বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ

মোট প্রশ্ন৫,১০১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ

PrepBank · পাতা ৩৩ / ৫১ · ৩,২০১৩,৩০০ / ৫,১০১

৩,২০১.
DBID এর পূর্ণরূপ কী?
  1. ক) Digital Business Identification.
  2. খ) Digital Bangladesh Information Desk.
  3. গ) Digital Business Infrastructure Development.
  4. ঘ) Digital Business Identity Design.
ব্যাখ্যা
DBID'র পূর্ণরূপ - Digital Business Identification (DBID).

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২
৩,২০২.
২০২৩ সালে 'ফিফা দ্য বেস্ট' কে নির্বাচিত হয়েছে?
  1. ক্রিস্টিয়ানো রোনালদো
  2. লিওনেল মেসি
  3. কিলিয়ান এমবাপ্পে
  4. আর্লিং হলান্ড
ব্যাখ্যা
২০২৩ সালে 'ফিফা দ্য বেস্ট':
- বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: লিওনেল মেসি (আর্জেন্টিনা),
- বর্ষসেরা নারী খেলোয়াড়: আইতানা বোনমাতি (স্পেন),
- পুরুষ গোলকিপার: এদেরসন (ব্রাজিল),
- নারী গোলকিপার: মেরি আর্পস (ইংল্যান্ড),
- পুরুষ কোচ: পেপ গার্দিওলা (স্পেন),
- নারী কোচ: সারিনা ভাইগমান (নেদারল্যান্ডস),
- ফিফা পুসকাস অ্যাওয়ার্ড: গিলের্মে মাদরুগা (ব্রাজিল),
- ফিফা স্পেশাল অ্যাওয়ার্ড: মার্তা (ব্রাজিল),
- ফিফা ফেয়ারপ্লে অ্যাওয়ার্ড: ব্রাজিল জাতীয় ফুটবল দল,
- ফিফা ফ্যান অ্যাওয়ার্ড: হুগো দানিয়েল ইনিগুয়েজ (আর্জেন্টিনা)।

উৎস: FIFA ওয়েবসাইট। 
৩,২০৩.
বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী,প্রবাসী আয়ে GDPতে অবদানে শীর্ষ দেশ কোনটি?
  1. সামোয়া
  2. নিকারাগুয়া
  3. তাজিকিস্তান
  4. লেবানন
ব্যাখ্যা
প্রবাসী আয় সংক্রান্ত রিপোর্ট ২০২৩:
বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত বহুপক্ষীয় ট্রাস্ট ফান্ড ‘the Global Knowledge Partnership on Migration and Development (KNOMAD)’ ডিসেম্বর-২০২৩ তারিখে প্রবাসী আয় সংক্রান্ত “Remittances Remain Resilient but Are Slowing”- Migration and Development Brief 39 শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে।

• ২০২৩ সালে প্রবাসী আয় উক্ত দেশের জিডিপিতে অবদানের ক্ষেত্রে শীর্ষ ৫ দেশ -
- শীর্ষ দেশ – তাজিকিস্তান (পরিমাণ আনুমানিক ৪৮ বিলিয়ন ডলার)।
-  দ্বিতীয় - টোঙ্গা  (পরিমাণ আনুমানিক ৪১ বিলিয়ন ডলার)।
-  তৃতীয় - সামোয়া  (পরিমাণ আনুমানিক ৩২ বিলিয়ন ডলার)।
-  চতুর্থ - লেবানন  (পরিমাণ আনুমানিক ২৮ বিলিয়ন ডলার)।
- পঞ্চম - নিকারাগুয়া (পরিমাণ আনুমানিক ২৭ বিলিয়ন ডলার)।

উৎস: বিশ্বব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত রিপোর্ট ২০২৩।
৩,২০৪.
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে একজন প্রার্থীকে কতটি ইলেকটোরাল কলেজের ভোট পেতে হয়?
  1. ২৩৮টি
  2. ৩৭০টি
  3. ২৭০টি
  4. ৫৩৮টি
ব্যাখ্যা
ইলেকটোরাল কলেজ:
- ইলেকটোরাল কলেজ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পরোক্ষভাবে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া, যার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ও মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি নির্বাচন করা হয়।
- যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইলেকটোরাল কলেজের মোট ভোটসংখ্যা ৫৩৮টি।
- প্রেসিডেন্ট নির্বাচিত হতে একজন প্রার্থীকে ২৭০টি ইলেকটোরাল কলেজের ভোট পেতে হয়।
-প্রতিটি অঙ্গরাজ্যের জন্য নির্দিষ্টসংখ্যক ইলেকটোরাল ভোট রয়েছে।

উল্লেখ্য,
আবিষ্কারক: ১৪৯২ সালে ইতালিয়ান নাবিক কলম্বাস।
স্বাধীনতা লাভ করে: ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস: ৪ জুলাই।
প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য: ১৩টি।
বর্তমান অঙ্গরাজ্য: ৫০টি।
সর্বশেষ অঙ্গরাজ্য: হাওয়াই।
আইনসভা: কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
বর্তমা প্রেসিডেন্ট: জো বাইডেন।
যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন দেশ: ফ্রান্স।

তথ্যসূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট। 
৩,২০৫.
বিশ্বের প্রথম AI সফটওয়্যার ইঞ্জিনিয়ার -
  1. David
  2. Lotus
  3. Devin
  4. Alfred
ব্যাখ্যা
Devin:
- বিশ্বের প্রথম AI সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম Devin।

উল্লেখ্য,
- কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তিকে কাজে লাগিয়ে নানা ধরনের উদ্ভাবন করে যাচ্ছে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।
- যুক্তরাষ্ট্রভিত্তিক উদ্যোক্তা প্রতিষ্ঠান কগনিশন তৈরি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার প্রকৌশলী।
- তারা এই প্রোগ্রামটির নাম দিয়েছে ডেভিন (Devin)।
- মানুষের সঙ্গে হাতে হাত লাগিয়ে কাজ করতে পারবে এমন পরিকল্পনা নিয়েই বাজারে আনা হয়েছে এআই ইঞ্জিনিয়ার ডেভিনকে।
- ডেভিন নামের প্রকৌশলী নিজে থেকে স্বয়ংক্রিয়ভাবে তার বুদ্ধিমত্তা ব্যবহার করে কোড লেখা, ত্রুটি ঠিক করার কাজ করতে পারে।
- এরপর সে কোডকে ওয়েবসাইট ও ভিডিওতে রূপ দিতে সক্ষম।
- মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান মাইক্রোসফট, গিটহাব ও ওপেন এআই মিলে কোপাইলট নামের একটি চ্যাটবট তৈরি করেছিল।
- কোপাইলটের ওপর ভিত্তি করেই ডেভিন নামের সফটওয়্যার উন্নয়নের সহকারী এ প্রকৌশলীকে তৈরি করা হয়েছে।

⇒ সফটওয়্যার অ্যাসিস্ট্যান্ট হিসাবে যে সুবিধাগুলো দিতে পারে এ রোবট ইঞ্জিনিয়ার তা হলো:
* কোডিং, বাগ ফিক্স করা।
* সিঙ্গেল প্রম্পট দিয়ে ওয়েবসাইট বানানো।
* রিয়েল টাইম আপডেট।
* ফিডব্যাক দেওয়া।
* ডিজাইনিং।

উৎস: i) Cognition AI ওয়েবসাইট।
ii) ১৬ মার্চ ২০২৪, প্রথম আলো।
৩,২০৬.
বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ কোনটি? [জুলাই, ২০২৫]
  1. চীন
  2. রাশিয়া
  3. যুক্তরাষ্ট্র
  4. জাপান
ব্যাখ্যা
কার্বন নিঃসরণকারী দেশ:
- যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ‘ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ’ তথ্যানুসারে, বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে চীন।
- দেশটি ২০২৩ সালে প্রায় ১ হাজার ৩২৬ কোটি টন কার্বন নিঃসরণ করেছে।
- এটি বৈশ্বিক নিঃসরণের প্রায় ৩৫ শতাংশ।
- ভারী শিল্প, কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ও দ্রুত নগরায়ণের কারণে চীনে দূষণের মাত্রা ভয়ানকভাবে বেড়েছে।

উল্লেখ্য,
- বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কার্বন নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্র।
- দেশটি ২০২৩ সালে প্রায় ৪৮৫ কোটি টন কার্বন নিঃসরণ করেছে।
- বৈশ্বিক নিঃসরণের প্রায় ১৩ শতাংশ এটি।

তথ্যসূত্র- নিউজ প্রতিবেদন। [Link]
৩,২০৭.
সপ্তম দেশ হিসেবে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) তালিকা থেকে বের হয় কোন দেশ?
  1. ভুটান
  2. মালদ্বীপ
  3. সামোয়া
  4. বানুয়াতু
ব্যাখ্যা
→ সপ্তম দেশ হিসেবে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) তালিকা থেকে বের হয় - ভুটান।
→ সপ্তম দেশ হিসেবে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) তালিকা থেকে ১৩ ডিসেম্বর, ২০২৩ বের হয় দেশটি। 
→ ভুটান ছাড়া বর্তমানে এলডিসিভুক্ত দেশের সংখ্যা ৪৫।
→ এলডিসির তালিকা থেকে ২০২৬ সালে বাংলাদেশ, নেপাল, অ্যাঙ্গোলা, সলোমোন দ্বীপপুঞ্জ এবং সাও টোমির উত্তরণ ঘটতে পারে।
→ তবে এলডিসি থেকে বের হয়ে যাওয়ার তিন বছর পর বাণিজ্য অগ্রাধিকার এবং সহজ শর্তে ঋণ পাওয়ার সুবিধা থেকে বঞ্চিত হতে হবে এ দেশগুলোকে।

তথ্যসূত্র: জাতিসংঘের ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো।
৩,২০৮.
বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন উদ্বোধন করা হয় কত তারিখে?
  1. ১৮ মার্চ, ২০২৩
  2. ২০ জুন, ২০২৩
  3. ২১ জুলিই, ২০২৩
  4. ২৯ মার্চ, ২০২৩
ব্যাখ্যা
• বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন:
- ‘ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন’ দিয়ে ভারত থেকে বাংলাদেশে ডিজেল আসবে।
- ১৮ মার্চ,২০২৩ তারিখে এই ফ্রেন্ডশিপ পাইপলাইন ভার্চ্যুয়ালি উদ্বোধন করা হয়।
- পাইপলাইনটি উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 
- শিলিগুড়ি টার্মিনাল থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত ১৩০ কিলোমিটার পাইপলাইন তৈরি করা হয়েছে। 
- বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন নির্মাণ কাজের উদ্বোধন করেন।

- এ প্রকল্পে ভারত সরকার ৩০৩ কোটি টাকা ও বিপিসি ২১৭ কোটি টাকা বরাদ্দ করেছে। 
- বছরে ১০ লাখ টন ডিজেল সরবরাহ করা যাবে এই পাইপলাইন দিয়ে। 
- চুক্তি অনুসারে, সরবরাহ শুরুর পর ১৫ বছর পর্যন্ত এই পাইপলাইন দিয়ে ভারত থেকে ডিজেল নেবে বিপিসি।
- এ পাইপলাইন নির্মাণ প্রকল্পের আওতায় মোট ১৩১.৫৭ কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হয়েছে।
- তার মধ্যে বাংলাদেশ অংশে ১২৬.৫৭ কিলোমিটার এবং ভারত অংশে ৫ কিলোমিটার পাইপ লাইন স্থাপন করা হয়েছে।

উৎস: ১৮ মার্চ ২০২৩, প্রথম আলো।
৩,২০৯.
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এ সর্বাধিক রান করেন কে?
  1. বিরাট কোহলি
  2. রোহিত শর্মা
  3. গ্লেন ম্যাক্সওয়েল
  4. ত্রাভিস হেড
ব্যাখ্যা
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩:
- স্বাগতিক দেশ: ভারত।
- মোট অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- যথা- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ড এবং আফগানিস্তান।
- মোট ম্যাচ: ৪৮টি।
- মোট ভেন্যু: ১০টি।
- উদ্বোধনী অনুষ্ঠান: ৫ অক্টোবর, ২০২৩।
- বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর মাস্কট এর নাম ব্লেজ ও টঙ্ক।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।
- সর্বাধিক রান: বিরাট কোহলি (ভারত), ৭৬৫ রান (১০ ম্যাচ)।
- সর্বাধিক উইকেট: মো. সামি (ভারত) ২৪টি (৭ ম্যাচ)।
- ম্যান অব দ্য টুর্নামেন্ট: বিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্য ফাইনাল: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট।
৩,২১০.
'মালিগিয়ং-১' কী?
  1. ন্যাভিগেশন স্যাটেলাইট
  2. সামরিক গোয়েন্দা স্যাটেলাইট
  3. যোগাযোগ স্যাটেলাইট
  4. আর্থ অবজারভেটরি স্যাটেলাইট
ব্যাখ্যা
মালিগিয়ং-১:
- ‘মালিগিয়ং-১’ একটি সামরিক গোয়েন্দা স্যাটেলাইট।
- ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করে উত্তর কোরিয়া ‘মালিগিয়ং-১’ নামের কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ করে।
- ‘মালিগিয়ং-১’ উপগ্রহটি ২১ নভেম্বর ২০২৩ তারিখে উৎক্ষেপণ করা হয়।
- উত্তর কোরিয়ার পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক গতিবিধি পর্যবেক্ষণের বিষয়টি মাথায় রেখে কৃত্রিম উপগ্রহটির নকশা করা হয়েছে।

উল্লেখ্য,
- উত্তর কোরিয়ার কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের নিন্দা জানিয়েছে জাতিসংঘ।
- যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপানও নিন্দা জানায়।
- কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণের জেরে ২০১৮ সালে উত্তর কোরিয়ার সঙ্গে সই হওয়া একটি সামরিক চুক্তির অংশবিশেষ স্থগিত করে দক্ষিণ কোরিয়া।
- পরবর্তীতে পুরো চুক্তিই স্থগিত করে উত্তর কোরিয়া।

উৎস: ২৮ নভেম্বর ২০২৩, প্রথম আলো।
৩,২১১.
ভারতের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্র তৈরি করছে কোন দেশ? [ডিসেম্বর, ২০২৫]
  1. যুক্তরাষ্ট্র
  2. জাপান
  3. রাশিয়া
  4. ইসরায়েল
ব্যাখ্যা

ভারতের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্র:
- ভারতের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্র তৈরি করছে রাশিয়া।
- ভারতের তামিলনাড়ু রাজ্যের কুণ্ডনকুলমে বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজ চলছে।
- তামিলনাড়ু রাজ্যের কুণ্ডনকুলমে নির্মাণাধীন এই বিদ্যুৎকেন্দ্রটি ছয়টি রিঅ্যাক্টর নিয়ে গঠিত।
- যার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হবে ছয় হাজার মেগাওয়াট।
- বিদ্যুৎকেন্দ্রের ছয়টি ইউনিটের মধ্যে দুটি এরই মধ্যে গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে। চারটির নির্মাণকাজ চলছে।

উল্লেখ্য,
- ২০২৫ সালের শুরুতে ভারত ঘোষণা দেয়, তারা ২০৭০ সালের মধ্যে ১০০ গিগাওয়াটের পারমাণবিক শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করেছে।
- এই লক্ষ্যমাত্রা বর্তমান সক্ষমতার চেয়ে ১০ গুণ বেশি, যা পূরণে ছোট আকারের চুল্লিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

৩,২১২.
'বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪'-এর শীর্ষ দেশ কোনটি?
  1. ফিনল্যান্ড
  2. আইসল্যান্ড
  3. সুইজারল্যান্ড
  4. আয়ারল্যান্ড
ব্যাখ্যা
বৈশ্বিক উদ্ভাবনী সূচক (Global Innovation Index):
- সর্বশেষ সেপ্টেম্বর, ২০২৪-এ বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
- প্রতিবেদন প্রকাশকারী সংস্থা: WIPO.
- এতে একটি দেশের অবস্থান নির্ণয়ে প্রতিষ্ঠান, মানবসম্পদ ও গবেষণা, অবকাঠামো, পরিশীলিত বাজার, পরিশীলিত ব্যবসা, জ্ঞান ও প্রযুক্তি এবং সৃজনশীলতাসহ মোট সাতটি সূচকের মূল্যায়ন করা হয়।
- ১৩৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৬তম।

⇒ বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪ শীর্ষ দেশ:
১. সুইজারল্যান্ড,
২. সুইডেন,
৩. যুক্তরাষ্ট্র,
৪. সিঙ্গাপুর,
৫. যুক্তরাজ্য।

উৎস: WIPO ওয়েবসাইট
৩,২১৩.
Global Climate Risk Index-2021 অনুসারে ২০০০-২০১৯ সময়ে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশ কোনটি?
  1. মোজাম্বিক
  2. পুয়ের্টোরিকো
  3. মিয়ানমার
  4. হাইতি
ব্যাখ্যা
- জার্মানিভিত্তিক প্রতিষ্ঠান জার্মানওয়াচ সম্প্রতি ২০০০ সাল থেকে ২০১৯ সালের ডাটা পর্যালোচনা করে গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স-২০২১ প্রকাশ করে৷ এই রিপোর্টে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশসমূহের মধ্যে:
- প্রথম : পুয়ের্টোরিকো
- দ্বিতীয় : মিয়ানমার
- তৃতীয় : হাইতি।
- বাংলাদেশের অবস্থান : সপ্তম।
(তথ্যসূত্রঃ জার্মানওয়াচ ওয়েবসাইট)
৩,২১৪.
In Cricket game the length of pitch between the two wickets is -
  1. 24 yards
  2. 23 yards
  3. 22 yards
  4. 21 yards
ব্যাখ্যা
ক্রিকেট পিচ:
- ক্রিকেট খেলার উৎপত্তি ইংল্যান্ডে।
- ১৯০৯ সালে ICC গঠিত হয়।

⇒ ক্রিকেট পিচের দৈর্ঘ্য ২২ গজ ও প্রস্ত ১০ ফুট।
- পিচের দুই মাথায় ৩টি করে স্টাম্প থাকে।
- একে উইকেট বলে।
- স্টাম্পের মাথার উপর দুইটি বেল বসানো থাকে।
- ১০ প্রকারে ব্যাটসম্যান আউট হতে পারে।
- যে ওভারে কোনো রান হয় না তাকে মেডেন ওভার বলে।

⇒ ক্রিকেট খেলার কলাকৌশলকে প্রধানত ৪ ভাগে ভাগ করা হয়-
ক. ব্যাটিং খ. বোলিং গ. ফিল্ডিং ও ক্যাচিং ঘ. উইকেট কিপিং।

⇒ বোলার হাত থেকে বল ছেড়ে দেয়ার পর শরীরের ভারসাম্য ঠিক রাখার জন্য কয়েক পদক্ষেপ সামনে যেতে হয়, একে ফলো থু বলে।

উৎস: শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,২১৫.
Trump Corollary  প্রথম আনুষ্ঠানিকভাবে উল্লেখ করা হয় যুক্তরাষ্ট্রের কোন নথিতে? 
  1. National Defense Authorization Act
  2. National Security Strategy 
  3. Defense Strategy Review
  4. Presidential Executive Order
ব্যাখ্যা

- ট্রাম্প করোলারি (Trump Corollary) প্রথম আনুষ্ঠানিকভাবে উল্লেখ করা হয় ২০২৫ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন জাতীয় নিরাপত্তা কৌশল (National Security Strategy - NSS) নথিতে। 

• ট্রাম্প করোলারি/ Trump Corollary:  

- Trump Corollary হলো ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রকাশিত National Security Strategy (NSS) 2025 -এর একটি মূল অংশ,  যা মনরো নীতির (Monroe Doctrine) আধুনিক সংস্করণ হিসাবে বিবেচিত।
- এটিকে "Trump Corollary to the Monroe Doctrine" হিসাবেও উল্লেখ করা হয়। 
- এটিকে কখনও "Donroe Doctrine" (Donald + Monroe) নামেও ডাকা হয়।

- ১৮২৩ সালে প্রেসিডেন্ট জেমস মনরো ঘোষণা করেন যে, পশ্চিম গোলার্ধে ইউরোপীয় শক্তিগুলো কোনো হস্তক্ষেপ বা নতুন উপনিবেশ স্থাপন বা করতে পারবে না। 
- পরবর্তীতে প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট ১৯০৪ সালে এতে 'রুজভেল্ট করোলারি'  যোগ করেন, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকায় অস্থিরতা প্রতিরোধের ক্ষেত্রে 'আন্তর্জাতিক পুলিশ' হিসেবে হস্তক্ষেপ করতে পারে। 

- ট্রাম্প করোলারি এই ঐতিহাসিক নীতিকে আধুনিক প্রেক্ষাপটে পুনরুজ্জীবিত করে, কিন্তু এবার ইউরোপের পরিবর্তে চীন, রাশিয়া ও ইরান-কে "extra-hemispheric" বা "non-hemispheric competitors" হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

• 'ট্রাম্প করোলারি'র মূল উদ্দেশ্য: 
- যুক্তরাষ্ট্রের পশ্চিম গোলার্ধে পূর্ণ প্রাধান্য (pre-eminence) পুনঃপ্রতিষ্ঠা করা।
- অ-আমেরিকান শক্তিগুলোকে (বিশেষত চীন ও রাশিয়া) পশ্চিম গোলার্ধে সামরিক শক্তি স্থাপন, হুমকিমূলক সক্ষমতা তৈরি করতে বাধা দেওয়া।
- অভিবাসন  ও মাদক চোরাচালান কে জাতীয় নিরাপত্তার মূল হুমকি হিসেবে দেখা।
- যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি পুনঃস্থাপন করে অন্য অঞ্চল (ইউরোপ, মধ্যপ্রাচ্য, ইন্দো-প্যাসিফিক) থেকে সরিয়ে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে ফোকাস করা।
- আমেরিকা ফার্স্ট নীতির উপর জোর দেওয়া।  

• ট্রাম্প করোলারি'র প্রয়োগ: 
-  ট্রাম্প করোলারির প্রথম বড় প্রয়োগ হয় ৩ জানুয়ারি ২০২৬ তারিখে Operation Absolute Resolve- এর মাধ্যমে। 
- যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস-কে গ্রেপ্তার করে নিউ ইয়র্কে নিয়ে আসে। 
- এরপর ট্রাম্প গ্রিনল্যান্ড, পানামা ক্যানাল, কিউবা ও কলম্বিয়ার প্রতি হুমকি দেন, যা ট্রাম্প করোলারির বিস্তারের ইঙ্গিত দেয়। 

তথ্যসূত্র: 
i) The White House. (Link) 
ii) Chatham House. (Link) 
iii) Atlantic Council. (Link) 
iv) National Archives. (Link)

৩,২১৬.
জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬ জারি করা হয় কবে? 
  1. ২০ জানুয়ারি, ২০২৫
  2. ২২ জানুয়ারি, ২০২৫ 
  3. ২৪ জানুয়ারি, ২০২৫
  4. ২৫ জানুয়ারি, ২০২৫
ব্যাখ্যা

• জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬: 
- ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের আইনি সুরক্ষা প্রদান এবং তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের লক্ষ্যে ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে সরকার।
- প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ১৫ জানুয়ারি ২০২৬-এ উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে।
- ২৫ জানুয়ারি, ২০২৫ তারিখে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে। 

- এই অধ্যাদেশ ‘জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) অধ্যাদেশ, ২০২৬’ নামে অভিহিত হবে।
- সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করেন।
এই অধ্যাদেশটি ২০২৪ সালের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে বলে গণ্য হবে এবং অন্য যেকোনো আইনের ওপর এটি প্রাধান্য পাবে।
- অধ্যাদেশে ২০২৪ সালের ১ জুলাই থেকে শুরু হওয়া জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে অংশগ্রহণকারী ছাত্র-জনতাকে ‘গণঅভ্যুত্থানকারী’ হিসেবে অভিহিত করা হয়েছে।
- অধ্যাদেশে ‘রাজনৈতিক প্রতিরোধ’ ও ‘বিশৃঙ্খল পরিস্থিতির অপরাধমূলক অপব্যবহার’-এর মধ্যে স্পষ্ট পার্থক্য নির্ধারণ করা হয়েছে।

তথ্যসূত্র: বাংলাদেশ প্রতিদিন। 

৩,২১৭.
নিউজিল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
  1. ক) জাসিন্দা আরডার্ন
  2. খ) ক্রিস হিপকিন্স
  3. গ) জুলিয়া গিলার্ড
  4. ঘ) জেনি মেরিসন
ব্যাখ্যা
ক্রিস হিপকিন্স:
- নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী- ক্রিস হিপকিনস।
- লেবার পার্টি থেকে ক্রিস হিপকিনস ২০০৮ সালে প্রথম পার্লামেন্ট সদস্য (এমপি) নির্বাচিত হন।
- ২০২০ সালের নভেম্বরে তাঁকে কোভিড-১৯ মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।
- দেশটির পুলিশ মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ক্রিস হিপকিনস।
- এ ছাড়া তিনি শিক্ষা, জনসেবা মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। 

-----------------------------
- নিউজিল্যান্ড (ইংরেজি: New Zealand, মাউরি: Aotearoa আওটেয়ারোয়া) দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র।
- মানচিত্রে এটি মহাদেশীয় রাষ্ট্র অস্ট্রেলিয়ার কাছাকাছি অবস্থিত বলে মনে হলেও প্রকৃতপক্ষে এটি অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ-পূর্বে ২০০০ কিলোমিটার দূরত্বে তাসমান সাগরে অবস্থিত।
- মাউরি আদিবাসীরা নিউজিল্যান্ডে বসবাস করে।
 
তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার এবং ব্রিটানিকা।
৩,২১৮.
কোন চলচ্চিত্রটি ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডসের ‘বিদেশি ভাষার ছবি’ বিভাগের জন্য বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে?
  1. ক) হাওয়া
  2. খ) মৃধা বনাম মৃধা
  3. গ) পরাণ
  4. ঘ) দামাল
ব্যাখ্যা
• ৯৫তম একাডেমি অ্যাওয়ার্ডসের ‘বিদেশি ভাষার ছবি’ বিভাগের জন্য বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২
৩,২১৯.
সিরিয়ার নতুন অন্তর্বর্তী সরকার প্রধান কে? [ডিসেম্বর, ২০২৪]
  1. আবদুল কাসিম
  2. আনাস হাক্কানি
  3. মোহাম্মদ আল–বশির
  4. মোহাম্মদ আল জোলানি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

সিরিয়া:

- ভূমধ্যসাগরের আরব উপদ্বীপের উত্তরে পশ্চিম এশিয়ায় সিরিয়া অবস্থিত।
- ১৯৪৬ সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে।
- এর রাজধানী: দামেস্ক।
- বিখ্যাত শহর: আলেপ্পো, ইদলিব ও পালমিরা।
- মুদ্রা: পাউন্ড।

⇒ সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ আল–বশির।
- ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত তিনি এ দায়িত্বে থাকবেন। 

উল্লেখ্য,
- ২০১১ সালে সিরিয়াস গৃহযুদ্ধ শুরু হয়।
- টানা গৃহযুদ্ধের কারণে কার্যত ধসে গেছে দেশের অর্থনীতি, সমাজ ব্যবস্থা।
- এইচটিএস বিদ্রোহী গোষ্ঠীটিই প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে গৃহযুদ্ধে সবচেয়ে বেশি কার্যকরী ও প্রাণঘাতী ছিলো।
- বিদ্রোহীদের ১২ দিনের পতন হয় প্রেসিডেন্ট বাশার আল–আসাদের।
- বাশার আল–আসাদের পতনের আগে থেকেই ইদলিব বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল–শামসের (এইচটিএস) নিয়ন্ত্রণে ছিল। 
- সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্ট তাদেরই সরকার, বাশারকে ক্ষমতাচ্যুত করা বিদ্রোহী গোষ্ঠীগুলোর নেতৃত্বে ছিল এই এইচটিএস।

উৎস: i) Britannica.
ii) BBC.
৩,২২০.
২০২৪ সালের নির্বাচনে জয়ী ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট কে?
  1. মেঘবতী সুকর্ণপুত্রী
  2. জোকো উইদোদো
  3. প্রাবোও সুবিয়ান্তো
  4. গাঞ্জার প্রানোয়ো
ব্যাখ্যা

• ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন ⎯ ২০২৪:
- দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতি ও বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ার ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় - ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে।
- এতে বেসরকারীভাবে জয়ী হয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ও সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তো।
- প্রাথমিক ফলাফলে ৫৫ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন তিনি। 
- সুবিয়ান্তো এর আগেও দুই বার প্রেসিডেন্ট নির্বাচন করে পরাজিত হয়েছিলেন।
- তিনি সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জোকো উইডোডোর সমর্থিত প্রার্থী এবং মেয়াদান্তে জোকোর স্থলাভিষিক্ত হবেন।

সূত্র: আল-জাজিরা, প্রথম আলো ও যুগান্তর পত্রিকা রিপোর্ট।

৩,২২১.
বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্যিক চুক্তি (PTA)। এই চুক্তি স্বাক্ষরের তারিখঃ
  1. ক) ৬ ডিসেম্বর ২০২০
  2. খ) ১৬ ডিসেম্বর ২০২০
  3. গ) ৪ ডিসেম্বর ২০২০
  4. ঘ) ৪ নভেম্বর ২০২০
ব্যাখ্যা

বাংলাদেশ-ভুটান অগ্রাধিকারমূলক বাণিজ্যিক চুক্তি (PTA):
বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দান করে ভুটান। দিনটি ছিল ৬ ডিসেম্বর ১৯৭১। এই ঐতিহাসিক দিনকে সামনে রেখে ৬ ডিসেম্বর ২০২০ বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাক্ষরিত হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্যিক চুক্তি (PTA)। এই চুক্তি স্বাক্ষরের ফলে বাংলাদেশের ১০০টি পণ্য ভুটানে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। সেই সাথে ভুটানের ৩৪টি পণ্য বাংলাদেশে শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পাবে।

৩,২২২.
বিনিয়োগ ঝুঁকি ও সহনশীলতা সূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
  1. ১৯০ তম
  2. ১৯১ তম
  3. ১৯২ তম
  4. ১৯৩ তম
ব্যাখ্যা

গ্লোবাল ইনভেস্টমেন্ট রিস্ক অ্যান্ড রেসিলিয়েন্স ইনডেক্স:
- সম্প্রতি বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স ‘গ্লোবাল ইনভেস্টমেন্ট রিস্ক অ্যান্ড রেসিলিয়েন্স ইনডেক্স’ প্রকাশ করেছে।
- বিনিয়োগ ঝুঁকি ও সহনশীলতা সূচকে বাংলাদেশের অবস্থান ১৯৩ তম।
- দক্ষিণ এশিয়ার ৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৫ম। 
- হেনলি অ্যান্ড পার্টনার্সের ‘গ্লোবাল ইনভেস্টমেন্ট রিস্ক অ্যান্ড রেসিলিয়েন্স ইনডেক্স’ অনুসারে, ১০০ পয়েন্টের মধ্যে বাংলাদেশের স্কোর হলো ৪৪.৭৮।
- এর মধ্যে ঝুঁকি উপসূচকে স্কোর হলো ৫২।
- ১০০–এর মধ্যে স্কোর যত কম হবে, তত ঝুঁকি কম।
- অন্যদিকে সহনশীলতা উপসূচকে বাংলাদেশের স্কোর হলো ৪১.৫৬।
- ১০০–এর মধ্যে যত বেশি স্কোর করা যাবে, তত টেকসই সেই দেশটি।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।

৩,২২৩.
প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় -
  1. জার্মানিতে
  2. গ্রিসে
  3. বেলজিয়ামে
  4. ইতালিতে
ব্যাখ্যা
অলিম্পিক গেমস:
- প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় গ্রিসে।
- খ্রিস্টপূর্ব ৭৭৬ থেকে ৩৯৩ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন গ্রিসে প্রাচীন অলিম্পিকের আসর অনুষ্ঠিত হতো।
- আধুনিক অলিম্পিক গেমসের জনক ব্যারেন পিয়েরে দ্য ক্যুবার্তো।
- আধুনিক অলিম্পিক গেমসের সূচনা হয় ১৮৯৬ সালে গ্রিসের এথেন্সে।
- বাংলাদেশ ১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্রে ২৩ তম অলিম্পিকে প্রথম অংশগ্রহন করে।

তথ্যসূত্র- Britannica.com & The Daily Star, Aug 12, 2021.
৩,২২৪.
বিগত ৫০ বছরের সেরা ফুটবলার কে?
  1. পেলে
  2. জিদান
  3. বেকেনবাওয়ার
  4. ম্যারাডোনা
ব্যাখ্যা
প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক যা পরিবর্তনশীল। 

- বিগত ৫০ বছরের সেরা ফুটবলার পেলে।

উল্লেখ্য,
- ২৫তম বিসিএস ২০০৪ সালে অনুষ্ঠিত হয়।
- তখন-এর সময় বিবেচনায় পেলে-কে উত্তর হিসেবে নেওয়া হয়েছে।
- তবে বর্তমানের প্রাসঙ্গিক হলে উত্তর হবে মেসি।

উৎস: Goal.com
৩,২২৫.
'শহীদ সোলাইমানি' স্যাটেলাইট নক্ষত্রমালা নির্মাণ করছে কোন দেশ? [আগস্ট, ২০২৫]
  1. তুরস্ক
  2. ইরান
  3. পাকিস্তান
  4. সৌদি আরব
ব্যাখ্যা
'শহীদ সোলাইমানি' স্যাটেলাইট:
- ‘শহীদ সোলাইমানি’ প্রকল্পটি হচ্ছে ইরানের প্রথম ন্যারোব্যান্ড স্যাটেলাইট নক্ষত্রমালা, যা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে নির্মিত হচ্ছে।
- এই প্রকল্পের লক্ষ্য হলো, ইন্টারনেট অব থিংস সেবার সম্প্রসারণ করা।
- এই প্রকল্পে প্রায় ২০টি স্যাটেলাইট নির্মাণ করা হবে এবং সেগুলো বিভিন্ন কক্ষপথে স্থাপন করা হবে, যাতে পুরো দেশব্যাপী ন্যারোব্যান্ড যোগাযোগ সেবা নিশ্চিত করা যায়।
- মূল স্যাটেলাইটগুলো পূর্ণমাত্রার উৎক্ষেপণ শুরু হবে ২০২৫ সালের শেষভাগে, যা ২০২৬ সাল পর্যন্ত চলবে।
- এই প্রকল্পটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের একটি কনসোর্টিয়ামের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]
৩,২২৬.
নিচের কোন দেশে চ্যাটজিপিটির এন্ড্রয়েড ভার্সন চালু রয়েছে?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) ভারত
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
চ্যাটজিপিটি:
- ChatGPT এর পূর্ণরূপ: Chat Generative Pre- trained Transformer.
- ৩০ নভেম্বর, ২০২২ তারিখে চালু হয়েছে।
- OpenAI নামক প্রযুক্তি কোম্পানি চালু করেছে জনপ্রিয় এই চ্যাটবটটি।
- চ্যাটজিপিটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান।
- সম্প্রতি বিশ্বের ৪টি দেশে চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড ভার্সন চালু হয়েছে।
- তা হলো: বাংলাদেশ, ব্রাজিল, ভারত ও যুক্তরাষ্ট্র

উৎস: সমকাল পত্রিকা রিপোর্ট ।
৩,২২৭.
নোবেল পুরস্কারে সর্বশেষ স্থান পায় কোন বিভাগ?
  1. অর্থনীতি
  2. পদার্থবিজ্ঞান
  3. রসায়ন
  4. চিকিৎসা বিজ্ঞান
ব্যাখ্যা
নোবেল পুরস্কার:
- সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থ থেকে নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- আলফ্রেড নোবেল সুইডিশ শিল্পপতি এবং ডিনামাইটের উদ্ভাবক ছিলেন।
- আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
- শুরুতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো। পরে এর সঙ্গে ১৯৬৯ সালে যুক্ত হয় অর্থনীতি।
- চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি।
- মোট ৬টি শাখায় নোবেল পুরষ্কার প্রদান করা হয়।

নোবেল ঘোষণাকারী প্রতিষ্ঠান:
- শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করে নরওয়েজিয়ান নোবেল কমিটি।
- সাহিত্যে নোবেল প্রদান করে সুইডেনের সুইডিশ একাডেমি।
- চিকিৎসায় নোবেল প্রদান করে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট।
- পদার্থ, রসায়ন ও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স এ পক্ষ থেকে।

উৎস: নোবেল পুরস্কারের ওয়েবসাইট।
৩,২২৮.
ড্যামন গ্যালগেট ২০২১ সালে বুকার পুরস্কার লাভ করেন তার কোন সাহিত্যকর্মের জন্য?
  1. ক) The Promise
  2. খ) At Night All Blood is Black
  3. গ) In A Strange Room
  4. ঘ) Promises to Keep
ব্যাখ্যা
- ২০২১ সালে ব্রিটেনের মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার লাভ করেন দক্ষিণ আফ্রিকার ঔপন্যাসিক ড্যামন গ্যালগেট।
- দ্য প্রমিস (The Promise) উপন্যাসের জন্যে তাকে বুকার পুরস্কার প্রদান করা হয়।
তার অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে:-
- Arctic Summer
- The Good Doctor
- In A Strange Room প্রভৃতি।

- প্রথম ফরাসি সাহিত্যিক হিসেবে At Night All Blood is Black (ইংরেজি অনুবাদক মার্কিন কবি আন্না মসচোভাকিস) উপন্যাসের জন্যে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার-২০২১ লাভ করেছেন ফ্রান্সের ঔপন্যাসিক ডেভিড ডিওপ।

- জো বাইডেনের বই : Promises to Keep.

তথ্যসূত্র:- বুকার পুরস্কার ওয়েবসাইট।
৩,২২৯.
২০২৩ সালে 'জাতিসংঘ পানি সম্মেলন' অনুষ্ঠিত হয় - 
  1. ক) দোহা, কাতারে
  2. খ) নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে
  3. গ) মার্সেই, ফ্রান্সে
  4. ঘ) ইস্তানবুল, তুরস্কে
ব্যাখ্যা
- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ পানি সম্মেলন অনুষ্ঠিত হয়।
- ৫০ বছরের মধ্যে জাতিসংঘ আয়োজিত এটি প্রথম আন্তর্জাতিক পানি সম্মেলন।
- এর লক্ষ্য ও উদ্দেশ্য হলো জাতিসংঘের সদস্য রাষ্ট্র, এর আওতাধীন বিভিন্ন অঙ্গ-সংস্থাসমূহ এবং অন্যান্য সকল অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বৈশ্বিক পানি বিষয়ক কর্মসূচির বাস্তবায়নে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন।
- ২০২৩ সালের জাতিসংঘ পানি সম্মেলনের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
- বিশ্বের ২৬ শতাংশ মানুষ বিশুদ্ধ পানি পায় না৷ আর ৪৬ শতাংশ মানুষ ভালো ব্যবস্থাপনার পয়ঃনিষ্কাশন সেবা থেকে বঞ্চিত৷

উৎস: এএফপি এবং কালের কন্ঠ।
৩,২৩০.
সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্টকে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করা হয়েছে?
  1. ক) নাইজার
  2. খ) নাইজেরিয়া
  3. গ) আলজেরিয়া
  4. ঘ) আলবেনিয়া
ব্যাখ্যা
নাইজারে অভ্যুত্থান:
- পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের প্রেসিডেন্টকে মোহম্মদ বাজুমকে সরিয়ে ক্ষমতা দখল করেছে দেশটির সামরিক বাহিনী।
- জেনারেল আবদোরাহমানে তিয়ানির নেতৃত্বে এই কাজ সংঘটিত হয়।
- ২৬ জুলাই, ২০২৩ তারিখে প্রেসিডেন্সিয়াল গার্ডের সদস্যরাই প্রেসিডেন্ট মোহাম্মদ বাজউমকে তার বাসভবনে বন্দি করেন।
- ‘দেশের নিরাপত্তা পরিস্থিতির ক্রমাগত অবনতি, সামাজিক ও অর্থনৈতিক অব্যবস্থাপনার’ পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছেন এ সেনা কর্মকর্তা।
- ২০২১ সালের নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হয়েছিলেন মোহাম্মদ বাজোম।
- তিনি পশ্চিমাপন্থী হিসেবে পরিচিত।
- নাইজারের পূর্ব ও পশ্চিমাঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই এগিয়ে নিয়েছেন তিনি। 
- এই অভ্যুত্থানের পর সাবেক ঔপনিবেশিক শাসক ফ্রান্স ও ইউরোপিয়ান ইউনিয়ন নাইজারের সঙ্গে নিরাপত্তা ও আর্থিক সহযোহিতা বন্ধ করে দিয়েছে। 

উৎস: ৩১ জুলাই, ২০২৩, প্রথম আলো।
৩,২৩১.
জি-২০ এর নয়াদিল্লি সম্মেলনে কোন জোটকে স্থায়ী সদস্য করা হয়েছে?
  1. ইউরোপিয়ান ইউনিয়ন
  2. আফ্রিকান ইউনিয়ন
  3. আসিয়ান
  4. জি-৭
ব্যাখ্যা
জি-২০:
- গ্রুপ অফ টুয়েন্টি (G-20) হলো আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক সমস্যা নিয়ে আলোচনার জন্য এটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- জি-২০ জোটের সদস্য: আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন।
- স্পেন স্থায়ী অতিথি হিসেবে আমন্ত্রিত হয়।
- বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮৫ শতাংশই এই জোটের দখলে।
- আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশের সঙ্গে জড়িত জি-২০ দেশগুলো।
- জি-২০ এর নয়াদিল্লি সম্মেলনে আফ্রিকান ইউনিয়নকে স্থায়ী সদস্য করা হয়েছে।

উল্লেখ্য,
- ২০২৪ সালে ১৯তম সম্মেলন জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলের রিও ডি জেনিরোতে।

উৎস: Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
৩,২৩২.
বিশ্বব্যাংক ভূমি সম্মেলন - ২০২৪ কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. যুক্তরাজ্য
  2. যুক্তরাষ্ট্র
  3. চীন
  4. আরব আমিরাত
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বিশ্বব্যাংক ভূমি সম্মেলন

- প্রতিপাদ্য: 'ভূমির দখলিস্বত্ব ও জলবায়ু কার্যক্রমে প্রবেশাধিকার নিশ্চিতকরণ'
- স্থান: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- সময়কাল: ১৩-১৭ মে , ২০২৪।
- বাংলাদেশের ভূমি মন্ত্রণালয় ইতোমধ্যে ই-নামজারি ব্যবস্থার জন্য ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড ২০২০ এবং ডিজিটাল ভূমি উন্নয়ন কর ব্যবস্থার জন্য ২০২২ সালে আইটিইউ ডব্লিউএসআইএস পুরস্কারে ভূষিত হওয়ার মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।
- বিশ্বব্যাংকের ভূমি সম্মেলন ২০২৪-এ অংশগ্রহণের অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে বাংলাদেশ থেকে আরও উচ্চ পর্যায়ের প্রতিনিধি পাঠানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

সূত্র- প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৩,২৩৩.
পরীক্ষামূলকভাবে দেশে ফাইভ-জি সেবা চালু হয় ২০২১ সালের-
  1. ক) ১০ নভেম্বর
  2. খ) ১২ ডিসেম্বর
  3. গ) ২০ নভেম্বর
  4. ঘ) ৩০ ডিসেম্বর
ব্যাখ্যা

- ১২ ডিসেম্বর ২০২১ তারিখে পঞ্চম প্রজন্মের মোবাইল প্রযুক্তিতে প্রবেশ করে বাংলাদেশ।
- রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক দেশের ছয়টি এলাকায় পরীক্ষামূলকভাবে ফাইভ-জি সেবা চালু করেছে।
- বিশ্বের প্রায় ৬০টি দেশে ফাইভ-জি সেবা চালু হয়েছে।

৩,২৩৪.
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বর্তমান কোচ কোন দেশের নাগরিক?
  1. ক) ব্রাজিল
  2. খ) পর্তুগাল
  3. গ) স্পেন
  4. ঘ) সুইডেন
ব্যাখ্যা
- বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ২৩তম বিদেশি প্রধান কোচ হিসেবে স্পেনের নাগরিক হাভিয়ের কাবরেরাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
- হাভিয়েরের সঙ্গে বাফুফের চুক্তি ১১ মাসের। মেয়াদ শুরু হয়েছে - জানুয়ারি, ২০২২ থেকে।

হাভিয়ের বাংলাদেশের ২৩ তম বিদেশি কোচ  আর স্প্যানিশ হিসেবে তৃতীয়।
- এর আগে স্প্যানিশ কোচ হিসেবে জাতীয় দলের ডাগআউটে দাঁড়িয়েছেন গঞ্জালো মোরেনো ও অস্কার ব্রুজোন।

উৎস: সমকাল রিপোর্ট।
৩,২৩৫.
কোন দেশটির সাথে সম্প্রতি কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন করে বাংলাদেশ?
  1. ক) জাপান
  2. খ) নরওয়ে
  3. গ) ইতালি
  4. ঘ) কানাডা
ব্যাখ্যা
- গত ১০ ফেব্রুয়ারি কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন করে বাংলাদেশ ও জাপান
- দুই দেশের মধ্যে ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

- ১৯৭৩ সালের অক্টোবরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপানে ঐতিহাসিক সরকারি সফরে যান।
- দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে ঢাকাস্থ জাপান দূতাবাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফরের একটি স্মারক বই প্রকাশ করে।
- ১০ ফেব্রুয়ারি ২০২২ বাংলাদেশ ও জাপানের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ ও জাপানের মিন্টের যৌথ উদ্যোগে ৫০ টাকার স্মারক রৌপ্য মুদ্রা ছাড়া হয়।

তথ্যসূত্র:- Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
৩,২৩৬.
‘দুর্নীতি ধারণা সূচক ২০২২’ অনুযায়ী শীর্ষ দেশ কোনটি?
  1. ক) সোমালিয়া
  2. খ) আফগানিস্তান
  3. গ) ভারত
  4. ঘ) ভূটান
ব্যাখ্যা
দূর্নীতি ধারণা সূচক ২০২২
- প্রকাশকাল: ৩১ জানুয়ারি ২০২৩।
- প্রকাশক: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI)।
- মোট অন্তর্ভুক্ত দেশের সংখ্যা: ১৮০টি।
- সূচকে শীর্ষ দূর্নীতিগ্রস্ত দেশ: সোমালিয়া; স্কোর: ১২।
- সূচকে সর্বনিম্ন দূর্নীতিগ্রস্ত দেশ: ডেনমার্ক; স্কোর: ৯০।
- ত্রুটিপূর্ণ গণতন্ত্র: ভারত (৪৬), শ্রীলংকা (৬০)।

সার্কভুক্ত দেশ সমূহের অবস্থান:
ভূটান: ৬৮।
মালদ্বীপ: ৪0।
ভারত: ৪0।
শ্রীলংকা: ৩৬।
নেপাল: ৩৪।
পাকিস্তান: ২৭।
বাংলাদেশ: ২৫।
আফগানিস্তান: ২৪।
৩,২৩৭.
২০২৪ সালের আইসিসি T20 বিশ্বকাপ ক্রিকেটে 'প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট' কে ছিলেন?
  1. আর্শদীপ সিং
  2. রহমানউল্লাহ গুরবাজ
  3. ভিরাট কোহলি
  4. জসপ্রীত বুমরাহ
ব্যাখ্যা
আইসিসি T20 বিশ্বকাপ ক্রিকেট ২০২৪:
- আয়োজক দেশ: আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ।
- এটি T20 ক্রিকেট বিশ্বকাপের ৯ম আসর।
- অংশগ্রহণকারী দেশ: ২০টি।
- মোট ম্যাচ: ৫৫টি।
- অনুষ্ঠিত হয়: ২-২৯ জুন।
- চ্যাম্পিয়ন: ভারত।
- রানার্স আপ: দক্ষিণ আফ্রিকা।
- প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট: জসপ্রীত বুমরাহ
- প্লেয়ার অব দ্যা ফাইনাল: ভিরাট কোহলি।
- সর্বাধিক রান: রহমানউল্লাহ গুরবাজ।
- সর্বাধিক উইকেট: ফজলহক ফারুকি ও আর্শদীপ সিং।

উল্লেখ্য,
- মোট ৯টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
- ২০টি দেশকে ভাগ করা হয়েছে ৪টি গ্রুপে, প্রতিটি গ্রুপে ৫টি করে দল রয়েছে।

উৎস: ICC Cricket ওয়েবসাইট।
৩,২৩৮.
‘স্টর্ম শ্যাডো’ (Storm Shadow) কী?
  1. ক্ষেপণাস্ত্র
  2. উপগ্রহ
  3. ড্রোন
  4. ওপেন এআই-এর নতুন মডেল
ব্যাখ্যা
স্টর্ম শ্যাডো (Storm Shadow)
- স্টর্ম শ্যাডো হলো একটি অ্যাংলো-ফরাসি ক্রুজ ক্ষেপণাস্ত্র।
- যার সর্বোচ্চ পরিসীমা প্রায় ২৫০ কিলোমিটার। ফরাসিরা এই ক্ষেপণাস্ত্রকে ‘স্ক্যাল্প’ বলে।
- সম্প্রতি যুক্তরাজ্য ও ফ্রান্স ইতিমধ্যে এই ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পাঠিয়েছে। 
- এই ক্ষেপণাস্ত্র যুদ্ধবিমান থেকে ছোড়া হয়। এই ক্ষেপণাস্ত্রে উচ্চ বিস্ফোরকযুক্ত ওয়ারহেড আছে।

 

সূত্র- বিবিসি রিপোর্ট।
৩,২৩৯.
রাশিয়া কবে ইউক্রেন আক্রমণ করে?
  1. ২০ ফেব্রুয়ারি, ২০২২
  2. ২২ ফেব্রুয়ারি, ২০২২
  3. ২৪ ফেব্রুয়ারি, ২০২২
  4. ২৬ ফেব্রুয়ারি, ২০২২
ব্যাখ্যা
রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব:
- ১৯৪৫ সাল থেকে এ পর্যন্ত ইউরোপে যত সংঘাত হয়েছে, তার মধ্যে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধটি হলো সবচেয়ে বিধ্বংসী সংঘাত। 
- ২০১৪ সাল থেকেই এই অঞ্চলের রুশপন্থি বিদ্রোহীরা ইউক্রেনের কাছ থেকে স্বাধীনতা চাইছে। 
- ২১ ফেব্রুয়ারি, ২০২২ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার সীমান্ত সংলগ্ন ইউক্রেনের বিচ্ছিন্নতাকামী দুইটি অঞ্চল ‘দোনেৎস্ক’ ও ‘লুহানস্ক' কে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে ডিক্রিতে স্বাক্ষর করেন।
- ২৪ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা শুরু করে রাশিয়া।
- এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের সবচেয়ে বড় শরণার্থী সংকটের সূত্রপাত করে।
- ৮.৮ মিলিয়নেরও বেশি ইউক্রেনীয় দেশ ছেড়েছে, এবং আরও লক্ষাধিক অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়।

উল্লেখ্য,
- ইউক্রেন যুদ্ধের দুই বছর পেরিয়ে গেল, কিন্তু সহসাই এ যুদ্ধ থামবে এমন কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।
- না ইউক্রেন না রাশিয়া, না তাদের কোনও মিত্র, কারো পক্ষ থেকেই শান্তি প্রতিষ্ঠার কোনও চিহ্নমাত্র নেই।
- যেহেতু কোনও দেশই আত্মসমর্পণ করবে বলে মনে হয় না এবং পুতিনই আবার ক্ষমতায় থাকবেন বলে মনে হচ্ছে, বিশেষজ্ঞদের অনুমান এটা একটা দীর্ঘস্থায়ী যুদ্ধ হতে যাচ্ছে।

উৎস: i) ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, বিবিসি বাংলা।
         ii) ২৪ ফেব্রুয়ারি ২০২৩, প্রথম আলো।
৩,২৪০.
Abenomics কোন দেশের সাথে সম্পর্কিত?
  1. ক) জাপান
  2. খ) ইন্দোনেশিয়া
  3. গ) আজারবাইজার
  4. ঘ) আলবেনিয়া
ব্যাখ্যা
আবেতত্ত্ব বা আবেনোমিক্স হল জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে উদ্ভাবিত একটি অর্থনৈতিক ব্যবস্থা, যা ২০১২ সালের জাপানি সাধারণ নির্বাচনে আবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর জাপানে প্রবর্তিত হয়।
এই তত্ত্বের "তিনটি মূল লক্ষ্যমাত্রা" হল -
১. মুদ্রানীতি শিথিলকরণ,
২. রাজস্ব নীতির সংস্কার এবং
৩. কাঠামোগত সংস্কার।

০৮ জুলাই ২০২২ শিনজো আবে আততায়ীর গুলিতে নিহত হন।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২ এবং ফিনান্সিয়াল টাইমস লেক্সিকন। 
৩,২৪১.
২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কত তম আসর অনুষ্ঠিত হয়?
  1. ৭ম
  2. ৮ম
  3. ৯ম
  4. ১০ম
ব্যাখ্যা

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি- ২০২৫:
- এটি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর।
- আয়োজক: পাকিস্তান,সংযুক্ত আরব আমিরাত। 
- টুর্নামেন্ট শুরু হয়: ১৯ ফেব্রুয়ারি, ২০২৫।
- ফাইনাল ম্যাচ: ০৯ মার্চ, ২০২৫।
- অংশগ্রহণকারী দল: ৮টি। যথা:
• বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান।
- চ্যাম্পিয়ন দল: ভারত।
- রানার্স আপ: নিউজিল্যান্ড।
- ম্যান অব দ্যা ফাইনাল: রোহিত শর্মা।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: রাচিন রবীন্দ্র।
- সবচেয়ে বেশি রান: রাচিন রবীন্দ্র।
- সবচেয়ে বেশি উইকেট: ম্যাট হেনরি।

উল্লেখ্য,
 - হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট।
 - পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক ছিল তবে ভারত তাদের সবগুলো ম্যাচ খেলে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট।

৩,২৪২.
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর কোথায় অবস্থিত?
  1. ঢাকা
  2. গাজীপুর
  3. চট্টগ্রাম
  4. নারায়ণগঞ্জ
ব্যাখ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর:
- সরকারি অর্থনৈতিক অঞ্চলসমূহের মধ্যে চট্টগ্রাম জেলার মিরসরাই ও সীতাকুন্ড উপজেলা এবং ফেনী জেলার সোনাগাজী উপজেলার উপকূলীয় এলাকায় প্রায় ৩০,০০০ একর জমির উপর দেশের বৃহত্তম বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর অবস্থিত।
- এ শিল্পনগরে বেপজা অর্থনৈতিক অঞ্চল, বিজিএমইএ গার্মেন্টস পার্ক, পিপিপি অর্থনৈতিক অঞ্চল এবং এশিয়ান পেইন্টস, নিপ্পন- ম্যাকডোনাল্ড স্টিল, বিএসআরএমসহ ৫৬টি শিল্প প্রতিষ্ঠানের অনুকূলে এ পর্যন্ত ৬,০৭৯ একর জমি বরাদ্দ প্রদান করা হয়েছে। 
- এখানে প্রায় ৭ লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। 
- সুবৃহৎ পরিসরের এ শিল্পনগরকে স্বয়ংসম্পূর্ণ বিনিয়োগ ও ব্যবসা-বান্ধব বহুমাত্রিক শিল্প-বাণিজ্যের কেন্দ্রস্থল হিসেবে গড়ে তোলার জন্য পর্যায়ক্রমে সমুদ্র ও বিমান বন্দর, এলএনজি টার্মিনাল, বাণিজ্যিক কেন্দ্র নির্মাণসহ শিল্প ও বাণিজ্যের নিয়ামক সকল ধরনের সুযোগ-সুবিধা সৃষ্টি করা হবে।

উল্লেখ্য,
- বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর বাস্তবায়নে মিঠা পানির সরবরাহ নিশ্চিত করতে ডিস্যালাইনেশনের (পানির লবণাক্ততা দূরীকরণ) কথা ভাবছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।
- ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামা ও দূষণ, জলবায়ু পরিবর্তনজনিত কারণে ফেনী নদী ও সাগরের পানির লবণাক্ততা বৃদ্ধি এবং হালদা নদী থেকে পানি সংগ্রহের প্রকল্প বাতিল হওয়ায় মিঠা পানির সরবরাহ নিয়ে সংকট তৈরি হয়েছে।
- এ সংকট মোকাবিলায় সমুদ্রের পানির লবণাক্ততা দূরীকরণের মাধ্যমে সমাধান খুঁজছে বেজা। 

উৎস: i) বেপজা ওয়েবসাইট।
         ii) ২৬ ডিসেম্বর, ২০২৩, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
৩,২৪৩.
মডার্না উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা কোনটি?
  1. ক) mRNA-1273
  2. খ) tozinameran
  3. গ) Covishield
  4. ঘ) Janssen
ব্যাখ্যা
- মডার্নার টিকার নাম : mRNA-1273
- ফাইজার-বায়োএনটেকের টিকার নাম : tozinameran
- জনসন অ্যান্ড জনসন : Janssen
- অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিাকর নাম : Covishield
- গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট : Sputnik-V.
(সূত্র: বিবিসি ওয়ার্ল্ড ও লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার)
৩,২৪৪.
In 2023, who own the Nobel Prize in medicine?
  1. Katalin Kariko
  2. Patrick Modiano
  3. Svetlana Alexievich
  4. Jean Tirople
ব্যাখ্যা

২০২৩ সালের নোবেল বিজয়ী:
- সাহিত্য: জন ফসে।
- শান্তি: নার্গিস মোহাম্মদী।
- চিকিৎসাবিজ্ঞান: ক্যাটালিন কারিকো এবং ড্রু উইসম্যান।
- পদার্থবিজ্ঞান: পিয়েরে অ্যাগোস্টনি, ফিরেন্স ক্রাসজ এবং অ্যান লরিয়েল।
- রসায়ন: মুঙ্গি জি বাউইন্ডি, লুইস ই ব্রাস এবং আলেক্সি ই.ইকিমভ।
- অর্থনীতি: ক্লদিয়া গোল্ডিন।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।


৩,২৪৫.
বিশ্বের প্রথম দেশ হিসেবে আইএমএফ এর Resilience and Sustainability Facility (RSF) তহবিল থেকে ঋণ পায় কোন দেশ?
  1. ক) কেনিয়া
  2. খ) বাংলাদেশ
  3. গ) বার্বাডোজ
  4. ঘ) শ্রীলঙ্কা
ব্যাখ্যা
• IMF:
- প্রথম দেশ হিসেবে আইএমএফ এর Resilience and Sustainability Facility (RSF) তহবিল থেকে ঋণ পায়  - বার্বাডোজ। 
- এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) নতুন তহবিল থেকে প্রথম ঋণ পাবে।
- IMF এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি।
- প্রতিষ্ঠা লাভ করে -১৯৪৪ সালে।
- সংস্থাটি স্বল্প আয়ের দেশে সুবিধাজনক ঋণ সহায়তা দিয়ে থাকে।
- আইএমএফ এর সদস্য দেশ ১৯০ টি ।

উৎস: আইএমএফ অফিশিয়াল ওয়েবসাইট।
৩,২৪৬.
প্রথম ড্রোনবাহী যুদ্ধজাহাজ উদ্বোধন করে-
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) চীন
  3. গ) রাশিয়া
  4. ঘ) ইরান
ব্যাখ্যা
- প্রথম ড্রোনবাহী যুদ্ধজাহাজ উদ্বোধন করে ইরান (১৫ জুলাই ২০২২)।
- দেশটির দাবি, যুদ্ধজাহাজটিতে থাকা ড্রোন লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে অভিযান চালাতে সক্ষম। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিক হুমকি দেওয়ার কয়েক দিনের মাথায় ভারত মহাসাগরের আন্তর্জাতিক পানিসীমায় যুদ্ধজাহাজটি উদ্বোধন করা হয়।
- এতে বিভিন্ন ধরনের সামরিক ড্রোন, গোয়েন্দা ড্রোন এবং সুইসাইড ড্রোন রয়েছে। 

তথ্যসূত্র:- Live MCQ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২ ও যুগান্তর।
৩,২৪৭.
২০২৭ সালে ফিফা নারী ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশ কোনটি?
  1. রাশিয়া
  2. ব্রাজিল
  3. জাপান
  4. চীন
ব্যাখ্যা

 নারী ফুটবল বিশ্বকাপ ২০২৭:
- থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ৭৪তম ফিফা কংগ্রেসে ঘোষণা করা হয় যে, ২০২৭ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ হবে ব্রাজিল।
- দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে ফিফা নারী বিশ্বকাপ আয়োজন করবে ব্রাজিল।
- এ সিদ্ধান্ত ফিফার ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নারী বিশ্বকাপ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে গৃহীত হয়, যেখানে প্রথমবারের মতো উন্মুক্ত ভোটের মাধ্যমে আয়োজক নির্ধারিত হয়।
- ভোটে ব্রাজিল পায় ১১৯ ভোট, আর বেলজিয়াম, নেদারল্যান্ডস ও জার্মানির যৌথ প্রার্থিতা পায় ৭৮ ভোট।
- ১৯৯১ সালে নারী বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে ২০২৩ পর্যন্ত হয়েছে ৯টি আসর।
- এর মধ্যে তিনটি করে হয়েছে ইউরোপ ও উত্তর আমেরিকায়, এশিয়ায় দুটি, ওশেনিয়ায় ১টি।
- ব্রাজিল ২০১৪ সালে ছেলেদের ফিফা বিশ্বকাপ আয়োজন করেছিল। 

উৎস: ফিফা ওয়েবসাইট।

৩,২৪৮.
বর্তমানে বৈশ্বিক এলএনজি রপ্তানিতে কোন দেশ শীর্ষে রয়েছে?
  1. যুক্তরাষ্ট্র
  2. অস্ট্রেলিয়া
  3. কাতার
  4. সৌদি আরব
ব্যাখ্যা
বৈশ্বিক এলএনজি রপ্তানিতে শীর্ষ দেশ:
- প্রাকৃতিক গ্যাসকে শীতল করে তাপাঙ্ক মাইনাস ১৬২ ডিগ্রী সেলসিয়াসে নামিয়ে এনে এলএনজি তৈরি হয়।
- ২০২৩ সাল শেষে বৈশ্বিক এলএনজি রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র।
- দেশটি কাতার ও অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ এলএনজি রপ্তানিকারক দেশের তকমা নিজের করে নিয়েছে।
- লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের দেয়া তথ্য বলছে, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের এলএনজি রপ্তানি আগের বছরের তুলনায় ১৪ দশমিক ৭ শতাংশ বেড়েছে।
- রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৮ কোটি ৮৯ লাখ টন।
- ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের প্রধান এলএনজি রপ্তানি গন্তব্য ছিল ইউরোপ। 

 উৎস: The Energy Year ওয়েবসাইট। [link]
৩,২৪৯.
জাপানের শততম প্রধানমন্ত্রী-
  1. ক) সানাই তাকাইচি
  2. খ) ফুমিও কিশিদা
  3. গ) ফ্রানজিসকা গিফে
  4. ঘ) ইউশিহিদে সুগা
ব্যাখ্যা

- জাপানের শততম প্রধানমন্ত্রীর নাম ফুমিও কিশিদা।
- জাপানে ক্ষমতাসীন দলের (লিবারেল ডেমোক্রেটিক পার্টি) সভাপতি নির্বাচিত হন ফুমিও কিশিদা।
- ৪ অক্টোবর তিনি দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ।

- জার্মানির বার্লিনে প্রথম নারী মেয়র ফ্রানজিসকা গিফে।
- অস্ট্রিয়ার বর্তমান চ্যান্সেলর আলেকজান্ডার সলেনবার্গ।

উৎস: যুগান্তর রিপোর্ট।

৩,২৫০.
সম্প্রতি আজারবাইজানে অনুষ্ঠিত কপ - ২৯ এর বিরোধিতা করেছিলেন কে? [ডিসেম্বর- ২০২৪]
  1. আলোকা নুর
  2. গ্রেটা থুনবার্গ
  3. এমিলিয়া ক্লার্ক
  4. ক্লার্ক আলোকা
ব্যাখ্যা
- সম্প্রতি আজারবাইজানে অনুষ্ঠিত কপ-২৯ জলবায়ু সম্মেলনের বিরোধিতা করেছিলেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। তিনি এবং অন্যান্য পরিবেশকর্মীরা দাবি করেছেন যে, আজারবাইজান জলবায়ু সম্মেলনের আয়োজনের জন্য যোগ্য নয়, কারণ দেশটি বিভিন্ন নিপীড়নমূলক নীতি অনুসরণ করছে। গ্রেটা থুনবার্গের মতে, আজারবাইজান একটি নিপীড়ক রাষ্ট্র, যেখানে নাগরিক সমাজের ওপর দমনপীড়ন চলছে এবং জাতিগত নির্মূল অভিযান চালানো হয়েছে।

কপ সম্মেলন (Cop Conference):
- COP -এর পূর্ণরূপ Conferences of the Parties.
- জলবায়ু সংক্রান্ত জাতিসংঘ রূপরেখা সম্মেলন কার্যকর হয় ১৯৯৪ সালে।
- প্রথম কপ-১ সম্মেলন অনুষ্ঠিত হয়- জার্মানির বার্লিন শহরে ১৯৯৫ সালে।
- UNFCC ভুক্ত সদস্য দেসসমূহ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করে।
- কপ- ২৯, ২০২৪ সালে আজারবাইজানে অনুষ্ঠিত হয়েছে। 

এছাড়াও,
- কপ- ৩০, ২০২৫ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে।
- আমাজনিয়ান শহর বেলেম ডো প্যারাকে কপ-৩০ সম্মেলনের জন্য নির্বাচন করেছে জাতিসংঘ।

উৎস: UNFCCC ওয়েবসাইট ও প্রথম আলো।
৩,২৫১.
কোন ফিলিস্তিনি বংশোদ্ভূত মুসলিম বিজ্ঞানী ২০২৫ সালে রসায়নে নোবেল পুরস্কার জিতেছেন?
  1. মুহাম্মদ নূরে আলম
  2. ওমর এম ইয়াঘি
  3. আব্দুস সালাম
  4. নাসির উদ্দিন
ব্যাখ্যা

ফিলিস্তিনি বংশোদ্ভূত মুসলিম বিজ্ঞানী খ্যাতিমান রসায়নবিদ ড. ওমর এম ইয়াঘি , ২০২৫ সালে রসায়নে নোবেল পুরস্কার জিতেছেন।
- তিনি ছাড়া ও  চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার জিতেছেন আরো ২ বিজ্ঞানী। তারা হলেন— জাপানের সুসুমু কিতাগাওয়া, অস্ট্রেলিয়ার রিচার্ড রবসন ।

• খ্যাতিমান রসায়নবিদ ড. ওমর :

- আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতিমান রসায়নবিদ ড. ওমর ইয়াঘি।
- আশাহীন এক শরণার্থী জীবন পেরিয়ে বিশ্বের দ্বিতীয় মুসলিম বিজ্ঞানী হিসেবে রসায়নে নোবেল জয় করে নিয়েছেন তিনি।
- জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং শুষ্ক অঞ্চল থেকে পানীয় জল সংগ্রহের প্রযুক্তিতে তার যুগান্তকারী গবেষণার জন্য বিশ্বজুড়ে পরিচিত তিনি।
- ফিলিস্তিনি শরণার্থী হিসেবে যুদ্ধপরিস্থিতিতে জর্ডানে পাড়ি জমায় ওমর ইয়াগির পরিবার।
- ১৯৬৫ সালে সেই শরণার্থী শিবিরেই জন্ম নেন আজকের ড. ওমর ইয়াঘি।

উল্লেখ্য,
- রসায়নে প্রথম মুসলিম নোবেল বিজয়ী হলেন মিসরীয়-আমেরিকান রসায়নবিদ ড. আহমেদ জেওয়াইল। তিনি ১৯৯৯ সালে তার কাজের জন্য পুরস্কৃত হন।

উৎস: প্রথম আলো এবং বাংলাদেশ প্রতিদিন।

৩,২৫২.
সম্প্রতি কোন দেশ তাদের ‘ক্ষেপণাস্ত্র শহর’ সারা বিশ্বের সামনে উন্মোচন করেছে?
  1. ক) ইসরায়েল
  2. খ) উত্তর কোরিয়া
  3. গ) ইরান
  4. ঘ) চীন
ব্যাখ্যা
ইরান তাদের ‘ক্ষেপণাস্ত্র শহর’ সারা বিশ্বের সামনে উন্মোচন করেছে।
ওই শহরের অবস্থান স্পষ্ট না করলেও সেখানে হাজারো শক্তিশালী ক্ষেপণাস্ত্র মজুতের বিষয়টি এখন সবার জানা। ইরানের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির নতুন সংঘাতের আশঙ্কা সৃষ্টি করবে বলেই ধারণা করা হচ্ছে।
উৎসঃ প্রথন আলো।
৩,২৫৩.
২০২৪ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে -
  1. হান কাং
  2. নিহন হিদানকায়ো
  3. ভিক্টর অ্যামব্রোস
  4. সায়মন জনসন
ব্যাখ্যা
নোবেল পুরস্কার ২০২৪:
- ২০২৪ সালে মোট ১১ জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে নোবেল দেয়া হয়।
- ২০২৪ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে নিহন হিদানকায়ো নামের সংস্থা। 

অর্থনীতি:
- অর্থনীতিতে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের তিন অর্থনীতিবিদ।
- যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক তুর্কি বংশোদ্ভূত আমেরিকান ড্যারন আসেমোগলু, একই প্রতিষ্ঠানের ব্রিটিশ- আমেরিকান অর্থনীতিবিদ সায়মন জনসন এবং ইউনিভার্সিটি অব শিকাগো, ইলিনয়ের অধ্যাপক জেমস রবিনসন।
- বিভিন্ন দেশের মধ্যে সম্পদের বৈষম্য নিয়ে গবেষণার জন্য তারা এই পুরস্কার পেয়েছেন।

চিকিৎসা:
- চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকুন।
- মাইক্রোআরএনএ এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকা আবিষ্কারের জন্য সম্মানজন এ পুরস্কার দেয়া হয় তাদের।

ফিজিক্স:
- পদার্থবিদ্যায় ২০২৪ সালের নোবেল দেয়া হয়েছে মার্কিন পদার্থবিদ জন জে. হপফিল্ড এবং বৃটিশ-কানাডিয়ান জিওফ্রে ই. হিন্টনকে।
- কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের উন্নয়নে পরিসংখ্যানগত পদার্থবিজ্ঞানের ধারণা ব্যবহারের জন্য এ বছর নোবেল পেলেন তারা।

সাহিত্য:
- দক্ষিণ কোরিয়ার লেখক হান কাংকে ২০২৪ সালের সাহিত্যে নোবেল পুরস্কার দেয়া হয়েছে।
- নোবেল কমিটি জানায়, ঐতিহাসিক ট্রমা, ঔপনিবেশিক সহিংসতা এবং মানবতার ভঙ্গুরতা বিষয়গুলো তীব্র কাব্যময় গদ্যে প্রকাশ করার জন্য সাহিত্যে নোবেল পান কান।

রসায়ন:
- প্রোটিনের গঠন নিয়ে গবেষণার জন্য এ বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকার, জন এম জাম্পার ও ব্রিটিশ বিজ্ঞানী ডেমিস হ্যাসাবিস।
- ডেভিড বেকার, ডেমিস হাসাবিস এবং জন জাম্পারকে প্রোটিনের কাঠামোর ভবিষ্যদ্বাণী এবং নকশা করার জন্য রসায়নে নোবেল পুরস্কার দেয়া হয়।

শান্তি:
- শান্তিতে নোবেল পুরস্কারের জন্য জাপানি সংস্থা নিহন হিদানকায়োকে বেছে নিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি।
- সংস্থাটি হিরোশিমা এবং নাগাসাকি পারমাণবিক বোমা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের কণ্ঠস্বরকে তুলে ধরার মাধ্যমে "পরমাণু অস্ত্র মুক্ত বিশ্ব অর্জন" করতে চেয়ে এবং এ নিয়ে কাজ করেছে।

উৎস:নোবেল প্রাইজ ওয়েবসাইট। 
সময় নিউজ (৩ ডিসেম্বর ২০২৪)।
৩,২৫৪.
২০২৫ সালের অস্কার প্রাপ্ত চলচ্চিত্র কোনটি?
  1. মুফাসা
  2. আনোরা
  3. ফিউরিওসা
  4. রেবেল মুন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

অস্কার পুরস্কার ২০২৫:

- যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে স্থানীয় সময় অনুযায়ী ২ মার্চ, ২০২৫ অস্কার পুরস্কার ঘোষণা করা হয়।
- এটি ছিল অস্কারের ৯৭ তম আসর।


উল্লেখ্য,
• সেরা সিনেমা: আনোরা।
• সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন (আনোরা)।
• সেরা অভিনেতা: অ্যড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)।
• সেরা পরিচালক: শন বেকার (আনোরা)।
• সেরা পার্শ্ব অভিনেত্রী: জোয়ি সালদানা (এমিলিয়া পেরেজ)।
• সেরা পার্শ্ব অভিনেতা: কিইরিন কালকেইন (আ রিয়েল পেইন)।
• সেরা রূপান্তরিত চিত্রনাট্য: কনক্লেভ (পিটার স্ট্রন)।
• সেরা মৌলিক চিত্রনাট্য: আনোরা (শন বেকার)।
• সেরা মৌলিক গান: এল মাল (এমিলিয়া পেরেজ)।
• সেরা মৌলিক সুর: দ্য ব্রুটালিস্ট।
• সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: আই এম স্টিল হিয়ার-ব্রাজিল।
• সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: ফ্লো।
• সেরা প্রামাণ্যচিত্র: নো আদার ল্যান্ড।

তথ্যসূত্র- বিবিসি বাংলা পত্রিকা রিপোর্ট।
৩,২৫৫.
বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন প্রাথমিক শিক্ষাকে কোন শ্রেণি পর্যন্ত সুপারিশ করেন?
  1. ক) ৫ম শ্রেণি
  2. খ) ৬ষ্ঠ শ্রেণি
  3. গ) ৭ম শ্রেণি
  4. ঘ) ৮ম শ্রেণি
ব্যাখ্যা
উল্লেখিত প্রশ্নের উত্তর : ৮ম শ্রেণি।

- জাতীয় শিক্ষা কমিশন (১৯৭২) বিশিষ্ট শিক্ষাবিদ ও বিজ্ঞানী ড. কুদরাত-ই-খুদাকে চেয়ারম্যান করে ১৯৭২ সালের ২৬ জুলাই গঠিত হয় বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন ‘জাতীয় শিক্ষা কমিশন'।
- ১৯৭২ সালের ২৪ সেপ্টেম্বর কমিশনের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- চেয়ারম্যানের নামানুসারে এই কমিশন কুদরত-ই-খুদা কমিশন নামেও পরিচিতি পায়।
- কমিশন প্রশ্নমালার আকারে শিক্ষিত এলিট শ্রেণীর লোকদের নিকট থেকে মতামত গ্ৰহণ করে, এবং ঐসব মতামত সতর্কতার সঙ্গে যাচাই বাছাই করে প্রণীত রিপোর্টে দেশের শিক্ষা ব্যবস্থার পুনর্বিন্যাসের সুপারিশ করে।
- কমিশন ১৯৭৪ সালের ৩০ মে সরকারের নিকট রিপোর্ট পেশ করে।
- প্রাথমিক শিক্ষাকে ৮ম শ্রেণি পর্যন্ত সুপারিশ করেন। 

সূত্র : দৈনিক প্রথম আলো। 
 
৩,২৫৬.
রোবট নভোযান ‘অডিসিয়াস’ কোন রকেটের সাহায্যে মহাকাশে যাত্রা শুরু করেছিল?
  1. ফ্যালকন ৭
  2. ফ্যালকন ৮
  3. ফ্যালকন ৯
  4. ফ্যালকন ১০
ব্যাখ্যা
রোবট নভোযান:
- ২২ ফেব্রুয়ারি ২০২৪ সালে চাঁদের মাটিতে অবতরণ করে যুক্তরাষ্ট্রের নভোযান ‘অডিসিয়াস’।
- চাঁদের দক্ষিণ মেরুর কাছে ‘ইস্টার্ন’এলাকায় অবতরণ করে এটি।
- যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটের সাহায্যে মহাকাশে যাত্রা শুরু করে ।
- রোবট অডিসিয়াসের নকশা ও এটির পরিচালনা করেছে টেক্সাসের হিউস্টনভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ইনটুইটিভ মেশিনস। 
- বাণিজ্যিক মহাকাশযানের মাধ্যমে পরিচালিত এই চন্দ্রাভিযানে অর্থায়ন করছে নাসা। 

উৎস: প্রথম আলো ও কালের কন্ঠ পত্রিকা রিপোর্ট।
৩,২৫৭.
দ্রুজ সম্প্রদায় কোথায় বাস করে?
  1. ইসরায়েল
  2. সিরিয়া
  3. লেবানন
  4. বর্ণিত সবগুলো
ব্যাখ্যা
দ্রুজ সম্প্রদায়:
- দ্রুজ সম্প্রদায় মধ্যপ্রাচ্যের একটি ধর্মীয় গোষ্ঠী।
- এরা মূলত লেবানন, সিরিয়া, ইসরায়েল এবং জর্ডানে বাস করে।
- তারা ইসলামের শিয়া ধারার একটি উপশাখা, তবে তাদের ধর্মীয় বিশ্বাস ও আচার-অনুষ্ঠান অন্যান্য মুসলিম সম্প্রদায় থেকে আলাদা।
- দ্রুজ সম্প্রদায় তাদের ধর্মীয় শাস্ত্র গোপন রাখে এবং নিজেদের একটি পৃথক জাতিগত গোষ্ঠী হিসেবে পরিচিতি দেয়।
- তাদের বিশ্বাসে পুনর্জন্ম ও আধ্যাত্মিক উন্নতি গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য,
- সম্প্রতি সিরিয়ার দ্রুজ সম্প্রদায়ের একশো সদস্যের একটি প্রতিনিধি দল ৫২ বছর পর প্রথমবারের মতো ইসরাইল সফরে এসেছে।
- ১৯৪৮ সালে ইসরাইল প্রতিষ্ঠার পর এটি মাত্র দ্বিতীয়বারের মতো সিরিয়ার দ্রুজদের কোনো প্রতিনিধি দলের ইসরাইল সফর এবং ১৯৭৩ সালের পর প্রথমবারের মতো এমন ঘটনা ঘটল। 

উৎস: i) যুগান্তর।
ii) Britannica.
৩,২৫৮.
প্রথম বাংলাদেশি হিসেবে মার্কিন ফেডারেল বিচারক মনোনীত হন -
  1. ক) সাদিয়া আফরিন
  2. খ) ইলমা খাতুন
  3. গ) নুসরাত জাহান চৌধুরী
  4. ঘ) ইসরাত জাহান
ব্যাখ্যা
নুসরাত জাহান চৌধুরী:
- যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নুসরাত জাহান চৌধুরী।
-  দেশটিতে ফেডারেল বিচারক হিসেবে দায়িত্ব পাওয়া প্রথম বাংলাদেশি আমেরিকান। 
- তিনি ফেডারেল আদালতের প্রথম মুসলিম বিচারক হওয়ার রেকর্ডও গড়েছেন।
- যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেট ভোটের মাধ্যমে নুসরাতের নিয়োগের বিষয়টি নিশ্চিত করে। 
- তিনি যুক্তরাষ্ট্রের বিভাগীয় আদালতের নিউইয়র্ক ইস্টার্ন ডিস্ট্রিকের ফেডারেল বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন।
- ২০২২ সালের জানুয়ারিতে নুসরাতকে ফেডারেল বিচারক হিসেবে মনোনয়ন দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
- প্রেসিডেন্টের এ মনোনয়নকে সমর্থন জানায় কয়েকটি সামাজিক ন্যায়বিচার, নাগরিক স্বাধীনতা এবং মুসলিম অধিকার সংস্থা।
- নুসরাতের নিয়োগটি যুক্তরাষ্ট্রের বিচারিক ব্যবস্থায় একটি মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। 

উৎস: জুন ১৬, ২০২৩, যুগান্তর।
৩,২৫৯.
প্রতিরক্ষা সংক্রান্ত ওয়েবসাইট ‘Military Direct’ এর সমীক্ষানুসারে, বর্তমানে সামরিক শক্তিতে শীর্ষ দেশ-
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) চীন
  3. গ) রাশিয়া
  4. ঘ) ভারত
ব্যাখ্যা

বৈশ্বিক সামরিক প্রতিবেদন:
২১ মার্চ ২০২১ প্রতিরক্ষা সংক্রান্ত ওয়েবসাইট ‘Military Direct’ প্রকাশ করে বৈশ্বিক সামরিক প্রতিবেদন।
প্রতিবেদন অনুযায়ী-
    সামরিক শক্তিতে শীর্ষ ৫ দেশ:
১. চীন, ২. যুক্তরাষ্ট্র, ৩. রাশিয়া, ৪. ভারত ও ৫. ফ্রান্স।
    সামরিক ব্যয়ে শীর্ষ ৫ দেশ:
১. যুক্তরাষ্ট্র, ২. চীন, ৩. ভারত, ৪. রাশিয়া ও ৫. সৌদি আরব।
    সামরিক শক্তিতে বিশ্বে বাংলাদেশ – ৪৫-তম।
আবার,
জানুয়ারি ২০২১ Global Fire Power (GFP) বিশ্বের সামরিক শক্তির র‍্যাঙ্কিংয়ের উপর ‘2021 Military Strength Ranking’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনের সূচক অনুযায়ী- 
    শীর্ষ ৫ দেশ: ১. যুক্তরাষ্ট্র, ২. রাশিয়া, ৩. চীন, ৪. ভারত, ৫. জাপান
    সর্বনিম্ন ৫ দেশ: ১৩৮. ভুটান, ১৩৭. লাইবেরিয়া, ১৩৬. সোমালিয়া, ১৩৫. সিয়েরা লিওন, ১৩৪. সুরিনাম
    সার্কভুক্ত দেশের অবস্থান: ৪. ভারত, ১০. পাকিস্তান, ৪৫. বাংলাদেশ, ৭৫. আফগানিস্তান, ৭৯. শ্রীলংকা, ১১৮. নেপাল ও ১৩৮. ভুটান।

৩,২৬০.
কুখ্যাত ‘এভিন কারাগার’ কোথায় অবস্থিত?
  1. ক) ইরান
  2. খ) কিউবা
  3. গ) রুয়ান্ডা
  4. ঘ) ভেনিজুয়েলা
ব্যাখ্যা
• কুখ্যাত ‘এভিন কারাগার’ ইরানে অবস্থিত।
• রাজনৈতিক বন্দী, সাংবাদিক ও বিদেশি নাগরিকদের আটকে রাখার কারণে তেহরানে এই কারাগারের বিশেষ পরিচিতি রয়েছে।

-------------------------
▪ গুয়ানতানামো কারাগার মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূ-খণ্ডের বাইরে কিউবার দক্ষিণ-পূর্ব পাশে ক্যারিবীয় সাগরে অবস্থিত একটি কারাগার যা বন্দীদের ওপর অমানুষিক নির্যাতনের জন্য কুখ্যাত। এই কারাগারটি ২০০২ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠা করা হয়।
▪ গিতারামা কেন্দ্রিয় কারাগার রুয়ান্ডায় অবস্থিত।
▪ সাবানেতা কারাগার ভেনিজুয়েলায় অবস্থিত।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার নভেম্বর ২০২২ এবং বিবিসি বাংলা।
৩,২৬১.
সাউথ এশিয়ান গেমস- ২০২৬ এর আয়োজক দেশ কোনটি? [মার্চ, ২০২৫]
  1. ভারত
  2. নেপাল
  3. পাকিস্তান
  4. বাংলাদেশ
ব্যাখ্যা

সাউথ এশিয়ান গেমস- ২০২৬:
- পাঁচ বছর পর প্রথম দক্ষিণ এশিয়ার অলিম্পিকখ্যাত এসএ গেমসের আসর বসবে পাকিস্তানে।
- ২০২৬ সালের ২৩ থেকে ৩১ জানুয়ারিতে লাহোর, ইসলামাবাদ ও ফয়সালাবাদে হবে সাউথ এশিয়ান গেমস।
- এই এসএ গেমসে ২৬টি ইভেন্টও চূড়ান্ত হয়েছে।
- সভায় অনুমোদিত ডিসিপ্লিনগুলো হলো-ফুটবল, হকি, অ্যাথলেটিক্স, সাঁতার, ভলিবল, বাস্কেটবল, হ্যান্ডবল, ক্রিকেট (টি ২০), আরচারি, বক্সিং, ফেন্সিং, গলফ, জুডো, কারাতে, শুটিং, স্কোয়াশ, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, টেনিস, ট্রায়াথলন, ভারোত্তোলন, কুস্তি, উশু, কাবাডি ও রাগবি।

উল্লেখ্য,
- সর্বশেষ ২০১৯ সালের ডিসেম্বরে নেপালে অনুষ্ঠিত হয়েছিল সাউথ এশিয়ান গেমস।
- রীতি অনুযায়ী, ২০২৩ সালে পাকিস্তানে হওয়ার কথা ছিল দক্ষিণ এশিয়ার ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ আসরটি।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট।। [link]

৩,২৬২.
বোরো ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. ক) ময়মনসিংহ 
  2. খ) হবিগঞ্জ 
  3. গ) সুনামগঞ্জ
  4. ঘ) দিনাজপুর
ব্যাখ্যা
মে ২০২২-এ প্রকাশিত কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২১ অনুসারে বিভিন্ন কৃষিজ পন্য উৎপাদনে শীর্ষ জেলাসমুহ:
• ধান - ময়মনসিংহ 
• আউশ ধান - হবিগঞ্জ 
• বোরো ধান - ময়মনসিংহ 
• আমন ধান - দিনাজপুর 
• গম - ঠাকুরগাঁও 
• পাট - ফরিদপুর
• ভুট্টা - দিনাজপুর
• আলু - মুন্সীগঞ্জ 
• চা - মৌলভীবাজার 

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
৩,২৬৩.
পারস্য উপসাগরে ইরান জব্দকৃত যুক্তরাজ্যের জাহাজের নাম-
  1. ক) Stella Meris
  2. খ) Oasis of the seas
  3. গ) Stena Impero
  4. ঘ) Uk Enterprise
ব্যাখ্যা
২০ জুলাই ২০১৯ ইরান পারস্য উপসাগরে যুক্তরাজ্যের পতাকাবাহী ট্যাংকার Stena Impero কে আটক করে। প্রায় দুই মাস আটক রাখার পর জাহাজটি ছাড়ে ইরান। এরপূর্বে ৪ জুলাই ব্রিটেন জিব্রাল্টার প্রণালি থেকে ইরানের গ্রেস-১ নামে একটি তেলবাহী জাহাজ জব্দ করে। এ নিয়ে ইরান-যুক্তরাজ্য সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়। (সূত্রঃ বিবিসি ওয়ার্ল্ড ও দৈনিক প্রথম আলো)
৩,২৬৪.
'রাশিয়া-আফ্রিকা সামিট ২০২৩' কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া
  2. খ) জেনেভা, সুইজারল্যান্ড
  3. গ) নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  4. ঘ) কেপটাউন, দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
রাশিয়া-আফ্রিকা সামিট ২০২৩:
- রাশিয়া কৃষ্ণ-সাগর শস্য উদ্যোগ থেকে নিজেদের প্রত্যাহার করার দুই সপ্তাহের কম সময়ের মধ্যে সেন্ট পিটার্সবার্গে দ্বিতীয়বারের মতো রাশিয়া-আফ্রিকা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
- ২৮ জুলাই, ২০২৩ তারিখে আফ্রিকা থেকে মাত্র ১৭ জন রাষ্ট্রপ্রধান এই সমাবেশে যোগ দেন।
- রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছে, আফ্রিকার ৬টি দেশকে বিনামুল্যে খাদ্য শস্য সরবরাহ করবে রাশিয়া।
- ইউক্রেনে সর্বাত্মক আক্রমণের পর থেকে আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে আছে রাশিয়া।
- কিন্তু আফ্রিকার কিছু দেশ এখনও সমর্থন দিয়ে যাচ্ছে পুতিনকে।
- মূলত ইউক্রেন যুদ্ধের ফলে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় নিয়ে এ আহ্বান জানিয়েছে আফ্রিকার দেশগুলো।
- অফ্রিকার একাধিক দেশ, বিশেষ করে মিশর এবং কেনিয়া, ইউক্রেন-রাশিয়ার গম রপ্তানি সমঝোতা ভেঙে যাওয়ার উদ্বেগ জানিয়েছিল।
- রাশিয়ার দাবি, আফ্রিকার দেশগুলিতে খাদ্য, সার এবং কৃষি সরঞ্জাম রপ্তানি বজায় রাখা হবে। 
- এই শীর্ষ সম্মেলনটি দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে।
- এর আগে ২০১৬ সালে দক্ষিণ রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত হয়েছিল।
- সর্বশেষ সম্মেলনে আফ্রিকার ৪৩ জন নেতা যোগ দিয়েছিলেন। 

উৎস: ২৯ জুলাই, ২০২৩, প্রথম আলো।
৩,২৬৫.
সম্প্রতি, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (IRGC)-কে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে কোন সংস্থা?
  1. ন্যাটো
  2. আফ্রিকান ইউনিয়ন
  3. ইউরোপীয় ইউনিয়ন
  4. জাতিসংঘ
ব্যাখ্যা

ইরানের বিপ্লবী গার্ডকে 'সন্ত্রাসী সংগঠন' ঘোষণা:
- সময়: ৩০ জানুয়ারি, ২০২৬
- ইরানের বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিষ্ঠুর দমন-পীড়নের জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসকে (আইআরজিসি) 'সন্ত্রাসী সংগঠন' হিসেবে তালিকাভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
- প্রসঙ্গত, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর প্রতিষ্ঠিত আইআরজিসি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি আনুগত্যশীল একটি অভিজাত প্যারামিলিটারি বাহিনী।
- পৃথক নৌ ও বিমান বাহিনীসহ এর স্থলবাহিনীর সদস্য সংখ্যা প্রায় ১ লাখ ৫০ হাজার।
- যুক্তরাষ্ট্র ২০১৯ সালে, কানাডা ২০২৪ সালে ও অস্ট্রেলিয়া ২০২৫ সালে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে।

উৎস: বিবিসি বাংলা। 

৩,২৬৬.
২০২৬ সালে ফুটবল বিশ্বকাপের কততম আসর অনুষ্ঠিত হবে?
  1. ২২তম আসর
  2. ২৩তম আসর
  3. ২৪তম আসর
  4. ২৫তম আসর
ব্যাখ্যা

ফিফা বিশ্বকাপ, ২০২৬:
- ফিফা বিশ্বকাপ, ২০২৬ এর আসরটি ২৩তম আসর।
- আয়োজক দেশ- মোট ৩টি [কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র]।
- অংশগ্রহণকারী দল-৪৮টি দেশ।
- উদ্বোধনী ম্যাচ- ১১ জুন, ২০২৬।
- ফাইনাল ম্যাচ- ১৯ জুলাই, ২০২৬।

উৎস: ফিফা ওয়েবসাইট।

৩,২৬৭.
লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বর্তমান প্রধান কে? [ডিসেম্বর, ২০২৪]
  1. খালেদ মাশাল
  2. নাঈম কাশেম
  3. খলিল আল-হাইয়া
  4. হাশেম সাফিয়েদ্দিন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

হিজবুল্লাহ:

- হিজবুল্লাহ একটি রাজনৈতিকভাবে প্রভাবশালী শিয়া মুসলিম সংগঠন।
- এটি লেবাননের একটি রাজনৈতিক ও সশ্বস্ত্ৰ গোষ্ঠী।
- হিজবুল্লাহ ইরান ও সিরিয়ার সমর্থনপুষ্ট।
- ১৯৭৫ সাল থেকে ১১৯০ সাল পর্যন্ত চলা লেবাননের গৃহযুদ্ধের সময় ইরানের রেভলিউশনারি গার্ডস ১৯৮২ সালে হিজবুল্লাহ গঠন করে।
- সংগঠনটি মূলত ইসলামিক জাতীয়তাবাদ, ইহুদিবাদ বিরোধী ও পশ্চিমা সংস্কৃতি বিরোধী।
- মূলত ইরানের উদ্যোগেই হিজবুল্লাহ সংগঠনটির জন্ম হয়েছিল।
- বর্তমান মহাসচিব: নাঈম কাশেম।

⇒ হিজবুল্লাহ লেবানন সরকারে প্রতিনিধিত্ব করছে।
- হিজবুল্লাহ লেবাননে একটি শক্তিশালী গ্যারিলা গ্রুপের জন্ম দিয়েছে।
- এজন্য হিজবুল্লাহকে বলা হয় 'রাষ্ট্রের ভেতরে আলাদা রাষ্ট্র'।

⇒ এর তৃতীয় মহাসচিব: শেখ হাসান নাসরুল্লাহ।
- ১৯৯২ সাল থেকে শেখ হাসান নসরুল্লাহ হিজবুল্লাহর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
- সম্প্রতি ২৮ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে তিনি মৃত্যুবরণ করেন।

⇒ ১৯৮২ সালে লেবাননে ইসরাইলি আগ্রাসন ও গৃহযুদ্ধের প্রেক্ষাপটে ১৯৮৫ সালে প্রকাশ্যে হিজবুল্লাহর আত্মপ্রকাশ ঘটে।

⇒ তাদের নিজস্ব রেডিও ও টিভি চ্যানেল রয়েছে।
- আল মানার হিজবুল্লাহ পরিচালিত একটি টিভি চ্যানেল।

উৎস: i) Britannica. 
ii) Alma Research and Education Center. [link]
৩,২৬৮.
২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির রানার্স আপ দল কোনটি?
  1. ভারত
  2. নিউজিল্যান্ড
  3. ইংল্যান্ড
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি- ২০২৫:
- এটি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর।
- টুর্নামেন্ট শুরু হয়: ১৯ ফেব্রুয়ারি, ২০২৫।
- ফাইনাল ম্যাচ: ০৯ মার্চ, ২০২৫।
- অংশগ্রহণকারী দল: ৮টি। যথা:
• বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান।
- চ্যাম্পিয়ন দল: ভারত।
- রানার্স আপ: নিউজিল্যান্ড।
- ম্যান অব দ্যা ফাইনাল: রোহিত শর্মা।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: রাচিন রবীন্দ্র।
- সবচেয়ে বেশি রান: রাচিন রবীন্দ্র।
- সবচেয়ে বেশি উইকেট: ম্যাট হেনরি।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট।
৩,২৬৯.
কোন সংস্থা মানব উন্নয়ন সূচক প্রকাশ করে থাকে?
  1. UNESCO
  2. USAID
  3. UNDP
  4. WMO
ব্যাখ্যা
মানব উন্নয়ন সূচক (HDI):
- মানব উন্নয়ন সূচক হলো বিশ্বের সকল দেশ-সমূহের জীবন মান, শিক্ষা, নিরক্ষরতা প্রভৃতির একটি তুলনামূলক সূচক।
- একে সংক্ষেপে HDI ( Human Development Index) বলা হয়।
- মানব উন্নয়ন মাপকাঠি সম্পর্কিত বিভিন্ন পরিসংখ্যান বিশ্লেষণ করে সংশ্লিষ্ট দেশগুলোকে সাজানো হয়।
- প্রতি বছর UNDP মানব উন্নয়ন সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করে থাকে।

উৎস: UNDP ওয়েবসাইট।
৩,২৭০.
International Centre for Settlement of Investment Disputes (ICSID) এর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?
  1. ক) গাম্বিয়া
  2. খ) ইকুয়েডর
  3. গ) জিম্বাবুয়ে
  4. ঘ) চিলি
ব্যাখ্যা
- International Centre for Settlement of Investment Disputes (ICSID) এর বর্তমান সদস্য দেশ - ১৫৬ টি।
- সর্বশেষ সদস্য - ইকুয়েডর 
- ২০২১ সালের ৩ সেপ্টেম্বর ইকুয়েডর সদস্যপদ লাভ করে। 
উৎস : পত্রিকা রিপোর্ট
৩,২৭১.
'রিচার্ড হ্যাডলি' বিখ্যাত-
  1. ক) ক্রিকেটার হিসেবে
  2. খ) ফুটবলার হিসেবে
  3. গ) টেনিস খেলোয়াড় হিসেবে
  4. ঘ) দৌড়বিদ হিসেবে
ব্যাখ্যা
রিচার্ড জন হ্যাডলি 
- জন্ম: ৩ জুলাই, ১৯৫১ ক্রাইস্টচার্চের সেন্ট আলবানস- এ।
- সাবেক ও বিশ্বখ্যাত নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা।
- নিউজিল্যান্ড ক্রিকেট দলের অন্যতম খেলোয়াড় ছিলেন।
- ১৯৯০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ৩৯ বছর বয়সে।
- খেলায় তার পরিষেবার জন্য তাকে নতুন করে নাইটহুড দেওয়া হয়েছিল।
- হ্যাডলি সর্বকালের সেরা ফাস্ট বোলারদের একজন হিসাবে তার স্থানকে আরও শক্ত করে তুলেছিলেন এবং নতুন করে তুলেছিলেন। 
- অবসর গ্রহণের পর তিনি একজন স্পষ্টভাষী মিডিয়া পন্ডিত এবং পরে নিউজিল্যান্ডের নির্বাচকদের চেয়ারম্যান হয়েছিলেন।

উৎস: Richard Hadlee Profile - Cricket Player New Zealand, ESPN Cricinfo।
৩,২৭২.
কাবাডিকে জাতীয় খেলা হিসেবে ঘোষণা করা হয় - 
  1. ক) ১৯৭৫ সালে
  2. খ) ১৯৭৪ সালে
  3. গ) ১৯৭৩ সালে
  4. ঘ) ১৯৭২ সালে
ব্যাখ্যা
- ১৯৭২ সালে হাডুডু খেলাকে কাবাডি নামকরণ করা হয় এবং এ খেলাকে জাতীয় খেলার মর্যাদা দেওয়া হয়

• কাবাডি:
- পাক ভারত উপমহাদেশে কাবাডি খেলা অতি প্রাচীন।
- বাংলাদেশের গ্রাম-গঞ্জে হাডুডু নামে এই খেলা অত্যন্ত জনপ্রিয়।
- আঞ্চলিক খেলা হওয়ার কারণে এই খেলার তেমন কোনো বিধিবদ্ধ নিয়মকানুন ছিল না।
- খেলাধুলার উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশে বিভিন্ন ফেডারেশন গঠিত হয়।
- তারই প্রেক্ষিতে ১৯৭৩ সালে বাংলাদেশ কাবাডি ফেডারেশন গঠিত হয়।

উৎস: শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া।
৩,২৭৩.
২০২৫ সালের অস্কার পুরস্কারপ্রাপ্ত সেরা চলচ্চিত্র কোনটি?
  1. The Brutalist
  2. Wicked
  3. Conclave
  4. Anora
ব্যাখ্যা
অস্কার পুরস্কার-২০২৫:
⇒ ২০২৫ সালে ৯৭তম অস্কার পুরস্কারে -
- সেরা চলচ্চিত্র: আনোরা (Anora)।
- সেরা পরিচালক: শন বেকার (আনোরা)।
- সেরা অভিনেতা: অ্যাড্রিয়েন ব্রডি (চলচ্চিত্র- দ্য ব্রুটালিস্ট)।
- সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন।
- সেরা প্রামাণ্যচিত্র: নো আদার ল্যান্ড (বাসেল অ্যাদ্রা, র‌্যাচেল সোর, হামদান বালাল, ইউভাল অ্যাব্রাহাম)।
- সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: দ্য অনলি গার্ল ইন দ্য অর্কেস্ট্রা (মলি ও’ব্রায়েন, লিসা রেমিংটন)।

উল্লেখ্য,
- বর্তমান বিশ্বে চলচ্চিত্র শিল্পের অন্যতম মর্যাদাপূর্ণ এবং সম্মানজনক পুরস্কার হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার।
- ১৯২৯ সালের ১৬ মে যাত্রা শুরু হয় অস্কার পুরস্কারের।
- বর্তমানে মোট ২৪টি ক্যাটাগরিতে বর্তমানে অস্কার পুরস্কার দেওয়া হয়।
- ২০১৩ সাল থেকে লস অ্যাঞ্জেলেসের নকিয়া থিয়েটারে অস্কার প্রদান অনুষ্ঠিত হয়।

উৎস: Oscar ওয়েবসাইট।
৩,২৭৪.
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা-এর প্রধান নির্বাহী কর্মকর্তা -
  1. ইলন মাস্ক
  2. মার্ক জাকারবার্গ
  3. স্টিভ জবস
  4. জেফ বেজোস
ব্যাখ্যা
ইলন মাস্ক:
- ইলন মাস্ক দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী একজন আমেরিকান উদ্যোক্তা।
- তিনি বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।
- টেসলা, টুইটার ছাড়াও রকেট কোম্পানি স্পেসএক্স ও নিউরালিংকের প্রধান হিসেবে রয়েছেন ইলন মাস্ক।

উল্লেখ্য,
- বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষ অবস্থান আছেন ইলন মাস্ক।

টেসলা:
- টেসলা একটি বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান যা মার্টিন এবারহার্ড এবং মার্ক টারপেনিং দ্বারা প্রতিষ্ঠিত।
- ২০০৬ সালে টেসলা তার প্রথম গাড়িটি চালু করে।

উৎস: Britannica.
৩,২৭৫.
বিশ্বের বৃহত্তম ই-কমার্স কোম্পানি কোনটি? (জানুয়ারি-২০২৬)
  1. আলিবাবা
  2. অ্যামাজন
  3. শপিফাই
  4. মার্কাডো লিব্রে
ব্যাখ্যা

- বিশ্বের বৃহত্তম ই-কমার্স কোম্পানি- অ্যামাজন।
- বিশ্বের প্রায় সব দেশেই অ্যামাজন অনলাইনে পণ্য সরবরাহ করে থাকে।
- অ্যামাজনের সহপ্রতিষ্ঠাতা জেফ বেজোস বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ধনী।
- ১৯৯৪ সালে অনলাইনে বই বিক্রি দিয়ে তিনি এ ব্যবসা শুরু করেন। 
- ই-কমার্সের পাশাপাশি ক্লাউড কম্পিউটিং, এআইসহ বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারণ করেছে তারা।
- এ ছাড়া হোল ফুড ও আইএমডিবির মতো সাবসিডিয়ারি কোম্পানি আছে অ্যামাজনের।
- তাদের কর্মীর সংখ্যা ১৫ লাখ ৪৬ হাজার।
- কম্পানিটির বাজার মূলধন: ২ লাখ ৪৩ হাজার কোটি ডলার।

এছাড়াও,
- দ্বিতীয় অবস্থানে আছে, চীনের আলিবাবা, কম্পানিটির বাজার মূলধন: ৩৫ হাজার ৭৪০ কোটি ডলার।

উৎস: প্রথম আলো [লিংক]।

৩,২৭৬.
LDC ভুক্ত দেশ সমূহের ৫ম সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়?
  1. ক) ইন্দোনেশিয়া
  2. খ) সুইজারল্যান্ড
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) কাতার
ব্যাখ্যা
LDCs এর পূর্ণরূপ হলো Least Developed Countries.
- LDC হলো জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ১৯৭১ সালে তৈরিকৃত বিশ্বের সবচেয়ে অনুন্নত দেশসমূহের একটি তালিকা।
- বাংলাদেশ ১৯৭৫ সালে LDC তালিকায় অন্তর্ভুক্ত হয়।
- বর্তমানে LDC তালিকায় ৪৬টি দেশ রয়েছে।

LDC ভুক্ত দেশ সমূহের পঞ্চম সম্মেলন:
- জাতিসংঘের উদ্যোগে স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম LDC সম্মেলন (5th United Nations Conference on the Least Developed Countries-LDC5) ২০২৩ সালের ৫-৯ মার্চ কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে দোহা প্ল্যান অব একশন : ২০২২-২০৩১ গৃহীত হয়।
- সম্মেলনে সদস্য দেশসমূহকে ২০৩০ সালের মধ্যে SDG অর্জনের উপর জোর দেওয়া হয়।


উল্লেখ্য,
- বাংলাদেশ ২০১৮ সালে প্রথমবারের মতো LDC তালিকা থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে। অর্জিত লক্ষ্যসমূহ ২০২১ সাল পর্যন্ত অক্ষুন্ন থাকায় ২০২৬ সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে LDC তালিকা থেকে বের হয়ে যাবে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
সম্মেলনের লিঙ্ক: [Link]
৩,২৭৭.
বিশ্বের কততম দেশ হিসেবে ভারত চাঁদে সফল অবতরণ করেছে?
  1. ১ম
  2. ২য়
  3. ৩য়
  4. ৪র্থ
ব্যাখ্যা
চন্দ্রাভিযানে ইতিহাস গড়ল ভারত:
- চাঁদের বুকে সফলভাবে অবতরণ করেছে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩।
- ২৩ আগস্ট, ২০২৩ তারিখে ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার ‘বিক্রম’ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে।
- এর মধ্য দিয়ে চাঁদে মহাকাশযান অবতরণকারী দেশের তালিকায় যুক্ত হলো ভারত।
- ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) চন্দ্রযান-৩ এর অবতরণের দৃশ্য সরাসরি সম্প্রচার করে। 
- চন্দ্রযান-৩ যেখানে নেমেছে, চাঁদের ওই অঞ্চলে বরফপানি অথবা জমাটবাঁধা বরফ রয়েছে।
- এতে স্থানটি পানির পাশাপাশি হতে পারে অক্সিজেন ও জ্বালানির উৎস, যা ভবিষ্যতে আরও চন্দ্রাভিযান অথবা স্থায়ীভাবে চাঁদে বসতি গড়তে সহায়ক হতে পারে।
- চন্দ্রযান-৩ এর সফল অবতরণের মধ্য দিয়ে প্রথমবারের মতো চাঁদের রহস্যময় দক্ষিণ মেরুতে পৌঁছাতে সক্ষম হয়েছে ভারত।
- এর আগে সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও চীন চাঁদের বুকে সফলভাবে নভোযান অবতরণ করিয়েছে।
- এখন তাদের সঙ্গে চতুর্থ দেশ হিসেবে যোগ হয়েছে ভারতের নাম।

উৎস: ২৩ আগস্ট ২০২৩, প্রথম আলো।
৩,২৭৮.
১৯তম 'জি-২০' সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. নয়াদিল্লী, ভারত
  2. জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা
  3. রিও ডি জেনিরো, ব্রাজিল
  4. বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা
ব্যাখ্যা
জি-২০:
- গ্রুপ অফ টুয়েন্টি (G20) হলো আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- এটি সমস্ত প্রধান আন্তর্জাতিক অর্থনৈতিক ইস্যুতে বৈশ্বিক স্থাপত্য এবং শাসন গঠন এবং শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- ১৯৯৯ সালে এই অর্থনৈতিক জোট এশিয়ান আর্থিক সংকটের পরে অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক সমস্যা নিয়ে আলোচনার জন্য একটি ফোরাম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
- জি-২০ জোটের বর্তমান সদস্য: আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন।
- জি-২০ জোটের নতুন সদস্য আফ্রিকান ইউনিয়ন। 
- বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮৫ শতাংশই এই জোটের দখলে।
- আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশের সঙ্গে জড়িত জি-২০ দেশগুলো।
- ২০২৪ সালে পরবর্তী ১৯তম সম্মেলন জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলের রিও ডি জেনিরোতে।

উল্লেখ্য,
- ২০২৩ সালে ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিত হয় ১৮তম জি-২০ সম্মেলন।
- ভারতে প্রথমবারের মতো জি-২০ সম্মেলনের আয়োজন করা হয়।

উৎস: i) ৪ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো।
         ii) G-20 ওয়েবসাইট।
৩,২৭৯.
রানি দ্বিতীয় এলিজাবেথের শাসনামলে কতজন ব্রিটিশ প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন?
  1. ক) ১৭ জন
  2. খ) ১৬ জন
  3. গ) ১৪ জন
  4. ঘ) ১৫ জন
ব্যাখ্যা
• সিংহাসনে আরোহন:- ৬ ফ্রেব্রুয়ারি, ১৯৫২; রাজ্যাভিষেক:- ২ জুন, ১৯৫৩ (২৭ বছর বয়সে)। 
• দ্বিতীয় এলিজাবেথ সিংহাসনের উত্তরাধিকারের তালিকায় তৃতীয় ছিলেন।
• ৬ ফ্রেব্রুয়ারি, ১৯৫২ সালে রাজা ষষ্ঠ জর্জের মৃত্যু হলে সিংহাসন চলে আসে তার কাছে। 
• এলিজাবেথ যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদি রাজশাসক (৭০ বছর ২১৫ দিন)।
• তাঁর শাসনামলে ১৫ জন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন। প্রথম প্রধানমন্ত্রী কনজারভেটিভ দলের উইনস্টন চার্চিল আর সর্বশেষ লিজ ট্রাস। 
• তিনি ২ বার ঢাকা সফর করেন (১৯৬১, ১৯৮৩)।   

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, অক্টোবর ২০২২।
৩,২৮০.
'লেডি উইথ দি ল্যাম্প' কার উপাধি?
  1. ক) সরোজিনী নাইডু
  2. খ) মাদার তেরেসা
  3. গ) রানি এলিজাবেথ
  4. ঘ) ফ্লোরেন্স নাইটিঙ্গেল
ব্যাখ্যা
ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে 'লেডি উইথ দ্য ল্যাম্প' বলা হয়।
- ক্রিমিয়ার যুদ্ধের সাথে 'ফ্লোরেন্স নাইটিঙ্গেল' নামটি জড়িত। যুদ্ধটি ১৮৫৩ সালের অক্টোবর মাসে থেকে ১৮৫৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সংঘটিত হয়।
- ক্রিমিয়ার যুদ্ধে নার্সিং ইতিহাসের বৈপ্লবিক উন্নয়ন ও পরিবর্তন ঘটেছিল অপ্রতুল চিকিৎসা সেবার আলো হাতে নিয়ে পাশে এসে দাঁড়ান ফ্লোরেন্স নাইটিঙ্গেল।
- তাকে আধুনিক নার্সিংয়ের অগ্রদূতও বলা হয়।

(তথ্যসূত্র: হিস্টোরি.কম)
৩,২৮১.
আমদানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
  1. চীন
  2. জার্মানি
  3. যুক্তরাষ্ট্র
  4. জাপান
ব্যাখ্যা
আমদানিতে বিশ্বের শীর্ষ দেশ:
- পরিসংখ্যান প্রতিষ্ঠান স্ট্যাটিস্টার তথ্যানুসারে, বিশ্বের শীর্ষ আমদানিকারক দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র।
- ২০২২ সালে এই দেশটি আমদানি করেছে ৩৩ হাজার ৭৬২ বিলিয়ন বা ৩৩ লাখ ৭৬ হাজার ২০০ কোটি ডলারের পণ্য।
- যুক্তরাষ্ট্র যন্ত্রপাতি, বৈদ্যুতিক যন্ত্র, যানবাহন, খনিজ, জ্বালানি, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, পোশাকসহ নানা পণ্য আমদানি করে থাকে।
উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক দেশ চীন, যারা একই সঙ্গে বিশ্বের বৃহত্তম রপ্তানিকারক।
- বিশ্বের তৃতীয় বৃহত্তম আমদানিকারক দেশ হচ্ছে জাপান।
- চতুর্থ স্থানে আছে যুক্তরাজ্য।
- পঞ্চম স্থানে আছে দক্ষিণ কোরিয়া।
- ষষ্ঠ স্থানে আছে হংকং।
- সপ্তম স্থানে আছে কানাডা।
- অষ্টম স্থানে আছে সিঙ্গাপুর।
- নবম স্থানে আছে তুরস্ক।
- দশম স্থানে আছে ভিয়েতনাম।

উৎস: ১৮ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো।
৩,২৮২.
বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নয় কোনটি?
  1. ক) ব্রাজিল
  2. খ) ঘানা
  3. গ) গ্যাবন
  4. ঘ) গিনি
ব্যাখ্যা
১ জানুয়ারি ২০২২ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে ৫টি দেশ: আলবেনিয়া, ব্রাজিল, গ্যাবন, ঘানা ও সংযুক্ত আরব আমিরাত।

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
৩,২৮৩.
জাতিসংঘের মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৩–২৪–এ বাংলাদেশের অবস্থান কততম?
  1. ১২৯তম
  2. ১৩৩তম
  3. ১১৬তম
  4. ১২২তম
ব্যাখ্যা
জাতিসংঘ মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৩–২৪’:
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) প্রতি বছর মানব উন্নয়ন প্রতিবেদন (Human Development Report - HDR) প্রকাশ করে।
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) কর্তৃক প্রকাশিত ‘মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৩–২৪’ এ বাংলাদেশের অবস্থান ১২৯ তম।
- মানুষের অগ্রগতি তুলে ধরতে জনস্বাস্থ্য, শিক্ষা ও আয়ের তথ্য বিশ্লেষণ করে ইউএনডিপির মানব উন্নয়ন সূচক তৈরি করা হয়।

উল্লেখ্য,
- সর্বশেষ ২০২২ সালের রিপোর্ট প্রকাশিত হয়েছে।

এছাড়াও,
- ইউএনডিপি মানব উন্নয়ন সূচকে সুইজারল্যান্ড, নরওয়ে ও আইসল্যান্ড শীর্ষ স্থান ধরে রেখেছে।
- অন্যদিকে দক্ষিণ সুদান, চাদ ও নাইজারের অবস্থান সবার নিচে।

উৎস: UNDP ওয়েবসাইট।
৩,২৮৪.
কোন খেলায় ডেভিস কাপ প্রদান করা হয়?
  1. দাবা
  2. ব্যাডমিন্টন
  3. লন টেনিস
  4. ফুটবল
ব্যাখ্যা
লন টেনিস:
- টেনিস বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা।
- অনেক জায়গায় এটি লন টেনিস নামে পরিচিত।
- টেনিস খেলার জন্য প্রয়োজন হয় তারযুক্ত একটি দন্ড যা 'রেকেট' নামে পরিচিত, একটি বল এবং জাল।

⇒ বিশ্বের প্রধান চারটি লন টেনিস প্রতিযোগিতা গ্র্যান্ড স্ল্যাম নামে পরিচিত। এগুলো হলো:
• অস্ট্রেলিয়ান ওপেন,
• ফ্রেঞ্চ ওপেন/ রোল্যান্ড গ্যারোস,
• উইম্বলডন (ব্রিটিশ ওপেন),
• ইউএস ওপেন।

⇒ ডেভিস কাপ (Davis Cup):
- ডেভিস কাপ পুরুষদের টেনিসের প্রধান আন্তর্জাতিক দলীয় প্রতিযোগিতাবিশেষ।
- আন্তর্জাতিক টেনিস ফেডারেশন কর্তৃক এ প্রতিযোগিতা পরিচালিত হয়।
- ডেভিস কাপের প্রতিষ্ঠাতা Dwight Davis।

উৎস: ESPN ওয়েবসাইট।
৩,২৮৫.
পোপ নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণকারীদের কী বলা হয়?
  1. বিশপ কাউন্সিল
  2. ভ্যাটিকান সিনেট
  3. পোপাল কমিটি
  4. কলেজ অফ কার্ডিনালস
ব্যাখ্যা
কলেজ অফ কার্ডিনালস:
- রোমান ক্যাথলিক চার্চের সর্বোচ্চ জ্যেষ্ঠ কর্মকর্তারা নতুন পোপ নির্বাচন করেন।
- পোপ নির্বাচনের প্রক্রিয়া ‘কনক্লেভ’ নামে পরিচিত।
- যাঁরা পোপ নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেন, তাদের কলেজ অব কার্ডিনালস বলা হয়।
- বর্তমানে ২৫২ জন ক্যাথলিক কার্ডিনাল আছেন। 
- যাঁদের বয়স ৮০ বছরের নিচে, তাঁরা পোপ নির্বাচনে ভোট দিতে পারবেন।

উল্লেখ্য,
- গত ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে মৃত্যু হয় রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের।
- ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া ২৬ এপ্রিল ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে অনুষ্ঠিত হয়েছে।
- তারই পরিপ্রেক্ষিতে ৭ মে শুরু হয়েছে নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া।

তথ্যসূত্র- ব্রিটানিকা, পত্রিকা রিপোর্ট।
৩,২৮৬.
'শীতকালীন অলিম্পিক-২০২৬' শীতকালীন অলিম্পিকের কততম আসর?
  1. ২২তম
  2. ২৩তম
  3. ২৪তম
  4. ২৫তম
ব্যাখ্যা

শীতকালীন অলিম্পিক ২০২৬:
- এটি শীতকালীন অলিম্পিকের ২৫তম আসর।
- সময়সূচী: সালের ৬-২২ ফেব্রুয়ারি, ২০২৬।
- স্থান: মিলান ও কর্টিনা ডি'অ্যামপেজো, ইতালি।
- তৃতীয়বারের মতো ইতালি বিশ্বের বৃহত্তম শীতকালীন ক্রীড়া ইভেন্ট আয়োজন করেছে।
- ৯২টি দেশের প্রায় তিন হাজার ক্রীড়াবিদ অংশ নিয়েছেন এবারের আয়োজনে।
- ২০২৬ শীতকালীন গেমসের মাসকট মিলো ও তিনা।

উল্লেখ্য,
- অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন।
- দুই শতাধিক দেশের অংশগ্রহণে মুখরিত এই অলিম্পিক গেমস বিশ্বের সবচেয়ে বড় এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়ে থাকে।
- গ্রীষ্ম এবং শীতকালীন দুটো প্রকরণ, প্রতিটি দুই বছর পরপর হয়ে থাকে।
- আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) অলিম্পিক গেমস সংক্রান্ত সব কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে।
- প্রথম শীতকালীন অলিম্পিক আসর বসেছিল ফ্রান্সের চামোনিক্স শহরে, ১৯২৪ সালে। 

উৎস: i) Olympics.
 ii) Britannica.

৩,২৮৭.
চীনের তৈরি প্রথম যাত্রীবাহী উড়োজাহাজ কোনটি?
  1. বোয়িং-৭৩৭
  2. এ-৩২০
  3. বি-৫৯
  4. সি-৯১৯
ব্যাখ্যা
চীনের তৈরি প্রথম যাত্রীবাহী উড়োজাহাজ:

- চীনের তৈরি প্রথম যাত্রীবাহী উড়োজাহাজ সি-৯১৯ বাণিজ্যিক যাত্রায় আকাশে উড়ল।
- ২৮ মে, ২০২৩ সালে উড়োজাহাজটি যাত্রী নিয়ে সাংহাই থেকে বেইজিংয়ে পৌঁছে।
- সি-৯১৯ মডেলের মাঝারি আকারের উড়োজাহাজটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ও এয়ারবাস এ ৩২০-এর মতো বিদেশি মডেলের সঙ্গে পাল্লা দেবে।
- সি ৯১৯ উড়োজাহাজটি তৈরি করেছে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কোমাক)।
- এর বড় অংশ চীনের তৈরি হলেও ইঞ্জিনসহ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি পশ্চিমা দেশ থেকে আনা হয়েছে। 
- চায়না ইস্টার্ন এয়ারলাইনসের বহরের উড়োজাহাজটি গতকাল স্থানীয় সময় সকালে ১৩০ জন যাত্রী নিয়ে সাংহাই বিমানবন্দর থেকে বেইজিংয়ের উদ্দেশে ছেড়ে যায়।

তথ্যসূত্র - কালের কন্ঠ, ২৯ মে, ২০২৩।
৩,২৮৮.
২০০০ সালে ভাষা আন্দোলনে আত্মদানকারী কতজন ভাষা শহিদকে একুশে পদকে ভূষিত করেছিল? 
  1. ৫জন
  2. ৪জন
  3. ৬জন
  4. ২জন 
ব্যাখ্যা

- সরকার ভাষা আন্দোলনে আত্মদানকারী ৫জনকে ২০০০ সালে ভাষা শহিদকে একুশে পদকে ভূষিত করে।

• একুশে পদক ২০০০:
১. শহীদ আবুল বরকত ,ভাষা আন্দোলন (মরণোত্তর)
২. শহীদ আবদুল জব্বার ,ভাষা আন্দোলন (মরণোত্তর)
৩. শহীদ আবদুস সালাম ,ভাষা আন্দোলন (মরণোত্তর)
8. শহীদ রফিকউদ্দিন আহমদ ,ভাষা আন্দোলন (মরণোত্তর)
৫. শহীদ শফিউর রহমান, ভাষা আন্দোলন (মরণোত্তর)
৬. জনাব আবু নছর মোঃ গাজীউল হক (ভাষা আন্দোলন)
৭. মরহুম মহিউদ্দিন আহমেদ, সমাজ ও রাজনীতি (মরণোত্তর)
৮. ড. নীলিমা ইব্রাহীম, (শিক্ষা)
৯.অধ্যাপক জামাল নজরুল ইসলাম (বিজ্ঞান ও প্রযুক্তি)
১০.জনাব এস্পাসউদ্দিন আহ্মদ (সাহিত্য)
১১.মরহুম জাহিদুর রহিম ,(সঙ্গীত) (মরণোত্তর)
১২.জনাব খালিদ হোসেন (সঙ্গীত)
১৩.সৈয়দ আবদুল হাদী (সঙ্গীত)
১৪.জনাব আবদুল্লাহ আল মামুন (নাটক)
১৫.জনাব শামীম সিকদার (ভাস্কর্য)

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।[Link]

৩,২৮৯.
২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে?
  1. জে. হপফিল্ড
  2. ড্যারন অ্যাসেমোগলু
  3. সাইমন জনসন
  4. জেমস এ. রবিনসন
ব্যাখ্যা
নোবেল পুরস্কার ২০২৪:

• সাহিত্য:
- ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন হান কাং।
- অবদান: নিজের সাহিত্যকর্মে ‘ইতিহাসের ট্রমা ও মানবজীবনের ভঙ্গুরতা’কে তীব্র কবিতাময় গদ্যের মাধ্যমে উন্মোচিত করার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

• শান্তি:
- ২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে জাপানি সংস্থা নিহন হিদানকিও।
- অবদান: হিবাকুশা নামেও পরিচিত জাপানি সংস্থা হিদানকিওকে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পারমাণবিক অস্ত্র যে আর কখনো ব্যবহার করা উচিত নয়, তা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

• চিকিৎসাবিজ্ঞান:
- ২০২৪ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
- অবদান: ‘মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকার জন্য’ তাদের এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

• পদার্থবিজ্ঞান:
- ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
- অবদান: ‘কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাথে মেশিন লার্নিং সক্ষম করে তোলোর বুনিয়াদি আবিষ্কার ও উদ্ভাবনের জন্য’ তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়েছে।

• রসায়ন:
- ২০২৪ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
- অবদান: মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকারকে কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য’ এবং ব্রিটিশ বিজ্ঞানী ডেমিস হ্যাসাবিস ও জন এম. জাম্পারকে ‘প্রোটিন গঠন পূর্বাভাসের জন্য’ যৌথভাবে এ পুরস্কার দেওয়া হয়েছে।

• অর্থনীতি:
- ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।
- অবদান: গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানগুলো কিভাবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখে তা নিয়ে কার্যকরী গবেষণা করার জন্য।

তথ্যসূত্র - Nobel Prize ওয়েবসাইট।
৩,২৯০.
'Natural Disaster Risk by Country-2025' অনুসারে, বিশ্বের শীর্ষ দূর্যোগ ঝুঁকিপূর্ণ দেশ কোনটি? 
  1. ফিলিপাইন
  2. ইন্দোনেশিয়া
  3. চীন
  4. থাইল্যান্ড
ব্যাখ্যা

'Natural Disaster Risk by Country-2025' অনুসারে, দূর্যোগ ঝুঁকি সূচক ও বিশ্বের শীর্ষ দূর্যোগ ঝুঁকিপূর্ণ ৫টি দেশ:
১। ফিলিপাইন → ৪৬.৯
২। ইন্দোনেশিয়া → ৪১.১
৩। ভারত → ৪১
৪। মেক্সিকো → ৩৭.৮
৫। কলম্বিয়া → ৩৫.৯

তথ্যসূত্র: বিশ্ব জনসংখ্যা রিভিউ রিপোর্ট। (লিংক)

৩,২৯১.
ডেল্টা ফোর্স কোন দেশের বিশেষ সশস্ত্র বাহিনী? 
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. ইসরায়েল
  4. ফ্রান্স
ব্যাখ্যা

• ডেল্টা ফোর্স: 
- ডেল্টা ফোর্স যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি অত্যন্ত গোপন ও শক্তিশালী বিশেষ অভিযান ইউনিট।
- সদর দপ্তর: ফোর্ট ব্র্যাগ, নর্থ ক্যারোলাইনা।
- প্রতিষ্ঠা: ১৯ নভেম্বর ১৯৭৭ সালে বেকউইথ এবং কর্নেল থমাস হেনরি কর্তৃক প্রতিষ্ঠিত হয়।
- এটি Combat Applications Group (CAG), Army Compartmented Elements (ACE), Task Force Green এবং সংক্ষেপে “the Unit” নামেও পরিচিত, পাশাপাশি বিভিন্ন গোপন কভার নামও রয়েছে।
- এটি যুক্তরাষ্ট্রের জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ডের (জেএসওসি) সরাসরি অধীনে কাজ করে।

• দায়িত্ব: 
- এ ইউনিট মূলত সন্ত্রাসবিরোধী অভিযান, জিম্মি উদ্ধার, সরাসরি সামরিক হামলা ও বিশেষ গোয়েন্দা নজরদারি-সংক্রান্ত কাজের জন্য প্রশিক্ষিত।
- মার্কিন প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রীর সরাসরি নির্দেশে এ ইউনিটকে সবচেয়ে জটিল, গোপন ও ঝুঁকিপূর্ণ অভিযানে পাঠানো হয়।

প্রসঙ্গত, 
- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নেওয়ার অভিযানে নিজেদের বিশেষায়িত বাহিনী ‘ডেল্টা ফোর্স’ ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। 

তথ্যসূত্র: ব্রিটানিকা ও প্রথম আলো।

৩,২৯২.
'আন্তর্জাতিক বুকার পুরস্কার ২০২৩' লাভ করেন কে?
  1. শেহান করুণাতিলাকা
  2. ড্যামন গ্যালগাট
  3. ডগলাস স্টুয়ার্ট
  4. জর্জি গোসপোদিনভ
ব্যাখ্যা
আন্তর্জাতিক বুকার পুরস্কার:
- প্রতিবছর যেকোনো ভাষায় লেখা উপন্যাস ও গল্পগ্রন্থের মধ্যে যেগুলো ইংরেজিতে অনূদিত হয়ে যুক্তরাজ্য বা আয়ারল্যান্ড থেকে প্রকাশ পায়, তেমন একটি বইকে দেওয়া হয় এ পুরস্কার।
- পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার পাউন্ড, যা সমান দুই ভাগে ভাগ করে বিজয়ী বইয়ের লেখক ও অনুবাদককে প্রদান করা হয়।
- 'আন্তর্জাতিক বুকার পুরস্কার- ২০২৩' ২৩ মে, ২০২৩ ঘোষণা করা হয়।
- Time Shelter উপন্যাসের জন্য ২০২৩ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন লেখক জর্জি গোসপোদিনভ ও অনুবাদক অ্যাঞ্জেলা রোডেল।
- প্রথম বুলগেরিয়ান হিসেবে তিনি এ পুরস্কার লাভ করেন।
- Time Shelter উপন্যাসটি বুলগেরিয়ান ভাষায় লিখিত উপন্যাসের ইংরেজি অনুবাদ।

অন্যদিকে -
- 'আন্তর্জাতিক বুকার পুরস্কার ২০২২' লাভ করেন শেহান করুণাতিলাকা।
- 'আন্তর্জাতিক বুকার পুরস্কার ২০২১' লাভ করেন ড্যামন গ্যালগাট।
- 'আন্তর্জাতিক বুকার পুরস্কার ২০২০' লাভ করেন ডগলাস স্টুয়ার্ট।

উৎস: ২৮ মে, ২০২৩, প্রথম আলো।
৩,২৯৩.
২৩ তম - ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ -
  1. ক) কাতার
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) ইংল্যান্ড
ব্যাখ্যা

- - ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপ রাশিয়ায় অনুষ্ঠিত হয়।
- ২০২২ সালের ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর কাতারে অনুষ্ঠিত হবে ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপের আসর।
- এর মাধ্যমে প্রথমবারের মতো কোন মুসলিম দেশে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে হচ্ছে।
- ২০২৬ সালে ২৩তম ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

সোর্সঃ ফিফা ওয়েবসাইট

৩,২৯৪.
প্রথমে অলিম্পিক খেলা কোথায় শুরু হয়েছিল?
  1. ক) রোমে
  2. খ) গ্রিসে
  3. গ) মিসরে
  4. ঘ) ইতালিতে
ব্যাখ্যা
প্রাচীন গ্রিসে খ্রিস্টপূর্ব অষ্টম থেকে খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে অলিম্পিক খেলার প্রচলন শুরু হয় গড জিউসের সম্মানে।
প্রথম আধুনিক অলিম্পিক খেলা শুরু হয়েছিলো গ্রিসের এথেন্সে ১৮৯৬ সালে।
Source: history.com
৩,২৯৫.
ফুটবল বিশ্বকাপ ২০২৬ এ কয়টি দেশ অংশগ্রহণ করবে?
  1. ৩৬টি
  2. ৪০টি
  3. ৪৪টি
  4. ৪৮টি
ব্যাখ্যা

ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবলের ২৩ তম আসর অনুষ্ঠিত হবে।
- আয়োজক দেশ: ৩টি।
• মার্কিন যুক্তরাষ্ট্র,
• কানাডা এবং
• মেক্সিকো।

- সময়কাল: ১১ জুন, ২০২৬ থেকে ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র - ফিফা ওয়েবসাইট।

৩,২৯৬.
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে? [ডিসেম্বর ২০২৪]
  1. মাসাতো কান্ডা
  2. ফ্যাবিও প্যানেটা
  3. হিরোশি মাতসুমোতো
  4. মাসাতসুগু আসাকাওয়া
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

⇒ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (ADB) এর নতুন প্রেসিডেন্ট:

- জাপানের প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর বিশেষ উপদেষ্টা মাসাতো কান্ডা এডিবির ১১তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।
- ADB এর বোর্ড অব গভর্নরস তাকে সর্বসম্মতিক্রমে ১১তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে।
- তিনি মাসাতসুগু আসাকাওয়ার স্থলাভিষিক্ত হবেন, যার মেয়াদ শেষ হচ্ছে ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি।
- কান্ডার দায়িত্ব গ্রহণের তারিখ ২৪ ফেব্রুয়ারি, ২০২৫।

⇒ উল্লেখ্য, 
- ADB- এর পূর্ণরূপ: Asian Development Bank. এটি প্রতিষ্ঠিত হয় ২২ আগস্ট, ১৯৬৬ সালে এবং আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে ১৯ ডিসেম্বর, ১৯৬৬ সালে।
- এর সদর দপ্তর অবস্থিত ম্যানিলা, ফিলিপাইন।
- বর্তমান সদস্য ৬৮টি (প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৩১টি) সদস্য দেশগুলোর মধ্যে - এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের দেশ ৪৯টি এবং এশিয়ার বাইরের দেশ ১৯টি।
- সাধারণত এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হন জাপান থেকে।

তথ্যসূত্র: এডিবি ওয়েবসাইট ও বাংলাদেশ সংবাদ সংস্থা।
৩,২৯৭.
সম্প্রতি NDB এর নতুন সদস্য পদ লাভ করে-
  1. ক) পাকিস্তান
  2. খ) নেপাল
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) ভুটান
ব্যাখ্যা

• BRICS জোটের ব্যাংক NDB এর সদস্য বাংলাদেশ:
- BRICS (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) জোটের ব্যাংক New Development Bank (NDB) কার্যক্রম শুরু করে ২৭ ফেব্রুয়ারি ২০১৬।
- দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে BRICS এর পঞ্চম সম্মেলনে সদস্য দেশগুলো NDB প্রতিষ্ঠার ব্যাপারে সম্মত হয়।
- ২০ আগস্ট ২০২১ বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত এবং উরুগুয়েকে NDB এর নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার অনুমোদন দেয় পরিচালনা পর্ষদ।
- বাংলাদেশ NDB এর ১৬০০ কোটি টাকা পরিশোধ করার পর সদস্য হিসেবে যোগদান করবে।

উৎস: www.ndb.int

৩,২৯৮.
আন্তর্জাতিক উন্নয়ন সমিতির (IDA) বর্তমান সদস্য-
  1. ক) ১৭০টি
  2. খ) ১৯২টি
  3. গ) ১৭৪টি
  4. ঘ) ১৭৯টি
ব্যাখ্যা

- আন্তর্জাতিক উন্নয়ন সমিতির (IDA) বর্তমান সদস্য দেশ ১৭৪টি।
- ৩ নভেম্বর, ২০২১ বুলগেরিয়া IDA'র ১৭৪তম সদস্যপদ লাভ করে।

৩,২৯৯.
২০২৬ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন দল কোনটি?
  1. ঢাকা ক্যাপিটালস 
  2. চট্টগ্রাম রয়্যালস
  3. রাজশাহী ওয়ারিয়র্স
  4. সিলেট টাইটানস
ব্যাখ্যা

• বাংলাদেশ প্রিমিয়ার লিগে, ২০২৬: 
- বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসরের ফাইনালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ৬৩ রানের বিশাল ব্যবধানে চট্টগ্রাম রয়্যালসকে উড়িয়ে দেয়  রাজশাহী ওয়ারিয়র্স। 
- ফাইনাল তারিখ: ২৩ জানুয়ারি ২০২৬ (শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা)।
- চ্যাম্পিয়ন : রাজশাহী ওয়ারিয়র্স
- রানার্স-আপ: চট্টগ্রাম রয়্যালস
- প্লেয়ার অফ দ্য ফাইনাল: তানজিদ হাসান তামিম।

তথ্যসূত্র: ডেইলি স্টার। 

৩,৩০০.
Which country is going to build world's largest chip centre?
  1. ক) South Korea
  2. খ) South Africa
  3. গ) Russia
  4. ঘ) USA
ব্যাখ্যা
বিশ্বের বৃহত্তম চিপ সেন্টার:
- প্রযুক্তি বিশ্বে নিজেদের জায়গা পাকাপোক্ত করতে বিশ্বের সবচেয়ে বড় চিপ সেন্টার তৈরির ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া।
- ১৫ মার্চ, ২০২৩ একটি অর্থনৈতিক নীতি সভায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল এ তথ্য জানান।
- ছয়টি মৌলিক প্রযুক্তিপণ্য তৈরিতে বিনিয়োগ বৃদ্ধির পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়া সরকার।
- এর মধ্যে চিপ, ডিসপ্লে ও ব্যাটারি উল্লেখযোগ্য।
- বিশ্বের সবচেয়ে উন্নত মানের মাইক্রোচিপের সিংহভাগ তৈরি করে কেবল দুটি প্রতিষ্ঠান।
- দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও তাইওয়ানের টিএসএমসি।
- বর্তমানে উন্নত চিপ তৈরি আন্তর্জাতিকভাবে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

উত্তর: CNN.com.