ব্যাখ্যা
আমরা জানি
বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যেকোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ।
ABCD বৃত্তস্থ চতুর্ভুজে ∠BAD ও ∠BCD পরস্পর বিপরীত কোণ।
∠ADC + ∠ ABC = দুই সমকোণ
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ২৬ / ৩২ · ২,৫০১–২,৬০০ / ৩,২১১
প্রশ্ন: ২৮০° কোণকে কী কোণ বলে?
সমাধান:
• ১৮০° অপেক্ষা বড় কিন্তু ৩৬০° অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
• যে কোণের পরিমাণ ৯০° তাকে সমকোণ বলে।
• ৯০° অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে।
• ৯০° অপেক্ষা বড় কিন্তু ১৮০° অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলে।
∴ ২৮০° কোণটি হলো প্রবৃদ্ধ কোণ।
প্রশ্ন: চিত্রে, AC এর দৈর্ঘ্য কত?
সমাধান:
ধরি,
AC এর দৈর্ঘ্য = ক মিটার
পীথাগোরাসের সূত্রানুযায়ী,
ক২ = ২০২ + ২১২
⇒ ক২ = ৪০০ + ৪৪১
⇒ ক২ = ৮৪১
⇒ ক২ = ২৯২
∴ ক = ২৯ মিটার
∴ AC এর দৈর্ঘ্য = ২৯ মিটার।
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) সমকোণ।
সুতরাং সুষম অষ্টভুজের আট কোণের সমষ্টি = (2 × 8 - 4) সমকোণ
= (16 - 4) × 90°
= 12 × 90°
= 1080°
সুতরাং সুষম অষ্টভুজের একটি শীর্ষ কোণ = 1080°/8
= 135°
প্রশ্ন: কোন ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে অঙ্কিত বৃত্তের কেন্দ্রকে কী বলে?
সমাধান:
পরিকেন্দ্র:
- কোন ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে অঙ্কিত বৃত্তকে বলে পরিবৃত্ত এবং কেন্দ্রকে বলে পরিকেন্দ্র।
লম্বকেন্দ্র:
- শীর্ষ বিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বত্রয়ের মিলিত বিন্দু কে ঐ ত্রিভুজের লম্বকেন্দ্র বলে।
ভরকেন্দ্র:
- ত্রিভুজের মধ্যমাত্রয় যে বিন্দুতে মিলিত হয় তাকে ঐ ত্রিভুজের ভরকেন্দ্র বলে।
অন্তকেন্দ্র:
- ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখন্ডকের ছেদ বিন্দুকে ঐ ত্রিভুজের অন্তকেন্দ্র বলে।
প্রশ্ন: দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৪ : ৯। এদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
সমাধান:
দেওয়া আছে,
দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৪ : ৯
ধরি,
১ম বৃত্তের ব্যাসার্ধ = ৪ক একক
২য় বৃত্তের ব্যাসার্ধ = ৯ক একক
১ম বৃত্তের ক্ষেত্রফল = π(৪ক)২ বর্গএকক = ১৬ক২π বর্গএকক
২য় বৃত্তের ক্ষেত্রফল = π(৯ক)২ বর্গএকক = ৮১ক২π বর্গএকক
∴ ১ম বৃত্ত : ২য় বৃত্ত = ১৬ক২π : ৮১ক২π
= ১৬ : ৮১
প্রশ্ন: বৃত্তের দুইটি ভিন্ন বিন্দুর সংযোজক রেখাংশকে কী বলে?
সমাধান:
- বৃত্তের দুইটি ভিন্ন বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তটির একটি জ্যা।
- বৃত্তের কোন জ্যা যদি কেন্দ্র দিয়ে যায় তবে জ্যাটিকে বৃত্তের ব্যাস বলা হয়।
- বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
- বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী যে বক্ররেখা আঁকা হয় তাকে বৃত্তচাপ বলে।
- পূর্ণ বক্ররেখার দৈর্ঘ্যকে বলে বৃত্তের পরিধি।
প্রশ্নানুসারে AB = AP + PB
মূল রেখা সবসময়ই রেখাংশের চেয়ে বড় হবে।
সুতরাং, AB > AP
কিন্তু অপশন ক এবং গ সবক্ষেত্রে সঠিক হবে না।
আমরা জানি, বৃত্তের পরিধি = 2πr
বা, 44 = 2πr
∴ r = 7 cm
সুতরাং সিলিন্ডারটির আয়তন = πr²h = π×7²×1/49 = π cm².
ব্যাস: বৃত্তের কেন্দ্রগামী জ্যাকে বৃত্তের ব্যাস বলে।
ব্যাস এর সংজ্ঞানুসারে প্রশ্নটি প্রণীত।
প্রশ্ন: x + y - 1 = 0, x - y + 1 = 0 এবং y = 3 সরলরেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি কোন প্রকৃতির?
সমাধান:
x + y - 1 = 0 ....................... (১)
x - y + 1 = 0 ....................... (২)
y = 3 ........................... (৩)
(১) নং সমীকরণে,
y = - x + 1
∴ সমীকরণের ঢাল = - 1/1 = - 1
(২) নং সমীকরণে,
y = x + 1
∴ সমীকরণের ঢাল = 1/1 = 1
∴ ঢালদ্বয়ের গুণফল = (- 1) × 1 = - 1
যেহেতু দুইটি ঢালের গুণফল = - 1. সেহেতু ঢালদ্বয় পরস্পর লম্ব হবে।
এখন, ত্রিভুজের দুইটি বাহু লম্ব হলে এদের মধ্যবর্তী কোণ হবে সমকোণ (৯০°)।
অর্থাৎ ত্রিভুজটি সমকোণী।
বৃত্তের ব্যাস = 2r একক
বৃত্তের ব্যাসার্ধ = r একক
বৃত্তের ক্ষেত্রফল = πr2 বর্গ একক
3 গুণ বৃদ্ধি করলে, নতুন ব্যাস = 3.2r একক
= 6r একক
নতুন ব্যাসার্ধ = 6r/2 একক
= 3r একক
সুতরাং নতুন ক্ষেত্রফল = π(3r)2 বর্গ একক
= 9r2 বর্গ একক
= 9 × বৃত্তের ক্ষেত্রফল
প্রশ্ন: PQRS সামন্তরিকের SR ভূমিকে Z পর্যন্ত বাড়ানো হলো। ∠QPS = 105° হলে ∠QRZ = কত?
সমাধান:
আমরা জানি,
সামন্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান।
∴ ∠QPS = ∠QRS = 105°
এখন,
∠QRS + ∠QRZ = 180° [যেহেতু, এক সরলকোণ = 180°]
⇒ 105° + ∠QRZ = 180°
⇒ ∠QRZ = 180° - 105°
∴ ∠QRZ = 75°
প্রশ্ন: একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘোরে। ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘুরবে?
সমাধান:
৬০ সেকেন্ডে চাকাটি ঘুরে = ৯০ বার
∴ ১ সেকেন্ডে চাকাটি ঘুরে = ৯০/৬০ বার
= ৩/২ বার
= ১.৫ বার
এখন,
গাড়ির চাকা ১ বার ঘুরে অতিক্রম করে = ৩৬০°
∴ গাড়ির চাকা ৩/২ বার ঘুরে অতিক্রম করে = (৩৬০× ৩)°/২
= ৫৪০° ।
প্রশ্ন: (1, 5) এবং (4, 9) বিন্দু দুইটির দূরত্ব কত?
সমাধান:
প্রশ্ন: রেখাংশের কয়টি প্রান্ত বিন্দু থাকে?
সমাধান:
রেখাংশ:
- রেখার যে কোন অংশকে রেখাংশ বলে।
- রেখাংশের প্রান্ত বিন্দু দুইটি।
রশ্মি (Ray):
- একটি রেখার কোনো বিন্দু ও উহার এক পাশের অংশকে একত্রে রশ্মি বলা হয় এবং ঐ বিন্দুটিকে রশ্মিটির প্রান্ত বিন্দু বলা হয়।
- রশ্মির একটি মাত্র প্রান্ত বিন্দু থাকে।
রেখা (Line):
- দুটি তল পরস্পরকে ছেদ করলে রেখা হয়।
- রেখার কোন প্রান্ত বিন্দু নেই।
প্রশ্ন: চারটি সমান্তরাল সরলরেখার সর্বোচ্চ কয়টি বিন্দুতে মিলিত হয়?
সমাধান:
সমান্তরাল রেখা সবসময় পরস্পর থেকে একটি নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে। তাই তারা পরস্পর পরস্পরকে কখনো ছেদ করে না।
অর্থাৎ নির্দিষ্ট কোনো বিন্দু নেই যেখানে সমান্তরাল রেখাসমূহ পরস্পরকে ছেদ করে।
প্রশ্ন: ২ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ একটি বর্গক্ষেত্রের চারটি বাহু এবং বৃত্তটি দ্বারা আবৃদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার?
সমাধান:
মনেকরি
বৃত্তের ব্যাসার্ধ r = 2 সে.মি
বৃত্তের ক্ষেত্রফল = πr2 = π × 22 বর্গ সে.মি
=4π বর্গ সে.মি
আবার
ABCD এ AC = 4 সে.মি.
আমরা জানি
AC2 = AB2 + BC2
AB2 + AB2 = AC2
2AB2 = 42
2AB2 =16
AB2 = 8
বর্গক্ষেত্রের চারটি বাহু এবং বৃত্তটি দ্বারা আবৃদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল = 4π - 8 বর্গ সে.মি
বৃহস্থ কোণ ∠ACB = 1/2 ∠AOB = 30°
∠BOC = 180° - ∠AOB
= 180° - 60° = 120°
∴ ∠OBC = 180° - (BOC + ACB)
= 180° - (120° + 30°) = 30°
প্রশ্ন: ৪৩° কোনের সম্পূরক কোণ কত?
সমাধান:
আমরা জানি,
দুটি কোণের সমষ্টি ৯০° হলে তারা পরস্পরের পূরক কোণ।
দুটি কোণের সমষ্টি ১৮০° হলে তারা পরস্পরের সম্পূরক কোণ।
∴ ৪৩° কোণের সম্পূরক কোণ = (১৮০ - ৪৩)°
= ১৩৭° ।
ΔABC - এ,
A + B + C = 180°
B + C = 180° - A
ΔBOC - এ,
1/2B + 1/2C + ∠BOC = 180°
বা, 1/2(B + C) + ∠BOC = 180°
বা, ∠BOC = 180° - 1/2(B + C)
= 180° - 1/2(180° - A)
= 180° - 90° + A/2
= 90° + 110°/2
= 145°
প্রশ্ন: দুটি পূরক কোণের একটি অপরটির 2/3 অংশ হলে বৃহত্তম কোণটির মান কত?
সমাধান:
ধরি, বৃহত্তম কোণ = x
ক্ষুদ্রতম কোণ = 2x/3
আমরা জানি, পূরক কোণদ্বয়ের সমষ্টি = 90°
বা, x + (2x/3) = 90°
বা, (3x + 2x)/3 = 90°
বা, 5x = 90° × 3
বা, 5x = 270°
বা, x = 270°/5
∴ x = 54°
অতএব, বৃহত্তম কোণটির মান 54°।
আমরা জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°
এখানে দুটি কোণের সমষ্টি = (65° + 75°) = 140°
সুতরাং তৃতীয় কোণের পরিমাণ = 180° - 140° = 40°
সুতরাং ত্রিভুজটি বিষমবাহু কারণ প্রত্যেকটি কোণের পরিমাণ ভিন্ন ভিন্ন।
একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণের সমান।
ব্যাস বা ব্যাসার্ধ এর অনুপাত দেয়া থাকলে ক্ষেত্রফল এর অনুপাত হবে ব্যাস বা ব্যাসার্ধের অনুপাত এর বর্গ।
∴ দুইটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত, π×32 : π×22 = 9 : 4
প্রশ্ন: y = 2x + 3 এবং 3x + y = 13 সরলরেখা দুটি কোন বিন্দুতে মিলিত হবে?
সমাধান:
দেওয়া রেখাদ্বয়,
y = 2x + 3 ........(1)
3x + y = 13 .........(2)
(1) সমীকরণ থেকে y-এর মান (2) সমীকরণে বসিয়ে পাই,
3x + (2x + 3) = 13
⇒ 5x + 3 = 13
⇒ 5x = 10
∴ x = 2
এখন x = 2 (1) সমীকরণে বসিয়ে পাই,
⇒ y = 2(2) + 3 = 4 + 3 = 7
∴ y = 7
∴ সরলরেখা দুটি (2, 7) বিন্দুতে মিলিত হবে।
প্রশ্ন: একটি গাড়ীর চাকা মিনিটে ১২০ বার ঘোরে। চাকাটি ১ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে?
সমাধান:
চাকাটি ৬০ সেকেন্ডে ঘুরে = ১২০ বার
∴ চাকাটি ১ সেকেন্ডে ঘুরে = ১২০/৬০ বার
= ২ বার
এখন,
১ বার ঘুরলে চাকাটি উৎপন্ন করে = ৩৬০°
∴ ২ বার ঘুরলে চাকাটি উৎপন্ন করে = (৩৬০° × ২)
= ৭২০°
∴ চাকাটি এক সেকেন্ডে ঘুরবে = ৭২০°।
এখানে,
∠CAE = 110°,
∠BCD = 180° - ∠ACB
= 180° - 50°
= 130°
∴ ∠ABF = 360° - (∠CAE + ∠BCD)
= 360° - (110° + 130°)
= 360° - 240°
∴ ∠ABF = 120°
একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। অর্থাৎ, একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
তাই একটি বৃত্তের বৃত্তস্থ কোণের মান 60° হলে কেন্দ্রস্থ কোণ হবে 120°।