বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সরল ও দ্বিপদী অসমতা

মোট প্রশ্ন১,১৬১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সরল ও দ্বিপদী অসমতা

PrepBank · পাতা / ১২ · ৮০১৯০০ / ১,১৬১

৮০১.
|3x - 2| < 5 হলে -
  1. ক) - 1 < x < 7/3
  2. খ) 1 < x < 5/3
  3. গ) -1 < x < 5/3
  4. ঘ) 1 < x < 2/3
ব্যাখ্যা
|3x - 2| < 5 হলে -

সমাধান:
|3x - 2| < 5 

(3x - 2) অঋণাত্মক হলে প্রদত্ত অসমতা দাঁড়ায় (3x - 2) < 5 
3x - 2 + 2 < 5 + 2
3x < 7
 x < 7/3

আবার,
(3x - 2) ঋণাত্মক হলে প্রদত্ত অসমতা দাঁড়ায় (3x - 2) > - 5 
3x - 2 + 2 > - 5 + 2
3x >- 3
x > -1

∴ নির্ণেয় অসমতা  - 1 < x < 7/3
৮০২.
|2x + 5| < 7 হলে, x এর সর্বোচ্চ মান কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা

প্রশ্ন: |2x + 5| < 7 হলে, x এর সর্বোচ্চ মান কত?

সমাধান:
|2x + 5| < 7
⇒ - 7 < 2x + 5 < 7
⇒ - 7 - 5 < 2x + 5 - 5 < 7 - 5
⇒ - 12 < 2x < 2
⇒ -  6 < x < 1

∴ ‍x এর সর্বোচ্চ মান 1

৮০৩.
x2 - 5x + 6 < 0 এর সমাধান কোনটি?
  1. 2 < x < 3
  2. 2 < x < - 3
  3. 2 > x > - 3
  4. - 3 > x > 2
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 5x + 6 < 0 এর সমাধান কোনটি?

সমাধান:
x2  - 5x + 6 < 0
বা, x2 - 3x - 2x + 6 < 0
বা, x(x - 3) - 2(x - 3) < 0
বা, (x - 3)(x - 2) < 0

উপরের গাণিতিক বাক্যটি সত্য হবে যদি যেকোন একটি উৎপাদক ঋণাত্বক বা শূন্য থেকে ছোট হয়।
< দ্বারা বুঝায় x এর মান 2 এবং 3 এর মাঝখানে।
অর্থাৎ 2 < x < 3
৮০৪.
- 9 < s < 11 এর পরম মান কত?
  1. ।s - 2। < 11
  2. ।s - 1। < 10
  3. ।s - 3। < 5
  4. ।s - 2। < 7
ব্যাখ্যা

প্রশ্ন: - 9 < s < 11 এর পরম মান কত?

সমাধান: 
এখানে,
অসমতাটির উর্ধ্বসীমা ও নিম্নসীমার গড় = (- 9 + 11)/2
= 2/2
= 1

এখন,
- 9 < s < 11
⇒ - 9 - 1 < s - 1 < 11 - 1 [উভয়পক্ষ থেকে 1 বিয়োগ করে]
⇒ - 10 < s - 1 < 10
⇒ |s - 1| < 10

∴ পরমমান চিহ্নের সাহায্যে অসমতাটির প্রকাশ: |s - 1| < 10 ।

৮০৫.
|x - 2| ≤ 5 হলে, x এর সর্বনিম্ন মান কত? 
  1. 2
  2. - 2 
  3. - 3 
ব্যাখ্যা
প্রশ্ন: |x - 2| ≤ 5 হলে, x এর সর্বনিম্ন মান কত? 

সমাধান: 
|x - 2| ≤ 5 
বা, - 5 ≤ x - 2 ≤ 5 
বা, - 5 + 2 ≤ x - 2 + 2 ≤ 5 + 2 
∴ - 3 ≤ x ≤ 7 
এখানে,
x এর সর্বনিম্ন মান = - 3 
এবং x এর সর্বোচ্চ মান = 7  । 
৮০৬.
x ≤ y এবং x ≥ y হলে, নিচের কোনটি সত্য?
  1. x < y
  2. x > y
  3. x = y
  4. x ≠ y
ব্যাখ্যা
প্রশ্ন: x ≤ y এবং x ≥ y হলে, নিচের কোনটি সত্য?

সমাধান:
দেওয়া আছে,
x ≤ y
x ≥ y

x < y সম্ভব নয়, কারণ y, x এর সমান বা ছোট হতে পারে।
x > y সম্ভব নয়, কারণ x, y এর সমান বা ছোট হতে পারে।
x ≠ y সম্ভব নয়, কারণ x ≤ y, x ≥ y
∴ x = y সত্য হবে, কারণ x ≤ y এবং x ≥ y
৮০৭.
4(2 - a) ≥ 2(5 - 3a) এর সমাধান সেট কোনটি?
  1. {a ∈ R: a ≥ 1}
  2. {a ∈ R: a ≤ 1}
  3. {a ∈ R: a ≥ 1/2}
  4. {a ∈ R: a ≤ 1/2}
ব্যাখ্যা
প্রশ্ন: 4(2 - a) ≥ 2(5 - 3a) এর সমাধান সেট কোনটি?

সমাধান:
4(2 - a) ≥ 2(5 - 3a)
বা, 8 - 4a ≥ 10 - 6a
বা, 8 - 4a + 6a ≥ 10 - 6a + 6a
বা, 8 + 2a ≥ 10
বা, 8 + 2a - 8 ≥ 10 - 8
বা, 2a ≥ 2
বা, a ≥ 1

∴ সমাধান সেট = {a ∈ R: a ≥ 1}
৮০৮.
x > y, y > z এবং w > x হলে নিচের কোনটি অবশ্যই সত্য?
  1. ক) z < w
  2. খ) z > x
  3. গ) y = w
  4. ঘ) 1/w > 1/x
ব্যাখ্যা

এখানে,
w > x, x > y, y > z
∴ w > x > y > z
∴ z < w

৮০৯.
যদি x > 0, y > 0 এবং (1/x) > (y/1) হয়, তাহলে নিচের কোনটি সঠিক?
  1. xy > 1
  2. x > y
  3. xy < 1 
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x > 0, y > 0 এবং (1/x) > (y/1) হয়, তাহলে নিচের কোনটি সঠিক?

সমাধান:
x > 0, y > 0

এখানে,
(1/x) > (y/1)
⇒ (1/x) > y
⇒ 1 > xy 
∴ xy < 1
৮১০.
1/|x - 2| > 1/5 অসমতাটির সমাধান -
  1. ক) (-3, 2) ∪ (2, 7)
  2. খ) (-3, 7)
  3. গ) [-3, 7]
  4. ঘ) [-3, 2) ∪ (2, 7]
ব্যাখ্যা

1/|x - 2| > 1/5 হলে |x - 2| < 5 এবং x ≠ 2
বা, -5 < x-2 < 5 এবং x ≠ 2
বা, -3 < x < 7 এবং x ≠ 2
∴ x = (-3, 2)∪(2, 7)

৮১১.
|x + 5| ≤ 6 হলে, x এর সর্বনিম্ন মান কত?
  1. 10
  2. - 7
  3. - 9
  4. - 11
ব্যাখ্যা
প্রশ্ন: |x + 5| ≤ 6 হলে, x এর সর্বনিম্ন মান কত?

সমাধান:
|x + 5| ≤ 6
⇒ - 6 ≤ x + 5 ≤ 6
⇒ - 6 - 5 ≤ x + 5 - 5 ≤ 6 - 5
⇒ - 11 ≤ x ≤ 1

∴ x এর সর্বনিম্ন মান = - 11
৮১২.
x ≤ y এবং x ≥ y হলে, নিচের কোনটি সত্য?
  1. x ≠ y
  2. x = y
  3. x > y
  4. x < y
ব্যাখ্যা
প্রশ্ন: x ≤ y এবং x ≥ y হলে, নিচের কোনটি সত্য?

সমাধান:
দেওয়া আছে,
x ≤ y
x ≥ y

x < y সম্ভব নয়, কারণ y, x এর সমান বা ছোট হতে পারে।
x > y সম্ভব নয়, কারণ x, y এর সমান বা ছোট হতে পারে।
x ≠ y সম্ভব নয়, কারণ x ≤ y, x ≥ y
∴ x = y সত্য হবে, কারণ x ≤ y এবং x ≥ y
৮১৩.
5 - 2x ≥ 3x + 1 অসমতাটির সমাধান কত?
  1. x ≥ 4
  2. x ≤ - 8/3
  3. x ≥ 3
  4. x ≥ - 4/3
  5. x ≤ 4/5
ব্যাখ্যা

প্রশ্ন: 5 - 2x ≥ 3x + 1 অসমতাটির সমাধান কত?

সমাধান:
দেওয়া আছে,
5 - 2x ≥ 3x + 1
⇒ - 2x - 3x ≥ - 5 + 1
⇒ - 5x ≥ - 4
⇒ 5x ≤ 4 [অসমতার উভয়পক্ষে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ করলে অসমতার চিহ্ন পরিবর্তিত হয় ]
∴ x ≤ 4/5

৮১৪.
যদি x < y এবং p < q হয়, তবে কোনটি সঠিক?
  1. ক) p + x = q + y
  2. খ) p + x > q + y
  3. গ) p + x < q + y
  4. ঘ) px = qy
ব্যাখ্যা
x < y .........(1)
p <q .........(2)
(1)নং ও (2)নং অসমতা যোগ করে,
x + p < y + q
p + x < q + y 
৮১৫.
x একটি পূর্ণসংখ্যা যেখানে ।x - ৫.৫।< ২ । x এর কতগুলো মানের জন্য অসমতাটি সত্য হবে?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
  5. ৬টি
ব্যাখ্যা
প্রশ্ন: x একটি পূর্ণসংখ্যা যেখানে ।x - ৫.৫।< ২ । x এর কতগুলো মানের জন্য অসমতাটি সত্য হবে?

সমাধান:
।x - ৫.৫।< ২
বা, - ২ < x - ৫.৫ < ২
বা, - ২ + ৫.৫ < x < ২ + ৫.৫
বা, ৩.৫ < x < ৭.৫

যেহেতু x একটি পূর্ণসংখ্যা
∴ x এর মান হতে পারবে ৪, ৫, ৬, ৭ মোট ৪টি
৮১৬.
ছেলের বয়স বাবার বয়সের 1/5 অংশ। মা বাবার চেয়ে 5 বছরের ছোট। তাদের তিনজনের বয়সের সমষ্টি অনুর্ধ্ব 83 বছর হলে, বাবার বয়স অসমতার মাধ্যমে প্রকাশ করুন।
  1. বাবার বয়স ≤ 40 বছর
  2. বাবার বয়স ≤ 45 বছর
  3. বাবার বয়স ≤ 50 বছর
  4. বাবার বয়স ≤ 55 বছর
ব্যাখ্যা

প্রশ্ন: ছেলের বয়স বাবার বয়সের 1/5 অংশ। মা বাবার চেয়ে 5 বছরের ছোট। তাদের তিনজনের বয়সের সমষ্টি অনুর্ধ্ব 83 বছর হলে, বাবার বয়স অসমতার মাধ্যমে প্রকাশ করুন।

সমাধান:
ধরি, বাবার বয়স = x বছর
ছেলের বয়স = x/5 বছর
মায়ের বয়স = (x - 5) বছর

প্রশ্নমতে,
x + x/5 + (x - 5) ≤ 83
⇒ 2x + x/5 ≤ 83 + 5
⇒ (10x + x)/5 ≤ 88
⇒ 11x/5 ≤ 88
⇒ 11x ≤ 88 × 5
⇒ 11x ≤ 440
⇒ x ≤ 440/11
⇒ x ≤ 40

অতএব, বাবার বয়স ≤ 40 বছর

৮১৭.
|4x - 2| < 10 অসমতাটির সমাধান কোনটি? 
  1. - 2 < x < 2 
  2. - 2 < x < 3 
  3. - 3 < x < 3 
  4. - 2 < x < 5 
ব্যাখ্যা

প্রশ্ন: |4x - 2| < 10 অসমতাটির সমাধান কোনটি?

সমাধান: 
|4x - 2| < 10
(4x - 2) ধনাত্মক হলে প্রদত্ত অসমতা দাঁড়ায় = (4x - 2) < 10 
⇒ 4x - 2 + 2 < 10 + 2 
⇒ 4x < 12 
∴ x < 3 

আবার,
(4x - 2) ঋণাত্মক হলে প্রদত্ত অসমতা দাঁড়ায় = (4x - 2) > - 10
⇒ 4x - 2 + 2 > - 10 + 2 
⇒ 4x > - 8 
∴ x > - 2 

∴ অসমতাটির সমাধান = - 2 < x < 3  । 

৮১৮.
।5x - 2 । < 7 হলে অসমতাটির সমাধান কত?
  1. ক) 1 < x < 3 
  2. খ) - 1 < x < 5 
  3. গ) - 1 < x < 9/5
  4. ঘ) 1 < x < 5 
ব্যাখ্যা
।5x - 2 । < 7
- 7 < 5x - 2 < 7 
- 7 + 2 < 5x - 2 + 2 < 7 + 2
- 5 < 5x < 9
- 1 < x < 9/5
৮১৯.
0 < x < 1 হলে, 1/x, 1/x2, x2 ও x3 এর মধ্যে কোনটি বড়?
  1. ক) 1/x
  2. খ) 1/x2
  3. গ) x2
  4. ঘ) x3
ব্যাখ্যা

যেহেতু, 0 < x < 1
সুতরাং মনে করি, x = 0.5
x = 0.5
x2 = 0.25
x3 = 0.125
1/x = 1/0.5 = 2
1/x2 = 1/0.25 = 4

∴ 1/x2 > 1/x > x > x2 > x3
অর্থ্যাৎ, প্রদত্ত অপশনগুলোর মধ্যে 1/xসবচেয়ে বড়।

৮২০.
যদি 0 ≤ x ≤ 5 এবং y < 6 হয় তবে নিচের কোনটি xy এর মান?
  1. 25
  2. 35
  3. 45
  4. 55
ব্যাখ্যা

y < 6 তাই y এর মান সকল ঋণাত্মক সংখ্যা এবং 6 এর চেয়ে ছোট। অর্থাৎ, 5, 4, 3, 2, 1, 0, -1, -2 ... ...
এবং x এর মান 0, 1, 2, 3, 4, 5

এখানে, xy এর সর্বোচ্চ মান 5 × 5 = 25 হতে পারে। বাকী অপশনগুলো ২৫ এর চেয়ে বড়।

৮২১.
- 2 < z < 10 অসমতাটিকে পরমমান চিহ্নের সাহায্যে প্রকাশ করলে কী হবে?
  1. |z| < 10
  2. |z + 2| < 12
  3. |z - 4| < 6
  4. |z + 4| < 6
ব্যাখ্যা

প্রশ্ন: - 2 < z <10 অসমতাটিকে পরমমান চিহ্নের সাহায্যে প্রকাশ করলে কী হবে?

সমাধান:
অসমতাটির উর্ধ্বসীমা ও নিম্নসীমার গড় = (10 - 2)/2
= 8/2
= 4

এখন,
- 2 < z < 10
⇒ - 2 - 4 < z - 4 < 10 - 4
⇒ - 6 < z - 4 < 6
⇒ |z - 4| < 6

∴ পরমমান চিহ্নের সাহায্যে অসমতাটির প্রকাশ: |z - 4| < 6

 

৮২২.
x2 - 3x - 10 > 0 অসমতাটির সমাধান কোনটি?
  1. (- ∞, - 2) ∪ (5, + ∞)
  2. (∞, 2) ∪ (5, + ∞)
  3. (- 5, - ∞) ∪ (∞, + 2)
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: x2 - 3x - 10 > 0 অসমতাটির সমাধান কোনটি?

সমাধান:
x2 - 3x - 10 > 0
⇒ x2 - 5x + 2x - 10 > 0
⇒ x(x - 5) + 2(x - 5) > 0
∴ (x - 5)(x + 2) > 0
দুইটি রাশির গুনফল তখনই ধনাত্মক বা শূন্য অপেক্ষা বড় হবে যদি উভয়ই ধনাত্মক অথবা উভয়েই ঋণাত্মক হয়।

∴ নির্ণেয় সমাধান = (- ∞, - 2) ∪ (5, + ∞)

৮২৩.
a ≤ (a/2) + 4 এর সমাধান কত?
  1. a ≤ 6
  2. a ≤ - 8
  3. a ≤ 8
  4. a ≤ 2
ব্যাখ্যা

প্রশ্ন: a ≤ (a/2) + 4 এর সমাধান কত?

সমাধান:
দেওয়া আছে,
a ≤ (a/2) + 4
⇒ 2a ≤ 2{(a/2) + 4}
⇒ 2a ≤ a + 8
⇒ 2a - a ≤ a + 8 - a
⇒ a ≤ 8

নির্নেয় সমাধান: a ≤ 8

৮২৪.
- 3 < x < 5 হলে, পরমমান চিহ্নের সাহায্যে অসমতাটির প্রকাশ করুন।
  1. |x - 2| < 4
  2.  |x - 1| < 5
  3. |x - 2| < 5
  4. |x - 1| < 4
ব্যাখ্যা

প্রশ্ন: - 3 < x < 5 হলে, পরমমান চিহ্নের সাহায্যে অসমতাটির প্রকাশ করুন।

সমাধান:
এখানে,
অসমতাটির উর্ধ্বসীমা ও নিম্নসীমার গড় = (- 3 + 5)/2
= 2/2
= 1

এখন,
- 3 < x < 5
⇒ - 3 - 1 < x - 1 < 5 - 1 [উভয়পক্ষ থেকে 1 বিয়োগ করে]
⇒ - 4 < x - 1 < 4
⇒ |x - 1| < 4

∴ পরমমান চিহ্নের সাহায্যে অসমতাটির প্রকাশ: |x - 1| < 4

৮২৫.
|x - 3| ≤ 5 হলে x এর সর্বনিম্ন মান কত?
  1. -2
  2. -3
  3. 2
  4. 5
ব্যাখ্যা
|x - 3| ≤ 5
⇒ -5 ≤ x-3 ≤5
⇒ -5+3 ≤ x-3+3 ≤ 5+3
∴ -2 ≤ x ≤ 8
৮২৬.
যদি x > y হয় তবে নিচের কোন সম্পর্কটি সঠিক?
  1. 1/x > 1/y
  2. 1/x < 1/y
  3. 1/x = 1/y
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x > y হয় তবে নিচের কোন সম্পর্কটি সঠিক?

সমাধান:
x > y 
⇒ 1/x < 1/y [ব্যস্তানুপাত করে]

বিকল্প সমাধান:
ধরি,
x = 3, y = 2
এখন,
1/x = 1/3 = 0.33333333333333
1/y = 1/2 = 0.5

∴ 1/x < 1/y
৮২৭.
পরমমানে প্রকাশ করুন: 3 < x < 5 
  1. ।x + 4। < 1 
  2. ।x - 3। < 1
  3. ।x -  4। < 1
  4. ।x + 4। > 1
ব্যাখ্যা
প্রশ্ন: পরমমানে প্রকাশ করুন: 3 < x < 5 

সমাধান: 
3 + 5 = 8, 8/2 = 4 

3 - 4 < x - 4 < 5 - 4
বা, - 1 < x - 4 < 1 

∴ ।x - 4। < 1
৮২৮.
|2x - 3| < 7 অসমতাটির সমাধান কোনটি? 
  1. - 2 < x < 5 
  2. - 2 < x < 4 
  3. - 2 < x < 3 
  4. - 4 < x < 6 
ব্যাখ্যা

প্রশ্ন: |2x - 3| < 7 অসমতাটির সমাধান কোনটি? 

সমাধান: 
(2x - 3) ধনাত্মক হলে, 
2x - 3 < 7 
⇒ 2x - 3 + 3 < 7 + 3
⇒ 2x < 10
∴ x < 5

আবার,
(2x - 3) ঋণাত্মক হলে, 
- (2x - 3) < 7 
⇒ (2x - 3) > - 7
⇒ 2x - 3 + 3 > - 7 + 3
⇒ 2x >- 4
∴ x > - 2

∴ নির্ণেয় অসমতা  = - 2 < x < 5  । 

৮২৯.
x - 4 < 3 অসমতাটির সমাধান সেট কোনটি?
  1. [- ∞, 7]
  2. (- ∞, 7)
  3. ( ∞, 7)
  4. (- ∞, 7]
ব্যাখ্যা
প্রশ্ন: x - 4 < 3 অসমতাটির সমাধান সেট কোনটি?

সমাধান:
দেওয়া আছে,
x - 4 < 3
x - 4 + 4< 3 + 4
x < 7
∴ সমাধান সেট (- ∞, 7)
৮৩০.
- 3 < x < 7 হলে, পরম মান চিহ্নের সাহায্যে অসমতাটি প্রকাশ করুন।
  1. |x - 2| > 5 
  2. |x + 2| < 5
  3. |x - 2| ≤ 5
  4. |x - 2| < 5
ব্যাখ্যা

প্রশ্ন: - 3 < x < 7 হলে, পরম মান চিহ্নের সাহায্যে অসমতাটি প্রকাশ করুন।

সমাধান:
এখানে, অসমতাটির নিম্নসীমা = - 3 এবং উর্ধ্বসীমা = 7

∴ গড় বা মধ্যবিন্দু = (- 3 + 7)/2 = 4/2 = 2

এখন অসমতাটিকে মধ্যবিন্দুর সাপেক্ষে লিখয়ে পাই, 
- 3 < x < 7
⇒ - 3 - 2 < x - 2 < 7 - 2   [উভয় পাশ থেকে 2 বিয়োগ করি]
⇒ - 5 < x - 2 < 5

এটি পরম মানের সাহায্যে লিখলে হয় = |x - 2| < 5

৮৩১.
কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার 5 গুণ, সংখ্যাটির দ্বিগুণ এবং 15 এর সমষ্টি অপেক্ষা ছোট। সংখ্যাটির সম্ভাব্য মান অসমতায় কত হবে?
  1. ক) 1 < x < 9
  2. খ) 2< x <10
  3. গ) 0 < x < 5
  4. ঘ) 0 < x < 7
ব্যাখ্যা
মনে করি
সংখ্যাটি x

প্রশ্নমতে,
5x < 2x + 15
বা, 5x - 2x < 2x + 15 - 2x 
বা, 3x < 15
বা, x < 5
যেহেতু সংখ্যাটি ধনাত্মক পূর্ণ সংখ্যা
∴ সংখ্যাটির সম্ভাব্য মান 0 < x < 5
৮৩২.
ax - bx > 0 এবং a > b হলে, কোনটি অবশ্যই সত্য?
  1. ক) x = 0
  2. খ) x < 0
  3. গ) x > 0
  4. ঘ) x > a - b
ব্যাখ্যা

a > b হলে a - b > 0
∴ ax - bx > 0
বা, x(a - b) > 0
∴ x > 0 [কারণ, a - b > 0]

৮৩৩.
- 8 < x < 2 এর পরম মান কত?
  1. |x - 3| < 5
  2. |x - 3| < 7
  3. |x + 3| < 7
  4. |x + 3| < 5
ব্যাখ্যা

প্রশ্ন: - 8 < x < 2 এর পরম মান কত? 

সমাধান: 
- 8 < x < 2 
বা, - 8 + 3 < x + 3 < 2 + 3 
বা, - 5 < x + 3 < 5 
∴ |x + 3| < 5

৮৩৪.
x > y এবং z < 0 হলে, নিচের কোনটি সঠিক ?
  1. ক) xz > yz
  2. খ) x/z > y/z
  3. গ) z/x < z/y
  4. ঘ) xz < yz
ব্যাখ্যা
প্রশ্ন: x > y এবং z < 0 হলে, নিচের কোনটি সঠিক ?

সমাধান:
x > y ...…..... (1)
z < 0 ............ (2)
(2) নং হতে, z অবশ্যই ঋণাত্মক সংখ্যা।
(1) নং কে z দ্বারা গুন করলে, xz < yz
৮৩৫.
|2x - 11| < 13 হলে-
  1. - 2 < x < 11
  2. - 1 < x < 13
  3. - 1 < x < 12
  4. - 3 < x < 12
ব্যাখ্যা
প্রশ্ন: |2x - 11| < 13 হলে-

সমাধান:
- 13 < 2x - 11 < 13
- 13 + 11 < 2x - 11 + 11 < 13 + 11
- 2 < 2x < 24
- 2/2 < 2x/2 < 24/2
- 1 < x < 12
৮৩৬.
যদি x > y এবং z < ০ হলে নিচের কোনটি সঠিক ?
  1. xz > yz
  2. xz < yz
  3. x/z > y/z
  4. z/x > z/y
ব্যাখ্যা

আমরা জানি, 
কোনো অসমতার উভয় পক্ষে কোনো ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্ন পরিবর্তন হয়। 
'>' চিহ্ন হবে '<' এবং '<' চিহ্ন হবে '>'

দেওয়া আছে 
z<০, z ঋনাত্বক 
 তা হ্বলে x>y এর সাথে z গুণ করলে xz<yz হবে।

৮৩৭.
xy < 0 হলে নিচের কোনটি অবশ্যই সত্য?
  1. ক) x+y > 0
  2. খ) x+y < 0
  3. গ) x2+y2 < 0
  4. ঘ) x2+y2 > 0
ব্যাখ্যা
xy < 0 হলে, x < 0 অথবা y < 0 এবং x, y যে কোন একটি অবশ্যই অঋনাত্মক।
কিন্তু x2 + y2 সর্বদা ধনাত্মক অর্থাৎ x2+y2 > 0
৮৩৮.
- 1 < x < 5 অসমতাটিকে পরমমান চিহ্ন ব্যবহার করে প্রকাশ করলে হবে-
  1. |x - 5| < 7
  2. |x - 3| < 4
  3. |x - 2| < 3
  4. কোনটিই নয় 
ব্যাখ্যা

প্রশ্ন: - 1 < x < 5 অসমতাটিকে পরমমান চিহ্ন ব্যবহার করে প্রকাশ করলে হবে-

সমাধান:
⇒ - 1 < x < 5
⇒ - 1 - 2 < x - 2 < 5 - 2
⇒ - 3 < x - 2 < 3
⇒ |x - 2| < 3

∴ সমাধান: |x - 2| < 3

৮৩৯.
5 ≤ 3x + 1 < 16 অসমতাটির সমাধান কোনটি?
  1. (2, 5/7]
  2. [2/5, 6)
  3. (4/3, 7]
  4. [4/3, 5)
ব্যাখ্যা

প্রশ্ন: 5 ≤ 3x + 1 < 16 অসমতাটির সমাধান কোনটি?

সমাধান:
5 ≤ 3x + 1 < 16
= 5 - 1 ≤ 3x + 1 - 1 < 16 - 1
= 4 ≤ 3x < 15
= 4/3 ≤ x < 15/3
= 4/3 ≤ x < 5

∴ অসমতাটির সমাধান [4/3, 5)

৮৪০.
। a - 3 । ≤ 9 হলে, a এর সর্বনিম্ন মান কত?
  1. - 6
  2. 2
  3. - 1
  4. 1
ব্যাখ্যা

প্রশ্ন: । a - 3 । ≤ 9 হলে, a এর সর্বনিম্ন মান কত?

সমাধান:
। a - 3 । ≤ 9
⇒ - 9 ≤ a - 3 ≤ 9
⇒ - 9 + 3 ≤ a - 3 + 3 ≤ 9 + 3
⇒ - 6 ≤ a ≤ 12

অতএব, a এর সর্বনিম্ন মান - 1

৮৪১.
|2x - 3| < 7 অসমতাটির সমাধান হবে-
  1. 2 < x < 6
  2. -2 < x < 5
  3. -2 < x < - 8
  4. 3 < x < - 5
ব্যাখ্যা
প্রশ্ন: |2x - 3| < 7 হলে -

সমাধান:
|2x - 3| < 7
⇒ (2x - 3) অঋণাত্মক হলে প্রদত্ত অসমতা দাঁড়ায় (2x - 3) < 7
⇒ 2x - 3 + 3 < 7 + 3
⇒ 2x < 10
⇒ x < 5

আবার,
⇒ (3x - 2) ঋণাত্মক হলে প্রদত্ত অসমতা দাঁড়ায় (2x - 3) > - 7
⇒ 2x - 3 + 3 > - 7 + 3
⇒ 2x >- 4
⇒ x > -2

∴ নির্ণেয় অসমতা -2 < x < 5
৮৪২.
Ιx + 2Ι = Ιx - 1Ι হলে x -এর মান কত?
  1. ক) 1/2
  2. খ) - 1/2
  3. গ) 2
  4. ঘ) - 1
ব্যাখ্যা
প্রশ্ন: Ιx + 2Ι = Ιx - 1Ι হলে x -এর মান কত? 

সমাধান:
Ιx + 2Ι = Ιx - 1Ι 
বা,  Ιx + 2Ι2 = Ιx - 1Ι2    [ΙaΙ2 = a2]
বা, (x + 2)2 = (x - 1)2 
বা, x2 + 4x + 4 = x2 - 2x + 1 
বা, 6x = - 3 
বা, x = - 3/6 
∴ x = -1/2
৮৪৩.
x2 - 3x - 10 > 0 অসমতাটির সমাধান কোনটি?
  1. (-∞, -1) U (4, +∞)
  2. (-∞, -2) U (5, +∞)
  3. (∞, 2) U (5, +∞)
  4. (-5, -∞) U (∞, 2)
ব্যাখ্যা

x2 - 3x - 10 > 0
(x - 5)(x + 2) > 0
দুইটি রাশির গুনফল তখনই ধনাত্মক বা শূন্য অপেক্ষা বড় হবে যদি উভয়ই ধনাত্মক বা ঋণাত্মক হয়।
∴ নির্ণেয় সমাধান = (-∞, -2) ∪ (5, +∞)

৮৪৪.
x পূর্ণ সংখ্যা এবং হলে x  এর ক্ষুদ্রতম ও বৃহত্তম মান কত হবে?
  1. ক) 4, 7
  2. খ) - 1, 13
  3. গ) 1, 13
  4. ঘ) 1, - 13
ব্যাখ্যা
প্রশ্ন: x পূর্ণ সংখ্যা এবং হলে x  এর ক্ষুদ্রতম ও বৃহত্তম মান কত হবে?

সমাধান:
- 1 ≤ (3x - 4)/7 ≤ 5
⇒ - 7 ≤ (3x - 4) ≤ 35
⇒ - 7 + 4 ≤ 3x - 4 + 4 ≤ 35 + 4
⇒ - 3 ≤ 3x ≤ 39
⇒ - 1 ≤ x ≤ 13

∴ x  এর ক্ষুদ্রতম মান = - 1
∴ x  এর বৃহত্তম মান = 13
৮৪৫.
1/।1 - 2x। ≥ 3  এর সমাধান হলো-
  1. ক) 2/3 ≤ x ≤ 7/3
  2. খ) 1 ≤ x ≤ 5/3
  3. গ) 1/3 ≤ x ≤ 2/3
  4. ঘ) 2/3 ≤ x ≤ 4/3
ব্যাখ্যা
প্রশ্ন: 1/।1 - 2x। ≥ 3  এর সমাধান হলো-

সমাধান: 
1/।1 - 2x। ≥ 3
।1 - 2x। ≤ 1/3 
- 1/3 ≤ 1 - 2x ≤ 1/3
(- 1/3) - 1 ≤ 1 - 2x  - 1 ≤ (1/3) - 1
(- 1 - 3)/3 ≤ - 2x ≤ (1 - 3)/3
- 4/3 ≤ - 2x ≤- 2/3
- 4/(3 × 2) ≤ - 2x/2 ≤- 2/(3 × 2)
- 2/3 ≤ - x ≤ - 1/3
(- 2/3)( - 1) ≥ ( - x)( - 1) ≥ (- 1/3)( - 1)
2/3 ≥ x ≥ 1/3
1/3 ≤ x ≤ 2/3
৮৪৬.
4x2 - 8x + 6 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?
  1. বাস্তব ও সমান
  2. বাস্তব মূল নেই
  3. বাস্তব ও অসমান
  4. বাস্তব ও পরস্পর সমান
ব্যাখ্যা
প্রশ্ন: 4x2 - 8x + 6 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?

সমাধান:
দেয়া আছে,
4x2 − 8x + 6 = 0

এখানে,
a = 4, b = −8 এবং c = 6

∴ নিশ্চায়ক,Δ = b2 − 4ac
= (−8)2 − 4(4)(6)
= 64 - 96
= - 32
∴ যদি Δ < 0 তাহলে সমীকরণের কোনো বাস্তব মূল থাকে না, বরং দুটি জটিল মূল থাকে।
এখানে, Δ=−32, যা 0 এর চেয়ে কম। তাই, এই সমীকরণের কোনো বাস্তব মূল নেই, এবং মূলদ্বয় জটিল ।
৮৪৭.
9 < x < 17 হলে, পরমমান চিহ্নের সাহায্যে অসমতাটির প্রকাশ হবে?
  1. |x - 12| < 2
  2. |x - 10| < 6
  3. |x - 13| < 4
  4. |x - 14| < 8
ব্যাখ্যা
প্রশ্ন: 9 < x < 17 হলে, পরমমান চিহ্নের সাহায্যে অসমতাটির প্রকাশ হবে?

সমাধান:
অসমতাটির উর্ধ্বসীমা ও নিম্নসীমার গড় = (9 + 17)/2
= 26/2
= 13

এখন,
9 < x < 17
⇒ 9 - 13 < x - 13 < 17 - 13 [উভয়পক্ষ থেকে 13 বিয়োগ করে]
⇒ - 4 < x - 13 < 4
⇒ |x - 13| < 4

∴ পরমমান চিহ্নের সাহায্যে অসমতাটির প্রকাশ: |x - 13| < 4
৮৪৮.
c/(a - b)2 > 0 এবং a, b ও c সসীম হলে, নিচের কোনটি সত্য?
  1. c > 0
  2. a < ∞
  3. b > - ∞
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
c/(a - b)2 > 0
c > 0
আবার, c/(a - b)2 > 0
বা, (a - b)2/c < 1/0
বা, (a - b)2 < ∞
বা, a - b < ∞
বা, a < ∞ এবং b > - ∞
৮৪৯.
|x - 5| < 6 অসমতাটির সমাধান -
  1. ক) -1 < x < 11
  2. খ) 1 < x < 11
  3. গ) 0 < x < 11
  4. ঘ) 0 < x < 10
ব্যাখ্যা

|x - 5| < 6
বা, -6 < x - 5 < 6
বা, -6 + 5 < x-5 + 5 < 6 + 5
বা, -1 < x < 11

৮৫০.
|2x + 5| > 3 অসমতাটির সমাধান করুন-
  1. x < - 3 অথবা x > 0
  2. x < - 4 অথবা x > -1
  3. - 4 < x < - 1
  4. x < - 5 অথবা x > - 2
ব্যাখ্যা

প্রশ্ন: |2x + 5| > 3 অসমতাটির সমাধান করুন-

সমাধান:
প্রদত্ত, |2x + 5| > 3
অর্থাৎ,
2x + 5 > 3 অথবা 2x + 5 < - 3

প্রথম ক্ষেত্রে, 
2x + 5 > 3
⇒ 2x > 3 - 5
⇒ 2x > - 2
⇒ x > - 1

দ্বিতীয় ক্ষেত্রে, 
2x + 5 < - 3
⇒ 2x < - 8
⇒ x < - 4

অতএব, অসমতা সত্য হবে যখন x < - 4 অথবা x > -1

৮৫১.
|x - 1| < 3 হলে x এর মান -
  1. ক) [-2, 4]
  2. খ) (-2, 4]
  3. গ) [-2, 4)
  4. ঘ) (-2, 4)
ব্যাখ্যা

|x - 1| < 3
বা, -3 < x-1 < 3
বা, -3 + 1 < x-1 + 1 < 3+1
∴ -2 < x < 4
অর্থাৎ x = (-2,4)

৮৫২.
- 12 < 2x - 4 ≤ 8 অসমতাটির সমাধান কোনটি?
  1. (- 4, 6]
  2. (- 4, - 6)
  3. [ 6, - 4]
  4. [- 4, 6)
ব্যাখ্যা
প্রশ্ন: - 12 < 2x - 4 ≤ 8 অসমতাটির সমাধান কোনটি?

সমাধান:
- 12 < 2x - 4 ≤ 8
= - 12 + 4 < 2x - 4 + 4 ≤ 8 + 4
= - 8 < 2x ≤ 12
= (- 8/2) < (2x/2) ≤ (12/2)
= - 4 < x ≤ 6

∴ অসমতাটির সমাধান (-4, 6]
৮৫৩.
।2x + 5। < 3 অসমতাটির সমাধান- 
  1. - 4 < x < 2
  2. - 6 < x < - 2
  3. - 4 < x < - 2
  4. - 4 < x < - 1
ব্যাখ্যা
প্রশ্ন: ।2x + 5। < 3 অসমতাটির সমাধান- 

সমাধান: 
।2x + 5। < 3
বা, - 3 < 2x + 5 < 3
বা, - 3 - 5 < 2x < 3 - 5
বা, - 8 < 2x < - 2
∴ - 4 < x < - 1
৮৫৪.
।5 - 2x। < 7 অসমতাটির সমাধান কত?
  1. ক) - 2 < x < 5
  2. খ) - 7 < x < 2
  3. গ) - 1 < x < 6
  4. ঘ) - 5 < x < 2
ব্যাখ্যা
প্রশ্ন: ।5 - 2x। < 7 অসমতাটির সমাধান কত? 

সমাধান: 
।5 - 2x। < 7 
বা, - 7  < 5 - 2x < 7
বা, - 7 - 5 < 5 - 2x - 5< 7 - 5 
বা, - 12 < - 2x < 2
বা, - 12/2 < - 2x/2 < 2/2 
বা, - 6 < - x < 1
বা, - 6( - 1) > (- x)(- 1) > 1 (- 1)
বা, 6 > x > - 1
   - 1 < x < 6
৮৫৫.
|4 - x| > 6 অসমতাটির সমাধান কত?
  1. x < - 10 অথবা x < 2
  2. x < - 2 অথবা x > 10
  3. x > - 2 অথবা x < 10
  4. x < - 10 অথবা x > 2
ব্যাখ্যা
প্রশ্ন: |4 - x| > 6 অসমতাটির সমাধান কত?

সমাধান:
এখন, (4 - x) ধনাত্মক হলে, 
4 - x > 6
⇒ 4 - x - 4 > 6 - 4 
⇒ - x > 2
⇒ x < - 2 [- 1 দ্বারা গুণ করে]

আবার, (4 - x) ঋণাত্মক হলে,
- (4 - x) > 6
⇒ 4 - x < - 6 [- 1 দ্বারা গুণ করে]
⇒ 4 - x - 4 < - 6 - 4
⇒ - x < - 10
⇒ x > 10 [- 1 দ্বারা গুণ করে]

∴ নির্ণেয় সমাধান: x < - 2 অথবা x > 10
৮৫৬.
|2x + 6| < 10 অসমতাটির সমাধান-
  1. - 5 < x < 3
  2. - 7 < x < 5
  3. - 8 < x < 2
  4. - 2 < x < 6
ব্যাখ্যা
প্রশ্ন: |2x + 6| < 10 অসমতাটির সমাধান-
 
সমাধান: 
|2x + 6| < 10 
⇒ - 10 < 2x + 6 < 10 
⇒ - 10 - 6 < 2x + 6 - 6 < 10 - 6
⇒ - 16 < 2x < 4
⇒ - 16/2 < 2x/2 < 4/2
⇒ - 8 < x < 2
৮৫৭.
{1/।2x - 5।} > 3 অসমতাটির সমাধান হলো -
  1. ক) 9/2 < x < 13/4
  2. খ) - 7/2 < x < 11/4
  3. গ) 7/3 < x < 8/3
  4. ঘ) - 7 < x < 11
ব্যাখ্যা
{1/।2x - 5।} > 3
=।2x - 5। < 1/3
= - 1/3 < 2x - 5 < 1/3
= (- 1/3) + 5 < 2x - 5 + 5 < (1/3) + 5
= (- 1 + 15)/3 < 2x < (1 + 15)/3
= 14/3 < 2x < 16/3
= 14/(3 × 2) < 2x/2 < 16/(3 × 2)
= 7/3 < x < 8/3
৮৫৮.
x2 + 2x - 15 > 0 অসমতাটির সমাধান কোনটি?
  1. (- 3, 5) 
  2. (- ∞, - 5) ∪ (3, ∞)
  3. (- 5, 3) 
  4. (- ∞, - 3) ∪ (5, ∞) 
ব্যাখ্যা

প্রশ্ন: x2 + 2x - 15 > 0 অসমতাটির সমাধান কোনটি?

সমাধান:
⇒ x2 + 2x - 15 > 0
⇒ x2 + 5x - 3x - 15 > 0
⇒ x(x + 5) - 3(x + 5) > 0
⇒ (x + 5)(x - 3) > 0
এই অসমতার সমাধান বিন্দু দুটি হলো x = - 5 এবং x = 3।
 
(x + 5)(x - 3) > 0 এর গুণফল ধনাত্মক হয়, যখন
উভয় উৎপাদকই ধনাত্মক (অর্থাৎ x > 3) অথবা উভয় উৎপাদকই ঋণাত্মক (অর্থাৎ x < - 5)।
অর্থাৎ, x < - 5 অথবা x > 3।
ব্যবধি আকারে লিখলে হয়: (- ∞, - 5) ∪ (3, ∞)।

৮৫৯.
{1/।2p - 7।} > (1/5) হলে, p এর মান কত?
  1. 1 < p < 6
  2. - 1 < p < 3
  3. 1 < p < - 4
  4. - 1 < p > 6
ব্যাখ্যা

প্রশ্ন: {1/।2p - 7।} > (1/5) হলে, p এর মান কত?

সমাধান:
1/।2p - 7। > 1/5
⇒ ।2p - 7। < 5
⇒ - 5 < 2p - 7 < 5
⇒ - 5 + 7 < 2p - 7 + 7 < 5 + 7
⇒ 2 < 2p < 12
∴ 1 < p < 6

৮৬০.
।2x - 9। < 11 অসমতাটির সমাধান কী হবে?
  1. ক) - 1 < x < 10
  2. খ) - 2< x < 11
  3. গ) 1 < x < 10
  4. ঘ) - 10 < x < 1
ব্যাখ্যা
।2x - 9। < 11
বা, - 11 < 2x - 9 < 11 
বা, - 11  + 9 < 2x - 9 + 9 < 11 + 9
বা, - 2 < 2x < 20
বা, - 2/2 < 2x/2 < 20/2
বা, - 1 < x < 10
৮৬১.
- 3x + 15 < 3 অসমতার সমাধান নিচের কোনটি?
  1. x > 4
  2. x > 3
  3. x > - 4
  4. x < 4
ব্যাখ্যা
প্রশ্ন: - 3x + 15 < 3 অসমতার সমাধান নিচের কোনটি?

সমাধান: 
- 3x + 15 < 3
বা, - 3x < 3 - 15
বা, - 3x < - 12
বা, 3x > 12
∴ x > 4
৮৬২.
3a + 9 > 18 অসমতাটির সমাধান সেট কোনটি?
  1. {a ∈ R : a > 2}
  2. {a ∈ R : a > 3}
  3. {a ∈ R : a > 5}
  4. {a ∈ R : a > 4}
ব্যাখ্যা
প্রশ্ন: 3a + 9 >18 অসমতাটির সমাধান সেট কোনটি?

সমাধান:
3a + 9 > 18
⇒ 3a + 9 - 9 > 18 - 9
⇒ 3a > 9
⇒ 3a/3 > 9/3
⇒ a > 3

∴ নির্ণেয় সমাধান: a > 3
সুতরাং, সমাধান সেট, S = {a ∈ R : a > 3}
৮৬৩.
∣3x - 2∣ < 4 এর সমাধান কোনটি?
  1. (- 2/3) < x < 2
  2. - 2 < x < 3
  3. (4/3) < x < 4
  4. - 1 < x < 1
ব্যাখ্যা
প্রশ্ন: ∣3x - 2∣ < 4 এর সমাধান কোনটি?

সমাধান:
∣3x - 2∣ < 4
বা, - 4 < 3x - 2 < 4
বা, - 4 + 2 < 3x - 2 + 2 < 4 + 2
বা, - 2 < 3x < 6
বা, - 2/3 < x < 2

∴ - 2/3 < x < 2
৮৬৪.
3 < x < 5 হলে, পরমমান চিহ্নের সাহায্যে অসমতাটির প্রকাশ হবে-
  1. |x - 3| < 2
  2. |x - 4| < 1
  3. |x - 2| < 5
  4. |x - 6| < 4
ব্যাখ্যা
প্রশ্ন: 3 < x < 5 হলে, পরমমান চিহ্নের সাহায্যে অসমতাটির প্রকাশ হবে-

সমাধান:
এখানে,
অসমতাটির উর্ধ্বসীমা ও নিম্নসীমার গড় = (3 + 5)/2
= 8/2
= 4

এখন,
3 < x < 5
⇒ 3 - 4 < x - 4 < 5 - 4 [উভয় পক্ষ থেকে 4 বিয়োগ করে]
⇒ - 1 < x - 4 < 1
⇒ |x - 4| < 1
৮৬৫.
x2 - 9x + 14 < 0 অসমতাটির সমাধান কোনটি?
  1. 9 < x < 14
  2. 7 < x < 9
  3. 2 < x < 7
  4. 5 < x < 7
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 9x + 14 < 0 অসমতাটির সমাধান কোনটি?

সমাধান:
x2 - 9x + 14 < 0
x2 - 7x - 2x + 14 < 0
x(x - 7) - 2(x - 7) < 0
(x - 2)(x - 7) < 0

অসমতাটি সত্য হবে যদি x - 2 > 0 এবং x - 7 < 0 হয়।
x - 2 > 0
বা, x > 2
x - 7 < 0
বা, x < 7
x > 2 এবং x < 7 অর্থাৎ x এর মান 2 এর চেয়ে বড় এবং 7 এর চেয়ে ছোট হবে।
অসমতাটি সত্য হবে যদি 2 < x < 7 হয়।
অসমতাটির সমাধানঃ 2 < x < 7

আবার,
অসমতাটি সত্য হবে যদি x - 2 < 0 এবং x - 7 > 0 হয়।
x - 2 < 0
বা, x < 2

x - 7> 0
বা, x > 7
x < 2 এবং x > 7 অর্থাৎ  2 এর চেয়ে ছোট এবং7  এর চেয়ে বড় এমন সংখ্যা পাওয়া অসম্ভব।
সুতরাং অসমতাটির সমাধানঃ 2 < x < 7
৮৬৬.
x > y এবং z < 0 হলে, নিচের কোনটি সঠিক?
  1. z/x < z/y
  2. x/z > y/z
  3. xz < yz
  4. xz > yz
ব্যাখ্যা

প্রশ্ন: x > y এবং z < 0 হলে, নিচের কোনটি সঠিক? 

সমাধান:
x > y ...…..... (1)
z < 0 ............ (2)

(2) নং হতে, z অবশ্যই ঋণাত্মক সংখ্যা।

(1) নং কে z দ্বারা গুন করলে, xz < yz

৮৬৭.
a ≤ b এবং b ≤ a হলে নিচের কোনটি সত্য?
  1. ক) a < b
  2. খ) a > b
  3. গ) a = b
  4. ঘ) a ≠ b
ব্যাখ্যা
a ≤ b এর ক্ষেত্রে a = b, a < b
এবং
b ≤ a এর ক্ষেত্রে b = a, b < a
সুতরাং 
a = b
৮৬৮.
অভেদ চিহ্ন কোনটি?
  1. ক) =
  2. খ) ≡
  3. গ) ≅
  4. ঘ) ≈
ব্যাখ্যা
সকল সমীকরণ অভেদ নয় কিন্তু সকল অভেদকে সমীকরণ বলা যায়।
অভেদে সমান(=) চিহ্নের পরিবর্তে ≡ চিহ্ন ব্যবহৃত হয়।
৮৬৯.
x2 - 5x + 6 = 0 সমীকরণে মূলদ্বয়ের প্রকৃতি কেমন?
  1. বাস্তব ও সমান
  2. বাস্তব, মুলদ ও অসমান
  3. অবাস্তব ও সমান
  4. বাস্তব, সমান ও মুলদ
ব্যাখ্যা

b2 - 4ac
= (-5)2 - 4 × 1 × 6
= 1
যেহেতু, নিশ্চায়ক পূর্ণবর্গ ও ধনাত্মক সংখ্যা তাই মুলদ্বয় বাস্তব, মুলদ ও অসমান।

নিশ্চায়কের অবস্থাভেদে দ্বিঘাত সমীকরণে মূলদ্বয়ের ধরন ও প্রকৃতি (a, b, c মূলদ সংখ্যা):
b2 - 4ac > 0 এবং পূর্ণবর্গ হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলদ হবে।
b2 - 4ac > 0 কিন্তু পূর্ণবর্গ না হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব, অসমান ও অমূলদ হবে।
b2 - 4ac = 0 হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব ও পরস্পর সমান হবে।
b2 - 4ac < 0 অর্থাৎ ঋণাত্মক হলে সমীকরণটির বাস্তব মূল নাই।

৮৭০.
7- 3x ≤ 2(3 - 2x) + 5 অসমতাটির সমাধান করুন- 
  1. [- ∞, - 4]
  2. (- ∞, - 4]
  3. (- ∞, 4]
  4. (- ∞, 4)
ব্যাখ্যা

প্রশ্ন: 7- 3x ≤ 2(3 - 2x) + 5 অসমতাটির সমাধান করুন-

সমাধান: 
দেওয়া আছে, 
7- 3x ≤ 2(3 - 2x) + 5
⇒ 7 - 3x ≤ 6 - 4x + 5 
⇒ 7 - 3x ≤ 11 - 4x
⇒ 4x - 3x ≤ 11 - 7
∴ x ≤ 4

ব্যবধি আকারে: (- ∞, 4]

৮৭১.
।x + 1। < 4 হলে, p এবং q এর কোন মানের জন্য p < 2x + 3 < q হয়?
  1. p = -7, q = 9
  2. p = - 5, q = 7
  3. p = 3, q = 10
  4. p = 1, q = 10
ব্যাখ্যা
প্রশ্ন: ।x + 1। < 4 হলে, p এবং q এর কোন মানের জন্য p < 2x + 3 < q হয়?

সমাধান:
।x + 1। < 4
⇒ - 4 < x + 1 < 4
⇒ - 4 - 1 < x + 1 - 1 < 4 - 1
⇒ - 5 < x < 3
⇒ - 5 · 2 < 2x < 3 · 2
⇒ - 10 < 2x < 6
⇒ - 10 + 3 < 2x + 3 < 6 + 3
⇒ - 7 < 2x + 3 < 9 
∴ p < 2x + 3 < q
৮৭২.
4(s + 2) > 3s + 8 হলে, অসমতাটির সমাধান নির্ণয় করুন। 
  1. s > 0
  2. s > 6
  3. s > 4
  4. s > 2
ব্যাখ্যা

প্রশ্ন: 4(s + 2) > 3s + 8 হলে, অসমতাটির সমাধান নির্ণয় করুন। 

সমাধান: 
4(s + 2) > 3s + 8
⇒ 4s + 8 > 3s + 8
⇒ 4s - 3s > 8 - 8 
∴ s > 0

৮৭৩.
যদি a ও b ধনাত্বক পূর্ণসংখ্যা এবং হয় তবে -
  1. ক) b > a
  2. খ) b = a
  3. গ) b < a
  4. ঘ) b ≥ a
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a ও b ধনাত্বক পূর্ণসংখ্যা এবং হয় তবে -

সমাধান:
(a - b)/3.5 = 4/7
বা, a - b = (4 × 3.5)/7
বা, a - b = 2
বা, a = 2 + b
∴ b < a
৮৭৪.
|2x - 3| ≤ 1 হলে, x এর সর্বোচ্চ মান কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: |2x - 3| ≤ 1 হলে, x এর সর্বোচ্চ মান কত? 

সমাধান:
|2x - 3| ≤ 1
⇒ - 1 ≤ 2x - 3 ≤ 1
⇒ - 1 + 3 ≤ 2x - 3 + 3 ≤ 1 + 3 [উভয় পক্ষে 3 যোগ করে]
⇒ 2 ≤ 2x ≤ 4
⇒ 1 ≤ x ≤ 2 [উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে]

∴ x এর সর্বোচ্চ মান 2.
৮৭৫.
।x - 3। < 5 এর সমাধান -
  1. ক) x < 2
  2. খ) x < 8
  3. গ) - 8 < x < 2
  4. ঘ) - 2 < x < 8
ব্যাখ্যা
।x - 3। < 5
বা, - 5 < x - 3 < 5
বা, - 5 + 3 < x < 5 + 3
বা, - 2 < x < 8

[।x - a। < b হলে, - b < x - a < b লেখা যায়। [ b ধনাত্মক হলে ]
৮৭৬.
কোনো পরীক্ষায় বাংলা ১ম ও ২য় পত্রে দীপ্তি পেয়েছে যথাক্রমে 5x এবং 6x নম্বর এবং সোমা পেয়েছে 4x এবং 84 নম্বর। কোনো পত্রে কেউ 40 এর নিচে পায়নি। বাংলা বিষয়ে সোমা হয়েছে প্রথম এবং দীপ্তি হয়েছে দ্বিতীয়। x এর মান সম্ভাব্য অসমতার মাধ্যমে প্রকাশ করুন।
  1. 10 ≤x < 9
  2. 10 ≤x < 12
  3. 6 ≤x < 5
  4. 5 ≤ x < 6
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরীক্ষায় বাংলা ১ম ও ২য় পত্রে দীপ্তি পেয়েছে যথাক্রমে 5x এবং 6x নম্বর এবং সোমা পেয়েছে 4x এবং 84 নম্বর। কোনো পত্রে কেউ 40 এর নিচে পায়নি। বাংলা বিষয়ে সোমা হয়েছে প্রথম এবং দীপ্তি হয়েছে দ্বিতীয়। x এর মান সম্ভাব্য অসমতার মাধ্যমে প্রকাশ করুন। 

সমাধান: 
দেয়া আছে,
দীপ্তি পেয়েছে মোট = 5x + 6x নম্বর 
সোমা পেয়েছে মোট = 4x + 84 নম্বর

প্রশ্নমতে,
5x + 6x < 4x + 84
⇒ 5x + 6x - 4x < 84
⇒ 7x < 84
⇒ x < 84/7
⇒ x < 12

কিন্তু,
4x ≥ 40 [প্রাপ্ত সর্বনিম্ন নম্বর 40]
⇒ x ≥10
⇒ 10 ≤x

∴x এর মান সম্ভাব্য 10 ≤x < 12
৮৭৭.
|3x + 2| < 7 অসমতাটি সমাধান কত?
  1. - 3 < x < 5/3
  2. - 2 < x < 5/2
  3. - 5 < x < 5/3
  4. - 3 < x < 5
ব্যাখ্যা
প্রশ্ন: |3x + 2| < 7 অসমতাটি সমাধান কত?

সমাধান:
। 3x + 2।<7
বা, - 7 <3x + 2 < 7
বা, - 7 - 2 <3x + 2 - 2<7 - 2
বা, - 9< 3x < 5
বা, - 3 < x < 5/3
∴ নির্ণেয় সমাধান - 3 < x< 5/3
৮৭৮.
Ιx - 2Ι < 4 হলে-
  1. - 2 < x < 7
  2. - 2 < x < 6
  3. - 2 < x < 8
  4. - 3 < x < 6
ব্যাখ্যা

প্রশ্ন: Ιx - 2Ι < 4 হলে-

সমাধান: 
Ιx - 2Ι < 4
বা, - 4 < x - 2 < 4
বা, - 4 + 2 < x - 2 + 2 < 4 + 2
∴ - 2 < x < 6

৮৭৯.
3(x - 4) ≥ 4x - 5 হলে x এর বৃহত্তম মান কোনটি?
  1. - 7
  2. - 3
  3. - 4
  4. - 9
ব্যাখ্যা
প্রশ্ন: 3(x - 4) ≥ 4x - 5 হলে x এর বৃহত্তম মান কোনটি?

সমাধান:
3(x - 4) ≥ 4x - 5
⇒ 3x - 12 ≥ 4x - 5
⇒ 3x - 4x ≥ - 5 + 12
⇒ - x ≥ 7
∴ x ≤ - 7

∴ x এর বৃহত্তম মান হবে - 7
৮৮০.
যদি |x + 5| ≤ 11 হয়, তবে x এর সর্বোচ্চ মান কত?
  1. - 16
  2. 6
  3. 11
  4. 5
ব্যাখ্যা

প্রশ্ন: যদি |x + 5| ≤ 11 হয়, তবে x এর সর্বোচ্চ মান কত?

সমাধান:
|x + 5| ≤ 11
⇒ - 11 ≤ |x + 5| ≤ 11
⇒ - 11 - 5 ≤ x + 5 - 5 ≤ 11 - 5      [উভয়পক্ষে - 5 যোগ করে]
∴ - 16 ≤ x ≤ 6

এখানে,
x এর সর্বনিম্ন মান = - 16
এবং x এর সর্বোচ্চ মান = 6

৮৮১.
|3x - 6| < 9 হলে, নিচের কোনটি সঠিক?
  1. x ≤ -1
  2. 3 < x < 8
  3. - 1 < x < 5
  4. - 4 < x < 1
ব্যাখ্যা

প্রশ্ন: |3x - 6| < 9 হলে, নিচের কোনটি সঠিক?

সমাধান:
|3x - 6| < 9
⇒ - 9 < 3x - 6 < 9
⇒ - 9 + 6 < 3x < 9 + 6
⇒ - 3 < 3x < 15
∴ - 1 < x < 5

৮৮২.
1/x < 1/y হলে কোনটি সাঠিক? (যেখানে, x,y বাস্তব সংখ্যা)
  1. ক) x < y
  2. খ) -x > -y
  3. গ) x-y > 0
  4. ঘ) x-y < 0
ব্যাখ্যা
1/x < 1/y
বা, x > y
∴ x-y > 0
৮৮৩.
।3x - 2। < 5 অসমতার সমাধান কোনটি?
  1. 1 < x < (7/3)
  2. - 1 < x < (- 7/3)
  3. 1 < x < (- 7/3)
  4. - 1 < x < (7/3)
ব্যাখ্যা
প্রশ্ন: ।3x - 2। < 5 অসমতার সমাধান কোনটি?

সমাধান:
।3x - 2। < 5
বা, - 5 < 3x - 2 < 5
বা, - 5 + 2 < 3x - 2 + 2 < 5 + 2
বা, - 3 < 3x < 7
∴ - 1 < x < 7/3
৮৮৪.
x - y > 0 হলে নিচের কোনটি সত্য?
  1. ক) x < y
  2. খ) 1/x > 1/y
  3. গ) -x > -y
  4. ঘ) -x < -y
ব্যাখ্যা

x - y > 0 হলে ,
x > y
∴ -x < -y
যেমন,
x = 5,
y = 3 হলে।
5 - 3 = 2 > 0
∴ 5 > 3 এবং -5 < -3

৮৮৫.
|x + 3| ≤ 4 হলে, x-এর সর্বনিম্ন মান কত?
  1. 1
  2. - 9
  3. - 7
  4. 8
ব্যাখ্যা

প্রশ্ন: |x + 3| ≤ 4 হলে, x-এর সর্বনিম্ন মান কত?

সমাধান:
|x + 3| ≤ 4
বা, - 4 ≤ x + 3 ≤ 4
বা, - 4 - 3 ≤ x + 3 - 3 ≤ 4 - 3
বা, - 7 ≤ x ≤ 1
∴ x-এর সর্বনিম্ন মান = - 7

৮৮৬.
9 ≥ 3 - 3a হলে, অসমতাটির সমাধান কত?
  1. a ≥ - 1
  2. a ≥ - 2
  3. a ≥ - 4
  4. a ≥ 4
ব্যাখ্যা
প্রশ্ন:  9 ≥ 3 - 3a হলে, অসমতাটির সমাধান কত?

সমাধান:
9 ≥ 3 - 3a
⇒ 9 - 3 ≥ 3 - 3a - 3
⇒ 6 ≥ - 3a
⇒ - 6 ≤ 3a  [উভয় পক্ষে 1 দ্বারা গুণ করে]
⇒ 3a ≥ - 6
⇒ a ≥ (- 6/3)
⇒ a ≥ - 2
৮৮৭.
x ≤ (x/4) + 3 অসমতাটির সমাধান সেট কোনটি?
  1. S = {x ∈ R : x ≤ 4}
  2. S = {x ∈ R : x ≥ 2}
  3. S = {x ∈ R : x ≤ 2}
  4. S = {x ∈ R : x ≥ 4}
ব্যাখ্যা
প্রশ্ন: x ≤ (x/4) + 3 অসমতাটির সমাধান সেট কোনটি?

সমাধান:
প্রদত্ত অসমতা,
x ≤ (x/4) + 3
বা, 4x ≤ x + 12
বা,  3x ≤ 12
∴ x ≤ 4

∴ নির্ণেয় সমাধান সেট, S = {x ∈ R : x ≤ 4}
৮৮৮.
যদি 8 < √((n+6)(n+1)) < 9 হয়, তাহলে n এর কোন মানের জন্য সমীকরনটি সঠিক?
  1. ক) 7
  2. খ) 6
  3. গ) 5
  4. ঘ) 4
ব্যাখ্যা
অপশন থেকে চেষ্টা করে সহজে উত্তর পাওয়া যাবে।
8 < √((n+6)(n+1)) < 9
8 < √((5+6)(5+1)) < 9
8 < √(66) < 9
8 < 8.12 < 9.
৮৮৯.
x2 - x - 20 > 0 অসমতার সমাধান -
  1. -4 <x < 5
  2. 4 < x < 5
  3. x < -4 অথবা x > 5
  4. x < 4 অথবা x > 5
ব্যাখ্যা

x2 - x - 20 > 0
বা, (x - 5)(x + 4) > 0

সংখ্যারেখা থেকে পাই,
x < -4 অথবা x > 5

৮৯০.
বাস্তব সংখ্যায় ।3x + 2। < 7 অসমতাটির সমাধান:
  1. ক) - 3 < x < 3
  2. খ) (- 5/3) < x < (5/3)
  3. গ) (- 3) < x < (5/3)
  4. ঘ) (5/3) < x < (- 5/3)
ব্যাখ্যা
প্রশ্ন: বাস্তব সংখ্যায় ।3x + 2। < 7 অসমতাটির সমাধান

সমাধান: 
। 3x + 2 । < 7
= - 7 < 3x + 2  < 7
= - 7 - 2 < 3x + 2 - 2 < 7 - 2
= - 9 < 3x < 5 
= (- 9/3) < (3x/3) < (5/3)
= - 3 < x < (5/3)
৮৯১.
x2 - 17x + 72 < 0 হলে-
  1. 4 < x < 18
  2. 6 < x < 12
  3. 9 < x < 10
  4. 8 < x < 9
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 17x + 72 < 0 হলে-

সমাধান:
x2 - 17x + 72 < 0
x2 - 8x - 9x + 72 < 0
x(x - 8) - 9(x - 8) < 0
∴ (x - 8)(x - 9) < 0

x2 - 17x + 72 < 0 সত্য হবে যদি x - 8 < 0 এবং x - 9 > 0 হয়।
এখন, x - 8 < 0 এবং x - 9 > 0
অর্থাৎ,  x < 8 এবং x > 9
8 এর চেয়ে ছোট এবং 9 এর চেয়ে বড় x এর কোন মান নাই।
এক্ষেত্রে অসমতাটির কোন সমাধান পাওয়া যাবে না।

আবার,
x2 - 17x + 72 < 0 সত্য হবে যদি x - 8 > 0 এবং x - 9 < 0 হয়।
এখন,  x - 8 > 0 এবং x - 9 < 0
অর্থাৎ x > 8 এবং x < 9
x এর মান 8 এর চেয়ে বড় এবং 9 এর চেয়ে ছোট।
সুতরাং অসমতাটির সমাধান পাওয়া যাবে.  

সুতরাং নির্ণেয় সমাধানঃ 8 < x < 9
৮৯২.
|x - 2| ≤ 5 হলে, p এবং q এর কোন মানের জন্য p < 2x + 3 < q হবে?
  1. p = - 2 এবং q = 13
  2. p = - 3 এবং q = 17
  3. p = 2 এবং q = 10
  4. p = - 4 এবং q = 15
ব্যাখ্যা
প্রশ্ন: |x - 2| ≤ 5 হলে, p এবং q এর কোন মানের জন্য p < 2x + 3 < q হবে?

সমাধান:
|x - 2| ≤ 5
⇒ - 5 ≤ x - 2 ≤ 5
⇒ - 5 + 2 ≤ x - 2 + 2 ≤ 5 + 2
⇒ - 3 ≤ x ≤ 7
⇒ - 6 + 3 ≤ 2x + 3 ≤ 14 + 3
⇒ -3 ≤ 2x + 3 ≤ 17

যেখানে, p < 2x + 3 < q
∴ p = - 3 এবং q = 17
৮৯৩.
- 3 < x < 2 পরমমান চিহ্ন ব্যবহার করে প্রকাশ করুন-
  1. ক) Ι 2x + 1 Ι < - 5
  2. খ) Ι 2x + 1 Ι < 5
  3. গ) Ι 2x - 1 Ι < - 5
  4. ঘ) Ι 2x - 1 Ι < 5
ব্যাখ্যা
প্রশ্নঃ - 3 < x < 2 পরমমান চিহ্ন ব্যবহার করে প্রকাশ করুন-

সমাধানঃ

এখানে, (- 3 + 2) / 2 = - (1/2)
সুতরাং, অসমতার সকলপক্ষে - (1/2) বিয়োগ করে পাই,

- 3 + (1/2) < x + (1/2) < 2 + (1/2)
⇒ - (5/2) < (2x + 1)/2 < 5/2
⇒ - 5 < 2x + 1 < 5
∴ Ι 2x + 1 Ι < 5
৮৯৪.
x2 - x - 12 > 0 অসমতাটির সমাধান কোনটি?
  1. (- 3, 4)
  2. (∞, - 4) ∪ (3, ∞)
  3. (- ∞, - 5) ∪ (3, ∞)
  4. (- ∞, - 3) ∪ (4, ∞)
ব্যাখ্যা

প্রশ্ন: x2 - x - 12 > 0 অসমতাটির সমাধান কোনটি?

সমাধান:
x2 - x - 12 > 0
x2 - 4x + 3x - 12 > 0
x(x - 4) + 3(x - 4) > 0
(x - 4)(x + 3) > 0

অসমতার সমাধান বিন্দু দুটি হলো x = - 3 এবং x = 4

(x - 4)(x + 3) > 0-এর গুণফল ধনাত্মক হয়, যখন:
• উভয় উৎপাদকই ধনাত্মক (x > 4) অথবা
• উভয় উৎপাদকই ঋণাত্মক (x < - 3)

অর্থাৎ, x < - 3 অথবা x > 4

ব্যবধি আকারে লিখলে হয়: (- ∞, - 3) ∪ (4, ∞)

৮৯৫.
x2 + 6x - 27 < 0 অসমতাটির সমাধান সেট নিচের কোনটি?
  1.  [-9, 3]
  2.  [3, ∞)
  3.  (-9, 3)
  4.  (∞, -9)
ব্যাখ্যা

প্রশ্ন: x2 + 6x - 27 < 0 অসমতাটির সমাধান সেট নিচের কোনটি?

সমাধান:
দেওয়া আছে, 
⇒ x2 + 6x - 27 < 0

এখন, 
⇒ x2 + 9x - 3x - 27 = 0
⇒ x(x + 9) - 3(x + 9) = 0
⇒ (x + 9)(x - 3) = 0
হয়, (x + 9) = 0
∴ x = - 9

এবং, (x - 3) = 0
∴ x = 3

অসমতাটি হলো  x2 + 6x - 27 < 0 যেহেতু এটি একটি দ্বিঘাত অসমতা, এর সমাধানটি মূল দুটি বিন্দুর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত হবে। অর্থাৎ, x এর মান - 9 এবং 3 এর মধ্যে থাকবে।  

সুতরাং, সমাধান সেট =  (- 9, 3)

বিকল্প সমাধান:
যদি x = - 10 হয়, তাহলে (- 10)2 + 6(- 10) - 27  = 100 - 60 - 27 = 13 > 0
যদি x = 0 হয়, তাহলে (0)2 + 6(0) - 27  = 0 - 0 - 27 = - 27 < 0
যদি x = 4 হয়, তাহলে (4)2 + 6(4) - 27  = 16 + 24 - 27 = 13 > 0

সুতরাং, সমাধান সেটটি (-9, 3) এর মধ্যে অবস্থিত।

৮৯৬.
3x + 2 > 5x - 6 এর সমাধান নির্ণয় করুন।
  1. x = 4
  2. x < 4
  3. x > 4
  4. x ≥ 4
ব্যাখ্যা

প্রশ্ন: 3x + 2 > 5x - 6 এর সমাধান নির্ণয় করুন।

সমাধান:
3x + 2 > 5x - 6
⇒ 3x + 2 - 5x + 6 > 0
⇒ - 2x + 8 > 0
⇒ - 2x > - 8
⇒ - x > - 4
∴ ‍x < 4

৮৯৭.
যদি 2x + y = 2 এবং x + 3y > 6 হয়, তাহলে নিচের কোনটি সঠিক? 
  1. ক) y > 10
  2. খ) y > 5
  3. গ) y > 4
  4. ঘ) y > 2
ব্যাখ্যা
দেয়া আছে 
2x + y = 2 
2x = 2 - y 
x = (2 - y)/2

এখন 
x + 3y > 6
বা, {(2 - y)/2} + 3y > 6
বা, {(2 - y + 6y)/2} > 6
বা, (2 + 5y)/2 > 6
বা, 2 + 5y > 12
বা, 2 + 5y - 2 > 12 - 2
বা, 5y > 10
বা, 5y/5 > 10/5
    y > 2
৮৯৮.
m ঋণাত্মক(m < 0) এবং x < y হলে, নিচের কোনটি সঠিক?
  1. mx ≥ my
  2. mx > my
  3. mx < my
  4. mx ≤ my
ব্যাখ্যা
প্রশ্ন: m ঋণাত্মক(m < 0) এবং x < y হলে, নিচের কোনটি সঠিক?

সমাধান: 
x < y
mx > my [উভয়পক্ষকে m দ্বারা গুণ করে পাই]
৮৯৯.
|x - 2| ≤ 5 হলে, x -এর সর্বনিম্ন মান কত?
  1. 2
  2. 3
  3. - 3
  4. 7
ব্যাখ্যা
প্রশ্ন: |x - 2| ≤ 5 হলে, x -এর সর্বনিম্ন মান কত?

সমাধান: 
|x - 2| ≤ 5 
বা, - 5 ≤ x - 2 ≤ 5 
বা, - 5 + 2 ≤ x - 2 + 2 ≤ 5 + 2 
বা, - 3 ≤ x ≤ 7 
∴ x -এর সর্বনিম্ন মান = - 3 ।
৯০০.
1/।1 - 2a। ≥ 5 এর সমাধান কোনটি?
  1. (1/5) ≤ a ≤ (2/5)
  2. (2/5) ≤ a ≤ (3/5)
  3. (4/5) ≤ a ≤ (7/5)
  4. (2/3) ≤ a ≤ (3/8)
ব্যাখ্যা
প্রশ্ন: 1/।1 - 2a। ≥ 5 এর সমাধান কোনটি?

সমাধান:
1/।1 - 2a। ≥ 5
⇒ 1 - 2a ≤ 1/5

ধনাত্মক চিহ্ন নিয়ে পাই,
1 - 2a ≤ 1/5
⇒ 1 - 2a - 1 ≤ - 1 + (1/5)
⇒ - 2x ≤ (- 5 + 1)/5
⇒ - 2a ≤ - 4/5
⇒ 2a ≥ 4/5
⇒ a ≥ 2/5
⇒ 2/5 ≤ a

 ঋণাত্মক চিহ্ন নিয়ে পাই,
- (1 - 2a) ≤ 1/5
⇒ - 1 + 2a ≤ 1/5
⇒ - 1 + 2a + 1 ≤ 1 + (1/5)
⇒ 2a ≤ (5 + 1)/5
⇒ 2a ≤ 6/5
⇒ a ≤ 3/5

∴ নির্ণেয় সমাধান = (2/5) ≤ a ≤ (3/5)