বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বাস্তব সংখ্যা, গড় ও ভগ্নাংশ

মোট প্রশ্ন২,০৫২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাস্তব সংখ্যা, গড় ও ভগ্নাংশ

PrepBank · পাতা / ২১ · ৮০১৯০০ / ২,০৫২

৮০১.
৫টি সংখ্যার গড় ২০। এর মধ্যে শেষ ৩টি সংখ্যার গড় ১৮ হলে, প্রথম ২টি সংখ্যার গড় কত?
  1. ১২.৫০
  2. ২৩
  3. ১২.৭৫
  4. ২৩.৭৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৫টি সংখ্যার গড় ২০। এর মধ্যে শেষ ৩টি সংখ্যার গড় ১৮ হলে, প্রথম ২টি সংখ্যার গড় কত?

সমাধান:
৫টি সংখ্যার গড় ২০
৫টি সংখ্যার সমষ্টি (২০ × ৫) = ১০০

শেষ ৩টি সংখ্যার গড় ১৮
শেষ ৪টি সংখ্যার সমষ্টি (১৮ × ৩) = ৫৪

প্রথম ২টি সংখ্যার সমষ্টি (১০০ - ৫৪) = ৪৬
প্রথম ২টি সংখ্যার গড় (৪৬ ÷ ২) = ২৩
৮০২.
(০.২ × ০.৩ × ০.৫)/(০.১ × ০.২ × ০.০২) এর মান কত?
  1. ৮০
  2. ৭৫
  3. ৬০
  4. ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: (০.২ × ০.৩ × ০.৫)/(০.১ × ০.২ × ০.০২) এর মান কত?

সমাধান:
(০.২ × ০.৩ × ০.৫)/(০.১ × ০.২ × ০.০২)
=০.০৩/০.০০০৪
= ৭৫
৮০৩.
৫টি সংখ্যার গড় ৬০, ১০টি সংখ্যার গড় ৩০ এবং ১৫টি সংখ্যার গড় ২০। মোট ৩০টি সংখ্যার গড় কত? 
  1. ২৫
  2. ২৮
  3. ৩০
  4. ৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৫টি সংখ্যার গড় ৬০, ১০টি সংখ্যার গড় ৩০ এবং ১৫টি সংখ্যার গড় ২০। মোট ৩০টি সংখ্যার গড় কত? 

সমাধান: 
৫টি সংখ্যার গড় ৬০ 
৫টি সংখ্যার সমষ্টি = ৬০ × ৫ = ৩০০

১০টি সংখ্যার গড় ৩০ 
১০টি সংখ্যার সমষ্টি = ১০ × ৩০ = ৩০০

১৫টি সংখ্যার গড় ২০
১৫টি সংখ্যার সমষ্টি = ২০ × ২০ = ৩০০

৩০টি সংখ্যার সমষ্টি =(৩০০ + ৩০০ + ৩০০) =৯০০
৩০টি সংখ্যার গড় = ৯০০/৩০ = ৩০
৮০৪.
দুইটি সংখ্যার সমষ্টি ৯৫। বৃহত্তম সংখ্যার এক তৃতীয়াংশ ৩৫ অপেক্ষা যত কম ক্ষুদ্রতম সংখ্যাটির চারগুণ ৭০ অপেক্ষা তত বেশি। সংখ্যা দুইটি কত?
  1. ৭০, ২৫
  2. ৬৫, ৩০
  3. ৮০, ১৫
  4. ৭৫, ২০
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার সমষ্টি ৯৫। বৃহত্তম সংখ্যার এক তৃতীয়াংশ ৩৫ অপেক্ষা যত কম ক্ষুদ্রতম সংখ্যাটির চারগুণ ৭০ অপেক্ষা তত বেশি। সংখ্যা দুইটি কত?

সমাধান:
ধরি, বৃহত্তম সংখ্যা = x
ক্ষুদ্রতম সংখ্যা = ৯৫ - x

প্রশ্নমতে,
৩৫ - (x/৩) = ৪(৯৫ - x) - ৭০
⇒ (১০৫ - x)/৩ = ৩৮০ - ৪x - ৭০
⇒ (১০৫ - x)/৩ = ৩১০ - ৪x
⇒ ১০৫ - x = ৩(৩১০ - ৪x)
⇒ ১০৫ - x = ৯৩০ - ১২x
⇒ ১২x - x = ৯৩০ - ১০৫
⇒ ১১x = ৮২৫
⇒ x = ৮২৫/১১
∴ x = ৭৫

∴ বৃহত্তম সংখ্যা = ৭৫
ক্ষুদ্রতম সংখ্যা = ৯৫ - ৭৫ = ২০

সুতরাং, সংখ্যা দুইটি হলো ৭৫ এবং ২০

৮০৫.
একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
  1. ২৪
  2. ২০
  3. ১৮
  4. ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক 

৩ক + ২ক = ৯০
⇒ ৫ক = ৯০
⇒ ক = ১৮
৮০৬.
কোন সংখ্যাটি ৩ এবং ৭ উভয়ই দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? 
  1. ৪০৬ 
  2. ৩০৩ 
  3. ৩৪১ 
  4. ৩৯৯ 
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যাটি ৩ এবং ৭ উভয়ই দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? 

সমাধান: 
৩ ও ৭ এর ল.সা.গু = ২১ 
২১ দ্বারা বিভাজ্য সংখ্যাটিই ৩ ও ৭ উভয়ের দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। 

অপশন টেস্ট অনুযায়ী, 
৩৯৯/২১= ১৯
∴ ৩৯৯ সংখ্যাটি ৩ ও ৭ উভয়ের দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।

অন্যদিকে,
৩০৩,৩৪১ ও ৪০৬ সংখ্যাগুলো ২১ দ্বারা বিভাজ্য বিভাজ্য নয়।

৮০৭.
কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ৭ যোগ করলে যোগফল ১২, ১৮ ও ৩০ দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়?
  1. ১৬৩ 
  2. ১৯৭ 
  3. ১৮০ 
  4. ১৭৩
ব্যাখ্যা

প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ৭ যোগ করলে যোগফল ১২, ১৮ ও ৩০ দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়?

সমাধান:
নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ১২, ১৮ ও ৩০ এর ল.সা.গু. থেকে ৭ কম।
সবগুলো সংখ্যাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই, 
১২ = ২ × ২ × ৩
১৮ = ২ × ৩ × ৩
৩০ = ২ × ৩ × ৫

∴ ১২, ১৮ ও ৩০ এর ল.সা.গু = ২ × ৩ × ৫ = ১৮০ 

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি = (১৮০ - ৭) = ১৭৩

৮০৮.
৯০০ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে?
  1. ২৭
  2. ৩০
  3. ২৪
  4. ৩২
ব্যাখ্যা

প্রশ্ন: ৯০০ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে?

সমাধান:

৯০০ = ২ × ২ × ৩ × ৩ × ৫ × ৫
= ২ × ৩ × ৫

এখানে,
২ এর সূচক = ২
৩ এর সূচক = ২
৫ এর সূচক = ২

কোনো সংখ্যার মোট ভাজকের সংখ্যা বের করার সূত্র হলো, তার মৌলিক উৎপাদকগুলোর ঘাতের সাথে ১ যোগ করে প্রাপ্ত সংখ্যাগুলো গুণ করা।

∴ নির্ণেয় ভাজক সংখ্যা = (২ + ১) × (২ + ১) × (২ + ১)
= ৩ × ৩ × ৩
= ২৭

∴ ৯০০ সংখ্যাটির মোট ভাজক সংখ্যা হলো ২৭।

৮০৯.
7, 9, 6, 5, 15, 18 সংখ্যাগুলোর গড় কত?
  1. 8
  2. 9
  3. 10
  4. 11
ব্যাখ্যা
প্রশ্ন: 7, 9, 6, 5, 15, 18 সংখ্যাগুলোর গড় কত?

সমাধান:
গড় = (7 + 9 + 6 + 5 + 15 + 18)/6
= 60/6
= 10
৮১০.
১০০ থেকে ১২০ এর মধ্যবর্তী সর্বোচ্চ ও সর্বনিম্ন মৌলক সংখার পার্থক্য কত?
  1. ১০
  2. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ থেকে ১২০ এর মধ্যবর্তী সর্বোচ্চ ও সর্বনিম্ন মৌলক সংখার পার্থক্য কত?

সমাধান:
১০০ থেকে ১২০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাসমূহ = ১০১, ১০৩, ১০৭, ১০৯, ১১৩

∴ সর্বোচ্চ ও সর্বনিম্ন মৌলক সংখার পার্থক্য = ১১৩ - ১০১
= ১২
৮১১.
প্রথম ১০টি ক্রমিক সংখ্যার গড় কত? 
  1. ৭.৫
  2. ৫.৫
  3. ৬.৫
  4. ১০.৫
ব্যাখ্যা

প্রশ্ন: প্রথম ১০টি ক্রমিক সংখ্যার গড় কত?

সমাধান:
এখানে,
১ম সংখ্যা = ১
শেষ সংখ্যা = ১০
পদ সংখ্যা = ১০

সমষ্টি = {(১ম পদ + শেষ পদ) × পদ সংখ্যা}/২
= {(১ + ১০) × ১০}/২
= (১১ × ১০)/২
= ৫৫

∴ প্রথম ১০টি সংখ্যার গড় = ৫৫ ÷ ১০
= ৫.৫

৮১২.
একটি বিজোড় পূর্ণ সংখ্যার চার গুণের সাথে পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যার ছয় গুণ যোগ করলে ১৪২ হয়। প্রথম বিজোড় সংখ্যাটি কত?
  1. ১৭
  2. ১৫
  3. ১৩
  4. ১১
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিজোড় পূর্ণ সংখ্যার চার গুণের সাথে পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যার ছয় গুণ যোগ করলে ১৪২ হয়। প্রথম বিজোড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
প্রথম বিজোড় পূর্ণ সংখ্যাটি = ক
তাহলে, পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যাটি = ক + ২

প্রশ্নমতে,
৪ক + ৬(ক + ২) = ১৪২
⇒ ৪ক + ৬ক + ১২ = ১৪২
⇒ ১০ক = ১৪২ - ১২
⇒ ১০ক = ১৩০
⇒ ক = ১৩০/১০
∴ ক = ১৩
৮১৩.
একটি খুঁটির ১/২ অংশ মাটির নিচে, ১/৩ অংশ পানির মধ্যে এবং বাকি ২ মিটার পানির উপরে আছে। খুঁটিটির দৈর্ঘ্য কত? 
  1. ৮ মিটার
  2. ১০ মিটার
  3. ১২ মিটার
  4. ১৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খুঁটির ১/২ অংশ মাটির নিচে, ১/৩ অংশ পানির মধ্যে এবং বাকি ২ মিটার পানির উপরে আছে। খুঁটিটির দৈর্ঘ্য কত? 

সমাধান: 
ধরি, 
খুটির দৈর্ঘ্য = x মিটার 

তাহলে, 
মাটির নিচে ও পানির মধ্যে আছে = (১/২+১/৩) × x অংশ 
= (৫x/৬) অংশ 
এবং পানির উপরে আছে = (১ - ৫x/৬) 
বা (x/৬) অংশ 

প্রশ্নমতে, 
x/৬ = ২ 
∴ x = ১২ 

∴ খুটির দৈর্ঘ্য = ১২ মিটার।
৮১৪.
কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে? 
  1. ৯ 
  2. ১৬ 
  3. ২৫ 
  4. ৩৬ 
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = x 

শর্তমতে, 
√x + ১০ = ১৬ 
বা, √x = ১৬ - ১০ 
বা, √x = ৬ 
বা, (√x) = (৬) [উভয় পক্ষকে বর্গ করে]
∴ x = ৩৬ 

∴ সংখ্যাটি = ৩৬ । 

৮১৫.
০.২ × ০.০১ × ০.০০১ = কত?
  1. ০.০০০১
  2. ০.০১
  3. ০.০০০০০২
  4. ০.০০০৩
ব্যাখ্যা
প্রশ্ন: ০.২ × ০.০১ × ০.০০১ = কত?

সমাধান:
০.২ × ০.০১ × ০.০০১ = ০.০০০০০২
৮১৬.
(০.৫ × ০.০৫ × ০.০০৫)/(০.১ × ০.০১) = কত?
  1. ১.২৫
  2. ০.১২৫
  3. ০.০১২৫
  4. ০.০০১২৫
ব্যাখ্যা
প্রশ্ন: (০.৫ × ০.০৫ × ০.০০৫)/(০.১ × ০.০১) = কত?

সমাধান:
(০.৫ × ০.০৫ × ০.০০৫)/(০.১ × ০.০১)
= ০.০০০১২৫/.০০১
= ০.১২৫
৮১৭.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১৮০ ও ২৫২ কে ভাগ করলে প্রতিক্ষেত্রে ১২  ভাগশেষ থাকবে? 
  1. ২৪
  2. ৩২ 
  3. ৪৪ 
  4. ২৮ 
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১৮০ ও ২৫২ কে ভাগ করলে প্রতিক্ষেত্রে ১২  ভাগশেষ থাকবে?

সমাধান: 
বৃহত্তম সংখ্যাটি হবে (১৮০ - ১২) = ১৬৮ এবং (২৫২ - ১২) = ২৪০ এর গ.সা.গু এর সমান।

∴ ১৬৮ এবং ২৪০ এর গ.সা.গু হলো = ২৪

∴  নির্ণেয় বৃহত্তম সংখ্যা = ২৪

৮১৮.
কোনটি অমূলদ সংখ্যা?
  1. ১৬/২৫
  2. √১২১
  3. (৩√৪)/২
  4. কোনটিই নয় 
ব্যাখ্যা

প্রশ্ন: কোনটি অমূলদ সংখ্যা?

সমাধান:
অমূলদ সংখ্যা (Irrational Number): যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও ৭ পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়। পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
যেমন √২ = ১.৪১৪২১৩....., √৩ = ১.৭৩২....... ইত্যাদি। 

এখন, অপশন যাচাই করে পাই, 
ক) ১৬/২৫ = ০.৬৪
এটি একটি ভগ্নাংশ, এবং এটি মূলদ সংখ্যা। 

খ) √১২১ = ১১ ; এটি মূলদ সংখ্যা।

গ) ৩√৪/২
= (৩ × ২)/২
= ৩  ; এটি মূলদ সংখ্যা
অর্থাৎ, এখানে কোন অমূলদ সংখ্যা নাই। 

সুতরাং, সঠিক উত্তর কোনটিই নয়। 

৮১৯.
কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে? 
  1. ১৬ 
  2. ২৫ 
  3. ৯ 
  4. ৩৬ 
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = x 

শর্তমতে, 
√x + ১০ = ১৬ 
বা, √x = ১৬ - ১০ 
বা, √x = ৬ 
বা, (√x) = (৬) 
∴ x = ৩৬ 

∴ সংখ্যাটি = ৩৬ । 

৮২০.
২৪৫০ কে কত দ্বারা ভাগ করলে ভাগফলটি পূর্ণ বর্গ সংখ্যা হবে?
ব্যাখ্যা
প্রশ্ন: ২৪৫০ কে কত দ্বারা ভাগ করলে ভাগফলটি পূর্ণ বর্গ সংখ্যা হবে?

সমাধান:
২৪৫০ = ২ × ৫ × ৫ × ৭ × ৭
= ২ × (৫ × ৫) × ( ৭ × ৭)

এখানে, ২ জোড়া বিহীন
∴ ২ দ্বারা ভাগ করলে ভাগফলটি পূর্ণ বর্গ সংখ্যা হবে।
৮২১.
তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে?
  1. 5
  2. 11
  3. 6
  4. 7
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে?

সমাধান: 
পরপর তিনটি স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা 6 দ্বারা বিভাজ্য হবে।

কারণ হলো:
2 দ্বারা বিভাজ্যতা: পরপর তিনটি স্বাভাবিক সংখ্যার মধ্যে অন্তত একটি জোড় সংখ্যা থাকে, যা 2 দ্বারা বিভাজ্য।  
3 দ্বারা বিভাজ্যতা: পরপর তিনটি স্বাভাবিক সংখ্যার মধ্যে অন্তত একটি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য।  
6 দ্বারা বিভাজ্যতা: যেহেতু গুণফলটি 2 এবং 3 উভয় দ্বারাই বিভাজ্য, তাই এটি 2 × 3 = 6 দ্বারাও বিভাজ্য হবে।  
 
যেমন:
1 × 2 × 3 = 6 (যা 6 দ্বারা বিভাজ্য)
2 × 3 × 4 = 24 (যা 6 দ্বারা বিভাজ্য)
3 × 4 × 5 = 60 (যা 6 দ্বারা বিভাজ্য)

সুতরাং, তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা 6 দ্বারা বিভাজ্য হয়। 

৮২২.
৪৭ এবং ৭১ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
  1. ৪টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৭টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৭ এবং ৭১ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?

সমাধান :
মৌলিক সংখ্যা: যে সংখ্যাকে ১ এবং ঐ সংখ্যা ব্যতীত অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে।

৪৭ থেকে ৭১ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১ = ৬টি

৪৭ এবং ৭১ এর মধ্যে বলায় ৪৭ ও ৭১ সংখ্যা ২টি ছাড়া হিসেব করতে হবে।

অর্থাৎ, ৪৭ এবং ৭১ এর মধ্যে মৌলিক সংখ্যা হবে ৪টি।
৮২৩.
নিচের কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ? 
  1. ২/৯
  2. ৭/৩৬ 
  3. ৫/২৭ 
  4. ১১/৪৫ 
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ? 

সমাধান: 
ক) ২/৯ = ০.২২২ (বৃহত্তম)
খ) ৭/৩৬ = ০.১৯৪ (বৃহত্তম) 
গ) ৫/২৭ = ০.১৮৫ (ক্ষুদ্রতম) 
ঘ) ১১/৪৫ = ০.২৪৪ (বৃহত্তম) 

∴ ক্ষুদ্রতম সংখ্যা = ৫/২৭ । 

৮২৪.
১১টি সংখ্যার যোগফল ৫৬১। প্রথম ৬টির গড় ৪৬ এবং শেষ ৬টির গড় ৫৬ হলে ষষ্ঠ সংখ্যাটি কত?
  1. ৪৯
  2. ৫০
  3. ৫১
  4. ৫২
ব্যাখ্যা
প্রশ্ন: ১১টি সংখ্যার যোগফল ৫৬১। প্রথম ৬টির গড় ৪৬ এবং শেষ ৬টির গড় ৫৬ হলে ষষ্ঠ সংখ্যাটি কত?

সমাধান:
প্রথম ৬টি সংখ্যার গড় ৪৬ 
প্রথম ৬টি সংখ্যার যোগফল (৪৬ × ৬) = ২৭৬

শেষ ৬টি সংখ্যার গড় ৫৬ 
শেষ ৬টি সংখ্যার যোগফল (৫৬ × ৬) = ৩৩৬

∴ শেষ ১২টি সংখ্যার যোগফল = (২৭৬ + ৩৩৬) = ৬১২

∴ ৬ষ্ঠ সংখ্যাটি = (৬১২ - ৫৬১) 
= ৫১
৮২৫.
নিচের কোন সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য?
  1. ২৫৪৬১২
  2. ৩৪৭৮১০
  3. ৪২১৫৩০
  4. ৫৬২৭১৪
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য?

সমাধান:
• কোনো সংখ্যা ৬ দ্বারা বিভাজ্য হতে হলে তা অবশ্যই ২ এবং ৩ উভয় সংখ্যা দ্বারা বিভাজ্য হতে হবে।

ক) ২৫৪৬১২: জোড় সংখ্যা, তাই ২ দ্বারা বিভাজ্য। অঙ্কগুলোর যোগফল = ২ + ৫ + ৪ + ৬ + ১ + ২ = ২০, যা ৩ দ্বারা বিভাজ্য নয়। সুতরাং এটি ৬ দ্বারা বিভাজ্য নয়।

খ) ৩৪৭৮১০: জোড় সংখ্যা, তাই ২ দ্বারা বিভাজ্য। অঙ্কগুলোর যোগফল = ৩ + ৪ + ৭ + ৮ + ১ + ০ = ২৩, যা ৩ দ্বারা বিভাজ্য নয়। সুতরাং এটি ৬ দ্বারা বিভাজ্য নয়।

গ) ৪২১৫৩০: জোড় সংখ্যা, তাই ২ দ্বারা বিভাজ্য। অঙ্কগুলোর যোগফল = ৪ + ২ + ১ + ৫ + ৩ + ০ = ১৫, যা ৩ দ্বারা বিভাজ্য (১৫ ÷ ৩ = ৫)। যেহেতু সংখ্যাটি ২ এবং ৩ উভয় দ্বারা বিভাজ্য, তাই এটি ৬ দ্বারা বিভাজ্য।

ঘ) ৫৬২৭১৪: জোড় সংখ্যা, তাই ২ দ্বারা বিভাজ্য। অঙ্কগুলোর যোগফল = ৫ + ৬ + ২ + ৭ + ১ + ৪ = ২৫, যা ৩ দ্বারা বিভাজ্য নয়। সুতরাং এটি ৬ দ্বারা বিভাজ্য নয়।

∴ সঠিক উত্তর: গ) ৪২১৫৩০

৮২৬.
(০.২ × ০.০২ × ০.০০২)/(০.০১ × ০.০৪) এর মান কত? 
  1. ০.২ 
  2. ০.০২
  3. ০.০০১ 
  4. ০.০০২ 
ব্যাখ্যা
প্রশ্ন: (০.২ × ০.০২ × ০.০০২)/(০.০১ × ০.০৪) এর মান কত? 

সমাধান: 
(০.২ × ০.০২ × ০.০০২)/(০.০১ × ০.০৪) 
= ০.০০০০০৮/০.০০০৪ 
= ৮/৪০০ 
= ২/১০০ 
= ০.০২ । 
৮২৭.
একটি সংখ্যা ও তার গুণাত্বক বিপরীতের সমষ্টি 2 হলে, সংখ্যাটি কত?
  1. - 1
  2. - 2
  3. 2
  4. 1
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা ও তার গুণাত্বক বিপরীতের সমষ্টি 2 হলে, সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = x
গুণাত্বক বিপরীত সংখ্যা = 1/x

প্রশ্নমতে,
x + 1/x = 2
⇒ (x2 + 1)/x = 2
⇒ x2 + 1 = 2x
⇒ x2 - 2x + 1 = 0
⇒ (x - 1)2 = 0
⇒ x - 1 = 0
∴ x = 1

∴ নির্ণেয় সংখ্যাটি 1

৮২৮.
০.১ এর বর্গমূল কত?
  1. ০.১
  2. ০.০১
  3. ১.০
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ০.১ এর বর্গমূল কত?

সমাধান:
০.১ এর বর্গমূল = √০.১
= ০.৩১৬ 
৮২৯.
কোনো শ্রেণীতে শিক্ষক ও ২০ জন ছাত্রের বয়সের গড় ১২ বছর। ২০ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর হলে, শিক্ষকের বয়স কত? 
  1. ৪২ বছর
  2. ৪৮ বছর
  3. ৫৬ বছর
  4. ৫২ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো শ্রেণীতে শিক্ষক ও ২০ জন ছাত্রের বয়সের গড় ১২ বছর। ২০ জন ছাত্রের বয়সের গড় ১০ বছর হলে, শিক্ষকের বয়স কত? 

সমাধান: 
শিক্ষক + ২০ জন ছাত্র = ২১ জন 
২১ জনের বয়সের গড় = ১২ বছর
∴ ২১ জনের মোট বয়স = (২১ × ১২) বছর
= ২৫২ বছর

আবার, 
২০ জন ছাত্রের বয়সের গড় = ১০ বছর
∴ ২০ জন ছাত্রের মোট বয়স = (২০ × ১০) বছর
= ২০০ বছর

∴ শিক্ষকের বয়স = (২৫২ - ২০০) বছর
= ৫২ বছর।

৮৩০.
একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম, তবে সংখ্যাটি কত? 
  1. ৪৩
  2. ৩৯
  3. ৪১
  4. ৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম, তবে সংখ্যাটি কত? 

সমাধান: 
মনে করি, 
সংখ্যাটি = x 

প্রশ্নমতে, 
x - ৩১ = ৫৫ - x 
বা, x + x = ৫৫ + ৩১ 
বা, ২x = ৮৬ 
বা, x = ৮৬/২ 
∴ x = ৪৩ 

∴ সংখ্যাটি = ৪৩ ।
৮৩১.
৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার যোগফল কত?
  1. ৫৬
  2. ৯৭
  3. ১৩৮
  4. ১৫৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার যোগফল কত?

সমাধান:
৪০ থেকে ১০০ পর্যন্ত,
বৃহত্তম মৌলিক সংখ্যা ৯৭
ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ৪১
∴ ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার যোগফল = (৯৭ + ৪১)
= ১৩৮
৮৩২.
পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর। মাতার বয়স কত?
  1. ৩৮ বছর
  2. ৪১ বছর
  3. ৪৫ বছর
  4. ৪৮ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর। আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর। মাতার বয়স কত?

সমাধান:
পিতা মাতা ও পুত্রের বয়সের সমষ্টি=৩ × ৩৭ = ১১১ বছর
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি = ২ × ৩৫ = ৭০ বছর
অর্থাৎ, মাতার বয়স = ১১১ - ৭০ = ৪১ বছর
৮৩৩.
দুইটি সংখ্যার গুণফল ৭২০। সংখ্যা দুইটির ল.সা.গু ২৪০ হলে, গ.সা.গু কত?
  1. ৬ 
  2. ১২ 
  3. ৭ 
  4. ৩ 
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ৭২০। সংখ্যা দুইটির ল.সা.গু ২৪০ হলে, গ.সা.গু কত?

সমাধান: 
দেওয়া আছে, 
দুইটি সংখ্যার গুণফল = ৭২০
সংখ্যা দুইটির ল.সা.গু = ২৪০

আমরা জানি, 
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু × গ.সা.গু
⇒ ৭২০ = ২৪০ × গ.সা.গু
⇒ গ.সা.গু = ৭২০/২৪০
∴ গ.সা.গু = ৩

৮৩৪.
তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩ হলে, ছোট সংখ্যাটি কত? 
  1. ৩০ 
  2. ৪৮ 
  3. ৪৫ 
  4. ৪০
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩ হলে, ছোট সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি,
তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে x, x + ১ ও x + ২
∴ তাদের যোগফল = x + (x + ১) + (x + ২) 
= ৩x + ৩ 

প্রশ্নমতে, 
৩x + ৩ = ১২৩ 
বা, ৩x = ১২৩ - ৩ 
বা, ৩x = ১২০ 
বা, x = ১২০/৩ 
∴ x = ৪০ 

∴ ছোট সংখ্যাটি = ৪০ । 

৮৩৫.
১২৫ সংখ্যাকে কত দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
  1. ২৫
  2. ১৫
  3. ১০
ব্যাখ্যা
প্রশ্ন: ১২৫ সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে?

সমাধান:
১২৫ = ৫ × ৫ × ৫ 
= ৫ × (৫ × ৫) 

এখানে
৫ জোড়া বিহীন 
৫ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্ণসংখ্যা হবে।
৮৩৬.

  1. 1/2
  2. 3/4
  3. 2/3
  4. 1/4
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:

৮৩৭.
১০৮ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে?
  1. ২২ 
  2. ১৬ 
  3. ১৮ 
  4. ১২ 
ব্যাখ্যা

প্রশ্ন: ১০৮ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে?

সমাধান
১০৮ = ২ × ২ × ৩ × ৩ × ৩ 
= ২ × ৩
এখানে,
২ এর সূচক ২ এবং ৩ এর সূচক ৩

এখন,
প্রত্যেক সূচকের মানের সাথে ১ যোগ করে তাদের গুণ করলে যে গুণফল পাওয়া যাবে তাই হবে নির্ণেয় ভাজক সংখ্যা।
∴ নির্ণেয় ভাজক সংখ্যা = (২ + ১) (৩ + ১)
= ৩ × ৪ = ১২

∴ নির্ণেয় ভাজক সংখ্যা = ১২ 

৮৩৮.
৮, ৯, ১১, ১২ এর গাণিতিক গড়টি, ৫, ৮, ১৫ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
  1. ১৩
  2. ১৫
  3. ১২
ব্যাখ্যা
প্রশ্ন: ৮, ৯, ১১, ১২ এর গাণিতিক গড়টি, ৫, ৮, ১৫ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?

সমাধান:
 ৮, ৯, ১১, ১২ এর গাণিতিক গড় = (৮ + ৯ + ১১ + ১২)/৪
= ১০

ধরি,
অজানা সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(৫ + ৮ + ১৫ + ক)/৪ = ১০
⇒ ২৮ + ক = ১০ × ৪
⇒ ২৮ + ক = ৪০
⇒ ক = ৪০ - ২৮
∴ ক = ১২
 
৮৩৯.
√২ + √২ এর বর্গ কত?
  1. ১২
  2. ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: √২ + √২ এর বর্গ কত?

সমাধান:
(√২ + √২)
= (২√২)
= ২ × (√২)
= ৪ × ২
= ৮
৮৪০.
m সংখ্যাক সংখ্যার গড় x এবং n সংখ্যক সংখ্যার গড় y হলে m + n সংখ্যার গড় কত?
  1. (mx + ny)/mn
  2. (mx + ny)/(m + n)
  3. (x + y)/mn
  4. (x + y)/(m + n)
ব্যাখ্যা
প্রশ্ন: m সংখ্যাক সংখ্যার গড় x এবং n সংখ্যক সংখ্যার গড় y হলে m + n সংখ্যার গড় কত?

m সংখ্যাক সংখ্যার গড় = x
m সংখ্যক সংখ্যার সমষ্টি = mx

n সংখ্যক সংখ্যার গড় = y
 n সংখ্যক সংখ্যার সমষ্টি = ny

সুতরাং,
(m + n) সংখ্যার গড় = (mx + ny)/m + n
৮৪১.
নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ২/৫
  2. ৪/৯
  3. ১৪/২৭
  4. ৩৩/৬৭
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?

সমাধান:
২/৫ = ০.৪
৪/৯ = ০.৪৪৪
১৪/২৭ = ০.৫১৮
৩৩/৬৭ = ০.৪৯২

সুতরাং, ১৪/২৭ সংখ্যাটি বৃহত্তম।
৮৪২.
৭২ সংখ্যাটির মোট ভাজক আছে-
  1. ৯টি
  2. ১০টি
  3. ১১টি
  4. ১২টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৭২ সংখ্যাটির মোট ভাজক আছে-

সমাধান: 
নিয়ম-১ঃ
৭২ = ২ × ২ × ২ × ৩ × ৩ = ২ × ৩
৭২ সংখ্যাটির ভাজক = (৩ + ১) × (২ + ১) = ১২টি

নিয়ম-২ঃ
৭২ = ১ × ৭২
= ২ × ৩৬
= ৩ × ২৪
= ৪ × ১৮
= ৬ × ১২
= ৮ × ৯
  
৭২ সংখ্যাটির ভাজক = ১, ২, ৩, ৪, ৬, ৮, ৯, ১২, ১৮, ২৪,৩৬, ৭২
=১২ টি।
৮৪৩.
১ থেকে ১০০ পর্যন্ত যেসকল মৌলিক সংখ্যার একক স্থানে ৯ আছে তাদের গড় কত?
  1. ৫১
  2. ৫৩
  3. ৫৫
  4. ৫৭
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১০০ পর্যন্ত যেসকল মৌলিক সংখ্যার একক স্থানে ৯ আছে তাদের গড় কত?

সমাধান:
একক স্থানে ৯ আছে এমন মৌলিক সংখ্যার সমষ্টি = ১৯ + ২৯ + ৫৯ + ৭৯ + ৮৯ = ২৭৫
তাদের গড় = ২৭৫/৫ 
= ৫৫
৮৪৪.
কোনো বাসস্ট্যান্ড থেকে ৪টি বাস একত্রে যাত্রা শুরু করার একটি নির্দিষ্ট সময় পর যথাক্রমে ৭ কি.মি., ১৪ কি.মি., ২১ কি.মি. ও ৩৫ কি.মি. পথ অতিক্রম করে। কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করার পর বাস চারটি একত্রে মিলিত হবে?
  1. ২১০ কি.মি.
  2. ৪৮০ কি.মি.
  3. ১৮০ কি.মি.
  4. ১৫৩ কি.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো বাসস্ট্যান্ড থেকে ৪টি বাস একত্রে যাত্রা শুরু করার একটি নির্দিষ্ট সময় পর যথাক্রমে ৭ কি.মি., ১৪ কি.মি., ২১ কি.মি. ও ৩৫ কি.মি. পথ অতিক্রম করে। কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করার পর বাস চারটি একত্রে মিলিত হবে?

সমাধান:
৭, ১৪, ২১ ও ৩৫ এর ল.সা.গু.র সমান দূরত্ব অতিক্রম করার পর বাস চারটি একত্রে মিলিত হবে।

এখন,
৭  = ১ × ৭ 
১৪ = ২ × ৭
২১ =  ৭ × ৩
৩৫ = ৫ × ৭

৭, ১৪, ২১ ও ৩৫ এর ল.সা.গু. = ৩ × ৫ × ৭ × ২  = ২১০ 

অর্থাৎ বাস চারটি পুনরায় একত্রে মিলিত হবে = ২১০ কি.মি. দূরত্ব অতিক্রম করার পর।

৮৪৫.
দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর ৪৫। বড় সংখ্যাটি কত?
  1. ২০
  2. ২১
  3. ২২
  4. ২৩
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর ৪৫। বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
ছোট সংখ্যাটি = ক
বড় সংখ্যাটি = ক + ১

প্রশ্নমতে,
(ক + ১) - ক = ৪৫
⇒ ক + ২ক + ১ - ক = ৪৫
⇒ ২ক = ৪৫ - ১
⇒ ২ক = ৪৪
⇒ ক = ৪৪/২
∴ ক = ২২
অতএব, বড় সংখ্যাটি = ২২ + ১ = ২৩
৮৪৬.
√(- 2) × √(- 18) এর মান কত?
  1. 6
  2. 36
  3. - 6
  4. - 6i
ব্যাখ্যা

প্রশ্ন: √(- 2) × √(- 18) এর মান কত?

সমাধান:
√(- 2) × √(- 18)
= √(- 1 × 2) × √(- 1 × 18)
= (√(- 1) × √2) × (√(- 1) × √18)
= i√2 × i√18   ; [যেহেতু √(- 1) = i]
= i2 × √(2 × 18)
= (- 1) × √36    ; [যেহেতু i2 = - 1]
= (- 1) × 6
= - 6

৮৪৭.
রাকিব ইংরেজি ও গণিতে মোট ১৭৬ নম্বর পেয়েছে। সে ইংরেজি অপেক্ষা গণিতে ১০ নম্বর বেশি পেয়েছে। সে গণিতে কত পেয়েছে?
  1. ৮৫ 
  2. ৮৩ 
  3. ৭৬
  4. ৯৩ 
ব্যাখ্যা

প্রশ্ন: রাকিব ইংরেজি ও গণিতে মোট ১৭৬ নম্বর পেয়েছে। সে ইংরেজি অপেক্ষা গণিতে ১০ নম্বর বেশি পেয়েছে। সে গণিতে কত পেয়েছে?

সমাধান:
ধরি,
ইংরেজিতে পেয়েছে ক নম্বর।
তাহলে গণিতে পেয়েছে = ক + ১০ নম্বর।

প্রশ্নমতে,
ক + (ক + ১০) = ১৭৬
⇒ ২ক  + ১০  = ১৭৬ 
⇒ ২ক = ১৬৬
∴ ক = ৮৩ 

∴ গণিতে নম্বর = ৮৩  + ১০ = ৯৩ 

৮৪৮.
কোন সংখ্যার দ্বিগুণের সঙ্গে ৭ যোগ করলে ফলাফল সংখ্যাটির তিনগুণের সমান হবে?
  1. ৩ 
  2. ৫ 
  3. ৭ 
  4. ৯ 
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যার দ্বিগুণের সঙ্গে ৭ যোগ করলে ফলাফল সংখ্যাটির তিনগুণের সমান হবে?

সমাধান: 
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে, 
বা, ২ক + ৭ = ক × ৩
বা, ২ক + ৭ = ৩ক
বা, ৩ক - ২ক = ৭
∴  ক = ৭

∴ সংখ্যাটি = ৭ ।

৮৪৯.
কোন সংখ্যার ০.১˙ ভাগ এবং ০.১ ভাগের মধ্যে পার্থক্য ১.০ হলে, সংখ্যাটি কত?
  1. ১০
  2. ৯০
  3. ১০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ০.১˙ ভাগ এবং ০.১ ভাগের মধ্যে পার্থক্য ১.০ হলে, সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক।
এখানে, ০.১˙ = ১/৯
এবং ০.১ = ১/১০

প্রশ্নমতে,
(ক/৯) - (ক/১০)  = ১
⇒ (১০ক - ৯ক)/৯০ = ১
⇒ ক/৯০ = ১
∴ ক = ৯০
৮৫০.
৮৪০ সংখ্যাটির মোট ভাজক সংখ্যা কত?
  1. ২৮ 
  2. ১৮ 
  3. ১৬ 
  4. ৩২ 
ব্যাখ্যা

প্রশ্ন: ৮৪০ সংখ্যাটির মোট ভাজক সংখ্যা কত?

সমাধান:
প্রথমে সংখ্যাটির মৌলিক উৎপাদকগুলো বের করতে হবে।
৮৪০  = ২ × ২ × ২ × ৩ × ৫ × ৭ 
= ২ × ৩ × ৫ × ৭

আমরা জানি, 
কোনো সংখ্যার মোট ভাজক সংখ্যা বের করতে হলে এর মৌলিক উৎপাদকগুলোর সূচকের সাথে ১ যোগ করে গুণ করতে হয়।

∴ ৮৪০ -এর মোট ভাজক সংখ্যা = (৩ + ১) × (১ + ১) × (১ + ১)× (১ + ১)
= ৪ × ২ × ২ × ২
= ৩২ 

সুতরাং, ৮৪০ সংখ্যার মোট ভাজক সংখ্যা = ৩২

৮৫১.
১৩৫০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে গুণফলটি পূর্ণ বর্গ সংখ্যা হবে?
  1. ৪ 
  2. ২ 
  3. ৬ 
  4. ৫ 
ব্যাখ্যা

প্রশ্ন: ১৩৫০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে গুণফলটি পূর্ণ বর্গ সংখ্যা হবে?

সমাধান:
১৩৫০ এর মৌলিক গুণনীয়ক বিশ্লেষণ করলে পাই, 
১৩৫০ = ২ × ৩ × ৩ × ৩ × ৫ × ৫
 = ২ × ৩  × ৫ 
জোড়া গঠন করে পাই = ২ × (৩ × ৩) × ৩ × (৫ × ৫)

এখানে, জোড়া বিহীন সংখ্যা = ২ × ৩ = ৬ 
সুতরাং পূর্ণ বর্গ সংখ্যা পেতে, ১৩৫০ কে ৬ দ্বারা গুণ করতে হবে।

∴ ৬ দ্বারা গুণ করলে গুণফলটি পূর্ণ বর্গ সংখ্যা হবে।

৮৫২.
দুটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু-এর গুণফল 240। সংখ্যা দুটির পার্থক্য 8 হলে, সংখ্যা দুটি কত?
  1. 30 ও 12
  2. 20 ও 12
  3. 60 ও 4
  4. 40 ও 32
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু-এর গুণফল 240। সংখ্যা দুটির পার্থক্য 8 হলে, সংখ্যা দুটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুটি x এবং y

প্রশ্নমতে,
xy = 240 (ল.সা.গু * গ.সা.গু = সংখ্যা দুটির গুণফল)
এবং
সংখ্যা দুটির পার্থক্য, x - y = 8 .........(1) 

আমরা জানি,
(x + y)2 = (x - y)2 + 4xy
= 82 + 4 × 240 = 64 + 960 = 1024
⇒ (x + y)2 = 322
∴ x + y = 32 .......... (2)

এখন,
(1) + (2)
⇒ x + y + x - y = 32 + 8
⇒ 2x = 40
∴ x = 20
(2) নং এ x এর মান বসিয়ে পাই,
y = 32 - 20
∴  y = 12

সংখ্যা দুটি 20 ও 12

৮৫৩.
মৌলিক সংখ্যা কোনটি? 
  1. ৪৭ 
  2. ৫৫ 
  3. ৮৭ 
  4. ৯১ 
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা? 

সমাধান: 
মৌলিক সংখ্যা: 
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ, মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি। 
১ থেকে ১০০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা ২৫ টি। যথা- ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭। 

∴ ৪৭ একটি মৌলিক সংখ্যা।

৮৫৪.
দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৭৩ হলে বড় সংখ্যাটি কত?
  1. ৭৭
  2. ৮৪
  3. ৮৭
  4. ৯০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৭৩ হলে বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
বৃহত্তম সংখ্যাটি = ক + ১
ক্ষুদ্রতম সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(ক + ১) - ক = ১৭৩
⇒ ক+ ২ক + ১ - ক = ১৭৩
⇒ ২ক = ১৭৩ - ১
⇒ ২ক = ১৭২
∴ ক = ৮৬

∴ বৃহত্তম সংখ্যাটি = (ক + ১)
= (৮৬ + ১)
= ৮৭
৮৫৫.
যদি ক ও খ এর মান যথাক্রমে ১৬ ও ৩ হয় তাহলে নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. √(ক + খ)
  2. √(ক - খ)
  3. √কখ
  4. (√ক)/খ
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ক ও খ এর মান যথাক্রমে ১৬ ও ৩ হয় তাহলে নিচের কোনটি মূলদ সংখ্যা?

সমাধান:
আমরা জানি,
যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ সাধারণ ভগ্নাংশ আকারে লেখা যায় না এবং পূর্ণবর্গ নয় এমন সকল স্বাভাবিক সংখ্যার বর্গমূলকে অমূলদ সংখ্যা বলা হয়। 

আবার,
যে সকল সংখ্যাকে দুইটি অখণ্ড সংখ্যা p ও q এর অনুপাত p/q রূপে প্রকাশ করা যায় সেগুলোকে মূলদ সংখ্যা বলা হয়। 
শূন্য, স্বাভাবিক সংখ্যা, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ সাধারণ ভগ্নাংশ সবই মূলদ সংখ্যা। 

দেওয়া আছে,
ক = ১৬ এবং খ = ৩

এখন,
প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে,
√(ক + খ) = √(১৬ + ৩) =√১৯ ; যা অমূলদ সংখ্যা, কারণ ১৯ পূর্ণবর্গ নয়। 
√(ক - খ) = √(১৬ - ৩) =√১৩ ; যা অমূলদ সংখ্যা, কারণ ১৩ পূর্ণবর্গ নয়। 
√কখ = √(১৬ × ৩) =√৪৮ ; যা অমূলদ সংখ্যা, কারণ ৪৮ পূর্ণবর্গ নয়। 
(√ক)/খ = (√১৬)/৩ = ৪/৩ ; যা একটি মুলদ সংখ্যা, কারণ ৪/৩ একটি সাধারণ ভগ্নাংশ। 
৮৫৬.
নিচের কোন ভগ্নাংশটি ২/৩ হতে বড়?
  1. ৩৩/৫০
  2. ৮/১১
  3. ৩/৫
  4. ১৩/২৭
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি ২/৩ হতে বড়?

সমাধান:
২/৩ = ০.৬৬৭

এখানে,
৩৩/৫০ = ০.৬৬
৮/১১ = ০.৭৩
৩/৫ = ০.৬০
১৩/২৭ = ০.৪৮

এখানে, ২/৩ < ৮/১১

৮/১১ ভগ্নাংশটি ২/৩ হতে বড়।
৮৫৭.
২২০ সংখ্যাটির ভাজকের সংখ্যা কত?
  1. ১২
  2. ১৮
  3. ১৬
  4. ২০
ব্যাখ্যা

প্রশ্ন: ২২০ সংখ্যাটির ভাজকের সংখ্যা কত?

সমাধান:
২২০ এর মৌলিক উৎপাদকসমূহ = ২ × ২ × ৫ × ১১
= ২ × ৫ × ১১ 

আমরা জানি, কোনো সংখ্যার মোট ভাজক সংখ্যা বের করার সূত্র হলো এর মৌলিক উৎপাদকগুলোর ঘাত বা পাওয়ারের সাথে ১ যোগ করে তাদের গুণফল নির্ণয় করা।
এখানে ঘাতসমূহ হলো ২, ১ এবং ১।

∴ ভাজক সংখ্যা = (২ + ১) × (১ + ১) × (১ + ১)
= ৩ × ২ × ২
= ১২ টি

৮৫৮.
একটি বাঁশের ১/৪ অংশ কাঁদায়, ৩/৫ অংশ পানিতে এবং ৩ মিটার পানির উপরে আছে। বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত?
  1. ১২ মি.
  2. ২০ মি.
  3. ১৮ মি.
  4. ১৬ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাঁশের ১/৪ অংশ কাঁদায়, ৩/৫ অংশ পানিতে এবং ৩ মিটার পানির উপরে আছে। বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত? 
 
সমাধান: 
ধরি, 
বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য = x মি. 
 
প্রশ্নমতে, 
x - (x/৪ + ৩x/৫) = ৩ 
বা, x - (৫x + ১২x)/২০ = ৩ 
বা (২০x - ১৭x)/২০ = ৩ 
বা, ৩x/২০ = ৩ 
বা, ৩x = ৬০ 
বা, x = ৬০/৩ 
∴ x = ২০ 

∴ বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য = ২০ মি.।
৮৫৯.
তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি ৩৬৫। সবচেয়ে বড় সংখ্যাটি কত?
  1. ১০
  2. ১১
  3. ১২
  4. ১৩
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি ৩৬৫। সবচেয়ে বড় সংখ্যাটি কত?

সমাধান: 
মনেকরি
১ম সংখ্যাটি = ক 
২য় সংখ্যাটি = ক + ১
৩য় সংখ্যাটি = ক + ১ +১ = ক + ২

প্রশ্নমতে
+ (ক + ১) + (ক + ২) = ৩৬৫
+ ক + ২ × ক × ১ + ১ + ক + ২ × ক × ২ + ২ = ৩৬৫
  + ক + ২ক + ১ + ক + ৪ক + ৪ = ৩৬৫
৩ক + ৬ক + ৫ - ৩৬৫ = ০
৩ক + ৬ক - ৩৬০ = ০
৩(ক + ২ক - ১২০) = ০
+ ২ক - ১২০ = ০
+ ১২ক - ১০ক - ১২০ = ০
ক(ক + ১২) - ১০(ক + ১২) = ০
(ক + ১২)(ক - ১০) = ০

হয় 
ক + ১২ = ০
ক = - ১২

অথবা
ক - ১০ = ০
ক = ১০

সবচেয়ে বড় সংখ্যাটি = ক + ২
= ১০ + ২
= ১২
৮৬০.
a একটি জোড় সংখ্যা এবং b একটি বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি অবশ্যই জোড় সংখ্যা হবে?
  1. a + 2b
  2. a - b
  3. ab + 1
  4. 2a + b
ব্যাখ্যা
প্রশ্ন: a একটি জোড় সংখ্যা এবং b একটি বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি অবশ্যই জোড় সংখ্যা হবে?

সমাধান:
ধরি,
a = 4 এবং b = 3
• a + 2b = 4 + (2 × 3) = 10 = জোড় সংখ্যা
• a - b : 4 - 3 = 1 = বিজোড় সংখ্যা
• ab + 1 = (4 × 3) + 1 = 13 = বিজোড় সংখ্যা
• 2a + b = (2 × 4) + 3 = 11 = বিজোড় সংখ্যা
৮৬১.
২০/২১ এর মধ্যে ২০/৬৩ কতবার আছে?
  1. ১ বার
  2. ২ বার
  3. ৩ বার
  4. ৪ বার
ব্যাখ্যা

প্রশ্ন: ২০/২১ এর মধ্যে ২০/৬৩ কতবার আছে?

সমাধান:
(২০/২১) ÷ (২০/৬৩)
= (২০/২১) × (৬৩/২০)
= ৬৩/২১
= ৩

৮৬২.
নিচের কোনটি অমূলদ সংখ্যা?
  1. ২/৭
  2. √১৪৪
  3. ৭/৩
  4. √৫
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি অমূলদ সংখ্যা?

সমাধান:
মূলদ সংখ্যা:
- যে সকল সংখ্যাকে দুইটি অখণ্ড সংখ্যা p ও q এর অনুপাত p/q রূপে প্রকাশ করা যায় সেগুলোকে মূলদ সংখ্যা বলা হয়।
- শূন্য, স্বাভাবিক সংখ্যা, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ সাধারণ ভগ্নাংশ সবই মূলদ সংখ্যা। যেমন: ৩/২, ৩/৪, ১.৩ ইত্যাদি

অমূলদ সংখ্যা:
- যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না অর্থাৎ সাধারণ ভগ্নাংশ আকারে লেখা যায় না এবং পূর্ণবর্গ নয় এমন সকল স্বাভাবিক সংখ্যার বর্গমূলকে অমূলদ সংখ্যা বলা হয়। যেমন: √২, √৩, π ইত্যাদি।

এখানে,
ক) ২/৭ এটি p/q আকারে আছে। সুতরাং এটি মূলদ সংখ্যা।
খ) √১৪৪ = ১২ এটি একটি পূর্ণসংখ্যা। সুতরাং এটি মূলদ সংখ্যা।
গ) ৭/৩ এটি p/q আকারে আছে। সুতরাং এটি মূলদ সংখ্যা।
ঘ) √৫; ৫ একটি মৌলিক সংখ্যা এবং পূর্ণবর্গ নয়। √৫ = ২.২৩৬০৬৭৯৭৭........... এটি একটি অসীম অনাবৃত্ত দশমিক। এটিকে p/q আকারে প্রকাশ করা যায় না। সুতরাং এটি অমূলদ সংখ্যা।

সুতরাং, √৫ অমূলদ সংখ্যা।

৮৬৩.
m ও n উভয়ে বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড়?
  1. mn
  2. mn + 2
  3. mn + 4
  4. সবকটি
ব্যাখ্যা

প্রশ্ন: m ও n উভয়ে বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড়?

সমাধান:
ধরি, m = 1 এবং n = 3, দুটোই বিজোড় সংখ্যা।
এখন,
ক) mn = 1 × 3 = 3  ⇒ বিজোড়
খ) mn + 2 = (1 × 3) + 2 = 5  ⇒ বিজোড়
গ) mn + 4 = (1 × 3) + 4 = 7  ⇒ বিজোড়
অতএব 
সঠিক উত্তর: ঘ)সবকটি

৮৬৪.
একটি অপ্রকৃত ভগ্নাংশের লব ও হরের পার্থক্য ১ এবং সমষ্টি ৭ ভগ্নাংশটি কত? 
  1. ৩/৪
  2. ৪/৩
  3. ১/৬
  4. ৮/৭
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অপ্রকৃত ভগ্নাংশের লব ও হরের পার্থক্য ১ এবং সমষ্টি ৭ ভগ্নাংশটি কত? 

সমাধান: 
ধরি, 
ভগ্নাংশের হর = x এবং 
ভগ্নাংশের লব = x + ১ 

প্রশ্নানুসারে, 
x + x + ১ = ৭ 
বা, ২x + ১ = ৭
বা, ২x = ৬
∴ x = ৩ 

∴ ভগ্নাংশটি = (৩ + ১)/৩ 
= ৪/৩ । 
৮৬৫.
- [- ২ + (- ২) - {- (+ ২)} - ২] এর মান কত?
  1. - ২
  2. - ৪
ব্যাখ্যা
প্রশ্ন: - [- ২ + (- ২) - {- (+ ২)} - ২] এর মান কত?

সমাধান:
- [- ২ + (- ২) - {- (+ ২)} - ২]
= - {- ২ - ২ - (- ২) - ২}
= - (- ২ - ২ + ২ - ২)
= - (- ৪)
= ৪
৮৬৬.
একটি বাঁশের ২/৫ অংশ লাল, ১/৪ অংশ কাল ও ১/৩ সবুজ কাগজে আবৃত এবং অবশিষ্ট অংশ ৩ মিটার হলে, বাঁশটির দৈর্ঘ্য কত ? 
  1. ১৪০ মিটার
  2. ১৬০ মিটার
  3. ১২০ মিটার
  4. ১৮০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাঁশের ২/৫ অংশ লাল, ১/৪ অংশ কাল ও ১/৩ সবুজ কাগজে আবৃত এবং অবশিষ্ট অংশ ৩ মিটার হলে, বাঁশটির দৈর্ঘ্য কত ? 

সমাধান: 
মনে করি সম্পূর্ণ বাঁশটি ১ অংশ 

এখন, 
লাল, কাল ও সবুজ কাগজে আবৃত আছে = (২/৫ ) + (১/৪) + (১/৩) অংশ
= (২৪ + ১৫ + ২০)/৬০ 
= ৫৯/৬০ অংশ

∴ অবশিষ্ট রইল  = ১ - (৫৯/৬০) = ১/৬০ অংশ

প্রশ্নমতে,
১/৬০ অংশ = ৩ মিটার
∴ ১ বা সম্পূর্ণ অংশ = ৩ × ৬০ = ১৮০ মিটার

অতএব, বাঁশটির মোট দৈর্ঘ্য = ১৮০ মিটার।

৮৬৭.
৩/৫ এর লব এবং হরের সাথে কোন একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটির মান ৫/৬ হয়?
ব্যাখ্যা
প্রশ্ন: ৩/৫ এর লব এবং হরের সাথে কোন একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটির মান ৫/৬ হয়?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(৩ + ক)/(৫ + ক) = ৫/৬
⇒ ১৮ + ৬ক = ২৫ + ৫ক
⇒ ৬ক - ৫ক = ২৫ - ১৮
∴ ক = ৭
৮৬৮.
১, ৯, ০, ৩, ২ অঙ্কগুলো একাধিকবার ব্যবহার করে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম অর্থপূর্ণ সংখ্যা কত?
  1. ১০২৩৯
  2. ০০০০০
  3. ১০০০০
  4. ১২৩৯০
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ৯, ০, ৩, ২ অঙ্কগুলো একাধিকবার ব্যবহার করে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম অর্থপূর্ণ সংখ্যা কত?

সমাধান:
১, ৯, ০, ৩, ২ অঙ্কগুলো এক বা একাধিকবার ব্যবহার করলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে = ১০০০০

[যেহেতু অঙ্কগুলো একাধিকবার ব্যবহার করা যাবে তাই ০ অঙ্কটি একাধিকবার ব্যবহার করা হয়েছে ক্ষুদ্রতম সংখ্যা গঠনে। অর্থপুর্ণ সংখ্যা হওয়ার শর্ত থাকায় প্রথম অংকটি ০ দেয়া যাবেনা।
১, ৯, ০, ৩, ২ অঙ্কগুলো শুধুমাত্র একবার ব্যবহার করতে বলা হলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতো = ১০২৩৯]
৮৬৯.
পরপর দশটি পূর্ণ সংখ্যার প্রথম ৫টির যোগফল ৫২০ হলে, শেষ ৫টির যোগফল কত?
  1. ৫৩৬
  2. ৫৪০
  3. ৫৪৫
  4. ৫৫২
ব্যাখ্যা
প্রশ্ন: পরপর দশটি পূর্ণ সংখ্যার প্রথম ৫টির যোগফল ৫২০ হলে, শেষ ৫টির যোগফল কত?

সমাধান:
মনেকরি,
পরপর দশটি সংখ্যা = ক, (ক + ১), (ক + ২), (ক + ৩), (ক + ৪), (ক + ৫), (ক + ৬), (ক + ৭), (ক + ৮), (ক + ৯)

∴ প্রথম পাঁচটির যোগফল = ক + (ক + ১) + (ক + ২) + (ক + ৩) + (ক + ৪) = ৫ক + ১০
শেষ পাঁচটির যোগফল = (ক + ৫) + (ক + ৬) + (ক + ৭) + (ক + ৮) + (ক + ৯) = ৫ক + ৩৫

শর্তমতে,
৫ক + ১০ = ৫২০
⇒ ৫ক = ৫২০ - ১০
⇒ ৫ক = ৫১০
∴ ক = ১০২

সুতরাং, শেষ পাঁচটির যোগফল = (৫ × ১০২) + ৩৫
= ৫১০ + ৩৫ = ৫৪৫
৮৭০.
৫টি সংখ্যার সমষ্টি ১০০ যার প্রথম ৩টি সংখ্যার গড় ২০ এবং শেষ তিনটি সংখ্যার গড় ১৫ হলে, তৃতীয় সংখ্যাটি কত?
  1. ১০
  2. ১৫
  3. ১২
ব্যাখ্যা

প্রশ্ন: ৫টি সংখ্যার সমষ্টি ১০০ যার প্রথম ৩টি সংখ্যার গড় ২০ এবং শেষ তিনটি সংখ্যার গড় ১৫ হলে, তৃতীয় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাগুলো যথাক্রমে a, b, c, d, e
∴ a + b + c + d + e = ১০০

a + b + c = (২০ × ৩) = ৬০ 
​এবং, c + d + e = (১৫ × ৩) = ৪৫

∴ (a + b + c) + (c + d + e) - (a + b + c + d + e) = ৬০ + ৪৫ - ১০০
∴ c = ৫  

​অর্থাৎ তৃতীয় সংখ্যাটি = ৫

৮৭১.
১০টি সংখ্যার সমষ্টি ৩৫২। এদের প্রথম ৪টির সংখ্যার সমষ্টি ১২৪ এবং শেষের ৫টির সংখ্যার গড় ৩৭। পঞ্চম সংখ্যাটি কত?
  1. ৩৯
  2. ৪১
  3. ৪৩
  4. ৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১০টি সংখ্যার সমষ্টি ৩৫২। এদের প্রথম ৪টির সংখ্যার সমষ্টি ১২৪ এবং শেষের ৫টির সংখ্যার গড় ৩৭। পঞ্চম সংখ্যাটি কত?

সমাধান:
প্রথম ৪টি সংখ্যার সমষ্টি = ১২৪
শেষ ৫টি সংখ্যার সমষ্টি = ৫ × ৩৭ = ১৮৫

∴ প্রথম ৪টি ও শেষ ৫টি মোট ৯টি সংখ্যার সমষ্টি = ১২৪ + ১৮৫ = ৩০৯

∴ পঞ্চম সংখ্যাটি = ৩৫২ - ৩০৯ = ৪৩
৮৭২.
m ও n বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় সংখ্যা হবে?
  1. m + n
  2. mn
  3. mn + 4
  4. m + n + 1
ব্যাখ্যা
প্রশ্ন: m ও n বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় সংখ্যা হবে? 

সমাধান: 
মনে করি, 
m ও n বিজোড় সংখ্যা যথাক্রমে 1 ও 3 

∴ অপশন (ক) অনুযায়ী, m + n = 1 + 3 = 4 
অপশন (খ) অনুযায়ী, mn = 1 × 3 = 3 
অপশন (গ) অনুযায়ী, mn + 4 = (1 × 3) + 4 = 7 
অপশন (ঘ) অনুযায়ী, m + n + 1 = 1 + 3 + 1 = 5 

∴ অপশন (ক) m + n জোড় সংখ্যা হবে।
৮৭৩.
p, q, r ক্রমিক সংখ্যা এবং p < q < r । সংখ্যা তিনটির সমষ্টি বিজোড় সংখ্যা হলে, কোনটি অবশ্যই সত্য?
  1. p জোড় সংখ্যা
  2. q জোড় সংখ্যা
  3. r বিজোড় সংখ্যা
  4. p বিজোড় সংখ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: p, q, r ক্রমিক সংখ্যা এবং p < q < r । সংখ্যা তিনটির সমষ্টি বিজোড় সংখ্যা হলে, কোনটি অবশ্যই সত্য?

সমাধান:
সমষ্টি বিজোড় সংখ্যা হতে হলে একটি সংখ্যা বিজোড় হতে হবে।
যেহেতু সংখ্যাত্রয় ক্রমিক ফলে ২য় টি অর্থাৎ q বিজোড় হবে সেক্ষেত্রে p এবং r অবশ্যই জোড় সংখ্যা হবে।
৮৭৪.
n একটি বিজোড় সংখ্যা হলে, নিচের কোনটি অবশ্যই একটি জোড় সংখ্যা হবে?
  1. 2n + 1
  2. n2
  3. 3n + 1
  4. 3n
ব্যাখ্যা

প্রশ্ন: n একটি বিজোড় সংখ্যা হলে, নিচের কোনটি অবশ্যই একটি জোড় সংখ্যা হবে?

সমাধান:
মনে করি, n = 3 (একটি বিজোড় সংখ্যা)

অপশন ক) 2n + 1 = (2 × 3) + 1 = 6 + 1 = 7 ⇒ বিজোড়
অপশন খ) n2 = 32 = 9 ⇒ বিজোড়
অপশন গ) 3n + 1 = (3 × 3) + 1 = 9 + 1 = 10 ⇒ জোড়
অপশন ঘ) 3n = 3 × 3 = 9 ⇒ বিজোড়

সঠিক উত্তর: (গ) 3n + 1

৮৭৫.
১ থেকে ১০০ পর্যন্ত লিখতে '৫' সংখ্যাটি কতবার আসে?
  1. ১০ বার 
  2. ১৯ বার
  3. ১১ বার
  4. ২০ বার
ব্যাখ্যা

প্রশ্ন: ১ থেকে ১০০ পর্যন্ত লিখতে '৫' সংখ্যাটি কতবার আসে?

সমাধান:
এককের স্থানে ৫ আছে: ৫, ১৫, ২৫, ৩৫, ৪৫, ৫৫, ৬৫, ৭৫, ৮৫, ৯৫ (১০টি)
দশকের স্থানে ৫ আছে: ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৫, ৫৬, ৫৭, ৫৮, ৫৯ (১০টি)

৫৫ সংখ্যাটিতে ৫ অংকটি দুইবার (একক ও দশক উভয় স্থানে) আছে। উপরের তালিকা দুটিতে ৫৫ সংখ্যাটিকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে এর দুটি ৫-কেই গণনা করা হয়েছে।

∴ মোট ৫ আসার সংখ্যা = ১০ + ১০ = ২০ বার

৮৭৬.
কোনো ভাগ অঙ্কের ভাজক ৭৮, ভাগফল ২৫ এবং ভাগশেষ ০ হলে ভাজ্য কত?
  1. ১৭৬০ 
  2. ২১৫০ 
  3. ১৮০০ 
  4. ১৯৫০
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো ভাগ অঙ্কের ভাজক ৭৮, ভাগফল ২৫ এবং ভাগশেষ ০ হলে ভাজ্য কত? 

সমাধান:
দেওয়া আছে, 
ভাজক = ৭৮  
ভাগফল = ২৫  
ভাগশেষ = ০  

আমরা জানি, 
ভাজ্য = ভাজক × ভাগফল + ভাগশেষ
ভাজ্য = ৭৮ × ২৫ + ০  
= ৭৮ × ২৫
= ১৯৫০

৮৭৭.
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
  1. ৬৫
  2. ৮১
  3. ৪৩
  4. ৬৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা?

সমাধান:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে।
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।
৪৩ মৌলিক সংখ্যা ।
৮৭৮.
কোনো একটি শ্রেণিতে ১৫ জন শিক্ষার্থীর বয়সের গড় ১৪ বছর। ৫ শিক্ষার্থী নতুন ভর্তি হওয়ায় বয়সের গড় হলো ১৩ বছর। নতুন ৫ জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি কত বছর?
  1. ৫০ বছর
  2. ৫৪ বছর
  3. ৬৫ বছর
  4. ৭০ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো একটি শ্রেণিতে ১৫ জন শিক্ষার্থীর বয়সের গড় ১৪ বছর। ৫ শিক্ষার্থী নতুন ভর্তি হওয়ায় বয়সের গড় হলো ১৩ বছর। নতুন ৫ জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি কত বছর?

সমাধান:
১৫ জন শিক্ষার্থীর বয়সের গড় ১৪ বছর
∴ ১৫ জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি = (১৪ × ১৫) বছর = ২১০ বছর

২০ জন শিক্ষার্থীর বয়সের গড় ১৩ বছর
∴ ২০ জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি = (১৩ × ২০) বছর = ২৬০ বছর

∴ ৫ জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি = (২৬০ - ২১০) বছর
= ৫০ বছর

৮৭৯.
১৫৬ এর সাথে কত যোগ করলে সংখ্যাটি ৬, ৮ এবং ১০ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ৭২ 
  2. ৩৬ 
  3. ১২০ 
  4. ৮৪
ব্যাখ্যা

প্রশ্ন: ১৫৬ এর সাথে কত যোগ করলে সংখ্যাটি ৬, ৮ এবং ১০ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান:
সংখ্যাটি এমন হবে যাতে ১৫৬ এর সাথে যোগ করলে প্রাপ্ত সংখ্যা ৬, ৮ এবং ১০ দ্বারা বিভাজ্য হয়।
অর্থাৎ ৬, ৮ এবং ১০ এর ল.সা.গু বের করে ১৫৬ এর সাথে তার নিকটবর্তী গুণিতকের পার্থক্য নির্ণয় করতে হবে।
এখন, ৬, ৮ এবং ১০ এর ল.সা.গু = ১২০
১৫৬ কে ১২০ দ্বারা ভাগ করলে,
১২০ × ১ = ১২০ 

অবশিষ্ট = ১৫৬ - ১২০ = ৩৬
যেহেতু ১২০ দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে হবে,
তাই যোগ করতে হবে = ১২০ - ৩৬ = ৮৪

∴ নির্ণেয় সংখ্যা = ৮৪

৮৮০.
দুটি সংখ্যার গড় ২৫, একটি সংখ্যা ২০ হলে অপর সংখ্যাটি কত?
  1. ৩০
  2. ২০
  3. ১০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গড় ২৫, একটি সংখ্যা ২০ হলে অপর সংখ্যাটি কত?

সমাধান:
দেওয়া আছে,
২টি সংখ্যার গড় ২৫
∴ ২টি সংখ্যার সমষ্টি = (২৫ × ২)
= ৫০

∴ অপর সংখ্যাটি = (৫০ - ২০)
= ৩০
৮৮১.
পরীক্ষায় সাকিবের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭০, ৮৫ ও ৭৫। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৮০ হয়? 
  1. ৭৮ 
  2. ৮৫ 
  3. ৯০ 
  4. ৯৫ 
ব্যাখ্যা

প্রশ্ন: পরীক্ষায় সাকিবের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭০, ৮৫ ও ৭৫। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৮০ হয়? 

সমাধান: 
ধরি,
চতুর্থ পরীক্ষায় প্রাপ্ত নম্বর = ক

প্রশ্নমতে,
(৭০ + ৮৫ + ৭৫ + ক)/৪ = ৮০
বা, ২৩০ + ক = ৩২০
বা, ক = ৩২০ - ২৩০
∴ ক = ৯০

∴ চতুর্থ পরীক্ষায় প্রাপ্ত নম্বর = ৯০।

৮৮২.
একজন বোলার গড়ে ২৪ রান দিয়ে ৮ উইকেট পান। পরবর্তী খেলায় তিনি গড়ে ১২ রান দিয়ে ৪ উইকেট পান। তিনি গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছেন?
  1. ২৪
  2. ১৬
  3. ১৮
  4. ২০
ব্যাখ্যা

প্রশ্ন: একজন বোলার গড়ে ২৪ রান দিয়ে ৮ উইকেট পান। পরবর্তী খেলায় তিনি গড়ে ১২ রান দিয়ে ৪ উইকেট পান। তিনি গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছেন?

সমাধান:
প্রথমে,
২৪ রান দিয়ে ৮ উইকেট।

∴ মোট রান = ২৪ × ৮ = ১৯২

আবার,
পরবর্তী খেলায়,
১২ রান দিয়ে ৪ উইকেট।

∴ মোট রান = ১২ × ৪ = ৪৮

মোট রান = ১৯২ + ৪৮ = ২৪০ 
মোট উইকেট = ৮ + ৪ = ১২টি

∴ গড়ে উইকেট প্রতি রান = ২৪০/১২ = ২০

৮৮৩.
একটি বাঁশের ১/৫ অংশ কাদায়, ১/৩ অংশ পানিতে এবং অবশিষ্ট ১৪ মিটার পানির উপরে আছে। বাঁশটির মোট দৈর্ঘ্য কত?
  1. ২০ মিটার
  2. ২৪ মিটার
  3. ৩০ মিটার
  4. ৩৬ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাঁশের ১/৫ অংশ কাদায়, ১/৩ অংশ পানিতে এবং অবশিষ্ট ১৪ মিটার পানির উপরে আছে। বাঁশটির মোট দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি, বাঁশটির মোট দৈর্ঘ্য = ক মিটার।
∴ কাদায় আছে = ক এর ১/৫ = ক/৫ মিটার
∴ পানিতে আছে = ক এর ১/৩ = ক/৩ মিটার

কাদায় ও পানিতে মোট আছে = (ক/৫ + ক/৩) মিটার
= (৩ক/১৫ + ৫ক/১৫) মিটার
= ৮ক/১৫ মিটার

∴ পানির উপরে অবশিষ্ট আছে = ক - (৮ক/১৫) মিটার
= (১৫ক - ৮ক)/১৫ মিটার
= ৭ক/১৫ মিটার

প্রশ্নমতে, পানির উপরে অবশিষ্ট অংশ = ১৪ মিটার
∴ ৭ক/১৫ = ১৪
⇒ ৭ক = ১৪ × ১৫
⇒ ক = (১৪ × ১৫)/৭
⇒ ক = ২ × ১৫
⇒ ক = ৩০

∴ বাঁশটির মোট দৈর্ঘ্য = ৩০ মিটার।

৮৮৪.
দুটি সংখ্যার অনুপাত ২ : ৫। উভয়ের সাথে ১০ যোগ করলে অনুপাতটি ৪ : ৭ হয়। সংখ্যা দুটি হলো-
  1. ১২ ও ৩০
  2. ১৫ ও ২৫
  3. ১০ ও ২৫
  4. ৫ ও ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ২ : ৫। উভয়ের সাথে ১০ যোগ করলে অনুপাতটি ৪ : ৭ হয়। সংখ্যা দুটি হলো-

সমাধান:
মনে করি,
সংখ্যা দুইটি ২ক ও ৫ক

প্রশ্নমতে,
(২ক + ১০)/(৫ক + ১০) = ৪/৭
⇒ ১৪ক + ৭০ = ২০ক + ৪০
⇒ ১৪ক - ২০ক = ৪০ - ৭০
⇒ ক = ৫

অতএব
সংখ্যা দুইটি যথাক্রমে ২ × ৫ = ১০ ও ৫ × ৫ = ২৫
৮৮৫.
তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল ২১০ হলে, সংখ্যাগুলোর সমষ্টি কত? 
  1. ১৫
  2. ২১
  3. ১৮
  4. ২৪
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল ২১০ হলে, সংখ্যাগুলোর সমষ্টি কত? 

সমাধান:
আমরা জানি, ধারাবাহিক সংখ্যাগুলো হলো পর্যায়ক্রমিক।

২১০ এর মৌলিক উৎপাদকগুলো বের করি:
২১০ = ২ × ৩ × ৫ × ৭

এখন, এই উৎপাদকগুলো থেকে তিনটি ধারাবাহিক সংখ্যা তৈরি করি:
৫ × (২ × ৩) × ৭ = ২১০
⇒ ৫ × ৬ × ৭ = ২১০

এখানে সংখ্যা তিনটি হলো ৫, ৬ এবং ৭।

সংখ্যাগুলোর সমষ্টি = ৫ + ৬ + ৭
∴ সংখ্যাগুলোর সমষ্টি = ১৮

৮৮৬.
একটি সংখ্যা ৫৪২ হতে যত বড় এবং ৬৩০ থেকে তত ছোট হলে সংখ্যাটি কত? 
  1. ৫৭২
  2. ৫৮৬
  3. ৫৬৬
  4. ৫৭০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৫৪২ হতে যত বড় এবং ৬৩০ থেকে তত ছোট হলে সংখ্যাটি কত? 

সমাধান: 
মনে করি, 
সংখ্যাটি = ক

প্রশ্নমতে, 
ক - ৫৪২ = ৬৩০ - ক 
বা, ক + ক = ৬৩০ + ৫৪২
বা, ২ক = ১১৭২
বা, ক = ১১৭২/২
∴ ক = ৫৮৬

∴ সংখ্যাটি ৫৮৬ ।
৮৮৭.
কোন সংখ্যার বর্গমূলের সাথে ২০ যোগ করলে যোগফল ৫ এর বর্গ হবে? 
  1. ১৮
  2. ২০
  3. ২৫
  4. ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার বর্গমূলের সাথে ২০ যোগ করলে যোগফল ৫ এর বর্গ হবে? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = x 

প্রশ্নমতে, 
√x + ২০ = (৫) 
বা, √x + ২০ = ২৫ 
বা, √x = ২৫ - ২০ 
বা, √x = ৫ 
বা, (√x) = (৫) 
∴ x = ২৫ 

∴ সংখ্যাটি = ২৫।
৮৮৮.
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
  1. ৯১
  2. ৮১
  3. ৮৯
  4. ৭৭
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা?

সমাধান:
যে সংখ্যাকে ১ ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন: ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭ ইত্যাদি। সবচেয়ে ক্ষুদ্র মৌলিক সংখ্যা হলো ২ ।

এখানে,
৯১ ÷ ৭ = ১৩ ; মৌলিক সংখ্যা নয়।
৮১ ÷ ৩ = ২৭ ; মৌলিক সংখ্যা নয়।
৮৯ ÷ ১ = ৮৯ ; মৌলিক সংখ্যা।
৭৭ ÷ ১১ = ৭ ; মৌলিক সংখ্যা নয়।

৮৯ কে ১ এবং ৮৯ ছাড়া অন্য কোনো সংখ্যা ছাড়া ভাগ করা যায় না, তাই ৮৯ একটি মৌলিক সংখ্যা।

৮৮৯.
কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে?
  1. ৫৪
  2. ৪৪
  3. ৩৬
  4. ৩৮
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত?

সমাধান:
সংখ্যাটি = ক

প্রশ্নমতে
 (ক/২) + ৬ = ২ক/৩
⇒ (২ক/৩) - (ক/২) = ৬
⇒ (৪ক - ৩ক)/৬ = ৬
⇒ ক/৬ = ৬
∴ ক = ৩৬
৮৯০.
নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
  1. 3/6
  2. 2/7
  3. 5/21
  4. 1/3
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?

সমাধান:
ভগ্নাংশগুলো হলো –
২/৭ , ৩/৬ , ৫/২১ , ১/৩

হরগুলোর ল.সা.গু = ৪২

এখন সব ভগ্নাংশকে ৪২ সমহরে রূপান্তর করি—

২/৭ = (২×৬)/(৭×৬) = ১২/৪২
৩/৬ = (৩×৭)/(৬×৭) = ২১/৪২
৫/২১ = (৫×২)/(২১×২) = ১০/৪২
১/৩ = (১×১৪)/(৩×১৪) = ১৪/৪২

এখন ভগ্নাংশগুলো হলো—
১২/৪২ , ২১/৪২ , ১০/৪২ , ১৪/৪২

এখানে লবগুলোর মধ্যে ১০ সবচেয়ে ছোট।

অতএব ক্ষুদ্রতম ভগ্নাংশ = ১০/৪২ = ৫/২১

৮৯১.
১ম ৯৭ সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় কত?
  1. ৫০
  2. ৪৮
  3. ৪৯
  4. ৪৮.৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ম ৯৭ সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় কত?

সমাধান: 
আমরা জানি,
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n + 1)/2

আবার, 
গড় = সংখ্যার সমষ্টি/মোট সংখ্যা

∴ n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় = {n (n + 1)/2}/n
= {n(n + 1)/2} × 1/n
= (n + 1)/2

সুতরাং, ১ম ৯৭ সংখ্যক স্বাভাবিক সংখ্যার গড় = (৯৭ + ১)/২
= ৯৮/২
= ৪৯
৮৯২.
০, ১, ৬, ৫ অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পাথর্ক্য কত?
  1. ৬৩৫৪
  2. ৫৪৫৪
  3. ৫২০৪
  4. ৪৮৪৬
ব্যাখ্যা
প্রশ্ন: ০, ১, ৬, ৫ অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পাথর্ক্য কত?

সমাধান:
০, ১, ৬, ৫ অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা = ৬৫১০
০, ১, ৬, ৫ অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা = ১০৫৬

∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পাথর্ক্য = ৬৫১০ - ১০৫৬
= ৫৪৫৪
৮৯৩.
9 দিয়ে বিভাজ্য 3 অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার প্রথম অঙ্ক 3, তৃতীয় অঙ্ক ৪ হলে মধ্যম অঙ্কটি কত?
  1. 6
  2. 7
  3. 8
  4. 9
ব্যাখ্যা
প্রশ্ন: 9 দিয়ে বিভাজ্য 3 অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার প্রথম অঙ্ক 3, তৃতীয় অঙ্ক ৪ হলে মধ্যম অঙ্কটি কত?

সমাধান:
কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে, ঐ সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে।
কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে, ঐ সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে।

এখন,
3 + 6 + 8 = 17, যা 9 দ্বারা বিভাজ্য নয়
3 + 7 + 8 = 18, যা 9 দ্বারা বিভাজ্য 
3 + 8 + 8 = 19, যা 9 দ্বারা বিভাজ্য নয়
3 + 9 + 8 = 20, যা 9 দ্বারা বিভাজ্য নয়
৮৯৪.
বৃহত্তম ভগ্নাংশ নিচের কোনটি? 
  1. ২/৩
  2. ৩/৪
  3. ৪/৫
  4. ৫/৭
ব্যাখ্যা
প্রশ্ন: বৃহত্তম ভগ্নাংশ নিচের কোনটি? 

সমাধান: 
অপশন ক), ২/৩ = ০.৬৬ (ক্ষুদ্রতম) 
অপশন খ), ৩/৪ = ০. ৭৫  (ক্ষুদ্রতম) 
অপশন গ), ৪/৫ = ০. ৮০ (বৃহত্তম) 
এবং অপশন ঘ), ৫/৭ = ০.৭১ (ক্ষুদ্রতম) 

∴ নির্ণেয় বৃহত্তম ভগ্নাংশ = ৪/৫ ।
৮৯৫.
কোন স্কুলের ছাত্র সংখ্যাকে ৯, ১২ ও ২০ দ্বারা ভাগ করলে প্রতিবারই ৮ জন ছাত্র অবশিষ্ট থাকে। ঐ স্কুলের ছাত্র সংখ্যা কত?
  1. ১৯০ জন
  2. ১৮৮ জন
  3. ১৭২ জন
  4. ১৮০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোন স্কুলের ছাত্র সংখ্যাকে ৯, ১২ ও ২০ দ্বারা ভাগ করলে প্রতিবারই ৮ জন ছাত্র অবশিষ্ট থাকে। ঐ স্কুলের ছাত্র সংখ্যা কত? 

সমাধান:
নির্ণেয় ছাত্র সংখ্যা ৯, ১২ ও ২০ এর ল.সা.গু. অপেক্ষা ৮ বেশি।
৯, ১২ ও ২০ এর ল. সা. গু. = ১৮০

∴ নির্ণেয় ছাত্র সংখ্যা = (১৮০ + ৮) = ১৮৮ জন
৮৯৬.
১২ ও ৯৬ এর মধ্যে (এই দুটি সংখ্যাসহ) কয়টি সংখ্যা ৮ দ্বারা বিভাজ্য?
  1. ১২ টি​
  2. ১৮ টি​
  3. ১১ টি​
  4. ২২ টি​
ব্যাখ্যা
প্রশ্ন: ১২ ও ৯৬ এর মধ্যে (এই দুটি সংখ্যাসহ) কয়টি সংখ্যা ৮ দ্বারা বিভাজ্য?

সমাধান:
১ থেকে ৯৬ পর্যন্ত ৮ দ্বারা বিভাজ্য সংখ্যা আছে = ৯৬/৮ = ১২ টি
কিন্তু এর মধ্যে একটি সংখ্যা ৮ আছে, যা ১২ থেকে ছোট।
তাই, সেটিকে বাদ দিতে হবে।

∴ ১২ থেকে ৯৬ (উভয়সহ) পর্যন্ত ৮ দ্বারা বিভাজ্য সংখ্যা =১২ - ১ = ১১ টি​
৮৯৭.
100 এর সকল গুণনীয়কের সমষ্টি কত?
  1. 115
  2. 217
  3. 187
  4. 223
ব্যাখ্যা

প্রশ্ন: 100 এর সকল গুণনীয়কের সমষ্টি কত?

সমাধান:
প্রথমে, 100 এর গুণনীয়ক বের করব।
গুণনীয়ক হলো সেই সংখ্যাগুলো যারা 100 কে নিঃশেষে ভাগ করে। 
100 এর গুণনীয়কগুলো হলো-
1, 2, 4, 5, 10, 20, 25, 50, 100

∴ সমষ্টি = 1 + 2 + 4 + 5 + 10 + 20 + 25 + 50 + 100 = 217

৮৯৮.
একজন বোলার প্রথম খেলায় গড়ে ২৪ রান দিয়ে ৩ উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে ১৬ রান দিয়ে ৫ উইকেট পান। তিনি গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছেন?
  1. ১৩ রান
  2. ১৯ রান
  3. ২৪ রান
  4. ১৫ রান
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বোলার প্রথম খেলায় গড়ে ২৪ রান দিয়ে ৩ উইকেট পান। পরবর্তী খেলায় গড়ে ১৬ রান দিয়ে ৫ উইকেট পান। তিনি গড়ে উইকেট প্রতি কত রান দিয়েছেন?

সমাধান:
একজন বোলার ১ম খেলায় গড়ে ২৪ রান দিয়ে ৩টি উইকেট পান
তাহলে, মোট রান দিয়েছেন = ২৪ × ৩ = ৭২ রান

পরবর্তী খেলায় গড়ে ১৬ রান দিয়ে ৫টি উইকেট পান।
তাহলে, মোট রান দিয়েছেন = ১৬ × ৫ = ৮০ রান

∴ তিনি গড়ে উইকেট প্রতি রান দিয়েছেন = (৭২ + ৮০)/(৩ + ৫)
= ১৯ রান
৮৯৯.
৪০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুই ভাগ করা হলো যে ছোট অংশ বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত? 
  1. ৮ ফুট
  2. ২৪ ফুট
  3. ১৬ ফুট
  4. ২৮ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুই ভাগ করা হলো যে ছোট অংশ বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
মনে করি, 
বড় অংশ = ক 
∴ ছোট অংশ = ২ক/৩ 

শর্তমতে, 
ক + (২ক/৩) = ৪০ 
বা, (৩ক + ২ক)/৩ = ৪০ 
বা, ৫ক/৩ = ৪০ 
বা, ৫ক = (৪০ × ৩) 
বা, ক = (৪০ × ৩)/৫ 
∴ ক = ২৪ 

∴ ছোট অংশ = ২ক/৩ 
= (২ × ২৪)/৩ 
= ১৬ ফুট ।
৯০০.
৫০ সংখ্যাটির চেয়ে ছোট মৌলিক সংখ্যা কতটি আছে? 
  1. ১৩ 
  2. ১৪ 
  3. ১৫ 
  4. ১৬ 
ব্যাখ্যা

প্রশ্ন: ৫০ সংখ্যাটির চেয়ে ছোট মৌলিক সংখ্যা কতটি আছে? 

সমাধান: 
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি। 

আমরা জানি, 
১ থেকে ৫০ পর্যন্ত ১৫ টি মৌলিক সংখ্যা রয়েছে। 
যথা- ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩ এবং ৪৭।