ব্যাখ্যা
সমাধান:
| 2x + 4 | < 7
⇒ - 7 < 2x + 4 < 7
⇒ - 7 - 4 < 2x + 4 - 4 < 7 - 4
⇒ - 11 < 2x < 3
⇒ -11/2 < 2x/2 < 3/2
⇒ - 5.5 < x < 1.5
∴ পূর্ণ সংখ্যা আছে ৭ টি (- 5, - 4, - 3, - 2, - 1, 0, 1)
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৬ / ১২ · ৫০১–৬০০ / ১,১৬১
প্রশ্ন: |2x - 3| < 1 অসমতাটির সমাধান নির্ণয় করুন।
সমাধান:
দেওয়া আছে,
|2x - 3| < 1
⇒ - 1 < 2x - 3 < 1
⇒ - 1 + 3 < 2x - 3 + 3 < 1 + 3
⇒ 2 < 2x < 4
⇒ 1 < x < 2
প্রশ্ন: 12 - 4x ≥ 3x + 26 অসমতার সমাধান কোনটি?
সমাধান:
12 - 4x ≥ 3x + 26
⇒ - 4x - 3x ≥ 26 - 12
⇒ - 7x ≥ 14
⇒ x ≤ 14/(- 7) [ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অসমতার চিহ্নটি উল্টে যায়]
⇒ x ≤ - 2
ব্যবধি আকারে লিখলে হয়: (- ∞, - 2]
(- ∞, - 2] বলতে বোঝায় যে, - 2 এর সমান বা তার চেয়ে ছোট সকল বাস্তব সংখ্যা এই অসমতার অন্তর্ভুক্ত।
x2 - 3x - 10 > 0
(x - 5)(x + 2) > 0
দুইটি রাশির গুনফল তখনই ধনাত্মক বা শূন্য অপেক্ষা বড় হবে যদি উভয়ই ধনাত্মক বা ঋণাত্মক হয়।
∴ নির্ণেয় সমাধান = (-∞, -2) ∪ (5, +∞)
x2 - 5x + 6 > 0 বা, (x - 3)(x - 2) > 0
পাশের সংখ্যা রেখা অনুসারে x<2 অথবা x>3 হলে অসমতাটি সত্য হয়।
∴ সমাধান x<2 অথবা x>3
প্রশ্ন:
অসমতাটির জন্য x এর সমাধান কোনটি হবে?
সমাধান:
দেওয়া আছে,
বা, |2x - 5| > 3
এখন,
(2x - 5) ধনাত্মক হলে,
2x - 5 > 3
⇒ 2x - 5 + 5 > 3 + 5
⇒ 2x > 8
⇒ x > 8/2
⇒ x > 4
আবার,
(2x - 5) ঋণাত্মক হলে,
- (2x - 5) > 3
⇒ 2x - 5 < - 3
⇒ 2x - 5 + 5 < - 3 + 5
⇒ 2x < 2
⇒ x < 2/2
⇒ x < 1
সুতরাং x < 1 অথবা x > 4
yz < 0
∴ y > 0, z < 0 অথবা y < 0, z > 0 ফলে z2 > 0
আবার, xy > 0
∴ xyz2 > 0
প্রশ্ন: |3x + 2| ≤ 11 অসমতাটির সমাধান কত?
সমাধান:
দেওয়া আছে,
|3x + 2| ≤ 11
⇒ - 11 ≤ 3x + 2 ≤ 11
⇒ - 11 - 2 ≤ 3x + 2 - 2 ≤ 11 - 2
⇒ - 13 ≤ 3x ≤ 9
⇒ - 13/3 ≤ 3x/3 ≤ 9/3
∴ - 13/3 ≤ x ≤ 3
প্রশ্ন: x2 + 2x - 15 > 0 অসমতাটির সমাধান কোনটি?
সমাধান:
⇒ x2 + 2x - 15 > 0
⇒ x2 + 5x - 3x - 15 > 0
⇒ x(x + 5) - 3(x + 5) > 0
⇒ (x + 5)(x - 3) > 0
এই অসমতার সমাধান বিন্দু দুটি হলো x = - 5 এবং x = 3।
(x + 5)(x - 3) > 0 এর গুণফল ধনাত্মক হয়, যখন
উভয় উৎপাদকই ধনাত্মক (অর্থাৎ x > 3) অথবা উভয় উৎপাদকই ঋণাত্মক (অর্থাৎ x < - 5)।
অর্থাৎ, x < - 5 অথবা x > 3।
ব্যবধি আকারে লিখলে হয়: (- ∞, - 5) ∪ (3, ∞)।
প্রশ্ন: |x + 3| ≤ 7 হলে x-এর সীমানা কত?
সমাধান:
দেওয়া আছে,
|x + 3| ≤ 7
⇒ - 7 ≤ x + 3 ≤ 7
⇒ - 7 - 3 ≤ x ≤ 7 - 3 ; [উভয় দিকে 3 বিয়োগ করে]
⇒ - 10 ≤ x ≤ 4
∴ x ∈ [- 10, 4]
প্রশ্ন: x + 1 > 1 - 2x এর সমাধান কোনটি?
সমাধান:
x + 1 > 1 - 2x
বা, x + 2x > 1 - 1
বা, 3x > 0
∴ x > 0
প্রশ্ন: x2 - 3x - 10 > 0 অসমতাটির সমাধান কোনটি?
সমাধান:
x2 - 3x - 10 > 0
⇒ x2 - 5x + 2x - 10 > 0
⇒ x(x - 5) + 2(x - 5) > 0
∴ (x - 5)(x + 2) > 0
দুইটি রাশির গুনফল তখনই ধনাত্মক বা শূন্য অপেক্ষা বড় হবে যদি উভয়ই ধনাত্মক অথবা উভয়েই ঋণাত্মক হয়।
∴ নির্ণেয় সমাধান = (- ∞, - 2) ∪ (5, + ∞)
প্রশ্ন: |x - 3| < 4 হলে, m এবং n এর কোন মানের জন্য m < 2x + 7 < n হবে?
সমাধান:
|x - 3| < 4
বা, - 4 < x - 3 < 4
বা, - 4 + 3 < x - 3 + 3 < 4 + 3
বা, - 1 < x < 7
বা, - 2 < 2x < 14
বা, - 2 + 7 < 2x + 7 < 14 + 7
∴ 5 < 2x + 7 < 21
m < 2x + 7 < n এর সাথে তুলনা করে পাই,
∴ m = 5 এবং n = 21
প্রশ্ন: |2x + 3| < 7 এর সমাধান সেট হবে:
সমাধান:
দেওয়া আছে,
|2x + 3| < 7
⇒ - 7 < 2x + 3 < 7
⇒ - 7 - 3 < 2x + 3 - 3 < 7 - 3
⇒ - 10 < 2x < 4
⇒ - 10/2 < 2x/2 < 4/2
∴ - 5 < x < 2
নির্ণেয় সমাধান সেট: S = {x ∈ R : - 5 < x < 2}
ব্যবধি আকারে: (- 5, 2)
3x-2 > 2x-1
⇒ 3x-2x > 2-1
⇒ x > 1
∴ সমাধান সেট (1, ∞)
প্রশ্ন: a - b ≥ a + b এই সমীকরণের সমতুল্য নিচের কোনটি?
সমাধান:
a - b ≥ a + b
⇒ a - a ≥ b + b
⇒ 0 ≥ 2b
⇒ 2b ≤ 0
⇒ b ≤ 0
প্রশ্ন: |x + 2| < 6 অসমতাটির সমাধান কোনটি?
সমাধান:
প্রদত্ত অসমতাটি হলো,
|x + 2| < 6
⇒ - 6 < x + 2 < 6
⇒ (- 6 - 2) < (x + 2 - 2) < (6 - 2) [উভয়পক্ষে (- 2) যোগ করে]
⇒ - 8 < x < 4
∴ অসমতাটির সমাধান, S = {x ∈ R: - 8 < x < 4}
প্রশ্ন: 6 + 4x ≤ 18 এর সমাধান কোনটি?
সমাধান:
এখানে, 6 + 4x ≤ 18
⇒ 6 + 4x - 6 ≤ 18 - 6
⇒ 4x ≤ 12
⇒ x ≤ 3
∴ নির্ণেয় সমাধান x ≤ 3
কেটে নেওয়া কাগজের ক্ষেত্রফল = 5x বর্গমিটার
মূল কাগজের ক্ষেত্রফল = 45 বর্গমিটার
প্রশ্নমতে,
5x < 45
⇒ x < 9
∴x এর সম্ভাব্য মান 5 <x <9
2x2+5x+3 < 0
⇒ 2x2+3x+2x+3 < 0
⇒ x(2x+3)+1(2x+3) < 0
⇒ (2x+3)(x+1) < 0
দুইটি রাশির গুণফল 0 থেকে কম হলে, গুণফলটি অবশ্যই ঋণাত্মক হবে। সেই কারণে একটি অংশ ধনাত্মক হলে অন্য অংশ ঋণাত্মক হবে।
এখন,
2x+3 > 0 [ধনাত্মক ধরে]
⇒ x > -3/2
এবং
x+1 < 0 [ঋণাত্মক ধরে]
⇒ x < -1
অর্থাৎ, -3/2 < x < -1
প্রশ্ন: |2x + 1| < 3 এর সমাধান হবে নিচের কোনটি?
সমাধান:
|2x + 1| < 3
⇒ - 3 < 2x + 1 < 3
⇒ - 3 - 1 < 2x + 1 - 1 < 3 - 1
⇒ - 4 < 2x < 2
⇒ - 2 < x < 1
প্রশ্ন: (x/3) + (x/4) + (x/5) < 47/60 এর সমাধান-
সমাধান:
(x/3) + (x/4) + (x/5) < 47/60
⇒ (20x + 15x + 12x)/60 < 47/60
⇒ 47x < 47
⇒ x < 1
∴নির্ণেয় সমাধান: (- ∞, 1)
প্রশ্ন: যদি {(2x + 3)/5} ≥ 3 হয় তবে x এর ক্ষুদ্রতম মান কত হবে?
সমাধান:
1/5 (2x + 3) ≥ 3
⇒ (2x + 3)/5 ≥ 3
⇒ 2x + 3 ≥ 15
⇒ 2x ≥ 12
∴ x ≥ 6
∴ x এর ক্ষুদ্রতম মান হবে = 6 ।
মনে করি নিতুর বয়স = x বছর
মীমের বয়স = x - 4 বছর
লাবিবের বয়স = (x - 4) / 4
শর্তমতে,
x + x-4 +(x-4)/4 ≤ 22
x ≤ 12
ধরি,
x = 1/2
∴ x2 = 1/4,
1/x = 2,
1/x2 = 4
∴ x2 < x < 1/x < 1/x2
প্রশ্ন: |4x + 1| < 9 এর সমাধান কোনটি?
সমাধান:
⇒ |4x + 1| < 9
⇒ - 9 < 4x + 1 < 9
⇒ - 9 - 1 < 4x + 1 - 1 < 9 - 1
⇒ - 10 < 4x < 8
⇒ - 10/4 < x < 8/4
⇒ - 5/2 < x < 2
∴ সমাধান হলো - 5/2 < x < 2
প্রশ্ন: - 3 < q < 5 হলে, পরমমান চিহ্নের সাহায্যে অসমতাটি প্রকাশ করলে নিচের কোনটি হবে?
সমাধান:
অসমতাটির উর্ধ্বসীমা ও নিম্নসীমার গড় = (- 3 + 5)/2 = 1
এখন,
-3 < q < 5
⇒ - 3 - 1 < q - 1 < 5 - 1 [উভয়পক্ষ থেকে 1 বিয়োগ করে]
⇒ - 4 < q - 1 < 4
⇒ |q - 1| < 4
∴ পরমমান চিহ্নের সাহায্যে অসমতাটির প্রকাশ: |q - 1| < 4
প্রশ্ন: |x - 5| < 2 হলে, m এবং n এর কোন মানের জন্য m < 2x - 7 < n হবে?
সমাধান:
|x - 5| < 2
⇒ - 2 < x - 5 < 2
⇒ -2 + 5 < x < 2 + 5
⇒ 3 < x < 7
⇒ 6 < 2x < 14
⇒ 6 - 7 < 2x - 7 < 14 - 7
⇒ - 1 < 2x - 7 < 7
অতএব, m = - 1 এবং n = 7
যেহেতু, z < 0
∴ xz > 0
⇒ x < 0
ফলে, xy < o
⇒ y > 0
প্রশ্ন: |x + 3 | < 4 হলে, m এবং n এর কোন মানের জন্য m < 3x + 2 < n হবে?
সমাধান:
দেওয়া আছে,
|x + 3 | < 4
⇒ - 4 < x + 3 < 4
⇒ - 4 - 3 < x + 3 - 3 < 4 - 3 ; [উভয় পাশে 3 বিয়োগ করে]
⇒ - 7 < x < 1
⇒ - 21 < 3x < 3 ; [উভয় পাশে 3 দ্বারা গুণ করে]
⇒ - 21 + 2 < 3x + 2 < 3 + 2 ; [উভয় পাশে 2 যোগ করে]
∴ - 19 < 3x + 2 < 5 .......(1)
এখন, (1) নং কে m < 3x + 2 < n এর সাথে তুলনা করে পাই,
m = - 19, n = 5
অতএব m = - 19 এবং n = 5
প্রশ্ন: x2 + 4x - 21 > 0 অসমতাটির সমাধান কোনটি?
সমাধান: x2 + 4x - 21 > 0
⇒ x2 + 7x - 3x - 21 > 0
⇒ x(x + 7) - 3(x + 7) > 0
⇒ (x + 7)(x - 3) > 0
এই অসমতার সমাধান বিন্দু দুটি হলো x = - 7 এবং x = 3
(x + 7)(x - 3) > 0 এর গুণফল ধনাত্মক হয়, যখন উভয় উৎপাদকই ধনাত্মক (অর্থাৎ x > 3) অথবা উভয় উৎপাদকই ঋণাত্মক (অর্থাৎ x < - 7)।
অর্থাৎ, x < - 7 অথবা x > 3।
ব্যবধি আকারে লিখলে হয়: (- ∞, - 7) ∪ (3, ∞)
প্রশ্ন: x যদি y এর চেয়ে বড় হয়, তবে 1/x এর চেয়ে 1/y -
সমাধান:
x > y
⇒ 1/x < 1/y [ভাগ করলে অসমতার চিহ্ন উল্টে যায়]
প্রশ্ন: 6x - 9 < 3 এবং x বাস্তব সংখ্যা হলে, x এর মানের পরিসীমা কী?
সমাধান:
6x - 9 < 3
⇒ 6x < 3 + 9
⇒ 6x < 12
⇒ x < 12/6
∴ x < 2
অর্থাৎ, x ∈ (- ∞, 2)
প্রশ্ন: |x - 3| < 4 হলে, m এবং n এর কোন মানের জন্য m < 3x + 5 < n হবে?
সমাধান:
|x - 3| < 4
⇒ - 4 < x - 3 < 4
⇒ - 4 + 3 < x < 4 + 3
⇒ - 1 < x < 7
⇒ - 1 × 3 < 3x < 7 × 3
⇒ - 3 < 3x < 21
⇒ - 3 + 5 < 3x + 5 < 21 + 5
⇒ 2 < 3x + 5 < 26
এখন, m < 3x + 5 < n এর সাথে তুলনা করে পাই,
m = 2 এবং n = 26।