ব্যাখ্যা
সমাধান:
দেওয়া আছে, ∠CBD = ১১০°
⇒ ∠ABC + ∠CBD = ১৮০° ;[এক সরল কোণ = ১৮০°]
⇒ ∠ABC + ১১০° = ১৮০°
⇒ ∠ABC = ১৮০° - ১১০°
∴ ∠ABC = ৭০°
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ২৮ / ৩২ · ২,৭০১–২,৮০০ / ৩,২১১
রেখার কোন প্রান্তবিন্দু নেই, নির্দিষ্ট দৈর্ঘ্য নেই।
রেখাংশের প্রান্ত বিন্দু দুইটি, নির্দিষ্ট দৈর্ঘ্য আছে।
রশ্মির প্রান্ত বিন্দু একটি, নির্দিষ্ট দৈর্ঘ্য নেই।
প্রশ্ন: নিচের কোনটি সঠিক?
i. যার দৈর্ঘ্য ও প্রস্থ নেই, শুধু অবস্থান আছে তাকে বিন্দু বলে
ii. দুইটি নির্দিষ্ট বিন্দুর মধ্যকার ক্ষুদ্রতম দূরত্ব হলো সরলরেখা
iii. 0° এর সম্পূরক কোণ 90°
সমাধান:
i. যার দৈর্ঘ্য ও প্রস্থ নেই, শুধু অবস্থান আছে তাকে বিন্দু বলে।
এটি সঠিক। গাণিতিক সংজ্ঞা অনুযায়ী, বিন্দু হলো এমন একটি জ্যামিতিক উপাদান যার মাত্রা নেই, কেবল অবস্থান আছে।
ii. দুইটি নির্দিষ্ট বিন্দুর মধ্যকার ক্ষুদ্রতম দূরত্ব হলো সরলরেখা।
এটি সঠিক। গাণিতিকভাবে, দুইটি বিন্দুর মধ্যে সংক্ষিপ্ততম দূরত্ব বা সরাসরি সংযোগ হলো সরলরেখা।
iii. 0° এর সম্পূরক কোণ 90° এটা ভুল। কারণ, 0° এর সম্পূরক কোণ 180°
সুতরাং, সঠিক উত্তর খ) i ও ii
x + y = 0 এবং 2x – y + 3 = 0 সমীকরন দুটি যোগ করে পাই,
3x + 3 = 0
x = -1
x- এর মান ১ম সমীকরনে বসিয়ে পাই, y = 1
সরলরেখা দুটি (-১, ১) বিন্দুতে ছেদ করে।
ধরি, কোণ দুইটি যথাক্রমে 11x ও 7x
প্রশ্নমতে,
11x + 7x = 180
বা, 18x = 180
বা, x = 10
∴ কোণ দুইটির মান 110 ডিগ্রী এবং 70 ডিগ্রী।
প্রশ্ন: ১০ একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল কত?
সমাধান:
বৃত্তের ব্যাসার্ধ r =10 একক
বৃত্তের ক্ষেত্রফল:
A = πr2 = 100π = 314.16 বর্গএকক
বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ = 2r = 20 একক
বর্গক্ষেত্রের একটি বাহু:
a = কর্ণ/√2
= 10√2 একক
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল:
A = a2 = (10√2) = 100 × 2 = 200 বর্গএকক
একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। অর্থাৎ, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
তাই একটি বৃত্তের বৃত্তস্থ কোণের মান 60° হলে কেন্দ্রস্থ কোণ হবে 120°।
প্রশ্ন: ৮ মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের অভ্যন্তরে অঙ্কিত বৃত্তের ব্যাসার্ধ কত?
সমাধান:
বর্গের অভ্যন্তরে অঙ্কিত বৃত্তের ব্যাস বর্গের বাহুর সমান।
অর্থাৎ,
বৃত্তের ব্যাস = ৮ মিটার
∴ বৃত্তের ব্যাসার্ধ = ৮/২ মিটার = ৪ মিটার
আমরা জানি, গোলকের ক্ষেত্রফল = 4πr² = 4π×3² = 36π বর্গসেন্টিমিটার।
প্রশ্ন: বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাস = 2r
∴ বৃত্তের ব্যাসার্ধ = r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2
বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ব্যাস হবে 6r এবং ব্যাসার্ধ হবে = 3r
∴ পরিবর্তিত বৃত্তের ক্ষেত্রফল = π(3r)2
= π × 9r2
= 9πr2
∴ বৃত্তের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে = 9πr2 - πr2 = 8πr2
বৃত্তের ক্ষেত্রফল 8 গুণ বৃদ্ধি পাবে।
বৃত্তের ব্যাস n গুন বৃদ্ধি করলে ক্ষেত্রফল n² গুন বৃদ্ধি পায়।
ত্রিভুজের তৃতীয় কোণের মান = (180 - 150)° = 30°
90° = π/2 রেডিয়ান
∴30° = π/6 রেডিয়ান
প্রশ্ন: নিচের চিত্রে y এর মান কত?
সমাধান:
এখানে,
3x + 2x = 180°
⇒ 5x = 180°
⇒ x = 36°
∴ 2x = 72°
আবার, 2x এবং y + 30 পরস্পর বিপ্রতীপ কোণ।
আমরা জানি, বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান।
∴ y + 30° = 72°
⇒ y = 72° - 30°
∴ y = 42°
দেয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ ৫৬ ফুট
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr² = ৩.১৪১৬ × ৫৬² = ৯৮৫২.০৬ বর্গফুট
প্রশ্নমতে,বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯৮৫২.০৬ বর্গফুট
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = √৯৮৫২.০৬ = ৯৯.২৬ ফুট।
দুইটি দেখা AB ও CD পরস্পরকে ছেদ করায় যে চারটি কোণ উৎপন্ন হলো এদের একটি ∠AOD এর পরিমাপ ১২৫°।
এখন AB ও CD সরল রেখা হওয়ায়,
∠AOC = ∠BOD = (১৮০ - ১২৫)° = ৫৫°
সুতরাং, ∠AOD এর সন্নিহিত কোণ দুটির সমষ্টি = (৫৫ +৫৫)° = ১১০°
প্রশ্ন: একটি বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ 56 মিটার। পার্কটির বাইরের সীমানা ঘেষে 7 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?
সমাধান:
মনে করি,
বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ, r = 56 মিটার
∴ রাস্তাসহ পার্কের ব্যাসার্ধ, R = (56 + 7) = 63 মিটার
আমরা জানি,
বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল = πr2
= (22/7) × 56 × 56 বর্গমিটার
= 9856 বর্গমিটার
আবার,
রাস্তাসহ বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল = πR2
= 22/7 × 63 × 63 বর্গমিটার
= 12474 বর্গমিটার (প্রায়)
∴ নির্ণেয় রাস্তার ক্ষেত্রফল = (12474 - 9856) বর্গমিটার
= 2618 বর্গমিটার (প্রায়)।
সুতরাং, রাস্তার ক্ষেত্রফল = 2618 বর্গমিটার
প্রশ্ন: বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ r
বৃত্তের ব্যাস = 2r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2
ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে বৃত্তের নতুন ব্যাস = (2r + 6r) = 8r
∴ ব্যাসার্ধ =8r/2 = 4r
∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(4r)2 = 16πr2
ক্ষেত্রফল বেড়ে যাবে = 16πr2 - πr2 = 15πr2
∴ 15 গুণ বৃদ্ধি পাবে।
----------------
প্রশ্ন : বৃত্তের ব্যাস তিনগুণ করলে ক্ষেত্রফল কতগুণ হবে?
সমাধান :
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ r
বৃত্তের ব্যাস = 2r
∴বৃত্তের ক্ষেত্রফল = πr2
ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে হবে 6r
∴ব্যাসার্ধ =6r/2 = 3r
∴ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(3r)2 = 9πr2
বৃত্তের ক্ষেত্রফল ৯ গুণ হবে।
অপশনে ১৫ থাকলে প্রশ্নের ভাষার লজিক অনুযায়ী সঠিক উত্তর হবে ১৫।
যেহেতু এটি জব সলিউশনের প্রশ্ন এবং অপশনে ১৫ গুণ ছিল না, তাই ৯ গুণকে সঠিক উত্তর হিসেবে নেওয়া হয়েছে।
বৃত্তের ব্যাসার্ধ r হলে,
এর বৃহত্তম জ্যা বা ব্যাস = 2r
ব্যাস ও ব্যাসার্ধের অনুপাত = 2r : r = 2:1
প্রশ্ন: x + 3y = 0 সমীকরণের লেখচিত্র কী হবে?
সমাধান:
x + 3y = 0
বা, 3y = - x
∴ y = (- 1/3)x, যা y = mx এর অনুরূপ।
মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ y = mx
∴ x + 3y = 0 সমীকরণের লেখচিত্র হবে মূল বিন্দুগামী সরলরেখা।
এখানে, ব্যাসার্ধ r = 1
πr2= π 12 = π বর্গ একক
বৃত্তের সমান জ্যা কেন্দ্র হতে সমান দূরবর্তী।
প্রশ্ন: একটি ত্রিভুজের কোণগুলো যথাক্রমে (x + ১০)°, (x + ২০)° এবং (x + ৩০)° হলে, বৃহত্তম কোণের পরিমাণ কত?
সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের যোগফল = ১৮০°
এখন,
(x + ১০)° + (x + ২০)° + (x + ৩০)° = ১৮০°
⇒ x + ১০° + x + ২০° + x + ৩০° = ১৮০°
⇒ ৩x + ৬০° = ১৮০°
⇒ ৩x = ১৮০° - ৬০°
⇒ ৩x = ১২০°
⇒ x = ১২০°/৩ = ৪০°
∴ x = ৪০°
∴ বৃহত্তম কোণ = x + ৩০ = ৪০ + ৩০ = ৭০°
অতএব, বৃহত্তম কোণের পরিমাণ ৭০°।
আমরা জানি,
• পূরক কোণ = 90° এবং
• সম্পূরক কোণ = 180
• পূরক কোণের একটি কোণ 35° হলে অপর কোণ = 90° - 35° = 55°।
প্রশ্ন: (- 2, 5) এবং (4, - 1) বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
সমাধান:
দেওয়া আছে,
বিন্দু দুইটি (- 2, 5) এবং (4, - 1)
আমরা জানি,
বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = √{(x2 - x1)2 + (y2 - y1)2}
= √{(4 + 2)2 + (- 1 - 5)2}
= √{(6)2 + (- 6)2}
= √(36 + 36)
= √72
= √(2 × 36)
= 6√2
∴ বিন্দু (-2, 5) এবং (4, -1)-এর মধ্যবর্তী দূরত্ব = 6√2
প্রশ্ন: কোন বৃত্তের ব্যাসার্ধ 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2
ব্যাসার্ধ 3গুণ বৃদ্ধি পেলে বৃত্তের নতুন ব্যাসার্ধ = (3r + r) = 4r
∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে = π(4r)2 = 16πr2
ক্ষেত্রফল বেড়ে যাবে = 16πr2 - πr2 = 15πr2
∴ 15 গুণ বৃদ্ধি পাবে।
∠B = ∠C = 75°
∴ ∠A = 180° - (∠B + ∠C)
= 180° - (75° + 75°)
= 30°
আমরা জানি,
বৃত্তের পরিধি = 2πr একক এবং বৃত্তের ক্ষেত্রফল= πr² বর্গ একক
প্রশ্নমতে,
πr²/2πr = ১৩৮৬/১৩২
বা, r/2 = ১৩৮৬/১৩২
বা, r = ২১
∴ বৃত্তটির বৃহত্তম জ্যা-এর দৈর্ঘ্য = ২r = ২×২১ = ৪২ সে.মি.
প্রশ্ন: বৃত্তের স্পর্শক বৃত্তের ব্যাসার্ধের সাথে কী পরিমাণ কোণ উৎপন্ন করে?
সমাধান:
আমরা জানি,
বৃত্তের যেকোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব।
বৃত্তেরস্পর্শক বৃত্তের ব্যাসার্ধের সাথে π/2 কোণ উৎপন্ন করে।
মনে করি,
ব্যাসার্ধ দ্বয় 4a, 9a
∴ ক্ষেত্রফলদ্বয়ের অনুপাত = π(4a)2 : π(9a)2
= 16πa2 : 81πa2
= 16 : 81
প্রশ্ন: ২৭০° কোণকে কী বলা হয়?
সমাধান:
- যে কোণের পরিমাণ ১৮০° থেকে বড় কিন্তু ৩৬০° থেকে ছোট, তাকে প্রবৃদ্ধ কোণ বলে।- যেহেতু, ২৭০° কোণটি ১৮০° এর চেয়ে বড় এবং ৩৬০° এর চেয়ে ছোট, তাই এটি একটি প্রবৃদ্ধ কোণ (Reflex Angle)।
উল্লেখ্য-
- বিপ্রতীপ কোণ (Vertically Opposite Angle): দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয়, তাদের মধ্যে যেকোনো দুটি বিপরীত কোণকে বিপ্রতীপ কোণ বলে। এদের পরিমাপ পরস্পর সমান হয়।
- স্থূলকোণ (Obtuse Angle): যে কোণের পরিমাপ ৯০° অপেক্ষা বেশি কিন্তু ১৮০° অপেক্ষা কম, তাকে স্থূলকোণ বলে।
- সূক্ষ্মকোণ (Acute Angle): যে কোণের পরিমাপ ০° অপেক্ষা বেশি কিন্তু ৯০° অপেক্ষা কম, তাকে সূক্ষ্মকোণ বলে।
প্রশ্ন: বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের -
সমাধান:
- বৃত্তের দুইটি জ্যা পরস্পরকে বৃত্তের উপর কোনো বিন্দুতে ছেদ করলে এদের মধ্যবর্তী কোণকে বৃত্তস্থ কোণ বলা হয়।
- প্রত্যেক বৃত্তস্থ কোণ বৃত্তে একটি চাপ খণ্ডিত করে।
- একটি কোণের শীর্ষবিন্দু কোনো বৃত্তের কেন্দ্রে অবস্থিত হলে, কোণটিকে ঐ বৃত্তের একটি কেন্দ্রস্থ কোণ বলা হয়।
- প্রত্যেক কেন্দ্রস্থ কোণ বৃত্তে একটি উপচাপ খণ্ডিত করে।
- বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
প্রশ্ন: দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে কী কোণ বলে?
সমাধান:
- দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
অন্যদিকে,
- এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে।
- এক সমকোণ অপেক্ষা বড়, কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলা হয়।
- দুইটি কোনের সমষ্টি 180° হলো, কোন দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল 616 বর্গমিটার এবং পরিধি 88 মিটার হলে, বৃত্তটির ব্যাস কত?
সমাধান:
ধরি, বৃত্তের ব্যাসার্ধ = r
∴ বৃত্তের ব্যাস = 2r
আমরা জানি,
বৃত্তের পরিধি = 2πr
বৃত্তের ক্ষেত্রফল = πr2
প্রশ্নমতে,
বৃত্তের পরিধি = 88 মিটার
⇒ 2πr = 88
⇒ 2 × (22/7) × r = 88
⇒ (44/7) × r = 88
⇒ r/7 = 2
⇒ r = 7 × 2
⇒ r = 14 মিটার।
বৃত্তটির ব্যাস = 2 × ব্যাসার্ধ
= 2 × 14
= 28 মিটার।
অতএব, বৃত্তটির ব্যাস হলো 28 মিটার।