বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Translation

মোট প্রশ্ন৮০২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Translation

PrepBank · পাতা / · ২০১৩০০ / ৮০২

২০১.
মধু খেতে মিষ্টি-এর সঠিক অনুবাদ -
  1. Honey is sweet when it is tested.
  2. Honey tastes sweet.
  3. Honey is like sweet.
  4. Honey is a good sweet.
ব্যাখ্যা
• মধু খেতে মিষ্টি- এই ব্যাক্যটি quassi structure এ আছে।
- এর সঠিক অনুবাদ হবে - Honey tastes sweet.

• অন্য অপশনগুলি কেন ভুল:

ক) "Honey is sweet when it is tested"
- "tested" শব্দটি ভুল, কারণ এখানে পরীক্ষা করার কথা নয়।
- বাংলা বাক্যে পরীক্ষার কোনো উল্লেখ নেই।

গ) "Honey is like sweet"
- ব্যাকরণগতভাবে ভুল বাক্য।
- "like" শব্দটির ব্যবহার অনুপযুক্ত।
- তুলনামূলক অর্থ প্রকাশ করছে, যা মূল বাক্যের উদ্দেশ্য নয়।

ঘ) "Honey is a good sweet"
- মধুকে একটি মিষ্টি পদার্থ হিসেবে বর্ণনা করছে।
- মূল বাক্যের স্বাদ সম্পর্কিত অর্থ প্রকাশ করছে না।
- "a sweet" বলে মধুকে মিষ্টি জাতীয় খাবার হিসেবে বর্ণনা করা এখানে ভুল।
২০২.
Translate it in English: যারে দেখতে নারি তার চলন বাঁকা।
  1. Faults are thick where love is thin.
  2. Faults are counted where there is no love.
  3. Faults are many where love is little.
  4. Faults are unfair where love is fair.
ব্যাখ্যা
• যারে দেখতে নারি তার চলন বাঁকা হচ্ছে একটি Proverb. 
- এর সঠিক অনুবাদ হচ্ছে - Faults are thick where love is thin.

• প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।

সেই হিসেবে উল্লিখিত অন্য অপশন গুলো এক্ষেত্রে অপ্রাসঙ্গিক।

Source: Live MCQ Lecture.
২০৩.
উলুবনে মুক্তা ছড়িও না। (Translate into English)
  1. Do not cast pearls before bad people.
  2. Do not cast pearls before swine.
  3. Do not cast swine before pears.
  4. Do not cast pearls before wicked people.
ব্যাখ্যা

Correct answer: Do not cast pearls before swine.

• এটি একটি প্রবাদ বাক্য।
- এর সঠিক অনুবাদটি হচ্ছে: Do not cast pearls before swine.
- দীর্ঘদিনের অভিজ্ঞতা-লব্ধ কোনো গভীর জীবনসত্য লোকপ্রিয় কোন সংক্ষিপ্ত উক্তির মধ্যে সংহত হয়ে প্রকাশিত হলে তাকে প্রবাদ বলে। 
- প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
- তাই অন্য অপশনগুলো এক্ষেত্রে অপ্রাসঙ্গিক।

Source: Live MCQ Lecture.

২০৪.
"কোন বৃহৎ কার্য রাতারাতি সম্পন্ন হয় না।" Translate it.
  1. Venice was not built in day.
  2. Rome was not built in a day.
  3. Rome is built in a day.
  4. Romans didn't build Rome in day.
ব্যাখ্যা
"কোন বৃহৎ কার্য রাতারাতি সম্পন্ন হয় না।" 
Translation: Rome was not built in a day.
→ এটি একটি proverb.

কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবাদবাক্য হল:
• নাই মামার চেয়ে কানা মামা ভালো।
→ Something is better than nothing.

• নাচতে না জানলে উঠান বাঁকা।
→ A bad workman quarrels with his tools.

• যার ধন তার নয় নেপোয় মারে দই।
→ The idle knave get the better of the honest toiler.

• ঢিল মারলে পাটকেল খাওয়া।
→ Tit for tat.

Source: Accessible Dictionary by Bangla Academy.
২০৫.
''অন্যের দোষ ধরা সহজ।'' The correct English Translation is -
  1. It is easy to find out faults of others.
  2. It is easy to find fault with others.
  3. It is easy to find faults of others.
  4. It is easy to find out fault of others.
ব্যাখ্যা
• 'অন্যের দোষ ধরা সহজ' অর্থে to find fault with others' phrase টি ব্যবহৃত হয়।
- সুতরাং, 'অন্যের দোষ ধরা সহজ'- এর সঠিক ইংরেজি হচ্ছে
 - It is easy to find fault with others.
২০৬.
The Bengali meaning of the proverb- 'Have to be satisfied with an inferior substitute.'
  1. ক) অভাবে স্বভাব নষ্ট।
  2. খ) দুধের সাধ ঘোলে মেটানো।
  3. গ) কাজের বেলায় কাজী, কাজ ফুরালেই পাজি।
  4. ঘ) যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ।
ব্যাখ্যা
পুরো proverb টি হবে - Have to be satisfied with an inferior substitute.
অর্থ: দুধের সাধ ঘোলে মেটানো ।

Source: Live MCQ Lecture
২০৭.
Translate into English. 'মশা মারতে কামান দাগা।'
  1. ক) Two heads are better than one.
  2. খ) To break a butterfly on a wheel.
  3. গ) To make a mountain of a molehill.
  4. ঘ) To put the cart before the horse.
ব্যাখ্যা
• মশা মারতে কামান দাগা - এর সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে - To break a butterfly on a wheel.

অন্য অপশন গুলোর মধ্যে - 
• To make a mountain of a molehill.
- তিলকে তাল বানানো।
• Two heads are better than one.
- দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ।
• To put the cart before the horse.
- ঘোড়ার আগে গাড়ি জোড়া / নিয়মের বাইরে কাজ করা।

Source: Live MCQ Lecture.
২০৮.
What is the Bengali meaning of the proverb 'Birds of a feather flock together'?
  1. দশে মিলে করি কাজ, হাতি জিতি নাহি লাজ।
  2. সকলের তরে সকলে আমরা।
  3.  চোরে চোরে মাসতুতো ভাই।
  4. একতাই বল।
ব্যাখ্যা
• Birds of a feather flock together (proverb)
English Meaning: said about people who have similar characters or interests, especially ones of which you disapprove, and who often spend time with each other/people of the same sort or with the same tastes and interests will be found together.
Bangla Meaning: 
→ একই প্রকৃতির লোকেরা একসঙ্গে থাকতে ভালোবাসে।
→ ঝাঁকের কই ঝাঁকেই মেশে।
→ চোরে চোরে মাসতুতো ভাই।

• অন্যদিকে, 
• দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ।
 - Two heads are better than one.

• একতাই বল
- Unity is strength

Source: Cambridge Dictionary and Live MCQ Lecture.
২০৯.
"জাহাজটি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা করছে।" এর English translation কি?
  1. The ship will go to Australia.
  2. The ship is leaving for Australia.
  3. The ship is bound to Australia.
  4. The ship is bound for Australia.
ব্যাখ্যা

"Bound for" মানে "উদ্দেশ্যে যাচ্ছে" বা "গন্তব্য নির্ধারিত"।
- "Bound for" মূলত "going to" বা "heading to" এর মতোই অর্থ প্রকাশ করে, তবে এটি আরও বেশি ভ্রমণসংক্রান্ত বা আনুষ্ঠানিক প্রসঙ্গে ব্যবহৃত হয়।

জাহাজটি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা করছে - The ship is bound for Australia.

Source: Accessible Dictionary by Bangla Academy.

২১০.
Translate this proverb: বানরের গলায় মুক্তোর মালা পড়ানো।
  1. ক) Cleanliness is next to godliness.
  2. খ) Cast pearls before swine.
  3. গ) Carry coals to Newcastle.
  4. ঘ) Cut off one's nose to spite one's face.
ব্যাখ্যা
• Cast pearls before swine. = উলু বনে মুক্তা ছড়ানো / বানরের গলায় মুক্তোর মালা পড়ানো।

• Carry coals to Newcastle. = তেল মাথায় তেল দেওয়া।
• Cut off one's nose to spite one's face. = নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করা।
• Cleanliness is next to godliness. = পরিচ্ছন্নতাই ঈমানের অংশ বা পরিচ্ছন্নতাই পবিত্রতা।

Source: Live MCQ Lecture
২১১.
Choose the appropriate translation of "এখনো কিছুই ঠিক হয় নাই।"
  1. Nothing had been fixed until today.
  2. Nothing has been settled.
  3. Nothing have been fixed yet.
  4. Nothing has been settled as yet.
ব্যাখ্যা
• এখনো কিছুই ঠিক হয় নাই।
- এর সঠিক ইংরেজি অনুবাদ হলো - Nothing has been settled as yet.

• yet (adverb) - still; until the present time.
- এখনো; এই পর্যন্ত; এখন পর্যন্ত; বর্তমান সময় পর্যন্ত অর্থে বাক্যের শেষে present perfect tense -এ yet ব্যবহার হয়।

- আবার, Nothing -এর পরে present perfect tense -এ singular verb হিসেবে has বসে।

• Other options:
খ) Nothing has been settled. - কিছুই ঠিক হয় নাই।

• অপশন ক) ও গ) তে ব্যাকরণগত ভুল রয়েছে।
২১২.
গায়ে মানে না আপনি মোড়ল।” The correct English Translation is -
  1. ক) Every man is for himself.
  2. খ) He is a self-styled leader.
  3. গ) Opportunity makes the thieves.
  4. ঘ) Good wine need no bash.
ব্যাখ্যা
গাঁয়ে মানে না আপনি মোড়ল একটি প্রবাদ বাক্য। 
প্রবাদ বাক্য এর translation ভাবার্থে হয়। 
এর সঠিক ইংরেজি হল He is a self-styled leader.
২১৩.
Translate into Bengali: ‘The woman is possessed'.
  1. মহিলাটি বিপদগ্রস্ত।
  2. মহিলাটি রোগগ্রস্ত।
  3. মহিলাটি ভূতাবিষ্ট।
  4. মহিলাটি অন্তঃসত্ত্বা।
ব্যাখ্যা
• Be possessed:
Meaning- পাগল/উন্মাদ হওয়া; ভূতাবিষ্ট/ভূতগ্রস্ত/পিশাচাবিষ্ট হওয়া। 

- তাই ‘The woman is possessed' এর সঠিক বাংলা অনুবাদ হবে- মহিলাটি ভূতাবিষ্ট। 

Source: Accessible Dictionary by Bangla Academy.
২১৪.
Translate the following sentence.
কাজটি শেষ করা হোক।
  1. Let the work done.
  2. Let the work will do.
  3. Let us finish the work.
  4. Let the work be done.
ব্যাখ্যা
• কাজটি শেষ করা হোক। 
- উপরোক্ত বাক্যটি হচ্ছে - passive voice এ।
- Let + বাক্যের Object হবে Subject + be + verb এর past participle form.
- তাই বাক্যটিএ সঠিক ইংরেজী অনুবাদ হবে - 
- Let the work be done.

Source: Collins Dictionary.
২১৫.
'বাঁচ এবং বাঁচতে দাও' এর সঠিক Translation কোনটি?
  1. Live and let to live.
  2. Live and let live.
  3. Live and give to live.
  4. Live and give live.
ব্যাখ্যা
live and let live. এটি একটি idiom.

• Meaning:
said to mean that people should accept the way other people live and behave, especially if they do things in a different way.
অর্থাৎ, 'বাঁচ এবং বাঁচতে দাও'। 
• English Meaning: to accept things as they are and not try to change them. 
• Bangla Meaning: সহ্য করা; অন্যের ত্রুটি/ব্যর্থতা অগ্রাহ্য করা অথবা এড়িয়ে যাওয়া। 

Example: We think the best approach to having wolves here is to live and let live.

Live and let live এর related কিছু  words and phrases হলো 
- Open-minded;
- anti-liberal;
- anti-liberalism;
- big tent;
- broad-minded;
- inclusively; 
- liberal; 
- liberalism etc. 

Source: Cambridge dictionary.
২১৬.
‘ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেলেন’ এর সঠিক অনুবাদ-
  1. Doctor died before the patient come.
  2. The patient had died before the doctor came.
  3. Patient died when doctor was coming.
  4. Doctor came when patient died.
ব্যাখ্যা
• অতীতকালের দুটি ঘটনার মধ্যে যেটি আগে ঘটে সেটি Past perfect tense হয় এবং পরেরটি past indefinite tense হয়।
- Before এর আগের বাক্য এবং after এর পরের বাক্য past perfect হয়।
- Before এর আগের বাক্যে past perfect tense হলে, পরের বাক্যে past  indefinite হবে।

• রোগী মারা যাওয়ার ঘটনাটি ডাক্তার আসার আগে ঘটেছে
- সে অনুযায়ী - ' ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেলেন' এর সঠিক অনুবাদ - The patient had died before the doctor came.

অন্য অপশনগুলি কেন ভুল:

ক) "Doctor died before the patient come."
- ভুল subject (ডাক্তার নয়, রোগী মারা গেছেন)। 
- ব্যাকরণগত ভুল ('come' হওয়া উচিত 'came').

গ) "Patient died when doctor was coming"
- সময়ের সঠিক ক্রম বোঝায় না। 
- "was coming" continuous tense ব্যবহার করা হয়েছে, যা মূল বাক্যের অর্থ পরিবর্তন করে। 

ঘ) "Doctor came when patient died".
- ঘটনার ক্রম ঠিক নেই। 
- একই সময়ে ঘটার ইঙ্গিত দেয়, যা মূল বাক্যের অর্থ নয়। 
২১৭.
Translate this sentence from English to Bangla- 'There is a little milk in the cup.'
  1. পেয়ালায় দুধ নেই বললেই চলে
  2. পেয়ালায় দুধ নেই
  3. পেয়ালায় একটুখানি দুধ নেই
  4. পেয়ালায় অল্প দুধ আছে
ব্যাখ্যা
• Little, a little এবং the little ব্যবহৃত হয় Uncountable Noun এর পূর্বে অর্থাৎ সে সকল Noun গণনা করা যায় না তার পূর্বে।
• Little, a little এবং the little এর মাঝে পার্থক্য :
• Little (adjective): (তুলনামূলকভাবে ছোট) small in size or amount. Little অর্থ নেই বললেই চলে ( hardly any), এটি না বোধক অর্থ প্রদান করে।
- Examaple: They have little money বাক্যের অর্থ আমার টাকা নেই বললেই চলে।

• A little  হ্যাঁবোধক অর্থ প্রকাশে কিছু বা সামান্য পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয় । এটি Uncountable noun এর পূর্বে বসে এবং এর পরবর্তী noun ও verb উভয়ই singular হয়।
• Example:
- There is a little milk in the cup. এর সঠিক বাংলা অনুবাদ হচ্ছে পেয়ালায় অল্প দুধ আছে।

- A little learning is a dangerous thing.
- There is a little milk in the pot.

• The little অর্থ সামান্য কিন্তু যতটুকু আছে তার সবটুকু বোঝাতে ব্যবহৃত হয়। 
- Examaple: The milk he gave me has been spilt. যে দুধ আমাকে সে দিয়েছে তার সবটুকু দুধ নষ্ট হয়ে গেছে/ পড়ে গিয়েছে।

Source: Cambridge Dictionary, Applied English Grammar & Composition, P.C. DAS.
২১৮.
'তার অল্প সংখ্যক বন্ধু আছে.' বাক্যটির ইংরেজি অনুবাদ?
  1. ক) He has no friends.
  2. খ) He has few friends.
  3. গ) He has a few friends.
  4. ঘ) He does not have any friends.
ব্যাখ্যা
• A few, Little, Few ইত্যাদি বাক্যে Determiner হিসাবে বসে।
- Few - নেই বললেই চলে।
- A few - সামান্য পরিমাণে বোঝায়।
- A little - অল্প পরিমাণে বোঝায়। 

• প্রশ্নের অপশনে উল্লেখিত বাক্যগুলোর বাংলা অনুবাদ করলে - 

ক) He has no friends দ্বারা তার কোনো বন্ধু নেই- বোঝায়।
খ) He has few friends দ্বারা তার বন্ধু নেই বললেই চলে - বোঝায়। (Few - না বোধক অর্থে - এত অল্প সংখ্যক যে নেই বললেই চলে বোঝায় - Countable Noun এর পূর্বে বসে)
গ) He has a few friends দ্বারা তার অল্প সংখ্যক বন্ধু আছে - বোঝায়। (A few - হ্যাঁ বোধক অর্থে সামান্য পরিমানে বোঝায় - Countable Noun এর পূর্বে বসে
ঘ) He does not have any friends - তার কোন বন্ধু নেই - বোঝায়।

• সুতরাং সঠিক উত্তর হবে, He has a few friends
২১৯.
The right Bangla translation of - ''At last our team came off with flying colours from the tournament.'' -
  1. ক) অবশেষে আমাদের দল টুর্নামেন্ট জিতে উড়ে উড়ে বাড়ি ফিরলো
  2. খ) অবশেষে আমাদের দল সাফল্যের সাথে টুর্নামেন্ট জিতলো
  3. গ) অবশেষে আমাদের দল টুর্নামেন্টে হারের মুখ দেখলো
  4. ঘ) অবশেষে আমাদের দল এতদিনে এই টুর্নামেন্টে রঙ দেখাচ্ছে
ব্যাখ্যা

Come off with flying colours
English Meaning: have done very well (with distinction) / with complete or eminent success.
Bangla Meaning: খুব ভালো করা / জয়ী হওয়া
Ex. Sentence: At last our team came off with flying colours from the tournament./He came off with flying colours
Bangla Meaning: অবশেষে আমাদের দল সাফল্যের সাথে টুর্নামেন্ট জিতলো। / তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন।

২২০.
Translate the sentence: তুহিন গণিতে দক্ষ।
  1. Tuhin do good at Mathematics.
  2. Tuhin is good in Mathematics.
  3. Tuhin knows good Mathematics.
  4. Tuhin is good at Mathematics.
ব্যাখ্যা
• কোনো কিছুতে দক্ষ বোঝাতে সাধারণত Good at বসে।
Good at অর্থ হলো দক্ষ।

• Tuhin do good at Mathematics. বাক্যটি ভুল।
কারণ এই বাক্যটি দ্বারা বোঝাচ্ছে, 'তুহিন গণিতে ভালো করে।'

• Tuhin is good in Mathematics. বাক্যটি ভুল।
কোনো কিছুতে দক্ষ বোঝাতে সাধারণত Good at বসে।

• Tuhin is good at Mathematics. বাক্যটি সঠিক।

• Tuhin knows good Mathematics.
এই বাক্যটি ভুল। কারণ এর দ্বারা বোঝাচ্ছে, 'তুহিন ভালো গণিত জানে।'
২২১.
"মন্দ খবর বাতাসের আগে চলে।" Translate into english.
  1. All seems yellow to the jaundiced eye.
  2. All feet tread not in one shoe.
  3. As ass that is a Common property is always worst saddle.
  4. Ill news runs fast.
ব্যাখ্যা

"মন্দ খবর বাতাসের আগে চলে।" এর English translation - Ill news runs fast.

উল্লিখিত বাকি অপশনগুলো,
• All seems yellow to the jaundiced eye.
- পক্ষপাতদুষ্ট লোকের নিকট সবাই মন্দ।

• All feet tread not in one shoe.
- নানা মুনির নানা মত।

• As ass that is a Common property is always worst saddle.
- ভাগের মা গঙ্গা পায় না।

Source: Accessible Dictionary by Bangla Academy.

২২২.
What is the Bengali meaning of the proverb 'A bad workman quarrels with his tools.'
  1. ক) ন্যাড়া একবারই বেলতলায় যায়
  2. খ) ন্যাংটার নেই বাটপারের ভয়
  3. গ) নাচতে না জানলে উঠোন বাঁকা
  4. ঘ) মাথা নেই, আবার মাথা ব্যথা
ব্যাখ্যা
• The Bengali meaning of the proverb 'A bad workman quarrels with his tools.' is - নাচতে না জানলে উঠোন বাঁকা।


 অন্য অপশন গুলোর মধ্যে - 
• A burnt child always fears the fire.
- ন্যাড়া একবারই বেলতলায় যায় / ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়।

• A beggar may sing before a pickpocket.
- ন্যাংটার নেই বাটপারের ভয়।

• A beggar can never be bankrupt.
- মাথা নেই, আবার মাথা ব্যথা।

Source: Live MCQ lecture
২২৩.
সঠিক অনুবাদ-
'তার কোন জোরালো রাজনৈতিক আদর্শ নেই'
  1. He has no political axe to grind.
  2. He has no political will to move on.
  3. He has no political idol to follow.
  4. He has no political stand to speak up.
ব্যাখ্যা
• সঠিক অনুবাদ-
'তার কোন জোরালো রাজনৈতিক আদর্শ নেই'
- He has no political axe to grind.

• Have an axe to grind (idiom)

- ব্যক্তিগত স্বার্থ থাকা
- to have a strong personal opinion about something that you want people to accept and that is the reason why you do something.

- Example: Environmentalists have no political axe to grind - they just want to save the planet.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
২২৪.
Translate into English.
সুদিন আবার আসবে।
  1. Good days will come again.
  2. Better days will come.
  3. Better days will come again.
  4. Best days will come again.
ব্যাখ্যা
• বাক্যটির সঠিক ইংরেজী অনুবাদ হচ্ছে -

• সুদিন আবার আসবে।
- Better days will come again.

Source: A Passage to the English Language By S.M. Zakir Hossain
২২৫.
আমার একটি কুকুর ছিল-
  1. I has a dog.
  2. I was a dog.
  3. I had a dog.
  4. I a dog.
ব্যাখ্যা
Options,
ক) I has a dog.
- "has" present tense এ ব্যবহৃত হয় এবং এটি third person singular subject (he/she/it) এর সাথে ব্যবহৃত হয়। "I" এর সাথে "has" ব্যবহার সঠিক নয়।

খ) I was a dog.
- এটি অর্থগতভাবে সঠিক নয়। এটি বলছে "আমি একটি কুকুর ছিলাম," যা প্রশ্নের সাথে কোনোভাবেই মিলে না।

গ) I had a dog.
- এটি সঠিক কারণ had ব্যবহার করে অতীতকালের ঘটনা প্রকাশ করা হয়েছে। এখানে আমার একটি কুকুর ছিল এর সঠিক অনুবাদ দেওয়া হয়েছে।

ঘ) I a dog.
- এখানে auxiliary verb নেই, তাই এটি সম্পূর্ণ ভুল বাক্য।

সুতরাং, "আমার একটি কুকুর ছিল" বাক্যের সঠিক ইংরেজি অনুবাদ হল "I had a dog"
২২৬.
"আমি তাকে দিয়ে ফলগুলো কিনালাম"- এর English translation কি?
  1. I have him bought the fruits.
  2. I made him buy the fruits.
  3. I got him buy the fruits.
  4. I have the fruits bought by him.
ব্যাখ্যা

• "আমি তাকে দিয়ে ফুলগুলো কিনালাম"- এর English translation হলো: I made him buy the fruits.

• অন্যান্য অপশনগুলোতে ব্যকরণগত ভুল রয়েছে।
- কারণ, এই Translation টি হয়েছে মূলত Causative Verb এর নিয়মানুসারে।

• Causative Verb:
- Subject যখন নিযে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তখন এই অর্থে Causative Verb ব্যবহার করা হয়ে থাকে।
- Have, Get, Help, Let, Make ইত্যাদি প্রচলিত Causative Verb.
- Make, Have, Get ইত্যাদি যোগে verb কে Causative Verb এ পরিনত করা হয়।

• Causative Verb হিসেবে Make এর ব্যবহার:
- Make এরপর ব্যক্তি বা বস্তু যাই থাকুক না কেন এরপর verb এর Base form বস।
- কেউকে কোন কিছু করতে বাধ্য করা অথবা Have, Get এর চেয়ে বেশি জোর প্রদান করতে Make ব্যবহার করা হয়ে থাকে।
- যেমন: He made me laugh with his jokes.
- Bangla meaning: সে তার রসিকতার মাধ্যমে আমাকে হাসালো।

• সুতরাং, নিয়ম অনুসারে সঠিক Translation টি হবে - I made him buy the flowers.

• উল্লিখিত অন্যান্য অপশনগুলো:
ক) I have him bought the fruits.
- ভুল। এখানে structure ভুল হয়েছে। "have" এর পরে "him" ও "bought" একসাথে বসানো grammatically সঠিক নয়।

খ) I got him buy the fruits.
- ভুল। এখানে "to buy" বসতে হতো। সঠিক হলে হতো: I got him to buy the fruits.

ঘ) I have the fruits bought by him.
- আংশিক ঠিক, কিন্তু passive structure এবং কনটেক্সট আলাদা। এটি অনুবাদ হবে: "আমি তার দ্বারা ফুলগুলো কেনানো নিশ্চিত করেছি" বা "আমার হয়ে সে ফুলগুলো কিনেছে"।

Source: Accessible Dictionary By Bangla Academy, Live MCQ Lecture.

২২৭.
Which of the following is the correct translation of the sentence: "What is sauce for the gander is not the source for the Goose."?
  1. বামুন গেল ঘর তো লাঙ্গল তুলে ধর।
  2. ধর্মের ঢোল আপনি বাজে।
  3. বয়সে নয়, আমরা কাজেই বাঁচি।
  4. সব রোগের ওষুধ এক নয়।
ব্যাখ্যা
• What is sauce for the gander is not the source for the Goose Sentence টির সঠিক translation হচ্ছে সব রোগের ওষুধ এক নয়।

অন্যদিকে, 
বামুন গেল ঘর তো লাঙ্গল তুলে ধর - When the cat is away the mice will play.
ধর্মের ঢোল আপনি বাজে -  Virtue proclaims itself.
বয়সে নয়, আমরা কাজেই বাঁচি - We live in deeds, not in years.

Source: Live MCQ Lecture.
২২৮.
‘গল্পটি পড়তে মজা’ -এর ইংরেজি কি?
  1. Reading of the story is pleasant.
  2. The story is pleasant to read.
  3. The story is pleasant for reading.
  4. The story is pleasant to be read.
ব্যাখ্যা
• অপশন গুলোএ মধ্যে সঠিক উত্তর The story is pleasant to read.

Other options,
- Reading of the story is pleasant.
- এটি ভুল।

- The story is pleasant for reading.
- এটি ভুল।
- যদি 'The story is pleasant to read' হতো তবে এটি সঠিক হতো।
- এখানে pleasant এর পর 'for reading' নয় বরং 'to read' বসবে।

- The story is pleasant to be read.
- এটি ভুল।
- "to be read" এটিকে passive এ পরিণত করে, যা মূল বাক্যের সাথে মিল নেই।

অর্থাৎ ‘গল্পটি পড়তে মজা’ -এর ইংরেজি The story is pleasant to read.
২২৯.
`তেল পানিতে ভাসে` । Translate it into English.
  1. Oil is floating on water.
  2. The oil floates over water.
  3. Oil floats on water.
  4. The oil floats on water.
ব্যাখ্যা
`তেল পানিতে ভাসে` - এর সথিক ইংরেজি অনুবাদ হচ্ছে - Oil floats on water.

- Oil floats on water.
- float অর্থ ভাসা । 
- উপরে ভাসে বোঝাতে preposition হিসেবে on বসবে।
২৩০.
যারে দেখতে নারি তার চলন বাঁকা।(Translate into English)
  1. Faith will move mountains.
  2. Familiarity breeds contempt.
  3. Faults are thick where love is thin.
  4. Forgive and forget.
ব্যাখ্যা

Correct answer: Faults are thick where love is thin.
Bangla meaning: যারে দেখতে নারি তার চলন বাঁকা।

 
Other options:
ক) Faith will move mountains.
- বিশ্বাস পাহাড়কেও টলায়।

খ) Familiarity breeds contempt.
- বেশী মাখামাখি করলে মান থাকে না।

ঘ) Forgive and forget.
- ক্ষমাই পরম ধর্ম।

Source: Live MCQ Lecture.

২৩১.
‘আমি তোমাকে খাওয়াই’ - এর সঠিক ইংরেজি কোনটি?
  1. ক) I eat you.
  2. খ) I have eaten you.
  3. গ) I fed you.
  4. ঘ) I feed you.
ব্যাখ্যা
• ‘আমি তোমাকে খাওয়াই’ - এর সঠিক ইংরেজি - I feed you.
• Feed (on) - খাওয়ানো; খাদ্য জোগানো।
- অন্যকে খাওয়ানো অর্থে feed ব্যবহৃত হয়।

Source: Bangla Academy Dictionary.
২৩২.
The correct translation of "সময়ের সদ্ব্যবহার করা উচিত।" is -
  1. Time should be spend well.
  2. Time should be used best.
  3. One should make the best use of one's time.
  4. Shouldn't waste time.
ব্যাখ্যা
The correct translation of "সময়ের সদ্ব্যবহার করা উচিত।" is - One should make the best use of one's time.

কয়েকটি গুরুত্বপূর্ণ Translation:

• Charity begins at home.
→ Translation: আগে ঘর তবে পর।

অপশন আলোচনা:
• স্পষ্টাস্পষ্টি কথা বলা।
→ Translation: Call a Spade a Spade.

• ঝোপ বুঝে কোপ মারা।
→ Translation: As the wind blows, you must set your sail/ Strike the iron while it is hot/Make hay while the sun shines.

• জলেই জল বাঁধে।
→ Translation: Nothing succeeds like success.

Source: Accessible Dictionary By Bangla Academy,Live MCQ Lecture, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
২৩৩.
দুইটা বাজতে দশ মিনিট বাকি -
  1. ক) It is ten minutes to two
  2. খ) It is ten to two
  3. গ) It is two minutes to ten
  4. ঘ) It is ten hours to two
ব্যাখ্যা
সাধারণত সময় নির্দেশ করার ক্ষেত্রে 5, 10, 20, 25 সংখ্যাগুলোর সাথে ইংরেজি minutes শব্দটি ব্যবহৃত হয় না। তবে অন্য সংখ্যার ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন 2.17 - Seventeen minutes past two. তাই সঠিক উত্তর অপশন (খ)।
২৩৪.
পাঁচে পাঁচে দশ হয়-
  1. Five and five makes ten.
  2. Five and five make ten.
  3. Five with five make ten.
  4. Five with five makes ten.
ব্যাখ্যা
• সঠিক উত্তর: খ) Five and five make ten.

- When two singular numbers are joined by 'and', the verb is plural.
তাই Five and five (দুটি সংখ্যা) হলে verb হবে make (plural).

অন্য অপশনগুলো:
ক) Five and five makes ten. — ভুল কারণ makes (singular verb) ব্যবহার করা হয়েছে।

গ) Five with five make ten. — with দিয়ে এখানে ভুল।

ঘ) Five with five makes ten. — with দিয়ে ভুল এবং singular verb ব্যবহার।

Source: Live MCQ Lecture.
২৩৫.
Translate into English - "মানুষ সৌন্দর্যের পূজারী।"
  1. ক) Man is worshipper of nature.
  2. খ) Man is the worshipper of nature.
  3. গ) Man is the worshipper of natural beauty.
  4. ঘ) Man is the worshipper of beauty.
ব্যাখ্যা
• সৌন্দর্য - Beauty.
• পূজারী - Worshipper. 
- তাই সঠিক উত্তরটি হচ্ছে - Man is the worshipper of beauty.

Source : Applied English Grammar & Composition by P. C. Das.
২৩৬.
He used to come here every week.
  1. ক) তিনি প্রত্যেক সপ্তাহে এখানে আসেন
  2. খ) তিনি প্রত্যেক সপ্তাহে এখানে আসতেন
  3. গ) তিনি প্রত্যেক সপ্তাহে এখানে এসেছিলেন
  4. ঘ) তিনি প্রত্যেক সপ্তাহে এখানে এসে থাকবেন
ব্যাখ্যা
• উল্লেখিত প্রশ্নে,
Used to:
English meaning: done or experienced in the past, but no longer done or experienced.
Bangla meaning: যেটি পূর্বে করা হতো এখন করা হয় না। 

সেই হিসেবে অপশন গুলো লক্ষ্য করলে দেখা যায়,
- তিনি প্রত্যেক সপ্তাহে এখানে আসতেন: এই অপশনটি দেখলে বুঝা যায় তিনি আগে আসতেন কিন্তু এখন আসেন না, তাই এটিই হবে সঠিক উত্তর।

• তাই উল্লেখিত বাকি অপশন গুলো সঠিক নয়।
২৩৭.
What is the Bengali meaning of the word ‘Levee’?
  1. ক) ত্যাগ করা
  2. খ) সমান
  3. গ) বেড়িবাঁধ
  4. ঘ) উঁচু অংশ
ব্যাখ্যা

Levee [লেভি] (noun)
English Meaning: A wall made of land or other materials that is built to stop a river from overflowing (= flowing over its edges).
Bangla Meaning: বন্যা প্রতিরোধে নদীতীরের মাটির বাঁধ।
Synonyms: Barrier (বাধা; প্রতিবন্ধক), Embankment (বেড়িবাঁধ), Barricade (অবরোধ; পথাবরোধ).
Antonyms: Undock (বিযুক্ত/বিমুক্ত করা), Exit (প্রস্থান; নিগম; বাহির).
Source: Live MCQ Lecture

২৩৮.
'Everyday I am to help my father in his work'- এর বাংলা অনুবাদ কি হবে?
  1. ক) প্রতিদিন আমাকে আমার বাবার কাজে সাহায্য করতে হয়।
  2. খ) প্রতিদিন বাবা আমাকে কাজে সাহায্য করে।
  3. গ) প্রতিদিন বাবা আমার কাজে সাহায্য করে।
  4. ঘ) প্রতিদিন আমার বাবার কাজে সাহায্যের প্রয়োজন হয়।
ব্যাখ্যা
- 'Everyday I am to help my father in his work'- এর বাংলা অনুবাদ হচ্ছে প্রতিদিন আমাকে আমার বাবার কাজে সাহায্য করতে হয়।

• বর্তমান বা ভবিষ্যতের কর্তব্য বা বাধ্যকতা বুঝাতে be + to + verb(infinitive) ব্যবহৃত হয়।
যেমন:
• I am to go = আমাকে যেতে হয়।
• He is to go = তাকে যেতে হয়।
• They are to go = তাদেরকে যেতে হয়।
• He was to go = তাকে যেতে হয়েছিল।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
২৩৯.
'She burst into tears' বাক্যটির যথাযথ বঙ্গানুবাদ কি হবে-
  1. ক) সে অশ্রু বর্ষন করলো
  2. খ) সে কাদতে শুরু করল
  3. গ) সে কান্নায় ভেঙ্গে পড়ল
  4. ঘ) সে কাদল
ব্যাখ্যা
‘Burst into tears’ phrase টির অর্থ- কান্নায় ভেঙ্গে পড়া।
২৪০.
আমার ক্ষুধা নেই-
  1. I am full.
  2. I have no appetite.
  3. I have no hunger.
  4. I am not hungry.
ব্যাখ্যা
• ’আমার ক্ষুধা নেই’- এর সঠিক translation হবে: I have no appetite.

তাছাড়া,
• I'm not hungry - আমি ক্ষুধার্ত নই। 
• I have no hunger এর শাব্দিক অর্থও দাঁড়ায় - আমার ক্ষুধা নেই।

** তবে ক্ষুদা নেই বুঝাতে সাধারণত appetite শব্দটি ব্যবহৃত হয়।

- Hunger মূলত Physical reaction বুঝায়।
- অর্থাৎ, কেউ Hungry থাকলে তার খাবার গ্রহণ করা প্রয়োজন হয়ে পরে। এটি দেহের স্বাভাবিক প্রক্রিয়া।
- পক্ষান্তরে, appetite দ্বারা psychological reaction বুঝায়, যা সাধারণত পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভর করে।
২৪১.
'রিনা গতকাল বাড়ি এসেছে' এর সঠিক ইংরেজি অনুবাদ -
  1. ক) Rina came home yesterday.
  2. খ) Rina had come home yesterday.
  3. গ) Rina had been come home yesterday.
  4. ঘ) Rina has come home yesterday.
ব্যাখ্যা
♦ 'রিনা গতকাল বাড়ি এসেছে' এর সঠিক ইংরেজি অনুবাদ - Rina came home yesterday.

 • He came home yesterday এর বাংলা অনুবাদ হচ্ছে সে গতকাল বাড়ি এসেছে।
- প্রশ্নোক্ত বাক্যে ' গতকাল' শব্দটি past indefinite tense কে নির্দেশ করে।
- 'গতকাল' থাকায় এর সঠিক বাক্য গঠন হবে subject + verb এর past form + object.
সুতরাং নিয়মানুসারে Rina came home yesterday বাক্যটি সঠিক।

Source: A passage to the English Language, S.M. Zakir Hussain.
২৪২.
Which one of the following is the correct translation of “বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তা হারাচ্ছে”?
  1. In Bangladesh football is losing ground.
  2. Football is not famous in Bangladesh.
  3. In Bangladesh football is not doing well.
  4. In Bangladesh football is less famous.
ব্যাখ্যা
• Lose ground (Phrase).
Bangla Meaning: জনপ্রিয়তা হারানো = Lose ground.

• তাই “
- বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তা হারাচ্ছে”
- English translation হলো - In Bangladesh football is losing ground.


Source: Live MCQ Lecture
২৪৩.
Choose the correct translation: I feel feverish today.
  1. আমার আজ ঠান্ডা লেগেছে।
  2. আমার আজ অনেক জ্বর।
  3. আমি আজ জ্বর জ্বর বোধ করছি।
  4. আমি আজ খুব জ্বরে ভুগছি।
ব্যাখ্যা
• I feel feverish today.
- আমি আজ জ্বর জ্বর বোধ করছি।

• feverish (adjective)
- English Meaning:
(a) tending to cause fever.
(b) having the symptoms of a fever.
(c) suffering from fever (= high body temperature).

- Bangla Meaning: জ্বরের লক্ষণযুক্ত; জ্বরভাবগ্রস্ত।

• Other options:
ক) আমার আজ ঠান্ডা লেগেছে।
- I have caught a cold today.

খ) আমার আজ অনেক জ্বর।
- I have high fever today.

ঘ) আমি আজ খুব জ্বরে ভুগছি।
- I'm suffering from severe fever today.

• সুতরাং, সঠিক অনুবাদটি হবে- আমি আজ জ্বর জ্বর বোধ করছি।
২৪৪.
Time cures more than the doctor. Translate into Bengali -
  1. ক) সময়েই ক্ষত শুকায়।
  2. খ) জীবন থাকলেই আশ থাকবে।
  3. গ) সুযোগ হারালে আর পাবে না।
  4. ঘ) এক বারের রোগী আর বারের ওঝা।
ব্যাখ্যা
• Time cures more than the doctor. - সময়েই ক্ষত শুকায়।

• While there is life, there is hope. - জীবন থাকলেই আশ থাকবে। / যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ।

• Strike the iron while it is hot. - সুযোগ হারালে আর পাবে না।

• Once a patient, the next time a physician / Be trained in the school of experience. - এক বারের রোগী আর বারের ওঝা।

Source: Live MCQ Lecture
২৪৫.
'The fire is out'- বাক্যটির অনুবাদ কী?
  1. ক) আগুন বাইরে
  2. খ) বাইরে আগুন
  3. গ) আগুন ছড়িয়ে পড়েছে
  4. ঘ) আগুন নিভে গেছে
ব্যাখ্যা

Out
(adverb, preposition) (LIGHT/FIRE)
- If a light or fire is out, it is no longer shining or burning:

Example Sentence:
- When we got home, all the lights were out.
- Is that fire completely out?

সুতরাং, The fire is out এর অর্থ হবে - আগুন নিভে গেছে।

Source: Cambridge Dictionary.

২৪৬.
I am used to facing any situation. - Translate into Bangla:
  1. ক) আমাকে অনেক ধরণের পরিস্থিতি মোকাবিলা করতে হয়।
  2. খ) আমি যে কোন ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে পছন্দ করি।
  3. গ) আমি যে কোন ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে অভ্যস্ত।
  4. ঘ) আমি পরিস্থিতি বিবেচনায় কাজ করি।
ব্যাখ্যা
Subject এর পর শুধু used to থাকলে এটা Modal Auxiliary এবং এটা দিয়ে অতীতের অভ্যাস বুঝায়।
যেমন- I used to play cricket in my boyhood. = আমি বাল্যেকালে ক্রিকেট খেলতাম।

আর Subject এর পর be used to থাকলে used একটি Adjective, যার অর্থ অভ্যস্থ।
তাই প্রদত্ত বাক্যটির অর্থ - আমি যে কোন ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে অভ্যস্ত।
২৪৭.
The most appropriate English translation of the sentence: "দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো"
  1. ক) Empty Cow is better than bad cow.
  2. খ) An empty cow is better than a mischievous cow
  3. গ) Better an empty house than an ill tenant
  4. ঘ) Living with bad people than living alone.
ব্যাখ্যা
দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো"
- এই বাংলা প্রবাদটির সঠিক ইংরেজি রুপান্তর হল: Better an empty house than an ill tenant. 
- Better alone than in evil company. এটিও ব্যবহৃত হয় অনেক ক্ষেত্রে। 
২৪৮.
সঠিক অনুবাদ নির্ণয় কর -
'পরিবেশবাদীদের কোনও রাজনৈতিক স্বার্থ নেই'
  1. Environmentalists have no political idol to obey.
  2. Environmentalists have no political will to move on.
  3. Environmentalists have no political axe to grind.
  4. Environmentalists have no political stand.
ব্যাখ্যা
• Correct Answer: গ) Environmentalists have no political axe to grind.

- Bangla: 'পরিবেশবাদীদের কোনও রাজনৈতিক স্বার্থ নেই'।
- English: Environmentalists have no political axe to grind.

• Have an axe to grind (idiom)
- ব্যক্তিগত স্বার্থ থাকা।
- to have a strong personal opinion about something that you want people to accept and that is the reason why you do something.

- Example: Environmentalists have no political axe to grind.

• Other options:
ক) Environmentalists have no political idol to obey.
- Bangla Meaning: পরিবেশবাদীদের অনুসরণ করার মতো কোনো রাজনৈতিক আদর্শ বা নেতা নেই।
- এই বাক্যটি মূল অনুবাদের অর্থ থেকে সরে গেছে। এখানে "স্বার্থ" নয় বরং "আদর্শ/নেতা" বোঝানো হয়েছে।

খ) Environmentalists have no political will to move on.
- Bangla Meaning: পরিবেশবাদীদের এগিয়ে যাওয়ার মতো কোনো রাজনৈতিক ইচ্ছাশক্তি নেই।
- এটি ভুলভাবে বোঝায় যে তারা আগ্রহী নয় বা তাদের অভিপ্রায় নেই। মূল বাক্যে এরকম কিছু বলা হয়নি।

ঘ) Environmentalists have no political stand.
- Bangla Meaning: পরিবেশবাদীদের কোনো রাজনৈতিক অবস্থান নেই।
- এটি বোঝাতে পারে যে তারা নিরপেক্ষ, কিন্তু এখানে "স্বার্থ" (motive), যা idiomatic expression দিয়ে best বোঝানো যায় – সেটি অনুপস্থিত।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
২৪৯.
Translate into Bengali: ''Silver tongue''.
  1. ক) রূপকথা
  2. খ) ভালো কথা
  3. গ) মিষ্টভাষী
  4. ঘ) রুপার কথা
ব্যাখ্যা
Silver tongue - a tendency to be eloquent and persuasive in speaking; মিষ্টভাষী।
২৫০.
'সে ভালো ইংরেজি বলে' এর ইংরেজি কী?
  1. He speaks English well.
  2. He speaks English.
  3. He says good English.
  4. He speaks good English.
ব্যাখ্যা

• 'সে ভালো ইংরেজি বলে' এর ইংরেজি - He speaks English well.

• এখানে "ভালো" শব্দটি ক্রিয়া speaks এর উপর প্রভাব ফেলে, তাই "well" ব্যবহৃত হয়।
- অর্থাৎ, ক্রিয়ার গুণগত মান বোঝাতে well ব্যবহৃত হয়, তাই বাক্যটি সঠিকভাবে হবে: He speaks English well.

উল্লিখিত বাকি অপশনগুলো,
খ) He speaks English.
- ভুল। কারণ, "ভালো" বলতে well দরকার, শুধুমাত্র "speaks English" যথেষ্ট নয়।

গ) He says good English.
- ভুল। কারণ, ইংরেজি ভাষার দক্ষতা বোঝাতে "say" ব্যবহার হয় না।

ঘ) He speaks good English.
- ভুল। কারণ, ব্যাকরণগতভাবে সম্ভব তবে মূল বাক্যের অর্থের সাথে পুরোপুরি মিলে না; "ভালোভাবে কথা বলা" বোঝাতে well ব্যবহার করতে হয়।

২৫১.
Translate into English.
গুজব খুব দ্রুত ছড়ায়।
  1. Rumor is a great tourist.
  2. Rumor is a great traveler.
  3. Rumor travels very fast.
  4. Rumor Travels Quick.
ব্যাখ্যা
• বাক্যটির সঠিক ইংরেজী অনুবাদ হচ্ছে -
• Rumor is a great traveler.
- গুজব খুব দ্রুত ছড়ায়।

Source: LIVE MCQ Lecture
২৫২.
Translate it in English: মাঝে মাঝে সে নিজের মেজাজ হারিয়ে ফেলে।
  1. Off times she loses her temper.
  2. On times she loses her temper.
  3. In times she loses her temper.
  4. At times she loses her temper.
ব্যাখ্যা
• At times
English Meaning: sometimes / on occasions.
Bangla Meaning: মাঝে মাঝে।

Ex. Sentence: At times she loses her temper.
Bangla Meaning: মাঝে মাঝে সে নিজের মেজাজ হারিয়ে ফেলে।

Source: Live MCQ Lecture.
২৫৩.
Choose the right Bangle translation of 'It is now fifteen minutes past four'.
  1. ক) এখন চারটা বেজে পনেরো মিনিট।
  2. খ) এখন চারটা বাজতে পনেরো মিনিট।
  3. গ) এখন চারটা বেজে পাঁচ মিনিট।
  4. ঘ) এখন চারটা বাজতে পাঁচ মিনিট।
ব্যাখ্যা
• 'It is now fifteen minutes past four'.
- এই বাক্যের সঠিক বাংলা অনুবাদ হচ্ছে - এখন চারটা বেজে পনেরো মিনিট।
- past four দ্বারা বোঝা যাচ্ছে ইতিমধ্যে চারটা বেজে গেছে এবং fifteen minutes দ্বারা সময় নির্দেশ করছে।
২৫৪.
আজকাল নারীরা জীবনের সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
  1. Women are playing important role in all spheres of life.
  2. Nowadays women are playing important role everywhere.
  3. Women are playing most important roles in all sphere of life.
  4. Nowadays women are playing important role in all spheres of life.
ব্যাখ্যা
Nowadays - আজকাল।
All spheres of life - জীবনের সর্বক্ষেত্রে।

আজকাল নারীরা জীবনের সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
- Nowadays women are playing important role in all spheres of life.
২৫৫.
‘অতি আদরে ছেলেটি গোল্লায় গেছে'- বাক্যটির ইংরেজি কি?
  1. ক) Too much care has downed the boy.
  2. খ) Too much indulgence has spoiled the boy.
  3. গ) Too many indulgence has spoiled the boy.
  4. ঘ) Too much indulgence has got the boy down.
ব্যাখ্যা
♦ উল্লেখিত প্রশ্নে,
- care: সতর্কতা; সাবধানতা; যত্ন
- Indulgence: প্রশ্রয়; আশকারা
- Spoiled: অকেজো করা; ক্ষতিগ্রস্ত করা; নষ্ট করা

• অর্থ গুলো বিবেচনা করে দেখা যায়, সঠিক বাক্যটি হবে, Too much indulgence has spoiled the boy.
- উল্লেখিত প্রশ্নে বাকি অপশন গুলো গ্রহণযোগ্য নয়।

Source: Accessible Dictionary.
২৫৬.
যত শীঘ্র তত ভালো। বাক্যটির ইংরেজী অনুবাদ কোনটি?
  1. The earlier is so better.
  2. The sooner, the better.
  3. The earlier is so the better.
  4. The sooner is so better. 
ব্যাখ্যা

"যত শীঘ্র তত ভালো" এর ইংরেজী অনুবাদ - The sooner, the better.

- প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।

Source: Accessible Dictionary by Bangla Academy.

২৫৭.
'এখন আমার হাত খালি'। বাক্যটির সঠিক অনুবান কী?
  1. I am without money.
  2. I am empty pocket.
  3. I am hard up now.
  4. I am in empty hard now.
ব্যাখ্যা
• ’এখন আমার হাত খালি’ এর সঠিক translation হবে
- I am hard up now.

English Meaning: short of money.
Bangla Meaning:  অর্থকষ্টে পড়া।
- হাত খালি দ্বারা মূলত টাকা পয়সা না থাকাকে বোঝায়।
Example: I'm too hard up to buy fancy clothes.

Source: Bangla Academy Dictionary.
২৫৮.
Translate into English - সৎ ব্যক্তিকে প্রত্যেকেই বিশ্বাস করে।
  1. ক) Everyone trusts on honest man.
  2. খ) Everyone does not trust an honest man.
  3. গ) Everyone trusts an honest man.
  4. ঘ) An honest man trusts every man.
ব্যাখ্যা
সৎ ব্যক্তি - Honest man. 
বিশ্বাস করা - trust. 
প্রত্যেকে - Everyone. 
তাই সঠিক উত্তরটি হবে - Everyone trusts an honest man. 

Source: Applied English Grammar & Composition by P. C. Das.
২৫৯.
'লেবু কচলালে তেতো হয়'। (Translate into English)
  1. The lemon becomes bitter if it is rubbed.
  2. The lemon becomes bitter if it is squeezed.
  3. A jest driven hard, loses its points.
  4. Too much indulgence has spoiled the boy.
ব্যাখ্যা

Correct answer: A jest driven hard loses its points.

• লেবু কচলালে তেতো হয়।
- A jest driven hard, loses its points.

• একটি বাংলা প্রবাদ বাক্য। প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা সমার্থক শব্দ ব্যবহার করা যায় না। 
- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।
- তাই অপশন ক ও খ এক্ষেত্রে অপ্রাসঙ্গিক।

• অন্য অপশন গুলোর মধ্যে- 
ঘ) Too much indulgence has spoiled the boy.
- Meaning: অতি আদরে ছেলেটি গোল্লায় গেছে।

Source: Live MCQ Lecture.

২৬০.
Translate the following sentence.
I could not help doing it.
  1. আমি কাজটি করতে পারলাম না।
  2. আমি কাজটি করতে না করলাম না।
  3. আমি এটা না করে পারলাম না।
  4. আমি এটা করতে সাহায্য পেলাম নাহ।
ব্যাখ্যা
• বাক্যটির সঠিক বঙ্গানুবাদ হচ্ছে - 
- I could not help doing it.
- আমি এটা না করে পারলাম না।

Source: A Passage to the English Language By S.M. Zakir Hossain.
২৬১.
যদি তুমি ভালোভাবে পড়াশুনা না করতে, তাহলে ডাক্তার হতে পারতে না।
  1. ক) If you did not studied well, you could not become a doctor.
  2. খ) If you did not study well, you could not become a doctor.
  3. গ) Unless you had studied well, you could not have become a doctor.
  4. ঘ) Unless you did not study well, you could not become a doctor.
ব্যাখ্যা

Conditional Sentence এর অর্থ অনেকটা গণিতের এ রকম অংকের মতো : ৪ সমান যদি ৩ হয়, ৩ সমান যদি ২ হয়, তাহলে ২ সমান কত?
উত্তর : ১.
ভবিষ্যতের Condition এর জন্য 1st Conditional (Present) ব্যবহৃত হয়। যেমন- আমি যদি ঢাকা যাই (ভবিষ্যতে), তাহলে তোমার সাথে সাক্ষাৎ করব = If I go to Dhaka, I will meet you.
বর্তমানের Condition এর জন্য 2nd Conditional (Past) ব্যবহৃত হয়। ব্যবহৃত হয়। যেমন- আমি যদি এখন ঢাকায় থাকতাম, তাহলে তোমার সাথে সাক্ষাৎ করতাম = If I were in Dhaka now, I would meet you.
সুতরাং- অতীতের Condition এর জন্য 3rd Conditional (Past Perfect + Past Future Perfect) ব্যবহৃত হবে। তাই বাক্যটার সঠিক ইংরেজি (গ) Unless you had studied well, you could not have become a doctor.

২৬২.
English to Bangla: Waste not, want not.
  1. ক) পরহিতার্থে কর্ম প্রতিদান চায় না।
  2. খ) বিপদ এর মধ্যেই গুণের পরীক্ষা হয়।
  3. গ) অপচয় করো না, অভাবে পড়ো না।
  4. ঘ) ধর্মের ঢোল আপনি বাজে।
ব্যাখ্যা
- 'Waste not, want not' এর অর্থ হচ্ছে অপচয় করো না, অভাবে পড়ো না।

Others Option & Meaning:
 • Virtue is its reward.
পরহিতার্থে কর্ম প্রতিদান চায় না।
• Virtue proclaims itself.
ধর্মের ঢোল আপনি বাজে।
• Virtue thrives best in adversity.
বিপদ এর মধ্যেই গুণের পরীক্ষা হয়।

Source: Live MCQ Lecture.
২৬৩.
The correct translation of সে কঠোর পরিশ্রম করে, তাই না?
  1. ক) He works hard, isn't it?
  2. খ) He works hard, isn't he?
  3. গ) He works hard, doesn't he?
  4. ঘ) He works hard, doesn't it?
ব্যাখ্যা
• সে কঠোর পরিশ্রম করে, তাই না?- এর ইংরেজি অনুবাদ- He works hard, doesn't he?
-Tag question এর নিয়মানুযায়ী Translation করা হয়েছে।
• Tag question করার নিয়ম- 
- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য। 
- Statement positive হলে tag question টা negative হবে। আবার statement negative হলে tag question positive হবে।
- প্রশ্নে সে কঠোর পরিশ্রম করে - এই উক্তি সত্য নাকি মিথ্যা তা যাচাই করতে বাক্যের শেষে তাই না এসেছে - যা ইংরেজিতে অনুবাদ করতে হলে tag question এর সাহায্য নিতে হবে। 
- যেহেতু বাক্যটি affirmative এ আছে, তাই  Tag question Negative হবে এবং বাক্যটি Present indefinite tense হওয়ায় এবং verb singular এবং subject টি 3rd person singular হওয়ায় Tag question এর ক্ষেত্রে doesn't হয়।
২৬৪.
Translate into Bengali. 'A sleeping fox catches no poultry.'
  1. সঙ্গ দেখে লোক চেনা যায়।
  2. চঞ্চলমতি ব্যক্তির প্রতিষ্ঠা বা অর্থ সঞ্চয় হয় না।
  3. অলস লোক জীবনে কোনোকাজ করতে পারে না।
  4. স্থিরমস্তিষ্ক না হলে উন্নতি হয় না।
ব্যাখ্যা
• A sleeping fox catches no poultry.
- অলস লোক জীবনে কোনোকাজ করতে পারে না।

• অন্য অপশন গুলোর মধ্যে -
• A rolling stone gathers no moss.
- স্থিরমস্তিষ্ক না হলে উন্নতি হয় না / চঞ্চলমতি ব্যক্তির প্রতিষ্ঠা বা অর্থ সঞ্চয় হয় না।

• A man is known by the company he keeps.
- সঙ্গ দেখে লোক চেনা যায়।

Source: Live MCQ Lecture.
২৬৫.
"সে গতকাল কখন বাড়ি ফিরেছিল?" এর English translation কি?
  1. When did he returned home yesterday?
  2. When did he return home yesterday?
  3. When was he returning home yesterday?
  4. When he returned home yesterday?
ব্যাখ্যা

- "সে গতকাল কখন বাড়ি ফিরেছিল?" এর English translation - When did he return home yesterday?

• প্রদত্ত বাক্যে "ফিরেছিল" শব্দটি Past Indefinite tense কে নির্দেশ করে।
- প্রদত্ত Past indefinite tense যুক্ত Interrogative sentence এর structure হচ্ছে: When + Auxiliary verb হিসেবে did যুক্ত হবে + subject হবে এবং Main verb এর Base or Present form (return) হিসেবে বসবে + গতকাল এর ইংরেজি শব্দ Yesterday বসবে। + Question mark (?).

উল্লিখিত বাকি অপশনগুলো,
• When did he returned home yesterday?
- জোর দেয়া বোঝাতে "Who did he returned" (if emphasizing) ব্যবহৃত হয়।

• When was he returning home yesterday?
- Past continuous, অতীতকালের ongoing action বোঝায়।

• When he returned home yesterday?
- tense বা structure অনুযায়ী ভুল। When এবং subject এর মাঝে did ব্যবহার হবে।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

২৬৬.
‘সে ভাত খায়নি’- translate into English.
  1. ক) He did not eat rice.
  2. খ) He has not eaten rice.
  3. গ) He had not eaten rice.
  4. ঘ) He does not eat rice.
ব্যাখ্যা
• সে ভাত খায়নি’ বাক্যটি Present Perfect tense এ আছে।
- এর সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে - He has not eaten rice.

• Present Perfect tense:
- কোন কাজ এইমাত্র শেষ হয়েছে, কিন্তু তার ফলাফল এখনও বর্তমান আছে এরূপ বুঝালে Present Perfect tense হয়।
- বাংলা রূপ: করিয়াছ, করেছি, করেছ, করেছিস, করিয়াছে, করেছে, করিয়াছেন, করেছেন, করেন নি।
- Structure: Subject + have/has + verb (past participle) + Object.
 
• দুইটি অতীত কালের বর্ণনা দেয়া হলে, যে কাজটি আগে ঘটেছিল তার tense টি past perfect tense হয়।
- আবার দুটি অতীত কালের কাজ বুঝালে এবং একটির আগে conjunction থাকলে পরের verb টি past perfect tense হয়।
- তাই He had not eaten rice - উত্তর হবে না।
২৬৭.
Translate into Bengali. The police is looking into the case.
  1. পুলিশ মামলাটি খুঁজছে।
  2. পুলিশ মামলাটি তদন্ত করছে।
  3. পুলিশ মামলাটি দেখতে যাচ্ছে।
  4. পুলিশ মামলাটি মোকাবিলা করছে।
ব্যাখ্যা
• look into something
(ক) তদন্ত করা; পরীক্ষা করা;
(খ) মগ্ন হওয়া; ডুব দেওয়া (বই ইত্যাদিতে); (
গ) গভীরে প্রবেশ করা।

• সুতরাং, সঠিক অনুবাদ টি হচ্ছে - পুলিশ মামলাটি তদন্ত করছে।
২৬৮.
“লাইনটি কেটে দেও” — সঠিক ইংরেজি অনুবাদ কোনটি?
  1. Cut the line
  2. Pen through the line
  3. Cut through the line
  4. Cut out the line 
ব্যাখ্যা

• Correct Answer: Pen through the line.

- Pen through the line.
- লাইনটি কেটে দেও।

Other Options:
• Cut the line - আংশিকভাবে ঠিক, কিন্তু idiomatic ও নির্দিষ্ট অর্থ দেয় না।
• Cut through the line - এখানে আক্ষরিক কেতে ফেলা বুঝায় নি। কলম দিয়ে দাগ দিয়ে কেটে ফেলা বুঝাচ্ছে তাই এটি ভুল।
• Cut out the line - সাধারণত ‘line’ পুরোপুরি মুছে ফেলার জন্য ব্যবহৃত হয়, এখানে আংশিক কেটে দেওয়ার অর্থ নেই। 

২৬৯.
'নিজেকে জানো'- এর সঠিক ইংরেজিরূপ -
  1. ক) Knowledge is power.
  2. খ) Know thyself.
  3. গ) Least said soonest mended.
  4. ঘ) Leave no stone unturned.
ব্যাখ্যা
• Know thyself এর অর্থ হচ্ছে নিজেকে জানো।

অন্য অপশনগুলোর মধ্যে-
• Knowledge is power.
জ্ঞানই বল।

• Least said soonest mended.
কোনো কিছু বলে আরো ক্ষতি ডেকে আনা।

• Leave no stone unturned.
কোনো কাজ করার জন্য সকল প্রকার প্রচেষ্টা নেওয়া।

Source: Live MCQ Lecture.
২৭০.
'ফেন দিয়ে ভাত খায়, গল্প করে দই’ the correct English translation is-
  1. ক) Empty vessels sound much.
  2. খ) Pride growth before destruction.
  3. গ) Big boast, small roast.
  4. ঘ) The pen is mighter than the sword.
ব্যাখ্যা
• 'ফেন দিয়ে ভাত খায়, গল্প করে দই’ হচ্ছে একটি প্রবাদ প্রবচন।
- এর সঠিক ইংরেজি প্রবাদ হচ্ছে - Big boast, small roast.

• অন্য অপশন গুলোর মধ্যে -
- Empty vessels sound much- অসারের তর্জন গর্জনই সার। 
- Pride growth before destruction- অতি দর্পে হতো লঙ্কা। 
- The pen is mighter than the sword- অসির চেয়ে মসী শক্তিশালী। 

Source: Live MCQ Lecture.
২৭১.
Which one is the correct English translation of 'যত গর্জে তত বর্ষে না।'
  1. An empty vessel sounds much.
  2. A barking dog seldom bites.
  3. As you make your bed so you must lie on it.
  4. Ignorance is vociferous.
ব্যাখ্যা
প্রদত্ত অপশন গুলোর মধ্যে সঠিক উত্তর হলো - A barking dog seldom bites.

তাছাড়া —
- Ignorance is vociferous এর অনুবাদ - অন্ধের কিবা দিন কিবা রাত্রি।
- An empty vessel sounds much এর অনুবাদ - অসারের তর্জন গর্জন সার।
 - As you make your bed so you must lie on it. এর অনুবাদ - তোমাকে তোমার কর্মফল মানতেই হবে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৭২.
গাছে এখনো ফল ধরেনি।
  1. ক) The tree has not yet born fruit.
  2. খ) There is no fruit in the tree.
  3. গ) Still the tree is without fruit.
  4. ঘ) The tree has not born fruit yet.
ব্যাখ্যা
বাক্যে Already, yet, just, just now ইত্যাদি থাকলে present perfect tense হয়।

Yet  যদি 'এখনও' অর্থে ব্যবহৃত হয় তাহলে Present Perfect Tense এ Auxiliary verb এবং Principal verb এর মাঝখানে বসে। 
যেমন:
- He has not yet come.
- The tree has not yet born fruit. 

আর Yet যদি 'তবুও/তথাপি' অর্থে ব্যবহৃত হয় তাহলে সাধারণত বাক্যের শুরুতে অথবা শেষে বসে।
যেমন:
- He did not behave with me well. Yet, I respect him.
২৭৩.
What is the bengali meaning of 'Harm watch, harm catch'?
  1. ক) ডরালেই ডরে ধরে।
  2. খ) অভ্যাসই স্বভাব হয়ে দাঁড়ায়।
  3. গ) তাড়াহুড়ায় জিনিস খারাপ হয়।
  4. ঘ) দুধের সাধ ঘোলে মেটানো
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে Harm watch, harm catch এর অর্থ হচ্ছে ভয় করলে ভয় আপনি এসে পড়ে / ডরালেই ডরে ধরে।

Others option & Bengali Meaning:
• Habit is second nature.
অভ্যাসই স্বভাব হয়ে দাঁড়ায়।
• Haste makes waste.
তাড়াহুড়ায় জিনিস খারাপ হয়।
• Have to be satisfied with an inferior substitute.
দুধের সাধ ঘোলে মেটানো।

Source: Live MCQ Lecture.
২৭৪.
English to Bangla: "I have few friends here."
  1. আমার এখানে কয়েকজন বন্ধু আছে।
  2. আমার এখানে সকল বন্ধু আছে।
  3. আমার এখানে কিছু বন্ধু আছে।
  4. আমার এখানে কোনো বন্ধু নেই বললেই চলে।
ব্যাখ্যা
The correct answer is - ঘ) আমার এখানে কোনো বন্ধু নেই বললেই চলে।

Few, a few এর ক্ষেত্রে,
• A Few + Countable Noun
- A few = কয়েকজন, কয়েকটি ইত্যাদি

- আমার অল্প কয়েকটি বই আছে।
- I have a few books.

- তার অল্প কয়েকজন বন্ধু আছে।
- He has a few friends.

- অল্প কয়েকজন লোক সেখানে গিয়েছিল।
-A few people went there.

• Few + Countable Noun
- এখানে few (a few নয়) অর্থ "নেই বললেই চলে।" যেমন:

- আমার এখানে কোন বন্ধু নেই বললেই চলে।
- I have few friends here.

Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.
২৭৫.
ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হচ্ছিল. (Translate into English)
  1. The rain fell in torrents.
  2. The rain came down in torrents.
  3. It was raining cats and dogs.
  4. It was raining with gusty wind.
ব্যাখ্যা

Correct answer: It was drizzling with gusty wind.
Bangla meaning: ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হচ্ছিল।

Other options:
ক) The rain fell in torrents.
- বৃষ্টি প্রবল বেগে পড়েছিল।

খ) The rain came down in torrents.
- বৃষ্টি প্রবল বেগে নেমেছিল।

গ) It was raining cats and dogs.
- মুষলধারে বৃষ্টি হচ্ছিল।
 
Source: Live MCQ Lecture.

২৭৬.
Translate into English: কারুশিল্পে আমাদের সাংস্কৃতিকরুচি প্রতিফলন হয়-
  1. ক) Craftwork represents our cultural flavour.
  2. খ) In craftworks, we reflect our cultural taste.
  3. গ) Our culture resembles with our artwork.
  4. ঘ) Our cultural heritage is reflected in the artwork.
ব্যাখ্যা
cultural flavour দ্বারা বুঝায় 'সাংস্কৃতিক রুচি' কারুশিল্পের ইংরেজি হচ্ছে 'craftwork'.
সুতরাং, এর ইংরেজি হবেঃ Craftwork represents our cultural flavour.
২৭৭.
Nothing succeeds like success. The correct Bengali Translation is -
  1. জলেই জল বাঁধে।
  2. আগে ঘর তবে তো পর।
  3. ঝোপ বুঝে কোপ মারা।
  4. স্পষ্টাস্পষ্টি কথা বলা।
ব্যাখ্যা
• Nothing succeeds like success. 
- জলেই জল বাঁধে।

• অন্য অপশন গুলোর মধ্যে - 

• সোজাসুজি/স্পষ্টভাবে কথা বলা । 
- Call a Spade a Spade.

• আগে ঘর তবে পর
- Charity begins at home.

• ঝোপ বুঝে কোপ মারা  
- As the wind blows, you must set your sail/ Strike the iron while it is hot/Make hay while the sun shines.

Source: Live MCQ Lecture and Accessible Dictionary by Bangla Academy.
২৭৮.
The boy takes after his father.
Translate the sentence into Bengali.
  1. ছেলেটি তার পিতার দেখাশুনা করে।
  2. ছেলেটি দেখতে তার পিতার মত।
  3. ছেলেটি তার পিতার অনুকরণ করে।
  4. ছেলেটি পিতার পদাংক অনুসরণ করে।
ব্যাখ্যা
• The boy takes after his father.
- Bangla Translation: ছেলেটি দেখতে তার পিতার মত।

• Take after অর্থ একই রূপ হওয়া বা সদৃশ্য হওয়া।
- সুতরাং, The boy takes after his father বাক্যটির সঠিক অনুবাদ হলো - ছেলেটি দেখতে তার পিতার মত।
২৭৯.
The correct translation of 'সে অংকে কাঁচা' is-
  1. ক) He is weak in mathematics.
  2. খ) He is bad in mathematics.
  3. গ) He is backward in mathematics.
  4. ঘ) He is raw in mathematics.
ব্যাখ্যা
'সে অংকে কাঁচা' বলতে 'সে অঙ্কে দুর্বল' বুঝাচ্ছে। 
তাই এর সঠিক ইংরেজি অনুবাদ:  He is weak in mathematics.
২৮০.
Choose the appropriate meaning of the sentence: The patients soon come round.
  1. রোগীরা খুব দ্রুত অসুস্থ হয়ে পরল।
  2. রোগীরা পোউছালো।
  3. রোগীরা খুব তাড়াতাড়ি চলে এলো।
  4. রোগীরা খুব দ্রুত আরোগ্য লাভ করলো।
ব্যাখ্যা
• প্রশ্নটি করা হয়েছে idiom এর উপর ভিত্তি করে।

• Come round
English Meaning: recover consciousness.
Bangla Meaning: আরোগ্য লাভ করা

Ex. Sentence: The patients soon come round.
Bangla Meaning: রোগীরা খুব দ্রুত আরোগ্য লাভ করলো।
২৮১.
Translate into English- সে যায়
  1. ক) He go
  2. খ) He goes
  3. গ) He going
  4. ঘ) None
ব্যাখ্যা
• "সে যায়" এর সঠিক অনুবাদ হলো - He goes.

He হলো একটি 3rd person singular number.
- যেহেতু 3rd person singular number হলে verb এর সাথে "s" বা "es" যোগ হয়।
- তাই সঠিক অনুবাদ হলো - He goes.

• যেহেতু 3rd person singular number হলে verb এর সাথে "s" বা "es" যোগ হয়, তাই এখানে He go হবে না।
- আর "He going" দ্বারা চলমান অবস্থা বোঝায়, তাই এখানে "He going" ও সঠিক নয়। 
২৮২.
Choose the correct translation of the sentence: Many a little makes a mickle.
  1. সেয়ানে সেয়ানে কোলাকুলি।
  2. জলেই জল বাঁধে।
  3. ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না।
  4. দশের লাঠি একের বোঝা।
ব্যাখ্যা

Correct answer: দশের লাঠি একের বোঝা।
- প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।

Other options:
ক) সেয়ানে সেয়ানে কোলাকুলি।
- A greek meeting a greek.

খ) জলেই জল বাঁধে।
- Nothing succeeds like success.

গ) ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না।
- Look before you leap.

Source: Live MCQ Lecture.

২৮৩.
Translate into English : চুন খেয়ে গাল পোড়ে, দই দেখলে ভয় করে ।
  1. ক) A still tongue makes a wise head.
  2. খ) A scalded dog fears cold water.
  3. গ) A square peg in a round hole.
  4. ঘ) A pet lamb makes a cross ram
ব্যাখ্যা
•  চুন খেয়ে গাল পোড়ে, দই দেখলে ভয় করে - হচ্ছে একটি প্রবাদ প্রবচন।
- এর সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে - A scalded dog fears cold water.

• অন্য অপশন গুলোর মধ্যে - 
- A square peg in a round hole - কাঁঠালের আমসত্ত্ব।
- A pet lamb makes a cross ram - - কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাঁশ ঠাঁশ।
- A still tongue makes a wise head - জ্ঞানীরা স্বল্পভাষী হয়।

Source: Live MCQ Lecture.
২৮৪.
মোস্তারীরা চার বোন।
  1. ক) Mostari and her sisters are four in numbers
  2. খ) Mostari has four sisters
  3. গ) Mostari has three sisters
  4. ঘ) Mostaris have four sisters
ব্যাখ্যা
• প্রশ্ন প্রদত্ত বাক্যে বলা হয়েছে - মোস্তারীরা চার বোন।
- অর্থাৎ, বাক্যে বােঝানাে হচ্ছে মোস্তারী সহ তার বোনেদের সংখ্যস চারজন।
- বাক্যটিতে মোস্তারীর চারবোন আছে বোঝানো হয় নি তাই সে অনুযায়ী Mostari has four sisters অনুবাদটি সঠিক হবে না। 
- Mostaris have four sisters - অনুবাদটিও ভুল কারণ Mostari third person singular number এবং এরপর have বসে না এবং অর্থ ও ঠিক থাকে না। 
- সুতরাং সব দিক বিবেচনায় - Mostari and her sisters are four in numbers হচ্ছে সঠিক ইংরেজি অনুবাদ।
২৮৫.
অসির চেয়ে মসী শক্তিশালী। - Translate into English.
  1. ক) The pen is mightier than the sword.
  2. খ) The pen is stronger than the sword.
  3. গ) The pen is more powerful than the sword.
  4. ঘ) The pen is more energetic than the sword.
ব্যাখ্যা
The pen is mightier than the sword. (proverb)
অসির চেয়ে মসী শক্তিশালী।

Source: Live MCQ Lecture
২৮৬.
কতই না বিস্ময়কর মানুষের জীবন !
  1. ক) How strange man's life was!
  2. খ) How strange man's life is!
  3. গ) What an wonderful man's life is!
  4. ঘ) How wonderful a man's life is!
ব্যাখ্যা
বিস্ময়কর - strange. 
• কতই না বিস্ময়কর মানুষের জীবন !
English Translation: How strange man's life is!
২৮৭.
"She was greatly annoyed by the noisy students."
Translate it into Bangla.
  1. শিক্ষার্থীদের শব্দে তিনি খুব খুশি ছিলেন।
  2. শিক্ষার্থীদের শব্দে তিনি অনেক বিরক্ত হয়ে ছিলেন।
  3. শিক্ষার্থীদের শব্দে তিনি অনেক সুবিধা পেয়েছেন।
  4. শিক্ষার্থীদের শব্দে তিনি মোটেও মনোযোগ দেননি।
ব্যাখ্যা

• Correct Answer: শিক্ষার্থীদের শব্দে তিনি অনেক বিরক্ত হয়ে ছিলেন।

- She was greatly annoyed by the noisy students.
- এটি অতীত কালের বাক্য।

Options:

ক) শিক্ষার্থীদের শব্দে তিনি খুব খুশি ছিলেন।
- “annoyed” মানে বিরক্ত বা রাগানো, খুশি নয়, তাই এটি ভুল।

খ) শিক্ষার্থীদের শব্দে তিনি অনেক বিরক্ত হয়ে ছিলেন।
- সঠিক কারণ “annoyed” এর meaning ঠিকভাবে প্রকাশ করছে, এবং অতীত কালের ঘটনা বর্ণনা করা হয়েছে।

গ) শিক্ষার্থীদের শব্দে তিনি অনেক সুবিধা পেয়েছেন।
- “annoyed” এর meaning সুবিধা নয়, তাই এটি ভুল।

ঘ) শিক্ষার্থীদের শব্দে তিনি মোটেও মনোযোগ দেননি।
- sentence এর মূল অর্থে focus on irritation, attention নয়, তাই এটি ভুল।

- অর্থাৎ, অর্থ অনুসারে সঠিক উত্তর: শিক্ষার্থীদের শব্দে তিনি অনেক বিরক্ত হয়ে ছিলেন।

২৮৮.
The rains have set in.
  1. ক) বৃষ্টি শুরু
  2. খ) বৃষ্টিপাত হয়েছিল
  3. গ) বর্ষাকাল এসেছে
  4. ঘ) বর্ষাকাল শুরু হয়েছে
ব্যাখ্যা
Set in:
English meaning: (of rain, bad weather, infection, etc.) to begin and seem likely to continue.
Bangla meaning: শুরু হওয়া, শুরু হয়ে যাওয়া।

The rains- Heavy rain that falls during a particular period in the year in tropical countries/ monsoon.
- অর্থাৎ, বর্ষাকাল বোঝাতে The rains ব্যবহৃত হয়।

সুতরাং, 'The rains have set in' বাক্যটির সঠিক বঙ্গানুবাদ হবে, বর্ষাকাল শুরু হয়েছে।

• উল্লেখিত প্রশ্নের বাকি কোন অপশনই সঠিক নয়।
২৮৯.
He is out for your blood'- এর সঠিক অনুবাদ কোনটি?
  1. সে তোমার রক্ত খুঁজছে
  2. সে তোমার রক্তের জন্য বেরিয়েছে
  3. সে তোমার আভিজাত্যের বাইরে
  4. সে তোমাকে আক্রমণ করতে প্রতিজ্ঞাবদ্ধ
ব্যাখ্যা

Answer - ঘ) সে তোমাকে আক্রমণ করতে প্রতিজ্ঞাবদ্ধ।

"To be out for someone's blood" একটি idiom (প্রবাদ/বাগধারা) যার আক্ষরিক অর্থ নয়, বরং রূপক অর্থ আছে।

Out for blood:
English meaning: very angry and wanting to kill someone or to cause them pain or discomfort.
Bangla meaning: কাউকে শাস্তি দিতে বদ্ধপরিকর হওয়া/ কারো ক্ষতি করতে দৃঢ়প্রতিজ্ঞ হওয়া / প্রতিশোধ নিতে উদ্যত হওয়া/ কাউকে আক্রমণ/ধ্বংস করতে প্রস্তুত থাকা।

Example: After being attacked, the soldiers were out for blood.

Source: Oxford Dictionary.

২৯০.
Translate into English: তার জন্য জায়গা করে দাও।
  1. Manage a place for him.
  2. Arrange a sit for him.
  3. Make room for him.
  4. Arrange an accommodation for him.
ব্যাখ্যা
• ’তার জন্য জায়গা করে দাও’ এর শুদ্ধ ইংরেজি হবে - Make room for him.
• Make Room - move aside or move something aside to allow someone to enter or pass or to clear space for something.
- অর্থাৎ, কারো জন্য বা কোনো কিছুর জন্য জায়গা সৃষ্টি করা অর্থে make room ব্যবহৃত হয়। 
 
Source: Oxford Learners Dictionary.
২৯১.
"মেয়েটি কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে এল।" Translate it.
  1. The girl comes to her mother run.
  2. The girl comes to her mother running.
  3. The girl came to her mother to cry.
  4. The girl came to her mother crying.
ব্যাখ্যা
• মেয়েটি কাঁদতে কাঁদতে তার মায়ের কাছে এল।
→ English Translation: The girl came to her mother crying. 

→ নাচতে নাচতে, হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে ইত্যাদি প্রকাশ করা অর্থে present participle (verb+ing) ব্যবহৃত হয়। 

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
২৯২.
Translate it into English: উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে।
  1. To the pure all things are pure.
  2. Spare the rod and spoil the child.
  3. One doth the scath and another hath the scorn.
  4. Penny-wise, pound-foolish.
ব্যাখ্যা
• One doth the scath and another hath the scorn.
Meaning: উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে।

• Penny-wise, pound-foolish.
Meaning: তুলনীয় পিছন দিয়ে হাতি যাক, কিন্তু সামনে দিয়ে সুচও গলতে পারে না এমন / বজ্র আঁটুনি ফস্কা গেরো।

• Spare the rod and spoil the child.
Meaning: শিশুকে শাস্তি না-দিলে তার স্বভাব নষ্ট হয়ে যায়।

• To the pure all things are pure.
Meaning: আপনি ভাল তো জগৎ ভাল।

Source: Live MCQ Lecture.
২৯৩.
He hardly replied whenever I wrote a letter to him. (Translate into Bangla.)
  1. ক) আমি যখনই তাকে কোনো চিঠি লিখেছিলাম সে কঠোরভাবে আমাকে তার জবাব দিয়েছিল।
  2. খ) আমি যখনই তাকে কোনো চিঠি লিখতাম সে তার জবাব দিত না বললেই চলে।
  3. গ) আমি যখনই তাকে কোনো চিঠি লিখেছি সে কঠোরভাবে আমাকে তার জবাব দিয়েছে।
  4. ঘ) আমি যখনই তাকে কোনো চিঠি লিখেছিলাম সে কদাচিৎ আমাকে তার জবাব দেয় নি।
ব্যাখ্যা
hardly = কদাচিৎ/ না বললেই চলে
He hardly replied = সে কদাচিৎ জবাব দিত/ সে জবাব দিত না বললেই চলে। তাই সঠিক উত্তর (খ)।
২৯৪.
Translate this proverb: কোনো খবর না-থাকাটাই সুখবর।
  1. No news is not good news.
  2. No news is good news.
  3. The bad news is not unknown.
  4. No good news travels fast.
ব্যাখ্যা
No news is good news (প্রবাদ) - কোনো খবর না-থাকাটাই সুখবর (দুঃসংবাদ অজ্ঞাত থাকে না)।

উৎস: বাংলা একাডেমি ডিকশনারি।
২৯৫.
Choose the correct translation:
সে কঠোর পরিশ্রম করে, তাই নয় কি?
  1. He worked hard, does he?
  2. He works hard, don't he?
  3. He worked hard, didn't he?
  4. He works hard, doesn't he?
ব্যাখ্যা

 • The correct translation is - ঘ) He works hard, doesn't he?

- translation টি Tag question -এর উপর ভিত্তি করে দেওয়া হয়েছে।
- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য।

• Tag question -এর নিয়মানুযায়ী,
- Tag question -এর subject সর্বদা মূল sentence -এর subject -এর pronoun হয়।
- Tag question গঠনে auxiliary verb ব্যবহৃত হয় এবং auxiliary verb -এর সংক্ষিপ্ত রূপ হয়।
- Statement positive হলে tag question টা negative হবে।
- প্রদত্ত বাক্যটি present indefinite tense -এ আছে এবং third person singular number, তাই Tag question -এর auxiliary verb হিসেবে doesn't হবে।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

২৯৬.
জিনিসের দাম হু হু করে বাড়ছে। The English translation of this sentence is -
  1. The price of goods is increasing by fits and starts.
  2. The price of goods is increasing by dint of.
  3. The price of goods is increasing by leaps and bounds.
  4. The price of goods is increasing by virtue of.
ব্যাখ্যা
• জিনিসের দাম হু হু করে বাড়ছে - এর সঠিক English translation হচ্ছে - The price of goods is increasing by leaps and bounds.

• By (or in) leaps and bounds:
  
English Meaning: with startlingly rapid progress.
Bangla Meaning: দ্রুতগতিতে।

Ex. Sentence: Population is increasing by leaps and bounds.
Bangla Meaning: জনসংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
• By dint of:
- English Meaning: by means of / with the help of.
- Bangla Meaning: সাহায্যে; দ্বারা; উপায়ে।

• By (or in) virtue of
English Meaning: because or as a result of.
Bangla Meaning: ফলে, কারণে।

• By/In fits and start
Meaning: With irregular bursts of activity.
Bangla meaning: থেকে থেকে; অনিয়মিতভাবে।

Source: Live MCQ lecture. 
২৯৭.
‘অনুবর্তন করা’ কোন শব্দের অর্থ?
  1. ক) Follow
  2. খ) Imitate
  3. গ) Emulate
  4. ঘ) Innate
ব্যাখ্যা

Emulate:
Synonyms: Imitate (অনুকরণ/অনুবর্তন করা), Copy (অনুলিপি; প্রতিলিপি), Follow (অনুসরণ/অনুগমন করা).
Antonyms: Neglect (অবজ্ঞা করা).

২৯৮.
“সকালে পাখিরা কিচির মিচির করে” — সঠিক ইংরেজি অনুবাদ কোনটি?
  1. Birds twitter at dawn
  2. Birds shout at dawn
  3. Birds cry at dawn
  4. Birds sing at dawn
ব্যাখ্যা

• Correct Answer: Birds twitter at dawn.

- Twitter অর্থ: পাখির কিচির-মিচির করা ছোট ছোট শব্দ।
- Cry বা shout → সাধারণত মানুষের বা বড় প্রাণীর উচ্চকণ্ঠ।
- Sing → পাখির মধুর গান বোঝায়, কিচির-মিচির নয়।

- তাই সঠিক অনুবাদ হলো: Birds twitter at dawn.

২৯৯.
Much ado about nothing. এর বাংলা অর্থ কী?
  1. ক) বীরভোগ্যা বসুন্ধরা।
  2. খ) বহ্বারম্বে লঘুক্রিয়া।
  3. গ) বেশি তাড়াহুড়ো করলে কাজের খুব বেশি অগ্রগতি হয় না।
  4. ঘ) লাভের গুড় পিঁপড়ায় খায়।
ব্যাখ্যা
Much ado about nothing. একটি প্রবাদ বাক্য।
এর অর্থ - বেশি আড়ম্বরে কাজ হয়না। (“বহ্বারম্বে লঘুক্রিয়া”)

উল্লেখ্য: Much ado about nothing শিরোনামে William Shakespeare এর লেখা একটি Comedy play রয়েছে।
৩০০.
The Day is decliling.' What is the Bengali meaning of the sentence?
  1. দিনকাল খারাপ যাচ্ছে
  2. বেলা পড়ে আসছে
  3. সময় নষ্ট হচ্ছে
  4. দিন অধঃপতনে যাচ্ছে
ব্যাখ্যা
• "The day is declining" বাক্যটি দিনের শেষের দিকে সূর্য অস্তগামী হওয়ার সময়কে বোঝায়।
- declining- পড়ন্ত; পতনশীল।
- বাংলায় এই অর্থ প্রকাশ করতে "বেলা পড়ে আসছে" বাক্যটি সবচেয়ে উপযুক্ত

Other options,
ক) দিনকাল খারাপ যাচ্ছে: Times are getting worse.
গ) সময় নষ্ট হচ্ছে: Time is being wasted.
ঘ) দিন অধঃপতনে যাচ্ছে: Days are deteriorating/degenerating.