প্রশ্ন: x2 - 5x + 6 ≤ 0 এর সমাধান সেট -
সমাধান:
x2 - 5x + 6 ≤ 0
⇒ x2 - 2x - 3x + 6 ≤ 0
⇒ x(x - 2) - 3(x - 2) ≤ 0
∴ (x - 2)(x - 3) ≤ 0
x2 - 5x + 6 ≤ 0 সত্য হবে যদি x - 2 ≤ 0 এবং x - 3 ≥ 0 হয়।
এখন, x - 2 ≤ 0 এবং x - 3 ≥ 0
অর্থাৎ, x ≤ 2 এবং x ≥ 3
2 এর চেয়ে ছোট বা সমান এবং 3 এর চেয়ে বড় বা সমান x এর কোন মান নাই।
এক্ষেত্রে অসমতাটির কোন সমাধান পাওয়া যাবে না।
আবার, x2 - 5x + 6 ≤ 0 সত্য হবে যদি x - 2 ≥ 0 এবং x - 3 ≤ 0 হয়।
এখন, x - 2 ≥ 0 এবং x - 3 ≤ 0
অর্থাৎ x ≥ 2 এবং x ≤ 3
x এর মান 2 এর চেয়ে বড় বা সমান এবং 3 এর চেয়ে ছোট বা সমান।
সুতরাং অসমতাটির সমাধান পাওয়া যাবে।
সুতরাং নির্ণেয় সমাধান: 2 ≤ x ≤ 3
x2 - 5x + 6 ≤ 0 এর সমাধান সেট [2, 3]