জন শান্তি পুরস্কার,
- ১৯৭২ সালে জওহরলাল নেহরু পুরস্কার,
- দুস্থ মানবতার সেবায় আত্মোৎসর্গের স্বীকৃতিস্বরূপ মাদার তেরেসা ১৯৭৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন, 
- ১৯৮০ সালে ভারতরত্ন পুরস্কার।

উৎস: Britannica.
৩,৩৩৩.
Which country conducted 'Operation Midnight Hammer'?
  1. India
  2. Pakistan
  3. Iran
  4. United States
  5. Israel
ব্যাখ্যা
অপারেশন মিডনাইট হ্যামার (Operation Midnight Hammer):
- ২২ জুন, ২০২৫ তারিখে ইরানের পারমাণবিক স্থাপনায় ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্র।
- এ অভিযানে সব মিলিয়ে মার্কিন সামরিক বাহিনীর ১২৫টির বেশি বোমারু বিমান অংশ নেয়-যার মধ্যে ছিল বিটু স্টিলথ বোমারু, রিফুয়েলিং ট্যাঙ্কার, গোয়েন্দা বিমান ও ফাইটার জেট।
- সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে হামলা শুরুর পর ৭টার আগেই সেগুলো ইরানের আকাশসীমা ত্যাগ করে।
- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের হুমকি নির্মূল করাই ছিল এই মিশনের লক্ষ্য। এই মিশন ইরানের সরকার পরিবর্তনের জন্য নয়।ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে আমাদের জাতীয় স্বার্থের ওপর আসা হুমকি ঠেকানোই ছিল হামলার লক্ষ্য।

⇒ ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় শনিবার মধ্যরাতের পর হামলা চালায় যুক্তরাষ্ট্র।
- যুক্তরাষ্ট্রের এই নজিরবিহীন অভিযানে সাতটি বি-২ বোমারু বিমান অংশ নেয়।
- প্রতিটি বি-২ বোমারু বিমান দুটি করে বাংকার বিধ্বংসী বোমা বহনে সক্ষম।
- প্রতিটি বোমার ওজন ৩০ হাজার পাউন্ড।
- এ ছাড়া এই অভিযানে অংশ নেয় জ্বালানি ভরার ট্যাংকার ও নজরদারি বিমান।

উল্লেখ্য,
- অপারেশন 'রাইজিং লায়ন' (Operation “Rising Lion”) অভিযান পরিচালনা করেছে ইসরায়েল।
- অপারেশন ‘ট্রু প্রমিজ থ্রি' অভিযান পরিচালনা করছে ইরান।
- ৭ মে, ২০২৫ “অপারেশন সিঁদুর” নামে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে ভারত।
- অপারেশন সিঁদুর-এর জবাবে পাকিস্তান ১০ মে, ২০২৪ “বুনইয়ান-উন-মারসুস” নামে পাল্টা অভিযান পরিচালনা করেছে।

উৎস: i) CSIS.
ii) The Daily Star Bangla.
৩,৩৩৪.
চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপনের পরিকল্পনা করছে কোন দেশ? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ফ্রান্স
  2. রাশিয়া
  3. যুক্তরাষ্ট্র
  4. উত্তর কোরিয়া
ব্যাখ্যা

চাঁদে পারমাণবিক চুল্লি:
- চাঁদের মাটিতে পারমাণবিক চুল্লি স্থাপন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
- ২০৩০ সালের মধ্যেই এটি বাস্তবায়নের লক্ষ্য নিয়েছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা নাসা। 
- চুল্লিটিতে প্রাথমিকভাবে ১০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হতে পারে।
- পারমাণবিক চুল্লির মাধ্যমে উৎপাদিত বিদ্যুত চাঁদে আবাসস্থল, জীবনধারণ ও খনিজ সম্পদ আহরণের সরঞ্জামের জন্য অবিচ্ছিন্ন শক্তির উৎস হিসেবে কাজ করবে।
- এই উদ্যোগ মূলত চাঁদে যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তার এবং চীন ও রাশিয়ার সঙ্গে চলমান মহাকাশ প্রতিযোগিতায় এগিয়ে থাকার কৌশলের অংশ।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]

৩,৩৩৫.
সম্প্রতি, পঞ্চম প্রজন্মের ‘জে-২০এস’ যুদ্ধবিমান উন্মোচন করেছে কোন দেশ? [জুলাই, ২০২৫]
  1. ফ্রান্স
  2. চীন
  3. রাশিয়া
  4. উত্তর কোরিয়া
ব্যাখ্যা
‘জে-২০এস’ যুদ্ধবিমান:
- বিশ্বের প্রথম পঞ্চম প্রজন্মের দুই আসনের যুদ্ধবিমান জে-২০এস এনেছে চীন।
- চীনের পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্স (পিএলএএএফ) জে-২০-এর দুই আসনের একটি সংস্করণ ‘জে-২০এস’ উন্মোচন করেছে।
- এতে একজন পাইলটের পাশাপাশি একজন ওয়েপন সিস্টেমস অফিসার (WSO) থাকেন, যিনি যুদ্ধ পরিস্থিতিতে অস্ত্র নিয়ন্ত্রণ ও মিশন পরিকল্পনায় সহায়তা করেন।
- চীনের দাবি অনুযায়ী, এই বিমানটির কার্যক্ষমতা যুক্তরাষ্ট্রের এফ-২২ ও এফ-৩৫ এর চেয়ে প্রায় দ্বিগুণ।
- পর্যবেক্ষকদের মতে, জে-২০এস ভবিষ্যতে ড্রোন বা ‘ডার্ক সোর্ড’ টাইপের মনুষ্যবিহীন ‘উইংম্যান’ জঙ্গি বিমানের নেতৃত্বদানকারী বিমান হিসেবেও ব্যবহৃত হতে পারে।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট। [link]
৩,৩৩৬.
‘অগ্নি-৫' কী? [জুলাই, ২০২৫]
  1. যুদ্ধজাহাজ
  2. ফাইটার জেট
  3. ব্যালেস্টিক মিসাইল
  4. নতুন আবিষ্কৃত গ্রহ
ব্যাখ্যা
‘অগ্নি-৫':
- ‘অগ্নি-৫’ (Agni‑V) হলো ভারতের তৈরি বিশিষ্ট ইন্টারকন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইল (ICBM)।
- মিসাইলটি উৎপাদন করেছে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)
- ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, ডিআরডিও এই অগ্নি-পাঁচের নতুন ভার্সন তৈরি করছে।
- এই অগ্নি-৫ মাটি ৮০ থেকে ১০০ মিটার গভীরে গিয়ে কংক্রিটের আস্তরণ ভেদ করতে পারবে বলে দাবি করা হচ্ছে।
- এছাড়া, সাড়ে ৭ হাজার কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক বহন করে নিয়ে যেতে পারবে এই ক্ষেপণাস্ত্র।

উল্লেখ্য,
- এই ক্ষেপণাস্ত্রের দুইটি ভার্সন থাকবে। একটি আড়াই হাজার কিলোমিটার দূরত্বের মধ্যে সাড়ে সাত হাজার কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক নিয়ে বাঙ্কার বাস্টারের কাজ করবে। যাবে সুপারসনিক গতিতে।
- অন্যটি পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি দূরত্বে পারমাণবিক অস্ত্র বহন করতে পারবে।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [link]
৩,৩৩৭.
৯৪তম অস্কার বিজয়ী চলচ্চিত্র-
  1. প্যারাসাইট
  2. গুডবাই
  3. নোম্যাডল্যান্ড
  4. কোডা
ব্যাখ্যা

• ২০২২ সালের ৯৪তম অস্কার বিজয়ী,
- সেরা চলচ্চিত্র কোডা,
- সেরা অভিনেতা উইল স্মিথ (কিং রিচার্ড)
- সেরা অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন (দ্য আইস অব টেমি ফেই)
- সেরা পরিচালক জেন ক্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ)
- সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য লং গুডবাই (আনেল কারিয়া, রিজ আহমেদ)

• ২০২১ সালে ৯৩তম অস্কার জয়ী আমেরিকান চলচ্চিত্র নোম্যাডল্যান্ড।

উৎস: একাডেমি অ্যাওয়ার্ড ওয়েবসাইট।

৩,৩৩৮.
২০২৪ সালে র‍্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন -
  1. হান কাং
  2. ক্লদিয়া গোল্ডিন
  3. নার্গিস মোহাম্মদী
  4. হায়াও মিয়াজাকি
ব্যাখ্যা
২০২৪ র‍্যামন ম্যাগসেসে পুরস্কার:
- ২০২৪ সালের আগস্টে ৬৬তম র‍্যামন ম্যাগসেসে পুরস্কার ঘোষণা করা হয়।
- ২০২৪ সালে ৪জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান র‍্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন। 

⇒ পুরস্কার প্রাপ্তরা হলেন:
- কর্ম ফুন্টশো, ভুটান;
- হায়াও মিয়াজাকি, জাপান;
- এনগুয়েন থি এনজিওক ফুং, ভিয়েতনাম;
- ফারউইজা ফারহার, ইন্দোনেশিয়া;
- প্রতিষ্ঠান: Rural Doctors Movement, থাইল্যান্ড।

উৎস: The Ramon Magsaysay Award Foundation ওয়েবসাইট।
৩,৩৩৯.
The BRICS Summit 2022 was held in -
  1. ক) Brazil
  2. খ) China
  3. গ) India
  4. ঘ) Russia
ব্যাখ্যা
• BRICS এর সর্বশেষ সম্মেলন চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত হয়েছে।
- জুন, ২০২২ সালে দুই দিনব্যাপী বেইজিং আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলনটি ছিল  ভার্চ্যুয়াল।
- ভার্চ্যুয়াল মাধ্যমে জোটের ১৪তম এই শীর্ষ সম্মেলনের উদ্বোধনী দিনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, চীনের প্রেসিডেন্ট শি চিন পিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা  অংশ নেন।

• ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
- এটি একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- দক্ষিণ আফ্রিকা ২০১১ সালে যোগদান করলে BRIC থেকে নামকরণ করা হয় BRICS।
- এর কোনো সদরদপ্তর নেই; তবে যে দেশে সম্মেলন হবে, সেই দেশ থেকে অস্থায়ীভাবে কাজ পরিচালনা করা হয়।
- BRICS এর উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক হলো NDB (New Development Bank)।
- ব্যাংকটির সদরদপ্তর অবস্থিত চীনের সাংহাই শহরে।

উৎস: ব্রিকসের ওয়েবসাইট।
৩,৩৪০.
২০২৪ সালে র‍্যামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন কে?
  1. রিচার্ড উইলিয়াম টিম
  2. করভী রাখসান্দ
  3. গ্যারি বেনচেগহিব
  4. ফারউইজা ফারহান
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

র‍্যামন ম্যাগসেসে পুরস্কার ২০২৪ 
এশিয়ার নোবেল খ্যাত 'র‌্যামন ম্যাগসেসে পুরস্কার- ২০২৪' লাভ করেন ৪জন ব্যাক্তি ও ১টি প্রতিষ্ঠান।
পুরস্কার প্রাপ্তরা হলেন –
১. কর্ম ফুন্টশো (ভুটান)
- ভুটানের ঐতিহ্যকে নতুন প্রজন্মের সঙ্গে মিলিয়ে তাদের ভবিষ্যৎ গড়ার কাজে ভূমিকা রাখা।
২. হায়াও মিয়াজাকি (জাপান)
- অ্যানিমেশনের মাধ্যমে শিশুদের কল্পনাশক্তি জাগিয়ে তুলা এবং মানব জীবনের নানা দিক ফুটিয়ে তোলা।
৩. এনগুয়েন থি এনজিওক ফুং (ভিয়েতনাম)
- যুদ্ধের ক্ষতিগ্রস্তদের জন্য শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।
৪. ফারউইজা ফারহান (ইন্দোনেশিয়া)
- পরিবেশ সংরক্ষণ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা। 
৫. Rural Doctors Movement (থাইল্যান্ড)
- থাইল্যান্ডের গ্রামীণ দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা ও অধিকার নিশ্চিত করার জন্য অবদান রাখা।

র‍্যামন ম্যাগসেসে পুরস্কার:  
- ফিলিপিন্সের সাবেক প্রেসিডেন্ট র‌্যামন ম্যাগসেসের নামে এ পুরস্কার দেওয়া হয়। 
-  ১৯৫৭ সালের ১৭ মার্চ মর্মান্তিক এক বিমান দুর্ঘটনায় তিনি নিহত হন। 
- ১৯৫৮ সাল থেকে র‌্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন থেকে এ পুরস্কার দেওয়া শুরু হয়। 
-  র‌্যামন ম্যাগসেসে পুরস্কার ‘এশিয়ার নোবেল’ খ্যাত এই পুরস্কার সারা বিশ্বে খুবই মর্যাদাপূর্ণ। 
-  ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এ পুরস্কার দেওয়া হয়।
-  বাংলাদেশ থেকে মোট ১৩  জন এ পুরস্কার পেয়েছেন।

সূত্র- র‍্যামন ম্যাগসেসে ফাউন্ডেশন ওয়েবসাইট।
৩,৩৪১.
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যুক্তরাজ্যের কোন রাজকীয় নৌবাহিনী যুদ্ধজাহাজ শুভেচ্ছা সফরে আসে?
  1. ক) এবিএসএম
  2. খ) এইচএমএস কেন্ট
  3. গ) এইচএমএস ভ্যানগার্ড
  4. ঘ) এইচএমএস ভিক্টোরি
ব্যাখ্যা
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনী যুদ্ধজাহাজ এইচএমএস কেন্ট বাংলাদেশের শুভেচ্ছা সফরে আসে - ১৪ অক্টোবর ২০২১ - ১৮ অক্টোবর ২০২১।
উৎস : পত্রিকা রিপোর্ট। 
৩,৩৪২.
ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা?
  1. নেপাল
  2. চীন
  3. সিঙ্গাপুর
  4. স্কটল্যান্ড
ব্যাখ্যা
ব্যাডমিন্টন:
- সিঙ্গাপুরের ও ইন্দোনেশিয়ার জাতীয় খেলা ব্যাডমিন্টন।
- New York Times থেকে উদ্ধৃত: ‘When You Say Badminton, You Say Indonesia' Badminton is part of the national identity.

অন্যদিকে,
- নেপালের জাতীয় খেলা ভলিবল।
- চীনের জাতীয় খেলা টেবিল টেনিস।
- স্কটল্যান্ডের জাতীয় খেলা Shinty।

উৎস: Britannica.
৩,৩৪৩.
What is the official mascot for the Qatar 2022 World Cup?
  1. ক) Zabivaka
  2. খ) Fuleco
  3. গ) La’eeb
  4. ঘ) Zakumi
ব্যাখ্যা
বিশ্বকাপ ২০২২:

- কাতারে অনুষ্ঠিত ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ মাস্কটের নাম লাইব
- ২০ নভেম্বর ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল শুরু হয়।
- ফুটবল বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হয় কাতারে
- ফুটবল বিশ্বকাপ ২০২২-এ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- ফুটবল বিশ্বকাপ ২০২২-এ রানার্স আপ ফ্রান্স
- ফুটবল বিশ্বকাপ ২০২২-এ তৃতীয় হয় ক্রোয়েশিয়া
- ফুটবল বিশ্বকাপ ২০২২-এ গোল্ডেন বল পায় লিওনেল মেসি,গোল্ডেন বুট পায় কিলিয়ান এমবাপে,গোল্ডেন গ্লাভস পায় ইমিলিয়ানো মার্টিনেজ।
- ফুটবল বিশ্বকাপ ২০২২-এর বলের নাম আল রিহলা

তথ্যসূত্র - ফিফা অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৩৪৪.
'বারাক এমএক্স' আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরী করেছে -
  1. ইরান
  2. যুক্তরাষ্ট্র
  3. ইসরায়েল
  4. রাশিয়া
ব্যাখ্যা

বারাক এমএক্স:
- বারাক এমএক্স আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে ইসরায়েল।
-
অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই) এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে।
- বারাক এমএক্স এর ক্ষেপণাস্ত্রগুলো ১৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
- এর রাডার ১০০ কিলোমিটার পর্যন্ত কামান, মর্টার ও রকেট হামলাও শনাক্ত করতে সক্ষম।
- বারাক এমএক্সে রয়েছে উন্নত নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষমতা।
- এর থ্রিডি রাডার সর্বোচ্চ ৪৬০ কিলোমিটার দূর পর্যন্ত কার্যকর।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকা প্রতিবেদন।

৩,৩৪৫.
’ডেভিস কাপ’ কোন খেলার সাথে সম্পৃক্ত?
  1. কাবাডি
  2. ব্যাডমিন্টন 
  3. ক্রিকেট
  4. টেনিস
ব্যাখ্যা

টেনিস:
- টেনিস বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা।
- অনেক জায়গায় এটি লন টেনিস নামে পরিচিত।
- টেনিস খেলার জন্য প্রয়োজন হয় তারযুক্ত একটি দন্ড যা 'রেকেট' নামে পরিচিত, একটি বল এবং জাল।
-  ডেভিস কাপ হল টেনিসের বিশ্বকাপ।

উল্লেখ্য,
- 'গ্র্যান্ড স্ল্যাম' শব্দটি টেনিস খেলার সাথে সম্পর্কিত।
- গ্র্যান্ড স্ল্যাম একই বছরে চারটি বৃহৎ টেনিস চ্যাম্পিয়নশিপ- অস্ট্রেলিয়া, ফ্রান্স, ব্রিটেন (উইম্বলডন) এবং মার্কিন যুক্তরাষ্ট্র- জেতাকে বোঝায়।
- প্রতিটি টুর্নামেন্ট দুই সপ্তাহ সময়সীমার পরে খেলা হয়।
- গ্র্যান্ড স্ল্যামের মধ্যে রয়েছে:
• অস্ট্রেলিয়ান ওপেন (জানুয়ারির মাঝামাঝি)
• ফ্রেঞ্চ ওপেন (মে মাসের শেষ থেকে জুনের শুরুতে)
• উইম্বলডন (জুনের শেষ থেকে জুলাইয়ের শুরুতে)
• ইউএস ওপেন (আগস্ট-সেপ্টেম্বর)
- গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (ITF) দ্বারা পরিচালিত হয়।

উৎস: International Tennis Federation ওয়েবসাইট।

৩,৩৪৬.
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. নিউজিল্যান্ড
  3. ওয়েস্ট ইন্ডিজ
  4. বাংলাদেশ
ব্যাখ্যা
২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
- ২০২৪ সালে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।
- এবারের বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ।
- আগামী সেপ্টেম্বর-অক্টোবরে হতে যাওয়া টুর্নামেন্টটির সূচি প্রকাশ করেছে আইসিসি।
- ১০টি দলের অংশগ্রহণে সর্বমোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
- আগামী ৩ অক্টোবর শুরু হবে এবারের নারী বিশ্বকাপ।
- ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর।
- প্রস্তুতি ম্যাচের ভেন্যু বিকেএসপি।
- বিশ্বকাপের মূল ম্যাচগুলো হবে মিরপুর হোম অব ক্রিকেট ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্রাউন্ড ২-তে।
- এবারের নারী বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলো হলো
• বাংলাদেশ,
• ভারত,
• অস্ট্রেলিয়া,
• পাকিস্তান,
• শ্রীলঙ্কা,
• নিউজিল্যান্ড,
• দক্ষিণ আফ্রিকা,
• ওয়েস্ট ইন্ডিজ।
- এ ছাড়া বাকি দুই দলকে বাছাইপর্ব পেরিয়ে উঠে আসতে হবে।

সূত্র- প্রথম আলো।  
৩,৩৪৭.
পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি কে?
  1. বিল গেটস
  2. ইলন মাস্ক
  3. জেফ বেজোস
  4. ওয়ারেন বাফেট
ব্যাখ্যা
⇒ ফোর্বস অনুসারে, বর্তমানে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকা -

১. Elon Musk
২. Bernard Arnault & family
৩. Jeff Bezos
৪. Larry Ellison
৫. Warren Buffett

 [সর্বশেষ আপডেট: ২৯ আগস্ট, ২০২৩]

উৎস: ফোর্বস ওয়েবসাইট [বিস্তারিত দেখুন]
৩,৩৪৮.
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী কে?
  1. ওয়াসিম আকরাম
  2. মুতাইয়া মুরলীধরন
  3. অনিল কুম্বলে
  4. ব্রেটলি
ব্যাখ্যা
সর্বোচ্চ উইকেট শিকারী:

• মুত্তিয়া মুরলীধরন - ৫৩৪টি উইকেট।
• ওয়াসিম আকরাম - ৫০২টি উইকেট।
• ওয়াকার ইউনুস - ৪১৬টি উইকেট।
• চামিন্দা ভাস - ৪০০টি উইকেট।
• শহীদ আফ্রিদি - ৩৯৫টি উইকেট।
• শন পোলক - ৩৯৩টি উইকেট।
• ম্যাকগ্রা - ৩৮১টি উইকেট।
• ব্রেট লি - ৩৮০টি উইকেট।
• মালিঙ্গা - ৩৩৮টি উইকেট।
• অনিল কুম্বলে - ৩৩৭টি উইকেট।

তথ্যসূত্র - ইএসপিএন ক্রি ইনফো।
৩,৩৪৯.
জি-২০ (গ্রুপ অফ টুয়েন্টি) এর ১৮তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. নয়াদিল্লি
  2. দুবাই
  3. বালি
  4. মদিনা
ব্যাখ্যা
জি-২০ (গ্রুপ অফ টুয়েন্টি):
⇒ ভারতের নয়াদিল্লিতে
অনুষ্ঠিত হলো বিশ্বের সবচেয়ে ধনী ও শক্তিধর দেশের সমন্বয়ে গঠিত জি-২০ (গ্রুপ অফ টুয়েন্টি) এর ১৮-তম সম্মেলন’।

• উল্লেখ্য,
• গ্রুপ অফ টুয়েন্টি (G20) হল আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম। 
• এটি সমস্ত প্রধান আন্তর্জাতিক অর্থনৈতিক ইস্যুতে বৈশ্বিক স্থাপত্য এবং শাসন গঠন এবং শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
• G20- ১৯৯৯ সালে এশিয়ান আর্থিক সংকটের পরে অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক সমস্যা নিয়ে আলোচনার জন্য একটি ফোরাম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
• ২০০৭ সালের বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক সংকটের পরিপ্রেক্ষিতে G20-কে রাষ্ট্রপ্রধান/সরকার প্রধানদের স্তরে উন্নীত করা হয় এবং ২০০৯ সালে "আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার জন্য প্রধান ফোরাম" মনোনীত করা হয়।
• G20 শীর্ষ সম্মেলন প্রতি বছর একটি ঘূর্ণায়মান প্রেসিডেন্সির নেতৃত্বে অনুষ্ঠিত হয়। G20 প্রাথমিকভাবে বিস্তৃত সামষ্টিক অর্থনৈতিক বিষয়গুলির উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল, কিন্তু তারপর থেকে এটি বাণিজ্য, টেকসই উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি, জ্বালানি, পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং দুর্নীতিবিরোধী বিষয়গুলির মধ্যে তার এজেন্ডা প্রসারিত করেছে।

⇒ ২০২৩ সালের সেপ্টেম্বরে ভারতের নয়াদিল্লিতে ১৮তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
• বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়।
• ২০২৩ সালের জি-২০ শীর্ষ সম্মেলনের জন্য অতিথি দেশ হিসেবে বাংলাদেশ, মিশর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন এবং সংযুক্ত আরব আমিরাতকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

তথ্যসূত্র - G20-এর অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৩৫০.
জাতিসংঘের মহাসচিব কফি আনান কত সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন?
  1. ১৯৯৮ সালে
  2. ১৯৯৯ সালে
  3. ২০০০ সালে
  4. ২০০১ সালে
ব্যাখ্যা
নোবেল পুরস্কার:
- জাতিসংঘের ২জন মহাসচিব নোবেল পুরস্কার লাভ করে।
- এরা হলেন: দ্যাগ হ্যামারশোল্ড ও কফি আনান।
- জাতিসংঘ মহাসচিব থাকাকালীন কঙ্গো সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও জাতিসংঘকে একটি কার্যকরী বৈশ্বিক সংস্থা হিসাবে দাঁড় করানোর স্বীকৃতি স্বরুপ ১৯৬১ সালে দ্যাগ হ্যামারশোল্ড (মরণোত্তর) নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। 
- বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও উন্নত শান্তিপূর্ণ বিশ্ব নিশ্চিৎকরণে অবদান রাখার জন্য জাতিসংঘ ও কফি আনান ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৩,৩৫১.
কোন জলবায়ু সম্মেলনে '‘জি-জিরো’ ফোরাম' গঠিত হয়েছে?
  1. ২৬তম জলবায়ু সম্মেলন
  2. ২৭তম জলবায়ু সম্মেলন
  3. ২৮তম জলবায়ু সম্মেলন
  4. ২৯তম জলবায়ু সম্মেলন
ব্যাখ্যা
‘জি-জিরো’ ফোরাম:
- পৃথিবীর বিভিন্ন দেশ যখন গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে যুদ্ধ করছে তখন চারটি ছোট কার্বন-নেতিবাচক দেশ এক হয়ে গঠন করলো 'জি জিরো' ফোরাম।
- চারটি দেশ হলো: ভুটান, মাদাগাস্কার, পানামা এবং সুরিনাম।
- ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, সুরিনামের প্রেসিডেন্ট চান সানতোখি, মাদাগাস্কারের প্রধানমন্ত্রী ও পানামার বিশেষ দূত এই যৌথ ঘোষণায় সই করেন।
- ঐতিহাসিক এই ঘোষণা সাক্ষরকালে সেখানে উপস্থিত ছিলেন সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিষ্ট ফোরামের প্রেসিডেন্ট আশিস গুপ্ত, এক্সিকিউটিভ প্রেসিডেন্ট কেরামত উল্লাহ বিপ্লব, কোষাধ্যক্ষ মাসুম বিল্লাহসহ সাংবাদিক সংগঠনটির ৬ সদস্য।

উল্লেখ্য,
- আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হয়েছে ২৯তম বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৯।
- কপ-২৯ সম্মেলনে ভুটানের উদ্যোগে গঠিত হয়েছে 'জি জিরো' ফোরাম।
- এই ফোরামের দেশগুলো জলবায়ু সুরক্ষার যুদ্ধকে এগিয়ে নিতে একসাথে কাজ করতে যৌথ ঘোষণাও দিয়েছে।
- এই গোষ্ঠী গঠনে বিশেষ ভূমিকা নিয়েছে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

উৎস: i) UNFCCC.
ii) Carbon Pulse.
৩,৩৫২.
হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন গড়ে কত মিলিয়ন ব্যারেল তেল পরিবহন হয়?
  1. ১০-১২ মিলিয়ন
  2. ১৫-১৮ মিলিয়ন
  3. ২০-২১ মিলিয়ন
  4. ২৫-৩০ মিলিয়ন
ব্যাখ্যা

হরমুজ প্রণালী:
- পারস্য উপসাগর থেকে ওমান উপসাগর ও ভারত মহাসাগরে জাহাজ প্রবেশের একমাত্র সমুদ্রপথ হলো হরমুজ প্রণালী।
- এর এক পাশে অবস্থিত আরব দেশগুলো, যাদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্রসমূহ, এবং অন্য পাশে রয়েছে ইরান।
- মধ্যপ্রাচ্য থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় তেল রপ্তানি করা হয় হরমুজ প্রণালীর মাধ্যমে।
- এর মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে তেল যায় এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা এবং অন্যান্য জায়গায়।
- মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের মতে, হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন গড়ে প্রায় ২০-২১ মিলিয়ন (২ কোটি) ব্যারেল অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য পরিবহন হয়, যা বিশ্বব্যাপী সামুদ্রিক তেল বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ (২০%) এবং বৈশ্বিক তেল সরবরাহের একটি বিশাল অংশ।
- সংস্থাটি একে বিশ্বের 'সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলবাহী চোকপয়েন্ট' হিসেবেও উল্লেখ করেছে।

উল্লেখ্য,
- পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে হরমুজ প্রণালি।
- এটি আরব উপদ্বীপ থেকে ইরানকে পৃথক করেছে।
- এই চ্যানেলটি ৩৪ কিলোমিটার দীর্ঘ।
- হরমুজ প্রণালির সবচেয়ে সরু অংশের প্রস্থ ৩৩ কিলোমিটার। সবচেয়ে প্রশস্ত অংশ ৯৫ কিলোমিটার।
- এই প্রণালীতে জাহাজ চলাচলের জন্য দুটো লেন রয়েছে এবং প্রতিটি লেন দুই মাইল প্রশস্ত।

উৎস: i) Britannica.
ii) Al Jazeera.

৩,৩৫৩.
গণহত্যায় সম্পৃক্ততার অভিযোগে যুক্তরাষ্ট্রের কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৫ হাজার কোটি ডলারের ক্ষতিপূরণের মামলা হয়েছে?
  1. ক) টুইটার
  2. খ) ফেসবুক
  3. গ) গুগল
  4. ঘ) মাইক্রোসফট
ব্যাখ্যা
- মিয়ানমারে গণহত্যার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষ মেটার বিরুদ্ধে প্রায় ১৫ হাজার কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করেছে রোহিঙ্গারা।
- গত ৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আদালতে রোহিঙ্গাদের পক্ষের আইনজীবীরা মামলাটি দায়ের করেন।
- দ্য গার্ডিয়ানে প্রতিবেদনে বলা হয়, মামলাটি করেছে যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বহু সংখ্যক রোহিঙ্গা শরণার্থী।
- এতে বলা হয়েছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ছড়ানোর অনুমতি দিয়েছে ফেসবুক। সামাজিক যোগাযোগমাধ্যমটি নির্যাতিত সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা প্রচার করতে বড় ভূমিকা রেখেছে। এর ক্ষতিপূরণ হিসেবেই রোহিঙ্গারা ১৫ হাজার কোটি ডলার দাবি করছে।
- মামলার অভিযোগে বলা হয়, অর্থনৈতিকভাবে লাভবান হতেই উসকানিমূলক ভিডিও, সহিংসতা, অপপ্রচারের ভিডিও ও তথ্য সংবলিত পেজগুলোকে ব্যবহারকারীদের দেখাতে উৎসাহিত করেছে ফেসবুক। এতে ঘৃণ্য অপপ্রচার আরও বাড়ে। যা গণহত্যায় উসকানি হিসেবে কাজ করেছে।
উৎস: https://www.ittefaq.com.bd/
৩,৩৫৪.
২০২৩ সালে বুকার পুরস্কার লাভ করেন কে?
  1. ডগলাস স্টুয়ার্ট
  2. পল লিঞ্চ
  3. ড্যামন গ্যালগেট
  4. ম্যারিকি লুকাস
ব্যাখ্যা
• বুকার পুরস্কার-২০২৩:
- ২০২৩ সালের বুকার পুরস্কার লাভ করেন - পল লিঞ্চ (আয়ারল্যান্ড)।
- ২০২৩ সালে যে উপন্যাসের জন্য বুকার পুরস্কার প্রদান করা হয় - Prophet Song.
- স্বৈরাচারী রাজনীতি, একনায়কতন্ত্র, গৃহযুদ্ধ আর মানুষের দুর্দশার কথা লিখে বিশ্ব সাহিত্যের মর্যাদাসম্পন্ন ‘ম্যান বুকার প্রাইজ‘ জিতলেন আইরিশ কথাসাহিত্যিক পল লিঞ্চ।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট Thebookerprizes.
৩,৩৫৫.
Which country is serving as the Current President of 'Climate Vulnerable Forum'?
  1. ক) Ethiopia
  2. খ) Bangladesh
  3. গ) Ghana
  4. ঘ) Maldives
ব্যাখ্যা
CVF:
- Climate Vulnerable Forum হলো জলবায়ু পরিবর্তনের প্রভাবের সর্বাধিক ঝুঁকিতে থাকা দেশগুলোর জোট।
- ২০০৯ সালে নভেম্বরে কোপেনহেগেন জলবায়ু সম্মেলনের প্রাক্কালে এই জোট গঠিত হয়।
- এই জোটের বর্তমান সদস্য সংখ্যা ৪৮টি।
- এই জোটের ২০২০-২০২২ মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করছে বাংলাদেশ। 
- ঘানা বর্তমানে ২০২২-২০২৪ সময়ের জন্য সভাপতিত্ব করছে

• তথ্যসূত্র: Climate Vulnerable Forum ওয়েবসাইট
৩,৩৫৬.
জাতিসংঘের প্রথম গ্লোবাল পিস অ্যাডভোকেট হিসেবে নিযুক্ত হয়েছেন কে? 
  1. মরিয়ম বুকার হাসান
  2. আন্দ্রিয়া পিয়ার
  3. সানিয়া আঞ্জুমা
  4. এলগার ব্রাউন
ব্যাখ্যা

• গ্লোবাল পিস অ্যাডভোকেট: 
- জাতিসংঘের প্রথম বৈশ্বিক শান্তির দূত হলেন নাইজেরিয়ার স্পোকেন-ওয়ার্ড শিল্পী ও কবি মরিয়ম বুকার হাসান।
- ২০২৫ সালের জুলাই মাসে, মরিয়ম বুকার হাসানকে শান্তির জন্য গ্লোবাল অ্যাডভোকেট মনোনীত করা হয়।
- মরিয়ম একজন নাইজেরিয়ান কথ্য শিল্পী, কবি, প্রভাবশালী এবং শান্তির প্রবক্তা, যার কাজ শিল্প, সক্রিয়তা এবং নারীবাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে।
- উত্তর নাইজেরিয়ায় জন্মগ্রহণকারী মরিয়ম তার প্ল্যাটফর্ম ব্যবহার করে সহিংসতা এবং বাস্তুচ্যুতি দ্বারা প্রভাবিত সম্প্রদায়গুলিতে নারী অধিকার, যুব ক্ষমতায়ন এবং শান্তি প্রতিষ্ঠার পক্ষে লড়াই করেন।
- জাতিসংঘের শান্তি ও নিরাপত্তা স্তম্ভের প্রথম গ্লোবাল অ্যাডভোকেট হিসেবে, মরিয়ম নারী, শান্তি ও নিরাপত্তা (WPS) এবং যুব, শান্তি ও নিরাপত্তা (YPS) এজেন্ডা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে তার কণ্ঠস্বর এবং প্রভাব ব্যবহার করে যাবেন, টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারী ও তরুণদের নেতৃত্বকে উৎসাহিত করবেন।
- গ্লোবাল অ্যাডভোকেট হিসেবে মরিয়মের ভূমিকা যৌথভাবে শান্তি অভিযান বিভাগ (ডিপিও) এবং রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিষয়ক বিভাগ (ডিপিপিএ) দ্বারা পরিচালিত হয়, যা একসাথে জাতিসংঘের শান্তি ও নিরাপত্তা স্তম্ভ গঠন করে।উৎস: জাতিসংঘ ওয়েব সাইট।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট। 

৩,৩৫৭.
এশিয়ায় কত সালে ও কোথায় প্রথম অলিম্পিক অনুষ্ঠিত হয়?
  1. ১৯৬৪, টোকিও
  2. ১৯৬৫, দিল্লী
  3. ১৬৬ করাচি
  4. ১৯৬৮ সালে বেইজিং
ব্যাখ্যা
এশিয়ায় প্রথম:

- ১৯৬৪ সালের টোকিও গেমস এশিয়ায় প্রথম অনুষ্ঠিত হয়েছিল।
- শিখার বাহক- ইয়োশিনোরি সাকাইকে বেছে নেওয়া হয়েছিল কারণ তিনি ১৯৪৫ সালের ৬ আগস্ট জন্মগ্রহণ করেছিলেন, যেদিন হিরোশিমায় পারমাণবিক বোমা বিস্ফোরিত হয়েছিল।
- নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং বিশ্ব শান্তির আহ্বান হিসাবে।

তথ্যসূত্র - অলিম্পিক ওয়েবসাইট।
৩,৩৫৮.
বাংলাদেশের উন্নয়নশীল দেশ হিসেবে উত্তোলনকে টেকসই করতে সরকার নিম্নের কোন পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিয়েছে?
  1. ক) জাতীয় নিম্ন উত্তরণ কৌশল
  2. খ) জাতীয় টেকসই উন্নয়ন কৌশল
  3. গ) জাতীয় সরল উত্তরণ কৌশল
  4. ঘ) জাতীয় রূপকল্প টেকসই কৌশল
ব্যাখ্যা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার উন্নয়নশীল দেশ হিসেবে গ্রাজুয়েশন প্রাপ্তিকে টেকসই করতে উত্তরণের সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর পাশাপাশি ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় একটি ‘জাতীয় সরল উত্তরণ কৌশল’ প্রণয়নের কাজ হাতে নিয়েছে। 
প্রধানমন্ত্রী বলেন, ‘উন্নয়নশীল দেশে উত্তরণকে টেকসই করতে একটি জাতীয় সরল উত্তরণ কৌশল (স্মুথ ট্রানজিশন স্ট্রাটেজি) প্রণয়নের কাজ হাতে নিয়েছি।’ 

উৎস: দৈনিক ইত্তেফাক পত্রিকা।
৩,৩৫৯.
মঙ্গল গ্রহের প্রথম পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করেছে যে মহাকাশযান -
  1. ক) লিঙ্কওয়েন-১
  2. খ) ট্রিফওয়েন-১
  3. গ) জেডওয়েন-২
  4. ঘ) তিয়ানওয়েন-১
ব্যাখ্যা
• মঙ্গল গ্রহের প্রথম পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করল চীন।
• চীনের মহাকাশ গবেষণা সংস্থা ‘চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ)’ জানিয়েছে, তাদের পাঠানো মহাকাশযান ‘তিয়ানওয়েন-১’ পূর্বনির্দিষ্ট কক্ষপথে ১,৩০০ বার লাল গ্রহকে পরিক্রমা করে ওই নিখুঁত মানচিত্র তৈরি করেছে।

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২ ও দৈনিক ইনকিলাব।
৩,৩৬০.
কোন দেশ প্রথমবারের মতো ‘আয়রন বিম’ লেজার প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবহার করেছে? 
  1. ইসরায়েল
  2. যুক্তরাষ্ট্র
  3. চীন 
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা

• আয়রন বিম: 
- প্রথমবারের মতো ইসরায়েল আকাশ পথে আসা যেকোনো ধরনের হামলা প্রতিহত করতে লেজার ভিত্তিক প্রতিরক্ষাব্যবস্থা 'আয়রন বিম' চালু করেছে।
- আয়রন ডোমের আদলে এই লেজার প্রতিরক্ষা ব্যবস্থার নামকরণ করা হয়েছে। 
- এই লেজার প্রতিরক্ষা ব্যবস্থার মূলে আছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন দপ্তর এবং ইসরায়েলি প্রতিরক্ষা খাতের সুপরিচিত প্রতিষ্ঠান রাফায়েল (রাফাল যুদ্ধবিমানখ্যাত ফরাসি দসল্ট রাফাল নয়)। 
- ২০১৪ সালে রাফাল প্রথম এই সিস্টেম তৈরি করে। 
- এই সিস্টেমের সুবিধা হলো, এই সিস্টেমের খরচ কম। 
- কম খরচে তারা কার্যকরভাবে আক্রমণের মোকাবিলা করতে পারে।

তথ্যসূত্র: ডেইলি স্টার ও ডয়চে ভেলে। (Link1) (Link2) 

৩,৩৬১.
ইতিহাসে প্রথমবারের মতো সফলভাবে ঝুলন্ত অবতরণ হওয়া রকেট কোনটি?
  1. ব্লু বার্ড
  2. স্টারশিপ
  3. লিয়াওনিং
  4. ব্লু শার্ক
ব্যাখ্যা
স্পেসএক্স স্টারশিপ:
- বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট স্টারশিপ।
- ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স।
- প্রথমবারের মতো উৎক্ষেপণ প্যাডে অবতরণ করেছে স্টারশিপ রকেটের সুপার হেভি বুস্টার।

উল্লেখ্য,
- ১৩ অক্টোবর, ২০২৪ সফলভাবে উৎক্ষেপণ প্যাডে নিরাপদে অবতরণ করে স্টারশিপ রকেটের সুপার হেভি বুস্টার।
- সেদিন স্থানীয় সময় সকাল ৭টা ২৫ মিনিটে টেক্সাসের বোকাচিকা মহাকাশ কেন্দ্র থেকে পঞ্চমবারের মতো রকেটটি উৎক্ষেপণ করা হয়।
- একপর্যায়ে এর দ্বিতীয় ধাপের মহাকাশযানটি আলাদা হয়ে ভারত মহাসাগরে পড়ে।
- আর সুপার হেভি বুস্টার ফিরে আসে স্পেসএক্সের সে টাওয়ারে।
- বুস্টারটি সঠিকভাবে অবতরণ করাকে বড় অর্জন হিসেবে দেখছেন স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।

⇒ স্পেসএক্সের এ রকেটটি লম্বায় প্রায় ৪০০ ফুট।
- বিশ্বে তৈরি হওয়া এ যাবৎকালের সবচেয়ে শক্তিশালী রকেট স্টারশিপের দুটি অংশ।
- একটি সুপার হেভি বুস্টার।
- এতে ৩৩টি ইঞ্জিন আছে, যা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার আর্টিমেস রকেটের চেয়ে দ্বিগুণ শক্তিশালী।
- অন্যটি স্টারশিপ মহাকাশযান, যা এ সুপার হেভি বুস্টারের ওপর বসানো থাকে।
- এ রকেটটি ১০০ টনের বেশি যন্ত্রপাতি বহন করতে পারে।

⇒ এর আগে স্টারশিপ রকেটের পরীক্ষা হয়েছিল চারবার।
- ইলন মাস্কের মতে, অন্যগ্রহে মানুষের বসতি স্থাপন করতে যাওয়ার উপযোগী করে এ রকেটটি তৈরি করা হয়েছে।
- এটি বার বার ব্যবহার করা যাবে এবং মানুষকে মঙ্গলগ্রহ ও চাঁদে নিয়ে যাওয়া যাবে।

উৎস: i) SpaceX ওয়েবসাইট।
ii) BBC. 
৩,৩৬২.
ক্রোয়েশিয়া শেনজেনভুক্ত দেশ হিসেবে অন্তর্ভুক্ত হয় -
  1. ক) ১ জানুয়ারি ২০২৩
  2. খ) ২ জানুয়ারি ২০২৩
  3. গ) ৪ জানুয়ারি ২০২৩
  4. ঘ) ৬ জানুয়ারি ২০২৩
ব্যাখ্যা
ক্রোয়েশিয়া শেনজেনভুক্ত দেশ হিসেবে  অন্তর্ভুক্ত হয় - ১ জানুয়ারি ২০২৩।
 
- পাসপোর্টমুক্ত সেনজেন অঞ্চলের ২৭তম দেশ হয়েছে - ক্রোয়েশিয়া।
- সেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৪ জুন ১৯৮৫ সালে।
- এই চুক্তির বিষয়বস্তু ছিল ইউরোপের বিভিন্ন দেশসমূহের ইউরোপীয় অঞ্চলে এক ভিসা বা ভিসামুক্ত চলাচল। এই চুক্তিটি লুক্সেমবার্গের শেনজেনে স্বাক্ষরিত হয়।
- ইইউ’র ৪০ কোটির বেশি মানুষ ব্লকের সদস্য দেশগুলোর মধ্যে মুক্তভাবে চলাচল করতে পারে।
-  একই দিনে মুদ্রা হিসেবে, ‘ইউরো’কে আনুষ্ঠানিকভাবে গ্রহন করে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া ইউরো মুদ্রা গ্রহণকারী - ২০তম দেশ।

উৎস:  Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার ও বাংলা ট্রিবিউন।
৩,৩৬৩.
অপারেশন আল-আকসা ফ্লাড শুরু হয় কত তারিখ?
  1. ৬ অক্টোবর, ২০২৩ সালে
  2. ৭ অক্টোবর, ২০২৩ সালে
  3. ৮ অক্টোবর, ২০২৩ সালে
  4. ৯ অক্টোবর, ২০২৩ সালে
ব্যাখ্যা
অপারেশন আল-আকসা ফ্লাড:
 
- ইসরাইলে হামাস ৭ অক্টোবর, ২০২৩ সালে আক্রমণের মধ্য দিয়ে দুদেশের সংঘাত শুরু হয়।
- এ লড়াইয়ের নাম দেয়া হয়েছে 'অপারেশন আল-আকসা ফ্লাড'।
- বস্তুত বন্যার জলের মতই সশস্ত্র হামাস বাহিনী ঢুকে পড়েছে ইসরায়েলের মূল ভূখণ্ডে।
- এর আগে ২০২১ সালে ইসরায়েল ও হামাসের মধ্যে ১১ দিন ধরে সংঘাত চলেছিল। 
- হামাস সদস্য ইজেত আল-রাশক জানান, আল-আকসা মসজিদে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবে তারা লড়ছেন।
- ইহুদিদের এখন উৎসব পর্ব চলছে।
- সেই উৎসবের শেষ দিনে এই আঘাত হেনেছে হামাস।
- ইসরায়েলের বন্দর শহর তেল আবিবের উত্তরে পর্যন্ত রকেট হামলা করা হয়েছে।
- সেই সাথে হামাসের সশস্ত্র বাহিনী ঢুকে পড়েছে ইসরায়েলের দক্ষিণে।
 
তথ্যসূত্র - ৮ অক্টোবর, ২০২৩, বিবিসি বাংলা ও দৈনিক যুগান্তর, ০৩ নভেম্বর ২০২৩।
৩,৩৬৪.
'বেল-২১২' উড়োজাহাজ তৈরি করেছেন কোন দেশ?
  1. ইরান
  2. রাশিয়া
  3. তুরস্ক
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
বেল - ২১২ উড়োজাহাজ 
- সম্প্রতি যুক্তরাষ্ট্রের তৈরি বেল ২১২ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসিসহ শীর্ষ কয়েকজন কর্মকর্তা নিহত হন।
- ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব হয়। তার আগে দেশটিতে শাহদের শাসন চলছিল।
- ওই বিপ্লবের আগে বেল ২১২ মডেলের হেলিকপ্টার কিনেছিলেন মাার্কিনঘেঁষা ইরানের সর্বশেষ শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভি।
- যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট ওর্থে বেল ২১২ হেলিকপ্টারের উৎপাদন শুরু হয়।
- পরে ১৯৮৮ সালে কানাডার কিউবেকের মিরাবেল শহরে এর ফ্যাক্টরি সরিয়ে নেওয়া হয়।
- অবশ্য ওই বছরই বেল ২১২ হেলিকপ্টারের উৎপাদন বন্ধ হয়ে যায়।
- ১৯৬৮ সালে প্রথমবারের মতো সামরিক কাজে এই হেলিকপ্টার ব্যবহার করা হয়। কিন্তু পরবর্তীতে এটা বেসামরিক পরিবহনের জন্য জনপ্রিয় হয়ে ওঠে।
- পাইলটসহ ১৫ জন আরোহী বহনের সক্ষমতা রয়েছে বেল ২১২ হেলিকপ্টারের।
- এই হেলিকপ্টারকে আগুন নির্বাপণের মিশনে ব্যবহার করা যায়।
- এ ছাড়া কার্গো হিসেবে এবং স্থল বাহিনীকে সহায়তার জন্যও বেল ২১২ হেলিকপ্টার দারুণ মানানসই।

জানা গেছে, কিছুটা মডিফাই করে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি আরোহী বহনে আরও সক্ষম করা হয়েছিল।
- বেল ২১২ হেলিকপ্টার এক বা দুজন পাইলট ওড়াতে পারেন।
- হেলিকপ্টারটি ১৭.৪১ মিটার বা প্রায় ৫৭ ফুট লম্বা।
- আর এর উচ্চতা ৩.৮৩ মিটার। যাত্রী বা মালপত্র ছাড়া এক একটি বেল ২১২ হেলিকপ্টারের ওজন ২ হাজার ৯৬২ কেজি।
- তবে উড্ডয়নের সময় সর্বোচ্চ ৫ হাজার ৮০ কেজি পর্যন্ত বহনে সক্ষম বেল ২১২ হেলিকপ্টার।
- দুটি রোটরের এই হেলিকপ্টারে ১ হাজার ৩০০ কিলোওয়াটের ইঞ্জিন রয়েছে।
-  প্রতি ঘণ্টায় ১১৮ মাইল গতিতে উড়তে পারে বেল ২১২ হেলিকপ্টার।
- তবে কিন্তু কমবেট ফ্লাইটে প্রতি ঘণ্টায় গতি ১৩৭ মাইল পর্যন্ত ওঠানো সক্ষম।
- এই হেলিকপ্টার ২৭৩ মাইল পর্যন্ত উড়তে পারে।
- আর সর্বোচ্চ ১৭ হাজার ৩৮৮ ফুট উঁচুতে উঠতে সক্ষম বেল ২১২ হেলিকপ্টার। ইরান ছাড়াও যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন, আর্জেন্টিনা, কানাডা, জাপান, সৌদি আরবসহ বিভিন্ন দেশও বেল ২১২ হেলিকপ্টার ব্যবহার করে। 

সূত্র- বিবিসি। 
৩,৩৬৫.
বর্তমানে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান -
  1. ১ম
  2. ২য়
  3. ৩য়
  4. ৪র্থ
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান:
- বাংলাদেশের তৈরি পোশাকের একক বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্র।
- বর্তমানে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়।
- বাংলাদেশ থেকে রপ্তানি হওয়ার পোশাকের এক-পঞ্চমাংশের গন্তব্য এই বাজার।
- দেশটিতে গত বছর রপ্তানি হয়েছে মার্কিন ৯৭৩ কোটি ডলারের তৈরি পোশাক।
- উএস ডিপার্টমেন্ট অব কমার্সের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) হালনাগাদ পরিসংখ্যান থেকে এসব তথ্য পাওয়া গেছে।

উল্লেখ্য,
- এই বাজারে সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে চীন। 
- যুক্তরাষ্ট্রের বাজারে দ্বিতীয় সর্বোচ্চ পোশাক রপ্তানিকারক ভিয়েতনাম। 
- এই বাজারে ভারত এখন চতুর্থ শীর্ষ পোশাক রপ্তানিকারক।

উৎস: ৮ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো। [link]
৩,৩৬৬.
সম্প্রতি, কোন দেশে জাতীয় ক্রিপ্টোকারেন্সি বিল 'জিনিয়াস অ্যাক্ট' পাশ হয়েছে? [ আগস্ট, ২০২৫]
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. সুইডেন
  4. নরওয়ে
ব্যাখ্যা
'জিনিয়াস অ্যাক্ট': 
- যুক্তরাষ্ট্রে পাশ হয়েছে জাতীয় ক্রিপ্টোকারেন্সি বিল 'জিনিয়াস অ্যাক্ট'।  (১৮ জুলাই, ২০২৫)
- এক দশক আগে 'ভবিষ্যতের কেলেঙ্কারি' বলে আখ্যা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।
- এবার সেই ক্রিপ্টোকে বৈধতা দিয়েছে মার্কিন কংগ্রেস।
- বিলটিতে মূলত স্টেবলকয়েন নামের এক ধরনের ডিজিটাল মুদ্রার জন্য নিয়ন্ত্রক কাঠামো নির্ধারণ করা হয়েছে,
- যার মান ডলারের মতো নিরাপদ সম্পদের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকে।

উৎস: বিবিসি বাংলা। [লিঙ্ক]
৩,৩৬৭.
আধুনিক অলিম্পিক গেমসের সূচনা হয় কোথায়?
  1. ক) গ্রিসে
  2. খ) ফ্রান্সে
  3. গ) চীনে
  4. ঘ) ব্রিটেনে
ব্যাখ্যা
অলিম্পিক গেমস
- আধুনিক অলিম্পিক গেমসের সূচনা হয় ১৮৯৬ সালে গ্রিসের এথেন্সে
- ব্যারেন পিয়েরে দ্য ক্যুবার্তোর উদ্যোগে আধুনিক অলিম্পিক গেমসের প্রচলন হয়।
- ১৮৯৬ সালে ০৬-১৫ এপ্রিলে এথেন্সে আধুনিক অলিম্পিক গেমসের প্রথম আসর বসেছিলো।
- এই আসরে ১৪টি দেশের ২৪১জন প্রতিনিধি ৪৩টি ইভেন্টে অংশগ্রহণ করেছিলো।
- ১৮৯৪ সালের ২৩ জুন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি গঠিত হয়।
- খ্রিস্টপূর্ব ৭৭৬ অব্দ থেকে ৩৯৩ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন গ্রিসে প্রাচীন অলিম্পিকের আসর অনুষ্ঠিত হয়।

উৎস: অলিম্পিক গেমস ওয়েবসাইট।
৩,৩৬৮.
যুক্তরাষ্ট্র সম্প্রতি ন্যাটোভুক্ত কোন দেশটির উপর সামরিক নিষেধাজ্ঞা আরোপ করেছে?
  1. ক) গ্রিস
  2. খ) তুরস্ক
  3. গ) আলবেনিয়া
  4. ঘ) এস্তোনিয়া
ব্যাখ্যা
রাশিয়ার নিকট থেকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় ইস্যুতে গত ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় তুরস্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করে।
মার্কিন অর্থ মন্ত্রণালয় তুরস্কের প্রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রধান ইসমাইল দেমির ও তার তিন সহকর্মীর ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করে।
এর ফলে তুরস্কের প্রতিরক্ষা শিল্পে মার্কিন সহায়তা ও সরবরাহ বন্ধ হয়ে যায়।
(সূত্র: ডেইলি স্টার : ১৬ ডিসেম্বর ২০২০)
৩,৩৬৯.
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি দেয়া হয় কত তারিখে?
  1. ১৯ জানুয়ারি, ২০২৫
  2. ২০ জানুয়ারি, ২০২৫
  3. ২১ জানুয়ারি, ২০২৫
  4. ২২ জানুয়ারি, ২০২৫
ব্যাখ্যা
ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধবিরতি:
- যুদ্ধ শুরু হয়: ৭ অক্টোবর, ২০২৩ সাল।
- অপারেশন আল-আকসা ফ্লাডের মধ্য দিয়ে এই যুদ্ধের শুরু হয়।
- হামাস এই অপারেশন আল-আকসা ফ্লাড পরিচালনা করে ইসরায়েল আক্রমণ করে।
- এখন পর্যন্ত ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ।
- ১৫ মাসের সহিংসতা ও গণহত্যার পর গত ১৯ জানুয়ারি, ২০২৫ থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়।
- তিনটি ধাপের চুক্তির প্রথম ধাপে ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্ত করবে হামাস, বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক কয়েকশ ফিলিস্তিনি বন্দিকে ৪২ দিনের মধ্যে মুক্তি দেওয়া হবে।
- দ্বিতীয় ধাপে, ইসরায়েল তাদের সেনাবাহিনীকে গাজা থেকে পুরোপুরি প্রত্যাহার করে নেবে।
- মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই চুক্তি হয়েছে।

তথ্যসূত্র - বিবিসি বাংলা।
৩,৩৭০.
২০২২ ফিফা বিশ্বকাপ ফুটবলের গোল্ডেন বুট পায় -
  1. ক) কিলিয়ান এমবাপ্পে
  2. খ) লিওনেল মেসি
  3. গ) লুকা মদ্রিচ
  4. ঘ) অলিভিয়ে জিরু
ব্যাখ্যা
২০২২ ফুটবল বিশ্বকাপের সেরা খেলোয়ার:
- লিওনেল মেসি - গোল্ডেন বল।
- কিলিয়ান এমবাপ্পে - সিলভার বল।
- লুকা মদ্রিচ - ব্রোঞ্জ বল।

২০২২ ফুটবল বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা:
- কিলিয়ান এমবাপ্পে– গোল্ডেন বুট।
- লিওনেল মেসি - সিলভার বুট।
- অলিভিয়ে জিরু - ব্রোঞ্জ ব...

উৎস: ফিফার অফিসিয়াল সাইট।
৩,৩৭১.
বিশ্বের শীর্ষ দূষিত বায়ুর দেশ কোনটি?
  1. ভারত
  2. পাকিস্তান
  3. মঙ্গোলিয়া
  4. বাংলাদেশ
ব্যাখ্যা
২০২০ সালে প্রকাশিত IQAir World Air Quality Report - 2019 এ ৯৮টি দেশের মধ্যে শীর্ষ বায়ুদূষিত দেশ হলো বাংলাদেশ।
তালিকায় ২য় ও ৩য় স্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান ও মঙ্গোলিয়া। ভারতের অবস্থান ৫ম স্থানে।
এছাড়া রাজধানী হিসেবে শীর্ষ দূষিত শহর হলো নয়াদিল্লি।
২য় অবস্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা।
(সূত্রঃ IQAir World Air Quality Report -2019)
৩,৩৭২.
ডব্লিউ জি সি'র তথ্য অনুযায়ী, কোন দেশে সবচেয়ে বেশি সোনা মজুত রয়েছে?
  1. যুক্তরাষ্ট্র
  2. সৌদি আরব
  3. কুয়েত
  4. দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
সবচেয়ে বেশি সোনা মজুত:
- একটি দেশের অর্থনীতি স্থিতিশীল অবস্থায় রয়েছে, নাকি কোনো বিপদের মুখোমুখি হতে যাচ্ছে, তা নির্ধারণে সোনার মজুত বিশেষ ভূমিকা রাখে।
- লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি)।
- ডব্লিউজিসির তথ্য অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি সোনা মজুত রয়েছে যুক্তরাষ্ট্রে। 

উল্লেখ্য, 
সোনা মজুদে শীর্ষ দেশ -
1. যুক্তরাষ্ট্র।
2. জার্মানি।
3. ইতালি।
4. ফ্রান্স। 
5. রাশিয়া।

অন্যদিকে -
- সোনা মজুতে বাংলাদেশ বিশ্বে ৬৬তম। 

উৎস: i) Forbes ওয়েবসাইট। [link]
         ii) ১৭ জানুয়ারী ২০২৪, প্রথম আলো।
৩,৩৭৩.
গ্লোবাল ফায়ার পাওয়ারের ২০২৫ সালের বৈশ্বিক সামরিক শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম? [অক্টোবর, ২০২৫]
  1. ২৫তম
  2. ২৮তম
  3. ৩৩তম
  4. ৩৫তম
ব্যাখ্যা

বৈশ্বিক সামরিক শক্তি সূচক, ২০২৫:
প্রতিবেদনের শিরোনাম: 2025 Military Strength Ranking.
প্রকাশ: জানুয়ারি, ২০২৫। 
প্রকাশক: গ্লোবাল ফায়ার পাওয়ার।
অন্তর্ভুক্ত দেশ: ১৪৫টি। 

প্রতিবেদন অনুযায়ী-
• শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র।
• সর্বনিম্ন দেশ: ভুটান।
• বাংলাদেশের অবস্থান: ৩৫তম।

তথ্যসূত্র: বৈশ্বিক সামরিক শক্তি সূচক, ২০২৫। [Link]

৩,৩৭৪.
How many Olympic games have been hosted in Africa?
  1. 1
  2. 2
  3. 3
  4. Has not hosted any Olympic event yet
ব্যাখ্যা
অলিম্পিক গেমস:
- অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।
- যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন।
- অলিম্পিক গেমস প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয়।
- গ্রীষ্ম এবং শীতকালীন দুটো প্রকরণ, প্রতিটি দুই বছর পরপর হয়ে থাকে।
- প্রথম আধুনিক অলিম্পিকের আসর বসে ১৮৯৬ সালে।

উল্লেখ্য,
- আফ্রিকা মহাদেশে এখন পর্যন্ত একটিও অলিম্পিক অনুষ্ঠিত হয়নি।

এছাড়াও,
- ২০২৪ সালে ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজক শহর ফ্রান্সের রাজধানী প্যারিস।
- ২০২৮ সালে ৩৪তম আয়োজন বসবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। 

উৎস: Britannica.
৩,৩৭৫.
২০২৫ সালের বুকার পুরস্কার অর্জন করেন কে?
  1. কিরণ দেশাই
  2. ডেভিড সালাই
  3. বেন মার্কোভিটস
  4. বানু মুশতাক
ব্যাখ্যা

বুকার পুরস্কার:
- বুকার পুরস্কার (Booker Prize) একটি সাহিত্য পুরস্কার।
- এটি যুক্তরাজ্য থেকে প্রদান করা হয়।
- পুরস্কারটির পূর্বনাম ছিল: Booker–McConnell Prize ও Man Booker Prize।
- শুরুতে পুরস্কারটি শুধু ব্রিটিশ লেখকদের প্রদান করা হত।
- পরবর্তীতে তা কমনওয়েলথ দেশ সমূহের ইংরেজি ভাষার লেখক এবং ২০১৪ সাল থেকে বিশ্বব্যাপী ইংরেজি ভাষার লেখকদের প্রদান করা হয়ে আসছে।
- ১৯৬৯ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়।
- বুকারজয়ের শর্ত হলো, উপন্যাসটি ইংরেজিতে লেখা হতে হবে এবং যুক্তরাজ্যে বা আয়ারল্যান্ডে প্রকাশিত হতে হবে।

⇒ ২০২৫ সালের 'বুকার পুরস্কার' লাভ করেন হাঙ্গেরীয়-ব্রিটিশ লেখক ডেভিড সালাই।
- ইংরেজি ভাষায় রচিত 'ফ্ল্যাশ (Flesh)' উপন্যাসের জন্য খেতাবটি জয় করেন ডেভিড সালাই। যেখানে নির্যাতিত হাঙ্গেরিয়ান এক অভিবাসীর গল্প তুলে ধরেন তিনি। বিদেশে ভাগ্য গড়েও শেষ পর্যন্ত সবকিছু হারানোর হৃদয়বিদারক কাহিনীর কারণে ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করে বইটি। - 'ফ্লেশ (Flesh)' সালাইয়ের ষষ্ঠ উপন্যাস। 

অন্যদিকে,
- ২০২৫ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন ভারতীয় লেখক, আইনজীবী ও অধিকারকর্মী বানু মুশতাক।

উৎস: The Booker Prizes ওয়েবসাইট।

৩,৩৭৬.
অলিম্পিক প্রতিযোগিতার জন্ম কোন দেশে?
  1. ইংল্যান্ড
  2. ইতালি
  3. গ্রিস
  4. স্পেন
ব্যাখ্যা
অলিম্পিক গেমস:
- অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।
- যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন।
- দুই শতাধিক দেশের অংশগ্রহণে মুখরিত এই অলিম্পিক গেমস বিশ্বের সবচেয়ে বড় এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়ে থাকে।
- অলিম্পিক গেমস প্রতি চার বছর পরপর ৬ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হয়।
- গ্রীষ্ম এবং শীতকালীন দুটো প্রকরণ, প্রতিটি দুই বছর পরপর হয়ে থাকে।
- আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) অলিম্পিক গেমস সংক্রান্ত সব কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে।

উল্লেখ্য,
- খ্রিষ্টপূর্ব অষ্টম শতাব্দীতে প্রাচীন গ্রিস শুরু হওয়া প্রাচীন অলিম্পিক গেমস থেকেই মূলত আধুনিক অলিম্পিক গেমসের জন্ম।
- আধুনিক অলিম্পিক গেমস শুরু হয় গ্রিসের এথেন্সে।
- এটি ১৮৯৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর জনক ফ্রান্সের নাগরিক ব্যরন দ্য কুবার্তো।
- ১৯১৪ সালে কুবার্তো দ্বারা উপস্থাপিত অলিম্পিক পতাকাটি হল প্রোটোটাইপ: এটির সাদা জমিনের কেন্দ্রে পাঁচটি আন্তঃসংলগ্ন রিং রয়েছে - নীল, হলুদ, কালো, সবুজ এবং লাল।
- এই রিংগুলি অলিম্পিকে একসাথে যোগদানকারী 'বিশ্বের পাঁচটি অংশ' প্রতিনিধিত্ব করে।

উৎস: i) Olympics.
ii) Britannica.
৩,৩৭৭.
স্কাইট্র্যাক্স রিপোর্ট অনুযায়ী, বর্তমানে (২০২৪) বিশ্বের সেরা বিমানবন্দর কোনটি?
  1. হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর
  2. চাঙ্গি বিমানবন্দর
  3. নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর
  4. দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বিশ্বের সেরা বিমানবন্দর
- বিশ্বের সেরা বিমানবন্দর নির্বাচিত হয়েছে কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর।
- এর মাধ্যমে সিঙ্গাপুর স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডস এর ১২ বারের বিজয়ী চাঙ্গি বিমানবন্দরকে হারিয়ে বিশ্বসেরার মুকুট অর্জন করলো এই বিমানবন্দর।
- ব্রিটেনের এভিয়েশন শিল্প সমালোচক প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্স সম্প্রতি ২০২৪ সালের বিশ্বের সেরা বিমানবন্দরের তালিকা প্রকাশ করেছে।
- বিশ্বের বিভিন্ন দেশের যাত্রীদের ভোটে স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডস-২০২৪ শীর্ষক সেরা বিমানবন্দরের তালিকা ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
- এছাড়া জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দর চতুর্থ সেরা নির্বাচিত হয়েছে।
- টোকিওরই নারিতা বিমানবন্দর রয়েছে পঞ্চম স্থানে।

সূত্র- স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডস রিপোর্ট - ২০২৪।  
৩,৩৭৮.
হামাস কর্তৃক ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের নাম -
  1. অপারেশন আল-জাজিরা ফ্লাড
  2. অপারেশন আল-আকসা ফ্লাড
  3. অপারেশন আল-মদিনা ফ্লাড
  4. অপারেশন আল-সূরা ফ্লাড
ব্যাখ্যা
হামাস কর্তৃক ইসরায়েল অভিযান:
- ৭ অক্টোবর, ২০২৩ ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। 
- সাতই অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। 
- গাজা উপত্যকা থেকে হামাস কর্তৃক ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের নাম 'অপারেশন আল-আকসা ফ্লাড'।
- ইসরায়েলে হামাস হামলা চালানোর পরপরই গাজা উপত্যকা লক্ষ্য করে বিমান হামলা চালাতে শুরু করে তেল আবিব।
- আনুষ্ঠানিক স্থল অভিযান বা যুদ্ধের দ্বিতীয় পর্যায়ের ঘোষণা আসে ২৮শে অক্টোবর, অর্থাৎ হামলা শুরুর ২১ দিন পর।
- মানবিক সহায়তার জন্য গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে ২৭শে অক্টোবর একটি প্রস্তাব পাস হয়।
- এ সময় প্রস্তাবের পক্ষে ১২০টি দেশ এবং বিপক্ষে ১৪টি দেশ ভোট দেয়।
- এছাড়া ভোটদানে বিরত ছিল ৪৫টি সদস্য দেশ।

উল্লেখ্য,
- আল আকসা মসজিদ জেরুজালেমে অবস্থিত।
- হামাস সদস্য ইজেত আল-রাশক জানান, আল-আকসা মসজিদে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবে তারা লড়ছেন।

উৎস: i) ৮ অক্টোবর, ২০২৩, বিবিসি বাংলা।
         ii) ৭ নভেম্বর, ২০২৩, বিবিসি বাংলা।
৩,৩৭৯.
TIFA এর পূর্ণরূপ কী?
  1. Trade for International Finance Agreement
  2. Trade and Investment Framework Agreement
  3. Treaty for International Free Area
  4. Trade and Investment form America
ব্যাখ্যা
TIFA:
- TIFA-এর পূর্ণরূপ হচ্ছে; Trade and Investment Framework Agreement.

উল্লেখ্য,
- ১৫ সেপ্টেম্বর ২০২১ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিনিয়োগের পথ সুগম করতে Trade and Investment Framework Agreement (TIFA) চুক্তি স্বাক্ষরিত হয়।
- অস্ট্রেলিয়ার পক্ষে সে দেশের বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী ডান টিহান এবং বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এই চুক্তিতে স্বাক্ষর করেন।
- বাংলাদেশ ২০০৩ সাল থেকে অস্ট্রেলিয়ায় ডিউটি এবং কোটা ফ্রি বাণিজ্য সুবিধা পেয়ে আসছে।

উৎস: Office of the United States Trade Representative.
৩,৩৮০.
সামরিক খাতে শীর্ষ ব্যয়কারী দেশ কোনটি? [জুলাই, ২০২৫]
  1. ফ্রান্স
  2. যুক্তরাষ্ট্র
  3. রাশিয়া
  4. ইউক্রেন
ব্যাখ্যা
সামরিক খাতে শীর্ষ ব্যয়কারী দেশ:
- বিশ্বের সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করে যুক্তরাষ্ট্র।
- স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্যানুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্র সামরিক খাতে ৯৯ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার ব্যয় করেছে।
- এটি মোট বৈশ্বিক সামরিক ব্যয়ের ৩৭ শতাংশের সমান।
- যুক্তরাষ্ট্র সামরিক খাতে চীনের চেয়ে প্রায় তিন গুণ এবং রাশিয়ার চেয়ে প্রায় সাত গুণ বেশি ব্যয় করে।
- যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয়ের ৮৯ শতাংশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় খরচ হয়েছে।
- মূলত রাশিয়া ও চীনের বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করা, পারমাণবিক অস্ত্রের আধুনিকায়ন, আকাশ ও সমুদ্রপথে শক্তি বাড়ানো এবং ইউক্রেন ও ইসরায়েলকে আর্থিক সহায়তা দিতে এসব অর্থ খরচ করা হয়েছে।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [link]
৩,৩৮১.
According to SIPRI, which country has the most nuclear warheads?
  1. ক) United States
  2. খ) Russia
  3. গ) United Kingdom
  4. ঘ) China
ব্যাখ্যা
১৩ জুন ২০২২ সুইডেন ভিত্তিক Stockholm International Peace Research Institute (SIPRI) বিশ্বের পরমাণু শক্তিধর দেশ ও পরমাণু অস্ত্রের সংখ্যা উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করে। 

প্রতিবেদন অনুসারে -
• মোট অস্ত্রের সংখ্যা - ১২,৭০৫।
• পরমাণু অস্ত্রধারী দেশ ও অস্ত্রের সংখ্যা: 
- রাশিয়া (৫,৯৭৭); 
- যুক্তরাষ্ট্র (৫,৪২৮); 
- চীন (৩৫০); 
- ফ্রান্স (২৯০); 
- যুক্তরাজ্য (২২৫): 
- পাকিস্তান (১৬৫); 
- ভারত (১৬০); 
- ইসরায়েল (৯০) ও 
- উত্তর কোরিয়া (২০)।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
৩,৩৮২.
আদিত্য-এল১ মিশন কোন সংস্থা চালু করেন?
  1. NASA
  2. UKSA
  3. ISRO
  4. ROSCOSMOS
ব্যাখ্যা
আদিত্য-এল ১:
- ভারত তার প্রথম সূর্যাভিযান শুরু করেছে।
- দেশটির প্রথম সূর্য পর্যবেক্ষণ মিশন ‘আদিত্য-এল ১’।
- ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO) আদিত্য-এল১ মিশন চালু করেন।
- ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) ভারতের রাষ্ট্রীয় মহাকাশ গবেষণা সংস্থা, যার কার্যালয় বেঙ্গালুরু শহরের অবস্থিত।
- ২ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে শ্রীহরিকোটা থেকে স্থানীয় সময় বেলা ১১টা ৫০ মিনিটে আদিত্য-এল ১ উৎক্ষিপ্ত হয়।
- সূর্যের বায়ুমণ্ডল সম্পর্কিত তথ্য সংগ্রহ করবে আদিত্য।
- পরবর্তী চার মাস ধরে যাত্রা করে সূর্য আর পৃথিবীর মধ্যে একটি ‘হ্যালো’ কক্ষপথের ল্যাগ্রেঞ্জ পয়েন্ট বা এল১ পয়েন্টে স্থাপন করা হবে আদিত্যকে। 
- পৃথিবী থেকে ওই ল্যাগ্রেঞ্জ পয়েন্টের দূরত্ব ১৫ লক্ষ কিলোমিটার।
- ল্যাগ্রেঞ্জ পয়েন্ট হলো এমন একটি জায়গা, যেখানে সূর্য এবং পৃথিবীর আকর্ষণ ও বিকর্ষণ বল একসঙ্গে কাজ করে, ফলে এই অঞ্চলে পৌঁছে মহাকাশযান স্থির থাকতে পারে।
- ভারতের মহাকাশে ৫০টিরও বেশি স্যাটেলাইট রয়েছে।

অন্যদিকে -
- যুক্তরাজ্যের মহাকাশ গবেষণা সংস্থার নাম UKSA।
- রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার নাম ROSCOSMOS।
- যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার নাম NASA।

উৎস: ২ সেপ্টেম্বর ২০২৩, বিবিসি বাংলা।
৩,৩৮৩.
সম্প্রতি পবিত্র কোরআন পোড়ানো নিষিদ্ধ ঘোষণা করে আইন করেছে - 
  1. ডেনমার্ক
  2. অস্ট্রেলিয়া
  3. নিউজিল্যান্ড
  4. বেলজিয়াম
ব্যাখ্যা
নিষিদ্ধ:
- পবিত্র কোরআন পোড়ানো নিষিদ্ধ করেছে ডেনমার্ক।
- এই আইন পাসের পর কেউ পবিত্র কোরআন পোড়ালে, সেটি অপরাধ হিসেবে গণ্য হবে।
- আর অপরাধীকে সর্বোচ্চ দুই বছরের সাজা ভোগ করতে হবে।
- পাশাপাশি জরিমানাও করা হবে।
- মুসলিম দেশগুলোর ক্ষোভের পরিপ্রেক্ষিতে দেশটি এই পদক্ষেপ নিয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট পত্রিকা রিপোর্ট।
৩,৩৮৪.
জোট নিরপেক্ষ আন্দোলনের (NAM) ১৯তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ব্রাজিল
  2. উগান্ডা
  3. অস্ট্রেলিয়া
  4. আজারবাইজান
ব্যাখ্যা
NAM:
- NAM-এর পূর্ণরূপ: Non-Aligned Movement বা জোট-নিরপেক্ষ আন্দোলন।
- এটি একটি আন্তর্জাতিক সংগঠন যা তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করার জন্য গঠিত হয়। 
- এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী দেশসমূহের জোট ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশসমূহের জোট ওয়ারশ থেকে নিরপেক্ষ হিসাবে আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল বান্দুং কনফারেন্সের প্রেক্ষিতে ন্যাম গঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৬১।
- বর্তমান সদস্য: ১২০টি।
- চেয়ারম্যান: ইলহাম ইলিয়েভ।
- বাংলাদেশ ১৯৭৩ সালে ন্যাম-এর সদস্য পদ লাভ করে।

উল্লেখ্য,
- ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল আলজিয়ার্সে অনুষ্ঠিত ন্যাম-এর ৪র্থ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করে।
- সর্বশেষ NAM-এর ১৯তম শীর্ষ সম্মেলন ২০২৪ সালের জানুয়ারিতে উগান্ডায় অনুষ্ঠিত হয়।

অন্যদিকে -
- ২০১৯ সালে আজারবাইজানের বাকুতে জোট নিরপেক্ষ আন্দোলন তথা ন্যাম-এর ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উৎস: NAM ওয়েবসাইট।
৩,৩৮৫.
দীর্ঘদিন পর ওমান সম্প্রতি কোন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত করে?
  1. ক) ইরান
  2. খ) ইরাক
  3. গ) সুদান
  4. ঘ) আলজেরিয়া
ব্যাখ্যা
দীর্ঘ প্রায় ২৯ বছর পর ওমান ইরাকের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত করে। এ লক্ষে ২০১৯ সালের মে মাসে বাগদাদে অবস্থিত ওমানের দূতাবাস পুনরায় খোলার ঘোষণা প্রদান করে। ১৯৯০ সালে সাদ্দাম হোসেন কর্তৃক কুয়েত দখলের ফলে ইরাকের সাথে উপসাগরীয় দেশগুলোর কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়। ২০১৫ সালে সৌদি আরব ইরাকের সাথে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ গ্রহণ করে। এতে করে অন্যান্য আরব দেশুগুলোও ইরাকের সাথে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে উদ্যোগী হয়। (সূত্রঃ দৈনিক যুগান্তর)
৩,৩৮৬.
সার্ক-এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল -
  1. মালেতে
  2. কলম্বোতে
  3. বাঙ্গালোরে
  4. কাঠমান্ডুতে
ব্যাখ্যা
SAARC:
- SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫।
- প্রতিষ্ঠার স্থান: ঢাকা, বাংলাদেশ।
- সদরদপ্তর: কাঠমান্ডু, নেপাল।

⇒ প্রতিষ্ঠাতা সদস্য: ৭টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- সদস্য দেশ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান।
- সর্বশেষ সদস্য আফগানিস্তান ২০০৭ সালের ৩ এপ্রিল সার্কে যোগ দেয়।

⇒ সার্কের ৬ষ্ঠ শীর্ষ সম্মেলন হয় ২১ ডিসেম্বর, ১৯৯১ সালে শ্রীলঙ্কার কলম্বোতে।

⇒ প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন ২০১৪ সালে নেপালে অনুষ্ঠিত হয়।

উৎস: SAARC ওয়েবসাইট।
৩,৩৮৭.
২০২৪ সালের বুকার পুরস্কার কোন উপন্যাসের জন্য প্রদান করা হয়?
  1. Creation Lake
  2. The Safekeep
  3. Stone Yard Devotional
  4. Orbital
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বুকার পুরস্কার:

- বুকার পুরস্কার (Booker Prize) একটি সাহিত্য পুরস্কার।
- এটি যুক্তরাজ্য থেকে প্রদান করা হয়।
- পুরস্কারটির পূর্বনাম ছিল: Booker–McConnell Prize ও Man Booker Prize।
- শুরুতে পুরস্কারটি শুধু ব্রিটিশ লেখকদের প্রদান করা হত।
- পরবর্তীতে তা কমনওয়েলথ দেশ সমূহের ইংরেজি ভাষার লেখক এবং ২০১৪ সাল থেকে বিশ্বব্যাপী ইংরেজি ভাষার লেখকদের প্রদান করা হয়ে আসছে।
- ১৯৬৯ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়।
- বুকারজয়ের শর্ত হলো, উপন্যাসটি ইংরেজিতে লেখা হতে হবে এবং যুক্তরাজ্যে বা আয়ারল্যান্ডে প্রকাশিত হতে হবে।

⇒ ‘অরবিটাল’ উপন্যাসের জন্য যুক্তরাজ্যের লেখক সামান্থা হার্ভে ২০২৪ সালের বুকার পুরস্কার জিতেছেন।
- ‘অরবিটাল’ বইটি ১৩৬ পৃষ্ঠার।
- এটি বুকারজয়ী দ্বিতীয় সংক্ষিপ্ততম বই।
- আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে ছয় মহাকাশচারীর কাটানো একটি দিনকে বিস্তারিতভাবে ফুটিয়ে তুলে হয়েছে এই বইতে।
- অরবিটালে যে চার মহাকাশচারীর কথা বলা আছে, তাঁদের দুজন পুরুষ এবং চারজন নারী।
- এ ছাড়া এটি মহাকাশ নিয়ে লেখা প্রথম কোনো বই, যেটি বুকার পুরস্কার জিতেছে।

উৎস: The Booker Prizes ওয়েবসাইট।
৩,৩৮৮.
FIFA World Cup 2026 এ গ্রুপভিত্তিক বিভাজন কতটি?
  1. ১২টি
  2. ১০টি
  3. ১৩টি
  4. ১৪টি
ব্যাখ্যা

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- আয়োজক দেশ: ৩টি (মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো)।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ - ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি। 
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
- এবার প্রথমবারের মতো ১২টি গ্রুপে অংশ নেবে ৪৮টি দেশ।
- অফিশিয়াল বলের নাম ট্রায়োন্ডা।

⇒ FIFA World Cup 2026 এ গ্রুপভিত্তিক বিভাজন ১২টি। 
- গ্রুপ ‘এ’: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউরো প্লে‑অফ ডি বিজয়ী। 
- গ্রুপ ‘বি’: কানাডা, ইউরো প্লে‑অফ এ বিজয়ী, কাতার, সুইজারল্যান্ড। 
- গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড।
- গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউরো প্লে‑অফ সি বিজয়ী। 
- গ্রুপ ই: জার্মানি, কিউরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর। 
- গ্রুপ ‘এফ’: নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া এবং ইউরোপিয়ান প্লে-অফ ‘বি’ জয়ী দল।
- গ্রুপ ‘জি’: বেলজিয়াম, মিশর, ইরান ও নিউজিল্যান্ড।
- গ্রুপ ‘এইচ’: স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ে।
- গ্রুপ ‘আই’: ফ্রান্স, সেনেগাল, নরওয়ে এবং ফিফা প্লে-অফ ২ জয়ী দল।
- গ্রুপ ‘জে’: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান।
- গ্রুপ ‘কে’: পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া এবং ফিফা প্লে-অফ ১ জয়ী দল।
- গ্রুপ ‘এল’: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা।

উৎস: i) FIFA ওয়েবসাইট।
ii) BBC.

৩,৩৮৯.
বিশ্বের বৃহত্তম পণ্য আমদানিকারক দেশ কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. জাপান
  4. ভারত
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বিশ্বের বৃহত্তম পণ্য ও সেবা আমদানিকারক দেশ:

- মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম পণ্য আমদানিকারক দেশ।
- ২০২২ সালে বিশ্ব থেকে মার্কিন পণ্য আমদানির পরিমাণ ছিল মোট ৩.২ ট্রিলিয়ন ডলার, যা ২০২১ থেকে ১৪.৬ শতাংশ (৪১৩.৭ বিলিয়ন ডলার) বেশি।
- চীন মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্যের শীর্ষ সরবরাহকারী দেশ ছিল।
- মোট পণ্য আমদানির ১৬.৫ শতাংশের জন্য দায়ী।

উল্লেখ্য,
- ২০২২ সালে মার্কিন পণ্য আমদানির শীর্ষ পাঁচটি সরবরাহকারী ছিল:
• চীন (৫৩৬.৩ বিলিয়ন ডলার),
• মেক্সিকো (৪৫৬.৪ বিলিয়ন ডলার),
• কানাডা (৪৩৬.৬ বিলিয়ন ডলার),
• জাপান (১৪৮.১ বিলিয়ন ডলার),
• জার্মানি (১৪৬.৬ বিলিয়ন ডলার)।
• ইউরোপীয় ইউনিয়ন থেকে মার্কিন পণ্য আমদানি ছিল ৫৫৩.৩ বিলিয়ন ডলার।

উৎস: United States Trade Representative (.gov).
৩,৩৯০.
‘ইন্টারনাশনাল বুকার প্রাইজ ২০২১’ দেওয়া হয় কোন লেখককে?
  1. ক) ড্যামন গ্যালগাট
  2. খ) ডেভিড ডিওপ
  3. গ) মিশেল হাচিসন
  4. ঘ) মারিকে লুকাস
ব্যাখ্যা
বুকার পুরস্কার ২০২১ পেয়েছেন: 
- ড্যামন গ্যালগাট ( দক্ষিণ আফ্রিকা)দ্য প্রমিস উপন্যাসের জন্য। 
- তিনি দ্য প্রমিস উপন্যাসের জন্য এই পুরস্কার পান। 
ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার ২০২১  পেয়েছেন :
- ডেভিড ডিওপ ( ফ্রান্স)
- তিনি " At Night All Blood is Black" উপন্যাসের জন্য এই পুরস্কার পান।
উৎস : পত্রিকা রিপোর্ট।
৩,৩৯১.
সম্প্রতি আর্মেনিয়া-আজারবাইজান স্বাক্ষরিত শান্তিচুক্তির মধ্যস্থতাকারী দেশ কোনটি? [আগস্ট, ২০২৫]
  1. ইরান
  2. ইরাক 
  3. যুক্তরাষ্ট্র
  4. তুরস্ক
ব্যাখ্যা

২০২৫ সালের আগস্টে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে স্বাক্ষরিত শান্তিচুক্তির প্রধান মধ্যস্থতাকারী দেশ ছিল যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে এই চুক্তি সম্পন্ন হয়।

আর্মেনিয়া-আজারবাইজান শান্তিচুক্তি:
- দক্ষিণ ককেশাস অঞ্চলের রাষ্ট্র আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ৮ আগস্ট, ২০২৫ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হোয়াইট হাউসে ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে।
- অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশনিয়ান।
- এর মধ্য দিয়ে কয়েক দশকের সংঘাতের অবসান এবং দীর্ঘস্থায়ী মিত্রতা তৈরি হবে বলে প্রত্যাশা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
- শান্তিচুক্তির পাশাপাশি উভয় দেশের সাথে করিডোর ও বাণিজ্য ইস্যুতে পৃথক চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্রের।

উল্লেখ্য,
- বিতর্কিত নাগোর্নো-কারাবাখ অঞ্চলে নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান কয়েক দশক ধরে বিবাদে লিপ্ত।
- অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ডের ভেতরে অবস্থিত হলেও ১৯৯৪ সালের এক যুদ্ধের পর থেকে আর্মেনিয়ার সমর্থনে জাতিগত আর্মেনীয় বাহিনী ওই অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আসছে।
- আর্মেনিয়া নাগোর্নো কারাবাখের দখল নেয়ার পর কয়েক দফায় রক্তক্ষয়ী সংঘাত হয় দুই দেশের মধ্যে।
- ২০২৩ সালে পুনরায় অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয় আজারবাইজান।

উৎস: Reuters.

৩,৩৯২.
ত্রয়োদশ বিশ্বকাপ ক্রিকেটে স্বাগতিক দেশ কোনটি? 
  1. ক) ভারত
  2. খ) অস্ট্রেলিয়া
  3. গ) শ্রীলঙ্কা
  4. ঘ) পাকিস্তান
ব্যাখ্যা
- ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ পূর্ব নির্ধারিত ক্রীড়া হিসেবে স্বাগতিক ভারতে অনুষ্ঠিত হবে। 
- ২০২৩ বিশ্বকাপ  ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে ত্রয়োদশ আসররূপে পরিচিত পাবে। 
- ২০২৩ বিশ্বকাপে ভারত চতুর্থবারের মতো ক্রিকেট বিশ্বকাপের স্বাগতিক হবার সৌভাগ্য লাভ করবে।
- দেশটি প্রথমবারের মতো এককভাবে ক্রিকেট প্রতিযোগিতাটি পরিচালনা করবে।
- এই ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ২০২৩ তে সরাসরি ৮ টি দল এবং ২ দল যোগ্যতা ম্যাচ থেকে নির্ধারণ করা হবে।
- ২০১১ ও ২০১৫ সালের বিশ্বকাপে ১৪ দলের অংশগ্রহণে বিশ্বকাপ  ক্রিকেট অনুষ্ঠিত হয়।
- ২০১৯ ও ২০২৩ সালের বিশ্বকাপ প্রতিযোগিতা ১০ দলের সমন্বয়ে অনুষ্ঠিত হবে।
- বিশ্বকাপের ১৩তম আসর শুরু হবে ৫ অক্টোবর এবং ১৯ নভেম্বর ফাইনালের মাধ্যমে শেষ হবে এই আসর।

উৎস: ICC Men's Cricket World Cup India 2023 এর অফিসিয়াল ওয়েবসাইট।
৩,৩৯৩.
Where was the World Bank Group and IMF annual meeting held in 2023?
  1. Caracas, Venezuela
  2. Marrakesh, Morocco
  3. Rome, Italy
  4. Copenhagen, Denmark
ব্যাখ্যা
• বিশ্বব্যাংক আইএমএফের বার্ষিক সভা:
→ বিশ্বব্যাপী ঋণদাতারা ঐতিহ্যগতভাবে প্রতি তিন বছর অন্তর তাদের ওয়াশিংটন সদর দপ্তরের বাইরে অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বার্ষিক সমাবেশ করে থাকে।
→ বিশ্বব্যাংক গ্রুপ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভা অনুষ্ঠিত হয় - মরক্কোর মারাকাশ শহরে।
→ বার্ষিক সভা অনুষ্ঠিত হয় - ৯-১৫ অক্টোবর, ২০২৩।
→ সপ্তাহব্যাপী এ সভায় বিশ্বের ১৯০টি দেশের প্রতিনিধি অংশ নেন।
→ এতে যোগ দেন বিভিন্ন দেশের অর্থমন্ত্রীসহ নীতিনির্ধারক, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, বিশেষজ্ঞ, বেসরকারি খাত ও সিভিল সোসাইটির প্রতিনিধিরা।
→ ৫০ বছর পর আফ্রিকার কোনো দেশে বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভা অনুষ্ঠিত হচ্ছে।
→ এর আগে ১৯৭৩ সালে আফ্রিকার আরেক দেশ কেনিয়ায় এ সভা অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র: সমকাল (১০ অক্টোবর, ২৩)।
৩,৩৯৪.
'APEC- ২০২৫' সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. থাইল্যান্ড
  2. সিঙ্গাপুর
  3. পেরু
  4. দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
- ২০২৫ সালে ৩২তম APEC শীর্ষ সম্মেলন দক্ষিণ কোরিয়ার হ্যাংজুতে অনুষ্ঠিত হবে।[ এপ্রিল,২০২৫]

• APEC:

- APEC-এর পূর্ণরূপ Asia-Pacific Economic Cooperation.
- APEC এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্যিক জোট।
- এটি গঠিত হয় ১৯৮৯ সালে।
- সদর দপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
- প্রতিষ্ঠাতা দেশ: ১২টি।
- বর্তমান সদস্য দেশ: ২১টি।[ এপ্রিল,২০২৫]
- প্রতিষ্ঠিত হয়: অস্ট্রেলিয়ার ক্যানবেরায়।
- এর প্রতিষ্ঠাতা দেশ: অস্ট্রেলিয়া।
২০২৪ সালে ৩১তম APEC শীর্ষ সম্মেলন ১০-১৬ নভেম্বর পেরুতে অনুষ্ঠিত হয়েছে।

উৎস: APEC ওয়েবসাইট।
৩,৩৯৫.
'দ্য লাইন' নামক ভবিষ্যতের নগর গড়ে তোলার প্রকল্প নিয়েছে কোন দেশ?
  1. কাতার
  2. সৌদি আরব
  3. কুয়েত
  4. মিশর
ব্যাখ্যা

দ্য লাইন:
- 'দ্য লাইন' হলো সৌদি আরবের মেগা প্রকল্প নিওমের প্রধান অংশ।
- প্রস্তাবিত ১৭০ কিলোমিটার দীর্ঘ নগরটি লোহিত সাগরের উপকূলে তৈরি হওয়ার কথা রয়েছে।
- মূল পরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে ১৬ কিলোমিটার কাজ সম্পন্ন করার কথা ছিল।
- ২০২৫ সালেই প্রথম ধাপের বাসিন্দারা নগরে প্রবেশ করার কথা ছিল।
- সম্প্রতি, সৌদি আরবের স্থপতি ও প্রকৌশলীরা 'দ্য লাইন' নামে তাঁদের ভবিষ্যতের নগর গড়ে তোলার পরিকল্পনায় ব্যাপক কাটছাঁট করছেন।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট।

৩,৩৯৬.
আর্থনা শীর্ষ সম্মেলন- ২০২৫ কোন দেশে অনুষ্ঠিত হয়? [মে, ২০২৫]
  1. তুরস্ক
  2. কাতার
  3. কুয়েত
  4. সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
Earthna Summit 2025 (আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫):
- Earthna/আর্থনা শব্দের অর্থ হলো "আমাদের পৃথিবী"।
- আর্থনা শীর্ষ সম্মেলন (Earthna Summit) হলো একটি আন্তর্জাতিক পরিবেশ ও টেকসই উন্নয়ন বিষয়ক সম্মেলন।
- কাতার ফাউন্ডেশনের সহযোগিতায় প্রতিষ্ঠিত নীতি গবেষণাপ্রতিষ্ঠান আর্থনা সেন্টার ফর আ সাসটেইনেবল ফিউচার এই শীর্ষ সম্মেলনের আয়োজক।
- দুই দিনে সামিটে উপস্থাপনা, ইন্টার-অ্যাকটিভ প্যানেল আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সম্মেলন সংক্রান্ত বিশেষ তথ্য:
স্থান: দোহা, কাতার।
প্রতিপাদ্য: ''আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান''।
তারিখ: ২২ ও ২৩ এপ্রিল।
বিশেষ বক্তা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তথ্যসূত্র: Earthna ওয়েবসাইট।
৩,৩৯৭.
র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয়?
  1. থাইল্যান্ড
  2. ভারত
  3. ফিলিপাইন 
  4. ইন্দোনেশিয়া
ব্যাখ্যা

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার:
- 'এশিয়ার নোবেল' হিসেবে খ্যাত র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার।
- এটি এশিয়ার সর্বোচ্চ পুরস্কার ও সম্মাননা।
- প্রতিষ্ঠা: ১৯৫৭, ফিলিপাইনের প্রাক্তন রাষ্ট্রপতি রামোন ম্যাগসাইসাই স্মৃতিতে।
- পুরস্কারের শুরু: ১৯৫৮ সাল থেকে প্রদান শুরু।
- প্রদানকারি দেশ: ফিলিপাইন।
- পুরস্কারের উদ্দেশ্য: জনসেবা, সামাজিক উদ্ভাবন এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যতিক্রমী অবদানের স্বীকৃতি।
- মোট প্রাপক: তিন শতাধিক ব্যক্তি ও সংস্থা।

উৎস: র‍্যামন ম্যাগসাইসাই ওয়েবসাইট।

৩,৩৯৮.
চিকিৎসাবিজ্ঞানে 'নোবেল পুরস্কার ২০২৩' লাভ করেন -
  1. সোয়ান্তে প্যাবো
  2. আরডেম পাটাপৌটিয়ান
  3. ক্যাটালিন কারিকো
  4. ডেভিড জুলিয়াস
ব্যাখ্যা
চিকিৎসাবিজ্ঞানে 'নোবেল পুরস্কার ২০২৩':
- চিকিৎসাবিজ্ঞানে অবদান রাখায় যৌথভাবে 'নোবেল পুরস্কার ২০২৩' জিতেছেন দুই বিজ্ঞানী।
- তারা হলেন ক্যাটালিন কারিকো এবং ড্রু ওয়েইসম্যান।
- ২ অক্টোবর, ২০২৩ তারিখে সুইডেনের নোবেল অ্যাসেমব্লি অ্যাট ক্যারোলিনস্কা ইন্সটিটিউট তাদের নাম ঘোষণা করেন।
- ক্যাটালিন কারিকো এবং ড্রু ওয়েইসম্যানকে তাদের নিউক্লিওসাইড বেস পরিবর্তন সংক্রান্ত আবিষ্কারের জন্য, যা কোভিড-১৯ এর বিরুদ্ধে কার্যকর এমআরএনএ ভ্যাকসিনের কার্যক্ষমতা বিকাশকে সক্ষম করেছে’ নোবেল পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।

অন্যদিকে -
- চিকিৎসাবিজ্ঞানে 'নোবেল পুরস্কার ২০২২' লাভ করেন সোয়ান্তে প্যাবো।
- চিকিৎসাবিজ্ঞানে ২০২১ সালের নোবেল পুরস্কার জিতেছেন মার্কিন বিজ্ঞানী ডেভিড জুলিয়াস এবং আরডেম পাটাপৌটিয়ানকে।

উল্লেখ্য,
- প্রতি বছর বিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে বিশেষ অবদানের জন্য ছয়টি ক্যাটাগরিতে নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে।
- চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরি দিয়ে জয়ীদের নাম ঘোষণা করে নোবেল কমিটি।
- নোবেল শান্তি পুরস্কার ঘোষণা হয় নরওয়ে থেকে।
- সাহিত্য ও অর্থনীতির মতো অন্য পুরস্কারগুলো সুইডেন থেকে ঘোষণা করা হয়।
- ১৯০৫ সালে নোবেল পুরস্কার প্রদান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত চিকিৎসা ক্ষেত্রে ১০৯ বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

উৎস: ২ অক্টোবর, ২০২৩, যুগান্তর।
৩,৩৯৯.
বৈশ্বিক উষ্ণায়নের জন্যে প্রধানত কোনটি দায়ী?
  1. ক) নাইট্রোজেন
  2. খ) কার্বন ডাই অক্সাইড
  3. গ) অক্সিজেন
  4. ঘ) নাইট্রাস অক্সাইড
ব্যাখ্যা
- যেসব গ্যাস পৃথিবী থেকে বিকিরিত তাপ আটকে রেখে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে তাদের গ্রিনহাউজ গ্যাস বলা হয়।
- তাপমাত্রা বৃদ্ধিকারী এসব গ্রিনহাউজ গ্যাসসমূহের মধ্যে কার্বন ডাই অক্সাইড প্রধান।
বৈশ্বিক গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ:
- কার্বন ডাই অক্সাইড : ৮১ শতাংশ
- মিথেন : ১০ শতাংশ
- নাইট্রাস অক্সাইড : ৭ শতাংশ
- ফ্লোরোনেইটেড গ্যাসসমূহ : ৩ শতাংশ।
(তথ্যসূত্র: মার্কিন পরিবেশ রক্ষা এজেন্সি)
৩,৪০০.
১ জানুয়ারি ২০২৪ বিশ্ব পর্যটন সংস্থার (UNWTO) ১৬০ তম সদস্য দেশ হতে যাচ্ছে কোন দেশ?
  1. বেলিজ
  2. আলজেরিয়া
  3. বলিভিয়া
  4. কোস্টারিকা
ব্যাখ্যা
• UNWTO:
- জাতিসংঘের পর্যটন সংস্থা (UNWTO)।
- UNWTO এর পূর্ণরুপ - United Nations World Tourism Organization.
- উদ্দেশ্য- পর্যটনের ভূমিকা সর্ম্পকে জনসচেতনতা বৃদ্ধি করা। 
- বিশ্ব পর্যটন দিবস পালিত হয়- ২৭ সেপ্টেম্বর।
- বিশ্ব পর্যটন দিবস পালন করে (UNWTO)

- আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে- ২ জানুয়ারি ১৯৭৫ সালে।
- সদর দপ্তর- মাদ্রিদ, স্পেন।
- বর্তমান সদস্য- ১৬০ টি (সদস্যপদ কার্যকর হবে ১ জানুয়ারি, ২০২৪ সাল থেকে)।
- সর্বশেষ সদস্য (১৬০তম)  - বেলিজ।
- সহযোগী সদস্য-৬ টি।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (UNWTO)।