• অশ্লীলতার অভিযোগে আব্দুল মান্নান সৈয়দ এর সত্যের মত বদমাশ ছোটগল্পটি পাকিস্তান সরকার বাজেয়াপ্ত করেছিলো।
• সৈয়দ আবদুল মান্নান:
- সৈয়দ আবদুল মান্নান ছিলেন একজন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গবেষক ও সাহিত্যসমালোচক। তিনি ১৯৪৩ সালের ৩ আগস্ট ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনায় জন্মগ্রহণ করেন।
- তাঁর ছদ্মনাম ছিল অশোক সৈয়দ, এবং তাঁর উপাধি ছিল সব্যসাচী লেখক।
- তিনি জীবনানন্দ দাশ ও কাজী নজরুল ইসলামের সাহিত্যের অন্যতম গবেষক ছিলেন। এ ছাড়াও ফররুখ আহমদ, সৈয়দ ওয়ালীউল্লাহ, মানিক বন্দ্যোপাধ্যায়, বিষ্ণু দে, সমর সেন, বেগম রোকেয়া, আবদুল গনি হাজারী, মোহাম্মদ ওয়াজেদ আলী, প্রবোধচন্দ্র সেনসহ আরও বহু সাহিত্যিককে নিয়ে তিনি গভীর গবেষণা করেছেন।
∗ তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে:
- কবিতা কোম্পানি প্রাইভেট লিমিটেড;
- পরাবাস্তব কবিতা;
- সংবেদন ও জলতরঙ্গ।
∗ তাঁর বিখ্যাত ছোটগল্প: সত্যের মত বদমাশ- যা প্রকাশের পর তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার সেটিকে অশ্লীলতার অভিযোগে জব্দ করে।
- ১৯৬৮ সালে বইটি বেরোনোর কিছুদিনের মধ্যেই সরকার এটিকে নিষিদ্ধ ঘোষণা করে।
অন্যদিকে,
• রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত ১১৯টি গল্প তার গল্পগুচ্ছে গচ্ছিত আছে।
- রবীন্দ্রনাথের 'ল্যাবরেটরি' গল্পটি যৌনতা, নারীর ক্ষমতা এবং ঐতিহ্যবাহী ধারণার প্রতি তার ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গির জন্য সমালোচিত হয়েছিল।
- গল্পটিতে নারীচরিত্র বৈজ্ঞানিক গবেষণায় আগ্রহী এবং নিজের মেধা ও দক্ষতা ব্যবহার করে পুরুষকে প্রভাবিত করার চেষ্টা করে। নারীর এই ভিন্নধর্মী ক্ষমতাবোধ সেই সময়ের প্রচলিত ধারণার বাইরে হওয়ায় সমালোচনার সৃষ্টি করে।
• তাছাড়া, রবীন্দ্রনাথ ঠাকুরের “বিচারক” গল্প থেকে তৈরি করা চলচ্চিত্রটি অশ্লীলতার অভিযোগ তোলার পর কর্তৃপক্ষ কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা হয়।
• কাজী নজরুল ইসলামের ‘চন্দ্রবিন্দু’ কাব্যগ্রন্থে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তীব্র ব্যঙ্গ, শ্লেষ এবং জাতীয়তাবোধ উসকে দেওয়া কবিতা থাকায় ব্রিটিশ সরকার এটিকে নিষিদ্ধ ঘোষণা করে।
- ১৯৩১ সালের ১৪ অক্টোবর গ্রন্থটি বাজেয়াপ্ত করা হয়।
- শাসকগোষ্ঠীর মতে, বইটিতে বিদ্রোহী মনোভাব ও জাতীয়তাবাদী চেতনা প্রচার করা হচ্ছিল বলেই এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।