বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Translation

মোট প্রশ্ন৮০২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Translation

PrepBank · পাতা / · ৬০১৭০০ / ৮০২

৬০১.
He is off his head. (Translate into Bangla)
  1. তার মাথা ঘুরছে।
  2. তার মাথা খারাপ হয়েছে।
  3. তার মাথা ব্যাথা করছে।
  4. তার মাথা স্থির নেই।
ব্যাখ্যা

Correct answer: তার মাথা খারাপ হয়েছে।

• Off one's head: (phrase)
- English meaning: as in mad: having or showing a very abnormal or sick state of mind.
- Bangla meaning: কারো মাথা খারাপ হওয়া; সংবেদনশীলভাবে চিন্তা করতে অক্ষম।

Example sentence:
1. You must be off your head to walk home alone in this storm.
2. He’s gone completely off his head since he lost his job.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

৬০২.
He has killed himself.
  1. ক) সে তোমাকে হত্যা করেছে 
  2. খ) সে তাকে হত্যা করেছে 
  3. গ) সে মারা গিয়েছে 
  4. ঘ) সে আত্মহত্যা করেছে 
ব্যাখ্যা
He has killed himself - সে আত্নহত্যা করেছে।
Killed himself দ্বারা আত্নহত্যা করাকে নির্দেশ করে।
৬০৩.
'এই ঘরটি ভাড়া দেওয়া হবে' ইংরেজি অনুবাদ-
  1. ক) This house is to let.
  2. খ) This house is to sell.
  3. গ) This house is to be sold.
  4. ঘ) This house is to be rent.
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর- This house is to let.

• To let:
English Meaning: available for renting.
Bangla Meaning: ভাড়ায় দেওয়া হবে এমন কিছু।

Source:
1. Accessible Dictionary.
2. Merriam-Webster dictionary.
৬০৪.
মেধার বলে একজন শিক্ষার্থী জীবনে সফল হয় - এর সঠিক অনুবাদ কোনটি?
  1. A student succeed in life by dint of merit.
  2. A student succeeded in life by dint of merit.
  3. A student succeeds in life by dint of merit.
  4. A student succeeds at life by dint of merit.
ব্যাখ্যা
• মেধার বলে একজন শিক্ষার্থী জীবনে সফল হয় - এর সঠিক অনুবাদ হচ্ছে - 
- A student succeeds in life by dint of merit.

• By dint of:
- English Meaning: by means of / with the help of.
- Bangla Meaning: সাহায্যে; দ্বারা; উপায়ে
- Subject students singular বলে এরপর verb এর সাথে s/es যুক্ত হবে। 
৬০৫.
''The more, the merrier'' the exact meaning of this proverb is:
  1. ক) বেশী পাওয়াই যথেষ্ট নয়
  2. খ) যতো বেশী ততো ঝামেলা
  3. গ) সমস্যা যতো কঠিন, সমাধান তার চেয়েও কঠিন
  4. ঘ) যতো বেশি পায়, ততো আনন্দ হয়
ব্যাখ্যা

The more, the merrier:
সঠিক অনুবাদ: যতো বেশি পায়, ততো আনন্দ হয়।

৬০৬.
Translate into English:
একতায় উত্থান, বিভেদে পতন।
  1. Two heads are better than one.
  2. United we stand, divided we fall.
  3. Two is a company, three is none.
  4. Unity is strength.
ব্যাখ্যা
Two heads are better than one. - দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ।
Two is company, three is none. - দুজনে বন্ধুত্ব হয় আর তিন জনে হয় কলহ।
United we stand, divided we fall. - একতায় উত্থান, বিভেদে পতন।
Unity is strength. - একতাই বল।
৬০৭.
রহিম আসার আগেই করিম এসে থাকবে। এ বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ -
  1. ক) Karim will come before Rahim will come.
  2. খ) Karim will have come before Rahim will come.
  3. গ) Karim will come before Rahim comes.
  4. ঘ) Karim will come before Rahim will have come.
ব্যাখ্যা
- বাক্যে before এর পূর্বে future perfect tense বসলে, পরে future indefinite tense হয়।
যথা: 
- Karim will have come before Rahim will come. 
- রহিম আসার আগেই করিম এসে থাকবে।
৬০৮.
খাজনার চেয়ে বাজনা বেশি।(Translate into English)
  1. Every cloud has a silver lining.
  2. Man proposes God disposes.
  3. Cast pearls before swine.
  4. The game is not worth the candle.
ব্যাখ্যা

Correct answer: The game is not worth the candle.

Other options:
ক) Every cloud has a silver lining.
- মন্দের ভিতরেও মঙ্গল নিহিত আছে।

খ) Man proposes God disposes.
- মানুষ চায় এক, হয় আর এক।

গ) Cast pearls before swine.
- উলুবনে মুক্তা ছড়ানো।

Source: Live MCQ Lecture.

৬০৯.
'আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি’ ইংরেজী অনুবাদ কোনটি সঠিক?
  1. ক) I have received your letter just now.
  2. খ) I have received your letter.
  3. গ) Just I have had received your letter.
  4. ঘ) I just had received your letter.
ব্যাখ্যা
♦ এইমাত্র: just now

• 'আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি’ এই বাক্যের ইংরেজী অনুবাদ - I have received your letter just now.

অন্য অপশন গুলো:
• I have received your letter: 
- এখানে 'এইমাত্র' শব্দটির ইংরেজী অনুবাদ দেওয়া হয়নি। তাই এটি হবেনা। 

• Just I have had received your letter.
- এই বাক্যটিও ভুল। 
- "just" শব্দটির ব্যবহার ভুল স্থানে হয়েছে, এটি  verb "received" এর আগে অথবা বাক্যের শেষে থাকার কথা। 
- কাজটি এইমাত্র সংগঠিত হয়েছে অর্থ প্রকাশ করতে এটি ব্যবহার হয়।
- এখানে "have had received" এর ব্যবহার ভুল। 
- এটি বাক্যে Redundancy তৈরি করে, Redundancy in grammar refers to the unnecessary repetition of words.

• I just had received your letter.
- এই বাক্যটিও ভুল। 
- 'আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি’ এই বাক্যটি হলো present perfect tense, তাই "have" or "has" এর ব্যবহার প্রযোজ্য। 

তাই বলা যায়, 'আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি’ এই বাক্যের ইংরেজী অনুবাদ - I have received your letter just now.
৬১০.
"He has no political axe to grind." (Translate it)
  1. তাঁর রাজনৈতিক বক্তৃতা জোরালো নয়।
  2. তার কোনাে জোরালো রাজনৈতিক আদর্শ নেই।
  3. তিনি কোনাে অপরাজনীতির সঙ্গে যুক্ত নন।
  4. তিনি কোনাে রাজনৈতিক দলের সমর্থক না।
ব্যাখ্যা

• "He has no political axe to grind."
- তার কোন জোরালো রাজনৈতিক আদর্শ নেই।

• Have an axe to grind (idiom)
- English Meaning: to have a strong personal opinion about something that you want people to accept and that is the reason why you do something.
- Bangla Meaning: একটি গোপন, প্রায়শই স্বার্থপর অন্তর্নিহিত উদ্দেশ্য থাকা/ ব্যক্তিগত স্বার্থ থাকা/জোরালো আদর্শ।

- More Example: Environmentalists have no political axe to grind - they just want to save the planet.

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.

৬১১.
The man was much put out by the late arrival of the train. (Translate it)
  1. ট্রেনটি দেরিতে আসায় লোকটির অনেক রাগ হলো।
  2. ট্রেনটি দেরিতে আসায় লোকটির সুবিধাই হলো।
  3. ট্রেনটি দেরিতে আসায় লোকটির অনেক অসুবিধা হলো।
  4. ট্রেনটি দেরিতে আসায় লোকটি বেশ খুশি হলো।
ব্যাখ্যা
- The man was much put out by the late arrival of the train.
- ট্রেনটি দেরিতে আসায় লোকটির অনেক অসুবিধা হলো।

• Put somebody out 
- English Meaning: to cause trouble or extra work for someone.
- Bangla Meaning: (ক) হতাশ, বিব্রত করা; (খ) অসুবিধায় পড়া।

- সুতরাং, সঠিক অনুবাদটি হলো- গ) ট্রেনটি দেরিতে আসায় লোকটির অনেক অসুবিধা হলো।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
৬১২.
আমি যদি আবার শিশু হতে পারতাম! -বাক্যটির ইংরেজি অনুবাদ কোনটি?
  1. If I were a child again!
  2.  If I could a child again!
  3. If I would a child again!
  4. None
ব্যাখ্যা

"আমি যদি আবার শিশু হতে পারতাম!" - বাক্যটির ইংরেজি অনুবাদ - If I were a child again!

• "আমি যদি আবার শিশু হতে পারতাম!" বাক্যেটি দ্বারা এখানে unreal conditional (বাস্তব নয় এমন কিছু) বুঝানো হয়েছে।
- If + subject + were - ব্যবহার করা হয় অনাকাঙ্ক্ষিত বা কল্পিত অবস্থার জন্য।
- তাই এখানে সঠিক উত্তর হবে, If I were a child again!

• উল্লিখিত বাকি অপশনগুলোতে could  ও would, verb হিসেবে ব্যবহার হয়েছে।
- এ verb গুলোর সঙ্গে "be" দরকার, তাই grammatically ভুল।

৬১৩.
আমার মানিকগঞ্জ যাবার কথা ছিল।
  1. ক) I was to go to Manikganj
  2. খ) I am to go to Manikganj
  3. গ) I have to go to Manikganj
  4. ঘ) I need to go to Manikganj
ব্যাখ্যা
- 'আমার মানিকগঞ্জ যাবার কথা ছিল' বাক্যটি অতীত কালকে নির্দেশ করছে।
- তাই এর ইংরেজি অনুবাদ হচ্ছে I was to go to Manikganj.

৬১৪.
'ট্রেনটি ঢাকা যাবে' এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি?
  1. The train is bound for Dhaka.
  2. The train is going to Dhaka.
  3. The train is leaving to Dhaka.
  4. The train will go to Dhaka.
ব্যাখ্যা

• "ট্রেনটি ঢাকা যাবে" এর সঠিক Translation হলো - The train is bound for Dhaka.

• Bound for (collocation):
- English Meaning: going to or intended for a particular place.
- Bangla Meaning: যেতে প্রস্তুত; গমনরত।

• "Bound for" মানে "উদ্দেশ্যে যাচ্ছে" বা "গন্তব্য নির্ধারিত"।
- "Bound for" মূলত "going to" বা "heading to" এর মতোই অর্থ প্রকাশ করে, তবে এটি আরও বেশি ভ্রমণসংক্রান্ত বা আনুষ্ঠানিক প্রসঙ্গে ব্যবহৃত হয়।

Source: Cambridge Dictionary, Accessible Dictionary by Bangla Academy.

৬১৫.
Translate into English -'এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি'
  1. You will find such a country no where.
  2. No where you will find such a country.
  3. No where will you find such a country.
  4. You will find a country like this no where.
ব্যাখ্যা

The correct English translation of: "এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি" is - Nowhere will you find such a country.

• English translation টিতে 'Inversion of verb' এর নিয়ম অনুসরণ করা হয়েছে।
- কারণ, প্রদত্ত বাক্য "এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি" দ্বারা জোর প্রদান করা হয়েছে।

• Inversion of verb:
- বাক্যে কোনো কিছুতে জোর প্রদান করতে বা প্রশ্ন করতে subject -এর পুর্বে verb ব্যব্যহৃত হলে, তাকে Inversion of verb বলে।
- Negative adverb, যেমন: Hardly, Rarely, Scarcely, Seldom, Never, Never again, No sooner, Nowhere, neither, nor ইত্যাদি Negative adverb/ adverbial phrase বা word বাক্যের শুরুতে বসে Verb এর উপর জোর প্রদান করে।

• Structure: Negative adverb + Auxiliary verb + Sub + Principal verb + Ext.
• যেমন: Never will I do it again.

সুতরাং, 'Inversion of verb' - এর নিয়ম অনুসারে প্রশ্নে প্রদত্ত বাক্যের সঠিক অনুবাদ হবে - Nowhere will you find such a country.

Source:
1. A Passage to the English Language by S. M. Zakir Hussain.
2. Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.

৬১৬.
What is the English Translation of 'সব গোয়ালা নিজের দই মিষ্টি বলে?'
  1. ক) To a biased mind everything is in fault.
  2. খ) All feet thread not in one shoe
  3. গ) All seems yellow to the jaundiced eye.
  4. ঘ) All his geese are swans.
ব্যাখ্যা
 • The English translation of  'সব গোয়ালা নিজের দই মিষ্টি বলে? 
- All his geese are swans.
- এর অন্য আরেকটি অর্থ - নিজের জিনিস সকলেই ভালো দেখে।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
• To a biased mind everything is in fault/ All seems yellow to the jaundiced eye
- পক্ষপাতদুষ্ট লোকের কাছে সবাই মন্দ।

• All feet thread not in one shoe
- নানা মুনির নানা মত।

Source: Live MCQ Lecture.
৬১৭.
It's important to nip this kind of bullying in the bud in our area. বাক্যটির বাংলা অনুবাদ -
  1. ক) আমাদের এলাকায় এসকল হুমকি ধামকি সমূলে বিনষ্ট করে দেওয়াটা জরুরি। 
  2. খ) আমাদের এলাকায় এসকল হুমকি ধামকি অংকুরেই বিনষ্ট করে দেওয়াটা জরুরি।
  3. গ) আমাদের এলাকায় এসকল হুমকি ধামকি এখনই বন্ধ করা জরুরি।
  4. ঘ) আমাদের এলাকায় এসকল হুমকি ধামকি এর পালটা ব্যবস্থা নেয়া জরুরি।
ব্যাখ্যা
Nip in the bud    
English Meaning: to stop something before it has an opportunity to become established.
Bangla Meaning: অংকুরে বিনষ্ট করা    

Ex. Sentence: It's important to nip this kind of bullying in the bud in our area.
Bangla Meaning: আমাদের এলাকায় এসকল হুমকি ধামকি অংকুরেই বিনষ্ট করে দেওয়াটা জরুরী।
৬১৮.
'Easier said than done.' means -
  1. ক) পরিশ্রমই সৌভাগ্যের মূল বা প্রসূতি।
  2. খ) বলা সহজ করা কঠিন।
  3. গ) আয় বুঝে ব্যয় কর।
  4. ঘ) অসারের তর্জন গর্জনই সার।
ব্যাখ্যা
• Easier said than done এর অর্থ হচ্ছে বলা সহজ করা কঠিন।

• অন্যান্য অপশন হলো:
আয় বুঝে ব্যয় কর - Cut your coat according to your cloth.
অসারের তর্জন গর্জনই সার - Empty vessels sound much.
পরিশ্রমই সৌভাগ্যের মূল বা প্রসূতি - Diligence is the mother of good luck.

Source: Live MCQ Lecture.
৬১৯.
আমি সেখানে যেতে না যেতেই সে পালিয়ে গেল। (Translate into English)
  1. ক) No sooner had I went there than he fled away.
  2. খ) No sooner had I gone there than he fled away.
  3. গ) As soon as I went there than he fled away.
  4. ঘ) Hardly had I gone there than he fled away.
ব্যাখ্যা
করতে না করতেই/ হতে না হতেই – এ রকম অর্থ প্রদানের জন্য চারটি Structure ব্যবহৃত হয় :
১) No sooner had I gone there than he fled away. (Past Perfect + Past Indefinite এবং মাঝখানে than বসবে)
২) Hardly had I gone there when he fled away. (Past Perfect + Past Indefinite এবং মাঝখানে when বসবে)
৩) Scarcely had I gone there when he fled away. (Past Perfect + Past Indefinite এবং মাঝখানে when বসবে)
৪) As soon as I went there, he fled away. (Past Indefinite + Past Indefinite এবং মাঝখানে কেবল Comma বসবে)
৬২০.
জলেই জল বাঁধে। (Translate into English)
  1. Nothing like force.
  2. Tit for tat.
  3. Nothing ventures, nothing has.
  4. Nothing succeeds like success.
ব্যাখ্যা

- জলেই জল বাঁধে।
- Nothing succeeds like success.

• অন্যদিকে, 
ক) Nothing like force.
- শক্তের ভক্ত বা ঠেলার নাম বাবাজি।

খ) Tit for tat.
- ইটের বদলে পাটকেল।

গ) Nothing ventures, nothing has.
- ঝুঁকি না নিলে লাভ হয় না।

Source: Live MCQ Lecture.

৬২১.
'It is really a vexed question' The correct translation is-
  1. ক) বাস্তবিকই এটি একটি মানসম্মত প্রশ্ন।
  2. খ) এটি প্রকৃতপক্ষে একটি কার্যকরী প্রশ্ন।
  3. গ) বাস্তবিকই এটি একটি ভালো প্রশ্ন।
  4. ঘ) এটি প্রকৃতপক্ষে একটি বিরক্তিকর প্রশ্ন।
ব্যাখ্যা
- 'It is really a vexed question' অর্থ হচ্ছে এটি প্রকৃতপক্ষে একটি বিরক্তিকর প্রশ্ন।

• Vex (verb transitive):
English Meaning: To annoy or worry somebody.
Bangla Meaning: 
(১) বিরক্ত/উত্যক্ত/জ্বালাতন/হয়রান করা।
a vexed question বহু আলোচনার কারণস্বরূপ কোনো দুরূহ সমস্যা; বিরক্তিকর সমস্যা।
(২) (কাব্যিক., আলংকারিক অর্থ) (সমুদ্রকে) বিক্ষুব্ধ করা: vexed by storms.

Example Sentence: 
1. The memory of their conversation still vexed him.
2. Mosquitoes buzzing in my ear really vexes me.

Source:
1. Live MCQ Lecture.
2. Accessible Dictionary.
৬২২.
Choose the correct translation of: "এখন ছয়টা বেজে পনেরো মিনিট।"
  1. It is now fifteen minute past six.
  2. It is now fifteen minutes with six.
  3. It is now fifteen minutes past six.
  4. It is now fifteen minutes to six.
ব্যাখ্যা

• "এখন ছয়টা বেজে পনেরো মিনিট।" - It is now fifteen minutes past six.

• সময় বলার ক্ষেত্রে,
- It + be verb + past/ to + ঘণ্টার সংখ্যা বসে।
- বেজে বুঝাতে মিনিটের পরে past/ gone ব্যবহৃত হয়।
- যেমন: It is now fifteen minutes past six.

• অন্যদিকে,
- বাজতে বাকি বুঝাতে মিনিটের পরে to/of ব্যবহৃত হয়।
- যেমন: It is fifteen minutes to six. (ছয়টা বাজতে পনেরো মিনিট বাকি।)

- সুতরাং, সঠিক অনুবাদটি হলো - It is now fifteen minutes past six.

৬২৩.
Translate in Bangla: He is after all an honest man.
  1. একান্তে, তিনি একজন সৎ মানুষ।
  2. পরবর্তী সময়ে, তিনি একজন সৎ মানুষ।
  3. সর্বদা, তিনি একজন সৎ মানুষ।
  4. সর্বোপরি, তিনি একজন সৎ মানুষ।
ব্যাখ্যা
• After all
English Meaning: despite earlier problems or doubts.
Bangla Meaning: সর্বোপরি।

Ex. Sentence: He is after all an honest man.
Bangla Meaning: সর্বোপরি, তিনি একজন সৎ মানুষ।

Source: Live MCQ Lecture.
৬২৪.
‘অধিকতর মন্দ হওয়া বা করা’ কোন শব্দের অর্থ?
  1. ক) Abate
  2. খ) Diminish
  3. গ) Worsen
  4. ঘ) Aggravate
ব্যাখ্যা

According to Live MCQ Vocabulary Booster PDF,
Subside:
Synonyms: Abate (কম বা কমানো), Calm (শান্ত হওয়া/করা), Diminish (হ্রাস করা; হ্রাসপ্রাপ্ত হওয়া).
Antonyms: Intensify (তীব্রতর/গাঢ়তর/তীক্ষ্ণতর করা বা হওয়া), Worsen (অধিকতর মন্দ হওয়া বা করা), Rise (ওঠা).

According to Oxford Dictionary,
Aggravate means make (a problem, injury, or offense) worse or more serious.
অর্থাৎ এর বাংলায় অর্থ হয়- কোন সমস্যা, আঘাত বা অপরাধ কে মন্দ বা আরো অধিক মন্দ করা।
যাই হোক, যদিও দুইটি শব্দের অর্থ কাছাকাছি, তবুও Worsen শব্দটি comparative degree এর হওয়ায় অর্থের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ, তাই এটিই সঠিক উত্তর।

৬২৫.
Choose the correct translation of the proverb: চোরে চোরে মাসতুতো ভাই।
  1. ক) Two thieves are cousins.
  2. খ) Birds of the same feather flock together.
  3. গ) Morning shows the day.
  4. ঘ) Better late than never.
ব্যাখ্যা
• Birds of a feather flock together.
- চোরে চোরে মাসতুতো ভাই।

• Morning shows the day.
- সকাল বেলাতেই দিনের প্রকৃতি বুঝা যায়/ উঠতি মূল পত্তনেই বোঝা যায়।

• Better late than never.
- একেবারেই না হওয়ার চেয়ে দেরিতে হওয়াও ভালো।
৬২৬.
Translate into English: বিপদ এর মধ্যেই গুণের পরীক্ষা হয়।
  1. ক) Virtue thrives best in adversity.
  2. খ) Virtue is its reward.
  3. গ) Sweet are the uses of adversity.
  4. ঘ) The pen is mightier than the sword.
ব্যাখ্যা
• প্রবাদ প্রবচন - বিপদ এর মধ্যেই গুণের পরীক্ষা হয় - এর সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে - Virtue thrives best in adversity.

প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে - 
• Virtue is its reward. 
- পরহিতার্থে কর্ম প্রতিদান চায় না।

• Sweet are the uses of adversity.
- বিপর্যয় অভিশাপ না বরং আশীর্বাদ।

• The pen is mightier than the sword.
- অসির চেয়ে মসী শক্তিশালী।

Source: Live MCQ Lecture.
৬২৭.
“সে এমনভাবে কথা বলে মনে হয় সব জানে” বাক্যটির সঠিক ইংরেজি কোনটি?
  1. ক) He talks after knowing everything
  2. খ) He talks like he knows everything
  3. গ) He talks knowing everything
  4. ঘ) He talks as if he knew everything
ব্যাখ্যা
“সে এমনভাবে কথা বলে মনে হয় সব জানে” বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ - He talks as if he knew everything.
৬২৮.
ট্রেনটি রাজশাহী যাবে। - এর সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে -
  1. The train is bound to Rajshahi.
  2. The train is bound for Rajshahi.
  3. The train is bound at Rajshahi.
  4. The train is bound by Rajshahi.
ব্যাখ্যা
• ট্রেনটি রাজশাহী যাবে। - এর সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে - 
- The train is bound for Rajshahi.

• Bound for -কোথাও বা কোনো দিকে) যেতে প্রস্তুত; গমনরত।
- Example: I’m bound for Barisal.
৬২৯.
Choose the correct translation: রাতের নিস্তব্ধতায় সে একটি তীব্র চিৎকার শুনতে পেল।
  1. He heard a shrill cry in the still of night.
  2. He heard a harsh cry in the middle of night.
  3. He listened a shout at the dark of night.
  4. He was stunned by a harsh cry in a calm night.
ব্যাখ্যা
• The correct translation: He heard a shrill cry in the still of night.

- He heard - সে শুনতে পেল;
- A shrill cry - একটি তীব্র চিৎকার;
- In the still of night - রাতের নিস্তব্ধতায়।
- অর্থাৎ, He heard a shrill cry in the still of night. - এটিই হলো সঠিক Translation.

•অন্য অপশনগুলোতে,
- He heard a harsh cry in the middle of night. - সে মধ্যরাত্রিতে একটি কটূ চিৎকার শুনেছিল।
- A harsh cry - এর অর্থ হলো - কটূ; কঠোর বা কঠিন কান্না।
- He listened a shout at the dark of night. - সে রাতের অন্ধকারে একটি চিৎকার শুনেছিল।
- He was stunned by a harsh cry in a calm night. - সে একটি শান্ত রাতে কটূ চিৎকারে অবাক হয়ে গিয়েছিল।

- অর্থাৎ, অন্যান্য অপশনগুলো দ্বারা সঠিক অর্থ প্রকাশ করে না।
- Option A দ্বারাই শুধু সঠিক অর্থ প্রকাশ করে।

Source: Live MCQ সংকলন.
৬৩০.
Translate it: "বেশি আড়ম্বরে কাজ হয়না।"
  1. No smoke without fire.
  2. Much ado about nothing.
  3. A trouble shared is a trouble halved.
  4. No pain, no gain.
ব্যাখ্যা

• বেশি আড়ম্বরে কাজ হয়না। (“বহ্বারম্বে লঘুক্রিয়া”)
- Much ado about nothing.
- একটি প্রবাদ বাক্য।
- উল্লেখ্য: Much ado about nothing শিরোনামে William Shakespeare এর লেখা একটি Comedy play রয়েছে।

Other options:
No smoke without fire.
- কারণ বিনা কার্য হয় না বা “পর্বেতো বহ্নিমান ধুমাৎ”।

A trouble shared is a trouble halved.
- কারো সাথে ভাগাভাগি করলে সমস্যা অর্ধেক হয়ে যায়।

No pain, no gain.
- কষ্ট করলেই কেষ্ট মেলে/ দুঃখ বিনা সুখ লাভ হয় কি?

Source: Live MCQ Lecture.

৬৩১.
What is the bengali meaning of 'Many man many mind' -
  1. ক) কথার চেয়ে কাজের দাম বেশি
  2. খ) চোর পালালে বুদ্ধি বাড়ে
  3. গ) শেষ ভালো যার, সব ভালো তার
  4. ঘ) নানা মুনির নানা মত
ব্যাখ্যা
• 'Many man many mind' প্রবাদ বাক্যটির অর্থ হচ্ছে- নানা মুনির নানা মত

• অন্যান্য অপশনগুলো - 
⇒ চোর পালালে বুদ্ধি বাড়ে - After death comes the doctor.
⇒ শেষ ভালো যার, সব ভালো তার - All's well that ends well.
⇒ কথার চেয়ে কাজের দাম বেশি - Action speaks louder than words.
৬৩২.
Translate this sentence into Bangla: 'It is raining cats and dogs.'
  1. কুকুর বিড়ালের মতো বৃষ্টি হচ্ছে।
  2. কুকুর ও বিড়াল বৃষ্টিতে ভিজছে।
  3. মুষলধারে বৃষ্টি হচ্ছে।
  4. কুকুর এবং বিড়ালগুলো বৃষ্টি হচ্ছে।
ব্যাখ্যা

Cats and dogs: 
English Meaning: in great quantities / very hard.
Bangla Meaning: মুষলধারে
তাই It is raining cats and dogs এর সঠিক translation - মুষলধারে বৃষ্টি হচ্ছে।

আবার, Sentence: It was raining cats and dogs.
Bangla Meaning: মুষলধারে বৃষ্টি হচ্ছিলো।

Source: Live MCQ Lecture.

৬৩৩.
Translate into English- মেকি দেশপ্রেম মানুষকে সংকীর্ণমনা ও স্বার্থপর করে তোলে।
  1. ক) Patriotism makes a man narrow-minded and selfish.
  2. খ) Negative patriotism makes a man narrow-minded and selfish.
  3. গ) False Patriotism makes a man narrow-minded and selfish.
  4. ঘ) False Patriotism makes a man open-minded and selfish.
ব্যাখ্যা
মেকি দেশপ্রেম - False Patriotism।
সংকীর্ণমনা - narrow-minded।
স্বার্থপর - selfish।
তাই সঠিক translation টি হবে - False Patriotism makes a man narrow-minded and selfish.

Source : Applied English Grammar & Composition by P. C. Das. 
৬৩৪.
Choose the correct translation of the sentence : ''You Should fight shy of an evil company''
  1. ক) তোমার খারাপ সংস্থা থেকে দূরে থাকা উচিত।
  2. খ) তোমার খারাপ সংস্থার লোকদের সাথে মারামারি করা উচিত।
  3. গ) তোমার বাজে লোকদের সাথে মারামারি করা উচিত।
  4. ঘ) তোমার বাজে সঙ্গ এড়িয়ে চলা উচিত।
ব্যাখ্যা
‘Fight shy of’ অর্থ ‘to try to avoid something’ (এড়িয়ে চলা)
সুতরাং, প্রশ্নোল্লিখিত বাক্যের সঠিক অনুবাদ হবে - তোমার বাজে সঙ্গ এড়িয়ে চলা উচিত।
৬৩৫.
Barking dogs seldom bite - এর সঠিক অর্থ কী?
  1. ক) দুঃখের পরেই সুখ আসে।
  2. খ) সঙ্গ দেখে লোক চেনা যায়।
  3. গ) যত গর্জে তত বর্ষে না।
  4. ঘ) দুঃখের পরিণতি সুখে।
ব্যাখ্যা
• Barking dogs seldom bite অর্থ হচ্ছে যত গর্জে তত বর্ষে না / পচা আদার ঝাল বেশি।

• Adversity often leads to prosperity এর অর্থ হচ্ছে দুঃখের পরিণতি সুখে।
• After clouds comes fair weather এর অর্থ হচ্ছে দুঃখের পরেই সুখ আসে।
• A man is known by the company he keeps এর অর্থ হচ্ছে সঙ্গ দেখে লোক চেনা যায়।

Source: Live MCQ Lecture.
৬৩৬.
"বাঁচ এবং বাচতে দাও।" এর English translation কি?
  1. Live and let to live.
  2. Live and give live.
  3. Live and let live.
  4. Live and give to live.
ব্যাখ্যা

"বাঁচ এবং বাচতে দাও" এর English translation - Live and let live.

- "Live" = বাঁচ,
- "Let live" = অন্যকে বাঁচতে দেওয়া,
- So, "Live and let live" is a standard English proverb that perfectly matches the Bengali phrase.

উল্লিখিত বাকি অপশনগুলো,
• Live and let to live.
- Incorrect structure. "Let" এর পর base verb হবে, "to + verb" না.

• Live and give live.
- সঠিক অর্থ প্রকাশ করে না।

• Live and give to live.
- ভুল ভাবে শব্দের ব্যবহার হয়েছে।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.

৬৩৭.
Translate the following sentence into English.
কর্জ নাই, কষ্টও নাই।
  1. One swallow does not make a summer.
  2. One man’s meat is another man’s poison.
  3. Out of sight, out of mind.
  4. Out of debt, out of danger.
ব্যাখ্যা
• কর্জ নাই, কষ্টও নাই।
- এটি একটি প্রবাদ।
- এর English Translation হচ্ছে - Out of debt, out of danger.
 
অপশন আলোচনা:
• One swallow does not make a summer.
- এক মাঘে শীত যায় না।
 
• One man’s meat is another man’s poison.
- একজনের কাছে যা খেলা, অন্যের কাছে তা মৃত্যু।
 
• Out of sight, out of mind.
- চোখের আড়াল হলে স্মৃতিরও আড়াল হয়ে যায়।
 
Source: Live MCQ Lecture.
৬৩৮.
দয়া একটি মহৎ গুণ ।
  1. ক) Kindness is a great virtue
  2. খ) Kindness is a real virtue
  3. গ) Kindness is an unique virtue
  4. ঘ) Kindness is a brave virtue
ব্যাখ্যা
• উল্লেখিত প্রশ্ন লক্ষ্য করলে দেখা যায়:
- Great: মহান।
- Real: আসল
- Unique: অনন্য
- Brave: সাহসী

• অর্থ গুলো লক্ষ্য করলে দেখা যায় বাক্যটির সঠিক ইংরেজী রূপ হবে, Kindness is a great virtue.

Source: Accessible Dictionary.
৬৩৯.
”আমার কাজটি করা উচিত ছিল”- Translate the sentence.
  1. I should do the work.
  2. I should have done the work.
  3. I ought to do the work.
  4. I should did the work
ব্যাখ্যা
should/ ought to+ verb এর base form = করা উচিত।
should/ ought to + have+ verb এর Past Participle= করা উচিত ছিল।
৬৪০.
Translate the proverb: "There's no smoke without fire"
  1. ধোঁয়া সবসময় বিপজ্জনক।
  2. বিনা স্বার্থে কিছুই হয় না।
  3. সব গুজবেরই ভিত্তি আছে।
  4. আগুন ছাড়া ধোঁয়া হয় না।
ব্যাখ্যা

• The correct translation of the proverb:
- "There's no smoke without fire" - গ) সব গুজবেরই ভিত্তি আছে।

• There's no smoke without fire (proverb)
- English Meaning: There's always some reason for a rumour.
- Bangla Meaning: সব গুজবেরই ভিত্তি আছে।

Source:
1. Oxford Dictionary.
2. Merriam-Webster Dictionary.

৬৪১.
‘তার বাড়ী রাজশাহী’ বাক্যটির সঠিক অনুবাদ কি?
  1. ক) His house is in Rajshahi
  2. খ) He comes from Rajshahi
  3. গ) He lives in Rajshahi
  4. ঘ) He has ‍a home in Rajshahi
ব্যাখ্যা
• ‘তার বাড়ী রাজশাহী’ বাক্যটির সঠিক অনুবাদ হচ্ছে He comes from Rajshahi.

• যেকোন স্থান বা জন্মস্থান/ বাসস্থান বোঝালে Come এর পর from, preposition হিসেবে বসে।
যেমন: He comes from Rajshahi.
- এখানে কোনো একটি স্থান থেকে এসেছে বোঝানো হয়েছে বিধায় Come from বসেছে।
৬৪২.
“আমি যদি আগেই জানতাম!”
  1. If I would know earlier!
  2. If I had known earlier!
  3. If I knew earlier!
  4. I should know it earlier!
ব্যাখ্যা
• Correct Answer: খ) If I had known earlier!

- “আমি যদি আগেই জানতাম!”
Structure: If + past perfect → main clause (optional with would/could/should + have + past participle).
- It correctly reflects an unreal condition in the past - something that did not happen.

• Incorrect Options:
ক) If I would know earlier!
- Grammatically incorrect. In conditional sentences, “would” is not used in the if-clause.

গ) If I knew earlier!
- This is a present unreal structure. But the Bengali sentence expresses past regret, so it's incorrect.

ঘ) I should know it earlier!
- “Should know” implies present obligation or mild advice, not past regret. Also, the verb tense is incorrect for expressing something that didn’t happen in the past.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.
৬৪৩.
We had a horrific journey, but we lived to tell the tale. The Underlined words means -
  1. ক) গল্প বলার জন্য বেঁচে থাকা
  2. খ) স্বাক্ষী থাকা
  3. গ) বিপদজনক পরিস্থিতি সামলানো
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
Live to tell the tale    
English Meaning: survive a dangerous experience and be able to tell others about it.
Bangla Meaning: সফলতার সাথে একটি কঠিন / বিপদজনক পরিস্থিতি সামলানো    
Ex. Sentence: We had a horrific journey, but we lived to tell the tale.
Bangla Meaning: আমাদের যাত্রা খুব বিপদসংকুল ছিলো, কিন্তু আমরা সফলতার সাথে তা সম্পন্ন করেছি।
Source: Live MCQ Lecture
৬৪৪.
Translate into English: নেড়ে বেলতলা একবারই যায় ।
  1. ক) A scalded dog fears cold water.
  2. খ) A still tongue makes a wise head
  3. গ) A square peg in a round hole
  4. ঘ) A pet lamb makes a cross ram.
ব্যাখ্যা
• A scalded dog fears cold water.
- চুন খেয়ে গাল পোড়ে, দই দেখলে ভয় করে
- নেড়ে বেলতলা একবারই যায়.

• A still tongue makes a wise head.
- জ্ঞানীরা স্বল্পভাষী হয়।

• A square peg in a round hole (An Impossibility).
- কাঁঠালের আমসত্ত্ব।

• A pet lamb, makes a cross ram.
- কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ট্যাঁশট্যাঁশ।
৬৪৫.
"আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি।" What is the correct translation?
  1. I got your letter.
  2. I received your letter.
  3. I have just received your letter.
  4. I just have received your letter.
ব্যাখ্যা
"আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি।" এর সঠিক অনুবাদ: গ) I have just received your letter. 

• চিঠি পেয়েছি এখনও চিঠি পড়া হয় নি বুঝাচ্ছে, তাই present perfect tense হবে।
- এইমাত্র, থাকায় just হবে এবং just, just now থাকলে sentence টি present perfect tense এর হয়। 

অন্যান্য অপশনগুলো:
(ক) "I got your letter."- আমি তোমার চিঠি পেয়েছি।
(খ) "I received your letter ." - আমি তোমার চিঠি পেয়েছিলাম।
(ঘ) "I just have received your letter." - Grammatical ভুল হয়েছে, Present perfect tense -এ 'just' auxiliary verb এবং main verb -এর মাঝে বসে।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৬৪৬.
What is the correct English translation of - "আমার এখানে কোনো বন্ধু নেই বললেই চলে।"
  1. I have a few friends here.
  2. I have a many friends here.
  3. I have few friends here.
  4. I have lots of friends here.
ব্যাখ্যা
The correct answer is - গ) I have few friends here.

Few, a few এর ক্ষেত্রে,
• A Few + Countable Noun
- A few = কয়েকজন, কয়েকটি ইত্যাদি

- আমার অল্প কয়েকটি বই আছে।
- I have a few books.

- তার অল্প কয়েকজন বন্ধু আছে।
- He has a few friends.

- অল্প কয়েকজন লোক সেখানে গিয়েছিল।
- A few people went there.

• Few + Countable Noun
- এখানে few অর্থ "নেই বললেই চলে" যেমন:

- আমার এখানে কোন বন্ধু নেই বললেই চলে।
- I have few friends here.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.
৬৪৭.
A little learning is a dangerous thing.
  1. ক) অল্প লেখাপড়া ভীষণ ভয়ংকর
  2. খ) স্বল্পবিদ্যা ভয়ংকরী
  3. গ) অল্প বিদ্যা ভয়ংকর
  4. ঘ) সামান্য বিদ্যা ভীষণ ভয়াবহ
ব্যাখ্যা
• A little learning is a dangerous thing - বাক্যটি একটি প্রবাদ বাক্য।

• A little learning is a dangerous thing
- যার অর্থ- অল্প বিদ্যা ভয়ঙ্করী।

Source: Live MCQ Lecture
৬৪৮.
"Chance of requital is never lost."
Translate it into Bengali.
  1. এক হেঁসেলে দুই রাঁধুনি, পুড়ে গেল তার ফেনগালুনি।
  2. এক হাতে তালি বাজে না।
  3. এক বারের রোগী আর বারের ওঝা।
  4. এক মাঘে শীত যায় না।
ব্যাখ্যা
• Chance of requital is never lost.
- এটি একটি proverb.
- এর বাংলা অনুবাদ হচ্ছে - এক মাঘে শীত যায় না।

অপশন আলোচনা:
• এক হেঁসেলে দুই রাঁধুনি, পুড়ে গেল তার ফেনগালুনি।
- A divided authority is never effective; Too many cooks spoil the broth.

• এক হাতে তালি বাজে না।
- It takes two to make a quarrel.

• এক বারের রোগী আর বারের ওঝা।
- Once a patient, the next time a physician; be trained in the school of experience.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৬৪৯.
সে বলল যে সে যাবে।
  1. ক) He said that he will go
  2. খ) He said that he would went
  3. গ) He said that he will went
  4. ঘ) He said that he would go
ব্যাখ্যা
সে বলল যে সে যাবে - He said that he would go.

- প্রশ্ন প্রদত্ত 'সে বলল যে সে যাবে' - বাক্যটি  indirect speech এ আছে । 
- এর Direct speech - He said 'I will go.'
- সুতরাং, reporting verb past indefinite এ থাকায় reported speech ও সে অনুসারে পরিবর্তিত হবে। অর্থাৎ will পরিবর্তিত হয়ে would হবে।
- এরপর 'that' linker word হিসাবে বসবে।
৬৫০.
“আমরা স্কুলে পৌঁছানোর পর ঘন্টা পড়েছিল” এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি?
  1. The bell rang after we had reached the school.
  2. We reached the school after the bell rang.
  3. The bell is ringing after we had reached the school.
  4. We had reached the school after the bell had rung.
ব্যাখ্যা
- অতীত কালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তা Past perfect tense হয় এবং যেটি পরে হয়েছিল তা Simple past tense হয়।
- যেহেতু স্কুলে পৌঁছানোর পর ঘন্টা পড়েছিল অর্থাৎ একটি কাজ আগে এবং আরেকটি কাজ কিছুক্ষণ পরে সংঘটিত হয়েছিল তাই এখানে 
→ After এরপর Subject + had + Verb এর Past Participle হবে।

• তাই এখানে The bell rang after we had reached the school হবে সঠিক অনুবাদ।

Source: English & Bengali Online Dictionary & Grammar

৬৫১.
“তুমি কী কখনো সেন্ট মার্টিনস গিয়েছ?” শুদ্ধ ইংরেজিতে অনুবাদ কোনটি?
  1. ক) Have you ever gone to St. Martin's.
  2. খ) Have you ever went to St. Martin's?
  3. গ) Did you ever been to St. Martin's?
  4. ঘ) Have you ever been to St. Martin's?
ব্যাখ্যা
We often use been to, instead of gone to, when we refer to completed visits to a place: Have you ever been to Budapest?
Have you ever been to St. Martin's?
Source: Cambridge
৬৫২.
Choose the best translation of: 'শিক্ষক তাকে তিরস্কার করলো'
  1. The teacher punished him.
  2. The teacher took him to book.
  3. The teacher took him to task.
  4. The teacher reins to him.
ব্যাখ্যা

• Take someone to task (Idiom)
English Meaning: to criticize someone for something they have done wrong.
Bangla Meaning: কাউকে দোষারোপ বা তিরস্কার করা।

Other Options:
• Punished him - শাস্তি দেওয়া বোঝায়, কিন্তু ‘তিরস্কার’ মানে কেবল সমালোচনা বা কটাক্ষ, শারীরিক বা কঠোর শাস্তি নয়।

• Took him to book - Incorrect idiom; সঠিক idiom হলো take someone to task.

• Reins to him - ভুল ব্যাকরণ ও অর্থ; কোনো idiomatic use নেই।
 
Complete Sentence: The teacher took him to task.
বাংলা অর্থ: শিক্ষক তাকে তিরস্কার করলেন।

৬৫৩.
বাংলায় অনুবাদ করুন: I am sick of him
  1. সে আমাকে অসুস্থ করে দিয়েছে
  2. তাকে আমার অসহ্য লাগে
  3. সে যে অসুস্থ আমি তা জানি
  4. আমি তার কারণে অসুস্থ
ব্যাখ্যা

• I am sick of him -এর বাংলা অনুবাদ হলো- তাকে আমার অসহ্য লাগে।
- ইংরেজি idiom -এর উপর ভিত্তি করে এই প্রশ্নটি করা হয়েছে।

• Sick (and tired) of someone/something
- English Meaning: to have experienced too much of someone or something with the result that you are annoyed.
- Bangla Meaning: (কথ্য) ক্লান্ত-; বিতৃষ্ণ; অসহ্য।

- অর্থাৎ, কারো প্রতি একদম বিরক্তি বা অতিষ্ঠ হয়ে যাওয়া, আর সহ্য করতে না পারা।
- এখানে "sick" শব্দটির অর্থ শারীরিক অসুস্থতা নয়, বরং মানসিক বিরক্তি/অসহ্য ভাব।

- সুতরাং, সঠিক অনুবাদটি হবে- খ) তাকে আমার অসহ্য লাগে।

৬৫৪.
Translate into English: সকাল থেকে বৃষ্টি পড়ছে।
  1. It has been raining at morning.
  2. It had been raining since morning.
  3. It has been raining since morning.
  4. It is been raining since morning.
ব্যাখ্যা
সকাল থেকে বৃষ্টি পড়ছে: "It has been raining since morning."

Present Perfect Continuous Tense:
- যখন কোনো কাজ অতীতে শুরু হয়েছে এবং তা এখনো চলছে বোঝায়, তখন Present Perfect Continuous Tense হয়।
- Structure: Subject + have/has + been + verb(+ing) + since/for + time.

- বাংলা বাক্য "সকাল থেকে বৃষ্টি পড়ছে" বোঝায় যে বৃষ্টি পড়া সকালে শুরু হয়েছে এবং তা এখনো চলছে। তাই এই বাক্যের সঠিক অনুবাদ করতে Present Perfect Continuous Tense ব্যবহার করা হয়েছে।

Source: A Passage to the English Language, S. M. Zakir Hussain.
৬৫৫.
Choose the correct translation of the proverb: উঠতি মূল পত্তনেই বোঝা যায়।
  1. ক) Two thieves are cousins.
  2. খ) Birds of the same feather flock together.
  3. গ) Morning shows the day.
  4. ঘ) Better late than never.
ব্যাখ্যা

Birds of the same feather flock together - চোরে চোরে মাসতুতো ভাই।
Morning shows the day - সকালেবেলাতেই দিনের প্রকৃতি বুঝা যায় বা উঠতি মূল পত্তনেই বোঝা যায়।
Better late than never - একেবারেই না হওয়ার চেয়ে দেরিতে হওয়াও ভালো।
Source: LiveMCQ Lecture

৬৫৬.
‘অবাক কাজ’-এর ইংরেজী -
  1. ক) The work wonderful
  2. খ) What is strange?
  3. গ) The wonderful work
  4. ঘ) The beautiful work
ব্যাখ্যা
The wonderful work - অবাক কাজ; দুর্দান্ত কাজ।
৬৫৭.
I could see she was in a brown study. -Translate into Bangla.
  1. আমি দেখতে পাচ্ছিলাম সে খুব রেগে গিয়েছিল।
  2. আমি দেখতে পাচ্ছিলাম সে খুব মনোযোগের সাথে পড়ছে।
  3. আমি দেখতে পাচ্ছিলাম সে খুব সে আনন্দিত ছিল।
  4. আমি দেখতে পাচ্ছিলাম সে খুব আনমনা হয়ে আছে।
ব্যাখ্যা

• Brown study
English Meaning: absorbed in one's thoughts and not paying attention to anything else.
Bangla Meaning: তীব্র নিমগ্নতা বা বিমূর্ততা / আনমনা ভাব.

Ex. Sentence: I could see she was in a brown study.

Bangla Meaning: আমি দেখতে পাচ্ছিলাম সে খুব আনমনা হয়ে আছে।

৬৫৮.
তখন যদি তুমি আমায় বলতে, তাহলে আমি তোমার জন্য অনেক কিছু করতে পারতাম। (Translate into English)
  1. ক) If you told me then, I could do a lot for you.
  2. খ) If you had told me then, I would have done a lot for you.
  3. গ) If you had told me then, I could do a lot for you.
  4. ঘ) If you had told me then, I could have done a lot for you.
ব্যাখ্যা
মনে রাখতে হবে, 2nd Conditional গঠন অনুযায়ী Past Indefinite Tense হলেও এর দ্বারা মূলত অর্থগতভাবে Present Tense বুঝায়।
যেমন- If I were a bird, I would fly in the sky. এ বাক্যটা দিয়ে মূলত বর্তমানের একটা আকাঙ্ক্ষা করা হচ্ছে। 
আর অতীতের অর্থে 3rd Conditional Sentence ব্যবহৃত হয়।
এখানে যেহেতু একটি অতীতবাচক শব্দ then (তখন) আছে, তাই এটা 3rd Conditional হবে। 
3rd Conditional এর Structure হচ্ছে:
If + Subject + had + Verb এর Past Participle + , + Subject + would/ could/ might + have + Past Participle.
খ ও গ দুইটাতেই 3rd Conditional থাকলেও, যেহেতু বাক্যের মধ্যে করতে পারতাম উল্লেখ আছে, তাই would না হয়ে could হবে, বিধায় (ঘ) শুদ্ধ। 
৬৫৯.
"ট্রেনটি রাজশাহী যাবে" - এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি?"
  1. The train is leaving for Rajshahi.
  2. The train is going to Rajshahi.
  3. The train is bound for Rajshahi.
  4. The train is leaving Rajshahi.
ব্যাখ্যা
"ট্রেনটি রাজশাহী যাবে" এর সঠিক ইংরেজি অনুবাদ - The train is bound for Rajshahi.

• Bound for
- English Meaning: going to or intended for a particular place.
- Bangla Meaning: যেতে প্রস্তুত; গমনরত।

- এটি একটি সাধারণ ও প্রাতিষ্ঠানিক ইংরেজি প্রকাশ, যেমন ট্রেন, বাস, বিমান ইত্যাদির ক্ষেত্রে ব্যবহৃত হয়।

Source: Cambridge Dictionary, Accessible Dictionary.
৬৬০.
What is the meaning of the sentence: The villagers are all but ruined.
  1. গ্রামবাসী প্রায় নিঃস্ব হয়ে গেছে৷
  2. গ্রামবাসী সব হারিয়ে ফেলেছে।
  3. গ্রামবাসীর সবকিছু ধ্বংস হয়েছে।
  4. গ্রামবাসী পুরোই নিঃস্ব হয়ে গেছে৷
ব্যাখ্যা
 • প্রশ্নটি করা হয়েছে idiom এর উপর ভিত্তি করে।

• All but
English Meaning: very nearly.
Bangla Meaning: প্রায়

Ex. Sentence: The villagers are all but ruined.
Bangla Meaning: গ্রামবাসী প্রায় নিঃস্ব হয়ে গেছে৷
৬৬১.
Translate into English- তোমার এ ব্যাপারে চিন্তা করার দরকার নেই।
  1. ক) You need not think about it.
  2. খ) You dare think about it.
  3. গ) You must not think about it.
  4. ঘ) You cannot think about it.
ব্যাখ্যা
• কোন কাজ করা দরকার নেই বুঝাতে 'need not' ব্যবহৃত হয়। 
- Structure: Subject + need not + verb + .........

তাই সঠিক Translation হবে-  You need not think about it. 

Other options
You dare think about it - তুমি এ ব্যাপারে চিন্তা করার সাহস করো না। 
You must not think about it - তোমার এ ব্যাপারে চিন্তা করা উচিত নয়। 
You cannot think about it - তুমি এ ব্যাপারে চিন্তা করতে পারো না। 

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain
৬৬২.
“Let bygones be bygones.”
  1. অতীত নিয়ে ভাবো না।
  2. পুরোনো কথা মনে রেখো না।
  3. যা হয়েছে তা হয়েছে।
  4. ভুলে যাও পুরনো কথা।
ব্যাখ্যা
• Correct Answer: গ) যা হয়েছে তা হয়েছে।

Explanation: This is an idiomatic expression; closest meaning in Bangla is “যা হয়েছে তা হয়েছে”.

Let bygones be bygones (Phrase)
- Bangla Meaning: কারো কোন কাজের জন্য বা মতবিরোধের জন্য ক্ষমা করা এবং তা ভুলে যাওয়া।
- English Meaning: to forgive someone for something done or for a disagreement and to forget about it.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.
৬৬৩.
"গাং ডিঙোলে কুমিরকে কলা" - Translate into English.
  1. ক) When the danger is gone, God is forgotten.
  2. খ) When the cat is away the mice will play.
  3. গ) Virtue proclaims itself.
  4. ঘ) Self-preservation is the first law of nature.
ব্যাখ্যা
• When the danger is gone, God is forgotten. - গাং ডিঙোলে কুমিরকে কলা / বিপদ শেষ হলে সৃষ্টিকর্তাকে ভুলে যাওয়া।

• When the cat is away the mice will play. - বামুন গেল ঘর তো লাঙ্গল তুলে ধর।

• Virtue proclaims itself. - ধর্মের ঢোল আপনি বাজে।

• Self-preservation is the first law of nature. - আপনি বাঁচলে বাপের নাম।

Source: Live MCQ Lecture
৬৬৪.
Translate it into Bangla: After death comes the doctor.
  1. স্বভাব যায় না মরলে, আর ইল্লৎ যায় না ধুলে।
  2. চোর পালালে বুদ্ধি বাড়ে।
  3. নুন আনতে পান্তা ফুরায়।
  4. দুঃখের পরেই সুখ আসে।
ব্যাখ্যা

• After death comes the doctor.
Meaning: চোর পালালে বুদ্ধি বাড়ে।

Other Options:

The leopard can't change its spots. 
Meaning: স্বভাব যায় না মরলে, আর ইল্লৎ যায় না ধুলে।

• After meat comes mustard.
Meaning: নুন আনতে পান্তা ফুরায়।

• After clouds come fair weather.
Meaning দুঃখের পরেই সুখ আসে।

Source: Live MCQ Lecture.

৬৬৫.
‘বৃক্ষ থেকে পাওয়া সবচেয়ে বড় উপকার হলো অক্সিজেন’ - ইংরেজি কোন বাক্যটি সঠিক
  1. The important benifit that we get from trees is oxygen.
  2. The benifit that we get from trees is oxygen.
  3. The important benifits that we get from trees is oxygen.
  4. The most important benefit that we get from trees is oxygen.
ব্যাখ্যা
• ‘বৃক্ষ থেকে পাওয়া সবচেয়ে বড় উপকার হলো অক্সিজেন’ এর সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে -
- The most important benefit that we get from trees is oxygen.
- অন্য অপশন গুলোতে 'benefit' বানান টি ভুল।
৬৬৬.
Choose the correct translation: নাই মামার চেয়ে কানা মামা ভালো।
  1. Something is good than nothing.
  2. Some uncles are better than no uncles.
  3. Something are better than nothing.
  4. Something is better than nothing.
ব্যাখ্যা

Correct answer: Something is better than nothing.
Bangla meaning: নাই মামার চেয়ে কানা মামা ভালো।

-প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।

Source: Live MCQ Lecture.

৬৬৭.
"Look before you leap" means:
  1. ক) ভাবিয়া করিও কাজ
  2. খ) ক্রয়ের আগে ভালো করে বাজিয়ে নিও
  3. গ) দেখে শুনে ক্রয় করিও
  4. ঘ) সিদ্ধান্ত নেয়ার পূর্বে ভাবার কিছু নেই
ব্যাখ্যা
Look before you leap হচ্ছে একটি প্রবাদ যার অর্থ -
ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না।
৬৬৮.
Translate to Bangla:
She has been working here for five years.
  1. সে এখানে পাঁচ বছর আগে কাজ করেছিল।
  2. সে এখানে কাজ করবে।
  3. সে এখানে পাঁচ বছর ধরে কাজ করছে।
  4. সে এখানে কাজ করত।
ব্যাখ্যা

• Correct answer: সে এখানে পাঁচ বছর ধরে কাজ করছে।

- মূল বাক্যটি Present Perfect Continuous Tense-এ আছে - She has been working here for five years.
- এই tense বোঝায় কোনো কাজ অতীতে শুরু হয়েছে এবং এখনো চলছে।
- Has been + verb-ing ব্যবহারে বোঝায় যে কাজটি একটি সময়কাল ধরে অবিরত চলছে।
- এখানে for five years সময়ের পরিমাণ নির্দেশ করছে, অর্থাৎ পাঁচ বছর ধরে এই কাজ হচ্ছে।
- সঠিক অনুবাদ হবে - সে এখানে পাঁচ বছর ধরে কাজ করছে।

Other options:
ক) ভুল, কারণ এটি অতীত সম্পূর্ণ (past perfect) বোঝায়।

খ) ভুল, কারণ এটি ভবিষ্যতের কাজ বোঝায়।

ঘ) ভুল, কারণ এটি অতীতে অভ্যাসগত কাজ বোঝায়, যা এখানে প্রযোজ্য নয়।

Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.

৬৬৯.
‘অনুত্তেজিত’ কোন শব্দের অর্থ?
  1. ক) Stolid
  2. খ) Emotional
  3. গ) Imaginative
  4. ঘ) Dull
ব্যাখ্যা

Stolid:
English Meaning: (of a person) Calm and not showing emotion or excitement.
Bangla Meaning: অনুত্তেজিত; অবিচলিত; সহজে বিচলিত হয় না এমন।

৬৭০.
সংগীতের সমাপ্তি অংশ-
  1. ক) Inappropriate
  2. খ) Coda
  3. গ) Condemn
  4. ঘ) Serenity
ব্যাখ্যা

Coda [কোউডা] (noun)

English Meaning: A piece of music at the end of a longer piece of music, usually separate from the basic structure.
Bangla Meaning: সংগীতের সমাপ্তি অংশ।

৬৭১.
Choose the correct translation: Runa and my sister were birds of a feather.
  1. রুনা এবং আমার বোন একই ধরনের পাখি পোষতেন।
  2. রুনা এবং আমার বোন উভয়ই পাখি পছন্দ করতেন।
  3. রুনা এবং আমার বোন একই ধরনের মানুষ।
  4. রুনা এবং আমার বোন উভয়ই ভালো মানুষ।
ব্যাখ্যা
• প্রশ্নটি করা হয়েছে Phrase & Idiom এর উপর ভিত্তি করে।

• Birds of a feather
English Meaning: Persons have the same interests or are very similar.
Bangla Meaning: একই প্রকৃতির লোক

Ex. Sentence: Runa and my sister were birds of a feather.
Bangla Meaning: রুনা এবং আমার বোন একই ধরনের মানুষ।

সেই অনুসারে উল্লিখিত অন্য অপশন গুলো এখানে ভুল।

Source: Live MCQ Lecture.
৬৭২.
দুই বোনের মধ্যে, সাথী অধিক বিচক্ষণ। (Translate into English.)
  1. ক) Of the two sisters, Shathi is the wisest.
  2. খ) Of the two sisters, Shathi is wiser.
  3. গ) Of the two sisters, Shathi is the wiser.
  4. ঘ) Of the two sisters, Shathi is more wise.
ব্যাখ্যা
অধিক বিচক্ষণ = wiser (Comparative Degree) 
সাধারণ নিয়ম অনুযায়ী Comparative Degree এর পূর্বে কোনো Article না থাকলেও, Of the two উল্লেখ থাকলে Comparative Degree এর পূর্বে the বসে।
৬৭৩.
"ভাই ভাই ঠাঁই ঠাঁই।" Translate it.
  1. Brothers part.
  2. Brothers will part.
  3. Brothers have parted.
  4. Brothers will be part.
ব্যাখ্যা
• ভাই ভাই ঠাঁই ঠাঁই।
→ এটি একটি প্রবাদ। 
→ প্রবাদটির অর্থ ভাইয়েরা আলাদা হয়ে যায় বা ঘনিষ্ট সম্পর্ক নষ্ট হয়ে যায়।
→ তাই, এর সঠিক Translation হবে - Brothers will part.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৬৭৪.
'Give a dog a bad name and hang him' এর বঙ্গনুবাদ কী?
  1. চেনা বামুনের পৈতার দরকার হয় না।
  2. কাজের সময় কাজি, কাজ ফুরাইলে পাঁজি।
  3. মহৎ লোকেরা এক রকম চিন্তা করেন।
  4. কুকুরের নাম দেওয়া এবং তাকে ফাঁসি দেওয়া।
ব্যাখ্যা
• 'Give a dog a bad name and hang him' এর বঙ্গনুবাদ - কাজের সময় কাজি, কাজ ফুরাইলে পাঁজি।
----------------
অন্য অপশনে,
- 'Great minds think alike' এর বঙ্গনুবাদ - মহৎ লোকেরা এক রকম চিন্তা করেন।
- 'Good wine needs no bush' এর বঙ্গনুবাদ - চেনা বামুনের পৈতার দরকার হয় না। 

উৎস: Live MCQ Lecture, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৭৫.
He cannot help taking care of his parents in their old age. (Translate it into Bangla)
  1. ক) সে তার বাবা-মাকে বৃদ্ধ বয়সে যত্ন নিয়ে সাহায্য করতে পারে না।
  2. খ) সে তার বাবা-মাকে বৃদ্ধ বয়সে যত্ন না নিয়ে পারে না।
  3. গ) সে তার বাবা-মাকে বৃদ্ধ বয়সে যত্ন নিতে ও সাহায্য করতে পারে না।
  4. ঘ) সে তার বাবা-মাকে বৃদ্ধ বয়সে যত্ন নিতে পারে না।
ব্যাখ্যা
(cannot help + Verb+ing) অথবা (cannot but + Verb এর Base Form)- এর অর্থটা হয় – না করে না পারা। এখানে help ‘না’ এর মত অর্থ দেয়।
তাই সঠিক উত্তর (খ)। 
৬৭৬.
Translate into English: ক্ষমাই পরম ধর্ম।
  1. Forgive and forget.
  2. Forgive and move on.
  3. Forgiveness is the great virtue
  4. Forgiveness is the virtue.
ব্যাখ্যা
• ক্ষমাই পরম ধর্ম।
এর সঠিক ইংরেজি হবে - Forgive and forget.

• প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা
- কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।

Source: Live MCQ Lecture.
৬৭৭.
Translate it in English: অসাধারণ একটা ফলাফল পেয়ে আমি এখন খুব ভালো আছি।
  1. After the excellent result, I am in the pink now.
  2. After the excellent result, I am in the blue now.
  3. After the excellent result, I am in the white now.
  4. After the excellent result, I am in the black now.
ব্যাখ্যা
In the pink
English Meaning: in extremely good health and spirits.
Bangla Meaning: পূর্ণ স্বাস্থ্যবান / খুব ভালো অবস্থা

Ex. Sentence: After the excellent result, I am in the pink now.
Bangla Meaning: অসাধারণ একটা ফলাফল পেয়ে আমি এখন খুব ভালো আছি।

Source: Live MCQ Lecture.
৬৭৮.
‘বাতিটি নিভাও’ এর সঠিক Translation কি?
  1. Put on the lamp
  2. Put out the lamp 
  3. Put off the lamp
  4. Put up the lamp 
ব্যাখ্যা

• Put something out: নিভিয়ে ফেলা।

- বাতিটি নিভাও - Put out the lamp. 

এছাড়াও, 
Put off-  (নৌকা ইত্যাদি) যাত্রা শুরু করা।
Put up- (for something) নির্বাচনে দাঁড়ানো।

Source: Accessible Dictionary by Bangla Academy.

৬৭৯.
"সে আমার কাছ থেকে বিদায় নিলো।" Translate into english.
  1. He took leave on me.
  2. He took leave from me.
  3. He took leave to me.
  4. He took leave of me.
ব্যাখ্যা

"সে আমার কাছ থেকে বিদায় নিলো।" এর সঠিক ইংরেজি অনুবাদটি হবে - He took leave of me.

Take leave of: (Phrase) 
- English Meaning: to say goodbye to someone.
- Bangla meaning: বিদায় গ্রহণ করা/বিদায় নেওয়া।

 • Example sentence:
- It was late when they finally took leave of their friends and headed home.

 Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.

৬৮০.
যখন সূর্য উঠে, তখন তারকারা অদৃশ্য হয়ে যায়। (Translate it into Bangla)
  1. ক) If the sun rises, the stars will be disappeared.
  2. খ) If the sun rises, the stars can disappear.
  3. গ) If the sun rises, the stars disappear.
  4. ঘ) If the sun rises, the stars are disappeared.
ব্যাখ্যা
বাক্যটা চিরন্তন সত্য : যখন সূর্য উঠে, তখন তারকারা অদৃশ্য হয়ে যায়। 
এরকম বাক্যে: If মূলত When এর সমার্থক হিসেবে ব্যবহৃত হয়।
আর If থাকলেও উভয় Clauseই– Present Indefinite Tense হয়। (এ ধরনের Structure কে বলা হয় Zero Conditional.) তাই সঠিক উত্তর (গ)।
disappear এটা Intransitive Verb. এটা কখনো Passive হয় না। তাই (ঘ) ভুল। 
৬৮১.
দুর্ঘটনাটা ঘটার পর লোকজন সচেতন হয়েছিল। (Translate into English.)
  1. ক) People have become aware after the accident was occurred.
  2. খ) People had become aware after the accident occurred.
  3. গ) People became aware after the accident had been occurred.
  4. ঘ) People became aware after the accident had occurred.
ব্যাখ্যা
অতীতের দুটি কাজের ক্ষেত্রে, যে কাজটি আগে হয় তা Past Perfect, আর যা পরে হয় তা Past Indefinite হয়। 
আগে দুর্ঘটনাটা ঘটেছিল, তাই এটা Past Perfect Tense হবে।
আর মানুষ সচেতন পরে হয়েছিল, তাই এটা Past Indefinite Tense হবে। 
৬৮২.
"মন্দের ভিতরেও মঙ্গল নিহিত আছে।" Translate into english.
  1. Silence implies consent.
  2. Man proposes God disposes.
  3. Cast pearls before swine.
  4. Every cloud has a silver lining.
ব্যাখ্যা

"মন্দের ভিতরেও মঙ্গল নিহিত আছে।" এর ইংরেজি অনুবাদটি হবে - Every cloud has a silver lining.

উল্লিখিত বাকি অপশনগুলো,
• Silence implies consent.
- মৌনতা সম্মতির লক্ষণ।

• Man proposes God disposes.
- মানুষ চায় এক, হয় আর এক।

• Cast pearls before swine.
- উলুবনে মুক্তা ছড়ানো।

Source: Accessible Dictionary by Bangla Academy.

৬৮৩.
‘সে আমার মনের মত লোক’ Translate into English.
  1. He is a man of my mind.
  2. He is a man after my own heart.
  3. He is a man like my mind.
  4. He is a man whom I like.
ব্যাখ্যা
• ‘সে আমার মনের মত লোক’  এর সঠিক ইংরেজি অনুবাদ হবে - He is a man after my own heart.

• After one's own heart (Phrase)

English Meaning: having the same opinions or interests/ sharing one's tastes or views.
Bangla Meaning: মনের মত / চিন্তাভাবনা এবং রুচির মিল আছে এমন

Ex. Sentence: She's a woman after my own heart.
Bangla Meaning: সে আমার মনের মতো একটি মেয়ে।
৬৮৪.
তুমি কার সাথে কথা বলেছিলে?
  1. Who are you speak to?
  2. Who did you speak to?
  3. Who were you speak to?
  4. Whom were you speak to?
ব্যাখ্যা

তুমি কার সাথে কথা বলেছিলে? - Who did you speak to?

মূল বাক্য: "তুমি কার সাথে কথা বলেছিলে?"
- এটি একটি past tense (অতীত কাল) এর প্রশ্ন।

Who did you speak to?
- "did" দিয়ে past tense প্রকাশ পাচ্ছে এবং "speak" মূল verb হিসেবে ব্যবহার হয়েছে (past form না হয়ে base form থাকবে, কারণ "did" আছে)।

ঘ) নং অপশনে "were you speak" গঠনগতভাবে ভুল; এখানে হওয়া উচিত ছিল "whom were you speaking to?" 

৬৮৫.
সে দিন এনে দিন খায়-
  1. ক) He lives from hand to mouth
  2. খ) He lives by hand to mouth
  3. গ) He lives day by day
  4. ঘ) He eats day by day
ব্যাখ্যা
Live (from) hand to mouth এর অর্থ দিন এনে দিন খাওয়া / কোন রকমে খেয়ে পড়ে বাঁচা /to have just enough money to live on and nothing extra.
- Subject third person singular হলে verb এর সাথে s/es যুক্ত হয়। 
সুতরাং, সে দিন এনে দিন খায় - বাক্যটির সঠিক translation - He lives from hand to mouth.
৬৮৬.
‘Enact’ শব্দের অর্থ-
  1. ক) অকার্যকর করা
  2. খ) বাগাড়ম্বরপূর্ণ
  3. গ) বিষমসত্ত
  4. ঘ) আইন পাস করা
ব্যাখ্যা

Rescind:
Synonyms: Cancel (বাতিল/রদ করা), Overrule (বাতিল বা খারিজ করা), Invalidate (অকার্যকর করা).
Antonyms: Enforce (কার্যকর করা), Enact (আইন পাস করা).

৬৮৭.
English to Bangla: "সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না"
  1. Time and tide wait for none.
  2. Time and tide waits for none.
  3. Times and tides wait for none.
  4. Time or tide wait for none.
ব্যাখ্যা
The correct sentence is - ক) Time and tide wait for none.

- সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না 
- Time and tide wait for none.

- no + one = none.
- for none = কারও জন্য নয়। এজন্য অতিরিক্ত not ব্যবহৃত হবে না।
- Subject plural হওয়ায় 'wait' ব্যবহৃত হয়েছে, 'waits' নয়।।

Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.
৬৮৮.
Translate into English: উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে ।
  1. ক) Once a patient, the next time a physician
  2. খ) One beats the bush; another catches the bird.
  3. গ) One doth the scath and another hath the scorn.
  4. ঘ) One man’s meat is another man’s poison.
ব্যাখ্যা
• উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে  এর সঠিক ইংরেজি হচ্ছে - One doth the scath and another hath the scorn.

অন্য অপশন গুলোর মধ্যে - 
 • Once a patient, the next time a physician / Be trained in the school of experience.
- এক বারের রোগী আর বারের ওঝা।
• One beats the bush; another catches the bird.
নেপোয় মারে দাই / যৌথ উদ্যোগে কাজ ফলপ্রসূ হয়।
• One man’s meat is another man’s poison.
- একজনের কাছে যা খেলা, অন্যের কাছে তা মৃত্যু।

Source: Live MCQ Lecture.
৬৮৯.
Translate into English: গুজবে কান দেওয়া উচিত নয়।
  1. One should not give ear to rumor.
  2. one should not hear rumor.
  3. One should bot come about rumor.
  4. Nobody should listen to rumor.
ব্যাখ্যা
• Give ear/ Lend ear
English Meaning: Meaning: to give attention, esp. favorable attention; listen; heed.
Bangla Meaning: শ্রবণ করা।
'গুজবে কান দেওয়া উচিত নয়।' এর যথার্থ অনুবাদ = One should not give ear to rumor.

Source: Collins Dictionary and Accessible Dictionary
৬৯০.
এক টাকার ভাংতি দাও।
  1. ক) Give me one taka change.
  2. খ) Give me a change for taka.
  3. গ) Give me a taka change.
  4. ঘ) Give me change for a taka.
ব্যাখ্যা
change - ভাংতি। 
এক টাকার ভাংতি দাও - Give me change for a taka.
৬৯১.
Transform into interrogative: "I have nothing to say."
  1. Have I nothing to say?
  2. Have I anything to say?
  3. Does I have anything to say?
  4. Haven’t I anything to say?
ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Have I anything to say?

• Assertive থেকে Interrogative করার নিয়ম:
- "Never" → "Ever" হয়।
- "Nothing" → "Anything" হয়।
- Auxiliary verb (have, has, can, may ইত্যাদি) থাকলে তা বাক্যের শুরুতে বসে।
- Auxiliary verb না থাকলে subject ও tense অনুযায়ী do/does/did বসাতে হয়।
- বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন (?) বসে।
- Subject যদি "Nothing" হয়, তাহলে তা interrogative-এ "What" হয়।

উল্লিখিত প্রশ্নে মূল বাক্য: "I have nothing to say."
- এটি একটি assertive sentence, যার মধ্যে "nothing" আছে।
• Interrogative করতে নিয়ম অনুসরণ করতে হবে:
- Nothing → Anything
- Auxiliary verb 'have' → বাক্যের শুরুতে বসে
-  বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন (?) দিতে হবে।

Negative: I have nothing to say.
Interrogative: Have I anything to say?

• অন্যান্য অপশনগুলো কেন ভুল:
ক) Have I nothing to say? - Interrogative-এ "nothing" ব্যবহার করা যায় না। "Nothing" এর জায়গায় "anything" ব্যবহার করতে হয়।
গ) Does I have anything to say? - "I" এর সাথে "does" ব্যবহার করা যায় না। "I" এর সাথে "do" ব্যবহার হয়। তবে এখানে "have" একটি auxiliary verb হিসেবে কাজ করছে।
ঘ) Haven't I anything to say? - এটি negative interrogative form, যা মূল বাক্যের simple interrogative form নয়।

তাই সঠিক ও grammatical interrogative হলো: "Have I anything to say?"

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition—HSC Second Paper by Chowdhury & Hossain.
৬৯২.
Translate into English: ''আমরা রওনা হতে না হতেই বৃষ্টি শুরু হয়েছিল''।
  1. ক) Rain begins as we started.
  2. খ) No sooner had we set out then it started raining.
  3. গ) Sooner we begins, the rain started.
  4. ঘ) No sooner had we set out than it started raining.
ব্যাখ্যা
- একটি কাজ হতে না হতেই আরেকটি কাজ আরম্ভ হওয়া বোঝাতে “No sooner had ..... than” ব্যবহৃত হয়।
- Structure: No sooner had + subject + verb (past participle) + than + subject + verb (past from).

অতএব,
- আমরা রওনা হতে না হতেই বৃষ্টি শুরু হয়েছিল - No sooner had we set out than it started raining.
৬৯৩.
We mean business. বাক্যটির যথার্থ বঙ্গানুবাদ-
  1. ক) আমরা ব্যবসা বুঝে থাকি।
  2. খ) আমরা কাজের বিষয়ে নিষ্ঠাবান।
  3. গ) আমরা কাজ নিয়ে থাকি।
  4. ঘ) আমরা ব্যবসা বুঝি।
ব্যাখ্যা

To mean business (Phrase):
Meaning: to be serious about taking action, to want very much to achieve something.
Synonyms: be serious, be determined, be resolute, be set on something.
Example Sentence: This time, however, he seems to mean business.

Source: Cambridge and Collins Dictionary.

সুতরাং, প্রশ্নে উল্লেখিত বাক্যটির সঠিক অর্থ হবে,
'আমরা কাজের ব্যাপারে নিষ্ঠাবান।'

৬৯৪.
The English translation of: "মেয়েটি হঠাৎ কান্নায় ভেঙে পড়ল।"
  1. The girl burst upon tears.
  2. The girl burst into tears.
  3. The girl burst in tears.
  4. The girl burst out tears.
ব্যাখ্যা

• The girl burst into tears.
- মেয়েটি হঠাৎ কান্নায় ভেঙে পড়ল।

• Burst into tears:
- English Meaning: to suddenly start to cry.
- Bangla Meaning: কান্নায় ভেঙে পড়া।

• More examples:
- She burst into tears and started screaming.
- I ended the call and burst into tears.

অন্যদিকে,
• Burst on/upon - অকস্মাৎ/অপ্রত্যাশিতভাবে প্রত্যক্ষ হওয়া।
- যেমন: The prospect burst upon his sight. 

• Burst in (on/upon) (ক) বিঘ্নিত/ব্যাহত করা; (খ) হঠাৎ উদিত হওয়া।
- যেমন: I burst in on the meeting, thinking that the room was empty.

• Burst out laughing/crying - হঠাৎ হাসতে/কাঁদতে শুরু করা।
- যেমন: He burst out laughing/crying.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

৬৯৫.
Translate into English. লক্ষ্য কর! ওখানে পানির গভীরতা অনেক।
  1. ক) Look! The water is deep here.
  2. খ) Notice! The water is deep there.
  3. গ) The water is deep there.
  4. ঘ) Remember!The water is deep there.
ব্যাখ্যা
Notice শব্দের অর্থ লক্ষ্য করা। 
লক্ষ্য কর! ওখানে পানির গভীরতা অনেক - Notice! The water is deep there.
৬৯৬.
"তুমি কি জানো নজরুল কোথায় থাকে?" Translate it-
  1. Do you where does Nazrul live?
  2. Do you know where Nazrul live?
  3. Do you know where Nazrul is live?
  4. Do you know where Nazrul lives?
ব্যাখ্যা
• তুমি কি জানো নজরুল কোথায় থাকে?
এর সঠিক Translation হচ্ছে
- Do you know where Nazrul lives? 

এখানে, Do you know হচ্ছে Principal Clause (Interrogative Sentence).
- আর Where Nazrul lives হচ্ছে 'know' এর Object বিধায় এটি Sub-ordinate Clause (Noun Clause).
- Sub-ordinate Clause সর্বদা Assertive Form এ বসে।
- অর্থাৎ Auxiliary Verb 'Subject' এর আগে বসবে না।
৬৯৭.
"মৌনতা সম্মতির লক্ষণ।" Translate into english.
  1. Every cloud has a silver lining.
  2. Silence implies consent.
  3. Man proposes God disposes.
  4. Cast pearls before swine.
ব্যাখ্যা

"মৌনতা সম্মতির লক্ষণ।" এর ইংরেজি অনুবাদটি হবে - Silence implies consent.

উল্লিখিত বাকি অপশনগুলো,
• Every cloud has a silver lining
- মন্দের ভিতরেও মঙ্গল নিহিত আছে।

• Man proposes God disposes.
- মানুষ চায় এক, হয় আর এক।

• Cast pearls before swine.
- উলুবনে মুক্তা ছড়ানো।

Source: Accessible Dictionary by Bangla Academy.

৬৯৮.
"টাকাটি (১০)% সুদে ঋণ নেওয়া হয়েছিল" এর English Translation কী?
  1. The money was put out at (10)% interest.
  2. The money was put on at (10)% interest.
  3. The money was put off at (10)% interest.
  4. The money was put up at (10)% interest.
ব্যাখ্যা
Put something out: প্রকাশ করা/ নিভিয়ে ফেলা/ বিনিয়োগ করা।

(ক) নিভিয়ে ফেলা: He put out the candle in front of us.
(খ) হাড় স্থানচ্যুত হওয়া/করা: He fell from his bicycle and put his shoulder out.
(গ) উৎপাদন করা: The new factory puts out 10 thousand tonnes of sugar a year.
(ঘ) গণমাধ্যমে প্রচার করা: The TV is putting out special programs on Eid day.

টাকাটি (১০)% সুদে ঋণ নেওয়া হয়েছিল - The money was put out at (10)% interest.

এছাড়াও,
Put off- (নৌকা ইত্যাদি) যাত্রা শুরু করা।
Put up- (for something) নির্বাচনে দাঁড়ানো।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৬৯৯.
"সে নীরবে কাঁদতে শুরু করেছে" এর English translation কি?
  1. He started weeping silently.
  2. He has started weeping silently.
  3. He is weeping silently.
  4. He had started weeping silently.
ব্যাখ্যা
• বাংলা বাক্যের শেষে করিয়াছ, করেছি, করেছ, করেছিস, করিয়াছে, করেছে, করিয়াছেন, করেছেন ইত্যাদি থাকলে ইংরেজিতে সেটা Present Perfect tense হয়।

Correct answer: He has started weeping silently.
- Bangla meaning: সে নীরবে কাঁদতে শুরু করেছে।

Other options,
ক) He started weeping silently.
- সে নীরবে কাঁদতে লাগলো।

গ) He is weeping silently.
- সে নীরবে কাঁদছে।

ঘ) He had started weeping silently.
- সে নীরবে কাঁদতে শুরু করেছিল।

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.
৭০০.
'This was a decisive victory' এর অর্থ
  1. এটা ছিল অসমাপ্ত বিজয়।
  2. এটা ছিল চূড়ান্ত বিজয়।
  3. এটা ছিল অশান্তির বিজয়।
  4. এটা ছিল আনন্দের বিজয়।
ব্যাখ্যা
♦ This was a decisive victory.

• decisive:
Meaning: নিশ্চায়ক; নিষ্পত্তিকারক; চূড়ান্ত

• যেহেতু 'decisive' শব্দটির অর্থ 'চূড়ান্ত' নির্দেশ করে তাই সঠিক অনুবাদ - এটা ছিল চূড়ান্ত বিজয়।
- বাকি অপশন গুলো ভুল।