বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ

মোট প্রশ্ন৫,১০১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ

PrepBank · পাতা ১১ / ৫১ · ১,০০১১,১০০ / ৫,১০১

১,০০১.
‘বিশ্ব অর্থনৈতিক সম্ভাবনা’ শীর্ষক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালের বৈশ্বিক প্রবৃদ্ধি কত শতাংশ হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে? [জুলাই, ২০২৫]
  1. ২.৩%
  2. ৩.১%
  3. ৩.৬%
  4. ৪.২%
ব্যাখ্যা
• 'বিশ্ব অর্থনৈতিক সম্ভাবনা':
- ২০২৫ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস শূন্য দশমিক ৪ শতাংশীয় পয়েন্ট কমিয়েছে বিশ্বব্যাংক।
- সংস্থাটির মতে, এ বছর বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ২ দশমিক ৩ শতাংশ হবে।
- সংস্থাটির প্রকাশিত ‘গ্লোবাল ইকোনমিক প্রসপ্রেক্ট’ বা ‘বিশ্ব অর্থনৈতিক সম্ভাবনা’ শীর্ষক প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়েছে।
- এতে বলা হয়, উচ্চ হারে শুল্ক আরোপ ও অনিশ্চয়তা বৃদ্ধি পাওয়ার কারণে প্রায় সব অর্থনীতির জন্যই একটি বড় ‘প্রতিবন্ধকতা’ তৈরি হয়েছে।
- বিশ্বব্যাংকের প্রতিবেদনটিতে তাদের মাত্র ছয় মাস আগের পূর্বাভাসের তুলনায় বিশ্বের প্রায় ৭০ শতাংশ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে বলে জানানো হয়েছে।
- সংস্থাটির পূর্বাভাসে বলা হয়, যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপ এবং উদীয়মান ছয়টি অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে।

উৎস: প্রথম আলো ও ওয়ার্ল্ড ব্যাংক ওয়েবসাইট।
১,০০২.
Asia cup cricket will be started on which date?
  1. ক) August 25
  2. খ) August 21
  3. গ) August 27
  4. ঘ) August 29
ব্যাখ্যা
- The Asian Cricket Council has confirmed that the Asia Cup will be held in the United Arab Emirates with Sri Lanka, the original hosts, retaining hosting rights.
- The economic crisis in Sri Lanka has seen the Asia Cup moved out of the country although Sri Lanka will continue to retain the hosting rights. The tournament will now be held in UAE between August 27 and September 11.

উৎস: আইসিসি ওয়েবসাইট। 
১,০০৩.
সম্প্রতি (অক্টোবর, ২০২৩) মুক্তিযুদ্ধে অবদানের জন্য ভারতীয় দুই চিকিৎসককে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করে কোন প্রতিষ্ঠান?
  1. বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট
  2. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
  3. পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট
  4. পররাষ্ট্র মন্ত্রণালয়
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিশেষ সম্মাননা স্মারক:
- ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য ভারতীয় দুই চিকিৎসককে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত প্রতিষ্ঠান ‘বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট’।
- ৬ অক্টোবর, ২০২৩ তারিখে রাজধানীর ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে ইনস্টিটিউটের মিলনায়তনে ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা: অংশগ্রহণের স্মৃতিচারণ’ শীর্ষক এক অনুষ্ঠানে স্বনামধন্য এই চিকিৎসকদ্বয়কে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।
- সম্মাননাপ্রাপ্ত দুই চিকিৎসক হলেন ডা. দুলাল বসু ও ডা. শিবাজী বসু।
- তারা দুইজনই ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা।

উৎস: ৬ অক্টোবর, ২০২৩, সমকাল। link
১,০০৪.
প্রথম কোন দেশ টেস্ট ক্রিকেটে ৫ লাখ রান পূরণ করেছে? [ডিসেম্বর, ২০২৪]
  1. ইংল্যান্ড
  2. অস্ট্রেলিয়া
  3. দক্ষিণ আফ্রিকা
  4. নিউজিল্যান্ড
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 
---------------------
টেস্ট ক্রিকেট ও ইংল্যান্ড:
- ডিসেম্বর, ২০২৪ সালে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম দল হিসেবে ৫ লাখ রান পূর্ণ করল ইংল্যান্ড।
- ১৮৭৭ সালে টেস্ট ক্রিকেট শুরুর পর ১৪৭ বছর আর ১৮ হাজার ৯০০ ইনিংস শেষে করেন দলটি।
- নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড এই রেকর্ড গড়ে।
- ইনিংসের ৫১তম ওভারে হ্যারি ব্রুক উইলিয়াম ও’ রুর্কির বলে মিডঅফ দিয়ে দুই রান নেন, আর তাতেই আসে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের ৫ লাখ রান। 
- ১৮৭৭ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম টেস্ট খেলেছিল ইংল্যান্ড।
- সেখান থেকে শুরু করে ১৪৭ বছরের দীর্ঘ এই যাত্রায় টেস্ট ক্রিকেটে নিজেদের আধিপত্য ধরে রেখেছে দলটি।
- ৫ লাখ রান পূর্ণ করা সেই ইতিহাসেরই এক নতুন অধ্যায়।

অন্যদিকে 
- টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যানদের রানসংখ্যা ৬৪৮৫০। টেস্টে বাংলাদেশের বয়স ২৪ বছর।
- বাংলাদেশের ১৫০ টেস্টে খেলেছেন ১০৬ জন খেলোয়াড়। ইনিংস–সংখ্যা ৩০৭৭, অপরাজিত থেকেছেন ৩৩২বার।
- সেঞ্চুরি ৮২টি, ফিফটি ২৯৫টি। ৪০৪ বার শূন্য রানে আউট হয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানেরা।

তথ্যসূত্র: দৈনিক দেশ রূপান্তর এবং প্রথমা আলো নিউজ।
১,০০৫.
প্রথম আরব নারী হিসেবে মহাকাশে যান কে?
  1. ক) শাদিয়া বিসেইসো
  2. খ) রায়ানা বারনাওয়ি
  3. গ) তাসফিয়া তাসবিন
  4. ঘ) তাফিন শরীফ
ব্যাখ্যা
• ২১ মে, ২০২৩ সালে প্রথম সৌদি নারী হিসেবে মহাকাশ যান রায়ানা বারনাওয়ি। 
- এ সময় তাঁর সঙ্গে ছিলেন সৌদি আরবের আরেক নভোচারী আলি আল-কারনি।
- ২০১৮ সাল থেকে নতুন করে মহাকাশে নভোচারী পাঠানোর উদ্যোগ শুরু করে সৌদি আরব। 

উল্লেখ্য, 
উপসাগরীয় অঞ্চলের প্রথম দেশ হিসেবে ২০১৯ সালে মহাকাশ অভিযান শুরু করে সংযুক্ত আরব আমিরাত।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো, Live MCQ সাম্প্রতিক সমাচার জুন, ২০২৩।
১,০০৬.
আর্টেমিস অ্যাকর্ড (Artemis Accords) কত সালে প্রণীত হয়?
  1. ২০২০ সালে
  2. ২০২২ সালে
  3. ২০২৪ সালে
  4. ২০২৫ সালে
ব্যাখ্যা

আর্টেমিস অ্যাকর্ড:
- আর্টেমিস অ্যাকর্ডস (Artemis Accords) হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা মহাকাশে শান্তিপূর্ণ ও টেকসই অনুসন্ধান ও ব্যবহার নিশ্চিত করতে ২০২০ সালে মার্কিন মহাকাশ সংস্থা নাসা এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর দ্বারা প্রণীত হয়।
- এই চুক্তির মূল উদ্দেশ্য হলো চাঁদ, মঙ্গল, ধূমকেতু এবং গ্রহাণু অনুসন্ধানে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সহযোগিতা ও সুশাসন প্রতিষ্ঠা করা।​
- আর্টেমিস অ্যাকর্ডস ১৩ অক্টোবর ২০২০ সালে প্রথম স্বাক্ষরিত হয়।
- ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত মোট ৫৪টি দেশ এই চুক্তিতে যোগদান করেছে।

উল্লেখ্য,
⇒ ৫৪তম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) আর্টেমিস অ্যাকর্ডের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ।
- এপ্রিল ৮, ২০২৫ তারিখে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫ এর সাইডলাইনে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।
- এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক মহাকাশ গবেষণা, মহাকাশ ঐতিহ্য সংরক্ষণ এবং মহাকাশ সম্পদের দায়িত্বশীল ব্যবহারে নিজেকে সম্পৃক্ত করল; যা দেশের জাতীয় উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

উৎস: NASA.

১,০০৭.
নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থা কয়টি?
  1. ১টি
  2. ২টি
  3. ৪টি
  4. ৬টি
ব্যাখ্যা

নোবেল পুরস্কার:
- সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল-এর নামে ও তার রেখে যাওয়া অর্থে ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেয়া শুরু হয়।
- প্রতি বছর চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে দেয়া হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার।
- ১৮৯৫ সালে এক উইলে ‘মানবজাতির সর্বোচ্চ সেবায় অবদান রাখা’ ব্যক্তিদের জন্য এই পুরস্কার নিবেদিত করেছেন তিনি।

⇒ নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থা ৪টি। যথা:
ক। নোবেল কমিটি অব দি নরওয়েজিয়ান পার্লামেন্ট (নরওয়ে): শান্তি,
খ। সুইডিশ একাডেমি (সুইডেন): সাহিত্য, 
গ। রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স (সুইডেন): পদার্থ, রসায়ন ও অর্থনীতি,
ঘ। ক্যারোনিস্কা ইনস্টিটিউট (সুইডেন): চিকিৎসা শাস্ত্র।

• Nobel Prize in Economic Sciences:
- ১৯৬৮ সাল থেকে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক (Sveriges Riksbank) অর্থনীতিতে অবদানের কথা স্মরণ করে এই পুরস্কার দেওয়া শুরু করে।
- এই পুরস্কারটিও রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সে নির্ধারণ করে।
- ১৯৬৯ সালে প্রথমবার এই পুরস্কার Ragnar Frisch এবং Jan Tinbergen-কে প্রদান করা হয়।

উৎস: Nobel Prize ওয়েবসাইট। 

১,০০৮.
২০২৩ সালে শাখারভ পুরস্কার পাওয়া মাহশা আমিনি কোন দেশের নাগরিক?
  1. ইরান
  2. সিরিয়া
  3. পাকিস্তান
  4. ভারত
ব্যাখ্যা
শাখারভ পুরস্কার:
- মানব অধিকার ও স্বাধীনতা বিষয়ে আজীবন সোচ্চার ছিলেন মস্কোয় জন্মগ্রহণ করা সাবেক সোভিয়েত পরমাণু বিজ্ঞানী আন্দ্রে শাখারভ।
- তারই নামকে চিরভাস্বর করে রাখতে ১৯৮৫ সালের ডিসেম্বর মাসে ইউরোপীয় সংসদ বাৎসরিক ভিত্তিতে শাখারভ পুরস্কার প্রবর্তনের ঘোষণা দেয়।
- মূলত মানবাধিকার সমুন্নত রাখতে এবং মুক্তচিন্তাকে প্রস্ফুটিত করতে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান সংগ্রাম করে, তাদের সম্মানিত করতে এ পুরস্কার দেয়া হয়।
- ১৯৮৮ সালের ডিসেম্বর থেকে মানবাধিকার ও মুক্তচিন্তার মৌলিক বিকাশে অবদানের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থানরত ব্যক্তি কিংবা সংগঠনকে এ পুরস্কার দিয়ে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
- হিজাব ইস্যুতে পুলিশি হেফাজতে মারা যাওয়া ইরানের মাহশা আমিনিকে সর্বোচ্চ মানবাধিকার বিষয়ক শাখারভ পুরস্কার ২০২৩ ভূষিত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
- মাহশা আমিনির মৃত্যুর জেরে ইরানে শুরু হওয়া ‘নারী, জীবন, স্বাধীনতা’ আন্দোলনকেও যৌথভাবে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।

তথ্যসূত্র - যমুনা টিভি রিপোর্ট।
১,০০৯.
বিমসটেকের ৬ষ্ঠ শীর্ষ সম্মেলনে গৃহীত নতুন পরিকল্পনার নাম কী?
  1. জাকার্তা এজেন্ডা ২০৫০
  2. দক্ষিণ এশিয়া সমন্বয় পরিকল্পনা ২০৩০
  3. হ্যানয় নীতি ঘোষণা ২০৩০
  4. ব্যাংকক ভিশন ২০৩০
ব্যাখ্যা

⇒ BIMSTEC (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation)  এর সদস্য রাষ্ট্র/সরকার প্রধানদের ষষ্ঠ শীর্ষ সম্মেলন ০৪ এপ্রিল ২০২৫ তারিখে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়।

•ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের মূল ফলাফলগুলি একটি:
 ⇒ বিমসটেকের প্রথম ভিশন ডকুমেন্ট, বিমসটেক ব্যাংকক ভিশন ২০৩০ গ্রহণ, যা সমৃদ্ধ, স্থিতিস্থাপক এবং উন্মুক্ত বিমসটেকের দৃষ্টিভঙ্গি অর্জনের জন্য সদস্য রাষ্ট্রগুলির মধ্যে ভবিষ্যতের সহযোগিতার জন্য একটি ব্যাপক এবং বাস্তব রোডম্যাপ প্রদান করে;

BIMSTEC:
- এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC একটি অর্থনৈতিক সংগঠন।
- এর প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- এর প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- এর সদস্য সংখ্যা: ৭টি দেশ।
- এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪টি।
- এগুলো হলো- বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।

১,০১০.
বর্তমানে বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধান কে?
  1. ক) সানা মারিন
  2. খ) সেবাস্তিয়ান কুর্জ
  3. গ) দিমিত্রি কান
  4. ঘ) সঠিক উত্তর অপশনে নেই
ব্যাখ্যা
বর্তমানে বিশ্বের সর্বকনিষ্ঠ সরকার প্রধান - সেবাস্তিয়ান কুর্জ (অস্ট্রিয়ার চ্যান্সেলর) এবং সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ফিনল্যান্ডের সানা মারিন।
১,০১১.
গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত?
  1. এশিয়া
  2. ইউরোপ
  3. উত্তর আমেরিকা
  4. দক্ষিণ আমেরিকা
ব্যাখ্যা

গ্রিনল্যান্ড:
- আর্কটিক এবং উত্তর আটলান্টিক মহাসাগরের মধ্যে অবস্থিত গ্রিনল্যান্ড বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ।
- ভৌগোলিকভাবে গ্রিনল্যান্ড উত্তর আমেরিকার অংশ।
- ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল এই গ্রিনল্যান্ড।
- এর রাজধানী নুক।
- ভাষা: গ্রীনল্যান্ডিক, ড্যানিশ।
- মুদ্রা: ড্যানিশ ক্রোনা (DKK)।
- সরকার: সংসদীয় গণতন্ত্র, ডেনমার্কের রাজতন্ত্রের অধীনে।
- গ্রিনল্যান্ড ১৯৭৯ সালে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে পরিণত হয়।

উল্লেখ্য,
- সম্প্রতি গ্রিনল্যান্ড দখলে নিতে আবারও নতুন করে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

উৎস: ব্রিটানিকা।

১,০১২.
ফিফা বিশ্বকাপ ২০২২ কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) কাতার
  2. খ) বাহরাইন
  3. গ) দুবাই
  4. ঘ) আবুধাবি
ব্যাখ্যা
ফিফা ফুটবল বিশ্বকাপের আসর:
- ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপ রাশিয়ায় (ইউরোপ) অনুষ্ঠিত হয়।
- ২০২২ সালের ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর কাতারে (এশিয়ায়) অনুষ্ঠিত হবে ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপের আসর। এর মাধ্যমে প্রথমবারের মতো কোন মুসলিম দেশে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে হচ্ছে।
- ২০২৬ সালে ২৩তম ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো (উত্তর আমেরিকা)।

উৎস : ফিফা ওয়েবসাইট
১,০১৩.
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কত সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন?
  1. ২০০৮ সালে
  2. ২০০৯ সালে
  3. ২০১০ সালে
  4. ২০১১ সালে
ব্যাখ্যা
বারাক ওবামা:
- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা।
- ২০০৮ সালে মাত্র ৪৭ বছর বয়সে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে প্রবেশ করেন।
- ২০০৯ সালের ২০ জানুয়ারি শপথ নেন তিনি।
- তিনি ছিলেন ডেমোক্র্যাটিক পার্টির সদস্য।
- দেশটির ৪৪তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন বারাক ওবামা।
- এর আগে আইনজীবী ও সামাজিক সংগঠক হিসেবে কাজ করেন তিনি।
- দুই মেয়াদে টানা আট বছর মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ওবামা।

উল্লেখ্য,
- বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার আগে বলেছিলেন, ‘ইয়েস উই ক্যান’ (হ্যাঁ, আমরা পারি)।
- আর ক্ষমতা ছাড়ার আগে দেওয়া শেষ ভাষণে তাঁর দাবি ছিল, ‘ইয়েস উই ডিড’ (হ্যাঁ, আমরা পেরেছি)। 
- ২০০৯ সালে শান্তিতে নোবেল পান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

উৎস:  Britannica.
১,০১৪.
আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো ‘Timed out’ হয়েছেন কোন ক্রিকেটার?
  1. লিটন কুমার দাস
  2. গ্ল্যান ম্যাক্সওয়েল
  3. মুশফিকুর রহিম
  4. অ্যাঞ্জেলো ম্যাথিউস
ব্যাখ্যা
Timed out:
- আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো “Timed out’ হন অ্যাঞ্জেলো ম্যাথিউস
- বিশ্বকাপে চলমান বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে দেখা গেছে বিরল এই ঘটনা।
- ওয়ানডে ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে প্রথমবারের মত টাইম আউট হলেন কোনো ক্রিকেটার।
- লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস ক্রিজে আসতে দেরি করে হয়েছে টাইম আউট।
- ICC Men's Cricket World Cup 2023 Playing Conditions 4 Men's Standard ODI Playing অনুযায়ী এটাকে ২ মিনিট ধরা হয়েছে।

উৎস: ICC ওয়েবসাইট।
১,০১৫.
বিশ্বের প্রথম 10G ব্রডব্যান্ড নেটওয়ার্ক চালু করা হয়েছে কোথায়?
  1. জাপান
  2. দক্ষিণ কোরিয়া
  3. চীন
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
বিশ্বের প্রথম 10G ব্রডব্যান্ড নেটওয়ার্ক:
- চীনের হেবেই প্রদেশের সুনান কাউন্টিতে ২০ এপ্রিল, ২০২৫ বিশ্বের প্রথম 10G ব্রডব্যান্ড নেটওয়ার্ক চালু করা হয়েছে।
- এটি ইন্টারনেট অবকাঠামোতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত।
- হুয়াওয়ে এবং চায়না ইউনিকমের যৌথ প্রচেষ্টায় এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে।
- নতুন নেটওয়ার্কটি সর্বোচ্চ ডাউনলোড স্পিড ৯,৮৩৪ Mbps, আপলোড স্পিড ১,০০৮ Mbps, এবং ল্যাটেন্সি মাত্র ৩ মিলিসেকেন্ড পর্যন্ত পৌঁছাতে সক্ষম।
- এই নেটওয়ার্কে ব্যবহৃত 50G প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক (PON) প্রযুক্তি বর্তমান ফাইবার অপটিক কাঠামোর মাধ্যমে ডেটা পরিবহনে উল্লেখযোগ্য উন্নতি ঘটায়।
- এ প্রযুক্তির মাধ্যমে ক্লাউড কম্পিউটিং, ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়েলিটি, 8K ভিডিও স্ট্রিমিং এবং স্মার্ট হোম ডিভাইস সংযোগ আরও কার্যকরভাবে পরিচালিত হবে।
- উদাহরণস্বরূপ, একটি পূর্ণদৈর্ঘ্যের 4K সিনেমা (প্রায় ২০ জিবি) সাধারণত ১ Gbps সংযোগে ৭–১০ মিনিটে ডাউনলোড হয়। নতুন 10G নেটওয়ার্ক ব্যবহার করলে, একই 4K সিনেমা ২০ সেকেন্ডেরও কম সময়ে ডাউনলোড করা যাবে।

উৎস: THE ECONOMIC TIMES Apr 21, 2025
১,০১৬.
HDI report 2021-22 অনুযায়ী, বাংলাদেশের অবস্থান -
  1. ১২৯তম
  2. ১৩০তম
  3. ১৩১তম
  4. ১৩২তম
ব্যাখ্যা
জাতিসংঘের মানব উন্নয়ন সূচক:
- ৮ সেপ্টেম্বর, ২০২২ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) human Development Report 2021-2022: The next frontier Human Development and the Anthropocene শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে।
- প্রতিবেদন অনুযায়ী বিশ্বে মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ: সুইজারল্যান্ড।
- অন্যদিকে দক্ষিণ সুদান, চাদ ও নাইজারের অবস্থান সবার নিচে। 
- বাংলাদেশের অবস্থান: ১২৯তম।

অন্যদকে -
- দক্ষিণ এশিয়ার অন্য দুই প্রধান দেশ ভারতের অবস্থান ১৩২ ও পাকিস্তানের অবস্থান ১৬১তম।

উৎস: Human Development Report 2021-22.
১,০১৭.
২০২৩ সালে আইনের শাসন সূচকে শীর্ষ দেশ কোনটি?
  1. ডেনমার্ক
  2. নরওয়ে
  3. ফিনল্যান্ড
  4. নিউজিল্যান্ড
ব্যাখ্যা
• আইনের শাসন সূচক-২০২৩:
- ২৫ অক্টোবর ২০২৩ যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা World Justice Project (WJP) ১৪২টি দেশকে অন্তর্ভুক্ত করে ‘WJP Rule of Law Index 2023’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে।
- প্রতিবেদন অনুসারে –
- শীর্ষ দেশ – ডেনমার্ক।
- সর্বনিম্ন দেশ - ভেনেজুয়েলা।
- সার্কভুক্ত দেশের অবস্থান: 
- নেপাল - ৭১,
- শ্রীলংকা - ৭৭, 
- ভারত - ৭৯,
- বাংলাদেশ  - ১২৭,
- পাকিস্তান - ১৩০, 
- আফগানিস্তান - ১৪০,

উৎস: WJP Rule of Law Index 2023.
১,০১৮.
'উইম্বলডন চ্যাম্পিয়নশিপ ২০২৩' এর চ্যাম্পিয়ন কে?
  1. নোভাক জোকোভিচ
  2. রাফায়েল নাদাল
  3. নাওমি ওসাকা
  4. কার্লোস আলকারাজ
ব্যাখ্যা
উইম্বলডন চ্যাম্পিয়নশিপ ২০২৩:
- উইম্বলডন চ্যাম্পিয়নশিপ বিশ্বের সবচেয়ে প্রাচীন টেনিস প্রতিযোগিতা।
- ১৮৭৭ সাল থেকে এটি যুক্তরাজ্যের লন্ডনের উইম্বলডনের এলাকায় নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে।
- ১৯১৩ সালে মিশ্র দ্বৈত এবং প্রমিলা দ্বৈতের প্রচলন ঘটানো হয়।
- ২০২৩ উইম্বলডন আসরের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ।
- ফাইনালে সেন্টার কোর্টে ৩-২ সেটে জেতেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আলকারাজ।

উৎস: ইএসপিএন ওয়েবসাইট এবং The Daily Star পত্রিকা রিপোর্ট।
১,০১৯.
সম্প্রতি, তুরস্কে বিমান দুর্ঘটনায় কোন দেশের সেনাপ্রধান নিহত হন? [জানুয়ারি, ২০২৬]
  1. সিরিয়া
  2. লিবিয়া
  3. আলজেরিয়া
  4. আলবেনিয়া
ব্যাখ্যা

বিমান দুর্ঘটনায় নিহত সেনাপ্রধান:
- লিবিয়ার সেনাপ্রধান মুহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ গত ২৩ ডিসেম্বর, ২০২৫ তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন।
- এসেনবোগা বিমানবন্দর থেকে ত্রিপোলির উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই তার বহনকারী প্রাইভেট জেটটি বিধ্বস্ত হয়।
- এই দুর্ঘটনায় সেনাপ্রধানসহ আরও চারজন উচ্চপদস্থ লিবীয় সামরিক কর্মকর্তা ও তিনজন ক্রু সদস্য নিহত হয়েছেন।

উল্লেখ্য,
- লিবিয়ার পশ্চিমাঞ্চলের শীর্ষ সামরিক কমান্ডার হিসেবে পরিচিত আল-হাদ্দাদ ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফিবিরোধী বিদ্রোহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
- তিনি ২০২০ সালের আগস্ট থেকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তথ্যসূত্র- ইত্তেফাক। [link]

১,০২০.
বর্তমানে মোট কয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়?
  1. ৪টি
  2. ৫টি
  3. ৬ টি
  4. ৭ টি
ব্যাখ্যা

নোবেল পুরস্কার:
- সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থ থেকে নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- আলফ্রেড নোবেল সুইডিশ শিল্পপতি এবং ডিনামাইটের উদ্ভাবক ছিলেন।
- আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
- প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে ছয় দিনব্যাপী সারা বিশ্বের পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা শুরু হয়।
- শুরুতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো।
- যে ৫টি ক্ষেত্রে প্রথম থেকে নোবেল পুরস্কার প্রদান করা হয়:
i) পদার্থবিজ্ঞান
ii) রসায়ন
iii) চিকিৎসাবিজ্ঞান (Physiology or Medicine)
iv) সাহিত্য
v) শান্তি

- ১৯৬৯ সালে বিশেষ ব্যতিক্রম হিসেবে অর্থনীতি বিভাগে একটি নতুন পুরস্কার যোগ করা হয়।
- ১৯৬৯ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়ার পর থেকে মোট ৬ টি বিষয়ের নোবেল পুরস্কার দেওয়া হয়।
- Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel
- এটি সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের ৩০০ বছর পূর্তি উপলক্ষে চালু করা হয়।
- ১০ ডিসেম্বর, আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে, পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
- পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও অর্থনীতির নোবেল পুরস্কার দেওয়া হয়: স্টকহোম, সুইডেন
- শান্তি নোবেল পুরস্কার দেওয়া হয়: ওসলো, নরওয়ে। 
- এই পুরস্কার বিশ্বজুড়ে সর্বোচ্চ মর্যাদার প্রতীক হিসেবে বিবেচিত হয়।

উৎস: নোবেল পুরষ্কার ওয়েবসাইট।

১,০২১.
ভিয়েতনাম এর নব নির্বাচিত রাষ্ট্রপতি কে?
  1. ক) উয়েন সুয়ান ফু
  2. খ) ভো ভান থুয়ং
  3. গ) ভো ভ্যান থুত্তং
  4. ঘ) লি ডাক আহ
ব্যাখ্যা
- ভিয়েতনামে নামে মাত্র জাতীয় পরিষদের সদস্যদের ভোটে ভো ভ্যান থুওং নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হয়ে ভো ভ্যান দুর্নীতি দমনের অঙ্গীকার করেন। যদিও তার পূর্বসুরি রাষ্ট্রপতি নগুয়ান জুয়ান ফুক এ অভিযান পরিচালনা করতে গিয়ে জানুয়ারিতে পদত্যাগে বাধ্য হয়েছিলেন।

- রাষ্ট্রপতি পদের জন্যে ভো ভ্যান থুওং (৫২) ছিলেন একমাত্র প্রার্থী। তিনি ৪৮৮ ভোটের মধ্যে ৪৮৭টি ভোট পান। তার মেয়াদকাল হবে ২০২৬ সাল পর্যন্ত। দুর্নীতিবিরোধী অভিযানের মধ্যে দেশের শীর্ষ নেতৃত্বের রদবদল করে দেশটির নতুন রাষ্ট্রপতি হিসেবে তাকে নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ভিয়েতনাম নিউজ।

- আজ বৃহস্পতিবার (০২ মার্চ) ন্যাশনাল অ্যাসেম্বলির বিশেষ অধিবেশনে আইনপ্রণেতারা তাকে রাষ্ট্রপতি নির্বাচন করেন। এর আগে বুধবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি ৫২ বছর বয়সী ভো ভ্যান থুংকে একমাত্র প্রার্থী হিসাবে মনোনীত করে

উৎস: সময় ট্রিবিউন, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
১,০২২.
নাগার্নো-কারাবাখ অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ কবে লাভ করে আজারবাইজান?
  1. ক) ১ নভেম্বর ২০২০
  2. খ) ১৫ নভেম্বর ২০২০
  3. গ) ১ ডিসেম্বর ২০২০
  4. ঘ) ৩ ডিসেম্বর ২০২০
ব্যাখ্যা
১ ডিসেম্বর ২০২০ নাগার্নো-কারাবাখ অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করে আজারবাইজান। রাশিয়ার মধ্যস্থতায় হওয়া শান্তিচুক্তি অনুযায়ী প্রায় তিন দশক আর্মেনিয়ার নিয়ন্ত্রণে থাকা এই অঞ্চলের নিয়ন্ত্রণ লাভ করে আজারবাইজান।
১,০২৩.
কোন সংগঠন ‘প্যান্ডোরা পেপারস’ নামে গোপন নথি প্রকাশ করে?
  1. ক) Global Investigative Journalism Network
  2. খ) International Consortium of Investigative Journalist
  3. গ) Investigative Reporters and Editors, Inc.
  4. ঘ) The Center for Public Integrity
ব্যাখ্যা
International Consortium of Investigative Journalist (ICIJ) ‘প্যান্ডোরা পেপারস’ নামে গোপন নথি প্রকাশ করে।
প্যান্ডোরা পেপারস্‌ হলো অবৈধভাবে অর্জিত সম্পদ বিদেশে নিয়ে লুকানোর এবং কর ফাঁকির গোপন জগত নিয়ে অনুসন্ধানী এক রিপোর্ট ।
উৎস: বিবিসি 
১,০২৪.
কোন প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বন্দ্ব চলছে?
  1. ক) হরমুজ প্রণালী
  2. খ) বেরিং প্রণালী
  3. গ) জিব্রাল্টার প্রণালী
  4. ঘ) বসফরাস প্রণালী
ব্যাখ্যা
হরমুজ প্রণালী:
- হরমুজ প্রণালী একটি সরু জলপথ যা আরব উপদ্বীপকে ইরান থেকে পৃথক করেছে।
- ৩৪ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেলটি পারস্য উপসাগরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ওমান ও ইরানকে সংযুক্ত করেছে। 
- হরমুজ প্রণালী নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা বেড়েই চলেছে। 
- ইরানি অবরোধ থেকে জাহাজ রক্ষার জন্য কৌশলগত হরমুজ প্রণালীর আশপাশে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। 
-  এফ-১৬ বিমান জাহাজগুলোকে আরো বিমান সুরক্ষা দেবে এবং তারা নিরাপদে চলাচল করতে পারবে।

উৎস: ১৫ জুলাই, ২০২৩, দৈনিক ইনকিলাব।
১,০২৫.
গলফ কিংবদন্তি টাইগার উডস কয়টি মেজর জিতেছেন? [ডিসেম্বর, ২০২৪]
  1. ১৫টি
  2. ১৬টি
  3. ১৭টি
  4. ১৮টি
ব্যাখ্যা
- ১৫টি মেজর জিতেছেন উডস। মেজর জেতায় তাঁর ওপরে আছেন শুধু জ্যাক নিকলাস (১৮)। [প্রথম আলো: ৭ ডিসেম্বর ২০২৪]

টাইগার উডস: 
- জন্মনাম: এলড্রিক উডস
- জন্ম তারিখ: ৩০ ডিসেম্বর, ১৯৭৫
- জন্মস্থান: সাইপ্রেস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
- টাইগার উডস যুক্তরাষ্ট্রের একজন কিংবদন্তি গলফার।
- ছোটবেলা থেকেই গলফে অসাধারণ প্রতিভার কারণে তিনি বিশ্বব্যাপী পরিচিত হন।
- ১৫ বছর বয়সে (১৯৯১) প্রথম ইউ.এস. জুনিয়র অ্যামেচার চ্যাম্পিয়নশিপ জেতেন, যা পরপর তিন বছর (১৯৯১–১৯৯৩) ধরে জিতেছিলেন।
- ১৯৯৪ সালে মাত্র ১৮ বছর বয়সে, ইউ.এস. অ্যামেচার চ্যাম্পিয়নশিপ জিতে ইতিহাসের সর্বকনিষ্ঠ বিজয়ী হন। তিনি এ শিরোপা ১৯৯৫ এবং ১৯৯৬ সালেও অর্জন করেন।
- ১৯৯৭ সালে ২১ বছর বয়সে, উডস মাস্টার্স টুর্নামেন্ট জিতে ইতিহাস সৃষ্টি করেন।
- তিনি ছিলেন সর্বকনিষ্ঠ এবং প্রথম আফ্রিকান বা এশীয় বংশোদ্ভূত খেলোয়াড় যিনি এই শিরোপা জিতেছিলেন। তিনি ১২ স্ট্রোক ব্যবধানে রেকর্ড জয় লাভ করেন।
- একই বছরে আরও পাঁচটি পিজিএ টুর্নামেন্ট জিতে তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ গলফার হিসেবে শীর্ষস্থান অর্জন করেন।
- ২০০০ সালের ২৩ জুলাই টাইগার উডস ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম সম্পন্ন করেন।
- তিনি ছিলেন পঞ্চম খেলোয়াড় (জিন সারাজেন, জ্যাক নিকলাস, বেন হোগান এবং গ্যারি প্লেয়ারের পর) এবং সর্বকনিষ্ঠ যিনি এই কৃতিত্ব অর্জন করেন।
- টাইগার উডস গলফের ইতিহাসে এক অনন্য প্রতিভা, যিনি খেলাটিকে বিশ্বব্যাপী জনপ্রিয় করেছেন এবং নিজেকে গলফের সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

উৎস: Britannica.
১,০২৬.
ডেনমার্কের পরবর্তী রাজা কে?
  1. প্রিন্স উইলিয়াম
  2. প্রিন্স ফ্রেডেরিক
  3. প্রিন্স জোয়াকিম
  4. রাজা তৃতীয় চার্লস
ব্যাখ্যা
 ক্রাউন প্রিন্স ফ্রেডেরিক:
- ডেনমার্কে রাজতন্ত্র মূলত একটি সাংবিধানিক রাজতন্ত্র।
- এর অধীনে গ্রিনল্যান্ড এবং ফ্যারো দ্বীপপুঞ্জও রয়েছে।
- ডেনমার্কের পরবর্তী রাজা ক্রাউন প্রিন্স ফ্রেডেরিক।
- তিনি ডেনমার্কের রাজা এবং দেশের রাষ্ট্রপ্রধান হিসাবে তার পদ গ্রহণ করবেন।

উল্লেখ্য,
- ৫৫ বছর বয়সী এই ক্রাউন প্রিন্সের কোন আনুষ্ঠানিক রাজ্যাভিষেক বা মুকুট পরানোর অনুষ্ঠান হবে না।
- কোপেনহেগেনের অ্যামালিয়ানবার্গ প্রাসাদ থেকে ফ্রেডেরিকের সিংহাসনে আরোহণের কথা ঘোষণা করা হবে।

অন্যদিকে -
- ৮৩ বছর বয়সী দ্বিতীয় মারগ্রেথ বর্তমানে বিশ্বের একমাত্র রাজত্বকারী রানি। 
- তিনি বিশ্বের দীর্ঘতম রাজত্বকারী রানি। 
- ১৯৭২ সালে রাজা নবম ফ্রেডেরিকের মৃত্যুর পর দ্বিতীয় মারগ্রেথ সিংহাসনে আসীন হন।
- ১৪ জানুয়ারি, ২০২৪ তারিখে আনুষ্ঠানিকভাবে সিংহাসন ছাড়বেন রানি দ্বিতীয় মারগ্রেথ।

উৎস: ১ জানুয়ারি ২০২৪, বিবিসি বাংলা।
১,০২৭.
Which is the first South Asian country to join the United Nations Water Convention?
  1. India
  2. Bangladesh
  3. Sri Lanka
  4. Pakistan
  5. Maldives
ব্যাখ্যা
UN Water Convention:
- UN Water Convention-এর পূর্ণনাম: Convention on the Protection and Use of Transboundary Watercourses and International Lakes.
- গৃহীত হয়: ১৯৯২ সালে।
- কার্যকর হয়: ২০০০ সালে।

⇒ এর মূল উদ্দেশ্য হলো:
- সীমান্তবর্তী নদী ও হ্রদের যৌথ ব্যবস্থাপনা,
-পানির ন্যায্য ও টেকসই ব্যবহার নিশ্চিত করা,
- জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট পানি সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি।

উল্লেখ্য,
- প্রথম দক্ষিণ এশীয় দেশ হিসেবে জাতিসংঘ পানি কনভেনশনে যুক্ত হয়েছে বাংলাদেশ।
- বাংলাদেশ ২০ জুন আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের ‘প্রোটেকশন অ্যান্ড ইউজ অফ ট্রান্সবাউন্ডারি ওয়াটারকোর্সেস অ্যান্ড ইন্টারন্যাশনাল লেকস ইউএন ওয়াটার কনভেনশন’-এ যোগ দিয়েছে।
- এর মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বে ৫৬তম দেশ হিসেবে এ চুক্তিতে যুক্ত হলো।

উৎস: The Global Liveability Index-2025.
১,০২৮.
ত্রয়োদশ ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে - 
  1. ক) ভারতে
  2. খ) নিউজিল্যান্ডে
  3. গ) বাংলাদেশে
  4. ঘ) ইংল্যান্ডে
ব্যাখ্যা
- ২০২৩ সালে ১৩তম ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে - ভারতে।
- অক্টোবর, ২০২৩ থেকে শুরু হবে।
- ফাইনাল হবে ২৬ নভেম্বর, ২০২৩।
- আইসিসি র‍্যাংঙ্কিংয়ে প্রথম সাতটি দল এবং আয়োজক ভারত সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলার ছাড়পত্র পাবে।
- বাকি দুটি দল হল ২০২৩ সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের দুই ফাইনালিস্ট দল খেলবে।

উৎস: আইসিসি ওয়েবসাইট এবং Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২৩।
১,০২৯.
শেহান করুনাতিলাকা তাঁর কোন সাহিত্যকর্মের জন্য বুকার পুরস্কার ২০২২ লাভ করেন?
  1. ক) মেক দ্য ওয়াল্ড ফর অল
  2. খ) মাই স্ট্রাগল
  3. গ) দ্য সেভেন মুনস অব ডায়ানা
  4. ঘ) দ্য সেভেন মুনস অব মালি আলমিডা
ব্যাখ্যা
‘বুকার পুরস্কার ২০২২’
▪ বুকার পুরস্কার পেলেন শ্রীলঙ্কার লেখক শেহান করুনাতিলাকা।
▪ অতিপ্রাকৃতিক কাহিনি নিয়ে লেখা বিদ্রুপাত্মক উপন্যাস ‘দ্য সেভেন মুনস অব মালি আলমিডা’ এর জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি।
▪ করুনাতিলাকার উপন্যাসটি ১৯৯০ সালের শ্রীলঙ্কার গৃহযুদ্ধের প্রেক্ষাপটে লেখা।
▪ যুক্তরাজ্য থেকে প্রকাশিত ইংরেজি ভাষার উপন্যাসের জন্য দেওয়া হয় বুকার পুরস্কার। যার মূল্যমান ৫০ হাজার পাউন্ড। 

তথ্যসূত্র: বুকার ‍পুরস্কার ওয়েবসাইট এবং প্রথম আলো।
১,০৩০.
‘বুকার পুরস্কার ২০২২’ লাভ করেন কে?
  1. ক) ডেভিড ডিওপ
  2. খ) শেহান করুনাতিলাকা
  3. গ) ড্যামন গ্যালগেট
  4. ঘ) ডগলাস স্টুয়ার্ট
ব্যাখ্যা
‘বুকার পুরস্কার ২০২২’
▪ বুকার পুরস্কার পেলেন শ্রীলঙ্কার লেখক শেহান করুনাতিলাকা।
▪ অতিপ্রাকৃতিক কাহিনি নিয়ে লেখা বিদ্রুপাত্মক উপন্যাস ‘দ্য সেভেন মুনস অব মালি আলমিডা’ এর জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি।
▪ করুনাতিলাকার উপন্যাসটি ১৯৯০ সালের শ্রীলঙ্কার গৃহযুদ্ধের প্রেক্ষাপটে লেখা।
▪ যুক্তরাজ্য থেকে প্রকাশিত ইংরেজি ভাষার উপন্যাসের জন্য দেওয়া হয় বুকার পুরস্কার। যার মূল্যমান ৫০ হাজার পাউন্ড। 

তথ্যসূত্র:- বুকার ‍পুরস্কার ওয়েবসাইট এবং প্রথম আলো।
১,০৩১.
Deepseek AI প্রতিষ্ঠাতা কে?
  1. লিয়াং ওয়েনফেং
  2. ঝাং ওয়েই
  3. হুয়াং ফেং
  4. সান ইয়াং
ব্যাখ্যা

DeepSeek AI:
- DeepSeek একটি চীনা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি,
- এটা দক্ষিণ-পূর্ব চীনের হাংঝু শহরে প্রতিষ্ঠিত হয়েছে।
- এটি ২০২৩ সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং।
- ডিপসিকের প্রতিষ্ঠার পেছনে তার বিশাল চিপ সংগ্রহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
- তিনি A-100 চিপের বড় একটি মজুত সংগ্রহ করেছিলেন।

সূত্র - DeepSeek AI & BBC.

১,০৩২.
টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব বা 'পার্সন অব দ্য ইয়ার' হিসেবে নির্বাচিত হয়েছেন -
  1. ক) ভ্লাদিমির পুতিন
  2. খ) ভলোদিমির জেলেনস্কি
  3. গ) নরেন্দ্র মোদি
  4. ঘ) জো বাইডেন
ব্যাখ্যা
▪ যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব বা 'পার্সন অব দ্য ইয়ার' হিসেবে নির্বাচিত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তথ্যসূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার জানুয়ারি, ২০২৩ 
১,০৩৩.
নবম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে বিজয়ী কোন দেশ?
  1. ভারত
  2. ইংল্যান্ড
  3. বাংলাদেশ
  4. সাউথ আফ্রিকা
ব্যাখ্যা
নবম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে বিজয়ী দেশ বাংলাদেশ। 

নবম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচ

- আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
- ২০২৪ সালের ৩ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল ৪টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও স্কটল্যান্ড। 
- ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে নিগার সুলতানার দল।

সংক্ষিপ্ত স্কোর
- বাংলাদেশ: ২০ ওভারে ১১৯/৭ (মোশতারি ৩৬, সাথি ২৯, নিগার ১৮, মুরশিদা ১২, ফাহিমা ১০*; হরলি ৩/১৩, ফ্রেসার ১/২৩)।
- স্কটল্যান্ড: ২০ ওভারে ১০৩/৭ (ব্রাইস ৪৯*, লিস্টার ১১; রিতু ২/১৫, মারুফা ১/১৭, নাহিদা ১/১৯)।
- ফল: বাংলাদেশ ১৬ রানে জয়ী।
- ম্যান অব দ্য ম্যাচ: রিতু মনি।

সূত্র- আইসিসি ওয়েবসাইট।  
১,০৩৪.
ইরানের জাতীয় মুদ্রার নতুন নাম কি হবে?
  1. ক) রিলে
  2. খ) লিরাম
  3. গ) রিয়াল
  4. ঘ) তুমান
ব্যাখ্যা

ইরানের বর্তমান মুদ্রার নাম - রিয়াল (ইরানিয়ান)।
আমেরিকান নিষেধাজ্ঞায় অর্থনৈতিকভাবে বিপর্যস্ত ইরানের মুদ্রা গত কয়েক বছরে ব্যাপক দর হারিয়েছে। এ অবস্থায় লেনদেন সহজ করা ও মুদ্রা শক্তিশালী করতে নতুন একটি বিল অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় মুদ্রা রিয়ালের নতুন নাম হবে 'তুমান'। সেই সঙ্গে ব্যাংক নোট থেকে পড়ে যাবে চারটি শূন্য। তিন বছর আগে ডলারের বিপরীতে পাওয়া যেত প্রায় ৩৭ হাজার ইরানি রিয়াল। কিন্তু গত বছর ব্যাপক দরপতনে ডলারের দর এক লাখ ৮০ হাজার রিয়ালে নেমে যায়। বর্তমানে আমেরিকান ডলারের বিপরীতে রিয়ালের দাম হয় প্রায় এক লাখ ২০ হাজার। যদিও অফিশিয়াল দাম ৪২ হাজার রিয়াল। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে এক লাখ রিয়ালের নোট হয়ে যাবে ১০ তুমান। ১৯৩০ সাল পর্যন্ত ইরানি মুদ্রার নাম তুমানই ছিল। কিন্তু পরবর্তী সময়ে রিয়াল নাম গ্রহণ করার কারণে এক দেশের একই মুদ্রার দুই নাম হয়ে যায়। ফলে অফিশিয়াল নাম রিয়াল হলেও ইরানিরা নিজেদের মুদ্রাকে তুমান হিসেবে বলে আসছে।

[উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর- ২০১৯]

১,০৩৫.
বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দেয় কোন দেশ?
  1. ব্রাজিল
  2. আর্জেন্টিনা
  3. যুক্তরাষ্ট্র
  4. দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা

বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকা:
- বিশ্বে প্রথম এক ডোজের ডেঙ্গুর টিকা অনুমোদন দিয়েছে ব্রাজিল। 

⇒ ২৭ নভেম্বর, ২০২৫ তারিখে ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ এই টিকার অনুমোদন দিয়ে একে ‘ঐতিহাসিক অর্জন’ অভিহিত করেছেন।
- উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে মশাবাহিত এই প্রাণঘাতী রোগ বাড়তে থাকার মধ্যে টিকার ব্যবহার শুরু করছে ব্রাজিল।
- ব্রাজিলের স্বাস্থ্য খাত নিয়ন্ত্রণকারী সংস্থা এনভিসা ১২ থেকে ৫৯ বছর বয়সী ব্যক্তিদের শরীরে বুটানটান–ডিভি নামের টিকাটি ব্যবহারের অনুমোদন দিয়েছে। এই টিকা তৈরি করেছে ব্রাজিলের সাও পাওলোতে অবস্থিত প্রতিষ্ঠান বুটানটান ইনস্টিটিউট।

⇒ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে শুধু টিএকে–০০৩ নামে ডেঙ্গুর একটি টিকা আছে। এই টিকার দুই ডোজ নিতে হয় তিন মাসের ব্যবধানে।
- ব্রাজিলজুড়ে আট মাস ধরে পরীক্ষা চালানোর পর এক ডোজের এই টিকার অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে এখন দ্রুততার সঙ্গে সহজে দেশজুড়ে ডেঙ্গুর টিকা দেওয়া যাবে।

উৎস: প্রথম আলো। 

১,০৩৬.
সম্প্রতি কোন দেশ ডিজিটাল মুদ্রা 'ই-রুপি' চালু করে?
  1. ক) ভারত
  2. খ) পাকিস্তান
  3. গ) নেপাল
  4. ঘ) শ্রীলঙ্কা
ব্যাখ্যা
- রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (RBI) পাইলট প্রকল্প হিসেবে ডিজিটাল মুদ্রা 'ডিজিটাল রুপি' বা 'ই-রুপি' চালু করে। 
- ১ ডিসেম্বর, ২০২২ তারিখ থেকে পরীক্ষামূলকভাবে ভারতে এই ডিজিটাল মুদ্রা চালু হয়েছে।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার ও আনন্দবাজার পত্রিকা।
১,০৩৭.
যুক্তরাজ্যের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভাইরাসের টিকা -
  1. ক) Covaccine
  2. খ) Covishield
  3. গ) Covac
  4. ঘ) CoviDefender
ব্যাখ্যা

বাংলাদেশে করোনার টিকাদান কর্মসূচিঃ
১৩ ডিসেম্বর ২০২০ যুক্তরাজ্যের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভাইরাসের টিকা ‘কোভিশিল্ড (Covishield)' পেতে ভারতের সিরাম ইনষ্টিটিউটের সাথে ক্রয় চুক্তি স্বাক্ষর করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও স্বাস্থ্য অধিদপ্তর। ভ্যাকসিন প্রাপ্যতার নিশ্চয়তা, গুণগতমান, কার্যকারিতা ও উপযুক্ত তাপমাত্রায় সংরক্ষণ বিবেচনায় রেখে প্রথম ধাপে তিন কোটি ডোজ ভ্যাকসিন কেনা হবে। এতে সরকারের খরচ হবে ১,৫৮৯ কোটি ৪৩ লাখ ৭৫ হাজার টাকা। প্রতি ডোজ ভ্যাকসিনে খরচ হবে ৬.২৫ ডলার, অর্থাৎ বাংলাদেশী মুদ্রায় প্রায় ৫৬০ টাকা।
১৩ কোটির বেশি মানুষকে বিনামূল্যে টিকা দেয়ার কথা ভাবছে সরকার। সারা দেশে করোনা টিকা দেয়ার খসড়া জাতীয় পরিকল্পনায় বলা হয়, সুষ্ঠুভাবে টিকা কেনা, সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ও বিতরণের জন্য উপজেলা পর্যায় পর্যন্ত কমিটি করা হবে। বাংলাদেশের মোট জনসংখ্যা ১৭,২৮,০৯,৩৮৫। টিকা পাবে ১৩,৮২,৪৭,৫০৮ (মোট জনসংখ্যার ৮০%)।

১,০৩৮.
সম্প্রতি (সেপ্টেম্বর ২০২০) কোন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মাঝে সংঘর্ষ হয়?
  1. আর্টসাখ প্রজাতন্ত্র
  2. নাগার্নো-কারাবাখ
  3. ইয়েরেভান
  4. নাকার্চভান ছিটমহল
ব্যাখ্যা
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

নাগার্নো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মাঝে সংঘর্ষ হয়।

নাগার্নো কারাবাখ:
- 'নাগার্নো কারাবাখ' আর্মেনিয়া ও আজারবাইজান এর বিরোধপূর্ণ অঞ্চল।
- পূর্ব ইউরোপে অবস্থিত নাগোর্নো-কারাবাখ নিয়ে দীর্ঘ তিন দশক ধরে বিরোধ চলে আসছে সাবেক সোভিয়েত রিপাবলিকের অংশ এই দেশ দুটির মধ্যে।
- ১৯৮৮-৯৪ সাল পর্যন্ত যুদ্ধ চলার পর যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও থেমে থেমে সংঘর্ষ চলেছে।
- এলাকাটি নিয়ে কোন ধরনের নিষ্পত্তি দুই দেশের মধ্যে হয়নি।
- আন্তর্জাতিকভাবে এই এলাকাটি আজারবাইজানের বলে স্বীকৃত।
- কিন্তু এটি পরিচালনা করে জাতিগত আর্মেনিয়রা।
- বন্দী বিনিময় এবং মরদেহ উদ্ধারের সুযোগ তৈরি করার জন্য এই যুদ্ধবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত হয়।

আর্মেনিয়া ও আজারবাইজান:
- স্বাক্ষর: ৯ নভেম্বর, ২০২০।
- স্থান: মস্কো, রাশিয়া।
- মধ্যস্থতাকারী: রাশিয়া।
- যুদ্ধবিরতি কার্যকর: ১০ নভেম্বর, ২০২০।

উৎস: i) Britannica.
ii) ২১ সেপ্টেম্বর ২০২৩, বিবিসি বাংলা।
১,০৩৯.
সর্বকালের সর্বশ্রেষ্ঠ অলিম্পিয়ান হলেন-
  1. উসাইন বোল্ট
  2. কার্ল লুইস
  3. মাইকেল ফেলপস
  4. নাদিয়া কমোনিচি
ব্যাখ্যা
- মাইকেল ফেলপস, জলের দৈত্য, অনেকে ফ্লাইং ফিশও বলেন।
- ১৯৮৫ সালের ৩০ জুন মেরিল্যান্ডের বাল্টিমোরে জন্মেছিলেন এই মার্কিন কিংবদন্তি। 
- ১২০ বছরের আধুনিক অলিম্পিকের ইতিহাসে ফেলপসের চেয়ে বর্ণময়, সফল ক্রীড়াবিদ দ্বিতীয়টি নেই।
- অলিম্পিকে ফেলপস ২৮টি পদক জিতেছেন। যার মধ্যে ২৩টি স্বর্ণ, তিনটি রৌপ্য, দুটি ব্রোঞ্জ।
- ২০১৬ সালের রিও অলিম্পিকেই জিতেছিলেন পাঁচটি স্বর্ণ। সঙ্গে একটি রৌপ্য। অ্যাথেন্স, পেইচিং, লন্ডন, রিও এই চার অলিম্পিকে অংশ নিয়েছেন।
- ক্যারিয়ারে মোট ৩৯টি বিশ্বরেকর্ড গড়েছেন ফেলপস।
- মাত্র ১৫ বছর বয়সে প্রথমবার অংশ নেন অলিম্পিকে।
- রিও ২০১৬ গেমসে যখন অংশ নেন, বয়স তখন ৩১। সেখানেই অবসর।
- তিনি কত বড় সাঁতারু তা বোঝাতে গিয়ে আরেক কিংবদন্তি মার্ক স্পিৎজ বলেছিলেন, ‘ফেলপস সর্বকালের সেরা সাঁতারু এতে কোনো সন্দেহ নেই। ওকে অনেকে সেরা অলিম্পিয়ানও বলে

উৎস: www.deshrupantor.com.
১,০৪০.
'এশিয়া কাপ- ২০২৫' অনুষ্ঠিত হচ্ছে -
  1. ভারতে 
  2. সংযুক্ত আরব আমিরাতে
  3. শ্রীলঙ্কায়
  4. পাকিস্তানে
ব্যাখ্যা

এশিয়া কাপ- ২০২৫:
- ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত এশিয়া কাপ- ২০২৫ অনুষ্ঠিত হবে।
- টি-টোয়েন্টি ফরম্যাটে প্রতিযোগিতার সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।
- এবারের আসরে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান মোট আটটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।
- আটটি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে।
- 'এ' গ্রুপে আছে ভারত, পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত ও ওমান এবং 'বি' গ্রুপে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
- প্রত্যেক দল গ্রুপ পর্বে ৩টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন।

১,০৪১.
ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার-২০২১ লাভ করেন কে?
  1. ডেভিড ডিওপ
  2. ড্যামন গ্যালগেট
  3. আব্দুলরাজ্জাক গুরনাহ
  4. ডগলাস স্টুয়ার্ট
ব্যাখ্যা
প্রথম ফরাসি সাহিত্যিক হিসেবে ডেভিড ডিওপ ব্রিটেনের মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার-২০২১ লাভ করেন। তার দ্বিতীয় উপন্যাস এট নাইট অল ব্লাড ইজ ব্ল্যাক উপন্যাসের জন্যে তিনি এই পুরস্কার লাভ করেন।
পুরস্কারের অর্ধেক পাবেন গ্রন্থটির ইংরেজি অনুবাদক আনা মসচোভাকিস
অন্যদিকে,
দক্ষিণ আফ্রিকার ঔপন্যাসিক ড্যামন গ্যালগেট ২০২১ সালে দ্য প্রমিস উপন্যাসের জন্যে বুকার পুরস্কার লাভ করেন।
আব্দুলরাজ্জাক গুরনাহ নোবেল সাহিত্য পুরস্কার ২০২১ লাভ করেন।

(তথ্যসূত্র: বুকার পুরস্কার ওয়েবসাইট)
১,০৪২.
নোম্যাড পাসপোর্ট সূচক- ২০২৫-এ বাংলাদেশের অবস্থান কত? [মে, ২০২৫]
  1. ১৮০তম
  2. ১৮১তম
  3. ১৮২তম
  4. ১৮৩তম
ব্যাখ্যা
নোম্যাড পাসপোর্ট সূচক- ২০২৫:
প্রতিবেদনের শিরোনাম: Nomad-Passport-Index 2025.
প্রকাশকাল: ৪ এপ্রিল ২০২৫। 
প্রকাশক: কর ও অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক পরামর্শক সংস্থা Nomad Capital.
অন্তর্ভুক্ত দেশ: ১৯৯টি দেশ।

প্রতিবেদন অনুযায়ী-
সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট- আয়ারল্যান্ড।
সবচেয়ে কম শক্তিশালী পাসপোর্ট- আফগানিস্তান।
বাংলাদেশের অবস্থান- ১৮১তম।

তথ্যসূত্র: Nomad-Passport-Index 2025. [Link]
১,০৪৩.
বর্তমানে বিশ্বে গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি? (সেপ্টেম্বর, ২০২৫)
  1. মোনাকো
  2. জার্মানি
  3. সুইজারল্যান্ড
  4. জাপান
ব্যাখ্যা

গড় আয়ুতে শীর্ষ দেশ:
- বিশ্বের অন্যতম ক্ষুদ্র দেশ মোনাকো।
- জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে গড় আয়ুতে সবচেয়ে এগিয়ে থাকা দেশ মোনাকো।
- দেশটির মানুষদের গড় আয়ু সাড়ে ৮৬ বছর।
- সেখানে পুরুষদের গড় আয়ু ৮৪ দশমিক ১৭ বছর ও নারীদের গড় আয়ু ৮৮ দশমিক ৬ বছর।
- মোনাকোর বাসিন্দাদের দীর্ঘ আয়ুর পেছনে খাদ্যাভ্যাস বড় ভূমিকা রাখে।
- দ্বিতীয়ত, দেশটির সরকার প্রদত্ত উন্নত স্বাস্থ্যসেবার ব্যবস্থা।
- বিশ্বে ২য় সর্বোচ্চ গড় আয়ুর দেশ সান মারিনো। ইউরোপের ছোট্ট এই দেশের মানুষের গড় আয়ু ৮৫ দশমিক ৪ বছর।
- পুরুষদের গড় আয়ু ৮৪ দশমিক ১৭ বছর ও নারীদের গড় আয়ু ৮৮ দশমিক ৬ বছর।
- ২০২৪ সালে হংকংয়ের বাসিন্দাদের গড় আয়ু ছিল বিশ্বে তৃতীয় সর্বোচ্চ। হংকংয়ে নারীদের গড় আয়ু ৮৮ দশমিক ৩ বছর ও পুরুষদের ৮৩ বছর।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।

১,০৪৪.
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
  1. জাপান-দক্ষিণ কোরিয়া-চীন
  2. ঘানা-কেনিয়া-উগান্ডা
  3.  যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো
  4. ভারত-পাকিস্তান-বাংলাদেশ
ব্যাখ্যা

• ফিফা বিশ্বকাপ ফুটবল, ২০২৬:
- ২০২৬ সালের ৮ জুন থেকে ৩ জুলাই ২৩তম ফিফা ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতা 
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে
- ২৩তম বিশ্বকাপের চূড়ান্ত পর্বে প্রথম বারের মতো ৪৮টি দেশ অংশগ্রহণ করবে।
- ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপ চলতি ২০২২ সালের ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর কাতারে অনুষ্ঠিত হয়।
- প্রথম বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা ১৯৩০ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিলো।
- চূড়ান্ত পর্বে হবে ১০৪টি ম্যাচ।

তথ্যসূত্র: ফিফা ওয়েবসাইট। 

১,০৪৫.
প্রথম ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়? 
  1. ইংল্যান্ড
  2. আর্জেন্টিনা
  3. উরুগুয়ে
  4. ব্রাজিল
ব্যাখ্যা

- প্রথম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে উরুগুয়েতে।

• আন্তর্জাতিক ফুটবল সংস্থা:
- FIFA এর পূর্ণ নাম: Federation Internationale de Football Association.
- প্রতিষ্ঠার তারিখ: ২১ মে, ১৯০৪ সালে।
- প্রতিষ্ঠাতা দেশ: বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড।
- সদর দপ্তর: জুরিখ, সুইজারল্যান্ড।
- বর্তমান সভাপতি: জিয়ান্নি ইনফান্তিনো (২০১৬ থেকে)
- সদস্য সংস্থা: ২১১টি জাতীয় ফুটবল সংস্থা (২০২৫ পর্যন্ত)
- প্রথম বিশ্বকাপ: ১৯৩০ সালে উরুগুয়ে, যেখানে ১৩টি দল অংশগ্রহণ করেছিল।
- নারী বিশ্বকাপ শুরু: ১৯৯১ সালে প্রথম ফিফা নারী বিশ্বকাপ অনুষ্ঠিত।
- উদ্দেশ্য: ফুটবলের বিশ্বব্যাপী প্রচার, উন্নয়ন, এবং প্রতিযোগিতার আয়োজন ও নিয়ন্ত্রণ।
- প্রধান ইভেন্ট: ফিফা বিশ্বকাপ (পুরুষ ও মহিলা), ফিফা ক্লাব বিশ্বকাপ, ফিফা যুব টুর্নামেন্ট।

উৎস: FIFA ওয়েবসাইট।

১,০৪৬.
১৪তম সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন দেশ -
  1. কুয়েত
  2. ভারত
  3. বাংলাদেশ
  4. নেপাল
ব্যাখ্যা
১৪তম সাফ চ্যাম্পিয়নশিপ:
- ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি, ভারতকে চ্যাম্পিয়নশিপের ১৪তম সংস্করণের আয়োজক হিসাবে ঘোষণা করা হয়েছিল।
- ভারতের বেঙ্গালুরুতে ২১ জুন - ৪ জুলাই, ২০২৩ অনুষ্ঠিত হয়েছিল।
- আয়োজক: South Asian Football Federation (SAFF).
- অংশগ্রহণকারী দল: ৮টি।
- মোট ম্যাচ: ১৫টি।
- মোট গোল: ৩৮টি।
- চ্যাম্পিয়ন: ভারত।
- রানার্স আপ: কুয়েত।
- সেরা খেলোয়াড়: সুনিল ছেত্রি।
- ফেয়ার প্লে ট্রফি: নেপাল।
- সেরা গোল রক্ষক: আনিছুর রহমান জিকো (বাংলাদেশ)।

উল্লেখ্য,
- ভারত সাফ চ্যাম্পিয়নশিপের ১৩তম আসরের বিজয়ী।

উৎস: SAFF Championship ওয়েবসাইট। 
১,০৪৭.
World Economic Forumএর ৫৫তম বার্ষিক বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে? (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. দাভোস,সুইজারল্যান্ড
  3. বার্লিন, জার্মানি
  4. ফ্রাংকফ্রুট, জার্মানি
ব্যাখ্যা
• World Economic Forum এর ৫৫তম বার্ষিক বৈঠক:
- স্থান: দাভোস, সুইজারল্যান্ড।(ফেব্রুয়ারি, ২০২৫)
- সময়কাল: ২০-২৪ জানুয়ারি, ২০২৫।

• World Economic Forum (WEF):
- প্রতিষ্ঠাকাল- মার্চ, ১৯৭১ সাল
- প্রতিষ্ঠার স্থান - জেনেভা, সুইজারল্যান্ড
- সদস্য সংখ্যা - বিশ্বের বিভিন্ন দেশের ১০০০ এর বেশি লিডিং কোম্পানি।
- সদরদপ্তর জেনেভা, সুইজারল্যান্ড
- প্রতিষ্ঠাতা - Klaus Schwab, জার্মানি।

উৎস: World Economic Forum এর ওয়েবসাইট।
১,০৪৮.
নিচের কোন দেশ সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. রাশিয়া
  2. চীন
  3. ইসরাইল
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
International Criminal Court:
- প্রতিষ্ঠিত হয়: ১৭ জুলাই, ১৯৯৮। 
- কার্যক্রম শুরু করে: ১ জুলাই, ২০০২। 
- সদরদপ্তর: হেগ নেদারল্যান্ডস। 
- বর্তমান সদস্য: ১২৫টি। [ফেব্রুয়ারি, ২০২৫]
- বর্তমান প্রেসিডেন্ট: তোমোকো আকানেকে Tomoko Akane (২০২৪-২০২৭ সাল)।
- যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ, গণহত্যা এবং আগ্রাসনের অপরাধ বিচার করার জন্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট (আইসিসি) তৈরি করা হয়েছিল।
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তদন্ত চালানোর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-এর ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- তিনি এ-সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেন।

সূত্র: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
১,০৪৯.
Which organization has warned that the average global temperatures would breach the two degrees Celsius mark by 2100?
  1. ক) Intergovernmental Panel on Climate Change
  2. খ) International Union for Conservation of Nature
  3. গ) United Nations Environment Programme
  4. ঘ) United States Environmental Protection Agency
ব্যাখ্যা
The Intergovernmental Panel on Climate Change (IPCC) warned that the average global temperatures would breach the 2 degrees Celsius mark by 2100 compared to pre-industrial times.
১,০৫০.
ক্রিকেট খেলায় খেলোয়াড় ছাড়াও দু'জন লোক থাকে যারা খেলা পরিচালনা করেন, তাদের নাম কি?
  1. রেফারি
  2. কোচ
  3. আম্পায়ার
  4. এর কোনোটিই নয়
ব্যাখ্যা
ক্রিকেট:
- ক্রিকেট খেলার উৎপত্তি ইংল্যান্ডে।
- ১৯০৯ সালে ICC গঠিত হয়।

⇒ ক্রিকেট পিচের দৈর্ঘ্য ২২ গজ ও প্রস্ত ১০ ফুট।
- পিচের দুই মাথায় ৩টি করে স্টাম্প থাকে।
- একে উইকেট বলে।
- স্টাম্পের মাথার উপর দুইটি বেল বসানো থাকে।
- ১০ প্রকারে ব্যাটসম্যান আউট হতে পারে।
- যে ওভারে কোনো রান হয় না তাকে মেডেন ওভার বলে।

⇒ ক্রিকেট খেলার কলাকৌশলকে প্রধানত ৪ ভাগে ভাগ করা হয়-
ক. ব্যাটিং খ. বোলিং গ. ফিল্ডিং ও ক্যাচিং ঘ. উইকেট কিপিং।

⇒ বোলার হাত থেকে বল ছেড়ে দেয়ার পর শরীরের ভারসাম্য ঠিক রাখার জন্য কয়েক পদক্ষেপ সামনে যেতে হয়, একে ফলো থু বলে।

⇒ ক্রিকেট খেলায় খেলোয়াড় ছাড়াও দু'জন লোক থাকে যারা খেলা পরিচালনা করেন, তাদের নাম আম্পায়ার।

উৎস: শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,০৫১.
২০২৫ সালের তথ্য অনুযায়ী বিশ্বের দ্বিতীয় শীর্ষ তেল উত্তোলনকারী দেশ কোনটি?
  1. সৌদি আরব
  2. রাশিয়া
  3. যুক্তরাষ্ট্র
  4. চীন
ব্যাখ্যা

বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ-২০২৫:
- বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী এবং ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে দ্বিতীয় সৌদি আরব। 
- দেশটি প্রতিদিন ১১ দশমিক ১৩ মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করে। 
- যা গোটা বিশ্বের মোট উত্তোলনের ১১ শতাংশ।

উল্লেখ্য,
- সর্বোচ্চ তেল উত্তোলনকারী দেশ: যুক্তরাষ্ট্র (USA)।
- দৈনিক উত্তোলন: প্রায় ২ কোটি ১২ লাখ ব্যারেল।
- বিশ্ব উত্তোলনের প্রায় ২২%।
- তেল ভোক্তা দেশ হিসাবেও ১ নম্বরে।
- দৈনিক চাহিদা: প্রায় ২ কোটি ব্যারেল, বিশ্ব চাহিদার প্রায় ২০%।
- তৃতীয় শীর্ষ দেশ: রাশিয়া। দৈনিক উত্তোলন: প্রায় ১ কোটি ৭ লাখ ব্যারেল

উৎস: U.S. Energy Information Administration (EIA), ERA.

১,০৫২.
জিম্বাবুয়ের নতুন মুদ্রার নাম -
  1. জিম্বাবুয়ে পেসো
  2. জিম্বাবুয়ে ডলার
  3. জিম্বাবুয়ে গোল্ড
  4. ইউরো
ব্যাখ্যা
জিম্বাবুয়ের নতুন মুদ্রা:
- আফ্রিকার দেশ জিম্বাবুয়ের নতুন মুদ্রার নাম জিম্বাবুয়ে গোল্ড বা জিগ।

উল্লেখ্য,
- জিম্বাবুয়ে কেন্দ্রীয় ব্যাংক কাঠামোগত মুদ্রাব্যবস্থা চালু করেছে।
- সে অনুযায়ী নতুন মুদ্রা প্রবর্তন করা হয়েছে।
- দেশটিতে অস্বাভাবিক হারে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
- এই মুদ্রাতে স্বর্ণ ও মূল্যবান পাথরের বিশেষ প্রলেপ ব্যবহার করা হয়েছে।
- দেশি-বিদেশি সব মুদ্রার সঙ্গে এটি বিনিময় করা যাবে।
- ইতোমধ্যে নতুন মুদ্রাব্যবস্থা কার্যকর হয়েছে।
- নতুন মুদ্রাব্যবস্থা প্রবর্তনের মূল লক্ষ্য হলো জিম্বাবুয়ের আর্থিক ব্যবস্থাপনাকে সরল, নিশ্চিত ও পূর্বাভাসের পর্যায়ে নিয়ে আসা।
- মোট ৮টি আকারে জিগ পাওয়া যাবে।
- ১ থেকে ২০০ জিগের নোট বাজারে আসছে।
- এগুলোর সঙ্গে নিজেদের কাছে থাকা মুদ্রাগুলোকে বিনিময়ের জন্য ২১ দিন সময় পাবেন নাগরিকরা।

উৎস: The World Economic Forum।
১,০৫৩.
ইরানের নবম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে?
  1. ইব্রাহিম রাইসি
  2. সাইদ জালিলি
  3. মোহাম্মাদ খাতামি
  4. মাসুদ পেজেশকিয়ান
ব্যাখ্যা
ইরানের নবম প্রেসিডেন্ট
- ইরানের নবম প্রেসিডেন্ট হিসেবে মাসুদ পেজেশকিয়ান জয়ী হয়েছেন। 
- ৫৩.৩ শতাংশ ভোট পেয়ে ৪৪.৩ শতাংশ ভোট পাওয়া অতি কট্টরপন্থী সাইদ জালিলির বিরুদ্ধে জয়ী হয়েছেন তিনি।
- পেজেশকিয়ান নিজেকে স্বতন্ত্র দাবি করলেও গত ২৮ জুনের নির্বাচনে রিফর্ম ফ্রন্ট দলের সমর্থিত ছিলেন।
- ২০২৪ সালের ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় কট্টরপন্থী প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।
 - পেজেশকিয়ান পেশায় একজন হার্ট সার্জন।
- তিনি ২০০৮ সাল থেকে পার্লামেন্টে উত্তর-পশ্চিমের শহর তাবরিজের প্রতিনিধিত্ব করে এসেছেন।
- ইরানের সর্বশেষ সংস্কারপন্থি প্রেসিডেন্ট মোহাম্মাদ খাতামির সরকারে ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন পেজেশকিয়ান।

সূত্র : ইরান ইন্টারন্যাশনাল। 
১,০৫৪.
৭৮ তম কান চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা নির্বাচিত হয় - (জুলাই, ২০২৫)
  1. ওয়াগনার মোরা
  2. জেসি প্লেমন্স
  3. স্টেলান স্কার্সগার্ড
  4. ফ্র্যাঙ্ক ডিলেন
ব্যাখ্যা
৭৮ তম কান চলচ্চিত্র পুরস্কার:
- ১২-২৩ মে ২০২৫ ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত হয় কান চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসর।

• স্বর্ণপাম: ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট (জাফর পানাহি, ইরান)
• গ্রাঁ প্রিঁ: সেন্টিমেন্টাল ভ্যালু (ইওয়াকিম ত্রিয়ার, নরওয়ে/ডেনমার্ক)
• জুরি প্রাইজ: সিরেট (অলিভার লুক্সে, স্পেন), সাউন্ড অব ফলিং (মাশা শিলিনস্কি, জার্মানি)
• স্পেশাল প্রাইজ: রেজারেকশন (বাই গান, চীন)
• সেরা অভিনেতা: ওয়াগনার মোরা (দ্য সিক্রেট এজেন্ট, ব্রাজিল)
• সেরা অভিনেত্রী: নাদিয়া মেলিতি (দ্য লিটল সিস্টার, ফ্রান্স)
• সেরা পরিচালক: ক্লেবার মেনদোঙ্কা ফিলো (দ্য সিক্রেট এজেন্ট, ব্রাজিল)
• সেরা চিত্রনাট্যকার: জ্যঁ-পিয়ের ও লুক দারদেন (ইয়াং মাদার’স, বেলজিয়াম)

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।
১,০৫৫.
কোন বিষয়ে অবদানের জন্যে ২০২০ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়?
  1. ক) দারিদ্র্য ও দুর্ভিক্ষ
  2. খ) ব্যষ্টিক অর্থনীতি
  3. গ) নিলাম তত্ত্বের উন্নয়ন
  4. ঘ) খাজনা তত্ত্বের সম্প্রসারণ
ব্যাখ্যা
নিলাম তত্ত্বের উন্নয়ন ও নতুন পদ্ধতি উদ্ভাবনের জন্যে ২০২০ সালে দুইজনকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়।
এরা হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পল মিলগ্রম এবং রবার্ট বি উইলসন।
রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করে।
(সূত্র: নোবেল প্রাইজ ওয়েবসাইট এবং প্রথম আলো রিপোর্ট)
১,০৫৬.
2020 সালের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) লসএঞ্জেলস
  2. খ) আটলান্টা
  3. গ) টোকিও
  4. ঘ) নয়াদিল্লি
ব্যাখ্যা
- ২০১৬ সালের অলিম্পিক গেমসের আসর ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়েছিলো।
- অলিম্পিকের পরবর্তী আসর ২০২০ সালে টোকিওতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে ২০২১ সালে অনুষ্ঠিত হয়।
- ২০২৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে - ফ্রান্সের প্যারিসে।

সূত্রঃ অলিম্পিক গেমস ওয়েবসাইট।

উল্লেখ্য, বিংশ শতাব্দীর শেষ অলিম্পিক ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের আটলান্টায় ও ২০০০ সালের অলিম্পিক অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত হয়।
১,০৫৭.
২০২৩ সালে জি-৭৭ প্লাস শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. দুবাই
  2. হাভানায়
  3. জেনেভা
  4. কর্নওয়াল
ব্যাখ্যা
জি-৭৭:
 ১৫ সেপ্টেম্বর ২০২৩- কিউবার রাজধানী হাভানায় অনুষ্ঠিত হয় জি-৭৭ প্লাস শীর্ষ সম্মেলন।
- জি-৭৭ (Group of 77) জাতিসংঘের উন্নয়নশীল দেশসমূহের একটি অর্থনৈতিক সংগঠন। 
- জাতিসংঘের বানিজ্য ও উন্নয়ন সম্মেলন বিষয়ক সংস্থা  UNCTAD এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। 

⇒ উল্লেখ্য,
- প্রতিষ্ঠাকাল: ১৫ জুন, ১৯৬৪ সাল।
- প্রতিষ্ঠার স্থান: জেনেভা, সুইজারল্যান্ড।
- সদস্য সংখ্যা: ১৩৪টি দেশ ।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৭৭টি দেশ।
- উদ্যোক্তা: The United Nations Conference on Trade and Investment (UNCTAD).

 তথ্যসূত্র: জি-৭৭ ওয়েবসাইট এবং Live MCQ সালতামামি ২০২৩।
১,০৫৮.
জর্দান ও ইসরাইলের মধ্যে ৪৬ বছরের যুদ্ধাবস্থার আনুষ্ঠানিক অবসানের লক্ষ্যে কবে জর্দানের বাদশাহ হোসেন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী ইসহাক রাবিন ঐতিহাসিক ঘোষণায় স্বাক্ষর করেন?
  1. ২৪ জুলাই, ১৯৯৪
  2. ২৫ জুলাই, ১৯৯৪
  3. ২৬ জুলাই, ১৯৯৪
  4. ২৭ জুলাই, ১৯৯৪
ব্যাখ্যা
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যার বর্তমান গ্রহণযোগ্যতা নেই। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।

জর্দান ও ইসরাইলের মধ্যে ৪৬ বছরের যুদ্ধাবস্থার আনুষ্ঠানিক অবসানের লক্ষ্যে ২৬ জুলাই, ১৯৯৪ তারিখে জর্দানের বাদশাহ হোসেন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী ইসহাক রাবিন ঐতিহাসিক ঘোষণায় স্বাক্ষর করেন।

উৎস: Britannica.
১,০৫৯.
'কান চলচ্চিত্র উৎসব' কোন দেশে অনুষ্ঠিত হয়?
  1. ফ্রান্স
  2. ইতালি
  3. যুক্তরাষ্ট্র
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা

• কান চলচ্চিত্র উৎসব:
- চলচ্চিত্র শিল্পের অন্যতম বড় প্রদর্শনীর নাম কান চলচ্চিত্র উৎসব।
- ১৯৪৬ সালে ক্ষুদ্র পরিসরে বসে প্রথম আসর।
- আসরের সেরা পুরস্কার 'পাম দি'অর' বা 'স্বর্ণপাম' প্রথম প্রদান করা হয় ১৯৫৫ সালে।
- ভূমধ্যসাগরের উপকূলে ফ্রান্সের দক্ষিণ-পূর্ব অঞ্চলের শহর কানে বসে চলচ্চিত্রজগতের সবচেয়ে সম্মানজনক এ আসর।
- প্রতিবছরের মে মাসে ১২ দিনের জন্য বসে এ আসর।
- ১৯৪৬ সালে শুরুর পর থেকে প্রতিবছর সেরা চলচ্চিত্রকে পুরস্কৃত করা হয়।
- এটি বিশেষভাবে পরিচিত পাম দি'অর পুরস্কারের জন্য, যা দেওয়া হয় মূল প্রতিযোগিতা বিভাগে সেরা চলচ্চিত্রকে।

তথ্যসূত্র: Festival de Cannes ওয়েবসাইট।

১,০৬০.
সম্প্রতি, ইউরোপীয় ইউনিয়নভুক্ত প্রথম দেশ হিসেবে ইসরায়েলে সব ধরনের অস্ত্র রপ্তানি, আমদানি ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে - (সেপ্টেম্বর, ২০২৫)
  1. চেক প্রজাতন্ত্র
  2. স্লোভেনিয়া
  3. লুক্সেমবার্গ
  4. স্লোভাকিয়া
ব্যাখ্যা

- ইউরোপীয় ইউনিয়নভুক্ত প্রথম দেশ হিসেবে ইসরায়েলে সব ধরনের অস্ত্র রপ্তানি, আমদানি ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে স্লোভেনিয়া।
- ৩১ জুলাই, ২০২৫ এ এক সরকারি বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গোলোব এই সিদ্ধান্তের ঘোষণা দেন।
- সরকার এক বিবৃতিতে জানায়, ইসরায়েল থেকে এবং ইসরায়েলের উদ্দেশে যে কোনো ধরনের অস্ত্র আমদানি, রপ্তানি ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
- সরকারি বিবৃতিতে আরও বলা হয়, গাজায় মানবিক সহায়তা পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়ার ফলে মানুষ মারা যাচ্ছে। এমন পরিস্থিতিতে প্রতিটি দায়িত্বশীল রাষ্ট্রের উচিত পদক্ষেপ নেওয়া।
- ২০২৪ সালের জুনে স্লোভেনিয়া পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। 
- ইইউ’র সদস্য দেশ আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।

১,০৬১.
৪৭তম G-7 সম্মেলন অনুষ্ঠিত হবে কোন দেশে?
  1. ক) জার্মানি
  2. খ) চীন
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
৪৭তম G-7 সম্মেলন অনুষ্ঠিত হবে ১১-১৩ জুন, ২০২১; কর্নওয়াল, যুক্তরাজ্য।
১,০৬২.
নোমাড ক্যাপিটালিস্ট (২০২৩) প্রকাশিত তথ্য অনুসারে, বৈশ্বিক পাসপোর্ট সূচকে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) চীন
  3. গ) সংযুক্ত আরব আমিরাত
  4. ঘ) উত্তর কোরিয়া
ব্যাখ্যা
নোমাড ক্যাপিটালিস্ট (২০২৩) প্রকাশিত তথ্য অনুসারে, বৈশ্বিক পাসপোর্ট সূচকে শীর্ষ দেশ- 'সংযুক্ত আরব আমিরাত'।  

• বৈশ্বিক পাসপোর্ট সূচক: 
- প্রকাশকাল- ১৫ মে ২০২৩ইং 
- অর্ন্তভুক্ত দেশ- ১৯৯টি।   
- সূচকে সর্বনিম্ন দেশ - আফগানিস্তান। 
- বাংলাদেশের অবস্থান- ১৮২তম। 

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুন ২০২৩। 
১,০৬৩.
BREXIT এর আনুষ্ঠানিক নাম কোনটি?
  1. ক) European Union (Withdrawal Agreement) Act 2020
  2. খ) United Kingdom (Withdrawal Agreement) Act 2020
  3. গ) European Union (Withdrawal Agreement) Act 2019
  4. ঘ) European Union Exit Act 2020
ব্যাখ্যা

BREXIT কার্যকর
ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষে BREXIT বিল পাশ হয় ২২ জানুয়ারি ২০২০ তারিখে। এর আনুষ্ঠানিক নাম European Union (Withdrawal Agreement) Act 2020। রানি দ্বিতীয় এলিজাবেথ ২৩ জানুয়ারি ২০২০ বিলটিতে স্বাক্ষর করার ফলে এটি আইনে পরিণত হয়। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ দুই নেতা ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিওন ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল ২৪ জানুয়ারি ২০২০ BREXIT চুক্তিতে স্বাক্ষর করেন। ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের সদস্যরা ২৯ জানুয়ারি ২০২০ তারিখে BREXIT চুক্তি অনুমোদন করেন এবং ৩১ জানুয়ারি ২০২০ তারিখে স্থানীয় সময় রাত ১১টায় BREXIT কার্যকর হয়।

১,০৬৪.
বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কার কোনটি?
  1. একুশে পদক
  2. স্বাধীনতা পুরস্কার
  3. বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার
  4. প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার
ব্যাখ্যা

স্বাধীনতা পুরস্কার:
- স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কার।
- প্রতি বছর বাংলাদেশের স্বাধীনতা দিবসে (২৬শে মার্চ) এই পদক প্রদান করা হয়ে আসছে।
- এটি প্রবর্তন করা হয় ১৯৭৭ সালে।
- বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহিদদের স্মরণে এ পুরস্কার প্রদান করা হয়।
- স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে পাঁচ লাখ টাকা, স্বর্ণপদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

• স্বাধীনতা পুরস্কার ২০২৫:
- ৭ বিশিষ্ট ব্যক্তিকে দেয়া হয় ‘স্বাধীনতা পুরস্কার ২০২৫’।
- বিজ্ঞান ও প্রযুক্তিতে :অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর),।
- সাহিত্যে: মীর আবদুস শুকুর আল মাহমুদ (মরণোত্তর), । 
- সংস্কৃতিতে: নভেরা আহমেদ (মরণোত্তর),।
- সমাজসেবায়: স্যার ফজলে হাসান আবেদ (মরণোত্তর),।
- মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে: মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (মরণোত্তর),।
- শিক্ষা ও গবেষণায় : বদরুদ্দীন মোহাম্মদ উমর ।
- প্রতিবাদী তারুণ্যের : আবরার ফাহাদ (মরণোত্তর)।
 
উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

১,০৬৫.
কত বছর পর পর কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়?
  1. ৩ বছর
  2. ৪ বছর
  3. ৫ বছর
  4. ৬ বছর
ব্যাখ্যা
কমনওয়েলথ গেমস:

- কমনওয়েলথ গেমস শুরু হয় চার বছর পর পর।
- কমনওয়েলথ গেমস একটি আন্তর্জাতিক এবং বহু ক্রীড়া বিষয়ে কমনওয়েলথভূক্ত দেশসমূহের অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের প্রতিযোগিতা বিশেষ।
- প্রতিযোগিতাটি সর্বপ্রথম ১৯৩০ সালে কানাডার হ্যামিল্টনে অনুষ্ঠিত হয়।
- কমনওয়েলথ গেমসের নীতিবাক্য মানবতা – সমতা – লক্ষ্য।

তথ্যসূত্র - জাতীয় শিক্ষক বাতায়ন ওয়েবসাইট।
১,০৬৬.
প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) ঢাকা
  2. খ) নয়াদিল্লী
  3. গ) কলম্বো
  4. ঘ) কাঠমান্ডু
ব্যাখ্যা
- ১৯৮৩ সালে দক্ষিণ এশীয় ক্রীড়া সংস্থা গঠন করা হয়।
- সংস্থার নির্বাহী পরিচালনা পরিষদ কর্তৃক সর্বপ্রথম এ প্রতিযোগিতাটি ১৯৮৪ সালে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়।
- ২০০৪ সাল পর্যন্ত এ প্রতিযোগিতার পূর্বেকার নাম ছিল দক্ষিণ এশীয় ফেডারেশন গেমস বা সাফ গেমস।
- এ সংস্থার বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে আটটি।
- সর্বশেষ সদস্য দেশ আফগানিস্তান।
উৎসঃ বিভিন্ন পত্রিকার রিপোর্ট।
১,০৬৭.
'র‍্যামন ম্যাগসেসে পুরস্কার' কোন দেশ থেকে প্রদান করা হয়?
  1. যুক্তরাষ্ট্র
  2. নরওয়ে
  3. সুইডেন 
  4. ফিলিপাইন
ব্যাখ্যা

র‍্যামন ম্যাগসেসে পুরস্কার:
- এই পুরস্কারটি ফিলিপাইনের রাষ্ট্রপতি র‍্যামন ম্যাগসেসের নামে প্রবর্তিত হয়।
- ১৯৫৭ সালে বিমান দুর্ঘটনায় র‍্যামন ম্যাগসেসের মৃত্যু ঘটে।
- ভূমি সংস্কার এবং দেশে কমিউনিস্ট শক্তি দমনের জন্য ১৯৫০ এর দশকে তিনি পৃথিবীর একজন যশশ্রী ব্যক্তিত্ব হিসাবে পরিচিত।

⇒ জনসেবা, সামাজিক নেতৃত্ব, সাংবাদিকতা, সাহিত্য বিসৃজনশীল কলা এবং আন্তর্জাতিক সমঝোতার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। 
- ১৯৫৮ সালে প্রথম এই পুরস্কার প্রদান করা হয়।
- এই পুরস্কারটি এশিয়ার নোবেল পুরস্কার নামেও পরিচিত।

উল্লেখ্য,
- ২০২৪ সালের আগস্টে ৬৬তম র‍্যামন ম্যাগসেসে পুরস্কার ঘোষণা করা হয়।
- ২০২৪ সালে ৪জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান র‍্যামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন।
- নভেম্বর, ২০২৪-এ ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

⇒ পুরস্কার প্রাপ্তরা হলেন:
- কর্ম ফুন্টশো, ভুটান;
- হায়াও মিয়াজাকি, জাপান;
- এনগুয়েন থি এনজিওক ফুং, ভিয়েতনাম;
- ফারউইজা ফারহার, ইন্দোনেশিয়া;
- প্রতিষ্ঠান: Rural Doctors Movement, থাইল্যান্ড।

উৎস: The Ramon Magsaysay Award Foundation ওয়েবসাইট।

১,০৬৮.
বাংলাদেশের কত শতাংশ মানুষ ১৮ - ৩৬ বছর বয়স্ক?
  1. ক) ২৫.৭১%
  2. খ) ৩২.৮৩%
  3. গ) ২৫.৩১%
  4. ঘ) ৮.৬৩%
ব্যাখ্যা
- বাংলাদেশের ৩২.৮৩ শতাংশ মানুষ ১৮ - ৩৬ বছর বয়স্ক। 
- বাংলাদেশের ২৫.১৩ শতাংশ মানুষ ৩৭ - ৬০ বছর বয়স্ক।
- বাংলাদেশের ২৫.৭১ শতাংশ মানুষ ০৫ - ১৭ বছর বয়স্ক।
- বাংলাদেশের ৮.৬৩ শতাংশ মানুষ ০ - ৪ বছর বয়স্ক।
 
উৎস: BBS Website, Bangladesh Disaster-related statistics 2021
১,০৬৯.
কোন ক্ষেত্রে অবদানের জন্য অমর্ত্য সেন নোবেল পুরস্কার পান?
  1. ক) উন্নয়ন অথনীতি
  2. খ) কল্যাণ অথনীতি
  3. গ) আন্তজাতিক বাণিজ্য তত্ত্ব
  4. ঘ) মজুরী তত্ত্ব
ব্যাখ্যা
প্রথম বাঙালি হিসেবে অর্থনীতিতে নোবেল পান অমর্ত্য সেন। ১৯৯৮ সালে দুর্ভিক্ষ, মানব উন্নয়ন তত্ত্ব, জনকল্যাণ অর্থনীতি ও গণদারিদ্র্যের অন্তর্নিহিত কার্যকারণ বিষয়ে গবেষণা এবং উদারনৈতিক রাজনীতিতে অবদান রাখার জন্য স্টকহোমে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের এই পুরস্কার লাভ করেন ভারতীয় এই অর্থনীতিবিদ।
উৎসঃ প্রথম আলো
১,০৭০.
নিম্নের কোন সংস্থা শাখারভ পুরস্কার প্রদান করে?
  1. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী
  2. ইউরোপীয় পার্লামেন্ট
  3. আন্তর্জাতিক রেডক্রস কমিটি
  4. যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা

শাখারভ পুরস্কার (Sakharov Prize):
- পুরস্কারটি প্রবর্তিত হয়: ১৯৮৮ সালে। 
- পুরস্কারটি প্রবর্তন করেন European Parliament।
- পুরস্কারটি প্রবর্তন করা হয় বিখ্যাত পরমাণু বিজ্ঞানী আন্দ্রে শাখারভের সম্মানার্থে।
- মানবাধিকার ও মুক্ত চিন্তার মৌলিক বিকাশে অবদানের জন্য এ পুরস্কার প্রদান করা হয়।
- এটি ইইউর সর্বোচ্চ মানবাধিকার পুরস্কার। 

উল্লেখ্য,
- মানব অধিকার ও স্বাধীনতা বিষয়ে আজীবন সোচ্চার ছিলেন সাবেক সোভিয়েত পরমাণু বিজ্ঞানী আন্দ্রেই শাখারভ।
- বিজ্ঞানী আন্দ্রে শাখারভ মস্কোতে জন্মগ্রহণ করেন।
- তার নামকে চিরভাস্বর করে রাখতে ১৯৮৫ সালের ডিসেম্বর মাসে ইউরোপীয় সংসদ বাৎসরিক ভিত্তিতে শাখারভ পুরস্কার প্রবর্তনের ঘোষণা দেয়।
- মূলত মানবাধিকার সমুন্নত রাখতে এবং মুক্তচিন্তাকে প্রস্ফুটিত করতে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান সংগ্রাম করে, তাদের সম্মানিত করতে এ পুরস্কার দেয়া হয়।

উৎস: Sakharov Prizes ওয়েবসাইট।

১,০৭১.
২০২২ সালে প্রকাশিত 'আইনের শাসন সূচক' এর শীর্ষস্থান অর্জনকারী দেশের নাম কী?
  1. ক) ডেনমার্ক
  2. খ) জার্মানি
  3. গ) নরওয়ে
  4. ঘ) ফিনল্যান্ড
ব্যাখ্যা
আইনের শাসন সূচক-২০২২
• ২৬ অক্টোবর যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (ডব্লিউজেপি) ‘Rule of Law Index 2022’ বা আইনের শাসন সূচক-২০২২ প্রকাশ করেছে।
• সারা বিশ্বের বিভিন্ন দেশে আইনের শাসন কীভাবে কাজ করে এবং এ ক্ষেত্রে সাধারণ মানুষের অভিজ্ঞতা কী, তা বুঝতে ১৪০টি দেশের এক লাখ ৫০ হাজার খানা (household) এবং তিন হাজার ৬০০ আইনজীবী ও বিশেষজ্ঞের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে আইনের সূচক ২০২২ তৈরি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।
• প্রকাশনা প্রতিষ্ঠান:- United Nations Economic and Social affairs (UNDESA)। উল্লেখ্য, সংস্থাটি ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে আইনের শাসনের এ সূচক প্রকাশ করে আসছে।  

প্রতিবেদনে বিশ্ব 
• আইনের শাসন সূচক – ২০২২ অনুসারে,
শীর্ষ দেশডেনমার্ক
• সর্বনিম্ন দেশ – ভেনিজুয়েলা।  

প্রতিবেদনে সার্কভূক্ত দেশ   
• সার্কভূক্ত দেশসমূহে শীর্ষে – নেপাল (৬৯তম)
• বাংলাদেশ – ১২৭তম। 
• শ্রীলংকা – ৭৪তম।
• ভাতর – ৭৭তম।

তথ্যসূত্র: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
১,০৭২.
বাংলাদেশের প্রক্রিয়াজাত কৃষিপণ্যের প্রধান রপ্তানি গন্তব্য দেশ কোনটি? [জানুয়ারি, ২০২৬]
  1. জার্মানি
  2. সংযুক্ত আরব আমিরাত
  3. যুক্তরাষ্ট্র 
  4. সৌদি আরব
ব্যাখ্যা

- বাংলাদেশের প্রক্রিয়াজাত কৃষিপণ্য সবচেয়ে বেশি রপ্তানি হয় সংযুক্ত আরব আমিরাতে। 

• কৃষিপণ্য রপ্তানি বাজার: 
- বর্তমানে বাংলাদেশে প্রক্রিয়াজাত কৃষিপণ্যের স্থানীয় বাজারের আকার প্রায় ৪.৮ বিলিয়ন মার্কিন ডলার। বিশেষজ্ঞদের ধারণা, ২০৩০ সালের মধ্যে এটি ৬ বিলিয়ন ডলারে পৌঁছাবে।
- সর্বশেষ ২০২৪–২৫ অর্থবছরে দেশ থেকে ১ বিলিয়ন বা ১০০ কোাটি মার্কিন ডলারের কৃষিজাত পণ্য রপ্তানি হয়েছে।
 - বর্তমানে ১৪৫টি দেশে সুগন্ধি চাল, ফল, সবজি, মাছ, মাংসের পাশাপাশি বিস্কুট, চানাচুর, নুডলস, জুস, মসলাসহ প্রায় ১৭২ ধরনের কৃষি ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি হচ্ছে।
- বাংলাদেশ বর্তমানে বিশ্বের ১৪৫টি দেশে ১৭২ ধরনের কৃষি ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি করে। 
- এর মধ্যে ১০৬টি দেশে প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানি হয়। 
- এ খাতের প্রধান পাঁচ রপ্তানি পণ্যের বাজার হলো: 
১. সংযুক্ত আরব আমিরাত (UAE)
২. সৌদি আরব
৩. ভারত
৪. যুক্তরাজ্য
৫. যুক্তরাষ্ট্র

- এই পাঁচ দেশেই মোট রপ্তানির প্রায় ৬০ শতাংশ যায়। সর্বোচ্চ প্রায় ৯৩ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয় ইউএইতে।

তথ্যসূত্র: প্রথম আলো ও ফিনানশিয়াল এক্সপ্রেস। 

১,০৭৩.
নিচের কোন দেশের যৌথ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা 'স্টিল ডোম' নামে পরিচিত?
  1. ইসরায়েল
  2. তুরস্ক
  3. কানাডা
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

স্টিল ডোম:
- তুরস্কের সামরিক বাহিনীতে যুক্ত হয়েছে 'স্টিল ডোম' আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
- কয়েক স্তরের সমন্বিত এই আকাশ প্রতিরক্ষাব্যবস্থা (২৭ আগস্ট-২০২৫) আনুষ্ঠানিকভাবে সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
- এটি তুরস্কের প্রতিরক্ষা খাতের 'গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ' হিসেবে অভিহিত।
- 'স্টিল ডোম' একটি যৌথ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
- এটি তুরস্কের স্বল্প, মাঝারি ও দূরপাল্লার কয়েক স্তরের আকাশ ও রাডার ব্যবস্থার একটি সমন্বিত রূপ।
- সাধারণত রাডার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ও ভ্রাম্যমাণ ক্ষেপণাস্ত্র ফায়ারিং ব্যবস্থার সমন্বয়ে একটি আকাশ প্রতিরক্ষা ইউনিট হয়ে থাকে।
- 'স্টিল ডোম' আকাশ প্রতিরক্ষাব্যবস্থা তৈরিতে নেতৃত্ব দিচ্ছে তুরস্কের অন্যতম প্রতিরক্ষা কোম্পানি আসেলসান। প্রথম ধাপে ২৭ আগস্ট এ সমন্বিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ৪৭টি যান সরবরাহ করেছে কোম্পানিটি।
- সরবরাহ করা সামরিক সরঞ্জামের মধ্যে ছিল 'হিসার-ও প্লাস' ও 'সিপের' আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, আল্প ৩০০-জি এবং ১০০-জি রাডার ব্যবস্থা, পুহু ও রেডেট ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং কোরকুৎ স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা যান।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।

১,০৭৪.
FIFA World Cup 2022 (কাতার) অংশগ্রহণকারী দেশের সংখ্যা কত?
  1. ৩০টি
  2. ৩২টি
  3. ৩৪টি
  4. ২৮টি
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ ২০২২:
- আয়োজক দেশ: কাতার (২২তম আসর)।
- সময়কাল: ২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর।
- অংশগ্রহণকারী দেশ: ৩২টি।
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (৩য় বার)।
- রানার্স আপ: ফ্রান্স।
- গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা)।
- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি)।
- গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।
- সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)।
- টুর্নামেন্ট সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিলের হয়ে সার্বিয়ায় বিপক্ষে)।
- ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম নারী রেফারি দায়িত্ব পালন করেন এ বিশ্বকাপে।

উৎস: FIFA ওয়েবসাইট।
১,০৭৫.
ইতিহাসের একমাত্র নারী হিসেবে পদার্থবিজ্ঞান এবং রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন কে?
  1. এডা ইয়োনাথ
  2. লিসা মেইটনার
  3. মারি ক্যুরি
  4. রোজালিন্ড ফ্রাঙ্কলিন
ব্যাখ্যা
মারি ক্যুরি (Marie Curie):
- নোবেল পুরস্কার বিজয়ী প্রথম নারী মারি ক্যুরি।
- তিনিই বিশ্বের একমাত্র ব্যক্তি যিনি বিজ্ঞানের দুইটি শাখায় (পদার্থবিজ্ঞান ও রসায়ন) নোবেল পুরস্কার পেয়েছেন।
- তেজস্ক্রিয়া গবেষণার পথিকৃৎ মেরি কুরি ১৯০৩ সালে পদার্থবিজ্ঞানে এবং ১৯১১ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।
- পদার্থবিজ্ঞানে তিনি নোবেল পান তেজস্ক্রিয়তা নিয়ে কাজ করার জন্য আর রসায়নে নোবেল পান পিচবেস্নন্ড থেকে রেডিয়াম পৃথক করার জন্য।

⇒ মারি ক্যুরি ৭ নভেম্বর, ১৮৬৭ সালে পোল্যান্ডের ওয়ারশ শহরে জন্মগ্রহণ করেন।
- ১৮৯১ এর শেষের দিকে তিনি পোল্যান্ড থেকে ফ্রান্সের উদ্দেশে পাড়ি জমান।
- তিনি প্যারিস বিশ্ববিদ্যালয়েরও প্রথম মহিলা অধ্যাপক ছিলেন।
- তিনিই ছিলেন প্রথম মহিলা- যার অসামান্য মেধার কারণে ১৯৯৫ সালে তাকে প্যান্থিয়নে সমাহিত করা হয়।
- প্রথম বিশ্বযুদ্ধের সময় নিজের তৈরি ভ্রাম্যমাণ এক্স-রশ্মি ইউনিটে কাজ করার মাধ্যমে তেজস্ক্রিয়তার কাছাকাছি আসায় অ্যাপস্নাস্টিক অ্যানেমিয়ায় মারি ক্যুরি ১৯৩৪ সালে ৪ জুলাই ফ্রান্সে (হাউতে-সাভইয়ের) একটি স্বাস্থ্যনিবাসে মৃতু্যবরণ করেন।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
১,০৭৬.
Which country is going to host The Asia Cup 2023?
  1. India
  2. Bangladesh
  3. Nepal
  4. Pakistan
ব্যাখ্যা
এশিয়া কাপ ক্রিকেট ২০২৩:
- এশিয়া কাপের ১৬ তম আসর।
- আয়োজক দেশ: পাকিস্তান ও শ্রীলঙ্কা।
- অনুষ্ঠিত হবে: ৩০ আগস্ট, ২০২৩- ১৭ সেপ্টেম্বর, ২০২৩।
- এশিয়া কাপে দুটি গ্রুপ।
- ভারত, পাকিস্তান এবং নেপাল এক গ্রুপে ও অন্য গ্রুপে আফগানিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। 

উৎস: Cricbuzz.
১,০৭৭.
২০২৬ সালে ২৫তম শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?
  1. লস অ্যাঞ্জেলেস
  2. মিলান
  3. বেইজিং
  4. গ্লাসগো
ব্যাখ্যা

শীতকালীন অলিম্পিক ২০২৬:
- ২০২৬ সালের ৬-২২ ফেব্রুয়ারি ২৫তম শীতকালীন অলিম্পিক ইতালির মিলান ও কর্টিনা ডি'অ্যামপেজো শহরে অনুষ্ঠিত হবে।
- তৃতীয়বারের মতো ইতালি বিশ্বের বৃহত্তম শীতকালীন ক্রীড়া ইভেন্ট আয়োজন করবে।
- ২০২৬ সালের শীতকালীন অলিম্পিকে প্রায় ৯০টি দেশ এবং অঞ্চল থেকে ২,৯০০ জনেরও বেশি ক্রীড়াবিদ একত্রিত হবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য,
- অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা যেখানে গ্রীষ্মকালীন এবং শীতকালীন অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিযোগীরা বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন।
- দুই শতাধিক দেশের অংশগ্রহণে মুখরিত এই অলিম্পিক গেমস বিশ্বের সবচেয়ে বড় এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়ে থাকে।
- গ্রীষ্ম এবং শীতকালীন দুটো প্রকরণ, প্রতিটি দুই বছর পরপর হয়ে থাকে।
- আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) অলিম্পিক গেমস সংক্রান্ত সব কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে।

এছাড়াও,
- ২০২৪ সালে ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়।
- ২০২৮ সালে ৩৪তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে।

উৎস: i) Olympics ওয়েবসাইট।
ii) Britannica.

১,০৭৮.
টেস্ট ক্রিকেট বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরি করেন ?
  1. ক) মুশফিক
  2. খ) তামিম
  3. গ) সাব্বির
  4. ঘ) লিটন দাস
ব্যাখ্যা
- মুশফিকুর রহিম ২০১৩ সালে শ্রীলংকার বিরুদ্ধে প্রথম বাংলাদেশী হিসেবে টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেন।
এ পর্যন্ত তিনি টেস্ট ক্রিকেটে ৩টি ডাবল সেঞ্চুরি করেন।।
- সাকিব আল হাসান ও তামিম ইকবাল বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে ১ টি করে ডাবল সেঞ্চুরি করেন।
উৎসঃ ক্রিকিনফোর ওয়েবসাইট।
১,০৭৯.
চাঁদের কক্ষপথে ‘আই-কিউব কামার’ নামের চন্দ্র-উপগ্রহ পাঠিয়েছে কোন দেশ?
  1. ভারত
  2. পাকিস্তান
  3. বাংলাদেশ
  4. শ্রীলঙ্কা
ব্যাখ্যা
‘আই-কিউব কামার’
- চাঁদের কক্ষপথে পৌঁছে গেছে পাকিস্তানের প্রথম চন্দ্র-উপগ্রহ আই-কিউব কামার।
- সেখান থেকে চাঁদের ছবিও তুলে পাঠিয়েছে উপগ্রহটি।
- এভাবে চাঁদের প্রথম নিজস্ব ছবি হাতে পেয়েছে পাকিস্তান।
- শুধু চাঁদ নয়, কক্ষপথে দাঁড়িয়ে সূর্যের ছবিও তুলে পাঠিয়েছে আই-কিউব কামার।
- কিছু দিন আগে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করেছিল চীনের চ্যাং-৬।
- এই অভিযানের সাথেই চাঁদের উদ্দেশে দেশের প্রথম চন্দ্র-উপগ্রহ পাঠিয়েছে পাকিস্তান।
- ২০২৪ সালের ৮ মে ওই উপগ্রহকে চাঁদের কক্ষপথে নামিয়ে আরো দূরে পাড়ি দিয়েছে চ্যাং-৬।
- চাঁদের কক্ষপথে থেকে নিজের কাজ করে চলেছে আই-কিউব কামার।
- ৮ এবং ৯ মে তারিখের মধ্যে পাকিস্তানের স্যাটেলাইট যে ছবিগুলো তুলেছে, তাতে চন্দ্রপৃষ্ঠের একাধিক ছবি দেখা গেছে।
- সেখানকার গর্ত, রুক্ষ মাটির খুঁটিনাটি ধরা পড়েছে তার ক্যামেরায়।
- একটি ছবিতে চাঁদের সাথে একই ফ্রেমে ধরা দিয়েছে সূর্যও। 
- পাকিস্তানের ইনস্টিটিউট অফ স্পেস টেকনোলজি (আইএসটি) দেশের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো এবং চীনের সংহাই বিশ্ববিদ্যালয়ের সাথে হাত মিলিয়ে এই কৃত্রিম উপগ্রহটি তৈরি করেছে। 

সূত্র- বিবিসি।
১,০৮০.
২০২৪ সালে প্রকাশিত 'ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট' অনুযায়ী বিশ্বের সুখীতম দেশ কোনটি?
  1. নরওয়ে
  2. ফিনল্যান্ড
  3. আইসল্যান্ড
  4. ডেনমার্ক
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

'ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৪':
- বিশ্বের সবচেয়ে সুখী তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪৩ দেশের মধ্যে ১২৯তম।
- এ তালিকায় টানা ৭ বছর শীর্ষে রয়েছে ফিনল্যান্ড।
- এছাড়া, এই তালিকায় শীর্ষ ১০ এ রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, ইসরায়েল, নেদারল্যান্ডস, নরওয়ে, লুক্সেমবার্গ, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া। 

তথ্যসূত্র: 'ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৪।
১,০৮১.
সম্প্রতি, যুক্তরাষ্ট্র কতটি আন্তর্জাতিক সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা করেছে? (ফেব্রুয়ারি, ২০২৬)
  1. ৬৩টি
  2. ৬৪টি
  3. ৬৫টি
  4. ৬৬টি
ব্যাখ্যা

৬৬ আন্তর্জাতিক সংস্থা থেকে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র:
- জলবায়ু পরিবর্তন, শান্তি ও গণতন্ত্রের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতার প্রধান প্ল্যাটফর্মসহ ৬৬টি জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাবে বলে ৭ জানুয়ারি, ২০২৬ তারিখে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷
- হোয়াইট হাউসের দেওয়া তালিকায় জাতিসংঘের বাইরে থাকা ৩৫টি সংস্থার নাম রয়েছে।
- এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো-ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি), ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার।
- ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেসকো থেকে বেরিয়ে গেছেন এবং জাতিসংঘ মানবাধিকার পরিষদে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বন্ধ করে দিয়েছেন।
- এর আগে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন।

তথ্যসূত্র - প্রথম আলো ও বিবিসি পত্রিকার রিপোর্ট।

১,০৮২.
'ওসিরিস-রেক্স' কোন দেশের মহাকাশযান?
  1. ভারত
  2. চীন
  3. রাশিয়া
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
⇒ ওসিরিস-রেক্স:
• মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার একটি মহাকাশ ক্যাপসুল ওসিরিস-রেক্স।

⇒ উল্লেখ্য,
• যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ওসিরিস-রেক্স বেন্নু গ্রহাণুর শিলাখণ্ড সফলভাবে পৃথিবীতে নিয়ে আসে।
• আড়াইশ গ্রাম মাটিসহ যানটির বিশেষ ক্যাপসুল ২৪ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের মরুভূমিতে নেমে আসে।
• আশা করা হচ্ছে, শিলাখণ্ডটি ৪.৬ বিলিয়ন বছর আগে সৌরজগতের গঠন এবং আমাদের পৃথিবীতে কীভাবে জীবন শুরু হয়েছিল তা সম্পর্কে নতুন অন্তর্দৃষ্টি প্রদান করবে।
• ২০২০ সালে বেন্নুর বুক থেকে নমুনা নেয় ওসিরিস।
• পৃথিবীর পথে ফিরতি যাত্রা শুরু করে ২০২১ সালে।
• নাসা অভিযানটি শুরু করে ২০১৬ সালে।
• যেতে-আসতে ওসিরিস-রেক্স ভ্রমণ করেছে ৭০০ কোটি কিলোমিটার।
• ১৯৯৯ সালে বেন্নু গ্রহাণু প্রথমবারের মতো আবিষ্কৃত হয়।

উৎস: ২৬ সেপ্টেম্বর, ২০২৩, যুগান্তর।
১,০৮৩.
সুইডেন এবং ফিনল্যান্ডকে ন্যাটোতে যুক্ত করার অনুমোদনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষর করেন কত তারিখে?
  1. ক) ৩ আগস্ট ২০২২
  2. খ) ৬ আগস্ট ২০২২
  3. গ) ৯ আগস্ট ২০২২
  4. ঘ) ১২ আগস্ট ২০২২
ব্যাখ্যা
০৩ আগস্ট ২০২২ সুইডেন এবং ফিনল্যান্ডকে ন্যাটোতে যুক্ত করার অনুমোদন দেয় মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট।
৯ আগস্ট অনুমোদনে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর ২০২২
১,০৮৪.
ডেঙ্গু ভ্যাকসিন 'Qdenga' কোন দেশের তৈরি?
  1. চীন
  2. ভিয়েতনাম
  3. জাপান
  4. দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
• ডেঙ্গু ভ্যাকসিন:
- ২ অক্টোবর ২০২৩ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) যে ডেঙ্গু টিকা ব্যবহারের অনুমোদন দেয় – Qdenga
- ডেঙ্গু প্রতিরোধে জাপানের তাকেদা ফার্মাসিউটিক্যালসের তৈরি টিকা 'কিউডেঙ্গা'র অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- এই ভ্যাকসিন ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন এবং ইন্দোনেশিয়া ও ব্রাজিলে ব্যবহারের জন্য অনুমোদিত হয়েছে।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরামর্শ অনুযায়ী, ৬-১৬ বছর বয়সী শিশুদের জন্য এই টিকা চালু করা হবে, যারা তীব্র ডেঙ্গু জ্বরে আক্রান্ত এবং যাদের বাস উচ্চ সংক্রমণ ঝুঁকিপূর্ণ এলাকায়।  

তথ্যসূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড (৩ অক্টোবর, ২০২৩)।
১,০৮৫.
৯৭তম অস্কারে কোন সিনেমা 'সেরা চলচ্চিত্র' পুরস্কার লাভ করেছে?
  1. কোডা
  2. দ্য হোয়েল
  3. আনোরা
  4. দ্য ব্রুটালিস্ট
ব্যাখ্যা
অস্কার পুরস্কার:
- বর্তমান বিশ্বে চলচ্চিত্র শিল্পের অন্যতম মর্যাদাপূর্ণ এবং সম্মানজনক পুরস্কার হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার।
- ১৯২৯ সালের ১৬ মে যাত্রা শুরু হয় অস্কার পুরস্কারের।
- বর্তমানে মোট ২৪টি ক্যাটাগরিতে বর্তমানে অস্কার পুরস্কার দেওয়া হয়।

অস্কার পুরস্কার ২০২৫:
- এটি ছিল অস্কারের ৯৭ তম আসর।
- যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে স্থানীয় সময় অনুযায়ী ২ মার্চ অস্কার পুরস্কার ঘোষণা করা হয়।

• সেরা চলচ্চিত্র: আনোরা।
• সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন (আনোরা)।
• সেরা অভিনেতা: অ্যড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)।
• সেরা পরিচালক: শন বেকার (আনোরা)।
• সেরা পার্শ্ব অভিনেত্রী: জোয়ি সালদানা (এমিলিয়া পেরেজ)।
• সেরা পার্শ্ব অভিনেতা: কিইরিন কালকেইন (আ রিয়েল পেইন)।
• সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: ফ্লো।
• সেরা প্রামাণ্যচিত্র: নো আদার ল্যান্ড।

তথ্যসূত্র - বিবিসি বাংলা পত্রিকা রিপোর্ট।
১,০৮৬.
ফিফা বিশ্বকাপ- ২০২৬ কয়টি দেশে অনুষ্ঠিত হবে?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
ব্যাখ্যা
২০২৬ ফিফা বিশ্বকাপ:
ফিফা বিশ্বকাপ - ২৩তম আসর।
আয়োজক দেশ- মোট ৩টি [কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র]।
অংশগ্রহণকারী দল- ৪৮টি দেশ।
উদ্বোধনী ম্যাচ- ১১ জুন, ২০২৬ অনুষ্ঠিত হবে । 
ফাইনাল হবে- ১৯ জুলাই, ২০২৬।

বিশেষ তথ্য:
FIFA এর পূর্ণরূপ Federation of International Football Association.
প্রতিষ্ঠা: ২১ মে, ১৯০৪ সাল।
বাংলাদেশ সদস্য হয়: ১৯৭৬সাল।
প্রথম বিশ্বকাপ আয়োজন: ১৯৩০ সাল [আয়োজক: উরুগুয়ে]।

তথ্যসূত্র: ফিফা ওয়েবসাইট। [Link]
১,০৮৭.
নিচের কোন দেশে ২৩তম  ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে?
  1. ক) কলম্বিয়া
  2. খ) ব্রাজিল
  3. গ) মেক্সিকো
  4. ঘ) অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
বিশ্বকাপ আয়োজন 
- উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা মিলে আয়োজন করতে চলেছে ২০২৬ বিশ্বকাপ। 
- ৩ দেশের মোট ১৬টি শহরে আয়োজিত হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ।
- ২০২৬ বিশ্বকাপেই প্রথমবারের মতো ৪৮ দেশকে দেখতে পাওয়া যাবে ট্রফির জন্য লড়তে।
উৎস: ফিফার অফিসিয়াল ওয়েবসাইট।
১,০৮৮.
বিশ্বের সর্ববৃহত প্রমোদ তরী কোনটি?
  1. এলিউর অফ দ্য সিজ
  2. আইকন অব দ্য সিজ
  3. ওয়েসিস অফ দ্য সিজ
  4. কোয়ান্টাম অফ দ্য সিজ
ব্যাখ্যা
আইকন অব দ্য সিজ:
 
- যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে থেকে যাত্রা শুরু করেছে বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী ‘আইকন অব দ্য সিজ’।
- স্থানীয় সময় ২৭ জানুয়ারি, ২০২৪ সালে মায়ামি বন্দর থেকে যাত্রা শুরু করে জাহাজটি।
- টাইটানিকের চেয়েও পাঁচ গুন বড় এই প্রমোদতরী।
- আইকন অব দ্য সিজ-এর দৈর্ঘ্য ৩৬৫ মিটার (১,১৯৭ ফুট)। মোট ওজন ২৫০,৮০০ টন। এই ক্রুজ জাহাজে ২০টি ডেক রয়েছে, রয়েছে ৭টি সুইমিং পুল, ৬ টি ওয়াটার স্লাইড।
- তরীটির সবচেয়ে উপরের ডেকে আছে ৪০টির বেশি বার, রেস্তোরাঁ, লাউঞ্জ ও বিনোদোনস্থল।
- বিশাল এই তরীতে থাকতে পারবেন ৭ হাজার ৬০০ জন যাত্রী। ২ হাজার ৩৫০ জন ক্রু সদস্যের পৃথকভাবে থাকার ব্যবস্থা আছে।
 
তথ্যসূত্র - সময় নিউজ, ২৮ জানুয়ারি, ২০২৪।
১,০৮৯.
সম্প্রতি, তুরস্কে বিমান দুর্ঘটনায় কোন দেশের সেনাপ্রধান নিহত হয়েছে? [জানুয়ারি, ২০২৬]
  1. সিরিয়া
  2. লিবিয়া
  3. ইরাক
  4. ইয়েমেন
ব্যাখ্যা

• বিমান দুর্ঘটনায় নিহত সেনাপ্রধান:
- লিবিয়ার সেনাপ্রধান মুহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ গত ২৩ ডিসেম্বর, ২০২৫ তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন।
- এসেনবোগা বিমানবন্দর থেকে ত্রিপোলির উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই তার বহনকারী প্রাইভেট জেটটি বিধ্বস্ত হয়।
- এই দুর্ঘটনায় সেনাপ্রধানসহ আরও চারজন উচ্চপদস্থ লিবীয় সামরিক কর্মকর্তা ও তিনজন ক্রু সদস্য নিহত হয়েছেন।

উল্লেখ্য,
- তিনি ২০২০ সালের আগস্ট থেকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

উৎস: ইত্তেফাক।

১,০৯০.
অষ্টম আইসিসি টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয় কোথায়?
  1. ক) ভারত
  2. খ) অষ্ট্রেলিয়া
  3. গ) নিউজিল্যান্ড
  4. ঘ) ইংল্যান্ড
ব্যাখ্যা
অষ্টম আইসিসি টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয় - অষ্ট্রেলিয়ায়।
• আয়োজন - ৮ম।
• সময়কাল - ১৬ অক্টোবর-১৩ নভেম্বর ২০২২।
• অংশগ্রহণকারী দেশ - ১৬।
• মোট খেলা - ৪৫ টি।
• স্বাগতিক - অস্ট্রেলিয়া।
• ভেন্যু - ৭টি (হোবার্ট, সিডনি, ব্রিসবেন, এডিলেড, মেলবোর্ন, জিলং ও পার্থ)।
• চ্যাম্পিয়ন - ইংল্যান্ড (২য় বার)।
• রানার্স আপ - পাকিস্তান।
• ম্যান অব দ্য ফাইনাল - স্যাম কারেন।
• ম্যান অব দ্য টুর্নামেন্ট - স্যাম কারেন।

উৎস: আইসিসি ওয়েবসাইট।
১,০৯১.
২০২৫ সালের G-20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা
  2. নয়াদিল্লী, ভারত
  3. রিও ডি জেনেইরো, ব্রাজিল
  4. রিয়াদ, সৌদি আরব
ব্যাখ্যা

জি-২০:
- G-20 আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল।
- এটি শিল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, নীতি সমন্বয় এবং বিশ্ব অর্থনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

⇒ জি-২০’র সদস্য: ২১টি।
- দেশ ১৯টি এবং জোট ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক।
- স্পেন স্থায়ী অতিথি হিসেবে আমন্ত্রিত হয়।

উল্লেখ্য,
- ২০তম জি-২০ সম্মেলন ২০২৫ সালের ২২-২৩ নভেম্বর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে।

উৎস: i) Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
ii) BBC.

১,০৯২.
HDI রিপোর্ট অনুসারে ২০২৩ সালে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরতার হারে শীর্ষ দেশ -
  1. শ্রীলংকা
  2. মালয়েশিয়া
  3. মালদ্বীপ
  4. ভারত
ব্যাখ্যা
সাক্ষরতার হারে শীর্ষ দেশ:
- Human Development Index (HDI) রিপোর্ট অনুসারে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরতার হারে শীর্ষ দেশ মালদ্বীপ।
- মালদ্বীপের সাক্ষরতার হার ৯৯.৩২%।

অন্যদিকে -
- মিয়ানমারে সাক্ষরতার হার ৯৩.০৯%,
- শ্রীলংকায় সাক্ষরতার হার ৯২.৬১%,
- ভারতে সাক্ষরতার হার ৭২.২৩%।
- নেপালে সাক্ষরতার হার.৬৪.৬৬%,
- ভুটানে সাক্ষরতার হার.৬৩.৯১%,
- বাংলাদেশে সাক্ষরতার হার.৬১.৪৯%, 
- পাকিস্তানে সাক্ষরতার হার.৫৬.৪৪%,
- আফগানিস্তানে সাক্ষরতার হার.৩৮.১৭%।

উৎস: World Population Review ওয়েবসাইট। [link]
১,০৯৩.
সম্প্রতি, ফিলিস্তিন ও ইসরায়েল দ্বিরাষ্ট্রীয় সমাধানে জাতিসংঘের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? [আগস্ট, ২০২৫]
  1. প্যারিস, ফ্রান্স
  2. কায়রো, মিশর
  3. জেনেভা, সুইজারল্যান্ড
  4. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
দ্বিরাষ্ট্রীয় সমাধানে জাতিসংঘ সম্মেলন:
- ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে জাতিসংঘের সম্মেলন অনুষ্ঠিত হয়।
- ২৮ থেকে ৩০ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিত এই সম্মেলন ফ্রান্স ও সৌদি আরব এর যৌথ সভাপতিত্বে হয়েছিল।
- এতে প্রায় ১৬০টি রাষ্ট্র অংশ নেন, যাদের মধ্যে ১২৫টি দেশ স্পষ্টভাবে দুই-রাষ্ট্র সমাধান সমর্থন করে ঘোষণা দেয়।
- এতে আরও দাবি করা হয় গাজা যুদ্ধের অবসান, গাজা থেকে ইসরায়েলের প্রত্যাহার, ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে অস্থায়ী প্রশাসন গঠন, হামাসকে ক্ষমতা থেকে বহিষ্কার করা ও নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের উদ্যোগ নেওয়ার।

উল্লেখ্য,
- ১৯৪৭ সালে জাতিসংঘে ফিলিস্তিন বিভক্ত করার প্রস্তাব তোলা হয়।
- পরে ১৯৪৮ সালে ইহুদিদের জন্য ইসরায়েল এবং আরবদের জন্য ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়।
- জাতিসংঘের ১৯৩ সদস্যদেশের মধ্যে ১৪২টিই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [Link]
১,০৯৪.
'এক্সোবায়োলজি এক্সট্যান্ট লাইফ সার্ভেয়ার' রোবট-এর নির্মাতা কোন গবেষণা সংস্থা?
  1. ISRO
  2. NASA
  3. UKSA
  4. ROSCOSMOS
ব্যাখ্যা
এক্সোবায়োলজি এক্সট্যান্ট লাইফ সার্ভেয়ার:
- মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা) সাপের আদলে রোবট ইইএলএস বানিয়েছে।
- রোবট ‘ইইএলএস’ এর পূর্ণরূপ: 'এক্সোবায়োলজি এক্সট্যান্ট লাইফ সার্ভেয়ার'।
- রোবটটির প্রকৌশলীর নাম রোহান ঠাকুর।
- তিনি একজন ভারতীয় প্রকৌশলী, যিনি নাসার জেট প্রপালশন ল্যাবরেটরিতে কর্মরত। 
- ইইএলএস রোবটের নকশা করার পেছনে রোহান ঠাকুরের মাথায় ভারতীয় অজগরের দেহকাঠামো অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে।
- চাঁদ ও মঙ্গলে অনুসন্ধান চালাবে রোবট সাপ।
- এটি রুক্ষ ও ফাটা-ছেঁড়া ভূমি, গুহা, এমনকি পানির নিচেও চলতে পারবে।
- এটি দুর্যোগপূর্ণ পরিবেশেও গবেষণা ও উদ্ধারকাজে ব্যবহার করা যাবে বলে।

অন্যদিকে -
- যুক্তরাজ্যের মহাকাশ গবেষণা সংস্থার নাম UKSA।
- রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার নাম ROSCOSMOS।
- যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার নাম NASA।

উৎস: ১৭ নভেম্বর ২০২৩, প্রথম আলো।
১,০৯৫.
হার্ডলস এর টপ (Top) বারটির রং কী হবে?
  1. সাদা ও কালো
  2. লাল ও সাদা
  3. নীল ও কালো
  4. কালো ও সবুজ
ব্যাখ্যা
⇒ হার্ডলস এর টপ (Top) বার এর রং সাধারণত লাল ও সাদা হয়। তবে মাঝে মাঝে ভিন্ন ভিন্ন রঙেরও দেখা যায়। তাই অধিক গ্রহণযোগ্য উত্তর হিসেবে লাল ও সাদা নেওয়া হয়েছে।



১,০৯৬.
'এশিয়া ওয়াচ' কর্তৃক সম্প্রতি উৎঘাটিত কোন অপরাধের জন্য চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র Special 301 প্রয়োগ করার বিবেচনা করে?
  1. ক) জুন ১৯৮৯ সালে তিয়ানমেন স্কোয়ারে সংঘটিত ট্রাজেডি
  2. খ) জেলাখানার কয়েদীদের শ্রমে উৎপাদিত দ্রব্য রপ্তানি
  3. গ) পাকিস্তানের কাছে মিসাইল বিক্রি
  4. ঘ) আলজিরিয়ার কাছে পারমাণবিক যুদ্ধাস্ত্রের প্রযুক্তি বিক্রয়
ব্যাখ্যা
প্রশ্নটি তৎকালীন সময়ের সাম্প্রতিক প্রশ্ন ছিল। তাই এর বর্তমান গ্রহণযোগ্যতা নেই। তবুও উত্তরটা মনে রাখুন।
১,০৯৭.
ডনরো মতবাদের মূল লক্ষ্য কী?  
  1. ইউরোপে যুক্তরাষ্ট্রের আধিপত্য প্রতিষ্ঠা
  2. পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের আধিপত্য প্রতিষ্ঠা
  3. আফ্রিকায় মার্কিন উপনিবেশ স্থাপন 
  4. এশিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি
ব্যাখ্যা

• ডনরো ডক্ট্রিন: 
- এটি ঐতিহাসিক মনরো নীতির আধুনিক রূপ হিসেবে বিবেচিত হয়।
- ডনরো ডক্ট্রিন হলো একটি সাম্প্রতিক মার্কিন কূটনৈতিক নীতির উদ্যোগ যা ঐতিহাসিক মনরো ডক্ট্রিনের আধুনিক পুনর্ভাষার রূপ হিসেবে ব্যবহৃত হচ্ছে। 
- যেখানে যুক্তরাষ্ট্র পশ্চিম গোলার্ধে তার আধিপত্য ও প্রভাব পুনরায় জোরদার করার লক্ষ্যে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কৌশল গ্রহণ করছে এবং বিশেষত লাতিন আমেরিকাতে চীন ও রাশিয়ার প্রভাব কমাতে চায়।
- এই শব্দটি প্রথম আন্তর্জাতিক মিডিয়ায় ব্যবহৃত হয় ২০২৫ সালে এবং মার্কিন প্রশাসনের কঠোর রূপান্তরিত নীতির বর্ণনায় “ডনরো ডক্ট্রিন” হিসেবে উল্লেখিত হয়েছে। 
- যা ইউএস আধিপত্যের নিরাপত্তা, হেমিস্ফিয়ার নিয়ন্ত্রণ ও কৌশলগত সুবিধা নিশ্চিত করার প্রচেষ্টাকে বর্ণনা করে।

তথ্যসূত্র: Toda Peace Institute

১,০৯৮.
সপ্তম দেশ হিসেবে স্বল্পোন্নত দেশগুলোর (LDC) তালিকা থেকে বের হয় -
  1. ভুটান
  2. মালদ্বীপ
  3. কোস্টারিকা
  4. গিনি
ব্যাখ্যা
→ সপ্তম দেশ হিসেবে স্বল্পোন্নত দেশগুলোর (LDC) তালিকা থেকে বের হয় - ভুটান।
→ সপ্তম দেশ হিসেবে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) তালিকা থেকে ১৩ ডিসেম্বর, ২০২৩ বের হয় দেশটি। 
→ ভুটান ছাড়া বর্তমানে এলডিসিভুক্ত দেশের সংখ্যা ৪৫।
→ এলডিসির তালিকা থেকে ২০২৬ সালে বাংলাদেশ, নেপাল, অ্যাঙ্গোলা, সলোমোন দ্বীপপুঞ্জ এবং সাও টোমির উত্তরণ ঘটতে পারে।
→ তবে এলডিসি থেকে বের হয়ে যাওয়ার তিন বছর পর বাণিজ্য অগ্রাধিকার এবং সহজ শর্তে ঋণ পাওয়ার সুবিধা থেকে বঞ্চিত হতে হবে এ দেশগুলোকে।

তথ্যসূত্র: জাতিসংঘের ওয়েবসাইট।
১,০৯৯.
২০২০ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পেয়েছে কোন সংস্থা?
  1. ক) UNHCR
  2. খ) FAW
  3. গ) WFP
  4. ঘ) Red Cross
ব্যাখ্যা
২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার:
- ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)।
- ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে সংঘাত কবলিত এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্ব খাদ্য কর্মসূচি নোবেল শান্তি পুরস্কার ২০২০ লাভ করে।
- নরওয়ের রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে।
- নোবেল পুরস্কারের অর্থমূল্য ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার।

অন্যদিকে -
- ২০১৯ সালের শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী।

উৎস: ০৯ অক্টোবর ২০২০, প্রথম আলো।
১,১০০.
এশিয়ার নোবেল খ্যাত ম্যাগসাসাইয়ের ২০১২ সালে বাংলাদেশ থেকে পুরস্কৃত হয়েছেন-
  1. ক) প্রখ্যাত লেখক প্রয়াত ড. হুমায়ূন আহমেদ
  2. খ) প্রয়াত জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী
  3. গ) বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান
  4. ঘ) সাবেক TIB প্রধান মরহুম অধ্যাপক মোজাফ্‌ফর আহম্মদ
ব্যাখ্যা
Syeda Rizwana Hasan, chief executive of Bangladesh Environmental Lawyers Association (Bela), has won the Ramon Magsaysay Award 2012 for her campaign for social and ecological justice.
Source: thedailystar