PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
রেখা, কোণ ও বৃত্ত সম্পর্কিত সমস্যা ও সমাধান
রেখা, কোণ ও বৃত্ত সম্পর্কিত সমস্যা ও সমাধান
PrepBank · পাতা ২০ / ৩২ · ১,৯০১–২,০০০ / ৩,২১১
ব্যাখ্যা
360° কোণের দ্বারা দৃষ্ট চাপ = 2πr
1° কোণের দ্বারা দৃষ্ট চাপ = (2πr/360°)
60° কোণের দ্বারা দৃষ্ট চাপ ACB = (2π3/360°) × 60° = π
ব্যাখ্যা
ব্যাখ্যা
সমাধান:
আমরা জানি,
কোন বিন্দু কোন সরলরেখার উপর অবস্থিত হলে বিন্দুটির স্থানাংক দ্বারা সরলরেখার সমীকরণটি সিদ্ধ হয়।
X অক্ষের উপর অবস্থিত বিন্দুটির y = 0 হয়।
প্রদত্ত অপশন গুলোর মধ্যে (1, 0) বিন্দুর y = 0
(1, 0) বিন্দুটি X অক্ষের উপর অবস্থিত?
ব্যাখ্যা
তাই তল দ্বিমাত্রিক।
ব্যাখ্যা
ধরি,
বৃত্ত দুইটির ব্যসার্ধ ৩x এবং ৫x।
∴ বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত = π(৩x)২ : π(৫x)২
= ৯πx২ : ২৫πx২
= ৯ : ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: 5kx - 4y + 7 = 0 এবং 2x + 5y - 3 = 0 সরলরেখাদ্বয় পরস্পর লম্ব হলে k এর মান কত হবে?
সমাধান:
দুটি সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত হলো তাদের ঢালদ্বয়ের গুণফল - 1 হতে হবে।
প্রথম সরলরেখা, 5kx - 4y + 7 = 0
⇒ 4y = 5kx + 7
⇒ y = (5k/4)x + 7/4
∴ প্রথম রেখার ঢাল, m1 = 5k/4
দ্বিতীয় সরলরেখা, 2x + 5y - 3 = 0
⇒ 5y = - 2x + 3
⇒ y = (- 2/5)x + 3/5
∴ দ্বিতীয় রেখার ঢাল, m2 = - 2/5
সরলরেখাদ্বয় পরস্পর লম্ব হওয়ার শর্তানুসারে,
m1 × m2 = - 1
⇒ (5k/4) × (- 2/5) = - 1
⇒ - 10k/20 = - 1
⇒ - k/2 = - 1
⇒ k = 2
∴ k এর মান 2 হলে সরলরেখাদ্বয় পরস্পর লম্ব হবে।
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করেছে। বৃত্ত দুটির ব্যাসার্ধ যথাক্রমে ৯ সে. মি. ও ৪ সে. মি. হলে কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব কত হবে?
সমাধান:
আমরা জানি,
দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে বৃত্ত দুটির ব্যাসার্ধের বিয়োগফলের সমান।
মনে করি,
A কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ, AC = ৯ সে. মি
B কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ, BC = ৪ সে. মি.
∴ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, AB = AC - BC
= (৯ - ৪) সে. মি.
= ৫ সে. মি.
∴ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ৫ সে. মি.
ব্যাখ্যা
∠BDC কোণটি বৃত্তস্থ কোণ।
সুতরাং, ∠BDC বৃত্তস্থ কোণটির জন্য
প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ ∠BOC = 2∠BDC
∠BDC = (1/2) প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ ∠BOC
প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ ∠BOC = 360° - স্থূলকোণ ∠BOC
= 360° - 108°
= 252°
∠BDC = (1/2) × 252°
∠x = 126°
চিত্রে, ∠RPS এর সম্পূরক কোণের পরিমাপ কত?
ব্যাখ্যা
∠RPS = 30° + 40° = 70°
সুতরাং, ∠QPR = 180° - 70° = 110°
ব্যাখ্যা
সমাধান:
- যে কোণের ডিগ্রির পরিমাণ ৯০ ডিগ্রি তাকে সমকোণ কোণ বলে।
- ৯০° থেকে বড় এবং ১৮০° থেকে ছোট কোণকে স্থুলকোণ বলে।
- ৯০ ডিগ্রি এর চেয়ে ছোটো কোণকে সূক্ষ্মকোণ বলে।
ব্যাখ্যা
- বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান বৃত্তস্থ কোণ গুলো পরস্পর সমান।
- অর্ধবৃত্তস্থ কোন এক সমকোণ
- বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ একটি সূক্ষ্মকোণ।
- বৃত্তের পরিধি ও বৃত্তের ব্যাসার্ধ সমানুপাতিক।
ব্যাখ্যা
সমাধান:
বিপ্রতীপ কোণ:
যদি দুইটি কোণের একটির বাহুদ্বয় অপরটির বাহুদ্বয়ের বিপরীত রশ্মি হয় এবং কোণ দুইটির শীর্ষবিন্দু একই হয়, তবে কোণ দুইটিকে বিপ্রতীপ কোণ বলে।
যেহেতু, বিপ্রতীপ কোণ পরস্পর সমান।
অর্থাৎ , ৫৩° কোণের বিপ্রতীপ কোণ = ৫৩°
ব্যাখ্যা
সমাধান:
যে কোনো ত্রিভুজের তিনটি কোণের যোগফল সর্বদা 180° হয়। এটি ত্রিভুজের একটি মৌলিক বৈশিষ্ট্য।
ব্যাখ্যা
সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান ৬০°।
ব্যাখ্যা
আমরা জানি,
বৃত্তের সমীকরণ: (x - h)2 + (y - k)2 = a2
(x - 4)2 + (y - 5)2 = 102
ব্যাখ্যা
সমাধান:
দুইটি সরল রেখা পরস্পর ছেদ করলে বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান হয়।
∠AOD = ∠BOC এবং ∠AOC = ∠BOD
ব্যাখ্যা
বৃত্তের স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব হয়।
∴ কোনটি 90°।
ব্যাখ্যা
সঠিক উত্তর: ১টি
কিছু জ্যামিতিক স্বীকার্য লক্ষ্য করি-
১) দুইটি পৃথক রেখা কেবলমাত্র একটি বিন্দুতেই ছেদ করে।
২) যে কোন দুইটি পৃথক বিন্দু দিয়ে একটি ও কেবলমাত্র একটি সরল রেখা অঙ্কন করা যায়, যাতে উভয় বিন্দু অবস্থিত।
৩) একই সরলরেখায় অবস্থিত নয় এমন তিনটি বিন্দু একটি ও কেবলমাত্র একটি সমতল অঙ্কন করা যায়।
৪) দুইটি তল পরস্পর ছেদ করলে তারা একটি সরলরেখায় ছেদ করে।
উৎস : গণিত (এস এস সি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সরলরেখা পরস্পরের সমান্তরাল হলে তারা-
সমাধান:
- দুটি সমান্তরাল লাইন বা রেখা কখনোই মিলিত হয় না।
সমান্তরাল রেখা:
- দুটি রেখা যদি পরস্পরের মধ্যে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে তবে তাদেরকে সমান্তরাল রেখা বলে।
- দুটি সমান্তরাল সরলরেখা হওয়ার শর্ত-
১. সরলরেখা দুটি এক সমতলে থাকবে।
২. এদের যে কোনো দিকে যতটা খুশি বাড়ালেও একে অপরকে ছেদ করবে না।
৩. দুটি সরলরেখার মাঝখানের লম্ব সবসময়ই সমান থাকবে।
- দুই বা ততোধিক সরল রেখা একটি সরল রেখার উপর লম্ব হলে তারা পরস্পর সমান্তরাল।
- একটি সরলরেখা সমান্তরাল রেখাদ্বয়ের একটির উপর লম্ব হলে তা অপরটির উপরও লম্ব হয়।
ব্যাখ্যা
প্রশ্ন: 12 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি বৃত্তচাপ কেন্দ্রে 60° কোণ উৎপন্ন করে, বৃত্তকলাটির ক্ষেত্রফল কত?
সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের ব্যাসার্ধ, r = 12 মিটার
বৃত্তকলা দ্বারা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ, θ = 60°
আমরা জানি,
বৃত্তকলার ক্ষেত্রফল = (θ/360) × πr2
∴ বৃত্তকলার ক্ষেত্রফল = (θ/360) × πr2 বর্গ একক
= (60°/360°) × π × (12)2
= (1/6) × π × 144
= 24π বর্গ মিটার।
ব্যাখ্যা
সমাধান:
মনে করি,
দ্বিতীয় কোণ = x ডিগ্রি
প্রথম কোণ = ৩x ডিগ্রি
তৃতীয় কোণ = (x + ২০) ডিগ্রি
∴ x + ৩x + (x + ২০) = ১৮০
বা, ৫x + ২০ = ১৮০
বা, ৫x = ১৮০ - ২০
বা, ৫x = ১৬০
বা, x = ১৬০/৫
∴ x = ৩২
∴ প্রথম কোণ = ৩x ডিগ্রি
= (৩ × ৩২) ডিগ্রি
= ৯৬ ডিগ্রি।
ব্যাখ্যা
জ্যা এর দৈর্ঘ্য = 6 সেমি
কারণ বৃত্তের ব্যাসার্ধের দিগুণ জ্যা হচ্ছে ঐ বৃত্তের ব্যাস
ব্যাসের মধ্যবিন্দু হচ্ছে বৃত্তের কেন্দ্র।
অতএব, 3 সে.মি. ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 6 সে.মি. দৈর্ঘ্যের জ্যা এর দূরত্ব = 0 সেমি
--------------------------------------------------------------------------------------------
বিকল্প পদ্ধতিঃ
বৃত্তের ব্যাসার্ধ ও এর দিগুণ দৈর্ঘ্যের জ্যা এর ক্ষেত্রে, বৃত্তের কেন্দ্র থেকে ঐ জ্যা এর দূরত্ব সর্বদা শূন্য।
ব্যাখ্যা
- বিন্দুর চলার পথকে রেখা বলে।
- রেখার দৈর্ঘ্য আছে, প্রস্থ নেই।
- একটি রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য ও প্রান্তবিন্দু নেই।
ব্যাখ্যা
ত্রিভুজটির অপর কোণ ১৮০° - (২০° + ৭০°) = ৯০°
∴ ত্রিভুজটি সমকোণী।
ব্যাখ্যা
প্রশ্ন: ৫৬ ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের যে-কোনো একটি বাহুর দৈর্ঘ্য কত হবে?
সমাধান:
বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ = 56/2 ফুট = 28 ফুট
বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, πr2
= π × 28 × 28
= (22/7) × (28 × 28)
= 2464 বর্গফুট
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 2464 বর্গফুট
∴ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = √2464 = 49.63 ফুট
ব্যাখ্যা
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
কোণের মান = x
∴ পূরক কোণ = 90° - x
শর্তমতে,
x = (90° - x)/2
⇒ 2x = 90° - x
⇒ 3x = 90°
∴ x = 30°
ব্যাখ্যা
সমাধান:
যেহেতু ত্রিভুজটি সমকোণী। অপর দুটি কোণের সমষ্টি ৯০°
অপর দুটি কোণের ক্ষুদ্রতম কোণ ক
বৃহত্তম কোণ ক + ৫
ক + ক + ৫ = ৯০
⇒ ২ক = ৮৫
ক = ৪২.৫°
∴ বৃহত্তম কোণটির মান = ৪২.৫ + ৫
= ৪৭.৫°
ব্যাখ্যা
সমাধান:
x = 2, y = - 5 বসিয়ে,
১নং এ, 4x + 3y = 5
4(2) + 3(- 5) = 8 - 15 = - 7 ≠ 5
২নং এ, 2x - y + 1 = 0
2(2) - (- 5) + 1 = 4 + 5 + 1 = 10 ≠ 0
৩নং এ, 2x + y = 1
2(2) + (- 5) = 4 - 5 = - 1 ≠ 1
৪নং এ, 4x - 3y = 23
4(2) - 3(- 5) = 8 + 15 = 23
∴ 23 = 23 ;যা সত্য
ব্যাখ্যা
বৃত্তের পরিধি = 2πr
বৃত্তের ক্ষেত্রফল = πr2
শর্তমতে,
2πr = ৮ মিটার
πr2 = ১৬ বর্গমিটার।
এখন
πr2/2πr = ১৬/৮
বা, r/২ = ২
r = ৪
ব্যাখ্যা
সমাধান:
বৃত্তটির ব্যাসার্ধ = (ক্ষেত্রফল/পরিধি) × ২
= (১৩৮৬/১৩২) × ২
= ২১ সে.মি.
∴ বৃত্তটির বৃহত্তম জ্যা (ব্যাস)-এর দৈর্ঘ্য = ২১ × ২ = ৪২ সে.মি.
ব্যাখ্যা
সমাধান:
এখানে,
X° + 78° = 180° [এক সরলকোণ বলে]
⇒ X° = 180° - 78°
⇒ X° = 102°
ব্যাখ্যা
দুইটি সমান্তরাল সরলরেখার একটি ছেদক দ্বারা উৎপন্ন
ক) প্রত্যেক অনুরূপ কোণ জোড়া সমান হবে।
খ) প্রত্যেক একান্তর কোণ জোড়া সমান হবে।
গ) ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণ দুইটি পরস্পর সম্পূরক।
∠PEB = ∠EFD [অনুরূপ কোণ]
∠AEF = ∠EFD [একান্তর কোণ]
∠PEB = ∠AEF [বিপ্রতীপ কোণ]
ব্যাখ্যা
সমাধান:
৬০ সেকেন্ডে ঘুরে = ৪৮ বার
∴ ১ সেকেন্ডে ঘুরে = ৪৮/৬০ = ৪/৫ বার
আমরা জানি,
চাকা ১ বার ঘুরলে অতিক্রম করে = ৩৬০°
∴ ৪/৫ বার ঘুরলে অতিক্রম করে = ৩৬০° × (৪/৫) = ২৮৮°
ব্যাখ্যা
বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান।
ব্যাখ্যা
সমাধান:
∠BCA = 90
x + 2x = 90
⇒ 3x = 90
⇒ x = 30
ব্যাখ্যা
সমাধান:
- বৃত্তের বাইরে অবস্থিত কোনো একটি বিন্দু থেকে একটি বৃত্তে দুইটি স্পর্শক আঁকা যাবে।
বৃত্ত সম্পর্কিত উপপাদ্য ও অনুসিদ্ধান্ত:
- বৃত্তের ভিতরে অবস্থিত কোনো বিন্দু থেকে বৃত্তের স্পর্শক আঁকা যায় না।
- বিন্দুটি যদি বৃত্তের ওপর থাকে তাহলে উক্ত বিন্দুতে বৃত্তের একটিমাত্র স্পর্শক অঙ্কন করা যায়।
- স্পর্শকটি বর্ণিত বিন্দুতে অঙ্কিত ব্যাসার্ধের উপর লম্ব হয়।
- একটি বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত অংকন করা যাবে ।
- বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে ঐ বৃত্তে দুইটি ও কেবল দুইটি স্পর্শক আঁকা যায়।
- একটি ত্রিভুজে তিনটি বহির্বৃত্ত আঁকা যায়।
ব্যাখ্যা
সমাধান:
চিত্রে,
CD সরলরেখার উপর AB লম্ব অংকন করলে-
∠ABC ও ∠ABD দুইটি সমকোণ উৎপন্ন হয়।
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পাওয়ার টিলারের সামনের চাকার পরিধি ৫ মিটার এবং পেছনের চাকার পরিধি ৪ মিটার । পাওয়ার টিলারটি কত কি.মি. দূরত্ব অতিক্রম করলে পেছনের চাকা সামনের চাকার থেকে ২০০ বার বেশি ঘুরবে?
সমাধান:
সামনের চাকা ও পেছনের চাকার পরিধি ৫ ও ৪ এর ল.সা.গু = ২০
সামনের চাকার পরিধি ও পেছনের চাকার পরিধির পার্থক্য = (৫ - ৪) মিটার = ১ মিটার
এখন,
পেছনের চাকাটি ১ বার বেশি ঘুরতে অতিক্রম করবে = ২০ মিটার
∴ ২০০ বার বেশি ঘুরতে অতিক্রম করবে = (২০০ × ২০) মিটার
= ৪০০০ মিটার
= ৪ কি.মি.
ব্যাখ্যা
ABCD রম্বসে ∠C = ∠A = 120°
∠B = ∠D = 60°
∴ ∠ABD = (1/2) ∠B = 30°
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন দুইটি পরস্পর সম্পূরক কোণ?
সমাধান:
আমরা জানি, দুইটি কোণের সমষ্টি ১৮০° হলে, কোণ দুইটি একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
১৬২° + ১৮° = ১৮০°
∴ ১৬২° ও ১৮° পরস্পর সম্পূরক কোণ।
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের অন্তর্লিখিত সামান্তরিক একটি_____
সমাধন:
মনে করি, ABCD একটি সামান্তরিক যা একটি বৃত্তে অন্তর্লিখিত।
আমরা জানি, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি ১৮০°।
সুতরাং, ∠A + ∠C = ১৮০°
আবার,
সামান্তরিকের ধর্ম অনুযায়ী বিপরীত কোণগুলো পরস্পর সমান।
সুতরাং, ∠A = ∠C
এখন, ∠A + ∠A = ১৮০° [যেহেতু ∠A = ∠C]
⇒ ২∠A = ১৮০°
⇒ ∠A = ১৮০°/২
∴ ∠A = ৯০°
যেহেতু সামান্তরিকটির একটি কোণ ৯০° (সমকোণ), সেহেতু এটি একটি আয়তক্ষেত্র।
অতএব, বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র।
বি: দ্র:
বৃত্তের অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র(অনুসিদ্ধান্ত-৭, পৃষ্ঠা ১৬২)
ব্যাখ্যা
সমাধান:
দেওয়া আছে,
ব্যাসার্ধ = ১৩ সে.মি.
জ্যা এর অর্ধেক দৈর্ঘ্য = √{(ব্যাসার্ধ২) - (কেন্দ্র হতে জ্যা এর দূরত্ব)২}
= √{(১৩২) - (৫)২}
= √(১৬৯ - ২৫)
= √১৪৪
= ১২
∴ জ্যা এর দৈর্ঘ্য = ২ × ১২ = ২৪ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১৫০ বার ঘোরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?
সমাধান:
১ মিনিট = ৬০ সেকেন্ড।
চাকা ৬০ সেকেন্ডে ঘোরে = ১৫০ বার
∴ ১ সেকেন্ডে ঘোরে = ১৫০/৬০ বার
= ৫/২ বার
গাড়ির চাকা ১ বার ঘুরে অতিক্রম করে = ৩৬০°
∴ গাড়ির চাকা ৫/২ বার ঘুরে অতিক্রম করে =(৩৬০° × ৫)/২
= ৯০০°
ব্যাখ্যা
ব্যাখ্যা
সমাধান:
মনে করি,
একটি কোণ = ক ডিগ্রি
∴ কোণটির পূরক কোণ হবে = (৯০ - ক) ডিগ্রি
শর্তমতে,
ক - (৯০ - ক) = ৪০
⇒ ক - ৯০ + ক = ৪০
⇒ ২ক = ৪০ + ৯০
⇒ ২ক = ১৩০
⇒ ক = ১৩০/২
∴ ক = ৬৫
∴ কোণটির মান ৬৫°
ব্যাখ্যা
সমাধান:
বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।
যেহেতু AB = CD তাহলে কেন্দ্র থেকে দূরত্ব OE = OF হবে।
OE = 6 সে.মি. হলে OF = 6 সে.মি. হবে।
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ, r = 10
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2
= π (10)2
= 100π
আবার,
বৃত্তের ব্যাসার্ধ 100% বৃদ্ধিতে,
বৃত্তের নতুন ব্যাসার্ধ = 10 + 10 এর 100%
= 10 + 10 এর 100/100
= 20
∴ বৃত্তের নতুন ক্ষেত্রফল = πr2
= π (20)2
= 400π
∴ ক্ষেত্রফল বৃদ্ধি পায় = 400π - 100π
= 300π
100π থেকে ক্ষেত্রফল বৃদ্ধি পায় = 300π
1 থেকে ক্ষেত্রফল বৃদ্ধি পায় = 300π/100π
∴ 100 থেকে ক্ষেত্রফল বৃদ্ধি পায় = (300π × 100)/100π
= 300%
∴ বৃত্তের ক্ষেত্রফল শতকরা 100% বৃদ্ধি পায়
ব্যাখ্যা
সমাধান:
∠y = ∠x/2
শর্তমতে,
∠x + ∠y = 180°
বা, ∠x + (∠x/2) = 180°
বা, (3∠x)/2 = 180°
বা, ∠x = (180° × 2)/3
∴ ∠x = 120°
ব্যাখ্যা
সমাধান:
দেওয়া আছে,
6∠A = 7∠B
⇒ 6y° = 7 × 6x°
⇒ y° = (7 × 6x°)/6
⇒ y° = 7x°
∴ ∠A = y° = 7x°
আমরা জানি,
∠A + ∠B + ∠C = 180°
বা, 7x° + 6x° + 5x° = 180°
বা, 18x° = 180°
∴ x° = 10°
∴ y° = 7x° = 7 × 10°
∴ y° = 70°
ব্যাখ্যা
ব্যাখ্যা
সমাধান:
প্রদত্ত চিত্রে,
PQ = PR
সুতরাং, PQR সমদ্বিবাহু ত্রিভুজ।
∠PQR = ∠PRQ = 55°
∠LRN = 90° হলে ∠NRQ = 90°
সুতরাং, ∠NRP = ∠NRQ - ∠PRQ = 90° - 55° = 35°
ব্যাখ্যা
সমাধান:
আমরা জানি, একই চাপের ওপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
চিত্রটিতে, কেন্দ্রস্থ কোণ ∠BOC, বৃত্তস্থ কোণ ∠BAC = 41°
∴∠BOC = (2 × 41°) = 82°
ব্যাখ্যা
আমরা জানি,
বৃত্তের যেকোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শবিন্দু গামী ব্যাসার্ধের ওপর লম্ব।
অর্থাৎ
বৃত্তে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ = ৯০°
ব্যাখ্যা
O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ABCD অন্তলিখিত বর্গক্ষেত্র। OB = OD = ৭ সেমিঃ
BD = বর্গের কর্ন = ১৪ সেমিঃ
বর্গের কর্ন = √২ x বাহুর দৈর্ঘ্য
বাহুর দৈর্ঘ্য = কর্ন/√২ = ১৪/√২
বর্গের ক্ষেত্রফল = ( ১৪/√২)² = ৯৮ ব. সেমিঃ
ব্যাখ্যা
এই ধরনের গণিত গুলো শর্টকাট নিয়মে করা যায়। যেমন- ৪০+৪০+(৪০×৪০/১০০)
= ৮০+১৬
= ৯৬
ব্যাখ্যা
সমাধান:
আমরা জানি, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
এখানে, ∠BOC হলো কেন্দ্রস্থ কোণ।
∴ ∠BAC = (1/2) × ∠BOC
⇒ 52° = (1/2) × ∠BOC
∴ ∠BOC = 104°
ব্যাখ্যা
ব্যাখ্যা
সমাধান:
একটি বই এর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা থাকে।
প্রত্যেকটি এক একটি মাত্রা।
তাই একতি বই এর মাত্রা ৩টি
কিন্তু বই এর পাতার দৈর্ঘ্য ও প্রস্থ থাকে কিন্তু উচ্চতা নগন্ন বিধায় এইটা হিসাব করা হয় না
তাই বই এর পাতার মাত্রা ২টি।
ব্যাখ্যা
πR² = 7×(2πR)
⇒ R = 14
∴ Circumference = (2×(22/7)×14) units
= 88 units
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে, ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
সমাধান:
ধরি, বৃত্তের ব্যাসার্ধ r
∴ বৃত্তের ব্যাস = ২r
∴ বৃত্তের ক্ষেত্রফল, A1 = πr২
ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে হবে ৬r
∴ ব্যাসার্ধ = ৬r/২ = ৩r
∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল, A2 = π(3r)২ = ৯πr২
এখন,
A2/A1 = ৯πr২/πr২
= ৯
∴ ৯ গুণ বৃদ্ধি পাবে।
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৩৬° হলে, ক্ষুদ্রতম কোণটি কত?
সমাধান:
ধরি,
ক্ষুদ্রতম কোণ = ক°
বৃহত্তর কোণ = (ক + ৩৬)°
আমরা জানি, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি = ৯০°
প্রশ্নমতে,
ক + (ক + ৩৬) = ৯০
বা, ২ক + ৩৬ = ৯০
বা, ২ক = ৯০ - ৩৬
বা, ২ক = ৫৪
বা, ক = ৫৪/২
∴ ক = ২৭
অতএব, ক্ষুদ্রতম কোণটি হলো ২৭°
ব্যাখ্যা
আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = πr2 এবং পরিধি = 2πr
প্রশ্নানুসারে,
πr2/2πr = ৮/৪
বা, r = ২ × ২
বা, r = ৪
বা, ২r = ৮ (যেহেতু বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা)
ব্যাখ্যা
সমাধান:
অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হওয়ায় ত্রিভুজটি সমকোণী।
ত্রিভুজটির সূক্ষ্মকোণদ্বয়ের বৃহত্তম কোণটি ক হলে ক্ষুদ্রতম কোণটি হবে ২ক/৩
আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = ১৮০°
∴ ক + (২ক/৩) + ৯০° = ১৮০°
বা, ক + (২ক/৩) = ১৮০° - ৯০°
বা, (৩ক + ২ক)/৩ = ৯০°
বা, ৫ক = ৯০° × ৩
বা, ৫ক = ২৭০°
বা, ক = ২৭০°/৫
∴ ক = ৫৪°
∴ বৃহত্তম কোণ = ৫৪°
∴ ক্ষুদ্রতম কোণ= ২ক/৩
= (২ × ৫৪°)/৩
= ৩৬°
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
সরলরেখার দৈর্ঘ্য ৩ একক
তবে এর এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ১ বর্গ একক
∴ সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল = (৩ × ৩) = ৯ বর্গ একক
∴ সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল উক্ত সরলরেখার এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের (৯/১) = ৯ গুণ
ব্যাখ্যা
সমাধান:
দেওয়া আছে,
একটি বৃত্তের ব্যাসার্ধ = 7
∴ ক্ষেত্রফল = π(7)2 = 49π
এবং
অপর বৃত্তের ব্যাসার্ধ = 8
∴ ক্ষেত্রফল = π(8)2 = 64π
∴ বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত = 49π : 64π
= 49 : 64
ব্যাখ্যা
সমাধান:
আমরা জানি,
পূরক কোণদ্বয়ের সমষ্টি = 90°
দেওয়া আছে,
কোণদ্বয়ের অনুপাত = 4 : 5
∴ ক্ষুদ্রতম কোণ = (90/9) × 4 = 40°
ব্যাখ্যা
সমাধান:
১৮০° অপেক্ষা বড় এবং ৩৬০° অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
অতএব, ∠X একটি প্রবৃদ্ধ কোণ।
ব্যাখ্যা
সমাধান:
আমরা জানি
চতুর্ভুজের চার কোণের সমষ্টি = ৩৬০°
দেওয়া আছে,
চতুর্ভুজের চার কোণের অনুপাত = ২ : ৩ : ৩ : ৪
অনুপাতগুলোর সমষ্টি = ২ + ৩ + ৩ + ৪ = ১২
∴ প্রতিটি অনুপাতের মান = ৩৬০°/১২ = ৩০°
∴ ক্ষুদ্রতম কোণ = ২ × ৩০° = ৬০°
ব্যাখ্যা
সমাধান:
দুইটি কোণের সমষ্টি ১৮০° হলো, কোন দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
৪৫° কোণের সম্পূরক কোণ = (১৮০ - ৪৫)° = ১৩৫°
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 5 : 7 হলে বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত?
সমাধান:
ধরি,
১ম বৃত্তের ব্যাসার্ধ = 5r
২য় বৃত্তের ব্যাসার্ধ = 7r
∴ ১ম বৃত্তের ক্ষেত্রফল = π (5r)2 = 25πr2
২য় বৃত্তের ক্ষেত্রফল = π (7r)2 = 49πr2
∴ ১ম বৃত্তের ক্ষেত্রফল/২য় বৃত্তের ক্ষেত্রফল = 25πr2/49πr2
= 25/49
∴ ১ম বৃত্তের ক্ষেত্রফল : ২য় বৃত্তের ক্ষেত্রফল = 25 : 49 ।
ব্যাখ্যা
সমাধান:
আমরা জানি,
একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
চাপ BAC এর উপর দণ্ডায়মান ∠BDC বৃত্তস্থ কোণ এবং প্রবৃদ্ধ ∠BOC কেন্দ্রস্থ কোণ।
∴ প্রবৃদ্ধ ∠BOC = 2∠BDC
⇒ ∠BDC = (1/2) প্রবৃদ্ধ ∠BOC
প্রবৃদ্ধ ∠BOC = 360° - ∠BOC
= 360° - 126°
= 234°
∠BDC = x = (1/2) × 234° = 117°
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
বৃত্ত দুটির ব্যাসার্ধের অনুপাত 3x এবং 4x
আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = πr2
বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত = π(3x)2 : π(4x)2
= 9πx2 : 16πx2
= 9 : 16
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
ΔABC এর বাহুর দৈর্ঘ্য AB = BC = AC = a
দেওয়া আছে,
ত্রিভুজের পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধ, R = ২√৩ সে.মি.
ত্রিভুজের সাইন সূত্রানুসারে,
a/SinA = 2R
বা, a = 2RSinA
∴ a = ২ × ২√৩ × (Sin৬০°)
= ৪√৩ × (√৩/২)
= ৬
∴ ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪)a২
= (√৩/৪)(৬)২ বর্গ সে.মি.
= (√৩/৪) × ৩৬ বর্গ সে.মি.
= ৯√৩ বর্গ সে.মি.
ব্যাখ্যা
সমাধান:
আমরা জানি,
দুটি কোণের যোগফল 90° হলে তাকে বলে পূরক কোণ।
50° এর পূরক কোণ =( 90° - 50°) = 40°
ব্যাখ্যা
প্রশ্ন: বহিঃস্থ কোনো বিন্দু হতে একটি বৃত্তে কয়টি স্পর্শক আঁকা যাবে?
সমাধান:
বৃত্ত সম্পর্কিত উপপাদ্য ও অনুসিদ্ধান্ত:
- বৃত্তের ভিতরে অবস্থিত কোনো বিন্দু থেকে বৃত্তের স্পর্শক আঁকা যায় না।
- বিন্দুটি যদি বৃত্তের ওপর থাকে তাহলে উক্ত বিন্দুতে বৃত্তের একটিমাত্র স্পর্শক অঙ্কন করা যায়।
- স্পর্শকটি বর্ণিত বিন্দুতে অঙ্কিত ব্যাসার্ধের উপর লম্ব হয়।
- বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত হলে তা থেকে বৃত্তে দুইটি স্পর্শক আঁকা যাবে।
- বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে ঐ বৃত্তে দুইটি ও কেবল দুইটি স্পর্শক আঁকা যায়।
- একটি ত্রিভুজে তিনটি বহির্বৃত্ত আঁকা যায়।
ব্যাখ্যা
সমাধান:
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°
তিনটি কোণের অনুপাত =2 : 3 : 4
অনুপাতের সমষ্টি = 2 + 3 + 4 = 9
বৃহত্তম কোণ = 180 × 4/9 = 80°
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
M, N, O কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে a, b, c
∴ বৃত্তত্রয় পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করে
∴ MN = a + b
বা, x = a + b ............... (1)
NO = b + c
বা, y = b + c ..................(2)
এবং OM = c + a
বা, z = c + a ................(3)
(1) নং + (2) নং হতে পাই
x + y = a + 2b + c
বা, 2b = x + y - (a + c)
∴ 2b = x + y - z
∴ N বৃত্তের ব্যাস, 2b = x + y - z
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
কোণ তিনটি x, 2x, 3x
শর্তমতে, x + 2x + 3x = 180°
⇒ 6x = 180°
⇒ x = (180/6)°
∴ x = 30°
∴ 3x = 90°
∴ ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ।
ব্যাখ্যা
একটি বৃত্তের ব্যাসার্ধ + অপর বৃত্তের ব্যাসার্ধ = কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
একটি বৃত্তের ব্যাসার্ধ + অপর বৃত্তের ব্যাসার্ধ = কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব
বা, ৪ + অপর বৃত্তের ব্যাসার্ধ = ৭
বা, অপর বৃত্তের ব্যাসার্ধ = ৭ - ৪
অপর বৃত্তের ব্যাসার্ধ = ৩ সে.মি.
ব্যাখ্যা
সমাধান:
চিত্রে,
∠A = 42°, ∠B = 78°,
∴∠C = 180° - 120° = 60°
∠ACD = 60°/2 = 30°
∴ ∠CDA = 180° - (42° + 30°)
= 108°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল 616 বর্গ সে.মি হলে, বৃত্তটির ব্যাসার্ধ কত?
সমাধান:
আমরা জানি,
বৃত্তের ব্যাসার্ধ = r
এবং বৃত্তের ক্ষেত্রফল = πr2
প্রশ্নমতে,
πr2 = 616
⇒ r2 = 616/π
⇒ r2 = 616/(22/7)
⇒ r2 = (616 × 7)/22
⇒ r2 = 4312/22
⇒ r2 = 196
⇒ r = √(196)
∴ r = 14
∴ বৃত্তটির ব্যাসার্ধ 14 সে.মি.
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
সরলরেখার দৈর্ঘ্য = ক
∴ একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ = ক২
আবার,
সরলরেখার এক-তৃতীয়াংশ = ক/৩
∴ সরলরেখার এক-তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গ = (ক/৩)২
= ক২/৯
∴ একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের = ক২/(ক২/৯)
= ক২ × (৯/ক২)
= ৯ গুণ ।
ব্যাখ্যা
সমাধান:
আমরা জানি,
দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180° হলে তারা পরস্পরের সম্পূরক কোণ।
এখন,
92° এর সম্পূরক কোণ = (180 - 92)°
= 88°
সুতরাং, তার অর্ধেক = 88°/2
= 44°
ব্যাখ্যা
সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা ১৮০°।
ধরি,
৩য় কোণটি ‘ক’
প্রশ্নমতে,
২৮° + ৬২° + ক = ১৮০°
বা, ৯০° + ক = ১৮০°
∴ ক = ৯০°
ব্যাখ্যা
সমাধান:
5৫.৫ কিলোমিটার = ৫.৫× ১০০০ = ৫৫০০ মিটার
চাকাটি ১ বার ঘুরলে অতিক্রম করে = ৫৫০০/৫০০ = ১১ মিটার
∴ চাকাটির পরিধি = ১১ মিটার
⇒ ২πr = ১১
⇒ r = ১১/২π
⇒ r = ১১/{২ × (২২/৭)}
∴ r = (১১ × ৭)/(২ × ২২) = ৭/৪ মিটার
∴ চাকাটির ব্যাস = ২r = ২(৭/৪) = ৭/২ = ৩.৫ মিটার
ব্যাখ্যা
সমাধান:
দুইটি কোণের ডিগ্রি পরিমাপের সমষ্টি 180° হলে, কোণ দুইটিকে পরস্পর পূরক কোণ বলে।
এখানে,
∠BOC + ∠AOC = 180° = এক সরলকোণ
অর্থাৎ ∠BOC এর সম্পূরক কোণ = ∠AOC
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ = r
প্রশ্নমতে,
2πr - 2r = 15
⇒ 2r(22/7 - 1) = 15
⇒ 2r(15/7) = 15
⇒ 2r = 7
∴ r = 3.5
ব্যাখ্যা
সমাধান:
স্থুলকোণ : ৯০° থেকে বড় এবং ১৮০° থেকে ছোট কোণকে স্থূলকোণ বলে।
১৪০° একটি স্থূলকোণ।
• সূক্ষ্মকোণ: এক সমকোণ বা 90° অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে।
• প্রবৃদ্ধ কোণ: দুই সমকোণ বা 180° অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ বা 360° অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
• পূরক কোণ: দুইটি কোণের সমষ্টি যখন 90° অথবা এক সমকোণ হয় তখন একটি কোণকে অপর কোণটির পূরক কোণ বলে।
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
২য় কোণ = a
∴ ১ম কোণ = 4a
৩য় কোণ = 4a + 54°
প্রশ্নমতে,
a + 4a + 4a + 54° = 180°
বা, 9a = 180° - 54°
বা, 9a = 126°
বা, a = 126°/9
∴ a = 14°
∴ ১ম কোণ = 4 × 14° = 56°
ব্যাখ্যা
সমাধান:
চিত্র থেকে পাই,
105° + x = 180°
⇒ x = 180° - 105°
∴ x = 75°
ব্যাখ্যা
সমাধান:
প্রদত্ত চিত্রে PQ = PR সুতরাং PQR সমদ্বিবাহু ত্রিভুজ।
∠PQR = ∠PRQ = 35°
∠LRN = 90° হলে ∠NRQ = 90°
সুতরাং ∠NRP = ∠NRQ - ∠PRQ = 90° - 35° = 55°
ব্যাখ্যা
সমাধান:
বৃত্তের বৃহত্তম জ্যা/ ব্যাস = 14 সে. মি.
বৃত্তের ব্যাসার্ধ r = 14/2 = 7 সে. মি.
বৃত্তের ক্ষেত্রফল = πr2 বর্গ সে. মি.
= (22/7) × 72 বর্গ সে. মি.
= (22/7) × 49 বর্গ সে. মি.
= 154 বর্গ সে. মি.
ব্যাখ্যা
একটি সরল রেখার উপর লম্ব অঙ্কন করলে ২ টি সমকোণ পাওয়া যায়।
ব্যাখ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের এক তৃতীয়াংশের সমান। কোণটির মান কত?
সমাধান:
একটি কোণ ক হলে,
তার সম্পূরক কোণ = ১৮০° - ক
প্রশ্নানুসারে,
ক = (১৮০° - ক)/৩
বা, ৩ক = ১৮০° - ক
বা, ৩ক + ক = ১৮০°
বা, ৪ক = ১৮০°
∴ ক = ৪৫°
∴ কোণটির মান ৪৫°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ীর চাকা মিনিটে ১২০ বার ঘোরে। চাকাটি ১ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে?
সমাধান:
চাকাটি ৬০ সেকেন্ডে ঘুরে = ১২০ বার
∴ চাকাটি ১ সেকেন্ডে ঘুরে = ১২০/৬০ বার
= ২ বার
এখন,
১ বার ঘুরলে চাকাটি উৎপন্ন করে = ৩৬০°
∴ ২ বার ঘুরলে চাকাটি উৎপন্ন করে = (৩৬০° × ২)
= ৭২০°
∴ চাকাটি এক সেকেন্ডে ঘুরবে = ৭২০°।
ব্যাখ্যা
চিত্রে ∠ACD = 120° হলে,
∠ACB = 180° - 120°
= 60°
∴ কেন্দ্রস্থ ∠AOB = 2 × বৃত্তস্থ ∠ACB
= 2 × 60°
= 120°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রিক্সার চাকায় ১৮° পরপর স্পোক লাগানো থাকে। তাহলে সম্পূর্ণ চাকাটিতে মোট কতটি স্পোক লাগানো আছে?
সমাধান:
আমরা জানি,
চাকার কেন্দ্রে মোট উৎপন্ন কোণ = ৩৬০°
∴ ১৮° পরপর স্পোক লাগানো থাকলে
মোট স্পোকের সংখ্যা = ৩৬০°/ ১৮°
= ২০ টি
∴ সম্পূর্ণ চাকাটিতে মোট ২০ টি স্পোক লাগানো আছে।