ব্যাখ্যা
• Hyperbole (noun) [uncountable noun, countable noun]
- English Meaning: A way of speaking or writing that makes someone or something sound much bigger, better, smaller, worse, more unusual, etc. than they are.
- Bangla Meaning: অতিশয়োক্তি; অত্যুক্তি; অতিরঞ্জন।
- কোন ব্যক্তি বা বস্তুকে তার বাস্তব অবস্থানের চেয়ে বাড়িয়ে বলা।
• ইংরেজি সাহিত্যে সাহিত্যিকরা তাদের বিভিন্ন রচনায় Hyperbole এর ব্যাপক প্রয়োগ ঘটিয়েছেন।
- অতিরঞ্জিত ভাব প্রকাশের জন্য Hyperbole ব্যবহৃত হয়।
- প্রিয়জনের প্রতি তীব্র প্রশংসা জানাতে কিংবা হাসির উদ্রেক অথবা কঠিন সমালোচনা প্রকাশ করতেও Hyperbole এর ব্যবহার হয়ে থাকে।
- সে কারণে Hyperbole negative or positive দুই রকমই হতে পারে।
• Here’s the smell of the blood still: all the perfumes of Arabia will not sweeten this little hand.
- এখানে লেডি ম্যাকবেথ রক্তের গন্ধ এতটাই প্রবলভাবে অনুভব করছেন যে তিনি মনে করছেন, আরবের সব সুগন্ধি মিশিয়েও তার হাত থেকে এই রক্তের গন্ধ দূর করা সম্ভব নয়। এটি বাস্তবিকভাবে অসম্ভব এবং একটি অতিরঞ্জিত উক্তি। এর মাধ্যমে তার অপরাধবোধ ও মানসিক সংকটের গভীরতাকে প্রকাশ করা হয়েছে।
• Hyperbole এর আরো কিছু উদাহরণ হচ্ছে -
• "Ten thousand saw I at a glance."
• " I’ll love you, dear, I’ll love you
Till China and Africa meet,
And the river jumps over the mountain
And the salmon sing in the street."
• 'I loved Ophelia: forty thousand brothers. Could not, with all their quantity of love, Make up my sum.'
• অন্যদিকে,
• Simile
- A simile is an explicit comparison between two different things.
- দুটি ভিন্নধর্মী জিনিসের মধ্যে As ও Like দ্বারা তুলনা বোঝালে তাকে Simile বলে।
- যেমন: She is as innocent as a lamb.
• Apostrophe: (সম্বোধন অলঙ্কার)
- An address to someone absent or something abstract as if the person or the thing were present.
- অর্থাৎ, অনুপস্থিত কোনো ব্যাক্তি বা বস্তুকে সম্বোধন করে তারঁ উদ্দেশ্যে কিছু বলা।
- By using an apostrophe, a speaker turns from the audience to address a single person or thing.
- এটা এক ধরনের Personification ।
- এখানে লেখক প্রানহীন, নির্জীব বস্তুকে ব্যক্তিরুপে কিংবা অনুপস্থিত ব্যক্তিকে উপস্থিত ব্যক্তিরুপে সম্বোধন করেন।
- In other words, the addressing of a usually absent person or a usually personified thing rhetorically.
• Onomatopoeia:
- The act of creating or using words that include sounds that are similar to the noises the words refer to.
- আমরা বাংলায় বলি অনুকার অব্যয়। বৃষ্টির ঝমঝম শব্দ, ঘড়ির টিকটিক শব্দ, হাওয়ার শনশন শব্দ ইত্যাদি অনুকার অব্যয়ের উদাহরণ।
- এই ধরণের শব্দ ধ্বণির অণুকরণে গঠিত হয়।
- যেমন: ঘড়ির কাঁটা টিকটক শব্দ করে বলে ইংরেজিতে এটিকে ঘড়ির শব্দের বোঝাতে ব্যবহৃত হয়।
- তাই, এটি Onomatopoeia-এর উদাহরণ।
Source: Live MCQ Lecture and An ABC of English Literature, Dr M Mofizar Rahman.