বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Translation

মোট প্রশ্ন৮০২এই পাতা৯৪প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Translation

PrepBank · পাতা / · ৭০১৭৯৪ / ৮০২

৭০১.
Choose the appropriate translation of "আমি তাকে দিয়ে ফুলগুলো কিনালাম"-
  1. I have him bought the flowers.
  2. I got him buy the flowers.
  3. I made him buy the flowers.
  4. I have the flowers bought by him.
ব্যাখ্যা
• The appropriate translation of "আমি তাকে দিয়ে ফুলগুলো কিনালাম" - I made him buy the flowers.

• অন্যান্য অপশনগুলোতে ব্যকরণগত ভুল রয়েছে।
- এই Translation টি হয়েছে  মূলত Causative Verb -এর নিয়মানুসারে।

• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়।

• Causative verb হিসাবে 'Make' এর ব্যবহার -
- Subject + Make (any tense) -এর পরে কোনো ব্যক্তি থাকলে verb -এর base form বসে।
- যেমন: He made me laugh with his jokes. 
- Bangla meaning: সে তার রসিকতার মাধ্যমে আমাকে হাসালো।

• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক Translation টি হবে - I made him buy the flowers.
৭০২.
Translate into English: 'ভিক্ষার চাল, কাঁড়া আর আকাঁড়া'-
  1. ক) Beggars have no chance to choose.
  2. খ) Begging rice, crows and crows.
  3. গ) Beggars must not be choosers.
  4. ঘ) A begger must not be a chooser.
ব্যাখ্যা
Beggars must not be choosers.

বাংলা অনুবাদ- 'ভিক্ষার চাল, কাঁড়া আর আকাঁড়া'।  
Example Sentence: I took the deal at the time because beggars can't be choosers. 

Reference- Live MCQ Lecture.
৭০৩.
লোকটির মাথা খারাপ হয়েছে। (Translate it)
  1. The man is mad head.
  2. The man is off his head.
  3. The man is off feeling.
  4. The man is feeling giddy.
ব্যাখ্যা
• The man is off his head.
- Bangla meaning: লোকটির মাথা খারাপ হয়েছে।

• off one's head
- English meaning: unable to think in a clear or sensible way; emotionally disturbed or mentally unsound.
- Bangla meaning: কারো মাথা খারাপ হওয়া; সংবেদনশীলভাবে চিন্তা করতে অক্ষম।

- এক্ষেত্রে, অন্য অপশনগুলো প্রাসঙ্গিক নয়।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary
৭০৪.
Translate into Bengali.
Fools rush in where angels fear to tread.
  1. ক) হাতি ঘোড়া গেলো তল, পিঁপড়া বলে কত জল
  2. খ) বিজ্ঞ যেথা ভয় পায়, অজ্ঞ সেথা আগে ধায়
  3. গ) গাধারা সেখানেও ছুটে যায় যেখানে যেতে ফেরেশতারাও ভয় পায়
  4. ঘ) ক ও খ উভয়ই
ব্যাখ্যা
Fools rush in where angels fear to tread - হাতি ঘোড়া গেলো তল, পিঁপড়া বলে কত জল / বিজ্ঞ যেথা ভয় পায়, অজ্ঞ সেথা আগে ধায়।
৭০৫.
Translate into English: আমি এটা না করে পারি না।
  1. I cannot help do it.
  2. I could not help doing it.
  3. I cannot help doing it.
  4. I cannot help to do it.
ব্যাখ্যা
• The correct translation is: I cannot help doing it.

আমি এটা না করে পারি না।
• English Translation: I cannot help doing it.

• Cannot help/could not help -এর পরে Gerund (Verb+ing) বসে, কিন্তু cannot but -এর পরে verb -এর base form বসে।

• অন্যদিকে,
- I could not help doing it. এর অনুবাদ হলো - আমি এটা না করে পারলাম না/পারিনি।
- অর্থাৎ, past tense.
- তাই, অপশন খ) সঠিক নয়।

সুতরাং, সঠিক উত্তর হলো - I cannot help doing it.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. A passage to the English Language by S M Zakir Hussain.
৭০৬.
"ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এল।"
Translate it.
  1. The boy came to me by crying.
  2. The boy came to me crying.
  3. The boy came to me in crying.
  4. The boy came near me crying.
ব্যাখ্যা
• "ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এল।"
Translation: The boy came to me crying.

→ কাঁদতে কাঁদতে, হাসতে হাসতে, নাচতে নাচতে ইত্যাদি চলমান প্রকাশ করা অর্থে সব সময় present participle (verb + ing) হয়। 

→ The boy came to me crying. - এর অর্থ "ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো" বাক্যটিতে কাঁদতে কাঁদতে দ্বারা একটি চলমান কাজ বোঝানো হয়েছে, তাই Verb = cry এর সাথে  ing যুক্ত হয়েছে। 

→ আবার, কারো কাছে আসা বোঝাতে come to somebody ব্যবহার করতে হয়। 
→ অতএব, নিয়মানুযায়ী The boy came to me crying.  এই বাক্যটি সঠিক।
৭০৭.
Translate into English: অতীতের কথা তুলে দুঃখ করে লাভ নেই।
  1. It is no use of crying over spilt milk.
  2. It is no use cry over spilt milk.
  3. It is no use crying over spilt milk.
  4. It is no use on crying over spilt milk.
ব্যাখ্যা
• অতীতের কথা তুলে দুঃখ করে লাভ নেই।
- এর সঠিক ইংরেজি অনুবাদ হবে - It is no use crying over spilt milk.

• It's no use (of doing something)
English Meaning: The thing someone tries cannot be or was not successful.
Bangla Meaning: কোনো কিছু করে লাভ নেই এমন অর্থ প্রকাশ করে।

• It is no use যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:-
- it is of no use (it’s no use doing something) এর পরে কোনো preposition/ infinitive বা অন্য কিছু বসে না।
- এরপর সরাসরি verb আসে এবং এর সাথে ing যুক্ত হয়।
৭০৮.
"আমি আজ জ্বর জ্বর বোধ করছি" এর English translation কি?
  1. I have caught a cold today.
  2. I feel feverish today.
  3. I have high fever today.
  4. I'm suffering from severe fever today.
ব্যাখ্যা
আমি আজ জ্বর জ্বর বোধ করছি - I feel feverish today.

• Feverish (Adjective)
- English Meaning:
(a) Tending to cause fever.
(b) Having the symptoms of a fever.
(c) Suffering from fever (high body temperature).
- Bangla Meaning: জ্বরের লক্ষণযুক্ত; জ্বরভাবগ্রস্ত।

Other options:
ক) আমার আজ ঠান্ডা লেগেছে। - I have caught a cold today.
গ) আমার আজ অনেক জ্বর। - I have high fever today.
ঘ) আমি আজ খুব জ্বরে ভুগছি। - I'm suffering from severe fever today.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৭০৯.
Select the correct Bangla translation of the English sentence "She refused to eat." 
  1. সে খেতে বলল না।
  2. সে খেতে রাজি হল না।
  3. সে খেতে অস্বীকার করল।
  4. সে খেয়ে ফেলল। 
ব্যাখ্যা

• The correct Bangla translation of the English sentence "She refused to eat." is সে খেতে অস্বীকার করল।

• Other Options:
ক) সে খেতে বলল না। 
- She did not tell (anyone) to eat.

খ) সে খেতে রাজি হল না।
- She was not willing to eat./She did not agree to eat.

ঘ) সে খেয়ে ফেলল।
- She ate it all up./She finished eating it.

৭১০.
Correct translation of: সে নীরবে কাঁদতে লাগলো।
  1. ক) He started weeping silently.
  2. খ) He has started weeping silently.
  3. গ) He is weeping silently.
  4. ঘ) He had started weeping silently.
ব্যাখ্যা
বাংলা বাক্যের শেষে করলো, গেলো, লাগলো ইত্যাদি থাকলে ইংরেজিতে সেটা  past indefinite tense হয়।

ক) He started weeping silently.
- সে নীরবে কাঁদতে লাগলো।

খ) He has started weeping silently.
- সে নীরবে কাঁদতে শুরু করেছে।

গ) He is weeping silently.
- সে নীরবে কাঁদছে।

ঘ) He had started weeping silently.
- সে নীরবে কাঁদতে শুরু করেছিল।
৭১১.
Translate into English - "সে কখনো এখানে আসে নি।"
  1. ক) He has never came here.
  2. খ) He has never come here.
  3. গ) Has he ever come here.
  4. ঘ) He never comes here.
ব্যাখ্যা
"সে কখনো এখানে আসে নি।" - এই বাক্যটি Present Perfect Tense এ হবে। 
সঠিক Translation হবে- He has never come here. 

Source: Applied English Grammar & Composition by P. C. Das. 
৭১২.
Translate into English: সেয়ানে সেয়ানে কোলাকুলি।
  1. A man is known by the company he keeps.
  2. Like cures like.
  3. Nothing like force.
  4. A Greek meeting a Greek.
ব্যাখ্যা

Correct answer: A Greek meeting a Greek.
- বাংলা প্রবাদ: সেয়ানে সেয়ানে কোলাকুলি।
- English Proverb: A Greek meeting a Greek.

Other options:
ক) A man is known by the company he keeps.
- সঙ্গ দেখে লোক চেনা যায়।

খ) Like cures like.
- কাঁটায় কাঁটা তোলা।

গ) Nothing like force.
- শক্তের ভক্ত বা ঠেলার নাম বাবাজি।

Source: Live MCQ Lecture.

৭১৩.
"আমার বন্ধু নাই বললেই চলে।" Which is the correct English Translation?
  1. I have a few friends.
  2. I have no friend.
  3. I have little friends.
  4. I have few friends.
ব্যাখ্যা
• "আমার বন্ধু নাই বললেই চলে।"
→ English Translation: I have few friends.

→ A few, Little, Few ইত্যাদি বাক্যে Determiner হিসাবে বসে।

→ Few - নেই বললেই চলে।
→ A few - সামন্য পরিমাণে বেঝায়।
→ A little - অল্প পরিমাণে বোঝায়।
৭১৪.
Translate into English:
এই গ্লাসে কোন দুধ নেই বললেও চলে।
  1. ক) There is a little milk in this glass.
  2. খ) There is some milk in this glass.
  3. গ) There is little milk in this glass.
  4. ঘ) There is no milk in this glass.
ব্যাখ্যা
a little — অল্প পরিমাণ
little—বলতে গেলে মোটেও না বা নেই বললেও চলে
the little—সেইটুকু মাত্র (নির্দিষ্ট অর্থে)
very little—অত্যন্ত কম পরিমাণ (little-এর কাছাকাছি—জোর দেয়ার জন্য)

এই গ্লাসে সামান্য দুধ আছে = There is some (or a little) milk in the glass.
এই গ্লাসে কোন দুধ নেই = There is no milk in the glass.
এই গ্লাসে কোন দুধ নেই বললেও চলে = There is little milk in this glass.
তুমি যে সামান্য দুধটুকু দিয়েছিলে শিশুটি তা পান করেছে = The child has drunk the little milk (that) you gave.
বিড়ালটি সামান্য একটু (বা, খুব কম পরিমাণ) দুধ খেয়েছে = The cat has drunk very little milk.
 
Source: A passage to the English Language, S.M. Zakir Hussain.
৭১৫.
Bangla to English Translation: Laxmi has not come to school today.
  1. ক) লক্ষ্মী আজ স্কুলে আসেনি।
  2. খ) লক্ষ্মী আজ স্কুলেই যাবে না।
  3. গ) লক্ষ্মী আজ স্কুলে যেতে চায়নি।
  4. ঘ) লক্ষ্মী আজ স্কুলে ইচ্ছা করে যায়নি।
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের বাংলা অনুবাদ হচ্ছে লক্ষ্মী আজ স্কুলে আসেনি

• কোন কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান এরূপ বুঝালে তাকে Present Perfect Tense বলে।
- Structure: Subject + have/has + verb – past participle + Extension.
- নিয়মানুযায়ী সঠিক উত্তর - Laxmi has not come to school today
৭১৬.
"After death comes the doctor." Translate it into Bengali -
  1. চোর পালালে বুদ্ধি বাড়ে।
  2. নুন আনতে পান্তা ফুরায়।
  3. যত হাসি তত কান্না, বলে গেছে রাম শর্মা।
  4. দুঃখের পরেই সুখ আসে।
ব্যাখ্যা
• After death comes the doctor.
→ Translation: চোর পালালে বুদ্ধি বাড়ে।

অপশন আলোচনা:
• নুন আনতে পান্তা ফুরায়।
→ After meat comes mustard.

• যত হাসি তত কান্না, বলে গেছে রাম শর্মা।
→ After sweetmeat comes the sour sauce. 

• দুঃখের পরেই সুখ আসে।
→ After clouds comes fair weather.

Source: Live MCQ Lecture.
৭১৭.
Choose the correct English Translations: ঢাকা কি জন্য বিখ্যাত?
  1. ক) What for Dhaka is famous for?
  2. খ) What Dhaka is famous for?
  3. গ) Why is Dhaka famous for?
  4. ঘ) What is Dhaka famous for?
ব্যাখ্যা
প্রশ্নবোধক বাক্যে subject-এর পূর্বে auxiliary verb বসে। তাই বাক্যের গঠন অনুযায়ী সঠিক বাক্যটি হলো: What is Dhaka famous for?
৭১৮.
'To make a mess of things'-এর বঙ্গানুবাদ -
  1. ক) রাই কুড়িয়ে বেল
  2. খ) অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট
  3. গ) ভূতের বাপের শ্রাদ্ধ
  4. ঘ) নাচতে না জানলে উঠান বাঁকা
ব্যাখ্যা
To make a mess of things - ভূতের বাপের শ্রাদ্ধ।
৭১৯.
He left no stone unturned. বাংলা অনুবাদ-
  1. ক) সে খুব চেষ্টা করল
  2. খ) সে চেষ্টার কোন ত্রুটি করল না
  3. গ) সে কোন পাথর উল্টাতে পারল না
  4. ঘ) সে কোন পাথর উল্টে ফেলল না
ব্যাখ্যা
No explanation added.
৭২০.
The English translation of the sentence 'তিনি আমাকে আপদে বিপদে সাহায্য করেন' will be-
  1. ক) He helps me thick and thin.
  2. খ) He helps me in thick and thin.
  3. গ) He helps me through thick and thin.
  4. ঘ) He helps me with thick and thin.
ব্যাখ্যা
Through thick and thin অর্থ সকল পরিস্থিতিতে, বিপদে আপদে। ‘তিনি আমাকে আপদে বিপদে সাহায্য করেন’ এর ইংরেজি হবে - He helps me through thick and thin.
৭২১.
Daily Exercise is beneficial to health. সঠিক অনুবাদ-
  1. প্রতিদিন সকালে ব্যায়াম করা স্বাস্থ্য এর জন্য ভালো।
  2. প্রতিদিন ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য ভালো।
  3. ব্যায়াম করা স্বাস্থ্য এর জন্য ভালো।
  4. ব্যায়াম করা স্বাস্থ্য ভালো রাখে।
ব্যাখ্যা
Daily Exercise is beneficial to health. সঠিক অনুবাদ- প্রতিদিন ব্যায়াম করা স্বাস্থ্য এর জন্য ভালো। 

Beneficial (Adj)
- Bangla Meaning: উপকারী; লাভজনক; হিতকর।
- English Meaning: receiving or entitling one to receive advantage, use, or benefit.

• Daily exercise is beneficial to health.
- Daily exercise- প্রতিদিন ব্যায়াম করা (subject),
- is beneficial- উপকারী / ভালো,
- to health- স্বাস্থ্যের জন্য,

Other options:
ক) প্রতিদিন সকালে ব্যায়াম করা স্বাস্থ্য এর জন্য ভালো।
- সকাল শব্দটি মূল বাক্যে নেই, তাই এটি অতিরিক্ত।

গ) ব্যায়াম করা স্বাস্থ্য এর জন্য ভালো।
- “প্রতিদিন” নেই, তাই "daily" অংশটি অনুবাদ হয়নি।
- “স্বাস্থ্য এর” – ব্যাকরণগতভাবে একটু দুর্বল।

ঘ) ব্যায়াম করা স্বাস্থ্য ভালো রাখে।
- অর্থ কাছাকাছি হলেও মূল বাক্যের গঠন অনুসরণ করেনি।

Source: Accessible Dictionary, Merriam-Webster Dictionary.
৭২২.
"তোমার বক্তৃতা সংক্ষেপ কর।" -The translation of the sentence -
  1. Do your speech of brief.
  2. Cut short your speech.
  3. Short of your speech.
  4. Cut of your speech.
ব্যাখ্যা
• Cut someone short:
- to stop someone from talking before they have finished what they were saying.
- বাংলা অর্থ: সংক্ষেপিত করা।

• "Cut short your speech" - "তোমার বক্তৃতা সংক্ষেপ কর।"
যেখানে "Cut short" বলতে বক্তৃতাকে সংক্ষিপ্ত করার নির্দেশ দেওয়া হচ্ছে।

Source: Accessible Dictionary by Bangla Academy, Cambridge dictionary.
৭২৩.
Translate it: ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এল।
  1. The boy came to me by crying.
  2. The boy came to me crying.
  3. The boy came to me in crying.
  4. The boy came near me crying.
ব্যাখ্যা

• "ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এল।"
Translation: The boy came to me crying.

→ কাঁদতে কাঁদতে, হাসতে হাসতে, নাচতে নাচতে ইত্যাদি চলমান প্রকাশ করা অর্থে সব সময় present participle (verb + ing) হয়। 

→ The boy came to me crying. - এর অর্থ "ছেলেটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো" বাক্যটিতে কাঁদতে কাঁদতে দ্বারা একটি চলমান কাজ বোঝানো হয়েছে, তাই Verb = cry এর সাথে  ing যুক্ত হয়েছে। 

→ আবার, কারো কাছে আসা বোঝাতে come to somebody ব্যবহার করতে হয়। 
→ অতএব, নিয়মানুযায়ী The boy came to me crying.  এই বাক্যটি সঠিক।

৭২৪.
What is the meaning of “It is a long story”?
  1. ক) সে অনেক কথা।
  2. খ) সে অনেক দিনের কথা।
  3. গ) সে অনেক বড় কথা।
  4. ঘ) সে অনেক লম্বা কথা।
ব্যাখ্যা
• The meaning of “It is a long story” is সে অনেক কথা. 

- Details description of how something happened that is complicated to explain. 
- a long story - কোন কিছুর সম্পর্কে বিশদ বিবরন. 

Source: Accessible Dictionary.
৭২৫.
Translate into English: কাচের জিনিস সহজেই ভেঙে যায়।
  1. The things made by glass breakdown easily.
  2. The things made of glass break down easily.
  3. The thing which is made of glass can easily break down.
  4. The things that are made by glass breaks easily.
ব্যাখ্যা
• Made of: We use made of when we talk about the basic material or qualities of something. [material]
Made by: person/company এর ক্ষেত্রে ব্যবহার হয়। 

• কাচের জিনিস: The things made of glass
- ভেঙে যায়/ ভেঙে যাওয়া/ ভেঙে পরা: break down
- সহজেই: easily

Correct translation: The things made of glass break down easily.

অন্যদিকে,
• The things made by glass breakdown easily.
- এটি ভুল। কারণ 'made by' এর ব্যবহার হয় person/company এর ক্ষেত্রে

• The thing which is made of glass can easily break down.
- এটি ভুল কারণ 'কাচের জিনিস' দ্বারা এখানে একটি general statement দেওয়া হয়েছে। নির্দিষ্ট করে কোনটিকে বোঝানো হয়নি। 
- এই বাক্যে মূল বাংলা বাক্যের বহুবচন "জিনিস" কে একটি বচনে পরিবর্তন করে এবং "can" ব্যবহার করে বুঝাতে চেষ্টা করে, যা কাচের জিনিসের সাধারণ বিবৃতির বিষয়বস্তু নয়, এটি একটি নির্দিষ্ট বিষয়বস্তুর সম্ভাব্যতা নির্দেশ করে। 
- যেটি ভুল কারণ 'কাচের জিনিস' দ্বারা এখানে একটি general statement দেওয়া হয়েছে। নির্দিষ্ট করে কোনটিকে বোঝানো হয়নি। 

• The things that are made by glass breaks easily.
- এটি ভুল, কারণ 'made by' এর ব্যবহার ভুল কারণ 'made by', 'person/company এর ক্ষেত্রে ব্যবহার হয়। '
- আর 'breaks' এর ব্যবহার ভুল, কারণ 'ভেঙে যায়/ ভেঙে যাওয়া' এর translation হবে 'break down'.
৭২৬.
‘উদ্দীপনা’ কোন শব্দের অর্থ?
  1. ক) Encouragement
  2. খ) Incentive
  3. গ) Goad
  4. ঘ) Disincentive
ব্যাখ্যা

Goad:
Synonyms: Spike (তীক্ষ্ণ), Encouragement (উৎসাহ), Incentive (উদ্দীপনা; উত্তেজনা).
Antonyms: Counterincentive (নিরুৎসাহিত বা প্ররোচিত করে এমন), Disincentive (নিরুৎসাহকারী কাজ).

৭২৭.
'গাছে কাঁঠাল গোঁফে তেল।'- এর সঠিক ইংরেজি কোনটি?
  1. Bypass the immediate superior channel.
  2. Don’t count one’s chickens before they’re hatched.
  3. Cut off one's nose to spite one's face.
  4. Too much cunning overreaches itself.
ব্যাখ্যা
• প্রবাদ বাক্য - 'গাছে কাঁঠাল গোঁফে তেল।'- এর সঠিক ইংরেজি হচ্ছে - Don’t count one’s chickens before they’re hatched.

অন্যদিকে, অন্য অপশন গুলোর মধ্যে - 
• Cut off one's nose to spite one's face.
- নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করা।

• Bypass the immediate superior/proper channel.
- ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া।

• Every fox must pay his skin to the furrier / Too much cunning overreaches itself.
- অতি চালাকের গলায় দড়ি।

Source: Live MCQ Lecture.
৭২৮.
'বাইরের চাকচিক্য দেখেই সব কিছু বিচার করা চলে না।' - এর ইংরেজি প্রবাদ কোনটি?
  1. Beauty is only skin-deep
  2. All that glitters is not gold
  3. Make hay while the sun shines
  4. All that glistens is not gold
ব্যাখ্যা
'বাইরের চাকচিক্য দেখেই সব কিছু বিচার করা চলে না।' - এর ইংরেজি প্রবাদ হলো Beauty is only skin-deep.
Source: Bangla Academy Dictionary
৭২৯.
Translate into English: বিশ্বব্যাাপী করোনাভাইরাস বর্তমানে নিয়ন্ত্রণে এসছে। -
  1. ক) At present, the Corona virus has come under control in all over the world.
  2. খ) The Corona virus, at present came under controlled in the world.
  3. গ) The Corona virus is now under controlled all over the world.
  4. ঘ) The Corona Virus has been now come under controlled in all over the world.
ব্যাখ্যা
বিশ্বব্যাাপী করোনাভাইরাস বর্তমানে নিয়ন্ত্রণে এসছে।
এর ইংরেজি অনুবাদঃ At present, the Corona virus has come under control in all over the world.

Under control : able to be handled or managed with success : not out of control
She remained calm and kept the situation under control.
A year after the divorce, he finally got his life back under control.

উল্লেখ্য যে under এর পরে controlled হয় না, control হবে।
৭৩০.
'সে সাঁতার দিয়ে নদী পার হলো'-এর ইংরেজি কোনটি?
  1. She swam through the river.
  2. She swam across the river.
  3. She crossed river by swimming.
  4. She passed the river through swimming.
ব্যাখ্যা
• 'সে সাঁতার দিয়ে নদী পার হলো'-এর ইংরেজি হচ্ছে -
- She swam across the river.

• Across 
English Meaning: from one side of something to the other
Bangla Meaning: একদিক থেকে অন্যদিকেওপারে; ওধারে।

• swim around/across etc
English Meaning:  to move yourself through water using your arms and legs।
Bangla Meaning:  সাঁতরে পার হওয়া; সাঁতার প্রতিযোগিতায় অংশ নেওয়া; (পশুকে) সাঁতরে পার করা।

• যেহেতু সাঁতরে নদী পার হওয়া দ্বারা নরদীর এক পাড় থেকে অন্য পাড়ে যাওয়া নির্দেশ করছে, তাই She swam across the river হচ্ছে সঠিক উত্তর।
 
Source: Longman Dictionary of Contemporary English and Accessible Dictionary by Bangla Dictionary.
৭৩১.
"A stich in time saves nine" - বাক্যটির বঙ্গানুবাদ কি হবে?
  1. যেমন কর্ম তেমন ফল
  2. বিপদ একা আসে না
  3. সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়
  4. সবুরে মেওয়া ফলে
ব্যাখ্যা
" A stich in time saves nine" - বাক্যটির বঙ্গানুবাদ হবে - 'সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়'।

অন্যদিকে,
- সবুরে মেওয়া ফলে - All things come to him who waits.
- বিপদ একা আসে না - Misfortune never comes alone.
- যেমন কর্ম তেমন ফল - As you sow, so you reap.

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
৭৩২.
"জ্ঞানহীন উৎসাহ বা আগ্রহ লাগামছেঁড়া ঘোড়ার মত।" The English form of the proverb is -
  1. ক) Sweet are the uses of adversity.
  2. খ) Spare the rod and spoil the child.
  3. গ) Zeal without knowledge is a runaway horse.
  4. ঘ) To put the cart before the horse.
ব্যাখ্যা
• Zeal without knowledge is a runaway horse. - জ্ঞানহীন উৎসাহ বা আগ্রহ লাগামছেঁড়া ঘোড়ার মত।

• Spare the rod and spoil the child. - শিশুকে শাস্তি না-দিলে তার স্বভাব নষ্ট হয়ে যায়।

• Sweet are the uses of adversity. - বিপর্যয় অভিশাপ না বরং আশীর্বাদ।

• To put the cart before the horse. - ঘোড়ার আগে গাড়ি জোড়া / নিয়মের বাইরে কাজ করা।

Source: Live MCQ Lecture
৭৩৩.
The tree is in flowers.
  1. ক) গাছটি ফুলে ফুলে ভরা।
  2. খ) গাছটিতে ফুল ধরেছে।
  3. গ) গাছটি ফুলে ফুলে ছেয়ে গেছে।
  4. ঘ) গাছে ফুলের সমারোহ।
ব্যাখ্যা
The tree is in flowers এর সঠিক বাংলা অনুবাদ হচ্ছে - গাছটিতে ফুল ধরেছে।
৭৩৪.
“বয়সে সে আমার বড়” — সঠিক ইংরেজি অনুবাদ কোনটি?
  1. He is senior than me in age.
  2. He is senior by me in respect of age.
  3. He is senior to me in respect of age.
  4. He is senior of mine in respect of age.
ব্যাখ্যা

• Correct Answer: He is senior to me in respect of age.

- Senior to হলো সঠিক ব্যবহার।
- অর্থ: বয়সে সে আমার থেকে বড়।

Other Options:
• senior than → ভুল preposition.

• senior by me → অস্বাভাবিক ও অগ্রহণযোগ্য।

• senior of mine → ইংরেজিতে ব্যবহৃত হয় না।

৭৩৫.
শিশুটি হাসতে হাসতে আমার কাছে এলো-
  1. The baby come to me to laughing
  2. The baby came to me laughing
  3. The baby came to me in laughing
  4. The baby come to me by laughing
ব্যাখ্যা
• শিশুটি হাসতে হাসতে আমার কাছে এলো - এই বাক্যটির সঠিক অনুবাদ হবে - The baby came to me laughing.

- হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে ইত্যাদি চলমান কাজ প্রকাশ করা অর্থে সব সময় present participle (verb + ing) হয়।
- যেহেতু বাক্যটিতে হাসতে হাসতে এলো দ্বারা একটি চলমান sense বোঝানো হয়েছে তাই verb, laugh এর সাথে ing যুক্ত হয়েছে
৭৩৬.
Translate the following sentence.
তেল মাথায় তেল দেওয়া।
  1. Rob Peter to pay Paul.
  2. As is the evil so is the remedy.
  3. Cut off one's nose to spite one's face.
  4. Carry coals to Newcastle.
ব্যাখ্যা
• উপরোক্ত বাক্যটি হচ্ছে একটি proverb. তাই গঠনগত দিক এর থেকে অর্থ হবে - 
• Carry coals to Newcastle.
- তেল মাথায় তেল দেওয়া।

• প্রশ্নে উল্লিখিত অপশন গুলোর মাঝে
• Cut off one's nose to spite one's face.
- নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করা।
• Rob Peter to pay Paul.
- গরু মেরে জুতা দান।
• As is the evil so is the remedy.
- যেমনি বুনো ওল, তেমনি বাঘা তেঁতুল।

Source: LIVE MCQ Lecture
৭৩৭.
সে মারা যাওয়ার পূর্বে ছে‌লে‌দের‌কে একটা গুরুত্বপূর্ণ উপ‌দেশ দি‌য়ে‌ছিল। (Translate into English)
  1. ক) He gave his sons an important piece of advice before he died.
  2. খ) He had given his sons an important piece of advice before he died.
  3. গ) He gave his sons an important piece of advice before he had died.
  4. ঘ) He had given his sons an advice before he died.
ব্যাখ্যা
Advice হচ্ছে Uncountable. তাই একটি উপদেশ বুঝাতে হলে a piece of advice ব্যবহার করতে হয়। 
৭৩৮.
Translate in English : সে কি এ খবরটা পেয়ে থাকবে?
  1. Would this news get by him?
  2. Will he have got this news?
  3. Would this news got by him?
  4. Will he got this news?
ব্যাখ্যা
• 'সে কি এ খবরটা পেয়ে থাকবে?'
- বাক্যটি Future Perfect Tense নির্দেশ করছে।
- ভবিষ্যৎ কালে কোনো কাজ করে থাকবে, হয়ে থাকবে এরকম অর্থ প্রকাশ করলে বাক্যটি Future perfect tense - এ হয়। 
- অতএব এর যথার্থ ইংরেজি অনুবাদ হবে: Will he have got this news?
৭৩৯.
সব গোয়ালা নিজের দই মিষ্টি বলে।(Translate into English)
  1. All his swans are geese.
  2. All his ganders are swans.
  3. All his swans are ganders.
  4. All his geese are swans.
ব্যাখ্যা

Correct answer: All his geese are swans.
- এর অন্য আরেকটি অর্থ - নিজের জিনিস সকলেই ভালো দেখে।

• প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।

Source: Live MCQ Lecture.

৭৪০.
The correct English translation of the sentence ‘ভাসা ভাসা পড়ায় কাজ হবে না' is-
  1. ক) Reading by fits and starts will not do.
  2. খ) Reading by a bird's eye view will not do.
  3. গ) Reading at a glance will not do.
  4. ঘ) Reading intermittently will not do.
ব্যাখ্যা
প্রশ্নে প্রদত্ত অপশন গুলো থেকে প্রাপ্ত - 
(ক) By fits and starts
English Meaning: with irregular bursts of activity / in an impulsive and irregular manner.
Bangla Meaning: অনিয়মিত ভাবে ঘটা
 
(খ) A bird's eye view
English Meaning: 1. A general view from above.
Bangla Meaning: ১. উপর থেকে এক নজরে দেখা
 
English Meaning: 2. An overall or cursory look at something.
Bangla Meaning: ২. এক নজরে কোন কিছু সার্বিক বা ভাসা ভাসা দেখা
 
(গ) At a glance
English Meaning: immediately upon looking.
Bangla Meaning: দেখা মাত্র।
 
(ঘ) Intermittently
English Meaning: With intermissions; in an intermittent manner; intermittingly.
 Bangla Meaning: থেকে থেকে; থেমে থেমে।
 
সুতরাং বোঝা যাচ্ছে,  bird's eye view যুক্ত বাক্যটি হবে সঠিক বাক্য। 
Complete sentence: Reading by a bird's eye view will not do.
Bangla Meaning:  ‘ভাসা ভাসা পড়ায় কাজ হবে না'
 
Source: Live MCQ Lecture.
৭৪১.
“It is high time we changed our attitude.”
  1. এখনই আমাদের মনোভাব পরিবর্তন করার সময়।
  2. এখন আমাদের মনোভাব পরিবর্তন করা উচিৎ হবে।
  3. আমাদের মনোভাব পরিবর্তন করাই উচিত ছিল।
  4. এখনই আমাদের মনোভাব বদলানো উচিত।
ব্যাখ্যা
• Correct Answer: ঘ) এখনই আমাদের মনোভাব বদলানো উচিত।

• Original Sentence: “It is high time we changed our attitude.”
- It is high time → এখনই সময় / এখনই উচিত,
- we changed → past tense is used, but it implies present need. তাই, এই অংশের সঠিক অনুবাদ হবে,
- "বদলানো উচিত" = implies strong necessity/urgency.
- our attitude → আমাদের মনোভাব,
- This is a common English idiom.
- Though it uses past tense ("changed"), it means something should be done now, implying urgency.

• Other Options :
ক) "এখনই আমাদের মনোভাব পরিবর্তন করার সময়।"
- Too literal. এটিতে উচিত অর্থ প্রকাশ পায় নি।

খ) "এখন আমাদের মনোভাব পরিবর্তন করা উচিৎ হবে।"
- Suggests future possibility (“উচিৎ হবে”), which is not correct.
- The original sentence calls for immediate action.

গ) "আমাদের মনোভাব পরিবর্তন করাই উচিত ছিল।"
- Past regret - “ought to have” - is not intended here. অতীত কালের অর্থ প্রকাশ করছে। যা ভুল।
- Changes the meaning completely.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.
৭৪২.
সে এমনভাবে কথা বলেছিল যে মনে হচ্ছিল সে একজন জমিদার। (Translate into English)
  1. ক) He spoke in such a manner that he were a landlord.
  2. খ) He spoke as if he were a landlord.
  3. গ) He spoke as if he had been a landlord.
  4. ঘ) He spoke in such a manner that he had been a landlord.
ব্যাখ্যা
’মনে হয়, আসলে ব্যাপারটি এ রকম নয়’ এ Mood টা প্রকাশ করার জন্য Conjunction হিসেবে as if/ as though ব্যবহৃত হয়। 
as if/ as though এর Structure হচ্ছে ২টি। যথা-  
i)    Present + as if/ as though + Past Indefinite (অর্থগতভাবে বর্তমান)
ii)    Past Indefinite + as if/ as though + Past Perfect

এখানেও একই ধরনের Mood প্রকাশ পাচ্ছে। আর যেহেতু বাক্যটি Past Tense এ আছে তাই এটা ২য় Structure অনুযায়ী হবে।

অতএব, প্রদত্ত বাক্যের সঠিক ইংরেজি অনুবাদ হবে: He spoke as if he had been a landlord.
৭৪৩.
Translate into English: সে আমার রচনা হুবহু নকল করেছে।
  1. He copied my essay word to word.
  2. He copied my essay word by word.
  3. He copied my essay word from word.
  4. He copied my essay word for word.
ব্যাখ্যা

• Word for word
- English Meaning: in exactly the same or, when translated, exactly equivalent words.
- Bangla meaning: হুবহু, কোনো রকম রূপান্তর, পরিবর্তন বা বর্জন না-করে কোনো বিষয় লিখন বা কথার বর্ণনা।
- যেহেতু বাক্যে copy করার কথা উল্লেখ রয়েছে, তাই word for word এর ব্যবহার সঠিক।

Ex. Sentence: He copied my essay word for word.
Bangla Meaning: সে আমার রচনা হুবহু নকল করেছে।

Source: Live MCQ Lecture.

৭৪৪.
“চাঁদেরও কলঙ্ক আছে- Translate it.
  1. ক) No smoke without fire.
  2. খ) There are lees to every wine.
  3. গ) Many drops make a shower.
  4. ঘ) Where there is life, there is hope.
ব্যাখ্যা
চাঁদেরও কলঙ্ক আছে এর ইংরেজি অনুবাদঃ
There are less to every wine.
৭৪৫.
'আমার অল্প সংখ্যক বই আছে।' - এর ইংরেজি কী?
  1. ক) I have a few books.
  2. খ) I have few books.
  3. গ) I have the few books.
  4. ঘ) I have very few books.
ব্যাখ্যা
'আমার অল্প সংখ্যক বই আছে। - এর ইংরেজি হবে - I have a few books.

• Few: নেই বললেই চলে অর্থাৎ নেতিবাচক অর্থে countable noun এর পূর্বে ব্যবহার হয়।
• A few: অল্প সংখ্যক অর্থে countable noun এর পূর্বে ব্যবহার হয়।
• Very few - খুব অল্প সংখ্যক অর্থে countable noun এর পূর্বে ব্যবহার হয়।
• The Few: অল্প যে কয়েকজন/যা আছে তার সবগুলো/সবাই।

Example:
I have a few books (অল্প সংখ্যক বই)।
I have few books (বই নাই বললে চলে)।
I have the few books (অল্প সংখ্যক তবে তার সবগুলো)।

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
৭৪৬.
Find out the correct translation: It has been drizzling since morning.
  1. ক) সকাল থেকে বৃষ্টি হচ্ছে।
  2. খ) সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
  3. গ) সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে।
  4. ঘ) সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে।
ব্যাখ্যা
♦ উল্লেখিত বাক্যের সঠিক অনুবাদ হল - সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
 
Drizzle (Verb):
English Meaning: rain lightly.
Bangla Meaning: গুঁড়ি গুঁড়ি বা খুব হালকাভাবে বৃষ্টি হওয়া।
And the sentence will be in present perfect continuous form.

Since এর ব্যবহারঃ
- Point of time এর পূর্বে since বসে।
- Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় বরং কোনো মুহূর্ত বা সময়কে নির্দেশ করে। যেমন- গত সোমবার, গত সপ্তাহ/মাস/বছর, দুইটা, সাড়ে তিনটা ইত্যাদি।
যেমন:
- It has been raining since morning.
- He has been studying since morning.

প্রশ্নে উল্লেখিত অপশন -
সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে- It has been raining heavily since morning.
সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে - It has been raining cats and dogs since morning.
সকাল থেকে বৃষ্টি হচ্ছে- It has been raining since morning.
৭৪৭.
He rarely tells a lie. (Translate into Bangla)
  1. তিনি প্রায়শই মিথ্যা কথা বলেন।
  2. তিনি অধিকাংশ সময় মিথ্যা কথা বলেন।
  3. তিনি কদাচিৎ মিথ্যা কথা বলেন।
  4. তিনি কথায় কথায় মিথ্যা কথা বলেন।
ব্যাখ্যা

Correct answer: তিনি কদাচিৎ মিথ্যা কথা বলেন।

• He rarely tells a lie.

- এর বাংলা হচ্ছে তিনি কদাচিৎ মিথ্যা কথা বলেন।
- Seldom, Hardly এবং scarcely এই শব্দগুলোর অর্থ কদাচিৎ যা কোনো বাক্যে negative অর্থ প্রকাশ করে।

• Rarely (Adverb):
- English Meaning: not often: seldom.
- Bangla Meaning: কদাচিৎ; ক্বচিৎ; কালেভদ্রে।

Source: Live MCQ Lecture.

৭৪৮.
'ঘরটি আমাদের জন্য খুব ছোট' এর English translation-
  1. The room is very small for us.
  2. The room is small us.
  3. The room is too small for us.
  4. The room is much small for us.
ব্যাখ্যা
"ঘরটি আমাদের জন্য খুব ছোট" — এখানে বোঝানো হচ্ছে যে, ঘরটি এতটাই ছোট যে আমাদের জন্য যথেষ্ট নয় বা আমাদের পক্ষে থাকা সম্ভব নয়।

• বাংলা বাক্যটি: "ঘরটি আমাদের জন্য খুব ছোট"
এর সঠিক ইংরেজি অনুবাদ হবে: "The room is too small for us."

"too small" বোঝায় যে ঘরটি এতটাই ছোট যে সেটি আমাদের জন্য উপযুক্ত নয় — এই অর্থটাই বাংলায় বোঝানো হয়েছে।


বাকিগুলো কেন ভুল:
ক) The room is very small for us.
→ অর্থ হয়: ঘরটি আমাদের জন্য খুব ছোট, কিন্তু 'too small' এর মতো অতিরিক্ত ছোট বোঝায় না।

খ) The room is small us.
→ ভুল গঠন, for বাদ পড়েছে।

ঘ) The room is much small for us.
→ "much small" ভুল; "much smaller" হতে পারত তুলনার ক্ষেত্রে।
৭৪৯.
Choose the English translation of- 'কোন মানুষ একা বাস করতে পারেনা'।
  1. Nobody can live alone.
  2. None can live alone.
  3. No one can live alone
  4. No man can live alone.
ব্যাখ্যা
• Nobody can live alone. - কেউ একা বাস করতে পারে না।

• None can live alone. - কেউ একা বাস করতে পারে না।

No man can live alone. - কোন মানুষ একা বাস করতে পারে না

• No one can live alone. - কেউ একা বাস করতে পারে না।
৭৫০.
What is the English translation of the proverb 'কোনো কিছু বলে আরো ক্ষতি ডেকে আনা।'?
  1. Kill the goose that lays the golden eggs.
  2. Least said soonest mended.
  3. Let sleeping dogs lie.
  4. Ill got, ill spent.
ব্যাখ্যা
• কোনো কিছু বলে আরো ক্ষতি ডেকে আনা।
- Least said soonest mended.

• অন্য অপশনগুলোর মধ্যে - 
• Kill the goose that lays the golden eggs.
বর্তমানের চাহিদা মেটাতে গিয়ে ভবিষ্যতের সুফল নস্যাৎ করা।

• Let sleeping dogs lie.
- কাদা ঘেঁটো না / স্বেচ্ছায় নিজেকে বিপদে বা ঝামেলায় না-জড়ানো।

• Ill got, ill spent.
- অসৎ পথের আয় অসৎ পথেই যায় / লাভের গুড় পিঁপড়ায় খায়।

Source: Live MCQ Lecture.
৭৫১.
Translate into English. তার বদ অভ্যাস বদলে ফেলার এখনই উপযুক্ত সময়।
  1. ক) It is time he changes his bad habits.
  2. খ) It is high time he changed his bad habits.
  3. গ) It is time to changes his bad habits.
  4. ঘ) It is high time he changes his bad habits.
ব্যাখ্যা
• তার বদ অভ্যাস বদলে ফেলার এখনই  উপযুক্ত সময়।
- এর সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে - It is high time he changed his bad habits.

• উপযুক্ত সময় - high time.
• It is time/ It is high time এরপর যদি subject থাকে তাহলে verb টি past tense এ হয়।
- It is high time we left the place.
- It is high time we stopped corruption.
- It is high time he changed his bad habits.

• It is time/It is high time এরপর যদি subject না থাকে তবে to + verb হয়।
Example: It is time to change his bad habits.
৭৫২.
Translate into Bengali: He knocked me down with a feather.
  1. সে আমাকে পালক দিয়ে আঘাত করলো।
  2. সে আমাকে ব্যথিত করলো।
  3. সে আমাকে অপমান করলো।
  4. সে আমাকে বিস্মিত করলো।
ব্যাখ্যা

Correct answer: সে আমাকে বিস্মিত করলো।
- বাক্যটি "He knocked me down with a feather". একটি ইংরেজি "idiom" অনুযায়ী করা হয়েছে।

• "knocked me down/over with a feather" (idiom/saying)
- English Meaning: said when you are extremely surprised.
- Bangla Meaning: খুব সামান্য বা অপ্রত্যাশিত কথা শুনে অবাক হওয়া।

অন্যান্য অপশন বিশ্লেষণ-
ক) সে আমাকে পালক দিয়ে আঘাত করলো।
- এটা আক্ষরিক অনুবাদ, idiom- টির প্রকৃত অর্থ নয়।

খ) সে আমাকে ব্যথিত করলো।
- এটি ভুল কারণ, idiom- টির প্রকৃত অর্থ (hurt/sad করা নয়)।

গ) সে আমাকে অপমান করলো।
- এটি ভুল কারণ, idiom- টির প্রকৃত অর্থ (insult করা নয়)।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.

৭৫৩.
Translate the following proverb:
A little learning is a dangerous thing.
  1. অল্প বিদ্যা ভয়ঙ্করী।
  2. সঙ্গ দেখে লোক চেনা যায়।
  3. কথার চেয়ে কাজের দাম বেশি।
  4. দুঃখের পরিণতি সুখে।
ব্যাখ্যা
• The correct translation is: "A little learning is a dangerous thing." - অল্প বিদ্যা ভয়ঙ্করী।

• Other options:

খ) A man is known by the company he keeps.
- সঙ্গ দেখে লোক চেনা যায়।

গ) Action speaks louder than words.
- কথার চেয়ে কাজের দাম বেশি।

ঘ) Adversity often leads to prosperity.
- দুঃখের পরিণতি সুখে।

Source: Live MCQ Lecture.
৭৫৪.
অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়।
  1. ক) Death is better than insult.
  2. খ) Death is preferable to dishonour.
  3. গ) Dishonour is preferable than death.
  4. ঘ) Death is acceptable than dishonour .
ব্যাখ্যা
Preferable - more desirable or suitable; better; best.
অর্থাৎ, কোনকিছু অধিকতর পছন্দ বোঝাতে preferable to ব্যাবহৃত হয়৷

preferable একটি comparative quantifier বলে এর আগে more বা পরে than ব্যবহৃত হয় না।

তাই, সঠিক অনুবাদ হবে - Death is preferable to dishonour.
৭৫৫.
He asked me to do it.
  1. ক) তিনি আমাকে এটা জিজ্ঞেস করলেন।
  2. খ) তিনি আমাকে এটা জিজ্ঞেস করেছিলেন।
  3. গ) তিনি আমাকে এটা করতে বলেছিলেন।
  4. ঘ) তিনি আমাকে এটা জিজ্ঞেস করতে বলেছিলেন।
ব্যাখ্যা
He asked me to do it এর সঠিক translation টি হবে - তিনি আমাকে এটা করতে বলেছিলেন।
৭৫৬.
Translate the following sentence into English: 'সে এক সপ্তাহ যাবৎ অসুস্থ।'
  1. ক) He has been ill till a week.
  2. খ) He has been ill for a week.
  3. গ) He has been ill since a week.
  4. ঘ) He has been ill during a week.
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নের ইংরেজি অনুবাদ- He has been ill for a week.

• একটা কাজ বা বিষয় নির্দিষ্ট সময় ধরে চলছে বুঝায়, তখন সাধারণতঃ Present Perfect Continuous tense হয়।
- 'For' preposition টি period of time অর্থাৎ অনির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহৃত হয়।
- যেমন - He has been ill for a week.

• তবে, নির্দিষ্ট সময় বোঝালে Since হবে, (Since + a point in time) 
যেমন: She has lived here since 1980.
৭৫৭.
চরিত্র জীবনের মুকুট।
  1. ক) Character is the crown of life
  2. খ) Character is the goal of life
  3. গ) Character is the result of life
  4. ঘ) Behaviour is the motto of life
ব্যাখ্যা
• উল্লেখিত প্রশ্ন লক্ষ্য করলে দেখা যায়:
- Crown of life - জীবনের মুকুট।
- Goal of life - জীবনের লক্ষ্য।
- Motto of life - জীবনের মূলমন্ত্র।
- Result of life - জীবনের পরিণাম।

• অর্থ গুলো লক্ষ্য করলে দেখা যায় বাক্যটির সঠিক ইংরেজী রূপ হবে, Character is the crown of life.
৭৫৮.
"সে এখন কিছুটা অসুস্থ বোধ করছে।" (Translate it)
  1. He is head over heels now.
  2. He is out of order now.
  3. He is out of doors now.
  4. He is out of sorts now.
ব্যাখ্যা

• He is out of sorts now.
- Bangla Meaning: সে এখন কিছুটা অসুস্থ বোধ করছে।

- এই অনুবাদটি (idiom) -এর উপর ভিত্তি করে করা হয়েছে।
- সঠিক idiom টি হলো- 'out of sorts'.

• Out of sorts (idiom)
- English Meaning: Somewhat ill; slightly unwell; grouchy, irritable.
- Bangla Meaning: কিছুটা অসুস্থ; ম্যাজম্যাজে ভাব; খিট্খিটে।

অন্যদিকে,
ক) He is head over heels now.
- এখন সে সম্পূর্ণ প্রেমে পড়েছে।
- 'head over heels' মানে হলো- completely in love.

খ) He is out of order now.
- সে এখন অচল।
- 'out of order' মানে হলো- not working correctly.

গ) He is out of doors now.
- সে এখন বাইরে আছে।
- 'out of doors' মানে হলো- outdoors; outside in the open air.

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.

৭৫৯.
Translate the proverb: "After meat comes mustard."
  1. দুঃখের পরে সুখ আসে।
  2. চোর পালালে বুদ্ধি বাড়ে।
  3. নুন আনতে পান্তা ফুরায়। 
  4. লাভের গুড় পিঁপড়ায় খায়। 
ব্যাখ্যা

• After meat comes mustard.
- Bangla meaning: নুন আনতে পান্তা ফুরায়।

• অন্যদিকে,
• দুঃখের পরেই সুখ আসে।
English proverb: After clouds comes fair weather.

• চোর পালালে বুদ্ধি বাড়ে।
English proverb: After death comes the doctor.

• লাভের গুড় পিঁপড়ায় খায়/ অসৎ পথের আয় অসৎ পথেই যায়।
English proverb: Ill got, ill spent.

Source: Live MCQ Lecture.

৭৬০.
Choose the correct translation-
I am not good at bargaining.
  1. আমি দরকষাকষি করি।
  2. আমার দরকষাকষিতে দক্ষতা নেই।
  3. আমার দরকষাকষিতে আগ্রহ নেই।
  4. আমি দরকষাকষি পছন্দ করি না।
ব্যাখ্যা
• সঠিক উত্তর- আমার দরকষাকষিতে দক্ষতা নেই।

- Good at - অর্থ হলো দক্ষ।
- কোনো কিছুতে দক্ষ বোঝাতে সাধারণত Good at বসে।
- "Good with" is used when talking about people or specific objects.
"Good at" is used when talking about activities or areas of expertise.

- প্রদত্ত Sentence টিতে তাই Good at ব্যবহার হয়েছে।
- আমার দরকষাকষিতে দক্ষতা নেই।
- I am not good at bargaining.

• Other options:
ক) আমি দরকষাকষি করি।
- ভুল অনুবাদ।

গ) আমার দরকষাকষিতে আগ্রহ নেই।
- "Not good at" এবং "no interest in" এক নয়।
- "দক্ষতা নেই" বলা হয়েছে, "আগ্রহ নেই" নয়।

ঘ) আমি দরকষাকষি পছন্দ করি না।
- "I don't like bargaining" হবে এর সঠিক ইংরেজি।
- অনুবাদ মিলে না।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৭৬১.
Translate it into English: ফাহিম প্রায়ই তার জ্ঞান নিয়ে গর্ব করে।
  1. Fahim often boasts to his knowledge.
  2. Fahim often boasts upon his knowledge.
  3. Fahim often boasts about his knowledge.
  4. Fahim often boasts in his knowledge.
ব্যাখ্যা
• প্রশ্নটি করা হয়েছে appropriate preposition এর উপর ভিত্তি করে।

• Boast of /about
English Meaning: To speak proudly of someone or something, perhaps to an excessive or unwarranted degree.
Bangla Meaning:  অহংকার করা, দম্ভ করা (boast of/about).

• ফাহিম প্রায়ই তার জ্ঞান নিয়ে গর্ব করে।
Translate: Fahim often boasts about his knowledge.

Source: Bangla Academy Dictionary.
৭৬২.
‘লোকটি মরমর অবস্থা’ । Translate it into English.
  1. The man is to die.
  2. The man is about to die.
  3. The man had died.
  4. The man was to die.
ব্যাখ্যা
• লোকটির মরমর অবস্থা এর সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে - The man is about to die.
- মরমর অবস্থা বলতে মরনাপন্ন বা মারা যাবে এমন বোঝায় । 
- about to die দ্বারা মরনাপন্ন অর্থ বোঝায়।
৭৬৩.
What is the correct translation of ‘তুমি তোমার ভাই-এর মতো লম্বা নও’?
  1. ক) Your brother is not as tall as you.
  2. খ) You are not as tall as your brother.
  3. গ) Your brother is less tall than you.
  4. ঘ) You are taller than your brother.
ব্যাখ্যা
- দুই ব্যক্তির মাঝে তুলনা বুঝাতে positive degree তে নিম্নলিখিত নিয়ম অনুসরণ করতে হয়: 
দ্বিতীয় noun- টি আগে বসে + be verb + not + so/as + Adjective + as + প্রথম noun. 
- তাই সঠিক Translation হবে: You are not as tall as your brother.

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain. 
৭৬৪.
‘আমি, তুমি ও সে স্কুলে যাব’ - এর ইংরেজি অনুবাদ কোনটি?
  1. You, he and I will go to school.
  2. He, you and I will go to school.
  3. I, you and he will go to school.
  4. You, I and he will go to school.
ব্যাখ্যা
• 'আমি, তুমি ও সে স্কুলে যাব' - এর ইংরেজি অনুবাদ হচ্ছে - You, he and I will go to school.

• কোনো sentence এ একাধিক pronoun বসলে  '231' নিয়মে অর্থাৎ প্রথমে 'second person', তারপর 'third person' এবং শেষে 'first person' বসে।
- সেই সাথে auxiliary verb এর plural form হবে।
- যেমন: You, Lima & I are present.

• কিন্তু মনে রাখতে হবে,
- দোষ স্বীকার করলে অথবা অপরাধ স্বীকার করলে '123' নিয়মে বসবে। 
- অর্থাৎ first person'+ second person+ third person + auxiliary verb এর plural for
- যেমন: I, you and he are guilty.
৭৬৫.
Translate into English: স্বভাব যায় না মরলে আর ইল্লত যায় না ধুলে।
  1. ক) Run with the hare and hunt with the hounds.
  2. খ) The leopard can't change its spots.
  3. গ) One good turn deserves another.
  4. ঘ) Give a dog a bad name and hang him
ব্যাখ্যা
• প্রবাদ বাক্য - স্বভাব যায় না মরলে আর ইল্লত যায় না ধুলে - এর সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে -
- The leopard can't change its spots.

• অন্য অপশন গুলোর মধ্যে -
• Run with the hare and hunt with the hounds.
- চোরকে বলে চুরি করতে, গৃহস্থকে বলে সাবধান থাকতে।
• One good turn deserves another
- সাহায্য, উপকার ইত্যাদির প্রতিদান দেওয়া কর্তব্য।
• Give a dog a bad name and hang him / To get rid of one who has served the purpose.
- কাজের সময় কাজি, কাজ ফুরাইলে পাঁজি।

Source: Live MCQ Lecture.
৭৬৬.
Translate it: "কষ্ট করলেই কেষ্ট মেলে।"
  1. No smoke without fire.
  2. A trouble shared is a trouble halved.
  3. No pain, no gain.
  4. Much ado about nothing.
ব্যাখ্যা

Correct answer: No pain, no gain.

• Other options:
ক) No smoke without fire.
- কারণ বিনা কার্য হয় না বা “পর্বেতো বহ্নিমান ধুমাৎ”।

খ) A trouble shared is a trouble halved.
- কারো সাথে ভাগাভাগি করলে সমস্যা অর্ধেক হয়ে যায়।

ঘ) Much ado about nothing.
- বেশি আড়ম্বরে কাজ হয় না।

Source: Live MCQ Lecture.

৭৬৭.
"প্রয়োজন কোন আইন মানে না"(Translate into English) 
  1. Necessity knows other law.
  2. Necessity knows no law.
  3. Necessity is important than law.
  4. Necessity knows no other law.
ব্যাখ্যা

Correct answer: Necessity knows no law.
- প্রয়োজন কোন আইন মানে না।

• প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।

Source: Live MCQ Lecture.

৭৬৮.
Translate into English: রংপুর থেকে ট্রেনটি ইতিমধ্যে স্টেশনে এসে পৌঁছেছে।
  1. The train has already arrived from Rangpur.
  2. The train has already arrived at the station from Rangpur.
  3. The train have arrived at the station from Rangpur.
  4. The train have already arrived at the from Rangpur.
ব্যাখ্যা
• রংপুর থেকে ট্রেনটি ইতিমধ্যে স্টেশনে এসে পৌঁছেছে।
- এর সঠিক বাংলা অনুবাদ হচ্ছে - The train has already arrived at the station from Rangpur.

• প্রদত্ত বাক্যে ইতিমধ্যে (already) থাকায় বোখা যাচ্ছে এটি একটি present perfect tense জাতীয় বাক্য।
• Already, just, yet, recently, lately, ever, just now, still etc ইত্যাদি হচ্ছে  present perfect tense indicator বা নির্দেশক। 
- অর্থাৎ বাক্যে Already, just, yet, recently, lately, ever, just now, still নির্দেশক শব্দগুলো থাকলে বাক্যটি সাধারণত present perfect tense এ হয়।

• Present perfect tense এর  structure:
- Subject+ has/have +Verb এর past participle + object.
 
৭৬৯.
"সে কথায় কথায় রাগ করে" – এর ইংরেজি অনুবাদ কোনটি সবচেয়ে যথার্থ?
  1. He gets angry at every word.
  2. He is angry with words.
  3. He loses his temper at the drop of a hat.
  4. He talks angrily.
ব্যাখ্যা
• "সে কথায় কথায় রাগ করে" এর সঠিক ইংরেজি অনুবাদ হলো-
 - He loses his temper at the drop of a hat.

অন্য দিকেঃ
• He gets angry at every word.
- প্রতিটি কথায় সে রেগে যায়।

• He is angry with words.
- সঠিক বাক্য হয় নি।

• He talks angrily.
- "সে রাগান্বিতভাবে কথা বলে।"

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৭৭০.
ধর্মের ঢোল আপনি বাজে।(Translate into English)
  1. Nero fiddles while Rome burns.
  2. Virtue proclaims itself.
  3. Virtue thrives best in adversity.
  4. Look before your leap.
ব্যাখ্যা

Correct answer: Virtue proclaims itself.

Other options:
ক) Nero fiddles while Rome burns.
- কারো পৌষ মাস, কারো সর্বনাশ।

গ) Virtue thrives best in adversity.
- বিপদের মধ্যেই গুনের পরীক্ষা হয়।

ঘ) Look before you leap.
- ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।

Source: Live MCQ Lecture.

৭৭১.
শক্তের ভক্ত বা ঠেলার নাম বাবাজি।(Translate into English)
  1. A bird in the hand is worth two in the bush.
  2. Nothing like force
  3. A penny saved is a penny earned.
  4. Nothing succeeds like success.
ব্যাখ্যা

Correct answer: Nothing like force.

Other options:
ক) A bird in the hand is worth two in the bush.
- নিজের হাতে অল্প ভালো পরের হাতের বেশিও কিছু নয়।

গ) A penny saved is a penny earned.
- এক পয়সা জমানো মানে এক পয়সা আয় করা।

ঘ) Nothing succeeds like success.
- জলেই জল বাঁধে।

Source: Live MCQ Lecture.

৭৭২.
জ্ঞাত তথ্যের ভিত্তিতে অজ্ঞাত কোনো কিছুর মূল্য বিচার করা-
  1. ক) Computation
  2. খ) Extrapolate
  3. গ) Equanimity
  4. ঘ) Addendum
ব্যাখ্যা

Extrapolation:
English Meaning: The process of using information that is already known to guess or think about what might happen.
Bangla Meaning: বহির্পাতন।

Other Forms: Extrapolate [ইক্‌সট্র্যাপালেইট্] (verb transitive) (১) জ্ঞাত তথ্যের ভিত্তিতে অজ্ঞাত কোনো কিছুর মূল্য বিচার করা। (২) (গণিত) জ্ঞাত মান পরিমাপ হতে অজ্ঞাত কিছুর হিসাব করা।

৭৭৩.
Translate it- ''শাম্মি সাঁতরাতে জানে না।''
  1. Shammi does not know how to swim.
  2. Shammi didn't not know swim.
  3. Shammi does not know to swimming.
  4. Shammi don't know swimming.
ব্যাখ্যা
₻ শাম্মি সাঁতরাতে  জানে না।
- Sentence টি Present Indefinite Tense হওয়ায় Subject 'Shammi' (3rd person singular number) এর সাথে does বসবে।
- 'know how' থাকলে verb in infinitive (to + verb) হয়।

The correct Translation is - Shammi does not know how to swim.
৭৭৪.
The translation of the following sentence is -
যেমন কর্ম তেমন ফল।
  1. A stitch in time saves nine.
  2. All that glitters is not gold.
  3. As you sow, so you reap.
  4. None of the above is correct
ব্যাখ্যা
• যেমন কর্ম তেমন ফল।
English Translation: As you sow, so you reap.

অপশন আলোচনা:
- All that glitters is not gold.
Bangla Translation: চকচক করলেই সোনা হয় না।

- A stitch in time, saves nine.
Bangla Translation: সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৭৭৫.
Select the correct translation: "There are lees to every wine"
  1. অন্ধকারে ঢিল মারা।
  2. যত গর্জে তত বর্ষে না।
  3. যেমন কর্ম তেমন ফল।
  4. চাঁদেরও কলঙ্ক আছে।
ব্যাখ্যা

Correct answer: চাঁদেরও কলঙ্ক আছে।

There are lees to every wine.
- চাঁদেরও কলঙ্ক আছে।

অন্যদিকে,
ক) অন্ধকারে ঢিল মারা।
- Beat about the bush.

খ) যত গর্জে তত বর্ষে না।
- Barking dogs seldom bite.

গ) যেমন কর্ম তেমন ফল।
- As you sow so you reap.

Source: Live MCQ lecture.

৭৭৬.
"অন্যের দোষ ধরা সহজ" -এর সঠিক ইংরেজি হলো-
  1. It is easy to find fault of others.
  2. It is easy to find fault with others.
  3. It is easy to find out faults of others.
  4. It is easy to find out fault of others.
ব্যাখ্যা

• সঠিক উত্তর: খ) It is easy to find fault with others.

• Find fault with someone/something (phrase)
- English Meaning: to criticize someone or something, especially without good reasons.
- Bangla Meaning: বিশেষ করে কোনো জরুরি কারণ ছাড়াই কারো সমালোচনা করা বাঁ দোষ ধরা।

- সুতরাং, অন্যের দোষ ধরা সহজ -এর সঠিক ইংরেজি হবে- It is easy to find fault with others.

- অন্য অপশনগুলোতে ভুল preposition ব্যবহার করা হয়েছে।

৭৭৭.
What is the English translation of the proverb 'ভিক্ষার চাল, কাঁড়া আর আকাঁড়া'?
  1. A beggar may sing before a pickpocket.
  2. A beggar can never be bankrupt.
  3. Beggars must not be choosers.
  4. None above these
ব্যাখ্যা
• ভিক্ষার চাল, কাঁড়া আর আকাঁড়া।
-  Beggars must not be choosers.

• অন্য অপশনগুলোর মধ্যে - 
• A beggar can never be bankrupt.
- মাথা নেই, আবার মাথা ব্যথা।

• A beggar may sing before a pickpocket.
- ন্যাংটার নেই বাটপারের ভয়।

Source: Live MCQ Lecture.
৭৭৮.
An appropriate translation of the sentence - সে কি গতকাল এসেছিল?
  1. Did he came yesterday?
  2. Had he came yesterday?
  3. Did he come yesterday?
  4. Has he come yesterday?
ব্যাখ্যা
• প্রশ্নোক্ত বাক্যে ' গতকাল' শব্দটি past indefinite tense কে নির্দেশ করে।
- এখন যদি বাক্যটিকে প্রশ্নবোধক করা হয়, অর্থাৎ, "সে কি গতকাল এসেছিল?"
- এভাবে বলা হয় তাহলে বাক্যটির পূর্বে auxiliary verb হিসেবে did যুক্ত হবে এবং did যেহেতু past form নির্দেশ করছে তাই came - verb টি আর past form এ থাকবে না, অর্থাৎ, present form (come) হিসেবে বসবে।

• তাই সঠিক translation হবে - Did he come yesterday?

অন্য অপশন,
- Did he come yesterday.
- এখানে প্রশ্নবোধোক চিহ্ন না থাকায় এটি ভুল।

- Had he came yesterday?
- এটি ভুল কারণ বাক্যটির পূর্বে auxiliary verb হিসেবে did যুক্ত হলে ও verb present form come এ থাকলে এটি সঠিক হতো।

- Has he come yesterday?
- এখানে Has এর পরিবর্তে Did থাকলে এটি সঠিক হতো।
৭৭৯.
মনমেজাজের প্রশান্তি-
  1. ক) Equanimity
  2. খ) Anxiety
  3. গ) Extrapolation
  4. ঘ) Fickle
ব্যাখ্যা

Equanimity [একওয়ানিমাটি] [noun] [Uncountable noun]

English Meaning: The state of being calm and in control of your emotions, especially in a difficult situation.
Bangla Meaning: মনমেজাজের প্রশান্তি।

৭৮০.
সে কলেরায় মারা গিয়েছে। ইংরেজি অনুবাদ
  1. ক) He was died of cholera
  2. খ) He died of cholera
  3. গ) He died from cholera
  4. ঘ) He died for cholera
ব্যাখ্যা
No explanation added.
৭৮১.
Translate it into English: "অপ্রয়োজনীয় ঝুঁকি না-নেওয়াই সাহসের পরিচয়।"
  1. Nail one’s colours to the mast.
  2. Hot weather is bad indeed, but foul weather is worse still.
  3. Discretion is the better part of valour.
  4. Those who live in glass should not pelt stone at others.
ব্যাখ্যা
• অপ্রয়োজনীয় ঝুঁকি না-নেওয়াই সাহসের পরিচয়।
- English translation: Discretion is the better part of valour. 

• Other options:
ক) Nail one’s colours to the mast. - কোনো সিদ্ধান্ত গ্রহণ করে তা ঘোষণা করা এবং তাতে অটল থাকা।

খ) Hot weather is bad indeed, but foul weather is worse still. - তাত সয় বাত সয় না।

ঘ) Those who live in glass should not pelt stone at others. - ঘর সামলে তবেই লড়াই করো।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Live MCQ Lecture.
৭৮২.
Fill up the blank with meaningful word: Birds of the same ____ flock together.
  1. colour
  2. feather
  3. nature
  4. wings
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত বাক্যটি হচ্ছে একটি প্রবাদ।
- প্রবাদ অনুযায়ী শূন্যস্থানে সঠিক উত্তর হবে -feather. 
- Complete proverb -Birds of a feather flock together.
- Bangla meaning: চোরে চোরে মাসতুতো ভাই।
- This proverb is about people who have similar characters or interests, especially ones of which you disapprove, and who often spend time with each other. 

• উল্লেখ্য যে, প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।

Source: Live MCQ Lecture.
৭৮৩.
Translate it: Everything he does is for loaves and fishes.
  1. সে সবকিছুই অন্যের মঙ্গলের কথা ভেবে করে।
  2. সে সবকিছুই তাৎক্ষনিক লাভের জন্য।
  3. সে যা কিছু করে সবই বৈষয়িক প্রাপ্তির জন্য করে।
  4. সে যা কিছু করে সবই মনের খুশির জন্য।
ব্যাখ্যা
• Loaves and fishes
English Meaning: material gain.
Bangla Meaning: বৈষয়িক লাভ / জাগতিক বিষয় অর্জন

Ex. Sentence: Everything he does is for loaves and fishes.
Bangla Meaning: সে যা কিছু করে সবই বৈষয়িক প্রাপ্তির জন্য করে।
৭৮৪.
What is the correct English translation of the sentence- 'ভুল করা মানুষের স্বভাব'?
  1. To err is a human.
  2. To err is human.
  3. To err is humans.
  4. To err are human.
ব্যাখ্যা
• 'ভুল করা মানুষের স্বভাব'
বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ হবে- To err is human.

→ to err is human (idiom):
→ Meaning: it is normal for people to make mistakes.

Example Sentence: 
1. To err is human, and we all make mistakes from time to time.
2. It's important to remember that to err is human, and forgiveness is divine.

Source: merriam-webster.
৭৮৫.
The English translation of: "ঠাণ্ডায় লোক কষ্ট পাচ্ছে।"
  1. Winter causes hardship among people.
  2. Public are suffering from the cold.
  3. People are suffering from cold.
  4. People are suffering from the winter.
ব্যাখ্যা

• The most accurate translation is- গ) People are suffering from cold.

• Explanation:
- ঠাণ্ডায় = (the) cold.
- লোক = people.
- কষ্ট পাচ্ছে = are suffering from.

- সাধারণত ঠাণ্ডায় কষ্ট পাওয়া অর্থে suffering from cold ব্যবহৃত হয়।

Other options:
ক) "Winter causes hardship..."
- changes "cold" to "winter" and is less direct.

খ) "Public are suffering..."
- "public" is singular in standard English ("the public is"), and the phrasing is less natural.

ঘ) "People are suffering from the winter"
- সাধারণত "ঠাণ্ডা" বুঝাতে cold ব্যবহৃত হয়, winter নয়।

৭৮৬.
"দশটা বাজতে পনেরো মিনিট বাকি"। (Translate into English).
  1. It is now fifteen minutes past ten.
  2. It is now fifteen minutes with ten.
  3. It is fifteen minutes to ten. 
  4. It is fifteen minutes ten.
ব্যাখ্যা

Correct answer: It is fifteen minutes to ten. 
- "দশটা বাজতে পনেরো মিনিট বাকি"-এর সঠিক ইংরেজি অনুবাদ হলো "It's fifteen minutes to ten"।
- এটি ঘড়িতে ৯:৪৫ বাজে বোঝায়, অর্থাৎ ১০টা বাজতে আর ১৫ মিনিট বাকি আছে, যা 'quarter to' (পৌনে) ব্যবহারের একটি প্রচলিত পদ্ধতি। 

• সময় বলার ক্ষেত্রে,
- বাজতে বাকি বুঝাতে মিনিটের পরে to/ of ব্যবহৃত হয়।
- যেমন: It is fifteen minutes to ten.

• অন্যদিকে,
- বেজে বুঝাতে মিনিটের পরে past/gone ব্যবহৃত হয়।
- It + be verb + past/ to + ঘণ্টার সংখ্যা বসে।
- যেমন: It is now fifteen minutes past ten.

Source: Live MCQ Lecture.

৭৮৭.
"Hope springs eternal in the human breast." 
Translate into Bengali.
  1. নানা মুনির নানা মত।
  2. ক্ষুধা পেলে বাঘও ধান খায়।
  3. যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ।
  4. অসৎ পথের আয় অসৎ পথেই যায়। 
ব্যাখ্যা

• প্রদত্ত প্রশ্নে "Hope springs eternal in the human breast" প্রবাদটির অর্থ হচ্ছে - যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ।

• উল্লিখিত বাকি অপশনগুলো,
• All feet tread not in one shoe.
- নানা মুনির নানা মত।

• Hunger is the best sauce.
- ক্ষুধা পেলে বাঘও ধান খায়।

• Ill got, ill spent.
- অসৎ পথের আয় অসৎ পথেই যায়। 

Source: Accessible Dictionary by Bangla Academy.

৭৮৮.
অন্যের দোষ ধরা সহজ-এর ইংরেজি হলো-
  1. It is easy to find fault of others.
  2. It is easy to find out fault of others.
  3. It is easy to find fault with others.
  4. It is easy to find out faults of others.
ব্যাখ্যা

• সঠিক উত্তর: গ) It is easy to find fault with others.

• Find fault with someone/something (phrase)
- English Meaning: to criticize someone or something, especially without good reasons.
- Bangla Meaning: বিশেষ করে কোনো জরুরি কারণ ছাড়াই কারো সমালোচনা করা বাঁ দোষ ধরা।

- সুতরাং, অন্যের দোষ ধরা সহজ -এর সঠিক ইংরেজি হবে- It is easy to find fault with others.

- অন্য অপশনগুলোতে ভুল preposition ব্যবহার করা হয়েছে।

৭৮৯.
The English translation of the proverb, 'আপনি শোয়ার ঠাঁই নাই, আবার শংকরাকে ডাকে।' is-
  1. ক) Haste makes waste.
  2. খ) Handsome is as/that handsome does.
  3. গ) He who spits against the wind spits against his own face.
  4. ঘ) He who has nothing to spare must not keep a dog.
ব্যাখ্যা
আপনি শোয়ার ঠাঁই নাই, আবার শংকরাকে ডাকে = He who has nothing to spare must not keep a dog.

On the other hand- 
• Handsome is as/that handsome does.
= যিনি কাজে উদার তিনিই সুন্দর / কাজের মধ্যেই প্রকৃত সৌন্দর্য নিহিত।
• Haste makes waste.
= তাড়াহুড়ায় জিনিস খারাপ হয়।
• He who spits against the wind spits against his own face.
= আকাশের দিকে থুথু ফেললে আপনার গায়েই লাগে।

Source: Live MCQ Lecture
৭৯০.
Translate it into English: তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো ?
  1. Have you gone to Cox's Bazar?
  2. Have you ever gone to Cox's Bazar?
  3. Did you go to Cox's Bazar?
  4. Have you ever been to Cox's Bazar?
ব্যাখ্যা
• কোথাও গিয়ে ফিরে আসা অর্থে 'been' (past participle of 'be') ব্যবহৃত হয়।
• তাই সঠিক Translation হবে: Have you ever been to Cox's Bazar?
• We often use been to, instead of gone to, when we refer to completed visits to a place: Have you ever been to Cox's Bazar?
I have never been to Teknaf.

Source: Cambridge Dictionary
৭৯১.
Translate into English: যুদ্ধের সময় সেনারা সেতুটি উড়িয়ে দিয়েছিল।
  1. During the war, the soldiers blew up the bridge.
  2. During the war, the soldiers blew over the bridge.
  3. During the war, the soldiers blew off the bridge.
  4. During the war, the soldiers blew out the bridge.
ব্যাখ্যা
Blow up (destroy by explosion) - বিস্ফোরণের সাহায্যে উড়ীয়ে দেওয়া, বিস্ফোরিত হওয়া।
- Example Sentence: The soldiers blew up the bridge.

Blow off (emit) - নির্গত।
- Example Sentence: The engine blows off carbon dioxide.

Blow out (extinguish) - নেভানো, ফুঁ দিয়ে নিভিয়ে দেওয়া; বায়ু প্রবাহের ফলে নিভে যাওয়া।
- Example Sentence: Blow out the lamp.

Blow over (ঝড়) থেমে যাওয়া,  (বিপদ) কেটে যাওয়া।
- Example Sentence: The storm has blown over.

• সুতরাং, বোঝা যাচ্ছে,  যুদ্ধের সময় সেনারা সেতুটি উড়িয়ে দিয়েছিল - এর সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে - 
- During the war, the soldiers blew up the bridge.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৭৯২.
Translate the proverb into English: বামুন গেল ঘর তো লাঙ্গল তুলে ধর।
  1. ক) When the danger is gone, God is forgotten
  2. খ) When one organ is defective, the others become more active।
  3. গ) When the cat is away the mice will play.
  4. ঘ) When in Rome, do as the Romans do
ব্যাখ্যা
• প্রবাদ প্রবচন 'বামুন গেল ঘর তো লাঙ্গল তুলে ধর।' এর সঠিক ইংরেজি হচ্ছে - When the cat is away the mice will play.

অন্য অপশন গুলোর মধ্যে - 
• When the danger is gone, God is forgotten. - গাং ডিঙোলে কুমিরকে কলা / বিপদ শেষ হলে সৃষ্টিকর্তাকে ভুলে যাওয়া।
• When one organ is defective, the others become more active - কানা খোঁড়ার একগুণ বাড়া।
• When in Rome, do as the Romans do - যস্মিন দেশে যদাচারঃ' বা যে দেশের যে বাউ।


Source: Live MCQ Lecture
৭৯৩.
‘তিনি ক্যান্সারে মারা গিয়েছেন’ - এই বাক্যের ইংরেজী অনুবাদ কোনটি হবে?
  1. ক) He died from cancer
  2. খ) He died of cancer
  3. গ) He died by cancer
  4. ঘ) He died for cancer
ব্যাখ্যা
রোগে মারা যাওয়ার ক্ষেত্রে Died of ব্যবহৃত হয়।
ক্যান্সার যেহেতু একটি রোগ তাই ‘He died of cancer’ বাক্যটিই সঠিক হবে।
এছাড়া,
- আত্মদান করা অর্থে Die for বসে,
- অতি ভোজনে মারা গেলে Die from বসে।
- আর দূর্ঘটনায় মারা গেলে Die in বসে।
৭৯৪.
Which is the correct English translation of 'ছেলেটি দেখতে তার বাবার মতো।'?
  1. The boy looks like his father.
  2. The boy takes after his father. 
  3. The boy looks after his father.
  4. The boy resembles to his father
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - The boy takes after his father. 
• Take after অর্থ একই রূপ হওয়া বা সদৃশ্য হওয়া।
-  ছেলেটি দেখতে তার পিতার মত - বাক্যটির সঠিক অনুবাদ হলো - The boy takes after his father.

আবার,
• Resemble ক্রিয়াটির বাংলা অর্থ সাদৃশ্য বা দেখতে একইমত।
- এরপরে কোন preposition বসে না।
- নিয়মানুযায়ী  ছেলেটি দেখতে তার পিতার মত এর ইংরেজি - The boy resembles his father ও হয়।
- বাক্যটির অর্থ সে দেখতে তার বাবার মত।