বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

রেখা, কোণ ও বৃত্ত সম্পর্কিত সমস্যা ও সমাধান

মোট প্রশ্ন৩,২১১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

রেখা, কোণ ও বৃত্ত সম্পর্কিত সমস্যা ও সমাধান

PrepBank · পাতা ৩০ / ৩২ · ২,৯০১৩,০০০ / ৩,২১১

২,৯০১.
বৃত্তের কেন্দ্র থেকে সমদূরর্তী যে বক্ররেখা আঁকা হয় তাকে বলে-
  1. ক) বৃত্তচাপ
  2. খ) ব্যাস
  3. গ) ব্যাসার্ধ
  4. ঘ) স্পর্শক
ব্যাখ্যা

বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী যে বক্ররেখা আঁকা হয় তাকে বৃত্তচাপ বলে।
পূর্ণ বক্ররেখার দৈর্ঘ্যকে বলে বৃত্তের পরিধি।
পরিধির যে কোন দুই বিন্দুর সংযোজক সরল রেখাকে জ্যা বলে।
বৃত্তের কোন জ্যা যদি কেন্দ্র দিয়ে যায় তবে তাকে ব্যাস বলে এবং বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।

২,৯০২.
একটি চাকার ব্যাস ৭০ সেমিঃ। চাকাটি একবার ঘুরলে কতটুকু পথ অতিক্রম করে?
  1. ক) ২২০ মিঃ
  2. খ) ২.২ মিঃ
  3. গ) ২ মিঃ
  4. ঘ) ১.১৯ মিঃ
ব্যাখ্যা

চাকার ব্যাস ২r = ৭০ সেমি, তাহলে, ব্যসার্ধ r = ৩৫
চাকাটি একবার ঘুরলে তার পরিধির সমান দুরত্ব অতিক্রম করে।
পরিধি = ২πr(π এর মান ২২/৭ ধরে)
= ২২০ সেমিঃ = ২.২ মিঃ

২,৯০৩.
একটি ত্রিভুজের প্রথম কোণ দ্বিতীয় কোণের দ্বিগুণ। তৃতীয় কোণ প্রথম ও দ্বিতীয় কোণের যোগফলের অর্ধেক। দ্বিতীয় কোণ কত ডিগ্রি?
  1. ৬০°
  2. ৩০°
  3. ৫০°
  4. ৪০°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজের প্রথম কোণ দ্বিতীয় কোণের দ্বিগুণ। তৃতীয় কোণ প্রথম ও দ্বিতীয় কোণের যোগফলের অর্ধেক। দ্বিতীয় কোণ কত ডিগ্রি?

সমাধান: 
ধরি,
দ্বিতীয় কোণ = ক
তাহলে প্রথম কোণ = ২ক  ; (দ্বিতীয় কোণের দ্বিগুণ)
এবং তৃতীয় কোণ = (প্রথম + দ্বিতীয়) এর অর্ধেক
= (প্রথম + দ্বিতীয়)/২ 
= (২ক + ক)/২ 
= ৩ক/২

আমরা জানি, 
ত্রিভুজের তিন কোণের যোগফল = ১৮০°
⇒ ২ক + ক + (৩ক/২) = ১৮০°
⇒ (৪ক + ২ক + ৩ক)/২ = ১৮০°
⇒ ৯ক/২ = ১৮০°
⇒ ৯ক = ১৮০° × ২ 
⇒ ৯ক = ৩৬০°
⇒ ক = ৩৬০/৯
∴ ক = ৪০°

সুতরাং, দ্বিতীয় কোণ ৪০°। 

২,৯০৪.
একটি কোণ তার সম্পূরক কোণের দ্বিগুণ হলে, কোণটির মান কত?
  1. ক) ৬০°
  2. খ) ১২০°
  3. গ) ১৫০°
  4. ঘ) ৯০°
ব্যাখ্যা

ধরি, কোনটি x,
x এর সম্পূরক কোণ = ১৮০° - x
শর্তমতে,
২(১৮০° - x) = x
বা, ৩৬০° - ২x = x
বা, ৩x = 360°
∴ x = 120°

২,৯০৫.
x+y = 1 রেখার ঢাল কত?
  1. ক) 0
  2. খ) -1
  3. গ) 1
  4. ঘ) 1/2
ব্যাখ্যা
ঢাল = -(x এর সহগ / y এর সহগ) = - (1/1) = -1
২,৯০৬.
একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 20 মিটার ও 24 মিটার এবং ক্ষেত্রফল 120 বর্গমিটার। বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত?
  1. 60°
  2. 90°
  3. 45°
  4. 30°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 20 মিটার ও 24 মিটার এবং ক্ষেত্রফল 120 বর্গমিটার। বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত?

সমাধান:

মনে করি,
ত্রিভুজ ABC এর AB = c = 20 মিটার, AC = b = 24 মিটার,
এবং Δ ক্ষেত্র ABC এর ক্ষেত্রফল = 120 বর্গমিটার।
AB ও BC বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ θ নির্ণয় করতে হবে।

∴ Δ ক্ষেত্র ABC ক্ষেত্রফল = (1/2) × c × b × sinθ
⇒ 120 = (1/2) × 20 × 24 × sinθ
⇒ 10 × 24 × sinθ = 120
⇒ sinθ = 120/240
⇒ sinθ = 1/2
⇒ sinθ = sin30°
⇒ θ = 30°

∴ নির্ণেয় অন্তর্ভুক্ত কোণ = 30°।

২,৯০৭.
বৃত্তের ক্ষেত্রফল 64π একক হলে, বৃত্তের পরিসীমা কত?
  1. 12π
  2. 32π
  3. 4√3π
  4. 16π
ব্যাখ্যা

প্রশ্ন: বৃত্তের ক্ষেত্রফল 64π একক হলে, বৃত্তের পরিসীমা কত? 

সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের ক্ষেত্রফল = 64π

আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = πr2

প্রশ্নমতে,
πr2 = 64π
⇒ r2 = 64 = 82
⇒ r = 8

∴ বৃত্তের পরিসীমা = 2πr
= 2π × 8
= 16π

২,৯০৮.
কোন বৃত্তের ব্যাসার্ধ ১০% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. ১৯%
  2. ২০%
  3. ২১%
  4. ২২%
ব্যাখ্যা

ধরি,
ব্যাসার্ধ = r
∴ ক্ষেত্রফল = πr2
১০% বৃদ্ধিতে ব্যাসার্ধ = ১১০r/১০০,
এবং ক্ষেত্রফল = π.(১১০r/১০০)2
= π(১২১r2/১০০)
ক্ষেত্রফল বৃদ্ধি = ১২১πr2/১০০ - πr2
(১২১/১০০ - ১)πr2
= (২১/১০০)πr2
∴ ক্ষেত্রফল বৃদ্ধির হার = (২১πr2 × ১০০)/(১০০ × πr2)
= ২১% 

২,৯০৯.
বৃত্তের ব্যাস ভিন্ন জ্যা এর দৈর্ঘ্য 8√2 সে.মি. এবং কেন্দ্র হতে ঐ জ্যা এর উপর লম্বের দৈর্ঘ্য 2 সে.মি. হলে, বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য কত সে.মি.?
  1. ক) 10
  2. খ) 12
  3. গ) 16
  4. ঘ) 20
ব্যাখ্যা
বৃত্তের ব্যাস ভিন্ন জ্যা এর দৈর্ঘ্য 8√2 সে.মি.
এবং কেন্দ্র হতে ঐ জ্যা এর উপর লম্বের দৈর্ঘ্য 2 সে.মি. হলে
বৃত্তের ব্যাসার্ধ, r2 = (8√2 / 2)2 + 22
বা, r2 = 32 + 4
বা, r = 6
যেহেতু, বৃত্তের ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা।
সুতরাং বৃত্তের ব্যাসার্ধ rহলে, ব্যাস = 2 r = 2x6 = 12
অর্থাৎ, বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য 12 সে.মি.
২,৯১০.
বৃত্তের কেন্দ্র হতে দু’টি সমান জ্যা এর দূরত্বের অনুপাত-
  1. ক) 1:1
  2. খ) 1:2
  3. গ) 2:1
  4. ঘ) 2:3
ব্যাখ্যা

বৃত্তের কেন্দ্র হতে দু'টি সমান জ্যা এর দূরত্ব সমান
∴ দূরত্বের অনুপাত = 1:1

২,৯১১.
কোনো বৃত্তের ক্ষেত্রফল 49π বর্গ একক হলে, ঐ বৃত্তের পরিসীমা কত?
  1. 14π একক
  2. 28 একক
  3. 44 একক
  4. ক + গ
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো বৃত্তের ক্ষেত্রফল 49π বর্গ একক হলে, ঐ বৃত্তের পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = πr2

প্রশ্নমতে,
πr2 = 49π
⇒ r2 = 49
⇒ r = √49
⇒ r = 7

∴ বৃত্তের পরিসীমা = 2πr
= 2 × (22/7) × (7)
= 44 একক বা, 14π একক

২,৯১২.
একটি চাকার পরিধি ৫ মিটার। ২০ মাইল পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে?
  1. ৫৬০০ বার
  2. ৬৪০০ বার
  3. ৫০৭৫ বার
  4. ৬০৮০ বার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চাকার পরিধি ৫ মিটার। ২০ মাইল পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে?

সমাধান:
আমরা জানি,
১ মাইল = ১.৬ কিলোমিটার
= ১.৬ × ১০০০ মিটার     [যেহেতু  ১ কি.মি. = ১০০০ মি.]
= ১৬০০ মিটার

এখন,
২০ মাইল = (২০ × ১৬০০) মিটার
= ৩২০০০ মিটার

চাকাটি ৫ মিটার অতিক্রম করতে ঘুরে = ১ বার
চাকাটি ১ মিটার অতিক্রম করতে ঘুরে = ১/৫ বার
চাকাটি ৩২০০০ মিটার অতিক্রম করতে ঘুরে = (৩২০০০/৫) বার
= ৬৪০০ বার
২,৯১৩.
একটি সরলরেখার সাথে আর একটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাহলে তাদের সমষ্টি কত?
  1. 180°
  2. 120°
  3. 90°
  4. 360°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সরলরেখার সাথে আর একটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাহলে তাদের সমষ্টি কত?

সমাধান:
যখন একটি রেখাংশ একটি সরলরেখার সাথে মিলিত হয়, তখন এটি দুটি সন্নিহিত কোণ উৎপন্ন করে। এই দুটি কোণের সমষ্টি সব সময় 180° হয়।
কারণ, সরলরেখায় দুটি কোণের সম্মিলনে একটানা রেখাটি তৈরি হয়, এবং পুরো সরলরেখা 180° কোণ গঠন করে।
অতএব, দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180°।


CD সরল রেখার সাথে AB রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন করে তা হল 
∠ABD এবং ∠ABC উৎপন্ন করে। চিত্রমতে,
∠ABD + ∠ABC = 180°
২,৯১৪.
নিম্নের কোনটি বৃত্তের সমীকরণ?
  1. ক) x2 + y2 = 64
  2. খ) ax2 + bx + c = 0
  3. গ) y2 = 2x + 7
  4. ঘ) y2 = ax
ব্যাখ্যা

আমরা জানি,
(a,b) কেন্দ্র এবং ব্যাসার্ধ r হলে বৃত্তের সমীকরণ হবে,
(x -a)2+(y-b)2 = r2
কেন্দ্র (0, 0) হলে বৃত্তের সমীকরণ হবে -
x2 + y2 = r2
সুতরাং, অপশন ক হবে বৃত্তের সমীকরণ।

২,৯১৫.
২৭৯° কোণকে কী কোণ বলে?
  1. বিপ্রতীপ কোণ
  2. প্রবৃদ্ধ কোণ
  3. সম্পূরক কোণ
  4. স্থূল কোণ
ব্যাখ্যা

প্রদত্ত কোণটি দুই সমকোণ বা ১৮০° অপেক্ষা বড় এবং চার সমকোণ বা ৩৬০° অপেক্ষা ছোট।
অর্থাৎ ১৮০° < ২৭৯° < ৩৬০°
সুতরাং ২৭৯° কোণটি একটি প্রবৃদ্ধ কোণ।

২,৯১৬.
  1. ক) 60°, 36°
  2. খ) 40°, 50°
  3. গ) 30°, 70°
  4. ঘ) 80°, 20°
ব্যাখ্যা
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, সূক্ষ্মকোণ দুইটির যোগফল ১৮০° হতে হবে। 
তাই, 40° + 50° = 90°
২,৯১৭.
দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত ৪ : ৩ হলে বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত?
  1. ১২ : ৯
  2. ৫ : ৩
  3. ৮ : ৫
  4. ১৬ : ৯
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত ৪ : ৩ হলে বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত?

সমাধান:
ধরি,
বৃত্ত দুইটির ব্যাসার্ধ ৪ক/২ এবং ৩ক/২

∴ বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত = π(৪ক/২) : π(৩ক/২)২
= ১৬πক/৪ : ৯πক/৪
= ১৬ : ৯
২,৯১৮.
৩৫৯ ডিগ্রী কোণ -
  1. সূক্ষ্মকোণ
  2. সরলকোণ
  3. স্থূলকোণ
  4. প্রবৃদ্ধকোণ
ব্যাখ্যা
৩৫৯ ডিগ্রী কোণ - প্রবৃদ্ধ কোণ
যে কোণের পরিমাপ ১৮০ ডিগ্রী অপেক্ষা বেশি কিন্তু ৩৬০ ডিগ্রী অপেক্ষা কম তাকে প্রবৃদ্ধ কোণ বলে।
২,৯১৯.
14 মিটার ব্যাসের বৃত্তাকার একটি বাগানের ক্ষেত্রফল কত? 
  1. 142 বর্গমিটার (প্রায়) 
  2. 148 বর্গমিটার (প্রায়) 
  3. 154 বর্গমিটার (প্রায়) 
  4. 160 বর্গমিটার (প্রায়) 
ব্যাখ্যা

প্রশ্ন: 14 মিটার ব্যাসের বৃত্তাকার একটি বাগানের ক্ষেত্রফল কত? 

সমাধান: 
বৃত্তাকার বাগানটির ব্যাস, d = 2r = 14 মিটার 
বৃত্তাকার বাগানটির ব্যাসার্ধ, r = 14/2 মিটার 
= 7 মিটার 

আমরা জানি, 
বৃত্তাকার বাগানের ক্ষেত্রফল = πr2 বর্গ একক 
= 3.1416 × (7)2 বর্গমিটার
= 3.1416 × 49 বর্গমিটার
= 153.9384 বর্গমিটার
= 154 বর্গমিটার (প্রায়) ।

২,৯২০.
x2 + y2 − 64 = 0 এর লেখচিত্র কী হবে?
  1. ক) উপবৃত্ত
  2. খ) পরাবৃত্ত
  3. গ) বৃত্ত
  4. ঘ) অধিবৃত্ত
ব্যাখ্যা

a,b কেন্দ্রবিশিষ্ট r ব্যাসার্ধের বৃত্তের সমীকরণ = (x-a)2+(y-b)2 = r2

২,৯২১.
কোন গাড়ির চাকার ব্যাস 38 সে.মি. হলে, দুইবার ঘুরে চাকাটি কত সে.মি. দূরত্ব অতিক্রম করবে?
  1. ক) 59.69 সে.মি.
  2. খ) 76 সে.মি.
  3. গ) 119.38 সে.মি.
  4. ঘ) 238.76 সে.মি.
ব্যাখ্যা
গাড়িটি একবারে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে। আর দুইবারে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করবে যা হলো = 2πr × 2 = 2π×2r = 2×3.1416×38 = 238.76 সে.মি.
২,৯২২.
যদি দুটি বৃত্তের ব্যাস 16 সে.মি. এবং 24 সে.মি. হয়, তবে তাদের পরিধির অনুপাত কত?
  1. 2 : 3
  2. 2 : 5
  3. 3 : 5
  4. 3 : 7
ব্যাখ্যা

প্রশ্ন: যদি দুটি বৃত্তের ব্যাস 16 সে.মি. এবং 24 সে.মি. হয়, তবে তাদের পরিধির অনুপাত কত?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের ব্যাসার্ধ r একক হলে বৃত্তের পরিধি 2πr একক

∴ ১ম বৃত্তের পরিধি = 2π(16/2)
= 2π × 8
= 16π সে.মি.

∴ ২য় বৃত্তের পরিধি = 2π(24/2)
= 2π × 12
= 24π সে.মি.

∴ ১ম বৃত্তের পরিধি/২য় বৃত্তের পরিধি = 16π/24π
= 16/24
= 2/3

⇒ ১ম বৃত্তের পরিধি : ২য় বৃত্তের পরিধি = 2 : 3

২,৯২৩.
চিত্রে a = কত ডিগ্রি?
  1. ক) ৭২°
  2. খ) ৭৩°
  3. গ) ৭৪°
  4. ঘ) ৭৫°
ব্যাখ্যা

চিত্রে a = ২b, b = ৩c
∴ a = ৬c
এখন, a +৩c + ৬c = ১৮০°
বা, ৬c +৩c + ৬c = ১৮০°
বা, ১৫c = ১৮০°
∴ c = ১২°
∴ a = ৬c = ৬ × ১২° = ৭২°

২,৯২৪.
বৃত্তের কেন্দ্র (4, 5) ও ব্যাসার্ধ 10 একক হলে, বৃত্তটির সমীকরণ হবে-
  1. x2 + y2 - 4x – 5y - 9 = 0
  2. x2 + y2 - 4x - 5y = 0
  3. x2 + y2 - 8x – 10y - 59 = 0
  4. x2 + y2 - 9 = 0
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের কেন্দ্র (4, 5) ও ব্যাসার্ধ 10 একক হলে, বৃত্তটির সমীকরণ হবে-

সমাধান:
আমরা জানি,
বৃত্তের সমীকরণ (x - a)2 + (y - b)2 = r2
এখানে, a = 4, b = 5 এবং r = 10

∴ বৃত্তটির সমীকরণ, (x - 4)2 + (y − 5)2 = 102
⇒ x2 - 8x + 16 + y2 - 10y + 25 = 100
∴ x2 + y2 - 8x – 10y - 59 = 0
২,৯২৫.
একটি সমবাহু ত্রিভুজের তিনটি কৌণিক বিন্দু দিয়ে অঙ্কিত বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান কত?
  1. ক) ১৮০°
  2. খ) ৯০°
  3. গ) ৬০°
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের তিনটি কৌণিক বিন্দু দিয়ে অঙ্কিত বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান কত?

সমাধান:
আমরা জানি,
অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। 
অর্ধবৃত্তস্থ কোণ  এক সরলকোণের অর্ধেক।

একটি সমবাহু ত্রিভুজের তিনটি কৌণিক বিন্দু দিয়ে অঙ্কিত বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান ৯০°
২,৯২৬.
একটি বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য 14cm হলে ব্যাসার্ধ কত সেঃমিঃ?
  1. 5
  2. 6
  3. 7
  4. 8
ব্যাখ্যা
বৃত্তের ব্যাস = বৃত্তের বৃহত্তম জ্যা = 14cm
∴ ব্যাসার্ধ = 7cm
২,৯২৭.
৭০° কোণের সম্পূরক কোণের অর্ধেক x এর সমান হলে x = ?
  1. ১১০°
  2. ৫৫°
  3. ২২০°
  4. ১৩০°
ব্যাখ্যা
৭০° কোনের সম্পূরক কোন = ১৮০° - ৭০° = ১১০°
কোনটির অর্ধেক  = ১১০° × ১/২ = ৫৫°
২,৯২৮.
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ?
  1. ক) দ্বিগুণ
  2. খ) তিনগুণ
  3. গ) চারগুণ
  4. ঘ) পাঁচগুণ
ব্যাখ্যা

ধরি,
রেখার দৈর্ঘ্য = x
∴ রেখার অর্ধেক = x/2
∴ রেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল/অর্ধেকের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল = x2/(x2/4)
= (x2 × 4)/x2
= 4

২,৯২৯.
কোনো বৃত্তের ব্যসার্ধ r হলে তার ক্ষেত্রফল কত?
  1. ক) πc
  2. খ) πr2
  3. গ) πr3
  4. ঘ) 2r
ব্যাখ্যা
বৃত্তের ব্যসার্ধ r হলে তার ক্ষেত্রফল πr2
২,৯৩০.
একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৪৫° হলে, কেন্দ্রঃস্থ কোণের পরিমাণ কত হবে?
  1. ২২.৫°
  2. ৪৫°
  3. ১২০°
  4. ৯০°
ব্যাখ্যা

প্রশ্ন: একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৪৫° হলে, কেন্দ্রঃস্থ কোণের পরিমাণ কত হবে?

সমাধান:
আমরা জানি,
- বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তঃস্থ কোণ কেন্দ্রঃস্থ কোণের অর্ধেক।
- বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রঃস্থ কোণ বৃত্তঃস্থ কোণের দ্বিগুণ।

এখন,
একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ = ৪৫° হলে, 
কেন্দ্রঃস্থ কোণের পরিমাণ হবে = (৪৫° × ২)
= ৯০°

∴ কেন্দ্রঃস্থ কোণের পরিমাণ = ৯০° ।

২,৯৩১.
বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. 4
  2. 9
  3. 12
  4. 16
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

সমাধান:
বৃত্তের ব্যাস n গুন বৃদ্ধি করলে ক্ষেত্রফল n2গুন বৃদ্ধি পায়।
বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল নয় গুণ বৃদ্ধি পাবে
২,৯৩২.
চিত্রে O বৃত্তটির কেন্দ্র,জ্যা AB ও জ্যা CD পরস্পর সমান। BE = 4 সেমি. ও OE = 3 সেমি হলে, বৃত্তটির ব্যাস কত সে.মি.? 
  1. 5 সেমি 
  2. 8 সেমি 
  3. 10 সেমি 
  4. 12 সেমি 
ব্যাখ্যা
প্রশ্ন: চিত্রে O বৃত্তটির কেন্দ্র,জ্যা AB ও জ্যা CD পরস্পর সমান। BE = 4 সেমি. ও OE = 3 সেমি হলে, বৃত্তটির ব্যাস কত সে.মি.? 


সমাধান: 
ব্যাসার্ধ OB = √(OE2 + BE2)
= √(32 + 42)
=√25
= 5

ব্যাস = 2 × 5 
= 10 সেমি
২,৯৩৩.
প্রদত্ত চিত্রে হতে ∠PEA এর মান কত 
  1. ক) 65°
  2. খ) 50°
  3. গ) 130°
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্রে হতে ∠PEA এর মান কত 
 
সমাধান: 
∠PEA + ∠AEC  = 180° 
∠PEA + 50° =  180° 
∠PEA = 180°  -  50°
 ∠PEA = 130°
২,৯৩৪.
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত-
  1. ২২/৭
  2. ২৫/৯
  3. প্রায় ৫
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত-

সমাধান: 
বৃত্তের পরিধি 2πr এবং ব্যাস 2r
∴ বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত = পরিধি : ব্যাস
= 2πr : 2r 
= 2πr/2r
= π/1
= (22/7)/1
= 22/7
২,৯৩৫.
২০ মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের মধ্যে একটি বৃত্ত অন্তর্লিখিত হলে, বৃত্তটির ক্ষেত্রফল কত?
  1. ৪০০ বর্গমিটার
  2. ৩১৪ বর্গমিটার
  3. ৩০০ বর্গমিটার
  4. ৩১৭ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের মধ্যে একটি বৃত্ত অন্তর্লিখিত হলে, বৃত্তটির ক্ষেত্রফল কত?

সমাধান:

দেওয়া আছে,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ২০ মিটার

যেহেতু বৃত্তটি বর্গক্ষেত্রের ভেতরে অন্তর্লিখিত হয়েছে, সেহেতু বৃত্তটির ব্যাস ২০ মিটার,
তাহলে, বৃত্তটির ব্যাসার্ধ ১০ মিটার।

∴ বৃত্তটির ক্ষেত্রফল = π × ১০ বর্গমিটার
= ৩.১৪ × ১০০ বর্গমিটার
= ৩১৪ বর্গমিটার
২,৯৩৬.
একটি বৃত্তের ব্যাসার্ধ 4 গজ 1 ফুট 5 ইঞ্চি। বৃত্তটির পরিধি কত?
  1. 972 ইঞ্চি 
  2. 980 ইঞ্চি 
  3. 1012 ইঞ্চি 
  4. 1102 ইঞ্চি 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ 4 গজ 1 ফুট 5 ইঞ্চি। বৃত্তটির পরিধি কত?

সমাধান:
বৃত্তের ব্যাসার্ধ, r = 4 গজ 1 ফুট 5 ইঞ্চি 
= (4 × 3 × 12) ইঞ্চি + (1 × 12) ইঞ্চি + 5 ইঞ্চি = (144 + 12 + 5) ইঞ্চি = 161 ইঞ্চি 

বৃত্তের পরিধি = 2πr 
= 2 × (22/7) × 161
= 1012 ইঞ্চি
২,৯৩৭.
এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে কী বলা হয়?
  1. ক) সূক্ষ্ণকোণ
  2. খ) স্থূলকোণ
  3. গ) প্রবৃদ্ধকোণ
  4. ঘ) পূরককোণ
ব্যাখ্যা
- এক সমকোণ অপেক্ষা বড়, কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলা হয়।
- এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে।
- দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
২,৯৩৮.
৪৫° কোণের সম্পূরক কোণ কোনটি?
  1. ১০০°
  2. ৪৫°
  3. ১৩৫°
  4. ৩৬০°
ব্যাখ্যা

প্রশ্ন: ৪৫° কোণের সম্পূরক কোণ কোনটি?

সমাধান:
আমরা জানি,
দুটি সন্নিহিত কোণের সমষ্টি ১৮০° হলে তারা পরস্পরের সম্পূরক কোণ।
∴ ৪৫° কোণের সম্পূরক কোণ = (১৮০ - ৪৫)° = ১৩৫°

২,৯৩৯.
কোনটি শূন্য মাত্রার সত্তা?
  1. ক) বিন্দু
  2. খ) তল
  3. গ) রেখা
  4. ঘ) কোণ
ব্যাখ্যা
বিন্দুকে শূন্য মাত্রার সত্তা বলে গণ্য করা হয়। 
২,৯৪০.
একটি কোণ, তার পূরক কোণ অপেক্ষায় ২৭° বেশি হলে, কোণটির মান কত?
  1. ৫৮.৫°
  2. ৬২.৫°
  3. ৬০°
  4. ৮৫.৫°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণ, তার পূরক কোণ অপেক্ষায় ২৭° বেশি হলে, কোণটির মান কত?

সমাধান:
পূরক কোণের সংজ্ঞা:
দুটি কোণ পূরক হবে যদি তাদের সমষ্টি ৯০ হয়।
ধরি, কোণটি = x
তাহলে পূরক কোণ = ৯০° − x
প্রদত্ত শর্ত,
⇒ x = (৯০°−x) + ২৭
⇒ x = ৯০° −x + ২৭
⇒ x + x = ৯০° + ২৭
⇒ ২x = ১১৭° 
⇒ x = ১১৭°/২
∴ x = ৫৮.৫°
২,৯৪১.
180° < A < 360° হলে ∠A কোন প্রকারের কোণ?
  1. সমকোণ
  2. সূক্ষ্মকোণ
  3. স্থূলকোণ
  4. প্রবৃদ্ধ কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: 180° < A < 360° হলে ∠A কোন প্রকারের কোণ? 

সমাধান: 
A কোণটি দুই সমকোণ (180°) অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ (360°) অপেক্ষা ছোট। 
তাই ∠A হলো প্রবৃদ্ধ কোণ । 
২,৯৪২.
৩৭ ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ কত? 
  1. ১৪৩ ডিগ্রি
  2. ১২৭ ডিগ্রি
  3. ৩৭ ডিগ্রি
  4. ৫৩ ডিগ্রি
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৭ ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ কত? 

সমাধান: 
আমরা জানি, 
বিপ্রতীপ কোণ পরস্পর সমান। 
অর্থাৎ, 
৩৭ ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ = ৩৭ ডিগ্রি। 
২,৯৪৩.
চিত্রে, ছোট বৃত্তের ব্যাসার্ধ 4 মিটার এবং বড় বৃত্তের ব্যাসার্ধ 9 মিটার হলে, কালো রঙ করা জায়গার ক্ষেত্রফল কত?
  1. ক) 67πবর্গমিটার
  2. খ) 75πবর্গমিটার
  3. গ) 55πবর্গমিটার
  4. ঘ) 65πবর্গমিটার
ব্যাখ্যা

আমরা জানি, বৃত্তের ক্ষেত্রফল = πr2
ছোট বৃত্তের ক্ষেত্রফল = 16π
বড় বৃত্তের ক্ষেত্রফল = 81π
কালো রঙ করা জায়গার ক্ষেত্রফল = 81π - 16π = 65π বর্গমিটার

২,৯৪৪.
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ∠BOC = 108° এবং ∠BAC = x/2 হলে x এর মান কত?
  1. ক) 27°
  2. খ) 54°
  3. গ) 108°
  4. ঘ) 81°
ব্যাখ্যা
প্রশ্ন: O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ∠BOC = 108° এবং ∠BAC = x/2 হলে x এর মান কত?


সমাধান: 
আমরা জানি,
একই চাপের ওপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।

চিত্রটিতে,
কেন্দ্রস্থ কোণ ∠BOC = 108° , বৃত্তস্থ কোণ ∠BAC = 54°

দেওয়া আছে, 
∠BAC = x/2
⇒ 54° = x/2
⇒ x = 54° × 2
∴ x = 108°
২,৯৪৫.
৫৫° কোণের পূরক কোণের পরিমাণ কত?
  1. ৩৫°
  2. ৩০°
  3. ৩৩°
  4. ৩৭°
ব্যাখ্যা
প্রশ্ন: ৫৫° কোণের পূরক কোণের পরিমাণ কত? 

সমাধান: 
দুটি কোণের সমষ্টি ৯০° হলে একটি কোণ অপরটির পূরক কোণ। 
∴ একটি কোণ ৫৫° হলে, 
অপর কোণটি হবে = (৯০ - ৫৫)° 
= ৩৫° । 
২,৯৪৬.
AB ।। CD এবং PQ তাদের ছেদক হলে নিচের কোনটি সঠিক? 
  1. ক) ∠AEF = ∠EFD
  2. খ) ∠PEB = ∠EFD
  3. গ) ∠PEB =∠AEP
  4. ঘ) ক ও খ
ব্যাখ্যা
AB ।। CD এবং PQ তাদের ছেদক হলে নিচের কোনটি সঠিক? 

 
• দুইটি সমান্তরাল সরলরেখার একটি ছেদক দ্বারা উৎপন্ন প্রত্যেক অনুরূপ কোণ জোড়া সমান হবে।
• দুইটি সমান্তরাল সরলরেখার একটি ছেদক দ্বারা উৎপন্ন প্রত্যেক একান্তর কোণ জোড়া সমান হবে ।
• দুইটি সমান্তরাল সরলরেখার একটি ছেদক দ্বারা উৎপন্ন ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণ দুইটি 
পরস্পর সম্পূরক।

∠AEF = ∠EFD [একান্তর কোণ]
∠PEB = ∠EFD [অনুরূপ কোণ]
২,৯৪৭.
একটি কোণের 4 গুণ 180° হলে, তার সম্পূরক কোণ কত?
  1. 100°
  2. 110°
  3. 120°
  4. 135°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণের 4 গুণ 180° হলে, তার সম্পূরক কোণ কত?

সমাধান:
মনে করি,
একটি কোণ = a

প্রশ্নমতে,
4a = 180°
⇒ a = 45°

দুইটি কোণের সমষ্টি 180° হলো, কোন দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
∴ 45° কোণের সম্পূরক কোণ = (180 - 45)° = 135°
২,৯৪৮.
1° সমান কত রেডিয়ান?
  1. 180/π
  2. π
  3. π/180
ব্যাখ্যা
প্রশ্ন: 30° কে রেডিয়ানে প্রকাশ করলে হবে-

সমাধান:
রেডিয়ান:
কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ঐ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে এক রেডিয়ান বলে।

আমরা জানি
1° = (π/2) × 90 রেডিয়ান
   = π/180 রেডিয়ান
২,৯৪৯.
একটি চাকা ৪৪ কি.মি. পথ অতিক্রম করতে ১০০০ বার ঘুরলে চাকাটির ব্যাসার্ধ কত?
  1. ক) ৭ মিটার
  2. খ) ১৪ মিটার
  3. গ) ২১ মিটার
  4. ঘ) ২৮ মিটার
ব্যাখ্যা

এখানে, ৪৪ = ৪৪ ×১০০০ মি.
আমরা জানি, পরিধি × ঘূর্ণন সংখ্যা = অতিক্রান্ত দূরত্ব
বা, 2πr × ১০০০ = ৪৪ ×১০০০
বা, 2πr = ৪৪
বা, r = ৪৪/2π
বা, r = ২২/π
বা, r = ২২/(২২/৭)
বা, r = ২২ × (৭/২২)
বা, r = ৭

২,৯৫০.
O কেন্দ্র বিশিষ্ট বৃত্তের AB ও CD দুটি সমান জ্যা। OE এবং OF যথাক্রমে কেন্দ্র থেকে AB ও CD এর লম্ব দূরত্ব। OE = ১২ সে.মি. হলে OF = কত?
  1. ৬ সে.মি.
  2. ১২ সে.মি.
  3. ২০ সে.মি.
  4. ২৪ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: O কেন্দ্র বিশিষ্ট বৃত্তের AB ও CD দুটি সমান জ্যা। OE এবং OF যথাক্রমে কেন্দ্র থেকে AB ও CD এর লম্ব দূরত্ব। OE = ১২ সে.মি. হলে OF = কত?

সমাধান:

বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।
যেহেতু, AB = CD তাহলে কেন্দ্র থেকে দূরত্ব OE = OF হবে।
OE = ১২ সে.মি. হলে OF = ১২ সে.মি. হবে।
২,৯৫১.
৫৫° কোণের বিপ্রতীপ কোণের পরিমাণ কত?
  1. ৫৫°
  2. ১২৫°
  3. ২৫°
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ৫৫° কোণের বিপ্রতীপ কোণের পরিমাণ কত?

সমাধান:
৫৫° কোণের বিপ্রতীপ কোণ হল সেই কোণ যা দুটি সরল রেখার মধ্যে তৈরি হয়, যখন তারা একে অপরকে ছেদ করে। বিপ্রতীপ কোণগুলি সমমান হয়ে থাকে।

অতএব, ৫৫° কোণের বিপ্রতীপ কোণও হবে ৫৫°।
২,৯৫২.
একটি ফ্যান প্রতি মিনিটে ৭২ বার ঘুরে। এক সেকেন্ডে ফ্যানটি কত ডিগ্রি অতিক্রম করে?
  1. ৩৬০°
  2. ৪৩২°
  3. ৩০০°
  4. ২৭০°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ফ্যান প্রতি মিনিটে ৭২ বার ঘুরে। এক সেকেন্ডে ফ্যানটি কত ডিগ্রি অতিক্রম করে?

সমাধান:
৬০ সেকেন্ডে ঘুরে = ৭২ বার
∴ ১ সেকেন্ডে ঘুরে = (৭২ ÷ ৬০) = ৬/৫ বার

আমরা জানি,
ফ্যান ১ বার ঘুরলে অতিক্রম করে = ৩৬০°
∴ ৬/৫ বার ঘুরলে অতিক্রম করে = ৩৬০ × (৬/৫) = ৪৩২°

২,৯৫৩.
একই চাপের উপর দণ্ডায়মান একটি বৃত্তের বৃত্তস্থ কোণ 40° হলে উহার কেন্দ্রস্থ কোণের মান কত?
  1. 80°
  2. 40°
  3. 60°
  4. 20°
ব্যাখ্যা
- আমরা জানি, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক বা একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
- তাই একটি বৃত্তের বৃত্তস্থ কোণ 40° হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে 80°।
২,৯৫৪.
একটি কোণের দ্বিগুণ 70° হলে, তার সম্পূরক কোণ কত?
  1. ক) 35°
  2. খ) 55°
  3. গ) 110°
  4. ঘ) 145° 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণের দ্বিগুণ 70° হলে, তার সম্পূরক কোণ কত?

সমাধান : 
একটি কোণ x হলে, এর সম্পূরক কোণ হবে (180° - x)
প্রশ্নমতে, 
   2x = 70°
  বা, x = 35°

অতএব, পুরক কোণ হবে =  180° - 35° = 145° 
২,৯৫৫.
একটি বৃত্তের ক্ষেত্রফল 81π বর্গমিটার, পরিধি 18π মিটার, বৃত্তটির ব্যাস কত? 
  1. 18 মিটার
  2. 27 মিটার
  3. 9 মিটার
  4. 16 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল 81π বর্গমিটার, পরিধি 18π মিটার, বৃত্তটির ব্যাস কত? 

সমাধান: 
ধরি, 
বৃত্তের ব্যাসার্ধ = r 
∴ বৃত্তের ব্যাস = 2r 
বৃত্তের পরিধি = 2πr 
বৃত্তের ক্ষেত্রফল = πr2 

শর্তমতে, 
2πr = 18π
 ⇒ r = (18π/2π)
⇒ r = 9

∴ বৃত্তের ব্যাস = 2r
= (2 × 9) মিটার 
= 18 মিটার।
২,৯৫৬.
একটি সমবাহু ত্রিভুজের তিনটি কোণের মান-
  1. ৬০°, ৫০°, ৭০°
  2. ৬০°, ৬০°, ৬০°
  3. ৮০°, ৯০°, ১০°
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের তিনটি কোণের মান-

সমাধান: 
- সমবাহু ত্রিভুজে প্রতিটি বাহুর দৈর্ঘ্যে সমান এবং প্রতিটি কোণ পরস্পর সমান।
- সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান ৬০°
২,৯৫৭.
দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করল।বৃহত্তর বৃত্তটির ব্যাসার্ধ ৬ সেমি এবং কেন্দ্রদ্বয়ের দূরত্ব ২ সেমি হলে, অন্তঃস্থ ছোট বৃত্তের ব্যাসার্ধ কত?
  1. ক) ২ সেমি
  2. খ) ৪ সেমি
  3. গ) ৬ সেমি
  4. ঘ) ৮ সেমি
ব্যাখ্যা

মনে করি, অন্তঃস্থ ছোট বৃত্তের ব্যাসার্ধ r সেমি
প্রশ্নমতে,  r + ২ = ৬
বা, r = ৪ সেমি

২,৯৫৮.
একটি দড়িকে বৃত্তাকারে বাঁকালে তার ব্যাসার্ধ হয় ২৮ সে.মি.। এখন যদি দড়িটি দিয়ে একটি আয়তক্ষেত্র বানানো হয়, যার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩ : ১, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে?
  1. ১৪৫২ বর্গ সে.মি.
  2. ১৩২০ বর্গ সে.মি.
  3. ১৪০০ বর্গ সে.মি.
  4. ১৬০০ বর্গ সে.মি.
  5. ১৫০০ বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি দড়িকে বৃত্তাকারে বাঁকালে তার ব্যাসার্ধ হয় ২৮ সে.মি.। এখন যদি দড়িটি দিয়ে একটি আয়তক্ষেত্র বানানো হয়, যার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৩ : ১, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে?

সমাধান:
এখানে,
বৃত্তের ব্যাসার্ধ, r = ২৮ সেমি
∴ বৃত্তের পরিধি = ২πr
= ২ × (২২/৭) × ২৮
= ১৭৬ সেমি

আবার,
ধরি, আয়তক্ষেত্রের
দৈর্ঘ্য = ৩ক এবং প্রস্থ = ক

∴ আয়তক্ষেত্রের পরিসীমা = ২ × (দৈর্ঘ্য + প্রস্থ) = ২(৩ক + ক) = ৮ক

প্রশ্ন অনুসারে,
⇒ ৮ক = ১৭৬
∴ ক = ১৭৬ ÷ ৮ = ২২ 
∴ প্রস্থ = ক = ২২ সে.মি.
তাহলে,
দৈর্ঘ্য = ৩ক = ৩ × ২২ = ৬৬ সে.মি.

∴ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গ একক
= ৬৬ × ২২
= ১৪৫২ বর্গ সে.মি.

∴ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ১৪৫২ বর্গ সে.মি

২,৯৫৯.
x-অক্ষের ছেদবিন্দু 2 এবং y-অক্ষের ছেদবিন্দু - 1 বিশিষ্ট রেখার সমীকরণ নির্ণয় করুন।
  1. 2y + 5x = 10
  2. x = 2
  3. 3x - y = 9
  4. x - 2y = 2
ব্যাখ্যা

প্রশ্ন: x-অক্ষের ছেদবিন্দু 2 এবং y-অক্ষের ছেদবিন্দু - 1 বিশিষ্ট রেখার সমীকরণ নির্ণয় করুন। 

সমাধান:
দেওয়া আছে, 
x-অক্ষের ছেদবিন্দু 2   ∴ বিন্দু (2, 0)
y-অক্ষের ছেদবিন্দু - 1  ∴ বিন্দু (0, - 1)

এখন, (2, 0) এবং (0, - 1) বিন্দুর ঢাল, 
m = (y2 - y1)/(x2 - x1)
⇒ m = (- 1 - 0)/(0 - 2) = 1/2
∴ m = 1/2

এখন, রেখার সমীকরণ
y = mx + b, [যেখানে, ঢাল m এবং y-অক্ষের ছেদবিন্দু, b ].
⇒ y = (1/2)x - 1  ; [m = 1/2, y-অক্ষের ছেদবিন্দু, b = - 1]
⇒ 2y = x - 2
∴ x - 2y = 2

২,৯৬০.
(1, 13) এবং (- 3, 6) বিন্দুগামী রেখার ঢাল কত?
  1. 7/4
  2. 5/4
  3. 3/4
  4. 1/4
ব্যাখ্যা

প্রশ্ন: (1, 13) এবং (- 3, 6) বিন্দুগামী রেখার ঢাল কত?

সমাধান: 
(1, 13) এবং (- 3, 6) এ
x1 = 1, x2 = - 3, y1 = 13, y2 = 6

∴ রেখার ঢাল = (y2 - y1)/(x2 - x1)
= (6 - 13)/(- 3 - 1)
= (- 7)/ (- 4)
= 7/4

২,৯৬১.
যদি একটি ত্রিভুজের দুটি অন্তঃস্থ কোণ ৫৫° ও ৫০° হয়, তবে ত্রিভুজের তৃতীয় কোণের বহিঃস্থ কোণ কত হবে?
  1. ৭৫°
  2. ৯০°
  3. ১০৫°
  4. কোনটিই নয় 
ব্যাখ্যা

প্রশ্ন: যদি একটি ত্রিভুজের দুটি অন্তঃস্থ কোণ ৫৫° ও ৫০° হয়, তবে ত্রিভুজের তৃতীয় কোণের বহিঃস্থ কোণ কত হবে?

সমাধান:
আমরা জানি, 
ত্রিভুজের কোনো বহিঃস্থ কোণ = দুটি বিপরীত অন্তঃস্থ কোণের সমষ্টির সমান।
এবং যেকোনো অন্তঃস্থ কোণ এবং তার বহিঃস্থ কোণের সমষ্টি ১৮০°।

দেওয়া অন্তঃস্থ কোণ দুটি = ৫৫° + ৫০° = ১০৫°
∴ তৃতীয় অন্তঃস্থ কোণ = ১৮০° - ১০৫° = ৭৫°
∴ তৃতীয় কোণের বহিঃস্থ কোণ = ১৮০° - ৭৫° = ১০৫°

২,৯৬২.
একটি বৃত্তের ক্ষেত্রফল ৩৬π বর্গমিটার। বৃত্তটির ব্যাস কত? 
  1. ক) ৬ মিটার
  2. খ) ৮ মিটার
  3. গ) ১০ মিটার
  4. ঘ) ১২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল ৩৬π বর্গমিটার। বৃত্তটির ব্যাস কত? 

সমাধান:
আমরা জানি , বৃত্তের ক্ষেত্রফল = π ব্যাসার্ধ
= ৩৬π
= ৬π

ব্যাসার্ধ = ৬ মিটার
ব্যাস = ৬ × ২ মিটার
= ১২ মিটার
২,৯৬৩.
কোনো বৃত্তের ব্যাস ১৬ সে.মি.। বৃত্তটির অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ৯৮ বর্গ সে.মি.
  2. ১২৮ বর্গ সে.মি.
  3. ৬৪ বর্গ সে.মি.
  4. ২৩২ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের ব্যাস ১৬ সে.মি.। বৃত্তটির অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের ব্যাস = ১৬ সে.মি.

তাহলে,
বৃত্তের ব্যাস হবে বৃত্তটির অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের কর্ণের সমান।

∴ ক্ষেত্রফল = (১/২) × (কর্ণ)
= (১/২) × ১৬ × ১৬
= ১২৮ বর্গ সে.মি.
২,৯৬৪.
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল-
  1. ক) 360°
  2. খ) 270°
  3. গ) 90°
  4. ঘ) 180°
ব্যাখ্যা

বৃত্ত সংক্রান্ত উপপাদ্যঃ
বৃত্তে অন্তলিখিত চতুর্ভুজের যেকোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ।

২,৯৬৫.
৫০° কোণের সম্পূরক ও পূরক কোণের পার্থক্য কত?
  1. ৬৫°
  2. ৭০°
  3. ৮০°
  4. ৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০° কোণের সম্পূরক ও পূরক কোণের পার্থক্য কত?

সমাধান:
সম্পূরক কোণ = ১৮০° - ৫০° = ১৩০°
পুরক কোণ = ৯০° - ৫০° = ৪০°

পার্থক্য = ১৩০° - ৪০° = ৯০°
২,৯৬৬.
ABCD বৃত্তস্থ চতুর্ভুজ যেখানে, D = 105°, A = 2B তাহলে C = ?
  1. ক) 30°
  2. খ) 45°
  3. গ) 60°
  4. ঘ) 75°
ব্যাখ্যা

ABCD বৃত্তস্থ চতুর্ভুজ হলে,
D + B = 180°
B = 180° - 105°
= 75°
A = 2B
= 2 × 75°
= 150°
∴ C = 180° - 150°
= 30°

২,৯৬৭.
কোনাে ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত হবে?
  1. ক) ১৮০°
  2. খ) ২৭০°
  3. গ) ৫৪০°
  4. ঘ) ৩৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: কোনাে ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি কত হবে? 

সমাধান:
- ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
- ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। 

এখন 
∠P = ∠X + ∠Z
∠Q = ∠X + ∠Y
∠R = ∠Y + ∠Z
∠P + ∠Q + ∠R = 2(∠X + ∠Y + ∠Z) = 2 × 180°
= 360°
২,৯৬৮.

চিত্র অনুসারে O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ∆ABC অন্তর্লিখিত। ∠y = 112° হলে, ∠x = ?
  1. ক) 68°
  2. খ) 34°
  3. গ) 45°
  4. ঘ) 39°
ব্যাখ্যা
ΔBOC এর বহিঃস্থ ∠AOB =∠OBC + ∠OCB
এখন, ∠AOB + ∠y = 180°
∠OBC + ∠OCB + ∠y = 180°
∠x + ∠x = 180° - 112°
2∠x = 68°
∠x = 34°
২,৯৬৯.
ত্রিভুজের দুটি কোণের সমষ্টি এক সমকোণ হলে তাদের একটিকে অপরটির কি কোণ বলে?
  1. সম্পূরক কোণ
  2. পূরক কোণ
  3. সন্নিহিত কোণ
  4. প্রবৃদ্ধ কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের দুটি কোণের সমষ্টি এক সমকোণ হলে তাদের একটিকে অপরটির কি কোণ বলে?

সমাধান:

- দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ বা ১৮০° হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।

- দুটি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ বা ৯০° হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।

- দুটি কোণের একই শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকলে কোণ দুইটির একটিকে অপরটির সন্নিহিত কোণ করে।

- দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়।
২,৯৭০.
কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 10% কমে, তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল শতকরা কত কমবে?
  1. ক) 11%
  2. খ) 17%
  3. গ) 19%
  4. ঘ) 21%
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 10% কমে, তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল শতকরা কত কমবে?

সমাধান:  
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ = r একক,
ক্ষেত্রফল = πr2 বর্গ একক।
ব্যাসার্ধ 10% কমে
নতুন ব্যাসার্ধ = r - r এর 10% 
= r - r এর 10/100
= r - r/10
= (10r - r)/10
= 9r/10
= 0.9r একক
 
তাহলে ক্ষেত্রফল = π (0.9r)2 = 0.81πr2 বর্গ একক
ক্ষেত্রফল কমবে = πr2 - 0.81πr2 = 0.19πr2 বর্গ একক


ক্ষেত্রফল কমার হার = {(0.19πr2 /πr2) x 100} = 19%
২,৯৭১.
রেখা ও রশ্মির মধ্যে পার্থক্য কি?
  1. ক) রেখার প্রান্তবিন্দু দুইটি এবং রশ্মির প্রান্তবিন্দু নেই।
  2. খ) রেখার প্রান্তবিন্দু একটি এবং রশ্মির প্রান্তবিন্দু একটি।
  3. গ) রেখার প্রান্তবিন্দু নেই কিন্তু রশ্মির প্রান্তবিন্দু একটি।
  4. ঘ) রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে কিন্তু রশ্মির নির্দিষ্ট দৈর্ঘ্য নেই।
ব্যাখ্যা

রেখার কোন প্রান্তবিন্দু নেই, নির্দিষ্ট দৈর্ঘ্য নেই (অনেক বই তে রেখার প্রান্তবিন্দু ২ টা দেওয়া আছে সেটা ভুল। নবম শ্রেণীর বোর্ড বইতে দেওয়া আছে রেখার কোন প্রান্তবিন্দু নেই)
রেখাংশের প্রান্ত বিন্দু দুইটি, নির্দিষ্ট দৈর্ঘ্য আছে
রশ্মির প্রান্ত বিন্দু একটি, নির্দিষ্ট দৈর্ঘ্য নেই

২,৯৭২.
ABDC একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ∠BAC ও ∠BDC এর সমষ্টি কত হবে?
  1. ১২০°
  2. ১৮০°
  3. ৩৬০°
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ABDC একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ∠BAC ও ∠BDC এর সমষ্টি কত হবে?

সমাধান:

আমরা জানি
বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যেকোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ।

ABDC বৃত্তস্থ চতুর্ভুজে ∠BAC ও ∠BDC পরস্পর বিপরীত কোণ।
∠BAC ও ∠BDC এর সমষ্টি দুই সমকোণ বা ১৮০°।
২,৯৭৩.
বৃত্তের ব্যাস চারগুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. 8 গুণ
  2. 16 গুণ
  3. 24 গুণ
  4. 32 গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ব্যাস চারগুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ = r
তাহলে, বৃত্তের ব্যাস = 2r
এবং বৃত্তের ক্ষেত্রফল = πr2

ব্যাস চারগুণ বৃদ্ধি পেলে বৃত্তের নতুন ব্যাস = (2r + 8r) = 10r
তাহলে, ব্যাসার্ধ = 10r/2 = 5r
∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে = π(5r)2 = 25πr2

∴ ক্ষেত্রফল বৃদ্ধি পাবে = 25πr2 - πr2 = 24πr2
অতএব, ক্ষেত্রফল 24 গুণ বৃদ্ধি পাবে।
২,৯৭৪.
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক পঞ্চমাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কতগুণ?
  1. ক) 5
  2. খ) 10
  3. গ) 15
  4. ঘ) 25
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক পঞ্চমাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কতগুণ?

সমাধান: 
ধরি,
সরলরেখাটির দৈর্ঘ্য = x
সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল = x²
সরলরেখার এক পঞ্চমাংশের উপর অঙ্কিত বর্গ = (x/5)2 = x2/25

∴ একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার এক পঞ্চমাংশের উপর অঙ্কিত বর্গের 25 গুণ।
২,৯৭৫.
ΔABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো। ফলে উৎপন্ন বহিঃস্থ কোণ ∠ACD = ? 
  1. ক) 100°
  2. খ) 120°
  3. গ) 130°
  4. ঘ) 140°
ব্যাখ্যা
ΔABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো। ফলে উৎপন্ন বহিঃস্থ কোণ ∠ACD = ? 


১. ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
২. ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর অন্তঃস্থ বিপরীত কোণ দুইটির প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর।
৩. সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পূরক।
বহিঃস্থ কোণ ∠ACD = ∠ABC + ∠BAC = 75° + 65° = 140°
২,৯৭৬.
কোনো বৃত্তের ব্যাস 10 cm হলে বৃত্তটির ক্ষেত্রফল কত?
  1. 5π cm2
  2. 10π cm2
  3. 25π cm2
  4. 100π cm2
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের ব্যাস 10 cm হলে বৃত্তটির ক্ষেত্রফল কত?

সমাধান:
কোনো বৃত্তের ব্যাস 10 cm 
কোনো বৃত্তের ব্যাসার্ধ 10/2 cm = 5cm

∴বৃত্তটির ক্ষেত্রফল = π × 52 cm2 = 25π cm2
২,৯৭৭.
বৃত্তের পরিসীমা 18π একক হলে, বৃত্তের ক্ষেত্রফল কত? 
  1. 81π বর্গ একক
  2. 18π বর্গ একক
  3. 181π বর্গ একক
  4. 118π বর্গ একক
ব্যাখ্যা
বৃত্তের ব্যাসার্ধ r একক হলে, 
2πr = 18π
⇒ r = 9

নির্ণেয় ক্ষেত্রফল
= πr2
= π × 92
= 81π বর্গ একক 
২,৯৭৮.
ABC বৃত্তের কেন্দ্র O এবং C পরিধির উপর যেকোন বিন্দু ∠AOB = 60° হলে ∠ACB = ?
  1. ক) 60°
  2. খ) 45°
  3. গ) 35°
  4. ঘ) 30°
ব্যাখ্যা

বৃত্তের পরিধিস্থ কোন কেন্দ্রস্থ কোণের অর্ধক।
∴ ∠ACB = 60°/2 = 30°
২,৯৭৯.
10 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 
  1. 100 বর্গ সে.মি.
  2. 150 বর্গ সে.মি.
  3. 220 বর্গ সে.মি.
  4. 200 বর্গ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: 10 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 

সমাধান: 
দেওয়া আছে,
ব্যাসার্ধ, r = 10 সে.মি. 
তাহলে, ব্যাস = 2r = (10 × 2) = 20   [যা বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সমান] 

আমরা জানি, 
ক্ষেত্রফল = (1/2) × (কর্ণ)2
= (1/2) × (20)2
= 400/2
= 200 বর্গ সে.মি. 

∴ ক্ষেত্রফল = 200 বর্গ সে.মি.। 

২,৯৮০.
একটি বৃত্তচাপ কেন্দ্রে ৩০° কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস ১৮ সে.মি. হলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত?
  1. π/২ সে.মি.
  2. ১.৫π সে.মি.
  3. ২π সে.মি.
  4. π সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তচাপ কেন্দ্রে ৩০° কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস ১৮ সে.মি. হলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি,
বৃত্তের ব্যাস = ১৮ সে.মি.
বৃত্তের ব্যাসার্ধ r = ১৮/২ = ৯ সে.মি.
বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ θ = ৩০° 
বৃত্তচাপের দৈর্ঘ্য s = ?

আমরা জানি,
s = πrθ/১৮০°
⇒ s =  (π × ৯ × ৩০°)/১৮০°
∴ s = ১.৫π সে.মি.

সুতরাং, বৃত্তচাপের দৈর্ঘ্য ১.৫π  সে.মি.। 

২,৯৮১.
চর্তুভুজের চার কোণের অনুপাত ১ : ২ : ২ : ৩ হলে বৃহত্তম কোণের পরিমাণ হবে?
  1. ক) ১০০°
  2. খ) ১১৫°
  3. গ) ১৩৫°
  4. ঘ) ১৪০°
ব্যাখ্যা
প্রশ্ন: চর্তুভুজের চার কোণের অনুপাত ১ : ২ : ২ : ৩ হলে বৃহত্তম কোণের পরিমাণ হবে?

সমাধান:
চর্তুভুজের চার কোণের অনুপাত ১ : ২ : ২ : ৩

ধরি,
চতুর্ভুজের চারটি কোণ  x°, ২x°, ২x°, ৩x°

আমরা জানি, চতুর্ভুজের চার কোণের সমষ্টি ৩৬০°

শর্তমতে,
x° + ২x° + ২x° + ৩x° = ৩৬০°
বা, ৮x° = ৩৬০°
বা, x° = ৪৫°

∴ বৃহত্তম কোণের পরিমাণ = ৩ × ৪৫° = ১৩৫°
২,৯৮২.
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৬°। ক্ষুদ্রতম কোণের মান কত?
  1. ৩২°
  2. ৩৮°
  3. ৪২°
  4. ৪৮°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৬°। ক্ষুদ্রতম কোণের মান কত?

সমাধান: 
ক্ষুদ্রতম কোণ = x
বৃহত্তম কোন = x + ৬°

প্রশ্নমতে,
x + x + ৬°  + ৯০° = ১৮০°
২x + ৬° = ১৮০° - ৯০°
২x = ৯০° - ৬°
২x = ৮৪°
x  = ৮৪°/২
x  = ৪২°
২,৯৮৩.
A(1, - 1), B(2, 2) এবং C(4, t) বিন্দুত্রয় সমরেখ হলে t এর মান
  1. 8
  2. 6
  3. 4
  4. 7
ব্যাখ্যা
প্রশ্ন: A(1, - 1), B(2, 2) এবং C(4, t) বিন্দুত্রয় সমরেখ হলে t এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
A(1, - 1), B(2, 2) এবং C(4, t)

আমরা জানি,
(X1, Y1) ও (X2, Y2) বিন্দুগামী রেখার ঢাল = (y2​ - y1​​)/(x2​ - x1​)
তিনটি বিন্দু A(1, - 1), B(2, 2), C(4, t) সমরেখ হলে, তাদের মধ্যে যেকোনো দুইটি বিন্দু দ্বারা নির্ধারিত সরলরেখার ঢাল এবং তৃতীয় বিন্দুর সাথে অন্য একটি বিন্দুর মধ্যকার ঢাল সমান হবে।
এখন,
AB এর ঢাল,
mAB​ = (y2​ - y1​​)/(x2​ - x1​)
= {2 - (- 1)}/(2 - 1)
= (2 + 1)/1
= 3

BC এর ঢাল
mBC = (y2​ - y1​​)/(x2​ - x1​)
= (t - 2)/(4 - 2)
= (t - 2)/2

∴ তিনটি বিন্দু সমরেখ হলে ঢাল দুটি সমান হবে।
∴ (t - 2)/2 = 3
⇒ t - 2 = 6
⇒ t = 6 + 2
⇒ t = 8
২,৯৮৪.
O কেন্দ্রবিশষ্ট বৃত্তে  ∠BAD = 35° হলে, ∠BED সমান কত? 
  1. 70°
  2. 35°
  3. 105°
  4. 60°
ব্যাখ্যা

 
আমরা জানি, 
বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান  বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান।
BCD চাপের উপর দণ্ডায়মান  বৃত্তস্থ কোণ ∠BAD ও  ∠BED পরস্পর সমান।  
 ∠BAD = 35° হলে, ∠BED =35° হবে।
২,৯৮৫.
ΔABCD সমান্তরিকের DC ভূমিকে E পর্যন্ত বর্ধিত করা হলো, ∠BAD = 97° হলে ∠BCE = কত ?
  1. 97°
  2. 48.5°
  3. 90°
  4. 83°
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABCD সমান্তরিকের DC ভূমিকে E পর্যন্ত বর্ধিত করা হলো, ∠BAD = 97° হলে ∠BCE = কত ?

সমাধান: 
 
আমরা জানি,
সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান 
 ∠BAD = ∠ BCD = 97° 

এখন,
∠BCD + ∠BCE = 180°
⇒ 100° + ∠BCE = 180°
⇒ ∠BCE = 180° - 97°
∴ ∠BCE = 83°
২,৯৮৬.
দুটি লাইন একে অন্যের থেকে ১০০ মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে। তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে?
  1. ১৫০ মিটার
  2. ২০০ মিটার
  3. ২৫০ মিটার
  4. মিলিত হবে না
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি লাইন একে অন্যের থেকে ১০০ মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে। তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে?
 
সমাধান:
দুটি সরল রেখার মধ্যবর্তী দূরত্ব যখন সর্বদা একই থাকে তখন একটিকে অপরটির সমান্তরাল রেখা বলা হয়।
দুটি সমান্তরাল রেখা কখনও পরস্পর ছেদ করে না।

দুটি সমান্তরাল লাইনের দূরত্ব সবসময়ই ১০০ মিটার। ফলে এরা একে অন্যের সাথে কখনোই মিলিত হবে না। 
২,৯৮৭.
EF ও GH সরলরেখাদ্বয় O বিন্দুতে ছেদ করলে নিচের কোন গাণিতিক বাক্যটি সঠিক হবে? 
  1. ক) ∠EOH = ∠HOF
  2. খ) ∠FOH = ∠FOG
  3. গ) ∠EOH = ∠EOG
  4. ঘ) ∠EOH = ∠GOF
ব্যাখ্যা
প্রশ্ন: EF ও GH সরলরেখাদ্বয় O বিন্দুতে ছেদ করলে নিচের কোন গাণিতিক বাক্যটি সঠিক হবে? 

সমাধান:
আমরা জানি,
দুটি সরলরেখা পরস্পর পরস্পরকে ছেদ করলে বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান হবে।

চিত্রে EF ও GH সরলরেখাদ্বয় O বিন্দুতে ছেদ করে।
এখানে বিপ্রতীপ কোণ ∠EOH ও বিপ্রতীপ কোণ ∠GOF এবং বি
প্রতীপ কোণ ∠EOG বিপ্রতীপ কোণ ∠HOF পরস্পর সমান।
∴ ∠EOH = ∠GOF
২,৯৮৮.
3 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 6 সে.মি. দৈর্ঘ্যের জ্যা এর দূরত্ব কত সে.মি.?
  1. ক) 6
  2. খ) 3
  3. গ) 2
  4. ঘ) 0
ব্যাখ্যা
আমরা জানি, বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।এখানে 3 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ব্যাস 6 সে.মি. অর্থাৎ এই বৃত্তে একমাত্র ব্যাসেরই দৈর্ঘ্য 6 সে.মি. হওয়া সম্ভব, তাই এর কেন্দ্র থেকে উক্ত জ্যা এর দূরত্ব হবে শুন্য।
২,৯৮৯.
একটি কোণের দ্বিগুণ 60° হলে, তার পূরক কোণ কত?
  1. 30°
  2. 45°
  3. 60°
  4. 90°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কোণের দ্বিগুণ 60° হলে, তার পূরক কোণ কত?

সমাধান:
ধরি,
একটি কোণ = x
অপর কোণ = 2x

প্রশ্নমতে,
2x = 60°
বা, x = 60°/2
∴ x = 30°

∴ 30° এর পূরক কোণ = (90 - 30)°
= 60° । 

২,৯৯০.
ΔABC এর ∠A = 40° এবং ∠B = 80°। ∠C এর সমদ্বিখণ্ডক AB বাহুকে D বিন্দুতে ছেদ করলে ∠CDA = ?
  1. ক) ১১০°
  2. খ) ১০০°
  3. গ) ৯০°
  4. ঘ) ৮০°
ব্যাখ্যা

প্রশ্ন: ΔABC এর ∠A = 40° এবং ∠B = 80°। ∠C এর সমদ্বিখণ্ডক AB বাহুকে D বিন্দুতে ছেদ করলে ∠CDA = ?

সমাধান:



ΔABC এর ∠A = 40° এবং ∠B = 80°।
∠C = 180° - 40° - 80°
= 60°

∠C এর সমদ্বিখণ্ডক CD, AB বাহুকে D বিন্দুতে ছেদ করে। 
∴ ∠ACD = ∠BCD = 30°

∴ ∠CDA = 180° - 30° - 40°
= 110°

২,৯৯১.
বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে?
  1. ক) ৩ গুণ
  2. খ) ৯ গুণ
  3. গ) ১২ গুণ
  4. ঘ) ১৬ গুণ
ব্যাখ্যা
বৃত্তের ব্যাস= 2r
∴বৃত্তের ক্ষেত্রফল = πr
ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে হবে 6r
∴ব্যাসার্ধ = 3r
∴ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(3r) = 9πr
∴৯ গুণ বৃদ্ধি পাবে।
২,৯৯২.
একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা 20° কম হলে কোণটির মান কত?
  1. 35°
  2. 20°
  3. 67°
  4. 70°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা 20° কম হলে কোণটির মান কত?

সমাধান:
মনে করি,
কোণটির মান = ক 

প্রশ্নমতে,
(90 - ক) - ক = 20°
⇒ 90° - 2ক = 20°
⇒ 2ক = 90° - 20°
⇒ 2ক = 70°
⇒ ক = 70°/2
⇒ ক = 35°

২,৯৯৩.
একটি সরলরেখার কয়টি প্রান্ত বিন্দু রয়েছে?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) অসংখ্য
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন : একটি সরলরেখার কয়টি প্রান্ত বিন্দু রয়েছে?

সমাধান : 
- সরলরেখার কোন প্রান্ত বিন্দু নেই। 
- রেখাংশের দুইটি প্রান্ত বিন্দু আছে। 
- এবং রশ্মির একটি প্রান্ত বিন্দু আছে। 
২,৯৯৪.
একটি বৃত্তের ব্যাসার্ধ যদি ৫০% বাড়ে, তবে বৃত্তের ক্ষেত্রফল কত শতাংশ বাড়ে?
  1. ৫০%
  2. ১০০%
  3. ১২৫%
  4. ১৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ যদি ৫০% বাড়ে, তবে বৃত্তের ক্ষেত্রফল কত শতাংশ বাড়ে?

সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ = r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr
৫০% বাড়লে নতুন ব্যাসার্ধ হবে = r + r এর ৫০%
= r + ০.৫r
= ১.৫r

নতুন ক্ষেত্রফল হবে = π(১.৫r)
= ২.২৫πr

∴ ক্ষেত্রফল বৃদ্ধি = ২.২৫πr - πr
= ১.২৫πr

∴ ক্ষেত্রফল বৃদ্ধির শতকরা হার = (১.২৫πr2/πr2) × ১০০
= ১.২৫ ×  ১০০
= ১২৫%
২,৯৯৫.
একটি বর্গক্ষত্রের পরিসীমা এর কর্নের দৈর্ঘ্যর কতগুন?
  1. ক) ১/√২
  2. খ) ২√২
  3. গ) √২
  4. ঘ) ২
ব্যাখ্যা

বর্গের একবাহু = a
কর্ন = √২ x বাহুর দৈর্ঘ্য
বাহু = a/√২
পরিসীমা = 4 x a/√2 = 2√2a

২,৯৯৬.
নিচের কোনটি সরল রেখার সমীকরণ নির্দেশ করে না?
  1. 6x + 5y = 9
  2. x2 + y2 = 25
  3. 2x - 3y = 0
  4. x - y = 4
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি সরল রেখার সমীকরণ নির্দেশ করে না?

সমাধান:
সরলরেখার সমীকরণ (মূল বিন্দুগামী) ⇒ y = mx
দুই অক্ষকে ছেদ করে এমন সরল রেখার সমীকরণ ⇒ x/a + y/b = 1


অপশন গুলোর মধ্যে (খ) অপশনটি সরল রেখা নয়।
কারণ, x2 + y2 = 25 ; এটি একটি বৃত্তের সমীকরণ যার কেন্দ্র (0,0), ব্যাসার্ধ 5। এটি সরল রেখা নয়।

তাই উক্ত সমীকরণটি কোনো সরলরেখার সমীকরণ নয়।

সঠিক উত্তর খ) x2 + y2 = 25

২,৯৯৭.
x এর পূরক কোণ তার সম্পূরক কোণের এক-তৃতীয়াংশ। x এর মান কত?
  1. ৫৫°
  2. ৪৫°
  3. ৬০°
  4. ৪০°
ব্যাখ্যা
প্রশ্ন: x এর পূরক কোণ তার সম্পূরক কোণের এক-তৃতীয়াংশ। x এর মান কত?

সমাধান: 
x এর পূরক কোণ = ৯০° - x
x এর সম্পূরক কোণ = ১৮০° - x

প্রশ্নমতে,
(১৮০° - x)/৩ = ৯০° - x
বা, ১৮০° - x = ২৭০° - ৩x
বা, ২x = ২৭০° - ১৮০°
বা, ২x = ৯০°
∴ x = ৪৫°
২,৯৯৮.
একটি বৃত্তের ক্ষেত্রফল 25π বর্গ মিটার এবং পরিধি 10π মিটার হলে এর ব্যাসার্ধ কত?
  1. 12 মিটার
  2. 10 মিটার
  3. 5.5 মিটার
  4. 5 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল 25π বর্গ মিটার এবং পরিধি 10π মিটার হলে এর ব্যাসার্ধ কত?

সমাধান:
বৃত্তের ব্যাসার্ধ r হলে,
ক্ষেত্রফল = πr2 এবং পরিধি = 2πr

∴ ক্ষেত্রফল/পরিধি = 25π/10π
⇒ πr2/ 2πr = 5/2
⇒ r/2 = 5/2
⇒ r = 10/2
∴ r = 5 মিটার
২,৯৯৯.
a এর মান কত?
  1. 90°
  2. 88°
  3. 92°
  4. 102°
ব্যাখ্যা
প্রশ্ন: a এর মান কত?

সমাধান:
∠BCD = ∠BOD/2
= 176°/2
= 88°

যেহেতু a ও ∠BCD বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ, সেহেতু 
∠BCD + ∠a = 180°
বা, ∠a = 180° - 88°
∠a  = 92°
৩,০০০.
বৃত্তে অন্তর্লিখিত সামন্তরিক কি ধরনের হয়?
  1. ক) বর্গক্ষেত্র
  2. খ) আয়তক্ষেত্র
  3. গ) রম্বস
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
বৃত্তে অন্তর্লিখিত সামন্তরিক আয়তক্ষেত্র হয়।